বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ২৪ / ২৭ · ২,৩০১২,৪০০ / ২,৬৯১

২,৩০১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. এটা অপক্ক হাতের লেখা।
  2. দশচক্রে ঈশ্বর ভূত।
  3. অতিলোভে তাতী নষ্ট।
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
কোনোটি নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটি নয়
ব্যাখ্যা

উপরিউক্ত সবগুলোই বাক্য অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ বাক্য: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩০২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. মাতাহীন শিশুর কি দুঃখ।
  2. বিনয়পূর্বক নিবেদন করি।
  3. তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
  4. একের লাঠি দশের বোঝা।
সঠিক উত্তর:
বিনয়পূর্বক নিবেদন করি।
উত্তর
সঠিক উত্তর:
বিনয়পূর্বক নিবেদন করি।
ব্যাখ্যা
• বিনয়পূর্বক নিবেদন করি।- বাক্যটি শুদ্ধ। 

• অন্যদিকে: 
- অশুদ্ধ বাক্য: মাতাহীন শিশুর কি দুঃখ।
- শুদ্ধ রূপ: মাতৃহীন শিশুর কি দুঃখ!

- অশুদ্ধ বাক্য: তার অন্তর অজ্ঞান সমুদ্রে আচ্ছন্ন।
- শুদ্ধ রূপ: তার অন্তর তিমিরাচ্ছন্ন।  

- অশুদ্ধ বাক্য: একের লাঠি দশের বোঝা। 
- শুদ্ধ রূপ: দশের লাঠি একের বোঝা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩০৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. শ্রদ্ধাঞ্ছলী
  2. দারিদ্রতা
  3. বৈশিষ্ট
  4. উপর্যুক্ত
সঠিক উত্তর:
উপর্যুক্ত
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুক্ত
ব্যাখ্যা
• 'উপর্যুক্ত' - বানানটি শুদ্ধ। 

• উপর্যুক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে উপোর্‌জুক্‌তো।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে উপরি + উক্ত।
- এর অর্থ হচ্ছে পূর্বে কথিত বা উল্লেখ করা হয়েছে এমন।
--------
অন্যদিকে, 
• 'শ্রদ্ধাঞ্ছলী' এর শুদ্ধ বানান - 'শ্রদ্ধাঞ্জলি। 

• বাংলা একাডেমী অভিধান অনুসারে দারিদ্রতা বানানটি অশুদ্ধ।
সঠিক বানান সম্বলিত এরূপ শব্দ হলো দরিদ্র, দারিদ্র্য, দরিদ্রতা। 

• 'বৈশিষ্ট' এর শুদ্ধ বানান - 'বৈশিষ্ট্য'।

উৎস: অভিগম্য অভিধান- বাংলা একাডেমি, বাংলা একাডেমী অভিধান।
২,৩০৪.
বাংলা বানানে ‘ণ’ এর প্রয়োগ কোন ক্ষেত্রে সঠিক?
  1. ক) তৎসম শব্দে
  2. খ) তদ্ভব শব্দে
  3. গ) দেশি শব্দে
  4. ঘ) বিদেশি শব্দে
সঠিক উত্তর:
ক) তৎসম শব্দে
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম শব্দে
ব্যাখ্যা

১৯৯২ সালের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের বেশ কয়েকটি নিয়ম প্রণয়ন করেছে।
তার মধ্যে একটি হলো-
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধানের শুদ্ধতা রক্ষা করতে হবে।
যেমন: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।

অতৎসম বানানে ণ হবে না। তার বদলে হবে ন। 
যেমন: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

২,৩০৫.
‘কষ্টের মধ্য দিয়েই ফল লাভ’ অর্থে কোন প্রবাদটি সঠিক?
  1. ক) অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট
  2. খ) অতিদর্পে হত লঙ্কা
  3. গ) এঁটোপাত না যায় স্বর্গে
  4. ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
সঠিক উত্তর:
ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট
ব্যাখ্যা
• ‘আগুন পোহাতে ধোঁয়ার কষ্ট‘ প্রবাদ প্রবচনটির অর্থ = কষ্টের মধ্য দিয়েই ফল লাভ।

অন্যদিকে, 
‘অধিক সন্ন্যাসীতে গাঁজন নষ্ট’ প্রবাদ প্রবচনটির অর্থ = অতিরিক্ত লোকের খবরদারিতে কাজ পণ্ড।
‘অতিদর্পে হত লঙ্কা’ প্রবাদ-প্রবচনটির অর্থ = অহঙ্কার পতনের মূল।
‘এঁটোপাত না যায় স্বর্গে’ প্রবাদ প্রবচনটির অর্থ = পরমুখাপেক্ষীর সমৃদ্ধি সম্ভব হয় না।
‘উনা ভাতে দুনা বল’ প্রবাদ প্রবচনটির অর্থ = স্বল্পহার স্বাস্থ্যপ্রদ।
কানা-ছেলের নাম পদ্মলোচন = অযোগ্যের বিপরীত নামকরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং সৌমিত্র শেখর।
২,৩০৬.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে নিচের কোন শব্দজোড়ের বানান শুদ্ধ?
  1. ক) পিপীলিকা, নির্নিমেষ
  2. খ) পিপিলিকা, নির্নিমেস
  3. গ) পিপীলিকা, নির্ণিমেষ
  4. ঘ) পিপিলিকা, নির্নিমেশ
সঠিক উত্তর:
ক) পিপীলিকা, নির্নিমেষ
উত্তর
সঠিক উত্তর:
ক) পিপীলিকা, নির্নিমেষ
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে শুদ্ধ বানান- পিপীলিকা, নির্নিমেষ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান
২,৩০৭.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. অতিলোভে তাঁতি নষ্ট।
  2. অতিশয় দুঃখিত হলাম।
  3. তাহারা বাড়ি যাচ্ছে।
  4. অপব্যায় একটি মারাত্মক ব্যাধি।
সঠিক উত্তর:
অতিলোভে তাঁতি নষ্ট।
উত্তর
সঠিক উত্তর:
অতিলোভে তাঁতি নষ্ট।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্যের শুদ্ধরূপ হলো-
• খুব দুঃখ পেলাম / অত্যন্ত দুঃখিত হলাম।
• তারা বাড়ি যাচ্ছে।
• অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩০৮.
কোনটি বাহুল্য দোষমুক্ত বাক্য?
  1. সব মাছগুলোর দাম কত?
  2. সকল ছাত্র ক্লাসে মনযোগী নয়।
  3. ক্লাসে অনেক ছাত্র ছাত্রীরা এসেছিল। 
  4. দেশের সকল শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন।
সঠিক উত্তর:
সকল ছাত্র ক্লাসে মনযোগী নয়।
উত্তর
সঠিক উত্তর:
সকল ছাত্র ক্লাসে মনযোগী নয়।
ব্যাখ্যা

• সকল ছাত্র ক্লাসে মনযোগী নয়। - বাক্যটি শুদ্ধ। এখানে, বাহুল্য দোষ ঘটেনি।
---------------
বাহুল্য দোষ:
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং বাক্য তার যোগ্যতা গুণ হারায়। 

অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ -
- 'দেশের সব শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন' অথবা 'দেশের শিক্ষকগণ এখানে উপস্থিত হয়েছেন'।
- 'ক্লাসে অনেক ছাত্র ছাত্রী এসেছিল।' অথবা 'ক্লাসে ছাত্র ছাত্রীরা এসেছিল।'
- 'মাছগুলোর দাম কত?' অথবা 'সব মাছের দাম কত?' 

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামদু।

২,৩০৯.
নিচের কোন বানানটি প্রমিত?
  1. কল্যাণীয়াষু
  2. সাতাঁর
  3. ব্যূৎপত্তি
  4. সর্বাঙ্গীণ
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
উত্তর
সঠিক উত্তর:
সর্বাঙ্গীণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী। 
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।

অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১০.
প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, কোন বানানটি অশুদ্ধ?
  1. অর্জন
  2. ঊর্ধ্ব
  3. কর্ম
  4. মূর্চ্ছা
সঠিক উত্তর:
মূর্চ্ছা
উত্তর
সঠিক উত্তর:
মূর্চ্ছা
ব্যাখ্যা
প্রমিত বাংলা বানানের নিয়ম: 
- রেফের পর ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না। 
যেমন,
- অর্জ্জন, ঊর্দ্ধ, কর্ম্ম, মূর্চ্ছা ইত্যাদির পরিবর্তে যথাক্রমে-
অর্জন, ঊর্ধ্ব, কর্ম, মূর্ছা ইত্যাদি হবে। 


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৩১১.
কোন বানানটি অশুদ্ধ?
  1. মধ্যাহ্ন
  2. পূর্বাহ্নিক
  3. অপরাহ্ণ
  4. পূর্বাহ্ণ
সঠিক উত্তর:
পূর্বাহ্নিক
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাহ্নিক
ব্যাখ্যা
• অশুদ্ধ: পূর্বাহ্নিক।
• শুদ্ধ বানান: পূর্বাহ্ণিক (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: দিনের প্রথমভাগে করণীয়, পূর্বাহ্ণে করা উচিত এমন।

অন্যদিকে,
• শুদ্ধ বানান - মধ্যাহ্ন,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [মধ্য+অহন্]
অর্থ: দিনের মধ্যভাগ, দুপুরবেলা, দ্বিপ্রহর।

• শুদ্ধ বানান - অপরাহ্ণ,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় - [অপর+অহ্ণ]
অর্থ: মধ্যাহ্ন থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়, বিকেল।

• শুদ্ধ বানান - চিহ্নিত,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [√চিহ্ন্+ত]
অর্থ: চিহ্ন দেওয়া হয়েছে এমন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১২.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ নয়?
  1. ক) বহু ঘরে ঘরে ভাত নেই
  2. খ) এ লেখার উৎকর্ষতা নেই
  3. গ) গেলাসে করে দুধ দাও
  4. ঘ) সে কানে শোনে না
সঠিক উত্তর:
ঘ) সে কানে শোনে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সে কানে শোনে না
ব্যাখ্যা
ঘ) সে কানে শোনে না - বাক্যটি শুদ্ধ।

- বহু ঘরে ভাত নেই,
- এ লেখার উৎকর্ষ নেই,
- গেলাসে দুধ দাও।
বাক্যগুলো এভাবে লিখলে শুদ্ধ হবে।

উৎস : ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩১৩.
কোন বানানটি সঠিক?
  1. ভয়ঙ্কর
  2. আকাংখা
  3. পংকজ
  4. কঙ্কাল
সঠিক উত্তর:
কঙ্কাল
উত্তর
সঠিক উত্তর:
কঙ্কাল
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'কঙ্কাল'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- মেরুদণ্ডী প্রাণীর দেহের কাঠামো।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
- ভয়ংকর, আকাঙ্ক্ষা, পঙ্কজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩১৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রোজ্জ্বল
  2. বন্দোপাধ্যায়
  3. গীতাঞ্জলি
  4. মুমূর্ষু
সঠিক উত্তর:
বন্দোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
বন্দোপাধ্যায়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বন্দোপাধ্যায়' - বানানটি অশুদ্ধ। 

• শুদ্ধ বানান: 'বন্দ্যোপাধ্যায়'। 

• 'বন্দ্যোপাধ্যায়' (বিশেষ্য পদ) বলতে বোঝায়:  কুলীন ব্রাহ্মণের উপাধিবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
২,৩১৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. বুদ্ধিজিবি
  2. বুদ্ধিজীবী
  3. বুুদ্ধিজীবি
  4. বুদ্ধিজিবী
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বুদ্ধিজীবী'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বুদ্ধি + √জীব্‌ + ইন্‌।
  অর্থ:
- সমাজ সংস্কৃতি প্রভৃতি বিষয়ে সচেতন এবং জ্ঞানবিজ্ঞানে দক্ষ ও শিক্ষিত ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১৬.
শুদ্ধ বানান কোনটি?
  1. তদানুসারে
  2. জ্যোতিস্ক
  3. তত্তাবধান
  4. জীবীকা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• অপশনে প্রদত্ত বানানগুলো অশুদ্ধ। সুতরাং, সঠিক উত্তর - কোনোটিই নয়।

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো: 

• শুদ্ধ: জীবিকা (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- জীবন ধারণের জন্য গৃহীত পেশা;
- বৃত্তি;
- জীবনোপায়। 

• শুদ্ধ: জ্যোতিষ্ক (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- চন্দ্র, সূর্য, গ্রহ-নক্ষত্রাদি জ্যোতির্ময় পদার্থ। 
- চিত্রক বৃক্ষ। 

• শুদ্ধ: তত্ত্বাবধান (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- পরিদর্শন। 
- পরিচালন; রক্ষনাবেক্ষণ; দেখাশুনা। 

• শুদ্ধ: তদনুসারে (ক্রিয়াবিশেষণ পদ) 
অর্থ:
- সে-পদ্ধতিতে;
- সে-নির্দেশ অনুসারে বা অনুযায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১৭.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. যুলুম
  2. মুয়াযযিন
  3. কাযা
  4. আযান
সঠিক উত্তর:
যুলুম
উত্তর
সঠিক উত্তর:
যুলুম
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: যুলুম।

• জ ও য-এর ব্যবহার:

- বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষার ধ্বনিপদ্ধতি-অনুযায়ী লিখতে হবে।
যেমন: কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা, বাজার, হাজার।

- ইসলাম ধর্ম-সংক্রান্ত কয়েকটি শব্দে বিকল্পে 'য' লেখা যেতে পারে।
যেমন: আযান, ওযু, কাযা, নামায, মুয়াযযিন, যোহর, রমযান, হযরত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩১৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. রুপালী 
  2. হেঁয়ালী  
  3. মিতালী 
  4. বর্ণালি  
সঠিক উত্তর:
বর্ণালি  
উত্তর
সঠিক উত্তর:
বর্ণালি  
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- বর্ণালি। 

• বানানের নিয়ম:

আলি প্রত্যয়যুক্ত শব্দে ই-কার ব্যবহৃত হবে।
যেমন- সোনালি, মিতালি, বর্ণালি, খেয়ালি, রুপালি, হেঁয়ালি ইত্যাদি।

[ তবে ‘সোনালী ব্যাংক’ এর (সোনালী) বানানটি ব্যাংক কর্তৃক এভাবেই নিবন্ধিত। তাই সোনালী ব্যাংক লিখতে সোনালী শব্দটিই ব্যবহৃত হবে। যদিও বানানের নিয়ম অনুসারে (সোনালী) শব্দের সঠিক বানান সোনালি।]

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩১৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আমি সন্তুষ্ট হলাম।
  2. মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
  3. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  4. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
উত্তর
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশৈলী ও সুহাসি।
শুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশী ও সুহাসিনী।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩২০.
কোনটি শুদ্ধ বানান:
  1. ক) নিরপরাধী
  2. খ) নিরোপরাধী
  3. গ) নিরপরাধি
  4. ঘ) নিরপরাধ
সঠিক উত্তর:
ঘ) নিরপরাধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিরপরাধ
ব্যাখ্যা
নিরপরাধ, (বিশেষণ)

অর্থ: 
- নির্দোষ; অপরাধ করেনি এমন; অপরাধশূন্য; কোনো পক্ষেই নেই এমন।
- স্বাধীন; স্বতন্ত্র; কারো মুখাপেক্ষী নয় এমন।
- (দর্শন শাস্ত্র) অনন্যসম্বন্ধ; অন্যসম্পর্কশূন্য।

সূত্র: অভিগম্য অভিধান, বাংলা একাডেমি। 
২,৩২১.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. সহযোগীতা
  2. শ্রদ্ধাঞ্জলী
  3. উপরোক্ত
  4. প্রতিযোগিতা
সঠিক উত্তর:
প্রতিযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোগিতা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 'প্রতিযোগিতা' বানানটি শুদ্ধ।

• প্রতিযোগিতা (বিশেষ্য)
- এটি সংস্কৃত শব্দ, 
- এর প্রকৃতি-প্রত্যয়: প্রতিযোগিন্‌ + তা, 

অর্থ:
- প্রতিদ্বন্দ্বিতা,
- বিরোধিতা,
- বিপক্ষতা। 

• অন্যদিকে: 
- সহযোগীতা শব্দের সঠিক রূপ সহযোগিতা। 
- শ্রদ্ধাঞ্জলী শব্দের সঠিক রূপ শ্রদ্ধাঞ্জলি। 
- উপরোক্ত শব্দের সঠিক রূপ উপর্যুক্ত। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩২২.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. হীনোম্নন্যতা
  2. হীনম্মন্যতা
  3. হীনমন্যতা
  4. হীনমন
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
উত্তর
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - 'হীনম্মন্যতা'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: হীনম্মন্য + তা।
অর্থ:
- নিজের সম্বন্ধে হীন ধারণা পোষণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩২৩.
অশুদ্ধ বানান - 
  1. শিরশ্ছেদ
  2. দেবচ্ছেন্দ
  3. বিকেন্দ্রীকরণ
  4. ভাষাভাষী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
দেবচ্ছেন্দ
উত্তর
সঠিক উত্তর:
দেবচ্ছেন্দ
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- দেবচ্ছেন্দ
- এর শুদ্ধ বানান - দেবচ্ছন্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শতনরি হার।

অন্যদিকে,
- শিরশ্ছেদ, বিকেন্দ্রীকরণ এবং ভাষাভাষী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩২৪.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. পরীক্ষা চলাকালে হর্ন বাজানো নিষেধ।
  2. পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
  3. এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
  4. উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
সঠিক উত্তর:
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
উত্তর
সঠিক উত্তর:
এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
ব্যাখ্যা
অশুদ্ধ: এ বিষয়ে অজ্ঞানতাই তার পতনের কারণ।
শুদ্ধ: এ বিষয়ে অজ্ঞতাই তার পতনের কারণ।

অন্যদিকে,
- উৎপাদন বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
- পাহাড়ের প্রাকৃতিক বৈচিত্র্য আমাদের মুগ্ধ করে।
- পরীক্ষা চলাকালে হর্ন বাজানো নিষেধ।
উপরিউক্ত বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৫.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) নির্লক্ষ্য
  2. খ) বয়ঃকনিষ্ঠ
  3. গ) চক্ষুস্মান
  4. ঘ) নির্মূলীকরণ
সঠিক উত্তর:
গ) চক্ষুস্মান
উত্তর
সঠিক উত্তর:
গ) চক্ষুস্মান
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চক্ষুস্মান' বানান ভুল। 
'চক্ষুস্মান' এর বানান- 'চক্ষুষ্মান'। 
'চক্ষুস্মান' শব্দের অর্থ- চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। 

তাছাড়া, 
লক্ষ্যহীন বানানটি শুদ্ধ; এর অর্থ- আদর্শহীন।  
নির্মূলীকরণ বানানটি শুদ্ধ; এর অর্থ- 'নির্মূল'। 
বয়ঃকনিষ্ঠ বানানটি শুদ্ধ; এর অর্থ - 'বয়সে ছোট'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৩২৬.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. তিনি সপরিবার ঢাকায় থাকেন।
  2. তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
  3. নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
  4. শুধু টাকার জোরে সব কিছু হয় না।
সঠিক উত্তর:
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
উত্তর
সঠিক উত্তর:
তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
ব্যাখ্যা
অশুদ্ধ: তার বৈমাত্রেয় সহোদর ডাক্তার।
শুদ্ধ: তার বৈমাত্রেয় ভ্রাতা ডাক্তার।

অন্যদিকে,
শুদ্ধ: তিনি সপরিবার ঢাকায় থাকেন।
শুদ্ধ: নীরোগ লোক প্রকৃত অর্থেই সুখী।
শুদ্ধ: শুধু টাকার জোরে সব কিছু হয় না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. বহুদূর
  2. দূরীকরণ
  3. দূষণীয়
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
শুদ্ধ বানান সমূহ-
- বহুদূর, দূরবীক্ষন, দূতাবাস, দূরদর্শিতা, দূর্বা, দূষণীয়
- দুর্নাম, দুর্বিষহ, দুর্বল, দুর্জয়, দুরবিন।

[দূরত্ব সম্পর্কিত কিছু বোঝাতে 'দূর-'] ব্যতিক্রম - দূরীকরণ, দূর্বা, দূন, দূষক, দূষিত, দূষণীয়, 
[দুরত্ব সম্পর্কিত কিছু না বোঝাতে 'দুর-'] ব্যতিক্রম - দুরবিন।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩২৮.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩২৯.
কোন শব্দটি অশুদ্ধ বানানে লেখা?
  1. ক্রিড়া
  2. কলঙ্কিত
  3. কর্তৃত্ব
  4. কার্যালয়
সঠিক উত্তর:
ক্রিড়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রিড়া
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান- ক্রিড়া। 

• ক্রীড়া (বিশেষ্য পদ),
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- খেলা। 
- তামাশা। 
- কৌতুকপ্রদ অনুষ্ঠান।

অন্যদিকে, 
অশুদ্ধ - শুদ্ধ:
• কতৃত্ব - কর্তৃত্ব। 
• কলংকিত - কলঙ্কিত। 
• কার্য্যালয় - কার্যালয়। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৩০.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা

• সবগুলো বাক্য অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৩১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
  2. মাতাহীন শিশুর কী দুঃখ।
  3. স্বজনেরা শবদাহ করতে শ্মশানে গেছেন।
  4. তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।
সঠিক উত্তর:
স্বজনেরা শবদাহ করতে শ্মশানে গেছেন।
উত্তর
সঠিক উত্তর:
স্বজনেরা শবদাহ করতে শ্মশানে গেছেন।
ব্যাখ্যা
অশুদ্ধ: স্বজনেরা মরাদাহ করতে শ্মশানে গেছেন।
শুদ্ধ: স্বজনেরা শবদাহ করতে শ্মশানে গেছেন।

অন্যদিকে, 
অশুদ্ধ: আকণ্ঠ পর্যন্ত খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।
শুদ্ধ: আকণ্ঠ খেয়ে এখন হাঁসফাঁস লাগছে।

অশুদ্ধ: মাতাহীন শিশুর কী দুঃখ।
শুদ্ধ: মাতৃহীন শিশুর কী দুঃখ।

অশুদ্ধ: তদানীন্তনকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।
শুদ্ধ: তৎকালে বাঙালি ব্রিটিশদের অধীন ছিলো।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৩২.
নিচের কোন বানানটি সঠিক ?
  1. ক) স্বায়ত্বশাসন
  2. খ) স্বায়ত্তশাসন
  3. গ) সায়ত্বশাসন
  4. ঘ) শায়ত্বশাসন
সঠিক উত্তর:
খ) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

কিছু শুদ্ধ বানান
- সূক্ষ্ম ,
- সাক্ষরতা 
- ভৌগোলিক 
- নমস্কার 
[উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]

২,৩৩৩.
অশুদ্ধ বানান কোনটি?
  1. নিক্বণ
  2. শূদ্রাণী
  3. সূচগ্রমোদিনী
  4. শুশ্রূষা
সঠিক উত্তর:
সূচগ্রমোদিনী
উত্তর
সঠিক উত্তর:
সূচগ্রমোদিনী
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - সূচগ্রমোদিনী
এর শুদ্ধ বানান - সূচ্যগ্রমোদিনী।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- সুচের ডগায় ধরে এমন পরিমাণ ভূমি,
- সামান্য পরিমাণ জমি।

অন্যদিকে,
- শুশ্রূষা,
- নিক্বণ,
- শূদ্রাণী।
শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৩৪.
'হরিণ' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) হরিন্
  2. খ) হোরিণ
  3. গ) হরীন্
  4. ঘ) হোরিন্
সঠিক উত্তর:
ঘ) হোরিন্
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হোরিন্
ব্যাখ্যা
ণ বর্ণের উচ্চারণ [ন্]: 
কণা [কনা], বাণী [বানি], হরিণ [হোরিন্]
 
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, ২০২১ সংস্করণ।
২,৩৩৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. মহীয়সি
  2. মহিয়সী
  3. মহীয়সী
  4. মহিয়াস
সঠিক উত্তর:
মহীয়সী
উত্তর
সঠিক উত্তর:
মহীয়সী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মহীয়সী
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- অতি মহান,
- মহত্তর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৩৬.
শুদ্ধ বানান নয় কোনটি?
  1. ক) গীতাঞ্জলি
  2. খ) অতিথি
  3. গ) কৌতুহল
  4. ঘ) সমীচীন
সঠিক উত্তর:
গ) কৌতুহল
উত্তর
সঠিক উত্তর:
গ) কৌতুহল
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
গীতাঞ্জলি, অতিথি, সমীচীন - বানানগুলো সঠিক।

এখানে, ভুল বানান - কৌতুহল।
এর সঠিক রূপ - কৌতূহল।
২,৩৩৭.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. তিনি আমার বিরুদ্ধে স্বাক্ষ্য দিলেন।
  2. তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিলেন।
  3. তিনি আমার বিরুদ্ধে সাক্ষি দিলেন।
  4. তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
সঠিক উত্তর:
তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
উত্তর
সঠিক উত্তর:
তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন।
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোতে 'তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন' বাক্যটি সঠিক।
বাকিগুলোতে 'সাক্ষ্য' শব্দটির অপপ্রয়োগ ঘটেছে।
২,৩৩৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আকাঙ্খা
  2. খ) আকাঙ্ক্ষা 
  3. গ) আকাংখা
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) আকাঙ্ক্ষা 
উত্তর
সঠিক উত্তর:
খ) আকাঙ্ক্ষা 
ব্যাখ্যা
শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা 

আকাঙ্ক্ষা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√কাঙ্ক্ষ্‌+অ+আ 
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩৩৯.
প্রমিত বাংলায় কোন রূপটি গ্রহণযোগ্য?
  1. পদবি
  2. পদবী
  3. পদোবি
  4. পদবি/পদবী উভয়ই
সঠিক উত্তর:
পদবি
উত্তর
সঠিক উত্তর:
পদবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের নিয়ম:

- তৎসম শব্দগুলো সংস্কৃতের যথাযথ বানানে লিখতে হবে। তবে, যে-সব বানানে মূল সংস্কৃত ই-কার ও ঈ- কার এবং উ-কার ও উ-কার উভয়ই শুদ্ধ হিসেবে গ্রহণ করেছে, সে বানানগুলোতে শুধু ই-কার এবং উ- কার ব্যবহৃত হবে।
যেমন:
- সংস্কৃতে পদবী ও পদবি দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে বাংলায় 'পদবি' গৃহীত হবে।
- সংস্কৃতে ঊষা ও উষা দুটোই শুদ্ধ বানান। এক্ষেত্রে 'উষা' গৃহীত হবে।
এ-রকম আরো উদাহরণ: কিংবদন্তি, শ্রেণি, খঞ্জনি, চিৎকার, ধমনি, ধূলি, পঞ্জি, ভঙ্গি, মঞ্জুরি, মসি, লহরি, সরণি, সূচি, উর্ণা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৪০.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক্ষীণজীবী
  2. খিনজিবি
  3. ক্ষিনজিবি
  4. ক্ষীণজিবী
  5. ক্ষীণজীবি
সঠিক উত্তর:
ক্ষীণজীবী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষীণজীবী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - ক্ষীণজীবী।

ক্ষীণজীবী (বিশেষণ):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয়  = ক্ষীণ+√জীব্‌+ইন।
অর্থ:
দীর্ঘজীবীনয় এমন, অল্পজীবী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩৪১.
নিচের কোন বানানটি সঠিক?
  1. পুরষ্কার
  2. পরিস্কার
  3. সুষ্ঠ
  4. সুষ্ঠু
সঠিক উত্তর:
সুষ্ঠু
উত্তর
সঠিক উত্তর:
সুষ্ঠু
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সুষ্ঠু'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- নিখুঁত,
- অনবদ্য।

• শুদ্ধ বানান 'পুরস্কার'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- পারিতোষিক।

• শুদ্ধ বানান 'পরিষ্কার'
- সংস্কৃত শব্দ।
- বিশেষণ পদ।
অর্থ:
- স্পষ্ট,
- সহজবোধ্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যকূল
  2. ব্যাকূল
  3. ব্যকুল
  4. ব্যাকুল
সঠিক উত্তর:
ব্যাকুল
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকুল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'ব্যাকুল' বানানটি সঠিক।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান।
২,৩৪৩.
কোনটি বানানটি অশুদ্ধ?
  1. ফনিভূষণ
  2. রৌদ্রকরোজ্জ্বল
  3. সারথি
  4. কল্যাণীয়াসু
সঠিক উত্তর:
ফনিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ফনিভূষণ
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - ফনিভূষণ
- এর শুদ্ধরূপ - ফণিভূষণ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সাপ যার গলার ভূষণ, মহাদেব, শিব।
- সাপের আকৃতিবিশিষ্ট হাতের অলংকারবিশেষ, সর্পবলয়।

অন্যদিকে,
- কল্যাণীয়াসু, সারথি এবং রৌদ্রকরোজ্জ্বল - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪৪.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. বিভূতিভূষন
  2. ইতিমধ্যে
  3. ষাণ্মাষিক
  4. পরিষেবা
সঠিক উত্তর:
পরিষেবা
উত্তর
সঠিক উত্তর:
পরিষেবা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - পরিষেবা
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
-  নিয়মিত সেবা;
- পরিচর্যা।

অন্যদিকে,
অশুদ্ধ বানানের শুদ্ধরূপ - ইতোমধ্যে, বিভূতিভূষণ, ষাণ্মাসিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪৫.
নিচের কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) স্বায়ত্ত্বশাসন
  2. খ) সায়ত্তশাসন
  3. গ) স্বায়ত্তশাসন
  4. ঘ) স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা

স্বায়ত্তশাসন (বিশেষ্য) - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান

২,৩৪৬.
নিচের কোন শব্দগুচ্ছের সব বানান শুদ্ধ?
  1. ক) নভোচারী, ব্যভিচারী, চাঁদাবাজি
  2. খ) সরকারি, দরকারি, উপকারি
  3. গ) পথচারী, অধিকারী, পায়চারী
  4. ঘ) পাইকারি, অতিমারী, প্রতিযোগী
সঠিক উত্তর:
ক) নভোচারী, ব্যভিচারী, চাঁদাবাজি
উত্তর
সঠিক উত্তর:
ক) নভোচারী, ব্যভিচারী, চাঁদাবাজি
ব্যাখ্যা
অপশন ক) - এর সবগুলো বানান শুদ্ধ।

অন্যান্য অপশনে অশুদ্ধ বানানগুলোর শুদ্ধরূপ হলো : উপকারী, পায়চারি, অতিমারি

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান 
২,৩৪৭.
'অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।' - বাক্যটি কী কারণে অশুদ্ধ?
  1. সমাসজনিত
  2. প্রত্যয়জনিত
  3. বাচ্যজনিত
  4. বহুবচনজনিত
সঠিক উত্তর:
বহুবচনজনিত
উত্তর
সঠিক উত্তর:
বহুবচনজনিত
ব্যাখ্যা
• 'অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।' - বাক্যটি 'বহুবচনজনিত' কারণে অশুদ্ধ।
বাক্যটির শুদ্ধ প্রয়োগ - অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি:
- বহুত্ব বোঝাতে আমরা বহুবচন ব্যবহার করি। বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো/রা, এরা ইত্যাদি যুক্ত করে বহুবচন তৈরি করা হয়।
- স্মরণ রাখতে হবে যে বহুবচনের পরে দ্বিত্ব প্রয়োগ হয় না, অর্থাৎ কোনো শব্দকে এক বার বহুবচনে রূপান্তরিত করলে পুনরায় তার বহুত্ব অপ্রয়োজনীয়।
- তাই অগণিত, অনেক, বহু, যাবতীয়, সব ইত্যাদি যত বহুত্ববাচক যদি আছে, তাদের পরে সংশ্লিষ্ট বিশেষ্য পদের সঙ্গে গুলি/গুলো ইত্যাদি যুক্ত হবে না।

যেমন:
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৪৮.
কোনটি অশুদ্ধ বানান?
  1. শুশ্রূষা
  2. আভ্যন্তর
  3. বন্দ্যোপাধ্যায়
  4. নৈঋত
সঠিক উত্তর:
নৈঋত
উত্তর
সঠিক উত্তর:
নৈঋত
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - নৈঋত
- এর শুদ্ধ বানান - নৈর্ঋত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ,
- রাক্ষসবিশেষ।

অন্যদিকে,
- বন্দ্যোপাধ্যায়, আভ্যন্তর এবং শুশ্রূষা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৪৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. অদ্ভূত
  2. অভূক্ত
  3. উদ্ভুত
  4. ভূতকাল
সঠিক উত্তর:
ভূতকাল
উত্তর
সঠিক উত্তর:
ভূতকাল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ভূতকাল (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অতীতকাল।

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: অদ্ভুত (বিশেষ্য ও বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিস্ময়কর,
- আশ্চর্যজনক,
- অসাধারণ ইত্যাদি।

• শুদ্ধ বানান: অভুক্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনাহারী,
- উপবাসী,
- ভোগ করা হয়নি এমন।

• শুদ্ধ বানান: উদ্ভূত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উৎপন্ন, জাত, সৃষ্ট।
- প্রকাশিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৫০.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
  1. মেয়েটি সুকেশি ও সুহাসি।
  2. দৈন্য প্রশংসনীয় নয়।
  3. আমার আর বাঁচিবার স্বাদ নাই।
  4. আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
সঠিক উত্তর:
দৈন্য প্রশংসনীয় নয়।
উত্তর
সঠিক উত্তর:
দৈন্য প্রশংসনীয় নয়।
ব্যাখ্যা
• দৈন্য প্রশংসনীয় নয়। বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: মেয়েটি সুকেশি ও সুহাসি। 
- শুদ্ধ: মেয়েটি সুকেশিনী ও সুহাসিনী। 

- অশুদ্ধ: আমার আর বাঁচিবার স্বাদ নাই।
- শুদ্ধ: আমার আর বাঁচার সাধ নাই।

- অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
- শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২,৩৫১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) দীর্ঘজীবি
  2. খ) দৌরাত্ম্য
  3. গ) নিশীথিনি
  4. ঘ) পরিনীত
সঠিক উত্তর:
খ) দৌরাত্ম্য
উত্তর
সঠিক উত্তর:
খ) দৌরাত্ম্য
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
দীর্ঘজীবী (দির্‌ঘোজিবি) 

[স. দীর্ঘ+√জীব্‌+ইন্‌]
বিশেষণ
- দীর্ঘায়ু

নিশীথিনী (নিশিথিনি)
[স. নিশীথ+ইন্‌+ঈ]
বিশেষ্য
- গভীর রাত
- রজনি

পরিণীত (পোরিনিতো)
[স. পরি+ √নী+তৃ]
বিশেষণ
- বিবাহিত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৩৫২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ভবিষ্যদ্বাণি
  2. খ) ভবিষ্যদ্বাণী
  3. গ) ভবিষ্যতবাণী
  4. ঘ) ভবিষ্যৎবানী
সঠিক উত্তর:
খ) ভবিষ্যদ্বাণী
উত্তর
সঠিক উত্তর:
খ) ভবিষ্যদ্বাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমী অভিধান অনুসারে ‘ভবিষ্যদ্বাণী’ শুদ্ধ বানান।
ভবিষ্যদ্বাণী - ভবিষ্যতে কী ঘটবে সে সম্বন্ধে উক্তি।
২,৩৫৩.
‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিবেশ এত অপরিস্কার।’ বাক্যটির নিম্নরেখ পদে ষ/স ব্যবহারে-
  1. ক) প্রথমটি অশুদ্ধ, দ্বিতীয়টি শুদ্ধ
  2. খ) দুটোই অশুদ্ধ
  3. গ) দুটোই শুদ্ধ
  4. ঘ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
সঠিক উত্তর:
ঘ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রথমটি শুদ্ধ, দ্বিতীয়টি অশুদ্ধ
ব্যাখ্যা

এখানে সমস্যা হচ্ছে যুক্তবর্ণে ‘স্ক’ হবে নাকি ‘ষ্ক’ হবে। আর এটি মূলত বিসর্গ সন্ধির নিয়মে হয়েছে।
বিসর্গ সন্ধির নিয়ম :
কোন শব্দে অ/আ স্বরধ্বনির পরে ঃ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে ঃ এর স্থানে স হয়। যেমন:
পুরঃ + কার = পুরস্কার
তিরঃ + কার = তিরস্কার
নমঃ + কার = নমস্কার
মনঃ + কামনা = মনস্কামনা
কোন শব্দে অ/আ স্বরধ্বনি ছাড়া অন্য কোন স্বরধ্বনির পরে ঃ থাকলে এবং তারপর ক, খ, প, ফ থাকলে ঃ এর স্থানে ষ হয়। যেমন:
আবিঃ + কার = আবিষ্কার
বহিঃ + কার = বহিষ্কার
নিঃ + পাপ = নিষ্পাপ
চতুঃ + কোণ = চতুষ্কোণ
চতুঃ + পদ = চতুষ্পদ
তথ্যসূত্র: প্রমিত বাংলা বানান-ড. মোহাম্মদ আমীন

২,৩৫৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বেণু
  2. শোণিত
  3. মণি
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা

• তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধানের শুদ্ধতা রক্ষা করতে হবে।
যেমন:
- মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।

• অতৎসম বানানে ণ হবে না। তার বদলে হবে ন। 
যেমন:
অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

২,৩৫৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) প্ৰনয়িনী
  2. খ) প্রণয়িনি
  3. গ) প্রণয়িনী
  4. ঘ) প্রনয়ীনী
সঠিক উত্তর:
গ) প্রণয়িনী
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রণয়িনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রণয়িনী বানানটি শুদ্ধ।
- এটি প্রণয়ী এর স্ত্রী রূপ।
প্রণয়ী (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।

অর্থ:
- প্রেমের পাত্র,
- অনুরক্ত ব্যক্তি,
- প্রণয়াসম্পদ (বিশেষণ)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৫৬.
কোনটি অশুদ্ধ বানান?
  1. স্পন্দন
  2. উক্তি
  3. ক্রটি
  4. ত্রাণ
সঠিক উত্তর:
ক্রটি
উত্তর
সঠিক উত্তর:
ক্রটি
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: ক্রটি।

• শুদ্ধ বানান - ত্রুটি,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = (√ত্রুট্ + ই),
অর্থ: অপরাধ, দোষ, অভাব, ঘাটতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৫৭.
নিচের কোন শব্দগুচ্ছের সবগুলো বানান শুদ্ধ?
  1. ক) অঘ্রান, অঘ্রাণ, অগ্রহায়ণ
  2. খ) রুপালি, রানি, আজি
  3. গ) বাড়ি, গাড়ি, শাড়ী
  4. ঘ) পত্নী, পেত্নী, যুবতি
সঠিক উত্তর:
ক) অঘ্রান, অঘ্রাণ, অগ্রহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অঘ্রান, অঘ্রাণ, অগ্রহায়ণ
ব্যাখ্যা
অপশন ক) -তে প্রদত্ত সবগুলো শব্দই শুদ্ধ বানানে লিখিত।

অপশন খ) - এর আজি, অপশন গ) -এর শাড়ী ও অপশন ঘ) - এর পেত্নী বানানগুলো অশুদ্ধ।
ভুল বানানগুলোর শুদ্ধরূপ হলো: আজই, শাড়ি, পেতনি।

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান।
২,৩৫৮.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
  2. ইহার আবশ্যকতা নাই।
  3. তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
  4. অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
সঠিক উত্তর:
তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
উত্তর
সঠিক উত্তর:
তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
ব্যাখ্যা

• অশুদ্ধ বাক্য: তার সৌন্দর্যতায় সকলে মুগ্ধ।
• শুদ্ধ বাক্য: তার সৌন্দর্যে সকলে মুগ্ধ।

⇒ ‘তা’ ‘ত্ব’ এবং ‘য’ হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো ‘তা’ ‘ত্ব’ বা য যুক্ত করলে তা ভুল হবে। যেমন: কৃপণ বিশেষণ শব্দের সাথে তা প্রত্যয় যুক্ত হয়ে কৃপণতা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৫৯.
কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. ক) সমুদয় পক্ষীই নীড় বাঁধে।
  2. খ) সভায় অনেক ছাত্র এসেছে।
  3. গ) দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
  4. ঘ) অন্যান্য সকল বিষয়গুলোর আলোচনা হয়েছে।
সঠিক উত্তর:
ঘ) অন্যান্য সকল বিষয়গুলোর আলোচনা হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্যান্য সকল বিষয়গুলোর আলোচনা হয়েছে।
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নানুসারে 'অন্যান্য সকল বিষয়গুলোর আলোচনা হয়েছে' বাক্যটি অশুদ্ধ। 
- বাক্যটির শুদ্ধরূপ হচ্ছে অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে
- অপশনের অন্য বাক্যগুলো শুদ্ধ।

• অন্যান্য অপশনের শুদ্ধরূপ:
- সভায় অনেক ছাত্র এসেছে।
- দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২,৩৬০.
শুদ্ধ রূপটি দেখান-
  1. ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  2. খ) সাহিত্যিক ও সংস্কৃতিক অনুষ্ঠান
  3. গ) সাহিত্য ও সংস্কৃতিক অনুষ্ঠান
  4. ঘ) সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠান
সঠিক উত্তর:
ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
উত্তর
সঠিক উত্তর:
ক) সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ব্যাখ্যা

"সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান" বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ।
প্রশ্নের অন্যান্য বাক্যগুলো ব্যাকরণগতভাবে অশুদ্ধ।

২,৩৬১.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. অন্ত্যেষ্টিক্রিয়া
  2. অন্ত্যেষ্টিক্রীয়া
  3. অন্ত্যষ্টিক্রিয়া
  4. অন্ত্যোষ্টিক্রিয়া
সঠিক উত্তর:
অন্ত্যেষ্টিক্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
অন্ত্যেষ্টিক্রিয়া
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অন্ত্যেষ্টিক্রিয়া'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: অন্ত্যেষ্টি + ক্রিয়া।
 অর্থ:
- মৃতের সৎকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬২.
বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
  1. সং
  2. ভাঙ্গা  
  3. গাঙ
  4. রঙ
সঠিক উত্তর:
সং
উত্তর
সঠিক উত্তর:
সং
ব্যাখ্যা

• শুদ্ধ বানান: সং।
- এটি বাংলা শব্দ। 

-----------------
• বানানের নিয়ম:
- শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার ( ং) ব্যবহৃত হবে।
যেমন:
গাং, ঢং, পালং, রং, রাং, সং

- তবে অনুস্বারের সঙ্গে স্বর যুক্ত হলে ঙ হবে।
যেমন :
বাঙালি, ভাঙা, রঙিন, রঙের।

- ব্যতিক্রম: বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৬৩.
শুদ্ধ বানান কোনটি?
  1. আশংকা
  2. আসংকা
  3. আশঙ্কা
  4. আসঙ্কা
সঠিক উত্তর:
আশঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
আশঙ্কা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'আশঙ্কা'
- সংস্কৃত শব্দ। 
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: আ + √শঙ্ক্‌ + অ + আ। 
অর্থ: 
- সংশয়,
- সন্দেহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬৪.
কোন বানানটি অশুদ্ধ?
  1. সন্ধিহান
  2. সন্ন্যাসী
  3. সম্বল
  4. সূচিপত্র
সঠিক উত্তর:
সন্ধিহান
উত্তর
সঠিক উত্তর:
সন্ধিহান
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'সন্ধিহান'
- এর শুদ্ধ বানান - 'সন্দিহান'
- এটি একটি বিশেষণ পদ।
এর অর্থ:
- সন্দেহযুক্ত,
- সংশয়িত।

অন্যদিকে,
- সূচিপত্র, সম্বল এবং সন্ন্যাসী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৬৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নীরিহ
  2. নীরীহ
  3. নিরিহ 
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান- নিরীহ। 
- এটি বিশেষণ পদ। 
- শব্দটি ক্তি সংস্কৃত শব্দ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৬৬.
কোন বাক্যটি অশুদ্ধ নয়?
  1. ক) তিনি সপরিবার ঢাকায় থাকেন।
  2. খ) তিনি মোকাদ্দমায় সাক্ষী দেবেন।
  3. গ) বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।
  4. ঘ) ইহার আবশ্যক নাই।
সঠিক উত্তর:
ক) তিনি সপরিবার ঢাকায় থাকেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) তিনি সপরিবার ঢাকায় থাকেন।
ব্যাখ্যা

- 'তিনি সপরিবার ঢাকায় থাকেন।'- বাক্যটি শুদ্ধরূপে লিখিত।
- 'তিনি মোকাদ্দমায় সাক্ষী দেবেন।'- এর শুদ্ধরূপ, তিনি মোকাদ্দমায় সাক্ষ্য দেবেন।
- 'বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশ।'- এর শুদ্ধরূপ, বাংলাদেশ একটি সমৃদ্ধিশালী/সমৃদ্ধ দেশ।
- 'ইহার আব্যশক নেই।'- এর শুদ্ধরূপ, ইহার আব্যশকতা নাই।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৬৭.
প্রমিত বানানরূপ-
  1. ক) গলাধঃকরণ
  2. খ) গলধকরণ
  3. গ) গলধঃকরণ
  4. ঘ) গলাধকরণ
সঠিক উত্তর:
ক) গলাধঃকরণ
উত্তর
সঠিক উত্তর:
ক) গলাধঃকরণ
ব্যাখ্যা
- অপশনে প্রদত্ত শব্দের মধ্য প্রমিত বানান হলো: গলাধঃকরণ

গলাধঃকরণ
উচ্চারণ – [গলাধোক্‌করোন্‌] (বিশেষ্য)
• {(তৎসম বা সংস্কৃত শব্দ) গল+অধঃ+ √কৃ+অন(ল্যুট্‌)} 

শব্দের অর্থ 

১ গিলে ফেলা; গেলা। 
২ ভক্ষণ; গ্রাস (প্রত্যেক কদর্য এবং প্রত্যেক কালকূটকে গলাধঃকরণ করিয়া ফেলিল -মাওলানা মুহাম্মদ আকরম খাঁ)। 
৩ পান। 
৪ পরিপাক; হজম। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
২,৩৬৮.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) বর্ণালি
  2. খ) রুপালি
  3. গ) কার্য্য
  4. ঘ) পিশাচী
সঠিক উত্তর:
গ) কার্য্য
উত্তর
সঠিক উত্তর:
গ) কার্য্য
ব্যাখ্যা
• বিশেষণবাচক 'আলি' প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে।
যেমন- বর্ণালি, রুপালি, সোনালি। 

• রেফ এর পর কোথাও (তৎসম, অতৎসম সকল শব্দে) ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন- কার্য, কর্ম, পূর্ব। 

• কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে ঈ- কার হবে।  
যেমন- কিংকরী, পিশাচী, হরিণী। 

• উপরের আলোচনা অনুসারে, কার্য্য এর শুদ্ধ বানান হবে- 'কার্য'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন। 
২,৩৬৯.
শুদ্ধ বানানের শব্দ কোনটি?
  1. ক) সত্বা
  2. খ) মন্ত্রিত্ব
  3. গ) কৃতি
  4. ঘ) ব্যক্তিত্ত
সঠিক উত্তর:
খ) মন্ত্রিত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) মন্ত্রিত্ব
ব্যাখ্যা
শুদ্ধ বানান = মন্ত্রিত্ব 

অন্যান্য শব্দের শুদ্ধ বানান সমূহ- 
• কৃতী (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = কৃত+ইন্‌
অর্থ:
- কার্যে সফলতা লাভ করেছে এমন। 
- কৃতকার্য
- নিপুন 
- কর্মকুশল
- পণ্ডিত 

• সত্তা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = সৎ+তা
অর্থ: 
- অস্তিত্ব
- স্থিতি
- উৎপত্তি 
- নিত্যতা
- সাধুতা

• ব্যক্তিত্ব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় =ব্যক্তি+ত্ব
অর্থ: ব্যক্তি বিশেষের বৈশিষ্ট্য 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩৭০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্ফুরন
  2. চতুস্পদ
  3. নির্নিমেষ
  4. কৃপন
সঠিক উত্তর:
নির্নিমেষ
উত্তর
সঠিক উত্তর:
নির্নিমেষ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান- 'নির্নিমেষ'।

• শব্দের অর্থ: 
- নিমেষহীন, অপলক।

অন্যান্য অপশনের শুদ্ধ বানান:
• স্ফুরন - স্ফুরণ, 
• চতুস্পদ- চতুষ্পদ,
• কৃপন - কৃপণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২,৩৭১.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্নেহাস্পদ
  2. স্বত্ব
  3. অদ্ভূত
  4. দধীচি
সঠিক উত্তর:
অদ্ভূত
উত্তর
সঠিক উত্তর:
অদ্ভূত
ব্যাখ্যা

বাংলা একাডেমি অভিধান অনুসারে,
'অদ্ভূত'- বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- অদ্ভুত।

অর্থ- বিস্ময়কর; আশ্চার্যজনক; চমৎকার।

অন্যদিকে,
দধীচি, স্নেহাস্পদ, স্বত্ব - বানানগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৩৭২.
কোনটি সঠিক বানান?
  1. কৃচ্ছ্র্যসাধন
  2. কৃচ্ছসাধন
  3. কৃচ্ছ্বসাধন
  4. কৃচ্ছ্রসাধন
সঠিক উত্তর:
কৃচ্ছ্রসাধন
উত্তর
সঠিক উত্তর:
কৃচ্ছ্রসাধন
ব্যাখ্যা

• সঠিক বানান - কৃচ্ছ্রসাধন। 
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কৃচ্ছ্রসাধনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৭৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. শান্ত্বনা
  2. স্বান্তনা
  3. সান্ত্বনা
  4. সান্তনা
সঠিক উত্তর:
সান্ত্বনা
উত্তর
সঠিক উত্তর:
সান্ত্বনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সান্ত্বনা
- শব্দটি বিশেষ্য।
- এটি সংস্কৃত শব্দ।
- অর্থ: আশ্বাস বা আশ দিয়ে শান্তকরণ, প্রবোধদান।।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৭৪.
'বিধি লঙ্ঘন হয়েছে।' উপরের বাক্যটিতে যে ধরনের ভুল প্রয়োগ রয়েছে-
  1. ক) কারক জনিত
  2. খ) পুনরুক্তি জনিত
  3. গ) সন্ধি জনিত
  4. ঘ) বাচ্যজনিত
সঠিক উত্তর:
ঘ) বাচ্যজনিত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাচ্যজনিত
ব্যাখ্যা
কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে৷
উপরে উল্লিখিত বাক্যটির সঠিক রূপ হবে 'বিধি লঙ্ঘিত হয়েছে'।
অর্থাৎ, বাক্যে বাচ্যজনিত ভুল ছিলো।
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৭৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নির্বিরোধী
  2. সুলোচনী
  3. আত্মসাত
  4. সশংকিত
  5. মৃগনয়না
সঠিক উত্তর:
মৃগনয়না
উত্তর
সঠিক উত্তর:
মৃগনয়না
ব্যাখ্যা

• মৃগনয়না বানানটি শুদ্ধ।

অর্থ:
- হরিণের চোখের মতো সুন্দর চোখ বিশিষ্ট।

অন্যদিকে,
- অশুদ্ধ: নির্বিরোধী
- শুদ্ধ: নির্বিরোধ

- অশুদ্ধ: সুলোচনী
- শুদ্ধ: সুলোচন

- অশুদ্ধ:আত্মসাত
- শুদ্ধ: আত্মসাৎ

- অশুদ্ধ: সশংকিত।
- শুদ্ধ: সশঙ্কিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২,৩৭৬.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. সূর্য পূর্বদিকে উদিত হয়
  2. সূর্য পূর্বদিকে উদয় হয়
  3. সূর্য পূর্বদিকে উদয়মান হয়
  4. সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
ব্যাখ্যা
'সূর্য পূর্বদিকে উদিত হয়'  বাক্যটি শুদ্ধ।
- বাক্যটি ব্যাকরণগতভাবে শুদ্ধ ।
- কারণ, এখানে "পূর্বদিকে" শব্দের পরে "উদিত হয়" বলা হয়েছে, যা ক্রিয়া এবং ক্রিয়া বিশেষণের সঠিক ব্যবহার । 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
২,৩৭৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শামিয়ানা
  2. ষ্টিমার
  3. শরম
  4. কিশমিশ
সঠিক উত্তর:
ষ্টিমার
উত্তর
সঠিক উত্তর:
ষ্টিমার
ব্যাখ্যা
ষ্টিমার -অশুদ্ধ বানান।
- এর শুদ্ধ বানান হচ্ছে - স্টিমার

• বিদেশি শব্দের ক্ষেত্রে 'ষ' ব্যবহারের প্রয়োজন নেই।
যেমন:
- কিশমিশ, নাশতা, পোশাক, স্টিমার, বেহেস্ত, শখ, শয়তান, শরবত, শরম, শহর, শামিয়ানা, শার্ট, শৌখিন।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা বানানের নিয়ম।
২,৩৭৮.
বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের দুটি বানানই শুদ্ধ কোনটি?
  1. কলস/কলশ
  2. দিঘি/দীঘি
  3. সূচি/সূচী
  4. সব কটি
সঠিক উত্তর:
সব কটি
উত্তর
সঠিক উত্তর:
সব কটি
ব্যাখ্যা

অভিগম্য অভিধান অনুসারে সব কটি বানানই সঠিক।

• কলস, কলসি, কলসী, কলশ, কলশী (বিশেষ্য),
- তৎসম বা সংস্কৃত শব্দ।
অর্থ: ঘড়া; গাগরি; জলপাত্র বিশেষ। 

• দিঘি, দীঘি, দিঘী (বিশেষ্য),
- তৎসম বা সংস্কৃত।
অর্থ: বড় পুকুর বা জলাশয় (দীঘির জলে ঝলক ঝলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। 

• সূচি, সূচী।
- তৎসম বা সংস্কৃত শব্দ,
অর্থ:
১.
- (বিশেষ্য) সুচ (সূচিকর্ম)। 
- (বিশেষণ) তীক্ষ্ন অগ্রভাগযুক্ত (সূচিমুখ)। 
২.
- জ্ঞাপনী, নির্ঘন্ট, পুস্তকের বিষয় নির্দেশক পৃষ্ঠাঙ্কযুক্ত তালিকা; অনুক্রমণিকা।


উৎস: অভিগম্য অভিধান ও English-Bangla Dictionary.

২,৩৭৯.
কোন বাক্যটি শুদ্ধ? 
  1. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  2. আমি সন্তুষ্ট হলাম।
  3. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
উত্তর
সঠিক উত্তর:
আমি সন্তুষ্ট হলাম।
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
আমি সন্তুষ্ট হলাম - বাক্যটি শুদ্ধ।

• অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
- শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

• অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
- শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

• অশুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
- শুদ্ধ বাক্য: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৮০.
কোন বানান জোড়টি অশুদ্ধ?
  1. ক) আকাঙ্ক্ষা, পূর্ণতা
  2. খ) মরুদ্যান, আয়ত্ব
  3. গ) পঞ্চনদ, শশিভূষণ
  4. ঘ) বিঘূর্ণন, বিমর্দন
সঠিক উত্তর:
খ) মরুদ্যান, আয়ত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) মরুদ্যান, আয়ত্ব
ব্যাখ্যা
অশুদ্ধ বানান জোড়টির শুদ্ধরূপ- মরূদ্যান, আয়ত্ত।
উৎসঃ‌ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
২,৩৮১.
সঠিক বানান নির্ণয় করুন:
  1. বয়সন্ধি
  2. মনক্ষুণ্ন
  3. সমিচিন
  4. অন্তঃসার
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অন্তঃসার
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃসার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অন্তঃসার'
- এটি একটি  বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- ভেতরের সারবস্তু।

অন্যদিকে,
- 'বয়সন্ধি' শব্দের শুদ্ধ বানান - বয়ঃসন্ধি।
- 'মনক্ষুণ্ন' শব্দের শুদ্ধ বানান - মনঃক্ষুণ্ণ।
- 'সমিচিন' শব্দের শুদ্ধ বানান - সমীচীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৮২.
কোন বানানটি অশুদ্ধ?
  1.  আশীষ
  2. কিরীট
  3. মন্ত্রিত্ব
  4. জাত্যভিমান
সঠিক উত্তর:
 আশীষ
উত্তর
সঠিক উত্তর:
 আশীষ
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
-  শুদ্ধ বানান - আশিস।
শব্দের অর্থ:
- আশীর্বাদ,
- দোয়া,
- শুভেচ্ছা।

অন্যদিকে,
- কিরীট, মন্ত্রিত্ব এবং জাত্যভিমান - শব্দগুলোর বানান শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৮৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. জগবন্ধু
  2. চর্ব্যচূষ্য
  3. উন্মীলন
  4. ন্যূনাধিক
সঠিক উত্তর:
জগবন্ধু
উত্তর
সঠিক উত্তর:
জগবন্ধু
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - জগবন্ধু
- এর শুদ্ধ বানান - জগদ্‌বন্ধু।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- জগতের সকল জীবের মঙ্গলাকাঙ্ক্ষী; কৃষ্ণ।

অন্যদিকে,
- ন্যূনাধিক, উন্মীলন এবং চর্ব্যচূষ্য - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৮৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অনূসূয়া
  2. স্বাক্ষরতা
  3. গড্ডালিকা
  4. স্বতঃস্ফূর্ত
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
উত্তর
সঠিক উত্তর:
স্বতঃস্ফূর্ত
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'স্বতঃস্ফূর্ত' বানানটি শুদ্ধ।
 
অন্যদিকে,
- 'অনূসূয়া' এর শুদ্ধ বানান 'অনসূয়া'।
- 'স্বাক্ষরতা' এর শুদ্ধ বানান 'স্বাক্ষর/ সাক্ষরতা'।
- 'গড্ডালিকা' এর শুদ্ধ বানান 'গড্ডলিকা'।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৮৫.
'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' - বাক্যটিতে যে/যেসব ত্রুটি রয়েছে -
  1. ক) দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
  2. খ) দুই ভাষারীতির মিশ্রণ ঘটেছে
  3. গ) বর্ণাশুদ্ধি ঘটেছে
  4. ঘ) উপযুক্ত সর্বনাম পদ ব্যবহৃত হয়নি
সঠিক উত্তর:
ক) দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
উত্তর
সঠিক উত্তর:
ক) দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি
ব্যাখ্যা

'তিনি কথা দিয়া কথা রাখতে পারেনি।' - বাক্যটিতে দুই ভাষারীতির মিশ্রণ এবং কর্তা ও ক্রিয়াপদের সংগতি রক্ষিত হয়নি।
বাক্যের শুদ্ধরূপঃ
- তিনি কথা দিয়ে কথা রাখতে পারেননি।

২,৩৮৬.
তৎসম শব্দে 'ক' এবং 'র'- এর পরে সাধারণত- 
  1. 'দন্ত্য-স' বসে না
  2. 'দন্ত্য-স' বসে
  3. মূর্ষণ্য- ষ বসে
  4. ক এবং গ উভয়ই 
  5. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
ক এবং গ উভয়ই 
উত্তর
সঠিক উত্তর:
ক এবং গ উভয়ই 
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম: 
তৎসম শব্দে 'ক', 'র'- এর পরে সাধারণত 'দন্ত্য-স' বসে না, মূর্ষণ্য- ষ বসে।  
যেমন,
ক- এর পর: চক্ষু (ক্ষ= ক্‌ + ষ), চক্ষুষ্মান, রুক্ষ, ভিক্ষুক, ভিক্ষা।
র- এর পরে: মুমূর্ষু, চিকীর্ষা। 

• প্রমিত বাংলা বানানের নিয়ম অনুযায়ী 'চকুস্মান' এর শুদ্ধ বানান হবে- 'চক্ষুষ্মান'। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

২,৩৮৭.
কোন বানানটি সঠিক নয়?
  1. উৎকন্ঠা
  2. কাণ্ড
  3. বণ্টন
  4. লুণ্ঠন
সঠিক উত্তর:
উৎকন্ঠা
উত্তর
সঠিক উত্তর:
উৎকন্ঠা
ব্যাখ্যা

• প্রমিত বাংলা বানানের নিয়ম:
- তৎসম শব্দে ট- বর্গের (ট, ঠ, ড, ঢ) সঙ্গে যুক্ত 'দন্ত-ন' পরিবর্তিত হয়ে 'মূর্ধন্য-ণ' হয়ে যায়। 
যেমন- মণ্ড, উৎকণ্ঠা , লুণ্ঠন, বণ্টন, খণ্ড, ভণ্ড, কাণ্ড ইত্যাদি।

• সে অনুসারে, 'উৎকন্ঠা' বানানটি অশুদ্ধ। এর শুদ্ধ বানান হবে- 'উৎকণ্ঠা'। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।

২,৩৮৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ভারসাম্যতা
  2. কৃপণতা
  3. স্বাতন্ত্র্যতা
  4. সৌজন্যতা
সঠিক উত্তর:
কৃপণতা
উত্তর
সঠিক উত্তর:
কৃপণতা
ব্যাখ্যা

• বানানের নিয়ম:
'তা' 'ত্ব' এবং 'য' হলো বিশেষ্যবাচক প্রত্যয়। যা কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে। তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো 'তা' 'ত্ব' বা য যুক্ত করলে তা ভুল হবে।
যেমন:
- দৈন্যতা শব্দটি অপপ্রয়োগ বা অশুদ্ধ। কারণ 'দীন' বিশেষণ শব্দের সঙ্গে -বিশেষ্যবাচক 'য' প্রত্যয় যোগ করে 'দৈন্য' বিশেষ্য শব্দ গঠিত হয়। ফলে 'দৈন্য' শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক 'তা' প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হয়েছে।

এরূপ কিছু অশুদ্ধ শব্দের শুদ্ধরূপ হলো:
অধৈর্যতা-  অধৈর্য, ধীরতা। 
আলস্যতা-  আলস্য, অলসতা।
কার্পণ্যতা-  কার্পন্য, কৃপণতা।
বাহুল্যতা - বাহুল্য, বহুলতা। 
বৈচিত্র্যতা - বৈচিত্র্য, বিচিত্রতা। 
বৈশিষ্ট্যতা - বৈশিষ্ট্য, বিশিষ্টতা।  
ভারসাম্যতা - ভারসাম্য, ভারসমতা। 
সারল্যতা - সারল্য, সরলতা। 
সৌজন্যতা - সৌজন্য, সুজনতা। 
স্বাতন্ত্র্যতা - স্বাতন্ত্র্য, স্বতন্ত্রতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৮৯.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. আজকের সন্ধ্যা বড়ই মনমুগদ্ধকর।
  2. জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।
  3. তপ্ত ভাতে নুন জোটে না, ঠাণ্ডা ভাতে ঘি।
  4. বাংলা বানান আয়ত্ব করা কঠিন নয়।
সঠিক উত্তর:
জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।
উত্তর
সঠিক উত্তর:
জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: জাদুঘরে কিন্তু জাদু দেখানো হয় না

অন্যান্য অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ:
- আজকের সন্ধ্যা বড়ই মনোমুগ্ধকর। 
- বাংলা বানান আয়ত্ত করা কঠিন নয়।
- তপ্ত ভাতে নুন জোটে না, পান্তা ভাতে ঘি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর।
২,৩৯০.
কোন বানানটি শুদ্ধ?
  1. মনোঃমুগ্ধকর
  2. মনোমুগ্ধঃকর
  3. মনমুগ্ধকর
  4. মনোমুগ্ধকর
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
মনোমুগ্ধকর
উত্তর
সঠিক উত্তর:
মনোমুগ্ধকর
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান- মনোমুগ্ধকর।

• মনোমুগ্ধকর শব্দের অর্থ:
- মনকে মোহিত করে এমন,
- মনোজ্ঞ।

বাক্য: বর্ষার রূপ ভারি মনোমুগ্ধকর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৯১.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
  2. সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
  3. গাছটি সমূল উৎপাটিত হয়েছে। 
  4. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
সঠিক উত্তর:
গাছটি সমূল উৎপাটিত হয়েছে। 
উত্তর
সঠিক উত্তর:
গাছটি সমূল উৎপাটিত হয়েছে। 
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: গাছটি সমূল / মূলসহ উৎপাটিত হয়েছে। 

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

অশুদ্ধ বাক্য: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ বাক্য: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।

অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৯২.
শুদ্ধ বাক্য নির্ণয় করুন-
  1. দৈন্যতা প্রশংসনীয় নয়।
  2. আমার আর বাঁচার সাধ নাই।
  3. আজকাল বিদ্যান মেয়ের অভাব নেই।
  4. আমার বড় দুরাবস্থা। 
সঠিক উত্তর:
আমার আর বাঁচার সাধ নাই।
উত্তর
সঠিক উত্তর:
আমার আর বাঁচার সাধ নাই।
ব্যাখ্যা

• 'আমার আর বাঁচার সাধ নাই।' বাক্যটি শুদ্ধ।

অন্যদিকে,
- অশুদ্ধ: আমার বড় দুরাবস্থা। 
- শুদ্ধ: আমার বড় দুরবস্থা।

- অশুদ্ধ: আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
- শুদ্ধ: আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।

- অশুদ্ধ: দৈন্যতা প্রশংসনীয় নয়।
- শুদ্ধ: দৈন্য/ দীনতা প্রশংসনীয় নয়।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা। 

২,৩৯৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) কনিষ্ঠ
  2. খ) কণিষ্ঠ
  3. গ) কনিষ্ট
  4. ঘ) কণিষ্ট
সঠিক উত্তর:
ক) কনিষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ক) কনিষ্ঠ
ব্যাখ্যা

কনিষ্ঠ [কোনিশ্‌ঠো] (বিশেষণ)
১ সকলের ছোট (কনিষ্ঠ পুত্র)।
২ বয়সে ছোট (বয়ঃকনিষ্ঠ)।
৩ অনুজ (কনিষ্ঠ ভ্রাতা)।

কনিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)
১ সকলের ছোট।
২ বয়সে ছোট।
৩ অনুজা।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২,৩৯৪.
শুদ্ধ বানান- 
  1. পুঙ্খানুপঙ্খ
  2. পুঙ্খানুপুক্ষ
  3. পুঙ্খানপুঙ্খ
  4. পুঙ্খানুপুঙ্খ
সঠিক উত্তর:
পুঙ্খানুপুঙ্খ
উত্তর
সঠিক উত্তর:
পুঙ্খানুপুঙ্খ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'পুঙ্খানুপুঙ্খ'।
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

• 'পুঙ্খানুপুঙ্খ' অর্থ:
- তন্নতন্ন,
- সূক্ষ্মাতিসূক্ষ্ম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২,৩৯৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) আয়ত্ব
  2. খ) আয়ত্য
  3. গ) আয়ত্ত
  4. ঘ) আয়ত্ত্ব
সঠিক উত্তর:
গ) আয়ত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) আয়ত্ত
ব্যাখ্যা
শুদ্ধ বানান = আয়ত্ত 
আয়ত্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√যত্‌+ত 
অর্থ: 
- অধিকার, কবল
- সামর্থ্য

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২,৩৯৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অধ্যায়ন
  2. পিপীলিকা
  3. ভাগীরথী
  4. ভৌগোলিক
সঠিক উত্তর:
অধ্যায়ন
উত্তর
সঠিক উত্তর:
অধ্যায়ন
ব্যাখ্যা
• অশুদ্ধ: অধ্যায়ন
- এর শুদ্ধ বানান - অধ্যয়ন।
- ‘অধ্যয়ন’ শব্দের অর্থ - অভিনিবেশ সহকারে পাঠ।

অন্যদিকে,
• পিপীলিকা, ভাগীরথী, ভৌগোলিক - বানাগুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২,৩৯৭.
শুদ্ধরূপে লেখা কোনটি?
  1. আদ্যক্ষর 
  2. আদ্যাক্ষর 
  3. আদ্যাখর 
  4. অদ্যাক্ষর 
সঠিক উত্তর:
আদ্যাক্ষর 
উত্তর
সঠিক উত্তর:
আদ্যাক্ষর 
ব্যাখ্যা
 শুদ্ধ বানানে লেখা - আদ্যাক্ষর
এর অর্থ প্রথম অক্ষর 

[উৎস: আধুনিক বাংলা অভিধান , বাংলা একাডেমি ]
২,৩৯৮.
সঠিক বাক্যটি নির্ণয় করুন।
  1. ক) তিনি তোমার বিরুদ্ধে সাক্ষী দিলেন
  2. খ) সে সভায় উপস্থিত ছিলেন
  3. গ) অনাবশ্যকীয় ব্যাপারে কৌতুহল ভালো নয়
  4. ঘ) তিনি আরোগ্য লাভ করিয়াছেন
সঠিক উত্তর:
ঘ) তিনি আরোগ্য লাভ করিয়াছেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তিনি আরোগ্য লাভ করিয়াছেন
ব্যাখ্যা

সঠিক বাক্য -
তিনি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন
তিনি সভায় উপস্থিত ছিলেন
অনাবশ্যক ব্যাপারে কৌতুহল ভালো নয়
তিনি আরোগ্য লাভ করিয়াছেন
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২,৩৯৯.
LIST :
  1. be upside down
  2. be upright
  3. slide backward
  4. sway to and fro
  5. lie - flat
সঠিক উত্তর:
be upright
উত্তর
সঠিক উত্তর:
be upright
ব্যাখ্যা

LIST - কাত হয়ে যাওয়া।

be upright - ঋজু; অবক্র; সোজা; সিধা; সরল; খাড়া।

২,৪০০.
নিচের কোন বানানটি অশুদ্ধ ?
  1. অনূদিত
  2. নিক্বণ
  3. শ্বাশত
  4. দৌরাত্ম্য
সঠিক উত্তর:
শ্বাশত
উত্তর
সঠিক উত্তর:
শ্বাশত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'শ্বাশত' বানানটি অশুদ্ধ।

• 'শ্বাশত' এর শুদ্ধ বানান : 'শাশ্বত'।

• শাশ্বত (বিশেষণ) : 
- শুদ্ধ উচ্চারণ : শাশ্‌শতো।
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = 'শশ্বৎ+অ'। 
অর্থ: নিত্য, অবিনশ্বর, চিরন্তন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।