বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা / ২৩ · ৮০১৯০০ / ২,৩০১

৮০১.
আমাজন রেইনফরেস্ট কয়টি দেশজুড়ে অবস্থিত?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১২টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা
আমাজন বনভূমি:
- বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমি।
- এই বনভূমি দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- আমাজন প্রায় ২,১২৩,৫৬২ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- ইওসিন যুগে এই বনের বিকাশ ঘটেছিল।
- আমাজন বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও আমাজন নদী হিসেবে পরিচিত।

⇒ আমাজন রেইনফরেস্ট ৯টি দেশে বিস্তৃত।
- দেশগুলো হলো: ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, সুরিনাম, পেরু, কলম্বিয়া, বলিভিয়া, গায়ানা এবং ফ্রেঞ্চ গায়ানা।
- আমাজন বনের ৬৪ শতাংশ অঞ্চল শুধুমাত্র ব্রাজিলেই অবস্থিত।

উল্লেখ্য,
- পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে।
- এই কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

উৎস: World Atlas.
৮০২.
বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক(CRI) -রিপোর্টটি কোন সংস্থা প্রকাশ করে?
  1. Greenpeace
  2. Germanwatch
  3. UNEP
  4. UNFCCC
সঠিক উত্তর:
Germanwatch
উত্তর
সঠিক উত্তর:
Germanwatch
ব্যাখ্যা

Germanwatch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- প্রতিষ্ঠার বছর: ১৯৯১।
- প্রধান কার্যালয়: বোন, জার্মানি।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর “Climate Risk Index (CRI) বা বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক” প্রকাশ করে।

• মূল লক্ষ্য:
- বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
- দারিদ্র্য ও বৈষম্য হ্রাসের জন্য নীতি প্রভাবিত করা।

উৎস: জার্মানওয়াচ ওয়েবসাইট।

৮০৩.
UNEP এর বর্তমান সদস্য সংখ্যা কত? (আগস্ট, ২০২৪)
  1. ১৯০ টি
  2. ১৯১ টি
  3. ১৯২ টি
  4. ১৯৩ টি
সঠিক উত্তর:
১৯৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩ টি
ব্যাখ্যা
UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি। (আগস্ট, ২০২৪)
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন। (আগস্ট, ২০২৪)
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।
৮০৪.
আজারবাইজানে অনুষ্ঠিত COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন কে?
  1. মুখতার বাবায়েভ
  2. আন্তোনিও গুতেরেস
  3. ক্রিশ্চিয়ানা ফিগারেস
  4. উপরের কেউ নন
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
উত্তর
সঠিক উত্তর:
মুখতার বাবায়েভ
ব্যাখ্যা
- আজারবাইজানে অনুষ্ঠিত ২০২৪ সালের COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।

• কপ সম্মেলন (Cop Conference):
- COP -এর পূর্ণরূপ Conferences of the Parties.
- জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ রূপরেখা সম্মেলন কার্যকর হয় ১৯৯৪ সালে।
- প্রথম কপ-১ সম্মেলন অনুষ্ঠিত হয়- জার্মানির বার্লিন শহরে ১৯৯৫ সালে।
- UNFCC ভুক্ত সদস্য দেসসমূহ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ করে।
- COP-29 জলবায়ু সম্মেলনের সভাপতিত্ব করেছেন মুখতার বাবায়েভ।

উল্লেখ্য,
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।

সূত্র: UNFCCC ওয়েবসাইট এবং ইউএনবি।
৮০৫.
Extinction Rebellion (XR) আন্দোলন কীসের সাথে সম্পৃক্ত?
  1. পরিবেশ
  2. যুদ্ধ
  3. অর্থনীতি
  4. ইন্টারনেট
সঠিক উত্তর:
পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
পরিবেশ
ব্যাখ্যা
Extinction Rebellion (XR): 
- Extinction Rebellion (XR) একটি বৈশ্বিক পরিবেশগত আন্দোলন।
- এটি ৩১ অক্টোবর ২০১৮ তারিখে যুক্তরাজ্যের কর্মীরা "বিপ্লব" ঘোষণা করে।
- তাদের প্রাথমিক কর্মসূচির মধ্যে ছিল লন্ডনের পাঁচটি প্রধান সেতু অবরোধ করা, পার্লামেন্ট স্কোয়ারে গাছ লাগানো। 
- XR দ্রুত বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করে এবং বৈশ্বিক আন্দোলনে পরিণত হয়।

Extinction Rebellion এর প্রধান তিনটি দাবি-
- সরকারকে অবশ্যই জলবায়ু "জরুরী অবস্থা" ঘোষণা করতে হবে।
- যুক্তরাজ্যকে অবশ্যই ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ নেট শূন্যে হ্রাস করতে আইনত প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।
- "পরিবর্তন তত্ত্বাবধান" করার জন্য একটি নাগরিক সমাবেশ গঠন করতে হবে।

সূত্র: Extinction Rebellion ওয়েবসাইট। 
৮০৬.
UNCCD-এর পূর্ণরূপ কী?
  1. United Nations Convention on Climate Development
  2. United Nations Convention to Combat Desertification
  3. United Nations Council on Desert Control
  4. United Nations Committee on Drylands
সঠিক উত্তর:
United Nations Convention to Combat Desertification
উত্তর
সঠিক উত্তর:
United Nations Convention to Combat Desertification
ব্যাখ্যা

UNCCD:
- UNCCD-এর পূর্ণরূপ: United Nations Convention to Combat Desertification.
- UNCCD হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা মরুকরণ, ভূমি অবক্ষয় এবং খরার প্রভাব মোকাবিলার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এটি গৃহীত হয়: ১৭ জুন, ১৯৯৪ সালে, প্যারিস।
- কার্যকর হয়: ২৬ ডিসেম্বর, ১৯৯৬ সালে।
- সদস্য: ১৯৭টি (১৯৬টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন)।
- UNCCD একমাত্র আইনি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি যা পরিবেশ ও উন্নয়নকে টেকসই ভূমি ব্যবস্থাপনার সঙ্গে সংযুক্ত করে।
- UNCCD-এর মূল উদ্দেশ্য: মরুকরণ প্রতিরোধ এবং খরার প্রভাব হ্রাস করা।

উৎস: UNCCD ওয়েবসাইট।

৮০৭.
কারখানার কোলাহলের শব্দের তীব্রতা -
  1. ৬০ ডেসিবেল
  2. ৭০ ডেসিবেল
  3. ৮০ ডেসিবেল
  4. ১২০ ডেসিবেল
সঠিক উত্তর:
৮০ ডেসিবেল
উত্তর
সঠিক উত্তর:
৮০ ডেসিবেল
ব্যাখ্যা
শব্দের তীব্রতা:
- শব্দের তীব্রতা বলতে শব্দতরঙ্গ যে দিকে সঞ্চারিত হচ্ছে, তার সাথে লম্বভাবে প্রতি একক সময়ে প্রতি একক ক্ষেত্রফল এলাকার মধ্য দিয়ে প্রবাহিত শক্তির পরিমাণকে বোঝায়।
- কারখানার কোলাহলের শব্দের তীব্রতা: ৮০ ডেসিবেল।

অন্যদিকে-
- স্বাভাবিক কথাবার্তার শব্দের তীব্রতা: ৬০ ডেসিবেল।
- হাটবাজারের শব্দের তীব্রতা: ৭০ ডেসিবেল।
- মাইকে ব্যান্ড সংগীতের শব্দের তীব্রতা: ১২০ ডেসিবেল।

উৎস: পদার্থ ১ম পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮০৮.
IUCN কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৮ সালে, জেনেভা
  2. ১৯৪৯ সালে, প্যারিস
  3. ১৯৪৮ সালে, ফন্টেইনব্লিউ
  4. ১৯৫০ সালে, লন্ডন
সঠিক উত্তর:
১৯৪৮ সালে, ফন্টেইনব্লিউ
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে, ফন্টেইনব্লিউ
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে।
- এটি নিয়ে বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সূত্র: IUCN ওয়েবসাইট।
৮০৯.
নিম্নের কোন দেশটি ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বের হয়ে যায়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে এক ঘোষণার মাধ্যমে প্যারিস চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
২০২০ সালের ৩ নভেম্বর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র প্যারিস চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।
৮১০.
প্রথম জলবায়ু সম্মেলন (COP-1) কোথায় গৃহীত হয়েছিল?
  1. বেলেম ডো প্যারা, ব্রাজিল
  2. বার্লিন, জার্মানি
  3. স্টকহোম, সুইডেন
  4. কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
বার্লিন, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
বার্লিন, জার্মানি
ব্যাখ্যা

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

⇒ প্রথম জলবায়ু সম্মেলন (কপ-১):
- প্রথম কপ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালে জার্মানির বার্লিন শহরে।
- ১৯৯৫ সালের ২ মার্চ - ৭ এপ্রিল জার্মানির বার্লিনে প্রথম কপ-১ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল।
- ওই সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যৌথ উদ্যোগের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮১১.
'IMCO' নিম্নের কোন সংস্থার পূর্বনাম?
  1. ক) IMO
  2. খ) IOM
  3. গ) WMO
  4. ঘ) ICAO
সঠিক উত্তর:
ক) IMO
উত্তর
সঠিক উত্তর:
ক) IMO
ব্যাখ্যা
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) যা ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি এবং সহযোগী সদস্য ৩টি।
- বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।
অন্যদিকে,
- IOM : আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
- WMO : বিশ্ব আবহাওয়া সংস্থা
- ICAO : আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা।
(তথ্যসূত্রঃ IMO ওয়েবসাইট)
৮১২.
কততম কপ সম্মেলনে Green Climate Fund প্রতিষ্ঠিত হয়?
  1. ১৫ তম
  2. ১৬ তম
  3. ১৭ তম
  4. ১৮ তম
সঠিক উত্তর:
১৬ তম
উত্তর
সঠিক উত্তর:
১৬ তম
ব্যাখ্যা
GCF:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- GCF এর পূর্ণরূপ Green Climate Fund.
- সংস্থাটি ২০১০ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- মেক্সিকোর কানকুনে কপ-১৬ সম্মেলনে এটি প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

তথ্যসূত্র - গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৮১৩.
কোন সম্মেলনে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশন গৃহীত হয়?
  1. ক) স্টকহোম সম্মেলন
  2. খ) রিও ডি জেনেরিও সম্মেলন
  3. গ) জোহানেসবার্গ সম্মেলন
  4. ঘ) প্যারিস জলবায়ু সম্মেলন
সঠিক উত্তর:
খ) রিও ডি জেনেরিও সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) রিও ডি জেনেরিও সম্মেলন
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।

- এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এতে ১৯৭ টি দেশ ও সংস্থা স্বাক্ষর করে।

- এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC এর উদ্যোগে Conference of Parties (CoP) বা জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজন করে আসছে।

- ১৯৯৫ সালের মার্চে জার্মানির বার্লিনে প্রথম UNFCCC (CoP) সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২৭তম CoP অনুষ্ঠিত হয় ২০২২ সালের ০৬-২০ নভেম্বর মিশরের শারম আল শেখ অবকাশযাপন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরবর্তী ২৮তম CoP অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুরাইয়ে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট)
৮১৪.
১৭৮৩ সালে স্বাক্ষরিত 'প্যারিস চুক্তি'তে যুক্তরাষ্ট্রের পক্ষে নিচের কে স্বাক্ষর করেন?
  1. ক) জন জে
  2. খ) জন এডামস
  3. গ) বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
  4. ঘ) উপরের সকলেই
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলেই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সকলেই
ব্যাখ্যা

১৭৭৮ সাল থেকে ব্রিটিশ সাম্রাজ্যের সাথে যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের Continental Congress - এর প্রতিনিধিরা শান্তি আলোচনা শুরু করে।
এই প্রতিনিধি দলের সদস্য ছিলেন - জন এডামস, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন জে, থমাস জেফারসন ও হেনরি লরেন্স।
১৭৮২ সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সাথে ঐক্যমত্যে পৌঁছান এবং চুক্তির খসড়া প্রস্তুত করেন।
- চুক্তি স্বাক্ষরের তারিখ - ৩ সেপ্টেম্বর, ১৭৮৩ সাল।
- চুক্তি স্বাক্ষরের স্থান - প্যারিস, ফ্রান্স।
- স্বাক্ষরিত চুক্তির সংখ্যা - ৪টি
যুক্তরাষ্ট্রের পক্ষে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, জন এডামস ও জন জে এবং যুক্তরাজ্যের পক্ষে প্রধানমন্ত্রী লর্ড শেলবর্ন চুক্তিটিতে স্বাক্ষর করেন।
উৎসঃ History.com ও Live MCQ Content (Upcoming)

৮১৫.
ভিয়েনা কনভেনশনের চুক্তি কার্যকর হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
- ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক কনভেনশন।
- ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় চুক্তিটি গৃহীত হয় এবং কার্যকর হয় ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- এর পুরো নাম - Vienna Convention for the Protection of the Ozone Layer.

Source: LiveMCQ Lecture.
৮১৬.
বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণে 'বাসেল কনভেনশন' গৃহীত হয় কবে? 
  1. ১৯৮৯ সালে
  2. ১৯৯২ সালে 
  3. ১৯৯৭ সালে 
  4. ২০০০ সালে 
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন: 
- বাসেল কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি ।
- যা বিপজ্জনক বর্জ্য এবং অন্যান্য ধরনের বর্জ্যের এক দেশ থেকে অন্য দেশে, বিশেষ করে উন্নত দেশ থেকে অনুন্নত বা উন্নয়নশীল দেশে, স্থানান্তর ও ব্যবস্থাপনাকে নিয়ন্ত্রণ করে।
- সম্পূর্ণ নাম: Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and Their Disposal
- গৃহীত হয়: ২২ মার্চ ১৯৮৯ সালে।
- কার্যকর হয়: ৫ মে ১৯৯২ সালে। 
- স্থান: বাসেল, সুইজারল্যান্ড ।

• উদ্দেশ্য: 
- বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন নিয়ন্ত্রণ করা।
- বিপজ্জনক বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করা।
- পরিবেশ ও মানব স্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করা।

উল্লেখ্য, 
- বাংলাদেশ ১৯৯৩ সালে বাসেল কনভেনশনে যোগ দেয়।

তথ্যসূত্র: Basel Convention ওয়েবসাইট। 

৮১৭.
কার্টাগেনা প্রোটোকল কী উদ্দেশ্যে গৃহিত হয়েছে?
  1. জলাভূমি সংরক্ষণ
  2. জৈব নিরাপত্তা
  3. ওজোনস্তরের ক্ষয়সাধন রোধ
  4. বৈশ্বিক উষ্ণায়ন রোধ
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
উত্তর
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
ব্যাখ্যা
কার্টাগেনা প্রোটোকল:
- কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রোটোকল এর পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রোটোকল গৃহীত হয় ২০০০ সালের ২৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রোটোকল চুক্তিটি ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রোটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৮১৮.
নিচের কোন দেশটি ন্যাটো জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) হাঙ্গেরি
  2. খ) ইউক্রেন
  3. গ) জার্মানি
  4. ঘ) এস্তোনিয়া
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- শুরুতে ন্যাটো জোটের সদরদপ্তর ছিলো লন্ডনে। সেখান থেকে ১৯৫২ সালে প্যারিসে এবং ১৯৬৭ সালে ব্রাসেলসে স্থানান্তর করা হয়।
- ন্যাটোর বর্তমান মহাসচিব নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী জেনস স্টলেনবার্গ।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
এগুলো হলো:
- যুক্তরাষ্ট্র (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- যুক্তরাজ্য (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- কানাডা (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- বেলজিয়াম (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ফ্রান্স (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ইতালি (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- ডেনমার্ক (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- আইসল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- লুক্সেমবার্গ (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নরওয়ে (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- নেদারল্যান্ড (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- পর্তুগাল (প্রতিষ্ঠাকালীন সদস্য)
- গ্রিস
- তুরস্ক (মুসলিম দেশ)
- জার্মানি
- স্পেন
- চেক প্রজাতন্ত্র
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- বুলগেরিয়া
- এস্তোনিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লাটভিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- লিথুয়ানিয়া (সাবেক সোভিয়েত রাষ্ট্র)
- রোমানিয়া
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- আলবেনিয়া (মুসলিম দেশ)
- ক্রোয়েশিয়া
- মন্টিনিগ্রো
- উত্তর মেসিডোনিয়া (সর্বশেষ সদস্য)।
অন্যদিকে,
- ইউক্রেন ন্যাটো জোটের অন্তর্ভুক্ত নয়।
(তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৮১৯.
নিচের কোন দেশটি ‘জি-জিরো’ ফোরামের সদস্য নয়? (ডিসেম্বর, ২০২৪)
  1. পানামা
  2. সুরিনাম
  3. মাদাগাস্কার
  4. নেপাল
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

⇒ নেপাল ‘জি-জিরো’ ফোরামের সদস্য নয়।

‘জি-জিরো’ ফোরাম:
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- এ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

 তথ্যসূত্র - Carbon Pulse.
৮২০.
মন্ট্রিয়াল প্রটোকলের বিষয়বস্তু-
  1. ক) উষ্ণায়ন রোধ
  2. খ) বর্জ্য ব্যবস্থাপনা
  3. গ) সামুদ্রিক সম্পদ সংরক্ষণ
  4. ঘ) ওজনস্তর সংরক্ষণ
সঠিক উত্তর:
ঘ) ওজনস্তর সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওজনস্তর সংরক্ষণ
ব্যাখ্যা
১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজনস্তর সংরক্ষণ বিষয়ক মন্ট্রিয়াল প্রটোকল গৃহিত হয়। পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে এই প্রটোকল কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয়। চুক্তিটি কার্যকর হয় ১৯৮৯ সালে । এতে মোট ১৯৭ টি দেশ স্বাক্ষর করেছে এবং স্বাক্ষরকারী সবগুলো দেশই চুক্তিটি অনুমোদন করেছে। মন্ট্রিয়াল প্রটোকল লক্ষ্যপূরণে সফল একটি চুক্তি। চুক্তি স্বাক্ষরের দিনটিকে আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয়। ওজনস্তর সংরক্ষণ বিষয়ক আরেকটি চুক্তি হলো ভিয়েনা কনভেনশন যা ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে গৃহিত হয়। (সূত্র: জাতিসংঘ এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি ওয়েবসাইট)
৮২১.
IPCC (Intergovernmental Panel on Climate Change) যাত্রা শুরু করে কবে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৮৭ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
• IPCC (Intergovernmental Panel on Climate Change):

- জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞান মূল্যায়নের জন্য জাতিসংঘের একটি সংস্থা।
- এটি বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ ও মূল্যায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এর সম্ভাব্য সমাধান সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি করে।
- IPCC নিয়মিতভাবে "Assessment Reports" প্রকাশ করে, যা জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক, প্রযুক্তিগত এবং সামাজিক-অর্থনৈতিক দিকগুলো তুলে ধরে।
- ১৯৮৮ সালে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) এবং বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) দ্বারা তৈরি IPCC (Intergovernmental Panel on Climate Change।
- আইপিসিসির ১৯৫টি সদস্য দেশ রয়েছে। 

• মূল কাজ ও লক্ষ্য:
- বৈজ্ঞানিক মূল্যায়ন: জলবায়ু পরিবর্তনের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং প্রভাব নিয়ে গবেষণা।
- নীতিনির্ধারণ: বিশ্বব্যাপী নীতি ও পদক্ষেপ গ্রহণে তথ্যভিত্তিক সহায়তা প্রদান।
- বিশ্বব্যাপী সহযোগিতা: বিভিন্ন দেশের বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের একত্রিত করে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করা।

 উৎস: IPCC Official Website.
৮২২.
প্রতিবছর 'আর্থ আওয়ার' পালিত হয় -
  1. মার্চ মাসে
  2. এপ্রিল মাসে
  3. মে মাসে
  4. জুন মাসে
সঠিক উত্তর:
মার্চ মাসে
উত্তর
সঠিক উত্তর:
মার্চ মাসে
ব্যাখ্যা
আর্থ আওয়ার:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তারা।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মার্চ মাসের ২৩ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।
- এই সালে আর্থ আওয়ার পালন অষ্টম বছরে পা দিয়েছে।

উৎস: Earth Hou ওয়েবসাইট।
৮২৩.
কপ-৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
  1. ব্রাজিল 
  2. দক্ষিণ আফ্রিকা 
  3. অস্ট্রিয়া
  4. কেনিয়া
সঠিক উত্তর:
ব্রাজিল 
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল 
ব্যাখ্যা
কপ (COP) সম্মেলন:
- পূর্ণ নাম: Conference of the Parties.
- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নীতি ও পদক্ষেপ নির্ধারণ।
- জলবায়ু পরিবর্তন রোধ, কার্বন নির্গমন হ্রাস এবং অভিযোজন কৌশল নির্ধারণ।
- প্রথম COP সম্মেলন: ১৯৫৫ সালে বার্লিন, জার্মানি।
- কপ-৩০ তম সম্মেলন হবে বেলেম, ব্রাজিল।
- সময়: 10-21 নভেম্বর 2025 তারিখে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- কপ-২৯ তম সম্মেলন হয় আজারবাইজান।
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।

উৎস: UN Habitat. [লিঙ্ক]
৮২৪.
Climate Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন কে?
  1. সুভনটে আরহেনিয়াস
  2. লেস্টার ব্রাউন
  3. আর্নেস্ট হেকেল
  4. হিপোক্রেটিস
সঠিক উত্তর:
লেস্টার ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
লেস্টার ব্রাউন
ব্যাখ্যা
Climate Refugee বা Environmental Refugee সম্পর্কে প্রথম ধারণা দেন মার্কিন পরিবেশবাদী বিজ্ঞানী লেস্টার ব্রাউন। তিনি ১৯৭৬ সালে প্রথম এটি ব্যবহার করেন।
(উৎসঃ অ্যাকাডেমিয়া)
৮২৫.
International Meteorological Organization-এর উত্তরসূরী হিসাবে কোন সংস্থাটি গঠিত হয়?
  1. Greenpeace International
  2. WMO
  3. IUCN
  4. World Watch
সঠিক উত্তর:
WMO
উত্তর
সঠিক উত্তর:
WMO
ব্যাখ্যা
WMO:
- WMO-এর পূর্ণরূপ: World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
- প্রতিষ্ঠা লাভ করে: ২৩ মার্চ, ১৯৫০।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ১৭ মার্চ, ১৯৫১।
- এর বর্তমান সদস্য: ১৯৩টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাসচিব: সেলেস্তে সাওলো (আর্জেন্টিনা)।
- বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রণকারী উপাদান নিয়ে কাজ করে।

⇒ বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব সেলেস্তে সাওলো।
- সাওলো ২০১৪ সাল থেকে আর্জেন্টিনার জাতীয় আবহাওয়া পরিষেবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
- তিনি ১ জুন, ২০২৩ থেকে বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ ১৮৭৩ সালে International Meteorological Organization (IMO) গঠিত হয়।
- এই সংস্থার উত্তরসূরী হিসাবে WMO গঠিত হয়।

⇒ WMO-এর কাজ:
- আবহাওয়ার পূর্বাভাস প্রদানের জন্য পর্যবেক্ষণ।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সম্পর্কিত কার্যক্রম।
- নিরাপদ পানি সরবরাহ সংক্রান্ত কার্যক্রম।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালের ২৪ আগস্ট WMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: WMO ওয়েবসাইট।
৮২৬.
Biosafety Clearing-House (BCH) কোন প্রটোকলের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়?
  1. কার্টাগোনা প্রটোকল
  2. মন্ট্রিল প্রটোকল
  3. নাগোয়া প্রটোকল
  4. কিয়েটো প্রটোকল
সঠিক উত্তর:
কার্টাগোনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগোনা প্রটোকল
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity বা জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ।

⇒ কার্টাগেনা প্রটোকল অনুমোদন: ২২ ফেব্রুয়ারি, ১৯৯৯, কলম্বিয়ার কার্টাগেনা শহরে।
- গৃহীত ও কার্যকর: কানাডার মন্ট্রিল শহরে গৃহীত ও কার্যকর হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।

উল্লেখ্য,
- Biosafety Clearing-House (BCH) প্রতিষ্ঠিত হয় Cartagena Protocol on Biosafety-এর অধীনে।
- Biosafety Clearing-House (BCH) হলো একটি অনলাইন তথ্য কেন্দ্র, যার মাধ্যমে জীবিত পরিবর্তিত জীব (LMOs) সংক্রান্ত তথ্য আদান-প্রদান করা যায়, দেশগুলো তাদের বায়োসেফটি আইন-কানুন, নীতিমালা, সিদ্ধান্ত ও অভিজ্ঞতা শেয়ার করতে পারে,
- এটি Cartagena Protocol বাস্তবায়নে সহযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করে।

উৎস: UNTC ওয়েবসাইট।
৮২৭.
কিয়োটো প্রোটোকল কবে কার্যকর হয়?
  1. ক) ২০০২ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৫ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০৫ সালে
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ই ডিসেম্বর জাপানের কিয়োটোতে গৃহীত হয়েছিল এবং ১৬ই ফেব্রুয়ারি ২০০৫ এ কার্যকর হয়। বর্তমানে এখানে ১৯২ টি দল রয়েছে।
৮২৮.
গ্রেটা থুনবার্গের হাত ধরে কোন জলবায়ু আন্দোলনটির সূচনা হয়েছিল?
  1. Friends of the Earth
  2. Sierra Club
  3. World watch Institute
  4. Fridays for Future 
সঠিক উত্তর:
Fridays for Future 
উত্তর
সঠিক উত্তর:
Fridays for Future 
ব্যাখ্যা

Fridays for future:
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

উৎস: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

৮২৯.
রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রথম আন্তর্জাতিক চুক্তি হয়—
  1. ১৮৭৪ সালে
  2. ১৬৭৫ সালে
  3. ১৯০৭ সালে
  4. ১৯২৫ সালে
সঠিক উত্তর:
১৬৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৬৭৫ সালে
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC): 
• কনভেনশনটি ১৯৯৩ সালে প্যারিসে স্বাক্ষরিত হয়।
• কার্যকর হওয়ার তারিখ ২৯ এপ্রিল ১৯৯৭
- এটি প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ চুক্তি যা নির্দিষ্ট সময়ের মধ্যে একটি সম্পূর্ণ শ্রেণির গণবিধ্বংসী অস্ত্র নির্মূলের লক্ষ্য নির্ধারণ করে

উল্লেখ্য,
• রাসায়নিক অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রথম আন্তর্জাতিক চুক্তিটি ১৬৭৫ সালে প্রতিষ্ঠিত হয়, যখন ফ্রান্স এবং জার্মানি স্ট্রাসবার্গে স্বাক্ষরিত একটি চুক্তিতে পৌঁছায়, যেখানে বিষ বুলেটের ব্যবহার নিষিদ্ধ করা হয়।

উৎস: opcw website.
৮৩০.
কিয়াটো প্রটোকলের বিষয়বস্তু কী?
  1. ওজোনস্তরের ক্ষয় হ্রাস
  2. ওজোনস্তরের ক্ষয়কারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে আনা
  3. গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
  4. জীববৈচিত্র সুরক্ষা
সঠিক উত্তর:
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
উত্তর
সঠিক উত্তর:
গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস
ব্যাখ্যা

• কিয়াটো প্রটোকলের বিষয়বস্তু গ্রিন হাউজ গ্যাস নির্গমন হ্রাস।

• কিয়াটো প্রটোকল:
- প্রথম স্বাক্ষরিত হয় ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- কার্যকর হয় ২০০৫ সালে।
- লক্ষ্য - ১৯৯০ সালের তুলনায় গ্রিন হাউজ গ্যাস নির্গমন অন্তত ৫% হ্রাস করা।

অন্যদিকে, 
- ওজোনস্তরের ক্ষয় হ্রাস সংক্রান্ত - ভিয়েনা কনভেনশন।
- জীববৈচিত্র সুরক্ষা বিষয়ক চুক্তি  - কার্টাগেনা প্রটোকল।
- ওজোনস্তরের ক্ষয়কারী ক্ষতিকর রাসায়নিক পদার্থের নিঃসরণ কমিয়ে আনার জন্য স্বাক্ষরিত হয় মন্ট্রিল প্রটোকল।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট ও ব্রিটানিকা।

৮৩১.
বিশ্ব বন দিবস পালিত হয়?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ২৫ এপ্রিল
  4. ঘ) ২৭ সেপ্টেম্বর
সঠিক উত্তর:
ক) ২১ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১ মার্চ
ব্যাখ্যা
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৮৩২.
'ই-৮' ভুক্ত দেশ নয় কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ব্রাজিল
  3. শ্রীলঙ্কা
  4. চীন
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
শ্রীলঙ্কা
ব্যাখ্যা
ই - ৮:
- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দূষণকারী দেশ।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে। 
- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা।

উৎস: Britannica.
৮৩৩.
WWF- এর একটি বিখ্যাত ক্যাম্পেইন কী? 
  1. Earth Day
  2. World Water Day 
  3. Earth Hour
  4. Forest Day
সঠিক উত্তর:
Earth Hour
উত্তর
সঠিক উত্তর:
Earth Hour
ব্যাখ্যা

WWF:
পূর্ণ নাম: World Wildlife Fund (WWF);
- আন্তর্জাতিকভাবে World Wide Fund for Nature নামে পরিচিত।
- প্রতিষ্ঠা সাল: ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা: জুলিয়ান হাক্সলি, ম্যাক্স ডারমস্টেটার, ভিক্টর স্ট্যানফোর্ড এবং অন্যান্য বিজ্ঞানী এবং পরিবেশবাদীদের একটি দল;
- প্রথমে প্রাইভেট ফান্ডিংয়ের জন্য গঠিত।
- ধরন: অলাভজনক, আন্তর্জাতিক পরিবেশ সংরক্ষণ সংস্থা।
- সদর দপ্তর: গ্ল্যান্ড, সুইজারল্যান্ড।
- মোটো: "Together, possible" (সম্মিলিতভাবে সম্ভব)।
- মূল ফোকাস: বিলুপ্তপ্রায় প্রজাতি (যেমন পান্ডা, টাইগার, ইলিফ্যান্ট), বন, সমুদ্র, জলবায়ু অভিযোজন এবং টেকসই সাপ্লাই চেইন।

• প্রধান প্রকল্পসমূহ: Earth Hour বিশ্বব্যাপী লাইট অফ ক্যাম্পেইন।
- Living Planet Report: বার্ষিক জীববৈচিত্র্য রিপোর্ট।
- ২০২৫-এর প্রকল্প: কাজাখস্তানে টাইগার রিইনট্রোডাকশন; কম্বোডিয়ায় রাবার কৃষকদের জন্য টেকসই ল্যান্ড ম্যানেজমেন্ট।

উৎস: World Wildlife Fund  ওয়েবসাইট।

৮৩৪.
Vulnerable 20 (V20) কত সালে গঠিত হয়?
  1. ২০০৮ সালে
  2. ২০০৯ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৫ সালে
সঠিক উত্তর:
২০১৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৫ সালে
ব্যাখ্যা

Vulnerable 20 (V20):
- Vulnerable 20 (V20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি গঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- সদরদপ্তর: আক্রা, ঘানা।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭০টি।
- বর্তমান সভাপতি: মিয়া আমোর মোটলি/Mia Amor Mottley (বার্বাডোস)।

⇒ ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: Vulnerable 20 ওয়েবসাইট।

৮৩৫.
কিয়োটো প্রটোকলে Annex 1–এ কোন দেশগুলো অন্তর্ভুক্ত?
  1. পরিবেশ দূষণকারী ৩০টি দেশ
  2. উন্নয়নশীল ২৪টি দেশ
  3. পরিবেশ দূষণকারী ৪২টি দেশ
  4. শিল্পোন্নত ৪৩টি দেশ
সঠিক উত্তর:
শিল্পোন্নত ৪৩টি দেশ
উত্তর
সঠিক উত্তর:
শিল্পোন্নত ৪৩টি দেশ
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের তালিকা (Annex) ভিত্তিক কাঠামো অনুসরণ করে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঠিক করা।
- এই প্রোটোকল শুধুমাত্র উন্নত দেশগুলিকে উদ্দেশ্য করে গ্রহন করা হয়েছে যা “common but differentiated responsibility and respective capabilities” নীতির অধীনে পরিচালিত।
- এখানে শিল্পোন্নোত দেশগুলিকে উপর অধিক দায়িত্ব আরোপ হয়েছে, কারণ এই দেশগুলি বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় GHG নির্গমনের জন্য দায়ী।
- UNFCCC তার কনভেনশানে সারা বিশ্বের সব দেশগুলিকে ৩টি তালিকা বা Annex এ বিভক্ত করেছে।

• Annex-I: শিল্পোন্নত ৪৩টি দেশ।
- অ্যানেক্স I হলো UNFCCC-এর একটি তালিকা, যাতে শিল্পোন্নত দেশ ও অর্থনৈতিকভাবে পরিবর্তনশীল রাষ্ট্রসমূহ অন্তর্ভুক্ত।
- এদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮৩৬.
জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রতিষ্ঠিত হয়-
  1. ১৯৬৭ সালে
  2. ১৯৬৮ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭২ সালে
সঠিক উত্তর:
১৯৭২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২ সালে
ব্যাখ্যা

- জাতিসংঘ পরিবেশ কর্মসূচি হচ্ছে UNEP (United Nations Environment Programme)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে স্টকহোম সামিটের মাধ্যমে।
- এর সদরদপ্তর অবস্থিত কেনিয়ার নাইরোবিতে।

উৎসঃ UNEP এর ওয়েবসাইট।

৮৩৭.
২০২৫ সালের UN Ocean Conference কততম সম্মেলন ছিল?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

2025 UN Ocean Conference:
- UN Ocean Conference 2025 (তৃতীয় সম্মেলন) অনুষ্ঠিত হয় ৯–১৩ জুন ২০২৫।
- স্থান: নিস (Nice), ফ্রান্স।
- সহ-আয়োজক দেশ: ফ্রান্স ও কোস্টারিকা।
- প্রথম সম্মেলন হয়: ২০১৭ সালে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্রে।

• UN Ocean Conference  এর মূল থিম ও লক্ষ্য:
- SDG ১৪: Life Below Water
- সামুদ্রিক দূষণ হ্রাস।
- অতিরিক্ত মাছ শিকার বন্ধ।
- সমুদ্র-সম্পদের টেকসই ব্যবহার।
- সমুদ্রের ৩০% এলাকা ২০৩০ সালের মধ্যে সংরক্ষণ (৩০×৩০ লক্ষ্য)।
- জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা।
- Deep-sea mining ও bottom trawling-এর মতো ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ।

উৎস: এস ডি জি ওয়েবসাইট।

৮৩৮.
বর্তমানে কোন মহাদেশে বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ হারে উষ্ণায়ন ঘটছে? [নভেম্বর, ২০২৫]
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. এশিয়া
  4. এন্টার্কটিকা
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা

• বর্তমানে এশিয়া মহাদেশ বৈশ্বিক গড় হারের প্রায় দ্বিগুণ উষ্ণ হচ্ছে।
- ২০২৪ সাল ছিল এশিয়ার ইতিহাসে সবচেয়ে উষ্ণ অথবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ বছর।
- এ সময়ে দীর্ঘমেয়াদি তাপপ্রবাহ এবং ভয়াবহ সমুদ্র তাপমাত্রার কারণে এ অঞ্চলের অর্থনীতি, বাস্তুতন্ত্র ও সমাজে ব্যাপক প্রভাব পড়েছে।
- এশিয়ায় ভূমির পরিমাণ বিশাল এবং তা আর্কটিক পর্যন্ত বিস্তৃত হওয়ায় উষ্ণতা বৃদ্ধির হারও বেশি।
- স্থলভাগে তাপমাত্রা বৃদ্ধির হার সাধারণত সমুদ্রের চেয়ে বেশি হয়, ফলে মহাদেশটি দ্বিগুণ হারে উত্তপ্ত হচ্ছে।
- ২০২৪ সালে এশিয়ার সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা ছিল রেকর্ড পরিমাণ।
- এ সময় সমুদ্রপৃষ্ঠ প্রতি দশকে ০.২৪ ডিগ্রি সেলসিয়াস হারে বেড়েছে, যা বৈশ্বিক গড়ের প্রায় দ্বিগুণ।
- বিশেষ করে উত্তর ভারত মহাসাগর ও পূর্ব চীন সাগরসহ সমুদ্রের বিস্তীর্ণ অংশে এই উষ্ণতা লক্ষ করা গেছে।
- এতে উপকূলীয় নিচু এলাকাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে পড়েছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল অর্গানাইজেশন। (Link)

৮৩৯.
গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. জার্মানি
  2. কানাডা
  3. নেদারল্যান্ডস
  4. সুইডেন
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
 - গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে। 
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস। 

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।

৮৪০.
২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কত সংখ্যক জাতি অংশগ্রহণ করেছিল?
  1. ক) ১৯৩
  2. খ) ১৬৮
  3. গ) ১৯৯
  4. ঘ) ১৯৬
সঠিক উত্তর:
ঘ) ১৯৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৬
ব্যাখ্যা
- ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (CoP-21) এ প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ৪ নভেম্বর।
- বর্তমানে প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী দেশ/সংস্থার সংখ্যা ১৯৫টি এবং অংশীদার ১৯১টি। তবে সম্মেলনে ১৯৬টি জাতি অংশ নিয়েছিলো।
- চুক্তিটিতে একুশ শতকে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পযুগের তুলানয় ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য স্থির করা হয়।
(তথ্যসূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৮৪১.
WMO বিশ্বব্যাপী কোনটি উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে?
  1. মহাকাশ অনুসন্ধানের উদ্যোগ
  2. কৃষি পদ্ধতি
  3. ওজোন স্তর সুরক্ষা
  4. আবহাওয়া এবং জলবায়ু পরিসেবা
সঠিক উত্তর:
আবহাওয়া এবং জলবায়ু পরিসেবা
উত্তর
সঠিক উত্তর:
আবহাওয়া এবং জলবায়ু পরিসেবা
ব্যাখ্যা
• বিশ্ব আবহাওয়া সংস্থা (World Meteorological Organization ) জাতিসংঘের ১৫টি বিশেষায়িত সংস্থার মধ্যে একটি।
•  প্রতিষ্ঠাকাল : ১৯৫০
• সদর দপ্তর : জেনেভা
•  বর্তমান মহাপরিচালক : Abdulla Al Mandous
• মাতৃসংস্থা: জাতিসংঘ 
- WMO বিশ্বব্যাপী আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা উন্নত করার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

তথ্যসূত্র: Encyclopedia Britannica
৮৪২.
WWF এর পূর্ণরূপ কী?
  1. World Water Foundation
  2. World Weather Forum
  3. World Wildlife Fund
  4. Wildlife Welfare Federation
সঠিক উত্তর:
World Wildlife Fund
উত্তর
সঠিক উত্তর:
World Wildlife Fund
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত।

উল্লেখ্য, 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.
- ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
 
সূত্র: WWF ওয়েবসাইট।
৮৪৩.
ভিয়েনা কনভেনশন অনুমোদনকারী পক্ষ -
  1. ১৯৫টি
  2. ১৯৬টি
  3. ১৯৭টি
  4. ১৯৮টি
সঠিক উত্তর:
১৯৮টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৮টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
৮৪৪.
দ্বিতীয় ভার্সাই চুক্তি অনুযায়ী কোন দেশকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে?
  1. ক) ফ্রান্স
  2. খ) জার্মানি
  3. গ) ইতালি
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
খ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
খ) জার্মানি
ব্যাখ্যা
দ্বিতীয় ভার্সাই চুক্তি
- ব্যাপক বিধ্বংসী প্রথম বিশ্বযুদ্ধের অবসানের লক্ষ্যে ১৯১৯ সালের ২৮ জুন ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি ছিল এমন কয়েকটির মধ্যে একটি যা আনুষ্ঠানিকভাবে পাঁচ বছরের সংঘাতের অবসান ঘটিয়েছিল যা মহাযুদ্ধ- ১, বিশ্বযুদ্ধ নামে পরিচিত।
- পক্ষসমূহঃ মিত্রশক্তি (ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, জাপান) এবং জার্মানি।
- স্থানঃ ফ্রান্সের ভার্সাই নগরী
- এই চুক্তির জন্য জার্মানি ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় এবং প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়।
- চুক্তির খসড়ার মূল নকশা করেন চারজন নেতা যারা ইতিহাসে বিগ ফোর হিসেবে খ্যাত। 
- এরা হলেন বৃটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্ল্যামেনকু, যুক্তরাষ্ট্রের উড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। 
- এই চুক্তিতে জার্মানিকে যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করা হয়। 

উৎস: Jun 28, 1919 CE: Treaty of Versailles - National Geographic Society, nationalgeographic.org.
৮৪৫.
জলাভূমি সংরক্ষণ বিষয়ক রামসার কনভেনশন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ইরাক
  2. ইরান
  3. কাতার
  4. কুয়েত
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
• রামসার কনভেনশন 
- ইরানের রামসার শহরে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ক রামসার কনভেনশন অনুষ্ঠিত হয়।
- রামসার কনভেনশন কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
- রামসারের ডকুমেন্ট অনুসারে - Number of Contracting Parties: 172. 
 
• বাংলাদেশ ও রামসার
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- এ চুক্তির আওতায় বাংলাদেশের দুটি স্থান রামসার সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে -
সুন্দরবন রিজার্ভ ফরেষ্ট (২১ মে ১৯৯২) ও টাঙ্গুয়ার হাওর (১০ জুলাই ২০০০) রামসার সাইটের তালিকাভুক্ত করা হয়েছে।
 
উৎস-  রামসার ওয়েবসাইট।
৮৪৬.
'কার্বন ট্যাক্স' এর ধারণা প্রথম কোন দেশ প্রবর্তন করে?
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. নরওয়ে
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

প্রথম কার্বন কর:
- ১৯৯০ সালে ফিনল্যান্ড প্রথম দেশ হিসেবে কার্বন কর (Carbon Tax) চালু করে।
- এই কর চালুর মূল উদ্দেশ্য ছিল পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করা এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমানো।
- দূষণ রোধে এটি একটি অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়, যেখানে কার্বন নিঃসরণকারী জ্বালানির ওপর নির্দিষ্ট হারে কর আরোপ করা হয়।
- ফিনল্যান্ডের এই পদক্ষেপ বিশ্বজুড়ে অনুপ্রেরণা হিসেবে কাজ করে এবং পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড প্রভৃতি দেশও কার্বন কর প্রবর্তন করে।
- এই ব্যবস্থার মাধ্যমে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিরুৎসাহিত করা হয় এবং নবায়নযোগ্য শক্তির প্রতি ঝোঁক বাড়ানো হয়।

উৎস: প্রথম আলো ও ব্রিটানিকা।

৮৪৭.
'প্রথম ধরিত্রী সম্মেলন' কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. নাইরোবি, কেনিয়া
  2. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  3. রিও ডি জেনেইরো, ব্রাজিল
  4. জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো, ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো, ব্রাজিল
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- 'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৮৪৮.
Climate Vulnerable Forum (CVF) জোটের বর্তমান সদস্য সংখ্যা -
  1. ৪৮টি
  2. ৫৫টি
  3. ৫৪টি
  4. ৫৭টি
সঠিক উত্তর:
৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫৫টি
ব্যাখ্যা
Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
এই জোটের বর্তমান সদস্য সংখ্যা ৫৫টি।
এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা CVF জোটের বর্তমান সভাপতি।
- বাংলাদেশের পূর্বে এর সভাপতির দায়িত্বে ছিল মার্শাল আইল্যান্ড। 

(সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট)
৮৪৯.
’বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক' প্রকাশ করে কোন সংস্থা?
  1. Earth watch
  2. World watch
  3. German watch
  4. Green watch
সঠিক উত্তর:
German watch
উত্তর
সঠিক উত্তর:
German watch
ব্যাখ্যা

German watch:
- এটি একটি অলাভজনক বেসরকারি পরিবেশ এবং বাণিজ্য সংস্থা।
- এটি শিল্পোন্নত দেশের সাথে অনুন্নত দেশের মধ্যে সম্পর্ক স্থাপন করে।
- এটি প্রতি বছর "বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক" প্রকাশ করে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- প্রতিষ্ঠা: ১৯৯১ সালে।

উৎস: German watch ওয়েবসাইট।

৮৫০.
বাসেল কনভেনশন কোথায় গৃহীত হয়েছিল?
  1. জার্মানি
  2. ব্রাজিল
  3. সুইজারল্যান্ড
  4. কানাডা
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• বাসেল কনভেনশন গৃহীত হয়েছিল সুইজারল্যান্ডের বাসেল শহরে।

• বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকরী হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উল্লেখ্য,
-  বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

উৎস: UN Basel Convention  ওয়েবসাইট।

৮৫১.
"Green Climate Fund" কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০১০ সালে
  2. ২০১৫ সালে
  3. ২০১৯ সালে
  4. ২০২৪ সালে
সঠিক উত্তর:
২০১০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১০ সালে
ব্যাখ্যা

• "Green Climate Fund" ২০১০ সালে মেক্সিকোর কানকুনে COP16 সম্মেলনে প্রতিষ্ঠিত হয়।
- এটি গ্লোবাল ওয়ার্মিং মোকাবিলা, কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু তহবিল, অভিযোজন ও ক্ষতিপূরণের জন্য কাজ করে।
- COP15-এ তহবিল গঠনের ধারণা উত্থাপিত হয়েছিল এবং উন্নত দেশগুলো ২০২০ সাল থেকে বছরে ১০০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

• Green Climate Fund: 
- প্রতিষ্ঠিত: ২০১০ সালে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো,
- সদর দপ্তর: ইনচন, দক্ষিণ কোরিয়া।
- COP16: Green Climate Fund আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- আয়োজক দেশ: মেক্সিকো।

• আলোচ্য বিষয়:
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ।

• Note:
- COP15: সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- উন্নত দেশগুলো বছরে ১০০ বিলিয়ন ডলার পর্যন্ত সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয় ২০২০ সাল থেকে।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।

৮৫২.
জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) এর প্রধানের পদবী -
  1. মহাসচিব
  2. মহাপরিচালক
  3. পরিচালক
  4. নির্বাহী পরিচালক
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহী পরিচালক
ব্যাখ্যা

UNEP:
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP).
- UNEP-এর পূর্ণরূপ- United Nations Environment Programme.
- UNEP - সদর দপ্তর- নাইরোবি, কেনিয়া।
- প্রতিষ্ঠা লাভ করে- ৫ জুন, ১৯৭২ সালে।
- সদস্য রাষ্ট্র- ১৯৩ টি।
- UNEP এর প্রধানের পদবী- নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক- ইনগার অ্যান্ডারসেন।

উল্লেখ্য:
- বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়-৫ জুন।

তথ্যসূত্র - UNEP অফিসিয়াল ওয়েবসাইট।

৮৫৩.
'প্রথম ধরিত্রী সম্মেলন' কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? 
  1. জোহানেসবার্গ
  2. নাইরোবি
  3. রিও ডি জেনেইরো
  4. আমস্টারডাম
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেইরো
ব্যাখ্যা

ধরিত্রী সম্মেলন: 
- পূর্ণরূপ: United Nations Conference on Environment and Development (UNCED).
- প্রথম ধরিত্রি সম্মেলন: রিও ডি জেনেইরো, ব্রাজিল।
- তারিখ: ৩-১৪ জুন, ১৯৯২। 
- উদ্দেশ্য: টেকসই উন্নয়ন ও পরিবেশ রক্ষার জন্য আন্তর্জাতিক কর্মপরিকল্পনা তৈরি।
- গুরুত্বপূর্ণ অর্জন: UNFCCC, জীববৈচিত্র্য সংরক্ষণ কনভেনশন (CBD), অ্যাজেন্ডা ২১ স্বাক্ষর।

উল্লেখ্য,
- 'রিও বা ধরিত্রী সম্মেলন+ ৫' অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
- এটি ১৯৯৭ সালে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
- এটি বিশেষ ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

•'রিও বা ধরিত্রী সম্মেলন ১০' অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০০২ সালে।
- এটি দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

•রিও বা ধরিত্রী সম্মেলন ২০' অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিও-তে ২০১২ সালে।
- এটি তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।

উৎস: United Nations ওয়েবসাইট।

৮৫৪.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য কয়টি? [জানুয়ারি, ২০২৬]
  1. ২৭টি
  2. ২৮টি 
  3. ৩০টি 
  4. ৩২টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

• ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency):
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।
- গঠন ১৯৯৪ সালে।
- সদরদপ্তর কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য দেশ-৩২ টি।  [ব্যাখ্যা আপডেট - জানুয়ারি, ২০২৬]
- সহযোগী দেশ ০৬টি।

তথ্যসূত্র: EEA ওয়েবসাইট।

৮৫৫.
পৃথিবীর সবচেয়ে দূষিত নদী কোনটি?
  1. ক) হোয়াংহো
  2. খ) ইয়াংসিকিয়াং
  3. গ) সিতারাম
  4. ঘ) ব্রহ্মপুত্র নদ
সঠিক উত্তর:
গ) সিতারাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সিতারাম
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের নদী “Citarum River” হচ্ছে পৃথিবীর সবচেয়ে দূষিত নদী। ২০১৯ সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নদী পরিষ্কার করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান করেন।

উৎস: worldatlas.com
৮৫৬.
মন্ট্রিয়াল প্রোটোকলের মূল উদ্দেশ্য কী?
  1. ওজোন স্তর রক্ষা করা
  2. জলবায়ু পরিবর্তন কমানো
  3. গ্রিনহাউস গ্যাস কমানো
  4. বায়ুদূষণ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
ওজোন স্তর রক্ষা করা
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তর রক্ষা করা
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয় এবং
- ১ জানুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল পরিবেশ রক্ষা এবং ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক পদার্থ সীমিতকরণ।

এছাড়াও অন্যকিছু প্রটোকল:
- কিয়েটো প্রটোকল - গ্রিণ হাউস গ্যাস নিঃসরণ হ্রাস ও বৈশ্বিক উষ্ণতা রোধ।
- কার্টাগেনা প্রটোকল - জীববৈচিত্র্য সুরক্ষা বিষয়ক।
- নাগোয়া প্রোটোকল কী উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণ ও টেকসই ব্যবহার।

সূত্র: UNEP ওয়েবসাইট ও Britannica.com

৮৫৭.
২৯তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নামিবিয়া
  2. ব্রাজিল
  3. আজারবাইজান
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ- ২৯, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে।

অন্যদিকে -
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
- আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮৫৮.
সাফটা চুক্তি স্বাক্ষর হয় –
  1. ক) ১১ এপ্রিল ১৯৯৩
  2. খ) ৮ ডিসেম্বর ১৯৯৫
  3. গ) ৬ জানুয়ারী ২০০৪
  4. ঘ) ১ জানুয়ারী ২০০৬
সঠিক উত্তর:
গ) ৬ জানুয়ারী ২০০৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬ জানুয়ারী ২০০৪
ব্যাখ্যা
দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য চুক্তি (South Asian Free Trade Area) বা সাফটা ২০০৪ সালের ৬ জানুয়ারী সাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ২০০৬ সালের ১ জানুয়ারী। এই চুক্তির মূল লক্ষ্য হলো সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে শুল্কহার শূন্যে নামিয়ে আনা। সার্কভুক্ত আটটি দেশ এতে স্বাক্ষর করে।(South Asian Preferential Trading Arrangement-SAPTA) স্বাক্ষরিত হয় ১১ এপ্রিল ১৯৯৩ এবং কার্যকর হয় ৮ ডিসেম্বর ১৯৯৫।(সূত্রঃ সার্ক ওয়েবসাইট)
৮৫৯.
১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল-
  1. ক) নিরস্ত্রীকরণ
  2. খ) মুক্ত বানিজ্য
  3. গ) পরিবেশ
  4. ঘ) পরমাণু
সঠিক উত্তর:
গ) পরিবেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) পরিবেশ
ব্যাখ্যা
- মন্ট্রিল প্রটোকল  ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়। 
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- যার লক্ষ্য ছিল পৃথিবীর ওজোন স্তর হ্রাসে অবদান রাখে এমন রাসায়নিকের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করা।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা। 
- ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস:- ব্রিটানিকা।
৮৬০.
'United Nations Framework Convention on Climate Change' স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৮ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯২ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯২ সালে
ব্যাখ্যা
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন হচ্ছে- UNFCCC।
- UNFCCC- এর পূর্ণরূপ- United Nations Framework Convention on Climate Change.
- এটি স্বাক্ষরিত হয় ১৯৯২ সালে এবং কার্যকর হয় ১৯৯৪ সালে।
- UNFCCC এর সদরদপ্তর জার্মানির বন শহরে অবস্থিত।

তথ্যসূত্র:- UNFCCC ওয়েবসাইট।
৮৬১.
"ই-৮" কি?
  1. ৮ টি দরিদ্র দেশ
  2. ৮টি ধনী দেশ
  3. ৮টি পরিবেশ দূষণকারী দেশ
  4. ৮টি শিল্পোন্নত দেশ
সঠিক উত্তর:
৮টি পরিবেশ দূষণকারী দেশ
উত্তর
সঠিক উত্তর:
৮টি পরিবেশ দূষণকারী দেশ
ব্যাখ্যা

• E-8:
পরিবেশ দূষণকারী ৮টি দেশকে একত্রে বলা হয় ই-৮ ।
- ই-৮ ভুক্ত দেশ সমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন জারি করে।
- বিশ্বব্যাপী পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ই-৮ অন্তর্ভুক্ত আটটি দেশের মূল লক্ষ্য। 
- এই দেশগুলো বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ও গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী।
-  ই-৮ ভুক্ত দেশসমূহ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া, চীন, ভারত, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে,
- জি-৭ হল শিল্পোন্নত সাতটি দেশের জোট।
- ডি-৮ হল উন্নয়নশীল আটটি দেশের জোট। 

তথ্যসূত্র: Britannica.

৮৬২.
UNEP এর 'Ozone Layer' সুরক্ষা কর্মসূচি কোন চুক্তির অধীনে কাজ করে?
  1. Kyoto Protocol
  2. Montreal Protocol
  3. Nagoa Protocol
  4. Paris Agreement
সঠিক উত্তর:
Montreal Protocol
উত্তর
সঠিক উত্তর:
Montreal Protocol
ব্যাখ্যা
Montreal Protocol:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- Montreal Protocol-এর মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা। 
- এই প্রটোকলটি ওজন স্তর সুরক্ষার কাজ করে।


⇒ বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর। এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
- চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

অন্যদিকে,
- কিয়োটো প্রটোকল হল United Nations Framworks Convention on Climate Change (UNFCCC) একটি আন্তর্জাতিক চুক্তি যার আওতায় পৃথিবীর বিভিন্ন দেশ তাদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রতিশ্রুতি দেয়।
- নাগোয়া প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জীববৈচিত্র্য ব্যবহার সম্পর্কিত ন্যায্য সুবিধা বণ্টন নিশ্চিত করার জন্য প্রণীত।
- প্যারিস জলবায়ু চুক্তি -বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যে প্যারিস চুক্তি (Paris Agreement) কাজ করে।  ২০১৫ সালের ৩০ নভেম্বর - ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে এই চুক্তি গৃহীত হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।
৮৬৩.
সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ কোন আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হন?
  1. Youth for Nature
  2. Green Belt Movement
  3. Fridays For Future
  4. Save the Children
সঠিক উত্তর:
Fridays For Future
উত্তর
সঠিক উত্তর:
Fridays For Future
ব্যাখ্যা

• সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ 'Fridays For Future' আন্দোলনের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিত হন।

ফ্রাইডেস ফর ফিউচার (Fridays For Future):
- ফ্রাইডেস ফর ফিউচার আন্দোলন হলো একটি পরিবেশবাদী আন্দোলন।
- জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবীতে স্কুল শিক্ষার্থীদের এটি একটি বৈশ্বিক মুভমেন্ট।
- ২০১৮ সালে সুইডেনের গ্রেটা থুনবার্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- থুনবার্গ স্কুল বর্জন করে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।
- তার এই কর্মসূচি পরবর্তীতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্টের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারগুলোর উপর নৈতিক চাপ সৃষ্টি করা।

• গ্রেটা থুনবার্গ:
- গ্রেটা থুনবার্গ ছিলেন একজন পরিবেশবাদী আন্দোলনকর্মী।
- গ্রেটা থুনবার্গের বাবা স্ভান্তে থুনবার্গ একজন অভিনেতা এবং রসায়নে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী স্ভান্তে আরহেনিয়াসের উত্তরসূরি।
- ২০১৮ সালের মে মাসে গ্রেটার বয়স যখন ১৫, সেসময় গ্রেটা স্থানীয় এক পত্রিকার জলবায়ু পরিবর্তন বিষয়ে এক রচনা প্রতিযোগিতায় পুরস্কার পান।
- অগাস্ট, ২০১৮-এ সুইডেনের পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করা শুরু করেন তিনি।
- সুইডেন সরকার যেন ২০১৫ সালের প্যারিস সম্মেলনে বিশ্বের শীর্ষ নেতাদের আলোচনায় ঠিক হওয়া সিদ্ধান্ত অনুযায়ী কার্বন নির্গমন নিয়ন্ত্রণ করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়, সেলক্ষ্যে বিক্ষোভ করে গ্রেটা।
- 'স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট' লেখা একটি লেখা সম্বলিত ব্যানার নিয়ে তিনি পার্লামেন্টের সামনে দাঁড়ান।
- সে শুক্রবার স্কুল ফাঁকি দেয়া শুরু করে। 
- সোশ্যাল মিডিয়ায় তার বিক্ষোভ ভাইরাল হয় এবং তার প্রতিবাদের কারণ দিনদিন জনপ্রিয়তা পায়।
- ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র এবং জাপানের ২০ হাজারের বেশি শিক্ষার্থী গ্রেটার প্রতি সমর্থন জানিয়ে নিজ নিজ দেশে বিক্ষোভ প্রকাশ করেন।

অন্যদিকে,
ক) Youth for Nature:
- Youth for Nature হলো একটি আন্তর্জাতিক কিশোর-কিশোরী পরিবেশবাদী আন্দোলন।
- যা মূলত যুব সমাজকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে সচেতন ও সক্রিয় করতে কাজ করে।

খ) Green Belt Movement:
 -গ্রিন বেল্ট মুভমেন্ট হলো কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
- শুরুর সময় - ১৯৭৭ সাল।
- গ্রিন বেল্ট মুভমেন্ট শুরু করেছিলেন কেনিয়ার নাগরিক প্রফেসর ওয়াঙ্গেরি মাথাই। 

ঘ) Save the Children:
- সেভ দ্য চিলড্রেন (Save the children) একটি আর্ন্তজাতিক বেসরকারী সংস্থা।
- এটি যুক্তরাজ্যের শিশুবিষয়ক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ১৯১৯ সালে।
- প্রতিষ্ঠাতা: এগল্যান্টাইন জেব।

উৎস: Fridays For Future ওয়েবসাইট।

৮৬৪.
প্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. প্যারিস
  2. রোম
  3. রিও ডি জেনিরো
  4. জেনেভা
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরো
ব্যাখ্যা
ধরিত্রী সম্মেলন:
- ধরিত্রী সম্মেলন সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশ সম্মেলন।
- এই সম্মেলনের লক্ষ্য জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে পৃথিবীকে রক্ষা করা।
- ১৯৯২ সালে পরিবেশ ও উন্নয়নের উপর জাতিসংঘের সম্মেলন (UNCED), ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত।
- ধরিত্রী সম্মেলন ছিল ১৯৯২ সাল পর্যন্ত বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশ। 
- এই সম্মেলনে ১১৭ জন রাষ্ট্রপ্রধান এবং ১৭৮টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। 
- সম্মেলনে স্বাক্ষরিত চুক্তি এবং অন্যান্য নথিপত্রের মাধ্যমে, বিশ্বের বেশিরভাগ দেশ নামমাত্রভাবে অর্থনৈতিক উন্নয়নের জন্য নিজেদেরকে প্রতিশ্রুতিবদ্ধ করে এমন উপায়ে যা পৃথিবীর পরিবেশ এবং অ-নবায়নযোগ্য সম্পদ রক্ষা করবে।
 
তথ্যসূত্র - Britannica.com
৮৬৫.
প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ স্থির করা হয়?
  1. ১.২ ডিগ্রি
  2. ২.৫ ডিগ্রি
  3. ১.৩ ডিগ্রি
  4. ১.৫ ডিগ্রি
সঠিক উত্তর:
১.৫ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
১.৫ ডিগ্রি
ব্যাখ্যা

প্যারিস জলবায়ু চুক্তি:
• গৃহীত: ২০১৫ সালের ১২ ডিসেম্বর ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত ২১তম UNFCCC Conference of Parties (COP-21) সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহীত হয়।
• বর্তমান পর্যন্ত ১৯৫টি দেশ প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করেছে।
• ২০১৬ সালের ২২ এপ্রিল জাতিসংঘ সদরদপ্তরে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় 
•  কার্যকর: ৪ নভেম্বর ২০১৬ থেকে প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর হয়।
• প্যারিস জলবায়ু চুক্তিতে একুশ শতকে বৈশ্বিক  বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ স্থির করেন।
• চুক্তিটিতে মোট ১৯৪টি দেশ স্বাক্ষর করেছে। তবে এটির অংশীদার ১৮৯টি দেশ।
• বাংলাদেশ ২২ এপ্রিল ২০১৬ এতে স্বাক্ষর করে এবং ২১ সেপ্টেম্বর ২০১৬ এটি অনুমোদন করে।
• চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ৪ নভেম্বর।
• যুক্তরাষ্ট্র চুক্তিটিতে স্বাক্ষর ও অনুমোদন করলেও ৪ নভেম্বর ২০২০ চুক্তি থেকে নিজেদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে নেয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট। 

৮৬৬.
মন্ট্রিল প্রটোকlলের বিষয়বস্তু কী?
  1. ক) জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ
  2. খ) স্থলমাইন নিষিদ্ধকরণ
  3. গ) জীববৈচিত্র সংরক্ষণ
  4. ঘ) ওজনস্তরকে রক্ষা
সঠিক উত্তর:
ঘ) ওজনস্তরকে রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওজনস্তরকে রক্ষা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল 
• মন্ট্রিল প্রটোকল ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়। জাতিসংঘ কর্তৃক চুক্তিটি অনুমোদিত হয় - ১৫ সেপ্টেম্বর, ১৯৮৭ সাল।
• চুক্তি কার্যকর হয় - ১ জানুয়ারি, ১৯৮৯ সাল।
• চুক্তিটি - ১৯৭টি দেশ ও অঞ্চল কর্তৃক অনুমোদিত।
• এই প্রটোকলের বিষয়বস্তু ছিল বায়মণ্ডলের ওজোন স্তরের জন্য ক্ষতিকর পদার্থ উৎপাদন সীমিত করে ওজনস্তরকে রক্ষা বিষয়ক প্রটোকল।
• এর পুরো নাম- Montreal Protocol on Substance that Deplete the Ozone Layer.
• বাংলাদেশ এটি অনুমােদন করে- ১৯৯০ সালে।

তথ্যসূত্র:- UN environment ওয়েবসাইট।
৮৬৭.
কার্টাগেনা প্রটোকল অনুমোদন পায় কত সালে?
  1. ১৯৯২ সালে
  2. ১৯৯৩ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
২০০০ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০০ সালে
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রটোকল (Cartagena Protocol):
- কার্টাগেনা প্রোটকলের পূর্ণনাম - The Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity।
- কার্টাগেনা প্রটোকল জৈব-নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- এই চুক্তিটি কলম্বিয়ার কার্টাগেনাতে আলোচিত হয়।
- চুক্তি অনুমোদন হয় ২৯ জানুয়ারি, ২০০০ সাল।
- চুক্তি কার্যকর হয় ১১ সেপ্টেম্বর, ২০০৩ সাল।
- বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে কার্টাগেনা প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি অনুমোদন করে।

উৎস: কনভেনশন অন বায়ো-ডাইভার্সিটি (CBD) ওয়েবসাইট।

৮৬৮.
বিশ্বব্যাপী 'পরিবেশ দিবস' পালিত হয়ে আসছে কবে থেকে?
  1. ১৯৭৩ সাল
  2. ১৯৭৪ সাল
  3. ১৯৭৫ সাল
  4. ১৯৭৬ সাল
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সাল
ব্যাখ্যা
◉ পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment.
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে United Nations Environment Programগঠিত হয়।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।
- ১৯৭৩ সালে স্লোগান ছিল, 'ওনলি ওয়ান আর্থ।

সূত্র: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
৮৬৯.
Where is the headquarters of UNEP located?
  1. ক) Paris, France
  2. খ) Nairobi, Kenya
  3. গ) Bonn, Germany
  4. ঘ) New York, United States
সঠিক উত্তর:
খ) Nairobi, Kenya
উত্তর
সঠিক উত্তর:
খ) Nairobi, Kenya
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme।
- এটি জাতিসংঘের পরিবেশ কর্মসূচি।
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক। 
- বর্তমান নির্বাহী পরিচালক: ইঙ্গার অ্যান্ডারসেন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালে্র ৫ জুন।
- প্রতিষ্ঠার তারিখ ধরে ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।

উৎস: UNEP এর ওয়েবসাইট।
৮৭০.
কিয়োটো প্রোটোকল থেকে প্রত্যাহারকারী প্রথম দেশ কোনটি?
  1. চীন
  2. অস্ট্রেলিয়া
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
⇒ কিয়োটো প্রোটোকল থেকে প্রত্যাহারকারী প্রথম দেশ কানাডা।

কিয়োটো প্রোটোকল:
- কিয়োটো প্রোটোকল একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি।
- এটি পরিবেশের সাথে সম্পর্কিত।
- এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলিকে গ্রীনহাউজ গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে।
- ১৯৯৭ খ্রিষ্টাব্দের ১১ই ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয়।
- ২০০৫ খ্রিষ্টাব্দের ১৬ই ফেব্রুয়ারি কার্যকরী হয়।

তথ্যসূত্র - Britannica.com
৮৭১.
৩১তম কপ জলবায়ু সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? 
  1. তুরস্ক
  2. অষ্ট্রেলিয়া 
  3. যুক্তরাষ্ট্র 
  4. জার্মানি
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

• COP: 
- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ এর আয়োজন করেছে ব্রাজিল।
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।

তথ্যসূত্র: UN-Habitat অফিসিয়াল ওয়েবসাইট, বনিক বার্তা ও UNFCCC

৮৭২.
গ্রিনপিস কোন দেশের পরিবেশবাদী সংস্থা?
  1. ডেনমার্ক
  2. নিউজিল্যান্ড
  3. সুইডেন
  4. নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা

গ্রিনপিস:
- গ্রিনপিস নেদারল্যান্ডস  ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়:  ১৯৭১ সালে, কানাডায়।
- সদরদপ্তর: নেদারল্যান্ডের আমস্টারডামে।
- পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি 'গ্রীনপিস' নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।


উৎস: Greenpeace এর ওয়েবসাইট।

৮৭৩.
ওয়াঙ্গেরি মাথাই কোন আন্দোলনের সাথে জড়িত?
  1. Greenbelt Movement
  2. Let’s Save the Planet
  3. March 23 Movement
  4. Fridays For Future
সঠিক উত্তর:
Greenbelt Movement
উত্তর
সঠিক উত্তর:
Greenbelt Movement
ব্যাখ্যা
ওয়াঙ্গেরি মাথাই:
- ওয়াঙ্গেরি মাথাই Greenbelt Movement এর প্রতিষ্ঠাতা।
- তিনি ১ এপ্রিল ১৯৪০ জন্মগ্রহণ করেন এবং ২৫ সেপ্টেম্বর ২০১১ মারা যান।
- তিনি ১৯৭৭ সালে কেনিয়ায় গ্রিনবেল্ট ‍মুভমেন্ট সংস্থা প্রতিষ্ঠা করেন এবং আফ্রিকার নারীদের এতে সম্পৃক্ত করে এর বিস্তৃতি ঘটান।

উল্লেখ্য,
- ২০০৪ সালে কেনিয়ার Wangari Maathai টেকসই উন্নয়ন, গণতন্ত্র এবং শান্তিতে অবদান রাখার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।
- তিনি প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন।

⇒ গ্রিন বেল্ট মুভমেন্ট (Green Belt Movement):
- গ্রিন বেল্ট মুভমেন্ট কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন।
- কার্যক্রম শুরু হয়: ১৯৭৭ সাল।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।

অন্যদিকে,
- March 23 Movement ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর পূর্বাঞ্চলের একটি বিদ্রোহী গোষ্ঠী। এটি Congolese Revolutionary Army নামেও পরিচিত।

উৎস: Green Belt Movement) ওয়েবসাইট।
৮৭৪.
নিচের কোনটি ম্যানগ্রোভ উদ্ভিদ?
  1. ক) বৈলাম
  2. খ) গেওয়া
  3. গ) চাপালিশ
  4. ঘ) গজারি
সঠিক উত্তর:
খ) গেওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) গেওয়া
ব্যাখ্যা
ম্যানগ্রোভ হলো সমুদ্র উপকূলের লোনা পানিতে জন্মানো উদ্ভিদ। এসব উদ্ভিদের শ্বাসমূল থাকে।
বাংলাদেশের সুন্দরবন বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি। সুন্দরবনে জন্মানো ম্যানগ্রোভ উদ্ভিদসমূহের মধ্যে রয়েছে:
- সুন্দরী
- গরান
- গেওয়া
- কেওড়া
- গোলপাতা ইত্যাদি।

অন্যদিকে,
বৈলাম, তেলসুর ও গজারি ম্যানগ্রোভ উদ্ভিদ নয়।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ)
৮৭৫.
২০২০ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক UNFCCC CoP-26 কোন দেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো?
  1. ক) স্পেন
  2. খ) ব্রিটেন
  3. গ) রাশিয়া
  4. ঘ) ইথিওপিয়া
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রিটেন
ব্যাখ্যা
২০২০ সালের ৯-১৯ নভেম্বর UNFCCC CoP-26 ব্রিটেনের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা স্থগিত করা হয়৷ একই শহরে ২০২১ সালের ১-১২ নভেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। (সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৮৭৬.
যুক্তরাষ্ট্র কবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেড়িয়ে যায়?
  1. ক) ১ জানুয়ারি ২০২০
  2. খ) ৬ জুলাই ২০২০
  3. গ) ৭ অক্টোবর ২০২০
  4. ঘ) ৪ নভেম্বর ২০২০
সঠিক উত্তর:
ঘ) ৪ নভেম্বর ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
২০২০ সালের ৪ নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম দেশ হিসেব আনুষ্ঠানিকভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যায়।
এর আগে ২০১৭ সালের জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেড়িয়ে যাওয়ার ঘোষণা দেন।
২০১৫ সালের ১২ ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত ২১তম জলবায়ু সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয় এবং ২০১৬ সালের ৪ নভেম্বর থেকে এটি কার্যকর হয়।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
৮৭৭.
বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৮৬ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৗড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।
- ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে নির্ধারিত হয় যে, উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু’দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে, এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে।
- যেকোন সঙ্কটময় পরিস্থিতিতে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানির নিশ্চয়তা পাবে।
- দীর্ঘ মেয়াদে গঙ্গার পানি প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে উভয় দেশ পারস্পরিক সহযোগিতার প্রয়োজনে এবং দুদেশের মধ্য দিয়ে প্রবাহিত অন্যান্য নদীর পানি বণ্টনের ক্ষেত্রেও অনুরূপ চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে একমত হয়।


উৎস: বাংলাপিডিয়া।
৮৭৮.
বাসেল কনভেনশনে স্বাক্ষরকারী দেশ কয়টি?
  1. ৪৮টি
  2. ৫১টি
  3. ৫৩টি
  4. ৫৮টি
সঠিক উত্তর:
৫৩টি
উত্তর
সঠিক উত্তর:
৫৩টি
ব্যাখ্যা
বাসেল কনভেনশন:
- জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) বিপজ্জনক বা বিষাক্ত বর্জ্য এবং এটির আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য বাসেল কনভেনশন নামে একটি কনভেনশন গ্রহণ করে।
- এটি গৃহীত হয়: ২২শে মার্চ, ১৯৮৯, বাসেল, সুইজারল্যান্ড।
- কার্যকর হয়: ৫ মে, ১৯৯২।
- সদস্য: ১৯১টি।
- স্বাক্ষরকারী দেশ: ৫৩টি।
- বিপজ্জনক বর্জ্যের আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের আন্তর্জাতিক চুক্তিকে বাসেল কনভেনশন বলে।
- বাসেল কনভেনশন এর উদ্দেশ্য: উন্নত দেশ থেকে অনুন্নত দেশে বিপজ্জনক বর্জ্য স্থানান্তর রোধ করা।

উল্লেখ্য,
- বাংলাদেশ বাসেল কনভেনশন কার্যকর করে ১৯৯৩ সালের ৩০ জুন।

উৎস: UN Basel Convention ওয়েবসাইট।
৮৭৯.
ইউরোপীয় পরিবেশ সংস্থা (European Environment Agency) এর সদর দপ্তর কোথায়?
  1. ফ্রেডেরিকসবার্গ
  2. ভিয়েনা
  3. লন্ডন
  4. কোপেনহেগেন
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা(European Environment Agency):
- কাজ: ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য দিয়ে সহায়তা করা।
- গঠন: ১৯৯৪ সাল।
- সদর দপ্তর: কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য: ৩২টি। [ডিসেম্বর, ২০২৪]
- সহযোগী দেশ: ৬টি।

 উৎস: European Environment Agency.
৮৮০.
নাগোয়া প্রটোকলের বিষয়বস্তু-
  1. ক) জলবায়ু পরিবর্তন
  2. খ) দুর্যোগ ব্যবস্থাপনা
  3. গ) বন্যপ্রাণী সংরক্ষণ
  4. ঘ) পরিবেশ বিপর্যয়
সঠিক উত্তর:
গ) বন্যপ্রাণী সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বন্যপ্রাণী সংরক্ষণ
ব্যাখ্যা

- 'নাগোয়া প্রটোকল' বন্যপ্রাণী সংরক্ষণের জন্য স্বাক্ষরিত প্রটোকল।
- 'কিয়োটো প্রটোকল' বৈশ্বিক উষ্ণায়ন রোধে গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ হ্রাসে স্বাক্ষরিত প্রটোকল।
- 'মন্ট্রিল প্রটোকল' ওজোনস্তর ক্ষয়কারী বস্তু-সামগ্রীর উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধ করার লক্ষ্যে স্বাক্ষরিত প্রটোকল।
- 'কার্টাগেনা প্রটোকল' জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।

৮৮১.
গুড ফ্রাইডে চুক্তির সাথে কোন দুটি দেশ জড়িত?
  1. ক) ব্রিটেন ও ফ্রান্স
  2. খ) আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড
  3. গ) স্পেন ও পর্তুগাল
  4. ঘ) ফ্রান্স ও জার্মানি
সঠিক উত্তর:
খ) আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
১৯৯৮ সালের ১০ এপ্রিল উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে সম্পাদিত চুক্তিটিকে গুড ফ্রাইডে চুক্তি নামে ডাকা হয়। আয়ারল্যান্ডে চলে আসা গৃহযুদ্ধের অবসান তথা শান্তি স্থাপনে এ চুক্তি সম্পাদিত হয়। ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড সরকার এবং উত্তর আয়ারল্যান্ডের অধিকাংশ রাজনৈতিক দলের মধ্যে এই চুক্তি সম্পাদিত হয়। এটি কার্যকর হয় ১৯৯৯ সালের ২ ডিসেম্বর। এই চুক্তির ভিত্তিতেই বর্তমানে আয়ারল্যান্ড ভূখন্ডে সরকার পরিচালিত হয়ে আসছে। (সূত্র: বিবিসি)
৮৮২.
বাসেল কনভেনশন কার্যকর হয় কত সালে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সালে
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

৮৮৩.
কোন প্রটোকলের অধীনে অভিযোজন তহবিল প্রতিষ্ঠিত হয়েছে?
  1. বাসেল কনভেশন
  2. কার্টাগেনা প্রটোকল
  3. কিয়োটো প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
• কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- কিয়োটো প্রোটোকলটি ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর গৃহীত হয়।
- এটি ১৬ ফেব্রুয়ারী ২০০৫ সালে কার্যকর হয়।
- বর্তমানে, কিয়োটো প্রোটোকলের ১৯২টি পক্ষ রয়েছে।
- স্থান: কিয়োটো, জাপান।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।
- দ্য অভিযোজন তহবিল কিয়োটো প্রোটোকলের পক্ষভুক্ত উন্নয়নশীল দেশগুলিতে অভিযোজন প্রকল্প এবং কর্মসূচির অর্থায়নের জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- প্রথম প্রতিশ্রুতিকালীন সময়ে, তহবিলটি মূলত সিডিএম প্রকল্প কার্যক্রম থেকে প্রাপ্ত আয়ের একটি অংশ দিয়ে অর্থায়ন করা হয়েছিল।
- ২০১২ সালে দোহায় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দ্বিতীয় প্রতিশ্রুতিকালীন সময়ে, আন্তর্জাতিক নির্গমন বাণিজ্য এবং যৌথ বাস্তবায়নও অভিযোজন তহবিলকে আয়ের ২ শতাংশ অংশ প্রদান করবে।

 উৎস: UNFCCC.
৮৮৪.
বাংলাদেশ সরকার কবে 'পলিথিন ব্যবহার নিষিদ্ধ' আইন প্রণয়ন করে?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০২ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০২ সালে
ব্যাখ্যা

বাংলাদেশে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫-এর ভিত্তিতে ২০০২ সালে পলিথিন ব্যাগের ব্যবহার, উৎপাদন, বিপণন ও পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আইনের ১৫ ধারায় বলা হয়, যদি কোনো ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী উৎপাদন করে তাহলে ১০ বছরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা, এমনকি উভয় দণ্ড হতে পারে।
উৎসঃ কালের কন্ঠ।

৮৮৫.
UNEP-এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. জেনেভা, সুইজারল্যান্ড
  2. মাদ্রিদ, স্পেন
  3. নাইরোবি, কেনিয়া
  4. বন, জার্মানি
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
নাইরোবি, কেনিয়া
ব্যাখ্যা
UNEP:
- UNEP-এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭২ সালের ৫ জুন।
- সদরদপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান সদস্য: ১৯৩টি
- UNEP এর প্রধানের পদবী: নির্বাহী পরিচালক।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন।
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন United Nations Conference on the Environment এর প্রেক্ষিতে UNEP প্রতিষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ১৯৬৮ সালে জাতিসংঘের অর্থনীতি ও সামাজিক পরিষদের কাছে একটি চিঠি পাঠায় সুইডেন সরকার।
- চিঠির বিষয়বস্তু ছিল প্রকৃতি ও পরিবেশ দূষণ সম্পর্কে তাদের গভীর উদ্বেগের কথা।
- সে বছরই জাতিসংঘের পক্ষ থেকে পরিবেশ রক্ষার বিষয়টি সাধারণ অধিবেশনের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
- সুইডেনের রাজধানী স্টকহোমে ১৯৭২ সালের ৫-১৬ জুন জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এর নাম UN Conference on the Human Environment।
- ১৯৭২ সালের ৫ জুন এই সম্মেলন থেকে United Nations Environment Program গঠিত হয়।
- ১৯৭৩ সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে।

উৎস: UNEP ওয়েবসাইট।।
৮৮৬.
মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয় কোন দেশে?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. মেক্সিকো
  4. কেনিয়া
সঠিক উত্তর:
কানাডা
উত্তর
সঠিক উত্তর:
কানাডা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ১৬ সেপ্টেম্বর,১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে গৃহীত হয়।
- ১ জনুয়ারি ১৯৮৯ সালে এর কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৯ সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রটোকলের বিষয়বস্তু ছিল পরিবেশ রক্ষা করা।
- মন্ট্রিল প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর রাসায়নিক ক্ষতিকর পদার্থ সীমিতকরণ।

সূত্র: UNEP website & Britannica.com
৮৮৭.
প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন ছিল কোনটি?
  1. স্টকহোম সম্মেলন
  2. সাও পাওলো সম্মেলন
  3. রিও সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
স্টকহোম সম্মেলন:
- ১৯৭২ সালে স্টকহোমে প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা পরিবেশগত সমস্যার ওপর বিশ্বজনীন আলোচনা শুরু করে।
- স্টকহোমে জাতিসংঘের মানব পরিবেশের সম্মেলন, জুন ৫-১৬, ১৯৭২ অনুষ্ঠিত হয়। 
- জাতিসংঘের পরিবেশ ও উন্নয়নের সম্মেলন (UNCED) রিও ডি জেনিরোতে, জুন ৩-১৪, ১৯৯২ অনুষ্ঠিত হয়। 
- স্টকহোম সম্মেলন জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP) গঠনে ভূমিকা রাখে। 

উৎস: UN Environment Programme (UNEP)
United Nations
৮৮৮.
‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত কে করেন?
  1. গ্রেটা থুনবার্গ
  2. মালালা ইউসুফজাই
  3. ডেভিড অ্যাটেনবরো
  4. লিওনার্দো ডিক্যাপ্রিও
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
উত্তর
সঠিক উত্তর:
গ্রেটা থুনবার্গ
ব্যাখ্যা

- 'Friday For Future' একটি পরিবেশবাদী আন্দোলন। 
- গ্রেটা থুনবার্গ ২০১৮ সালে এই আন্দোলনের সূত্রপাত করে।

Fridays for future:
- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
- তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
- ফলে এটি একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়।
- আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সূত্র: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।

৮৮৯.
নিচের কোন দেশের সাথে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) ইউক্রেন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত   কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।
- যে সকল দেশের সাথে ইজরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

উৎস: ইজরাইলের সরকারী ওয়েবসাইট।
৮৯০.
নিম্নের কোন ঘটনাকে কেন্দ্র করে ধরিত্রী দিবসের সূচনা হয়?
  1. ব্যাপক বায়ু দূষণ
  2. জলবায়ু পরিবর্তন
  3. ব্যাপক তেল নিঃসরণ
  4. ব্যাপক পানি দূষণ
সঠিক উত্তর:
ব্যাপক তেল নিঃসরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যাপক তেল নিঃসরণ
ব্যাখ্যা

- ধরিত্রী দিবস বা Earth Day-এর সূচনা হয় ১৯৬৯ সালে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে সংঘটিত একটি ভয়াবহ তেল নিঃসরণের ঘটনা থেকে। ঐ সময় ইউনিয়ন অয়েল কোম্পানির একটি প্ল্যাটফর্ম থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ে। 

ধরিত্রী দিবস:
- পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরিতে প্রতিবছর ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয়।
- এটি জাতিসংঘ কর্তৃক নির্ধারিত একটি দিবস।
- সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়।
- বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপি এ দিবসটি পালন করা হয়।
- ১৯৯০ সালে বাৎসরিক পঞ্জিকায় দিবসটিকে স্থান দেয় জাতিসংঘ।
- জাতিসংঘের অন্তর্ভুক্ত দেশসমূহকে তা পালনের জন্য উৎসাহ দেওয়া হয়।
- এরপর দিবসটি ‘বিশ্ব ধরিত্রী দিবস’ নামে আন্তর্জাতিক ভাবে পালিত হচ্ছে।
- বর্তমানে ১৯৩টি দেশে প্রতি বছর ধরিত্রী দিবস পালিত হয়।

উৎস: United Nations Foundation ও Earth Day 2025 ওয়েবসাইট। 

৮৯১.
কপ-২৯ জলবায়ু সম্মেলনে উন্নত বিশ্ব বার্ষিক কী পরিমাণ অর্থায়ন দিতে রাজি হয়?
  1. ১০০ বিলিয়ন
  2. ২০০ বিলিয়ন
  3. ২৫০ বিলিয়ন
  4. ৩০০ বিলিয়ন
সঠিক উত্তর:
৩০০ বিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ বিলিয়ন
ব্যাখ্যা

২৯তম জলবায়ু সম্মেলন (COP-29):
- জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কাঠামো কনভেনশনের (UNFCCC) আওতায় ১৯৯৫ সাল থেকে প্রতিবছর Conference of Parties (COP) অনুষ্ঠিত হয়ে থাকে।
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে।
- এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’।
- কপ-২৯–এর সভাপতিত্ব করেন মুখতার বাবায়েভ (Mukhtar Babayev)।
- এই সম্মেলনে রাষ্ট্রপ্রধান, বিজ্ঞানী, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং উদ্যোক্তারা অংশ নেন যদিও যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের মতো বড় কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অনুপস্থিত ছিলেন।

⇒ এ জলবায়ু চুক্তিতে ঐকমত্যে আসে প্রায় ২০০টি সদস্য দেশ।
- কপ-২৯ জলবায়ু সম্মেলনে উন্নত বিশ্ব ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলির জলবায়ু কর্মকাণ্ডের জন্য বার্ষিক কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার প্রদানের লক্ষ্য পূরণে নেতৃত্ব দিতে সম্মত হয়েছে, যা মূলত "বাকু জলবায়ু ঐক্য চুক্তি" নামে পরিচিত। এই নতুন বৈশ্বিক অর্থায়ন লক্ষ্যমাত্রা উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরে সহায়তা করবে। 
- পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।

উল্লেখ্য,
- কপ- ৩০ (COP-30) সম্মেলন ২০২৫ সালের নভেম্বরে ব্রাজিলের বেলেম ডো প্যারাকে অনুষ্ঠিত হবে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৮৯২.
বাসেল কনভেনশন কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ক) ফ্রান্স
  2. খ) কানাডা
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বাসেল কনভেনশন হলো বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক আন্তর্জাতিক চুক্তি।
এটি ১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে স্বাক্ষরিত হয় এবং ১৯৯২ সালের ৫ মে থেকে কার্যকর হয়।
বর্তমানে ১৮৮টি দেশ চুক্তিটির অংশীদার। বাংলাদেশ ১৯৯৩ সালের ৩০ জুন বাসেল কনভেনশন কার্যকর করে।
(সূত্রঃ বাসেল কনভেনশন ওয়েবসাইট)
৮৯৩.
রামসার কনভেনশন কীসের সাথে সম্পর্কিত?
  1. জলাভূমি
  2. মরুভূমি
  3. জলবায়ু
  4. ওজোনস্তর সুরক্ষা
  5. বন নিধন
সঠিক উত্তর:
জলাভূমি
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি
ব্যাখ্যা

রামসার কনভেনশন (Convention on Wetlands):
- রামসার কনভেনশনের পূর্ণ নাম: Convention on Wetlands of International Importance especially as Waterfowl Habitat.
- রামসার কনভেনশন হলো জলাভূমি (যেমন, বিল, হ্রদ, নদী, ইত্যাদি) সংরক্ষণের জন্য একটি আন্তর্জাতিক চুক্তি।
- এর উদ্দেশ্য হলো জলাভূমি (wetlands) সংরক্ষণ এবং সারা বিশ্বে এসব এলাকার টেকসই ব্যবহারের মাধ্যমে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা।
- স্বাক্ষর: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- স্বাক্ষরের স্থান: রামসার, ইরান।
- এটি কার্যকর হয় ২১ ডিসেম্বর, ১৯৭৫ সালে।
- বর্তমানে চুক্তিবদ্ধ দেশ: ১৭২টি।
- উদ্দেশ্য: আর্দ্রভূমির অবক্ষয় রোধ ও বাস্তুতন্ত্র সংরক্ষণ।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
- বাংলাদেশের ২টি স্থান রামসার সাইট (Ramsar sites) হিসেবে অন্তর্ভুক্ত।
- রামসার সাইট ২টি হলো: সুন্দরবন (১৯৯২), টাঙ্গুয়ার হাওর (২০০০)।

উৎস: Ramsar Convention ওয়েবসাইট।

৮৯৪.
বর্তমানে Paris Agreement - কতটি দেশ অনুমোদন করেছে?
  1. ক) ১৯৭
  2. খ) ১৮৪
  3. গ) ১৮৭
  4. ঘ) ১৭৪
সঠিক উত্তর:
গ) ১৮৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৭
ব্যাখ্যা
Paris Agreement - Status of Ratification: To this date, 187 Parties have ratified of 197 Parties to the Convention. On 5 October 2016, the threshold for the entry into force of the Paris Agreement was achieved. The Paris Agreement entered into force on 4 November 2016, thirty days after the date on which at least 55 Parties to the Convention accounting in total for at least an estimated 55 % of the total global greenhouse gas emissions have deposited their instruments of ratification, acceptance, approval or accession with the Depositary. Source: unfccc.int
৮৯৫.
'MERCOSUR' একটি -
  1. ক) সামরিক জোট
  2. খ) স্বেচ্ছাসেবী সংস্থা
  3. গ) বাণিজ্য গোষ্ঠী
  4. ঘ) মানবাধিকার সংস্থা
সঠিক উত্তর:
গ) বাণিজ্য গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
গ) বাণিজ্য গোষ্ঠী
ব্যাখ্যা
• 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
• এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
• এর বর্তমান সদস্য দেশ - ৪টি।
• পর্যবেক্ষক দেশ - ২টি।

উৎস: MERCOSUR এর ওয়েবসাইট।
৮৯৬.
কত সালে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৭০
  3. গ) ১৯৭২
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
গ) ১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭২
ব্যাখ্যা
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।

• বিশ্ব পরিবেশ দিবস:
- ১৯৭২ সালে সুইডেনের স্টকহোমে প্রথম পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন হয়।
- এর নাম UN Conference on the Human Environment.
- ১৯৭২ সালে এই সম্মেলন থেকে UNEP (United Nations Environment Program) গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- এই সম্মেলন থেকে ৫ই জুন কে বিশ্ব পরিবেশ দিবস ঘোষণা করা হয়।
- ১৯৭৩ সালে প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট UNEP
৮৯৭.
কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়?
  1. কোপেনহেগেন সম্মেলন
  2. কানকুন সম্মেলন
  3. ডারবান সম্মেলন
  4. স্টকহোম সম্মেলন
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন সম্মেলন
ব্যাখ্যা
Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হয়েছে।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: কপ-১৬।
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া।

⇒ ২০০৯ সালে কোপেনহেগেনে ১৫তম কপ সমেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়েছিল এবং ২০১০ সালে কানকুনে ১৬তম কপ সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়।

উল্লেখ্য,
- এর মাধ্যমে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোর উদ্যোগে অর্থ সহায়তা দেওয়া হয়।
- এর মূল লক্ষ্য ক্ষতিগ্রস্থ দেশগুলোকে সহায়তা করা ও কার্বন নির্গমন কমানো।
- সম্মেলনে বৈশ্বিক তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াস মধ্যে সীমিত রাখতে বিশ্ব নেতৃবৃন্দ একমত প্রকাশ করে।
- গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের মাধ্যমে দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

উৎস: Green Climate Fund ওয়েবসাইট।
৮৯৮.
বাসেল কনভেনশন কোন সংস্থার অধীনে গৃহীত হয়?
  1. WHO
  2. UNEP
  3. IAEA
  4. IMO
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা

⇒ বাসেল কনভেনশন UNEP এর অধীনে গৃহীত হয়।

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- বাসেল কনভেনশন গৃহীত হওয়ার স্থান: বাসেল, সুইজারল্যান্ড।
- এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- জাতিসংঘের অধীনে বিপজ্জনক বর্জ্যের আন্তর্জাতিক পরিবহন ও নিষ্পত্তি নিয়ন্ত্রণকারী চুক্তি বাসেল কনভেনশন।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

৮৯৯.
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্টের সূত্রপাত হয় কোন দেশ থেকে?
  1. ক) ফ্রান্স
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
গ) সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সুইডেন
ব্যাখ্যা
‘ফ্রাইডেস ফর ফিউচার’ ‍মুভমেন্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
এর প্রথম সূত্রপাত হয় ২০১৮ সালের আগস্টে সুইডেনে। সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ এই আন্দোলনের সূত্রপাত করেন।
এই আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।
(সূত্রঃ ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট)
৯০০.
গ্রিনপিস যাত্রা শুরু করে কত সালে?
  1. ১৯৭০ সালে
  2. ১৯৭১ সালে
  3. ১৯৭২ সালে
  4. ১৯৭৩ সালে
সঠিক উত্তর:
১৯৭১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭১ সালে
ব্যাখ্যা
গ্রিনপিস:
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠা: ১৯৭১ সালে।
- সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ড।

তথ্যসূত্র - Greenpeace অফিসিয়াল ওয়েবসাইট।