বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ২৩ / ২৭ · ২,২০১২,৩০০ / ২,৬৯১

২,২০১.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. গণনা, ইদানিং
  2. গড্ডালিকা, কল্যান
  3. মিথস্ক্রিয়া, মালীনি
  4. অ্যাটাশে, অহোরাত্র
সঠিক উত্তর:
অ্যাটাশে, অহোরাত্র
উত্তর
সঠিক উত্তর:
অ্যাটাশে, অহোরাত্র
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) অ্যাটাশে, অহোরাত্র।

বিশ্লেষণ:
ক) গণনা, ইদানিং -
গণনা (শুদ্ধ)
ইদানিং (ভুল) → ইদানীং (শুদ্ধ)।

খ) গড্ডালিকা, কল্যান
গড্ডালিকা - (ভুল) → গড্ডলিকা (শুদ্ধ);
কল্যান - (ভুল) → কল্যাণ (শুদ্ধ)।

গ) মিথস্ক্রিয়া, গীতালি -
মিথস্ক্রিয়া → মিথস্ক্রিয়া (শুদ্ধ)
মালীনি (ভুল) → মালিনী (শুদ্ধ)।

ঘ) অ্যাটাশে, অহোরাত্র
অ্যাটাশে (শুদ্ধ - দূতাবাসের সহদূত)
অহোরাত্র (শুদ্ধ - দিনরাত)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২০২.
প্রমিত বানান কোনটি?
  1. পীপিলিকা
  2. পিপীলীকা
  3. পীপীলিকা
  4. পিপীলিকা
সঠিক উত্তর:
পিপীলিকা
উত্তর
সঠিক উত্তর:
পিপীলিকা
ব্যাখ্যা

 শুদ্ধ বানান - পিপীলিকা।

• পিপীলিকা (বিশেষ্য পদ), 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: পিপীলক+আ।
অর্থ: পিঁপড়া, পিঁপড়ে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২০৩.
Q 3-5 শুদ্ধ বানান নির্ণয় করুন:
  1. অন্বেষণ
  2. অন্বেষন
  3. অণ্বেষন
  4. অণ্বেষণ
সঠিক উত্তর:
অন্বেষণ
উত্তর
সঠিক উত্তর:
অন্বেষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: অন্বেষণ (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (অনু + √ইষ্ + অন),
 অর্থ: 
- তালাশ, অনুসন্ধান, খোঁজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২০৪.
কোন শব্দে ‘তা’ প্রত্যয়ের অশুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. গম্ভীরতা
  2. বৈশিষ্ট্যতা
  3. স্বতন্ত্রতা
  4. সদৃশতা
সঠিক উত্তর:
বৈশিষ্ট্যতা
উত্তর
সঠিক উত্তর:
বৈশিষ্ট্যতা
ব্যাখ্যা
• অশুদ্ধ: বৈশিষ্ট্যতা,
• শুদ্ধ: বিশিষ্ট /বিশিষ্টতা,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [বি+√শিষ্+ত],
অর্থ: সাধারণ নয় এমন; মর্যাদাসম্পন্ন।

⇒ ‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২০৫.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মুমূর্ষু
  2. স্বৈরিণী
  3. সাত্ত্বিক 
  4. সমীচিন
সঠিক উত্তর:
সমীচিন
উত্তর
সঠিক উত্তর:
সমীচিন
ব্যাখ্যা

অশুদ্ধ বানান- সমীচিন।
- শুদ্ধ বানান- সমীচীন।
- এটি একটি বিশেষণ পদ।
- সন্ধি–বিচ্ছেদ: সমী + চীন। 
- সন্ধি নিয়ম: স্বরসন্ধির নিয়মে গঠিত।
- প্রকৃতি: সংস্কৃত শব্দ।
- এর অর্থ হলো: যথোচিত, যুক্তিযুক্ত বা সঙ্গত। 

অন্যদিকে,
- মুমূর্ষু, স্বৈরিণী, সাত্ত্বিক— এই শব্দগুলোর বানান সঠিকভাবে লেখা হয়েছে।

উৎস:
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২০৬.
সঠিক বানান কোনটি?
  1. ত্যূষ
  2. তুর্ন
  3. আকাঙ্খা
  4. পথিকৃত
সঠিক উত্তর:
ত্যূষ
উত্তর
সঠিক উত্তর:
ত্যূষ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধবানান - ত্যূষ।


অন্যদিকে,
- ’তূর্ন’ শব্দের সঠিকরূপ- তূর্ণ।
- ’আকাঙ্ক্ষা’ শব্দের সঠিকরূপ- আকাঙ্ক্ষা।
- ’পথিকৃত’ শব্দের সঠিকরূপ- পথিকৃৎ।

উৎস:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২০৭.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ইতঃপূর্বে
  2. ইত্যাকার
  3. ইতিমধ্যে
  4. ঈষৎ
সঠিক উত্তর:
ইতিমধ্যে
উত্তর
সঠিক উত্তর:
ইতিমধ্যে
ব্যাখ্যা
• 'ইতিমধ্যে' শব্দটি অপপ্রয়োগ। 

• শুদ্ধ বানান: ইতোমধ্যে। 
- ক্রিয়া বিশেষণ পদ। 
অর্থ:
- অব্য এর মধ্যে;
- ইত্যবসরে;
- এই সময়ের মধ্যে।

অন্যদিকে, 
 ইতঃপূর্বে, ইত্যাকার ও ঈষৎ শব্দের বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২০৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. গোধূলী
  2. গোধুলী
  3. গোধূলি
  4. গোধুলি
সঠিক উত্তর:
গোধূলি
উত্তর
সঠিক উত্তর:
গোধূলি
ব্যাখ্যা
শুদ্ধ বানান: গোধূলি (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- সূর্যাস্তের সময,
- সায়ংকাল,
- সন্ধ্যাকাল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২০৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. গৃহীনী
  2. গৃহিনী
  3. গৃহিণী
  4. গৃহিনি
সঠিক উত্তর:
গৃহিণী
উত্তর
সঠিক উত্তর:
গৃহিণী
ব্যাখ্যা
শুদ্ধ বানান 'গৃহিণী'

গৃহিণী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = গৃহ+ইন্‌+ঈ
অর্থ: গৃহকর্ত্রী; পত্নী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২১০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) মাতাহীন শিশুর কী দুঃখ!
  2. খ) উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
  3. গ) প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
  4. ঘ) সময় বড়ো সংক্ষেপ।
সঠিক উত্তর:
খ) উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর
সঠিক উত্তর:
খ) উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
- 'উপরিউক্ত বাক্যটি শুদ্ধ নয়' বাক্যটি সঠিক।

• অন্যান্য অপশন:
অশুদ্ধ: মাতাহীন শিশুর কী দুঃখ!
শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ!

অশুদ্ধ: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা থাকবেই।
শুদ্ধ: প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই।

অশুদ্ধ: সময় বড়ো সংক্ষেপ।
শুদ্ধ: সময় খুব সংক্ষেপ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২,২১১.
কোন বানানটি সঠিক?
  1. প্রিলিমিনারী
  2. প্রিলিমিনারি
  3. প্রিলিমীনারি
  4. প্রিলীমিনারি
সঠিক উত্তর:
প্রিলিমিনারি
উত্তর
সঠিক উত্তর:
প্রিলিমিনারি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
প্রিলিমিনারি বানানটি সঠিক।
২,২১২.
সঠিক বানান নয় কোনটি?
  1. ক) আর্দ্র
  2. খ) দ্বন্দ্ব
  3. গ) স্বত্তাধিকার
  4. ঘ) কঙ্কণ
সঠিক উত্তর:
গ) স্বত্তাধিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বত্তাধিকার
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- আর্দ্র
- দ্বন্দ্ব
- স্বত্বাধিকার
- কঙ্কণ

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২,২১৩.
নিচের কোন শব্দটির বানান শুদ্ধ?
  1. অলঙ্কার
  2. আকাঙ্খা
  3. বিদ্যান
  4. অপ্সরী
সঠিক উত্তর:
অপ্সরী
উত্তর
সঠিক উত্তর:
অপ্সরী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- অপ্সরী শুদ্ধ শব্দ।
- অর্থ- সুরসুন্দরী/সুন্দরী নারী।

অন্যদিকে,
- আকাঙ্খা শব্দটির সঠিক বানান -আকাঙ্ক্ষা ।
- বিদ্যান শব্দটির সঠিক বানান - বিদ্বান।
- অলঙ্কার শব্দটির সঠিক বানান - অলংকার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ভবিষ্যদ্বাণী
  2. মুহুর্মুহ
  3. শারীরীক
  4. আদ্যক্ষর
সঠিক উত্তর:
ভবিষ্যদ্বাণী
উত্তর
সঠিক উত্তর:
ভবিষ্যদ্বাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ভবিষ্যদ্বাণী' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- 'মুহুর্মুহ' শব্দের সঠিক বানান 'মুহুর্মুহু'।
- 'শারীরীক' শব্দের সঠিক বানান 'শারীরিক'।
- 'আদ্যক্ষর' শব্দের সঠিক বানান 'আদ্যাক্ষর'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২,২১৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. পুরষ্কার
  2. বহিষ্কার
  3. তিরষ্কার
  4. নমষ্কার
সঠিক উত্তর:
বহিষ্কার
উত্তর
সঠিক উত্তর:
বহিষ্কার
ব্যাখ্যা

• বানানের নিয়ম:
বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার= বহিষ্কার)।

তবে স্ক/ স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায়: অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

অন্যদিকে ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি। (স্প/ স্ত/ স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ /নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,২১৬.
কোনটি শুদ্ধ বানান নয়?
  1. স্বতঃস্ফূর্ত
  2. সহযোগিতা
  3. শূদ্র
  4. যন্ত্রনা
সঠিক উত্তর:
যন্ত্রনা
উত্তর
সঠিক উত্তর:
যন্ত্রনা
ব্যাখ্যা

• শুদ্ধ বানান নয় - যন্ত্রনা
- এর শুদ্ধ বানান - যন্ত্রণা।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পীড়া, যাতনা।

অন্যদিকে,
- শূদ্র,
- সহযোগিতা,
- স্বতঃস্ফূর্ত।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২১৭.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  2. খ) অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  3. গ) ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
  4. ঘ) আলোচনার মাধ্যমে সব সমস্যাগুলোর সমাধান সম্ভব।
সঠিক উত্তর:
গ) ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
ব্যাখ্যা
“ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল” - বাক্যটি সঠিক ।

• কোন শব্দকে এক বার  বহুবচনে রূপান্তরিত করলে তার পুনরায় বহুত্ব অপ্রয়োজনীয় । তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, স্ব ইত্যাদি যত বহুত্ববাচক শব্দ আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো যুক্ত হবে না।
যেমন -
অশুদ্ধ - ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ - ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উৎস: ভাষা - শিক্ষা, বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ।
২,২১৮.
অশুদ্ধ বানান কোনটি ?
  1. ক) উন্মীলন
  2. খ) উন্মীলিত
  3. গ) উদ্ধৃত
  4. ঘ) উপর্যোপরি
সঠিক উত্তর:
ঘ) উপর্যোপরি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপর্যোপরি
ব্যাখ্যা

অশুদ্ধ বানানটির শুদ্ধরূপ - উপর্যুপরি 
উপর্যুপরি [উপোর্‌জুপোরি] (অব্যয়){(তৎসম বা সংস্কৃত) উপরি+উপরি}
১. একটির উপর অন্য একটি; উপরিউপরি।
২. ক্রমাগত; ক্রমান্বয়ে।

উদ্ধৃত
[উদ্‌ধৃতো] (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √হৃ/ধৃ+ত(ক্ত)}
১. কোনে রচনা বা উক্তি থেকে আহৃত।
২. উত্তোলিত; উত্থাপিত।
৩. অধিকৃত; পুনরধিকৃত।
৪. মোচিত।
উদ্ধতি(বিশেষ্য):
১. কোনো রচনা বা উক্তি থেকে আহৃত অংশ।
২. উত্তোলন; উদ্ধার।
৩. মোচন।
৪. অধিকারকরণ।
উদ্ধতি চিহ্ন, উদ্ধরণচিহ্ন, উদ্ধারচিহ্ন(বিশেষ্য)

উন্মীলন [উন্‌মিলন্] (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত) উৎ+ √মীল্+অন(ল্যুট্)}
১. চোখ মেলে চাওয়া; চোখ খোলা।
২. বিকাশ।
৩. উদ্‌ঘাটন; উন্মোচন।

উন্মীলিত (বিশেষণ):
১. উন্মীলন হয়েছে এমন।
২. প্রকাশিত।
৩. বিকশিত।
৪. উন্মোচিত; উদ্‌ঘাটিত।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

২,২১৯.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. কুল
  2. কূল
  3. উচিৎ
  4. ভবিষ্যৎ
সঠিক উত্তর:
উচিৎ
উত্তর
সঠিক উত্তর:
উচিৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'উচিত'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
- প্রকৃতি প্রত্যয়: √উচ্‌ + ত।
অর্থ:
- যোগ্য,
- যথার্থ।

অন্যদিকে,
- 'ভবিষ্যৎ, কূল ও কুল' শব্দ গুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২২০.
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, কোন বানানটি শুদ্ধ?
  1. মুহুর্ত
  2. নূনাধিক
  3. অন্বেষণ
  4. শ্বাশত
সঠিক উত্তর:
অন্বেষণ
উত্তর
সঠিক উত্তর:
অন্বেষণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্বেষণ'- বানানটি শুদ্ধ।

• অন্বেষণ (বিশেষ্য) এর অর্থ- 
- তালাশ;
- অনুসন্ধান;
- খোঁজ।

অন্যদিকে,
- 'মুহুর্ত' এর শুদ্ধ বানান - মুহূর্ত।
- 'নূনাধিক' এর শুদ্ধ বানান- ন্যূনাধিক।
- 'শ্বাশত' এর শুদ্ধ বানান- শাশ্বত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২২১.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. কণিনীকা
  2. বিকেন্দ্রিকরণ
  3. দ্বন্দ
  4. কৌতূহল
সঠিক উত্তর:
কৌতূহল
উত্তর
সঠিক উত্তর:
কৌতূহল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কৌতূহল' বানানটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: কণিনীকা।  
- শুদ্ধ: কনীনিকা। 

- অশুদ্ধ: বিকেন্দ্রিকরণ। 
- শুদ্ধ: বিকেন্দ্রীকরণ। 

- অশুদ্ধ: দ্বন্দ। 
- শুদ্ধ: দ্বন্দ্ব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
২,২২২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমি সন্তোষ হলাম।
  2. অশ্রুতে বুক ভেসে গেল।
  3. ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
  4. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
সঠিক উত্তর:
অশ্রুতে বুক ভেসে গেল।
উত্তর
সঠিক উত্তর:
অশ্রুতে বুক ভেসে গেল।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: অশ্রুতে বুক ভেসে গেল।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাস্কর।
শুদ্ধ বাক্য: ঘটনাটি অত্যন্ত লজ্জাকর।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২২৩.
‘শবপোড়া’ শব্দটি অশুদ্ধ কেন?  
  1. উপমার ভুল প্রয়োগ  
  2. দুর্বোধ্যতা 
  3. বাহুল্য দোষ
  4. গুরুচণ্ডালী দোষ
সঠিক উত্তর:
গুরুচণ্ডালী দোষ
উত্তর
সঠিক উত্তর:
গুরুচণ্ডালী দোষ
ব্যাখ্যা

‘শবপোড়া’ শব্দটি অশুদ্ধ- গুরুচণ্ডালী দোষ এর কারণে। 
------------------------
• গুরুচণ্ডালী দোষ:
- তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগ গুরুচন্ডালি দোষ সৃষ্টি করে।
- যেমন- শবপোড়া শব্দটিতে- তৎসম + দেশি শব্দের প্রয়োগ ঘটেছে।
- তাই এটি অশুদ্ধ।
- শুদ্ধ রূপটি হলো- শবদাহ (তৎসম + তৎসম)।  

- তৎসম শব্দের সঙ্গে দেশি শব্দের প্রয়োগে সৃষ্ট কিছু গুরুচন্ডালি দোষযুক্ত শব্দের উদাহরণ- 

• মড়াদাহ (দেশি + তৎসম) = অশুদ্ধ। 
- শুদ্ধ রূপ- মড়াপোড়া (দেশি + দেশি)। 

• গরুর শকট (দেশি + তৎসম) = অশুদ্ধ। 
- শুদ্ধ রূপ- গরুর গাড়ি (দেশি + দেশি)। 

-  আবার, সাধু ও চলিত ভাষাকে একসাথে ব্যবহার করে বাক্যের স্বাভাবিকতা নষ্ট করাকেও গুরুচণ্ডালী দোষ বলে। 
- এর উদাহরণ- তিনি বড় বজ্জাত ভদ্রলোক।
- ‘তিনি বড় বজ্জাত ভদ্রলোক’- বাক্যটিতে ‘বজ্জাত’ (চলিত ভাষা) আর ‘ভদ্রলোক’ (সাধুভাষা) একসাথে ব্যবহার করা হয়েছে।
- এখানে সাধু ও চলিত ভাষার অপ্রয়োজনীয় মিশ্রণ ঘটেছে, তাই বাক্যটি গুরুচণ্ডালী দোষযুক্ত হয়েছে। 
-------------------------- 
অন্যদিকে, 
• উপমার ভুল প্রয়োগ:
- উপমার ভুল প্রয়োগ ঘটে যখন তুলনা অপ্রাসঙ্গিক, বেমানান বা অযৌক্তিক হয়।
- উপমার ভুল প্রয়োগ বাক্যের স্বাভাবিকতা নষ্ট করে।
- উপমার ভুল প্রয়োগে অর্থ বোঝায় অসুবিধার সৃষ্টি হয়।
- যেমন, “বিরাট গরু-ছাগলের হাট"- বাক্যটিতে উপমার ভুল প্রয়োগ ঘটেছে।
- কারণ, বিরাট উপমাটি গরু-ছাগলের সাথে বেমানান তুলনা।
- সঠিক প্রয়োগ হবে যখন বলা হবে- 'গরু-ছাগলের বিরাট হাট'।
- 'গরু-ছাগলের বিরাট হাট'- এই বাক্যটিতে বিরাট উপমাটি হাটের সাথে সামঞ্জস্যপূর্ণ। 

• দুর্বোধ্যতা: 
- দুর্বোধ্যতার কারণে বাক্য তার যোগ্যতা হারাতে পারে। 
- যদি বলা হয়- তুমি আমার সাথে প্রপঞ্চ করেছ তাহলে এখানে প্রপঞ্চ শব্দটি দুর্বোধ্যতার সৃষ্টি করে। 
- সঠিক প্রয়োগ হবে- তুমি আমার সাথে ধোঁকাবাজি করেছ।  

• বাহুল্য দোষ:
- বাহুল্য দোষ হলো বাক্যে প্রয়োজনের অতিরিক্ত শব্দ বা একই অর্থবোধক শব্দ ব্যবহার করা।
- উদাহরণস্বরূপ, "সকল আলেমগণ আজ উপস্থিত", এতে বাহুল্য দোষ রয়েছে, কারণ "সকল" এবং "আলেমগণ" একই অর্থ প্রকাশ করে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,২২৪.
নিচের কোন শব্দটির বানান অশুদ্ধ?
  1. ঊর্ধ্বগামী
  2. ঊর্ধ্বপাতন
  3. ঊর্ধ্বফনা
  4. ঊর্ধ্বস্থ
সঠিক উত্তর:
ঊর্ধ্বফনা
উত্তর
সঠিক উত্তর:
ঊর্ধ্বফনা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- "ঊর্ধ্বফনা" বানানটি ভুল।
- এর শুদ্ধ বানান - ঊর্ধ্বফণা।

অন্যান্য শব্দগুলো সঠিক বানানে রয়েছে।
যেমন- 
- ঊর্ধ্বগামী;
- ঊর্ধ্বপাতন;
- ঊর্ধ্বস্থ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,২২৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভ্রাতূষ্পুত্র
  2. ভ্রাতুস্পুত্র
  3. ভ্রাতুষ্পুত্র
  4. ভ্রাতূস্পুত্র
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
উত্তর
সঠিক উত্তর:
ভ্রাতুষ্পুত্র
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 • শুদ্ধ বানান - 'ভ্রাতুষ্পুত্র'

- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- সঠিক প্রকৃতি প্রত্যয়: ভ্রাতুঃ + পুত্র।
যার অর্থ:
- ভাইয়ের ছেলে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২২৬.
“তপবনে যেতে কেনা চায়?” বাক্যটি কোন কারণে অশুদ্ধ?
  1. ক) সন্ধিজনিত
  2. খ) বাচ্যজনিত
  3. গ) বিভক্তিজনিত
  4. ঘ) প্রত্যয়জনিত
সঠিক উত্তর:
ক) সন্ধিজনিত
উত্তর
সঠিক উত্তর:
ক) সন্ধিজনিত
ব্যাখ্যা
বাক্যটি সন্ধিজনিত কারণে অশুদ্ধ। এর শুদ্ধরূপ : তপোবনে যেতে কে-না চায়?
২,২২৭.
শুদ্ধ বাক্য- 
  1. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
  2. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
  3. সবিনয় পূর্বক নিবেদন করি।
  4. গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
উত্তর
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

অশুদ্ধ বাক্য: সবিনয় পূর্বক নিবেদন করি।
শুদ্ধ বাক্য: বিনয়পূর্বক নিবেদন করি।

অশুদ্ধ বাক্য: গৃহস্থের খেয়ে বনের মোষ তাড়াতে পারবো না।
শুদ্ধ বাক্য: ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে পারব না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২২৮.
অশুদ্ধ বানান কোনটি?
  1. শ্রদ্ধাঞ্জলি
  2. মনক্ষুণ্ণ
  3. মনোমোহন
  4. সংবলিত
সঠিক উত্তর:
মনক্ষুণ্ণ
উত্তর
সঠিক উত্তর:
মনক্ষুণ্ণ
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - মনক্ষুণ্ণ।
- শুদ্ধ বানান - মনঃক্ষুণ্ণ।
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- মানসিকভাবে ক্ষুণ্ণ হয়েছে এমন, বিষণ্ণ; হতাশ।

অন্যদিকে, 
– সংবলিত, 
– মনোমোহন, 
– শ্রদ্ধাঞ্জলি।
- শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২২৯.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
  2. ঘটনা বর্ণনা হয়েছে।
  3. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  4. বিধি লঙ্ঘন হয়েছে।
সঠিক উত্তর:
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: উপর্যুক্ত বাক্যটি শুদ্ধ নয়।

তাছাড়া,
অশুদ্ধ বাক্য: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ বাক্য: ঘটনা বর্ণিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘন হয়েছে।
শুদ্ধ বাক্য: বিধি লঙ্ঘিত হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৩০.
কোন বানানটি সঠিক?
  1. জিপিষা
  2. জীপীষা
  3. জিগীষা
  4. জীগিষা
সঠিক উত্তর:
জিগীষা
উত্তর
সঠিক উত্তর:
জিগীষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'জিগীষা'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √জি + সন্‌ + অ + আ।
অর্থ:
- জয়লাভ করার ইচ্ছা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৩১.
‘পার হইয়া’ এর চলিত রূপ কোনটি?
  1. পার হয়ে
  2. পারি হয়ে
  3. পার হইয়ে
  4. পারিয়া
সঠিক উত্তর:
পার হয়ে
উত্তর
সঠিক উত্তর:
পার হয়ে
ব্যাখ্যা
সঠিক উত্তর হবে ‘পেরিয়ে’
সঠিক উত্তর না থাকায় উত্তরটি বাতিল করা হলো।

বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি
২. চলিত রীতি
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা

১. সাধু রীতি:
- সাধুরীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- এই রীতি তৎসম শব্দ বহুল ও গুরুগম্ভীর। এটি শুধু লেখার ক্ষেত্রে ব্যবহার হয়।
- সাধু রীতি নাটকের সংলাপ ও বকৃতার জন্য অনুপযোগী।
- এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।

২. চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

সাধু ও চলিত রীতির কিছু উদাহরণ-
সাধু ------------ চলিত 
দেন নি -------- দেননি
পার হইয়া ----- পেরিয়ে
পড়িল ---------- পড়ল/পড়লো
করিয়া ----------- করে
পূর্বেই আগেই। ইত্যাদি।
==================
প্রমিত নিয়ম অনুসারে, পার হইয়া এর চলিত রূপ পেরিয়ে হলেও;
অপশন বিবেচনায় সঠিক উত্তর হিসাবে এখানে পার হয়ে গ্রহণযোগ্য হবে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২,২৩২.
কোন বানানটি শুদ্ধ?
  1. জাজ্বল্যমান
  2. জাজ্জ্বল্যমান
  3. জাজ্বলমান
  4. জাজল্যমান
সঠিক উত্তর:
জাজ্বল্যমান
উত্তর
সঠিক উত্তর:
জাজ্বল্যমান
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'জাজ্বল্যমান'
- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত ভাষা হতে আগত শব্দ।
- শব্দটির প্রকৃতি-প্রত্যয়: জ্বল্‌ + য + মান।
এর অর্থ:
- অতিশয় উজ্জ্বল,
- সুস্পষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৩৩.
কোনটি অশুদ্ধ বানান?
  1. স্থাণু
  2. দুর্ণীতি
  3. কাণ্ড
  4. বর্ণনা
সঠিক উত্তর:
দুর্ণীতি
উত্তর
সঠিক উত্তর:
দুর্ণীতি
ব্যাখ্যা
• দুর্ণীতি বানানে ‘ণ’ এর ব্যবহার অশুদ্ধ।
• শুদ্ধ বানান: দুর্নীতি।

------------------------
• ণ-ত্ব বিধান:

বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।

• ‘ণ’ ব্যবহারের নিয়ম:
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়। যেমন: ঘণ্টা, কাণ্ড ইত্যাদি।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' হয়। যেমন: ঋণ, তৃণ, বর্ণ, বর্ণনা, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।
- কতকগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন: চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মণ, বেণু, বীণা, কঙ্কণ, কণিকা, স্থাণু, ফণী, পিণাক ইত্যাদি।

যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
১. সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন’ হয়। যেমন- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক ইত্যাদি।
২. ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো (ণ) হয় না। যেমন- অন্ত, গ্রন্থ ইত্যাদি।
৩. বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৩৪.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. হে ত্রিনয়নী, আমাকে রক্ষা কর।
  2. তাহার ঔদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
  3. আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি।
  4. শশীভূষন কি আসে নাই?
সঠিক উত্তর:
তাহার ঔদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
উত্তর
সঠিক উত্তর:
তাহার ঔদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপঃ
হে ত্রিনয়নী, আমাকে রক্ষা কর = হে ত্রিনয়না, আমাকে রক্ষা কর।
আমি ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করিয়াছি = আমি ঘটনা চাক্ষুষ দেখিয়াছি/ আমি ঘটনা প্রত্যক্ষ করিয়াছি।
শশীভূষন কি আসে নাই = শশিভূষণ কি আসে নাই?
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

২,২৩৫.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) শূণ্য
  2. খ) ত্রিভুজ
  3. গ) ভূবন
  4. ঘ) পূণ্য
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) ত্রিভুজ
ব্যাখ্যা
- শুদ্ধ বানানটি হলো 'ত্রিভুজ'
- ত্রিভুজ সংস্কৃত ভাষার শব্দ।
- 'ত্রিভুজ' অর্থ তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

অন্যান্য শব্দের শুদ্ধরূপ:
- ভুবন, 
- শূন্য, 
- পুণ্য। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান ও অভিগম্য অভিধান, বাংলা একাডেমি।
২,২৩৬.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. প্রতিনিধিত্ব
  2. প্রতিপত্ত্বিশীল
  3. প্রতিনিবৃত্ত 
  4. প্রতিদ্বন্দ্বী
সঠিক উত্তর:
প্রতিপত্ত্বিশীল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিপত্ত্বিশীল
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান: প্রতিপত্ত্বিশীল।

• শুদ্ধরূপ: প্রতিপত্তিশীল।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয়: (প্রতিপত্তি + √শীল্ + অ),
- যার অর্থ: প্রভাব বা প্রতিপত্তি আছে এমন।

অপশনে প্রদত্ত প্রতিনিধিত্ব, প্রতিনিবৃত্ত ও প্রতিদ্বন্দ্বী শব্দের বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৩৭.
"পরিবর্তনকে স্বাগত জানাতে অনেক ব্যক্তিরাই সহজেই রাজি হয়না।"- এখানে কী ধরনের ভুল ঘটেছে?
  1. বানান ও প্রত্যয়ের
  2. অর্থ ও প্রত্যয়ের
  3. বানান ও বচনের
  4. অর্থ ও বচনের
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বানান ও বচনের
উত্তর
সঠিক উত্তর:
বানান ও বচনের
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো: ঘ) বানান ও বচনের।

ব্যাখ্যা:
বাক্যটি হলো: “সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায়না।” এই বাক্যে দুটি প্রধান ভুল রয়েছে: বানান এবং বচন (number) সংক্রান্ত।

 ১. বচনের ভুল:
ভুল: "অনেক ব্যক্তিরাই";
সঠিক: "অনেক ব্যক্তিই"।
কারণ: "অনেক" শব্দটি ইতিমধ্যে বহুবচন বোঝায়। তাই পুনরায় "রা" (বহুবচন চিহ্ন) যোগ করা অনুচিত। এটি দ্বৈত বহুবচনের ভুল।

২. বানানের ভুল:
ভুল: "হয়না"।
সঠিক: "হয় না"।

বাংলা প্রমিত বানানে ক্রিয়াপদের নেতিবাচক রূপে "না" আলাদাভাবে লিখতে হয়।

সঠিক বাক্য: "পরিবর্তনকে স্বাগত জানাতে অনেক ব্যক্তিই সহজেই রাজি হয় না।"

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,২৩৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঘূর্নায়মান
  2. ভূমিষ্ট
  3. পৌরোহিত্য
  4. মুষিক
সঠিক উত্তর:
পৌরোহিত্য
উত্তর
সঠিক উত্তর:
পৌরোহিত্য
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পৌরোহিত্য' - শুদ্ধ বানান।

• 'পৌরোহিত্য' শব্দের অর্থ:
- পুরোহিতের বৃত্তি।

অন্য অপশনের শুদ্ধ বানান:
• ঘূর্নায়মান - ঘূর্ণায়মান;
• ভূমিষ্ট - ভূমিষ্ঠ;
• মুষিক - মূষিক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৩৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. আকাঙ্ক্ষি
  2. আকাশচুম্বি
  3. চৌধুরি
  4. আকর্ষনীয়
সঠিক উত্তর:
চৌধুরি
উত্তর
সঠিক উত্তর:
চৌধুরি
ব্যাখ্যা
শুদ্ধ বানান: চৌধুরি (বিশেষ্য পদ),
- এটি হিন্দি শব্দ।
অর্থ:
- পদবিবিশেষ।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: আকাঙ্ক্ষী।
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- আকাঙ্ক্ষা করে এমন,
- অভিলাষী।

• শুদ্ধ: আকাশচুম্বী (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- গগনস্পর্শী,
- অত্যন্ত উঁচু।

• শুদ্ধ: আকর্ষণীয় (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- আকর্ষন করার যোগ্য,
- প্রীতিকর,
- মনোহর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৪০.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ধর্মের কথা বাতাসে নড়ে
  2. এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
  3. খাল কেটে সাপ আনা
  4. বিরাট গরু-ছাগলের হাট
সঠিক উত্তর:
এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
উত্তর
সঠিক উত্তর:
এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়।

ব্যাখ্যা:
ক) "ধর্মের কথা বাতাসে নড়ে":
শুদ্ধ প্রবাদটি হলো "ধর্মের কল বাতাসে নড়ে"। "কথা" শব্দটি এখানে অপ্রাসঙ্গিক।

খ) "এখানে সরিষার খাঁটি তেল পাওয়া যায়": এটি একটি প্রমিত বাক্য।

গ) "খাল কেটে সাপ আনা":
শুদ্ধ প্রবাদটি হলো "খাল কেটে কুমির আনা" (অপ্রত্যাশিত সমস্যা ডেকে আনা)। "সাপ" শব্দটি এখানে ভুল।

ঘ) "বিরাট গরু-ছাগলের হাট": অশুদ্ধ। সঠিক প্রবাদটি হলো - "গরু-ছাগলের বিরাট হাট"।

প্রবাদগত ভুল: ক, গ, ও ঘ-তে প্রবাদের শব্দচয়ন বা অর্থ বিকৃত হয়েছে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
 
২,২৪১.
শুদ্ধ শব্দ কোনটি?
  1. ক) যোগীনি
  2. খ) মালীনি
  3. গ) মহীয়সী
  4. ঘ) মুরগী
সঠিক উত্তর:
গ) মহীয়সী
উত্তর
সঠিক উত্তর:
গ) মহীয়সী
ব্যাখ্যা
শুদ্ধ শব্দ = মহীয়সী 

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
যোগিনী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √যুজ্‌+ইন্‌+ঈ 
অর্থ: 
- তপস্বিনী
- মায়াবিদ্যায় নিপুনা নারী 

মালিনী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = মালা+ইন্‌+ঈ
অর্থ:
- মালা গাঁথা বা ফুলের যোগান দেওয়া যে নারীর পেশা। 
- সংস্কৃত ছন্দবিশেষ। 

মুরগি (বিশেষ্য) 
- ফারসি শব্দ 
অর্থ: মেদহীন মাংস ও ডিমের উৎসরূপে পৃথিবীর প্রায় সকল দেশে বানিজ্যিক পণ্যরূপে পালন করা হয় এমনবিভিন্ন রঙের পালকাবৃত স্থলচর পাখি, কুক্কুট, কুক্কুটী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৪২.
কোন বানানটি শুদ্ধ?
  1. অন্যমনষ্ক
  2. মুহুর্মূহু
  3. পূণ্য
  4. অন্তঃসত্ত্বা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃসত্ত্বা
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অন্তঃসত্ত্বা' — শুদ্ধ বানান। 
- "অন্তঃসত্ত্বা" অর্থ = গর্ভবতী।

অন্যদিকে অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• 'মুহুর্মূহু' এর শুদ্ধ বানান - মুহুর্মুহু; 
• 'পূণ্য' এর শুদ্ধ বানান - পুণ্য;
• 'অন্যমনষ্ক' এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৪৩.
কোন বানানটি ভুল?
  1. স্টেশন
  2. রেজিস্ট্রি
  3. কোরান
  4. ষ্টোর
সঠিক উত্তর:
ষ্টোর
উত্তর
সঠিক উত্তর:
ষ্টোর
ব্যাখ্যা
• 'ষ্টোর' শব্দটি অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হল: স্টোর।
- ষত্ব বিধানের নিয়ম অনুসারে বিদেশী শব্দের বানানে 'স' হয়।

অন্যদিকে,
- স্টেশন: ষত্ব- বিধানের নিয়ম অনুসারে বিদেশী শব্দের বানানে 'স' হয়। তাই বানানটি শুদ্ধ।
- রেজিস্ট্রি: ষত্ব- বিধানের নিয়ম অনুসারে বিদেশী শব্দের বানানে 'স' হয়। তাই বানানটি শুদ্ধ।
- কোরান: ণত্ব- বিধানের নিয়ম অনুসারে বিদেশী শব্দের বানানে ণ' হয় না। তাই 'ন' হয়েছে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ, ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৪৪.
নিচের কোনটি ভুল বানান?
  1. ঊর্ধ্ব
  2. কার্তিক
  3. মূর্চ্ছা
  4. বার্ধক্য
সঠিক উত্তর:
মূর্চ্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্চ্ছা
ব্যাখ্যা

বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে,
- রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন:
অর্জ্জন, উর্দ্ধ, কর্ম্ম, কার্ত্তিক, কার্য্য, বার্দ্ধক্য, মূর্চ্ছা, সূর্য্য ইত্যাদির পরিবর্তে যথাক্রমে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য ইত্যাদি হবে।

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।

২,২৪৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
  3. নিরাপরাধী লোক কাউকে ভয় করে না।
  4. আমি অপমান হয়েছি।
সঠিক উত্তর:
পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
উত্তর
সঠিক উত্তর:
পাতায় পাতায় পড়ে নিশির শিশির।
ব্যাখ্যা
• "পাতায় পাতায় পড়ে নিশির শিশির।" বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
- শুদ্ধ: দৈন্য প্রশংসনীয় নয়।

- অশুদ্ধ: নিরাপরাধী লোক কাউকে ভয় করে না।
- শুদ্ধ: নিরাপরাধ লোক কাউকে ভয় করে না।

- অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
- শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৪৬.
সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে নিচের কোন শব্দে? 
  1. নিরভিমান 
  2. অর্ধরাত্র
  3. নিরপরাধী
  4. অহর্নিশ 
সঠিক উত্তর:
নিরপরাধী
উত্তর
সঠিক উত্তর:
নিরপরাধী
ব্যাখ্যা

সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে 'নিরপরাধী' শব্দে।
- শুদ্ধ রূপ- নিরপরাধ।
--------------------------
• সমাস-ঘটিত শুদ্ধি ও অশুদ্ধি:

- শুদ্ধ – অশুদ্ধ
- নিরভিমান - নিরভিমানী,
- অর্ধরাত্র - অর্ধরাত্রি,
- অহর্নিশ - অহর্নিশি,
- অহোরাত্র -  অহোরাত্রি,
- দিবারাত্র - দিবারাত্রি,
- নিরহঙ্কার - নিরহঙ্কারী,
- নির্দোষ - নির্দোষী,
- ভ্রাতৃবৃন্দ - ভ্রাতাবৃন্দ,
- মহিমমণ্ডিত - মহিমামণ্ডিত,
- মাতৃজাতি - মাতাজাতি,
- নির্ধন - নির্ধনী,  
- নীরোগ - নীরোগী,
- যুবরাজ - যুবরাজা,
- রাজগণ - রাজাগণ,
- সুবুদ্ধি - সুবুদ্ধিমান। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

২,২৪৭.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ?
  1. ক) ভগ্নস্তূপ, লবণ, সূর্য্য
  2. খ) অনূর্বর, ঊর্ধবগামী, ভৌগলিক
  3. গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
  4. ঘ) নিক্কন, সূচ্যগ্র, অনুর্ধব
সঠিক উত্তর:
গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
উত্তর
সঠিক উত্তর:
গ) রামায়ণ, পরায়ণ, পলায়ন
ব্যাখ্যা
রামায়ণ, পরায়ণ, পলায়ন গুচ্ছটি সঠিক বানান।

• সূর্য্য এর সঠিক বানান - সূর্য 
•  অনূর্বর, ঊর্ধবগামী, ভৌগলিক শব্দ গুচ্ছের সঠিক বানান - অনূর্বর ,ঊর্ধ্বগামী, ভৌগোলিক
•  নিক্কন, অনুর্ধব এর শুদ্ধ বানান - নিক্বণ, অনূর্ধ্ব ।

উৎস: বাংলা একাডেমি - আধুনিক বাংলা অভিধান।
২,২৪৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. চক্ষুস্মান
  2. চক্ষশ্মান
  3. চক্ষুষ্মান
  4. চক্ষুষ্মাণ
সঠিক উত্তর:
চক্ষুষ্মান
উত্তর
সঠিক উত্তর:
চক্ষুষ্মান
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - ‘চক্ষুষ্মান’।
--------------------------------------------------
‘চক্ষুষ্মান’ - শব্দটির সঠিক উচ্চারণ- চোক্খুশমান।

শব্দের অর্থ, ,
- চোখ আছে এমন; তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন।
- সত্যদ্রষ্টা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৪৯.
নিচের কোন শব্দে অপপ্রয়োগ ঘটেছে?
  1. তাপদাহ
  2. দাবদাহ
  3. তাপপ্রবাহ
  4. তাপমান
সঠিক উত্তর:
তাপদাহ
উত্তর
সঠিক উত্তর:
তাপদাহ
ব্যাখ্যা
• ‘তাপদাহ’ শব্দটি অশুদ্ধ প্রয়োগ।
- তাপ ও দাহ শব্দ দুইটি আলাদা ভাবে লিখতে হবে।

অন্যদিকে,
• দাবদাহ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- দাবানলের তাপ,
- প্রবল জ্বালা।

• তাপপ্রবাহ (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- প্রচণ্ড উত্তাপ,
- উষ্ণতার স্রোত।

• তাপমান (বিশেষ্য পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উষ্ণকার মাত্রা,
- উষ্ণতার পরিমাপক,
- থার্মোমিটার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৫০.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) ঘটনা বর্ণনা হয়েছে
  2. খ) বিধি লঙ্ঘিত হয়েছে
  3. গ) তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে
  4. ঘ) আমি অপমানিত হয়েছি
সঠিক উত্তর:
ক) ঘটনা বর্ণনা হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘটনা বর্ণনা হয়েছে
ব্যাখ্যা

• প্রদত্ত অপশনগুলোর মধ্যে ঘটনা বর্ণনা হয়েছে বাক্যটি অশুদ্ধ। এটি বাচ্যজনিত ভুল।
- এর শুদ্ধরূপ বাক্য হচ্ছে ঘটনা বর্ণিত হয়েছে।

• কয়েকটি গুরুত্বপূর্ণ শুদ্ধ বাক্য হল:
- বিধি লঙ্ঘিত হয়েছে।
- তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।
- আমি অপমানিত হয়েছি।
- এ কথা প্রমাণিত হয়েছি।
- যুক্তি খণ্ডিত হয়েছে, তবে মুক্তি মেলেনি।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৫১.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. আমি এখন ভীষণ ব্যস্ত।
  2. শুধু গায়ের জোরে কাজ হয় না।
  3. শ্মশান ঘাট কোথায়?
  4. সে শৈশবেই মাতা-বাপ হারিয়েছে।
সঠিক উত্তর:
সে শৈশবেই মাতা-বাপ হারিয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
সে শৈশবেই মাতা-বাপ হারিয়েছে।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্য: সে শৈশবেই মাতা-বাপ হারিয়েছে।
শুদ্ধ বাক্য: সে শৈশবেই মা-বাপ হারিয়েছে।

অন্যদিকে,
শুদ্ধ বাক্য: আমি এখন ভীষণ ব্যস্ত।
শুদ্ধ বাক্য: শুধু গায়ের জোরে কাজ হয় না।
শুদ্ধ বাক্য: শ্মশান ঘাট কোথায়?

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,২৫২.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. চিকীর্ষা
  2. চকুস্মান
  3. মুমূর্ষু
  4. রুক্ষ
সঠিক উত্তর:
চকুস্মান
উত্তর
সঠিক উত্তর:
চকুস্মান
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
তৎসম শব্দে 'ক', 'র'- এর পরে সাধারণত 'দন্ত্য-স' বসে না, মূর্ষণ্য- ষ বসে।  
যেমন,
ক- এর পর: চক্ষু (ক্ষ= ক্‌ + ষ), চক্ষুষ্মান, রুক্ষ, ভিক্ষুক, ভিক্ষা।
র- এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী,
'চকুস্মান' অশুদ্ধ, এর শুদ্ধ বানান হবে- 'চক্ষুষ্মান'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

২,২৫৩.
নিচের কোন শব্দে সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে?
  1. দিবারাত্র
  2. নীরোগী
  3. নিরহঙ্কার
  4. অহর্নিশ
সঠিক উত্তর:
নীরোগী
উত্তর
সঠিক উত্তর:
নীরোগী
ব্যাখ্যা
• সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে ‘নীরোগী’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: নীরোগ।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়। যেমন- নেই ধন যার= নির্ধন, নেই গুণ যার= নির্গুণ, নেই পাপ যার= নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ:
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
২,২৫৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) অভ্যন্তরীন
  2. খ) অভ্যন্তরীণ
  3. গ) আভ্যন্তরীণ
  4. ঘ) আভ্যন্তরীন
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
খ) অভ্যন্তরীণ
ব্যাখ্যা
অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৫৫.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) তিনি স্বস্ত্রীক বেড়াতে গেছেন
  2. খ) বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়
  3. গ) আমার আর বাঁচিবার স্বাদ নাই
  4. ঘ) কোনো বাক্যই শুদ্ধ নয়
সঠিক উত্তর:
ঘ) কোনো বাক্যই শুদ্ধ নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনো বাক্যই শুদ্ধ নয়
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- তিনি সস্ত্রীক বেড়াতে গেছেন 
- বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেয়।
- আমার আর বাঁচিবার সাধ নাই।
২,২৫৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. ব্যাথা
  2. ব্যতিক্রম
  3. বুৎপত্তি
  4. বৈয়াকরণিক
  5. সবগুলো
সঠিক উত্তর:
ব্যতিক্রম
উত্তর
সঠিক উত্তর:
ব্যতিক্রম
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ব্যতিক্রম। 
- বিশেষ্য পদ, 
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- ব্যত্যয়;
- নিয়ম-কানুনের অন্যথা। 
- কোনো কিছুর বৈপরীত্য। 

বিশেষণ অপদ হিসেবে অর্থ-
- ব্যতিক্রমবিশিষ্ট। 
-  ব্যতিক্রম বা লঙ্ঘন করা হয়েছে এমন। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো-
• ব্যাথা - ব্যথা। 
• বুৎপত্তি - ব্যুৎপত্তি। 
• বৈয়াকরণিক - বৈয়াকরণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৫৭.
কোন বানানটি শুদ্ধরূপে লেখা?
  1. তিতীক্ষা
  2. তীতিক্ষা
  3. তিতিক্ষা 
  4. তিতিখা
সঠিক উত্তর:
তিতিক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
তিতিক্ষা 
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো: তিতিক্ষা 
'তিতিক্ষা' শব্দের অর্থ হলো- সহনশীলতা, সহিষ্ণুতা, অপরাধ মার্জনা 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
২,২৫৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ঘুণাক্ষর
  2. ঘুনাক্ষর
  3. ঘূণাক্ষর
  4. ঘূনাক্ষর
সঠিক উত্তর:
ঘুণাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
ঘুণাক্ষর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ঘুণাক্ষর
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: ঘুণপোকা কাঠ বা কাগজ কুরে খাওয়ার ফলে সৃষ্ট অক্ষর সদৃশ ক্ষতচিহ্ন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৫৯.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) কি ভয়ানক বিপদ!
  2. খ) কথাটা আমার স্মৃতিপটে অঙ্কিত আছে।
  3. গ) তাহার হৃদয় ক্ষেত্রে জ্ঞানের বীজ উপ্ত হইল।
  4. ঘ) আপনি আগামীকল্য আসিবেন।
  5. ঙ) সবগুলো
সঠিক উত্তর:
ক) কি ভয়ানক বিপদ!
উত্তর
সঠিক উত্তর:
ক) কি ভয়ানক বিপদ!
ব্যাখ্যা
বিস্ময়সূচক বাক্যে ‘কী’ হবে।
২,২৬০.
কোন বানানটি ঠিক নয়?
  1. পরিষেবা
  2. মরণ
  3. দরুন
  4. রুগ্ন
সঠিক উত্তর:
রুগ্ন
উত্তর
সঠিক উত্তর:
রুগ্ন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: রুগ্ন।

• শুদ্ধরূপ: রুগ্ণ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অসুস্থ ও দুর্বল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৬১.
নিচের কোন বাক্যটি ‘যোগ্যতা’ হারিয়েছে?
  1. ক) বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
  2. খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে।
  3. গ) বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়।
  4. ঘ) কাল আমাদের স্কুলে পুরস্কার বিতরণী উৎসব হবে।
সঠিক উত্তর:
ক) বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
উত্তর
সঠিক উত্তর:
ক) বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।
ব্যাখ্যা

বাক্যের একটি অন্যতম গুণ হচ্ছে - যোগ্যতা।
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত ও ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা
যেমন - 'বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়।'
এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য; কেননা - বাক্যটিতে পদসমূহের অর্থগত ও ভাবগত সমন্বয় রয়েছে।

কিন্তু, 'বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে।' বললে বাক্যটি যোগ্যতা হারাবে। কারণ, রৌদ্র প্লাবন সৃষ্টি করে না।

উৎসঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।

২,২৬২.
অশুদ্ধ বানান -
  1. স্বায়ত্তশাসন
  2. মন্ত্রিসভা
  3. প্রোজ্জল
  4. কৌতূহল
সঠিক উত্তর:
প্রোজ্জল
উত্তর
সঠিক উত্তর:
প্রোজ্জল
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - প্রোজ্জল
- শুদ্ধ বানান - প্রোজ্জ্বল।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বিশেষভাবে উজ্জ্বল।

অন্যদিকে,
- কৌতূহল, মন্ত্রিসভা এবং স্বায়ত্তশাসন - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৬৩.
'Manuscript' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ইশতেহার
  2. পরিপত্র
  3. পাণ্ডুলিপি
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
পাণ্ডুলিপি
উত্তর
সঠিক উত্তর:
পাণ্ডুলিপি
ব্যাখ্যা

প্রশ্ন: 'Manuscript' এর বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
'Manuscript' শব্দের বাংলা পরিভাষা: পাণ্ডুলিপি।

অন্যদিকে,
'Circular' অর্থ- পরিপত্র।
'Manifesto' অর্থ- ইশতেহার।
'Memorandum' অর্থ-স্মারকলিপি।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

২,২৬৪.
অশুদ্ধ বানান কোনটি?
  1. দ্বন্দ্ব
  2. বাগ্নী
  3. প্রসূন
  4. সর্বাঙ্গীণ
সঠিক উত্তর:
বাগ্নী
উত্তর
সঠিক উত্তর:
বাগ্নী
ব্যাখ্যা
• বাগ্নী - বানানটি অশুদ্ধ। 

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'বাগ্মী' শব্দটি সঠিক।
- তৎসম বা সংস্কৃত শব্দ।  

• 'বাগ্মী' শব্দের অর্থ: 
- বাক্‌নিপুণ, বাক্‌পটু, সুবক্তা।

অন্যদিকে, 
দ্বন্দ্ব, প্রসূন, সর্বাঙ্গীণ - বানানগুলো সঠিক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,২৬৫.
কোন বাননটি শুদ্ধ?
  1. চিম্ময়
  2. চীন্ময়
  3. চিণ্ময়
  4. চিন্ময়
সঠিক উত্তর:
চিন্ময়
উত্তর
সঠিক উত্তর:
চিন্ময়
ব্যাখ্যা
• চিন্ময় (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = (√চিৎ + ময়ট্),
অর্থ: চিৎস্বরূপ, জ্ঞানময়, চৈতন্যস্বরূপ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৬৬.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) ভ্রাতৃত্ত
  2. খ) সান্তনা
  3. গ) সৌহার্দ
  4. ঘ) স্বাতন্ত্র
সঠিক উত্তর:
গ) সৌহার্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) সৌহার্দ
ব্যাখ্যা
সৌহার্দ  (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সুহৃদ+অ 
অর্থ: 
- বন্ধুত্ব, সখ্য, 
- প্রেম, ভালোবাসা
- সৌজন্য।

অন্যান্য অশুদ্ধ শব্দের শুদ্ধ বানান- 
সান্ত্বনা 
ভ্রাতৃত্ব
স্বাতন্ত্র্য

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৬৭.
কোনটি অপপ্রয়োগ ?
  1. ক) কচুয়া
  2. খ) উৎসিক্ত
  3. গ) কজ্জলি
  4. ঘ) আয়ুষ্য
সঠিক উত্তর:
গ) কজ্জলি
উত্তর
সঠিক উত্তর:
গ) কজ্জলি
ব্যাখ্যা
অশুদ্ধ - কজ্জলি
শুদ্ধ - কজ্জলী
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় - কজ্জল+ঈ
অর্থ: পারদ ও গন্ধকের মিশ্রণে তৈরি আয়ুর্বেদীয় ওষুধবিশেষ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৬৮.
কোনটি শুদ্ধ বানান কোনটি?
  1. প্রতিদ্বন্ধী
  2. প্রজ্জ্বলিত
  3. মহত্ত
  4. সান্ত্বনা
সঠিক উত্তর:
সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
সান্ত্বনা
ব্যাখ্যা
•  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- সান্ত্বনা।
 
অন্যদিকে,
’প্রতিদ্বন্ধী’ শব্দের শুদ্ধরূপ- প্রতিদ্বন্দ্বী।
’প্রজ্জ্বলিত’ শব্দের সঠিক রূপ- প্রজ্বলিত।
’মহত্ত’ শব্দের সঠিক রূপ- মহত্ত্ব।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৬৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. মনোকষ্ট
  2. মনকষ্ট
  3. মনঃকষ্ট
  4. মনোঃকষ্ট
সঠিক উত্তর:
মনঃকষ্ট
উত্তর
সঠিক উত্তর:
মনঃকষ্ট
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- মনঃকষ্ট।

 


• 'মনঃকষ্ট' অর্থ:
- মনোদুঃখ; মনোবেদনা; মনের কষ্ট।

আরো কিছু শুদ্ধ বানান:
• অপকর্শ - অপকর্ষ।
• অন্যমনষ্ক - অন্যমনস্ক।
• 'অন্যমনষ্ক' - অন্যমনস্ক।
• অন্যপুর্বা - অন্যপূর্বা।
• 'অনুযায়ি' - অনুযায়ী।
• প্রোজ্বলিত - প্রজ্বলিত।
• শ্বাশত - শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,২৭০.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  2. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  3. আমি সন্তোষ হলাম।
  4. আপনি সপরিবারে আমন্ত্রিত।
সঠিক উত্তর:
আপনি সপরিবারে আমন্ত্রিত।
উত্তর
সঠিক উত্তর:
আপনি সপরিবারে আমন্ত্রিত।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: আপনি সপরিবারে আমন্ত্রিত।

অন্যদিকে:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,২৭১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  2. খ) প্রত্যেক শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  3. গ) সকল শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
  4. ঘ) সকল শিক্ষিকবর্গ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সঠিক উত্তর:
ক) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্যটি হলো প্রত্যেক শিক্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অন্য বাক্যগুলোতে বাহুল্য দোষ বিদ্যমান।
২,২৭২.
কোনটি অশুদ্ধ?
  1. ক) অনূঢ়া
  2. খ) অনূদিত
  3. গ) অনূপ
  4. ঘ) অনূভুতি
সঠিক উত্তর:
ঘ) অনূভুতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনূভুতি
ব্যাখ্যা
• অনূঢ়/অনূঢ়া, অনূপ, অনূর্ধ্ব, অনূদিত এই চারটি শব্দ ছাড়া সব অনু বানানে উ-কার হবে।
যেমন- অনুকার, অনুভূতি, অনুকরণ ইত্যাদি।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান,।
২,২৭৩.
ষ-ত্ব বিধানের ভুল প্রয়োগ হয়েছে নিচের কোনটিতে?
  1. ক) ঋষি
  2. খ) নিষ্পাপ
  3. গ) পাষাণ
  4. ঘ) ষ্টোর
সঠিক উত্তর:
ঘ) ষ্টোর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষ্টোর
ব্যাখ্যা

যেসব তৎসম শব্দে ‘ষ’ রয়েছে তা বাংলায় অবিকৃত আছে। তৎসম শব্দের বানানে ষ এর সঠিক ব্যবহারের নিয়মই ষ-ত্ব বিধান।

অপশন ক তে ষ এর সঠিক প্রয়োগ হয়েছে।
নিয়ম: ঋ-কারে পরে মূর্ধন্য-ষ হয়। যেমন: ঋষি, বৃষ, বৃষ্টি।

অপশন খ তে ষ এর সঠিক প্রয়োগ হয়েছে।
নিয়ম:
কোন শব্দে অ/আ স্বরধ্বনি ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে ঃ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে ঃ এর স্থানে ষ হয়। যেমন:
বহিঃ + কার = বহিষ্কার
নিঃ + পাপ = নিষ্পাপ

অপশন গ তে ষ এর সঠিক প্রয়োগ হয়েছে। কিছু শব্দ স্বভাবতই মূর্ধন্য-ষ হয়। যেমন: আষাঢ়, নিষ্কর, পাষাণ, ষোড়শ ইত্যাদি। 

অপশন ঘ তে ষ এর ভুল প্রয়োগ হয়েছে।
নিয়ম বিদেশি শব্দে ষ হয় না। তাই এখানে হবে স্টোর। সুতরাং এটি সঠিক উত্তর।

তথ্যসূত্র: বাংলা ভাষার ব্যাকরণ-নবম-দশম শ্রেণি

২,২৭৪.
কোন শব্দের ব্যবহার সঠিক?
  1. ক) মন্ত্রিপরিসদ
  2. খ) মন্ত্রীপরিষদ
  3. গ) মন্ত্রীসভা
  4. ঘ) মন্ত্রিসভা
সঠিক উত্তর:
ঘ) মন্ত্রিসভা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মন্ত্রিসভা
ব্যাখ্যা
পরিষদ/সভা শব্দ দুটো ‘মন্ত্রী’ শব্দের শেষে যোগ হলে ‘মন্ত্রী’ বানান আর ঈ-কার থাকে না।
যেমনঃ মন্ত্রিপরিষদ, মন্ত্রিসভা।
সূত্রঃ বাংলা একাডেমির পার্লামেন্টারি শব্দকোষ।
২,২৭৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) দেবী অন্তর্ধান হইবেন।
  2. খ) জ্বর হ্রাস হইয়াছে।
  3. গ) সে আরোগ্য হয়েছে।
  4. ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
  5. ঙ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তদ্দর্শনে লিখিত হইল।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য- দেবী অন্তর্হিত হইবেন, জ্বরের হ্রাস হইয়াছে, সে আরোগ্য লাভ করেছে।
২,২৭৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. জাত্যাভিমান
  2. জাত্যাভিমাণ
  3. জাত্যভিমান
  4. জাত্যভীমান
সঠিক উত্তর:
জাত্যভিমান
উত্তর
সঠিক উত্তর:
জাত্যভিমান
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'জাত্যভিমান'।

- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত

শব্দের অর্থ:
- উচ্চবংশে জন্মের অহংকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,২৭৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. নিয়ন্ত্রণ
  2. সূর্য্য
  3. নিমন্ত্রণ
  4. আমন্ত্রণ
সঠিক উত্তর:
সূর্য্য
উত্তর
সঠিক উত্তর:
সূর্য্য
ব্যাখ্যা
• 'সূর্য্য' বানানটি অশুদ্ধ। 
- সূর্য্য-এর শুদ্ধরূপ সূর্য
- কারণ, রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হয় না।

• 'সূর্য' শব্দের অর্থ: 
- সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র-যাকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হয়। 

• 'সূর্য' শব্দের প্রতিশব্দ:
দিবাকর; রবি; ভানু; আফতাব; তপন; প্রভাকর; দিনমণি; বিবস্বান; বিভাবসু; মিত্র; মিহির; সবিতা; ভাস্কর; আদিত্য; মার্তণ্ড; অর্ক; পূষা; সূর; অর্যমা।
-------------- 
অন্য অপশনে, 
• 'আমন্ত্রণ' যার অর্থ আহ্বান।
• 'নিমন্ত্রণ' যার অর্থ দাওয়াত বা ভোজনে আহ্বান।
• 'নিয়ন্ত্রণ' যার অর্থ পরিচালক, সংযমন, শাসন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২,২৭৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. অজিজ্ঞাসীত
  2. অজীজ্ঞাসিত
  3. অজিজ্ঞাসিত
  4. অজিজ্ঞসীত
সঠিক উত্তর:
অজিজ্ঞাসিত
উত্তর
সঠিক উত্তর:
অজিজ্ঞাসিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- অজিজ্ঞাসিত। 
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
- এটি বিশেষণ পদ। 
অর্থ:
- জিজ্ঞাসা করা হয়নি এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৭৯.
ভুল বানান কোনটি?
  1. ক) সমিতি
  2. খ) প্রতীতি
  3. গ) জামিতি
  4. ঘ) প্রকৃতি
সঠিক উত্তর:
গ) জামিতি
উত্তর
সঠিক উত্তর:
গ) জামিতি
ব্যাখ্যা
জ্যামিতি (বিশেষ্য) - ভূমির পরিমাপ বিষয়ক শাস্ত্র; ক্ষেত্রতত্ত্ব।
প্রতীতি (বিশেষ্য) - জ্ঞান; বোধ; উপলব্ধি।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৮০.
‘আগামী কাল একটি বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ই ডিসেম্ব হবে আমাদের স্কুলে উপলক্ষে’- বাক্যটি কোন গুণ হারিয়েছে?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আসত্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) সহজবোধ্যতা
সঠিক উত্তর:
খ) আসত্তি
উত্তর
সঠিক উত্তর:
খ) আসত্তি
ব্যাখ্যা
• একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে কতগুলাে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার।
- এগুলাে হচ্ছে- 
- আকাঙ্ক্ষা
- আসত্তি এবং
- যােগ্যতা

• আকাঙ্ক্ষা: ‘আকাঙক্ষা' শব্দের আভিধানিক অর্থ- ইচ্ছা, বাসনা। বাক্যের অর্থ সম্পূর্ণরূপে স্পষ্টভাবে বােঝার জন্য একপদের পর অন্য পদ শােনার যে ইচ্ছা তা-ই আকাঙ্ক্ষা।

• আসত্তি: আসত্তি শব্দের অর্থ নৈকট্য। মনােভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলি এমনভাবে পরপর সাজাতে হবে যাতে পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে এবং ভাষার নিয়ম অনুযায়ী নৈকট্য থাকে।
- ‘আগামী কাল একটি বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠান ১৬ই ডিসেম্ব হবে আমাদের স্কুলে উপলক্ষে’- বাক্যটিতে পদবিন্যাস সঠিক বা সুশৃঙ্খল না হওয়ায় বাক্যটি  আসত্তি গুণ হারিয়েছে।
• শুদ্ধরূপ: আগামী কাল ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

• যােগ্যতা: বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রমিত বাংলা ব্যাকরণ।
২,২৮১.
অশুদ্ধ বানান কোনটি?
  1. অগ্নিক্রিয়া
  2. অগ্নিগিরী
  3. অগ্নিদগ্ধ
  4. অগ্নিনির্বাপক
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
অগ্নিগিরী
উত্তর
সঠিক উত্তর:
অগ্নিগিরী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- অগ্নিগিরী। 

শুদ্ধরূপ- অগ্নিগিরি। 
- শব্দটি বিশেষ্য পদ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- যে পর্বত থেকে ভূগর্ভস্থ গলিত লাভা অঙ্গার প্রভৃতি নির্গত হয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।  

২,২৮২.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. ক) প্রাণিবিদ্যা
  2. খ) মনোকষ্ট
  3. গ) মন্ত্রিসভা
  4. ঘ) শিরশ্ছেদ
সঠিক উত্তর:
খ) মনোকষ্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোকষ্ট
ব্যাখ্যা
অশুদ্ধ শব্দটি হচ্ছে মনোকষ্ট। এর শুদ্ধ রূপ হবে মনঃকষ্ট। এটি বিসর্গ সন্ধি যোগে গঠিত একটি শব্দ।
২,২৮৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঝঞ্ঝাট
  2. ঝঞ্জাট
  3. জঞ্ঝাঠ
  4. জঞ্ঝাট
সঠিক উত্তর:
ঝঞ্ঝাট
উত্তর
সঠিক উত্তর:
ঝঞ্ঝাট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ঝঞ্ঝাট- শুদ্ধ বানান।

• ঝঞ্ঝাট, ঝঞ্ঝট [ঝন্‌ঝাট্‌, ঝন্‌ঝট্‌] শব্দের অর্থ:
- অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি।
- কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৮৪.
‘জিহ্বা’ শব্দের উচ্চারণ হচ্ছে -
  1. জিউবা
  2. জিউভা
  3. জিওভা
  4. জিওবা
সঠিক উত্তর:
জিউভা
উত্তর
সঠিক উত্তর:
জিউভা
ব্যাখ্যা
• ‘জিহ্বা’ শব্দের শুদ্ধ উচ্চারণ (জিউ্ভা),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = [লিহ্ + ব + অ (টাপ্)]
অর্থ: জিভ, রসনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৮৫.
কোন শব্দে মূর্ধন্য-ণ এর ব্যবহার অশুদ্ধ?
  1. ভূষণ
  2. বিষ্ণু
  3. পরাণ
  4. দূষণ
সঠিক উত্তর:
পরাণ
উত্তর
সঠিক উত্তর:
পরাণ
ব্যাখ্যা
• অশুদ্ধ: পরাণ।
• শুদ্ধ: পরান।
[অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।]

--------------------
• নিয়ম:
বাংলা শব্দের বানানে দন্ত্য-ন এর পরিবর্তে মূর্ধন্য-ণ ব্যবহার হওয়ার কিছু নিয়ম রয়েছে। সাধারণভাবে ‘র, ষ, ক্ষ’ এই তিনটি অক্ষরের পর মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়।
• এখারে র অর্থ: র, ঋ, রেফ্, র-ফলা, ঋ-কার। উদাহরণ- কারণ, ঋণ, কর্ণ, তৃণ ইত্যাদি।
• ষ: ষণ্ড, ঘর্ষণ, বিষ্ণু, ভূষণ, দূষণ ইত্যাদি।
• ক্ষ: ক্ষণ, ক্ষীণ, ক্ষুণ্ন, ক্ষৌণি ইত্যাদি।

• মূর্ধন্য-ণ ও দন্ত্য-ন এর ব্যবহার:
- অতৎসম শব্দের বানানে ণ ব্যবহার করা হবে না।
যেমন:
অঘ্রান, ইরান, কান, কোরান, গভর্নর, গুনতি, গোনা, ঝরনা, পরান, রানি, সোনা।

উৎস: বাংলা লেখার নিয়মকানুন, ড. হায়াৎ মামুদ।
২,২৮৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. রূপায়ন
  2. রুপায়ন
  3. রূপায়ণ
  4. রুপায়ণ
সঠিক উত্তর:
রূপায়ণ
উত্তর
সঠিক উত্তর:
রূপায়ণ
ব্যাখ্যা
রূপায়ণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √রূপায়্‌+অন
অর্থ: 
- মূর্তি বা আকার দান, রূপদান।
- বাস্তবে পরিণতকরণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,২৮৭.
নিম্নের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
  2. এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে।
  3. চোখের জলে বুক ভেসে গেল।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে।
উত্তর
সঠিক উত্তর:
এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে।
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্য: এই কাজে স্বার্থকতা লাভ করিতে চাইলে আরো মনযোগ করিতে হইবে। (এখানে, 'মনযোগ' বানানটি' অশুদ্ধ)
শুদ্ধ বাক্য: এই কাজে সার্থকতা লাভ করতে চাইলে আরো মনোযোগ দিতে হবে।

অন্যদিকে,
শুদ্ধ বাক্য: তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
শুদ্ধ বাক্য: চোখের জলে বুক ভেসে গেল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২,২৮৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. দরীদ্রকে দয়া কর।
  2. কি ভয়ানক বিপদ!
  3. ইহার আবশ্যক নাই।
  4. এটা কাঁচা হাতের লেখা
সঠিক উত্তর:
এটা কাঁচা হাতের লেখা
উত্তর
সঠিক উত্তর:
এটা কাঁচা হাতের লেখা
ব্যাখ্যা

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপঃ দরিদ্রকে দয়া কর।
কী ভয়ানক বিপদ!
ইহার আবশ্যকতা নাই।
[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর]

২,২৮৯.
তৎসম শব্দের নিয়মানুযায়ী কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রণব
  2. পরিমাণ
  3. প্রয়ান
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
প্রয়ান
উত্তর
সঠিক উত্তর:
প্রয়ান
ব্যাখ্যা

• তৎসম শব্দে 'প্র, পরি, নির' প্রভৃতি উপসর্গের পর কতকগুলো শব্দের 'দন্ত্য- ন' পরিবর্তিত হয়ে মূর্ধন্য- ণ' হয়। 
যেমন- প্রণব, প্রণয়, প্রণাম, প্রয়াণ, প্রাণ, প্রণোদন ইত্যাদি।  

• সে অনুসারে, 'প্রয়ান' এর শুদ্ধ বানান হবে- 'প্রয়াণ'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 

২,২৯০.
শুদ্ধ বানান - 
  1. পিপিলীকা
  2. অন্যূন
  3. প্রোজ্বলিত
  4. মুহুর্ত
সঠিক উত্তর:
অন্যূন
উত্তর
সঠিক উত্তর:
অন্যূন
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - ‘অন্যূন’।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে,
• 'পিপিলীকা' এর শুদ্ধ বানান 'পিপীলিকা'। 
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
• 'মুহুর্ত' এর শুদ্ধ বানান - মুহূর্ত।

উৎস: বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।

২,২৯১.
কোনটি শুদ্ধ বানান?
  1. বুৎপত্তি
  2. ব্যুৎপত্তি
  3. ব্যূৎপত্তি
  4. বূৎপত্তি
সঠিক উত্তর:
ব্যুৎপত্তি
উত্তর
সঠিক উত্তর:
ব্যুৎপত্তি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ব্যুৎপত্তি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- প্রকৃতি-প্রত্যয়াদি বিশ্লেষণদ্বারা শব্দের গঠন বিচার,
- গভীর জ্ঞান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৯২.
শুদ্ধবাক্য নির্ণয় করুন-
  1. বানান ভুল দূষণীয়।
  2. ইহা প্রমাণ হয়েছে।
  3. অধীনস্ত কর্মচারীরা কাজটি করেছে।
  4. জাপান উন্নতশীল দেশ।
সঠিক উত্তর:
বানান ভুল দূষণীয়।
উত্তর
সঠিক উত্তর:
বানান ভুল দূষণীয়।
ব্যাখ্যা
"বানান ভুল দূষণীয়।" বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: ইহা প্রমাণ হয়েছে।
- শুদ্ধ: ইহা প্রমাণিত হয়েছে।

- অশুদ্ধ: অধীনস্ত কর্মচারীরা কাজটি করেছে।
- শুদ্ধ: অধীন কর্মচারীরা কাজটি করেছে।

- অশুদ্ধ: জাপান উন্নতশীল দেশ।
- শুদ্ধ: জাপান উন্নত দেশ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৯৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. তিরস্কার
  2. দুস্কর
  3. পরিষ্কার
  4. আবিষ্কার
সঠিক উত্তর:
দুস্কর
উত্তর
সঠিক উত্তর:
দুস্কর
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'দুস্কর' বানানটি অশুদ্ধ ।
- শুদ্ধ বানান: দুষ্কর।

অন্যদিকে,
- আবিষ্কার, পরিষ্কার, তিরস্কার এর বানান শুদ্ধ ।

নিয়ম:
- বিসর্গযুক্ত ই/উ ধ্বনি এর পর 'ষ' হবে। যেমন: আবিষ্কার (আবিঃ + কার); পরিষ্কার।
- অ-যুক্ত বা মুক্ত বর্ণের পর 'স' হবে ।যেমন: তিরস্কার।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,২৯৪.
নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ?
  1. উপরিউক্ত-উল্লিখিত
  2. উপরোক্ত-উল্লেখিত
  3. জাদুঘর-শুধুমাত্র
  4. আইনজীবী-মৌনতা
সঠিক উত্তর:
উপরিউক্ত-উল্লিখিত
উত্তর
সঠিক উত্তর:
উপরিউক্ত-উল্লিখিত
ব্যাখ্যা
• 'উপরিউক্ত'- বানানটি শুদ্ধ।
এর অর্থ: ওপরে বা পূর্বে বলা হয়েছে এমন, উপর্যুক্ত।

- 'উল্লিখিত'- বানানটি শুদ্ধ।
শব্দের অর্থ: ওপরে বা পূর্বে লিখিত, পূর্বোক্ত।

অন্যান্য অপশন,
অপশন খ) উপরোক্ত-উল্লেখিত; বানানগুলো অশুদ্ধ।

অপশন গ) জাদুঘর- বানানটি শুদ্ধ।
তবে,
শুধুমাত্র- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ রূপ: শুধু/ মাত্র। 

অপশন ঘ) আইনজীবী-শুদ্ধ বানান।
তবে, 
মৌনতা- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ: মৌন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২,২৯৫.
অশুদ্ধ বাক্য কোনটি?
  1. মাত্র এই কটা টাকা দিলে?
  2. লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
  3. অপমানিত হবার ভয় নেই।
  4. তারা একত্র গমন করলো।
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
উত্তর
সঠিক উত্তর:
লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
ব্যাখ্যা
• অশুদ্ধ বাক্য- লোকটি নিরাপরাধী কিন্তু নিরহংকারী নয়।
[এখানে "নিরাপরাধী" শব্দটি অশুদ্ধ, এবং এর শুদ্ধ রূপ হবে "নিরাপরাধ"।]

• শুদ্ধ বাক্যটি হলো: লোকটি নিরাপরাধ; কিন্তু নিরহংকারী নয়।

অন্যদিকে,  
শুদ্ধ: শুধু/মাত্র এই কটা টাকা দিলে?
শুদ্ধ: অপমানিত হবার ভয় নেই।
শুদ্ধ: তারা একত্র গমন করলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,২৯৬.
কোন বানানটি সঠিক?
  1. ধাধাঁ
  2. ধাধা
  3. ধাঁধাঁ
  4. ধাঁধা
সঠিক উত্তর:
ধাঁধা
উত্তর
সঠিক উত্তর:
ধাঁধা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ধাঁধা' - শুদ্ধ শব্দ।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,২৯৭.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  2. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
  3. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  4. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
সঠিক উত্তর:
অন্যায়ের প্রতিফল অনিবার্য।
উত্তর
সঠিক উত্তর:
অন্যায়ের প্রতিফল অনিবার্য।
ব্যাখ্যা
• শুদ্ধবাক্য: অন্যায়ের প্রতিফল অনিবার্য।

• বিশেষ্যের জায়গায় বিশেষণের কিংবা বিশেষণের বাহুল্য প্রয়োগজনিত ভুল:

বাক্যের মধ্যে ব্যবহৃত বিশেষ্য পদকে বিশেষণ কিংবা বিশেষণ পদকে বিশেষ্য ভেবে পদ পরিবর্তন করে এ ধরনের ভুল করা হয়। যেমন : আবশ্যক শব্দটি বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। এর বদলে -ঈয় প্রত্যয় যোগ করে আবশ্যকীয় শব্দের ব্যবহার যথাযথ নয়। 

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো- 
• অশুদ্ধ: অনাবশ্যকীয় ব্যাপারে কৌতূহল ভালো নয়।
• শুদ্ধ বাক্য: অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।

• অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। 
• শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

• অশুদ্ধ: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দিহান।
• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,২৯৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্বত্ব
  2. গভর্নর
  3. দুর্বিসহ
  4. প্রতীচী
সঠিক উত্তর:
দুর্বিসহ
উত্তর
সঠিক উত্তর:
দুর্বিসহ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
দুর্বিসহ- বানানটি অশুদ্ধ।
 এর শুদ্ধ বানান- 'দুর্বিষহ'।

'দুর্বিষহ'- এর শব্দের অর্থ:
- সহ্য করা যায় না এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
২,২৯৯.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. কনীনিকা
  2. কণিণিকা
  3. কনীণিকা
  4. কণীনিকা
সঠিক উত্তর:
কনীনিকা
উত্তর
সঠিক উত্তর:
কনীনিকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কনীনিকা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রতয়: √কন্‌+ঈযস্‌+কন্‌+আ।
অর্থ:
- চোখের তারা,
- কড়ে আঙুল,
- ছোটো বোন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩০০.
কোনটি সঠিক বানান নয়?
  1. ব্যর্থ
  2. ব্যবহার
  3. ব্যকরণ
  4. সব শুদ্ধ
সঠিক উত্তর:
ব্যকরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যকরণ
ব্যাখ্যা
• সঠিক বানান নয় - ব্যকরণ
- 'ব্যকরণ' এর শুদ্ধ বানান - ব্যাকরণ
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।

অন্যদিকে,
- 'ব্যর্থ এবং ব্যবহার' শব্দ দুটির বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।