বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৬০ / ৮১ · ৫,৯০১৬,০০০ / ৮,১৭১

৫,৯০১.
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
  1. দৈবিক
  2. অধিদৈবিক
  3. দৈবাতিক
  4. আধিদৈবিক
সঠিক উত্তর:
আধিদৈবিক
উত্তর
সঠিক উত্তর:
আধিদৈবিক
ব্যাখ্যা

সঠিক উত্তর: ঘ) আধিদৈবিক।

ব্যাখ্যা:
"দেবতা থেকে উৎপন্ন" → “দেবতা-সম্বন্ধীয়” বা “দেবতা থেকে উদ্ভূত”—এর সংকোচন হয় আধিদৈবিক।

• আধিদৈবিক- (বিশেষণ) অর্থ-  প্রাকৃতিক; নৈসর্গিক; স্বাভাবিক; অনাবৃষ্টি; ভূমিকম্প; বজ্রপাত প্রভৃতি জাত। এই সব প্রাকৃতিক দুর্যোগকে আধিদৈবিক বলা হয়, কারণ এগুলো দেবতা/প্রকৃতি থেকে উৎপন্ন বলে মনে করা হয়।

সুতরাং আধিদৈবিক = দেবতা-সম্পর্কিত / দেবতা-উদ্ভূত।

ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে,
"দেবতা থেকে উৎপন্ন" এর সঠিক বাক্য সংকোচন- আধিদৈবিক।

অন্যদিকে,
• 'দৈবিক' অর্থ: 
- দেব সম্পর্কিত।
- দৈবঘটিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৫,৯০২.
নিচের কোন শব্দার্থজোড় অশুদ্ধ?
  1. দ্বিপ - হাতি
  2. শর - তির
  3. স্বসা - ফলবিশেষ
  4. হার - গলার মালা
সঠিক উত্তর:
স্বসা - ফলবিশেষ
উত্তর
সঠিক উত্তর:
স্বসা - ফলবিশেষ
ব্যাখ্যা
• "স্বসা-ফলবিশেষ" শব্দার্থজোড় অশুদ্ধ।
এর শুদ্ধরূপ: 'স্বসা' - বোন।

অন্যদিকে,
শসা শব্দের অর্থ - ফলবিশেষ।

আরো কিছু শব্দার্থজোড়:
• 'তপসি' - ছোট মাছ বিশেষ।
• 'তরণী'- নৌকা।
• 'দ্বিপ' - হাতি।
• 'শাদী - বিয়ে।
• 'শকল' - আঁশ।
• 'সকল' - সব।

উৎস:
- ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ,
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর,
- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৫,৯০৩.
নিচের কোন বাগ্‌ধারাদুটি প্রায় একই অর্থ প্রকাশ করে?
  1. বামনের গরু ও রামগরুড়ের ছানা
  2. পুঁটিমাছের প্রাণ ও কৈ মাছের প্রাণ
  3. তোলা হাঁড়ি ও রাশভারি
  4. ছয়কে নয় নয়কে ছয় ও নমাসে-ছমাসে
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
উত্তর
সঠিক উত্তর:
তোলা হাঁড়ি ও রাশভারি
ব্যাখ্যা
• ‘রাশভারি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর প্রকৃতির।
• ‘তোলা হাাঁড়ি’ বাগ্‌ধারার অর্থ - গম্ভীর।

অন্যদিকে,
• ‘বামনের গরু’ বাগ্‌ধারার অর্থ - যে অল্প পরিশ্রমে বেশি কাজ করে।
• ‘রামগরুড়ের ছানা’ বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক।

• ‘পুঁটিমাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - ক্ষীণজীবী লোক / ছোট মন। 
• ‘কৈ মাছের প্রাণ’ বাগ্‌ধারার অর্থ - যা সহজে মরে না।

• ‘ছয়কে নয় নয়কে ছয়’ বাগ্‌ধারার অর্থ - অপচয় করা।
• ‘নমাসে-ছমাসে’ বাগ্‌ধারার অর্থ - কালে-ভদ্রে বা কদাচিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,৯০৪.
'পদ্ম' এর সমার্থক শব্দ কোনটি?
  1. তনু
  2. অভ্র
  3. কাঞ্চন
  4. নলিনী
সঠিক উত্তর:
নলিনী
উত্তর
সঠিক উত্তর:
নলিনী
ব্যাখ্যা

পদ্ম, এর সমার্থক শব্দসমূহ: কমল, শতদল, সহস্রদল, উৎপল (পদ্ম বা শাপলা), মৃণাল, পঙ্কজ, অব্জ, অম্বুজ, নীরজ, সরোজ, সরসিজ, সররুহ, নলিনী, অরবিন্দ, রাজীব, ইন্দিরা, কুমুদ, তামরস।
- তনু শব্দের সমার্থক দেহ, শরীর।
- অভ্র শব্দের সমার্থক শব্দ মেঘ, জলদ, জলধর, বারিদ, ঘন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০২০ সংস্করণ)

৫,৯০৫.
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. উদক
  2. তোয়
  3. খগোল
  4. পয়োধি
সঠিক উত্তর:
খগোল
উত্তর
সঠিক উত্তর:
খগোল
ব্যাখ্যা
• 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, নীলিমা, অনন্ত, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

অন্যদিকে,
• ‘পানি' শব্দের সমার্থক শব্দ:
অম্বু, জল, নীর, সলিল, অপ্‌, প্রাণদ, উদক, তোয়, জীবন ইত্যাদি।

• 'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
জলধি, সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯০৬.
‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনাহুত
  2. অনাহত
  3. অশ্রুতপূর্ব
  4. অহুত
সঠিক উত্তর:
অনাহুত
উত্তর
সঠিক উত্তর:
অনাহুত
ব্যাখ্যা
• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।

অন্যদিকে,
• ‘যা আঘাত পায় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহত।
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ‘কথায় প্রকাশ করার অযোগ্য’ এক কথায় প্রকাশ - অবক্তব্য।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯০৭.
'রাজসিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অরাজসিক
  2. তামসিক
  3. ঐহিক
  4. প্রজাসিক
সঠিক উত্তর:
তামসিক
উত্তর
সঠিক উত্তর:
তামসিক
ব্যাখ্যা

- 'রাজসিক' শব্দের বিপরীত শব্দ- 'তামসিক'।

উল্লেখ্য,
'রাজসিক' শব্দের অর্থ - আড়ম্বরপূর্ণ; রাজরাজড়াদের মতো।
আবার, তামসিক শব্দের অর্থ - মেঘাচ্ছন্ন।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,৯০৮.
Transparency শব্দের বাংলা পরিভাষা কী?
  1. যথার্থতা
  2. নির্ভরযোগ্যতা
  3. স্বচ্ছতা
  4. দুর্নীতিদমন
সঠিক উত্তর:
স্বচ্ছতা
উত্তর
সঠিক উত্তর:
স্বচ্ছতা
ব্যাখ্যা
• Transparency এর বাংলা পরিভাষা - স্বচ্ছতা।

প্রশ্নের সাথে প্রাসঙ্গিক আরো কিছু গুরুত্বপূর্ণ পরিভাষা:
• Accuracy: নির্ভুলতা, যথার্থ, যথাযথতা।
• Precision: যথাযথতা, স্পষ্টতা। 
• Anti-corruption: দুর্নীতি-নিরোধ, দুর্নীতি দমন। 
• Reliable: নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য।
• Reliability: নির্ভরযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
• 'Invoice' - চালান, প্রেরিতক-সূচি।
• 'Equation' - সমীকরণ।
• 'Edition' - সংস্করণ
• 'Appendix' - পরিশিষ্ট
• 'Memorandum' - স্মারকলিপি
• 'Equation' - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৯০৯.
'অভিনিবেশ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. একাগ্রতা
  2. প্রণিধান
  3. মনোযোগ
  4. চেতন
সঠিক উত্তর:
চেতন
উত্তর
সঠিক উত্তর:
চেতন
ব্যাখ্যা

• 'অভিনিবেশ' শব্দের সমার্থক শব্দ:
- মনোযোগ।
- একাগ্রতা,
- প্রণিধান,
- প্রবেশ,
- আগ্রহ,
- আবেশ ইত্যাদি।

অন্যদিকে,
চেতন বলতে বোঝায়- প্রাণবন্ত, সজীব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৫,৯১০.
'মৃদু' এর বিপরীতার্থক শব্দ -
  1. প্রবল
  2. মুখর
  3. কোমল
  4. শান্ত
সঠিক উত্তর:
প্রবল
উত্তর
সঠিক উত্তর:
প্রবল
ব্যাখ্যা
• 'মৃদু' এর বিপরীতার্থক শব্দ - প্রবল

উল্লেখ্য,
'মৃদু' শব্দের অর্থ - কোমল, শান্ত, আলতো।
'প্রবল' শব্দের অর্থ - অত্যন্ত, প্রচণ্ড, মাত্রাতিরিক্ত।

অন্যদিকে,
- 'মৌন' এর বিপরীতার্থক শব্দ - মুখর

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৯১১.
'ঘৃণ্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অশিব
  2. হৃদ্য
  3. নাহক
  4. করাল
সঠিক উত্তর:
হৃদ্য
উত্তর
সঠিক উত্তর:
হৃদ্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ঘৃণ্য' এর বিপরীত শব্দ 'হৃদ্য'।
- 'ঘৃণ্য' শব্দের অর্থ: ঘৃণার যোগ্য।
- 'হৃদ্য' শব্দের অর্থ: হৃদয়গ্রাহী, প্রিয়, প্রীতিভাজন। 

অন্যদিকে,
- অশিব অর্থ: অমঙ্গল
- নাহক অর্থ: অনুচিত, অনর্থক।
- করাল অর্থ: ভয়ঙ্কর, ভীতিপ্রদ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৫,৯১২.
‘উগ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তুঙ্গ
  2. খ) বিনাশ
  3. গ) কোপন
  4. ঘ) উত্তুঙ্গ
সঠিক উত্তর:
গ) কোপন
উত্তর
সঠিক উত্তর:
গ) কোপন
ব্যাখ্যা
• ‘উগ্র’ শব্দের সমার্থক শব্দ - কোপন

‘উগ্র’ শব্দের অন্যান্য সমার্থক শব্দ হলো: প্রচণ্ড, তীব্র, প্রখর, উৎকট, কঠোর, রুক্ষ, রূঢ়, চণ্ড, উচ্চণ্ড, গোঁয়ার , জেদি।

অন্যদিকে,
• ‘উঁচু’ শব্দের সমার্থক শব্দ: উচ্চ, উত্তুঙ্গ, তুঙ্গ, সমুচ্চ, অত্যুচ্চ, সমুন্নত, সমুচ্চ, প্রোন্নত, আকাশ-ছোঁয়া, গগনচুম্বী, গগনস্পর্শী, আকাশচুম্বী, অভ্রভেদী।
• ‘উচ্ছেদ’ শব্দের সমার্থক শব্দ: বিনাশ, উৎপাটন, উৎখাত, উচ্ছেদন, নির্মূল, মূলোৎপাটন, সমুৎপাটন, সমুৎসাদন, সমুচ্ছেদ, উৎসাদন, স্থানচ্যুতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৯১৩.
'প্রবল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) বিরল
  2. খ) অচল
  3. গ) বহাল
  4. ঘ) দুর্বল
সঠিক উত্তর:
ঘ) দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুর্বল
ব্যাখ্যা
• 'প্রবল' শব্দের বিপরীত শব্দ দুর্বল। 

• অন্যদিকে: 
- 'বহুল' শব্দের বিপরীত শব্দ বিরল।
- 'চালু' শব্দের বিপরীত শব্দ অচল।
- 'বরখাস্ত' শব্দের বিপরীত শব্দ বহাল।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৯১৪.
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা -
  1. প্রতিবায়ু
  2. শ্বাসনালী
  3. জলাবর্ত
  4. ঘূর্ণবায়ু
সঠিক উত্তর:
ঘূর্ণবায়ু
উত্তর
সঠিক উত্তর:
ঘূর্ণবায়ু
ব্যাখ্যা
"Whirlwind" শব্দের বাংলা পরিভাষা - ঘূর্ণবায়ু

অন্যদিকে,
Whirlpool - জলাবর্ত। 
Windpipe - শ্বাসনালী। 
Windward - প্রতিবায়ু।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৯১৫.
'জ্যোৎস্না' এর প্রতিশব্দ কোনটি?
  1. ব্যোম
  2. বিধু
  3. চন্দ্রিমা
  4. শশী
সঠিক উত্তর:
চন্দ্রিমা
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রিমা
ব্যাখ্যা
• 'জ্যোৎস্না' এর প্রতিশব্দ: 'চন্দ্রিমা'।

'জ্যোৎস্না' এর আরো কিছু প্রতিশব্দ:
- চন্দ্রিমা, চন্দ্রকিরণ, চন্দ্রিকা, জোছনা, চন্দ্রালোক, কৌমুদী।
--------------------------- 
আকাশ এর কিছু সমার্থক শব্দ: 
- অম্বর, ব্যোম, খ, গগণ, অন্তরিক্ষ।

'চাঁদ' এর প্রতিশব্দ: 
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি।

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯১৬.
'Dialect' এর পরিভাষা কোনটি?
  1. স্মারকলিপি
  2. উপভাষা
  3. ধ্বনিবিজ্ঞান
  4. দোভাষা
সঠিক উত্তর:
উপভাষা
উত্তর
সঠিক উত্তর:
উপভাষা
ব্যাখ্যা

• Dialect' শব্দের বাংলা পরিভাষা - উপভাষা।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Constitution শব্দের বাংলা পারিভাষা- সংবিধান, 
- Armour শব্দের বাংলা পরিভাষা- বর্ম, 
- Manifesto শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার, 
- Manuscript শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি, 
- Edition শব্দের বাংলা পারিভাষা- সংস্করণ, 
- Memorandum শব্দের বাংলা পরিভাষা– স্মারকলিপি, 
- Gazette শব্দের বাংলা পারিভাষা- ঘোষণাপত্ৰ, 

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৫,৯১৭.
শিব রাত্রির সলতে- বাগধারটির অর্থ কী? 
  1. শিবরাত্রির আলো
  2. একমাত্র সঞ্চয়
  3. একমাত্র সন্তান
  4. শিবরাত্রির গুরুত্ব
সঠিক উত্তর:
একমাত্র সন্তান
উত্তর
সঠিক উত্তর:
একমাত্র সন্তান
ব্যাখ্যা
• শিবরাত্রির সলতে বাগধারাটির অর্থ - একমাত্র সন্তান বা বংশধর।
বাক্য গঠন: দুলাল বা- মার শিবরাত্রির সলতে। 

কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: 
- 'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ - কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ - নির্ভীক। 
- ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ - অহঙ্কার। 
- ‘কানকাটা’  বাগধারা টির অর্থ - বেহায়া। 
- ‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ - ভণ্ড।
- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ - আয়ু ফুরিয়ে আসা। 

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৯১৮.
‘পাতক’ শব্দের অর্থ-
  1. ক) অভিশাপ
  2. খ) পাখি
  3. গ) পশু
  4. ঘ) পাপ
  5. ঙ) কোকিল
সঠিক উত্তর:
ঘ) পাপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাপ
ব্যাখ্যা
‘পাতক’ শব্দের অর্থ- পাপ, অপরাধ, গুনাহ।
৫,৯১৯.
‘মানুষ ও পশুর ধর্ম পৃথক’- এ বাক্যে ধর্ম শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) নিয়মনীতি
  2. খ) স্বভাব
  3. গ) আচার-অনুষ্ঠান
  4. ঘ) গ্রহণযোগ্যতা
সঠিক উত্তর:
খ) স্বভাব
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বভাব
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'ধর্ম' শব্দ দ্বরা স্বভাব কে বুঝানো হয়েছে।
-  উক্ত শব্দটি বাগর্থ এর উদাহরণ।
- তাই একই শব্দের বিভিন্ন অর্থ থাকতে পারে। এটি বাক্যে ব্যবহারের উপর নির্ভর করে থাকে।

বাক্যের অর্থ পরিবর্তন 

শব্দের অর্থগত পরিবর্তন কেবল রূপমূলের অর্থের মধ্যে সীমিত থাকে না। বাক্যে প্রয়োগভেদে শব্দের নানারকম অর্থ-বৈচিত্র্য তৈরি হতে পারে। তাছাড়া এমনিতেও একটি শব্দের দ্বি-অর্থবাচকতা বা বহু- অর্থবাচকতা থাকতে পারে। এমনকি বাকভঙ্গির কারণে অর্থ-ভিন্নতা পাওয়া যায় ।
উদাহরণ:
(ক)মানুষ ও পশুর ধর্ম পৃথক।
(খ) আমাদের দেশে নানা ধর্মের মানুষ বসবাস করে।
(গ) দানশীলতা লোকটির প্রধান ধর্ম। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫,৯২০.
‘অনল’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. অংশু
  2. অষ্টপ্রহর
  3. পাবক
  4. সমীরণ
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু

'দিবস' শব্দের সমার্থক শব্দ:
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯২১.
নিচের কোন শব্দটি আদর অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) চোরা
  2. খ) দখিনা
  3. গ) কানাই
  4. ঘ) ডিঙা
সঠিক উত্তর:
গ) কানাই
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাই
ব্যাখ্যা
• 'কানাই' শব্দটি আদর অর্থে ব্যবহৃত হয়েছে।

- 'চোরা' শব্দটি অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'দখিনা' শব্দটি আগত অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'ডিঙা' শব্দটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়েছে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, (নতুন সংস্করণ) নবম ও দশম শ্রেণি।
৫,৯২২.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পৃথ্বীধর
  2. মর্ত্যলোক
  3. ক্ষিতিধর
  4. ভূধর
সঠিক উত্তর:
মর্ত্যলোক
উত্তর
সঠিক উত্তর:
মর্ত্যলোক
ব্যাখ্যা

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- ধরা, ধরণি, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমণ্ডল, অবনি, ক্ষিতি, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভুবন, ভূলোক, উর্বী।

অন্যদিকে,
'পর্বত' শব্দের সমার্থক শব্দ:
- গিরি, শৈল, পাহাড়, ভূধর, নগ, অচল, শৃঙ্গধর, অগ, ক্ষিতিধর, পৃথ্বীধর

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৯২৩.
অংস শব্দের অর্থ কী?
  1. ক) ভাগ
  2. খ) অসম্পূর্ণ
  3. গ) ভাগ করার উপযোগী
  4. ঘ) কাঁধ
সঠিক উত্তর:
ঘ) কাঁধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঁধ
ব্যাখ্যা
- অংস শব্দের অর্থ হচ্ছে কাঁধ

অন্যান্য অপশন:
অংশ শব্দের অর্থ হচ্ছে ভাগ/ অসম্পূর্ণ।
অংশ্য শব্দের অর্থ হচ্ছে ভাগ করার উপযোগী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯২৪.
"নেশাগ্রস্ত" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. টুপ ভুজঙ্গ
  2. ডাকাবুকো
  3. ডামাডোল
  4. কূপমুণ্ডক
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
টুপ ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
টুপ ভুজঙ্গ
ব্যাখ্যা

• 'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ - নেশাগ্রস্ত

অন্যদিকে,
ডাকাবুকো - নির্ভীক।
ডামাডোল - গোলযোগ।
কূপমুণ্ডক - সীমাবদ্ধ জ্ঞান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৯২৫.
নিচের কোনটি 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ?
  1. বিকর্ষণ
  2. বিসর্জন
  3. প্রসারণ
  4. বিলম্ব
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা
• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

• 'আকুঞ্চন': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়:  আ +√ কুঞ্চ্‌ + অন।
- এর অর্থ: ঈষৎ সংকোচন, নিষ্পেষণ।

• 'প্রসারণ': 
- সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: প্র +√ সারি + অন।
- এর অর্থ: প্রসারিতকরণ, বিস্তৃতকরণ।
----------------
সুতরাং, 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - প্রসারণ।

অন্যদিকে,
আকর্ষণ - বিকর্ষণ;
আবাহন - বিসর্জন;
আশু - বিলম্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫,৯২৬.
'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. কুটিল
  2. স্থির
  3. দিবস
  4. কুৎসিত
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা
• 'শর্বরী' শব্দের অর্থ - 'রাত্রি'।
- 'শর্বরী' শব্দের বিপরীত শব্দ - 'দিবস'।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ = বিলম্ব।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৫,৯২৭.
'ঐক্য' এর বিপরীত শব্দ কোনটি?
  1. বিভেদ
  2. অনৈক
  3. অনৈক্য
  4. ক এবং গ উভয়ই
সঠিক উত্তর:
ক এবং গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক এবং গ উভয়ই
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ঐক্য (বিশেষ্য) অর্থ: একত্ব; একতা।
- 'অনৈক্য' (বিশেষ্য) অর্থ: বিরোধ; গরমিল; অমিল।
- "অনৈক" শব্দটি প্রমিত বাংলা অভিধানে নেই এবং এটি অর্থবোধক নয়।

'ঐক্য' শব্দের বিপরীত হতে পারে —
- বিভেদ;
- অনৈক্য।

তাই সঠিক উত্তর: ঘ) ক এবং গ উভয়ই।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা (ড. হায়াৎ মামুদ)।
 
৫,৯২৮.
'গৃহী' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. সংসারী
  2. সন্ন্যাসী
  3. সঞ্চয়ী
  4. নিগৃহী
সঠিক উত্তর:
সন্ন্যাসী
উত্তর
সঠিক উত্তর:
সন্ন্যাসী
ব্যাখ্যা
• 'গৃহী' শব্দের বিপরীত শব্দ 'সন্ন্যাসী'।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ:
- উত্তম - অধম,
- উত্তমর্ণ - অধমর্ণ,
- উত্তরণ - অবতরন,
- উত্তরায়ণ - দক্ষিণায়ন,
- উত্তাপ - শৈত্য,
- উত্তীর্ণ - অনুত্তীর্ণ,
- কৃষ্ণাঙ্গ  - শ্বেতাঙ্গ,
- উত্থান - পতন,
- কৃশ - স্থূল,
- কৃপণ - বদান্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯২৯.
'বনিতা' শব্দের অর্থ কী?
  1. বন 
  2. কন্যা 
  3. লেখক পরিচিতি 
  4. পত্নী
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
পত্নী
উত্তর
সঠিক উত্তর:
পত্নী
ব্যাখ্যা

বনিতা (বিশেষ্য পদ), 
- ​এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
​- স্ত্রী, পত্নী, নারী,প্রেয়সী।

​উল্লেখ্য, 
​• '​ভণিতা' শব্দের অর্থ- কবিতায় রচয়িতার আত্মপরিচয়জ্ঞাপক পদ।

​ উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৯৩০.
”বাতাস” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অশনি
  2. মরুত
  3. বিজলি
  4. চপলা
সঠিক উত্তর:
মরুত
উত্তর
সঠিক উত্তর:
মরুত
ব্যাখ্যা

• ”বাতাস” শব্দের সমার্থক শব্দ :
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুত, প্রভঞ্জন।

• ”বিদ্যুৎ” শব্দের সমার্থক শব্দ :
- তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী,।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২৫ সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫,৯৩১.
'গঙ্গা জলে গঙ্গা পুজো' প্রবাদ প্রবচনের অর্থ কী?
  1. গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা
  2. দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো
  3. আয়ত্তে না আসতেই আড়ম্বর
  4. যার জিনিস তাকেই দান করা
সঠিক উত্তর:
যার জিনিস তাকেই দান করা
উত্তর
সঠিক উত্তর:
যার জিনিস তাকেই দান করা
ব্যাখ্যা
• 'গঙ্গা জলে গঙ্গা পুজো' প্রবাদ প্রবচনের অর্থ - যার জিনিস তাকেই দান করা

অন্যদিকে,
- 'গাছে কাঁঠাল গোঁফে তেল' প্রবাদ প্রবচনের অর্থ - আয়ত্তে না আসতেই আড়ম্বর। 
- 'গায়ে ফু-দিয়ে বেড়ানো' প্রবাদ প্রবচনের অর্থ - দায়িত্ব গ্রহণের পরিবর্তে ঘুরে বেড়ানো।
- 'গাঁয়ে মানে না আপনি মোড়ল' প্রবাদ প্রবচনের অর্থ - গায়ে পড়ে কর্তৃত্ব জাহির করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৩২.
'ঢুঁ মারা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অদৃশ্য হওয়া
  2. লুকোচুরি
  3. প্রচারণা
  4. অনুসন্ধান
সঠিক উত্তর:
অনুসন্ধান
উত্তর
সঠিক উত্তর:
অনুসন্ধান
ব্যাখ্যা

• 'ঢুঁ মারা' বাগ্‌ধারার অর্থ - অনুসন্ধান/ চেষ্টা। 

অন্যদিকে, 
• 'ডুব মারা' অর্থ - অদৃশ্য হওয়া। 
• 'ঢাক ঢাক গুড় গুড়' অর্থ- লুকোচুরি। 
• 'ঢাকঢোল পেটানো' অর্থ- প্রচারণা।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ। 

৫,৯৩৩.
'Indigenous' শব্দের পারিভাশিক শব্দ কোনটি?
  1. পরদেশী
  2. স্বদেশী
  3. শরণার্থী
  4. বিবাদার্থী
সঠিক উত্তর:
স্বদেশী
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা - স্বদেশী। 

অন্যদিকে,
• ‘Foreign/ Exotic’ শব্দের বাংলা পরিভাষা - পরদেশী।
• ‘Refugee’ শব্দের বাংলা পরিভাষা - শরণার্থী।
• ‘Litigant/ Plaintiff’ শব্দের বাংলা পরিভাষা - বিবাদার্থী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
৫,৯৩৪.
'Papersetter' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. পত্রমান
  2. পত্রমুদ্রা
  3. প্রশ্নকর্তা
  4. কাগজের মণ্ড
সঠিক উত্তর:
প্রশ্নকর্তা
উত্তর
সঠিক উত্তর:
প্রশ্নকর্তা
ব্যাখ্যা
• 'Papersetter' শব্দের বাংলা পরিভাষা প্রশ্নকর্তা । 

• অন্যদিকে: 
- Paper standard  শব্দের বাংলা পরিভাষা পত্রমান। 
- Paper money শব্দের বাংলা পরিভাষা পত্রমুদ্রা। 
- Paper-pulp শব্দের বাংলা পরিভাষা কাগজের মণ্ড। 

• কিছু পারিভাষিক শব্দ হলো:
- License শব্দের সঠিক পারিভাষিক শব্দ = অনুজ্ঞাপত্র, লাইসেন্স। 
- Affidavit - শব্দের বাংলা পরিভাষা - হলফনামা।
- Circular - শব্দের বাংলা পরিভাষা - পরিপত্র, বৃওাকার, চক্র।
- Agenda - এর পারিভাষিক শব্দ - আলোচ্যসূচি।
- Dynamic এর বাংলা পারিভাষিক শব্দ - গতিশীল। 

সূত্র: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
৫,৯৩৫.
'সরোজ' শব্দের সমার্থক শব্দ -
  1. পদ্ম
  2. মেঘ
  3. বৃক্ষ
  4. বন
সঠিক উত্তর:
পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
পদ্ম
ব্যাখ্যা

'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
 
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৯৩৬.
'অবদান' এবং 'অবধান' শব্দজোড়ের অর্থ কোনটি?
  1. দান এবং আবেগ
  2. দান এবং মনোযোগ
  3. সৎকর্ম এবং মনোযোগ
  4. সৎকাজ এবং অজ্ঞাত
সঠিক উত্তর:
সৎকর্ম এবং মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
সৎকর্ম এবং মনোযোগ
ব্যাখ্যা
• 'অবদান' শব্দের অর্থ - সৎকর্ম, 
'অবধান' - মনোযোগ। 
--------------------------
• শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ অবদান - সৎকর্ম।
→ অবধান - মনোযোগ।
→ অবিরাম - অনবরত।
→ অভিরাম - সুন্দর।
→ আবরণ - আচ্ছাদন।
→ আভরণ - অলংকার।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৯৩৭.
'অদ্বৈতবাদ' শব্দের ইংরেজী পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Surrealism
  2. খ) Rationalism
  3. গ) Feudalism
  4. ঘ) Monism
সঠিক উত্তর:
ঘ) Monism
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Monism
ব্যাখ্যা
Monism - অদ্বৈতবাদ
Feudalism - সামন্ততন্ত্র
Rationalism - যুক্তিবাদ
Surrealism - অধিবাস্তববাদ
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি
৫,৯৩৮.
'আদ্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পশ্চাৎ
  2. ঘৃণা
  3. নির্গম
  4. অন্ত্য
সঠিক উত্তর:
অন্ত্য
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্য
ব্যাখ্যা
• 'আদ্য' এর বিপরীতার্থক শব্দ - অন্ত্য

অন্যদিকে,
- 'আদর' এর বিপরীতার্থক শব্দ - ঘৃণা।
- 'আগম' এর বিপরীতার্থক শব্দ - নির্গম।
- 'অগ্র' এর বিপরীতার্থক শব্দ - পশ্চাৎ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৩৯.
‘হৃদয়ের মাঝে মেঘ উদয় করি'। নয়নের মাঝে করিলবারি। এখানে কি ধরনের অলঙ্কার এর প্রয়োগ হয়েছে?
  1. ক) অসঙ্গতি
  2. খ) বিভাবনা
  3. গ) বিরোধাভাস
  4. ঘ) বিষম
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
উত্তর
সঠিক উত্তর:
ক) অসঙ্গতি
ব্যাখ্যা
কার্য এবং কারণের ঘটনাস্থান যদি ভিন্ন হয় অর্থাৎ একস্থানে কারণ ঘটেছে এবং অপর স্থানে তার ফল দেখা যাচ্ছে, তখন তাকে অসঙ্গতি অলঙ্কার বলে।

যেমন: হৃদয়ের মাঝে মেঘ উদয় করি। নয়নের মাঝে ঝরিল বারি।
‘শ্রাবণের কালো মেঘ ছাইল গগনে / আঁখি জল বরষিল রাধিকা নয়নে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৪০.
'কড়ি কপালে' বাগধারাটির অর্থ কী?
  1. সম্পূর্ণ ভেজা
  2. ভাগ্যবান
  3. মনগড়া কথা
  4. তিরস্কার
সঠিক উত্তর:
ভাগ্যবান
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্যবান
ব্যাখ্যা
কড়ি কপালে বাগধারা টির অর্থ ভাগ্যবান। 
কাক ভূষণ্ডি বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি।
কপোল কল্পনা বাগধারার অর্থ মনগড়া কথা। 
কটু-কাটব্য বাগধারার অর্থ তিরস্কার।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৪১.
নিচের কোনটি 'সূর্য' শব্দের সমার্থক নয়?
  1. দিবাকর
  2. সবিতা
  3. ভাস্কর
  4. নিশাকর
সঠিক উত্তর:
নিশাকর
উত্তর
সঠিক উত্তর:
নিশাকর
ব্যাখ্যা

'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে,
'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৯৪২.
‘কোকিল’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. কাকপুষ্ট
  2. কলকণ্ঠ
  3. মধুসখা
  4. শকুন্ত
সঠিক উত্তর:
শকুন্ত
উত্তর
সঠিক উত্তর:
শকুন্ত
ব্যাখ্যা

শকুন্ত (বিশেষ্য) = ভাস পক্ষী; শকুনি।
অন্যদিকে,
কোকিলের প্রতিশব্দ হলো :
- কাকপুষ্ট
- কলকণ্ঠ
- পরপুষ্ট
- পিক
- পরভৃত
- বসন্তদূত
- অন্যপুষ্ট
- মধুস্বর
- মুধুসখা

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই (২০১৯) ও বাংলা একাডেমি অভিধান।

৫,৯৪৩.
'ত্রিদিব' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) বায়ু
  2. খ) স্বর্গ
  3. গ) সেবিকা
  4. ঘ) গাছ
সঠিক উত্তর:
খ) স্বর্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বর্গ
ব্যাখ্যা
'ত্রিদিব' এর সমার্থক শব্দ = 'স্বর্গ'।

ত্রিদিব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = ত্রি+দিব
অর্থ: 
- স্বর্গ, অমরাবতী, দেবলোক। 
- আকাশ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫,৯৪৪.
সঠিক বাক্য সংকোচন 'বাচাল' এর পুরো বাক্য কোনটি?
  1. যেখানে বেশি লোক আছেন
  2. যেখানে বেশি বলা হয়েছে
  3. যে বেশি কথা বলে
  4. বেশি গল্প বলে
সঠিক উত্তর:
যে বেশি কথা বলে
উত্তর
সঠিক উত্তর:
যে বেশি কথা বলে
ব্যাখ্যা
- যিনি বক্তৃতা দানে পটু- বাগ্মী।
- যে বেশি কথা বলে- বাচাল। 
- যিনি বিদ্যালাভ করেছেন- কৃতবিদ্যা। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৪৫.
'যে নারী বার গামিনী' এর এক কথায় প্রকাশ -
  1. বীরপ্রসূ
  2. বারাঙ্গনা
  3. অঘটনপটিয়সী
  4. বীরাঙ্গনা
সঠিক উত্তর:
বারাঙ্গনা
উত্তর
সঠিক উত্তর:
বারাঙ্গনা
ব্যাখ্যা
• 'যে নারী বার গামিনী' এর এক কথায় প্রকাশ - বারাঙ্গনা

অন্যদিকে,
- 'যে নারী বীর' এর এক কথায় প্রকাশ - বীরাঙ্গনা।
- 'যে নারী অঘটন ঘটাতে পারদর্শী' এর এক কথায় প্রকাশ - অঘটনপটিয়সী।
- 'যে নারী বীর সন্তান প্রসব করে' এর এক কথায় প্রকাশ - বীরপ্রসূ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
৫,৯৪৬.
'জিভের দ্বারা যা উচ্চারিত হয়' এর এক কথায় প্রকাশ -
  1. লস্কর
  2. জবানি
  3. জুগুপ্সা
  4. জিগীষা
সঠিক উত্তর:
জবানি
উত্তর
সঠিক উত্তর:
জবানি
ব্যাখ্যা
• 'জিভের দ্বারা যা উচ্চারিত হয়' এর এক কথায় প্রকাশ - জবানি

অন্যদিকে,
গোপন করার ইচ্ছা - জুগুপ্সা।
জয় করার ইচ্ছা - জিগীষা।
জাহাজের খালাসি - লস্কর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৪৭.
"নির্মক্ষিক" বলতে কী বোঝায়?
  1. মশামাছি থেকে মুক্ত
  2. রোগজীবানু থেকে মুক্ত
  3. বিপদ থেকে মুক্ত
  4. দুশ্চিন্তা থেকে মুক্ত
সঠিক উত্তর:
মশামাছি থেকে মুক্ত
উত্তর
সঠিক উত্তর:
মশামাছি থেকে মুক্ত
ব্যাখ্যা

• 'মশামাছি থেকে মুক্ত' এর এক কথায় প্রকাশ - নির্মক্ষিক

উল্লেখ্য,
'নির্মক্ষিক'  শব্দটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত শব্দ।
শব্দের অর্থ:
- জনপ্রাণীহীন, ছিটিও নেই এমন স্থান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৯৪৮.
‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে?
  1. ক) জন্মভূমির আশ্রয়
  2. খ) জন্মভূমির প্রকৃতি
  3. গ) মায়ের কোল
  4. ঘ) গাছের ছায়া
সঠিক উত্তর:
ক) জন্মভূমির আশ্রয়
উত্তর
সঠিক উত্তর:
ক) জন্মভূমির আশ্রয়
ব্যাখ্যা
- উল্লিখিত পঙতিটি রবীন্দ্রনাথের দেশপ্রেমমূলক কবিতা ''জন্মভূমি'' কবিতার অংশ। 
- ‘অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে’- এখানে ‘ছায়া’ বলতে নিজ জন্মভূমিতে আশ্রয় পাওয়ার কথা বলতে চেয়েছেন, কারণ কবি জন্মভূমির প্রতি হৃদয়ের মাঝে গভীর টান অনুভব করেন।
- নিম্নোক্ত চরণগুলোতে কবি ব্যক্ত করেছেন মাতৃভূমি তার কাছে মায়ের মতো; আঁখি মেলে তিনি প্রথম দেশের আলো দেখেছেন। 
 
 ''জন্মভূমি'' কবিতাটি নিম্নরূপ:
 
সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালোবেসে॥

জানি নে তোর ধনরতন
আছে কি না রানির মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে॥

কোন্‌ বনেতে জানি নে ফুল
গন্ধে এমন করে আকুল,
কোন্‌ গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হেসে॥

আঁখি মেলে তোমার আলো
প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে॥
৫,৯৪৯.
'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অতি ব্যস্ত
  2. অন্তর্গত আঘাত
  3. তেজঃপূর্ণ
  4. ছটফটানি
সঠিক উত্তর:
অন্তর্গত আঘাত
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্গত আঘাত
ব্যাখ্যা

• 'অঙ্কুশ তাড়না' বাগ্‌ধারার অর্থ - অন্তর্গত আঘাত। 

অন্যদিকে,
-------------
'অগ্নিগর্ভ' অর্থ  - বলিষ্ঠ / তেজঃপূর্ণ। 
'অন্তব্যস্ত' অর্থ - অতি ব্যস্ত। 
'অকটবিকট'  অর্থ - ছটফটানি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম (২০১৯-সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৯৫০.
কোনটি 'পদ্ম' শব্দের সমার্থক শব্দ?
  1. কান্তার
  2. পাদপ
  3. কুঞ্জ
  4. কুমুদ
সঠিক উত্তর:
কুমুদ
উত্তর
সঠিক উত্তর:
কুমুদ
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৫১.
'ভণ্ড' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. ডাকাবুকো
  2. কূপমণ্ডুক
  3. বকধার্মিক
  4. কাকভূষণ্ডী
সঠিক উত্তর:
বকধার্মিক
উত্তর
সঠিক উত্তর:
বকধার্মিক
ব্যাখ্যা
• 'বকধার্মিক' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।

অন্যদিকে, 
- 'কূপমণ্ডুক' অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কাকভূষণ্ডী' অর্থ - দীর্ঘজীবী।
- 'ডাকাবুকো' অর্থ - নির্ভীক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৫,৯৫২.
"বিকেলের আগেই পাখিরা তাদের ___________ ফিরে যায়।"
  1. নীরে
  2. নীড়ে
  3. নিরে
  4. নিড়ে
সঠিক উত্তর:
নীড়ে
উত্তর
সঠিক উত্তর:
নীড়ে
ব্যাখ্যা
• "বিকেলের আগেই পাখিরা তাদের ___________ ফিরে যায়।" 
এই বাক্যের শূন্যস্থানে সঠিক উত্তর: 'নীড়ে'।

অন্যদিকে,
• 'নীর' শব্দের অর্থ - পানি, জল।

এরূপ সমোচ্চারিত শব্দ -
• অনীল - যা নীল হয়, 
• অনিল - বাতাস, 

• অবদান - সৎকর্ম, 
• অবধান - মনোযোগ, 
 
• টিকা - রোগের প্রতিষেধক।
• টীকা - ব্যাখ্যা।

• ঢাল - আঘাত প্রতিরোধ করার অস্ত্র।
• ঢাল - ঢালু জমিবিশেষ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৫৩.
'অটবী' এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) তরু
  2. খ) অরুণ
  3. গ) নীরদ
  4. ঘ) কুঞ্জ
সঠিক উত্তর:
ঘ) কুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুঞ্জ
ব্যাখ্যা
'অটবি' শব্দের সমার্থক শব্দঃ
- অরণ্য,
- বন,
- জঙ্গল,
- কানন,
- বিপিন,
- গহন,
- কুঞ্জ,
- কান্তার,
- উপবন,
- বনানী ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৫,৯৫৪.
'লঘু পাপে গুরু দণ্ড' প্রচলিত এমন শব্দগুচ্ছকে কী বলে?
  1. এক কথায় প্রকাশ
  2. প্রবাদ-প্রবচন
  3. ভাবসম্প্রসারণ
  4. সারাংশ
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
উত্তর
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
ব্যাখ্যা
প্রবাদ-প্রবচন:
দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।
যেমন:
• 'অতি ভক্তি চোরের লক্ষণ' অর্থ-বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
• 'উলুবনে মুক্তা ছড়ানো' অর্থ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
• 'ধর্মের কল বাতাসে নাড়ে' অর্থ- গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
• 'গরিবের ঘোড়া রোগ' অর্থ - অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৫৫.
'কুকুরের ডাক' এক কথায় বলে-
  1. হুঙ্কার
  2. বুক্কন
  3. বৃংহণ
  4. ঘূৎকার
সঠিক উত্তর:
বুক্কন
উত্তর
সঠিক উত্তর:
বুক্কন
ব্যাখ্যা
• 'কুকুরের ডাক' এক কথায় বলে - বুক্কন।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• সিংহের নাদ (ডাক) - হুঙ্কার।
• ময়ূরের ডাক - কেকা।
• কোকিলের ডাক - কুহু।
• ‘পেঁচার ডাক’ - ঘূৎকার।
• অশ্বের ডাক - হ্রেষা।
• হাতির ডাক - বৃংহিত বা বৃংহণ।
• রাজহাঁসের কর্কশ ডাক - ক্রেঙ্কার।
• মোরগের ডাক - শকুনিবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৫৬.
'রাস্তার মাথায় তার সঙ্গে দেখা' - এখানে 'মাথা' শব্দের অর্থ কোনটি?
  1. কোনো উপায়ে
  2. হঠাৎ করে
  3. মিলন স্থলে
  4. ফাঁকি দেওয়া
সঠিক উত্তর:
মিলন স্থলে
উত্তর
সঠিক উত্তর:
মিলন স্থলে
ব্যাখ্যা
• 'রাস্তার মাথায় তার সঙ্গে দেখা' - এখানে 'মাথা' শব্দের অর্থ : মিলন স্থলে। 

এছাড়া, মাথা শব্দের রীতিসিদ্ধ প্রয়ােগ: 
রাস্তার মাথায়-(মিলন স্থলে)- রাস্তার মাথায় তার সঙ্গে দেখা।
মাথা গরম করা- (রাগান্বিত হওয়া)- মাথা গরম করে আর কী হবে?
রাগের মাথায়- (হঠাৎ ক্রোধবশত)- রাগের মাথায় কথাটা বলেছি।
মাথা হেঁট করা- (লজ্জায় মাথা নিচু করা)- মাথা হেঁট হবে কেন?
মাথা উঁচু করে চলা - (গর্বভরে চলা)- মাথা উচু করেই চলতে চাই।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯ সংস্করণ) ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ। 
৫,৯৫৭.
‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. মহামারী
  2. দুর্ভিক্ষ
  3. দুর্যোগ
  4. প্রতিকূল
সঠিক উত্তর:
প্রতিকূল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিকূল
ব্যাখ্যা
• ‘Hostile’ শব্দের পারিভাষিক শব্দ - প্রতিকূল, বৈরী।

অন্যদিকে,
• ‘Pestilence’ শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - মহামারী।
• ‘Famine’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্ভিক্ষ।
• ‘Disaster’ শব্দের পারিভাষিক শব্দ - দুর্যোগ

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৫৮.
'Fortnightly' শব্দের অর্থ কী?
  1. দৈনিক
  2. ষাণ্মাষিক
  3. সাপ্তাহিক
  4. পাক্ষিক
সঠিক উত্তর:
পাক্ষিক
উত্তর
সঠিক উত্তর:
পাক্ষিক
ব্যাখ্যা
• 'Fortnightly' শব্দের পারিভাষিক অর্থ — পাক্ষিক।

• 'পাক্ষিক' শব্দের অর্থ:
- পনেরো দিন অন্তর সংঘটিত হয় এমন।

অন্যদিকে,
- Daily শব্দের পারিভাষিক অর্থ — দৈনিক।
- Weekly শব্দের পারিভাষিক অর্থ — সাপ্তাহিক।
- Quarterly শব্দের পারিভাষিক অর্থ — ত্রৈমাসিক। 
- Half yearly শব্দের পারিভাষিক অর্থ — ষাণ্মাষিক।

উৎস: বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা।
৫,৯৫৯.
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. অচল
  2. অবনী
  3. ক্ষিতি
  4. মর্ত্য
সঠিক উত্তর:
অচল
উত্তর
সঠিক উত্তর:
অচল
ব্যাখ্যা
• 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ নয় - অচল

'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

অন্যদিকে,
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৫,৯৬০.
'জয়করা যায় না এমন' এক কথায় কী বলে?
  1. ​অজিত
  2. ​জয়ন্ত
  3. অজয়েতু
  4. অজেয়
সঠিক উত্তর:
অজেয়
উত্তর
সঠিক উত্তর:
অজেয়
ব্যাখ্যা

• 'জয়করা যায় না এমন/ আয়ত্তে আনা যায় না এমন' এক কথায় বলে - অজেয়। 

​অন্যদিকে, 
• ​'অজিত' অর্থ- অপরা-ভূত; অনায়ত্ত, শিব, বিষ্ণু, বুদ্ধদেব।
​• 'জয়ন্ত' অর্থ- দেবরাজ ইন্দ্রের পত্নী শচীদেবীর গর্ভজাত পুত্র, শিব।
​• অজয়েতু বানানটি অশুদ্ধ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৯৬১.
'Logic' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. যুক্তিবিদ
  2. যৌক্তিকতা
  3. যুক্তিবাদী
  4. যুক্তিবিদ্যা
সঠিক উত্তর:
যুক্তিবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
যুক্তিবিদ্যা
ব্যাখ্যা

• 'Logic' এর বাংলা পরিভাষা- যুক্তিবিদ্যা; বিতর্কশক্তি। 

অন্যদিকে,
• 'Logical' অর্থ- যৌক্তিক; যুক্তিবাদী।
• 'Logicality' অর্থ- যৌক্তিকতা।
• 'Logician' অর্থ- যুক্তিবিদ।

উৎস: অভিগম্য অভিধান।

৫,৯৬২.
'যে নারীর সন্তান বাঁচে না'- এর এক কথায় প্রকাশ কী হবে?
  1. অনূঢ়া
  2. মৃতবৎসা
  3. অবীরা
  4. রামা
সঠিক উত্তর:
মৃতবৎসা
উত্তর
সঠিক উত্তর:
মৃতবৎসা
ব্যাখ্যা
• যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।

• 'নারী' সংক্রান্ত এক কথায় প্রকাশ:
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- 'যে নারীর হাসি কুটিলতাবর্জিত' = শুচিস্মিতা।
- যে নারী সুন্দরী = রামা। 
- যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা। 
- যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।  
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
- যে নারীকে সূর্যের আলো স্পর্শ করে নি - অসূর্যস্পশ্যা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
৫,৯৬৩.
'Precocious' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. মর্ম
  2. সুনির্দিষ্ট
  3. অকালপক্ক
  4. স্পষ্টতা
সঠিক উত্তর:
অকালপক্ক
উত্তর
সঠিক উত্তর:
অকালপক্ক
ব্যাখ্যা
• 'Precocious' এর বাংলা পরিভাষা- অকালপক্ক।

অন্যদিকে: 
- 'Precis' এর বাংলা পরিভাষা- মর্ম।
- 'Precise' এর বাংলা পরিভাষা- সুনির্দিষ্ট।
- 'Precision' এর বাংলা পরিভাষা- স্পষ্টতা।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৯৬৪.
কোন জোড়াটি সমার্থক?
  1. অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
  2. অগ্নিশর্মা - চোখের বালি
  3. আকাশ কুসুম - আকাশ-পাতাল
  4. উড়নপেকে - উলুখাগড়া
সঠিক উত্তর:
অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
উত্তর
সঠিক উত্তর:
অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই
ব্যাখ্যা
• সমার্থক জোড়া: অন্ধের নড়ি - কানু ছাড়া গীত নাই; যাদের অর্থ: একমাত্র অবলম্বন।

অন্যদিকে, 
• ‘অগ্নিশর্মা’ বাগ্‌ধারাটির অর্থ = ক্ষিপ্ত।
• ‘চোখের বালি’ বাগ্‌ধারাটির অর্থ = চক্ষুশূল।
• ‘আকাশ কুসুম’ বাগ্‌ধারাটির অর্থ = অসম্ভব কল্পনা।
• ‘আকাশ-পাতাল’ বাগ্‌ধারাটির অর্থ = বিশাল ব্যবধান।
• ‘উড়নপেকে’ বাগ্‌ধারাটির অর্থ = অপব্যয়ী।
• ‘উলুখাগড়া’ বাগ্‌ধারাটির অর্থ = গুরুত্বহীন লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৬৫.
'বিধু' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সবিতা
  2. খ) ভানু
  3. গ) সুধাংশু
  4. ঘ) সুর
সঠিক উত্তর:
গ) সুধাংশু
উত্তর
সঠিক উত্তর:
গ) সুধাংশু
ব্যাখ্যা
'বিধু' শব্দের সমার্থক শব্দ চন্দ্র, নিশাকর, চাঁদ, শশাঙ্ক, শশধর, শশী, ইন্দু, সুধাংশু, হিমাংশু ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫,৯৬৬.
'অন্তঃ' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনন্ত
  2. অল্প
  3. শুরু
  4. বহিঃ
সঠিক উত্তর:
বহিঃ
উত্তর
সঠিক উত্তর:
বহিঃ
ব্যাখ্যা
• 'অন্তঃ' অর্থ: ভেতরে, মধ্যে, অন্তরে। 
• 'বহিঃ' অর্থ: বাহির।

• সুতরাং, 'অন্তঃ' শব্দের বিপরীতার্থক শব্দ - বহিঃ। 

অন্যদিকে, 
অনন্ত - অন্ত/সান্ত। 
শুরু - শেষ। 
অল্প - অনেক। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভধান।
৫,৯৬৭.
'পয়োধর' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সমুদ্র
  2. নদী
  3. মেঘ
  4. আকাশ
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা
'পয়োধর' শব্দের সমার্থক শব্দ 'মেঘ'
মেঘ শব্দের সমার্থক শব্দ সমূহ - ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৬৮.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'পদ্ম'
  1. প্রন্তর
  2. অশ্ম
  3. কুবলয়
  4. শিলা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কুবলয়
উত্তর
সঠিক উত্তর:
কুবলয়
ব্যাখ্যা
‘পদ্ম’ শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

অন্যদিকে,
‘পাথর’ শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রন্তর, শিলা, অশ্ম, কঙ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫,৯৬৯.
'চন্দ্র' এর প্রতিশব্দ কোনটি?
  1. সমীরণ
  2. গগন
  3. ইন্দু
  4. অরুণ
সঠিক উত্তর:
ইন্দু
উত্তর
সঠিক উত্তর:
ইন্দু
ব্যাখ্যা

'চন্দ্র' শব্দের সমার্থক শব্দ:
- সুধাকর, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, সুধাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, রাকেশ, সুধাময়, দ্বিজরাজ।

অন্যদিকে,
'সমীরণ' শব্দের অর্থ - বায়ু, বাতাস, পবন।
'গগন' শব্দের অর্থ - আকাশ, অম্বর।
'অরুণ' শব্দের অর্থ - সূর্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫,৯৭০.
'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সৌভাগ্যবান
  2. নির্জীব
  3. চালাক
  4. অলস
সঠিক উত্তর:
নির্জীব
উত্তর
সঠিক উত্তর:
নির্জীব
ব্যাখ্যা
• 'কাঠের পুতুল' বাগ্‌ধারাটির অর্থ - নির্জীব বা অসার।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'আলালের ঘরের দুলাল' অর্থ - অতি আদরের বড় লোকের নষ্ট পুত্র।
- 'গোঁফ খেজুরে' অর্থ - নিতান্ত অলস।
- ‘ননীর পুতুল’ অর্থ - শ্রমবিমুখ।
- ‘তালকানা’ অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
- ‘ফপর দালালি’ অর্থ - অতিরিক্ত চালবাজ।
- ‘একাদশে বৃহস্পতি’ অর্থ - সৌভাগ্যের বিষয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫,৯৭১.
'প্রভাকর' - কোনটির প্রতিশব্দ?
  1. চাঁদ
  2. পর্বত
  3. সূর্য
  4. সমুদ্র
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা
• প্রভাকর - সূর্য এর প্রতিশব্দ। 

'সূর্য' এর প্রতিশব্দ -
রবি, সবিতা, আদিত্য, দিবাকর, দিনমনি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, অংশু, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির,  দিনপতি ইত্যাদি।

'চাঁদ' এর প্রতিশব্দ-
চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, ইন্দু, সিতাংশু, হিমাংশু ইত্যাদি। 

• 'পর্বত' শব্দের প্রতিশব্দ- হল: পাহাড়, অচল, গিরি, ভূভৃৎ, ভূধর ইত্যাদি।

• 'সমুদ্র' এর প্রতিশব্দ: সাগর, সিন্ধু, বারিধি, জলধি, অর্ণব, পারাবার, বারীশ, উদধি, পয়োনিধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (সর্বশেষ সংস্করণ)।
৫,৯৭২.
'আকুঞ্চন' এর বিপরীত শব্দ - 
  1. সংকোচন
  2. অকুঞ্চন
  3. প্রসারণ
  4. সঙ্কীর্ণতা
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) প্রসারণ
'আকুঞ্চন' এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
খাঁটি – ভেজাল,
খুচরা – পাইকারি,
খোলা – বন্ধ,
গরিষ্ঠ – লঘিষ্ঠ,
গুরু – লঘু,
গৃহী – সন্ন্যাসী,
গ্রহণ – বর্জন,
ঘাটতি – বাড়তি,
ঘাত – প্রতিঘাত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 

৫,৯৭৩.
‘কুলোপনা চক্কর’ বাগধারাটি কী অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) সারহীন আড়ম্বর
  2. খ) ভবঘুরে
  3. গ) অকাজের লোক
  4. ঘ) ফাকি দেওয়া
সঠিক উত্তর:
ক) সারহীন আড়ম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) সারহীন আড়ম্বর
ব্যাখ্যা

কুলোপনা চক্কর - সারহীন আড়ম্বর।
যেমন - আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছেন।

উৎস: আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,৯৭৪.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ-
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আরাধ্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা

• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 
• 'আরাধনার যোগ্য যিনি' - আরাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,৯৭৫.
Impeachment - শব্দের অর্থ কি?
  1. ক) অভিযোজন
  2. খ) নিষেধাজ্ঞা
  3. গ) মামলা
  4. ঘ) অভিশংসন
সঠিক উত্তর:
ঘ) অভিশংসন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অভিশংসন
ব্যাখ্যা

Impeachment - শব্দের অর্থ অভিশংসন ।
- Injunction শব্দের অর্থ নিষেধাজ্ঞা ।
- Litigation অর্থ মামলা।
- Adaptation শব্দের অর্থ অভিযোজন।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা)

৫,৯৭৬.
'দুর্বল' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. কেতা-দুরস্ত
  2. উড়নচণ্ডী
  3. উনপাঁজুরে
  4. উড়ো কথা
সঠিক উত্তর:
উনপাঁজুরে
উত্তর
সঠিক উত্তর:
উনপাঁজুরে
ব্যাখ্যা
• 'উনপাঁজুরে' বাগ্‌ধারার অর্থ - দুর্বল ও ব্যক্তিত্বহীন।

অন্যদিকে,
- 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী।
- 'উড়ো কথা' বাগ্‌ধারার অর্থ - গুজব।
- 'কেতা-দুরস্ত' বাগ্‌ধারার অর্থ - পরিপাটি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৭৭.
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে -
  1. ক) অধিকার অর্থে
  2. খ) যশ অর্থে
  3. গ) অভ্যাস অর্থে
  4. ঘ) নিপুণতা অর্থে
সঠিক উত্তর:
ঘ) নিপুণতা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিপুণতা অর্থে
ব্যাখ্যা
'ডাক্তার সাহেবের হাতযশ ভালো- - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - নিপুণতা বা সুখ্যাতি অর্থে

'হাত' আভিধানিক বা সাধারণ অর্থ : হস্ত শরীরের একটি অঙ্গ

'হাত' এর বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে। ২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,৯৭৮.
কান্তার শব্দের অর্থ কী?
  1. ক) সমুদ্র
  2. খ) পুরুষ
  3. গ) নারী
  4. ঘ) বন
সঠিক উত্তর:
ঘ) বন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বন
ব্যাখ্যা
কান্তার (বিশেষণ): নিবিড়; বন; গহীন জঙ্গল (দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার-(কাজী নজরুল ইসলাম)।

- কান্ত অর্থ পুরুষ/স্বামী/পতি
- কান্তা অর্থ নারী/পত্নী/ভার্যা/ স্ত্রী
- সুকান্ত অর্থ সুন্দর/সুশ্রী

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।
৫,৯৭৯.
'বিবিক্ষা' এর সম্প্রসারিত বাক্য কোনটি?
  1. বাস করার ইচ্ছা
  2. বমন করার ইচ্ছা
  3. প্রবেশ করার ইচ্ছা
  4. ভোজন করার ইচ্ছা
সঠিক উত্তর:
প্রবেশ করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
প্রবেশ করার ইচ্ছা
ব্যাখ্যা
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা। 

অন্যদিকে, 
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবৎসা।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৮০.
'আফতাব' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চন্দ্র
  2. সূর্য
  3. বাতাস
  4. পর্বত
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সূর্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

•'আফতাব' শব্দের সমার্থক শব্দ সূর্য।

• 'আফতাব' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
অর্ক, দিবাকর, ভানু, বিবস্বান, দিনমণি, ভাস্কর, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫,৯৮১.
'কুয়োর ব্যাঙ' - বাগ্‌ধারার অর্থ কী?
  1. তোষামোদ
  2. যা সহজে মরে না
  3. ছোট মানুষ
  4. সংকীর্ণমনা লোক
সঠিক উত্তর:
সংকীর্ণমনা লোক
উত্তর
সঠিক উত্তর:
সংকীর্ণমনা লোক
ব্যাখ্যা
• 'কুয়োর ব্যাঙ' বাগ্‌ধারার অর্থ - সংকীর্ণমনা লোক

অন্যদিকে,
- 'কৈ মাছের প্রাণ' বাগ্‌ধারার অর্থ- যা সহজে মরে না।
- 'আমড়াগাছি করা' বাগ্‌ধারার অর্থ - তোষামোদি করা।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• ‘ঢাক ঢাক গুড় গুড়’ বাগধারাটির অর্থ - লুকোচুরি।
• ‘ঢাকঢোল পেটানো’ বাগধারাটির অর্থ - প্রচারণা।
• ‘ঢি ঢি পড়া’ বাগধারাটির অর্থ - দুর্নাম রটনা।
• ‘ঢুঁ মারা’ বাগধারাটির অর্থ - অনুসন্ধান/চেষ্টা।
• তুলকালাম’ বাগধারাটির অর্থ - হৈ চৈ/ সাংঘাতিক ঘটনা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
৫,৯৮২.
'পূর্বাহ্ন' শব্দটির যথাযথ বিপরীত শব্দ কোনটি?
  1. ক) পরাহ্ন
  2. খ) অপরাহ্ন
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
গ) ক ও খ
ব্যাখ্যা
পূর্বাহ্ন শব্দটির যথাযথ বিপরীত শব্দ হলো - পরাহ্ন, অপরাহ্ন।
উৎসঃ ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
৫,৯৮৩.
‘আলো’ এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) নীলিমা
  2. খ) খলোক
  3. গ) ভাতি
  4. ঘ) শুচি
সঠিক উত্তর:
গ) ভাতি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভাতি
ব্যাখ্যা
‘আলো’ এর প্রতিশব্দ - ভাতি।

• আলো এর সমার্থক শব্দ - প্রভা, জ্যোতি, আভা, ভাতি, অংশু,জেল্লা, জৌলুস।
• আকাশ এর সমার্থক শব্দ - গগন, অম্বর, ব্যোম, আসমান, শূন্য, নভঃ, অভ্র, খলোক, নীলিমা।
• অগ্নি - অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু, শুচি প্রভৃতি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫,৯৮৪.
'রাত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. যামিনী
  2. দামিনী
  3. তরজমা
  4. শর্বর
সঠিক উত্তর:
যামিনী
উত্তর
সঠিক উত্তর:
যামিনী
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:

- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

৫,৯৮৫.
'অন্তরীক্ষ' শব্দের প্রকৃত অর্থ কী?
  1. মনের গভীরতা
  2. অন্তস্থ স্থান
  3. মহাশূন্য
  4. আকাশের নিচে
সঠিক উত্তর:
মহাশূন্য
উত্তর
সঠিক উত্তর:
মহাশূন্য
ব্যাখ্যা
অন্তরিক্ষ (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাশ;
- গগন।

মহাশূন্য (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- বায়ুমণ্ডলের ঊর্ধ্বে অনন্ত আকাশ, মহাকাশ।

'আকাশ' শব্দের সমার্থক শব্দগুলো হলো:
গগন, অন্তরিক্ষ, অম্বর, ব্যোম, আসমান, দ্যুলোক, শূন্য, নভঃ, সুরপথ, অম্বরতল, খগোল, নক্ষত্রলোক, নভোলোক, নভস্থল ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৮৬.
‘জঙ্গম’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. গরল 
  2. স্থাবর
  3. জটিল
  4. কুটিল
সঠিক উত্তর:
স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
স্থাবর
ব্যাখ্যা

• ‘জঙ্গম’ মানে চলমান বা চলাচলযোগ্য।
- এর বিপরীত অর্থ হলো ‘স্থাবর’।
- স্থাবর মানে স্থির বা অচল।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- সরল ↔ গরল, কুটিল, জটিল;
- সরস ↔ নীরস;
- সশস্ত্র ↔ নিরস্ত্র;
- সসীম ↔ অসীম;
- সংকীর্ণ ↔ প্রশস্ত;
- সংকোচন ↔ প্রসারণ;
- সংক্ষিপ্ত ↔ বিস্তৃত;
- সংক্ষেপ ↔ বিস্তার;
- সংযুক্ত ↔ বিযুক্ত;
- সংযোগ ↔ বিয়োগ;
- সংযোজন ↔ বিয়োজন;
- সংশ্লেষণ ↔ বিশ্লেষণ;
- সংশয় ↔ প্রত্যয়;
- সঞ্চয় ↔ অপচয়, নয়ছয়।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৯৮৭.
নিচের কোনটি পারিভাষিক শব্দ ?
  1. ক) টপর
  2. খ) গাছ
  3. গ) মন্ত্রিপরিষদ
  4. ঘ) বালতি
সঠিক উত্তর:
গ) মন্ত্রিপরিষদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ত্রিপরিষদ
ব্যাখ্যা
মন্ত্রিপরিষদ- পারিভাষিক শব্দ।
'Cabinet' এর বাংলা পারিভাষিক অর্থ- মন্ত্রিপরিষদ।

তাছাড়া, 
টপর একটি দেশি শব্দ। 
গাছ একটি বাংলা শব্দ। 
বালতি  (বিশেষ্য)- পর্তুগিজ শব্দ।
বালতি শব্দের অর্থ- টবের আকৃতির হাতলবিশিষ্ট জলপাত্র বা জলাধার।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,৯৮৮.
সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা নয় কোনটি?
  1. অকাল কুষ্মাণ্ড
  2. কচু বনের কালাচাঁদ
  3. গোবর গণেশ
  4. ধামাধরা
সঠিক উত্তর:
ধামাধরা
উত্তর
সঠিক উত্তর:
ধামাধরা
ব্যাখ্যা
• ‘ধামাধরা’ বাগ্‌ধারাটির অর্থ - তোষামোদকারী।

সমার্থক অর্থে ব্যবহৃত বাগ্‌ধারাগুলো হলো:
• ‘কচু বনের কালাচাঁদ’ অর্থ - অপদার্থ।
• ‘গোবর গণেশ’ অর্থ - অপদার্থ।
• ‘অকালকুষ্মাণ্ড’ অর্থ - অপদার্থ।
• ‘নদের চাঁদ’ অর্থ - সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ।
• ‘আমড়া কাঠের ঢেঁকি’ অর্থ - অপদার্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৮৯.
'নারদের ঢেঁকি' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপদার্থ
  2. দুর্লভ বস্তু
  3. বিবাদের বিষয়
  4. অত্যন্ত অলস
সঠিক উত্তর:
বিবাদের বিষয়
উত্তর
সঠিক উত্তর:
বিবাদের বিষয়
ব্যাখ্যা
• ‘নারদের ঢেঁকি’ বাগ্‌ধারাটির অর্থ - বিবাদের বিষয়।

অন্যদিকে,
• 'কচু বনের কালাচাঁদ' অর্থ - অপদার্থ।  
• 'আকাশের চাঁদ' অর্থ - দুর্লভ বস্তু।
• ‘গোঁফ খেজুরে’ অর্থ - অত্যন্ত অলস।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৯০.
‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কলকণ্ঠ
  2. পরভৃত
  3. বাসন্তী
  4. মধুসখা
সঠিক উত্তর:
বাসন্তী
উত্তর
সঠিক উত্তর:
বাসন্তী
ব্যাখ্যা
• ‘কোকিল’ শব্দের সমার্থক শব্দ নয় - বাসন্তী

• বাসন্তী শব্দের অর্থ - বসন্ত সংক্রান্ত; কমলালেবুর বর্ণযুক্ত।

‘কোকিল’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- কাকপুষ্ট, পরপুষ্ট, পিক, বসন্তদূত, অন্যপুষ্ট, মধুস্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৯৯১.
'Propaganda' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ষড়যন্ত্র
  2. অপপ্রচার
  3. প্রসার
  4. গুজব
সঠিক উত্তর:
অপপ্রচার
উত্তর
সঠিক উত্তর:
অপপ্রচার
ব্যাখ্যা
• 'Propaganda' শব্দের অর্থ - (তুচ্ছার্থে) মতবাদ; তথ্য; মতামত; সরকারি বিবৃতি; প্রচারণা; রটনা; স্বপ্রচার।

উল্লেখ্য,
- ইংরেজি শব্দ Propaganda বলতে এমন তথ্য বা বার্তার প্রচার বোঝায়, যা কোনো বিশেষ মতাদর্শ, বিশ্বাস, বা উদ্দেশ্যকে সমর্থন করার জন্য প্রায়শই পক্ষপাতদুষ্টভাবে বা প্রভাব বিস্তারের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। বাংলায় এর জন্য সর্বাধিক প্রচলিত ও স্বীকৃত পরিভাষা হলো প্রচারণা।
- সাধারণভাবে কোনো মতবাদ, চিন্তা, মতামত, রাজনৈতিক আদর্শ ইত্যাদি প্রচারের উদ্দেশ্যে পরিচালিত কার্যক্রম।
কিছুটা নেতিবাচক অর্থে, যখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়।

• কাছাকাছি উত্তর হিসেবে, 'Propaganda' শব্দের অর্থ - অপপ্রচার

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং ব্রিটানিকা।
৫,৯৯২.
'Archetype' এর বাংলা পরিভাষা -
  1. স্থপতি
  2. আদিরূপ
  3. আদিযুগ
  4. দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
আদিরূপ
উত্তর
সঠিক উত্তর:
আদিরূপ
ব্যাখ্যা
'Archetype' এর বাংলা পরিভাষা - আদিরূপ।

অন্যদিকে,
Archian Era - আদিযুগ। 
Archipelago - দ্বীপপুঞ্জ। 
Architect - স্থপতি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
৫,৯৯৩.
‘গোকুলের ষাঁড়’ অর্থ-
  1. জ্ঞানী
  2. ধূর্ত
  3. ভবঘুরে
  4. অপদার্থ
সঠিক উত্তর:
ভবঘুরে
উত্তর
সঠিক উত্তর:
ভবঘুরে
ব্যাখ্যা
• ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- স্বেচ্ছাচারী/ভবঘুরে।

• সংসদ বাংলা অভিধান অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ অর্থ- বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি। 

• প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীনের বই অনুসারে,
‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ: নিষ্কর্মা/ অপদার্থ। 

তবে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ‘গোকুলের ষাঁড়’ বাগধারাটির অর্থ- ভবঘুরে নেয়া হয়েছে।

উৎস: সংসদ বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন, অভিগম্য অভিধান। 
৫,৯৯৪.
'মন হরণ করে যা'- এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. ক) মৃদঙ্গ
  2. খ) মোহিনী
  3. গ) মনোহর
  4. ঘ) মীনাক্ষি
সঠিক উত্তর:
গ) মনোহর
উত্তর
সঠিক উত্তর:
গ) মনোহর
ব্যাখ্যা
• 'মন হরণ করে যা' এর এক কথায় প্রকাশ হলো- মনোহর

• অন্যান্য অপশন:
মীনের অক্ষির ন্যায় অক্ষি যার = মীনাক্ষি।
মৃৎ অঙ্গ যার = মৃদঙ্গ।
মুগ্ধ করে যে নারী = মোহিনী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
৫,৯৯৫.
'সফেদ' শব্দের অর্থ কী?
  1. কৃষ্ণবর্ণ
  2. শ্যাম বর্ণ
  3. শ্বেতবর্ণ
  4. রক্তবর্ণ
সঠিক উত্তর:
শ্বেতবর্ণ
উত্তর
সঠিক উত্তর:
শ্বেতবর্ণ
ব্যাখ্যা
• 'সফেদ' শব্দের অর্থ - সাদা, শ্বেতবর্ণ, শুভ্র।

অন্যদিকে,
'লাল' শব্দের অর্থ - রক্তবর্ণ, লোহিত বর্ণ।
'কালো' শব্দের অর্থ - কৃষ্ণ বর্ণ, শ্যাম বর্ণ, কৃষ্ণবর্ণের, শ্যামবর্ণবিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫,৯৯৬.
'ফল পাকলে যে গাছ মরে যায়' এর এক কথায় প্রকাশ -
  1. অনুর্বর
  2. ঔষধি
  3. ঊষর
  4. ওষধি
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা
• 'ফল পাকলে যে গাছ মরে যায়' এর এক কথায় প্রকাশ - ওষধি

অন্যদিকে,
- 'যেসব গাছ থেকে ঔষধ প্রস্তুত হয়' এর এক কথায় প্রকাশ - ঔষধি।
- 'যে ভূমিতে ফসল জন্মায় না' এর এক কথায় প্রকাশ - ঊষর।
- 'যার উর্বরতা শক্তি নাই' এর এক কথায় প্রকাশ - অনুর্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫,৯৯৭.
’বাগধারা’ কোথায় আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্বে
  2. রূপতত্ত্বে
  3. শব্দতত্ত্বে
  4. বাক্যতত্ত্বে
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
উত্তর
সঠিক উত্তর:
বাক্যতত্ত্বে
ব্যাখ্যা
• নবম ও দশম শ্রেণির পুরাতন ব্যাকরণ অনুযায়ী, বাগ্‌ধারা ও প্রবাদ-প্রবচন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।

- কিন্তু নতুন ব্যাকরণ ও বাংলা একাডেমি প্রণীত আধুনিক বাংলা ব্যাকরণ গ্রন্থ অনুসারে, বাগধারা ও প্রবাদ-প্রবচন অর্থতত্ত্বে আলোচিত হবে। কারণ, বাগধারা ও প্রবাদ প্রবচনে বাক্য নয়, অর্থই মুখ্য। 

প্রশ্নটি রিয়েল জবের পরীক্ষায় আসছে। তাই, অপশন বিবেচনায় উত্তর 'বাক্যতত্ত্ব' রাখা হয়েছে।

রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়।
- এই আলোচনায় বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি স্থান পায়।
- বিশেষ গুরুত্ব পায় শব্দগঠন প্রক্রিয়া।
- উপসর্গ, সমাস, প্রত্যয়, পুরুষ রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 
 
অর্থতত্ত্ব: 
- ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়, সেই অংশের নাম অর্থতত্ত্ব। একে বাগর্থতত্ত্বও বলা হয়।
অর্থতত্ত্বের আলোচ্য বিষয়:
- বিপরীত শব্দ,
- প্রতিশব্দ,
- শব্দজোড়, 
- বাগধারা প্রভৃতি বিষয় অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত।
এছাড়া শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা থাকে ।

ধ্বনিতত্ত্ব: 
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত।
- ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বাগযন্ত্র, বাগযন্ত্রের উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল প্রভৃতি।

বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য নিয়ে আলোচনা করা হয়।
- বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য।
- বাক্যের মধ্যে পদ ও বর্গ কীভাবে বিন্যস্ত থাকে, বাক্যতত্ত্বে তা বর্ণনা করা হয়।
- এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়।
- কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন প্রভৃতিও বাক্যতত্ত্বে আলোচিত হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২সংস্করণ)।
৫,৯৯৮.
`Margin' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বন্ধক
  2. উপান্ত
  3. রেখা
  4. পৃষ্ঠঙ্কন
সঠিক উত্তর:
উপান্ত
উত্তর
সঠিক উত্তর:
উপান্ত
ব্যাখ্যা
• `Margin' শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - উপান্ত।

কয়েকটি গুরুত্বপূর্ণ  পারিভাষিক শব্দ:
- ‘Pledge’ শব্দের পারিভাষিক শব্দ - বন্ধক।
- ‘Harbour’ শব্দের পারিভাষিক শব্দ - আর্জি।
- ‘Endorsement’ শব্দের পারিভাষিক শব্দ - পৃষ্ঠঙ্কন।
- ‘Stripe’ শব্দের পারিভাষিক শব্দ - রেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৫,৯৯৯.
Fleet-এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) যাযাবর
  2. খ) ঝিনুক
  3. গ) বহর
  4. ঘ) কিশোর
সঠিক উত্তর:
গ) বহর
উত্তর
সঠিক উত্তর:
গ) বহর
ব্যাখ্যা

Nomad - যাযাবর
Oyster - ঝিনুক
Fleet - বহর
Juvenile - কিশোর
উৎসঃ অক্সফোর্ড ডিকশনারি

৬,০০০.
'লিপ্ত' এর বিপরীত শব্দ কোনটি?
  1. অবলুপ্ত
  2. নির্লিপ্ত
  3. নিশ্চিহ্ন
  4. বর্জন
সঠিক উত্তর:
নির্লিপ্ত
উত্তর
সঠিক উত্তর:
নির্লিপ্ত
ব্যাখ্যা
• 'লিপ্ত' এর বিপরীত শব্দ- নির্লিপ্ত।

এখানে,
'লিপ্ত' অর্থ - লেপন করা হয়েছে এমন; জড়িত।
'নির্লিপ্ত' অর্থ - সংস্রবহীন; আসক্তিহীন।
'অবলুপ্ত' অর্থ - লোপপ্রাপ্ত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।