বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

অর্থতত্ত্ব

মোট প্রশ্ন৮,১৭১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অর্থতত্ত্ব

PrepBank · পাতা ৩১ / ৮১ · ৩,০০১৩,১০০ / ৮,১৭১

৩,০০১.
'শশাঙ্ক' শব্দটির সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) ভাস্কর
  2. খ) নিশাকর
  3. গ) সুধাংশু
  4. ঘ) হিমাংশু
সঠিক উত্তর:
ক) ভাস্কর
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাস্কর
ব্যাখ্যা
ভাস্কর শব্দটির সমার্থক শব্দ হলো সূর্য, আদিত্য, তপন, ভানু, সবিতা, মার্তন্ড ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩,০০২.
'জৌলুস' এর প্রতিশব্দ কোনটি?
  1. আমোদ
  2. আহ্লাদ 
  3. উল্লাস
  4. দীপ্তি
সঠিক উত্তর:
দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
দীপ্তি
ব্যাখ্যা

• 'জৌলুস' এর প্রতিশব্দ- দীপ্তি, চাকচিক্য; উজ্জ্বলতা।

• ‘জৌলুস’ শব্দের প্রতিশব্দ: 
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩,০০৩.
'যাওয়া কষ্টসাধ্য' এর বাক্য সংকোচন কোনটি?
  1. ক) অনতিক্রম্য
  2. খ) দুরতিক্রম্য
  3. গ) দুর্গম
  4. ঘ) অগম্য
সঠিক উত্তর:
গ) দুর্গম
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্গম
ব্যাখ্যা
-- যা সহজে অতিক্রম করা যায় না - দুরতিক্রম্য।
-- যা অতিক্রম করা যায় না - অনতিক্রম্য।
-- যাওয়া কষ্টসাধ্য - দুর্গম।
-- গমনের অযোগ্য - অগম্য।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
৩,০০৪.
কোনটি অগ্নি শব্দের সমার্থক শব্দ?
  1. রবি
  2. সবিতা
  3. অনল
  4. অর্ক
সঠিক উত্তর:
অনল
উত্তর
সঠিক উত্তর:
অনল
ব্যাখ্যা
• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ: অনল, বহ্নি, হুতাশন, কৃশানু পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা ইত্যাদি।

অন্যদিকে, 
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০০৫.
'গমন করার ইচ্ছা' কে এক কথায় কী বলে?
  1. ক) গন্তব্য
  2. খ) পন্নগ
  3. গ) পদব্রজ
  4. ঘ) গন্তকাম
সঠিক উত্তর:
ঘ) গন্তকাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গন্তকাম
ব্যাখ্যা
'গমন করার ইচ্ছা' কে এক কথা বলে = গন্তকাম
অন্যদিকে,
পায়ে হেঁটে যে গমন করে না = পন্নগ 
পায়ে হাঁটা = পদব্রজ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০০৬.
সঠিক বিপরীতার্থক শব্দজোড় কোনটি?
  1. ক) সবাক - অবাক
  2. খ) সুধা - অমৃত
  3. গ) সবীজ - নির্জীব
  4. ঘ) স্তাবক - নিন্দক
সঠিক উত্তর:
ঘ) স্তাবক - নিন্দক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্তাবক - নিন্দক
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোড়- 
সবীজ - নির্বীজ  
স্তাবক - নিন্দক 
সবাক - নির্বাক 
হলাহল - সুধা/অমৃত 
সদর - অন্দর 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০০৭.
নিচের কোনটি 'মর্ত্য' শব্দের সমার্থক নয়?
  1. অচল
  2. ক্ষিতি
  3. মহী
  4. ধরা
সঠিক উত্তর:
অচল
উত্তর
সঠিক উত্তর:
অচল
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

অন্যদিকে: 
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৩,০০৮.
কোন বাক্যটিতে 'উৎকর্ষ' অর্থে 'গুণ' শব্দটি ব্যবহৃত হয়েছে?
  1. ওষুধে গুণ করেছে।
  2. মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে।
  3. দ্রব্যের গুণ জানতে হয়।
  4. তুমি তো নিজের গুণকীর্তন করছো।
সঠিক উত্তর:
তুমি তো নিজের গুণকীর্তন করছো।
উত্তর
সঠিক উত্তর:
তুমি তো নিজের গুণকীর্তন করছো।
ব্যাখ্যা
নিচে "গুণ" শব্দটির বিভিন্ন অর্থে প্রয়োগ এর উদাহরণ দেওয়া হলো:

• 'তুমি তো নিজের গুণকীর্তন করছো' – এখানে "গুণ" শব্দটি উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'দ্রব্যের গুণ জানতে হয়' – এখানে "গুণ" শব্দটি ধর্ম অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'ওষুধে গুণ করেছে' – এখানে "গুণ" শব্দটি ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'মাঝিরা নৌকার গুণ টেনে এসেছে' – এখানে "গুণ" শব্দটি দড়ি অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩,০০৯.
'Evacuee' এর বাংলা পরিভাষা কী?
  1. সেনাদল
  2. উদার
  3. ব্যতিক্রম
  4. উদ্‌বাস্তু
সঠিক উত্তর:
উদ্‌বাস্তু
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌বাস্তু
ব্যাখ্যা

• 'Evacuee' এর বাংলা পরিভাষা - উদ্‌বাস্তু

অন্যদিকে,
Exception - ব্যতিক্রম। 
Garrison - সেনাদল। 
Liberal - উদার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান।

৩,০১০.
'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ-
  1. ক) এলোমেলো কথা
  2. খ) তোষামোদকারী
  3. গ) ভাবনাচিন্তাহীন
  4. ঘ) ন্যাকামি
সঠিক উত্তর:
ঘ) ন্যাকামি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যাকামি
ব্যাখ্যা
 'আদিখ্যেতা' বাগধারাটির অর্থ- ন্যাকামি 
বাক্য গঠন: তোমার আদিখ্যেতা দেখলে ঘা জ্বলে যায়। 

তাছাড়া, 
আবোল- তাবোল বাগধারাটির অর্থ - এলোমেলো কথা।
'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী,
- খোদার খাসি বাগধারাটির অর্থ - ভাবনাচিন্তাহীন বা হৃষ্টপুষ্ট ব্যক্তি,

আরো কিছু বাগধারা- 
- 'কংস মামা' বাগধারাটির অর্থ - নির্মম আত্মীয়,
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক,
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা 
- 'বিড়াল তপস্বী ও বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু।
- 'বুদ্ধির ঢেঁকি' বাগধারাটির অর্থ নিরেট মূর্খ।
- 'বর্ণচোরা' বাগধারাটির অর্থ কপট ব্যক্তি। 


[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৩,০১১.
'ঊর্ধ্ব' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. অস্ত
  2. পতন
  3. নিম্ন
  4. দুর্দান্ত
সঠিক উত্তর:
নিম্ন
উত্তর
সঠিক উত্তর:
নিম্ন
ব্যাখ্যা
• 'ঊর্ধ্ব' শব্দের বিপরীতার্থক শব্দ - নিম্ন

অন্যদিকে,
- ‘উত্থান’ শব্দের বিপরীতার্থক শব্দ - পতন।
- ‘উদয়’ শব্দের বিপরীতার্থক শব্দ - অস্ত।
- 'নিরীহ' শব্দের বিপরীতার্থক শব্দ - দুর্দান্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৩,০১২.
নিচের কোন বাগধারা দুটি সমার্থক অর্থ প্রকাশ করে?
  1. লেফাফা দুরস্থ - ঊনপাঁজুরে
  2. শরতের শিশির - বসন্তের কোকিল
  3. ছকড়া নকড়া - ছাপোষা
  4. কানখড়কে - কানকাটা
সঠিক উত্তর:
শরতের শিশির - বসন্তের কোকিল
উত্তর
সঠিক উত্তর:
শরতের শিশির - বসন্তের কোকিল
ব্যাখ্যা
⇒ সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
- ‘শরতের শিশির’ বাগধারার অর্থ - ক্ষণস্থায়ী/সুসময়ের বন্ধু।
- ‘বসন্তের কোকিল’ বাগধারার অর্থ - সুসময়ের বন্ধু।

অন্যান্য বাগধারাগুলোর অর্থ হলো:
• ‘লেফাফা দুরস্থ’ বাগধারার অর্থ - পরিপাটি।
• ‘ঊনপাঁজুরে’ বাগধারার অর্থ - হতভাগ্য/অপদার্থ ।

• ‘ছকড়া নকড়া’ বাগধারার অর্থ - সস্তা দর।
• ‘ছাপোষা’ বাগধারার অর্থ - অত্যন্ত গরিব।

• ‘কানখড়কে’ বাগধারার অর্থ - যার কান খুব সজাগ।
• ‘কানকাটা’ বাগধারার অর্থ - নির্লজ্জ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৩,০১৩.
‘যাযাবর’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) সর্বজনীন
  2. খ) সার্বিক
  3. গ) স্থির
  4. ঘ) স্থায়ী
সঠিক উত্তর:
ঘ) স্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থায়ী
ব্যাখ্যা

যাযাবর (বিশেষ্য), (বিশেষণ) - যাদের বা যারা কোনো নির্দিষ্ট বাসস্থান নেই; যারা নিয়ত ভ্রমন করে বেড়ায়; যারা এক স্থানে বেশি দিন থাকে না; ভবঘুরে। 
- এর বিপরীত শব্দ - গৃহী
কিন্তু এই প্রশ্নের ক্ষেত্রে অপশন অনুসারে সঠিক উত্তর - স্থায়ী।
- স্থির এর বিপরীত শব্দ চঞ্চল

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০১৪.
'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ -
  1. অবকর্ষ
  2. অপকর্ষ
  3. বিকর্ষ
  4. অনুন্নত
সঠিক উত্তর:
অপকর্ষ
উত্তর
সঠিক উত্তর:
অপকর্ষ
ব্যাখ্যা
• 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- 'অপকর্ষ'।

• উৎকর্ষ (বিশেষ্য): 
অর্থ- উৎকৃষ্টতা; শ্রেষ্ঠত্ব, উন্নতি, বৃদ্ধি; আধিক্য।

• অপকর্ষ (বিশেষ্য): 
অর্থ- নিকৃষ্টতা; হীনতা, অবনতি।

সুতরাং, 
• 'উৎকর্ষ' শব্দের বিপরীত শব্দ- 'অপকর্ষ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩,০১৫.
‘বইয়ে অসক্ত হলে ছাত্রজীবন বৃথা হবে’ - বাক্যে ‘অসক্ত’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ক) দুর্বল
  2. খ) অমনযোগী
  3. গ) আসক্তিহীন
  4. ঘ) অগ্রাহ্য
সঠিক উত্তর:
গ) আসক্তিহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) আসক্তিহীন
ব্যাখ্যা
বাক্যে 'অসক্ত' অর্থ -' আসক্তিহীন'।
 
এর সমোচ্চারিত শব্দ - অশক্ত।
- যার অর্থ - দুর্বল

এরূপ সমোচ্চারিত শব্দ -
অনীল - যা নীল হয়, 
অনিল - বাতাস, 

 অবদান - সৎকর্ম, 
অবধান - মনোযোগ, 
 
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০১৬.
‘নিন্দিত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবমানিত
  2. প্রসন্ন
  3. চপল
  4. নন্দিত
সঠিক উত্তর:
নন্দিত
উত্তর
সঠিক উত্তর:
নন্দিত
ব্যাখ্যা

• ‘নিন্দিত’ মানে নিন্দা বা অবমানিত।
- এর বিপরীত শব্দ -‘নন্দিত’, প্রশংসিত বা কৃতজ্ঞতাপূর্ণ।

কিছু অন্যান্য বিপরীতার্থক শব্দযুগল:
- অবমানিত ↔ সম্মানিত; 
- চপল ↔ গম্ভীর; 
- প্রসন্ন ↔ বিষণ্ণ; 
- হলাহল ↔ সুধা/অমৃত;
- হর্ষ/হরিষ ↔ বিষাদ;
- সন্নিকৃষ্ট ↔ বিপ্রকৃষ্ট;
- সন্ধি ↔ বিগ্রহ;
- সরল ↔ গরল, কুটিল, জটিল;
- অমৃত ↔ গরল;
- আবিষ্কার ↔ অজ্ঞাত বস্তু;
- আবির্ভাব ↔ তিরোভাব;
- জঙ্গম ↔ স্থাবর;
- নশ্বর ↔ অবিনশ্বর;
- সুন্দর ↔ কুৎসিত;
- আপদ ↔ সম্পদ;
- নির্মল ↔ পঙ্কিল, মলিন;
- প্রসারণ ↔ সংকোচন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০১৭.
‘বর্ণ চোরা’ বাগধারাটির অর্থ হলো?
  1. পাকা আম
  2. কপটচারী
  3. ভণ্ড সাধু
  4. কপটহীন
সঠিক উত্তর:
কপটচারী
উত্তর
সঠিক উত্তর:
কপটচারী
ব্যাখ্যা

• 'বর্ণচোরা' বাগধারার অর্থ 'কপট ব্যক্তি' বা কপটচারী।
 বাক্য: লোকটা বর্ণচোরা, তাঁর আসল রূপ ধরা যায় না।

অন্যদিকে,
• বিড়াল তপস্বী ও বক ধার্মিক বাগধারা দুটির অর্থ ভণ্ড সাধু।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩,০১৮.
নিচের কোনটি 'সাহায্য করা' অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. মাথা দেওয়া
  2. মাথা ধরা
  3. মাথা আসা
  4. মাথা পাতা
সঠিক উত্তর:
মাথা দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
মাথা দেওয়া
ব্যাখ্যা
• মাথা: 
আভিধানিক বা সাধারণ অর্থ: 
- মস্তক, শির, আগা, আরম্ভ /শরীরের একটি অঙ্গ। 

• বিশেষ অর্থ: 
১. মাথা দেওয়া (সাহায্য করা): বিপদে যে মাথা দেয় সেই প্রকৃত বন্ধু।
২. মাথা ধরা (মাথায় যন্ত্রণা হওয়া): ওষুধ খেয়ে রোগীর মাথা ধরা কমেছে। 
৩. মাথা পাতা (সম্মত হওয়া): এ কাজে আমি মাথা পাততে পারি না। 
৪. মাথা আসা (বোধগম্য হওয়া): অঙ্কটি কিছুতেই আমার মাথায় আসছে না। 
৫. মাথা খাওয়া (নষ্ট করা): অতি আদর দিয়ে ছেলেটার মাথা খেয়ো না।
৬. মাথা ঠেকান (প্রণাম করা): ও আমার দেশের মাটি, তোমার তরে ঠেকাই মাথা৷
৭. মাথায় উঠা (প্রশ্রয় পাওয়ার): আদর পেয়ে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
৮. মাথা গরম করা (চটিয়া যাওয়া): এত অল্পে ছেলেটা মাথায় উঠে যাচ্ছে।
৯. চোখের মাথা খাওয়া (অন্ধ হওয়া): চোখের মাথা না খেলে কেউ এমন কাজ করতে পারে?
১০. মাথার দিব্যি (শপথ): মাথার দিব্যি, দয়া করে এ কাজ করো না।

উৎস: বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩,০১৯.
দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত - এক কথায় প্রকাশ কী হবে?
  1. ক) যাযাবর
  2. খ) আধিদৈবিক
  3. গ) ঐশ্বরিক
  4. ঘ) অনিকেত
সঠিক উত্তর:
খ) আধিদৈবিক
উত্তর
সঠিক উত্তর:
খ) আধিদৈবিক
ব্যাখ্যা

দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত = আধিদৈবিক।
যার বাসস্থান নেই - অনিকেত।
যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই - যাযাবর।
উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,০২০.
'কড়চা' শব্দের অর্থ কী?
  1. খাম
  2. রোজনামচা
  3. গ্রন্থনির্দেশিকা
  4. খবর
সঠিক উত্তর:
রোজনামচা
উত্তর
সঠিক উত্তর:
রোজনামচা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'কড়চা' সংস্কৃত শব্দ।

• 'কড়চা' (সংস্কৃত) শব্দের অর্থ:
- সংক্ষিপ্ত দিনপঞ্জি,
- রোজনামচা,
- বৈষ্ণব সাহিত্যে দিনলিপির আকারে রচিত ছন্দবদ্ধ রচনা।
- খাজনার বিবরণ সংবলিত খাতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩,০২১.
ব্যতিক্রম শব্দযুগল চিহ্নিত করুন?
  1. ক) অসূয়া-বিদ্বেষ
  2. খ) ইন্দু-চন্দ্রমা
  3. গ) কলাভৃত-পরভৃত
  4. ঘ) পয়ঃ-অম্ভঃ
সঠিক উত্তর:
গ) কলাভৃত-পরভৃত
উত্তর
সঠিক উত্তর:
গ) কলাভৃত-পরভৃত
ব্যাখ্যা
অসূয়া-বিদ্বেষ হলো ঈর্ষা'র সমার্থক শব্দ। চাঁদের সমার্থক শব্দ হলো ইন্দু-চন্দ্রমা৷ কলাভৃত হলো চাঁদের সমার্থক শব্দ, পরভৃত কোকিলের সমার্থক শব্দ। পয়ঃ, অম্ভঃ হলো পানির সমার্থক শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩,০২২.
'সিংহ' এর প্রতিশব্দ -
  1. ভুজঙ্গ
  2. কেশরী
  3. কুরঙ্গ
  4. কুঞ্জর
সঠিক উত্তর:
কেশরী
উত্তর
সঠিক উত্তর:
কেশরী
ব্যাখ্যা
• 'সিংহ' এর প্রতিশব্দ - কেশরী। 

• ‘সিংহ' এর সমার্থক শব্দ: 
- পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ।

অন্যদিকে, 
ভুজঙ্গ = 'সাপ' শব্দের প্রতিশব্দ। 
কুরঙ্গ = হরিণ শব্দের প্রতিশব্দ।
কুঞ্জর = ‘হাতি’ এর প্রতিশব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০২৩.
‘সস্তার তিন অবস্থা’র অর্থ কী?
  1. সুলভ জিনিস ভালো না।
  2. সুলভ জিনিস কেনা খারাপ।
  3. কমদামী জিনিস খারাপ।
  4. সুলভ জিনিসের নানা দোষ।
সঠিক উত্তর:
সুলভ জিনিসের নানা দোষ।
উত্তর
সঠিক উত্তর:
সুলভ জিনিসের নানা দোষ।
ব্যাখ্যা
‘সস্তার তিন অবস্থা’ প্রবাদটির অর্থ- 'সুলভ জিনিসের নানা দোষ'।

• ইংরেজিতে প্রবাদটি:
Cheap goods are dear in the long run. 

• আরো গুরুত্বপূর্ণ কিছু প্রবাদ- প্রবচন: 
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = গোপন অন্যায়ের আকস্মিক প্রকাশ। 
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা।  
- 'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর। 
৩,০২৪.
আলজিহবা এর ইংরেজি পারিভাষিক শব্দ কী?
  1. Groin
  2. Spittle
  3. Uvula
  4. Skull
  5. None
সঠিক উত্তর:
Uvula
উত্তর
সঠিক উত্তর:
Uvula
ব্যাখ্যা
আলজিহবা এর ইংরেজি পারিভাষিক শব্দ Uvula।
Groin - কুচ্‌কি,
Spittle - থুথু,
Skull - মাথার খুলি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩,০২৫.
'ঠকা' এর বিপরীত শব্দ কোনটি?
  1. জিত
  2. পূরণ
  3. জেতা
  4. লাভ
সঠিক উত্তর:
জেতা
উত্তর
সঠিক উত্তর:
জেতা
ব্যাখ্যা
• 'ঠকা' এর বিপরীত শব্দ — 'জেতা'।

অন্য অপশনের বিপরীত শব্দ: 
হার - জিত,
হরণ - পূরণ,
ক্ষতি - লাভ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০১৯)।
৩,০২৬.
কোনটি মেঘের প্রতিশব্দ নয়?
  1. ক) অম্বুবাহ
  2. খ) জীমূত
  3. গ) বারিদ
  4. ঘ) প্রভঞ্জন
সঠিক উত্তর:
ঘ) প্রভঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রভঞ্জন
ব্যাখ্যা
'মেঘ' এর প্রতিশব্দ = ঘন, বারিদ, জলধর, অম্বুবাহ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর। 

অন্যদিকে,
'বায়ু' শব্দের সমার্থক শব্দসমূহ: বাতাস, অনিল, পবন, হাওয়া, সমীর, সমীরণ, বায়, বাত, মলয়, মরুৎ, প্রভঞ্জন, মারুত, অগ্নিসখ, বহ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, জগদ্বল, গন্ধবহ, গন্ধবাহ, প্রভঞ্জন, শব্দবহ, সদাগতি, প্রবমান, নভঃশ্বাস, বাভাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০২৭.
'আয়ুর জন্য হিতকর' এক কথায় প্রকাশ-
  1. ক) আয়ুষ্কাল
  2. খ) আয়ুষ্য
  3. গ) আদ্যন্ত
  4. ঘ) আরাধ্য
সঠিক উত্তর:
খ) আয়ুষ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়ুষ্য
ব্যাখ্যা
- 'আয়ুর জন্য হিতকর' এর এক কথায় প্রকাশ হবে- 'আয়ুষ্য'।
এছাড়া-
'আদি থেকে অন্ত পর্যন্ত' কে এক কথায় বলে- আদান্ত
- 'আরাধনার যোগ্য' কে এককথায় বলে- আরাধ্য

•গুরুত্বপূর্ণ কিছু এক কথায় প্রকাশ:

- 'আনন্দজনক ধ্বনি' - নন্দিঘোষ
- 'বিহঙ্গের ধ্বনি' – কাকলি
- 'অলঙ্কারের ধ্বনি' - শিঞ্জন গম্ভীর ধ্বনি - মন্দ্র
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,০২৮.
'কুরঙ্গম' এর সমার্থক শব্দ কোনটি?
  1. হাতী
  2. ময়ূর
  3. হরিণ
  4. সিংহ
সঠিক উত্তর:
হরিণ
উত্তর
সঠিক উত্তর:
হরিণ
ব্যাখ্যা
• কুরঙ্গম (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- কুরঙ্গ,
- হরিণ,
- মৃগ। 

• 'হরিণ' এর সমার্থক শব্দ: মৃগ, কুরা, ঋষ্য, সারঙ্গ, সুনয়ন, কুড়ঙ্গম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়ৎ মামুদ এবং অভিগম্য অভিধান।
৩,০২৯.
'অনুকরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ-
  1. ক) অপচিকীর্ষা
  2. খ) অনুচিকীর্ষা
  3. গ) আত্মকেন্দ্রিক
  4. ঘ) অনন্যকর্মা
সঠিক উত্তর:
খ) অনুচিকীর্ষা
উত্তর
সঠিক উত্তর:
খ) অনুচিকীর্ষা
ব্যাখ্যা
• 'অনুকরণ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- 'অনুচিকীর্ষা'।

তাছাড়া, 
'অন্য কোনো কর্ম নেই যার' এর এক কথায় প্রকাশ - 'অনন্যকর্মা'।
'আপনাকে কেন্দ্র করে যার চিন্তা' এর এক কথায় প্রকাশ - 'আত্মকেন্দ্রিক'।
'অপকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - অপচিকীর্ষা।

• আরো কিছু গুরুত্বপূর্ণ এর এক কথায় প্রকাশ:
- 'অনুসন্ধান করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ--অনুসন্ধিৎসা।
- 'প্রতিকার করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - প্রতিচিকীর্ষা।
-  ‘লাভ করার ইচ্ছ‘ এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- ‘ভোজন করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবিক্ষা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,০৩০.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ?
  1. আগুন, অনিল, বহ্নি
  2. অনিল, পবন,‌ বাতাস
  3. অনল, পবন, অগ্নি
  4. পাবক, বাতাস, পবন
সঠিক উত্তর:
অনিল, পবন,‌ বাতাস
উত্তর
সঠিক উত্তর:
অনিল, পবন,‌ বাতাস
ব্যাখ্যা

- বাতাস, অনিল, পবন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক।
- আগুন শব্দের সমার্থক শব্দঃ
• অনল,
• পাবক,
• অগ্নি,
• বহ্নি,
• হুতাশন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৩,০৩১.
'জড়' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. স্থবির
  2. নিস্তব্ধ
  3. অঝোর
  4. চেতন
সঠিক উত্তর:
চেতন
উত্তর
সঠিক উত্তর:
চেতন
ব্যাখ্যা
• 'জড়' এর বিপরীতার্থক শব্দ - চেতন

তাছাড়া,
- 'স্থবির' শব্দের অর্থ - সন্ন্যাসব্রত পালনকারী প্রবীণ ভিক্ষু।
- 'নিস্তব্ধ' শব্দের অর্থ - নিস্পন্দ, নীরব
- 'অঝোর' শব্দের অর্থ - অবিশ্রান্ত, অবিরাম।

কিছু বিপরীতার্থক শব্দ:
খাতক - মহাজন। 
জড় - চেতন।
জাগরিত - নিদ্রিত। 
ভূত - ভবিষ্যৎ।
বর্ধমান - ক্ষীয়মান। 
ব্যর্থ - সার্থক।
অমরাবতী - নরক। 
সমষ্টি - ব্যাষ্টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ ও ২০২২ সংস্করণ) ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,০৩২.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. আপদ - বিপদ
  2. সাকার - আকার
  3. যশ - অপযশ
  4. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা

'যশ - অপযশ' বিপরীতার্থক শব্দদ্বয় সঠিক।

আপদ - বিপদ ও সাকার - আকার শব্দযুগল প্রায় সমার্থক।
ভুল শব্দযুগলের সঠিক বিপরীতার্থক শব্দগুলো হচ্ছে -
আপদ - নিরাপদ
সাকার - নিরাকার

উৎসঃ নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ।

৩,০৩৩.
‘হাপিত্যেশ’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. বিশৃঙ্খল
  2. ব্যাকুল কামনা
  3. মুমূর্ষু অবস্থা
  4. দুরবস্থার একশেষ
  5. ক ও খ
সঠিক উত্তর:
ব্যাকুল কামনা
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকুল কামনা
ব্যাখ্যা
• ‘হাপিত্যেশ’ বাগ্‌ধারার অর্থ - ব্যাকুল কামনা

অন্যদিকে,
• ‘তারে নাচন’ বাগ্‌ধারার অর্থ - দুরবস্থার একশেষ।
• ‘যখন তখন অবস্থা’ বাগ্‌ধারার অর্থ - মুমূর্ষু অবস্থা।
• ‘হ য ব র ল’ ও ‘লেজে গোবরে করা’ বাগ্‌ধারার অর্থ - বিশৃঙ্খল/বিশৃঙ্খলা করা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৩৪.
'Brochure' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. দলিল
  2. দালাল
  3. ঋণপত্র
  4. পুস্তিকা
সঠিক উত্তর:
পুস্তিকা
উত্তর
সঠিক উত্তর:
পুস্তিকা
ব্যাখ্যা
• Brochure এর বাংলা পরিভাষা- পুস্তিকা।

অন্যদিকে,
• Deed - দলিল;
• Debenture - ঋণপত্র
• Broker - দালাল।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,০৩৫.
‘বহু দেখেছে যে’ এক কথায় কি হবে?
  1. দরদর্শী
  2. সমদর্শী
  3. দার্শনিক
  4. ভূয়োদর্শী
সঠিক উত্তর:
ভূয়োদর্শী
উত্তর
সঠিক উত্তর:
ভূয়োদর্শী
ব্যাখ্যা
• 'বহু দেখেছে যে' এক কথায় - ভূয়োদর্শী।

অন্যদিকে,
ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে - দূরদর্শী।
সবার প্রতি সমান দৃষ্টি আছে এমন - সমদর্শী।

কয়েকটি গুরুত্বপূর্ণ বাগধারা হলো:
• চুলোয় যাওয়া বাগধারার অর্থ - নষ্ট হওয়া।
• গুড়ে বালি বাগধারার অর্থ - আশায় নৈরাশ্য।
• গোড়ায় গলদ বাগধারার অর্থ - শুরুতেই ভুল।
• কৈয় মাছের জান বাগধারার অর্থ - যা সহজে মরে না।
• পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
• তিলকে তাল করা বাগধারার অর্থ - ছোটকে বড় করা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৩৬.
'কান্তিমান' শব্দের সমার্থক শব্দ কী?
  1. স্বামী
  2. স্বর্ণ
  3. সুন্দর
  4. রাজা
সঠিক উত্তর:
সুন্দর
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর
ব্যাখ্যা
• 'কান্তিমান' শব্দের সমার্থক শব্দ - সুন্দর।

‘সুন্দর’ শব্দের সমার্থক শব্দ:
- মনোরম, মনোহর, রম্য, কমনয়ি, ললিত, রমণীয়, অপরূপা, কমনীয়, অনুপম, কান্তিমান ইত্যাদি।

অন্যদিকে,
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত।

'স্বর্ণ' শব্দের সমার্থক শব্দ:
- সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,০৩৭.
'Epistemology' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. জ্ঞানতত্ত্ব
  2. বাগর্থতত্ত্ব
  3. ভূতত্ত্ব
  4. প্রত্নতত্ত্ব
সঠিক উত্তর:
জ্ঞানতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞানতত্ত্ব
ব্যাখ্যা
• 'Epistemology' শব্দের বাংলা পরিভাষা হল — জ্ঞানতত্ত্ব। এটি দর্শনের একটি শাখা যা জ্ঞান, বিশ্বাস এবং সত্যের প্রকৃতি নিয়ে আলোচনা করে। 

অন্যান্য অপশনগুলো:
খ) বাগর্থতত্ত্ব - এটি 'Semantics' এর বাংলা পরিভাষা।
গ) ভূতত্ত্ব - এটি 'Geology' এর বাংলা পরিভাষা।
ঘ) প্রত্নতত্ত্ব - এটি 'Archaeology' এর বাংলা পরিভাষা।

কয়েকটি গুরুত্বপূর্ণপারিভাষিক শব্দ হলো:
'Eqation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।
'Edition' শব্দের পারিভাষিক অর্থ - সংস্করণ
'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - স্মারকলিপি
'Equation' শব্দের বাংলা পরিভাষা - সমীকরণ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা; Cambridge dictionary।
৩,০৩৮.
‘দুধের মাছি’ বাগ্‌ধারাটির অর্থ কী? 
  1. অদৃশ্য বস্তু
  2. সুসময়ের বন্ধু
  3. নাছোড়বান্দা
  4. কূটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
উত্তর
সঠিক উত্তর:
সুসময়ের বন্ধু
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) সুসময়ের বন্ধু

দুধের মাছি (সুসময়ের বন্ধু): সুযোগসন্ধানীরা সব সময়ে দুধের মাছির মতো ক্ষমতার আশপাশে ঘোরে।

• অন্যান্য অপশন:
- ডুমুরের ফুল (অদৃশ্য বস্তু): তুমি দেখি একেবারে ডুমুরের ফুল হয়ে গেছ!
- চিনে জোঁক (নাছোড়বান্দা): লোকটি এ কাজ পাওয়ার জন্য একেবারে চিনে জোঁকের মতো লেগে আছে।
- জিলাপির প্যাঁচ (কূটবুদ্ধি): বাইরে থেকে দেখতে সরল হলেও লোকটির অন্তরে জিলাপির প্যাঁচ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২৫ সংস্করণ)। 

৩,০৩৯.
‘Ballet’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. হাস্যরসাত্মক গল্প
  2. নৃত্য নাট্য
  3. গাথা
  4. রূপক বর্ণনা
সঠিক উত্তর:
নৃত্য নাট্য
উত্তর
সঠিক উত্তর:
নৃত্য নাট্য
ব্যাখ্যা
⇒ ‘Ballet’ শব্দের বাংলা পরিভাষা - নৃত্য-নাট্য। 

অন্যদিকে,
• ‘Ballad’ শব্দের বাংলা পরিভাষা - গাথা।
• ‘Allegory’ শব্দের বাংলা পরিভাষা - রূপক বর্ণনা; প্রতীকাশ্রয়ী কাহিনি।
• ‘humorous Story’ শব্দের বাংলা পরিভাষা - হাস্যরসাত্মক গল্প।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং অভিগম্য অভিধান।
৩,০৪০.
'প্রসূন' শব্দের অর্থ কী?
  1. বন
  2. বৃক্ষ
  3. পুষ্প
  4. ফল
সঠিক উত্তর:
পুষ্প
উত্তর
সঠিক উত্তর:
পুষ্প
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, প্রসূন শব্দের অর্থ- পুষ্প, ফুল, মুকুল, ফল।

বিভিন্ন ব্যাকরণ বই অনুসারে, প্রসূন এর সমার্থক শব্দ - পুষ্প/ফুল। এবং পরীক্ষক প্রশ্ন করার সময় এসব বই থেকেই প্রশ্ন করে থাকতে পারে। পরীক্ষায় অপশনে ফুল ও ফুল থাকলে অধিক গ্রহণযোগ্য হিসেবে 'ফুল' উত্তর করতে পারেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,০৪১.
'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ভীরু
  2. সোজা
  3. স্থির
  4. স্থূল
সঠিক উত্তর:
স্থির
উত্তর
সঠিক উত্তর:
স্থির
ব্যাখ্যা
• 'চঞ্চল' শব্দের বিপরীতার্থক শব্দ - স্থির।

অন্যদিকে, 
--------------
• বাঁকা - সোজা। 
• স্থূল - সূক্ষ্ম / কৃশ / তীক্ষ্ণ। 
• সাহসী - ভীরু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড হায়াৎ মামুদ।
৩,০৪২.
'ক্ষণস্থায়ী' অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. তামার বিষ
  2. অগ্নিশর্মা
  3. খয়ের খাঁ
  4. তাসের ঘর
সঠিক উত্তর:
তাসের ঘর
উত্তর
সঠিক উত্তর:
তাসের ঘর
ব্যাখ্যা
• 'তাসের ঘর' বাগ্‌ধারার অর্থ - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

অন্যদিকে,
অগ্নিশর্মা - ক্ষিপ্ত।
খয়ের খাঁ - চাটুকার।
তামার বিষ - অর্থের কুপ্রভাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৪৩.
বাগ্‌ধারা নির্ণয় করুন: 'কিম্ভূতকিমাকার'
  1. অপদার্থ লোক
  2. সামান্য
  3. অদ্ভুত ও কুৎসিত
  4. ঝগড়াটে স্বভাব
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অদ্ভুত ও কুৎসিত
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভুত ও কুৎসিত
ব্যাখ্যা
• 'কিম্ভূতকিমাকার' বাগ্‌ধারার অর্থ - অদ্ভুত ও কুৎসিত

অন্যদিকে,
কুঁজড়োপনা - ঝগড়াটে স্বভাব।
কেউকেটা - সামান্য।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
৩,০৪৪.
শব্দের আভিধানিক অর্থকে কী বলে?
  1. ক) লক্ষ্যার্থ
  2. খ) সরলার্থ
  3. গ) গৌণার্থ
  4. ঘ) বাচ্যার্থ
সঠিক উত্তর:
ঘ) বাচ্যার্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাচ্যার্থ
ব্যাখ্যা
বাচ্যার্থ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাচ্য+অর্থ
অর্থ: শব্দের স্বাভাবিক অর্থ, মুখ্য অর্থ, অভিহিত অর্থ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,০৪৫.
'ঈষৎ কম্পিত' এর এক কথায় প্রকাশ কী?
  1. কম্পিত
  2. কম্পন
  3. আধুত
  4. স্পন্দিত
সঠিক উত্তর:
আধুত
উত্তর
সঠিক উত্তর:
আধুত
ব্যাখ্যা

• "ইষৎ কম্পিত" এর এক কথায় প্রকাশ — 'আধুত'।

অনুরূপ কিছু এক কথায় প্রকাশ:
• "ইষৎ রক্তবর্ণ" — 'আরক্ত'।
• 'ইষৎ উষ্ণ' - 'কবোষ্ণ'।
• ঈষৎ নীলবর্ণ - নীলাভ

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানা, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩,০৪৬.
'Eclipse' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সূর্যগ্রহণ
  2. চন্দ্রগ্রহণ
  3. বলয়গ্রাস
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• 'Eclipse'- সূর্যগ্রহণ, বলয়গ্রাস, চন্দ্রগ্রহণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Appendix' - পরিশিষ্ট।
• ‘Gazette’ - ঘোষণাপত্র।
• ‘Idealism’ - ভাববাদ।
• ‘Idiom’ - বাগধারা।
• ‘Utterance’ - উক্তি/বচন। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
৩,০৪৭.
'তার দুই হাতেই আংটি' বাক্যে 'হাতেই' শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে?
  1. ক) দক্ষতা
  2. খ) প্রাচুর্যতা
  3. গ) আঙ্গুল
  4. ঘ) কর্তৃত্ব
সঠিক উত্তর:
গ) আঙ্গুল
উত্তর
সঠিক উত্তর:
গ) আঙ্গুল
ব্যাখ্যা
"তার দুই হাতেই আংটি" কাথাটির মাধ্যমে বুঝানো হচ্ছে যে, ব্যক্তিটির উভয় হাতের আঙুলে আংটি পরিধান করা আছে।
তাই 'তার দুই হাতেই আংটি' বাক্যে 'হাতেই' শব্দটি দ্বারা- 'আঙ্গুল' বোঝানো হয়েছে।
৩,০৪৮.
'Migration' শব্দের সঠিক অর্থ -
  1. ক) স্থান ত্যাগ
  2. খ) বদলি
  3. গ) প্রব্রাজন
  4. ঘ) প্রবঞ্চন
সঠিক উত্তর:
গ) প্রব্রাজন
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রব্রাজন
ব্যাখ্যা
- 'Migration' ইংরেজি পারিভাষিক শব্দের সঠিক উত্তর হলো: 'প্রব্রাজন'

এছাড়াও-

Minimum- এর অর্থ ক্ষুদ্রতম।
Mission- এর অর্থ মিশন।
Magazine- এর অর্থ সাময়িকী।
Mediator- এর অর্থ মধ্যস্থ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩,০৪৯.
সকল নির্বাচককে সমষ্টিগতভাবে বলা হয়-
  1. নির্বাচক
  2. ভোটারগণ
  3. নির্বাচকমণ্ডলী
  4. ভোটারমণ্ডলী
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
উত্তর
সঠিক উত্তর:
নির্বাচকমণ্ডলী
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো - গ) নির্বাচকমণ্ডলী।

অর্থ্যাৎ,
সকল নির্বাচককে একত্রে "নির্বাচকমণ্ডলী" বলা হয়।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,০৫০.
‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. বসুধা
  2. বসুমতী
  3. বিধু
  4. বিশ্ব
সঠিক উত্তর:
বিধু
উত্তর
সঠিক উত্তর:
বিধু
ব্যাখ্যা
• ‘পৃথিবী’ শব্দের প্রতিশব্দ নয় - বিধু
- 'বিধু', ‘চাঁদ’ শব্দের প্রতিশব্দ।

‘পৃথিবী’ শব্দের আরো কিছু প্রতিশব্দ:
- জগৎ, ভুবন, সংসার, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,০৫১.
"তার _______ ছিল শিক্ষা অর্জন, তাই বিশ্ববিদ্যালয়ের _______ যাত্রা করল।" - বাক্যটির শূন্যস্থানে যথার্থ শব্দদ্বয় যথাক্রমে - 
  1. উদ্দেশ্য, উদ্দেশ্য
  2. উদ্দেশে, উদ্দেশে
  3. উদ্দেশ্য, উদ্দেশে
  4. উদ্দেশে, উদ্দেশ্য
সঠিক উত্তর:
উদ্দেশ্য, উদ্দেশে
উত্তর
সঠিক উত্তর:
উদ্দেশ্য, উদ্দেশে
ব্যাখ্যা

সঠিক উত্তর: গ) উদ্দেশ্য, উদ্দেশে।

পূর্ণ বাক্য:
"তার উদ্দেশ্য ছিল শিক্ষা অর্জন, তাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করল।"

ব্যাখ্যা:
তার উদ্দেশ্য ছিল শিক্ষা অর্জন;
- এখানে “উদ্দেশ্য” একটি বিশেষ্য (noun)।
অর্থ: লক্ষ্য, উদ্দেশ্য, goal/purpose। “ছিল” ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বসে।

তাই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাত্রা করল।
- এখানে “উদ্দেশে” একটি অব্যয়।
অর্থ: - এর উদ্দেশ্যে, - এর লক্ষ্যে। “যাত্রা করল” ক্রিয়ার সঙ্গে গতি/উদ্দেশ্য বোঝাতে “উদ্দেশে” বসে।

সুতরাং, যথার্থ শব্দদ্বয়: উদ্দেশ্য (বিশেষ্য) + উদ্দেশে (অব্যয়)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,০৫২.
অন্ধকারের প্রতিশব্দ কি?
  1. ক) অগ্নি
  2. খ) পাবক
  3. গ) চিকুর
  4. ঘ) তিমির
সঠিক উত্তর:
ঘ) তিমির
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিমির
ব্যাখ্যা
• অন্ধকার এর প্রতিশব্দ: আঁধার, আঁধারি, তিমির, তমিস্র, তম, শর্বর, নভাক প্রভৃতি।

অগ্নি - অনল, পাবক, আগুন, বিশ্বপা, সর্বভুক, পাবক, কৃশানু, জগন্নু প্রভৃতি।

• 'চিকুর' - চুল এর প্রতিশব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩,০৫৩.
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দন্তী
  2. বারণ
  3. পিল
  4. বাজী
সঠিক উত্তর:
বাজী
উত্তর
সঠিক উত্তর:
বাজী
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০৫৪.
'হাতি'  শব্দের সমার্থক শব্দ - 
  1. বারণ
  2. অশ্ম
  3. অশ্ব
  4. প্রস্তর
সঠিক উত্তর:
বারণ
উত্তর
সঠিক উত্তর:
বারণ
ব্যাখ্যা

'হাতি' শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
'পাথর' শব্দের সমার্থক শব্দ:
- পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ম, কঙ্কর।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০৫৫.
‘প্রাচ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) পাশ্চাত্য
  2. খ) প্রতীচ্য
  3. গ) উন্নত
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা

‘প্রাচ্য’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘পাশ্চাত্য’ ও ‘প্রতীচ্য’ উভয়টিই হয়।
সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩,০৫৬.
'সন্নিকৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অবসন্নিকৃষ্ট 
  2. দুরকৃষ্ট 
  3. বিপ্রকীর্ণ 
  4. বিপ্রকৃষ্ট
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
বিপ্রকৃষ্ট
ব্যাখ্যা

• 'সন্নিকৃষ্ট' অর্থ- নিকটে আগত, নিকটবর্তী। 
• 'বিপ্রকৃষ্ট' অর্থ- বিপরীত দিকে আকৃষ্ট, দূরবর্তী। 

• 'সন্নিকৃষ্ট' শব্দের বিপরীতার্থক শব্দ- বিপ্রকৃষ্ট। 

এরূপ কিছু বিপরীতার্থক শব্দ হলো-
সাবালিকা - নাবালিকা। 
সাম্প্রদায়িক - অসাম্প্রদায়িক। 
সাহসিকতা - ভীরুতা। 
সুখী - দুখী, অসুখী। 
সুষম - অসম। 
শৌখিন - পেশাদার। 
সৌরমাস - চান্দ্রমাস। 
স্থলভাগ - জলতাগ। 
স্বমত - পরমত। 
স্বাভাবিক - অস্বাভাবিক। 
সুগম - সুর্গম। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৩,০৫৭.
‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সায়র
  2. দন্তী
  3. ভুজগ
  4. ভুজঙ্গ
সঠিক উত্তর:
দন্তী
উত্তর
সঠিক উত্তর:
দন্তী
ব্যাখ্যা
'হাতি' শব্দের সমার্থক:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।

অন্যদিকে,
'সাপ' শব্দের সমার্থক:
- সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।

'সমুদ্র' শব্দের সমার্থক:
- সাগর, সিন্ধু, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার, বারিধি, রত্নাকর, নীলাম্বু, পয়োধি ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩,০৫৮.
'Certified' এর বাংলা পরিভাষা -
  1. সংলগ্ন
  2. সত্যায়ন
  3. সত্যায়িত
  4. প্রত্যয়িত
সঠিক উত্তর:
প্রত্যয়িত
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়িত
ব্যাখ্যা

• 'Certified' এর বাংলা পরিভাষা - প্রত্যয়িত

অন্যদিকে,
Attested - সত্যায়িত।
Attestation - সত্যায়ন, প্রত্যয়ন।
Attached - সংলগ্ন।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

৩,০৫৯.
'Appendix' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সূচিপত্র
  2. পাণ্ডুলিপি
  3. ঘোষণাপত্র
  4. পরিশিষ্ট
সঠিক উত্তর:
পরিশিষ্ট
উত্তর
সঠিক উত্তর:
পরিশিষ্ট
ব্যাখ্যা
• 'Appendix' শব্দের বাংলা পরিভাষা - পরিশিষ্ট।

• অন্যান্য অপশন আলোচনা:
- ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নির্ঘণ্ট, সূচিপত্র।
- ‘Manuscript’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - পাণ্ডুলিপি।
- ‘Gazette’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ঘোষণাপত্র।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- ‘Manifesto’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ইশতেহার।
- ‘Idealism’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - ভাববাদ।
- ‘Idiom’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - বাগধারা।
- ‘Pledge’ শব্দের পারিভাষিক শব্দ - বন্ধক।
- ‘Harbour’ শব্দের পারিভাষিক শব্দ - আর্জি।
- ‘Endorsement’ শব্দের পারিভাষিক শব্দ - পৃষ্ঠঙ্কন।
- ‘Stripe’ শব্দের পারিভাষিক শব্দ - রেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
৩,০৬০.
সমার্থক শব্দ জোড়া কোনটি?
  1. ক) তট, বিভব
  2. খ) গিরি, ধরা
  3. গ) সুত, ভাস্কর
  4. ঘ) দর্শন, লোচন
সঠিক উত্তর:
ঘ) দর্শন, লোচন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দর্শন, লোচন
ব্যাখ্যা
দর্শন, নেত্র, লোচন হলো নয়ন'র সমার্থক শব্দ৷ গিরি~পাহাড়, পর্বত। ধরা~পৃথিবী, ভূ,মেদিনী। সুত~ছেলে, পুত্র। রবি ~ সূর্য, ভাস্কর,দিবাকর। সৈকত~তট, কূল। বিভব~অর্থ, বিত্ত।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৩,০৬১.
Illustration এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) আলোকিত করা
  2. খ) সচিত্র
  3. গ) চিত্রকল্প
  4. ঘ) দৃষ্টান্ত
সঠিক উত্তর:
ঘ) দৃষ্টান্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দৃষ্টান্ত
ব্যাখ্যা
Illustration এর পারিভাষিক শব্দ = উদাহরণ, দৃষ্টান্ত, নিদর্শন, চিত্রণ।  

অন্যদিকে, 
illustrated = উদাহৃত, সচিত্র 
Imagery = চিত্রকল্প, প্রতিরূপসমষ্টি  
Illuminate = আলোকিত করা। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
৩,০৬২.
Rank শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পদ
  2. পদমর্যাদা
  3. মাত্রা
  4. উচ্চতা
সঠিক উত্তর:
পদমর্যাদা
উত্তর
সঠিক উত্তর:
পদমর্যাদা
ব্যাখ্যা
• 'Rank' এর বাংলা পরিভাষা - পদমর্যাদা

এছাড়া,
‘Post’ এর বাংলা পারিভাষিক শব্দ - পদ।
‘Degree’ এর বাংলা পারিভাষিক শব্দ - মাত্রা।
‘Height’ এর বাংলা পারিভাষিক শব্দ - উচ্চতা। 

উৎস: বাংলা একাডেমি প্রণীত প্রশাসনিক পরিভাষা।
৩,০৬৩.
‘ছয় মাস অন্তর’ এক কথায় কী বলে?
  1. ছান্দসিক
  2. ষাণ্মাসিক
  3. ষষ্টিক
  4. ষষ্ঠাংশ
  5. খ ও গ
সঠিক উত্তর:
ষাণ্মাসিক
উত্তর
সঠিক উত্তর:
ষাণ্মাসিক
ব্যাখ্যা
• ‘ছয় মাস অন্তর’ এক কথায় বলে- ষান্মাসিক।

অন্যদিকে,
• ‘ছন্দে নিপুন যিনি’ এক কথায় - ছান্দসিক।
• ‘৬০ দিনে পাকে এমন (ধান)’ এক কথায় - ষষ্টিক।
• ‘চয় ভাগের এক ভাগ’ এক কথায় - ষষ্ঠাংশ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,০৬৪.
'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার অর্থ - 
  1. দৃঢ় সংকল্প
  2. তৎক্ষণাৎ
  3. অন্ধ অনুকরণ
  4. পলায়ন করা
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
উত্তর
সঠিক উত্তর:
অন্ধ অনুকরণ
ব্যাখ্যা

• 'গড্ডলিকা প্রবাহ' বাগ্‌ধারার অর্থ - অন্ধ অনুকরণ

অন্যদিকে,
কোমর বাঁধা - দৃঢ় সংকল্প।
গরম গরম - তৎক্ষণাৎ।
গা ঢাকা দেওয়া - পলায়ন করা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

৩,০৬৫.
‘তোলা হাঁড়ি’ বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. গম্ভীর
  2. মূর্খ
  3. অকর্মণ্য
  4. নাছোড়বান্দা
  5. পেটুক মানুষ
সঠিক উত্তর:
গম্ভীর
উত্তর
সঠিক উত্তর:
গম্ভীর
ব্যাখ্যা
• ‘তোলা হাঁড়ি’ বাগ্‌ধারা অর্থ - গম্ভীর।

অন্যদিকে,
• ‘নাড়াবুনে’ অর্থ - মূর্খ।
• ‘ঠুঁটো জগন্নাথ’ অর্থ - অকর্মণ্য।
• ‘চিনে জোঁক’ অর্থ - নাছোড়বান্দা।
• ‘খুদে রাক্ষস’ অর্থ - পেটুক মানুষ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৬৬.
'আকুঞ্চন' এর বিপরীত শব্দ কি?
  1. নিকুঞ্চন
  2. বিকুঞ্চন
  3. প্রসারণ
  4. নিঃসরণ
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা

• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ প্রসারণ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

৩,০৬৭.
'নিকুঞ্জ' শব্দের অর্থ কী?
  1. ক) পাখির বাসা
  2. খ) জঙ্গল
  3. গ) বাগান
  4. ঘ) খড়ের ঘর
সঠিক উত্তর:
গ) বাগান
উত্তর
সঠিক উত্তর:
গ) বাগান
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
নিকুঞ্জ (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি-প্রত্যয়: নি +√গুন্‌জ্‌+অ (ঘঞ্‌)।
অর্থ:
- বাগান,
- বনে বা উদ্যানে লতাদি দ্বারা আবৃত যায়গা,
- লতাগৃহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩,০৬৮.
'হাতি'  শব্দের সমার্থক শব্দ - 
  1. বারণ
  2. তুরঙ্গ
  3. বাজী
  4. অশ্ব
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
বারণ
উত্তর
সঠিক উত্তর:
বারণ
ব্যাখ্যা

'হাতি'  শব্দের সমার্থক শব্দ:
- গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ, পিল।

অন্যদিকে,
‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোটক, হয়, বাজী, তুরঙ্গ।  

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০৬৯.
'বেল পাকলে কাকের কী' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. অন্তর্বেদনা
  2. দীর্ঘসূত্রতা
  3. আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
  4. বুড়ো বয়সে অপকর্ম করা
সঠিক উত্তর:
আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
উত্তর
সঠিক উত্তর:
আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া
ব্যাখ্যা

• 'বেল পাকলে কাকের কী' প্রবাদ প্রবচনটির অর্থ - আয়ত্ত বহির্ভূত জিনিসের আকর্ষণ না হওয়া

অন্যদিকে,
বুকের মাঝে ঢেকির পাড় - অন্তর্বেদনা।
বুড়ো শালিকের ঘাড়ে রোঁ - বুড়ো বয়সে অপকর্ম করা।
আঠারো মাসে বছর - দীর্ঘসূত্রতা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৩,০৭০.
'অদ্রি' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সোম
  2. খ) মেদিনী
  3. গ) অচল
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
গ) অচল
উত্তর
সঠিক উত্তর:
গ) অচল
ব্যাখ্যা
পর্বত শব্দটির সমার্থক শব্দ হলো অচল, অদ্রি, গিরি, পাহাড়, ভূধর, শৈল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
৩,০৭১.
নিচের কোনটি  'অশ্ব' এর সমার্থক শব্দ নয়? 
  1. বাজী 
  2. সৈয়দ 
  3. তুরঙ্গ 
  4. টাঙন 
সঠিক উত্তর:
সৈয়দ 
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সৈয়দ ঘোড়ার সমার্থক শব্দ নয়।
• সৈয়দ অর্থ- পদবিবিশেষ।

‘ঘোড়া’ শব্দের সমার্থক শব্দ:
- অশ্ব, ঘোড়া,  ঘোটক,  হয়,  বাহ, বাজী, তুরঙ্গ, মরুদ্রথ, বামী, টাঙন  ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩,০৭২.
'প্রসন্ন' এর বিপরীত শব্দ -
  1. বিবাদ
  2. বিষাদ
  3. বিষণ্ণ
  4. নিন্দিত
সঠিক উত্তর:
বিষণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
বিষণ্ণ
ব্যাখ্যা
• 'প্রসন্ন' এর বিপরীত শব্দ - বিষণ্ণ

অন্যদিকে,
- 'নন্দিত' শব্দটির বিপরীতার্থক শব্দ - নিন্দিত।
- 'হর্ষ/হরিষ' এর বিপরীত শব্দ - বিষাদ।
- 'সন্ধি' এর বিপরীত শব্দ - বিগ্রহ/বিবাদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৭৩.
"শিরে সংক্রান্তি" বাগ্‌ধারার অর্থ -
  1. একমাত্র সম্পদ
  2. সামনেই বিপদ
  3. অনিষ্টকর আত্মীয়
  4. সামান্য সংগতি
সঠিক উত্তর:
সামনেই বিপদ
উত্তর
সঠিক উত্তর:
সামনেই বিপদ
ব্যাখ্যা

• "শিরে সংক্রান্তি" বাগ্‌ধারার অর্থ - সামনেই বিপদ

অন্যদিকে,
সবেধন নীলমণি - একমাত্র সম্পদ।
শকুনি মামা - অনিষ্টকর আত্মীয়।
লোটাকম্বল - সামান্য সংগতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,০৭৪.
'Lease' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. জামানত
  2. পাট্টা
  3. আমানত
  4. বন্ধক
সঠিক উত্তর:
পাট্টা
উত্তর
সঠিক উত্তর:
পাট্টা
ব্যাখ্যা
• 'Lease' এর বাংলা পরিভাষা — ইজারা, পাট্টা।

আরো কয়েকটি বাংলা পরিভাষা:
• 'Incumbent' এর বাংলা পরিভাষা: 'পদধারী'।
• 'Assailant'- এর বাংলা পরিভাষা 'আক্রমণকারী', 
• 'Evaluation'- এর বাংলা পরিভাষা: 'মূল্যায়ন', 
• 'Arsenal'- এর বাংলা পরিভাষা: 'অস্ত্রাগার'। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
৩,০৭৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) পদ্ম : শতদল
  2. খ) বৃক্ষ : দ্রুম
  3. গ) আলো : ময়ূখ
  4. ঘ) সমুদ্র : জলদ
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র : জলদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুদ্র : জলদ
ব্যাখ্যা
সমুদ্র শব্দের প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু। অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ। [সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী]
৩,০৭৬.
নিচের কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?
  1. ক্ষিতি
  2. মর্ত্য
  3. ধরণী
  4. অচল
সঠিক উত্তর:
অচল
উত্তর
সঠিক উত্তর:
অচল
ব্যাখ্যা
'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ:
- জগৎ, ভুবন, সংসার, বিশ্ব, ধরা, ধরণী, ধরিত্রী, বসুমতী, বসুন্ধরা, পৃথ্বী, দুনিয়া, ভূ, ভূমণ্ডল, মর্ত্য, বসুধা, অবনী, মহী, মেদিনী, ক্ষিতি

অন্যদিকে,
'পাহাড়' এর সমার্থক শব্দ:
- পর্বত, ভূধর, অচল, অদ্রি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
৩,০৭৭.
“আশীবিষ”-এর অর্থ কী?
  1. ক) ভুজঙ্গ
  2. খ) মার্তন্ড
  3. গ) হুতাশন
  4. ঘ) মাতঙ্গ
সঠিক উত্তর:
ক) ভুজঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) ভুজঙ্গ
ব্যাখ্যা
সাপ এর সমার্থক শব্দ - সর্প, ফণী, ভুজঙ্গ, অহি, পন্নগ, নাগ, উরগ, আশীবিষ, ভুজঙ্গম, ফণাধর, বিষধর, বায়ুভুক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৩,০৭৮.
অপোগণ্ড' শব্দের অর্থ-
  1. অযোগ্য
  2. অল্পবয়স্ক
  3. অপদার্থ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান অনুসারে, 
'অপোগণ্ড' (বিশেষ্য) শব্দের অর্থ- 
- অপদার্থ,
- অল্পবয়স্ক;
- নাবালক, 
- অযোগ্য ইত্যাদি। 

আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ:
• চয়ন- সংকলন,
• শশাঙ্ক- চাঁদ,
• পেটোয়া- অনুগত,
• হরিৎ- সবুজ,
• রাতুল- লাল,
• অয়ন- পথ,
• ইত্তেফাক- সম্প্রীতি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৭৯.
'তামার বিষ'- বাগ্‌ধারাটির অর্থ কী?
  1. অর্থের কু-প্রভাব
  2. মুখে মধু অন্তরে বিষ
  3. দেখতে সুন্দর কিন্তু অকর্মা
  4. জ্ঞানহীনের বৃথা আস্ফালন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অর্থের কু-প্রভাব
উত্তর
সঠিক উত্তর:
অর্থের কু-প্রভাব
ব্যাখ্যা

• 'তামার বিষ' বাগ্‌ধারাটির অর্থ- অর্থের কুপ্রভাব
উদাহরণ - তোমাকে তামার বিষে পেয়েছে বলে মানুষকে মানুষ বলে মনে কর না। 

কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
- তালপাতার সেপাই - রুণ/ছিপছিপে।
- তীর্থের কাক - সাগ্রহে প্রতীক্ষাকারী।
- তালকানা - কান্ডজ্ঞানহীন।
- তাসের ঘর - ক্ষণস্থায়ী।
- তালগোল পাকানো - জটপাকানো।
- তিলেতিলে - ধীরে ধীরে।
- তুর্কি-নাচন - হুলুস্থুল অবস্থা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩,০৮০.
‘নিশপিশ করা’ কোন অর্থে ব্যবহৃত হয়?
  1. ক) অরুচি হওয়া
  2. খ) উসখুস করা
  3. গ) ধ্বংস করা
  4. ঘ) সংশোধন করা
সঠিক উত্তর:
খ) উসখুস করা
উত্তর
সঠিক উত্তর:
খ) উসখুস করা
ব্যাখ্যা

’নিশপিশ করা’ বাগধারাটি উসখুস করা অর্থে ব্যবহৃত হয়।
তথ্যসূত্র: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি-ড. হায়াৎ মাহমুদ

৩,০৮১.
কোন শব্দটির অর্থ 'প্রবল আগ্রহী'?
  1. উদ্‌গ্রীব
  2. চঞ্চল
  3. অস্থির
  4. অপলক
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
উদ্‌গ্রীব
উত্তর
সঠিক উত্তর:
উদ্‌গ্রীব
ব্যাখ্যা
• 'উদ্‌গ্রীব' শব্দের অর্থ - অত্যন্ত আগ্রহান্বিত, ব্যগ্র, ব্যাকুল, উৎকণ্ঠিত।

অন্যদিকে,
- 'চঞ্চল' শব্দের অর্থ - অস্থির, ছটফটে, চপল, অশান্ত।
- 'অপলক' শব্দের অর্থ - পলকহীন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩,০৮২.
'নয় ছয়' বাগ্‌ধারার সঠিক অর্থ কোনটি?
  1. ব্যর্থতা
  2. অলসতা
  3. অপচয় বা বিশৃঙ্খলা
  4. দুষ্টুমি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অপচয় বা বিশৃঙ্খলা
উত্তর
সঠিক উত্তর:
অপচয় বা বিশৃঙ্খলা
ব্যাখ্যা
• 'নয় ছয়' বাগ্‌ধারাটির অর্থ - অপচয় বা বিশৃঙ্খলা। 
বাক্য গঠন: সে বাড়ি বিক্রির টাকাগুলো নয় ছয় করে ফেলল।

আরো কয়েকটি বাগ্‌ধারা:
- 'তালপাতার সেপাই' বাগ্‌ধারার অর্থ - ছিপছিপে।
- 'নয়-ছয়' বাগ্‌ধারার অর্থ - অপব্যবহার।
- 'টাকার গরম' বাগ্‌ধারার অর্থ - বিত্তের অহংকার।
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারার অর্থ - দুর্লভ বস্তু।
- 'উড়নপেকে' বাগ্‌ধারার অর্থ - অপব্যয়ী।
- ‘নয় ছয়’ বাগ্‌ধারার অর্থ - অপব্যয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৮৩.
'বাড়ছে যা' এর এক কথায় প্রকাশ -
  1. বিবমিষা
  2. বর্ধমান
  3. বৈদিক
  4. বিবক্ষা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
বর্ধমান
ব্যাখ্যা
• 'বাড়ছে যা' এর এক কথায় প্রকাশ - বাড়ন্ত, বর্ধমান

অন্যদিকে,
বেদ সম্বন্ধীয় - বৈদিক।
বলবার ইচ্ছা - বিবক্ষা।
বমন করার ইচ্ছা - বিবমিষা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৮৪.
রুধির- শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. সন্ধ্যা
  2. কিরণ
  3. সূর্য
  4. রক্ত
সঠিক উত্তর:
রক্ত
উত্তর
সঠিক উত্তর:
রক্ত
ব্যাখ্যা
• রুধির (সংস্কৃত শব্দ)। 
- উচ্চারণ- রুধির্। 
- ব্যুৎপত্তি- √রুধ্ + ইর। 
অর্থ:
- রক্ত। 
- শোণিত।
- রক্তবর্ণ।
- কুমকুম।

• "রক্ত" সমার্থক শব্দ: শোণিত, বুধির, রাঙা, রক্তিম, লাল, রঞ্জিত, আসক্ত, অনুরক্ত, আবির।

অন্যদিকে, 
-----------------
• "কিরণ" সমার্থক শব্দ:
কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, আলোকচ্ছটা, বিভা, ভাতি।

• "সন্ধ্যা" অর্থ:
দিন ও রাতের সন্ধিক্ষণ, রাত্রির আরম্ভ, সাঁঝ (সন্ধ্যাবেলা), যুগসন্ধি, যুগের অবসান (কলির সন্ধ্যা), সকাল দুপুর ও সাঁঝের উপাসনা (ত্রিসন্ধ্যা), বেলা, পুষ্পবিশেষ (সন্ধ্যামণি)। 

• "সূর্য" সমার্থক শব্দ:
রবি, তপন, সবিতা, প্রভাকর, দিবাকর, ভাস্কর, দিনেশ, কিরণমালী, দিনমণি, দিনপতি, ভানু, আদিত্য, মার্তণ্ড, অংশুমালী, দিননাথ, উষাপতি, চিত্রভানু, দিনকর, দিবাবসু, বিভাবসু, বিভাকর। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ হামুদ।
৩,০৮৫.
'অন্ধকারে থাকা' বাগ্‌ধারার অর্থ কী?
  1. না জানার ভান করা
  2. আন্দাজে কাজ করা
  3. কিছু না জানা
  4. হতবুদ্ধি হওয়া
সঠিক উত্তর:
কিছু না জানা
উত্তর
সঠিক উত্তর:
কিছু না জানা
ব্যাখ্যা

• 'অন্ধকারে থাকা' বাগ্‌ধারার অর্থ - কিছু না জানা।
 
অন্যদিকে, 
• 'আকাশ থেকে পড়া' অর্থ- না জানার ভান করা।  
• অন্ধকারে ঢিল ছোঁড়া/মারা অর্থ- আন্দাজে কাজ করা। 
• 'আক্কেল গুড়ুম' অর্থ- হতবুদ্ধি হওয়া। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০৮৬.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. খয়ের খাঁ
  2. গোঁফ খেজুরে
  3. ঢাকের কাঠি
  4. ধামাধরা
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
উত্তর
সঠিক উত্তর:
গোঁফ খেজুরে
ব্যাখ্যা
• ‘গোঁফ খেজুরে’ বাগ্‌ধারার অর্থ- অত্যন্ত অলস।

অন্যদিকে, 
ঢাকের কাঠি - তোষামুদে।
ধামাধরা - তোষামুদে/চাটুকারিতা।
খয়ের খাঁ - তোষামোদকারী।
তেল মাখানো - তোষামোদ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৮৭.
‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শর্বরী
  2. ত্রিযামা
  3. তারকিনী
  4. তমসা
সঠিক উত্তর:
তমসা
উত্তর
সঠিক উত্তর:
তমসা
ব্যাখ্যা
• ‘রাত্রি’ শব্দের সমার্থক শব্দগুলো হলো:
নিশি, নিশা, নিশীথ, রাত্তির, রাত, রাতি, রজনী, যমিনী, ক্ষণদা, যামবতী, যামী, নিশীতিনী, নিশুতি, ত্রিযামা, নক্ত, ক্ষপা, তামসী, তারকিনী, অন্ধিকা, শর্বরী, বিভবরী।

অন্যদিকে,
• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:
তিমির, তম, নাভাক, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৮৮.
`পাঁচ সেরের সমাহার' এক কথায় প্রকাশ কি হবে?
  1. ক) পরিমেয়
  2. খ) পশুরী
  3. গ) পাঁচমিশালী
  4. ঘ) পঞ্চবটি
সঠিক উত্তর:
খ) পশুরী
উত্তর
সঠিক উত্তর:
খ) পশুরী
ব্যাখ্যা
পাঁচ সেরের সমাহার- পশুরী। 

আরো কিছু এক কথায় প্রকাশ:
- 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবিক্ষা,
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা,
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবমিষা
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবৎসা
- 'পাওয়ার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- ঈপ্সা,
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- জিগীষা,
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা,
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- লিপ্সা,
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- দিদৃক্ষা,
- 'মুক্তি লাভে/পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ- মুমুক্ষা।

উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি অভিধান।।
৩,০৮৯.
'মৃতবৎসা' শব্দটি অর্থ কি?
  1. ক) যে নারীর সন্তান জন্মে মারা যায়
  2. খ) যে নারী মৃত সন্তান জন্ম দেয়
  3. গ) যে নারী সন্তান জন্ম দিয়ে মারা যায়
  4. ঘ) যে নারীর কোনদিন সন্তান হয়নি
সঠিক উত্তর:
ক) যে নারীর সন্তান জন্মে মারা যায়
উত্তর
সঠিক উত্তর:
ক) যে নারীর সন্তান জন্মে মারা যায়
ব্যাখ্যা

নারী বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:

যে নারীর স্বামীও নেই সন্তানও নেই - অবীরা।
যে নারী শিশু সন্তানসহ বিধবা - বালপুত্রিকা।
যে নারীর সন্তান বাঁচে না - মৃতবৎসা।
যে নারীর একটি মাত্র সন্তান - কাকবন্ধ্যা।
যে নারীর স্বামী বিদেশ থাকে - প্রোষিতভর্তৃকা।
যে নারীর সন্তান হয় না - বন্ধ্যা।


উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৯০.
‘পানি’ শব্দের সমার্থক নয় কোনটি?
  1. নীর
  2. সলিল
  3. জলধি
  4. উদক
সঠিক উত্তর:
জলধি
উত্তর
সঠিক উত্তর:
জলধি
ব্যাখ্যা

জলধি ‘পানি’ শব্দের সমার্থক নয়।
- এটি সাগরের সমার্থক শব্দ। 

• 'পানি' - এর সমার্থক শব্দ: জল, নীর, উদক, সলিল, পানি, অপ, প্রানদ, তোয়, জীবন ইত্যাদি। 
অন্যদিকে,
• সাগর- এর সমার্থক শব্দ জলধি, অর্ণব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।          

৩,০৯১.
নিচের কোন বিপরীতার্থক শব্দজোড়া অশুদ্ধ?
  1. চতুর - নির্বোধ
  2. তামসিক - রাজসিক
  3. জড় - অজড়
  4. অগ্র - পশ্চাৎ
সঠিক উত্তর:
জড় - অজড়
উত্তর
সঠিক উত্তর:
জড় - অজড়
ব্যাখ্যা
• সঠিক উত্তর: গ) জড় - অজড়।

ব্যাখ্যা:
‘জড়’ শব্দের বিপরীতার্থক শব্দ ‘চেতন’, ‘অজড়’ নয়।

সঠিক বিপরীতার্থক জোড়াগুলো:
• চতুর - নির্বোধ;
• তামসিক - রাজসিক;
• অগ্র - পশ্চাৎ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩,০৯২.
‘নয় দুয়ারে দুয়ারে না ঘুরে এবার সংসারী হও’ বাক্যটিতে কী ধরনের অশুদ্ধি আছে?
  1. ক) বিভক্তি জনিত
  2. খ) বচন জনিত
  3. গ) বাগধারা জনিত
  4. ঘ) দ্বিরুক্তি জনিত
  5. ঙ) বানান জনিত
সঠিক উত্তর:
গ) বাগধারা জনিত
উত্তর
সঠিক উত্তর:
গ) বাগধারা জনিত
ব্যাখ্যা

‘নয় দুয়ারে দুয়ারে না ঘুরে এবার সংসারী হও’ বাক্যটিতে বাগধারা জনিত অশুদ্ধি আছে।
শুদ্ধ বাক্য হবে - নয়-দুয়ারি হয়ে না ঘুরে এবার সংসারী হও।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর

৩,০৯৩.
"কুম্ভীরাশ্রু" শব্দের অর্থ কী?
  1. অসম্পূর্ণ গোসল
  2. মায়াকন্না
  3. অসম্ভব ব্যাপার 
  4. উভয় সংকট 
সঠিক উত্তর:
মায়াকন্না
উত্তর
সঠিক উত্তর:
মায়াকন্না
ব্যাখ্যা

• ‘কুম্ভীরাশ্রু’ শব্দের অর্থ - মায়াকন্না।
বাক্য গঠন: কুম্ভীরাশ্রু করে লাভ নেই, চুরি করার অপরাধে চোরকে জেলে যেতে হবে।

অন্যদিকে,
কাকস্নান - অসম্পূর্ণ গোসল;
কুমিরের সন্নিপাত- অসম্ভব ব্যাপার ;
জলে কুমীর ডাঙ্গায় বাঘ - উভয় সংকট।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষাশিক্ষা - ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩,০৯৪.
‘রশ্মি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. পিঙ্গল
  2. অংশু
  3. পাবক
  4. বহ্নি
সঠিক উত্তর:
অংশু
উত্তর
সঠিক উত্তর:
অংশু
ব্যাখ্যা
• রশ্মি এর সমার্থক শব্দ:
আভা, কিরণ, আলোক, প্রভা, বিভা, অংশু ইত্যাদি।
 
অন্যদিকে,
• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, পিঙ্গল, হিমারতি, বায়ুসখা ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৯৫.
'কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।' - 'মনোহর ধাম' শব্দের অর্থ কী?
  1. সুন্দর গান
  2. তৃপ্তিদায়ক অবস্থা
  3. সুন্দর
  4. সুন্দর গৃহ
সঠিক উত্তর:
সুন্দর গৃহ
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর গৃহ
ব্যাখ্যা
• 'কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য।'
- এখানে 'মনোহর' শব্দের অর্থ - সুন্দর। 
এবং 'ধাম' শব্দের অর্থ - গৃহ। 
সুতরাং, 
'মনোহর ধাম' শব্দের অর্থ -  সুন্দর গৃহ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩,০৯৬.
'বৃক্ষ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তরু
  2. শাখী
  3. মহীরুহ
  4. কানন
সঠিক উত্তর:
কানন
উত্তর
সঠিক উত্তর:
কানন
ব্যাখ্যা
• 'বৃক্ষ' এর সমার্থক শব্দ: 
- গাছ, 
- তরু
- দ্রুম,
- শাখী,
- পাদপ,
- মহীরুহ,
- উদ্ভিদ,
- অটবি,
- বিটপী,
- পর্ণী,
- গাছপালা,
- পল্লবী ইত্যাদি 
   
অপরদিকে,
• 'বন' এর সমার্থক শব্দ: বনানী, কানন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩,০৯৭.
'কন্যা' শব্দের প্রতিশব্দ কোনটি? 
  1. ললিত 
  2. দীপ্তি 
  3. দুহিতা 
  4. তপস্বী 
সঠিক উত্তর:
দুহিতা 
উত্তর
সঠিক উত্তর:
দুহিতা 
ব্যাখ্যা

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ - দুহিতা।

 অন্যদিকে,
- ললিত অর্থ-  সুন্দর, চারু, মনোরম
- দীপ্তি অর্থ - প্রভা, আলোক।
- তপস্বী  অর্থ - সন্ন্যাসী, ঋষি।

• 'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৩,০৯৮.
'আকস্মিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. সাময়িক
  2. আবাহন
  3. চিরন্তন
  4. উন্মীলিত
সঠিক উত্তর:
চিরন্তন
উত্তর
সঠিক উত্তর:
চিরন্তন
ব্যাখ্যা

• 'আকস্মিক' এর বিপরীত শব্দ - চিরন্তন।

অন্যদিকে,
• 'বিসর্জন' এর বিপরীত শব্দ - আবাহন।
• 'সাময়িক' এর বিপরীত শব্দ - চিরায়ত।
• 'নির্মীলিত' এর বিপরীত শব্দ- 'উন্মীলিত'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩,০৯৯.
‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. তপন
  2. অকূল
  3. অভ্র
  4. অচল
সঠিক উত্তর:
তপন
উত্তর
সঠিক উত্তর:
তপন
ব্যাখ্যা
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- রবি, তপন, ভানু, ভাস্কর, আদিত্য, সবিতা, প্রভাকর, দিবাকর, বিভাবসু, দিনমণি, মার্তণ্ড, অংশুমালী, অরুণ।

অন্যদিকে, 
- ‘অচল’ শব্দের সমার্থক শব্দ - পর্বত।
- ‘অকূল’ শব্দের সমার্থক শব্দ - সমুদ্র।
- ‘অভ্র’ শব্দের সমার্থক শব্দ - মেঘ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩,১০০.
‘আক্কেলমন্ত’ বাগধারাটির অর্থ কী?
  1. ক) বিবেচনা করে এমন
  2. খ) বেখাপ্পা
  3. গ) হতভাগ্য
  4. ঘ) দুর্বল ছেলে
সঠিক উত্তর:
ক) বিবেচনা করে এমন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবেচনা করে এমন
ব্যাখ্যা
‘আক্কেলমন্ত’ বাগধারাটির অর্থ হচ্ছে বিবেচনা করে এমন, সুবিচারপূর্ণ
- বাক্য গঠন: আক্কেলমন্ত লোকের উপর ভরসা করা যায়।

• অন্যান্য অপশনের বাগধারা ও অর্থ:
আখাম্বা (বেখাপ্পা) - লোকটা একটা আখাম্বা বাঁশ নিয়ে লাফিয়ে পড়ল।
আটকপালে (হতভাগ্য) - আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?
আটাশে ছেলে (দুর্বল ছেলে) - সে তো আর আটাশে ছেলে নয় যে তোমাকে ভয় পাবে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।