উত্তর
ব্যাখ্যা
সমাধান:
2015 সালের জুলাই মাসের ২য় সপ্তাহে মোট 7 দিন।
যার মধ্যে বৃষ্টি হয়েছিল 5 দিন।
বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা = 5/7
বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = (1 - 5/7)
=(7 - 5)/7
= 2/7
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১৭ / ২০ · ১,৬০১–১,৭০০ / ১,৯৮৫
52 টি তাসের মধ্যে টেক্কা থাকে 4 টি।
∴ উত্তোলিত তাসটি টেক্কা হওয়ার সম্ভাব্যতা = 4/52 = 1/13
প্রশ্ন: একজন ছাত্রের বাংলায় পাশ করার সম্ভাবনা 2/3। বাংলা ও গণিত দুইটাতেই পাশের সম্ভাবনা 1/3 এবং দুইটির যে কোন একটিতে পাশের সম্ভাবনা 4/5 হলে, তার গণিতে পাশের সম্ভাবনা কত?
সমাধান:
ধরি,
বাংলায় পাশের সম্ভাবনা, P(B) = 2/3
উভয় বিষয়ে পাশের সম্ভাবনা, P(B ∩ M) = 1/3
যেকোনো একটিতে পাশের সম্ভাবনা, P(B ∪ M) = 4/5
গণিতে পাশের সম্ভাবনা, P(M) = ?
আমরা জানি,
P(B ∪ M) = P(B) + P(M) - P(B ∩ M)
⇒ 4/5 = (2/3) + P(M) - (1/3)
⇒ P(M) = (4/5) + (1/3) - (2/3)
⇒ P(M) = (12 + 5 - 10)/15
∴ P(M) = 7/15
সুতরাং, ছাত্রটির গণিতে পাশের সম্ভাবনা হলো 7/15.
প্রশ্ন: দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলে ছক্কা দুটির সংখ্যার গুণফল 25 হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
দুটি ছক্কা একসাথে নিক্ষেপ করলে মোট ঘটনা = 36
দুটির সংখ্যার গুনফল 25 হবে যদি উভয় ছক্কায় (5, 5) উঠে
∴ অনুকূল ঘটনা = 1
∴ সম্ভাবনা = 1/36
১০ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১০ × ১৫) = ১৫০ বছর
১৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৬ × ১৫) = ২৪০ বছর
∴নতুন ৫ জন ছাত্রের বয়সের সমষ্টি = (২৪০ - ১৫০) = ৯০ বছর
∴ নতুন ৫ জন ছাত্রের বয়সের গড় (৯০/৫) = ১৮ বছর
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা কত?
সমাধান:
দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো = {HH, HT, TH, TT}
এখানে মোট নমুনা বিন্দুর সংখ্যা বা মোট ঘটনা = 4
প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার ঘটনা হলো {HT}
এখানে অনুকূল ঘটনার সংখ্যা = 1
∴ প্রথম মুদ্রায় H এবং দ্বিতীয় মুদ্রায় T আসার সম্ভাবনা = অনুকূল ঘটনা/মোট ঘটনা
= 1/4
- একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
- এর মধ্যে লাল ও কালো তাসের সংখ্যা = 26টি করে।
- রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন ১৩টি করে।
- টেক্কা, রাজা, রানি ও জ্যাক ৪টি করে।
- নম্বর যুক্ত তাপ ৩৬টি।
- ছবিযুক্ত তাস ১২টি (রাজা, রানি ও জ্যাক ৪টি করে)।
- সুতরাং দৈবভাবে একটি তাস টানলে সেটি ছবিযুক্ত হওয়ার সম্ভাবনা = 12/52
= 3/13।
প্রশ্ন: প্রথম ১১ টি জোড় সংখ্যার মধ্যক কত?
সমাধান:
প্রথম ১১ টি জোড় সংখ্যা = ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮, ২০, ২২।
এখানে,
n = ১১, যা একটি বিজোড় সংখ্যা।
∴ মধ্যক = [(n + ১)/২] তম মান
= (১১ + ১)/২
= (১২)/২
= ৬ তম মান
∴ ৬ তম মান = ১২
∴মধ্যক = ১২
১ - ১৫ পর্যন্ত মোট সংখ্যা = ১৫টি
মৌলিক সংখ্যা = {২, ৩, ৫, ৭, ১১, ১৩}
= ৬ টি
১৫ এর উৎপাদক = {১, ৩, ৫, ১৫}
মৌলিক বা ১৫ এর উৎপাদক = {১, ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৫}
= ৮ টি
∴ সম্ভাবনা = ৮/১৫
৩০ এবং ৫০ এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা = ৩১, ৩৭, ৪১, ৪৩ এবং ৪৭
এদের গড় = (৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭)/৫ = ৩৯.৮
প্রশ্ন: 4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15 উপাত্তগুলোর প্রচুরক কত?
সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19
এখানে উপাত্তগুলোর মধ্যে 8 সংখ্যাটি সবচেয়ে বেশিবার রয়েছে।
∴ প্রচুরক হলো 8
দুইটি অবর্জনশীল A ও B ঘটনার যেকোন ১ টি ঘটার সম্ভাব্যতা = P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
প্রশ্ন: তিনটি নিরপেক্ষ মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দুর সংখ্যা হবে 23= 8টি।
নমুনা বিন্দুগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH, TTT}
কমপক্ষে একটি হেড পাওয়ার অনুকূল ঘটনাগুলো হলো: {HHH, HHT, HTH, THH, HTT, THT, TTH}
∴ অনুকূল ঘটনার সংখ্যা = 7টি।
∴ কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা = অনুকূল ঘটনার সংখ্যা/মোট নমুনা বিন্দুর সংখ্যা
= 7/8
প্রশ্ন: একটি ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে ছক্কায় 6 এবং মুদ্রায় হেড উঠার সম্ভাবনা কত?
সমাধান:
একটি ছক্কার ক্ষেত্রে, ৬টি সম্ভাব্য ফলাফল আছে: {1, 2, 3, 4, 5, 6}
∴ ছক্কায় 6 উঠার সম্ভাবনা = 1/6
একটি মুদ্রার ক্ষেত্রে, ২টি সম্ভাব্য ফলাফল আছে: {হেড, টেল}
∴ মুদ্রায় হেড উঠার সম্ভাবনা = 1/2
∴ P(ছক্কায় 6 এবং মুদ্রায় হেড উঠার সম্ভাবনা) = (1/6) × (1/2) = 1/12
ধরুন,
মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা x
অতএব, ছাত্রসংখ্যা = ৭৫x/১০০
ছাত্রীসংখ্যা = ২৫x/১০০
আবার, ধরুন, ঘটনা
A = নির্বাচিত ব্যক্তি ছাত্র হওয়ার ঘটনা
ঘটনা B = নির্বাচিত ব্যক্তি বিজ্ঞান বিভাগের ছাত্র হওয়ার ঘটনা
ঘটনা B/A = একজন ছাত্র বিজ্ঞান বিভাগের হওয়ার ঘটনা
এখন, P(নির্বাচিত ব্যক্তি বিজ্ঞান বিভাগের ছাত্র) =
(৭৫x/১০০)/x X ১/৫
= ৭৫/১০০ X ১/৫
= ৩/২০
প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 2/3, A ও B স্বাধীন হলে, P(A\B) নির্ণয় করুন।
সমাধান:
দেওয়া আছে,
P(A) = 1/3 এবং P(B) = 2/3
A ও B দুটি স্বাধীন ঘটনা হলে, P(A ∩ B) = P(A) × P(B)
= (1/3) × (2/3)
= 2/9
∴ P(A\B) = P(A ∩ B)/P(B)
= (2/9)/(2/3)
= (2/9) × (3/2)
= 1/3
প্রশ্ন: প্রথম ১০ টি বিজোড় সংখ্যার মধ্যক কত?
সমাধান:
প্রথম ১০ টি বিজোড় সংখ্যা = ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, ১৫, ১৭, ১৯
এখানে
n = ১০, যা একটি জোড় সংখ্যা।
∴ মধ্যক = [(১০/২) তম পদ + {(১০/২) + ১} তম পদ]/২
= (৫ম পদ + ৬ তম পদ)/২
= (৯ + ১১)/২
= ১০
∴ প্রথম ১০ টি বিজোড় সংখ্যার মধ্যক = ১০
মনে করি, তাসটি কালো হবার সম্ভাবনা = P(A) = 26/52
তাসটি রাজা হবার সম্ভাবনা P(B) = 4/52
তাসটি কালো এবং রাজা হবার সম্ভাবনা P(A∩B) = 2/52
∴ তাসটি কালো বা রাজা হবার সম্ভাবনা P(A∪B) = P(A) + P(B) - P(A∩B) = 26/52 + 4/52 - 2/52 = 7/13
প্রশ্ন: দুইটি মুদ্রা একসাথে নিক্ষেপ করা হলো। একটি হেড ও একটি টেল না পাওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
দুটি মুদ্রা নিক্ষেপের সব সম্ভাব্য ফলাফল:
{HH, HT, TH, TT}
মোট ফলাফল = 4
“একটি হেড ও একটি টেল না পাওয়া”
অর্থাৎ: HH বা TT
অনুকূল ফলাফল = {HH, TT}
সংখ্যা = 2
P = অনুকূল ফলাফল / মোট ফলাফল
= 2/4
= 1/2
∴ একটি হেড ও একটি টেল না পাওয়ার সম্ভাবনা = 1/2
১০ টি ভালো বাল্ব ও ২ টি নষ্ট বাল্ব।
২ টি নষ্ট বাল্ব থেকে ১ টি এবং ১০ টি ভালো বাল্ব থেকে ১ টি বাল্ব তুলতে হবে।
∴ ২টি বাল্ব দৈব ভাবে তোলা হলে ১ কি বাল্ব নষ্ট হবার সম্ভাবনা =(২C১ × ১০C১) ÷ ১২C২ = ১০/৩৩
প্রশ্নঃ একটি লটারিতে মোট 20 টি টিকিট আছে, যার মধ্যে 8 টি পুরস্কারযুক্ত এবং 12 টি ফাঁকা টিকিট। যদি প্রতিস্থাপন ছাড়া দৈবচয়নে 2টি টিকিট তোলা হয়, তবে উভয় টিকিটই পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত?
সমাধানঃ
দেয়া আছে,
মোট টিকিট = 8 + 12 = 20
পুরস্কারযুক্ত টিকিট = 8
ফাঁকা টিকিট = 12
দুটিই পুরস্কার হওয়ার যৌথ সম্ভাবনা:
= (8/20) × (7/19)
= 56/380
= 14/95
প্রশ্ন: ১৪, ২৭, ৩৫, ৪০, ১২, ৫৩, ২২ উপাত্তগুলোর পরিসর কত?
সমাধান:
প্রদত্ত উপাত্ত সমূহের,
সর্বনিম্ন সংখ্যা = ১২
সর্বোচ্চ সংখ্যা = ৫৩
∴ পরিসর = (সর্বোচ্চ সংখ্যা - সর্বনিম্ন সংখ্যা) + ১
= (৫৩ - ১২) + ১
= ৪১ + ১
= ৪২
প্রশ্নানুসারে সংখ্যাগুলো = ৪, ৮, ১২, ১৬, ২০, ২৪
মোট 6টি সংখ্যা আছে,
∴ মধ্যক = ৬/২, (৬/২ + ১)
= ৩য়, ৪র্থ পদের গড়
= (১২ + ১৬)/২
= ২৮/২
= ১৪
প্রশ্ন: ধরা যাক রাত ১১.৫৯ মিনিটে বাইরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। ঠিক ৭২ ঘণ্টা পর রৌদ্রজ্বল আবহাওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
প্রদত্ত সময় রাত ১১:৫৯
এবং
৭২ ঘণ্টা = ৩ দিন পরে,
রাত ১১ : ৫৯ + ৭২ ঘন্টা = রাত ১১ : ৫৯(৩ দিনপর)
অর্থাৎ, দিনের সময় ঠিক একই থাকবে।
রাতের বেলায় রৌদ্রজ্বল আবহাওয়ার সম্ভাবনা শূন্য।
মোট বল (৫+৭+৮)বা ২০ টি
১ম বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৫/২০
২য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৪/১৯
৩য় বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ৩/১৮
৪র্থ বলটি তুললে সেটি সাদা হওয়ার সম্ভাভ্যতা = ২/১৭
সবগুলো বল সাদা হওয়ার সম্ভাব্যতা ৫/২০ x ৪/১৯ x ৩/১৮ x ২/১৭ = ১/৯৬৯
প্রশ্ন: 20, 25, 35, 62, 58, 48, 87, 58, 68, 95, 85 উপাত্তগুলোর গড় কত?
সমাধান:
দেওয়া আছে,
উপাত্তের সংখ্যা = ১১
∴ উপাত্তগুলোর সমষ্টি = 20 + 25 + 35 + 62 + 58 + 48 + 87 + 58 + 68 + 95 + 85 = 641
আমরা জানি,
গড় = উপাত্তগুলোর সমষ্টি/উপাত্তগুলোর সংখ্যা
= 641/11
= 58.27
∴ উপাত্তগুলোর গড় = 58.27
মোট মার্বেল ২৫ টি
২টি মার্বেলই কালো হবার সম্ভাবনা 10C2/25C2 = 3/20
২টি মার্বেলই লাল হবার সম্ভাবনা 15C2/25C2 = 7/20
তাহলে মার্বেল দুটি একই রং হবার সম্ভাবনা 3/20 + 7/20 = 1/2
মোট তাস ৫২ টি
মোট গোলাম ৪ টি [২ টি লাল ও ২ টি কালো]
∴তাস দুটি একই রঙের গোলাম হওয়ার সম্ভাবনা = ২C২/৫২C২ + ২C২/৫২C২ = ১/১৩২৬ + ১/১৩২৬ = ১/৬৬৩
প্রশ্ন: নিচের কোনটি সমগ্রকের পরিমিত ব্যবধানের (Standard Deviation) গাণিতিক প্রকাশ?
সমাধান:
প্রশ্ন: P(A) = 1/5 এবং P(B) = 3/5; A ও B দুটি স্বাধীন ঘটনা হলে P(B/A) = কত?
সমাধান:
দেওয়া আছে,
P(A) = 1/5 এবং P(B) = 3/5
যেহেতু A ও B স্বাধীন ঘটনা,
সূত্রমতে, P(A ∩ B) = P(A) × P(B)
⇒ P(A ∩ B) = (1/5) × (3/5) = 3/25
আবার আমরা জানি, শর্তাধীন সম্ভাবনার সূত্রানুসারে:
P(B/A) = P(A ∩ B)/P(A)
⇒ P(B/A) = (3/25)/(1/5)
⇒ P(B/A) = (3/25) × 5
∴ P(B/A) = 3/5