- চিলেকোঠার সেপাই আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি উপন্যাস; ছোটগল্প নয়।
• চিলেকোঠার সেপাই:
- আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস রচিত ‘চিলেকোঠার সেপাই’ উপন্যাসের পটভূমি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, যেখানে তিনি সেই সময়ের গণ-আন্দোলনে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সংগ্রামকে জীবন্তভাবে তুলে ধরেছেন।
- উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ওসমান গণি রনজু দেশভাগের ফলে উদ্বাস্তু হয়ে ঢাকায় এসে বসবাস শুরু করেন এবং পরবর্তীতে বৃহত্তর স্বাধীনতার আন্দোলনের সঙ্গে যুক্ত হয়।
- এই উপন্যাসের আরেক গুরুত্বপূর্ণ চরিত্র ছিল হাড্ডি খিজির।
- এটি ইলিয়াসের প্রথম উপন্যাস, যা ১৯৮৭ সালে প্রকাশিত হয়।
-----------------------------------
• আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস:
- আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস (১৯৪৩–১৯৯৭) ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
- তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
∗ আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:
- ‘দুধভাতে উৎপাত’ (ছোটগল্পের সংকলন);
- ‘দোজখের ওম’ (ছোটগল্প সংকলন);
- ‘চিলেকোঠার সেপাই’ (উপন্যাস);
- ‘খোয়াবনামা’ (উপন্যাস);
- আর ‘সংস্কৃতির ভাঙা সেতু’ হলো ২২টি প্রবন্ধ নিয়ে গঠিত একটি প্রবন্ধগ্রন্থ।
∗ দুধভাতে উৎপাত’ গল্পগ্রন্থে চারটি গল্প সংকলিত হয়েছে - ‘মিলির হাতে স্টেনগান’, ‘দুধভাতে উৎপাত’, 'পায়ের নিচে জল' এবং 'দখল'।
অন্যদিকে,
∗ ‘মিলির হাতে স্টেনগান’:
- এটি লেখা হয়েছে এমন এক সময়কে কেন্দ্র করে, যখন যুদ্ধশেষে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে।
- মুক্তিযুদ্ধের যে চেতনা অস্ত্রের লড়াইয়ের মাধ্যমে পাওয়া হয়েছিল, তা পরবর্তী সময়ে দেশপ্রেমহীন লুটপাট, স্বার্থসর্বস্বতা ও অবক্ষয়ের মধ্যে হারিয়ে যেতে থাকে - গল্পটিতে এই অবক্ষয়ের বাস্তবতাই উঠে এসেছে।
- এখানে ‘স্টেনগান’ শুধু একটি অস্ত্র নয়; এটি মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সেই চেতনার বিপথে যাওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এই হতাশার মাঝেও মিলিকে আশা, প্রতিরোধ ও নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখানো হয়েছে।
- গল্পের আরেক চরিত্র আব্বাস পাগলা যুদ্ধোত্তর সমাজের সমস্যাগুলো প্রকাশ্যে তুলে ধরে প্রতিবাদের ভাষা তৈরি করে।
∗ ‘অপঘাত’:
- এই গল্পের পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ।
- গল্পের কেন্দ্রীয় চরিত্র: মোবারক আলি যে ছিল একজন কেরানি এবং তাঁর ছেলে বুলু, যে ছিল এক তরুণ মুক্তিযোদ্ধা।
- যুদ্ধে একটি ব্রিজে আক্রমণ চালানোর সময় বুলু শহীদ হয়।
- গল্পটি মূলত পিতার শোক, অসহায়তা ও মানসিক বিপর্যয়ের মাধ্যমে যুদ্ধের নির্মম বাস্তবতাকে ফুটিয়ে তোলে।
∗ ‘রেইনকোট’:
- গল্পটিও ১৯৭১-এর মুক্তিযুদ্ধকে ঘিরে রচিত এবং ঢাকার পটভূমিতে নির্মিত।
- গল্পে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের বর্বরতা, যুদ্ধাবস্থায় শহরের আতঙ্কগ্রস্ত জীবনযাপন, সাধারণ মানুষের অসহায়তা এবং প্রধান চরিত্র নুরুল হুদার মানসিক টানাপোড়েন গভীরভাবে চিত্রিত হয়েছে।
- এটি ‘জাল স্বপ্ন স্বপ্নের জাল’ গল্পগ্রন্থে সংকলিত হয় এবং ১৯৯৫ সালে প্রকাশিত হয়।
উৎস:
চিলেকোঠার সেপাই উপন্যাস;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।