বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭৯ / ৮১ · ৭,৮০১৭,৯০০ / ৮,১৭১

৭,৮০১.
'ডুলি' শব্দের অর্থ কী?
  1. পালকি
  2. চেয়ার
  3. পাতিল
  4. নৌকা
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
পালকি
উত্তর
সঠিক উত্তর:
পালকি
ব্যাখ্যা
• 'ডুলি' শব্দের অর্থ - পালকি

অন্যদিকে,
- 'চেয়ার' শব্দের অর্থ - কেদারা।
- 'পাতিল' শব্দের অর্থ - তিজেল।
- 'নৌকা' শব্দের অর্থ - বহিত্র।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৮০২.
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ -
  1. অরুণ
  2. ক্ষেত্র
  3. ইন্দু
  4. নেত্র
সঠিক উত্তর:
নেত্র
উত্তর
সঠিক উত্তর:
নেত্র
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ: 
- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ক্ষেত্র'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
-চাষের জমি,
- খেত,
- জমি।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮০৩.
'Illegible' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যোগ্য
  2. নিরক্ষর
  3. দুষ্পাঠ্য
  4. অযাচিত
সঠিক উত্তর:
দুষ্পাঠ্য
উত্তর
সঠিক উত্তর:
দুষ্পাঠ্য
ব্যাখ্যা
• 'Illegible' এর বাংলা পরিভাষা- দুষ্পাঠ্য। 

অন্য অপশনে, 
• 'Eligible' এর বাংলা পরিভাষা- যোগ্য, 
• 'Illiterate' এর বাংলা পরিভাষা- নিরক্ষর, 
• 'Hypothesis' এর বাংলা পরিভাষা- অনুমান। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা, Accessible Dictionary.
৭,৮০৪.
‘ঢি ঢি পড়া’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. প্রচারণা চালানো
  2. অনুসন্ধান করা
  3. দুর্নাম রটনা
  4. হৈ চৈ
সঠিক উত্তর:
দুর্নাম রটনা
উত্তর
সঠিক উত্তর:
দুর্নাম রটনা
ব্যাখ্যা
• ‘ঢি ঢি পড়া’ বাগ্‌ধারাটির অর্থ - দুর্নাম রটনা।
বাক্য গঠন: তোমার কেলেঙ্কারির কথায় সারা গ্রামে ঢি ঢি পড়ে গেছে। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
- ‘ঢাকঢোল পেটানো’ বাগ্‌ধারাটির অর্থ - প্রচারণা।
- 'অন্ধি সন্ধি' বাগ্‌ধারাটির অর্থ - গোপন তথ্য।
- ‘ঢুঁ মারা’ বাগ্‌ধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
- ‘তালপাতার সেপাই’ বাগ্‌ধারাটির অর্থ - রুগ্ণ/ছিপছিপে।
- তুলকালাম’ বাগ্‌ধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮০৫.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় কী বলে?
  1. প্রত্যুদ্‌গমন
  2. প্রত্যুত্থান
  3. প্রত্যুগম 
  4. প্রথানুগ
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
ব্যাখ্যা

• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এক কথায় বলে - প্রত্যুদ্‌গমন। 

অন্যদিকে, 
• 'প্রত্যুত্থান' অর্থ- আগত মান্য ব্যক্তির উদ্দেশে দাঁড়িয়ে সৌজন্য প্রদর্শন।
• 'প্রথানুগ' অর্থ- প্রথার অনুবর্তী।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• যিনি বক্তৃতা দানে পটু - বাগ্মী।
• যে সকল অত্যাচারই সয়ে যায় - সর্বংসহা।
• যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
• যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
• যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
• যে পুরুষের চেহারা দেখতে সুন্দর - সুদর্শন।
• যে রব শুনে এসেছে - রবাহুত।
• লাভ করার ইচ্ছা - লিপ্সা।
• শুভ ক্ষণে জন্ম যার - ক্ষণজন্মা।
• সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন।
• হনন করার ইচ্ছা - জিঘাংসা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৭,৮০৬.
বাগধারা অতীত কালের কোন ঘটনার স্মারক?
  1. আর্থ-সামাজিক
  2. ভূ-রাজনৈতিক
  3. সামাজিক- সাংস্কৃতিক
  4. সামাজিক-মানসিক
সঠিক উত্তর:
সামাজিক- সাংস্কৃতিক
উত্তর
সঠিক উত্তর:
সামাজিক- সাংস্কৃতিক
ব্যাখ্যা
বাগ্‌ধারা:
- বাক্যের বর্গ যখন বাচ্যার্থ বা আক্ষরিক অর্থ ছাপিয়ে বিশেষ কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বাগ্‌ধারা বলে।
- বাগ্‌ধারার প্রয়োগে ভাষা প্রাণবন্ত হয় এবং বাক্য অধিক ব্যঞ্জনা সৃষ্টি করতে পারে।
- বাগ্‌ধারা যেহেতু আক্ষরিক অর্থ ধারণ করে না, সেহেতু বাগ্‌ধারা ঠিক কী অর্থ প্রকাশ করে ভাষা-ব্যবহারকারীকে সে ব্যাপারে সচেতন থাকতে হয়।
- বাগ্‌ধারা এক অর্থে অতীত কালের সামাজিক ও সাংস্কৃতিক ঘটনার স্মারক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
৭,৮০৭.
'কাষ্ঠ হাসি' বাগধারাটির অর্থ -
  1. ক) সুন্দর হাসি
  2. খ) কপট হাসি
  3. গ) গালাগালি করা
  4. ঘ) বিসদৃশ্যরকম রোগা
সঠিক উত্তর:
খ) কপট হাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) কপট হাসি
ব্যাখ্যা
• 'কাষ্ঠ হাসি' বাগধারাটির অর্থ - কপট হাসি
বাক্য গঠন: মহাজনের কাষ্ঠ হাসি দেখে লাভ নেই- সময় হলেই টের পাবে।

• অন্যান্য অপশন:
- খেউর গাওয়া (গালাগালি করা) - ভদ্রলোক হলে সে এভাবে খেউর গাইত না।
- খ্যাংরাকাঠি (বিসদৃশ্যরকম রোগা) - রফিক বিদেশে থেকে অর্থ জমিয়েছে ঠিকই কিন্তু খ্যাংরাকাঠিও হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৭,৮০৮.
'কাঁঠালের আমসত্ব' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) পায়া ভারী
  2. খ) জবরজং
  3. গ) ব্যাঙের সর্দি
  4. ঘ) ধোপ-দোরস্ত
সঠিক উত্তর:
গ) ব্যাঙের সর্দি
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাঙের সর্দি
ব্যাখ্যা
কাঁঠালের আমসত্ব = অসম্ভব বস্তু
ব্যাঙের সর্দি = অসম্ভব বস্তু 
ধোপ-দোরস্ত = বাবুয়ানি
জবরজং = জমকালো কিন্তু বেমানান 
পায়া ভারী = অহঙ্কার 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮০৯.
'চাঁদ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সবিতা
  2. তপন
  3. আদিত্য
  4. বিধু
সঠিক উত্তর:
বিধু
উত্তর
সঠিক উত্তর:
বিধু
ব্যাখ্যা
• 'চাঁদ' এর সমার্থক শব্দ- বিধু।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: 
- অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ।

উৎস:
১। বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২। ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৭,৮১০.
‘স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে’ এর এক কথায় প্রকাশ-
  1. স্বেচ্ছাচারী
  2. স্বৈরাচারী
  3. অনাচারী
  4. অত্যাচারী
সঠিক উত্তর:
স্বৈরাচারী
উত্তর
সঠিক উত্তর:
স্বৈরাচারী
ব্যাখ্যা
• ‘স্বমত অন্যের উপর চাপিয়ে দেয় যে’ এর এক কথায় প্রকাশ - স্বৈরাচারী।

অন্যদিকে,
• ‘নিজ ইচ্ছা অনুযায়ী আচরণকারী’ এক কথায় বলে - স্বেচ্ছাচারী।
• ‘গর্হিত আচরণকারী’ এক কথায় বলে - অনাচারী।
• ‘অত্যাচার করে যে’ এক কথায় বলে - অত্যাচারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮১১.
'সূর্য' এর প্রতিশব্দ নয় কোনটি? 
  1. তপন
  2. মার্তণ্ড
  3. মাতঙ্গ 
  4. সবিতা
সঠিক উত্তর:
মাতঙ্গ 
উত্তর
সঠিক উত্তর:
মাতঙ্গ 
ব্যাখ্যা

• 'মাতঙ্গ' হাতি এর প্রতিশব্দ।

• 'সূর্য' এর প্রতিশব্দ:

- রবি, সবিতা, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

অন্যদিকে, 
• হাতি এর প্রতিশব্দ: 
- হস্তী, গজ, করী, কুঞ্জর, দন্তী, দ্বিরথ, নাগ, বারণ, মাতঙ্গ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৭,৮১২.
‘পর্বত’ এর সমার্থক শব্দ নয়-
  1. গিরি
  2. অদ্রি
  3. উপল
  4. শৈল
সঠিক উত্তর:
উপল
উত্তর
সঠিক উত্তর:
উপল
ব্যাখ্যা
• উপল শব্দের অর্থ:  ১. শিলা, পাথর। ২. রত্ন, মণি।

• ‘পর্বত’ এর সমার্থক শব্দ:

- পাহাড়,
- অদ্রি, 
- ভূধর,
- গিরি,
- শৈল,
- অচল ইত্যাদি।

‘পাথর’ এর সমার্থক শব্দ:
- পাষাণ,
- প্রস্তুর,
- শিলা,
- উপল,
- শঙ্কর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৮১৩.
‘গুলি’ শব্দটি ভাষার কোন রীতিতে ব্যবহৃত হয়?
  1. কথ্য রীতি
  2. আঞ্চলিক রীতি
  3. আধুনিক রীতি
  4. সাধু রীতি
সঠিক উত্তর:
সাধু রীতি
উত্তর
সঠিক উত্তর:
সাধু রীতি
ব্যাখ্যা
• 'গুলি' শব্দটি 'সাধু' ভাষার রীতিতে ব্যবহৃত হয়।
- এর চলিত রূপ - গুলা।

সাধু রীতি:
- বাংলা লেখ্য সাধু‌ রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী।
- এ রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৮১৪.
'Legal security' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিধি-নির্দেশক
  2. বৈধ জামিন
  3. জবানবন্দী
  4. বৈধ কার্যাবলী
সঠিক উত্তর:
বৈধ জামিন
উত্তর
সঠিক উত্তর:
বৈধ জামিন
ব্যাখ্যা
• Legal security শব্দের বাংলা পরিভাষা - বৈধ জামিন।

অন্যদিকে,
• Legal Proceedings শব্দের বাংলা পরিভাষা - বৈধ কার্যাবলী।
• Legal statement শব্দের বাংলা পরিভাষা - আইনসম্মত লিখিত বিবৃতি/জবানবন্দী। 
• 'Legal remembrancer' শব্দের বাংলা পরিভাষা - বিধি-নির্দেশক।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• Legal process শব্দের বাংলা পরিভাষা - বৈধ প্রক্রিয়া; আইনসম্মত প্ৰক্ৰিয়া। 
• Legal Procedure শব্দের বাংলা পরিভাষা - বৈধ (কার্য) প্রণালী; আইনসম্মত(কার্য) প্ৰণালী। 
• Legal tender শব্দের বাংলা পরিভাষা - বিহিত অর্থ, বৈধ মুদ্রা। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৮১৫.
'কিংবদন্তি' শব্দটির অর্থ কী?
  1. বিখ্যাত
  2. অদ্ভুত
  3. জনশ্রুতি
  4. কিংকর্তব্যবিমূঢ়
সঠিক উত্তর:
জনশ্রুতি
উত্তর
সঠিক উত্তর:
জনশ্রুতি
ব্যাখ্যা
• কিংবদন্তি (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- জনশ্রুতি;
- লোকপরস্পরায় শ্রুত ও কথিত কথা;
- গুজব;
- জনরব।

উৎস: অভিগম্য অভিধান।
৭,৮১৬.
'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জড়
  2. নীরব
  3. নম্র
  4. শ্লথ
সঠিক উত্তর:
নম্র
উত্তর
সঠিক উত্তর:
নম্র
ব্যাখ্যা
• 'ধৃষ্ট' এর বিপরীতার্থক শব্দ - নম্র।

অন্যদিকে, 
• সরব - নীরব। 
• ত্বরিত - শ্লথ।
• জড় - চেতন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮১৭.
'কুঞ্জর' শব্দের অর্থ কী?
  1. খরগোশ
  2. হরিণ
  3. হাতি
  4. চুল
সঠিক উত্তর:
হাতি
উত্তর
সঠিক উত্তর:
হাতি
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে:
'হরিণ' শব্দের সমার্থক শব্দ - শম্বর, মৃগ, কুরঙ্গ, সুনয়ন, ঋষ্য, সারঙ্গ, এণ ।
'খরগোশ' শব্দের সমার্থক শব্দ-  মেরুদণ্ডী প্রাণী, শশক।
'চুল' এর সমার্থক শব্দ - অলক, কুন্তল, কেশ, চিকুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) এবং ভাষা শিক্ষা ( হায়াৎ মামুদ), ও বাংলা একাডেমি অভিধান।
৭,৮১৮.
'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ -
  1. সর্বনাশ করা
  2. অযাচিত
  3. তোষামোদকারী
  4. নিরেট মূর্খ
সঠিক উত্তর:
তোষামোদকারী
উত্তর
সঠিক উত্তর:
তোষামোদকারী
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারার অর্থ - তোষামোদকারী

অন্যদিকে,
- 'গোবরগণেশ' বাগ্‌ধারার অর্থ - নিরেট মূর্খ।
- 'গায়ে পড়া' বাগ্‌ধারার অর্থ - অযাচিত।
- 'ঘুঘু চরানো' বাগ্‌ধারার অর্থ - সর্বনাশ করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮১৯.
'Disputant' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হামলাকারী
  2. বিশৃঙ্খলাকারী
  3. বিবাদী
  4. মীমাংসা
সঠিক উত্তর:
বিবাদী
উত্তর
সঠিক উত্তর:
বিবাদী
ব্যাখ্যা

• 'Disputant' শব্দের সঠিক বাংলা পারিভাষিক শব্দ - বিবাদী।

অন্যদিকে,
- হামলাকারী (Attacker)। 
- বিশৃঙ্খলাকারী (Disturber/Agitator) ।
- মীমাংসা (Settlement/Resolution)।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭,৮২০.
কোনটি ব্যতিক্রম?
  1. ক) শীতাংশু 
  2. খ) শর্বর
  3. গ) শশধর
  4. ঘ) শশী
সঠিক উত্তর:
খ) শর্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) শর্বর
ব্যাখ্যা
'আঁধার' এর সমার্থক শব্দ = তমস, শর্বর, তিমির 
'চন্দ্র' এর সমার্থক শব্দ = শশী, শশধর ,শীতাংশু 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৭,৮২১.
নিম্নের কোনটি সমুদ্র এর সমার্থক?
  1. ক) কলেবর
  2. খ) বারীশ
  3. গ) উদক
  4. ঘ) নিনাদ
সঠিক উত্তর:
খ) বারীশ
উত্তর
সঠিক উত্তর:
খ) বারীশ
ব্যাখ্যা
'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ = বারীশ। 

সমুদ্র শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, নদীকান্ত, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।

অন্যদিকে, 
কলেবর = 'শরীর' এর সমার্থক 
উদক = 'জল' এর সমার্থক 
নিনাদ = 'রব' এর সমার্থক 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮২২.
'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ -
  1. অপস্রিয়মাণ
  2. অভূতপূর্ব
  3. অপ্রতর্ক্য
  4. অপ্রমেয়
সঠিক উত্তর:
অপ্রমেয়
উত্তর
সঠিক উত্তর:
অপ্রমেয়
ব্যাখ্যা
• 'মাপা যায় না এমন' এর এক কথায় প্রকাশ - অপ্রমেয়

অন্যদিকে,
ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন - অপস্রিয়মাণ।
পুর্বে ঘটেনি এমন - অভূতপূর্ব।
তর্ক দ্বারা স্থির করা যায় না এমন - অপ্রতর্ক্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮২৩.
'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্বোধ
  2. শুভ্র
  3. ঘৃণা
  4. শীতল
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ 'নির্বোধ'।

• 'মনীষা' শব্দের অর্থ: প্রজ্ঞা; প্রতিভা;
• 'নির্বোধ' শব্দের অর্থ: অজ্ঞ; মূর্খ;

• কিছু গুরুত্বপূর্ণ  বিপরীত শব্দ:
- ঐহিক - পারত্রিক, 
- ঐচ্ছিক - আবশ্যিক,
- এঁড়ে - বকনা,
- ঐশ্বর্য - দারিদ্র্য,
- ঐক্য - অনৈক্য/বিভেদ,
- ঔদ্ধত্য - বিনয়,
- ঔদার্য - কার্পণ্য,

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৭,৮২৪.
কপট বা ভণ্ড অর্থে কোন বাগধারাটি সঠিক?
  1. বর্ণচোরা
  2. লেফাফা দূরন্ত
  3. চশমখোর
  4. তীর্থের কাক
সঠিক উত্তর:
বর্ণচোরা
উত্তর
সঠিক উত্তর:
বর্ণচোরা
ব্যাখ্যা
’বর্ণচোরা’ বাগধারাটির অর্থ: কপট বা ভণ্ড।

’তীর্থের কাক’ বাগধারাটির অর্থ: সাগ্রাহে প্রতিক্ষাকারী।
’চশমখোর’ বাগধারাটির অর্থ: নির্লজ্জ।
’লেফাফা দূরন্ত ’ বাগধারাটির অর্থ: পরিপাটি।

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎমামুদ।
৭,৮২৫.
'ক্ষীয়মাণ'-এর বিপরীত শব্দ কী?
  1. বৃহৎ
  2. বর্ধিষ্ণু
  3. বর্ধমান
  4. বৃদ্ধিপ্রাপ্ত
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা
• ‘ক্ষীয়মাণ' এর বিপরীত শব্দ - বর্ধমান।

অন্যদিকে
- 'বৃহৎ' এর বিপরীত শব্দ - ক্ষুদ্র।
- 'বর্ধিষ্ণু' এর বিপরীত শব্দ - ক্ষয়িষ্ণু।
- 'বৃদ্ধি' প্রাপ্ত এর বিপরীত শব্দ - ক্ষয়প্রাপ্ত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮২৬.
'কাঁটা' ও 'কাটা' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. কর্তন ও কণ্টক
  2. কণ্টক ও কর্তন
  3. ছিদ্র ও কর্তন
  4. কোনোটিই নয়।
সঠিক উত্তর:
কণ্টক ও কর্তন
উত্তর
সঠিক উত্তর:
কণ্টক ও কর্তন
ব্যাখ্যা
• 'কাঁটা' ও 'কাটা' শব্দজোড়ের অর্থ যথাক্রমে - কণ্টক ও কর্তন
 
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
• শব - লাশ।
• সব - সকল।
• শারি - স্ত্রী শালিক।
• সারি - পঙ্‌ক্তি।
• স্বাদ - আস্বাদ।
• সাদ - ইচ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৮২৭.
'বিচালি' শব্দের অর্থ -
  1. ক) গম
  2. খ) খড়
  3. গ) ধান
  4. ঘ) খড়ি
সঠিক উত্তর:
খ) খড়
উত্তর
সঠিক উত্তর:
খ) খড়
ব্যাখ্যা
- 'বিচালি' শব্দের অর্থ  হচ্ছে খড়

• বিচালি:
- এর সঠিক উচ্চারণও 'বিচালি'।
- এটি দেশি শব্দ।
- এর অর্থ হচ্ছে ধান মাড়াইয়ের পর যা অবশিষ্ট থাকে, খড়।

অন্যদিকে,
• খড়ি:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে খোড়ি।
- এর অর্থ হচ্ছে সাদা খনিজ মাটি বিশেষ, জ্বালানি কাঠ, খড়কুটা, তিলকমাটি ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৮২৮.
'সুভাষ' শব্দের অর্থ কী?
  1. সুন্দর ঘ্রাণ
  2. ভাগ্যবতী
  3. মধুরভাষী
  4. আস্বাদন
সঠিক উত্তর:
মধুরভাষী
উত্তর
সঠিক উত্তর:
মধুরভাষী
ব্যাখ্যা
• 'সুভাষ' শব্দের অর্থ:
- সুবচন, মধুরভাষী।

অন্যদিকে, 
সুভাগিণী- ভাগ্যবতী। 
স্বাদন - আস্বাদন,

আরো কিছু শব্দার্থ:
সাদন - দূরীকরণ,
'সাধন'- সাধনা; আরাধনা, 
স্বাদন - আস্বাদন,
স্বাদ -রসগ্রহণ,
সুভাস - ভালোভাবে আলোকিত,
সুরতি - আলিঙ্গন,
স্তৈন - চুরি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮২৯.
'রাজযোটক' বাগ্‌ধারাটির অর্থ -
  1. বেহিসেবি
  2. গম্ভীর প্রকৃতির
  3. চমৎকার মিল
  4. গভীর মমত্ববোধ
সঠিক উত্তর:
চমৎকার মিল
উত্তর
সঠিক উত্তর:
চমৎকার মিল
ব্যাখ্যা
• 'রাজযোটক' বাগধারাটির অর্থ- চমৎকার মিল। 
বাক্য গঠন: পাত্র-পাত্রী দু জনেই রূপে- গুণে অপূর্ব- একেই বলে রাজযোটক। 

অন্যদিকে, 
'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ- বেহিসেবি।
'রাশভারি' বাগধারাটির অর্থ- গম্ভীর প্রকৃতির।
'নাড়ির টান' বাগধারাটির অর্থ - গভীর মমত্ববোধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৮৩০.
’Apprentice' শব্দের অর্থ-
  1. দক্ষতা
  2. শিক্ষানবিশ
  3. নৃতত্ত্ব
  4. যথাযথ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা

• 'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Mass Education’ - গণশিক্ষা।
- ‘Phonetics’ - ধ্বনিবিজ্ঞান।
- ‘Plebiscite’ - গণভোট।
- ‘Pledge’ - বন্দক।
- ‘Orion’ - কালপুরুষ।
- ‘Hostage’ - জিম্মি।
- ‘Honorary’ - অবৈতনিক।
- ‘Distorted’ - বিকৃত।

উৎস : প্রশাসনিক পরিভাষা , বাংলা একাডেমি।

৭,৮৩১.
'Creditor' শব্দের বাংলা পরিভাষা -
  1. উত্তমর্ণ
  2. ধারে বিক্রয়
  3. জমার খাতে
  4. জমাপত্র
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা
• 'Creditor' শব্দের বাংলা পরিভাষা - উত্তমর্ণ /পাওানাদার।

অন্যদিকে: 
- 'Credit Sale' শব্দের বাংলা পরিভাষা - ধারে বিক্রয়।
- 'Credit Side' শব্দের বাংলা পরিভাষা - জমার খাতে। 
- 'Credit Note' শব্দের বাংলা পরিভাষা - জমাপত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৮৩২.
'চন্দ্র' এর প্রতিশব্দ নয় কোনটি?
  1. সোম
  2. হিমাংশু
  3. রবি
  4. দ্বিজরাজ
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
সমার্থক/প্রতিশব্দ: 
- 'চন্দ্র' এর প্রতিশব্দ হলো - 
• সুধাকর, 
• শশী, 
• শশধর, 
• শশাঙ্ক, 
• বিধু, 
• সোম, 
• সুধাংশু, 
• দ্বিজরাজ, 
• ইন্দু, 
• মৃগাঙ্ক, 
• নিশানাথ, 
• রজনীকান্ত, 
• তারাপতি, 
• রাকেশ, 
• সুধাময় ইত্যাদি। 

অন্যদিকে, 
- 'রবি' হলো সূর্যের সমার্থক শব্দ। 
- 'সূর্য' এর অন্যান্য প্রতিশব্দ - 
• আফতাব, 
• আদিত্য, 
• সবিতা, 
• দিবাকর, 
• দিনমনি, 
• দিননাথ, 
• দিবাবসু, 
• অর্ক, 
• ভানু, 
• তপন, 
• ভাস্কর, 
• মার্তণ্ড, 
• অংশু, 
• প্রভাকর, 
• কিরণমালী, 
• অরুণ, 
• মিহির, 
• দিনপতি ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮৩৩.
'অমোঘ' শব্দের অর্থ-
  1. অসীম
  2. গম্ভীর
  3. অব্যর্থ
  4. নশ্বর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অব্যর্থ
উত্তর
সঠিক উত্তর:
অব্যর্থ
ব্যাখ্যা
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।



• 'অমোঘ' এর বিশেষ্য - অমোঘতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৮৩৪.
‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বিটপী
  2. দ্রুম
  3. কান্তার
  4. পাদপ
সঠিক উত্তর:
কান্তার
উত্তর
সঠিক উত্তর:
কান্তার
ব্যাখ্যা
• ‘বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ নয় - কান্তার। 

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:

- গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, মহীরুহ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,৮৩৫.
'নীর' ও 'নীড়' শব্দের অর্থ যথাক্রমে-
  1. পাখির বাসা ও আবাস
  2. পানি ও পাখির বাসা
  3. নীলাভ বর্ণ ও আবাস
  4. আকাশ ও আবাস
সঠিক উত্তর:
পানি ও পাখির বাসা
উত্তর
সঠিক উত্তর:
পানি ও পাখির বাসা
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নীর'
- সংস্কৃত শব্দ
অর্থ: পানি, জল, রস।
​ 
• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [নি+√ঈড়্‌+অ]
অর্থ: পাখির বাসা, কুলায়

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৮৩৬.
'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বৃদ্ধিপ্রাপ্ত
  2. বৃহৎ
  3. বর্ধিষ্ণু
  4. বর্ধমান
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা

• 'ক্ষীয়মান' এর বিপরীতার্থক শব্দ- 'বর্ধমান'। 

অন্যদিকে, 
• ‘বর্ধিষ্ণু’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষয়িষ্ণু'।
• ‘বৃহৎ’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষুদ্র'।
• ‘বৃদ্ধিপ্রাপ্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ - 'ক্ষয়প্রাপ্ত'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : একাদশ-দ্বাদশ শ্রেণি- ড. হায়াৎ মামুদ।

৭,৮৩৭.
'আলো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. আধার
  2. কালো
  3. বিমুখ
  4. তিমির
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
তিমির
উত্তর
সঠিক উত্তর:
তিমির
ব্যাখ্যা
• 'আলো' এর বিপরীত শব্দ তিমির।
- 'তিমির' অর্থ: অন্ধকার।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- উন্মুখ - বিমুখ,
- উন্নয়ন - অবনমন,
- ঔদাসীন্য - আসক্তি,
- ঔচিত্য - অনৌচিত্য,
- ঔদার্য - কার্পণ্য,
- ঐহিক - পারত্রিক,
- ঐকমত্য- মতভেদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮৩৮.
'পানি' এর সমার্থক শব্দ কোনটি?
  1. অনুভা
  2. মণীবক 
  3. সায়র
  4. তামর  
সঠিক উত্তর:
তামর  
উত্তর
সঠিক উত্তর:
তামর  
ব্যাখ্যা
'পানি' এর সমার্থক শব্দ- জল, বারি, সলিল, নীর, তামর  
'বিদ্যুৎ'এর সমার্থক শব্দ - চপলা, শম্পা, অনুভা , অণুপ্রভা 
'পুষ্প' এর সমার্থক শব্দ- কুসুম, ফুল, সুমন, মণীবক 
'সাগর' এর সমার্থক শব্দ- পাথার, অর্ণব, সায়র 
'দেহ' এর সমার্থক শব্দ- অবয়ব, গা, বপু , তনু 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৭,৮৩৯.
'কপোত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) বক
  2. খ) ময়ূর
  3. গ) কবুতর
  4. ঘ) কোকিল
সঠিক উত্তর:
গ) কবুতর
উত্তর
সঠিক উত্তর:
গ) কবুতর
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান, 
'কপোত' শব্দটির সঠিক অর্থ 
কপোত (বিশেষ্য) - কবুতর; পায়রা।  

'কবুতর' এর সমার্থক শব্দ
- কপোত,
- কবুতর,
- পারাবত,
- রেবতক,
- নোটন,
- লোটন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮৪০.
'তণ্ডুল' শব্দটির অর্থ কী?
  1. বিশেষ চুলা
  2. রুটি
  3. অগ্নিকুণ্ড
  4. চাল
সঠিক উত্তর:
চাল
উত্তর
সঠিক উত্তর:
চাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'তণ্ডুল' শব্দটির অর্থ চাল; খোসা ছাড়ানো ধান।
- 'তণ্ডুল' একটি সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- তন্দুর শব্দের অর্থ- রুটি, পাঁউরুটি প্রভৃতি সেঁকবার চুল্লীবিশেষ।
- তন্দুর ফারসি শব্দ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮৪১.
'Erratum' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. নীতিবিদ্যা
  2. সংস্করণ
  3. শুদ্ধিপত্র
  4. অস্বাভাবিক
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
ব্যাখ্যা
• 'Erratum' এর বাংলা পারিভাষিক শব্দ - শুদ্ধিপত্র। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
- Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
- Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
- Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 
- Apprentice শব্দের বাংলা পারিভাষা- শিক্ষানবিশ। 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৮৪২.
"বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিমে আশমানে,
লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গোরস্তানে!" - এখানে 'হেলাল' শব্দের অর্থ কী?
  1. সন্ধ্যা তারা
  2. চাঁদ
  3. নতুন চাঁদ
  4. লাল আভা
সঠিক উত্তর:
নতুন চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
নতুন চাঁদ
ব্যাখ্যা
বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিমে আশমানে,
লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গোরস্তানে! - কাজী নজরুল ইসলামের কৃষকের ঈদ - কবিতার অন্তর্গত।

কৃষকের ঈদ - কবিতা,
- কাজী নজরুল ইসলাম।
 
বেলাল! বেলাল! হেলাল উঠেছে পশ্চিম আসমানে,
লুকাইয়া আছ লজ্জায় কোন মরুর গরস্থানে।
হের ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত- কংকাল
কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল?
রোজা এফতার করেছে কৃষক অশ্রু- সলিলে হায়,
বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়।
থালা, ঘটি, বাটি বাঁধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে,
তীর খাওয়া বুক, ঋণে- বাঁধা- শির, লুটাতে খোদার রাহে।

এখানে,
• হেলাল, হিলাল (বিশেষ্য):
- নব শশিকলা; নতুন চাঁদ।
 ১ লোহিত বর্ণ অর্ধচন্দ্র। 

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৭,৮৪৩.
'Disposition' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বিরোধ
  2. খ) বেদখল
  3. গ) নিষ্পত্তিকৃত
  4. ঘ) স্বভাব
সঠিক উত্তর:
ঘ) স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্বভাব
ব্যাখ্যা
'Disposition' শব্দের বাংলা পরিভাষা = স্বভাব

অন্যদিকে,
'Disposed of'  শব্দের বাংলা পরিভাষা = নিষ্পত্তিকৃত/ব্যবস্থাপিত
'Dispossessed'  শব্দের বাংলা পরিভাষা = বেদখল
'Dispute'  শব্দের বাংলা পরিভাষা = বিরোধ

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৮৪৪.
'নিমীলন' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) আবির্ভাব
  2. খ) উদ্যত
  3. গ) উন্মীলন
  4. ঘ) উদ্বিগ্ন
সঠিক উত্তর:
গ) উন্মীলন
উত্তর
সঠিক উত্তর:
গ) উন্মীলন
ব্যাখ্যা
'নিমীলন' এর বিপরীত শব্দ- 'উন্মীলন' 

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
নিমীলন অর্থ- চোখের পাতা মুদ্রিতকরণ, সংকোচন।
উন্মীলন অর্থ- বিকাশ, উন্মেষ। 

তাছাড়া,
'আবির্ভাব' এর বিপরীত শব্দ- 'তিরোভাব'  
'উদ্যত' এর বিপরীত শব্দ- 'বিরত' 
'উদ্বিগ্ন' এর বিপরীত শব্দ- 'নিরুদ্বিগ্ন' 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত,  
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত,  
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়,  
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত,  
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়,  

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৭,৮৪৫.
মাটির হাঁড়িপাতিল তৈরি করা যার পেশা -
  1. ক) কুম্ভিপাক
  2. খ) কুম্ভিলক
  3. গ) কুম্ভকার
  4. ঘ) কুম্ভিকা
সঠিক উত্তর:
গ) কুম্ভকার
উত্তর
সঠিক উত্তর:
গ) কুম্ভকার
ব্যাখ্যা
কুম্ভকার - মাটির হাঁড়িপাতিল তৈরি করা যার পেশা। 
কুম্ভিলক - যে ব্যক্তি অন্যের রচনার ভাব বা ভাষা নিজের নামে চালায়।
কুম্ভিকা - ছোট কলসি।
কুম্ভিপাক - পুরাণোক্ত নরকবিশেষ।
 
উৎসঃ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
৭,৮৪৬.
'শ্রীঘর' বলতে বোঝায়- 
  1. দোকান
  2. সুন্দর ঘর 
  3. জেলখানা
  4. বৈঠকখানা
সঠিক উত্তর:
জেলখানা
উত্তর
সঠিক উত্তর:
জেলখানা
ব্যাখ্যা

• 'শ্রীঘর' অর্থ - 'জেলখানা'।
 
অন্যদিকে,
• ‘দোকান’ শব্দের প্রতিশব্দ:
- আপণ, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যনিকেতন, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৮৪৭.
'আঁকুপাঁকু করা' বাগধারাটির অর্থ -
  1. মনে কষ্ট দেওয়া
  2. ছটফটানি
  3. বাড়াবাড়ি করা
  4. যে অল্পতেই আকুল হয়
সঠিক উত্তর:
ছটফটানি
উত্তর
সঠিক উত্তর:
ছটফটানি
ব্যাখ্যা
• 'আঁকুপাঁকু করা' বাগধারাটির অর্থ - ছটফটানি।
বাক্য গঠন: আগামীকাল পরীক্ষার ফল বের হবে,  তাই নিশাতের বুকের ভিতরে আঁকুপাঁকু করছে। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য, 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা, 
- 'চিনে জোঁক' বাগধারার অর্থ নাছোড়বান্দা, 
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ অত্যন্ত অলস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৭,৮৪৮.
'সরব' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নির্বীজ
  2. নীরস 
  3. বিরব 
  4. নীরব
সঠিক উত্তর:
নীরব
উত্তর
সঠিক উত্তর:
নীরব
ব্যাখ্যা

• 'সরব' এর বিপরীতার্থক শব্দ- নীরব। 

অন্যদিকে, 
• সবীজ - নির্বীজ। 
• সরস - নীরস। 
• অবিরল -বিরল।
• কুটিল - সরল।
• জীবিত - মৃত। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৮৪৯.
`জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ক) ব্যর্থ হওয়া
  2. খ) অসম্ভব ঘটনা
  3. গ) ক্ষণস্থায়ী বস্তু
  4. ঘ) সামান্য সম্পদ
সঠিক উত্তর:
গ) ক্ষণস্থায়ী বস্তু
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষণস্থায়ী বস্তু
ব্যাখ্যা
• `জলের আল্পনা’ বাগ্‌ধারাটির অর্থ - ক্ষণস্থায়ী বস্তু।

তাছাড়া,
• ‘জাল খাটানো’ বাগ্‌ধারাটির অর্থ - ব্যর্থ হওয়া।
• ‘ব্যাঙের সর্দি’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব ঘটনা।
• ‘ব্যাঙের আধুলি’ বাগ্‌ধারাটির অর্থ - সামান্য সম্পদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৮৫০.
এক কথায় প্রকাশ করুনঃ ‘এক মায়ের সন্তান যারা’।
  1. ক) ভাই-বোন
  2. খ) ভাতৃ
  3. গ) সহোদর
  4. ঘ) যুগপৎ
সঠিক উত্তর:
গ) সহোদর
উত্তর
সঠিক উত্তর:
গ) সহোদর
ব্যাখ্যা
 ‘এক মায়ের সন্তান যারা’- এক কথায় প্রকাশ: 'সহোদর' 

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- একই গুরুর শিষ্য = সতীর্থ 
- একই মাতার উদরে জার যারা = সহোদর
- একই সময়ে বর্তমান = সমসাময়িক 
- একই সঙ্গে যাত্রা করে যারা = সহযাত্রী
- এক মতের ভাব = ঐকমত্য
- এ পর্যন্ত যার শত্রু জন্মায় নি = অজাতশত্রু
- এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় যে = যাযাবর
- একই সময়ে = যুগপৎ 
- এক দিকে দৃষ্টি যার = একচোখা 
- এক স্থানে স্থিত = একত্র 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৮৫১.
'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ-
  1. ক) অপদার্থ
  2. খ) শত্রুতা
  3. গ) বোকামির দন্ড
  4. ঘ) হতভাগ্য
সঠিক উত্তর:
খ) শত্রুতা
উত্তর
সঠিক উত্তর:
খ) শত্রুতা
ব্যাখ্যা
- 'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ: শত্রুতা
- বাক্য: রীনা আর রীমার মধ্যে আদায় কাঁচকলায় সম্পর্ক। 

অন্যান্য বাগধারা:
- আক্কেল সেলামি: বোকামির দন্ড 
- বাক্য: বিনা টিকেটে গাড়িতে চড়ায় পঞ্চাশ টাকা আক্কেল সেলামি দিতে হলো। 
- আটকপালে: হতভাগ্য
- বাক্য: আটকপালে মেয়েটি সুনামিতে তার পরিবারের সবাইকে হারিয়েছে। 
- আমড়া কাঠের ঢেঁকি: অপদার্থ 
- বাক্য: শিপুকে দিয়ে কোনো কাজ হবে না, সে একটা আমড়া কাঠের ঢেঁকি। 

সূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৮৫২.
'Psychiatry' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ছদ্মরূপ
  2. খ) ছদ্মনাম
  3. গ) ছদ্মরূপতা
  4. ঘ) মনোরোগবিদ্যা
সঠিক উত্তর:
ঘ) মনোরোগবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মনোরোগবিদ্যা
ব্যাখ্যা
• Psychiatry শব্দের পরিভাষা হচ্ছে 'মনোরোগবিদ্যা'।

• অন্যান্য অপশন:
- Pseudomorph শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মরূপ'।
- 'Pseudonym' শব্দের বাংলা পরিভাষা হচ্ছে 'ছদ্মনাম'৷
- Pseudomorphism শব্দের পরিভাষা হচ্ছে 'ছদ্মরূপতা'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,৮৫৩.
'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ -
  1. কুবের
  2. পাংশুল
  3. ধীমান
  4. ধ্যানস্থ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
পাংশুল
উত্তর
সঠিক উত্তর:
পাংশুল
ব্যাখ্যা
• 'ধুলার মতো যার রং' এর এক কথায় প্রকাশ - পাংশুল।

অন্যদিকে,
- 'ধী-শক্তির অধিকারী' এর এক কথায় প্রকাশ - ধীমান।
- 'ধ্যানে যিনি মগ্ন' এর এক কথায় প্রকাশ - ধ্যানস্থ।
- 'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ - কুবের।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮৫৪.
'গান্ধর্ববিদ্যা' বলতে কি বোঝায়?
  1. ক) দর্শন বিষয়ক শাস্ত্র
  2. খ) কৃষি বিষয়ক শাস্ত্র
  3. গ) নৃত্য বিষয়ক শাস্ত্র
  4. ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
সঠিক উত্তর:
ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সংগীত বিষয়ক শাস্ত্র
ব্যাখ্যা
'গান্ধর্ববিদ্যা'
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = গান্ধর্ব + √বিদ্‌ + য + আ (টাপ্‌) 
- অর্থ = সংগীত বিষয়ক শাস্ত্র

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৮৫৫.
'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশৃঙ্খল অবস্থা
  2. তোষামুদে
  3. তুচ্ছ জ্ঞান করা
  4. লুকোচুরি
সঠিক উত্তর:
বিশৃঙ্খল অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিশৃঙ্খল অবস্থা
ব্যাখ্যা

• 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ- অপচয়/বিশৃঙ্খল অবস্থা।

অন্যদিকে, 
• 'ধরাকে সরা জ্ঞান করা' অর্থ - তুচ্ছ জ্ঞান করা।
• 'ধামাধরা' অর্থ - তোষামুদে। 
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ - লুকোচুরি।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

৭,৮৫৬.
'বিজন দেশ, কূজন নাই' এর অর্থ কি?
  1. ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
  2. খ) জনহীন এলাকা, মন্দ লোকের অভাব নেই।
  3. গ) নির্জন এলাকা, পাখির কিচিরমিচির।
  4. ঘ) নির্জন এলাকা, মন্দ লোকও নেই।
সঠিক উত্তর:
ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
উত্তর
সঠিক উত্তর:
ক) জনহীন এলাকা, পাখির ডাকও নেই।
ব্যাখ্যা
- 'বিজন দেশ, কূজন নাই' এর অর্থ হচ্ছে জনহীন এলাকা, পাখির ডাকও নেই
- উল্লেখিত প্রশ্নে 'কূজন' দ্বারা পাখির ডাক বুঝানো হয়েছে। আবার 'কুজন' দ্বারা মন্দ লোক বুঝায়।
- তাই 'কূজন নাই' মানে 'পাখির ডাকও নেই' অর্থ প্রকাশ করায় এটি সঠিক। 

• কূজন: 
- এর সঠিক উচ্চারণ কুজন্‌।
- এর অর্থ হচ্ছে পাখির ডাক, কাকলি।

অপরদিকে,
• কুজন:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে কুজন্‌।
- এর অর্থ হচ্ছে মন্দ লোক।

উৎস:
১/ আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২/ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮৫৭.
‘অহনা’ শব্দের অর্থ কী?
  1. ক) উজ্জ্বল
  2. খ) অহংকার
  3. গ) দিবস
  4. ঘ) গর্বিত
সঠিক উত্তর:
ক) উজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
ক) উজ্জ্বল
ব্যাখ্যা
• অহনা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃত প্রত্যয় = [অহন্+আ]
অর্থ: উষা, দিনের প্রারম্ভ, উজ্জ্বল

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮৫৮.
'Copy' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নকল
  2. প্রতিলিপি
  3. লিপি
  4. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলোই
ব্যাখ্যা
• 'Copy' এর বাংলা পরিভাষা:
- নকল;
- প্রতিলিপি;
- লিপি।

কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের বাংলা পরিভাষা:
• 'Latitude' এর বাংলা পরিভাষা - অক্ষাংশ।
• 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
• 'Fiction' এর বাংলা পরিভাষা - কথাসাহিত্য।
• 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
• 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৮৫৯.
'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. শৈত্য
  2. শীতল
  3. উত্তাপ
  4. হিম
সঠিক উত্তর:
শৈত্য
উত্তর
সঠিক উত্তর:
শৈত্য
ব্যাখ্যা
• 'তাপ' শব্দের বিপরীতার্থক শব্দ - শৈত্য।

[তাপ আর শৈত্য বিশেষ্য, অন্যদিকে হিম বিশেষণ। হিম বিশেষ্য হিসেবে ব্যবহৃত হলে এর অর্থ হয় তুষার বা বরফ; যা তাপ এর বিপরীত অর্থ প্রদান করে না]

অন্যদিকে,
• শীতল শব্দের বিপরীতার্থক শব্দ - উষ্ণ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দের উদাহরণ- 
তিক্ত - মধুর।
ত্যাগ - ভোগ।
ত্বরা - বিলম্ব।
তিমির - আলোক।
তরল - কঠিন।
তিরস্কার - পুরস্কার।
তস্কর - সাধু।
তেজ - মন্দা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনি বাংলা অভিধান।
৭,৮৬০.
'সাধন' শব্দের অর্থ কী?
  1. দূরীকরণ
  2. সাধনা
  3. আস্বাদন
  4. রসগ্রহণ
সঠিক উত্তর:
সাধনা
উত্তর
সঠিক উত্তর:
সাধনা
ব্যাখ্যা
• 'সাধন' শব্দের অর্থ:
- সাধনা; আরাধনা; অর্চনা।

আরো কিছু শব্দার্থ:
সুভাষ - ভালো কথা,
সাদন - দূরীকরণ,
স্বাদন - আস্বাদন,
স্বাদ -রসগ্রহণ,
সুভাস - ভালোভাবে আলোকিত,
সুরতি - আলিঙ্গন,
স্তৈন - চুরি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮৬১.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শতদল
  2. নলিনী
  3. উৎপল
  4. পাদপ
সঠিক উত্তর:
পাদপ
উত্তর
সঠিক উত্তর:
পাদপ
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
অন্যদিকে,
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৭,৮৬২.
দাখিলা শব্দের অর্থ-
  1. ক) মাদরাসার পরীক্ষা
  2. খ) দখলদার
  3. গ) খাজনার রশিদ
  4. ঘ) অন্যের জমি দখল
সঠিক উত্তর:
গ) খাজনার রশিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) খাজনার রশিদ
ব্যাখ্যা
দাখিলা (বিশেষ্য) - যে খাজনা দেওয়া হয়েছে বা দাখিল করা হয়েছে তার প্রাপ্তি স্বীকারপত্র; খাজনা আদায়ের রসিদ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৭,৮৬৩.
নিচের কোনটি চাঁদ শব্দের সমার্থক শব্দ নয়?
  1. নিশাকর
  2. বিধু
  3. ভাস্কর
  4. হিমাংশু
সঠিক উত্তর:
ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
ভাস্কর
ব্যাখ্যা

যেসকল শব্দ একই অর্থ প্রকাশ করে, তাদের সমার্থক বা একার্থক শব্দ বলে।
রচনার মাধুর্য সৃষ্টির জন্য অনেক সময় একটা অর্থকেই বিভিন্ন বাক্যে বিভিন্ন শব্দ দ্বারা প্রকাশ করা প্রয়োজন হয়।
কবিতায় এর প্রয়োগ বেশি।
চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, নিশাকর, বিধু, শশধর, শশাঙ্ক, সুধাংশু, হিমাংশু।
সূর্য শব্দের সমার্থক শব্দ - আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তন্ড, রবি, সবিতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

৭,৮৬৪.
'Erase' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. অদৃশ
  2. ক্ষয়
  3. ভ্রান্তি
  4. নিশ্চিহ্ন করা
সঠিক উত্তর:
নিশ্চিহ্ন করা
উত্তর
সঠিক উত্তর:
নিশ্চিহ্ন করা
ব্যাখ্যা
'Erase' শব্দের পারিভাষিক শব্দ - মুছে ফেলা, নিশ্চিহ্ন করা। 

অন্যদিকে,
'Invisible' শব্দের পারিভাষিক শব্দ - অদৃশ। 
'Erosion' শব্দের পারিভাষিক শব্দ - ক্ষয়। 
'Error' শব্দের পারিভাষিক শব্দ - ত্রুটি, ভ্রান্তি, ভুল। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
৭,৮৬৫.
'হাতের তালু' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনামিকা
  2. মণিবন্ধ
  3. অঙ্গুষ্ঠ
  4. করতল
সঠিক উত্তর:
করতল
উত্তর
সঠিক উত্তর:
করতল
ব্যাখ্যা

• 'হাতের তালু' এর এক কথায় প্রকাশ - করতল

অন্যদিকে,
হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
হাতের কব্জি - মণিবন্ধ।
হাতের চতুর্থ আঙুল - অনামিকা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৮৬৬.
‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বচন
  2. উপসর্গ
  3. কারক
  4. সন্ধি
সঠিক উত্তর:
কারক
উত্তর
সঠিক উত্তর:
কারক
ব্যাখ্যা
• ‘Case’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - কারক।

অন্যদিকে,
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।
• ‘Prepositional prefix / prefix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উপসর্গ।
• ‘Juncture' ও ‘Euphonic combination' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সন্ধি।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি (প্রথম খণ্ড) এবং অভিগম্য অভিধান।
৭,৮৬৭.
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ -
  1. তুলনীয়
  2. পরোক্ষ
  3. অনুক্ষণ
  4. প্রত্যক্ষ
সঠিক উত্তর:
পরোক্ষ
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ
ব্যাখ্যা
• 'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ - 'পরোক্ষ'। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'সমক্ষ' শব্দের অর্থ - চোখের সম্মুখে; সামনে। 
- 'পরোক্ষ' শব্দের অর্থ - অপ্রত্যক্ষ; দৃষ্টির অগোচর। 
- 'অনুক্ষণ' শব্দের অর্থ -সর্বদা; প্রতিক্ষণ; নিরন্তর।
-----------------------
কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ- বিনীত।
- 'সৌম্য' এর বিপরীত শব্দ-'করাল'। 
- 'ভীরু' এর বিপরীত শব্দ- 'নির্ভীক'। 
- 'মহাজান' এর বিপরীত শব্দ- 'খাতক'। 
- 'ভাটি' এর বিপরীত শব্দ- 'উজান'। 
- 'বিষ' এর বিপরীত শব্দ- 'অমৃত'। 
- 'সিক্ত' এর বিপরীত শব্দ- 'শুষ্ক'।

উৎস: Accessible Dictionary, বাংলা একাডেমি, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৮৬৮.
'কনুই থেকে মুষ্টবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য' এর এক কথায় কী বলে?
  1. করতল
  2. রত্নি
  3. মণিবন্ধ
  4. পাণি
সঠিক উত্তর:
রত্নি
উত্তর
সঠিক উত্তর:
রত্নি
ব্যাখ্যা
• 'কনুই থেকে মুষ্টবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য' এর এক কথায় : রত্নি। 

• সঠিক উত্তর - রত্নি।
- ‘রত্নি’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘রত্নি’ অর্থ: কনুই থেকে মুষ্টিবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য।
==================
'হাতের তেলো বা তালু' এর এক কথায় : করতল।
'হাতের কব্জি' এর এক কথায় : মণিবন্ধ। 
'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' এর এক কথায় :পাণি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
৭,৮৬৯.
কোন শব্দগুচ্ছকে বাগধারা বুঝায়?
  1. চৈত্র সংক্রান্তি
  2. শিরে সংক্রান্তি
  3. পৌষ সংক্রান্তি
  4. শিব সংক্রান্তি
সঠিক উত্তর:
শিরে সংক্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
শিরে সংক্রান্তি
ব্যাখ্যা
বাগ্‌ধারা মানে হলো — এমন কিছু শব্দগুচ্ছ, যেগুলির আক্ষরিক অর্থের চেয়ে ভিন্ন, গূঢ় অর্থ থাকে।

• "শিরে সংক্রান্তি" একটি বাগধারা।

• 'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ - আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি। 

অন্যান্যগুলো (চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, শিব সংক্রান্তি) —
এগুলো মূলত কোনো বিশেষ সময় বা উৎসবের নাম, বাগধারা নয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮৭০.
'অনূঢ়া' বলতে কী বোঝায়?
  1. যে নারীর কোনো সন্তান হয় না
  2. যে নারী বীর সন্তান প্রসব করে
  3. যে নারীর বিয়ে হয়নি
  4. যে নারীর স্বামী ও পুত্র জীবিত
সঠিক উত্তর:
যে নারীর বিয়ে হয়নি
উত্তর
সঠিক উত্তর:
যে নারীর বিয়ে হয়নি
ব্যাখ্যা
• 'যে নারীর বিয়ে হয়নি' = অনূঢ়া।

• আরো নারী সংক্রান্ত কতিপয় এক কথায় প্রকাশ:
- যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।
- যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
- যে নারীর কোনো সন্তান হয় না - বন্ধ্যা।
- যে নারীর বিয়ে হয় নি - অনূঢ়া।
- যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে) - অসূর্যম্পশ্যা।
- যে নারী একবার সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা।
- যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না - অঙ্গনা।
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ।
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী।
- যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে - অধিবিন্না।
- যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা।
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮৭১.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) স্বার্থ - পরার্থ
  2. খ) সন্ধি - বিচ্ছেদ
  3. গ) সতর্ক - অসাবধান
  4. ঘ) স্তাবক - নিন্দক
সঠিক উত্তর:
খ) সন্ধি - বিচ্ছেদ
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্ধি - বিচ্ছেদ
ব্যাখ্যা
'সন্ধি' শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ = 'বিগ্রহ/বিবাদ'

কিছু বিপরীতার্থক শব্দ- 
সজ্জন - দুর্জন
সদর্থক - নঞ্‌র্থক 
সলজ্জ - নির্লজ্জ
সিদ্ধ - নিষিদ্ধ
স্তুতি - নিন্দা
সমক্ষে - পরোক্ষে 
সুকৃত - দুষ্কৃত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮৭২.
Cary Coal to Newcastle এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
  1. ক) ধর্মের ঢাক আপনি বাজে
  2. খ) বানরের গলায় মুক্তোর মালা
  3. গ) চোরে চোরে মাসতুতো ভাই
  4. ঘ) তেলে মাথা তেল দেয়া
সঠিক উত্তর:
ঘ) তেলে মাথা তেল দেয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তেলে মাথা তেল দেয়া
ব্যাখ্যা
তেলে মাথা তেল দেয়া = Cary Coal to Newcastle.
ধর্মের ঢাক আপনি বাজে = Virtue proclaims itself.
বানরের গলায় মুক্তোর মালা = Cast Pearls Before Swine. 
চোরে চোরে মাসতুতো ভাই = Birds of a feather flock together. 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮৭৩.
‘উড়নপেকে’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অকালপক্ব
  2. সুচতুর ব্যক্তি
  3. ঝগড়াটে স্বভাব
  4. অপব্যয়ী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অপব্যয়ী
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয়ী
ব্যাখ্যা
• ‘উড়নপেকে’ বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী।

অন্যদিকে,
• ‘ইঁচড়ে পাকা’ অর্থ - অকালপক্ব।
• ‘অগাধ জলের মাছ’ অর্থ - সুচতুর ব্যক্তি।
• ‘কুঁজড়োপনা’ অর্থ - ঝগড়াটে স্বভাব।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৭,৮৭৪.
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ভার্যা
  2. কনক
  3. দারা
  4. জায়া
সঠিক উত্তর:
কনক
উত্তর
সঠিক উত্তর:
কনক
ব্যাখ্যা
- কনক 'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ নয়। 
- কনক স্বর্ণের সমার্থক শব্দ। 

• স্ত্রী শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

• গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
- 'অর্ক' শব্দের সমার্থক শব্দ- সূর্য, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।
- 'তিমির' শব্দের সমার্থক শব্দ- অন্ধকার, আঁধার, তমসা ইত্যাদি।
- 'অম্বর' শব্দের সমার্থক শব্দ- আকাশ, গগন, নভঃ, ব্যোম ইত্যাদি।
- কুঞ্জর সমার্থক শব্দ- হস্তী- হাতি, গজ, নাগ, মাতঙ্গ, কুঞ্জর, বারণ, দন্তী, দ্বিপ, দ্বিরদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ এবং ২০১৮ সংস্করণ)।
৭,৮৭৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) তুখোড় - চঞ্চল
  2. খ) তদ্রুপ - যদ্রুপ
  3. গ) ঢোসা - হালকা
  4. ঘ) থেঁতো - আস্ত
সঠিক উত্তর:
ক) তুখোড় - চঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
ক) তুখোড় - চঞ্চল
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল = তুখোড় - বোকা / হাঁদারাম । 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮৭৬.
 ‘Fortnightly’ বলতে বোঝায় -
  1. ত্রৈমাসিক
  2. পাক্ষিক
  3. সাপ্তাহিক
  4. দৈনিক
সঠিক উত্তর:
পাক্ষিক
উত্তর
সঠিক উত্তর:
পাক্ষিক
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) পাক্ষিক

• 'Fortnightly' এর পারিভাষিক শব্দ - পাক্ষিক।

অন্যদিকে, 
• ‘Quarterly’ এর পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।
• ‘Weekly’ এর পারিভাষিক শব্দ - সাপ্তাহিক।
• ‘Daily’ এর পারিভাষিক শব্দ - দৈনিক।

আরও কিছু পারিভাষিক শব্দ, 
• ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।
• ‘Half-yearly’ এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
• ‘Annuity’ এর পারিভাষিক শব্দ - বার্ষিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।

৭,৮৭৭.
'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় কী বলে?
  1. দূরগামী
  2. ভবিতব্য
  3. দূরদর্শী
  4. দূরদর্শন
সঠিক উত্তর:
দূরদর্শী
উত্তর
সঠিক উত্তর:
দূরদর্শী
ব্যাখ্যা

• 'ভবিষ্যৎ চিন্তা করে কাজ করে যে' এক কথায় বলে- দূরদর্শী।

অন্যদিকে, 
• দূরে গমন করে এমন - দূরগামী।
• ঘটবেই এমন - ভবিতব্য।

উল্লেখ্য, 
• 'দূরদর্শন' শব্দের অর্থ- বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গবাহিত ছবি ও শব্দ গ্রাহক যন্ত্রবিশেষI

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৮৭৮.
'নাছোড়বান্দা' অর্থ প্রকাশ করে কোন বাগধারা?
  1. খয়ের খাঁ
  2. তীর্থের কাক
  3. চীনেজোঁক
  4. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর:
চীনেজোঁক
উত্তর
সঠিক উত্তর:
চীনেজোঁক
ব্যাখ্যা
• ‘চিনে জোঁক’ বাগ্‌ধারাটির অর্থ - 'নাছোড়বান্দা'। 
বাক্য গঠন: লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে। 

অন্যদিকে, 
- 'মণিকাঞ্চন যোগ' বাগধারাটির অর্থ 'উপযুক্ত মিলন '।
- তীর্থের কাক বাগধারাটির অর্থ 'সুযোগ সন্ধানী'। 
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ 'তোষামোদকারী'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি, (২০২২ সংস্করণ')। 
৭,৮৭৯.
'Dynamics' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. গতিশীল
  2. গতিবিদ্যা
  3. শক্তিমাপক
  4. গতি
সঠিক উত্তর:
গতিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
গতিবিদ্যা
ব্যাখ্যা
• 'Dynamics' এর পারিভাষিক শব্দ - গতিবিদ্যা। 

অন্যদিকে,
• 'Dynamic' অর্থ - গতিশীল।
• 'Dynamometer' অর্থ - শক্তিমাপক। 
• 'Motion' অর্থ - গতি।  

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৮৮০.
'নদের চাঁদ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. সুখের সংসার
  2. দুর্লভ
  3. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  4. বিশিষ্ট ব্যক্তি
সঠিক উত্তর:
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
ব্যাখ্যা

• 'নদের চাঁদ' অর্থ- সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ। 
বাক্য- তুমি তো বাবা নদের চাঁদ-তোমাকে দিয়ে এ কাজ হবে না।

অন্যদিকে, 
------------
• 'চাঁদের হাট' অর্থ- সুখের সংসার। 
• 'অমাবস্যার চাঁদ' অর্থ - দুর্লভ। 
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি। 

উৎস: ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।

৭,৮৮১.
'ঋণ দেয় যে' এক কথায় কী বলে?
  1. উত্তমর্ণ
  2. অধমর্ণ
  3. খাতক 
  4. ঋণিক
  5. পিনাক
সঠিক উত্তর:
উত্তমর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তমর্ণ
ব্যাখ্যা

• 'ঋণ দেয় যে' এক কথায় বলে - উত্তমর্ণ।

​অন্যদিকে, 
- 'ঋণ নেয় যে' -অধমর্ণ/খাতক/ঋণিক ।
পিনাক অর্থ:
১) শিবের ধনুক, হরধনু।
২) ধনুকসদৃশ বাদ্যযন্ত্রবিশেষ।
৩) শূল; ত্রিশূল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৮৮২.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. মধুর
  2. বিষাদ
  3. সরল
  4. বিনীত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিষাদ
উত্তর
সঠিক উত্তর:
বিষাদ
ব্যাখ্যা
- 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - বিষাদ।
------------------------------------------
- ’বিনীত’ শব্দের বিপরীত শব্দ-উদ্ধত।
• 'সরল' শব্দের বিপরীত শব্দ- কুটিল,
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৮৮৩.
নিচের কোনটি 'রাত' এর সমার্থক শব্দ নয়?
  1. অসুরা
  2. নিশি
  3. যামীনি
  4. চন্দ্রিমা
সঠিক উত্তর:
চন্দ্রিমা
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রিমা
ব্যাখ্যা
- 'রাত' এর সমার্থক শব্দ নয় 'চন্দ্রিমা'।

- চন্দ্রিমা শব্দের অর্থ - জ্যোৎসা।

• 'রাত' এর সমার্থক শব্দ:
- রাত্তির, 
- রাতি, 
- নিশি, 
- নিশা, 
- নিশীথ, 
- রাত, 
- রজনী, 
- যামিনী, 
- যামবতী, 
- যামী, 
- শমনী, 
- শর্বরী, 
- বিভাবরী, 
- নিশীথিনী, 
- নিশুতি, 
- তামসী, 
- অসুরা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৮৮৪.
নিচের কোন বাগধারাটির অর্থ ব্যতিক্রম?
  1. সোনায় সোহাগা
  2. আদায় কাঁচকলায়
  3. আমদুধে মেশা
  4. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
'আদায় কাঁচকলায়' বাগধারাটির অর্থ ভীষণ শত্রুতা।
অপরদিকে, মণিকাঞ্চন যোগ, সোনায় সোহাগা ও আমদুধে মেশা বাগধারাগুলোর অর্থ উপযুক্ত মিলন।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
৭,৮৮৫.
দুটি শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা,সেগুলােকে কী বলে?
  1. ক) বর্গ
  2. খ) প্রবাদ
  3. গ) শব্দজোড়
  4. ঘ) শব্দ দ্বৈত
সঠিক উত্তর:
গ) শব্দজোড়
উত্তর
সঠিক উত্তর:
গ) শব্দজোড়
ব্যাখ্যা
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বােঝা যায়।

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২১]
৭,৮৮৬.
’লহরি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. সমুদ্র
  3. ঢেউ
  4. পানি
সঠিক উত্তর:
ঢেউ
উত্তর
সঠিক উত্তর:
ঢেউ
ব্যাখ্যা

→ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
’লহরি’ শব্দের অর্থ- ঢেউ, তরঙ্গ।

⇒ ‘ঢেউ’ এর অন্য সমর্থক শব্দ:

তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরি, বীচি, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

অন্যদিকে,
- 'নদী' শব্দের সমার্থক শব্দ - প্রণালি, শৈবলিনী, তরঙ্গিনী, সরিৎ ,গাঙ, তটিনী।
- ’সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ - অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর।
- পানি শব্দের সমার্থক শব্দ - জল, সলিল, নীর, পয়ঃ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ।

৭,৮৮৭.
পদ্ম শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) রঙ্গন
  2. খ) কমল
  3. গ) পঙ্কজ
  4. ঘ) উৎপল
সঠিক উত্তর:
ক) রঙ্গন
উত্তর
সঠিক উত্তর:
ক) রঙ্গন
ব্যাখ্যা
পদ্ম (বিশেষ্য)
শব্দের অর্থ: একপ্রকার জলজ পুষ্প।
সমার্থক শব্দ: কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উংস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং বাংলা অভিধান।
৭,৮৮৮.
'যা পূর্বে কখনো হয়নি'- এর সঠিক বাক্য সংকোচন হলো-
  1. অভূতপূর্ব
  2. অশ্রুতপূর্ব
  3. ভূতপূর্ব
  4. অদৃষ্টপূর্ব
সঠিক উত্তর:
অভূতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
অভূতপূর্ব
ব্যাখ্যা

- ’যা পূর্বে কখনো হয় নি’ এর সঠিক বাক্য সংকোচন হল- অভূতপূর্ব। 
----------- 
অন্যদিকে, 
- যা পূর্বে শোনা যায়নি -অশ্রুতপূর্ব।
- যা পূর্বে দেখা ছিল এখন নেই--ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায়নি এমন-অদৃষ্টপূর্ব। 
-----------------
- গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
- যে নারী নিয়ন্ত্রণ করে = নিয়ন্তা;
- যে নারীর হিংসা নেই = অনসূয়া;
- যে নারীর স্বামী ও সন্তান নেই = অবীরা;
- যে নারীর স্বামী বর্তমান = সধবা;
- হিরণ্য (স্বর্ণ) দ্বারা নির্মিত =হিরন্ময়;
- বাতাসে চরে যে = কপোত;
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার = জাতিস্বর;
- যাহা সহজে লঙ্ঘন করা যায় না = অলঙ্ঘনীয়;
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না = দুস্তর;
- যা বলা হয়েছে = বক্ষ্যমাণ;
- যা পূর্বে চিন্তা করা যায় নি = অচিন্তিতপূর্ব;
- যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই = অনাস্বাদিতপূর্ব;
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে = জাজ্বল্যমান;
- যে ব্যক্তি এক ঘর হতে অন্য ঘরে ভিক্ষা করে বেড়ায় = মাধুকর;
- যা কখনো নষ্ট হয় না = অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৮৮৯.
"ক্ষুদ্র নদী" এর এক কথায় প্রকাশ -
  1. উপাঙ্গ
  2. নালি
  3. সারণি
  4. নুড়ি
সঠিক উত্তর:
সারণি
উত্তর
সঠিক উত্তর:
সারণি
ব্যাখ্যা
• "ক্ষুদ্র নদী" এর এক কথায় প্রকাশ - 'সারণি'।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• 'ক্ষুদ্র বিন্দু' এর এক কথায় প্রকাশ- 'ফুটকি'। 
• 'ক্ষুদ্র ফোঁড়া' এর এক কথায় প্রকাশ- 'ফুসকুড়ি'। 
• 'ক্ষুদ্র নালা' এর এক কথায় প্রকাশ- 'নালি'।
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর এক কথায় প্রকাশ - 'নুড়ি'।
• 'ক্ষুদ্র কূপ' এর এক কথায় প্রকাশ- 'পাতকুয়া'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৮৯০.
'অগ্রজ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ষণ্ডা
  2. সমান
  3. পশ্চাৎ
  4. অনুজ
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অনুজ
উত্তর
সঠিক উত্তর:
অনুজ
ব্যাখ্যা

• 'অগ্রজ' শব্দের বিপরীত শব্দ - অনুজ

অন্যদিকে,
- 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - দুর্বল।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৮৯১.
‘জানার যোগ্য’ এক কথায় বলে-
  1. ক) জ্ঞাতব্য
  2. খ) জিজ্ঞাসু
  3. গ) জিজ্ঞাসা
  4. ঘ) জিগীষা
সঠিক উত্তর:
ক) জ্ঞাতব্য
উত্তর
সঠিক উত্তর:
ক) জ্ঞাতব্য
ব্যাখ্যা
• ‘জানার যোগ্য’ এক কথায় বলে - জ্ঞাতব্য

অন্যদিকে,
- ‘জানার ইচ্ছা’ এক কথায় - জিজ্ঞাসা।
- ‘জানতে ইচ্ছুক’ এক কথায় - জিজ্ঞাসু।
- ‘জয় করার ইচ্ছা’ এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৮৯২.
'যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না।' - বাক্যটির সংকুচিত রূপ কোনটি?
  1. ক) অপরিণামদর্শী
  2. খ) কুম্ভলীক
  3. গ) অবিমৃষ্যকারী
  4. ঘ) অকৃতদার
সঠিক উত্তর:
ক) অপরিণামদর্শী
উত্তর
সঠিক উত্তর:
ক) অপরিণামদর্শী
ব্যাখ্যা
বাক্য সংকোচন:
- যে অপরের লেখা চুরি করে নিজ নামে চালায় - কুম্ভীলক।
- যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে - অবিমৃষ্যকারী।
- যে ভবিষ্যতের চিন্তা করে না - অপরিণামদর্শী।
- যে পুরুষ বিয়ে করে নি - অকৃতদার।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৭,৮৯৩.
'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ -
  1. প্রিয়ংবদা
  2. অনুসূরা
  3. অনসূয়া
  4. অসূয়াবতী
সঠিক উত্তর:
অনসূয়া
উত্তর
সঠিক উত্তর:
অনসূয়া
ব্যাখ্যা
• 'যে নারীর হিংসা নেই' এর এক কথায় প্রকাশ - অনসূয়া

অন্যদিকে,
- ‘যে নারী প্রিয় বাক্য বলে’ এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা।

নারী বিষয়ক কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ:
- যে নারীর স্বামী বর্তমান এক কথায় প্রকাশ - সধবা।
- ‘যে নারীর স্বামীও নেই সন্তানও নেই’ এক কথায় প্রকাশ - অবীরা।
- ‘যে নারীর স্বামী বিদেশে থাকে’ এক কথায় প্রকাশ - প্রোষিতভর্তৃকা।
- ‘যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে’ এক কথায় প্রকাশ - ভিখারিনী।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৮৯৪.
'দামি জিনিস পত্র রাখা হয় যেখানে' তাকে এক কথায় বলা হয়-
  1. ক) তোসাখানা
  2. খ) তোশকানা
  3. গ) তোশখানা 
  4. ঘ) তোশাখানা 
সঠিক উত্তর:
ঘ) তোশাখানা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তোশাখানা 
ব্যাখ্যা
দামি জিনিস পত্র রাখা হয় যেখানে - তোশাখানা 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৭,৮৯৫.
'Explosive' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) ব্যাপক
  2. খ) বিস্ফোরক
  3. গ) অব্যাহতি
  4. ঘ) প্রাসঙ্গিক
সঠিক উত্তর:
খ) বিস্ফোরক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিস্ফোরক
ব্যাখ্যা
'Explosive' এর বাংলা পরিভাষা- 'বিস্ফোরক'.

অন্যদিকে,
'Extensive' এর বাংলা পরিভাষা- 'ব্যাপক'। 
'Exemption' এর বাংলা পরিভাষা- 'অব্যাহতি'। 
'Perspective' এর বাংলা পরিভাষা- 'প্রাসঙ্গিক'। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি। 
৭,৮৯৬.
'আঁঠি' এর বিপরীত শব্দ -
  1. অনাঠি
  2. শ্বাস
  3. বীজ
  4. শাঁস
সঠিক উত্তর:
শাঁস
উত্তর
সঠিক উত্তর:
শাঁস
ব্যাখ্যা
• 'আঁঠি' এর বিপরীত শব্দ - 'শাঁস'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
ইদৃশ - তাদৃশ,
চড়াই - উৎড়াই,
ত্বরা - বিলম্ব,
তাপ - শৈত্য,
তামসিক - রাজসিক,
ঢোসা - হালকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৭,৮৯৭.
দুই পাহাড়ের মাঝখানের তুলনামুলক সমতল ভূমিকে কী বলা হয়?
  1. ক) চূড়া
  2. খ) গিরিঙ্গম
  3. গ) পর্বতশৃঙ্গ
  4. ঘ) উপত্যকা
সঠিক উত্তর:
ঘ) উপত্যকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপত্যকা
ব্যাখ্যা
উপত্যকা (বিশেষ্য)
অর্থ:
- ১ দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।
- ২ পর্বতপার্শ্বস্থ ভূমি।
 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭,৮৯৮.
'মহীরুহ' শব্দের সমার্থক শব্দ - 
  1. বন
  2. পদ্ম
  3. বৃক্ষ
  4. মেঘ
সঠিক উত্তর:
বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষ
ব্যাখ্যা

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

অন্যদিকে, 
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।
 
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৮৯৯.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. বিভাবসু
  2. সবিতা
  3. মার্তণ্ড
  4. সুধাংশু
সঠিক উত্তর:
সুধাংশু
উত্তর
সঠিক উত্তর:
সুধাংশু
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯০০.
'চলমান' শব্দটির বিপরীত শব্দ-
  1. জঙ্গম
  2. স্থাবর
  3. সাগর
  4. অরণ্য
সঠিক উত্তর:
স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর
ব্যাখ্যা

- জঙ্গম শব্দের অর্থ গতিশীল, চলমান।
- এর বিপরীত শব্দ স্থাবর যার অর্থ গতিহীন, অচল।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।