বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ৪৩ / ৫১ · ৪,২০১৪,৩০০ / ৫,০৮০

৪,২০১.
ক্রিস্টোফার কলম্বাস কত সালে আমেরিকা আবিষ্কার করেন?
  1. ১৪৫২ সালে
  2. ১৪৬৮ সালে
  3. ১৪৮৫ সালে
  4. ১৪৯২ সালে
সঠিক উত্তর:
১৪৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৪৯২ সালে
ব্যাখ্যা

ক্রিস্টোফার কলম্বাস:
- তিনি ছিলেন ইতালীয় নাবিক এবং স্পেনের নৌআভিযাত্রী। 
- আনুমানিক ১৪৫১ সালের ৩১শে অক্টোবর, ইতালির জেনোয়াতে জন্মগ্রহণ করেন।
-অন্বেষণকারী ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে আটলান্টিক মহাসাগর জুড়ে চারটি ভ্রমণ করেছিলেন।
- তিনি ইউরোপ থেকে এশিয়ার পশ্চিমে সরাসরি জলপথ খুঁজে বের করার চেষ্টা করেছিলেন।
- তিনি এরপর আমেরিকা আবিষ্কার করেছিলেন।
- ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন ১৪৯২ সালে।
- যদিও তিনি তথাকথিত নিউ ওয়ার্ল্ডকে ‘আবিষ্কার’ করেননি।
- লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই সেখানে বাস করেছিল।
- তবে তার যাত্রা উত্তর ও দক্ষিণ আমেরিকার শতবর্ষের অনুসন্ধান এবং উপনিবেশের সূচনা করে।

উৎস: History Channel.

৪,২০২.
’Port of Rotterdam’ কোন দেশে অবস্থিত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. নেদারল্যান্ডস
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
Port of Rotterdam (রটারড্যাম বন্দর):
- অবস্থান: রটারড্যাম শহর, দক্ষিণ হল্যান্ড প্রদেশ, নেদারল্যান্ডস।
- প্রতিষ্ঠিত: আনুষ্ঠানিকভাবে ১৩৪০ সালে (ঐতিহাসিক শিকড় রোমান যুগ পর্যন্ত বিস্তৃত)
- ধরন: গভীর সমুদ্র বন্দর (Deep-sea port), কন্টেইনার ও বাল্ক পণ্য পরিবহণে উপযোগী।
- প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ (সমুদ্র উপকূল থেকে শহর পর্যন্ত বিস্তৃত)।
- ইউরোপে পণ্য প্রবেশের অন্যতম প্রধান বন্দর, "Gateway to Europe" নামে পরিচিত।
- উত্তর সাগরের উপকূলে অবস্থিত,
- বিশ্বের অন্যতম ব্যস্ততম বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ।

• বিশ্বের গুরুত্বপূর্ণ কয়েকটি বন্দর: 
- Port of Antwerp: এন্টওয়ার্প, বেলজিয়াম
- Port of Hamburg: হামবুর্গ, জার্মানি।
- Port of Durban: ডারবান, দক্ষিণ আফ্রিকা।
- Port of Santos: সান্তোস, ব্রাজিল।

উৎস: ব্রিটানিকা।
৪,২০৩.
আর্জেন্টিনা কোন দেশের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. ক) ডেনমার্ক
  2. খ) পর্তুগাল
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) স্পেন
সঠিক উত্তর:
ঘ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্পেন
ব্যাখ্যা
In 1816, Argentina’s local upstarts proclaimed their immediate independence from the remnants of the Spanish Crown; royalists vigorously objected, and it took civil war to defeat them. At the end of that war, anarchy prevailed, and when General Juan Manuel de Rosas was elected governor of the Buenos Aires Province in 1829, some level of peaceful coexistence returned as he combined all of the regional factions and provinces into one - The Argentine Confederation.
Source: Worldatlas.com
৪,২০৪.
আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ কোনটি?
  1. মাদাগাস্কার
  2. মরিশাস
  3. সিচেলিস
  4. গাম্বিয়া
সঠিক উত্তর:
সিচেলিস
উত্তর
সঠিক উত্তর:
সিচেলিস
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশ:
- আলজেরিয়া আফ্রিকার বৃহত্তম দেশ।
- আফ্রিকার ক্ষুদ্রতম দেশ সিচেলিস।
- নাইজেরিয়া জনসংখ্যার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ।
- সিচেলিস জনসংখ্যার দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ।
- আফ্রিকার সর্বোচ্চ বিন্দু তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারো।
- আফ্রিকার সর্বনিম্ন বিন্দু জিবুতির লেক আসাল।

উৎস: World Atlas.
৪,২০৫.
আলেক্সান্ডার লুকাশেঙ্কা কোন দেশের প্রেসিডেন্ট?
  1. ক) আর্মেনিয়া
  2. খ) বেলারুশ
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
খ) বেলারুশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বেলারুশ
ব্যাখ্যা
আলেক্সান্ডার লুকাশেঙ্কো বেলারুশের ক্ষমতাসীন প্রেসিডেন্ট। ১৯৯৪ সাল থেকে তিনি দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।
তিনি ইউরোপের সবচেয়ে দীর্ঘমেয়াদে ক্ষমতাসীন প্রেসিডেন্ট।
সম্প্রতি বেলারুশে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির অভিযোগে লুকাশেঙ্কোর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। লুকাশেঙ্কো রাশিয়ার সমর্থনপুষ্ট।
(সূত্রঃ বিবিসি বাংলা)
৪,২০৬.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. নাগাল্যান্ড
  2. ত্রিপুরা
  3. মিজোরাম
  4. মেঘালয়
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নাগাল্যান্ড
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- সেভেন সিস্টার্সের নাগাল্যান্ড রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৪,২০৭.
এলিসি প্রাসাদ কার বাসভবন?
  1. ক) ফরাসী প্রেসিডেন্ট
  2. খ) স্পেনের রানীর
  3. গ) ভারতের রাষ্ট্রপতির
  4. ঘ) বৃটেনের রানীর
সঠিক উত্তর:
ক) ফরাসী প্রেসিডেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরাসী প্রেসিডেন্ট
ব্যাখ্যা
ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্টের মেয়াদকাল পাঁচ বছর। প্যারিসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম এলিসি প্রাসাদ। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৪,২০৮.
বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. জার্মানি
  3. চীন
  4. ভুটান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

কার্বন-নেগেটিভ দেশ:
- ভুটান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত জলবায়ুর দেশ।
- ভুটান বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ।
- দেশটির ৭২ শতাংশ ভূখণ্ড বনভূমিতে পরিপূর্ণ, যা কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশটির সংবিধানের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ পরিবেশ রক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে, যেখানে দেশের অন্তত ৬০ শতাংশ এলাকা সবসময় বনাচ্ছাদিত রাখার বাধ্যবাধকতা রয়েছে।
- দেশটির বন এবং নির্দিষ্ট কিছু জলাশয়ে মানুষের প্রবেশ নিষেধ। এমনকি পর্বতারোহণও সেখানে নিষিদ্ধ

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার রিপোর্ট।

৪,২০৯.
মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ কোনটি?
  1. পাপুয়া নিউগিনি
  2. টোঙ্গা
  3. নাউরু
  4. ভানুয়াতু
  5. ফিজি
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা

• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৪,২১০.
নিচের কোনটি একটি ছিদ্রায়িত রাষ্ট্র?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
♦ ছিদ্রায়িত রাষ্ট্র:
- একটি স্বাধীন দেশের ভৌগোলিক সীমানার মধ্যে যদি অন্য কোন স্বাধীন দেশ অবস্থান করে তবে তাকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে।
- পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র ২টি।
- এগুলো হলো ইতালি ও দক্ষিণ আফ্রিকা।
- স্যানমেরিনো এবং ভ্যাটিকান সিটি নামক দুটি স্বাধীন রাষ্ট্র ইতালির অধিভুক্ত।

উৎস: Britannica.
৪,২১১.
‘হর্ন অব আফ্রিকা’ বলতে আফ্রিকার কোন অঞ্চলকে বোঝায়?
  1. উত্তর-পূর্ব আফ্রিকা
  2. পশ্চিম আফ্রিকা
  3. উত্তর-পশ্চিম আফ্রিকা
  4. দক্ষিণ-পশ্চিম আফ্রিকা
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
উত্তর-পূর্ব আফ্রিকা
ব্যাখ্যা

Horns of Africa:
- ‘হর্ন অব আফ্রিকা’ বা আফ্রিকার শিং হলো আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব দিকে, আরব সাগরের দিকে প্রসারিত একটি উপদ্বীপ এবং ভূ-রাজনৈতিক অঞ্চল।
- আরব সাগরের দিকে প্রসারিত শিং-এর মতো আকৃতির কারণে এই অঞ্চলকে "আফ্রিকার শিং" বলা হয়। 
- হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো হলো: ইরিত্রিয়া, ইথিওপিয়া, জিবুতি এবং সোমালিয়া।

উৎস: i) World Atlas.
ii) Britannica.

৪,২১২.
নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়?
  1. জর্জিয়া
  2. ইয়েমেন
  3. আজারবাইজান
  4. আর্মেনিয়া
সঠিক উত্তর:
ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ইয়েমেন
ব্যাখ্যা

ককেশাস অঞ্চল:
- ককেশাস বা ককেসিয়া ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবস্থিত একটি অঞ্চল।
- মূলত কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে এর অবস্থান।
- ককেশাস অঞ্চলের দেশগুলো: রাশিয়া, জর্জিয়া, আজারবাইজান, আর্মেনিয়া।

উৎস: Britannica.

৪,২১৩.
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে? [ডিসেম্বর, ২০২৫]
  1. মার্কো রুবিও
  2. জে.ডি. ভ্যান্স
  3. স্কট ব্যাসেন্ট
  4. অ্যান্টনি ব্লিংকেন
সঠিক উত্তর:
জে.ডি. ভ্যান্স
উত্তর
সঠিক উত্তর:
জে.ডি. ভ্যান্স
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৪ সালের নির্বাচনে জয়লাভ করে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে দায়িত্ব পালন করেন।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ও ৫০তম ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড ভ্যান্স (JD Vance)।

এছাড়াও,
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট।

উৎস: United States Mission to the United Nations (.gov).

৪,২১৪.
'মাঙ্কি পক্স' এর রোগী প্রথম শনাক্ত হয় কোন দেশে?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) সেনেগাল
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
- গত ৭ মে প্রথম মাঙ্কি পক্সে আক্রান্ত রোগীর হদিশ মেলে যুক্তরাজ্যের লন্ডনে
- মাঙ্কি পক্স এক বিশেষ ধরনের বসন্ত।
- একাধিক বন্যপ্রাণীর মাধ্যমে ছড়াতে পারে এই ভাইরাস। তবে এটি সবচেয়ে বেশি ছড়ায় ইঁদুরের মাধ্যমে।
- পাশাপাশি, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যেতে পারে বলেও মত বিশেষজ্ঞদের।
- শ্বাসনালি, ক্ষত স্থান, নাক, মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে।

তথ্যসূত্র: আনন্দবাজার।
৪,২১৫.
অং সান সুচির রাজনৈতিক দলের নাম কী?
  1. National Democracy Alliance
  2. National Democracy League.
  3. Civic Democratic Party.
  4. National League for Democracy.
সঠিক উত্তর:
National League for Democracy.
উত্তর
সঠিক উত্তর:
National League for Democracy.
ব্যাখ্যা
অং সান সু চি 
- অং সান সু চি (১৯ জুন ১৯৪৫) একজন রাজনীতিক, কূটনীতিক, এবং লেখিকা।
- যিনি মিয়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেত্রী।
- মিয়ানমারের ডি ফ্যাক্টো তথা অনানুষ্ঠানিক প্রধান হিসেবেই তিনি ব্যাপকভাবে পরিচিত।
- এছাড়াও প্রথম নারী হিসেবে তিনি মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী, রাষ্ট্রপতির কার্যালয়ের মন্ত্রী, বিদ্যুৎশক্তি ও ক্ষমতা বিষয়ক মন্ত্রী, এবং শিক্ষা মন্ত্রী হিসেবে প্রেসিডেন্ট তিন চওয়ের কেবিনেটে কাজ করেন।
- ১৯৯১ সালে মিয়ানমারের অং সান সু চি নোবেল পুরস্কার পান। তবে পুরস্কার পাওয়ার সময় তিনি দেশটিতে গৃহবন্দি হিসেবে ছিলেন।

উৎস: বিবিসি।
৪,২১৬.
What is the capital of New Zealand?
  1. Amsterdam
  2. Manila
  3. Auckland
  4. Wellington
সঠিক উত্তর:
Wellington
উত্তর
সঠিক উত্তর:
Wellington
ব্যাখ্যা
নিউজিল্যান্ড:
- নিউজিল্যান্ড দক্ষিণ–পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত।
- এটি একটি দ্বীপ রাষ্ট্র।
- নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন।
- নিউজিল্যান্ডের আদি অধিবাসী জাতির নাম মাওরি।
- নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান হলেন ইংল্যান্ডের ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।
- কিউই পাখি নিউজিল্যান্ডের একটি জাতীয় প্রতীক।
- নিউজিল্যান্ডের অধিবাসীদেরকেও মাঝে মাঝে 'কিউই' নামে ডাকা হয়।
- নিউজিল্যান্ড মুদ্রার নাম হলো নিউজিল্যান্ড ডলার। 

অন্যদিকে -
- নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ড।
- ম্যানিলা ফিলিপাইনের রাজধানী।
- আমস্টারডাম নেদারল্যান্ডসের রাজধানী।

উৎস: Britannica.
৪,২১৭.
সর্বাধিক জনবহুল মহাদেশ কোনটি?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:

- এশিয়া আয়তনে বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল মহাদেশ।
- এই মহাদেশের আয়তন সারা বিশ্বের মোট ভূমির - ৩০% এবং মোট জনসংখ্যার প্রায় ৬০% বসবাস করে।
- এশিয়া মহাদেশের আয়তন ৪৪,৫৭৯,০০০ বর্গ কিলোমিটার বা ১৭,২১২,০৪৮ বর্গ মাইল।
- এশিয়ার পূর্বে - প্রশান্ত মহাসাগর; উত্তরে - আর্কটিক মহাসাগর/ উত্তর মহাসাগর; দক্ষিণে - ভারত মহাসাগর ও পশ্চিমে- ইউরোপ মহাদেশ অবস্থিত।
- আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ - রাশিয়া এবং দ্বিতীয় দেশ - চীন।
- মোট দেশের সংখ্যা - ৪৮টি।   

তথ্যসূত্র: Worldatlas.com
৪,২১৮.
AP কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ফ্রান্স
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

• দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (AP):
- এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ সংস্থা। 
- ১৮৪৬ সালে নিউইয়র্ক সিটির পাঁচটি সংবাদপত্র আলাবামার মাধ্যমে একটি পোনি এক্সপ্রেস রুট স্থাপন করে মেক্সিকো যুদ্ধের খবর দ্রুত উত্তর দিকে পৌঁছানোর উদ্যোগ নেয়।
- তখন যুক্তরাষ্ট্রের ডাকঘরও এত দ্রুত খবর পৌঁছাতে পারতো না।
- এভাবেই দ্য অ্যাসোসিয়েটেড প্রেস (AP) প্রতিষ্ঠিত হয়।
- AP যুক্তরাষ্ট্রের প্রথম বেসরকারি সংস্থা যা জাতীয় পর্যায়ে কার্যক্রম চালাতে সক্ষম।
- এটি একটি স্বাধীন সংবাদ সংস্থা, যা যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ও সম্প্রচার সংস্থার সমবায় হিসেবে কাজ করে।
- মূল লক্ষ্য: বিশ্বের কাছে সঠিক, তথ্যভিত্তিক এবং পক্ষপাতহীন সংবাদ পৌঁছে দেওয়া।

তথ্যসূত্র: The Associated Press Website

৪,২১৯.
পৃথিবীর গভীরতম খাল কোনটি?
  1. ক) সুয়েজ খাল
  2. খ) পানামা খাল
  3. গ) গ্রান্ড খাল
  4. ঘ) আমাজন
সঠিক উত্তর:
খ) পানামা খাল
উত্তর
সঠিক উত্তর:
খ) পানামা খাল
ব্যাখ্যা
- বিশ্বের গভীরতম ও প্রশস্ততম খাল - পানামা খাল। 
- পানামা খালের গভীরতা - ১৪ মিটার।
- বনভূমি কেটে এই খাল তৈরি করা হয়। 
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।
 
অপরদিকে,
- বিশ্বের দীর্ঘতম ও কৃত্রিম খাল - গ্র্যান্ড খাল, যা চীনে অবস্থিত। 
- সুয়েজ খাল অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্তিম খাল যা ১৮৬৯ সালে  খনন করা হয়। এটি ভূমধ্যসাগরের সাথে লোহিত সাগরকে যুক্ত করেছে।
 
তথ্যসূত্র :  ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা।
৪,২২০.
দক্ষিণ আফ্রিকার ’ইস্ট লন্ডন’ কীসের জন্য সবচেয়ে বিখ্যাত?
  1. বিখ্যাত বিমান বন্দর
  2. বিখ্যাত প্রদেশ
  3. বিখ্যাত নদীবন্দর 
  4. বিখ্যাত শেয়ার বাজর
সঠিক উত্তর:
বিখ্যাত নদীবন্দর 
উত্তর
সঠিক উত্তর:
বিখ্যাত নদীবন্দর 
ব্যাখ্যা

ইস্ট লন্ডন (East London):
- ইস্ট লন্ডন (East London) দক্ষিণ আফ্রিকার একটি নদী বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দর।
- ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।

উৎস: Worldatlas. ও Britannica.

৪,২২১.
কোন যুদ্ধ 'অপারেশন ডেজার্ট স্টর্ম' নামে পরিচিত?
  1. উপসাগরীয় যুদ্ধ
  2. ভিয়েতনাম যুদ্ধ
  3. কোরীয় যুদ্ধ
  4. ওয়াটারলু যুদ্ধ
সঠিক উত্তর:
উপসাগরীয় যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
উপসাগরীয় যুদ্ধ
ব্যাখ্যা

অপারেশন ডেজার্ট স্টর্ম:
- '১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ' অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত।

উল্লেখ্য,
- 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষিতে ইরাক বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল সে যুদ্ধের উদ্দেশ্য।
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে।
- ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধই ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- বহুজাতিক বাহিনীর আক্রমণের মুখে ২৮ ফেব্রুয়ারি ইরাকি বাহিনী পরাজয় বরণ করে।
- এই যুদ্ধ প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।

অন্যদিকে,
- আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান - অপারেশন এনডুরিং ফ্রিডম।
- অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn) লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম।
- ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।

উৎস: Britannica.

৪,২২২.
'হো চি মিন' কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
  1. চীন 
  2. যুগোস্লাভিয়া
  3. ভিয়েতনাম
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা

হো চি মিন:
- হো চি মিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ছিলেন।

⇒ তিনি একজন বিপ্লবী নেতা কমিউনিস্ট। 
- তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। 
- ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং–এর নেতৃত্ব দান করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বাহিনী জাপান ও ফরাসী সেনাদলের বিরুদ্ধে লড়াই করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হো চি মিন ভিয়েতমানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
- তিনি নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে।
- ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়। 

উৎস: Britannica.

৪,২২৩.
কার নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?
  1. মাও সেতুং
  2. সান ইয়েৎ সেন
  3. চিয়াং কাইশেক
  4. হো চি মিন
সঠিক উত্তর:
সান ইয়েৎ সেন
উত্তর
সঠিক উত্তর:
সান ইয়েৎ সেন
ব্যাখ্যা
গণচীন:
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্রের সূচনা হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১লা অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং কে গণচীনের জনক বলা হয়।

অন্যদিকে -
- চিয়াং কাইশেক চীনের পুঁজিবাদ তন্ত্রের প্রবর্তক।
- ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামেরপুরোধা ব্যক্তিত্ব হো চি মিন।

উৎস: Britannica.
৪,২২৪.
পশ্চিম সাহারার স্বাধীনতাকামী সংগঠন কোনটি?
  1. পলিসারিও ফ্রন্ট
  2. লর্ডস রেসিস্ট্যান্স আর্মি
  3. মার্চ ২৩ মুভমেন্ট
  4. তুয়ারেগ মিলিট্যান্ট
সঠিক উত্তর:
পলিসারিও ফ্রন্ট
উত্তর
সঠিক উত্তর:
পলিসারিও ফ্রন্ট
ব্যাখ্যা
পলিসারিও ফ্রন্ট হলো মরক্কো অধিকৃত পশ্চিম সাহারা অঞ্চলের স্বাধীনতাকামী সশ্বস্ত্র সংগঠন।

পলিসারিও ফ্রন্ট দীর্ঘদিন ধরে পশ্চিম সাহারায় সাহারাওয়ি আরব ডেমোক্র্যাটিক রিপাবলিক নামে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে। আলজেরিয়া পলিসারিও ফ্রন্টকে সমর্থন দিয়ে আসছে।

ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করার ফলে এই অঞ্চলে নতুন করে সংঘাত সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে,
- লর্ডস রেসিস্ট্যান্স আর্মি : উগান্ডা
- মার্চ ২৩ মুভমেন্ট : গণপ্রজাতান্ত্রিক কঙ্গো
- তুয়ারেগ মিলিট্যান্ট : মালি।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৪,২২৫.
যুক্তরাজ্যের কোন নথিতে প্রথম সংসদীয় গণতন্ত্রের ধারণা স্থাপিত হয়েছিল?
  1. নরম্যান্ডি চার্টার
  2. ম্যাগনা কার্টা
  3. ইংলিশ কনস্টিটিউশন
  4. বিল অব রাইটস
সঠিক উত্তর:
ম্যাগনা কার্টা
উত্তর
সঠিক উত্তর:
ম্যাগনা কার্টা
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

⇒ ম্যাগনাকার্টা:
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।
- যুক্তরাজ্যে প্রথম সংসদীয় গণতন্ত্র বা পার্লামেন্টারি ডেমোক্রেসি এর ধারণা প্রতিষ্ঠিত হয়েছিল ম্যাগনা কার্টা (Magna Carta) নথিতে, যা ১২১৫ সালে সই করা হয়েছিল।
- ইংল্যান্ডের রাজা জন “ম্যাগনা কার্টা” (Magna Carta) নামে একটি চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য হন। 
- এর প্রথম নাম ছিল ‘চার্টার অব রানিমেড’ (Charter of Runnymede)।
- পরে এটি ম্যাগনাকার্টা চার্টার নামে পরিচিতি লাভ করে।

এছাড়াও,
- বিল অব রাইটস (১৬৮৯): ১৬৮৮ সালের গৌরবময় বিপ্লবের (Glorious Revolution) মাধ্যমে ইংল্যান্ডে রাজতন্ত্রের ক্ষমতা অনেকাংশে সীমিত হয়ে যায় এবং পার্লামেন্টের ক্ষমতা বাড়ানো হয়। গৌরবময় বিপ্লবের পর ১৬৮৯ সালে বিল অব রাইটস (Bill of Rights) পাস হয়, যা রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করে এবং সংসদের ভূমিকা প্রতিষ্ঠা করে। এর মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা ও জনগণের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়।

উৎস: Britannica.
৪,২২৬.
আবু সায়াফ কোন দেশের গেরিলা সংগঠন?
  1. ক) সোমালিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) পাকিস্তান
  4. ঘ) নাইজেরিয়া
সঠিক উত্তর:
খ) ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিলিপাইন
ব্যাখ্যা
- আবু সায়াফ হলো ফিলিপাইনের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মিন্দানাও দ্বীপের একটি গেরিলা সংগঠন। এটি ১৯৯০ সালের দিকে গঠিত হয়।
- আবু সায়াফ ব্যতীত মরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ও মরো ইসলামিক লিবারেশন ফ্রন্ট ফিলিপাইনের অপর দুটি মুসলিম গেরিলা সংগঠন।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৪,২২৭.
পোর্ট সৈয়দ কোন দেশের বিখ্যাত বন্দর?
  1. মিশর
  2. সুদান
  3. ইথিওপিয়া
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
পোর্ট সৈয়দ: 
- পোর্ট সৈয়দহলো উত্তর-পূর্ব মিশরে অবস্থিত একটি বন্দরনগরী, যা সুয়েজ খালের উত্তর প্রান্তে অবস্থিত।
- এটি মিশরের বুর সৈয়দ গভর্নরেটের মূল নগর হিসেবেও পরিচিত।
- প্রতিষ্ঠা: ১৮৫৯ সালে, খেদিভ মোহাম্মদ সাঈদের নামে শহরটির নামকরণ করা হয়।
- এটি গড়ে উঠেছিল পুনরুদ্ধারকৃত জমিতে, যা ছিল ভূমধ্যসাগর এবং লেক মানজালার মাঝে একটি বালুর রেখা।
- ১৮৬৮ সালে ব্রেকওয়াটার নির্মাণ সম্পন্ন হয়, আর ১৮৬৯ সালে সুয়েজ খাল চালু হয়।
-  শহরের প্রাথমিক গঠন: একটি ইউরোপীয় গ্রিড প্যাটার্ন কোয়ার্টার এবং একটি মিশরীয় স্থানীয় অঞ্চল, যা একে একটি বহুজাতিক চরিত্র দিয়েছে।
- দুটি বৃহৎ ব্রেকওয়াটার বা মোল সমুদ্র স্রোতের কারণে খাল যাতে বালু দিয়ে ভরে না যায়, তা রোধ করে।
- খালের পাশে ওপেন বেসিন রয়েছে, যেগুলো নৌপরিবহন ও কার্গো হ্যান্ডলিংয়ের জন্য ব্যবহৃত হয়।
- ১৯০৩-১৯০৯ সালের মধ্যে বেশ কিছু বিশাল ড্রাই ডক নির্মাণ করা হয়।
- এসব প্রকল্পে নিয়োজিত শ্রমিকদের জন্য পোর্ট ফুয়াদ (বুর ফুয়াদ) নামক একটি নতুন আবাসন এলাকা তৈরি করা হয়, যা শহরের বিপরীত দিকে লেক মানজালার পূর্বপ্রান্তে অবস্থিত।
- এটি মিশরের অর্থনৈতিক ও নৌবাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 
- এর কসমোপলিটান বা বহুজাতিক পরিবেশ, বিভিন্ন সাংস্কৃতিক প্রভাবের মিলনস্থল হিসেবে পরিচিত।

উৎস: Britannica.
৪,২২৮.
ইউরোপের কোন দেশে রেনেসাঁর সূত্রপাত ঘটেছিলো?
  1. জার্মানি
  2. ইতালি
  3. ফ্রান্স
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

রেনেসাঁ: 
- রেনেসাঁ মানে হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়। তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৪,২২৯.
জেজু আইল্যান্ড কোথায় অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) ভিয়েতনাম
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
জেজু দ্বীপ দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ দ্বীপ ও একটি স্বায়ত্তশাসিত এলাকা। এর আয়তন ১৮৪৬ বর্গ কি. মি.। এ দ্বীপে অনেকগুলো সুপ্ত আগ্নেয়গিরি রয়েছে। এই দ্বীপেই দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ শৃঙ্গ ও সর্বোচ্চ বিন্দু হ্যালোসান অবস্থিত। জেজু দ্বীপকে ২০০৭ সালে ইউনেস্কো তার ঐতিহ্য তালিকায় আদি নিদর্শন হিসেবে অন্তর্ভুক্ত করে। (সূত্র: জেজু দ্বীপের ট্যুরিজম বিভাগের ওয়েবসাইট)
৪,২৩০.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র?
  1. নরওয়ে
  2. ফিনল্যান্ড
  3. এস্তোনিয়া
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
এস্তোনিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- এই সমস্ত দেশ একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

উল্লেখ্য:
স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।

• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৪,২৩১.
ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল? 
  1. নেদারল্যান্ডস
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।
- নেদারল্যান্ডের কাছ থেকে দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন সুকর্ণো।
- প্রথম মহিলা রাষ্ট্রপতি: মেঘবতী সুকর্ণপুত্রী।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি. কম।

৪,২৩২.
জিডিপির হিসাবে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- জিডিপিতে,
- বিশ্বে প্রথম : যুক্তরাষ্ট্র (২১.৪২ ট্রি. ডলার)
- বিশ্বে দ্বিতীয় : চীন (১৪.৩৪ ট্রি. ডলার)
- বিশ্বে তৃতীয় : জাপান (৫.০৮ ট্রি. ডলার)
- বিশ্বে ৪১তম : বাংলাদেশ (৩০২ বিলিয়ন ডলার)।
(তথ্যসূত্র: ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইট)
৪,২৩৩.
চীনের কোন প্রদেশে 'উইঘুর' মুসলিম জনগণ বসবাস করে?
  1. জিনজিয়াং
  2. তিব্বত
  3. গুয়াংডং
  4. হেলংজিয়াং
সঠিক উত্তর:
জিনজিয়াং
উত্তর
সঠিক উত্তর:
জিনজিয়াং
ব্যাখ্যা

- চীনের জিনজিয়াং প্রদেশে  'উইঘুর' মুসলিম জনগণ বসবাস করে।

• উইঘুর মুসলিম: 

- উইঘুর চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসরত একটি জাতিগোষ্ঠী।
- জিনজিয়াং এর রাজধানী হলো উরুমকি।
- এরা ইসলাম ধর্মাবলম্বী।
- চীন সরকার বিচ্ছিনতাবাদ ও সন্ত্রাসবাদের অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে উইঘুর মুসলিম সম্প্রদায়ের উপর দমন নির্যাতন চালিয়ে আসছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও বিবিসি ওয়ার্ল্ড।

৪,২৩৪.
নিচের কোনটি নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত?
  1. ক) কাঠমাণ্ডু
  2. খ) মস্কো
  3. গ) পুনাস্থা
  4. ঘ) লাসা
সঠিক উত্তর:
ঘ) লাসা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লাসা
ব্যাখ্যা
- আজও সমগ্র বিশ্বের ভূগোলবিদদের কাছে তিব্বত রহস্যঘেরা এক মায়াপুরী।
- তিব্বতকে বলা হয় নিষিদ্ধ দেশ এবং এর রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর।
- সুপ্রাচীনকাল থেকেই বহির্বিশ্বের কাছে তিব্বত এক নিষিদ্ধ বিস্ময়! কারণ দীর্ঘদিন বিদেশিদের প্রবেশ তিব্বতে একেবারেই নিষিদ্ধ ছিল, যা আজও নানা নিয়মকানুনের বেড়াজালে ঘেরা।

Source: বাংলাদেশ প্রতিদিন।
৪,২৩৫.
'নাজকা লাইনস' কোন দেশে অবস্থিত?
  1. পেরু
  2. চিলি
  3. বলিভিয়া
  4. সামোয়া
  5. ব্রাজিল
সঠিক উত্তর:
পেরু
উত্তর
সঠিক উত্তর:
পেরু
ব্যাখ্যা
নাজকা লাইনস (Nazca Lines):
- নাজকা লাইনস দক্ষিণ পেরুর নাজকা শহরের উত্তর-পশ্চিমে পান্পা কলোরাডা অঞ্চলে অবস্থিত।

- এটি মাটিতে খোদাই করা বিশাল আকারের চিত্র বা রেখার সমষ্টি।
- নাজকা লাইনস প্রায় ১৯০ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- এগুলো ২০০০ বছরেরও বেশি পুরনো এবং নাজকা সংস্কৃতি (খ্রিষ্টপূর্ব ২০০–খ্রিষ্টাব্দ ৬০০) দ্বারা নির্মিত।
- এর মধ্যে কিছু রেখা প্রাচীন প্যারাকাস সংস্কৃতির কাজ বলে ধারণা করা হয়।
- নাজকা লাইনসে প্রাণী ও উদ্ভিদের চিত্র বেশি দেখা যায়।
- নাজকা লাইনসের অর্থ এখনও রহস্যজনক।
- ১৯৪১ সালে পল কসোক এগুলোকে জ্যোতির্বৈজ্ঞানিক উদ্দেশ্যে তৈরি বলে ধারণা দেন।
- মারিয়া রাইখে এগুলোকে বিশাল জ্যোতির্বৈজ্ঞানিক ক্যালেন্ডার হিসেবে ব্যাখ্যা করেন।
- তবে, ১৯৬৭ সালে জেরাল্ড হকিন্স এর সাথে মহাজাগতিক পরিবর্তনের কোনো সম্পর্ক পাননি।
- ১৯৯৭ সালে নাজকা-পালপা প্রজেক্টের মাধ্যমে এগুলো বিশ্লেষণ করা হয়।
- গবেষণায় চিহ্নিত হয়, এগুলোর প্ল্যাটফর্মগুলি ধর্মীয় বা আনুষ্ঠানিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে।
- একটি প্ল্যাটফর্মে থর্নি অয়েস্টার খুঁজে পাওয়া গেছে, যা পানি সম্পর্কিত ধর্মীয় অনুষ্ঠানের ইঙ্গিত দেয়।
- শুষ্ক আবহাওয়া এবং বায়ুপ্রবাহের কারণে নাজকা লাইনস প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়েছে।
- ১৯৯৪ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করে।

উল্লেখযোগ্য চিত্রগুলো হলো:
- বানর (১১০ মিটার)
- হত্যাকারী তিমি (৬৫ মিটার)
- কন্ডর পাখি (১৩৫ মিটার)
- মাকড়সা (৪৬ মিটার)
- পাখি (হামিংবার্ড ৫০ মিটার)
- বিভিন্ন গাছ ও ফুল
- জ্যামিতিক আকার যেমন ত্রিভুজ, ট্র্যাপিজয়েড ও সর্পিল রেখা।

উৎস: Britannica.
৪,২৩৬.
আফ্রিকার দেশ ইসোয়াতিনি (Eswatini) এর পূর্ব নাম কী?
  1. ম্যাসিল্যান্ড
  2. সোয়াজিল্যান্ড
  3. জলোল্যান্ড
  4. ইসোয়াল্যান্ড
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সোয়াজিল্যান্ড
ব্যাখ্যা
ইসোয়াতিনি:
- ইসোয়াতিনি দক্ষিণ আফ্রিকার পূর্ব প্রান্তে মোজাম্বিকের সঙ্গে সীমান্তবর্তী একটি স্থলবেষ্টিত দেশ।
- এর দৈর্ঘ্য প্রায় ১১০ মাইল (১৭৫ কিমি) উত্তর থেকে দক্ষিণে এবং সর্বোচ্চ প্রস্থে প্রায় ৮০ মাইল (১৩০ কিমি) পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত।
- ইসোয়াতিনি দীর্ঘকাল সোয়াজিল্যান্ড নামে পরিচিত ছিল।
- সোয়াজিল্যান্ড তাদের দেশের নাম পরিবর্তন করে Kingdom of Eswatini নামে যাত্রা শুরু করেছে।
- নাম বদলের ঘোষণা দিয়েছেন দেশটির তৃতীয় রাজা মাসাওয়তি।

সূত্র: ব্রিটানিকা।
৪,২৩৭.
বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী কে?
  1. ক) ইন্দিরা গান্ধী
  2. খ) চন্দ্রিকা কুমারাতুঙ্গা
  3. গ) শ্রীমাভো বন্দরনায়েক
  4. ঘ) বেনজির ভুট্টো
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েক
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীমাভো বন্দরনায়েক
ব্যাখ্যা

- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী : শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট : ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী : বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক : নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার : ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)

৪,২৩৮.
গোবি মরুভূমি কোন দুটি দেশে অবস্থিত?
  1. ভারত ও চীন
  2. রাশিয়া ও ইউক্রেন
  3. মঙ্গোলিয়া ও চীন 
  4. মিশর ও জাম্বিয়া
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া ও চীন 
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গোলিয়া ও চীন 
ব্যাখ্যা

গোবি মরুভূমি:
- গোবি মরুভূমি এশিয়ার বৃহত্তম মরুভূমি।
- এবং গোটা বিশ্বের পঞ্চম বৃহত্তম মরুভূমি।
- উত্তর ও উত্তরপূর্ব চীন এবং দক্ষিণ মঙ্গোলিয়ার অংশে অবস্থিত।
- গোবি সাধারণত পাথুরে ও খরাময় মরুভূমি,
- যেখানে বালির চেয়ে পাথর এবং ছোট বড় কঙ্কর বেশি দেখা যায়।
- এটি বেশিরভাগই সমতল থেকে কিছুটা উঁচু বা পার্বত্য এলাকা নিয়ে গঠিত।

•বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান:
- থর মরুভূমি: ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি: যুক্তরাষ্ট্র,
- সাহারা মরুভূমি: আফ্রিকা,
- গোবি মরুভূমি: চীন ও মঙ্গোলিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৪,২৩৯.
আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. মক্কা 
  2. জেরুজালেম
  3. মদিনা 
  4. ইস্তাম্বুল 
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
আল-আকসা মসজিদ:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত একটি পবিত্র ইসলামিক উপাসনালয়।
- এটি ইসলামী বিশ্বাস অনুযায়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ঐতিহাসিক ইসরা (রাত্রিকালীন সফর) যাত্রার শেষ গন্তব্য।
- কুরআনের সূরা আল-ইসরা (১৭:১)-তে উল্লেখ আছে যে, এক রাতে আল্লাহ মহানবীকে মক্কার পবিত্র মসজিদ (আল-মসজিদ আল-হারাম) থেকে জেরুজালেমের এই দূরবর্তী মসজিদে (আল-মসজিদ আল-আকসা) নিয়ে যান।
- এই পবিত্র স্থানে পৌঁছে, মহানবী (সা.) ইব্রাহিম (আ.), মূসা (আ.), ঈসা (আ.) সহ আল্লাহর অন্যান্য রাসূলদের (রুসুল) নিয়ে নামাজ আদায় করেন।
- ঐ রাতেই তিনি এই স্থান থেকে আসমানে আরোহণ করেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, যাকে ইসলামে মিরাজ বলা হয়।
- আল-আকসা মসজিদ শব্দটি অনেক সময় শুধু মূল মসজিদ নয়, বরং সমগ্র চত্বর — যেখানে ডোম অব দ্য রকসহ বিভিন্ন স্থাপনা রয়েছে — সেটিকেও বোঝাতে ব্যবহৃত হয়।
- এই সমগ্র এলাকাটি আনুষ্ঠানিকভাবে পরিচিত আল-হারাম আল-শরীফ (অর্থাৎ “মহান পবিত্র স্থান”) নামে।

উৎস: Britannica.
৪,২৪০.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রী কে? ( মে- ২০২৫)
  1. জাস্টিন ট্রুডোর
  2. সচিত মেহরা
  3. মার্ক কার্নি
  4. ক্রিস্টিনা ফ্রিল্যান্ড
সঠিক উত্তর:
মার্ক কার্নি
উত্তর
সঠিক উত্তর:
মার্ক কার্নি
ব্যাখ্যা
- কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। ( মে-২৫)
-  তিনি বর্তমানে লিবারেল পার্টির প্রধান।
-  একই সাথে কানাডার নির্বাচিত প্রধানমন্ত্রী।
- পূর্বে মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন।

উৎস : প্রথম আলো।
৪,২৪১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের প্রোগ্রাম “Marshall Plan” - এর প্রবক্তা কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) যুক্তরাষ্ট্র
  5. ঙ) বাংলাদেশ
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
The Marshall Plan was an American initiative passed in 1948 to aid Western Europe, in which the United States gave over $12 billion in economic assistance to help rebuild Western European economies after the end of World War II.
Source: History.com
৪,২৪২.
দক্ষিণ সুদানের রাজধানী কোনটি?
  1. লুয়ান্ডা
  2. গাবোরোন
  3. জুবা
  4. গিতেগা
সঠিক উত্তর:
জুবা
উত্তর
সঠিক উত্তর:
জুবা
ব্যাখ্যা
দক্ষিণ সুদান:
- আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদান প্রজাতন্ত্র।
- উগান্ডা উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ২৪৮,৭৭৫ বর্গ মাইল (৬৪৪,৩২৯ বর্গ কিমি)।
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল কাজের ভাষা), আদিবাসী ভাষা, আরবি।
- ধর্ম: খ্রিস্টধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস, ইসলাম।
- মুদ্রা: দক্ষিণ সুদান পাউন্ড।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৪৩.
মিশরীয়দের নীলনদের দেবতা কে?
  1. ক) পোসিডন
  2. খ) আমন রে
  3. গ) ওসিরিস
  4. ঘ) অ্যাথেনা
সঠিক উত্তর:
গ) ওসিরিস
উত্তর
সঠিক উত্তর:
গ) ওসিরিস
ব্যাখ্যা
- ওসিরিস : মিশরীয়দের নীলনদ ও শস্য দেবতা
- আমর রে : মিশরীয়দের সূর্য দেবতা
- পোসিডন : গ্রিক সাগরের দেবতা
- অ্যাথেনা : গ্রিক জ্ঞানের দেবী।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৪,২৪৪.
'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. অক্সফোর্ড
  2. আল-আজহার
  3. আল-কারাওইন বিশ্ববিদ্যালয়
  4. বলগনা বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
আল-কারাওইন বিশ্ববিদ্যালয়
উত্তর
সঠিক উত্তর:
আল-কারাওইন বিশ্ববিদ্যালয়
ব্যাখ্যা
• আল-কারাওইন বিশ্ববিদ্যালয়:
- মরক্কোর ফেজে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়
- ইউনেস্কো এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে এটি বিশ্বের প্রাচীনতম, ক্রমাগত উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান।
- এবং পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় এবং এটি মাঝে মাঝে পণ্ডিতদের দ্বারা প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসাবে অভিহিত হয়।
- এটি ফাতিমা আল-ফিহরি ৮৫৯সালে একটি মাদ্রাসা দিয়ে প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীকালে ঐতিহাসিক মুসলিম বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় আধ্যাত্মিক ও শিক্ষাগত কেন্দ্র হয়ে ওঠে।
- এটি ১৯৬৩ সালে মরক্কোর আধুনিক রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।

উল্লেখ্য,
- বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় বললে 'নালন্দা বিশ্ববিদ্যালয় উত্তর হবে এবং 'বর্তমানে চালু থাকা বিশ্বের প্রাচীন বিশ্ববিদ্যালয় বললে 'কারুইন বিশ্ববিদ্যালয় উত্তর হবে।

উৎস: বাংলাপিডিয়া এবং Guinness World Records।
৪,২৪৫.
পরীক্ষাগারে তৈরি রক্ত প্রথমবারের মতো মানবশরীরে পরীক্ষা করে কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• পরীক্ষাগারে তৈরি রক্ত প্রথমবারের মতো মানবশরীরে পরীক্ষা করে দেখলেন যুক্তরাজ্যের গবেষকেরা।
• তাঁরা বলছেন, রক্তের নানা সমস্যা সমাধানে তাঁদের এই গবেষণা কাজে লাগবে।
• এ ছাড়া বিরল রক্তের গ্রুপসহ বিভিন্ন চিকিৎসায় পরীক্ষাগারে তৈরি রক্ত ব্যবহার করা যাবে।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
৪,২৪৬.
USA-এর President কে?
  1. Donald Trump
  2. Barack Hussain Obama
  3. William Jefferson Clinton
  4. Joseph Robinette Biden Jr.
সঠিক উত্তর:
Joseph Robinette Biden Jr.
উত্তর
সঠিক উত্তর:
Joseph Robinette Biden Jr.
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)। (নভেম্বর, ২০২৪)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৪৭.
পূর্ব জার্মানি রাষ্ট্র কবে প্রতিষ্ঠিত হয়েছিলো?
  1. ক) ১৯৬৪
  2. খ) ১৯৪৭
  3. গ) ১৯৪৯
  4. ঘ) ১৯৬১
সঠিক উত্তর:
গ) ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৪৯
ব্যাখ্যা
German Democratic Republic, byname East Germany, German Deutsche Demokratische Republik, or Ostdeutschland, former country (1949–90) that constitutes the northeastern section of present-day Germany.
Germany was in total rubble, the Allies (Britain, France and the US) transformed the western region of Germany into the “Federal Republic of Germany”. Flooded by large amounts of US capital, rebuilding and recovery began. In the east the (Soviet Zone) became the “Communist German Democratic Republic”, or GDR.
The Berlin Wall was a guarded concrete barrier that physically and ideologically divided Berlin from 1961 to 1989. Construction of the Wall was commenced by the German Democratic Republic on 13 August 1961.
Source: World Atlas and Britannica.com
৪,২৪৮.
আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ নিচের কোনটি?
  1. নাইজেরিয়া
  2. আলজেরিয়া
  3. সুদান
  4. কঙ্গো
সঠিক উত্তর:
আলজেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলজেরিয়া
ব্যাখ্যা

♦ আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

♦ আফ্রিকা মহাদেশের আয়তনে বৃহত্তম দেশ:
১) আলজেরিয়া - ৯১৯,৫৯০ মাইল (২,৩৮১,৭৪১ বর্গ কি.মি)।
২) কঙ্গো - ৯০৫,৪০৫ মাইল (২,৩৪৫,০০০ বর্গ কি.মি)।
৩) সুদান - ৭১০,৬৮৯ মাইল (১,৮৪০,৬৮৭ বর্গ কি.মি)।
৪) লিবিয়া - ৬৪৭,১৮০ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কি.মি)।
৫) চাদ - ৪৯৫,৭৫৩ মাইল (১,২৮৪,০০০ বর্গ কি.মি)।

তথ্যসূত্র - Britannica.com

৪,২৪৯.
'Avangard' হাইপারসনিক ক্ষেপণাস্ত্র কোন দেশের?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) রাশিয়া
  3. গ) কোরিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা

- 'Avangard' রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
- এটি শব্দের চেয়ে ২৭ গুণ বেশি গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম।
- S-400 রাশিয়ার অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র।

উৎসঃ বিবিসি নিউজ।

৪,২৫০.
স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. গ্রিনল্যান্ড
  2. নরওয়ে
  3. ডেনমার্ক
  4. সুইডেন
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
ব্যাখ্যা

→ গ্রিনল্যান্ড স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র নয়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com

৪,২৫১.
বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান কোন দেশের?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. কানাডা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

- জাতীয় প্রতীক -  অশোকচক্র।
- রাজ্য সংখ্যা - ২৮ টি।
-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- আইনসভা - দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- লোকসভার আসন সংখ্যা - ৫৪৫ টি।
-  রাজ্যসভার আসন সংখ্যা - ২৫০ টি।

→ তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪,২৫২.
চীন আফ্রিকার কোন দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জিবুতি
  3. গ) মাদাগাস্কার
  4. ঘ) ফিজি
সঠিক উত্তর:
খ) জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
খ) জিবুতি
ব্যাখ্যা
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।

উৎসঃ বিবিসি নিউজ।
৪,২৫৩.
দক্ষিণ আফ্রিকার সংসদীয় রাজধানী -
  1. প্রিটোরিয়া
  2. কেপ টাউন
  3. পোর্ট এলিজাবেথ
  4. জোহানেসবার্গ
সঠিক উত্তর:
কেপ টাউন
উত্তর
সঠিক উত্তর:
কেপ টাউন
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৫৪.
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কি?
  1. এর রণকৌশলগতা গুরুত্ব
  2. এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
  3. মুসলিম বিদ্বেষের প্রবণতা
  4. আলেবেনীয়দের ঔদ্ধত্য
সঠিক উত্তর:
এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
উত্তর
সঠিক উত্তর:
এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
ব্যাখ্যা
কসোভো:
- কসোভো ইউরোপের ভূমিবেষ্টিত ছোট্ট একটি দেশ।
- এর চারদিকে রয়েছে বলকানের চারটি দেশ: আলবেনিয়া, নর্থ মেসিডোনিয়া, মন্টেনিগ্রো এবং সার্বিয়া।
- এটি সার্বিয়ার উপনিবেশ ছিল।
- ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।
- রাজধানী: প্রিস্টিনা।
- প্রধান ভাষা: আলবেনীয় ও সার্বীয়।
- মুদ্রা: ইউরো।

⇒ ১৩৮৯ সালে কসোভো যুদ্ধের পর এখানে ইসলামের আগমন ঘটে।
- এরপর থেকে ১৯১২ সাল পর্যন্ত তা অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল।
- বলকান যুদ্ধের পর, এটি সার্বিয়া এবং মন্টিনিগ্রোকে হস্তান্তর করা হয়।
- যুগোস্লাভিয়ার মধ্যে একটি স্বায়ত্তশাসিত প্রদেশে পরিণত হয়।
- ১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙ্গে যাবার পরপরই স্বাধীনতার ইচ্ছে প্রকাশ করে কসোভো।
- ফেব্রুয়ারি, ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীন হয় কসোভো।

উল্লেখ্য,
- উসমানীয় সুলতান দ্বিতীয় মুরাদের সময় সার্বিয়ানদের বিরুদ্ধে বিখ্যাত কসোভো যুদ্ধ হয়। ১৪৫৫ সালে এই অঞ্চলটি উসমানীয় সাম্রাজ্যের অংশে পরিণত হয়। এখানকার আলবেনীয় জনগোষ্ঠীর ওপর ক্যাথলিক খ্রিষ্টানরা এতটাই করারোপ করেছিল যে, মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছিল। উসমানীয়দের বিজয়ের পর আলবেনীয় জনগোষ্ঠী একসাথে ইসলাম গ্রহণ করে। পূর্ব ইউরোপের দেশগুলো ৫০০ বছর উসমানীয় শাসনের অধীনে ছিল। এ সময় এ অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। ফলে উসমানীয় ঐতিহ্যের প্রতিফলন পাওয়া যায় কসোভোতে।

- ২০০৮ সালে এস্বাধীন কসোভোকে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বড় দেশগুলো। এ সময় সার্বিয়ার পেছনে এসে দাঁড়ায় রাশিয়া। রাশিয়ার মদদ পেয়ে সার্বিয়া রাজি হয় না কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিতে। কসোভোয় বসবাসকারী সার্বরাও কসোভোর স্বাধীনতা চায় না।

- ১৯৯০-এর দশকে যুগোশ্লাভিয়া ভেঙে যাওয়ার পরপরই স্বাধীনতার ইচ্ছা প্রকাশ করে কসোভো। সার্বিয়া এর ‘জবাব’ দেয় কসোভোর আলবেনিয়ান জনগোষ্ঠীর ওপর নিষ্ঠুর হত্যা-দমন-পীড়ন চালিয়ে। ১৯৯৯ সালে ন্যাটোর সামরিক হস্তেেপ এই হত্যাযজ্ঞের অবসান ঘটে। কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ - এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি।

উৎস: Britannica.
৪,২৫৫.
ইভো মোরালেস কোন দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি?
  1. চিলি
  2. প্যারাগুয়ে
  3. বলিভিয়া
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
বলিভিয়া
উত্তর
সঠিক উত্তর:
বলিভিয়া
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক। বর্তমানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ নয়।

⇒ বলিভিয়ার বর্তমান রাষ্ট্রপতি লুইস আলবার্তো আর্সে কাতাকোরা। (জুন, ২০২৫)

বলিভিয়া:
- এটি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- বলিভিয়া একটি স্থলবেষ্টিত দেশ।
- আয়তন: ৪২৪,১৬২ বর্গ মাইল (১,০৯৮,৫৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: লা পাজ (প্রশাসনিক), সুক্রে (বিচারিক)।
- ভাষা: স্প্যানিশ।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট)।
- মুদ্রা: বলিভিয়ানো।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৪,২৫৬.
এস্তোনিয়ার রাজধানীর নাম কী?
  1. ক) ইয়েরেভান
  2. খ) রিগা
  3. গ) তাল্লিন
  4. ঘ) ভিলনিয়াস
সঠিক উত্তর:
গ) তাল্লিন
উত্তর
সঠিক উত্তর:
গ) তাল্লিন
ব্যাখ্যা
তাল্লিন : এস্তোনিয়ার রাজধানী
অন্যদিকে
- রিগা : লাটভিয়ার রাজধানী
- ভিলনিয়াস : লিথুয়ানিয়ার রাজধানী
- ইয়েরেভান : আর্মেনিয়ার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট)
৪,২৫৭.
মার্কিন যুক্তরাষ্ট্র কখন আফগানিস্তান হতে তাদের সৈন্য প্রত্যাহার সমাপ্ত করে?
  1. ক) ৩১ মে, ২০২১
  2. খ) ৩০ মে, ২০২১
  3. গ) ৩০ আগস্ট, ২০২১
  4. ঘ) ১ লা জানুয়ারি, ২০২১
সঠিক উত্তর:
গ) ৩০ আগস্ট, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ আগস্ট, ২০২১
ব্যাখ্যা

- গত ৩০ আগস্ট ২০২১ আফগানিস্তানের স্থানীয় সময় রাত ১১.৫৯ এ যুক্তরাষ্ট্রের অবশিষ্ট সৈন্যদের নিয়ে সর্বশেষ মার্কিন ফ্লাইট কাবুল বিমানবন্দর ত্যাগ করে।
- এর মাধ্যমে ২০০১ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ২০ বছর ব্যাপী রক্তক্ষয়ী আফগান যুদ্ধের সমাপ্তি ঘটে।
- ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি দোহায় স্বাক্ষরিত মার্কিন-তালেবান শান্তি চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১ মে এর মধ্যে সকল মার্কিন সেনাদের আফগানিস্তান ত্যাগ করার কথা ছিলো। জো বাইডেন ১১ সেপ্টেম্বর মার্কিন সেনা প্রত্যাহারের নতুন সময়সীমা নির্ধারণ করেন। কিন্তু ১৫ আগস্ট ২০২১ তালেবান বাহিনী কাবুল দখলের ফলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়।

তথ্য: আল জাজিরা ও রয়টার্স।

৪,২৫৮.
আফগানিস্তানে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ জাতি -
  1. উজবেক
  2. কুইবেক
  3. কুর্দী
  4. পশতু
সঠিক উত্তর:
পশতু
উত্তর
সঠিক উত্তর:
পশতু
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়। 
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।

উৎস: National Geographic Kids ওয়েবসাইট।
৪,২৫৯.
কোন শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়?
  1. এথেন্স
  2. কায়রো
  3. ইস্তানবুল
  4. আদ্রিয়ানোপল
সঠিক উত্তর:
ইস্তানবুল
উত্তর
সঠিক উত্তর:
ইস্তানবুল
ব্যাখ্যা
তুরস্ক:
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুলল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।
 
উৎস: Britannica.
৪,২৬০.
নিচের কোনটি 'Great Charter' হিসেবে পরিচিত?
  1. French Revolution
  2. Retention of Rights
  3. Bill of Rights
  4. Magna Carta
সঠিক উত্তর:
Magna Carta
উত্তর
সঠিক উত্তর:
Magna Carta
ব্যাখ্যা
Magna Carta:
- ম্যাগনা কার্টা গ্রেট চার্টার নামেও পরিচিত।
-
ম্যাগনা কার্টা ("গ্রেট চার্টার") হল রাজনৈতিক স্বাধীনতা নিশ্চয়তা প্রদানকারী একটি দলিল।
- ব্রিটেনের রাজা জন এবং ব্রিটেনের জনগণের মধ্যে ১২১৫ সালের ১৫ জুন লন্ডনের রানিমেড নামক স্থানে ঐতিহাসিক মাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয় এবং জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ম্যাগনা কার্টায় উল্লেখ করা হয় সকলেই আইনের অধীন, কেউ আইনের উর্ধ্বে নয়। 
- এটি অন্যতম সাংবিধানিক দলিল।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উৎস: History Channel & Britannica.com [link]
৪,২৬১.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট কে?
  1. আব্রাহাম লিংকন
  2. থমাস জেফারসন
  3. জন অ্যাডামস
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (আগস্ট, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৬২.
বিশ্বের কতটি দেশে ইউরো মুদ্রা চালু আছে?
  1. ক) ২৭
  2. খ) ১৯
  3. গ) ১৭
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ১৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
এগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।

১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

উৎস: ইইউ ওয়েবসাইট
৪,২৬৩.
মিয়ানমার এর রাজধানীর নাম কি?
  1. বার্মা 
  2. রেঙ্গুন
  3. নেপিতোহ 
  4. ইয়াঙ্গুন
সঠিক উত্তর:
নেপিতোহ 
উত্তর
সঠিক উত্তর:
নেপিতোহ 
ব্যাখ্যা

মিয়ানমার এর রাজধানীর নাম নেপিতোহ (নেপিদো)।

মিয়ানমার:

- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার নে উইন রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে এবং একদলীয় সমাজতান্ত্রিক ব্যবস্থার নামে ক্ষমতা দখল করে সামরিক জান্তা সরকার।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন অড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সলে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়। যার ফলে ১৯৮২ সালের নাগরিকত্ব আইনের কারণে রোহিঙ্গারা ওই দেশের নাগরিকত্ব হারায়।

এছাড়াও,
- প্রশাসনিকভাবে, মিয়ানমার সাতটি রাজ্য, সাতটি অঞ্চল এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত (Nay Pyi Taw)। রাজ্যগুলো হল:
১. কাচিন রাজ্য- (রাজধানী: কাচিন)।
২. কায়াহ রাজ্য- (রাজধানী: লোপেইয়া)।
৩. কিন্টা রাজ্য- (রাজধানী: হেপি)।
৪. চিন রাজ্য- (রাজধানী: হাক্কা)।
৫. মোন রাজ্য- (রাজধানী: মারগু)।
৬. রাখাইন রাজ্য- (রাজধানী: সিতওয়ে)।
৭. শান রাজ্য- (রাজধানী: তালিঙ্গি)।

উৎস: Britannica.

৪,২৬৪.
মালি কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
- মালি ফ্রান্সের উপনিবেশ থেকে ১৯৬০ সালে স্বাধীনতা লাভ করে।
- ২০১৩ সালে বিদ্রোহীদের দমন করতে দেশটিতে প্রায় ৫ হাজার ফরাসি সৈন্য মোতায়েন করা হয়। তবে মালির বর্তমান ক্ষমতাসীন সরকারের সাথে ফ্রান্সের তিক্ত সম্পর্ক বিরাজ করছে।
- মালি ব্যতীত আফ্রিকার আরো ১৯টি দেশ ফ্রান্সের উপনিবেশ ছিলো।
(তথ্যসূত্র: ডয়েচভেলে এবং হিস্টোরি ডটকম)
৪,২৬৫.
ন্যাটোর অধিকাংশ সদস্য -
  1. ক) আমেরিকান
  2. খ) ইউরোপীয়
  3. গ) আফ্রিকান
  4. ঘ) অস্ট্রেলিয়ান
সঠিক উত্তর:
খ) ইউরোপীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউরোপীয়
ব্যাখ্যা
ন্যাটো

- প্রতিষ্ঠা: ৪ এপ্রিল, ১৯৪৯ সাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩০টি। এদের মধ্যে ২৮টি দেশ ইউরোপের, আর বাকি ২ টি দেশ উত্তর আমেরিকার৷ 
- সর্বশেষ সদস্য: উত্তর মেসিডোনিয়া।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- অফিসিয়াল স্লোগান/Motto:  "Animus in consulendo liber (A mind unfettered in deliberation)"।


তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
৪,২৬৬.
কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড (Camp David) চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
  1. ক) জর্ডান ও মিশর
  2. খ) কুয়েত ও বাহরাইন
  3. গ) লিবিয়া ও ওমান
  4. ঘ) তিউনিশিয়া ও আলজেরিয়া
সঠিক উত্তর:
ক) জর্ডান ও মিশর
উত্তর
সঠিক উত্তর:
ক) জর্ডান ও মিশর
ব্যাখ্যা
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর ‍যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়।
- তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার চুক্তিটি স্বাক্ষরে মধ্যস্থতা করেন।
- চুক্তি স্বাক্ষরকারী - মিশরের সাবেক প্রেসিডেন্ট - আনোয়ার সাদাত ও ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী - মিনাচেম বেগিন
- এই চুক্তির মাধ্যমে প্রথম আরব দেশ হিসেবে মিশর ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে। বিনিময়ে ইসরায়েল সিনাই উপদ্বীপ থেকে সৈন্য প্রত্যাহার করে এবং সেখানে মিশরের অধিকার পুণঃপ্রতিষ্ঠিত হয়।
- এই চুক্তির ফলে মিশরকে ওআইসি ও আরবলীগ থেকে বহিস্কার করা হয়।

ক্যাম্প-ডেভিড চুক্তির আওতায় স্বাক্ষরিত পৃথক চুক্তি দুটি হচ্ছে -
1. A Framework for Peace in the Middle East ও
2. A Framework for the Conclusion of a Peace Treaty between Egypt and Israel

- এই চুক্তির ফলশ্রুতিতে মিশর ছাড়াও আরেকটি আরব দেশ—জর্ডানের সাথে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ সুগম হয়।
- পরবর্তীতে ১৯৯৪ সালে দ্বিতীয় আরবদেশ হিসেবে জর্ডান ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে শান্তিচুক্তি স্বাক্ষর করে।

তথ্যসূত্র:- হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
৪,২৬৭.
নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ক) সাইপ্রাস
  2. খ) ইয়েমেন
  3. গ) তাইওয়ান
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
গ) তাইওয়ান
উত্তর
সঠিক উত্তর:
গ) তাইওয়ান
ব্যাখ্যা

ওরিয়েন্ট অর্থ পূর্ব। ওরিয়েন্টাল অঞ্চল বলতে পৃথিবীর পূর্ব অংশের দেশসমূহকে বোঝায়।
ওরিয়েন্টাল অঞ্চলের দেশসমূহ হল জাপান, চীন কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, তাইওয়ান কম্বোডিয়া ইত্যাদি।
মধ্যপ্রাচ্যের দেশ গুলো হল বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, ইয়েমেন, সৌদি আরব তুরস্ক,ইসরাইল অন্যতম।

উৎসঃ Britannica.com

৪,২৬৮.
নিচের কোন দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়?
  1. আলবেনিয়া
  2. তিউনিশিয়া
  3. পর্তুগাল
  4. মিশর
  5. সিরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
পর্তুগাল দেশটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত নয়।

ভূমধ্যসাগর (Mediterranean Sea):

- ভূমধ্যসাগর বিশ্বের ১০ম বৃহত্তম সমুদ্র.
- এটি দক্ষিণ ইউরোপ এবং উত্তর আফ্রিকার মধ্যে অবস্থিত।
- আয়তন: প্রায় ২.৫ মিলিয়ন বর্গকিলোমিটার।
- এর সর্বোচ্চ গভীরতা প্রায় ১৬,০০০ ফুট (৪,৯০০ মিটার)। 
- ভূমধ্যসাগরের উত্তরে ইউরোপ মহাদেশ; পূর্বে এশিয়া এবং দক্ষিণে আফ্রিকা অবস্থিত। 
- এটি পশ্চিমে জিব্রাল্টার প্রণালী (Strait of Gibraltar) দিয়ে আটলান্টিক মহাসাগরের সাথে এবং দক্ষিণ-পূর্বে সুয়েজ খাল দিয়ে লোহিত সাগরের সাথে সংযুক্ত।
- এটি উত্তর-পূর্বে দারদানেলিস প্রণালী, মারমারা সাগর এবং বসফরাস প্রণালীর মাধ্যমে কৃষ্ণ সাগরের সাথে সংযুক্ত। 

⇒ ভূমধ্যসাগরীয় অঞ্চল হলো ভূমধ্যসাগরের চারপাশে অবস্থিত দেশগুলিকে ঘিরে থাকা একটি ভৌগোলিক অঞ্চল।
- ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ২২টি দেশ: স্পেন, ফ্রান্স, মোনাকো, ইতালি, মাল্টা, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, মন্টিনিগ্রো, আলবেনিয়া, গ্রীস, তুরস্ক, সাইপ্রাস, সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন, মিশর, লিবিয়া, তিউনিশিয়া, আলজেরিয়া, মরক্কো।

উৎস: Worldatlas.
৪,২৬৯.
জার্মানির বার্লিন প্রাচীর ভেঙ্গে ফেলা হয় কবে?
  1. ১৯৮০ সালে
  2. ১৮৮৯ সালে
  3. ১৯৭৯ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

- বার্লিন প্রাচীর ভাঙা: ১৯৮৯ সালে।
জার্মানি: 

- দাপ্তরিক নাম: ফেডারেল রিপাবলিক অব জার্মানি।
- স্থানীয় নাম: Bundesrepublik Deutschland
- রাজধানী: বার্লিন (Berlin)
- ভাষা: জার্মান (German) – রাষ্ট্রভাষা
- ধর্ম: খ্রিষ্টান ধর্ম (প্রধানত প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক), ইসলামও রয়েছে
- মুদ্রা: ইউরো (Euro)
- ভূমিকা: ইউরোপের সবচেয়ে জনবহুল ও অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলোর একটি। 
- অবস্থান: মধ্য ইউরোপ।
- সীমানা সংলগ্ন দেশসমূহ (৯টি): ডেনমার্ক, পোল্যান্ড, চেক রিপাবলিক, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম, নেদারল্যান্ডস।
- উত্তর দিকে বাল্টিক সাগর ও উত্তর সাগর।
- দক্ষিণে আল্পস পর্বতমালা এবং বাভারিয়া অঞ্চল্
- প্রধান নদী: রাইন, এলবে, ড্যানিউব।
- আইনসভা: দ্বিকক্ষবিশিষ্ট – বুন্ডেস্ট্যাগ (Bundestag) ও বুন্ডেসরাট (Bundesrat).
- বার্লিন প্রাচীর ভাঙা: ১৯৮৯ সালে।
- একীকরণ: ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানির পুনর্মিলন। 

উৎস: World Atlas ও Britannica.

৪,২৭০.
’ফোকেটিং’ কোন দেশের আইনসভা?
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. আফগানিস্তান
  4. আইসল্যান্ড
  5. ইসরায়েল
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।

অপরদিকে, 
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।
- নেপালের আইনসভার নাম Federal Parliament. 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।
- নেসেট ইসরাইল আইনসভা।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৪,২৭১.
এসোসিয়েট প্রেস (এপি) কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ভারত
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।

এছাড়াও,
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- চীন: সিনহুয়া।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- সিরিয়া: সানা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৪,২৭২.
CIA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) সানফ্রান্সিসকো
  2. খ) ওয়াশিংটন
  3. গ) ভার্জিনিয়া
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
গ) ভার্জিনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ভার্জিনিয়া
ব্যাখ্যা
CIA (Central Intelligence Agency) মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা। এর সদরদপ্তর ভার্জিনিয়ার ল্যাংলিতে অবস্থিত। এটি ১৯৪৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর বর্তমান পরিচালক জিনা হাসপেল। তিনি সংস্থাটির প্রথম নারী পরিচালক। CIA মূলত বহির্বিশ্বে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিয়োজিত।
(সূত্রঃ CIA ওয়েবসাইট)
৪,২৭৩.
সম্প্রতি ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় কোন বিমান বন্দরে নিহত হন?
  1. ক) বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর
  2. খ) তেহরান আন্তর্জাতিক বিমানবন্দর
  3. গ) দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর
  4. ঘ) আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর
উত্তর
সঠিক উত্তর:
ক) বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দর
ব্যাখ্যা
ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ২০২০ সালের ৩ জানুয়ারি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন।সূত্রঃপ্রথম আলো।
৪,২৭৪.
উত্তর কোরিয়ার রাজধানী কোনটি?
  1. পিয়ং ইয়ং
  2. সিউল
  3. তাইপে
  4. নমপেন
সঠিক উত্তর:
পিয়ং ইয়ং
উত্তর
সঠিক উত্তর:
পিয়ং ইয়ং
ব্যাখ্যা
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং

- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
- তাইওয়ানের রাজধানী  তাইপে।
- কম্বোডিয়ার রাজধানী নমপেন।

এছাড়াও,
- কাজাকিস্তানের রাজধানী আস্তানা।
- তাজিকিস্তানের রাজধানী দুশনবে।
- মায়ানমারের  রাজধানী  নাইপিদো ।
- লেবাননের রাজধানী বৈরুত।

উৎস :World Atlas।
৪,২৭৫.
গণবিধ্বংসী ক্ষেপণাস্ত্র-
  1. MAD
  2. WMD
  3. INF
  4. ABM
সঠিক উত্তর:
WMD
উত্তর
সঠিক উত্তর:
WMD
ব্যাখ্যা

- WMD (Weapons of Mass Destruction) হচ্ছে গণবিধ্বংসী অস্ত্র।
- ২০০৩ সালে WMD আছে এমন আশঙ্কায় ইঙ্গ-মার্কিন জোট ইরাকে আক্রমণ করেছিল।
- Intermediate-Range Nuclear Force (INF) হচ্ছে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র।
- Anti-Ballistic Missile (ABM) হচ্ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র।
- MAD (Mutually Assured Destruction) হচ্ছে পারস্পরিক ধ্বংস নিশ্চিতকরণ ক্ষেপণাস্ত্র।

উৎস: ব্রিটানিকা।

৪,২৭৬.
বর্তমানে আরব লীগ থেকে কোন দেশের সদস্যপদ স্থগিত আছে?
  1. ক) মিশর
  2. খ) সিরিয়া
  3. গ) ইরান
  4. ঘ) ফিলিস্তিন
সঠিক উত্তর:
খ) সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সিরিয়া
ব্যাখ্যা

- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট হলো আরব লীগ।
- এটি প্রতিষ্ঠিত হয় ২২ মার্চ ১৯৪৫ সালে।
- এর বর্তমান সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- এই জোটের বর্তমান সদস্য ২২ টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৭টি। যথা- সৌদি আরব, ইরাক, ইয়েমেন, জর্ডান, সিরিয়া, লেবানন ও মিশর।
- ২০১১ সাল থেকেই সিরিয়ার সদস্যপদ স্থগিত রয়েছে।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
উৎসঃ আরব লীগ ওয়েবসাইট।

৪,২৭৭.
'লোম্বক প্রণালি' কোনো দেশে অবস্থিত? 
  1. ইন্দোনেশিয়া 
  2. রাশিয়া
  3. ফিলিপাইন 
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা

• লম্বক প্রণালী (Lombok Strait): 
- একটি প্রণালী (Strait) হলো প্রাকৃতিকভাবে গঠিত একটি সংকীর্ণ জলপথ, যা দুটি স্থলভাগের মধ্যে অবস্থান করে এবং দুটি বড় জলরাশিকে সংযুক্ত করে।
- লম্বক প্রণালী ইন্দোনেশিয়ার লম্বক ও বালি দ্বীপের মধ্যে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরকে জাভা সাগরের সঙ্গে সংযুক্ত করে।

- লম্বক প্রণালী ৬০ কিমি দীর্ঘ এবং এর সর্বোচ্চ গভীরতা ২৫০ মিটার (৮২০ ফুট)।
- এটি প্রায়শই একটি বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়, বিশেষ করে ভারি মালবাহী জাহাজ (Bulk Carriers) এবং সুপারট্যাংকারগুলো যেগুলো আরব দেশ থেকে চীনে তেল বা অন্যান্য পণ্য পরিবহন করে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস। (Link) 

৪,২৭৮.
রেড ইন্ডিয়ান কোন দেশের অধিবাসী?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. কানাডা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
রেড ইন্ডিয়ান:
- রেড ইন্ডিয়ান যুক্তরাষ্ট্রের অধিবাসী।
- কলম্বাস ভারতবর্ষে পৌঁছানোর জলপথ আবিষ্কার করতে গিয়ে বাহামা দ্বীপে এসে পৌঁছান।
- সেখানে তিনি তামাটে বর্ণের মানুষদের ভারতীয় বলে ভেবে নেন। তাদের নাম দেন রেড ইন্ডিয়ান।

উল্লেখ্য,
- রেড ইন্ডিয়ানরা ক্রমাগত ইউরোপীয় আগ্রাসনের ফলে নিজভূমে পরবাসী হয়ে যায়। বর্তমানে তারা সংখ্যালঘু এবং সংরক্ষিত জায়গায় বসবাস করে।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৭৯.
বার্লিন দেয়ালের পতন হয় কবে?
  1. ২৮ অক্টোবর, ১৯৮৯ সালে
  2. ১ নভেম্বর, ১৯৮৯ সালে
  3. ৯ নভেম্বর, ১৯৮৯ সালে
  4. ২৭ নভেম্বর, ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
৯ নভেম্বর, ১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
৯ নভেম্বর, ১৯৮৯ সালে
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
- পূর্ব জার্মানির সৃষ্টি হয় ৭ অক্টোবর, ১৯৪৯ সালে।
- বার্লিন দেয়াল তৈরি করা হয়: ১৩ আগস্ট, ১৯৬১ সালে।
- এই দেয়াল কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে।
- বার্লিন দেয়ালের পতন হয়: ৯ নভেম্বর, ১৯৮৯ সালে।
- জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ মে, ১৯৯০ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয়: ৩ অক্টোবর, ১৯৯০ সালে।
- এতে করে দুই জার্মানি একত্রিত হয়।
- ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪,২৮০.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. মিজোরাম
  2. অরুণাচল
  3. মেঘালয়
  4. আসাম
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৪,২৮১.
'গুলট্রাম' কোন দেশের মুদ্রার নাম?
  1. ক) নেপাল
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ভুটান
সঠিক উত্তর:
ঘ) ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভুটান
ব্যাখ্যা
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- ভিয়েতনামের মুদ্রার নাম 'ডং'। 
- চীন মুদ্রার নাম ইউয়ান।
- নেপালের মুদ্রার নাম নেপালিজ রুপি।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৪,২৮২.
ইতিহাসের বিখ্যাত ট্রয় নগরীর বর্তমান অবস্থান কোথায়?
  1. মিশরে
  2. গ্রীসে
  3. ইরাকে
  4. তুরস্কে
সঠিক উত্তর:
তুরস্কে
উত্তর
সঠিক উত্তর:
তুরস্কে
ব্যাখ্যা

ট্রয় নগরী:
- ঐতিহাসিক ট্রয় নগরীর বর্ণনা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড -এ।
- ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের হেসারলিক বা আনাতোলিয়া নামক স্থানে অবস্থিত।
- ট্রয়ের যুদ্ধ শুরু খ্রিষ্টপূর্ব ১২৫০ শতকে এবং শেষ খ্রিষ্টপূর্ব ১২৪০ শতকে।
- দীর্ঘ ১০ বছর ধরে চলেছিল যুদ্ধ।
- এই যুদ্ধ ট্রোজান যুদ্ধ নামে পরিচিত।
- ট্রয় নগরী ধ্বংস হয়েছিল, সেই সময়ে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী স্পার্টার রানি ও ট্রয় রাজপুত্র প্যারিসের প্রেমিকা হেলেনের জন্য।
- ১৯৯৮ সালে ইউনেসকোর ‘বিশ্ব ঐতিহ্য’ তালিকায় যুক্ত হয় ট্রয়।

উৎস: বিট্রানিকা।

৪,২৮৩.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ নয় কোনটি?
  1. আলবেনিয়া
  2. আর্জেন্টিনা
  3. ইকুয়েডর
  4. সুরিনাম
সঠিক উত্তর:
আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
আলবেনিয়া
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):

- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ নয় - আলবেনিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
৪,২৮৪.
সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র-
  1. ক) পাকিস্তান
  2. খ) নেপাল
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) নেপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) নেপাল
ব্যাখ্যা

- দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SAARC- South Asian Association for Regional Cooperation) ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (সর্বশেষ সদস্য)।
- সার্কের অন্তর্ভুক্ত স্থলবেষ্টিত রাষ্ট্র ৩টি‌। যথা- নেপাল, আফগানিস্তান ও ভুটান।
- সার্কের সবচেয়ে বড় রাষ্ট্র ভারত এবং ছোট রাষ্ট্র মালদ্বীপ।
- সার্কভুক্ত দেশগুলোর শিক্ষার হার সবচেয়ে বেশি মালদ্বীপে এবং সবচেয়ে কম আফগানিস্তানের।
- মাথাপিছু আয় সবচেয়ে বেশি মালদ্বীপের এবং সবচেয়ে কম আফগানিস্তানের।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।

৪,২৮৫.
সিন্ধু নদের উৎপত্তিস্থল কোথায়?
  1. কুনলুন পর্বত
  2. পামীর মালভূমি 
  3. হিন্দুকুশ পর্বত
  4. তিব্বতের মালভূমি
সঠিক উত্তর:
তিব্বতের মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
তিব্বতের মালভূমি
ব্যাখ্যা
সিন্ধু নদ: 

• উৎপত্তি: তিব্বতের মালভূমি। 
• আরব সাগরে পতিত হয়েছে।
• পাকিস্তানের করাচি সিন্ধু নদীর তীরে।
• আমুদরিয়া নদী পামীর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। 
• হোয়াংহো নদীর অন্য নাম – পীত নদী / হলুদ নদী/The Yellow River/চীনের দুঃখ।
• এটি কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ চীন সাগরে পতিত হয়েছে।
• ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। দৈর্ঘ্য-৬৩৮০ কি.মি।
• এটি তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে।

তথ্যসূত্র: ব্রিটিনিকা ও  Live Mcq লেকচার।
৪,২৮৬.
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানীর নাম কি?
  1. পোর্ট ব্লেয়ার 
  2. শ্রী বিজয় পুরম
  3. শ্রী গান্ধী পুরম
  4. স্বরাজ দ্বীপ 
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
উত্তর
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
ব্যাখ্যা

•আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ:
- বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ।
- বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।
- ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দু'টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
- এগুলি হল: আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- ১৪৫ কিলোমিটার প্রশস্ত তিন ডিগ্রি চ্যানেল (১০° উত্তর অক্ষরেখার সঙ্গে সমান্তরাল) এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জেরই পূর্ব দিকে এবং বঙ্গোপসাগর পশ্চিম দিকে অবস্থিত।
- রাজধানী: শ্রী বিজয় পুরম।
- মুদ্রা: রুপি।

উল্লেখ্য,
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটির পূর্বের রাজধানী পোর্ট ব্লেয়ার।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।

তথ্যসূত্র: Britannica.com

৪,২৮৭.
যুক্তরাষ্ট্র নির্বাচন কী মাসে অনুষ্ঠিত হয়?
  1. মে
  2. নভেম্বর
  3. ডিসেম্বর
  4. এপ্রিল
সঠিক উত্তর:
নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
নভেম্বর
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র নির্বাচনের মাস ও দিন 
- ১৮৪৫ সাল থেকে নভেম্বরের প্রথম সোমবারের পরের দিন মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়ে আসছে। 
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম ৬৯ বছর নির্বাচনের জন্য কোনো আলাদা দিন নির্দিষ্ট ছিল না।
- অঙ্গরাজ্যগুলো যার যার পছন্দমতো দিনে ভোট গ্রহণ করত। এর ফলে যে বিশৃঙ্খলা দেখা দিত, তা ঠেকাতে ১৮৪৫ সালে সিদ্ধান্ত নেওয়া হয় নভেম্বরের প্রথম মঙ্গলবার সারা দেশে একসঙ্গে ভোট গ্রহণ করা হবে।
- রোববার এই দিন নির্ধারণ করা হোক, এমন এক প্রস্তাব তাৎক্ষণিকভাবে বাতিল হয়। কারণ, সেদিন সবাই গির্জায় যায় সাপ্তাহিক প্রার্থনায় অংশ নিতে। সোমবারের কথাও ভাবা হয়, কিন্তু সেটাও বাতিল হয়ে যায়। কারণ, উনিশ শতকের মাঝামাঝি এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতে হেঁটে বা ঘোড়ার গাড়িতে চড়ে যাওয়া ছাড়া অন্য উপায় ছিল না। দূরদূরান্তের মানুষকে পর্যাপ্ত সময় দিতে অবশেষে সিদ্ধান্ত হয় মঙ্গলবারেই ভোট গ্রহণ করা হবে।
- তবে মঙ্গলবার নিয়মিত কাজের দিন হওয়ায় ইচ্ছা থাকলেও অনেকে ভোট দিতে পারেন না।

উৎস: প্রথম আলো।
৪,২৮৮.
‘ভিক্টোরিয়া ডিজার্ট’ কোথায় অবস্থিত?
  1. মেক্সিকো
  2. অস্ট্রেলিয়া 
  3. মরক্কো
  4. কানাডা
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া 
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া 
ব্যাখ্যা

ভিক্টোরিয়া মরুভূমি (Great Victoria Desert):
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি দক্ষিণ ও পশ্চিম অস্ট্রেলিয়ায় অবস্থিত; একে বলা হয় Great Victoria Desert।
- এটি ১৮৭৫ সালে অস্ট্রেলিয়ান অনুসন্ধানকারী Ernest Giles একে মহারানী ভিক্টোরিয়ার নামানুসারে Great Victoria Desert নামকরণ করেন।
- এর আয়তন - ৩৫০,০০০ বর্গকিলোমিটার। এটি বিশ্বের ৭ম বৃহৎ ও অস্ট্রেলিয়ার বৃহত্তম মরুভূমি।
এছাড়াও -
কয়েকটি মরুভূমি ও এদের অবস্থান:
- পাতাগোনিয়া মরুভূমি : চিলি, আর্জেন্টিনা
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র
- সাহারা মরুভূমি : আফ্রিক।
- আতাকামা মরুভূমি : চিলি
- কালাহারি মরুভূমি : নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা
- গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি : অস্ট্রেলিয়া।

উৎস: Britannica and World Atlas ওয়েবসাইট।

৪,২৮৯.
পিদাংসু হুত্তাও কোন দেশের আইনসভা?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) মিয়ানমার
  3. গ) ভুটান
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
খ) মিয়ানমার
ব্যাখ্যা
পিদাংসু হুত্তাও বা হাউজ অব রিপ্রেজেনটেটিভ হলো মিয়ানমারের আইনসভার নিম্নকক্ষ। এর আসন সংখ্যা ৪৪০ যার মধ্যে এক-চতুর্থাংশ বা ১১০ জন সামরিক বাহিনী থেকে মনোনীত। বাকি ৩৩০ জন সরাসরি নির্বাচিত। আমিওথা হুত্তাও বা হাউজ অব দ্য ন্যাশনালিটিজ হলো আইনসভার উচ্চকক্ষ। এটির আসন সংখ্যা ২২৪ টি। যার মধ্যে ৫৬টি সামরিক বাহিনী থেকে মনোনীত। ২০০৮ সালে প্রণীত মিয়ানমারের সংবিধান অনুযায়ী মিয়ানমারের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট। (সূত্রঃ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন ওয়েবসাইট)
৪,২৯০.
পশ্চিম তিমুর-এর বর্তমান মর্যাদা কি?
  1. ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
  2. একটি স্বাধীন দেশ
  3. অস্ট্রেলিয়ার একটি প্রদেশ
  4. কোনোটি ঠিক নয়
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়ার একটি অঙ্গরাজ্য
ব্যাখ্যা
পশ্চিম তিমুর:
- পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।
- তিমুর হল তিমুর সাগরের উত্তর তীরে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি দ্বীপ।
- দ্বিপটি পূর্ব অংশে পূর্ব তিমুরের সার্বভৌম রাজ্য এবং পশ্চিম অংশ ইন্দোনেশিয়ার অংশ হিসাবে বিভক্ত।
- ইন্দোনেশিয়ান অংশ, পশ্চিম তিমুর নামেও পরিচিত, পশ্চিম অংশটি নুসা তেনগারা প্রদেশের অংশ।
- খ্রিষ্টান অধ্যুষিত পূর্ব তিমুর ২০০২ সালের ২০ মে ইন্দোনেশিয়ার নিকট থেকে স্বাধীন হলেও পশ্চিম তিমুর স্বাধীন নয়।

উল্লেখ্য,
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
৪,২৯১.
মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি কে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ইব্রাহিম মোহাম্মদ সলিহ
  2. আবদুল্লাহ ইয়ামিন
  3. ড. মোহাম্মদ মুইজ্জু
  4. ড. মোহাম্মদ নাশিদ
সঠিক উত্তর:
ড. মোহাম্মদ মুইজ্জু
উত্তর
সঠিক উত্তর:
ড. মোহাম্মদ মুইজ্জু
ব্যাখ্যা

মালদ্বীপ:
- মালদ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র।
- এটি মূলত প্রবাল দ্বীপ বা 'অ্যাটল' (Atoll)-এর সমন্বয়ে গঠিত এবং এশিয়ার ক্ষুদ্রতম দেশ।
- রাজধানী: মালে।
- সরকার পদ্ধতি: রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- রাষ্ট্রপতি: ড. মোহাম্মদ মুইজ্জু।
- মুদ্রা: মালদ্বীপীয় রুফিয়া (MVR)।
- ভাষা: দিভেহি (Dhivehi)।
- এটি বিশ্বের সবচেয়ে নিচু দেশ (সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতা মাত্র ১.৫ মিটার)।
- অ্যাটল পদ্ধতি: ২৬টি প্রাকৃতিক অ্যাটল বা দ্বীপবেষ্টনীতে বিভক্ত।
- সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপ বর্তমানে বিশ্বের অন্যতম জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ।
- পর্যটন: মালদ্বীপের অর্থনীতির মেরুদণ্ড হলো পর্যটন। মোট জিডিপির ২৮%-এর বেশি আসে এই খাত থেকে।

উল্লেখ্য,
- দীর্ঘমেয়াদী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় সরকার 'হুলাহুমলে'  নামক একটি কৃত্রিম দ্বীপ তৈরি করেছে যা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা, বিবিসি নিউজ এবং আল জাজিরা।

৪,২৯২.
সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উঁচু দেশ কোনটি?
  1. নেপাল
  2. ভুটান
  3. তাজিকিস্তান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

উচ্চতম দেশ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক দিয়ে ভুটানের অবস্থান বিশ্বে শীর্ষে, অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে উঁচু দেশ।
- দেশটির গড় উচ্চতা প্রায় ১০ হাজার ৭৬০ ফুট।
- ভুটানের উত্তরাঞ্চলে রয়েছে গ্রেটার হিমালয় রেঞ্জের উঁচু উঁচু সব চূড়া।
- ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুনসুমের অবস্থানও এখানে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে গাংখার পুনসুমের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট।
- এটি বিশ্বের এমন একটি উচ্চ শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত কেউ আরোহণ করেননি।

তথ্যসূত্র- worldatlas.com [link]

৪,২৯৩.
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নতুন রাজধানী কোনটি? (নভেম্বর, ২০২৪)
  1. লাক্ষাদ্বীপ
  2. পুদুচেরি
  3. শ্রী বিজয় পুরম
  4. দাদরা
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
উত্তর
সঠিক উত্তর:
শ্রী বিজয় পুরম
ব্যাখ্যা
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ:
- বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের সংযোগস্থলে অবস্থিত এই দ্বীপপুঞ্জ।
- বর্তমানে এটি ভারতের কেন্দ্রশাসিত।
- ৫৭২টি দ্বীপ নিয়ে গঠিত, যেগুলির মধ্যে মাত্র ৩৮টি জনবসতিপূর্ণ।
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটি দু'টি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত।
- এগুলি হল: আন্দামান দ্বীপপুঞ্জ ও নিকোবর দ্বীপপুঞ্জ।
- ১৪৫ কিলোমিটার প্রশস্ত তিন ডিগ্রি চ্যানেল (১০° উত্তর অক্ষরেখার সঙ্গে সমান্তরাল) এই দুই দ্বীপপুঞ্জকে পৃথক করেছে।
- আন্দামান সাগর উভয় দ্বীপপুঞ্জেরই পূর্ব দিকে এবং বঙ্গোপসাগর পশ্চিম দিকে অবস্থিত।
- রাজধানী: শ্রী বিজয় পুরম।
- মুদ্রা: রুপি।

উল্লেখ্য,
- এই কেন্দ্রশাসিত অঞ্চলটির পূর্বের রাজধানী পোর্ট ব্লেয়ার।
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৯৪.
দক্ষিণ আমেরিকার অন্তর্ভুক্ত নয় কোন দেশটি?
  1. গায়ানা
  2. কলম্বিয়া
  3. ভেনেজুয়েলা
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা

 ‘মেক্সিকো’ উত্তর আমেরিকার একটি দেশ।

• দক্ষিণ আমেরিকা ১২টি দেশ নিয়ে গঠিত:

- ব্রাজিল;
- কলম্বিয়া;
- আর্জেন্টিনা;
- পেরু;
- ভেনেজুয়েলা;
- চিলি;
- ইকুয়েডর;
- বলিভিয়া;
- প্যারাগুয়ে;
- উরুগুয়ে;
- গায়ানা;
- সুরিনাম;

উৎস: worldatlas.com

৪,২৯৫.
ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোনটি? 
  1. কম্বোডিয়া
  2. লাওস
  3. ভিয়েতনাম 
  4. ইন্দোনেশিয়া 
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া 
ব্যাখ্যা
• ইন্দোচীন:
- "ইন্দোচীন" একটি ভৌগোলিক শব্দ যা প্রথম ১৯শ শতকের শুরুতে ব্যবহার শুরু হয়।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড অঞ্চলকে বোঝাতে ব্যবহৃত হতো, যেটি ভারত ও চীনের মাঝে অবস্থানের কারণে উভয় সংস্কৃতির প্রভাব বহন করে।
- ১৮৮৭ থেকে ১৯৫৪ সাল পর্যন্ত এই নামটি ফরাসি উপনিবেশিক শাসনের অধীনে থাকা বর্তমান কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম অঞ্চলকে বোঝাতে ব্যবহৃত হয়।
- বর্তমানে পুরো অঞ্চলটিকে "মেইনল্যান্ড সাউথইস্ট এশিয়া" বা "ইন্দোচীনা উপদ্বীপ" (Indochinese Peninsula) হিসেবে উল্লেখ করা হয়।
- যার মধ্যে রয়েছে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং পেনিনসুলার মালয়েশিয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৪,২৯৬.
'এক দেশ, দুই নীতি' কোন দেশে প্রযোজ্য?
  1. ভারত
  2. চীন
  3. জাপান
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি:
- ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু আছে চীনে।
- চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং, অন্যটি ম্যাকাও।
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

উল্লেখ্য,
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।

তথ্যসূত্র: Britannica.

৪,২৯৭.
নিচের কোনটি মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশ?
  1. নাউরু
  2. ফিজি
  3. পাপুয়া নিউগিনি
  4. টোঙ্গা
সঠিক উত্তর:
নাউরু
উত্তর
সঠিক উত্তর:
নাউরু
ব্যাখ্যা

⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।

⇒ মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।

⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

৪,২৯৮.
সিরিয়ার বর্তমান অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি কে? (মে, ২০২৫)
  1. হাযেম আল-শারা
  2. আহমেদ আল-শারা
  3. মাহের আল-শারা
  4. মোহাম্মদ আল-শারা
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
উত্তর
সঠিক উত্তর:
আহমেদ আল-শারা
ব্যাখ্যা
⇒ বর্তমান অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি: আহমেদ আল-শারা।

সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- আয়তন: ৭১,৪৯৮ বর্গ মাইল (১৮৫,১৮০ বর্গ কিমি)।
- সীমান্তবর্তী দেশ: তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি), এছাড়াও খ্রিস্টান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৪,২৯৯.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. সিডনি
  2. ক্যানবেরা
  3. মেলবোর্ন
  4. ব্রিসবেন
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।
- অস্ট্রেলিয়া যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- ১৯০১ সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা স্বাধীন কমনওয়েলথ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।
- অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান- ব্রিটেনের রাজা/রাণী।

উল্লেখ্য,
- অঙ্গরাজ্য (৬টি): নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, দক্ষিণ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া এবং পশ্চিম অস্ট্রেলিয়া।
- নিরাপত্তা জোট (AUKUS): যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে পরমাণু চালিত সাবমেরিন তৈরির চুক্তির মাধ্যমে দেশটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করছে।

উৎস: ব্রিটানিকা এবং আল জাজিরা, বিবিসি নিউজ।

৪,৩০০.
আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য কোনটি?
  1. আলাস্কা
  2. হাওয়াই
  3. টেস্কাস
  4. ক্যালিফোর্নিয়া
সঠিক উত্তর:
আলাস্কা
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কা
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্র: 
- USA পূর্ণ নাম: United States of America.
- রাজধানী: ওয়াশিংটন, ডিসি।
- প্রতিষ্ঠা: ৪ জুলাই ১৭৭৬ (স্বাধীনতা ঘোষণা)
- আয়তন: ৯.৮৩ মিলিয়ন বর্গকিলোমিটার (বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ)
- মুদ্রা: মার্কিন ডলার (USD)
- ভাষা: ইংরেজি (প্রধান), স্প্যানিশ, এবং অন্যান্য ভাষা
- সরকার ব্যবস্থা: ফেডারেল প্রেসিডেন্সিয়াল গণতান্ত্রিক প্রজাতন্ত্র
- প্রেসিডেন্ট:  ডোনাল্ড ট্রাম্প। (২০২৫ সালে ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ)
- যুক্তরাষ্ট্রে ৫০টি অঙ্গরাজ্য রয়েছে, যা ফেডারেল সিস্টেমে সংগঠিত।
​-  এছাড়া, ১টি ফেডারেল ডিস্ট্রিক্ট (Washington, D.C.) এবং কয়েকটি টেরিটরি (যেমন, Puerto Rico, Guam) রয়েছে।
​- অঙ্গরাজ্য Hawaii ১৯৫৯ সালে যোগ হয়।
- বৃহত্তম অঙ্গরাজ্য: আয়তনে Alaska (১.৭২ মিলিয়ন বর্গকিলোমিটার), 
​- জনসংখ্যায় বৃহত্তম California (প্রায় ৩৯ মিলিয়ন)।

উৎস: cia.gov, defense.gov, dni.gov, state.gov.