বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৩০ / ৮১ · ২,৯০১৩,০০০ / ৮,১৭১

২,৯০১.
দর্শনের ইচ্ছা -
  1. দিদৃক্ষা
  2. দিদৃক্ষু
  3. লিপ্সা
  4. বিবক্ষা
সঠিক উত্তর:
দিদৃক্ষা
উত্তর
সঠিক উত্তর:
দিদৃক্ষা
ব্যাখ্যা
- দিদৃক্ষা = দর্শনের ইচ্ছা/দেখার ইচ্ছা।
- দিদৃক্ষু = দেখতে ইচ্ছুক যে।
- লিপ্সা = লাভ করার ইচ্ছা/প্রবল বাসনাযুক্ত
- বিবক্ষা = বলবার বাসনা/বলবার ইচ্ছা
২,৯০২.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয়-
  1. ক) স্রোতস্বিনী
  2. খ) তটিনী
  3. গ) স্রোতস্বতী
  4. ঘ) ভূধর
সঠিক উত্তর:
ঘ) ভূধর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূধর
ব্যাখ্যা

• 'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- তরঙ্গিণী ইত্যাদি।
• পাহাড় বা পর্বতের সমার্থক শব্দ ভূধর।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৯০৩.
‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'- এখানে মুখ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) মর্যাদা
  2. খ) প্রত্যঙ্গ বিশেষ
  3. গ) দিক
  4. ঘ) তিরস্কার
সঠিক উত্তর:
গ) দিক
উত্তর
সঠিক উত্তর:
গ) দিক
ব্যাখ্যা

‘নদীটি উত্তরমুখে প্রবাহিত'-
এখানে “মুখ” মোহনা (নদীর ‍মুখ) বা দিক নির্দেশ করে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৯০৪.
'সত্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
  1. ক) শোত্যত
  2. খ) শত্য
  3. গ) সোততো
  4. ঘ) শোত্‌তো
সঠিক উত্তর:
ঘ) শোত্‌তো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শোত্‌তো
ব্যাখ্যা
• ‘সত্য’ শব্দের শুদ্ধ উচ্চরণ (শোত্‌তো)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = সৎ+য

অর্থ: মিথ্যা নয়, প্রকৃত, বাস্তব, চির-কালীন, নিত্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৯০৫.
`বিষ নেই তার কুলোপনা চক্কর‘- বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) যার কোন প্রকার ক্ষমতা নেই
  2. খ) অন্ত:সার শূণ্য অবস্থা
  3. গ) ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
  4. ঘ) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
সঠিক উত্তর:
ঘ) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
ব্যাখ্যা
`বিষ নেই তার কুলোপনা চক্কর‘- বাগধারাটির সঠিক অর্থ = অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
 
কুলোপনা চক্কর - সারহীন আড়ম্বর।
যেমন - আজকাল শহরের অনেকেই কুলোপনা চক্করের দলে পড়েছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯০৬.
‘আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে।’-এখানে ‘দাস’ শব্দ ব্যবহৃত হয়েছে-
  1. ক) সম্প্রদায় অর্থে
  2. খ) বিনয় প্রকাশে
  3. গ) তুচ্ছার্থে
  4. ঘ) হতাশা জ্ঞাপনে
সঠিক উত্তর:
খ) বিনয় প্রকাশে
উত্তর
সঠিক উত্তর:
খ) বিনয় প্রকাশে
ব্যাখ্যা
বিনয় প্রকাশে উত্তম পুরুষের এক বচনে দীন, অধম, বান্দা, সেবক, দাস প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়। যেমনঃ ‘দীনের আরজ’। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২,৯০৭.
'ক্ষুদ্র চিহ্ন' এর সংক্ষেপণ কোনটি?
  1. নুড়ি
  2. বাগিচা
  3. বিন্দু
  4. ফুটকি
সঠিক উত্তর:
বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
বিন্দু
ব্যাখ্যা
• 'ক্ষুদ্র চিহ্ন' এর সংক্ষেপণ - বিন্দু

অন্যদিকে,
• 'ক্ষুদ্র প্রস্তরখণ্ড' এর সংক্ষেপণ - নুড়ি।
• 'ক্ষুদ্র বাগান' এর সংক্ষেপণ - বাগিচা।
• 'ক্ষুদ্র বিন্দু' এর সংক্ষেপণ - ফুটকি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯০৮.
'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী?
  1. টঙ্কার
  2. ঝংকার
  3. নিক্বণ
  4. শিঞ্জন
সঠিক উত্তর:
টঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
টঙ্কার
ব্যাখ্যা
- 'ধনুকের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - টঙ্কার।

অন্যদিকে, 
- 'বাদ্যযন্ত্রের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - ঝংকার।
- 'নূপুরের ধ্বনি' এর এক কথায় প্রকাশ - নিক্বণ।
- 'অলঙ্কারের ধ্বনি' এর এক কথায় প্রকাশ- শিঞ্জন।

আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- ‘হাতির গর্জন’ এর এক কথায় প্রকাশ - বৃংহিত।
- ‘ঘোড়ার ডাক’ এর এক কথায় প্রকাশ - হ্রেষা।
- 'গম্ভীর ধ্বনি' এর এক কথায় প্রকাশ - মন্দ্র।
- ‘ময়ূরের ডাক’ এর এক কথায় প্রকাশ - কেকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯০৯.
২৫ বছর পূর্তিতে অনিষ্ঠিত অনুষ্ঠান______
  1. ক) সুবর্ণ জয়ন্তী
  2. খ) রজত জয়ন্তী
  3. গ) হীরক জয়ন্তী
  4. ঘ) নীলা জয়ন্তী
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) রজত জয়ন্তী
ব্যাখ্যা
৫০ বছরের পূর্তিতে সুবর্ণ জয়ন্তী,
২৫ বছর পূর্তিতে রজত জয়ন্তী,
৬০ বছর পূর্তিতে হীরক জয়ন্তী এবং
৬৫ বছর পূর্তিতে নীলা জয়ন্তী অনুষ্ঠান হয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯১০.
'আহুতি দেওয়া হয়নি এমন।' এক কথায় কী বলে?
  1. অহুত 
  2. অনহুতি
  3. অনাহুত
  4. অনাহত
সঠিক উত্তর:
অনাহুত
উত্তর
সঠিক উত্তর:
অনাহুত
ব্যাখ্যা

• 'আহুতি দেওয়া হয়নি এমন/ যা আহুত (ডাকা) হয় নি' এর এক কথায় প্রকাশ - অনাহুত।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' - প্রত্যুৎপন্নমতি।
• 'যার কোন কিছু থেকেই ভয় নেই' - অকুতোভয়।
• 'কথায় প্রকাশ করার অযোগ্য' -  অবক্তব্য।
• 'যা আঘাত পায় নি' - অনাহত।
• 'যা পূর্বে শোনা যায় নি এমন' - অশ্রুতপূর্ব।
• 'যা কখনো নষ্ট হয় না এমন' - অবিনশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯১১.
'আর্য' শব্দের অর্থ কী?
  1. ক) সম্মানীয় ব্যক্তি
  2. খ) শিক্ষক
  3. গ) যোদ্ধা
  4. ঘ) নেতা
সঠিক উত্তর:
ক) সম্মানীয় ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক) সম্মানীয় ব্যক্তি
ব্যাখ্যা
আর্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √ঋ+য
অর্থ: মধ্য এশিয়া থেকে ভারতে আগত প্রাচীন জাতি বিশেষ।, Aryans. 
- সম্মানীয় বা গুরুস্থানীয় ব্যক্তি 
বিশেষণ - বিদ্বান, মান্য, সভ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৯১২.
'কল্লোল'- এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সুর
  2. লহরী
  3. বীচি
  4. ঊর্মি
সঠিক উত্তর:
সুর
উত্তর
সঠিক উত্তর:
সুর
ব্যাখ্যা
'সুর' -'কল্লোল' এর সমার্থক শব্দ নয়

'কল্লোল' এর সমার্থক শব্দ:
জোয়ার, ঢেউ,তরঙ্গ, বিচি, ঊর্মি লহর, লহরী, হিল্লোল।

অন্যদিকে,
'সুর' এর সমার্থক শব্দ: রাগ, তাল, লয়।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯১৩.
কোন শব্দটি ‘কুহক'-এর সমার্থক নয়?
  1. ক) মায়া
  2. খ) ভেল্কি
  3. গ) বিরাগ
  4. ঘ) ছলনা
সঠিক উত্তর:
গ) বিরাগ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিরাগ
ব্যাখ্যা
'কুহক' শব্দের সমার্থক শব্দ - মায়া, ইন্দ্রজাল, ভেলকি, প্রতারণা, ছল, ধোঁকা।

বিরাগ (বিশেষ্য)
- ঔদাসীন্য,
- নিঃস্পৃহতা,
- অনুরাগের অভাব,
- বিতৃষ্ণা,
- বিরক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৯১৪.
‘পুষ্প’ এর সমার্থক শব্দ নয় -
  1. ফুল
  2. কুসুম
  3. অবনী
  4. প্রসূন
সঠিক উত্তর:
অবনী
উত্তর
সঠিক উত্তর:
অবনী
ব্যাখ্যা
• ‘পুষ্প’ এর সমার্থক শব্দ নয় - অবনী
- এটি 'পৃথিবী' এর সমার্থক শব্দ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯১৫.
'গুরুভার' অর্থে ব্যবহৃত বাগ্‌ধারা কোনটি?
  1. গৌরচন্দ্রিকা
  2. জগদ্দল পাথর
  3. টুপ ভুজঙ্গ
  4. গাছপাথর
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
উত্তর
সঠিক উত্তর:
জগদ্দল পাথর
ব্যাখ্যা

• 'জগদ্দল পাথর' বাগধারাটির অর্থ = 'গুরুভার'।

অন্যদিকে,
- 'গাছপাথর' বাগধারাটির অর্থ = হিসাবনিকাশ
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ = ভুমিকা
- 'টুপ ভুজঙ্গ' বাগধারাটির অর্থ = নেশাগ্রস্ত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৯১৬.
'পুণ্ডরীক' কোন শব্দের সমার্থক?
  1. ক) পর্বত
  2. খ) ফুল
  3. গ) পদ্ম
  4. ঘ) প্রসূন
সঠিক উত্তর:
গ) পদ্ম
উত্তর
সঠিক উত্তর:
গ) পদ্ম
ব্যাখ্যা
- 'পদ্ম' শব্দের সমার্থক হচ্ছে 'পুণ্ডরীক'।

•  'পদ্ম' শব্দের গুরুত্বপূর্ণ সমার্থক হল:
- শতদল, উৎপল, নলিনী, সরসিজ, রাজীব, পুষ্কর, কুমুদ, ইন্দীবর, তামরস, সরোজ, কুবলয় ইত্যাদি।

অন্যান্য অপশন:
ফুল এর সমার্থক হচ্ছে প্রসূন।
পাহাড় এর সমার্থক হচ্ছে পর্বত। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯১৭.
'ধবল' এর বিপরীতার্থক শব্দ - 
  1. মসৃণ
  2. গরল
  3. কৃষ্ণ
  4. প্রসারণ
সঠিক উত্তর:
কৃষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ
ব্যাখ্যা

• 'ধবল' এর বিপরীতার্থক শব্দ - কৃষ্ণ।

অন্যদিকে, 
'অমৃত' - গরল,
'বন্ধুর' - মসৃণ।
'আকুঞ্চন' - প্রসারণ।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: 
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।
'জীবিত' এর বিপরীতার্থক শব্দ  - মৃত।
'হর্ষ' এর বিপরীতার্থক শব্দ  - বিষাদ।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯১৮.
'বিভোল মনে অবাক চেয়ে থাকে'- বাক্যে 'বিভোল' শব্দের অর্থ কী?
  1. ভাল
  2. ভিন্ন
  3. আত্মহারা
  4. চিন্তন
সঠিক উত্তর:
আত্মহারা
উত্তর
সঠিক উত্তর:
আত্মহারা
ব্যাখ্যা
• 'বিভোল মনে অবাক চেয়ে থাকে'- বাক্যে 'বিভোল' শব্দের অর্থ: 'আত্মহারা'।

• তবে, বিভাবন শব্দের অর্থ: চিন্তন।

উৎস: বাংলা সাহিত্য- নবম ও দশম শ্রেণি। 
২,৯১৯.
নিচের কোনটি সঠিক বাক্য সংকোচন নয়?
  1. ক) সম্রাটদের বা রাজাদের বিবরণ - শাহনামা
  2. খ) নাটকের পাত্রপাত্রী - অজন
  3. গ) পরিব্রাজকের ভিক্ষা - মাধুকরী
  4. ঘ) ধনের দেবতা - কুবের
সঠিক উত্তর:
খ) নাটকের পাত্রপাত্রী - অজন
উত্তর
সঠিক উত্তর:
খ) নাটকের পাত্রপাত্রী - অজন
ব্যাখ্যা

- নাটকের পাত্রপাত্রী - কুশীলব
- নিকৃষ্ট ব্যাক্তি - অজন 

[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

২,৯২০.
'ইত্তেফাক' শব্দের অর্থ -
  1. সংবর্ধনা
  2. সংলাপ
  3. ইতিহাস
  4. সম্প্রীতি
সঠিক উত্তর:
সম্প্রীতি
উত্তর
সঠিক উত্তর:
সম্প্রীতি
ব্যাখ্যা

• 'ইত্তেফাক'- শব্দের অর্থ - সম্প্রীতি।
 
• ইত্তেফাক (বিশেষ্য):
- আরবি শব্দ।
অর্থ: 
- মিল; ঐক্য; সম্প্রীতি।
-  ঢাকা থেকে প্রকাশিত একটি বিখ্যাত দৈনিক পত্রিকার নাম।

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯২১.
'সারঙ্গ' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সাপ
  2. হাতী
  3. সিংহ
  4. হরিণ
সঠিক উত্তর:
হরিণ
উত্তর
সঠিক উত্তর:
হরিণ
ব্যাখ্যা
সারঙ্গ (বিশেষ্য পদ),
- তৎসম বা সংস্কৃত শব্দ। 
অর্থ:
- হরিণবিশেষ।

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরা, ঋষ্য, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
২,৯২২.
‘সোম’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগাঙ্ক
  2. দিনমণি
  3. মহী
  4. অরুণ
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
মৃগাঙ্ক
ব্যাখ্যা
• ‘সোম’ এর সমার্থক শব্দ হচ্ছে - মৃগাঙ্ক।

‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

অন্যদিকে,
‘ধরা’ শব্দের সমার্থক শব্দ:
- ভুবন, বিশ্ব, ধরণী, ধরিত্রী, বসুমতী,বসুন্ধরা, মর্ত্য, বসুধা, মহী, অবনী, মেদিনী, ক্ষিতি।

‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ:
- সূর্য, রবি,  দিবাকর, দিনমণি, বিভাবসু, ভানু, তপন, আদিত্য, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর,  অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৯২৩.
‘প্রসাদ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) নিরেট
  2. খ) প্রতীচী
  3. গ) রোষ
  4. ঘ) প্রাচ্য
সঠিক উত্তর:
গ) রোষ
উত্তর
সঠিক উত্তর:
গ) রোষ
ব্যাখ্যা
‘প্রসাদ’ শব্দের বিপরীত শব্দ - রোষ

কয়েকটি প্রচলিত বিপরীত শব্দ :
প্রাচী = প্রতীচী
ফাঁপা = নিরেট
পশ্চাত্য = প্রাচ্য
বিকাশ = বিলয়/বিনাশ
প্রকৃষ্ট = নিকৃষ্ট
নিমীলিত = উন্মীলিত

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯২৪.
'উনকোটি চৌষট্টি' বাগধারাটির অর্থ কোনটি?
  1. অপদার্থ
  2. পাগলামি
  3. অপব্যয়ী
  4. প্রায় সম্পূর্ণ
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় সম্পূর্ণ
ব্যাখ্যা

• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ

অন্যদিকে,
'ঊনপাঁজুরে' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।
'উড়নপেকে'বাগ্‌ধারাটির অর্থ - অপব্যয়ী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯২৫.
‘সোমত্ত’ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে?
  1. সোপান
  2. সমর্থ
  3. সোল্লাস
  4. সওয়ার
সঠিক উত্তর:
সমর্থ
উত্তর
সঠিক উত্তর:
সমর্থ
ব্যাখ্যা
• সোমত্ত, সমত্ত (বিশেষণ):
- এটি একটি তৎসম শব্দ।
অর্থ:
- বিয়ের উপযুক্ত (ঘরে আমার সোমত্ত মেয়ে);
- যৌবনপ্রাপ্ত;
- সমর্থ;
- বয়ঃপ্রাপ্ত; (সোমত্ত মেয়ে মাথার উপরে-কাজী আবদুল ওদুদ)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
২,৯২৬.
'গারদ' শব্দের অর্থ কী?
  1. ময়লা
  2. বেমানান
  3. কারাগার
  4. অসভ্য
সঠিক উত্তর:
কারাগার
উত্তর
সঠিক উত্তর:
কারাগার
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'গারদ' শব্দের অর্থ:
- কারাগার,
- জেলখানা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৯২৭.
'পুলিন' শব্দের অর্থ কি?
  1. ক) কর
  2. খ) অংশু
  3. গ) কূল
  4. ঘ) ভাল
সঠিক উত্তর:
গ) কূল
উত্তর
সঠিক উত্তর:
গ) কূল
ব্যাখ্যা
- পুলিন শব্দের অর্থ 'কূল'
পুলিন শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো- কূল তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকাবেলা, কিনারা, পাড়।

এছাড়াও-

কিরণ : রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।
কুল: বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, বৰ্ণ ।
খবর : সংবাদ, বার্তা, তথ্য, সমাচার, বিবরণ, সন্ধান, বৃত্তান্ত, খোঁজখবর ।
খাদ্য : খাবার, খানা, ভোজ্য, ভক্ষ্য, আহার্য, অন্ন, রসদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০২২।
২,৯২৮.
'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে-
  1. ক্ষণস্থায়ী
  2. অবিনশ্বর
  3. নশ্বর
  4. নিদাঘ
সঠিক উত্তর:
অবিনশ্বর
উত্তর
সঠিক উত্তর:
অবিনশ্বর
ব্যাখ্যা
'নষ্ট হওয়াই স্বভাব নয় যার' এক কথায় হবে- 'অবিনশ্বর'। 
===============
===============
• কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ: 
- 'যার বাসস্থান নেই' এক কথায় প্রকাশ- অনিকেত,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু, 
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' এক কথায় প্রকাশ- উদ্বাস্তু, 
- 'যা চিরস্থায়ী নয়' এক কথায় প্রকাশ- নশ্বর, 
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' এক কথায় প্রকাশ- ক্ষণস্থায়ী,
- 'যা স্থায়ী নয়' এক কথায় প্রকাশ- অস্থায়ী, 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৯২৯.
'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) অপরাধী
  2. খ) আসামি
  3. গ) বাদী
  4. ঘ) বিবাদী
সঠিক উত্তর:
খ) আসামি
উত্তর
সঠিক উত্তর:
খ) আসামি
ব্যাখ্যা
'ফরিয়াদি' শব্দের বিপরীত শব্দ 'আসামি' 
ফল - নিস্ফল
ফকির - আমির 
ফলন্ত - অফলা/ নিস্ফলা
ফাঁপা - নিরেট 
ফতে (জয়) - পরাজয় 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৯৩০.
'শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে'- এখানে 'ভুঁই' শব্দের অর্থ কি?
  1. ক) বাড়ি
  2. খ) ভূমি
  3. গ) ফসল
  4. ঘ) ধান
সঠিক উত্তর:
খ) ভূমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ভূমি
ব্যাখ্যা
- 'শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে' একটি কবিতার লাইন।
- কবিতার নাম হচ্ছে 'দুই বিঘা জমি' এবং এর রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর

• ভুঁই:
- এর সঠিক উচ্চারণ হচ্ছে ভুঁই্‌।
- এর অর্থ হচ্ছে ভূমি, চাষের জমি।
সুতরাং 'ভুঁই' শব্দের সঠিক অর্থ- ভূমি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৯৩১.
'তাঁর কথা শুনে পত্রপাট জাহিদকে বিদায় করা হলো।' - এখানে 'পত্রপাট' বাগধারাটির অর্থ -
  1. কদরহীন লোক
  2. দলপতি
  3. তৎক্ষণাৎ
  4. অতি ধূর্ত লোক
সঠিক উত্তর:
তৎক্ষণাৎ
উত্তর
সঠিক উত্তর:
তৎক্ষণাৎ
ব্যাখ্যা
• 'পত্রপাট' বাগধারাটির অর্থ - 'তৎক্ষণাৎ'।
বাক্য গঠন : তাঁর কথা শুনে পত্রপাট জাহিদকে বিদায় করা হলো। 

অন্য অপশনে, 
'ফেকলু পার্টি' বাগধারাটির অর্থ - কদরহীন লোক।
'পালের গোদা' বাগধারাটির অর্থ - দলপতি।
'বাস্তুঘুঘু' বাগধারাটির অর্থ - অতি ধূর্ত লোক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২,৯৩২.
'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ কী?
  1. অধঃকায়
  2. তিতিক্ষু
  3. জুগুপ্সা
  4. বুভুক্ষা
সঠিক উত্তর:
তিতিক্ষু
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষু
ব্যাখ্যা
• 'ক্ষমা করতে ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ - তিতিক্ষু

অন্যদিকে,
- ভোজন করার ইচ্ছা এর বাক্য সংকোচন - 'বুভুক্ষা'।
- 'গোপন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- 'কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ' এর এক কথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৩৩.
'মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে।' - এখানে 'গুণ' শব্দটি দ্বারা কী বোঝায়?
  1. ধর্ম
  2. ক্রিয়া
  3. উৎকর্ষ
  4. দড়ি
সঠিক উত্তর:
দড়ি
উত্তর
সঠিক উত্তর:
দড়ি
ব্যাখ্যা
• মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে'- 'দড়ি' অর্থে 'গুণ' শব্দটি ব্যবহৃত হয়েছে।  

অন্যদিকে,
• দ্রব্যের গুণ জানতে হয়'- 'ধর্ম' অর্থে 'গুণ' শব্দটি ব্যবহৃত হয়েছে। 
• ওষুধে গুণ করেছে'- 'ক্রিয়া' অর্থে 'গুণ' শব্দটি ব্যবহৃত হয়েছে। 
• 'তুমি তো নিজের গুণকীর্তন করছ'- 'উৎকর্ষ' অর্থে 'গুণ' শব্দটি ব্যবহৃত হয়েছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২,৯৩৪.
‘বং থেকে বাংলা’ উপন্যাসের রচয়িতা কে?
  1. আহমদ শরীফ
  2. রিজিয়া রহমান
  3. আবুল ফজল
  4. রাজিয়া খান
সঠিক উত্তর:
রিজিয়া রহমান
উত্তর
সঠিক উত্তর:
রিজিয়া রহমান
ব্যাখ্যা
• ‘বং থেকে বাংলা’ উপন্যাসের রচয়িতা : রিজিয়া রহমান। 

•রিজিয়া রহমান: 
- ১৯৩৯ সালের ২৮ ডিসেম্বর ভারতের কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ ‘অগ্নি স্বাক্ষরা’।
- ১৯৭৭ সালে প্রকাশিত তাঁর ‘উত্তর পুরুষ’ উপন্যাসে তিনি চট্টগ্রামে হার্মাদ জলদস্যুদের অত্যাচার ও পর্তুগিজ ব্যবসায়ীদের দখলদারির চিত্র তুলে ধরেন।
- উপন্যাসে অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন রিজিয়া রহমান।
- তিনি ‘অভিবাসী আমি’ ও ‘নদী নিরবধি’ নামে দুটি আত্মজীবনী লিখেছেন।

রিজিয়া রহমান রচিত গ্রন্থ হলো:
- বং থেকে বাংলা,
- উত্তর পুরুষ,
- ঘর ভাঙা ঘর,
- ধবল জোসনা,
- প্রেম আমার প্রেম ইত্যাদি।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট আগস্ট, ২০১৯।
২,৯৩৫.
'কঠিন বা বিপজ্জনক কাজ করা' - অর্থে ব্যবহৃত বাগধারা কোনটি?
  1. কেউটে ধরা
  2. পোঁ ধরা
  3. গালধরা
  4. ছেঁকেধরা
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কেউটে ধরা
উত্তর
সঠিক উত্তর:
কেউটে ধরা
ব্যাখ্যা
পোঁ ধরা (ক্রিয়া) - কোনো ব্যাপারকে অন্ধভাবে সমর্থন করা; মোসাহেবি করা (ব্যঙ্গার্থ); চাটুবৃত্তি; তোষামোদ; চামচে হওয়া।
কেউটে ধরা (ক্রিয়া) কঠিন বা বিপজ্জনক কাজ করা।
গলা বা গালধরা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার দরুন মুখের ভিতরে চুলকানি ও যন্ত্রণা অনুভব করা।
ছেঁকেধরা (ক্রিয়া) ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২,৯৩৬.
'অনিষ্ট' - এর বিপরীত শব্দ কোনটি?
  1. আদিষ্ট
  2. স্থূল
  3. ধৃষ্ট
  4. ইষ্ট
সঠিক উত্তর:
ইষ্ট
উত্তর
সঠিক উত্তর:
ইষ্ট
ব্যাখ্যা
• 'অনিষ্ট' এর বিপরীত শব্দ- ইষ্ট।

উল্লেখ্য,
'অনিষ্ট' অর্থ- অপকার; ক্ষতি।
'ইষ্ট' অর্থ - কল্যাণকর।

অন্যদিকে,
- 'আদিষ্ট' এর বিপরীত শব্দ - নিষিদ্ধ;
- 'কৃশ' এর বিপরীত শব্দ- - স্থূল;
- ধৃষ্ট শব্দের বিপরীত শব্দ - নম্র।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৯৩৭.
'সাপের পাঁচ পা দেখা' বাগ্‌ধারাটির অর্থ -
  1. উভয়সঙ্কটে পড়া
  2. ভয়ানক
  3. অহংকারের বাড়াবাড়ি
  4. অপ্রত্যাশিত প্রাপ্তি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অহংকারের বাড়াবাড়ি
উত্তর
সঠিক উত্তর:
অহংকারের বাড়াবাড়ি
ব্যাখ্যা
• ‘সাপের পাঁচ পা দেখা’ বাগ্‌ধারাটির অর্থ - অহংকারের বাড়াবাড়ি।

অন্যদিকে,
• ‘সাপের ছুঁচো গেলা' - উভয়সঙ্কটে পড়া।
• ‘শুয়োরের গোঁ’ অর্থ - ভয়ানক ।
• ‘মেঘ না চাইতে জল’ অর্থ - অপ্রত্যাশিত প্রাপ্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৩৮.
নিচের কোনটি 'সাপ' এর সমার্থক শব্দ নয়?
  1. ক) উরগ
  2. খ) কুরঙ্গ
  3. গ) পন্নগ
  4. ঘ) অহি
সঠিক উত্তর:
খ) কুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) কুরঙ্গ
ব্যাখ্যা
• কুরঙ্গ - 'সাপ' এর সমার্থক শব্দ নয়। 
- এটি হরিণ এর সমর্থক শব্দ। 

• অন্যদিকে: 
- ‘সাপ' এর সমর্থক শব্দ - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ

• গুরত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: 
- ‘সিংহ' এর সমর্থক শব্দ - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র,পারীন্দ্র,মৃগরাজ।
- 'হরিণ' এর সমর্থক শব্দ - মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৯৩৯.
Quarterly শব্দের অর্থ কী?
  1. ক) সাপ্তাহিক
  2. খ) পাক্ষিক
  3. গ) ষান্মাসিক
  4. ঘ) ত্রৈমাসিক
সঠিক উত্তর:
ঘ) ত্রৈমাসিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত্রৈমাসিক
ব্যাখ্যা
quarterly  [কুয়োটালি] (adjective), (adverb)
তিন মাস পরপর ঘটে এমন;
ত্রৈমাসিক:
quarterly payments. □ (noun) ত্রৈমাসিক পত্রিকা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,৯৪০.
'অম্বা' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. পিতা
  2. মাতা
  3. আকাশ
  4. পানি
সঠিক উত্তর:
মাতা
উত্তর
সঠিক উত্তর:
মাতা
ব্যাখ্যা
• 'অম্বা' শব্দের প্রতিশব্দ - মাতা

• 'অম্বা' শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- জননী, মা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাতৃ, আম্মা।

অন্যদিকে,
• ‘পিতা’ শব্দের প্রতিশব্দ:
- জনক, বাপ, তাত, বাবা, জন্মদাতা, আব্বা।

• ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ:
- গগন, আসমান, খ, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

• ‘পানি’ শব্দের প্রতিশব্দ:
- জল, সলিল, নীর, পয়ঃ, বারি, অপ, উদক, জীবন, অম্বু।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৪১.
“আট প্রহর” বাগধারাটির অর্থ কি?
  1. ক) সারা দিনরাত
  2. খ) অবেলা
  3. গ) দীর্ঘ সময়
  4. ঘ) শেষ রাত
  5. ঙ) মধ্য দুপুর
সঠিক উত্তর:
ক) সারা দিনরাত
উত্তর
সঠিক উত্তর:
ক) সারা দিনরাত
ব্যাখ্যা
এক প্রহর = তিন ঘন্টা। আট প্রহর ২৪ ঘন্টা অর্থাৎ সারা দিন-রাত।
২,৯৪২.
“ঈদৃশ”-এর বিপরীত শব্দ--
  1. ক) সদৃশ
  2. খ) এরকম
  3. গ) তাদৃশ
  4. ঘ) সাদৃশ
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) তাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাদৃশ
ব্যাখ্যা

ঈদৃশ, ঈদৃক্ (বিশেষণ) এর মতো; এরূপ; এতাদৃশ।
তাদৃশ (বিশেষণ) সেইরূপ; তদ্রূপ; সেই প্রকার; তত।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২,৯৪৩.
'Immigrant' - এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) অভিবাসী
  2. খ) অভিবাসন
  3. গ) আদিবাসী
  4. ঘ) অবৈধ
সঠিক উত্তর:
ক) অভিবাসী
উত্তর
সঠিক উত্তর:
ক) অভিবাসী
ব্যাখ্যা
'Immigrant' - এর বাংলা পরিভাষা - অভিবাসী
এছাড়া,
Immigration - অভিবাসন
Illegal - অবৈধ

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৯৪৪.
নিচের কোন বিপরীতযুগল অশুদ্ধ?
  1. ক) উক্ত - অনুক্ত
  2. খ) কড়ি - কোমল
  3. গ) স্বভাব - চরিত্র
  4. ঘ) কর্মকর্তা -কর্মচারী
সঠিক উত্তর:
গ) স্বভাব - চরিত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বভাব - চরিত্র
ব্যাখ্যা
স্বভাব - চরিত্র অশুদ্ধ ।

- কারন এ দুটি সমর্থক শব্দ ।

গুরত্বপূর্ণ বিপরীতশব্দ সমূহ:
• আঁটি - শাঁস
• ক্ষীণ - পুষ্ট
• কথিত - অকথিত
• কলঙ্ক - সুনাম
• কৃশ - স্থুল

 উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
২,৯৪৫.
নিম্নের কোন শব্দজোড় সঠিক বিপরীতার্থক শব্দ?
  1. সত্বর - মন্থর
  2. হর্ষ - আহ্লাদ
  3. হৃদতা - ঘৃন্যতা
  4. সন্নিকৃষ্ট - নিকৃষ্ট
সঠিক উত্তর:
সত্বর - মন্থর
উত্তর
সঠিক উত্তর:
সত্বর - মন্থর
ব্যাখ্যা
সত্বর - মন্থর সঠিক বিপরীতার্থক শব্দজোড়।

অন্যান্য অপশনে সঠিক বিপরীতার্থক শব্দজোড়:
হর্ষ - বিষাদ 
সন্নিকৃষ্ট - বিপ্রকৃষ্ট 
হৃদতা - কপটতা

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৯৪৬.
" তার কোন জোরালো রাজনৈতিক আদর্শ নেই।" - কোনটির বাংলা অনুবাদ?
  1. He has no important jobs to do.
  2. He works for both sides.
  3. He has no political axe to grind.
  4. He makes unreasonable demands.
সঠিক উত্তর:
He has no political axe to grind.
উত্তর
সঠিক উত্তর:
He has no political axe to grind.
ব্যাখ্যা

• "He has no political axe to grind." এর সঠিক বাংলা অনুবাদ- 
- তার কোন জোরালো রাজনৈতিক আদর্শ নেই।

• Have an axe to grind (idiom):
- English Meaning: to have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.
- Bangla Meaning: একটি গোপন, প্রায়শই স্বার্থপর অন্তর্নিহিত উদ্দেশ্য থাকা/ ব্যক্তিগত স্বার্থ থাকা/জোরালো আদর্শ।

- More Example: Environmentalists have no political axe to grind - they just want to save the planet.

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.

২,৯৪৭.
"লোকটি লেফাফা দুরস্ত হলে কী হবে, আসলে মুর্খ।"- এখানে 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. ভণ্ড
  2. কপট ব্যক্তি
  3. বাইরে পরিপাটি
  4. সুযোগ সন্ধানী
সঠিক উত্তর:
বাইরে পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
বাইরে পরিপাটি
ব্যাখ্যা
• "লোকটি লেফাফা দুরস্ত হলে কী হবে, আসলে মুর্খ।"- এখানে 'লেফাফা দুরস্ত' বাগ্‌ধারাটির অর্থ: বাইরে পরিপাটি। 
-------------------------- 
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
লেফাফা (বিশেষ্য)
- আরবি শব্দ।
অর্থ:
- চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক,
- খাম।
• 'দুরস্ত' শব্দ:
- দুরস্ত (বিশেষণ) যা ফারসি ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে জায়েজ, পরিপাটি, অভ্যস্ত।

• ’লেফাফা দুরস্ত’ বাগধারাটির অর্থ- বাইরে পরিপাটি/ 'বাইরের ঠাট বজায় রেখে চলেন যিনি'। 
বাক্য গঠন: গরিব হলে কী হবে, তাঁর লেফাফা দুরস্ত ভাব আর গেল না। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
২,৯৪৮.
"দুই রথীর যুদ্ধ" — এক কথায় কী বলা হয়?
  1. দ্বন্দ্বযুদ্ধ
  2. দ্বৈরথ
  3. সমরাঙ্গন
  4. দ্বৈতযুদ্ধ
সঠিক উত্তর:
দ্বৈরথ
উত্তর
সঠিক উত্তর:
দ্বৈরথ
ব্যাখ্যা

• 'দুই রথীর যুদ্ধ' এর এক কথায় প্রকাশ - দ্বৈরথ

অন্যদিকে,
- 'দুই পঙ্‌ক্তি' এর এক কথায় প্রকাশ - দোসারি।

উল্লেখ্য,
- 'এক সঙ্গে দুইজন পরিবেশন করে এমন' এর এক কথায় প্রকাশ - দ্বৈত।
- 'দুইবার জন্ম হয় যার' এর এক কথায় প্রকাশ - দ্বিজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৯৪৯.
’উন্নাসিক’ শব্দটির অর্থ কী?
  1. দিবা রাত্রি ঘুমায় যে
  2. অবহেলায় দিন কাটায় যে
  3. অবজ্ঞায় নাক উঁচু করে যে
  4. অলসতায় সময় কাটায় যে
সঠিক উত্তর:
অবজ্ঞায় নাক উঁচু করে যে
উত্তর
সঠিক উত্তর:
অবজ্ঞায় নাক উঁচু করে যে
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, অনুসারে

’উন্নাসিক’ একটি সংস্কৃত শব্দ।
এটি একটি বিশেষণ পদ।

• শব্দটির অর্থ:

- অবজ্ঞায় নাক উঁচু করে এমন; 
- দাম্ভিক
- সব কিছুকেই তুচ্ছ জ্ঞান করে এমন।
 - খুঁতখুঁতে,
- ঘ্রাণ গ্রহণে আগ্রহী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৯৫০.
‘সিংহ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. মৃগ
  2. কেশরী
  3. তুরঙ্গম
  4. দ্বিরদ
সঠিক উত্তর:
কেশরী
উত্তর
সঠিক উত্তর:
কেশরী
ব্যাখ্যা
• ‘সিংহ' এর সমার্থক শব্দ: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
• 'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত, হস্তী, করী, দন্তী, দন্তাবল, নগজ ইত্যাদি।
• ‘ঘোড়া’ এর সমর্থক শব্দ: অশ্ব, বাহ, ঘোটক, তুরঙ্গম, তুরগ, হ্রেষী, বামী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৫১.
'মেখলা' শব্দের অর্থ কী?
  1. হালকা শুড়
  2. শরীরের পোশাক
  3. কোমরে পরার গয়না
  4. কাঁধের অলংকার
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোমরে পরার গয়না
উত্তর
সঠিক উত্তর:
কোমরে পরার গয়না
ব্যাখ্যা
• মেখলা (বিশেষ্য):
- কোমরে পরার গয়না; কটিভূষণ, চন্দ্রাহার, গোট ইত্যাদি গয়না। 
- কটিবন্ধ; তরবারির খাপের জন্য বেল্ট।

আরো কিছু শব্দার্থ:
• কান্তা - নারী, 
• সাদন - দূরীকরণ,
• স্বাদন - আস্বাদন,
• স্বাদ -রসগ্রহণ,
• সুভাস - ভালোভাবে আলোকিত,
• সুরতি - আলিঙ্গন,
• ওম- উষ্ণতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৫২.
'Fabricate' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. প্রতিরূপ
  2. বানানো
  3. বিস্ফোরক
  4. অমিতব্যয়ী
সঠিক উত্তর:
বানানো
উত্তর
সঠিক উত্তর:
বানানো
ব্যাখ্যা
• 'Fabricate' এর বাংলা পরিভাষা — 'বানানো'/ মিথ্যা উদ্ভাবন করা।

অন্য অপশনের পারিভাষিক অর্থ:
Facsimile- প্রতিরূপ,  
Explosive - বিস্ফোরক, 
Extravagant - অমিতব্যয়ী। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
২,৯৫৩.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. দার - স্বামী
  2. দর্শক - নির্দেশক
  3. বিন্দু - রাশি
  4. প্রাচ্য - পাশ্চাত্য
সঠিক উত্তর:
দর্শক - নির্দেশক
উত্তর
সঠিক উত্তর:
দর্শক - নির্দেশক
ব্যাখ্যা
• 'দর্শক' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে - প্রদর্শক

অন্যদিকে,
- প্রাচ্য - পাশ্চাত্য,
- বিন্দু - রাশি,
- দার - স্বামী।
এই বিপরীতার্থক শব্দযুগল সঠিক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
২,৯৫৪.
'মন্থর' এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ত্বরিত
  2. খ) প্রফুল্ল
  3. গ) দ্যুলোক
  4. ঘ) সংশ্লেষণ
সঠিক উত্তর:
ক) ত্বরিত
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্বরিত
ব্যাখ্যা
• 'মন্থর' এর বিপরীত শব্দ- 'ত্বরিত'। 

তাছাড়া,
- 'ভাবিত' এর বিপরীত শব্দ- 'প্রফুল্ল'।
- 'ভূলোক' এর বিপরীত শব্দ- 'দ্যুলোক'।
- 'বিশ্লেষণ' এর বিপরীত শব্দ- 'সংশ্লেষণ'। 
 
উৎস: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন, বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি।
২,৯৫৫.
'বদন' শব্দের অর্থ কী?
  1. উপহার
  2. ঘুষ
  3. উকুন
  4. মুখ
সঠিক উত্তর:
মুখ
উত্তর
সঠিক উত্তর:
মুখ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বদন' শব্দের অর্থ - 'মুখ'/ মুখগহ্বর/ মুখমণ্ডল।

অন্য অপশনে,
- ‘সওগাত’ শব্দের অর্থ - উপঢৌকন; উপহার।
- 'উৎকোচ' শব্দের অর্থ - ঘুষ।
- 'উৎকুন' শব্দের অর্থ - উকুন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৯৫৬.
'খেউর গাওয়া' বাগধারাটির অর্থ কী?
  1. গালাগালি করা
  2. প্রলাপ বকা
  3. এক ধরণের গান
  4. প্রশংসা করা
সঠিক উত্তর:
গালাগালি করা
উত্তর
সঠিক উত্তর:
গালাগালি করা
ব্যাখ্যা

• 'খেউর গাওয়া' বাগ্‌ধারাটির অর্থ- গালাগালি করা।
বাক্য গঠন: ভদ্রলোক হলে সে এভাবে খেউর গাইত না।

এরূপ কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা হলো-
• 'কুলোপনা চক্কর' অর্থ- সারহীন আড়ম্বর।
• 'কাষ্ঠ হাসি' অর্থ- কপট হাসি। 
• 'কথায় চিড়ে ভেজা' অর্থ- ফাঁকা বুলিতে কার্যসাধন।
• 'কেঁচে গণ্ডুষ' অর্থ- গোড়া থেকে শুরু।
• 'ঢাকের বাঁয়া' অর্থ- অকেজো। 
• 'চশমখোর' অর্থ- চক্ষুলজ্জাহীন। 

উৎস: ভাষা শিক্ষা-ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯৫৭.
‘জঙ্গম’ শব্দের অর্থ -
  1. ক) যুদ্ধের ময়দান
  2. খ) ঘণ অরণ্য
  3. গ) গতিশীল
  4. ঘ) গুপ্ত
সঠিক উত্তর:
গ) গতিশীল
উত্তর
সঠিক উত্তর:
গ) গতিশীল
ব্যাখ্যা
জঙ্গম (বিশেষণ) - গতিশীল; স্থাবরের বিপরীত; চলমান; সচল।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২,৯৫৮.
নিচের কোনটি ‘দুলাল' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) তন্ময়
  2. খ) তপন
  3. গ) নির্ভর
  4. ঘ) আত্মজ
সঠিক উত্তর:
ঘ) আত্মজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আত্মজ
ব্যাখ্যা
নন্দন শব্দের সমার্থক শব্দ – ছেলে, তনয়, সুত, দুলাল, দারক, আত্মজ, পুত।
উৎসঃ বাংলা একাডেমি
২,৯৫৯.
'যে নারীর হাসি সুন্দর’ — এর বাক্য সংকোচন কোনটি?
  1. শুচিস্মিতা
  2. প্রসন্নমুখী
  3. সুস্মিতা
  4. বিনোদিনী
সঠিক উত্তর:
সুস্মিতা
উত্তর
সঠিক উত্তর:
সুস্মিতা
ব্যাখ্যা
• 'যে নারীর হাসি সুন্দর' - এর বাক্য সংকোচন হলো — সুস্মিতা।

অন্য অপশনগুলো:
ক) শুচিস্মিতা - যে নারীর হাসি পবিত্র/শুচি;
খ) প্রসন্নমুখী - যে নারীর মুখ প্রসন্ন।
ঘ) বিনোদিনী - যে নারী বিনোদন দেয় বা আনন্দদায়িনী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৬০.
'পল্লবগ্রাহী' শব্দের অর্থ -
  1. সুলক্ষণযুক্ত
  2. ভাসা ভাসা জ্ঞান
  3. অত্যন্ত ভীত হওয়া
  4. নাছোড়বান্দা
সঠিক উত্তর:
ভাসা ভাসা জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
ভাসা ভাসা জ্ঞান
ব্যাখ্যা
• 'পল্লবগ্রাহী' শব্দের অর্থ:
- বিবিধ বিষয়ে কিছু কিছু জ্ঞান অর্জন করে এমন।
- ভাসা ভাসা জ্ঞান।

অন্যদিকে,
• পয়মন্ত - সুলক্ষণযুক্ত;
• প্রমাদ গোনা- অত্যন্ত ভীত হওয়া;
• বাঘের আড়ই - নাছোড়বান্দা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৯৬১.
'উপাধান' শব্দের অর্থ কী?
  1. উপকরণ
  2. কম্বল
  3. পোশাক
  4. বালিশ
সঠিক উত্তর:
বালিশ
উত্তর
সঠিক উত্তর:
বালিশ
ব্যাখ্যা
শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

কিছু শব্দজোড়ের উদাহরণ:
• অকুল - নীচ বংশ।
• অকূল - তীরহীন।
• আপণ - দোকান।
• আপন - নিজ।
• উপাদান - উপকরণ।
উপাধান - বালিশ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৯৬২.
'আমড়াগাছি করা' কি বুঝাতে ব্যবহার করা হয়?
  1. অযথা তর্ক করা
  2. অযথা রাগারাগি করা
  3. অযথা তোষামোদ
  4. অযথা আলসেমি করা
সঠিক উত্তর:
অযথা তোষামোদ
উত্তর
সঠিক উত্তর:
অযথা তোষামোদ
ব্যাখ্যা
• ‘আমড়াগাছি করা’ বাগ্‌ধারার অর্থ - অযথা তোষামোদ/ অযথা প্রশংসা করা। 
বাক্য: এমপি সাহেবকে আমড়াগাছি করে পাঁচ হাজার টাকা আদায় হয়েছে।
--------------------
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা:
• ‘আঠারো আনা’ বাগ্‌ধারার অর্থ - বাড়াবাড়ি।
• ‘আগড়ম বাগড়ম’ বাগ্‌ধারার অর্থ  - অর্থহীন কথা।
• ‘আদা জল খেয়ে লাগা’ বাগ্‌ধারার অর্থ - প্রাণপণ চেষ্টা করা।
• ‘অন্তর টিপুনি’ বাগধারার অর্থ - গোপন ইশারা।
• ‘আমি-আমি করা’ বাগধারার অর্থ - আত্মপ্রশংসা করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৬৩.
‘সংবর্ত’ এর সম্প্রসারিত বাক্য-
  1. ক) যে পুত্রের মাতা কুমারী
  2. খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
  3. গ) অনূঢ়ার পুত্র
  4. ঘ) যে আকৃষ্ট হয়েছে
সঠিক উত্তর:
খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
উত্তর
সঠিক উত্তর:
খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়
ব্যাখ্যা

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
সংবর্ত = অধিক বর্ষণকারী মেঘ; প্রলয় বর্ষণ
কানীন = অনূঢ়ার পুত্র; অবিবাহিতার সন্তান; কুমারী কন্যার গর্ভজাত সন্তান।
সুতরাং, খ) যে মেঘে প্রচুর বৃষ্টিপাত হয় - সঠিক উত্তর।

২,৯৬৪.
'Barbarism' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. সংস্কৃতিবাদ
  2. বর্বরতা
  3. দরকষাকষি
  4. বাগাড়ম্বর
সঠিক উত্তর:
বর্বরতা
উত্তর
সঠিক উত্তর:
বর্বরতা
ব্যাখ্যা
• 'Barbarism' এর বাংলা পরিভাষা — 'বর্বরতা'।

অন্য অপশনের পারিভাষিক অর্থ:
• Culturalism - সংস্কৃতিবাদ,
• Bargaining- দরকষাকষি,
• Bombast- বাগাড়ম্বর।

উৎস: প্রশাসনিক পরিভাষা - বাংলা একাডেমি।
২,৯৬৫.
’আটঁকুড়ো’ বাগ্‌ধারার অর্থ কী?
  1. উচ্ছৃঙ্খল
  2. নি:সন্তান
  3. অলস
  4. অনভিজ্ঞ
  5. হতভাগ্য
সঠিক উত্তর:
নি:সন্তান
উত্তর
সঠিক উত্তর:
নি:সন্তান
ব্যাখ্যা

’আটঁকুড়ো’ বাগ্‌ধারার অর্থ- নি:সন্তান।

অন্যদিকে,
• ’উড়নচণ্ডী ’বাগ্‌ধারার অর্থ - উচ্ছৃঙ্খল।
• ’ইতুনিদকুঁড়ে’ বাগ্‌ধারার অর্থ   - অলস।
• ’আনাড়ি’ বাগ্‌ধারার অর্থ - অনভিজ্ঞ।
• ’আটকপালে’ বাগ্‌ধারার অর্থ - হতভাগ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৯৬৬.
কোনটি 'আকাশ' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অন্তরীক্ষ
  2. খ) অম্বর
  3. গ) গগন
  4. ঘ) হিমাংশু
  5. ঙ) ব্যোম
সঠিক উত্তর:
ঘ) হিমাংশু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিমাংশু
ব্যাখ্যা
• ’আকাশ’ এর সমার্থক শব্দ: অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

• চাঁদ এর সমার্থক শব্দ: শশী, শশধর, শশাঙ্ক, শুধাংশু, হিমাংশু, সুধাকর, সুধাংশু, হিমাংশু, সোম, বিধু, ইন্দু, নিশাকর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
২,৯৬৭.
হা-ঘরে বাগধারাটির অর্থ কি?
  1. ক) পেটুক
  2. খ) হতভাগ্য
  3. গ) ক্ষুধার্ত
  4. ঘ) গৃহহীন
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) গৃহহীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গৃহহীন
ব্যাখ্যা
হাঘরে (বিশেষণ): গৃহহীন; আশ্রয়হীন।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
২,৯৬৮.
'ছ কড়া ন কড়া’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. হিসেব ঠিকভাবে বুঝে নেয়া 
  2. দুর্লভ বস্তু
  3. সস্তা দর
  4. উচ্চমূল্যযুক্ত পণ্য
সঠিক উত্তর:
সস্তা দর
উত্তর
সঠিক উত্তর:
সস্তা দর
ব্যাখ্যা

'ছ কড়া ন কড়া' বাগ্‌ধারাটির অর্থ হলো- সস্তা দর।
- “ছ কড়া ন কড়া” বাগ্‌ধারা ব্যবহার করা হয় সস্তা বা নগণ্য দামের জিনিস বোঝাতে, অর্থাৎ যা সহজে কেনা যায় বা যার মূল্য কম।
-------------------------------------------- 
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা-
- অকাল কুষ্মাণ্ড = অপদার্থ, অকেজো;
- আকাশ কুসুম = অসম্ভব কল্পনা;
- ইঁদুর কপালে = নিতান্ত মন্দভাগ্য;
- উড়নচন্ডী = অমিতব্যয়ী;
- এলোপাতাড়ি = বিশৃঙ্খলা;
- ওজন বুঝে চলা = অবস্থা বুঝে চলা;
- কচুকাটা করা = নির্মমভাবে ধ্বংস করা;
- খাল কেটে কুমির আনা = বিপদ ডেকে আনা;
- গরজ বড় বালাই = প্রয়োজনে গুরুত্ব;
- ঘর ভাঙানো = সংসার বিনষ্ট করা;
- চক্ষুদান করা = চুরি করা;
- জগাখিচুড়ি পাকানো = গোলমাল বাধানো;
- ঝড়ো কাক = বিপর্যস্ত;
- টাকার কুমির = ধনী ব্যক্তি;
- ডুমুরের ফুল = দুর্লভ বস্তু; 
- ঠাঁট বজায় রাখা = অভাব চাপা রাখা;
- ঢাক ঢাক গুড় গুড় = গোপন রাখার চেষ্টা;
- তাসের ঘর = ক্ষণস্থায়ী;
- থ বনে যাওয়া = স্তম্ভিত হওয়া

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ; 
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর।

২,৯৬৯.
'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ কোনটি?
  1. স্ফুলিঙ্গ
  2. পুষ্পাভরণ
  3. ফুলেল
  4. ফুসকুড়ি
সঠিক উত্তর:
ফুলেল
উত্তর
সঠিক উত্তর:
ফুলেল
ব্যাখ্যা
• 'ফুল হতে জাত' এর এক কথায় প্রকাশ- ফুলেল।

অন্যদিকে, 
• 'ফুলের মতো অগ্নিকণা' - স্ফুলিঙ্গ।
• 'ফুল দিয়ে তৈরি গয়না' - পুষ্পাভরণ।
• 'ক্ষুদ্র ফোঁড়া' - ফুসকুড়ি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৭০.
কোন বিপরীত শব্দ জোড়া সঠিক নয়?
  1. পুষ্ট - ক্ষীণ
  2. পারত্রিক - ঐহিক
  3. হর্তা - ভর্তা
  4. বিকুঞ্চন - প্রসারণ
সঠিক উত্তর:
বিকুঞ্চন - প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
বিকুঞ্চন - প্রসারণ
ব্যাখ্যা

- বিকুঞ্চন-প্রসারণ বিপরীত শব্দ জোড়া সঠিক নয়। কারণ এরা সমার্থক শব্দ।
- বিকুঞ্চন বা প্রসারণ শব্দের বিপরীতার্থক শব্দ আকুঞ্চন বা সংকোচন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,৯৭১.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুদ
  2. ভূ-ধর
  3. শূন্য
  4. নীর
সঠিক উত্তর:
অম্বুদ
উত্তর
সঠিক উত্তর:
অম্বুদ
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ 'অম্বুদ'। 
'ভূধর', 'পর্বত' শব্দের সমার্থক শব্দ। 
'শূন্য', 'আকাশ' শব্দের সমার্থক শব্দ। 
'নীর', 'জল/পানি' শব্দের সমার্থক শব্দ। 

'মেঘ' শব্দের সমার্থক শব্দ - জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৭২.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) জ্ঞাত - বিজ্ঞাত
  2. খ) অনুগ্রহ - বিগ্রহ
  3. গ) অলীক - বাস্তব
  4. ঘ) অর্বাচীন - নতুন
সঠিক উত্তর:
গ) অলীক - বাস্তব
উত্তর
সঠিক উত্তর:
গ) অলীক - বাস্তব
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল - 
অলীক - সত্য/বাস্তব
অনুগ্রহ - নিগ্রহ
অর্বাচীন - প্রাচীন
জ্ঞাত - অজ্ঞাত
অর্থী - প্রত্যর্থী
অধিত্যকা - উপত্যকা 
অনুরাগী - বিরাগী  ইত্যাদি 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৯৭৩.
'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ -
  1. কঠিন পরীক্ষা
  2. ভীষণ বিপদ
  3. নিরতিশয় ক্রুদ্ধ
  4. ভাগ্যের নিষ্ঠুরতা
সঠিক উত্তর:
নিরতিশয় ক্রুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
নিরতিশয় ক্রুদ্ধ
ব্যাখ্যা
'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - নিরতিশয় ক্রুদ্ধ

অন্যদিকে,
অগ্নিপরীক্ষা - কঠিন পরীক্ষা।
অদৃষ্টের পরিহাস - ভাগ্যের নিষ্ঠুরতা। 
অকূল পাথার - ভীষণ বিপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,৯৭৪.
'সার্থক' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) ব্যর্থক
  2. খ) নিরর্থক
  3. গ) সাধক
  4. ঘ) নির্মল
সঠিক উত্তর:
খ) নিরর্থক
উত্তর
সঠিক উত্তর:
খ) নিরর্থক
ব্যাখ্যা
'সার্থক' শব্দের বিপরীত শব্দ = 'নিরর্থক'  
আরও কিছু বিপরীতার্থক শব্দ- 

নির্মল - পঙ্কিল 
নির্লজ্জ - সলজ্জ 
নিগ্রহ - অনুগ্রহ 
নম্রতা - ঔদ্ধত 
নিশ্চেষ্ট - সচেষ্ট
নিন্দিত - প্রশংসিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২,৯৭৫.
'অগত্যা মধুসূদন' বাগ্‌ধারাটির সঠিক অর্থ -
  1. অসময়ে আবির্ভাব
  2. অপদার্থ
  3. ভণ্ড
  4. অনন্যোপায়
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
অনন্যোপায়
উত্তর
সঠিক উত্তর:
অনন্যোপায়
ব্যাখ্যা

• ‘অগত্যা মধুসূদন’ বাগ্‌ধারার অর্থ - অনন্যোপায়।

অন্যদিকে,
- ‘অকাল কুষ্মাণ্ড’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
- ‘অকাল বোধন’ বাগ্‌ধারার অর্থ - অসময়ে আবির্ভাব।
- 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ ভণ্ড।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

২,৯৭৬.
'চাঁদ’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শশধর
  2. সিতাংশু
  3. সোম
  4. তপন
সঠিক উত্তর:
তপন
উত্তর
সঠিক উত্তর:
তপন
ব্যাখ্যা
'চাঁদ’ শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
২,৯৭৭.
‘যে নারীর হাসি কুটিলতাবর্জিত’- তাকে এক কথায় কী বলে?
  1. ক) সুস্মিতা
  2. খ) অনসূয়া
  3. গ) শুচিস্মিতা
  4. ঘ) সুহাসিনী
সঠিক উত্তর:
গ) শুচিস্মিতা
উত্তর
সঠিক উত্তর:
গ) শুচিস্মিতা
ব্যাখ্যা
‘যে নারীর হাসি কুটিলতাবর্জিত’= শুচিস্মিতা।

এছাড়া,
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারী সুন্দরী = রামা
- যে নারী সাগরে বিচরন করে = সাগরিকা
- যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
- যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
২,৯৭৮.
‘চোখে সরষে ফুল দেখা’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. চক্ষুলজ্জা থাকা
  2. সতর্ক নজরদারি
  3. ফাঁকি দেওয়া
  4. হতবুদ্ধি হওয়া
সঠিক উত্তর:
হতবুদ্ধি হওয়া
উত্তর
সঠিক উত্তর:
হতবুদ্ধি হওয়া
ব্যাখ্যা
• ‘চোখে সরষে ফুল দেখা’ বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি হওয়া।

• আরো কিছু বাগ্‌ধারা:
- ‘চোখ পাকানো’ বাগ্‌ধারার অর্থ - ক্রোধ দেখানো।
- ‘চোখে আঙুল দিয়ে দেখানো’ বাগ্‌ধারার অর্থ - বিশেষ‍ভাবে ইঙ্গিত করা।
- ‘চোখের চামড়া’ বাগ্‌ধারার অর্থ - চক্ষুলজ্জা থাকা।
- ‘চোখে চোখে রাখা’ বাগ্‌ধারার অর্থ - সতর্ক নজরদারি।
- ‘চোখে ধুলো দেওয়া’ বাগ্‌ধারার অর্থ - ফাঁকি দেওয়া।
- ‘চোখে পড়া’ বাগ্‌ধারার অর্থ - সুনজরে পড়া।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯) ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৭৯.
'যে গমন করে না' এক কথায় বলে-
  1. উরগ
  2. প্লবগ
  3. ভুজগ
  4. নগ
সঠিক উত্তর:
নগ
উত্তর
সঠিক উত্তর:
নগ
ব্যাখ্যা
• 'যে গমন করে না' এক কথায় বলে- নগ।

• 'নগ' বিশেষ্য পদ। অর্থ- যে গমন করে না (পাহাড় গাছ প্রভৃতি)।

অন্যদিকে,
• বক্ষ দিয়ে হাটে যে - উরগ। 
• 'ভুজের সাহায্য (এঁকে বেঁকে) চলে যে- ভুজগ/ভুজঙ্গ। 
• লাফিয়ে চলে যে - প্লবগ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৮০.
'কুষ্মাণ্ড' শব্দের অর্থ কী?
  1. কুমড়া
  2. সূর্য
  3. মূর্খ
  4. কুসঙ্গী
  5. উপরের সবগুলোই
সঠিক উত্তর:
কুমড়া
উত্তর
সঠিক উত্তর:
কুমড়া
ব্যাখ্যা
• কুষ্মাণ্ড(বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- জরায়ু, গর্ভাশয়।
- পৃথিবীর প্রায় সর্বত্র জাত হলুদ ফুল এবং সবজিরূপে রেঁধে খাওয়া যায় এমন ডিম্বাকৃতি (বা গোলাকার) বড়ো ফল বা তার বর্ষজীবী লতানে উদ্ভিদ, কুমড়া, কুমড়ো।
- অপদার্থ ব্যক্তি। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৯৮১.
‘কপাল-কপোল’ শব্দজোড়টি কী অর্থ প্রকাশ করে?
  1. ললাট - পদ্ম
  2. ভাগ্য - চোখ
  3. ললাট - গাল
  4. নিয়তি - চোরে পাতা
সঠিক উত্তর:
ললাট - গাল
উত্তর
সঠিক উত্তর:
ললাট - গাল
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদর পার্থক্য করা যায় না।
যেমন:
• ‘কপাল’ শব্দের অর্থ - ললাট।
• ‘কপোল’ শব্দের অর্থ -গাল।

• ‘কমল’ শব্দের অর্থ - পদ্ম।
• ‘কোমল’ শব্দের অর্থ - নরম।

• ‘চির’ শব্দের অর্থ - দীর্ঘ।
• ‘চীর’ শব্দের অর্থ - ছিন্নবস্ত্র।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ -অগ্নিশিখা।

• ‘চুর’ শব্দের অর্থ - নেশাগ্রন্ত।
• ‘চূর’ শব্দের অর্থ - চূর্ণ।

• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৯৮২.
'মর্মে বেদনা দেয় যা' এর এককথায় প্রকাশ কোনটি?
  1. নির্মম
  2. মর্মন্তুদ
  3. মর্মভেদী
  4. মর্মস্পর্শী
সঠিক উত্তর:
মর্মন্তুদ
উত্তর
সঠিক উত্তর:
মর্মন্তুদ
ব্যাখ্যা
• 'মর্মে বেদনা দেয় যা' এর এককথায় প্রকাশ - মর্মন্তুদ, মর্মান্তিক।

অন্যদিকে,
• 'মমতা নেই যার' এর এককথায় প্রকাশ - নির্মম।
• 'মর্মকে ভেদকারী' এর এককথায় প্রকাশ - মর্মভেদী।
• 'মর্ম স্পর্শ করে যা' এর এককথায় প্রকাশ - মর্মস্পর্শী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৮৩.
'ভুজঙ্গ' শব্দের অর্থ কী?
  1. নেশাগ্রস্ত
  2. সাপ
  3. ভ্রমর 
  4. ভোগ করা 
সঠিক উত্তর:
সাপ
উত্তর
সঠিক উত্তর:
সাপ
ব্যাখ্যা

• ভুজঙ্গ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সাপ,
- সর্প।

• এর স্ত্রীবাচক শব্দ- ভুজঙ্গী। 


উল্লেখ্য, 
• 'টুপ ভুজঙ্গ' বাগ্‌ধারার অর্থ- নেশাগ্রস্ত।
- বাক্য: বেটা টুপ ভুজঙ্গ, এ পাড়ায় মাতলামি করতে এসো না।

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২,৯৮৪.
’চিনে জোঁক’ বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. সামান্য ব্যক্তি
  2. নাছোড়বান্দা
  3. অকালপক্ব
  4. সংকীর্ণমনা লোক
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
উত্তর
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
ব্যাখ্যা

•’চিনে জোঁক’ বাগ্‌ধারাটির অর্থ- নাছোড়বান্দা।

অন্যদিকে,
• চুনোপুঁটি বাগ্‌ধারাটির অর্থ-  সামান্য ব্যক্তি।
• ইঁচড়ে পাকা বাগ্‌ধারাটির অর্থ-  অকালপক্ব।
• ’কুয়োর ব্যাঙ’ বাগ্‌ধারাটির অর্থ-  সংকীর্ণমনা লোক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সালের সংস্কারণ)।

২,৯৮৫.
আগে কখনো শোনা যায় নি -
  1. ক) শ্রুতপূর্ব
  2. খ) বিস্মৃতি
  3. গ) অশ্রুতপূর্ব
  4. ঘ) প্রসর
সঠিক উত্তর:
গ) অশ্রুতপূর্ব
উত্তর
সঠিক উত্তর:
গ) অশ্রুতপূর্ব
ব্যাখ্যা
আগে কখনো শোনা যায় নি = অশ্রুতপূর্ব।

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৮৬.
'Causerie' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) বিরত হওয়া
  2. খ) নিবন্ধ
  3. গ) নৈমিত্তিক
  4. ঘ) সর্বোর্ধ্বতা
সঠিক উত্তর:
খ) নিবন্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিবন্ধ
ব্যাখ্যা
• 'Causerie' শব্দের বাংলা পরিভাষা - নিবন্ধ।

অন্যান্য পারিভাষিক শব্দ হলো:
• ‘Casual’ শব্দের বাংলা পরিভাষা - নৈমিত্তিক
• ‘Cease’ শব্দের বাংলা পরিভাষা - বিরত হওয়া
• ‘Ceiling’ শব্দের বাংলা পরিভাষা - সর্বোর্ধ্বতা

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৯৮৭.
‘কনুই থেকে কব্জি পর্যন্ত’ - এর সংক্ষেপ হলো -
  1. রত্নি
  2. টিরিয়া ফিবুলা
  3. হাতাংশ
  4. গিরিজা
সঠিক উত্তর:
রত্নি
উত্তর
সঠিক উত্তর:
রত্নি
ব্যাখ্যা
• সঠিক উত্তর - রত্নি
- ‘রত্নি’ শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- ‘রত্নি’ অর্থ: কনুই থেকে মুষ্টিবদ্ধ হাতের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৯৮৮.
'মনীষা' শব্দের বিপরীতার্থক শব্দ-
  1. উড়িষ্যা
  2. চাপল্য
  3. কুটিল
  4. নির্বোধ
সঠিক উত্তর:
নির্বোধ
উত্তর
সঠিক উত্তর:
নির্বোধ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
​• 'মনীষা' এর বিপরীতার্থক শব্দ- 'নির্বোধ'। 
- 'মনীষা' শব্দের অর্থ- প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
- 'নির্বোধ' শব্দের অর্থ- বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।

অন্যদিকে,
- উড়িষ্যা ভারতের একটি স্থানের নাম।
- চাপল্য - অস্থিরতা, বাকচাতুরী।
- কুটিল - বাঁকা, অসরল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৯৮৯.
'বসে আছে যে' এক কথায় বলে- 
  1. উপবিষ্ট
  2. উদ্বায়ী
  3. উপবাসক
  4. উপ্ত
সঠিক উত্তর:
উপবিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
উপবিষ্ট
ব্যাখ্যা

• 'বসে আছে যে' এক কথায় বলে - আসীন, উপবিষ্ট।

অন্যদিকে, 
• বাতাসে উবে যায় এমন - উদ্বায়ী।
• না খেয়ে আছে এমন - উপবাসক।
• বপন করা হয়েছে - উপ্ত। 

উৎস:  ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৯৯০.
‘উপকার্য’ শব্দের সঠিক অর্থ কোনটি?
  1. উপকারকারী
  2. উপকারের অপকারকারী
  3. উপকার করার ক্ষমতা
  4. উপকার লাভের উপযুক্ত
সঠিক উত্তর:
উপকার লাভের উপযুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপকার লাভের উপযুক্ত
ব্যাখ্যা
• উপকার্য
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [উপ+√কৃ+য]
অর্থ: উপকার লাভের উপযুক্ত।

অন্যদিকে,
‘উপকারিতা’ শব্দের অর্থ - উপকার করার ক্ষমতা, উপযোগিতা।
‘উপকারক’ শব্দের অর্থ - উপকারকারী, সাহায্যকারী।
‘কৃতঘ্ন’ শব্দের অর্থ - উপকারের অপকারকারী ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৯৯১.
'উলুবনে মুক্ত ছড়ানাে' প্রচলিত এমন শব্দগুচ্ছকে বলে-
  1. প্রবাদ-প্রবচন
  2. এককথায় প্রকাশ
  3. ভাবসম্প্রসারণ
  4. বাক্য সংকোচন
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
উত্তর
সঠিক উত্তর:
প্রবাদ-প্রবচন
ব্যাখ্যা
• প্রবাদ-প্রবচন:
দীর্ঘদিনের অভিজ্ঞতা-লব্ধ কোনো গভীর জীবনসত্য লোকপ্রিয় কোন সংক্ষিপ্ত উক্তির মধ্যে সংহত হয়ে প্রকাশিত হলে তাকে প্রবাদ-প্রবচন বলে।
যেমন:
- ‘অতি ভক্তি চোরের লক্ষণ’ অর্থ -বেশি অনুগত্য দেখানো সন্দেহজনক।
- ‘উলুবনে মুক্তা ছড়ানো’ অর্থ - অযোগ্য পাত্রে মূল্যবান বস্তু দান করা।
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ অর্থ - গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ।
- 'লঘু পাপে গুরু দণ্ড' অর্থ - অপরাধের তুলনায় অধিক সাজা।
- 'গরিবের ঘোড়া রোগ' অর্থ - অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৯২.
'যে নারীর স্বামী ও পুত্র মৃত' এর একথায় প্রকাশ কী হবে?
  1. অবীরা
  2. অধিবিন্না
  3. মৃৎবৎসা
  4. নবোঢ়া
সঠিক উত্তর:
অবীরা
উত্তর
সঠিক উত্তর:
অবীরা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• অবীরা (বিশেষণ):
- অর্থ: অনাথা; অবলা; পতিপুত্রহীনা।
- সুতরাং, যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা। 

- আরো নারী সংক্রান্ত কতিপয় এক কথায় প্রকাশ:
- যে নারী নিজে বর বরণ করে নেয় - স্বয়ংবরা।
- যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
- যে নারীর কোনো সন্তান হয় না -বন্ধ্যা।
- যে নারীর বিয়ে হয় নি - অনূঢ়া।
- যে নারী সূর্যকে দেখে না (অন্তঃপুরে থাকে)- অসূর্যম্পশ্যা। 
- যে নারী একবার সন্তান প্রসব করেছে - কাকবন্ধ্যা। 
- যে নারী দেহ সৌষ্ঠব সম্পন্না  - অঙ্গনা। 
- যে নারী বীর সন্তান প্রসব করে - বীরপ্রসূ ।
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত - বীরা বা পুরন্ধ্রী। 
- যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে - অধিবিন্না। 
- যে নারীর হাসি সুন্দর - সুস্মিতা। 
- যে নারীর হাসি কুটিলতাবর্জিত - শুচিস্মিতা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৯৩.
'Truce' এর বাংলা পরিভাষা- 
  1. শপথগ্রহণ
  2. অনুমোদন
  3. সম্মেলন
  4. যুদ্ধবিরতি
সঠিক উত্তর:
যুদ্ধবিরতি
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধবিরতি
ব্যাখ্যা

• 'Truce' এর বাংলা পরিভাষা- যুদ্ধবিরতি।

অন্য অপশনে,
• 'Affirmation'এর বাংলা পরিভাষা- শপথগ্রহণ।
• 'Approbation' এর বাংলা পরিভাষা - অনুমোদন। 
• 'Conference' এর বাংলা পরিভাষা - সম্মেলন।

উৎস: প্রশাসনিক পরিভাষা- বাংলা একাডেমি।

২,৯৯৪.
"যা বলা হচ্ছে" এর বাক্য সংকোচন -
  1. বক্তব্য
  2. বক্ষ্যমাণ
  3. উক্ত
  4. বিবক্ষা
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
উত্তর
সঠিক উত্তর:
বক্ষ্যমাণ
ব্যাখ্যা

• "যা বলা হচ্ছে" এর বাক্য সংকোচন - বক্ষ্যমাণ।

এমন আরো কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- ‘যা বলা হয়েছে’ এক কথায় বলে - উক্ত।
- ‘যা বলা হবে’ এক কথায় বলে - বক্তব্য।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- 'যা বলা হয় নি' এর এক কথায় প্রকাশ - অনুক্ত।
- ‘যা প্রকাশ করা হয়নি’ এক কথায় বলে - অব্যক্ত।
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এক কথায় বলে - অশ্রুতপূর্ব।
- 'যা বলার যোগ্য নয়' এক কথায় বলে - অকথ্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২,৯৯৫.
`ইদানিং‘- এর বিপরীত শব্দ কী?
  1. ক) তদাদিন
  2. খ) ততদিন
  3. গ) পরদিন
  4. ঘ) তদানিং
সঠিক উত্তর:
ঘ) তদানিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তদানিং
ব্যাখ্যা
`ইদানীং‘- এর বিপরীত শব্দ - তদানীং। 

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
ইহকাল - পরকাল 
ইন্দ্রীয় - অতিন্দ্রীয় 
ইহলৌকিক - পারলৌকিক 
ঈদানীন্তন - তদানীন্তন 
ঈষৎ - অধিক/প্রচুর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯৯৬.
"বুভুক্ষা" কোন শব্দগুচ্ছের এক কথায় প্রকাশ?
  1. নিন্দা করার ইচ্ছা
  2. ভোজন করার ইচ্ছা
  3. বলবার ইচ্ছা
  4. হনন করার ইচ্ছা
সঠিক উত্তর:
ভোজন করার ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ভোজন করার ইচ্ছা
ব্যাখ্যা
• 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।

অন্যদিকে,
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জনগুল্সা ।
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা,
ড. হায়াৎ মামুদ।
২,৯৯৭.
‘চোখের কোণ’ এক কথায় বলে-
  1. অপাঙ্গ
  2. প্রত্যক্ষ
  3. সমক্ষ
  4. অক্ষিপক্ষ্ম
সঠিক উত্তর:
অপাঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
অপাঙ্গ
ব্যাখ্যা
• ‘চোখের কোণ’ এক কথায় বলে - অপাঙ্গ।

অন্যদিকে,
• ‘অক্ষির সমীপে’ এক কথায় বলে - সমক্ষ।
• ‘অক্ষির অভিমুখে’ এক কথায় বলে - প্রত্যক্ষ।
• ‘অক্ষি পত্রের লোম’ এক কথায় বলে - অক্ষিপক্ষ্ম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৯৯৮.
'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ -
  1. নীয়মান
  2. দূরপনেয়
  3. অনুভূয়মান
  4. অনপনেয়
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
নীয়মান
উত্তর
সঠিক উত্তর:
নীয়মান
ব্যাখ্যা

• 'যা বহন করা যাচ্ছে' এর এক কথায় প্রকাশ - নীয়মান

অন্যদিকে,
যা অপনয়ন করা যায় না - অনপনেয়।
যা অনুভব করা হচ্ছে - অনুভূয়মান।
যা অপনয়ন করা কষ্টকর - দূরপনেয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৯৯৯.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ইন্দু
  2. নিধি
  3. বিধু
  4. মৃগাঙ্ক
সঠিক উত্তর:
নিধি
উত্তর
সঠিক উত্তর:
নিধি
ব্যাখ্যা

• 'চাঁদ' এর সমার্থক শব্দ নয়- নিধি। 
• 'ধন' এর সমার্থক শব্দ: বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

-----------------------
'চাঁদ' এর সমার্থক শব্দ:
চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,০০০.
‘Tribe’ শব্দের পারিভাষিক অর্থ কী?
  1. উপজাতি
  2. প্রবাসী
  3. প্রতিবেশী
  4. অভিবাসী
সঠিক উত্তর:
উপজাতি
উত্তর
সঠিক উত্তর:
উপজাতি
ব্যাখ্যা
• ‘Tribe’ শব্দের পারিভাষিক অর্থ - উপজাতি।

অন্যদিকে,
- ‘Immigrant / Migrant’  শব্দের পারিভাষিক অর্থ - অভিবাসী।
- ‘Citizen’ শব্দের পারিভাষিক অর্থ - অধিবাসী।
- ‘Emigrant’ শব্দের পারিভাষিক অর্থ - প্রবাসী।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান এবং প্রশাসনিক পরিভাষা।