বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

মোট প্রশ্ন২,৩০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি

PrepBank · পাতা / ২৩ · ৭০১৮০০ / ২,৩০১

৭০১.
জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট -
  1. ক) Climate Vulnerable Fund
  2. খ) Green Climate Fund
  3. গ) Climate Vulnerable Forum
  4. ঘ) Climate Vulnerable Organization
সঠিক উত্তর:
গ) Climate Vulnerable Forum
উত্তর
সঠিক উত্তর:
গ) Climate Vulnerable Forum
ব্যাখ্যা
Climate Vulnerable Forum হলো জলবায়ু পরিবর্তনের প্রভাবের সর্বাধিক ঝুঁকিতে থাকা দেশগুলোর জোট।
- ২০০৯ সালে কোপেনহেগেন জলবায়ু সম্মেলনের প্রাক্কালে এই জোট গঠিত হয়।
- এই জোটের ২০২০-২০২২ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা CVF জোটের বর্তমান সভাপতি।

সূত্র: Climate Vulnerable Forum ওয়েবসাইট।
৭০২.
বিশ্বে প্রথম কার্বন কর চালু করে কোন দেশ?
  1. ক) সুইডেন
  2. খ) ভুটান
  3. গ) নিউজিল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড ১৯৯০ সালে কার্বন কর চালু করে। পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন সহ বিশ্বের প্রায় ৪০ টি দেশ কার্বন কর চালু করে৷ তবে সবগুলো দেশে এই কর পুরোপুরি কার্যকর নয়। (সূত্রঃ কার্বন ট্যাক্স সেন্টার ওয়েবসাইট এবং নিউইয়র্ক টাইমস)
৭০৩.
সেনকাকু দ্বীপপুঞ্জ কোন সাগরে অবস্থিত?
  1. দক্ষিণ চীন সাগর
  2. জাপান সাগর
  3. পূর্ব চীন সাগর
  4. পীত সাগর
সঠিক উত্তর:
পূর্ব চীন সাগর
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব চীন সাগর
ব্যাখ্যা

সেনকাকু দ্বীপপুঞ্জ:
- পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে জাপান ও চীনের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের।
- সেনকাকু দ্বীপপুঞ্জটি উৎসুরি, তাইশো, কুবা, কিতা কোজিমা ও মিনামি কোজিমা নামের পাঁচটি দ্বীপ এবং তিনটি ভাসমান পাথুরে টিলার সমন্বয়ে গঠিত।
- এর আয়তন ৭ বর্গ কিলোমিটার।
- তাইওয়ান থেকে ১২০ নটিক্যাল মাইল, চীনের মূল ভূখণ্ড থেকে ২০০ নটিক্যাল মাইল এবং জাপানের ওকিনাওয়া দ্বীপ থেকে ২০০ নটিক্যাল মাইল দূরে এর অবস্থান।
- জাপানিরা এই দ্বীপগুলোকে 'সেনকাকু' (Senkaku) বলে ডাকে।
- তবে চীনাদের কাছে এগুলো 'তিয়াওইউ' (Diaoyu) নামে পরিচিত।
- চতুর্দশ শতক থেকে চীন সেনকাকুর মালিকানা দাবি করে আসছে।
- ১৪ জানুয়ারি ১৮৯৫ জাপান প্রথম দ্বীপপুঞ্জটির নিয়ন্ত্রণ পায়।
- ১৯৬৮ সালে এশিয়ার অর্থনীতিবিষয়ক জাতিসংঘ কমিশন দ্বীপটিতে তেল-গ্যাস মজুত থাকার কথা জানায়। এর পর থেকেই তিন দেশ দ্বীপের মালিকানা ও নিয়ন্ত্রণ নিয়ে টানাটানি করছে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস।

৭০৪.
নিচের কোনটি গ্রীনহাউস গ্যাস?
  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. হাইড্রোজেন
  4. মিথেন
সঠিক উত্তর:
মিথেন
উত্তর
সঠিক উত্তর:
মিথেন
ব্যাখ্যা
জলবায়ু পরিবর্তন:
- জলবায়ু পরিবর্তন বলতে সাধারণভাবে আবহাওয়ার উপাদানসমূহের দীর্ঘমেয়াদে গড় অবস্থার পরিবর্তনকে বুঝায়।
- জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন (Global Warning) এর হার বৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
- বায়ুমন্ডল পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।
- এ ক্ষেত্রে বায়ুমন্ডল হলো গ্রীনহাউস বা কাঁচ ঘরের কাঁচের দেয়াল বা ছাদ এবং সূর্যালোক ভূ-পৃষ্ঠ শোষণ করে ও বায়ুমন্ডলকে উত্তপ্ত করে তোলে। মানুষ যখন গাছ-পালা কেটে, কাঠ-কয়লা পুড়িয়ে, কারখানার ধোঁয়া ইত্যাদির দ্বারা মিথেন, ওজোন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি গ্যাস তৈরি করছে তখন তাকে বলা হয় গ্রীনহাউস গ্যাস।
- বায়ুমন্ডলে তাই গ্রীনহাউস গ্যাসের পুরু চাদর তৈরি হয়েছে কারণ এই সব গ্যাস আর ফিরে যেতে পারে না।
- এই তাপ শোষণের মাত্রা যত বাড়বে পৃথিবীর উষ্ণতা ততই বাড়বে। উষ্ণতা বৃদ্ধির এই প্রক্রিয়াই হলো গ্রীনহাউস প্রভাব।
 
সূত্র - ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০৫.
International Maritime Organization কত সালে কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৫০ সালে
  3. ১৯৫২ সালে
  4. ১৯৫৮ সালে
সঠিক উত্তর:
১৯৫৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৮ সালে
ব্যাখ্যা
IMO:
- IMO-এর পূর্ণরূপ: International Maritime Organization.
- আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৯৫৮ সাল।
- সদরদপ্তর: লন্ডন, যুক্তরাজ্য।
- বর্তমান সদস্য: ১৭৬টি।
- সর্বশেষ সদস্য: কিরগিজস্তান।
- বর্তমান মহাসচিব: আর্সেনিও ডমিঙ্গুয়েজ।

⇒ প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল Inter-governmental Maritime Consultative Organization।
- ১৯৮২ সালে IMO নামধারণ করে।
⇒ এর ধারনা গ্রহণ করা হয় ১৯১৪ সালে টাইটানিক দুর্ঘটনার পরে।
- IMO-এর আনুষ্ঠানিক সূচনা হয় ১৯৪৮ এর জেনেভা সম্মেলনে।
⇒ IMO-এর ১৭০ টিরও বেশি সদস্য রয়েছে এবং একজন সেক্রেটারি-জেনারেলের নেতৃত্বে রয়েছেন।
- সেক্রেটারি-জেনারেল চার বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।
- এর কাউন্সিল ৪০ জন সদস্য নিয়ে গঠিত এবং এরা বছরে দুবার বৈঠকে মিলিত হয়।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMO ওয়েবসাইট।
৭০৬.
Fridays for Future আন্দোলনের সূচনা কোথায় হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. নরওয়ে
  3. কানাডা
  4. সুইডেন
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
- Fridays for Future আন্দোলনের সূচনা হয় ২০১৮ সালে সুইডেনের স্টকহোমে, গ্রেটা থুনবার্গের স্কুল ধর্মঘটের মাধ্যমে

Fridays for future:
- ‘Fridays for Future’ আন্দোলনের সূত্রপাত করেন সুইডেনের গ্রেটা থুনবার্গ।
- তিনি মাত্র ১৫ বছর বয়সে ২০১৮ সালে স্কুলে না গিয়ে সুইডিশ পার্লামেন্ট ভবনের সামনে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক অবস্থান কর্মসূচি শুরু করেন।
- তার এই ব্যতিক্রমী উদ্যোগ বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন তোলে এবং অন্যান্য শিক্ষার্থীরাও এতে অনুপ্রাণিত হয়ে অংশ নেয়।
- ফলে এটি একটি বৈশ্বিক পরিবেশবাদী আন্দোলনে রূপ নেয়।

উল্লেখ্য, 
- আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল সরকারগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করা।
- এভাবেই ‘Fridays for Future’ আন্দোলনের সূচনা ঘটে এবং এটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।

সূত্র: Fridays For Future ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৭০৭.
সর্বপ্রথম ‘কার্বন ট্যাক্স’ চালু করে কোন দেশ? 
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

প্রথম কার্বন কর: 
- ১৯৯০ সালে ফিনল্যান্ড ছিল প্রথম কার্বন কর চালুকারী দেশ।
- দূষণ কমাতে এবং কার্বন ডাই অক্সাইড নির্গমনের উপর কর আরোপের মাধ্যমে পরিবেশবান্ধব অনুশীলনকে উৎসাহিত করার প্রচেষ্টার অংশ হিসেবে এই কর চালু করা হয়েছিল।
- পরবর্তীতে সুইডেন, আয়ারল্যান্ড, ব্রিটেন, নিউজিল্যান্ড সহ বিশ্বের অনেক দেশ কার্বন কর চালু করে৷
- এর আওতায় কার্বন নিঃসরণকারী জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত হারে ট্যাক্স প্রদান করতে হয়।

সূত্র: প্রথম আলো ও ব্রিটানিকা। 

৭০৮.
নিচের কোন চুক্তিতে বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করা হয়?
  1. বাসেল কনভেনশন
  2. কিয়োটো প্রোটোকল
  3. প্যারিস চুক্তি
  4. রটারডাম কনভেনশন
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
বাসেল কনভেনশন
ব্যাখ্যা

বাসেল কনভেনশন:
- 'বাসেল কনভেনশন' হলো বিপদজনক বর্জ্য দেশের সীমান্তের বাইরে চলাচল এবং নিয়ন্ত্রণ বিষয়ক কনভেনশন।
- বাসেল কনভেনশনের পুরো নাম- The Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal.
- বাসেল কনভেনশন গৃহীত হয় ২২ মার্চ, ১৯৮৯ সালে।
- এটি গৃহীত হয় সুইজারল্যান্ডের বাসেল শহরে।
- 'বাসেল কনভেনশন'-এর কার্যক্রম শুরু হয় ৫ মে, ১৯৯২ সালে।
- বাংলাদেশকে 'বাসেল কনভেনশন' অনুমোদন করে ১৯৯৩ সালে।

তথ্যসূত্র - বাসেল কনভেনশন ওয়েবসাইট।

৭০৯.
উত্তর আটলান্টিক চুক্তিতে প্রাথমিক স্বাক্ষর দাতা দেশ কতটি?
  1. ক) ৬ টি
  2. খ) ৮ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৩ টি
সঠিক উত্তর:
গ) ১২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ টি
ব্যাখ্যা
১৯৪৯ সালের ৪ এপ্রিল ওয়াশিংটন ডিসিতে সাক্ষরিত হয় উত্তর আটলান্টিক চুক্তি যার মাধ্যমে ন্যাটো গঠিত হয়। এতে প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে। এগুলো হলোঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, কানাডা, নরওয়ে, বেলজিয়াম, নেদারল্যান্ড, ডেনমার্ক, লুক্সেমবার্গ, পর্তুগাল, আইসল্যান্ড। বর্তমানে ন্যাটো সদস্য রাষ্ট্র সংখ্যা ২৯ টি। (সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৭১০.
The Vulnerable Twenty (V20) Group কবে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০১১
  2. ২০১৩
  3. ২০১৫
  4. ২০১৬ 
সঠিক উত্তর:
২০১৫
উত্তর
সঠিক উত্তর:
২০১৫
ব্যাখ্যা

V20 Group:
- V20 Group -এর পূর্ণরূপ: The Vulnerable Twenty (V20) Group.
- এটি হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশ গুলোকে নিয়ে একটি ফোরাম।
- V20 বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার জন্য সংলাপ এবং পদক্ষেপের মাধ্যমে কাজ করে।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৮ অক্টোবর, ২০১৫।
- প্রতিষ্ঠার স্থান: লিমা, পেরু।
- প্রতিষ্ঠাতা সভাপতি: ফিলিপাইন।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭০টি।
- ভি-২০ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের একটি প্লাটফর্ম।
- এটি জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP এর climate vulnerable forum এর সাথে সরাসরি জড়িত।

উৎস: V20 Group ওয়েবসাইট।

৭১১.
বিশ্বের কোন দেশটি প্রথম নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করে?
  1. ক) ভারত
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বাংলাদেশ
ব্যাখ্যা
- বিশ্বে প্রথম নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন তহবিল গঠন করে- বাংলাদেশ

জলবায়ু পরিবর্তন তহবিল:
- ২০০৯ সালে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কৌশল ও কর্ম পরিকল্পনা ২০০৯ (বিসিসিএসএপি, ২০০৯)  চুড়ান্ত করা হয়।
- উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশ প্রথম এই ধরণের সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহন করে।
- বিসিসিএসপি ২০০৯ এ বর্ণিত কর্মসূচী বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ২০০৯-১০ অর্থবছরে সরকারের নিজস্ব অর্থায়নে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড (সিসিটিএফ) গঠন করে। 
- জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী উন্নত দেশের অর্থ প্রাপ্তির জন্য অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে এ ধরণের তহবিল গঠন বিশ্বে প্রথম যা আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
 
উৎস: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ওয়েবসাইট।
৭১২.
পরিবেশ বিষয়ক ভিয়েনা কনভেনশনের আওতায় কোন প্রটোকল গৃহীত হয়েছে?
  1. কিয়েটো প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. নাগোয়া প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটোকল হল ওজোন স্তর ক্ষয়কারী পদার্থ (ODS) ব্যবহার এবং উৎপাদন বন্ধ করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। 
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ক্লোরোফ্লোরোকার্বন (সিএফসি), হ্যালন, কার্বন টেট্রাক্লোরাইড, মিথাইল ক্লোরোফর্ম, মিথাইল ব্রোমাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোব্রোমোফ্লোরোকার্বন ইত্যাদি গ্যাসের প্রভাবে দিন দিন ক্ষয়ে যাচ্ছে এই ওজোন স্তর। যার ফলে তৈরি হচ্ছে ওজোন হোল বা গর্ত। প্রায় সকল ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য (ওডিএস) ই অধিক ক্ষমতাসম্পন্ন গ্রিন হাউস গ্যাস হিসেবে চিহ্নিত। ওজোনস্তর ক্ষয়কারী দ্রব্য ও এর বিকল্পসমূহ অধিকাংশ ক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে সহায়ক। এ গ্যাসগুলো সাধারণতঃ রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং সিস্টেমে, এ্যাজমা চিকিৎসায় উৎপাদিত ইনহেলারে, ফ্যান, প্লাস্টিক ফোম তৈরি ও মাইক্রোইলেকট্রিক সার্কিট পরিস্কার করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকর প্রভাব থেকে মানবসভ্যতাকে রক্ষার জন্য ওজোনস্তর রক্ষায় কাজ করা একান্ত প্রয়োজন। তাই ওজোনস্তরের ক্ষয়কারী দ্রব্যের ব্যবহার কমাতে বিশ্বব্যাপী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
- ধরিত্রীকে রক্ষার লক্ষ্যে ওজোনস্তর রক্ষায় জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে ১৯৮৫ সালে 'ভিয়েনা কনভেনশন' গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে "মন্ট্রিল প্রটোকল" নামে এক যুগান্তকারী চুক্তি গৃহীত হয়।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat।
ii) তথ্য অধিদফতর (পিআইডি)।

৭১৩.
Earth Hour প্রোগ্রামটি কোন সংস্থা পরিচালনা করে?
  1. UNEP
  2. WWF
  3. IPCC
  4. WMO
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
Earth Hour:
- পরিবেশ দূষণ রোধে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে বছরে ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখার কার্যক্রম।
- WWF (World Wide Fund for Nature) এর আয়োজক।
- ২০০৭ সালের ৩১ মার্চ অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম আর্থ আওয়ার পালিত হয়।
- ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউসে এক ঘণ্টার জন্য বাতি নিভিয়ে শুরু করা এই আর্থ আওয়ার এখন দুনিয়ার বৃহত্তম পরিবেশ সচেতনতামূলক বার্ষিক আয়োজনে পরিণত হয়েছে বলে দাবি করেছেন এর উদ্যোক্তারা।
- রাত ৮.৩০ থেকে ৯.৩০ পর্যন্ত ১ ঘন্টা বৈদ্যুতিক বাতি বন্ধ করে রাখা হয়।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালের মার্চ মাসের ২৩ তারিখ আর্থ আওয়ার পালন করা হয়।
- এই সালে আর্থ আওয়ার পালন অষ্টম বছরে পা দিয়েছে।

উৎস: Earth Hou ওয়েবসাইট।
৭১৪.
কোন কার্যক্রম পরিচালনার মাধ্যমে Greenpeace তাদের যাত্রা শুরু করে?
  1. বৈশ্বিক উষ্ণতা কমানোর ক্যাম্পেইন
  2. সমুদ্র সুরক্ষা
  3. বনায়ন
  4. পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরনের বিরুদ্ধে ক্যাম্পেইন
সঠিক উত্তর:
পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরনের বিরুদ্ধে ক্যাম্পেইন
উত্তর
সঠিক উত্তর:
পারমানবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরনের বিরুদ্ধে ক্যাম্পেইন
ব্যাখ্যা
Greenpeace International:
- Greenpeace নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে, কানাডায়।
- প্রতিষ্ঠার স্থান: ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, কানাডা।
- এর সদর দপ্তর: আমস্টারডাম, নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- ১৯৭১ সালে আলাস্কার আমচিটকা দ্বীপে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে Greenpeace প্রতিষ্ঠিত হয়।
- এর উদ্যোক্তাদের মধ্যে রয়েছে: বব হান্টার, ডেভিড ম্যাকটেগার্ট, ডরোথি স্টোয়ি, আরভিং স্টোয়ি প্রমুখ।

⇒ পারমাণবিক শক্তির ব্যবহার ও পারমাণবিক বোমার পরীক্ষা বন্ধে ১৯৬৯ সালে Don't make a wave Committee গঠিত হয়।
- পরে ১৯৭১ সালে এটি ‘গ্রিনপিস’ নামে রুপান্তরিত হয়।
- সংস্থাটির মূল উদ্দেশ্য পৃথিবী নামক এই গ্রহের সব ধরনের জীববৈচিত্রের প্রতিপালনের জন্য প্রাকৃতিক পরিবেশ নিশ্চিত করা।
- সংস্থাটির উদ্দেশ্য সারা বিশ্বে বন্য পরিবেশ ধ্বংস, গ্লোবাল ওয়ার্মিং, অধিক হারে মৎস্য শিকার, বানিজ্যিক ভাবে তিমি শিকার এবং পারমানবিক শক্তির বিরুদ্ধে প্রচারনা চালানো।

উৎস: Greenpeace International ওয়েবসাইট।
৭১৫.
UNEP এর বর্তমান প্রধান কে? [এপ্রিল, ২০২৫]
  1. আসিম স্টেইনার
  2. মাওরিক এফ স্ট্রং
  3. ইনগার অ্যান্ডারসেন
  4. কাইটেক লিম
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
উত্তর
সঠিক উত্তর:
ইনগার অ্যান্ডারসেন
ব্যাখ্যা
UNEP:
- পূর্ণরূপ United Nations Environment Programme বা জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি।
- UNEP জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা।
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সাল।
- চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ পুরস্কার পরিবেশ সম্পর্কিত কাজের জন্য ব্যক্তি এবং সংস্থাকে দেওয়া হয়।
- বিশ্ব পরিবেশ দিবস ৫ই জুন।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- বর্তমান নির্বাহী পরিচালক: ইনগার অ্যান্ডারসেন। [এপ্রিল, ২০২৫]

উৎস: UNEP ওয়েবসাইট
৭১৬.
২০১২ সালে কিয়েটো প্রটোকলের মেয়াদ কত সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়?
  1. ক) ২০১৮
  2. খ) ২০২০
  3. গ) ২০২৫
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
খ) ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২০
ব্যাখ্যা
At the 18th Conference of the Parties (COP18), held in Doha, Qatar, in 2012, delegates agreed to extend the Kyoto Protocol until 2020. They also reaffirmed their pledge from COP17, which had been held in Durban, South Africa, in 2011, to create a new, comprehensive, legally binding climate treaty by 2015 that would require greenhouse-gas-producing countries—including major carbon emitters not abiding by the Kyoto Protocol (such as China, India, and the United States)—to limit and reduce their emissions of carbon dioxide and other greenhouse gases. The new treaty, planned for implementation in 2020, would fully replace the Kyoto Protocol. Source: britannica.com
৭১৭.
ইন্ডিয়ান সিভিল সার্ভিসের গোড়াপত্তন করেন কে?
  1. কর্নওয়ালিস
  2. ওয়েলেসলি
  3. বেন্টিংক
  4. ডালহৌসি
সঠিক উত্তর:
কর্নওয়ালিস
উত্তর
সঠিক উত্তর:
কর্নওয়ালিস
ব্যাখ্যা
কর্নওয়ালিস:

- ইংরেজ যুগে ইন্ডিয়ান সিভিল সার্ভিস নামে যে উচ্চ পদস্থ কর্মচারীরা প্রসিদ্ধ হয়েছিল তার প্রথম পত্তন কর্নওয়ালিস করেছিলেন।
- তাঁর সময়েই পুলিশ ব্যবস্থার সুদুরপ্রসারী পরিবর্তন আনায়ন করা হয়।
- তাই লর্ড কর্নওয়ালিসের শাসনকাল উপমহাদেশের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র - ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি,  বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১৮.
কার্টাগেনা প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
  1. ২৯ জানুয়ারি, ২০০০
  2. ১১ সেপ্টেম্বর, ২০০০
  3. ২৯ জানুয়ারি, ২০০৩
  4. ১১ সেপ্টেম্বর, ২০০৩
সঠিক উত্তর:
২৯ জানুয়ারি, ২০০০
উত্তর
সঠিক উত্তর:
২৯ জানুয়ারি, ২০০০
ব্যাখ্যা
কার্টাগেনা প্রটোকল:
- কার্টাগোনা প্রোটোকল এর পূর্ণরূপ: Cartagena Protocol on Biosafety to the convention on Biological Diversity।
- এটি জৈব নিরাপত্তা বিষয়ক প্রটোকল।
- এর উদ্দেশ্য হলো জৈব জ্বালানি সংরক্ষণ। 
- কলম্বিয়ার কার্টাগেনা শহরে খসড়া অনুমোদন হয়।
- স্বাক্ষরিত হয়: ২৯ জানুয়ারি, ২০০০ সালে।
- কার্যকর হয়: ১১ সেপ্টেম্বর, ২০০৩ সালে।
- চুক্তির পক্ষে স্বাক্ষরকারী দেশ: ১০৩টি।
- অনুমোদনকারী: ১৭৩টি।
- বাংলাদেশ স্বাক্ষর করে ২০০০ সালে এবং অনুমোদন করে ২০০৪ সালে।

উৎস: UNTC ওয়েবসাইট।
৭১৯.
জোন্টা ইন্টারন্যাশনাল কি বিষয়ক সংগঠন?
  1. ক) পরিবেশ
  2. খ) নারী
  3. গ) দাতব্য
  4. ঘ) অর্থনৈতিক
সঠিক উত্তর:
খ) নারী
উত্তর
সঠিক উত্তর:
খ) নারী
ব্যাখ্যা
জোন্টা ইন্টারন্যাশনাল নারীবিষয়ক একটি সংগঠন। এটি ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রথম প্রেসিডেন্ট মেরি জেনকিন্স। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত। বিশ্বের ৬৩টি দেশে জোন্টা ইন্টারন্যাশনালের ১২০০ ক্লাব এবং প্রায় ২৯,০০০ সদস্য রয়েছে। (সূত্রঃ জোন্টা ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৭২০.
পরিবেশগত ' জৈব নিরাপত্তা বিষয়ক' চুক্তি কোনটি?
  1. কার্টাগেনা প্রটোকল
  2. মিনামাটা কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. ভিয়েনা কনভেনশন
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কার্টাগেনা প্রটোকল
ব্যাখ্যা

পরিবেশ বিষয়ক বিভিন্ন চুক্তির বিষয়বস্তু
- কার্টাগেনা প্রটোকল হচ্ছে জাতিসংঘের জীববৈচিত্র্য নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি। 
- কার্টাগেনা প্রটোকলের পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity. 
- কার্টাগেনা প্রটোকল গৃহীত হয় ২০০০ সালের ১৯ জানুয়ারি। 
- কার্টাগেনা প্রটোকল চুক্তিটি কানাডার মনট্রিলে ২০০৩ সালে কার্যকর হয়। 
- বাংলাদেশ কার্টাগেনা প্রটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে। 

অন্যদিকে, 
- ভিয়েনা কনভেনশন হলো ওজোন স্তরের সুরক্ষা চুক্তি। 
- বাসেল কনভেনশন হলো ক্ষতিকর বর্জ্য চলাচল বিষয়ক চুক্তি। 
- মিনামাটা কনভেনশন হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশগত নৃতাত্ত্বিক নির্গমন এবং পারদ যৌগের নির্গমন থেকে রক্ষা বিষয়ক চুক্তি।

উৎস: Britannica.com এবং জাতিসংঘ ওয়েবসাইট।

৭২১.
নিম্নের কোন উৎস থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
  1. শিল্প
  2. ভবন নির্মাণ
  3. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  4. পরিবহন
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- কৃষি, বনায়ন এবং অন্যান্য ভূমি ব্যবহার থেকে প্রায় ২২% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: U.S. Environmental Protection Agency (.gov). [link]
৭২২.
'Green Climate Fund' এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. মেক্সিকো
  2. দক্ষিণ কোরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. নেদারল্যান্ড
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• Green Climate Fund:
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার। 

সূত্র: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।
৭২৩.
জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IPCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. International Panel on Climate Control
  2. Intergovernmental Panel on Climate Change
  3. International Programme on Climate Change
  4. Intergovernmental Programme on Climate Control
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল প্রতিষ্ঠিত হয় ১৯৮৮ সালে।
- IPCC এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৭২৪.
IPCC গঠিত হয় কোন দুটি জাতিসংঘের সংস্থার সম্মিলিত উদ্যোগে?
  1. WHO এবং UNESCO
  2. UNICEF এবং UNDP
  3. WMO এবং UNEP
  4. FAO এবং WHO
সঠিক উত্তর:
WMO এবং UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO এবং UNEP
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৭২৫.
নিচের কোন চুক্তিটি পরিবেশের সঙ্গে সম্পর্কিত নয়?
  1. কিয়োটো কনভেনশন
  2. কার্টাগেনা প্রটোকল
  3. মন্ট্রিল প্রটোকল
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
কিয়োটো কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো কনভেনশন
ব্যাখ্যা
কিয়োটো কনভেনশন (Kyoto Convention):
- পূর্ণ নাম: International Convention on the Simplification and Harmonization of Customs Procedures
- উদ্দেশ্য: আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক কার্যক্রম সহজীকরণ এবং সমন্বয়।
- এটি বিশ্ব বাণিজ্য সংক্রান্ত একটি কনভেনশন এবং পরিবেশের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
- এটি পরিবেশগত বিষয়ের বাইরে, বাণিজ্য ও শুল্কসংক্রান্ত কার্যক্রম সহজতর করার জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়া,
- কিয়োটো প্রটোকল পরিবেশগত কূটনীতির অন্যতম উদাহরণ, যা বিশ্বের দেশগুলোর মধ্যে গ্রীনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য একটি চুক্তি।
- কার্টাগেনা প্রটোকল জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
- মন্ট্রিল প্রটোকল হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্যে একটি আন্তর্জাতিক চুক্তি। 

উৎস: UNFCCC
World Customs Organization
৭২৬.
ওজোনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকলের সর্বশেষ সংশোধনী নিচের কোনটি?
  1. কোপেনহেগেন সংশোধনী
  2. মন্ট্রিল সংশোধনী
  3. কিগালি সংশোধনী
  4. লন্ডন সংশোধনী
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
কিগালি সংশোধনী
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর।
- এই প্রটোকলে ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।

⇒ চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারী, ১৯৮৯ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।

⇒ ১৬ সেপ্টেম্বর প্রতি বছর ওজোনস্তর রক্ষা দিবস পালিত হয়।

উল্লেখ্য,
- ODS (Ozone Depleting Substances) হলো এমন পদার্থ যা সাধারণত রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার, অগ্নি নির্বাপক যন্ত্র এবং অ্যারোসলের মতো পণ্যগুলিতে ব্যবহৃত হয়।

এছাড়াও,
⇒ ১৯৮৯ সাল থেকে মন্ট্রিল প্রটোকল ৬ বার সংশোধন করা হয়।এগুলো হলো:
- London amendment 1990,
- Copenhagen amendment 1992,
- Vienna amendment 1995,
- Montreal amendment 1997,
- Beijing amendment 1999,
- Kigali amendment 2016.

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) Ozone Secretariat.
৭২৭.
কোন সম্মেলনের মাধ্যমে UNEP গঠিত হয়েছিল?
  1. রিও+১০ সম্মেলন
  2. স্টকহোম সম্মেলন
  3. রিও+২০ সম্মেলন
  4. গ্লাসগো জলবায়ু সম্মেলন
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
স্টকহোম সম্মেলন
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ: United Nations Environment Programme.
- এটি বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- UNEP-এর জন্ম হয় ১৯৭২ সালের ৫ জুন, সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন – United Nations Conference on the Environment–এর মধ্য দিয়ে।
- এই সম্মেলনেরই পরিপ্রেক্ষিতে UNEP গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত এবং সংস্থার প্রধানের পদবী হলো “নির্বাহী পরিচালক”।
- পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ ১৯৭৩ সালে ৫ জুনকে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে ঘোষণা করে, এটি ১৯৭৪ সাল থেকে প্রতি বছর বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৭২৮.
নবায়নযােগ্য সম্পদ হিসেবে বিবেচনা করা হয় না-
  1. ক) পারমাণবিক শক্তি
  2. খ) সৌরশক্তি
  3. গ) বায়ু শক্তি
  4. ঘ) পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি
সঠিক উত্তর:
ক) পারমাণবিক শক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) পারমাণবিক শক্তি
ব্যাখ্যা
▪ যে সম্পদ প্রকৃতিতে প্রাকৃতিকভাবে নবায়ন হয় না এমনকি মানুষ ও নবায়ন করতে পারে না এই ধরনের শক্তি সম্পদকে অনবায়নযোগ্য শক্তি সম্পদ (Non-renewable Energy Resources) বলা হয়। যেমন— প্রাকৃতিক গ্যাস, কয়লা, খনিজ তেল এবং বিভাজনজাত পারমাণবিক শক্তি।
অনবায়নযোগ্য শক্তির উৎস
- পেট্রোলিয়াম (Petroleum)
- প্রাকৃতিক গ্যাস (Natural gas)
- কয়লা (Coal)
- পারমাণবিক শক্তি (Nuclear energy)

▪ শক্তির উৎস প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নবায়নযোগ্য শক্তির উৎস এবং অন্যটি হচ্ছে অনবায়নযোগ্য শক্তির উৎস।
▪ নবায়নযোগ্য শক্তিকে বারবার ব্যবহার করা যায়। নবায়নযোগ্য শক্তি পরিবেশ বান্ধব এবং এই শক্তিকে গ্রীন শক্তিও বলা হয়।
▪ পরিবেশ বান্ধব নবায়যোগ্য শক্তি:
- সৌরশক্তি
- পানি প্রবাহ থেকে প্রাপ্ত শক্তি
- জোয়ার-ভাটার শক্তি
- ভূ-তাপীয় শক্তি
- বায়ু শক্তি
- বায়োমাস ইত্যাদি

তথ্যসূত্র:- পরিবেশ বিজ্ঞান, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭২৯.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
  1. স্টকহোম, ১৯৭২ সালে
  2. নাইরোবি, ১৯৯২ সালে
  3. বার্লিন, ১৯৯৫ সালে
  4. বেইজং ১৯৯৬ সালে
সঠিক উত্তর:
বার্লিন, ১৯৯৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
বার্লিন, ১৯৯৫ সালে
ব্যাখ্যা
প্রথম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন বা UNFCCC Conference of Parties (CoP-1) ১৯৯৫ সালের ২৮ মার্চ থেকে ৭ এপ্রিল জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত হয়।

সর্বশেষ ২৬তম UNFCCC Conference of Parties ২০২১ সালের ৩১ অক্টো-১৩ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

পরবর্তী ২৭তম UNFCCC Conference of Parties ২০২২ সালের ৭-১৮ নভেম্বর মিশরের অবকাশযাপন কেন্দ্র শারম আল শেখে অনুষ্ঠিত হবে।

১৯৯২ সালে গৃহীত United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ১৯৯৪ সালের ২১ মার্চ কার্যকর হয়। এটিতে ১৯৭টি দেশ ও সংস্থা স্বাক্ষর করেছে।

এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর UNFCCC তার উদ্যোগে Conference of Parties (CoP) এর আয়োজন করে আসছে।

(তথ্যসূত্র: UNFCCC এবং জাতিসংঘ ওয়েবসাইট)
৭৩০.
জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. বন, জার্মানি
  2. ভিয়েনা, অস্ট্রিয়া
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. প্যারিস, ফ্রান্স
সঠিক উত্তর:
বন, জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
বন, জার্মানি
ব্যাখ্যা
UNFCCC:
- জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC.
- UNFCCC এর পূর্ণরূপ হল United Nations Framework Convention on Climate Change.
- জাতিসংঘ সদর দপ্তরে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) গৃহীত হয়।
- একই বছরের ৪ থেকে ১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত বিশ্ব ধরিত্রী সম্মেলনে এটি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয় যা ২১ মার্চ ১৯৯৪ কার্যকর হয়।
- UNFCCC স্বাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- বর্তমান সদস্য: ১৯৮টি। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - UNFCCC ওয়েবসাইট।
৭৩১.
ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক হিসেবে পরিচিত কোনটি?
  1. কিগালি সংশোধনী
  2. মন্ট্রিল প্রটোকল
  3. ভিয়েনা কনভেনশন
  4. নাগোয় প্রটোকল
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা

- ওজোন স্তর রক্ষার জন্য প্রথম আন্তর্জাতিক ফ্রেমওয়ার্ক বা চুক্তি হলো ভিয়েনা কনভেনশন।
- ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলো পর্যায়ক্রমে বন্ধ করার জন্য আইনগত বাধ্যবাধকতাসম্পন্ন প্রথম আন্তর্জাতিক চুক্তি হলো মন্ট্রিল প্রটোকল,যা ১৯৮৭ সালে স্বাক্ষরিত হয়।

ভিয়েনা কনভেনশন:
- ১৯৮৫ সালের ২২ মার্চ এটি স্বাক্ষরিত হয়,
- যা ওজোনস্তর গবেষণা, পর্যবেক্ষণ এবং তথ্য আদান-প্রদানের মাধ্যমে সুরক্ষার জন্য আন্তর্জাতিক সহযোগিতা কাঠামো তৈরি করে।
- এটি কার্যকর হওয়ার পর ১৯৮৭ সালে আইনগত বাধ্যবাধকতামূলক ‘মন্ট্রিল প্রোটোকল’ স্বাক্ষরিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।[লিঙ্ক]

৭৩২.
IMO প্রতিষ্ঠার লক্ষ্যে জেনেভাতে কনভেনশন গৃহীত হয় -
  1. ১৯৪৮ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫০ সালে
  4. ১৯৫১ সালে
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে
ব্যাখ্যা

IMO:
- IMO এর পূর্ণরূপ International Maritime Organization.
- IMO হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয়।
- গৃহিত হয়: ৬ মার্চ, ১৯৪৮ সাল।
- কার্যকর হয়: ১৭ মার্চ, ১৯৫৮ সাল।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) Sabse International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র- IMO অফিসিয়াল ওয়েবসাইট।

৭৩৩.
IMO কনভেনশন কত সালে গৃহীত হয়েছিল?
  1. ১৯৫৮ সালে 
  2. ১৯৪৯ সালে 
  3. ১৯৪৩ সালে 
  4. ১৯৪৮ সালে 
সঠিক উত্তর:
১৯৪৮ সালে 
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সালে 
ব্যাখ্যা

• আইএমও কনভেনশন

- ১৯৪৮ সালে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে IMO প্রতিষ্ঠার কনভেনশন গৃহীত হয়।
- IMO-এর মূল নাম ছিল “আন্তঃসরকারি সমুদ্র পরামর্শদাতা সংস্থা” (IMCO)।
- ১৯৮২ সালে সংস্থার নাম পরিবর্তন করে IMO করা হয়।
- IMO কনভেনশন ১৯৫৮ সালে কার্যকর হয়।

⇒ কনভেনশনের অনুচ্ছেদ ১(ক) অনুযায়ী, সংস্থার উদ্দেশ্যগুলি হলো:

- আন্তর্জাতিক বাণিজ্যে নিয়োজিত জাহাজ চলাচলকে প্রভাবিত করে এমন সকল ধরনের প্রযুক্তিগত বিষয় সম্পর্কিত সরকারি নিয়ন্ত্রণ ও অনুশীলনের ক্ষেত্রে সহযোগিতা করা।
- সামুদ্রিক নিরাপত্তা, নৌচলাচলের দক্ষতা, এবং জাহাজ থেকে সামুদ্রিক দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সর্বোচ্চ বাস্তবসম্মত মান গ্রহণকে উৎসাহিত ও সহজতর করা।
- এই উদ্দেশ্যগুলির সাথে সম্পর্কিত প্রশাসনিক ও আইনি বিষয়গুলি মোকাবেলার জন্যও সংস্থাটি ক্ষমতাপ্রাপ্ত।

উৎস: IMO ওয়েবসাইট।

৭৩৪.
Earth Hour সাধারণত কোন মাসে পালিত হয়?
  1. জানুয়ারি
  2. ফেব্রুয়ারি
  3. মার্চ
  4. ডিসেম্বর
সঠিক উত্তর:
মার্চ
উত্তর
সঠিক উত্তর:
মার্চ
ব্যাখ্যা

Earth Hour:
- আর্থ আওয়ার (Earth Hour) সাধারণত প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবারে পালিত হয়।

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hour ওয়েবসাইট। 

৭৩৫.
২০২৩ সালে নিম্নের কোন চুক্তির মেয়াদ শেষ হবে?
  1. ক) সেভার্স চুক্তি
  2. খ) বেলফাস্ট চুক্তি
  3. গ) লুজান চুক্তি
  4. ঘ) নানকিং চুক্তি
সঠিক উত্তর:
গ) লুজান চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) লুজান চুক্তি
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির সাথে অটোমান সাম্রাজ্য তথা বর্তমান তুরস্কের প্রথমে সেভার্স চুক্তি (১০ আগস্ট ১৯২০) সম্পাদিত হয়। কিন্তু তৎকালীন নব্য প্রতিষ্ঠিত তুর্কি জাতীয়তাবাদী সরকার সেভার্স চুক্তি প্রত্যাখ্যান করে।
১৯২৩ সালের ২৪ জুলাই সেভার্স চুক্তির স্থলে লুজান চুক্তি সম্পাদিত হয়। সুইজারল্যান্ডের লুজান শহরে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
লুজান চুক্তির ফলে-
- বর্তমান তুরস্কের সীমানা নির্ধারিত হয়।
- অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণাধীন আরব প্রদেশ, আর্মেনিয়া, সাইপ্রাস, ঈজিয়ান সাগরের দ্বীপসমূহের উপর থেকে তুরস্ক তার অধিকার তুলে নেয়।
- এছাড়া আরাে কতিপয় বিধি নিষেধ আরােপিত হয়।

আন্তর্জাতিক নিয়মানুসারে ২০২৩ সালে লুজান চুক্তির মেয়াদ অবসান হবে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং history.com
৭৩৬.
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এর বর্তমান মহাসচিব কে? (জুন, ২০২৫)
  1. ডেভিড আর্থার ডেভিস
  2. আবদুল্লাহ আল মান্দৌস
  3. পেটেরি তালাস
  4. সেলেস্তে সাওলো
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
উত্তর
সঠিক উত্তর:
সেলেস্তে সাওলো
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা:
- বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের বিশেষায়িত একটি সংস্থা (WMO)।
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫০ সালে।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (জুন, ২০২৫)
• ১৮৭টি দেশ।
• ৬টি অঞ্চল।
- বর্তমান মহাসচিব: সেলেস্তে সাওলো। (জুন, ২০২৫)

তথ্যসূত্র - WMO অফিসিয়াল ওয়েবসাইট।
৭৩৭.
IUCN এর কাজ কোনটি?
  1. মানবাধিকার সংরক্ষণ করা
  2. পানি সম্পদ সংরক্ষণ করা
  3. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  4. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা
IUCN:
 
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালে ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরুপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশ কাজ করছে।
- রাশিয়ার আশখাবাদে ১৯৭৮ সালে IUCN এর ১৪তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।
 
তথ্যসূত্র - IUCN অফিসিয়াল ওয়েবসাইট।
৭৩৮.
Green New Deal for Europe-এর আওতায় ইউরোপীয় ইউনিয়ন ২০৩০ সালের মধ্যে কত শতাংশ কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে?
  1. ৩৫ শতাংশ
  2. ২৫ শতাংশ
  3. ৫৫ শতাংশ
  4. ৭৫ শতাংশ
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫৫ শতাংশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Green New Deal for Europe:

- দ্য গ্রিন নিউ ডিল ফর ইউরোপ (The Green New Deal for Europe) হলো একটি উদ্যোগ যা ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং সাসটেইনেবল অর্থনৈতিক উন্নয়ন অর্জনের জন্য প্রস্তাবিত হয়েছে।
- এটি বিশেষভাবে ইউরোপীয় ইউনিয়নের ২০১৯ সালের কপ-২৫ (COP-25) সম্মেলনে আলোচিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল।
- এর লক্ষ্য ২০৫০ সালের মধ্যে ইউরোপকে গ্রিনহাউস গ্যাস নির্গমনে শূন্যে নামানো।

উল্লেখ্য,
- এই উদ্যোগের মাধ্যমে ইউরোপ একটি টেকসই, পরিবেশবান্ধব অর্থনীতি প্রতিষ্ঠা করতে চায়, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।
- এর মাধ্যমে ২০৫০ সালের মধ্যে প্রথম জলবায়ু-নিরপেক্ষ মহাদেশে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করে।
- ১৯৯০ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে অন্তত ৫৫ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাস করবে।
- ২০৩০ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নে ৩ বিলিয়ন অতিরিক্ত গাছ লাগানো হবে।

উৎস: i) Green European Foundation ওয়েবসাইট।
ii) European Commission.
৭৩৯.
নিচের কোন দেশটি সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) চীন
  2. খ) ইসরাইল
  3. গ) ভারত
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর সিটিবিটি বা সমন্বিত পারমাণবিক অস্ত্র পরিক্ষা রোধ চুক্তি স্বাক্ষরের জন্যে উন্মুক্ত করা হয়। বর্তমান পর্যন্ত ১৮৪টি দেশ সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ১৬৮টি দেশ তা অনুমোদন করেছে।
চুক্তিতে উল্লিখিত ৪৪টি পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশের মধ্যে ভারত, পাকিস্তান ও উত্তর কোরিয়া স্বাক্ষর করেনি এবং যুক্তরাষ্ট্র, চীন, ইরান, ইসরাইল ও মিশর চুক্তিতে স্বাক্ষর করলেও অনুমোদন করেনি। এই দেশগুলোর জন্যে চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
বাংলাদেশ ১৯৯৬ সালের ২৪ অক্টোবর সিটিবিটি চুক্তিতে স্বাক্ষর করে এবং ৮ মার্চ ২০০০ সালে অনুমোদন করে।
(সূত্রঃ সিটিবিটিও ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ লেকচার)
৭৪০.
Intergovernmental Panel on Climate Change কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮২ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

উল্লেখ্য,
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)-এর মিলিত উদ্যোগে IPCC প্রতিষ্ঠিত হয়।

⇒ IPCC জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক ভিত্তি, এর প্রভাব এবং ভবিষ্যতের ঝুঁকি এবং অভিযোজন ও প্রশমনের বিকল্পগুলির নিয়মিত মূল্যায়ন প্রদান করে।
- এর কাজ হলো মানুষের ক্রিয়াকলাপের কারণে জলবায়ু পরিবর্তন সম্পর্কে বৈজ্ঞানিক জ্ঞানকে এগিয়ে নেওয়া।

উৎস: IPCC ওয়েবসাইট।
৭৪১.
নিচের কোনটি পরিবেশ বিষয়ক সংস্থা নয়?
  1. WMO
  2. ILO
  3. IMO
  4. IPCC
সঠিক উত্তর:
ILO
উত্তর
সঠিক উত্তর:
ILO
ব্যাখ্যা
- ILO বা আন্তর্জাতিক শ্রম সংস্থা পরিবেশ বিষয়ক সংস্থা নয়। 

আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO):
- প্রতিষ্ঠা: ১৯১৯ সালে বিশ্ব শান্তি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গঠিত হয়।
- প্রথম ও একমাত্র ত্রিপাক্ষিক জাতিসংঘ সংস্থা, যেখানে সরকার, নিয়োগকর্তা ও শ্রমিকরা একসাথে কাজ করে।
- উদ্দেশ্য: সামাজিক ন্যায়বিচার এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার প্রচার করা।
- সদস্য রাষ্ট্র: ১৮৭টি।
- মহাপরিচালক: গিলবার্ট এফ. হুংবো (২০২২ সাল থেকে ৫ বছরের জন্য নিযুক্ত)।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির অংশ হিসেবে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়।

এছাড়া,
- WMO বা বিশ্ব আবহাওয়া সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যা বায়ুমণ্ডলীয় বিজ্ঞান, জলবায়ু, জলবিদ্যা এবং ভূ-পদার্থবিদ্যায় আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের উপর দৃষ্টি নিবদ্ধ করে।
- আন্তর্জাতিক শিপিংয়ের নিরাপত্তা, সুরক্ষা এবং পরিবেশগত কর্মক্ষমতার জন্য IMO হল বিশ্বব্যাপী মান নির্ধারণকারী কর্তৃপক্ষ।
- জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকারি প্যানেল (IPCC) হল জলবায়ু পরিবর্তন মূল্যায়নের জন্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংস্থা।

উৎস: ILO ওয়েবসাইট।
৭৪২.
কোন সংস্থার উদ্যোগে 'Earth Hour' কর্মসূচি পালিত হয়?
  1. IPCC
  2. Greenpeace
  3. IUCN
  4. WWF
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা

• WWF -এর উদ্যোগে 'Earth Hour' কর্মসূচি পালিত হয়।

Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

• Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- শুরুতে ২০০৭ সালে Earth Hour কর্মসূচির “lights off” moment নামে পরিচিত ছিল।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস:
i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hou ওয়েবসাইট।

৭৪৩.
'Fridays for Future' আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল?
  1. নারী অধিকার প্রতিষ্ঠা
  2. দারিদ্র্য বিমোচন
  3. জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টি
  4. শিক্ষার আধুনিকীকরণ
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তনে সচেতনতা সৃষ্টি
ব্যাখ্যা

ফ্রাইডেস ফর ফিউচার:
- 'ফ্রাইডেস ফর ফিউচার' একটি জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক আন্দোলন।
- স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুল বর্জন করে জলবায়ু বিষয়ক বিক্ষোভে অংশ নেয়।
- এটি স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- আন্দোলনটি সংঘটিত হয়: ২০১৮ সালে।
- সুইডেনে স্কুল শিক্ষার্থী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত ঘটে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার মুভমেন্ট ওয়েবসাইট।

৭৪৪.
'রিও ঘোষণা' গৃহীত হয় কোন সম্মেলনে?
  1. ক) স্টকহোম সম্মেলন
  2. খ) জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
  3. গ) টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন
  4. ঘ) টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
খ) জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলন/ধরিত্রী সম্মেলন:
১৯৮৮ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ধরিত্রী সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত হয়।
- সম্মেলনটির পূর্ণনাম - United Nations Conference on Environment and Development।
- এটিকে “ধরিত্রী সম্মেলন” (Earth Summit) ও বলা হয়।
- ১৯৯২ সালের ৩ - ১৪ জুন, ব্রাজিলের রিও ডি জেনেরিও - তে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এবং পরবর্তীতে এটি “রিও সম্মেলন” (Rio Conference) নামে পরিচিত হয়।

ধরিত্রী সম্মেলনে গৃহীত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে -
- “টেকসই উন্নয়ন কমিশন” (Commission on Sustainable Development) গঠিত হয়।
- রিও ঘোষণা (Rio Declaration) - পরিবেশ ও উন্নয়ন বিষয়ে রিও ঘোষণা হচ্ছে - রাষ্ট্রসমূহের অধিকার ও দায়িত্ব সম্পর্কিত কয়েকটি নীতিমালা। এর উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে - polluter pays principle।
- এজেন্ডা - ২১ (Agenda - 21) - এই সম্মেলনে গৃহীত টেকসই উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও উন্নয়নের জন্য বৈশ্বিক পরিকল্পনাকে এজেন্ডা - ২১ বলা হয়।
- বন নীতির দলিল - বিশ্বব্যাপী বন রক্ষার জন্য কয়েকটির নীতির লিখিত দলিল প্রণয়ন।
- ধরিত্রী সম্মেলনে United Nations Framework Convention on Climate Change (UNFCCC) ও Convention on Biological Diversity গৃহীত ও স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

উৎস: জাতিসংঘ ও ব্রিটানিকা ওয়েবসাইট।

উল্লেখ্য,
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন - স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক বিশ্ব সম্মেলন - দ্বিতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
- টেকসই উন্নয়ন বিষয়ক জাতিসংঘ সম্মেলন - তৃতীয় ধরিত্রী সম্মেলন নামে পরিচিত।
৭৪৫.
'হিউম্যান রাইটস ওয়াচ' কোন দেশভিত্তিক সংগঠন?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ফ্রান্স
  4. ঘ) জার্মান
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
৭৪৬.
IUCN কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়?
  1. বিষাক্ত বর্জ্য আন্তঃসীমান্ত চলাচল নিয়ন্ত্রণের জন্য
  2. কৌশলগত অস্ত্র নিরস্ত্রীকরণের উদ্দেশ্যে
  3. আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধির জন্য
  4. জীববৈচিত্র সংরক্ষণের উদ্দেশ্যে
সঠিক উত্তর:
জীববৈচিত্র সংরক্ষণের উদ্দেশ্যে
উত্তর
সঠিক উত্তর:
জীববৈচিত্র সংরক্ষণের উদ্দেশ্যে
ব্যাখ্যা
IUCN:
- IUCN এর পূর্ণরুপ: International Union for the Conservation of Nature.
- বিশ্বব্যাপী জীববৈচিত্র ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার উদ্দেশ্যে ফ্রান্সের ফন্টেইনব্লিউতে 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ৫ অক্টোবর, ১৯৪৮।
- সদর দপ্তর: গ্লান্ড, সুইজারল্যান্ড।
- এটি বিশ্বের ১৭০টির অধিক দেশ কাজ করছে।

⇒ প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থা (IUCN) ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেনব্লিউতে প্রতিষ্ঠিত হয়।
- সংস্থাটির প্রথম অধিবেশ অনুষ্ঠিত হয় ১৯৪৮ সালের ৩০ সেপ্টেম্বর - ৭ অক্টোবর ফ্রান্সের ফন্টেব্লিউতে। দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় বেলজিয়ামের ব্রাসেলসে।

উৎস: IUCN ওয়েবসাইট।
৭৪৭.
'ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM)' কোন প্রোটোকলের অংশ?
  1. নাগোয়া প্রোটোকল
  2. কার্টাগেনা প্রোটোকল
  3. কিয়োটো প্রোটোকল
  4. মন্ট্রিল প্রোটোকল
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রোটোকল
ব্যাখ্যা
ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM):
- ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম বা Clean Development Mechanism কিয়োটো প্রটোকল-এর অংশ।
- প্রোটোকলের ১২ অনুচ্ছেদে অনুসারে, ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) এর আওতায় কোন উন্নত দেশ অন্য উন্নয়নশীলদেশে গ্রীনহাউস গ্যাসের নি:সরণ কমানোর জন্য কোন প্রকল্প নির্মানের প্রতিশ্রুতি দিয়ে বা বিনিয়োগের মাধ্যমে চুক্তি খেলাপের হাত থেকে বাঁচতে পারে।

⇒ কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের তালিকা (Annex) ভিত্তিক কাঠামো অনুসরণ করে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঠিক করা।
- এই প্রোটোকল শুধুমাত্র উন্নত দেশগুলিকে উদ্দেশ্য করে গ্রহন করা হয়েছে যা “common but differentiated responsibility and respective capabilities” নীতির অধীনে পরিচালিত।
- এখানে শিল্পোন্নোত দেশগুলিকে উপর অধিক দায়িত্ব আরোপ হয়েছে, কারণ এই দেশগুলি বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় GHG নির্গমনের জন্য দায়ী।
- UNFCCC তার কনভেনশানে সারা বিশ্বের সব দেশগুলিকে ৩টি তালিকা বা Annex এ বিভক্ত করেছে।

• Annex-I: শিল্পোন্নত ৪৩টি দেশ।
- অ্যানেক্স I হলো UNFCCC-এর একটি তালিকা, যাতে শিল্পোন্নত দেশ ও অর্থনৈতিকভাবে পরিবর্তনশীল রাষ্ট্রসমূহ অন্তর্ভুক্ত।
- এদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৪৮.
IPCC-এর পূর্ণরূপ নিচের কোনটি?
  1. International Panel on Climate Control
  2. Intergovernmental Panel on Climate Change
  3. Intergovernmental Panel on Carbon Change
  4. International Programme on Climate Change
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
Intergovernmental Panel on Climate Change
ব্যাখ্যা

IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।

৭৪৯.
জাতিসংঘের কোন দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়?
  1. UNEP & UNU
  2. WMO & ITC
  3. WMO & UNEP
  4. UNU & ITC
সঠিক উত্তর:
WMO & UNEP
উত্তর
সঠিক উত্তর:
WMO & UNEP
ব্যাখ্যা
IPCC:
- জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেল IPCC.
- IPCC-এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- WMO এবং UNEP এর সম্মিলিত নাম IPCC গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৮৮ সালে।
- সদস্য: ১৯৫টি। (জুন, ২০২৫)
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র - IPCC ওয়েবসাইট।
৭৫০.
নিচের কোনটি পরিবেশ রক্ষায় একটি বৈশ্বিক আন্দোলনের নাম?
  1. ন্যাম
  2. গ্রীনপিস
  3. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  4. ব্রিকস
সঠিক উত্তর:
গ্রীনপিস
উত্তর
সঠিক উত্তর:
গ্রীনপিস
ব্যাখ্যা
গ্রীনপিস:
- গ্রীনপিস হচ্ছে পরিবেশ রক্ষায় একটি বৈশ্বিক আন্দোলন। 
- ১৯৭১ সালে পরিবেশবান্ধব ও শান্তিপূর্ণ বিশ্বের স্বপ্ন দেখিয়ে ১২ জন পরিবেশকর্মী কানাডার ভ্যাঙ্কুভার থেকে একটি পুরাতন মাছ ধরার নৌকায় রওনা দেন।
- তাদের লক্ষ্য ছিল আমেরিকার আলাস্কার আমচিটকা দ্বীপে পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিবাদ করা।
- ‘গ্রীনপিস’ নামে নিজেদের ঘোষণা দিয়ে তারা পরিবেশ রক্ষার আহ্বান জানান।
- যদিও তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি, তবে এই আন্দোলন জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং আমেরিকা ওই অঞ্চলে পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে বাধ্য হয়।
- এই সাফল্যের মাধ্যমে গ্রীনপিসের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এবং এটি একটি শক্তিশালী পরিবেশবাদী আন্দোলনে পরিণত হয়।
- বর্তমানে গ্রীনপিস ২৭টি স্বাধীন জাতীয় ও আঞ্চলিক সংগঠনের সমন্বয়ে গঠিত।
- ৫৫টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে।
- গ্রীনপিস ইন্টারন্যাশনাল এর কেন্দ্রীয় সমন্বয় সংস্থা হিসেবে কাজ করে।
- গ্রীনপিস জলবায়ু পরিবর্তন, বন সংরক্ষণ, সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

উৎস: গ্রীনপিস ওয়েবসাইট। 
৭৫১.
রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়?
  1. সুইজারল্যান্ড
  2. ফ্রান্স
  3. ইরান
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
রামসার কনভেনশন (১৯৭১):
- পূর্ণনাম Ramsar Convention on Wetlands.
- চুক্তির স্থান: রামসার, ইরান।
- গৃহীত হয়: ২ ফেব্রুয়ারি, ১৯৭১।
- কার্যকর হওয়ার তারিখ: ২১ ডিসেম্বর, ১৯৭৫।
- এর উদ্দেশ্য: আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষণ করা।
- সদস্য রাষ্ট্রগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জলাভূমি (Wetlands) তালিকাভুক্ত করতে বলা হয়, যা রামসার সাইট নামে পরিচিত।
- বর্তমান সদস্য দেশ: ১৭২টি দেশ (২০২৪ সাল পর্যন্ত)।
- জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে টেকসই উন্নয়ন প্রচারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ চুক্তি।

উৎস: Ramsar Convention Official Website
৭৫২.
২০২৫ সালের কপ-৩০ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. ব্রাজিল
  3. কেনিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা
- ২০২৫ সালের কপ-৩০, ব্রাজিল আয়োজন করবে। 

COP:

- COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে এবং
- ১৯৯৫ সাল থেকে প্রতি বছর 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে।
- 'কপ-২৯' আগামীতে আজারবাইজানে অনুষ্ঠিত হয়।

এছাড়াও,
- ২০২৫ সালের কপ-৩০, ব্রাজিল আয়োজন করবে এবং আমাজনীয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

সূত্র: UNFCCC ওয়েবসাইট, জাতিসংঘ বাংলাদেশ ওয়েবসাইট এবং সময়নিউজ, ব্রাজিলের সরকারি ওয়েবসাইট।
৭৫৩.
প্রথম 'জাতিসংঘ মানব পরিবেশ সম্মেলন' অনুষ্ঠিত হয় কোন দেশে?
  1. ব্রাজিল
  2. সুইডেন
  3. ফিনল্যান্ড
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
• জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন :
- জাতিসংঘের উদ্যোগে ১৯৭২ সালের ৫-১৬ জুন সুইডেনের স্টকহোম শহরে অনুষ্ঠিত বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলন।
- জাতিসংঘের মানব পরিবেশ সম্মেলন (United Nations Conference on the Human Environment) স্টকহোম সম্মেলন নামে পরিচিত।
- স্টকহোম সম্মেলনে জাতিসংঘ পরিবেশ বিষয়ক কর্মসূচী বা United Nations Environment Programme (UNEP) গঠিত হয়।
- এই সম্মেলনটি পরিবেশ রক্ষার ক্ষেত্রে বিশ্বের প্রথম বৃহত্তম আন্তর্জাতিক উদ্যোগ ছিল এবং এতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের সূচনা হয়েছিল।

উৎস: UNEP ওয়েবসাইট
৭৫৪.
AFTA এর সাথে জড়িত?
  1. ক) আসিয়ান
  2. খ) পূর্ব আফ্রিকা
  3. গ) পশ্চিম এশিয়া
  4. ঘ) মধ্য আমেরিকা
সঠিক উত্তর:
ক) আসিয়ান
উত্তর
সঠিক উত্তর:
ক) আসিয়ান
ব্যাখ্যা
AFTA (ASEAN Free Trade Area) হলো আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি। এটি ১৯৯২ সালের ২৮ জানুয়ারি সিঙ্গাপুরে সাক্ষরিত হয়। এর উদ্দেশ্য হলো আসিয়ানভুক্ত দেশগুলোতে শুল্কমুক্ত বাণিজ্যের প্রসার। (সূত্রঃ আসিয়ান ওয়েবসাইট)
৭৫৫.
নিচের কোনটি ই-৮ ভুক্ত দেশ নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
ই - ৮:
- ই - ৮ হচ্ছে ৮টি পরিবেশ দুষণকারী দেশ।
- ই - ৮ ভুক্ত দেশসমূহ পরিবেশ দূষণকারী দেশগুলোর জন্য বিভিন্ন আইন-কানুন জারি করে। 
- ই - ৮ ভুক্ত দেশসমূহ হলো: মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, রাশিয়া, জাপান, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার নেতাদের দ্বারা গঠিত একটি সংস্থা।

উৎস: Britannica.
৭৫৬.
বিশ্বব্যাপী কোন অর্থনৈতিক খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? [মে, ২০২৫]
  1. বিদ্যুৎ ও তাপ উৎপাদন
  2. কৃষি
  3. শিল্প
  4. পরিবহন
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
উত্তর
সঠিক উত্তর:
বিদ্যুৎ ও তাপ উৎপাদন
ব্যাখ্যা
গ্রিন হাউস গ্যাস:
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রীন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাধা সৃষ্টি করে বায়ুমন্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো: কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরো ফ্লরো কার্বন।
- বায়ুমণ্ডলে থাকা অতিরিক্ত যৌগ যেমন কঠিন ও তরল অ্যারোসল এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস, যেমন জলীয় বাষ্প এবং ভূ-স্তরের ওজোন, জলবায়ুর উপর প্রভাব ফেলতে পারে।

⇒ বিশ্বব্যাপী বিদ্যুৎ ও তাপ উৎপাদন খাত থেকে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নির্গত হয়।
- এই খাতটি প্রধানত ফসিল জ্বালানি যেমন কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানোর মাধ্যমে বিদ্যুৎ এবং তাপ উৎপাদন করে, যা বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে।
- প্রায় ৩৪% গ্রিনহাউস গ্যাস এই খাত থেকে নিঃসরিত হয়।

অন্যদিকে,
- শিল্প থেকে প্রায় ২৪% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- কৃষি, বনায়ন এবং অন্যান্য ভূমি ব্যবহার থেকে প্রায় ২২% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- পরিবহন থেকে প্রায় ১৫% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।
- ভবন নির্মাণ থেকে প্রায় ৬% গ্রিনহাউস গ্যাস নিঃসরিত হয়।

উৎস: i) U.S. Environmental Protection Agency (.gov)। [link]
ii) Britannica.
৭৫৭.
কপ কততম সম্মেলনে সবুজ জলবায়ু তহবিল আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়? 
  1. কপ-১৫
  2. কপ-১৬ 
  3. কপ-১৭ 
  4. কপ-১৪ 
সঠিক উত্তর:
কপ-১৬ 
উত্তর
সঠিক উত্তর:
কপ-১৬ 
ব্যাখ্যা

কপ-১৬ (COP-16):
- এর পূর্ণরূপ: কনফারেন্স অব দ্য পার্টিজ।
- স্থান: কানকুন, মেক্সিকো,
- তারিখ: ২৯ নভেম্বর ১০ ডিসেম্বর, ২০১০। -
- আয়োজক দেশ: মেক্সিকো।
- COP16 : সবুজ জলবায়ু তহবিল আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

• আলোচিত বিষয়:
- গ্লোবাল ওয়ার্মিং,
- কার্বন নিঃসরণ হ্রাস,
- জলবায়ু তহবিল,
- অভিযোজন ও ক্ষতিপূরণ,

এছাড়াও, 
- COP15 : সবুজ জলবায়ু তহবিল গঠনের ধারণা ও প্রস্তাবনা উত্থাপিত হয়।
- COP14 :কার্বন নিঃসরণ কমানো ছিল সম্মেলনের একটি প্রধান লক্ষ্য। 
- COP17: ক্লাইমেট ফান্ডিং: সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।

৭৫৮.
কিয়োটো প্রটোকলে Annex 1–এ কোন দেশগুলো অন্তর্ভুক্ত?
  1. শিল্পোন্নত দেশ
  2. পরিবেশ দূষণকারী ৩০টি দেশ
  3. উন্নয়নশীল দেশ
  4. শুধুমাত্র ইউরোপীয় দেশসমূহ
সঠিক উত্তর:
শিল্পোন্নত দেশ
উত্তর
সঠিক উত্তর:
শিল্পোন্নত দেশ
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।

⇒ কিয়োটো প্রোটোকলের উদ্দেশ্য হলো বিভিন্ন দেশের তালিকা (Annex) ভিত্তিক কাঠামো অনুসরণ করে গ্রিনহাউস গ্যাস (GHG) নির্গমন হ্রাসের লক্ষ্যমাত্রা ঠিক করা।
- এই প্রোটোকল শুধুমাত্র উন্নত দেশগুলিকে উদ্দেশ্য করে গ্রহন করা হয়েছে যা “common but differentiated responsibility and respective capabilities” নীতির অধীনে পরিচালিত।
- এখানে শিল্পোন্নোত দেশগুলিকে উপর অধিক দায়িত্ব আরোপ হয়েছে, কারণ এই দেশগুলি বায়ুমণ্ডলে উচ্চ মাত্রায় GHG নির্গমনের জন্য দায়ী।
- UNFCCC তার কনভেনশানে সারা বিশ্বের সব দেশগুলিকে ৩টি তালিকা বা Annex এ বিভক্ত করেছে।

• Annex-I: শিল্পোন্নত ৪৩টি দেশ।
- অ্যানেক্স I হলো UNFCCC-এর একটি তালিকা, যাতে শিল্পোন্নত দেশ ও অর্থনৈতিকভাবে পরিবর্তনশীল রাষ্ট্রসমূহ অন্তর্ভুক্ত।
- এদের গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর আইনগত দায়িত্ব দেওয়া হয়েছে।

উৎস: UNFCCC ওয়েবসাইট। [link]

৭৫৯.
UNFCCC-এর পূর্ণরূপ কোনটি?
  1. United Nations Framework for Climate Control
  2. United Nations Framework Convention on Climate Change
  3. United Nations Forum on Climate Change
  4. United Nations Fund for Climate Change
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
উত্তর
সঠিক উত্তর:
United Nations Framework Convention on Climate Change
ব্যাখ্যা

UNFCCC:
- UNFCCC -এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- উদ্দেশ্য: বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলা।
- গৃহীত হয়: ৯ মে ১৯৯২।
- গৃহীত স্থান: জাতিসংঘ সদর দপ্তর, নিউইয়র্ক।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত: ৪–১৪ জুন ১৯৯২।
- সম্মেলনের নাম: বিশ্ব ধরিত্রী সম্মেলন (Earth Summit)।
- সম্মেলনের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- কার্যকর হয়: ২১ মার্চ ১৯৯৪।
- সদর দপ্তর: বন (Bonn), জার্মানি।
- স্বাক্ষরিত বছর: ১৯৯২।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৮টি।

উৎস: UNFCCC ওয়েবসাইট

৭৬০.
২০২১ সালে কোন দেশে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে?
  1. ইতালি
  2. সৌদি আরব
  3. ভারত
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
২০২১ সালের ৩০-৩১ অক্টোবর ইতালির রোমে ১৬তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় চলতি বছরের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রিয়াদে।
অন্যদিকে ২০২২ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০২৩ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্র: জি-২০ ওয়েবসাইট)
৭৬১.
UNCCD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Convention on Climate Development
  2. United Nations Conference on Desert Control
  3. The United Nations Convention to Combat Desertification
  4. United Nations Council for Desert Conservation
সঠিক উত্তর:
The United Nations Convention to Combat Desertification
উত্তর
সঠিক উত্তর:
The United Nations Convention to Combat Desertification
ব্যাখ্যা

• জাতিসংঘের মরুকরণ প্রতিরোধ চুক্তি (UNCCD):
- UNCCD এর পূর্ণরূপ- The United Nations Convention to Combat Desertification.
- জাতিসংঘের কনভেনশন টু কমব্যাট ডেজার্টিফিকেশন (UNCCD) 1994 সালে গৃহীত হয়।
- এটি মরুকরণ, খরা এবং ভূমি অবক্ষয়ের সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক উদ্যোগ।
- এর লক্ষ্য হচ্ছে টেকসই ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করা।
- ১৯৯৪ সালে গৃহীত।
- ১৯৯৬ সালে কার্যকর হয়।
- ১৯৭টি পক্ষ (১৯৬টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন)।

উৎস: UNCCD.

৭৬২.
কিয়োটো প্রটোকল কততম জলবায়ু (COP) সম্মেলনে গৃহীত হয়েছিল?
  1. কপ-৩
  2. কপ-৮
  3. কপ-১১
  4. কপ-১৫
সঠিক উত্তর:
কপ-৩
উত্তর
সঠিক উত্তর:
কপ-৩
ব্যাখ্যা

কিয়োটো প্রটোকল:
- গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য প্রথম আইনগত বাধ্যবাধকতা তৈরি করে কিয়োটো প্রোটোকল। এই প্রোটোকলটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার জন্য জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (UNFCCC) অধীনে একটি আন্তর্জাতিক চুক্তি।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস করা। কিয়োটো প্রোটোকল শিল্পোন্নত দেশগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। 
- কিয়োটো প্রটোকল গৃহীত হয়েছিল ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত জাতিসংঘের ৩য় জলবায়ু পরিবর্তন সম্মেলনে।

উল্লেখ্য,
- গৃহীত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ (কপ-৩)।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- ২০২০ সালের ৩১শে ডিসেম্বর কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হয়।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৭৬৩.
বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
  1. ক) সিলেটের বনভূমি
  2. খ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
  3. গ) পার্বত্য চট্টগ্রামের বনভূমি
  4. ঘ) খুলনা, বরিশাল ও পটুয়াখালীর বনভূমি
সঠিক উত্তর:
খ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাওয়াল ও মধুপুরের বনভূমি
ব্যাখ্যা
- টাঙ্গাইলের মধুপুর, গাজীপুরের ভাওয়াল গড়, শেরপুর, ময়মনসিংহ ও বরেন্দ্রভূমি এলাকায় বিস্তৃত বনভূমি শালবন নামে পরিচিত।
- এই বনভূমির প্রধান বৃক্ষ হলো শাল বা গজারি। শাল গাছের আধিক্যের কারণে এই বনভূমি শালবন নামে পরিচিত।
- শালবন একটি পত্রপতনশীল বৃক্ষের বনভূমি। যার কারণে শীতকালে এই বনের গাছের পাতা ঝড়ে যায়।
- শালবনের মোট আয়তন প্রায় ১.২ লক্ষ হেক্টর।

(তথ্যসূত্রঃ বন অধিদপ্তর ওয়েবসাইট)
৭৬৪.
প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোন সালে?
  1. ২০০২ সাল
  2. ১৯৯৮ সাল
  3. ১৯৯৬ সাল
  4. ১৯৯২ সাল
সঠিক উত্তর:
১৯৯২ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৯২ সাল
ব্যাখ্যা
• প্রথম ধরিত্রী সম্মেলন (Earth Summit):
- জাতিসংঘের উদ্যোগে ৩ - ১৪ জুন ১৯৯২ ব্রাজিলের রিও ডি জেনিরোতে পরিবেশ ও উন্নয়বিষয়ক প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এটি রিও সামিট, রিও-কনফারেন্স বা ধরিত্রী সম্মেলন (Earth Summit) নামে পরিচিত।
- এই বিশ্বব্যাপী সম্মেলনে ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়ার প্রতিনিধি এবং বেসরকারি সংস্থা (এনজিও) একত্রিত হয়েছিল।
- এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন কনভেনশন (Climate Change Convention) বিষয়ক চুক্তি হয়, যা পরবর্তীতে কিয়েটো প্রোটোকল (Kyoto-Protocol) নামে পরিচিত হয়।
- রিও ডি জেনিরোতে দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্ব পরিবেশ ও উন্নয়নের মধ্যে সমন্বয় সাধনের জন্য ২৭ টি নীতিমালা অনুমোদিত হয়।
- এই সম্মেলনের উল্লেখযোগ্য একটি নীতি হচ্ছে- 'Polluter pays principle'.
- অন্যদিকে, বিশ্ব টেকসই উন্নয়ন শীর্ষ সম্মেলন বা দ্বিতীয় ধরিত্রী সম্মেলন ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত হয়। 
 
উৎস: UN ওয়েবসাইট।
৭৬৫.
সর্বশেষ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) দুবাই
  2. খ) রোম
  3. গ) কায়রো
  4. ঘ) গ্লাসগো
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাসগো
ব্যাখ্যা
United Nations Framework Convention on Climate Change (UNFCCC) এর উদ্যোগে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে গত ৩১ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২১ ২৬তম জলবায়ু পরিবর্তন বিষয়ক কনফারেন্স অব পার্টিজ সম্মেলন অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

২৭তম কপ সম্মেলন ২০২২ সালের ৮-১৭ নভেম্বর মিশরে লোহিত সাগরের তীরে শারম আল শেখ অবকাশ যাপন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২০২৩ সালে ২৮তম কপ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: ukcop26.org ওয়েবসাইট এবং রয়টার্স)
৭৬৬.
কার্টাগেনা প্রোটোকলের মূল বিষয়বস্তু কী?
  1. স্থলমাইন নিষিদ্ধ
  2. ওজোন ক্ষয় হ্রাস
  3. জৈব নিরাপত্তা
  4. জলাভূমি সংরক্ষণ
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
উত্তর
সঠিক উত্তর:
জৈব নিরাপত্তা
ব্যাখ্যা

• কার্টাগেনা প্রোটোকল মূলত জৈব নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি। এটি জীববৈচিত্র্য রক্ষা ও জৈবপ্রযুক্তি থেকে উদ্ভূত ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্ব দেয়। প্রোটোকলটি জীবাণু ও জৈবপ্রযুক্তি পণ্য আন্তর্জাতিক পরিবহন ও ব্যবহার নিরাপদ করার নিয়মকানুন স্থাপন করে। এটি পরিবেশ ও মানব স্বাস্থ্য রক্ষার জন্য বাধ্যতামূলক নির্দেশনা প্রদান করে। তাই সঠিক উত্তর হলো: গ) জৈব নিরাপত্তা।
 
কার্টাগেনা প্রোটোকল:
- কার্টাগেনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক একটি চুক্তি।
- কার্টাগেনা প্রোটোকল এর পুরো নাম Cartagena Protocol in Biosafety to the Convention on Biologcal Diversity.
- কার্টাগেনা প্রোটোকল গৃহীত হয় ২০০০ সালের ২৯ জানুয়ারি।
- কার্টাগেনা প্রোটোকল চুক্তিটি ১১ সেপ্টেম্বর ২০০৩ সালে কার্যকর হয়।
- বাংলাদেশ কার্টাগেনা প্রোটোকল চুক্তি স্বাক্ষর করে ৫ ফেব্রুয়ারি ২০০৪ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৭৬৭.
মন্ট্রিল প্রটোকল কোন বিষয়ে বৈশ্বিক চুক্তি?
  1. জলবায়ু পরিবর্তন রোধ
  2. জীববৈচিত্র্য সংরক্ষণ
  3. আন্তর্জাতিক পানি ব্যবস্থাপনা
  4. ওজোনস্তরকে সংরক্ষণ
সঠিক উত্তর:
ওজোনস্তরকে সংরক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
ওজোনস্তরকে সংরক্ষণ
ব্যাখ্যা

মন্ট্রিল প্রটোকল:
- মন্ট্রিল প্রটোকল ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে।
- ওজোনস্তরকে সংরক্ষণের উদ্দেশ্যে মন্ট্রিল প্রটোকল গৃহীত হয়।
- স্থান: মন্ট্রিল, কানাডা।
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭ সালে।
- কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯ সালে।

উল্লেখ্য:
- মন্ট্রিল প্রটোকল গৃহীত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস হিসেবে পালিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।

৭৬৮.
V20 কীসের সাথে সম্পৃক্ত?
  1. জলবায়ু
  2. সমাজ
  3. সংস্কৃতি
  4. দারিদ্র্য
সঠিক উত্তর:
জলবায়ু
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু
ব্যাখ্যা
 V20 :
- V20 অর্থমন্ত্রীরা হল CVF-এর অর্থমন্ত্রীদের একটি নিবেদিতপ্রাণ সংলাপ এবং কর্মমুখী প্ল্যাটফর্ম যা তাদের উন্নয়ন-ইতিবাচক জলবায়ু কর্মসূচীকে বাস্তব অর্থনীতির অর্থায়ন, বিনিয়োগ এবং ফলাফলে রূপান্তরিত করে।
- জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে অর্থনৈতিক ও আর্থিক প্রতিক্রিয়া জোরদার করার একটি বড় প্রচেষ্টা হিসেবে CVF-এর কোস্টারিকা অ্যাকশন প্ল্যান (2013-2015) থেকে V20 তৈরির আহ্বান জানানো হয়েছিল।
- ৮ অক্টোবর ২০১৫ তারিখে পেরুর লিমায় ফিলিপাইনের অর্থ সচিব এইচই সিজার ভি. পুরিসিমার সভাপতিত্বে জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের  V20  অর্থমন্ত্রীদের উদ্বোধনী সভার মাধ্যমে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর ২০১৫ সালের বার্ষিক সভার সাথে মিলিত হয়ে  V20  প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশগুলির প্রতিনিধিত্ব করেন তাদের অর্থমন্ত্রী, তাদের নিজ নিজ মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংকের মতো প্রাসঙ্গিক আর্থিক প্রতিষ্ঠানগুলি।

• V20 এর লক্ষ্য হল:
- সরকারি ও বেসরকারি জলবায়ু অর্থায়নের গতিশীলতা বৃদ্ধি করা।
- জলবায়ু কর্মকাণ্ডের অর্থনৈতিক ও আর্থিক দিকগুলির উপর সর্বোত্তম অনুশীলনগুলি ভাগ করে নিন এবং বিনিময় করুন।
- জলবায়ু অর্থায়নের জন্য নতুন এবং উন্নত পদ্ধতির বিকাশ করুন।
- যৌথ ওকালতি এবং অন্যান্য সম্মিলিত কর্মকাণ্ডে অংশগ্রহণ করুন।

উৎস: The Climate Vulnerable Forum (CVF).
৭৬৯.
কোন চুক্তিটি নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ বন্ধ করা সংক্রান্ত?
  1. ক) লন্ডন কনভেনশন
  2. খ) রটারড্যাম কনভেনশন
  3. গ) বামাকো কনভেনশন
  4. ঘ) মিনামাতা কনভেনশন
সঠিক উত্তর:
ক) লন্ডন কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন কনভেনশন
ব্যাখ্যা
লন্ডন কনভেনশন (London Convention)
• লন্ডন কনভেনশনের পূর্ণনাম - London Convention on the Prevention of Marine Pollution by Dumping of Wastes and Other Matter।
• নৌযান থেকে ক্ষতিকর ও বিপদজনক পদার্থ সমুদ্র ও নদীতে নিক্ষেপ করা থেকে বিরত রাখার জন্য এই আন্তর্জাতিক চুক্তিটি করা হয়।
• আন্তর্জাতিক উপকূলীয় সংস্থা (IMO) - এর সহায়তায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
• চুক্তি অনুমোদন - ১৯৭২ সাল।
• চুক্তি কার্যকর - ১৯৭৫ সাল।
• চুক্তিবদ্ধ পক্ষ - ৮৭টি দেশ।

অন্যদিকে,
• মিনামাতা কনভেনশন - পারদের বিপজ্জনক ব্যবহার রোধ করার জন্য UNEP - এর তত্ত্ববধানে মিনামাতা কনভেনশন স্বাক্ষরিত হয়।
• রটারড্যাম কনভেনশন - মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর কয়েকটি রাসায়নিক দ্রব্যের বাণিজ্য (কেনাকাটা ও আমদানি-রপ্তানি) নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি।
• বামাকো কনভেনশন - আফ্রিকায় বিপদজনক ও তেজস্ক্রিয় রাসায়নিক আমদানি নিষিদ্ধকরণ বিষয়ক চুক্তি হচ্ছে - বামাকো কনভেনশন।

তথ্যসূত্র: IMO Website ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৭৭০.
গ্রীন হাউস গ্যাসসমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ সংক্রান্ত চুক্তি “The Kyoto Protocol” জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়?
  1. ১৯৯৭
  2. ১৯৯৯
  3. ২০০৩
  4. ২০০৪
সঠিক উত্তর:
১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৭
ব্যাখ্যা
কিয়োটো প্রটোকল:
- জলবায়ু পরিবর্তনের ফলে জাতিসংঘের উদ্যোগে গঠিত শিল্পোন্নত দেশগুলো গ্রিনহাউস গ্যাসের নির্গমন বাধ্যতামূলকভাবে হ্রাসকরণের আন্তর্জাতিক চুক্তি হচ্ছে কিয়োটো প্রটোকল।
- স্বাক্ষরিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৯৭।
- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- স্বাক্ষরের স্থান: কিয়োটো, জাপান।
- স্বাক্ষরিত দেশ: ৮৩টি।
- অনুমোদনকারী দেশ: ১৯২টি।
- প্রটোকলের মেয়াদ শেষ হয় ২০২০ সালে।

উল্লেখ্য,
- এই সম্মেলনে ইউরোপিয়ান ইউনিয়নসহ ১৯২টি দেশের মধ্যে কানাডা, দক্ষিণ সুদান ও যুক্তরাষ্ট্র ছাড়া জাতিসংঘের অন্তর্ভুক্ত ১৯১টি দেশ উপস্থিত ছিল।
- কিয়োটো চুক্তির ভিত্তিতে গ্রিনহাউস গ্যাস নির্গমন ২০১২ সালের মধ্যে ৫.২ শতাংশ কমানোর বিষয় অন্তর্ভুক্ত করা হয়।
- চুক্তি বাস্তবায়নের শর্ত অনুযায়ী বিশ্বের মোট গ্রিনহাউস গ্যাসের ৫৫ শতাংশ উৎপাদনকারী দেশগুলোর স্বাক্ষরের প্রয়োজন ছিল।
- প্রাথমিক পর্যায়ে নিজ নিজ দেশে উৎপন্ন গ্রিনহাউস গ্যাসের পরিমাণ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
- ক্তিভুক্ত দেশগুলো যে ছয়টি গ্যাস নিঃসরণ কমানোর উদ্যোগ নেয় সেগুলো হলো কার্বন ডাই-অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, হাইড্রোফ্লোরোকার্বন, পারফ্লোরোকার্বন ও সালফার।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৭১.
কত সাল থেকে EU গাড়ি এবং বিল্ডিংগুলোতে ব্যবহৃত CO2 জ্বালানি সরবরাহকারীদের জন্য একটি নতুন কার্বন বাজার চালু করতে সম্মত হয়েছে?
  1. ২০২৫
  2. ২০২৬
  3. ২০২৭
  4. ২০২৮
সঠিক উত্তর:
২০২৭
উত্তর
সঠিক উত্তর:
২০২৭
ব্যাখ্যা
- ২০২৭ সালে গাড়ি এবং বিল্ডিংগুলিতে ব্যবহৃত জ্বালানি থেকে নির্গমনকে কভার করে একটি নতুন ইইউ কার্বন বাজার চালু করার পরিকল্পনাকে সমর্থন করেছেন এবং প্রভাবিত গ্রাহকদের সহায়তা করার জন্য রয়েছে একটি ৮৬.৭ বিলিয়ন-ইউরো ইইউ তহবিল।

তথ্যসূত্র: রয়েটার্স নিউজ।
৭৭২.
Who is known as “The father of green revolution"?
  1. ক) Norman Borloug
  2. খ) Rachel Carson
  3. গ) Joseph Watson
  4. ঘ) Hantony A Wallcase
সঠিক উত্তর:
ক) Norman Borloug
উত্তর
সঠিক উত্তর:
ক) Norman Borloug
ব্যাখ্যা
- সবুজ বিপ­বের সূচনা হয় ১৯৪৪ সালে, মেক্সিকোয়। মূলত উচ্চ ফলনশীল গম জাত উদ্ভাবনের মাধ্যমে এ বিপ­বের যাত্রা শুরু। 
- এর নেতৃত্ব দেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী কৃষি বিজ্ঞানী ড. নরমোন ই বোরলগ। 
- ১৯৪৩ সালে মেক্সিকো যেখানে তার প্রয়োজনের প্রায় অর্ধেক শস্য বিদেশ থেকে আমদানি করত, সেখানে সবুজ বিপ­বের মাধ্যমে ১৯৫১ সালের মধ্যেই ওই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে এবং ১৯৬৪ সালে মেক্সিকো প্রায় অর্ধ মিলিয়ন টন গম বিদেশে রফতানি করতে সক্ষম হয়।

- সবুজ বিপ্লব (Green Revolution)  বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ­ব’ হিসেবে আখ্যায়িত করা হয়।
- এখানে বিপ­ব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে। এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে।
- এই পরিবর্তন সাধিত হয়েছে নিরবে-নিভৃতে, বিশ্বের অসংখ্য মানুষের ক্ষুধা নিবারণের জন্যে।

- নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে শস্য উৎপাদনের যে দ্রুত পরিবর্তন সাধিত হয়েছে তাকে সর্বদাই যৌবনদীপ্ত রাখার জন্য বিপ­বের সাথে সবুজ শব্দটি একিভূত করে ১৯৬৮ সালের ৮ই মার্চ ইউসএইড (USAID)-এর পরিচালক উইলয়াম, এস. গাউড একটি আন্তর্জাতিক উন্নয়ন সমিতির সম্মেলনে ভাষণ দেয়ার সময় দ্রুত ফসল উৎপাদন বৃদ্ধির কৌশলকে ‘সবুজ বিপ­ব’ হিসেবে আখ্যায়িত করেন।

তথ্যসূথ: banglapedia
৭৭৩.
টেকসই উন্নয়ন অভীষ্ট সমূহের কত নং অভীষ্ট জলবায়ু বিষয়ক?
  1. ৭ নং
  2. ৯ নং
  3. ১১ নং
  4. ১৩ নং
সঠিক উত্তর:
১৩ নং
উত্তর
সঠিক উত্তর:
১৩ নং
ব্যাখ্যা
টেকসই উন্নয়ন অভীষ্ট:
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে এসডিজি বা এজেন্ডা ২০৩০ গৃহীত হয়।
- এসডিজির ১৭টি অভীষ্ট রয়েছে, যার মধ্যে সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা রয়েছে ১৬৯টি।
- ১৭টি অভীষ্ট নিম্নরূপ:
১. সর্বত্র সকল ধরনের দারিদ্রের অবসান,
২. ক্ষুধা নিবারণ, খাদ্য নিরাপত্তা, সুষম পুষ্টি ও টেকসই কৃষি,
৩. সুস্বাস্থ্য ও সুস্থতা,
৪. মানসম্পন্ন শিক্ষা,
৫. লিঙ্গ সমতা,
৬. সবার জন্য স্যানিটেশন ও সুপেয় পানি,
৭. সাশ্রয়ী নির্ভরযোগ্য, টেকসই, আধুনিক ও দূষণমুক্ত জ্বালানি,
৮. স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং সবার জন্য পূর্ণাঙ্গ ও উৎপাদনশীল কর্মসংস্থান এবং শোভন কাজের সুযোগ সৃষ্টি করা,
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
১০. বৈষম্য হ্রাস,
১১. টেকসই নগর ও সম্প্রদায়,
১২. দায়িত্বশীল ভোগ ও উৎপাদন নিশ্চিতকরণ,
১৩. জলবায়ু বিষয়ক বিরূপ প্রভাব মোকাবেলায় জরুরী পদক্ষেপ,
১৪. জলজ জীবনমান উন্নয়ন,
১৫. স্থলে জীবনমান উন্নয়ন,
১৬. শান্তি ও ন্যায়বিচার নিশ্চিতকরণ,
১৭. টেকসই উন্নয়নের জন্য অংশীদারিত্ব।

উৎস: জাতিসংঘ বাংলাদেশ এর ওয়েবসাইট। [লিঙ্ক]
৭৭৪.
কততম কপ সম্মেলনে প্যারিস জলবায়ু চুক্তি গৃহিত হয়?
  1. কপ-২১
  2. কপ-২২
  3. কপ-২৩
  4. কপ-২৪
সঠিক উত্তর:
কপ-২১
উত্তর
সঠিক উত্তর:
কপ-২১
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়। 

চুক্তির গুরুত্বপূর্ণ উপাদান:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম করা।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।
- জলবায়ু পরিবর্তনের সাথে মানিয়ে নিতে এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার নিশ্চিত করতে গরিব দেশগুলোকে ধনী দেশগুলোর ‘জলবায়ু তহবিল’ দিয়ে সাহায্য করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৭৫.
প্যারিস জলবায়ু চুক্তির প্রধান লক্ষ্য কী ছিল?
  1. বিলুপ্তপ্রায় বাঘ সংরক্ষণ করা
  2. মহাসাগরীয় প্লাস্টিক বর্জ্য দূর করা
  3. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করা
  4. বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখা
সঠিক উত্তর:
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখা
উত্তর
সঠিক উত্তর:
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখা
ব্যাখ্যা

 প্যারিস জলবায়ু চুক্তি:
- প্যারিস জলবায়ু চুক্তি একটি আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর ১২ ডিসেম্বর প্যারিসে কপ-২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারিস, ফ্রান্স।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- স্বাক্ষর করেছে ১৯৫টি দেশ।

• প্যারিস জলবায়ু চুক্তির মূল লক্ষ্য:
- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের কম অর্থাৎ ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- ২০৩০ সালের মধ্যে বায়ুমণ্ডলে গ্রিন হাউজ গ্যাস নির্গমন প্রায় ৪৩ শতাংশ কমানোর ব্যাপারেও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।
- গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে, ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।
- প্রতি ৫ বছর অন্তর ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধে প্রত্যেকটি দেশের ভূমিকা পর্যালোচনা করা।

উৎস: UNFCCC ওয়েবসাইট।

৭৭৬.
কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
  1. শরণার্থীর অধিকার
  2. জ্বালানি নিরাপত্তা
  3. সমুদ্র সীমানা
  4. জলবায়ু পরিবর্তন
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু পরিবর্তন
ব্যাখ্যা
'কপ -২৮' জলবায়ু পরিবর্তন সম্পর্কিত।

কপ সম্মেলন (Cop Conference):
- COP-এর পূর্ণরূপ: Conference of the Parties.
- জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলায় ১৫৪টি দেশ ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (COP) প্রতি বছর অনুষ্ঠিত হয়।
- এখানে আলোচনা করা হয় কিভাবে ক্ষতিকর প্রভাব কমিয়ে আনার উপায় অর্জন করা উচিত এবং কী অগ্রগতি হয়েছে তা পর্যবেক্ষণ করা।

উল্লেখ্য,
- কপ-২৮ জলবায়ু সম্মেলন ২০২৩ সালে ৩০ নভেম্বর-১২ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।

এছাড়াও,
- ২০২৪ সালের নভেম্বরে আজারবাইজানের বাকুতে ২৯তম জলবায়ু সম্মেলন (COP-29) অনুষ্ঠিত হয়েছে। এ জলবায়ু সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘ফাইন্যান্স কপ’ বা ‘জলবায়ুর আর্থিক সম্মেলন’। জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে ২০৩৫ সাল পর্যন্ত দরিদ্র দেশগুলোকে প্রতিবছর অন্তত ৩০০ বিলিয়ন ডলার দেবে উন্নত দেশগুলো। ৩০০ বিলিয়ন ডলারের (২৩৮ বিলিয়ন পাউন্ড) প্রতিশ্রুতির পাশাপাশি, দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তন প্রতিরোধের জন্য ১.৩ ট্রিলিয়ন ডলার প্রয়োজন হবে বলে সম্মত হয়েছে।
- কপ- ৩০, ২০২৫ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে। আমাজনিয়ান শহর বেলেম ডো প্যারাকে কপ-৩০ সম্মেলনের জন্য নির্বাচন করেছে জাতিসংঘ।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৭৭৭.
World Wildlife Fund (WWF) - এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) Geneva, Switzerland
  2. খ) Zurich, Switzerland
  3. গ) Morges, Switzerland
  4. ঘ) Bonn, Germany
সঠিক উত্তর:
গ) Morges, Switzerland
উত্তর
সঠিক উত্তর:
গ) Morges, Switzerland
ব্যাখ্যা
World Wildlife Fund was conceived in April, 1961, and set up shop in September, 1961, at IUCN's headquarters in Morges, Switzerland. H.R.H. Prince Bernhard of the Netherlands became the organization's first president. Source: worldwildlife.org
৭৭৮.
টেকসই উন্নয়ন অভীষ্টের ১৩ নম্বর অভীষ্ট কী সম্পর্কিত?
  1. জলবায়ু কার্যক্রম
  2. পরিমিত ভোগ ও উৎপাদন
  3. অসমতা হ্রাস
  4. স্থলজ জীবন
সঠিক উত্তর:
জলবায়ু কার্যক্রম
উত্তর
সঠিক উত্তর:
জলবায়ু কার্যক্রম
ব্যাখ্যা
• টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল।
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 
- জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
- এর মধ্যে SDG এর ১৩নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
 
• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
- দারিদ্র্য নির্মূল, 
- ক্ষুধামুক্তি, 
- সুস্বাস্থ্য, 
- মানসম্মত শিক্ষা, 
- লিঙ্গ সমতা, 
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
- সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, 
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
- বৈষম্য হ্রাস, 
- টেকসই শহর ও জনগণ, 
- পরিমিত ভোগ ও উৎপাদন, 
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
- সামুদ্রিক বাস্তুসংস্থান, 
- স্থলভাগের জীবন, 
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

সূত্র: SDG ওয়েবসাইট ও জাতিসংঘ ওয়েবসাইট।
৭৭৯.
WWF এর পূর্ণরূপ কী?
  1. World Wildlife Foundation
  2. World Wide Fund for Forests
  3. World Wide Fund for Nature
  4. World Wild Foundation
সঠিক উত্তর:
World Wide Fund for Nature
উত্তর
সঠিক উত্তর:
World Wide Fund for Nature
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wide Fund for Nature.

- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করে।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডে অবস্থিত। 
- WWF ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয় এবং শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund.
- ১৯৮৫ সালে এর নাম পরিবর্তন করে World Wide Fund for Nature রাখা হয়।
- WWF প্রায় ১০০টি দেশে পরিবেশ সংরক্ষণের জন্য কার্যক্রম পরিচালনা করে।

সূত্র: WWF ওয়েবসাইট। 
৭৮০.
Kyoto Protocol কার্যকর হয় যে তারিখে-
  1. ক) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
  2. খ) ২৬ ফেব্রুয়ারি, ২০০৬
  3. গ) ১২ ফেব্রুয়ারী, ২০০৬
  4. ঘ) ২৩ সেপ্টেম্বর, ২০০৫.
সঠিক উত্তর:
ক) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৬ ফেব্রুয়ারি, ২০০৫
ব্যাখ্যা
গ্রীনহাউস গ্যাস নিঃসরণ বিষয়ক ও বৈশ্বিক উষ্ণতা রোধ বিষয়ক আন্তর্জাতিক চুক্তি - Kyoto Protocol ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলন (COP - 3) তে অনুমোদিত হয়।
পরবর্তীতে তা জাতিসংঘের সদরদপ্তরে স্বাক্ষরের জন্য উন্মোক্ত করা হয়। এর স্বাক্ষরকারী পক্ষ হচ্ছে - ১৯২টি যার মধ্যে - ১৯১টি দেশ ও ১টি সংস্থা।
চুক্তিটি ৬ ফেব্রুয়ারী, ২০০৫ সালে কার্যকর হয়।
উৎসঃ Live MCQ Content (upcoming)।
৭৮১.
গ্রিন ক্লাইমেট ফান্ড কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ২০০৮
  2. ২০১০
  3. ২০১২
  4. ২০১৩
সঠিক উত্তর:
২০১০
উত্তর
সঠিক উত্তর:
২০১০
ব্যাখ্যা

গ্রিন ক্লাইমেট ফান্ড:
- গ্রিন ক্লাইমেট ফান্ড জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- তহবিলের পরিমাণ: ১০০ বিলিয়ন মার্কিন ডলার।
- এটি প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে।
- এর সদর দপ্তর: ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া।
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো।
- বৈশ্বিক উষ্ণায়নকে ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এর লক্ষ্য।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট। 

৭৮২.
Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা কোনটি?
  1. IUCN
  2. WMO
  3. WWF
  4. Greenpeace International
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
Earth Hour:
- Earth Hour কর্মসূচির আয়োজক সংস্থা WWF (World Wide Fund for Nature).
- এটি একটি বিশ্বব্যাপী আন্দোলন, যা পরিবেশ রক্ষার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ করে। 

⇒ Earth Hour হলো WWF (World Wide Fund for Nature) দ্বারা পরিচালিত একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যেখানে মানুষ, সম্প্রদায় এবং ব্যবসায় প্রতি বছর এক ঘণ্টার জন্য অপ্রয়োজনীয় আলো ও বৈদ্যুতিক যন্ত্র বন্ধ করে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সুরক্ষার প্রতি সচেতনতা প্রকাশ করে।
- প্রতি বছর মার্চ মাসের শেষ শনিবার আর্থ আওয়ার পালিত হয়।
- Earth Hour-এর প্রধান লক্ষ্য পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন এবং শক্তি সংরক্ষণের বিষয়ে বিশ্বব্যাপী মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
- Earth Hour কর্মসূচি প্রথম আয়োজন করা হয় অস্ট্রেলিয়ার সিডনিতে ৩১শে মার্চ, ২০০৭, শনিবার।
- অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্বের প্রথম আর্থ আওয়ারে ২২ লক্ষেরও বেশি মানুষ এক ঘন্টার জন্য তাদের বাতি নিভিয়ে রেখেছিলেন।
- Earth Hour ২০২৫ সালে মার্চ মাসের শেষ শনিবার, অর্থাৎ ২৯ মার্চ, রাত ৮:৩০ থেকে ৯:৩০ পর্যন্ত পালিত হয়।

উৎস: i) WWF ওয়েবসাইট।
ii) Earth Hou ওয়েবসাইট।
৭৮৩.
কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৭ সালে
  3. ১৯৯৮ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৮ সালে
ব্যাখ্যা

• কিয়োটো প্রটোকল:
- চুক্তির নাম: কিয়োটো প্রটোকল,
- স্থান: কিয়োটো, জাপান,
- গৃহীত হয়েছিল: ১১ ডিসেম্বর, ১৯৯৭ সালে।
- স্বাক্ষরের জন্য উন্মুক্ত ছিল: ১৬ মার্চ, ১৯৯৮- ১৫ মার্চ, ১৯৯৯ সাল পর্যন্ত।

- কার্যকর হয়: ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে কার্যকর হয়।
- আয়োজক সংস্থা: UNFCCC (United Nations Framework Convention on Climate Change)
- জাতিসংঘের ব্যবস্থাপনায় জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বহুপাক্ষিক চুক্তি।
- উদ্দেশ্যে: কার্বন ডাইঅক্সাইড ও গ্রিন হাউস গ্যাস উদিগরণ কমানো।
- ২০১২ সালে কিয়োটো প্রটোকল কানাডা প্রত্যাহার করে।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র, কানাডা, সাউথ সুদান এ প্রটোকল অনুসমর্থন করে নি।
- কিয়োটো  প্রটোকল থেকে সরে যাওয়া প্রথম দেশ ছিল কানাডা।
- বাংলাদেশ ২০০১ সালের ২২ অক্টোবর প্রটোকলে স্বাক্ষর করে এবং ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর এটি কার‌্যকর করে।

উৎস: UNFCCC ওয়েবসাইট এবং রয়টার্স।

৭৮৪.
নিচের কোনটি পরিবেশের সাথে সম্পর্কিত নয়?
  1. ক) UNFCCC
  2. খ) UNEP
  3. গ) UNDP
  4. ঘ) IUCN
সঠিক উত্তর:
গ) UNDP
উত্তর
সঠিক উত্তর:
গ) UNDP
ব্যাখ্যা
UNDP - এর পূর্নরূপ United Nations Development Programme. জাতিসংঘ এর অধীনস্ত একটি বিশেষ উন্নয়ন কর্মসূচী।
UNFCCC = United Nations Framework Convention on Climate Change;
UNEP = United Nations Environment Programme;
IUCN = International Union for Conservation of Nature.
ব্যাখ্যার শেষোক্ত ৩টিই পরিবেশের সাথে সম্পর্কিত।
উৎসঃ সংগঠন সমূহের অফিসিয়াল ওয়েবসাইট।
৭৮৫.
উন্নত দেশগুলো বিশ্বের মোট hydrofluorocarbons (HFCs - যা প্রধান গ্রীণহাউস গ্যাস হিসাবে বিবেচিত) উৎপাদনের কত শতাংশ উৎপাদন করে?
  1. ক) ৭৫
  2. খ) ৮০
  3. গ) ৮৫
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ঘ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০
ব্যাখ্যা
Developed countries eliminate 90 per cent of their HCFC production and consumption. Source: unep.org
৭৮৬.
ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?
  1. ক্লোরোফ্লোরো কার্বন চুক্তি
  2. বাসেল কনভেনশন
  3. কার্টাগেনা প্রটোকল
  4. মন্ট্রিল প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
Montreal Protocol:
- Montreal Protocol-এর পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer.
- মন্ট্রিল প্রোটকলের মূখ্য আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
- বায়ুমন্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে অবস্থিত ওজোন স্তর। 
- ওজোন স্তরের ক্ষতিকর পদার্থ নিঃসরণ বন্ধ বা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। 
- গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭; মন্ট্রিল, কানাডা।

উল্লেখ্য,
- প্রতি বছর ১৬ সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস পালিত হয়।

উৎস: UNEP ওয়েবসাইট।
৭৮৭.
UNFCCC কোন সম্মেলনে গৃহিত হয়?
  1. স্টকহোম সম্মেলন
  2. নাইরোবি সম্মেলন
  3. রিও ডি জেনেরিও সম্মেলন
  4. জোহানেসবার্গ সম্মেলন
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও সম্মেলন
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনেরিও সম্মেলন
ব্যাখ্যা
UNFCCC (United Nations Framework Convention on Climate Change) ১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত The United Nations Conference on Environment and Development সম্মেলনে গৃহিত হয়।
এটি কার্যকর হয় ১৯৯৪ সালের ২১ মার্চ। এটির অংশীদার ১৯৭টি দেশ।
এই চুক্তির বাস্তবায়ন ও পর্যালোচনার জন্যে ১৯৯৫ সাল থেকে UNFCCC প্রতিবছর Conference of Parties (CoP) আয়োজন করে আসছে। এতে UNFCCC তে স্বাক্ষরকারী দেশ ও সংস্থাসমূহ অংশ নেয়।
সর্বশেষ ২০১৯ সালের ডিসেম্বরে স্পেনের মাদ্রিদে CoP-25 সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবতী CoP-26 সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহরে।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৭৮৮.
IAEA এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. প্যারিস
  3. রোম
  4. হেগ
সঠিক উত্তর:
ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েনা
ব্যাখ্যা
IAEA:
- IAEA এর পূর্ণরূপ International Atomic Energy Agency বা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা।
- IAEA ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- IAEA এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।
- এর মোট সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮ টি। (জুলাই, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে IAEA এর সদস্যপদ লাভ করে।
- বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
- IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।

তথ্যসূত্র - IAEA ওয়েবসাইট।
৭৮৯.
পরিবেশ বিষয়ক ভিয়েনা কনভেনশন কার্যকর হয় কবে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৬ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৮ সালে
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৮ সালে
ব্যাখ্যা

ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention for the Protection of the Ozone Layer (ভিয়েনা কনভেনশন)- হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী পক্ষ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

৭৯০.
'Minsk II' চুক্তিতে নিম্নের কোন দুইটি দেশ স্বাক্ষর করে?
  1. ক) আজারবাইজান ও আর্মেনিয়া
  2. খ) রাশিয়া ও ইউক্রেন
  3. গ) তাজিকিস্তান ও উজবেকিস্তান
  4. ঘ) রাশিয়া ও আফগানিস্তান
সঠিক উত্তর:
খ) রাশিয়া ও ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া ও ইউক্রেন
ব্যাখ্যা
Minsk II
Representatives of Russia, Ukraine, the Organisation for Security and Cooperation in Europe (OSCE) and the leaders of separatist-held regions Donetsk and Luhansk signed a 13-point agreement in February 2015.
The leaders of France, Germany, Russia, and Ukraine gathered in Minsk to mark the occasion and issued a declaration of support.

Minsk I
Ukraine and the Russia-backed separatists agreed on a 12-point ceasefire deal in September 2014.
Its provisions included prisoner exchanges, deliveries of humanitarian aid and the withdrawal of heavy weapons.
However, the agreement quickly broke down, with violations by both sides.

Source: www.aljazeera.com
৭৯১.
বাংলাদেশের নলকূপে প্রথম আর্সেনিক দূষণ শনাক্ত হয় কখন?
  1. ১৯৭৪ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৮৮ সালে
  4. ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৩ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশে ১৯৯৩ সালে সর্বপ্রথম চাপাইনবাবগঞ্জ জেলার চামা গ্রামের একটি নলকূপে স্বাভাবিক মাত্রার চেয়ে অতিরিক্ত আর্সেনিকের উপস্থিতি শনাক্ত হয়।
- পরবর্তীতে দেশের ৬১টি জেলায় আর্সেনিকের দূষণ চিহ্নিত হয়।
- এর মধ্যে দূষণের মাত্রা সর্বাধিক হলো চাঁদপুর জেলায় (৯০%)।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে আর্সেনিকের সহনীয় মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম।
- তবে বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ মিলিগ্রাম।
(তথ্যসূত্র: সায়েন্স ডিরেক্ট জার্নাল এবং দুর্যোগকোষ)
৭৯২.
কোন চুক্তিটি বৈশ্বিক উষ্ণতা রোধকল্পে স্বাক্ষরিত হয় হয়?
  1. ডেটন চুক্তি
  2. কিয়োটো চুক্তি
  3. দ্বিতীয় ভার্সাই চুক্তি
  4. প্রথম ভার্সাই চুক্তি
সঠিক উত্তর:
কিয়োটো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো চুক্তি
ব্যাখ্যা
• কিয়োটো চুক্তি:
- বিশ্বের উষ্ণতা রোধকল্পে জাপানের কিয়োটোতে (১৯৯৭) একটি চুক্তি হয়েছিল।
- তাতে বলা হয়েছিল, শিল্পোন্নত দেশগুলো সামগ্রিকভাবে বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের মাত্রা ১৯৯০ সালের তুলনায় ৫ দশমিক ২ ভাগ হারে হ্রাস করবে।
- যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট আল গোর ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- কিন্তু বুশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তিনি এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
- ফলে কিয়োটো চুক্তি অকার্যকর হয়ে যায়।

সূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৭৯৩.
ভূমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল কোনটি?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. কার্টাগেনা প্রটোকল
  3. কিয়োটো প্রটোকল
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
কিয়োটো প্রোটোকল
- কিয়োটো প্রোটোকল একটি আন্তর্জাতিক চুক্তি।
- এটি ভূমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল।
- কিয়োটো প্রটোকল প্রথম কার্যকর হয় ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি।
- কিয়োটো প্রটোকল প্রথম স্বাক্ষরিত হয় হয় ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর।
- বাংলাদেশ কিয়োটো প্রটোকল অনুমোদন করে ২০০১ সালের ২২ অক্টোবর।
- কিয়োটো প্রোটোকলের লক্ষ্য বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড নির্গমন এবং গ্রিনহাউস গ্যাসের উপস্থিতি হ্রাস করা।

উৎস: UNFCCC & Kyoto Protocol অফিসিয়াল ওয়েবসাইট।
৭৯৪.
প্রথম Earth Summit কোথায় অনুষ্ঠিত হয়?
  1. রিও ডি জেনিরিও
  2. মেক্সিকো সিটি
  3. কায়রো
  4. জেনেভা
সঠিক উত্তর:
রিও ডি জেনিরিও
উত্তর
সঠিক উত্তর:
রিও ডি জেনিরিও
ব্যাখ্যা

• Earth Summit:
- ১৯৯২ সালে, ব্রাজিলের রিও ডি জেনিরিওতে পরিবেশ সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নের জরুরি সমস্যাগুলি সমাধানের জন্য আয়োজিত প্রথম আন্তর্জাতিক আর্থ  বা ধরিত্রী  সম্মেলনে।
- সমবেত নেতারা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনভেনশন এবং জৈবিক বৈচিত্র্য সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষর করেন,
-  রিও ঘোষণাপত্র এবং বন নীতিমালা অনুমোদন করেন 
- একবিংশ শতাব্দীতে টেকসই উন্নয়ন অর্জনের জন্য ৩০০ পৃষ্ঠার পরিকল্পনা, এজেন্ডা ২১ গ্রহণ করেন।

- টেকসই উন্নয়ন কমিশন ( CSD) তৈরি করা হয়েছিল আর্থ সামিট চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণ এবং প্রতিবেদন করার জন্য।
- ১৯৯৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশনে আর্থ সামিটের অগ্রগতির পাঁচ বছরের পর্যালোচনা করার বিষয়ে একমত হয়েছিল।
- জাতিসংঘের সাধারণ পরিষদের এই বিশেষ অধিবেশনে দেশ, আন্তর্জাতিক সংস্থা এবং নাগরিক সমাজের ক্ষেত্রগুলি আর্থ সামিটের চ্যালেঞ্জের প্রতি কতটা ভালোভাবে সাড়া দিয়েছে তা পর্যালোচনা করা হয়েছিল।

উৎস: UN ওয়েবসাইট।

৭৯৫.
পরবর্তী UNFCCC CoP-26 সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
  1. নভেম্বর, ২০২১
  2. ডিসেম্বর, ২০২১
  3. মার্চ, ২০২২
  4. সেপ্টেম্বর, ২০২২
সঠিক উত্তর:
নভেম্বর, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
নভেম্বর, ২০২১
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের পরবর্তী UNFCCC CoP-26 সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
যুক্তরাজ্য ও ইতালির যৌথ আয়োজনে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
এটি ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে এর তারিখ পেছানো হয়।
সূত্রঃ UNFCCC ওয়েবসাইট।

৭৯৬.
UNEP ও WMO এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয়- 
  1. UNFCCC
  2. UNO
  3. IPCC
  4. IMO
সঠিক উত্তর:
IPCC
উত্তর
সঠিক উত্তর:
IPCC
ব্যাখ্যা

- WMO এবং  (UNEP)-এর যৌথ উদ্যোগে IPCC গঠিত হয় ।

IPCC:

- IPCC -এর পূর্ণরূপ Intergovernmental Panel on Climate Change.
- এটি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের একটি আন্তঃসরকারি প্যানেল।
- এটি ১৯৮৮ সালে গঠিত হয়।
- জাতিসংঘের দুটি সংস্থা-বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP)-এর যৌথ উদ্যোগে।
- এই সংস্থাটি বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক মূল্যায়ন, এর প্রভাব এবং সম্ভাব্য প্রতিকারমূলক পদক্ষেপ সম্পর্কে গবেষণা করে এবং সরকারগুলোর জন্য নীতিনির্ধারণী সুপারিশ প্রদান করে।

উল্লেখ্য,
- জলবায়ু পরিবর্তন বিষয়ে গবেষণা ও সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: IPCC ওয়েবসাইট।

৭৯৭.
পরিবেশ সংরক্ষণে "Champion of the Earth" পুরস্কার প্রদানকারী সংস্থা কোনটি?
  1. UNESCO
  2. UNEP
  3. Greenpeace
  4. WWF
সঠিক উত্তর:
UNEP
উত্তর
সঠিক উত্তর:
UNEP
ব্যাখ্যা
UNEP:
- UNEP এর পূর্ণরূপ United Nations Environment Programme 
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী (UNEP) হলো পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের জন্য কাজ করা একটি বৈশ্বিক সংস্থা।
- UNEP-এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে অবস্থিত।
- এটি ৫ জুন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে UNEP-এর সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩. [জুলাই - ২০২৫] 
- পরিবেশ সংরক্ষণে অসামান্য অবদানের জন্য UNEP প্রতি বছর "চ্যাম্পিয়ন অব দ্য আর্থ" পুরস্কার প্রদান করে।

সূত্র: UNEP ওয়েবসাইট।
৭৯৮.
CEDAW এর পূর্ণরূপ কী?
  1. ক) Convention on the Elimination of All Forms of Discrimination Against Women
  2. খ) Consortium on the Elimination of Discrimination Against Women
  3. গ) Charter of the Elimination of Discrimination Against Women
  4. ঘ) International Conference on Women
সঠিক উত্তর:
ক) Convention on the Elimination of All Forms of Discrimination Against Women
উত্তর
সঠিক উত্তর:
ক) Convention on the Elimination of All Forms of Discrimination Against Women
ব্যাখ্যা
CEDAW এর পূর্ণরূপ হলো Convention on the Elimination of All Forms of Discrimination Against Women. এটি ১৯৭৯ সালে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে স্বাক্ষরিত হয় যা ১৯৮১ সালের ৩ সেপ্টেম্বর কার্যকর হয়। এই সনদে ৩০টি ধারা রয়েছে। (সূত্রঃ UN ওয়েবসাইট)
৭৯৯.
United Nations Framework Convention on Climate Change-এর মূল আলােচ্য বিষয়-
  1. জীবাশ্ম জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রণ
  2. গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
  3. সমুদ্রের উচ্চতা বৃদ্ধি
  4. বৈশ্বিক মরুকরণ প্রক্রিয়া এবং বনায়ন
সঠিক উত্তর:
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
উত্তর
সঠিক উত্তর:
গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ ও প্রশমন
ব্যাখ্যা
UNFCCC:
- UNFCCC-এর পূর্ণরূপ: United Nations Framework Convention on Climate Change.
- এটি জাতিসংঘের পরিবেশ সংক্রান্ত একটি বৈশ্বিক চুক্তি।
- সাক্ষরিত হয়: ১৯৯২ সালে।
- কার্যকর হয়: ১৯৯৪ সালে।
- স্বাক্ষরের স্থান: রিও ডি জেনেরিও, ব্রাজিল।
- সদর দপ্তর: বন, জার্মানি।
- স্বাক্ষরিত দেশ: ১৯৮টি।

উল্লেখ্য,
- ১৯৯২ খ্রিস্টাব্দের ৩ জুন থেকে ১৪ জুন তারিখে তে অনুষ্ঠিত জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন (UNCED) শীর্ষক সম্মেলনে সাক্ষরিত হয়।
- এই চুক্তির মূল লক্ষ্য ছিল বায়ুমণ্ডলে গ্রিনহাউজ গ্যাস নির্গমনের হার এমন অবস্থায় স্থিতিশীল রাখা, যাতে জলবায়ুগত মানবিক পরিবেশের জন্য তা বিপত্তিকর না হয়।

⤇ Conference of the Parties (COP) হচ্ছে UNFCCC-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ।
- প্রতিবছর COP সম্মেলনের মাধ্যমে UNFCCC-এর কার্যক্রম পর্যবেক্ষণ, পর্যালোচনা ও জলবায়ু সম্পর্কিত নতুন পরিকল্পনা গ্রহন করা হয়।
⤇ কার্যক্রম শুরুর পর থেকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ইস্যুতে এই চুক্তির দপ্তর মূখ্য ভূমিকা পালন করে থাকে।
- এই চুক্তির সেক্রেটারিয়েটের প্রত্যক্ষ সহযোগীতায় ১৯৯৭ সালে কিয়েটো প্রটোকল ও ২০১৫ সালে প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়।
⤇ ১৯৯২ সালে UNFCCC-এর দপ্তর প্রতিষ্ঠিত হয়।
- ১৯৯৫ সাল থেকে সদরদপ্তর জার্মানির বনে অবস্থিত।
- তার আগে দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় (১৯৯২ - ৯৫) ছিলো।

উৎস: UNFCCC ওয়েবসাইট।
৮০০.
'IPCC' কত সালে গঠিত হয়?
  1. ক) ১৯৮৮ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০৭ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৮৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
IPCC:
- IPCC এর পূর্ণরূপ হলো- The Intergovernmental Panel on Climate Change.
- এই সংস্থা জলবায়ু পরিবর্তন বিষয়ে বৈজ্ঞানিক গবেষণা ও তথ্য-উপাত্ত সরবরাহ করে থাকে। 
- জাতিসংঘের দুটি সংস্থা নিয়ে IPCC গঠিত হয়।
- বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং জাতিসংঘ পরিবেশ কর্মসূচী (UNEP) এর সম্মিলিত উদ্যোগে ১৯৮৮ সালে IPCC গঠিত হয়
- IPCC এর বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৫টি।
- IPCC ২০০৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। 

উৎস
: IPCC ওয়েবসাইট।