বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪০ / ৫১ · ৩,৯০১৪,০০০ / ৫,০৮০

৩,৯০১.
কোন মহাদেশ সবচেয়ে বড়?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. অস্ট্রেলিয়া
  4. দঃ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
এশিয়া (Asia):
 
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এর আয়তন ১৭,২২৬,২০০ বর্গ মাইল (৪৪,৬১৪,০০০ বর্গ কিমি)।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এগুলোকে খণ্ডিত রাষ্ট্রও বলা হয়।
- এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
- এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম এবং মালদ্বীপ ক্ষুদ্রতম।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং।
 
তথ্যসূত্র - Britammica.com
৩,৯০২.
ভুটানের সিভিল সার্ভিসের নাম কি?
  1. ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন
  2. রয়েল সিভিল সার্ভিস কমিশন
  3. হোম সার্ভিস কমিশন
  4. সিভিল সার্ভিস কমিশন
সঠিক উত্তর:
রয়েল সিভিল সার্ভিস কমিশন
উত্তর
সঠিক উত্তর:
রয়েল সিভিল সার্ভিস কমিশন
ব্যাখ্যা
ভুটানের সিভিল সার্ভিসের নামঃ রয়েল সিভিল সার্ভিস কমিশন (RCSC)
প্রতিষ্ঠাঃ ১৯৮২ সাল
- ১ জন চেয়ারম্যান ও ৪ জন সদস্য নিয়ে কমিশন গঠিত। সর্বশেষ, ২০১০ সালে ভুটান সিভিল সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট প্রণয়ন করে।
সুত্রঃ Live MCQ সিভিল সার্ভিস ও মুজিব বর্ষের PDF
৩,৯০৩.
'Freedom House' কোন দেশভিত্তিক এনজিও সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. সুইডেন
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Freedom House:
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে।
- প্রতিষথিত হয়: ৩১ অক্টোবর, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
-  সদর দপ্তর: ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র।

উৎস: Freedom House ওয়েবসাইট।
৩,৯০৪.
বিশ্বের সবচেয়ে নিচু দেশ কোনটি?
  1. টুভ্যালু
  2. সিঙ্গাপুর
  3. কিরিবিতি
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা
মালদ্বীপ:
- এশিয়ার ক্ষুদ্রতম দেশ হল মালদ্বীপ।
- এটি ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এর আয়তন প্রায় ১১৬ বর্গ মাইল।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা: মালদ্বীপীয় রুপাইয়া।
- মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।

⇒ ১৯৬৫ সালের ২৬ জুলাই মালদ্বীপ ব্রিটিশদের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে এবং ১৯৬৮ সালে ‘সালাতানাতে মালদ্বীপ’ থেকে ‘রিপাবলিক মালদ্বীপে’ পরিণত হয়।

উল্লেখ্য,
- বিশ্বের সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ। এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র ১.৫ মিটার।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
৩,৯০৫.
ইথিওপিয়ার মুদ্রার নাম কী?
  1. ডং
  2. ডোবরা
  3. গুর্দে
  4. বির
সঠিক উত্তর:
বির
উত্তর
সঠিক উত্তর:
বির
ব্যাখ্যা
ইথিওপিয়া:
- আফ্রিকার দেশ ইথিওপিয়া।
- এর উত্তর ও উত্তর-পূর্বে ইরিত্রিয়া, পূর্বে জিবুতি ও সোমালিয়া, পশ্চিমে সুদান ও দক্ষিণে কেনিয়া।
- দেশটি পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিল।
- রাজধানী: আদ্দিস আবাবা।
- আইনসভা: উচ্চ কক্ষ: হাউজ অব ফেডারেশন ও নিম্নকক্ষ: হাউজ অব পিপলস রিপ্রেজেন্টেটিভস।
- মুদ্রা: বির।
- ভাষা: আমহারি।

অন্যদিকে,
- ডং: ভিয়েতনামের মুদ্রা।
- ডোবরা: সাও টোমে এবং প্রিন্সিপের মুদ্রা।
- গুর্দে: হাইতির মুদ্রা।

উৎস: i) World Atlas.
ii) Britannica
৩,৯০৬.
CIRDAP সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) হ্যানয়
  2. খ) ব্যাংকক
  3. গ) ঢাকা
  4. ঘ) নয়াদিল্লি
সঠিক উত্তর:
গ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা
ব্যাখ্যা
- CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত।
- এটির বর্তমান সদস্য সংখ্যা বাংলাদেশসহ ১৫টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি।
(তথ্যসূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
৩,৯০৭.
সিরিয়ার কোন শহরে কুখ্যাত 'সেদনায়া কারাগার' অবস্থিত?
  1. হামা
  2. দামেস্ক
  3. আলেপ্পো
  4. পালমিরা
সঠিক উত্তর:
দামেস্ক
উত্তর
সঠিক উত্তর:
দামেস্ক
ব্যাখ্যা
সেদনায়া কারাগার:
- সিরিয়ার রাজধানী দামেস্কে ‘মানব কসাইখানা’ নামে পরিচিত সেদনায়া কারাগারের অবস্থান।
- বাশার আল-আসাদের কারাগারগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুটি হলো—তাদমর ও সেদনায়া।
- তাদমর কারাগারটি পালমিরার মরুভূমিতে এবং সেদনায়া কারাগার দামেস্কের উপকণ্ঠে অবস্থিত।
- মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ২০১৭ সালে সেদনায়া কারাগারকে ‘মানব কসাইখানা’ বলে আখ্যা দেয়।
- বাশার আল-আসাদ সরকারের নৃশংসতার সাক্ষী হয়ে আছে এই কারাগার।
- এখানে হাজারো সিরীয় নাগরিককে বন্দী করে রেখেছিল বাশার আল-আসাদ সরকার।
- ২০২৪ সালের ৮ ডিসেম্বর, বিদ্রোহী বাহিনী দামেস্কে অগ্রসর হওয়ার সময় কারাগারটি দখল করে এবং বন্দিদের মুক্তি দেওয়া হয়।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।
৩,৯০৮.
আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. উত্তর আমেরিকা
  3. আফ্রিকা
  4. ওশেনিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

আন্দিজ পর্বতমালা:
- আন্দিজ হলো পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী।
- এটি দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল বরাবর বিস্তৃত।
- আন্দিজ পর্বতমালা ৭টি দেশে অবস্থিত: আর্জেন্টিনা, বলিভিয়া, চিলি, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, ভেনেজুয়েলা।
- দৈর্ঘ্য প্রায় ৪,৩০০ মাইল (৬,৯০০ কিমি)।
- প্রস্থ: ১২০-৪৩০ মাইল।
- উৎপত্তি ঘটে টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে।
- প্রধান বিভাগ: উত্তর আন্দিজ, মধ্য আন্দিজ, দক্ষিণ আন্দিজ।

উৎস: ব্রিটানিকা।

৩,৯০৯.
কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে?
  1. সোমালিয়া
  2. ব্রুনাই
  3. তুরস্ক
  4. নেপাল
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা

নেপাল: 
নেপালের পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে। 
নাম: ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অব নেপাল। 
রাজধানী: কাঠমান্ডু। 
আয়তন: ১ লাখ ৪৭ হাজার ৫১৬ বর্গ কিলোমিটার
ভাষা: প্রধান ভাষা নেপালি। অন্যান্য ভাষারও প্রচলন রয়েছে।
গড় আয়ু: পুরুষদের ৬৯, নারীদের ৭২ বছর।

দেশটির ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা:
১৭৬৮: গুর্খা শাসক পৃথ্বী নারায়ণ শাহ কাঠমাণ্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
১৮১৪-১৬: অ্যাঙ্গলো-নেপাল যুদ্ধ। পরবর্তীতে নেপালের সীমান্ত স্থাপনের চুক্তির মাধ্যমে যুদ্ধ শেষ হয়।
১৮৪৬: নেপালে ‘রানা’ নামে পরিচিত বংশানুক্রমিক শাসনের উত্থান হয়। রাজতন্ত্রের ওপর আধিপত্য বিস্তার করে দেশকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে তারা।
১৯৫০: দেশটির রাজাদের সঙ্গে জোট গঠন করে ভারত ভিত্তিক ‘রানা’ বিরোধী দল গড়ে ওঠে।
১৯৫১: ‘রানা’ শাসনের পতন হয়। ফলে রাজ্যটির সার্বভৌমত্ব আবার পুনরায় ফিরে আসে এবং নেপাল কংগ্রেস পার্টিতে রানা-বিরোধী বিদ্রোহীরা সরকার গঠন করে।
১৯৬০: রাজা মহেন্দ্র ক্ষমতায় আসেন এবং দেশটির সংসদ, সংবিধান ও দলীয় রাজনীতি স্থগিত করেন।
১৯৯১: প্রথম গণতান্ত্রিক নির্বাচনে নেপালি কংগ্রেস পার্টি জয়ী হয়।
১৯৯৫-২০০৬: গৃহযুদ্ধ ও মাওবাদী বিপ্লবে হাজার হাজার মানুষ প্রাণ হারায়।
২০০৮: রাজতন্ত্রের অবসান ঘটে এবং প্রজাতন্ত্র হিসেবে প্রতিষ্ঠা পায় নেপাল।
২০১৫: নতুন সংবিধান গৃহীত হয়। সমকামীদের অধিকার রক্ষা করা এশিয়ার প্রথম সংবিধান এটি।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো।
৩,৯১০.
Human Development Index-2020 রিপোর্টে সর্বনিম্ন দেশ কোনটি?
  1. সোমালিয়া
  2. ইয়েমেন
  3. নাইজার
  4. ইরিত্রিয়া
সঠিক উত্তর:
নাইজার
উত্তর
সঠিক উত্তর:
নাইজার
ব্যাখ্যা
- UNDP গত ১৫ ডিসেম্বর ২০২০ Human Development Index-2020 রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্টে মোট ১৮৯টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। রিপোর্টে,
- প্রথম : নরওয়ে
- দ্বিতীয় : আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড
অন্যদিকে,
- ১৮৯তম (সর্বনিম্ন) : নাইজার
- বাংলাদেশের অবস্থান : ১৩৩তম (স্কোর-০.৬৩২)।
(তথ্যসূত্র: Human Development Index-2020 রিপোর্ট)
৩,৯১১.
কোন দেশে ইউরোপিয়ান পার্লামেন্টের সবচেয়ে বেশি আসন রয়েছে?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. স্পেন
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান মোট আসন ৭০৫টি
ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ২৭টি দেশের জনগণের প্রত্যক্ষ ভোটে পাঁচবছরের জন্যে ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। ২০১৯ সালে সর্বশেষ ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

১৯৫২ সালে প্রতিষ্ঠিত Common Assembly of the European Coal and Steel Community ১৯৬২ সালে ইউরোপিয়ান পার্লামেন্ট নামকরণ করা হয়। ১৯৭৯ সাল থেকে ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যরা জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসছেন।

দেশভিত্তিক ইউরোপিয়ান পার্লামেন্টের আসন:
- জার্মানি : ৯৬টি (সর্বোচ্চ)
- ফ্রান্স : ৭৯টি
- ইতালি : ৭৬টি
- মাল্টা, লুক্সেমবার্গ ও সাইপ্রাস : ৬টি করে (সর্বনিম্ন)।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদরদপ্তর অবস্থিত ফ্রান্সের স্ট্রাসবার্গে। এখানে ইউরোপিয়ান পার্লামেন্টের অধিবেশন বসে। এছাড়া লুক্সেমবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টের প্রশাসনিক অফিস অবস্থিত। বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপিয়ান পার্লামেন্টের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

ইউরোপিয়ান পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলি

(তথ্যসূত্র: ইউরোপিয়ান পার্লামেন্ট ওয়েবসাইট)
৩,৯১২.
কোনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. জার্মানি
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- জার্মানি স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি। যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভুক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৩,৯১৩.
পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয় কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
⇒ পূর্ব ও পশ্চিম জার্মানি একত্রীকরণ করা হয় ১৯৯০ সালে।

জার্মান একত্রীকরণ:

- পূর্ব জার্মানির সৃষ্টি হয় ৭ অক্টোবর, ১৯৪৯ সালে।
- বার্লিন দেয়াল তৈরি করা হয়: ১৩ আগস্ট, ১৯৬১ সালে।
- এই দেয়াল কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে।
- বার্লিন দেয়ালের পতন হয়: ৯ নভেম্বর, ১৯৮৯ সালে।
- জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৯০ সালে।
- পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয়: ৩ অক্টোবর, ১৯৯০ সালে।
- এতে করে দুই জার্মানি একত্রিত হয়।
- ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৩,৯১৪.
‘গোল্ডেন ক্রিসেন্ট’ বলতে কোন অঞ্চলকে বোঝায়?
  1. মধ্যপ্রাচ্যের তেল খনি
  2. ল্যাটিন আমেরিকার মাদক উৎপাদন এলাকা
  3. দক্ষিণ-পশ্চিম এশিয়ার আফিম উৎপাদনকারী অঞ্চল
  4. উত্তর-পূর্ব এশিয়ার স্বর্ণ খনি
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম এশিয়ার আফিম উৎপাদনকারী অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম এশিয়ার আফিম উৎপাদনকারী অঞ্চল
ব্যাখ্যা

গোল্ডেন ক্রিসেন্ট (Golden Crescent): 
- ‘গোল্ডেন ক্রিসেন্ট’ বলতে মূলত দক্ষিণ-পশ্চিম এশিয়ার আফগানিস্তান, পাকিস্তান এবং ইরানের পর্বতময় সীমান্ত অঞ্চলকে বোঝায়।
- এটি এশিয়ার অন্যতম প্রধান অবৈধ আফিম উৎপাদনকারী অঞ্চল।
- মাদক উৎপাদন ও চোরাচালানের পথ হিসেবে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে একত্রে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট।

এছাড়াও,
- গোল্ডেন ট্রায়াঙ্গেল: গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল। এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.

৩,৯১৫.
‘জে–৩৬’ কোন দেশের যুদ্ধবিমান?
  1. চীন
  2. রাশিয়া
  3. ইরান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
জে-৩৬ যুদ্ধবিমান:
- চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান জে-৩৬।
- স্টেলথ প্রযুক্তি রয়েছে, যা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।
- বি-২১ রাইডার বোমারু বিমানের মতো দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য তৈরি।
- বিমানটির ৪৫ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
- আকাশ, মাটি, এবং বিমানবাহী রণতরির শত্রু লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে।
- রাডার প্রযুক্তি অত্যাধুনিক, যা স্টেলথ যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করতে পারে।
- ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ জে-৩৬ একটি নেটওয়ার্ক তৈরি করবে।
- চীনের বিমানবাহিনীর শক্তি বাড়াতে এই বিমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
৩,৯১৬.
কোন দেশটি বিমসটেক এর সদস্য নয়?
  1. ক) ভারত
  2. খ) মালদ্বীপ
  3. গ) মিয়ানমার
  4. ঘ) শ্রীলংকা
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
খ) মালদ্বীপ
ব্যাখ্যা

- বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।
সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।
(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)

৩,৯১৭.
বার্লিন দেয়াল কত সালে নির্মিত হয়?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৭২ সালে
  3. ১৯৮১ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।

উল্লেখ্য,
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে পূর্ব জার্মানি ১৩ আগস্ট, ১৯৬১ সালে বার্লিন শহরের মাঝ দিয়ে প্রাচীর তৈরি করা শুরু করে।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।

⇒ ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়।

উৎস: Britannica.
৩,৯১৮.
বেলুচিস্তান কোন দেশের প্রদেশ?
  1. আফগানিস্তান
  2. তাজিকিস্তান
  3. তুর্কমেনিস্তান
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

বেলুচিস্তান:
- বেলুচিস্তান দক্ষিণ-পশ্চিম পাকিস্তানের একটি প্রদেশ।
- এটি পাকিস্তানের বৃহত্তম প্রদেশ।
- বেলুচিস্তান অঞ্চলটি মূলত বৃহত্তর ইরানীয় মালভূমির পূর্ব প্রান্ত।
- এর প্রায় পুরোটাই পর্বতময়।
- প্রাদেশিক রাজধানী হলো কুয়েটা।

উল্লেখ্য,
- সম্প্রতি  ১৬ জানুয়ারি, ২০২৪ তারিখে  ইরান হামলা করেছে পাকিস্তানভুক্ত বেলুচিস্তানে।
- তাদের দাবি, সেখানে লুকিয়ে ছিল তাদের দেশের সুন্নি বিদ্রোহী ‘জইশ আল-আদল’।
- আগে যে সংগঠনের নাম ছিল ‘জুনদুল্লাহ’।
- অন্যদিকে ১৮ জানুয়ারি, ২০২৪ তারিখে পাকিস্তান হামলা চালিয়েছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে।
- তাদের দাবি, সেখানে বেলুচ লিবারেশন ফ্রন্টের বিদ্রোহীরা লুকিয়ে আছে।
- তারা এ হামলার নাম দিয়েছে—‘মর্গ বর শারমাচর’। 

উৎস: i) Britannica.
         ii) ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।

৩,৯১৯.
অ্যান্টার্কটিকা মহাদেশে কোন দেশের মালিকানা নেই?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. রাশিয়া
  4. কোন দেশের নেই
সঠিক উত্তর:
কোন দেশের নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন দেশের নেই
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ: 
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরুতে অবস্থিত একটি বরফ আচ্ছাদিত মহাদেশ।
- এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ, আয়তন প্রায় ১৪ মিলিয়ন বর্গকিলোমিটার।
- মহাদেশটির ৯৮% এলাকা বরফে ঢাকা এবং এটি পৃথিবীর ৭০% স্বাদু পানির আধার।
- আবহাওয়া: শীতলতম মহাদেশ; সর্বনিম্ন তাপমাত্রা -৮৯.২°C(ভোস্টক স্টেশন, ১৯৮৩)।
- বৃষ্টিপাত: বার্ষিক গড় মাত্র ২০ মিলিমিটার, যা এটিকে মরুভূমি হিসেবে চিহ্নিত করে।
- প্রাণিকুল: পেঙ্গুইন, সিল, তিমি, এবং সামুদ্রিক পাখি।
- উদ্ভিদকুল: শৈবাল, লাইকেন, মস।
- অ্যান্টার্কটিকা চুক্তি (১৯৫৯) অনুসারে এটি বৈজ্ঞানিক গবেষণার জন্য উন্মুক্ত এবং সামরিকীকরণ নিষিদ্ধ।
- অ্যান্টার্কটিকা মহাদেশে কোন দেশের মালিকানা নেই। 
- জলবায়ু পরিবর্তন গবেষণা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে অ্যান্টার্কটিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- তবে বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ফলে এটি ঝুঁকির মধ্যে রয়েছে।

অ্যান্টার্কটিকা চুক্তি (Antarctic Treaty):
স্বাক্ষরিত: ১৯৫৯।
কার্যকর: ১৯৬১।
উদ্দেশ্য: মহাদেশকে সামরিকীকরণ থেকে মুক্ত রাখা এবং বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধি করা।

গবেষণা কেন্দ্র:
- অ্যান্টার্কটিকা আন্তর্জাতিক গবেষণার জন্য উন্মুক্ত।
- ১৯৫৯ সালের অ্যান্টার্কটিক চুক্তি অনুসারে এটি শুধুমাত্র শান্তিপূর্ণ ও বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়।
- প্রধান গবেষণা কেন্দ্র:
মেরি বার্ড ল্যান্ড (আমেরিকা)
ভোস্টক স্টেশন (রাশিয়া)
হ্যালি স্টেশন (যুক্তরাজ্য)

উৎস: National Geographic:
Britannica
World Atlas
৩,৯২০.
চীনের বর্তমান প্রধানমন্ত্রী কে? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. Chen Yi
  2. Wang Yi
  3. Huang Hua
  4. Li Qiang
সঠিক উত্তর:
Li Qiang
উত্তর
সঠিক উত্তর:
Li Qiang
ব্যাখ্যা
চীন:
- মুদ্রার নাম - ইউয়ান।
- ভাষার নাম - মান্দারিন।
- আইনসভার নাম - ন্যাশনাল পিপলস কংগ্রেস।
- বর্তমান প্রধানমন্ত্রী - লি কিয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- বর্তমান রাষ্ট্রপতি - শি জিন পিং। (সেপ্টেম্বর, ২০২৪)
- আধুনিক চীনের জনক - সান ইয়াৎ সেন।
- গণচীনের প্রতিষ্ঠাতা - মাও সে তুং।

তথ্যসূত্র - Britannica.com
৩,৯২১.
ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের স্থপতি কে?
  1. জকোবিন
  2. নেপোলিয়ন
  3. চার্লস দ্য গল
  4. ষোড়শ লুই
সঠিক উত্তর:
চার্লস দ্য গল
উত্তর
সঠিক উত্তর:
চার্লস দ্য গল
ব্যাখ্যা
চার্লস দ্য গল: 
- চার্লস দ্য গল (জন্ম: ২২ নভেম্বর ১৮৯০, লিল, ফ্রান্স — মৃত্যু: ৯ নভেম্বর ১৯৭০, কলোম্বে-লে-দেউ-এগ্লিজ) ছিলেন একজন ফরাসি সৈনিক, লেখক এবং রাষ্ট্রনায়ক। 
- তিনি ফ্রান্সের পঞ্চম প্রজাতন্ত্রের স্থপতি।
- তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রতিরোধ আন্দোলনের নেতা হিসেবে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন এবং যুদ্ধ-পরবর্তী সময়ে ফ্রান্সের রাজনৈতিক কাঠামো পুনর্গঠনে মুখ্য ভূমিকা পালন করেন।

উৎস: Britannica.
৩,৯২২.
মাইক্রোনেশিয়ার অবস্থান হলাে -
  1. ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
  2. খ) এশিয়া ও ইউরোপের মাঝে
  3. গ) পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
  4. ঘ) আটলান্টিকের পশ্চিমে
সঠিক উত্তর:
ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
ক) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে
ব্যাখ্যা
• অঞ্চল:
- মাইক্রোনেশিয়া অঞ্চলটি প্রশান্ত মহাসাগরের পশ্চিমে অবস্থিত।
- এ অঞ্চলটি ফিলিপাইনের পূর্বে এবং নিউগিনি দ্বীপের উত্তর ও উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
- এ অঞ্চলে মাইক্রোনেশিয়া, পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও নাউরু এ পাঁচটি স্বাধীন দেশ রয়েছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩,৯২৩.
নিচের কোন দেশটিতে সমুদ্র বন্দর নেই?
  1. লেবানন
  2. আফগানিস্তান
  3. মিশর
  4. ইসরাইল
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
• দক্ষিণ এশিয়ার ৩টি দেশ সমুদ্রবন্দরহীন।
- নেপাল, ভুটান ও আফগানিস্তান।
- লেবানন, মিশর. ইসরায়েল সমুদ্র বন্দর রয়েছে।

• আফগানিস্তান: 

- মহাদেশ: এশিয়া।
- অঞ্চল: দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যবর্তী স্থান।
- সীমানা যুক্ত দেশসমূহ: 
• পাকিস্তান (দক্ষিণ ও পূর্বে),
• ইরান (পশ্চিমে),
• তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান (উত্তরে),
• চীন (অত্যন্ত সরু ওয়াখান করিডোরে, পূর্ব দিকে)।

উল্লেখ্য, 
- আফগানিস্তান একটি পাহাড়ি ও খরা প্রবণ দেশ।
- হিন্দুকুশ পর্বতমালা দেশটির কেন্দ্রভাগে অবস্থিত, যা আফগানিস্তানকে পূর্ব-পশ্চিমে বিভক্ত করেছে।
- ছোট নদ-নদী, শুষ্ক উপত্যকা ও মরুভূমি রয়েছে দক্ষিণে।

উৎস: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৩,৯২৪.
নিচের কোন দেশটি মাইক্রোনেশিয়া অঞ্চলের?
  1. পালাউ
  2. ফিজি
  3. পাপুয়া নিউগিনি
  4. সলোমান দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
পালাউ
উত্তর
সঠিক উত্তর:
পালাউ
ব্যাখ্যা
• মাইক্রোনেশিয়া অঞ্চলের স্বাধীন রাষ্ট্রসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ এবং
- ফেডারেল স্টেটস অব মাইক্রোনেশিয়া।

• মেলানেশিয়ার দেশসমূহ:
- ভানুয়াতু
- ফিজি
- সলোমান দ্বীপপুঞ্জ
- পাপুয়া নিউগিনি

• পলিনেশিয়ার অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলস।
৩,৯২৫.
ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ভিক্টর ইউশ্চেঙ্কো
  2. দিমিত্রি পেসকভ
  3. আলেক্সান্দার লুকাশেঙ্কো
  4. ভলোদেমির জেলেনস্কি
সঠিক উত্তর:
ভলোদেমির জেলেনস্কি
উত্তর
সঠিক উত্তর:
ভলোদেমির জেলেনস্কি
ব্যাখ্যা
ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট হলেন ভলোদেমির জেলেনস্কি। তিনি একজন সাবেক অভিনেতা ও কমেডিয়ান।
- তার রাজনৈতিক দলের নাম সার্ভেন্ট অব দ্য পিপল।
- তিনি ২০১৯ সাল থেকে ইউক্রেনের ষষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- জেলেনস্কি ১৯৭৮ সালে ইউক্রেনের একটি ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩,৯২৬.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী-
  1. ক) শিনজো আবে
  2. খ) সানাই তাকাইচি
  3. গ) ফুমিও কিশিদা
  4. ঘ) ইউশিহিদে সুগা
সঠিক উত্তর:
গ) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফুমিও কিশিদা
ব্যাখ্যা

- জাপানের শততম প্রধানমন্ত্রীর নাম ফুমিও কিশিদা।
- জাপানে ক্ষমতাসীন দলের (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) সভাপতি নির্বাচিত হন ফুমিও কিশিদা।
- ৪ অক্টোবর তিনি দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ।
- জার্মানির বার্লিনে প্রথম নারী মেয়র ফ্রানজিসকা গিফে।

৩,৯২৭.
'পাতাগোনিয়া' মরুভূমি কোথায়?
  1. ক) মঙ্গোলিয়া
  2. খ) সৌদি আরব
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) আর্জেন্টিনা
ব্যাখ্যা
• পৃথিবীর উল্লেখযোগ্য মরুভূমিসমূহ:
- থর: ভারত-পাকিস্তান
- গোবি: চীন-মঙ্গোলিয়া
- কারাকুম: তুর্কমেনিস্তান
- পাতাগোনিয়া: আর্জেন্টিনা
- আতাকামা: চিলি
- মোজাবে: যুক্তরাষ্ট্র
- তাকলামাকান: চীন

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ন্যাশনাল জিওগ্রাফিক।
৩,৯২৮.
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলের নেতা কে?
  1. ক) নক্রমা
  2. খ) নেলসন মেন্ডেলা
  3. গ) জ্যাকব জুমা
  4. ঘ) রবার্ট মুগাবে
সঠিক উত্তর:
খ) নেলসন মেন্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
খ) নেলসন মেন্ডেলা
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আন্দোলের নেতা নেলসন ম্যান্ডেলা।

নেলসন ম্যান্ডেলা (জন্ম ১৮ জুলাই, ১৯১৮, এমভেজো, দক্ষিণ আফ্রিকা—মৃত্যু ৫ ডিসেম্বর, ২০১৩জোহানেসবার্গ)।
- কৃষ্ণাঙ্গ জাতীয়তাবাদী এবং দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি (১৯৯৪-৯৯)।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 
- তিনি সাউথ আফ্রিকান নেটিভ কলেজে (পরে ইউনিভার্সিটি অফ ফোর্ট হেয়ার) পড়াশোনা করেন এবং উইটওয়াটারসরান্ড বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন করেন
পরে তিনি আইনজীবী হওয়ার যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হন।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC), একটি কালো-মুক্তি গোষ্ঠীতে যোগদান করেন এবং এর যুব লীগের নেতা হন।
- ম্যান্ডেলা পরবর্তীকালে অন্যান্য ANC নেতৃত্বের পদে অধিষ্ঠিত হন, যার মাধ্যমে তিনি সংগঠনকে পুনরুজ্জীবিত করতে এবং ক্ষমতাসীন ন্যাশনাল পার্টির বর্ণবাদ  নীতির বিরোধিতা করতে সাহায্য করেন।

উৎস:- ব্রিটানিকা।
৩,৯২৯.
দামেস্ক গেইট কোথায় অবস্থিত?
  1. আম্মান
  2. জেরুজালেম
  3. দামেস্ক
  4. বাগদাদ
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা

- দামেস্ক গেইট জেরুজালেমের ওল্ড সিটির উত্তর-পশ্চিম দিকে অবস্থিত একটি প্রবেশ পথ।
- এটি অটোমান সুলতান সুলেমান ষোড়শ শতাব্দীতে নির্মাণ করেন।
- সম্প্রতি দামেস্ক গেইটে ফিলিস্তিন ও ইসরাইলি বাহিনীর মধ্যে সংঘর্ষ বাঁধে যা যুদ্ধে রূপ নেয়।
(তথ্যসূত্র: মিডলইস্ট মনিটর)

৩,৯৩০.
নিচের কোন দেশটি সামরিক সহযোগীতামূলক জোট ন্যাটোর অন্যতম সদস্য?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) ইউক্রেন
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
ঘ) বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে কেবলমাত্র বুলগেরিয়া ন্যাটোর সদস্য। 

NATO:
- এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।

- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।  
- উত্তর মেসিডোনিয়া ন্যটোর সর্বশেষ সদস্য।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে রাশিয়ার দুই প্রতিবেশী দেশ সুইডেন-ফিনল্যান্ড। 

- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

তথ্যসূত্র:  ন্যাটো ওয়েবসাইট।
৩,৯৩১.
বৈধ পথে লিবিয়া যেতে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয় - 
  1. ২০২১ সালে
  2. ২০২২ সালে
  3. ২০২৩ সালে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০২৩ সালে
ব্যাখ্যা
কর্মী:
- ২০২৩ সালে লিবিয়ায় বৈধ পথে কর্মী পাঠাতে পারস্পরিক সহযোগিতার সমঝোতা স্মারকে স্বাক্ষর করছেন বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এবং লিবিয়ার শ্রম ও পুনর্বাসনমন্ত্রী আলী আবেদ রেজা।

- এ সমঝোতার আওতায় লিবিয়ায় নিয়োগপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সুযোগ-সুবিধা, বিশেষ করে বেতন-ভাতা, কর্মকাল, আবাসন, খাদ্য, ছুটি ও সার্ভিস বেনিফিট উল্লেখ করে নিয়োগকর্তার সঙ্গে একটি প্রাথমিক চুক্তি বাংলাদেশে স্বাক্ষরিত হবে।
- এর মাধ্যমে লিবিয়ায় বৈধভাবে বাংলাদেশিদের জন্য নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৩,৯৩২.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা কত?
  1. ১০০টি
  2. ১৫০টি
  3. ৩০০টি
  4. ৪৩৫টি
সঠিক উত্তর:
১০০টি
উত্তর
সঠিক উত্তর:
১০০টি
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৩,৯৩৩.
ভ্যাটিকান সিটি’র মুদ্রার নাম কি?
  1. ক) রুপি
  2. খ) পাউন্ড
  3. গ) ইউরো
  4. ঘ) ফ্রাংক
সঠিক উত্তর:
গ) ইউরো
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরো
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমনঃ অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।
১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
Source: EU
৩,৯৩৪.
স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয় কোনটি?
  1. নরওয়ে
  2. কানাডা
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
 
• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
 
তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com.
৩,৯৩৫.
মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অঙ্গরাজ্য কোনটি?
  1. নেভাডা
  2. ভার্জিনিয়া
  3. ওক‌লাহোমা
  4. হাওয়াই
সঠিক উত্তর:
হাওয়াই
উত্তর
সঠিক উত্তর:
হাওয়াই
ব্যাখ্যা

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (নভেম্বর, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com

৩,৯৩৬.
সুয়েজ খাল খননের ফলে এশিয়ায় সাথে যাতায়ত সহজ হয়েছে-
  1. ক) আফ্রিকার
  2. খ) অস্ট্রেলিয়ার
  3. গ) ইউরোপের
  4. ঘ) আমেরিকা
সঠিক উত্তর:
গ) ইউরোপের
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপের
ব্যাখ্যা

- লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।
- ১৮৬৯ সালের ১৭ নভেম্বর ১৬৪ কিলোমিটার দীর্ঘ খালটিতে প্রথম জাহাজ ভাসে। খালটির বিষয়ে ওই সময় বলা হয়, সাগরে বাতাস অনুকূলে থাকলে বিপজ্জনক কঠিন পথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চল হয়ে দ্রুত এশিয়ায় যাতায়াত করা যাবে।
- লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহণ হয়। বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপের বাণিজ্যের একটি লাইফ-লাইন হলো মিশরের এই খালটি।

সোর্সঃ বিবিসি এবং সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট।

৩,৯৩৭.
গায়ানার রাজধানীর নাম কী?
  1. জর্জটাউন
  2. কায়েন
  3. প্যারামারিবো
  4. ব্রিজটাউন
সঠিক উত্তর:
জর্জটাউন
উত্তর
সঠিক উত্তর:
জর্জটাউন
ব্যাখ্যা
গায়ানা:
- গায়ানা (Guyana) দক্ষিণ আমেরিকার উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত একটি দেশ।
- রাজধানী: জর্জটাউন (Georgetown)।
- মুদ্রা: গায়ানিজ ডলার।
- স্বাধীনতা: ২৬ মে ১৯৬৬ (যুক্তরাজ্য থেকে)।
- সরকার প্রধান প্রধানমন্ত্রী: মার্ক ফিলিপস।
- রাষ্ট্রপতি: ড. মোহাম্মদ ইরফান আলী।

উৎস: Britannica.
৩,৯৩৮.
Which country is called 'Land of the Thunder Dragon'?
  1. Tibet
  2. Bhutan
  3. Thailand
  4. Finland
  5. Taiwan
সঠিক উত্তর:
Bhutan
উত্তর
সঠিক উত্তর:
Bhutan
ব্যাখ্যা
বজ্র ড্রাগনের দেশ:
- বজ্র ড্রাগনের দেশ বলা হয় ভুটানকে।

উল্লেখ্য,
⇒ ভুটান:
- ভুটান দক্ষিণ-মধ্য এশিয়ার স্থলবেষ্টিত দেশ।
- এটি হিমালয়ের পূর্ব শৃঙ্গে অবস্থিত।
- চীন ও ভারতের মাঝামাঝি ভুটান অবস্থিত।
- ‘ড্রাক ইয়ুল’ বা ‘বজ্র ড্রাগনের দেশ’ নামে পরিচিত দেশটি।
- ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: দোজংখা।
- ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- রাজা: জিগমে খেসার নামগিয়াল ওয়াংচুক।
- মুদ্রা: নুলট্রুম।

অন্যদিকে,
- নিষিদ্ধ দেশ: তিব্বত।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।

উৎস: Britannica.
৩,৯৩৯.
’সুইজারল্যান্ড’- এর রাজধানী শহর কোনটি?
  1. জুরিখ
  2. জেনেভা
  3. লুগানো
  4. বার্ন 
সঠিক উত্তর:
বার্ন 
উত্তর
সঠিক উত্তর:
বার্ন 
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ। 
- এর পশ্চিমে ফ্রান্স, উত্তরে জার্মানি, পূর্বে অস্ট্রিয়া এবং লিচেনস্টাইন এবং দক্ষিণে ইতালি অবস্থিত।
- বার্ন হলো সুইজারল্যান্ডের প্রশাসনিক রাজধানী।
- সুইজারল্যান্ডের চারটি জাতীয় ভাষা রয়েছে: ফরাসি, জার্মান, ইতালীয় এবং রোমান্স।
- জনসংখ্যার তিন-পঞ্চমাংশেরও বেশি লোক জার্মান ভাষা, এক-পঞ্চমাংশ ফরাসি, প্রায় এক-দ্বাদশাংশ ইতালীয় এবং ১ শতাংশেরও কম লোক রোমান্স ভাষা ব্যবহার করে। 

অন্যদিকে,
- জুরিখ হলো সুইজারল্যান্ডের সবচেয়ে বড় শহর এবং অর্থনৈতিক কেন্দ্র।
-  জেনেভা আন্তর্জাতিক সংস্থার (যেমন: UN, WHO) কেন্দ্র হিসেবে পরিচিত। এটি আন্তর্জাতিক কূটনীতি ও মানবাধিকার কর্মকাণ্ডের জন্য বিখ্যাত।
- লুসার্ন হলো একটি সুন্দর পর্যটন শহর, এটি পাহাড়, হ্রদ এবং প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত।
 
উৎস: ব্রিটানিকা।

৩,৯৪০.
বিশ্বের গভীরতম হৃদ 'বৈকাল হ্রদ' কোথায় অবস্থিত?
  1. আজারবাইজান, কাজাখস্তান ও জর্জিয়া
  2. চীন
  3. রাশিয়া
  4. চিলি ও আর্জেন্টিনা
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
বৈকাল পৃথিবীর গভীরতম (১,৬২০ মিটার) এবং প্রাচীনতম হ্রদ। এটি রাশিয়ায় অবস্থিত।
অন্যদিকে,
- কাস্পিয়ান সাগর : পৃথিবীর বৃহত্তম হ্রদ
- লেক আসাল (জিবুতি) : সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ
- সুপিরিয়র (যুক্তরাষ্ট্র) : বৃহত্তম স্বাদু পানির হ্রদ।

(সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩,৯৪১.
সম্প্রতি ৫৩ জন ক্রু নিয়ে কোন দেশের একটি সাবমেরিন ডুবে যায়?
  1. রাশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. ফিলিপাইন
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- গত ২১ এপ্রিল ২০২১ বালি সাগরে ৫৩ জন ক্রু নিয়ে ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ডুবে যায়। এতে সাবমেরিনটির সকলে মারা যান।
- ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্টস সাগরে ১১৮ জন ক্রু নিয়ে রাশিয়ার কুরস্ক কে-২ নামের একটি সাবমেরিন ডুবে গিয়েছিলো।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস)
৩,৯৪২.
বিটকয়েন ফাউন্ডেশনে যোগদানকারী প্রথম এশিয়ান দেশ কোনটি?
  1. এল সালভাদর
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা
প্রথম এশিয়ান দেশ হিসাবে বিটকয়েন ফাউন্ডেশনে যোগ দেয় বাংলাদেশ।

বিটকয়েন

- বিটকয়েন হল সাংকেতিক মুদ্রা বা ডিজিটাল কারেন্সি।
- ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হয়।
- এই লেনদেনের জন্য কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না।
- সাতোশি নাকামোতো নামের এক অজ্ঞাত ব্যক্তি বা দল ২০০৮ সালে এটি তৈরি করেন।
- ২০০৯ সালে বিটকয়েনের প্রচলন হয়।
- এটি বিশ্বের প্রথম ভার্চুয়াল কারেন্সি।
- বিটকয়েনে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন ওয়ালেট টু ওয়ালেটে সম্পন্ন হয়।
- এই লেনদেনের সকল তথ্য ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে সুরক্ষিত থাকে।
- লাতিন আমেরিকার দেশ এল সালভাদর প্রথম দেশ হিসাবে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয় এবং  বিটকয়েন সিটি নির্মাণের পরিকল্পনা করে।

সূত্র- Investpedia Webswite।
৩,৯৪৩.
পোল্যান্ড-এর রাজধানীর নাম কী?
  1. কোপেনহেগেন 
  2. হেলসিঙ্কি
  3. ওয়ারশ
  4. স্টকহোম 
সঠিক উত্তর:
ওয়ারশ
উত্তর
সঠিক উত্তর:
ওয়ারশ
ব্যাখ্যা

- পোল্যান্ড একটি মধ্য ইউরোপীয় দেশ।
- এটি পৃথিবীর উত্তর এবং পূর্ব উভয় গোলার্ধে অবস্থিত।
- পোল্যান্ডের সীমানা ৭টি দেশ দ্বারা বেষ্টিত 
- পোল্যান্ড একটি মধ্য ইউরোপীয় দেশ।
- দেশটির আয়তন ৩১২,৬৯৬ বর্গকিলোমিটার।
- ওয়ারশ হল রাজধানী এবং পোল্যান্ডের বৃহত্তম শহর।
- এটি দেশের প্রশাসনিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্রও।

অন্যদিকে,
- কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী।
- হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী।
- স্টকহোম সুইডেনের রাজধানী।

উৎস: ওয়ার্ল্ড আটলাস।

৩,৯৪৪.
Which of the following straits is in the Bay of Bengal between India and Sri Lanka?
  1. ক) Malacca Strait
  2. খ) Palk Strait
  3. গ) Sunda Strait
  4. ঘ) Bab-El-Mandeb Strait
সঠিক উত্তর:
খ) Palk Strait
উত্তর
সঠিক উত্তর:
খ) Palk Strait
ব্যাখ্যা
Palk Strait is an inlet of the Bay of Bengal between southeastern India and northern Sri Lanka. 
It is bounded on the south by Pamban Island (India), Adam’s (Rama’s) Bridge (a chain of shoals), the Gulf of Mannar, and Mannar Island (Sri Lanka). The southwestern portion of the strait is also called Palk Bay.
 The strait is 40 to 85 miles (64 to 137 km) wide, 85 miles long, and less than 330 feet (100 meters) deep.
 
Source: Britannica
৩,৯৪৫.
After how many years, the embassy of Argentina was opened again in Bangladesh?
  1. ক) 45 Years
  2. খ) 50 Years
  3. গ) 51 Years
  4. ঘ) 40 Years
সঠিক উত্তর:
ক) 45 Years
উত্তর
সঠিক উত্তর:
ক) 45 Years
ব্যাখ্যা
আর্জেন্টিনা:

- ৪৫ বছরের বিরতির পর বাংলাদেশের রাজধানীর বনানীতে পুনরায় চালু হয়েছে আর্জেন্টিনার দূতাবাস
- আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশের একটি বড় দেশ। এটি পৃথিবীর পশ্চিম এবং দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- আর্জেন্টিনা ৫টি দেশের সাথে তার সীমানা ভাগ করে: চিলি এবং পশ্চিমে আন্দিজ পর্বতমালার সাথে; উত্তর-পশ্চিমে বলিভিয়ার সাথে; উত্তরে প্যারাগুয়ের সাথে; উত্তর-পূর্বে ব্রাজিল এবং পূর্বে উরুগুয়ের সাথে। এটি পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে ড্রেক প্যাসেজ দ্বারা আবদ্ধ
- আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে,আর্জেন্টিনা প্রজাতন্ত্র
- প্রশাসনিকভাবে ২৩টি প্রদেশে বিভক্ত এবং ১টি স্বায়ত্তশাসিত শহরে
- আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আর্স
- ২,৭৮০,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে, আর্জেন্টিনা বিশ্বের ৮তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম দেশ। এটি আমেরিকার ৪র্থ বৃহত্তম দেশ এবং বৃহত্তম স্প্যানিশ-ভাষী দেশ।
- আর্জেন্টিনার জাতীয় খেলা ফুটবল

তথ্যসূত্র - Worldatlas.com
৩,৯৪৬.
আধুনিক তুরস্ক জনক বলা হয় কাকে?
  1. মুহাম্মদ আলি পাশা
  2. রিসেপ তায়্যিপ এরদোয়ান
  3. মুস্তাফা কামাল আতাতুর্ক
  4. আর্তুগুল ওসমান পাশা
সঠিক উত্তর:
মুস্তাফা কামাল আতাতুর্ক
উত্তর
সঠিক উত্তর:
মুস্তাফা কামাল আতাতুর্ক
ব্যাখ্যা

• আধুনিক তুরস্কের জনক বলা হয়- মুস্তাফা কামাল আতাতুর্ক।

তুরস্ক :
- তুরস্ক একটি আন্তঃমহাদেশীয় রাষ্ট্র,
- যার অধিকাংশ ভূখণ্ড এশিয়ায় (আনাতোলিয়া) এবং ক্ষুদ্র অংশ ইউরোপে (পূর্ব থ্রেস) অবস্থিত।
- অফিসিয়াল নাম: রিপাবলিক অফ তুরকিয়ে।
- রাজধানী: আঙ্কারা (Ankara)।
- বৃহত্তম শহর: ইস্তাম্বুল (Istanbul) — এটি বিশ্বের একমাত্র শহর যা দুটি মহাদেশে অবস্থিত।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: রিসেপ তায়্যিপ এরদোয়ান
- মুদ্রা: তুর্কি লিরা (TRY)।
- ভাষা: তুর্কি।
- অটোমান সাম্রাজ্য: অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল এই তুরস্ক।
- আধুনিক তুরস্ক: ১৯২৩ সালে মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র গঠিত হয়।
• আঞ্চলিক শক্তি: তুরস্ক ন্যাটোর (NATO) সদস্য।

উল্লেখ্য,
- ২০২৩ সালের বিধ্বংসী ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উৎস:  ব্রিটানিকা, আল জাজিরা নিউজ।

৩,৯৪৭.
নিচের কোন দেশ 'Horn of Africa'- এর অংশ নয়?
  1. ক) ইরিথ্রিয়া
  2. খ) সোমালিয়া
  3. গ) কেনিয়া
  4. ঘ) জিবুতি
সঠিক উত্তর:
গ) কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) কেনিয়া
ব্যাখ্যা
Horn of Africa
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- এর অংশগুলো হলো জিবুতি,ইরিথ্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে। 

অন্যদিকে -
- কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। 

উৎস: Britannica.
৩,৯৪৮.
কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার NEW START এর মেয়াদ কত সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে?
  1. ক) ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  2. খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  3. গ) ৫ ফেব্রুয়ারি, ২০২৭
  4. ঘ) ৫ ফেব্রুয়ারি, ২০২৪
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ২০১০ সালের ৮ এপ্রিল কৌশলগত বিপজ্জনক অস্ত্র হ্রাসকরণের লক্ষ্যে New START (The New Strategic Arms Reduction Treaty) চুক্তি স্বাক্ষরিত হয়।
- ১০ বছর মেয়াদী চুক্তিটি কার্যকর হয় ২০১১ সালের ৫ ফেব্রুয়ারি।
- এটির মেয়াদ ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি শেষ হলে পুনরায় মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করে ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়।

(সূত্র: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়)
৩,৯৪৯.
জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম কি?
  1. কিউশু
  2. শিকোকু
  3. হনসু
  4. হোক্কাইডো
সঠিক উত্তর:
হনসু
উত্তর
সঠিক উত্তর:
হনসু
ব্যাখ্যা

- জাপানের সবচেয়ে বড় দ্বীপের নাম হনসু।

• জাপান:
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু , শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হোনশু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৩,৯৫০.
পূর্ব ও পশ্চিম জার্মানি আনুষ্ঠানিকভাবে পুনরায় একত্রিত হয়-
  1. ক) ১৯৭৫ সালে
  2. খ) ১৯৮৩ সালে
  3. গ) ১৯৮৯ সালে
  4. ঘ) ১৯৯০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯০ সালে
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৮ মে জার্মানি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মসমর্পণ করলে মিত্রশক্তি জার্মানিকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
- এতে পশ্চিম জার্মানি মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদীদের নিয়ন্ত্রণে এবং পূর্ব জার্মানি সােভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে আসে।
- এই বিভাজনের অংশ হিসেবে ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল নির্মিত হয়।
- তবে সােভিয়েত ইউনিয়নের পতনের সময় ১৯৮৯ সালের ১ নভেম্বর বার্লিন দেয়ালের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি পুনরায় একত্র হয়।
উৎসঃ history.com
৩,৯৫১.
নিচের কোন দেশটির মুদ্রার নাম দিনার?
  1. ওমান
  2. ইয়েমেন
  3. কুয়েত
  4. সিরিয়া
সঠিক উত্তর:
কুয়েত
উত্তর
সঠিক উত্তর:
কুয়েত
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com

৩,৯৫২.
ব্রিটিশ উপনিবেশভুক্ত কোন দেশটি কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) মোজাম্বিক
  2. খ) মিশর
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) মালয়েশিয়া
সঠিক উত্তর:
খ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশর
ব্যাখ্যা
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৯ সালে গঠিত হয়।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- এর মধ্যে রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো না।
- মিশর, মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমার, সুদান প্রভৃতি দেশ ব্রিটেনের সাবেক উপনিবেশ হলেও কমনওয়েলথের সদস্য নয়।
- কমনওয়েলথ সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউজে।
- কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হয়।
- পরবর্তী কমনওয়েলথ সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে যা করোনা পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে।
(তথ্যসূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৩,৯৫৩.
মাদাগাস্কারের রাজধানীর নাম কী?
  1. পশতু
  2. আন্টানানারিভো
  3. উলানবাটোর
  4. নাইপিদো
সঠিক উত্তর:
আন্টানানারিভো
উত্তর
সঠিক উত্তর:
আন্টানানারিভো
ব্যাখ্যা

• মাদাগাস্কার:
- অবস্থান: মাদাগাস্কার দ্বীপ, পশ্চিম ভারত মহাসাগরে, আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের কাছে।
- আফ্রিকা থেকে দূরত্ব: মোজাম্বিক চ্যানেলের মাধ্যমে পৃথক।
- আয়তন: ৫৯১,৮৯৬ বর্গকিমি।
- রাজধানী: আন্টানানারিভো।
- ভাষা: মালাগাসি, ফ্রেঞ্চ।
- মুদ্রা: আরিয়ারি

উল্লেখ্য,
- নাইপিদো হলো মিয়ানমারের রাজধানী।
- উলানবাটোর হলো মঙ্গোলিয়ার রাজধানী
- পশতু হলো আফগানিস্তানের রাজধানী।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৩,৯৫৪.
Cozy Bear একটি কী?
  1. চুক্তি
  2. হ্যাকার গ্রুপ
  3. বিনোদনকেন্দ্র
  4. নদী
সঠিক উত্তর:
হ্যাকার গ্রুপ
উত্তর
সঠিক উত্তর:
হ্যাকার গ্রুপ
ব্যাখ্যা
Cozy Bear:
- Cozy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।

⇒ Cozy Bear এবং Fancy Bear একটি রুশ হ্যাকার গ্রুপ।
- Cozy Bear এর বিরুদ্ধে করোনাকালীন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের ভ্যাক্সিন গবেষণা তথ্যাদি চুরির অভিযোগ রয়েছে।
- Fancy Bear হচ্ছে Cozy Bear এর সহযোগী গ্রুপ।
- Fancy Bear বা APT28 কে GRU, Russia's military intelligence agency অংশ হিসেবে মনে করা হয়।
- মার্কিন নির্বাচনী প্রচারণার সময় ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির (ডিএনসি) ওপর সাইবার হামলার সঙ্গে এই গ্রুপের যোগসূত্র রয়েছে।
- Parent organization: either FSB or SVR

উৎস: BBC.
৩,৯৫৫.
Which is the largest island country in the world?
  1. Japan
  2. Philippines
  3. Indonesia
  4. New Zealand
  5. Greenland
সঠিক উত্তর:
Indonesia
উত্তর
সঠিক উত্তর:
Indonesia
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,৫০৪ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।

অন্যদিকে,
- পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড।

উৎস: Worldatlas.
৩,৯৫৬.
সম্প্রতি ইসরায়েল এবং লেবাননের মধ্যকার সমুদ্রসীমা চুক্তিতে মধ্যস্থতা করে কোন দেশ?
  1. ক) সৌদি আরব
  2. খ) মিশর
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ ইসরায়েল এবং লেবানন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এক ঐতিহাসিক সমুদ্রসীমা চুক্তিতে সই করেছে, যার ফলে দু'দেশের জন্যই সমুদ্রের তলদেশের বিরোধপূর্ণ গ্যাস ক্ষেত্রগুলো থেকে গ্যাস আহরণের পথ খুলে গেল।
▪ এই চুক্তিতে সই করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ এবং লেবাননের প্রেসিডেন্ট মিশেল আওন।   

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৩,৯৫৭.
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ‘গ্র্যান্ড ওল্ড পার্টি’ নামে পরিচিত কোন দল?
  1. ডেমোক্রেটিক পার্টি
  2. ফেডারেলিস্ট পার্টি
  3. রিপাবলিকান পার্টি
  4. লিবার্টারিয়ান পার্টি
সঠিক উত্তর:
রিপাবলিকান পার্টি
উত্তর
সঠিক উত্তর:
রিপাবলিকান পার্টি
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের রাজনীতিতে রিপাবলিকান পার্টি "গ্র্যান্ড ওল্ড পার্টি" বা GOP নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দল হলো ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি। 

যুক্তরাষ্ট্র: 
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আলাস্কা যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য, আর জনসংখ্যার দিক থেকে ক্যালিফোর্নিয়া হলো বৃহত্তম অঙ্গরাজ্য।
- যুক্তরাষ্ট্র স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে।
- সেই থেকে ৪ জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন।
- ১৮৬৩ সালে প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ করা হয়।

সূত্র: ব্রিটানিকা।
৩,৯৫৮.
বেলফোর ঘোষণার সাথে কোন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রশ্নটি সরাসরিভাবে জড়িত?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) লেবানন
  3. গ) ইসরাইল
  4. ঘ) জর্দান
সঠিক উত্তর:
গ) ইসরাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইসরাইল
ব্যাখ্যা
• বেলফোর ঘোষণা (Balfour Delclaration):
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার প্রশ্নটি সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ ডিসেম্বর তৎকালিন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- ওই চিঠির উদ্দেশ্য ছিল ইহুদীদের জন্য একটি আবাসভূমি প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটাই বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।
- ১৯৪৭ সালে জাতিসংঘ প্যালেস্টাইন অধ্যুষিত আরব এলাকা বিভক্তির মধ্যে দিয়ে ইসরাইল রাষ্ট্রটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়। 
- ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠিত হয়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩,৯৫৯.
তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে-
  1. ক) বাহরাইন
  2. খ) তুরস্ক
  3. গ) আরব আমিরাত
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
গ) আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) আরব আমিরাত
ব্যাখ্যা
ইসরাইলের সাথে প্রথম দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর, দ্বিতীয় দেশ জর্ডান, তৃতীয় দেশ আরব আমিরাত এবং চতুর্থ দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
১৬ আগস্ট ২০২০ সালে সরাসরি ফোন চালুর মাধ্যমে দুই দেশ আরব আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।
৩,৯৬০.
নিম্নলিখিত কোন দেশটি মেলানেশিয়ার অংশ?
  1. নিউজিল্যান্ড
  2. পাপুয়া নিউগিনি 
  3. কিরিবাতি
  4. টুভ্যালু 
সঠিক উত্তর:
পাপুয়া নিউগিনি 
উত্তর
সঠিক উত্তর:
পাপুয়া নিউগিনি 
ব্যাখ্যা

মিলেনেশিয়া:
"মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।
. ওশেনিয়া মহাদেশ:

• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া ।
- নিউজিল্যান্ড।

- মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।

- বৃহত্তম দ্বীপ গুয়াম মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।
• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৩,৯৬১.
জাভানিজ কোন দেশের ভাষা?
  1. সুরিনাম
  2. পেরু
  3. উরুগুয়ে
  4. চিলি
সঠিক উত্তর:
সুরিনাম
উত্তর
সঠিক উত্তর:
সুরিনাম
ব্যাখ্যা
♦সুরিনাম:
- সুরিনাম আয়তনে দক্ষিণ আমেরিকার সবচেয়ে ছোট দেশ। 
- আয়তন: ৬৩,২৫১ বর্গ মাইল (১৬৩,৮২০ বর্গ কিমি)।
- রাজধানী: পারমারিবো।
- ভাষা: ডাচ (অফিসিয়াল), ইংরেজি, স্রানান (একটি ক্রেওল ভাষা), জাভানিজ, সারনামি (হিন্দি এবং উর্দু থেকে উদ্ভূত)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক এবং মোরাভিয়ান), হিন্দু ধর্ম, ইসলাম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: সুরিনাম ডলার।

তথ্যসূত্র - Britannica.com.
৩,৯৬২.
চীনের 'দ্বৈত অর্থনীতির' ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরীখে গৃহীত?
  1. ক) বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
  2. খ) মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
  3. গ) হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
  4. ঘ) তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
সঠিক উত্তর:
গ) হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
উত্তর
সঠিক উত্তর:
গ) হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
ব্যাখ্যা
- চীনের ‘এক দেশ দুই নীতি’ পলিসির আওতায় ‘হংকং’ ও ‘ম্যাকাও’ - কে নিজেদের অধিভুক্ত করে।
- ১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটিশদের কাছ থেকে হংকং এবং ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর পর্তুগালের কাছ থেকে ম্যাকাও - কে ৫০ বছরের জন্য নিজেদের অধিভুক্ত করে।
- হংকং-এর অর্থনীতিকে সচল রাখার উদ্দেশ্যেই মূলত এই “এক দেশ দুই নীতি” ধারণা প্রবর্তন করা হয়।
উল্লেখ্য, এশিয়ায় ম্যাকাও উপনিবেশবাদের কবল থেকে মুক্ত হওয়া সর্বশেষ অঞ্চল।
উৎসঃ ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৩,৯৬৩.
"পৃথিবীর ছাদ" বলা হয়- 
  1. তিব্বত মালভূমিকে
  2. পামির মালভূমিকে
  3. দক্ষিণাত্য মালভূমিকে 
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
উত্তর
সঠিক উত্তর:
পামির মালভূমিকে
ব্যাখ্যা

পামির মালভূমি:
- সাধারণত বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল উঁচু প্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয়। মালভূমি হলো এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। কয়েকটি পাহাড়ের সম্মিলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। 
- পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে।

⇒ সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো।
- মধ্য এশিয়ায় অবস্থিত পামীর পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান।
- তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত।
- পামীর মালভূমির চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু উঁচু-নিচু পর্বতশ্রেণি। এর উত্তর দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণি, দক্ষিণ-পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণি এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণি।
- পামীর মালভূমি মূলত, কুনলুনের শাখা আনতিনতাগ, তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত।

অন্যদিকে,
• তিব্বত মালভূমি: 
- তিব্বত মালভূমি পৃথিবীর সর্বোচ্চ ও বৃহত্তম মালভূমি। 
- কয়েকটি সোর্স অনুযায়ী তিব্বত মালভূমিও "পৃথিবীর ছাদ" নামে পরিচিত।

- অপশনে দুটোই থাকলে অধিক প্রচলিত উত্তর হিসেবে সঠিক হবে 'পামির মালভূমি'।

উৎস:
i) Worldatlas.
ii) UNESCO World Heritage Centre.

৩,৯৬৪.
'ফকল্যান্ড দ্বীপপুঞ্জ' কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. আফ্রিকা
  4. ইউরোপ
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকা (South America):
- দক্ষিণ আমেরিকা আয়তনে বিশ্বের ৪র্থ বৃহত্তম মহাদেশ।
-  দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া।
-  আকাঙ্কাগুয়া পর্বত অবস্থিত আর্জেন্টিনায়।
- দক্ষিণ আমেরিকায় ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- আয়তনে বৃহত্তম দেশ ব্রাজিল।
- আয়তনে ক্ষুদ্রতম দেশ সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী।
-  আমাজন নদী বিশ্বের প্রশস্ততম ও সর্বাধিক জলপ্রবাহবিশিষ্ট নদী।
- নিরক্ষরেখা দক্ষিণ আমেরিকা মহাদেশের উপর দিয়ে অতিক্রম করেছে।
-  দক্ষিণ আমেরিকার প্রধান পর্বতমালা আন্দিজ (Andes)।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।

৩,৯৬৫.
গাম্বিয়া রোহিঙ্গা গণহত্যা বিষয়ে কোন আদালতে মামলা করে?
  1. ক) International Court of Justice
  2. খ) International Criminal Court
  3. গ) International Human Rights Commission
  4. ঘ) International Human Rights Council
সঠিক উত্তর:
ক) International Court of Justice
উত্তর
সঠিক উত্তর:
ক) International Court of Justice
ব্যাখ্যা
- রোহিঙ্গা ইস্যুতে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের ১১ই নভেম্বর হেগে অবস্থিত International Court of Justice (ICJ) তে মামলা দায়ের করে।
- এটি জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
- ২২ অক্টোবর, ২০২০ তারিখে গাম্বিয়া জাতিসংঘের সর্বোচ্চ আদালত International Court of Justice (ICJ) - তে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যা মামলার নথিপত্র জমা দেয়।
- আইসিজে ২৩ জানুয়ারি ২০২০ মিয়ানমারের প্রতি চারদফা অন্তর্বর্তী নির্দেশনা জারি করে। এই মামলায় মিয়ানমার ২০২১ সালের ৩১ জুলাইয়ের মধ্যে তার বক্তব্য পেশ করে।

চারটি নির্দেশনা হল:
১. রাখাইনে বসবাসরত সাড়ে ছয় লাখ রোহিঙ্গা মুসলিম ঝুঁকিতে রয়েছে। তাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।
২. মিয়ানমারের সেনাবাহিনীর লাগাম টেনে ধরতে হবে। আদালত বলেছে, সেনাবাহিনী কিংবা অন্য যে কোন ধরণের নিরাপত্তা বাহিনী যাতে গণহত্যা না চালায় কিংবা উস্কানি না দেয় সেজন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. রোহিঙ্গা গণহত্যা সংক্রান্ত যেসব অভিযোগ এসেছে, সে সংক্রান্ত তথ্য-প্রমাণ সংরক্ষণ করতে হবে।
৪. রোহিঙ্গাদের সুরক্ষা দেবার জন্য মিয়ানমার কী ধরণের ব্যবস্থা নিয়েছে সে সংক্রান্ত প্রতিবেদন আগামী চারমাসের মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জমা দিতে হবে। এরপর প্রতি ছয়মাসে একটি করে প্রতিবেদন জমা দিতে হবে। এসব প্রতিবেদন গাম্বিয়ার কাছে তুলে ধরা হবে।

উৎস: আইসিজে ওয়েবসাইট ও প্রথম আলো আর্কাইভ।
৩,৯৬৬.
‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কে?
  1. আব্দুল গাফফার খান
  2. তাইয়েপ এরদোগান
  3. কামাল পাশা আতাতুর্ক
  4. কামাল কিলিচদারোগ্লু
সঠিক উত্তর:
কামাল কিলিচদারোগ্লু
উত্তর
সঠিক উত্তর:
কামাল কিলিচদারোগ্লু
ব্যাখ্যা
• কামাল কিলিচদারোগ্লু:
- কিলিচদারোগ্লু তুরস্কের রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) চেয়ারম্যান।
- সিএইচপি একটি মধ্য-বামপন্থী দল। এটি তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ বিরোধী দল।
- সিএইচপি প্রতিষ্ঠা করেন আধুনিক তুরস্কের রূপকার মোস্তফা কামাল আতাতুর্ক।
- মৃদুভাষী আচরণের জন্য কামাল কিলিচদারোগ্লু কে ‘তুরস্কের গান্ধী’ বলে অভিহিত করেন।
- ‘নীরব শক্তি’ হিসেবে পরিচিত হতে পছন্দ করেন কিলিচদারোগ্লু।

এছাড়াও,
- খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।
- ভারতের উত্তর - পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করায় তাকে 'সীমান্ত গান্ধী' উপাধীতে ভূষিত করা হয়।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,৯৬৭.
লেবানন কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. তুরস্ক
  4. স্পেন
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
লেবানন
- লেবানন এশিয়ার মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র।
- ভূমধ্যসাগরের পাড়ে অবস্থিত পশ্চিম এশিয়ার একটি দেশ। 
- রাজধানী বৈরুত।
- লেবাননের তিনটি গুরুত্বপূর্ণ শহর বৈরুত, বালবেক ও ত্রিপোলিত।
- মুদ্রা - পাউন্ড।
- আরবি ভাষা লেবাননের সরকারি ভাষা।
- লেবানন ও ইসরাইলের মধ্যকার সীমানারেখা - Blue Line।
- হিজবুল্লাহ লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী।
- লেবাননের হিজবুল্লাহ পরিচালিত টিভি চ্যানেল - আল মানার।
- ২০২০ সালে বৈরুতের কাছে সমুদ্রবন্দরে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।

উল্লেখ্য,
- ১৯৪৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
৩,৯৬৮.
নিম্নের কোন সংস্থাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করার জন্য সারা বিশ্বে গােয়েন্দা কার্যক্রম পরিচালনা করে?
  1. CIA
  2. CBI
  3. FBI
  4. FSB
সঠিক উত্তর:
CIA
উত্তর
সঠিক উত্তর:
CIA
ব্যাখ্যা
- CIA এর পূর্ণরূপ Central Intelligence Agency।
- CIA মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান বৈদেশিক বিষয়ক গােয়েন্দা সংস্থা।
- সংস্থাটি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থ নিশ্চিত করার জন্য সারা বিশ্বে গােয়েন্দা কার্যক্রম পরিচালনা করে।
- এই উদ্দেশ্যে সংস্থাটি - তথ্য সংগ্রহ, তথ্য | প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ, অন্য দেশের রাজনীতি নিয়ন্ত্রণ, গােপন মিশন পরিচালনা ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।
- প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান কর্তৃক স্বাক্ষরিত National Security Act of 1947 - অনুসারে, ২৬ জুলাই, ১৯৪৭ সালে CIA প্রতিষ্ঠা লাভ করে।
- CIA এর সদরদপ্তর - ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটির প্রধানের পদবী – ডিরেক্টর/পরিচালক।
৩,৯৬৯.
বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. লাটভিয়া
  2. লিথুয়ানিয়া
  3. এস্তোনিয়া
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রিয়া
ব্যাখ্যা

বাল্টিক রাষ্ট্রগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয় - অস্ট্রিয়া।

বাল্টিক রাষ্ট্র:
- বাল্টিক রাষ্ট্র বলতে ইউরোপের উত্তর-পূর্ব অঞ্চল তথা  বাল্টিক সাগরের পূর্ব তীরে অবস্থিত রাষ্ট্রসমূহকে বুঝায়।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
- দেশগুলো হলো: এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া।

• বাল্টিক সাগর:
- বাল্টিক সাগর ইউরোপের উত্তরাংশে অবস্থিত।
- এর চারদিকে স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ, ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ড এবং ডেনমার্কের দ্বীপসমূহ অবস্থিত।
- পূর্বে এটি উত্তর মহাসাগরের সাথে যুক্ত।
- কৃত্রিম শ্বেত সাগর খালের মাধ্যমে এটি শ্বেত সাগরের সাথে যুক্ত।
- বাল্টিক সাগরের সাথে যেসব দেশের সরাসরি সীমানা রয়েছে: ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন।

উৎস: Britannica.

৩,৯৭০.
লীগ অব ন্যাশনস্ কত সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে?
  1. ১৯২৭
  2. ১৯১৭
  3. ১৯২২
  4. ১৯৩৭
সঠিক উত্তর:
১৯২২
উত্তর
সঠিক উত্তর:
১৯২২
ব্যাখ্যা

ফিলিস্তিনে ব্রিটিশ অনুশাসন:
- লীগ অব ন্যাশনস ১৯২২ সালে ফিলিস্তিনকে ব্রিটিশ শাসনের অধীনে নিয়ে আসে।

⇒ ১৯২০ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ব্রিটিশ বেসামরিক প্রশাসন ফিলিস্তিন পরিচালনা করে।
- ব্রিটিশরা ১৯২২ সালের জুন মাসে বিলুপ্ত লীগ অব নেশনস থেকে ফিলিস্তিনের জন্য কর্তৃত্ব লাভ করে।
- লীগ অব নেশনস-এর গঠনতন্ত্রের ২২নং অনুচ্ছেদ অনুযায়ী ব্রিটেনকে এই কর্তৃত্ব দেওয়া হয়।

উল্লেখ্য,
- ১৯১৭ সালের বেলফোর ঘোষণা (Balfour Declaration) ফিলিস্তিনে একটি ইহুদি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতি সমর্থন জানায়। 
- প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয়ের পর, বেলফোর ঘোষণাটি মিত্রশক্তির সমর্থন পায়। সে সময় ফিলিস্তিনকে ব্রিটিশ ম্যান্ডেটের অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- ১৯২২ সালের জুলাইয়ে লীগ অফ নেশনস ওই অঞ্চলে ব্রিটিশ ম্যান্ডেটের অনুমোদনও দেয়। লীগ অফ নেশনস ছিল জাতিসংঘের পূর্ববর্তী একটি সংস্থা।
- এই অনুমোদনের মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে ওই অঞ্চলের প্রশাসনিক দায়িত্ব পায়।
- এর ফলে ইহুদি অভিবাসন বৃদ্ধি পায় এবং স্থানীয় আরবদের সঙ্গে সংঘাত শুরু হয়।
- ফিলিস্তিনে ক্রমবর্ধমান সহিংসতা ও বিদ্রোহের কারণে ব্রিটেন ১৯৪৭ সালে জাতিসংঘে বিষয়টি তুলে দেয়।
- অবশেষে ১৪ মে ১৯৪৮ সালে ব্রিটিশ ম্যান্ডেটের অবসান ঘটে এবং ইসরায়েল রাষ্ট্র ঘোষিত হয়।

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) BBC.

৩,৯৭১.
G-77 এর বর্তমান সদস্য দেশ-
  1. ক) ১২৮টি
  2. খ) ১৩১টি
  3. গ) ১৩৯টি
  4. ঘ) ১৩৪টি
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩৪টি
ব্যাখ্যা

- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে জি-77।
- এর পূর্ণরূপ হলো Group of 77.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ
- ১৩৪টি।
- সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
উৎসঃ বিবিসি নিউজ।

৩,৯৭২.
বেরিং প্রণালী কোন দুই মহাদেশকে আলাদা করেছে? 
  1. এশিয়া ও ইউরোপ
  2. ইউরোপ ও আফ্রিকা
  3. এশিয়া ও দক্ষিণ আমেরিকা 
  4. এশিয়া ও উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া ও উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া ও উত্তর আমেরিকা
ব্যাখ্যা

• বেরিং প্রণালী:
- বেরিং প্রণালী এশিয়া ও উত্তর আমেরিকাকে পৃথক করেছে।
- এটি প্রশান্ত মহাসাগরের সবচেয়ে উত্তরের অংশ এবং রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আলাদা করে।
- বেরিং প্রণালী ও সাগরের নাম ভিটাস বেরিংয়ের নামে রাখা হয়েছে।
- প্রণালীর গড় গভীরতা ৫০ মিটার এবং গভীরতম স্থান ৯০ মিটার।
- এখানে ডায়োমেড দ্বীপপুঞ্জ ও সেন্ট লরেন্স দ্বীপপুঞ্জসহ অসংখ্য দ্বীপ রয়েছে।

• বিখ্যাত কয়েকটি প্রণালী:
- দার্দানেলিস প্রণালী:  এশিয়া - ইউরোপকে পৃথক করেছে।
- জিব্রাল্টার প্রণালী: আফ্রিকা-ইউরোপকে পৃথক করেছে।
- পক প্রণালী: ভারত -শ্রীলংকাকে পৃথক করেছে। 
- মালাক্কা প্রণালী: সুমাত্রা- মায়েশিয়াকে পৃথক করেছে।
- সুন্দা প্রণালী: সুমাত্রা-জাভাকে পৃথক করেছে।
- হরমুজ প্রণালী: ইরান-আরব আমিরাতকে পৃথক করেছে।
- ফ্লোরিডা প্রণালী: কিউবা-ফ্লোরিডাকে পৃথক করেছে।
- ডোভার প্রণালী: ফ্রান্স-ব্রিটেনকে পৃথক করেছে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

৩,৯৭৩.
'সুবিক বে' কোন  দেশে অবস্থিত? 
  1. সিঙ্গাপুর 
  2. ফিলিপাইন 
  3. কিউবা 
  4. থাইল্যান্ড 
সঠিক উত্তর:
ফিলিপাইন 
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন 
ব্যাখ্যা
• সুবিক বে:
- সুবিক বে ফিলিপাইনের লুজন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে, দক্ষিণ চীন সাগরের একটি উপসাগর।
- ১৯০১-১৯৯২ পর্যন্ত এটি যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ছিল, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ ও ঠান্ডা যুদ্ধে ব্যবহৃত হয়।
- ১৯৯২ সালে ঘাঁটি হস্তান্তরের পর এলাকা একটি মুক্ত বাণিজ্য অঞ্চল হিসেবে গড়ে ওঠে।
- বর্তমানে এটি একটি বন্দর, পর্যটন ও শিল্পকেন্দ্র।

উৎস: ব্রিটানিকা। 
৩,৯৭৪.
'সোফিয়া' কোন দেশের রাজধানী?
  1. ক) আলবেনিয়া
  2. খ) আর্মেনিয়া
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) জর্জিয়া
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) বুলগেরিয়া
ব্যাখ্যা
Bulgaria  officially Republic of Bulgaria, Bulgarian Republika Bŭlgariya, country occupying the eastern portion of the Balkan Peninsula in southeastern Europe. Founded in the 7th century, Bulgaria is one of the oldest states on the European continent
Head Of Government Prime Minister: Kiril Petkov
Capital: Sofia
Currency : Bulgarian lev
Head Of State: President: Rumen Radev

[Source: Britannica]
৩,৯৭৫.
স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের দেশ নয় কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান ও নর্ডিক দুটিই উত্তর ইউরােপের বিশেষ অঞ্চল ।
- স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।
উৎসঃ worldatlas.com এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৩,৯৭৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
  1. হাউস অফ লর্ডস
  2. ডায়েট
  3. হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
  4. সিনেট
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
উত্তর
সঠিক উত্তর:
হাউস অফ রিপ্রেজেন্টেটিভ
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ - ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ'।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ - 'সিনেট'।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৩,৯৭৭.
নিচের কোন শহরটি 'পিংক সিটি' নামে পরিচিত?
  1. অসলো
  2. বোগোটা
  3. জয়পুর
  4. বেইজিং
সঠিক উত্তর:
জয়পুর
উত্তর
সঠিক উত্তর:
জয়পুর
ব্যাখ্যা

জয়পুর:
- জয়পুর 'পিংক সিটি' নামে পরিচিত।
- জয়পুর শহর রাজস্থান রাজ্যের রাজধানী।
- এটি রাজস্থানের সবচেয়ে জনবহুল শহর।
- শহরটি ১৭২৭ সালে মহারাজা সওয়াই জয় সিং দ্বারা জয়পুর রাজ্যের রাজধানী হিসাবে প্রতিস্থাপনের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
- জয়পুরে মিশ্র হিন্দু-মুসলিম জনসংখ্যা রয়েছে।
- জয়পুর একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।
- জয়পুরের বিখ্যাত শিল্প ও কারুশিল্পের মধ্যে রয়েছে গয়না, এনামেল, ধাতুর কাজ, এবং মুদ্রিত কাপড়, সেইসাথে পাথর, মার্বেল এবং হাতির দাঁত খোদাই করা।

তথ্যসূত্র- Britannica.com

৩,৯৭৮.
চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি কোনটি?
  1. অ্যান্ডোরা
  2. সান মারিনো
  3. লিথুয়ানিয়া
  4. ম্যাকাও
সঠিক উত্তর:
ম্যাকাও
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকাও
ব্যাখ্যা
ম্যাকাও গণপ্রজাতন্ত্রী চীনের দুইটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি। আরেকটি হল হংকং।
- মাকাও পার্ল ব-দ্বীপের পশ্চিমাংশে হংকঙের পূর্বে অবস্থিত। এর উত্তরে গুয়াংডং প্রদেশ এবং দক্ষিণ ও পূর্বে দক্ষিণ চীন সাগর।
- মাকাওয়ের অর্থনীতি বহুলাংশে পর্যটন ও জুয়া-ব্যবসার উপর নির্ভরশীল। এছাড়া আয়ের প্রধান উৎস যন্ত্রাংশ উৎপাদন।
- ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৯৯৯ সাল পর্যন্ত মাকাও পর্তুগীজ শাসনাধীন ছিল।
- এটি ছিল চীনে সর্বশেষ ইউরোপীয় কলোনি।
-  ১৮৮৭ সালে মাকাও পর্তুগীজ কলোনিতে রূপান্তরিত হয়।
- ১৯৯৯ সালের ২০ ডিসেম্বর মাকাওয়ের সার্বভৌমত্ব ও কর্তৃত্ব চীনের কাছে হস্তান্তর করা হয়।  

উৎস: ব্রিটানিকা।
৩,৯৭৯.
‘Wings of Fire' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) পারভেজ মোশারফ
  3. গ) মাওলানা আবুল কালাম
  4. ঘ) আব্দুল কালাম আজাদ
সঠিক উত্তর:
ঘ) আব্দুল কালাম আজাদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল কালাম আজাদ
ব্যাখ্যা
এ. পি. জে. আব্দুল কালাম আজাদ  ভারতের ১১তম (২০০২-২০০৭) রাষ্ট্রপতি। 
- তামিলনাড়ুতে জন্ম নেয়া এ পরমাণু বিজ্ঞানী ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট আবিষ্কার করায় 'Missile Man of India' খেতাবে ভূষিত হন।
- তিনি ‘Wings of Fire' নামে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন।
==========
অন্যদিকে,
- নেলসন মেন্ডেলার আত্মজীবনী - A Long Walk to Freedom
- পারভেজ মোশারফের লেখা বইয়ের নাম - In the Line of Fire
- মাওলানা আবুল কালামের লেখা বই - India Wins Freedom.

তথ্যসূত্র: হিস্টরি.কম।
৩,৯৮০.
স্ক্যান্ডিনেভিয়ান কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য?
  1. আয়ারল্যান্ড
  2. নরওয়ে
  3. ডেনমার্ক
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান দেশ ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
অন্যদিকে, স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। আয়ারল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ান দেশ নয়।


স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া ঐতিহাসিকভাবে স্ক্যান্ডিয়া, উত্তর ইউরোপের অংশ।
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা: নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- দেশ তিনটি ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভাষাগত দিক থেকে পরস্পরের সাথে সম্পর্কিত।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

⇒ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
- যথা: আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।
- নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৩,৯৮১.
'সানা' কোন দেশের রাজধানী?
  1. ইয়েমেন
  2. হাইতি
  3. জ্যামাইকা
  4. কোস্টারিকা
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা
রাজধানী:
- মিয়ানমারের রাজধানী নাইপিদো।
- ফিলিপাইনের রাজধানী ম্যানিলা।
- মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটোর।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।
- ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।
- ইয়েমেনের রাজধানী সানা।

উৎস: Britannica.
৩,৯৮২.
পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ কোনটি?
  1. ভিক্টোরিয়া হ্রদ
  2. বৈকাল হ্রদ
  3. সুপিরিয়র হ্রদ
  4. কাস্পিয়ান সাগর
সঠিক উত্তর:
বৈকাল হ্রদ
উত্তর
সঠিক উত্তর:
বৈকাল হ্রদ
ব্যাখ্যা
বৈকাল হ্রদ:
- এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম হ্রদ ও গভীরতম হ্রদ।
- এটি রাশিয়ায় অবস্থিত।
- গভীরতা প্রায় ১৬২০ মিটার।

অন্যদিকে,
কাস্পিয়ান সাগর: মধ্য এশিয়ায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
সুপিরিয়র হ্রদ: যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম স্বাদু পানির হ্রদ।
ভিক্টোরিয়া হ্রদ: আফ্রিকায় অবস্থিত পৃথিবীর ২য় বৃহত্তম স্বাদু পানির হ্রদ এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ।
লেক আসাল: জিবুতিতে অবস্থিত পৃথিবীর সর্বাধিক লবণাক্ত পানির হ্রদ।
টিটিকাকা: বলিভিয়ায় অবস্থিত পৃথিবীর উচ্চতম হ্রদ।
মিড হ্রদ: যুক্তরাষ্ট্রে অবস্থিত পৃথিবীর বৃহত্তম কৃত্রিম হ্রদ। এটি বোল্ডার বাঁধ নামেও পরিচিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা।
৩,৯৮৩.
আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
  1. আলজেরিয়া
  2. কঙ্গো
  3. সুদান
  4. লিবিয়া
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

⇒ আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।

⇒ আফ্রিকা মহাদেশের আয়তনে ক্ষুদ্রতম দেশ:
১) সিচেলিস - ১৭২ মাইল (৪৪৬ বর্গ কি.মি)।
২) সাও টোমে এবং প্রিনসিপে - ৩৮৬ মাইল (১,০০১ বর্গ কি.মি)।
৩) কোমোরোস - ৭১৯ মাইল  (১,৮৬১ বর্গ কি.মি)।
৪) মরিশাস - ৭৭৫ মাইল (২,০০৭ বর্গ কি.মি)।
৫) কাবো ভার্দে - ১,৫৫৭ মাইল (৪,০৩৩ বর্গ কি.মি)।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

৩,৯৮৪.
ইউরোপীয় রেনেসাঁসের ফলে কোনটি ঘটেছিলো?
  1. বলশেভিক বিপ্লব
  2. জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব
  3. পোপতন্ত্রের বিকাশ
  4. উত্তরাধুনিকার সূত্রপাত
সঠিক উত্তর:
জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব
উত্তর
সঠিক উত্তর:
জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব
ব্যাখ্যা
রেনেসাঁস মানে হলো নবজাগরণ বা পুনর্জন্ম। প্রাচীন গ্রিক ও রোমান জ্ঞানবিজ্ঞান কে জানার গভীর আগ্রহ ও উৎসাহ সৃষ্টিই রেনেসাঁস নামে পরিচিত। পঞ্চদশ শতকে ১৪৫৩ সালে তুর্কিদের হাতে বাইজান্টিয়াম সাম্রাজ্যের পতন রেনেসাঁসকে তরান্বিত করে।

রেনেসাঁসের ফলে মধ্যযুগের ইউরোপের ধর্মকেন্দ্রিক শাসনব্যবস্থার পতন ঘটে এবং জাতিরাষ্ট্রের ধারণার উদ্ভব ঘটে। মানবতাবাদ, ব্যক্তিস্বাতন্ত্র্যবাদ প্রভৃতি গুরুত্ব লাভ করে।

রেনেসাঁসকে ইউরোপের মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সীমারেখা হিসেবে চিহ্নিত করা হয়।

(তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩,৯৮৫.
সম্প্রতি কোন সাগরে ইন্দোনেশিয়ার একটি সাবমেরিন ডুবে যায়?
  1. জাভা সাগর
  2. বালি সাগর
  3. টাইমুর সাগর
  4. বান্দা সাগর
সঠিক উত্তর:
বালি সাগর
উত্তর
সঠিক উত্তর:
বালি সাগর
ব্যাখ্যা
- গত ২১ এপ্রিল ২০২১ বালি সাগরে ৫৩ জন ক্রু নিয়ে ইন্দোনেশিয়ার কেআরআই নাঙ্গালা-৪০২ নামের একটি সাবমেরিন ডুবে যায়। এতে সাবমেরিনটির সকলে মারা যান।
- ২০০০ সালের ১২ আগস্ট ব্যারেন্টস সাগরে ১১৮ জন ক্রু নিয়ে রাশিয়ার কুরস্ক কে-২ নামের একটি সাবমেরিন ডুবে গিয়েছিলো।
(তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস)
৩,৯৮৬.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?
  1. গ্রীস
  2. মিশর
  3. তুরস্ক
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ইতিহাস এবং অবস্থান:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।

• প্রত্নতাত্ত্বিক খোঁজ:
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।

• ধ্বংস:
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।
৩,৯৮৭.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ কয়টি অংশে বণ্টিত হয়?
  1. ক) ৫৩৮টি
  2. খ) ৫৫টি
  3. গ) ২৭০টি
  4. ঘ) ৫১টি
সঠিক উত্তর:
ঘ) ৫১টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫১টি
ব্যাখ্যা

প্রথমত, ইলেক্টরাল কলেজ একটি প্রক্রিয়া, কোন স্থান নয়। আবার, ৫৩৮টি ইলেক্টরাল ভোটকেও একত্রে ইলেক্টোরাল কলেজ বলা হয়ে থাকে।
দ্বিতীয়ত, এই ৫৩৮টি ভোটকে সংবিধান অনুসারে ৫০টি স্টেট এবং ডিসট্রিক্ট অফ কলম্বিয়ার মধ্যে ভাগ করে দেয়া হয়। অর্থাৎ, ৫১টি এনটিটির মধ্যে মোট ৫৩৮টি ভোট তথা ইলেক্টোরাল কলেজ বণ্টিত হয়।

সুত্রঃ মার্কিন সরকারি ওয়েবসাইট [লিঙ্ক]

৩,৯৮৮.
সম্প্রতি আলোচিত আলকাট্রাজ কারাগার কত সালে বন্ধ করে দেওয়া হয়েছিলো? [জুন- ২০২৫] 
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬৩ সালে
ব্যাখ্যা

আলকাট্রাজ কারাগার: 
- আলকাট্রাজ কারাগার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের উপকূলের কাছে অবস্থিত একটি ছোট দ্বীপে অবস্থিত।
- এটি সান ফ্রান্সিসকো শহরের উপকূলে গোল্ডেন গেট ব্রিজের নিকটে প্রশান্ত মহাসাগরের পানিতে অবস্থিত একটি বিখ্যাত দ্বীপ।
- আলকাট্রাজ প্রথমে একটি সামরিক দুর্গ ছিল, পরে এটি একটি সামরিক কারাগারে রূপান্তরিত হয়।
- ১৯৩০-এর দশকে এটি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের আওতায় আসে এবং ফেডারেল বন্দীদের জন্য ব্যবহৃত হতে থাকে।
- এখানে কুখ্যাত গ্যাংস্টার আল কাপোন ও জর্জ ‘মেশিন গান’ কেলির মতো বন্দীদের রাখা হয়েছিল।
- ১৯৬৩ সালে কারাগারটি অত্যধিক ব্যয়বহুল হওয়ায় বন্ধ করে দেওয়া হয়।
- বর্তমানে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
- ট্রাম্প প্রশাসন সম্প্রতি এটিকে পুনরায় চালুর পরিকল্পনার ঘোষণা দিয়েছে।

সূত্র: প্রথম আলো ও দৈনিক যুগান্তর।  

৩,৯৮৯.
'কাঞ্চনজঙ্ঘা' পর্বতশৃঙ্গ কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকা
  2. খ) ভারত
  3. গ) চীন
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
- কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি নেপাল ও ভারতের মধ্যে অবস্থিত একটি পর্বত শৃঙ্গ।
- এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
- মাউন্ট এভারেস্ট আবিষ্কারের পূর্বে এটিকে সর্বোচ্চ শৃঙ্গ বিবেচনা করা হতো।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩,৯৯০.
যুক্তরাষ্ট্রের কোন শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ মারা যান?
  1. ক) সিয়াটল
  2. খ) মিয়ামি
  3. গ) মেনিয়াপলিস
  4. ঘ) কার্সন সিটি
সঠিক উত্তর:
গ) মেনিয়াপলিস
উত্তর
সঠিক উত্তর:
গ) মেনিয়াপলিস
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ ‘ড্যারেক চ্যভিন’ নামের এক শেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ নির্মমভাবে হত্যার শিকার হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস রিপোর্ট)
৩,৯৯১.
স্পেনের রাজধানী কোনটি?
  1. বার্সেলোনা
  2. ভ্যালেন্সিয়া
  3. বিলবাও
  4. মাদ্রিদ
সঠিক উত্তর:
মাদ্রিদ
উত্তর
সঠিক উত্তর:
মাদ্রিদ
ব্যাখ্যা

স্পেন:
- স্পেন ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি
- আয়তন: ১৯৫,৩৬১ বর্গ মাইল (৫০৫,৯৮৩ বর্গ কিমি)।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: কাস্টিলিয়ান স্প্যানিশ (অফিসিয়াল), কাতালান, গ্যালিসিয়ান, বাস্ক।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: ইউরো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

৩,৯৯২.
মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
  1. কাজাখস্তান
  2. তাজিকিস্তান 
  3. উজবেকিস্তান 
  4. কিরগিজস্তান
সঠিক উত্তর:
কাজাখস্তান
উত্তর
সঠিক উত্তর:
কাজাখস্তান
ব্যাখ্যা

কাজাখস্তান:
- মধ্য এশিয়ার বৃহত্তম দেশ হচ্ছে কাজাখস্তান। 
- সীমান্তবর্তী দেশসমূহ: রাশিয়া, চীন, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান। 
- এটি আয়তনে বিশ্বের নবম বৃহত্তম দেশ। 
- রাজধানী: আস্তানা (পূর্বে নূর-সুলতান, আকমোলা, ত্সেলিনোগ্রাদ নামে পরিচিত ছিল)
- সাবেক শাসনব্যবস্থা: সোভিয়েত ইউনিয়নের একটি ইউনিয়ন প্রজাতন্ত্র
- স্বাধীনতা ঘোষণা: ১৬ ডিসেম্বর, ১৯৯১ সাল। 
- দেশটির বিশাল মরুভূমি, স্তেপ অঞ্চল এবং পর্বতমালা এর ভৌগোলিক বৈচিত্র্যকে চিত্রিত করে।

উৎস: Britannica.

৩,৯৯৩.
নিউজিল্যান্ডের আদিবাসীদের কি বলা হয়?
  1. কুর্দি
  2. তাতার
  3. রেড ইন্ডিয়ান
  4. মাউরি
সঠিক উত্তর:
মাউরি
উত্তর
সঠিক উত্তর:
মাউরি
ব্যাখ্যা
মাউরি:
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি।

অন্যদিকে -
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকা।
- তাতার জাতি হল তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত একটি উপজাতি, যারা প্রধানত ইউরোপ ও এশিয়ায় বসবাস করে।
- আমেরিকান অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান।
- আফ্রিদি হলো বর্তমান পাকিস্তানের এক পাশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: Britannica.
৩,৯৯৪.
’ফোর্বস’ কোন দেশভিত্তিক সাময়িকী?
  1. রাশিয়া
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

’ফোর্বস’ যুক্তরাষ্ট্র ভিত্তিক সাময়িকী।
এছাড়াও, যুক্তরাষ্ট্র ভিত্তিক আরো কিছু সংবাদপত্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।

• বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- চীন: সিনহুয়া।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- সিরিয়া: সানা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৩,৯৯৫.
ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয়-
  1. ওয়েস্ট মিনিস্টার অ্যাবে
  2. হোয়াইট হল
  3. মার্বেল চার্চ
  4. বুশ হাউজ
সঠিক উত্তর:
হোয়াইট হল
উত্তর
সঠিক উত্তর:
হোয়াইট হল
ব্যাখ্যা
• ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর:
- হোয়াইট হলকে – ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর বলা হয়।
- ধর্মীয় গির্জার নাম — ওয়েস্টমিনিস্টার অ্যাবে।
- যুক্তরাজ্যের রানীর বাসভবন হচ্ছে বাকিংহাম প্যালেস/উইন্ডসর ক্যাসেল।
- যুক্তরাজ্য এর পার্লামেন্টকে প্যালেস অব ওয়েস্টমিনিস্টারও বলা হয়ে থাকে।

অন্যান্য তথ্য, 
- ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
- ১০ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।

তথ্যসূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।
৩,৯৯৬.
বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কি?
  1. ক) পুটিয়া, রাজশাহী
  2. খ) নাচোল, চাঁপাইনবাবগঞ্জ
  3. গ) লালপুর, নাটোর
  4. ঘ) ঈশ্বরদী, পাবনা
সঠিক উত্তর:
গ) লালপুর, নাটোর
উত্তর
সঠিক উত্তর:
গ) লালপুর, নাটোর
ব্যাখ্যা
নাটোরের লালপুর বাংলাদেশের উষ্ণতম স্থান। নাটোর জেলা গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু এলাকায় অবস্থিত। উষ্ণ ও আর্দ্র জলবায়ু হলেও এ জেলা বাংলাদেশের চরমভাবাপন্ন এলাকাগুলোর মধ্যে অন্যতম। এ জেলার লালপুরে গ্রীষ্মকালে মাঝে মাঝে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রী সেন্টিগ্রেড ও শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রী সেন্টিগ্রেড রেকর্ড হয়ে থাকে।
সুত্রঃ natore.gov.bd
৩,৯৯৭.
গ্রিনিচ কোথায় অবস্থিত?
  1. ক) এডিনবরা
  2. খ) লিডস
  3. গ) বার্মিংহাম
  4. ঘ) লন্ডন
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লন্ডন
ব্যাখ্যা
গ্রীনিচ মানমন্দির লন্ডন শহরে অবস্থিত। এর উপর দিয়ে মূল মধ্যরেখা বা শূন্য ডিগ্রী দ্রাঘিমারেখা গেছে। বাংলাদেশের সময় গ্রিনিচ সময়ের চেয়ে ছয়ঘন্টা এগিয়ে থাকে।
Source: Greenwich Mean Time website
৩,৯৯৮.
'বাতাসের শহর' বলা হয় কোনটিকে?
  1. প্যারিস
  2. শিকাগো
  3. সিডনি
  4. বার্লিন
সঠিক উত্তর:
শিকাগো
উত্তর
সঠিক উত্তর:
শিকাগো
ব্যাখ্যা

শিকাগো:
- শিকাগো সিটি যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৮৩৭ সালে শিকাগোকে আনুষ্ঠানিকভাবে একটি শহর করা হয়েছিল।
- মিশিগান হ্রদের তীরে এর অবস্থান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর।
- শিকাগো শহরটিকে 'বাতাসের শহর' বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

৩,৯৯৯.
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তিতে পুনরায় প্রত্যাবর্তন করে -
  1. ক) ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  2. খ) ২১ জানুয়ারি, ২০২১
  3. গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
  4. ঘ) ২০ জানুয়ারি, ২০২১`
সঠিক উত্তর:
গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯ ফেব্রুয়ারি, ২০২১
ব্যাখ্যা
- ২০১৫ সালের ডিসেম্বরে ফ্রান্সের রাজধানী প্যারিসে COP-21 নামের সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তির গৃহীত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- যুক্তরাষ্ট্রসহ ১৯৫টি দেশ ও সংস্থা এতে স্বাক্ষর করে।
- ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন ১ জুন, ২০১৭; যা ৪ নভেম্বর ২০২০ কার্যকর হয়।
- কিন্তু ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে আসার ঘোষণা দেন ২০ জানুয়ারি, ২০২১।
- ১৯ ফেব্রুয়ারি, ২০২১ আনুষ্ঠানিকভাবে ঐ চুক্তিতে প্রত্যাবর্তন করে যুক্তরাষ্ট্র।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মার্চ-এপ্রিল, ২০২১।
৪,০০০.
হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ইরিত্রিয়া
  2. জিবুতি
  3. ইথিওপিয়া
  4. কেনিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা

'কেনিয়া' হর্ন অফ আফ্রিকার অন্তর্ভুক্ত দেশ নয়।

হর্ন অফ আফ্রিকা:

- হর্ন অফ আফ্রিকা হলো পূর্ব আফ্রিকার একটি অঞ্চল।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- অন্তর্ভুক্ত দেশসমূহ: জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া।
- হর্নের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- প্রধান ভূ-রূপ: ইথিওপিয়ান উচ্চভূমি, ওগাডেন মরুভূমি, ইরিত্রিয়ান ও সোমালিয়ান উপকূল।
- প্রধান জনগোষ্ঠী: আমহারা, টাইগ্রে, ওরোমো, সোমালি।
- উপকূলরেখা ঘেরা: লোহিত সাগর, এডেন উপসাগর, ভারত মহাসাগর।
- ঐতিহাসিকভাবে আরব উপদ্বীপ ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার সঙ্গে দীর্ঘদিন বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে।

উৎস: ব্রিটানিকা।