বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৮৩ / ৯৩ · ৮,২০১৮,৩০০ / ৯,৩৩৪

৮,২০১.
কোন দেশটির মুদ্রার নাম দিনার?
  1. ইরান
  2. কাতার
  3. ইরাক
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- কাতার
- ইরান

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া 
- তিউনেশিয়া

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

তথ্যসূত্র - Britannica.com
৮,২০২.
'১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ' কী নামে পরিচিত?
  1. অপারেশন এনডুরিং ফ্রিডম
  2. অপারেশন অডিসি ডন
  3. অপারেশন বারবারোসা
  4. অপারেশন ডেজার্ট স্টর্ম
সঠিক উত্তর:
অপারেশন ডেজার্ট স্টর্ম
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন ডেজার্ট স্টর্ম
ব্যাখ্যা
অপারেশন ডেজার্ট স্টর্ম:
- '১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধ' অপারেশন ডেজার্ট স্টর্ম নামে পরিচিত।

উল্লেখ্য,
- 'অপারেশন ডেজার্ট স্টর্ম' এই যুদ্ধ সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষিতে ইরাক বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল সে যুদ্ধের উদ্দেশ্য।
- ১৯৯০ সালের ২ আগস্ট ইরাক কর্তৃক কুয়েত আক্রান্ত হলে ১৯৯১ সালের ১৭ জানুয়ারি মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী ইরাকের উপর বিমান হামলা শুরু করে।
- ইরাকের বিরুদ্ধে এই যুদ্ধই ‘অপারেশন ডেজার্ট স্টর্ম’ নামে পরিচিত।
- বহুজাতিক বাহিনীর আক্রমণের মুখে ২৮ ফেব্রুয়ারি ইরাকি বাহিনী পরাজয় বরণ করে।
- এই যুদ্ধ প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।

অন্যদিকে,
- আফগানিস্তানের সন্ত্রাসবিরোধী অভিযান - অপারেশন এনডুরিং ফ্রিডম।
- অপারেশন অডিসি ডন (Operation Odyssey Dawn) লিবিয়ায় মার্কিন তথা আন্তর্জাতিক মিলিটারি অপারেশনস-এর কোড নাম।
- ১৯৪১ সালে ২২ জুন জার্মানীর হিটলার 'অপারেশন বারবারোসা' নামে পরিচিত সোভিয়েত ইউনিয়ন অভিযান শুরু করেছিলেন।

উৎস: Britannica.
৮,২০৩.
সুমেরীয় সভ্যতার রাজধানী কোনটি?
  1. উর
  2. নিনেভে
  3. সুসা
  4. ব্যাবিলন
সঠিক উত্তর:
উর
উত্তর
সঠিক উত্তর:
উর
ব্যাখ্যা

সুমেরীয় সভ্যতার অবস্থান ও সময়কাল:
- মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা।
- তাদের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- জনসংখ্যা বৃদ্ধির ফলে খ্রিস্টপূর্ব ৪০০০ অব্দে এদের একটি শাখা মেসোপটেমিয়ার দক্ষিণে বসতি গড়ে তোলে। তাদের নামানুসারে এ অঞ্চলটির নাম সুমেরীয় অঞ্চল। 

⇒ নগররাষ্ট্র:
- কয়েকটি নগরকে কেন্দ্র করে সুমেরীয়রা সভ্যতার বিকাশ ঘটিয়েছিল।
- সুমেরীয়রা কতকগুলি নগরের গোড়াপত্তন করেছিল।
- এগুলোর মধ্যে তাদের রাজধানী ছিল উর।
- রাজধানী উর ছাড়াও সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল লাগাস, কিস, ইরিদু এবং উরুক অন্যতম।
- সুমেরীয়রা প্রথম মেসোপটেমিয়া অঞ্চলে খাল খনন, জলাশয় ও বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থা গড়ে তোলে এবং নিজেদের উন্নতি ঘটিয়ে নগর সভ্যতার উদ্ভব ঘটায়।
- ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে প্রায় ১৮টি নগর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এসব নগর রাষ্ট্রের প্রশাসকরা 'এনসি' নামে পরিচিত ছিলেন।
- বিখ্যাত শাসক সারগন সুমেরের নগর রাষ্ট্রগুলিকে একত্রিত করে সভ্যতার বিকাশ ঘটান।
- সুমেরিয়ায় সারগনের প্রতিষ্ঠিত আক্কাদীয় রাজ্য দুশো বছর স্থায়ী ছিল।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,২০৪.
আমাজন নদীর উৎপত্তিস্থল কোথায়?
  1. ইউরাল পর্বতমালা
  2. আন্দিজ পর্বতমালা
  3. ব্রাজিলের উচ্চভূমি
  4. আল্পস পর্বতমালা
সঠিক উত্তর:
আন্দিজ পর্বতমালা
উত্তর
সঠিক উত্তর:
আন্দিজ পর্বতমালা
ব্যাখ্যা

আমাজন নদী (Amazon River):
- এর অবস্থান দক্ষিণ আমেরিকা।
- এটি ৯টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে- ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বোলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফরাসি গায়ানা।
- আমাজন নদী উৎস পেরুর আন্দিজ পর্বতমালা।
- এর দৈর্ঘ্য প্রায় ৭,০৬২ কিলোমিটার (নীল নদীর পর বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী)।
- এই নদী জাগুয়ার, প্যারাট এবং অগণিত প্রজাতির মাছ, উদ্ভিদ ও বন্যপ্রাণীর আবাসস্থল।
- পৃথিবীর মোট নদীর পানিপ্রবাহের প্রায় ২০% আমাজন নদী নিয়ন্ত্রণ করে।
- এটি বিশ্বের বৃহত্তম জলাধার নদী এবং দক্ষিণ আমেরিকার প্রাণভোমরা হিসেবে পরিচিত।
- আমাজন নদী বন উজাড়, জলদূষণ ও পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া হেকে রক্ষা করে।

উৎস: ব্রিটানিকা।

৮,২০৫.
Which of the following is known as the 'Dark Continent'?
  1. Asia
  2. Africa
  3. Europe
  4. Australia
  5. South America
সঠিক উত্তর:
Africa
উত্তর
সঠিক উত্তর:
Africa
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক উপনাম:
Dark Continent - Africa,
Father of Waters - Mississippi River(USA),
Holy Land - Palestine,
Isle of Pearls - Bahrain,
Island Continent - Australia,
Key to Mediterranean - Gibraltar,
Manchester of the Orient - Osaka( Japan),
Paradise on Earth - Kashmir Vally,
Gift of Nyle - Egypt.
China's Sorrow - Yellow River.

উৎস: world atlus.
৮,২০৬.
Velvet Revolution ছিল-
  1. ক) দাস প্রথা বিরোধী বিপ্লব
  2. খ) শিল্প ও সাংস্কৃতিক বিপ্লব
  3. গ) অহিংস সমাজতন্ত্র বিরোধী বিপ্লব
  4. ঘ) ভোট কারচুপির অভিযোগে সংঘটিত বিপ্লব
সঠিক উত্তর:
গ) অহিংস সমাজতন্ত্র বিরোধী বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
গ) অহিংস সমাজতন্ত্র বিরোধী বিপ্লব
ব্যাখ্যা
Velvet Revolution স্থানীয়ভাবে Gentle Revolution নামে পরিচিত। এটি ছিল চেকোস্লোভাকিয়ায় অহিংস সমাজতন্ত্র বিরোধী বিপ্লব। চেকোস্লোভাকিয়া কমিউনিস্ট পার্টির একদলীয় সরকার ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থী এবং প্রবীণদের নেতৃত্বে ১৭ নভেম্বর থেকে ২৯ শে ডিসেম্বর, ১৯৮৯ সালে এই বিক্ষোভটি হয়েছিল। এর ফলে চেকোস্লোভাকিয়ায় ৪১ বছরের একদলীয় শাসনের সমাপ্তি ঘটে। সূত্র- worldatlas ওয়েবসাইট।
৮,২০৭.
লিবিয়ার জাতিসংঘ সমর্থিত সরকার কী নামে পরিচিত?
  1. ক) GNA
  2. খ) TMC
  3. গ) FLA
  4. ঘ) LNA
সঠিক উত্তর:
ক) GNA
উত্তর
সঠিক উত্তর:
ক) GNA
ব্যাখ্যা
লিবিয়ার ত্রিপলিভিত্তিক জাতিসংঘ সমর্থিত সরকার হলো The Government of National Accord (GNA). এই সরকারের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ফয়েজ আল সারাজ।
তুরস্ক, কাতার, ইতালি প্রভৃতি দেশ GNA সরকারকে সমর্থন করছে।
অন্যদিকে, যুদ্ধবাজ নেতা খলিফা হাফতার নেতৃত্বাধীন LNA (Lybian National Army) সমর্থিত সরকারকে সমর্থন দিচ্ছে মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্স।
(সূত্র: আল জাজিরা)
৮,২০৮.
বার্মার নাম কোন সালে মায়ানমারে পরিবর্তিত হয়?
  1. ১৯৮৭ সালে
  2. ১৯৮৮ সালে
  3. ১৯৮৯ সালে
  4. ১৯৯০ সালে
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৯ সালে
ব্যাখ্যা
⇒ ১৯৮৯ সালে বার্মার নাম মায়ানমারে পরিবর্তিত হয়।

মায়ানমার:
- অফিসিয়ালি রিপাবলিক অফ দ্য ইউনিয়ন অফ মায়ানমার।
- দেশটি ৭টি অঞ্চলে (তাইং), ৭টি রাজ্য (পাইন) এবং ১টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত।
- দেশটির আয়তন ৬৭৬,৫৭৮ বর্গ কিমি।
- আয়তনের সাথে মায়ানমার এশিয়া মহাদেশের ১০তম বৃহত্তম দেশ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম দেশ।
- দেশটির রাজধানী নাইপিদো।
- দক্ষিণ মায়ানমারে অবস্থিত ইয়াঙ্গুন (রেঙ্গুন)
- মায়ানমারের বৃহত্তম শহর।
- মুদ্রার নাম কিয়াট।

তথ্যসূত্র - Worldatlas.com.
৮,২০৯.
নিচের কোনটি মেসোপটেমীয় সভ্যতার পর্যায় নয়? 
  1. ক্যালেডীয় সভ্যতা
  2. সুমেরীয় সভ্যতা
  3. মিশরীয় সভ্যতা
  4. ব্যাবিলনীয় সভ্যতা
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা

- মিশরীয় সভ্যতা মেসোপটেমীয় সভ্যতার পর্যায়  নয়।

মেসেপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):

- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমীয় সভ্যতা। -
- আধুনিক তুরস্ক, সিরিয়া, ইরান ও ইরাক অঞ্চলে বিস্তৃত ছিল প্রাচীন এই সভ্যতা। মেসোপটেমিয়া এলাকার বেশির ভাগ বর্তমানে ইরাকে অবস্থিত।
- এটি ছিলো - নদীমাতৃক সভ্যতা। মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠে ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
- 'মেসোপটেমীয়' কথাটি দ্বারা বুঝায় 'দুই নদীর মধ্যবর্তী অঞ্চল'। অর্থ্যাৎ,
- ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলেই এই সভ্যতার উত্থান হয়েছিলো।
- গ্রীকরা এই অঞ্চলকে 'মেসোপটেমিয়া' নামকরণ করেন।
- মেসোপটেমীয় সভ্যতার পর্যায় ছিল ৪টি।
যথা:
১. সুমেরীয় সভ্যতা,
২. ব্যাবিলনীয় সভ্যতা,
৩. অ্যাসেরীয় সভ্যতা ও
৪. ক্যালেডীয় সভ্যতা।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

৮,২১০.
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মোট ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা কত ?
  1. ৫৩৬টি
  2. ৫৩৭টি
  3. ৫৩৮টি
  4. ৫৩৯টি
সঠিক উত্তর:
৫৩৮টি
উত্তর
সঠিক উত্তর:
৫৩৮টি
ব্যাখ্যা

• যুক্তরাষ্ট্রের নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেক্টোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

তথ্যসূত্র: যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।

৮,২১১.
United States Bill of Rights এর প্রস্তাবক কে?
  1. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  2. আব্রাহাম লিংকন
  3. জেমস মেডিসন
  4. জর্জ ওয়াশিংটন
সঠিক উত্তর:
জেমস মেডিসন
উত্তর
সঠিক উত্তর:
জেমস মেডিসন
ব্যাখ্যা

United States Bill of Rights:
- মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম ১০ টি সংশোধনীকে 'Bill of Rights' বা অধিকারের বিল বলে অভিহিত করা হয়।
- ১৭৮৭ সালে প্রণীত সংবিধানের সমালোচনার পরিপ্রেক্ষিতে জেমস ম্যাডিসন প্রস্তাবিত প্রথম ১০টি সংশোধনীই 'Bill of Rights' নামে পরিচিত।
- এই সংশোধনীগুলি ১৭৯১ সালের ১৫ ডিসেম্বর কার্যকর হয় ।
- এটি নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা সুরক্ষার জন্য গৃহীত হয়েছিল এবং আমেরিকার স্বাধীনতা আন্দোলনের পর সংবিধানের গ্রহণযোগ্যতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

⇒ মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার পর ১৭৮৭ সালে ফিলাডেলফিয়ায় একটি সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সেই সম্মেলনে মার্কিন সংবিধান রচিত হয়।
- কিন্তু এই সংবিধানে নাগরিকদের অধিকারগুলোর কোন নির্দিষ্ট উল্লেখ ছিল না।
- মার্কিন রাজনৈতিক নেতা জেমস মেডিসন ১৭৮৯ সালে মার্কিন কংগ্রেসে ১২টি সংশোধনী প্রস্তাব করেন, যা নাগরিকদের মৌলিক অধিকার সংরক্ষণ করতে চেয়েছিল।
- তিনি পরবর্তীতে একে বিল অব রাইটস নামে পরিচিত করেন।
- মাদিসনের প্রস্তাবিত কিছু সংশোধনী সরাসরি অনুমোদিত হয়েছিল, এবং কিছু সংশোধনী পরিবর্তন ও সংযোজন করা হয়।
- সর্বশেষ, ১৭৯১ সালে ১০টি সংশোধনী মার্কিন সংবিধানে সংযুক্ত করা হয় এবং এগুলি বিল অব রাইটস হিসেবে পরিচিত হয়।

উৎস: Britannica.

৮,২১২.
মুসলিম শাসনামলে স্পেন কী নামে পরিচিত ছিল?
  1. ইবেরিয়া
  2. হিস্পানিয়া
  3. আন্দালুসিয়া
  4. কাস্তিল
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
উত্তর
সঠিক উত্তর:
আন্দালুসিয়া
ব্যাখ্যা

স্পেনে মুসলিম শাসন:
- মুসলিম শাসনামলে স্পেন আন্দালুসিয়া নামে পরিচিত ছিল।
- এটি আইবেরীয় উপদ্বীপের একটি বিশাল অংশ জুড়ে বিস্তৃত ছিল। 
- এই শাসনকাল ৭১১ খ্রিস্টাব্দে শুরু হয়ে ১৪৯২ সালে গ্রানাডার পতনের মাধ্যমে শেষ হয় যা প্রায় ৮০০ বছরের দীর্ঘ সময়।
 - মুসলিম স্পেনে একসময় ছিল বিজ্ঞান, সাহিত্য, স্থাপত্য ও ধর্মীয় সহাবস্থানের অনন্য নজির।
- মুসলমান শাসনের অধীনে আন্দালুস একটি সাম্যবাদী সমাজে পরিণত হয়, যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা একত্রে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করেছিল।
- এটি ‘Convivencia’ নামে পরিচিত যা এই যুগে ধর্মীয় সহিষ্ণুতা ও সামাজিক সম্প্রীতির ধারণা বোঝাতে ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- মধ্যযুগে যেসকল স্থানে আরব সভ্যতা গড়ে উঠেছিল এর মধ্যে স্পেন অন্যতম।
- শুরুতে স্পেন দামেস্কের উমাইয়া খিলাফতের অধীনে একটি প্রদেশ হিসেবে পরিণত হয়।
- ৭৫৬ সালে আব্দুর রহমান আদ্‌-দাখিল এখানে একটি স্বাধীন উমাইয়া আমীরাত প্রতিষ্ঠা করেন।
- ৯২৯ সালে তৃতীয় আব্দুর রহমান এই আমীরাতকে খিলাফতে উন্নীত করেন।
- ১০৩১ সালে উমাইয়া খিলাফতের অবসানের পর স্পেনে আরব, বার্বার ও স্লাভরা ক্ষুদ্র ক্ষুদ্র রাজবংশের সৃষ্টি করে শাসন করতে থাকে।
- উত্তরের খ্রিস্টানরা ক্রমাগত আক্রমণ করে যখন ক্ষুদ্র রাজ্যগুলি একে একে গ্রাস করছিল।
- সেসময় উত্তর আফ্রিকার মরক্কো হতে মুরাবিতুন (১০৯১-১১৪৬) রাজবংশ স্পেনের রাজক্ষমতা গ্রহণ করে এবং মরক্কো হতেই স্পেন শাসন করতে থাকে।
- এরপর মুরাবিতুনদের হটিয়ে মুয়াহিদুন (১১৪৬-১২৪৮) রাজবংশ মরক্কো হতে স্পেন শাসন করে।
- স্পেনে মুসলিমদের শেষ রাজবংশ ছিল গ্রানাডার নসর বংশ (১২৩২-১৪৯২)।
- ১৪৯২ সালে এই বংশের পতনের মধ্য দিয়ে স্পেনে মুসলিম শাসনের চির অবসান হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,২১৩.
ভারত নিম্নলিখিত কোনটির founding member ছিল?
  1. ক) ASEAN
  2. খ) OPEC
  3. গ) The League of Nations
  4. ঘ) উপরিউক্ত কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরিউক্ত কোনটিই নয়
ব্যাখ্যা
ভারত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সংগঠন আসিয়ানের সদস্য নয়, তেল রপ্তানীকারক দেশ OPEC এরও সদস্য নয়, এবং জাতিপুঞ্জ গঠনের সময় ব্রিটিশ শাসনের অধীন ছিলো।
সুতরাং, উত্তর হবে উপরিউক্ত কোনটিই নয়
৮,২১৪.
৩৬৫ দিনে বছর কোন সভ্যতার অবদান?
  1. ক) গ্রিক
  2. খ) মিশরীয়
  3. গ) রোমান
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
খ) মিশরীয়
উত্তর
সঠিক উত্তর:
খ) মিশরীয়
ব্যাখ্যা
মিশরীয় সভ্যতা:
»
মিশরীয় সভ্যতা ছিল কৃষিনির্ভর। সে কারণে নীল নদের প্লাবন, নাব্যতা, পানি প্রবাহের মাপ জোয়ারভাটা ইত্যাদি ছাড়াও জমির মাপ তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এসবের সঙ্গে জ্যোতিষশাস্ত্র ও অংক শাস্ত্রের ছিল গভীর যোগাযোগ। ফলে এ দুটি বিদ্যা তারা আয়ত্ত করেছিল প্রয়োজনের তাগিদে। তারা অংক শাস্ত্রের দুটি শাখা- জ্যামিতি এবং পাটিগণিতের ও প্রচলন করে।

» মিশরীয় সভ্যতার মানুষ যোগ, বিয়োগ ও ভাগের ব্যবহার জানত। খ্রিস্টপূর্ব ৪২০০ অব্দে তারা পৃথিবীতে প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। ৩৬৫ দিনে বছর এ হিসাবের আবিষ্কারকও তারা। প্রাচীন মিশরের অধিবাসীরা সময় নির্ধারণের জন্য সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি আবিষ্কার করে।

» চিকিৎসা শাস্ত্রে মিশরীয়রাই সর্বপ্রথম ‘মেটেরিয়া মেডিকা’ বা ঔষুধের তালিকা প্রণয়নে সক্ষম হয়।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,২১৫.
'সার্পেন্ট অব দি নাইল' নামে পরিচিত কে?
  1. মার্গারেট থেচার
  2. রানী প্রথম এলিজাবেথ
  3. রানী ক্লিওপেট্রা
  4. ফোরেন্স নাইটিঙ্গেল
সঠিক উত্তর:
রানী ক্লিওপেট্রা
উত্তর
সঠিক উত্তর:
রানী ক্লিওপেট্রা
ব্যাখ্যা
• ক্লিওপেট্রা:
- ক্লিওপেট্রা ছিলেন ইতিহাসের বিখ্যাত মিশরীয় রানী।
- খ্রিস্টপূর্ব ৬৯ সালে আলেকজান্দ্রিয়ায় তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন জুলিয়াস সিজারের প্রেমিকা এবং পরে - মার্ক অ্যান্টনির স্ত্রী।
- ৫১ খ্রিস্টপূর্বাব্দে তার পিতা টলেমি XII এর মৃত্যুতে রানী হয়েছিলেন।
- ক্লিওপেট্রা সক্রিয়ভাবে রোমান রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। 
- অক্টাভিয়ানের রোমান বাহিনী তাদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করার পর, অ্যান্টনি এবং ক্লিওপেট্রা আত্মহত্যা করেন।
- মিশর তখন রোমান আধিপত্যের অন্তর্ভুক্ত হয়।
- ইতিহাসে 'সার্পেন্ট অব দি নাইল' নামে  রানী ক্লিওপেট্রা  পরিচিত। 

উৎস: Britannica.
৮,২১৬.
সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস কোন সভ্যতার বিখ্যাত শাসক ছিলেন?
  1. রোমান 
  2. গ্রিক 
  3. মিশরীয় 
  4. পারস্য
সঠিক উত্তর:
রোমান 
উত্তর
সঠিক উত্তর:
রোমান 
ব্যাখ্যা

অগাস্টান যুগ:
- জুলিয়াস সিজারসহ (সিজার রোমান সম্রাটদের উপাধি) অনেক বিখ্যাত শাসক রোমীয় সাম্রাজ্যের শাসক ছিলেন। 
- কিন্তু সম্রাট অক্টাভিয়ান অগাস্টাস (খ্রিস্টপূর্ব ৩১-১৪ খ্রিস্টাব্দ) রোমের ইতিহাসে সর্বাপেক্ষা বিখ্যাত শাসক ছিলেন। 
- তাঁর শাসনামলে রোমীয় সভ্যতায় স্বর্ণযুগের সূচনা হয়।
-  তিনি একজন বিচক্ষণ রাজনীতিক ও দূরদৃষ্টিসম্পন্ন শাসক ছিলেন। 
- তাঁর সময়ে রোমীয় ইতিহাস, সাহিত্য-সংস্কৃতি, শিল্পকলা, বিজ্ঞানচর্চা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে।
-  এই জন্য ইতিহাসে তাঁর সময়কালকে 'অগাস্টান যুগ' (Augustan Age) বলা হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,২১৭.
অ্যাডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনী কী নামে পরিচিত?
  1. নাৎসী
  2. ব্ল্যাক কমান্ডো
  3. রেড ক্যাট
  4. গেস্টাপো
সঠিক উত্তর:
গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গেস্টাপো
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

তথ্যসূত্র - Britannica.com
৮,২১৮.
কোথায় প্রথম সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়?
  1. সিন্ধু
  2. পাঞ্জাব
  3. বিহার
  4. হরিয়ানা
সঠিক উত্তর:
পাঞ্জাব
উত্তর
সঠিক উত্তর:
পাঞ্জাব
ব্যাখ্যা
সিন্ধু সভ্যতা:
- সিন্ধু সভ্যতা ছিল ভারতের উপমহাদেশের প্রথম নগরসভ্যতা।
- এই সভ্যতার মূল সময়কাল ছিল আনুমানিক খ্রিস্টপূর্ব ২৫০০ থেকে ১৭০০ সাল পর্যন্ত।
- বিশ্বের তিনটি প্রাচীনতম সভ্যতার মধ্যে (অন্য দুটি হলো মেসোপটেমিয়া ও মিশর), সিন্ধু সভ্যতাই ছিল আয়তনে সবচেয়ে বিস্তৃত।
- প্রথমবার ১৯২১ সালে হরপ্পা (বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব) এবং ১৯২২ সালে মোহেনজো-দাড়ো (বর্তমানে পাকিস্তানের সিন্ধু) শহরে এই সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া যায়।
- ১৯৮০ সালে মোহেনজো-দাড়োকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থানের মর্যাদা দেওয়া হয়।
- সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল দ্রাবিড় জাতি।
- সিন্ধু সভ্যতা দুটি বড় শহর হরপ্পা এবং মহেঞ্জোদারো এবং ১০০ টিরও বেশি শহর ও গ্রাম নিয়ে গঠিত বলে জানা যায়।
- সিন্ধু সভ্যতা ছিল বিশ্বের প্রথম নগরসভ্যতাগুলোর মধ্যে অন্যতম।
- উন্নত নগর ব্যবস্থাপনা, কৃষি ও বাণিজ্যের সমৃদ্ধি, এবং সাংস্কৃতিক উন্নতির জন্য এটি ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট। [লিঙ্ক]
৮,২১৯.
ইতিহাসের কুখ্যাত “নানকিং হত্যাকান্ড” (Nanking Massacre) কত সালে সংগঠিত হয়?
  1. ক) ১৯৩১
  2. খ) ১৯৩৫
  3. গ) ১৯৩৭
  4. ঘ) ১৯৪১
সঠিক উত্তর:
গ) ১৯৩৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩৭
ব্যাখ্যা
Nanjing Massacre, conventional “Nanking Massacre”, also called Rape of Nanjing, (December 1937–January 1938), mass killing and ravaging of Chinese citizens and capitulated soldiers by soldiers of the Japanese Imperial Army after its seizure of Nanjing, China, on December 13, 1937, during the Sino-Japanese War that preceded World War II. The number of Chinese killed in the massacre has been subject to much debate, with most estimates ranging from 100,000 to more than 300,000.
Source: britannica.com
৮,২২০.
নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম শহর হিসেবে পরিচিত?
  1. উরুক
  2. জেরিকো
  3. দামেস্ক
  4. আলেকজান্দ্রিয়া
সঠিক উত্তর:
জেরিকো
উত্তর
সঠিক উত্তর:
জেরিকো
ব্যাখ্যা

পৃথিবীর প্রাচীনতম শহর:
- পৃথিবীর প্রাচীনতম শহর হলো জেরিকো (Jericho)।
- এটি প্রাচীনতম পরিচিত প্রতিরক্ষা প্রাচীরের শহরও বটে।

⇒ জেরিকো বর্তমান ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত যা পৃথিবীর প্রাচীনতম শহর হিসেবে বিবেচিত।
- প্রত্নতাত্ত্বিক প্রমাণ অনুযায়ী, এর উৎপত্তি প্রায় ৯০০০ খ্রিস্টপূর্বাব্দে।
- দামেস্ক এবং আলেপ্পোর মতো শহরগুলোও প্রাচীন, তবে জেরিকোর ইতিহাস তাদের তুলনায় পুরোনো।

অন্যদিকে,
- দামেস্ক বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে জনবসতিপূর্ণ শহরগুলির মধ্যে অন্যতম। প্রায় ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত এবং এটি বিশ্বের প্রাচীনতম অবিচ্ছিন্নভাবে বসবাস করা শহর হিসেবে পরিচিত।

উৎস: i) Britannica.
ii) Times of India.

৮,২২১.
Which of the following is not a country in Africa?
  1. Zambia
  2. Guyana
  3. Mauritius
  4. Chad
সঠিক উত্তর:
Guyana
উত্তর
সঠিক উত্তর:
Guyana
ব্যাখ্যা
গায়ানা (Guyana): 
- গায়ানা দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। 
- নামের অর্থ: "জলের দেশ" (ইংরেজিতে Guiana শব্দের উৎপত্তি আদিবাসীদের ভাষা থেকে)। 
- সরকারি ভাষা: ইংরেজি (দক্ষিণ আমেরিকার একমাত্র ইংরেজিভাষী দেশ)
- রাজধানী: জর্জটাউন। 
- স্বাধীনতা: ২৬ মে, ১৯৬৬ (ব্রিটেন থেকে)। 
- গায়ানা একসময় দক্ষিণ আমেরিকার অন্যতম দরিদ্র দেশ হলেও, তেল আবিষ্কারের ফলে এখন এটি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বারপ্রান্তে।

উৎস: Britannica.
৮,২২২.
'দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো' কোন ধরনের মূল্যবোধ?
  1. ক) সামাজিক মূল্যবোধ
  2. খ) রাজনৈতিক মূল্যবোধ
  3. গ) নৈতিক মূল্যবোধ
  4. ঘ) অর্থনৈতিক মূল্যবোধ
সঠিক উত্তর:
গ) নৈতিক মূল্যবোধ
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা

• নীতি ও উচিত অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস।
• নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচারণ যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে।
• সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণ মুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে।
• শিশুরা তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধ শিক্ষা পায়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮,২২৩.
বোফর্স কেলেঙ্কারীর সাথে ভারতের কোন প্রধানমন্ত্রী জড়িত ছিলেন?
  1. ইন্দিরা গান্ধী
  2. রাজীব গান্ধী
  3. নরসীমা রাও
  4. ড. মনমোহন সিং
সঠিক উত্তর:
রাজীব গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
রাজীব গান্ধী
ব্যাখ্যা
রাজীব গান্ধী:
- ভারতের ৪র্থ প্রধানমন্ত্রী (.১৯৮৪-১৯৮৯) ছিলেন।
- তিনি বোফর্স কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।
- বোফর্স মূলত সুইডেনের একটি সমরাস্ত্র নির্মাতা কোম্পানি।
- রাজীব গান্ধীকে হত্যা করার জন্য বোমা বহনকারী আত্মঘাতী মহিলা – থানু (গায়েত্রী)।
- রাজীব গান্ধীকে হত্যা করার দায়ে অভিযুক্ত যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত আসামী নলিনী।
- রাজীব গান্ধীর মৃত্যুর পর কংগ্রেসের সভাপতি হন – নরসীমা রাও।

ড. মনমোহন সিং:
- প্রথম শিখ প্রধানমন্ত্রী (২০০৪– ২০১৪) ছিলেন।

ইন্দিরা গান্ধী:
- ভারতের ৩য় প্রধানমন্ত্রী (১৯৬৬-১৯৭৭,১৯৮০-১৯৮৪) ছিলেন।
- ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- দেহরক্ষী সাতওয়ান্ত সিং এবং বিআন্ট সিং এর গুলিতে নিহত হন।
- তাঁর মৃত্যুর পর ব্ল্যাক ক্যাট (ন্যাশনাল সিকিউরিটি গার্ড) গঠন করা হয়।

উৎস: i) PM India Website
ii) সংবাদ প্রতিদিন
৮,২২৪.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন সংঘটিত হয়?
  1. ১৯২০-১৯২৫ সাল
  2. ১৯২৯-১৯৩৩ সাল
  3. ১৯৩৯-১৯৪৫ সাল
  4. ১৯৪৯-১৯৫২ সাল
সঠিক উত্তর:
১৯৩৯-১৯৪৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৩৯-১৯৪৫ সাল
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ (World War-II):
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্থায়িত্বকাল ছিল ১৯৩৯ - ১৯৪৫ সাল।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধে পক্ষ ছিলো দুইটি: অক্ষ শক্তি, মিত্র শক্তি। 
- অক্ষ শক্তির প্রধানতম দেশ: জার্মানি, ইতালি, জাপান। 
- মিত্র শক্তির প্রধানতম দেশ: যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স।

⇒ যুদ্ধের ফলাফল: মিত্রবাহিনী জয়লাভ করে। 
- জার্মানি মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে ১৯৪৫ সালের ৮ মে। এই দিনটিকে V-E (Victory in Europe) Day বলে।
- ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর টোকিও বে-তে যুদ্ধজাহাজ ইউএসএস মিসৌরিতে জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এই দিনটিকে বলা হয় V-J (Victory over Japan) Day।

উৎস: i) Britannica.
ii) History.com 

৮,২২৫.
দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. পাউন্ড
  3. লিরা
  4. র‍্যান্ড
সঠিক উত্তর:
র‍্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
র‍্যান্ড
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:

- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- আইনসভার নাম পার্লামেন্ট,
• উচ্চকক্ষ National Council.
• নিম্নকক্ষ National Assembly.
- দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি,
• নির্বাহী রাজধানী প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী ব্লুমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয় / প্রশাসনিক নাম Republic of South Africa.
- দক্ষিণ আফ্রিকা মুদ্রার নাম র‍্যান্ড।

তথ্যসূত্র - Britannica.com
৮,২২৬.
রেনেসাঁ আন্দোলন প্রথম কোন দেশে শুরু হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স 
  3. ইতালি
  4.  তিউনিসিয়া
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা

• রেনেসাঁ:
- ফরাসি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি  স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ইউরোপে রেনেসাঁ শুরু হয় চতুর্দশ শতাব্দীতে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮,২২৭.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. মিজোরাম
  2. অরুণাচল
  3. ত্রিপুরা
  4. আসাম
সঠিক উত্তর:
অরুণাচল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল
ব্যাখ্যা

সেভেন সিস্টার্স:
- সেভেন সিস্টার্সের অরুণাচল রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে - আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।

৮,২২৮.
মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় কারা?
  1. সুমেরীয়রা
  2. এ্যাসিরীয়রা
  3. ক্যালডীয়রা
  4. ব্যাবিলনীয়রা
সঠিক উত্তর:
সুমেরীয়রা
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়রা
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- মেসোপটেমীয় অঞ্চলে বসতি গড়ে তোলায় প্রথম নেতৃত্ব দেয় সুমেরীয়রা।
- সুমেরীদের আদি বাসস্থান ছিল মেসোপটেমিয়ার (বর্তমান ইরাক) উত্তর-পূর্বে অবস্থিত এলামের পাহাড়ি অঞ্চলে।
- সুমেরীয়রা খ্রিস্টপূর্ব ৩৫০০ অব্দের পূর্বেই সুমেরু নগর গড়ে তোলে।

⇒ সুমেরীয় সভ্যতায় ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতাদের পদবী ছিল 'পাতেজী'। সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট' নামক ধর্মমন্দির।

⇒ সুমেরীয়রা একটি ভিন্ন ধরনের লিখন পদ্ধতির উদ্ভাবন করেছিল। মিশরীয়দের মতো প্রথম দিকে তারা চিত্রলিপি ধরনের লেখা শুরু করে। দ্রুত ভাব প্রকাশের জন্য ধীরে ধীরে লিখন পদ্ধতিতে পরিবর্তন আসে। কাদামাটির শ্লেটে নল-খাগড়ার কলম দিয়ে এক রকম কৌণিক রেখা ফুটিয়ে তোলা হতো। খাঁজ কাটা এ চিহ্নগুলো দেখতে অনেকটা ইংরেজি অক্ষর "V" এর মতো। আবার কখনো কখনো তীরের মতো ডিজাইন। প্রাচীন সুমেরীয়দের এ লিপির নাম দেয়া হয় কিউনিফর্ম যা মেসোপটেমীয় লিপি হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করে। এই লিপি বাম থেকে ডানে লেখা হতো।

⇒  প্রাচীন সুমেরীয় সম্রাট 'ডুঙ্গি' এ আইন তৈরি করেন। তাদের আইন ছিল খুব কঠোর। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত ও অঙ্গের পরিবর্তে অঙ্গ কর্তন ছিল আইনের বিধান।

⇒ সুমেরীয়রা জলঘড়ি, চন্দ্র পঞ্জিকা আবিষ্কার করেন। তারা ৩৬০ ডিগ্রিতে বৃত্ত বিভাগ, ৬০ ভিত্তিক গণনা পদ্ধতি চালু করে।

উল্লেখ্য,
- মেসোপটেমিয়ার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ অব্দে টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চলে মিশরীয় সভ্যতার সমকালীন একটি সভ্যতা গড়ে ওঠে। মেসোপটেমীয় অঞ্চলে বেশ কয়েকটি সভ্যতার বিকাশ ঘটে। যেমন- সুমেরীয়, ব্যাবিলনীয়, এ্যাসিরীয়, ক্যালডীয় ও আক্কাদীয় সভ্যতা। সভ্যতাগুলোর ভিন্ন ভিন্ন নাম থাকলেও একই ভূখণ্ডে গড়ে উঠার কারণে এগুলোকে একত্রে মেসোপটেমীয় সভ্যতা বলা হয়।

উৎস: i) ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.
৮,২২৯.
ম্যারাথন দৌড়ের প্রচলন কোন ঐতিহাসিক যুদ্ধের প্রেক্ষাপটে ঘটে?  
  1. ক্রুসেড যুদ্ধ 
  2. গ্রিক-পারস্য যুদ্ধ
  3. শতবর্ষ যুদ্ধ
  4. ট্রয় যুদ্ধ
সঠিক উত্তর:
গ্রিক-পারস্য যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক-পারস্য যুদ্ধ
ব্যাখ্যা

• গ্রিক-পারস্য যুদ্ধ:
- সাইরাস ছিলেন পারস্যের অ্যাকামেনীয় সম্রাট এবং তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  প্রথমে তিনি গ্রিক অভিযানে অংশ নিয়ে এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালায়। 

• গ্রিক-পারস্য যুদ্ধ (ম্যারাথন):
- খ্রিস্টপূর্ব ৪৯০ অব্দে, ম্যারাথন নামক স্থানে সংঘটিত হওয়া গ্রিক-পারস্য যুদ্ধে সাইরাসের বিপক্ষে গ্রিকরা পারস্য বাহিনীকে পরাজিত ও বিতাড়িত করে।
- এই ঘটনাটি পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্ম দেয়। 
- প্রতি ৪ বছর অন্তর অনুষ্ঠিত এ খেলায় বিভিন্ন নগররাষ্ট্রের খেলোয়াড়রা অংশ নেয়। 

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,২৩০.
নিম্নের কে অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না?
  1. সোরেন কিয়ের্কেগার্ড
  2. জাঁ পল সার্ত
  3. টমাস হবস
  4. মাটিন হাইডেগার
সঠিক উত্তর:
টমাস হবস
উত্তর
সঠিক উত্তর:
টমাস হবস
ব্যাখ্যা
টমাস হবস:
- তিনি প্রাথমিকভাবে রাজনৈতিক দর্শনে তার অবদানের জন্য পরিচিত ছিলেন।
- বিশেষ করে তার কাজ "লেভিয়াথান"-এ, যেখানে তিনি সমাজের কাঠামো এবং বৈধ সরকার নিয়ে আলোচনা করেন।
- টমাস হবস অস্তিত্ববাদী দার্শনিক ছিলেন না।

অস্তিত্ববাদ (Existentialism):
- অস্তিত্ববাদ বিংশ শতাব্দীর সমকালীন পাশ্চাত্য দর্শনের ইতিহাসে অস্তিত্ববাদ একটি বৈপ্লবিক দার্শনিক আন্দোলন। প্রচলিত দার্শনিক মতবাদ ও আধুনিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে অস্তিত্ববাদ এক বিপ্লবী মতবাদ।
- এ দর্শনের মূল কথা হল- অস্তিত্ব সারসত্তার পূর্বগামী।
- অস্তিত্ববাদ ব্যক্তি মানুষের জীবনের উদ্দেশ্য ও মূল্যায়নকে সমগ্র মানব জাতির উদ্দেশ্য ও মূল্যায়নের উপর স্থান দিয়েছে।
- অস্তিত্ববাদের জনক ডেনমার্কের দার্শনিক সোরেন কিয়ের্কেগার্ড।
- ফ্রিডরিখ নিৎশে, জঁ-পল সার্ত্র্, মার্টিন হাইডেগার, আলবেয়ার কামু অস্তিত্ববাদী দার্শনিকদের মধ্যে অন্যতম।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৮,২৩১.
World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) জুরিখ
  3. গ) দাভোস
  4. ঘ) বার্ন
সঠিক উত্তর:
গ) দাভোস
উত্তর
সঠিক উত্তর:
গ) দাভোস
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

তথ্যসূত্র:- WEF ওয়েবসাইট।
৮,২৩২.
নিম্নের কোন দেশের আইনসভা এককক্ষ বিশিষ্ট?
  1. মিয়ানমার
  2. চীন
  3. ভুটান
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

এককক্ষ বিশিষ্ট আইনসভা:
​- চীনের আইনসভা: ন্যাশনাল পিপলস কংগ্রেস।

​এছাড়াও,
​• বাংলাদেশ: জাতীয় সংসদ,
​• মালদ্বীপ: মজলিস/ পার্লামেন্ট,
• ইসরাইল: নেসেট/ অ্যাসেম্বলি,
• ইরান: মজলিস/ অ্যাসেম্বলি,
• ইরাক: মজলিস আল-নওয়াব আল-ইরাকি,
​• সৌদি আরব: মজলিস-এ-শূরা,
• ফিনল্যান্ড: এসডুস্কুন্টা,
​• ডেনমার্ক: ফোকেটিং,
• সুইডেন: রিকসড্যাগ,
 • ইউক্রেন: ভারখোরনা রাডা,

​দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা:
​• যুক্তরাষ্ট্র: পার্লামেন্ট-কংগ্রেস (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস),
• ভারত: পার্লামেন্ট (উচ্চকক্ষ: কাউন্সিল অফ স্টেটস/ রাজ্যসভা, নিম্ন কক্ষ: হাউজ অফ দা পিপল/লোক সভা),
• রাশিয়া: পার্লামেন্ট (উচ্চকক্ষ: ফেডারেশন কাউন্সিল, নিম্ন কক্ষ: স্টেট ডুমা)
​• যুক্তরাজ্য: পার্লামেন্ট (উচ্চকক্ষ: হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষ-হাউস অফ কমন্স),
​• পাকিস্তান: মজলিস-এ- শূরা (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি),
​• অস্ট্রেলিয়া: ফেডারেল পার্লামেন্ট (উচ্চকক্ষ: সিনেট, নিম্ন কক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস),
​• ভুটান: পার্লামেন্ট (উচ্চকক্ষ: ন্যাশনাল কাউন্সিল, নিম্ন কক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি),
​• মিয়ানমার: ইউনিয়ন অ্যাসেম্বলি (উচ্চকক্ষ: ন্যাশনাল অ্যাসেম্বলি, নিম্ন কক্ষ: পিপলস অ্যাসেম্বলি),
​• জাপান: ডায়েট (উচ্চকক্ষ: হাউস অফ কাউন্সিলর্স, নিম্ন কক্ষ: হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)।

উৎস: Britannica.

৮,২৩৩.
রানি এলিজাবেথ কত সালে ব্রিটেনের সিংহাসনে বসেন?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫২ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার।
৮,২৩৪.
কানাডার রাজধানী কোনটি?
  1. টরন্টো
  2. ভ্যাঙ্কুভার
  3. মন্ট্রিল
  4. অটোয়া
সঠিক উত্তর:
অটোয়া
উত্তর
সঠিক উত্তর:
অটোয়া
ব্যাখ্যা

- কানাডার রাজধানী অটোয়া।  

কানাডা:
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
​-  দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।

সূত্র - কানাডার সরকারি ওয়েবসাইট।

৮,২৩৫.
ফার্ক ও কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তিতে মধ্যস্থতা করে-
  1. ক) কিউবা ও নরওয়ে
  2. খ) ফিনল্যান্ড ও কিউবা
  3. গ) সুইডেন ও নরওয়ে
  4. ঘ) পেরু ও আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ক) কিউবা ও নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) কিউবা ও নরওয়ে
ব্যাখ্যা

- ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হওয়া ফার্ক (রেভ্যুলেশনারী আর্মড ফোর্সেস অব কলম্বিয়া) দীর্ঘ ৫২ বছর ধরে চলা লড়াই বন্ধে ২০১৬ সালের ২৪ নভেম্বর কলম্বিয়া সরকারের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি সম্পাদন করে।
- এ প্রক্রিয়ায় মধ্যস্থতা করে কিউবা এবং নরওয়ে।
- শান্তি চুক্তি সম্পাদনের জন্যে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোষ ২০১৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৪ সালে কলম্বিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা হিসেবে ফার্ক গঠিত হয়।
- ম্যানুয়েল মারুলেন্দা ফার্কের প্রতিষ্ঠাতা।
- কলম্বিয়া দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি সমস্যা সহ বৈষম্যের বিরুদ্ধে প্রথম এ লড়াইয়ের সূত্রপাত ঘটে। এক্ষেত্রে কিউবার বিপ্লব ফার্ক গেরিলাদের অনুপ্রেরণা যোগায়।
- এ শান্তি চুক্তিতে ফার্কের পক্ষে টিমোশেনকো বা রদ্রিগো লনোডানো স্বাক্ষর করেন।
উৎসঃ বিবিসি ওয়ার্ল্ড।

৮,২৩৬.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. পোর্ট অব তিয়ানজিন
  2. পোর্ট অব সাংহাই
  3. পোর্ট অব সিঙ্গাপুর
  4. পোর্ট অব বুশান
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব সাংহাই
ব্যাখ্যা
পোর্ট অব সাংহাই:
- পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে চীনের 'পোর্ট অব সাংহাই'।
- ইয়াংজি নদীর মোহনায় এই বন্দর অবস্থিত।
- এর আয়তন ৩৬১৯ বর্গ কিলোমিটার।
- এটি পরিচালনা করে সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

তথ্যসূত্র - World Shipping Council.
৮,২৩৭.
লেবাননের মুদ্রার নাম কী?
  1. পাউন্ড
  2. রিয়াল
  3. দিনার
  4. দিরহাম
সঠিক উত্তর:
পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
পাউন্ড
ব্যাখ্যা
⇒ রিয়াল -
• সৌদি আরব,
• ওমান,
• ইয়েমেন,
• কাতার,
• ইরান।

⇒ দিনার -
• ইরাক,
• কুয়েত,
• জর্ডান,
• বাহরাইন,
• আলজেরিয়া,
• তিউনেশিয়া।

⇒ দিরহাম -
• সংযুক্ত আরব আমিরাত,
• মরক্কো।

⇒ পাউন্ড -
• মিশর,
• সিরিয়া,
• লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
৮,২৩৮.
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ -
  1. ক) ভিয়েতনাম
  2. খ) সোভিয়েত ইউনিয়ন
  3. গ) ফ্রান্স
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) সোভিয়েত ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) সোভিয়েত ইউনিয়ন
ব্যাখ্যা
রাশিয়া: 
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।

- রাশিয়ার সম্রাটদের বলা হয় - জার।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।

- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল - ১৯২২-১৯৯১ সাল।
- USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় - ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
- রাশিয়ায় রুশ বিপ্লব সংঘঠিত হয় - ১৯১৭ সালে।
- রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল - ১০ দিন।

-  রুশ বিপ্লবের অন্য নাম - বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
- 'Imperialism, the Highest Stage of Capitalism' বইটির লেখক - ভি. আই. লেনিন।
- ‘গ্লাসনস্ত নীতি‘ প্রবর্তন  করেন - সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট গর্বাচেভ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,২৩৯.
কোন মার্কিন প্রেসিডেন্ট হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা বর্ষণের নির্দেশ দেন?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. জন এফ. কেনেডি
  3. হ্যারি এস ট্রুম্যান
  4. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
লিটলবয় ও ফ্যাটম্যান:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বে প্রথম কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।

লিটলবয়:
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।

ফ্যাটম্যান:
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।

উৎস: History.com.
৮,২৪০.
নিল আর্মস্ট্রং কোন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে অবতরণ করেন?
  1. Apollo 10
  2. Apollo 11
  3. Apollo 13
  4. Orion 5
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
Apollo 11
উত্তর
সঠিক উত্তর:
Apollo 11
ব্যাখ্যা
নীল আর্মস্ট্রং:
- চাঁদের বুকে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- তিনি যুক্তরাষ্ট্রের অধিবাসী।
- ১৯৬৯ সালের ২০ শে জুলাই চাঁদের মাটিতে পা রাখেন আর্মস্ট্রং।
- দ্বিতীয় নভোচারী হিসেবে চাঁদে নামেন বাজ অলড্রিন।
- তাঁরা দুজনই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেছিলেন।
- সেই ঐতিহাসিক অভিযাত্রায় তাঁদের সঙ্গী ছিলেন মাইকেল কলিন্স।
- অ্যাপোলো-১১ মিশনের তিন দুঃসাহসী নভোচারীর তৃতীয়জন মাইকেল কলিন্স চাঁদে নামেননি।
- তিনি অ্যাপোলো ১১ নভোযান নিয়ে রয়ে যান চাঁদের কক্ষপথে।

উল্লেখ্য,
- অ্যাপোলো-১১ মহাকাশ অভিযানের এক মাইলফলক।
- ১৯৬৯ সালের ২১শে জুলাই নেইল আর্মস্ট্রং প্রথম মানব হিসেবে চাঁদে পদার্পণ করেন, তার প্রায় ২০ মিনিট পর বাজ অল্ড্রি চাঁদের পৃষ্ঠে অবতরণ করেন।
- তাদের আরেক সঙ্গী মাইকেল কলিন্স তখন চাঁদের কক্ষপথে সার্ভিস মডিল (Service Module) 'কলাম্বিয়া' পরিচালনা করছিলেন।
- নভোচারীরা চাঁদের মাটিতে প্রায় ২১ ঘণ্টা ছিলেন।
- অতঃপর অভিযান শেষে সকল নভিচারিরা ২৪শে জুলাই নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন।

উৎস: i) NASA ওয়েবসাইট।
ii) Britannica.
৮,২৪১.
বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন-
  1. বেনজির ভুট্টো
  2. মেগাওয়াতি সুকর্ণপুত্রী
  3. ইসাবেলা পেরন
  4. শ্রীমাভো বন্দরনায়েকে
সঠিক উত্তর:
শ্রীমাভো বন্দরনায়েকে
উত্তর
সঠিক উত্তর:
শ্রীমাভো বন্দরনায়েকে
ব্যাখ্যা
• শ্রীমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 
- বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি ইসাবেলা পেরন। 
- মেগাওয়াতি সুকর্ণপুত্রী: তিনি ইন্দোনেশিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।
- এবং দেশটির প্রতিষ্ঠাতা সুকর্ণের কন্যা। 

উল্লেখ্য,
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।

উৎস: Britannica. 
৮,২৪২.
কমোডাস প্যাসেজ কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত?
  1. রোমান সাম্রাজ্য
  2. পারস্য সাম্রাজ্য
  3. গ্রিক সাম্রাজ্য
  4. মঙ্গোল সাম্রাজ্য
সঠিক উত্তর:
রোমান সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
রোমান সাম্রাজ্য
ব্যাখ্যা

কমোডাস প্যাসেজ:
- কমোডাস প্যাসেজ মূলত রোমান সাম্রাজ্যের (Roman Empire) সাথে সম্পর্কিত। এটি ইতালিতে অবস্থিত।

⇒ রোমান সাম্রাজ্যের ঐতিহাসিক সুড়ঙ্গ ‘কমোডাস প্যাসেজ’।
- এখানে বসেই কলোসিয়ামের মঞ্চে গ্ল্যাডিয়েটরদের লড়াই উপভোগ করতেন রোমান সম্রাটরা।
- জনসাধারণের সংস্পর্শ এড়াতেই গোপন এ সুড়ঙ্গ তৈরি করেছিলেন তারা।
- কথিত আছে, রোমান ইতিহাসের কুখ্যাত সম্রাট কমোডাস হত্যাচেষ্টার শিকার হয়েছিলেন এই টানেলেই।

⇒ মূলত, প্রাচীন রোমান সাম্রাজ্যের এক ত্রাসের নাম কমোডাস, যিনি ইতিহাসে কুখ্যাত হয়ে আছেন ক্ষমতা, বিলাসিতা আর নির্মমতার জন্য।
- জনতার চোখ এড়িয়ে এই সুড়ঙ্গ তথা ‘কমোডাস প্যাসেজ’-এ বসেই ঐতিহাসিক কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের বাঁচা-মরার লড়াই উপভোগ করতেন এই রোমান সম্রাট।

⇒ ঐতিহাসিক মতবাদ অনুযায়ী, কলোসিয়ামের মূল নকশার অংশ ছিল না এই প্যাসেজ। খ্রিস্টীয় প্রথম শতকের শেষ ভাগ থেকে দ্বিতীয় শতকের শুরুতে কলোসিয়ামের ভিত্তির নিচ দিয়ে নতুন করে কেটে তৈরি করা হয় গোপন এই সুড়ঙ্গ। যাতে সম্রাটরা এড়াতে পারেন সাধারণ মানুষের সরাসরি সংস্পর্শ।

উৎস: BBC.

৮,২৪৩.
বর্তমানে শেনজেন ভুক্ত দেশের সংখ্যা কত? (জুলাই, ২০২৫)
  1. ২৮টি
  2. ২৯টি
  3. ৩০টি
  4. ৩১টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি। (জুলাই, ২০২৫)
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জুলাই, ২০২৫)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র - European Union ওয়েবসাইট।
৮,২৪৪.
ভলতেয়ার কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. ইতালি 
  4. জার্মানি
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

ভলতেয়ার:
- ভলতেয়ার ছিলেন ফরাসি  ইতিহাসবিদ ও দার্শনিক।
- ফ্রঁসোয়া-মারি আরুয়ে  যিনি ছদ্মনাম ভলতেয়ার নামেই বেশি পরিচিত,
- ফরাসি আলোকময় যুগের একজন লেখক, প্রাবন্ধিক,ইতিহাসবিদ ও দার্শনিক।
- তার বাকচাতুর্য ও দার্শনিক ছলাকলা সুবিদিত।
- তিনি নাগরিক স্বাধীনতার স্বপক্ষে, বিশেষত ধর্মের স্বাধীনতা ও ন্যায়বিচারের অধিকারের পক্ষে অবস্থান নেয়ার জন্য বিখ্যাত ছিলেন।
- তিনি ফ্রান্সের কঠোর সেন্সর আইন উপেক্ষা করে সামাজিক সংস্কারের অন্যতম প্রবক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।
- খ্রিস্টান গির্জা ও তৎকালীন ফরাসি সামাজিক আচার ছিল তার ব্যঙ্গবিদ্রুপের লক্ষ্য।

উৎস: ব্রিটানিকা।

৮,২৪৫.
ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
  1. দ্বাদশ লুই
  2. ষোড়শ লুই
  3. নেপোলিয়ন
  4. ডিউক অব ওয়েলিংটন
সঠিক উত্তর:
ষোড়শ লুই
উত্তর
সঠিক উত্তর:
ষোড়শ লুই
ব্যাখ্যা
• ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লবের পেছনে ফ্রান্সের রাজনৈতিক অনিয়ম ও স্বৈরতান্ত্রিক শাসন অনেকাংশে দায়ী ছিলো।
- চতুর্দশ লুইয়ের শাসনামলে ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়।
- তবে তার সাম্রাজ্যবাদী নীতি দেশকে ভেতর থেকে দুর্বল করে দেয়। তার পুত্র পঞ্চদশ লুই এর অমিতব্যায়িতা জন্য এই দুর্বলতা আরও বৃদ্ধি পায়।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ষোড়শ লুই ১৭৭৪ সালে সিংহাসনে বসে ক্রমশ এক অরাজক পরিস্থিতির মধ্যে পড়েন।
- আর্থ সামাজিক বৈষম্য রাজনৈতিক দুর্বলতার সঙ্গে যুক্ত হয়ে ১৭৮৯ সলে এক বিস্ফোরক পরিস্থিতির সৃষ্টি করে।
- "স্বাধীনতা, সাম্য, মৈত্রী"- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।

উৎস: ব্রিটানিকা।
৮,২৪৬.
ভুটানের আইনসভার নাম কি?
  1. ক) পঞ্চায়েত
  2. খ) মজলিশ
  3. গ) পার্লামেন্ট
  4. ঘ) সোগডু
সঠিক উত্তর:
গ) পার্লামেন্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) পার্লামেন্ট
ব্যাখ্যা

২০০৭ পর্যন্ত নাম ছিল Tshogdu বা সোগডু।
বর্তমান আইনসভাকে পার্লামেন্ট বলে।
ভুটানের অফিশিয়াল সাইট থেকে -
Bhutan’s democratically elected Parliament is the highest legislative institution in the country.
It consists of His Majesty the Druk Gyalpo, the National Council and the National Assembly.
The Parliament is bicameral and follows Westminster Parliamentary systems.
His Majesty the King is the Head of State.

৮,২৪৭.
গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কোথায়?
  1. ক) লুসাকা
  2. খ) কিনসাসা
  3. গ) লুয়াগুা
  4. ঘ) মালবো
সঠিক উত্তর:
খ) কিনসাসা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিনসাসা
ব্যাখ্যা
- কঙ্গোর রাজধানী - কিনসাসা।

এছাড়াও - 
- রুয়ান্ডার রাজধানীর নাম - কিগালি।
- জাম্বিয়ার রাজধানীর নাম - লুসাকা।
- সোমালিয়ার রাজধানী - মোগাদিসু।
- নামিবিয়ার রাজধানী - উইন্ডহুক। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৮,২৪৮.
নিচের কোন দেশটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল?
  1. জার্মানি
  2. জাপান
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

- মিত্রশক্তির অন্তর্ভুক্ত ছিল,
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে।
- ৭ মে ১৯৪৫ জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে।
- ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।

৮,২৪৯.
চাগোস দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
  1. ভারত মহাসাগরে
  2. আটলান্টিক মহাসাগরে
  3. প্রশান্ত মহাসাগরে
  4. ক্যারিবিয়ান সাগরে
সঠিক উত্তর:
ভারত মহাসাগরে
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগরে
ব্যাখ্যা

চাগোস দ্বীপপুঞ্জ: 
- চাগোস দ্বীপপুঞ্জ ভারত মহাসাগরের মাঝখানে অবস্থিত। 
- এটা ভূরাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- এটি প্রায় ৫৮টি ক্ষুদ্র ও নিচু দ্বীপ নিয়ে গঠিত এবং বর্তমানে মরিশাসের অংশ হিসেবে স্বীকৃত।
- ভৌগোলিকভাবে এটি ভারত মহাসাগরের পশ্চিম অংশে, মালদ্বীপ ও সেশেলসের দক্ষিণে অবস্থিত।
- চাগোস দ্বীপপুঞ্জের অন্তর্গত দিয়েগো গার্সিয়া দ্বীপটি সামরিক কৌশলগত কারণে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ।
- এই দ্বীপপুঞ্জ একসময় ফ্রান্স ও পরে যুক্তরাজ্যের উপনিবেশ ছিল।
- ১৯৬৫ সালে যুক্তরাজ্য এটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং মরিশাস থেকে পৃথক করে।
- আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের রায়ের পর যুক্তরাজ্য ২০২৪ সালে এটি মরিশাসকে ফিরিয়ে দিতে সম্মত হয়। 

সূত্র: ব্রিটানিকা। 

৮,২৫০.
হিথ্রো কোন দেশের বিমানবন্দর?
  1. ক) রাশিয়া
  2. খ) ইংল্যান্ড
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) তুর্কেমিনিস্তান
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
ব্যাখ্যা
বিশ্বের অন্যতম প্রধান বিমানবন্দর হিথ্রো বিমানবন্দর ইংল্যান্ডে অবস্থিত৷
Source: World Atlas
৮,২৫১.
আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি ?
  1. ক) ওমান
  2. খ) ইয়েমেন
  3. গ) ভুটান
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মালদ্বীপ
ব্যাখ্যা

- আয়তনে এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ। দেশটির আয়তন প্রায় ৩০০ বর্গ কিলোমিটার। .
- জনসংখ্যায় এশিয়ার এবং দক্ষিণ এশিয়ার ক্ষুদ্রতম রাষ্ট্র মালদ্বীপ।
- আয়তন অনুসারে এশিয়ার দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ সিঙ্গাপুর।
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস এবং ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ 2021

৮,২৫২.
সেভেন সিস্টার্সের কোন রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই?
  1. মণিপুর
  2. আসাম
  3. মিজোরাম
  4. মেঘালয়
সঠিক উত্তর:
মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
মণিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:

- সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্যটির সাথে বাংলাদেশের সীমান্ত নেই।
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
৮,২৫৩.
কাকে আধুনিক সিঙ্গাপুরের জনক বলা হয়?
  1. জুলিয়াস নায়ারে
  2. ডেভিড বেন গুয়েরিন
  3. হালিমা ইয়াকুব
  4. লি কুয়ান ইউ
সঠিক উত্তর:
লি কুয়ান ইউ
উত্তর
সঠিক উত্তর:
লি কুয়ান ইউ
ব্যাখ্যা
- আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ।

সিঙ্গাপুর:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ধনী নগররাষ্ট্র সিঙ্গাপুর। 
- সিঙ্গাপুরের রাজধানী: সিঙ্গাপুর সিটি।
- সিঙ্গাপুরের মুদ্রা: সিঙ্গাপুরীয় ডলার।

উল্লেখ্য,
- আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন লি কুয়ান ইউ।
- লি কুয়ান ইউ ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
- তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
- তাঁর দীর্ঘ শাসনামলে , সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে ওঠে।

এছাড়াও,
- সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯৫৯ সালে সিঙ্গাপুর স্ব-শাসিত হয়ে ওঠে।
- ১৯৬৩ সালে লি কুয়ান ইউ মালয়েশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে ফেডারেশন গঠন করেন, যা ১৯৬৫ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- ১৯৬৫ সালে মালয়েশিয়ার কাছ থেকে স্বাধীন হয় সিঙ্গাপুর। 
- ৯ আগস্ট, ১৯৬৫ সালে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়।
- দেশটির নতুন নাম হয় 'রিপাবলিক অব সিঙ্গাপুর'।
- ১৯৯০ সালে সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ পদত্যাগ করেন।
- সিঙ্গাপুরে প্রথম নারী প্রেসিডেন্ট: হালিমা ইয়াকুব।

উৎস: Britannica.
৮,২৫৪.
ইয়াওন্ডে কোন দেশের রাজধানী?
  1. হন্ডুরাস
  2. ক্যামেরুন
  3. গ্যাবন
  4. মোলদাভিয়া
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
ইয়াওন্ডে : ক্যামেরুনের রাজধানী
অন্যদিকে,
- হন্ডুরাসের রাজধানী : তেগুচিগালপা
- গ্যাবনের রাজধানী : লিব্রেভিল
- মোলদাভিয়ার রাজধানী : চিসিনেভ।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,২৫৫.
পিকিং মানব এর নিদর্শন কোথায় পাওয়া যায়?
  1. হেইডেলবার্গ
  2. বেইজিং
  3. জাভা
  4. মাস্কারা
সঠিক উত্তর:
বেইজিং
উত্তর
সঠিক উত্তর:
বেইজিং
ব্যাখ্যা
পিকিং মানব:
- পিকিং (বেইজিং) এ প্রাপ্ত প্রাগৈতিহাসিক মানুষ।
- পিকিং মানব বিলুপ্ত হোমিনিন, যা হোমো ইরেক্টাস প্রজাতির অন্তর্ভুক্ত।
- এর জীবাশ্ম বেইজিংয়ের কাছাকাছি ঝউকউডিয়ান (Zhoukoudian) এলাকায় পাওয়া গেছে।
- ১৯২৭ সালে ডেভিডসন ব্ল্যাক একটি একক দাঁতের ভিত্তিতে পিকিং মানবকে মানুষের বংশের সদস্য হিসেবে চিহ্নিত করেন।
- প্রমাণ অনুযায়ী, ঝউকউডিয়ান জীবাশ্মগুলো (Zhoukoudian fossils) প্রায় ৭,৭০,০০০ থেকে ২,৩০,০০০ বছর পুরনো।
- হোমো ইরেক্টাস হিসেবে শ্রেণীবদ্ধ হওয়ার আগে, এগুলোকে পিথেক্যানথ্রোপাস এবং সিনানথ্রোপাস নামেও চিহ্নিত করা হয়েছিল।

পরবর্তী খননে পাওয়া গেছে:
- বেশ কয়েকটি খুলি এবং চোয়াল।
- মুখমণ্ডল ও অঙ্গের হাড়।
- প্রায় ৪০ জন ব্যক্তির দাঁত।

হেইডেলবার্গ মানব:
- হোমো হাইডেলবার্গেনসিস , প্রাচীন মানুষের বিলুপ্তপ্রায় প্রজাতি।
- ১৯০৭ সালে জার্মানির হাইডেলবার্গের দক্ষিণ-পূর্বে মাউয়ার শহরের কাছে পাওয়া যায়।
- জার্মানির হেইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উদ্ধার করেন।

জাভা মানব:
- ১৮৯১ সালে জাভার (ইন্দোনেশিয়া) সোলো নদীর তীরে প্রাপ্ত।

আফ্রিকান জীবাশ্ম: 
উত্তর আফ্রিকায় ১৯৫৪-৫৫ সালে, আলজেরিয়ার মাস্কারার পূর্বে টাইগেনিফ (টার্নিফাইন) খননের ফলে আনুমানিক ৭০০,০০০ বছর আগের অবশেষ পাওয়া গেছে যার নিকটতম সম্পর্ক এইচ ইরেক্টাসের চীনা রূপের সাথে বলে মনে হচ্ছে । 

উৎস: Britannica.
৮,২৫৬.
নিচের কোন দেশটি কারো উপনিবেশ ছিল না ?
  1. ক) মার্কিন যুক্তরাষ্ট্র
  2. খ) মিসর
  3. গ) মরক্কো
  4. ঘ) ইসরায়েল
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইসরায়েল
ব্যাখ্যা

- ফিলিস্তিনের গাজা থেকে দুই মাইল উত্তরে কিবুটস এলাকা।
- এখানে ১৯৩০'র দশকে পোল্যান্ড থেকে আসা ইহুদীরা কৃষি খামার গড়ে তুলেছিল। 
- ইহুদিদের পাশেই ছিল ফিলিস্তিনী আরবদের বসবাস।
- সেখানে আরবদের কৃষি খামার ছিল। তারা কয়েক শতাব্দী ধরে সেখানে বসবাস করছিল।
- সে সময় মুসলমান এবং ইহুদীদের মধ্যে সম্পর্ক মোটামুটি বন্ধুত্বপূর্ণ ছিল।
- কিন্তু ১৯৩০'র দশকে ফিলিস্তিনীরা বুঝতে পারলো যে তারা ধীরে-ধীরে জমি হারাচ্ছে।
- ইহুদিরা দলে-দলে সেখানে আসে এবং জমি ক্রয় করতে থাকে।ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সময় প্রায় সাত লাখের মতো ফিলিস্তিনী বাস্তু-চ্যুত হয়েছে।
- তারা ভেবেছিল দ্রুত সমস্যার সমাধান হলে তারা বাড়ি ফিরে আসতে পারবে।কিন্তু ইসরায়েল তাদের আর কখনোই বাড়িতে ফিরতে দেয়নি।
সূত্র: (BBC.com)

৮,২৫৭.
সম্প্রতি (মে, ২০২৪) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. ইরাক
  2. ইরান
  3. ইয়েমেন
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইব্রাহিম রাইসি:

- ইব্রাহিম রাইসি ইরানের ৮ম প্রেসিডেন্ট ছিলেন।
- ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের শহর মাশহাদে।
- মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন।
- ১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন।
- ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন।
- ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
- কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন।
- সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
- তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বাভাবিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।
- ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি।
- ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

তথ্যসূত্র: বিবিসি পত্রিকা রিপোর্ট।
৮,২৫৮.
প্রাচীন সভ্যতার লীলাভূমির দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) মিসর
  3. গ) লিবিয়া
  4. ঘ) গ্রিস
সঠিক উত্তর:
খ) মিসর
উত্তর
সঠিক উত্তর:
খ) মিসর
ব্যাখ্যা
মিসরীয় সভ্যতার কাল ও ভৌগোলিক অবস্থান:
- প্রাচীন সভ্যতার লীলাভূমির দেশ মিসর। 
- এছাড়া বর্তমান উত্তর আফ্রিকার একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ এই মিসর। 
- আজ থেকে প্রায় ৬ হাজার বছর পূর্বে নীলনদের অববাহিকায় মিসরীয় সভ্যতার উন্মেষ ঘটে বলে ধারণা করা হয়ে থাকে। 
- দেশটির উত্তরে ভূমধ্যসাগর এবং দক্ষিণে সুদান নামক রাষ্ট্রটি অবস্থিত। 
 
- এর পূর্ব দিকে বয়ে গেছে লোহিত সাগর এবং পশ্চিম দিকে অবস্থিত লিবিয়া। 
- আর উত্তর-পশ্চিম দিকে অবস্থিত তিউনিসিয়া। 
- নীল নদের দান বলে খ্যাত মিসর ভৌগোলিক দিক থেকে দক্ষিণাঞ্চল (Upper) এবং উত্তরাঞ্চল (Lower) এই দু'ভাগে বিভক্ত। 
- মিসরের মধ্যদিয়ে প্রবাহিত নীলনদ ভূমধ্যসাগরে মিলিত হয়েছে। 
- বর্ষার সময় নীল নদের দু'কূল প্লাবিত হয়ে বন্যার সৃষ্টি হতো। 
- নীলনদের দু'কুলে ৪ মাস স্থায়ী এ বন্যার সময় গাছ-গাছড়া পচে গিয়ে এবং এর সাথে জলধারায় পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলিমাটির সৃষ্টি হতো। 
- এ কারণে মিসরের এ অঞ্চলসমূহের জমি খুব উর্বর হতো। 
- বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডটাস মিসরের উৎকর্ষতা দেখে বিস্মিত হয়ে তিনি মিসরকে “নীলনদের দান” বা “The gift of the Nile” বলে উল্লেখ করেছেন। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,২৫৯.
চীনের মহাপ্রাচীর কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল?
  1. ১৯৮৩ সালে
  2. ১৯৮৫ সালে
  3. ১৯৮৭ সালে
  4. ১৯৮৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৭ সালে
ব্যাখ্যা
চীনের মহাপ্রাচীর:
- চীনের মহাপ্রাচীর (The Great Wall of China) হচ্ছে পৃথিবীর প্রাচীন সপ্তাশ্চর্যগুলোর মধ্যে একটি। 
- এটি পাথর ও ইট দিয়ে তৈরি দীর্ঘ নিরাপত্তাবেষ্টনী।
- খ্রিস্টপূর্ব সপ্তম শতক থেকে খ্রিস্টীয় ষোড়শ শতক পর্যন্ত সময়ে চীনের উত্তর সীমান্ত রক্ষা করার জন্য এই প্রাচীর তৈরি করা হয়।  
- এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় ৮৮৫০ কিলোমিটার।
- উচ্চতা ৫ - ৮ মিটার।
- প্রাচীরটি চওড়ায় প্রায় ৯.৭৫ মিটার।
- প্রশস্ত প্রাচীরের ওপর চলাচলের জন্য রাস্তা করা আছে।
- বর্তমান প্রাচীরটি মিং রাজবংশের শাসনামলে নির্মিত হয়।

উল্লেখ্য,
- এটি ১৯৮৭ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হয়েছিল। 

উৎস: Britannica.
৮,২৬০.
'Statue of Peace' কোথায় অবস্থিত?
  1. ক) নিউইর্য়ক
  2. খ) প্যারিস
  3. গ) লন্ডন
  4. ঘ) সিউল
সঠিক উত্তর:
ঘ) সিউল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সিউল
ব্যাখ্যা
• 'স্ট্যাচু অব পিস' ভাস্কর্যটি সিউলে জাপানি দূতাবাসের সামনে অবস্থিত।
• এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানি সৈন্যদের দ্বারা কোরীয় নারীদের নির্যাতিত হওয়ার জন্য জাপানকে ক্ষমা চাইতে বাধ্য করা এবং ঐ দুঃসহ স্মৃতিকে স্মরণে রাখতে স্থাপন করা হয়েছিল।
• অন্যদিকে, জাপানের নাগাসাকির ‘Peace park’ এ “পিস স্ট্যাচু” অবস্থিত।

তথ্যসূত্র: জাপান এবং দক্ষিণ কোরিয়ার নির্ভরযোগ্য বিভিন্ন ওয়েবসাইট।
৮,২৬১.
IRA কোন দেশের সশ্বস্ত্র সংগঠন?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মিয়ানমার
  3. গ) উত্তর আয়ারল্যান্ড
  4. ঘ) আইভরি কোস্ট
সঠিক উত্তর:
গ) উত্তর আয়ারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
- IRA (The Irish Republican Army) হলো আয়ারল্যান্ডের সশ্বস্ত্র সংগঠন। এটি ১৯১৯ সালে গঠিত হয়।
- আয়ারল্যান্ডে ব্রিটেনের শাসনের অবসান ঘটিয়ে আয়ারল্যান্ডের দুই অংশকে পুনরায় একত্র করার উদ্দেশ্যে IRA প্রতিষ্ঠিত হয়েছিলো।
- ১৯৯৮ সালের ১০ এপ্রিল যুক্তরাজ্য সরকারের সাথে শান্তি চুক্তির মাধ্যমে IRA সদস্যরা অস্ত্র ত্যাগ করে।
- চুক্তিটির নাম - Good Friday Agreement.

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,২৬২.
আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান কে?
  1. মোল্লা শফিউল্লাহ
  2. মোল্লা হাসান বারদার
  3. মোল্লা মোহাম্মদ ওমর
  4. মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
সঠিক উত্তর:
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
উত্তর
সঠিক উত্তর:
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
ব্যাখ্যা
১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়। 
১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে। ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে। আফগানিস্তানের তালেবান সরকারের অন্তর্বর্তী সরকার প্রধান মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ।

আফগানিস্তান:

- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

উৎস: National Geographic Kids ওয়েবসাইট। 
৮,২৬৩.
চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯১১ সালে
  2. খ) ১৯১৫ সালে
  3. গ) ১৯২১ সালে
  4. ঘ) ১৯৩০ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৩০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৩০ সালে
ব্যাখ্যা
মাস্টারদা সূর্যসেন:

- চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠিত হয় ১৯৩০ সালে
- ১৯৩০ সালের চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক মাস্টারদা সূর্যসেন
- মাস্টারদা সূর্যসেনের জন্ম ১৮৯৪ সালে চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামে।
- পুরো নাম সূর্যকুমার সেন। ডাক নাম কালু। 
- শিক্ষকতা করার কারণে তিনি পরিচিত মহলে ‘মাস্টারদা’ আখ্যা পান।
- ১৯৩০ সালের ১৮ এপ্রিলের সশস্ত্র বিদ্রোহ ছিল সূর্যসেনের নেতৃত্বে বিপ্লবীদের দীর্ঘ সময়ের প্রস্ত্ততি ও সুষ্ঠু পরিকল্পনার ফসল।
- ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮,২৬৪.
হাইফা কোন দেশের গভীর সমুদ্রবন্দর?
  1. জর্ডান
  2. সিরিয়া
  3. ইরাক 
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা

হাইফা:
- হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান গভীর সমুদ্রবন্দর।
- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা।
- ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত।
- ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়।
- ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়।

⇒ বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।
- ইরাকের সমুদ্র বন্দর: বসরা।

উৎস: Britannica.

৮,২৬৫.
দক্ষিণ আমেরিকার সমুদ্রবন্দর না কোনটি?
  1. ক) বুয়েন্স আয়ারস
  2. খ) মনট্রিল
  3. গ) মন্টেভিডিও
  4. ঘ) রিও ডি জেনিরো৷
সঠিক উত্তর:
খ) মনট্রিল
উত্তর
সঠিক উত্তর:
খ) মনট্রিল
ব্যাখ্যা
বুয়েন্স আয়ারস আর্জেন্টিনার, মনট্রিল কানাডার, মন্টেভিডিও উরুগুয়ের এবং রিও ডি জেনিরো ব্রাজিলের সমুদ্রবন্দর৷ এরমধ্যে মনট্রিল অবস্থিত উত্তর আমেরিকাতে৷
Source: World Atlas
৮,২৬৬.
স্ক্যান্ডেনেভিয়ান দেশ কোনটি?
  1. বেলজিয়াম
  2. নরওয়ে
  3. লুক্সেমবার্গ
  4. গ্রিনল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:
- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
- তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য করা হয়।
 
• নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।

• নর্ডিক অঞ্চলভূক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

তথ্যসূত্র - Worldatlas.com ও Britannica.com

৮,২৬৭.
চীনের কমিউনিস্ট বিপ্লব হয় কত সালে?
  1. ক) ১৯৪৮
  2. খ) ১৯৪৯
  3. গ) ১৯৫০
  4. ঘ) ১৯৫১
সঠিক উত্তর:
খ) ১৯৪৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৯
ব্যাখ্যা
সমাজতান্ত্রিক বিপ্লব (Chinese Communist Revolution)

- সময়কাল: ১ অক্টোবর, ১৯৪৯
- নেতা: কমিউনিস্ট পার্টি অব চায়নার নেতা মাও সে তুং।
- বিপ্লবে পতন হয়: কুওমিন্টাং দলের নেতা চিয়াং কাইশেকের।
- ফলাফল: পুঁজিবাদী শাসন ব্যবস্থার অবসান এবং সমাজতান্ত্রিক শাসনব্যবস্থা চালু।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।


তথ্যসূত্র: হিস্টরি.কম।
৮,২৬৮.
'এএফপি' কোন দেশের সংবাদ সংস্থা?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. কাতার
  4. কানাডা
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাসস, এনা, আইএসপিআর, ইউএনবি, আবাস, পিআইবি।
- যুক্তরাষ্ট্র: এপি, ভয়েস অব আমেরিকা (VOA), CNN.
- যুক্তরাজ্য: রয়টার্স, বিবিসি।
- পাকিস্তান: এপিপি, পিপিআই, ইউপিপি।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এএফপি।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।
- ভারত: PTI, ইউএনআই।
- রাশিয়া: ITAR-TASS, Rossiya Segodnya, ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইরনা, আইএনএ।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৮,২৬৯.
নিচের কোন দেশ 'Horn of Africa'- এর অংশ নয়?
  1. সোমালিয়া
  2. ইরিত্রিয়া
  3. কেনিয়া
  4. জিবুতি
সঠিক উত্তর:
কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
কেনিয়া
ব্যাখ্যা
Horn of Africa
- আফ্রিকার হর্ন বলতে পূর্ব আফ্রিকার অঞ্চল বোঝানো হয়।
- এর অংশগুলো হলো জিবুতি, ইরিথ্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশগুলির আবাসস্থল।
- হর্ন অফ আফ্রিকা অঞ্চলের একটি অংশ সোমালি উপদ্বীপ নামেও পরিচিত।
- হর্নে ইথিওপিয়ান মালভূমির উচ্চভূমি, ওগাডেন মরুভূমি এবং ইরিথ্রিয়ান, এবং সোমালিয়ান উপকূলের মতো বিভিন্ন অঞ্চল রয়েছে এবং এটি আমহারা, টাইগ্রে, ওরোমো এবং সোমালি জনগণের আবাসস্থল।
- এর উপকূল লোহিত সাগর, এডেন উপসাগর এবং ভারত মহাসাগর দ্বারা ঘেরা।
- এটি দীর্ঘদিন ধরে আরব উপদ্বীপ এবং দক্ষিণ-পশ্চিম এশিয়ার সাথে যোগাযোগ করেছে। 

অন্যদিকে -
- কেনিয়া পূর্ব আফ্রিকার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র এবং কমনওয়েলথ অব নেশনসের সদস্য। 

উৎস: Britannica.
৮,২৭০.
'অর্থশাস্ত্র' গ্রন্থটি কার রচনা?
  1. ক) আবুল ফজল
  2. খ) কৌটিল্য
  3. গ) ইবনে খালদুন
  4. ঘ) দীনেশ চন্দ্ৰ সেন
সঠিক উত্তর:
খ) কৌটিল্য
উত্তর
সঠিক উত্তর:
খ) কৌটিল্য
ব্যাখ্যা
- প্রাচীন ভারতের শ্রেষ্ঠ দার্শনিক, অর্থনীতিবিদ, সমরবিদ কৌটিল্য কর্তৃক রচিত গ্রন্থ হলো অর্থশাস্ত্র।
- এই বইয়ে রাজনীতি, অর্থনীতি, সমরনীতি, কৃষি, আন্তর্জাতিক সম্পর্ক প্রভৃতি বিষয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে।
- কৌটিল্য চাণক্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী ছিলেন।

(সূত্রঃ বাংলাপিডিয়া)
৮,২৭১.
‘সীমান্ত গান্ধী’ নামে পরিচিত-
  1. রাজীব গান্ধী
  2. ইন্দিরা গান্ধী
  3. মহাত্মা গান্ধী
  4. খান আবদুল গাফফার খান
সঠিক উত্তর:
খান আবদুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
খান আবদুল গাফফার খান
ব্যাখ্যা
আব্দুল গাফ্ফার খান:

- আব্দুল গাফ্ফার খান ভারতে ব্রিটিশ শাসনে তার অহিংসের জন্য একজন পশতুন বংশোদ্ভূত ভারতীয় রাজনৈতিক ছিলেন।
- তৎকালীন ভারতের উত্তর-পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করেন তিনি।
- তিনি এবং তার অনুসারীরা ১৯২৯ সালে শুরু করেন অহিংস এক আন্দোলন।
- এজন্য তাকে 'সীমান্ত গান্ধী' উপাধী দেয়া হয় বলে ধারণা করা হয়।
- এছাড়াও তিনি সর্বদাই মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।

তথ্যসূত্র - Britannica.com
৮,২৭২.
কোন দেশের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে?
  1. জার্মানি
  2. জাপান
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।

⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত দেশ:
• জার্মানি,
• জাপান,
• ইতালি।

⇒ মিত্রশক্তির অন্তর্ভুক্ত দেশ:
• ব্রিটেন,
• ফ্রান্স,
• যুক্তরাষ্ট্র,
• সোভিয়েত ইউনিয়ন,
• চীন,
• পোল্যান্ড,
• নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।

- সালে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সরাসরি যোগদান করে ৮ ডিসেম্বর, ১৯৪১।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্পণ করে ৭ মে, ১৯৪৫।
- ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতিহাসে প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের দুটি ব্যবহার হয়েছিল।
- তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ার নেতা বা প্রেসিডেন্ট ছিলেন জোসেফ স্ট্যালিন।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও হ্যারি এস. ট্রুম্যান।

তথ্যসূত্র - হিস্টোরি ও ব্রিটানিকা কম।
৮,২৭৩.
'হিস্টরিয়া' শব্দটির প্রথম ব্যবহার করেন কে?
  1. অ্যারিস্টটল
  2. থুসিডাইডিস
  3. হেরোডোটাস
  4. টয়েনবি
  5. প্লেটো
সঠিক উত্তর:
হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
হেরোডোটাস
ব্যাখ্যা
- গ্রিক শব্দ 'হিস্টরিয়া' (Historia) থেকে ইংরেজি হিস্টরি (History) শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস।
- 'হিস্টরিয়া' শব্দটির প্রথম ব্যবহার করেন গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস (খ্রিষ্টপূর্ব পঞ্চম শতক)।
- তিনিই সর্বপ্রথম তাঁর গবেষণাকর্মের নামকরণে এ শব্দটি ব্যবহার করেন, যার আভিধানিক অর্থ হলো সত্যানুসন্ধান বা গবেষণা।
- তিনি বিশ্বাস করতেন, ইতিহাস হলো-যা সত্যিকার অর্থে ছিল বা সংঘটিত হয়েছিল তা অনুসন্ধান করা ও লেখা।
- তিনি তাঁর গবেষণায় গ্রিস ও পারস্যের মধ্যে সংঘটিত যুদ্ধের বিভিন্ন বিষয় অনুসন্ধান করেছেন।
- এতে তিনি প্রাপ্ত তথ্য, গুরুত্বপূর্ণ ঘটনা এবং গ্রিসের বিজয়গাথা লিপিবদ্ধ করেছেন।
- হেরোডোটাসই প্রথম ইতিহাস এবং অনুসন্ধান-এ দুটি ধারণাকে সংযুক্ত করেন।
- ফলে ইতিহাস পরিণত হয় বিজ্ঞানে, পরিপূর্ণভাবে হয়ে ওঠে তথ্যনির্ভর এবং গবেষণার বিষয়ে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই। 
৮,২৭৪.
নেপোলিয়ন বোনাপার্টকে কোন বিপ্লবের শিশু বলা হয়?
  1. বলশেভিক বিপ্লব
  2. অরেঞ্জ বিপ্লব
  3. রুশ বিপ্লব
  4. ফরাসি বিপ্লব
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

উৎস: Britannica.
৮,২৭৫.
শিল্পবিপ্লব কোন শতকে সংঘটিত হয়?
  1. সতের শতকে
  2. বিশ শতকে
  3. উনিশ শতকে
  4. আঠার শতকে
সঠিক উত্তর:
আঠার শতকে
উত্তর
সঠিক উত্তর:
আঠার শতকে
ব্যাখ্যা

- আঠারো শতকের মাঝামাঝি ব্রিটেনে শুরু হওয়া শিল্পবিপ্লব ছিল আধুনিক শিল্পসমাজের সূচনা।
-​ এটি মূলত কৃষিভিত্তিক অর্থনীতি থেকে যন্ত্রনির্ভর শিল্প অর্থনীতিতে রূপান্তরের প্রক্রিয়া।
- ​ প্রথমে বস্ত্রশিল্পে যান্ত্রিক অগ্রগতি ঘটে, পরে ধাতু, খনি ও পরিবহন ব্যবস্থায় তা ছড়িয়ে পড়ে।
​- জেমস ওয়াটের বাষ্প ইঞ্জিনের উদ্ভাবন, কারখানা ব্যবস্থা, রেলপথ ও বাষ্পচালিত জাহাজ এই বিপ্লবকে ত্বরান্বিত করে। 
- ​উৎপাদনশীলতা ও বাণিজ্য বৃদ্ধি পেলেও গ্রামীণ জীবন থেকে নগরকেন্দ্রিক জীবনে ব্যাপক পরিবর্তন আসে। 
- ​সামাজিক কাঠামো, শ্রমব্যবস্থা ও অর্থনৈতিক ব্যবস্থায় গভীর প্রভাব ফেলে শিল্পবিপ্লব, যা পরবর্তীতে বিশ্বব্যাপী শিল্পোন্নতির ভিত্তি স্থাপন করে।

উৎস: ব্রিটানিকা।

৮,২৭৬.
ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? [আগস্ট, ২০২৫]
  1. মার্কিন ডলার
  2. কুয়েতি দিনার
  3. ব্রিটিশ পাউন্ড
  4. ওমানি রিয়াল
সঠিক উত্তর:
কুয়েতি দিনার
উত্তর
সঠিক উত্তর:
কুয়েতি দিনার
ব্যাখ্যা

শক্তিশালী মুদ্রা:
- মার্কিন সাময়িকী ফোর্বস সম্প্রতি বিশ্বের প্রভাবশালী ১০টি মুদ্রার একটি তালিকা করেছে। 
- তালিকায় বর্তমানে বিশ্বে সবচেয়ে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার।
- এক কুয়েতি দিনারে ৩ দশমিক ২৬ মার্কিন ডলার পাওয়া যায়।
​- বাংলাদেশি টাকায় প্রায় ৩৯৭ টাকা। 
​- এক মার্কিন ডলারের মূল্য শূন্য দশমিক ৩১ কুয়েতি দিনার। 
- উল্লেখ্য, দ্বিতীয় অবস্থানে বাহরাইনি দিনার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ওমানের রিয়াল।

তথ্যসূত্র- Forbes magazine. [Link]

৮,২৭৭.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম -
  1. ক) The Federal Reserve
  2. খ) Sveriges Riksbank
  3. গ) The Reserve Bank of United States
  4. ঘ) Bank of USA
সঠিক উত্তর:
ক) The Federal Reserve
উত্তর
সঠিক উত্তর:
ক) The Federal Reserve
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম - The Federal Reserve 

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম - Sveriges Riksbank
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম - The Reserve Bank of India (RBI) 
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম - Bank of England

Source: respective bank website
৮,২৭৮.
নিচের কোন শহরে ‘ট্রাফালগার স্কয়ার' অবস্থিত?
  1. ক) লন্ডন
  2. খ) মস্কো
  3. গ) ওয়াশিংটন
  4. ঘ) প্যারিস
সঠিক উত্তর:
ক) লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
ক) লন্ডন
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের উত্তর: লন্ডন। 

- ট্রাফালগার স্কয়ার ইংল্যান্ডের লন্ডনে অবস্থিত একটি সাধারণ জনগণের মিলনস্থল।
- ১৮০৫ সালে ইংল্যান্ড ফ্রান্স ও স্পেনের সম্মিলিত বাহিনীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে।
- ট্রাফালগারের যুদ্ধ জয়কে স্মরণীয় করে রাখতে লন্ডনের কেন্দ্রস্থল একটি চত্ত্বরের নামকরণ করা হয় ট্রাফালগার স্কয়ার।

উৎস: ব্রিটানিকা। 
৮,২৭৯.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. লাটভিয়া
  3. নরওয়ে
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
গণতন্ত্র সূচক ২০২১:
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

সূচক আনুসারে চারটি ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে-
১. পূর্ণ গণতন্ত্র দেশ - ২১টি,
২. ত্রুটিপূর্ণ গণতন্ত্র দেশ - ৫৩টি,
৩. মিশ্র বা আংশিক গণতন্ত্র দেশ - ৩৪টি,
৪. স্বৈরতন্ত্র দেশ - ৫৯টি।


গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ:
১. নরওয়ে,
২. নিউজিল্যান্ড,
৩. ফিনল্যান্ড ও
৪. সুইডেন।

গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ: 
১৬৭. আফগানিস্তান,
১৬৬. মিয়ানমার,
১৬৫. উত্তর কোরিয়া ও
১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

সার্কভুক্ত দেশের অবস্থান —
ত্রুটিপূর্ণ গণতন্ত্র: 
৪৬. ভারত ও
৬৭. শ্রীলংকা।

হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র:
৭৫. বাংলাদেশ,
৮১. ভুটান,
১০১. নেপাল ও
১০৪. পাকিস্তান।

স্বৈরতন্ত্র:
১৬৭. আফগানিস্তান।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৮,২৮০.
চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কে ছিলেন?
  1. ক) কনফুসিয়াস
  2. খ) ওয়াং ফু
  3. গ) মেনসিয়াস
  4. ঘ) ফা হিয়েন
সঠিক উত্তর:
ক) কনফুসিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ক) কনফুসিয়াস
ব্যাখ্যা
চীনের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী দার্শনিক কনফুসিয়াস। তিনি একাধারে একজন দার্শনিক, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিত্ব।
কনফুসিয়াস খ্রিস্টপূর্ব ৫৫১ অব্দে জন্মগ্রহণ এবং খ্রিস্টপূর্ব ৪৭৯ অব্দে মারা যান।
(সূত্র: ব্রিটানিকা)
৮,২৮১.
দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ কোনটি?
  1. পেরু
  2. ইকুয়েডর
  3. বলিভিয়া
  4. চিলি
সঠিক উত্তর:
ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ইকুয়েডর
ব্যাখ্যা

ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ।
- দেশটির আয়তন ৯৯,১১২ বর্গ মাইল (২৫৬,৭০০ বর্গ কিমি)।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।

তথ্যসূত্র - Britannica.com

৮,২৮২.
ন্যুরেমবার্গ আদালত কোন যুদ্ধের পর গঠিত হয়েছিল?
  1. প্রথম বিশ্বযুদ্ধ
  2. শীতল যুদ্ধ
  3. দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  4. ভিয়েতনাম যুদ্ধ
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা

ন্যুরেমবার্গ আদালত (Nuremberg Trials):
- ন্যুরেমবার্গ আদালত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নাৎসি জার্মানির শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য মিত্রশক্তি কর্তৃক গঠিত একটি আন্তর্জাতিক সামরিক ট্রাইব্যুনাল। 

• ১৯৪৫-১৯৪৬ সালে জার্মানির নুরেমবার্গ শহরে অনুষ্ঠিত এই বিচার ইতিহাসে প্রথমবারের মতো রাষ্ট্রীয় কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতার ভিত্তিতে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে।
- তাদের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো ছিল মূলত চার ধরনের। যথা:
১. শান্তির বিরুদ্ধে অপরাধ। যেমন— আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে ধ্বংসাত্মক যুদ্ধের পরিকল্পনা, যুদ্ধের জোগাড় এবং যুদ্ধ শুরু করা।
২. মানবতার বিরুদ্ধে অপরাধ। যেমন— মানুষকে সমূলে বিনাশ করা, বাসস্থান থেকে বিতাড়ন করা এবং গণহত্যা।
৩. যুদ্ধাপরাধ তথা যুদ্ধের আইনসমূহ লঙ্ঘন।
৪. উপরিউক্ত তিনটি অপরাধ করার সাধারণ পরিকল্পনা বা ষড়যন্ত্র করা।

- প্রধান আসামি: হারম্যান গোরিং, রুডলফ হেস, জোয়াকিম ফন রিবেনট্রপ সহ ২৪ জন শীর্ষ নাৎসি নেতা।
- ১৯৪৫ সালের ২০ নভেম্বর শুরু হয় এই বিচার।
- আদালতের বিচারকদের আনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের চার মিত্র শক্তি আমেরিকা, সাবেক সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স এবং ব্রিটেন থেকে।
- প্রধান কৌঁসুলি ছিলেন মার্কিন আইনজীবী রবার্ট জ্যাকসন।
- নুরেমবার্গ আদালতে বিচার কার্য চলে প্রায় ২১৮ দিন ধরে। হাজির করা হয় ২৩৬ জন সাক্ষী, উপস্থিত করা হয় প্রায় সাড়ে পাঁচ হাজার নথিপত্র।
- ১৯৪৬ সালের ১ অক্টোবর সামরিক ওই আদালত রায় ঘোষণা করেন।
-  প্রধান বিচারে ১২ জন মৃত্যুদণ্ড, ৩ জন যাবজ্জীবন কারাদণ্ড, ৪ জন দীর্ঘমেয়াদী কারাদণ্ড এবং ৩ জন খালাস পান।
- মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজন ছিলেন হ্যারমান গ্যোয়েরিং, যিনি মৃত্যদণ্ড কার্যকর হবার আগেই তার সেলে সায়ানাইড ক্যাপসুল খেয়ে আত্মহত্যা করেন।

উৎস: i) History.com
ii) Britannica.

৮,২৮৩.
'মহাবীর' কোন ধর্মের প্রচারক ছিলেন?
  1. বৈদিক
  2. সনাতন
  3. শিখ
  4. জৈন
সঠিক উত্তর:
জৈন
উত্তর
সঠিক উত্তর:
জৈন
ব্যাখ্যা
জৈন ধর্ম:
- জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
-  প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর (২৪তম)।
- খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের সর্বাধিক প্রভাবশালী প্রচারক ছিলেন মহাবীর।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ৬ষ্ঠ শ্রেণি এবং উচ্চ মাধ্যমিক ইতিহাস ১মপত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,২৮৪.
ফ্রান্সিসকো ফ্রাংকো কোন দেশে ক্ষমতাসীন ছিলেন?
  1. কম্বোডিয়া
  2. স্পেন
  3. চিলি
  4. ইতালি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
- ফ্রান্সিসকো ফ্রাংকো স্পেনের সাবেক স্বৈরশাসক ও ফ্যাসিবাদী নেতা।
- স্পেনের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে তিনি ক্ষমতায় আসেন। ১৯৭৫ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত ফ্রাংকো ক্ষমতাসীন ছিলেন।
- জার্মানির হিটলার ও ইতালির ‍মুসোলিনি ফ্রাংকোকে ক্ষমতা দখলে সহায়তা করেছিলো।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৮,২৮৫.
নিম্নের কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মঙ্গোলিয়া
  2. আজারবাইজান
  3. লাওস
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
- আফগানিস্তান,
- আর্মেনিয়া,
- আজারবাইজান,
- ভুটান,
- তুর্কমেনিস্তান,
- কাজাখস্তান,
- কিরগিজস্তান,
- লাওস,
- মঙ্গোলিয়া,
- নেপাল,
- তাজিকিস্তান এবং
- উজবেকিস্তান।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৮,২৮৬.
Where did Leonardo da Vinci draw his famous fresco "The Last Supper"?
  1. ক) Rome
  2. খ) Milan
  3. গ) Venice
  4. ঘ) Florence
সঠিক উত্তর:
খ) Milan
উত্তর
সঠিক উত্তর:
খ) Milan
ব্যাখ্যা
লিওনার্দো দা ভিঞ্চি:

- ইতালীর মিলান শহরে লিওনার্দো দা ভিঞ্চি দ্যা লাস্ট সাপার চিত্রটি অংকন করেছেন।
- লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি। মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন।
- ২০১১ সালে আন্তর্জাতিক খনিজ সমিতি তার সম্মানে Davinciite খনিজ নামকরণ করে।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

তথ্যসূত্র - Worldatlas.com
৮,২৮৭.
সুমো কুস্তি কোন দেশের জাতীয় খেলা-
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) তাইওয়ান
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
খেলাধুলা জাপানি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রায় সমস্ত জনপ্রিয় ক্রীড়া জাপানে খেলা হয়। সুমো কুস্তি জাপানের জাতীয় খেলা হিসাবে বিবেচিত হয়। সূত্র- worldatlas ওয়েবসাইট।
৮,২৮৮.
সূর্য ও চন্দ্র গ্রহনের কারণ নির্ণয় করতে সক্ষম হয় কারা?
  1. ক) চীনের জ্যোতির্বিদরা
  2. খ) গ্রিক জ্যোতির্বিদরা
  3. গ) মিশরীয় জ্যোতির্বিদরা
  4. ঘ) সিন্ধু জ্যোতির্বিদরা
সঠিক উত্তর:
খ) গ্রিক জ্যোতির্বিদরা
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিক জ্যোতির্বিদরা
ব্যাখ্যা
গ্রিক বিজ্ঞানীদের অবদান:

- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্র গ্রহনের কারন নির্ণয় করতে সক্ষম হয়।

- পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করে গ্রিক বিজ্ঞানীরা।
- গ্রিক বিজ্ঞানীরা প্রথম প্রমান করেন পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- চাদের নিজের কোন আলো নেই, বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারনে নয় প্রাকৃতিক কারনে ঘটে।এই সত্য তারাই আবিষ্কার করে।
- বিখ্যাত গনিতবিদ পিথাগোরাস, চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটসের গ্রিক সভ্যতায় যথেষ্ট খ্যাতি ছিল।

তথ্যসূত্র - মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,২৮৯.
সম্প্রতি পৃথিবীতে আছড়ে পড়া চীনের রকেটটির নাম কী?
  1. লং মার্চ ২এ
  2. লং মার্চ ৫বি
  3. লং মার্চ ৩
  4. লং মার্চ গুয়াংগু
সঠিক উত্তর:
লং মার্চ ৫বি
উত্তর
সঠিক উত্তর:
লং মার্চ ৫বি
ব্যাখ্যা
- গত ৯ মে ২০২১ মালদ্বীপের পশ্চিমে ভারত মহাসাগরে চীন উৎক্ষেপিত লং মার্চ ৫বি নামের একটি রকেটের অংশবিশেষ আছড়ে পড়ে।
- রকেটটি পৃথিবীর কক্ষপথের উদ্দেশ্যে গত ২৯শে এপ্রিল চীনের হাইনান দ্বীপের ওয়েনচ্যাং স্পেস কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়েছিল।
- গত বছরও চীনের লং মার্চ সিরিজের একটি রকেটের টুকরো আইভরি কোস্টের একটি গ্রামে আছড়ে পড়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৮,২৯০.
উত্তর আমেরিকা মহাদেশে জনসংখ্যায় সবচেয়ে ছোট দেশ কোনটি? 
  1. গ্রানাডা
  2. সেন্ট লুসিয়া
  3. ডোমিনিকা 
  4. সেন্ট কিটস ও নেভিস
সঠিক উত্তর:
সেন্ট কিটস ও নেভিস
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট কিটস ও নেভিস
ব্যাখ্যা

উত্তর আমেরিকা:
- সবচেয়ে বড় দেশ (আয়তন) – কানাডা
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – সেন্ট কিটস ও নেভিস
- সবচেয়ে জনবহুল দেশ – যুক্তরাষ্ট্র
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – সেন্ট কিটস ও নেভিস।

এশিয়া:

- সবচেয়ে বড় দেশ (আয়তন) – চীন,
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – মালদ্বীপ,
- সবচেয়ে জনবহুল দেশ – ভারত,
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – মালদ্বীপ।

আফ্রিকা:
- সবচেয়ে বড় দেশ (আয়তন) – আলজেরিয়া,
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – সিশেলস,
- সবচেয়ে জনবহুল দেশ – নাইজেরিয়া, 
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – সিশেলস,

দক্ষিণ আমেরিকা:
- সবচেয়ে বড় দেশ (আয়তন) – ব্রাজিল, 
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – সুরিনাম ,
- সবচেয়ে জনবহুল দেশ – ব্রাজিল,
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – সুরিনাম।

ইউরোপ:
- সবচেয়ে বড় দেশ (আয়তন) – রাশিয়া,
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – ভ্যাটিকান সিটি ,
- সবচেয়ে জনবহুল দেশ – রাশিয়া,
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – ভ্যাটিকান সিটি।

ওশেনিয়া:
- সবচেয়ে বড় দেশ (আয়তন) – অস্ট্রেলিয়া,
- সবচেয়ে ছোট দেশ (আয়তন) – টুভালু ,
- সবচেয়ে জনবহুল দেশ – অস্ট্রেলিয়া,
- সবচেয়ে কম জনসংখ্যার দেশ – নাউরু।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

৮,২৯১.
”গারুদা” কোন দেশের বিমান সংস্থার নাম?
  1. কাতার
  2. ইন্দোনেশিয়া
  3. বাহরাইন
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

’গারুদা’ ইন্দোনেশিয়া হল স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা।

অন্যদিকে,
- মালয়েশিয়া জাতীয় বিমান সংস্থার নাম- মালয়েশিয়ান এয়ারলাইনস।
- কাতার জাতীয় বিমান সংস্থার নাম- কাতার এয়ারওয়েজ।
- বাহরাইন জাতীয় বিমান সংস্থার নাম- গালফ এয়ার (Gulf Air)।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

৮,২৯২.
নিম্নের কোন দেশটি ইউরো মুদ্রা ব্যবহার করে না?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. স্লোভেনিয়া
  4. আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
⇒ ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশগুলো হলো: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

অন্যদিকে,
- ডেনমার্কের মুদ্রা ড্যানিশ ক্রোনা।

উৎস: European Union ওয়েবসাইট।

৮,২৯৩.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা রয়েছে?
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
- ভেটো অর্থ আমি ইহা মানি না। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো হলোঃ
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য ও
- ফ্রান্স।
- নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। অপর দশটি সদস্য দুই বছরের জন্যে নির্বাচিত হয়।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৮,২৯৪.
Which continent is known as the 'Land Down Under'?
  1. Australia
  2. North America
  3. Europe
  4. Africa
সঠিক উত্তর:
Australia
উত্তর
সঠিক উত্তর:
Australia
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়াকে বলা হয় 'দ্য ল্যান্ড ডাউন আন্ডার'।
- এটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- একটি মানচিত্র বা পৃথিবীর দিকে তাকালে মনে হয় অস্ট্রেলিয়া পৃথিবীর বেশিরভাগ দেশের নিচে।
- এটি পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ এবং ষষ্ঠ বৃহত্তম দেশ।
- এটি প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এর আয়তন ২,৯৬৯,৯০৬ বর্গ মাইল (৭,৬৯২,০২৪ বর্গ কিমি)।
- এর রাজধানী: ক্যানবেরা।

উল্লেখ্য,
- অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড ম্যাপের সবচেয়ে নিচুতে অবস্থানের কারণে 'দ্য ল্যান্ড ডাউন আন্ডার' বলা হয়। 

উৎস: i) Britannica.
         ii) Worldatlas.
৮,২৯৫.
উইনস্টন চার্চিল কত সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫৩ সালে
  3. ১৯৫৮ সালে
  4. ১৯৬১ সালে
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৩ সালে
ব্যাখ্যা

উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

উৎস: Britannica.

৮,২৯৬.
মিস ইউনিভার্স ২০১৯ কে হন?
  1. ক) ওলগা টোকারচুক
  2. খ) জোজিবিনি তুনজি
  3. গ) সিসির্থন লেমারমাওয়াত
  4. ঘ) নেলিস পিমেনটেল
  5. ঙ) চাইয়েন্নে হুইসম্যান
সঠিক উত্তর:
খ) জোজিবিনি তুনজি
উত্তর
সঠিক উত্তর:
খ) জোজিবিনি তুনজি
ব্যাখ্যা
৮ ডিসেম্বর ২০১৯ যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্স এর ৬৮ তম আসর। এতে মিস ইউনিভার্স নির্বাচিত হন দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ তরুণী জোজিবিনি তুনজি। এতে বাংলাদেশ থেকে অংশ নেন ঠাকুরগাওয়ের শিরিন আক্তার শিলা। (সূত্রঃ মিসইউনিভার্স ডটকম)
৮,২৯৭.
নিচের কোন দেশটির মুদ্রার নাম 'পাউন্ড'?
  1. তিউনেশিয়া
  2. মরক্কো
  3. সিরিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব
- ওমান
- ইয়েমেন
- কাতার
- ইরান

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক
- কুয়েত
- জর্ডান
- বাহরাইন
- আলজেরিয়া 
- তিউনেশিয়া

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত
- মরক্কো

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর
- সিরিয়া
- লেবানন 

তথ্যসূত্র - Britannica.com
৮,২৯৮.
কোন প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে মালয়েশিয়ার মালয় উপদ্বীপ থেকে পৃথক করেছে?
  1. ক) পক
  2. খ) জিব্রাল্টার
  3. গ) মালাক্কা
  4. ঘ) পানামা
সঠিক উত্তর:
গ) মালাক্কা
উত্তর
সঠিক উত্তর:
গ) মালাক্কা
ব্যাখ্যা
প্রণালী:
- মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপকে মালয়েশিয়ার মালয় উপদ্বীপ থেকে পৃথক করেছে। 
- জিব্রাল্টার প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে।
- পক প্রণালী মধ্য আমেরিকাকে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে।
- পানামা খাল আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত  মহাসাগরকে যুক্ত করেছে।
- বেরিং প্রণালী এশিয়া ও উত্তর  আমেরিকাকে পৃথক করেছে।

উৎস: ওয়ার্ল্ড  অ্যাটলাস
৮,২৯৯.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত 'D-Day' বলতে কোন দিনটি বুঝানো হয়?
  1. ২ জুন, ১৯৪৪
  2. ৬ জুন, ১৯৪৪
  3. ৮ জুন, ১৯৪৪
  4. ১১ জুন, ১৯৪৪
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৪৪
উত্তর
সঠিক উত্তর:
৬ জুন, ১৯৪৪
ব্যাখ্যা
D-Day:
- D-Day দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে সম্পর্কিত।
- 'D-Day' ২য় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৪ সালের ৬ জুন দখলকৃত ফ্রান্স উদ্ধারের জন্য মিত্রবাহিনী স্থল, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে এক অপারেশন পরিচালনা করে যার কোড নাম ছিলো Operation Overlord।
- ১৯৪৪ সালের ৬ই জুন, নাৎসী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে প্রায় ১ লক্ষ ৫৬ হাজার যৌথ বাহিনীর সদস্য ফ্রান্সের নরম্যান্ডি উপকূলের ৫টি সৈকতে অবতরণ করেন।
- ৬ জুন দিনটিকে ডি ডে (D-Day) হিসাবে পালন করা হয়।

উল্লেখ্য,
- ১৯৪৪ সালের ৬ জুন ফ্রান্সে মিত্রপক্ষের সেনাবাহিনীর অবতরণের দিন স্থির হয়।
- ৬ জুন ইংলিশ চ্যানেল অতিক্রম করে চার হাজারেরও বেশি জাহাজে করে ১ লক্ষ ৫৬ হাজার মিত্রবাহিনীর সেনা নর্মান্ডি উপকূলে অবতরণ করে।
- তাদের নিরাপত্তার জন্য ১১ হাজার বিমান প্রস্তুত রাখা হয়।
- মিত্র পক্ষের সেনাবাহিনীতে আমেরিকান, ইংরেজ, কানাডীয়, ওলন্দাজ, পোল নরওয়েজিও, ফরাসি ও গ্রিক সৈনিক ছিল।
- ডি দিবস (D Day) বা অবতরণ দিবসের দিন ধার্য হয় ১৯৯৪ সালের ১ জুন।
- কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য পিছিয়ে ৬ জুন করা হয়।
- এই সুবিশাল সামরিক অভিযানের নেতা ছিরেন আমেরিকান সেনাপতি আইজেনহাওয়ার।

উৎস: History.com
৮,৩০০.
ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য কী ছিল?
  1. সোভিয়েত সাম্যবাদের বিস্তার রোধ করা
  2. ইউরোপে গণতন্ত্র প্রতিষ্ঠা
  3. পূর্ব ইউরোপে কমিউনিস্ট সরকারের পতন ঘটানো
  4. পশ্চিম ইউরোপের দেশগুলির অর্থনৈতিক পুনর্গঠন
সঠিক উত্তর:
সোভিয়েত সাম্যবাদের বিস্তার রোধ করা
উত্তর
সঠিক উত্তর:
সোভিয়েত সাম্যবাদের বিস্তার রোধ করা
ব্যাখ্যা

ট্রুম্যান ডকট্রিন:
- হ্যারি এস. ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে  তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো নীতি) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের আক্রমণের স্বীকার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে।
- এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন তা-ই ইতিহাসে 'ট্রুম্যান নীতি' (ট্রুম্যান ডকট্রিন) নামে পরিচিত।
- ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।

⇒ ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে।
- ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে, ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে।
- বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্রনির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তাঁর সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে।

উৎস: National Archives | (.gov).