বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / ৬৪ · ৭০১৮০০ / ৬,৪০৪

৭০১.
বাস্তব সংখ্যার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
  1. দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক বিজোড় সংখ্যা।
  2. বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
  3. পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা।
  4. সবগুলো
সঠিক উত্তর:
বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
উত্তর
সঠিক উত্তর:
বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
ব্যাখ্যা

বাস্তব সংখ্যার ক্ষেত্রে
- দুইটি জোড় সংখ্যার গুণফল এর গুণিতক জোড় সংখ্যা।
-বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।
যেমন: 1 বর্গ = 12 = 1 এবং 3 বর্গ = 32 = 9
- পূর্ণবর্গ নয় এমন স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা।
যেমন √২, √৩ যা অমূলদ সংখ্যা।

৭০২.
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটির গড় কত?
  1. ক) ৭০
  2. খ) ৬৯
  3. গ) ৬৮
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৯
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত পূর্ণ সংখ্যার মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৯৭ ও ৪১। সুতরাং এদের গড় = (৯৭+৪১)/২ = ৬৯.
৭০৩.
ক এবং খ উভয়ই জোড় সংখ্যা হলে কোনটি অবশ্যই বিজোড় সংখ্যা হবে?
  1. ক) ক + খ + ১
  2. খ) ক + খ
  3. গ) ক × খ + ২
  4. ঘ) ক × খ
সঠিক উত্তর:
ক) ক + খ + ১
উত্তর
সঠিক উত্তর:
ক) ক + খ + ১
ব্যাখ্যা
ক এবং খ উভয়ই জোড় সংখ্যা হলে ক + খ + ১ সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে।
তাই অপশন ক সঠিক উত্তর হবে।
৭০৪.
৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত?
  1. ২/৭
  2. ৪/১৫
  3. ১/১৫
  4. ২/১৫
সঠিক উত্তর:
২/১৫
উত্তর
সঠিক উত্তর:
২/১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৪/৫, ৮/১৫, ২/৩ ভগ্নাংশগুলোর গ. সা. গু কত? 
 
সমাধান: 
ভগ্নাংশগুলোর লব ৪, ৮, ২ এর গ. সা. গু = ২ 
আবার, 
ভগ্নাংশগুলোর হর ৫, ১৫, ৩ এর ল. সা. গু = ১৫ 

আমরা জানি, 
ভগ্নাংশগুলোর গ. সা. গু = ভগ্নাংশগুলোর লবগুলোর এর গ. সা. গু/ ভগ্নাংশগুলোর হরগুলোর ল. সা. গু 
= ২/১৫ 
∴ ভগ্নাংশগুলোর গ. সা. গু = ২/১৫ ।
৭০৫.
৫.২৫ মিটার দৈর্ঘ্য এবং ৩.৭৮ মিটার প্রস্থ বিশিষ্ট একটি কক্ষ সমান আকৃতির বর্গাকার টাইলস দিয়ে আবৃত করা হয়। সর্বোচ্চ কত দৈর্ঘ্যের টাইলস এক্ষেত্রে ব্যবহৃত হতে পারে? 
  1. ক) ২৫ সে.মি
  2. খ) ২১ সে.মি
  3. গ) ২৭সে.মি
  4. ঘ) ২৯ সে.মি
সঠিক উত্তর:
খ) ২১ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১ সে.মি
ব্যাখ্যা
দৈর্ঘ্য = ৫.২৫ মিটার
        = (৫.২৫ × ১০০) সে.মি. 
        = ৫২৫ সে.মি. 
 প্রস্থ = ৩.৭৮ মিটার
        = (৩.৭৮× ১০০) সে.মি. 
        = ৩৭৮ সে. মি. 

৫২৫ ও ৩৭৮  এর গ.সা.গু  = ২১ 

ব্যবহৃত টাইলসের দৈর্ঘ্য = ২১ সে.মি.
৭০৬.
রোমান সংখ্যা MMMDCCLXXVII = ?
  1. ক) ৩৭৭৭৭
  2. খ) ৩৩৩৭৭৭
  3. গ) ৩৩৩৫৭৭
  4. ঘ) ৩৭৭
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

রোমান সংখ্যার Face Value - I = 1, V = 5, X = 10, L = 50, C = 100, D = 500, এবং M = 1,000
সুতরাং, 
MMMDCCLXXVII = 1000 + 1000 + 1000 + 500 + 100 + 100 + 50 + 10 + 10 + 5 + 1 + 1
= 3777

৭০৭.
৬ ফুট দীর্ঘ একটি বাঁশের ৪ ফুট দীর্ঘ ছায়া হয়। একই সমযে একটি গাছের ছায়া ৬৪ ফুট লম্বা। গাছটির উচ্চতা কত ফুট?
  1. ক) ৯৬
  2. খ) ৭২
  3. গ) ১৯২
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ক) ৯৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৬
ব্যাখ্যা

৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ ফুট
৬৪ ফুট ছায়া হয় তখন বাশের উচ্চতা = ৬ X ৬৪/৪ = ৯৬ ফুট

৭০৮.
a, b যদি দুইটি ক্রমিক জোড় সংখ্যা হয়, তবে নিচের কোনটি বিজোড় সংখ্যা?
  1. ক) a²
  2. খ) b²
  3. গ) b²+1
  4. ঘ) a²+2
সঠিক উত্তর:
গ) b²+1
উত্তর
সঠিক উত্তর:
গ) b²+1
ব্যাখ্যা

ধরি, a = 2 ,b = 4(যেহেতু a,b যদি দুইটি ক্রমিক জোড় সংখ্যা)। তাহলে b²+1 = 4²+1 = 17, যা স্পষ্টত বিজোড় সংখ্যা।

৭০৯.
  1. ০.৯
  2. ০.০৯
  3. ০.০১
  4. ০.৯৯
সঠিক উত্তর:
০.৯৯
উত্তর
সঠিক উত্তর:
০.৯৯
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
(৫/৭) × (৭/৫) ÷ ১ - ০.০১
= (৫/৭) × (৭/৫) × ১ - ০.০১
= ১ - ০.০১
= ০.৯৯
৭১০.
১ বিলিয়ন = কত?
  1. ১০ কোটি
  2. ১০০ মিলিয়ন
  3. ১০০০ মিলিয়ন
  4. ১০০০ কোটি
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন
উত্তর
সঠিক উত্তর:
১০০০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ১ বিলিয়ন = কত?

সমাধান:
১ বিলিয়ন = ১০০ কোটি
= (১০০ × ১০০) লক্ষ
= ১০০০০ লক্ষ
= ১০০০০/১০ মিলিয়ন
= ১০০০ মিলিয়ন
৭১১.
নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য?
  1. ক) 186
  2. খ) 220
  3. গ) 331
  4. ঘ) 457
সঠিক উত্তর:
ক) 186
উত্তর
সঠিক উত্তর:
ক) 186
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য?

সমাধান: 
কোনো সংখ্যা অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে |

ক) 1 + 8 + 6 = 15
খ) 2 + 2 + 0 = 4
খ) 3 + 3 + 1 = 7
গ) 4 + 5 + 7 = 16

অপশন ক এর সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য।
৭১২.
How many prime numbers are less than 50?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 12
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 15
উত্তর
সঠিক উত্তর:
খ) 15
ব্যাখ্যা
১ থেকে ৫০ এর ভিতর মৌলিক সংখ্যা ১৫ টি।
৭১৩.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ৫। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যাদ্বয়ের অন্তর কত?
  1. ১২
  2. ১৫
  3. ২০
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩০ এবং গ.সা.গু. ৫। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে সংখ্যাদ্বয়ের অন্তর কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ২ক/৩ 

প্রশ্নমতে,
ক × (২ক/৩) =  ৩০ × ৫
⇒ ২ক = ৩০ × ৫ × ৩
⇒ ক = ৪৫০/২
⇒ ক = ২২৫
⇒ ক = ১৫

∴ বড় সংখ্যাটি = ১৫ 
ছোট সংখ্যাটি = (২ × ১৫)/৩ = ৩০/৩ = ১০ 

∴ সংখ্যাদ্বয়ের অন্তর = ১৫ - ১০ = ৫

৭১৪.
দুইটি সংখ্যার গুণফল ২৫২০ এবং সংখ্যা দুইটির ল.সা.গু ১৬৮ হলে গ.সা.গু কত?
  1. ৫ 
  2. ১২
  3. ১৫
  4. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল ২৫২০ এবং সংখ্যা দুইটির ল.সা.গু ১৬৮ হলে গ.সা.গু কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যাদ্বয়ের ল.সা.গু × গ.সা.গু
∴ গ.সা.গু = গুণফল/ল.সা.গু 
= ২৫২০/১৬৮
= ১৫

৭১৫.
২০০০ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
  1. ১৪.৫ সে.মি.
  2. ১৪ সে.মি.
  3. ১৩.৫ সে.মি.
  4. ১৫ সে.মি.
সঠিক উত্তর:
১৪.৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪.৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০০ সালের ফেব্রুয়ারি মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ০.৫০ সে.মি.। ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?

সমাধান:
২০০০ সাল অধিবর্ষ হওয়ায় ফেব্রুয়ারি মাস ছিল ২৯ দিনে।
∴ মোত বৃষ্টিপাতের পরিমাণ = ২৯ × ০.৫০ সে.মি.
= ১৪.৫ সে.মি.
৭১৬.
নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 
  1. ২/৯
  2. ৭/৩৬
  3. ১১/৪৫
  4. ৫/২৭
সঠিক উত্তর:
৫/২৭
উত্তর
সঠিক উত্তর:
৫/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা? 

সমাধান: 
৭/৩৬ = ০.১৯৪ (বৃহত্তম), 
১১/৪৫ = ০.২৪৪ (বৃহত্তম), 
২/৯ = ০.২২২ (বৃহত্তম) এবং 
৫/২৭ = ০.১৮৫ (ক্ষুদ্রতম) 

∴ ক্ষুদ্রতম সংখ্যা = ৫/২৭ ।
৭১৭.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার মধ্যে অবশ্যই একটি সংখ্যা ৩ দ্বারা বিভাজ্য হবে। এজন্য সংখ্যা তিনটির গুণফল অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য হবে। যেমন,
১ × ৩ × ৫ = ১৫, যা ৩ দ্বারা বিভাজ্য
৩ × ৫ × ৭ = ১০৫, যা ৩ দ্বারা বিভাজ্য
৫ × ৭ × ৯ = ৩১৫, যা ৩ দ্বারা বিভাজ্য
৭১৮.
একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 
  1. ৯২
  2. ৯০ 
  3. ৯৫ 
  4. ৯৮ 
সঠিক উত্তর:
৯৫ 
উত্তর
সঠিক উত্তর:
৯৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ক্রিকেটারের ১০ ইনিংস রানের গড় ৪৫.৫। ১১ তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংসে মিলিয়ে তার রানের গড় ৫০ হবে? 

সমাধান: 
১০ ইনিংসের রানের গড় = ৪৫.৫
∴ ১০ ইনিংসের মোট রান = (১০ × ৪৫.৫)
= ৪৫৫ রান

আবার,
১১ ইনিংসের রানের গড় = ৫০.০
∴ ১১ ইনিংসের মোট রান = (১১ × ৫০.০)
= ৫৫০ রান

∴ ১১ তম ইনিংসের রান = (৫৫০ - ৪৫৫)
= ৯৫ রান ।

৭১৯.
তিনটি লাইট যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ সেকেন্ড পরপর জ্বলে ওঠে। প্রথমবার একসঙ্গে জ্বলার পর, কত সেকেন্ড পর আবার একসঙ্গে জ্বলবে?
  1. ২৪ সেকেন্ড
  2. ৩৬ সেকেন্ড
  3. ৪৮ সেকেন্ড
  4. ৭২ সেকেন্ড
সঠিক উত্তর:
৪৮ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি লাইট যথাক্রমে ১২, ১৬ এবং ২৪ সেকেন্ড পরপর জ্বলে ওঠে। প্রথমবার একসঙ্গে জ্বলার পর, কত সেকেন্ড পর আবার একসঙ্গে জ্বলবে?

সমাধান: 
১২, ১৬ ও ২৪ এর ল.সা.গু হবে ন্যূনতম পরবর্তী একসঙ্গে জ্বলার সময়। 
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
২৪ = ২ × ২ × ২ × ৩

১২, ১৬ ও ২৪ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ২ × ৩
= ৪৮

∴ প্রথমবার একসঙ্গে জ্বলার পর, ৪৮ সেকেন্ড পর আবার একসঙ্গে জ্বলবে।
৭২০.
কোনো পরীক্ষায় সাকিবের নম্বর যথাক্রমে ৭৯, ৮১ ও ৮৭। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে সাকিবের গড় নম্বর ৮৫ হবে?
  1. ৯১
  2. ৯৫
  3. ৯৩
  4. ৯৯
সঠিক উত্তর:
৯৩
উত্তর
সঠিক উত্তর:
৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় সাকিবের নম্বর যথাক্রমে ৭৯, ৮১ ও ৮৭। চতুর্থ পরীক্ষায় কত নম্বর পেলে সাকিবের গড় নম্বর ৮৫ হবে?

সমাধান:
তিনটি বিষয়ে মোট নম্বর = ৭৯+ ৮১ + ৮৭
= ২৪৭
চারটি বিষয়ের মোট নম্বর = ৮৫ × ৪
= ৩৪০

∴ চতুর্থ পরীক্ষায় নম্বর পেতে হবে = ৩৪০ - ২৪৭
= ৯৩ নম্বর
৭২১.
৭, ১৫, ১১ এর গাণিতিক গড়টি, ৬, ১৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
  1. ১১
  2. ১২
  3. ১৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭, ১৫, ১১ এর গাণিতিক গড়টি, ৬, ১৮ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?

সমাধান:
৭, ১৫, ১১ এর গাণিতিক গড় = (৭ + ১৫ + ১১)/৩
= ১১

ধরি,
অজানা সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৬ + ১৮ + ক)/৩ = ১১
⇒ ২৪ + ক = ১১ × ৩
⇒ ২৪ + ক = ৩৩
⇒ ক = ৩৩ - ২৪
∴ ক = ৯
৭২২.
দুইটি রাশির গসাগু x(x + 2) এবং লসাগু x2(x + 2)(x + 4)(x - 5)(x - 7) এবং একটি রাশি x4 - 5x3 - 14x2 হলে অপর রাশি কত?
  1. ক) x(x + 2)(x - 4)(x - 5)
  2. খ) x2(x + 2)(x + 4)(x - 5)
  3. গ) x(x + 2)(x + 4)(x - 7)
  4. ঘ) x(x + 2)(x + 4)(x - 5)
সঠিক উত্তর:
ঘ) x(x + 2)(x + 4)(x - 5)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x(x + 2)(x + 4)(x - 5)
ব্যাখ্যা
অপর রাশি = x(x + 2) × x2(x + 2)(x + 4)(x - 5)(x - 7) ÷ (x4 - 5x3 - 14x2)
= x(x + 2) × x2(x + 2)(x + 4)(x - 5)(x - 7) ÷ x2(x + 2)(x - 7)
= x(x + 2)(x + 4)(x - 5)
৭২৩.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং এদের গ. সা. গু. ৫ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ৬০
  2. খ) ৫৫
  3. গ) ৬৫
  4. ঘ) ৭০
সঠিক উত্তর:
ক) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৪ এবং এদের গ. সা. গু. ৫ হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান: 

ধরি,
সংখ্যা দুইটি ৩x এবং ৪x
∴ ৩x এবং ৪x এর গ.সা.গু = x
∴ ৩x এবং ৪x এর ল.সা.গু = ১২x

প্রশ্নমতে
x = ৫

∴ ৩x এবং ৪x এর ল.সা.গু = ১২x = ১২ × ৫ = ৬০
৭২৪.
৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৬
  2. খ) ৩
  3. গ) 8
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৯২২০ জন 
৯৬ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
= ৪ জন।
৭২৫.
(১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে? 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: (১৮) কে সর্বনিম্ন কত দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে?

সমাধান:
(১৮) 
= (২ × ৯)
= (২ × ৩)
= ২ × ৩১৪
কোনো সংখ্যার ঘাত জোড় সংখ্যা হলে সংখ্যাটি পূর্ণ বর্গ হবে। 
১৪ সংখ্যাটি পূর্ণবর্গ।

কিন্তু ২ এর ঘাত বিজোড় হওয়ায় সেটি পূর্ণবর্গ নয়।
তবে ২ কে ২ দ্বারা গুণ করলে গুণফল হবে,
(২৭ × ২)
= ২ যা পূর্ণবর্গ সংখ্যা।

অর্থাৎ (১৮) এর সাথে সর্বনিম্ন ২ দ্বারা গুণ করলে তা পূর্ণবর্গ হবে। 

৭২৬.
নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ২
  4. ঘ) ৩
সঠিক উত্তর:
গ) ২
উত্তর
সঠিক উত্তর:
গ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা?

সমাধান:
মৌলিক সংখ্যা:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 

১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা ২।
৭২৭.
১ হতে ১০০ এর মধ্যে বিজোড় মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?
  1. ২৫ টি
  2. ২৩ টি
  3. ২২ টি
  4. ২৪ টি
সঠিক উত্তর:
২৪ টি
উত্তর
সঠিক উত্তর:
২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০০ এর মধ্যে বিজোড় মৌলিক সংখ্যা কয়টি রয়েছে?

সমাধান:
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি।
- এগুলো হলো: ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।

অতএব, ১ হতে ১০০ এর মধ্যে বিজোড় মৌলিক সংখ্যা ২৪ টি রয়েছে।
৭২৮.
১৪ ও ৯৮ এর মধ্যে(এ দুটি বাদে) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২১
  2. খ) ২৩
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা
16, 20, 24, 28, 32, 36, 40, 44, 48, 52, 56, 60, 64, 68, 72, 76, 80, 84, 88, 92, 96 -- Total 21
৭২৯.
নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?
  1. ২০৪৮
  2. ৫১২
  3. ১০২৪
  4. ৪৮
সঠিক উত্তর:
১০২৪
উত্তর
সঠিক উত্তর:
১০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?

সমাধান: 
আমরা জানি, 
পূর্ণ বর্গসংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১০২৪ সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা।
∴ √(১০২৪) = ৩২
সুতরাং ১০২৪ এর ভাজক সংখ্যা বিজোড় সংখ্যা হবে। 

এখন,
১০২৪ এর ভাজক সংখ্যা নির্ণয় করি: 
১০২৪ = ১ × ১০২৪
= ২ × ৫১২
= ৪ × ২৫৬
= ৮ × ১২৮
= ১৬ × ৬৪
= ৩২ × ৩২

∴ ১০২৪ এর ভাজক সংখ্যা = ১, ২, ৪, ৮, ১৬, ৩২, ৬৪, ১২৮, ২৫৬, ৫১২ এবং ১০২৪
= ১১ টি।
৭৩০.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, সংখ্যাটি কত?
  1. ক) ৩৯
  2. খ) ৪৩
  3. গ) ৪৫
  4. ঘ) ৪১
সঠিক উত্তর:
খ) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৩
ব্যাখ্যা

সংখ্যাটি = (৩১ + ৫৫) / ২ = ৪৩

৭৩১.
আবিদ ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৪০% টাকা দিয়ে মাছ এবং বাকি টাকার ৫০% দিয়ে সবজি কিনল। অবশিষ্ট টাকা মোট টাকার শতকরা কত অংশ?
  1. ক) ৩০%
  2. খ) ১০%
  3. গ) ২২%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ক) ৩০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: আবিদ ১০০০ টাকা নিয়ে বাজারে গিয়ে ৪০% টাকা দিয়ে মাছ এবং বাকি টাকার ৫০% দিয়ে সবজি কিনল। অবশিষ্ট টাকা মোট টাকার শতকরা কত অংশ?

সমাধান: 
মাছ কিনার পর রইল = ১০০০ - (১০০০ এর ৪০%)
= ১০০০ - ৪০০
= ৬০০ টাকা

৬০০ টাকার ৫০% দিয়ে সবজি কিনার পর অবশিষ্ট থাকে = ৬০০ - (৬০০ এর ৫০%)
= ৬০০ - ৩০০ 
= ৩০০ টাকা

৩০০ টাকা ১০০০ টাকার (৩০০/১০০০)১০০% 
= ৩০%
৭৩২.
০.১ × ০.০০২ × ০.০৩ = কত?
  1. ক) ০.০০০৬
  2. খ) ০.০০০০৬
  3. গ) ০.০০০০০৬
  4. ঘ) ০.০০৬
সঠিক উত্তর:
গ) ০.০০০০০৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০০০৬
ব্যাখ্যা
প্রশ্ন: ০.১ × ০.০০২ × ০.০৩ = কত?

সমাধান:
০.১ × ০.০০২ × ০.০৩ = ০.০০০০০৬
৭৩৩.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?
  1. ৭৭
  2. ১২০
  3. ৩৪০
  4. ৪৪২
সঠিক উত্তর:
৪৪২
উত্তর
সঠিক উত্তর:
৪৪২
ব্যাখ্যা

প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ১৬, ২৪, ৩৬ এবং ৫৪ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ১০ হবে?

সমাধান: প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো সংখ্যাগুলোর ল.সা.গু.।
সুতরাং ১৬, ২৪, ৩৬ ও ৫৪ এর ল.সা.গু. এর সাথে ভাগশেষ ১০ (দশ) যোগ করলে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া যাবে।

সংখ্যাগুলোর মৌলিক উৎপাদক বিশ্লেষণ:
১৬ = ২
২৪ = ২ × ৩
৩৬ = ২ × ৩
৫৪ = ২ × ৩

ল.সা.গু. = ২ × ৩
= ৪৩২

∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ল.সা.গু. + ভাগশেষ
= ৪৩২ + ১০
= ৪৪২

৭৩৪.
কোনো বাগানে ৪০০ টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও  প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত হবে?
  1. ১০ টি 
  2. ১৫ টি 
  3. ২০ টি 
  4. ৪০ টি 
সঠিক উত্তর:
২০ টি 
উত্তর
সঠিক উত্তর:
২০ টি 
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানে ৪০০ টি আমগাছ আছে। বাগানের দৈর্ঘ্য ও  প্রস্থের উভয় দিকে প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ থাকলে প্রত্যেক সারিতে গাছের সংখ্যা কত হবে? 

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের উভয় দিকের প্রত্যেক সারিতে সমান সংখ্যক আমগাছ আছে।
∴ প্রত্যেক সারিতে আম গাছের সংখ্যা হবে ৪০০ এর বর্গমূল।
সুতরাং, আমগাছের নির্ণেয় সংখ্যা = √৪০০ = ২০ টি 
৭৩৫.
দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?
  1. ক) ৩০
  2. খ) ৩৬
  3. গ) ৬০
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
ক) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু ৯০ এবং গ.সা.গু ১৫। একটি সংখ্যা ৪৫ হলে অপরটি কত?

সমাধান:
আমরা জানি
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
৪৫ × অপর সংখ্যা = ১৫ × ৯০
অপর সংখ্যা = (১৫ × ৯০)/৪৫
 = ৩০
৭৩৬.
নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট?
  1. ​৭/৮
  2. ২/৩
  3. ১/৩
  4. ১/২
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট?
 
সমাধান:
এখানে,
৩/৫ = ০.৬
এবং ৬/৭ = ০.৮৫৭

​৭/৮ = ০.৮৭৫
২/৩ = ০.৬৬৭
১/৩ = ০.৩৩৩
১/২ = ০.৫

উপরের মান গুলো হতে দেখা যায় যে, ৩/৫ থেকে বড় এবং ৬/৭ থেকে ছোট ভগ্নাংশটি ২/৩।

৭৩৭.
দু'টি সংখ্যার অনুপাত ৩ঃ৫ এবং এদের ল.সা.গু. ১৮১৫ হলে গ. সা. গু. কত?
  1. ১১৯
  2. ১২১
  3. ১২৩
  4. ১২৫
সঠিক উত্তর:
১২১
উত্তর
সঠিক উত্তর:
১২১
ব্যাখ্যা

ধরি,
গ.সা.গু. a
∴ ল.সা.গু. = ৩ × ৫ × a
= ১৮১৫
∴ a = ১২১

৭৩৮.
যদি a = 16 এবং b = 3 হলে নিচের কোনটি মূলদ?
  1. √(a + b)
  2. √(a - b)
  3. (√a)/b
  4. √ab
সঠিক উত্তর:
(√a)/b
উত্তর
সঠিক উত্তর:
(√a)/b
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = 16 এবং b = 3 হলে নিচের কোনটি মূলদ?

সমাধান:
√(a + b) = √(16 + 3) = √19 (অমূলদ)
√(a - b) = √16 - 3 = √13 (অমূলদ)
(√a)/b = (√16)/3 = 4/3 (মূলদ)
√ab = √16 × 3 = √48 (অমূলদ)
৭৩৯.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৪৯
  2. খ) ৫৭
  3. গ) ৫৩
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
গ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩
ব্যাখ্যা
৪৫ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৭, ৫৩, ৫৯।
৭৪০.
একটি সংখ্যা ৮২০ থেকে যত বড় ১০৫০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৯০০
  2. ৯২০
  3. ৯৩৫
  4. ৯৫০
সঠিক উত্তর:
৯৩৫
উত্তর
সঠিক উত্তর:
৯৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৮২০ থেকে যত বড় ১০৫০ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
১০৫০ - ক = ক - ৮২০
⇒ ১০৫০ + ৮২০ = ক + ক
⇒ ২ক = ১৮৭০
⇒ ক = ১৮৭০/২
∴ ক = ৯৩৫
৭৪১.
নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়?
  1. ক) √(- 5)
  2. খ) √(- 5)√(- 5)
  3. গ) √5√3
  4. ঘ) 7{√(- 1)}2
সঠিক উত্তর:
ক) √(- 5)
উত্তর
সঠিক উত্তর:
ক) √(- 5)
ব্যাখ্যা
√(- 5) একটি কাল্পনিক সংখ্যা।
অর্থাৎ বাস্তব সংখ্যা নয়। 
√(- 5)√(- 5) = - 5 যা বাস্তব সংখ্যা। 
√5√3 = √15 যা বাস্তব সংখ্যা। 
7{√(- 1)}2 = 7 × ( - 1) = - 7 যা বাস্তব সংখ্যা।
৭৪২.
১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার '৯' অংকটি আসবে?
  1. ২১
  2. ২২
  3. ২০
  4. ১৯
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার '৯' অংকটি আসবে?

সমাধান:
- ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় ‘৯‘ অঙ্কটি ২০ বার আসবে।
- ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯

- ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় কতবার (২ - ৯) অঙ্কগুলো ২০ বার আসবে।
- ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় ‘১‘ অঙ্কটি ২১ বার আসবে।
- ১ থেকে ১০০ পর্যন্ত গণনার সময় ‘০‘ অঙ্কটি ১১ বার আসবে।
৭৪৩.
যদি P একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5P + 6) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3P + 13) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?
  1. 2P
  2. 3P - 4
  3. 2P - 4
  4. 2P + 4
সঠিক উত্তর:
2P - 4
উত্তর
সঠিক উত্তর:
2P - 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি P একটি জোড় সংখ্যা হয়, তাহলে (5P + 6) থেকে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা এবং (3P + 13) থেকে ছোট বৃহত্তম জোড় সংখ্যার পার্থক্য কত?
সমাধান:
5P + 6 এর চেয়ে বড় ক্ষুদ্রতম জোড় সংখ্যা = 5P + 6 + 2 = 5P + 8
 3P + 13 এর চেয়ে ছোট বৃহত্তম জোড় সংখ্যা = 3P + 13 -1 = 3P + 12

∴ পার্থক্য = 5P + 8 - (3P + 12)
= 5P + 8 - 3P - 12
= 2P - 4

৭৪৪.
একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
  1. ক) ৮৫৬
  2. খ) ৮৯৮
  3. গ) ৮৩৬
  4. ঘ) ৮৪২
সঠিক উত্তর:
খ) ৮৯৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে 
৯৯৯ - ক  = ক - ৭৯৭ 
ক + ক = ৯৯৯ + ৭৯৭ 
২ক = ১৭৯৬
ক = ১৭৯৬/২
ক = ৮৯৮
৭৪৫.
একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?
  1. ৫৫ 
  2. ৫৪ 
  3. ৫৬  
  4. ৫৭ 
সঠিক উত্তর:
৫৫ 
উত্তর
সঠিক উত্তর:
৫৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩২ থেকে যত বেশি ৭৮ থেকে তত কম, তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩২ = ৭৮ - x
বা, x + x = ৩২ + ৭৮
বা, ২x = ১১০
বা, x = ১১০/২
∴ x = ৫৫

∴ সংখ্যাটি = ৫৫

৭৪৬.
যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?
  1. c - a = 2
  2. abc একটি জোড় পূর্ণসংখ্যা
  3. (a + b + c)/3 একটি পূর্ণসংখ্যা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c হয়, তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য হবে?

সমাধান:
a, b এবং c তিনটি ক্রমিক ধনাত্মক পূর্ণসংখ্যা এবং a < b < c
ধরি,
a = 1
b = 2
c = 3

c - a
= 3 - 1
= 2
∴ অপশন 'ক' সত্য।

abc
= 1 × 2 × 3
= 6; যা একটি জোড় সংখ্যা।
∴ অপশন 'খ' সত্য।

(a + b + c)/3
= (1 + 2 + 3)/3
= 6/3
= 2; যা একটি পূর্ণসংখ্যা।
∴ অপশন 'গ' সত্য।

∴ সঠিক উত্তর উপরের সবগুলো।
৭৪৭.
একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
  1. ৩৩ 
  2. ২৭ 
  3. ১৭
  4. ২৫ 
সঠিক উত্তর:
২৫ 
উত্তর
সঠিক উত্তর:
২৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যার সাতগুণের সাথে সেই সংখ্যার চারগুণ যোগ করলে ২৭৫ হয়। সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি, সংখ্যা ক 

প্রশ্নমতে, 
৭ক + ৪ক = ২৭৫
⇒ ১১ক = ২৭৫
⇒ ক = ২৭৫/১১ 
∴ ক = ২৫ 

সুতরাং, সংখ্যাটি = ২৫

৭৪৮.
৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩৫ সে.মি.
  2. ৩২ সে.মি.
  3. ৩৪ সে.মি.
  4. ৩৬ সে.মি.
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.৫ সে.মি. এবং এদের ৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৮ম কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
৮টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.৫ সে.মি
৮টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.৫ × ৮) সে.মি = ৩৫৬সে.মি

৭টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৭টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৭) সে.মি. = ৩২২  সে.মি.

৮ম কাঠিটির দৈর্ঘ্য = (৩৫৬ - ৩২২) সে.মি. = ৩৪ সে.মি.
৭৪৯.
৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ১৮
  2. ২৬
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৭৯
৫০ থেকে ৮০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

∴ ৫০ থেকে ৮০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৭৯ - ৫৩
= ২৬
৭৫০.
একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
  4. ১৫
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২৩ দ্বারা গুণ করতে বলা হলো। কিন্তু সে এর পরিবর্তে ৩২ দ্বারা গুণ করে এবং প্রাপ্ত ফলাফল প্রকৃত ফলাফল থেকে  ১১৭ বেশি হয়। গুণকৃত সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
গুণকৃত সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
৩২ক - ২৩ক = ১১৭
⇒ ৯ক = ১১৭
∴ ক = ১৩
৭৫১.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?
  1. ২০০
  2. ২২৪
  3. ২৪৮
  4. ২৪০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৮ হলে ল.সা.গু কত?

সমাধান:
দেয়া আছে 
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬

মনে করি,
একটি সংখ্যা ৫ক  এবং
অপর সংখ্যাটি ৬ক

সংখ্যা দুটির গ.সা.গু = ক এবং ল.সা.গু = ৩০ক

শর্তমতে, 
ক = ৮

সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক
= ৩০ × ৮ = ২৪০ 
৭৫২.
এক - দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?
  1. ০.০২৫
  2. ০.০৫
  3. ০.০৬
  4. ০.০৫৫
সঠিক উত্তর:
০.০৫৫
উত্তর
সঠিক উত্তর:
০.০৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় কত হবে?

সমাধান:
এক-দশমাংশ = ১/১০ 
এক শতাংশ = ১/১০০ 

এক-দশমাংশ ও এক শতাংশ এর যোগফল = (১/১০) + (১/১০০)
= (১০ + ১)/১০০
= ১১/১০০

এক-দশমাংশ ও এক শতাংশ এর গড় = (১১/১০০) ÷ ২
= (১১/১০০) × (১/২)
= ১১/২০০
=০.০৫৫
৭৫৩.
২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?
  1. ৬৪৮
  2. ৩৬
  3. ১২৯৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড়
 
সুতরাং, ২৭ এবং ৪৮ এর গুণোত্তর গড় = ( ২৭ × ৪৮ )১/২  
= (১২৯৬)১/২
= ৩৬
৭৫৪.
এক ব্যাক্তি ২৪০ টাকায় একই রকম কিছু কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
  1. ১২
  2. ১৫
  3. ১৮
  4. ১৬
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
ধরি x টি কলম কেনা হয়েছিল।
তাহলে প্রতি কলমের মূল্য = ২৪০/x
আবার একটি কলম বেশি পেলে প্রতি কলমের মূল্য = ২৪০/(x + ১) 
শর্তমতে,
২৪০/x - ২৪০/(x+1) = 1
বা, x2 + x - ২৪০ =0
বা, ( x + 16) ( x - ১৫) = 0
∴ x = ১৫
৭৫৫.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৮/১১
  3. ৩/৫
  4. ১৩/২৭
সঠিক উত্তর:
৮/১১
উত্তর
সঠিক উত্তর:
৮/১১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = ০.৬৬৬
ক) ৩৩/৫০ = ০.৬৬
খ) ৮/১১ = ০.৭২৭
গ) ৩/৫ = ০.৬০
ঘ) ১৩/২৭ = ০.৪৮১
৭৫৬.
নিচের কোনটি অমূলদ সংখ্যা নয়?
  1. ক) π
  2. খ) ০.১০১০০১০০০১……
  3. গ) √২
  4. ঘ) √১৬৯
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √১৬৯
ব্যাখ্যা
√১৬৯ = ১৩ একটি মূলদ সংখ্যা
৭৫৭.
দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত? 
  1. 207
  2. 217
  3. 297
  4. 257
সঠিক উত্তর:
297
উত্তর
সঠিক উত্তর:
297
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু. 3 এবং ল.সা.গু. 11880। একটি সংখ্যা 120 হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = 11880 × 3
বা, 120 × অপর সংখ্যা = 35640
বা, অপর সংখ্যা = 35640 ÷ 120 = 297

∴ অপর সংখ্যা = 297

৭৫৮.
নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?
  1. √২৫
  2. - √৪৯
  3. √-৩৬
সঠিক উত্তর:
√-৩৬
উত্তর
সঠিক উত্তর:
√-৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বাস্তব সংখ্যা নয়?

সমাধান:
বাস্তব সংখ্যা: শূণ্য সহ সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। যেমনঃ 0, 1, 2, -1, -2, √2, √5, 22/7

অপশন ক, খ, ঘ তিনটিই বাস্তব সংখ্যা।

কিন্তু,
অপশন (গ) এর √-৩৬ একটি কাল্পনিক সংখ্যা। কারণ,
√-৩৬ = √(-১ × ৩৬) = √-১ × √৩৬ = i × ৬ = ৬i, বাস্তব সংখ্যার মধ্যে পড়ে না। এটি একটি কাল্পনিক সংখ্যা।

৭৫৯.
৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?
  1. ক) ৫
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৫/৩ এর ১/৫ ÷ ১/৯ = কত?

সমাধান:
৫/৩ এর ১/৫ ÷ ১/৯
= ১/৩ ÷ ১/৯
= ১/৩ × ৯/১
= ৩
৭৬০.
i3 এর মান কত?
  1. ক) -1
  2. খ) 1
  3. গ) - i
  4. ঘ) √-1
সঠিক উত্তর:
গ) - i
উত্তর
সঠিক উত্তর:
গ) - i
ব্যাখ্যা
আমরা জানি, 
i  = √-1;
i2 = - 1; 
i3 = i2i = - i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
৭৬১.
1, 0, 3, 4, অংকগুলি দ্ধারা 4000 অপেক্ষা বৃহত্তর কয়টি সংখ্যা গঠন করা যায়?
  1. ক) 24
  2. খ) 12
  3. গ) 6
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

সংখ্যার 1ম অংকটি 4 দিয়ে পূর্ন করতে হবে। অবশিষ্ট 3 টি অংক দিয়ে পূর্ন করা যায় = 3! = 6 উপায়ে
∴ গঠিত সংখ্যা = 1 × 6 = 6 উপায়ে

৭৬২.
একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?
  1. ক) ৮ কি.মি.
  2. খ) ১০ কি.মি.
  3. গ) ১১ কি.মি.
  4. ঘ) ১৪ কি.মি.
সঠিক উত্তর:
গ) ১১ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দৌড়বিদ ৫০০ মিটার বিশিষ্ট গোলাকার ট্রাকে ২২ চক্কর দৌড়ালে, সে কত দূরত্ব দৌড়াল?

সমাধান:
১ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = ৫০০ মিটার বা ০.৫ কি.মি.
২২ বার চক্কর দিতে দূরত্ব অতিক্রম করে = (০.৫ × ২২) কি.মি.
= ১১ কি.মি.
৭৬৩.
৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে ৩ : ৭ : ১০ অনুপাতে ভাগ করলে টুকরো গুলোর দৈর্ঘ কত হবে?
  1. ক) ৮ মিটার, ২২ মিটার, ৩০ মিটার
  2. খ) ১০ মিটার, ২০ মিটার, ৩০ মিটার
  3. গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
  4. ঘ) ১২ মিটার, ২০ মিটার, ২৮ মিটার
সঠিক উত্তর:
গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ মিটার, ২১ মিটার, ৩০ মিটার
ব্যাখ্যা

এখানে, (৩+৭+১০) = ২০
∴ ১ম টুকরোটির দৈর্ঘ্য = ৬০ × ৩/২০ = ৯ মিটার
   ২য় 〃 〃 = ৬০ × ৭/২০ = ২১ মিটার
   ৩য় 〃 〃 = ৬০ × ১০/২০ = ৩০ মিটার

৭৬৪.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 
  1. xy
  2. x + y 
  3. xy + 2 
  4. x + y + 1 
সঠিক উত্তর:
x + y 
উত্তর
সঠিক উত্তর:
x + y 
ব্যাখ্যা
প্রশ্ন: x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে? 

সমাধান: 
দুইটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদাই জোড় সংখ্যা হয়। 
ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5 
∴ অপশন ক) তে, xy = 3 × 5 = 15; যা বিজোড় সংখ্যা। 
অপশন খ) তে, x + y = 3 + 5 = 8; যা জোড় সংখ্যা। 
অপশন গ) তে, xy + 2 = (3 × 5) + 2 = 17; যা বিজোড় সংখ্যা। 
অপশন ক) তে, x + y + 1 = 3 + 5 + 1 = 9; যা বিজোড় সংখ্যা। 
৭৬৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/৫
  2. ৫/৭
  3. ৭/৯
  4. ৭/১১
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৫ = ০.৬
৫/৭ = ০ .৭১
৭/৯ = ০.৭৭
৭/১১ = ০.৬৩
৭৬৬.
১৭৬ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?
  1. ১১
  2. ১৬
সঠিক উত্তর:
১১
উত্তর
সঠিক উত্তর:
১১
ব্যাখ্যা

প্রশ্ন: ১৭৬ কে কত দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণ বর্গ সংখ্যা হবে?

সমাধান: 
১৭৬ = ২ × ২ × ২ × ২ × ১১
= ( ২ × ২) × (২ × ২) × ১১

এখানে, ১১ জোড়া বিহীন
∴ ১১ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা হবে।

৭৬৭.
দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?
  1. ৬০ ও ৩৫
  2. ৬৫ ও ৩০
  3. ৭০ ও ২৫
  4. ৭৫ ও ২০
সঠিক উত্তর:
৭৫ ও ২০
উত্তর
সঠিক উত্তর:
৭৫ ও ২০
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৯৫। বৃহত্তম সংখ্যার এক তৃতীয়াংশ ৩৫ অপেক্ষা যত কম ক্ষুদ্রতম সংখ্যাটির চারগুণ ৭০ অপেক্ষা তত বেশি। সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি, বৃহত্তম সংখ্যা = ক 
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ক

প্রশ্নমতে,
৩৫ - (ক/৩) = ৪(৯৫ - ক) - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩৮০ - ৪ক - ৭০
⇒ (১০৫ - ক)/৩ = ৩১০ - ৪ক
⇒ ১০৫ - ক = ৩(৩১০ - ৪ক)
⇒ ১০৫ - ক = ৯৩০ - ১২ক
⇒ ১২ক - ক = ৯৩০ - ১০৫
⇒ ১১ক = ৮২৫
⇒ ক = ৮২৫/১১
∴ ক = ৭৫

∴ বৃহত্তম সংখ্যা = ৭৫
ক্ষুদ্রতম সংখ্যা = ৯৫ - ৭৫ = ২০

সুতরাং, সংখ্যা দুইটি হলো ৭৫ এবং ২০

৭৬৮.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 
  1. ৬/৫
  2. ১০/১২
  3. ৭/৫
  4. ১৫/১৩
সঠিক উত্তর:
১০/১২
উত্তর
সঠিক উত্তর:
১০/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 

সমাধান: 
প্রকৃত ভগ্নাংশ: 
প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হর থেকে ছোট হবে।
যেমন: ১০/১২ । 

অপ্রকৃত ভগ্নাংশ:
অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হর থেকে বড় হবে।
যেমন: ৬/৫, ৭/৫, ১৫/১৩ ইত্যাদি। 
৭৬৯.
কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 
  1. ৪৫৮০
  2. ৫৩৩৬
  3. ৩৮২৫
  4. ৫২৫৬
সঠিক উত্তর:
৫৩৩৬
উত্তর
সঠিক উত্তর:
৫৩৩৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো ভাগ অঙ্কের ভাজক হলো ভাগফলের দশগুণ এবং ভাগশেষের পাঁচগুণ। যদি ভাগশেষ ৪৬ হয়, তবে ভাজ্য কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ভাগশেষ = ৪৬
ভাজক = ভাগফলের ১০ গুণ
ভাজক = ভাগশেষের ৫ গুণ

∴ ভাজক = ভাগশেষের ৫ গুণ
= ৪৬ × ৫
= ২৩০

আবার, 
ভাজক = ভাগফলের ১০ গুণ
⇒ ২৩০ = ভাগফল × ১০
∴ ভাগফল = ২৩০/১০
= ২৩

আমরা জানি, 
ভাজ্য = (ভাজক × ভাগফল) + ভাগশেষ
= (২৩০ × ২৩) + ৪৬
= ৫২৯০ + ৪৬
= ৫৩৩৬

∴ ভাজ্য = ৫৩৩৬

৭৭০.
কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?
  1. ৩৩/৫০
  2. ৭/১১
  3. ৩/৫
  4. ১১/১৭
  5. কোনটি নয়
সঠিক উত্তর:
কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটি ২/৩ থেকে বড়?

সমাধান:
২/৩ = .৬৬৬
৩৩/৫০ = ০.৬৬
৭/১১ = ০.৬৩৬
৩/৫ = ০.৬
১১/১৭ = ০.৬৪৭
৭৭১.
দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 265 হলে, বড় সংখ্যাটি কত?
  1. 15
  2. 13
  3. 9
  4. 12
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি 265 হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ছোট সংখ্যা = x
তাহলে বড় সংখ্যা = x + 1

প্রশ্ন অনুযায়ী,
x2 + (x + 1)2 = 265
⇒ x2 + x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x + 1 = 265
⇒ 2x2 + 2x - 264 = 0
⇒ x2 + x - 132 = 0
⇒ x2 + 12x - 11x - 132 = 0
⇒ x(x + 12) - 11(x + 12) = 0
⇒ (x - 11)(x + 12) = 0
হয়, 
x - 11 = 0
∴ x = 11
অথবা, 
x + 12 = 0
∴ x = - 12 ; যা গ্রহণযোগ্য নয় 

সুতরাং, ছোট সংখ্যা = 11
এবং বড় সংখ্যা = 11 + 1 = 12

৭৭২.
[(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?
  1. ৩/৪
  2. ১২/১৯
  3. ১৭/২৩
  4. ২৫/২৭
সঠিক উত্তর:
২৫/২৭
উত্তর
সঠিক উত্তর:
২৫/২৭
ব্যাখ্যা
প্রশ্ন: [(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭) = কত?

সমাধান:
[(২/৩) ÷ (৪/৫)] এর (৩০/২৭)
= [(২/৩) × (৫/৪)] এর  (৩০/২৭)
= (৫/৬) এর (৩০/২৭)
= ২৫/২৭
৭৭৩.
তিনটি সংখ্যার ল.সা.গু. ১২০ । নিচের কোনটি তাদের গ.সা.গু. হতে পারে না?
  1. ক) ৮
  2. খ) ১২
  3. গ) ২৪
  4. ঘ) ৩৫
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা
Since HCF is always a factor of LCM, we cannot have three numbers with HCF 35 and LCM 120.
৭৭৪.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. 0.25
  2. √36
  3. √50
  4. (√81)/9
সঠিক উত্তর:
√50
উত্তর
সঠিক উত্তর:
√50
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?
0.25, √36, √50, (√81)/9.

সমাধান:
মূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q​ আকারে লেখা যায়, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 সেগুলোকে মূলদ সংখ্যা বলে।
উদাহরণ: 1/2, 3, 0.25, √36, (√81)/9.

অমূলদ সংখ্যা: যে সকল সংখ্যা p/q আকারে লেখা যায় না এবং যাদের দশমিকের পর অসীম সংখ্যক অঙ্ক থাকে এবং কোনো অঙ্ক বা অঙ্কসমষ্টির পুনরাবৃত্তি ঘটে না সেগুলোকে অমূলদ সংখ্যা বলে।
উদাহরণ: √2, √3, √50, π.

এখানে,
0.25 = 25/100 = 1/4, যা একটি ভগ্নাংশ সংখ্যা।
√36 = √(62) = 6, যা একটি স্বাভাবিক সংখ্যা।
√50 = √(25 × 2) = √25 × √2 = 5√2, যা ভগ্নাংশ আকারে লেখা যায় না।
এবং,
(√81)/9 = √(92)/9 = 9/9 = 1, যা একটি স্বাভাবিক সংখ্যা।

∴ 0.25, √36, (√81)/9 মূলদ সংখ্যা এবং √50 অমূলদ সংখ্যা।

৭৭৫.
১২, ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ১২, ১৮ এবং ৩০ এর গ.সা.গু কত?

সমাধান:
১২ = ২ × ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩
৩০ = ২ × ৩ × ৫

তিনটি সংখ্যার মধ্যে ২ এবং ৩ সাধারণ গুণনীয়ক

∴ নির্ণেয় গ.সা.গু = ২ × ৩ = ৬

৭৭৬.
৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের কত অংশ? 
  1. ১/৫ অংশ
  2. ২/৫ অংশ
  3. ৩/৫ অংশ
  4. ৪/৫ অংশ
সঠিক উত্তর:
২/৫ অংশ
উত্তর
সঠিক উত্তর:
২/৫ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৫ টি ২ টাকার নোট = ৫ × ২ = ১০ টাকা
১০ টি ৩ টাকার নোট = ১০ × ৩ = ৩০ টাকা

 ∴ মোট টাকা = ১০ + ৩০ = ৪০ টাকা

আবার,
১০ টি ১০ টাকার নোট = ১০ × ১০ = ১০০ টাকা

∴ (৫ টি ২ টাকার নোট + ১০ টি ৩ টাকার নোট)/১০ টি ১০ টাকার নোট
= ৪০/১০০
= ২/৫ অংশ

∴ ৫ টি ২ টাকার নোট এবং ১০ টি ৩ টাকার নোট একত্রে ১০ টি ১০ টাকার নোটের ২/৫ অংশ।

৭৭৭.
৩ ÷ .১২৫ = কত?
  1. ক) ৩০
  2. খ) ২৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ ÷ .১২৫ = কত?

সমাধান:
৩ ÷ .১২৫ 
=৩/০.১২৫
= ২৪
৭৭৮.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ১০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান: 
বৃহত্তম  সংখ্যাটি = ক + ১ 
ক্ষুদ্রতম সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ১৯৯
বা, ক+ ২ক + ১ - ক = ১৯৯
বা, ২ক = ১৯৯ - ১
বা, ২ক = ১৯৮
বা, ক = ৯৯

∴  বৃহত্তম সংখ্যাটি = ক + ১ = ৯৯ + ১ = ১০০
৭৭৯.
৮৪ ফুট লম্বা একটি রড এমনভাবে কেটে m ও n দুই ভাগ করা হলো যেন m অংশটি n অংশের দুই-পঞ্চমাংশ হয়। m অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ২৪ ফুট
  2. ৬০ ফুট
  3. ৩৬ ফুট
  4. ৬৩ ফুট
সঠিক উত্তর:
২৪ ফুট
উত্তর
সঠিক উত্তর:
২৪ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ ফুট লম্বা একটি রড এমনভাবে কেটে m ও n দুই ভাগ করা হলো যেন m অংশটি n অংশের দুই-পঞ্চমাংশ হয়। m অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
n অংশের দৈর্ঘ্য = x ফুট
m অংশের দৈর্ঘ্য = (২x/৫) ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৫) = ৮৪
বা, (৫x + ২x)/৫ = ৮৪
বা, ৭x = ৪২০
∴ x = ৬০

∴ m অংশের দৈর্ঘ্য = (২ × ৬০)/৫ = ২৪ ফুট
৭৮০.
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?
  1. ১৫ সেকেন্ড
  2. ৩৫ সেকেন্ড
  3. ৪৫ সেকেন্ড
  4. ১ মিনিট
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪৫ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগল। কতক্ষণ পর ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে?

সমাধান:
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে ৩, ৯ ও ১৫ সেকেন্ড অন্তর বাজতে লাগল।
৩, ৯ ও ১৫ এর ল.সা.গু = ৪৫

∴ ৪৫ সেকেন্ড পর তিনটি ঘন্টা একত্রে বাজবে।
৭৮১.
4(a + b), 10(a - b) এবং 12(a2 - b2) এর গ.সা.গু. কত?
  1. ক) (a - b)
  2. খ) (a + b)
  3. গ) 12(a2 - b2)
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ঘ) 2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: 4(a + b), 10(a - b) এবং 12(a2 - b2) এর গ.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = 4(a + b)
= 2 × 2 × (a + b) 

২য় রাশি = 10(a - b)
= 2 × 5 × (a - b)

৩য় রাশি = 12(a2 - b2)
= 2 × 2 × 3 × (a + b) (a - b)

∴ নির্ণেয় গ.সা.গু. = 2
৭৮২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?
  1. ক) ২/৩
  2. খ) ৪/৭
  3. গ) ৫/৮
  4. ঘ) ৭/১১
সঠিক উত্তর:
ক) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে বৃহত্তম কোনটি?

সমাধান: 
২/৩ = ০.৬৭
৪/৭ = ০.৫৭
৫/৮ = ০.৬৩
৭/১১ = ০.৬৪
৭৮৩.
নিচের কোনটি মূলদ সংখ্যা ?
  1. ক)
  2. খ) π
  3. গ) √2
  4. ঘ)
সঠিক উত্তর:
ঘ)
উত্তর
সঠিক উত্তর:
ঘ)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা ?

সমাধান: 
মূলদ সংখ্যা :  p/q  আকারের কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q  পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
যেমন: √16 = 4 ,3/1 = 3,  11/2= 5.5, 5/ 3 = 1.666... ইত্যাদি মূলদ সংখ্যা।
যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

81/3 = (23)1/3= 23(1/3) = 2  [মূলদ সংখ্যা]
৭৮৪.
কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 
  1. ২৭ 
  2. ৩৬ 
  3. ৪২
  4. ৪৫ 
সঠিক উত্তর:
৩৬ 
উত্তর
সঠিক উত্তর:
৩৬ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(x/২) + ৬ = ২x/৩
বা, (২x/৩) - (x/২) = ৬
বা, (৪x - ৩x)/৬ = ৬
বা, x/৬ = ৬
∴ x = ৩৬

∴ সংখ্যাটি = ৩৬।

৭৮৫.
দুটি সংখ্যার ল. সা. গু ৮৪ ও গ. সা. গু. ১৪। একটি সংখ্যা অপর সংখ্যার ২/৩ অংশ হলে, ছোট সংখ্যা কোনটি?
  1. ক) ৪২
  2. খ) ৩২
  3. গ) ২৮
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৮
ব্যাখ্যা
ধরি,
বড় সংখ্যাটি = x এবং
ছোট সংখ্যাটি =2x/3

এখন,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু x গ.সা.গু
x × (2x/3) = 84 × 14
2x2/3 = 84 × 14 
x2 = (84 × 14 × 3)/2
x2 = 1764
x2 = 422
x = 42 

ছোট সংখ্যাটি = (2 × 42)/3 = 28
৭৮৬.
দুইটি সংখ্যার ল. সা. গু. 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। 
  1. 28
  2. 32
  3. 40
  4. 64
সঠিক উত্তর:
40
উত্তর
সঠিক উত্তর:
40
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল. সা. গু. 48 । সংখ্যাদ্বয়ের অনুপাত 2 : 3 । সংখ্যাদ্বয়ের সমষ্টি নির্ণয় করুন। 

সমাধান: 
মনে করি, 
সংখ্যা দুইটি 2x ও 3x 
∴ এদের  ল. সা. গু. = 6x 

প্রশ্নমতে, 
6x = 48 
বা, x = 48/6 
∴ x = 8 

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = 2x + 3x 
= 5x 
= 5 × 8 
= 40 
৭৮৭.
কোন সংখ্যাটি সবচেয়ে বড়?
  1. ০.৩
  2. √০.০৯
  3. ০.২৫
  4. √০.১
সঠিক উত্তর:
√০.১
উত্তর
সঠিক উত্তর:
√০.১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি সবচেয়ে বড়?

সমাধান: 
√০.০৯ = ০.৩
√০.১ = ০.৩১৬

∴ √০.১ সবচেয়ে বড়
৭৮৮.
যদি S = {x ∈ N : 4 ≤ x2 ≤ 81} হয়, তবে sup S কত?
  1. ক) 9
  2. খ) 2
  3. গ) 10
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
S = {x ∈ N : 4 ≤ x2 ≤ 81}
x = 1 ⇒ x2 = 1 ∉ S
x = 2 ⇒ x2 = 4 ∈ S
x = 3 ⇒ x2 = 9 ∈ S
x = 4 ⇒ x2 = 16 ∈ S
x = 5 ⇒ x2 = 25 ∈ S
x = 6 ⇒ x2 = 36 ∈ S
x = 7 ⇒ x2 = 49 ∈ S
x = 8 ⇒ x2 = 64 ∈ S
x = 9 ⇒ x2 = 81 ∈ S
x = 10 ⇒ x2 = 100 ∉ S
S = {2, 3, 4, 5, 6, 7, 8, 9}
sup S = 9
৭৮৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ২০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৬০
  3. ৪০
  4. ৮০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ২০। একটি সংখ্যা অপর সংখ্যার এক-তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
ছোট সংখ্যাটি = ক

এখন,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ক = ৬০ × ২০
⇒ ৩ক = ১২০০
⇒ ক = ৪০০
∴ ক = ২০

বড় সংখ্যাটি = ৩ × ২০ = ৬০
৭৯০.
৫টি আপেল এবং ৪টি আমের গড় মূল্য ৪০ টাকা। ৭টি আপেল এবং ৮টি আমের গড় মূল্য ৫০ টাকা। ২৪টি আপেল এবং ২৪টি আমের মোট মূল্য কত?
  1. ৪৭২০ টাকা
  2. ৩৬২০ টাকা
  3. ২২২০ টাকা
  4. ২২৮০ টাকা
সঠিক উত্তর:
২২২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৫টি আপেল এবং ৪টি আমের গড় মূল্য ৪০ টাকা। ৭টি আপেল এবং ৮টি আমের গড় মূল্য ৫০ টাকা। ২৪টি আপেল এবং ২৪টি আমের মোট মূল্য কত?

সমাধান:
৫টি আপেল এবং ৪টি আমের গড় মূল্য ৪০ টাকা
৫টি আপেল এবং ৪টি আমের মোট মূল্য (৪০ × ৯) = ৩৬০ টাকা

আবার,
৭টি আপেল এবং ৮টি আমের গড় মূল্য ৫০ টাকা
৭টি আপেল এবং ৮টি আমের মোট মূল্য (৫০ × ১৫) = ৭৫০ টাকা

∴ (৫ + ৭) বা ১২ টি আপেল ও (৪ + ৮) বা ১২ টি আমের মোট মূল্য = (৩৬০ + ৭৫০) = ১১১০ টাকা

তাহলে, (১২ × ২) বা ২৪ টি আপেল ও (১২ × ২) বা ২৪ টি আমের মোট মূল্য = (১১১০ × ২) বা ২২২০ টাকা

৭৯১.
একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৯
  4. ঘ) ১১
সঠিক উত্তর:
খ) ৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বিজোড় পূর্ণ সংখ্যার পাঁচ গুণের সাথে পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যার তিন গুণ যোগ করলে ৬২ হয়। প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
প্রথম বিজোড় পূর্ণ সংখ্যাটি ক 
পরবর্তী বিজোড় পূর্ণ সংখ্যাটি (ক + ২)

প্রশ্নমতে,
৫ক + ৩(ক + ২) = ৬২
⇒ ৫ক + ৩ক + ৬ = ৬২
⇒ ৮ক = ৬২ - ৬ = ৫৬
∴ ক = ৭
৭৯২.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ১০০ হয়। সংখ্যাটি কত?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ১৮
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ২০
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০
ব্যাখ্যা

ধরি সংখ্যাটি ক
শর্তমতে, ৩ক + ২ক = ১০০
বা, ৫ক = ১০০
বা, ক = ২০

৭৯৩.
চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ১০০৪
  2. ১০১৪
  3. ১০২১
  4. ১০২৫
সঠিক উত্তর:
১০২৫
উত্তর
সঠিক উত্তর:
১০২৫
ব্যাখ্যা
প্রশ্ন: চার অংকের ক্ষুদ্রতম কোন সংখ্যা ৪১ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
এখানে,
ভাজক = ৪১, ভাজ্য = ১০০০
এখন,
১০০০ কে ৪১ দ্বারা ভাগ করে আমরা পাই,
ভাগফল = ২৪
ভাগশেষ = ১৬
প্রদত্ত সংখ্যার সাথে (৪১ - ১৬) = ২৫ যোগ করতে হবে
∴ চার অংকের নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০ + ২৫ = ১০২৫
৭৯৪.
৩০২৫ এর বর্গমূল কত?
  1. ক) ৩৫
  2. খ) ৪৫
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
গ) ৫৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৫
ব্যাখ্যা
৩০২৫ এর বর্গমূল = ৫৫
গুণ করার কৌশলঃ
৩৫ × ৩৫ = (১ম অঙ্ক × ১ম অঙ্কের সাথে ১ যোগ)(২য় অঙ্ক × ২য় অঙ্ক) = (৩ × ৪)(৫ × ৫) = ১২২৫
৪৫ × ৪৫ = (৪ × ৫)(৫ × ৫) = ২০২৫
৫৫ × ৫৫ = ৩০২৫
৬৫ × ৬৫ = ৪২২৫
৭৫ × ৭৫ = ৫৬২৫
৮৫ × ৮৫ = ৭২২৫
৯৫ × ৯৫ = ৯০২৫
৬৭ × ৬৩ = ৪২২১
১০৫ × ১০৫ = ১১০২৫
১১৫ × ১১৫ = ১৩২২৫
১২৫ × ১২৫ = ১৫৬২৫

দুইটি সংখ্যার প্রথম অঙ্ক বা প্রথম দুইটি অঙ্ক একই ও শেষ অঙ্ক দুইটির যোগফল ১০ হলে, উপরের সর্টকাট প্রযোজ্য।
৭৯৫.
কোন বইয়ের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকী থাকলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত?
  1. ১৫৬ পৃষ্ঠা
  2. ১৪৮ পৃষ্ঠা
  3. ১৯৬ পৃষ্ঠা
  4. ২৫৬ পৃষ্ঠা
সঠিক উত্তর:
১৫৬ পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
১৫৬ পৃষ্ঠা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বইয়ের ৯৬ পৃষ্ঠা পড়ার পরেও তার ৫/১৩ অংশ পড়তে বাকী থাকলে বইটির মোট পৃষ্ঠা সংখ্যা কত? 


সমাধান:

পড়া হয়েছে = ১ - (৫/১৩) = ৮/১৩ অংশ

এখন,
৮/১৩ অংশ = ৯৬ পৃষ্ঠা
∴ ১ অংশ বা সম্পূর্ণ বইটি = ৯৬ × (১৩/৮) = ১৫৬ পৃষ্ঠা

৭৯৬.
পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১১ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
ঘ) ১২ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর হলে, পুত্রের বয়স কত?

সমাধান:
 পিতা ও মাতার বয়সের গড় ৩০ বছর।
পিতা ও মাতার বয়সের সমষ্টি = ৩০ × ২ বছর
= ৬০ বছর

পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৪ বছর
পিতা, মাতা ও পুত্রের সমষ্টি = (২৪ × ৩) = ৭২ বছর

∴ পুত্রের বয়স = (৭২ - ৬০) বছর
= ১২ বছর
৭৯৭.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) π
  2. খ) √2
  3. গ) √11
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমূলদ সংখ্যা?

সমাধান: 
- অমূলদ সংখ্যা: যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা     বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
   যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √11= 3.31662............  ইত্যাদি অমূলদ সংখ্যা।
- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটিপূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
-  অমূলদ সংখ্যাকে একটি মূলদ সংখ্যা দ্বারা গুণ করলে অমূলদ সংখ্যা পাওয়া যায়।
৭৯৮.
পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?
  1. ক) ৯ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৪ বছর
সঠিক উত্তর:
খ) ১১ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও মাতার গড় বয়স ৩৫ বছর। পিতা, মাতা ও পুত্রের গড় বয়স ২৭ বছর হলে পুত্রের বয়স কত?

সমাধান: 
পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ২৭ বছর
পিতা, মাতা ও পুত্রের মোট বয়স = ২৭ ×৩ = ৮১ বছর

পিতা ও মাতার বয়সের গড় ৩৫ বছর
পিতা ও মাতার মোট বয়স = ৩৫ × ২= ৭০ বছর

সুতরাং পুত্রের বয়স = ৮১ - ৭০ = ১১ বছর
৭৯৯.
২ ও ২ এর গুনাত্মক বিপরীতের সমষ্টি কত?
  1. ৫/২
সঠিক উত্তর:
৫/২
উত্তর
সঠিক উত্তর:
৫/২
ব্যাখ্যা
২ এর গুনাত্মক বিপরীত সংখ্যা = ১/২

২ ও ২ এর গুনাত্মক বিপরীতের সমষ্টি
= ২ + ১/২
= ৫/২
৮০০.
দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?
  1. ১৫
  2. ২০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
ছোট সংখ্যাটি = ২ক

এখন,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক= ৬০০
⇒ ক= ৬০০/৬
⇒ ক= ১০০
∴ ক = ১০

বড় সংখ্যাটি = ৩ × ১০ = ৩০