বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৮০ / ৮১ · ৭,৯০১৮,০০০ / ৮,১৭১

৭,৯০১.
'মড়ার উপর খাঁড়ার ঘা' প্রবাদ প্রবচনের অর্থ -
  1. স্বার্থসচেতন
  2. বিধি প্রসন্ন হলে বিপদ এড়ানো যায়
  3. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  4. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
সঠিক উত্তর:
মর্মান্তিক আঘাতের উপর আঘাত
উত্তর
সঠিক উত্তর:
মর্মান্তিক আঘাতের উপর আঘাত
ব্যাখ্যা
• 'মড়ার উপর খাঁড়ার ঘা' প্রবাদ প্রবচনের অর্থ - মর্মান্তিক আঘাতের উপর আঘাত

অন্যদিকে,
- 'যম-জামাই-ভাগনা তিন নয় আপনা' প্রবাদ প্রবচনের অর্থ - রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না।
- 'রাখে আল্লাহ্‌ মারে কে' প্রবাদ প্রবচনের অর্থ - বিধি প্রসন্ন হলে বিপদ এড়ানো যায়।
- 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনের অর্থ - স্বার্থসচেতন।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৯০২.
'যা বলার যোগ্য নয়' এক কথায় কী বলে?
  1. অকথ্য
  2. অকথিত
  3. অধীত
  4. অনুক্ত
সঠিক উত্তর:
অকথ্য
উত্তর
সঠিক উত্তর:
অকথ্য
ব্যাখ্যা

• 'যা বলার যোগ্য নয়' এক কথায় প্রকাশ - অকথ্য।

অন্যদিকে,  
• বলা হয়নি এমন - অকথিত/ অনুক্ত/ অনুচ্চারিত/ অব্যক্ত।
• যা অধ্যয়ন করা হয়েছে - অধীত।

• গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ: 
- যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব।
- যা পূর্বে দেখা যায় নি এমন - অদৃষ্টপূর্ব।
- যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯০৩.
‘সৌম্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. উদ্ধত
  2. নির্দয় 
  3. উগ্র
  4. নীরস
সঠিক উত্তর:
উগ্র
উত্তর
সঠিক উত্তর:
উগ্র
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
অনুরক্ত - বিরক্ত। 
অনুমেয় - অননুমেয়।
সরস - নীরস।
নিয়ত  -  বিরত। 
প্রবিষ্ট - প্রস্থিত।
দরদি - নির্দয়। 
উদ্ধত - বিনীত। 
ঔদ্ধত্য - বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯০৪.
'দিনমান' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দিন
  2. নদী
  3. সূর্য
  4. চন্দ্র
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
দিন
উত্তর
সঠিক উত্তর:
দিন
ব্যাখ্যা

• 'দিনমান' শব্দের সমার্থক শব্দ- দিন।



উল্লেখ্য,
'দিনমণি' অর্থ: সূর্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯০৫.
'ঠারে ঠারে' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ইঙ্গিতে
  2. অনুমান করে
  3. মাঝে মধ্যে
  4. ঘন ঘন
সঠিক উত্তর:
ইঙ্গিতে
উত্তর
সঠিক উত্তর:
ইঙ্গিতে
ব্যাখ্যা
• 'ঠারে ঠারে' বাগ্‌ধারার অর্থ ইঙ্গিতে।

• বাক্য: ঠারে ঠারে না বলে যা বলার সরাসরি বলো।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- গাছপাথর = হিসাব নিকাশ
- ডামাডোল = গোলযোগ 
- তীর্থের কাক = সাগ্রহে প্রতিক্ষাকারী 
- ভূশণ্ডির কাক  = দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি
- ধোপদুরস্ত =  বাবুয়ানি 
- ধোপে টেকা = সুফল দেয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৯০৬.
'বারি' শব্দের অর্থ কী?
  1. ঝড়
  2. মেঘ
  3. পানি
  4. নদী
সঠিক উত্তর:
পানি
উত্তর
সঠিক উত্তর:
পানি
ব্যাখ্যা

• 'বারি' শব্দের অর্থ - জল, পানি, বৃষ্টি।

অন্যদিকে,
- 'নদী' শব্দের অর্থ - তটিনী, তরঙ্গিণী, গাঙ।
- 'মেঘ' শব্দের অর্থ - বারিদ, নীরদ, জীমূত।
- 'ঝড়' শব্দের অর্থ - ঝড়, প্রবল বাত্যা, তুফান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯০৭.
'Civil' শব্দের পারিভষিক শব্দ কোনটি?
  1. কেরানি
  2. দেওয়ানি
  3. দেশীয়
  4. নাগরিক
  5. .
সঠিক উত্তর:
দেওয়ানি
উত্তর
সঠিক উত্তর:
দেওয়ানি
ব্যাখ্যা
• 'Civil' শব্দের পারিভষিক শব্দ - 'দেওয়ানি'। 

আরো কিছু পারিভাষিক শব্দ: 
• Civil Code - এর সঠিক পারিভাষিক শব্দ - দেওয়ানি সংহিতা। 
• Civil Court - এর সঠিক পারিভাষিক শব্দ - দেওয়ানি আদালত। 
• Civil Deposit - এর সঠিক পারিভাষিক শব্দ - দেওয়ানি আমানত।
• Civil law - এর সঠিক পারিভাষিক শব্দ - দেওয়ানি আইন। 

তথ্যসূত্র:- বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৭,৯০৮.
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) ঐশ্বরিক
  2. খ) স্মিত
  3. গ) আধুত
  4. ঘ) ঐশ্বর্য
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঐশ্বর্য
ব্যাখ্যা
'ঈশ্বরের ভাব' - এক কথায় প্রকাশ - ঐশ্বর্য।

এছাড়া,
• ঈষৎ কম্পিত এক কথায় প্রকাশ - আধুত।
• ঈষৎ হাস্য এক কথায় প্রকাশ - স্মিত।

গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ঈষৎ উষ্ণ এক কথায় প্রকাশ - কবোষ্ণ,
• ঈষৎ কৃষ্ণ এক কথায় প্রকাশ - কালচে,
• ঈষৎ নীলবর্ণ এক কথায় প্রকাশ - নীলাভ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৯০৯.
'সম্পৃক্ত' শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) আঁটবাঁধা
  2. খ) সংযুক্ত
  3. গ) অন্তৰ্ভূক্ত
  4. ঘ) দুই বা অধিকের মিলন
সঠিক উত্তর:
খ) সংযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংযুক্ত
ব্যাখ্যা
সম্পৃক্ত (বিশেষণ)
- সংস্কৃত শব্দ 
-  প্রকৃতি প্রত্যয় = সম্‌+√পৃচ্‌+ত
অর্থ: 
- সংযুক্ত, মিলিত।
- সম্বন্ধযুক্ত, সম্পর্কিত। 
- জড়িত। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৯১০.
Fire / Fine words butter no parsnips এর সমার্থক প্রবচন-
  1. ক) বীরভোগ্যা বসুন্ধরা
  2. খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
  3. গ) চেনা বামুনের পৈতে লাগে না
  4. ঘ) উলু বনে মুক্তা ছড়ানো
সঠিক উত্তর:
খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
উত্তর
সঠিক উত্তর:
খ) শুধু কথায় চিঁড়ে ভেজে না।
ব্যাখ্যা
After meat comes mustard. - নুন আনতে পান্তা ফুরায়।
Cast pearls before swine. - উলু বনে মুক্তা ছড়ানো / বানরের গলায় মুক্তোর মালা পড়ানো।
After sweetmeat comes the sour sauce. - যত হাসি তত কান্না, বলে গেছে রাম শর্মা।
Fair (Fine) words butter no parsnips. - মিষ্টি কথায় চিড়ে ভেজে না।

Source: Live MCQ Lecture
৭,৯১১.
'প্রবল' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) মৃদু
  2. খ) লঘু
  3. গ) গৌণ
  4. ঘ) মূখ্য
সঠিক উত্তর:
ক) মৃদু
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃদু
ব্যাখ্যা
গৌণ শব্দটির বিপরীতার্থক শব্দ হলো মূখ্য। তেমনিভাবে মৃদু'র বিপরীত অর্থ প্রবল। লঘু'র বিপরীত অর্থ গুরু। দূর এর বিপরীত অর্থ নিকট।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৭,৯১২.
'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রবাসী
  2. পরবাসী
  3. সন্ন্যাসী
  4. গৃহহীন
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা

• 'গৃহী' শব্দের বিপরীত শব্দ - সন্ন্যাসী

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
উত্তম - অধম,
উত্তমর্ণ - অধমর্ণ,
উত্তরণ - অবতরন,
উত্তরায়ণ - দক্ষিণায়ন,
উত্তাপ - শৈত্য,
উত্তীর্ণ - অনুত্তীর্ণ,
কৃষ্ণাঙ্গ - শ্বেতাঙ্গ,
উত্থান - পতন,
কৃশ - স্কুল,
কৃপণ - বদান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৯১৩.
'আভাষ' শব্দের অর্থ কী?
  1. ভূমিকা
  2. ইঙ্গিত
  3. সংকেত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ভূমিকা
উত্তর
সঠিক উত্তর:
ভূমিকা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আভাষ' শব্দের অর্থ:
- ভূমিকা,
- মুখবন্ধ।

আভাস শব্দের অর্থ:
- ইঙ্গিত,
- সংকেত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৯১৪.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. বৈভব
  2. সিতাংশু
  3. মৃগাঙ্ক
  4. সুধাকর
সঠিক উত্তর:
বৈভব
উত্তর
সঠিক উত্তর:
বৈভব
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- বৈভব। 

• বৈভব (বিশেষ্য পদ)। 
অর্থ- ঐশ্বর্য; ধন; সম্পদ। 

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

অন্যদিকে,
'ধন' এর সমার্থক শব্দ:
বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৯১৫.
'মারফত' শব্দটির সঠিক অর্থ কী? 
  1. লোক সাধনা 
  2. গুণের সাধনা 
  3. মরমি সাধনা
  4. প্রবল সাধনা
সঠিক উত্তর:
মরমি সাধনা
উত্তর
সঠিক উত্তর:
মরমি সাধনা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মারফত' শব্দের অর্থ- মরমি সাধনা।



উল্লেখ্য,
'মারফত' শব্দের ভিন্ন অর্থ - মাধ্যম, দ্বারা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৯১৬.
'অঘাচণ্ডী' বাগ্‌ধারার অর্থ কী?
  1. কুঁড়ে
  2. মূর্খ
  3. অতিশয় ক্রুদ্ধ
  4. চতুর ব্যক্তি
সঠিক উত্তর:
মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
মূর্খ
ব্যাখ্যা
• 'অঘাচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - নির্বোধ, মূর্খ, বোকা। 

অন্যদিকে, 
• 'অজগর বৃত্তি' অর্থ - আলসেমি, কুঁড়ে। 
• 'অগাধ জলের মাছ' অর্থ - চতুর ব্যক্তি। 
• 'অগ্নিশর্মা' অর্থ - অতিশয় ক্রুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৭,৯১৭.
"ভূতপূর্ব" বলতে কী বোঝায়?
  1. যা পূর্বে ছিল এখন নেই
  2. যা পূর্বে দেখা যায়নি এমন
  3. যা পূর্বে শোনা যায়নি
  4. যা কখনো নষ্ট হয় না
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে ছিল এখন নেই
ব্যাখ্যা

- যা পূর্বে ছিল এখন নেই - ভূতপূর্ব

অন্যদিকে,
- যা পূর্বে দেখা যায়নি এমন - অদৃষ্টপূর্ব।
- যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
- যা কখনো নষ্ট হয় না - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯১৮.
'পদ্মপাতায় জল' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অহঙ্কার
  2. ক্ষণস্থায়ী
  3. তীব্র জ্বালা
  4. তোষামোদকারী
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
ব্যাখ্যা

পদ্মপাতায় জল' বাগ্‌ধারা অর্থ - ক্ষণস্থায়ী।

অন্যদিকে,
- খয়ের খাঁ = তোষামোদকারী।
- পায়াভারী = অহঙ্কার।
- কুল কাঠের আগুন = তীব্র জ্বালা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯১৯.
'আকাশ ও পৃথিবীর অন্তরাল'-এক কথায় প্রকাশ করলে সঠিক উত্তর কী হবে?
  1. স্ফুলিঙ্গ
  2. রোদসী
  3. পীতাভ
  4. আরক্ত
সঠিক উত্তর:
রোদসী
উত্তর
সঠিক উত্তর:
রোদসী
ব্যাখ্যা

• 'আকাশ ও পৃথিবীর অন্তরাল' এর এক কথায় প্রকাশ - রোদসী।

অন্যান্য অপশনের অর্থ:
ক) স্ফুলিঙ্গ-
অর্থ: অগ্নিকণা, ছোট আগুনের কণা, চিনগারি

গ) পীতাভ- 
অর্থ: হলুদ বর্ণ, হলদে আভাযুক্ত।

ঘ) আরক্ত- 
অর্থ: ঈষৎ রক্তবর্ণ।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যে ভবিষ্যতের চিন্তা করে না/পরিণাম ভাবে না' - অপরিণামদর্শী।
• 'কী করতে হবে ভেবে পায় না' - কিংকর্তব্যবিমূঢ়।
• 'যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ' - শ্বাপদসংকুল।
• 'যা পূর্বে ছিল এখন নেই এমন' - ভূতপূর্ব।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
• 'যা বলার যোগ্য নয় এমন' - অকথ্য।
• 'যা পূর্বে দেখা যায় নি এমন' - অদৃষ্টপূর্ব।
• 'যা অধ্যয়ন করা হয়েছে এমন' - অধীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৯২০.
'চুল' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. অলক
  2. লোচন
  3. চিকুর
  4. কুন্তল
সঠিক উত্তর:
লোচন
উত্তর
সঠিক উত্তর:
লোচন
ব্যাখ্যা
• 'চুল' এর প্রতিশব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

অন্যদিকে, 
'চক্ষু' শব্দের প্রতিশব্দ - লোচন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা শিক্ষা- হায়াৎ মামুদ।
৭,৯২১.
“মটকা” শব্দটির অর্থ কি?
  1. ক) অগভীর সতর্ক নিদ্রা
  2. খ) কাকের নিদ্রার ন্যায়
  3. গ) অনিষ্ট চিন্তা
  4. ঘ) কপট নিদ্রা
সঠিক উত্তর:
ঘ) কপট নিদ্রা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কপট নিদ্রা
ব্যাখ্যা

কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) - অগভীর সতর্ক ঘুম।
নাবুড়ি - কুপরামর্শ; অনিষ্ট চিন্তা।
মটকা - কপট নিদ্রা; ঘুমের ভান।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

৭,৯২২.
'ধুপ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. কৃষ্ণ
  2. ম্লান
  3. ধবল
  4. ছায়া
সঠিক উত্তর:
ছায়া
উত্তর
সঠিক উত্তর:
ছায়া
ব্যাখ্যা
• 'ধুপ' শব্দের বিপরীতার্থক শব্দ - ছায়া। 

অন্যদিকে, 
• ধবল - কৃষ্ণ। 
• প্রফুল্ল - ম্লান। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো:
• পুষ্ট - অপুষ্ট। 
• প্রকাশিত - অপ্রকাশিত / গুপ্ত। 
• প্রত্যর্থী - অর্থী। 
• প্রবেশ - প্রস্থান। 
• প্রভাত - সন্ধ্যা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯২৩.
'চক্ষুর দ্বারা গৃহীত' ____ এক কথায় প্রকাশ কী?
  1. চক্ষুম্নান
  2. দর্শনীয়
  3. চাক্ষুস
  4. গোচর
সঠিক উত্তর:
গোচর
উত্তর
সঠিক উত্তর:
গোচর
ব্যাখ্যা
• ‘চোখের দ্বারা গৃহীত’ এক কথায় বলে - গোচর।

তাছাড়া,
- 'চক্ষুর সম্মুখে সংঘটিত' এর এক কথায় প্রকাশ - চাক্ষুষ।
- 'অন্বেষণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অন্বেষা।
- 'চোখে দেখা যায় যা' এর এক কথায় প্রকাশ- প্রত্যক্ষ।
- 'চক্ষুলজ্জাহীন ব্যক্তি' এর এক কথায় প্রকাশ- চশমখোর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৯২৪.
'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে-
  1. অজ্ঞেয়
  2. অজেয়
  3. অজানা
  4. অজ্ঞাত
সঠিক উত্তর:
অজ্ঞাত
উত্তর
সঠিক উত্তর:
অজ্ঞাত
ব্যাখ্যা
• 'যার নাম পরিচয় জানা নেই' এক কথায় বলে - অজ্ঞাত। 

অন্যদিকে, 
• 'অজ্ঞেয়' অর্থ -  জানা যায় না এমন; জ্ঞানের অতীত।
• 'অজানা' অর্থ - অবিদিত; অজ্ঞেয়, অপরিচিত ব্যক্তি, 
• 'অজেয়'অর্থ - জয়করা যায় না এমন: আয়ত্তে আনা যায় না এমন।

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯২৫.
‘উভয় সংকট’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) দুই দিকে পথ
  2. খ) দুই দিকে বিপদ
  3. গ) আসন্ন সংকট
  4. ঘ) ভুলপথে গমন
সঠিক উত্তর:
খ) দুই দিকে বিপদ
উত্তর
সঠিক উত্তর:
খ) দুই দিকে বিপদ
ব্যাখ্যা
উভয়সংকট (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উভয়+সংকট
অর্থ: কোনো দিকেই পরিত্রানের উপায় নেই এমন অবস্থা। 
বা দুই দিকে বিপদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৯২৬.
'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জগুপ্সা
  2. জিগমিষা
  3. জঙ্গম
  4. গেছো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
জগুপ্সা
উত্তর
সঠিক উত্তর:
জগুপ্সা
ব্যাখ্যা
• 'কুৎসা বা অপবাদ রটানোর ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জগুপ্সা

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'গমন করতে পারে যে' এর এক কথায় প্রকাশ -জঙ্গম।
- 'গাছে উঠতে পটু যে' এর এক কথায় প্রকাশ - গেছো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক, বাংলা অভিধান।
৭,৯২৭.
এক কথায় প্রকাশ করুন: যা অতি দীর্ঘ নয়-
  1. ক) নদীর্ঘ
  2. খ) নাতিদীর্ঘ
  3. গ) অতিদীর্ঘ
  4. ঘ) অপাক্ষ
সঠিক উত্তর:
খ) নাতিদীর্ঘ
উত্তর
সঠিক উত্তর:
খ) নাতিদীর্ঘ
ব্যাখ্যা
• ‘যা অতি দীর্ঘ নয়’ এক কথায় বলে - নাতিদীর্ঘ।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলার যোগ্য নয়’ এক কথায় বলে - অকথ্য।
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ - অস্থায়ী। 
- 'নষ্ট হওয়া স্বভাব নয় যার' এক কথায় প্রকাশ - অবিনশ্বর।
৭,৯২৮.
'পর্ণপুট' শব্দের অর্থ কী?
  1. বাসন্তী ফুল
  2. পাতার ঠোঙ্গা
  3. জন্মপত্রিকা
  4. মণি বিশেষ
সঠিক উত্তর:
পাতার ঠোঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
পাতার ঠোঙ্গা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পর্ণপুট' শব্দের অর্থ:
- 'পাতার ঠোঙ্গা',
- পত্রনির্মিত পাত্র বা ঠোঙ্গা। 
----------------
• আরো কিছু শব্দার্থ: 
- ‘অঙ্গনা’ শব্দের অর্থ - অঙ্গসৌষ্ঠববিশিষ্ট নারী, সুন্দর নারী।
- ‘বনিতা’ শব্দের অর্থ - স্ত্রী, পত্নী, নারী, প্রেয়সী।
- ‘ললনা’ শব্দের অর্থ - নারী, কান্তা, পত্নী।
- 'আফতাব' শব্দের অর্থ - সূর্য।
- 'বিবর' শব্দের অর্থ - গহ্বর। 
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর। 
- পর্ণ শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা ইত্যাদি।
- পর্ণমোচী শব্দের অর্থ - পত্রঝরা; পত্রমোচী।
- 'সলিল' শব্দের অর্থ - 'জল'।
- 'খগ' শব্দের অর্থ - পাখি।
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৯২৯.
‘সমুদ্র’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. রত্নাকর
  2. জলধি
  3. বারীশ
  4. জলদ
সঠিক উত্তর:
জলদ
উত্তর
সঠিক উত্তর:
জলদ
ব্যাখ্যা
সমুদ্র শব্দের প্রতিশব্দ -  সাগর; বারীশ; সিন্ধু; বারিধি; উদধি; অর্ণব; জলধি; রত্নাকর, নদীকান্ত ইত্যাদি
জলদ শব্দটি 'মেঘ' শব্দের প্রতিশব্দ।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
৭,৯৩০.
'পুষ্কর' শব্দের অর্থ কী?
  1. পুকুর
  2. কমল
  3. চক্ষু
  4. পাখি
সঠিক উত্তর:
কমল
উত্তর
সঠিক উত্তর:
কমল
ব্যাখ্যা
• 'পুষ্কর' শব্দের অর্থ - পদ্ম, কমল, পদ্মকোষ, পানি, মেঘ।

অন্যদিকে,
- 'পাখি' শব্দের অর্থ - বিহগ, বিহঙ্গ, খগ।
- 'চক্ষু' শব্দের অর্থ - দর্শনেন্দ্রিয়, চোখ, নয়ন।
- 'পুকুর' শব্দের অর্থ - পুষ্করিণী, ছোটো জলাশয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৩১.
‘মণিকাঞ্চন যোগ’ ⎯ এখানে ‘কাঞ্চন’ শব্দের অর্থ কী?
  1. লাল পদ্ম
  2. স্বর্ণ
  3. মুক্তা
  4. উচ্চ বংশ
সঠিক উত্তর:
স্বর্ণ
উত্তর
সঠিক উত্তর:
স্বর্ণ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘মনি কাঞ্চন যোগ’ ⎯ এখানে ‘কাঞ্চন’ শব্দের অর্থ - 'স্বর্ণ'। 

• 'কাঞ্চন’ শব্দের কিছু সমার্থক শব্দ:
- স্বর্ণ, 
- হিরণ,
- হেম,
- সোনা,
- সুবর্ণ,
- কনক,
- হিরণ্য।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৯৩২.
কোনটি ময়ূখ শব্দের সমার্থক?
  1. ক) ময়ূর
  2. খ) মুমূর্ষু
  3. গ) সুত
  4. ঘ) বিভা
সঠিক উত্তর:
ঘ) বিভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিভা
ব্যাখ্যা
কন্যা শব্দের সমার্থক শব্দ- দুহিতা, আত্মজা, তনয়া, সুতা, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা।
অংশু শব্দের সমার্থক শব্দ হলো ময়ূখ, কিরণ, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৭,৯৩৩.
'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -
  1. জিগমিষা
  2. বিজিগীষা
  3. জিজীবিষা
  4. জিগীষা
সঠিক উত্তর:
জিজীবিষা
উত্তর
সঠিক উত্তর:
জিজীবিষা
ব্যাখ্যা

• 'বেঁচে থাকার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিজীবিষা

অন্যদিকে,
- গমন করার ইচ্ছা = জিগমিষা।
- বিজয় লাভের ইচ্ছা = বিজিগীষা।
- জয় করার ইচ্ছা = জিগীষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৯৩৪.
কোন শব্দটি 'চক্ষু'-এর সমার্থক নয়?
  1. ক) নেত্র
  2. খ) নিবিড়
  3. গ) আঁখি
  4. ঘ) লোচন
সঠিক উত্তর:
খ) নিবিড়
উত্তর
সঠিক উত্তর:
খ) নিবিড়
ব্যাখ্যা
• ‘গভীর’ এর সমর্থক শব্দ: অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়

অন্যদিকে,
‘চোখ’ এর সমার্থক শব্দ- চক্ষু, অক্ষি, নয়ন, লোচন, আঁখি, নেত্র

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৩৫.
'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বাধাবন্ধহীন
  2. অপদার্থ
  3. ফাঁকি
  4. দুর্লভ বস্তু
সঠিক উত্তর:
ফাঁকি
উত্তর
সঠিক উত্তর:
ফাঁকি
ব্যাখ্যা
• 'অষ্টরম্ভা' বাগ্‌ধারাটির অর্থ — 'ফাঁকি'। 

অন্য অপশনে,
• 'অলছ-তলছ' — বাগ্‌ধারাটির অর্থ — বাধাবন্ধহীন। 
• 'অকাল কুষ্মাণ্ড' — বাগ্‌ধারাটির অর্থ — অপদার্থ। 
• 'অমাবস্যার চাঁদ' — বাগ্‌ধারাটির অর্থ — দুর্লভ বস্তু । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৭,৯৩৬.
'Covenant' এর বাংলা পরিভাষা -
  1. সঙ্কট
  2. চুক্তি
  3. যন্ত্রপাতি
  4. নাকচকরণ
সঠিক উত্তর:
চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি
ব্যাখ্যা
'Covenant' এর বাংলা পরিভাষা - চুক্তি

অন্যদিকে,
Annulmen - নাকচকরণ।
Apparatus - যন্ত্রপাতি।
Crisis - সঙ্কট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৯৩৭.
”Birds of a feather flock together.”-বাক্যটির বাংলা অনুবাদ কী?
  1. জুতো মেরে গরু দান।
  2. যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।
  3. চোরে চোরে মাসতুতো ভাই।
  4. ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।
সঠিক উত্তর:
চোরে চোরে মাসতুতো ভাই।
উত্তর
সঠিক উত্তর:
চোরে চোরে মাসতুতো ভাই।
ব্যাখ্যা

”Birds of a feather flock together.”-বাক্যটির বাংলা অনুবাদ- চোরে চোরে মাসতুতো ভাই।

অন্যদিকে,
• Bypass the immediate superior/proper channel.
- ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া।

• As is the evil so is the remedy.
- যেমনি বুনো ওল, তেমনি বাঘা তেঁতুল।

• Rob peter to pay Paul.
- জুতো মেরে গরু দান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯৩৮.
'উপরোধ' শব্দ দ্বারা কী বুঝায়?
  1. হনন করা
  2. প্রতিরোধ করা
  3. উপস্থাপন
  4. বিশেষ অনুরোধ
সঠিক উত্তর:
বিশেষ অনুরোধ
উত্তর
সঠিক উত্তর:
বিশেষ অনুরোধ
ব্যাখ্যা

- 'উপরোধ' শব্দ দ্বারা বুঝায় বিশেষ অনুরোধ।

• উপরোধ (বিশেষ্য পদ) - একটি সংস্কৃত শব্দ।

• এর অর্থ:
- অনুরোধ (বিশেষ), (মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর)।
- সুপারিশ,
- খাতির, (তাহা সনে যুদ্ধ মোর কোন উপরোধ-কাদৌ)।
- সমাদর।

• উপরোধক (বিশেষণ) - উপরোধকারী।
- উপরোধে ঢেঁকি গেলা (বাগধারা)- অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯৩৯.
'সামান্য ব্যক্তি' বোঝাতে কোন বাগ্‌ধারা ব্যবহৃত হয়?
  1. চুনোপুঁটি
  2. তাল পাতার সেপাই
  3. ভিজে বিড়াল
  4. ছাপোষা
সঠিক উত্তর:
চুনোপুঁটি
উত্তর
সঠিক উত্তর:
চুনোপুঁটি
ব্যাখ্যা
চুনোপুঁটি- সামান্য ব্যক্তি।
তাল পাতার সেপাই - অতিশয় দুর্বল ।
ভিজে বিড়াল - কপটচারী।
ছাপোষা - অত্যন্ত গরিব।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৪০.
’সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ - এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি ?
  1. ক) নদী, নারী, শৃঙ্গধারী-এ তিনে বিশ্বাস না করি
  2. খ) উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
  3. গ) নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
  4. ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
সঠিক উত্তর:
ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
ব্যাখ্যা
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস প্রবাদটির অর্থ- সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন। 

কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস  এর ইংরেজি Proverb- A pet lamb makes a cross ram.
বাক্য গঠন: সময়মতো মানুষ করার চেষ্টাও করনি, এখন আর তা করে কী হবে- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ। 
৭,৯৪১.
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটির অর্থ কি?
  1. চির-রূগ্‌ণ
  2. সুবেশে দুর্বৃত্ত
  3. ক্রোধী লোক
  4. অতি মাত্রায় ধূর্ত
সঠিক উত্তর:
সুবেশে দুর্বৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুবেশে দুর্বৃত্ত
ব্যাখ্যা

তুলসী বনের বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে সুবেশে দুর্বৃত্ত।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারাঃ
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
বাস্তুঘুঘু - অতি ধূর্ত।
বিন্দু-বিসর্গ - সামান্য বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৭,৯৪২.
'ঊষর' শব্দের অর্থ কী?
  1. ধূসর
  2. উর্বর
  3. কোমল
  4. অনুর্বর
সঠিক উত্তর:
অনুর্বর
উত্তর
সঠিক উত্তর:
অনুর্বর
ব্যাখ্যা
• 'ঊষর' শব্দের অর্থ:
- (বিশেষ্য) - লোনা বা ক্ষারময় অনুর্বর ভূমি।
- (বিশেষণ) - অনুর্বর, মরুময়, নোনা।

• 'ঊষর' এর বপরীত শব্দ হলো:
উর্বর - সর্বপ্রকার শস্যের উৎপাদক।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৯৪৩.
‘Quarterly’ এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. সাময়িকী
  2. ত্রৈমাসিক
  3. ষাণ্মাসিক
  4. বার্ষিক
সঠিক উত্তর:
ত্রৈমাসিক
উত্তর
সঠিক উত্তর:
ত্রৈমাসিক
ব্যাখ্যা
• ‘Quarterly’ এর পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।

অন্যদিকে, 
• ‘Daily’ এর পারিভাষিক শব্দ - দৈনিক পত্র।
• ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।
• ‘Half-yearly’ এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
• ‘Annuity’  এর পারিভাষিক শব্দ - বার্ষিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৭,৯৪৪.
নিচের কোনটি ভিন্নধর্মী? 
  1. ক) জুঁই
  2. খ) গাঁদা
  3. গ) চন্দন
  4. ঘ) গোলাপ
সঠিক উত্তর:
গ) চন্দন
উত্তর
সঠিক উত্তর:
গ) চন্দন
ব্যাখ্যা
চন্দন সুগন্ধি কাঠ বিশেষ।  
বাকিগুলো ফুলের নাম
৭,৯৪৫.
কোনটি 'মাতঙ্গ' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) কেশরী
  2. খ) মৃগেন্দ্র
  3. গ) তমঃ
  4. ঘ) গজ
সঠিক উত্তর:
ঘ) গজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গজ
ব্যাখ্যা
হস্তী - হাতি, গজ, নাগ, মাতঙ্গ, দ্বিপ, দ্বিরদ।
সিংহ - পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, হরি।
অন্ধকার - আধাঁর, তিমির, তমঃ।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৭,৯৪৬.
'যা বাক্য ও মনের অগোচরে' এর এক কথায় প্রকাশ -
  1. অনাস্বাদিত
  2. বিবমিষ
  3. অবাঙ্মানসগোচর
  4. মনসিজ
সঠিক উত্তর:
অবাঙ্মানসগোচর
উত্তর
সঠিক উত্তর:
অবাঙ্মানসগোচর
ব্যাখ্যা
• 'যা বাক্য ও মনের অগোচরে' এর এক কথায় প্রকাশ - অবাঙ্মানসগোচর

অন্যদিকে,
- ‘বমনের ইচ্ছা’ এক কথায় বলে - বিবমিষ।
- 'মনে যার জন্ম' এক কথায় বলে - মনসিজ।
- ‘স্বাদ গ্রহণ করা হয়নি এমন’ এক কথায় বলে - অনাস্বাদিত।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৯৪৭.
'দুর্দিনের সূত্রপাত' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. অকালের বাদলা
  2. কলির সন্ধ্যা
  3. কলমি কাপ্তেন
  4. ওঝার ঘাড়ে ভূত
সঠিক উত্তর:
কলির সন্ধ্যা
উত্তর
সঠিক উত্তর:
কলির সন্ধ্যা
ব্যাখ্যা
• 'কলির সন্ধ্যা' বাগ্‌ধারার অর্থ - দুর্দিনের সূত্রপাত

অন্যদিকে,
কলমি কাপ্তেন - দরিদ্র কিন্তু বিলাসী।
ওঝার ঘাড়ে ভূত - বিপদগ্রস্থ কাণ্ডারি।
অকালের বাদলা - অপ্রত্যাশিত বাধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৪৮.
"ত্রিযামা" বলতে কী বোঝায়?
  1. রাত্রিকালীন যুদ্ধ
  2. রাত্রির তিনভাগ একত্রে
  3. রাত্রির প্রথম ভাগ
  4. রাত্রির শেষ ভাগ
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
রাত্রির তিনভাগ একত্রে
উত্তর
সঠিক উত্তর:
রাত্রির তিনভাগ একত্রে
ব্যাখ্যা

• 'রাত্রির তিনভাগ একত্রে' এর এক কথায় প্রকাশ - ত্রিযামা

অন্যদিকে,
রাত্রিকালীন যুদ্ধ - সৌপ্তিক।
রাত্রির প্রথম ভাগ - পূর্বরাত্র।
রাত্রির শেষ ভাগ - পররাত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭,৯৪৯.
'গরিবের জন্য বড়লোকের দরজাটা মাছের মায়ের পুত্রশোকের মতোই'- এ বাক্যে 'মাছের মায়ের পুত্রশোক' কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) শোকে পাথর
  2. খ) নিষ্ঠুর
  3. গ) মিথ্যা শোক
  4. ঘ) মমত্ববোধ
সঠিক উত্তর:
গ) মিথ্যা শোক
উত্তর
সঠিক উত্তর:
গ) মিথ্যা শোক
ব্যাখ্যা

মিথ্যা শোক - মাছের মায়ের পুত্রশোক;
অর্থের কু-প্রভাব - তামার বিষ;
অপদার্থ- আমড়া কাঠের ঢেঁকি;
মন্দ ভাগ্য- ইঁদুর কপালে।

৭,৯৫০.
'Concealment' এর বাংলা পরিভাষা -
  1. সমযোগে
  2. সম্মেলন
  3. গোপন
  4. আস্থাবান
সঠিক উত্তর:
গোপন
উত্তর
সঠিক উত্তর:
গোপন
ব্যাখ্যা
• 'Concealment' এর বাংলা পরিভাষা - গোপন।

অন্যদিকে,
- 'Concurrently' এর বাংলা পরিভাষা - সমযোগে
- 'Conference' এর বাংলা পরিভাষা - সম্মেলন।
- 'Confident' এর বাংলা পরিভাষা - আস্থাবান।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৭,৯৫১.
কোন বাগধারাটির অর্থ তিনটির অর্থ থেকে ভিন্ন?
  1. ক) দুধের মাছি
  2. খ) বসন্তের কোকিল
  3. গ) ননির পুতুল
  4. ঘ) সুখের পায়রা
সঠিক উত্তর:
গ) ননির পুতুল
উত্তর
সঠিক উত্তর:
গ) ননির পুতুল
ব্যাখ্যা
• 'দুধের মাছি' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'।  
• 'বসন্তের কোকিল' বাগধারাটির অর্থ = 'সুসময়ের বন্ধু'। 
• 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

» 'দুধের মাছি', বসন্তের কোকিল এবং 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু। 

অন্যদিকে, 
ননীর পুতুল বাগধারাটির অর্থ শ্রমবিমুখ।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৭,৯৫২.
'সুবর্ণ' শব্দের সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. শুভ্র
  2. সোনা
  3. গৌরবোজ্জ্বল
  4. প্রভাকর
সঠিক উত্তর:
সোনা
উত্তর
সঠিক উত্তর:
সোনা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'সুবর্ণ' শব্দের অর্থ:
(মুদ্রা ও অলংকার তৈরির জন্য ব্যবহৃত) রাসায়নিক বিক্রিয়ায় বিবর্ণ বা ক্ষয়প্রাপ্ত হয় না এমন উজ্জ্বল হলুদ রঙের ঘাতসহ মৌলিক ধাতু যার পারমাণবিক সংখ্যা ৭৯, সোনা, স্বর্ণ।
২. মোহর।
৩. সুন্দর রং।
৪. সুন্দর অক্ষর।

• 'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ :
- সোনা, সুবর্ণ, কনক, হেম, হিরণ্য, হিরণ, মহাধাতু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৭,৯৫৩.
'অপসৃয়মান' শব্দের বিপরীত কি?
  1. উদীয়মান
  2. ক্ষয়মাণ
  3. বিলীয়মান
  4. বিবর্তমান
সঠিক উত্তর:
উদীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উদীয়মান
ব্যাখ্যা
• অপসৃয়মান অর্থ ক্রমশ দূরে সরে যাচ্ছে এমন অর্থাৎ বিলীয়মান।
- এর বিপরীত শব্দ 'উদীয়মান।'

উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৭,৯৫৪.
'বিদ্যুৎ' শব্দটির সমার্থক শব্দ –
  1. পবন
  2. হিমাংশু
  3. ক্ষণপ্রভা
  4. সুধাকর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
ব্যাখ্যা
'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে:
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৭,৯৫৫.
সমার্থক শব্দযোগে দ্বিরুক্তি কোনটি?
  1. ক) ধনী-গরিব
  2. খ) চাল চলন
  3. গ) মারামারি
  4. ঘ) দেনা-পাওনা
সঠিক উত্তর:
খ) চাল চলন
উত্তর
সঠিক উত্তর:
খ) চাল চলন
ব্যাখ্যা

সমার্থক শব্দযোগে দ্বিরুক্তিঃ 
চাল চলন
রীতিনীতি
বনজঙ্গল
ভয়ডর
(রেফারেন্সঃ ৯ম-১০ম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ)

৭,৯৫৬.
‘হয়’ শব্দের সমার্থক কোনটি?
  1. ক) ঘোড়া
  2. খ) উরগ
  3. গ) চোখ
  4. ঘ) কর
সঠিক উত্তর:
ক) ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘোড়া
ব্যাখ্যা

ঘোড়া- হয়, অশ্ব, ঘোটক, তুরগ, ঘোটক।
উরগ- সাপ, অহি, উরগ, আশীবিষ, বিষধর।
চোখ- চক্ষু, নয়ন, অক্ষি, নেত্র, লোচন।
কর- হস্ত, বাহু, ভুজ, পাণি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৭,৯৫৭.
'মৃগেন্দ্র' শব্দের অর্থ কী?
  1. হরিণ 
  2. হাতি 
  3. সিংহ
  4.  চন্দ্র
সঠিক উত্তর:
সিংহ
উত্তর
সঠিক উত্তর:
সিংহ
ব্যাখ্যা


• 'সিংহ' শব্দের সমার্থক শব্দ:
পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, পশুহিংসক, দ্বিরদান্তক, মৃগপতি, পারীন্দ্র, কলঙ্কষ, সিংহিকা।

অন্যদিকে, 
• মৃগ শব্দের অর্থ- হরিণ। 
• মৃগাঙ্ক শব্দের অর্থ- চন্দ্র। 

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৭,৯৫৮.
'বিস্ময়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সংশয়
  2. প্রত্যয়
  3. নির্ভয়
  4. স্বাভাবিক
  5. নিশ্চয়
সঠিক উত্তর:
স্বাভাবিক
উত্তর
সঠিক উত্তর:
স্বাভাবিক
ব্যাখ্যা

• 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ - স্বাভাবিক।

​অন্যদিকে, 
• 'সংশয়' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যয়।
• 'ভয়' এর বিপরীতার্থক শব্দ - নির্ভয়।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯৫৯.
'বলা হয়েছে যা' এক কথায় বলে-
  1. উপ্ত
  2. ব্যক্ত
  3. উক্ত
  4. নক্ত
সঠিক উত্তর:
উক্ত
উত্তর
সঠিক উত্তর:
উক্ত
ব্যাখ্যা
• 'বলা হয়েছে যা' এক কথায় বলে - উক্ত।

অন্যদিকে,
• বপন করা হয়েছে - উপ্ত।
• প্রকাশ পেয়েছে এমন - ব্যক্ত। 
• 'নক্ত' অর্থ - নিশি; ছিন্নবস্ত্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৬০.
’যা বার বার দুলছে’- এর বাক্য সংকোচন কী?
  1. দোদুল্যমান
  2. দুর্গম
  3. দেদীপ্যমান
  4. দুস্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
উত্তর
সঠিক উত্তর:
দোদুল্যমান
ব্যাখ্যা
• ’যা বার বার দুলছে’- এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ = দোদুল্যমান।
---------------
অন্যদিকে,
• ’যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় প্রকাশ =  দেদীপ্যমান।
• ’যাহাতে সহজে গমন করা যায় না’ এক কথায় প্রকাশ = দুর্গম।
• ’যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না’ এক কথায় প্রকাশ = দুস্তর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি বোর্ড বই।
৭,৯৬১.
'ধামাধরা' এর সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. গোঁফ খেজুরে
  3. তালকানা
  4. গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
খয়ের খাঁ
উত্তর
সঠিক উত্তর:
খয়ের খাঁ
ব্যাখ্যা
• 'খয়ের খাঁ' বাগ্‌ধারাটির অর্থ - চাটুকার।
- বাক্য গঠন: খয়ের খাঁ হয়ে ভাগ্য ফেরানো যায় না।

• ‘চাটুকার’ শব্দের অর্থ: তোষামোদকারী।

অন্যদিকে,
• 'ধামাধরা' বাগ্‌ধারাটির অর্থ- তোষামোদে।

সুতরাং ‘ধামাধরা’ ও 'খয়ের খাঁ' বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে।

অন্যান্য বাগ্‌ধারাগুলো হলো:
• ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ- অত্যন্ত অলস।
• ‘গয়ংগচ্ছ’ অর্থ - ঢিলেমি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৬২.
'Arsenal' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নির্ধারক
  2. অস্ত্রাগার
  3. আরোহণ
  4. আবর্তন
সঠিক উত্তর:
অস্ত্রাগার
উত্তর
সঠিক উত্তর:
অস্ত্রাগার
ব্যাখ্যা
• 'Arsenal' এর বাংলা পরিভাষা: অস্ত্রাগার। 

অন্য অপশনের বাংলা পরিভাষা:
Assessor- নির্ধারক।
Ascent- আরোহণ।
Cyclosis- আবর্তন।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।
৭,৯৬৩.
'তাম্বূলিক' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. তামসিক
  2. বারুই
  3. পান-ব্যবসায়ী
  4. পর্ণকার
সঠিক উত্তর:
তামসিক
উত্তর
সঠিক উত্তর:
তামসিক
ব্যাখ্যা
• ‘তাম্বূলিক’ শব্দের সমার্থক নয় - তামসিক
• 'তামসিক' শব্দের অর্থ - ঘন অন্ধকারাচ্ছন্ন।

অন্যদিকে,
• 'তাম্বূলিক' শব্দের অর্থ - পান ব্যবসায়ী।
• 'বারুই' শব্দের অর্থ - যারা পান উৎপাদন করে এবং বিক্রয় করে।
• 'পর্ণকার' অর্থ - পান বিক্রেতা বা পান ব্যবসায়ী।

• অর্থাৎ, 'তাম্বূলিক' শব্দের সমার্থক শব্দ হলো - পান ব্যবসায়ী, বারুই ও পর্ণকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৬৪.
‘শরণ’ শব্দের অর্থ কী?
  1. ক) মনে করা
  2. খ) সরে যাওয়া
  3. গ) আশ্রয়
  4. ঘ) শিহরিত হওয়া
সঠিক উত্তর:
গ) আশ্রয়
উত্তর
সঠিক উত্তর:
গ) আশ্রয়
ব্যাখ্যা

শরণ - আশ্রয়

স্মরন - স্মৃতি

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি।
৭,৯৬৫.
‘Monarchy’ এর বাংলা পারিভাষা-
  1. প্রজাতন্ত্র
  2. রাজতন্ত্র
  3. সমাজতন্ত্র
  4. আমলাতন্ত্র
সঠিক উত্তর:
রাজতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
রাজতন্ত্র
ব্যাখ্যা
‘Monarchy’ এর বাংলা পারিভাষা হল- রাজতন্ত্র।
Republic-প্রজাতন্ত্র
Socialism - সমাজতন্ত্র
Bureaucracy - আমলাতন্ত্র।
[সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
৭,৯৬৬.
'প্রাচ্য' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. প্রতীচ্য
  2. প্রাচ্যহীন
  3. অপ্রাচ্য
  4. নবীন
সঠিক উত্তর:
প্রতীচ্য
উত্তর
সঠিক উত্তর:
প্রতীচ্য
ব্যাখ্যা

• 'প্রাচ্য এর বিপরীত শব্দ- প্রতীচ্য।

উল্লেখ্য,
• প্রাচ্য শব্দের অর্থ:
১. পূর্বদিকস্থ। ২. পূর্বদেশীয়। বি. ইউরোপের পূর্বদিকস্থ দেশসমূহ।

• প্রতীচ্য শব্দের অর্থ:
১.  পশ্চিম দিকস্ব। ২. পশ্চিমদেশীয়, পাশ্চাত্য।

আবার,

• ‘প্রাচী’ শব্দের অর্থ হচ্ছে - পূর্বদিক।
এর বিপরীত শব্দ হবে — পশ্চিম দিক বোঝানো শব্দ।
- প্রতীচী অর্থ - পশ্চিমদিক।

সুতরাং,
• ‘প্রাচী’ এর বিপরীত শব্দ — 'প্রতীচী'।
----------------------

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
• 'কুঞ্চন' - প্রসারণ।
• 'বর্জন' - গ্রহণ।
• 'দুর্জন' - সজ্জন।
• 'উৎকর্ষ' - অপকর্ষ।
• 'দাতা' - গ্রহীতা।
• 'ক্ষয়িষ্ণু' - বর্ধিষ্ণু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।

৭,৯৬৭.
'শ্বশ্রূ' ও 'শ্মশ্রু' শব্দজোড়ের অর্থ যথাক্রমে -
  1. শ্বশুর, দাড়ি
  2. শ্বশুর, মিলন
  3. শাশুড়ি, দাড়ি
  4. দাড়ি, শ্বশুর
সঠিক উত্তর:
শাশুড়ি, দাড়ি
উত্তর
সঠিক উত্তর:
শাশুড়ি, দাড়ি
ব্যাখ্যা
• শব্দজোড়: 
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন;
- এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
- উল্লেখিত শব্দজোড় উচ্চারণে এক হলেও বানান ও অর্থে বৈসাদৃশ্য রয়েছে।

• উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড়:
- শ্বশ্রূ শব্দের অর্থ – শাশুড়ি।
- শ্মশ্রু শব্দের অর্থ – দাড়ি।

- ভাষ – কথা।
- ভাস – দীপ্তি। 

- মোড়ক – আচ্ছাদনী
- মড়ক – মহামারী।

- যুগ – কাল।
- যোগ – মিলন।

- লক্ষ – শত সহস্র।
- লক্ষ্য – উদ্দেশ্য।

- লন্ঠন – বাতি।
- লুণ্ঠন – লুটতরাজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)। 
৭,৯৬৮.
'সত্বর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. মন্থর
  2. ত্বরায়
  3. চত্বর
  4. অন্তর
সঠিক উত্তর:
মন্থর
উত্তর
সঠিক উত্তর:
মন্থর
ব্যাখ্যা
• 'সত্বর' এর বিপরীত শব্দ - মন্থর

কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
→ অন্তর - বাহির।
→ আকস্মিক - চিরন্তন।
→ আকুঞ্চন - প্রসারণ।
→ উদ্ধত - বিনীত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৬৯.
মকর:কুমির :: কলাপী: ?
  1. ক) পাপী
  2. খ) কোকিল
  3. গ) কাক
  4. ঘ) ময়ূর
সঠিক উত্তর:
ঘ) ময়ূর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ময়ূর
ব্যাখ্যা
'মকর', 'কুমির' শব্দের প্রতিশব্দ।
'কলাপী', 'ময়ূর' শব্দের প্রতিশব্দ।

'কুমির' এর অন্যান্য প্রতিশব্দ =কুম্ভীর, পিঙ্গচক্ষু, শঙ্খমুখ, নক্র, মকর, ঘরিয়াল।
'ময়ূর' অন্যান্য প্রতিশব্দ = কলাপী, কেকি, বর্হী, শিখী, শিখণ্ডী, বর্হিণ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৭,৯৭০.
‘পাখির ডাক’ কথাটি এক কথায় প্রকাশ করলে হবে—
  1. ক) কেকা
  2. খ) কূজন
  3. গ) ঝংকার
  4. ঘ) বৃংহতি
সঠিক উত্তর:
খ) কূজন
উত্তর
সঠিক উত্তর:
খ) কূজন
ব্যাখ্যা
‘পাখির ডাক' এর এক কথায় প্রকাশ - কূজন

কিছু এক কথায় প্রকাশ:
বাদ্যযন্ত্রের ধ্বনি- ঝংকার  
হাতির ডাক - বৃংহতি
পাখির কলতান - কূজন
ঘোড়ার ডাক - হ্রেষা
বাঘের ডাক - হুংকার
হস্তী রাখার স্থান - বারী/পিলখানা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৭১.
"জিঘৃক্ষা" শব্দের সম্প্রসারিত প্রকাশ কোনটি?
  1. গমনের ইচ্ছা
  2. জয়লাভ করতে ইচ্ছুক
  3. গ্রহণ করার ইচ্ছা
  4. জয়লাভ করার ইচ্ছা
সঠিক উত্তর:
গ্রহণ করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
গ্রহণ করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'গ্রহণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘৃক্ষা

অন্যদিকে,
- 'গমনের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'জয়লাভ করতে ইচ্ছুক'এর এক কথায় প্রকাশ - জিগীষু।
- 'জয়লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৭২.
রক্ত বর্ণের পদ্মকে এক কথায় কি বলে?
  1. ক) পুন্ডরীক
  2. খ) কোকনাদ
  3. গ) ইন্দিবর
  4. ঘ) মৃণাল
সঠিক উত্তর:
খ) কোকনাদ
উত্তর
সঠিক উত্তর:
খ) কোকনাদ
ব্যাখ্যা

কোকনদ ((বিশেষ্য):
১. রক্তপদ্ম (ধরার পঙ্কে ফুটিল গো আজ কোটি -দল কোকনদ-নাই)।
২. লাল শালুক; রাঙা সুঁদি।

- নীল বর্ণের পদ্মকে ইন্দীবর বলে।
- শ্বেত বর্ণের পদ্মকে পুন্ডরীক বলে।

সুত্রঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ & বাংলা একাডেমি অভিধান।

৭,৯৭৩.
'দশাসই' শব্দের অর্থ-
  1. ক) লিকলিকে
  2. খ) লম্বা-চাওড়া
  3. গ) মন্দভাগ্য
  4. ঘ) মোটাসোটা
সঠিক উত্তর:
খ) লম্বা-চাওড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) লম্বা-চাওড়া
ব্যাখ্যা
দশাসই (বিশেষণ) 
- সংস্কৃত 'দশা' ও ফারসি 'সই' শব্দের মিশ্রণে গঠিত শব্দ। 
অর্থ: 
- লম্বা ও চওড়া, দীর্ঘদেহ। 
- স্থূলকায় 

 উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৭,৯৭৪.
'জুগুপ্সা' শব্দের প্রসারিত রূপ কোনটি?
  1. জয় করার ইচ্ছা। 
  2. নিন্দা করার ইচ্ছা। 
  3. লাভ করার ইচ্ছা। 
  4. বাঁচতে ইচ্ছা। 
সঠিক উত্তর:
নিন্দা করার ইচ্ছা। 
উত্তর
সঠিক উত্তর:
নিন্দা করার ইচ্ছা। 
ব্যাখ্যা

• 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

অন্যদিকে, 
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'বাঁচতে ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিজীবিষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৭,৯৭৫.
'তীর' এর প্রতিশব্দ কী? 
  1. তুরুগ
  2. তট
  3. শৈল
  4. তনু
সঠিক উত্তর:
তট
উত্তর
সঠিক উত্তর:
তট
ব্যাখ্যা

• 'তীর' শব্দের অর্থ - কূল, তট, পাড়।

অন্যদিকে,
তুরগ' শব্দের অর্থ - তুর গম্+অ] বি. ঘোড়া, অশ্ব।
শৈল' শব্দের অর্থ - শিলাজাত (শৈলগিরি), শিলাসম্বন্ধীয় পর্বতসংক্রান্ত।
তনু' শব্দের অর্থ - দেহ, শরীর। বিণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৯৭৬.
'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অমৃত
  2. বিশ্রী
  3. সুদর্শন
  4. শ্রীযুক্ত
সঠিক উত্তর:
বিশ্রী
উত্তর
সঠিক উত্তর:
বিশ্রী
ব্যাখ্যা
• 'সুশ্রী' শব্দের বিপরীত শব্দ - বিশ্রী

কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
সাচ্চা - ভুয়া,
শীঘ্র - বিলম্ব,
সদয় - নির্দয়,
সরব - নীরব,
সার্থক - ব্যর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৯৭৭.
'প্রমাদ’ শব্দটি অর্থ কি?
  1. ক) উজ্জ্বল
  2. খ) আরাম
  3. গ) ভুলভ্ৰান্তি
  4. ঘ) অতিরিক্ত
সঠিক উত্তর:
গ) ভুলভ্ৰান্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভুলভ্ৰান্তি
ব্যাখ্যা
'প্রমাদ’ শব্দটি অর্থ ভুলভ্ৰান্তি, বিমূঢ়তা, অমনোযোগ, বিস্মৃতি ,বিপদ   

[উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান]
৭,৯৭৮.
'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ -
  1. বিরক্ত
  2. অনুরক্ত
  3. সংশয়
  4. বিরত
সঠিক উত্তর:
বিরত
উত্তর
সঠিক উত্তর:
বিরত
ব্যাখ্যা

• 'উদ্যত' এর বিপরীতার্থক শব্দ - বিরত

অন্যদিকে,
- 'বিরক্ত' শব্দের বিপরীত শব্দ - অনুরক্ত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
- 'প্রত্যয়' শব্দের বিপরীত শব্দ - সংশয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯৭৯.
'চপল' -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অচেনা
  2. খ) অচ্যুত
  3. গ) অচপল
  4. ঘ) অচল
সঠিক উত্তর:
গ) অচপল
উত্তর
সঠিক উত্তর:
গ) অচপল
ব্যাখ্যা
- 'চপল' শব্দের বিপরীরত শব্দ হলো- 'অচপল' বা 'গম্ভীর'।
- এছাড়া বাকি শব্দগুলোর বিপরীরত শব্দ-
• 'অচেনা'— চেনা
• 'অচ্যুত' — চ্যুত
• 'অচল' — চল

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৭,৯৮০.
‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অহি
  2. অলি
  3. কুসুম
  4. ফুলশর
সঠিক উত্তর:
অলি
উত্তর
সঠিক উত্তর:
অলি
ব্যাখ্যা
• ‘ভ্রমর’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে:
মধুকর, ষট্পদ, ,ধুপ, অলি, ভৃঙ্গ, শিলীমুখ, মধুলিট,  মধূ-লিহ, দ্বিরেফ, মধুভৃৎ, ভোমরা, মৌমাছি, মধুমক্ষিকা।

অন্যদিকে,
• ‘সাপ’ এর সমার্থক শব্দ গুলি হল:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর।

• ‘ফুল’ শব্দের সমার্থক শব্দ: পুষ্প, প্রসূন, কুসুম, মঞ্জরি, রঙ্গন, পুষ্পক।

• ফুলশর অর্থ: ফুলের ধনু।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৮১.
'অর্থই অনর্থের মূল' প্রবাদের অর্থ কী? 
  1. বেশি অর্থ বিপদজনক
  2. অর্থলোভ কুকর্মের সহায়ক
  3. অর্থ বিপদ ডেকে আনে
  4. অর্থ দুশ্চিন্তার কারণ
সঠিক উত্তর:
অর্থলোভ কুকর্মের সহায়ক
উত্তর
সঠিক উত্তর:
অর্থলোভ কুকর্মের সহায়ক
ব্যাখ্যা

• 'অর্থই অনর্থের মূল' প্রবাদের অর্থ - অর্থলোভ কুকর্মের সহায়ক। 
বাক্য: ছিল সৎ, টাকার পেছনে ছুটে ছুটে হয়েছে পুরোদস্তুর জালিয়াত-অর্থই যত অনর্থের মূল।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ হলো:
• 'অল্প শোকে কাতর অধিক শোকে পাথর' অর্থ- শোক কম হলে দুঃখ ভারাক্রান্ত এবং অধিক হলে বাক্‌রহিত হতে হয়। 
• আদার ব্যাপারির জাহাজের খবর' অর্থ- সাধারণ লোকের বিরাট বিষয়ের প্রতি আগ্রহ প্রকাশ)। 
• 'আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট' অর্থ- কষ্টের মধ্য দিয়েই ফল লাভ। 
• 'আপনি বাঁচলে বাপের নাম' অর্থ- সবার আগে নিজের স্বার্থই বড়। 
• 'ইটটি (ঢিলটি) মারলে পাটকেলটি খেতে হয়' অর্থ- যেমন কাজ তেমন তার ফল। 
• 'ইচ্ছা থাকলে উপায় হয়' অর্থ- ইচ্ছাশক্তিতে কঠিন কাজ করা সম্ভব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ  মামুদ। 

৭,৯৮২.
'ভিষক’ শব্দের অর্থ কোনটি?
  1. ব্যবসায়ী
  2. দরবেশ
  3. চিকিৎসক
  4. নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
চিকিৎসক
উত্তর
সঠিক উত্তর:
চিকিৎসক
ব্যাখ্যা
• ভিষক (বিশেষ্য):
অর্থ: চিকিৎসক; বৈদ্য।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৭,৯৮৩.
‘গৃহ’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. আগার
  2. গহন
  3. বাটি
  4. সদন
সঠিক উত্তর:
গহন
উত্তর
সঠিক উত্তর:
গহন
ব্যাখ্যা
• ‘গৃহ’ শব্দের প্রতিশব্দ নয় - গহন
- এটি 'গভীর' শব্দের প্রতিশব্দ।

'গৃহ’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- বাড়ি, ঘর, আলয়, ভবন, নিলয়, নিকেতন, আবাস, কুটির।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৯৮৪.
'Dejure' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. জবানবন্দি
  2. প্রতিরক্ষা
  3. আইনত
  4. মানহানি
সঠিক উত্তর:
আইনত
উত্তর
সঠিক উত্তর:
আইনত
ব্যাখ্যা

• 'Dejure' এর বাংলা পরিভাষা - আইনত

অন্যদিকে,
Deposition - জবানবন্দি।
Defence - প্রতিরক্ষা।
Defamation - মানহানি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭,৯৮৫.
'Crafts' এর বাংলা পরিভাষা নিচের কোনটি?
  1. ক) বিস্ফোরক
  2. খ) কারুকলা
  3. গ) বর্ধিত
  4. ঘ) প্রেরণা
সঠিক উত্তর:
খ) কারুকলা
উত্তর
সঠিক উত্তর:
খ) কারুকলা
ব্যাখ্যা
• 'Crafts' এর পরিভাষা- 'কারুকলা'

তাছাড়া, 
- 'Impetus' এর পরিভাষা- 'প্রেরণা' 
- 'Explosive' এর পরিভাষা- 'বিস্ফোরক' 
- 'Enhanced' এর পরিভাষা- 'বর্ধিত' 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৭,৯৮৬.
'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিম্নগামী
  2. অধোগামী
  3. কুপথগামী
  4. উদীয়মান
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উদীয়মান
উত্তর
সঠিক উত্তর:
উদীয়মান
ব্যাখ্যা
• 'অস্তগামী' এর বিপরীতার্থক শব্দ - উদীয়মান

তাছাড়া,
- 'নিম্নগামী' শব্দের অর্থ - অধোগামী, কুপথগামী।
- 'অস্তগামী' শব্দের অর্থ - অস্তগমরত।
- 'উদীয়মান' শব্দের অর্থ - উদিত হচ্ছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৮৭.
নিচের কোন বাগ্‌ধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. আদায় কাঁচকলায় - সাপে-নেউলে
  2. কানকাটা- কান-পাতলা
  3. উনপাঁজুরে - উড়নচণ্ডী
  4. আক্কেল গুড়ুম - আক্কেল দাঁত
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায় - সাপে-নেউলে
উত্তর
সঠিক উত্তর:
আদায় কাঁচকলায় - সাপে-নেউলে
ব্যাখ্যা
সমর্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা হচ্ছে:
• ‘আদায় কাঁচকলায়’ বাগ্‌ধারার অর্থ - ঘোর শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ বাগ্‌ধারার অর্থ - ভীষণ শত্রুতা।

অন্যান্য বাগধারার অর্থ:
• ‘উনপাঁজুরে’ বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।
• ‘উড়নচণ্ডী’ বাগ্‌ধারার অর্থ - অমিত্যবায়ী।

• ‘কানকাটা’ বাগ্‌ধারার অর্থ - নির্লজ্জ।
• ‘কান-পাতলা’ বাগ্‌ধারার অর্থ - সব কথাই বিশ্বাস করে যে।

• ‘আক্কেল গুড়ুম’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।
• ‘আক্কেল দাঁত’ বাগ্‌ধারার অর্থ - বুদ্ধির পরিপক্বতা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৮৮.
'প্রাখর্য' শব্দের বিপরীত শব্দ -
  1. প্রকট 
  2. প্রস্থিত
  3. সাধু 
  4. স্নিগ্ধতা 
সঠিক উত্তর:
স্নিগ্ধতা 
উত্তর
সঠিক উত্তর:
স্নিগ্ধতা 
ব্যাখ্যা
• 'প্রাখর্য' শব্দের বিপরীত শব্দ - স্নিগ্ধতা

অন্যদিকে,
- 'শঠ' শব্দের বিপরীত শব্দ - সাধু। 
- 'প্রবিষ্ট' শব্দের বিপরীত শব্দ - প্রস্থিত। 
- 'প্রচ্ছন্ন' শব্দের বিপরীত শব্দ - প্রকট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৭,৯৮৯.
'অমৃত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ঋজু
  2. গুপ্ত
  3. গরল
  4. শুষ্ক
সঠিক উত্তর:
গরল
উত্তর
সঠিক উত্তর:
গরল
ব্যাখ্যা
• 'অমৃত' এর বিপরীত শব্দ - 'গরল'।

অন্য অপশনের বিপরীত শব্দ: 
• 'বঙ্কিম' - ‘ঋজু’।
• আর্দ্র - শুষ্ক,
• গুপ্ত - ব্যাপ্ত,

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৭,৯৯০.
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুমুদ
  2. নলিনী
  3. নেত্র
  4. অরবিন্দ
সঠিক উত্তর:
নেত্র
উত্তর
সঠিক উত্তর:
নেত্র
ব্যাখ্যা
‘চোখ’ শব্দের সমার্থক শব্দ:
- চক্ষু, নয়ন, আঁখি, অক্ষি, নেত্র

অন্যদিকে,
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৭,৯৯১.
Angel শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) কোণ
  2. খ) দৃষ্টি ভঙ্গি
  3. গ) ফেরেশতা
  4. ঘ) বর্শি
সঠিক উত্তর:
গ) ফেরেশতা
উত্তর
সঠিক উত্তর:
গ) ফেরেশতা
ব্যাখ্যা
Angel শব্দের পরিভাষা - দেবদূত; অনুপম সৌন্দর্যের অধিকারী বা নিষ্পাপ ব্যক্তি।
অন্যদিকে Angle শব্দের অর্থ কোণ; দৃষ্টিকোণ; দৃষ্টিভঙ্গি।
সূত্রঃ english-bangla.com/dictionary
৭,৯৯২.
'অমোঘ' শব্দের অর্থ কী?
  1. অসীম
  2. সফল
  3. নশ্বর
  4. নির্মোহ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সফল
উত্তর
সঠিক উত্তর:
সফল
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
অমোঘ (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অব্যর্থ,
- অপরিবর্তনীয়,
- অটল,
- সফল,
- সার্থক।

'অমোঘ' এর বিশেষ্য - অমোঘতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৭,৯৯৩.
_____ আয়োজন হবার পর সব স্থগিত করা হলো।
  1. ক) এণ্ডায় গণ্ডায়
  2. খ) ঊনকোটি চৌষট্টি
  3. গ) কিষ্কিন্ধ্যা কাণ্ড
  4. ঘ) গয়ংগচ্ছ
সঠিক উত্তর:
খ) ঊনকোটি চৌষট্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ঊনকোটি চৌষট্টি
ব্যাখ্যা

এণ্ডায় গণ্ডায় - গোঁজামিল দেওয়া
কিষ্কিন্ধ্যা কাণ্ড - তুমুল হট্টগোল
গয়ংগচ্ছ - ঢিলেমি
ঊনকোটি চৌষট্টি - প্রায় সম্পূর্ণ

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য, সৌমিত্র শেখর।

৭,৯৯৪.
‘অর্হণ’ শব্দের অর্থ কী?
  1. পূজা
  2. পূজার উপকরণ
  3. জৈন সন্ন্যাসী
  4. দাম
সঠিক উত্তর:
পূজা
উত্তর
সঠিক উত্তর:
পূজা
ব্যাখ্যা
শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না।
- বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ অর্ঘ - দাম।
→ অর্ঘ্য - পূজার উপকরণ।
অর্হণ - পূজা
→ অর্হন - জৈন সন্ন্যাসী।
→ আত্ম - স্বীয়।
→ আত্ত - প্রাপ্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৯৯৫.
‘Two heads are better than one’ এর বাংলা অনুবাদ কোনটি?
  1. দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
  2. দুই জনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়।
  3. দশের লাঠি একের বোঝা।
  4. নাই মামার চেয়ে কানা মামা ভালো।
সঠিক উত্তর:
দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
উত্তর
সঠিক উত্তর:
দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।
ব্যাখ্যা
• ‘Two heads are better than one’ এর যথার্থ অনুবাদ - দশে মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ।

অন্যদিকে,
• ‘Two is company, three is none’ - দুই জনে বন্ধুত্ব হয়, তিনজনে কলহ হয়।
• ‘Many a little makes a mickle’ - দশের লাঠি একের বোঝা।
• ‘Something is better than nothing’ - নাই মামার চেয়ে কানা মামা ভালো।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭,৯৯৬.
‘Cognizable' শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) সুষম
  2. খ) অবহিতি
  3. গ) আমলযোগ্য
  4. ঘ) বোধজাত
সঠিক উত্তর:
গ) আমলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) আমলযোগ্য
ব্যাখ্যা

- 'Cognizable' শব্দের বাংলা পরিভাষা- 'আমলযোগ্য/আদালাতগ্রাহ্য'।
- Cognizable-এর প্রধান বাংলা পরিভাষা হলো আমলযোগ্য (বিশেষ করে আইনি বা ফৌজদারি অর্থে)।
- তবে সাধারণ অর্থে এর পরিভাষা বোধজাত বা জ্ঞাতব্য।
- পরিভাষার ক্ষেত্রে সাধারণত প্রশাসনিক পরিভাষাকেই প্রাধান্য দেওয়া হয়।

- জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক পরিভাষা অনুযায়ী,

এছাড়া আরও কিছু পারিভাষিক শব্দ হলো-
• Co-extension — সহব্যাপ্তি।
• Co-extensive — সহব্যাপী।
• Co-extensiveness সহব্যাপিতা।
• Cognate —সমজাতীয় ; বন্ধু।
• Cognition - জ্ঞান।
• Cognitive faculty - জ্ঞানশক্তি।
• Cognizability - প্রগ্রাহ্যতা।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৭,৯৯৭.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অখিল
  2. ক্ষিতি
  3.  মহি
  4. অচল
সঠিক উত্তর:
অচল
উত্তর
সঠিক উত্তর:
অচল
ব্যাখ্যা
• 'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শৃঙ্গধর, মহীধ্র, ভূভৃৎ, নগ।

অন্যদিকে,
• ‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: 

ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহি, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৭,৯৯৮.
'কিরণ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. রশ্মি
  2. আলোকচ্ছটা
  3. অংশু
  4. ব্যোম
সঠিক উত্তর:
ব্যোম
উত্তর
সঠিক উত্তর:
ব্যোম
ব্যাখ্যা

• 'কিরণ' এর সমার্থক শব্দ নয় - ব্যোম।

-----------------
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু

অন্যদিকে: 
'আকাশ' শব্দের সমার্থক শব্দ: 
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ সংস্করণ)।

৭,৯৯৯.
'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. বিশাল আয়োজন করা 
  2. টুকরো টুকরো করা
  3. অহেতুক উচ্চবাচ্চ করা
  4. দীর্ঘসূত্রিতা করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
টুকরো টুকরো করা
উত্তর
সঠিক উত্তর:
টুকরো টুকরো করা
ব্যাখ্যা

• 'আটখান করা' বাগ্‌ধারাটির অর্থ টুকরো টুকরো করা।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- এলেবেলে - নিকৃষ্ট/ গুরুত্বহীন।
- ঊনপাঁজুরে - হতভাগ্য / অপদার্থ / দুর্বল
- উড়নচণ্ডী - অমিতব্যয়ী / উচ্ছৃঙ্খল।
- ইতুনিদকুঁড়ে - অলস। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৮,০০০.
'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. ঐতিহাসিক
  2. ইতিহাসবেত্তা
  3. ইতিহাসবিদ
  4. ইতিহাসকার
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
উত্তর
সঠিক উত্তর:
ইতিহাসবেত্তা
ব্যাখ্যা
• 'ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি' এর এক কথায় প্রকাশ - ইতিহাসবেত্তা। 

• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক। 
- স্মৃতিশাস্ত্রে পণ্ডিত যিনি - শাস্ত্রজ্ঞ। 
- যিনি ভালো ব্যাকরণ জানেন - বৈয়াকরণ। 
- যিনি ব্যাকরণ রচনা করেন - ব্যাকরণবিদ। 
- ব্যাকরণে পণ্ডিত যিনি  - বৈয়াকরণ। 
- স্মৃতিশাস্ত্র রচনা করেন যিনি - শাস্ত্রকার। 
- ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।