বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন১,৭৫৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

চতুর্ভুজ সংক্রান্ত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা / ১৮ · ৪০১৫০০ / ১,৭৫৪

৪০১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 10 মিটার
  2. 5√2 মিটার 
  3. 40 মিটার
  4. 10√2 মিটার 
সঠিক উত্তর:
10 মিটার
উত্তর
সঠিক উত্তর:
10 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 50 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 50 বর্গমিটার 
বর্গক্ষেত্রের বাহু = √50 মিটার 
= √(25 × 2) মিটার
= 5√2 মিটার

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 5√2 মিটার
= 10 মিটার

৪০২.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের সমান। সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 15√2
  2. খ) 25√2
  3. গ) 18√2
  4. ঘ) 20√2
সঠিক উত্তর:
খ) 25√2
উত্তর
সঠিক উত্তর:
খ) 25√2
ব্যাখ্যা
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= 125 × 5
= 625
শর্তমতে,
a2 = 625 (যেহেতু সামান্তরিকের ক্ষেত্রফল = বর্গক্ষেত্রের ক্ষেত্রফল)
বা, a = 25

সুতরাং বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a
= √2 × 25
= 25√2
৪০৩.
একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে কর্ণ বরাবর হেঁটে 7√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত? 
  1. 98 বর্গমিটার
  2. 49 বর্গমিটার
  3. 70 বর্গমিটার
  4. 35 বর্গমিটার
সঠিক উত্তর:
98 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
98 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তি একটি আয়তাকার জমিতে কর্ণ বরাবর হেঁটে 7√5 মিটার দূরত্ব অতিক্রম করলে এবং জমির দৈর্ঘ্য এর প্রস্থের দ্বিগুণ হলে, জমির ক্ষেত্রফল কত? 

সমাধান:
ধরি,
আয়তাকার জমির প্রস্থ = x
∴ আয়তাকার জমির প্রস্থ দৈর্ঘ্য = 2x

প্রশ্নমতে,
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)
⟹7√5 = √{(2x)2 + x2}
⇒7√5 = √(4x2 + x2)
⇒7√5 = √(5x2)
⇒7√5 = x√5
⇒ x = 7

∴জমির ক্ষেত্রফল = 2x ×x = 2x2 = 2 × 72 = 98 বর্গমিটার

৪০৪.
একটি আয়তক্ষেত্রের কর্ণ ২৫ মিটার এবং একটি বাহু ১৫ মিটার হলে অপর বাহু কত?
  1. ১০ মিটার
  2. ১২ মিটার
  3. ১৫ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণ ২৫ মিটার এবং একটি বাহু ১৫ মিটার হলে অপর বাহু কত?

সমাধান:
প্রদত্ত: d = ২৫ মিটার, a = ১৫ মিটার
আয়তক্ষেত্রের কর্ণ d এবং বাহু a, b এর মধ্যে সম্পর্ক:
d= a+ b
২৫ = ১৫ + b
৬৫৫ = ২৫৫ + b
b = ৪০০
b = ২০মিটার 

∴ অপর বাহু = ২০ মিটার

৪০৫.
ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। যদি ∠BAD = ১০০° হয়, তাহলে ∠BCE = কত?
  1. ৮০°
  2. ১০০°
  3. ৯০°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৮০°
উত্তর
সঠিক উত্তর:
৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের DC ভূমিকে E পর্যন্ত বাড়ানো হলো। যদি ∠BAD = ১০০° হয়, তাহলে ∠BCE = কত?

সমাধান:
দেওয়া আছে,
∠BAD = ১০০°
সামান্তরিক হতে পাই,
∠BAD = ∠BCD = ১০০°


এখন, চিত্র হতে পাই,
DC কে E পর্যন্ত বর্ধিত করায়, DCE একটি সরলরেখা, তাই ∠DCE = ১৮০°।
∴ ∠BCD + ∠BCE = ∠DCE
⇒ ১০০° + ∠BCE = ১৮০°
⇒ ∠BCE = ১৮০° - ১০০° = ৮০°
∴ ∠BCE = ৮০°
৪০৬.
ABCD সামান্তরিকের CD বাহুকে E পর্যন্ত বর্ধিত করা হলো যেনো ∠B = 75° হয়, তাহলে ∠ADE = ?
  1. ক) 90°
  2. খ) 95°
  3. গ) 100°
  4. ঘ) 105°
সঠিক উত্তর:
ঘ) 105°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 105°
ব্যাখ্যা

∠B = ∠D = 75°
∠ADE = 180° - ∠D
= 180° - 75°
= 105°

৪০৭.
একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ ও ১৪ সে. মি. । অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব হবে?
  1. ৬০°
  2. ৯০°
  3. ১২০°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ৮ ও ১৪ সে. মি. । অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তটি আঁকা সম্ভব হবে?

সমাধান:
আয়তক্ষেত্রের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যাই হোক না কেন অন্তর্ভুক্ত প্রত্যেকটি কোণ ৯০° ।

আমরা জানি,
আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ অর্থাৎ ৯০° ।
৪০৮.
66 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 21 সে.মি. 
  2. 42 সে.মি. 
  3. 44 সে.মি. 
  4. 48 সে.মি. 
সঠিক উত্তর:
42 সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
42 সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: 66 সে.মি. বাহুবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের বাহু = 66 সে.মি.

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = 4 × বাহুর দৈর্ঘ্য = (4 × 66) সে.মি. = 264 সে.মি.
বৃত্তের পরিসীমা (পরিধি) = 2πr 

প্রশ্নমতে,
2πr = 264
⇒ r = 264/2π
⇒ r = 264/{2 × (22/7)}
⇒ r = (264 × 7)/44
⇒ r = 42 সে.মি.
৪০৯.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কত?
  1. ১৮০°
  2. ১৯০°
  3. ৩৬০°
  4. ১৭০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৪১০.
একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 6 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 60 বর্গমিটার
  2. 66 বর্গমিটার
  3. 76 বর্গমিটার
  4. 86 বর্গমিটার
সঠিক উত্তর:
66 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
66 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের উচ্চতা 6 মিটার এবং সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার এবং 10 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র:
A=1/2 × (সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল) × উচ্চতা
= 1/2 × (12 + 10) × 6 
= 1/2 × (22) × 6 
= 22 × 3
= 66 বর্গমিটার

∴ ক্ষেত্রফল 66 বর্গমিটার

৪১১.
১৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) ৫√π ফুট
  2. খ) ৬√π ফুট
  3. গ) ৭√π ফুট
  4. ঘ) ৮√π ফুট
সঠিক উত্তর:
ঘ) ৮√π ফুট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮√π ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬ ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
ব্যাস ১৬ ফুট
ব্যাসার্ধ = ৮ ফুট
ক্ষেত্রফল = π ৮
= ৬৪π বর্গফুট

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৬৪π বর্গফুট
∴ বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য = ৮√π ফুট
৪১২.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৭ বর্গসে.মি.
  2. খ) ২৪ বর্গসে.মি.
  3. গ) ১২ বর্গসে.মি.
  4. ঘ) ৪৮ বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৬ × ৮ বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
৪১৩.
একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ৫ সে. মি. হলে ঐ বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে -
  1. ক) 5√2 বর্গ সেমি
  2. খ) 25 বর্গ সেমি
  3. গ) 50 বর্গ সেমি
  4. ঘ) 25√2 বর্গ সেমি
সঠিক উত্তর:
গ) 50 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
গ) 50 বর্গ সেমি
ব্যাখ্যা

বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2a = √2.5
∴ কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (√2.5)2 বর্গসেমি
= 2 × 25 বর্গসেমি
= 50 বর্গসেমি

৪১৪.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ক) ১২ সে.মি.
  2. খ) ১৮ সে.মি.
  3. গ) ২৪ সে.মি.
  4. ঘ) ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
গ) ২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ সে.মি.
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = ১/২×৮×৯ = ৩৬ বর্গ সে.মি.।
ধরি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = a
প্রশ্নমতে, a² = ৩৬
∴ a = ৬
∴ বর্গক্ষেত্রটির পরিসীমা = ৪a = ৪×৬ = ২৪ সে.মি.।

৪১৫.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ মিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ক) ২৫৬ বর্গমিটার
  2. খ) ২৬৬ বর্গমিটার
  3. গ) ২৮০ বর্গমিটার
  4. ঘ) ২৮৮ বর্গমিটার
সঠিক উত্তর:
ঘ) ২৮৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ৭২ মিটার এবং প্রস্থ দৈর্ঘ্যের অর্ধেক হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? 

সমাধান: 

ধরি,
প্রস্থ ক মিটার
∴ দৈর্ঘ্য ২ক মিটার

প্রশ্নমতে,
২(ক + ২ক) = ৭২
৬ক = ৭২
ক = ১২ মিটার

প্রস্থ = ১২ মিটার
দৈর্ঘ্য = ২৪ মিটার

∴ ক্ষেত্রফল = (১২ × ২৪) বর্গমিটার
= ২৮৮ বর্গমিটার
৪১৬.
চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4x হলে, x এর মান কত?
  1. ক) 30°
  2. খ) 45°
  3. গ) 55°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ঘ) 90°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 90°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের সমষ্টি 4x হলে, x এর মান কত? 

সমাধান: 
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০° 

শর্তমতে,
4x = 360°
বা, x = 360°/4
∴ x = 90°  
৪১৭.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ৬৬ মিটার
  2. ৮৪ মিটার
  3. ৭২ মিটার
  4. ৮৮ মিটার
সঠিক উত্তর:
৭২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং ক্ষেত্রফল ২৮৮বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
ধরি,
ঘরের প্রস্থ = ক মিটার

তাহলে,
ঘরের দৈর্ঘ্য = ২ক মিটার
ঘরের ক্ষেত্রফল = ক × ২ক
= ২ক বর্গমিটার

প্রশ্নমতে,
২ক = ২৮৮
⇒ ক = ২৮৮/২
⇒ ক= ১৪৪
∴ ক = ১২ মিটার

∴ পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ (২ক + ক)
= ২ × ৩ক
= ২ × ৩ × ১২
= ৭২ মিটার
৪১৮.
একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার। জমিটির পরিসীমা কত মিটার? 
  1. ১৩৫ মিটার
  2. ২৪০ মিটার
  3. ৮৫ মিটার
  4. ২৭০ মিটার
সঠিক উত্তর:
২৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার জমির ক্ষেত্রফল ৪২৫০ বর্গমিটার এবং প্রস্থ ৫০ মিটার। জমিটির পরিসীমা কত মিটার? 

সমাধান: 
ধরি, 
জমিটির দৈর্ঘ্য = x মিটার 
∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 
বা, ৪২৫০ = x × ৫০ 
বা, x = ৪২৫০/৫০ 
∴ x = ৮৫ 
অর্থাৎ, দৈর্ঘ্য = ৮৫ মিটার 

∴ জমিটির পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ) 
= ২ (৮৫ + ৫০) মিটার 
= (২ × ১৩৫) মিটার 
= ২৭০ মিটার । 
৪১৯.
একটি আয়তকার বাগানের প্রস্থ ১৬ মিটার, এর ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে পরিসীমা কত?
  1. ১৬ মিটার
  2. ৮২ মিটার
  3. ২৫ মিটার
  4. ৪১ মিটার
সঠিক উত্তর:
৮২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার বাগানের প্রস্থ ১৬ মিটার, এর ক্ষেত্রফল ৪০০ বর্গমিটার হলে পরিসীমা কত?

সমাধান:
বাগানের দৈর্ঘ্য = ৪০০/১৬ = ২৫ মিটার

বাগানের পরিসীমা = ২(২৫ + ১৬) মিটার
=২ × ৪১ মিটার
= ৮২ মিটার
৪২০.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12 সে.মি.
  2. 14 সে.মি.
  3. 16 সে.মি.
  4. 18 সে.মি.
সঠিক উত্তর:
18 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
18 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ও একটি রম্বসের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. এবং রম্বসের একটি কর্ণ 16 সে.মি. হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনেকরি 
রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য = x সে.মি. 

বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য 12 সে.মি. 
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 
রম্বসের ক্ষেত্রফল = 144 বর্গ সে.মি. 

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল  = (1/2) (কর্ণদ্বয়ের গুণফল)
144 = (1/2)(x  × 16)
বা, 8x = 144
∴ x = 18 সে.মি. 
৪২১.
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50√5 বর্গ একক ও প্রস্থ 10 একক হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) 11 একক
  2. খ) 12 একক
  3. গ) 13 একক
  4. ঘ) 15 একক
সঠিক উত্তর:
ঘ) 15 একক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 15 একক
ব্যাখ্যা
একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 50√5 বর্গ একক ও প্রস্থ 10 একক
অতএব, দৈর্ঘ্য = 50√5 বর্গ একক/10 একক = 5√5 একক
কর্ণের দৈর্ঘ্য = √{(5√5)2 + (10)2} একক = √(125 + 100} একক = 15 একক
৪২২.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৪৬ সেন্টিমিটার ও ৩৬ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 
  1. ১৬৫৬ বর্গ সেন্টিমিটার
  2. ৮২৮ বর্গ সেন্টিমিটার
  3. ১৬২৬ বর্গ সেন্টিমিটার
  4. ৮১৮ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৮২৮ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৮২৮ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৪৬ সেন্টিমিটার ও ৩৬ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৪৬ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ৩৬ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৪৬ × ৩৬
= ৮২৮ বর্গ সেন্টিমিটার

৪২৩.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-
  1. ১৮, ১৪ মিটার
  2. ১৬, ১২ মিটার
  3. ২৭, ১৯ মিটার
  4. ৩২, ২৩ মিটার
সঠিক উত্তর:
১৮, ১৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮, ১৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৯ : ৭ হলে এবং এর পরিসীমা ৬৪ মিটার হলে, ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে-

সমাধান:
আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৯ক , প্রস্থ ৭ক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ ( দৈর্ঘ্য + প্রস্থ )
= ২ (৯ক + ৭ক )
= ৩২ক

প্রশ্নমতে,
৩২ক = ৬৪
⇒ ক = ৬৪/৩২
∴ ক = ২ মিটার

আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য = ৯ × ২ = ১৮ মিটার ,
এবং, প্রস্থ = ৭ × ২ মিটার = ১৪ মিটার
৪২৪.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?
  1. ক) 2√2 একক
  2. খ) 4√2 একক
  3. গ) 4 একক
  4. ঘ) 2 একক
সঠিক উত্তর:
গ) 4 একক
উত্তর
সঠিক উত্তর:
গ) 4 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 2√2 একক হলে এর কর্ণের দৈর্ঘ্য কত একক?

সমাধান: 

ABCD বর্গের বাহু AB = 2√2 একক, বাহু AD = 2√2 একক 
BD বর্গের কর্ণ।

ABD সমকোণী ত্রিভুজে,
BD = √(AB2 + AD2)
= √{(2√2)2 + (2√2)2}
= √(8 + 8)
= √16
= 4

∴ কর্ণের দৈর্ঘ্য 4 একক
৪২৫.
একটি ঘনবস্তুর মাত্রা কয়টি? 
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
গ) ৩ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনবস্তুর মাত্রা কয়টি? 

সমাধান: 
ঘনবস্তু (Solid) কোনো জাগতিক বস্তু যে স্থান দখল করে থাকে, তা তিন দিকে বিস্তৃত।
- এ তিন দিকের বিস্তার বস্তুটির তিনটি মাত্রা (Three dimension) দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নির্দেশ করে। সেজন্য প্রত্যেক ত্রিমাত্রিক (three-dimensional) বস্তুকে বলা হয় ঘনবস্তু (Solid)।
-যেমন, একটি ইট বা বাক্সের তিনটি মাত্রা দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। একটি বল বা গোলকেরও তিনটি মাত্রা আছে। এর তিন মাত্রার অভিন্নতা স্পষ্টভাবে বোঝা না গেলেও একে দৈর্ঘ্য-প্রস্থ-উচ্চতা বিশিষ্ট খণ্ডে বিভক্ত করা যায়। এগুলো ঘনবস্তু ।
উৎস: গণিত, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় 
৪২৬.
৩৬ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির দ্বিগুণ হলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৬ মিটার
  2. খ) ২৪ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ৮ মিটার
সঠিক উত্তর:
গ) ১২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৬ বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণটির দ্বিগুণ হলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
আমরা জানি,
রম্বসের দুটি কর্ণ d1 এবং d2 হলে এর ক্ষেত্রফল (1/2) × d1 × d2

ধরি,
রম্বসটির ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য x মিটার
বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 2x মিটার

রম্বসটির ক্ষেত্রফল = (1/2) × x × 2x = x²

শর্তমতে,
x2 = 36
x = 6

তাহলে বৃহত্তম কর্ণের দৈর্ঘ্য 2 × 6 মিটার = 12 মিটার
৪২৭.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 
  1. ২০০ বর্গমিটার
  2. ২০৮ বর্গমিটার
  3. ২৮০ বর্গমিটার
  4. ২৫৬ বর্গমিটার
সঠিক উত্তর:
২০৮ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২০৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার 
=২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার 
= ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার 

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার 
= ২০৮ বর্গমিটার। 
৪২৮.
একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ১০ বর্গ সে.মি. 
  2. ১৬ বর্গ সে.মি. 
  3. ১২ বর্গ সে.মি. 
  4. ২২ বর্গ সে.মি. 
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি. 
উত্তর
সঠিক উত্তর:
১২ বর্গ সে.মি. 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি. হলে, রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে ৪ সে.মি. এবং ৬ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × (৪ x ৬) বর্গ সে.মি.
= ১২ বর্গ সে.মি. 
৪২৯.
আয়তাকার চতুর্ভুজের ভূমি ১২ একক ও উচ্চতা ৮ একক হলে ক্ষেত্রফল ও পরিধির অনুপাত কত?
  1. ২ : ৫
  2. ৫ : ৩ 
  3. ৪ : ৫
  4. ১২ : ৫
সঠিক উত্তর:
১২ : ৫
উত্তর
সঠিক উত্তর:
১২ : ৫
ব্যাখ্যা

প্রশ্ন: আয়তাকার চতুর্ভুজের ভূমি ১২ একক ও উচ্চতা ৮ একক হলে ক্ষেত্রফল ও পরিধির অনুপাত কত?

সমাধান:
আয়তাকার চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে,
ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= ১২ × ৮
= ৯৬ বর্গ একক

পরিধি = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (১২ + ৮) = ৪০ একক

ক্ষেত্রফল : পরিধি = ৯৬ : ৪০
= ২৪ : ১০
= ১২ : ৫
∴ ক্ষেত্রফল ও পরিধির অনুপাত = ১২ : ৫

৪৩০.
একটি বর্গের পরিসীমা 48 সে.মি.। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গটির ক্ষেত্রফলের চেয়ে 4 বর্গ সে.মি. কম। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 14 সে.মি. হলে, আয়তক্ষেত্রের পরিসীমা কত? 
  1. 24 সে.মি.
  2. 48 সে.মি.
  3. 50 সে.মি.
  4. 42 সে.মি.
সঠিক উত্তর:
48 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
48 সে.মি.
ব্যাখ্যা
দেওয়া আছে, 
বর্গের পরিসীমা 48 সে.মি.
বর্গের একবাহুর দৈর্ঘ্য = 48/4 = 12 
বর্গের ক্ষেত্রফল = 122 = 144 বর্গ সে.মি.

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (144 - 4) বর্গ সে.মি.
                                      = 140 বর্গ সে.মি. 

আয়তক্ষেত্রের দৈর্ঘ্য =14 সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = 140/14 = 10 সে.মি.

আয়তক্ষেত্রের পরিসীমা = 2(14 + 10) সে.মি.
                                     = 2 × 24 
                                      = 48 সে.মি.
৪৩১.
যে সামন্তরিকের সকল বাহু সমান, কিন্তু কোণগুলো সমকোণ, তাকে বলে-
  1. ক) বর্গক্ষেত্র
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) আয়তক্ষেত্র
  4. ঘ) রম্বস
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্গক্ষেত্র
ব্যাখ্যা
সামান্তরিক: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
আয়তক্ষেত্র: যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে।
বর্গক্ষেত্র: যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।
৪৩২.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি. এবং প্রস্থ 10 সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. 7.2 সে.মি.
  2. 7.3 সে.মি.
  3. 7.0 সে.মি.
  4. 7.1 সে.মি.
সঠিক উত্তর:
7.2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7.2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 সে.মি. এবং প্রস্থ 10 সে.মি. । আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বৃদ্ধি করে 25 সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে? 

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = 18 × 10 = 180 বর্গ সে.মি.
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ x সে.মি. হলে,
ক্ষেত্রফল = 25x বর্গ সে.মি.

প্রশ্নমতে,
25x = 180
⇒ x = 180/25
∴ x = 7.2 সে.মি.

অতএব, আয়তক্ষেত্রটির প্রস্থ 7.2 সে.মি. হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে।
৪৩৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি., আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?
  1. ৬ সে.মি.
  2. ৮ সে.মি.
  3. ৪ সে.মি.
  4. ৫ সে.মি.
সঠিক উত্তর:
৬ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১৮ সে.মি. এবং প্রস্থ ১০ সে.মি., আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করে ৩০ সে.মি. করা হলো। আয়তক্ষেত্রটির প্রস্থ কত হলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে?

সমাধান:
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (১৮ × ১০) বর্গ সে.মি.
= ১৮০ বর্গ সে.মি.

এখন,
নতুন আয়তক্ষেত্রের প্রস্থ ক সে.মি. হলে,
∴ ক্ষেত্রফল = ৩০ক বর্গ সে.মি.

প্রশ্নমতে,
৩০ক = ১৮০
⇒ ক = ১৮০/৩০
∴ ক = ৬ সে.মি.
৪৩৪.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের অন্তর 2 মিটার এবং তাদের মধ্যে লম্বদূরত্ব 3 মিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 60 বর্গমিটার হলে, বৃহত্তম বাহুটি কত? 
  1. 13 মিটার
  2. 15 মিটার
  3. 19 মিটার
  4. 21 মিটার
সঠিক উত্তর:
21 মিটার
উত্তর
সঠিক উত্তর:
21 মিটার
ব্যাখ্যা
মনে করি,
সমান্তরাল বাহুদ্বয় x ও (x + 2) মিটার
∴ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (1/2)(x + x+ 2) × 3 বর্গ মিটার
                                        = (3/2)(2x + 2)
                                         = (3/2) 2(x +1)
                                         = 3x + 3
প্রশ্নমতে,  
3x + 3 = 60
বা, 3x = 57
বা, x = 19

বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য = 19 + 2 = 21 মিটার।
৪৩৫.
একটি রম্বসের ক্ষেত্রফল 35 বর্গসে.মি. এবং একটি কর্ণ 7 সে.মি. হলে অপর কর্ণের পরিমাণ কত?
  1. 8 সে.মি.
  2. 10 সে.মি.
  3. 15 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
10 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
10 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 35 বর্গসে.মি. এবং একটি কর্ণ 7 সে.মি. হলে অপর কর্ণের পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
রম্বসের ক্ষেত্রফল = 35 বর্গসে.মি.
একটি কর্ণ = 7 সে.মি.
ধরি, অপর কর্ণ = d

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × (প্রথম কর্ণ × দ্বিতীয় কর্ণ)

প্রশ্নমতে,
(1/2) × 7 × d = 35
বা, 7 × d = 35 × 2
বা, 7d = 70
বা, d = 70/7
∴ d = 10

∴ অপর কর্ণের পরিমাণ = 10 সে.মি.।

৪৩৬.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?
  1. ক) ৪০ মি. ও ৫২মি.
  2. খ) ৪২ মি. ও ৩০মি.
  3. গ) ৪০ মি. ও ২৮ মি.
  4. ঘ) ৩৮ মি. ও ২৬ মি.
সঠিক উত্তর:
গ) ৪০ মি. ও ২৮ মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০ মি. ও ২৮ মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ কত?

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ প্রস্থ = ২৮ মিটার 
এবং দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার = ৪০ মিটার
৪৩৭.
যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. 10%
  2. 21%
  3. 20%
  4. 50%
সঠিক উত্তর:
21%
উত্তর
সঠিক উত্তর:
21%
ব্যাখ্যা

প্রশ্ন: যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে এর ক্ষেত্রফ শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = 100 একক
 ∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (100)2 বর্গ একক
= 10000 বর্গ একক 

আবার,
বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে,
 ∴ বাহুর নতুন দৈর্ঘ্য = (100 + 100 এর 10%) একক 
= (100 + 100 এর 10/100) একক 
= (100 + 10) একক 
= 110 একক 

∴ বর্গক্ষেত্রের নতুন ক্ষেত্রফল = (110)2 = 12100 বর্গ একক

 ∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (12100 - 10000) বর্গ একক = 2100 বর্গ একক 

এখন,
10000 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100 বর্গ একক
∴ 1 বর্গ এককে বৃদ্ধি পায় = 2100/10000 বর্গ একক
∴ 100 বর্গ এককে বৃদ্ধি পায় = {(2100 × 100)/10000} বর্গ একক
= 21 বর্গ একক 

∴ ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে = 21%

৪৩৮.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের পার্থক্য কত?
  1. ক) ৪৫°
  2. খ) ৬০°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ৯০°
সঠিক উত্তর:
ঘ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩ হলে, ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের পার্থক্য কত?

সমাধান:
আমরা জানি 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
দেয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮
ক্ষুদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)° = ৪৫°
বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)° = ১৩৫°
ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের পার্থক্য = ১৩৫° -  ৪৫° = ৯০°
৪৩৯.
একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 98 বর্গ মিটার । বর্গাকার জমির পাশে একটি আয়তাকার জমি আছে যার দৈর্ঘ্য বর্গাকার জমির কর্ণের 150 %। আবার আয়তাকার জমির প্রস্থ ও দৈর্ঘ্যর এক তৃতীয়াংশ। আয়তাকার জমির ক্ষেত্রফল বর্গাকার জমির ক্ষেত্রফলের শতকরা কত অংশ —
  1. ক) 25%
  2. খ) 50%
  3. গ) 150%
  4. ঘ) 200%
সঠিক উত্তর:
গ) 150%
উত্তর
সঠিক উত্তর:
গ) 150%
ব্যাখ্যা

বর্গাকার জমির এক বাহুর দৈর্ঘ্য = √৯৮ = ৭√২ মিটার
তাহলে, কর্ণ = ১৪ মিটার
সুতরাং, আয়তাকার জমির দৈর্ঘ্য = (১৪ X ১.৫) = ২১ মিটার
আয়তাকার জমির প্রস্থ = ৭ মিটার
আয়তাকার জমির ক্ষেত্রফল = ১৪৭ বর্গমিটার

১৪৭ বর্গমিটার ৯৮ বর্গমিটারের ১৫০%

৪৪০.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২১০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ২/৫ গুণ। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?
  1. ৩০ মিটার
  2. ৩৫ মিটার
  3. ২৫ মিটার
  4. ৪২ মিটার
সঠিক উত্তর:
৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২১০ মিটার। আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের ২/৫ গুণ। আয়তক্ষেত্রটির প্রস্থ কত মিটার?

সমাধান:
ধরি,
∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ক মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = ২ক/৫ মিটার

প্রশ্নমতে,
২(ক + ২ক/৫) = ২১০
বা, ২{(৫ক + ২ক)/৫} = ২১০
বা, ২ × ৭ক/৫ = ২১০
বা, ১৪ক/৫ = ২১০
বা, ১৪ক = ৫ × ২১০
বা, ১৪ক = ১০৫০
বা, ক = ১০৫০/১৪
∴ ক = ৭৫

∴ আয়তক্ষেত্রের প্রস্থ = (২ × ৭৫)/৫ মিটার
= ১৫০/৫ মিটার
= ৩০ মিটার

৪৪১.
আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৮ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৪৮ মিটার
  4. ঘ) ৩২ মিটার
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: আয়তাকার একটি ক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য ১২ মিটার বড় এবং ক্ষেত্রটির পরিসীমা ১৩৬ মিটার হলে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
ধরি, 
প্রস্থ = x মিটার 
দৈর্ঘ্য = (x + ১২) মিটার 

শর্তমতে, 
২(x + ১২ + x) = ১৩৬ 
বা, ২x + ১২ = ৬৮ 
বা, ২x = ৬৮ - ১২ 
বা, ২x = ৫৬ 
বা, x = ৫৬/২ 
∴ x = ২৮ 
অর্থাৎ প্রস্থ = ২৮ মিটার

∴ দৈর্ঘ্য = (২৮ + ১২) মিটার
= ৪০ মিটার
৪৪২.
একটি বর্গেক্ষেত্রের এক বাহু ১২ সে.মি হলে ঐ বর্গেক্ষেত্রের কর্ণের এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ১৪৪ বর্গ সে.মি
  2. ১০৮ বর্গ সে.মি
  3. ৫৪ বর্গ সে.মি
  4. ১৮ বর্গ সে.মি
সঠিক উত্তর:
১৮ বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
১৮ বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গেক্ষেত্রের এক বাহু ১২ সে.মি হলে ঐ বর্গেক্ষেত্রের কর্ণের এক-চতুর্থাংশের উপর অংকিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গেক্ষেত্রের এক বাহু = ১২ সে.মি

∴ বর্গেক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = (√২ × এক বাহু) একক
= (√২ × ১২) সে.মি
= ১২√২ সে.মি

∴ কর্ণের এক-চতুর্থাংশ = (১২√২ × ১/৪) সে.মি
= ৩√২ সে.মি

অর্থাৎ অংকিত নতুন বর্গক্ষেত্রে এক বাহু = ৩√২ সে.মি

∴ অংকিত নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩√২) বর্গ সে.মি
= (৯ × ২) বর্গ সে.মি
= ১৮ বর্গ সে.মি
৪৪৩.
ABCD চতুর্ভুজের AB||CD, AC = BD এবং ∠A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি? 
  1. সামান্তরিক
  2. ট্রাপিজিয়াম
  3. রম্বস
  4. আয়তক্ষেত্র
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়তক্ষেত্র
ব্যাখ্যা

প্রশ্ন: ABCD চতুর্ভুজের AB||CD, AC = BD এবং ∠A = 90° হলে, সঠিক চতুর্ভুজ কোনটি?

সমাধান: 

যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল এবং প্রতিটা কোণ এক সমকোণ, তাকে আয়তক্ষেত্র বলে।
এখানে AB||CD, AC = BD এবং কোণ A = 90°
অর্থাৎ, ABCD একটি আয়তক্ষেত্র।

৪৪৪.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17 মি. এবং প্রস্থ 8 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. 120 বর্গমিটার
  2. 50√5 বর্গমিটার
  3. 125 বর্গমিটার
  4. 75√3 বর্গমিটার
সঠিক উত্তর:
120 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
120 বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17 মি. এবং প্রস্থ 8 মি. হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ধরি,
 
আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য AC = 17 মি. এবং প্রস্থ AB = 8 মি.
∴ দৈর্ঘ্য, BC = √(172 - 82) মি.
=√(289 - 64) মি.
= √225 মি.
= 15 মি.

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 15 × 8 = 120 বর্গমিটার

৪৪৫.
একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৮ সে.মি.
  2. ৪ সে.মি.
  3. ৫ সে.মি.
  4. ১০ সে.মি.
সঠিক উত্তর:
৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য ১২ সে.মি. ও ক্ষেত্রফল ৪৮ বর্গ সে.মি. হলে, রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
ধরি,
অপর কর্ণের দৈর্ঘ্য = a সে.মি.

আমরা জানি,
∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
বা, ৪৮ = (১/২) × a × ১২
বা, ৬a = ৪৮
∴ a = ৮

∴ অপর কর্ণের দৈর্ঘ্য = ৮ সে.মি.

৪৪৬.
একটি বৃত্তের পরিধি 42π। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গের পরিসীমা কত?
  1. 88
  2. 42√2
  3. 84√2
  4. 128
সঠিক উত্তর:
84√2
উত্তর
সঠিক উত্তর:
84√2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 42π। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত একটি বর্গের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে, 
বৃত্তের পরিধি, 2πr = 42π
r = 42π/2π
⇒ r = 21

∴ বৃত্তের ব্যাস d = 2r
= 2 × 21
= 42

ধরি, বর্গের বাহু a এবং বর্গের কর্ণ = বৃত্তের ব্যাস।
d = a√2
⇒ a = d/√2
⇒ a = 42/√2
⇒ a = (42 × √2)/(√2 × √2)
⇒ a = (42 × √2)/2
∴ a = 21√2

∴ বর্গের পরিধি, 4a = 21√2 × 4
= 84√2

∴ বর্গের পরিধি 84√2

৪৪৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 
  1. ২৪ বর্গ সে.মি.
  2. ৪৮ বর্গ সে.মি.
  3. ৭২ বর্গ সে.মি.
  4. ৯৬ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ১৬ সে.মি. এবং ১২ সে.মি.। রম্বসটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ১৬ × ১২ বর্গ সে.মি. 
= ৯৬ বর্গ সে.মি. । 
৪৪৮.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?
  1. ৮ গুণ
  2. ৩ গুণ
  3. ৪ গুণ
  4. ৫ গুণ
সঠিক উত্তর:
৫ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৫ গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দ্বিগুণ এবং প্রস্থ তিনগুণ করা হলে, ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি হবে?

সমাধান: 
ধরি,
দৈর্ঘ্য = ক
প্রস্থ = খ
∴ ক্ষেত্রফল = কখ

নতুন দৈর্ঘ্য = ২ক
নতুন প্রস্থ = ৩খ
∴ ক্ষেত্রফল = (২ক × ৩খ)
= ৬কখ

∴ বৃদ্ধি = ৬কখ - কখ
= ৫কখ

অর্থাৎ ক্ষেত্রফল ৫ গুণ বৃদ্ধি পাবে।
৪৪৯.
7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 3.5√2 সে.মি.
  2. 7√3/2 সে.মি.
  3. 7√3 সে.মি.
  4. 7√2 সে.মি.
সঠিক উত্তর:
7√2 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
7√2 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 7 সে.মি. বাহুবিশিষ্ট বর্গের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বাহুর দৈর্ঘ্য = 7 সে.মি,

∴ কর্ণের দৈর্ঘ্য = √2 × বাহু 
= √2 × 7
= 7√2 সে.মি.।
৪৫০.
একটি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল ১ হেক্টর। ক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ১০০
  2. খ) ২০০
  3. গ) ৩০০
  4. ঘ) ৪০০
সঠিক উত্তর:
ক) ১০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০
ব্যাখ্যা

আমরা জানি,
১ হেক্টর = ১০০০০ বর্গমিটার
যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x মিটার হয়
তবে, x< = ১০০০০
∴ x = ১০০ মিটার

৪৫১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) 250 বর্গমিটার
  2. খ) 600 বর্গমিটার
  3. গ) 300 বর্গমিটার
  4. ঘ) 450 বর্গমিটার
সঠিক উত্তর:
গ) 300 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 300 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3 এবং এর কর্ণের দৈর্ঘ্য 25 মিটার হলে, ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4 : 3
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x 
আয়তক্ষেত্রের প্রস্থ 3x 

প্রশ্নমতে,
√{(4x)2 + (3x)2} = 25
√(16x2 + 9x2)= 25
√(25x2) = 25
5x = 25
x = 5
 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (4x × 3x)
                                      = 12x2 বর্গমিটার
                                        = 12 × 52 বর্গমিটার
                                       = 12 × 25 বর্গমিটার
                                       = 300 বর্গমিটার
৪৫২.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 17 মি. এবং ক্ষেত্রফল 120 বর্গমি. হলে এর পরিসীমা কত?
  1. ক) 23 মি.
  2. খ) 46 মি.
  3. গ) 34 মি.
  4. ঘ) 68 মি.
সঠিক উত্তর:
খ) 46 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 46 মি.
ব্যাখ্যা

ধরি,
দৈর্ঘ্য = a ও প্রস্থ b মি.
∴ ক্ষেত্রফল = ab = 120 বর্গমি.
প্রশ্নমতে, a2 + b2 = 172
বা, (a + b)2 - 2ab = 289
বা, (a + b)2 - 2.120 = 289
বা, (a + b)2 = 529
বা, a + b = 23

∴ পরিসীমা = 2 (a + b) = 46 মি.

৪৫৩.
একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। সামান্তরিকটির পরিসীমা কত?
  1. 8 সেন্টিমিটার
  2. 16 সেন্টিমিটার
  3. 32 সেন্টিমিটার
  4. 63 সেন্টিমিটার
সঠিক উত্তর:
32 সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
32 সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 9 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার। সামান্তরিকটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
সামান্তরিকের এক বাহু = 9 সেন্টিমিটার 
অপর বাহু = 7 সেন্টিমিটার 

সামান্তরিকের পরিসীমা = 2(দৈর্ঘ্য + প্রস্থ) একক 
= 2(9 + 7) সেন্টিমিটার
= (2 × 16) সেন্টিমিটার
= 32 সেন্টিমিটার 
৪৫৪.
যে চতুর্ভুজের কোণ গুলোর পরিমাপের অনুপাত ১ঃ২ঃ২ঃ৩।চতুর্ভুজের ক্ষুদ্রতম কোণ এর পরিমাপ কত?
  1. ক) ৩০°
  2. খ) ৩৫°
  3. গ) ৪০°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৫°
ব্যাখ্যা

ক্ষদ্রতম কোণ = (৩৬০ এর ১/৮)° = ৪৫°

৪৫৫.
সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি?
  1. দৈর্ঘ্য × প্রস্থ
  2. ভূমি × দৈর্ঘ্য
  3. (১/২) × ভূমি × উচ্চতা
  4. ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: সামন্তরিকের ক্ষেত্রফল কোনটি?
 
সমাধান:
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামন্তরিকের ক্ষেত্রফল  = (ভূমি × উচ্চতা)
৪৫৬.
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি ও 13 সেমি। যদি ট্রাপিজিয়ামটির উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের গড় দৈর্ঘ্যের সমান হয়, তবে এর ক্ষেত্রফল কত?
  1. 91 বর্গ সেমি
  2. 164 বর্গ সেমি
  3. 196 বর্গ সেমি
  4. 232 বর্গ সেমি
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
196 বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি ও 13 সেমি। যদি ট্রাপিজিয়ামটির উচ্চতা সমান্তরাল বাহুদ্বয়ের গড় দৈর্ঘ্যের সমান হয়, তবে এর ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সেমি ও 13 সেমি।

প্রশ্নমতে,
ট্রাপিজিয়ামটির উচ্চতা (h) = বাহুদ্বয়ের গড় মান
= (15 + 13) ÷ 2 সেমি
= 28 ÷ 2 সেমি
= 14 সেমি

আমরা জানি,
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = {(1/2) × (সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি) × উচ্চতা} বর্গ একক
= 1/2 × (15 + 13) × 14 বর্গ সেমি
= 1/2 × 28 × 14 বর্গ সেমি
= 14 × 14 বর্গ সেমি
= 196 বর্গ সেমি

∴ ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল = 196 বর্গ সেমি

৪৫৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% কমালে এবং প্রস্থ (x + 5)% বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তাহলে x এর মান কত?
  1. ক) 5
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ঘ) 20
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x% কমালে এবং প্রস্থ (x + 5)% বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, তাহলে x এর মান কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = a একক এবং প্রস্থ = b একক
ক্ষেত্রফল = ab বর্গএকক

নতুন দৈর্ঘ্য = a - a এর x%
= a - a এর x/100
= (100a - ax)/100
= a(100 - x)/100

নতুন প্রস্থ = b + b এর (x + 5)%
 b + b এর (x + 5)/100
= 100b + b (x + 5)/100
= b(100 + x + 5)/100
= b(105 + x)/100

নতুন ক্ষেত্রফল = {a(100 - x)/100} {b(105 + x)/100}
= ab(10500 - 5x - x2)/10000

এখন 
ab(10500 - 5x - x2)/10000 = ab 
10500 - 5x - x2 = 10000
500 - 5x - x2 = 0
x2 + 5x - 500 = 0
x2 + 25x - 20x - 500 = 0
x(x + 25) - 20(x + 25) = 0
(x + 25)(x- 20) = 0
x = - 25, 20

x এর মান = 20
৪৫৮.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 10 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 40 বর্গ একক
  2. 50 বর্গ একক
  3. 80 বর্গ একক
  4. 100 বর্গ একক
সঠিক উত্তর:
50 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
50 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 10 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান:
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
a√2 = 10
বা, a = 10/√2
∴ a = 5√2

∴ বর্গের ক্ষেত্রফল = (5√2)2 = 50 বর্গ একক
৪৫৯.
একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?
  1. ৯% হ্রাস
  2. ৬% হ্রাস
  3. ৯% বৃদ্ধি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৯% হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
৯% হ্রাস
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি এবং প্রস্থ ৩০% হ্রাস করলে ক্ষেত্রের ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

সমাধান:
ধরি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ১০০ ও প্রস্থ = ১০০
তাহলে,
মূল ক্ষেত্রফল = ১০০ × ১০০ = ১০০০০
দৈর্ঘ্য ৩০% বৃদ্ধি পেলে:
নতুন দৈর্ঘ্য = ১০০ + ৩০% এর ১০০ = ১৩০
প্রস্থ ৩০% হ্রাস পেলে:
নতুন প্রস্থ = ১০০ - ৩০% এর ১০০ = ৭০
নতুন ক্ষেত্রফল = ১৩০ × ৭০ = ৯১০০
এখন,
ক্ষেত্রফলের পরিবর্তন = ৯১০০ - ১০০০০ = − ৯০০
অর্থাৎ, ক্ষেত্রফল ৯০০ কমেছে।
শতকরা পরিবর্তন = (৯০০/১০০০০) × ১০০ = ৯
অর্থাৎ ৯% হ্রাস পেয়েছে।

৪৬০.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ৩১২ বর্গমিটার
  2. ৩৪৫ বর্গমিটার
  3. ৩৮১ বর্গমিটার
  4. ৪০৫ বর্গমিটার
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৮১ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৫০ মিটার। মাঠের ভিতরে দৈর্ঘ্য ১টি এবং প্রস্থ বরাবর ১টি ৩ মিটার চওড়া একটি হাঁটার রাস্তা আছে, তবে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:

দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল  = (৮০ × ৩) বর্গমিটার
= ২৪০ বর্গমিটার
প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল = {(৫০ -  ৩) × ৩} বর্গমিটার [দুই রাস্তায় যেখানটা একে অপরকে ছেদ করে সেটা বাদে প্রস্থ]
= (৪৭ × ৩) বর্গমিটার
= ১৪১ বর্গমিটার

∴ রাস্তার মোট ক্ষেত্রফল = (২৪০ + ১৪১) বর্গমিটার
= ৩৮১ বর্গমিটার
৪৬১.
সুষম বহুভুজের একটি অন্ত:কোণের পরিমাণ ১২০ ডিগ্রি হলে, এর বাহুর সংখ্যা কত? 
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৬টি
সঠিক উত্তর:
ঘ) ৬টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬টি
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম বহুভুজের একটি অন্ত:কোণের পরিমাণ ১২০ ডিগ্রি হলে, এর বাহুর সংখ্যা কত? 

সমাধানঃ
সুষমভুজের একটি অন্ত: কোণের পরিমাণ ১২০°
সুষম বহুভুজের প্রতিটি বহি:স্থ কোণের পরিমাণ = (১৮০ - ১২০)° = ৬০°

বাহুর সংখ্যা = ৩৬০/৬০ = ৬টি।
৪৬২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?
  1. ক) ২৪০ বর্গমিটার
  2. খ) ১৪৪ বর্গমিটার
  3. গ) ৫৭৬ বর্গমিটার
  4. ঘ) ৩৬০ বর্গমিটার
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪৪ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৪ গুণ, এর পরিসীমা ৬০ মিটার হলে, ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = x মিটার,
সুতরাং, দৈর্ঘ্য = 4x মিটার

এখন,
2(4x + x) = 60
2 × 5x = 60
10x = 60
x = 6

আয়তক্ষেত্রের প্রস্থ = 6 মিটার, 
 আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = 4 × 6 মিটার
= 24 মিটার

ক্ষেত্রফল = 24 × 6 বর্গমিটার
= 144 বর্গমিটার

৪৬৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 
  1. ৬০ সে.মি.
  2. ৪৪ সে.মি.
  3. ৮০ সে.মি.
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৬০ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ৩/৫ গুণ। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ২৫ সে.মি. এবং এর প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা ১০ সে.মি. কম। বর্গক্ষেত্রটির পরিসীমা কত? 

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২৫ সে.মি.
আয়তক্ষেত্রের প্রস্থ = (২৫ - ১০) সে.মি. = ১৫ সে.মি.
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২৫ × ১৫) বর্গসে.মি. = ৩৭৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩/৫) × ৩৭৫ বর্গসে.মি.
= ২২৫ বর্গসে.মি.

বর্গক্ষেত্রের এক বাহু = √২২৫ সে.মি. = ১৫ সে.মি.

বর্গক্ষেত্রের পরিসীমা = (৪ × ১৫) সে.মি. = ৬০ সে.মি.
৪৬৪.
একটি বর্গের পরিসীমা 24 মিটার। যদি বর্গের পরিসীমা দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে?
  1. 50%
  2. 100%
  3. 200%
  4. 300%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গের পরিসীমা 24 মিটার। যদি বর্গের পরিসীমা দ্বিগুণ করা হয়, নতুন বর্গের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে?

সমাধান: 
বর্গের পরিসীমা P = 4a, যেখানে a হল বাহু।
4a = 24  
⇒ a = 6 মিটার

প্রাথমিক ক্ষেত্রফল:
A = a2 = 62 = 36 বর্গমিটার

পরিসীমা দ্বিগুণ করলে:
P′ = 2 × 24 = 48  মিটার
⇒ 4a′ = 48  মিটার
⇒ a′= 12 মিটার

নতুন ক্ষেত্রফল: 
A′ = (a′)2 = 122 = 144 বর্গমিটার

ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি: = (A′- A)/36 × 100
= (144 - 36)/36 × 100
= 108/36 × 100
= 300%

∴ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি = 300%

৪৬৫.
24x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 4x+3 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. ক) 4x-3
  2. খ) 5x+3
  3. গ) 6x+3
  4. ঘ) 8x-3
সঠিক উত্তর:
ঘ) 8x-3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8x-3
ব্যাখ্যা

ধরি অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(4x+3+y) = 24x
⇒8x +6 +2y = 24x
⇒2y = 24x - 8x-6
⇒2y = 16x -6
∴y = 8x -3

৪৬৬.
একটি চতুুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?
  1. ক) চারটি বাহু ও একটি কর্ণ
  2. খ) ২টি কর্ণের খন্ডিত অংশসমূহ ও ১টি বাহু
  3. গ) ৪টি বাহু
  4. ঘ) ২টি বাহু ও ১টি কোণ
সঠিক উত্তর:
ক) চারটি বাহু ও একটি কর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) চারটি বাহু ও একটি কর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভুজ আঁকার জন্য নিচের কোন উপাত্তগুলো প্রয়োজন?

সমাধান: 
চতুর্ভুজের চারটি বাহু দেওয়া থাকলেই একটি নির্দিষ্ট চতুর্ভুজ আঁকা যায় না। নির্দিষ্ট চতুর্ভুজ আঁকার জন্য পাঁচটি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন হয়। নিম্নে বর্ণিত পাঁচটি উপাত্ত জানা থাকলে, নির্দিষ্ট চতুৰ্ভুজ আঁকা যায়।
১. চারটি বাহু ও একটি কোণ
২. চারটি বাহু ও একটি কর্ণ
৩. তিনটি বাহু ও দুইটি কর্ণ
৪. তিনটি বাহু ও এদের অন্তর্ভুক্ত দুইটি কোণ
৫. দুইটি বাহু ও তিনটি কোণ

উৎস: গণিত, নবম-দশম শ্রেণি
৪৬৭.
একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? 
  1. ৯৮ বর্গ মি.
  2. ১৯২ বর্গ মি.
  3. ৯৬ বর্গ মি.
  4. ২৪ বর্গ মি.
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
উত্তর
সঠিক উত্তর:
৯৬ বর্গ মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি. হলে, এর কর্ণদ্বয়ের গুণফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের ক্ষেত্রফল ৪৮ বর্গ মি.

আমরা জানি, 
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
⇒ ৪৮ = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
⇒ কর্ণদ্বয়ের গুণফল = ৪৮ × ২ 
 ∴ কর্ণদ্বয়ের গুণফল = ৯৬ বর্গ মি.

৪৬৮.
একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২৭ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?
  1. ১২ মিটার
  2. ১৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ২০ মিটার
সঠিক উত্তর:
১৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র এবং একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। আবার আয়তক্ষেত্রের বড় বাহু ছোট বাহুর ৩ গুণ। বড় বাহু ২৭ মিটার হলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের বড় বাহু = ২৭ মিটার
∴ ছোট বাহুর দৈর্ঘ্য = ২৭/৩ = ৯ মিটার

আয়তক্ষেত্রের পরিসীমা = ২(২৭ + ৯) মিটার
= ৭২ মিটার

সুতরাং, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ৭২/৪ 
= ১৮ মিটার
৪৬৯.
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল-
  1. ১৬০°
  2. ১৭০°
  3. ৯০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল- 
 
সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ অর্থাৎ ১৮০°
৪৭০.
একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৯০ বর্গমিটার। ভূমি ৩০ মিটার হলে উচ্চতার পরিমাণ কত?
  1. ১৩ মিটার
  2. ২৩ মিটার
  3. ১৯ মিটার
  4. ২১ মিটার
সঠিক উত্তর:
১৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৩ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সামান্তরিকের ক্ষেত্রফল ৩৯০ বর্গমিটার। ভূমি ৩০ মিটার হলে উচ্চতার পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
⇒ ৩৯০ = ৩০ × উচ্চতা
⇒ উচ্চতা = ৩৯০/৩০ = ১৩

সুতরাং, উচ্চতার পরিমাণ ১৩ মিটার।

৪৭১.
একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?
  1. 28 সে.মি.
  2. 36 সে.মি.
  3. 42 সে.মি.
  4. 50 সে.মি.
সঠিক উত্তর:
42 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
42 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সে.মি. এবং কর্ণদ্বয়ের অনুপাত 3 : 4 হলে, রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি কত?

সমাধান:
ধরি, কর্ণদ্বয় = 3a এবং 4a

রম্বসের ক্ষেত্রফল = (1/2) × (প্রথম কর্ণ) × (দ্বিতীয় কর্ণ)
(1/2) × 3a × 4a = 216
⇒ 6a2 = 216
⇒ a2 = 36
⇒ a = 6

∴ কর্ণদ্বয়ের দৈর্ঘ্য = 3 × 6 = 18 এবং 4 × 6 = 24
∴ রম্বসের কর্ণদ্বয়ের সমষ্টি = 18 + 24 = 42 সে.মি.

৪৭২.
যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে কী বলা হয়?
  1. আয়তক্ষেত্র
  2. সামান্তরিক
  3. বর্গক্ষেত্র
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
কোনটিই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান তাকে কী বলা হয়? 

সমাধান: 
ট্রাপিজিয়াম: 
- যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অসমান অর্থাৎ সমান নয় তাকে ট্রাপিজিয়াম বলে। 

সামান্তরিক: 
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। 

আয়তক্ষেত্র: 
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। 

বর্গক্ষেত্র: 
- যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান ও সমান্তরাল এবং কোনগুলো সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে।

৪৭৩.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-
  1. ৭৮°
  2. ২৮২°
  3. ১৪১°
  4. ১০২°
সঠিক উত্তর:
১০২°
উত্তর
সঠিক উত্তর:
১০২°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৮° হলে বিপরীত কোণটি হবে-

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭৫° হলে, অপরটি = (১৮০ - ৭৮) বা ১০২°
৪৭৪.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে?
  1. ক) 6√2 মি.
  2. খ) 8√2 মি.
  3. গ) 10√2 মি.
  4. ঘ) 12√2 মি.
সঠিক উত্তর:
খ) 8√2 মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 8√2 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমি 16 মি এবং উচ্চতা 4 মি হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত হবে?

সমাধান:
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                    = 16 × 4
                                    = 64 মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক বর্গ মি.
= 64
ক = √64 = 8

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2ক
                                     = 8√2 মি.
৪৭৫.
একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ৪৬০ বর্গমিটার। ক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ১৫% বেশি হলে, এর দৈর্ঘ্য কত? 
  1. ক) ২০ মিটার
  2. খ) ২২ মিটার
  3. গ) ২৩ মিটার
  4. ঘ) ২৪ মিটার
সঠিক উত্তর:
গ) ২৩ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ মিটার
ব্যাখ্যা
ধরি 
 আয়তকার ক্ষেত্রের প্রস্থ x 

 আয়তকার ক্ষেত্রেরদৈর্ঘ্য =  x  + x  এর ১৫%
                                      = x  + x  এর ১৫/১০০
                                      = x + ৩x /২০
                                      = ২৩x/২০ 
প্রশ্নমতে,
(২৩x/২০) × x  = ৪৬০
২৩x/২০ = ৪৬০
x = (৪৬০ × ২০)/২৩
x = ২০ × ২০
x = ২০
x = ২০ 

 আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য = (২৩ × ২০)/২০
                                      = ২৩ মিটার
৪৭৬.
একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ক) 2400 বর্গ সে.মি.
  2. খ) 1200 বর্গ সে.মি.
  3. গ) 600 বর্গ সে.মি.
  4. ঘ) 48 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 1200 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
রম্বসের কর্ণদ্বয় 40 সে.মি. ও 60 সে.মি.
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = 1/2 × কর্ণদ্বয়ের গুণফল
= (1/2) × 40  × 60  বর্গ সে.মি.
= 1200 বর্গ সে.মি.
৪৭৭.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?
  1. ২৪ মিটার
  2. ৩২ মিটার
  3. ৩৬ মিটার
  4. ৪৮ মিটার
সঠিক উত্তর:
৩২ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ। দৈর্ঘ্য ১২ মিটার হলে আয়তক্ষেত্রটির পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ১২ মিটার 
এবং দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ।
∴ বিস্তার = ১২/৩ = ৪ মিটার 

আমরা জানি,
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(দৈর্ঘ্য + বিস্তার) 
= ২(১২ + ৪) মিটার 
= ২ × ১৬ মিটার 
= ৩২ মিটার 
৪৭৮.
একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 
  1. ৭০ বর্গ সেন্টিমিটার
  2. ২০ বর্গ সেন্টিমিটার
  3. ২৮ বর্গ সেন্টিমিটার
  4. ৩৫ বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৩৫ বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি রম্বসের কর্ণ যথাক্রমে ৭ সেন্টিমিটার ও ১০ সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 

সমাধান: 
দেওয়া আছে, 
রম্বসের একটি কর্ণ = ৭ সেন্টিমিটার 
এবং অপর কর্ণটি = ১০ সেন্টিমিটার 

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল 
= (১/২) × ৭ × ১০
= ৩৫ বর্গ সেন্টিমিটার।

৪৭৯.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ১:২:২:৩ হলে, বৃহত্তম কোণের পরিমাপ কত?
  1. ক) ১০০°
  2. খ) ১১৫°
  3. গ) ১৩৫°
  4. ঘ) ২২৫°
সঠিক উত্তর:
গ) ১৩৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৫°
ব্যাখ্যা
অনুপাতগুলোর সমষ্টি = ১+২+২+৩ = ৮
বৃহত্তম কোনের পরিমাপ = ৩/৮ x ৩৬০ = ১৩৫°
৪৮০.
একটি রম্বসের একটি কর্ণ 10 মিটার এবং ক্ষেত্রফল 120 বর্গমিটার হলে, অপর কর্ণের দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 24 মিটার
  2. খ) 26 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 22 মিটার
সঠিক উত্তর:
ক) 24 মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) 24 মিটার
ব্যাখ্যা

রম্বসের ক্ষেত্রফল = 1/2 (দুই কর্ণের গুনফল)
বা, 1/2 (দুই কর্ণের গুনফল) = রম্বসের ক্ষেত্রফল
বা, 1/2 X 10 X AC = 120
বা, 10AC = 240
∴ AC = 24
৪৮১.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬১ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১০৪ মিটার
  2. ৯২ মিটার
  3. ৭৬ মিটার
  4. ৮৪ মিটার
সঠিক উত্তর:
৭৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩৬১ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩৬১ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩৬১ মিটার
= ১৯ মিটার 

আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (১৯ × ৪) মিটার
= ৭৬ মিটার
৪৮২.
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গমিটার
  2. ৪৮ বর্গমিটার
  3. ৯৬ বর্গমিটার
  4. ৫৮ বর্গমিটার
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = ক মিটার
তাহলে, দৈর্ঘ্য = (ক + ৪) মিটার
∴ ক্ষেত্রফল = ক(ক + ৪) বর্গমিটার

দেওয়া আছে,
পরিসীমা = ৩২ মিটার
বা, ২{(ক + ৪) + ক} = ৩২
বা, ২(২ক + ৪) = ৩২
বা, ৪ক + ৮ = ৩২
বা, ৪ক = ৩২ - ৮
বা, ক = ২৪/৪
∴ ক = ৬

∴ ক্ষেত্রফল = ৬(৬ + ৪) = ৬০ বর্গমিটার
৪৮৩.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 সে. মি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?
  1. 12 সে. মি.
  2. 18 সে. মি.
  3. 24 সে. মি.
  4. 36 সে. মি.
সঠিক উত্তর:
12 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 সে. মি হলে, এর কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = a2
⇒ a2 = 72
⇒ a = √72
⇒ a = 6√2

∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = √2 × a
= √2 × 6√2
= 6 × 2
= 12

∴ বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = 12 সে. মি.।
৪৮৪.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ৯ মিটার
  3. গ) ৬ মিটার
  4. ঘ) ৩ মিটার
সঠিক উত্তর:
গ) ৬ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১৮ বর্গমিটার হলে, কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গের একবাহু = a
বর্গের ক্ষেত্রফল = a2

প্রশ্নমতে,
বর্গের ক্ষেত্রফল a2 = 18
                       a =√18      
                       a = √(9 × 2)
                        a = 3√2

কর্ণের দৈর্ঘ্য = √2 × a
                   = √2 × 3√2
                     = 6 মিটার
৪৮৫.
একটি রম্বসের বড় কর্ণটি ৩০ সে.মি. এবং ছোট কর্ণটি বড় কর্ণের দুই তৃতীয়াংশের সমান। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ২৫০ বর্গ সে.মি.
  2. ৩০০ বর্গ সে.মি.
  3. ৩৫০ বর্গ সে.মি.
  4. ৪০০ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৩০০ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের বড় কর্ণটি ৩০ সে.মি. এবং ছোট কর্ণটি বড় কর্ণের দুই তৃতীয়াংশের সমান। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে, 
বড় কর্ণটি = ৩০ সে.মি.
ছোট কর্ণটি = ৩০ × (২/৩) = ২০ সে.মি.

∴ রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ২০ × ৩০
= ৩০০ বর্গ সে.মি.
৪৮৬.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৩০√২ মিটার। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৯০০ বর্গমিটার
  2. খ) ১০০০ বর্গমিটার
  3. গ) ১২০০ বর্গমিটার
  4. ঘ) ১৩০০ বর্গমিটার
সঠিক উত্তর:
ক) ৯০০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ৩০√২ মিটার। এর ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার
কর্ণের দৈর্ঘ্য = ক√২ মিটার

ক√২ = ৩০√২
∴ ক = ৩০

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ৩০ মিটার

∴বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩০ বর্গমিটার
= ৯০০ বর্গমিটার
৪৮৭.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 
  1. ক) 125 বর্গ সে.মি 
  2. খ) 135 বর্গ সে.মি 
  3. গ) 140 বর্গ সে.মি 
  4. ঘ) 150 বর্গ সে.মি 
সঠিক উত্তর:
খ) 135 বর্গ সে.মি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 135 বর্গ সে.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 15 সে.মি ও 18 সে.মি হলে রম্বসের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল
= (1/2) × কর্ণদ্বয়ের গুণফল 
= (1/2) × 15 × 18
= 15 × 9
= 135 বর্গ সে.মি 
৪৮৮.
নিচের চিত্রে কয়টি বর্গ ও কয়টি আয়তক্ষেত্র রয়েছে?
  1. ৪ এবং ৫
  2. ৩ এবং ৬
  3. ৫ এবং ৪
  4. ৫ এবং ৩
সঠিক উত্তর:
৫ এবং ৪
উত্তর
সঠিক উত্তর:
৫ এবং ৪
ব্যাখ্যা

বর্গ ও আয়তক্ষেত্র বের করার জন্য প্রথমেই এর চতুর্ভুজ বের করে নিতে হবে। চতুর্ভুজ বের করার নিয়ম - উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার ঘন এর সমষ্টি। এখানে ১ ও ২ এর ঘনের সমষ্টি = ১ + ২ = ৯।
সুতরাং, এখানে ৯ টি চতুর্ভুজ রয়েছে।
এখন বর্গক্ষেত্র বের করতে হবে এবং এর নিয়ম উপরের সারির পর্যায়ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি।
অর্থ্যাৎ, ১ + ২ = ৫।
সুতরাং, বর্গক্ষেত্র রয়েছে, ৫টি।
আয়তক্ষেত্র বের করার জন্য মোট চতুর্ভুজ থেকে বর্গক্ষেত্র বাদ দিতে হবে। সুতরাং, উক্ত চিত্রে (৯ - ৫) = ৪টি আয়তক্ষেত্র রয়েছে।

৪৮৯.
একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে, তার বিপরীত কোণের মান কত হবে?
  1. ৯০°
  2. ৪৫°
  3. ১২০°
  4. ১৮০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৯০° হলে, তার বিপরীত কোণের মান কত হবে?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০° 
একটি কোণ ৯০° হলে, 
অপর কোনটি হবে = (১৮০ - ৯০)°
= ৯০° 

∴ বিপরীত কোণের পরিমাণ = ৯০°।

৪৯০.
একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। এর পরিসীমা ৬০ মিটার হলে, দৈর্ঘ্য কত? 
  1. ক) ৫ মিটার 
  2. খ) ১০ মিটার 
  3. গ) ১৫ মিটার 
  4. ঘ) ২০ মিটার 
সঠিক উত্তর:
ঘ) ২০ মিটার 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০ মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য প্রস্থের ২ গুণ। এর পরিসীমা ৬০ মিটার হলে, দৈর্ঘ্য কত? 

সমাধান: 
ধরি, প্রস্থ x মিটার
দৈর্ঘ্য 2x মিটার 

2(x + 2x) = 60
⇒ 3x = 30
∴ x = 10

দৈর্ঘ্য (২ × ১০) মিটার 
= ২০ মিটার
৪৯১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ। যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হয়, তবে এর পরিসীমা কত?
  1. ৬০ মিটার
  2. ৮০ মিটার
  3. ১০০ মিটার
  4. ৯৬ মিটার
সঠিক উত্তর:
৮০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের তিনগুণ। যদি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হয়, তবে এর পরিসীমা কত?

সমাধান:
মনে করি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক মিটার
অতএব, দৈর্ঘ্য = ৩ক মিটার

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ

প্রশ্নমতে,
৩ক × ক = ৩০০
⇒ ৩ক = ৩০০
⇒ ক = ৩০০/৩
⇒ ক = ১০০
⇒ ক = √১০০
∴ ক = ১০

অতএব,
প্রস্থ = ১০ মিটার
দৈর্ঘ্য = ৩ × ১০ = ৩০ মিটার

এখন, আয়তক্ষেত্রের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
= ২ × (৩০ + ১০) মিটার
= ২ × ৪০ মিটার
= ৮০ মিটার

সুতরাং, আয়তক্ষেত্রের পরিসীমা হলো ৮০ মিটার।

৪৯২.
কোন চতুর্ভূজটি সামান্তরিক নয়?
  1. ক) আয়তক্ষেত্র
  2. খ) বর্গ ক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
ট্রাপিজিয়ামের সংজ্ঞানুসারে।
৪৯৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 
  1. ১৫২০ বর্গমিটার
  2. ২৪৮০ বর্গমিটার
  3. ২৪২০ বর্গমিটার
  4. ২৫২০ বর্গমিটার
সঠিক উত্তর:
২৫২০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৫২০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ২৩ মিটার বড়। আয়তক্ষেত্রটির পরিসীমা ২০৬ মিটার হলে ক্ষেত্রফল কত? 

সমাধান: 
মনে করি, 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = x মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (x - ২৩) মিটার 
∴ আয়তক্ষেত্রটির পরিসীমা = ২ {x + (x - ২৩)} মিটার 
= ২ (২x - ২৩) মিটার 
= (৪x - ৪৬) মিটার 

প্রশ্নমতে, 
৪x - ৪৬ = ২০৬ 
বা, ৪x = ২০৬ + ৪৬ 
বা, ৪x = ২৫২ 
বা, x = ২৫২/৪ 
∴ x = ৬৩ 
অর্থাৎ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য = ৬৩ মিটার 
∴ আয়তক্ষেত্রটির প্রস্থ = (৬৩ - ২৩) মিটার 
= ৪০ মিটার 

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গমিটার 
= (৬৩ × ৪০) বর্গমিটার 
= ২৫২০ বর্গমিটার।
৪৯৪.
যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাকে কী বলে?
  1. ক) আয়ত
  2. খ) ট্রাপিজিয়াম
  3. গ) রম্বস
  4. ঘ) ঘুড়ি
সঠিক উত্তর:
ক) আয়ত
উত্তর
সঠিক উত্তর:
ক) আয়ত
ব্যাখ্যা
আয়ত :
যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত ।
আয়তের চারটি কোণ সমকোণ ।
আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে ।
৪৯৫.
চতুর্ভুজের চার কোণের অণুপাত ১ : ২ : ২ : ৩ হলে, বৃহত্তম কোণের পরিমাণ হবে-
  1. ক) ১০০ ডিগ্রি
  2. খ) ১১৫ ডিগ্রি
  3. গ) ১৩৫ ডিগ্রি
  4. ঘ) ২২৫ ডিগ্রি
সঠিক উত্তর:
গ) ১৩৫ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩৫ ডিগ্রি
ব্যাখ্যা

চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
 চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮

বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)°
                    = ১৩৫°

৪৯৬.
কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোন?
  1. ক) সামান্তরিক
  2. খ) আয়তক্ষেত্র
  3. গ) রম্বস
  4. ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়তক্ষেত্র
ব্যাখ্যা
আয়তক্ষেত্র সংজ্ঞা অনুসারে প্রশ্নটি প্রণীত।
৪৯৭.
40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?
  1. 12x - 6
  2. 8x - 3
  3. 10x + 6
  4. 10x - 6
সঠিক উত্তর:
12x - 6
উত্তর
সঠিক উত্তর:
12x - 6
ব্যাখ্যা
প্রশ্ন: 40x পরিসীমা বিশিষ্ট আয়তক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 8x + 6 হলে, অপর বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের অপর বাহুর দৈর্ঘ্য = y
তাহলে,
2(8x + 6 + y) = 40x
⇒ 8x + 6 + y = 20x
⇒ y = 20x - 8x - 6
⇒ y = 12x - 6
∴ y =  12x - 6
৪৯৮.
কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর একবাহুর দৈর্ঘ্য কত গজ?
  1. ৩.১৬
  2. ১০০
  3. ৪০০
  4. ২২০
সঠিক উত্তর:
২২০
উত্তর
সঠিক উত্তর:
২২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল ১০ একর। এর এক বাহুর দৈর্ঘ্য কত গজ?

সমাধান:
আমরা জানি
১ একর = ৪৮৪০ বর্গগজ
১০ একর = (৪৮৪০ × ১০) বর্গগজ
= ৪৮৪০০ বর্গগজ

বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৪৮৪০০ গজ
= ২২০ গজ
৪৯৯.
একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2​ একক হলে, এর ক্ষেত্রফল কত বর্গ একক?
  1. 50
  2. 50√2
  3. 100
  4. 64
সঠিক উত্তর:
100
উত্তর
সঠিক উত্তর:
100
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10√2​ একক হলে, এর ক্ষেত্রফল কত বর্গ একক?

সমাধান:
আমরা জানি,
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
a√2 = 10√2
⇒ a = (10√2)/√2 
∴ a = 10

∴ ক্ষেত্রফল = a2
= 102
= 100 বর্গ একক

৫০০.
একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪০ মিটার ও ২৫ মিটার। মাঠটির বাহিরে চারদিকে ৫ মিটার চওড়া একটি ড্রেন আছে। ড্রেনটির ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩৫০ বর্গমিটার
  2. ৪৫০ বর্গমিটার
  3. ৬৫০ বর্গমিটার
  4. ৭৫০ বর্গমিটার
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৭৫০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার খেলার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৪০ মিটার ও ২৫ মিটার। মাঠটির বাহিরে চারদিকে ৫ মিটার চওড়া একটি ড্রেন আছে। ড্রেনটির ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান:
ড্রেন ছাড়া মাঠের ক্ষেত্রফল = ৪০ × ২৫ = ১০০০ বর্গমিটার
ড্রেনসহ মাঠের দৈর্ঘ্য = ৪০ + (৫ + ৫) = ৫০ মিটার
ড্রেনসহ মাঠের প্রস্থ = ২৫ + (৫ + ৫) = ৩৫ মিটার
∴ ড্রেনসহ মাঠের ক্ষেত্রফল = ৫০ × ৩৫ = ১৭৫০ বর্গমিটার
∴ ড্রেনের ক্ষেত্রফল = ১৭৫০ - ১০০০ = ৭৫০ বর্গমিটার