বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৮৪ / ৯৩ · ৮,৩০১৮,৪০০ / ৯,৩৩৪

৮,৩০১.
Which Canadian province has French as its official language?
  1. Ontario
  2. Quebec
  3. British Columbia
  4. Alberta 
সঠিক উত্তর:
Quebec
উত্তর
সঠিক উত্তর:
Quebec
ব্যাখ্যা

কানাডা:  
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। এটি আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- রাজধানী: অটোয়া।
- মুদ্রার নাম: ডলার।
- রাষ্ট্রের প্রধান রাজা তৃতীয় চার্লস ও রাষ্ট্রের সরকার প্রধান প্রধানমন্ত্রী।
- বর্তমান প্রধানমন্ত্রী: মার্ক কার্নি।
- কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।

⇒ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের অফিশিয়াল ভাষা ফরাসি। কুইবেক অঙ্গরাজ্যে সর্বাধিক ফরাসিভাষী জনগোষ্ঠী বাস করে। কুইবেকে প্রায় ৮০% লোক ফরাসি ভাষা ব্যবহার করে।
- কানাডার অন্য অঙ্গরাজ্যগুলোতে সর্বাধিক ব্যবহৃত ভাষা ইংরেজি।

উৎস: i) Government of Canada.
ii) Britannica.

৮,৩০২.
ইউরো টানেল কোন দুইটি দেশকে সংযুক্ত করেছে?
  1. যুক্তরাজ্য ও ফ্রান্স
  2. ফান্স ও ইতালী
  3. পোল্যান্ড ও ইউক্রেন
  4. জার্মানী ও পোল্যান্ড
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য ও ফ্রান্স
ব্যাখ্যা
ইউরো টানেল:

- ইংলিশ চ্যানেলের তলদেশের যুক্তরাজ্য ও ফ্রান্সকে সংযুক্তকারী রেলপথ ইউরো টানেল নামে পরিচিত।
- যুক্তরাজ্য ও ফ্রান্সের সীমান্তে ইংলিশ চ্যানেলের অবস্থান।
- এই চ্যানেল দেশ দুটিকে বিভক্ত করেছে। আবার বলা যায়, ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য ও ফ্রান্সকে যুক্ত করেছে।
- এই চ্যানেলের জলরাশির নিচ দিয়ে দুই দেশের মধ্যে চলে ট্রেন। ১৯৯৪ সালের এই দিনে ৫০ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ চালু হয়। যা ইউরো টানেল নামেও পরিচিত।
- এই টানেল নির্মাণের জন্য খননকাজ শুরু হয় ১৯৮৭–৮৮ সালে। যা শেষ হয় ১৯৯১ সালে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ০৬ মে ২০২৩।
৮,৩০৩.
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে অভিন্ন মুদ্রা 'ইউরো' চালু হয় কত সালে?
  1. ২০০০ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০২ সালে
  4. ১৯৯৭ সালে
সঠিক উত্তর:
২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০২ সালে
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।
- তবে ১ জানুয়ারি ২০০২ তারিখে 'ইউরো মুদ্রা' কয়েন এবং ব্যাংকনোট হিসেবে চালু হয়।
- ১২টি ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহে ইতিহাসের সবচেয়ে বড় নগদ পরিবর্তন ঘটে।

এছাড়াও,
-  সর্বশেষ ক্রোয়েশিয়া ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগদান করে এবং ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।

৮,৩০৪.
কারা প্রথম পৃথিবীর মানচিত্র অংকন করেন?
  1. ক) মিসরীয়রা
  2. খ) আরবরা
  3. গ) রোমানরা
  4. ঘ) গ্রিকরা
সঠিক উত্তর:
ঘ) গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রিকরা
ব্যাখ্যা
• গ্রীক সভ্যতা:
- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন গ্রিক বিজ্ঞানিরা
এছাড়াও সভ্যতায় গ্রীক বিজ্ঞানিদের অবদান:
- তারাই প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।
- চাঁদের নিজস্ব কোনো আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয় প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন।
- জ্যামিতির পন্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন।
-  বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের গ্রীক সভ্যতা যথেষ্ট খ্যাতি ছিল।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা (SSC Programme), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩০৫.
হকি (Hockey) কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ভারত
  3. গ) কানাডা
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
- হকি হলো কানাডার জাতীয় খেলা। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।  চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)
- ভারতের কোন জাতীয় খেলা নেই।

উৎস: দেশগুলোর সরকারি ওয়েবসাইট; ব্রিটানিকা, অলিম্পিক ওয়েবসাইট।
৮,৩০৬.
'নরম্যান্ডির ডি ডে ল্যান্ডিং' কোন যুদ্ধের ঘটনা?
  1. ক্রিমিয়ার যুদ্ধ
  2. প্রথম বিশ্বযুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. রাশিয়া-ইউক্রেন যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
নরম্যান্ডির ডি ডে ল্যান্ডিং:
- জার্মান অধিকৃত ফ্রান্সের ভূখণ্ডে দুর্দান্ত হামলা চালিয়ে হিটলারের বাহিনীকে অনেকটাই নাজেহাল করে ছাড়ে মিত্রবাহিনী।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৪ সালে নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনী এ হামলা চালায়। 
- তুমুল লড়াইয়ে জার্মানরা ফ্রান্সের ওই অঞ্চল ছেড়ে পালাতে বাধ্য হয়।
- মিত্রবাহিনী ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে এসে সরাসরি এখানে হামলা চালায় যাকে ইতিহাসে ডি ডে ল্যান্ডিং তথা অপারেশন ওভারলোড নামে স্থান দেয়া হয়েছে।
- এক্ষেত্রে প্রায় ১২টি দেশের ৩০ লাখ সৈন্য গিয়ে হামলা চালায় নরম্যান্ডিতে।
- অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, চেকোশ্লোভাকিয়া, ফ্রান্স, গ্রিস, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই ১২ দেশের সৈন্যরা একসাথে হামলা চালায় ৬ জুন।
- সেদিন রাতের বেলা ছত্রীসেনা অবতরণ, গ্লাইডার অবতরণ থেকে শুরু করে জঙ্গি ও বোমারু বিমানের পাশাপাশি যুদ্ধজাহাজ থেকে বোমা ও গোলাবর্ষণের মধ্য দিয়ে যুদ্ধ শুরু হয়।
- মিত্র বাহিনীর ৩৭ হাজার নিহত হওয়ার পাশাপাশি আহত হয় দেড় লক্ষাধিক।
- অন্যদিকে জার্মানদের ২ লক্ষ সৈন্য নিহত হওয়ার পাশাপাশি ২ লাখ আত্মসমর্পণ করে।
- তবে ফিল্ড মার্শাল রোমেলের ৩৫২ তম ডিভিশন এখানে প্রবল প্রতিরোধ গড়ে তোলে মিত্রবাহিনীর বিরুদ্ধে।
- প্রচণ্ড প্রতিরোধ যুদ্ধের শেষ পর্যায়ে এসে জার্মানদের পরাজয় আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভাগ্য অনেকটা এখানেই নির্ধারণ করে দেয়।

উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩০৭.
’Black Lives Matter' কী ?
  1. ক) একটি গ্রন্থের নাম
  2. খ) একটি পানীয়ের নাম
  3. গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
  4. ঘ) একটি NGO
সঠিক উত্তর:
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্ণবাদ বিরোধী আন্দোলন
ব্যাখ্যা
The Black Lives Matter Global Network is a chapter-based, member-led organization whose mission is to build local power and to intervene in violence inflicted on Black communities by the state and vigilantes.

blacklivesmatter.com
৮,৩০৮.
'পোর্ট মোরসবি' কোন দেশের রাজধানী?
  1. ফিজি
  2. সোমালিয়া
  3. পাপুয়া নিউ গিনি
  4. নাউরু
সঠিক উত্তর:
পাপুয়া নিউ গিনি
উত্তর
সঠিক উত্তর:
পাপুয়া নিউ গিনি
ব্যাখ্যা
পাপুয়া নিউ গিনি:
 
- পাপুয়া নিউ গিনি দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ দেশ।
- আয়তন: ১৭৮,৩৫৫ বর্গ মাইল (৪৬১,৯৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: পোর্ট মোরসবি।
- ভাষা: ইংরেজি, টোক পিসিন, হিরি মোটু (সব অফিসিয়াল) ও আদিবাসী ভাষা।
- ধর্ম: খ্রিস্টান (প্রোটেস্ট্যান্ট, রোমান ক্যাথলিক), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কাইনা।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার একটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্রপ্রধান হলেন ব্রিটিশ রাজা।
- দেশটি ১৯৭৫ সালে অস্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা অর্জন করে এবং ব্রিটিশ কমনওয়েলথে যোগদান করে।
 
তথ্যসূত্র - Britannica.com
৮,৩০৯.
মার্কিন গৃহযুদ্ধের অবসান হয় কত সালে?
  1. ১৮৬৩ সালে
  2. ১৮৬৪ সালে
  3. ১৮৬৫ সালে
  4. ১৮৬৭ সালে
সঠিক উত্তর:
১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৬৫ সালে
ব্যাখ্যা
১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিয়নিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত।

মার্কিন গৃহযুদ্ধের পেছনে মূল কারণ ছিলো দাসপ্রথা নিষিদ্ধকরণ। যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলো ছিলো শিল্পনির্ভর এবং দাসপ্রথা বিলুপ্তের পক্ষপাতি। বিপরীতে দক্ষিণের রাজ্যগুলো ছিলো কৃষিনির্ভর যাদের কৃষিকাজের জন্যে আফ্রিকান দাসদের ভূমিকা ছিলো খুবই গুরুত্বপূর্ণ।

ফলে দাসপ্রথার বিষয়ে উদার মনোভাবসম্পন্ন রিপাবলিকান পার্টির নেতা আব্রাহাম লিংকন ১৮৬১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে দক্ষিণের মোট ১১টি রাজ্য ফেডারেল সরকার থেকে পৃথক হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এর মাধ্যমে চার বছরের মার্কিন গৃহযুদ্ধের সূচনা হয়।

চার বছর লড়াইয়ের পর ১৮৬৫ সালে মার্কিন গৃহযুদ্ধের সমাপ্তি ঘটে। যুদ্ধে কনফেডারেটরা পরাজিত হয়।

১৮৬৫ সালের ডিসেম্বরে মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা নিষিদ্ধ হয়।

(তথ্যসূত্র: মার্কিন ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম)
৮,৩১০.
ভিয়েতনাম যুদ্ধ আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয়?
  1. ১৯৭৩ সালে
  2. ১৯৭৫ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৬৯ সালে
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সালে
ব্যাখ্যা
- ৩০ এপ্রিল ১৯৭৫ সালে ভিয়েতনাম যুদ্ধ আনুষ্ঠানিকভাবে কবে শেষ হয়।

• ভিয়েতনাম যুদ্ধ: 
- প্যারিস শান্তি চুক্তি 
- স্বাক্ষরের তারিখ: ২৭ জানুয়ারি ১৯৭৩।
- স্থান: প্যারিস, ফ্রান্স। 

• চুক্তি স্বাক্ষরকারী পক্ষসমূহ:
- মার্কিন যুক্তরাষ্ট্র, 
- দক্ষিণ ভিয়েতনাম 
- উত্তর ভিয়েতনাম
- জাতীয় মুক্তি ফ্রন্ট।

• চুক্তির মূল বিষয়বস্তু:
- মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী ভিয়েতনাম থেকে সেনা প্রত্যাহার করবে।
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম দু’টি আলাদা রাষ্ট্র হিসেবে সহাবস্থান করবে।
- দুই পক্ষই যুদ্ধবন্দীদের মুক্তি দেবে।
- ভিয়েতনামে বিদেশি হস্তক্ষেপ বন্ধ থাকবে।

• ফলাফল:
- মার্কিন বাহিনী ১৯৭৩ সালের মার্চের মধ্যে পুরোপুরি ভিয়েতনাম ত্যাগ করে।
- ৩০ এপ্রিল ১৯৭৫ সালে উত্তর ভিয়েতনাম সাইগন দখল করে নেয়,
- যার মাধ্যমে ভিয়েতনাম একত্রিত হয়ে একটি কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয়।

উৎস: History.com.
৮,৩১১.
'ভাইমার প্রজাতন্ত্র' কোন দেশের ইতিহাসের সাথে জড়িত?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
• চ্যান্সেলর অটো ফন বিসমার্ক জার্মান সাম্রাজ্যের একত্রীকরণ ঘটিয়েছিলেন ১৮৭১ সালের ১৮ জানুয়ারি।
- তিনি গণতন্ত্রের পথে না গিয়ে সংসদীয় প্রথা ভেঙে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। 
- এরপর আসে ভাইমার রিপাবলিক।
- জার্মান জাতির ইতিহাসে ভাইমার প্রজাতন্ত্রের গঠন একটি উল্লেখযোগ্য দিক।
- এই প্রজাতন্ত্র ১৯১৮ থেকে ১৯৩৩ সাল পর্যন্ত টিকেছিলো। 
- প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের পরেও ভার্সাই চুক্তির কারণে জার্মান প্রগতিবাদীরা ভাইমার প্রজাতন্ত্র গঠনে সক্ষম হয়েছিলেন।
- ভাইমারে ১৯১৯ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় পার্লামেন্টের অধিবেশন ডাকা হয়।
- ১৯১৯ সালের ৩১ জুলাই রচিত হয় সংবিধান।
- ১৯২০ সালে জাতীয় পার্লামেন্ট বার্লিন ফিরে যায়।
- ভাইমার প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ফ্রিডরিশ এবার্ট ১৯২৫ সাল পর্যন্ত আমৃত্যু তাঁর পদে বহাল ছিলেন। 
-  এবার্টের পর সাবেক ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গ প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৩৩ সালে ফিল্ড মার্শাল হিন্ডেনবুর্গের হাত ধরেই অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসেন। 
- হিটলার ক্ষমতায় আসার পর জার্মানসহ ইউরোপজুড়ে শুরু হয়ে যায় ফ্যাসিবাদী তাণ্ডব।
- একপর্যায়ে বেধে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
- ৯৪৫ সালের ৮ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলে পরাজিত জার্মান জাতি ও দেশ বিভক্ত হয় পূর্ব আর পশ্চিমে সমাজতান্ত্রিক আর পুঁজিবাদী অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায়।

সূত্র: দৈনিক প্রথম আলো।
৮,৩১২.
'ইস্তানা নেগারা' কোন দেশের রাজপ্রাসাদ?
  1. ব্রুনেই
  2. ইন্দোনেশিয়া
  3. মালয়েশিয়া
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা
ইস্তানা নেগারা:
- 'ইস্তানা নেগারা' মালয়েশিয়ার রাজপ্রাসাদ।
- সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থায় দেশের সর্বোচ্চ পদমর্যাদার নেতা রাজা।

মালয়েশিয়া:
- মালয়েশিয়া দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। 
- রাজধানী: কুয়ালালামপুর।
- দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত।
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত।

সূত্র: ইস্তানা নেগারা ওয়েবসাইট ও ব্রিটানিকা ও বিডিনিউজ পত্রিকা রিপোর্ট।
৮,৩১৩.
Tigray People's Liberation Front (TPLF) কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) সুদান
  4. ঘ) মিয়ানমার
সঠিক উত্তর:
ক) ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ইথিওপিয়া
ব্যাখ্যা
• TPLF:
- TPLF (Tigray People's Liberation Front) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো।
- কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে।
- এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
- ইথিওপিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আবার চুক্তিতে স্বাক্ষর করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী ও ‘টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' টিপিএলএফ৷ 

উৎস:  বিবিসি ওয়ার্ল্ড।
৮,৩১৪.
নিচের কোন দেশের সাথে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) মিশর
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত   কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।
- যে সকল দেশের সাথে ইজরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

উৎস: ইজরাইলের সরকারী ওয়েবসাইট।
৮,৩১৫.
নিচের কোন মহাদেশে সবচেয়ে বেশি দেশ অবস্থিত?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. উত্তর আমেরিকা
সঠিক উত্তর:
আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকা
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• এশিয়া - ৪৮
• ইউরোপ - ৪৪
• উত্তর আমেরিকা - ২৩
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪
• দক্ষিণ আমেরিকা - ১২

তথ্যসূত্র - worldatlas.com

৮,৩১৬.
পৃথিবীর শীতলতম মহাদেশ হিসেবে পরিচিত কোনটি?
  1. উত্তর আমেরিকা
  2. দক্ষিণ আমেরিকা
  3. ওশেনিয়া
  4. এন্টার্কটিকা
সঠিক উত্তর:
এন্টার্কটিকা
উত্তর
সঠিক উত্তর:
এন্টার্কটিকা
ব্যাখ্যা

এন্টার্কটিকা মহাদেশ: 
- আয়তনে বিশ্বের পঞ্চম মহাদেশ এন্টার্কটিকা।
- এই মহাদেশের আয়তন ১ কোটি ৩৩ লক্ষ ৪০ হাজার বর্গকিলোমিটার।
- মহাদেশটি পৃথিবীর দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং দক্ষিণ মেরুকে কেন্দ্র করে প্রায় বৃত্তাকারে অবস্থিত।
- এ মহাদেশের চতুর্দিকে দক্ষিণ মহাসাগর অবস্থিত।
- মহাদেশটি সারাবছর বরফে আচ্ছন্ন থাকে বলে মনুষ্য বসবাসের অনুপযোগী।
- শীতলতম এই মহাদেশে কোনো দেশ নেই।
- এন্টার্কটিকা মহাদেশ পৃথিবীর শীতলতম মহাদেশ।
- এখানকার উল্লেখযোগ্য প্রাণি অ্যালবাট্রস, পেঙ্গুইন, সীল ইত্যাদি।
- এছাড়া এ মহাদেশে মস ও শৈবাল জাতীয় উদ্ভিদ জন্মে।

উল্লেখ্য,
- পৃথিবীর শীতলতম দেশের মধ্যে মঙ্গোলিয়া অন্যতম।
- অ্যান্টার্কটিকার পর বিশ্বের সবচেয়ে শীতলতম দেশ বলা হয় সাইবেরিয়াকে

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৩১৭.
ফেডারেল পার্লামেন্ট কোন দেশের পার্লামেন্ট?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
হাউজ অব কমনস হলও যুক্তরাজ্যের পার্লামেন্ট এবং ফেডারেল পার্লামেন্ট হলো অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নাম।
উৎসঃ দুই দেশের সরকারি ওয়েবসাইট
৮,৩১৮.
মাইক্রোনেশিয়া(Micronesia) অঞ্চলের অন্তর্গত দেশ কোনটি?
  1. টোঙ্গা
  2. কিরিবাতি
  3. নিউজিল্যান্ড
  4. ভানুয়াতু 
সঠিক উত্তর:
কিরিবাতি
উত্তর
সঠিক উত্তর:
কিরিবাতি
ব্যাখ্যা

ওশেনিয়া (Oceania):
- ওশেনিয়া (Oceania) হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত হাজারো দ্বীপ ও একটি প্রধান মূলভূমি (অস্ট্রেলিয়া) নিয়ে গঠিত ভৌগোলিক অঞ্চল।
- ওশেনিয়া হলো বিশ্বের সবচেয়ে ছোট মহাদেশ।
- এতে ১৪টি স্বাধীন রাষ্ট্র রয়েছে।
- ওশেনিয়া মহাদেশের আয়তন ও জনসংখ্যা—উভয় দিক থেকেই বৃহত্তম দেশ হলো অস্ট্রেলিয়া।
- ওশেনিয়া মহাদেশের আয়তনে সবচেয়ে ছোট দেশ হলো নাউরু (Nauru),
- জনসংখ্যার দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে ছোট দেশ হলো টুভালু (Tuvalu)।
- অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এই অঞ্চলের সবচেয়ে উন্নত ও বৃহত্তম দেশ।

• ওশেনিয়াকে সাধারণত চারটি অংশে ভাগ করা হয়: 
- অস্ট্রালাসিয়া — (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড);
- মেলানেশিয়া (Melanesia) — ফিজি, নিউ গিনি, ভানুয়াতু; 
মাইক্রোনেশিয়া (Micronesia) — কিরিবাতি, নাউরু, পালাউ;
- পলিনেশিয়া (Polynesia) — নিউজিল্যান্ড, টোঙ্গা, সামোয়া, হাওয়াই। 

উৎস: Britannica. 

৮,৩১৯.
পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন কোন সভ্যতা?
  1. রোম সভ্যতা
  2. অ্যাসেরীয় সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. ক্যালডীয় সভ্যতা
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসেরীয় সভ্যতা
ব্যাখ্যা
অ্যাসেরীয় সভ্যতা:

- বিজ্ঞান ও জ্যোতিশাস্ত্রে অ্যাশেরীয়রা অতুলনীয় অবদান রাখেন যা বর্তমান সময়েও কাজে লাগে।
- তারা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেন।
- জ্ঞান-বিজ্ঞানের প্রসারের জন্য তারা মেসোপটেমিয়ায় সর্বপ্রথম লাইব্রেরি স্থাপন করেন যা বর্তমানে ইরাকের 'নিনেভাহ' তে অবস্থিত।
- এটি পৃথিবীর প্রাচীনতম লাইব্রেরী হিসাবে পরিচিত যা মিশরের আলেক্সান্দ্রিয়া লাইব্রেরী থেকেও কয়েকশ বছরের পুরনো।
- অ্যাসেরীয়রা প্রথম লোহার তৈরি তলোয়ার, বর্শা, ধনুক ইত্যাদি অস্ত্র হিসাবে ব্যবহার করতো।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩২০.
বিশ্বে প্রথমবারের মতো গবাদিপশুর ওপর কর আরোপ করে কোন দেশ?
  1. ডেনমার্ক 
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক 
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক 
ব্যাখ্যা
কৃষি খাতে CO2 নির্গমন কর:
- ডেনমার্ক প্রথমবারের মতো গবাদি পশুর ওপর কর আরোপ করেছে।
- ডেনমার্ক ২০৩০ সাল থেকে গবাদি পশু থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড (CO2) নির্গমন কর আরোপ করবে।
- এটি হবে বিশ্বের প্রথম দেশ, যা কৃষি খাতে CO2 নির্গমন কর চালু করবে।
- খামারিদের প্রতি গরু প্রতি বছরে ৯৬ ডলার (প্রায় ১১ হাজার টাকা) কর দিতে হবে।
- পশু পালন থেকে কার্বন গ্যাস নিঃসরণ হয়, যা জলবায়ু পরিবর্তনে ভূমিকা রাখে।
- ২০৩০ সাল থেকে এই নতুন কর কার্যকর হবে।
- সরকার ৪০ বিলিয়ন ক্রোন খরচ করে বনভূমি এবং জলাশয় পুনরুদ্ধার করবে।
- এই বিনিয়োগ ডেনমার্কের পরিবেশগত লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।
- এই সিদ্ধান্তটি ডেনমার্কের সরকার ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ৭০% কমানোর লক্ষ্যে নিয়েছে।
- ডেনমার্কের এই পদক্ষেপ বিশ্বব্যাপী অন্যান্য দেশকে অনুপ্রাণিত করার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স সংবাদ। [লিঙ্ক] 
৮,৩২১.
স্বাধীনতার পূর্বে ব্রাজিল কোন দেশের উপনিবেশ ছিল?
  1. স্পেন
  2. ব্রিটেন
  3. নেদারল্যান্ডস
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
ব্রাজিল:
- ব্রাজিল আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ।
- আয়তন: ৩,২৮২,৯০৭ বর্গ মাইল (৮,৫০২,৭২৮ বর্গ কিমি)।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- ভাষা: পর্তুগিজ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট), এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়েল।
- এটি একটি বহুদলীয় ফেডারেল প্রজাতন্ত্র যেখানে দুটি আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।
- ব্রাজিল পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৮২২ সালে ব্রাজিল পর্তুগাল থেকে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
৮,৩২২.
সম্প্রতি ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমাণবিক কেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
  1. হুন্দাই
  2. উয়ানজিং
  3. ওসাকা
  4. ফুকুশিমা
সঠিক উত্তর:
ফুকুশিমা
উত্তর
সঠিক উত্তর:
ফুকুশিমা
ব্যাখ্যা
জাপান:

- জাপানের ফুকুশিমায় ২০১১ সালের ১১ মার্চ ৯.০ মাত্রার ভূমিকম্প এবং সুনামি আঘাতের দ্বারা বিদ্যুৎ কেন্দ্রের বড় ক্ষতি হয়।
- এই ঘটনার পর বিদুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ শুরু হয়।
- পারমাণবিক দূর্ঘটনার সৃষ্টি হয় এবং দুর্ঘটনার ফলে চুল্লীগুলি ক্ষতিগ্রস্ত হয়।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১০ মার্চ ২০২১।
৮,৩২৩.
ক্যাপিটল হিল কীসের জন্যে বিখ্যাত?
  1. যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
  2. জাতিসংঘ সদরদপ্তর
  3. স্ট্যাচু অব লিবার্টি
  4. মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন
ব্যাখ্যা
ওয়াশিংটন ডিসির ‘ক্যাপিটল হিলে’ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস ভবন অবস্থিত।

অন্যদিকে,
জাতিসংঘ সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত।
মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর (পেন্টাগন) ভার্জিনিয়ায় অবস্থিত।
স্ট্যাচু অব লিবার্টি নিউইয়র্কের লিবার্টি দ্বীপে অবস্থিত।

(তথ্যসূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা)
৮,৩২৪.
অ্যারিস্টটলের মতে সততা হলো-
  1. সাহসিকতা
  2. উদারতা
  3. মধ্যপন্থা নির্বাচনের অভ্যাস
  4. জ্ঞান
সঠিক উত্তর:
মধ্যপন্থা নির্বাচনের অভ্যাস
উত্তর
সঠিক উত্তর:
মধ্যপন্থা নির্বাচনের অভ্যাস
ব্যাখ্যা
- অ্যারিস্টটলের মতে সততা হলো মধ্যপন্থা নির্বাচন করার অভ্যাস, যে মধ্যপন্থা নিয়ন্ত্রিত বিচারবুদ্ধি ও ব্যবহারিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি দ্বারা নির্ধারিত।
- তার মতে সততা এক ধরনের পরিমিতিবোধ যা দুটি অসদাচারের মধ্যবর্তিকা।
- অন্যদিকে, সক্রেটিস সততাকে জ্ঞানের সাথে তুলনা করেছেন।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮,৩২৫.
পাকিস্তান-ভারত যুদ্ধ বিরতির মধ্যস্থতাকারী দেশ কোনটি?
  1. তুরস্ক
  2. চীন
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পাকিস্তান- ভারত যুদ্ধ, ২০২৫:
- গত ২২ এপ্রিল, ২০২৫ ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৫ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক নিহত হন।
- এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে “অপারেশন সিঁদুর” নামে একটি সামরিক অভিযান শুরু করে ভারত।
- ভারতের অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
- এতে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদ ও লস্কর-ই-তৈয়বার প্রায় ১০০ সদস্য নিহত হয়েছে বলে ভারতের দাবি।
- এর জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী ১০ মে “বুনইয়ান-উন-মারসুস” নামে পাল্টা অভিযান শুরু করে।
- ইসলামাবাদ দাবি করেছে, এ অভিযানে ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
- ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ট্রাম্প জানান, এই অবস্থায় মধ্যস্থতা করতে নেমে দুই দেশের সঙ্গেই বাণিজ্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল আমেরিকা।

তথ্যসূত্র: নিউজ রিপোর্ট।
৮,৩২৬.
কারা ফারাও নামে পরিচিত ছিলো?
  1. ক) রোমান সম্রাটগণ
  2. খ) পারস্যের নৃপতিগণ
  3. গ) জার্মান সম্রাটগণ
  4. ঘ) মিশরীয় সম্রাটগণ
সঠিক উত্তর:
ঘ) মিশরীয় সম্রাটগণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মিশরীয় সম্রাটগণ
ব্যাখ্যা
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।
- ফারাওরা একইসাথে ছিলেন নরপতি ও পুরোহিত। ফারাও পদটি ছিলো বংশানুক্রমিক।
- নারমার বা মেনেস ছিলেন মিশরের প্রথম ফারাও। তিনি খ্রিস্টপূর্ব ৩২০০ অব্দে মিশরে প্রথম রাজবংশ গড়ে তোলেন।
অন্যদিকে,
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম)
৮,৩২৭.
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজকে কোন শহরে হত্যা করা হয়েছিল?
  1. সারায়েভো
  2. সালতারগ
  3. জাগরের
  4. ব্রাটিস্লাভা
সঠিক উত্তর:
সারায়েভো
উত্তর
সঠিক উত্তর:
সারায়েভো
ব্যাখ্যা

প্রথম বিশ্বযুদ্ধ: 
- প্রথম বিশ্বযুদ্ধ (World War I) ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল এবং এটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ ও ধ্বংসাত্মক যুদ্ধ।
- যুদ্ধটি মূলত ইউরোপের বিভিন্ন শক্তির মধ্যে সংঘটিত হলেও এর প্রভাব ছিল পৃথিবীজুড়ে।

⇒ যুদ্ধের পটভূমি:
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- অক্ষশক্তি: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য ও বুলগেরিয়া।
- মিত্রশক্তি: সার্বিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জাপান প্রভৃতি দেশ।

উল্লেখ্য,
- প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে অষ্ট্রিয়ার যুবরাজ আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দকে বসনিয়ার সারায়েভো শহরে হত্যা করা হয়েছিল।
- ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্যের উত্তরাধিকারী আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়।
- এই যুদ্ধের কারণ হিসেবে ১৯০৯ খ্রিস্টাব্দে অস্ট্রো-হাঙ্গেরীয় সাম্রাজ্য বসনিয়া-হার্জেগোভিনা দখল করা এবং আর্চডিউক ফ্রাঞ্জ ফার্দিনান্দের হত্যাকাণ্ডকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়।
 
উৎস: i) History.com
ii) Britannica.

৮,৩২৮.
কিউবার বিপ্লবী মহানায়ক ছিলেন-
  1. ক) হো চি মিন
  2. খ) ফিদেল কাস্ত্রো
  3. গ) ফুলগেনসিও বাতিস্তা
  4. ঘ) চে-গুয়েভারা
সঠিক উত্তর:
খ) ফিদেল কাস্ত্রো
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিদেল কাস্ত্রো
ব্যাখ্যা
কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো। ১৯৫৩ সালে বাতিস্তা সরকার উৎখাতের আন্দোলনে নেতৃত্ব দেন তিনি। এ জন্য তাকে কারাবরণ করতে হয়। ১৯৫৬ সালে চে গুয়েভারাকে সঙ্গে নিয়ে বাতিস্তা সরকারের বিরুদ্ধে শুরু করেন গেরিলা যুদ্ধ। ১৯৫৯ সালে কিউবান বিপ্লবের মাধ্যমে পূর্বতন একনায়ক রাষ্ট্রপতি ফুলগেনসিও বাতিস্তাকে অপসারণ করেন এবং একদলীয় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করেন। চে গুয়েভারা ছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা। বিখ্যাত টাইম ম্যাগাজিন চে গুয়েভারাকে ‘কাস্ত্রোর মস্তিষ্ক’ বলে আখ্যায়িত করেছিল। সূত্র- বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ও ব্রিটানিকা।
৮,৩২৯.
ভারতের সেভেন সিস্টার্সভুক্ত মণিপুরের রাজধানী কোনটি?
  1. শীলং
  2. আইজল
  3. ইম্ফল
  4. কোহিমা
সঠিক উত্তর:
ইম্ফল
উত্তর
সঠিক উত্তর:
ইম্ফল
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলাে হচ্ছে: অরুণাচল, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা।
- এই সাত রাজ্যের আয়তন ২,৬২,১৭৯ বর্গকিলোমিটার, যা ভারতের মোট এলাকার প্রায় ৭.৯৭ শতাংশ।
- এ অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার ৩.৭৮ শতাংশ।

উল্লেখ্য,
- ত্রিপুরার সাংবাদিক জ্যোতি প্রসাদ সাইকিয়া সর্বপ্রথম রাজ্যগুলোকে একত্রে ‘সেভেন সিস্টার্স’ নামে উল্লেখ করেন।
- ১৯৭২ সালে এই সাত রাজ্যকে সেভেন সিস্টার্সের মর্যাদা দেওয়া হয়।
- আসামের মাধ্যমে রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে।
- আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না।

⇒ ভারতের সেভেন সিস্টার্সের রাজ্যসমূহ ও রাজধানী -
১. আসাম - দিসপুর,
২. মিজোরাম - আইজল,
৩. অরুনাচল - ইটানগর,
৪. মেঘালয় - শীলং,
৫. ত্রিপুরা - আগরতলা,
৬. মণিপুর - ইম্ফল,
৭. নাগাল্যান্ড - কোহিমা।

উৎস: Ministry of Home Affairs ওয়েবসাইট।
৮,৩৩০.
সুয়েজ খাল জাতীয়করণ করেন কে?
  1. আনোয়ার সাদাত
  2. গামাল আবদেল নাসের
  3. হোসনি মুবারক
  4. মোহাম্মদ নাজিব
সঠিক উত্তর:
গামাল আবদেল নাসের
উত্তর
সঠিক উত্তর:
গামাল আবদেল নাসের
ব্যাখ্যা
সুয়েজ খাল:
- সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল,
- এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
- ১৮৬৯ সালে খালটির নির্মাণ কাজ হয়।
- এর নির্মাণ শুরু হয়েছিল ১৮৫৯ সাল।
- বর্তমানে খালটি মিশরের সুয়েজ ক্যানেল অথোরিটির মালিকানাধীন।
- ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের তৎকালীন প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করেন।

উল্লেখ্য
- এই ঘটনাকে কেন্দ্র করে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে মিশরের যুদ্ধ বাধে, যা 'দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ' বা 'সুয়েজ যুদ্ধ' নামে পরিচিত।

উৎস: Britannica ও বিবিসি নিউজ।
৮,৩৩১.
‘The Modern State’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) Aristotle
  2. খ) Abraham Lincoln
  3. গ) R.M Maciver
  4. ঘ) John F. Fennedy
সঠিক উত্তর:
গ) R.M Maciver
উত্তর
সঠিক উত্তর:
গ) R.M Maciver
ব্যাখ্যা
“The modern state” Book (Originally published: 1926) by Robert Morrison MacIver.
৮,৩৩২.
স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
  1. জওহরলাল নেহরু
  2. রাজেন্দ্র প্রসাদ
  3. লাল বাহাদুর শাস্ত্রী
  4. এ পি জে আব্দুল কালাম
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
উত্তর
সঠিক উত্তর:
জওহরলাল নেহরু
ব্যাখ্যা
• জওহরলাল নেহরু:
- জওহরলাল নেহরু ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রভাবশালী নেতা এবং মহাত্মা গান্ধীর রাজনৈতিক উত্তরাধিকারী।
- ১৯৪৭ সালে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী তিনি।
- ১৯৪৭ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত আমৃত্যু প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে গেছেন তিনি।
- নেহরু ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম প্রধান নেতা।
- আন্দোলনের মূল ধারায় দেশের বুদ্ধিজীবী ও যুবকদের আকৃষ্ট করেছিলেন তিনি।
- এ ছাড়া ১৯৩০ ও ১৯৪০–এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতার ভূমিকাও পালন করেছেন নেহরু।

সূত্র: প্রথম আলো। 
৮,৩৩৩.
Corruption Perceptions Index-2020 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৩তম
  2. ১৩৫তম
  3. ১৪৫তম
  4. ১৪৬তম
সঠিক উত্তর:
১৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৪৬তম
ব্যাখ্যা
- Transparency International প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বাংলাদেশের অবস্থান ১৪৬তম।
- তবে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১২তম।
- বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৬।
- রিপোর্ট অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
- সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও দ. সুদান।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৮,৩৩৪.
রাষ্ট্রপতি শাসিত সরকার প্রচলিত রয়েছে -
  1. ক) যুক্তরাজ্যে
  2. খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
  3. গ) কানাডায়
  4. ঘ) জাপানে
সঠিক উত্তর:
খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
খ) মার্কিন যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
রাষ্ট্রপতি শাসিত সরকার (Presidential Government):
→ রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান।
→ রাষ্ট্রপতি ও মন্ত্রীসভার সদস্যগণ আইনসভার সদস্য নন ৷
→ মন্ত্রীগণ তাদের কাজের জন্য রাষ্ট্রপতির নিকট দায়ী থাকেন।
যুক্তরাষ্ট্র, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
৮,৩৩৫.
২০০৪ সালে ইউক্রেনে সংঘটিত বিপ্লব কী নামে পরিচিত?
  1. জেসমিন বিপ্লব
  2. টিউলিপ বিপ্লব
  3. রোজ বিপ্লব
  4. অরেঞ্জ বিপ্লব
সঠিক উত্তর:
অরেঞ্জ বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
অরেঞ্জ বিপ্লব
ব্যাখ্যা

কমলা বিপ্লব (Orange Revolution):
- ক্ষমতাবদলকে কেন্দ্র করে ২০০৪ সালের নভেম্বর মাস থেকে ২০০৫ সালের জানুয়ারি পর্যন্ত ইউক্রেনে সংঘটিত কিছু সরকার বিরোধী আন্দোলনকে “কমলা বিপ্লব” বা অরেঞ্জ রেভুলুশ্যন বলে।

অপরদিকে,
- গোলাপ বিপ্লব (Rose Revolution): ২০০৩ সালে জর্জিয়ায় ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাবলীর সমষ্টিকে গোলাপ বিপ্লব বলে।
- টিউলিপ বিপ্লব (Tulip Revolution): ২০০৫ সালের ফেব্রুয়ারি ও মার্চে কিরগিজস্তানে নির্বাচনে কারচুপির পরিপ্রেক্ষিতে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
- জুঁই (জেসমিন) বিপ্লব সংগঠিত হয় ২০১১ সালে। জেসমিন বিপ্লব হয় তিউনিসিয়ায় ১৮ ডিসেম্বর- ১৪ জানুয়ারি ২০১১ সালে।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

৮,৩৩৬.
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল। সূত্রঃ বিবিসি।
৮,৩৩৭.
'চীনের মহাপ্রাচীর' কোন রাজার শাসনামলে নির্মিত হয়?
  1. ঝেং রাজ-বংশ
  2. কেকিয়াং রাজ-বংশ
  3. কিয়াং রাজ-বংশ
  4. চৌ রাজ-বংশ
সঠিক উত্তর:
চৌ রাজ-বংশ
উত্তর
সঠিক উত্তর:
চৌ রাজ-বংশ
ব্যাখ্যা
চীন সভ্যতা:
- চীনের তিনটি অঞ্চলে প্রাচীন চৈনিক সভ্যতা গড়ে ওঠে।
- প্রথমটি হোয়াং হো নদীর তীরে, দ্বিতীয়টি ইয়াং জে কিয়াং নদীর তীরে আর তৃতীয়টি দক্ষিণ চীনের ভূখণ্ডে।
- চীনের এই প্রাচীন সভ্যতা সৃষ্টি হয় শাং রাজাদের ও চৌ রাজাদের যুগে।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে এখানে সভ্যতার উন্মেষ ঘটেছিল।
- চীনের আদি মানুষ 'পিকিং মানুষ' নামে পরিচিত।
- চীনবাসীরা হোয়াং-হো ও ইয়াংসি নদীর দুটি পাড়েই বসবাস করত।
- তাদের লিখন পদ্ধতির নাম আইডিও গ্রাফ।

উল্লেখ্য,
- চৌ বংশের রাজা শি-হুয়াং তি-এর রাজত্বকালে নির্মিত হয়েছিল 'চীনের মহাপ্রাচীর'।
- হুনদের আক্রমণ প্রতিরোধ করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়েছিল।
- দেড় হাজর মাইল দীর্ঘ এই প্রাচীরের উচ্চতা ছিল গড়ে ২৪ ফুট।
- এই প্রাচীরের উপর দিয়ে ৬ জন অশ্বারোহী পাশাপাশি চলতে পারত।
- চীনের প্রাচীর বিশ্বের আশ্চর্য বস্তুর একটি।
- চীনের মহাপ্রাচীরকে বলা হয় মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৩৮.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির যুদ্ধাপরাধীদের বিচার করা হয় কোন আদালতে?
  1. ইউরোপীয় ন্যায়বিচার আদালত
  2. জার্মান ফেডারেল আদালত
  3. ন্যুরেমবার্গ আদালত
  4. ভারতের সুপ্রিম আদালত
সঠিক উত্তর:
ন্যুরেমবার্গ আদালত
উত্তর
সঠিক উত্তর:
ন্যুরেমবার্গ আদালত
ব্যাখ্যা
ন্যুরেমবার্গ  আদালত 
- ১৯৪৫ সালের নভেম্বর মাসে জার্মানির নুরেমবার্গ শহরে এক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সামনে হাজির করা হচ্ছে হিটলারের থার্ড রাইখের গুরুত্বপূর্ণ নেতাদের।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাহিনী পরিকল্পিতভাবে যে ভয়ংকর গণহত্যা চালিয়েছিল, তার মূল নায়কদেরই মূলত নুরেমবার্গ ট্রাইব্যুনালে বিচারের আওতায় আনা হয়।
- বিশ্বের ইতিহাসে এত বড় আকারে যুদ্ধাপরাধের বিচার এই প্রথম।
- এই ট্রাইব্যুনালের অন্যতম এক তদন্ত কর্মকর্তা ছিলেন বেনজামিন ফেরেনজ। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের  বিগ থ্রি হিসেবে পরিচিত যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে একমত পোষণ করলে জার্মানীর ন্যুরেমবার্গে একটি সামরিক আদালত প্রতিষ্ঠা করা হয় যা ন্যুরেমবার্গ ট্রাইব্যুনাল নামে পরিচিত।
- এই ট্রাইব্যুনালে প্রায় ২০০ জার্মান যোদ্ধাপরাধীর বিচার করা হয়।
- মোট অভিযুক্ত হয় ২৪ জন আর মৃত্যুদণ্ড প্রদান করা হয় ১২ জন আসামিকে।

উৎস: ব্রিটানিকা।
৮,৩৩৯.
নিচের কোন দেশ 'হর্ন অফ আফ্রিকা' এর অংশ নয়?
  1. জিবুতি
  2. কেনিয়া
  3. ইরিথ্রিয়া
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
হর্ন অফ আফ্রিকা (Horn of Africa):
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- আফ্রিকার মানচিত্র লক্ষ্য করলে দেখা যায় এর উত্তর-পূর্ব অংশ আরব সাগরে শিং এর মত বর্ধিত হয়েছে।
- এর অংশগুলো হলো জিবুতি,ইরিথ্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে। 

অন্যদিকে,
- কেনিয়া হর্ন অফ আফ্রিকার অংশ নয়। 
- কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৮,৩৪০.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার সবার শেষে গড়ে উঠেছিল?
  1. ক) অ্যাসেরীয় সভ্যতা
  2. খ) ব্যাবিলনীয় সভ্যতা
  3. গ) সুমেরীয় সভ্যতা
  4. ঘ) ক্যালডীয় সভ্যতা
সঠিক উত্তর:
ঘ) ক্যালডীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালডীয় সভ্যতা
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা। বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে। এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
- ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা।

এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।
অন্যদিকে, অ্যাজটেক সভ্যতা গড়ে উঠেছিলো মধ্য আমেরিকার মেক্সিকোতে।

(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৮,৩৪১.
সর্ব প্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে কোন সভ্যতায়?
  1. অ্যাসিরীয় সভ্যতায়
  2. ব্যাবিলনীয় সভ্যতায়
  3. সুমেরীয় সভ্যতায়
  4. চৈনিক সভ্যতায়
সঠিক উত্তর:
অ্যাসিরীয় সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
অ্যাসিরীয় সভ্যতায়
ব্যাখ্যা
সভ্যতায় অ্যাসিরীয়দের অবদান:
- সভ্যতার ইতিহাসে বেশ কিছু ক্ষেত্রে এ্যাসিরীয়দের অবদান লক্ষ্য করা যায়-
- সামরিক ক্ষেত্রে এ্যাসিরীয়দের গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা ছিল।
- তারা সর্বপ্রথম লোহার অস্ত্রে সজ্জিত বাহিনী গঠন করে ও যুদ্ধ রথের ব্যবহার করে।
- সে যুগের বিচারে তাদের সৈন্যবাহিনী ছিল বেশ আধুনিক।
- বহু নতুন নতুন অস্ত্র, যুদ্ধ কৌশল আবিষ্কারের কারণে প্রতিবেশীদের উপর আধিপত্য বিস্তার করে।
- সামরিক প্রয়োজনে শক্তিশালি গুপ্তচর ও যাতায়াত ব্যবস্থা গড়ে তোলে।

উৎস: ইতিহাস, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৪২.
ইসলামের কত জন খলিফাকে খুলাফায়ে রাশেদীন বা রাশিদুন খলিফা বলা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৪ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত:
- রাশিদুন খিলাফত ছিল হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর প্রতিষ্ঠিত চারটি প্রধান খিলাফতের মধ্যে প্রথম।
- ৬৩২ সালে মহানবীর (সা.) এর মৃত্যুর পর এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। 
- ইসলামের প্রথম চার খলিফাকে খুলাফায়ে রাশেদীন বা রাশিদুন খলিফা বলা হয়।
- 'খোলাফায়ে রাশেদীন'রা হলেন:
১. হযরত আবু বকর সিদ্দিক (রা) (৬৩২-৬৩৪ খ্রি.),
২. হযরত ওমর ফারুক (রা) (৬৩৪-৬৪৪ খ্রি.),
৩. হযরত উসমান (রা) (৬৪৪-৬৫৬ খ্রি.) এবং,
৪. হযরত আলী (রা) (৬৫৬-৬৬১ খ্রি.)।
- উক্ত চারজন খলিফা ছিলেন রাসূলুল্লাহর (স:) ঘনিষ্ঠ সহচর।
- তাঁরা নবীর (স) শিক্ষা ও আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ও বাস্তবায়ন করেছেন।
- তাঁদের শাসন ছিল ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ।
- এ সময় রাজধানী ছিল মদিনা।
- তাঁদের ত্রিশ বছরের খিলাফত কালই ইসলামী শাসনব্যবস্থার আদর্শ সোনালী যুগ। 

উৎস: i) Britannica.
         ii) ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৪৩.
বিরোধপূর্ণ ‘তাইগ্রে’ অঞ্চলের অবস্থান কোন দেশে?
  1. ভেনেজুয়েলা
  2. ইথিওপিয়া
  3. রাশিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
বিরোধপূর্ণ তাইগ্রে অঞ্চল ইথিওপিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত।
সম্প্রতি অঞ্চলটিতে ইথিওপিয়ার ফেডারেল বাহিনী ও স্থানীয় টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত হয়। এছাড়া সহস্রাধিক মানুষ পার্শ্ববর্তী সুদানে আশ্রয় নিয়েছে।
(সূত্র: প্রথম আলো)
৮,৩৪৪.
প্রাচীন মিশরীয়দের লিখন পদ্ধতির নাম-
  1. কিউনিফর্ম
  2. হায়ারোগ্লিফিক
  3. ব্রাহ্মী লিপি
  4. আরামাইক
সঠিক উত্তর:
হায়ারোগ্লিফিক
উত্তর
সঠিক উত্তর:
হায়ারোগ্লিফিক
ব্যাখ্যা
মিশরীয় লিখন পদ্ধতি: 
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগরসভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।
- এই লিখনপদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় 'হায়ারোগ্লিফিক' বা পবিত্র অক্ষর।
- মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে।
- সেই কাগজের ওপর তারা লিখত।
- গ্রিকরা এই কাগজের নাম দেয় 'প্যাপিরাস'।
- এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।

উল্লেখ্য,
- নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত।
- যাতে গ্রিক এবং 'হায়ারোগ্লিফিক' ভাষায় অনেক লেখা ছিল। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮,৩৪৫.
গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন?
  1. বুদ্ধগয়া
  2. তক্ষশীলা
  3. লুম্বিনী
  4. সারনাথ
সঠিক উত্তর:
লুম্বিনী
উত্তর
সঠিক উত্তর:
লুম্বিনী
ব্যাখ্যা
গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধ (ব্যক্তিগত নাম সিদ্ধার্থ) এর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে।
- তিনি বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।

উৎস: Encyclopedia Britannica ও প্রথম আলো।
৮,৩৪৬.
'মাদামতুসো মিউজিয়াম' কোথায় অবস্থিত?
  1. লন্ডন
  2. প্যারিস
  3. মিলান
  4. রোম
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
• মাদামতুসো মিউজিয়াম:
- মাদাম তুসো জাদুঘর যুক্তরাজ্যের লন্ডন নগরে অবস্থিত।
- বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোম দিয়ে তৈরি মূর্তির সংগ্রহশালা।
- মাদাম ম্যারি তুসো নামীয় এক ফরাসী মহিলা কর্তৃক প্রতিষ্ঠিত সংগ্রহশালাই পরবর্তীকালে মাদাম তুসো জাদুঘর নামে বিশ্বব্যাপী পরিচিত।

উৎস: মাদাম তুসো অফিসিয়াল ওয়েবসাইট।
৮,৩৪৭.
মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের নাগরিক সকল অধিকার বাতিল করে -
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮১ সালে
  3. ১৯৮২ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮২ সালে
ব্যাখ্যা
• মিয়ানমার:
- ১৯৪৮ সালে মিয়ানমার স্বাধীনতা লাভ করে।
- ১৯৬২ সালে মিয়ানমারের সামরিক সরকার রোহিঙ্গাদের প্রতি অমানবিক নির্যাতন করে।
- ১৯৭৮ সালে নে উইন সামরিক সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে 'অপারেশন ড্রাগন কিং' চালায়।
- ১৯৮২ সালে মিয়ানমারের নাগরিকত্ব আইনে ১৩৫টি গোত্রের জনগোষ্ঠীকে নাগরিকত্ব প্রদান করা হয় কিন্তু রোহিঙ্গাদের সেই তালিকার বাইরে রাখা হয়।

উৎস: ব্রিটানিকা।
৮,৩৪৮.
রটারডাম বন্দর কোন দেশে অবস্থিত?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. নেদারল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ড
ব্যাখ্যা
রটারডাম:
- নেদারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রধান ইউরোপীয় বন্দর। 
- রটারডাম উত্তর সাগর থেকে প্রায় ১৯ মাইল (৩০ কিমি) দূরে অবস্থিত।
- এটি নিউ ওয়াটারওয়ে নামে একটি খালের মাধ্যমে উত্তর সাগরের সঙ্গে সংযুক্ত।
- শহরটি নিউ মিউস নদীর (Nieuwe Maas) উভয় তীরে অবস্থিত, যা রাইন নদীর একটি শাখা।
- ১২৮৩ সালে প্রথম রটারডামের নাম উল্লেখ করা হয়।
- ১৩৪০ সালে রটারডাম শি খাল খননের অনুমতি পায় এবং এটি প্রদেশের প্রধান বন্দর হয়ে ওঠে।
- ১৭শ শতকের শেষে এটি, আমস্টারডামের পরে, নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক শহর হিসেবে পরিচিতি লাভ করে।
- রটারডাম আজও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং ইউরোপের বৃহত্তম বন্দরগুলোর মধ্যে অন্যতম।

উৎস: Britannica.
৮,৩৪৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো কোন অস্ত্র ব্যবহার করা হয়?
  1. হাইপারসনিক অস্ত্র
  2. হাইড্রোজেন বোমা
  3. পারমাণবিক অস্ত্র
  4. রকেট হামলা
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র
ব্যাখ্যা
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, যার মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- অক্ষশক্তির প্রধান দেশগুলো ছিলো: জার্মানি, জাপান, ও ইতালি।
- মিত্রশক্তির প্রধান দেশগুলো ছিলো: ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন, পোল্যান্ড, নেদারল্যান্ডস প্রভৃতি।
- ৮ ডিসেম্বর ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়।
- ৭ মে ১৯৪৫ সালে জার্মানি মিত্রবাহিনীর কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ সালে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়।
- এই যুদ্ধ ছিল মানব ইতিহাসের সবচেয়ে মারাত্মক সংঘাত, যার ফলে ৭০ থেকে ৮৫ মিলিয়ন মানুষের মৃত্যু হয়; অধিকাংশই বেসামরিক নাগরিক।

উৎস: হিস্টোরি ডটকম ।
৮,৩৫০.
‘পিনাটুবো’ কী?
  1. নদী
  2. হ্রদ
  3. সাগর
  4. আগ্নেয় পর্বত
সঠিক উত্তর:
আগ্নেয় পর্বত
উত্তর
সঠিক উত্তর:
আগ্নেয় পর্বত
ব্যাখ্যা
পিনাটুবো পর্বত (Mount Pinatubo):
- ‘পিনাটুবো’ একটি আগ্নেয় পর্বত।
- এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি।
- এটি ফিলিপাইনের লুজন দ্বীপের পশ্চিম অংশে অবস্থিত।
- ১৯৯১ সালে এর সর্বশেষ বড় অগ্নুৎপাত ঘটে।

উৎস: Britannica.
৮,৩৫১.
Which of the following COVID-19 vaccines was invented in Russia?
  1. ক) Sputnik V
  2. খ) Senopharm
  3. গ) Bin Corid
  4. ঘ) Russ Vas
সঠিক উত্তর:
ক) Sputnik V
উত্তর
সঠিক উত্তর:
ক) Sputnik V
ব্যাখ্যা
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮,৩৫২.
যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল কোথায়?
  1. বাগদাদ
  2. গালীল প্রদেশে
  3. বসরা
  4. বেথলেহেম
সঠিক উত্তর:
বেথলেহেম
উত্তর
সঠিক উত্তর:
বেথলেহেম
ব্যাখ্যা
যিশু খ্রিস্টের জন্ম হয়েছিল জেরুজালেমের বেথলেহেম শহরে।

যিশু খ্রিস্ট:
- যিশু ছিলেন একজন ইহুদি ধর্মপ্রচারক।
- যিনি খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে গণ্য হন।
- যিশুকে প্রদত্ত উপাধি ‘খ্রিস্ট’ থেকে খ্রিস্টধর্মের নামকরণ করা হয়েছে।
- আদি বাইবেল অনুযায়ী ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্ম হয়।
- যিশুর জন্মস্থান জেরুজালেমের বেথলেহেম শহরে।
- যিশু খ্রিস্টের জন্মদিনকেই বড় দিন হিসেবে পালন করা হয়।
- যিশুর মাতার নাম মারিয়াম, তাকে মেরি নামে ডাকা হতো।

উল্লেখ্য,
- যিশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ ও মৃত্যুর দিন হিসাবে গুড ফ্রাইডে স্মরণ করা হয়।

উৎস: Britannica.
৮,৩৫৩.
'জিগগুরাট' নামক ধর্মমন্দির কাদের স্থাপত্যকীর্তি?
  1. সুমেরীয়
  2. ব্যাবিলনীয়
  3. অ্যাসিরীয়
  4. ক্যালডীয়
সঠিক উত্তর:
সুমেরীয়
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়
ব্যাখ্যা
সুমেরীয় স্থাপত্য ও শিল্প:
- ধারনা করা হয় সুমেরীয়রা নগর সভ্যতায় পোড়া ইটের প্রথম ব্যবহার করে।
- তবে মিসরীয়দের মতো সুমেরীয়রা পাথরের ব্যবহার করতো না বলে তাদের তৈরী ইমারত দীর্ঘস্থায়ী হতো না।
- সম্ভবতঃ সুমের অঞ্চলে পাথর দুষ্প্রাপ্য ছিল। 
- তবে তাদের নগর পরিকল্পনা ছিল খুবই নিখুঁত। 
- দালানের দেয়াল ইটের তৈরী হলেও ছাদ ছিল কাঠের দ্বারা তৈরী।
- সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি 'জিগগুরাট' নামক ধর্মমন্দির।
- প্রায় প্রতি নগরেই এইরূপ জিগগুরাট নামক ধর্মমন্দির বা ইমারত তৈরী হয়েছিল।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৮,৩৫৪.
যুক্তরাজ্যের নিচের কোন দেশের সাথে স্থলসীমান্ত রয়েছে?
  1. নরওয়ে
  2. ডেনমার্ক
  3. উত্তর আয়ারল্যান্ড
  4. আয়ারল্যান্ড প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
আয়ারল্যান্ড প্রজাতন্ত্র
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- ইউরোপ মহাদেশের অন্যতম দেশ যুক্তরাজ্য।
- আয়ারল্যান্ড দুইটি অংশে বিভক্ত। একটি হলো উত্তর আয়ারল্যান্ড এবং অন্যটি আয়ারল্যান্ড প্রজাতন্ত্র।
- আয়ারল্যান্ড প্রজাতন্ত্র একটি স্বাধীন দেশ। এর রাষ্ট্রীয় নাম আইরিশ রিপাবলিক।
- উত্তর আয়ারল্যান্ড এবং গ্রেট ব্রিটেন নিয়ে গঠিত যুক্তরাজ্য।
- এর রাজধানী লন্ডন।
- যুক্তরাজ্যের সঙ্গে শুধুমাত্র আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের স্থল সীমান্ত রয়েছে।

উৎস: ভূগোল দ্বিতীয় পত্র, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৫৫.
এশিয়ার কোন দেশটি স্থলবেষ্টিত?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) আর্মেনিয়া
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আর্মেনিয়া
ব্যাখ্যা
যেসকল দেশের সাথে কোন সাগর/মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
 সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই। বিশ্বে মোট ৪৫টি স্থলবেষ্টিত দেশ রয়েছে। 
 
এশিয়া মহাদেশে রয়েছে ১২টি দেশ। দেশগুলো হলো :
- আফগানিস্তান
- আর্মেনিয়া
- আজারবাইজান
- ভুটান
- কাজাখস্তান
- কিরগিজস্তান
- লাওস
- মঙ্গোলিয়া
- নেপাল
- তাজিকিস্তান
- তুর্কমেনিস্তান
- উজবেকিস্তান
 
উৎস : ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস। 
 


৮,৩৫৬.
বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি?
  1. ভ্যাটিকান সিটি
  2. বার্বাডোস
  3. সাইপ্রাস
  4. মাল্টা
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি।
- ভ্যাটিকান সিটির আয়তন ০.৪৯ বর্গকিলোমিটার।
- ১৯২৯ সালে ইতালির সরকারের সঙ্গে লাতেরান চুক্তির আওতায় এই পোপীয় রাষ্ট্রের সৃষ্টি।
- ভ্যাটিকান সিটি ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম তীর্থস্থান।
- ভ্যাটিকান সিটি নগররাষ্ট্রটি ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেনজেনভুক্ত।
- এই দেশ ২০০৪ সাল থেকে ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে আর এর অফিশিয়াল ভাষা হচ্ছে লাতিন।
 
উৎস: i) Statistica ওয়েবসাইট।
        ii) Britannica.
৮,৩৫৭.
তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন -
  1. বাবর ‍মুখতার
  2. মোস্তফা কামাল পাশা
  3. জামাল আবদেল নাসের
  4. হাফিজ আল আসাদ
সঠিক উত্তর:
মোস্তফা কামাল পাশা
উত্তর
সঠিক উত্তর:
মোস্তফা কামাল পাশা
ব্যাখ্যা
• মোস্তফা কামাল পাশা:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
- একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিক মনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন।
- এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

সূত্র: ব্রিটানিকা।
৮,৩৫৮.
কোন বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে?
  1. চীনা বিপ্লব
  2. ফরাসি বিপ্লব
  3. রুশ বিপ্লব
  4. শিল্প বিপ্লব
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
ব্যাখ্যা

ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের স্লোগান ছিল স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব।
- এই বিপ্লব হয়েছিল ১৭৮৯ সালের ১৪ জুলাই।
- ফরাসি বিপ্লবের মাধ্যমে বাস্তিল দুর্গের পতন ঘটে।
- নেপোলিয়ন বোনাপার্ট ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ছিলেন।
- ভলতেয়ার চেয়েছিলেন এমন একটি সমাজব্যবস্থা যেখানে প্রত্যেক মানুষ তার সাধ্যমতো ভালো কাজ করবে।
- পূর্বতন সমাজে তিনটি গোষ্ঠী ছিল। এগুলো হলো যাজক শ্রেণি, অভিজাত শ্রেণি এবং জনসাধারণ। অভিজাত প্রভাবিত পূর্বতন সমাজের প্রতি শহরের জনতা ও বিপ্লবী বুর্জোয়া শ্রেণি অসন্তুষ্ট ছিল।
- ফরাসি বিপ্লবের সময় শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদন্ড কার্যকর করার পদ্ধতি জনপ্রিয় হয়ে ওঠে।

তথ্যসূত্র - Britannica.com

৮,৩৫৯.
লুসা কোন দেশের সংবাদ সংস্থা?
  1. পর্তুগাল
  2. মিশর
  3. রাশিয়া
  4. সিরিয়া
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।

৮,৩৬০.
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
  1. মুং মই
  2. উথান
  3. সুচি
  4. মাউং মাউং
সঠিক উত্তর:
মাউং মাউং
উত্তর
সঠিক উত্তর:
মাউং মাউং
ব্যাখ্যা
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল - মাউং মাউং সো।

রোহিঙ্গা নিধন:

- রোহিঙ্গা নিধন অভিযানে নেতৃত্ব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর মাউং মাউং কে বহিষ্কার করা হয়েছে।
- কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের চাপে দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ নিয়েছে।
- মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এটাই বড় ধরণের কোনো পদক্ষেপ। 

অন্যদিকে,
- মাউং মাউং সো রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট ব্যবহার করেছেন।
- শুধু তাই নয়, রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন চলছিল, তখন তিনি চুপ ছিলেন বলেও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
- নিষেধাজ্ঞার ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ওই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
- রাখাইন রাজ্যের মংডু ও আকিয়াব এলাকায় চালিয়েছে গণহত্যা ও লুটতরাজ। 

উৎস: দৈনিক ইনকিলাব এবং ekushey-tv পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৮,৩৬১.
সাংহাই সহযোগিতা সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য নয়-
  1. ক) রাশিয়া
  2. খ) পাকিস্তান
  3. গ) উজবেকিস্তান
  4. ঘ) কিরগিজস্তান
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) পাকিস্তান
ব্যাখ্যা
২০০১ সালের ১৫ জুন সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। এর বর্তমান সদস্য ৮টি দেশ। এগুলো হলো: চীন, রাশিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান, ভারত ও পাকিস্তান। এর মধ্যে প্রথম ৬টি প্রতিষ্ঠাকালীন সদস্য। পর্যবেক্ষক ৪টি (ইরান, আফগানিস্তান, বেলারুশ ও মঙ্গোলিয়া) এবং ডায়ালগ পার্টনার ৬টি (আজারবাইজান, আর্মেনিয়া, তুরস্ক, শ্রীলংকা, কম্বোডিয়া এবং নেপাল)। এর সদর দপ্তর চীনের বেইজিংয়ে অবস্থিত।
[সূত্র: সাংহাই সহযোগিতা সংস্থা ওয়েবসাইট]
৮,৩৬২.
নাৎসি পার্টির প্রধান নেতা কে ছিলেন?
  1. মাও সেতুং
  2. মুসোলিনী
  3. এডলফ হিটলার
  4. জোসেফ স্ট্যালিন
সঠিক উত্তর:
এডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
এডলফ হিটলার
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- তিনি অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির (NSDAP) নেতৃত্ব দিয়েছিলেন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

নাৎসিবাদ:
- নাৎসিবাদ হলো হিটলার এবং তার দল নাৎসি পার্টি কর্তৃক প্রতিষ্ঠিত শাসনব্যবস্থা।
- ১৯৩২ সালে রাষ্ট্রপতি নির্বাচনে হিটলার প্রতিদ্বন্দ্বিতা করলেও পল ভন হিনডেনবার্গের কাছে পরাজিত হন।
- ১৯৩৩ সালে হিনডেনবার্গ হিটলারকে চ্যান্সেলর নিযুক্ত করেন।
- অল্প সময়ের মধ্যেই হিটলার সমস্ত ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করে দেশে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৮,৩৬৩.
হাজি মোহাম্মদ মহসিন এর বাড়ি কোথায়?
  1. ক) রাজশাহী
  2. খ) মুর্শিদাবাদ
  3. গ) হুগলী
  4. ঘ) মেদনীপুর
সঠিক উত্তর:
গ) হুগলী
উত্তর
সঠিক উত্তর:
গ) হুগলী
ব্যাখ্যা

মোহসীন, হাজী মুহম্মদ (১৭৩২-১৮১২) একজন ধর্মপ্রাণ মুসলিম, চিরকুমার ও মহান জনহিতৈষী ব্যক্তি। ১৭৬৯-৭০ সালের সরকারি দলিল থেকে জানা যায় যে, ওই সময়ের মহাদুর্ভিক্ষে তিনি বহু লঙ্গরখানা স্থাপন করেছিলেন এবং সরকারি সাহায্য তহবিলে অর্থ প্রদান করেছিলেন। ১৭৩২ সালে হুগলিতে তাঁর জন্ম। তাঁর পিতা হাজী ফয়জুল্লাহ এবং মাতা জয়নাব খানম।
উৎসঃ বাংলাপিডিয়া।

৮,৩৬৪.
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) এর প্রবক্তা কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. ভারত
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) প্রবক্তা দেশ হলো চীন।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
- এই উদ্যোগটি হলো চীনের প্রধান আঞ্চলিক বিনিয়োগ ও উন্নয়ন পরিকল্পনা।
- এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কর্তৃক ২০১৩ সালে এই প্রকল্পের বিষয়টি প্রকাশ হয়েছিল।
- BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- এটি ‘নিউসিল্ক রোড’ বা ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ নামেও পরিচিত।

উৎস: ব্রিটানিকা।
৮,৩৬৫.
বিখ্যাত চিত্রকর্ম 'The Scream' এর চিত্রকর কে?
  1. সালভাদর দালি
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. মাইকেল এঞ্জেলো
  4. এডভার্ড মাঞ্চ
সঠিক উত্তর:
এডভার্ড মাঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
এডভার্ড মাঞ্চ
ব্যাখ্যা
The Scream:
- বিখ্যাত চিত্রকর্ম 'The Scream' এর চিত্রকর হলেন এডভার্ড মাঞ্চ।
- এই চিত্রকর্মটি ১৮৯৩ সালে আঁকা হয় এবং এটি মুনকের অন্যতম প্রখ্যাত কাজ।
- 'The Scream' চিত্রটি তার অস্বাভাবিক এক দৃশ্য ও অনুভূতির জন্য বিখ্যাত, যেখানে একটি সন্ত্রস্ত মুখবধির ব্যক্তির চিত্র দেখা যায়, এবং পিছনে দেখা যায় একটি রক্তিম আকাশ।

• এডভার্ড মাঞ্চ:
- এডভার্ড মাঞ্চ (Edvard Munch) ছিলেন একজন নরওয়েজিয়ান চিত্রকর।
- ১৮৬৩ সালের ১২ ডিসেম্বর নরওয়ের লোটেন শহরে জন্মগ্রহণ করেন তিনি।
- তার শিল্পকর্মের মধ্যে সাধারণত এক ধরনের বিষণ্ণতা, উদ্বেগ, একাকীত্ব এবং মানসিক যন্ত্রণার প্রতিফলন দেখা যায়।
- ১৯৪৪ সালে তার মৃত্যু হয়

⇒ মঞ্চের সবচেয়ে পরিচিত কাজ হলো 'The Scream', যা মানব আত্মার চিরন্তন উদ্বেগ এবং ভয়ের প্রতিনিধিত্ব করে।
- এই চিত্রকর্মটি শুধু তার শিল্পীজীবনই নয়, পুরো শিল্প দুনিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে।
- মঞ্চের শিল্পকর্মে সাধারণত অমীমাংসিত মানসিক অবস্থা, মৃত্যুর ভাবনা, জীবন এবং সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়। তার অন্যান্য বিখ্যাত কাজের মধ্যে 'The Madonna', 'The Sick Child', এবং 'The Dance of Life' অন্তর্ভুক্ত।
- তিনি আধুনিক শিল্প আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং তার কাজ পরে এক্সপ্রেশনিজম আন্দোলনের বিকাশে প্রভাব ফেলেছিল।

উৎস: Britannica.
৮,৩৬৬.
মঙ্গোলীয়দের আদি ভূমি কোথায় ছিল?
  1. চীনের দক্ষিণাঞ্চল
  2. সাইবেরিয়া
  3. তিব্বত
  4. হিমালয়ের পাদদেশে
সঠিক উত্তর:
তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
তিব্বত
ব্যাখ্যা
মঙ্গোলীয়: 
- মঙ্গোলীয় গোত্রের মানুষ আকারে বেঁটে, দেহ সুগঠিত, শক্ত চিবুক, দাঁড়ি-গোঁফ নেই বললেই চলে, মুখাকৃতি গোলাকার এবং গায়ের বর্ণ হলদেটে।
- তিব্বতীয়, চিনা, জাপানি এবং বর্মিদের সমগোত্রীয় এরা।
- তিব্বত এবং মঙ্গোলিয়া হচ্ছে- মঙ্গোলীয়দের আদি ভূমি।
- এরা উত্তর পূর্বের পাহাড়ি পথ ধরে ভারতে প্রবেশ করে।
- এক সময় এরা আর্যদের সাথে মিশে যায়।
- বর্তমানে এই গোষ্ঠীর লোকেরা হিমালয়ের পাদদেশে সিকিম, আলমোরা, গারওয়াল, ভুটান এবং আসামের পাহাড়ে বসবাস করছে।
- ভারতে মঙ্গোলীয় জাতির লোক হিসাবে গুর্খা, ভুটিয়া এবং খাসিয়াদের নির্দেশ করা হয়।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৬৭.
সর্বশেষ দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশিত সূচক অনুসারে, বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত শহর -
  1. ক) ভিয়েনা
  2. খ) স্টকহোম
  3. গ) লন্ডন
  4. ঘ) রোম
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা
ব্যাখ্যা
২৩ জুন ২০২২ যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) বিশ্বের ১৭২টি শহরকে অন্তর্ভুক্ত এ সূচক প্রকাশ করে। সূচক অনুসারে -
    বিশ্বে বসবাসের জন্য সবচেয়ে উপযুক্ত শহর - ভিয়েনা, অস্ট্রিয়া।
    সবচেয়ে বসবাসের জন্য সবচেয়ে অনুপযুক্ত শহর - দামেস্ক, সিরিয়া।
    সূচকে রাজধানী ঢাকা শহরের অবস্থান - ১৬৬তম।
    ঢাকা শহরের স্কোর ১০০ এর মধ্যে - ৩৯.২।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
৮,৩৬৮.
ন্যাটোর বর্তমান সদস্য দেশ কয়টি? (মার্চ, ২০২৬)
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা

ন্যাটো:
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- NATO এর পূর্ণরূপ North Atlantic Treaty Organization বা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা।
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৯ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- তিনি ১৪তম মহাসচিব।
- দায়িত্ব গ্রহণ করেন: ১ অক্টোবর ২০২৪।
- তিনি নেদারল্যান্ডসের নাগরিক।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- ন্যাটোতে যোগদানকারী মুসলিম দেশ: তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- সর্বশেষ সদস্য: সুইডেন।
- সুইডেন ন্যাটোর সদস্য পদ লাভ করে ২০২৪ সালে।

তথ্যসূত্র - ন্যাটো অফিসিয়াল ওয়েবসাইট।

৮,৩৬৯.
বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম' অবস্থিত -
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র 
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
• রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাষ্ট্রীয় মালিকানাধীন ‘গ্যাজপ্রম’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উত্পাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। 
- রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রাকৃতিক সম্পদ।
- তেল ও প্রাকৃতিক গ্যাস ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়া আরও ২৭টি ভাষা প্রচলিত আছে।

উৎস:  প্রথম আলো।
৮,৩৭০.
কোন সংকটকে কেন্দ্র করে জাতিসংঘে 'Uniting for peace resolution' পাস করা হয় -
  1. কোরীয় যুদ্ধ
  2. উপসাগরীয় যুদ্ধ
  3. ইউক্রেন-রাশিয়া যুদ্ধ
  4. ইজরাইল- ফিলিস্তিন যুদ্ধ
সঠিক উত্তর:
কোরীয় যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
কোরীয় যুদ্ধ
ব্যাখ্যা

কোরীয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে। এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

⇒ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- এই যুদ্ধের ফলে ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।

৮,৩৭১.
ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশটি কমনওয়েলথের সদস্য?
  1. ক) মিয়ানমার
  2. খ) রুয়ান্ডা
  3. গ) মিশর
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
খ) রুয়ান্ডা
ব্যাখ্যা
কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর জোট হলেও মোজাম্বিক ও রুয়ান্ডা সাবেক ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য।

১৯৪৯ সালে আধুনিক কমনওয়েলথের আত্মপ্রকাশ ঘটে৷ কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি। সদরদপ্তর লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত।

অন্যদিকে,
মিশর ও মিয়ানমার ব্রিটেনের সাবেক উপনিবেশ হয়েও কমনওয়েলথের সদস্য নয়।
পাকিস্তান ব্রিটেনের সাবেক উপনিবেশ এবং কমনওয়েলথ সদস্য।

(তথ্যসূত্র: কমনওয়েলথ ওয়েবসাইট)
৮,৩৭২.
যুক্তরাষ্ট্রের ৫৯ তম নির্বাচন অনুষ্ঠিত হবে-
  1. ক) ০৩ নভেম্বর
  2. খ) ১০ নভেম্বর
  3. গ) ২০ নভেম্বর
  4. ঘ) ৩০ নভেম্বর
সঠিক উত্তর:
ক) ০৩ নভেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ক) ০৩ নভেম্বর
ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে প্রতি ৪ বছর পর পর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩ নভেম্বর, ২০২০ সালে যুক্তরাষ্ট্রের ৫৯তম নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৬ সালের ৩ নভেম্বর ৫৮ তম নির্বাচনে জয় লাভ করে ডোনাল্ড ট্রাম্প ৪৫ তম আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ-২০২০ ও যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৮,৩৭৩.
নাইজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ব্রিটেন
  2. স্পেন
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
নাইজেরিয়া:
- নাইজেরিয়া পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এটি আফ্রিকার সবচেয়ে জনবহুল এবং তেল সমৃদ্ধ দেশ।
- এর পশ্চিমে বেনিন, পূর্বে চাদ ও ক্যামেরুন, উত্তরে নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর অবস্থিত।
- এটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- রাজধানী: আবুজা।
- বৃহত্তম শহর: লেগোস।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: নাইজেরিয়ান নাইরা।

উৎস: Britannica.
৮,৩৭৪.
স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) আইসল্যান্ড
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) আইসল্যান্ড
ব্যাখ্যা
স্ক্যান্ডেনেভিয়ান উপদ্বীপে অবস্থিত দেশসমূহকে একত্রে স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র বলা হয়।

স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
যথা-
নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।

আবার,
নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - 
আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

সূত্রঃ worldatlas.com ও ব্রিটানিকা.কম

এ সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের তথ্যকল্পদ্রুম সিরিজের ২নং পোস্ট দেখুন। ⇒ লিংক
৮,৩৭৫.
আমেরিকা যুক্তরাষ্ট্রে দাসপ্রথা কবে নিষিদ্ধ হয়?
  1. ক) ১৮৫৮ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৫ সালে
  4. ঘ) ১৮৯০ সালে
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮৬৫ সালে
ব্যাখ্যা
১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর ১৬তম মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন যুদ্ধকালীন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে সর্বপ্রথম দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন। এ লক্ষে ১ জানুয়ারি ১৮৬৩ তিনি Emancipation Proclamation এ স্বাক্ষর করেন। এই ঘোষণাকে স্থায়ী বা সাংবিধানিক আইনে পরিণত করতে লিংকন সংবিধানের ১৩তম সংশোধনী আনেন। ২ ডিসেম্বর ১৮৬৫ মার্কিন কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেনটেটিভ এ ১৩তম সংশোধনী পাস হয়। এতে করে ১৮ ডিসেম্বর ১৮৬৫ সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়। (সূত্রঃ ইউএস ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম)
৮,৩৭৬.
'স্ট্যাচু অফ পিস’ কোন শহরে অবস্থিত?
  1. টোকিও, জাপান
  2. পিয়ংইয়াং, উত্তর কোরিয়া
  3. সিউল, দক্ষিণ কোরিয়া
  4. বেইজিং, চীন
সঠিক উত্তর:
সিউল, দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিউল, দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা

স্ট্যাচু অফ পিস:
- সিউল, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত।
- ‘স্ট্যাচু অফ পিস’ অন্যতম প্রতীকী এবং বিতর্কিত ভাস্কর্য, যা ‘কমফোর্ট উইমেন’-এর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।
- ‘কমফোর্ট উইমেন’ শব্দটি ব্যবহার করা হয় সেই নারীদের জন্য যাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি সেনারা যৌনভাবে শোষণ করেছিল।
- ২০১১ সালের ১৪ ডিসেম্বর, সিউলের জাপানি দূতাবাসের বিপরীতে একটি বসা অবস্থায় থাকা কনিষ্ঠ কন্যার জীবনমাপের ব্রোঞ্জ ভাস্কর্য স্থাপন করা হয়।
- ‘কমফোর্ট উইমেন’ বলতে সেই নারী ও কন্যাদের বোঝায় যাদের ‘কমফোর্ট স্টেশন’-এ নিয়োগ দেওয়া হয়েছিল জাপানি সেনাদের জন্য যৌন সেবা প্রদানের জন্য।
- অনুমান অনুযায়ী প্রায় ২০০,০০০ নারী এই সিস্টেমের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এদের মধ্যে বেশিরভাগ নারী কোরিয়ান উপদ্বীপ থেকে এসেছিলেন।

অন্যদিকে,

• পিস স্ট্যাচু:
- 'পিস স্ট্যাচু' জাপানের নাগাসাকি অবস্থিত।
- ১৯৪০ সালের ২২ সেপ্টেম্বরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
- জাপান কর্তৃক পার্ল হারবর আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানে ২টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
- হিরোশিমায় নিক্ষেপ করা হয়: লিটল বয়- ৬ আগস্ট, ১৯৪৫।
- নাগাসাকিতে নিক্ষেপ করা হয়: ফ্যাট ম্যান- ৯ আগস্ট ১৯৪৫।
- নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরনে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
- এই পার্কে স্থাপিত হয় 'পিস স্ট্যাচু (Peace Statue)'।

তথ্যসূত্র: ব্রিটানিকা ও কোরিয়ান ওয়েবসাইট। Link

৮,৩৭৭.
ইয়েমেনের মুদ্রার নাম কী?
  1. ক) রিয়াল
  2. খ) সৌদি রিয়াল
  3. গ) ইয়েমেনি রিয়াল
  4. ঘ) দিনার
সঠিক উত্তর:
গ) ইয়েমেনি রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
গ) ইয়েমেনি রিয়াল
ব্যাখ্যা

- ইয়েমেনের মুদ্রার নাম ইয়েমেনি রিয়াল।
- সৌদি আরবের মুদ্রা রিয়াল/ সৌাদি রিয়াল।
- কুয়েতের মুদ্রার নাম ‍দিনার।

সূত্র: ব্রিটানিকা।

৮,৩৭৮.
কুর্দি জনগোষ্ঠীর বসবাস কোথায়?
  1. ক) ইন্দোচীন
  2. খ) মধ্যপ্রাচ্য
  3. গ) উত্তর আাফ্রিকা
  4. ঘ) পূর্ব ইউরোপ
সঠিক উত্তর:
খ) মধ্যপ্রাচ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মধ্যপ্রাচ্য
ব্যাখ্যা
কুর্দি হলো মধ্যপ্রাচ্যে বসবাসকারী একটি জাতিগোষ্ঠীর নাম। তুরস্ক, ইরান, ইরাক, সিরিয়া ও আর্মেনিয়ায় কুর্দিরা ছড়িয়ে ছিটিয়ে আছে।
জনসংখ্যায় এরা প্রায় ২৫ থেকে ৩৫ মিলিয়ন। কিন্তু এদের নিজস্ব কোন দেশ নেই।
কুর্দিরা মধ্যপ্রাচ্যে কুর্দিস্থান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।
(সূত্র: ব্রিটানিকা ডটকম)
৮,৩৭৯.
ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমানে কোথায় অবস্থিত?
  1. তুরস্ক
  2. গ্রীস
  3. মিশর
  4. সিরিয়া
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
ইতিহাস এবং অবস্থান:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাসে, ট্রয় নগরী হলো বিখ্যাত একটি নগরী যা বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত ছিল।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে, ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিক শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।
- ট্রয় এর ধ্বংসের কারণ হেলেনকেন্দ্রিক ঐতিহাসিক ট্রোজান যুদ্ধ।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক ও ইউনেস্কোর ওয়েবসাইট।
৮,৩৮০.
চে গুয়েভারা ছিলেন -
  1. ক) বলিভিয়ার বিপ্লবী নেতা
  2. খ) পপ সঙ্গীত শিল্পী
  3. গ) কিউবার বিপ্লবী নেতা
  4. ঘ) উরুগুয়ের লেখক
সঠিক উত্তর:
গ) কিউবার বিপ্লবী নেতা
উত্তর
সঠিক উত্তর:
গ) কিউবার বিপ্লবী নেতা
ব্যাখ্যা

চে গুয়েভারার নাম শুনলেই চোখে ভাসে একজন রোমান্টিক-বিপ্লবীর অবয়ব।
১৯৬৭ সালে তাঁকে হত্যা করা হয়, কিন্তু দশকের পর দশক জুড়ে চে গুয়েভার হয়ে রয়েছেন তারুণ্যের প্রতীক।
চে গুয়েভার ১৪ জুন ১৯২৮ সালে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন এবং ৯ অক্টোবর হাজার ১৯৬৭ খ্রিস্টাব্দে বলিভিয়ায় তাকে হত্যা করা হয়।
তার জীবন নির্ভর চলচ্চিত্র The Motorcycle Diaries।

তথ্যসূত্র: প্রথম আলো ও Britannica.com

৮,৩৮১.
কিউবায় অবস্থিত কুখ্যাত কারাগারটির নাম কী?
  1. এভিন কারাগার
  2. গুয়ানতানামো কারাগার
  3. সাবানেতা কারাগার
  4. গিতারামা কারাগার
সঠিক উত্তর:
গুয়ানতানামো কারাগার
উত্তর
সঠিক উত্তর:
গুয়ানতানামো কারাগার
ব্যাখ্যা
▪ গুয়ানতানামো কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূ-খণ্ডের বাইরে কিউবার দক্ষিণ-পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে অবস্থিত একটি কারাগার যা বন্দীদের ওপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারটি ২০০২ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করা হয়।
----------------------------
• কুখ্যাত ‘এভিন কারাগার’ ইরানে অবস্থিত। রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানে এই কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
▪ সাবানেতা কারাগার ভেনিজুয়েলায় অবস্থিত।
▪ গিতারামা কেন্দ্রিয় কারাগার রুয়ান্ডায় অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর ২০২২ এবং বিবিসি বাংলা।
৮,৩৮২.
ইসলামে আল-আকসা মসজিদের গুরুত্ব কী?
  1. প্রথম ইসলামিক বিশ্ববিদ্যালয়
  2. নবীর জন্মস্থান
  3. হজের কেন্দ্র
  4. প্রথম কিবলা
সঠিক উত্তর:
প্রথম কিবলা
উত্তর
সঠিক উত্তর:
প্রথম কিবলা
ব্যাখ্যা
আল-আকসা মসজিদ:
- আল-আকসা প্রাচীনতম মসজিদগুলোর একটি।
- আল আকসা প্রাঙ্গণটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র স্থান।
- ১৪ হেক্টর এলাকাজুড়ে অবস্থিত আল-আকসা প্রাঙ্গণ।

⇒ মুসলিমদের জন্য:
- জেরুজালেম বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) এর স্মৃতি বিজড়িত স্থান ছিল। মহানবী (স) মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে তিনি মিরাজে গমন করেন। এজন্য মুসলমানদের নিকট জেরুজালেম এত পবিত্র। জেরুজালেমে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদ অবস্থিত যা মুসলমানদের স্মৃতি বিজড়িত স্থান। মসজিদুল আকসা (আল আকসা মসজিদ) বা বাইতুল মুকাদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম মসজিদ।
- এই মসজিদুল আকসা বা বায়তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কিবলা ছিল।

উৎস: Britannica.
৮,৩৮৩.
নিচের কোনটি উত্তর ইউরোপের দেশ?
  1. বুলগেরিয়া
  2. হাঙ্গেরি
  3. আইসল্যান্ড
  4. স্লোভাকিয়া
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
৮,৩৮৪.
রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
  1. মেনশেভিক পার্টি
  2. বলশেভিক পার্টি
  3. সমাজতান্ত্রিক পার্টি
  4. সমাজবাদী পার্টি
সঠিক উত্তর:
বলশেভিক পার্টি
উত্তর
সঠিক উত্তর:
বলশেভিক পার্টি
ব্যাখ্যা

• রুশ বিপ্লব:
- রাশিয়ার আর্থ-সামাজিক জীবনে এক গুণগত পরিবর্তনের মধ্যে দিয়ে এক নতুন যুগের সূচনা করে বলশেভিক বিপ্লব এর মধ্যদিয়ে।
- রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল- বলশেভিক পার্টি।
- অক্টোবর মাসে সংঘটিত হয়েছিল বলে এই বিপ্লবকে অক্টোবর বিপ্লব ও বলা হয়ে থাকে ।
- এটি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব।
- এই বিপ্লবকে বলশেভিক বিপ্লব নামে অভিহিত করা হয়।
- এই বিপ্লবের মূলশক্তি ছিল শ্রমিক শ্রেণি।
 - রুশ বিপ্লবের নেতৃত্বে ছিলেন-  ভ. ই . লেনিন।
- ১৯১৭ সালের বলশেভিক বিপ্লব বুর্জোয়া যুগের অবসান ঘটিয়ে শ্রমিক শ্রেণীর রাজত্ব প্রতিষ্ঠা করে। 

উৎস: i). আধুনিক ইউরোপের ইতিহাস, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
ii)Britannica

৮,৩৮৫.
চেঙ্গিস খান নিচের কোন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা?
  1. আচেমেনিয়ান সাম্রাজ্য
  2. মুঘল সাম্রাজ্য
  3. মোঙ্গল সাম্রাজ্য
  4. অটোমান সাম্রাজ্য
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
ব্যাখ্যা
মোঙ্গল সাম্রাজ্য:
- মোঙ্গল সাম্রাজ্য ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সাম্রাজ্য।
- ত্রয়োদশ শতাব্দীর শুরুর দিকে মধ্য এশিয়ায় দুর্ধর্ষ মঙ্গল মঙ্গল জাতির উত্থান ঘটে।
- চেঙ্গিস খানের নেতৃত্বে মোঙ্গলদের এই বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়।
- মোঙ্গলরা চীন থেকে শুরু করে মধ্য এশিয়া, পারস্য ও রাশিয়াতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এবং মিশর, ভারত, জাপান, কোরিয়া, বার্মা ও ইন্দোনেশিয়াতেও তাদের অভিযানের তরঙ্গ প্রবলভাবে আঘাত হানে।
- মোঙ্গলদের অভিযানগুলো নিষ্ঠুরতা লুণ্ঠন ও হত্যাকাণ্ডের কাহিনীতে ভরপুর। 
- এ কারণে অনেক ঐতিহাসিক মঙ্গলদিগকে "বিধাতার অভিশাপ" ও "বিশ্বের ত্রাস" বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য,
- চেঙ্গিস খান ছিলেন বিশাল এ সাম্রাজ্যের প্রধান রাজনৈতিক ও সামরিক নেতা।
- ধারণা করা হয়, ১১৬২ সালে বা ১১৫৫ সালে মঙ্গোলিয়ার খেনতি পর্বতমালায় চেঙ্গিস খানের জন্ম
- কমোঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর চেঙ্গিস খান ইউরেশিয়া দখলে পা বাড়ান।
- চেঙ্গিস খান ১২২৭ সালে মৃত্যুবরণ করেন।
- মূলত এ সময় থেকেই মোঙ্গল সাম্রাজ্য দুর্বল হতে শুরু করে।

অন্যদিকে,
- সাইরাস দ্য গ্রেট ছিলেন আচেমেনিয়ান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।
- ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। 
- ওসমান প্রথম অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা

উৎস: i) Britannica.
         ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৩৮৬.
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?
  1. ক) এমানুয়েল ম্যাক্রো
  2. খ) জাস্টিন ট্রুডো
  3. গ) ফ্রাসোয়া ওঁলাদ
  4. ঘ) জন হাওয়ার্ড
সঠিক উত্তর:
খ) জাস্টিন ট্রুডো
উত্তর
সঠিক উত্তর:
খ) জাস্টিন ট্রুডো
ব্যাখ্যা
কানাডার বর্তমান প্রধানমন্ত্রীর নাম জাস্টিন ট্রুডো, ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম এমানুয়েল ম্যাক্রো, ফ্রাসোয়া ওঁলাদ ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন এবং জন হাওয়ার্ড ছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী। উৎসঃ অপশনে সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।
৮,৩৮৭.
সৌদি আরবের অফিসিয়াল নাম কী?
  1. The Kingdom of Saudi Arabia
  2. The Islamic Republic of Saudi Arabia
  3. The Islamic Kingdom of Saudi Arabia
  4. The Islamic People's Republic of Saudi Arabia
সঠিক উত্তর:
The Kingdom of Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
The Kingdom of Saudi Arabia
ব্যাখ্যা
সৌদি আরব:
- মধ্যপ্রাচ্যের একটি আরব দেশ, যা বিশাল মরুভূমি অঞ্চল নিয়ে গঠিত।
- এটি বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদক দেশ এবং ধর্মীয়ভাবে ইসলামের জন্মভূমি।
- সরকারি অফিসিয়াল Kingdom of Saudi Arabia.
- রাজধানী নাম রিয়াদ।
- জনসংখ্যা প্রায় ৩৩.১ মিলিয়ন (২০২৪)।
- মুদ্রার নাম  সৌদি রিয়াল।
- শাসনব্যবস্থা হলো রাজতন্ত্র ।
- বর্তমান রাজা সালমান বিন আবদুল আজিজ।
- বর্তমান ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।
- বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ।

উল্লেখ্য,
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- কোরআন এবং সুন্নাহকে সৌদি আরবের সংবিধান হিসাবে গৃহীত হয়।
- ১৯৩২ সালে সৌদি আরবে আবদুল আজিজ ইবনে সউদ কর্তৃক রাজতন্ত্রের সূচনা হয়।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।
- মুসলিম সম্প্রদায়ের জন্যে পবিত্র নগরী মক্কা ও মদিনা সৌদি আরবে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও সৌদিপিডিয়া।[লিঙ্ক]
৮,৩৮৮.
কিউবা সশস্ত্র বিপ্লব সংঘটিত হয় কবে?
  1. ১৯৫৩ সালে
  2. ১৯৫৫ সালে
  3. ১৯৬০ সালে
  4. ১৯৫৯ সালে
সঠিক উত্তর:
১৯৫৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৯ সালে
ব্যাখ্যা
• কিউবা বিপ্লব:
- কিউবা সশস্ত্র বিদ্রোহ হয় ১৯৫৯ সালের ১ জানুয়ারী।
- ফলে ফুলজেনসিও বাতিস্তার সরকারকে উৎখাত করে কিউবা ।
- বিপ্লবের নেতা ফিদেল কাস্ত্রো ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবা শাসন করেছিলেন।
-  তিনি ১৯৭৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী পদে  ছিলেন।
- তিনি কিউবার রাজনৈতিক নেতা যিনি তার দেশকে প্রথম কমিউনিস্ট রাষ্ট্রে রূপান্তর করেছিলেন।
- ক্যাস্ট্রো লাতিন আমেরিকায় কমিউনিস্ট বিপ্লবের নেতৃত্ব দেন।
- আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির পদ ত্যাগ করেন ফেব্রুয়ারি ২০০৮ সালে ।
- তিনি ২৫ নভেম্বর ২০১৬ সালে মৃত্যু বরণ করেন।

উৎস: Britannica.
৮,৩৮৯.
ইউরোপীয় ইউনিয়ন অধিভুক্ত মোট কয়টি দেশের মুদ্রা ’ইউরো‘?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ক) ১৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯
ব্যাখ্যা
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা  ২৭ টি। 
- এদের মধ্যে এখন পর্যন্ত ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।

দেশগুলো হল: 
- অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।

অন্যদিকে, 
- এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
- ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।

এছাড়াও, 
- বাকি ৭টি ইইউ সদস্য দেশ - যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন। বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া অন্যদের চেয়ে অনেকটাই এই দৌড়ে এগিয়ে আছে। 

উল্লেখ্য যে, 
- ১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।

উৎস:  ইইউ ওয়েবসাইট
৮,৩৯০.
বিশ্বের কোন নেতা ‘মাদিবা’ হিসেবে পরিচিত ?
  1. মহাত্বা গান্ধি
  2. নেলসন ম্যান্ডেলা
  3. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
  4. মার্টিন লুথার কিং জুনিয়র
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা (Nelson Mandela):
- দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ অধিকার প্রতিষ্ঠায় অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলার জন্ম ১৯১৮ সালের ১৮ জুলাই দক্ষিণ আফ্রিকার মভেজোতে।
- তার ডাকনাম মাদিবা, তাতা, রোলিহ্লাহ্লা, ডালিভুঙ্গা ইত্যাদি।
- ১৯৪২ সালে তিনি রাজনীতিতে যোগ দেন।
- ম্যান্ডেলাকে 'রোবেন দ্বীপ' এর কারাগারে ১৯৬৪ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত অন্তরীণ রাখা হয়।
- এখানে তিনি তাঁর ২৭ বছরের কারাবাসের প্রথম ১৮ বছর কাটান।
- ১৯৮২ সালের মার্চ মাসে ম্যান্ডেলাকে রবেন দ্বীপের কারাগার থেকে পোলসমুর কারাগারে স্থানান্তর করা হয়।
- ১৯৮৮ সালে ম্যান্ডেলাকে ভিক্টর ভার্সটার কারাগারে সরিয়ে নেয়া হয়।
- ভিক্টর ভার্সটার কারাগার থেকে ম্যান্ডেলাকে ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারি মুক্তি দেয়া হয়।
- তিনি কারাগারে থাকার সময় তার কয়েদী নম্বর ছিলো ৪৬৬।
- কারাদন্ডের সাল মিলিয়ে ‘৪৬৬৬৪’ গঠন করা হয় যা মেন্ডেলার এইডস বিরোধী প্রচারণার নাম।
- কারা মুক্তির পর ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্ব গ্রহণ করেন।
- ১৯৯০ হতে ১৯৯৪ পর্যন্ত তিনি এই দলের নেতা ছিলেন।
- নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পেয়েছেন।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি ২০১৩ সালের ৫ ডিসেম্বর জোহানেসবার্গে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, 
-৫ ডিসেম্বর ২০২৪ সালে নেলসন ম্যান্ডেলার মৃত্যুবার্ষিকী ছিল।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট ও প্রথম আলো। [লিঙ্ক]
৮,৩৯১.
রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম কী?
  1. ডুমা
  2. সাবোর
  3. ফেডারেশন কাউন্সিল
  4. রিক্সড্যাগ
সঠিক উত্তর:
ফেডারেশন কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
ফেডারেশন কাউন্সিল
ব্যাখ্যা
রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম নগরী: মস্কো।
- রাশিয়ার রাষ্ট্রীয় ভাষা রুশ।
- দেশটির মুদ্রার নাম রুবল।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় জার।
- বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- রাশিয়ার সরকারব্যবস্থা বহুদলীয় গণতন্ত্র।
- রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষের নাম ফেডারেশন কাউন্সিল।
- দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের নাম ডুমা।
- রাশিয়া একসময় সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন: ক্রেমলিন।

তথ্যসূত্র - Britannica.com
৮,৩৯২.
ব্রিটিশ কৃষি বিপ্লব কখন সংঘটিত হয়েছিল?
  1. ঊনবিংশ শতাব্দীতে
  2. অষ্টাদশ শতাব্দীতে
  3. ষোড়শ শতাব্দীতে
  4. চতুর্দশ শতাব্দীতে
সঠিক উত্তর:
অষ্টাদশ শতাব্দীতে
উত্তর
সঠিক উত্তর:
অষ্টাদশ শতাব্দীতে
ব্যাখ্যা
ব্রিটিশ কৃষি বিপ্লব:
- কৃষি বিপ্লব ছিল শিল্প বিপ্লবের পূর্ব শর্ত।
- এ বিপ্লবের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি পায় এবং শ্রমিক হিসেবে কারখানায় নিয়োগের জন্য জনশক্তির অভাব হয় নি।

⇒ অষ্টাদশ শতাব্দীতে ব্রিটেনে এই বিপ্লব হয়েছিল।
- ব্রিটেনেও কৃষি বিপ্লবের চারটি বৈশিষ্ট্য ছিল।
- প্রথমত, তা বৃহদায়তন এবং সুসংহত কৃষি ব্যবস্থার জন্ম দিয়েছিল।
- দ্বিতীয়ত, কৃষি বিপ্লবের ফলে চালু হয়েছিল সাধারণের ব্যবহারযোগ্য অথচ উর্বর চারণভূমিতে কৃষির প্রসার এবং সুনিবিড় পশুপালন।
- তৃতীয়ত, গ্রামীণ সমাজে এক বড় ধরনের পরিবর্তন ঘটিয়েছিল কৃষিবিপ্লব। স্বনির্ভর কৃষকরা সাধারণভাবে রূপান্তরিত হয়েছিলেন কৃষি শ্রমিকে। তাঁদের জীবনযাত্রার মান নির্ভর করতে শুরু করল জাতীয় ও আন্তর্জাতিক বাজারের উপর। শুধু আবহাওয়াকে কেন্দ্র করে তাঁদের ভাগ্যের চাকা আবর্তিত হওয়ার দিনের অবসান ঘটাল কৃষিবিপ্লব।
- চতুর্থত, এই বিপ্লবের ফলে কৃষি উৎপাদনশীলতা বেড়েছিল উল্লেখযোগ্য হারে।

উৎস: Britannica.
৮,৩৯৩.
আমেরিকার আদিবাসীরা কী নামে পরিচিত?
  1. বান্টু
  2. মাওরী
  3. জুলু
  4. রেড ইন্ডিয়ান
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ান
উত্তর
সঠিক উত্তর:
রেড ইন্ডিয়ান
ব্যাখ্যা
বিভিন্ন জাতি বা আদিবাসী:  
 
• আমেরিকার আদিবাসী রেড ইন্ডিয়ান নামে পরিচিত।

- অপরদিকে,
• টোডা হলো বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার যা দক্ষিণ ভারতের একটি উপজাতি। 
• পশতুন – আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী ।
• এক্সিমো – সাইবেরিয়া, রাশিয়া অঞ্চলে বসবাস। কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে।
• পিগমি – পৃথিবীর সবচেয়ে খর্বকার জাতি।
• জুলু – দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
• রেড ইন্ডিয়ান – আমেরিকার আদিবাসী ।
• মাওরী – নিউজিল্যান্ডের আদিবাসী।

উৎস: ব্রিটানিকা এবং Live MCQ লেকচার - ১৭। 
৮,৩৯৪.
ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কী?
  1. কাগজ আবিষ্কার
  2. বর্ণমালার উদ্ভাবন
  3. চাকা আবিষ্কার
  4. কৃষিকাজের সূচনা
সঠিক উত্তর:
বর্ণমালার উদ্ভাবন
উত্তর
সঠিক উত্তর:
বর্ণমালার উদ্ভাবন
ব্যাখ্যা

• ফিনিশীয় সভ্যতা (Phoenician Civilization):
- বর্তমান লেবানন এবং সিরিয়ার কিছু অংশ নিয়ে ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে এই প্রাচীন সভ্যতাটি গড়ে উঠেছিল।
- ভৌগোলিক অবস্থানের কারণে তারা স্থলপথের চেয়ে জলপথে বাণিজ্যে বেশি আগ্রহী ছিল।
- গ্রীকরা এদের নাম দিয়েছিল 'ফিনিশীয়' বা 'পার্পল পিপল' (Purple People), কারণ তারা এক ধরণের বিশেষ সামুদ্রিক শামুক থেকে রাজকীয় বেগুনি রং তৈরি করত এবং এর ব্যবসা করত।

• বর্ণমালা আবিষ্কার (Invention of Alphabet):
- ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের একটি সেট তৈরি করে, যা ছিল আধুনিক বর্ণমালার পূর্বপুরুষ।
- পরবর্তীতে গ্রীকরা এই বর্ণমালার সাথে স্বরবর্ণ (Vowels) যুক্ত করে এবং রোমানদের হাত ধরে তা বর্তমান ইংরেজি বর্ণমালায় রূপ নেয়।

• প্রধান নগর রাষ্ট্রসমূহ:
- ফিনিশীয়রা কোনো একক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেনি, বরং তারা ছোট ছোট স্বাধীন 'নগর রাষ্ট্র' বা 'সিটি স্টেটস'-এ বিভক্ত ছিল।
- তারা ছিল প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ নাবিক ও জাহাজ নির্মাতা।
- তারা ধ্রুবতারা দেখে দিক নির্ণয় করতে জানত, যাকে গ্রীকরা 'ফিনিশীয় তারা' বলত।

• কার্থেজ (Carthage):
- ফিনিশীয়রা ভূমধ্যসাগরের নানা স্থানে উপনিবেশ স্থাপন করেছিল। এর মধ্যে উত্তর আফ্রিকায় (বর্তমান তিউনিসিয়া) অবস্থিত 'কার্থেজ' ছিল সবচেয়ে বিখ্যাত, যা পরবর্তীতে রোমান সাম্রাজ্যের প্রবল প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে।

উল্লেখ্য,
- আলেকজান্ডার ৩৩২ খ্রিস্টপূর্বাব্দে তাদের প্রধান শহর টায়ার দখল করে নিলে ফিনিশীয়দের রাজনৈতিক স্বাধীনতার অবসান ঘটে এবং তারা হেলেনিস্টিক সংস্কৃতির অংশ হয়ে যায়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট  এবং বিশ্ব ইতিহাস এনসাইক্লোপিডিয়া।

৮,৩৯৫.
জাপানের পার্লামেন্টের নাম কী? 
  1. আলথিং 
  2. ডায়েট
  3. নেসেট
  4. ফোকেটিং
সঠিক উত্তর:
ডায়েট
উত্তর
সঠিক উত্তর:
ডায়েট
ব্যাখ্যা

• জাপানের পার্লামেন্ট:
- জাপানের পার্লামেন্টের নাম: ডায়েট।
- 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
• উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
• নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).

অন্যদিকে, 
- নেসেট: ইসরায়েলের আইনসভা। 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮,৩৯৬.
সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে-
  1. ক) ১৯৮৯ সালে
  2. খ) ১৯৯০ সালে
  3. গ) ১৯৯১ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
- ২৩ জুন, ১৯১৭ সালে ইউক্রেন গণপ্রজাতন্ত্রের ঘোষণা দেয়।
- ১৯১৮ সালে ইউক্রেনে বলশেভিক সাম্যবাদী সরকার প্রতিষ্ঠিত হয়। 
- ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা চার সদস্যের অন্যতম প্রজাতন্ত্র হিসেবে ইউক্রেন আত্মপ্রকাশ করে।
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন। 
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

উৎসঃ সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৮,৩৯৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ৬ আগস্ট ১৯৪৫ যুক্তরাষ্ট্র জাপানের কোন শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে?
  1. ক) ওসাকা
  2. খ) হিরোশিমা
  3. গ) নাগাসাকি
  4. ঘ) কিয়োটো
সঠিক উত্তর:
খ) হিরোশিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) হিরোশিমা
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের ‘হিরোশিমা’ শহরে এবং ৯ আগস্ট ‘নাগাসাকি’ শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
হিরোশিমায় নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ‘লিটলবয়’ এবং নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ‘ফ্যাটম্যান’।
৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
(সূত্র: হিস্টোরি ডটকম)
৮,৩৯৮.
যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কতটি?
  1. ১২টি
  2. ১৩টি
  3. ৪৫টি
  4. ৫০টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রে (United States of America) মোট রয়েছে ৫০টি স্বায়ত্তশাসিত অঙ্গরাজ্য (states)।
-  তারা সবাই যুক্তরাষ্ট্রের ফেডারেল সংবিধান অনুসারে পরিচালিত হয়।
- এই ৫০টি রাজ্য মিলে গঠিত হয় USA।

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি। তারকাগুলো একেকটা রাজ্যকে নির্দেশ করে।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।
- মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গরা প্রথম ভোটাধিকার পায় -১৯৬৫ সালে
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয় ১৭৮৭ সালে। 

উৎস: Britannica.com
৮,৩৯৯.
কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত?
  1. বস্ত্র
  2. কাগজ
  3. কার্পাস
  4. লোহা
সঠিক উত্তর:
কাগজ
উত্তর
সঠিক উত্তর:
কাগজ
ব্যাখ্যা
কানাডা:
- দেশটি কাগজ শিল্পের জন্য বিখ্যাত।
- কাগজ শিল্পের জন্য কানাডা বিশেষভাবে অগ্রণী একটি দেশ।
- নিউজপ্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
- কানাডার উত্তরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈগা বনভূমি।
- এই সরলবর্গীয় বনভূমি থেকে পর্যাপ্ত পরিমাণে নরম কাঠের যোগান পাওয়া যায়, যা কাগজের মন্ড ও নিউজপ্রিন্ট তৈরির প্রধান উপকরণ।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪০০.
Inter-parliamentary Alliance on China (IPAC) এর সদস্য দেশ কয়টি?
  1. ক) ৪ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
গ) ৮ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ টি
ব্যাখ্যা
৫ জুন ২০২০ বিশ্বের আট দেশের আইন প্রণেতারা গঠন করেন Inter-parliamentary Alliance on China (IPAC) নামে একটি জোট। বৈশ্বিক বাণিজ্য, নিরাপত্তা ও মানবাধিকার ইস্যুতে চীনের উদীয়মান প্রভাব কমাতে এটি গঠন করা হয়। জোটের সদস্য দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, অস্টড়েলিয়া, নরওয়ে ও সুইডেন। এই জোটের নেতৃত্বে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৯ সালের ডিসেম্বরে সারাবিশ্বে কীভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ল, সেটিও খতিয়ে দেখবে IPAC.
[সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২০]