বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

মোট প্রশ্ন৭,৬৪৬এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আধুনিক যুগের অন্যান্য গুরুত্বপূর্ণ লেখক

PrepBank · পাতা ৬০ / ৭৭ · ৫,৯০১৬,০০০ / ৭,৬৪৬

৫,৯০১.
'শতকরা আশি' নাটকটির রচয়িতা কে?  
  1. হুমায়ুন আহমেদ
  2. সেলিম আল দীন
  3. নুরুল মোমেন
  4. আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তর:
নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
নুরুল মোমেন
ব্যাখ্যা
• 'শতকরা আশি' নাটকটির রচয়িতা- 'নুরুল মোমেন'

• নুরুলমোমেন: 
-  নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

• তাঁর অন্যান্য বিখ্যাত নাটক:
- যদি এমন হতো, 
- নয়া খান্দান, 
- আলোছায়া, 
- আইনের অন্তরালে, 
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
৫,৯০২.
'কাশবনের কন্যা' গ্রন্থটির লেখক কে?
  1. আবুল কালাম শামসুদ্দিন
  2. শামসুদ্দীন আবুল কালাম
  3. আবুল ফজল
  4. জসীমউদ্দীন
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
উত্তর
সঠিক উত্তর:
শামসুদ্দীন আবুল কালাম
ব্যাখ্যা
• কাশবনের কন্যা:
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৫৪ সালে।
- শামসুদ্দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ দারিদ্রতা থাকলেও গ্রামেই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
- উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত চিত্রায়িত হয়েছে।
- এই উপন্যাসের চরিত্র সমূহ: সিকদার, হোসেন, জোবেদা, মেহেরজান ইত্যাদি।

-------------------------------------
• শামসুদ্দীন আবুল কালাম:
- শামসুদ্দীন আবুল কালাম ১৯২৬ খ্রিস্টাব্দের আগস্ট মাসে বরিশালের নলছিটি থানার কামদেবপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- শামসুদ্দীন বরিশাল জেলা স্কুল থেকে ম্যাট্রিক (১৯৪১), ব্রজমোহন কলেজ থেকে আই.এ (১৯৪৩) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ (১৯৪৬) পাস করেন।

তাঁর রচনাসমূহ হলো:
• গল্পগ্রন্থ:
- অনেক দিনের আশা,
- ঢেউ,
- পথ জানা নাই,
- দুই হৃদয়ের তীর,
- শাহের বানু।

• উপন্যাস:
- আলমনগরের উপকথা,
- কাশবনের কন্যা,
- কাঞ্চনমালা,
- জায়মঙ্গল,
- কাঞ্চনগ্রাম,
- পুঁই ডালিমের কাব্য।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞেসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৫,৯০৩.
কোনটি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) হরিণের হাড়
  2. খ) বিধ্বস্ত নীলিমা
  3. গ) ছায়া হরিণ
  4. ঘ) আমি অনাহারী
সঠিক উত্তর:
গ) ছায়া হরিণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ছায়া হরিণ
ব্যাখ্যা
• আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শামসুর রাহমান।
• তিনি একজন নাগরিক কবি ছিলেন।
• তিনি পুরান ঢাকার মাহুতটুলী নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।
• তাঁর পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।
• পেশায় তিনি সাংবাদিক ছিলেন।
• মুক্তিযুদ্ধকালে তিনি মজলুম আদিব (বিপন্ন লেখক) ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- আমি অনাহারী,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- আদিগন্ত নগ্ন পদধ্বনি,
- এক ধরনের অহংকার,
- শূন্যতার শোকসভা,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- প্রতিদিন ঘরহীন ঘরে,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,  
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড়,  
- স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি,
- কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে ইত্যাদি।

• 'ছায়া হরিণ' আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার ও বাংলাপিডিয়া।
৫,৯০৪.
“হারেম” ছোটগল্পের রচয়িতা কে?
  1. ক) শাহেদ আলী
  2. খ) হাসান আজিজুল হক
  3. গ) আবুল ফজল
  4. ঘ) আবু ইসহাক
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক রচিত বিখ্যাত ছোটগল্প হলো মহাপতঙ্গ, হারেম এবং জোঁক ৷ তার বিখ্যাত উপন্যাস সূর্য দীঘল বাড়ী।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।

৫,৯০৫.
‘সারেং বউ' বইটির লেখক কে?
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) মুনীর চৌধুরী
  3. গ) শহীদুল্লাহ কায়সার
  4. ঘ) শওকত ওসমান
সঠিক উত্তর:
গ) শহীদুল্লাহ কায়সার
উত্তর
সঠিক উত্তর:
গ) শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যা

- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- 'সারেং বৌ' (১৯৬২) তাঁর রচিত একটি বিখ্যাত উপন্যাস।
- বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের কথা বর্ণিত হয়েছে এই উপন্যাসে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার।

৫,৯০৬.
সুনীল গঙ্গোপাধ্যায়ের দেশবিভাগের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
  1. নীলকণ্ঠ পাখির খোঁজে
  2. কালো বরফ
  3. কেয়াপাতার নৌকো
  4. পূর্ব-পশ্চিম
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব-পশ্চিম
ব্যাখ্যা

'পূর্ব-পশ্চিম' উপন্যাস:
- পূর্ব-পশ্চিম (১৯৮৯) ১৯৪৭ সালের ভারতবর্ষের দেশবিভাগের প্রেক্ষাপটে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একটি বৃহৎ উপন্যাস।
- 'উপন্যাসটি কলকাতা থেকে ধারাবাহিকভাবে 'দেশ' পত্রিকায় প্রকাশিত হয়েছিল। 

- সাতচল্লিশের দেশভাগ আর এর ফলে দুই বাংলার হাজার হাজার পরিবারের বাপ-দাদার ভিটে ছেড়ে ভিনদেশে পাড়ি দেয়ার ঘটনা উপমহাদেশের ইতিহাসের এক নির্মম সত্য। সুনীল গঙ্গোপাধ্যায় তার বিখ্যাত ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসের দুই খণ্ডে তুলে ধরেছেন দেশবিভাগের সেই বিচ্ছেদ বেদনার কথা।

- সেইসাথে তার কালজয়ী এ উপন্যাসে উঠে এসেছে তৎকালীন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পালা বদলের গল্প। ঐতিহাসিক উপন্যাস না হয়েও ইতিহাসকে আঁকড়ে দুই বাংলার কয়েকটি পরিবারের গল্পকে কেন্দ্র করে এগিয়ে চলেছে উপন্যাসের কাহিনি। বাংলাদেশের বিক্রমপুর থেকে আমেরিকার নিউইয়র্ক জুড়ে রয়েছে এই উপন্যাসের ক্যানভাস।

--------------------
অন্যান্য অপশনে দেশবিভাগের প্রেক্ষাপটে রচিত উপন্যাস-
• অতীন বন্দ্যোপাধ্যায়ের "নীলকণ্ঠ পাখির খোঁজে"। 
• মাহমুদুল হকের "কালো বরফ"।
• এবং প্রফুল্ল রায়ের "কেয়াপাতার নৌকো"। 

উৎস: 'পূর্ব-পশ্চিম' উপন্যাস এবং বাংলাপিডিয়া। 

৫,৯০৭.
'আসাদের শার্ট' কবিতার লেখক কে?
  1. সৈয়দ শামসুল হক
  2. শামসুর রাহমান
  3. আব্দুল মান্নান সৈয়দ
  4. হাসান হাফিজুর রহমান
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• পুলিশের গুলিতে নিহত আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’।

• 'আসাদের শার্ট' কবিতা: 
- শহীদ আসাদ স্মরণে কবি শামসুর রাহমান লিখেছিলেন কালজয়ী কবিতা ‘আসাদের শার্ট’। 
- ১৯৬৯ সালের ২০ জানুয়ারি শামসুর রাহমান রচনা করেন ‘আসাদের শার্ট' কবিতাটি। 
- তাঁর লেখা ‘আসাদের শার্ট’ কবিতাটির পিছনে রয়েছে পুলিশের গুলিতে নিহত আসাদের শার্ট উঁচুতে তুলে ধরে প্রতিবাদী এক বিশাল মিছিলের মুখোমুখি হওয়া কবির তাৎক্ষণিক প্রতিক্রিয়া। 

তাতে কবি লিখেছিলেন-
''আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।’'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯০৮.
বিখ্যাত ছোটগল্প 'জোঁক'-এর রচয়িতা কে?
  1. ক) জহির রায়হান
  2. খ) সেলিম আল দীন
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
উত্তর
সঠিক উত্তর:
গ) আবু ইসহাক
ব্যাখ্যা

আবু ইসহাক (১৯২৬-২০০৩): ঔপন্যাসিক, কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-

উপন্যাসঃ

সূর্য দীঘল বাড়ি (একটি সামাজিক উপন্যাস। বিশ্বযুদ্ধ, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িক দাঙ্গা, দেশভাগ প্রভৃতি পরপর চারটি বড় ঐতিহাসিক ঘটনার পটভূমিতে রচিত হয়েছে সূর্যদীঘল বাড়ী উপন্যাস। জয়গুন এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। উপন্যাসটি ১৯৫৫ সালে প্রকাশিত এবং এটি তার প্রথম প্রকাশিত উপন্যাস।),
- পদ্মার পলিদ্বীপ (আবু ইসহাক রচিত দ্বিতীয় সামাজিক উপন্যাস। এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস।),
- জাল (তাঁর রচিত গোয়েন্দা উপন্যাস)।

গল্পগ্রন্থঃ হারেম, মহাপতঙ্গ ইত্যাদি।
ছোটগল্পঃ জোঁক
তাঁর রচিত একমাত্র নাটক - ‘জয়ধ্বনি’।
তাঁর স্মৃতিচারণমূলক রচনা ‘স্মৃতিবিচিত্রা’ প্রকাশিত হয় ২০০১ সালে।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলাপিডিয়া।

৫,৯০৯.
'ছায়াহরিণ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. আহসান হাবীব
  2. আল মাহমুদ
  3. এস ওয়াজেদ আলি
  4. ইমদাদুল হক মিলন
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা
'ছায়াহরিণ' কাব্যগ্রন্থ:
- আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ - ছায়াহরিণ।
- গ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত।
- মোট কবিতার সংখ্যা ২৪। এ কাব্যে তাঁর সমাজ-সচেতনতা প্রকাশিত।
- ঐতিহ্যাশ্রয়ী কবি এখানে বণিক সভ্যতার রুদ্র রূপ দেখেছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।

আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে ‘সারা দুপুর’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬। কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- সারাদুপুর,
- আশায় বসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯১০.
মোহাম্মদ নজিবর রহমান রচিত উপন্যাস কোনটি?
  1. রজনী
  2. নববিধান
  3. প্রেমের সমাধি 
  4. গ্রানাডার শেষ বীর
সঠিক উত্তর:
প্রেমের সমাধি 
উত্তর
সঠিক উত্তর:
প্রেমের সমাধি 
ব্যাখ্যা

• 'প্রেমের সমাধি' উপন্যাসটি রচনা করেন - মোহাম্মদ নজিবর রহমান

অন্যদিকে,
- 'গ্রানাডার শেষ বীর' ঐতিহাসিক উপন্যাসের রচয়িতা- এস ওয়াজেদ আলি। এটি ১৯৪০ সালে প্রথম প্রকাশিত হয়।
- 'রজনী' উপন্যাসটি লিখেছেন সাহিত্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
- 'নববিধান' হলো প্রখ্যাত বাঙালি লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় ও কালজয়ী বাংলা উপন্যাস।

মোহাম্মদ নজিবর রহমান:
- তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবেলতৈল এ জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত ছিলেন ঔপন্যাসিক।
- তাঁর জনপ্রিয় ও প্রথম উপন্যাস হচ্ছে আনোয়ারা। উপন্যাসটি ১৯১৪ সালে প্রকাশিত হয়।
নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
সাহিত্যে অবদানের জন্য তিনি 'সাহিত্যরত্ন' উপাধি লাভ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস:
- প্রেমের সমাধি,
- পরিণাম,
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি,
- দুনিয়া আর চাই না,
- গরীবের মেয়ে ইত্যাদি।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৯১১.
ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনের নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন কে?
  1. ক) আবু জাফর ওবায়দুল্লাহ
  2. খ) আবদুল গাফ্‌ফার চৌধুরী
  3. গ) আবু জাফর শামসুদ্দীন
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
সঠিক উত্তর:
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
ঢাকা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গনের নির্মিত প্রথম শহীদ মিনার উদ্বোধন করেন আবুল কালাম শামসুদ্দীন। 
- উদ্বোধন করা হয় ২৩শে ফেব্রুয়ারি ১৯৫২।  
- সাংবাদিক, সাহিত্যিক ও রাজনীতিবিদ আবুল কালাম শামসুদ্দীন ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অত্যন্ত প্রতিবাদী ভূমিকা পালন করেন। 
- ভাষা আন্দোলনে পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে পূর্ববঙ্গ পরিষদ থেকে তিনি পদত্যাগ করেন ১৯৫২ সালের ২২শে ফেব্রুয়ারি।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯১২.
'ঠক চাচা' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. আলালের ঘরের দুলাল
  2. মৃত্যুক্ষুধা
  3. জোহরা
  4. হাজার বছর ধরে
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা
• আলালের ঘরের দুলাল:
- প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ 'আলালের ঘরের দুলাল'।
- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- উপন্যাসটিতে দেশীয় বন্ধ্যা শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্য সভ্যতার অন্ধ অনুকরণ, সামাজিক ও সাংস্কৃতিক বিশৃঙ্খলা নিয়ে লেখক তাঁর অভিমত প্রকাশ করেছেন।
- ধনী বাবুরামের পুত্র মতিলাল কুসঙ্গে পড়ে এবং শিক্ষার ব্যাপারে পিতার অবহেলা তাকে অধঃপতনে নিয়ে যায়।
- পিতার মৃত্যুর পর মতিলাল তার বাবার প্রাপ্ত সব সম্পত্তি নষ্ট করে ফেলে।
- উপন্যাসটিতে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য চরিত্র হলো মোকাজান মিয়া বা ঠকচাচা।
- এছাড়াও চরিত্রে রয়েছে, বাবুরাম, বাবুরামের পুত্র মতিলাল, ধূর্ত উকিল বটলর, অর্থলোভী বাঞ্ছারাম, তোষামোদকারী বক্রেশ্বর ইত্যাদি।

-----------------------
• প্যারীচাঁদ মিত্র:
- তিনি ছিলেন লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম।
- তাঁর সাহিত্যিক ছন্দনাম  “টেকচাঁদ ঠাকুর”।
- ১৮২৭ সালে তিনি হিন্দু কলেজে ভর্তি হন এবং খ্যাতিমান শিক্ষক হেনরি ডিরোজিওর তত্ত্বাবধানে থেকে শিক্ষা সম্পন্ন করেন।

তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
- আলালের ঘরের দুলাল,
- মদ খাওয়া বড় দায়,
- জাত থাকার কি উপায়?,
- আধ্যাত্মিকা। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯১৩.
ভারতবর্ষে বিজ্ঞান আলোচনার পদপ্রদর্শক বলা হয় কাকে?
  1. অতুলচন্দ্র গুপ্ত
  2. অক্ষয়কুমার দত্ত
  3. বিপ্রদাশ বড়ুয়া
  4. জোশুয়া মার্শম্যান
সঠিক উত্তর:
অক্ষয়কুমার দত্ত
উত্তর
সঠিক উত্তর:
অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যা
অক্ষয়কুমার দত্ত:
- তিনি শিক্ষাবিদ, সমাজসংস্কারক ও আদি ব্রাহ্মসমাজের প্রধান কর্মীপুরুষ।
- জন্ম ১৮২০ সালের ১৫ জুলাই নবদ্বীপের পাঁচ মাইল উত্তরে, চুপী গ্রামে।
- ১৮৩৮ সালে ঈশ্বরচন্দ্র গুপ্ত-এর সঙ্গে পরিচয় হলে তিনি অক্ষয়কুমার দত্তকে সংবাদ প্রভাকর পত্রিকায় প্রবন্ধ লিখতে উৎসাহিত করেন। এ পত্রিকায় নিয়মিত লেখার সূত্রেই দেবেন্দ্রনাথ ঠাকুর-এর সঙ্গে অক্ষয়কুমার দত্তের পরিচয় হয়। ১৮৩৯ সালে ৬ অক্টোবর ‘তত্ত্ববোধিনী সভা’ প্রতিষ্ঠিত হলে ২৬ ডিসেম্বর তিনি এ সভার সভ্য হন।
- ভূগোল বাংলা ভাষায় লেখা প্রথম বিজ্ঞানবিষয়ক বই এবং এ বইয়ের মাধ্যমে অক্ষয়কুমার দত্ত বাংলা যতিচিহ্নের প্রবর্তন করেন। পদার্থবিদ্যা পরে প্রকাশিত হলেও, এটি বাংলা ভাষায় রচিত বিশুদ্ধ বিজ্ঞানের প্রথম গ্রন্থ।
- অক্ষয়কুমার দত্তকে ভারতবর্ষে বিজ্ঞান আলোচনার পদপ্রদর্শক বলা হয়।

তাঁর রচিত গ্রন্থ:
- ভূগোল,
- চারপাঠ,
- ধর্মনীতি,
- ভারতবর্ষীয় উপয়াসক-সম্প্রদায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড সৌমিত্র শেখর।
৫,৯১৪.
‘বিশ শতকের বাঙালী’ প্রবন্ধটির রচয়িতা কে?
  1. আহমদ ছফা
  2. আহমদ শরীফ
  3. আল মাহমুদ 
  4. আবুল মনসুর আহমেদ
সঠিক উত্তর:
আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
আহমদ শরীফ
ব্যাখ্যা

•'বিশ শতকের বাঙালী' প্রবন্ধটির রচয়িতা: 'আহমদ শরীফ।

• আহমদ শরীফ:
- একজন শিক্ষাবিদ, চিন্তাবিদ, লেখক এবং বাংলা সাহিত্যের অন্যতম গবেষক।
- তিনি ১৯২১ সালের ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলায় পটিয়া উপজেলায় সুচক্রদণ্ডী গ্রামে জন্ম গ্রহণ করেন।
- বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক আহমদ শরীফ।
- তাঁর বাঙালী ও বাঙলা সাহিত্য (দুখন্ড ১৯৭৮, ১৯৮৩) মধ্যযুগের বাংলা সাহিত্যের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থের মর্যাদা লাভ করেছে। এটি তাঁর শ্রেষ্ঠ রচনা।

• আহমদ শরীফ রচিত প্রবন্ধগ্রন্থ:
- বিশ শতকের বাঙালি,
- বিচিত্র চিন্তা,
- স্বদেশ অন্বেষা,
- স্বদেশ চিন্তা,
- বাঙালী ও বাঙলা সাহিত্য,
- সাহিত্য সংস্কৃতি চিন্তা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া।

৫,৯১৫.
'লোক-লোকান্তর'- কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) জীবনানন্দ দাশ
  2. খ) দ্বিজেন্দ্রলাল রায়
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
'লোক-লোকান্তর'- কাব্যগ্রন্থটির রচয়িতা- আল মাহমুদ
- এট কবির আত্মপরিচয়মূলক কবিতা। 
- কবির উল্লেখযোগ্য সনেটের মধ্যে এটি একটি। 

আল মাহমুদ
- আল মাহমুদের প্রকৃত নাম: মির আব্দুল শুকুর আল মাহমুদ।
- তাঁর প্রকাশিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সোনালী কাবিন'
-স্বাধীনতা উত্তরকালে তিনি 'দৈনিক গণকন্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন। 

আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ হলো: 
লোক লোকান্তর,
কালের কলস,
মায়াবী পর্দা দুলে উঠে,
সোনালী কাবিন,
বখতিয়ারের ঘোড়া,
পাখির কাছে ফুলের কাছে,
প্রেমের কবিতা,
আরব্য রজনীর রাজহাঁস,
অদৃষ্টবাদীদের রান্নাবান্না,
দোয়েল ও দয়িতা ইত্যাদি।


উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় উচ্চ মাধ্যমিক বাংলা ১ম পত্র। 
৫,৯১৬.
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত 'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা কে?
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) শামসুর রহমান
  3. গ) জহির রায়হান
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
• 'পলাশী থেকে ধানমন্ডি' নামক চলচ্চিত্রটির কাহিনি রচয়িতা- 'আবদুল গাফফার চৌধুরী'
- বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘পলাশী থেকে ধানমন্ডি’ চলচ্চিত্রের কাহিনি রচনা করে তিনি খ্যাতি অর্জন করেন। 
- এটি ২০০৭ সালে মুক্তি পায়।

- তবে, 'পলাশী থেকে পাকিস্তান' নামক ইতিহাস ভিত্তিক গ্রন্থটির রচয়িতা হলেন আবুল কালাম শামসুদ্দীন 

• আবদুল গাফফার চৌধুরী:
- একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
- তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
- স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
- বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্ত্রদ্বীপের উপাখ্যান।'  

• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: 
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- কৃষ্ণপক্ষ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
৫,৯১৭.
ত্রয়ী মহাকাব্য কে রচনা করেছেন?
  1. গোবিন্দচন্দ্র দাস
  2. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  3. প্যারীচাঁদ মিত্র
  4. নবীনচন্দ্র সেন
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
নবীনচন্দ্র সেন
ব্যাখ্যা
• নবীনচন্দ্র সেনের 'ত্রয়ীকাব্য':
- রৈবতক, কুরুক্ষেত্র ও প্রভাস নবীনচন্দ্রের কাব্যত্রয়ী এবং তাঁর কবিপ্রতিভার শ্রেষ্ঠ প্রকাশ।
- এগুলির নায়ক কৃষ্ণ এবং এতে যথাক্রমে কৃষ্ণের আদি, মধ্য ও অন্তলীলা বর্ণিত হয়েছে।

• নবীনচন্দ্র সেন:
- নবীনচন্দ্র সেন ছিলেন কবি। ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামের নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম।
- নবীনচন্দ্র সেন ছাত্রজীবন থেকেই নবীনচন্দ্র কবিতা রচনা শুরু করেন। প্যারীচরণ সরকার সম্পাদিত এডুকেশন গেজেটে তাঁর কবিতা প্রকাশিত হতো।
- তাঁর প্রথম কাব্যসংকলন অবকাশরঞ্জিনী প্রকাশিত হয় ১৮৭১ সালে।
- ১৮৭৫ সালে তাঁর পলাশীর যুদ্ধ মহাকাব্য প্রকাশিত হলে তিনি ব্রিটিশ সরকারের রোষানলে পড়েন।

• নবীনচন্দ্র সেনের আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ:
- আমার জীবন,
- খৃস্ট,
- ক্লিওপেট্রা, ভানুমতী,
- প্রবাসের পত্র ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯১৮.
’বেণু ও বীণা’ কাব্যগ্রন্থের লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. সত্যেন্দ্রনাথ দত্ত
  3. রবীন্দ্রনাথ ঠকুর
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত (১৮৮২-১৯২২) :
- সত্যেন্দ্রনাথ একজন কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস বর্ধমানের চুপী গ্রামে।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ  অক্ষয়কুমার দত্ত ছিলেন  তত্ত্ববোধিনী  পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন  ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন : নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর,
- হসন্তিকা,
বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, এবং সপ্তম ও ষষ্ঠ শ্রেণির চারুপাঠ।
৫,৯১৯.
'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয় একুশের কোন গানটি?
  1. ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
  2. খ) ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
  3. গ) ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না
  4. ঘ) মা গো ওরা বলে
সঠিক উত্তর:
ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
ক) আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
ব্যাখ্যা
• আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি'।গানটির রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
ভাষা আন্দোলনের প্রথম প্রকাশিত লিফলেটে এটি 'একুশের গান' শিরোনামে প্রকাশিত হয়। 
১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে সংকলনে'ও এটি প্রকাশিত হয়। 
ঢাকা কলেজের ছাত্র বান্ধবকুটির মেসনিবাসী আবদুল গাফ্‌ফার চৌধুরীর কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ ১৯৫৩ সালে রচিত হলেও সুরারোপিত হয়ে এ গান গাওয়া হয়েছে ১৯৫৪ সালের প্রভাতফেরিতে এবং এরপর থেকে নিয়মিত। এ ছাড়া একাধিক কবি লিখেছেন একুশের গান, যদিও সেগুলো প্রভাতফেরিতে গাওয়া হয়নি।

• একুশের প্রথম গান রচনা করেন ভাষাসৈনিক আ ন ম গাজীউল হক। গানটির প্রথম চরণ- ভুলবো না ভুলবো না, একুশে ফেব্রুয়ারি ভুলবো না।
- ১৯৫৩ সালের একুশে ফেব্রুয়ারি আরমানিটোলা ময়দানে আয়োজিত এক জনসভায় এ গানটি প্রথম গাওয়া হয়।
- এটা ছিলো তখনকার দিনে রাজপথের গান। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯২০.
'লোকায়ত সাহিত্য' প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা কে?
  1. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. আবু জাফর শামসুদ্দীন
  3. আব্দুল কাদির
  4. আবু জাফর ওবায়দুল্লাহ
সঠিক উত্তর:
আব্দুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল কাদির
ব্যাখ্যা
- 'লোকায়ত সাহিত্য' প্রবন্ধ গ্রন্থটির রচয়িত আব্দুল কাদির। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
- আব্দুল কাদিরের মৃত্যুর পর বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয় 'লোকায়িত সাহিত্য’।

আব্দুল কাদির:
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, গবেষক, ছান্দসিক, সম্পাদক।
- তিনি ১৯০৬ সালের ১লা জুন আড়াই সিধা গ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন।
- মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) মাধ্যমে ঢাকায় যে বুদ্ধির মুক্তি আন্দোলন সংঘটিত হয়, আব্দুল কাদির ছিলেন তার অন্যতম উদ্যোক্তা।
- তিনি সংগঠনের মুখপত্র বার্ষিক 'শিখা' (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক ছিলেন।

তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- বাংলা কাব্যের ইতিহাস: মুসলিম সাধনার ধারা,
- কবি নজরুল,
- কাজী আবদুল ওদুদ,
- লোকায়ত সাহিত্য।

তাঁর রচিত কবিতাগ্রন্থ:
- দিলরুবা ও
- উত্তর বসন্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯২১.
'দু'হাতে দুই আদিম পাথর' কার কাব্যগন্থ?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) আহসান হাবীব
  3. গ) শহীদ কাদরী
  4. ঘ) আল মাহমুদ
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
ব্যাখ্যা
'দু'হাতে দুই আদিম পাথর' কাব্যগন্থের রচয়িতা আহসান হাবীব।

- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে  জন্মগ্রহণ করেন।
- আহসান হাবিব-এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।   

আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ -
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত)
- মেঘ বলে চৈত্রে যাবো
- দু'হাতে দুই আদিম পাথর
- ছায়া হরিণ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫,৯২২.
ঘরে-বাইরে’ উপন্যাসটির বিষয়বস্তু কি?
  1. ক) সন্ত্রাসবাদ
  2. খ) স্বদেশি আন্দোলন
  3. গ) মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনি
  4. ঘ) পৌরাণিক প্রণয় কাহিনি
সঠিক উত্তর:
খ) স্বদেশি আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বদেশি আন্দোলন
ব্যাখ্যা
- চলিত ভাষায় লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস হচ্ছে ঘরে-বাইরে
- এটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• ঘরে-বাইরে উপন্যাস: 
- রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস।
- ১৯১৬ সালে উপন্যাসটি প্রকাশিত হয়।
- উপন্যাসটি স্বদেশি আন্দোলনের পটভূমিকায় রচিত।
- ঘরে-বাইরে উপন্যাসের সাথে পাশ্চাত্য ঔপন্যাসিক স্টিভেনসনের 'প্রিন্স অটো' উপন্যাসের ভাবসাদৃশ্য আছে।
- স্টিভেনসনের সেরাফিনা, অটো ও গোনড্রেমাক যথাক্রমে রবীন্দ্রনাথের বিমলা, নিখিলেশ ও সন্দীপ।
- তবে স্টিভেনসনের উপস্থাপনা ব্যঙ্গাত্মক, সমাপ্তি মিলনাত্মক কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী সকরুণ, সিরিয়াস।

• অন্যান্য অপশন:
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'চিত্রাঙ্গদা' নাটকটি পৌরাণিক প্রণয় কাহিনি অবলম্বনে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'চার অধ্যায়' উপন্যাসে সন্ত্রাসবাদের সমালোচনা করা হয়েছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের 'মালঞ্চ' উপন্যাসে মৃত্যু পথযাত্রী নারী ও তার স্বামীর কাহিনি আছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯২৩.
'স্বাগত বিদায়' কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. বুদ্ধদেব বসু
  2. আহসান হাবীব
  3. বিষ্ণু দে
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
বুদ্ধদেব বসু:    
• ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম। 
• তাকে রবীন্দ্রনাথের পর বাংলা সাহিত্যের সব্যসাচি লেখক বলা হয়। 
• ঢাকা থেকে 'প্রগতি' এবং কলকাতা থেকে 'কবিতা' পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন।   

⇒  তাঁর রচিত কবিতাগ্রন্থ: 
• বন্দীর বন্দনা,
• স্বাগত বিদায়, 
• দ্রৌপদীর শাড়ী, 
• যে আঁধারআলোর অধিক।   

⇒ উপন্যাসগ্রন্থ:  
• সানন্দা, 
• তিথিডোর, 
• নির্জন স্বাক্ষর, 
• রাত ভরে বৃষ্টি ইত্যাদি। 

⇒ প্রবন্ধগ্রন্থ:
• কালের পুতুল,
• সাহিত্যচর্চা।  

⇒ ভ্রমণ ও স্মৃতিকথা:   
• হঠাৎ আলোর ঝলকানি,
• দেশান্তর, 
• আমার ছেলেবেলা। 

⇒ নাটক: 
• মায়ামালঞ্চ ও  
• তপস্বী ও তরঙ্গিণী।    
→ ১৯৭০ সালে ভারত সরকার তাঁকে ‘পদ্মভূষণ’ পুরস্কারে ভূষিত করে। 
→ এছাড়া 'স্বাগত বিদায়' কাব্যগ্রন্থের জন্য তিনি মরণোত্তর ‘রবীন্দ্র পুরস্কার’ (১৯৭৪) লাভ করেন।  
→ ১৯৭৪ সালের ১৮ মার্চ কলকাতায় মৃত্যু হয়।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯২৪.
নিচের কোন কবির প্রভাব বিষ্ণু দে-এর কবিতায় লক্ষ্য করা যায়?
  1. টি.এস. এলিয়ট
  2. ডব্লিউ.বি. ইয়েটস
  3. পাবলো নেরুদা
  4. স্যামুয়েল টেলর কোলরিজ
সঠিক উত্তর:
টি.এস. এলিয়ট
উত্তর
সঠিক উত্তর:
টি.এস. এলিয়ট
ব্যাখ্যা
• বিষ্ণু দে
- বিষ্ণু দে ছিলেন একজন খ্যাতিমান কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- তাঁর পিতা অবিনাশচন্দ্র দে ছিলেন একজন অ্যাটর্নি।
- তিনি ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম।
- মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ বিষ্ণু দে টি.এস. এলিয়টের কবিতার দ্বারা প্রভাবিত ছিলেন।
- বিষ্ণু দে ১৯৩১ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ‘পরিচয়’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- এছাড়া তিনি ‘সাহিত্যপত্র’ নামক আরেকটি পত্রিকা প্রকাশ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস;
- চোরাবালি;
- স্মৃতি সত্তা ভবিষ্যৎ;
- সেই অন্ধকার চাই;
- নাম রেখেছি কোমল গান্ধার;
- তুমি শুধু পঁচিশে বৈশাখ।

প্রবন্ধগ্রন্থ:
- রুচি ও প্রগতি;
- সাহিত্যের ভবিষ্যৎ;
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা;

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
৫,৯২৫.
'উর্বশী ও আর্টেমিস' কাব্যগ্রন্থ কতসালে প্রকাশিত হয়?
  1. ১৯৩০ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৪৫ সালে
  4. ১৯৩২ সালে
সঠিক উত্তর:
১৯৩২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৩২ সালে
ব্যাখ্যা
উর্বশী ও আর্টেমিস:
- বিষ্ণু দে রচিত এই কাব্যগ্রন্থে দেশি ও বিদেশি মিথের প্রয়োগ আছে।
- সনাতন রোমান্টিকতার বিরোধী বিষ্ণু দে-র প্রথম কাব্যগ্রন্থ 'উর্বশী ও আর্টেমিস' প্রকাশিত হয় ১৯৩২ সালে।
- তিনি ঐতিহ্য সচেতন ব্যক্তি ছিলেন বলে আর্টেমিসের চিত্রকল্পের সঙ্গে উর্বশীর চিত্রকল্পের পাশাপাশি স্থান দিয়েছেন।
- গ্রন্থটির কয়েকটি উল্লেখযোগ্য কবিতা হলো: উর্বশী, উর্বশী ও আর্টেমিস, প্রেম, ছেদ, পলায়ন, রাত্রিশেষ ইত্যাদি।

বিষ্ণু দে: 
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী।
- ১৯০৯ সালের ১৮ জুলাই  কলকাতার পটলডাঙ্গায় জন্মগ্রহণ করেন।  
- কল্লোল সাহিত্যগোষ্ঠীর লেখক।
- 'পরিচয়' পত্রিকার সম্পাদকমন্ডলীর একজন ছিলেন।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- সাত ভাই চম্প,
- স্মৃতি সত্তা ভবিষ্যত ইত্যাদি।

অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫,৯২৬.
‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
  1. রশীদ করীম
  2. শওকত ওসমান
  3. আবু জাফর শামসুদ্দীন
  4. বলাইচাঁদ মুখোপাধ্যায়
সঠিক উত্তর:
রশীদ করীম
উত্তর
সঠিক উত্তর:
রশীদ করীম
ব্যাখ্যা
• ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা - রশীদ করীম

উত্তম পুরুষ:
- রশীদ করীমের এই উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬১ সালে।
- উপন্যাসের প্রধান চরিত্র শাকেরকে ঘিরে সেলিনা, অণিমা, শেখর, মুশতাক, সলিল, চন্দ্রা, নিহার ভাবি, শিশির এ রকম অসংখ্য চরিত্র আবর্তিত হয়েছে।
- এদের মনস্তাত্ত্বিক জটিলতায় কোথাও কোথাও শ্বাসরুদ্ধকর পরিস্থিতির উদ্ভব ঘটেছে।
- আধুনিক মননশীলতা, পরিশীলতা, আঙ্গিক, অভিজ্ঞতার নির্লিপ্ত বর্ণনায় পাঠকের পাঠতৃষ্ণার নিবারণ হয়।

রশীদ করীম:
- তিনি ১৪ই আগস্ট, ১৯২৫ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭২), একুশে পদক (১৯৮৪), লেখিকা সংঘ পুরস্কার (১৯৯১), জনকণ্ঠ পুরস্কার (২০০১) পুরস্কার লাভ করেন।
- তিনি ২০১১ সালের ২৬শে নভেম্বর মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- উত্তমপুরুষ,
- প্রসন্ন পাষাণ,
- আমার যত গ্লানি,
- সোনার পাথর বাটি,
- বড়ই নিঃসঙ্গ,
- লান্সবাক্স ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
৫,৯২৭.
'আনোয়ারা' উপন্যাসটি কার?
  1. নজিবর রহমান
  2. মীর মশাররফ
  3. হুমায়ুন আহমেদ
  4. মোজাম্মেল হক
সঠিক উত্তর:
নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
নজিবর রহমান
ব্যাখ্যা

মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন রচিত উপন্যাসঃ
- আনোয়ারা,
- প্রেমের সমাধি,
- গরিবের মেয়ে,
- মেহেরুন্নেছা ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া।

৫,৯২৮.
সেলিম আল দীন কত সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে ‘গ্রাম থিয়েটার' গড়ে তোলেন?
  1. ১৯৮৮-৮৯ সালে
  2. ১৯৮১-৮২ সালে
  3. ১৯৮৪-৮৫ সালে
  4. ১৯৮৯-৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮১-৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১-৮২ সালে
ব্যাখ্যা

• 'সেলিম আল দীন' সম্পর্কিত কিছু তথ্য:
- সেলিম আল দীন বাংলা ভাষার আধুনিককাল পর্বের অন্যতম নাট্যকার।
- ১৮ আগষ্ট, ১৯৪৯ খ্রিস্টাব্দে ফেনীর সোনাগাজীর সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন ।
- প্রকৃত নাম মঈনুদ্দিন আহমেদ।
- কর্মজীবন তিনি প্রথমে বিজ্ঞাপনী সংস্থা ‘বিটপী'তে কপিরাইটার হিসেবে চাকরি জীবন শুরু করেন এবং ১৯৭৪ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হন এবং আমৃত্যু এ বিভাগে কর্মরত ছিলেন।

- বিশেষত্ব তিনি বাংলা নাট্য সাহিত্যে এথনিক থিয়েটারের উদ্ভাবনকারী এবং ‘নাট্যাচার্য' হিসেবে খ্যাত। তাঁর শিল্পচিন্তার নাম ছিল ‘কথানাট্য'।
- সংগঠন বাংলাদেশে ‘গ্রাম থিয়েটার' এর প্রবর্তক সেলিম আল দীন।
- তিনি ১৯৮১-৮২ সালে নাট্য-নির্দেশক নাসির উদ্দীন ইউসুফকে সাথে নিয়ে সারাদেশে ‘গ্রাম থিয়েটার' গড়ে তোলেন। তিনি ‘ঢাকা থিয়েটার' এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।

 তাঁর উল্লেখযোগ্য নাটকগুলোর হলো:
- বিপরীত তমসায়' (১৯৬৯): এটি রেডিওতে প্রচারিত তাঁর প্রথম নাটক ।
- ‘ঘুম নেই' (১৯৭০): টেলিভিশনে প্রচারিত তাঁর প্রথম নাটক। 
- ‘মুনতাসির’ (১৯৮৬): নাটকটির প্রথমে নাম ছিল ‘মুনতাসির ফ্যান্টাসি'। পরবর্তীতে তিনি নাটকটি থেকে ‘ফ্যান্টাসি' অংশটুকু বাদ দিয়ে শুধু ‘মুনতাসির’ রাখেন। 
- কীত্তনখোলা,
- হরগজ, 
- হাতহদাই, 
- ধাবমান,
- জন্ডিস ও বিবিধ বেলুন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, এবং বাংলাপিডিয়া।

৫,৯২৯.
নিচের কোনটি হুমায়ুন আজাদের কাব্যগ্রন্থ নয়?
  1. ক) অলৌকিক ইস্টিমার
  2. খ) কবি অথবা দন্ডিত পুরুষ
  3. গ) জ্বলো চিতাবাঘ
  4. ঘ) আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে।
সঠিক উত্তর:
খ) কবি অথবা দন্ডিত পুরুষ
উত্তর
সঠিক উত্তর:
খ) কবি অথবা দন্ডিত পুরুষ
ব্যাখ্যা
কবি অথবা দন্ডিত পুরুষ - হুমায়ুন আজাদ রচিত উপন্যাস। তার রচিত বিখ্যাত কয়েকটি প্রবন্ধ রয়েছে। যেমন - শামসুর রাহমান : নিঃসঙ্গ শেরপা, নারী, আমার অবিশ্বাস, দ্বিতীয় লিঙ্গ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫,৯৩০.
‘জাগ্রত বাংলাদেশ’ -প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) আবুল মনসুর
  2. খ) এস. ওয়াজেদ আলী
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
ঘ) আহমদ ছফা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আহমদ ছফা
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত প্রবন্ধ হলোঃ জাগ্রত বাংলাদেশ, শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, সেই সব লেখা, উপলক্ষের লেখা, রাজনীতির লেখা, বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস, বাংলাদেশের রাজনৈতিক জটিলতা। রেফারেন্সঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য – মোহসীনা নাজিলা।
৫,৯৩১.
'তোমাকে অভিবাদন, প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. শহীদ কাদরী
  2. শামসুর রাহমান
  3. সরদার জয়েন উদ্দিন
  4. সমর সেন
সঠিক উত্তর:
শহীদ কাদরী
উত্তর
সঠিক উত্তর:
শহীদ কাদরী
ব্যাখ্যা

• 'তোমাকে অভিবাদন প্রিয়তমা' কাব্যগ্রন্থের রচয়িতা - শহীদ কাদরী

শহীদ কাদরী:
- স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় আধুনিক কবি।
- কলকাতার পার্কস্ট্রিটে ১৯৪২ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- মৃত্যুর পর তাঁর ইচ্ছে অনুসারে ঢাকাতে সমাধিস্থ করা হয়।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- উত্তরাধিকার,
- তোমাকে অভিবাদন প্রিয়তমা,
- কোথাও কোন ক্রন্দন নেই,
- আমার চুম্বনগুলো পৌছে দাও।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৫,৯৩২.
কোনটি প্রেমেন্দ্র মিত্র রচিত কাব্যগ্রন্থ?
  1. বেনামী বন্দর
  2. পুতুল ও প্রতিমা
  3. পঞ্চশর
  4. সাগর থেকে ফেরা
সঠিক উত্তর:
সাগর থেকে ফেরা
উত্তর
সঠিক উত্তর:
সাগর থেকে ফেরা
ব্যাখ্যা
প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- তিনি কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।

প্রেমেন্দ্র মিত্র রচিত কাব্যগ্রন্থ:
- সাগর থেকে ফেরা,
- হরিণ চিতা চিল,
- কখনো মেঘ ইত্যাদি।

প্রেমেন্দ্র মিত্র রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর, 
- বেনামী বন্দর, 
- পুতুল ও প্রতিমা, 
- মৃত্তিকা ইত্যাদি। 
 
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৩৩.
কোনটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গান?
  1. পাখী সব করে রব রাতি পোহাইল।
  2. মোদের গরব, মোদের আশা।
  3. ধনধান্য পুষ্প ভরা।
  4. খাঁচার ভিতর অচিন পাখি।
সঠিক উত্তর:
ধনধান্য পুষ্প ভরা।
উত্তর
সঠিক উত্তর:
ধনধান্য পুষ্প ভরা।
ব্যাখ্যা
• দ্বিজেন্দ্রলাল রায়: 
- দ্বিজেন্দ্রলাল রায় কবি, নাট্যকার, গীতিকার।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই পশ্চিমবঙ্গের  নদীয়া জেলার কৃষ্ণনগরে তাঁর জন্ম। 
- দ্বিজেন্দ্রলাল ১৯০৫ সালে কলকাতায় ‘পূর্ণিমা মিলন’ নামে একটি সাহিত্যিক সংগঠন প্রতিষ্ঠা করেন।
-  ছাত্রজীবনে তাঁর আর্য্যগাথা এবং বিলেতে থাকাকালে Lyrics of Ind (১৮৮৬) কাব্য প্রকাশিত হয়।
- ১৯০৩ সাল পর্যন্ত তিনি মূলত কাব্যই রচনা করেন এবং এ সময় পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থ বারোটি।
- ১৯০৫ সালে  বঙ্গভঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে দেশে যে গণজাগরণমূলক গান রচনার প্রচলন শুরু হয়, তাতে দ্বিজেন্দ্রলালের অবদান ছিল অসামান্য। 
- দ্বিজেন্দ্রলাল রচিত জনপ্রিয় দেশাত্মবোধক গানগুলির মধ্যে ‘বঙ্গ আমার জননী আমার’, ‘ধনধান্য পুষ্প ভরা’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- ১৯১৩ সালের ১৭ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাটকগুলো হলো:
 - তারাবাঈ,
 - প্রতাপ-সিংহ,
 - দুর্গাদাস,
 - নূরজাহান,
 - মেবার পতন,
 - সাজাহান,
 - চন্দ্রগুপ্ত,
 - সিংহলবিজয় ইত্যাদি।

দ্বিজেন্দ্রলাল রায় রচিত সামাজিক নাটকগুলো হলো:
 - পরপারে,
 - বঙ্গনারী।

অন্যদিকে,
• 'মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা!'- গানটির রচয়িতা- 'অতুলপ্রসাদ সেন'।  
• 'পাখী সব করে রব রাতি পোহাইল' - পংক্তিটির রচয়িতা মদনমোহন তর্কালঙ্কার।
• ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, 'আমার মনের মানুষেরই সনে', 'সময় গেলে সাধন হবে না' ইত্যাদি লালন শাহ এর বিখ্যাত গান।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৩৪.
'বিদীর্ণ দর্পণে মুখ' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) আহসান হাবীব
  2. খ) এমদাদুল হক
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) জসীমউদ্দীন
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দু'হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৫,৯৩৫.
সত্যেন্দ্রনাথ দত্তের বহুল প্রচলিত কবিতার নাম কি?
  1. মেথর
  2. বাবা যখন ছোট্ট ছিলেন
  3. সন্ধিক্ষণ
  4. অভ্র-আবীর
সঠিক উত্তর:
মেথর
উত্তর
সঠিক উত্তর:
মেথর
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্তের বহুল প্রচলিত কবিতার নাম 'মেথর'।

• সত্যেন্দ্রনাথ দত্ত:

- সত্যেন্দ্রনাথ দত্ত ছিলেন কবি ও ছান্দসিক।
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন।
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি।
- বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত।
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায় ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়।
- সত্যেন্দ্রনাথ একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা,
- সন্ধিক্ষণ,
- বেণু ও বীণা,
- কুহু ও কেকা,
- অভ্র আবীর,
- হসন্তিকা,
- বেলা শেষের গান,
- বিদায় আরতি,
- কাব্যসঞ্চয়ন।

• তাঁর রচিত অনুবাদকাব্য:
- তীর্থরেণু,
- মণি মঞ্জুষা।

• অন্যান্য অপশন আলোচনা:
- নির্মলেন্দু গুণ রচিত কিশোর উপন্যাস 'বাবা যখন ছোট্ট ছিলেন'।
- সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ 'অভ্র-আবীর'।

উৎস:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।
৫,৯৩৬.
'ইঁদুর' ছোটগল্পটি কে রচনা করেন?
  1. সত্যেন সেন
  2. সোমেন চন্দ
  3. সমর সেন
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
সোমেন চন্দ
উত্তর
সঠিক উত্তর:
সোমেন চন্দ
ব্যাখ্যা
'ইঁদুর' ছোটগল্প:
- সোমেন চন্দ রচিত একটি ছোটগল্প।
- জীবনের পরতে পরতে বাস্তবতার অনুশীলন যে আমরা প্রতিনিয়ত করে চলেছি , আমাদের শাণিত বোধ যেখানে আটপৌড়ে সেখানে একটি ইঁদুরের সংগ্রাম মানুষের বিরুদ্ধে।
- এই পটভূমিতে ইঁদুর একটি অসাধারন গল্প যার থেকে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ কথাসাহিত্য রচনার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন।

সোমেন চন্দ:
- তিনি ছিলেন রাজনৈতিক কর্মী ও সাহিত্যিক।
- তাঁর পূর্ণ নাম সোমেন্দ্র কুমার চন্দ।
- ফ্যাসিবাদ সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন।
- তাঁর বিখ্যাত গল্প ‘ইঁদুর’ পৃথিবীর বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৩৭.
'চন্দ্রদ্বীপের উপাখ্যান' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শামসুদ্দীন আবুল কালাম
  2. খ) আবুল কালাম শামসুদ্দীন
  3. গ) আবদুল গাফফার চৌধুরী
  4. ঘ) আবু জাফর শামসুদ্দীন
সঠিক উত্তর:
গ) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
• আবদুল গাফফার চৌধুরী:
- একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক।
- তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা।
- স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন।
- বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক আবদুল গাফফার চৌধুরীর জন্ম ১২ ডিসেম্বর, ১৯৩৪ খ্রিষ্টাব্দে ।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ 'ডানপিটা শওকত'।
- তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ 'কৃষ্ণপক্ষ'। 
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস গ্রন্থের নাম 'চন্দ্রদ্বীপের উপাখ্যান।'  

• তাঁর প্রকাশিত গ্রন্থসমূহ: 
- পলাশী থেকে ধানমণ্ডি (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক একটি চলচ্চিত্রের কাহিনী)।
- চন্দ্রদ্বীপের উপাখ্যান,
- নাম না জানা ভোর,
- নীল যমুনা,
- শেষ রজনীর চাঁদ,
- কৃষ্ণপক্ষ,
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর,
- ডানপিটে শওকত,
- বাংলাদেশ কথা কয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া। 
৫,৯৩৮.
বিহারীলাল চক্রবর্তী রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ কোনটি?
  1. বঙ্গসুন্দরী
  2. সঙ্গীত শতক
  3. স্বপ্নদর্শন
  4. সারদামঙ্গল
সঠিক উত্তর:
সারদামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
সারদামঙ্গল
ব্যাখ্যা
'সারদামঙ্গল' কাব্যগ্রন্থ:
- বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ ‘সারদামঙ্গল' ১৮৭৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত।
- এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত।
- কাব্যের প্রথম সর্গে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, দ্বিতীয় সর্গে হারানো আনন্দ লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, তৃতীয় সর্গে কবিচিত্তের দ্বন্দ্ব, চতুর্থ সর্গে হিমালয়ের উদার প্রশান্তির মধ্যে কবিচিত্তের আশ্বাস লাভ, পঞ্চম সর্গে হিমালয়ের পুণ্যভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র পাওয়া যায়।
- ‘সারদামঙ্গল' কাব্য সম্পূর্ণরূপে জীবনরহিত, বিশেষ সৌন্দর্যধ্যান।

বিহারীলাল চক্রবর্তী:
- বিহারীলাল চক্রবর্তী আধুনিক বাংলা গীতিকবিতার অন্যতম পুরোধা এবং রবীন্দ্রনাথের কাব্যগুরু হিসেবে পরিচত।
- বাংলা গীতিকবিতার জনক হিসেবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি আধুনিক বাংলা গীতিকাব্যের প্রথম ও প্রধান কবি।

বিহারীলাল চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নদর্শন,
- সঙ্গীত শতক,
- বঙ্গসুন্দরী,
- নিসর্গ সন্দর্শন,
- বন্ধু বিয়োগ,
- সারদা মঙ্গল,
- প্রেম প্রবাহিনী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৩৯.
’অরণ্য নীলিমা’ উন্যাসটি কে রচনা করেন?
  1. হুমায়ুন আহমেদ
  2. আহসান হাবীব
  3. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  4. আহমদ শরীফ
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা
’অরণ্য নীলিমা’ উন্যাসটি রচনা করেন- আহসান হাবীব।

• আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
-  ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।
-  তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ রাত্রিশেষে (১৯৪৭)।

• তাঁর দুটি বিশিষ্ট  উপন্যাস হলো:
- অরণ্য নীলিমা (১৯৬০);
- রাণী খালের সাঁকো (১৯৬৫)। 

• আহসান হাবীব রচিত  কাব্যগ্রন্থ-
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- ছায়া হরিণ,
- আশায় বাসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৪০.
‘হাসু ও মায়মুন’ চরিত্র দুটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. লালসালু
  2. পদ্মানদীর মাঝি
  3. সূর্য দীঘল বাড়ী
  4. হাজার বছর ধরে 
সঠিক উত্তর:
সূর্য দীঘল বাড়ী
উত্তর
সঠিক উত্তর:
সূর্য দীঘল বাড়ী
ব্যাখ্যা

• 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাস সম্পর্কিত তথ্য:
- আবু ইসহাকের প্রথম উপন্যাস 'সূর্য দীঘল বাড়ী' প্রকাশিত হয় ১৯৫৫ সালে।
- উপন্যাসটি প্রকাশিত হলে এর রচনাশৈলীও বিষয়বস্তু পাঠকদের আকৃষ্ট করে।
- স্বামী পরিত্যক্তা জয়গুনের দু-সন্তানকে নিয়ে বেঁচে থাকার সংগ্রাম উপন্যাসের মূল বিষয়বস্তু।
- 'সূর্য দীঘল বাড়ী' উপন্যাসটি চলচ্চিত্রায়ন এবং একাধিক বিদেশি ভাষায় অনূদিত হয়।

উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: 
- জয়গুণ, হাসু, মায়মুন, শফি, ডা. রমেশ চক্রবর্তী, মোড়ল গদু।

• উপন্যাসটির অংশবিশেষ:
পাশাপাশি পিঁড়ে বিছিয়ে বসে দুটি ভাইবোন—হাসু ও মায়মুন। জয়গুন পান্তা বেড়ে ছেলে ও মেয়ের সামনে দুটো থালা এগিয়ে দিয়ে নিজেও একটা নিয়ে বসে। মায়মুন আড়চোখে হাসুর থালার দিকে চায়। রোজ সে এমনি চেয়ে দেখে। রোজই হাসুকে বেশী করে খেতে দেয় মা। কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস তার হয় না। জয়গুন বুঝতে পেরে নিজের পাতের একমুঠো ভাত দিয়ে বলে—বিছমিল্লা বুইল্যা মোখে দে। দেখবি এই দুগগায়ই প্যাট ভইরা যাইব।

• উপন্যাসটির কাহিনি সংক্ষেপ:
দুর্ভিক্ষ-পীড়িত জয়গুন অন্নের সন্ধানে প্রথমে গ্রাম ছেড়ে শহরে যায়, কিন্তু নগরজীবনের নিঃস্ব, তিক্ত ও পঙ্কিল অবস্থায় টিকতে না পেরে আবার স্বগ্রামে ফিরে আসে। কিন্তু সমাজপতিদের ধর্মান্ধতা ও প্রতিহিংসার শিকার হয়ে প্রতিকারহীন নির্যাতন ও দুর্দশার মধ্যে পড়ে। লেখক দেখিয়েছেন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও গ্রামের শ্রমজীবী মানুষের আর্থিক পরিবর্তন আনতে পারেনি। দুর্ভোগ বেড়েছে।

অন্যদিকে, 
• 'পদ্মানদীর মাঝি' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- কুবের, কপিলা, মালা, ধনঞ্জয়, গণেশ, শীতলবাবু, হোসেন মিঞা ইত্যাদি।
• 'লালসালু' উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র-  মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
• "হাজার বছর ধরে" উপন্যাসের প্রধান চরিত্রগুলি হলো: মন্তু, টুনি, এবং বুড়ো মকবুল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,৯৪১.
‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ কে সম্পাদনা করেন?
  1. আবদুল গাফ্‌ফার চৌধুরী
  2. হাসান হাফিজুর রহমান
  3. জহির রায়হান
  4. হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা
- ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। 

সম্পাদক হাসান হাফিজুর রহমান ভূমিকাতে লিখেছেন—
‘ইতিহাস রচনার দায়িত্বপ্রাপ্ত হলেও এই প্রকল্প স্বাধীনতা যুদ্ধ-সংক্রান্ত দলিল ও তথ্যগুলো প্রকাশনার সিদ্ধান্ত গ্রহণ করে। এর কারণ, সমকালীন কোনও ঘটনার, বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মতো একটি যুগান্তকারী ঘটনার ইতিহাস রচনার ক্ষেত্রে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা রক্ষা করা এবং বিকৃতির সম্ভাবনা এড়িয়ে যাওয়া বস্তুত অত্যন্ত দুরূহ। এ জন্যই আমরা ইতিহাস রচনার পরিবর্তে দলিল ও তথ্য প্রকাশকেই অধিক গুরুত্বপূর্ণ মনে করেছি।’

দলিলপত্রের প্রথম খণ্ডে রয়েছে পটভূমি (১০৫-১৯৫৮), দ্বিতীয় খণ্ডেও পটভূমি (১৯৫৮-১৯৭১), তৃতীয় খণ্ডে ‘মুজিবনগর: প্রশাসন’, চতুর্থ খণ্ডে ‘মুজিবনগর: প্রবাসী বাঙালিদের তৎপরতা’, পঞ্চম খণ্ডে ‘মুজিবনগর: বেতারমাধ্যম’, ষষ্ঠ খণ্ডে ‘মুজিবনগর: গণমাধ্যম’, সপ্তম খণ্ডে ‘পাকিস্তানি দলিলপত্র: সরকারি ও বেসরকারি’, অষ্টম খণ্ডে ‘গণহত্যা, শরণার্থী শিবির ও প্রাসঙ্গিক ঘটনা’, নবম খণ্ডে ‘সশস্ত্র সংগ্রাম (১)’, দশম খণ্ডে ‘সশস্ত্র সংগ্রাম (২)’, একাদশ খণ্ডে ‘সশস্ত্র সংগ্রাম (৩)’, দ্বাদশ খণ্ডে ‘বিদেশি প্রতিক্রিয়া: ভারত’, ত্রয়োদশ খণ্ডে ‘বিদেশি প্রতিক্রিয়া: জাতিসংঘ ও বিভিন্ন রাষ্ট্র বিশ্ব জনমত’, চতুর্দশ খণ্ডে ‘বিশ্ব জনমত’, পঞ্চদশ খণ্ডে ‘সাক্ষাৎকার’, ষোড়শ খণ্ডে ‘কালপঞ্জী, গ্রন্থপঞ্জী ও নির্ঘণ্ট’ সন্নিবেশিত আছে।

দলিলপত্রের সম্পাদক হাসান হাফিজুর রহমান আরও লিখেছেন, ‘আমরা লক্ষ করেছি, এমন অনেকের কাছেই দলিল ও তথ্যাদি রয়েছে, যা তারা হাতছাড়া করতে রাজি নন। অনেকেই কিছু ছেড়েছেন, কিছু হাতে রেখে দিয়েছেন। আবার কারও কারও প্রত্যাশা- দলিলাদি পুরোনো হলে সেগুলো অনেক বেশি লাভের উৎস হয়ে উঠতে পারে। আমরা মূল দলিলের ফটোকপি রেখে অনেককেই তার মূল কপি ফেরত দিয়েছি।’

উৎস: ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র’ গ্রন্থ।
৫,৯৪২.
ব্রিটিশবিরোধী আন্দোলনের এক বিপ্লবী কৃষকনেতাকে নিয়ে লেখা-
  1. ক) পায়ের আওয়াজ পাওয়া যায়
  2. খ) একুশের গল্প
  3. গ) নূরুলদীনের সারা জীবন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) নূরুলদীনের সারা জীবন
উত্তর
সঠিক উত্তর:
গ) নূরুলদীনের সারা জীবন
ব্যাখ্যা
বাঙ্গালির মুক্তি চেতনায় উজ্জীবনমূলক নাটক ‘নূরুলদীনের সারা জীবন’ এর রচয়িতা সৈয়দ শামসুল হক। বইটি ব্রিটিশবিরোধী আন্দোলনের এক বিপ্লবী কৃষকনেতাকে নিয়ে লেখা।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৫,৯৪৩.
সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত বিখ্যাত উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৪৮ সাল
  2. ১৯৪৬ সাল
  3. ১৯৪৭ সাল
  4. ১৯৪৫ সাল
সঠিক উত্তর:
১৯৪৮ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৪৮ সাল
ব্যাখ্যা

'লালসালু' উপন্যাস: 
- সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস 'লালসালু'। এটি ১৯৪৮ সালে প্রকাশিত হয়।
- লালসালু উপন্যাসটি Tree Without Roots (১৯৬৭) নামে ইংরেজিতে অনূদিত হয়। 
- 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়। 

লালসালু উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র-
- মজিদ,
- জমিল,
- আমেন,
- খালেক ব্যাপার,
- রহিম,
- আক্কা,
- তাহেরের বাপ,
- হাসুনির মা ইত্যাদি।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত উপন্যাস: 
- কাঁদো নদী কাঁদো,
- লালসালু,
- চাঁদের অমাবস্যা।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়া।

৫,৯৪৪.
নিচের কোনটি ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের লেখকের রচনা?
  1. ক) সাদা হাওয়া
  2. খ) নয়াবসত
  3. গ) রামধনু
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
‘তিতাস একটি নদীর নাম’ সুবিখ্যাত উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। উপন্যাসটি ৪টি খণ্ডে রচিত।
• উপন্যাসটি প্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায়, ১৩৫২ বঙ্গাব্দে প্রকাশিত হয়।
• উপন্যাসটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৫৬ খ্রিষ্টাব্দে।
• এই উপন্যাসের মধ্যে অদ্বৈত মল্লবর্মণ তার ব্যক্তিগত অভিজ্ঞতা ও সুগভীর অন্তর্দৃষ্টির বলে কুমিল্লা জেলার তিতাস নামক নদীরতীরের ধীবর সমাজের কাহিনিকে তুলে ধরেছেন।

তাঁর বিখ্যাত কয়েকটি গ্রন্থের নাম:
- নয়াবসত
- রামধনু
- সাদা হাওয়া ইত্যাদি

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৪৫.
'স্বপ্নসাধ' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) হুমায়ুন আজাদ
  2. খ) কায়কোবাদ
  3. গ) গোলাম মোস্তফা
  4. ঘ) হুমায়ুন কবির
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন কবির
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হুমায়ুন কবির
ব্যাখ্যা

• হুমায়ুন কবির রাজনীতিবিদ, লেখক ও দার্শনিক ছিলেন।
• ১৯৪৫ সালে তাঁর 'নদী ও নারী' উপন্যাসটি প্রকাশিত হয় এবং একই বছর 'Men and Rivers' নামে এর একটি ইংরেজি সংস্করণও প্রকাশিত হয়।
• এ উপন্যাসে তিনি পদ্মা নদীর পরিবেশে বাঙালি মুসলমান সমাজজীবনের একটি নিখুঁত চিত্র উপস্থাপন করেছেন।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- স্বপ্নসাধ,
- সাথী ও
- অষ্টাদশী।

উৎস: বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫,৯৪৬.
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে অমিয় চক্রবর্তী রচিত কবিতার নাম কী?
  1. ক) বাংলাদেশ
  2. খ) বাংলা ছাড়ো
  3. গ) রিপোর্ট ১৯৭১
  4. ঘ) উচ্চারণগুলি শোকের
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ
ব্যাখ্যা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে অমিয় চক্রবর্তী রচিত কবিতার নাম 'বাংলাদেশ'। 
- ত্রিশের দশকের শীর্ষস্থানীয় আধুনিক কবি অমিয় চক্রবর্তী। 
- তিনি ছিলেন একজন কবি, গবেষক ও শিক্ষাবিদ।
-  অমিয় চক্রবর্তীর কাব্যগ্রন্থের সংখ্যা ১৫।
কবিতাটি নিম্নরূপ- 

 কল্যাণীর ধারাবাহী যে-মাধুরী বাংলা ভাষায়
গড়েছে আত্মীয় পল্লী, যমুনা-পদ্মার তীরে তীরে
রূপোলি জলের ধারে, আম-জাম-নারকেল ঘেরা
আমন ধানের খেতে শ্রুতিময় তারি অন্তলীন
বাণী শোনো প্রাত্যাহিক-বহু মিশ্র প্রাণের সংসারে
সেই বাংলাদেশে ছিল সহস্রের একটি কাহিনী
কোরানে পুরাণে শিল্পে, পালা-পার্বণের ঢাকে-ঢোলে
আউল বাউল নাচে; পুণ্যাহের সানাই রঞ্জিত
রোদ্দুরে আকাশতলে দেখ কারা হাটে যায়, মাঝি
পাল তোলে, তাঁতি বোনে, খড়ে-ছাওয়া ঘরের আঙনে
মাঠে ঘাটে- শ্রমসঙ্গী নানাজাতিধর্মের বসতি
চিরদিন বাংলাদেশ- (সংক্ষিপ্ত)
                     

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৪৭.
সৈয়দ মুজতবা আলীর 'জলে-ডাঙায়' গ্রন্থটি কোন ধারার?
  1. উপন্যাস
  2. প্রবন্ধ
  3. ভ্রমণকাহিনি
  4. ছোটগল্প
সঠিক উত্তর:
ভ্রমণকাহিনি
উত্তর
সঠিক উত্তর:
ভ্রমণকাহিনি
ব্যাখ্যা
• 'জলে-ডাঙায়' সৈয়দ মুজতবা আলী রচিত - ভ্রমণকাহিনি।

• সৈয়দ মুজতবা আলী:

- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল মৌলভীবাজারের উত্তরসুর গ্রামে।
- তিনি ছিলেন শিক্ষাবিদ ও সাহিত্যিক।
- সৈয়দ মুজতবা আলী 'দেশে-বিদেশে' গ্রন্থের মাধ্যমে বাংলা সাহিত্যাঙ্গনে প্রথম প্রবেশ ও প্রতিষ্ঠা লাভ করেন।
- তাঁর একটি অনবদ্য গ্রন্থ 'পূর্ব-পাকিস্তানের রাষ্ট্রভাষা'।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- ১৯৭৪ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকায় তাঁর মৃত্যু হয়।

• ভ্রমণকাহিনি:
- দেশে-বিদেশে,
- জলে-ডাঙায়;

• উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম ,
- শহর-ইয়ার;

• রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী এবং

• ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৪৮.
'দুধভাতে উৎপাত' কোন ধরনের রচনা?
  1. নাটক
  2. উপন্যাস
  3. গল্পগ্রন্থ
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা

‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ:
- আখতারুজ্জামান ইলিয়াসের গল্পগ্রন্থ 'দুধভাতে উৎপাত'। এটি ১৯৮৫ সালে প্রকাশিত হয়।
- আখতারুজ্জামান ইলিয়াসের 'দুধভাতে উৎপাত' গল্পগ্রন্থের ‘মিলির হাতে স্টেনগান’ গল্পটি মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত।

এই গল্পগ্রন্থে মোট চারটি গল্প রয়েছে। 
যথা -
মিলির হাতে স্টেনগান,
দুধভাতে উৎপাত,
পায়ের নিচে জল,
দখল।

আখতারুজ্জামান ইলিয়াস রচিত উপন্যাস:

- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।

আখতারুজ্জামান ইলিয়াস রচিত গল্পগ্রন্থ:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোঁয়ারি,
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা; ‘দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থ ও বাংলাপিডিয়া।

৫,৯৪৯.
বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায় ?
  1. ক) চবিবশ পরগনায়
  2. খ) কলকাতায়
  3. গ) বর্ধমান
  4. ঘ) চুরুলিয়া
সঠিক উত্তর:
ক) চবিবশ পরগনায়
উত্তর
সঠিক উত্তর:
ক) চবিবশ পরগনায়
ব্যাখ্যা

বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায় ছিলেন ঔপন্যাসিক,বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- বঙ্কিমচন্দ্রচট্টোপাধ্যায় চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮৯১ সালে ‘রায়বাহাদুর’ এবং ১৮৯৪ সালে ‘Companion of the Most Eminent Order of the Indian Empire’ (CMEOIE) উপাধি লাভ করেন ।
[উৎস : বাংলাপিডিয়া]

৫,৯৫০.
'গুরুদেব ও শান্তিনিকেতন’ স্মৃতিকথার রচয়িতা -
  1. প্রমথ চৌধুরী
  2. সৈয়দ মুজতবা আলী
  3. সত্যেন্দ্রনাথ দত্ত
  4. সৈয়দ ওয়ালিউল্লাহ
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
সাহিত্যকর্ম: 
- সৈয়দ মুজতবা আলীর রবীন্দ্র-সান্নিধ্য ও শান্তিনিকেতনের জীবনের সব কথা লিপিবদ্ধ আছে তাঁর ‘গুরুদেব ও শান্তিনিকেতন’ বইয়ে।
- গ্রন্থাকারে তাঁর মোট ত্রিশটি  উপন্যাস, গল্প, প্রবন্ধ ও ভ্রমণকাহিনী প্রকাশিত হয়েছে।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়্যাত-ই-ওমর খৈয়ম' গ্রন্থের ভূমিকা লেখেন। 
--------------------- 
• সৈয়দ মুজতবা আলী: 
- সৈয়দ মুজতবা আলী ১৯০৪ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- 'দেশে বিদেশে' সৈয়দ মুজতবা আলীর প্রথম গ্রন্থ।   
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনি।
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনিটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।
- সৈয়দ মুজতবা আলীর ছদ্মনাম: প্রিয়দর্শী; ওমর খৈয়াম; মুসাফির; সত্য পীর।

তাঁর রচিত গ্রন্থসমূহ:
• উপন্যাস:
- অবিশ্বাস্য,
- শবনম।

• রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী। 

• ছোটগল্প:
- চাচা-কাহিনী,
- টুনি মেম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ডেইলি স্টার বাংলা, দৈনিক জনকন্ঠ।
৫,৯৫১.
'বাঙ্গালীর ইতিহাস' প্রবন্ধ কে রচনা করেছেন?
  1. নীহাররঞ্জন রায়
  2. নীরদচন্দ্র চৌধুরী
  3. এস ওয়াজেদ আলী
  4. মুহাম্মদ আবদুল হাই
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
উত্তর
সঠিক উত্তর:
নীহাররঞ্জন রায়
ব্যাখ্যা
• নীহাররঞ্জন রায়:
- ভারতের শেষ বহুশাস্ত্রজ্ঞদের মধ্যে অন্যতম একজন।
- মানব অভিজ্ঞতার রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিকগুলির মধ্যে সমন্বয় সাধনে নীহাররঞ্জন রায় এর প্রয়াস পরিণতি লাভ করেছে তাঁর প্রধান সাহিত্যকর্ম বাঙ্গালীর ইতিহাস গ্রন্থে।

• তাঁর রচিত গ্রন্থ:
- Maurya and Sunga Art, 
- বাঙ্গালীর ইতিহাস, 
- Nationalism in India, 
- Idea and Image of Indian Art.

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৫২.
রফিক আজাদ বাংলা একাডেমি থেকে প্রকাশিত কোন পত্রিকার সম্পাদনার সাথে যুক্ত ছিলেন?
  1. শিল্পকলা 
  2. দোয়েল 
  3. ধানশালিকের দেশ
  4. উত্তরাধিকার
সঠিক উত্তর:
উত্তরাধিকার
উত্তর
সঠিক উত্তর:
উত্তরাধিকার
ব্যাখ্যা

• রফিক আজাদ:
- রফিক আজাদ টাঙ্গাইল জেলার জাহিদগঞ্জের গুণীগ্রামে জন্মগ্রহণ করেন।
- রফিক আজাদের ডাক নাম ছিল 'জীবন'।
- কর্মজীবনে তিনি সাংবাদিকতা, শিক্ষকতা ও সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন।
- বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা 'উত্তরাধিকার' পত্রিকার সম্পাদক ছিলেন।
-তাঁর বিখ্যাত কবিতা 'ভাত দে হারামজাদা'। এটি 'সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে' কাব্যগ্রন্থে সংকলিত।
- তিনি ২০১৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।

তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ:
- চুনিয়া আমার আর্কেডিয়া,
- অসম্ভবের পায়ে,
- কোনো খেদ নেই,
- হৃদয়ের কী বা দোষ,
- সীমাবদ্ধ জলে, সীমিত সবুজে,
- প্রিয় শাড়িগুলো,
- অপর অরণ্যে,
- পরিকীর্ণ পানশালা আমার স্বদেশ,
- করো অশ্রুপাত,
- পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,৯৫৩.
নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত অনুবাদ কাব্য?
  1. ক) বেলা শেষের গান
  2. খ) সবিতা
  3. গ) তীর্থরেণু
  4. ঘ) কুহ ও কেকা
সঠিক উত্তর:
গ) তীর্থরেণু
উত্তর
সঠিক উত্তর:
গ) তীর্থরেণু
ব্যাখ্যা
সত্যেন্দ্রনাথ দত্ত রচিত অনুবাদ কাব্য হচ্ছে তীর্থরেণু।

তাঁর রচিত আরো একটি অনুবাদ কাব্য হচ্ছে মণি-মঞ্জুষা।

সত্যেন্দ্রনাথ দত্ত রচিত বিখ্যাত কাব্যগুলো হল - 
- বেলা শেষের গান
- সবিতা
- কুহ ও কেকা
- বিদায় আরতি
- সন্ধিক্ষন
- বেণু ও বীণা
- হসন্তিকা
- অভ্র আবীর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৫৪.
'বেলা শেষের গান' কাব্যটির রচয়িতা-
  1. সত্যেন্দ্রনাথ দত্ত
  2. সুকান্ত ভট্টাচার্য
  3. শামসুর রাহমান
  4. সুফিয়া কামাল
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সত্যেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সত্যেন্দ্রনাথ দত্ত:
- কলকাতার নিকটবর্তী নিমতা গ্রামে ১৮৮২ সালের ১১ ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। 
- তিনি ছিলেন কবি ও ছান্দসিক। 
- পিতা রজনীনাথ দত্ত ছিলেন কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী এবং পিতামহ অক্ষয়কুমার দত্ত ছিলেন 'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক।
- সত্যেন্দ্রনাথ ছিলেন ভারতী পত্রিকাগোষ্ঠীর অন্যতম বিশিষ্ট কবি। 
-  বাংলা ভাষার নিজস্ব বাগধারা ও ধ্বনি সহযোগে নতুন ছন্দসৃষ্টি তাঁর কবিপ্রতিভার মৌলিক কীর্তি। এজন্য তিনি ‘ছন্দের জাদুকর’ ও ‘ছন্দোরাজ’ নামে সাধারণ্যে পরিচিত। 
- ১৯১৮ সালে ভারতী পত্রিকার বৈশাখ সংখ্যায়  ছন্দ সম্পর্কিত তাঁর প্রসিদ্ধ রচনা ‘ছন্দ-সরস্বতী’ প্রকাশিত হয়। 
- সত্যেন্দ্রনাথ দত্ত একাধিক ছদ্মনামে কাব্যচর্চা করতেন, যেমন নবকুমার, কবিরত্ন, অশীতিপর শর্মা, ত্রিবিক্রম বর্মণ, কলমগীর ইত্যাদি।
- ১৯২২ সালের ২৫শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যু হয়।
- তাঁর মৃত্যুর পর রচিত 'সত্যেন-প্রয়াণ' কবিতা কাজী নজরুল ইসলাম লিখেন।

• তাঁর রচিত বিখ্যাত কাব্য:
- সবিতা, 
- সন্ধিক্ষণ, 
- বেণু ও বীণা, 
- কুহু ও কেকা,
- অভ্র-আবীর, 
- হসন্তিকা,  
- বেলা শেষের গান, 
- বিদায় আরতি, 
- কাব্যসঞ্চয়ন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৫৫.
পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই-ইমতিয়াজ' খেতাবে ভূষিত হন কোন সাহিত্যিক?
  1. দাউদ হায়দার
  2. কায়কোবাদ
  3. কাজী মোতাহার হোসেন
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
উত্তর
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা
• কাজী মোতাহার হোসেন:
- কাজী মোতাহার হোসেন (১৮৯৭-১৯৮১) ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- 'শিখা' পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকায় 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠায়ও অবদান রেখেছেন।
- 'বুদ্ধির মুক্তি আন্দোলন' এর সাথে যুক্ত ছিলেন কাজী মোতাহার হোসেন।
- কাজী আবদুল ওদুদ, সৈয়দ আবুল হুসেন, আবুল ফজল প্রমুখের সহযোগিতায় ১৯২৬ সালে তিনি 'মুসলিম সাহিত্য সমাজ' প্রতিষ্ঠা করেন। কাজী মোতাহার হোসেন অল্প কিছুকাল উক্ত সংগঠনের মুখপত্র শিখা পত্রিকা সম্পাদনা করেন।
- অধ্যাপক হোসেন শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক 'সিতারা-ই-ইমতিয়াজ' খেতাবে ভূষিত হন।

তাঁর উলেখযোগ্য প্রকাশনাসমূহ হচ্ছে:
- সঞ্চয়ন,
- নজরুল কাব্য পরিচিত,
- সে পথ লক্ষ্য কর,
- সিম্পোজিয়াম গণিত শাস্ত্রের ইতিহা,
- আলোক বিজ্ঞান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৫৬.
কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত উপন্যাস?
  1. নয়নচারা
  2. উজানে মৃত্যু
  3. চাঁদের অমাবস্যা
  4. তরঙ্গভঙ্গ
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
উত্তর
সঠিক উত্তর:
চাঁদের অমাবস্যা
ব্যাখ্যা

• 'চাঁদের অমাবস্যা' উপন্যাস:
- 'চাঁদের অমাবস্যা' ১৯৬৪ সালে সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত একটি উপন্যাস।
- চাঁদের অমাবস্যায় যুবক শিক্ষকের ভয় ও আত্ম-প্রবঞ্চনার প্রতিফলনের সমাচার আঁকতে গিয়ে সৈয়দ ওয়ালীউল্লাহ মানবিক অস্তিত্ব-সংকট এবং ব্যক্তির দায় ও ভারবোধের প্রসঙ্গাদি পরিবেশন করেছেন।
- এই গ্রন্থে প্রকৃতি, রাত, চাঁদ, অন্ধকার, আলো, কুয়াশা, নদী, বাঁশির শব্দ, বাতাসের আওয়াজ; ব্যক্তির সংশয়, সারল্য, আত্মনিমগ্নতা- এইসব বিষয় ও অনুভব সারিবদ্ধভাবে হাজির হয়েছে পাঠকের সামনে।

সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,৯৫৭.
''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।'' - ড. মুহম্মদ শহীদুল্লাহ উক্তিটি কোন প্রেক্ষাপটে করেছেন?
  1. ভাষা আন্দোলন
  2. শিক্ষানীতি সংস্কার প্রসঙ্গে
  3. মুক্তিযুদ্ধ
  4. ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
ভাষা আন্দোলন
ব্যাখ্যা
ড. মুহম্মদ শহীদুল্লাহ:
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।
- তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''
- ১৯৫৯ সালে প্রকাশিত 'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' রচনা করেন ড. মুহম্মদ শহীদুল্লাহ।

তাঁর ভাষা ও সাহিত্যবিষয়ক উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভাষা ও সাহিত্য,
- বাঙ্গালা ব্যাকরণ,
- বাংলা সাহিত্যের কথা,
- বাংলা সাহিত্যের ইতিহাস ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৫৮.
'ওরা আছে বলেই' নাটকের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) মামুন রশিদ
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
গ) মামুন রশিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মামুন রশিদ
ব্যাখ্যা
ওরা আছে বলেই, গিনিপিগি, ওরা কদম আলী, মে দিবস, ইবলিশ, এখানে নোঙর, পাথর, সমতট, লেবেদফ ইত্যাদি নাটকের রচয়িতা মামুনুর রশিদ।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,৯৫৯.
কোন পত্রিকা 'কল্লোল' পত্রিকার মত একই চেতনা ও সাহিত্যবোধ নিয়ে প্রকাশিত হয়েছিল?
  1. কালিকলম
  2. পরিচয়
  3. পূর্বাশা
  4. চিত্রদর্শন
সঠিক উত্তর:
কালিকলম
উত্তর
সঠিক উত্তর:
কালিকলম
ব্যাখ্যা
⇒ ‘কালিকলম' সাহিত্য পত্রিকা:
- কলকাতা থেকে ১৯২৬ খ্রিষ্টাব্দে মাসিক ‘কালিকলম' সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র ।
- যে চেতনা ও সাহিত্যবোধ থেকে ‘কল্লোল' প্রকাশিত হয়েছিল, ‘কালিকলম’ও একই বোধ সম্পন্ন পত্রিকা ছিল। তবে পত্রিকাটি দীর্ঘায়ু হতে পারে নি। 'কল্লোল' ও ‘কালিকলমে'র লেখককুল ছিল মূলত একই।

⇒ প্রেমেন্দ্র মিত্র:
- প্রেমেন্দ্র মিত্র একাধারে কবি, কথাসাহিত্যিক, সাংবাদিক, সম্পাদক।
- প্রেমেন্দ্র মিত্রের জন্ম ১৯০৪ সালের সেপ্টেম্বর মাসে কাশিতে।
- প্রেমেন্দ্র মিত্র কল্লোল পত্রিকার একজন নিয়মিত লেখক ছিলেন।
- প্রেমেন্দ্র মিত্র কলকাতার সাউথ সাবার্বন স্কুল থেকে ম্যাট্রিক (১৯২০) পাস করে সাহিত্য-সাধনায় মনোযোগী হয়ে ওঠেন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- পঞ্চশর, 
- বেনামী বন্দর, 
- পুতুল ও প্রতিমা, 
- মৃত্তিকা ইত্যাদি।

• তাঁর রচিত উপন্যাস: 
- পাঁক, 
- কুয়াশা, 
- মিছিল, 
- উপনয়ন , 
- আগামীকাল, 
 - প্রতিশোধ, 
- প্রতিধ্বনি ফেরে, 
- অন্য এক নাম,
- পা বাড়ালেই রাস্তা ইদ্যাদি।

অন্যদিকে,
- ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক সুধীন্দ্রনাথ দত্ত।
- ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য।
- বিহারীলাল রায় সম্পাদিত পত্রিকা 'চিত্রদর্শন'।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও ড. সৌমিত্র শেখর।
৫,৯৬০.
'কয়েকটি কবিতা' কাব্যগ্রন্থের রচয়িতা-
  1. ক) সমর সেন
  2. খ) কায়কোবাদ
  3. গ) আবুল ফজল
  4. ঘ) সোমেন চন্দ
সঠিক উত্তর:
ক) সমর সেন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমর সেন
ব্যাখ্যা
সমর সেন ছিলেন একজন উল্লেখযোগ্য বাংলাভাষী স্বাধীনতা-উত্তর কালের ভারতীয় কবি এবং সাংবাদিক।তিনি বিখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেনের পৌত্র। তাঁর পাঁচটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। এগুলো হচ্ছে কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, এবং তিন পুরুষ। তাঁর রচিত গদ্যগ্রন্থ- বাবু বৃত্তান্ত।
৫,৯৬১.
কাল নিরবধি - গ্রন্থটি যার আত্মজীবনী -
  1. ক) মুস্তফা নুরুল ইসলাম
  2. খ) আনিসুজ্জামান
  3. গ) আবদুল্লাহ আবু সায়ীদ
  4. ঘ) ড. মাহবুল হক
সঠিক উত্তর:
খ) আনিসুজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
খ) আনিসুজ্জামান
ব্যাখ্যা

"কাল নিরবধি" - অধ্যাপক আনিসুজ্জামান এর আত্মজীবনী।
এতে তিনি নিজের জীবনের কথা, পরিপার্শ্বের সঙ্গে ক্রিয়া-প্রতিক্রিয়ায় তাঁর বেড়ে-ওঠা, শিক্ষাগ্রহণ ও শিক্ষাদান-পর্বের কাহিনী, ব্যক্তিজীবন, পরিবার, বন্ধুবৃত্ত, শিক্ষকমণ্ডলীর কথা বর্ণনা করেছেন।
এগুলো ছাপিয়ে বইয়ের কাহিনী পৌঁছে যায় বৃহত্তর সামাজকি-রাজনৈতিক-সাংস্কৃতিক ভূমিতে।
এই সুবাদে ফুটে ওঠে সময় ও সমাজের পরিবর্তনময়তার ছবি, কেবল ঋদ্ধবান এক অবলোকনকারীর দৃষ্টিতে নয়, মহত্বতর এক অংশীর বয়ানে, যিনি ইতহাসকে প্রত্যক্ষ করেছেন নিবিড়ভাবে তার চেয়েও গভীরভাবে চেয়েছেন ইতিহাস পাল্টে দিতে। দেশভাগপর্ব-কাল থেকে এই স্মৃতিভাস্যের শুরু, কিংবা বলা যায় তারও আগে, বঙ্গীয় মুসলিম মধ্যবিত্ত সমাজে আধুনিক শিক্ষার অভিঘাতে সৃষ্টি আলোড়ন থেকে জন্ম নেয়া আপন পারিবারিক পরিমণ্ডল থেকে কথকতার সূচনা।

৫,৯৬২.
'শতকরা আশি' নাটকটির রচয়িতা?  
  1. ক) আবু জাফর শামসুদ্দীন
  2. খ) দ্বিজেন্দলাল রায়
  3. গ) হুমায়ুন আহমেদ
  4. ঘ) নুরুল মোমেন
সঠিক উত্তর:
ঘ) নুরুল মোমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নুরুল মোমেন
ব্যাখ্যা
• 'শতকরা আশি' নাটকটির রচয়িতা- 'নুরুল মোমেন'। 

• নুরুল মোমেন: 
-  নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটক শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত। 
- ১৯৪৮ সালে তাঁর 'বহুরূপা' নামে একটি রম্যরচনা প্রকাশিত হয়। 

• তাঁর অন্যান্য বিখ্যাত নাটক:
- যদি এমন হতো, 
- নয়া খান্দান, 
- আলোছায়া, 
- আইনের অন্তরালে,  
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন। 

উৎস: বাংলাপিডিয়া।
৫,৯৬৩.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. পিঙ্গল আকাশ
  2. যাত্রা
  3. কুলায় কালস্রোেত
  4. পূর্বরাত্রি পূর্বদিন
সঠিক উত্তর:
যাত্রা
উত্তর
সঠিক উত্তর:
যাত্রা
ব্যাখ্যা
• 'যাত্রা' উপন্যাস:
- শওকত আলীর রচিত 'যাত্রা' মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। উপন্যাসটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।

- ১৯৭১ সালের ২৫মে মার্চের ভয়াল কালরাতে পাকিস্তানি বর্বর হানাদার বাহিনীর পৈশাচিক আক্রমণ থেকে প্রাণরক্ষার জন্য ঢাকাবাসীর অনিশ্চিত গন্তেব্যের দিকে ছুটে চলার কাহিনিই 'যাত্রা'।
প্রাত্যহিক দিনপঞ্জি বা ডায়েরির আদলে লেখা 'যাত্রা' উপন্যাসের কাহিনি, মার্চের শেষ সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত সময়কারের ঘটনার শিল্পরূপ।

- 'যাত্রা' উপন্যাসটির কেন্দ্রীয় চরিত্র: অধ্যাপক রায়হান।

-----------------
শওকত আলী রচিত উপন্যাস:
- পিঙ্গল আকাশ,
- যাত্রা,
- প্রদোষে প্রাকৃতজন,
- দক্ষিণায়নের দিন,
- কুলায় কালস্রোেত,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের খেপ,
- হিসাবনিকাশ,
- দলিল,
- উপরে ছাপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৬৪.
‘লালসালু’ উপন্যাসের কূটচরিত্র কোনটি?
  1. ক) মজিদ
  2. খ) হাসু
  3. গ) আক্কাস
  4. ঘ) গণেষ
সঠিক উত্তর:
ক) মজিদ
উত্তর
সঠিক উত্তর:
ক) মজিদ
ব্যাখ্যা
• 'লালসালু' উপন্যাসে কুটচরিত্র - মজিদ
• 'লালসালু' উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ।
- ধর্ম নিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থকারীদের স্বরূপ উন্মোচন এবং নারী জাগরণের প্রেক্ষাপটে সমাজচেতনা এই উপন্যাসের মূল বিষয়।
- সৈয়দ ওয়ালীউল্লাহর 'লালসালু' একটি বহুমাত্রিক ও কালোত্তীর্ণ উপন্যাস।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- মজিদ, জমিলা, আমেনা, খালেক ব্যাপারী, রহিমা, আক্কাস, তাহেরের বাপ, হাসুনির মা ইত্যাদি।
- নোয়াখালী অঞ্চল থেকে মজিদ নামের এক কূটচরিত্র গারোপাহারি অঞ্চলে গিয়ে সেই এলাকার মানুষকে ধর্মের নামে কিভাবে শোষণ করে। সেই বাস্তব চিত্র আছে উপন্যাসটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৬৫.
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য ‘রবীন্দ্র-পুরস্কার’ লাভ করেন?
  1. ইছামতী
  2. অপরাজিত
  3. আদর্শ হিন্দু হোটেল
  4. দেবযান
সঠিক উত্তর:
ইছামতী
উত্তর
সঠিক উত্তর:
ইছামতী
ব্যাখ্যা
• ‘ইছামতী’ উপন্যাসের জন্য ১৯৫১ সালে বিভূতিভূষণ মরণোত্তর ‘রবীন্দ্র-পুরস্কার’ লাভ করেন।

• 'ইছামতী' উপন্যাস:
- ‘ইছামতী’ ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- উপন্যাসটি লেখকের শেষ উপন্যাস।
- এই উপন্যাসের জন্য তিনি 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।
- ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র ভবানী বাঁড়ুয্যে কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু।

--------------------------------
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়:
- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৮৯৪ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার কাঁচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া-মুরারিপুর গ্রামে মাতুলালয়ে জন্ম।
- ১৩২৮ বঙ্গাব্দের (১৯২১) মাঘ প্রবাসীতে প্রথম গল্প ‘উপেক্ষিতা’ প্রকাশের মধ্য দিয়ে বিভূতিভূষণের সাহিত্যিক জীবন শুরু হয়।
- বাংলা কথাসাহিত্যে শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণই সর্বাপেক্ষা জনপ্রিয় সাহিত্যিকের মর্যাদা পেয়েছেন।
- হেমন্তকুমার গুপ্তের সঙ্গে যৌথভাবে তিনি দীপক (১৯৩২) পত্রিকা সম্পাদনা করেন।

তাঁর সাহিত্যকর্মগুলো হলো:
• উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- ইছামতী,
- দৃষ্টি প্রদীপ ইত্যাদি।

• ছোটগল্প:
- মেঘমল্লার,
- মৌরীফুল,
- যাত্রাবদল,
- কিন্নরদল ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৬৬.
'আঞ্চলিক ভাষার অভিধান' গ্রন্থটি কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়?
  1. ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  4. মনোএল দা আস্‌সুম্পসাঁউ
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
ব্যাখ্যা
• "আঞ্চলিক ভাষার অভিধান":
- 'আঞ্চলিক ভাষার অভিধান' বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপভাষার একটি সংকলন গ্রন্থ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্‌র সম্পাদনায় ১৯৬৫ সালে এটি প্রথম প্রকাশিত হয়। বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের সংকলন-জাতীয় গ্রন্থ এটিই প্রথম।

- ১৯৪৭ সালে দেশভাগের পর বাংলাদেশের আঞ্চলিক ভাষাসমূহের একটি সংকলন প্রকাশ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয় এবং এ উদ্দেশ্যে বাংলা একাডেমির তত্ত্বাবধানে তিন খণ্ডে সমাপ্য একটি অভিধান প্রণয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

- ১৯৫৮ সালের প্রথম দিকে এ প্রকল্পের কাজ শুরু হয়। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, উচ্চ বিদ্যালয়, সাময়িক পত্রিকা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিকট আবেদনপত্র প্রেরণের মাধ্যমে শব্দ সংগ্রহ করা হয়। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা, খুলনা, পাবনা, সিলেট, চট্টগ্রাম, ফরিদপুর, রংপুর, যশোর, বাখেরগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, দিনাজপুর, নোয়াখালী, পার্বত্য চট্টগ্রাম ও করাচি অঞ্চল থেকে ৪৫৩ জন সংগ্রাহকের মাধ্যমে মোট ১,৬৬,২৪৬টি আঞ্চলিক শব্দ সংগৃহীত হয়। সংশোধন ও বিচার-বিবেচনার পর এ থেকে প্রায় পঁচাত্তর হাজারের মতো শব্দ সংকলনের জন্য গৃহীত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৫,৯৬৭.
'আশায় বসতি' কোন কবির রচনা ?
  1. ক) ফররুখ আহমদ
  2. খ) আহসান হাবীব
  3. গ) আবুল হোসেন
  4. ঘ) সৈয়দ আলী আহসান
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
খ) আহসান হাবীব
ব্যাখ্যা
কবি আহসান হাবীব ছিলেন পেশায় সাংবাদিক। তার রচিত উপন্যাস- অরন্য নীলিমা, রাণী খালের সাঁকো। কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়া হরিন, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দু’হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ। তার রচিত শিশুতোষ গ্রন্থ- বৃষ্টিপড়ে টাপুর টুপুর, ছুটির দিন দুপুরে, ছোটদের পাকিস্তান ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
৫,৯৬৮.
কোনটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত ঐতিহাসিক নাটক?
  1. কৃষ্ণকুমারী
  2. প্রায়শ্চিত্ত
  3. রক্তাক্ত প্রান্তর
  4. সাজাহান 
সঠিক উত্তর:
সাজাহান 
উত্তর
সঠিক উত্তর:
সাজাহান 
ব্যাখ্যা

সাজাহান দ্বিজেন্দ্রলাল রায় রচিত একটি ঐতিহাসিক নাটক। 

সাজাহান:
- সাজাহান নাটকের রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। 
- এর প্রকাশকাল ১৯০৯ সালে। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক হিসেবে গণ্য।
- সাজাহান নাটকের বিষয়বস্তু ছিলো মোগল সম্রাট সাজাহানের জীবন কাহিনি। 
- উল্লেখযোগ্য গান: ‘ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’, যা নাটকের অংশ।

দ্বিজেন্দ্রলাল রায়
- জন্ম: ১৯ জুলাই ১৮৬৩, নদীয়া জেলার কৃষ্ণনগরে।
- বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক।
- বাংলা নাটকে প্রথম দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টি করেছেন।

নাটকসমূহ:
- ঐতিহাসিক নাটক: সাজাহান, মেবার পতন, নূরজাহান, প্রতাপসিংহ, তারাবাঈ, সিংহল বিজয়, তাপসী
- রোমান্টিক নাটক: সীতা, ভীষ্ম, সোহরাব-রুস্তম
- সামাজিক নাটক: পরপারে, বঙ্গনারী।

অন্যদিকে,
- প্রায়শ্চিত্ত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐতিহাসিক নাটক। 
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ও ট্রাজেডি নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত কৃষ্ণকুমারী।
- রক্তাক্ত প্রান্তর হচ্ছে মুনীর চৌধুরী রচিত একটি বিখ্যাত নাটক। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৯৬৯.
সুফিয়া কামাল রচিত প্রথম গল্পের নাম কী?
  1. ক) পিপাসা
  2. খ) কেয়ার কাঁটা
  3. গ) পদ্মরাগ
  4. ঘ) সৈনিক বধূ
সঠিক উত্তর:
ঘ) সৈনিক বধূ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈনিক বধূ
ব্যাখ্যা
সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯):
- কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন।
-  সওগাত সম্পাদক  মোহাম্মদ নাসিরউদ্দীন (১৮৮৮-১৯৯৪) ১৯২৬ সালে তাঁর প্রথম কবিতা ‘বাসন্তী’ প্রকাশ করেন।
-  বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়াকে আজীবন প্রভাবিত করেছে।
- তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০) শীর্ষক একটি সঙ্কলন উৎসর্গ করেন।
 
তার রচিত:
- প্রথম কবিতা - বাসন্তী; এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয় ১৯২৬ সালে।
- প্রথম কাব্যগ্রন্থ - সাঁঝের মায়া; এটি প্রকাশিত হয় ১৯৩৮ সালে এবং এর মুখবন্ধ লিখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।
- প্রথম গল্প - সৈনিক বধূ ; এটি বরিশালের 'তরুণ ' পত্রিকায় ১৯২৩ সালে প্রকাশিত হয়।

এছাড়া,
তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া (১৯৩৮)
- মায়া কাজল (১৯৫১)
- মন ও জীবন (১৯৫৭)
- প্রশস্তি ও প্রার্থনা (১৯৫৮)
- উদাত্ত পৃথিবী (১৯৬৪)
- দিওয়ান (১৯৬৬)
- অভিযাত্রিক (১৯৬৯)
- মৃত্তিকার ঘ্রাণ (১৯৭০)
- মোর জাদুদের সমাধি পরে (১৯৭২)

গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা (১৯৩৭)

ভ্রমনকাহিনী:
- সোভিয়েতে দিনগুলি (১৯৬৮)

স্মৃতিকথা:
- একাত্তরের ডায়েরি (১৯৮৯)

--------------------
অন্যদিকে, 
- বেগম রোকেয়ার প্রথম লেখা ‘পিপাসা’। 
- বেগম রোকেয়ার লেখা একমাত্র উপন্যাস 'পদ্মরাগ'। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৭০.
'ওরা আছে বলেই' নাটকের রচয়িতা কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) প্রেমেন্দ্র মিত্র
  3. গ) মামুনুর রশিদ
  4. ঘ) মুনীর চৌধুরী
সঠিক উত্তর:
গ) মামুনুর রশিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) মামুনুর রশিদ
ব্যাখ্যা
মামুনুর রশিদ মূলত নাট্যকার ছিলেন।
তাঁর বিখ্যাত কয়েকটি নাটক-
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- গিনিপিগি,
- মে দিবস,
- ইবলিশ,
- এখানে নোঙর,
- পাথর,
- সমতট,
- লেবেদফ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৭১.
হুমায়ুন কবীর সম্পাদিত পত্রিকা- 
  1. সংগ্রাম
  2. ধূমকেতু
  3. চতুরঙ্গ
  4. বঙ্গদূত 
সঠিক উত্তর:
চতুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
চতুরঙ্গ
ব্যাখ্যা

হুমায়ুন কবির:
- হুমায়ুন কবির ১৯০৬ সালের ২২ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার কোমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পূর্ণ নাম হুমায়ুন জহিরউদ্দিন আমির-ই-কবির।
- হুমায়ুন কবিরের একমাত্র বাংলা উপন্যাস “নদী ও নারী”।
- এটি মূলত পদ্মা নদীর বিশালতা, চরভূমি এবং চরবাসীর জীবন, সম্পর্ক ও টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে লেখা।
- ১৯৬৯ সালের ১৮ আগস্ট হৃদরোগে তিনি মারা যান।

• ‘চতুরঙ্গ’ পত্রিকা সম্পর্কিত তথ্য:
- তিনি ‘চতুরঙ্গ’ নামের একটি সাহিত্য পত্রিকা সম্পাদনা করতেন।
- পত্রিকাটি ১৯৩৮ সালে প্রকাশিত হয়।
- এতে তিনি সমাজ ও রাজনীতি নিয়ে লেখা প্রকাশ করতেন।
- চতুরঙ্গ পত্রিকার প্রথম সংখ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নারী’ কবিতা প্রকাশিত হয়।

• তার উল্লেখযোগ্য রচনাবলী:
- নদী ও নারী (উপন্যাস);
- ইমানুয়েল কান্ট;
- শরৎ সাহিত্যের মূলতত্ত্ব;
- বাংলার কাব্য (সমালোচনা গ্রন্থ)।

• তার কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হলো-
- ‘স্বপ্নসাধ’,
- ‘সাথী’,
- ‘অষ্টাদশ’।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 
বাংলাপিডিয়া।

৫,৯৭২.
নির্মলেন্দু গুণের ডাকনাম ছিলো-
  1. নির্মল
  2. রতন
  3. মানিক
  4. নিধু
সঠিক উত্তর:
রতন
উত্তর
সঠিক উত্তর:
রতন
ব্যাখ্যা
• নির্মলেন্দু গুণ:
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর সম্পূর্ণ নাম 'নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী'। নির্মলেন্দু গুণের ডাকনাম ছিলো রতন। প্রিয়জনেরা 'রতু' বলে ডাকতেন।
- বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে।
- তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থগুলো-
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- ও বন্ধু আমার,
- চাষাভূষার কাব্য,
- পৃথিবীজোড়া গান,
- দূর হ দুঃশাসন,
- ইসক্রা,
- নেই কেন সেই পাখি,
- মুজিব-লেনিন-ইন্দিরা,
- শিয়রে বাংলাদেশ ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমণ কাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

তাঁর রচিত কিশোর উপন্যাস:
- কালো মেলা,
- বাবা যখন ছোট্ট ছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
৫,৯৭৩.
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ কী ধরনের কবি হিসেবে পরিচিত?
  1. গণমানুষের কবি
  2. প্রতিবাদী কবি
  3. নাগরিক কবি
  4. মার্কসবাদী কবি
সঠিক উত্তর:
প্রতিবাদী কবি
উত্তর
সঠিক উত্তর:
প্রতিবাদী কবি
ব্যাখ্যা

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ প্রতিবাদী কবি হিসেবে পরিচিত। 

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ:
- জন্ম: ১৯৫৬ সালের ১৬ অক্টোবর, বরিশাল।
- পৈতৃক নিবাস: বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠ গ্রাম।
- প্রকৃত নাম: শেখ মোহাম্মদ শহীদুল্লাহ; পরে নিজেই ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নাম গ্রহণ করেন।
- ছাত্রজীবনেই প্রকাশিত কাব্যগ্রন্থ: ‘উপদ্রুত উপকূল’ (১৯৭৯), ‘ফিরে চাই স্বর্ণগ্রাম’ (১৯৮১)।
- কবিতায় বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও প্রতিবাদের সুর প্রতিফলিত হওয়ায় তিনি একজন প্রতিবাদী কবি হিসেবে পরিচিত।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ছোবল,
- গল্প,
- দিয়েছিলে সকল আকাশ,
- মৌলিক মুখোশ,
- একগ্লাস অন্ধকার। 

অন্যদিকে,
ক) দিলওয়ারকে গণমানুষের কবি বলা হয়। 
গ) শামসুর রাহমানকে নাগরিক কবি বলা হয়। 
ঘ) সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারার প্রতিবাদী ও প্রগতিশীল চেতনার কবি বলা হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; বাংলাপিডিয়া। 

৫,৯৭৪.
'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থের রচয়িতা -
  1. দিলওয়ারা হোসেন
  2. দাউদ হায়দার
  3. দিলওয়ারা জাহান
  4. সিরাজুল ইসলাম চৌধুরী
সঠিক উত্তর:
দাউদ হায়দার
উত্তর
সঠিক উত্তর:
দাউদ হায়দার
ব্যাখ্যা
• 'জন্মই আমার আজন্ম পাপ' গ্রন্থের রচয়িতা - দাউদ হায়দার। 

দাউদ হায়দার:
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি,
- পাথরের পুঁথি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৭৫.
'কমলের চোখ' কী ধরনের রচনা?
  1. ক) নাটক
  2. খ) প্রবন্ধ
  3. গ) ছোটগল্প
  4. ঘ) কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
ঘ) কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

আবু জাফর ওবায়দুল্লাহ পঞ্চাশ দশকের অন্যতম কবি হিসেবে খ্যাতি অর্জন করেন।

পঞ্চাশের দশকে রচিত তাঁর প্রথম কাব্যগ্রন্থ - সাত নরী হার (১৯৫৫) এবং পরবর্তীকালের কখনো রং কখনো সুর (১৯৭০) ও কমলের চোখ (১৯৭৪) এ ধরনের গীতিমুখ্য সুললিত কবিতার সংকলন৷

এছাড়াও তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ
- আমি কিংবদন্তীর কথা বলছি (১৯৮১),
- সহিষ্ণু প্রতীক্ষা (১৯৮২),
- বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা (১৯৮৩),
- আমার সময় (১৯৮৭),
- নির্বাচিত কবিতা (১৯৯১),
- আমার সকল কথা (১৯৯৩),
- খাঁচার ভিতর অচিন পাখি৷

উৎসঃ বাংলাপিডিয়া

৫,৯৭৬.
‘মোদের গরব মোদের আশা’ আ-মরি বাংলা ভাষা’ গানটির রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. আলতাফ মাহমুদ
  3. আব্দুল গাফ্ফার চৌধুরী
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
‘মোদের গরব, মোদের আসা আ মরি বাংলা ভাষা’- গানটির রচয়িতা অতুলপ্রসাদ সেন।
- বিখ্যাত গানটিতে অতুলপ্রসাদের মাতৃভাষার প্রতি মমত্ববোধ ফুটে উঠেছে।
- এ গান বাংলাদেশের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সময় বাঙালিদের মধ্যে অফুরন্ত প্রেরণা জুগিয়েছে।

অতুলপ্রসাদ সেন: 
- তিনি ছিলেন একজন কবি, গীতিকার ও গায়ক।
- তিনি বাংলা গানে সর্বপ্রথম ঠুমরি আমদানি করেন৷
- তাঁর রচিত গানের সংখ্যা প্রায় দুশটি৷ 
- তাঁর রচিত গানের সঙ্কলনের নাম 'কয়েকটি গান ও গীতিগুঞ্জ'

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৫,৯৭৭.
'অভিযান' কাব্য গ্রন্থের লেখক কে?
  1. ক) সুকান্ত ভট্টাচার্য
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) শহীদ কাদরী
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী ছিলেন।
• তাঁর পৈতৃক নিবাস ছিল বর্তমান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে।
• মাত্র ২১ বছর বয়সে প্রথমে ম্যালেরিয়া ও পরে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ (সঙ্গীত) ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
৫,৯৭৮.
আবুল হাসানের মৃত্যুর পর প্রকাশিত কাব্যনাট্য-
  1. রাজা যায় রাজা আসে
  2. যে তুমি হরণ করো
  3. পৃথক পালঙ্ক
  4. ওরা কয়েকজন
সঠিক উত্তর:
ওরা কয়েকজন
উত্তর
সঠিক উত্তর:
ওরা কয়েকজন
ব্যাখ্যা
• আবুল হাসান: 
- ১৯৪৭ সালের ৪ঠা আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ার বর্নি গ্রামে মাতুলালয়ে তাঁর জন্ম। 
- তাঁর পৈতৃক নিবাস নাজিরপুর, পিরোজপুর।
- আবুল হাসানের প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। 
- তাঁর সাহিত্যিক নাম আবুল হাসান। 
- তিনি পেশায় সাংবাদিক ছিলেন।
- তিনি একজস সৃষ্টিশীল কবি হিসেবে খ্যাত।
- তিনি ২৬শে নভেম্বর, ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পর প্রকাশিত কাব্যনাট্য 'ওরা কয়েকজন' (১৯৮৮)।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রাজা যায় রাজা আসে,
- যে তুমি হরণ করো,
- পৃথক পালঙ্ক।

• তাঁর প্রকাশিত গল্প সংকলন:
- আবুল হাসান গল্প সংগ্রহ। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
৫,৯৭৯.
নিচের কোন কবি রবীন্দ্র কাব্য ধারার বিপরীতে কবিতা লিখেছেন?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সানাউল হক
  3. গ) সমর সেন
  4. ঘ) স্বর্ণকুমারী দেবী
সঠিক উত্তর:
গ) সমর সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সমর সেন
ব্যাখ্যা
আধুনিক যুগের নাগরিক কবি সমর সেন  রবীন্দ্র কাব্য ধারার বিপরীতে কবিতা লিখেছেন। 

তাঁর  কবিতায় নগর জীবনের ক্লেদ ও গ্লানি, মধ্যবিত্ত জীবনের সংশয় , সংকট, নিতিহীনতা, আত্নকেন্দ্রিকতা এবং সংগ্রামী গণচেতনা রূপায়িত হয়েছে।

তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ গুলো - 
- কয়েকটি কবিতা
- গ্রহণ ও অন্যান্য কবিতা
- নানাকথা
- খোলা চিঠি
- তিন পুরুষ
- সনর সেনের কবিতা ইত্যাদি

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৮০.
“ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো” কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. অলৌকিক ইস্টিমার
  2. অসম্ভবের পায়ে
  3. সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
  4. চুনিয়া আমার আর্কেডিয়া
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
উত্তর
সঠিক উত্তর:
সীমাবদ্ধ জলে সীমিত সবুজে
ব্যাখ্যা

• “ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো” কবিতাটি সীমাবদ্ধ জলে` সীমিত সবুজে কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

• রফিক আজাদ:
- রফিক আজাদ (১৯৪১-২০১৬) ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী কবি, লেখক ও সম্পাদক।
- তিনি তার স্বতন্ত্র কাব্যভাষা, প্রকৃতি ও প্রেমের কবিতা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে লেখার জন্য পরিচিত।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত কবিতা “ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো” ১৯৭৪ সালের দুর্ভিক্ষের প্রেক্ষাপটে রচিত, যা প্রতিবাদের প্রতীক হিসেবে বিবেচিত। 
- ভাত দে হারামজাদা কবিতাটি কবির 'সীমাবদ্ধ জলে সীমিত সবুজে' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে:
• ‘অসম্ভবের পায়ে’,
• ‘সীমাবদ্ধ জলে সীমিত সবুজে’,
• ‘চুনিয়া আমার আর্কেডিয়া’,
• ‘পাগলা গারদ থেকে প্রেমিকার চিঠি’, ইত্যাদি। 

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – সৌমিত্র শেখর;
বাংলাপিডিয়া।

৫,৯৮১.
'দুধেভাতে উৎপাত' গল্পগ্রন্থটি কার সাহিত্যকর্ম?
  1. শওকত ওসমান
  2. জ্যোতিপ্রকাশ দত্ত
  3. আখতারুজ্জামান ইলিয়াস
  4. হাসান আজিজুল হক
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা

• ‘দুধভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত গল্পসংকলন।

• ‘দুধেভাতে উৎপাত’:
- ‘দুধেভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পের সংকলন
- ‘দুধেভাতে উৎপাত’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালে। 
- সংকলনটিতে মোট চারটি গল্প অন্তর্ভুক্ত :
∗ মিলির হাতে স্টেনগান,
∗ দুধেভাতে উৎপাত,
∗ পায়ের নিচে জল এবং
∗ দখল।
- সংকলনের গল্পগুলোতে বাস্তবধর্মী বর্ণনা, সমাজ-রাজনীতির সূক্ষ্ম বিশ্লেষণ এবং গ্রাম-শহরের জীবনের টানাপোড়েন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
- এই গল্পগুলোতে আর্থিক ও সামাজিক বৈষম্য থেকে জন্ম নেওয়া বিভিন্ন সমস্যা বা ‘উৎপাত’ সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে—তা অত্যন্ত দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে।
- বিশেষ করে ‘মিলির হাতে স্টেনগান’ লেখা হয়েছে এমন এক সময়কে কেন্দ্র করে, যখন যুদ্ধশেষে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।
- এখানে ‘স্টেনগান’ শুধু একটি অস্ত্র নয়; এটি মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সেই চেতনার বিপথে যাওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। 
----------------------------------
• আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস:
- আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস (১৯৪৩–১৯৯৭) ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
- তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:
‘রেইনকোট’:
- গল্পটি ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে ঘিরে রচিত এবং ঢাকার পটভূমিতে নির্মিত। 
- গল্পে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বর্বরতা, যুদ্ধাবস্থায় শহরের আতঙ্কগ্রস্ত জীবনযাপন, সাধারণ মানুষের অসহায়তা দেখান হয়েছে;
- পাশাপাশি প্রধান চরিত্র নুরুল হুদার মানসিক টানাপোড়েন গভীরভাবে চিত্রিত হয়েছে।
 - এটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থে সংকলিত হয় এবং ১৯৯৫ সালে প্রকাশিত হয়।

• 'চিলেকোঠার সেপাই':
- আখতারুজ্জামান এর রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান;
- যেখানে তিনি সেই সময়ের গণ-আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সংগ্রামকে জীবন্তভাবে তুলে ধরেছেন।
- এটি ইলিয়াসের প্রথম উপন্যাস, যা ১৯৮৭ সালে প্রকাশিত হয়।

- তাঁর আরও কিছু রচনার মধ্যে রয়েছে:
•‘দোজখের ওম’ (ছোটগল্প সংকলন);
•‘চিলেকোঠার সেপাই’ (উপন্যাস);
•‘খোয়াবনামা’ (উপন্যাস);
• আর ‘সংস্কৃতির ভাঙা সেতু’ হলো ২২টি প্রবন্ধ নিয়ে গঠিত একটি প্রবন্ধগ্রন্থ।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

৫,৯৮২.
’সাম্প্রদায়িকতা’ প্রবন্ধ-গবেষণাটি কার রচনা?
  1. মোতাহের হোসেন
  2. শওকত ওসমান
  3. ড. আহমদ শরীফ
  4. বদরুদ্দীন উমর
সঠিক উত্তর:
বদরুদ্দীন উমর
উত্তর
সঠিক উত্তর:
বদরুদ্দীন উমর
ব্যাখ্যা
• বদরুদ্দীন উমর:
- তিনি একজন অধ্যাপক ও রাজনীতিবীদ হিসেবে পরিচিত।
- তাঁর  এর জন্ম ১৯৩১ সালের ২০শে ডিসেম্বর, পশ্চিমবঙ্গের বর্ধমানে।
- তিনি 'সংস্কৃতি' নামে একটি সাময়িকী সম্পাদনা করেছেন।

• তাঁর রচিত প্রবন্ধ গবেষণা:
- সাম্প্রদায়িকতা (১৯৬৬);
- সংস্কৃতির সংকট (১৯৬৭);
- সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা (১৯৬৮);
- পূর্ববাঙালার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি (১৯৭০);
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ (১৯৭৪);
- যুদ্ধোত্তর বাঙলাদেশ (১৯৭৬);
- যুদ্ধ পূর্ব বাঙলাদেশ (১৯৭৪);
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ (১৯৮০);
- বাঙলাদেশের মধ্যবিত্ত ও সাংস্কৃতিক পরিস্থিতি (১৯৮৯);
- দক্ষিণ এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদ (২০০৬) ইত্যাদি।

উল্লেখ,
• মোতাহের হোসেন চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থ- সংস্কৃতি কথা'।
• 'সংস্কৃতির চড়াই উৎরাই'  শওকত ওসমান রচিত প্রবন্ধগ্রন্থ।

• ড. আহমদ শরীফ রচিত প্রবন্ধ-গ্রন্থ:
- ‘বিচিত চিন্তা;
- ‘সাহিত্য সংস্কৃতি চিন্তা’,
- ‘বাঙালি ও বাংলা সাহিত্য;
- ‘স্বদেশ চিন্তা’,
- ‘বিশ শতকের বাঙালি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫,৯৮৩.
'দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ' গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯২৮  সালে
  2. ১৯২৩ সালে
  3. ১৯২৬ সালে
  4. ১৯৩০ সালে
সঠিক উত্তর:
১৯২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯২৬ সালে
ব্যাখ্যা
'দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ':
- দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ (ওডিবিএল)  বাংলা ভাষা সংক্রান্ত একটি বিখ্যাত গ্রন্থ। ভাষাতাত্ত্বিক সুনীতিকুমার চট্টোপাধ্যায় The Origin and Development of the Bengali Language নামে ইংরেজিতে গ্রন্থটি রচনা করেন। সংক্ষেপে এটি ODBL নামেই সমধিক পরিচিত।

- বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ বিষয়ক যে মৌলিক গবেষণার জন্য লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচ.ডি ডিগ্রি অর্জন করেন, তার ওপর ভিত্তি করেই গ্রন্থখানি প্রণীত এবং ১৯২৬ সালে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পরপরই তাঁর খ্যাতি দেশবিদেশে ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাঁকে 'ভাষাচার্য' উপাধিতে ভূষিত করেন।

- প্রকাশের পর থেকেই এটি ভারতীয় ও ইউরোপীয় পণ্ডিতবর্গের উচ্চ প্রশংসা ও অনুমোদন লাভ করে আসছে। এখনও ইন্দো-আর্য ভাষার বিজ্ঞানসম্মত পঠন-পাঠনের ক্ষেত্রে এটি বিশিষ্ট গবেষণা কর্মরূপে বিবেচিত হয়।

- সুবৃহৎ এ গ্রন্থের প্রধানত দুটি অংশ: Part-I: Introduction, Phonology এবং Part-II: Morphology, Bengali Index। পরবর্তী সংস্করণে (১৯৭১) সংযোজিত হয় Part-III: Supplementary, Additions, Correction etc. বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশের স্বরূপ পুঙ্খানুপুঙ্খরূপে এ গ্রন্থে বর্ণনা ও ব্যাখ্যা করা হয়েছে। 

--------------
• সুনীতিকুমার চট্টোপাধ্যায়:
- তিনি ছিলেন বাংলা ভাষার শ্রেষ্ঠ ভাষাবিজ্ঞানী।
- ১৮৯০ সালের ২৬ অক্টোবর পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে তাঁর জন্ম।
- সুনীতিকুমার ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে বাংলা ও ইংরেজি ভাষায় ৩৮০টিরও বেশি গ্রন্থ রচনা করেন।
- তাঁর বিখ্যাত রচনা হলো 'অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দি বেঙ্গলি ল্যাংগুয়েজ দি (ওডিবিএল, ১৯২৬)'।
- এটি প্রকাশিত হওয়ার পরপরই তাঁর খ্যাতি দেশবিদেশে ছড়িয়ে পড়ে এবং রবীন্দ্রনাথ তাঁকে 'ভাষাচার্য' উপাধিতে ভূষিত করেন।

তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ:
- বেঙ্গলি ফোনেটিক রিডার্স,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা,
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ,
- ল্যাঙ্গুয়েজ এণ্ড লিটারেচর অফ মডার্ন ইন্ডিয়া।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৮৪.
‘সোনালী কাবিন’ কাব্যেগ্রন্থের রচয়িতা কে?
  1. হুমায়ুন আজাদ
  2. আল মাহমুদ
  3. ফররুখ আহমদ
  4. আহসান হাবিব
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
আল মাহমুদের কবি প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল ‘সোনালী কাবিন’ (১৯৭৩) কাব্যগ্রন্থটি।
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালি কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত আছে।  এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।

কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নিয়েছেন প্রবাসী সরকারের দায়িত্ব পালনের মধ্য দিয়ে।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ:
- লোক লোকান্তর (১৯৬৩)
- কালের কলস (১৯৬৬)
- সোনালী কাবিন (১৯৭৩)
- মায়াবী পর্দা দুলে ওঠো (১৯৭৬)
- আরব্য রজনীর রাজহাঁস
- বখতিয়ারের ঘোড়া
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না
- দিনযাপন
- দ্বিতীয় ভাঙ্গন
- একটি পাখি লেজ ঝোলা
- পাখির কাছে ফুলের কাছে ইত্যাদি। 


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৮৫.
'আলোক বিজ্ঞান' - গ্রন্থটি রচনা করেন কে?
  1. মোতাহার হোসেন চৌধুরী
  2. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
  3. কাজী মোতাহার হোসেন
  4. গোলাম মোস্তফা
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
উত্তর
সঠিক উত্তর:
কাজী মোতাহার হোসেন
ব্যাখ্যা

কাজী মোতাহার হোসেন:
- তিনি ছিলেন একজন শিক্ষাবিদ, বিজ্ঞানী এবং সাহিত্যিক।
- তার জীবনের অন্যতম কীর্তি হচ্ছে ঢাকায় 'মুসলিম সাহিত্য-সমাজ' প্রতিষ্ঠা।
- তিনি 'শিখা' পত্রিকার মুখপত্র হিসেবে কাজ করেন। মুসলিম সাহিত্য-সমাজের বার্ষিক মুখপত্র - শিখা পত্রিকা।
- শিখা পত্রিকার মুখবাণী ছিল "জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব"।
- কাজী মোতাহার হোসেন বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি প্রভৃতি বিষয়ে অসংখ্য প্রবন্ধ ও পুস্তক রচনা করেছেন।

তাঁর উলে­খযোগ্য গ্রন্থ:
- সঞ্চয়ন, 
- নজরুল কাব্য পরিচিতি ;
- সে পথ লক্ষ্য করে;
- সিম্পোজিয়াম, 
- গণিত শাস্ত্রের ইতিহাস; 
- আলোক বিজ্ঞান। 

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৫,৯৮৬.
কোন লেখকের উপাধি 'সাহিত্যরত্ন'?
  1. আবদুল করিম
  2. মোহাম্মদ নজিবর রহমান
  3. মোহাম্মদ মোজাম্মেল হক
  4. আবুল হোসেন
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যা
 মোহাম্মদ নজিবর রহমান:
- মোহাম্মদ নজিবর রহমান ছিলেন মূলত ঔপন্যাসিক।
- তিনি আনুমানিক ১৮৬০ সালে জন্মগ্রহণ করেন।
- ১৯২৩ সালের ১৮ অক্টোবর রায়গঞ্জের হাটি কুমরুল গ্রামে তাঁর মৃত্যু হয়।
- নজিবর রহমান ইসমাইল হোসেন সিরাজীর প্রত্যক্ষ অনুপ্রেরণায় সাহিত্যকর্মে ব্রত হন।
- নজিবর রহমান তাঁর উপন্যাসে গ্রামীণ মুসলিম পরিবারের অন্তরঙ্গ ছবি তুলে ধরতে সক্ষম হন।
- সাহিত্যে অবদানের জন্য তিনি ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। 
- প্রথম সামাজিক উপন্যাস আনোয়ারা লিখে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 
- তাঁর জনপ্রিয় উপন্যাসের নাম ‘আনোয়ারা’।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো :
- চাঁদতারা বা হাসান গঙ্গা বাহমনি।
- পরিণাম
- গরীবের মেয়ে
- দুনিয়া আর চাই না ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৫,৯৮৭.
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ-
  1. ক) অলৌকিক স্টিমার
  2. খ) আর্ত শব্দাবলী
  3. গ) জীবন ঘষে আগুন
  4. ঘ) আরো দুটি মৃত্যু
সঠিক উত্তর:
খ) আর্ত শব্দাবলী
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্ত শব্দাবলী
ব্যাখ্যা
হাসান হাফিজুর রহমান রচিত কাব্যগ্রন্থ- বিমুখ প্রান্তর, প্রতিবিম্ব, আর্ত শব্দাবলী, অন্তিম শহরের মতো, যখন উদ্যত সঙ্গীন ও শোকার্ত তরবারি ইত্যাদি।
'জীবন ঘষে আগুন' হাসান আজিজুল হকের গল্পগ্রন্থ।
অলৌকিক ইস্টিমার হুমায়ুন আজাদের প্রথম কাব্যগ্রন্থ।
আরো দুটি মৃত্যু হাসান হাফিজুর রহমানের গল্প।
উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
৫,৯৮৮.
হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ কোনটি?
  1. ক) সমুদ্রের স্বপ্ন
  2. খ) আগুনপাখি
  3. গ) কালিন্দী
  4. ঘ) গণদেবতা
সঠিক উত্তর:
ক) সমুদ্রের স্বপ্ন
উত্তর
সঠিক উত্তর:
ক) সমুদ্রের স্বপ্ন
ব্যাখ্যা
হাসান আজিজুল হক রচিত গল্পগ্রন্থ-
- সমুদ্রের স্বপ্ন,
- আত্মজা ও একটি করবী গাছ,
- নামহীন গোত্রহীন,
- পাতালে হাসপাতালে, - শীতের অরণ্য,
- জীবন ঘষে আগুন ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

৫,৯৮৯.
'রাত্রিশেষ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আহসান হাবীব
  2. খ) আর মাহমুদ
  3. গ) আবু ইসহাক
  4. ঘ) আহমদ ছফা
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
ক) আহসান হাবীব
ব্যাখ্যা
কবি আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ- রাত্রিশেষ, ছায়াহরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো, দুই হাতে দুই আদিম পাথর, প্রেমের কবিতা, বিদীর্ণ দর্পণে মুখ ইত্যাদি। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,৯৯০.
দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার রচিত গ্রন্থ কোনটি?
  1. বাংলার প্রকৃতি
  2. বাংলার মুখ
  3. বাংলার দামাল ছেলে
  4. বাংলার সোনার ছেলে
সঠিক উত্তর:
বাংলার সোনার ছেলে
উত্তর
সঠিক উত্তর:
বাংলার সোনার ছেলে
ব্যাখ্যা
• দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার রচিত গ্রন্থ - বাংলার সোনার ছেলে

দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার:
- ঢাকা জেলার সাভারের নিকটবর্তী উলাইল গ্রামে ১২৮৪ বঙ্গাব্দের (১৮৭৭) ২ বৈশাখ তাঁর জন্ম।
- তিনি ছিলেন রূপকথার লেখক, শিশুসাহিত্যিক। 
 - প্রধানত ‘ঠাকুরমার ঝুলি’ শীর্ষক অবিস্মরণীয় গ্রন্থের জন্যই বাঙালি পাঠকসমাজে সমধিক পরিচিত তিনি। 
- রবীন্দ্রনাথ ঠাকুর 'ঠাকুরমার ঝুলি'র ভূমিকা লিখে দিয়েছিলেন।
- জনপ্রিয় এ গ্রন্থখানি জার্মান ভাষায় অনূদিত হয়।
- তিনি বিভিন্ন সময়ে 'সুধা' (১৯০১-১৯০৪), 'সারথি' (১৯০৮) ও 'পথ' (১৯৩০-৩২) নামে তিনটি পত্রিকা সম্পাদনা করেন। 'পথ' ছিল বঙ্গীয় বিজ্ঞান পরিষদের মুখপত্র।
- দক্ষিণারঞ্জন কিছুদিন ওই পরিষদের সহ-সভাপতি (১৯৩০-৩৩) ছিলেন।
- পরিষদের বৈজ্ঞানিক পরিভাষা-সমিতির সভাপতিরূপে তিনি বাংলায় বিজ্ঞানের অনেক পরিভাষা রচনায় কৃতিত্বের পরিচয় দেন।
- ১৩৬৩ বঙ্গাব্দের (১৯৫৭) ১৬ চৈত্র কলকাতায় তাঁর জীবনাবসান ঘটে।

তাঁর রচিত উল্লাখযোগ্য গ্রন্থ:
- ঠাকুরমার ঝুলি,
- ঠাকুরদাদার ঝুলি,
- ঠানদিদির থলে,
- দাদা মশায়ের থলে,
- বাংলার সোনার ছেলে ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৯১.
'ভিস্তি বাদশা' নাটকের রচয়িতা কে?
  1. ক) আবদুল্লাহ আল মামুন
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) আলাউদ্দিন আল আজাদ
  4. ঘ) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
সঠিক উত্তর:
ঘ) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ
ব্যাখ্যা
ইব্রাহীম খাঁ রচিত নাটক - কাফেলা, আনোয়ার পাশা, কামাল পাশা, ভিস্তি বাদশা, ঋণ পরিশোধ।
তাঁর রচিত ভ্রমণ কাহিনী - ইস্তাম্বুল যাত্রীর পত্র, পাকিস্তানের পথে ঘাটে, নয়া চীনে এক চক্কর।
গল্পগ্রন্থ - সোনার শিকল, আলু বোখরা, দাদুর আসর। এবং
তার রচিত উপন্যাস - বৌ বেগম।
উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৫,৯৯২.
পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন কোন কবি?
  1. শামসুর রাহমান
  2. আহসান হাবীব
  3. ফররুখ আহমদ
  4. জীবনানন্দ দাশ
সঠিক উত্তর:
আহসান হাবীব
উত্তর
সঠিক উত্তর:
আহসান হাবীব
ব্যাখ্যা

• আহসান হাবীব:
- আহসান হাবীব ছিলেন কবি ও সাংবাদিক। ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে তাঁর জন্ম।

- আহসান হাবীব আধুনিক কাব্যধারার কবি ছিলেন। তাঁর কাব্যচর্চার শুরু বাল্যকাল থেকেই। সপ্তম শ্রেণীতে অধ্যয়নকালে ১৯৩৩ সালে স্কুল ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা একটি প্রবন্ধ ‘ধর্ম’ প্রকাশিত হয়।

- ১৯৩৪ সালে তাঁর প্রথম কবিতা ‘মায়ের কবর পাড়ে কিশোর’ ছাপা হয় পিরোজপুর গভর্নমেন্ট স্কুল ম্যাগাজিনে। তখন তিনি দশম শ্রেণীর ছাত্র। এভাবেই তাঁর সাহিত্যিক জীবনের শুরু।
- আহসান হাবীবের প্রথম কবিতার বই রাত্রিশেষ প্রকাশিত হয় ১৯৪৭ সালে। 

• আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থগুলো হলো:
- ছায়াহরিণ,
- সারা দুপুর,
- আশায় বসতি,
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দুহাতে দু আদিম পাথর,
- প্রেমের কবিতা,
- বিদীর্ণ দর্পণে মুখ ইতাদি।

• তাঁর দুটি বিশিষ্ট উপন্যাস হলো:
- অরণ্য নীলিমা ও
- রাণীখালের সাঁকো।

• তাঁর কয়েকটি উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থ: 
- জ্যোৎস্না রাতের গল্প,
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর, 
- ছুটির দিন দুপুরে ইত্যাদি।

অন্যদিকে, 
• শামসুর রাহমান(১৯২৯-২০০৬)  কবি, সাংবাদিক। তিনি ১৯২৯ সালের ২৩ অক্টোবর পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন। তাঁর পৈত্রিক বাড়ি ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে। 

• ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪)  কবি, শিশুসাহিত্যিক। ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে তাঁর জন্ম।

• জীবনানন্দ  দাশ(১৮৯৯-১৯৫৪)  কবি, শিক্ষাবিদ। তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,৯৯৩.
বাঙলা নাট্যসাহিত্যে — "দ্বৈতাদ্বৈতবাদী" শিল্পরীতির প্রবর্তন করেছেন কে?
  1. সেলিম আল দীন
  2. মোজাম্মেল হক
  3. নূরুল মোমেন
  4. মামুনুর রশীদ
সঠিক উত্তর:
সেলিম আল দীন
উত্তর
সঠিক উত্তর:
সেলিম আল দীন
ব্যাখ্যা
• বাঙলা নাট্যসাহিত্যে সেলিম আল দীন এক নবতর শিল্পরীতির প্রবর্তন করেছেন—দ্বৈতাদ্বৈতবাদী শিল্পরীতি। 

• সেলিম আল দীন:
- জীবদ্দশায় তিনি বিভিন্ন রচনায় লিখেছেন-শিল্পাদর্শে তিনি ছিলেন দ্বৈতাদ্বৈতবাদী।
পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির সহস্র বৎসরের নন্দতত্ত্বের আলোকে অস্বীকার পূর্বক তিনি বাংলা সাহিত্যে এক নবতর শিল্পরীতি প্রবর্তন করেছেন, যার নাম দেন ‘দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব’।

- তিনি শুধু নাটক রচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি, নাট্যবিষয়ক বহু গবেষণামূলক প্রবন্ধ রচনা পূর্বক বাঙলা নাটকের সহস্র বৎসরের ইতিহাস এবং তার একটি সুস্পষ্ট আঙ্গিক নির্মাণেও সমর্থ হন, রচনা করেন মধ্যযুগের বাঙলা নাট্য (১৯৯৬)।

- বাঙলা ভাষার একমাত্র নাট্যবিষয়ক কোষগ্রন্থ বাঙলা নাট্যকোষ সংগ্রহ, সংকলন, প্রণয়ন ও সম্পাদন করে বাঙলা নাট্যের কোষগ্রন্থের অভাব পূরণ করতেও সক্ষম হয়েছেন তিনি।

- নাট্য বিষয়ক গবেষণা পত্রিকা থিয়েটার স্টাডিজ-এর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। এছা্ড়া, নাট্যশিক্ষার্থীদের জন্য তিনি অনুবাদ ও সম্পাদনা করেন নাট্যবিষয়ক গ্রন্থ নন্দিকেশ্বরের অভিনয় দর্পণ (১৯৮২)।

তাঁর প্রকাশিত অন্যান্য সাহিত্যকীর্তির মধ্যে রয়েছে-
• কাব্যগ্রন্থ:
- কবি ও তিমি,

• উপন্যাস:
- অমৃত উপাখ্যান।

• তাঁর রচিত সব সৃজনকর্ম নিয়ে ৫ খণ্ডে প্রকাশিত হয়েছে সেলিম আল দীন রচনাসমগ্র [১ম, ২য়, ৩য় ও ৪র্থ (২০০৫-২০০৯)]।

উৎস: বাংলাপডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫,৯৯৪.
'পাখির বাসা' ফররুখ আহমদ রচিত একটি-
  1. ক) শিশুতোষ
  2. খ) কাব্যগ্রন্থ
  3. গ) কাহিনীকাব্য
  4. ঘ) উপন্যাস
সঠিক উত্তর:
ক) শিশুতোষ
উত্তর
সঠিক উত্তর:
ক) শিশুতোষ
ব্যাখ্যা
ফরুক আহমদ 'মুসলিম রেনেসাঁর কবি' বা 'মুসলিম পুনর্জাগরণবাদী কবি' হিসেবে পরিচিত।
তাঁর শিশুতোষ গ্রন্থগুলো হলো- পাখির বাসা, হরফের ছড়া, চাঁদের আসর, ছড়ার আসর, ফুলের জলসা ইত্যাদি।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,৯৯৫.
দাউদ হায়দার কর্তৃক রচিত কাব্যগ্রন্থ কোনটি?
  1. সবকিছু ভেঙে পড়ে
  2. জন্মই আমার আজন্ম পাপ
  3. ফিরে চাই স্বর্ণগ্রাম
  4. ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
সঠিক উত্তর:
জন্মই আমার আজন্ম পাপ
উত্তর
সঠিক উত্তর:
জন্মই আমার আজন্ম পাপ
ব্যাখ্যা

'জন্মই আমার আজন্ম পাপ' দাউদ হায়দার কর্তৃক রচিত একটি কাব্যগ্রন্থ।
- "মিছিলে তোমার মুখ, মায়ের চোখে, আমরা যেন খাঁচায় পোষা পাখি, কবিতার এলোমেলো ভেলা" ইত্যাদি এই গ্রন্থের উল্লেখযোগ্যম কবিতা।

------------------
• দাউদ হায়দার:
- দাউদ হায়দার মূলত একজন লেখক।
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, পাবনার দোহার নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন।

তাঁর প্রকাশিত গ্রন্থ:
- জন্মই আমার আজন্ম পাপ,
- এই শাওনে এই পরবাসে,
- আমি ভাল আছি তুমি,
- পাথরের পুঁথি।

অন্যদিকে, 
• হুমায়ুন আজাদ রচিত উপন্যাস: সবকিছু ভেঙে পড়ে,
• 'ফিরে চাই স্বর্ণগ্রাম' রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ রচিত কাব্যগ্রন্থ। 
• 'ফিরিয়ে নাও ঘাতক কাঁটা' শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৫,৯৯৬.
‘কালের কলস’ -কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. শামসুর রাহমান
  3. শহীদ কাদরী
  4. রফিক আজাদ
সঠিক উত্তর:
আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
আল মাহমুদ
ব্যাখ্যা
• 'কালের কলস' কাব্যগ্রন্থের রচয়িতা: 'আল মাহমুদ'। 

• আল মাহমুদ:
- কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুল শুকুর আল মাহমুদ।
-  তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
- 'সোনালি কাবিন' তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ।
- ২০১৯ সালের ১৫ই ফেব্রুয়ারি ৮২ বছর বয়সে ঢাকার ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর।
- কালের কলস।
- সোনালী কাবিন।
- বখতিয়ারের ঘোড়া।
- অদৃষ্টবাদীদের রান্নাবান্না।
- পাখির কাছে ফুলের কাছে।
- প্রেমের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৫,৯৯৭.
'পদ্মাবতী' প্রবন্ধ-গবেষণাগ্রন্থটির রচয়িতা কে?
  1. আলাওল
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. সৈয়দ আলী আহসান
  4. হরপ্রসাদ শাস্ত্রী
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
• 'পদ্মাবতী' প্রবন্ধ-গবেষণাগ্রন্থটির রচয়িতা - সৈয়দ আলী আহসান

উল্লেখ্য, 'পদ্মাবতী' নামে আলাওলের কাব্য এবং মাইকেল মধুসূদন দত্তের নাটক রয়েছে।

সৈয়দ আলী আহসান:
- তিনি ১৯২২ সালের ২৬শে মার্চ মাগুরা জেলার আলোকদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- তিনি মূলত শিক্ষাবিদ ও সাহিত্যিক ছিলেন। 
- ১৯৩৭ সালে আর্মানীটোলা স্কুলে অধ্যয়নকালে স্কুল ম্যাগাজিনে সৈয়দ আলী আহসানের ‘The Rose’ নামে একটি ইংরেজি কবিতা প্রকাশিত হয়।
- রাজশাহী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
- ১৯৬৭ সালে তিনি কবিতার জন্য বাংলা একাডেমি পুরস্কার, ১৯৮৩ সালে একুশে পদক এবং ১৯৮৭ সালে স্বাধীনতা পদক লাভ করেন।
- ২০০২ সালের ২৫ জুলাই তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের অবসান ঘটে।

তাঁর রচিত প্রবন্ধ-গবেষণাগ্রন্থ:
- কবিতার কথা,
- নজরুল ইসলাম,
- রবীন্দ্র কাব্যবিচারের ভূমিকা,
- কবিতার কথা ও অন্যান্য বিবেচনা,
- বাংলা সাহিত্যের ইতিহাস,
- পদ্মাবতী

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫,৯৯৮.
'গাভী বিত্তান্ত' উপনাসের রচয়িতা-
  1. ক) আনোয়ার পাশা
  2. খ) অন্নদাশঙ্কর রায়
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) ইমদাদুল হক
সঠিক উত্তর:
গ) আহমদ ছফা
উত্তর
সঠিক উত্তর:
গ) আহমদ ছফা
ব্যাখ্যা
আহমদ ছফা রচিত উপন্যাস- সূর্য তুমি সাথী, একজন আলী কেনানের উত্থান-পতন, মরণবিলাস, গাভী বিত্তান্ত, ওঙ্কার, অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী, পুষ্প বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ ইত্যাদি। উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৫,৯৯৯.
ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন না?
  1. সংবাদ সাধুরঞ্জন
  2. পাষণ্ডপীড়ন
  3. সংবাদ প্রভাকর 
  4. সমাচার দর্পণ 
সঠিক উত্তর:
সমাচার দর্পণ 
উত্তর
সঠিক উত্তর:
সমাচার দর্পণ 
ব্যাখ্যা

সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। 

ঈশ্বরচন্দ্র গুপ্ত:
- ঈশ্বরচন্দ্র গুপ্ত একজন কবি, সাংবাদিক।
- 'ভ্রমণকারী বন্ধু' ছিল তাঁর ছদ্মনাম।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসে যুগসন্ধির (মধ্যযুগ ও আধুনিক যুগের মিলনকারী) কবি হিসেবে পরিচিত।
- ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম বাংলা দৈনিক পত্রিকা 'সংবাদ প্রভাকর' সম্পাদনা করেন।
- তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি হলো কবিয়ালদের লুপ্তপ্রায় জীবনী উদ্ধার করে প্রকাশ করা।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

৬,০০০.
সৈয়দ মুজতবা আলীর জন্মস্থান কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) সৈয়দপুর
  3. গ) সিলেট
  4. ঘ) নীলফামারী
সঠিক উত্তর:
গ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
গ) সিলেট
ব্যাখ্যা
সৈয়দ মুজতবা আলীর জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের ১৩ই সেপ্টেম্বর পিতার কর্মস্থল তৎকালীন শ্রীহট্ট তথা আজকের সিলেটে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর