বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ২৯ / ৮১ · ২,৮০১২,৯০০ / ৮,১৭১

২,৮০১.
'আশ্লেষ' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিশ্লেষ
  2. শ্লেষ
  3. নিশ্লেষ
  4. অশ্লেষ
সঠিক উত্তর:
বিশ্লেষ
উত্তর
সঠিক উত্তর:
বিশ্লেষ
ব্যাখ্যা

• 'আশ্লেষ' এর বিপরীতার্থক শব্দ - বিশ্লেষ।
• 'আশ্লেষ' অর্থ: ১ আলিঙ্গন। ২ মিলন। ৩ শ্লেষ। ৪ সম্বন্ধ।
• 'বিশ্লেষ' অর্থ: ১ একটি থেকে অন্যটি বা এক থেকে অন্যকে ছিন্নকরণ। ২ বিভাগ। ৩ বিচ্যুতি।
- 'আশ্লেষ' শব্দের সমার্থক শব্দ - শ্লেষ, সম্বন্ধ।

কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - মধুর।
- 'অবিরল' এর বিপরীতার্থক শব্দ - বিরল।
- 'কুটিল' এর বিপরীতার্থক শব্দ - সরল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৮০২.
'কাঁঠালের আমসত্ত্ব' বাগ্‌ধারাটির অর্থ -
  1. অলীক বস্তু
  2. ইন্দ্রিয়গোচর
  3. বাস্তব
  4. যথার্থ
সঠিক উত্তর:
অলীক বস্তু
উত্তর
সঠিক উত্তর:
অলীক বস্তু
ব্যাখ্যা
• 'কাঁঠালের আমসত্ত্ব' বাগ্‌ধারাটির অর্থ - অলীক বস্তু

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
• 'উড়নচণ্ডী' বাগ্‌ধারাটির অর্থ - উচ্ছৃঙ্খল।
• 'ঊনকোটি চৌষট্টি' বাগ্‌ধারাটির অর্থ - প্রায় সম্পূর্ণ।
• 'ঊনপাঁজরে' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ।
• 'ঊনপঞ্চাশ বায়ু' বাগ্‌ধারাটির অর্থ - পাগলামি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮০৩.
‘Farce' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হলফনামা
  2. প্রহসন
  3. পরিপত্র
  4. অবচেতন
সঠিক উত্তর:
প্রহসন
উত্তর
সঠিক উত্তর:
প্রহসন
ব্যাখ্যা
• ‘Farce' শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রহসন।

অন্যদিকে,
- Affidavit এর বাংলা পারিভাষিক শব্দ - হলফনামা।
- Circular এর পারিভাষিক শব্দ - পরিপত্র।
- ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৮০৪.
'Granary' শব্দের পরিভাষা কী হবে?
  1. ক) গুদাম
  2. খ) পণ্য
  3. গ) শস্যাগার
  4. ঘ) ভাবী পণ্য
সঠিক উত্তর:
গ) শস্যাগার
উত্তর
সঠিক উত্তর:
গ) শস্যাগার
ব্যাখ্যা
- 'Granary' শব্দের পরিভাষা - 'শস্যাগার' 
- 'Future goods' শব্দের পরিভাষা - 'ভাবী পণ্য'
- 'Godown' শব্দের পরিভাষা -'গুদাম' 
- 'Goods' শব্দের পরিভাষা -'পণ্য'  

[উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা]
২,৮০৫.
“পরিশ্রমে সাফল্য আসে” অর্থে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. সবুরে মেওয়া ফলে
  2. রতনে রতন চেনে
  3. মরা হাতি লাখ টাকা
  4. যতনে রতন মেলে
সঠিক উত্তর:
যতনে রতন মেলে
উত্তর
সঠিক উত্তর:
যতনে রতন মেলে
ব্যাখ্যা
• “যতনে রতন মেলে” প্রবাদ-প্রবচনটির অর্থ - পরিশ্রমে সাফল্য আসে।

অন্যান্য প্রবাদ-প্রবচনের অর্থ হলো:
• "রতনে রতন চেনে" - গুণীই গুণীর কদর বোঝে।
• "মরা হাতি লাখ টাকা" - প্রকৃত গুণিজন দুর্দশাই পড়লেও মর্যাদা অক্ষুন্ন থাকে।
• "সবুরে মেওয়া ফলে" - ধৈর্যে সফলতা আসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮০৬.
'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারার অর্থ কী?
  1. অসম্ভব বস্তু
  2. অদ্ভুত ও কুৎসিত
  3. অসম্ভব কল্পনা
  4. অপদার্থ লোক
সঠিক উত্তর:
অদ্ভুত ও কুৎসিত
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভুত ও কুৎসিত
ব্যাখ্যা

• 'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারার অর্থ - অদ্ভুত ও কুৎসিত।

অন্যদিকে,
• 'কায়েতের ঘরের ঢেঁকি' অর্থ  - অপদার্থ লোক।
• 'কাঠালের আমসত্ব' অর্থ - অসম্ভব বস্তু।
• 'আকাশ কুসুম' অর্থ - অসম্ভব কল্পনা।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।

২,৮০৭.
‘পটল তোলা’ এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. পটল গাছ হতে পটল তোলা
  2. পরীক্ষায় ফেল করা
  3. মারা যাওয়া
  4. পটল খাওয়া
সঠিক উত্তর:
মারা যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
মারা যাওয়া
ব্যাখ্যা
• ‘পটল তোলা’ বাগ্‌ধারাটির সঠিক অর্থ - মারা যাওয়া

এমন কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- অক্কা পাওয়া = মারা যাওয়া।
- গঙ্গা পাওয়া = মারা যাওয়া।
- পঞ্চত্ব প্রাপ্ত = মারা যাওয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর। 
২,৮০৮.
'তরঙ্গনিকর' শব্দের 'নিকর' শব্দের অর্থ কী?
  1. সমূহ 
  2. রাশি 
  3. সাকুল্য 
  4. উপরের সবকটি 
সঠিক উত্তর:
উপরের সবকটি 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি 
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তরঙ্গনিকর' শব্দের 'নিকর' শব্দের অর্থ - সমূহ; রাশি; সাকুল্য।




উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৮০৯.
‘বামা’ শব্দের অর্থ -
  1. ক) পাখি
  2. খ) পিতা
  3. গ) ঘন
  4. ঘ) নারী
সঠিক উত্তর:
ঘ) নারী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নারী
ব্যাখ্যা

বামা শব্দের অর্থ হলো নারী।
- বামা শব্দের সমার্থক শব্দ গুলো হল: নারী, স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্ত, পত্নী, রামা, ললনা, মহিলা, কামিনী।
- পাখি শব্দের সমার্থক শব্দ সমূহ: বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম, শকুন্ত, খগ, দ্বিজ ,অণ্ডজ, খেচর, পক্ষী, পতগ, পত্রী, পক্ষধর ।
- পিতা এর সমার্থক শব্দ গুলো: জনক, বাপ, তাত, বাবা, জন্মদাতা।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (সৌমিত্র শেখর)

২,৮১০.
'নিষ্ণাত' শব্দের অর্থ কোনটি?
  1. ক) সমস্যা
  2. খ) কুশীলব
  3. গ) বিচক্ষণ
  4. ঘ) নির্গত
সঠিক উত্তর:
গ) বিচক্ষণ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিচক্ষণ
ব্যাখ্যা
'নিষ্ণাত' শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 
'নিষ্ণাত' শব্দের অর্থ - কুশল, নিপুণ, অভিজ্ঞ, বিচক্ষণ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
২,৮১১.
সৃষ্টি - প্রলয় বিপরীতার্থক শব্দজোড়টি তৈরি হয়েছে-
  1. ক) নতুন শব্দ যোগে
  2. খ) পৃথক শব্দ যোগে
  3. গ) বিদেশি শব্দ যােগে
  4. ঘ) অর্থ আংশিক পাল্টে
সঠিক উত্তর:
খ) পৃথক শব্দ যোগে
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃথক শব্দ যোগে
ব্যাখ্যা
সৃষ্টি এবং প্রলয় - এই দুটি শব্দ পুরোপুরি পৃথক শব্দ থেকে তৈরি হয়েছে।
'সৃষ্টি' শব্দ থেকে শব্দ তৈরির কোনো প্রক্রিয়া অবলম্বন না করে সম্পূর্ণ নতুন একটি শব্দ হিসাবে 'প্রলয়' বিপরীতার্থক অর্থ প্রকাশ করছে।

সৃষ্টি (বিশেষ্য): নতুন কোনো পদার্থের উৎপাদন/নির্মাণ/জগৎ/শিল্প/স্বভাব/রচনা।
প্রলয় (বিশেষ্য): বিনাশ/বিপদ/বিরাট ওলট-পালট; তুমুল ঝগড়া।
২,৮১২.
'বাত্যা' শব্দের অর্থ কী?
  1. জল
  2. ঝড়
  3. নদী
  4. মেঘ
সঠিক উত্তর:
ঝড়
উত্তর
সঠিক উত্তর:
ঝড়
ব্যাখ্যা
• 'বাত্যা' শব্দের অর্থ - ঝড়, প্রবল বায়ুপ্রবাহ, তুফান।

অন্যদিকে,
- 'নদী' শব্দের অর্থ - তটিনী, তরঙ্গিণী, গাঙ।
- 'মেঘ' শব্দের অর্থ - বারিদ, নীরদ, জীমূত।
- 'জল' শব্দের অর্থ - তোয়, উদক, বারি, সলিল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮১৩.
'যা চিন্তা করা যায় না' এর এক কথায় প্রকাশ -
  1. অচিন্তনীয়
  2. অচিন্তা
  3. অচিন্ত্য
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
'যা চিন্তা করা যায় না' এর এক কথায় প্রকাশ - অচিন্তনীয়  / অচিন্ত্য

আরও কিছু এক কথায় প্রকাশ:
- ক্ষমা করার ইচ্ছা এক কথায় প্রকাশ - তিতিক্ষা।
- 'ক্ষমার যোগ্য' এর বাক্য সংকোচন - ক্ষমার্হ।
- গোপন করার ইচ্ছা এক কথায় প্রকাশ - জুগুপ্সা।
- মনোগত ইচ্ছা এক কথায় প্রকাশ - ঈপ্সিত।
- লাভ করা ইচ্ছা এক কথায় প্রকাশ - লিপ্সা।
- কটিদেশ থেকে পদতল পর্যন্ত অংশ এক কথায় প্রকাশ - অধঃকায়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮১৪.
'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ -
  1. কুশীলব
  2. কুবের
  3. ধ্যানী
  4. ধীরগামী
সঠিক উত্তর:
কুবের
উত্তর
সঠিক উত্তর:
কুবের
ব্যাখ্যা
• 'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ - কুবের

অন্যদিকে,
- 'ধ্যান করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ধ্যানী।
- 'ধীরে যে গমন করে' এর এক কথায় প্রকাশ - ধীরগামী।
- 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮১৫.
‘সন্ধি’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নিগ্রহ
  2. সম্মিলন
  3. সংযোগ
  4. বিগ্রহ
সঠিক উত্তর:
বিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
বিগ্রহ
ব্যাখ্যা

• ‘সন্ধি’ মানে সংযোগ বা মিলন।
- এর বিপরীত অর্থ হলো ‘বিগ্রহ’।
- ‘বিগ্রহ’ মানে বিচ্ছেদ বা আলাদা থাকা।

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দসমূহ:
- কৃপণ ↔ বদান্য;
- কৃশ ↔ স্থুল;
- কৃষ্ণ ↔ শুভ্র, শুক্ল, গৌর, সাদা, ধবল;
- কেন্দ্রীকরণ ↔ বিকেন্দ্রীকরণ;
- কোমল ↔ কঠিন, কর্কশ;
- গাম্ভীর্য ↔ চাপল্য, রম্য, দুরন্তপনা;
- গৃহী ↔ সন্ন্যাসী;
- চিরন্তন ↔ ক্ষণকালীন;
- সচল ↔ নিশ্চল;
- সচেতন ↔ অচেতন;
- সচেষ্ট ↔ নিশ্চেষ্ট;
- সজাগ ↔ নিদ্রিত।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,৮১৬.
'Annexe' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. নির্ঘণ্ট
  2. ক্রোড়পত্র
  3. টীকা
  4. পরিশিষ্ট
সঠিক উত্তর:
ক্রোড়পত্র
উত্তর
সঠিক উত্তর:
ক্রোড়পত্র
ব্যাখ্যা
• 'Annexe' এর বাংলা পরিভাষা — ক্রোড়পত্র।

অন্যদিকে, 
• Index - নির্ঘণ্ট, সূচিপত্র,
• Annotation - টীকা,
• Appendix - পরিশিষ্ট।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২,৮১৭.
'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ কী?
  1. বিশিষ্ট ব্যক্তি
  2. গুরুভার
  3. বিচক্ষণ ব্যক্তি
  4. জমকালো কিন্তু বেমানান
সঠিক উত্তর:
গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গুরুভার
ব্যাখ্যা
• 'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ- গুরুভার। 

অন্যদিকে, 
• 'কেউকেটা' অর্থ - বিশিষ্ট ব্যক্তি।
• 'ভূষণ্ডির কাক' অর্থ - দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি/বিচক্ষণ ব্যক্তি।
• 'জবরজং' অর্থ - জমকালো কিন্তু বেমানান।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮১৮.
গাছে উঠতে পটু যে- এক কথায় কী বলে?
  1. ক) গাছো
  2. খ) গাছি
  3. গ) গেছো
  4. ঘ) আরোহী
সঠিক উত্তর:
গ) গেছো
উত্তর
সঠিক উত্তর:
গ) গেছো
ব্যাখ্যা
গাছে উঠতে পটু যে- এক কথায় বলে = গেছো

গেছো (বিশেষণ) 
- বাংলা শব্দ 
অর্থ:
- গাছসংক্রান্ত 
- গাছে গাছে থাকে এমন, 
- গাছে চড়তে ভালোবাসে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

গাছসংক্রান্ত কিছু এক কথায় প্রকাশ - 
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮১৯.
Budget শব্দের মূল অর্থ?
  1. ক) মূলধন
  2. খ) বণ্টন
  3. গ) মুনাফা
  4. ঘ) থলে
সঠিক উত্তর:
ঘ) থলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থলে
ব্যাখ্যা
Budget শব্দের অর্থ:
• Noun: আয়ব্যয়ক; থলি বস্তু
•  Verb: আয়ব্যয়ক রচনা করা।
২,৮২০.
'Amendment' এর বাংলা পারিভাষা কোনটি?
  1. সংশোধনী
  2. গণভোট
  3. সংযুক্তি
  4. তদবির
সঠিক উত্তর:
সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
সংশোধনী
ব্যাখ্যা

• 'Amendment' এর বাংলা পারিভাষা - সংশোধনী।

অন্যদিকে,
- Referendum - গণভোট।
- Amalgamation - সংযুক্তি।
- Lobbying - তদবির।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৮২১.
'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ -
  1. নিকৃষ্ট
  2. অবজ্ঞা
  3. খাতির
  4. স্তাবক
সঠিক উত্তর:
অবজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
অবজ্ঞা
ব্যাখ্যা
• 'তোয়াজ' এর বিপরীতার্থক শব্দ - অবজ্ঞা

উল্লেখ্য,
'তোয়াজ' শব্দের অর্থ - স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তোষণ, মনোরঞ্জন, খাতির, যত্ন।
'তাচ্ছিল্য' শব্দের অর্থ - তুচ্ছজ্ঞান, হেয়জ্ঞান, অবজ্ঞা, অনাদর, অশ্রদ্ধা।

অন্যদিকে,
প্রকৃষ্ট - নিকৃষ্ট।
নিন্দুক - স্তাবক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮২২.
নিম্নের কোনটি 'ঋক্ষ' শব্দের সমার্থক শব্দ?
  1. ঋদ্ধ
  2. শাস্ত্রজ্ঞ
  3. নক্ষত্র
  4. কর্ম
সঠিক উত্তর:
নক্ষত্র
উত্তর
সঠিক উত্তর:
নক্ষত্র
ব্যাখ্যা
ঋক্ষ:
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: ভল্লুক, ভালুক; নক্ষত্র; শোনাক বৃক্ষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮২৩.
সঠিক বিপরীত শব্দজোড় নয়-
  1. ক) উপচয় - অপচয়
  2. খ) আকার - সাকার
  3. গ) স্থাবর - জঙ্গম
  4. ঘ) আর্দ্র্র - শুষ্ক
সঠিক উত্তর:
খ) আকার - সাকার
উত্তর
সঠিক উত্তর:
খ) আকার - সাকার
ব্যাখ্যা
আকার - সাকার সমার্থক শব্দজোড়। আকার/সাকার এর বিপরীত শব্দ হলো নিরাকার। (সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)
২,৮২৪.
'নদী' এর সমার্থক শব্দ—
  1. তটিনী
  2. গিরি
  3. অম্বর
  4. তোয়
সঠিক উত্তর:
তটিনী
উত্তর
সঠিক উত্তর:
তটিনী
ব্যাখ্যা

• 'নদী' শব্দের সমার্থক শব্দ:
- নদ,
- নদনদী,
- গাঙ,
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী,
- সরিৎ,
- প্রবাহিণী,
- নির্ঝরণী,
- তরঙ্গিণী
- মন্দাকিনী
- কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• 'গিরি' - পাহাড় এর সমার্থক শব্দ।
• 'অম্বর' - আকাশ এর সমার্থক শব্দ।
• 'তোয়' - পানি এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৮২৫.
'অক্ষির সমীপে' এর বাক্য সংকোচন কোনটি?
  1. প্রত্যক্ষ
  2. নিরপেক্ষ
  3. পরোক্ষ
  4. সমক্ষ
সঠিক উত্তর:
সমক্ষ
উত্তর
সঠিক উত্তর:
সমক্ষ
ব্যাখ্যা
• ‘অক্ষির সমীপে’এর বাক্য সংকোচন হবে - সমক্ষ।

অন্যদিকে,
• অক্ষির অভিমুখে - প্রত্যক্ষ।
• অক্ষির অগোচরে - পরোক্ষ।
• পক্ষপাতদুষ্ট নয় এমন - নিরপেক্ষ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮২৬.
'Amendment' এর বাংলা পারিভাষা -
  1. সংশোধনী
  2. গণভোট
  3. উপনাম
  4. তদবির
সঠিক উত্তর:
সংশোধনী
উত্তর
সঠিক উত্তর:
সংশোধনী
ব্যাখ্যা

• 'Amendment' এর বাংলা পারিভাষা - সংশোধনী

অন্যদিকে,
Referendum - গণভোট।
Sub-title - উপনাম।
Lobbying - তদবির।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,৮২৭.
সমার্থক শব্দ নির্ণয় করুন: 'চাঁদ'
  1. সবিতা
  2. মার্তণ্ড
  3. সোম
  4. তপন
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
সোম
উত্তর
সঠিক উত্তর:
সোম
ব্যাখ্যা

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২,৮২৮.
শব্দের অর্থ নির্ণয় করুন: কুহেলী
  1. কুয়াশা
  2. রাত্রি
  3. ঢেউ
  4. চাদর
সঠিক উত্তর:
কুয়াশা
উত্তর
সঠিক উত্তর:
কুয়াশা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান: কুহেলি।
- কুহেলী বানানটি প্রচলিত অশুদ্ধ।
- কুহেলি সংস্কৃত শব্দ।
অর্থ:
- কুয়াশা,
- নীহার,
- কুজ্ঝটিকা,
- নভোরজ ইত্যাদি।
২,৮২৯.
'Deed' এর বাংলা পারিভাষিক শব্দ-
  1. চুক্তি
  2. আমানত
  3. দলিল
  4. ঋণ
সঠিক উত্তর:
দলিল
উত্তর
সঠিক উত্তর:
দলিল
ব্যাখ্যা
• 'Deed' এর বাংলা পারিভাষিক শব্দ- দলিল।

• গুরুত্বপূর্ণ কয়েকটি পারিভাষিক শব্দ:
- Aboriginal - আদিবাসী, 
- Amplitude - বিস্তার,
- Amplification - পরিবর্ধন,
- Attested - প্রত্যায়িত,
- Blocade - অবরোধ,
- Bribe - উৎকোচ,
- Civil society - সুশীল সমাজ,
- Climax - মহামুহুর্ত,
- Executive - নির্বাহী,
- Excise duty - আবগারী শুল্ক,
- Epicurism - ভোগবাদ,
- Housing - আবাসন,
- Horizontal - অনুভূমিক,
- Hierarchy - আধিপত্য পরস্পরা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৩০.
"পর্বতের মুষিক প্রসব" প্রবচনটির অর্থ -
  1. বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
  2. বহু প্রত্যাশিত অর্জন
  3. বিরাট আয়োজন
  4. গুরুতর বিষয় খুঁজে পাওয়া
  5. বিশাল উৎসব আয়োজন
সঠিক উত্তর:
বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
উত্তর
সঠিক উত্তর:
বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
ব্যাখ্যা

পর্বতের মুষিক প্রসব প্রবচনটির অর্থ হলো বিরাট সম্ভাবনা থাকার পরও অতি সামান্য ফললাভ বা বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।

২,৮৩১.
'আসত্তি' শব্দের অর্থ কী?
  1. ক) লিপ্সা
  2. খ) অভিনিবেশ
  3. গ) নৈকট্য
  4. ঘ) অনুরাগ
সঠিক উত্তর:
গ) নৈকট্য
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈকট্য
ব্যাখ্যা
আসত্তি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- সঠিক প্রকৃতি প্রত্যয় = আ+√সদ্‌+তি
অর্থ: 
- নৈকট্য, সন্নিধি। 
- মিলন। 
- বাক্যে পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্থান। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৮৩২.
চন্দ্রিকা
  1. চাঁদ
  2. সূর্য
  3. জ্যোৎস্না
  4. কিশলয়
সঠিক উত্তর:
জ্যোৎস্না
উত্তর
সঠিক উত্তর:
জ্যোৎস্না
ব্যাখ্যা
• 'চন্দ্রিকা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
- জ্যোৎস্না,
- চোখের মণি।

অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

'চাঁদ' শব্দের সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'কিশলয়'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- কচি পাতা।

উৎস: 
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)। 
২) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮৩৩.
‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
  1. Clemency
  2. Enthrall
  3. Erudition
  4. Fathom
সঠিক উত্তর:
Clemency
উত্তর
সঠিক উত্তর:
Clemency
ব্যাখ্যা
• ‘অনুকম্পা’ শব্দের ইংরেজি -  Clemency.

• ‘অনুকম্পা’ শব্দের অর্থ- সমবেদনা, সহানুভূতি, অনুগ্রহ।
• ‘Clemency’ শব্দের অর্থ - ক্ষমাশীলতা; নম্রতা; কোমলতা; মৃদুতা।

অন্যদিকে,
• ‘Enthral’ শব্দের অর্থ - বিমুগ্ধ করা।
• ‘Eruditio‘ শব্দের অর্থ - বিদ্যা।
• ‘Fathom’ শব্দের অর্থ - পানির গভীরতার পরিমাপক।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮৩৪.
‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সরিৎ
  2. তটিনী
  3. পয়োদ
  4. নির্ঝরণী
সঠিক উত্তর:
পয়োদ
উত্তর
সঠিক উত্তর:
পয়োদ
ব্যাখ্যা
• ‘নদী’ শব্দের সমার্থক শব্দ নয়- পয়োদ।

• 'নদী' শব্দের সমার্থক শব্দ:

নদ, নদনদী, তটিনী, প্রবাহিণী, তরঙ্গিনী, শৈবালিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, নির্ঝরণী, গাঙ, সরিৎ, সমুদ্রকান্তা, সমুদ্রদয়িতা, স্রোতবহা, মন্দাকিনী, স্রোতোবহ, কল্লোলিনী।   
          
অন্যদিকে,
• 'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
জলদ, বারিদ, নীরদ,ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৩৫.
'ধর্মের ষাঁড়' বাগধারাটির অর্থ কী?
  1. বক ধার্মিক
  2. তোষামোদকারী
  3. শক্ত প্রাণ
  4. অকর্মণ্য
সঠিক উত্তর:
অকর্মণ্য
উত্তর
সঠিক উত্তর:
অকর্মণ্য
ব্যাখ্যা
• ‘ধর্মের ষাঁড়’ বাগধারার অর্থ - নিষ্কর্মা, নিশ্চিন্ত বেকার, অকর্মণ্য।

ব্যাখ্যা:
- বৌদ্ধযুগে ধর্মের নামে মানত করে ষাঁড় বা ছাগল ছেড়ে দেওয়ার রীতি ছিল, এখনও বাঙালি সমাজে এই রীতি পরিলক্ষিত হয়।
- বিভিন্ন হাটবাজারে মুক্ত অবস্থায় দুয়েকটি ষাঁড় বা পাঁঠা এখনও দেখা যায়, যেগুলো ধর্মের নামে ছেড়ে দেওয়া।
- এরা যত্রতত্র তরিতরকারির ডালা বা খেতের ফসল খেলেও মানুষ তাদের ওপর অত্যাচার করে না।
- তবে ষাঁড়ের বদলে এ ধরনের আচরণ মানুষের মধ্যে পাওয়া গেলে ধর্মের ষাঁড় বলা হয়।
 
অন্যদিকে,
- 'বক ধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড সাধু।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- 'কৈ মাছের প্রাণ' বাগধারার অর্থ - যা সহজে মরে না।
 
উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩) লাইভ এমসিকিউ, বাংলাবিদ ব্যাকরণ, মেহেদি ধ্রুব।
২,৮৩৬.
'গবাদি পশুর পাল' এর সংক্ষেপ হলো-
  1. ক) বাথান
  2. খ) গোশালা
  3. গ) কস্তা
  4. ঘ) পশুপাল
সঠিক উত্তর:
ক) বাথান
উত্তর
সঠিক উত্তর:
ক) বাথান
ব্যাখ্যা

বাথান (বিশেষ্য):
১) গোচারণ-মাঠ।
২) গোশালা; যে স্থানে গরু-মহিষকে রাখা হয় (রাত্রে গরুর বাথানে গরু পাহারা দেওয়া-খানবাহাদুর আবদুল হাকিম)।
৩) গরুর পাল।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৮৩৭.
'সহিত' শব্দের অর্থ সঙ্গে; আর, স্বহিত শব্দের অর্থ-
  1. নিজের সঙ্গে
  2. সংকেত
  3. সকল
  4. নিজের মঙ্গল
সঠিক উত্তর:
নিজের মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
নিজের মঙ্গল
ব্যাখ্যা
'সহিত' শব্দের অর্থ সঙ্গে।
আর,
'স্বহিত' শব্দের অর্থ - নিজের মঙ্গল।

অন্যদিকে,
- তরণী অর্থ- নৌকা।
- তরুণী অর্থ– যুবতী।

- তারা – নক্ষত্র।
- নিতি – রোজ।

- ‘শরণ’ অর্থ - আশ্রয়।
- ‘স্বরণ’ অর্থ - স্মৃতি।

- ‘বেশি’ অর্থ - অনেক।
- ‘বেশী’ অর্থ - বেশধারী।

- ‘রতি’ অর্থ - পরিমাণ।
- ‘রথী’ অর্থ - রথের আরোহী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২,৮৩৮.
দুটি শব্দের উচ্চারন এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা , তাদের কী বলে?
  1. ক) প্রতিশব্দ
  2. খ) পারিভাষিক শব্দ
  3. গ) শব্দ দ্বৈত
  4. ঘ) শব্দ জোড়
সঠিক উত্তর:
ঘ) শব্দ জোড়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শব্দ জোড়
ব্যাখ্যা

দুটি শব্দের উচ্চারন এক বা প্রায় এক কিন্তু অর্থ আলাদা , তাদের শব্দজোড় বলে।

যেমন কাঁক - পাখি বিশেষ কিন্তু ,কাঁখ - কাখাল

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ ও নির্মিতি।
২,৮৩৯.
মুগ্ধ শব্দের যথাযথ বিপতার্থক শব্দ কোনটি?
  1. ক) বিতৃষ্ণ
  2. খ) বিরক্ত
  3. গ) বিমোহিত
  4. ঘ) নির্মোহ
সঠিক উত্তর:
ঘ) নির্মোহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নির্মোহ
ব্যাখ্যা
মুগ্ধ শব্দের যথাযথ বিপরীতার্থক শব্দ হলো নির্মোহ। বিরক্ত শব্দের বিপরীত শব্দ অনুরক্ত। বিমোহিত হলো মুগ্ধ শব্দের সমার্থক শব্দ। (সূত্রঃ বিষয় বাংলা : ড. সৌমিত্র শেখর)
২,৮৪০.
'Pseudonym' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ছদ্মরূপ
  2. ছদ্মনাম
  3. ছদ্মরূপতা
  4. মন
সঠিক উত্তর:
ছদ্মনাম
উত্তর
সঠিক উত্তর:
ছদ্মনাম
ব্যাখ্যা
• 'Pseudonym' এর বাংলা পরিভাষা - ছদ্মনাম

অন্যদিকে,
- 'Pseudomorph' এর বাংলা পরিভাষা - ছদ্মরূপ।
- 'Pseudomorphism' এর বাংলা পরিভাষা - ছদ্মরূপতা।
- 'Psyche' এর বাংলা পরিভাষা - মন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
২,৮৪১.
‘অধঃ’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সফল
  2. উর্ধ্ব
  3. নম্র
  4. পূর্ণ
সঠিক উত্তর:
উর্ধ্ব
উত্তর
সঠিক উত্তর:
উর্ধ্ব
ব্যাখ্যা
• ‘অধঃ‘ এর বিপরীতার্থক শব্দ - উর্ধ্ব।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীতার্থক শব্দ হলো:
- ‘জ্ঞেয়’ এর বিপরীতার্থক শব্দ - অজ্ঞেয়।
- ‘পণ্ড’ এর বিপরীতার্থক শব্দ - সফল।
- ‘ধৃষ্ট’ এর বিপরীতার্থক শব্দ - নম্র।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।
- ‘রিক্ত’ এর বিপরীতার্থক শব্দ - পূর্ণ।
- ‘আশু’ এর বিপরীতার্থক শব্দ - বিলম্ব।
- ‘ত্বরিত’ এর বিপরীতার্থক শব্দ - শ্লথ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ১৯ সংস্করণ)।
২,৮৪২.
'Hanger' শব্দের বাংলা পরিভাষা-
  1. ক) নিবাস
  2. খ) হস্তশিল্প
  3. গ) বিমানশালা
  4. ঘ) পোতাশ্রয়
সঠিক উত্তর:
গ) বিমানশালা
উত্তর
সঠিক উত্তর:
গ) বিমানশালা
ব্যাখ্যা
- উল্লেখিত 'Hanger' শব্দের বাংলা পরিভাষা - বিমানশালা

এছাড়াও-
• নিবাস এর পারিভাষিক শব্দ হলো = 'Habitat'
• হস্তশিল্প এর পারিভাষিক শব্দ হলো = 'Handcraft'
• পোতাশ্রয় এর পারিভাষিক শব্দ হলো = 'Harbour'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,৮৪৩.
'অভূতপূর্ব'র সম্প্রসারিত প্রকাশ কোনটি?
  1. যা পূর্বে ছিল এখন নেই
  2. যা পূর্বে কখনো হয় নি
  3. যা পূর্বে চিন্তা করা যায় নি
  4. যা পূর্বে দেখা যায় নি
সঠিক উত্তর:
যা পূর্বে কখনো হয় নি
উত্তর
সঠিক উত্তর:
যা পূর্বে কখনো হয় নি
ব্যাখ্যা
• 'অভূতপূর্ব'র সম্প্রসারিত প্রকাশ - যা পূর্বে কখনো হয় নি

অন্যদিকে,
• 'ভূতপূর্ব'র সম্প্রসারিত প্রকাশ - যা পূর্বে ছিল এখন নেই।
• 'অচিন্তিতপূর্ব'র সম্প্রসারিত প্রকাশ - যা পূর্বে চিন্তা করা যায় নি।
• 'অদৃষ্টপূর্ব'র সম্প্রসারিত প্রকাশ - যা পূর্বে দেখা যায় নি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৪৪.
'সমক্ষ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. অনুক্ষ
  2. তুলনীয়
  3. পরোক্ষ
  4. প্রত্যক্ষ
সঠিক উত্তর:
পরোক্ষ
উত্তর
সঠিক উত্তর:
পরোক্ষ
ব্যাখ্যা
• ‘সমক্ষ’ শব্দের বিপরীতার্থক শব্দ - পরোক্ষ।

উল্লেখ্য,
‘সমক্ষ’ শব্দের অর্থ - প্রত্যক্ষ, অগ্রবতী।
'পরোক্ষ' শব্দের অর্থ - অগোচর, সরাসরি নয় এমন।
'তুলনীয়' শব্দের অর্থ - তুলনা করা যায় এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮৪৫.
'বাক্যতত্ত্ব' এর ইংরেজি পরিভাষা কোনটি?
  1. ক) Semantic‌
  2. খ) Syntax
  3. গ) Lexicography
  4. ঘ) Phonology
সঠিক উত্তর:
খ) Syntax
উত্তর
সঠিক উত্তর:
খ) Syntax
ব্যাখ্যা

- 'Semantic' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
- 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,
- 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
- 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
- 'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২,৮৪৬.
‘ঝড়ো কাক’ বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অনিষ্টকারী
  2. সর্বনাশ
  3. নষ্ট করা
  4. বিপর্যস্ত অবস্থা
সঠিক উত্তর:
বিপর্যস্ত অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
বিপর্যস্ত অবস্থা
ব্যাখ্যা
• ‘ঝড়ো কাক’ বাগধারার অর্থ = বিপর্যস্ত অবস্থা।

অন্যদিকে,
- ‘বিষবৃক্ষ’ বাগধারার অর্থ = অনিষ্টকারী।
- ‘ভরাডুবি’ বাগধারার অর্থ = সর্বনাশ।
- ‘মাথা খাওয়া’ বাগধারার অর্থ = নষ্ট করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৪৭.
'অজগরবৃত্তি' বাগ্‌ধারাটির অর্থ- 
  1. দীর্ঘসূত্রিতা
  2. দুর্লভ বস্তু
  3. আলসেমি
  4. অপব্যয়ী
সঠিক উত্তর:
আলসেমি
উত্তর
সঠিক উত্তর:
আলসেমি
ব্যাখ্যা

• 'অজগরবৃত্তি' বাগ্‌ধারাটির অর্থ- আলসেমি।

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ- সম্পূর্ণভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু
- 'উড়নপেকে' বাগ্‌ধারাটির অর্থ- অপব্যয়ী
- 'চুনোপুঁটি' বাগ্‌ধারাটির অর্থ - সামান্য ব্যাক্তি।
- 'চশমখোর' বাগ্‌ধারাটির অর্থ - নির্লজ্জ। 
- 'ভুঁইফোঁড়' বাগ্‌ধারাটির অর্থ - অর্বাচীন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৮৪৮.
‘আসন্ন বিপদ’ অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়?
  1. নিরানব্বইয়ের ধাক্কা
  2. যখন তখন অবস্থা
  3. উজলপাঁজল
  4. শিরে সংক্রান্তি
সঠিক উত্তর:
শিরে সংক্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
শিরে সংক্রান্তি
ব্যাখ্যা
- ‘শিরে সংক্রান্তি’ বাগ্‌ধারাটির অর্থ - আসন্ন বিপদ, সামনেই বিপদ।

অন্যদিকে,
- ‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগ্‌ধারাটির অর্থ - সঞ্চয়ের প্রবৃত্তি।
- ‘যখন তখন অবস্থা’ বাগ্‌ধারাটির অর্থ - মুমূর্ষু অবস্থা।
- ‘উজলপাঁজল’ বাগ্‌ধারাটির অর্থ - উথালপাথাল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৪৯.
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে তাকে কী বলে?
  1. অপরিণামদর্শী
  2. ভবিতব্যহীন
  3. অবিমৃষ্যকারী
  4. বিবেচনাশ্রুত
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
উত্তর
সঠিক উত্তর:
অবিমৃষ্যকারী
ব্যাখ্যা
ব্যাখ্যা :
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে তাকে অবিমৃষ্যকারী বলে।
যে ভবিষ্যতের চিন্তা করে না তাকে অপরিণামদর্শী বলে।
যা ভবিষ্যতে ঘটবে তাকে ভবিতব্য বলে।
বিবেচনাশ্রুত বলে কিছু কোনো শব্দ নেই।

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর/ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,৮৫০.
'বহ্নি' শব্দের সমার্থক শব্দ হলো-
  1. ক) পাবক
  2. খ) বিটপী
  3. গ) দ্রুম
  4. ঘ) সবকটি
সঠিক উত্তর:
ক) পাবক
উত্তর
সঠিক উত্তর:
ক) পাবক
ব্যাখ্যা
অগ্নি - অনল, আগুন, বহ্নি, পাবক, হুতাশন, বায়ুসখা, সর্বভুক।
বৃক্ষ - দ্রুম, বিটপী, তরু, মহীরুহ, গাছপালা।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২,৮৫১.
'Periodical' শব্দের অর্থ কী?
  1. সাপ্তাহিক
  2. পাক্ষিক
  3. সাময়িকী
  4. বার্ষিক
সঠিক উত্তর:
সাময়িকী
উত্তর
সঠিক উত্তর:
সাময়িকী
ব্যাখ্যা
• ‘Periodical’ এর পারিভাষিক শব্দ - সাময়িকী।

অন্যদিকে, 
• ‘Daily’ এর পারিভাষিক শব্দ - দৈনিকপত্র।
• ‘Quarterly’ এর পারিভাষিক শব্দ - ত্রৈমাসিক।
• ‘Half-yearly’ এর পারিভাষিক শব্দ - ষাণ্মাসিক।
• ‘Annuity’ এর পারিভাষিক শব্দ - বার্ষিক।
• 'Fortnightly' এর পারিভাষিক শব্দ - পাক্ষিক।
• ‘Weekly’ এর পারিভাষিক শব্দ - সাপ্তাহিক।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা এবং বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
২,৮৫২.
'বল্কল' শব্দের অর্থ কোনটি?
  1. ক) বৃক্ষপত্র
  2. খ) শিকড়
  3. গ) বৃক্ষকাণ্ড
  4. ঘ) বৃক্ষত্বক
সঠিক উত্তর:
ঘ) বৃক্ষত্বক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃক্ষত্বক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
বল্কল, (বিশেষ্য)
বাকল; গাছের ছাল, বৃক্ষত্বক। 
 
উৎস: বাংলা একাডেমি বানান অভিধান।
২,৮৫৩.
'সমাদৃত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অগ্রাহ্য
  2. নিন্দা
  3. ঘৃণিত
  4. তিক্ত
সঠিক উত্তর:
ঘৃণিত
উত্তর
সঠিক উত্তর:
ঘৃণিত
ব্যাখ্যা
• 'সমাদৃত' শব্দের বিপরীতার্থক শব্দ : 'ঘৃণিত'। 

অন্য অপশনে,
'গ্রাহ্য' শব্দের বিপরীতার্থক শব্দ : 'অগ্রাহ্য', 
'নিন্দা' শব্দের বিপরীতার্থক শব্দ : 'প্রশংসা', 
'তিক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ : 'মধুর'।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৫৪.
'দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা' অর্থ প্রকাশে কোন প্রবাদটি ব্যবহৃত হয়?
  1. দশের লাঠি একের বোঝা
  2. দশদিন চোরের একদিন গৃহীর
  3. দশ চক্রে ভগবান ভূত
  4. ধর্মের কল বাতাসে নড়ে
সঠিক উত্তর:
দশ চক্রে ভগবান ভূত
উত্তর
সঠিক উত্তর:
দশ চক্রে ভগবান ভূত
ব্যাখ্যা
• "দশ চক্রে ভগবান ভূত" অর্থ - দশ জনের চক্রান্তে ন্যায়কে অন্যায় করা।

অন্যদিকে, 
• 'দশের লাঠি একের বোঝা' অর্থ - একতাই শক্তি, একাতে যা অসম্ভব।
• 'দশদিন চোরের একদিন গৃহীর/সাধুর' অর্থ - কুকর্মের ফল একদিন অনিবার্য ফলে।
• 'ধর্মের কল বাতাসে নড়ে' অর্থ - অধর্ম/অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৫৫.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) রাগ - বিরাগ।
  2. খ) উৎকর্ষ - অপকর্ষ
  3. গ) উপগত - অনুগত
  4. ঘ) খাতক - মহাজন
সঠিক উত্তর:
গ) উপগত - অনুগত
উত্তর
সঠিক উত্তর:
গ) উপগত - অনুগত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল:
উপগত - অপগত।
উৎকর্ষ - অপকর্ষ
রাগ - বিরাগ।
খাতক - মহাজন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৫৬.
'ফল পাকলে যে গাছ মারা যায়' তাকে এক কথায় কী বলে?
  1. ওষধি
  2. ঔষধি
  3. ঔষুধী
  4. ওষধী
সঠিক উত্তর:
ওষধি
উত্তর
সঠিক উত্তর:
ওষধি
ব্যাখ্যা

• ওষধি শব্দের অর্থ: একবার ফল দিয়েই মরে যায় এমন উদ্ভিদ।




অন্যদিকে,
ঔষধি অর্থ: যে সকল গাছগাছড়া থেকে ওষুধ তৈরি হয়। 

উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান।

২,৮৫৭.
'পবন' এর যথার্থ সমার্থক শব্দ কোনটি?
  1. ক) গহন
  2. খ) অনিল
  3. গ) অর্ণব
  4. ঘ) প্রসূন
সঠিক উত্তর:
খ) অনিল
উত্তর
সঠিক উত্তর:
খ) অনিল
ব্যাখ্যা
পবন শব্দের অর্থ অনিল বা বাতাস। পবন এর সমার্থক শব্দগুলো হলো: বায়ু, বাতাস, অনিল, হাওয়া, সমীরণ, সমীর, মরুৎ প্রভৃতি।
অন্যদিকে, গহন অর্থ বন।
- অর্ণব অর্থ সমুদ্র।
- প্রসূন অর্থ ফুল।
(সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : সৌমিত্র শেখর)
২,৮৫৮.
'হাতের চতুর্থ আঙুল' এক কথায় কী বলে?
  1. মধ্যমা
  2. তর্জনী
  3. অনামিকা
  4. কনিষ্ঠা
সঠিক উত্তর:
অনামিকা
উত্তর
সঠিক উত্তর:
অনামিকা
ব্যাখ্যা
• 'হাতের চতুর্থ আঙুল' এক কথায় বলে - অনামিকা।

গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ হলো:
• 'হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত' - পাণি। 
• হাতের প্রথম আঙুল (বুড়ো আঙুল) - অঙ্গুষ্ঠ।
• হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশ - প্রকোষ্ঠ।
• হাতের তালু - করতল।
• হাতের কব্জি - মণিবন্ধ।
• হাতের কব্জি থেকে আঙুলের ডগা পর্যন্ত - পাণি।
• হাতের পঞ্চম আঙুল - কনিষ্ঠা।
• হাতের তৃতীয় আঙুল - মধ্যমা।
• হাতের দ্বিতীয় আঙুল - তর্জনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৫৯.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ -
  1. নিন্দিত
  2. বিগ্রহ
  3. বিষাদ
  4. বিষণ্ণ
সঠিক উত্তর:
বিষণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
বিষণ্ণ
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ

অন্যদিকে,
- 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৬০.
'দুর্লঙ্ঘ্য' - বলতে কী বোঝায়?
  1. যা সহজে জানা যায়না
  2. যাহা সহজে লঙ্ঘন করা যায় না
  3. বোঝা কঠিন এমন
  4. যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
যাহা সহজে লঙ্ঘন করা যায় না
উত্তর
সঠিক উত্তর:
যাহা সহজে লঙ্ঘন করা যায় না
ব্যাখ্যা

দুর্লঙ্ঘ্য” বলতে বোঝায়- যাহা সহজে লঙ্ঘন করা যায় না। 
- মূলত দুর্লঙ্ঘ্য বলতে এমন কোনো বিষয়কে বোঝায় যা লঙ্ঘন করা, অমান্য করা বা অতিক্রম করা খুবই কঠিন বা প্রায় অসম্ভব।
--------------------- 
অন্যদিকে,
- যা সহজে জানা যায়না = দুর্জ্ঞেয়। 
- বোঝা কঠিন এমন = দুর্বোধ্য। 
- যাহা সহজে উত্তীর্ণ হওয়া যায় না - দুস্তর। 
--------------------------
- কিছু এক কোথায় প্রকাশ:
- যা মুছে ফেলা যায়না - দুর্মোচ্য, 
- সর্বদা ইতস্তত ঘুরিয়া বেড়াইতেছে - সততসঞ্চরমান,
- যা প্রমাণ করা যায়না - অপ্রমেয়।
- ভোজন করার ইচ্ছা - বুভুক্ষা,
- অনুসন্ধান করার ইচ্ছা - অনুসন্ধিৎসা,
- পাওয়ার ইচ্ছা - লিন্সা,
- বমন করিবার ইচ্ছা - বিবমিষা,
- লাভ করার ইচ্ছা - লিন্সা,
- বাস করার ইচ্ছা - বিবৎসা,
- বেঁচে থাকার ইচ্ছা - জিজীবিষা,
- প্রবেশ করার ইচ্ছা - বিবিক্ষা,
- যা বলা হয়েছে - বক্ষ্যমাণ,
- যা পূর্বে চিন্তা করা যায় নি - অচিন্তিতপূর্ব,
- যা পূর্বে কখনও আস্বাদিত হয় নাই - অনাস্বাদিতপূর্ব,
- যা পূর্বে শোনা যায় নি - অশ্রুতপূর্ব,
- পূর্ব জন্মের কথা স্মরণ আছে যার - জাতিস্বর,
- সরোবরে জন্মায় যাহা - সরোজ,
- যা পুনঃ পুনঃ জ্বলিতেছে - জাজ্বল্যমান,
- সকলের জন্য প্রযোজ্য - সর্বজনীন। 

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২,৮৬১.
'কাঁচি' শব্দটি কোন ভাষা হতে এসেছে?
  1. ফারসি
  2. তুর্কি
  3. আরবি
  4. হিন্দি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
'কাঁচি' তুর্কি শব্দ।

এছাড়া আরো কয়েকটি তুর্কি শব্দ:
বাবা, উজবুক, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি অভিধান ও মাধ্যমিক ব্যাকরণ বোর্ড বই।
২,৮৬২.
কোন বাগ্‌ধারা জোড়টি সমার্থক? 
  1. বিষবৃক্ষ, কেউকেটা
  2. জগদ্দল পাথর, গৌরচন্দ্রিকা
  3. ধামাধরা, হাল ধরা
  4. বর্ণচোরা, তুলসী বনের বাঘ
সঠিক উত্তর:
বর্ণচোরা, তুলসী বনের বাঘ
উত্তর
সঠিক উত্তর:
বর্ণচোরা, তুলসী বনের বাঘ
ব্যাখ্যা

• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।
• 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।

অন্যদিকে,
- ধামাধরা = তোষামুদে; হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ । 
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; কেউকেটা= বিশিষ্ট ব্যক্তি । 
- জগদ্দল পাথর = গুরুভার; গৌরচন্দ্রিকা = ভূমিকা । 

উৎস: ভাষা-শিক্ষা।

২,৮৬৩.
কোন বাগধারা ভিন্ন অর্থ বহন করে?
  1. ক) আদায় কাঁচকলা
  2. খ) সাপে-নেউলে
  3. গ) দা-কুমড়ো
  4. ঘ) দুধের মাছি
সঠিক উত্তর:
ঘ) দুধের মাছি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুধের মাছি
ব্যাখ্যা
• ‘আদায় কাঁচকলায়’ বাগধারাটির অর্থ = ঘাের শত্রুতা।
• ‘দা-কুমড়া’ বাগধারাটির অর্থ = শত্রুতা।
• ‘সাপে-নেউলে’ বাগধারাটির অর্থ = ভীষণ শত্রুতা। 
• ‘দুধের মাছি’ বাগধারাটির অর্থ = সুসময়ের বন্ধু। 

অর্থাৎ, ভিন্ন অর্থ প্রকাশে সঠিক উত্তর (দুধের মাছি) অপশন ‘ঘ’।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৬৪.
'পুলিন' শব্দের অর্থ কী?
  1. সেতু 
  2. বালি 
  3. ঢেঊ 
  4. সৈকত 
সঠিক উত্তর:
সৈকত 
উত্তর
সঠিক উত্তর:
সৈকত 
ব্যাখ্যা



• 'তীর' শব্দের সমার্থক শব্দ:

তট, পুলিন, সৈকত, কূল, কিনার, আশ্রয়, অবধি, ধার, পাড়, শর। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,৮৬৫.
‘কুল কাঠের আগুন’ এর প্রকৃতি অর্থ কি?
  1. কাঠের পুতুল
  2. কুপমণ্ডুক
  3. তীব্র জ্বালা
  4. কেতাদুরস্ত
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
উত্তর
সঠিক উত্তর:
তীব্র জ্বালা
ব্যাখ্যা
• কুল কাঠের আগুন - তীব্র জালা।

অন্যদিকে:
- 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - ব্যক্তিত্বহীন মানুষ।
- 'কূপমণ্ডূক' বাগধারাটির অর্থ - সীমাবদ্ধ জ্ঞান।
- 'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ পরিপাটি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,৮৬৬.
'তুরগ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. সিংহ
  2. ঘোড়া
  3. হাতি
  4. হরিণ
সঠিক উত্তর:
ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘোড়া
ব্যাখ্যা
• তুরগ। 
- বিশেষ্য পদ।  
অর্থ:
- ঘোড়া;
- অশ্ব। 

• 'ঘোড়া' সমার্থক শব্দ:
অশ্ব, ঘোটক, তুরঙ্গ, বাজী, তুরঙ্গম, তুরগ, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
২,৮৬৭.
'দুর্দমনীয়' বলতে কী বোঝায়?
  1. নষ্ট হওয়াই স্বভাব নয় যার
  2. যা নিবারণ করা কষ্টকর
  3. যা দমন করা কষ্টকর
  4. যা দমন করা যায় না
সঠিক উত্তর:
যা দমন করা কষ্টকর
উত্তর
সঠিক উত্তর:
যা দমন করা কষ্টকর
ব্যাখ্যা
• 'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ - দুর্দমনীয়

অন্যদিকে,
যা দমন করা যায় না - অদম্য।
যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
নষ্ট হওয়াই স্বভাব নয় যার - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,৮৬৮.
'তদানীং' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ঐদানীং
  2. তৎপূর্বে
  3. পরকালীন
  4. ইদানীং
সঠিক উত্তর:
ইদানীং
উত্তর
সঠিক উত্তর:
ইদানীং
ব্যাখ্যা

• 'তদানীং' এর বিপরীতার্থক শব্দ- ইদানীং।

অন্যদিকে, 
• ইহকালীন - পরকালীন। 

উল্লেখ্য, 
• 'তৎপূর্বে' অর্থ- তার আগে। 'তৎপূর্বে' শব্দের বিপরীতার্থক শব্দ হলো-  'অনন্তর' বা 'তার পরে'।
• 'ঐদানীং' শব্দের বানানটি অশুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৮৬৯.
Jingling of anklet এর বাংলা কি?
  1. ক) জুতার গটগট
  2. খ) পালের পতপত
  3. গ) নুপুরের ঝুনুঝুনু
  4. ঘ) ঢাকের গুড়গুড়
সঠিক উত্তর:
গ) নুপুরের ঝুনুঝুনু
উত্তর
সঠিক উত্তর:
গ) নুপুরের ঝুনুঝুনু
ব্যাখ্যা
Jingling of anklet এর বাংলা অর্থ 'নুপুরের ঝুনুঝুনু'।

এছাড়াও-

• একতাই বল —  Unity is strength 
• কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ট্যাস ট্যাস — A pet lamb makes a cross ram 
• কুঁড়ে লোক জীবনে কোনোকাজ করতে পারে না — A sleeping fox catches no poultry 
• কই মাছের প্রাণ (বড় কষ্ট সহিষ্ণু) — A cat has nine lives
• কথার চেয়ে কাজের দাম বেশি — Action speaks louder than words 
• কয়লা ধুলেও ময়লা যায় না — An Ethiopian will not change his skin
• কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি — Give a dog a bad name and hang him 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৭০.
'যামিনী' শব্দটির প্রতিশব্দ কোনটি?
  1. ক) সমুদ্র
  2. খ) সিংহ
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) রাত
সঠিক উত্তর:
ঘ) রাত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাত
ব্যাখ্যা
'যামিনী' শব্দটির প্রতিশব্দ- 'রাত'।

'রাত' এর প্রতিশব্দ/ সমার্থক শব্দ:
- রাত্তির
- রাতি
- নিশি
- নিশা
- নিশীথ
- রজনী
- যামিনী
- যামবতী
- যামী
- যামিকা
- শমনী
- শর্বরী
- বিভাবরী
- নিশীথিনী
- নিশুতি
- তামসী
- অসুরা
- অন্ধিকা

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৭১.
‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ -
  1. অনুভূয়মান
  2. অনুচ্চার্য
  3. অশ্রুতপূর্ব
  4. দুরুচ্চার্য
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
উত্তর
সঠিক উত্তর:
দুরুচ্চার্য
ব্যাখ্যা
• ‘যা উচ্চারণ করা কঠিন’ এর এককথায় প্রকাশ - দুরুচ্চার্য।

অন্যদিকে,
- ‘যা পূর্বে শোনা যায় নি’ এর এককথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
- ‘যা উচ্চারণ করা যায় না’ এর এককথায় প্রকাশ - অনুচ্চার্য।
- ‘যা অনুভব করা হচ্ছে’ এর এককথায় প্রকাশ - অনুভূয়মান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৭২.
কোনটি জিজ্ঞাসার সমার্থক শব্দ নয়?
  1. ক) শুধানো
  2. খ) পুছা
  3. গ) জবাব
  4. ঘ) জেরা
সঠিক উত্তর:
গ) জবাব
উত্তর
সঠিক উত্তর:
গ) জবাব
ব্যাখ্যা

শুধানো (ক্রিয়া)- খোঁজখবর নেওয়া।
পুছা, পোছা (ক্রিয়া)- জিজ্ঞাসা করা (সখীরে পুছই কৈছে সুরত বিহার-বিদ্যাপতি)।
জেরা (বিশেষ্য)- আদালতে সত্যাসত্য যাচাইয়ের জন্যে বিপক্ষের উকিলের প্রশ্ন; সওয়াল।
জবাব, জওয়াব (বিশেষ্য)- উত্তর।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৮৭৩.
নিচের কোনটি ভিন্নার্থ প্রকাশ করে?
  1. অর্ণব
  2. সমীর
  3. জলনিধি
  4. নদীকান্ত
সঠিক উত্তর:
সমীর
উত্তর
সঠিক উত্তর:
সমীর
ব্যাখ্যা
• 'সমীর' ভিন্নার্থ প্রকাশ করে।
- সমীর অর্থ বায়ু।

অন্যদিকে,
- নদীকান্ত, জলনিধি, অর্ণব অর্থ 'সমুদ্র'।

• 'বায়ু' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বাতাস, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, পবমান, প্রভঞ্জন,মরুত, সদাগতি, হাওয়া ইত্যাদি।

'সমুদ্র' এর অন্যান্য সমার্থক শব্দ:
- জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, পাথার, সায়র, বারীন্দ্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৭৪.
"শবনম" শব্দের অর্থ কী? 
  1. আকাশের তারা 
  2. নয়ন
  3. পূর্ণিমার আলো
  4. ভোরের শিশির
সঠিক উত্তর:
ভোরের শিশির
উত্তর
সঠিক উত্তর:
ভোরের শিশির
ব্যাখ্যা

• "শবনম"
শব্দের  অর্থ:
শিশির; কুঞ্ঝটিকা (ভোরের শবনাম তৃণদলে-ফররুখ আহমদ)।
২ সূক্ষ্ম মসলিন কাপড়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৮৭৫.
মৃগয়া শব্দের অর্থ-
  1. ক) হরিণ
  2. খ) হরিণ শাবক
  3. গ) হরিণের দল
  4. ঘ) বন্য পশুপাখি শিকার
সঠিক উত্তর:
ঘ) বন্য পশুপাখি শিকার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বন্য পশুপাখি শিকার
ব্যাখ্যা

মৃগয়া (বিশেষ্য) : হরিণ শিকার; বন্য পশুপাখি শিকার।
যেমনঃ
- রাজা মৃগয়ায় বেরিয়েছেন।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৮৭৬.
'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ঢিলেমি
  2. ভণ্ড
  3. নির্ভীক
  4. বেহায়া
সঠিক উত্তর:
ঢিলেমি
উত্তর
সঠিক উত্তর:
ঢিলেমি
ব্যাখ্যা

• 'গয়ংগচ্ছ' বাগ্‌ধারার অর্থ- ঢিলেমি।

অন্যদিকে, 
• 'বর্ণচোরা' অর্থ - ভণ্ড।
• 'ডাকাবুকো' অর্থ- নির্ভীক।
• 'কানকাটা' অর্থ - বেহায়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৮৭৭.
'অকর্মণ্য লোক' কোন বাগ্‌ধারা দ্বারা বোঝানো হয়?
  1. উলুখাগড়া
  2. কায়েতের ঘরের ঢেঁকি
  3. গোঁয়ার গোবিন্দ
  4. ঘণ্টাগরুড়
সঠিক উত্তর:
ঘণ্টাগরুড়
উত্তর
সঠিক উত্তর:
ঘণ্টাগরুড়
ব্যাখ্যা
• 'অকর্মণ্য লোক' 'ঘণ্টাগরুড়' বাগ্‌ধারা দ্বারা বোঝানো হয়।

অন্যদিকে,
• 'উলুখাগড়া' বাগ্‌ধারাটির অর্থ - গুরুত্বহীন লোক।
• 'কায়েতের ঘরের ঢেঁকি' বাগ্‌ধারাটির অর্থ - অপদার্থ লোক।
• 'গোঁয়ার গোবিন্দ' বাগ্‌ধারাটির অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৭৮.
‘Proverb’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. প্রবাদবাক্য
  2. ভাববাদ
  3. বাগধারা
  4. বচন
সঠিক উত্তর:
প্রবাদবাক্য
উত্তর
সঠিক উত্তর:
প্রবাদবাক্য
ব্যাখ্যা
• ‘Proverb’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - প্রবাদবাক্য।

অন্যদিকে,
• ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
• ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
• ‘Utterance’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - উক্তি/বচন।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
২,৮৭৯.
’নিশ্চেষ্ট’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
  1. অশিষ্ট
  2. নির্জীব
  3. শিষ্ট
  4. সচেষ্ট
সঠিক উত্তর:
সচেষ্ট
উত্তর
সঠিক উত্তর:
সচেষ্ট
ব্যাখ্যা
•’নিশ্চেষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- সচেষ্ট।

অন্যদিকে,
• ’শিষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- দুষ্ট।
• ’নির্জীব’ শব্দটির বিপরীত শব্দ- সজীব।
• ’শিষ্ট’ শব্দটির বিপরীত শব্দ- অশিষ্ট।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)।
২,৮৮০.
'চিনে জোঁক' বাগধারাটি কোন অর্থ প্রকাশ করে?
  1. ভূমিকা না রাখা
  2. নষ্ট হওয়া
  3. কিছুই না
  4. নাছোড়বান্দা
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
উত্তর
সঠিক উত্তর:
নাছোড়বান্দা
ব্যাখ্যা
• 'চিনে জোঁক' বাগধারার অর্থ হচ্ছে - নাছোড়বান্দা।

অন্যদিকে:
- 'ঘোড়ার ডিম' বাগধারার অর্থ - কিছুই না।
- 'চুলোয় যাওয়া' বাগধারার অর্থ - নষ্ট হওয়া।
- 'চোখ বুঁজে থাকা' বাগধারার অর্থ - ভূমিকা না রাখা।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
২,৮৮১.
‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. আবদ্ধ
  2. বন্ধন
  3. বাহির
  4. বিরক্ত
সঠিক উত্তর:
আবদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
আবদ্ধ
ব্যাখ্যা
• ‘মুক্ত’ এর বিপরীতার্থক শব্দ - আবদ্ধ

অন্যদিকে,
• ‘বন্ধন’ এর বিপরীতার্থক শব্দ - মুক্তি।
• ‘বাহির’ এর বিপরীতার্থক শব্দ - অন্তর।
• 'বিরক্ত’ এর বিপরীতার্থক শব্দ - অনুরক্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৮২.
'পানি' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) সলিল
  2. খ) উদক
  3. গ) জলদ
  4. ঘ) অম্বু
সঠিক উত্তর:
গ) জলদ
উত্তর
সঠিক উত্তর:
গ) জলদ
ব্যাখ্যা
'পানি' এর সমার্থক শব্দ নয়- 'জলদ'
- 'জলদ' হচ্ছে 'মেঘ' এর সমার্থক শব্দ। 

'পানি' এর আরো কিছু সমার্থক শব্দ 
- সলিল,
- অম্বু,
- উদক, 
- জীবন,
- নীর,
- বারি,
- অপ্‌,
-তোয়। 

মেঘ শব্দের সমার্থক শব্দ:
- জলদ;
- জলধর;
- জীমূত;
- বারিদ;
- নীরদ;
- পায়োদ;
- ঘন;
- অম্বুদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২,৮৮৩.
'কার মাথায় হাত বুলিয়েছ'-এখানে 'মাথা' শব্দের অর্থ?
  1. স্বভাব নষ্ট করা
  2. স্পর্ধা বাড়া
  3. ফাঁকি দেওয়া
  4. কোনো উপায়ে কাজ হাসিল করা
সঠিক উত্তর:
ফাঁকি দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ফাঁকি দেওয়া
ব্যাখ্যা
• 'কার মাথায় হাত বুলিয়েছ' - এখানে 'মাথা' শব্দটি ‘ফাঁকি দেওয়া’ অর্থ প্রকাশ করে।

একই শব্দের ভিন্নার্থক প্রয়োগ:
• মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া) - ওষুধ খেয়ে রুগির মাথা ধরা কমেছে।
• মাথা পাতা (সম্মত হওয়া) - এ কাজে আমি মাথা পাততে পারি না।
• মাথা আসা ( বোধগম্য হওয়া) - অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না।
• মাথা খাওয়া (নষ্ট করা) - অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
• মাথা ঠেকান (প্রণাম করা) - ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
• মাথায় উঠা (প্রশয় পাওয়ার) - আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• মাথা গরম করা (চটিয়া যাওয়া) - এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
• চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া) - চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
• মাথার দিব্যি (শপথ) - মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৮৮৪.
এক কথায় প্রকাশ কর 'বলবার ইচ্ছা' 
  1. বুভুক্ষা
  2. বিবক্ষা
  3. জিগীষা
  4. জুগুপ্সা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিবক্ষা
উত্তর
সঠিক উত্তর:
বিবক্ষা
ব্যাখ্যা

• 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

অন্যদিকে,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৮৮৫.
'আঁধার ঘরের মানিক' বাগ্‌ধারার অর্থ -
  1. বড় বেশি বাড়াবাড়ি
  2. অমিতব্যয়ী
  3. আকাঙ্ক্ষিত বস্তু
  4. অত্যন্ত প্রিয়জন
সঠিক উত্তর:
অত্যন্ত প্রিয়জন
উত্তর
সঠিক উত্তর:
অত্যন্ত প্রিয়জন
ব্যাখ্যা
• 'আঁধার ঘরের মানিক' বাগ্‌ধারার অর্থ - অত্যন্ত প্রিয়জন

অন্যদিকে,
- 'উড়নচণ্ডী' বাগ্‌ধারার অর্থ - অমিতব্যয়ী।
- 'ঈদের চাঁদ' বাগ্‌ধারার অর্থ - আকাঙ্ক্ষিত বস্তু। 
- 'আঠারো আনা' বাগ্‌ধারার অর্থ - বড় বেশি বাড়াবাড়ি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৮৬.
Comparative শব্দটির পরিভাষা হলো-
  1. ক) সাম্যবাদ
  2. খ) তুলনামূলক
  3. গ) প্রতিযোগিতা
  4. ঘ) খেসারত
সঠিক উত্তর:
খ) তুলনামূলক
উত্তর
সঠিক উত্তর:
খ) তুলনামূলক
ব্যাখ্যা
বাংলা একাডেমি প্রণীত অভিগম্য অভিধান অনুসারে Comparative শব্দের পরিভাষা - তুলনামূলক।
২,৮৮৭.
'প্রস্রবণ' শব্দের অর্থ-
  1. ক) নদী
  2. খ) হ্রদ
  3. গ) ঝরনা
  4. ঘ) খাল
সঠিক উত্তর:
গ) ঝরনা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঝরনা
ব্যাখ্যা
উৎস; ঝরনা; প্রস্রবণ; নির্ঝর; ফোয়ারা।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
২,৮৮৮.
'প্রত্যুষ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অবক্র
  2. খ) ঊষা
  3. গ) সলিল
  4. ঘ) অম্বর
সঠিক উত্তর:
খ) ঊষা
উত্তর
সঠিক উত্তর:
খ) ঊষা
ব্যাখ্যা
• প্রত্যুষ শব্দের সমার্থক শব্দ ‘ঊষা’
‘ঊষা’ শব্দের আরো কিছু সমার্থক শব্দ হলো: প্রভাত, ভোর, সকাল, ভোরবেলা, প্রতঃকাল, অরুণোদয়।

অন্যদিকে,
‘আকাশ’ এর প্রতিশব্দ: অম্বর, গগন,নভঃ, ব্যোম, দ্যুলোক, শূন্যলোক।
‘পানি’ এর প্রতিশব্দ: সলিল, জল, বারি, অম্বু, অপ্, নীর, উদক, উদ, পয়, অম্ভ, তােয়া, বারুণ, জীবন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৮৯.
চপল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) ঠাণ্ডা
  2. খ) রাশভারী
  3. গ) চালাক
  4. ঘ) সরল
সঠিক উত্তর:
খ) রাশভারী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশভারী
ব্যাখ্যা

চপল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে গম্ভীর বা রাশভারী।
রাশভারী শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত গম্ভীর।
গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড়ঃ
অগ্রজ - অনুজ
অধমর্ণ - উত্তমর্ণ
ঈদৃশ - তাদৃশ
উত্তর - দক্ষিণ
খেদ - অখেদ/হর্ষ।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি ডিকশনারী।

২,৮৯০.
'পারলৌকিক' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. পারত্রিক
  2. ইরিত্রিক
  3. দুল্যোকিক
  4. ঐহিক
সঠিক উত্তর:
ঐহিক
উত্তর
সঠিক উত্তর:
ঐহিক
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'পারত্রিক' শব্দের অর্থ: 
পারলৌকিক, পরলোকসম্বন্ধীয়।

• 'ঐহিক' শব্দের অর্থ:
১. ইহলোকের, এই জন্মের। ২. ইহলোকবিষয়ক।

• তাই 'পারত্রিক' এর বিপরীত শব্দ 'ঐহিক'।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৮৯১.
'কুন্তল' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. অন্ধকার 
  2. চুল
  3. চক্ষু
  4. ঢেউ
সঠিক উত্তর:
চুল
উত্তর
সঠিক উত্তর:
চুল
ব্যাখ্যা


• 'চুল' এর প্রতিশব্দ:
- কেশ,
- অলক,
- চিকুর,
- কুন্তল,
- কবরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

২,৮৯২.
'শাশ্বত' শব্দের অর্থ কী?
  1. পরিবর্তনশীল
  2. অনিত্য
  3. ক্ষণস্থায়ী
  4. চিরন্তন
সঠিক উত্তর:
চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
চিরন্তন
ব্যাখ্যা
• 'শাশ্বত' শব্দের অর্থ - নিত্য, অবিনশ্বর; চিরন্তন

অন্যদিকে,
'পরিবর্তনশীল' শব্দের অর্থ - পরিবর্তিত হচ্ছে এমন, পরিবর্তনের স্বভাববিশিষ্ট, পরিবর্তনযোগ্য।
'অনিত্য' শব্দের অর্থ - অস্থায়ী, ক্ষণস্থায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৮৯৩.
সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) আবাস - প্রবাস
  2. খ) সমষ্টি - ব্যষ্টি
  3. গ) সুকৃত - নিষ্কৃত
  4. ঘ) সুবহ - দুবহ
সঠিক উত্তর:
খ) সমষ্টি - ব্যষ্টি
উত্তর
সঠিক উত্তর:
খ) সমষ্টি - ব্যষ্টি
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ = সমষ্টি - ব্যষ্টি 
অন্যদিকে, 
সুকৃত - দুষ্কৃত 
সুবহ - দুর্বহ 
স্ববাস - প্রবাস 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৯৪.
'শত্রুকে জয় করেন যিনি' এর এক কথায় প্রকাশ কোনটি? 
  1. শত্রুঘ্ন
  2. শত্রুজীত
  3. পরঞ্জয়
  4. নির্ভীক
সঠিক উত্তর:
পরঞ্জয়
উত্তর
সঠিক উত্তর:
পরঞ্জয়
ব্যাখ্যা
• 'শত্রুকে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - পরঞ্জয়।

এরূপকিছু এক কথায় প্রকাশ-
- ‘শত্রুকে ধ্বংস করে যে’ এর এককথায় প্রকাশ - শত্রুঘ্ন।
- ‘অরিকে (শত্রুকে) দমন করে যে' এর এককথায় প্রকাশ - অরিন্দম।
- 'ইন্দ্রিয়কে জয় করেন যিনি' এক কথায় প্রকাশ - জিতেন্দ্রিয়।
- 'ভয় নেই যার' এর এক কথায় প্রকাশ - নির্ভীক।

উৎস:
- বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান;
- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৮৯৫.
'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ কী?
  1. স্তম্ভিত
  2. ইতস্তত করা
  3. নির্বুদ্ধিতার দণ্ড
  4. শত্রুতা
সঠিক উত্তর:
স্তম্ভিত
উত্তর
সঠিক উত্তর:
স্তম্ভিত
ব্যাখ্যা
• 'আক্কেল গুড়ুম' বাগ্‌ধারার অর্থ - হতবুদ্ধি, স্তম্ভিত

অন্যদিকে,
আদায় কাঁচকলায় - শত্রুতা।
আক্কেল সেলামি - নির্বুদ্ধিতার দণ্ড।
আমতা আমতা করা - ইতস্তত করা, দ্বিধা করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২,৮৯৬.
'বিষবৃক্ষ' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. প্রতিবন্ধক
  2. অনিষ্টকারী
  3. অদৃশ্য বস্তু
  4. নষ্ট করা
সঠিক উত্তর:
অনিষ্টকারী
উত্তর
সঠিক উত্তর:
অনিষ্টকারী
ব্যাখ্যা

• 'বিষবৃক্ষ' অর্থ - অনিষ্টকারী। 
বাক্য- চোরের ছেলে বাটপাড় হয়েছে-বিষবৃক্ষের ফল আর কী হবে? 

অন্যদিকে, 
• 'পথের কাঁটা' অর্থ - প্রতিবন্ধক। 
• 'ডুমুরের ফুল' অর্থ -  অদৃশ্য বস্তু। 
• 'মাথা খাওয়' অর্থ -  নষ্ট করা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৮৯৭.
Accede শব্দের পরিভাষা কী?
  1. ক) প্রতিরক্ষা
  2. খ) যোগ দেয়া
  3. গ) দাতা
  4. ঘ) ধোকা
সঠিক উত্তর:
খ) যোগ দেয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) যোগ দেয়া
ব্যাখ্যা

Accede শব্দের পরিভাষা হল যোগ দেয়া।
- Defense শব্দের অর্থ হলো প্রতিরক্ষা।
- Donor শব্দের অর্থ দাতা ।
- Deception শব্দের অর্থ ধোকা বা প্রতারণা ।

উৎস : বাংলা একাডেমী প্রশাসনিক পরিভাষা

২,৮৯৮.
"আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনাস্থা
  2. অনাস্তৃত
  3. অনালস্য
  4. অনাস্বাদিত
সঠিক উত্তর:
অনাস্তৃত
উত্তর
সঠিক উত্তর:
অনাস্তৃত
ব্যাখ্যা
• "আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্তৃত

অন্যদিকে,
- 'আস্থা' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্থা।
- 'আলস্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অনালস্য।
- 'আস্বাদিত' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্বাদিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৮৯৯.
'চপলা' শব্দের সমার্থক শব্দ -
  1. উৎপল
  2. মহীরুহ
  3. ক্ষণপ্রভা
  4. অভ্র
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণপ্রভা
ব্যাখ্যা
• 'চপলা' শব্দের সমার্থক শব্দ - ক্ষণপ্রভা

‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক শব্দ:
- তড়িৎ, বিজলি, বিজুরি, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী, চপলা।

অন্যদিকে,
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ:
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ।

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৯০০.
'আশী' শব্দের অর্থ-
  1. ক) আগমন করি
  2. খ) ৮০ সংখ্যা
  3. গ) সাপের বিষদাঁত
  4. ঘ) অনুরাগ
সঠিক উত্তর:
গ) সাপের বিষদাঁত
উত্তর
সঠিক উত্তর:
গ) সাপের বিষদাঁত
ব্যাখ্যা
- 'আশী' শব্দের অর্থ হচ্ছে সাপের বিষদাঁত

• অন্যান্য সমোচ্চারিত শব্দ:
- আশি = ৮০ সংখ্যা।
- আসি = আগমন করি।
- আশী = সাপের বিষদাঁত।
- আসক্তি = অনুরাগ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।