বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪২ / ৫১ · ৪,১০১৪,২০০ / ৫,০৮০

৪,১০১.
বিশ্বের বৃহত্তম বন 'আমাজন' নিচের কোন দেশের অংশ নয়?
  1. সুরিনাম
  2. প্যারাগুয়ে
  3. পেরু
  4. বলিভিয়া
সঠিক উত্তর:
প্যারাগুয়ে
উত্তর
সঠিক উত্তর:
প্যারাগুয়ে
ব্যাখ্যা
আমাজন বন:

• আমাজন রেইনফরেস্ট হল বিশ্বের বৃহত্তম বন। 
• আমাজন বনাঞ্চল হল একটি গ্রীষ্মমন্ডলীয় রেইনফরেস্ট যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর দিকে অবস্থিত।
• এটি ৯ টি দেশ জুড়ে বিস্তৃত।
• দেশগুলো হলো: ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর, পেরু, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং গায়ানা।
• এর আয়তন প্রায় 2,300,000 বর্গ মাইল (6,000,000 বর্গ কিমি) যার প্রায় (৬০%) ব্রাজিলে অবস্থিত এবং সেই দেশের প্রায় অর্ধেক জুড়ে রয়েছে।
• বিশ্বের মোট প্রাণী বৈচিত্র্যের ১০ ভাগের এক ভাগের আবাসস্থল আমাজন।
• এটি বিশ্বের ২০% মিঠাপানির উৎস।
• এটি বিশ্বের ২০% অক্সিজেনের উৎস।
• পৃথিবীর ফুসফুস নামে খ্যাত এই বন।

উৎস: ব্রিটানিকা, আমাজনের ওয়েবসাইট। 
৪,১০২.
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল -
  1. ন্যাশনাল ইউনাইটেড
  2. কনজারভেটিভ রাশিয়া
  3. ন্যাশনাল ফ্রন্ট
  4. ইউনাইটেড রাশিয়া
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার ক্ষমতাসীন রাজনৈতিক দল:
- ভ্লাদিমির পুতিন ২০০০ সাল থেকেই রাশিয়ার ক্ষমতায় রয়েছে।
- প্রথমে তার পূর্বসূরি বরিস ইয়েলতসিনের দ্বারা ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব নেন, আর ২০০০ সালের মার্চে তিনি প্রথমবার নির্বাচনে জয়লাভ করেন।
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- ডুমা রাশিয়ান পার্লামেন্টের নিম্নকক্ষ গঠন করে এবং স্টেট কাউন্সিল ছিল উচ্চকক্ষ।

উৎস: রয়টার্স ও বিবিসি পত্রিকা রিপোর্ট।
৪,১০৩.
কোন দেশের মন্ত্রিসভার অর্ধেক সদস্যই নারী?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) তিউনিশিয়া
  4. ঘ) আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
South Africa’s cabinet is now 50% women for the first time ever. French President Emmanuel Macron joined in by appointing 17 women to his cabinet of 35 ministers in 2017.
Source: World Economic Forum
৪,১০৪.
নিচের কোনটি ইসরাইলের সমুদ্রবন্দর?
  1. হাইফা
  2. এডেন
  3. বন্দর আব্বাস
  4. আকাবা
সঠিক উত্তর:
হাইফা
উত্তর
সঠিক উত্তর:
হাইফা
ব্যাখ্যা
ভ্যানকুভার সমুদ্র বন্দর অবস্থিত - কানাডার।
এডেন সমুদ্র বন্দর অবস্থিত - ইয়েমেন।
বন্দর আব্বাস সমুদ্র বন্দর অবস্থিত - ইরান।
হাইফা সমুদ্র বন্দর অবস্থিত - ইসরায়েল।
পোর্ট সৈয়দ সমুদ্র বন্দর অবস্থিত - মিশর।
আকাবা সমুদ্র বন্দর অবস্থিত - জর্ডান।

উৎস: ব্রিটানিকা।
৪,১০৫.
Which of the following countries has successfully test-launched its first hypersonic aircraft?
  1. ক) India
  2. খ) China
  3. গ) Russia
  4. ঘ) United States
সঠিক উত্তর:
খ) China
উত্তর
সঠিক উত্তর:
খ) China
ব্যাখ্যা
• চীন:
- চীন তার প্রথম অত্যাধুনিক হাইপারসনিক বিমানের সফল পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে এবং বর্তমান প্রজন্মের ক্ষেপণাস্ত্র-বিরোধী প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে পারে ।
- বেইজিং-এ অবস্থিত এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের অংশ, দ্য চায়না একাডেমি অফ অ্যারোস্পেস অ্যারোডাইনামিকস (CAAA) আগস্ট, 2018-এ ''স্টারি স্কাই-2'' বিমানের প্রথম পরীক্ষা চালায়।
- হাইপারসনিক যানবাহনগুলি কেবল উচ্চ-গতির নয়, তারা শব্দের কমপক্ষে পাঁচগুণ গতিতে ভ্রমণ করে।
- এটি প্রায় 30 মিনিটের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে দ্রুত ভ্রমণ করার জন্য যথেষ্ট।

উৎস: সিএনএন এবং ইকোনমিক টাইমস।
৪,১০৬.
শ্রীলঙ্কার আইনসভার নাম ​​​​​​কী?
  1. ফকেটিং
  2. বুন্দেসতাগ
  3. টেম্পল ট্রিস
  4. পার্লামেন্ট
সঠিক উত্তর:
পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
পার্লামেন্ট
ব্যাখ্যা
শ্রীলঙ্কার আইনসভার নাম ​​​​​​পার্লামেন্ট। এর মোট আসন সংখ্যা ২২৫টি। 

বিভিন্ন দেশের আইনসভার নাম:
- ডেনমার্কের আইনসভার নাম ফকেটিং।
- নরওয়ের আইনসভার নাম স্টরটিং।
- ফিনল্যান্ডের আইনসভার নাম এডুসকুন্তা।
- জার্মানির আইনসভার নাম বুন্দেসতাগ। 
- বেলজিয়ামের আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।

সূত্র- ব্রিটানিকা।
৪,১০৭.
'ব্ল্যাক লাইভস ম্যাটার' হলো-
  1. বর্ণবাদবিরোধী আন্দোলন
  2. পরিবেশ আন্দোলন
  3. ভ্যাকসিন কর্মসূচি
  4. দারিদ্র্য বিমোচন কর্মসূচি
সঠিক উত্তর:
বর্ণবাদবিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবাদবিরোধী আন্দোলন
ব্যাখ্যা
ব্ল্যাক লাইভস ম্যাটার হলো একটি বর্ণবাদবিরোধী আন্দোলন।
২০১৩ সালে মার্কিন কৃষ্ণাঙ্গ ট্রভয়ের মার্টিনের হত্যাকারী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাসের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের উৎসপাত ঘটে।
সম্প্রতি জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মূল উদ্দেশ্যে হলো বিশ্বব্যাপী বর্ণবাদ বা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের অবসান।
(উৎসঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
৪,১০৮.
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন? 
  1. খালেদ
  2. ফয়সাল
  3. আব্দুল আজিজ
  4. আবদুল্লাহ
সঠিক উত্তর:
আবদুল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
আবদুল্লাহ
ব্যাখ্যা
বাদশা ফাহাদের পর সৌদি বাদশা হন আবদুল্লাহ।

আবদুল্লাহ:

- ফাহাদ ইবনে আবদুল আজিজ আল সৌদ ১৯৮২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সৌদি আরবের রাজা ও প্রধানমন্ত্রী ছিলেন।
- ২০০৫ সালে তার মৃত্যুর পর তার সৎ ভাই আবদুল্লাহ আবদুল আজিজ আল সৌদ রাজা ও প্রধানমন্ত্রী হন।

উল্লেখ্য,
- ২০১৫ সালে আব্দুল্লাহর মৃত্যুর পর তার সৎ ভাই সালমান আবদুল আজিজ আল সৌদ রাজা ও প্রধানমন্ত্রী হন।
- তার ছেলে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের বর্তমান ক্রাউন প্রিন্স।

⇒ সৌদি আরব:
- আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান।
- এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।
- ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- সৌদি আরব দুই পবিত্র মসজিদের ভূমি হিসেবেও পরিচিত (মক্কা এবং মদিনা)।
- তেল-গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৌদি আরবে।
- দেশটির সমৃদ্ধির প্রধান কারণ এটিই।
- রাজধানী ও সবচেয়ে বড় শহর: রিয়াদ।
- দাপ্তরিক ভাষা : আরবি।
- মুদ্রা: সৌদি রিয়াল।
- জাতিসংঘে যোগদান: ২৪ অক্টোবর ১৯৪৫।
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।

উৎস: Britannica.
৪,১০৯.
বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থান তক্ষশীলা কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. শ্রীলঙ্কা
  4. নেপাল
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

তক্ষশীলা:
- তক্ষশীলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় অবস্থিত শহর এবং একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান।
- প্রাচীন তক্ষশীলা নগরী ছিল হিন্দু ও বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং বর্তমান সময়েও উক্ত ধর্মদুটির ঐতিহ্যে এ স্থানটির একটি ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্ব রয়েছে।
- ১৯৮০ সালে বেশকিছু এলাকাসহ তক্ষশীলাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করা হয়।
- গার্ডিয়ান পত্রিকা ২০০৬ সালে এটিকে পাকিস্তানের শীর্ষ পর্যটন স্থান হিসেবে নির্বাচিত করে।
- কথিত আছে, কৌটিল্য তাঁর অর্থশাস্ত্র এই নগরেই রচনা করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com

৪,১১০.
বাল্টিক সাগরের তীরবর্তী দেশ কোনটি?
  1. বেলারুশ
  2. চেক প্রজাতন্ত্র
  3. পোল্যান্ড
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
- পোল্যান্ড বাল্টিক সাগরের তীরে অবস্থিত।
• বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহের নাম:
- ডেনমার্ক,
- এস্তোনিয়া,
- ফিনল্যান্ড,
- জার্মানি,
- লাটভিয়া,
- লিথুয়ানিয়া,
- পোল্যান্ড,
- রাশিয়া (কালিনিনগ্রাদ ও সেন্ট পিটার্সবার্গ অঞ্চলের মাধ্যমে),
- সুইডেন।

উল্লেখ্য, 
- মোট ৯টি দেশ বাল্টিক সাগরের তীরবর্তী।
- এর মধ্যে এস্তোনিয়া, লাটভিয়া, ও লিথুয়ানিয়া-কে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৪,১১১.
ওয়েস্টার্ন ওয়াল কোথায় অবস্থিত? 
  1. ক) ওয়াশিংটন 
  2. খ) লন্ডন 
  3. গ) নিউইয়র্ক 
  4. ঘ) জেরুজালেম
সঠিক উত্তর:
ঘ) জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জেরুজালেম
ব্যাখ্যা
- ওয়েস্টার্ন ওয়াল বা ওয়েলিং ওয়াল হলো জেরুজালেম শহরের টেম্পল মাউন্টে অবস্থিত ইহুদি ধর্মের মানুষদের একটি পবিত্র স্থান।
- টেম্পল ওয়াল মুসলমানদের নিকট বোরাক ওয়াল নামে পরিচিত।

(তথ্যসূত্র: জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি এবং ব্রিটানিকা)
৪,১১২.
BBC এর পূর্ণরূপ কোনটি?
  1. British Broadcasting Corporation
  2. British Broadcasting Company
  3. Broadcast and Business Corporation
  4. Broadcast and Business Commission
সঠিক উত্তর:
British Broadcasting Corporation
উত্তর
সঠিক উত্তর:
British Broadcasting Corporation
ব্যাখ্যা

• BBC:
- পূর্ণরূপ: British Broadcasting Corporation।
- BBC একটি যুক্তরাজ্যভিত্তিক সরকারী গণমাধ্যম সংস্থা, যা ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি বিশ্বের প্রাচীনতম এবং বৃহত্তম সম্প্রচার সংস্থা।
- প্রধান কার্যালয়: লন্ডন।
- এটি টেলিভিশন, রেডিও এবং অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ, ডকুমেন্টারি, শিক্ষা, বিনোদনসহ বিভিন্ন প্রোগ্রাম সম্প্রচার করে।

উৎস: BBC ওয়েবসাইট।

৪,১১৩.
জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. মোনাকো
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
মোনাকো
উত্তর
সঠিক উত্তর:
মোনাকো
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী:

- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মেকাও, দ্বিতীয় মোনাকো।
- দেশটির জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যা ১৮,১৪৯ জন )।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম গ্রীভল্যান্ডে।
- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ১০ দেশঃ- মেকাও, মোনাকো, সিঙ্গাপুর, হংকং, জিব্রাল্টার, বাহরাইন, মালদ্বীপ, মাল্টা, বাংলাদেশ, সিন্ট মার্টেন।

তথ্যসূত্র- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩।

বি.দ্র: অপশনে মেকাও না থাকায় উত্তর মোনাকো হবে।
৪,১১৪.
এশিয়া মহাদেশের সর্ববৃহৎ মরুভূমি কোনটি?
  1. সাহারা মরুভূমি
  2. গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি
  3. গোবি মরুভূমি
  4. আরব মরুভূমি
সঠিক উত্তর:
আরব মরুভূমি
উত্তর
সঠিক উত্তর:
আরব মরুভূমি
ব্যাখ্যা

আরব মরুভূমি:
- আরব মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম মরুভূমি।
- এটি পশ্চিম এশিয়ায় অবস্থিত।
- প্রায় ২,৩৩০,০০০ বর্গকিলোমিটার আয়তনের বিশাল মরুভূমি আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ জুড়ে বিস্তৃত।
- চরম পরিস্থিতি সত্ত্বেও, আরব মরুভূমিতে কিছু মরুভূমি-অভিযোজিত প্রজাতি রয়েছে যেমন অরিক্স, হরিণ, বালির বিড়াল, টিকটিকি ইত্যাদি।
- অতিরিক্ত চরানো এবং শিকারের কারণে মরুভূমির অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে। এই অঞ্চলে গাছপালা খুব কম।
- মরুভূমিতে ভয়াবহ চোরাবালির অঞ্চলও রয়েছে।

অন্যদিকে,
- গোবি মরুভূমি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মরুভূমি এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি ।
- সাহারা মরুভূমি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি। এটি আফ্রিকার প্রায় এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে।
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি অস্ট্রেলিয়ায় অবস্থিত।

উৎস: worldatlas.com।

৪,১১৫.
আয়ারল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) সুইডেন
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
আয়ারল্যান্ড:
- এটি যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।
- ব্রিটিশ দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহৎ দ্বীপ 'উত্তর আয়ারল্যান্ড' থেকে ১৯২২ সালে আয়ারল্যান্ড পৃথক হয়ে একটি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।
- ১১৬৭ সালে ইংল্যান্ড থেকে নরম্যানদের আয়ারল্যান্ডে আগমন একটি নতুন অনুপ্রবেশ এবং বন্দোবস্তের সূচনাকে চিহ্নিত করেছিল।
- তখন উত্তর আয়ারল্যান্ডের জনগণ দুইভাবে বিভক্ত হয়ে পড়ে।
- একপক্ষ স্বাধীনতার পক্ষে এবং অন্যপক্ষ যুক্তরাজ্যের সাথে থাকার পক্ষে।
- এটি নিয়ে দীর্ঘদিন সংঘাত চলে।
- এরুপ পরিস্থিতিতে ১৯৯৮ সালে বেলফাস্ট চুক্তির মাধ্যমে উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠিত হয়।

উৎস: Ireland, English Colonization, Encyclopedia.com.
৪,১১৬.
মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ছিলেন?
  1. ইতালি
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
• মাইকেল এ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি যিনি পশ্চিমা শিল্পের বিকাশে একটি অতুলনীয় প্রভাব ফেলেছিল।
- তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
- জন্ম - মার্চ ৬, ১৪৭৫ এবং মৃত্যু- ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪।
- মাইকেলেঞ্জেলোকে তার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ জীবন্ত শিল্পী হিসাবে বিবেচনা করা হয়েছিল।
- তখন থেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়। 
- পেইন্টিং, ভাস্কর্য, এবং স্থাপত্যে তার বেশ কয়েকটি কাজ অস্তিত্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত।
- যদিও সিস্টিন চ্যাপেলের ছাদের ফ্রেস্কোগুলি সম্ভবত তার কাজের সবচেয়ে পরিচিত।

উৎস: Encyclopedia Britannica.
৪,১১৭.
বর্তমানে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. শ্রীলঙ্কা
  2. ভারত
  3. চীন
  4. কেনিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ:
- বর্তমানে চা উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন।

⇒ চা উৎপাদনে শীর্ষ দেশ:
১. চীন,
২. ভারত,
৩. কেনিয়া,
৪. শ্রীলঙ্কা,
৫. তুরস্ক,

উল্লেখ্য,
- খ্রিষ্টের জন্মের দেড় হাজার বছর আগে চীনের ইউনান প্রদেশে একটি ঔষধি পানীয় হিসাবে চা পানের প্রচলন শুরু হয়েছিলো।
- তাই সারাবিশ্বে এই স্থানটি চায়ের জন্মস্থান নামে পরিচিত।
- চা মূলত তৈরি করা হয় ক্যামেলিয়া সিনেসিস নামের চিরহরিৎ গুল্ম থেকে।
- চীনের ইউনান ও গুইঝো প্রদেশে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়। 

উৎস: i) BBC.
ii) Statistics. [link]
৪,১১৮.
ক্রিমিয়া পূর্বে কোন দেশের অংশ ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) পোল্যান্ড
  4. ঘ) লাটভিয়া
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ক্রিমিয়া ছিল ইউক্রেনের অন্তর্গত একটি স্বশাসিত প্রজাতন্ত্র।
- এই প্রজাতন্ত্রটি কৃষ্ণ সাগরের উত্তর উপকূলে অবস্থিত।
- প্রজাতন্ত্রটির রাজধানী: সিমফারোপোল।
- ২০১৪ সালে ক্রিমিয়াকে রাশিয়া কর্তৃক দখল করা হয়েছে।
- বর্তমানে ক্রিমিয়া ইউক্রেনের অংশ নয়, রাশিয়ার অংশ।

উৎস: Britannica.
৪,১১৯.
বান্দা আচেহ কোথায় অবস্থিত?
  1. ইন্দোনেশিয়া
  2. থাইল্যান্ড
  3. ফিলিপাইন
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বান্দা আচেহ:
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ায় অবস্থিত।
- এটি ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের রাজধানী এবং বৃহত্তম শহর।
- এটি আচেহ নদীর তীরে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত।
- এর উচ্চতা ৩৫ মিটার।
- বান্দা আচেহ ইন্দোনেশিয়ার একটি পর্যটন এবং সাংস্কৃতিক কেন্দ্র, ইসলামিক স্মারকস্থল এবং বৌদ্ধ পর্যটনের জন্য পরিচিত শহর।
- ইন্দোনেশিয়ার মধ্যে সর্বপ্রথম এই প্রদেশেই ইসলামি আইন প্রতিষ্ঠিত হয়।
- মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।

⇒ বান্দা আচেহ ঐতিহাসিকভাবে 'মক্কার প্রবেশপথ' (“doorway to Mecca") বলা হয়।
- এখান থেকে জাহাজে করে খুব সহজে মুসলিমদের পবিত্র স্থান মক্কায় যাতায়াত করা যায়।
- বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ১৩৪৫ সালে এবং ইবনে বতুতা ১৩৪৬ সালে বান্দা আচেহ ভ্রমণ করেন।

উৎস: Britannica.
৪,১২০.
'বিবিসি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
  5. অষ্ট্রেলিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৪,১২১.
হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে?
  1. ক) মালয়শিয়াকে
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে - সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ' ও বলা হয়।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস
৪,১২২.
মরিশাসের রাজধানীর নাম কি?
  1. ক) Porto-Novo
  2. খ) Antananarivo
  3. গ) Port Blair
  4. ঘ) Port Louis
সঠিক উত্তর:
ঘ) Port Louis
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Port Louis
ব্যাখ্যা
Capital city of Mauritius is “Port Louis”.
On the other hand, Porto-Novo is the capital city of Benin; Port Blair is the capital of Andaman Island and the capital city of Madagascar is Antananarivo.
Source: Worldatlas.com
৪,১২৩.
মধ্যপ্রাচ্যের কোন দেশের নারীরা প্রথম ভোটাধিকার লাভ করেন?
  1. ক) জর্ডান
  2. খ) বাহারাইন
  3. গ) ইসরায়েল
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসরায়েল
ব্যাখ্যা
নারীদের ভােটাধিকারঃ
- পৃথিবীতে সবার আগে একক দেশ হিসেবে নিউ জিল্যান্ডের নারীরা ১৮৯৩ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে প্রথম ইসরায়েলের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হয় ১৯৪৮ সালে।
- জর্ডানের নারীরা ১৯৭৪ সালে ভােটাধিকার প্রাপ্ত হন।
- বাহরাইনের নারীরা সেই অধিকার পান ২০০২ সালে।
- ইরানের নারীরা ভােটাধিকার প্রাপ্ত হন ১৯৬৩ সালে।
- সৌদি আরবের নারীরা ২০১৫ সাল থেকে ভােটাধিকার প্রাপ্ত হন।
উৎসঃ নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, oecd এবং জাতিসংঘ এর ওয়েবসাইট।
৪,১২৪.
ইন্দোনেশিয়ার প্রস্তাবিত নতুন রাজধানী 'নুসানতারা' কোন দ্বীপে অবস্থিত?
  1. বালি দ্বীপ
  2. সুমাত্রা দ্বীপ
  3. ফ্লোরেস দ্বীপ
  4. বোর্নিও দ্বীপ
সঠিক উত্তর:
বোর্নিও দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
বোর্নিও দ্বীপ
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম নুসানতারা (Nusantara)
- বোর্নিও দ্বীপের কালিমানতানে একটি জঙ্গলপ্রধান এলাকায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী স্থানান্তর করা হবে। রাজধানীর নাম হবে 'নুসানতারা' যা নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
- ২৬ আগস্ট ২০১৯ প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।
- রাজধানী স্থানান্তরে ১৮ জানুয়ারি ২০২২ পার্লামেন্টে একটি আইন পাস হয়। এর মাধ্যমে উচ্চাভিলাষী মেগা প্রকল্পের একটি আইনি কাঠামো তৈরি হয়।

উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪,১২৫.
'এমারেল্ড ট্রায়াঙ্গল'-এর নিম্নের কোন দেশটি সম্পর্কযুক্ত নয়?
  1. কম্বোডিয়া
  2. মিয়ানমার
  3. থাইল্যান্ড
  4. লাওস
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা

এমারেল্ড ট্রায়াঙ্গল:
- 'এমারেল্ড ট্রায়াঙ্গেল' কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস-এই তিন দেশের সীমান্তবর্তী অঞ্চল। 

⇒ এমারেল্ড ট্রায়াঙ্গলে মিলিত হয়েছে থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমানা। 
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব শত বছরের বেশি পুরোনো। সীমান্তে বিরোধপূর্ণ অঞ্চলটি ‘এমারেল্ড ট্রায়াঙ্গল’ নামে পরিচিত।
- এই অঞ্চলে ১১ শতকের মোয়ান থম নামের একটি মন্দির নিয়ে ২০০৮ সালে আনুষ্ঠানিকভাবে কম্বোডিয়া-থাইল্যান্ড শত্রুতা বাড়ে।
- এরপর বছরের পর বছর ধরে সীমান্ত সংঘাতে দুই দেশে হতাহতের ঘটনা ঘটেছে।

উৎস: i) The Economic Times.
ii) প্রথম আলো।

৪,১২৬.
ট্রুম্যান ডকট্রিনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র কোন দেশগুলিকে সহায়তা প্রদান করে?
  1. গ্রিস ও তুরস্ক
  2. ফ্রান্স ও জার্মানি
  3. ইরান ও ইরাক
  4. দক্ষিণ কোরিয়া ও জাপান
সঠিক উত্তর:
গ্রিস ও তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিস ও তুরস্ক
ব্যাখ্যা

ট্রুম্যান ডকট্রিন:
- হ্যারি এস. ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে  তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো নীতি) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের আক্রমণের স্বীকার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে।
- এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন তা-ই ইতিহাসে 'ট্রুম্যান নীতি' (ট্রুম্যান ডকট্রিন) নামে পরিচিত।
- ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।

⇒ ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে।
- ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে, ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে।
- বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্রনির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তাঁর সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে।

উল্লেখ্য,
- এই নীতি গ্রহণের ফলে গ্রিস ও তুরস্কে (৪০ কোটি ডলার সাহায্য দিয়ে) কমিউনিস্টদের প্রতিহত করা সম্ভব হয়।

উৎস: National Archives | (.gov).

৪,১২৭.
শেনঝু-৫ কোন দেশের মহাকাশযান?
  1. চীন
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
শেনঝু-৫:
- শেনঝু-৫ চীনের মহাকাশযান।

উল্লেখ্য,
- ২০০৩ সালের ১৫ অক্টোবর চীনের মহাকাশ গবেষণায় সাফল্যের এক উজ্জ্বলতম দিন।
- এদিন শেনঝু-৫ মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি জমান ইয়াং লিউই।
- তিনিই চীনের প্রথম নভোচারী, যিনি মহাকাশে যান।

উৎস: ১৫ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৪,১২৮.
কত সালে ডেনমার্ক গ্রিনল্যান্ডকে একটি প্রদেশ (কাউন্টি) হিসেবে অন্তর্ভুক্ত করে?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৩ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- ৯৮২ খ্রিস্টাব্দে নরওয়েজিয়ান অভিযাত্রী এরিক দ্য রেড (Erik the Red) গ্রিনল্যান্ড আবিষ্কার করেন।
- ১৭২১ খ্রিস্টাব্দে ড্যানিশ-নরওয়েজিয়ান মিশনারি হ্যান্স এগেডে (Hans Egede)-এর নেতৃত্বে গ্রিনল্যান্ডে ড্যানিশ উপনিবেশ শুরু হয়।
- ১৮১৪ সালে নেপোলিয়নের যুদ্ধের পর ‘কিল চুক্তি’র মাধ্যমে ডেনমার্ক-নরওয়ে রাজ্য বিভক্ত হয়। নরওয়ে সুইডেনের অংশ হলেও গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো দ্বীপপুঞ্জ ডেনমার্কের অধীনে থেকে যায়।
- ১৯৫৩ সালে ডেনমার্ক সংবিধান পরিবর্তন করে গ্রিনল্যান্ডকে একটি পূর্ণাঙ্গ প্রদেশ হিসেবে ঘোষণা করে। ফলে এটি উপনিবেশের মর্যাদা হারায় এবং অবিচ্ছেদ্য অংশ (কাউন্টি) হয়।
- ১৯৭৯ সালে গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ডকে স্বায়ত্তশাসিত মর্যাদা দেওয়া হয়।
- ২০০৯ সালে দ্বীপটি আরও বিস্তৃত স্বায়ত্তশাসনের অনুমোদন পায়। এর ফলে তারা নিজেদের আইন ও প্রশাসনের ওপর অধিক নিয়ন্ত্রণ লাভ করে।

উল্লেখ্য,
- ডেনমার্কের স্বশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- এটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- রাজধানী: নুউক।
- মুদ্রা: ডেনিশ ক্রোনা।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত।
- গ্রীনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।
- জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে আদিবাসী ইনুইট সম্প্রদায়ের।

উৎস: i) Britannica.
ii) BBC.

৪,১২৯.
'এএফপি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. ফ্রান্স
  3. ভারত
  4. অষ্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
 
উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪,১৩০.
‘রাবাত’ কোন দেশের রাজধানী?
  1. মরক্কো
  2. আলজেরিয়া
  3. লিবিয়া
  4. তিউনিসিয়া
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা
মরক্কো:
- মরক্কো আফ্রিকা মহাদেশের উত্তর-পশ্চিম কোণে অবস্থিত।
- দেশটির পূর্বে আলজেরিয়া, উত্তরে ভূমধ্যসাগর ও স্পেন এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর।
- অ্যাটলাস পর্বতমালা মরক্কোকে সাহারা থেকে আলাদা করেছে। 
- মরক্কো জিব্রাল্টার প্রণালীর ওপারে অবস্থিত। 
- এটি একমাত্র আফ্রিকান দেশ যা আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়।
- রাজধানী: রাবাত।
- বৃহত্তম শহর: কাসাব্লাঙ্কা।
- মুদ্রা: মরোক্কান দিরহাম।
- সরকার পদ্ধতি : ইউনিটারি পার্লামেন্টারি কনস্টিটিউশনাল মনার্কি।
- আইনসভা : পার্লামেন্ট।

⇒ আফ্রিকা মহাদেশে এখনো তিনটি দেশে রাজতন্ত্র প্রচলিত আছে। তাদের একটি মরক্কো এবং বাকি দুটো লেসোথো এবং সোয়াজিল্যান্ড।
- ১৯১২ সালে ফরাসি ও স্প্যানিশ ঔপনিবেশিক শক্তি মরক্কোকে ভাগ করে নেয়। দেশটি স্বাধীন হয় ১৯৫৬ সালে।
- দেশটির সংস্কৃতিতে আরব, আদিবাসী বারবার, সাব-সাহারান আফ্রিকা ও ইউরোপীয়দের প্রভাব রয়েছে। 

অন্যদিকে,
- আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স।
- লিবিয়ার রাজধানী ত্রিপোলি।
- তিউনিসিয়ার রাজধানী তিউনিস।

উৎস: Britannica.
৪,১৩১.
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক সম্মাননা কোনটি?
  1. Victoria Cross
  2. Medal of Honor
  3. Legion of Honor
  4. The Cross of Honour for Valour
সঠিক উত্তর:
Medal of Honor
উত্তর
সঠিক উত্তর:
Medal of Honor
ব্যাখ্যা

• Medal of Honor:
- মেডাল অব অনার (Medal of Honor) যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক পুরস্কার।
- এটি প্রথম কংগ্রেসের অনুমোদনে নৌবাহিনীর জন্য ১৮৬১ সালে এবং সেনাবাহিনীর জন্য ১৮৬২ সালে প্রবর্তিত হয়।
- শুরুতে এটি শুধুমাত্র সৈনিকদের জন্য ছিল, তবে পরবর্তীতে অফিসাররাও এটি পেতে শুরু করেন।
- এটি তাদের প্রদান করা হয় যারা "অসামান্য সাহসিকতা এবং আত্মত্যাগ" প্রদর্শন করেন।

⇒ সেনাবাহিনীর মেডাল: এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য প্রদান করা হয়।

⇒ নৌবাহিনীর মেডাল: এটি যুদ্ধ এবং অযুদ্ধক্ষেত্র উভয়ের জন্য প্রদান করা হতো।
- ১৯৪২ সালের পর থেকে এটি শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রদর্শনের জন্য সীমাবদ্ধ।

⇒ মেডালের সাধারণ বৈশিষ্ট্য:
- এটি একটি নীল ফিতার সঙ্গে ঝুলানো থাকে।
- ফিতার কেন্দ্রে ১৩টি সাদা তারা রয়েছে।
- প্রতিটি মেডালের পেছনে "The Congress to…" খোদাই করা থাকে।
- বিজয়ীর নাম মেডালে উল্লেখ করা হয়।

⇒ উল্লেখযোগ্যতা: এটি আত্মত্যাগ, বীরত্ব এবং নিষ্ঠার সর্বোচ্চ প্রতীক।

⇒ এছাড়াও,
- ব্রিটেনের সর্বোচ্চ সামরিক খেতাব: Victoria Cross (ভিক্টোরিয়া ক্রস)।
- ফ্রান্সের সর্বোচ্চ সামরিক খেতাব: Legion of Honor (লিজিয়ন অব অনার)।
- জার্মানির সর্বোচ্চ সামরিক খেতাব: The Cross of Honour for Valour (দ্য ক্রস অব অনার ফর ভ্যালোর)।
- ভারতের সর্বোচ্চ সামরিক খেতাব: Param Vir Chakra (পরম বীর চক্র)।

তথ্যসূত্র: ব্রিটানিকা ।

৪,১৩২.
চিলির রাজধানী কোনটি?
  1. সান্টিয়াগো
  2. হাভানা
  3. বুয়েনোস আইরেস
  4. মন্টেভিডিও
সঠিক উত্তর:
সান্টিয়াগো
উত্তর
সঠিক উত্তর:
সান্টিয়াগো
ব্যাখ্যা

চিলি:
- লাতিন আমেরিকার দেশ চিলি।
- এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশের একটি দেশ।
- দেশটির পশ্চিমে প্রশান্ত মহাসাগর, পূর্বে আর্জেন্টিনা, উত্তরে পেরু, দক্ষিণে অ্যান্টার্কটিকা। 
- চিলি স্পেনের একটি উপনিবেশ ছিল। ১৮১৮ সালের ১২ ফেব্রুয়ারি দেশটি স্পেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়।
- চিলির: সান্টিয়াগো।
- মুদ্রা: পেসো।

উল্লেখ্য, 
- চিলিকে 'কবিদের দেশ' বা 'land of poets' বলা হয়।

অন্যদিকে,
- হাভানা কিউবার রাজধানী।
- বুয়েনোস আইরেস আর্জেন্টিনার রাজধানী।
- মন্টেভিডিও উরুগুয়ের রাজধানী

উৎস: Britannica.

৪,১৩৩.
করোনাভাইরাস চীনের কোন প্রদেশে দেখা দেয়?
  1. ক) উহান
  2. খ) হুবেই
  3. গ) সাংহাই
  4. ঘ) উনবেন
সঠিক উত্তর:
খ) হুবেই
উত্তর
সঠিক উত্তর:
খ) হুবেই
ব্যাখ্যা

- সম্প্রতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের উৎপত্তিস্থল বিবেচনা করা হচ্ছে চীনের হুবেই প্রদেশের উহান শহরকে।
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনা কর্তৃপক্ষ উহান শহরে প্রথম করোনা সংক্রমণ চিহ্নিত করে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অভিহিত করে। পরবর্তীতে উহান থেকে এই ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়ে।
(তথ্যসূত্রঃ আল জাজিরা)

৪,১৩৪.
ঋণ ফাঁদ কূটনীতির (Debt-trap diplomacy) সাথে সম্পর্কিত কোন দেশ?
  1. ভারত
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. গ্রীস
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’ – চীনের সাথে সম্পর্কিত।
চীনের নিকট থেকে ঋণ নিয়ে অর্থনীতিক চাপে পড়া দেশগুলোকে নিয়ে চীনের নতুন নীতির নাম - ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’।
উৎসঃ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদপত্রের রিপোর্ট।
৪,১৩৫.
What is the time zone of Bangladesh UTC?
  1. ক) UTC + 5
  2. খ) UTC + 4
  3. গ) UTC + 6
  4. ঘ) UTC + 3
সঠিক উত্তর:
গ) UTC + 6
উত্তর
সঠিক উত্তর:
গ) UTC + 6
ব্যাখ্যা
• বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ।
৪,১৩৬.
“হাজার হ্রদের দেশ” হিসেবে কোন দেশ পরিচিত?
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

• ভৌগলিক উপনাম:
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।

অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
-  নিষিদ্ধ দেশ:  তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- চীর সবুজের দেশ: নাটাল (দ: অাফ্রিকা)।
- লিলি ফুলের দেশ: কানাডা।

তথ্যসূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন ও ব্রিটানিকা।

৪,১৩৭.
Which of the following countries is landlocked?
  1. Brazil
  2. Cuba
  3. Bolivia
  4. Colombia
সঠিক উত্তর:
Bolivia
উত্তর
সঠিক উত্তর:
Bolivia
ব্যাখ্যা
বলিভিয়া:
- বলিভিয়া একটি স্থলবেষ্টিত দেশ।
- আয়তন: ৪২৪,১৬২ বর্গ মাইল (১,০৯৮,৫৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: লা পাজ (প্রশাসনিক), সুক্রে (বিচারিক)।
- ভাষা: স্প্যানিশ।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট)।
- মুদ্রা: বলিভিয়ানো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৪,১৩৮.
বিশ্বের সবচেয়ে নিচু দেশ কোনটি?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. ভুটান
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

মালদ্বীপ:
- এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ।
- মালদ্বীপ একটি দ্বীপরাষ্ট্র, ভারত মহাসাগরে দক্ষিণ এশিয়ার অংশ হিসেবে অবস্থিত।
- রাজধানী: মালে (Malé) -দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক কেন্দ্র।
- আনুষ্ঠানিক নাম: Republic of Maldives (গণপ্রজাতন্ত্রী মালদ্বীপ)- দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- মুদ্রা: মালদ্বীপ রুফিয়া (MVR)।
- এর আয়তন প্রায় ১১৬ বর্গ মাইল।
- দ্বীপটি ভারত মহাসাগরে অবস্থিত।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- এটি প্রায় ১,১৯২টি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এবং এগুলো ২৬টি এটলে বিন্যস্ত।
- বিষুবরেখার কাছে অবস্থিত হওয়ায় মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ হিসেবে পরিচিত।
- দেশটিতে মাত্র একটি ঋতু।
- সারাবছরের গড় তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। 

উৎস: i) World Atlas.
         ii) Britannica.

৪,১৩৯.
আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
  1. ব্রাজিল
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা

আয়তনে বৃহত্তম দেশ:
১) রাশিয়া
২) কানাডা
৩) যুক্তরাষ্ট্র
৪) চীন
৫) ব্রাজিল

আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) ভ্যাটিকান সিটি
২) মোনাকো
৩) নাউরু
৪) টুভালু
৫) পালাউ

জনসংখ্যায় বৃহত্তম দেশ :
১) ভারত
২) চীন
৩) মার্কিন যুক্তরাষ্ট্র
৪) ইন্দোনেশিয়া
৫) ব্রাজিল

জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ:
১) ভ্যাটিকান সিটি
২) টুভালু
৩) নাউরু
৪) সান মারিনো
৫) পালাউ

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৪,১৪০.
সর্বশেষ ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করেছে কোন দেশ? [মার্চ, ২০২৬]
  1. সুইডেন
  2. রোমানিয়া
  3. বুলগেরিয়া
  4. মাল্টা
সঠিক উত্তর:
বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
বুলগেরিয়া
ব্যাখ্যা

 ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
- এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া।
- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে বুলগেরিয়া ইউরোজোন-এর ২১তম সদস্য হিসেবে যোগদান করেছে। 

উৎস: European Union ওয়েবসাইট।

৪,১৪১.
বিশ্বের কোন দেশে ভোট দেওয়া বাধ্যতামূলক?
  1. অস্ট্রেলিয়া
  2. সাইপ্রাস
  3. আর্জেন্টিনা
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
ভোট প্রদান:
- পৃথিবীতে  কিছু দেশ রয়েছে যেখানে ভোট দেওয়া বাধ্যতামূলক।
- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, বেলজিয়াম, সাইপ্রাস ও ইকুয়েডোর ইত্যাদি দেশে ভোট দিতেই হবে।
- এ ছাড়াও দক্ষিণ কোরিয়া, পেরু, সিঙ্গাপুর, উরুগুয়ে, সুইজারল্যান্ডে এই কম্পলসারি ভোটের আইন চালু রয়েছে।
- আর্জেন্টিনায় ১৭ থেকে ৭০ বছরের নাগরিককে অবশ্যই ভোট দিতে হবে সেখানে আইন চালু হয় ১৯১২ সালে।
- অস্ট্রেলিয়ায় ১৯২৪ সালে প্রথম কম্পলসারি ভোটের আইন চালু হয়।
- সাইপ্রাসে ১৯৬০ সাল থেকে এই আইন চালু হয়।
 
উৎস: Worldatlas & জনকন্ঠ পত্রিকা রিপোর্ট। [link]
৪,১৪২.
পেপাল কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

পেপাল একটি ই-কমার্স প্রতিষ্ঠান যারা অর্থের স্থানান্তর বা হাতবদল ইন্টারনেটের মাধ্যমে করার জন্য সহযোগিতা করে থাকে।

উৎসঃ paypal.com

৪,১৪৩.
বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি?
  1. নায়াগ্রা জলপ্রপাত
  2. ভিক্টোরিয়া জলপ্রপাত
  3. অ্যাঞ্জেলস জলপ্রপাত
  4. ইগুয়াসু জলপ্রপাত
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলস জলপ্রপাত
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলস জলপ্রপাত
ব্যাখ্যা

অ্যাঞ্জেলস জলপ্রপাত:
- বিশ্বের উচ্চতম জলপ্রপাত হলো অ্যাঞ্জেলস জলপ্রপাত।
- এটি ভেনেজুয়েলায় অবস্থিত।
- এটির উচ্চতা ৯৭৯ মিটার।
- গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল অবস্থিত।
- এটি পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।

তথ্যসূত্র - Britannica.com

৪,১৪৪.
জলপ্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী হলো-
  1. ইয়াংসি
  2. ভলগা
  3. আমাজন
  4. নীলনদ
সঠিক উত্তর:
আমাজন
উত্তর
সঠিক উত্তর:
আমাজন
ব্যাখ্যা

জলপ্রবাহের দিক থেকে বিশ্বের বৃহত্তম নদী- আমাজন নদী।
------------
আমাজন নদী:
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় নদী।
- এটি পানি প্রবাহ এবং অববাহিকার আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম।
- নদীর উৎস দক্ষিণ পেরুর উকায়ালি-অ্যাপুরিমাক নদী থেকে শুরু, আন্দিজ পর্বতমালার কাছে।
- নদীর দৈর্ঘ্য প্রায় ৪,০০০ মাইল (৬,৪০০ কিমি), যা নীলনদের চেয়ে সামান্য কম।
- নদীর মুখ ব্রাজিলের উত্তর-পূর্ব উপকূলে আটলান্টিক মহাসাগরে পতিত হয়। 
------------- 
উল্লেখ্য,
- এশিয়ার দীর্ঘতম নদী: ইয়াংসি। 
- ইউরোপের দীর্ঘতম নদী: ভলগা।
- আফ্রিকার দীর্ঘতম নদী: নীলনদ।
- “চীনের দুঃখ” নামে পরিচিত নদী: হোয়াংহো।
- পঞ্চনদের দেশ: পাঞ্জাব (সিন্ধুর উপনদীগুলোর জন্য)।
- আন্তর্জাতিক নদী: দানিয়ুব।
- মেসোপটেমিয়া সভ্যতার অববাহিকা নদী: টাইগ্রিস ও ইউফ্রেটিস। 

উৎস: Britannica. 

৪,১৪৫.
'Seven Sisters' কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. পাকিস্তান
  3. মিয়ানমার
  4. ভুটান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সাতটি রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা, অরুণাচল, মণিপুর, নাগাল্যান্ড ও মিজোরাম।
- এই সাত রাজ্যকে বলা হয় সাত বোন।
- ১৯৭২ সালে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রকাশ সাইকিয়া প্রথম রেডিওতে ‘সেভেন সিস্টার’ বা সাত বোন কথাটি বলেন।
- এরপর তিনি একটি বইও লেখেন ল্যান্ড অব সেভেন সিস্টারস নামে। সেই থেকে উত্তর-পূর্বাঞ্চল হয়ে গেল সাত বোন।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলাের মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।

সূত্র:  ওয়ার্ল্ড এটলাস ও প্রথম আলো
৪,১৪৬.
'বার্মি আর্মি' বলতে কাদের বুঝানো হয়?
  1. বার্মার জঙ্গী বাহিনী
  2. ইংল্যান্ডের জঙ্গী বাহিনী
  3. বার্মার রোহিঙ্গা গোষ্ঠী
  4. ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
সঠিক উত্তর:
ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী
ব্যাখ্যা
বার্মি আর্মি:
- বার্মি আর্মি হলো ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী।
- অনেকটা আর্মির মতোই যাদের কাজকর্ম।

উল্লেখ্য,
- ১৯৯৪-৯৫ সেশনে চিরপ্রতিদ্বদ্বী অস্ট্রেলিয়ায় খেলতে গেছে ইংরেজরা।
- সেখানে ইংরেজ দল হারতে শুরু করার পরও তাদের কোনো বিকার নেই।
- মুখে কেবলই ইংল্যান্ডের বন্দনা, আর অস্ট্রেলিয়াকে ধিক্কার।
- এত বড় দুঃসাহস দেখে অস্ট্রেলীয় গণমাধ্যম নামই দিয়ে দিল সেই ব্রিটিশ সমর্থকদের বার্মি আর্মি।

উৎস: ২৭ ডিসেম্বর ২০১৭, প্রথম আলো।
৪,১৪৭.
Which is the capital of Australia?
  1. Brisbane
  2. Sydney
  3. Melbourne
  4. Canberra
  5. Perth
সঠিক উত্তর:
Canberra
উত্তর
সঠিক উত্তর:
Canberra
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত, সিডনি - অস্ট্রেলিয়া এবং ওশেনিয়ার বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

তথ্যসূত্র - Britannica.com
৪,১৪৮.
চীনে ‘শতফুল ফুটতে দাও’ নীতি গৃহীত হয় -
  1. ক) ১৯৫৪ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৫৮ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫৬ সালে
ব্যাখ্যা
মাও সেতুং:
- চীনা কমিউনিষ্ট আন্দোলনের অন্যতম নেতা মাও সেতুং (বর্তমান সংস্করণ মাও জে ডং) ছিলেন গণপ্রজাতন্ত্রী চীনের প্রধান স্থপতি।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও-সেতুং কে গণচীনের জনক বলা হয়।
- তিনি চীনে এক দলের শাসন শুরু করেন যা বর্তমানে চলমান রয়েছে।
- চীন বর্তমানে পৃথিবীর দ্বিতীয় প্রধান অর্থনীতির দেশ।
- ১৯৫৬ সালে সোভিয়েত ইউনিয়নে স্ট্যালিনের প্রতি অবজ্ঞা প্রদর্শনের নীতি অনুসৃত হলে এর প্রতিক্রিয়া হিসেবে মাও-সেতুং চীনে ‘শত ফুল ফুটতে দাও’ নীতির আওতায় বুদ্ধিজীবীদের কাছ থেকে আমলাতন্ত্র ও প্রশাসনের সমালোচনা আহবান করেন। 
- ১৯৫৮ সালে তিনি ‘বৃহৎ উল্লম্ফন কর্মসূচী’ নীতিমালার মাধ্যমে আমলাতান্ত্রিক রাষ্ট্রকে স্থানীয় স্বায়ত্বশাসিত কমিউনের মাধ্যমে প্রতিস্থাপিত করার উদ্যোগ গ্রহণ করেন।

উৎস: Britannica & history.com এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,১৪৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের সম্রাট কে ছিলেন?
  1. ক) তাইসো
  2. খ) হিরোহিতো
  3. গ) আকিহিতো
  4. ঘ) নারোহিতো
সঠিক উত্তর:
খ) হিরোহিতো
উত্তর
সঠিক উত্তর:
খ) হিরোহিতো
ব্যাখ্যা
দ্বিতীয় যুদ্ধকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান
▪ যুক্তরাষ্ট্র - ফ্রাঙ্কলিন ডি.রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান (প্রেসিডেন্ট)
▪ সোভিয়েত ইউনিয়ন - জোসেফ স্ট্যালিন (প্রেসিডেন্ট/নেতা)
▪ যুক্তরাজ্য - উইনস্টন চার্চিল (প্রধানমন্ত্রী)
▪ ফ্রান্স - চার্লস ডি গল (প্রবাসী সরকারের প্রধান)
▪ জার্মানি - এডলফ হিটলার (চ্যান্সেলর/ফুয়েরার)
▪ জাপান - হিরোহিতো (সম্রাট)
▪ ইতালি - বেনিতো মুসোলিনী ও পিয়েত্রো বাডুগোল্লি (প্রধানমন্ত্রী)।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৪,১৫০.
নিচের কোন মহাদেশে দেশের সংখ্যা সবচেয়ে বেশি?
  1. এশিয়া মহাদেশ
  2. ইউরোপ মহাদেশ
  3. আফ্রিকা মহাদেশ
  4. উত্তর আমেরিকা মহাদেশ
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা মহাদেশ
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪টি।
• এশিয়া - ৪৮টি।
• ইউরোপ - ৪৪টি।
• উত্তর আমেরিকা - ২৩টি।
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪টি।
• দক্ষিণ আমেরিকা - ১২টি।

তথ্যসূত্র - worldatlas.com
৪,১৫১.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কী?
  1. ক) হোয়াইট হল
  2. খ) হোয়াইট হাউজ
  3. গ) এলিসি প্রাসাদ
  4. ঘ) ক্রেমলিন
সঠিক উত্তর:
খ) হোয়াইট হাউজ
উত্তর
সঠিক উত্তর:
খ) হোয়াইট হাউজ
ব্যাখ্যা
হোয়াইট হাউজ : ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
পেন্টাগন : মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর
ওভাল অফিস : মার্কিন প্রেসিডেন্টের অফিস
হোয়াইট হল : ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভবন
রাইসিনা হিলস : ভারতের রাষ্ট্রপতির বাসভবন
এলিসি প্রাসাদ : ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন
ক্রেমলিন : রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন
ফ্লাসিং মিডোস জাতিসংঘের সভাস্থল।

(তথ্যসূত্র: দেশগুলোর ওয়েবসাইট)
৪,১৫২.
বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সৌদি আরব
  4. ইরান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বিশ্বে জ্বালানি তেল উৎপাদনে শীর্ষ দেশ  যুক্তরাষ্ট্র (11.2 million BPD).
 - তেল উৎপাদনে শীর্ষ  ২য় ও ৩য় দেশ যথাক্রমে Russia ও Saudi Arabia.
- The United States remains the world's top oil consumer, averaging 18.7 million BPD in 2021
- China was the second-highest consumer at 15.4 million BPD.

সূত্র: Forbes
৪,১৫৩.
ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ইন্ধিরা গান্ধী
  2. মমতা বন্দ্যোপাধ্যায়
  3. সোনিয়া গান্ধী
  4. প্রতিভা পাতিল
সঠিক উত্তর:
প্রতিভা পাতিল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিভা পাতিল
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ - ভারত।

- প্রথম প্রধানমন্ত্রী - জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি - ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি - জাকির হোসেন।

- প্রথম নারী রাষ্ট্রপতি - প্রতিভা পাতিল।
 - বর্তমান প্রধানমন্ত্রী - নরেন্দ্র মোদী (১৫তম)।
- বর্তমান রাষ্ট্রপতি - দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

→ তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,১৫৪.
'আক্রা' কোন দেশের রাজধানীর নাম?
  1. সোমালিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. কম্বোডিয়া
  4. ঘানা
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা
ঘানা পশ্চিম আফ্রিকার একটি দেশ। 
- এর রাজধানী - আক্রা
- দাপ্তরিক ভাষা - ইংরেজি 

'কম্বোডিয়া'  এর রাজধানী - নমপেন 
'ইন্দোনেশিয়া' এর রাজধানী - জাকার্তা 
 'সোমালিয়া' এর রাজধানী -  মোগাদিশু

[উৎসঃ ব্রিটানিকা]
৪,১৫৫.
সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন সংস্থার সাথে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়?
  1. ক) World Bank
  2. খ) United Nations Organization
  3. গ) Food and Agriculture Organization
  4. ঘ) World Health Organization
সঠিক উত্তর:
ঘ) World Health Organization
উত্তর
সঠিক উত্তর:
ঘ) World Health Organization
ব্যাখ্যা

২৭ মেঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যার (World Health organization) সঙ্গে সব রকমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।
উৎসঃ LIVE MCQ সাম্প্রতিক সমাচার-মে এবং জুন, ২০২০ সংখ্যা।

৪,১৫৬.
ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসন দেওয়া হয়?
  1. সেন্ট এলবা
  2. মাদাগাস্কার
  3. সেন্ট হেলেনা
  4. কর্সিকা দ্বীপ
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট হেলেনা
ব্যাখ্যা
- ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। 

ওয়াটারলু যুদ্ধ:

- বিখ্যাত ওয়াটার লু যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়েছে
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: ব্রিটানিকা।       
৪,১৫৭.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের নিচের কোন দেশটির ভাষা স্পেনিশ নয়? 
  1. ক) কলম্বিয়া
  2. খ) আর্জেন্টিনা 
  3. গ) গায়ানা
  4. ঘ) উরুগুয়ে 
সঠিক উত্তর:
গ) গায়ানা
উত্তর
সঠিক উত্তর:
গ) গায়ানা
ব্যাখ্যা
- দক্ষিণ আমেরিকার দেশসমূহের মধ্যে গায়ানার অফিসিয়াল ভাষা ইংরেজি।
- দেশটি অতীতে ব্রিটেনের উপনিবেশ ছিলো।

অন্যদিকে,
- কলম্বিয়া, আর্জেন্টিনা ও উরুগুয়ের ভাষা স্পেনিশ।
- ব্রাজিলের ভাষা : পর্তুগিজ
- ফ্রেঞ্চ গায়ানার ভাষা : ফরাসি
- সুরিনামের ভাষা : ডাচ।
- অন্যান্য দেশসমূহের ভাষা : স্পেনিশ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৪,১৫৮.
’কারেন’ কোন দেশের স্বাধীনতাকামী জাতিগোষ্ঠী? 
  1. মিয়ানমার
  2. চীন
  3. থাইল্যান্ড
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা

- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।

বিশ্বের কয়েকটি জাতিগোষ্ঠিী: 
- মাওরী: নিউজিল্যান্ডের আদিবাসী।
- উইঘুর: চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

৪,১৫৯.
চীনের 'উইঘুর' মুসলিম গোষ্ঠী কোন প্রদেশে বাস করে?
  1. ইউনান
  2. জিনজিয়াং
  3. সিচুয়ান
  4. হুবেই
সঠিক উত্তর:
জিনজিয়াং
উত্তর
সঠিক উত্তর:
জিনজিয়াং
ব্যাখ্যা
উইঘুর: 
- উইঘুর মুসলিমরা চীনের জিনজিয়াং প্রদেশে বসবাস করে। 
- যা একসময় পূর্ব তুর্কিস্তান নামে পরিচিত ছিল।
- এই অঞ্চলটি তুর্কি বংশোদ্ভূত উইঘুর জনগোষ্ঠীর ঐতিহাসিক আবাসভূমি।
- ১৮৮৪ সালে মাঞ্চু সাম্রাজ্যের সাথে যুদ্ধের পর এটি চীনের দখলে চলে যায়।
- ১৯৪৯ সালে চীনের কমিউনিস্ট বিপ্লবের পর উইঘুররা আবারও স্বাধীনতা হারায়।
----------------------

চীন: 
- চীন পূর্ব এশিয়ার একটি দেশ।  
- চীনের মোট আয়তন ৩৬৯৬,০৯৭ বর্গ মাইল (৯,৫৭২,৯০০ বর্গ কিমি)।
- এর রাজধানী বেইজিং। 
- দেশটির প্রধান ভাষা হলো মান্দারিন।  
- দেশটির মুদ্রা হলো ইউয়ান (RMB)

সূত্র: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।
৪,১৬০.
তিব্বতের ধর্মীয় গুরুদের কি নামে ডাকা হয়?
  1. ক) প্রভু
  2. খ) দালাইলামা
  3. গ) রাজা
  4. ঘ) কারবারি
সঠিক উত্তর:
খ) দালাইলামা
উত্তর
সঠিক উত্তর:
খ) দালাইলামা
ব্যাখ্যা
তিব্বত - 
- একটি সায়ত্তশাসিত অঞ্চল।
- লাসা হলো তিব্বতের রাজধানী।
- ১৯৫০ সালে তিব্বতের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়।
- তাদের ধর্মীয় নেতাকে তারা দালাইলামা নামে ডাকে।
- বর্তমান দালাইলামা - তেনজিন গিয়াতসো।
- ১৯৮৯ সালে দালাইলামা নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: Live MCQ লেকচার।
৪,১৬১.
পৃথিবীর ছাদ বলা হয়-
  1. গোবি মালভূমিকে
  2. খর মরুভূমিকে
  3. পামির মালভূমিকে
  4. গোলান মালভূমিকে 
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
উত্তর
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
ব্যাখ্যা

পামীর মালভূমি:
- পৃথিবীর সবচেয়ে উঁচু ভূমির নাম পামীর মালভূমি।
- স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে ‘পমির'।
- যার অর্থ হচ্ছে সূর্যের পা।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- এ অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল।
- পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তীস্থানে অবস্থিত হওয়ায় এটি এ পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে।
- শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পামীর পর্বতশ্রেণির সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল।
- এ কারণে তাই পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়।

উৎস: Britannica.

৪,১৬২.
What is the currency of Italy?
  1. Pound
  2. Yen
  3. Euro
  4. Baht
সঠিক উত্তর:
Euro
উত্তর
সঠিক উত্তর:
Euro
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ইতালি মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- থাইল্যান্ডের মুদ্রার নাম বাথ।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র - Britannica.com
৪,১৬৩.
দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি হলো-
  1. ক) জুলু
  2. খ) টোডা
  3. গ) মাউরি
  4. ঘ) তাতার
সঠিক উত্তর:
ক) জুলু
উত্তর
সঠিক উত্তর:
ক) জুলু
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি- জুলু।
নিউজিল্যান্ডের আদিবাসী- মাউরি।
ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি- টোডা।
সাইবেরিয়া, ইউক্রেন, উজবেকিস্তান অঞ্চলের মুসলিম জাতি- তাতার।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪,১৬৪.
নিম্নের কোন দেশে বাঘ নেই?
  1. চীন
  2. নেপাল
  3. শ্রীলঙ্কা
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
বাঘ:
- বিগত শতকে বিশ্বে ১ লাখের বেশি বাঘ ছিল।
- ২০১০ সালের বিশ্বব্যাপী শুমারি অনুযায়ী বাঘ ছিল ৩ হাজার ২০০টি। 
- বন্যপ্রাণী সুরক্ষা গোষ্ঠী ও বিভিন্ন দেশ সরকারিভাবে রাশিয়া থেকে ভিয়েতনাম পর্যন্ত বিভিন্ন বনে ঘুরে বেড়ানো বাঘের শুমারি করে।
- ২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত সর্বশেষ শুমারিতে জানানো হয়, বিশ্বে বাঘের সংখ্যা ৩ হাজার ৮৯০টি।
- এরমধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ভারতে। 
- ভারতের সুন্দরবন ছাড়াও কয়েকটি রাজ্যের বনে বাঘ রয়েছে।
- ভারতের আসাম, বিহার এবং অন্যান্য কিছু রাজ্যে মাঝেমধ্যে সাদা রঙের বেঙ্গল বাঘ দেখা যায়। 
- বর্তমানে পৃথিবীর মাত্র ১৩টি দেশে বাঘের অস্তিত্ব বজায় রয়েছে।
- এই ১৩টি বাঘ সমৃদ্ধ দেশকে বলা হয় টাইগার রেঞ্জ কান্ট্রি।
- দেশগুলো হচ্ছে: বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, চীন, মালয়েশিয়া, ভিয়েতনাম, লাওস, ভুটান, নেপাল ও রাশিয়া।
- বর্তমানে বাঘের ৫টি উপ-প্রজাতির কোনো রকমে টিকে আছে।
- এগুলো হলো: বেঙ্গল টাইগার, সাইবেরিয়ান টাইগার, সুমাত্রান টাইগার, সাউথ চায়না টাইগার এবং ইন্দো-চায়না টাইগার।
- ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস।
-  চূড়ান্ত বিচারে বাঘ শিকারি বা হত্যাকারী সর্বোচ্চ ৭ বছর সর্বনিম্ন ২ বছর কারাদ- এবং জরিমানা ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য,
- শ্রীলঙ্কাতে বাঘ নেই।

উৎস: ২৯ জুলাই ২০১৭, সমকাল। 
          ২৯ জুলাই, ২০২৩, সময়ের আলো। link]
৪,১৬৫.
পশ্চিম এশিয়ার সবচেয়ে কম জনবহুল দেশের নাম কী?
  1. ইয়েমেন
  2. বাহরাইন
  3. আর্মেনিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
বাহরাইন
উত্তর
সঠিক উত্তর:
বাহরাইন
ব্যাখ্যা
• পশ্চিম এশিয়ার দেশ:
- পশ্চিম এশিয়া এশিয়ার একটি উপ-অঞ্চল যা মধ্য এশিয়া এবং দক্ষিণ এশিয়ার পশ্চিমে, পূর্ব ইউরোপের দক্ষিণে, দক্ষিণ ইউরোপের পূর্বে এবং আফ্রিকার উত্তরে অবস্থিত।
- পশ্চিম এশিয়ায় ১৮টি দেশ রয়েছে।
- আরব এবং তুর্কি পশ্চিম এশিয়ার দুটি বৃহত্তম জাতিগোষ্ঠী।
- পশ্চিম এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ তুরস্ক। 
- সবচেয়ে কম জনবহুল বাহরাইন।
- পশ্চিম এশিয়ার সবচেয়ে উত্তরের অঞ্চল হল ককেশাস, যেখানে বর্তমান জর্জিয়া, আর্মেনিয়া এবং আজারবাইজান অবস্থিত।
- ককেশাসের দক্ষিণ-পশ্চিমে হচ্ছে আনাতোলিয়া, যা এশিয়া মাইনর নামে পরিচিত।

• পশ্চিম এশিয়ার দেশসমূহ:
- আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, সাইপ্রাস, জর্জিয়া, ইরাক, ইসরায়েল, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, প্যালেস্টাইন, কাতার, সৌদি আরব, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন।

সূত্র: worldpopulationreview.com।[লিংক]
৪,১৬৬.
পৃথিবীর সর্বশেষ স্বাধীন দেশ কোনটি?
  1. দক্ষিণ সুদান
  2. বুরুন্ডি
  3. সোমালিয়া
  4. মাদাগাস্কার
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা
দক্ষিণ সুদান
- পৃথিবীর সর্বশেষ  স্বাধীন দেশ দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ( ১৯৩তম ) সদস্য।
- ২০১১ সালের ৯ জুলাই, দক্ষিণ সুদান আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশে পরিণত হয়। 
- স্থলবেষ্টিত দক্ষিণ সুদান রাষ্ট্রটি স্বাধীনতা লাভ করে- ২০১১ সালে।
- রাষ্ট্রীয় নামঃ The Republic of South Sudan।
- রাজধানীঃ জুবা।
- ভাষাঃ ইংরেজি।
- মুদ্রাঃ পাউন্ড।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর এক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদান।
- গ্লোবাল হাঙ্গার ইনডেক্স (বিশ্ব ক্ষুধা সূচক) ২০২৩  অনুযায়ী সর্বনিম্ন দেশ দক্ষিণ সুদান।
- ক্রয়ক্ষমতার সাথে মাথাপিছু জিডিপির সমন্বয় করে তৈরি এই তালিকায় দরিদ্রতম ১০টি দেশই আফ্রিকা মহাদেশের।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪,১৬৭.
Which political party has won the German Election 2021?
  1. ক) SPD
  2. খ) FDP
  3. গ) CDU
  4. ঘ) CSU
সঠিক উত্তর:
ক) SPD
উত্তর
সঠিক উত্তর:
ক) SPD
ব্যাখ্যা
- ২০২১ সালের জার্মান নির্বাচনে জিতেছে  - এসপিডি
- জার্মান নির্বাচনে জয় পেতে যাচ্ছেন সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা ওলাফ শোলৎজ
- দীর্ঘ ১৬ বছর পর এবার সরকার গঠন করতে করেছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসপিডি)।
- মোট ৬ কোটি ৪০ লাখ ভোটারের ৭৩০টি আসনের মধ্যে এসপিডি পায় ২০৫টি আসন (২৫.৮% ভোট)।
- জার্মানির ফেডারেল নির্বাচনে একজন ভোটার দুটি করে ভোট দিতে পারেন—একটি প্রার্থীকে, অন্যটি সরাসরি রাজনৈতিক দলকে।
- আঙ্গেলা ম্যার্কেলের দীর্ঘ ১৬ বছরের ঐতিহাসিক শাসনামলের পর এই নির্বাচনের মাধ্যমে নতুন চ্যান্সেলর পেয়েছে  জার্মানি।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
৪,১৬৮.
সুরিনাম- এর রাজধানীর নাম কী? 
  1. সান্টিয়াগো
  2. জর্জ টাউন
  3. প্যারামারিবো 
  4. বোগাতো
সঠিক উত্তর:
প্যারামারিবো 
উত্তর
সঠিক উত্তর:
প্যারামারিবো 
ব্যাখ্যা

সুরিনাম: 
- অফিসিয়াল নাম: সুরিনাম প্রজাতন্ত্র (Republic Suriname).
- রাজধানী: প্যারামারিবো (Paramaribo)
- আয়তন: ১৬৩,৮২০ বর্গকিলোমিটার।
- অফিসিয়াল ভাষা : ডাচ (Dutch);
- মুদ্রা: সুরিনামি ডলার (SRD)
- সর্বোচ্চ বিন্দু : জুলিয়ানাটপ (১,২৮৬ মিটার)।
- স্বাধীনতা লাভ: ২৫ নভেম্বর, ১৯৭৫ (নেদারল্যান্ডস থেকে)।

• কয়েকটি দেশের রাজধানী: 
- বেলিজ: বেলমোপান,
- গুয়েতেমালা: গুয়েতেমালা সিটি,
- এল সালভেদর: সান সালভেদর,
- নিকারাগুয়া: মানাগুয়া,
- পানামা: পানামা সিটি,
- হন্ডুরাস: তেগুচিগালপা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

৪,১৬৯.
নিচের কোন দেশে ২০২২ সালে G-20 বাৎসরিক সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ক) ইতালী
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
- ২০২৩ সালে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।
পূর্বে ভারত ২০২২ সালের জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে নির্ধারিত হলেও রিয়াদ সম্মেলনে তা পরিবর্তন করা হয়।
- ২০২১ সালে ইতালি এই সম্মেলন আয়োজন করবে।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
৪,১৭০.
গ্রীনল্যান্ড এর মালিকানা কোন দেশের অধীনে? 
  1. নেদারল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. আইসল্যান্ড 
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড: 
- গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি বড় দ্বীপ। 
- এই দ্বীপটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে।
- এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।  
- গ্রিনল্যান্ডের মালিকানা ডেনমার্কের অধীনে হলেও এটি ডেনমার্ক রাজ্যের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল।
- গ্রিনল্যান্ডের নিজস্ব সংসদ ও সরকার থাকলেও, বৈদেশিক নীতি, প্রতিরক্ষা ও মুদ্রা সংক্রান্ত বিষয়গুলো ডেনমার্ক নিয়ন্ত্রণ করে।
- রাজা ফ্রেডরিক এক্স হলো এই অঞ্চলের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান।
- কিন্তু দৈনন্দিন প্রশাসন ও স্থানীয় শাসন পরিচালনা গ্রিনল্যান্ডের নিজস্ব সংসদ ও সরকারের হাতে থাকে।
- এটি ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও, গ্রিনল্যান্ডবাসীরা তাদের নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে।

উৎস: Britannica. 

৪,১৭১.
নামিবিয়া কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ইতালি
  2. পর্তুগাল
  3. জার্মানি
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ। দেশটি ১৮৮৪ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিলো।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ কমনওয়েলথের অংশ হিসেবে লীগ অব নেশন্সের অধীনে দক্ষিণ আফ্রিকা নামিবিয়ার নিয়ন্ত্রণ নেয়।
- ১৯৬৬ সাল থেকে দেশটিতে স্বাধীনতার জন্যে সশ্বস্ত্র লড়াইয়ের সূত্রপাত হয়। প্রায় পঁচিশ বছর লড়াইয়ের পর ১৯৯০ সালে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটির রাজধানীর নাম উইন্ডহক।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৪,১৭২.
ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল নামে পরিচিত ‘ম্যাগনাকার্টা’ অধিকার সনদে স্বাক্ষর করেন কে?
  1. রানী ভিক্টোরিয়া
  2. রাজা জন
  3. দ্বিতীয় এলিজাবেথ
  4. টনি ব্লেয়ার
সঠিক উত্তর:
রাজা জন
উত্তর
সঠিক উত্তর:
রাজা জন
ব্যাখ্যা

যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

⇒ ম্যাগনাকার্টা:
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
- ইংল্যান্ডের অজনপ্রিয় রাজা জন ও বিদ্রোহী ব্যারনদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য যে চুক্তি করা হয়, সেটিই ম্যাগনাকার্টা বা গ্রেট চার্টার নামে পরিচিত।
- ইংল্যান্ডের টেমস নদীর পারে ১২১৫ সালের ১৫ জুন রানিমেইড নামক স্থানে বসে কিং জন চুক্তিটিতে স্বাক্ষর করেন।
- এই ম্যাগনাকার্টা বিলকে বলা হয় ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল। 

উৎস: Britannica.

৪,১৭৩.
কোন ঘটনাটি কার্টার মতবাদের প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল?
  1. ভিয়েতনাম যুদ্ধ
  2. কিউবা মিসাইল সংকট
  3. ইরান ইসলামি বিপ্লব
  4. সোভিয়েত-আফগান যুদ্ধ
সঠিক উত্তর:
সোভিয়েত-আফগান যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত-আফগান যুদ্ধ
ব্যাখ্যা

কার্টার মতবাদ (Carter Doctrine):
- কার্টার ডকট্রিন হলো মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার কর্তৃক ঘোষিত একটি পররাষ্ট্রনীতি।
- ১৯৮০ সালের ২৩ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার কার্টার ডকট্রিন ঘোষণা করেন।
- কার্টার ডকট্রিন অনুযায়ী, পারস্য উপসাগরীয় অঞ্চলে বাইরের শক্তির হস্তক্ষেপকে যুক্তরাষ্ট্র নিজেদের জাতীয় স্বার্থের বিরুদ্ধে হুমকি হিসেবে বিবেচনা করবে এবং প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করবে।
- পারস্য উপসাগর থেকে জ্বালানি তেলের নিরাপদ প্রবাহ রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র কার্টার ডকট্রিন অনুসরণ করে।

• ১৯৭৯ সালের ডিসেম্বরে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক আগ্রাসন ও আক্রমণ কার্টার মতবাদের (Carter Doctrine) প্রধান প্রেক্ষাপট হিসেবে কাজ করেছিল।
- এই আক্রমণের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে সোভিয়েত প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি হওয়ায়মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ১৯৮০ সালের ২৩ জানুয়ারি ঘোষণা করেন যেকোনো বাহ্যিক শক্তি পারস্য উপসাগরে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগ করে তা প্রতিহত করবে।
- এই নীতি ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত অস্ত্র সীমাবদ্ধতা আলোচনা (SALT- II) পারমাণবিক অস্ত্র চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত রূপ লাভ করে। এই ডকট্রিনের ভিত্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র Rapid Deployment Joint Task Force গঠন করে। 

উৎস: i) Britannica.
ii) Office of the Historian (.gov) ওয়েবসাইট। 

৪,১৭৪.
আমাজন নদীর উৎস কোনটি?
  1. ব্রাজিলের গায়ানা হাইল্যান্ড
  2. বলিভিয়ার আলতিপ্লানো
  3. কলম্বিয়ার কর্ডিলেরা
  4. পেরুর আন্দিজ পর্বতমালা
সঠিক উত্তর:
পেরুর আন্দিজ পর্বতমালা
উত্তর
সঠিক উত্তর:
পেরুর আন্দিজ পর্বতমালা
ব্যাখ্যা

আমাজন নদী:
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী আমাজন নদী।
- আমাজন নদীর দৈর্ঘ্য ৬৪০০ কি.মি।
- এটি দক্ষিন আমেরিকার সবচেয়ে বড় নদী।
- নদীটি দক্ষিণ আমেরিকার উত্তরাংশে অবস্থিত, পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। 
- এই নদীটি - পেরুর আন্দিজ পর্বতমালায় উৎপন্ন হয় এবং আটলান্টিক মহাসাগরে যুক্ত হয়েছে।
- আমাজনের মূল স্রোতের প্রায় দুই-তৃতীয়াংশ ব্রাজিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com

৪,১৭৫.
যুক্তরাষ্ট্র উন্নয়নশীল দেশগুলোর জন্য কোন বিশেষ বাণিজ্যিক সুবিধা প্রদান করে?
  1. ক) Generalized Service of Preferences
  2. খ) Generalized System of Preferences
  3. গ) Generalized Structure of Preferences
  4. ঘ) Generalised Scheme of Preferences
সঠিক উত্তর:
খ) Generalized System of Preferences
উত্তর
সঠিক উত্তর:
খ) Generalized System of Preferences
ব্যাখ্যা
জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) এর উদ্যোগে উন্নয়নশীল দেশগুলিকে বিশ্ব অর্থনীতিতে একীভূত করার প্রস্তাবের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন GSP সুবিধা প্রদান করে আসছে। 

Generalized System of Preferences (GSP) হলো উন্নয়নশীল দেশগুলোর জন্য বৈদেশিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
- যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রথম জিএসপি সুবিধা দেয় ১ জানুয়ারি, ১৯৭৬ সালে।
- যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা হারায় ২৭ জুন, ২০১৩ সালে।

অপরদিকে,
Generalised Scheme of Preferences (GSP) হলো  উন্নয়নশীল দেশগুলোর জন্য ইউরোপীয় ইউনিয়নের নেওয়া এক ধরণের শুল্কমুক্ত বা শুল্ক হ্রাস সংক্রান্ত বিশেষ বাণিজ্যিক সুবিধা (Trade Preference Program)। 
ইউরোপীয় ইউনিয়ন প্রদত্ত GSP সুবিধা মূলত নিম্নোক্ত তিনটির সমন্বয়ে গঠিত। যথা:
-  Standard GSP
- GSP+
- EBA 

উৎস: ইউরোপীয় ইউনিয়নের ওয়েবসাইট, যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
৪,১৭৬.
বিশ্বের বৃহত্তম বিমানবন্দর কোন দেশে অবস্থিত? [জানুয়ারি, ২০২৫]
  1. সৌদি আরব
  2. সিঙ্গাপুর
  3. মালয়েশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর:
- পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর।
- এটি সৌদি আরবের দাম্মামে অবস্থিত।
- কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৮৩ সালে।
- ১৬ বছর পর ১৯৯৯ সালে এর নির্মাণ কাজ শেষ হয়।
- উপসাগরীয় যুদ্ধের সময় এটিকে একটি মার্কিন বিমানঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো।

⇒ বিশ্বের শীর্ষ ৫ বৃহত্তম বিমানবন্দর:
১. কিং ফাহদ ইন্টারন্যাশনাল (DMM)- দাম্মাম, সৌদি আরব,
- আয়তন প্রায় ৭৭৬ বর্গ কিলোমিটার।

২. ডেনভার ইন্টারন্যাশনাল (DEN)- ডেনভার, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ১৩৫ বর্গ কিলোমিটার।

৩. ডালাস/ফোর্ট ওয়ার্থ ইন্টারন্যাশনাল (DFW) - ডালাস, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৬৯.৬ বর্গ কিলোমিটা।।

৪. অরল্যান্ডো ইন্টারন্যাশনাল (MCO) - অরল্যান্ডো, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৫৩.৮ বর্গ কিলোমিটা।।

৫. ওয়াশিংটন ডুলেস ইন্টারন্যাশনাল (IAD) - ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র,
- আয়তন প্রায় ৪৮.৬ বর্গ কিলোমিটার।

উৎস: i) World Population Review ওয়েবসাইট।
ii) Times of India.
৪,১৭৭.
নিচের কোন দেশটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে স্বর্ণমুদ্রা চালু করেছে?
  1. তুরস্ক
  2. আর্জেন্টিনা
  3. জিম্বাবুয়ে
  4. বলিভিয়া
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
ব্যাখ্যা
ZiG: 
- ZiG হচ্ছে জিম্বাবুয়ের স্বর্ণ-সমর্থিত নতুন মুদ্রা। 
- পূর্ণ নাম: Zimbabwe Gold (ZiG)
- চালু: ৮ এপ্রিল ২০২৪ সাল 
- মুদ্রা কোড: ZWG
- প্রাথমিক মান: ১ ডলার = ১৩.৫৬ ZiG
- সমর্থন: ২.৭ টন সোনা ও $৫৪৮ মিলিয়ন রিজার্ভ

সমস্যা ও চ্যালেঞ্জ:
- জনগণের আস্থা নেই: আগের মুদ্রাস্ফীতি ও সঞ্চয় ধ্বংসের স্মৃতি রয়ে গেছে।
- ডলারের প্রাধান্য: দেশের ৮০%-এর বেশি লেনদেন এখনও মার্কিন ডলারে।
- মূল্যহ্রাস: ZiG এর মান ৯৫% হ্রাস পেয়েছে।
- স্বর্ণ-সমর্থিত হলেও ZiG-এ জনগণের আস্থা নেই।
- অতীতের মতই এটি দ্রুত মূল্য হারাচ্ছে এবং মার্কিন ডলারের উপর নির্ভরতা কমছে না।
- আস্থা, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা না থাকলে কোনো নতুন মুদ্রা টিকতে পারে না।
- অফিসিয়াল: ১ ডলার = ২৬.৪৩ ZiG
- খোলা বাজারে: ৩০-৩২ ZiG
- স্বল্পতা: বাজারে ZiG পাওয়া যাচ্ছে না – কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপানো কমিয়ে দিয়েছে।

সরকারের উদ্যোগ: 
- করের অর্ধেক ZiG-এ পরিশোধ বাধ্যতামূলক
- সরকারি সেবা ZiG-এ মূল্যায়ন
- ডলারে লেনদেনকারীদের জরিমানা

উৎস: Bloomberg
৪,১৭৮.
জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী -
  1. ক) ফুমিও কিশিদা
  2. খ) সানাই তাকাইচি
  3. গ) শিনজো আবে
  4. ঘ) ইউশিহিদে সুগা
সঠিক উত্তর:
গ) শিনজো আবে
উত্তর
সঠিক উত্তর:
গ) শিনজো আবে
ব্যাখ্যা
- জাপানের সাবেক এবং ইতিহাসে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী শিনজো আবে ৮ জুলাই ২০২২ তারিখে নারা প্রশাসনিক অঞ্চলে এক সন্ত্রাসীর গুলিতে নিহত হন। 
- আবে ২০০৬ থেকে ২০০৭ এবং আবার ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 
- তিনি জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রধানমন্ত্রী ছিলেন।
- আবে জুনিচিরো কোইজুমির অধীনে ২০০৫ থেকে ২০০৬ পর্যন্ত প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন এবং ২০১২ সালে সংক্ষিপ্ত সময়ের জন্য বিরোধী দলের নেতা ছিলেন। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
 
৪,১৭৯.
নিচের কোন দেশটি কাতারের উপর অবরোধ আরোপের সাথে জড়িত ছিলো না?
  1. বাহরাইন
  2. মিশর
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. কুয়েত
সঠিক উত্তর:
কুয়েত
উত্তর
সঠিক উত্তর:
কুয়েত
ব্যাখ্যা
২০১৭ সালের ৫ জুন সৌদি আরবের নেতৃত্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর প্রতিবেশি কাতারের সাথে কূটনৈতিক সম্পর্ক ও যোগাযোগ ছিন্ন করে।
পরবর্তীতে মালদ্বীপ, ইয়েমেন ও লিবিয়ার হাফতার সরকারও এই অবরোধে যোগ দেয়।
তবে জিসিসিভুক্ত কুয়েত ও ওমান নিরপেক্ষ ভূমিকা পালন করে।
দেশগুলো কাতারের বিরুদ্ধে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা প্রদানের অভিযোগ আনে। তখন কাতারের পাশে দাড়ায় তুরস্ক ও ইরান।
সম্প্রতি সাড়ে তিন বছরের অধিক সময় পর গত ৫ জানুয়ারি ২০২১ কুয়েতের মধ্যস্থতায় সৌদি জোট পুনরায় কাতারের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: সিএনএন আর্কাইভ/রিপোর্ট)
৪,১৮০.
'Black Lives Matter' কি?
  1. একটি গ্রন্থের নাম
  2. একটি পানীয়
  3. বর্ণবাদ বিরোধী আন্দোলন
  4. একটি NGO
সঠিক উত্তর:
বর্ণবাদ বিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা
'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন।

Black Lives Matter:
- 'Black Lives Matter' একটি বর্ণবাদ বিরোধী অনলাইনভিত্তিক আন্দোলন।
- সামাজিক মাধ্যমে ২০১৩ সালে এর যাত্রা শুরু হয়।
- আমেরিকায় কৃষ্ণাঙ্গদের প্রতি শ্বেতাঙ্গদের সহিংস আচরণের প্রতিবাদ থেকেই আফ্রো-আমেরিকান সম্প্রদায়ের মাঝে এর উৎপত্তি ঘটে।

উল্লেখ্য,
- ২০১২ সালে ফ্লোরিডায় ট্রেভন মার্টিনের মৃত্যুর পরে এই স্লোগানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।
- ১৭ বছর বয়সী নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে প্রতিবেশী ওয়াচ ভলান্টিয়ার জর্জ জিমারম্যান গুলি করে হত্যা করেছিল।
- আন্দোলনটি ২০১৩ সালে তিন কৃষ্ণাঙ্গ মহিলা দ্বারা শুরু হয়েছিল।
- তারা হলেন: অ্যালিসিয়া গারজা, প্যাট্রিস কুলারস এবং ওপাল টোমেটি।
- এই আন্দোলনের প্রধান লক্ষ্যগুলির মধ্যে ছিল পুলিশি বর্বরতা বন্ধ করা এবং কৃষ্ণাঙ্গদের সাথে সমান আচরণ করা।
- এর সমতার দাবির মধ্যে মানসিক স্বাস্থ্য, এলজিবিটি সম্প্রদায় এবং ভোটাধিকারও অন্তর্ভুক্ত রয়েছে।
- পরবর্তীতে যুক্তরাষ্ট্রে বিভিন্ন সময় এই আন্দোলন সংঘটিত হয়।

উৎস: i) Britannica.
         ii) ১৩ জুব, ২০২১, BBC।
৪,১৮১.
প্রথম কোন দেশে আরব বসন্তের সূত্রপাত ঘটে?
  1. মিশর
  2. সিরিয়া
  3. তিউনেশিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
তিউনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
তিউনেশিয়া
ব্যাখ্যা
আরব বসন্ত হলো আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান।
২০১০ সালের ডিসেম্বরে সর্বপ্রথম তিউনেশিয়ায় আরব বসন্তের সূত্রপাত ঘটে। বোয়াজিজি নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় গণবিক্ষোভ বা আরব বসন্তের সূত্রপাত ঘটে।
এর ফলে ১৪ মার্চ ২০১১ তিউনেশিয়ার স্বৈরশাসক জাইন এল বেন আলী এর পতন ঘটে। পরবর্তীতে এই গণবিক্ষোভ মিসর, ইয়েমেন, লিবিয়ার, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে ছড়িয়ে পড়ে। লিবিয়া ও সিরিয়ায় গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নেয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং দ্য গার্ডিয়ান)
৪,১৮২.
মেলানেশিয়া অঞ্চলের দেশ নয় কোনটি?
  1. পাপুয়া নিউগিনি
  2. ভানুয়াতু
  3. ফিজি
  4. লাওস
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
মেলানেশিয়া:
- 'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে।
- এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল।
- এটি প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।

এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ, 
৩. ভানুয়াতু এবং 
৪. ফিজি।

উৎস: WorldAtlas.
৪,১৮৩.
কোরিয়া যুদ্ধের শেষে কোন অঞ্চলে Demilitarized Zone (DMZ) গঠিত হয়?
  1. ৩৫তম উত্তর অক্ষাংশ
  2. ৩৮তম উত্তর অক্ষাংশ
  3. ৩৯তম উত্তর অক্ষাংশ
  4. ৪৯তম উত্তর অক্ষাংশ
সঠিক উত্তর:
৩৮তম উত্তর অক্ষাংশ
উত্তর
সঠিক উত্তর:
৩৮তম উত্তর অক্ষাংশ
ব্যাখ্যা

কোরিয়া বিভাজন:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- ১৯১০ সালে কোরীয় উপদ্বীপে জসন সাম্রাজ্যের ২৬তম রাজা গুজুং ছিলেন দায়িত্বে। তার শাসনামলের সময় কোরিয়া দখল করে নেয় জাপান।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র কোরিয়ার আক্রমণ করে।
- কোরিয়ার দক্ষিণ দিক থেকে আক্রমণ করে মার্কিন সেনাবাহিনী এবং উত্তর দিক থেকে আক্রমণ করে সোভিয়েত কমিউনিস্ট-এর রেড আর্মি।
- ১৯৪৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের যৌথ বাহিনীর কাছে জাপানি বাহিনী আত্মসমর্পণ করে।
- ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ৩৮° সমান্তরাল রেখায় ভাগ করে।
- ফলে কোরিয়া বিভক্ত হয়ে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া গঠন করে।

⇒ ৩৮ ডিগ্রি সীমারেখার উত্তর দিকে সোভিয়েত ইউনিয়ন সেনাবাহিনী কমিউনিস্ট শাসন ব্যবস্থা চালু করে এবং দক্ষিণ দিকে আমেরিকার সামরিক সরকার গঠিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

⇒ উত্তর কোরিয়ার নেতা ১৯৫০ সালে বিশাল সেনাবাহিনী নিয়ে দক্ষিণ কোরিয়া দখল করার চেষ্টা করেন, দক্ষিণ কোরিয়াও পাল্টা আক্রমণ করে বসে।
- এর মাধ্যমে রক্তক্ষয়ী যুদ্ধ–কোরিয়া যুদ্ধ শুরু হয়।
- দুই কোরিয়ার সঙ্গে যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া।
- প্রায় তিন বছর ধরে কোরিয়া যুদ্ধ চলে।
- ১৯৫৩ সালে দুপক্ষের মাঝে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- কোরিয়া যুদ্ধের (১৯৫০–১৯৫৩) শেষে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ৩৮তম উত্তর অক্ষাংশ বরাবর একটি নিরাপত্তা অঞ্চলের ব্যবস্থা করা হয়, যা Demilitarized Zone (DMZ) নামে পরিচিত।

উৎস: Britannica.

৪,১৮৪.
জার্মানি ও ফ্রান্সকে বিভক্তকারী সীমারেখা কোনটি?
  1. ক) সনোরা লাইন
  2. খ) সিগফ্রিড লাইন
  3. গ) ম্যাকনামারা লাইন
  4. ঘ) ডুরান্ড লাই
সঠিক উত্তর:
খ) সিগফ্রিড লাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) সিগফ্রিড লাইন
ব্যাখ্যা
সিগফ্রিড লাইন – জার্মানি ও ফ্রান্স

• সীমারেখা:

- সনোরা লাইন - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
- ওডারনিস লাইন – জার্মানি ও পোল্যান্ড।
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।
- হিন্ডারবার্গ লাইন - জার্মানি ও পোল্যান্ডের।

উৎস: ব্রিটানিকা।
৪,১৮৫.
দক্ষিণ সুদানের রাজধানীর নাম কী?
  1. জুবা
  2. লাটজুর
  3. আমাদি
  4. টুইক
সঠিক উত্তর:
জুবা
উত্তর
সঠিক উত্তর:
জুবা
ব্যাখ্যা
♦ দক্ষিণ সুদানঃ
বিশ্বের সর্বশেষ স্বাধীন ও জাতিসংঘভুক্ত দেশ - দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ৯ জুলাই দেশটি সুদান থেকে স্বাধীন হয় ও ১৪ জুলাই জাতিসংঘের সদস্য হয়।
- রাষ্ট্রীয় নাম - Republic of South Sudan
- রাজধানী - জুবা। 

উৎস: ব্রিটানিকা।
৪,১৮৬.
ফ্রান্সে কয়টি টাইম জোন রয়েছে?
  1. ৬টি
  2. ৮টি
  3. ১১টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৩টি
ব্যাখ্যা

ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- এটি আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর, আল্পস এবং পিরেনিস দ্বারা বেষ্টিত। দেশটির উত্তর-পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ-পূর্বে, মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত।
- রাজধানী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- ফ্রান্স বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক টাইম জোনে বিভক্ত দেশ।
- দেশটির মোট ১২টি (বা অ্যান্টার্টিকাতে দাবি সহ ১৩টি) টাইম জোন রয়েছে।
- ফ্রান্সের মূল ভূখণ্ডটি একটি টাইম জোনে অবস্থিত হলেও ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মতো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা এর অনেক উপনিবেশ এবং overseas territories রয়েছে।
- এই অঞ্চলগুলি ক্যারিবীয়, প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে ছড়িয়ে আছে, যার ফলে ফ্রান্সের একাধিক টাইম জোন রয়েছে। 

⇒ সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত দেশসমূহ:
১) ফ্রান্স: ১৩টি।
২) রাশিয়া ও যুক্তরাষ্ট্র: ১১টি।
৩) অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য: ৯টি।
৪) কানাডা: ৬টি।
৫) ডেনমার্ক ও নিউজিল্যান্ড: ৫টি।

উৎস: i) Britannica.
ii) Worldatlas.

৪,১৮৭.
ডোকলাম উপত্যকা নিয়ে কোন কোন দেশের মধ্যে বিরোধ চলছে?
  1. ভারত-চীন-ভুটান
  2. ভারত-চীন-রাশিয়া
  3. ভারত-চীন-নেপাল
  4. ভারত-চীন-পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত-চীন-ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভারত-চীন-ভুটান
ব্যাখ্যা
ডোকলাম উপত্যকা:

• ডোকলাম উপত্যকা চীন-ভারত-ভুটান সীমান্তে অবস্থিত।
• প্রতিটি দেশই ডোকলাম উপত্যকাকে নিজেদের অংশ বলে দাবি করে।
• ১৬ জুন, ২০১৭ সালে চীন এ উপত্যকায় সড়ক নির্মাণ করা শুরু করলে চীন-ভারত-ভুটান সীমান্তে উত্তেজনা শুরু হয়।
• ২৭ শে জুন ২০১৭ খ্রিষ্টাব্দে ভুটান চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
• চীন পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের অংশ হিসাবে ডোকলামকে একটি মানচিত্র প্রকাশ করে।
• ভারত ও ভুটানের প্রচণ্ড আপত্তির মুখে চীন এখানে সড়ক নির্মাণ স্থগিত করে।

তথ্যসূত্র: ব্রিটিনিকা ও প্রথম আলো।
৪,১৮৮.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল 'ডেমোক্রেটিক পার্টি'র লোগো কী?
  1. গাধা
  2. ঘোড়া
  3. হাতি
  4. সিংহ
সঠিক উত্তর:
গাধা
উত্তর
সঠিক উত্তর:
গাধা
ব্যাখ্যা
ডেমোক্রেটিক পার্টি:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- মার্কিন যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক পার্টি, অন্যটি রিপাবলিকান পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির লোগো: গাধা।
- রিপাবলিকান পার্টির লোগো: হাতি।

উল্লেখ্য,
- জোসেফ রবিনেট বাইডেন একজন মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি।
- ২০২০ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করে ২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- ডেমোক্রেটিক পার্টির একজন সদস্য বাইডেন।

উৎস: Britannica.
৪,১৮৯.
কটকা সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
  1. ক) পটুয়াখালী
  2. খ) সুন্দরবন
  3. গ) কক্সবাজার
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
খ) সুন্দরবন
ব্যাখ্যা
কটকা সমুদ্রসৈকত সুন্দরবনের বাগেরহাট জেলা অংশে অবস্থিত। স্থানীয়ভাবে এটি জামতলা সমুদ্রসৈকত নামে পরিচিত।

বাংলাদেশের বিখ্যাত কিছু সমুদ্রসৈকত:

- কুয়াকাটা সমুদ্রসৈকত : কুয়াকাটা, পটুয়াখালী।
- পারকি সমুদ্রসৈকত : আনোয়ারা, চট্টগ্রাম
- ইনানী, কলাতলী, লাবনী সমুদ্রসৈকত : কক্সবাজার
- পতেঙ্গা সমুদ্রসৈকত : পতেঙ্গা, চট্টগ্রাম।

(তথ্যসূত্র: পর্যটন কর্পোরেশন ওয়েবসাইট ও জাতীয় তথ্য বাতায়ন)
৪,১৯০.
রোম নগরী প্রতিষ্ঠা করেন কে?
  1. ক) অগাস্টাস সিজার
  2. খ) লেপিডাস
  3. গ) রোমিউলাস
  4. ঘ) কনস্টানটাইন
সঠিক উত্তর:
গ) রোমিউলাস
উত্তর
সঠিক উত্তর:
গ) রোমিউলাস
ব্যাখ্যা
- রোমান সম্রাট রোমিউলাস রোম নগরীর পত্তন করেন। তার নাম অনুসারেই এই নগরীর নামকরণ করা হয় রোম।
- ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়।
- টাইবার নদীর তীরে রোম নগরী সাতটি পর্বতের উপর অবস্থিত হওয়ায় একে সাত পাহাড়ের শহরও বলা হয়।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪,১৯১.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন-
  1. ক) Nikolai Podgorny
  2. খ) Leonid Brezhnev
  3. গ) Mikhail Gorbachev
  4. ঘ) Nikita Khrushchev
সঠিক উত্তর:
ক) Nikolai Podgorny
উত্তর
সঠিক উত্তর:
ক) Nikolai Podgorny
ব্যাখ্যা
১৯৭১ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন নিকোলাই পোদগর্নি।
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন মিখাইল গর্বাচেভ। উল্লেখ্য যে, ১৯৭১ সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রিচার্ড নিক্সন।
উৎসঃ রাশিয়া ও ইউএস সরকারি ওয়েবসাইট
৪,১৯২.
গ্রেট ব্রিটেন গঠিত হয় -
  1. ক) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস
  3. গ) স্কটল্যান্ড, ওয়েলস
  4. ঘ) কোনটি নয়।
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস
ব্যাখ্যা
- Great Britain is made up of England, Scotland and Wales. 
- The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland.
- England Just like Wales and Scotland, England is commonly referred to as a country but it is not a sovereign state.

The UK – a sovereign state that includes England, Scotland, Wales and Northern Ireland.
Great Britain – an island situated off the north west coast of Europe.
British Isles – a collection of over 6,000 islands, of which Great Britain is the largest.
England – a country within the UK.

তথ্যসূত্র:- ইউকে সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৪,১৯৩.
নর্ডস্ট্রিম (Nord Stream) গ্যাস পাইপলাইনটি কোন সাগরের নিচে দিয়ে গেছে?
  1. বাল্টিক সাগর
  2. কৃষ্ণ সাগর
  3. কাম্পিয়ান সাগর
  4. ভূ-মধ্যসাগর
সঠিক উত্তর:
বাল্টিক সাগর
উত্তর
সঠিক উত্তর:
বাল্টিক সাগর
ব্যাখ্যা
• নর্ড স্ট্রিম (Nord Stream) পাইপ লাইন: 
 - রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম। 
- এই পাইপ লাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া গ্যাস সরবরাহ করে।
- নর্ড স্ট্রিম পাইপলাইন বাল্টিক সমুদ্রের নিচে দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫) এলাকা জুড়ে বিস্তৃত।

- রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছ থেকে বাল্টিক সাগরের নিচ দিয়ে এটি গিয়ে পৌঁছেছে উত্তর-পূর্ব জার্মানিতে।
- ২০১১ সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়। এর মাধ্যমে রাশিয়া থেকে দিনে ১৭০ ঘন মিটার গ্যাস জার্মানিতে পাঠাতে পারে।
 
উৎস: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট ও Nord Stream ওয়েবসাইট।
৪,১৯৪.
ব্রাজিলের রাজধানীর নাম কী?
  1. সাও পাওলো
  2. ব্রাসিলিয়া
  3. রিও ডি জেনেইরো
  4. বেলেম
সঠিক উত্তর:
ব্রাসিলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ব্রাসিলিয়া
ব্যাখ্যা
ব্রাজিল:
- ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ। 
- ব্রাজিল দক্ষিণ আমেরিকার প্রায় অর্ধেক ভূখণ্ড জুড়ে বিস্তৃত।
- রাজধানী: ব্রাসিলিয়া। 
- এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ, রাশিয়া, কানাডা, চীন এবং যুক্তরাষ্ট্রের পরেই এর অবস্থান।
- ব্রাজিলের মোট সীমান্ত দৈর্ঘ্য ১৫,৭০০ কিমি, যা দক্ষিণ আমেরিকার প্রায় সব দেশের সঙ্গে যুক্ত।
- দেশটি উষ্ণমণ্ডলীয় ও উপক্রান্তীয় জলবায়ুর এক বিশাল বৈচিত্র্যময় ভূখণ্ড, যেখানে রয়েছে:অ্যামাজন রেইনফরেস্ট, যা পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট।
- অ্যামাজন নদী অববাহিকা, যা বিশ্বের বৃহত্তম নদী ব্যবস্থা।
- ব্রাজিল বিশ্বের পঞ্চম সর্বাধিক জনবহুল দেশ।
- লাতিন আমেরিকার মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ ব্রাজিলে বসবাস করে।
- রাজধানী ব্রাজিলিয়া দেশটির অভ্যন্তরে অবস্থিত, তবে বেশিরভাগ জনসংখ্যা উপকূলীয় অঞ্চলে কেন্দ্রীভূত।
- রিও ডি জেনেইরো আন্তর্জাতিকভাবে ব্রাজিলের অন্যতম প্রধান চিহ্ন হিসেবে পরিচিত।
- ব্রাজিল তার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ, বৈচিত্র্যময় ভূপ্রকৃতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।

উৎস: Britannica.
৪,১৯৫.
'Rand' is the currency of:
  1. Bolivia
  2. South Africa
  3. Ghana
  4. Peru
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৪,১৯৬.
দক্ষিণ আফ্রিকার আইনসভা কত কক্ষ বিশিষ্ট?
  1. ক) ১
  2. খ) ২
  3. গ) ৩
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
• আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণাঞ্চলের দেশ হলো - দক্ষিণ আফ্রিকা।
• দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of South Africa
• দক্ষিণ আফ্রিকার রাজধানী: (৩টি)
           - নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া,
           - বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন ও
           - সংসদীয় রাজধানী - কেপ টাউন
• অফিসিয়াল ভাষা - ১১টি (সরকারি ওয়েবসাইট),  ১২টি (ব্রিটানিকা)
• দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম - র‍্যান্ড (Rand)
• সংসদের নাম - পার্লামেন্ট (২ কক্ষ বিশিষ্ট); উচ্চকক্ষ - National Council ও নিম্নকক্ষ - National Assembly

তথ্যসূত্র - Britannica.com
৪,১৯৭.
গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়া
  2. লুইসিয়ানা
  3. অ্যারিজোনা
  4. ডেলাওয়্যার
সঠিক উত্তর:
অ্যারিজোনা
উত্তর
সঠিক উত্তর:
অ্যারিজোনা
ব্যাখ্যা
গ্র্যান্ড ক্যানিয়ন:
- বিখ্যাত গিরিখাত গ্রান্ড ক্যানিয়ন উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাত যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যে অবস্থিত।
- এই গিরিখাতের মধ্য দিয়ে কলোরাডো নদী বয়ে গেছে।
- এটি এর চমৎকার আকার এবং রঙের জন্য বিখ্যাত।
- গ্র্যান্ড ক্যানিয়ন মূলত অনুভূমিক স্তরযুক্ত শিলা এবং লাভা প্রবাহ নিয়ে গঠিত।
- গ্র্যান্ড ক্যানিয়নে অনেক উপনদীর পাশের গিরিখাত এবং পার্শ্ববর্তী মালভূমিও রয়েছে।

উৎস: Britannica.
৪,১৯৮.
ব্রিটিশ সংসদের উচ্চ কক্ষের নাম কী?
  1. হাউজ অব কমন্স
  2. সিনেট
  3. পার্লামেন্ট হাউস
  4. হাউজ অব লর্ডস
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
ব্রিটিশ আইন সভা:
- আইন সভার নাম পার্লামেন্ট।
- দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।
- ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।

অন্যদিকে –
- সিনেট যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪,১৯৯.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. ক) ইতালি
  2. খ) গ্রিস
  3. গ) তুরস্ক
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
গ) তুরস্ক
ব্যাখ্যা
হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ সম্ভব হয়। গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং ন্যাশনাল জিওগ্রাফি)
৪,২০০.
কোন শহরকে 'পবিত্র ভূমি' বলা হয়?
  1. রিয়াদ
  2. বাগদাদ
  3. জেরুজালেম
  4. দামাস্কাস
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ।

⇒ মুসলিমদের জন্য:
- জেরুজালেম বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর স্মৃতি বিজড়িত স্থান ছিল। মহানবী (স) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি মিরাজে গমন করেন। এজন্য মুসলমানদের নিকট জেরুজালেম এত পবিত্র। জেরুজালেমে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত যা মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান। মসজিদুল আকসা (আল আকসা মসজিদ) বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ। এই মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত। জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান। ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত। টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান। চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে। এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়। যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.