বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

মোট প্রশ্ন৪৩৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বয়স ও পরিমাপ সংক্রান্ত সমস্যা

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৪৩৬

৩০১.
১০০০ মিলিয়নে কত টাকা হয়?
  1. ১০০ কোটি
  2. ১০ কোটি
  3. ১০০ লক্ষ
  4. ১০ লক্ষ
সঠিক উত্তর:
১০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
১০০ কোটি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০০ মিলিয়নে কত টাকা হয়?

সমাধান:
আমরা জানি,
১০ মিলিয়ন = ১ কোটি
∴ ১ মিলিয়ন = ১/১০ কোটি
∴ ১০০০ মিলিয়ন = ১০০০/১০ কোটি
= ১০০ কোটি
৩০২.
১ পাউন্ড = কত আউন্স?
  1. ১৪ আউন্স
  2. ১২ আউন্স
  3. ১৮ আউন্স
  4. ১৬ আউন্স
সঠিক উত্তর:
১৬ আউন্স
উত্তর
সঠিক উত্তর:
১৬ আউন্স
ব্যাখ্যা
প্রশ্ন: ১ পাউন্ড = কত আউন্স?

সমাধান:
১ পাউন্ড = ১৬ আউন্স
১ কোয়ার্টার = ২৮ পাউন্ড
৪ কোয়ার্টার = ১ হন্দর
১ কিলোগ্রাম = ২.২০ পাউন্ড
৩০৩.
ক এর বয়স খ এর বয়সের চেয়ে ২ বছর বেশি। খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ। তিনজনের বয়সের সমষ্টি ২৭ বছর হলে, খ এর বয়স কত?
  1. ৮ বছর
  2. ৯ বছর
  3. ১০ বছর
  4. ১১ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ক এর বয়স খ এর বয়সের চেয়ে ২ বছর বেশি। খ এর বয়স গ এর বয়সের দ্বিগুণ। তিনজনের বয়সের সমষ্টি ২৭ বছর হলে, খ এর বয়স কত?

সমাধান:
ধরি,
গ এর বয়স x বছর
খ এর বয়স ২x বছর
ক এর বয়স ২x + ২ বছর

প্রশ্নমতে,
x + ২x + ২x + ২ = ২৭
বা, ৫x = ২৫
∴ x = ৫

∴ খ এর বয়স ২x = ২ × ৫ = ১০ বছর
৩০৪.
মা ও মেয়ের বয়সের যোগফল ৪৮ বছর। ৩ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। মেয়ের বর্তমান বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৫ বছর
  4. ১৭ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মা ও মেয়ের বয়সের যোগফল ৪৮ বছর। ৩ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ২। মেয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, ৩ বছর আগে মায়ের বয়স = ৫ক বছর
৩ বছর আগে মেয়ের বয়স = ২ক বছর

বর্তমানে মায়ের বয়স = (৫ক + ৩) বছর
এবং মেয়ের বয়স = (২ক + ৩) বছর

প্রশ্নমতে, বর্তমানে দুজনের বয়সের যোগফল ৪৮ বছর
∴ (৫ক + ৩) + (২ক + ৩) = ৪৮
⇒ ৫ক + ২ক + ৩ + ৩ = ৪৮
⇒ ৭ক + ৬ = ৪৮
⇒ ৭ক = ৪২
⇒ ক = ৬

∴ মেয়ের বর্তমান বয়স = ২ক + ৩ = (২ × ৬) + ৩
= ১৫ বছর

৩০৫.
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৬ বছর কম। শাফিনের বয়স ১৮ বছর হলে জিদানের বয়স কত?
  1. ২৪ বছর
  2. ৪২ বছর
  3. ৩২ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় অপেক্ষা লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় ৬ বছর কম। শাফিনের বয়স ১৮ বছর হলে জিদানের বয়স কত?

সমাধান:
প্রশ্নমতে,
লাবিব, রামিম ও জিদানের বয়সের গড় = (লাবিব + রামিম + জিদান)/৩
লাবিব, রামিম ও শাফিনের বয়সের গড় = (লাবিব + রামিম + শাফিন)/৩

প্রশ্নমতে,
{(লাবিব + রামিম + জিদান)/৩} - {(লাবিব + রামিম + শাফিন)/৩} = ৬
⇒ (লাবিব + রামিম + জিদান - লাবিব - রামিম - শাফিন)/৩ = ৬
⇒ জিদান - শাফিন = ৬ × ৩
⇒ জিদান - শাফিন = ১৮
⇒ জিদান = ১৮ + শাফিন
⇒ জিদান = ১৮ + ১৮
∴  জিদান = ৩৬ বছর
৩০৬.
তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় বর্তমানে তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বর্তমানে বয়স কত? 
  1. ২৪ বছর
  2. ২৮ বছর
  3. ৩০ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে রহিম ও করিমের বয়সের গড় ছিল ১৮ বছর। আলম তাদের সাথে যোগদান করায় বর্তমানে তাদের বয়সের গড় বেড়ে ২২ বছর হয়। আলমের বর্তমানে বয়স কত? 

সমাধান: 
৩ বছর আগে রহিম ও করিমের বয়সের গড় = ১৮ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের বয়সের গড় = (১৮ + ৩) বছর = ২১ বছর 
∴ বর্তমানে রহিম ও করিমের মোট বয়স = (২১ × ২) বছর = ৪২ বছর 

আবার, 
রহিম, করিম ও আলমের মোট বয়স = (২২ × ৩) বছর = ৬৬ বছর 

∴ আলমের বয়স = (৬৬ - ৪২) বছর 
= ২৪ বছর।
৩০৭.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 
  1. ২৮ বছর 
  2. ৩২ বছর
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ১২ বছর হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত? 

সমাধান: 
ছেলের বর্তমান বয়স = (১২ - ৫) বছর = ৭ বছর 
স্ত্রীর বর্তমান বয়স = (7 × ৪) বছর = ২৮ বছর 

∴ বর্তমানে ঐ ব্যক্তির বয়স = (২৮ + ৬) বছর 
= ৩৪ বছর । 
৩০৮.
রমেশের বর্তমান বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর রমেশের বয়স ছেলের বয়সের ৩ গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত?
  1. ৪৫ বছর
  2. ৩৫ বছর
  3. ৪০ বছর
  4. ৫৫ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রমেশের বর্তমান বয়স তার ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর রমেশের বয়স ছেলের বয়সের ৩ গুণ হবে। রমেশের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বর্তমান বয়স = x বছর
রমেশের বর্তমান বয়স = ৪x বছর

∴ ৫ বছর পর তাদের বয়স হবে,
ছেলের বয়স = x + ৫
রমেশের বয়স = ৪x + ৫

প্রশ্নানুসারে,
৪x + ৫ = ৩(x + ৫)
⇒ ৪x + ৫ = ৩x + ১৫
⇒ ৪x - ৩x = ১৫ - ৫
⇒ x = ১০

∴ ছেলে বর্তমান বয়স = ১০ বছর
∴ রমেশ বর্তমান বয়স = ৪ × ১০ = ৪০ বছর
৩০৯.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?
  1. ১৫ : ১১
  2. ১৬ : ১১
  3. ৮ : ৭
  4. ১৩ : ১২
সঠিক উত্তর:
১৬ : ১১
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ১১
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ৫ : ৩। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ২ : ১ ছিল। ১৪ বছর পর তাদের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পিতার বয়স ৫ক বছর
পুত্রের বয়স ৩ক বছর

শর্তমতে,
৫ক - ১০ : ৩ক - ১০ = ২ : ১
বা, ৫ক - ১০ = ৬ক - ২০
বা, ক = ১০

∴ পিতার বয়স ৫ × ১০ বছর = ৫০ বছর
∴ পুত্রের বয়স ৩ × ১০ বছর = ৩০ বছর

১৪ বছর পর তাদের বয়সের অনুপাত = ৫০ + ১৪ : ৩০ + ১৪ = ৬৪ : ৪৪
= ১৬ : ১১
৩১০.
একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?
  1. ৫৫০ মিটার
  2. ৫৪০ মিটার
  3. ৫২০ মিটার
  4. ৫০০ মিটার
সঠিক উত্তর:
৫৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৪০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রাস্তার পাশে এক সারিতে ৫৫টি গাছ লাগানো আছে। একটি গাছ থেকে আরেকটি গাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির মধ্যে দূরত্ব কত?

সমাধান:
মোট গাছ = ৫৫টি
প্রতি দুটি গাছের মধ্যে দূরত্ব = ১০ মিটার
প্রথম গাছ থেকে শেষ গাছ পর্যন্ত মোট ফাঁক আছে = (৫৫ - ১) = ৫৪টি

∴ প্রথম ও শেষ গাছের মধ্যে দূরত্ব = ৫৪ × ১০ মিটার = ৫৪০ মিটার

৩১১.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৪ বছর পর পুত্রের বয়সের তিনগুণ। পুত্রের বর্তমান বয়স ১৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?
  1. ৪০ বছর 
  2. ৪২ বছর 
  3. ৪৪ বছর 
  4. ৩৬ বছর 
সঠিক উত্তর:
৪২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৪২ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল ৪ বছর পর পুত্রের বয়সের তিনগুণ। পুত্রের বর্তমান বয়স ১৫ বছর হলে পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ক বছর 
পিতা ও পুত্রের বর্তমান বয়সের যোগফল = (ক + ১৫) বছর 

৪ বছর পর পুত্রের বয়স হবে = (১৫ + ৪) বছর = ১৯ বছর 

প্রশ্নমতে,
ক + ১৫ = ৩ × ১৯
⇒ ক + ১৫ = ৫৭
⇒ ক = ৫৭ - ১৫
⇒ ক = ৪২ 

∴ পিতার বর্তমান বয়স = ৪২ বছর 

৩১২.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৩৪, ১৬
  2. ৩৫, ১২
  3. ৩৬, ১৮
  4. ৪২, ১০
সঠিক উত্তর:
৩৪, ১৬
উত্তর
সঠিক উত্তর:
৩৪, ১৬
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৫০ বছর। ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
মনে করি, 
​বর্তমানে পুত্রের বয়স = ক বছর।
তাহলে, বর্তমানে পিতার বয়স = (৫০ - ক) বছর।

১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = (ক - ১০) বছর।
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = (৫০ - ক) - ১০ = (৪০ - ক) বছর।

প্রশ্নমতে,
৪০ - ক = ৪(ক - ১০)
বা, ৪০ - ক = ৪ক - ৪০
বা, ৪০ + ৪০ = ৪ক + ক
বা, ৮০ = ৫ক
বা, ক = ৮০/৫
∴ ক = ১৬

পুত্রের বর্তমান বয়স = ১৬ বছর।
পিতার বর্তমান বয়স = ৫০ - ১৬ = ৩৪ বছর।

∴ বর্তমানে পুত্রের বয়স ১৬ বছর এবং পিতার বয়স ৩৪ বছর।

৩১৩.
১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৪০ বছর
  3. ৫০ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে A-এর বয়স B-এর বয়সের অর্ধেক ছিল। এখন A-এর বয়স ৩০ বছর হলে, B-এর বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, 
A এর বর্তমান বয়স = ৩০ বছর

ধরি,
B এর বর্তমান বয়স = ক বছর।

১০ বছর পূর্বে,
A এর  বয়স ছিলো = (৩০ - ১০) = ২০ বছর 
B এর বয়স ছিলো = (ক - ১০) বছর

প্রশ্নমতে,
২০ = (ক - ১০)/২
বা, ২০ × ২ = ক - ১০
বা, ৪০ = ক - ১০
বা, ক = ৪০ + ১০ 
বা, ক = ৫০

অতএব, B এর বর্তমান বয়স = ৫০ বছর। 
৩১৪.
মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?
  1. ৩৫ বছর
  2. ২৩ বছর
  3. ২৮ বছর
  4. ৩৩ বছর
সঠিক উত্তর:
৩৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মাতা ও কন্যার বর্তমান বয়সের অনুপাত ৪ : ১। চার বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৯ : ২। ৫ বছর পর কন্যার বয়স কত হবে?

সমাধান:
ধরি,
মাতা ও কন্যার বর্তমান বয়স ৪ক এবং ক

প্রশ্নমতে,
(৪ক - ৪)/(ক - ৪) = ৯/২
⇒ ৯ক - ৩৬ = ৮ক - ৮
⇒ ৯ক - ৮ক = ৩৬ - ৮
∴ ক = ২৮

অতএব, ৫ বছর পর কন্যার বয়স হবে = ২৮ + ৫ = ৩৩ বছর
৩১৫.
এক নটিক্যাল মাইল সমান-
  1. ১৭৫.৩১৮ মিটার 
  2. ১৮৫৩.১৮ মিটার 
  3. ১৬৫৩.১৮ মিটার 
  4. ১৭৫৫.১৮ মিটার 
সঠিক উত্তর:
১৮৫৩.১৮ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
১৮৫৩.১৮ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: এক নটিক্যাল মাইল সমান-

সমাধান:
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ১.৮৫৩১৮ কিলোমিটার
= (১.৮৫৩১৮ × ১০০০) মিটার
= ১৮৫৩.১৮ মিটার
৩১৬.
মায়ের বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ। মা এবং পুত্রের বয়সের গড় ৩৬ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ২৪ বছর
  2. ১৮ বছর
  3. ১২ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: মায়ের বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ। মা এবং পুত্রের বয়সের গড় ৩৬ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = 'ক' বছর
মায়ের বয়স = ২ক বছর (কারণ মা পুত্রের দ্বিগুণ)

এবং
মা এবং পুত্রের বয়সের গড় = ৩৬ বছর

প্রশ্নমতে,
(ক + ২ক)/২ = ৩৬
⇒ ৩ক = ৭২
⇒ ক = ৭২/৩
∴ ক = ২৪

∴ পুত্রের বয়স = ২৪ বছর
৩১৭.
১ হেক্টোমিটার সমান কত মিটার?
  1. ১০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১০০০ মিটার
  4. ১০০০০ মিটার
সঠিক উত্তর:
১০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: ১ হেক্টোমিটার সমান কত মিটার?

সমাধান: 
আমরা জানি, 
১ হেক্টোমিটার = ১০০ মিটার।
মেট্রিক পদ্ধতিতে হেক্টোমিটার হলো দৈর্ঘ্যের একটি একক, যার মান ১০০ মিটারের সমান। 

৩১৮.
আমিরুল সাহেবের বয়স রকির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৭২ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?
  1. ৭৪ বছর
  2. ৭৬ বছর
  3. ৮০ বছর
  4. ৮৮ বছর
সঠিক উত্তর:
৮৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: আমিরুল সাহেবের বয়স রকির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৭২ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
রকির বর্তমান বয়স = ক বছর
আমিরুল সাহেবের বর্তমান বয়স = ১০ক বছর

৫ বছর আগে আমিরুল সাহেবের বয়স = (১০ক - ৫) বছর
৫ বছর আগে রকির বয়স = (ক - ৫) বছর

প্রশ্নমতে,
(১০ক - ৫) - (ক - ৫) = ৭২
⇒ ১০ক - ৫ - ক + ৫ = ৭২
⇒ ৯ক = ৭২
⇒ ক = ৮

∴ বর্তমানে তাদের বয়সের সমষ্টি = ৮ + (১০ × ৮) বছর
= ৮৮ বছর
৩১৯.
কত কি. মি. = ১ মাইল?
  1. ৩৯.৩৭ কি. মি.
  2. ১.৬১ কি. মি.
  3. ২.৫৪ কি. মি.
  4. ০.৯১৪৪ কি. মি.
সঠিক উত্তর:
১.৬১ কি. মি.
উত্তর
সঠিক উত্তর:
১.৬১ কি. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কত কি. মি. = ১ মাইল?

সমাধান: 
আমরা জানি,
১ মাইল = ১.৬১ কি. মি. 

৩৯.৩৭ ইঞ্চি = ১ মিটার
২.৫৪ সে. মি. = ১ ইঞ্চি
০.৯১৪৪ মি = ১ গজ
৩২০.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫৬ বছর
  2. ৫৪ বছর
  3. ৫১ বছর
  4. ৫২ বছর
সঠিক উত্তর:
৫১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫১ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৩ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৩ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৩ × ৩) বছর
= ৯৯ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (৯৯ - ৪৮) বছর 
= ৫১ বছর।

৩২১.
৩৫২ গজ ১ মাইলের কত অংশ?
  1. ২/৫ অংশ
  2. ৩/৭ অংশ
  3. ১/৫ অংশ
  4. ২/৭ অংশ
সঠিক উত্তর:
১/৫ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৫ অংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫২ গজ ১ মাইলের কত অংশ?

সমাধান:
আমরা জানি 
১ মাইল = ১৭৬০ গজ 

৩৫২ গজ ১ মাইলের = ৩৫২/১৭৬০ অংশ
= ১/৫ অংশ
৩২২.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?
  1. ৪ : ১
  2. ৫ : ১
  3. ৬ : ১
  4. ২ : ১
সঠিক উত্তর:
৫ : ১
উত্তর
সঠিক উত্তর:
৫ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬০ বছর এবং তাদের বয়সের অনুপাত ৭ : ৩। ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল?

সমাধান:
ধরি, পিতার বর্তমান বয়স = ৭ক বছর
এবং পুত্রের বর্তমান বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৭ক + ৩ক = ৬০
বা, ১০ক = ৬০
বা, ক = ৬

সুতরাং,
পিতার বর্তমান বয়স = ৭ × ৬ = ৪২ বছর
পুত্রের বর্তমান বয়স = ৩ × ৬ = ১৮ বছর

১২ বছর আগে,
পিতার বয়স ছিল = ৪২ - ১২ = ৩০ বছর
পুত্রের বয়স ছিল = ১৮ - ১২ = ৬ বছর

∴ ১২ বছর আগে তাদের বয়সের অনুপাত = ৩০ : ৬
= ৫ : ১

৩২৩.
এক মিটারে কত ইঞ্চি (আনুমানিক)?
  1. ৩৬ ইঞ্চি
  2. ৩৭ ইঞ্চি
  3. ৩৮ ইঞ্চি
  4. ৩৯ ইঞ্চি
সঠিক উত্তর:
৩৯ ইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
৩৯ ইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: এক মিটার সমান কত ইঞ্চি?

সমাধান:
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
এক মিটারে ৩৯ ইঞ্চি (আনুমানিক)।
৩২৪.
এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ১০ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৮৫ বছর
  2. ৯০ বছর 
  3. ৫৫ বছর 
  4. ৬২ বছর 
সঠিক উত্তর:
৮৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ১০ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = ক বছর
স্ত্রীর বয়স = ৫ক বছর
তাহলে, ঐ ব্যক্তির বয়স = ৫ক + ১০ বছর

প্রশ্নমতে,
ক + ৫ = ২০
⇒ ক = ১৫

∴ ঐ ব্যক্তির বয়স = (৫ × ১৫) + ১০ বছর
= (৭৫ + ১০) বছর
= ৮৫ বছর

৩২৫.
১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?
  1. ১০ কেজি
  2. ২০ কেজি
  3. ৩০ কেজি
  4. ৫০ কেজি
সঠিক উত্তর:
২০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
২০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মেট্রিক টন চাল ৫০ জন শ্রমিকের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কী পরিমাণ চাল পাবে?

সমাধান:
১ মেট্রিক টন = ১০০০ কেজি

৫০ জন শ্রমিক পায় = ১০০০ কেজি চাল
∴ ১ জন শ্রমিক পায় = ১০০০/৫০ কেজি চাল
= ২০ কেজি চাল

∴ প্রত্যেকে ২০ কেজি চাল পাবে।
৩২৬.
একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ্য কত?
  1. ৫৪ মিটার
  2. ৪৮ মিটার
  3. ৬৪ মিটার
  4. ৫৬ মিটার
সঠিক উত্তর:
৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির চারপাশের দৈর্ঘ কত?

সমাধান.

৭.৫০ টাকা খরচ হয় = ১ বর্গমিটারে
১ টাকা খরচ হয় = ১/৭.৫০ বর্গমিটারে
 ১১০২.৫০ টাকা খরচ হয় =( ১ × ১১০২.৫০)/৭.৫০ বর্গমিটার।
= ১৪৭ বর্গমিটার।

মনেকরি,
ঘরের প্রস্থ = ক মিটার
ঘরের দৈর্ঘ্য =৩ক মিটার
∴ ঘরের ক্ষেত্রফল = (ক × ৩ক) বর্গমিটার।
= ৩ক বর্গমিটার।

প্রশ্নমতে,
৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ৩ক = ১৪৭ বর্গমিটার।
বা, ক = ১৪৭/৩ বর্গমিটার।
বা, √ক = √৪৯ বর্গমিটার।

বা, ক = ৭ মিটার।

∴ ঘরের প্রস্থ = ৭ মিটার
ঘরের দৈর্ঘ্য = (৩ × ৭) মিটার
= ২১ মিটার।

ঘরের পরিসীমা = ২(৭ + ২১)
= ৫৬ মিটার
৩২৭.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন। তাহলে পিতার বয়স কত? 
  1. ৬৫ বছর
  2. ৬০ বছর
  3. ৫০ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুন। তাহলে পিতার বয়স কত?

সমাধান: 
মনে করি, 
পিতার বর্তমান বয়স = x বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (৮০ - x) বছর 

প্রশ্নমতে, 
x = ৩ × (৮০ - x) 
বা, x = ২৪০ - ৩x 
বা, x + ৩x = ২৪০ 
বা, ৪x = ২৪০ 
বা, x = ২৪০/৪
∴ x = ৬০

∴ পিতার বর্তমান বয়স = ৬০ বছর

৩২৮.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 
  1. ৫২ বছর
  2. ৫০ বছর
  3. ৫৬ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩২ বছর। দুই সন্তানের বয়সের গড় ২২ বছর হলে, পিতার বয়স কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের গড় = ৩২ বছর
∴ পিতা ও তাঁর দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩২ × ৩) বছর
= ৯৬ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২২ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২২ × ২) বছর 
= ৪৪ বছর 

∴ পিতার বয়স = (৯৬ - ৪৪) বছর 
= ৫২ বছর।
৩২৯.
৮ বছর আগে মারিয়ার বয়স ছিল সোহানের বয়সের দ্বিগুণ। বর্তমানে তাদের বয়সের অনুপাত ৪ : ৩। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?
  1. ৩৮ বছর
  2. ৪২ বছর
  3. ৩৬ বছর
  4. ২৮ বছর
সঠিক উত্তর:
২৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ বছর আগে মারিয়ার বয়স ছিল সোহানের বয়সের দ্বিগুণ। বর্তমানে তাদের বয়সের অনুপাত ৪ : ৩। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর?

সমাধান:
বর্তমানে মারিয়ার বয়স = ৪ক বছর
বর্তমানে সোহানের বয়স = ৩ক বছর

এখন,
৮ বছর আগে,
মারিয়ার বয়স = ৪ক - ৮
সোহানের বয়স = ৩ক - ৮

প্রশ্নমতে,
⇒ ৪ক - ৮ = ২(৩ক - ৮)
⇒ ৪ক - ৮ = ৬ক - ১৬
⇒ ৬ক - ৪ক = ১৬ - ৮
⇒ ২ক = ৮
∴ ক = ৪

∴ বর্তমানে মারিয়ার বয়স = ৪ × ৪ = ১৬ বছর
∴ বর্তমানে সোহানের বয়স = ৩ × ৪ = ১২ বছর

∴ তাদের বর্তমান বয়সের সমষ্টি = ১৬ + ১২ = ২৮ বছর
৩৩০.
পিতা ও মেয়ের বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। মেয়ের বর্তমান বয়স কত? 
  1. ৬ বছর 
  2. ৮ বছর 
  3. ১৪ বছর 
  4. ১০ বছর 
সঠিক উত্তর:
৮ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মেয়ের বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। মেয়ের বর্তমান বয়স কত? 

সমাধান: 
ধরি, 
মেয়ের বর্তমান বয়স = ক বছর 
∴ পিতার বর্তমান বয়স = (ক + ২৮) বছর 

প্রশ্নমতে, 
ক  + (ক + ২৮) = ৪৪ 
বা, ক  + ক + ২৮ = ৪৪ 
বা, ২ক + ২৮ = ৪৪ 
বা, ২ক = ৪৪ - ২৮ 
বা, ২ক = ১৬
বা, ক = ১৬/২ 
∴ ক = ৮ 

∴ মেয়ের বর্তমান বয়স = ৮ বছর। 
৩৩১.
১ ইঞ্চি = কত সে.মি.?
  1. ২.৫৪
  2. ২.৩৪
  3. ১.৩৭
  4. ২.৩৯
সঠিক উত্তর:
২.৫৪
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = কত সে.মি.?

সমাধান: 
আমরা জানি, 
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি ।
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার।
১ মিটার = ১০০ সেন্টিমিটার।
৩৩২.
৩ নটিক্যাল মাইল সমান কত মিটার?
  1. ২০০০ মিটার
  2. ৩৭০৪ মিটার
  3. ৬০০০ মিটার
  4. ৫৫৫৬ মিটার
সঠিক উত্তর:
৫৫৫৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫৫৫৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ নটিক্যাল মাইল সমান কত মিটার?

সমাধান:
আমরা জানি,
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
= ১.৮৫২ × ১০০০ মিটার
= ১৮৫২ মিটার

৩ নটিক্যাল মাইল = (১৮৫২ × ৩) মিটার
= ৫৫৫৬ মিটার
৩৩৩.
আনিস ও রিয়াদের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৬ বছর পর রিয়াদের বয়স হবে ২৪ বছর। বর্তমানে আনিসের বয়স কত?
  1. ২৮ বছর
  2. ৩০ বছর 
  3. ৩৪ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩০ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: আনিস ও রিয়াদের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৬ বছর পর রিয়াদের বয়স হবে ২৪ বছর। বর্তমানে আনিসের বয়স কত?

সমাধান:
ধরি,
বর্তমানে আনিস ও রিয়াদের বয়স যথাক্রমে ৫ক এবং ৩ক
৬ বছর পর রিয়াদের বয়স হবে = ৩ক + ৬ বছর

প্রশ্নমতে,
৩ক + ৬ = ২৪
⇒ ৩ক = ১৮
∴ ক = ৬
তাহলে, আনিসের বর্তমান বয়স = ৫ × ৬ = ৩০ বছর
৩৩৪.
সময় পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. মাইক্রো সেকেন্ড
  2. পিকো সেকেন্ড
  3. মিলি সেকেন্ড
  4. ন্যানো সেকেন্ড
সঠিক উত্তর:
মিলি সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
মিলি সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: সময় পরিমাপের ক্ষেত্রে নিচের কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
মিলি সেকেন্ড > মাইক্রো সেকেন্ড > ন্যানো সেকেন্ড > পিকো সেকেন্ড
⇒ 10-3 সেকেন্ড > 10-6 সেকেন্ড > 10-9 সেকেন্ড > 10-12 সেকেন্ড
৩৩৫.
পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণের চেয়ে ১০ বছর বেশি। পিতার বয়স ৪৬ বছর হলে পুত্রের বয়স কত বছর?
  1. ১২ বছর
  2. ১৪ বছর
  3. ৮ বছর
  4. ১৬ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণের চেয়ে ১০ বছর বেশি। পিতার বয়স ৪৬ বছর হলে পুত্রের বয়স কত বছর?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = x বছর

তাহলে,
পিতার বয়স = ৩x + ১০ বছর

প্রশ্নমতে,
৩x + ১০ = ৪৬
⇒ ৩x = ৪৬ - ১০ = ৩৬
⇒ x = ৩৬/৩
∴ x = ১২
∴ পুত্রের বয়স = ১২ বছর।
৩৩৬.
তিন গজ কাপড় থেকে ১.৫ ফুট করে তিনটি টুকরা কাঁটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইলো? 
  1. ৪.৫ ফুট
  2. ৫.০ ফুট
  3. ৬.০ ফুট
  4. ৬.৫ ফুট
সঠিক উত্তর:
৪.৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৪.৫ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: তিন গজ কাপড় থেকে ১.৫ ফুট করে তিনটি টুকরা কাঁটা হলে কতটুকু কাপড় অবশিষ্ট রইলো? 

সমাধান: 
আমরা জানি, 
১ গজ = ৩ ফুট 
∴ ৩ গজ = (৩ × ৩) ফুট 
= ৯ ফুট 
এখন, 
তিন টুকরা কাঁটা কাপড় = (১.৫ × ৩) ফুট 
= ৪.৫ ফুট 

∴ অবশিষ্ট কাপড় = (৯.০ - ৪.৫) ফুট 
= ৪.৫ ফুট।
৩৩৭.
রিতা ও রিমার মোট বয়স রিমা ও রিপার মোট বয়সের চেয়ে ১৫ বছর বেশি। রিপা, রিতার চেয়ে কত বছরের ছোট?
  1. ৩০ বছর
  2. ১০ বছর
  3. ১৫ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিতা ও রিমার মোট বয়স রিমা ও রিপার মোট বয়সের চেয়ে ১৫ বছর বেশি। রিপা, রিতার চেয়ে কত বছরের ছোট?

সমাধান:
প্রশ্নমতে,
রিতা + রিমা = রিমা + রিপা + ১৫
⇒ রিতা = রিপা + ১৫ [দুই পাশ থেকে রিমা বাদ দিয়ে]

যেহেতু রিতার বয়স, রিপার বয়সের চেয়ে ১৫ বছর বেশি।

∴ রিপা, রিতার চেয়ে ১৫ বছরের ছোট।
৩৩৮.
ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৫ হবে। তাদের বর্তমান বয়স কত? 
  1. ১০ বছর, ৬ বছর
  2. ২০ বছর, ১২ বছর
  3. ৩০ বছর, ১৮ বছর
  4. ৪০ বছর, ২৪ বছর 
সঠিক উত্তর:
১০ বছর, ৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর, ৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত ৭ : ৫ হবে। তাদের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ভাই = ৫ক,
বোন = ৩ক,

প্রশ্নমতে ৪ বছর পর,
(৫ক + ৪) : (৩ক + ৪) = ৭ : ৫
⇒ ৫(৫ক + ৪) = ৭(৩ক + ৪)
⇒ ২৫ক + ২০ = ২১ক + ২৮
⇒ ২৫ক - ২১ক = ২৮ - ২০
⇒ ৪ক = ৮
∴ ক = ২

∴ ভাই এর বয়স = ৫×২ = ১০ বছর, 
এবং, বোন = ৩×২ = ৬ বছর।

৩৩৯.
পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৪০ বছর
  3. ৪৫ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৫০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের বয়সের গড় ৩০ বছর। দুই পুত্রের বয়সের গড় ২০ বছর। পিতার বয়স কত? 

সমাধান: 
দুই পুত্রের বয়সের গড় = ২০ বছর 
∴ দুই পুত্রের বয়সের সমষ্টি = (২ × ২০) বছর 
= ৪০ বছর 

আবার, 
পিতা ও দুই পুত্রের বয়সের গড় = ৩০ বছর
∴ পিতা ও দুই পুত্রের বয়সের সমষ্টি = (৩ × ৩০) বছর 
= ৯০ বছর 

∴ পিতার বয়স = (৯০ - ৪০) বছর 
= ৫০ বছর ।
৩৪০.
এক দম্পতির বয়সের গড় ৫০ বছর। যদি তাদের দুই সন্তানসহ পরিবারের বয়সের গড় ৩২ বছর হয়, তাহলে দুই সন্তানের বয়সের যোগফল কত? 
  1. ৬০ বছর
  2. ৪০ বছর
  3. ২৮ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
২৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক দম্পতির বয়সের গড় ৫০ বছর। যদি তাদের দুই সন্তানসহ পরিবারের বয়সের গড় ৩২ বছর হয়, তাহলে দুই সন্তানের বয়সের যোগফল কত?

সমাধান:
দম্পতির বয়সের গড় = ৫০ বছর
∴ দম্পতির বয়সের যোগফল = ৫০ × ২ = ১০০ বছর

পরিবারের (দম্পতি + ২ সন্তান) বয়সের গড় = ৩২ বছর
∴ পরিবারের মোট বয়স = ৩২ × ৪ = ১২৮ বছর

∴ দুই সন্তানের বয়সের যোগফল = ১২৮ - ১০০ = ২৮ বছর

৩৪১.
নিচের কোন পরিমাপটি সঠিক?
  1. ১০০০ মিলিয়ন = ১০ কোটি
  2. ১০০০ মিলিয়ন = ১০০ কোটি
  3. ১০০০ মিলিয়ন = ১০০০০ কোটি
  4. ১০০০ মিলিয়ন = ১০০০০০ কোটি
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন = ১০০ কোটি
উত্তর
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন = ১০০ কোটি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন পরিমাপটি সঠিক?

সমাধান:
১ মিলিয়ন = ১০ লক্ষ
১০ মিলিয়ন = ১ কোটি
১০০ মিলিয়ন = ১০ কোটি
১০০০ মিলিয়ন = ১০০ কোটি

৩৪২.
চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 
  1. ৪২ বছর
  2. ৪৮ বছর
  3. ৫২ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: চার ভাইয়ের গড় বয়স ১২ বছর। তাদের বাবা সহ তাদের বয়সের গড় ২০ বছর। তাদের বাবার বয়স কত? 

সমাধান: 
৪ ভাইয়ের গড় বয়স = ১২ বছর
∴ ৪ ভাইয়ের গড় বয়সের সমষ্টি = (৪ × ১২) বছর
= ৪৮ বছর 

আবার, 
বাবা সহ ৪ ভাইয়ের বয়সের গড় = ২০ বছর
∴ বাবা সহ ৪ ভাইয়ের বয়সের সমষ্টি = (৫ × ২০) বছর
= ১০০ বছর 

∴ বাবার বয়স = (১০০ - ৪৮) বছর 
= ৫২ বছর ।
৩৪৩.
পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর হলে মেয়ের বয়স কত?
  1. ১৪ বছর 
  2. ১৫ বছর 
  3. ১২ বছর 
  4. ১৭ বছর 
সঠিক উত্তর:
১৫ বছর 
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর। পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর হলে মেয়ের বয়স কত?

সমাধান:
দেওয়া আছে,
পিতা ও মাতার বয়সের গড় ৩৬ বছর
∴ পিতা ও মাতার মোট বয়স = ৩৬ × ২ = ৭২ বছর

পিতা, মাতা ও মেয়ের বয়সের গড় ২৯ বছর
∴ পিতা, মাতা ও মেয়ের মোট বয়স = ২৯ × ৩ = ৮৭ বছর

অতএব, 
মেয়ের বয়স = (৮৭ - ৭২) বছর = ১৫ বছর
৩৪৪.
নিসা, নিহার চেয়ে ১ বছরের বড় কিন্তু মিসার চেয়ে ২ গুণ বড় । তাদের ৩ জনের মোট বয়স ৫৪ বছর হলে মিসার ও নিহার বয়সের পার্থক্য কত বছরের ?
  1. ১১ বছর
  2. ১৩ বছর
  3. ১২ বছর
  4. ১০ বছর
  5. ৫ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: নিসা, নিহার চেয়ে ১ বছরের বড় কিন্তু মিসার চেয়ে ২ গুণ বড় । তাদের ৩ জনের মোট বয়স ৫৪ বছর হলে মিসার ও নিহার বয়সের পার্থক্য কত বছরের ?

সমাধান: 
ধরি,
মিসার বয়স = ক বছর
∴ নিসার বয়স = ২ক বছর
∴ নিহার বয়স = (২ক - ১) বছর

প্রশ্নশতে,
ক + ২ক + ২ক - ১ = ৫৪
⇒ ৫ক - ১ = ৫৪
⇒ ৫ক = ৫৪ + ১
⇒ ৫ক = ৫৫
⇒ ক = ৫৫ ÷ ৫
∴ ক = ১১
অর্থাৎ মিসার বয়স = ১১ বছর

∴ নিহার বয়স = {(২ × ১১) - ১} বছর
= ২২ - ১ বছর
= ২১ বছর

∴ মিসা ও নিহার বয়সের পার্থক্য = (২১ - ১১) বছর
= ১০ বছর
৩৪৫.
নিচের কোনটি এক বর্গইঞ্চির সমান?
  1. ৩৯.৩৭ বর্গ সে.মি.
  2. ৬.৪৫ বর্গ সে.মি.
  3. ৪.৭২ বর্গ সে.মি.
  4. ২.৫৪ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি এক বর্গইঞ্চির সমান?

সমাধান:
আমরা জানি,
১ ইঞ্চি = ২.৫৪ সে.মি.

∴ ১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সে.মি.
= ৬.৪৫১৬ বর্গ সে.মি.
= ৬.৪৫ বর্গ সে.মি.
৩৪৬.
পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?
  1. ৯ বছর
  2. ১৮ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর। পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৬ বছর। পুত্রের বয়স কত?

সমাধান:
পিতা ও মাতার গড় বয়স = ৪৫ বছর
পিতা + মা = ২ × ৪৫ = ৯০

পিতা, মা ও পুত্রের গড় বয়স = ৩৬ বছর
পিতা + মা + পুত্র = ৩ × ৩৬ = ১০৮

পুত্রের বয়স = (পিতা + মা + পুত্র) - (পিতা + মা)
= ১০৮ - ৯০
= ১৮

৩৪৭.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?
  1. ৪২ বছর
  2. ৩৬ বছর
  3. ৪৮ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৬ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ৪ক বছর

শর্তমতে,
১০(ক - ৬) = ৪ক - ৬
⇒ ১০ক - ৬০ = ৪ক - ৬
⇒ ১০ক - ৪ক = ৬০ - ৬
⇒ ৬ক = ৫৪
∴ ক = ৯
∴ পুত্রের বর্তমান বয়স = ৯ বছর
এবং পিতার বর্তমান বয়স = (৯ × ৪) বছর = ৩৬ বছর।

৩৪৮.
মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?
  1. ১০ বছর
  2. ১৫ বছর
  3. ১৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মায়ের বর্তমান বয়স তার ছেলের বয়সের চারগুণ। ৬ বছর আগে মায়ের বয়স ছেলের বয়সের ছয়গুণ ছিল। ছেলের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি, ছেলের বর্তমান বয়স = ক বছর
মায়ের বর্তমান বয়স = ৪ক বছর

৬ বছর আগে,
ছেলের বয়স = ক - ৬
মায়ের বয়স = ৪ক - ৬

প্রশ্নমতে,
৪ক - ৬ = ৬(ক - ৬)
⇒ ৪ক - ৬ = ৬ক - ৩৬
⇒ ৬ক - ৪ক = ৩৬ - ৬
⇒ ২ক = ৩০
⇒ ক = ১৫

∴ ছেলের বর্তমান বয়স = ১৫ বছর

৩৪৯.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৮ বছর। দুই সন্তানের গড় বয়স ৮ বছর হলে পিতার বয়স কত? 
  1. ২৬ বছর
  2. ৩০ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৪ বছর
সঠিক উত্তর:
৩৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ১৮ বছর। দুই সন্তানের গড় বয়স ৮ বছর হলে পিতার বয়স কত? 

সমাধান: 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ১৮ বছর
∴ তাদের মোট বয়স = (১৮ × ৩) = ৫৪ বছর

দুই সন্তানের গড় বয়স = ৮ বছর
∴ দুই সন্তানের মোট বয়স = (৮ × ২) = ১৬ বছর

∴ পিতার বয়স= (৫৪ - ১৬) বছর = ৩৮ বছর
৩৫০.
প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের সমষ্টি ৮০ বছর। কণিষ্ঠ শিশুটির বয়স কত বছর?
  1. ১১ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতি চার বছর অন্তর অন্তর জন্মগ্রহণ করা পাঁচটি শিশুর বয়সের সমষ্টি ৮০ বছর। কণিষ্ঠ শিশুটির বয়স কত বছর?

সমাধান:
কণিষ্ঠ শিশুটির বয়স = ক বছর

প্রশ্নমতে
ক + (ক + ৪) + (ক + ৮) + (ক + ১২) + (ক + ১৬) = ৮০
⇒ ৫ক + ৪০ = ৮০
⇒ ৫ক = ৮০ - ৪০
⇒ ৫ক = ৪০
⇒ ক = ৪০/৫
∴ ক = ৮ 

সুতরাং, কণিষ্ঠ শিশুটির বয়স ৮ বছর।

৩৫১.
১ মাইলে কত কিলোমিটার?
  1. ৫.২৮০ কিলোমিটার
  2. ১.৭৬০ কিলোমিটার
  3. ১.৬০৯ কিলোমিটার
  4. ১.৮৫২ কিলোমিটার
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৬০৯ কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইলে কত কিলোমিটার?

সমাধান:
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ৫২৮০ ফুট
৩৫২.
রানার বয়স রকির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?
  1. ৬০ বছর
  2. ৬৬ বছর
  3. ৭৬ বছর।
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রানার বয়স রকির বয়সের ১০ গুণ। ৫ বছর পূর্বে তাদের বয়সের পার্থক্য ছিল ৫৪ বছর। বর্তমানে তাদের বয়সের সমষ্টি কত?

সমাধান:
ধরি,
রকির বর্তমান বয়স = ক বছর
রানার বর্তমান বয়স = ১০ক বছর

৫ বছর আগে রানার বয়স = ১০ক - ৫ বছর
৫ বছর আগে রকির বয়স = ক - ৫ বছর

প্রশ্নমতে,
(১০ক - ৫) - (ক - ৫) = ৫৪
⇒ ৯ক = ৫৪
∴ ক = ৬

বর্তমানে তাদের বয়সের সমষ্টি =  ৬ + (১০ × ৬)
= ৬৬ বছর।
৩৫৩.
এক মাইলে কত ফুট?
  1. ১৫৭০
  2. ১৬৪০
  3. ১৭৬০
  4. ৫২৮০
সঠিক উত্তর:
৫২৮০
উত্তর
সঠিক উত্তর:
৫২৮০
ব্যাখ্যা
প্রশ্ন: এক মাইলে কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩ ফুট
∴১ মাইল = ১৭৬০ × ৩ = ৫২৮০ ফুট
৩৫৪.
পিতা ও তার তিন সন্তানের বয়সের গড় ২০ বছর। ছোট ও বড় সন্তানের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স ৪৪ বছর হলে, মধ্যম সন্তানের বয়স কত?
  1. ১০ বছর
  2. ১২ বছর
  3. ১৩ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও তার তিন সন্তানের বয়সের গড় ২০ বছর। ছোট ও বড় সন্তানের বয়সের গড় ১২ বছর। পিতার বয়স ৪৪ বছর হলে, মধ্যম সন্তানের বয়স কত?

সমাধান:
পিতা ও তার তিন সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ৪ = ৮০ বছর
ছোট ও বড় সন্তানের বয়সের সমষ্টি = ১২ × ২ = ২৪ বছর
দুই সন্তান ও পিতার বয়সের সমষ্টি = ২৪ + ৪৪ = ৬৮ বছর

∴ মধ্যম সন্তানের বয়স = ৮০ - ৬৮ বছর = ১২ বছর
৩৫৫.
রাকিবের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ৮ বছর পরে, তার বয়স রাকিবের বয়সের আড়াই গুণ হবে। আরও ৮ বছর পরে, তখন তিনি রাকিবের বয়সের কত গুণ হবেন?
  1. ২ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
২ গুণ
উত্তর
সঠিক উত্তর:
২ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: রাকিবের বাবা বর্তমানে তার বয়সের তিনগুণ বড়। ৮ বছর পরে, তার বয়স রাকিবের বয়সের আড়াই গুণ হবে। আরও ৮ বছর পরে, তখন তিনি রাকিবের বয়সের কত গুণ হবেন?

সমাধান:
ধরি,
রাকিবের বর্তমান বয়স x বছর।
তাহলে, বাবার বর্তমান বয়স = (x + ৩x) বছর = ৪x বছর

প্রশ্নমতে,
(৪x + ৮) = (৫/২) (x + ৮)
⇒ ৪x + ১৬ = ৫x + 80
⇒ ৩x = ২৪
⇒ x = ৮

অতএব, প্রয়োজনীয় অনুপাত = (৪x + ১৬)/(x + ১৬) = ৪৮/২৪ = ২

∴ রাকিবের বাবা রাকিবের বয়সের ২ গুণ হবেন।

৩৫৬.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ৪৫ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান: 
৩ বছর পূর্বে- 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর 
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে- 
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর 
= ৪০ বছর 
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর 
= ৫০ বছর 

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর 
= ৪০ বছর।
৩৫৭.
ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৪ : ৩ এবং ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৪ হবে। বোনের বর্তমান বয়স কত?
  1. ৯ বছর
  2. ৬ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ভাই ও বোনের বর্তমান বয়সের অনুপাত ৪ : ৩ এবং ৩ বছর পর তাদের বয়সের অনুপাত ৫ : ৪ হবে। বোনের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ভাইয়ের বর্তমান বয়স = ৪ক বছর
বোনের বর্তমান বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে ৩ বছর পর,
(৪ক + ৩) : (৩ক + ৩) = ৫ : ৪
⇒ ৪(৪ক + ৩) = ৫(৩ক + ৩)
⇒ ১৬ক + ১২ = ১৫ক + ১৫
⇒ ১৬ক - ১৫ক = ১৫ - ১২
∴ ক = ৩

∴ বোনের বর্তমান বয়স = ৩ × ৩ = ৯ বছর

৩৫৮.
এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?
  1. ৬৬ বছর
  2. ৬৮ বছর
  3. ৭০ বছর
  4. ৭২ বছর
সঠিক উত্তর:
৬৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যাক্তি তার স্ত্রীর চেয়ে ৮ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পর ছেলের বয়স ২০ হলে বর্তমানে ঐ ব্যক্তির বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বয়স = ক বছর
স্ত্রীর বয়স = ৪ক বছর
তাহলে, ঐ ব্যক্তির বয়স = ৪ক + ৮ বছর

প্রশ্নমতে,
ক + ৫ = ২০
⇒ ক = ১৫

∴ ঐ ব্যক্তির বয়স = (৪ × ১৫) + ৮ বছর
= ৬৮ বছর
৩৫৯.
৭ কোটিতে কত মিলিয়ন?
  1. ০.৭ মিলিয়ন
  2. ৭ মিলিয়ন
  3. ৭০ মিলিয়ন
  4. ৭০০ মিলিয়ন
সঠিক উত্তর:
৭০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৭০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ কোটিতে কত মিলিয়ন?

সমাধান: 
আমরা জানি 
১ কোটি = ১০ মিলিয়ন
৭ কোটি = ১০ × ৭ = ৭০ মিলিয়ন
৩৬০.
একটি জমির পরিমাণ (৩/৪) কাঠা হলে, তা বর্গফুটে হবে-
  1. ৩৮০ বর্গফুট
  2. ৫৪০ বর্গফুট
  3. ৪৪০ বর্গফুট
  4. ২৯০ বর্গফুট
সঠিক উত্তর:
৫৪০ বর্গফুট
উত্তর
সঠিক উত্তর:
৫৪০ বর্গফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জমির পরিমাণ (৩/৪) কাঠা হলে, তা বর্গফুটে হবে-

সমাধান:
আমরা জানি,
১ কাঠার পরিমাণ = ৭২০ বর্গফুট
∴ (৩/৪) কাঠার পরিমাণ = ৭২০ × (৩/৪) বর্গফুট
= ৫৪০ বর্গফুট

৩৬১.
জাহিদ সাগরের চেয়ে যত বছরের ছোট, পুলকের চেয়ে ঠিক তত বছরের বড়। যদি পুলক ও সাগরের বয়সের সমষ্টি ৬৬ বছর জাহিদের বয়স কত বছর?
  1. ১৩ বছর 
  2. ৩৩ বছর 
  3. ২৫ বছর 
  4. ২৩ বছর 
সঠিক উত্তর:
৩৩ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩৩ বছর 
ব্যাখ্যা

প্রশ্ন: জাহিদ সাগরের চেয়ে যত বছরের ছোট, পুলকের চেয়ে ঠিক তত বছরের বড়। যদি পুলক ও সাগরের বয়সের সমষ্টি ৬৬ বছর জাহিদের বয়স কত বছর?

সমাধান:
জাহিদের বয়স = ক বছর 
সাগরের বয়স = খ বছর 
পুলকের বয়স = গ বছর 

১ম শর্তমতে 
সাগরের বয়স - জাহিদের বয়স = জাহিদের বয়স - পুলকের বয়স
খ - ক = ক - গ 
খ + গ = ক + ক 
২ক = খ + গ

আবার 
খ + গ = ৬৬
২ক = ৬৬ 
ক = ৩৩ 

জাহিদের বয়স = ৩৩ বছর 

৩৬২.
পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। পিতার বয়স ৬৪ বছর হলে পুত্রের বয়স কত বছর? 
  1. ২০ বছর
  2. ২৪ বছর
  3. ৩০ বছর
  4. ৩৬ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা ৪ বছর বেশি। পিতার বয়স ৬৪ বছর হলে পুত্রের বয়স কত বছর? 

সমাধান: 
ধরি, 
পুত্রের বয়স = x বছর 
তাহলে, 
পিতার বয়স = ২x + ৪ বছর। 

প্রশ্নমতে, 
২x + ৪ = ৬৪ 
বা, ২x = ৬৪ - ৪
বা, ২x = ৬০ 
বা, x = ৬০/২ 
∴ x = ৩০ 

∴ পুত্রের বয়স = ৩০ বছর ।
৩৬৩.
মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?
  1. ৬২ বছর
  2. ৫৭ বছর
  3. ৫২ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫২ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: মাতা ও কন্যার বয়সের সমষ্টি ৬০ বছর। ৫ বছর আগে মাতার বয়স কন্যার বয়সের ৪ গুণ ছিল। ৭ বছর পর মাতার বয়স কত হবে?

সমাধান:
মনে করি, ৫ বছর আগে কন্যার বয়স ছিল ক বছর।
৫ বছর আগে মাতার বয়স ছিল ৪ক বছর।

বর্তমানে কন্যার বয়স = (ক + ৫) বছর
বর্তমানে মাতার বয়স = (৪ক + ৫) বছর

প্রশ্নমতে,
(ক + ৫) + (৪ক + ৫) = ৬০
⇒ ৫ক + ১০ = ৬০
⇒ ৫ক = ৬০ - ১০
⇒ ৫ক = ৫০
⇒ ক = ১০

বর্তমানে মাতার বয়স = (৪ × ১০) + ৫ = ৪৫ বছর
∴ ৭ বছর পর মাতার বয়স হবে = ৪৫ + ৭ = ৫২ বছর

৩৬৪.
৩০ বছর বয়সে মিনা বেগমের মেয়ের জন্ম হয়। বর্তমানে মিনা বেগমের বয়স তাঁর মেয়ের বয়সের তিন গুণ। মিনা বেগমের বর্তমান বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৪০ বছর
  3. ৪৫ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ বছর বয়সে মিনা বেগমের মেয়ের জন্ম হয়। বর্তমানে মিনা বেগমের বয়স তাঁর মেয়ের বয়সের তিন গুণ। মিনা বেগমের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
মিনা বেগমের মেয়ের বর্তমান বয়স = ক বছর
তাহলে, মিনা বেগমের বর্তমান বয়স = ৩ক বছর

প্রশ্নমতে,
৩ক = ক + ৩০
⇒ ৩ক - ক = ৩০
⇒ ২ক = ৩০
⇒ ক = ৩০/২
⇒ ক = ১৫

∴ মিনা বেগমের বর্তমান বয়স = ৩ × ১৫ = ৪৫ বছর।
৩৬৫.
টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?
  1. ১৭ বছর
  2. ১৮ বছর
  3. ১৯ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৭ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: টিটু ও মিটুর বয়সের গড় ২৩ বছর। আবার টিটু, মিটু ও নান্টুর বয়সের গড় ২১ বছর। নান্টুর বয়স কত?

সমাধান:
টিটু ও মিটুর মোট বয়স = ২৩ × ২ = ৪৬ বছর
টিটু, মিটুর ও নান্টুর মোট বয়স= ২১ × ৩ = ৬৩ বছর

∴ নান্টুর বয়স = ৬৩ - ৪৬ = ১৭ বছর 
৩৬৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২ । পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১০
  2. ২০
  3. ১৫
  4. ২২
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৫ : ২ । পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
দেওয়া আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ৬০ বছর
৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে = ৬০ + (৫ + ৫) = ৭০ বছর

ধরি, ৫ বছর পর পিতার বয়স হবে ৫x এবং পুত্রের বয়স হবে ২x

প্রশ্নমতে,
৫x + ২x = ৭০
⇒ ৭x = ৭০
∴ x = ১০

∴ ৫ বছর পর পুত্রের বয়স হবে = ২x = ২ × ১০ = ২০ বছর
∴ পুত্রের বর্তমান বয়স = ২০ - ৫ = ১৫ বছর

৩৬৭.
একটি ১২৬ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৪ ফুট
  2. ৫৪ ফুট
  3. ৭৪ ফুট
  4. ৩৪ ফুট
সঠিক উত্তর:
৫৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫৪ ফুট
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ১২৬ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ১২৬ ফুট
এবং ছোট অংশ বড় অংশের তিন-চতুর্থাংশ হয়

মনে করি, 
বড় অংশ = ক ফুট 
∴ ছোট অংশ = (ক এর ৩/৪) 
= ৩ক/৪ ফুট 

প্রশ্নমতে, 
ক + (৩ক/৪) = ১২৬
বা, (৪ক + ৩ক)/৪ = ১২৬ 
বা, ৭ক = ১২৬ × ৪
বা, ৭ক = ৫০৪
বা, ক = ৫০৪/৭ 
∴ ক = ৭২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (৩ × ৭২)/৪ ফুট
= ৫৪ ফুট।

∴ ছোট অংশের দৈর্ঘ্য ৫৪ ফুট।

৩৬৮.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের দ্বিগুণ হলে, পুত্রের বয়স কত?
  1. ২৫ বছর
  2. ৩৫ বছর
  3. ৩০ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৯০ বছর। পিতার বয়স পুত্রের দ্বিগুণ হলে, পুত্রের বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স = ক বছর
∴ পিতার বয়স = ২ক বছর

প্রশ্নমতে,
২ক + ক = ৯০
বা, ৩ক = ৯০
∴ ক = ৩০

∴ পুত্রের বয়স ৩০ বছর।
৩৬৯.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিলো ৫ : ১ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ৩০ বছর
  2. ৩৭ বছর
  3. ৪৮ বছর
  4. ৫৬ বছর
সঠিক উত্তর:
৫৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৮ বছর। এক বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিলো ৫ : ১ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
এক বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স যথাক্রমে = ৫ক ও ক বছর
∴ পিতার বর্তমান বয়স = (৫ক + ১) বছর
পুত্রের বর্তমান বয়স = (ক + ১) বছর

প্রশ্নমতে,
(ক + ১) + (৫ক + ১) = ৬৮
⇒ ৬ক + ২ = ৬৮
⇒ ৬ক = ৬৮ - ২
⇒ ৬ক = ৬৬
∴ ক = ১১

সুতরাং, পিতার বর্তমান বয়স = (৫ × ১১ + ১) = ৫৬ বছর

৩৭০.
১ বিঘা = কত বর্গ গজ?
  1. ৮০০
  2. ১০০০
  3. ১৫০০
  4. ১৬০০
সঠিক উত্তর:
১৬০০
উত্তর
সঠিক উত্তর:
১৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিঘা = কত বর্গ গজ? 

সমাধান: 
১ বিঘা = ১৬০০ বর্গ গজ
১ কাঠা = ৭২০ বর্গ ফুট
১ একর = ৪০৪৬.৮ বর্গ মিটার
১ শতক = ৪৩৫.৬ বর্গ ফুট
৩৭১.
এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?
  1. ৮ বছর 
  2. ১০ বছর 
  3. ১২ বছর 
  4. ১৪ বছর 
সঠিক উত্তর:
১২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
১২ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তির ৪ বছর অন্তর অন্তর জন্ম নেওয়া ৫ সন্তানের মোট বয়স ৬০ বছর। তৃতীয় সন্তানের বয়স কত?

সমাধান:
ধরি,
তৃতীয় সন্তানের বয়স = ক বছর 

প্রশ্নমতে,
(ক - ৮) + (ক - ৪) + ক + (ক + ৪) + (ক + ৮) = ৬০
⇒ ৫ক - ১২ + ১২ = ৬০
⇒ ৫ক = ৬০
⇒ ক = ৬০/৫
⇒ ক = ১২

∴ তৃতীয় সন্তানের বয়স = ১২ বছর 
৩৭২.
জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত?  
  1. 3n - 13
  2. 3n - 8
  3. 3n - 3
  4. 3n + 3
সঠিক উত্তর:
3n - 13
উত্তর
সঠিক উত্তর:
3n - 13
ব্যাখ্যা
প্রশ্ন: জাফরের বয়স n বছর। মঈন জাফরের চেয়ে 5 বছরের ছোট কিন্তু আরিফের চেয়ে 3 বছরের বড়। তাদের তিন জনের বয়সের সমষ্টি কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
জাফরের বয়স = n বছর
∴ মঈনের বয়স = (n - 5) বছর
∴ আরিফের বয়স = (n - 5 - 3) বছর
= (n - 8) বছর

∴ তাদের তিন জনের বয়সের সমষ্টি = {n + (n - 5) + (n - 8)}
= (n + n - 5 + n - 8)
= 3n - 13
৩৭৩.
২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?
  1. শুক্রবার
  2. রবিবার
  3. শনিবার
  4. সোমবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২২ সালের ১৯ আগষ্ট শুক্রবার ছিল। ঐ বছরের ১লা অক্টোবর কী বার ছিল?

সমাধান:
আগষ্ট মাস = ৩১ দিন 
​সেপ্টেম্বর মাস = ৩০ দিন
১৯ আগষ্ট থেকে ১ লা অক্টোবর পর্যন্ত মোট দিন, (৩১ - ১৯) + ৩০ + ১ দিন 
​= (১২ + ৩১) দিন 
​= ৪৩ দিন

এখন, ৪৩ + ৭ = ভাগফল ৬, ভাগশেষ ১

যেহেতু ভাগশেষ ১ তাহলে ১লা অক্টোবর হবে শুক্রবার + ১ দিন অর্থাৎ, শনিবার।

৩৭৪.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত? 
  1. ৭৫ বছর
  2. ৮০ বছর
  3. ৯০ বছর
  4. ৮৫ বছর
সঠিক উত্তর:
৯০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৯০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ১২০ বছর, পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত? 

সমাধান: 
ধরি, 
পিতার বর্তমান বয়স = ক বছর 
∴ পুত্রের বর্তমান বয়স = (১২০ - ক) বছর 

প্রশ্নমতে, 
ক = ৩ (১২০ - ক) 
বা, ক = ৩৬০ - ৩ক 
বা, ক + ৩ক = ৩৬০ 
বা, ৪ক = ৩৬০ 
বা, ক = ৩৬০/৪ 
∴ ক = ৯০ 

∴ পিতার বয়স = ৯০ বছর।
৩৭৫.
A ও B এর মোট বয়স, B ও C এর মোট বয়সের তুলনায় ১৬ বছর বেশি। C, A এর তুলনায় কত বছরের ছোট?
  1. ১২ বছর
  2. ৮ বছর
  3. ১৬ বছর
  4. ২৪ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B এর মোট বয়স, B ও C এর মোট বয়সের তুলনায় ১৬ বছর বেশি। C, A এর তুলনায় কত বছরের ছোট?

সমাধান:
ধরি,
A + B = ক
এবং
B + C = ক - ১৬

এখন,
⇒ A + B - (B + C) = ক - (ক - ১৬)
⇒ A + B - B - C = ক - ক + ১৬
⇒ A - C = ১৬

অর্থাৎ, C, A এর তুলনায় ১৬ বছর ছোট।
৩৭৬.
তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?
  1. ১৯ বছর
  2. ২০ বছর
  3. ২১ বছর
  4. ২২ বছর
সঠিক উত্তর:
২১ বছর
উত্তর
সঠিক উত্তর:
২১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তিন বছর আগে দুই বোন ইমা ও হিমার বয়সের গড় ছিল ২৪ বছর। বর্তমানে তাদের ভাই আলভি সহ তাদের বয়সের গড় ২৫ বছর। আলভির বর্তমান বয়স কত?

সমাধান:
বর্তমানে ইমা ও রিমার বয়সের গড় = ২৪ + ৩ = ২৭ বছর
তাহলে, বর্তমানে ইমা ও রিমার বয়সের সমষ্টি = ২৭ × ২ = ৫৪ বছর

বর্তমানে আল্ভি ও দুই বোনের বয়সের সমষ্টি = ২৫ × ৩ = ৭৫ বছর
তাহলে, আলভির বয়স = ৭৫ – ৫৪ = ২১ বছর
৩৭৭.
পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত?
  1. ৪৪ বছর
  2. ৪৮ বছর
  3. ৫২ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও তার দুই সন্তানের বয়সের গড় ৩৬ বছর। দুই সন্তানের বয়সের গড় ২৪ বছর হলে, পিতার বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
পিতা ও দুই সন্তানের বয়সের গড় = ৩৬ বছর
∴ পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি = (৩৬ × ৩) বছর
= ১০৮ বছর 

আবার, 
দুই সন্তানের বয়সের গড় = ২৪ বছর
∴ দুই সন্তানের বয়সের সমষ্টি = (২৪ × ২) বছর 
= ৪৮ বছর 

∴ পিতার বয়স = (১০৮ - ৪৮) বছর 
= ৬০ বছর।

৩৭৮.
তাহমিদ ও মাহবুবের বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৪। ৫ বছর পরে মাহবুবের বয়স কত হবে?
  1. ৫০ বছর
  2. ৫৫ বছর
  3. ৬০ বছর
  4. ৬৫ বছর
সঠিক উত্তর:
৫৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: তাহমিদ ও মাহবুবের বর্তমান বয়সের অনুপাত ৬ : ৫। ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ : ৪। ৫ বছর পরে মাহবুবের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
তাহমিদের বর্তমান বয়স = ৬ক বছর
মাহবুবের বর্তমান বয়স = ৫ক বছর

প্রশ্নমতে,
(৬ক - ১০)/(৫ক - ১০) = ৫/৪
⇒ ২৫ক - ৫০ = ২৪ক - ৪০
⇒ ২৫ক - ২৪ক = ৫০ - ৪০
∴ ক = ১০

∴ মাহবুবের বর্তমান বয়স = ৫ × ১০ = ৫০ বছর 
∴ ৫ বছর পরে মাহবুবের বয়স হবে = ৫০ + ৫ = ৫৫ বছর
৩৭৯.
দশ বছর আগে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের তিন গুণ ছিল। বর্তমানে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের চেয়ে ১০ বছর বেশি হলে, আয়েশার ভাইয়ের বর্তমান বয়স কত?
  1. ২৫ বছর
  2. ১৮ বছর
  3. ১৬ বছর
  4. ১৫ বছর
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: দশ বছর আগে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের তিন গুণ ছিল। বর্তমানে, আয়েশার বয়স তাঁর ভাইয়ের বয়সের চেয়ে ১০ বছর বেশি হলে, আয়েশার ভাইয়ের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
আয়েশার বর্তমান বয়স ”ক” বছর
এবং তার ভাইয়ের বর্তমান বয়স ”খ” বছর

১ম শর্তমতে,
⇒ ক - ১০ = ৩(খ - ১০).......... (১)

২য় শর্তমতে,
ক = খ + ১০ 

এখন, ক এর মান (১) এ বসিয়ে পাই,
⇒ (খ + ১০) - ১০ = ৩(খ - ১০)
⇒ খ = ৩খ - ৩০
⇒ খ - ৩খ = - ৩০
⇒ - ২খ = - ৩০
∴ খ = ১৫

∴ তার ভাইয়ের বর্তমান বয়স ১৫ বছর।
৩৮০.
১০ বছর আগে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল ৩ : ১। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ২ : ১। মায়ের বর্তমান বয়স কত?
  1. ৫০ বছর
  2. ৬০ বছর
  3. ৭০ বছর
  4. ৮০ বছর
সঠিক উত্তর:
৭০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ১০ বছর আগে মা ও মেয়ের বয়সের অনুপাত ছিল ৩ : ১। ১০ বছর পরে তাদের বয়সের অনুপাত হবে ২ : ১। মায়ের বর্তমান বয়স কত?

সমাধান: 
ধরি,
বর্তমানে মায়ের বয়স = ক বছর
বর্তমানে মেয়ের বয়স = খ  বছর

দেওয়া আছে, 
১০ বছর আগে বয়সের অনুপাত ৩ : ১
⇒ (ক - ১০) : (খ - ১০) = ৩ : ১
⇒ ক - ১০ = ৩(খ - ১০)
⇒ ক - ১০ = ৩খ - ৩০
⇒ ক = ৩খ - ৩০ + ১০ 
∴ ক = ৩খ - ২০ ......(১) 

এবং ১০ বছর পরে বয়সের অনুপাত ২ : ১
⇒ (ক + ১০) : (খ + ১০) = ২ : ১
⇒ ক + ১০ = ২(খ + ১০)
⇒ ক + ১০ = ২খ + ২০
⇒ ক = ২খ + ২০ - ১০ 
⇒ ক = ২খ + ১০ 
⇒ ৩খ - ২০ = ২খ + ১০ ; [১নং হতে] 
⇒ ৩খ - ২খ = ১০ + ২০ 
∴ খ = ৩০ 

১নং হতে পাই, 
∴ ক = ৩ × ৩০ - ২০ = ৯০ - ২০ = ৭০ 

সুতরাং, মায়ের বর্তমান বয়স ৭০ বছর। 

৩৮১.
৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪৫ বছর
  3. ৪০ বছর
  4. ৫০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ বছর পূর্বে স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের গড় ছিল ২৭ বছর। ৫ বছর পূর্বে স্ত্রী এবং সন্তানের বয়সের গড় ছিল ২০ বছর। স্বামীর বর্তমান বয়স কত? 

সমাধান:
৩ বছর পূর্বে - 
স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২৭ × ৩) বছর 
= ৮১ বছর 
∴ স্বামী-স্ত্রী এবং তাদের সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৮১ + (৩ × ৩)} বছর
= ৯০ বছর 

আবার, ৫ বছর পূর্বে -
স্ত্রী এবং সন্তানের বয়সের সমষ্টি ছিল = (২০ × ২) বছর
= ৪০ বছর
∴ স্ত্রী এবং সন্তানের বর্তমান বয়সের সমষ্টি ছিল = {৪০ + (৫ × ২)} বছর
= ৫০ বছর

∴ স্বামীর বর্তমান বয়স = (৯০ - ৫০) বছর
= ৪০ বছর। 
৩৮২.
২ এয়র সমান কত বর্গমিটার?
  1. ১৫০ বর্গমিটার
  2. ২৫০ বর্গমিটার
  3. ১০০ বর্গমিটার
  4. ২০০ বর্গমিটার
সঠিক উত্তর:
২০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ২ এয়র সমান কত বর্গমিটার?

সমাধান:
আমরা জানি,
১ এয়র = ১০০ বর্গমিটার
২ এয়র = (২ × ১০০) বর্গমিটার
= ২০০ বর্গমিটার

এয়র ও বর্গমিটার উভয়ই হচ্ছে ক্ষেত্রফল পরিমাপের মেট্টিক পদ্ধতির একক।
৩৮৩.
২০০০ কিলোগ্রাম = কত কুইন্টাল ?
  1. ২০ কুইন্টাল
  2. ২০০ ডেকাগ্রাম
  3. ১০ মেট্রিক টন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২০ কুইন্টাল
উত্তর
সঠিক উত্তর:
২০ কুইন্টাল
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০০ কিলোগ্রাম = কত কুইন্টাল ?

সমাধান:
১০০ কিলোগ্রাম = ১ কুইন্টাল 
১ কিলোগ্রাম = ১/১০০ কুইন্টাল 
২০০০ কিলোগ্রাম = ২০০০/১০০ = ২০ কুইন্টাল 
অতএব, ২০০০ কিলোগ্রাম ২০ কুইন্টাল সমান।
৩৮৪.
১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত? 
  1. ৩৫ বছর
  2. ২৮ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৫ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর আগে করিমের বয়স ছিল রহিমের বয়সের অর্ধেক। যদি তাদের বর্তমান বয়সের অনুপাত ৩ : ৪ হয়, তবে বর্তমানে তাদের মোট বয়স কত?

সমাধান: 
মনে করি, 
করিমের বর্তমান বয়স = ৩ক বছর 
∴ রহিমের বর্তমান বয়স = ৪ক বছর 

আবার, 
১০ বছর আগে, 
করিমের বয়স ছিল = (৩ক - ১০) বছর 
∴ রহিমের বয়স ছিল = (৪ক -১০) বছর 

প্রশ্নমতে, 
৩ক - ১০ = ১/২ (৪ক - ১০) 
বা, ৬ক - ২০ = ৪ক - ১০ 
বা, ৬ক - ৪ক = - ১০ + ২০
বা, ২ক = ১০
বা, ক = ১০/২
∴ ক = ৫ 
করিমের বর্তমান বয়স = (৩ × ৫) বছর 
= ১৫ বছর 
∴ রহিমের বর্তমান বয়স = (৪ × ৫) বছর 
= ২০ বছর 

∴ বর্তমানে তাদের মোট বয়স = (১৫ + ২০) বছর
= ৩৫ বছর।
৩৮৫.
৩০০ কিলোমিটার কত মাইলের সমান?
  1. ১৬০ মাইল
  2. ১৭৫ মাইল
  3. ১৬২ মাইল
  4. ১৮৬ মাইল
সঠিক উত্তর:
১৮৬ মাইল
উত্তর
সঠিক উত্তর:
১৮৬ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০ কিলোমিটার কত মাইলের সমান?

সমাধান:
আমরা জানি,
১ কিলোমিটার = ০. ৬২ মাইল
৩০০ কিলোমিটার = (০. ৬২ × ৩০০) মাইল
= ১৮৬ মাইল
৩৮৬.
পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। বাবার বর্তমান বয়স কত?
  1. ২৫
  2. ৩৫
  3. ৪৫
  4. ৬৫
সঠিক উত্তর:
৩৫
উত্তর
সঠিক উত্তর:
৩৫
ব্যাখ্যা

প্রশ্ন: পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত ৭ : ২। ৫ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ৮ : ৩। বাবার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পিতার বর্তমান বয়স = ৭ক 
পুত্রের বর্তমান বয়স = ২ক

৫ বছর পর:
পিতার বয়স = ৭ক + ৫
পুত্রের বয়স = ২ক + ৫

নতুন ৮ : ৩ অনুপাত অনুসারে:
⇒ (৭ক + ৫) / (২ক + ৫) = ৮ / ৩ 
⇒ ৩(৭ক + ৫) = ৮(২ক + ৫)
⇒ ২১ক + ১৫ = ১৬ক + ৪০
⇒ ২১ক - ১৬ক = ৪০ - ১৫
⇒ ৫ক = ২৫
⇒ ক = ৫

∴ বাবার বর্তমান বয়স = ৭ক = ৭ × ৫ = ৩৫ বছর

৩৮৭.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলে বয়সের ৩ গুণ। যদি ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হয়, তবে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
  1. ৩৯ বছর
  2. ৪২ বছর
  3. ৩৭ বছর
  4. ৪৭ বছর
সঠিক উত্তর:
৩৭ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৭ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলে বয়সের ৩ গুণ। যদি ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হয়, তবে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
ছেলের বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে, ৫ বছর পরে ছেলের বয়স ১৫ বছর হবে।
⇒ ক + ৫ = ১৫
∴ ক = ১০ বছর

∴ স্ত্রীর বর্তমান বয়স = ছেলের বয়সের ৩ গুণ
 = ৩ × ১০ = ৩০ বছর

ব্যক্তিটি তার স্ত্রীর চেয়ে ৭ বছরের বড়।
∴ ব্যক্তির বর্তমান বয়স = ৩০ + ৭ = ৩৭ বছর

৩৮৮.
B-এর বয়স A-এর দ্বিগুণ, কিন্তু E-এর বয়সের অর্ধেক। C-এর বয়স A-এর অর্ধেক, কিন্তু D-এর বয়সের দ্বিগুণ। সবচেয়ে বেশী বয়স্ক কে?
  1. A
  2. B
  3. D
  4. E
সঠিক উত্তর:
E
উত্তর
সঠিক উত্তর:
E
ব্যাখ্যা

প্রশ্ন: B-এর বয়স A-এর দ্বিগুণ, কিন্তু E-এর বয়সের অর্ধেক। C-এর বয়স A-এর অর্ধেক, কিন্তু D-এর বয়সের দ্বিগুণ। সবচেয়ে বেশী বয়স্ক কে?

সমাধান:
ধরি, A = x
তাহলে, B = 2x
এবং B হলো E-এর বয়সের অর্ধেক
 ∴ E = 4x
আবার, C = x/2
এবং C হলো D-এর বয়সের দ্বিগুণ
 ∴ D = x/4

∴ সবচেয়ে বেশী বয়স্ক হচ্ছে E

৩৮৯.
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?
  1. ১২ বছর
  2. ১৫ বছর
  3. ১৮ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ। ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ ছিল। পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
পুত্রের বয়স = ক বছর
পিতার বয়স = ৩ক বছর

৫ বছর আগে পুত্রের বয়স ছিল = ক - ৫ বছর
৫ বছর আগে পিতার বয়স ছিল = ৩ক - ৫ বছর

প্রশ্নমতে,
৩ক - ৫ = ৪(ক - ৫)
⇒ ৩ক - ৫ = ৪ক - ২০
⇒ ৪ক - ৩ক = ২০ - ৫
∴ ক = ১৫
∴ পুত্রের বর্তমান বয়স ১৫ বছর।
৩৯০.
১ ইঞ্চি = কত সেন্টিমিটার?
  1. ২.৫৪ সেন্টিমিটার
  2. ৩৯.৩৭ সেন্টিমিটার
  3. ১০ সেন্টিমিটার
  4. ১.৭৬ সেন্টিমিটার
সঠিক উত্তর:
২.৫৪ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
২.৫৪ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = কত সেন্টিমিটার?

সমাধান:
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি
১ মিটার = ১০০ সেন্টিমিটার
৩৯১.
পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?
  1. ৪০ বছর
  2. ৫০ বছর
  3. ৬০ বছর
  4. ৭০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের যোগফল ৮০ বছর। পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ। পিতার বয়স কত?

সমাধান:
ধরি
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ৩ক বছর

প্রশ্নমতে
৩ক + ক = ৮০
⇒ ৪ক = ৮০
∴ ক = ২০ বছর

পিতার বয়স = (২০ × ৩) বছর
= ৬০ বছর
৩৯২.
কোনো সংখ্যার ৩/৫ অংশের সাথে ৫ যোগ করলে সংখ্যাটির ৩/৪ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ৭০/৩
  2. ৫০/৩
  3. ১০০/৩
  4. ১৩০/৩
সঠিক উত্তর:
১০০/৩
উত্তর
সঠিক উত্তর:
১০০/৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সংখ্যার ৩/৫ অংশের সাথে ৫ যোগ করলে সংখ্যাটির ৩/৪ অংশ হবে। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ক/৫) + ৫ = ৩ক/৪
বা, (৩ক + ২৫)/৫ = ৩ক/৪ 
বা, ১৫ক = ১২ক + ১০০
বা, ১৫ক - ১২ক = ১০০
বা, ৩ক = ১০০
∴ ক = ১০০/৩
৩৯৩.
খ এর বয়স ক এর বয়সের দ্বিগুণ। গ এর বয়স খ এর বয়সের দ্বিগুণ। ক ও গ এর বয়সের পার্থক্য ১২ বছর হলে, খ এর বয়স কত?
  1. ১০ বছর
  2. ১৪ বছর
  3. ৮ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: খ এর বয়স ক এর বয়সের দ্বিগুণ। গ এর বয়স খ এর বয়সের দ্বিগুণ। ক ও গ এর বয়সের পার্থক্য ১২ বছর হলে, খ এর বয়স কত?

সমাধান:
ধরি,
ক এর বর্তমান বয়স = x বছর
তাহলে,
খ এর বয়স = ২x বছর
এবং গ এর বয়স = খ এর দ্বিগুণ = ২ × ২x = ৪x বছর

প্রশ্নমতে, ক ও গ এর বয়সের পার্থক্য ১২ বছর
∴ গ - ক = ১২
⇒ ৪x - x = ১২
⇒ ৩x = ১২
⇒ x = ৪

∴ খ এর বয়স = ২x = ২ × ৪ = ৮ বছর

সুতরাং, খ এর বয়স ৮ বছর।

৩৯৪.
০.৫ মাইলে কত ফুট?
  1. ৫২৮০ ফুট
  2. ৩৬৩৬ ফুট
  3. ১৮২৪ ফুট
  4. ২৬৪০ ফুট
সঠিক উত্তর:
২৬৪০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২৬৪০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ০.৫ মাইলে কত ফুট?

সমাধান:
আমরা জানি,
১ মাইল = ১৭৬০ গজ
১ গজ = ৩ ফুট
∴ ১ মাইল = ১৭৬০×৩ = ৫২৮০ ফুট
∴ ০.৫ মাইল = ৫২৮০/২ ফুট
= ২৬৪০ ফুট
৩৯৫.
পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। কন্যার বর্তমান বয়স কত?
  1. ৬ বছর
  2. ৮ বছর
  3. ১০ বছর
  4. ১২ বছর
সঠিক উত্তর:
৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৪৪ বছর এবং অন্তর ২৮ বছর। কন্যার বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
কন্যার বর্তমান বয়স = ক বছর
∴ পিতার বর্তমান বয়স = ক + ২৮ বছর

প্রশ্নমতে,
ক  + ক + ২৮ = ৪৪
⇒ ২ক = ৪৪ - ২৮
⇒ ২ক = ১৬
⇒ ক = ৮

∴ কন্যার বর্তমান বয়স = ৮ বছর
৩৯৬.
এক বর্গকিলোমিটার কত বর্গমিটারের সমান হয়?
  1. ১০০ বর্গ মিটার
  2. ১৫০ বর্গমিটার
  3. ১০ লক্ষ বর্গমিটার
  4. ১৫০ লক্ষ বর্গমিটার
সঠিক উত্তর:
১০ লক্ষ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ লক্ষ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: এক বর্গকিলোমিটার কত বর্গমিটারের সমান হয়?

সমাধান:
আমরা জানি, 
১ কিলোমিটার = ১০০০ মিটার
∴ ১ বর্গকিলোমিটার = (১ কিলোমিটার) × (১ কিলোমিটার)
= (১০০০ × ১০০০) মিটার
= ১০,০০,০০০ বর্গমিটার
= ১০ লক্ষ বর্গমিটার

৩৯৭.
১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫8 বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?
  1. ২৩ বছর
  2. ২৭ বছর
  3. ২৬ বছর
  4. ২৪ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন ব্যক্তির গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে দুইজন ব্যক্তির বয়সের গড় ৫8 বছর। তাহলে বাকি ১৩ জন ব্যক্তির বয়সের গড় কত হবে?

সমাধান:
১৫ জন ব্যক্তির মোট বয়স = (২৮ × ১৫) = ৪২০ বছর
দুইজন ব্যক্তির মোট বয়স (৫৪ × ২) = ১০৮ বছর

∴ ১৩ জন ব্যক্তির মোট বয়স = (৪২০ - ১১০) বছর = ৩১২ বছর
∴ ১৩ জন ব্যক্তির বয়সের গড় = (৩১২/১৩) বছর = ২৪ বছর
৩৯৮.
পিতার বর্তমান বয়স পুত্রের চারগুণ। পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ১। পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত?
  1. ৪ : ১
  2. ৩ : ১
  3. ৩ : ২
  4. ৫ : ১
সঠিক উত্তর:
৩ : ১
উত্তর
সঠিক উত্তর:
৩ : ১
ব্যাখ্যা

প্রশ্ন: পিতার বর্তমান বয়স পুত্রের চারগুণ। পাঁচ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৭ : ১। পাঁচ বছর পর পিতা পুত্রের বয়সের অনুপাত কত?

সমাধান:
ধরি,
পুত্রের বর্তমান বয়স = ক
পিতার বর্তমান বয়স = ৪ক

প্রশ্নমতে,
৪ক - ৫ : ক - ৫ = ৭ : ১
বা, ৭ক - ৩৫ = ৪ক - ৫
বা, ৩ক = ৩০
∴ ক = ১০

পুত্রের বর্তমান বয়স = ১০ বছর
পিতার বর্তমান বয়স = (৪ × ১০) = ৪০ বছর

পাঁচ বছর পর তাদের বয়সের অনুপাত = ৪৫ : ১৫ = ৩ : ১

৩৯৯.
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৮ বছর। মাতার বয়স কত?
  1. ৩৪ বছর
  2. ৩৮ বছর
  3. ৪০ বছর
  4. ৩২ বছর
সঠিক উত্তর:
৩৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর। আবার পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৮ বছর। মাতার বয়স কত?

সমাধান: 
পিতা ও পুত্রের বয়সের গড় ৪০ বছর
পিতা ও পুত্রের মোট বয়স (৪০ × ২) বছর = ৮০ বছর 

পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৮ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স= (৩৮ × ৩) বছর
= ১১৪ বছর

∴ পুত্রের বয়স = (১১৪ - ৮০) = ৩৪ বছর 
৪০০.
১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
  1. ০.০৯২৯
  2. ৭.৩২
  3. ৬.৪৫
  4. ৬৪.৫০
সঠিক উত্তর:
৬.৪৫
উত্তর
সঠিক উত্তর:
৬.৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বর্গইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?

সমাধান:
আমরা জানি
১ ইঞ্চি =২.৫৪ সেমি
১ বর্গ ইঞ্চি = (২.৫৪ × ২.৫৪) বর্গ সেমি
= ৬.৪৫১৬ বর্গ সেমি
= ৬.৪৫বর্গ সেমি