বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৭৮ / ৮১ · ৭,৭০১৭,৮০০ / ৮,১৭১

৭,৭০১.
'Consignor' এর বাংলা পরিভাষা -
  1. ব্যবস্থাপক
  2. স্বাক্ষরকারী
  3. প্রেরক
  4. হস্তান্তর
সঠিক উত্তর:
প্রেরক
উত্তর
সঠিক উত্তর:
প্রেরক
ব্যাখ্যা

• 'Consignor' এর বাংলা পরিভাষা - প্রেরক।

কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• 'Consumer' অর্থ- ক্রেতা; খাদ্যের ভোক্তা।
• 'Addressee' অর্থ- প্রাপক।
• 'Consignment' অর্থ- হস্তান্তর; সমর্পণ; প্রেরণ।
• 'Manager' অর্থ- ব্যবস্থাপক।
• 'Fiction' অর্থ - কথাসাহিত্য।
• 'Interpreter' অর্থ - দোভাষী।
• 'Plosive' অর্থ - ধ্বনি।

উৎস: অভিগম্য অভিধান; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৭০২.
‘এপিটাফ’ শব্দের অর্থ -
  1. ক) শােক কবিতা
  2. খ) গীতিকা
  3. গ) সমাধি-লিপি
  4. ঘ) মানপত্র
সঠিক উত্তর:
গ) সমাধি-লিপি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমাধি-লিপি
ব্যাখ্যা
Epitaph - সমাধি-লিপি/ সমাধিস্তম্ভ-লিপি/ সমাধিফলক।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান; অক্সফোর্ড ডিকশনারি।
৭,৭০৩.
'সুলভ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সস্তা
  2. লভ্য
  3. দুর্লভ
  4. প্রাপ্ত
সঠিক উত্তর:
দুর্লভ
উত্তর
সঠিক উত্তর:
দুর্লভ
ব্যাখ্যা
- 'সুলভ'  এর বিপরীত শব্দ- 'দুর্লভ'।
• 'সুলভ' মানে যা সহজে পাওয়া যায়; এর বিপরীত শব্দ - দুর্লভ, মানে সহজে পাওয়া যায় না।

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'নির্মীলিত' - 'উন্মীলিত',
- 'সিক্ত' - 'শুষ্ক',
- 'সন্ধি' - বিবাদ, বিগ্রহ,
- 'হৃদ্যতা' - 'কপটতা',
- 'হাজির' - 'গরহাজির',
- 'সরস' - 'নীরস',
- 'মুক্ত' - 'আবদ্ধ',
- 'মুখ্য' - 'গৌণ'।

উৎস: ভাষাশিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৭,৭০৪.
'হাতির গর্জন' এর এক কথায় প্রকাশ কী?
  1. হ্রেষা
  2. কেকা
  3. বৃংহিত
  4. কূজন
সঠিক উত্তর:
বৃংহিত
উত্তর
সঠিক উত্তর:
বৃংহিত
ব্যাখ্যা
• ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।

অন্যদিকে,
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- ‘পাখির কলতান’ এর এক কথায় প্রকাশ - কূজন।
- 'ময়ূরের ডাক' এর এক কথায় প্রকাশ - কেকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭০৫.
'Critic' শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. সমালোচনা
  2. সমালোচক
  3. সঙ্কট
  4. সঙ্কটাপন্ন অবস্থা
সঠিক উত্তর:
সমালোচক
উত্তর
সঠিক উত্তর:
সমালোচক
ব্যাখ্যা
কিছু পারিভাষিক শব্দের উদাহরণ- 
Critic = সমালোচক 
Criticism =সমালোচনা
Crisis = সঙ্কট 
Credible = বিশ্বাসযোগ্য
Convention = প্রচলন, সম্মেলন। 
Coverage = মাত্র-পূরণ
Covert = গুপ্ত
Crack = ফাটল
Crafts = কারুকলা

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,৭০৬.
'কুমড়ো কাটা বটঠাকুর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অরর্মণ্য লোক
  2. নাছোড়বান্দা
  3. গম্ভীর প্রকৃতির
  4. নেতৃস্থানীয় ব্যক্তি
সঠিক উত্তর:
অরর্মণ্য লোক
উত্তর
সঠিক উত্তর:
অরর্মণ্য লোক
ব্যাখ্যা

• 'কুমড়ো কাটা বটঠাকুর' বাগ্‌ধারার অর্থ - অরর্মণ্য লোক।

অন্যদিকে,
• 'চিনে জোঁক' অর্থ - নাছোড়বান্দা। 
• 'রাশভারি' অর্থ - গম্ভীর প্রকৃতির। 
• 'রুই-কাতলা' অর্থ - পদস্থ বা নেতৃস্থানীয় ব্যক্তি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম - দশম শ্রেণি (২০২১- সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৭০৭.
'গুণহীনের ব্যর্থ আস্ফালন'- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
  1. কানা ছেলের নাম পদ্মলোচন
  2. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  3. অসারের তর্জন-গর্জন সার
  4. আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
সঠিক উত্তর:
অসারের তর্জন-গর্জন সার
উত্তর
সঠিক উত্তর:
অসারের তর্জন-গর্জন সার
ব্যাখ্যা
গুণহীনের ব্যর্থ আস্ফালন = অসারের তর্জন-গর্জন সার।
উল্লেখ্য-
- 'আসলে মুষল নেই ও ঢেকি ঘরে চাদোয়া' অর্থ - গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।
- 'ঘুঘু দেখেছ ফাদ দেখনি' অর্থ - কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা।
- 'কানা ছেলের নাম পদ্মলোচন' অর্থ - অযোগ্যের বিপরীত নামকরণ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৭০৮.
‘বজ্র আঁটুনি ফস্কা গেরো’ কথার অর্থ কী?
  1. বাড়াবাড়ি পতনের কারণ
  2. বড় বড় কথা বা পরিকল্পনা
  3. অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি)
  4. সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধে হয় না
সঠিক উত্তর:
বড় বড় কথা বা পরিকল্পনা
উত্তর
সঠিক উত্তর:
বড় বড় কথা বা পরিকল্পনা
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) বড় বড় কথা বা পরিকল্পনা
পিপীলিকার পাখা ওঠে মরিবার তরে প্রবাদের অর্থ হচ্ছে বাড়াবাড়ি পতনের কারণ। 

অন্যান্য প্রবাদ প্রবচন ও এর অর্থ-
- বজ্র আঁটুনি ফস্কা গেরো (বড় বড় কথা বা পরিকল্পনা): তোমাকে আমি ভালো করেই চিনি, তোমার স্বভাবটাই হল বজ্র আঁটুনি ফস্কা গেরো গোছের।
- পুরোনো চাল ভাতে বাড়ে (অভিজ্ঞতা বা প্রবীণত্বের মূল্য বেশি): দাদুর যুক্তিই শেষ পর্যন্ত কাজে লাগল-আসলে পুরোনো চালই ভাতে বাড়ে।
- পেটে খেলে পিঠে সয় (সুবিধে পেতে হলে কষ্ট স্বীকারে অসুবিধে হয় না): টাকা পেলে দশ মাইল কেন, পঞ্চাশ মাইল ছুটতে রাজি আছি, জানই তো পেটে খেলে পিঠে সয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৭,৭০৯.
নিচের কোন শব্দটি ভিন্নার্থক?
  1. মনোরথ
  2. অভিলাষ
  3. কামনা
  4. যবনিকা
সঠিক উত্তর:
যবনিকা
উত্তর
সঠিক উত্তর:
যবনিকা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• কামনা, অভিলাষ ও মনোরথ- 'ইচ্ছা' এর সমার্থক শব্দ।

অন্যদিকে, 
- যবনিকা শব্দের অর্থ: পর্দা; আড়াল; সমাপ্তি।

• 'ইচ্ছা' এর সমার্থক শব্দ হলো:
মনোরথ, অভিলাষ, বাঞ্ছা, অভিপ্রায়, স্পৃহা, বাসনা, আকাঙক্ষা, কামনা, অভিরুচি, সাধ, আকিঞ্চন, আগ্রহ, লালসা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭১০.
কোন শব্দটি অন্যটি থেকে ভিন্ন?
  1. উরগ
  2. ভুজগ
  3. ভুজঙ্গ
  4. মৃগরাজ
সঠিক উত্তর:
মৃগরাজ
উত্তর
সঠিক উত্তর:
মৃগরাজ
ব্যাখ্যা

• 'মৃগরাজ' শব্দটি অন্যটি থেকে ভিন্ন।

'সাপ' শব্দের সমার্থক শব্দ: 
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
 
অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
- কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র, মৃগরাজ
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৭১১.
‘না পড়ে পণ্ডিত’ প্রবচনটির অর্থ-
  1. ক) স্বভাব পণ্ডিত
  2. খ) ডিগ্রিবিহীন পণ্ডিত
  3. গ) মহাজ্ঞানী
  4. ঘ) কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা
সঠিক উত্তর:
ঘ) কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা
ব্যাখ্যা
• ‘না পড়ে পণ্ডিত’ প্রবচনটির অর্থ - কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা।

• কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন ও এর অর্থ:
মার চেয়ে মাসির দরদ - কপট মমতা।
মড়ার ওপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত।
ভস্মে ঘি ঢালা - নিরর্থক অপব্যয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৭,৭১২.
নিচের বাগধারাগুলোর অর্থ নির্ণয় কর (প্রশ্ন ৩১-৩৫)
৩১. আকাশ কুসুম
  1. হতবুদ্ধি
  2. সুদূরদর্শী
  3. সুন্দর ফুল
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ - অসম্ভব কল্পনা
অপশনে 'অসম্ভব কল্পনা' না থাকায় কোনটিই নয় উত্তর হবে।

অন্যদিকে,
• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারাটির অর্থ = হতবুদ্ধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭,৭১৩.
নিম্নের কোনটি সঠিক বিপরীতার্থক শব্দ?
  1. ক) লিপ্সা - বিপ্সা
  2. খ) হলাহল - গরল
  3. গ) মোক্ষ - বন্ধন
  4. ঘ) প্রসন্ন - প্রচ্ছন্ন
সঠিক উত্তর:
গ) মোক্ষ - বন্ধন
উত্তর
সঠিক উত্তর:
গ) মোক্ষ - বন্ধন
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ:

প্রসন্ন - বিষন্ন 
প্রচ্ছন্ন - ব্যক্ত 
মোক্ষ - বন্ধন 
যুগল - একক 
লিপ্সা - বিরাগ 
হলাহল - সুধা/অমৃত 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭১৪.
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিনয়ী
  2. খ) মুখর
  3. গ) সম্মতি
  4. ঘ) চুপচাপ
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মুখর
উত্তর
সঠিক উত্তর:
খ) মুখর
ব্যাখ্যা
‘মৌন’ শব্দের বিপরীত শব্দ মুখর। বিনয়ীশব্দের বিপরীত শব্দ অবিনয়। সম্মতি অসম্মতি(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+সম্মতি; (নঞ্‌ তৎপুরুষ সমাস)৷
Source:accessibledictionary.gov.bd
৭,৭১৫.
'কূট' অর্থ জটিল; 'কুট' অর্থ -
  1. বাসগৃহ
  2. কুটিল
  3. পর্বত
  4. পাকা
সঠিক উত্তর:
পর্বত
উত্তর
সঠিক উত্তর:
পর্বত
ব্যাখ্যা
• 'কূট' অর্থ জটিল; 'কুট' অর্থ - 'পর্বত'।

অন্যদিকে, 
কূট - শব্দটি বিভিন্ন বাক্যে বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে।
যেমন, 
কুটিল অর্থ - তার কূট বুদ্ধির সঙ্গে পারবে কেন?
জটিল অর্থে - এটা কূট প্রশ্ন, উত্তর দেওয়া কঠিন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৭,৭১৬.
‘Miscible’ এর বাংলা পরিভাষা -
  1. দুশ্চরিত
  2. দুর্বৃত্ত
  3. ভুলগণনা
  4. মিশ্রণীয়
সঠিক উত্তর:
মিশ্রণীয়
উত্তর
সঠিক উত্তর:
মিশ্রণীয়
ব্যাখ্যা
• ‘Miscible’ এর বাংলা পরিভাষা - মিশ্রণীয়

অন্যদিকে,
- 'Miconduct' এর বাংলা পরিভাষা - দুশ্চরিত। 
- 'Miscount' এর বাংলা পরিভাষা - ভুলগণনা। 
- 'Miscreant' এর বাংলা পরিভাষা - দুর্বৃত্ত।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৭১৭.
'নকড়া ছকড়া' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. অপব্যয়
  2. বিবাদের বিষয়
  3. সমূহ সর্বনাশ
  4. হেলা ফেলা
সঠিক উত্তর:
হেলা ফেলা
উত্তর
সঠিক উত্তর:
হেলা ফেলা
ব্যাখ্যা
• 'নকড়া ছকড়া' বাগ্‌ধারাটির অর্থ - হেলা ফেলা

অন্যদিকে,
• ‘নয় ছয়’ বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়।
• 'নারদের ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।
• 'দফা নিকেশ' বাগ্‌ধারাটির অর্থ - সমূহ সর্বনাশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭১৮.
কুজ্‌ঝটিকা এর সমার্থক শব্দ -
  1. ক) যামিনী
  2. খ) কুহেলিকা
  3. গ) তরঙ্গ
  4. ঘ) পরাকাষ্ঠা
সঠিক উত্তর:
খ) কুহেলিকা
উত্তর
সঠিক উত্তর:
খ) কুহেলিকা
ব্যাখ্যা

কুহেলি, কুহেলী, কুহেলিকা
(বিশেষ্য) কুয়াশা, কুজ্‌ঝটিকা


উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৭,৭১৯.
‘নিশাকর’ শব্দের সমার্থক শব্দ-
  1. রজনী 
  2. অনিল
  3. চাঁদ
  4. যামিনী
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা

• 'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশধর, শশাঙ্ক ইত্যাদি।

অন্যদিকে,
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৭২০.
‘রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ কোনটি?  
  1. ত্রিযামা
  2. মহানিশা
  3. পূর্বরাত্র
  4. পররাত্র
সঠিক উত্তর:
ত্রিযামা
উত্তর
সঠিক উত্তর:
ত্রিযামা
ব্যাখ্যা
- ‘রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ ত্রিযামা।  

• অন্যদিকে: 
- রাত্রির প্রথম ভাগ = পূর্বরাত্র, 
- রাত্রির মধ্যভাগ = মহানিশা, 
- রাত্রির শেষভাগ = পররাত্র, 

• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:  
- দিনের সায় (অবসান) ভাগ = সায়াহ্ন, 
- প্রায় প্রভাত হয়েছে এমন = প্রভাতকল্পা, 
- রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক, 
- যার ঈহা (চেষ্টা) নেই = নিরীহ, 
- যার বেশবাস সংবৃত নয় = অসংবৃত, 
- যার অন্য কোনো উপায় নেই = অনন্যোপায়, 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭২১.
'Palaeography' শব্দের পরিভাষা হচ্ছে----
  1. ক) প্রত্ন-উদ্ভিদ্‌বিদ্যা
  2. খ) প্রত্ন-লিপিবিদ্যা
  3. গ) প্রত্নজীববিদ্যা
  4. ঘ) পুরাজীবীয়
সঠিক উত্তর:
খ) প্রত্ন-লিপিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রত্ন-লিপিবিদ্যা
ব্যাখ্যা
'Palaeography' শব্দের পরিভাষা হচ্ছে-'প্রত্ন-লিপিবিদ্যা'
'Palaeo-botany' শব্দের পরিভাষা হচ্ছে -'প্রত্ন-উদ্ভিদ্‌বিদ্যা'
'Palaeontology' শব্দের পরিভাষা হচ্ছে-'প্রত্নজীববিদ্যা'
'Palaeo-zonic' শব্দের পরিভাষা হচ্ছে-'পুরাজীবীয়'   

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
৭,৭২২.
'কাজ করতে করতেই কাজে হাত আসবে।' বাক্যে 'হাত আসা' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. বিদ্যারম্ভ অর্থে
  2. হস্তচ্যুত অর্থে
  3. দক্ষতা অর্থে
  4. আয়ত্তে আনা অর্থে
সঠিক উত্তর:
দক্ষতা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
দক্ষতা অর্থে
ব্যাখ্যা
• বিশেষ্য শব্দের প্রয়োগভেদে অর্থের পার্থক্য হয়। বাক্য ভেদে 'হাত' শব্দটি বিভিন্ন অর্থ প্রয়োগ করে।
যেমন:

• হাত আসা (দক্ষতা অর্থে)- কাজ করতে করতেই কাজে হাত আসবে।
• হাত গুটান (কার্যে বিরতি অর্থে)-হাত গুটিয়ে বসে আছ কেন?
• হাত করা (আয়ত্তে আনা অর্থে)- সাহেবকে হাত করতে পারলেই কাজ হবে।
• হাত ছাড়া (হস্তচ্যুত অর্থে)- টাকাগুলো হাত ছাড়া করো না।
• হাত থাকা (প্রভাব অর্থে)- এ ব্যাপারে আমার কোনো হাত নেই।

দ্রষ্টব্য: বান্ধারা গঠনে বিভিন্ন পদের ব্যবহারকে রীতিসিদ্ধ প্রয়োগও বলে।

'হাত' শব্দের রীতিসিদ্ধ প্রয়োগ-
• হাতের পাঁচ (শেষ সম্বল): এ টাকা কটিই ছিল আমার হাতের পাঁচ।
• হাতে হাতে (অবিলম্বে): হাতে হাতে এ কাজের ফল পাবেন।
• হাতে খড়ি (বিদ্যারম্ভ): এ মাসেই খোকার হাতে খড়ি হবে।
• হাতে কলমে (স্বহস্তে, কার্যকর ভাবে): হাতে-কলমে শিক্ষা কেতাবি শিক্ষার চেয়ে দীর্ঘস্থায়ী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৭,৭২৩.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) প্রাচী - প্রাচীত্য
  2. খ) সমবেত - অসমবেত
  3. গ) প্রত্যর্থী - অর্থী
  4. ঘ) নিজস্ব - পর
সঠিক উত্তর:
গ) প্রত্যর্থী - অর্থী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যর্থী - অর্থী
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ -
- প্রত্যর্থী - অর্থী
- প্রাচী - প্রতীচী 
- সমবেত - ছত্রভঙ্গ
- নিজস্ব - পরস্ব
- প্রাখর্য - স্নিগ্ধতা
- ন্যূন -অন্যূন
- সত্বর - মন্থর/অন্ত্বর 
- নিগ্রহ - অনুগ্রহ 
- নিন্দুক - তোশামুদে
- প্রবিষ্ট - প্রস্থিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৭২৪.
‘লৌকিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ইহলৌকিক
  2. পারলোকিক
  3. আলৌকিক
  4. পারত্রিক
সঠিক উত্তর:
পারত্রিক
উত্তর
সঠিক উত্তর:
পারত্রিক
ব্যাখ্যা

• ‘লৌকিক’ অর্থ- লোকসম্বন্ধীয়; সাংসারিক; পার্থিব।
- এর বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক। 

- পারত্রিক শব্দের অর্থ হলো- পরলোক সম্বন্ধীয়; আখেরাতের।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।

৭,৭২৫.
'Execute' শব্দের অর্থ কী?
  1. সমাধান করা
  2. বাদ দেয়া
  3. নির্বাহ করা
  4. প্রতিপাদন করা
সঠিক উত্তর:
নির্বাহ করা
উত্তর
সঠিক উত্তর:
নির্বাহ করা
ব্যাখ্যা
'Execute' শব্দের পারিভাষিক অর্থ নির্বাহ করা।

Excise = আবগরি 
Excise duty = আবগরি শুল্ক 
Excitant = উদ্দীপক 
Excitement = উত্তেজনা 
Excluded = বহির্ভূত 
Exclusion = বাদ দেয়া 
Exclusively = একমাত্র
Excuse = অজুহাত 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,৭২৬.
Census-এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অজ্ঞান
  2. খ) রেয়াত
  3. গ) আদমশুমারি
  4. ঘ) সচেতন
সঠিক উত্তর:
গ) আদমশুমারি
উত্তর
সঠিক উত্তর:
গ) আদমশুমারি
ব্যাখ্যা
- Census-এর বাংলা পরিভাষা হলো: আদমশুমারি
-  বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা অনুযায়ী, Census-এর বাংলা অর্থ আদমশুমারি, লোক-গণনা।

এছাড়াও
-
• Censure এর অর্থ- তিরস্কার 
• Censured এর অর্থ- তিরস্কৃত 
• Censor এর অর্থ- বিবাচক 
• Censored এর অর্থ- বিবাচিত 

উৎস: বাংলা একাডেমি প্রসাশনিক পরিভাষা।
৭,৭২৭.
‘ভাষ-ভাস’ শব্দজোড়ের অর্থ যথাক্রমে-
  1. শাশুড়ি - কথা
  2. কথা - আচ্ছাদনী
  3. আচ্ছাদনী - দীপ্তি
  4. কথা - দীপ্তি
সঠিক উত্তর:
কথা - দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
কথা - দীপ্তি
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়। উল্লিখিত শব্দজোড় উচ্চারণে এক হলেও বানান ও অর্থে বৈসাদৃশ্য রয়েছে।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
- শ্বশ্রূ শব্দের অর্থ – শাশুড়ি।
- শ্মশ্রু শব্দের অর্থ – দাড়ি।

- ভাষ – কথা।
- ভাস – দীপ্তি।

- মোড়ক – আচ্ছাদনী।
- মড়ক – মহামারী।

- যুগ – কাল।
- যোগ – মিলন।

- লক্ষ – শত সহস্র।
- লক্ষ্য – উদ্দেশ্য।

- লন্ঠন – বাতি।
- লুণ্ঠন – লুটতরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৭,৭২৮.
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. নিন্দা 
  2. কচি 
  3. হাস্য 
  4. প্রস্থিত 
সঠিক উত্তর:
কচি 
উত্তর
সঠিক উত্তর:
কচি 
ব্যাখ্যা
'প্রশস্তি' শব্দের বিপরীত শব্দ- নিন্দা 
'বিলাপ' শব্দের বিপরীত শব্দ- হাস্য 
'ধেড়ে' শব্দের বিপরীত শব্দ- কচি 
'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৭,৭২৯.
'নীর' শব্দের সমার্থক শব্দ-
  1. ক) ব্যোম
  2. খ) সূর্য
  3. গ) অম্বু
  4. ঘ) নদী
সঠিক উত্তর:
গ) অম্বু
উত্তর
সঠিক উত্তর:
গ) অম্বু
ব্যাখ্যা

• অম্বু শব্দের সমার্থক শব্দঃ
- জল,
- জীবন,
- নীর,
- পানি,
- সলিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৭,৭৩০.
'Chauvinism' এর সঠিক বাংলা পরিভাষা কী?
  1. লজ্জাশীলতা
  2. উগ্রস্বাদেশিকতা
  3. উচ্চসম্মানবোধ
  4. ধর্মীয় অবমাননা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উগ্রস্বাদেশিকতা
উত্তর
সঠিক উত্তর:
উগ্রস্বাদেশিকতা
ব্যাখ্যা

- 'Chauvinism' এর বাংলা পরিভাষা - উগ্রস্বাদেশিকতা।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Etiquette' এর বাংলা পরিভাষা - শিষ্টাচার।
- 'Modesty' এর বাংলা পরিভাষা - শালীনতা।
- 'Ethics' এর বাংলা পরিভাষা - নীতিবিদ্যা।
- 'Dynamometer' এর বাংলা পরিভাষা - শক্তিমাপক।
- 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭,৭৩১.
'চাক্ষুষ' শব্দটির বিপরীত শব্দ কী?
  1. দৃশ্য
  2. অগোচর
  3. মৃদু
  4. প্রকাশ্যে
সঠিক উত্তর:
অগোচর
উত্তর
সঠিক উত্তর:
অগোচর
ব্যাখ্যা
• 'চাক্ষুষ' এর বিপরীত শব্দ- অগোচর।

অন্যদিকে, 
• অদৃশ্য এর বিপরীত শব্দ- দৃশ্য। 
• 'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য।
• নিরিবিলি এর বিপরীত শব্দ-প্রকাশ্যে।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৩২.
‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে-
  1. দুরুচ্চার
  2. দুরুচ্চার্য
  3. দুরাচার
  4. দুরাচরণীয়
সঠিক উত্তর:
দুরাচরণীয়
উত্তর
সঠিক উত্তর:
দুরাচরণীয়
ব্যাখ্যা
• ‘পালন করা কষ্টসাধ্য এমন’ এক কথায় বলে - দুরাচরণীয়।

অন্যদিকে
‘দুরাচার’ শব্দের অর্থ- দুর্বৃত্ততা, কদাচার।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ-
• ‘যা উচ্চারণ করা যায় না’ এক কথায় বলে - অনুচ্চার্য।
• ‘বাক্যে প্রকাশ করা যায় না এমন’ এক কথায় বলে - অনির্বাচ্য।
• ‘যা প্রকাশ করা হয় নি’ এক কথায় বলে - অব্যক্ত। 
• ‘যা বাক্যে প্রকাশযোগ্য নয়’ এক কথায় বলে - অনির্বচনীয়। 
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এক কথায় বলে - দুরুচ্চার্য।
• ‘উচ্চারণ করা কষ্টকর এমন’ এক কথায় বলে - দুরুচ্চার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৩৩.
‘জনবিরল’- শব্দের বিপরীত শব্দ হলো :
  1. ক) জনাকীর্ণ
  2. খ) জনহীন
  3. গ) নির্জন
  4. ঘ) জনশূন্য
সঠিক উত্তর:
ক) জনাকীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) জনাকীর্ণ
ব্যাখ্যা
জনবিরল (বিশেষণ) - খুব কম লোক আছে এমন।

এর বিপরীত শব্দ হবে - জনাকীর্ণ।

সূত্র: অভিগম্য অভিধান।
৭,৭৩৪.
"নীর ও নীড়" - শব্দ যুগলের অর্থ কোনটি?
  1. বাসা ও আবাস
  2. আবাস ও পানি
  3. পাখির বাসা ও আবাস
  4. পানি ও পাখির বাসা
সঠিক উত্তর:
পানি ও পাখির বাসা
উত্তর
সঠিক উত্তর:
পানি ও পাখির বাসা
ব্যাখ্যা

- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• ’নীর’ শব্দের অর্থ- পানি, জল, রস।
• নীড় শব্দের অর্থ- পাখির বাসা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৭৩৫.
নিচের কোন বাগধারাটি "অপদার্থ" অর্থে ব্যবহার হয়?
  1. অকাল কুষ্মাণ্ড
  2. গোকুলের ষাঁড়
  3. আমড়া কাঠের ঢেঁকি
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
• অকাল কুষ্মাণ্ড ও আমড়া কাঠের ঢেঁকি = অপদার্থ।

অন্যদিকে,
• 'গোকুলের ষাঁড়' বাগ্‌ধারার অর্থ হচ্ছে - স্বেচ্ছাচারী।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
- 'গোমূর্খ' বাগধারাটির অর্থ - অতিমূর্খ।
- 'ঘটিরাম' বাগধারাটির অর্থ - অকেজো।
- 'খোদার খাসি' বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৩৬.
'ছিঁচকাঁদুনে' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে? 
  1. বিপর্যস্ত অবস্থা
  2. দুর্বল ও ব্যক্তিত্বহীন
  3. সামান্যতে কেঁদে ফেলে
  4. অত্যন্ত অলস
সঠিক উত্তর:
সামান্যতে কেঁদে ফেলে
উত্তর
সঠিক উত্তর:
সামান্যতে কেঁদে ফেলে
ব্যাখ্যা
• 'ছিঁচকাঁদুনে' অর্থ- সামান্যতে কেঁদে ফেলে।
• বাক্য- এমএ পাশ করেও মেয়েটার ছিঁচকাঁদুনে স্বভাব গেল না।

অন্যদিকে, 
• 'উনপাঁজুরে' অর্থ- দুর্বল ও ব্যক্তিত্বহীন। 
• 'ঝড়ো কাক' অর্থ- বিপর্যস্ত অবস্থা। 
• 'গোঁফ খেজুরে' অর্থ- অত্যন্ত অলস। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ। 
৭,৭৩৭.
পাণি এর সমার্থক শব্দ কোনটি?
  1. হাত
  2. হাতি
  3. বারি
  4. অম্বুজ
সঠিক উত্তর:
হাত
উত্তর
সঠিক উত্তর:
হাত
ব্যাখ্যা
পাণি এর সমার্থক শব্দ হাত।
অম্বুজ এর অর্থ পানিতে জন্মেছে এরূপ; জলজাত।
বারি অর্থ পানি।
হাতি,অর্থ হস্তী; গজ; করী।
৭,৭৩৮.
‘অবিনত’ - শব্দটির অর্থ কি?
  1. ক) বিনয়ী
  2. খ) ভদ্র
  3. গ) শান্ত
  4. ঘ) উদ্ধত
সঠিক উত্তর:
ঘ) উদ্ধত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উদ্ধত
ব্যাখ্যা
‘অবিনত’ শব্দটির অর্থ উদ্ধত ।
বিশেষণ অর্থে - অবিনয়ী ,উদ্ধত
বিশেষ্য অর্থে - বিনয়হীন ব্যক্তি 

উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান ।
৭,৭৩৯.
'সৌদামিনী' শব্দের সমার্থক শব্দ -
  1. পাদপ
  2. কুবলয়
  3. বন
  4. বিপিন
  5. বিজলি
সঠিক উত্তর:
বিজলি
উত্তর
সঠিক উত্তর:
বিজলি
ব্যাখ্যা
• 'সৌদামিনী' শব্দের সমার্থক শব্দ - বিজলি

‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৪০.
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা'কে কী বলে?
  1. ক) মায়াকানন
  2. খ) দেবী
  3. গ) দূর্গা
  4. ঘ) তিলোত্তমা
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিলোত্তমা
ব্যাখ্যা
'তিল তিল করে আহৃত সৌন্দর্যে নির্মিত প্রতিমা' - কে এককথায় বলে = তিলোত্তমা 

তনুর ভাব = তনিমা 
তাজ আছে যার = তেজস্বী 
তল স্পর্শ করা যায় না যার = অতলস্পর্শী

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৪১.
'Seconder' এর বাংলা পরিভাষা -
  1. সমর্থক
  2. অর্ধচ্ছেদ
  3. আনুক্রমিক
  4. তলানি
সঠিক উত্তর:
সমর্থক
উত্তর
সঠিক উত্তর:
সমর্থক
ব্যাখ্যা
'Seconder' এর বাংলা পরিভাষা - সমর্থক

অন্যদিকে,
- 'Semicolon' এর বাংলা পরিভাষা - অর্ধচ্ছেদ।
- 'Serial' এর বাংলা পরিভাষা - আনুক্রমিক।
- 'Sediment' এর বাংলা পরিভাষা - তলানি।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৪২.
যুগল এর বিপরীত শব্দ কী?
  1. ক) একক
  2. খ) একাধিক
  3. গ) জোড়া
  4. ঘ) যৌথ
সঠিক উত্তর:
ক) একক
উত্তর
সঠিক উত্তর:
ক) একক
ব্যাখ্যা
কিছু বিপরীতার্থক শব্দ:
একক - যুগল

রাজি - নারাজ
লঘু - গুরু
রিক্ত - পূর্ণ 
লিপ্সা - বিরাগ 
রক্ষক - ভক্ষক
রুদ্ধ - মুক্ত
যশ - কলঙ্ক
রুষ্ট - তুষ্ট

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭,৭৪৩.
‘কন্যা’ শব্দের সমার্থক?
  1. ক) পল্লব
  2. খ) জায়া
  3. গ) আত্মজা
  4. ঘ) পরভূত
সঠিক উত্তর:
গ) আত্মজা
উত্তর
সঠিক উত্তর:
গ) আত্মজা
ব্যাখ্যা
• কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।

অন্যদিকে: 
• পল্লব (বিশেষ্য)

অর্থ: 
- পাতা, 
- বৃক্ষাদির নতুন পাতা; কিশলয়; কচিপাতা। 

• জায়া (বিশেষ্য)
- স্ত্রীলিঙ্গ, 

অর্থ: 
- পত্নী;
- ভার্যা।

পরভূত, 
অর্থ: 
- পর্যুদস্ত,
- পরাজিত।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
৭,৭৪৪.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) নির্দোষী - আসামী
  2. খ) পূজারি - পূজিত
  3. গ) প্রাচী - প্রতীচ্য
  4. ঘ) বিরত - আনত
সঠিক উত্তর:
খ) পূজারি - পূজিত
উত্তর
সঠিক উত্তর:
খ) পূজারি - পূজিত
ব্যাখ্যা
পূজক/পূজারি - পূজিত 
বিরক্ত - অনুরক্ত 
বিরত - নিয়ত 
ফরিয়াদি - আসামী
প্রাচী - প্রতীচী
প্রাচ্য - প্রতীচ্য 
প্রাচীন - অর্বাচীন 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৭৪৫.
'বাঞ্ছা' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. কর্তব্য
  2. বিরোধ
  3. ইচ্ছা
  4. দুর্বৃত্ত
সঠিক উত্তর:
ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ইচ্ছা
ব্যাখ্যা

• বাঞ্ছা শব্দের অর্থ: 
- ইচ্ছা, আকাঙ্ক্ষা, অভিলাষ, সাধ।



• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৭৪৬.
‘বিশ্ব’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ইন্দু
  2. রিষ
  3. ইষ্ট
  4. ইলা
সঠিক উত্তর:
ইলা
উত্তর
সঠিক উত্তর:
ইলা
ব্যাখ্যা
⇒ বিশ্ব/পৃথিবী শব্দের সমার্থক শব্দ হচ্ছে- ইলা।

• ‘পৃথিবী’র অন্যান্য সমার্থক শব্দ হলো: ধরণি, ধরিত্রী, ধরা, বসুন্ধরা , দুনিয়া, ভূজগৎ, অবনী।

অন্যদিকে,
‘চাঁদ’ এর সমার্থক শব্দ - ইন্দু।
‘আত্মীয়’ শব্দের সমার্থক শব্দ - ইষ্ট।
‘ঈর্ষা’ শব্দের সমার্থক শব্দ - রিষ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৭৪৭.
যা কষ্টে নিবারণ করা যায়
  1. অনিবার্য
  2. দুর্নিবার
  3. অনির্বাণ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দুর্নিবার
উত্তর
সঠিক উত্তর:
দুর্নিবার
ব্যাখ্যা
• 'যা কষ্টে নিবারণ করা যায়' এর এককথায় প্রকাশ - দুর্নিবার

অন্যদিকে,
• 'কোনো ভাবেই যা নিবারণ করা যায় না' এর এককথায় প্রকাশ - অনিবার্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৪৮.
'বহ্নিসখ' এর সমার্থক কোনটি?
  1. ক) জল
  2. খ) বাতাস
  3. গ) আগুন
  4. ঘ) মাটি
সঠিক উত্তর:
খ) বাতাস
উত্তর
সঠিক উত্তর:
খ) বাতাস
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক 'বহ্নিসখ' 
'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ: বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, গন্ধবাহ, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৭৪৯.
'Manipulation'এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) আলোচ্যসূচি
  2. খ) ভোটাধিকার
  3. গ) কারসাজি
  4. ঘ) পাণ্ডুলিপি
সঠিক উত্তর:
গ) কারসাজি
উত্তর
সঠিক উত্তর:
গ) কারসাজি
ব্যাখ্যা
'Manipulation'এর বাংলা পরিভাষা- 'কারসাজি'

তাছাড়া,
Agenda এর বাংলা পরিভাষা- 'আলোচ্যসূচি' 
Suffrage' এর বাংলা পরিভাষা- 'ভোটাধিকার' 
'Manuscrift' এর বাংলা পরিভাষা- 'পাণ্ডুলিপি' 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
৭,৭৫০.
‘ঢেঁকির কুমির’ বাগ্‌ধারাটির অর্থ -
  1. অলস
  2. অপদার্থ
  3. অপব্যয়ী
  4. দুর্বল ছেলে
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
• ‘ঢেঁকির কুমির’ বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ

অন্যদিকে,
- ‘আটাশে ছেলে’ বাগ্‌ধারাটির অর্থ = দুর্বল ছেলে।
- 'ইতুনিদকুঁড়ে' বাগ্‌ধারাটির অর্থ = অলস।
- ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ = অপব্যয়ী।

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- ‘কাঠের পুতুল” বাগ্‌ধারাটির অর্থ = নির্জীব। 
- ‘কাছা ঢিলা’ বাগ্‌ধারাটির অর্থ = অসাবধান।
- ‘অকূল পাথার’ বাগ্‌ধারাটির অর্থ = ভীষণ বিপদ।
- ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারাটির অর্থ = শত্রুতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭৫১.
'লেফাফা' শব্দের অর্থ কী?
  1. ক) লাপাত্তা
  2. খ) খাতা
  3. গ) বই
  4. ঘ) মোড়ক
সঠিক উত্তর:
ঘ) মোড়ক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোড়ক
ব্যাখ্যা
'লেফাফা' শব্দের অর্থ: চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক, খাম, 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
৭,৭৫২.
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. আনন্দ
  2. কুটিল
  3. দুঃখ
  4. পুলক
সঠিক উত্তর:
দুঃখ
উত্তর
সঠিক উত্তর:
দুঃখ
ব্যাখ্যা
• 'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ - দুঃখ

উল্লেখ্য,
- 'হর্ষ' শব্দের অর্থ - আনন্দ, উল্লাস, পুলক
- 'বিষাদ' শব্দের অর্থ - দুঃখ, বিষণ্ণতা।

অন্যদিকে,
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৫৩.
‘ময়ূখ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সূর্য
  2. আলো
  3. দিন
  4. ময়ূর
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা

আলো - আলোক, বিভা, কিরণ, দীপ্তি, প্রভা, জ্যোতি, ময়ূখ, রওশন, নুর, আভা৷
অন্যদিকে,
সূর্য - সবিতা, রবি, ভানু, প্রভাকর, দিবাকর, দিবাবসু, দিনকর, দিনপতি৷
দিন - অহ্ন, দিবস, দিবা, অহ, অষ্টপ্রহর, আটপ্রহর।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

৭,৭৫৪.
'বনিতা' এর প্রতিশব্দ -
  1. ইচ্ছা
  2. কপাল
  3. স্ত্রী
  4. কোন্দল
সঠিক উত্তর:
স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী
ব্যাখ্যা
• 'বনিতা' এর প্রতিশব্দ - স্ত্রী।

• 'নারী' শব্দের প্রতিশব্দ:

- অঙ্গনা, স্ত্রী, বউ, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, পত্নী, বনিতা, ভার্যা, জায়া, দয়িতা, ধর্মপত্নী ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৫৫.
‘চন্দ্র’ এর সঠিক সমার্থক শব্দ-
  1. ক) শশধর
  2. খ) মহীরুহ
  3. গ) শৃঙ্গধর
  4. ঘ) মহীধর
সঠিক উত্তর:
ক) শশধর
উত্তর
সঠিক উত্তর:
ক) শশধর
ব্যাখ্যা
• চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হলো: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, মৃগাঙ্ক, নিশাকর, হিমকর ইত্যাদি।

অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:  
'পর্বত' শব্দের সমার্থক শব্দ = মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ = গাছ, পাদপ, তরু, বিটপী, দ্রুম, মহীরুহ, শাখী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৫৬.
'প্রদোষ' শব্দের অর্থ কী?
  1. ক) সকাল
  2. খ) বিকাল
  3. গ) সন্ধ্যা
  4. ঘ) মধ্যরাত
সঠিক উত্তর:
গ) সন্ধ্যা
উত্তর
সঠিক উত্তর:
গ) সন্ধ্যা
ব্যাখ্যা
প্রদোষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- সন্ধ্যা, সায়ংকাল। 
- রাত্রির প্রথম ভাগ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৭৫৭.
'সাকার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সরস
  2. সরব
  3. নিরাকার
  4. আকার
সঠিক উত্তর:
নিরাকার
উত্তর
সঠিক উত্তর:
নিরাকার
ব্যাখ্যা
• 'সাকার' শব্দের বিপরীত শব্দ - নিরাকার

অন্যদিকে,
- 'নীরস' শব্দের বিপরীত শব্দ - সরস।
- 'সরব’ শব্দের বিপরীতার্থক - নীরব। 

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'বিধি' শব্দের বিপরীত শব্দ - নিষেধ।
- 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - করাল।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ - নির্ভীক।
- 'মহাজান' শব্দের বিপরীত শব্দ - খাতক।
- 'ভাটি' শব্দের বিপরীত শব্দ - উজান।
- 'বিষ' শব্দের বিপরীত শব্দ - অমৃত।
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৫৮.
'শ্রীঘর' বাগ্‌ধারাটির অর্থ কোনটি?
  1. সুন্দর ঘর
  2. ফুলবাবু
  3. বৈঠকখানা
  4. জেলখানা
সঠিক উত্তর:
জেলখানা
উত্তর
সঠিক উত্তর:
জেলখানা
ব্যাখ্যা
• 'শ্রীঘর' বাগ্‌ধারাটির অর্থ - 'জেলখানা'।

গুরুত্বপুর্ণ কয়েকটি বাগ্‌ধারা:
• 'দক্ষযজ্ঞ' অর্থ -ব্যাপক আয়োজন,
• 'ধর্মের ষাড়' অর্থ - যথেচ্ছাকারী,
• 'পঞ্চত্ব প্রাপ্ত' অর্থ - মারা যাওয়া।
• 'অকড়িয়া' অর্থ: ধনহীন। 
• ‘ডাকাবুকো’ অর্থ: নির্ভীক।
• ‘কানকাটা’ অর্থ: বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান।
৭,৭৫৯.
'বাতাস' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. হিমানী
  3. প্রভঞ্জন
  4. পায়োদ
সঠিক উত্তর:
প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
প্রভঞ্জন
ব্যাখ্যা

• 'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
• 'পানি' শব্দের সমার্থক শব্দ: অম্বু, জল, নীর, সলিল, অপ, উদক, তোয়, জীবন ইত্যাদি।
• 'তুষার' শব্দের সমার্থক শব্দ: বরফ; হিমানী; নীহার।
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ: জলধর; জীমূত; বারিদ; নীরদ; পায়োদ; ঘন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৭৬০.
'Deceit' এর বাংলা পরিভাষা -
  1. নির্বাচকমণ্ডলী
  2. অচলাবস্থা
  3. সারগ্রন্থ
  4. প্রতারণা
সঠিক উত্তর:
প্রতারণা
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণা
ব্যাখ্যা

'Deceit' এর বাংলা পরিভাষা - প্রতারণা।

অন্যদিকে,
Constituency - নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী।
Manual - সারগ্রন্থ।
Deadlock - অচলাবস্থা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৭,৭৬১.
গৃহ শব্দের সমার্থ শব্দ নয় কোনটি?
  1. ক) নিকেতন
  2. খ) সদন
  3. গ) ধাম
  4. ঘ) নিধি
সঠিক উত্তর:
ঘ) নিধি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিধি
ব্যাখ্যা
গৃহ শব্দের সমার্থ শব্দ - আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, ধাম, বাটী, নিবাস, কক্ষ, নিকেত, আশ্রয়, বাসস্থান ইত্যাদি।
অন্যদিকে, নিধি শব্দের সমার্থক শব্দ - ধন, বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব ইত্যাদি।
[সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর]
৭,৭৬২.
‘ঊনপঞ্চাশ বায়ু’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. পাগলামি
  2. দুর্দিনের সূত্রপাত
  3. অন্ধভাবে অনুসরণ
  4. উভয় সংকট
সঠিক উত্তর:
পাগলামি
উত্তর
সঠিক উত্তর:
পাগলামি
ব্যাখ্যা
• 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।
- বাক্য গঠন: পরীক্ষা ঘনিয়া আসছে আর তার মাথায় ঊনপঞ্চাশ বায়ু দেখা দিয়েছে। 

অন্যদিকে,
- ‘কলির সন্ধ্যা’ বাগ্‌ধারার অর্থ - দুর্দিনের সূত্রপাত।
- ‘গড্ডলিকা প্রবাহ’ বাগ্‌ধারার অর্থ - অন্ধভাবে অনুসরণ।
- ‘করাতের দাঁত’ বাগ্‌ধারার অর্থ - উভয় সংকট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭৬৩.
সঠিক বিপরীত শব্দজোড় কোনটি?
  1. ক) অস্থাবর - জঙ্গম
  2. খ) অনন্ত - আদি
  3. গ) প্রত্যর্পিত – পরিগৃহীত
  4. ঘ) গুরু - ভারী
সঠিক উত্তর:
গ) প্রত্যর্পিত – পরিগৃহীত
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রত্যর্পিত – পরিগৃহীত
ব্যাখ্যা
সঠিক বিপরীত শব্দ হলো প্রত্যর্পিত - পটিগৃহীত। অস্থাবর/জঙ্গম এর বিপরীত শব্দ স্থাবর। আদি/অনন্ত - অন্ত/সান্ত। গুরু - লঘু, ভারি - হালকা। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী এবং বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
৭,৭৬৪.
'Clot' এর বাংলা পরিভাষা-
  1. সংকেত
  2. অবনত
  3. ঢেলা
  4. পিণ্ড
সঠিক উত্তর:
পিণ্ড
উত্তর
সঠিক উত্তর:
পিণ্ড
ব্যাখ্যা
• ‘Clot’ এর বাংলা পরিভাষা: পিণ্ড

অন্যদিকে, 
• ‘Code’ এর বাংলা পরিভাষা - সংকেত, গূঢ়লেখ।
• ‘Clino’ এর বাংলা পরিভাষা - নত, অবনত।
• ‘Clod’ এর বাংলা পরিভাষা - ঢেলা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৭৬৫.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'অনিল'
  1. বিদ্যুৎ
  2. চাঁদ
  3. বাতাস
  4. সূর্য
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাতাস
উত্তর
সঠিক উত্তর:
বাতাস
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,৭৬৬.
'সূর্য' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অর্ণব
  2. অর্ক
  3. তপন
  4. দিনেশ
সঠিক উত্তর:
অর্ণব
উত্তর
সঠিক উত্তর:
অর্ণব
ব্যাখ্যা
• অর্ণব (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- সাগর,
- জলধি,
- বারিধি,
- সমুদ্র।

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
অর্ক, রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, বিভাকর, পূষণ, অংশুমান, অরুন, দিননাথ, দিবাবসু, আদিত্য, মার্তন্ড, উষাপতি, চিত্রভানু ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৬৭.
হর্ষ
  1. হলুদ
  2. আনন্দ
  3. চালাক
  4. বোকা
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
আনন্দ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দ
ব্যাখ্যা
• হর্ষ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আনন্দ,
- উল্লাস,
- পুলক,
- উদ্ভেদ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৬৮.
“গৃহ” শব্দের সমার্থক নয় –
  1. ক) নিকেতন
  2. খ) সদন
  3. গ) নীর
  4. ঘ) ধাম
সঠিক উত্তর:
গ) নীর
উত্তর
সঠিক উত্তর:
গ) নীর
ব্যাখ্যা

গৃহ - বাড়ি; বাটী; ভবন; ধাম; সদন; নিকেতন; বাসস্থান; আবাস।
নীর - পানি; জল; বারি।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

৭,৭৬৯.
'দারুণ' শব্দের অর্থ কোনটি?
  1. অতিশয়
  2. দমন
  3. দারু নির্মিত
  4. বাকহীন
সঠিক উত্তর:
অতিশয়
উত্তর
সঠিক উত্তর:
অতিশয়
ব্যাখ্যা
দারুণ:
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: অতিশয়; ভয়ংকর; নিষ্ঠুর, মর্মান্তিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৭০.
'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া কোনটি?
  1. হরিদশ্ব, বিবদান
  2. ক্ষিতি, উর্বী 
  3. দিনমণি, দিন নাথ
  4. ত্রিদিব, সুরপুর
সঠিক উত্তর:
ত্রিদিব, সুরপুর
উত্তর
সঠিক উত্তর:
ত্রিদিব, সুরপুর
ব্যাখ্যা

• 'স্বর্গ' শব্দের সঠিক সমার্থক শব্দজোড়া- ত্রিদিব, সুরপুর। 

• সুরপুর (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- স্বর্গ,
- অমরা-বতী।

• ত্রিদিব (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- স্বর্গ, অমরাবতী, দেবলোক।
- আকাশ।

• 'স্বর্গ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
দেবলোক, দেবপুরী, দেবালয়, স্বর্গলোক, স্বর্গধাম, স্বর্গরাজ্য, স্বর্গপুরী, দ্যুলোক, অমর্ত্যলোক, অমর্ত্যভুবন, অমরা, অমরাবতী, অমরালয়, অমরালোক, ত্রিদিব, ধ্রুবলোক, ইন্দ্রলোক, ইন্দ্রপুরী, পুণ্যলোক, অমৃতলোক, ঊর্ধ্বলোক, বেহেশত। 

অন্যদিকে, 
• সূর্যের সমার্থক শব্দ- দিনমণি, দিন নাথ, হরিদশ্ব। 
• পৃথিবী এর সমার্থক শব্দ- ক্ষিতি, উর্বী। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৭,৭৭১.
'লভ্যাংশ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Profit
  2. খ) Interest
  3. গ) Dividend
  4. ঘ) Increment
সঠিক উত্তর:
গ) Dividend
উত্তর
সঠিক উত্তর:
গ) Dividend
ব্যাখ্যা
Dividend = লভ্যাংশ
Profit = লাভ, মুনাফা 
Interest = সুদ; আগ্রহ; স্বত্ব, স্বার্থ
Increment = বেতন (বৃদ্ধি) 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৭,৭৭২.
'চর্যাচর্যবিনিশ্চয়' এর অর্থ কী?
  1. ক) কোনটি চর্যাগান, আর কোনটি নয়
  2. খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
  3. গ) কোনটি চরাচরের, আর কোনটি নয়
  4. ঘ) কোনটি আচার্যের, আর কোনটি নয়
সঠিক উত্তর:
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
খ) কোনটি আচরণীয়, আর কোনটি নয়
ব্যাখ্যা
চর্যাপদের মূল নাম হল ‘চর্যাচর্যবিনিশ্চয়’।
- বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান অনুসারে চর্যাচর্য অর্থ আচরণীয় ও আনাচরণীয়; পালনীয় ও বর্জনীয়।
- সে হিসেব চর্যাচর্যবিনিশ্চয় অর্থ হয়- কোনটি আচরণীয়, আর কোনটি অনাচরণীয় এটি যে গ্রন্থে বা যে সমস্ত গীতিকবিতায় স্থির করা হয়েছে।

চর্যাপদ   বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর  পুথি আবিষ্কার করেন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং বাংলাপিডিয়া।
৭,৭৭৩.
‘ছাতা দিয়ে মাথা রাখা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. উভয় সংকট
  2. বিসর্জন দেয়া
  3. সুযোগ মতো কাজ করা
  4. বিপদে সাহায্য করা
সঠিক উত্তর:
বিপদে সাহায্য করা
উত্তর
সঠিক উত্তর:
বিপদে সাহায্য করা
ব্যাখ্যা
• ‘ছাতা দিয়ে মাথা রাখা’ বাগ্‌ধারার অর্থ - বিপদে সাহায্য করা।

অন্যদিকে,
• ‘জলাঞ্জলি দেওয়া’ অর্থ - বিসর্জন দেয়া।
• ‘জলে কুমির ডাঙায় বাঘ’ অর্থ - উভয় সংকট।
• ‘ঝোপ বুঝে কোপ মারা’ অর্থ - সুযোগ মতো কাজ করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭৭৪.
‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) হিল্লোল
  2. খ) বারীন্দ্র
  3. গ) কল্লোলিনী
  4. ঘ) তোয়ধি
সঠিক উত্তর:
ক) হিল্লোল
উত্তর
সঠিক উত্তর:
ক) হিল্লোল
ব্যাখ্যা
⇒ ‘ঊর্মি’ শব্দের সমার্থক শব্দ - হিল্লোল।

• ‘ঊর্মি’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: তরঙ্গ, ঢেউ, কল্লোল, হিল্লোল, লহর, লহরী, উল্লোল, মহোর্মি।

অন্যদিকে,
• ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ হলো: তোয়ধি, বারীন্দ্র, অম্বুধি, দরিয়া, পারাবার, উর্মিমালা, নীরধি ইত্যাদি।
• ‘নদী’ শব্দের সমার্থক শব্দ হলো: কল্লোলিনী, মান্দাকিনী, স্রোতোবহা, সরিৎ, গাঙ, শৈবলিনী ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৭৭৫.
নিচের কোনটি ভিন্নার্থক?
  1. ক) প্রসূন
  2. খ) সুমন
  3. গ) রেণু
  4. ঘ) কুসুম
সঠিক উত্তর:
গ) রেণু
উত্তর
সঠিক উত্তর:
গ) রেণু
ব্যাখ্যা
'পরাগ' শব্দটির অর্থ- 'রেণু' 
'প্রসুন', 'সুমন', 'কুসুম' হলো পুষ্প শব্দের প্রতিশব্দ। 

ফুল শব্দের প্রতিশব্দ: পুষ্প, মঞ্জুরি, রঙ্গন, সুমন, প্রসূন, কুসুম, পুষ্পক ইত্যাদি।
পরাগ শব্দের প্রতিশব্দ: ফুলের রেণু, পুষ্পরজ, রেণু, গন্ধদ্রব্যচূর্ণ ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
৭,৭৭৬.
নিচের কোনটি 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. অর্ণব
  2. পারাবার
  3. রত্নাকর
  4. ত্রিদিব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ত্রিদিব
উত্তর
সঠিক উত্তর:
ত্রিদিব
ব্যাখ্যা
• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ নয়- ত্রিদিব। 

• ত্রিদিব শব্দের অর্থ:
১ স্বর্গ, অমরাবতী, দেবলোক।
২ আকাশ।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি, অর্ণব, পারাবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৭,৭৭৭.
‘শিক্ষা করছে যে’ কে এককথায় বলে-
  1. শিক্ষানবিশ
  2. শিক্ষার্থী
  3. শিষ্য
  4. সতীর্থ
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষানবিশ
ব্যাখ্যা
• ‘শিক্ষা করছে যে’এর এককথায় প্রকাশ - শিক্ষানবিশ

অন্যদিকে, 
- ‘শিক্ষা লাভ উদ্দেশ্য যার’ এর এককথায় প্রকাশ - শিক্ষার্থী।
- ‘শাসন করা যায় যাকে’ এর এককথায় প্রকাশ - শিষ্য।
- ‘একই গুরুর শিষ্য’ এর এককথায় প্রকাশ - সতীর্থ।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘মুগ্ধ করে যে নারী’ এর এককথায় প্রকাশ - মোহিনী।
- ‘ক্ষমার যোগ্য’ এর এককথায় প্রকাশ - ক্ষমার্হ।
- ‘যে সব জানে’ এর এককথায় প্রকাশ - সর্বজ্ঞ।
- ‘থেমে থেমে চলার যে ভঙ্গি’ এর এককথায় প্রকাশ - ঠমক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৭৮.
'পরিমল' শব্দের অর্থ কী?
  1. বাতাস
  2. ছোট শিশু
  3. বৃষ্টিকণা
  4. ফুলের সৌরভ
সঠিক উত্তর:
ফুলের সৌরভ
উত্তর
সঠিক উত্তর:
ফুলের সৌরভ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পরিমল' শব্দের অর্থ: পুষ্প চন্দন প্রভৃতির সৌরভ।

অন্যদিকে,
বাতাস অর্থ:
১. বায়ু, হাওয়া (এখন সেই বাতাসে শুধু ঝলসে যাওয়া স্বজনের /রক্তমাংসের ঘ্রাণ কাদরী.)।
২. সংস্রব, প্রভাব।
৩. দূষিত বায়ুর প্রভাব।
৪. ব্যজন, পাখা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৭৯.
‘শকুনি মামা’ -এর অর্থ কি?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. কুচক্রী মামা
  4. পাতানো মামা
সঠিক উত্তর:
কুচক্রী মামা
উত্তর
সঠিক উত্তর:
কুচক্রী মামা
ব্যাখ্যা
• শকুনি মামা - এর অর্থ: অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

⇒ সুতরাং শকুনি মামা অর্থ কুচক্রী মামাও বলা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭৮০.
‘Case suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ -
  1. বাচ্য
  2. ধাতু
  3. বিভক্তি
  4. বচন
সঠিক উত্তর:
বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
বিভক্তি
ব্যাখ্যা
• ‘Case suffix’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বিভক্তি।

অন্যদিকে,
• ‘Voice’ শব্দের অর্থ - বাচ্য।
• ‘Verbal root’ শব্দের অর্থ - ধাতু।
• ‘Number’ শব্দের অর্থ - বচন।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রমথ খণ্ড)।
৭,৭৮১.
'বিভূঁই' শব্দের অর্থ কি?
  1. ভূমি
  2. বিদেশ
  3. পদবি
  4. বিউগল
সঠিক উত্তর:
বিদেশ
উত্তর
সঠিক উত্তর:
বিদেশ
ব্যাখ্যা
বিভূঁই (বিশেষ্য)
অর্থ:
- বিদেশ;
- ভিন্ন দেশ।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭,৭৮২.
কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? 
  1. ঐচ্ছিক -অনাবশ্যিক
  2. কুটিল-সরল
  3. কম-বেশি 
  4. কদাচার-সদাচার
সঠিক উত্তর:
ঐচ্ছিক -অনাবশ্যিক
উত্তর
সঠিক উত্তর:
ঐচ্ছিক -অনাবশ্যিক
ব্যাখ্যা
• ঐচ্ছিক (বিশেষণ): ইচ্ছাধীন; ইচ্ছা সাপেক্ষ; optional.
- আবশ্যিক (বিশেষণ): আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; compulsory.
- অনাবশ্যিক (বিশেষণ): আবশ্যক নয় এমন।

অর্থাৎ,
অনাবশ্যিক — শব্দ আবশ্যিক শব্দের বিপরীত শব্দ এবং ঐচ্ছিক শব্দের সমার্থক শব্দ। 
-----------------------
অন্য তিনটি অপশন—খ, গ, এবং ঘ—বিপরীতার্থক শব্দযুগল হিসাবে সঠিক।

খ) কুটিল - সরল: 
কুটিল মানে বাঁকা, বক্র, অথবা প্রতারণাপূর্ণ।
• সরল মানে সোজা, সহজ বা নিষ্কলঙ্ক।

এই দুই শব্দ একে অপরের বিপরীত, কারণ কুটিলতা জটিলতা এবং প্রতারণা বোঝায়, আর সরলতা সোজা ও সহজ প্রকৃতি বোঝায়।

গ) কম - বেশি:
• কম মানে স্বল্প বা অল্প।
• বেশি মানে অধিক বা প্রচুর।

এগুলো স্পষ্টভাবে বিপরীতার্থক, কারণ একটির অর্থ পরিমাণে কম হওয়া এবং অন্যটির অর্থ পরিমাণে বেশি হওয়া।

ঘ) কদাচার - সদাচার:
• কদাচার মানে দুর্নীতি বা খারাপ আচরণ।
• সদাচার মানে ভালো আচরণ বা নৈতিক আচরণ।

এখানে কদাচার এবং সদাচার পরস্পরের বিপরীত, কারণ একটিতে খারাপ আচরণ বোঝানো হয় এবং অন্যটিতে ভালো আচরণ বোঝানো হয়।

উৎস: বাংলা একাডেমী অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
৭,৭৮৩.
'সমতল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সানুদেশ
  2. অধিত্যকা
  3. বন্ধুর
  4. উপত্যকা
সঠিক উত্তর:
বন্ধুর
উত্তর
সঠিক উত্তর:
বন্ধুর
ব্যাখ্যা
• 'সমতল' শব্দের বিপরীতার্থক শব্দ- অসমতল/বন্ধুর ।

• 'সমতল' শব্দের অর্থ- উঁচুনিচু নয় এমন, পৃষ্ঠদেশ সমান এমন।
• 'অসমতল' শব্দের অর্থ- বন্ধুর, উঁচুনিচু, এবড়োখেবড়ো, অসমান।

অন্যদিকে, 
• 'অধিত্যকা' শব্দের অর্থ- পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।
• 'উপত্যকা' শব্দের অর্থ- দুই পর্বতের মধ্যবর্তী সমতল বা নিম্নভূমি।

উৎস: বাংলা একাডেমি,  আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৭৮৪.
'Embargo' এর বাংলা পরিভাষা -
  1. বহিষ্কার
  2. নিষেধাজ্ঞা
  3. বিস্তার
  4. মানহানি
সঠিক উত্তর:
নিষেধাজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
নিষেধাজ্ঞা
ব্যাখ্যা

• 'Embargo' এর বাংলা পরিভাষা - নিষেধাজ্ঞা / আরোধ।

অন্যদিকে,
Expulsion - বহিষ্কার। 
Expansion - প্রসারণ, বিস্তার। 
Defamation- মানহানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৭৮৫.
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে কী বলা হয়?
  1. নির্বাচকমন্ডলী
  2. নির্বাচকমণ্ডলি
  3. নির্বাচকমণ্ডলী
  4. নির্বাচকমন্ডলি
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো - গ) নির্বাচকমণ্ডলী।

অর্থ্যাৎ,
সকল নির্বাচককে একত্রে "নির্বাচকমণ্ডলী" বলা হয়।



অপশনের অন্যান্য বানানগুলো ভুল রয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৭৮৬.
‘কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া’ অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. ক) নিজের ঢাক নিজে পেটানো
  2. খ) মাছের তেলে মাছ ভাজা
  3. গ) নিজের কোলে ঝোল টানা
  4. ঘ) নিজের চরকায় তেল দেয়া
সঠিক উত্তর:
খ) মাছের তেলে মাছ ভাজা
উত্তর
সঠিক উত্তর:
খ) মাছের তেলে মাছ ভাজা
ব্যাখ্যা
‘কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া’ অর্থে ব্যবহৃত প্রবাদটি হচ্ছে- 
মাছের তেলে মাছ ভাজা - কাজের লাভ থেকে কাজের খরচ পুষিয়ে নেয়া।

অন্যান্য প্রবাদ-প্রবাচনের অর্থ:
নিজের চরকায় তেল দেয়া - নিজের কাজে মনোযোগী হওয়া।
নিজের ঢাক নিজে পেটানো - নিজেই নিজের গুণগান করা। 
নিজের কোলে ঝোল টানা - স্বার্থসিদ্ধির ব্যবস্থা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৮৭.
'লগন চাঁদা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
  2. নির্বোধ
  3. ভাগ্যবান
  4. শ্রমকাতুরে
সঠিক উত্তর:
ভাগ্যবান
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্যবান
ব্যাখ্যা
• 'লগন চাঁদা'  বাগ্‌ধারার অর্থ - ভাগ্যবান। 

অন্যদিকে,
• “নদের চাঁদ“ অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ’চিনির পুতুল‘ অর্থ -  যে অল্প পরিশ্রমেই ভেঙে পড়ে/ শ্রমকাতুরে।
• ‘অগাকান্ত’ অর্থ - নির্বোধ, নিরেট বোকা।

উংস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৮৮.
'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ  - 
  1. উচ্ছৃঙ্খল
  2. দীর্ঘসূত্রিতা
  3. প্রায় সম্পূর্ণ
  4. ক্ষণস্থায়ী
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা

• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
বাক্য গঠন: ঊনকোটি চৌষট্টি আয়োজন করার পর সব স্থগিত করা হল।

অন্যদিকে,
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটিরঅর্থ- দীর্ঘসূত্রিতা
• 'তাসের ঘর' বাগ্‌ধারাটিরঅর্থ- ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭,৭৮৯.
'Proletariat' শব্দটির সঠিক বাংলা কি?
  1. রাজগোষ্ঠী
  2. বিপদাপন্ন
  3. সর্বহারা
  4. সাহিত্যিক
সঠিক উত্তর:
সর্বহারা
উত্তর
সঠিক উত্তর:
সর্বহারা
ব্যাখ্যা
• "Proletariat" শব্দটির সঠিক বাংলা অনুবাদ:
- শ্রমিক শ্রেণি, 
- নিম্নতম শ্রেণির লোক,

উল্লেখ্য,
অপশনে সরাসরি শ্রমিক শ্রেণি বা নিম্নতম শ্রেণির লোক না দিয়ে সর্বহারা দেওয়া হয়েছে। 
সর্বহারা শব্দের অর্থ: সবকিছু হারিয়েছে এমন, নিঃস, সর্বস্বান্ত। 
তাই "Proletariat" শব্দটির অর্থ কাছাকাছি উত্তর হিসেবে 'সর্বহারা' নেওয়া হয়েছে। 
------------------
• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Laboratory' এর বাংলা পরিভাষা- পরীক্ষাগার, গবেষণাগার। 
- Mass communication এর বাংলা পরিভাষা- গণসংযোগ। 
- Descent এর বাংলা পরিভাষা-  অবতরণ। 
- Agenda শব্দের বাংলা পারিভাষা- আলোচ্যসূচি।
- Constitution শব্দের বাংলা পারিভাষা - সংবিধান।
- Constituency শব্দের বাংলা পারিভাষা - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
- Manifesto শব্দের বাংলা পারিভাষা - ইশতেহার।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক, পরিভাষা, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি। 
৭,৭৯০.
অপলাপ শব্দের অর্থ কি?
  1. অস্বীকার
  2. মিথ্যা
  3. প্রলাপ
  4. অসদালাপ
সঠিক উত্তর:
অস্বীকার
উত্তর
সঠিক উত্তর:
অস্বীকার
ব্যাখ্যা
• অপলাপ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
 
অর্থ:
- অবমাননা।
- গোপন।
- মিথ্যা উক্তি ((সত্যের অপলাপ)।
- অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৭৯১.
'মানিকজোড়' বাগ্‌ধারাটির বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) অহিনকুল সম্পর্ক
  2. খ) দা-কুমড়া সম্বন্ধ
  3. গ) সাপে-নেউলে
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
'মানিকজোড়' বাগ্‌ধারাটির অর্থ = প্রগাঢ় সংযোগ বা বন্ধুত্ব।
অন্যদিকে, 
অহিনকুল সম্পর্ক = ভীষন শত্রুতা 
দা-কুমড়া সম্বন্ধ = শত্রুতা 
সাপে-নেউলে = ভীষন শত্রুতা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৯২.
‘নাদ‘ শব্দের অর্থ কী?
  1. ক) মেঘের ডাক
  2. খ) বাঘের ডাক
  3. গ) সিংহের ডাক
  4. ঘ) ময়ূরের ডাক
সঠিক উত্তর:
গ) সিংহের ডাক
উত্তর
সঠিক উত্তর:
গ) সিংহের ডাক
ব্যাখ্যা
• নাদ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- শব্দ
- গর্জন 

মূলত সিংহের ডাক/শব্দ/গর্জনকে - নাদ বলা হয়।
-------------
• মেঘের ধ্বনি - জীমূতমন্দ্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
=========
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে, 
- সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
- ময়ূরের ডাক - কেকা
৭,৭৯৩.
'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ -
  1. সুহাসিনী
  2. সর্বংসহা
  3. সধবা
  4. শুচিস্মিতা
সঠিক উত্তর:
সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
সর্বংসহা
ব্যাখ্যা
• 'যে সমস্তই সহ্য করে' এর এক কথায় প্রকাশ - সর্বংসহা। 

অন্যদিকে,
যে নারীর স্বামী বর্তমান - সধবা।
যে নারীর হাসি পবিত্র - শুচিস্মিতা।
যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৯৪.
'Euphony' - এর পারিভাষিক শব্দ নিচের কোনটি?
  1. শ্ৰুতিগত
  2. শ্ৰুতিমাধুর্য
  3. শ্রুতিকটুতা
  4. শ্রুতি-যুক্তব্যঞ্জন
সঠিক উত্তর:
শ্ৰুতিমাধুর্য
উত্তর
সঠিক উত্তর:
শ্ৰুতিমাধুর্য
ব্যাখ্যা
- 'Euphony' এর পারিভাষিক শব্দ - শ্ৰুতিমাধুর্য। 
- 'Cacophony' এর পারিভাষিক শব্দ - শ্রুতিকটুতা। 
- 'Auditory' এর পারিভাষিক শব্দ - শ্রুতিগত। 
- 'Ear-cluster' এর পারিভাষিক শব্দ - শ্রুতি-যুক্তব্যঞ্জন। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খন্ড), বাংলা একাডেমি।
৭,৭৯৫.
'ত্বরিত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. হ্রস্ব
  2. ক্ষয়িষ্ণু
  3. শ্লথ
  4. বিরত
সঠিক উত্তর:
শ্লথ
উত্তর
সঠিক উত্তর:
শ্লথ
ব্যাখ্যা

• 'ত্বরিত' এর বিপরীত শব্দ- 'শ্লথ'।

অন্যদিকে,
• 'দীর্ঘ' এর বিপরীত শব্দ- 'হ্রস্ব'।
• 'ক্ষয়িষ্ণু' এর বিপরীত শব্দ - বর্ধিষ্ণু।
• 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৭,৭৯৬.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সান্ত - চঞ্চল
  2. খ) সহায় - সম্বল
  3. গ) সুকৃতি - নিষ্কৃতি
  4. ঘ) সপ্রভ্রিত - অপ্রভিত
সঠিক উত্তর:
ঘ) সপ্রভ্রিত - অপ্রভিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সপ্রভ্রিত - অপ্রভিত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ = সপ্রভ্রিত - অপ্রভিত 

সান্ত - অনন্ত 
সুকৃতি - দুষ্কৃতি 
সম্বল - নিঃসম্বল 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৭৯৭.
'কুশীলব' শব্দের অর্থ-
  1. অভিনীত
  2. অভিনেতা
  3. অভিনয়
  4. নেপথ্যচারী
সঠিক উত্তর:
অভিনেতা
উত্তর
সঠিক উত্তর:
অভিনেতা
ব্যাখ্যা
• কুশীলব  (বিশেষ্য) শব্দের অর্থ:
- নাটকের পাত্রপাত্রীগণ; নট; অভিনেতা।
- গান করে যে বা যারা; গায়ক; চারণ।

• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৭৯৮.
'Bombast' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বোমাবর্ষণ
  2. স্ফুটন
  3. বাগাড়ম্বর
  4. শান্তিভঙ্গ
সঠিক উত্তর:
বাগাড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
বাগাড়ম্বর
ব্যাখ্যা
• 'Bombast' এর বাংলা পরিভাষা — 'বাগাড়ম্বর'।

অন্য অপশনের পরিভাষিক অর্থ:
• Breach of peace - শান্তিভঙ্গ।
• Bombardment - বোমাবর্ষণ।
• Boiling - স্ফুটন।

আরো কিছু পারিভাষিক শব্দ:
• Bona fide - বিশ্বস্ত, 
• Blueprint - প্রতিচিত্র,
• Armoury - অস্ত্রাগার,
• Mob - উচ্ছৃঙ্খল জনতা,
• Promulgation - প্রখ্যাপন।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৭৯৯.
'কায়েতের ঘরের ঢেঁকি' বাগধারার অর্থ কী?
  1. ক) অপদার্থ লোক
  2. খ) অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা
  3. গ) ছটফট করা
  4. ঘ) আমূল পরিবর্তন
সঠিক উত্তর:
ক) অপদার্থ লোক
উত্তর
সঠিক উত্তর:
ক) অপদার্থ লোক
ব্যাখ্যা
'কায়েতের ঘরের ঢেঁকি' বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ লোক
- বাক্য গঠন: ঐ হতভাগা কায়েতের ঘরের ঢেঁকিকে নিয়ে আমার সুবিধার চেয়ে অসুবিধেই বেশি হবে।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
খাবি খাওয়া (ছটফট করা) - খাবি খেয়ে লাভ নেই, যা কিছু কর ভেবে চিন্তে কর।
খোল নলচে বদলানো (আমূল পরিবর্তন) - গাড়িটার খোল নলচে বদলানো দরকার।
গরিবের ঘোড়া রোগ (অবস্থার অতিরিক্ত অন্যায় ইচ্ছা) - কোনোমতে পাশ করেছ, এখন পড়তে চাও ইংরেজি স্কুলে, গরীবের ঘোড়া রোগ হয়েছে আর কি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৮০০.
'তোষামোদ' অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে?
  1. ক) দুধের মাছি
  2. খ) তীর্থের কাক
  3. গ) ননীর পুতুল
  4. ঘ) তেল মাখানো
সঠিক উত্তর:
ঘ) তেল মাখানো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তেল মাখানো
ব্যাখ্যা

- তেল মাখানো বাগধারার অর্থ তোষামোদ।
- তীর্থের কাক বাগধারা অর্থ সুযোগ সন্ধানী।
- দুধের মাছি বাগধারার অর্থ সুসময়ের বন্ধু।
- ননীর পুতুল বাগধারা অর্থ শ্রমবিমুখ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।