বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

মোট প্রশ্ন৯,৩৩৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি

PrepBank · পাতা ৮৫ / ৯৩ · ৮,৪০১৮,৫০০ / ৯,৩৩৪

৮,৪০১.
'ইরি' পর্যটন নগরী কোথায় অবস্থিত?
  1. পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
  2. ভেনিস, ইতালি
  3. হামবুর্গ, জার্মানি
  4. লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
'ইরি' পর্যটন নগরী যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় অবস্থিত।

'ইরি' পর্যটন নগরী:
- যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এক জনপ্রিয় শহর তথা জনপদের নাম ইরি।
- ইরি হচ্ছে পেনসিলভানিয়ার গ্রেট লেকের একমাত্র বন্দর।
- এ শহরের নামকরণ ইরি হয়েছে এ জন্য যে এখানে একসময় নেটিভ আমেরিকান ইরিরা বসবাস করতেন।
- শহরের পশ্চিমে মিলক্রিক টাউনশিপে সমারহেইম পার্ক প্রত্নতাত্ত্বিক এলাকায় গেলে দেখা যায় প্রাচীন আমলের অনেক নিদর্শন, যার সময়কাল ৮ হাজার খ্রিষ্টপূর্ব থেকে ৫০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
- এখানকার অর্থনৈতিক চালিকা শক্তি হচ্ছে পর্যটন, বিমা, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, প্রযুক্তি ও পরিষেবাশিল্প।
- ইরি হচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় তুষারময় স্থান।

উল্লেখ্য,
- ইরির সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এর জলরাশি।
- রয়েছে ছোট ছোট পাহাড়ি এলাকা।
- রয়েছে ইরি মেরিটাইম মিউজিয়াম, যেখানে গেলে দেখা যায় অতীতে এখানকার বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত কামান, জাহাজের পাল, যুদ্ধে ব্যবহৃত তলোয়ারসহ বিভিন্ন সরঞ্জাম।
- রয়েছে যুদ্ধে অংশগ্রহণকারী বীরদের ছবি এবং তাঁদের বীরত্বের কাহিনি।
- মিউজিয়ামের বাইরে রয়েছে একটি বিরাট স্মৃতিসৌধ, পেনসিলভানিয়ায় নাইন–ইলেভেনে (৯/১১) যাঁরা নিহত হয়েছিলেন, তাঁদের স্মৃতি রক্ষায় এ সৌধ।
- এখানকার ইরি হ্রদে বিশ্বের অন্যতম বৃহত্তম মিঠাপানির মৎস্যসম্পদ রয়েছে। 

উৎস: Britannica.
৮,৪০২.
সাংস্কৃতিক বিপ্লব কোথায় সংঘটিত হয়?
  1. রাশিয়া
  2. যুক্তরাজ্য
  3. যুক্তরাষ্ট্র
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
• চীন:
- চীনে কমিউনিস্ট পার্টি (সিপিসি) প্রতিষ্ঠিত হয় - ১৯৪৯ সালে।
- ১ অক্টোবর, ১৯৪৯-এ, চীনা কমিউনিস্ট নেতা মাও সেতুং গণপ্রজাতন্ত্রী চীন (পিআরসি) প্রতিষ্ঠা করেন।
- চীনে সাংস্কৃতিক বিপ্লব হয় - ১৯৬৬-১৯৭৬ পর্যন্ত।
- চীনে সাংস্কৃতিক বিপ্লবের নেতৃত্বদান করেন - মাও সেতুং।

উৎস: ব্রিটানিকা।
৮,৪০৩.
ফিনল্যান্ডের মুদ্রার নাম কী?
  1. ক্রোনা
  2. ইউরো
  3. ফিন
  4. মার্ককা
সঠিক উত্তর:
ইউরো
উত্তর
সঠিক উত্তর:
ইউরো
ব্যাখ্যা

 ফিনল্যান্ড:
- হাজার হ্রদের দেশ ফিনল্যান্ড।
- ফিনল্যান্ড নর্ডিক অঞ্চলে অবস্থিত একটি দেশ।
- ফিনল্যান্ডের পশ্চিম সীমান্তবর্তী দেশ সুইডেন ও পূর্ব সীমান্তবর্তী দেশ রাশিয়া।
- রাজধানী ও বৃহত্তম শহর: হেলসিংকি।
- আইনসভা: এডুসকুন্টা।
- মুদ্রা: ইউরো
- দেশটি ঘন বনাঞ্চলে পূর্ণ এবং পূর্ব ও পশ্চিম ইউরোপের সীমান্ত তৈরি করে আছে।
- ১৮০৯ সালের পূর্ব পর্যন্ত দীর্ঘদিন ফিনল্যান্ড সুইডিশ রাজতন্ত্রের অধীনে ছিল।
- এই সময়টাতে সুইডেন ফিনল্যান্ডকে তাদের উপনিবেশ হিসাবে ব্যবহার করতো।

উল্লেখ্য,
ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ এবং ২০০২ সাল থেকে ইউরোকে (Euro - €) তাদের সরকারি মুদ্রা হিসেবে ব্যবহার করছে। এর আগে তাদের মুদ্রা ছিল ফিনিশ মার্ককা (Finnish Markka - FIM)।

উৎস: ফিনল্যান্ডের সরকারি ওয়েবসাইট।

৮,৪০৪.
শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম শপথ গ্রহণ করেন -
  1. ক) ১৯৯১ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৬ সালে
  4. ঘ) ২০০১ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৬ সালে
ব্যাখ্যা
শেখ হাসিনা:

- তিনি ১৯৯৬ সালের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
- বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর পাঁচ সন্তানের মধ্যে তিনি সর্বজ্যেষ্ঠ।
- ১৯৬৬-৬৭ মেয়াদে কলেজ ছাত্রী সংসদের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সণাতক ডিগ্রি লাভ করেন।
- ১৯৮১ সালে শেখ হাসিনা তাঁর স্বামীর সঙ্গে নয়াদিল্লি অবস্থানকালে বাংলাদেশ আওয়ামী লীগ-এর সভানেত্রী নির্বাচিত হন।
- ৬ বছরের নির্বাসিত জীবন শেষে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন এবং তখন থেকে দলের সভানেত্রী পদে আসীন আছেন।
- ১৯৮৬ সালে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে বিজয়ী এবং তৃতীয় জাতীয় সংসদে বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হন।
- ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮,৪০৫.
'Chancellor of Ex-chequer' বলা হয়-
  1. ক) কানাডার অর্থমন্ত্রীকে
  2. খ) যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রীকে
  3. গ) ভারতের অর্থমন্ত্রীকে
  4. ঘ) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
ব্যাখ্যা

- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Ex-chequer' বলা হয়।
- ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয় ১১নং ডাইনিং স্ট্রিট।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।

৮,৪০৬.
সম্প্রতি ভারতের কোন সীমান্তবর্তী অঞ্চলে 'বিমান বাংকার' তৈরি করেছে চীন? [নভেম্বর, ২০২৫]
  1. লাদাখ অঞ্চল
  2. সিকিম অঞ্চল
  3. অরুণাচল অঞ্চল
  4. হিমাচল অঞ্চল
সঠিক উত্তর:
অরুণাচল অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল অঞ্চল
ব্যাখ্যা

• চীনের তৈরী বিমান বাংকার: 
- অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
- তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
- এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
- এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
- কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

তথ্যসূত্র: প্রথম আলো ও ঢাকা পোস্ট। (Link)

৮,৪০৭.
আয়তনে ইউরোপ মহাদেশ বিশ্বে কত তম?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৫ম
  4. ঘ) ৬ষ্ঠ
সঠিক উত্তর:
ঘ) ৬ষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বের ৭টি মহাদেশের মধ্যে ৬ষ্ঠ। এর আয়তন হলো প্রায় ১ কোটি ১ লক্ষ ৮০ হাজার বর্গ কিলোমিটার। জনসংখ্যা প্রায় ৭৪.১৪ কোটি। আয়তনে ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম ও ৭ম মহাদেশ যথাক্রমে এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা এবং এন্টার্কটিকা। (সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস)
৮,৪০৮.
ট্রাফালগার স্কয়ারের সাথে সম্পর্কযুক্ত কে?
  1. নেপোলিয়ন বোনাপার্ট
  2. অ্যাডমিরাল হোরেশিও নেলসন
  3. ডিউক অফ ওয়েলিংটন
  4. ওয়েলেসলি
সঠিক উত্তর:
অ্যাডমিরাল হোরেশিও নেলসন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডমিরাল হোরেশিও নেলসন
ব্যাখ্যা

ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার লন্ডনের একটি বিখ্যাত স্থান।
- এটি প্রধানত অ্যাডমিরাল হোরেশিও নেলসন এর সাথে সম্পর্কযুক্ত।
- লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫২ মিটার উঁচু "নেলসনের কলাম" (Nelson's Column) স্থাপিত হয়।
- শীর্ষে তাঁর মূর্তি এবং চারপাশে ব্রোঞ্জের সিংহ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৮০৫ সালে অ্যাডমিরাল নেলসন ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
- অ্যাডমিরাল নেলসন ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স-স্পেনের নৌবাহিনীকে পরাজিত করেছিলেন যা ব্রিটিশ নৌশক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। 
- অ্যাডমিরাল নেলসন এই যুদ্ধে মৃত্যুবরণ করেন।

⇒ ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫): নেলসন ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার হিসেবে এই যুদ্ধে ফ্রান্স-স্পেনের যৌথ নৌবহরকে পরাজিত করেন। এটি নেপোলিয়নের ব্রিটিশ আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে।

উৎস: Britannica.

৮,৪০৯.
ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব কে দেন?
  1. ক) চার্লস ডি গ্যালে
  2. খ) জুমো কেনিয়াটা
  3. গ) কিনেথ কাউন্ডা
  4. ঘ) আর্থার ওয়েলেসলি
সঠিক উত্তর:
ক) চার্লস ডি গ্যালে
উত্তর
সঠিক উত্তর:
ক) চার্লস ডি গ্যালে
ব্যাখ্যা
- ফ্রান্সের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেন চার্লস ডি গ্যালে। 
- জেনারেল শার্ল দ্য গোল (ফরাসি: Charles André Joseph Marie de Gaulle) (২২শে নভেম্বর, ১৮৯০ - ৯ই নভেম্বর, ১৯৭০) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিজেকে স্বাধীন ফ্রান্সের একমাত্র নেতা হিসেবে ঘোষণা করে ফ্রান্সে অবস্থানরত জার্মান নাৎসী বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধের সূচনা করেন।
- ফ্রান্সের রাষ্ট্রপতি ছিলেন: ৮ জানুয়ারী, ১৯৫৯ – ২৮ এপ্রিল, ১৯৬৯।

উৎস:- Britannica.
৮,৪১০.
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মেয়াদ কত বছর?
  1. ৪বছর
  2. ৫বছর
  3. ৬বছর
  4. ৯বছর
সঠিক উত্তর:
৬বছর
উত্তর
সঠিক উত্তর:
৬বছর
ব্যাখ্যা
শ্রীলঙ্কার রাষ্ট্রপতির মেয়াদ
শ্রীলঙ্কার সংবিধানের সপ্তম অধ্যায়ের ৩০(১) অনুচ্ছেদের বলা আছে,
- শ্রীলঙ্কা প্রজাতন্ত্রে একজন রাষ্ট্রপতি থাকবেন, যিনি রাষ্ট্রের প্রধান, নির্বাহী এবং সরকারের প্রধান এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক।
- ৩০(২) অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জনগণের দ্বারা নির্বাচিত হবেন এবং ছয় বছরের মেয়াদের জন্য পদে অধিষ্ঠিত হবেন৷

শ্রীলঙ্কা
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Democratic Socialist Republic of Sri Lanka;
- রাজধানী শ্রী জয়াবর্ধানেপুরা কোট্টে ও ব্যানিজিক রাজধানী কলম্বো;
- মুদ্রার নাম - রুপি ;
- রাষ্ট্রীয় ভাষা - সিনহালা;
- সংসদের নাম - পার্লামেন্ট;

সূত্র- শ্রীলঙ্কার সংবিধান ও ব্রিটানিকা।
৮,৪১১.
'ওরাকল বোন' (Oracle Bones) কোন প্রাচীন সভ্যতার লিখন পদ্ধতির সাথে সম্পর্কিত?
  1. হিট্টাইট সভ্যতা
  2. মায়া সভ্যতা
  3. চীনা সভ্যতা
  4. গ্রিক সভ্যতা
সঠিক উত্তর:
চীনা সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
চীনা সভ্যতা
ব্যাখ্যা

- প্রাচীন চীনে ভাগ্যগণনা এবং রেকর্ড রাখার জন্য হাড়ের উপর লেখা হতো, এটা 'ওরাকল বোন' নামে পরিচিত। প্রত্নতাত্ত্বিকরা এর মাধ্যমে প্রাচীন চীনা লিখন পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন। 

চৈনিক সভ্যতা:
- প্রাচীন চৈনিক সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীন এবং ধারাবাহিকভাবে বিকশিত সংস্কৃতি হিসেবে বিবেচিত।
- প্রায় ৪০০০ বছর পূর্বে, অর্থাৎ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে, চীনের হোয়াংহো ও ইয়াংসিকিয়াং নদীর তীরে এই সভ্যতা গড়ে ওঠে।
- নদীগুলোর উর্বর তীরভূমি এবং পানির সহজলভ্যতা কৃষিভিত্তিক জীবনব্যবস্থার বিকাশে সহায়তা করে, যার ফলে সমাজ ও শাসনব্যবস্থার একটি দৃঢ় ভিত্তি স্থাপিত হয়। চীনের তিনটি অঞ্চল—হোয়াংহো নদী তীর, ইয়াংসিকিয়াং নদী তীর, এবং দক্ষিণ চীনের ভূখণ্ডে—এই সভ্যতার বিস্তৃত প্রভাব পড়ে।

উল্লেখ্য,
- চৈনিক সভ্যতা কখনো পুরোপুরি ধ্বংস হয়নি; বরং এটি আজ পর্যন্ত সাংস্কৃতিক ধারাবাহিকতা বজায় রেখেছে। শাং (Shang) ও জোও (Zhou) রাজবংশের শাসনামলে সভ্যতার ভিত দৃঢ় হয় এবং সমাজ, প্রশাসন ও ধর্মীয় রীতিনীতির গুরুত্বপূর্ণ বিকাশ ঘটে।

সূত্র: হিস্টরি.কম ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৮,৪১২.
সারা বছর তুষার আবৃত থাকে -
  1. ফিনল্যান্ড
  2. নেদারল্যান্ডস
  3. গ্রিনল্যান্ড
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ্রিনল্যান্ড
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড:

- সারা বছর তুষার আবৃত থাকে গ্রীনল্যান্ড।
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রীনল্যান্ড।
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসাবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪১৩.
রোমের শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সব ক্ষেত্রেই কাদের প্রভাব ছিল?
  1. ফরাসিদের
  2. মিশরীয়দের
  3. গ্রিকের
  4. বর্ণিত সবার
সঠিক উত্তর:
গ্রিকের
উত্তর
সঠিক উত্তর:
গ্রিকের
ব্যাখ্যা
রোমান সভ্যতা:
- গ্রিক সভ্যতার অবসানের আগেই ইতালিতে টাইবার নদীর তীরে একটি বিশাল সম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে।
- রােমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রােমান সভ্যতা নামে পরিচিত।
- প্রথম দিকে রােম একজন রাজার শাসনাধীন ছিল।
- এ সময় একটি সভা ও সিনেট ছিল।
- রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিষ্টপূর্বাব্দ রােমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- রােমান সভ্যতা প্রায় ছয়শ’ বছর স্থায়ী হয়েছিল।
- ৭৫৩ খ্রিষ্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিষ্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সম্রাজ্যের চূড়ান্ত পতন হয়।
- রোমের গণতন্ত্র একদিনে প্রতিষ্ঠিত হয়নি।

⇒ খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দে সর্বপ্রথম লিখিত রোমান আইন প্রচলিত হয়। ইতিহাসের পাতায় 'Twelve Tables বা বারো বিধি' নামে পরিচিত সেই আইনের মাধ্যমে রোমে এক নতুন যুগের সূচনা হয়। প্রায় বারটি ধাপে রোমের সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা নিয়ে প্রণীত সেই বারো টেবিল আইনটি আজও ইতিহাসবিদগণের নিকট এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে পরিগণিত হয়।

⇒ সভ্যতায় রোমের অবদান:
- রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল।
- রোমানদের সবচেয়ে বড় অবদান আইনের ক্ষেত্রে।
- রোমের অর্থনীতি ছিল দাসদের ওপর নির্ভরশীল।
- সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যানথিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন।
- ৮০ খ্রিষ্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা নির্মিত হয়, যেখানে একসঙ্গে ৫৬০০ দর্শক বসতে পারত।
- স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮,৪১৪.
'দ্য লাস্ট সাপার' পেইন্টিংটির চিত্রশিল্পী কে?
  1. লিওনার্দো দ্যা ভিঞ্চি
  2. মোজার্ট
  3. মাইকেল এঞ্জেলো
  4. পাবলো পিকাসো
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দ্যা ভিঞ্চি:
- 'দ্য লাস্ট সাপার' পেইন্টিংটির চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি।
- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিং গুলি হল - মোনা লিসা এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি। মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন।
- ২০১১ সালে আন্তর্জাতিক খনিজ সমিতি তার সম্মানে Davinciite খনিজ নামকরণ করে।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

তথ্যসূত্র - Worldatlas.com
৮,৪১৫.
কে মিশরকে "নীলনদের দান" বলেছেন?
  1. উইলিয়াম লিলি
  2. থমাস হবস
  3. থুসিডাইডস
  4. হেরোডটাস
সঠিক উত্তর:
হেরোডটাস
উত্তর
সঠিক উত্তর:
হেরোডটাস
ব্যাখ্যা
মিশর নীলনদের দান:
- নীলনদের পানি উপচে দু'কূল ছাপিয়ে যাবার ফলে নবোপলীয় যুগের মানুষের কৃষি উৎপাদনসহ অন্যান্য বিষয়াদি ভাসিয়ে নিঃস্ব করে ফেলত।
- প্রাচীন মিশরে প্রতি বছরের এ বন্যাকে রোধ করার জন্য বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কৃষির উপকরণ, সেচব্যবস্থা প্রভৃতি বিকাশের সাথে সাথে নগরের বিকাশ ঘটতে থাকে যা মিশরকে সভ্যতার পটভূমিতে পরিণত করে।
- মিশরীয় সভ্যতার সূচনাকারী জনগণ পানির প্রাপ্যতা, নীলনদকে কেন্দ্র করে কৃষি উৎপাদন, মাছ ধরে জীবিকা নির্বাহ ও পশুপালনের জন্য তৃণভূমির সহজলভ্যতা ইত্যাদি বিষয়কে মাথায় রেখে নীলনদের তীরবর্তী অঞ্চলসমূহে বসতি স্থাপন করেছিল।
- নীলনদের দু'কুলে ৪ মাস স্থায়ী এ বন্যার সময় গাছ-গাছড়া পচে গিয়ে এবং এর সাথে জলধারায় পাহাড়ি লাল পাথুরে মাটি মিশে এক উর্বর পলিমাটির সৃষ্টি হতো।
- এ কারণে মিসরের এ অঞ্চলসমূহের জমি খুব উর্বর হতো।
- বিখ্যাত গ্রিক ঐতিহাসিক হেরোডটাস মিশরের উৎকর্ষতা দেখে বিস্মিত হয়ে তিনি মিশরকে "নীলনদের দান" বা "The gift of the Nile" বলে উল্লেখ করেছেন। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৮,৪১৬.
কোন সভ্যতা হেলেনীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত?
  1. গ্রিক সভ্যতা
  2. চৈনিক সভ্যতা
  3. সিন্ধু সভ্যতা
  4. মিশরীয় সভ্যতা
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক সভ্যতা
ব্যাখ্যা
⇒ উল্লিখিত প্রশ্নে গ্রিক সভ্যতা হেলেনীয় সংস্কৃতির সাথে সম্পর্কিত।

গ্রিক সভ্যতা:

- প্রাচীন গ্রিক সভ্যতা মাইসেনিয়ান সভ্যতার পরবর্তী সময়কাল।
- প্রাচীন গ্রিস তার উচ্চতায় এশিয়া মাইনর, দক্ষিণ ইতালি, সিসিলি এবং গ্রীক দ্বীপপুঞ্জের বসতি নিয়ে গঠিত ছিল।
- এটি শহর-রাজ্যে বিভক্ত ছিল, যেমন এথেন্স এবং স্পার্টা।
- গ্রিক সংস্কৃতিকে হেলেনীয় সংস্কৃতি হিসেবে অধিক পরিচিতি পাওয়া যায়।
- সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজের মূল্যবান সম্পদ।
- হোমারের মহাকাব্য 'ইলিয়ড' এবং 'ওডিসি' গ্রিক সাহিত্যের অপূর্ব নিদর্শন।
- গ্রিকরা প্রথম বিজ্ঞান চর্চা শুরু করে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে।
- তারা প্রথম প্রমাণ করেন যে, পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়।
- গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮,৪১৭.
মিনোয়ান সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. গ্রিসের মূল ভূখণ্ডে
  2. ক্রিট দ্বীপে
  3. সাইপ্রাস দ্বীপে
  4. ইতালির সিসিলিতে
সঠিক উত্তর:
ক্রিট দ্বীপে
উত্তর
সঠিক উত্তর:
ক্রিট দ্বীপে
ব্যাখ্যা

- মিনোয়ান সভ্যতা এজিয়ান সাগরের ক্রিট দ্বীপে গড়ে উঠেছিল। এটি মিশরীয় প্রভাব সত্ত্বেও নিজস্ব অনন্য বৈশিষ্ট্য তৈরি করেছিল এবং এর elaborate প্রাসাদ ও সুন্দর দেয়ালচিত্রের জন্য পরিচিত ছিল।

মিনোয়ান সভ্যতা: 
- মিনোয়ান সভ্যতা ছিল ইউরোপের প্রথম সুসংগঠিত ব্রোঞ্জ যুগের উন্নত সভ্যতা, এটি প্রায় ৩০০০ খ্রিস্টপূর্ব থেকে ১৪৫০ খ্রিস্টপূর্ব পর্যন্ত ক্রিট দ্বীপে বিকশিত হয়।
- সভ্যতাটির নাম এসেছে কিং মিনোসের নাম থেকে, যিনি গ্রিক পৌরাণিক কাহিনীতে ল্যাবিরিন্থ ও মিনোটরের সঙ্গে যুক্ত।
- মিনোয়ানদের প্রধান নগরী ছিল কনোসোস।
- এরা দক্ষ নাবিক ও ব্যবসায়ী ছিল।
- মিনোয়ানরা ‘লিনিয়ার-এ’ নামক একটি লিপি ব্যবহার করত।
- সমাজ ব্যবস্থায় ছিল শান্তিপূর্ণ পরিবেশ এবং নারীদের উচ্চ মর্যাদা।
- শিল্পকলায় তারা ছিল অগ্রগামী—বিশেষত তাদের দেয়ালচিত্র, মৃৎপাত্র ও অলংকার ছিল অত্যন্ত রঙিন ও জীবন্ত। 

সূত্র: ব্রিটানিকা। 

৮,৪১৮.
'I Have a Dream' ভাষণটি প্রদান করেন কে?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. ফিদেল কাস্ত্রো
  3. চে গুয়েভারা
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
ব্যাখ্যা

মার্টিন লুথার কিং:
- মার্টিন লুথার কিং জুনিয়র মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজকর্মী ও বর্ণবাদবিরোধী নেতা।
- তিনি আজীবন বর্ণবাদ ও আমেরিকার নিপীড়িত মানুষের অধিকার আদায়ের জন্যে সংগ্রাম করে গেছেন।
- তিনি ১৫ জানুয়ারী ১৯২৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহন করেন।
- ১৯৬৩ সালের ২৮ আগস্ট মার্টিন লুথার কিং তার বিখ্যাত 'I Have a Dream' ভাষণটি প্রদান করেন।
- সেখানে তিনি এমন একটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বপ্নের কথা বলেছিলেন যা বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ মুক্ত ।
- ১৯৬৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬৮ সালের ৪ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্রের মেম্ফিস শহরে আততায়ীর গুলিতে তিনি মারা যান।

তথ্যসূত্র - Britannica.com

৮,৪১৯.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) সিরিয়া
  4. ঘ) লিবিয়া
সঠিক উত্তর:
ক) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরাক
ব্যাখ্যা
- ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বর্তমান ইরাকে অবস্থিত।
- এটি পৃথিবীর অন্যতম সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।

উৎস: ব্রিটানিকা।
৮,৪২০.
সম্প্রতি কোন দেশে নীতি পুলিশ বা মোরাল পোলিসিং ভেঙ্গে দেয়া হয়েছে?
  1. ক) আফগানিস্তান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ঘ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরান
ব্যাখ্যা
ইরানের নীতি পুলিশ:

- ইরানের অ্যাটর্নি জেনারেল একটি ধর্মীয় সম্মেলনে বলেছেন, ইসলামি নীতি- নৈতিকতা নিয়ে খবরদারি করার জন্য তৈরি সেদেশের বিশেষ পুলিশ বাহিনীকে ভেঙে দেওয়া হয়েছে বা বিলুপ্ত করা হয়েছে। 
- হিজাব না পরার জন্য এই বাহিনীর হাতে আটক মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর মৃত্যুর পর ইরানে গত আড়াই মাস ধরে চলা সহিংস বিক্ষোভের প্রেক্ষাপটে ইরান সরকার এই সিদ্ধান্ত নেয়। 
- বর্তমান নীতি পুলিশ বাহিনী ১৫ বছরেরও বেশি আগে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এর আগে অন্যভাবে এ টহলের ব্যবস্থা ছিল।
- ‘নীতি পুলিশের’ প্রতিটি ইউনিটে একটি করে ভ্যান আছে। এই ভ্যানগাড়িতে ‘নীতি পুলিশের’ নারী ও পুরুষ উভয় সদস্যরা থাকেন। তাঁরা ব্যস্ত জনপরিসরে টহল দেন। অপেক্ষা করেন। কেউ যথাযথ আচরণ না করলে, যথাযথ পোশাক না পরলে তাঁরা তাঁদের ধরেন।
যাঁরা ‘নীতি’ লঙ্ঘন করেন, তাঁদের সতর্ক করে নোটিশ দেয় নীতি পুলিশ। আবার কিছু ক্ষেত্রে নীতি লঙ্ঘনকারী ব্যক্তিকে আটক করে থানা বা সংশোধনাগারে নিয়ে যাওয়া হয়

তথ্যসূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম।
৮,৪২১.
'কাশিওয়াজাকি-কারিওয়া' পরমাণু বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. জাপান
  3. ফ্রান্স
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা

বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র:
- জাপানের কাশিওয়াজাকি-কারিওয়া বিশ্বের বৃহত্তম পরমাণু বিদ্যুৎকেন্দ্র হিসেবে পরিচিত।
- রাজধানী টোকিও থেকে ২২০ কিলোমিটার উত্তরপূর্বের বন্দরশহর নিগাতায় অবস্থিত এই পরমাণু বিদ্যুৎকেন্দ্রর আয়তন ৪২ লাখ বর্গমিটার বা ৪২০ হেক্টর।
- কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ১৯৮০-এর দশকে।
- ১৯৮৫ থেকে ১৯৯৭ সালের মধ্যে একে একে সব রিঅ্যাক্টর চালু করা হয়। 
- মোট ৭টি পরমাণু চুল্লি আছে এই বিদ্যুৎকেন্দ্রে, যেগুলোর সম্মিলিত বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ৮ দশমিক ২ মেগাবাইট।
- ‘ফুকোশিমা ট্র্যাজেডি’র জেরে ১৫ বছর বন্ধ রাখার পর ফের এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু করার প্রস্তুতি নিচ্ছে জাপান।

তথ্যসূত্র- THE BUSINESS STANDARD [link]

৮,৪২২.
‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) মাও সে তুং
  3. গ) ভ্লাদিমির লেনিন
  4. ঘ) কার্ল মার্ক্স
সঠিক উত্তর:
ঘ) কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কার্ল মার্ক্স
ব্যাখ্যা
- কার্ল মার্ক্স একজন জার্মান ইহুদি দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। 
- 'দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা তিনি।
৮,৪২৩.
Who is called as the founder of modern Singapore?
  1. Lee Lien Loong
  2. Dr. Daniel Timms
  3. David Ben Guerin
  4. Lee Kuan Yew
  5. Mustafa Kemal Atatürk
সঠিক উত্তর:
Lee Kuan Yew
উত্তর
সঠিক উত্তর:
Lee Kuan Yew
ব্যাখ্যা
লি কুয়ান ইউ:
- আধুনিক সিঙ্গাপুরের জনক হলেন লি কুয়ান ইউ।
- লি কুয়ান ইউ ১৯৫৯ সালের জুন মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী হন।
- তিনি ১৯৫৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ছিলেন।
- তাঁর দীর্ঘ শাসনামলে , সিঙ্গাপুর দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে সমৃদ্ধ দেশ হয়ে ওঠে ।

উল্লেখ্য,
- দেশটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯৫৯ সালে সিঙ্গাপুর স্ব-শাসিত হয়ে ওঠে।
- ১৯৬৩ সালে লি কুয়ান ইউ মালয়েশিয়ার সঙ্গে জোটবদ্ধ হয়ে ফেডারেশন গঠন করেন, যা ১৯৬৫ সাল পর্যন্ত স্থায়ী হয়।
- ৯ আগস্ট, ১৯৬৫ সালে একটি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয় ।
- দেশটির নতুন নাম হয় 'রিপাবলিক অব সিঙ্গাপুর'।

উৎস: Britannica.
৮,৪২৪.
কিউনিফর্ম হচ্ছে -
  1. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম
  2. সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
  3. ফিনিশিয় লিখন পদ্ধতির নাম
  4. রোমান লিখন পদ্ধতির নাম
সঠিক উত্তর:
সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম
ব্যাখ্যা
- কিউনিফর্ম হচ্ছে সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম। 

কিউনিফর্ম: 
- কিউনিফর্ম ছিল সুমেরীয়দের উদ্ভাবিত একটি লিখন পদ্ধতি, এটি বিভিন্ন সাংকেতিক চিহ্ন ও চিত্রের সমন্বয়ে গঠিত ছিল।
- এটি কোনো সুনির্দিষ্ট বর্ণমালা অনুসরণ করত না, এবং এতে নির্দিষ্ট অক্ষরও ছিল না।
- প্রথমদিকে প্রাথমিক ছবি ব্যবহার করা হলেও, পরবর্তীতে আরো অর্থবহ কীলক আকৃতি ব্যবহৃত হতে থাকে। 
- কিউনিফর্ম সুমেরীয়দের তৈরি বিশ্বের অন্যতম প্রাচীন লিখন পদ্ধতি। অনেক ঐতিহাসিক মনে করেন, এটি মিসরীয় হায়ারোগ্লিফিক্সের চেয়ে প্রাচীন। হামুরাবীর আইনবিধি এই লিখন পদ্ধতিতে লিপিবদ্ধ করা হয়েছিল।

উল্লেখ্য, 
- মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর। 

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি।
৮,৪২৫.
ইন্টারফ্যাক্স কি?
  1. ক) ইন্টারনেটের মাধ্যমে ফ্যাক্স পাঠানো
  2. খ) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম
  3. গ) অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থার নাম
  4. ঘ) রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
সঠিক উত্তর:
ঘ) রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাশিয়ার সরকারি বার্তা সংস্থা
ব্যাখ্যা
ইন্টারফ্যাক্স রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। মিখাইল কমোসার এর প্রতিষ্ঠাতা। এর সদরদপ্তর মস্কোতে অবস্থিত।
অপরদিকে ফ্যায়ারফক্স যুক্তরাষ্ট্রের বেসরকারি গোয়েন্দা সংস্থা।
উৎসঃ রাশিয়ার সরকারি ওয়েবসাইট।
৮,৪২৬.
কাইজার কোন দেশের প্রাচীন রাজাদের বলা হতো?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) ফ্রান্স
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
ক) জার্মানি
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।

এছাড়াও -
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার।
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম
৮,৪২৭.
দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কী?
  1. কেপ টাউন
  2. প্রিটোরিয়া
  3. ব্লোয়েমফন্টেইন
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট। দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট (উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly).
- মুদ্রা: র‍্যান্ড।

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া
• সংসদীয় রাজধানী: কেপ টাউন
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উৎস: i) Worldatlas.
ii) Britannica.
৮,৪২৮.
পানামা খাল নির্মাণ করে কোন দেশ?
  1. রাশিয়া
  2. পানামা
  3. কানাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 পানামা খাল:
- পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযোগকারী কৌশলগত জলপথ।
- পানামা খাল একটি লক-টাইপ খাল।
- এটি পানামা প্রজাতন্ত্রের মালিকানাধীন ও পরিচালিত।
- খালটি পানামার সরু ভূমি দিয়ে আটলান্টিক (বিশেষত ক্যারিবিয়ান সাগর) এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
- ১৯১৪ সালে উদ্বোধনের পর থেকে ১৯৭৯ সাল পর্যন্ত, পানামা খালটি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নির্মাণ করেছিল।
- ১৯৭৯ সালে, খালের নিয়ন্ত্রণ চলে যায় পানামা খাল কমিশন, যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং পানামা প্রজাতন্ত্রের একটি যৌথ সংস্থা।
- ৩১শে ডিসেম্বর, ১৯৯৯ তারিখে দুপুরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পানামার কাছে হস্তান্তর করা হয়।
- খালের প্রশাসনের দায়িত্ব পানামা খাল কর্তৃপক্ষের (স্প্যানিশ: Autoridad del Canal de Panamá [ACP]), যা শুধুমাত্র পানামা সরকারের কাছে জবাবদিহি করে।
- পানামা খাল বিশ্বব্যাপী বাণিজ্য এবং নৌচলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগ সেতু।

উৎস: Britannica.

৮,৪২৯.
"সালভাদর মুন্ডি" চিত্রকর্মের শিল্পী কে?  
  1. ভিনসেন্ট ভ্যান গগ
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. রেনে ম্যাগ্রিট
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
- "সালভাদর মুন্ডি" চিত্রকর্মের শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চি। 
- লিওনার্দো দা ভিঞ্চির 'সালভাদর মুন্ডি' চিত্রকর্ম এখন পর্যন্ত নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে।
- 'সালভাদর মুন্ডি' শব্দের অর্থ বিশ্বের রক্ষাকর্তা।
- ছবিতে যিশুখ্রিষ্টকে বিশ্বের রক্ষাকর্তা হিসেবে দেখানো হয়েছে।
- ১৪৯৯ থেকে ১৫১০ সালের মধ্যে কোনো একসময় ছবিটি আঁকা হয়।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- লিওনার্দো দ্য ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - সালভাদর মুন্ডি, মোনা লিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি। 
- ১৫১৯ সালে লিওনার্দো দ্য ভিঞ্চি মারা যান।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।
৮,৪৩০.
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে 'Uniting for peace resolution' গৃহীত হয়েছিল-
  1. সুয়েজ যুদ্ধ
  2. কোরীয়া যুদ্ধ
  3. পাক-ভারত যুদ্ধ ১৯৬৫
  4. ফকল্যান্ড যুদ্ধ
সঠিক উত্তর:
কোরীয়া যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
কোরীয়া যুদ্ধ
ব্যাখ্যা
কোরীয় যুদ্ধ:
- ১৯১০ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত কোরিয়া উপদ্বীপ জাপানের অধীনে ছিল।
- কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান পরাজিত হওয়ার ফলে ১৯৪৫ সালে মার্কিন প্রশাসন কোরীয় উপদ্বীপকে ভাগ করে।
- সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘উত্তর কোরিয়া’ গঠিত হয়।
- যুক্তরাষ্ট্র কর্তৃক অধিকৃত অঞ্চল নিয়ে ‘দক্ষিণ কোরিয়া’ গঠিত হয়।
- ৩৮° সমান্তরাল রেখা বরাবর দুটি দেশের সীমান্ত নির্ধারিত হয়।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।
- শুরু থেকেই দুটি রাষ্ট্রের মধ্যে উত্তপ্ত সম্পর্ক বিরাজ করে।
- এই যুদ্ধকে 'the Forgotten War' বলে অভিহিত করেছেন।

⇒ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণ:
- যুদ্ধ সংঘটনকাল: ১৯৫০-১৯৫৩ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ: সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমর্থিত - উত্তর কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্রদের সমর্থিত - দক্ষিণ কোরিয়া।
▪ যুদ্ধের ফলাফল: কোরিয়া সংকটকালীন সময়ে ১৯৫০ সালের ৩ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ শান্তির জন্য ঐক্য” (Uniting for Peace) প্রস্তাব পাশ করে এবং উত্তেজনা প্রশমনের চেষ্টা চালায়।
- এ যুদ্ধের প্রেক্ষিতে জাতিসংঘ ৩ নভেম্বর, ১৯৫০ সালে 'Uniting for peace resolution' পাশ করে।
- অবশেষে ২৭ জুলাই, ১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের সমাপ্তি ঘটে।

উৎস: UN ওয়েবসাইট।
৮,৪৩১.
‘জ্যাকোবিন ক্লাব’ কোন বিপ্লবের সঙ্গে সম্পর্কিত?
  1. রুশ বিপ্লব 
  2. ফরাসি বিপ্লব 
  3. আমেরিকান বিপ্লব 
  4. চীনা বিপ্লব 
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব 
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি বিপ্লব 
ব্যাখ্যা

• জ্যাকোবিন ক্লাব:
- জ্যাকোবিন ক্লাব ফরাসি বিপ্লবের সবচেয়ে পরিচিত রাজনৈতিক গোষ্ঠী ছিল। 
- ১৭৯৩ থেকে ১৭৯৪ সালের মধ্যে তারা বিপ্লবের সরকার চালিয়েছিল।

- ক্লাবটি প্রথম শুরু হয়েছিল ভার্সাইলে, যেখানে বিভিন্ন এলাকার প্রতিনিধি মিলিত হয়ে বিপ্লবের পরিকল্পনা করতেন। 
- পরবর্তীতে প্যারিসে এসে নাম হয় 'Society of the Friends of the Constitution', কিন্তু সবাই এটিকে 'জ্যাকোবিন ক্লাব' বলেই ডাকে। 
- এর নামকরণ করা হয়েছিল Jacobin Convent (একটি ডোমিনিকান মঠ) থেকে, যেখানে সদস্যরা প্রথম সভা করেছিল।
- ক্লাবের উদ্দেশ্য ছিল বিপ্লবের অর্জন রক্ষা করা এবং বিপরীতদের প্রতিহত করা।
- Maximilien Robespierre ছিলেন এর অন্যতম প্রধান নেতা। 

তথ্যসূত্র: ব্রিটানিকা। 

৮,৪৩২.
সম্প্রতি, কোন দেশে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে? [ডিসেম্বর, ২০২৪]
  1. জাপান
  2. জার্মানি
  3. সৌদি আরব
  4. দক্ষিণ কোরিয়া
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো:

- ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদে চালু হয়েছে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো।
- এটি মোট ৮৫টি মেট্রো স্টেশন নিয়ে গঠিত।
- এর মোট দৈর্ঘ্য ১৭৬ কিলোমিটার (১০৯ মাইল)।
- এর মাধ্যমে রিয়াদের মূল প্রাণকেন্দ্র, ব্যবসায়িক কেন্দ্রগুলো এবং দর্শনীয় স্থানগুলোতে যাতায়াত করা যাবে।
- রিয়াদ মেট্রোর ছয়টি রুটের মধ্যে ১ ডিসেম্বর প্রথম ধাপে তিনটি রুট খুলে দেওয়া হয়েছে।
- আগামী জানুয়ারিতে চতুর্থটি এবং পরবর্তীতে আরও দুটি রুট খুলে দেওয়া হবে।
- পুরোপুরি চালু হলে রিয়াদ মেট্রো নেটওয়ার্ক প্রতিদিন ৩.৬ মিলিয়ন যাত্রী পরিবহন করতে পারবে।

তথ্যসূত্র: The Business Standard প্রতিবেদন। [Link]
৮,৪৩৩.
‘Iron Rice Bowl’ নামে পরিচিত কোন দেশের সিভিল সার্ভিস?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভারত
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

- চীনের সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়।
চীনা সিভিল সার্ভিসে উচ্চ বেতন ও চাকরির নিরাপত্তার জন্যে একে এই নামে অভিহিত করা হয়।
- সাধারণত চীনা কমিউনিষ্ট পার্টির সদস্যরাই এই সিভিল সার্ভিসে নিয়োগ লাভ করে থাকে।
উৎসঃ Live MCQ সিভিল সার্ভিস ও মুজিব বর্ষের PDF।

৮,৪৩৪.
দক্ষিণ আমেরিকার সার্বভৌম দেশ কয়টি?
  1. ২৭
  2. ১২
  3. ১৯
  4. ২৪
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

• দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকা ভূমির দিক থেকে বিশ্বের চতুর্থ বৃহত্তম মহাদেশ
- এবং বিশ্বের তৃতীয় সর্বাধিক জনবহুল মহাদেশ। 
- দক্ষিণ আমেরিকার জনসংখ্যা ৪২,০৪,৫৮,০৪৪ জনেরও বেশি এবং জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২১ জন ।
- দক্ষিণ আমেরিকার সবচেয়ে জনবহুল দেশ হল ব্রাজিল।
- ব্রাজিল দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ, যার আয়তন ৮,৫১৫,৭৯৯ বর্গকিলোমিটার। 

• দক্ষিণ আমেরিকার সার্বভৌম দেশ- ১২টি।
আর্জেন্টিনা
বলিভিয়া
ব্রাজিল
চিলি
কলম্বিয়া
ইকুয়েডর
গায়ানা
পেরু
প্যারাগুয়ে
সুরিনাম
উরুগুয়ে
ভেনেজুয়েলা

উৎস: world atlas.

৮,৪৩৫.
ক্রমওয়েল বিপ্লব কোন দেশে সংঘটিত হয়?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
• ক্রমওয়েল বিপ্লব: 
- ক্রমওয়েল বিপ্লব ইংল্যান্ডের ওলিভার ক্রমওয়েলের নেতৃত্বে সংঘটিত গৃহযুদ্ধ ও তার পরবর্তী সময়।
- ১৭শ শতাব্দীতে ইংল্যান্ডের রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে উল্লেখযোগ্য পরিবর্তন হয়।
- ইংল্যান্ডের গৃহযুদ্ধ (১৬৪২-১৬৫১)।
- রাজা প্রথম চার্লসের স্বেচ্ছাচারী শাসন ও সংসদের সঙ্গে বিরোধ।
- পক্ষসমূহ:  রাজতন্ত্রপন্থী (রাজা সমর্থক) এবং পার্লামেন্ট পন্থি (পার্লামেন্ট সমর্থক)।
- ওলিভার ক্রমওয়েল পার্লামেন্ট বাহিনীর একজন দক্ষ নেতা ছিল।

• গৃহযুদ্ধের ফলাফল:
- পার্লামেন্ট বাহিনীর বিজয় ও রাজা চার্লসের বন্দিত্ব।
- রাজা চার্লসের বিচার ও ফাঁসি, যা ইংল্যান্ডে প্রথমবারের মতো রাজদণ্ডের অবসান ঘটায়।
- ইংল্যান্ডকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
- ক্রোমওয়েল লর্ড প্রোটেক্টর হিসেবে শাসন করেন।
- ইংল্যান্ডের শাসনব্যবস্থা ও সমাজে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসে।

উৎস: Britannica.
৮,৪৩৬.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২০ সালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. আফগানিস্তান
  3. সোমালিয়া
  4. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- ১৭৬তম : ইয়েমেন ও ভেনেজুয়েলা।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(তথ্যসূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৮,৪৩৭.
'এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. কাতার
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

• এভিন কারাগার:
- এটি ইরানের উত্তর তেহরানের পাহাড়ী অঞ্চলে অবস্থিত।
- কারাগারটি ১৯৭১ সালে নির্মিত হয়। 
- এরপর এটি আন্তর্জাতিকভাবে দৃষ্টিগোচর হয়  মোহাম্মদ রেজা শাহ পাহলভীর শাসনের শেষ সময়ে যখন হাজার হাজার রাজনৈতিক বন্দী এখানে নিকৃষ্ট পরিস্থিতিতে রাখা হয়,
- কারাগারটিতে থাকা বন্দীরা অমানবিক নির্যাতন এবং শাহের গোপন পুলিশ সাভাকের নিয়ন্ত্রণে হত্যার শিকার হয়।

- ১৯৭৯ সালের বিপ্লবের পর নতুন সরকার রাজতন্ত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আটক করে এই কারাগারে রাখে।
- পরবর্তী বছরগুলোতে বিপ্লবের সমর্থক হলেও যারা নতুন ইসলামিক প্রজাতন্ত্রের জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছিল, তাদেরকেও এভিনে নেওয়া হয়। 
- তবে সম্ভবত ইভিনের ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায় আসে ১৯৮৮ সালের গ্রীষ্মের শেষদিকে, যখন তড়িঘড়ি বিচারের পর অসংখ্য রাজনৈতিক বন্দী নির্বিচারভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

উল্লেখ্য, 
- ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ২৩ জুন, ২০২৫ ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৭১ জন।

তথ্যসূত্র: হিউম্যান রাইটস ওয়াচ ও প্রথম আলো। (Link1) (Link2)

৮,৪৩৮.
আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
  1. ইউরোপ
  2. আফ্রিকা
  3. উত্তর আমেরিকা
  4. এশিয়া
সঠিক উত্তর:
এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
এশিয়া
ব্যাখ্যা

এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া।
- এর আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
- পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশ ১০ দক্ষিণ অক্ষরেখা থেকে ৮০ উত্তর অক্ষরেখা এবং ২৫ পূর্ব দ্রাঘিমারেখা থেকে ১৭০ পশ্চিম
দ্রাঘিমারেখা (১৮০ পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করে আরো ১০ দ্রাঘিমারেখা) পর্যন্ত বিস্তৃত।
- এশিয়া মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০০ পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
- মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে  প্রশান্ত মহাসাগর অবস্থিত।
- দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভূ-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত।
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত।
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।

 উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮,৪৩৯.
ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন কোন লেখক?
  1. প্লেটো
  2. শেক্সপিয়ার
  3. এরিস্টটল
  4. ভলতেয়ার
সঠিক উত্তর:
ভলতেয়ার
উত্তর
সঠিক উত্তর:
ভলতেয়ার
ব্যাখ্যা
• ফরাসি বিপ্লব:
- “স্বাধীনতা, সাম্য, মৈত্রী” - ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসী বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।

- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।

তথ্যসূত্র: Britannica & history.com
৮,৪৪০.
ফকল্যান্ড যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিলো?
  1. ক) ইতালি ও জার্মান
  2. খ) ফ্রান্স ও আর্মেনিয়া
  3. গ) আর্জেন্টিনা ও তুরস্ক
  4. ঘ) যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
ব্যাখ্যা
• ফকল্যান্ড যুদ্ধ:
- যুদ্ধ সংঘটিত হয়- ২ এপ্রিল, ১৯৮২ সালে।
- শেষ হয়- ১৪ জুন, ১৯৮২ সালে।
- পক্ষসমুহ: যুক্তরাজ্য ও আজের্ন্টিনা
- যুদ্ধ সংঘটরেন স্থান- পকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া দ্বীপ ও দক্ষিণ স্যান্ডইচ  দ্বীপ।
- যুদ্ধের ফলাফল- যুক্তরাজ্য বিজয়ী ও ফকল্যান্ড সহ কয়েকটি দ্বীপাঞ্চলে যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়।
- ২ এপ্রিল, ১৯৮২ সালে আর্জেন্টিনার  তৎকালাীন সামরিক সরকার দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ব্রিটিশ নিয়ন্ত্রিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডইচ দ্বীপে আক্রমণ করে দখল করে নেয়।
- ব্রিটিশ তৎকালাীন প্রধানমন্ত্রী আজেন্টিনার উপর সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেন।
- সকল নৌযুদ্ধে হেরে আর্জেন্টিনা ১৪ জুন, ১৯৮২ সালে আত্মসর্মপনে সম্মত হয় । এর ফলে ঐসকল দ্বীপে আবার ব্রিটিশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। যুদ্ধে পরাজয়ের ফলে ১৯৮৩ সালে আজের্ন্টিনায় সামরিক সরকার ক্ষমতা হারায়।

তথ্যসূত্র: Britannica & History.com
৮,৪৪১.
স্থায়ী সালিশি আদালত কোন দেশে অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. গ্রীস
  3. নেদারল্যান্ডস
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
নেদারল্যান্ডস
ব্যাখ্যা
স্থায়ী সালিশি:

- স্থায়ী সালিশি আদালত (Permanent Court of Arbitration) ১৮৯৯ সালে গঠিত হয়।
- আন্তর্জাতিক বিভিন্ন দেশ ও কমিউনিটির মধ্যে বিবাদের শান্তিপূর্ণ সমাধানের জন্য এই আদালত স্থাপন করা হয়।
- স্থায়ী সালিশি আদালত নেদারল্যান্ডসের হেগে (পিস প্যালেস) অবস্থিত।

তথ্যসূত্র - PCA ওয়েবসাইট।
৮,৪৪২.
কোথায় হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠে?
  1. টাইগ্রিস নদীর তীরে
  2. আলেকজান্দ্রিয়ায়
  3. ইরাকে
  4. সিরিয়া
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়ায়
ব্যাখ্যা
হেলেনিস্টিক সভ্যতা:
-মেসিডেনিয়া রাজ্যের রাজা ফিলিপসের পুত্র আলেকজান্ডার দ্যা গ্রেট গ্রিক সভ্যতার উপর তার অধিকার প্রতিষ্ঠা করেন। তিনি মিশর সহ প্রাচ্যের অনেক দেশ দখল করেন। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য সংস্কৃতির মিলন ঘটিয়ে এক নতুন সভ্যতার বিকাশ ঘটান। বিকাশিত এ প্রাচীন সভ্যতাটি হল, হেলেনিস্টিক সভ্যতা ।

- হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছে- আলেকজান্দ্রিয়ায়।
- এ সভ্যতার ব্যাপ্তিকাল ছিল- প্রায় ৩০০০-৩১ খ্রিষ্টপূর্ব।
-হেলেনিস্টিক সভ্যতার কেন্দ্রবিন্দু - আলেকজান্দ্রিয়া।
- এ সভ্যতা উৎপত্তি ও ক্রম বিকাশে ভূমিকা রাখেন- আলেকজান্ডার দ্যা গ্রেট।
- আলেকজান্ডার দ্যা গ্রেট ছিলেন- গ্রিক দার্শনিক এরিস্টটলের ছাত্র।

উৎস: britannica. ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৪৩.
পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য কোনটি?
  1. আচেমেনিয়ান সাম্রাজ্য
  2. রোমান সাম্রাজ্য
  3. মোঙ্গল সাম্রাজ্য
  4. ওসমানীয় সাম্রাজ্য
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
মোঙ্গল সাম্রাজ্য
ব্যাখ্যা
মঙ্গোল সাম্রাজ্য:

- মোঙ্গল সাম্রাজ্য পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য হিসেবে অভিহিত।
- ১২০৬ সালে মঙ্গোলিয়ার যাযাবর উপজাতিগুলোকে সংগঠিত করার মাধ্যমে বিখ্যাত মোঙ্গল নেতা চেঙ্গিস খান এই সাম্রাজ্যের পত্তন করেন।
- চেঙ্গিস খান ১১৬২ সালে মঙ্গোলিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১২২৭ সালে মৃত্যুবরণ করেন। তার আসল নাম ছিলো তেমুজিন।
- চেঙ্গিস খানের মৃত্যুর পর তার বংশধরগণ এই সাম্রাজ্যের আরো বিস্তৃতি ঘটান।
- মোঙ্গল সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরের সময় পূর্ব ইউরোপ থেকে ইন্দোচীন পর্যন্ত বিস্তৃত ছিলো যার আয়তন ছিলো এক কোটি বর্গমাইলেরও অধিক।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪৪৪.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয় কোন প্রেসিডেন্টের সময়ে?
  1. জর্জ ওয়াশিংটন
  2. থমাস জেফারসন
  3. বেনজামিন হ্যারিসন
  4. আব্রাহাম লিঙ্কন
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্র: 
- উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত;
- উত্তর দিকে কানাডা ও দক্ষিণে মেক্সিকোর সীমানা ঘেঁষে
- রাজধানী: ওয়াশিংটন, ডিসি।
- বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ।
- বর্তমান রাষ্ট্রপতি: ডোনাল্ড ট্রাম্প।
- ৪৭তম প্রেসিডেন্ট।
- স্বাধীনতা লাভ: ৪ জুলাই, ১৭৭৬ (গ্রেট ব্রিটেনের কাছ থেকে)।
- ৫০টি রাজ্য (states) ও ১টি ফেডারেল জেলা (D.C.)।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলুপ্ত হয় আব্রাহাম লিঙ্কন সময়ে।
- আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট।
- ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৮,৪৪৫.
নিচের কোন দেশ Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে?
  1. ক) নরওয়ে 
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) চীন 
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
⇒ Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতি ঘোষণা করে যুক্তরাজ্য।
⇒ বাংলাদেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তীর্ণ হওয়ার পরও তৈরি পোশাকসহ ৯৮ শতাংশ পণ্য শুল্কমুক্তভাবে যুক্তরাজ্যে রপ্তানি করতে পারবে।
⇒ এই স্কিমের আওতায় অস্ত্র ছাড়া অন্য সব পণ্যে যুক্তরাজ্যে বাংলাদেশের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা অব্যাহত থাকবে।
⇒  Developing Countries Trading Scheme (DCTS) নামে নতুন বাণিজ্য নীতিতে বাংলাদেশসহ  বিশ্বের ৬৫টি উন্নয়নশীল দেশ শুল্ক হ্রাস এবং সহজতর রপ্তানি সুবিধা পাবে।
উৎস:- Live MCQ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২ এবং কালেরকণ্ঠ ।
৮,৪৪৬.
চীন কোন দেশটিতে প্রথম সামরিক ঘাঁটি স্থাপন করেছে?
  1. ক) জিবুতি
  2. খ) ফিজি
  3. গ) সুদান
  4. ঘ) জাম্বিয়া
সঠিক উত্তর:
ক) জিবুতি
উত্তর
সঠিক উত্তর:
ক) জিবুতি
ব্যাখ্যা
• সামরিক ঘাঁটি:
- পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি
- এটি লোহিত সাগর হয়ে সুয়েজ খালে প্রবেশদ্বারের কাছে রয়েছে।
- চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
- ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
- ২০১৫ সালে আফ্রিকার দেশগুলোর এক সম্মেলনে আফ্রিকার উন্নয়নে ছয় হাজার কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় চীন।

উৎসঃ বিবিসি নিউজ এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৪৪৭.
বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল -
  1. কনস্টান্টিনোপল
  2. অ্যাথেন্স
  3. রোম
  4. আলেকজান্দ্রিয়া
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
উত্তর
সঠিক উত্তর:
কনস্টান্টিনোপল
ব্যাখ্যা
বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে - ১৪৫৩ সাল পর্যন্ত বিদ্যমান ছিল৷
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতা ছিল।
- অঞ্চলটিকে সাধারণত পূর্ব রোমান সাম্রাজ্য বলা হত।
- ৪৭৬ সালে রোমের পতনের ফলে রোমান সাম্রাজ্যের পশ্চিম অর্ধেক শেষ হয় এবং পূর্ব অর্ধেক বাইজেন্টাইন সাম্রাজ্য হিসাবে পরিচালিত হয়।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা।
- এই সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ সম্রাট ছিলেন জাস্টিনিয়ান।
- ১৪ শতকে অটোমান তুর্কিরা দখল করতে শুরু করে এবং ১৪৫৩ সালে এটি অটোমান নিয়ন্ত্রণে চলে যায়।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪৪৮.
ম্যাকমোহন লাইন কোন দুই দেশের সীমান্ত রেখা?
  1. ভারত ও পাকিস্তান
  2. পাকিস্তান ও চীন
  3. ভারত ও চীন
  4. পাকিস্তান ও আফগানিস্তান
সঠিক উত্তর:
ভারত ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও চীন
ব্যাখ্যা
ম্যাকমোহন লাইন: 
- ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন। 
- এটি তিব্বত এবং ব্রিটিশ ভারতের আসামের মধ্যবর্তী সীমানা, যা শিমলা সম্মেলনের শেষে নির্ধারিত হয়।
- এই সীমানার নামকরণ করা হয় প্রধান ব্রিটিশ আলোচক স্যার হেনরি ম্যাকমোহনের নামে।
- শিমলা সম্মেলনে চীনের প্রজাতান্ত্রিক সরকারের প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন।
- তবে তারা প্রধান চুক্তি স্বাক্ষর করতে অস্বীকৃতি জানায়, কারণ তারা দাবি করেছিল যে তিব্বত চীনের অধীনস্থ এবং চুক্তি করার ক্ষমতা নেই।
- চীন আজও এই অবস্থান ধরে রেখেছে এবং দাবি করে যে তাদের সীমানা হিমালয়ের পাদদেশ পর্যন্ত দক্ষিণে প্রসারিত।
- স্বাধীন ভারতের সঙ্গে এই সীমান্ত নিয়ে চীনের বিরোধ থেকে অক্টোবর-নভেম্বর ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের সূচনা হয়।
- যুদ্ধে চীনা বাহিনী ম্যাকমোহন লাইনের দক্ষিণে ভারতের ভূখণ্ড দখল করে, তবে যুদ্ধবিরতির পর সেখান থেকে পিছু হটে।
- ম্যাকমোহন লাইন ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এবং ভারত-চীন সীমান্ত বিরোধের কেন্দ্রে রয়েছে।

উৎস: Britannica.
৮,৪৪৯.
স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা কে?
  1. হেনরি এস. ট্রুম্যান
  2. জর্জ কেনান
  3. ডেভিড আইজেন হাওয়ার
  4. হেনরি কিসিঞ্জার
সঠিক উত্তর:
জর্জ কেনান
উত্তর
সঠিক উত্তর:
জর্জ কেনান
ব্যাখ্যা
◉ Containment Doctrine: 
- Containment Doctrine হল একটি কৌশলগত পররাষ্ট্র নীতি যা মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪০-এর দশকের শেষের দিকে শুরু করে।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন 'Containment Doctrine' এর প্রবক্তা জর্জ এফ কেনান।
- তিনি জুলাই ১৯৪৭ একটি সংখ্যায় বেনামী নিবন্ধে লিখেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের উচিত "রাশিয়ার বিস্তৃত প্রবণতাকে দীর্ঘমেয়াদী, ধৈর্যশীল কিন্তু দৃঢ় এবং সজাগ নিয়ন্ত্রণে রাখা" এই আশায় যে শাসন ব্যবস্থা শান্ত হবে বা পতন ঘটবে।
-------------------------------
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

সূত্র - Britannica.com
৮,৪৫০.
ইউফ্রেটিস নদীর অন্য নাম কী?
  1. দজলা
  2. ফোরাত
  3. টাইগ্রিস
  4. কারুন
সঠিক উত্তর:
ফোরাত
উত্তর
সঠিক উত্তর:
ফোরাত
ব্যাখ্যা

• ইউফ্রেটিস নদী:
- ইউফ্রেটিস নদী দক্ষিণ-পশ্চিম এশিয়ার দীর্ঘতম নদী। 
- এর আরেক নাম ফোরাত।
- এর উৎপত্তি তুরস্কতে হয়ে ইরাক ও সিরিয়ার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে দজলা নদীর সাথে মিলিত হয়েছে।
- তারপর শাত ইল আরব নামে পরিচিত পারস্য উপসাগরে পতিত হয়েছে।
- নদীর তীরঘেঁষা প্রধান শহরগুলোর মধ্যে রয়েছে সিরিয়ার রাক্কা ও দাইর আজ জর, ইরাকের রামাদি। 

উল্লেখ্য,
- এই নদী দুটির (ইউফ্রেটিস নদী ও টাইগ্রিস নদী) অববাহিকায় গড়ে উঠেছিল প্রাচীন মেসোপটেমীয় সভ্যতা।
- প্রাচীন সুমেরীয়, ব্যাবিলনীয় এবং আসিরীয় সভ্যতাগুলোও এখানে বিকাশ লাভ করেছে।

তথ্যসূত্র: Britannica.

৮,৪৫১.
The opium growing areas of Myanmar, Laos and Thailand are called -
  1. Golden Crescent
  2. Golden Wedge
  3. Golden Triangle
  4. Golden Village
  5. None of these
সঠিক উত্তর:
Golden Triangle
উত্তর
সঠিক উত্তর:
Golden Triangle
ব্যাখ্যা
গোল্ডেন ট্রায়াঙ্গেল:
- গোল্ডেন ট্রায়াঙ্গেল হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি (মায়ানমার ,থাইল্যান্ড ,লাওস) দেশের সীমান্তে অবস্থিত আফিম উৎপাদনকারী অঞ্চল।
- এদের অবস্থানগত আকৃতি ত্রিভুজের মত।

অন্যদিকে -
- গোল্ডেন ক্রিসেন্ট: আফগানিস্তান, পাকিস্তান ও ইরান সীমান্তে অবস্থিত আফিম মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ওয়েজ: বাংলাদেশ, ভারত ও নেপাল সীমান্ত যা মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত ।
- গোল্ডেন ভিলেজ: বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: Britannica.
৮,৪৫২.
রুশ বিপ্লবের দুই পর্যায়ের মধ্যে কোনটি বলশেভিকদের নেতৃত্বে ঘটে?
  1. অক্টোবর বিপ্লব
  2. মার্চ বিপ্লব
  3. জুলাই বিপ্লব
  4. ফেব্রুয়ারি বিপ্লব
সঠিক উত্তর:
অক্টোবর বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
অক্টোবর বিপ্লব
ব্যাখ্যা

বলশেভিক বিপ্লব (অক্টোবর বিপ্লব):
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের দুই পর্যায়ের মধ্যে দ্বিতীয় পর্যায় বা অক্টোবর বিপ্লব (যাকে বলশেভিক বিপ্লবও বলা হয়) ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকদের দ্বারা পরিচালিত হয়। 
- ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিক পার্টি অস্থায়ী সরকারকে উৎখাত করে এবং ক্ষমতা দখল করে।
- বলশেভিক বিপ্লবের ফলে রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- লেনিন বিশ্বের প্রথম কমিউনিস্ট রাষ্ট্রের একনায়ক হয়ে ওঠেন।

অন্যদিকে,
- রুশ বিপ্লবের প্রথম পর্যায়কে ফেব্রুয়ারি বিপ্লব বলা হয়। ফেব্রুয়ারি বিপ্লবের নেতৃত্ব ছিলেন আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি (Aleksandr F. Kerensky)। ফেব্রুয়ারি বিপ্লবের ফলে রোমানভ রাজবংশের পতন ঘটে এবং জার দ্বিতীয় নিকোলাসকে ক্ষমতা থেকে উচ্ছেদ ও বন্দি করা হয়।  একটি অস্থায়ী সরকার গঠিত হয় এবং পরবর্তীতে অক্টোবর বিপ্লবে বলশেভিকরা ক্ষমতা দখল করে রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটায়।

উৎস: i) History.com
ii) Britannica.

৮,৪৫৩.
দক্ষিণ আফ্রিকার সংসদীয় রাজধানী (legislative capital) হিসেবে পরিচিত -
  1. ক) কেপ টাউন
  2. খ) জোহানেসবার্গ
  3. গ) প্রিটোরিয়া
  4. ঘ) ব্লুমফন্টেইন
সঠিক উত্তর:
ক) কেপ টাউন
উত্তর
সঠিক উত্তর:
ক) কেপ টাউন
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা (South Africa)
• আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র দক্ষিণ আফ্রিকা।
• এটি আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ ও একমাত্র শিল্পোন্নত এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। উত্তর আটলান্টিক ও ভারত মহাসাগরের উপকূলে অবস্থিত দেশটির রয়েছে দীর্ঘ উপনিবেশিক ইতিহাস।
• দক্ষিণ আফ্রিকার আদি নৃগোষ্ঠী - বান্তু; এছাড়াও, জুলু, জোসা (Xhosa), সোয়াজি, বেন্দা ইত্যাদি নৃগোষ্ঠীর বসবাস রয়েছে।
• ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র গঠিত হয়; যদিও ১৯৩১ সাল থেকে স্বায়ত্বশাসন ভোগ করে আসছিলো।
• দেশটির নয়টি প্রদেশ রয়েছে।

• সংসদীয় রাজধানী - কেপ টাউন
• বিচার বিভাগীয় রাজধানী - ব্লুমফন্টেইন।
• নির্বাহী রাজধানী - প্রিটোরিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা। 
৮,৪৫৪.
ব্রাজিল কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
  1. নেদারল্যান্ডস
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. পর্তুগাল
সঠিক উত্তর:
পর্তুগাল
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগাল
ব্যাখ্যা
ব্রাজিল: 
- দাপ্তরিক নাম: ফেডারেটিভ রিপাবলিক অব ব্রাজিল।
- রাজধানী: ব্রাসিলিয়া।
- দক্ষিণ আমেরিকার ও পশ্চিম গোলার্ধের সবচেয়ে বড় দেশ।
- ভাষা: পর্তুগিজ (একমাত্র প্রধান পর্তুগিজভাষী দেশ দক্ষিণ আমেরিকায়)
- মুদ্রা: ব্রাজিলিয়ান রিয়াল (Brazilian Real, BRL)।
- ধর্ম: প্রধানত খ্রিস্টান (বিশেষ করে রোমান ক্যাথলিক)।
- ১৮২২ সালের ৭ সেপ্টেম্বর ব্রাজিল পর্তুগাল কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- প্রিন্স পেড্রো স্বাধীনতা ঘোষণা করেছিলেন; ব্রাজিল সাম্রাজ্যের প্রথম শাসক।
- প্রতি বছর ৭ই সেপ্টেম্বর ব্রাজিল স্বাধীনতা দিবস উদযাপন করে।
- শাসনব্যবস্থা: ফেডারেল রিপাবলিক; রাষ্ট্রপতি শাসিত গণতান্ত্রিক ব্যবস্থা।
- বর্তমান রাষ্ট্রপতি: লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
- অবস্থান: দক্ষিণ আমেরিকার পূর্ব ও মধ্যভাগে অবস্থিত।

উল্লেখ্য
- ব্রাজিল ১০টি দেশের সাথেই সীমান্ত ভাগ করে নিয়েছে (ব্যতিক্রম: চিলি ও ইকুয়েডর)।
- উত্তর: ভেনিজুয়েলা, গায়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা।
- পশ্চিম: পেরু, বলিভিয়া।
- দক্ষিণ-পশ্চিম: প্যারাগুয়ে, আর্জেন্টিনা।
- দক্ষিণ: উরুগুয়ে।
- পূর্ব: আটলান্টিক মহাসাগর (প্রায় ৭,৫০০ কিমি দীর্ঘ উপকূল)
• প্রাকৃতিক বৈচিত্র্য:
- আমাজন বন: বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট, “পৃথিবীর ফুসফুস” নামে পরিচিত।
- আমাজন নদী: বিশ্বের সবচেয়ে পানিধারী নদী।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৮,৪৫৫.
যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন কোন প্রেসিডেন্ট?
  1. জর্জ ওয়াশিংটন
  2. থমাস জেফারসন
  3. আব্রাহাম লিঙ্কন
  4. থিওডোর রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিঙ্কন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা অর্জিত হয় ৪ জুলাই, ১৭৭৬ সালে, যুক্তরাজ্যের কাছ থেকে।
- এই দিনটি যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- বর্তমানে দেশটির মোট অঙ্গরাজ্যের সংখ্যা ৫০টি, যার মধ্যে প্রথমে ছিল ১৩টি অঙ্গরাজ্য এবং সর্বশেষ যুক্ত হওয়া অঙ্গরাজ্য হলো হাওয়াই। দেশটির জাতীয় পতাকায় ৫০টি তারকা রয়েছে।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস দুইটি কক্ষে বিভক্ত—নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট।
- প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন, তিনি কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি।
- দেশটিকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দিয়েছিল ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপ করেন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, তিনি ছিলেন ১৬তম প্রেসিডেন্ট।
- ক্রীতদাস প্রথা বিলোপ করা হয় ১৮৬৩ সালে।
- যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইসিয়ানা অঙ্গরাজ্যটি ক্রয় করে।

সূত্র: ব্রিটানিকা।
৮,৪৫৬.
'Social Change' গ্রন্থের রচয়িতা হলেন-
  1. বার্ট্রান্ড রাসেল
  2. ডোনাল্ড জে রবার্টসন
  3. রিচার্ড ভেসেল
  4. উইলিয়াম এফ অগবার্ন
সঠিক উত্তর:
উইলিয়াম এফ অগবার্ন
উত্তর
সঠিক উত্তর:
উইলিয়াম এফ অগবার্ন
ব্যাখ্যা

• মূল্যবোধ নিয়ে বিখ্যাত কিছু বইয়ের নাম হলোঃ
- 'Social Change' গ্রন্থের রচয়িতা উইলিয়াম এফ অগবার্ন। তাঁর মতে, সংস্কৃতির ধরন দুটি। যথা- বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি।
- 'Stoicism and the Art of Happiness' গ্রন্থের রচয়িতা ডোনাল্ড জে রবার্টসন,
- 'Nazism and War' গ্রন্থের রচয়িতা রিচার্ড ভেসেল।

৮,৪৫৭.
১৭২৫ সালে বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ চালু হয়েছিল ইউরোপের একটি শহরে, তার নাম এবং রেস্তোরাঁর নাম-
  1. ইতালির মিলান শহর, মালদিনীয়ানি
  2. জার্মানির হামবুর্গ শহর, ক্যাসানোভা
  3. স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
  4. ফ্রান্সের টুলোন শহর, লাফ্রাসে
সঠিক উত্তর:
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
উত্তর
সঠিক উত্তর:
স্পেনের মাদ্রিদ শহর, কাসা বোতিল
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম রেস্তোরা:
- বিশ্বের প্রাচীনতম রেস্তোরা কাসা বোতিল স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত।
- রেস্তোরাটির নাম সোব্রিনো দে বোতিন।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।
- প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে।
- স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো।
- চারদিকে রেস্তোরাঁ, ক্যাফে ও সুভেনিরের দোকান।

উল্লেখ্য,
- ফরাসি জিন বোতিন ও তার স্ত্রী ১৭২৫ সালে এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন।
- প্রথমে এটি ছিল সরাইখানা।
- যার নাম ছিল ‘কাসা বোতিল’।
- কিছুদিন পর তার ভাইপো রেস্তোরাঁর মালিক হন।
- নাম দেন ‘সোব্রিনো দে বোতিন’।

⇒ স্পেন:
- স্পেন ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- এটি আইবেরিয়ান উপদ্বীপের প্রায় ৮৫% অঞ্চল জুড়ে অবস্থিত।
- শাসনব্যবস্থার ধরন অনুযায়ী দেশটি একটি সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র।
- রাজধানী: মাদ্রিদ।
- ভাষা: স্পানিশ।
- মুদ্রা: ইউরো।
- রাষ্ট্রপ্রধান: রাজা ফেলিপ ষষ্ঠ।

উৎস: i) Restaurante Botín ওয়েবসাইট।
ii) Britannica.
৮,৪৫৮.
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের স্থায়িত্ব ছিল কতদিন?
  1. ক) ৬ দিন
  2. খ) ৯ দিন
  3. গ) ১২ দিন
  4. ঘ) ১৫ দিন
সঠিক উত্তর:
ক) ৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ দিন
ব্যাখ্যা
১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধ
▪ যুদ্ধ সংঘটনকাল: ৫ জুন - ১০ জুন, ১৯৬৭ সাল।
▪ বিবাদমান পক্ষসমূহ - ইসরায়েল এবং মিশর, সিরিয়া ও জর্ডান।
▪ ফলাফল - সকল ফ্রন্টে ইসরায়েল বিজয়ী।   
▪ বেশ কয়েকটি সীমান্ত সংঘর্ষের প্রেক্ষিতে ইসরায়েল প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ১৯৬৭ সালে সিরিয়া গোলান মালভূমি থেকে ইসরায়েলে রকেট হামলা চালায়। জবাবে ইসরায়েল গোলান মালভূমি দখল করে নেয়।    
▪ ইসরায়েল অতর্কিত হামলা করে মিশরের প্রায় ৯০ শতাংশ বিমান ধ্বংস করে দেয় এবং মধ্যপ্রাচ্যের আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। মিশর ও জর্ডানের নিয়ন্ত্রণ থেকে গাজা উপত্যকা ও পশ্চিমতীরসহ অনেক অঞ্চল দখল করে নেয়।
▪ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহবানে ১৯৬৭ সালের ৭ জুন ইসরায়েল জর্ডান, ৮ জুন মিশর ও ১০ জুন সিরিয়া অস্ত্রবিরতিতে যায়।
▪ জাতিসংঘের হস্তক্ষেপে ১৯৬৭ সালের ১০ জুন যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে যুদ্ধ সমাপ্ত হয়। প্রতিবেশী দেশগুলোর সাথে ইসরায়েলের সীমান্ত “গ্রীন লাইন” বিলুপ্ত হয় এবং নতুন সীমানা নির্ধারিত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৮,৪৫৯.
পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার কোথায় অবস্থিত?
  1. প্যারিসে
  2. নিউইয়র্কে
  3. শিকাগোতে
  4. দুবাইতে
সঠিক উত্তর:
দুবাইতে
উত্তর
সঠিক উত্তর:
দুবাইতে
ব্যাখ্যা
বুর্জ খলিফা:

- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত।
- বুর্জ খলিফার নির্মান কাজ শেষ হয় ২০০৯ সালে।
- বুর্জ খলিফার উচ্চতা ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার।
- বুর্জ খলিফা ২০১০ সালে উদ্ভোদন করা হয়।
- স্কিডমোর, ওইংস এবং মেরিল-এর শিকাগো-ভিত্তিক আর্কিটেকচারাল ফার্ম দ্বারা ডিজাইন করা হয়েছিল।
- অ্যাড্রিয়ান স্মিথ স্থপতি হিসাবে কাজ করেছিলেন, এবং উইলিয়াম এফ বেকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৮,৪৬০.
এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশে অবস্থিত দেশ নিচের কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) আজারবাইজান
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye):
- তুরস্কের ‘ইস্তাম্বুল' শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

- তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ।
- দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া' দেশ নামে অভিহিত করা হয়।
- সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ।
- ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads ) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।


উৎস: ব্রিটানিকা
৮,৪৬১.
'ডেপসাং-ডেমচক' অঞ্চল নিয়ে কোন দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে?
  1. ক) ভারত ও চীন
  2. খ) ভারত ও নেপাল
  3. গ) চীন ও রাশিয়া
  4. ঘ) চীন ও পাকিস্তান
সঠিক উত্তর:
ক) ভারত ও চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত ও চীন
ব্যাখ্যা
সীমানা:
- 'ডেপসাং-ডেমচক' অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা চলছে।
- ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) বরাবর সংঘর্ষ-পূর্ববর্তী স্থিতাবস্থা বিরাজমান রয়েছে।
- দুই দেশই সামরিক ও কূটনৈতিক পরিসরে আলোচনার মধ্য দিয়ে সমস্যার দ্রুত সমাধানে আগ্রহ প্রকাশ করেছে। লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত দুই দেশই সীমান্তে শান্তি ও সংহতি রক্ষা করে চলবে।’
- ২০২০ সালের জুনে পূর্ব লাদাখের গলওয়ানে ভারত ও চীনের ফৌজের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছিল।
- গলওয়ান সংঘর্ষের পর প্যাংগং লেক, গোগরা-হট স্প্রিং, চুমুর ও গলওয়ান উপত্যকায় সেনা সরানোর পর ৩ থেকে ১০ কিলোমিটার এলাকাজুড়ে ‘বাফার জোন’ বা ‘নো ম্যানস ল্যান্ড’ তৈরি করা হয়েছে।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৮,৪৬২.
‘পোর্ট সাইদ’ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) ইরান
  2. খ) জর্দান
  3. গ) মিশর
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
গ) মিশর
উত্তর
সঠিক উত্তর:
গ) মিশর
ব্যাখ্যা
বন্দর আব্বাস ইরানের সমুদ্রবন্দর।
ইরানের আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর - চাবাহার।
পোর্ট সাইদ মিশরের সমুদ্রবন্দর।
আকাবা জর্ডানের সমুদ্রবন্দর।
Source: Britannica
৮,৪৬৩.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
  1. ক্যানবেরা 
  2. সিডনি
  3. মেলবোর্ন
  4. পার্থ 
সঠিক উত্তর:
ক্যানবেরা 
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা 
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া: 
- অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং পশ্চিমে ভারত মহাসাগর এবং পূর্বে দক্ষিণ প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এর রাজধানী ক্যানবেরা, যা সিডনি এবং মেলবোর্নের মতো বৃহত্তর অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া তার সমৃদ্ধ প্রকৃতি, ভৌগোলিক বৈচিত্র্য এবং কৌশলগত অবস্থানের জন্য বিশ্বে গুরুত্বপূর্ণ।
- এটি বিশ্বের ৬ষ্ঠ বৃহত্তম দেশ। 
- মোট এলাকা: ৭,৭৪১,২২০ বর্গকিমি (২.৯৯ মিলিয়ন বর্গমাইল)
- পুরোপুরি একটি মহাদেশ দখলকারী একমাত্র দেশ
- ৬টি রাজ্য: নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া ও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। 
- অস্ট্রেলিয়া এক বিস্তীর্ণ, বিচ্ছিন্ন মহাদেশ যা অনন্য ভূপ্রকৃতি ও প্রশাসনিক কাঠামো নিয়ে গঠিত। 

উৎস: Britannica.
World Atlas.
৮,৪৬৪.
নাইব বুকলে কোন দেশের প্রেসিডেন্ট?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) সুদান
  3. গ) সুরিনাম
  4. ঘ) এস সালভাদর
  5. ঙ) নামিবিয়া
সঠিক উত্তর:
ঘ) এস সালভাদর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এস সালভাদর
ব্যাখ্যা
নাইব বুকলে মধ্য আমেরিকার দেশ এস সালভাদরের প্রথম মুসলিম প্রেসিডেন্ট। আমেরিকা অঞ্চলে নাইব বুকলেই প্রথম মুসলিম হিসেবে কোন দেশের প্রধান নির্বাচিত হলেন। (সূত্রঃ আল জাজিরা)
৮,৪৬৫.
কোন চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ কলোনিতে পরিণত হয়?
  1. উই রিভার চুক্তি
  2. হংকং চুক্তি
  3. নানকিং চুক্তি
  4. তিয়েনসিন চুক্তি
সঠিক উত্তর:
নানকিং চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
নানকিং চুক্তি
ব্যাখ্যা
হংকং:
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং।

উল্লেখ্য,
- ২৪৩ খ্রিষ্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতো হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- রানি ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয় ব্রিটিশ উপনিবেশে।
- উপনিবেশ হিসেবে ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
- হংকংয়ের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার পেছনে আছে ‘আফিম যুদ্ধের’ ভূমিকা।
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।

উৎস: Britannica.
৮,৪৬৬.
কিউবার মুদ্রার নাম কী? 
  1. পেসো
  2. ডলার
  3. রিয়াল
  4. বলিভার
সঠিক উত্তর:
পেসো
উত্তর
সঠিক উত্তর:
পেসো
ব্যাখ্যা

 কিউবা:
- কিউবা ক্যারিবিয়ান অঞ্চলের বৃহত্তম দ্বীপ রাষ্ট্র,
- রাজধানী: হাবানা (Havana)।
- বৃহত্তম শহর: হাবানা।
- সরকার পদ্ধতি: একক দলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
- মুদ্রা: কিউবান পেসো (CUP)।
- ভাষা: স্প্যানিশ।
- অবস্থান: মেক্সিকো উপসাগর, আটলান্টিক মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরের মিলনস্থলে অবস্থিত।
- প্রাকৃতিক সৌন্দর্য: ইউনেস্কো স্বীকৃত 'ভিনালেস উপত্যকা' এবং দেশটির অসংখ্য সাদা বালুর সৈকত পর্যটকদের প্রধান আকর্ষণ।

• বিপ্লবী ঐতিহ্য: ১৯৫৯ সালের কিউবান বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো ক্ষমতায় আসেন।
- সংবিধান সংস্কার: ২০১৯ সালে নতুন সংবিধানের মাধ্যমে সীমিত আকারে ব্যক্তিগত মালিকানা এবং ইন্টারনেটের ব্যবহারের পথ সুগম করা হয়েছে।

উৎস: ব্রিটানিকা, আল জাজিরা।

৮,৪৬৭.
ফ্রান্সে কোন ধরনের সরকার ব্যবস্থা চালু রয়েছে?
  1. যুক্তরাষ্ট্রীয় সরকার
  2. এককেন্দ্রিক সরকার
  3. রাষ্ট্রপতি শাসিত সরকার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
⇒ ফ্রান্সে দ্বৈত নির্বাহী ব্যবস্থা বা অর্ধ-রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু রয়েছে।

ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনকারী এবং বিশ্বের অন্যতম প্রধান শিল্প শক্তি।
- দেশটির আয়তন প্রায় ৫৪৩,৯৪০ বর্গ কিমি (২১০,০২০ মাইল)।
- দেশটির উত্তর-পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ-পূর্বে, মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত।
- দেশটি পৃথিবীতে সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত।
- দেশটিতে মোট ১৩টি টাইম জোন রয়েছে।
- রাজধানী ও বৃহত্তম নগরী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- ভাষা: ফরাসি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট); এছাড়াও ইসলাম, ইহুদি ধর্ম।
- বর্তমান রাষ্ট্রপতি: ইমানুয়েল মাক্রোঁ। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৮,৪৬৮.
উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোনটি গঠিত হয়?
  1. ন্যাটো
  2. আইএমএফ
  3. জাতিসংঘ
  4. ন্যাম
সঠিক উত্তর:
ন্যাটো
উত্তর
সঠিক উত্তর:
ন্যাটো
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ - The North Atlantic Treaty Organization
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।
- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।

- NATO র বর্তমান সদস্য ৩১ টি।
- সর্বশেষ সদস্য - ফিনল্যান্ড (যোগদান করে -৪ এপ্রিল, ২০২৩)।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি (তুরস্ক ও আলবেনিয়া)।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডন।

উৎস: ন্যাটো ওয়েবসাইট।
৮,৪৬৯.
মায়া সভ্যতা নিচের কোন দেশে বিকশিত হয়েছিলো?
  1. ক) পেরু
  2. খ) ইকুয়েডর
  3. গ) গুয়েতেমালা
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
গ) গুয়েতেমালা
উত্তর
সঠিক উত্তর:
গ) গুয়েতেমালা
ব্যাখ্যা
মায়া সভ্যতা (Mayan Civilization):
- মায়া সভ্যতা মেসোআমেরিকা অঞ্চলে বিকশিত সভ্যতাসমূহের মধ্যে অন্যতম।
- বর্তমান মধ্য আমেরিকার গুয়েতেমালা, মেক্সিকোর দক্ষিণাংশ, বেলিজ, হন্ডুরাস ও এল সালভাদরে মায়া সভ্যতা গড়ে উঠেছিলো।

- খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেক ২৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময় মায়া সভ্যতার প্রি-ক্লাসিক (প্রারম্ভিক) যুগ হিসেবে অভিহিত।
- ২৫০ খ্রিস্টাব্দ থেকে মায়া সভ্যতার ক্লাসিক যুগের সূচনা হয় যা ৯০০ খ্রিস্টাব্দ পর্যন্ত বিরাজমান ছিলো।
- ৯০০ খ্রিস্টাব্দের মধ্যে অজানা কারণে মায়া সভ্যতার পতন ঘটে।

- মায়া সভ্যতা পাথুরে শহর, পঞ্জিকা উদ্ভাবন, পিরামিড তৈরি, শূন্যের ব্যবহার প্রভৃতির জন্যে বিখ্যাত।
- মেক্সিকোতে অবস্থিত চিচেন ইতজা মায়া সভ্যতার একটি নিদর্শন।

(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)
৮,৪৭০.
কাওয়ালি সংগীতের প্রবর্তক বলা হয় কাকে?
  1. নুসরাত ফতেহ আলী খান
  2. আমীর খসরু
  3. মাহবুব ফরিদ আকরাম খান
  4. ফরিদ উদ্দিন গঞ্জ
সঠিক উত্তর:
আমীর খসরু
উত্তর
সঠিক উত্তর:
আমীর খসরু
ব্যাখ্যা

কাওয়ালি সংগীত:
- কাওয়ালি হলো প্রাচ্যের সংগীতের একটি প্রাচীন ধারা।
- দক্ষিণ এশিয়ায় উদ্ভব হওয়া এক প্রকার সুফি ইসলামী আধ্যাত্মিক প্রেম বিষয়ক ভক্তিমূলক গান।
- ধারণা করা হয় উর্দু ‘কওল’ থেকে কাওয়ালি শব্দটির উৎপত্তি।
- কওল-এর আভিধানিক অর্থ হলো বলা।
- এখানে নবী রাসুল সম্পর্কিত কথা বলাকেই নির্দেশ করা হয়েছে।

⇒ ভারত ও পাকিস্তানে ১৩ শতকে কাওয়ালির আবির্ভাব ঘটে।
- মূলত সুফি-সাধকরা ঈশ্বরের প্রেমে মশগুল হয়ে এই গান করেন।
- সুফি ইসলামী আখ্যানের উপর ভিত্তি করে রচিত এই গানগুলো শুরুতে পাঞ্জাবের আশেপাশের সুফি মাজারগুলিতে একটি আধ্যাত্মিক সংগীত হিসেবে পরিবেশন করা হতো।
- নুসরাত ফতেহ আলী খান এবং সাবরি ব্রাদার্সের মতো বড় নাম কাওয়ালিকে একটি ধর্মনিরপেক্ষ এবং বাণিজ্যিক রূপ দেয়।

⇒ কাওয়ালি ফার্সি, উর্দু, হিন্দিসহ আরো নানা স্থানীয় ভাষায় রচিত হতো।
- বাংলা ভাষায়ও কাওয়ালি গান রচিত হয়েছে।
- কবি কাজী নজরুল ইসলামের হাত ধরেই বাংলাদেশে বাংলা ভাষায় এই সংগীতের এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে।

⇒ বিখ্যাত সুফি গায়ক আমীর খসরুকে এই ধারার সংগীতের প্রবর্তক বলা হয়।
- তিনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য।
- নিজামুদ্দিন আউলিয়ার সময় বাদ্যযন্ত্র ব্যবহার এবং নারী ও শিশুদের অংশগ্রহণ নিষেধ ছিল।
- পরে তার শিষ্য আমীর খসরু কাওয়ালি গানের সংস্কার করেন এবং একে একটি প্রথাবদ্ধ রূপ দেন।

উৎস: BBC.

৮,৪৭১.
Epsom (England) is the place associated with
  1. Snooker
  2. Polo
  3. Shooting
  4. Horse racing
সঠিক উত্তর:
Horse racing
উত্তর
সঠিক উত্তর:
Horse racing
ব্যাখ্যা
ঘোড়দৌড়:

- ইপসম (ইংল্যান্ড) হল ঘোড়দৌড়ের সাথে যুক্ত একটি স্থান।
- প্রথম রেসটি ১৭ শতকে, জেমস আই-এর রাজত্বকালে সংগঠিত হয়েছিল বলে জানা যায়।
- ইপসম হল ইংল্যান্ডের সারেতে অবস্থিত বরো অফ ইপসন এবং ইওয়েল-এর প্রধান শহর।
- এপসম ডাউনসে প্রায় ২,৪০০ মিটার কোর্সের উপর জুনের প্রথম শনিবার টার্ফে চালানো হয়।
- ১৬৬১ সালে প্রথম রেস হয়।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪৭২.
'ব্রুনাই' এর রাজধানীর নাম -
  1. ক) কলম্বো
  2. খ) বন্দর সেরি বেগওয়ান
  3. গ) মালে
  4. ঘ) থিম্পু
সঠিক উত্তর:
খ) বন্দর সেরি বেগওয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) বন্দর সেরি বেগওয়ান
ব্যাখ্যা
• ব্রুনাই এর রাজধানী বন্দর সেরি বেগওয়ান

অন্যদিকে, 
- শ্রীলংকার প্রশাসনিক রাজধানীর নাম শ্রী জয়াবর্ধনেপুরা কোর্টে।
- শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী হচ্ছে কলম্বো।
- মালদ্বীপের রাজধানীর নাম হচ্ছে মালে।
- ভুটানের রাজধানীর নাম হচ্ছে থিম্পু।

সূত্র:  World Atlas
 
৮,৪৭৩.
What is the name of the upper house of the Japanese parliament?
  1. The Senate
  2. House of Councillors
  3. House of Representatives
  4. Federal Council
সঠিক উত্তর:
House of Councillors
উত্তর
সঠিক উত্তর:
House of Councillors
ব্যাখ্যা
জাপানের পার্লামেন্ট:

- জাপানের পার্লামেন্টের নাম- ডায়েট।
- জাপানের পার্লামেন্ট 'ডায়েট' দুই কক্ষ বিশিষ্ট।
- উচ্চকক্ষ হাউস অফ কাউন্সিলর (House of Councillors).
- হাউস অফ কাউন্সিলর ২৪৭ আসন।
- নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ( House of Representatives).
- হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ৪৮০ আসন।

তথ্যসূত্র - Britannica.com
৮,৪৭৪.
Which of the following is a Baltic country?
  1. Norway
  2. Denmark
  3. Sweden
  4. Finland
  5. Estonia
সঠিক উত্তর:
Estonia
উত্তর
সঠিক উত্তর:
Estonia
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
৮,৪৭৫.
তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. বাংলাদেশ
  4. ভিয়েতনাম
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
পোশাক রপ্তানি:

- বিশ্বে পোশাক রপ্তানিতে শীর্ষ স্থানে রয়েছে চীন।
- চীন গত বছর ১৮ হাজার ২০০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে।
- একক দেশ হিসেবে বাংলাদেশ।
- তৃতীয় অবস্থানে ভিয়েতনাম।
- বিশ্বে তৃতীয় ও চতুর্থ শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক দেশ হচ্ছে তুরস্ক ও ভারত।

তথ্যসূত্র - দৈনিক ইত্তেফাক, ০৫ আগস্ট ২০২৩।
৮,৪৭৬.
ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ?
  1. ইহুদীদের
  2. হিন্দুদের
  3. বৌদ্ধদের
  4. মুসমানদের
সঠিক উত্তর:
বৌদ্ধদের
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধদের
ব্যাখ্যা
ধর্ম:
• বৌদ্ধধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মসমূহের অন্যতম। সিদ্ধার্থ গৌতম এর প্রবর্তক।
• উপাসনালয় - বৌদ্ধ ধর্মের উপাসনালয় মঠ নামে পরিচিত।
• পবিত্র স্থান - বুদ্ধ গয়া।
• বৌদ্ধধর্মের ধর্মগ্রন্থ - ত্রিপিটক।

অন্যদিকে,
• ইহুদীদের ধর্মগ্রন্থ - হিব্রু বাইবেল (তাওরাত)।
• হিন্দুদের ধর্মগ্রন্থ - বেদ।
• মুসমানদের ধর্মগ্রন্থ - আল কোরআন।

উৎস: ইতিহাস প্রথম পত্র, বিএ, বিএসএস; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৮,৪৭৭.
এথেন্সের পতন হয় কাদের কাছে?
  1. স্পার্টা
  2. মিনিয়ন
  3. ডোরীয়
  4. রোম
সঠিক উত্তর:
স্পার্টা
উত্তর
সঠিক উত্তর:
স্পার্টা
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা:
- গ্রিক সভ্যতায় দুটি স্তর লক্ষ্য করা যায়।
- প্রথম স্তর হেলেনিক সভ্যতা এবং দ্বিতীয় স্তরে হেলেনিস্টিক সভ্যতা।
- খ্রিস্টপূর্ব ৮০০ অব্দের দিকে হোমারিক যুগের অবসান ঘটে।
- হোমারিক যুগের গ্রাম সম্প্রদায়গুলি ভেঙ্গে কালক্রমে নগর রাষ্ট্রের সৃষ্টি হয়।
- এথেন্স, থিক্স, মেগারা, স্পার্টা এবং করিন্থ প্রভৃতি নগরীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল এসব ক্ষুদ্র রাষ্ট্র।
- এগুলির মধ্যে এথেন্স ছিল সম্পূর্ণ গণতান্ত্রিক ও প্রগতিশীল চিন্তাচেতনার ধারক বাহক।
- এথেন্সই ছিল গ্রিসের অর্থনৈতিক সাংস্কৃতিক কেন্দ্র।
- ৫৯৪ খ্রিস্টপূর্বাব্দে সোলন নামক একজন সংস্কারক এথেন্সের সামাজিক ও রাজনৈতিক সংস্কার সাধন করেন।
- এই সংস্কারের ফলে এথেন্সের রাষ্ট্রীয় ও সামাজিক ক্ষেত্রে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হয়।

⇒ এথেনীয় (হেলেনিক) সভ্যতার পতন:
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে গ্রীসের দুটি শক্তিশালী নগর রাষ্ট্র এথেন্স ও স্পার্টার মধ্যে বিরোধ বাধে।
- স্পার্টা নগর রাষ্ট্রটি বরাবরই সামরিক তন্ত্রের ওপর প্রতিষ্ঠিত ছিল।
- উভয় রাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ হয় তা ইতিহাসে পেলোপনেসীয় যুদ্ধ (খ্রিস্টপূর্ব ৪৩১-৪০৪ অব্দ) বলে খ্যাত।
- এই যুদ্ধে এথেন্সের পতন ঘটে এবং স্পার্টা এথেন্স দখল করে নেয়।
- ফলে হেলেনিক সভ্যতারও পতন ঘটে।

উৎস: ইসলামের ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৭৮.
'অ্যাজটেক সভ্যতা' নিম্নের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) মেসোআমেরিকা
  4. ঘ) ইউরোপ
সঠিক উত্তর:
গ) মেসোআমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) মেসোআমেরিকা
ব্যাখ্যা
মেসোআমেরিকা হলো বর্তমান মেক্সিকো এবং মধ্য আামেরিকা নিয়ে গঠিত অঞ্চল।
১৬ শতকে স্পেনিশদের আর্বিভাবের পূর্বে মেক্সিকো ও মধ্য আমেরিকা অঞ্চল মেসোআমেরিকা হিসেবে অভিহিত।

মেসোআমেরিকা অঞ্চলে স্থানীয় আদিবাসীদের দ্বারা বেশ কয়েকটি বিখ্যাত সভ্যতা গড়ে উঠেছিলো। এগুলোর মধ্যে ওলমেক সভ্যতা, মায়া সভ্যতা ও অ্যাজটেক সভ্যতা প্রধান।
এদের মধ্যে ওলমেক সভ্যতা হলো প্রথম মেসোআমেরিকান সভ্যতা এবং অ্যাজটেক সভ্যতা হলো সর্বশেষ মেসোআমেরিকান সভ্যতা।
 
- অ্যাজটেক সভ্যতা চতুর্দশ শতক থেকে ষোড়শ শতকের প্রথমার্ধ পর্যন্ত মেক্সিকোর মধ্য ও দক্ষিণাঞ্চলে বিরাজমান ছিলো।
- কৃষি ও বাণিজ্যে অ্যাজটেক সভ্যতা অনেক সমৃদ্ধ ছিলো।
- ১৫২১ সালে স্পেনিশদের দ্বারা অ্যাজটেক সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হয়।


অন্যদিকে,
ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকা অঞ্চলে বিকশিত হয়েছিলো।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮,৪৭৯.
২০০৮ সালে নেপালের কত বছরের রাজতন্ত্র বিলুপ্ত হয়?
  1. ১৫০ বছর
  2. ১৮০ বছর
  3. ২৪০ বছর
  4. ৪০০ বছর
সঠিক উত্তর:
২৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪০ বছর
ব্যাখ্যা
নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: কে পি শর্মা ওলি।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ নেপালকে হিমালয় কন্যা বলা হয়।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- ভারত ও চীন দ্বারা বেষ্টিত দেশটিতে এভারেস্টসহ বিশ্বের ৮টি সর্ববৃহৎ পর্বত অবস্থিত।

⇒ নেপালের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নাম ফেডারেল পার্লামেন্ট।
- উচ্চকক্ষের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি, যার সদস্য সংখ্যা ৫৯।
- নিম্নকক্ষের নাম হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, যার সদস্য সংখ্যা ২৭৫।

উল্লেখ্য,
- ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব।
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন।
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।

⇒ ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: i) Britannica.
ii) Ministry of Foreign Affairs Nepal. [link]
৮,৪৮০.
মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কাল কোনটি?
  1. ক) ১৮৪১-১৮৪৫ খ্রি.
  2. খ) ১৮৪৪-১৮৪৮ খ্রি.
  3. গ) ১৮৫৫-১৮৫৯ খ্রি.
  4. ঘ) ১৮৬১-১৮৬৫ খ্রি.
সঠিক উত্তর:
ঘ) ১৮৬১-১৮৬৫ খ্রি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৮৬১-১৮৬৫ খ্রি.
ব্যাখ্যা
- ১৮৬১ সাল থেকে ১৮৬৫ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে কনফেডারেট ও ইউনিনিস্টদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয় যা মার্কিন গৃহযুদ্ধ নামে পরিচিত।
- গৃহযুদ্ধের পেছনে মূল কারণ ছিলো দাসপ্রথা নিষিদ্ধকরণ।
- যুক্তরাষ্ট্রের উত্তরের রাজ্যগুলো ছিলো শিল্পনির্ভর এবং দাসপ্রথা বিলুপ্তের পক্ষপাতী। বিপরীতে দক্ষিণের রাজ্যগুলো ছিলো কৃষিনির্ভর। এসব রাজ্যের কৃষিকাজের জন্যে আফ্রিকান দাসদের ভূমিকা ছিলো খুবই গুরুত্বপূর্ণ।
- ফলে দাসপ্রথার বিষয়ে উদার মনোভাবসম্পন্ন রিপাবলিকান পার্টির নেতা আব্রাহাম লিংকন ১৮৬১ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হলে দক্ষিণের মোট ১১টি রাজ্য ফেডারেল সরকার থেকে পৃথক হয়ে নিজেদের স্বাধীনতা ঘোষণা করে। এর মাধ্যমে চার বছরের মার্কিন গৃহযুদ্ধের সূচনা হয়।
- ১৮৬৫ সালে সমাপ্ত হওয়া এই যুদ্ধে কনফেডারেটরা পরাজিত হয়।
- ১৮৬৫ সালের ডিসেম্বরে মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে দাসপ্রথা নিষিদ্ধ হয়।
(তথ্যসূত্রঃ মার্কিন ন্যাশনাল আর্কাইভস এবং হিস্টোরি ডটকম)
৮,৪৮১.
'হাভানা' কোন দেশের রাজধানী?
  1. কিউবা
  2. জ্যামাইকা
  3. হাইতি
  4. কোস্টারিকা
সঠিক উত্তর:
কিউবা
উত্তর
সঠিক উত্তর:
কিউবা
ব্যাখ্যা
কিউবা:
- কিউবা ওয়েস্ট ইন্ডিজের দেশ এবং দ্বীপপুঞ্জের বৃহত্তম একক দ্বীপ।
- এটি ক্যারিবিয়ান অঞ্চলের অন্যতম প্রভাবশালী রাজ্য।
- কিউবার রাজধানী হাভানা।
- ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস স্পেনের জন্য কিউবা দাবি করেছিলেন।
- এটি ১৮ শতকে স্প্যানিশ সাম্রাজ্যের কাঁচা চিনির সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস হয়ে ওঠে।
- এটি ‘অ্যান্টিলসের মুক্তা’ উপাধি লাভ করে।
- হাভানার একটি নৈসর্গিক ওয়াটারফ্রন্ট রয়েছে এবং এটি চমৎকার সমুদ্র সৈকত দ্বারা বেষ্টিত।

অন্যদিকে -
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।

উৎস: Britannica.
৮,৪৮২.
নিচের কোনটি 'লিওনার্দো দ্য ভিঞ্চি'র শিল্পকর্ম নয়?
  1. The Last Supper
  2. The Virgin of the Rocks
  3. The Vitruvian Man
  4. The Persistence of Memory
সঠিক উত্তর:
The Persistence of Memory
উত্তর
সঠিক উত্তর:
The Persistence of Memory
ব্যাখ্যা
The Persistence of Memory 'লিওনার্দো দ্য ভিঞ্চি'র শিল্পকর্ম নয়।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন।
- লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।

⇒ তাঁর বিখ্যাত শিল্পকর্ম:
- The Last Supper, Mona Lisa, The Vitruvian Man, The Portrait of a Lady with an Ermine, The Virgin of the Rocks, The Baptism of Christ, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), The Madonna and Child with St. Anne, The Madonna and Child with a Cat, Portrait of Ginevra de' Benci (1474-1476)।

⇒ Mona Lisa:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।
- ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।

অন্যদিকে।
-  সালভাদোর ডালি'র উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory (1931)।

উৎস: Britannica.
৮,৪৮৩.
মিট রমনি কোন অঙ্গরাজ্যের গভর্ণর ছিলেন?
  1. ভার্জিনীয়া
  2. উইসকনসিন
  3. ক্যালিফোর্নিয়া
  4. ম্যাসাচুসেট্স
সঠিক উত্তর:
ম্যাসাচুসেট্স
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসাচুসেট্স
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন, বর্তমানে এটি আর গুরুত্বপূর্ণ নয়।]

মিট রমনি (জন্ম 12 মার্চ, 1947, ডেট্রয়েট , মিশিগান, ইউএস)

- আমেরিকান রাজনীতিবিদ যিনি ম্যাসাচুসেটস (2003-07) এর গভর্নর হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
- যিনি পরে মার্কিন সেনেটে উটাহ প্রতিনিধিত্ব করেছিলেন।
- তিনি 2012 সালে রিপাবলিকান পার্টির রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী ছিলে।

উৎসঃ ব্রিটানিকা।
৮,৪৮৪.
মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' এর মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।
অন্যদিকে,
- যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ঐতিহ্য অনুসারে 'নিম্নকক্ষ' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' হল মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ আর উচ্চকক্ষ বা ‘সিনেট' হল অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ।
- মার্কিন কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেটের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন।
- বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এ দু'টি দলের প্রাধান্য বিদ্যমান।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
৮,৪৮৫.
'ব্ল্যাক শার্ট আন্দোলন' কোন শাসন ব্যবস্থার সাথে সম্পর্কিত?
  1. গণতান্ত্রিক
  2. উদারতাবাদ
  3. ফ্যাসিবাদী
  4. সমাজতান্ত্রিক
সঠিক উত্তর:
ফ্যাসিবাদী
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাসিবাদী
ব্যাখ্যা
ব্ল্যাক শার্ট আন্দোলন:
- ব্ল্যাক শার্ট আন্দোলন যুক্ত ছিল ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সঙ্গে।
- ফ্যাসিবাদের প্রথম রাষ্ট্রীয় রূপদাতা বেনিতো মুসোলিনি ১৯১৯ সালে প্রতিষ্ঠা করেন উগ্র জাতীয়তাবাদী ও সশস্ত্র রাজনৈতিক সংগঠন ‘ফ্যাসিও দি কমবাত্তিমেন্তো’।
- পরে জাতীয় ফ্যাসিবাদী দলে (ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি বা পিএনএফ) পরিণত হয় এটি।
- দলের সদস্যদের পরনে ছিল কালো শার্ট, হাতে লাঠি আর মুখে জাতীয় শৃঙ্খলার কথা।
- এই ব্ল্যাক শার্টধারীরা বামপন্থী আন্দোলন ও শ্রমিক সংগঠনের বিরুদ্ধে সরাসরি সহিংসতা চালাতেন।
- তাঁদের মূল কৌশল ছিল—ভয় দেখানো, মারধর ও হত্যা। একরকম সন্ত্রাসের রাজত্ব কায়েম করে তাঁরা ইতালির রাজনীতিতে ফ্যাসিজমের জন্ম দেন।

উল্লেখ্য
- ১৯২২ সালের অক্টোবরে মুসোলিনি প্রায় ৩০ হাজার ব্ল্যাক শার্টধারী নিয়ে ‘মার্চ অন রোম’ নামের এক বিক্ষোভ শুরু করেন।
- রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে ইতালির রাজা ভিক্টর ইমানুয়েল তৃতীয় সামরিক হস্তক্ষেপ না করে মুসোলিনিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান।
- এ সিদ্ধান্তের মধ্য দিয়েই শেষ হয় ইতালির গণতন্ত্রের অধ্যায়। শুরু হয় একনায়কত্বের যাত্রা।
- প্রধানমন্ত্রী হওয়ার পর মুসোলিনি দ্রুত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একনায়কতন্ত্র কায়েম করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা, পত্রিকা প্রতিবেদন।
৮,৪৮৬.
আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে কবে?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯২সালে
সঠিক উত্তর:
১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯১ সালে
ব্যাখ্যা
আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে ১৯৯১ সালে।

সোভিয়েত ইউনিয়ন:

- U.S.S.R.-এর পূর্ণরূপ: Union of Soviet Socialist Republics.
- ১৯১৭ সালে অক্টোবর বিপ্লবের পর ১৯২২ সালে পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
- ১৯৯১ সালের ২৬ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তি ঘটে।
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে ১৫টি রাষ্ট্রের জন্ম হয়।
- মিখাইল গর্বাচেভ, যিনি সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা ছিলেন, তাঁর পদত্যাগের মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের কার্যক্রম সম্পূর্ণরূপে সমাপ্ত হয়।

উল্লেখ্য,
- সোভিয়েত ইউনিয়ন ভেঙে যে ১৫টি রাষ্ট্র গঠিত হয়: রাশিয়া, বেলারুশ, এস্তোনিয়া, লাটভিয়া, কিরগিজিস্তান, তাজিকিস্তান, আজারবাইজান, মলদোভা, আর্মেনিয়া, লিথুনিয়া, কাজাকিস্তান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন ও তুর্কমেনিস্তান।

উৎস: i) Britannica.
ii) History.com
৮,৪৮৭.
প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অন্তর্ভূক্ত ছিলো না নিচের কোন দেশ?
  1. ফ্রান্স
  2. বেলজিয়াম
  3. জাপান
  4. জার্মানি
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
◉ প্রথম বিশ্বযুদ্ধ ( ১৯১৪-১৯১৮):
- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত হয়েছিল ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিন্যাস্ড বসনিয়র রাজধানী সারায়েভোতে - আততায়ীর হাতে নিহত হবার ঘটনার মধ্য দিয়ে।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: রাশিয়া, ফ্রান্স, সার্বিয়া, বেলজিয়াম, জাপান, বৃটেন, যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।
৮,৪৮৮.
ফিনিশীয়রা কয়টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে?
  1. ১৯টি
  2. ২১টি
  3. ২২টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২২টি
উত্তর
সঠিক উত্তর:
২২টি
ব্যাখ্যা
ফিনিশীয় সভ্যতা:
- ভূমধ্যসাগর এবং লেবানন পর্বতের মাঝে একখণ্ড সরু উপকূল অঞ্চলে ফিনিশীয় নামের ক্ষুদ্র রাষ্ট্রটি গড়ে উঠেছিল।
- ফিনিশীয়দের সামনে ছিল সাগর আর পিছনে ছিল পাহাড়।
- আনুমানিক খ্রিস্টপূর্ব ৩০০০ অব্দে তাদের উত্থান হয়েছিল।
- প্রাচীন সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের পরিচয় শ্রেষ্ঠতম নাবিক ও জাহাজ নির্মাতা হিসেবে।
- মূলত ফিনিশীয়রাই প্রথম পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ বাণিজ্যিক সভ্যতা গড়ে তোলে।
- ফিনিশীয় নাবিকরা রাতে তারা দেখে জাহাজ চালাত।
- এ কারণে ধ্রুবতারাকে অনেকে ফিনিশীয় তারা বলে থাকে।

উল্লেখ্য,
- সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের বড় অবদান হলো বর্ণমালার উদ্ভাবন।
- তারা ২২টি ব্যঞ্জনবর্ণের উদ্ভাবন করে।
- আধুনিক বর্ণমালার সূচনা এখান থেকে। 

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮,৪৮৯.
বর্তমানে কোন দেশে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে?
  1. ফিনল্যান্ড
  2. সুইজারল্যান্ড
  3. যুক্তরাষ্ট্র
  4. আইসল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথা- একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।

৮,৪৯০.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী? 
  1. ব্রিজটাউন
  2. মেলবোর্ন
  3. ক্যানবেরা
  4. সিডনি
সঠিক উত্তর:
ক্যানবেরা
উত্তর
সঠিক উত্তর:
ক্যানবেরা
ব্যাখ্যা

অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল)।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

উৎস: ব্রিটানিকা।

৮,৪৯১.
'The city of flowering trees' বলা হয় -
  1. যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
  2. জিম্বাবুয়ের হারারে
  3. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
  4. ভারতের জয়পুর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ের হারারে
ব্যাখ্যা
The city of flowering trees:
- The city of flowering trees বলা হয় জিম্বাবুয়ের হারারেকে।

অন্যদিকে,
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- Windy City বা বাতাসের শহর: যুক্তরাষ্ট্রের শিকাগো।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
৮,৪৯২.
ইতিহাসের জনক কে?
  1. থুকিডাইডেস
  2. এসকাইলাস
  3. হেরোডোটাস
  4. লিওপোল্ড ভন্ র‍্যাংকে
সঠিক উত্তর:
হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
হেরোডোটাস
ব্যাখ্যা
ইতিহাস:
- মানবসমাজ ও সভ্যতার বিবর্তনের সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস।
- হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন।
- তিনি সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন।
- তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
- হেরোডোটাস রচিত ইতিহাস-সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে।

⇒ হােমারের ‘ইলিয়াড ও ওডিসি' মহাকাব্য এ সভ্যতার অপূর্ব নির্দশন।
- সাহিত্য ক্ষেত্রে চুড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়।
- বিয়ােগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল।
- এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়।
- তার রচিত নাটকের নাম প্রমিথিউস বাউন্ড'।

⇒ আধুনিক ইতিহাসের জনক হচ্ছেন লিওপোল্ড ভন্ র‍্যাংকে।

⇒ থুকিডাইডেস ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক।
- তাঁর বইটির শিরােনাম ছিল 'দ্য পেলােপনেসিয়ান ওয়র'।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৮,৪৯৩.
বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ কোনটি?
  1. পেরু
  2. ভুটান
  3. এস্তোনিয়া
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ভুটান
উত্তর
সঠিক উত্তর:
ভুটান
ব্যাখ্যা

কার্বন-নেগেটিভ দেশ:
- পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত জীববৈচিত্র্যে ভরপুর গণতান্ত্রিক রাজতন্ত্র ও বৌদ্ধ ধর্মাবলম্বী দেশ ভুটান বর্তমানে বিশ্বের অন্যতম উন্নত জলবায়ু্র দেশ।
- বিশ্বের প্রথম কার্বন-নেগেটিভ দেশ হলো ভুটান।

- দেশটির ৭২ শতাংশ ভূখণ্ড বনভূমিতে পরিপূর্ণ, যা কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দেশটির সংবিধানের একটি সম্পূর্ণ অনুচ্ছেদ পরিবেশ রক্ষার জন্য উৎসর্গ করা হয়েছে, যেখানে দেশের অন্তত ৬০ শতাংশ এলাকা সবসময় বনাচ্ছাদিত রাখার বাধ্যবাধকতা রয়েছে। 
- দেশটির বন এবং নির্দিষ্ট কিছু জলাশয়ে মানুষের প্রবেশ নিষেধ। এমনকি পর্বতারোহণও সেখানে নিষিদ্ধ।
- বিশ্বের সর্বোচ্চ আরোহণ না করা পর্বত 'গাংখার পুয়েনসাম' (উচ্চতা ৭,৫০০ মিটারের বেশি) ভুটানেই অবস্থিত।

উল্লেখ্য,
- চীন ও ভারতের মাঝখানে অবস্থিত স্থলবেষ্টিত দেশ ভুটানের জনসংখ্যা প্রায় সাড়ে সাত লাখ, যার অর্ধেকই কৃষিজীবী।
- ২০২৩ সালে ভুটান জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হওয়া সপ্তম দেশ হিসেবে স্বীকৃতি পায়।

 তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

৮,৪৯৪.
নিকোবর দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. আটলান্টিক মহাসাগর
  3. দক্ষিণ মহাসাগর
  4. ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা

- নিকোবর দ্বীপপুঞ্জ হল ২২টি দ্বীপের একটি দল যা এশিয়ার দক্ষিণ-পূর্বে, ভারত মহাসাগরের পূর্ব অংশে অবস্থিত। 

⇒ মোট ৭১১ বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত, এই দ্বীপপুঞ্জগুলি ইন্দোনেশিয়ার কিছু অংশ (আচেহ এবং সুমাত্রা) থেকে প্রায় ১৫০ কিলোমিটার উত্তরে এবং থাইল্যান্ডের পশ্চিমে আন্দামান সাগর দ্বারা পৃথক করা হয়েছে। 

⇒ ভারতীয় উপমহাদেশ থেকে প্রায় ৮৭৭ মাইল দূরে এবং বঙ্গোপসাগর দ্বারা পৃথক করা, নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ, যা এক ধরণের প্রশাসনিক বিভাগ, যা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নামে পরিচিত।  

উৎস: ওয়ার্ল্ড আটলাস।

৮,৪৯৫.
সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইটালি
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) গ্রীস
সঠিক উত্তর:
খ) ইটালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইটালি
ব্যাখ্যা

- সনেট বা চতুর্দশপদী কবিতার প্রথম উদ্ভব হয় ত্রয়োদশ শতাব্দীতে ইতালিতে।
- ইংল্যান্ডে সনেটের প্রবর্তন হয় স্যার থমাস ওয়াইয়াট এবং হেনরি হাওয়ার্ডের মাধ্যমে। 
এর বৈশিষ্ট হল যে এই কবিতাগুলো ১৪টি চরণে সংগঠিত এবং প্রতিটি চরণে সাধারণভাবে মোট ১৪টি করে অক্ষর থাকবে।
এর প্রথম আট চরণের স্তবককে অষ্টক এবং পরবর্তী ছয় চরণের স্তবককে ষষ্টক বলে। অষ্টকে মূলত ভাবের প্রবর্তনা এবং ষষ্টকে ভাবের পরিণতি থাকে।
উৎসঃ ব্রিটানিকা

৮,৪৯৬.
নেপালের রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কত সালে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
সঠিক উত্তর:
২০০৮ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৮ সালে
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ হিন্দু সংখ্যাগরিষ্ঠ নেপালের পার্লামেন্টে ২০০৮ সালে রাজতন্ত্র আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়।
- তখন দেশটিতে এক দশক ধরে চলা গৃহযুদ্ধ শেষ করার জন্য একটি শান্তিচুক্তি হয়, যে গৃহযুদ্ধে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিল।
- মূলত সেই শান্তিচুক্তির ধারাবাহিকতায় রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল।

উৎস: Britannica.

৮,৪৯৭.
চে গুয়েভারা কোন বিপ্লবের জন্য সবচেয়ে বেশি পরিচিত?
  1. ফরাসি বিপ্লব
  2. রাশিয়ান বিপ্লব
  3. বলিভিয়ান বিপ্লব
  4. কিউবান বিপ্লব
সঠিক উত্তর:
কিউবান বিপ্লব
উত্তর
সঠিক উত্তর:
কিউবান বিপ্লব
ব্যাখ্যা
চে গুয়েভারা:
- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।

⇒ তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তাস-এর বিরুদ্ধে ১৯৫৩ – ১৯৫৯ সালের দিকে কিউবান বিপ্লব সংঘটিত হয়।
- এর ফলে বাতিস্তাস সরকারের পতন ঘটে এবং ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন। 

উৎস: i) Britannica.
ii) BBC.
৮,৪৯৮.
কে ‘লৌহ মানবী‘ বলে পরিচিত?
  1. ইন্ধিরা গান্ধী
  2. মার্গারেট থ্যাচার
  3. আং সান সুচী
  4. বেনজির ভুট্রো
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
• মার্গারেট থ্যাচার:
- মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।
- লৌহ মানবী বলে পরিচিত — মার্গারেট থ্যাচার।
- মৃত্যুবরণ করেন — ৮ এপ্রিল, ২০১৩
- ১৯২৫ সালের ১৩ই অক্টোবরে লিংকনশায়ারে জন্ম নেন মার্গারেট থ্যাচার।
- ১৯৭৯-১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন মার্গারেট থ্যাচার।
- একাধারে ১৯৭৯, ১৯৮৩ এবং ১৯৮৭ সালের সাধারণ নির্বাচনে জয়ী হন মার্গারেট থ্যাচার।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।
৮,৪৯৯.
চীনের সাথে মোট কয়টি দেশের স্থল সীমান্ত আছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৩টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১৪টি
উত্তর
সঠিক উত্তর:
১৪টি
ব্যাখ্যা
- চীনের সাথে ১৪টি দেশের স্থল সীমান্ত আছে।

• দেশগুলি হলো:
→ Afghanistan,
→ Bhutan,
→ India,
→ Kazakhstan,
→ North Korea,
→ Kyrgyzstan,
→ Laos,
→ Mongolia,
→ Myanmar (Burma),
→ Nepal,
→ Pakistan,
→ Russia,
→ Tajikistan, and
→ Vietnam.

উলেখ্য, রাশিয়ার ১৬টি দেশের সাথে সীমান্ত রয়েছে। এর মধ্যে ১৪টি স্থল সীমান্ত ও বাকী ২টি জল সীমান্ত রয়েছে। 
এছাড়া, ভারতের ৭টি দেশের সাথে, এবং আফগানিস্তানের সাথে ০৬ টি দেশের সীমান্ত আছে।

সূত্র: ওয়ার্ল্ড এটলাস ও Britannica.com
৮,৫০০.
শিখ ধর্মগ্রন্থের নাম কী?
  1. ত্রিপিটক
  2. বেদ
  3. গ্রন্থসাহেব
  4. বাইবেল
সঠিক উত্তর:
গ্রন্থসাহেব
উত্তর
সঠিক উত্তর:
গ্রন্থসাহেব
ব্যাখ্যা

শিখ ধর্ম:
-শিখ ধর্ম ও  দর্শন ১৫ শতকের শেষের দিকে ভারতীয় উপমহাদেশের পাঞ্জাব অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল।
- শিখ ধর্মরে প্রবর্তক- গুরু নানক।
-পাঞ্জাবিতে শিখ শব্দের অর্থ "শিক্ষক"।
- ধর্মগ্রন্থ- গ্রন্থসাহেব।
-গ্রন্থটি আদ্যন্ত প্রাকৃত মাত্রাছন্দে ও মিত্রাক্ষরে রচিত।
- পবিত্র স্থান- পাঞ্জাবের অমৃতসরে।
- উপাসনালয়- গুরুদুয়ার।

উল্লেখ্য: 
খ্রিস্টানদের ধর্মগ্রন্থ - বাইবেল
হিন্দুদের ধর্ম গ্রন্থ - বেদ
বৌদ্ধদের ধর্মগ্রন্থ - ত্রিপিটক

উৎস
: বাংলাপিডিয়া ও britannica.