বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪১ / ৫১ · ৪,০০১৪,১০০ / ৫,০৮০

৪,০০১.
নিউজিল্যান্ডের রাজধানী কোনটি?
  1. অকল্যান্ড
  2. ক্রাইস্টচার্চ
  3. ওয়েলিংটন
  4. হ্যামিল্টন
সঠিক উত্তর:
ওয়েলিংটন
উত্তর
সঠিক উত্তর:
ওয়েলিংটন
ব্যাখ্যা

নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১০২,৫৮৭ বর্গ মাইল (২৬৫,৭০০ বর্গ কিমি)।
- রাজধানী: ওয়েলিংটন।
- ভাষা: ইংরেজি, মাওরি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও বৌদ্ধ, হিন্দু ধর্ম।
- মুদ্রা: নিউজিল্যান্ড ডলার।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা, গভর্নর-জেনারেল প্রতিনিধিত্ব করেন এবং সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র - Britannica.com

৪,০০২.
বাংলাদেশ ছাড়া নিচের কোন অঞ্চলের মানুষের ভাষা বাংলা?
  1. মিজোরাম
  2. নাগপুর
  3. তামিল
  4. আসাম
সঠিক উত্তর:
আসাম
উত্তর
সঠিক উত্তর:
আসাম
ব্যাখ্যা
ভারতে ভাষা বাংলা: 
- বাংলাকে 'অন্যতম' রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার দাবিতে ১৯৫২ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের দামাল ছেলেরা রাজপথে বুকের তাজা রক্ত ঝরিয়েছিল।
- সেই বাংলা এখন বাংলাদেশের বাইরেও রাষ্ট্রীয় মর্যাদা অর্জন করেছে।
- বাংলা এখন বিশ্বের তিনটি দেশের দাপ্তরিক ভাষা।
- সেগুলো হলো: বাংলাদেশ, ভারত ও সিয়েরা লিওন।

এছাড়াও -
- ভারতে সর্বাধিক ব্যবহৃত ভাষা হচ্ছে হিন্দি।
- ভারতের দ্বিতীয় বৃহত্তম ভাষা বাংলা।
- ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা প্রদেশের দাপ্তরিক ভাষা বাংলা।
- পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা ছাড়াও আসাম, বিহার ও উড়িষ্যাতে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে।
- এছাড়াও বিশ্বের নানা প্রান্তে বাংলা ভাষাভাষী বহুসংখ্যক মানুষ রয়েছে।

উৎস: ২১ ফেব্রুয়ারি, ২০২২, Hindustan Times ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৪,০০৩.
সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কী?
  1. পাউন্ড
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়াল
সঠিক উত্তর:
দিরহাম
উত্তর
সঠিক উত্তর:
দিরহাম
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৪,০০৪.
কোন দেশটি সর্বপ্রথম ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর প্রতিষেধক টিকার অনুমোদন প্রদান করে?
  1. ক) তুরস্ক
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ২০২০ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার অনুমোদন প্রদান করে। ৮ ডিসেম্বর থেকে টিকাটির প্রথম প্রয়োগও শুরু হয় যুক্তরাজ্যে।
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার নাম হলো tozinameran, কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
টিকাটির উদ্ভাবন করে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন তুর্কি বংশোদ্ভুত মুসলিম দম্পতি উগার সাহিন এবং ওজলেম টুরেসি।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৪,০০৫.
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. ক) আলবেনিয়া
  2. খ) মেসেডোনিয়া
  3. গ) সার্বিয়া
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) মেসেডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মেসেডোনিয়া
ব্যাখ্যা
- মাদার তেরেসা ১৯১০ সালের ২৬ আগস্ট বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপজি শহরে জন্মগ্রহণ করেন।
- ২৭ আগস্ট তাকে ব্যাপ্টাইজ করা হয়। তার পরিবার ছিলো আলবেনিয়ান বংশোদ্ভত। তার আসল নাম অ্যাগনেজ গঞ্জে বয়াজিও।
- তিনি নিজেকে মানব সেবায় আত্মনিয়োগ করে কলকাতায় ‘মিশনারিজ অব চ্যারিটিজ’ প্রতিষ্ঠা করেন।
- মাদার তেরেসা কর্তৃক প্রতিষ্ঠিত সেবা প্রতিষ্ঠান হলো - নির্মল হৃদয়। 
- মানবসেবায় অবদানের জন্যে ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। মাদার তেরেসা ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর কলকাতায় মারা যান।

সূত্র: ব্রিটানিকা, নোবেলপ্রাইজ ও বায়োগ্রাফি ওয়েবসাইট।
৪,০০৬.
ভিয়েতনাম কে বলা হয়-
  1. অনুগ্রহের ভূমি
  2. আশা ও গৌরবের ভূমি
  3. নীল ড্রাগনের দেশ
  4. সকালের শান্ত ভূমি
সঠিক উত্তর:
নীল ড্রাগনের দেশ
উত্তর
সঠিক উত্তর:
নীল ড্রাগনের দেশ
ব্যাখ্যা
• ভিয়েতনাম কে বলা হয়- নীল ড্রাগনের দেশ।
• ভেনেজুয়েলাকে বলা হয়- অনুগ্রহের ভূমি।
• যুক্তরাজ্যকে বলা হয়- আশা ও গৌরবের ভূমি।
• দক্ষিণ কোরিয়াকে বলা হয়- সকালের শান্ত ভূমি।

উৎস: world population review.
৪,০০৭.
যুক্তরাজ্যের অর্থমন্ত্রী পদটির সরকারি নাম কী? 
  1. ফিন্যান্স সেক্রেটারি
  2. চ্যান্সেলর অব এক্সচেকার
  3. ট্রেজারার অব ক্রাউন
  4. সেক্রেটারি অব ট্রেজারি
সঠিক উত্তর:
চ্যান্সেলর অব এক্সচেকার
উত্তর
সঠিক উত্তর:
চ্যান্সেলর অব এক্সচেকার
ব্যাখ্যা

• যুক্তরাজ্যের অর্থমন্ত্রী:
- ব্রিটেনের অর্থমন্ত্রীকে চ্যান্সেলর অব এক্সচেকার (Chancellor of the Exchequer) বলা হয়। 
- চ্যান্সেলর অব এক্সচেকার হলেন সরকারের প্রধান অর্থমন্ত্রী এবং তাই তিনি যুক্তরাজ্যের অর্থনীতির বিকাশ, কর বা ঋণের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি এবং জনসাধারণের ব্যয় নিয়ন্ত্রণের জন্য দায়ী।
- কোষাগারের কাজের সামগ্রিক দায়িত্ব তাঁর উপর ন্যস্ত।

- যুক্তরাজ্যে বাজেট প্রস্তুত ও উপস্থাপনার দায়িত্বে থাকেন চ্যান্সেলর অব দ্য এক্সচেকার।
- তিনি বাজেট সংসদে উপস্থাপন করেন।
- তার বাজেট ভাষণের মূল বিষয়: করনীতি (Taxation) এবং অর্থনীতির অবস্থা (State of the Economy)। 
- তবে খরচের বিশদ বিবরণ নিয়ে আলোচনার চেয়ে কর প্রস্তাবনা বেশি আলোচিত হয়।
- সংসদে ব্যয়ের অনুমান (estimates) জমা দেওয়া হয়।
- এটি House of Commons-এর departmental select committees পর্যালোচনা করে।
- এ পর্যালোচনাগুলো সাধারণত নীতিমালার পরিবর্তন করে না, বরং সমালোচনা ও পরামর্শ দিয়ে প্রভাব ফেলে।
- Treasury বা অর্থ মন্ত্রণালয় বাজেটের খুঁটিনাটি বিষয়ে অন্য সরকারি দপ্তরগুলোর ওপর ব্যাপক নিয়ন্ত্রণ রাখে।
- বড় সিদ্ধান্তগুলো মন্ত্রিসভায় (Cabinet) নেওয়া হয়, তবে সে আলোচনার তথ্য প্রকাশ করা হয় না।

তথ্যসূত্র:  i) Britannica.
 ii) Gov.uk

৪,০০৮.
সর্বপ্রথম কোন দেশ জাতীয় পতাকা ব্যবহার করে?
  1. ডেনমার্ক
  2. নেদারল্যান্ডস
  3. নেপাল
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
বিশ্বের প্রথম জাতীয় পতাকা ব্যবহারকারী:
- ডেনমার্ক বিশ্বের সর্বপ্রথম দেশ হিসেবে জাতীয় পতাকা ব্যবহার করে।

⇒ ডেনমার্কের পতাকা ড্যানেব্রোগ নামে পরিচিত।
- ডেনমার্ক এর পতাকাটি ১৩৭০ বা তারও আগে থেকেই ব্যবহৃত হয়ে আসছে।
- পতাকাটি লাল পটভূমিতে একটি সাদা ক্রস দিয়ে গঠিত। 
- পতাকাটির বর্তমান অনুপাত ১৮৯৩ সালে আনুষ্ঠানিকভাবে রূপায়িত হয়েছিল।

অন্যদিকে,
- জাতীয় পতাকা ব্যবহারকারী বিশ্বের ২য় দেশ নেদারল্যান্ডস।

উৎস: i) Britannica. 
ii) World atlas. [link]
৪,০০৯.
নিচের কোন দেশে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান?
  1. ভারত
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
- উল্লিখিত দেশসমূহের মধ্যে যুক্তরাজ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান।
- যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধান রাণী দ্বিতীয় এলিজাবেথ। তার ক্ষমতা পার্লামেন্টের আইন দ্বারা সীমাবদ্ধ।
অন্যদিকে,
- ভারত, ফ্রান্স ও রাশিয়ায় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪,০১০.
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ কোনটি?
  1. লিবিয়া
  2. সুদান
  3. আলজেরিয়া
  4. কঙ্গো
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।

আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।

তথ্যসূত্র - Britannica.com
৪,০১১.
হাইফা কোন দেশের বন্দর নগরী?
  1. ক) ইরান
  2. খ) ইসরাঈল
  3. গ) কুয়েত
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ইসরাঈল
উত্তর
সঠিক উত্তর:
খ) ইসরাঈল
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে ইসরায়েলের প্রধান বন্দর হাইফা।
 
- বন্দর আব্বাস ইরানের সমুদ্রবন্দর।
- পোর্ট সাইদ মিশরের সমুদ্রবন্দর।
- আকাবা জর্ডানের সমুদ্রবন্দর।
 
সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো
৪,০১২.
'কান্দাহার' কোন দেশের শহর?
  1. আফগানিস্তান
  2. কাজাখস্তান
  3. কিরগিজস্তান
  4. তুর্কমেনিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
কান্দাহার:
- কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার।
- কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী।
- এটি আফগানিস্তানের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র।
- শহরটি এক সময় তালেবানের শক্তিশালী ঘাঁটি ছিল।

উৎস: Britannica.
৪,০১৩.
বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল কোনটি?
  1. ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
  2. খ) সুন্দরবন
  3. গ) ভাওয়াল ও মধুপুর বনাঞ্চল
  4. ঘ) সিলেটের বনাঞ্চল
  5. ঙ) বরেন্দ্র অঞ্চলের বনভূমি
সঠিক উত্তর:
ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ক) পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল - বাংলাদেশের বৃহত্তম বনাঞ্চল। এর আয়তন - ১২ হাজার বর্গকি.মি প্রায়। একক বন হিসাবে বৃহত্তম বন - সুন্দরবন যার বাংলাদেশ অঞ্চলের আয়তন প্রায় ৬,০১৭ কি.মি প্রায়।
উৎস - বাংলাদেশ বনবিভাগ (খুলনা বিভাগ) -ওয়েবসাইট।
৪,০১৪.
২০২৫ সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে 'মানুষ' হিসেবে স্বীকৃতি দেয়?
  1. Mount Tasman
  2. Malie Brun
  3. Mount Taranaki
  4. Mount Haast
সঠিক উত্তর:
Mount Taranaki
উত্তর
সঠিক উত্তর:
Mount Taranaki
ব্যাখ্যা

• মাউন্ট তারানাকি /Mount Taranaki:  
- মাউন্ট তারানাকি (Mount Taranaki)  নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত একটি নিষ্ক্রিয় আগ্নেয়গিরি।
- এর উচ্চতা প্রায় ২,৫১৮ মিটার বা ৮,২৬১ ফুট। 
- এটি মাওরি  সম্প্রদায়ের জন্য পবিত্র এবং পূর্বপুরুষ হিসেবে বিবেচিত।
- এর মাওরি নাম Taranaki Maunga বা Taranaki Mounga। 

- ২০২৫ সালে নিউজিল্যান্ড সরকার 'মাউন্ট তারানাকি' (Mount Taranaki) কে 'মানুষ' হিসেবে স্বীকৃতি দেয়।
- ২০২৫ সালের জানুয়ারি মাসে পার্লামেন্টে Taranaki Maunga Collective Redress আইন পাসের মাধ্যমে কার্যকর হয়।
- এই আইনের অধীনে পর্বতটি এবং তার আশেপাশের পরিবেশকে একটি আইনি ব্যক্তি (legal person) হিসেবে ঘোষণা করা হয়, যার ফলে এটি মানুষের মতো অধিকার, দায়িত্ব এবং সুরক্ষা পায়।
- এই স্বীকৃতির মাধ্যমে সরকারের মালিকানা শেষ হয়। 
- পর্বতটির ঐতিহাসিক অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং পরিবেশ সংরক্ষণের জন্য একটি কাউন্সিল (৮ জনের: ৪ জন মাওরি প্রতিনিধি এবং ৪ জন সরকার-নিযুক্ত) এর প্রতিনিধি হিসেবে কাজ করবে।  

উল্লেখ্য,
- নিউজিল্যান্ডে এর আগে Te Urewera নামে একটি একটি বনাঞ্চল এবং Whanganui River নামের একটি নদী কে 'মানুষ' (legal person) হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: 
i) The Guardian. (Link)
ii) National Public Radio (NPR).
iii) Daily Star. 

৪,০১৫.
অস্ট্রেলিয়া কত সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ১৮৯৯ সালে
  2. ১৯০১ সালে
  3. ১৯০২ সালে
  4. ১৯০৬ সালে
সঠিক উত্তর:
১৯০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯০১ সালে
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী: অ্যান্টনি নরম্যান অ্যালবানিজ।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রীর দুটি সরকারি বাসভবন রয়েছে।
- ক্যানবেরার দি লজ এবং সিডনির কিরিবিলি হাউস।

উৎস: Britannica. 
৪,০১৬.
নিচের কোন দেশটির মুদ্রার নাম 'দিনার'?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. ওমান
  3. ইরান
  4. বাহরাইন
সঠিক উত্তর:
বাহরাইন
উত্তর
সঠিক উত্তর:
বাহরাইন
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৪,০১৭.
নিচের কোনটি দেশটি ভাষাগত দিক থেকে ভিন্ন?
  1. মিশর
  2. কাতার
  3. ইরান
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি মুসলিম রাষ্ট্র। 
- ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি।
- সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ।
-  ১৯৭৯ সালে ইরানী বিপ্লব গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় এবং ইরানে একটি ইসলামী প্রজাতন্ত্র স্থাপন করে।
- ইরান ৩০টি প্রদেশে বিভক্ত।
- ফার্সি ইরানের জাতীয় ভাষা।
- জাতীয় ভাষা আরবি না হওয়ার কারণে মধ্যপ্রাচ্যের দেশ হয়েও ইরানকে আরব দেশ বলা হয় না।
- মিশর, কাতার ও সিরিয়ার সরকারি ভাষা আরবি।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
৪,০১৮.
বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানের কোন প্রদেশে অবস্থিত?
  1. কাবুল
  2. পারওয়ান
  3. হেরাত 
  4. কান্দাহার
সঠিক উত্তর:
পারওয়ান
উত্তর
সঠিক উত্তর:
পারওয়ান
ব্যাখ্যা

বাগরাম বিমানঘাঁটি:
- বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানের পারওয়ান প্রদেশে অবস্থিত।

⇒ বাগরাম বিমানঘাঁটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে।
- গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।
- আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। 
- মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে।
- মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে।

উল্লেখ্য,
- কৌশলগত অবস্থান ও মূল্যবান খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ হওয়ার কারণে সম্প্রতি (অক্টোবর, ২০২৫) আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: i) U.S. AIR FORCES CENTRAL (.mil).
ii) প্রথম আলো।

৪,০১৯.
নিচের কোন দেশে বাংলাদেশের আগে সূর্য উঠে?
  1. নরওয়ে
  2. তাজিকিস্তান
  3. কুয়েত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

উল্লেখ্য,
- সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।
- বাংলাদেশের আগে জাপানে সূর্য উঠে।

উৎস: Worldatlas.
৪,০২০.
বাংলাদেশকে সর্বোচ্চ ঋণদাতা দেশ কোনটি?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা

বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ ২০১৯ সালে IDA থেকে মোট ২২৩.৭ কোটি মার্কিন ডলার ঋণ লাভ করে যা IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। দেশ বা দ্বিপাক্ষিক উৎস হিসেবে বাংলাদেশ সবচেয়ে বেশি সহায়তা পায় জাপান থেকে।
সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট।

৪,০২১.
সম্প্রতি চীনের লং মার্চ ৫বি নামের রকেটটি কোথায় আছড়ে পড়ে?
  1. ভারত মহাসাগর
  2. উত্তর প্রশান্ত মহাসাগর
  3. আটলান্টিক মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা
- গত ৯ মে ২০২১ মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে চীন উৎক্ষেপিত লং মার্চ ৫বি নামের একটি রকেটের অংশবিশেষ আছড়ে পড়ে।
- রকেটটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে গত ২৯শে এপ্রিল চীনের হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
- গত বছরও চীনের লং মার্চ সিরিজের একটি রকেটের টুকরো আইভরি কোস্টের একটি গ্রামে আছড়ে পড়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৪,০২২.
রাশিয়ার প্রধান উপজাতির (ethnic minority) নাম কি?
  1. ক) Bashkirs
  2. খ) Tatars
  3. গ) Chuvash
  4. ঘ) Ukrainian
সঠিক উত্তর:
খ) Tatars
উত্তর
সঠিক উত্তর:
খ) Tatars
ব্যাখ্যা
Russia is one of the countries with the largest numbers of ethnic groups in Europe. It is a multinational state with around 185 ethnic groups or nationalities. Four-fifths of the country's residents are ethnic Russians, with Tatars and Ukrainians being the largest minorities. Tatars belong to a Turkic language speaking group, and are found living mainly in Central Asia and Eastern Europe. 80.9% of the Russian population are Russians and 3.9% are Tatars. Source: worldatlas.com
৪,০২৩.
কোন দেশকে ‘The Land of a Thousand Smiles’ বলা হয়?
  1. থাইল্যান্ড
  2. জাপান
  3. ফিলিপাইন
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
ভৌগোলিক উপনাম:
-থাইল্যান্ড ''The Land of a Thousand Smiles” নামে পরিচিত।
- প্রাকৃতিক সৌন্দর্য এবং এর ঐতিহাসিক ঐশ্বর্যের পাশাপাশি দেশের বন্ধুত্বপূর্ণ মানুষ এবং আকর্ষণীয় সংস্কৃতির কারণে এই দেশকে ''The Land of a Thousand Smiles” নামে অভিহিত করা হয়।

অন্যদিকে,
-আফগানিস্তান “Graveyard of Empires বা সাম্রাজ্যের কবরস্থান'' নামে পরিচিত।
-ফিলিপাইনের উপনাম “The Pearl of the Orient Sea”;

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৪,০২৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচের কোন দেশটি মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিলো?
  1. ক) জাপান
  2. খ) সোভিয়েত ইউনিয়ন
  3. গ) ইতালি
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
খ) সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রণের মাধ্যমে দ্বিতীয় বিশ্ব‍যুদ্ধের সূত্রপাত হয়। অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়।

অক্ষশক্তির দেশসমূহ হলো:
- জাপান
- জার্মানি ও
- ইতালি।

মিত্রশক্তির দেশসমূহ হলো:
- যুক্তরাজ্য
- ফ্রান্স
- যুক্তরাষ্ট্র
- সোভিয়েত ইউনিয়ন (রাশিয়া)
- চীন
- পোল্যান্ড প্রভৃতি।

- স্পেন, পর্তুগাল, সুইজারল্যান্ড, ভ্যাটিকান সিটি, আয়ারল্যান্ড, সুইডেন, তুরস্ক প্রভৃতি দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ বা মিত্র শক্তির পক্ষাবলম্বন না করে নিরপেক্ষ ভূমিকা পালন করে।
- ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিকট জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৪,০২৫.
'এডামস পিক' কোথায় অবস্থিত?
  1. শ্রীলংকা
  2. ভারত
  3. ইরান
  4. মিশর
সঠিক উত্তর:
শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলংকা
ব্যাখ্যা

এডামস পিক:
- এডামস পিক শ্রীলঙ্কার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এর উচ্চতা ৭,৫৫৯ ফুট (২,৩০৪ মিটার)।
- এটি রত্নাপুরা শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।
- এর শীর্ষে অবস্থিত শ্রী পাদা নামক পদচিহ্ন, যা বহু ধর্মাবলম্বীর কাছে পবিত্র।
- বৌদ্ধরা এটিকে বুদ্ধের, হিন্দুরা শিবের, মুসলমানরা আদমের এবং খ্রিস্টানরা সেন্ট থমাসের পদচিহ্ন মনে করেন।
- প্রতি বছর হাজারো তীর্থযাত্রী বিভিন্ন ধর্ম থেকে এসে এ শিখরে আরোহণ করেন।
- এর চারপাশে ঘন বৃষ্টি অরণ্য রয়েছে, যা ১৯৪০ সালে পিক উইল্ডারনেস স্যাংচুয়ারি হিসেবে সংরক্ষিত হয়।
- এই পর্বত থেকে কেলানি, কালু ও ওয়ালাভে—শ্রীলঙ্কার তিনটি প্রধান নদীর উৎস।
- পর্বতটি মূলত গ্নেইস পাথরে গঠিত এবং এতে রুবি, স্যাফায়ারসহ মূল্যবান রত্ন পাওয়া যায়।
- প্রাচীন রাজারা তীর্থযাত্রীদের সুবিধার্থে রাস্তা, বিশ্রামাগার ও লোহার শিকল নির্মাণ করেছিলেন।
- মার্কো পোলো, ইবনে বতুতা, মা হুয়ানসহ বহু ভ্রমণকারীর ভ্রমণবৃত্তান্তে এডামস পিকের উল্লেখ আছে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।

৪,০২৬.
ইরানের আইনসভার নাম কি?
  1. রাষ্টীয় সভা
  2. মজলিস
  3. লয়াজিরগা
  4. কংগ্রেস
সঠিক উত্তর:
মজলিস
উত্তর
সঠিক উত্তর:
মজলিস
ব্যাখ্যা
- মজলিস : ইরানের আইনসভা
- রাষ্টীয় সভা : নেপালের আইনসভা 
- লয়াজিরগা : আফগানিস্তানের আইনসভা
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা
- রিক্সড্যাগ : সুইডেনের আইনসভা
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা
- আলথিং : আইসল্যান্ডের আইনসভার
- এডুসকুন্ডা : ফিনল্যান্ডের আইনসভা।
(তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা)
৪,০২৭.
কোন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র কিউবা থেকে বিখ্যাত ‘গুয়ানতানামো বো’ কারাগার নিয়ে নেয়?
  1. Treaty of Caribbean
  2. Cape Town Treaty
  3. Platt Amendment
  4. Treaty of Bern
সঠিক উত্তর:
Platt Amendment
উত্তর
সঠিক উত্তর:
Platt Amendment
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র কিউবা থেকে বিখ্যাত ‘গুয়ানতানামো বো’ কারাগার নিয়ে নেয় Platt Amendment চুক্তির মাধ্যমে।
• ‘গুয়ানতানামো বো:
- ১১ জানুয়ারি ২০০২ তারিখে কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে গুয়ানতানামো উপসাগরে কিউবার মাটিতে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটিতে এই কারাগারটি স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৯০৩ খ্রিষ্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ৪৫ বর্গকিলোমিটার ভূমি নৌঘাটিঁ স্থাপনের উদ্দেশ্যে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে অধিগ্রহণ করে। 
- ১৯৯১ থেকে এই নৌঘাটিতে বন্দী আটক রাখা শুরু হয়।

তথসূত্র: ব্রিটানিকা।
৪,০২৮.
বাংলাদেশ কত সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে?
  1. ১৯৮৮ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

বাংলাদেশ ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে।

ফিলিস্তিন:

- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

⇒ রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- ফিলিস্তিনের আনুষ্ঠানিক রাজধানী ইস্ট জেরুজালেম (East Jerusalem) হিসেবে বিবেচিত। তবে, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে এবং তা নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। ফলে, জেরুজালেম শহর এখন ইসরায়েলের দখলে রয়েছে.
- ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র বর্তমানে রামাল্লাহ (Ramallah) শহরে অবস্থিত, যা পশ্চিম তীরে (West Bank) অবস্থিত। রামাল্লাহ ফিলিস্তিনের বর্তমান সরকারের কার্যক্রম পরিচালনা করার স্থান এবং এটি অধিকাংশ ফিলিস্তিনী সংস্থার সদর দপ্তর।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- বাংলাদেশ ১৯৮৮ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.

৪,০২৯.
আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে?
  1. ক) ইসমাইল সাবরি ইয়াকুব
  2. খ) মাহাতির মোহাম্মদ
  3. গ) টুঙ্কু আব্দুল রহমান
  4. ঘ) নাজিব রাজা
সঠিক উত্তর:
খ) মাহাতির মোহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মাহাতির মোহাম্মদ
ব্যাখ্যা
মাহাতির মোহাম্মদ (১৯২৫ - বর্তমান)
• আধুনিক মালয়েশিয়ার স্থপতি যিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন (১৯৮১ - ২০০৩ এবং ২০১৮ - ২০২০)। • তিনি মালয়েশিয়াকে একটি শিল্পোন্নত দেশে রুপান্তরিত করেছেন।
• তিনি ১৯৬৪ সালে ‘United Malays National Organization’ (UMNO) দল থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন।
• টুঙ্কু আব্দুল রহমানের সাথে বিরোধের জের ধরে ১৯৬৯ সালে তাকে ‘UMNO’ থেকে বহিষ্কার করা হয়। তবে ১৯৭০ সালে আবার দলটিতে যোগদান করেন।
• বিশ্বের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ মাহাথির মোহাম্মদ আবারো মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর বয়স এখন ৯৭ বছর।

তথ্যসূত্র:- প্রথম আলো এবং বিবিসি বাংলা। 
৪,০৩০.
কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত নয়?
  1. আর্মেনিয়া
  2. আজারবাইজান
  3. জর্জিয়া
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

ককেশাস অঞ্চলে অবস্থিত নয় - আলজেরিয়া।

ককেশাস অঞ্চল:
- ককেশাস অঞ্চল (Caucasus Region) হলো ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- এই অঞ্চল কৃষ্ণ সাগর এবং ক্যাস্পিয়ান সাগরের মধ্যে অবস্থিত।
- ককেশাস অঞ্চলে রয়েছে ৪টি দেশ। দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।
- ককেশাস পর্বতমালা দুটি প্রধান পর্বতশ্রেণী নিয়ে গঠিত: উত্তর দিকে বৃহত্তর ককেশাস এবং দক্ষিণ দিকে ক্ষুদ্র ককেশাস।
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এলব্রুস পর্বত (Mount Elbrus) এখানেই অবস্থিত।

উৎস: Britannica.

৪,০৩১.
'বুন্ডেসটাগ' কোন দেশের আইনসভা?
  1. জার্মানি
  2. সুইডেন
  3. ফিনল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
জার্মানি:
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- প্রশাসনিক নাম: Federal Republic of Germany.
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো।
- রাষ্ট্রীয় ভাষা: জার্মান।
- আইনসভা: বুন্ডেসটাগ।

এছাড়াও,
- জার্মানির সীমান্তবর্তী দেশ ৯টি। সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড।
- জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঞ্জেলা মারকেল। তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন।

⇒ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্বের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।
- দুই জার্মানিকে পৃথককারী বার্লিন প্রাচীরের নির্মাণ শুরু হয় ১৩ আগস্ট ১৯৬১ সালে এবং এর পতন ঘটে ৯ নভেম্বর ১৯৮৯ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয়।

অন্যদিকে,
- ফিনল্যান্ডের আইনসভা এডুসকুন্টা।
- স্টারটিং: নরওয়ের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।

উৎস: Britannica.
৪,০৩২.
কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী?
  1. ক) ইসরাইল
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীলংকা
ব্যাখ্যা
শ্রিমাভো বন্দরনায়েকে ১৯৬০ সালে নির্বাচনে জিতে শ্রিলংকার প্রধানমন্ত্রী হন। তিনি বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। ১৯৬৫ সালে ক্ষমতা ত্যাগ করার পরে ১৯৭০-৭৭ এবং ১৯৯৪ - ২০০০ মেয়াদে আরো দুইবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উৎসঃ ব্রিটানিকা
৪,০৩৩.
কোন দেশটি অতীতে UN Security Council এর স্থায়ী সদস্য ছিল?
  1. ক) USSR
  2. খ) UK
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) USSR
উত্তর
সঠিক উত্তর:
ক) USSR
ব্যাখ্যা
USSR জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সময়ের সদস্য এবং স্থায়ী সদস্য ছিলো USSR এর পতন হওয়ার পূর্ব পর্যন্ত। এখন এই দেশটির কোনো অস্তিত্ব নেই। তবে এর অংশ রাশিয়া এখন জাতিসংঘের স্থায়ী সদস্য।
উৎসঃ জাতিসংঘ, ব্রিটানিকা
৪,০৩৪.
কোন দেশের সম্রাটদের জার বলা হয়?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ।
- দেশটির মুদ্রার নাম রুবল।
- পৃথিবীর মোট আবাসযোগ্য জমির আট ভাগের এক ভাগ পড়েছে রাশিয়ায়।
- রাশিয়ার সাথে ১৪টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

উৎস: Britannica.
৪,০৩৫.
বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রাজিল
  3. গ) চীন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA) প্রকাশিত Renewable Energy Statistics-2020 অনুসারে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায়,
প্রথম - চীন
দ্বিতীয় - যুক্তরাষ্ট্র
তৃতীয় - ব্রাজিল
চতুর্থ - ভারত
পঞ্চম – জার্মানি।
(সূত্র: Renewable Energy Statistics 2020)
৪,০৩৬.
কোন নাবিক উত্তর আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন?
  1. লুই বার্থামেলু
  2. ক্রিস্টোফার কলম্বাস
  3. আল বুকার্ক
  4. ভাস্কো দা গামা
সঠিক উত্তর:
ক্রিস্টোফার কলম্বাস
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টোফার কলম্বাস
ব্যাখ্যা
উত্তর আমেরিকা (North America):
- পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান ডেনালি, যা ম্যাককিনলে নামেও পরিচিত।
- পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- এ মহাদেশে ছোট-বড় অনেকগুলো দ্বীপ রয়েছে। এর মধ্যে গ্রীনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড অন্যতম।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি' বলা হয়।
- মিসিসিপি-মিসৌরি এ মহাদেশের দীর্ঘতম নদী।
- আয়তনে সবচেয়ে বড় দেশ কানাডা এবং সবচেয়ে ছোট সেন্ট কিটস অ্যান্ড নেভিস।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,০৩৭.
উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ স্থান কোনটি?
  1. ডেনালি
  2. মাউন্ট লোগান
  3. পিকো ডি ওরিজাবা
  4. সেন্ট ইলিয়াস
সঠিক উত্তর:
ডেনালি
উত্তর
সঠিক উত্তর:
ডেনালি
ব্যাখ্যা
উত্তর আমেরিকা (North America):

- পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস উত্তর আমেরিকা আবিষ্কার করেন।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান ডেনালি, যা ম্যাককিনলে নামেও পরিচিত।
- পানামা খাল উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে।
- এ মহাদেশে ছোট-বড় অনেকগুলো দ্বীপ রয়েছে। এর মধ্যে গ্রীনল্যান্ড, নিউফাউন্ডল্যান্ড অন্যতম।
- এ মহাদেশের মধ্য আমেরিকা থেকে মিসিসিপি অববাহিকা পর্যন্ত সুবিস্তৃত সমভূমি অঞ্চলকে প্রচুর পরিমাণে গম উৎপাদনের জন্য ‘বিশ্বের রুটির ঝুড়ি' বলা হয়।
- মিসিসিপি-মিসৌরি এ মহাদেশের দীর্ঘতম নদী।
- আয়তনে সবচেয়ে বড় দেশ কানাডা এবং সবচেয়ে ছোট বার্বাডোস।

তথ্যসূত্র - Worldatlas.com
৪,০৩৮.
নিচের কোনটি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ হিসেবে পরিচিত?
  1. পেরু
  2. ঘানা
  3. চিলি
  4. তাজিকিস্তান
সঠিক উত্তর:
চিলি
উত্তর
সঠিক উত্তর:
চিলি
ব্যাখ্যা
সংকীর্ণ দেশ:
- চিলি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ।
- এটি দক্ষিণ আমেরিকার দেশগুলির অংশ।
- চিলি আন্দিজ পর্বতমালার পশ্চিম অংশে অবস্থিত।
- এটি উত্তর থেকে দক্ষিণে ২,৬০০ মাইল বিস্তৃত এবং এটি প্রায় ২১৭ মাইল প্রশস্ত।
-  চিলির ভূমি এলাকা ২৯২,২৬০ বর্গ মাইল এবং এটি প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত।

উৎস: World atlas.[Link]
৪,০৩৯.
বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
  1. যুক্তরাষ্ট্র
  2. নিউজিল্যান্ড
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
ভারতের সংবিধান:
- এটি পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান।
- এটি ভারতীয় প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন।
- বিশ্বের বৃহত্তম লিখিত ও দুষ্পরিবর্তনীয় সংবিধান।
- এতে ২৫টি অংশ, ৪৭০টি ধারা, ১২টি তফসিল এবং ১০৫টি সংশোধনী রয়েছে।

অন্যদিকে,
- বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে সবচেয়ে ছোট লিখিত সংবিধান: মোনাকো।
- তবে অপশনে মোনাকও না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।
- অলিখিত সংবিধান রয়েছে যেসব দেশের: স্পেন, নিউজিল্যান্ড, ব্রিটেন, সৌদি আরব ও ইসরায়েল।

উৎস: World Atlas.
৪,০৪০.
বিশ্বের কোন শহরকে মুসলমান, খ্রিষ্টান, ইহুদি সকলেই পবিত্র ভূমি মনে করে?
  1. মক্কা
  2. জেরুজালেম
  3. প্যালেস্টাইন
  4. জেদ্দা
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

 জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ।
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
- এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
- যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.

৪,০৪১.
'RAW' কোন দেশের গোয়েন্দা সংস্থা?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ভারত
  3. গ) জাপান
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা

- Research and Analysis Wing (RAW) ভারতের জাতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থা।
- এটি ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- RAW প্রতিষ্ঠার পূর্বে Intelligence Bureau (IB) ভারতের আভ্যন্তরীণ এবং বাহ্যিক উভয় ক্ষেত্রে তৎপরতা চালাতো।
- তবে ১৯৬২ সালের যুদ্ধে চীনের নিকট ভারতের পরাজয়ের দুর্বলতার অনুসন্ধানে ভারত সরকার একটি স্বতন্ত্র ও কার্যকর বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের প্রয়োজনীয়তা অনুভব করে।
- RAW এর প্রথম প্রধান ছিলেন রামেশ্বর নাথ কাউ।
- তিনি ১৯৭৭ পর্যন্ত RAW এর দায়িত্বে ছিলেন।
- চীন ও পাকিস্তানকে মোকাবেলার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা লাভ, দক্ষিণ আফ্রিকায় ANC ক্ষমতা লাভ, আফগানিস্তানে ভারতের উপস্থিতি প্রভৃতি ক্ষেত্রে RAW গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- RAW এর বর্তমান প্রধান সামন্ত গোয়েল ।
উৎসঃ Council on Foreign Relations ওয়েবসাইট।

৪,০৪২.
নেসেট কোন দেশের আইনসভার নাম?
  1. ইরান
  2. মিশর
  3. সিরিয়া
  4. ইসরায়েল 
সঠিক উত্তর:
ইসরায়েল 
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল 
ব্যাখ্যা

নেসেট:
- নেসেট (Knesset) হলো ইসরায়েলের পার্লামেন্ট বা আইনসভার নাম।
- এটি দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং এককক্ষ বিশিষ্ট আইনসভা।
- সাধারণত ১২০ জন সদস্য নিয়ে এটি গঠিত হয়।

অন্যদিকে,
- মিশরের পার্লামেন্টের নাম হলো "হাউস অফ রিপ্রেজেন্টেটিভস"।
- সিরিয়ার আইনসভার নাম পিপলস অ্যাসেম্বলি বা মজলিস আল-শা'ব।
- ইরানের আইনসভার নাম ইসলামী পরামর্শক পরিষদ বা মজলিস-ই শুরা।

উৎস: Britannica.

৪,০৪৩.
নিচের কোনটির পূর্বনাম ছিলো ‘বাটাভিয়া’?
  1. জাকার্তা
  2. অসলো
  3. হারারে
  4. হো চি মিন ‍সিটি
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা
- বাটাভিয়া : জার্কাতা
- সলসবেরি : হারারে
- সায়গন : হো চি মিন সিটি
- খ্রিস্টিনা : অসলো।
(সূত্র: ব্রিটানিকা)
৪,০৪৪.
রাজস্থানের 'জয়পুর' কী নামে পরিচিত?
  1. ক) রেড সিটি
  2. খ) পিংক সিটি
  3. গ) ইয়েলো সিটি
  4. ঘ) গ্রীণ সিটি
সঠিক উত্তর:
খ) পিংক সিটি
উত্তর
সঠিক উত্তর:
খ) পিংক সিটি
ব্যাখ্যা
জয়পুর
- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

উৎস: Britannica.
৪,০৪৫.
'ভলোদিমির জেলেনস্কি' কোন দেশের প্রেসিডেন্ট?
  1. দোনেৎস্ক
  2. বেলারুশ
  3. ইউক্রেন
  4. লুহানস্ক
সঠিক উত্তর:
ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
ইউক্রেন
ব্যাখ্যা
ইউক্রেনের বর্তমান ক্ষমতাসীন প্রেসিডেন্ট হলেন ভলোদিমির জেলেনস্কি
তিনি ২০১৯ সালের ২০ মার্চ থেকে দেশটির ৬ষ্ঠ প্রেসিডেন্টর দায়িত্ব পালন করছেন। তিনি একজন বিখ্যাত কমেডি অভিনেতা ও রাজনীতিবিদ।
রাশিয়ার সাথে সাম্প্রতিক যুদ্ধাবস্থায় তিনি দেশটির নেতৃত্ব দিচ্ছেন।

(তথ্যসূত্র: আল জাজিরা)
৪,০৪৬.
‘শাত-ইল-আরব’ বর্তমানে কোন দেশের দখলে রয়েছে?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) মিশর
  4. ঘ) সিরিয়া
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে। 
- এই যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি।
- ১৩ জুন ১৯৭৫ সালে স্বাক্ষরিত হয় আলজিয়ার্স চুক্তি।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।
- কিন্তু চুক্তি ভঙ্গ করে ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলে।

তথ্যসূত্র:- হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
৪,০৪৭.
পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর 'গ্রেট বেরিয়ার রীফ' (Great Barrier Reef) কোথায় অবস্থিত?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
গ্রেট বেরিয়ার রীফ (Great Barrier Reef):
- পৃথিবীর বৃহত্তম প্রবাল-প্রাচীর 'গ্রেট বেরিয়ার রীফ' (Great Barrier Reef) অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব উপকূলে অবস্থিত।
- এর দৈর্ঘ্য প্রায় ৩০০০ কি.মি.।
- গ্রেট বেরিয়ার রীফের সর্বাধিক প্রস্থ ৬৫ কি.মি.।
- অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্য বরাবর প্রশান্ত মহাসাগরে গ্রেট বেরিয়ার রীফ অবস্থিত।
- এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চার্যের একটি।

অপরদিকে, 
- আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ হচ্ছে ওশেনিয়া/ অস্ট্রেলিয়া।
- ওশেনিয়া/অস্ট্রেলিয়া মহাদেশ এর সবচেয়ে বড় দেশ অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়া একটি ল্যাটিন শব্দ– যার অর্থ দক্ষিণাঞ্চল।
- ওশেনিয়া বা অস্ট্রেলিয়া এশিয়া মহাদেশের দক্ষিনে অবস্থিত দক্ষিন গোলার্ধের একটি দেশ।
- অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস জানুয়ারি এবং শীতলতম মাস জুলাই।
- ওশেনিয়ায় মোট ১৪টি দেশ রয়েছে।
- অস্ট্রেলিয়া ওশেনিয়ার বৃহত্তম এবং জনবহুল দেশ।
- ওশেনিয়া হল একটি বিস্তীর্ণ অঞ্চল যা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়ার প্রশান্ত মহাসাগরের উপ-অঞ্চলকে ঘিরে রয়েছে।
- অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় হ্রদ গ্রেট ভিক্টোরিয়া।

ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, ফিজি, সলোমান দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, ভানুয়াতু, সামোয়া, কিরিবাতি, টোঙ্গা, মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ, টুভ্যালু, নাউরু।

তথ্যসূত্র: গ্রেট বেরিয়ার রীফ অর্গানাইজেশন ওয়েবসাইট এবং ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,০৪৮.
City of Golden gate বলা হয় -
  1. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
  2. ইতালির ভেনিস
  3. ফ্রান্সের প্যারিস
  4. যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
ব্যাখ্যা
City of Golden gate:
- 'গোল্ডেন গেইট ব্রিজ' যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো তে অবস্থিত।
- এটি বিশ্বের অন্যতম আকর্ষণীয় ব্রিজ।
- এই ব্রিজকে সানফ্রান্সিস্কোতে একতার প্রতীক হিসেবে ধরা হয়।
- স্যানফ্রান্সিসকোর সাথে মেরিন কান্ট্রির যোগাযোগ ব্যবস্থার আশ্চর্য নিদর্শন এই সেতুটি।
- ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৩৩ সালে।
- নির্মাণ কাজ শেষ হয় ১৯৩৭ সালে।

অন্যদিকে,
- City of light বলা হয় ফ্রান্সের প্যারিসকে।
- City of motor cars বলা হয় যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে।
- City of canals বলা হয় ইতালির ভেনিসকে।

উৎস: Britannica.
৪,০৪৯.
নিচের কোন দেশটি সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ইরান
  4. ঘ) ইসরাইল
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর CTBT (Comprehensive Nuclear-Test-Ban Treaty) বা সমন্বিত পারমাণবিক পরিক্ষা নিষিদ্ধকরণ চুক্তি গৃহীত হয়।
চুক্তিটিতে বর্তমান পর্যন্ত স্বাক্ষরকারী দেশ ১৮৫টি এবং অনুমোদনকারী দেশ ১৭০টি।

চুক্তিটি কার্যকরের জন্যে চুক্তি অ্যানেক্স-২ অংশে উল্লিখিত ৪৪টি দেশের প্রত্যেকটির অনুমোদন আবশ্যক। কিন্তু অ্যানেক্স-২ অংশের ৩টি দেশ (ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া) এখনো চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করেনি এবং ৫টি দেশ (যুক্তরাষ্ট্র, চীন, ইসরাইল, মিশর ও ইরান) চুক্তিটিতে স্বাক্ষর করলেও এখনো তা অনুমোদন করেনি। যার কারণে সিটিবিটি চুক্তিটি এখনো কার্যকর হয়নি।

বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালের ৮ মার্চ অনুমোদন করে।

CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি এমন অন্যান্য দেশগুলো হলো:
- ভুটান
- ডমিনিকান
- মরিশাস
- সৌদি আরব
- সিরিয়া
- সোমালিয়া
- দক্ষিণ সুদান
- টোঙ্গা।

(তথ্যসূত্র: সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট)
৪,০৫০.
জাবালিয়া শহর কোথায় অবস্থিত?
  1. লেবানন
  2. ফিলিস্তিন
  3. সিরিয়া
  4. জর্ডান
সঠিক উত্তর:
ফিলিস্তিন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিস্তিন
ব্যাখ্যা
জাবালিয়া শহর কোথায় অবস্থিত - গাজা উপত্যকা, ফিলিস্তিন। 

সম্প্রতি,
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়ার কাছে একটি শরণার্থীশিবিরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান, হামলায় ৩৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, World Atlas।
৪,০৫১.
নিচের কোনটি সেভেন সিস্টার্স-এর অংশ নয়?
  1. অরুনাচল
  2. সিকিম
  3. মেঘালয় 
  4. নাগাল্যান্ড
সঠিক উত্তর:
সিকিম
উত্তর
সঠিক উত্তর:
সিকিম
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স-এর অংশ নয়- সিকিম।

ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী:
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল, 
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উল্লেখ্য,
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।

৪,০৫২.
মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম কী?
  1. হাউজ অব কমন্স
  2. হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  3. সিনেট
  4. হাউজ অব লর্ডস
সঠিক উত্তর:
সিনেট
উত্তর
সঠিক উত্তর:
সিনেট
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস আবিষ্কার করেন।
- ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- দ্বি-কক্ষ বিশিষ্ট মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষের নাম সিনেট।
- আয়তন ও জনসংখ্যা নির্বিশেষে প্রত্যেক অঙ্গরাজ্যে ২ জন করে প্রতিনিধি সিনেটে প্রেরণ করে।
- মার্কিন যুক্তরাষ্ট্রে অঙ্গরাজ্যের সংখ্যা ৫০।
- তাই সিনেটের মোট সদস্য সংখ্যা হলো ১০০।
- মার্কিন সিনেটে এই সমপ্রতিনিধিত্বের ব্যবস্থা অনেকের মতানুসারে অত্যন্ত অগণতান্ত্রিক।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ-এর মোট আসন সংখ্যা ৪৩৫টি, মেয়াদ ২ বছর।

উৎস: ব্রিটানিকা।

৪,০৫৩.
হো চি মিন নগরীর পূর্ব নাম কী ছিল?
  1. সায়গন
  2. ভিয়েনতিন
  3. হ্যানয়
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
সায়গন
উত্তর
সঠিক উত্তর:
সায়গন
ব্যাখ্যা
হো চি মিন নগরী:

- ভিয়েতনামের হো চি মিন সিটির নাম আগে ছিল সায়গন।
- ১৯৭৫ সালে যখন ভিয়েতনাম যুদ্ধ শেষ হয়, তখন উত্তর ভিয়েতনামের কমিউনিষ্ট গেরিলাদের হাতে পতন ঘটে সায়গনের।
- এর এক বছর পর বিপ্লবী নেতা হো চি মিনকে সন্মান জানাতে সায়গনের নতুন নাম রাখা হয় হো চি মিন সিটি।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ২২ মার্চ ২০১৯।
৪,০৫৪.
'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন হয়েছিলো কোন দেশে?
  1. ভুটান
  2. থাইল্যান্ড
  3. কম্বোডিয়া
  4. নেপাল
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা
'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন: 

• 'ইয়েলো এবং রেড শার্ট' আন্দোলন থাইল্যান্ডে হয়েছিল।
• ২০০৮ সালের মাঝামাঝি থেকে, হলুদ শার্ট পরিধানকারী ব্যক্তিরা সামাক সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু করে।
• ২০০৯ সালের শুরু দিকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা যে আন্দোলন গড়ে তুলেছিলেন তা রেড শার্ট বা লাল শার্ট নামে পরিচিত।
• আন্দোলনকারীরা লাল শার্ট পরিধান করতেন।
• তাই এই আন্দোলন রেড শার্ট আন্দোলন হিসেবে পরিচিতি পায়।
• ২০০২ সালের নির্বাচনে থাকসিন সিনাওয়াত্রা ও তার দল 'থাই রক থাই' পার্টি বিজয়ী হয়েছিল।
• ২০০৬ সালের ১৬ সেপ্টেম্বর সেখানে সেনা অভ্যুত্থান হয়।
• লাল শার্ট আন্দোলনকারীরা United Front for Democracy Against Dictatorship এর ব্যানারে সংগঠিত হয়েছে।
• ২০০৯-১০ সালে তারা বড় আন্দোলন গড়ে তোলে।
• ২০১১ সালের জুলাই মাসে সেখানে নির্বাচন সম্পন্ন হয়।

তথ্যসূত্র: "আন্তর্জাতিক রাজনীতিকোষ"; তারেক শামসুর রেহমান এবং ব্রিটানিকা (https://www.britannica.com/place/Thailand/Yellow-shirts-and-red-shirts)।
৪,০৫৫.
প্রথম আরব দেশ হিসেবে মঙ্গল গ্রহে মহাকাশযান প্রেরণ করে -
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) কাতার
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
 • মহাকাশযান:
- ২০ জুলাই ২০২০ সালে বিশ্বের প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।
- ৯ ফেব্রুয়ারি ২০২১ সংযুক্ত আরব আমিরাত প্রেরিত ‘আমাল’ বা ‘হোপ মিশন’ নামের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়।
- ১০ ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলগ্রহের প্রথম ছবি প্রেরণ করে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মঙ্গলগ্রহের কক্ষপথে মহাকাশযান প্রবেশ করাতে সক্ষম হয়।
- আমাল মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। মহাকাশযানটির ওজন ১.৩ টন।
- সংযুক্ত আরব আমিরাতের এই মঙ্গলগ্রহ অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।

উৎস: সিএনএন, ডয়েচভেলে এবং স্পেস ডটকম।
৪,০৫৬.
দক্ষিণ আফ্রিকার নির্বাহী রাজধানীর নাম কী?
  1. ব্লুমফন্টেইন
  2. জোহানেসবার্গ
  3. প্রিটোরিয়া
  4. কেপ টাউন
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
প্রিটোরিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৫৭.
মার্কিন যুক্তরাষ্ট্র কত সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল?
  1. ১৮৪৬
  2. ১৮৬৭
  3. ১৮৯৮
  4. ১৯০৫
সঠিক উত্তর:
১৮৬৭
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৭
ব্যাখ্যা

● মার্কিন যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালের ৩০শে মার্চ রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করেছিল। 

আলাস্কা ক্রয়:
- যুক্তরাষ্ট্র ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা ভূখণ্ড ক্রয় করে যা 'আলাস্কা ক্রয়' (Purchase of Alaska) নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ৩০ মার্চ, ১৮৬৭।
- মূল্য: ৭.২ মিলিয়ন মার্কিন ডলার (প্রতি একর প্রায় ২ সেন্ট বা ০.০২ ডলার)।
- স্বাক্ষরকারী: যুক্তরাষ্ট্রের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এবং রাশিয়ার পক্ষে রুশ দূত এদুয়ার্ড ডি স্টোয়েকল।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম এইচ. সেওয়ার্ড এই চুক্তির প্রধান উদ্যোক্তা। অনেকে এ ভূখণ্ড কেনাকে ‘সিওয়ার্ডের বোকামি’ বা ‘সিওয়ার্ডের বরফবক্স’ বলে উপহাস করেছিলেন।

উল্লেখ্য,
• ১৭২৫ সালে রুশ সম্রাট পিটার দ্য গ্রেট ডেনিশ নাবিক ভিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূল পাঠান। তখন থেকেই রাশিয়ার ওই অঞ্চলে আগ্রহ ছিল। সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে সমুদ্র ওটারের দামি পশম ছিল। 
- ১৭৯৯ সালে সম্রাট পল প্রথম ‘রাশিয়ান-আমেরিকান কোম্পানিকে’ আলাস্কার শাসনের একচেটিয়া অধিকার দেন। এ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানটি সেখানে বসতি গড়ে তোলে। যেমন ১৮০৪ সালে স্থানীয় লিঙ্গিট উপজাতিকে দমন করে সিটকাকে রুশ উপনিবেশের রাজধানী করা হয়।
- ১৮৬০-এর দশকের শুরুতে জার আলেকসান্দার দ্বিতীয় সিদ্ধান্ত নেন, আলাস্কা বিক্রি করলে টাকা পাওয়া যাবে এবং ব্রিটেনের হাত থেকে রক্ষা পাবে। যুক্তরাষ্ট্র তখন মহাদেশজুড়ে প্রসারিত হচ্ছিল। যুক্তরাষ্ট্রও তখন আলাস্কা কিনতে রাজি ছিল। 
- ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম সিওয়ার্ড রাশিয়ার প্রস্তাব গ্রহণ করেন। যুক্তরাষ্ট্র প্রায় ১৫ লাখ বর্গকিলোমিটার জমি পায়। আলাস্কা ভূখণ্ড কেনার ফলে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরের উত্তর প্রান্তে প্রবেশাধিকার সহজ ও নিশ্চিত হয়।

⇒ আলাস্কা:
- আলাস্কা যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য।
- এটি রাশিয়ার সবচেয়ে কাছের আমেরিকান অঙ্গরাজ্য।
- ৩ জানুয়ারি, ১৯৫৯ সালে আলাস্কা যুক্তরাষ্ট্রের ৪৯তম রাজ্য হিসেবে যোগ হয়।

উৎস: i) BBC.
ii) Britannica.
iii) Al Jazeera.

৪,০৫৮.
ব্রিটেন কত সালে হংকং কে চীনের নিকট হস্তান্তর করে?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
এর আগে ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট ইজারা দেয়।
হংকংয়ের পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে চীন পঞ্চাশ বছর মেয়াদী ‘এক দেশ দুই নীতি’ গ্রহণ করেছে যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৪,০৫৯.
নিচের কোনটি দ্বীপ দেশ নয়?
  1. ক) জাপান
  2. খ) হাইতি
  3. গ) নেপাল
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
গ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) নেপাল
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া, শ্রীলংকা, জাপান, হাইতি, সিঙ্গাপুর এই দেশগুলো দ্বীপ দেশ।

[Source: Worldatlas]
৪,০৬০.
বিশ্বের শীর্ষ কন্টেইনার পোর্ট কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. সাংহাই, চীন
  2. সিঙ্গাপুর পোর্ট
  3. নিংবো-ঝুশান, চীন
  4. শেনজেন, চীন
সঠিক উত্তর:
সাংহাই, চীন
উত্তর
সঠিক উত্তর:
সাংহাই, চীন
ব্যাখ্যা
বিশ্বের শীর্ষ কন্টেইনার পোর্ট: 
২০২৩ সালের ভলিউম অনুসারে (মিলিয়ন TEU), 
i) সাংহাই, চীন -  ৪৯.১৬ মিলিয়ন TEU.
ii) সিঙ্গাপুর পোর্ট - ৩৯.০১ মিলিয়ন TEU.
iii) নিংবো-ঝুশান, চীন - ৩৫.৩০ মিলিয়ন TEU.
iv) শেনজেন, চীন - ২৯.৮৮ মিলিয়ন TEU.

উৎস: ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল। Link
৪,০৬১.
Which is known as 'Pink City'?
  1. ক) Tokyo
  2. খ) Delhi
  3. গ) Jaipur
  4. ঘ) Beijing
সঠিক উত্তর:
গ) Jaipur
উত্তর
সঠিক উত্তর:
গ) Jaipur
ব্যাখ্যা
জয়পুর:

- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- শহরটি রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- শহরটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৬২.
পাপুয়া নিউ গিনির রাজধানী কোনটি?
  1. পপোনডেটা
  2. মাউন্ট হেগেন
  3. পোর্ট মোরসবি
  4. কিউঙ্গা
সঠিক উত্তর:
পোর্ট মোরসবি
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট মোরসবি
ব্যাখ্যা

পাপুয়া নিউ গিনি:
- পাপুয়া নিউ গিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১৭৮,৩৫৫ বর্গ মাইল (৪৬১,৯৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: পোর্ট মোরসবি।
- ভাষা: ইংরেজি, টোক পিসিন, হিরি মোটু (সব অফিসিয়াল) ও আদিবাসী ভাষা।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কাইনা।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা।
- দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ কমনওয়েলথে যোগদান করে।

তথ্যসূত্র - Britannica.com

৪,০৬৩.
কত সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হয়েছিল?
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯১ সালে
  4. ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা

পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত:
- ১৯৯০ সালের ৩ অক্টোবর
পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি তাদের মতপার্থক্যের অবসান ঘটিয়ে ফেডারেল রিপাবলিক অব জার্মানি হিসেবে বিশ্বের মানচিত্রে আবির্ভূত হয়।

⇒ বার্লিন প্রাচীর:

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য, 
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।

উৎস: Britannica.

৪,০৬৪.
Environmental Performance Index-2020 রিপোর্টে শীর্ষদেশ কোনটি?
  1. কানাডা
  2. ডেনমার্ক
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয় প্রকাশিত Environmental Performance Index-2020 রিপোর্টে মোট ১৮০টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়।
রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক
- দ্বিতীয় : লুক্সেমবার্গ
- তৃতীয় : সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৬২তম।
- সর্বনিম্ন দেশ (১৮০তম): লাইবেরিয়া।
(তথ্যসূত্র: Environmental Performance Index-2020)
৪,০৬৫.
অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস কোনটি?
  1. জানুয়ারি
  2. নভেম্বর
  3. জুলাই
  4. জুন
সঠিক উত্তর:
জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
জানুয়ারি
ব্যাখ্যা
অস্ট্রেলিয়ার আবহাওয়া: 
- আটটি রাজ্য এবং অঞ্চল জুড়ে অস্ট্রেলিয়ার জলবায়ু ব্যাপকভাবে পরিবর্তিত হয়; দেশের বেশিরভাগ অংশে চারটি ঋতু এবং গ্রীষ্মমন্ডলীয় উত্তরে একটি আর্দ্র এবং শুষ্ক ঋতু রয়েছে।   
- অস্ট্রেলিয়ার ঋতু উত্তর গোলার্ধের ঋতুর বিপরীত সময়ে চলে।
- ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি গ্রীষ্মকাল ; মার্চ থেকে মে শরৎকাল ; জুন থেকে আগস্ট শীতকাল ; এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর বসন্তকাল । 
- অস্ট্রেলিয়ার উষ্ণতম ও শীতলতম মাস – জানুয়ারি এবং জুলাই ।

উৎস: australia.com
৪,০৬৬.
ফকল্যান্ড দ্বীপ নিয়ে কোন দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে? 
  1. জাপান ও যুক্তরাষ্ট্র
  2. চীন ও যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
  4. থাইল্যান্ড ও কম্বোডিয়া
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
ব্যাখ্যা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ১৯৮২ সালে আর্জেন্টিনার সঙ্গে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের পর, দ্বীপপুঞ্জটি আবার ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। 
- যুক্তরাজ্য ও  আর্জেন্টিনার সঙ্গে সংঘর্ষ সংঘটিত হয়।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
- দ্বীপপুঞ্জটি পূর্ব ও পশ্চিম ফকল্যান্ড নামে দুটি প্রধান দ্বীপ এবং আরও ৭৭৬টি ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ইতিহাসে ফরাসি, ব্রিটিশ, স্পেনীয় ও আর্জেন্টাইনদের উপস্থিতি ছিল।
- বর্তমানে, দ্বীপপুঞ্জের অধিকাংশ জনগোষ্ঠী ব্রিটিশ।
- অর্থনীতিতে মাছ ধরা, পর্যটন ও ভেড়া পালন উল্লেখযোগ্য।

অন্যদিকে,
- কুরিল দ্বীপপুঞ্জ: রাশিয়া ও জাপানের মধ্যে এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে বিরোধ চলছে।
- সেনকাকু দ্বীপ: চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ।
- স্প্রাটলি দ্বীপপুঞ্জ: চীন, তাইওয়ান, ভিয়েতনাম মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।
- পেরেজিল (লায়লা) দ্বীপ: মরক্কো ও স্পেনের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।
- আবু মুসা দ্বীপ: ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে মালিকানা নিয়ে বিরোধ রয়েছে।

উৎস: Britannica.

৪,০৬৭.
ভেনেজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. নিকোলাস মাদুরো
  2. ডেলসি রদ্রিগেজ
  3. হুয়ান গুয়াইডো
  4. হোসে লুইস রমেরো
সঠিক উত্তর:
ডেলসি রদ্রিগেজ
উত্তর
সঠিক উত্তর:
ডেলসি রদ্রিগেজ
ব্যাখ্যা

ভেনেজুয়েলা:
- দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে অবস্থিত একটি দেশ,
- যা বিশ্বের বৃহত্তম তেলের মজুদ জন্য পরিচিত।
- অফিসিয়াল নাম: বোলিভারিয়ান রিপাবলিক অফ ভেনেজুয়েলা (Bolivarian Republic of Venezuela)।
- রাজধানী: কারাকাস (Caracas)।
- বৃহত্তম শহর: কারাকাস।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: ভেনেজুয়েলার অন্তর্বর্তী/ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হলেন ডেলসি রদ্রিগেজ (Delcy Rodríguez),
- তিনি দেশটির ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
- মুদ্রা: বলিভার সোবেরানো (VES)।
- ভাষা: স্প্যানিশ।

উল্লেখ্য,
- ঐতিহাসিকভাবে দীর্ঘসময় ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন নিকোলাস মাদুরো   কিন্তু ২০২৬ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র কর্তৃক আটক হওয়ার পর ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে।

ভৌগোলিক বৈশিষ্ট্য:
- অ্যাঞ্জেল ফলস (Angel Falls): বিশ্বের সর্বোচ্চ জলপ্রপাত, যা ভেনেজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত।
- তেলের মজুদ: ভেনেজুয়েলা বিশ্বের বৃহত্তম তেলের মজুদের (Proven Oil Reserves) অধিকারী দেশ।
- সীমান্ত বিরোধ: প্রতিবেশী গায়ানার সাথে 'এসিকুইবো' (Essequibo) অঞ্চল নিয়ে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ রয়েছে।

উৎস: ব্রিটানিকা, রয়টার্স এবং বিবিসি নিউজ।

৪,০৬৮.
মান্দারিন কোন দেশের ভাষা?
  1. চীন
  2. জাপান
  3. থাইল্যান্ড 
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• বিভিন্ন দেশের ভাষা:
- চীনের ভাষা - মান্দারিন
- থাইল্যান্ডের ভাষা - থাই৷
- ভিয়েতনামের ভাষা - ভিয়েতনামিজ৷
- জাপানের ভাষা - জাপানিজ৷

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪,০৬৯.
'হিমার্স' কোন দেশের তৈরি রকেট লঞ্চার?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- গাড়িতে স্থাপন করা উচ্চপ্রযুক্তির হালকা রকেট লঞ্চার হলো এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা সংক্ষেপে HIMARS (হিমার্স)। 
- হিমার্স এর প্রস্তুতকারক যুক্তরাষ্ট্র। 
- রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতার অংশ হিসেবে এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স দিচ্ছে যুক্তরাষ্ট্র।
- ফলে যুদ্ধক্ষেত্রে দ্রুততম সময়ে ও এক স্থান থেকে অন্য স্থানে এটি সহজে মোতায়েন করা যায়।
-  প্রতিটি ইউনিটে ছয়টি করে জিপিএস গাইডেড রকেট থাকে। 
- প্রায় এক মিনিটের মধ্যে অল্প কয়েকজন মিলেই পুনরায় রকেট লোড করে ফেলতে পারে।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
 
৪,০৭০.
চীনের জিনজিয়াং প্রদেশে কোন মরুভুমি অবস্থিত?
  1. ক) গোবি
  2. খ) তাকলামাকান
  3. গ) আতাকামা
  4. ঘ) কারাকুম
সঠিক উত্তর:
খ) তাকলামাকান
উত্তর
সঠিক উত্তর:
খ) তাকলামাকান
ব্যাখ্যা
তাকলামাকান মরুভূমি চীনের জিনজিয়াংয়ে অবস্থিত।

পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমিসমূহ:
- থর মরুভূমি : ভারত-পাকিস্তান
- গোবি : চীন-মঙ্গোলিয়া
- কারাকুম : তুর্কমেনিস্তান
- কিজিলকুম মরুভূমি : কাজাখস্তান-উজবেকিস্তান
- পাতাগোনিয়া : আর্জেন্টিনা
- আতাকামা : চিলি
- মোজাবে : যুক্তরাষ্ট্র


(তথ্যসূত্র: ব্রিটানিকা, ওয়ার্ল্ড অ্যাটলাস, ন্যাশনাল জিওগ্রাফিক)
৪,০৭১.
ট্রাফালগার অন্তরীপ কোথায় অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. স্পেন
  3. পর্তুগাল
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
- ট্রাফালগার অন্তরীপ : স্পেন
- হর্ন অন্তরীপ : চিলি
- উত্তমাশা অন্তরীপ : দক্ষিণ আফ্রিকা
- মরিস জেসাপ অন্তরীপ : গ্রিনল্যান্ড
- গার্দাফুই অন্তরীপ : সোমালিয়া
- কন্যাকুমারী অন্তরীপ : ভারত
(তথ্যসূত্র: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড অ্যাটলাস)
৪,০৭২.
ইউরোপের দ্বিতীয় ‍বৃহত্তম নদী কোনটি?
  1. ভলগা
  2. দানিয়ুব 
  3. ইউরাল
  4. নিপার 
সঠিক উত্তর:
দানিয়ুব 
উত্তর
সঠিক উত্তর:
দানিয়ুব 
ব্যাখ্যা
দানিয়ুব নদী:

• ইউরোপের প্রধান নদীসমূহ:
- ভলগা (ইউরোপের দীর্ঘতম নদী),
- দানিয়ুব,
- ইউরাল,
- নিপার,
- ডন। 

• দানিয়ুব ইউরোপের দ্বিতীয় ‍বৃহত্তম নদী। 
• এর উৎপত্তি জার্মানির ব্ল‍্যাক ফরেস্ট এবং পতনস্থল কৃষ্ণসাগর ।
• এটির দৈর্ঘ্য প্রায় ২,৮৫৭ কিলোমিটার।
• এটি ইউরোপের ১০টি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে।
• এই নদীর তীরে বুদাপেস্ট, বেলগ্রেড, ভিয়েনা, ব্রাটিস্লাভা সহ অনেক বিখ্যাত শহর অবস্থিত।
• এজন্যে এটি আন্তর্জাতিক নদী নামে পরিচিত।
• এটি ইউরোপের অন্যতম প্রধান পরিবহন পথ। 

উৎস: ব্রিটানিকা এবং World Atlas. 
৪,০৭৩.
“সিসিলি” - কোন সাগরে অবস্থিত?
  1. ক) আদ্রিয়াটিক সাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) লোহিত সাগর
  4. ঘ) ভূ-মধ্যসাগর
সঠিক উত্তর:
ঘ) ভূ-মধ্যসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূ-মধ্যসাগর
ব্যাখ্যা
Sicily, Italian Sicilia, island, southern Italy, the largest and one of the most densely populated islands in the Mediterranean Sea. Together with the Egadi, Lipari, Pelagie, and Panteleria islands, Sicily forms an autonomous region of Italy.
Source: britannica.com
৪,০৭৪.
উইন্ডহক (Windhoek) কোন দেশে অবস্থিত?
  1. সাইপ্রাস
  2. নামিবিয়া
  3. পর্তুগাল
  4. লিথুয়ানিয়া
সঠিক উত্তর:
নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
নামিবিয়া
ব্যাখ্যা
দেশ:
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার আটলান্টিক মহাসাগরের তীরবর্তী একটি দেশ।
- দেশটি ১৮৮৪ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত জার্মানির উপনিবেশ ছিল।
- দেশটির রাজধানীর নাম উইন্ডহক।
- মুদ্রার নাম - নামিবিয়ান ডলার,
- সংসদ - পার্লামেন্ট (২ কক্ষ বিশিষ্ট);

অন্যদিকে,
- লিথুয়ানিয়ার রাজধানী : ভিলনিয়াস,
- সাইপ্রাসের রাজধানী : নিকোশিয়া।

উৎস: ব্রিটানিকা।
৪,০৭৫.
সপ্তবর্ষব্যাপী যুদ্ধে কোন দেশ বিজয়ী হয়?
  1. ব্রিটেন
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
- ১৭৫৬ সালে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে এই যুদ্ধে স্পেন ফ্রান্সের পক্ষে যোগ দেয়।
- ১৭৬৩ সালে প্যারিস ট্রিটি এর মাধ্যমে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের সমাপ্তি ঘটে। চুক্তি অনুযায়ী স্পেন ও ফ্রান্স ব্রিটেনের নিকট তাদের বিভিন্ন উপনিবেশ ছেড়ে দিতে বাধ্য হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৪,০৭৬.
ন্যাটো - এর সদস্য নয় কোনটি?
  1. ক) রোমানিয়া
  2. খ) স্লোভেনিয়া
  3. গ) রাশিয়া
  4. ঘ) লিথুনিয়া
  5. ঙ) আইসল্যান্ড
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
NATO is an Alliance that consists of 29 independent member countries.
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি এবং মুসলিম সদস্য দেশ - ২টি (তুরস্ক ও আলবেনিয়া)। রাশিয়া এর সদস্য নয়।
NATO website
৪,০৭৭.
শ্রীলংকার বর্তমান [অক্টোবর, ২০২৪] প্রেসিডেন্ট -
  1. রনিল বিক্রমাসিংহে
  2. মাইধ্রিপালা সিরিসেনা
  3. অনূঢ়া কুমার দিশানায়েকে
  4. মাহিন্দ্র রাজা পাকসে
সঠিক উত্তর:
অনূঢ়া কুমার দিশানায়েকে
উত্তর
সঠিক উত্তর:
অনূঢ়া কুমার দিশানায়েকে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

শ্রীলংকা:
- শ্রীলংকা দক্ষিণ এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- এটি ভারত মহাসাগরে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ও আরব সাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত।
- রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বৃহত্তম নগরী: কলম্বো।
- মুদ্রা: শ্রীলঙ্কান রুপি।

⇒ শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী হরিণী অমরাসুরিয়া।
- শ্রীলংকার প্রধানমন্ত্রী হিসাবে হরিণী অমরাসুরিয়াকে নিয়োগ দিয়েছেন দেশটির বামপন্থি প্রেসিডেন্ট অনূঢ়া কুমার দিশানায়েকে।
- তিনি শ্রীলংকার ১৬তম প্রধানমন্ত্রী।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রধানমন্ত্রী হয়েছেন।
- দেশটির ১৫তম প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের স্থলাভিষিক্ত হয়েছেন অমরাসুরিয়া।

⇒ শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে।
- মার্ক্সবাদী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের নেতা।
- সেপ্টেম্বর, ২০২৪-এ তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উৎস: Britannica.
৪,০৭৮.
Turkey's largest city Istanbul is separated by which channel?
  1. Bosphorus strait
  2. Palk Strait
  3. Bab al-Mandab strait
  4. Strait of Malacca
  5. Strait of Hormuz
সঠিক উত্তর:
Bosphorus strait
উত্তর
সঠিক উত্তর:
Bosphorus strait
ব্যাখ্যা
তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুল বসফরাস প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে।

তুরস্ক:
- বর্তমানে দেশটি তুর্কিয়ে (TURKIYE) প্রজাতন্ত্র নামে পরিচিত।
- আগে দেশটি ‘তুর্কি’ নামে পরিচিত ছিল।
- এক সময়ে অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল তুরস্ক।
- কামাল আতাতুর্কের নেতৃত্বে দেশটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিকাশ লাভ করে।
- তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়া ও কিছু অংশ ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। 
- রাজধানী: আঙ্কারা।
- বৃহত্তম নগরী ইস্তাম্বুল।
- মুদ্রা: লিরা।

উল্লেখ্য,
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.
৪,০৭৯.
ইউক্রেনের রাজধানীর নাম কী?
  1. দোহেনস্ক
  2. কিয়েভ
  3. খারকিভ
  4. ক্রেমলিন
সঠিক উত্তর:
কিয়েভ
উত্তর
সঠিক উত্তর:
কিয়েভ
ব্যাখ্যা

ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- দেশটির আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ভাষা: ইউক্রেনীয় (অফিসিয়াল), রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, বুলগেরিয়ান।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই পূর্ব অর্থোডক্স; এছাড়াও অন্যান্য খ্রিস্টান, রোমান ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট), ইসলাম।
- ইউক্রেনের পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস। 
- ইউক্রেনের রাজধানী কিয়েভ।
- ইউরোপের শস্য ভাণ্ডার খ্যাত ইউক্রেনের উর্বর ভূমিতে গম, সানফ্লাওয়ার এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য প্রচুর পরিমাণে উৎপন্ন হয়।
- এজন্য ইউক্রেনকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়।

উৎস: Britannica.com

৪,০৮০.
ভারত স্বাধীনতা লাভ করে-
  1. ১৪ আগস্ট ১৯৪৭
  2. ১৫ আগস্ট ১৯৪৭
  3. ১৪ জুলাই ১৯৪৭
  4. ১৫ জুলাই ১৯৪৭
সঠিক উত্তর:
১৫ আগস্ট ১৯৪৭
উত্তর
সঠিক উত্তর:
১৫ আগস্ট ১৯৪৭
ব্যাখ্যা

- ভারত যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- ভারত আয়তনে দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাষ্ট্র।
- বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা ২৮ টি।
- ভারতের প্রথম রাজধানী কলকাতা।
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনিক ভবন বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ের নাম নবান্ন।
উৎস: পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি ওয়েবসাইট।

৪,০৮১.
বেকার হোস্টেল ঠিক কোথায় অবস্থিত?
  1. ক) হুগলীতে
  2. খ) পুরাণ ঢাকায়
  3. গ) ঢাকায়
  4. ঘ) কলকাতায়
সঠিক উত্তর:
ঘ) কলকাতায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কলকাতায়
ব্যাখ্যা
১৯১০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় এই বেকার হোস্টেল। এটি সরকারি ছাত্রাবাস। বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪২ থেকে ৪৭ সাল পর্যন্ত। উচ্চমাধ্যমিক পাস করে তিনি ১৯৪২ সালে ভর্তি হয়েছিলেন এ কলেজে। ছিলেন ২৪ নম্বর কক্ষে। সেদিনকার এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ। ১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন। ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই ইসলামিয়া কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক হয়েছিলেন। সূত্রঃ প্রথম আলো।
৪,০৮২.
The smallest ocean in the World is -
  1. ক) Atlantic Ocean
  2. খ) Antarctic Ocean
  3. গ) Arctic Ocean
  4. ঘ) Indian Ocean
সঠিক উত্তর:
গ) Arctic Ocean
উত্তর
সঠিক উত্তর:
গ) Arctic Ocean
ব্যাখ্যা
- The Arctic Ocean is the smallest of the world's five ocean basins.
- With an area of about 6.1 million square miles, the Arctic Ocean is about 1.5 times as big as the United States. 
- It is bordered by Greenland, Canada, Norway, Alaska, and Russia. 
- The average depth of the Arctic Ocean is 3,953 feet and it is 18,264 feet at its deepest point.
 
Source: National Oceanic and Atmospheric Administration Website 
৪,০৮৩.
During British colonial rule, what was the region that comprises modern-day Bangladesh known as?
  1. East Pakistan
  2. Bengal Presidency
  3. West Bengal
  4. Assam-Bengal
সঠিক উত্তর:
Bengal Presidency
উত্তর
সঠিক উত্তর:
Bengal Presidency
ব্যাখ্যা
পূর্ব পাকিস্তান:

- ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে, আধুনিক বাংলাদেশকে নিয়ে গঠিত অঞ্চলটি বেঙ্গল প্রেসিডেন্সি নামে পরিচিত ছিল।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান হলে, বাংলার একটি ছোট প্রদেশকে পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে বিভক্ত করা হয়।
- ১৯৫৫ সালে পূর্ব বাংলার নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করা হয়।
- ১৯৭১ সালে এটি বাংলাদেশ হয়।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৮৪.
পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি একত্রিত হয় -
  1. ৯ নভেম্বর, ১৯৮৯
  2. ৯ নভেম্বর, ১৯৯০
  3. ৩ অক্টোবর, ১৯৮৯
  4. ৩ অক্টোবর, ১৯৯০
সঠিক উত্তর:
৩ অক্টোবর, ১৯৯০
উত্তর
সঠিক উত্তর:
৩ অক্টোবর, ১৯৯০
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য, 
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

⇒ বার্লিন প্রাচীরের পতন:
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

উৎস: Britannica.
৪,০৮৫.
কোন শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে?
  1. ক) প্যারিস
  2. খ) বার্লিন
  3. গ) টোকিও
  4. ঘ) সিউল
সঠিক উত্তর:
গ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
গ) টোকিও
ব্যাখ্যা
২০২০ সালের ২৪ জুলাই থেকে ৯ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা মহামারির কারণে তা একবছর পিছিয়ে ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট সময়ে একই শহরে আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়েছে। তবে এর নাম 'টোকিও ২০২০' ই থাকবে। নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে। (সূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৪,০৮৬.
ইউরো মুদ্রার জনক কে?
  1. রবার্ট মেন্ডেল
  2. সিগমুন্ড ফ্রয়েড
  3. রবার্ট উইলহেম উন্ড
  4. রবার্ট মুন্ডেল
সঠিক উত্তর:
রবার্ট মুন্ডেল
উত্তর
সঠিক উত্তর:
রবার্ট মুন্ডেল
ব্যাখ্যা
ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে ব্যবহৃত একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার প্রতীক '€ '।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

⇒ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা প্রবর্তনের সিদ্ধান্ত ম্যাসট্রিক্ট চুক্তি (Maastricht Treaty) এর মাধ্যমে নেওয়া হয়। এই চুক্তিটি ১৯৯২ সালের ৭ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয় এবং ১৯৯৩ সালের ১ নভেম্বর কার্যকর হয়। স্বাক্ষর করে ১২টি ইউরোপীয় দেশ। ম্যাসট্রিক্ট চুক্তিতে ইউরোপীয় ইউনিয়নের (EU) সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি আর্থিক ও অর্থনৈতিক ইউনিয়ন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপের পরিকল্পনা করা হয়, যার অংশ হিসেবে ইউরো মুদ্রার প্রবর্তনও অন্তর্ভুক্ত ছিল। ম্যাসট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরো মুদ্রার পরিকল্পনা প্রণয়ন করা হয় এবং ২০০২ সালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে চালু হয়।

উৎস: European Union ওয়েবসাইট।
৪,০৮৭.
‘অটোয়া‘ কোন দেশের রাজধানী?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. নিউজিল্যান্ড
  4. জাপান
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
কানাডা: 
-  কানাডা - উত্তর আমেরিকা মহাদেশ অবস্থিত।
-  স্বাধীনতা লাভ করে - যুক্তরাজ্য থেকে (১৮৬৭ সালে)।
- কানাডার মুদ্রায় ব্রিটেনের রাণীর ছবি আছে।
- কানাডার রাজধানী - অটোয়া।
- কানাডার মুদ্রার নাম - ডলার।
-  আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ - কানাডা।
-  বর্তমান প্রধানমন্ত্রী - জাস্টিন ট্রুডো।
- ম্যাপল পাতার দেশ - কানাডা।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্ট্রি।
৪,০৮৮.
কোনটি দেশের রাজধানী শহর নয়?
  1. আস্তানা
  2. লিসবন
  3. মিনস্ক
  4. অন্টারিও
সঠিক উত্তর:
অন্টারিও
উত্তর
সঠিক উত্তর:
অন্টারিও
ব্যাখ্যা
• রাজধানী:
- টরেন্টো হলো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী।
- এটি অন্টারিও হ্রদের উত্তর-পশ্চিম তীরে অবস্থিত এবং কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্তের অংশ।
 
অপরদিকে,
- কাজাখস্তানের রাজধানী আস্তানা।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
উৎস:- ব্রিটানিকা.কম।
৪,০৮৯.
পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর কোনটি?
  1. গ্রেট ফ্লোরিডা রিফ
  2. গ্রেট ব্যারিয়ার রিফ
  3. বেলিজ ব্যারিয়ার রিফ
  4. মেসো আমেরিকান ব্যারিয়ার রিফ
সঠিক উত্তর:
গ্রেট ব্যারিয়ার রিফ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেট ব্যারিয়ার রিফ
ব্যাখ্যা
গ্রেট ব্যারিয়ার রিফ:
- গ্রেট ব্যারিয়ার রিফ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম প্রবাল রিফ যা ২,৯০০ এর বেশি একক রিফের সমন্বয়ে গঠিত।
- রিফটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উপকূল ঘেঁষা কোরাল সাগরে অবস্থিত।
- গ্রেট ব্যারিয়ার রিফ ৯০০টির মতো প্রবাল দ্বীপ নিয়ে গঠিত এক বিরাট কাঠামো।
- এটি প্রায় ২৬০০ কিমি লম্বা।
- মহাকাশ স্টেশন থেকে পৃথিবীর যে কয়েকটা প্রাণী সৃষ্ট কাঠামো খালি চোখে দেখা যায় তার মধ্যে একটা হলো এই রিফ।

অন্যদিকে -
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাল রিফ হলো মধ্য আমেরিকার উপকূলীয় সমুদ্রে অবস্থিত মেসো আমেরিকান ব্যারিয়ার রিফ।
- গ্রেট ফ্লোরিডা রিফ বিশ্বের ৩য় বৃহত্তম প্রবাল রিফ যা মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র বিস্তৃত রিফ সিস্টেম।
- বেলিজ ব্যারিয়ার রিফ আটলান্টিক-ক্যারিবিয়ান অঞ্চলের সবচেয়ে বড় রিফ।

উৎস: Britannica.
৪,০৯০.
রামসার কনভেনশন কোথায় গৃহীত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) ইরান
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
গ) ইরান
ব্যাখ্যা
১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি ইরানের রামসার শহরে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন গৃহীত হয়। এটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।

বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট।

(তথ্যসূত্র: রামসার কনভেনশন ওয়েবসাইট)
৪,০৯১.
প্রিন্সেস ডায়না কোথায় মৃত্যুবরণ করেন?
  1. দিল্লী
  2. লন্ডন
  3. প্যারিস
  4. লাহোর
সঠিক উত্তর:
প্যারিস
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস
ব্যাখ্যা
প্রিন্সেস ডায়ানা:
- ডায়ানা ফ্রান্সিস স্পেনসার জন্মেছিলেন ১৯৬১ সালের পয়লা জুলাই নরফোক জেলার স্যানড্রিংহামে।
- ২৯শে জুলাই ১৯৮১ লন্ডনের সেন্ট পলস গির্জায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন লেডি ডায়ানা ও যুবরাজ চার্লস।
- প্রিন্সেস ডায়ানার স্বেচ্ছাসেবী কাজ তাকে খুবই জনপ্রিয় করে তোলে।
- এইডস আক্রান্তদের বিষয়ে সচেতনতা গড়ে তোলার কাজে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। 

উল্লেখ্য,
- ১৯৯৭ সালে ৩১ শে অগাস্ট ফ্রান্সের প্যারিসের পন্ট দে ল'আলমা টানেলে একটি মারাত্মক গাড়ি দুর্ঘটনায় মারা যান প্রিন্সেস ডায়ানা। 

উৎস: Britannica.
৪,০৯২.
কিউবা বিপ্লবের নেতৃত্ব দেন কে?
  1. সিমন বলিভার
  2. হো চি মিন
  3. ফিদেল কাস্ত্রো
  4. আলবের্তো ফুজিমোরি
সঠিক উত্তর:
ফিদেল কাস্ত্রো
উত্তর
সঠিক উত্তর:
ফিদেল কাস্ত্রো
ব্যাখ্যা
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।

কিউবা:
- সরকারি নাম: কিউবান রেপাবলিক।
- রাজধানী: হাভানা (Havana)।
- অবস্থান: ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
- আয়তন: প্রায় ১০৬,০০০ বর্গকিলোমিটার।
- ভাষা: স্প্যানিশ (সরকারি ভাষা)।
- মুদ্রা: কিউবান পেসো।
- ধর্ম: প্রধানত ক্যাথলিক এবং অন্যান্য খ্রিস্টান সম্প্রদায়।
- শাসন ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক রাষ্ট্র।

• ভৌগোলিক অবস্থান:
- ক্যারিবিয়ান সাগরের বৃহত্তম দ্বীপ।
- দক্ষিণে মেক্সিকো, উত্তরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের নিকটে।
- পূর্বে হাইতি, পুয়ের্তো রিকো সহ অন্যান্য ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের পাশে্

উল্লেখ্য
- স্পেনের উপনিবেশ ছিল ১৫০০ থেকে ১৮৯৮ সাল পর্যন্ত।
- ১৯০২ সালে স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ।
- ১৯৫৯ সালে ফিদেল কাস্ত্রো নেতৃত্বে বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত।

উৎস: Britannica, World Atlas. 
৪,০৯৩.
এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি?
  1. ইয়াংসিকিয়াং নদী
  2. হোয়াংহো নদী
  3. মেকং নদী
  4. আমুর নদী
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং নদী
উত্তর
সঠিক উত্তর:
ইয়াংসিকিয়াং নদী
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- আয়তন: ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- আয়তনে এশিয়া মহাদেশের বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।

তথ্যসূত্র - Britannica.com
৪,০৯৪.
কিউবার মিসাইল সংকট - এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন -
  1. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  2. লিন্ডোন বি. জনসন
  3. রিচার্ড নিক্সন
  4. জন এফ. কেনেডি
সঠিক উত্তর:
জন এফ. কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ. কেনেডি
ব্যাখ্যা
জন এফ. কেনেডি:
- যুক্তরাষ্ট্রের ৩৫-তম প্রেসিডেন্ট। তিনি ১৯৬১ - ৬৩ পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন।
- কিউবার মিসাইল সংকট (১৯৬২) - এর সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
- ১৯৬২ সালে কিউবায় সোভিয়েত মিসাইল স্থাপনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হয় যা “কিউবার মিসাইল সঙ্কট” (Cuban missile crisis) নামে পরিচিত।

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম
৪,০৯৫.
সিকিম কত সালে ভারতের রাজ্যে পরিণত হয়?
  1. ১৯৫০ সালে
  2. ১৯৬০ সালে
  3. ১৯৭১ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
সিকিম: 
- সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলে পূর্ব হিমালয়ে অবস্থিত একটি রাজ্য।
- এটি ভারতের অন্যতম ক্ষুদ্রতম রাজ্য।
- উত্তরে ও উত্তর-পূর্বে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল অবস্থিত।
- রাজধানী: গ্যাংটক (দক্ষিণ-পূর্ব সিক্কিমে অবস্থিত)।
- আয়তন: ২,৭৪০ বর্গমাইল (৭,০৯৬ বর্গকিমি)।
- সিকিম দীর্ঘ সময় ধরে স্বাধীন রাজনৈতিক সত্তা ছিল।
- ১৯৫০ সালে এটি ভারতের একটি সংরক্ষিত রাজ্য (প্রটেক্টোরেট) হয়।
- ১৯৭৫ সালে এটি আনুষ্ঠানিকভাবে ভারতের রাজ্যে পরিণত হয়।
- সিকিমের আকার ছোট হলেও এর ভৌগোলিক অবস্থান আন্তর্জাতিক সীমান্তের সংলগ্ন হওয়ায় এটি ভারতের জন্য অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।

উৎস: Britannica.
৪,০৯৬.
Benghazi is a port city of which country?
  1. Egypt
  2. Jordan
  3. Libya
  4. Morocco
  5. Mali
সঠিক উত্তর:
Libya
উত্তর
সঠিক উত্তর:
Libya
ব্যাখ্যা
লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।

⇒ লিবিয়া ইতালির উপনিবেশ ছিল।
- ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।

বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর।
- ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।

উৎস: Britannica.
৪,০৯৭.
সিঙ্গাপুর নিচের কোন দেশের সাথে ফেডারেশন গঠন করেছিল?
  1. ইন্দোনেশিয়া
  2. মালয়েশিয়া
  3. ফিলিপাইন
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
সিঙ্গাপুর: 
- সিঙ্গাপুর হল একটি নগর-রাষ্ট্র যা মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত, বিষুব রেখার প্রায় ৮৫ মাইল উত্তরে।
- এটি প্রধান সিঙ্গাপুর দ্বীপ এবং প্রায় ৬০টি ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মূল দ্বীপটি উপদ্বীপ মালয়েশিয়া থেকে জোহর প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে এবং এর দক্ষিণ সীমানা ইন্দোনেশিয়ার রিয়াউ-লিঙ্গা দ্বীপপুঞ্জের কাছাকাছি সিঙ্গাপুর প্রণালী পর্যন্ত বিস্তৃত।
- সিঙ্গাপুর একটি প্রধান বন্দর শহর হিসাবে কৌশলগত অবস্থানের জন্য পরিচিত, যা মালাক্কা প্রণালীতে আধিপত্য বিস্তার করে, যা ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করে।
- এই অবস্থানটি একটি বিশ্ব বাণিজ্য কেন্দ্র হিসাবে এর বৃদ্ধি এবং সমৃদ্ধিতে উল্লেখযোগ্যভাবে অবদান রেখেছে।
- সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম বন্দর এবং বিশ্বের অন্যতম ব্যস্ততম বন্দর।
- এটি মালয় উপদ্বীপের দক্ষিণ প্রান্তে এর কেন্দ্র অবস্থানের জন্য এটি মালাক্কা প্রণালীতে আধিপত্য বিস্তার করে , যা ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে সংযুক্ত করে ।
- একসময় ব্রিটিশ উপনিবেশ এবং এখন কমনওয়েলথের সদস্য।
- সিঙ্গাপুর প্রথম ১৯৬৩ সালে মালয়েশিয়ার ফেডারেশনে যোগ দেয়। 
- ৯ আগস্ট, ১৯৬৫ সালে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ।

উৎস: Britannica.
৪,০৯৮.
কিউবার ক্ষেপণাস্ত্র সংকটকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন-
  1. হ্যারি এস ট্রুম্যান
  2. জন এফ কেনেডি
  3. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
উত্তর
সঠিক উত্তর:
জন এফ কেনেডি
ব্যাখ্যা

জন এফ কেনেডি:
- কিউবার ক্ষেপনাস্ত্র সঙ্কটকালীন প্রেসিডেন্ট ।
- পুলিৎজার পুরস্কার বিজয়ী একমাত্র মার্কিন প্রেসিডেন্ট ।

অন্যদিকে,
• ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট জাতিসংঘের প্রস্তাবক ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন।
- একনাগাড়ে ১২ বছর ক্ষমতায় ছিলেন।

• হ্যারি এস ট্রুম্যান- হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার নির্দেশ দেন।

• রিচার্ড নিক্সন- বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন প্রেসিডেন্ট ।
- ১৯৭২ সালের ওয়াটার গেট কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।

• রোনাল্ড রিগ্যান- হলিউড অভিনেতা ছিলেন।
- তারকা যুদ্ধ প্রকল্প শুরু করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসােইট।

৪,০৯৯.
স্নায়ুযুদ্ধকালীন যুক্তরাষ্ট্রের 'Containment Doctrine' এর প্রবক্তা কে?
  1. হেনরি কিসিঞ্জার
  2. জর্জ কেনান
  3. জন এফ. কেনেডি
  4. হ্যারি ট্রুম্যান
সঠিক উত্তর:
জর্জ কেনান
উত্তর
সঠিক উত্তর:
জর্জ কেনান
ব্যাখ্যা
Containment Doctrine: 
- Containment Doctrine হল একটি কৌশলগত পররাষ্ট্র নীতি এটি মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন সময়ে এই নীতির প্রবক্তা ছিলেন জর্জ এফ. কেনান। 

উল্লেখ্য, 
- মার্কিন যুক্তরাষ্ট্র ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- বর্তমানে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীতদাস প্রথা বিলোপের জন্য বিশেষভাবে পরিচিত।
- ১৮৬৩ সালে তার প্রচেষ্টায় যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ করা হয়।

সূত্র - Britannica.com
৪,১০০.
রাশিয়া ও ক্রিমিয়াকে সংযুক্ত সেতুর নাম কী?
  1. কালিনিনগ্রাদ সেতু
  2. সেন্ট পিটার্সবার্গ সেতু
  3. কার্চ সেতু
  4. ভলগা সেতু
সঠিক উত্তর:
কার্চ সেতু
উত্তর
সঠিক উত্তর:
কার্চ সেতু
ব্যাখ্যা
কার্চ সেতু:
- ক্রিমিয়া একসময় ইউক্রেনের অংশ ছিল।
- ২০১৪ সালে ভূখণ্ডটি দখল করে নেয় রাশিয়া।
- এর পরপরই ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় মস্কো।
- চার বছরের মাথায় চালু করা হয় কার্চ সেতু।
- ক্রিমিয়া সেতু নামেও এই স্থাপনা পরিচিত।
- ক্রিমিয়া ও রাশিয়ার মূল ভূখণ্ডের সরাসরি যোগাযোগের একমাত্র মাধ্যম এই সেতু।
- ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা এই সেতু ১২ মাইল বা প্রায় ১৯ কিলোমিটার দীর্ঘ।
- ২০১৮ সালের ১৫ মে সাগরে কার্চ প্রণালির ওপর নির্মাণ করা এ সেতু উদ্বোধন করা হয়।
- এটা ইউরোপের সবচেয়ে দীর্ঘ সেতু।
- এতে সড়ক ও রেলপথ যুক্ত রয়েছে।
- কার্চ সেতু বানাতে খরচ হয়েছে ৩৬০ কোটি ডলার।

উল্লেখ্য,
- ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে কার্চ সেতুর কৌশলগত গুরুত্ব বহুলাংশে বেড়ে যায়।
- ইউক্রেনে নিয়োজিত রুশ সেনাদের অস্ত্র ও রসদ সরবরাহে ব্যবহার করা হয় সেতুটি।

উৎস: i) Britannica.
ii) Reuters.