বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

মোট প্রশ্ন৬,৪০৪এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাস্তব সংখ্যা, গড়, ভগ্নাংশ, ল.সা.গু ও গ.সা.গু

PrepBank · পাতা ৩১ / ৬৪ · ৩,০০১৩,১০০ / ৬,৪০৪

৩,০০১.
একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 
  1. ক) ৭৩৫
  2. খ) ৬৩৫
  3. গ) ৫৩৫
  4. ঘ) ৪৩৫
সঠিক উত্তর:
খ) ৬৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৩৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৫০ থেকে যত বড় ৭২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত? 

সমাধান: 
মনেকরি 
সংখ্যাটি ক 
প্রশ্নমতে 
ক - ৫৫০ = ৭২০ - ক 
ক + ক = ৭২০ + ৫৫০ 
২ক = ১২৭০
ক = ১২৭০/২
ক = ৬৩৫
৩,০০২.
কোনটি সবচেয়ে ছোট ?
  1. ক) ২/১১
  2. খ) ৩/১১
  3. গ) ২/১৩
  4. ঘ) ৪/১৫
সঠিক উত্তর:
গ) ২/১৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২/১৩
ব্যাখ্যা
২/১১ = ০.১৮
৩/১১ = ০.২৭
২/১৩ = ০.১৫
৪/১৫ = ০.২৬

সবচেয়ে ছোট  = ২/১৩
৩,০০৩.
(- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. 8 একক
  2. 10 একক
  3. 13 একক
  4. 17 একক
সঠিক উত্তর:
13 একক
উত্তর
সঠিক উত্তর:
13 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (- 1, - 4) এবং (4, 8) বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:

৩,০০৪.
৭২ টি কলম এবং ৯৬ টি পেন্সিল এমনভাবে বাক্সে রাখতে হবে যাতে প্রতিটি বাক্সে সমান সংখ্যক কলম ও পেন্সিল থাকে এবং কোনোটি অবশিষ্ট না থাকে। সর্বাধিক কতটি বাক্স তৈরি করা যাবে? 
  1. ৩২ 
  2. ২৪ 
  3. ১২ 
  4. ১৮ 
সঠিক উত্তর:
২৪ 
উত্তর
সঠিক উত্তর:
২৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ টি কলম এবং ৯৬ টি পেন্সিল এমনভাবে বাক্সে রাখতে হবে যাতে প্রতিটি বাক্সে সমান সংখ্যক কলম ও পেন্সিল থাকে এবং কোনোটি অবশিষ্ট না থাকে। সর্বাধিক কতটি বাক্স তৈরি করা যাবে?

সমাধান: 
আমরা এমন সর্বাধিক সংখ্যক বাক্স চাই যেখানে প্রতিটি বাক্সে সমান সংখ্যা হবে।
∴ সর্বাধিক বাক্সের সংখ্যা = ৭২ এবং ৯৬ গ.সা.গু 

এখন, ৭২ এবং ৯৬ এর মৌলিক গুণনীয়ক বিশ্লেষণ করে পাই, 
৭২ = ২ × ২ × ২ × ৩ × ৩ 
৯৬ = ২ × ২ × ২ × ২ × ২ × ৩ 

∴ ৭২ এবং ৯৬ গ সা গু = ২ × ২ × ২ × ৩ = ২৪ 

সুতরাং, সর্বাধিক বাক্সের সংখ্যা = ২৪

৩,০০৫.
একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৩৩৯
  2. ৩৪১
  3. ৩৪০
  4. ৩৪২
সঠিক উত্তর:
৩৪১
উত্তর
সঠিক উত্তর:
৩৪১
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ৩০১ থেকে যত বড় ৩৮১ থেকে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
৩০১ থেকে বড় এবং ৩৮১ থেকে ছোট সংখ্যা 
= (৩০১ + ৩৮১)/ ২
= ৬৮২/২
= ৩৪১ 

∴ সংখ্যাটি = ৩৪১

৩,০০৬.
৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
তৃতীয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক × ৮ × ৯ = ২১৬
৭২ক = ২১৬
ক = ২১৬/৭২
ক = ৩
৩,০০৭.
  1. ৫/৬
  2. ১/৪
  3. ৩/৪
  4. ৫/১২
সঠিক উত্তর:
৫/১২
উত্তর
সঠিক উত্তর:
৫/১২
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:

৩,০০৮.
দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত? 
  1. ৩৫ 
  2. ৫৯ 
  3. ৬৯ 
  4. ৯৯
সঠিক উত্তর:
৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৯
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যার গ.সা.গু. ১১ এবং তাদের ল.সা.গু. ৬৯৩। একটি সংখ্যা ৭৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
আমরা জানি, 
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, একটি সংখ্যা × অপর সংখ্যা = ৬৯৩ × ১১ 
বা, ৭৭ × অপর সংখ্যা = ৬৯৩ × ১১
বা, অপর সংখ্যা = (৬৯৩ × ১১)/৭৭ 
∴  অপর সংখ্যা = ৯৯

৩,০০৯.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
  1. ২/৫
  2. ৩/১০
  3. ৪/১৫
  4. ৭/২০
সঠিক উত্তর:
২/৫
উত্তর
সঠিক উত্তর:
২/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?

সমাধান:
এখানে,
২/৫ = ০.৪
৩/১০ = ০.৩
৪/১৫ = ০.২৬৭
৭/২০ = ০.৩৫

∴ ভগ্নাংশগুলোর মধ্যে ২/৫ ভগ্নাংশটি সবচেয়ে বড়।
৩,০১০.
দু’টি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯৯৯ হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৪৯৮
  2. খ) ৪৯৯
  3. গ) ৫০০
  4. ঘ) ৫০১
সঠিক উত্তর:
গ) ৫০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০০
ব্যাখ্যা

মনেকরি,
ক্রমিক সংখ্যাদ্বয় x, x + 1
∴ (x + 1)2 - x2 = 999
বা, x2 + 2x + 1 - x2 = 999
বা, 2x = 999 - 1
বা, 2x = 998
বা, x = 499
∴ x + 1 = 499 + 1 = 500
যা নির্ণেয় বড় সংখ্যাটি।

৩,০১১.
a এবং b বিজোড় সংখ্যা হলে, নিচে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?
  1. a + b + 1
  2. a + b - 3
  3. a + b
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
a + b
উত্তর
সঠিক উত্তর:
a + b
ব্যাখ্যা
প্রশ্ন: a এবং b বিজোড় সংখ্যা হলে, নিচে কোন রাশিটি জোড় সংখ্যা হবে?

সমাধান: 
- যেকোনো দুটি বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় হয় এবং গুণফল বিজোড় হয়।
- বিজোড়ের সাথে বিজোড় সংখ্যা যোগ করলে সেটা জোড় সংখ্যা হয়ে যায়।
- বিজোড়ের সাথে জোড় সংখ্যা যোগ করলে সেটা বিজোড় সংখ্যা হয়।
 - a এবং b বিজোড় সংখ্যা হলে a + b জোড় সংখ্যা
৩,০১২.
৩৬ এবং ৩০ এর গ.সা.গু. এবং ল.সা.গু.-এর গুণফল কত?
  1. ১০৮
  2. ১৮০
  3. ৩৬০
  4. ১০৮০
সঠিক উত্তর:
১০৮০
উত্তর
সঠিক উত্তর:
১০৮০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৬ এবং ৩০ এর গ.সা.গু. এবং ল.সা.গু.-এর গুণফল কত?

সমাধান:
গ.সা.গু. (গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক) নির্ণয়,
৩৬ = ২ × ২ × ৩ × ৩ 
৩০ = ২ × ৩ × ৫
সাধারণ উৎপাদক ২ এবং ৩
∴ গ.সা.গু. = ২ × ৩ = ৬

এবং 
ল.সা.গু. (লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক) নির্ণয়, 
৩৬ এবং ৩০ = ২ × ২ × ৩ × ৩ × ৫
= ৪ × ৯ × ৫
= ১৮০

∴ গ.সা.গু. × ল.সা.গু.
= ৬ × ১৮০
= ১০৮০

অতএব, ৩৬ এবং ৩০ এর গ.সা.গু. এবং ল.সা.গু.-এর গুণফল = ১০৮০

৩,০১৩.
√০.০৯ = কত? 
  1. ক) ০.০৩
  2. খ) ০.৩
  3. গ) ০.০০৩
  4. ঘ) ০.০০০৩
সঠিক উত্তর:
খ) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০৯ = কত? 

সমাধান: 
√০.০৯ = ০.৩
৩,০১৪.
৫৬৭২৭ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?
  1. ৪১ জন
  2. ১৬৭ জন
  3. ৮৩ জন
  4. ১২৫ জন
সঠিক উত্তর:
৮৩ জন
উত্তর
সঠিক উত্তর:
৮৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬৭২৭ জন সৈন্য থেকে কমপক্ষে কত সৈন্য সরিয়ে রাখলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যায়?

সমাধান:
মোট সৈন্য সংখ্যা = ৫৬৭২৭
এর বর্গমূলঃ
       ৫৬৭২৭ । ২৩৮
       ৪
       __________
  ৪৩। ১৬৭
       । ১২৯
        __________
৪৬৮।৩৮২৭
        ।৩৭৪৪
       ___________
        ।    ৮৩
৮৩ অবশিষ্ট থাকে।
সুতরাং, ৮৩ জন সৈন্যকে সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে।
৩,০১৫.
দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা. গু ৩ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?
  1. ১৯০
  2. ৬৩
  3. ১৮৯
  4. ২১
সঠিক উত্তর:
১৮৯
উত্তর
সঠিক উত্তর:
১৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা. গু ৩ হলে সংখ্যা দুইটির ল.সা.গু কত?

সমাধান:
ধরি, সংখ্যা দুইটি হলো ৭x এবং ৯x,  যেখানে x হলো গ.সা.গু।

প্রদত্ত গ.সা.গু = ৩
∴x=৩

সুতরাং, সংখ্যা দুইটি হলো:
প্রথম সংখ্যা = ৭x = ৭ × ৩ = ২১
দ্বিতীয় সংখ্যা = ৯x= ৯ × ৩ =২৭
নির্ণয় ল.সা.গু :
 ল.সা.গু হলো সংখ্যা দুইটির গুণফলকে তাদের গ.সা.গু দ্বারা ভাগ করলে প্রাপ্ত মান।

ল.সা.গু = (২১×২৭​)/৩
=১৮৯

অথবা,
ল.সা.গু = সংখ্যাগুলোর অনুপাতের গুণফল × গ, সা, গু
= ৭ × ৯ × ৩
= ১৮৯
৩,০১৬.
কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ ও ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট যথাক্রমে ৫ ও ৯ হবে?
  1. ক) ৫৩
  2. খ) ২৯
  3. গ) ৮৮
  4. ঘ) ৪১
সঠিক উত্তর:
ঘ) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪১
ব্যাখ্যা

১২ - ৫ = ৭; ১৬ - ৯ = ৭
এখন,
১২ = ২ × ২ × ৩
১৬ = ২ × ২ × ২ × ২
∴ ১২, ১৬ এর লসাগু = ২ × ২ × ৩ × ২ × ২ = ৪৮
সুতরাং, নির্ণেয় সংখ্যা = ৪৮ - ৭ = ৪১

৩,০১৭.
নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?
  1. ৪৩২৭৬৬ 
  2. ৩২৬৫৮৬
  3. ৪৮২০৬৪ 
  4. ৫৬৩৪২৬ 
সঠিক উত্তর:
৪৮২০৬৪ 
উত্তর
সঠিক উত্তর:
৪৮২০৬৪ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে?

সমাধান: 
আমরা জানি, 
একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ৪ দ্বারা বিভাজ্য হবে। 

এখানে, 
৪৮২০৬৪ সংখ্যাটির শেষ দুইটি অঙ্ক অর্থাৎ ৬৪ যা ৪ দ্বারা বিভাজ্য।অর্থাৎ (৬৪ ÷ ৪) = ১৬ 
(৪৮২০৬৪ ÷ ৪) = ১২০৫১৬ যা ৪ দ্বারা বিভাজ্য একটি সংখ্যা।

৩,০১৮.
২০০ ÷  {৮৮ - (১৫৬ - ৯৩)} এর মান কত? 
  1. ক) ১০
  2. খ) ৮
  3. গ) ৫
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
খ) ৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ ÷  {৮৮ - (১৫৬ - ৯৩)} এর মান কত? 

সমাধান: 
২০০ ÷  {৮৮ - (১৫৬ - ৯৩)}
= ২০০ ÷ {৮৮ - ৬৩} 
= ২০০ ÷ ২৫
= ৮
৩,০১৯.
6x2 – 7x + 5 কে x – 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 3
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
ভাগশেষ উপপাদ্যের অনুসারে,
F(1) = 6(1)1 – 7.1 + 5
= 11- 7
= 4
অতএব, নির্নেয় ভাগশেষ 4।
৩,০২০.
সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?
  1. ১৪৪০
  2. ৯০০
  3. ১৬০০
  4. ৩৬০০
সঠিক উত্তর:
৩৬০০
উত্তর
সঠিক উত্তর:
৩৬০০
ব্যাখ্যা

প্রশ্ন: সর্বনিম্ন কত সংখ্যক গাছকে ১০, ১২, ১৮ এবং ২৪ টি সারিতে ভাগ করে এবং তাদেরকে বর্গাকৃতিতে রোপণ করা সম্ভব?

সমাধান:
১০ = ২ × ৫ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩ = ২ × ৩
১৮ = ২ × ৩ × ৩ = ২ × ৩
২৪ = ২ × ২ × ২ × ৩ = ২ × ৩

∴ ল.সা.গু. = ২ × ৩ × ৫= ৩৬০

পূর্ণবর্গ হওয়ার জন্য প্রতিটি মৌলিক উৎপাদকের ঘাত জোড় হতে হবে। 
এখানে ২ এর ঘাত = ৩ (বিজোড়), ৩ এর ঘাত = ২ (জোড়), ৫ এর ঘাত = ১ (বিজোড়)।
∴ এটিকে পূর্ণবর্গ করতে হলে আরও একটি ২ এবং ৫ দিয়ে গুণ করতে হবে।

সুতরাং, নির্ণেয় সর্বনিম্ন গাছের সংখ্যা = ৩৬০ × ২ × ৫ = ৩৬০০

∴ সর্বনিম্ন ৩৬০০টি গাছকে সারিতে ভাগ করে বর্গাকারে রোপণ করা সম্ভব।

৩,০২১.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৬, ৪১ ও ৬৪ কে ভাগ করলে যথাক্রমে ২, ৫ ও ৪ ভাগশেষ থাকে? 
  1. ক) ১০
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
খ) ১২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২
ব্যাখ্যা
এখানে 
২৬ - ২ = ২৪
৪১ - ৫ = ৩৬
৬৪ - ৪ = ৬০

নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে ২৪,৩৬,৬০ এর গ. সা. গু 
২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২  × ৩ × ৩
৬০ = ২ × ২ × ৩ × ৫
২৪, ৩৬, ৬০ এর গ. সা. গু = ২ × ২ × ৩ 
                                         = ১২ 
নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি = ১২
৩,০২২.
4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় কত?
  1. 12
  2. 5
  3. 8
  4. 4
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

প্রশ্ন: 4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 4, 8 এবং 16 এর জ্যামিতিক গড় = (4 × 8 × 16)1/3
= (512)1/3
= (83)1/3
= 8

৩,০২৩.
দুটি সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?
  1. ২০
  2. ৩০
  3. ৪০
  4. ৫০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি স্বাভাবিক সংখ্যার ল.সা.গু এবং গ.সা.গু যথাক্রমে ৬০ এবং ১০। একটি সংখ্যা অপর সংখ্যার দুই-তৃতীয়াংশ হলে, সংখ্যা দুইটির সমষ্টি কত?

সমাধান:
ধরি,
বড় সংখ্যাটি = ৩ক
∴ ছোট সংখ্যাটি = ৩ক × (২/৩) = ২ক

আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৩ক × ২ক = ৬০ × ১০
⇒ ৬ক২ = ৬০০
⇒ ক = ৬০০/৬
⇒ ক = ১০০
⇒ ক = ১০

অর্থাৎ
ছোট সংখ্যাটি = (২ × ১০) = ২০
এবং বড় সংখ্যাটি = (৩ × ১০) = ৩০

∴সংখ্যা দুইটির সমষ্টি = (২০ + ৩০) = ৫০
৩,০২৪.
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৭ থাকবে?
  1. ১৪
  2. ১৭
  3. ১২
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৭ থাকবে?

সমাধান:
যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা ১০৩ ও ১৮৭ কে ভাগ করলে ভাগশেষ ৭ থাকে।
কাজেই নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে (১০৩ –  ৭) = ৯৬ এবং (১৮৭  –  ৭) বা ১৮০ এর গ.সা.গু.।

এখন,
৯৬ এবং ১৮০ এর গসাগু =১২ ।

∴ বৃহত্তম সংখ্যাটি = ১২।
৩,০২৫.
২/৫, ৩/৫, ৬/১৫ এর গ.সা.গু. কোনটি?
  1. ক) ৬/৫
  2. খ) ৬/১৫
  3. গ) ১/১৫
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
গ) ১/১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১/১৫
ব্যাখ্যা

আমরা জানি,
ভগ্নাংশের গ.সা.গু. = (লব গুলোর গ.সা.গু.) / (হর গুলোর ল.সা.গু.)
এখানে,
লব গুলো ২, ৩ ও ৬ এর গ.সা.গু. = ১
এবং হর গুলো ৫, ৫ ও ১৫ এর ল.সা.গু. ১৫
∴ গ.সা.গু. = ১/১৫

৩,০২৬.
কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 
  1. ক) ৫৯৮ জন
  2. খ) ৬১১ জন
  3. গ) ৫৮৯ জন
  4. ঘ) ৬১৯ জন
সঠিক উত্তর:
গ) ৫৮৯ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৮৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সেনাবাহিনীতে যদি আরো ১১ জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে ২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সারিতে দাঁড় করানো যেত। ঐ সেনাবাহিনীতে কতজন সৈন্য ছিল? 

সমাধান: 
২০, ৩০, ৪০, ৫০ ও ৬০ সংখ্যাগুলোর ল. সা. গু. = ৬০০ 
∴ নির্ণেয় সৈন্য সংখ্যা = (৬০০ - ১১) জন 
= ৫৮৯ জন। 
৩,০২৭.
একটি সম্পত্তির ৭/৮ অংশ ২ পুত্র ও ৩ কন্যার মধ্যে এমনভাবে বণ্টন করা হলো যার ফলে প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রের অর্ধেক পায়। প্রত্যেক পুত্র সম্পত্তির কত অংশ পেল?
  1. ১/৪ অংশ
  2. ১/৮ অংশ
  3. ৩/১৬ অংশ
  4. ১/২ অংশ
সঠিক উত্তর:
১/৪ অংশ
উত্তর
সঠিক উত্তর:
১/৪ অংশ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সম্পত্তির ৭/৮ অংশ ২ পুত্র ও ৩ কন্যার মধ্যে এমনভাবে বণ্টন করা হলো যার ফলে প্রত্যেক কন্যা প্রত্যেক পুত্রের অর্ধেক পায়। প্রত্যেক পুত্র সম্পত্তির কত অংশ পেল?

সমাধান:
মনেকরি,
প্রত্যেক পুত্র পায় 'ক' অংশ।
তাহলে, প্রত্যেক কন্যা পায় = ক/২ অংশ। 

প্রশ্নমতে,
২ক + ৩ক = ৭/৮
⇒ ২ক + ৩(ক/২) = ৭/৮
⇒ ৪ক + ৩ক = ১৪/৮ = ৭/৪
⇒ ৭ক = ৭/৪
⇒ ক = ৭/(৪ × ৭)
∴ ক = ১/৪

সুতরাং, প্রত্যেক পুত্র সম্পত্তির ১/৪ অংশ পেল।

৩,০২৮.
তিনটি সংখ্যার ১ম ও ২য় সংখ্যাদ্বয়ের গুণফল ৬৩ এবং ২য় ও ৩য় সংখ্যাদ্বয়ের গুণফল ৯৯ হলে, ২য় সংখ্যাটি কত?
  1. ১১
  2. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

৬৩ = ৭ × ৯ = ১ম × ২য়
৯৯ = ৯ × ১১ = ২য় × ৩য়
∴ ২য় সংখ্যাটি = ৯।

৩,০২৯.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৫ এবং সমষ্টি ১১ হলে, ভগ্নাংশটি কত?
  1. ৭/২
  2. ৮/৩
  3. ১/৬
  4. ৬/১১
সঠিক উত্তর:
৮/৩
উত্তর
সঠিক উত্তর:
৮/৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ৫ এবং সমষ্টি ১১ হলে, ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি, ভগ্নাংশটির লব ক এবং হর খ

প্রশ্নমতে,
ক - খ = ৫ ......... (১)
এবং, ক + খ = ১১ .........(২)

সমীকরণ দুটি যোগ করে পাই,
ক - খ + ক + খ = ৫ + ১১
⇒ ২ক = ১৬
∴  ক = ৮

অতএব, লব ৮ একক এবং হর = ১১ - ৮ = ৩
∴ নির্ণেয় ভগ্নাংশ = ৮/৩
৩,০৩০.
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ক) ১২/১৭
  2. খ) ১১/১৪
  3. গ) ৫/৮
  4. ঘ) ১৫/২০
সঠিক উত্তর:
খ) ১১/১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১/১৪
ব্যাখ্যা

১১/১৪ = ০.৭৮৫৭
৫/৮ = ০.৬২৫
১২/১৭ = ০.৭১
১৫/২০ = ০.৭৫
সুতরাং, বৃহত্তম ভগ্নাংশ হচ্ছে ১১/১৪

৩,০৩১.
  1. ২৫০৭২/৯৯০০
  2. ২৫০৭২/৯৯০
  3. ২৫৩২৫/৯৯৯৯
  4. ২৫৩২৫/৯৯০০
সঠিক উত্তর:
২৫০৭২/৯৯০০
উত্তর
সঠিক উত্তর:
২৫০৭২/৯৯০০
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৩,০৩২.
২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
  1. ৪টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ থেকে ৫৫ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান:
১ অপেক্ষা বড় যেসব সংখ্যার ১ এবং ঐ সংখ্যা ছাড়া অন্য কোন গুণনীয়ক বা উৎপাদক নেই তাদেরকে মৌলিক সংখ্যা বলে।
২৫ থেকে ৫৫ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩ = ৭ টি।
৩,০৩৩.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি
  1. ক) ১২
  2. খ) ৯
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি

সমাধান: 
সঠিক উত্তরঃ খ) ৯
খ) ৯ - √৯ = ৮১ - ৩ = ৭৮

অন্যান্য অপশন:
ক) ১২ - √১২ ≠ ৭৮
গ) ৪ - √৪ ≠  ৭৮
ঘ) ৬ - √৬ ≠ ৭৮

[এই ধরণের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে বের করলে তুলনামূলক কম সময়ে উত্তর বের করা যায়]
৩,০৩৪.
একটি বাক্সে ৩১৫টি চক রয়েছে। এর সাথে কমপক্ষে কতগুলো চক যোগ করলে সেগুলো ৫, ৭ অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?
  1. ২৭ টি
  2. ৩০ টি
  3. ৩৫ টি
  4. ৩৯ টি
সঠিক উত্তর:
৩৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাক্সে ৩১৫টি চক রয়েছে। এর সাথে কমপক্ষে কতগুলো চক যোগ করলে সেগুলো ৫, ৭ অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে?

সমাধান:
৫, ৭ এবং ১০ এর ল.সা.গু = ৭০
৩১৫ ÷ ৭০ = ভাগফল ৪, ভাগশেষ ৩৫

অর্থাৎ, আরো ৭০ - ৩৫ = ৩৫ টি কলম যোগ করলে ৫, ৭, অথবা ১০ জন ছাত্রের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে।
৩,০৩৫.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ?
  1. ক) ৩১
  2. খ) ৪১
  3. গ) ৫১
  4. ঘ) ৬১
সঠিক উত্তর:
গ) ৫১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয় ?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
যেমন : ২, ৩, ৫, ৭, ১১, ১৩... ইত্যাদি মৌলিক সংখ্যা।

৫১  মৌলিক সংখ্যা নয়
৫১ এর গুণনীয়কগুলো হলো : ১ ,৩, ১৭, ৫১
৩,০৩৬.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৩৯
  3. ৪৫
  4. ৪১
সঠিক উত্তর:
৪৩
উত্তর
সঠিক উত্তর:
৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x - ৩১ = ৫৫ - x 
বা, x + x = ৫৫ + ৩১ 
বা, ২x = ৮৬ 
বা, x = ৮৬/২ 
∴ x = ৪৩ 

∴ সংখ্যাটি = ৪৩। 
৩,০৩৭.
  1. ৬/১১
  2. ৩/৫
  3. ৫/৯
  4. ৮/১৩
সঠিক উত্তর:
৩/৫
উত্তর
সঠিক উত্তর:
৩/৫
ব্যাখ্যা

প্রশ্ন:

সমাধান:


৩,০৩৮.
একটি সংখ্যা ৪৮০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৫২৫
  2. ৫৩৫
  3. ৫৬০
  4. ৬০২
সঠিক উত্তর:
৫৬০
উত্তর
সঠিক উত্তর:
৫৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪৮০ থেকে যত বড় ৬৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪৮০ = ৬৪০ - ক
⇒ ক + ক = ৬৪০ + ৪৮০
⇒ ২ক = ১১২০
⇒ ক = ১১২০/২
∴ ক = ৫৬০

সুতরাং, সংখ্যাটি = ৫৬০
৩,০৩৯.
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
  1. ক) ৬১
  2. খ) ৬৯
  3. গ) ৭১
  4. ঘ) ৭৩
সঠিক উত্তর:
খ) ৬৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?

সমাধান: 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ 
৪০ হতে ১০০ এর মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৪১

∴ নির্ণেয় গড় = (৯৭ + ৪১)/২
= ১৩৮/২ 
= ৬৯
৩,০৪০.
১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার কত শতাংশ?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৪%
  4. ২৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার কত শতাংশ?

সমাধান:
১ থেকে ১০০ পর্যন্ত মোট সংখ্যা = ১০০টি

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা হলো ২৫ টি

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা  = (২৫/১০০) × ১০০%
= ২৫%
৩,০৪১.
m সংখ্যক নারকেলের দাম n টাকা হলে, m টাকায় কতগুলো নারকেল পাওয়া যাবে?
  1. ক) m2/n
  2. খ) m/n2
  3. গ) n2/m
  4. ঘ) n/m2
সঠিক উত্তর:
ক) m2/n
উত্তর
সঠিক উত্তর:
ক) m2/n
ব্যাখ্যা

n টাকায় পাওয়া যায় m সংখ্যক নারকেল
∴ 1 টাকায় পাওয়া যায় m/n সংখ্যক নারকেল
∴ m টাকায় পাওয়া যায় (m × m)/n = m2/n সংখ্যক নারকেল

৩,০৪২.
শূণ্য নয় এমন একটি সংখ্যা ও এর বর্গের গড় ঐ সংখ্যার ২৫ গুণের সমান হলে, সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ২৫
  3. ৪৯
  4. ২৪
সঠিক উত্তর:
৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: শূণ্য নয় এমন একটি সংখ্যা ও এর বর্গের গড় ঐ সংখ্যার ২৫ গুণের সমান হলে, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ”ক”

প্রশ্নমতে,
(ক + ক)/২ = ২৫ক
⇒ ক + ক = ৫০ক
⇒ ক + ক - ৫০ক = ০
⇒ ক - ৪৯ক = ০
⇒ ক(ক - ৪৯) = ০
∴ ক = ০ অথবা ৪৯

যেহেতু প্রশ্ন অনুসারে সংখ্যাটি ০ নয়
∴ সংখ্যাটি = ৪৯
৩,০৪৩.
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? 
  1. ১২ বছর
  2. ১৩ বছর
  3. ১৪ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৩ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের বয়সের গড় ৩৫ বছর। পুরুষদের বয়সের গড় ৪০ বছর এবং স্ত্রীলোকদের বয়সের গড় ৩৪ বছর। বালকের বয়স কত? 

সমাধান: 
৬ জন পুরুষ, ৮ জন স্ত্রীলোক এবং ১ জন বালকের মোট বয়স = (৩৫ × ১৫) বছর 
= ৫২৫ বছর 
∴ ১৫ জনের বয়সের সমষ্টি = ৫২৫ বছর 

আবার, 
পুরুষদের মোট বয়স = (৪০ × ৬) বছর 
= ২৪০ বছর 
এবং স্ত্রীলোকদের মোট বয়স = (৩৪ × ৮) বছর 
= ২৭২ বছর 

∴ স্ত্রীলোক ও পুরুষদের মোট বয়সের সমষ্টি = (২৪০ + ২৭২) বছর 
= ৫১২ বছর 

∴ বালকের বয়স = (১৫ জনের বয়সের সমষ্টি - ৮ জন স্ত্রীলোক ও ৬ পুরুষের বয়সের সমষ্টি) 
= (৫২৫ - ৫১২) বছর 
= ১৩ বছর।
৩,০৪৪.
৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
গ) ৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ দিয়ে বিভাজ্য ৩ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক ৩ এবং তৃতীয় অঙ্ক ৮ হলে, মধ্যম অঙ্কটি কত? 

সমাধান: 
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  
কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল ৯ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে।  
৯ দ্বারা বিভাজ্য সংখ্যাটি অবশ্যই ৩ দ্বারা বিভাজ্য হবে।  

এখন,
৩ + ৫ + ৮ = ১৬, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৩ + ৬ + ৮ = ১৭, যা ৩ দ্বারা বিভাজ্য নয় 
৩ + ৭ + ৮ = ১৮, যা ৩ দ্বারা বিভাজ্য 
৩ + ৮ + ৮ = ১৯, যা ৩ দ্বারা বিভাজ্য নয়
৩,০৪৫.
কোন সংখ্যার ৫/৮ অংশ ৬০ এর সমান? 
  1. ৯৬
  2. ৪৬
  3. ৮৬
  4. ১৬
সঠিক উত্তর:
৯৬
উত্তর
সঠিক উত্তর:
৯৬
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৫/৮ অংশ ৬০ এর সমান?

সমাধান:
ধরি, সংখ্যা = ক

শর্ত অনুযায়ী,
ক এর ৫/৮ অংশ = ৬০
⇒ ৫ক/৮ = ৬০
⇒ ৫ক = ৬০ × ৮
⇒ ক = (৬০ × ৮)/৫
∴ ক = ৯৬

∴ সংখ্যাটি = ৯৬

৩,০৪৬.
চারটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল 180। পরবর্তী ধারাবাহিক 4টি জোড় সংখ্যার যোগফল কত?
  1. 192
  2. 208
  3. 212
  4. 216
সঠিক উত্তর:
212
উত্তর
সঠিক উত্তর:
212
ব্যাখ্যা
প্রশ্ন: চারটি ধারাবাহিক জোড় সংখ্যার যোগফল 180। পরবর্তী ধারাবাহিক 4টি জোড় সংখ্যার যোগফল কত?

সমাধান:
ধরি,
চারটি ধারাবাহিক জোড় সংখ্যা = a, a + 2, a + 4 এবং a + 6

প্রশ্নমতে,
a + a + 2 + a + 4 + a + 6 = 180
⇒ 4a + 12 = 180
⇒ 4a = 180 - 12
⇒ 4a = 168
∴ a = 42

এখন, 42 + 2 = 44, 42 + 4 = 46 এবং, 42 + 6 = 48
সুতরাং, পরবর্তী ধারাবাহিক 4টি জোড় সংখ্যার যোগফল = 50 + 52 + 54 + 56 = 212
৩,০৪৭.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম? 
  1. ক) ২/৩
  2. খ) ১/৪
  3. গ) ৫/৯
  4. ঘ) ১/৫
সঠিক উত্তর:
ক) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ২/৩
ব্যাখ্যা
২/৩ = ০.৬৭
১/৪ = ০.২৫
৫/৯ =০.৫৬
১/৫ =০.২
৩,০৪৮.
যদি -2 < w <-1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?
  1. wy
  2. wz
  3. xy
  4. xz
  5. yz
সঠিক উত্তর:
wz
উত্তর
সঠিক উত্তর:
wz
ব্যাখ্যা
প্রশ্ন: যদি - 2 < w < - 1 < x < y < 0 < z < 1 হয়, তবে নিচের কোন গুণফলটি সর্বনিম্ন?

সমাধান:
দেওয়া আছে,
- 2 < w < - 1 < x < y < 0 < z < 1
ধরি,
w = - 1.5
x = - 0.5
y = - 0.25
z = 0.5

এখন,
wy = (- 1.5) × (- 0.25) = 0.375
wz = (- 1.5) × (0.5) = - 0.75
xy = (- 0.5) × (- 0.25) = 0.125
xz = (- 0.5) × (0.5) = - 0.25
yz = (- 0.25) × (0.5) = - 0.125

∴ wz এর মান সর্বনিম্ন।
৩,০৪৯.
এক স্কুলে ১ম, ২য় ও ৩য় দিন যথাক্রমে মোট ছাত্রদের ৮, ১০ ও ১২ সারিতে সাজানো হয়। ঐ স্কুলে ন্যূনতম কতজন ছাত্র রয়েছে?
  1. ক) ২
  2. খ) ১২০
  3. গ) ১২
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ১২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২০
ব্যাখ্যা
৮, ১০ ও ১২ এর ল.সা.গু হবে ন্যূনতম ছাত্র সংখ্যা।
৮ = ২ × ২ × ২
১০ = ২ × ৫
১২ = ২ × ২ × ৩
৮, ১০, ১২ এর, ল.সা.গু = ২ × ২ × ৫ × ৩ × ২ = ১২০
৩,০৫০.
কোন সংখ্যাটির ভাজক সংখ্যা বিজোড়?
  1. ৪৮
  2. ২৫৫
  3. ৫১২
  4. ১৪৪
সঠিক উত্তর:
১৪৪
উত্তর
সঠিক উত্তর:
১৪৪
ব্যাখ্যা
পূর্ণবর্গ সংখ্যার ভাজক সংখ্যা বিজোড় হয়।
৩,০৫১.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত? 
  1. ৪৫০
  2. ৪৮০
  3. ৫২০
  4. ৫০০
সঠিক উত্তর:
৫২০
উত্তর
সঠিক উত্তর:
৫২০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশি। সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি ৫৬০ থেকে ক কম এবং 
৩৮০ থেকে ৩.৫ক বেশি

প্রশ্নমতে, 
৫৬০ - ক = ৩৮০ + ৩.৫ক 
⇒ ৪.৫ক = ৫৬০ - ৩৮০ 
⇒ ক = ১৮০/৪.৫ 
⇒ ক = ৪০ 

∴ সংখ্যাটি = (৫৬০ - ৪০)
= ৫২০ ।
৩,০৫২.
১২/৫,৩৬/৫,৭২/২৫ ভগ্নাংশগুলোর গ.সা.গু কত?
  1. ক) ১২/২৫
  2. খ) ১/৫
  3. গ) ১২
  4. ঘ) ১
সঠিক উত্তর:
ক) ১২/২৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ১২/২৫
ব্যাখ্যা
এখানে,
ভগ্নাংশগুলোর লব ১২,৩৬,৭২ এর গ.সা.গু = ১২
ভগ্নাংশগুলোর হর ৫,৫,২৫ এর ল.সা.গু = ২৫

ভগ্নাংশগুলোর গ.সা.গু = ১২/২৫
৩,০৫৩.
দুইটি সংখ্যার গ, সা, গু এবং ল, সা, গু যথাক্রমে ১৪ এবং ১৬৮। একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত?
  1. ৫৬
  2. ৭২
  3. ২৪
  4. ১৬
সঠিক উত্তর:
৫৬
উত্তর
সঠিক উত্তর:
৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ, সা, গু এবং ল, সা, গু যথাক্রমে ১৪ এবং ১৬৮। একটি সংখ্যা ৪২ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া আছে,
ল.সা.গু = ১৬৮
গ.সা.গু = ১৪
একটি সংখ্যা = ৪২

ধরি,
অপর সংখ্যাটি = ক

আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪২ × ক = ল.সা.গু × গ.সা.গু
⇒ ৪২ × ক = ১৬৮ × ১৪
⇒  ক = (১৬৮ × ১৪)/৪২
∴ ক = ৫৬
∴ অপর সংখ্যাটি ৫৬
৩,০৫৪.
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?
  1. ৪১ বছর
  2. ৩৫ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৭ বছর
সঠিক উত্তর:
৪১ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪১ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর। দুই সন্তানের বয়সের গড় ২০ বছর হলে পিতার বয়স কত?

সমাধান:
পিতা ও দুই সন্তানের বয়সের গড় ২৭ বছর
পিতা ও দুই সন্তানের বয়সের সমষ্টি =  ২৭ × ৩ বছর
= ৮১ বছর 

দুই সন্তানের বয়সের গড় ২০ বছর
দুই সন্তানের বয়সের সমষ্টি = ২০ × ২ বছর
= ৪০ বছর 

পিতার বয়স = (৮১ - ৪০)বছর
= ৪১ বছর 
৩,০৫৫.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 
  1. ৪/৫
  2. ৩/৪
  3. ৭/৯
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? 

সমাধান:
২/৩ = ০.৬৭
৩/৪ = ০.৭৫
৪/৫ = ০.৮০
৭/৯ = ০.৭৮
৩,০৫৬.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ২/৫
  2. খ) ১/৩
  3. গ) √০.৩
  4. ঘ) ০.৩
সঠিক উত্তর:
গ) √০.৩
উত্তর
সঠিক উত্তর:
গ) √০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি বৃহত্তম?

সমাধান:
২/৫ = ০.৪
১/৩ = ০.৩৩
√০.৩ = ০.৫৪
০.৩ = ০.৩০
৩,০৫৭.
12 ও y এর ল.সা.গু. এবং গ.সা.গু. পরস্পর সমান হলে, y এর মান কত হবে?
  1. ক) 1
  2. খ) 6
  3. গ) 12
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 12
উত্তর
সঠিক উত্তর:
গ) 12
ব্যাখ্যা
12 ও y এর ল.সা.গু. এবং গ.সা.গু. পরস্পর সমান হবে যদি 12 ও y পরস্পর সমান হয় অর্থাৎ y = 12 হয়। 
12 ও y এর ল.সা.গু. 12y যদি 12 ও  y পরস্পর সহমৌলিক হয়। 
12 ও y এর গ.সা.গু. 1 যদি 12 ও  y পরস্পর সহমৌলিক হয়। 

যদি y = 12 হয় তবে, 12 ও y এর ল.সা.গু. 12 এবং 12 ও y এর গ.সা.গু. 12
৩,০৫৮.
x ও y মানের গড় 9 এবং z = 12 হলে, x, y এবং Z এর মানের গড় কত হবে?
  1. 6
  2. 9
  3. 10
  4. 12
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা

প্রশ্ন: x ও y মানের গড় 9 এবং z = 12 হলে, x, y এবং Z এর মানের গড় কত হবে?

সমাধান:
দেয়া আছে,
x ও y এর গড় = 9
অতএব,
⇒ (x + y)/2 = 9
⇒ x + y = 18

তাহলে তিনটি সংখ্যার মোট যোগফল
x + y + z = 18 + 12 = 30

গড় = 30/3 = 10

∴ x, y এবং z এর গড় = 10

৩,০৫৯.
এক ব্যক্তি তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,২০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?
  1. ৫৪০০০০ টাকা 
  2. ৫৭৬০০০ টাকা 
  3. ৬৪৮০০০ টাকা 
  4. ৭২০০০০ টাকা 
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৫৪০০০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৫৪০০০০ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীকে সম্পত্তির ১/৩ অংশ এবং ৩ পুত্রের প্রত্যেককে ১/৩ অংশ করে দান করেন। যদি তার স্ত্রী ও দুই পুত্রের প্রাপ্ত সম্পত্তির মোট পরিমাণ ৪,২০,০০০ টাকা হয় তাহলে ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ কত টাকা?

সমাধান:
ধরি,
ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ক টাকা 
তার স্ত্রী পান = ক/৩ টাকা 
অবশিষ্ট সম্পত্তি = ক - (ক/৩) = (৩ক - ক)/৩ = ২ক/৩ টাকা 

প্রত্যেক পুত্র পায় = (২ক/৩) এর (১/৩) অংশ
= ২ক/৯ টাকা 

প্রশ্নমতে,
(ক/৩) + ২(২ক/৯) = ৪,২০,০০০
⇒ (ক/৩) + (৪ক/৯) = ৪,২০,০০০
⇒ (৩ক + ৪ক)/৯ = ৪,২০,০০০
⇒ ৭ক/৯ = ৪,২০,০০০
⇒ ৭ক = (৪,২০,০০০ × ৯)
⇒ ক = (৪,২০,০০০ × ৯)/৭
⇒ ক = ৫,৪০,০০০ 

∴ ঐ ব্যক্তির মোট সম্পত্তির পরিমাণ = ৫,৪০,০০০ টাকা। 
৩,০৬০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৫৯
  2. ৬৩
  3. ৭১
  4. ৮৯
সঠিক উত্তর:
৬৩
উত্তর
সঠিক উত্তর:
৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
যে সকল সংখ্যার গুণনীয়ক কেবল ১ এবং ঐ সংখ্যা তাদেরকে মৌলিক সংখ্যা বলে।

১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। এগুলো হলো-
২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।

∴ ৬৩ সংখ্যাটি মৌলিক নয়।
৩,০৬১.
দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪ ও সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?
  1. ক) ১০, ৬
  2. খ) ১৬, ১২
  3. গ) ১২, ৮
  4. ঘ) ১৪, ১০
সঠিক উত্তর:
গ) ১২, ৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২, ৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু. ২৪ এবং গ.সা.গু. ৪ ও সংখ্যা দুইটির বিয়োগফল ৪ হলে সংখ্যা দুইটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাদ্বয় x ও y.

আমরা জানি,
সংখ্যাদ্বয়ের গুণফল = ল.সা.গু. × গ.সা.গু = ২৪ × ৪ = ৯৬

∴ xy = ৯৬
আবার, x - y = ৪
বা, x = ৪ + y .................. (1)

এখন, (x + y) = (x - y) + ৪xy
বা, (x + y) = ৪ + ৪ × ৯৬
বা, (x + y)  = ৪০০
বা, x + y = ২০
বা, y + ৪ + y = ২০ [(1) নং হতে]
বা, ২y = ২০ - ৪
বা, y = ১৬/২
 ∴ y = ৮

আবার, x + y = ২০
বা, x = ২০ - y = ২০ - ৮ = ১২
∴ x = ১২

∴ নির্ণেয় সংখ্যা দুইটি ১২, ৮
৩,০৬২.
নিচের কোন স্বাভাবিক সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?
  1. ৪২১
  2. ৪১৯
  3. ৪২৩
  4. ৪২৫
সঠিক উত্তর:
৪১৯
উত্তর
সঠিক উত্তর:
৪১৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন স্বাভাবিক সংখ্যাকে ৪, ৫, ৬ এবং ৭ দ্বারা ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ এবং ৬ অবশিষ্ট থাকে?

সমাধান:
এখানে,
৪ - ৩ = ১
৫ - ৪ = ১
৬ - ৫ = ১
৭ - ৬ = ১

∴ নির্ণেয় সংখ্যাটি হবে ৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু অপেক্ষা ১ কম।
৪, ৫, ৬ এবং ৭ এর ল.সা.গু = ৪২০

∴ নির্ণেয় সংখ্যা = (৪২০ - ১)
= ৪১৯
৩,০৬৩.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৫৯ হলে, বড় সংখ্যাটি কত? 
  1. ক) ৮০
  2. খ) ৯০
  3. গ) ১০০
  4. ঘ) ১১০
সঠিক উত্তর:
ক) ৮০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০
ব্যাখ্যা

ধরি 
ছোট সংখ্যাটি ক
বড় সংখ্যাটি ক + ১ 

প্রশ্নমতে,
(ক+১)- ক = ১৫৯
বা, ক+ ২ক + ১ - ক = ১৫৯
বা, ২ক = ১৫৯ - ১
বা, ২ক = ১৫৮
বা, ক = ৭৯

∴ বড় সংখ্যাটি = ক+১
                       =৭৯ + ১
                       = ৮০
৩,০৬৪.
৪৪ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪ টি আপেল ও ৫৬ টি আম সর্বোচ্চ কতজন বালকের মধ্যে নিঃশেষে ভাগ করে দেয়া যাবে?

সমাধান:

৪৪ ও ৫৬ এর গ.সা.গু = ৪

অতএব, সর্বোচ্চ ৪ জন বালকের মধ্যে ৪৪ টি আপেল ও ৫৬ টি আম নিঃশেষে ভাগ করে দেয়া যাবে।
৩,০৬৫.
কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 
  1. ২/৫ 
  2. ৪/১৫ 
  3. ৫/১৭ 
  4. ৩/১০ 
সঠিক উত্তর:
৪/১৫ 
উত্তর
সঠিক উত্তর:
৪/১৫ 
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ? 

সমাধান: 
৩/১০ = ০.৩ (বৃহত্তম), 
৫/১৭ = ০.২৯৪ (বৃহত্তম), 
৪/১৫ = ০.২৬৭ (ক্ষুদ্রত্তম) এবং 
২/৫ = ০.৪ (বৃহত্তম) । 

∴ ৪/১৫ ভগ্নাংশটি ক্ষুদ্রতম। 

৩,০৬৬.
একটি সংখ্যা ৫২০ থেকে যত বেশি, ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৭২০
  2. ৭০০
  3. ৬৯০
  4. ৬৮০
সঠিক উত্তর:
৬৮০
উত্তর
সঠিক উত্তর:
৬৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫২০ থেকে যত বেশি, ৮৪০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ”ক”

প্রশ্নমতে,
৮৪০ - ক = ক - ৫২০
বা, ৮৪০ + ৫২০ = ক + ক
বা, ২ক = ১৩৬০
বা, ক = ১৩৬০/২
∴ ক = ৬৮০
৩,০৬৭.
৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
  1. ১৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭/১৭ এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি ৩/৫ হবে?
 
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
 
প্রশ্নমতে,
(৭ + ক)/(১৭ + ক) = ৩/৫
⇒ ৩৫ + ৫ক = ৫১ + ৩ক
⇒ ৫ক - ৩ক = ৫১ - ৩৫
⇒ ২ক = ১৬
∴ ক = ৮
৩,০৬৮.
৩৭৫০ কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 
  1. সবকটি
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন : ৩৭৫০ কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 

সমাধান : 
৩৭৫০ কে উৎপাদকে বিশ্লেষণ করে পাই, 
৩৭৫০ = ২ × ১৮৭৫ 
= ২ × ৩ × ৬২৫
= ২ × ৩ × ৫× ১২৫
= ২ × ৩ × ৫× ৫× ২৫
= ২ × ৩ × ৫× ৫× ৫× ৫ 
এখানে, ৩৭৫০ এর উৎপাদক সমূহের মধ্যে ৪টি ৫ এবং ১টি করে ২ ও ৩ রয়েছে।

সুতরাং, দেখা যাচ্ছে যে, 
৩৭৫০ কে ২ × ৩ বা ৬ দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।
৩,০৬৯.
কত গুলো রাশির গড় এবং সমষ্টি দেওয়া থাকলে, রাশির সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি?
  1. রাশির সমষ্টি × গড়
  2. রাশির সমষ্টি ÷ গড়
  3. গড় ÷ রাশির সংখ্যা
  4. গড় × রাশির সমষ্টি
সঠিক উত্তর:
রাশির সমষ্টি ÷ গড়
উত্তর
সঠিক উত্তর:
রাশির সমষ্টি ÷ গড়
ব্যাখ্যা
প্রশ্ন: কত গুলো রাশির গড় এবং সমষ্টি দেওয়া থাকলে, রাশির সংখ্যা নির্ণয়ের সূত্র কোনটি?

সমাধান:
আমরা জানি,
গড় = রাশির সমষ্টি ÷ রাশির সংখ্যা

∴ রাশির সংখ্যা = রাশির সমষ্টি ÷ গড়
৩,০৭০.
৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গুণফল হবে-
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
ঘ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫
ব্যাখ্যা

৫ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা ৫ এবং ৭
এদের গুণফল = ৫×৭ = ৩৫

৩,০৭১.
২৩/৬৫, ৪৪/৫২, ২৪/২৬ এবং ৩৭/৩৯ এর মধ্যে কোনটি বৃহত্তম?
  1. ২৩/৬৫
  2. ৪৪/৫২
  3. ২৪/২৬
  4. ৩৭/৩৯
সঠিক উত্তর:
৩৭/৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৭/৩৯
ব্যাখ্যা
সমাধান:
২৩/৬৫ = ২৩/৫×১৩,
৪৪/৫২ = ৪৪/৪×১৩,
২৪/২৬ = ২৪/২×১৩  এবং
৩৭/৩৯ = ৩৭/৩×১৩,

ভগ্নাংশগুলোর হরগুলোর ল.সা.গু = ৫×৪×৩×১৩
= ৭৮০

এগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করে পাই, 
২৩/৬৫ = ২৩×১২/৬৫×১২ = ২৭৬/৭৮০,
৪৪/৫২ = ৪৪×১৫/৫২×১৫ = ৬৬০/৭৮০,
২৪/২৬ = ২৪×৩০/২৬×৩০  = ৭২০/৭৮০'
৩৭/৩৯ = ৩৭×২০/৩৯×২০ = ৭৪০/৭৮০। 

দেখা যাচ্ছে যে, ২৭৬/৭৮০ < ৬৬০/৭৮০ < ৭২০/৭৮০ < ৭৪০/৭৮০
বা, ২৩/৬৫ < ৪৪/৫২ < ২৪/২৬ < ৩৭/৩৯

এখানে, বৃহত্তম = ৩৭/৩৯

উত্তর: ৩৭/৩৯
৩,০৭২.
√(- 8) × √(- 2) = কত?
  1. - 4
  2. i
  3. - 4i
  4. 8
সঠিক উত্তর:
- 4
উত্তর
সঠিক উত্তর:
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: √(- 8) × √(- 2) = কত?

সমাধান:
√- 8 × √- 2
= √{8(i2)} × √{2(i2)}   [i2 = - 1]
= 2√(2)i × √(2)i
= 4 × i2
= - 4
৩,০৭৩.
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?
  1. ১৮
  2. ২৭
  3. ৩৩
  4. ৩৬
সঠিক উত্তর:
২৭
উত্তর
সঠিক উত্তর:
২৭
ব্যাখ্যা
প্রশ্ন: ৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু কত?

সমাধান:
৫১৩, ১১৩৪ এবং ১২১৫ এর গ.সা.গু = ২৭
৩,০৭৪.
একটি সংখ্যা ৪১৩ থেকে যত বড় ৫৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
  1. ৪৭৫
  2. ৪৮০
  3. ৪৮২
  4. ৪৯৪
সঠিক উত্তর:
৪৮২
উত্তর
সঠিক উত্তর:
৪৮২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪১৩ থেকে যত বড় ৫৫১ থেকে তত ছোট। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৪১৩ = ৫৫১ - ক
⇒ ক + ক = ৫৫১ + ৪১৩
⇒ ২ক = ৯৬৪
⇒ ক = ৯৬৪/২
∴ ক = ৪৮২
অতএব, সংখ্যাটি হলো ৪৮২
৩,০৭৫.
সবচেয়ে বড় সংখ্যা কোনটি?
  1. ক) ৯/১০০০
  2. খ) ০.০০৯৯
  3. গ) ০.১০০
  4. ঘ) ৯/১০০
সঠিক উত্তর:
গ) ০.১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.১০০
ব্যাখ্যা
৯/১০০০ = ০.০০৯
৯/১০০  = ০.০৯
সবচেয়ে বড়  = ০.১০০
৩,০৭৬.
কোন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ২/৩ অংশ মহিলা, পুরুষ শিক্ষকদের ১২ জন অবিবাহিত এবং ৩/৫ অংশ বিবাহিত। ঐ স্কুলের শিক্ষক-শিক্ষিকার সংখ্যা কত?
  1. ক) ৮০
  2. খ) ৮৫
  3. গ) ১২০
  4. ঘ) ৯০
সঠিক উত্তর:
ঘ) ৯০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯০
ব্যাখ্যা
ধরি, শিক্ষক-শিক্ষিকার সংখ্যা = ক জন
∴ শিক্ষিকার সংখ্যা = ২ক/৩ জন
পুরুষ শিক্ষকের সংখ্যা = (ক - ২ক/৩) = ক/৩
∴ বিবাহিত শিক্ষকের সংখ্যা = ক/৩ এর ৩/৫ = ক/৫ জন।
প্রশ্নমতে, ক/৩ - ক/৫ = ১২ জন
⇒ (৫ক - ৩ক)/১৫ = ১২
⇒২ক = ১৮০
∴ ক = ৯০ জন
৩,০৭৭.
তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?
  1. ক) ৯৮
  2. খ) ৯৮৯
  3. গ) ৯৯৯
  4. ঘ) ৯৯২৯
সঠিক উত্তর:
খ) ৯৮৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৮৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত হবে?

সমাধান:
তিন অংকের বৃহত্তম সংখ্যা = ৯৯৯
দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা = ১০

∴ তিন অংকের বৃহত্তম সংখ্যা হতে দুই অংকের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল = ৯৯৯ - ১০
= ৯৮৯
৩,০৭৮.
কোন পূর্ণ সংখ্যাটিকে ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১, ২, ৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ৫৬
  2. ৫৮
  3. ৬০
  4. ৬২
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা

এখানে,
প্রতিক্ষেত্রে বিয়োগফল বা ব্যবধান ২। ৩, ৪, ৫ এবং ৬ সংখ্যাগুলোর ল.সা.গু. = ৬০
সুতরাং নির্ণেয় পূর্ণ সংখ্যা = ৬০ - ২
= ৫৮

৩,০৭৯.
5/9 এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে?
  1. 1
  2. 2
  3. 4
  4. 6
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: 5/9 এর হর ও লবের সাথে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = a 

∴ প্রশ্নমতে,
(5 + a)/(9 + a) = 3/5
⇒ 25 + 5a = 27 + 3a
⇒ 5a - 3a = 27 - 25
⇒ 2a = 2
∴ a = 1
৩,০৮০.
একটি বড় বাক্সের মধ্যে ৪টি বাক্স আছে ও তার প্রত্যেকটির ভেতর ৪টি করে ছোট বাক্স আছে। মোট বাক্সের সংখ্যা কত?
  1. ক) ৩১ টি
  2. খ) ২৩ টি
  3. গ) ২১ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
গ) ২১ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২১ টি
ব্যাখ্যা

বড় বাক্স = ১ টি।
মাঝারি বাক্স = ৪ টি।
এবং ছোট বাক্স = ৪ X ৪ = ১৬ টি।
সুতরাং মোট বাক্স আছে = ১+৪+১৬ = ২১ টি।

৩,০৮১.
রাজশাহী থেকে খুলনার দূরত্ব ২৭৬ কিলোমটার। একটি বাস ৭ ঘন্টায় খুলনা থেকে রাজশাহী চলে আসলো। পথে বাসটি ১ ঘন্টা যাত্রা বিরতি নেয়। বাসটির গড় গতিবেগ কত কি.মি/ঘন্টা?
  1. ক) ৪৬
  2. খ) ৪৯
  3. গ) ৫৫
  4. ঘ) ৬৩
  5. ঙ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৬
ব্যাখ্যা

মোট সময় নেয় = ৭ ঘন্টা।
যাত্রা বিরতি = ১ ঘন্টা।
নিট সময় নেয় = ৭ - ১ = ৬ ঘন্টা।
মোট দূরত্ব = ২৭৬ কিলোমিটার।
∴ বাসটির গড় গতিবেগ = ২৭৬/৬ কিমি/ঘন্টা।
= ৪৬ কিমি/ঘন্টা।

৩,০৮২.
৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ১৫ হলে, প্রথম ৩টি সংখ্যার গড় কত?
  1. ১০
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৭টি সংখ্যার গড় ১২। এর মধ্যে শেষ ৪টি সংখ্যার গড় ১৫ হলে, প্রথম ৩টি সংখ্যার গড় কত? 

সমাধান: 
৭টি সংখ্যার গড় ১২
৭টি সংখ্যার সমষ্টি (১২ × ৭) = ৮৪

শেষ ৪টি সংখ্যার গড় ১৫ 
শেষ ৪টি সংখ্যার সমষ্টি  (১৫ × ৪) = ৬০

প্রথম ৩টি সংখ্যার সমষ্টি (৮৪ - ৬০) = ২৪
প্রথম ৩টি সংখ্যার গড় (২৪ ÷ ৩) = ৮
৩,০৮৩.
কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১৪ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৩ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ১৮.৫  বছর
  2. ১৫.৫  বছর
  3. ১৪.৫  বছর
  4. ১২.৫  বছর
সঠিক উত্তর:
১২.৫  বছর
উত্তর
সঠিক উত্তর:
১২.৫  বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণিতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১৪ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় ৩ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১৪) বছর।
= ২৮০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১৪ - (৩/১২) বছর।
= ১৪ - (১/৪)
= (৫৬ - ১)/৪
= ৫৫/৪ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৫৫/৪) × ২৪) বছর।
= ৩৩০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৩০ - ২৮০) বছর।
= ৫০ বছর।

৪ জন ছাত্রীর গড় বয়স = ৫০/৪ বছর।
= ১২.৫  বছর।
৩,০৮৪.
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪৮
  3. ৬০
  4. ৭২
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার গ সা গু ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।

আমরা জানি,
গ. সা. গু × ল. সা. গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০
= ৭২
৩,০৮৫.
০.২ × ০.৫ × ০.৪ এর মান নিচের কোনটি?
  1. ০.০০০৪
  2. ০.০৪
  3. ০.০০৪
  4. ০.৪
সঠিক উত্তর:
০.০৪
উত্তর
সঠিক উত্তর:
০.০৪
ব্যাখ্যা
প্রশ্ন: ০.২ × ০.৫ × ০.৪ এর মান নিচের কোনটি?

সমাধান:
০.২ × ০.৫ × ০.৪
= ০.০৪
৩,০৮৬.
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?
  1. ৩৫ বছর
  2. ৪৫ বছর
  3. ৪০ বছর
  4. ৩০ বছর
সঠিক উত্তর:
৪০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর। মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?

সমাধান: 
পিতা, মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর
পিতা, মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ৩০ × ৩ = ৯০ বছর

মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর
মাতা ও কন্যার বয়সের সমষ্টি = ২৫ × ২ = ৫০ বছর

∴ পিতার বয়স = (৯০ - ৫০)বছর  = ৪০ বছর 
৩,০৮৭.
নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ৩৫৭৪
  2. ৬৫৪১
  3. ২৬৭৪
  4. ৪১৩৭
সঠিক উত্তর:
৪১৩৭
উত্তর
সঠিক উত্তর:
৪১৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য?

সমাধান:
৩ দ্বারা নিঃশেষে বিভাজ্যতার নীতি - কোন সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে , প্রদত্ত সংখ্যাটি ৩ দ্বারা বিভাজ্য হবে।  

এখানে,
৩৫৭৪ = ৩ + ৫ + ৭ + ৪ 
= ১৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়

৬৫৪১ = ৬ + ৫ + ৪ + ১
= ১৬ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়

২৬৭৪ = ২ + ৬ + ৭ + ৪
= ১৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য নয়

৪১৩৭ = ৪ + ১ + ৩ + ৭
= ১৫ ; যা ৩ দ্বারা বিভাজ্য

∴ ৪১৩৭/৩ = ১৩৭৯ ; যা ৩ দ্বারা বিভাজ্য
৩,০৮৮.
৪, ৬, ৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?
  1. ক) ৫.৫
  2. খ) ৫
  3. গ) ৪.৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা

 প্রশ্ন: ৪, ৬, ৭ এবং x এর গড়মান ৫.৫ হলে x এর মান কত?

সমাধান:
প্রশ্নমতে,
(৪ + ৬ + ৭ + x)/৪ = ৫.৫
বা, ৪ + ৬ + ৭ + x = ৫.৫ × ৪
বা, ১৭ + x = ২২
বা, x = ২২ - ১৭
∴ x = ৫

৩,০৮৯.
বাংলাদেশের রাত ৮টা আন্তর্জাতিক সময় কত?
  1. ৩টা
  2. ৮টা
  3. ২০টা
  4. ২২টা
সঠিক উত্তর:
২০টা
উত্তর
সঠিক উত্তর:
২০টা
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলাদেশের রাত ৮টা আন্তর্জাতিক সময় কত?

সমাধান:
আন্তর্জাতিক সময় ২৪ ঘণ্টায় হিসেব করা হয়।
অর্থাৎ, ১২ টার পর ১৩টা, ১৪টা, ..., ২৪টা।

সে অনুযায়ী বাংলাদেশে,
দুপুর ১টা = ১৩ টা,
দুপুর ২টা = ১৪ টা
...
......
রাত ৮টা = ২০ টা।

অতএব, বাংলাদেশের রাত ৮টা, আন্তর্জাতিক সময় অনুযায়ী তখন বাংলাদেশে আন্তর্জাতিক সময় ২০টা।

৩,০৯০.
কোন সংখ্যার ৪৮% থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল ৪৮ হবে?
  1. ক) ৪৮
  2. খ) ২০০
  3. গ) ৯৬
  4. ঘ) ১০০
সঠিক উত্তর:
খ) ২০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪৮% থেকে ৪৮ বিয়োগ করলে বিয়োগফল ৪৮ হবে?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
ক এর ৪৮% - ৪৮ = ৪৮
বা, ৪৮ক/১০০ = ৪৮ + ৪৮
বা, ৪৮ক /১০০ = ৯৬
বা, ক/১০০ = ২
ক = ২০০ 
৩,০৯১.
√০.০০০০৬৪ এর মান কত?
  1. ক) ০.৮
  2. খ) ০.০৮
  3. গ) ০.০০৮
  4. ঘ) ০.০০০৮
সঠিক উত্তর:
গ) ০.০০৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০৮
ব্যাখ্যা
প্রশ্ন: √০.০০০০৬৪ এর মান কত?

সমাধান:
 √০.০০০০৬৪
=  √(৬৪/১০০০০০০)
=  √৬৪/ √১০০০০০০
= ৮/১০০০
= ০.০০৮
৩,০৯২.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ১/২০
  2. ১/১৬
  3. ১/১৫
  4. ১/১২
সঠিক উত্তর:
১/১২
উত্তর
সঠিক উত্তর:
১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
 ১/২০ = ০.০৫
১/১৬ = ০.০৬২৫
১/১৫ =০.০৬৬
১/১২ = ০.৮৩৩
৩,০৯৩.
১০ টি ক্রমিক সংখ্যার ১ম ৫ টি সংখ্যার যোগফল ৫৫০ হলে শেষ ৫ টি সংখ্যার যোগফল কত?
  1. ক) ৫৬৬
  2. খ) ৫৭০
  3. গ) ৫৭৫
  4. ঘ) ৫৮৫
সঠিক উত্তর:
গ) ৫৭৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৭৫
ব্যাখ্যা

ধরি ১ম সংখ্যা x
১ম ৫ টি সংখ্যার যোগফল = x + (x + ১) + (x + ২) + .... + (x + ৪) = ৫৫০
∴ x = ১০৮
২য় ৫ টি সংখ্যার যোগফল  = (x+৫)+(x+৬)+.......(x+৯) = ৫x + ৩৫ = ৫ × ১০৮ + ৩৫ = ৫৭৫

৩,০৯৪.
নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল?
  1. ১৫
  2. ২৩
  3. ২৯
  4. ৩৮
  5. ৩৯
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ১৪৮ এর মৌলিক গুণনীয়কগুলোর যোগফল?

সমাধান:
১৪৮-এর মৌলিক গুণনীয়কগুলো হলো = ২, ২, ৩৭
প্রতিটি মৌলিক সংখ্যা একবার করে নিয়ে পাই, ২ এবং ৩৭

∴ এদের যোগফল = ২ + ৩৭ = ৩৯
৩,০৯৫.
তিনটি সংখ্যার গড় x । যদি প্রথম ২টি সংখ্যার গড় y হয় এবং শেষ ২টি সংখ্যার গড় z হয়, তবে দ্বিতীয় সংখ্যাটি কত?
  1. ক) 2x+2z+3x
  2. খ) 3x-y-z
  3. গ) 2y+2z-3x
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) 2y+2z-3x
উত্তর
সঠিক উত্তর:
গ) 2y+2z-3x
ব্যাখ্যা
মনেকরি
সংখ্যা তিনটি a,b,c
a + b + c = 3x .
a + b = 2y
b + c = 2z

এখন,
a + b + b + c = 2y + 2z
3x + b = 2y + 2z
        b = 2y + 2z - 3x
৩,০৯৬.
১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ১৫টি
  2. ১৮টি
  3. ২০টি
  4. ২৫টি
সঠিক উত্তর:
২৫টি
উত্তর
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান :
- ১ থেকে ১০০ পর্যন্ত মোট মৌলিক সংখ্যা ২৫টি। - এগুলো হলো - ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ৩৭, ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, ৯৭।
- এর মধ্যে জোড় মৌলিক সংখ্যা মাত্র একটি তথা ২। 
- বাকি ২৪টি মৌলিক সংখ্যাই বিজোড়।
৩,০৯৭.
নিচের কোন পূর্ণ সংখ্যা কে ৩,৪,৫ এবং ৬ দ্বারা ভাগ করলে যথাক্রমে ১,২,৩ ও ৪ অবশিষ্ট থাকে?
  1. ক) ৪৮
  2. খ) ৫৮
  3. গ) ৫৪
  4. ঘ) ৬০
সঠিক উত্তর:
খ) ৫৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৮
ব্যাখ্যা
প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে, ৩ - ১ = ২, ৪ - ২ = ২, ৫ - ৩ = ২, ৬ - ৪ = ২।
∴ ৩, ৪, ৫ ও ৬ এর লা.সা.গু = ৬০
∴ নির্ণেয় সংখ্যাটি (৬০ - ২) = ৫৮
৩,০৯৮.
৫৪০ এর ভাজক সংখ্যা কতটি?
  1. ২৫টি
  2. ২৩টি
  3. ২৪টি
  4. ২০টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪০ এর ভাজক সংখ্যা কতটি? 

সমাধান: 
৫৪০ = ২ × ২ × ৩× ৩ × ৩ × ৫ 
= ২ × ৩ × ৫ 
এখানে, ২ এর সূচক ২, ৩ এর সূচক ৩ এবং ৫ এর সূচক ১। 
এখন প্রত্যেক সূচকের মানের সাথে ১ যোগ করে তাদের গুণ করলে যে গুণফল পাওয়া যাবে তাই হবে নির্ণেয় ভাজক সংখ্যা। 
∴ নির্ণেয় ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১) 
= ৩ × ৪ × ২
= ২৪
৩,০৯৯.
৯৭.১৭ ÷ ০.০১২৩ = কত?
  1. ক) ৭৯০০
  2. খ) ৮৯০০
  3. গ) ৫৯০০
  4. ঘ) ৯২০০
সঠিক উত্তর:
ক) ৭৯০০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭৯০০
ব্যাখ্যা

৯৭.১৭ ÷ ০.১২৩
= (৯৭১৭ × ১০০০০)/(১২৩ × ১০০)
= ৭৯০০

৩,১০০.
কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?
  1. ৮ বছর
  2. ৯ বছর
  3. ১০ বছর
  4. ১১ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো শ্রেণীতে ২০ জন ছাত্রীর বয়সের গড় ১২ বছর। ৪ জন নতুন ছাত্রী ভর্তি হওয়ার বয়সের গড় ৪ মাস কমে গেল। নতুন ৪ জন ছাত্রীর বয়সের গড় কত?

সমাধান: 
২০ জন ছাত্রীর মোট বয়স = (২০ × ১২) বছর।
= ২৪০ বছর।

২৪ জন ছাত্রীর বয়সের গড় = ১২ - (৪/১২) বছর।
= ৩৫/৩ বছর।

২৪ জন ছাত্রীর মোট বয়স = (৩৫/৩) × ২৪) বছর।
= ২৮০ বছর।

৪ জন ছাত্রীর মোট বয়স = (২৮০ - ২৪০) বছর।
= ৪০ বছর।

৪ জন ছাত্রীর গড় বয়স = ৪০/৪ বছর।
= ১০ বছর।