বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা / ৬৪ · ৮০১৯০০ / ৬,৪০৪

৮০১.
২/৩ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৩/৪ হয়? 
  1. ৩ 
  2. ৪ 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ২/৩ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৩/৪ হয়? 

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
(২ + x)/(৩ + x) = ৩/৪
বা, ৮ + ৪x = ৯ + ৩x 
বা, ৪x - ৩x = ৯ - ৮
∴ x = ১

∴ সংখ্যাটি = ১ । 

৮০২.
২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে-
  1. ৪ ও ৫
  2. ৫ ও ৬
  3. ৬ ও ৮
  4. ৭ ও ৮
সঠিক উত্তর:
৪ ও ৫
উত্তর
সঠিক উত্তর:
৪ ও ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর ৯ হবে-

সমাধান:
একটি সংখ্যা = ক 
অপর সংখ্যা = ক + ১ 

প্রশ্নমতে
(ক + ১) - ক = ৯
+ ২ক + ১ - ক = ৯ 
২ক + ১ = ৯ 
২ক = ৯ - ১
২ক = ৮
ক = ৪ 

একটি সংখ্যা = ৪
অপর সংখ্যা = ৪ + ১ = ৫ 
৮০৩.
নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ০.৩
  2. √০.৩
  3. ১/৩
  4. ২/৫
সঠিক উত্তর:
√০.৩
উত্তর
সঠিক উত্তর:
√০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশের মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
 ০.৩ = ০.৩
√০.৩ = ০.৫৪৭
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
৮০৪.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ক) ৫৬
  2. খ) ৫৮
  3. গ) ৫৩
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
ক) ৫৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫৬
ব্যাখ্যা
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা যথাক্রমে ৯৭ ও ৪১
সুতরাং, ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর = ৯৭-৪১ = ৫৬
৮০৫.
দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ১৮
  2. ২৪
  3. ৩৬
  4. ৪৮
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ১৪৪ এবং গ.সা.গু ১২ । একটি সংখ্যা ৪৮ হলে অপর সংখ্যাটি কত? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি সংখ্যার গুণফল = দুইটি সংখ্যার ল.সা.গু × দুইটি সংখ্যার গ.সা.গু 
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = দুইটি সংখ্যার ল.সা.গু × দুইটি সংখ্যার গ.সা.গু
বা, ৪৮ × অপর সংখ্যা = ১৪৪ × ১২
বা, অপর সংখ্যা = (১৪৪ × ১২)/৪৮
∴ অপর সংখ্যা = ৩৬

∴ অপর সংখ্যাটি = ৩৬
৮০৬.
নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?
  1. ৩/৫
  2. ৩/৪
  3. ৫/৬
  4. ৭/৮
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন ভগ্নাংশটি ২/৩ থেকে ছোট?

সমাধান:
৩/৫ = ০.৬০
৩/৪ = ০.৭৫
৫/৬ = ০.৮৩
৭/৮ = ০.৮৭৫

এখানে,
২/৩ = ০.৬৭
সুতরাং, ৩/৫ এর মান ২/৩ এর মানের চেয়ে ছোট।

৮০৭.
তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ । ছোট সংখ্যাটি কত?
  1. ৪০
  2. ৪১
  3. ৪৫
  4. ৪৯
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ১২৩ । ছোট সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে x, x + ১ ও x + ২
∴ তাদের যোগফল = x + (x + ১) + (x + ২) 
= ৩x + ৩ 

প্রশ্নমতে, 
৩x + ৩ = ১২৩ 
বা, ৩x = ১২৩ - ৩ 
বা, ৩x = ১২০ 
বা, x = ১২০/৩ 
∴ x = ৪০ 

∴ ছোট সংখ্যাটি = ৪০ ।
৮০৮.
কোন শ্রেণীতে ২০ জন ছাত্রের বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্র ভর্তি হওয়াতে বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রের বয়সের গড় কত বছর?
  1. ক) ১১
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
ঘ) ১০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০
ব্যাখ্যা
৪ জন ছাত্রের গড় বয়স = [{২৪ × ১১(২/৩)} - (২০ × ১২)] / ৪ = ১০ বছর।
৮০৯.
৭টি সংখ্যার গড় ৪০। এর সাথে আরও ৩টি সংখ্যা যোগ করা হলো। সংখ্যা ৩টির গড় ২০। সংখ্যা ১০টির গড় কত?
  1. ক) ২৮
  2. খ) ৩৪
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
খ) ৩৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৪
ব্যাখ্যা
৭টি সংখ্যার সমষ্টি
= ৭ × ৪০
= ২৮০

৩টি সংখ্যার সমষ্টি
= ৩ × ২০
= ৬০

অতএব, (৭ + ৩) টি বা ১০টি সংখ্যার সমষ্টি
= ৩৪০

সুতরাং ১০টি সংখ্যার গড়
= ৩৪০/১০
= ৩৪
৮১০.
দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ০৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?
  1. ১৮
  2. ১২
  3. ১৫
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ৩৬ এবং গ.সা.গু. ০৬। একটি সংখ্যা ১২ হলে অপরটি কত?

সমাধান:
দেওয়া আছে,
দুইটি সংখ্যার ল.সা.গু. = ৩৬
ও গ.সা.গু = ৬

আমরা জানি,
একটি সংখ্যা × অপর সংখ্যা = ল.সা.গু × গ.সা.গু
⇒ ১২ × অপর সংখ্যা = ৩৬ × ৬
⇒ অপর সংখ্যা = (৩৬ × ৬)/১২
∴ অপর সংখ্যা = ১৮

৮১১.
i(1 + 7i) + 3i(4 - 2i) = কত? 
  1. ক) 13i + 1
  2. খ) 13i - 1
  3. গ) - 13i - 1
  4. ঘ) 1 - 13i
সঠিক উত্তর:
খ) 13i - 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 13i - 1
ব্যাখ্যা
প্রশ্ন: i(1 + 7i) + 3i(4 - 2i) = কত? 

সমাধান:
= i(1 + 7i) + 3i(4 - 2i) 
= i + 7i2 + 12i - 6i2
= i - 7 + 12i - 6(- 1)
= i - 7 + 12i + 6
= 13i - 1
  
৮১২.
দুইটি সংখ্যার গুণফল ৩৩৮০ এবং গ.সা.গু ১৩। সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ২৬০
  2. ২৮০
  3. ২৯০
  4. ৩১০
সঠিক উত্তর:
২৬০
উত্তর
সঠিক উত্তর:
২৬০
ব্যাখ্যা

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির ল.সা.গু × গ.সা.গু
বা, ৩৩৮০ = ল.সা.গু × ১৩
বা, ল.সা.গু = ৩৩৮০/১৩
বা, ল.সা.গু = ৩৩৮০/১৩
বা, ল.সা.গু = ২৬০

৮১৩.
x ও y উভয় বিজোড় সংখ্যা হলে জোড় সংখ্যা কোনটি?
  1. ক) x + 1 + y
  2. খ) xy + 4
  3. গ) x + y
  4. ঘ) xy
সঠিক উত্তর:
গ) x + y
উত্তর
সঠিক উত্তর:
গ) x + y
ব্যাখ্যা
যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সর্বদা জোড় সংখ্যা হয়।
৮১৪.
  1. ৮০
  2. ৯০
  3. ৭০
  4. ১০০
সঠিক উত্তর:
১০০
উত্তর
সঠিক উত্তর:
১০০
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৮১৫.
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত?
  1. ৮৯৯৯৯
  2. ১০৯৯৯৯
  3. ৯৯৯৯৯৯
  4. ১০০৯৯৯
সঠিক উত্তর:
১০৯৯৯৯
উত্তর
সঠিক উত্তর:
১০৯৯৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা সাথে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমষ্টি কত?

সমাধান:
পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯৯
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০

∴ সমষ্টি = ৯৯৯৯৯ + ১০০০০ = ১০৯৯৯৯
৮১৬.
কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান -
  1. ৭৪৯
  2. ৮১০
  3. ৭১০
  4. ৭৫০
সঠিক উত্তর:
৮১০
উত্তর
সঠিক উত্তর:
৮১০
ব্যাখ্যা
প্রশ্ন: কত টাকার ৭/৯ অংশ ৭০০ টাকার ৯/১০ অংশের সমান -

সমাধান:
মনেকরি,
টাকার পরিমাণ = ক 

প্রশ্নমতে
ক এর ৭/৯ = ৭০০ × (৯/১০)
৭ক/৯ = ৬৩০০/১০
৭ক = ৬৩০০× ৯/১০
ক = (৬৩০০× ৯)/(১০ × ৭)
ক = ৮১০
৮১৭.
x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর গ.সা.গু কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) x + y
  4. ঘ) x - y
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - y2, x3 - y3, x4 + x2y2 + y4 রাশিগুলোর গ.সা.গু কত?

সমাধান:
১ম রাশি = x2 - y2
= (x + y) (x - y)

২য় রাশি = x3 - y3
= (x - y) (x2 + xy + y2)

৩য় রাশি = x4 + x2y2 + y4
= (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y
= (x2 + y2)2 - (xy)2
= (x2 + xy + y2) (x2 - xy + y2

∴ নির্ণেয় গ.সা.গু = 1
৮১৮.
একটি সৈন্যদলকে ৫, ১২, ৯ সারিতে সাজানো যায় কিন্তু বর্গাকারে সাজানো যায় না। সৈন্য সংখ্যাকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে বর্গাকারে সাজানো যাবে? 
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ১০
সঠিক উত্তর:
গ) ৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫
ব্যাখ্যা
এখানে
৫ = ১ × ৫ 
১২ =২ × ২ × ৩
৯ = ৩ × ৩

৫, ১২, ৯ এর লা. সা.গু = ২ × ২ × ৩ × ৩ × ৫ 
                                   = (২ × ২) × (৩ × ৩) × ৫ 
এখানে ৫ জোড়া বিহীন 

৫ দ্বারা গুণ করলে  বর্গাকারে সাজানো যাবে।  
৮১৯.
কোনটি বিজোড় সংখ্যার ধরন?
  1. ২ক
  2. ৩ক + ১
  3. ২ক - ১
সঠিক উত্তর:
২ক - ১
উত্তর
সঠিক উত্তর:
২ক - ১
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বিজোড় সংখ্যার ধরন?

সমাধান:
২ক = জোড় সংখ্যা; কোনো জোড় 
৩ক + ১ = জোড়, বিজোড় দুইটিই হতে পারে; ক বিজোড় হলে সংখ্যাটি জোড় সংখ্যা হবে, ক জোড় হলে সংখ্যাটি বিজোড় হবে।
২ক - ১ = বিজোড় সংখ্যা; ক বিজোড় হলে সংখ্যাটি বিজোড় সংখ্যা হবে, ক জোড় হলেও সংখ্যাটি বিজোড় হবে।
ক = জোড়, বিজোড় দুইটিই হতে পারে।

যেহেতু, 
২ক - ১ এর ক্ষেত্রে, ক জোড় বা বিজোড় যাই হোক না কেন সংখ্যাটি বিজোড় হবে তাই এটি শুধুমাত্র বিজোড় সংখ্যার ধরন।
৮২০.
২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশ গুলোর ল.সা.গু কত?
  1. ক) ১৫
  2. খ) ৩০
  3. গ) ৬০
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
আমরা জানি,
ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলোর ল.সা.গু)/(হরগুলোর গ.সা.গু)।
এখানে, ২, ৩, ৫ লবগুলোর ল.সা.গু = ৩০ এবং ৫, ৪, ৭ হরগুলোর গ.সা.গু = ১
সুতরাং ২/৫, ৩/৪, ৫/৭ ভগ্নাংশ গুলোর ল.সা.গু = ৩০/১
= ৩০
৮২১.
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?
  1. ৫/১৬
  2. ৫/৯
  3. ৪/১৩
  4. ১/৫
সঠিক উত্তর:
৫/১৬
উত্তর
সঠিক উত্তর:
৫/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (১/৩) ÷ (৪/৫) × (৩/৪) = কত?

সমাধান: 
(১/৩) ÷ (৪/৫) × (৩/৪)
= (১/৩) × (৫/৪) × (৩/৪)
 = ৫/১৬
৮২২.
কোন শ্রেণীর ২৪ জন ছাত্রের বয়সের গড় ১৪ বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?
  1. ৩৭ বছর
  2. ৪২ বছর
  3. ৩৯ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৯ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: কোন শ্রেণীর ২৪ জন ছাত্রের বয়সের গড় ১৪ বছর। যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় এক বছর বৃদ্ধি পায়। শিক্ষকের বয়স কত?

সমাধান: 
দেওয়া আছে, 
২৪ জন ছাত্রের বয়সের গড় ১৪ বছর
∴ ২৪ জন ছাত্রের বয়সের সমষ্টি = ১৪ × ২৪ = ৩৩৬ বছর।

আবার, 
যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে বয়সের গড় হয় = ১৪ + ১ = ১৫ বছর।
যদি একজন শ্রেণী শিক্ষকের বয়স তাদের বয়সের সাথে যোগ করা হয় তবে তাদের বয়সের সমষ্টি হয় = ১৫ × ২৫ = ৩৭৫ বছর

∴ শিক্ষকের বয়স = ৩৭৫ - ৩৩৬ = ৩৯ বছর

৮২৩.
কোনটি x³+4x²+x-6 এর গুণনীয়ক নয়?
  1. ক) x-1
  2. খ) x+3
  3. গ) x-2
  4. ঘ) x+2
সঠিক উত্তর:
গ) x-2
উত্তর
সঠিক উত্তর:
গ) x-2
ব্যাখ্যা
ধরি, f(x) = x³+4x²+x-6
∴ f(1) = (1)³+4(1)²+1-6 = 0
(x-1), f(x) এর একটি উৎপাদক।
এখন, x³+4x²+x-6
= x³-x²+5x²-5x+6x-6
= x²(x-1)+5x(x-1)+6(x-1)
= (x-1)(x²+5x+6)
= (x-1)(x+2)(x+3)
∴ নির্ণেয় উৎপাদকঃ (x-1)(x+2)(x+3)
৮২৪.
দুইটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ২২ ও ৩৮৫০ এবং একটি সংখ্যা ২৭৫ হলে, অপর সংখ্যা কত হবে?
  1. ক) ৩০৮
  2. খ) ৩১৮
  3. গ) ১৫৬
  4. ঘ) ৪৬০
সঠিক উত্তর:
ক) ৩০৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০৮
ব্যাখ্যা
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = সংখ্যা দ্বয়ের গসাগু × লসাগু
বা, একটি সংখ্যা = লসাগু × গসাগু/অপর সংখ্যা
= ২২ × ৩৮৫০/২৭৫
= ৩০৮
৮২৫.
√2 সংখ্যাটি একক-
  1. স্বাভাবিক সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. অমূলদ সংখ্যা
  4. পূর্ণ সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: √2 সংখ্যাটি একক-

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............
৮২৬.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ৩/৪
  2. ৫/৯
  3. ৭/১২
  4. ১১/১৮
সঠিক উত্তর:
৫/৯
উত্তর
সঠিক উত্তর:
৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
১১/১৮ = ০.৬১

∴ ক্ষুদ্রতম ভগ্নাংশটি ৫/৯।
৮২৭.
x ও y এর মানের গড় ১১ এবং z = ১৪ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১২.৭৫
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: x ও y এর মানের গড় ১১ এবং z = ১৪ হলে, x, y এবং z এর মানের গড় কত হবে?

সমাধান: 
x ও y এর মানের সমষ্টি = ২ × ১১ = ২২

দেয়া আছে
z = ১২
x, y এবং z এর মানের সমষ্টি = ২২ + ১৪ = ৩৬

∴ x, y এবং z এর মানের গড় = ৩৬/৩ = ১২
৮২৮.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 461
  2. 351
  3. 311
  4. 331
সঠিক উত্তর:
311
উত্তর
সঠিক উত্তর:
311
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান: 
নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 11 বেশি।

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5

12, 15 20 ও 25 এর ল.সা.গু  = 2× 2 × 3 × 5 × 5 = 300

ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 11 = 311
৮২৯.
x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা হবে?
  1. x + y + 1
  2. xy
  3. xy + 2
  4. x + y
সঠিক উত্তর:
x + y
উত্তর
সঠিক উত্তর:
x + y
ব্যাখ্যা
প্রশ্ন:  x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে, কোনটি জোড় সংখ্যা হবে?

সমাধান:
ধরি, 
বিজোড় সংখ্যা দুইটি x = 3 এবং y = 5, 
ক) x + y + 1 = 3 + 5 + 1 = 9 ⇒ বিজোড় সংখ্যা।
খ) xy = 3 × 5 = 15 ⇒ জোড় সংখ্যা)।
গ) xy + 2 = (3 × 5) + 2 = 15 + 2 = 17 ⇒ বিজোড় সংখ্যা এবং 
ঘ) x + y = 3 + 5 = 8 ⇒ জোড় সংখ্যা।
 
∴  x + y জোড় সংখ্যা হবে।
৮৩০.
৩/৫ এর ৭৫% = ?
  1. ১/৫
  2. ৯/২০
  3. ৩/২০
  4. ২/৫
সঠিক উত্তর:
৯/২০
উত্তর
সঠিক উত্তর:
৯/২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর ৭৫% = ? 

সমাধান : 
৩/৫ এর ৭৫%
= ৩/৫ × ৭৫/১০০
= ৩/৫ × ৩/৪
= ৩×৩ / ৪×৫
= ৯/২০
৮৩১.
কোনো পরীক্ষায় মনিরের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬০, ৭৫ ও ৮৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭০ হয়?
  1. ক) ৮০
  2. খ) ৭৫
  3. গ) ৮৫
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
ঘ) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় মনিরের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৬০, ৭৫ ও ৮৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৭০ হয়?

সমাধান:
মনিরের তিনটি পরীক্ষার প্রাপ্ত মােট নম্বরের সমষ্টি = (৬০ + ৭৫ + ৮৫) = ২২০
এখন,
চতুর্থ পরীক্ষাসহ গড় প্রাপ্ত নম্বর ৭০ হলে মােট প্রাপ্ত নম্বর = (৭০ × ৪) = ২৮০

সুতরাং, চতুর্থ পরীক্ষায় নম্বর পেতে হবে = (২৮০ - ২২০)
= ৬০
৮৩২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ৩/৪
  2. ৪/৭
  3. ৬/৭
  4. ৭/৯
সঠিক উত্তর:
৬/৭
উত্তর
সঠিক উত্তর:
৬/৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৪/৭ = ০.৫৭
৬/৭ =০.৮৫৭
৭/৯ =০.৭৭৭
৮৩৩.
তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 
  1. ২০৮
  2. ২১০
  3. ২১২
  4. ২১৪
সঠিক উত্তর:
২১০
উত্তর
সঠিক উত্তর:
২১০
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় ১২০ হলে বৃহত্তম সংখ্যাটি কত? 

সমাধান: 
৩ টি পূর্ণ সংখ্যার গড় = ১৫০
∴ ৩ টি পূর্ণ সংখ্যার সমষ্টি = (১৫০ × ৩) 
= ৪৫০ 

আবার, 
ক্ষুদ্রতম সংখ্যা ২ টির গড় = ১২০ 
∴ ক্ষুদ্রতম সংখ্যা ২ টির সমষ্টি = (১২০ × ২) 
= ২৪০

∴ বৃহত্তম সংখ্যাটি = (৪৫০ - ২৪০) 
= ২১০ । 
৮৩৪.
x2 - 11x + 30 এবং x3 - 4x2 -2x -15 বীজগাণিতিক রাশি দুইটির গ.সা.গু. কত?
  1. ক) x - 5
  2. খ) x - 6
  3. গ) x2 + x + 3
  4. ঘ) x4 + x + 3
সঠিক উত্তর:
ক) x - 5
উত্তর
সঠিক উত্তর:
ক) x - 5
ব্যাখ্যা

১ম রাশি,
x2 - 11x + 30
= x2 - 6x - 5x + 30
= x(x - 6) - 5(x - 6)
= (x - 6)(x - 5)
২য় রাশি,
x3 - 4x2 -2x - 15
=x3 - 5x2 + x2 - 5x + 3x - 15
= x2(x - 5) + x(x - 5) + 3(x - 5)
= (x - 5)(x2 + x + 3)
∴ নির্ণেয় গ.সা.গু. = (x - 5)

৮৩৫.
(২/৩), (৪/৫), (৫/৬) এর গ.সা.গু কত?
  1. ১/১২
  2. ১/১৮
  3. ১/২৪
  4. ১/৩০
সঠিক উত্তর:
১/৩০
উত্তর
সঠিক উত্তর:
১/৩০
ব্যাখ্যা
প্রশ্ন: (২/৩), (৪/৫), (৫/৬) এর গ.সা.গু কত?

সমাধান:
(২/৩), (৪/৫), (৫/৬) এর গ.সা.গু = লব গুলোর গ.সা.গু/হরগুলোর ল.সা.গু

২, ৪ ও ৫ এর গ.সা.গু = ১
৩, ৫ ও ৬ এর ল.সা.গু = ৩০

∴ নির্ণেয় গ.সা.গু = ১/৩০।
৮৩৬.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৯ ভগ্নাংশটি কত?
  1. ৩/৪
  2. ২/৩
  3. ৫/৪
  4. ৭/৪
সঠিক উত্তর:
৫/৪
উত্তর
সঠিক উত্তর:
৫/৪
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৯ ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের হর = ক 
এবং ভগ্নাংশের লব = ক + ১

প্রশ্নানুসারে,
ক + ক + ১ = ৯
বা, ২ক + ১ = ৯
বা, ২ক = ৯ - ১
⇒ ২ক = ৮
∴ ক = ৪

∴ ভগ্নাংশটি = (৪ + ১)/৩
= ৫/৩
৮৩৭.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 
  1. ৩/৭
  2. ১২/১০
  3. ১৮/১১
  4. ১২/৭
সঠিক উত্তর:
৩/৭
উত্তর
সঠিক উত্তর:
৩/৭
ব্যাখ্যা
প্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের হর অপেক্ষা লব ছোট, তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। 
যেমন- 1/2, 3/7, 15/31 ইত্যাদি। 

অপ্রকৃত ভগ্নাংশ: 
- যে ভগ্নাংশের হরের চেয়ে লব বড়, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। 
যেমন- 7/3, 12/7, 18/11 ইত্যাদি।
৮৩৮.
৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যার যোগফল কত?
  1. ক) ১৯৯
  2. খ) ১৮৯
  3. গ) ১৭৭
  4. ঘ) ২১৯
সঠিক উত্তর:
ক) ১৯৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯
ব্যাখ্যা

- ৩০ থেকে ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫টি।
যথা: ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭।
- মৌলিক সংখ্যা গুলোর যোগফল = ৩১ + ৩৭ + ৪১ + ৪৩ + ৪৭ = ১৯৯

৮৩৯.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। লব থেকে ৩ বিয়োগ ও হরের সাথে ৩ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৩ সমান।
  1. ৫/৭
  2. ৭/৯
  3. ১/৩
  4. ৩/৫
সঠিক উত্তর:
৭/৯
উত্তর
সঠিক উত্তর:
৭/৯
ব্যাখ্যা

প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর ২। লব থেকে ৩ বিয়োগ ও হরের সাথে ৩ যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা ১/৩ এর সমান।

সমাধান:
মনে করি, প্রকৃত ভগ্নাংশটির লব = x এবং হর = x + ২

প্রশ্নমতে,
(x - ৩)/(x + ২ + ৩) = ১/৩
⇒ (x - ৩)/(x + ৫) = ১/৩
⇒ ৩(x - ৩) = x + ৫
⇒ ৩x - ৯ = x + ৫
⇒ ৩x - x = ৫ + ৯
⇒ ২x = ১৪
⇒ x = ৭

∴ ভগ্নাংশটির লব = ৭ এবং হর = (৭ + ২) = ৯

অতএব, ভগ্নাংশটি = ৭/৯

৮৪০.
একটি সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ক) ৭৩০
  2. খ) ৭৩৫
  3. গ) ৮০০
  4. ঘ) ৭৮০
সঠিক উত্তর:
খ) ৭৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭৩৫
ব্যাখ্যা
যদি সংখ্যাটি 'ক' হয়,
তাহলে, ক - ৬৫০ = ৮২০ - ক
বা, ২ক = ৮২০ + ৬৫০
বা, ২ক = ১৪৭০
বা, ক = ৭৩৫
৮৪১.
কতজন বালককে ১২৫ টি কমলালেবু ও ১৪৫ টি কলা সমান ভাগে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ৫ জন
  2. খ) ২৫ জন
  3. গ) ১৫ জন
  4. ঘ) ১০ জন
সঠিক উত্তর:
ক) ৫ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ জন
ব্যাখ্যা
১২৫ এবং ১৪৫ এর গসাগু হলো ৫। তাই ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
৮৪২.
কোন বৃহত্তম সংখ্যার দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪ ও ৫ ভাগশেষ থাকবে?
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
২৭ - ৩ = ২৪, ৪০ - ৪ = ৩৬ এবং ৬৫ - ৫ = ৬০।
এখন, ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২।
৮৪৩.
২ টি ঘণ্টা আছে। একটি ১২ মিনিট পরপর ও অন্যটি ৫ মিনিট পরপর বাজে। যদি ঘণ্টা দুটি একসাথে বিকাল ৩ টায় বাজে, তাহলে পুনরায় ঘণ্টা দুটি কখন বাজবে?
  1. ক) বিকাল ৪ : ০০ টায়
  2. খ) বিকাল ৪ টা ২৫ মিনিটে
  3. গ) বিকাল ৪ টা ৩৫ মিনিটে
  4. ঘ) বিকাল ৪ টা ৪৫ মিনিটে
সঠিক উত্তর:
ক) বিকাল ৪ : ০০ টায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বিকাল ৪ : ০০ টায়
ব্যাখ্যা
১২ ও ৫ এ ল.সা.গু হচ্ছে ঘণ্টা দুটির পুনরায় বেজে উঠার সময়।
১২ ও ৫ এর ল.সা.গু ৬০। 
ঘণ্টা দুটি একসাথে বিকাল ৩ টায় বাজে।
তাহলে ৬০ মিনিট পর অর্থাৎ ১ ঘণ্টা পর বিকাল ৪ টায় পুনরায় বেজে উঠবে।
৮৪৪.
৬০ এর চেয়ে বড় এবং ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
  1. ১২৬
  2. ১২৮
  3. ১২৩
  4. ১৩২
সঠিক উত্তর:
১২৮
উত্তর
সঠিক উত্তর:
১২৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ এর চেয়ে বড় এবং ৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
৬০ এর চেয়ে বড় মৌলিক সংখ্যা = ৬১ 

আবার, 
৭০ এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা = ৬৭ 

∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭ 
= ১২৮ ।
৮৪৫.
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?
  1. ১২ 
  2. ১০ 
সঠিক উত্তর:
১০ 
উত্তর
সঠিক উত্তর:
১০ 
ব্যাখ্যা

প্রশ্ন: তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল ৫, ১০ ও ১৫ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
আমরা জানি, 
তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০
এবং, 
৫, ১০ ও ১৫ ল.সা.গু = ৩০

এখন,
১০০ ÷ ৩০ ⇒ 
ভাগফল = ৩
ভাগশেষ = ১০

∴ নির্ণেয় লঘিষ্ঠ সংখ্যা = ১০

৮৪৬.
২/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?
  1. ১৭
  2. ১১
  3. ১৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৫ এর লব এবং হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটির মান ৫/৬ হয়?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(২ + ক)/(৫ + ক) = ৫/৬
⇒ ১২ + ৬ক = ২৫ + ৫ক
⇒ ৬ক - ৫ক = ২৫ - ১২
∴ ক = ১৩
৮৪৭.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭। সংখ্যা দুটির সমষ্টি ৩৬ হলে, ছোট সংখ্যাটি কত?
  1. ক) ১২
  2. খ) ১৫ 
  3. গ) ২১
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
খ) ১৫ 
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ 
ব্যাখ্যা
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৭

ধরি 
ছোট সংখ্যাটি ৫ক 
বড় সংখ্যাটি ৭ক 

প্রশ্নমতে,
৫ক + ৭ক = ৩৬
১২ক = ৩৬ 
ক = ৩৬/১২
ক = ৩ 

ছোট সংখ্যাটি ৫ × ৩ = ১৫ 
৮৪৮.
সুমনের কাছে ৭২টি নীল এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করবে যাতে প্রতি প্যাকেটে সব নীল অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?
  1. ১২
  2. ১৮
  3. ২৪
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: সুমনের কাছে ৭২টি নীল এবং ১০৮টি লাল মার্বেল আছে। সে সিদ্ধান্ত নিলো যে সমান সংখ্যক মার্বেলের প্যাকেট করবে যাতে প্রতি প্যাকেটে সব নীল অথবা সব লাল মার্বেল থাকে। সে প্রতি প্যাকেটে সর্বোচ্চ কতটি মার্বেল রাখতে পারবে?

সমাধান:
৭২ ও ১০৮ এর গ.সা.গু'ই হবে নির্ণেয় সংখ্যা।
৭২ ও ১০৮ এর গ.সা.গু = ২ × ২ × ৩ × ৩ = ৩৬টি

∴ সুমন প্রতি প্যাকেটে সর্বোচ্চ ৩৬টি মার্বেল রাখতে পারবে।
৮৪৯.
এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে?
  1. ক) ১০
  2. খ) ১০০
  3. গ) ১০০০
  4. ঘ) ১০০০০
সঠিক উত্তর:
গ) ১০০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০০
ব্যাখ্যা
প্রশ্ন: এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে কত দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে?

সমাধান:
∴ নির্ণেয় গড় = {১/১০ + ১/১০০)}/২
= {(১০ + ১)/১০০}/২
= (১১/১০০)/২
= ১১/২০০
= ০.০৫৫
= ০.০৫৫ × ১০০০
= ৫৫

∴ এক দশমাংশ ও এক শতাংশ এর গড়কে ১০০০ দ্বারা গুণ করলে গুণফল ৫৫ হবে।
৮৫০.
৫ লিটার পানির ওজন হবে -
  1. ক) ৫০০ গ্রাম
  2. খ) ২৫০০ গ্রাম
  3. গ) ১০০০০ গ্রাম
  4. ঘ) ৫০০০ গ্রাম
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ গ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০০০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ লিটার পানির ওজন হবে -

সমাধান:
আমরা জানি,
১ লিটার = ১০০০ গ্রাম
∴ ৫ লিটার = ৫০০০ গ্রাম
৮৫১.
১৫ এর ০.২ ÷ ০.৩ = কত?
  1. ০.৬
  2. ১০
  3. ০.৩
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫ এর ০.২ ÷ ০.৩ = কত?

সমাধান:
১৫ এর ০.২ ÷ ০.৩
= ১৫ এর (২/১০) ÷ ৩/১০
= ৩ ÷ ৩/১০
= ৩ × (১০/৩)
= ১০

৮৫২.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ২১০টি
  2. ২২০টি
  3. ২৩০টি
  4. ২৪০টি
সঠিক উত্তর:
২১০টি
উত্তর
সঠিক উত্তর:
২১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫ ও ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
এখানে,
৭ = ৭
১৪ = ২ × ৭
২১ = ৩ × ৭
৩৫ = ৫ × ৭
৪২ = ২ × ৩ × ৭
∴ ৭, ১৪, ২১, ৩৫, ৪২ এর ল.সা.গু = ২ × ৩ × ৫ × ৭ = ২১০

∴ সর্বমোট ২১০টি গাছ থাকতে হবে।
৮৫৩.
দুটি ধনাত্মক সংখ্যার বর্গের সমষ্টি ২৫০ এবং সংখ্যা দুটির গুণফল ১১৭ হলে সংখ্যা দুটি কি কি?
  1. ক) ১৪, ৮
  2. খ) ১৫, ৫
  3. গ) ১২, ৬
  4. ঘ) ১৩, ৯
সঠিক উত্তর:
ঘ) ১৩, ৯
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩, ৯
ব্যাখ্যা

এখানে, ১৩ + ৯
= ১৬৯ + ৮১
= ২৫০ (১ম শর্ত)
আবার,
১৩ × ৯ = ১১৭

∴ সঠিক উত্তর - ঘ) ১৩ ও ৯।

৮৫৪.
পাঁচটি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে, শেষ দুইটির যোগফল কত?
  1. ক) 14
  2. খ) 20
  3. গ) 21
  4. ঘ) 17
সঠিক উত্তর:
গ) 21
উত্তর
সঠিক উত্তর:
গ) 21
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম তিনটির যোগফল ২৪ হলে, শেষ দুইটির যোগফল কত?

সমাধান:
ধরি,
ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যাগুলো হলো x, x + 1, x + 2, x + 3, x + 4

প্রশ্নমতে,
x + x + 1 + x + 2 = 24
বা, 3x + 3 = 24
বা, 3x = 24 - 3
বা, 3x = 21
∴ x = 7

শেষ দুইটির যোগফল = x + 3 + x + 4
= 2x + 7
= (2 × 7) + 7
= 14 + 7
= 21
৮৫৫.
১ কে দুই ভাগ করলে কত হয়?
  1. ০.৫০
  2. ০.৫০০
  3. সবগুলোই
  4. ১/২
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কে দুই ভাগ করলে কত হয়?

সমাধান:
১ কে দুই ভাগ করলে হয় = ১/২
=০.৫০
= .৫০০

তাই সঠিক উত্তর হবে: সবগুলোই
৮৫৬.
একটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ভাগফলকে ৪ দিয়ে গুণ করলে গুণফল ৬০ হয়। সংখ্যাটি কত?
  1. ৭৫
  2. ৮০
  3. ৮৫
  4. ৯০
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যাকে ৫ দিয়ে ভাগ করে ভাগফলকে ৪ দিয়ে গুণ করলে গুণফল ৬০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে
ক ÷ ৫ × ৪ = ৬০
⇒ ক ÷ ৫ = ৬০ ÷ ৪
⇒ ক ÷ ৫) = ১৫
⇒ ক = ১৫ × ৫
∴ ক = ৭৫
৮৫৭.
একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ১৬৫
  2. ১৫৫
  3. ১৬০
  4. ১৮০
সঠিক উত্তর:
১৬০
উত্তর
সঠিক উত্তর:
১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ১১৫ থেকে যত বড়, ২০৫ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি, সংখ্যাটি ক।

প্রশ্নমতে,
ক - ১১৫ = ২০৫ - ক
বা, ক + ক = ২০৫ + ১১৫
বা, ২ক = ৩২০
বা, ক = ৩২০ / ২
∴ ক = ১৬০

অতএব, সংখ্যাটি হলো ১৬০।

৮৫৮.
৪০০ এর (২৫/২)% = কত?
  1. ৫০
  2. ৫৬
  3. ৫৬.৫০
  4. ৬৬.৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০০ এর (২৫/২)% = কত?

সমাধান:
৪০০ এর (২৫/২)% 
= ৪০০ এর ২৫/(২ ×১০০) %
= ৪০০×২৫/২০০
= ৫০
৮৫৯.
দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১৪ হলে বড় সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৪৫
  3. ৩০
  4. ২৮
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৭০ এবং অন্তরফল ১৪ হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি ক
∴ ছোট সংখ্যাটি ক - ১৪

প্রশ্নমতে,
ক + (ক - ১৪) = ৭০
⇒ ২ক - ১৪ = ৭০
⇒ ২ক = ৮৪
∴ ক = ৪২

∴ বড় সংখ্যাটি ৪২
৮৬০.
৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ২১
  2. খ) ৩৯
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
ক) ২১
উত্তর
সঠিক উত্তর:
ক) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫, ৬এর ল.সা.গু = ৬০

তাহলে, (৯৯৯৯৯৯ ÷ ৬০) = ভাগফল ১৬৬৬৬ এবং ভাগশেষ ৩৯

সুতারাং, নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = (৬০ - ৩৯) = ২১

৮৬১.
তিনটি ঘণ্টা যথাক্রমে ২০ মিনিট, ৩০ মিনিট ও ৪০ মিনিট অন্তর বাজে। দুপুর ১২:০০ টায় তিনটি ঘণ্টা একবার একত্রে বাজলে আবার কখন তারা একত্রে বাজবে?
  1. ০১ : ৩০
  2. ০২ : ০০
  3. ০২ : ৩০
  4. ০৩ : ০০
সঠিক উত্তর:
০২ : ০০
উত্তর
সঠিক উত্তর:
০২ : ০০
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি ঘণ্টা যথাক্রমে ২০ মিনিট, ৩০ মিনিট ও ৪০ মিনিট অন্তর বাজে। দুপুর ১২:০০ টায় তিনটি ঘণ্টা একবার একত্রে বাজলে আবার কখন তারা একত্রে বাজবে?

সমাধান:
২০, ৩০ ও ৪০ এর ল.সা.গু হলো ঘণ্টাগুলোর পরবর্তী একত্রে বাজার সময়।
২০ = ২ × ২ × ৫
৩০ = ২ × ৩ × ৫
৪০ = ২ × ২ × ২ × ৫

∴ ২০, ৩০ ও ৪০ এর ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৫
= ১২০

অর্থাৎ, ঘণ্টাগুলো ১২০ মিনিট পর আবার একত্রে বাজবে।
এখন, ১২০ মিনিট = ২ ঘণ্টা [ ১ ঘণ্টা = ৬০ মিনিট]

∴ ঘণ্টাগুলো পুনরায় একত্রে বাজবে = (১২ : ০০ + ২ ঘণ্টা)
= ০২ : ০০ টায়।

৮৬২.
দুইটি সংখ্যার সমষ্টি ৩৮ এবং তাদের অন্তর ৪ হলে সংখ্যা দুইটি কত?
  1. ২১ এবং ১৭
  2. ২২ এবং ১৯
  3. ২৩ এবং ১৫
  4. ২৭ এবং ২৩
সঠিক উত্তর:
২১ এবং ১৭
উত্তর
সঠিক উত্তর:
২১ এবং ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ৩৮ এবং তাদের অন্তর ৪ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
বড় সংখ্যাটি = (সমষ্টি + অন্তর)/২
= (৩৮ + ৪)/২
= ২১

ছোট সংখ্যাটি = (সমষ্টি - অন্তর)/২
= (৩৮ - ৪)/২
= ১৭

∴ সংখ্যা দুইটি ২১ এবং ১৭ 
৮৬৩.
৯৯৯৯ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
  1. ক) ৩৯
  2. খ) ২১
  3. গ) ৩৩
  4. ঘ) ২৯
সঠিক উত্তর:
খ) ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২১
ব্যাখ্যা

২, ৩, ৪, ৫ এবং ৬ এর ল.সা.গু. = ৬০
৯৯৯৯ কে ৬০ দ্বারা ভাগ করলে ভাগফল হয় ১৬৬ এবং ভাগশেষ হয় ৩৯।
ভাজক ও ভাগশেষের পার্থক্যই হবে নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা।
∴ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা (৬০-৩৯) = ২১

৮৬৪.
কুমিল্লা বাস স্ট্যান্ড থেকে ৪ টি বাস একটি নির্দিষ্ট সময় পর ১০, ২০, ২৪, ৩২ কি.মি পথ অতিক্রম করে। কমপক্ষে কত দূর অতিক্রম করার পর বাস গুলো আবার একত্রিত হবে?
  1. ক) ১২০কি.মি.
  2. খ) ৪৮০কি.মি.
  3. গ) ৩৬৯কি.মি.
  4. ঘ) ৫৪০কি.মি.
সঠিক উত্তর:
খ) ৪৮০কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৮০কি.মি.
ব্যাখ্যা
যেহেতু কমপক্ষে বলেছে তাই ল.সা.গু করতে হবে। সুতরাং ল.সা.গু = ৪৮০ কি.মি.
৮৬৫.
  1. 9
  2. 11
  3. 7
  4. 18
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান: 

৮৬৬.
3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল. সা. গু. কত?
  1. (x + 3)2
  2. (x2 + 3)2
  3. x + 9
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 + 9, x4 - 9 এবং x4 + 6x2 + 9 এর ল. সা. গু. কত? 

সমাধান: 
১ম রাশি = 3x2 + 9 
= 3 (x2 + 3) 

২য় রাশি = x4 - 9 
= (x2)2 - (3)2 
= (x2 + 3) (x2 - 3) 

এবং ৩য় রাশি = x4 + 6x2 + 9 
= (x2)2 + 2. x2. 3 + (3)2 
= (x2 + 3)2 
= (x2 + 3) (x2 + 3) 

∴ নির্ণেয় ল. সা. গু. = 3(x2 + 3)2(x2 - 3)
৮৬৭.
২১ ও  ৫৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 
  1. ক) ২৩
  2. খ) ৩০
  3. গ) ৩৮
  4. ঘ) ৫৩
সঠিক উত্তর:
খ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ২১ ও  ৫৫ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার ব্যবধান কত? 

সমাধান: 
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে ২৫টি।
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
২১ থেকে ৫৫ পর্যন্ত মৌলিক সংখ্যা =  ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩ = ৮টি 


২১ ও  ৫৫ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৫৩
২১ ও  ৫৫ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ২৩
 ব্যবধান = ৫৩ - ২৩ = ৩০
৮৬৮.
(০.০০৪) = কত?
  1. ০.০০১৬
  2. ০.০০০০১৬
  3. ০.০০০১৬
  4. ০.১৬
সঠিক উত্তর:
০.০০০০১৬
উত্তর
সঠিক উত্তর:
০.০০০০১৬
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০০৪) = কত?

সমাধান: 
(০.০০৪) = ০.০০০০১৬
৮৬৯.
দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ৩৪
  3. ৩৬
  4. ৩৯
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গু যথাক্রমে ২০০ এবং ৫। একটি সংখ্যা ৪০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
অপর সংখ্যাটি = (ল.সা.গু × গ.সা.গু)/একটি সংখ্যা
= (২০০ × ৫)/৪০
= ২৫

∴ অপর সংখ্যাটি = ২৫

৮৭০.
৪৮১__৬৭৩ সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, শূন্যস্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮১__৬৭৩ সংখ্যাটি ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে,  শূন্যস্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
• "কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভ্যজ্য হলে, সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।"

এখানে,
৪ + ৮ + ১ + ৬ + ৭ + ৩ = ২৯
২৯ + ২ = ৩১ ;যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২৯ + ৫ = ৩৪ ;যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২৯ + ৬ = ৩৫ ;যা ৯ দ্বারা বিভাজ্য নয়।
২৯ + ৭ = ৩৬ ;যা ৯ দ্বারা বিভাজ্য। [৩৬/৯ = ৪]

৪৮১৭৬৭৩/৯ = ৫৩৫২৯৭
৮৭১.
(.০০৯/?) = .০১ হলে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?
  1. ০.৯
  2. ০.০০৯
  3. ০.০৯
সঠিক উত্তর:
০.৯
উত্তর
সঠিক উত্তর:
০.৯
ব্যাখ্যা

প্রশ্ন: (.০০৯/?) = .০১ হলে, প্রশ্নবোধক চিহ্নের স্থানে কত বসবে?

সমাধান:
মনে করি,
(.০০৯/P) = .০১
⇒ P = ০.০০৯/০.০১
= P = ০.৯

৮৭২.
২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩১ হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৩১ হলে, বড় সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
বড় সংখ্যা x 
∴ ছোট সংখ্যা x - ১ 

শর্তমতে,
x2 - (x - ১)2 = ৩১
বা, x2 - x2 + 2x - ১ = ৩১
বা, 2x = ৩২
∴ x = ১৬  
৮৭৩.
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭ এবং তাদের ল.সা.গু ১০৫, সংখ্যা দুটির গ.সা.গু কত?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭ এবং তাদের ল.সা.গু ১০৫, সংখ্যা দুটির গ.সা.গু কত?

সমাধান: 
দুটি সংখ্যার অনুপাত ৩ : ৭
সংখ্যা দুটি যথাক্রমে ৩ক ও ৭ক 

৩ক ও ৭ক এর ল.সা.গু = ২১ক 
৩ক ও ৭ক এর গ.সা.গু = ক 

প্রশ্নমতে,
২১ক = ১০৫
ক = ১০৫/২১
ক = ৫

সংখ্যা দুটির গ.সা.গু = ৫
৮৭৪.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √২
  2. √৫/৪
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:

=(২)১/৩
= ২৩ × (১/৩)
= ২
৮৭৫.
একটি পূর্ণ সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল হবে নিচের কোনটি?
  1. ১৫/৮
  2. ১৭/৫
  3. ৩৬/৭
  4. ৬৫/৮
সঠিক উত্তর:
৬৫/৮
উত্তর
সঠিক উত্তর:
৬৫/৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পূর্ণ সংখ্যা ও তার গুণাত্মক বিপরীত সংখ্যার যোগফল হবে নিচের কোনটি?

সমাধান:
ধরি,
একটি পূর্ণ সংখ্যা ক
সংখ্যাটির গুণাত্মক বিপরীত ১/ক 

∴ যোগফল = ক + ১/ক 
= (ক + ১)/ক

এখন অপশন বিবেচনায় পাই,
ক = ৮ হলে,
যোগফল = (৮ + ১)/৮ = (৬৪ + ১)/৮ = ৬৫/৮

ক = ৫ হলে,
যোগফল = (৫ + ১)/৫ = (২৫ + ১)/৫ = ২৬/৫

ক = ৭ হলে,
যোগফল = (৭ + ১)/৭ = (৪৯ + ১)/৭ = ৫০/৭

∴ সঠিক উত্তর: ঘ (৬৫/৮)
৮৭৬.
3x + 3y + 3z = 90 হলে, x, y, z এর গড় মান কত?
  1. ক) 3
  2. খ) 10
  3. গ) 30
  4. ঘ) 90
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা

3x + 3y + 3z = 90
⇒ 3(x + y + z) = 90
⇒ (x + y + z) = 30

∴ x, y, z এর গড় = 30/3 = 10

৮৭৭.
৯ এবং ২৫ সংখ্যা দুটি-
  1. ক) বিজোড় সংখ্যা
  2. খ) পরস্পর সহ-মৌলিক
  3. গ) জটিল সংখ্যা
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৮৭৮.
৭ টি সংখ্যার গড় ১৩। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১২। বাতিলকৃত সংখ্যাটি কত?
  1. ১৯
  2. ১৭
  3. ১১
  4. ১৫
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ টি সংখ্যার গড় ১৩। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় ১২। বাতিলকৃত সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
৭ টি সংখ্যার গড় = ১৩
তাহলে, ৭ টি সংখ্যার সমষ্টি = ৭ × ১৩ = ৯১

৬ টি সংখ্যার গড় = ১২
তাহলে, ৬ টি সংখ্যার গড় = ৬ × ১২ = ৭২

∴ বাতিলকৃত সংখ্যাটি = (৯১ - ৭২) = ১৯
৮৭৯.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। 
  1. ৯ 
  2. ৭ 
  3. ৫ 
  4. ৩ 
সঠিক উত্তর:
৩ 
উত্তর
সঠিক উত্তর:
৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৫৭, ৯৩, ১৮৩ কে ভাগ করলে ভাগশেষ থাকবে না। 

সমাধান: 
নির্ণেয় বৃহত্তম সংখ্যা হবে ৫৭, ৯৩ ও ১৮৩ এর গ.সা.গু।
৫৭ = ৩ × ১৯
৯৩ = ৩ × ৩১
১৮৩ = ৩ × ৬১

∴ ৫৭, ৯৩ ও ১৮৩ এর গসাগু ৩।

সুতরাং নির্ণেয় বৃহত্তম সংখ্যা ৩।

৮৮০.
চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৩৩
  2. ২৮
  3. ৩২
  4. ৩৮
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: চার অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান:
৮, ১২ ও ১৬ এর ল.সা.গু = ৪৮
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

১০০০ ÷ ৪৮ ⇒
ভাগফল = ২০৮
ভাগশেষ = ১৫

∴ ক্ষুদতম সংখ্যাটি হবে = ৪৮ - ১৫ = ৩৩
∴ ৩৩ যোগ করলে যোগফল ৮, ১২ ও ১৬ দ্বারা বিভাজ্য হবে।
৮৮১.
১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 
  1. ২০
  2. ২৪
  3. ২৮
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০৮ সংখ্যাটির মোট কতটি ভাজক আছে? 

সমাধান: 
১০০৮ = ২ × ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
= ২ × ৩ × ৭
এখানে,
২ এর সূচক ৪, ৩ এর সূচক ২ এবং ৭ এর সূচক হলো ১ 

এখন,
প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা।
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (৪ + ১) (২ + ১) (১ + ১)
= ৫ × ৩ × ২
= ৩০

∴ নির্ণেয় ভাজক সংখ্যা = ৩০ ।
৮৮২.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩১, ৪৪ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৭, ৮, ৯ ভাগশেষ থাকবে?
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৪
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন : কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩১, ৪৪ ও ৬৯ কে ভাগ করলে যথাক্রমে ৭, ৮, ৯ ভাগশেষ থাকবে?
সমাধান : 
বৃহত্তম সংখ্যাটি হবে ৩১ - ৭ = ২৪, ৪৪ - ৮ = ৩৬ এবং  ৬৯ - ৯ = ৬০
এখন, ২৪, ৩৬ ও ৬০ এর গ.সা.গু = ১২

বৃহত্তম সংখ্যাটি হবে = ১২
৮৮৩.
If ‘x’ is an integer, which of the following inequalities has (have) a finite range of values of ‘x’ satisfying it (them)?
  1. ক) x² + 5x + 6 > 0
  2. খ) |x + 2| > 4
  3. গ) 9x - 7 < 3x + 14
  4. ঘ) x² - 4x + 3 < 0
  5. ঙ) B and D
সঠিক উত্তর:
ঘ) x² - 4x + 3 < 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x² - 4x + 3 < 0
ব্যাখ্যা

Option 1: The range of values that x takes is infinite.
Option 2: An infinite range of values.
Option 3: An infinite range of values.
Option 4: Finite range of values for 'x'.

Factorizing x2 - 4x + 3 < 0 we get, (x - 3)(x - 1) < 0.
This inequality will hold good when one of the terms (x - 3) or (x - 1) is positive and the other is negative.

Possibility 1: (x -3) is positive and (x - 1) is negative.
i.e., x - 3 > 0 AND x -1 < 0
i.e., x > 3 AND x < 1
Such a number DOES NOT exist. It is an infeasible solution.

Possibility 2: (x - 3) is negative and (x - 1) is positive.
i.e., x - 3 < 0 AND x - 1 > 0
i.e., x < 3 AND x > 1
Essentially translates to 1 < x < 3

৮৮৪.
কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?
  1. ক) ৩৬
  2. খ) ৯
  3. গ) ১৬
  4. ঘ) ২৫
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার বর্গমূলের সাথে ১০ যোগ করলে যোগফল ৪ এর বর্গ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক 

শর্তমতে,
√ক + ১০ = (৪) 
বা, √ক + ১০ = ১৬ 
বা, √ক = ১৬ - ১০
বা, √ক = ৬
বা, (√ক) = (৬)
∴ ক = ৩৬

∴ নির্ণেয় সংখ্যা ৩৬
৮৮৫.
অমূলদ সংখ্যা কোনটি?
  1. ক) √49
  2. খ) √7
  3. গ) √(8/18)
  4. ঘ) 0.5
সঠিক উত্তর:
খ) √7
উত্তর
সঠিক উত্তর:
খ) √7
ব্যাখ্যা
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118...,√7 = 2.645751............. ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............
৮৮৬.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৫, ৯ ও ১৩ অবশিষ্ট থাকবে?
  1. ১৯৮৫
  2. ১৯৯৩
  3. ১৮৮৯
  4. ১৮৫১
সঠিক উত্তর:
১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫
ব্যাখ্যা

প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যাকে ৯, ১৩ ও ১৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৫, ৯ ও ১৩ অবশিষ্ট থাকবে?

সমাধান:
এখানে,
৯ - ৫ = ৪
১৩ - ৯ = ৪
১৭ - ১৩ = ৪

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু অপেক্ষা ৪ কম।

৯ = ৩ × ৩
১৩ = ১ × ১৩
১৭ = ১ × ১৭

এখন, ৯, ১৩ ও ১৭ এর ল.সা.গু = ৩ × ৩ × ১৩ × ১৭ = ১৯৮৯

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = ১৯৮৯ - ৪ = ১৯৮৫

৮৮৭.
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?
  1. ১০
  2. - ১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত?

সমাধান:
পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = ১০০০০
চার অঙ্কের বৃহত্তম সংখ্যা = ৯৯৯৯

∴ অন্তর = ১০০০০ - ৯৯৯৯ = ১
৮৮৮.
তিনটি লাইট একত্রে জ্বলে যথাক্রমে ৪, ৮, ও ১০ সেকেন্ড অন্তর জ্বলতে লাগল। কতক্ষণ পর লাইটগুলো পুনরায় একত্রে জ্বলবে?
  1. ৩০ সেকেন্ড
  2. ২০ সেকেন্ড
  3. ৬০ সেকেন্ড
  4. ৪০ সেকেন্ড
সঠিক উত্তর:
৪০ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৪০ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি লাইট একত্রে জ্বলে যথাক্রমে ৪, ৮, ও ১০ সেকেন্ড অন্তর জ্বলতে লাগল। কতক্ষণ পর লাইটগুলো পুনরায় একত্রে জ্বলবে?
 
সমাধান:
লাইটগুলো কখন আবার একসাথে জ্বলবে তা বের করার জন্য, আমাদের প্রদত্ত সংখ্যাগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু.) নির্ণয় করতে হবে।

সংখ্যাগুলোর ল.সা.গু-
৪ = ২ × ২
৮ = ২ × ২ × ২
১০ = ২ × ৫

∴ ল.সা.গু. = ২ × ২ × ২ × ৫
= ৮ × ৫
= ৪০

সুতরাং, লাইটগুলো ৪০ সেকেন্ড পর পুনরায় একত্রে জ্বলবে।
৮৮৯.
০.০১ এর বর্গমূল কত?
  1. ০.০০১
  2. ০.০১ 

  3. ০.১০ 
সঠিক উত্তর:
০.১০ 
উত্তর
সঠিক উত্তর:
০.১০ 
ব্যাখ্যা

প্রশ্ন: ০.০১ এর বর্গমূল কত?

সমাধান:
০.০১ = ১/১০০

∴ ০.০১ এর বর্গমূল = √(১/১০০)
= ১/১০ = ০.১০ 

৮৯০.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √7/√63
  2. √5/√2
  3. √89
  4. 1.234325......
সঠিক উত্তর:
√7/√63
উত্তর
সঠিক উত্তর:
√7/√63
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি মূলদ সংখ্যা?

সমাধান:
এখানে,
√7/√63
= √(7/63)
= √(1/9)
= 1/3

∴ 1/3 = √7/√63  মূলদ সংখ্যা। 

৮৯১.
কোন ভগ্নাংশটির মান বড়?
  1. ক) ৩/৭
  2. খ) ৩/১৩
  3. গ) ৩/৫
  4. ঘ) ৩/১৭
সঠিক উত্তর:
গ) ৩/৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩/৫
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান বড়?

সমাধান:
৩/৭ = ০.৪২৮৫
৩/১৩ = ০.২৩০৭
৩/৫ = ০.৬
৩/১৭ = ০.১৭৬৪
৮৯২.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.০৬
  2. খ) ০.৬
  3. গ) ০.৫
  4. ঘ) ০.০০৬
সঠিক উত্তর:
খ) ০.৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৬
ব্যাখ্যা

মানের ক্রম: ০.৬ > ০.৫০. > ০.০৬ > ০.০০৬

৮৯৩.
দুইটি সংখ্যার সমষ্টি ২১৪ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?
  1. ৯৮
  2. ১০০
  3. ১০২
  4. ৯০
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি ২১৪ এবং অন্তরফল ১০ হলে ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ক
∴ ছোট সংখ্যাটি = ক - ১০

প্রশ্নমতে,
ক + (ক - ১০) = ২১৪
⇒ ২ক - ১০ = ২১৪
⇒ ২ক = ২১৪ + ১০
⇒ ২ক = ২২৪
∴ ক = ১১২
∴ বড় সংখ্যাটি = ১১২

∴ ছোট সংখ্যাটি = ক - ১০
= ১১২ - ১০
= ১০২
৮৯৪.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৬, ২১, ২৬ এবং ৩২ ভাগশেষ থাকবে?
  1. ক) ৯০৪
  2. খ) ৮৯৬
  3. গ) ৯০০
  4. ঘ) ৯০৮
সঠিক উত্তর:
খ) ৮৯৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৯৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২০, ২৫, ৩০ এবং ৩৬ দিয়ে ভাগ করলে যথাক্রমে ১৬, ২১, ২৬ এবং ৩২ ভাগশেষ থাকবে?

সমাধান: 
এখানে, 
২০ - ১৬ = ৪
২৫ - ২১ = ৪
৩০ - ২৬ = ৪
৩৬ - ৩২ = ৪ 

ক্ষুদ্রতম সংখ্যাটি  ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  থেকে ৪ কম 
 ২০, ২৫, ৩০ এবং ৩৬ এর ল.সা.গু  = ৯০০

নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা = ৯০০ - ৪ 
= ৮৯৬
৮৯৫.
নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 
  1. ৯/৭
  2. ১১/৯
  3. ৭/৫
  4. ৩/৮ 
সঠিক উত্তর:
৩/৮ 
উত্তর
সঠিক উত্তর:
৩/৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ?

সমাধান:
প্রকৃত ভগ্নাংশে লব হরের চেয়ে ছোট হয়।

এখানে,
৩/৮ ভগ্নাংশে লব (৩) হর (৮)-এর চেয়ে ছোট, তাই এটি প্রকৃত ভগ্নাংশ।

অন্যদিকে,
৯/৭, ১১/৯, ৭/৫ ভগ্নাংশগুলোর লব হরের চেয়ে বড়, তাই এগুলো অপ্রকৃত ভগ্নাংশ।

৮৯৬.
নিম্নলিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ২/৩
  2. খ) ৩/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
গ) ৫/৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫/৯
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৫/৯ = ০.৫৬
৭/১২ = ০.৫৮
সুতরাং, ক্ষুদ্রতম ভগ্নাংশটি হচ্ছে = ৫/৯
৮৯৭.
কোন একটি শ্রেণিকক্ষের ৩৫ জন ছাত্রের গড় বয়স ১৫.২ বছর। ১৪ বছর বয়সী এক ছাত্র চলে গেলে তাঁর পরিবর্তে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স ১৫.৫ বছর হল। নতুন ছাত্রের বয়স কত?
  1. ২৩.৫ বছর
  2. ২৪.৫ বছর
  3. ২১.৫ বছর
  4. ২২.৫ বছর
সঠিক উত্তর:
২৪.৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪.৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি শ্রেণিকক্ষের ৩৫ জন ছাত্রের গড় বয়স ১৫.২ বছর। ১৪ বছর বয়সী এক ছাত্র চলে গেলে তাঁর পরিবর্তে অপর এক ছাত্র ভর্তি হওয়ায় তাদের গড় বয়স ১৫.৫ বছর হল। নতুন ছাত্রের বয়স কত?

সমাধান:
৩৫ জন ছাত্রের গড় বয়স ১৫.২ বছর
∴ ৩৫ জন ছাত্রের মোট বয়স = (১৫.২ × ৩৫) বছর
= ৫৩২ বছর 

১৪ বছর বয়সী এক ছাত্র চলে গেলে বাকি ৩৪ জনের মোট বয়স = (৫৩২ - ১৪) বছর
= ৫১৮ বছর 

নতুন ছাত্র আসায় ৩৫ জনের গড় বয়স ১৫.৫ বছর
∴ ৩৫ জনের মোট বয়স = (১৫.৫ × ৩৫) বছর
= ৫৪২.৫ বছর 

∴ নতুন ছাত্রের বয়স = (৫৪২.৫ - ৫১৮) বছর
= ২৪.৫ বছর 
৮৯৮.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি ৭ এবং এদের অন্তরফল ১। ভগ্নাংশটি কত? 
  1. ক) ৩/৪
  2. খ) ২/৫
  3. গ) ১/৬
  4. ঘ) ৫/২
সঠিক উত্তর:
ক) ৩/৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩/৪
ব্যাখ্যা
ধরি, 
ভগ্নাংশের হর  = x 
ভগ্নাংশের লব = y  

১ম শর্তমতে 
x + y = 7.............(1)

২য় শর্তমতে 
x - y = 1.............(2)
(1)নং + (2) নং 
x + y  + x - y = 7 + 1
2x = 8 
x = 4 
(1)নং হতে পাই 
x + y = 7
4 + y = 7 
y = 3 

ভগ্নাংশটি = 3/4
৮৯৯.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?
  1. ৫২
  2. ৭৮
  3. ২৫
  4. ১৯
সঠিক উত্তর:
৭৮
উত্তর
সঠিক উত্তর:
৭৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৩ বেশি। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) - (ক/৩) = ১৩
⇒ (৩ক - ২ক)/৬ = ১৩
⇒ ক/৬ = ১৩
⇒ ক = ১৩ × ৬
∴ ক = ৭৮
৯০০.
এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?
  1. ৩০০০ টাকা
  2. ৪০০০ টাকা
  3. ৫০০০ টাকা
  4. ৬০০০ টাকা
সঠিক উত্তর:
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার মোট সম্পত্তির ৩/৭ অংশ ব্যয় করার পরে অবশিষ্টের ৫/১২ অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট ২০০০ টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত?

সমাধান:
মোট সম্পত্তি = ১ অংশ

অবশিষ্ট রইলো = (১ - ৩/৭)
                       = (৭ - ৩)/৭
                       = ৪/৭ অংশ

 ৪/৭ এর ৫/১২ অংশ = ৫/২১অংশ

প্রশ্নমতে,
(৪/৭) - (৫/২১)অংশ = ২০০০
(১২ - ৫)/২১ অংশ = ২০০০
বা, ৭/২১অংশ = ২০০০
বা, ১ অংশ = (২১ × ২০০০) ÷ ৭
 = ৬০০০ টাকা