বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও বাক্যশুদ্ধি

মোট প্রশ্ন২,৬৯১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও বাক্যশুদ্ধি

PrepBank · পাতা ২০ / ২৭ · ১,৯০১২,০০০ / ২,৬৯১

১,৯০১.
কোন বানানটি শুদ্ধ?
  1. সমভিব্যহারে
  2. সমবিব্যাহারে
  3. সমভিব্যাহারে
  4. সমবিব্যহারে
সঠিক উত্তর:
সমভিব্যাহারে
উত্তর
সঠিক উত্তর:
সমভিব্যাহারে
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'সমভিব্যাহারে'
- ক্রিয়াবিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- একত্রে সঙ্ঘবদ্ধভাবে; সঙ্গে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯০২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. চন্ডাল
  2. প্রতীকায়
  3. অনূদিত
  4. অনুভুতী
সঠিক উত্তর:
অনূদিত
উত্তর
সঠিক উত্তর:
অনূদিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
"অনূদিত" - শুদ্ধ বানান।

• "অনূদিত" শব্দের অর্থ:
- অনুবাদ করা হয়েছে এমন।

অন্য অপশনের অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• চন্ডাল - চণ্ডাল;
• প্রতীকায় - প্রতিকায়; 
• অনুভুতী- অনুভূতি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯০৩.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. ক) আদ্যাক্ষর
  2. খ) মনোহারি
  3. গ) দধীচি
  4. ঘ) অনসূয়া
সঠিক উত্তর:
খ) মনোহারি
উত্তর
সঠিক উত্তর:
খ) মনোহারি
ব্যাখ্যা
বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 অশুদ্ধ বানান : মনোহারি।

শুদ্ধ বানান:
মনোহারী (বিশেষণ)

- সংস্কৃত শব্দ,
- প্রকৃতি প্রত্যয় = মনস্‌+√হৃ+ইন্‌।
অর্থ: চিত্তাকর্ষী।

অন্যান্য বানান:
অনসূয়া (বিশেষণ) 

- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = ন+অসূয়া।
অর্থ: ঈর্ষাশূন্য, বিদ্বেষহীন।

• দধীচি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √দধ্‌+ঈচি।
অর্থ: 
পুরাণোক্ত মুনিবিশেষ অসুর বধকল্পে যিনি নিজ অস্থি দ্বারা বজ্র নির্মাণের জন্য স্বেচ্ছায় দেহত্যাগ করেছিলো।
- পরোপকারের জন্য আত্মোৎসর্গকারী পুরুষ।

• আদ্যাক্ষর (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
- আদ্য + অক্ষর।
অর্থ: প্রথম অক্ষর।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯০৪.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. বিপর্যস্থ 
  2. সমাধিস্থ
  3. ভূগর্ভস্থ
  4. অন্তঃস্থ
সঠিক উত্তর:
বিপর্যস্থ 
উত্তর
সঠিক উত্তর:
বিপর্যস্থ 
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- বিপর্যস্থ।  
- শুদ্ধরূপ: বিপর্যস্ত। 

• স্ত আর স্থ-য়ে গন্ডগোল:

স্ত /স্থ সংক্রান্ত বানান ভুল এড়াবার একটা উপায় আছে। যেসব শব্দে স্থ আছে, অধিকাংশ ক্ষেত্রেই সেসব শব্দ থেকে স্থ বাদ দিলেও অর্থবোধক শব্দ পড়ে থাকবে। কিন্তু স্ত দিয়ে যেসব শব্দ পাচ্ছি সেখানে স্ত বাদ দিলে অর্থবোধক শব্দ পড়ে থাকবে না।

উদাহরণগুলো লক্ষ করি:
• স্ত: অভ্যস্ত, অস্ত, আশ্বস্ত, গ্রস্ত (যেমন: বিপদগ্রস্ত) ত্রস্ত, নিরস্ত, ন্যস্ত, পরাস্ত, পর্যুদস্ত, প্রশস্ত, বিধ্বস্ত, বিন্যস্ত, বিপর্যস্ত, বিশ্বস্ত, ব্যতিব্যস্ত, সন্ত্রস্ত সমস্ত, স্বস্তি।

• স্থ: অন্তঃস্থ, অবস্থা, অভ্যন্তরস্থ, কণ্ঠস্থ, গর্ভস্থ, গৃহস্থ, তটস্থ, দুস্থ, দ্বারস্থ, ভূগর্ভস্থ, মধ্যস্থতা, মনস্থ, মুখস্থ, সভাস্থ, সমাধিস্থ, সুস্থ।

উল্লেখ্য, 'অধীনস্থ' ব্যাকরণসম্মত নয় বটে, কিন্তু বর্তমানে সর্বত্র প্রচলিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

১,৯০৫.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. মেয়েটি সুকেশেনী ও সুহাসিনী।
  2. ক্ষমা একটি মহান গুণ।
  3. এটা অপক্ক হাতের লেখা।
  4. তুমি নির্দোষী নও।
সঠিক উত্তর:
মেয়েটি সুকেশেনী ও সুহাসিনী।
উত্তর
সঠিক উত্তর:
মেয়েটি সুকেশেনী ও সুহাসিনী।
ব্যাখ্যা

 • শুদ্ধ বাক্য: মেয়েটি সুকেশিনী ও সুহাসিনী।

অশুদ্ধ বাক্য: তুমি নির্দোষী নও।
শুদ্ধ বাক্য: তুমি নির্দোষ নও।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা। 

অশুদ্ধ বাক্য: ক্ষমা একটি মহানগুণ।
শুদ্ধ বাক্য: ক্ষমা একটি মহৎ গুণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১,৯০৬.
অশুদ্ধ বাক্য নয় কোনটি?
  1. একটা গোপনীয় কথা বলি।
  2. এ কথা প্রমাণ হয়েছে।
  3. বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
  4. তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
সঠিক উত্তর:
একটা গোপনীয় কথা বলি।
উত্তর
সঠিক উত্তর:
একটা গোপনীয় কথা বলি।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: একটা গোপনীয় কথা বলি।

তাছাড়া,
- অশুদ্ধ বাক্য: বিদ্যান মূর্খ অপেক্ষা শ্রেয়।
- শুদ্ধ বাক্য: বিদ্বান মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।

- অশুদ্ধ বাক্য: এ কথা প্রমাণ হয়েছে।
- শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।

- অশুদ্ধ বাক্য: তার সৌজন্যতায় মুগ্ধ হয়েছি।
- শুদ্ধ বাক্য: তার সৌজন্যে মুগ্ধ হয়েছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯০৭.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. কনকাঞ্জলি
  2. কনাকাঞ্জলি
  3. কনকাঞ্জলী
  4. কনাকঞ্জলি
সঠিক উত্তর:
কনকাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
কনকাঞ্জলি
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - কনকাঞ্জলি
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ;
- মাঙ্গলিক ক্রিয়াকর্মে অঞ্জলিপূর্ণ স্বর্ণ প্রদানের সংস্কার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯০৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. বয়োজ্যেষ্ঠ
  2. স্বরণিকা
  3. স্নেহাশিস
  4. মূর্ছনা
সঠিক উত্তর:
স্বরণিকা
উত্তর
সঠিক উত্তর:
স্বরণিকা
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - 'স্বরণিকা'
- 'স্বরণিকা' এর শুদ্ধ বানান - 'স্মরণিকা'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- স্মৃতি রক্ষার উদ্দেশ্যে প্রকাশিত।

অন্যদিকে,
- 'মূর্ছনা, স্নেহাশিস, বয়োজ্যেষ্ঠ' - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯০৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ভূল
  2. দুর্বিসহ
  3. ব্যাক্তি
  4. চূড়া
সঠিক উত্তর:
চূড়া
উত্তর
সঠিক উত্তর:
চূড়া
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান - 'চূড়া'
- চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।

অন্যান্য অপশন, 
• দুর্বিসহ এর শুদ্ধ বানান- দুর্বিষহ,
• ব্যাক্তি এর শুদ্ধ বানান- ব্যক্তি,
• ভূল এর শুদ্ধ বানান- ভুল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯১০.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ভুলণ্ঠিত
  2. ভূলুণ্ঠিথ
  3. ভূলুণ্ঠিত
  4. ভূলুন্ঠিত
সঠিক উত্তর:
ভূলুণ্ঠিত
উত্তর
সঠিক উত্তর:
ভূলুণ্ঠিত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- ভূলুণ্ঠিত।
- এটি একটি বিশেষ্য পদ।

অর্থ:
- মাটি বা ধুলায় পড়ে গড়াগড়ি করছে এমন।

উল্লেখ্য,
- ট- বর্গের ট, ঠ, ড, ঢ- এই চারটি বর্ণের পর যুক্তবর্ণ তৈরিতে সর্বদা মূর্ধন্য ণ হবে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা,  ড. হায়াৎ মামুদ।
১,৯১১.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
  2. মানুষ মরণশীল।
  3. অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
  4. সব ছাত্ররা আজ উপস্থিত।
সঠিক উত্তর:
মানুষ মরণশীল।
উত্তর
সঠিক উত্তর:
মানুষ মরণশীল।
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য = মানুষ মরণশীল।

অন্যদিকে, 
• অশুদ্ধ বাক্য= অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
• শুদ্ধ বাক্য = অন্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।

• অশুদ্ধ বাক্য = ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল।
• শুদ্ধ বাক্য = ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।

• অশুদ্ধ বাক্য =সব ছাত্ররা আজ উপস্থিত।
• শুদ্ধ বাক্য = সব ছাত্র আজ উপস্থিত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯১২.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি? 
  1. ক) বিদুষি
  2. খ) বিদুষী
  3. গ) বিদূষী
  4. ঘ) বিদূষি
সঠিক উত্তর:
খ) বিদুষী
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদুষী
ব্যাখ্যা
শুদ্ধ রূপে লেখা বানান : বিদুষী 
এর অর্থ উচ্চশিক্ষিত 
এটি সংস্কৃত ভাষার শব্দ। 

[উৎস: ;বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
১,৯১৩.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন-
  1. ক) ছোটো নাটিকাটি সবাইকে মুগ্ধ করল
  2. খ) প্রাতকালে লোকটি গাত্রোত্থান করে
  3. গ) উহার আবশ্যক নাই
  4. ঘ) হস্তীটি অত্যন্ত স্থুল
সঠিক উত্তর:
ঘ) হস্তীটি অত্যন্ত স্থুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হস্তীটি অত্যন্ত স্থুল
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য -
নাটিকাটি সবাইকে মুগ্ধ করল।
প্রাতঃকালে লোকটি গাত্রোত্থান করে।
ইহার আবশ্যকতা নাই।
হস্তীটি অত্যন্ত স্থুল।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,৯১৪.
নিচের কোন বাক্যে বাচ্যজনিত অপপ্রয়োগ ঘটেছে?
  1. আমি অপমানিত হয়েছি।
  2. তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 
  3. ঘটনা বর্ণনা হয়েছে।
  4. এ কথা প্রমাণিত হয়েছে।
সঠিক উত্তর:
ঘটনা বর্ণনা হয়েছে।
উত্তর
সঠিক উত্তর:
ঘটনা বর্ণনা হয়েছে।
ব্যাখ্যা
বাচ্যজনিত ভুল:
- কর্তৃবাচ্যে বিশেষ্য ও করা ক্রিয়ার রূপ থাকলে কর্মবাচ্যে বিশেষণ ও হওয়া ক্রিয়ার রূপ হবে।
 যেমন:

অশুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে। 
শুদ্ধ: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে। 

অশুদ্ধ: আমি অপমান হয়েছি।
শুদ্ধ: আমি অপমানিত হয়েছি।

অশুদ্ধ: ঘটনা বর্ণনা হয়েছে।
শুদ্ধ: ঘটনা বর্ণিত হয়েছে।

ভুল বাক্য: এ কথা প্রমাণ হয়েছে। 
শুদ্ধ বাক্য: এ কথা প্রমাণিত হয়েছে।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯১৫.
কোন বানানগুলো শুদ্ধ?
  1. ক) উচ্ছৃঙ্খল, চলচ্ছক্তি
  2. খ) চলৎশক্তি, দুরুহ
  3. গ) উৎশৃঙ্খল, পুরাণ
  4. ঘ) গরিব, নমস্কার
সঠিক উত্তর:
ঘ) গরিব, নমস্কার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গরিব, নমস্কার
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

শুদ্ধ বানান:
গরিব (বিশেষণ)
আরবি শব্দ,
অর্থ:
- দরিদ্র,
- ধনহীন,
- দীন,
- কাঙাল,
- বিনীত।

নমস্কার (বিশেষ্য)
- সংস্কৃত
- প্রকৃতি - প্রত্যয়: নমস্‌+√কৃ+অ(ঘঞ্‌)
অর্থ:
- (হিন্দুসমাজে প্রচলিত) প্রণাম;
- হাত জোড় করে কপালে স্পর্শ;
- অভিবাদন; সালাম;
- গভীর শ্রদ্ধা নিবেদন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯১৬.
নিম্নের কোন বানানটি অশুদ্ধ?
  1. মনঃক্ষুন্ন
  2. যশাকাঙ্ক্ষা
  3. প্রতিদ্বন্দ্বিতা
  4. হীনম্মন্যতা
সঠিক উত্তর:
মনঃক্ষুন্ন
উত্তর
সঠিক উত্তর:
মনঃক্ষুন্ন
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: মনঃক্ষুন্ন।

• শুদ্ধ বানান: মনঃক্ষুণ্ণ (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মানসিকভাবে ক্ষুণ্ণ হয়েছে এমন, বিষণ্ণ, হতাশ।

অন্যদিকে,
• যশাকাঙ্ক্ষা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: যশ বা খ্যাতির প্রত্যাশা।

• হীনম্মন্যতা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: নিজের সম্বন্ধে হীন ধারণা পোষণ।

শুদ্ধ বানান: প্রতিদ্বন্দ্বিতা (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: পরস্পরের দ্বন্দ্ব বা বিরোধ, প্রতিযোগিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯১৭.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ইহার আবশ্যক নাই।
  2. মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
  3. সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
  4. তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ 
সঠিক উত্তর:
তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ 
উত্তর
সঠিক উত্তর:
তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ 
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ বাক্য: ইহার আবশ্যকতা নাই।

অশুদ্ধ বাক্য: মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।
শুদ্ধ বাক্য: মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।

অশুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্তশালী পরিবারে জন্মগ্রহণ করেছে।
শুদ্ধ বাক্য: সে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯১৮.
নিচের কোনটি প্রমিত বানান?
  1. কর্ণেল
  2. স্বয়ম্বর
  3. একান্নবর্তী
  4. সুচিষ্মিতা
সঠিক উত্তর:
একান্নবর্তী
উত্তর
সঠিক উত্তর:
একান্নবর্তী
ব্যাখ্যা

•  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- সঠিক বানান = একান্নবর্তী।
- এটি একটি বিশেষ্য পদ।
অর্থ: 
-একসঙ্গে আহার ও বসবাস করে এমন পরিবার, যৌথ পরিবার,  joint family।

অন্যদিকে,
• অশুদ্ধ = কর্ণেল;
• শুদ্ধ = কর্নেল;

• অশুদ্ধ = স্বয়ম্বর;
• শুদ্ধ = স্বয়ংবর;

• অশুদ্ধ = সুচিষ্মিতা;
• শুদ্ধ = শুচিস্মিতা;

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯১৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ত্র্যহস্পর্শ
  2. গড্ডালিকা
  3. মুমুর্ষু
  4. চক্ষুস্মান
সঠিক উত্তর:
ত্র্যহস্পর্শ
উত্তর
সঠিক উত্তর:
ত্র্যহস্পর্শ
ব্যাখ্যা

ভুল বানানগুলোর সঠিক রূপঃ
গড্ডালিকা = গড্ডলিকা
মুমুর্ষু = মুমূর্ষু
চক্ষুস্মান = চক্ষুষ্মান
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১,৯২০.
প্রয়োগের অর্থ বিবেচনায় কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) সচিত্রিত
  2. খ) স্বাগত
  3. গ) শ্রেষ্ঠতম
  4. ঘ) সুস্বাস্থ্য
সঠিক উত্তর:
খ) স্বাগত
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বাগত
ব্যাখ্যা
প্রয়োগের অর্থ বিবেচনায় শুদ্ধ হলো স্বাগত। অপশনে প্রদত্ত বাকি শব্দগুলোর প্রায়োগিক শুদ্ধরূপ যথাক্রমে স্বাস্থ্য, সচিত্র/চিত্রিত ও শ্রেষ্ঠ।
উৎসঃ‌ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা এবং বাংলা একাডেমির ডিকশনারি।
১,৯২১.
ভুল বানান কোনটি?
  1. প্রকৃতি
  2. প্রতীতি
  3. সমিতি
  4. জ্যমিতি
সঠিক উত্তর:
জ্যমিতি
উত্তর
সঠিক উত্তর:
জ্যমিতি
ব্যাখ্যা
• ভুল বানান - জ্যমিতি
- শুদ্ধ বানান - জ্যামিতি।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- শাস্ত্রের যে শাখায় রেখা ক্ষেত্র আকার পরিমাপ প্রভৃতি বিষয় চর্চা করা হয়।

অন্যদিকে,
- প্রকৃতি, প্রতীতি, সমিতি - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯২২.
নিচের কোন বানানটি সঠিক নয়? 
  1. ক) ঈপ্সা
  2. খ) ইস্ক্রুপ
  3. গ) দুর্ণাম
  4. ঘ) উক্তি
সঠিক উত্তর:
গ) দুর্ণাম
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্ণাম
ব্যাখ্যা
বাংলা একাডেমি বানানের নিয়ম অনুসারে,
তৎসম সয়ামসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। 
তাই দুর্ণাম শব্দটির শুদ্ধরূপ হবে- দুর্নাম।

তাছাড়া, বাকি বানানগুলো শুদ্ধ- 
ঈপ্সা- পাওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাঞ্ছা। 
ইস্ক্রুপ- দৃঢ়; মজবুত; শক্ত ধাতুর তৈরি প্যাঁচকাটা সুচালো কীলকবিশেষ যার সাহায্যে কাঠ প্লাস্টিক বা অন্য কোন পদার্থ শক্ত করে পরস্পর সংযুক্ত করা হয়। 
উক্তি- কথা, বচন, কথন, বাক্য ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। 
১,৯২৩.
কোনটি শুদ্ধ?
  1. তিরস্কার
  2. বাচস্পতি
  3. ক এবং খ উভয়ই 
  4. নিষ্পন্দ
সঠিক উত্তর:
ক এবং খ উভয়ই 
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ উভয়ই 
ব্যাখ্যা

নিষ্পন্দ- অশুদ্ধ। এর শুদ্ধ বানান: নিস্পন্দ। 
অর্থ: স্থির, অসাড়।

-------------------
• বানানের নিয়ম:
• বিসর্গযুক্ত অ-ধ্বনির সঙ্গে সন্ধি হলে বর্ণে সাধারণত 'স' যুক্ত হয় (পুরঃ + কার = পুরস্কার) এবং বিসর্গযুক্ত ই-ধ্বনির সঙ্গে সন্ধি হলে সাধারণত 'ষ' যুক্ত হয় (বহিঃ + কার = বহিষ্কার)।

• তবে স্ক / স্ক সংক্রান্ত সমস্যার সহজ সমাধানকল্পে বলা যায় : অ-যুক্ত বা মুক্ত বর্ণের পরে সাধারণত 'স' হবে। যেমন: নমস্কার, পুরস্কার, বনস্পতি, তিরস্কার, বাচস্পতি ইত্যাদি।

• অন্যদিকে,
ই-যুক্ত বর্ণের পর সাধারণত 'ষ' হবে। যেমন: আবিষ্কার, নিষ্কলঙ্ক, পরিষ্কার, নিষ্ফল, নিষ্প্রভ, নিষ্পাপ, নিষ্পন্ন, নিষ্কর, জ্যোতিষ্ক ইত্যাদি।
(স্প / স্ত / স্থ থাকলে 'ষ' হয় না। যেমন: নিস্পন্দ / নিস্তব্ধ / দুস্থ ইত্যাদি)।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

১,৯২৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. শূণ্য
  2. পূর্ণ
  3. ভূবন
  4. ত্রিভূজ
সঠিক উত্তর:
পূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
পূর্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = পূর্ণ।
--------------------------------------------------
’পূর্ণ’ অর্থ-
- পরিপূর্ণ (পূর্ণ-কুম্ভ)।
- অভাবহীন।
- অখণ্ড, সমগ্র (পূর্ণচন্দ্র)।
- সফল (বাসনা পূর্ণ হওয়া)।
- সমাপ্ত (কাল পূর্ণ হওয়া)।
- সমস্ত, সকল (পূর্ণদৈর্ঘ্য)।

অন্যদিকে,
’শূণ্য’ শুদ্ধ বানান = ‘শূন্য’।
’ভূবন’ বানান = ভুবন।
’ত্রিভূজ’ শুদ্ধ বানান =ত্রিভুজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯২৫.
'অভিপ্রেত' এর শুদ্ধ উচ্চারণ কোনটি?
  1. ক) ওভিপেত্‌
  2. খ) ওভিপ্রতো
  3. গ) ওভিপ্‌প্রেতো
  4. ঘ) অভিপ্রেত্‌
সঠিক উত্তর:
গ) ওভিপ্‌প্রেতো
উত্তর
সঠিক উত্তর:
গ) ওভিপ্‌প্রেতো
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'অভিপ্রেত' এর শুদ্ধ উচ্চারণ- 'ওভিপ্‌প্রেতো'। 

• 'অভিপ্রেত' [ অভি+প্র+√ই+ত] শব্দের অর্থ: 
- অভিলষিত,
- বাঞ্ছিত,
- উদ্দিষ্ট। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৯২৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যাকরণ
  2. ব্যাকরন
  3. ব্যকরণ
  4. ব্যকরন
সঠিক উত্তর:
ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
ব্যাকরণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান, 'ব্যাকরণ'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়:  বি+আ+√কৃ+অন।
 অর্থ:
- কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা আভিধান।
১,৯২৭.
নিম্নের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) জিগীষা
  2. খ) জবরদস্তি
  3. গ) অনুসঙ্গ
  4. ঘ) নিশ্ছিদ্র
সঠিক উত্তর:
গ) অনুসঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) অনুসঙ্গ
ব্যাখ্যা

ই-কারান্ত, উ কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে 'ষ' হয়। যেমন- সঙ্গ>অনুষঙ্গ, সেক>অভিষেক, সুপ্ত>সুষুপ্ত ইত্যাদি।

অনুষঙ্গ [ওনুশঙ্‌গো] (বিশেষ্য) {(তৎসম বা সংস্কৃত)অনু+√সন্‌জ্+অ(ঘঞ্)+ইন্} 
- প্রসঙ্গ; সম্বন্ধ।
- আসক্তি; টান;স্নেহ (আত্মীয়তার যে অনুষঙ্গে হেমলতার স্নেহ মমতাগুলি ডালপালা মেলে – বুদ্ধদেব বসু) 
-অনুগ্রহ; অনুকম্পা; দয়া (তুঁহু যদি কহসি করিঞা অনুষঙ্গ-বিদ্যাপতি )।
অনূষঙ্গী (বিশেষণ) অনুষঙ্গবিশিষ্ট।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণি, বাংলা একাডেমি অভিধান। 

১,৯২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) লক্ষ্ণীপূর্ণিমা
  2. খ) লক্ষ্মীপূর্ণিমা
  3. গ) লক্ষ্ণীপুর্ণিমা
  4. ঘ) লক্ষ্মীপুর্ণিমা
সঠিক উত্তর:
খ) লক্ষ্মীপূর্ণিমা
উত্তর
সঠিক উত্তর:
খ) লক্ষ্মীপূর্ণিমা
ব্যাখ্যা
- শুদ্ধ বানান হচ্ছে লক্ষ্মীপূর্ণিমা।

• লক্ষ্মীপূর্ণিমা (লক্ষ্মী + পূর্ণিমা):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে লোক্‌খিঁপুর্‌নিমা।
- এর অর্থ হচ্ছে দুর্গাপূজার অব্যবহিত পরের পূর্ণিমাতিথি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯২৯.
'সত্য' শব্দটির শুদ্ধ উচ্চারণ কোনটি?
  1. ক) সোত্য্ত
  2. খ) শোত্যত
  3. গ) সোত্যত
  4. ঘ) শোত্‌তো
সঠিক উত্তর:
ঘ) শোত্‌তো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শোত্‌তো
ব্যাখ্যা
• ‘সত্য’ শব্দের শুদ্ধ উচ্চরণ (শোত্‌তো)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [সৎ+য]
অর্থ: মিথ্যা নয়, প্রকৃত, বাস্তব, চির-কালীন, নিত্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৩০.
কোন বানানটি শুদ্ধ? 
  1. মুহুর্ত
  2. মূহূর্ত
  3. মূহুর্ত
  4. মুহূর্ত
সঠিক উত্তর:
মুহূর্ত
উত্তর
সঠিক উত্তর:
মুহূর্ত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান -  মুহূর্ত
- এটি একটি বিশেষ্য পদ।
- সংস্কৃত ভাষা হতে আগত শব্দ এটি।

শব্দের অর্থ:
- দিবানিশির ৩০ ভাগের এক ভাগ, আটচল্লিশ মিনিট।
- অতি অল্প সময়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. উজ্জল
  2. অনুপ্রেরনা
  3. জাজল্যমান
  4. প্রাতরাশ
সঠিক উত্তর:
প্রাতরাশ
উত্তর
সঠিক উত্তর:
প্রাতরাশ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান অনুসারে,
'প্রাতরাশ'- বানানটি শুদ্ধ।

• 'প্রাতরাশ' অর্থ:
- সকালবেলার প্রথম আহার।

অন্যদিকে,
• (ক) - উজ্জল এর সঠিক বানান উজ্জ্বল।
• (খ) - অনুপ্রেরনা এর সঠিক বানান অনুপ্রেরণা।
• (গ) - 'জাজল্য' এর সঠিক বানান - জাজ্বল্যমান।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বংলা অভিধান।
১,৯৩২.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
  2. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  3. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  4. আমি সন্তোষ হলাম।
সঠিক উত্তর:
বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
উত্তর
সঠিক উত্তর:
বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: বর্তমানে গরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৩৩.
শুদ্ধ বানান -
  1. বুদ্ধিজীবি
  2. প্রোজ্জল
  3. অন্তর্জগৎ
  4. গোধুলি
সঠিক উত্তর:
অন্তর্জগৎ
উত্তর
সঠিক উত্তর:
অন্তর্জগৎ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'অন্তর্জগৎ'
শব্দের অর্থ:
-  মনোজগৎ, ভাবলোক, চিন্তারাজ্য।

অন্যদিকে,
- গোধুলি - গোধূলি,
- প্রোজ্জল - প্রোজ্জ্বল,
- বুদ্ধিজীবি - বুদ্ধিজীবী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৩৪.
‘এমন দিনে তারে বলা যায়’ - এই বাক্যের নেতিবাচক রূপ হবে -
  1. এমন দিনে তারে বলা যায় না
  2. এমন দিনে তারে যায় না বলা
  3. এমন দিনে তারে বলা যায় কি?
  4. এমন দিনে তারে না বলে পারা যায় না
সঠিক উত্তর:
এমন দিনে তারে না বলে পারা যায় না
উত্তর
সঠিক উত্তর:
এমন দিনে তারে না বলে পারা যায় না
ব্যাখ্যা
অস্তিবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে পরিবর্তনের সূত্র :
১. বাক্যে না, নয়, নহে, নি, নেই, নাহি, নাই ইত্যাদি নঞর্থক অব্যয়যোগে অস্তিবাচক বাক্যের বিধেয় ক্রিয়াকে (সমাপিকা ক্রিয়া) নেতিবাচক করতে হবে।
২. হ্যাঁ-সূচক বাক্যকে না করতে হলে মুল অর্থ পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করতে হবে।
৩. বাক্যের বিশেষণ পদটিকে বিপরীত শব্দে রূপান্তর করতে হবে।
৪. প্রয়োজন মত বাক্যের অন্য শব্দকে 'না' সূচক বাক্যের প্রয়োগের আওতাভুক্ত করতে হবে।
৫. 'না' বাচক ক্রিয়া ও 'না' বাচক শব্দ বা 'না' বাচক অব্যয় মিলে বাক্যের অস্তিবাচক বা হ্যাঁ-সূচক ভাবটি বজায় রাখতে হয়।

যেমন:
অস্তিবাচক : হৈমন্তী চুপ করিয়া রহিল।
নেতিবাচক : হৈমন্তী চুপ না থাকিয়া পারিল না।

একইভাবে -
অস্তিবাচক : এমন দিনে তারে বলা যায়।
নেতিবাচক : এমন দিনে তারে না বলে পারা যায় না।

আরো কিছু উদাহরণ:

অস্তিবাচক : পাখিটা মরল।
নেতিবাচক : পাখিটা বাঁচল না।

অস্তিবাচক : এভাবে সমাজ অচল হয়ে পড়ে।
নেতিবাচক : এভাবে সমাজ চলে না।

অস্তিবাচক : অনুপমার উচিত কাজ হয়েছে।
নেতিবাচক : অনুপমার অনুচিত কাজ হয়নি।

অস্তিবাচক : বাড়িটা তারা দখল করেছে।
নেতিবাচক : বাড়িটা তারা দখল না করে ছাড়েনি।

উৎস: উচ্চ মাধ্যমিক, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৩৫.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
  2. আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
  3. মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
  4. সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
সঠিক উত্তর:
নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
উত্তর
সঠিক উত্তর:
নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
ব্যাখ্যা
অশুদ্ধ: নদীর জলে অস্তমান সূর্যের ছায়া পড়েছে।
শুদ্ধ: নদীর জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।

অন্যদিকে,
- সারা জীবন ভূতের বেগার খেটে মরলাম।
- মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে।
- আগামীকাল কলেজ বন্ধ থাকবে।
উপরিউক্ত বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৯৩৬.
শুদ্ধ বানান -
  1. জাত্যাভিমান
  2. জাত্যাভিমাণ
  3. জাত্যভিমান
  4. জাত্যভীমান
সঠিক উত্তর:
জাত্যভিমান
উত্তর
সঠিক উত্তর:
জাত্যভিমান
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'জাত্যভিমান'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত

শব্দের অর্থ:
- উচ্চবংশে জন্মের অহংকার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৩৭.
অশুদ্ধ বানান কোনটি?
  1. স্বায়ত্তশাসন
  2. অশরীরী
  3. যথোচিত
  4. টানাপোড়ন
সঠিক উত্তর:
টানাপোড়ন
উত্তর
সঠিক উত্তর:
টানাপোড়ন
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - টানাপোড়ন
- এর শুদ্ধ বানান - টানাপোড়েন।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কাপড়ের লম্বালম্বি ও আড়াআড়িভাবে বোনা সুতা।
- উভয়সংকট, দ্বিধাগ্রস্ত অবস্থা।

অন্যদিকে,
স্বায়ত্তশাসন, অশরীরী এবং যথোচিত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৩৮.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) দশচক্রে ঈশ্বর ভূত।
  2. খ) অশ্রুজলে বুক ভেসে গেল।
  3. গ) কারো দৈন্য নিয়ে উপহাস কোরো না।
  4. ঘ) কথাটি সঠিক নয়।
সঠিক উত্তর:
গ) কারো দৈন্য নিয়ে উপহাস কোরো না।
উত্তর
সঠিক উত্তর:
গ) কারো দৈন্য নিয়ে উপহাস কোরো না।
ব্যাখ্যা

কারো দৈন্য/দীনতা নিয়ে উপহাস কোরো না। বাক্যটি সম্পূর্ণ সঠিক।

প্রশ্নের অন্যান্য বাক্যের সঠিক রূপ-
দশচক্রে ভগবান ভূত।
অশ্রুতে বুক ভেসে গেল।
কথাটি ঠিক নয়।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৩৯.
কোনটি শুদ্ধ?
  1. ক) সৌজন্ন
  2. খ) সৌজন্নতা
  3. গ) সৌযন্য
  4. ঘ) সৌজন্য
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৌজন্য
ব্যাখ্যা
বানান: 
- সৌজন্যতা শব্দটি ব্যাকরণগত ভাবে ভুল বানান। 
- এর সঠিক বানান হচ্ছে- সৌজন্য। 
- সৌজন্য শব্দটি একটি বিশেষ্য পদ। 
- সৌজন্য শব্দটির অর্থ হলো ভদ্রতা, অমায়িকতা, শিষ্ট-ব্যবহার। 

উৎস: বাংলা একাডেমী- আধুনিক বাংলা অভিধান। 
১,৯৪০.
অশুদ্ধ বানান -
  1. নথিপত্র
  2. মনোযোগ
  3. বীণাপানি
  4. যথোচিত
সঠিক উত্তর:
বীণাপানি
উত্তর
সঠিক উত্তর:
বীণাপানি
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান - বীণাপানি।
- শুদ্ধ বানান - বীণাপাণি।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- বীণা যার পাণিতে, সরস্বতীদেবী, বাগদেবী।

অন্যদিকে,
- নথিপত্র, আভ্যন্তর এবং যথোচিত - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৪১.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
  4. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
সঠিক উত্তর:
অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
উত্তর
সঠিক উত্তর:
অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
ব্যাখ্যা

• শুদ্ধ: অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।

অন্যদিকে,
অশুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৪২.
কোন শব্দগুচ্ছ এর বানান শুদ্ধ?
  1. ক) রুগ্ণ, শিহরন, বাল্মীকি
  2. খ) অদ্যবধি, তিরষ্কার, ধরণ
  3. গ) দারুন, দৈন্যতা, বৈচিত্র
  4. ঘ) জাত্যাভিমান, ব্রহ্মপুত্র, প্রবেশক
সঠিক উত্তর:
ক) রুগ্ণ, শিহরন, বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
ক) রুগ্ণ, শিহরন, বাল্মীকি
ব্যাখ্যা
অপশন ক এর সব গুলো বানান শুদ্ধ।
অন্যান্য অশুদ্ধ শব্দের শুদ্ধরূপঃ
অদ্যাবধি, তিরস্কার, দারুণ, দৈন্য, দীনতা, জাত্যভিমান
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১,৯৪৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. দুষ্কৃতিকারী
  2. দুষ্কৃতকারি
  3. দুষ্কৃতকারী
  4. দুষ্কৃতিকারি
সঠিক উত্তর:
দুষ্কৃতকারী
উত্তর
সঠিক উত্তর:
দুষ্কৃতকারী
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- শুদ্ধ বানান- দুষ্কৃতকারী।



• দুষ্কৃতকারী (বিশেষণ):
- সংস্কৃত শব্দ।
অর্থ: দুষ্কর্মকারী, অন্যায়কারী, অপরাধী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৪৪.
শুদ্ধ বানান কোনটি?
  1. হীনোম্নন্যতা
  2. হীনম্মন্যতা
  3. হীনমন্যতা
  4. হীনমন্ন্যতা
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
উত্তর
সঠিক উত্তর:
হীনম্মন্যতা
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান - 'হীনম্মন্যতা'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: হীনম্মন্য + তা।
অর্থ:
- নিজের সম্বন্ধে হীন ধারণা পোষণ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৪৫.
শুদ্ধ বানানে লিখিত শব্দগুচ্ছ কোনটি?
  1. হরিতকি, সায়ত্তশাসন
  2. হরীতকী, স্বায়ত্তশাসন
  3. হরিতকী, স্বায়ত্ত্বশাসন
  4. হরীতকি, স্বায়ত্তশাসন
সঠিক উত্তর:
হরীতকী, স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
হরীতকী, স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- হরীতকী, স্বায়ত্তশাসন বানানদ্বয় সঠিক।

- 'হরীতকী' এক ধরণের ভেষজগুণ সম্পন্ন ফল।
- স্বায়ত্তশাসন = স্বায়ত্ত + শাসন । অর্থ: একনায়ক শাসিত নয়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৪৬.
"নদীর তিরে বসে ছেলেটি বাঁশির সুরে মন মুগ্ধ করে দিলো।" - বাক্যটিতে কয়টি বানান ভুল আছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
১টি
উত্তর
সঠিক উত্তর:
১টি
ব্যাখ্যা
• "নদীর তিরে বসে ছেলেটি বাঁশির সুরে মন মুগ্ধ করে দিলো।" - বাক্যটিত ১টি বানান ভুল আছে।
এখানে,
'তিরে' এর শুদ্ধ বানান হবে- তীরে।

আরও কিছু শুদ্ধ বানান হলো-
- দধীচি, 
- জীবিকা, 
- প্রতীতি, 
- বীচি, 
- বীথি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৪৭.
নিচের কোনটি শুদ্ধ শব্দ?
  1. বেঠিক
  2. বেজোট
  3. বেদল
  4. ক + খ
  5. ক+ খ+ গ
সঠিক উত্তর:
ক+ খ+ গ
উত্তর
সঠিক উত্তর:
ক+ খ+ গ
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• বেঠিক, বেজোট ও বেদল শব্দগুলো শুদ্ধ।

- বেদল অর্থ: ১ ভিন্ন দল বা পক্ষ। ২ প্রতিপক্ষ।
- বেজোট অর্থ: কোনো জোট বা দলের প্রভাবমুক্ত; জোটবহির্ভূত।
- বেঠিক অর্থ: ১ ঠিক নয় এমন, ভুল (বেঠিক সিদ্ধান্ত)। ২ নির্ভরযোগ্য নয় এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৯৪৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. খ্রিস্টাব্দ
  2. পরিপন্থি
  3. চত্ত্বর
  4. প্রণামী
সঠিক উত্তর:
পরিপন্থি
উত্তর
সঠিক উত্তর:
পরিপন্থি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পরিপন্থি' — শুদ্ধ বানান। 

• 'পরিপন্থি' শব্দের অর্থ:
- প্রতিকূল, বিরোধী। 

অন্য অপশন,

অশুদ্ধ বানান — শুদ্ধ বানান: 
খ্রিস্টাব্দ — খ্রিষ্টাব্দ, 
চত্ত্বর — চত্বর, 
প্রণামী — প্রণামি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৪৯.
ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
  1. ক) পূর্বাহ্ণ
  2. খ) মধ্যাহ্ণ
  3. গ) অপরাহ্ন
  4. ঘ) সায়াহ্ণ
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) পূর্বাহ্ণ
ব্যাখ্যা
- কারণ, অপর, পরা, পূর্ব, প্র- এই কয়টি পূর্ব পদের পর অহ্ন শব্দ বসলে ণত্ব বিধি অনুসারে দন্ত্য ন- এর জায়গায় মূর্ধন্য ণ হয়।  যেমন- অপরাহ্ণ, পূর্বাহ্ণ ইত্যাদি। 
- ণ-ত্ব বিধান : তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণত্ব বিধান বলে।
 
- ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়মাবলী- 
১. ঋ, র, ষ—এই তিনটি বর্ণের পর তৎসম শব্দের দন্ত্য ‘ন’ মূধন্য ‘ণ’ হয়। যেমন: ঋণ, ঘৃণা, রণ, বর্ণ, ভূষণ ইত্যাদি।
২. ঋ, র, ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, ষ, হ থাকলে তার পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: লক্ষণ, ভক্ষণ, রেণু, পাষাণ, নির্বাণ, দর্পণ, গ্রহণ ইত্যাদি।
৩. ট বর্গের পূর্বে দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হয়। যেমন: বণ্টন, লুণ্ঠন, খণ্ড ইত্যাদি।
৪. প্র, পরা, পরি, নির—এই চারটি উপসর্গের পরবর্তী দন্ত্য ‘ন’ মূর্ধন্য ‘ণ’ হবে। যেমন: প্রণাম, প্রমাণ, পরায়ণ, পরিণতি, নির্ণয় ইত্যাদি।
৫. ত, থ, দ, ধ-এর পূর্বে সংযুক্ত বর্ণে দন্ত্য ‘ন’ হয়, ‘ণ’ হয় না। যেমন: দৃষ্টান্ত, বৃন্ত, গ্রন্থ, ক্রন্দন, বন্ধন ইত্যাদি। 

অন্যান্য বানানের সঠিক রূপ। 
- অপরাহ্ণ
- মধ্যাহ্ন
- সায়াহ্ন

 
সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াত মামুদ।
১,৯৫০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে
  2. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
  3. সূর্য পূর্বদিকে উদয় হয়
  4. সূর্য পূর্বদিকে উদিত হয়
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
উত্তর
সঠিক উত্তর:
সূর্য পূর্বদিকে উদিত হয়
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য: সূর্য পূর্বদিকে উদিত হয়।

অন্যদিকে,
অশুদ্ধ বাক্য: আকষ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ বাক্য: আকণ্ঠ ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।

অশুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে
শুদ্ধ বাক্য: বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১,৯৫১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ধূলিধুসর
  2. ধূলিধূশর
  3. ধুলিধূষর
  4. ধূলিধূসর
সঠিক উত্তর:
ধূলিধূসর
উত্তর
সঠিক উত্তর:
ধূলিধূসর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ধূলিধূসর'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- ধুলোমাখা, ঈষৎ পাণ্ডুবর্ণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫২.
শুদ্ধ বানান নির্ণয় করুন -
  1. আষ্টেপৃষ্টে
  2. আষ্টেপৃষ্ঠ
  3. আষ্ঠেপৃষ্ঠে
  4. আষ্টপৃষ্ঠ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কোনোটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনোটিই নয়
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'আষ্টেপৃষ্ঠে'
- এটি ক্রিয়া বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- সারাদেহ জুড়ে, সর্বাঙ্গে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫৩.
কোন বানাটি অশুদ্ধ?
  1. কৃষিজীবী
  2. প্রতিপত্ত্বিশীল
  3. প্রাণিবিদ্যা
  4. প্রাণী
সঠিক উত্তর:
প্রতিপত্ত্বিশীল
উত্তর
সঠিক উত্তর:
প্রতিপত্ত্বিশীল
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান: প্রতিপত্ত্বিশীল।

♦ শুদ্ধরূপ: প্রতিপত্তিশীল।
- এটি সংস্কৃত শব্দ।
- সঠিক প্রকৃতি প্রত্যয়: (প্রতিপত্তি + √শীল্ + অ),
- যার অর্থ: প্রভাব বা প্রতিপত্তি আছে এমন।

অপশনে উল্লিখিত কৃষিজীবী, প্রাণিবিদ্যা ও প্রাণী শব্দের বানানগুলো শুদ্ধ।

অভিসম্বন্ধ: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫৪.
শুদ্ধ বানান নির্ণয় করুন-
  1. অণ্বেষণ
  2. অন্বেষন
  3. অণ্বেষন
  4. অন্বেষণ
সঠিক উত্তর:
অন্বেষণ
উত্তর
সঠিক উত্তর:
অন্বেষণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'অন্বেষণ'
- সংস্কৃত পদ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: অনু + √ইষ্ + অন।
 অর্থ: 
- তালাশ, অনুসন্ধান, খোঁজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. দূরদর্শি
  2. পূর্বাহ্ণিক
  3. দুরাকাঙ্খী
  4. তিরষ্কার
সঠিক উত্তর:
পূর্বাহ্ণিক
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাহ্ণিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: পূর্বাহ্ণিক (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: দিনের প্রথমভাগে করণীয়, পূর্বাহ্ণে করা উচিত এমন।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: দূরদর্শী (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিচক্ষণ,
- ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন।

• শুদ্ধ বানান: দুরাকাঙ্ক্ষী,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [দুঃ+আ+√কাঙ্ক্ষ্+ইন্]
অর্থ: অনুচিত উচ্চ আকাঙ্ক্ষাবিশিষ্ট।

• শুদ্ধ বানান: তিরস্কার ( বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভর্ৎসনা,
- অবজ্ঞা,
- অনাদর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫৬.
কোনটি অশুদ্ধ বানান?
  1. বৈরী
  2. পরজীবী
  3. দূরদর্শী
  4. ফৌজদারী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ফৌজদারী
উত্তর
সঠিক উত্তর:
ফৌজদারী
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'ফৌজদারী'

• শুদ্ধ বানান - 'ফৌজদারি'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- খুন জখম মারপিট প্রভৃতি অপরাধসংক্রান্ত মামলা-মোকদ্দমা।

অন্যদিকে,
- পরজীবী, দূরদর্শী এবং বৈরী - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৫৭.
অশুদ্ধ বানান কোনটি?
  1. জুগুপ্সা
  2. জুগুপ্সু
  3. জিহীর্ষু
  4. জুগুপ্সীত
সঠিক উত্তর:
জুগুপ্সীত
উত্তর
সঠিক উত্তর:
জুগুপ্সীত
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান: জুগুপ্সীত। 
শুদ্ধরূপ: জুগুপ্সিত।
- শব্দটি বিশেষণ পদ। 
অর্থ:
- নিন্দা করা হয়েছে এমন। 
- ঘৃণিত।

অন্যদিকে, 
জুগুপ্সা, জুগুপ্সু ও জিহীর্ষু শব্দের বানানগুলো শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

১,৯৫৮.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) দরিদ্রতা
  2. খ) উর্দ্ধ
  3. গ) উপযোগিতা
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলি
সঠিক উত্তর:
খ) উর্দ্ধ
উত্তর
সঠিক উত্তর:
খ) উর্দ্ধ
ব্যাখ্যা
উর্দ্ধ এর সঠিক বানান - ঊর্ধ্ব 
ঊর্ধ্ব  এর অর্থ - ওপরের দিক, উপরিভাগ 

[উৎস: আধুনিক বাংলা একাডেমি]
১,৯৫৯.
শুদ্ধ বানান -
  1. বীনিবর্তন
  2. বিনীবর্তন
  3. বিনিবর্তণ
  4. বিনিবর্তন
সঠিক উত্তর:
বিনিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
বিনিবর্তন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'বিনিবর্তন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: বি + নি + √বৃৎ + অন।
অর্থ:
- পুনরায় আগমন বা গমন,
- বিরতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৬০.
দেশ সংক্রান্ত কোন বানান জোড় শুদ্ধ?
  1. ক) চীন, চৈনিক
  2. খ) ইংরেজী, ইংলিশ
  3. গ) মালদ্বিপ, মালে
  4. ঘ) আরবী, আরব্য
সঠিক উত্তর:
ক) চীন, চৈনিক
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন, চৈনিক
ব্যাখ্যা
• দেশ জাতি ও ভাষার নামের ক্ষেত্রে -ই কার হবে। 
ব্যাতিক্রম: চীন, মালদ্বীপ, শ্রীলংকা। 

তাই, চীন, চৈনিক শুদ্ধ বানান। 

অন্যান্য অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 
• ইংরেজি (বিশেষ্য) 
অর্থ: ইংরেজদের ভাষা

• মালদ্বীপ (বিশেষ্য) 

• আরবি (বিশেষ্য) 
অর্থ: আরবদেশের ভাষা 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৬১.
নিচের কোন শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক?
  1. ক) ঘণ্টা, দ্বেশ, ক্রন্দণ
  2. খ) বর্ননা, সুষমা, লবণ
  3. গ) ব্রাহ্মণ, কষ্ট, পোষাক
  4. ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস
সঠিক উত্তর:
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাষণ, গ্রন্থ, জিনিস
ব্যাখ্যা
শব্দগুচ্ছ ণত্ব ও ষত্ব বিধান অনুসারে সঠিক শব্দগুচ্ছ:  ভাষণ, গ্রন্থ, জিনিস

শুদ্ধ বানান: বর্ণনা, পোশাক, দ্বেষ, ক্রন্দন ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. সৃশটা
  2. শ্রষ্ঠা
  3. শ্রষ্টা
  4. স্রষ্টা
সঠিক উত্তর:
স্রষ্টা
উত্তর
সঠিক উত্তর:
স্রষ্টা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'স্রষ্টা'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ।
- প্রকৃতি প্রত্যয়: √সৃজ্‌ + তৃ।
 অর্থ:
- আল্লাহ, বিধাতা, শিব, ব্রহ্মা, বিষ্ণু।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৬৩.
নিচের শুদ্ধ বাক্যটি হলো-
  1. ক) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
  2. খ) জনস্থানে ধূম্রপান নিষেধ
  3. গ) পরিবারের সকলে আজ একত্রিত
  4. ঘ) গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিক উদযাপিত হলো
সঠিক উত্তর:
ক) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যঃ ব্যাধিই সংক্রামক, স্বাস্থ্য নয়।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপঃ
- জনস্থানে ধূমপান নিষেধ।
- পরিবারের সকলে আজ একত্র।
- গতকাল তাদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপিত হলো।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও 'বই পড়া' প্রবন্ধ।

১,৯৬৪.
শুদ্ধ বাক্য নিম্নের কোনটি?
  1. কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।
  2. আমার আর বাঁচিবার স্বাদ নেই
  3. অতিলোভে তাতী নষ্ট
  4. অতিশয় দুঃখিত হলাম
সঠিক উত্তর:
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।
উত্তর
সঠিক উত্তর:
কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্যের শুদ্ধ রূপ- 
- খুব দুঃখ পেলাম।
- আমার আর বাঁচার সাধ নেই।
- অতি লোভে তাঁতি নষ্ট। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৬৫.
শুদ্ধ বানান কোনটি?
  1. নির্মুল
  2. কিরীটিনী
  3. সংকীর্ন
  4. নুতন
সঠিক উত্তর:
কিরীটিনী
উত্তর
সঠিক উত্তর:
কিরীটিনী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'কিরীটিনী' - শুদ্ধ বানান।

শব্দের অর্থ: 
- মুকুটধারিণী।
- যার ঊর্ধ্বদেশ শোভিত বা মণ্ডিত এমন। 

অন্য অপশনের শুদ্ধ বানান: 
নির্মুল- নির্মূল, 
সংকীর্ন - সংকীর্ণ, 
নুতন- নূতন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৯৬৬.
বিজন ভট্টাচার্যের নাটক 'নবান্ন' — ১৯৪৩ সালের _________ কে কেন্দ্র করে রচিত।
  1. মণ্বন্তর
  2. মম্বন্তর
  3. মন্বন্তর
  4. মনন্তর
সঠিক উত্তর:
মন্বন্তর
উত্তর
সঠিক উত্তর:
মন্বন্তর
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - "মন্বন্তর"।

সুতরাং,
বিজন ভট্টাচার্যের নাটক 'নবান্ন' — ১৯৪৩ সালের মন্বন্তরকে কেন্দ্র করে রচিত।

অন্যদিকে,
"মণ্বন্তর", "মম্বন্তর", "মনন্তর" — এগুলির বানান ভুল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৬৭.
নিচের কোন শব্দগুচ্ছের সব বানান শুদ্ধ?
  1. অন্তরিন, স্বচ্ছল
  2. ঠ্যালা, নির্ণিমেষ
  3. কাঁচি, দরুণ
  4. দারুণ, বর্গি
সঠিক উত্তর:
দারুণ, বর্গি
উত্তর
সঠিক উত্তর:
দারুণ, বর্গি
ব্যাখ্যা

অপশন ঘ) - এর (দারুণ, বর্গি) - সবগুলো বানান শুদ্ধ।

অপশন ক) - এর স্বচ্ছল বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - সচ্ছল।
অপশন খ) - এর নির্ণিমেষ বানানটি অশুদ্ধ। শুদ্ধরূপ - নির্নিমেষ।
অপশন গ) - এর দরুণ বানান অশুদ্ধ। শুদ্ধরূপ - দরুন।

উৎস : বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৯৬৮.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
  2. তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
  3. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  4. বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
উত্তর
সঠিক উত্তর:
আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: আমি তোমার অপরাধ সম্পর্কে নিঃসন্দেহ।

অন্যদিকে,
- অশুদ্ধ বাক্য: তিনি স্বস্ত্রীক ঢাকায় থাকেন।
- শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন।

- অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
- শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

- অশুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
- শুদ্ধ বাক্য: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৬৯.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
  2. অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
  3. আমি সন্তোষ হলাম।
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

অপশনে প্রদত্ত সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।

অশুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।
শুদ্ধ বাক্য: তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।

অশুদ্ধ বাক্য: অধ্যাপনাই ছাত্রদের তপস্যা।
শুদ্ধ বাক্য: অধ্যয়নই ছাত্রদের তপস্যা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৭০.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. অতিলোভে তাতী নষ্ট।
  2. দশচক্রে ঈশ্বর ভূত।
  3. শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
  4. কথাটি সঠিক নয়।
সঠিক উত্তর:
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
উত্তর
সঠিক উত্তর:
শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
ব্যাখ্যা
শুদ্ধ বাক্য: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

অন্যদিকে: 
অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ বাক্য: দশচক্রে ভগবান ভূত।

অশুদ্ধ বাক্য: কথাটি সঠিক নয়।
শুদ্ধ বাক্য: কথাটি ঠিক নয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৭১.
নিচের বিকল্পগুলো থেকে শুদ্ধ বানান বাছাই করুন-
  1. অন্যমনষ্ক
  2. সমিচীন
  3. মনীষী
  4. অপকর্শ
সঠিক উত্তর:
মনীষী
উত্তর
সঠিক উত্তর:
মনীষী
ব্যাখ্যা

• শুদ্ধ বানান হলো- মনীষী।

• মনীষী (বিশেষণ পদ),
- এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: মনীষা + ইন্‌।
• এর অর্থ:
- তীক্ষ্ণধী,
- বিদ্বান,
- প্রতিভাসম্পন্ন।

- মনীষা: মনীষী(-ষিন্‌) (বিশেষণ) - মনীষাসম্পন্ন; তীক্ষ্ণধী।

অন্যদিকে,
- শুদ্ধ বানান হলো- সমীচীন।

• সমীচীন (বিশেষণ পদ)
- এটি সংস্কৃত ভাষার শব্দ।
- এর অর্থ হচ্ছে: সংগত, উপযুক্ত, উত্তম।

আরো কিছু শুদ্ধ বানান:
• অপকর্শ এর শুদ্ধ বানান - অপকর্ষ।
• অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
• অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
• জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান - জাজ্বল্যমান। 
• প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
• শ্বাশত এর শুদ্ধ বানান - শাশ্বত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৯৭২.
কোন বাক্য অশুদ্ধ?
  1. ক) আপনি সপরিবারে আমন্ত্রিত।
  2. খ) গতকালের সভায় সকল শিক্ষক ও অভিভাবক উপস্থিত ছিলেন।
  3. গ) লোকটি নিরপরাধী।
  4. ঘ) অন্ধজনে দেহ আলো। 
সঠিক উত্তর:
গ) লোকটি নিরপরাধী।
উত্তর
সঠিক উত্তর:
গ) লোকটি নিরপরাধী।
ব্যাখ্যা
'লোকটি নিরপরাধী' বাক্যটি অশুদ্ধ।
শুদ্ধ বাক্য হবে = লোকটি নিরপরাধ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৯৭৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. গীতাঞ্জলি
  2. কর্মকান্ড
  3. জীবিকা
  4. চতুষ্কোণ
সঠিক উত্তর:
কর্মকান্ড
উত্তর
সঠিক উত্তর:
কর্মকান্ড
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'কর্মকান্ড'
- এর শুদ্ধ বানান - 'কর্মকাণ্ড'
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- যাবতীয় কাজ।

অন্যদিকে,
- চতুষ্কোণ, জীবিকা এবং গীতাঞ্জলি শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৭৪.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. আমি সাক্ষী দিয়েছি।
  2. বিধি লঙ্ঘন হয়েছে
  3. কুলাটা নারীকে বর্জন কর।
  4. মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
সঠিক উত্তর:
মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
উত্তর
সঠিক উত্তর:
মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্য = মনোরম উদ্যানে ভ্রমণ দুরাকাঙ্ক্ষা।

অন্যদিকে, 
• অশুদ্ধ বাক্য =আমি সাক্ষী দিয়েছি।
• শুদ্ধ বাক্য = আমি সাক্ষ্য দিয়েছি।

• অশুদ্ধ বাক্য =বিধি লঙ্ঘন হয়েছে।
• শুদ্ধ বাক্য = বিধি লঙ্ঘিত হয়েছে।

• অশুদ্ধ বাক্য =কুলাটা নারীকে বর্জন কর।
• শুদ্ধ বাক্য = কুলটাকে বর্জন কর।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১,৯৭৫.
তৎকালীন সময়ের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ। - এই বাক্যে কী ধরনের অশুদ্ধি আছে?
  1. ক) বাচ্যজনিত
  2. খ) বাহুল্যজনিত
  3. গ) বানান ভুল জনিত
  4. ঘ) যথার্থশব্দ প্রয়োগ না করায় ভুল
সঠিক উত্তর:
খ) বাহুল্যজনিত
উত্তর
সঠিক উত্তর:
খ) বাহুল্যজনিত
ব্যাখ্যা

- তৎকালীন সময়ের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ। - এই বাক্যে বাহুল্যজনিত অশুদ্ধি আছে।
- এই বাক্যের শুদ্ধ রূপ হবে - তৎকালের রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ/তৎকালীন রাজা নসিবুল্লা অদ্যাপি নিরুদ্দেশ।

উৎসঃ ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১,৯৭৬.
‘উচ্ছৃঙ্খল’ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) উছছ্রিঙ্‌খল্
  2. খ) উচ্‌ছ্রিঙ্‌খল্
  3. গ) উচ্‌ছ্রিংখল্
  4. ঘ) উচ্‌ছ্রিঙ্‌খোল্
সঠিক উত্তর:
খ) উচ্‌ছ্রিঙ্‌খল্
উত্তর
সঠিক উত্তর:
খ) উচ্‌ছ্রিঙ্‌খল্
ব্যাখ্যা

উচ্ছৃঙ্খল [উচ্‌ছ্রিঙ্‌খল্] (বিশেষণ) {(তৎসম বা সংস্কৃত) উৎ+শৃঙ্খল} 
১ বিশৃঙ্খল; অনিয়ন্ত্রিত।
২ স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী্ ৩ অমিতাচারী; সমাজের অননুমোদিত রীতিতে চলে এমন।
৪ শৃঙ্খলহীন; বন্ধনমুক্ত।
উচ্ছৃঙ্খলতা (বিশেষ্য) ১ যথেচ্ছাচার।
২ নিয়মবিরোধিতা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১,৯৭৭.
বানানের নিয়ম অনুসারে কোনটি শুদ্ধ?
  1. রুপালি
  2. আসামী
  3. পূজো
  4. বোমাবাজী
সঠিক উত্তর:
রুপালি
উত্তর
সঠিক উত্তর:
রুপালি
ব্যাখ্যা
শুদ্ধ বানান: রুপালি। 

• (ই, উ) ব্যবহারের নিয়ম:
সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল ই এবং উ এবং এদের কারচিহ্ন হিসেবে 'বি-কার' ও 'ও-কার' ব্যবহৃত হবে।

যেমন:
ই:
আরবি, আসামি, ইংরেজি, ইমান, ইরানি, উনিশ, ওকালতি, কাহিনি, কুমির, কেরামতি, খুশি, খেয়ালি গাড়ি, গোয়ালিনি, চাচি, জমিদারি, জাপানি, জার্মানি, টুপি, তরকারি, দাড়ি, দাদি, দাবি, দিঘি, দিদি, নানি নিচু, পশমি, পাখি, পাগলামি, পাগলি, পিসি, ফরাসি, ফরিয়াদি, ফারসি, ফিরিঙ্গি, বর্ণালি, বাঁশি, বাঙালি, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি, বেশি, বোমাবাজি, ভারি (অত্যন্ত অর্থে), মামি, মালি, মাসি, মাস্টারি, রানি, রুপালি, রেশমি, শাড়ি, সরকারি, সিন্ধি, সোনালি, হাতি, হিজরি, হিন্দি, হেঁয়ালি।

উ:
চুন, পুজো, পুব, মুলা, মুলো।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৭৮.
নিচের কোন বানানটি সঠিক?
  1. শ্বাশত
  2. মরুদ্যান
  3. ইন্দ্রিয়
  4. উপন্যাসীক
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রিয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ইন্দ্রিয়' - শব্দটি শুদ্ধ।
• 'ইন্দ্রিয়' বলতে বোঝায় -
- দেহের ১৪টি অঙ্গপ্রত্যঙ্গ ও শক্তি যা দিয়ে বাহ্য বিষয়ের জ্ঞান ও অনুভূতি উপলব্দ হয়।

অন্য অপশনে,
মরুদ্যান: সঠিক বানান হলো "মরূদ্যান"; যা মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান অর্থে ব্যবহৃত হয়।
শ্বাশত: সঠিক বানান হলো শাশ্বত, যা চিরন্তন বা অনন্ত অর্থে ব্যবহৃত হয়।
উপন্যাসীক: সঠিক বানান হলো ঔপন্যাসিক, যা উপন্যাস লেখককে নির্দেশ করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৭৯.
কোন শব্দটির বানান শুদ্ধ?
  1. ক) আযান
  2. খ) নাভী
  3. গ) পরিস্কার
  4. ঘ) পরিষ্করণ
সঠিক উত্তর:
ঘ) পরিষ্করণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিষ্করণ
ব্যাখ্যা
• ‘পরিষ্করণ’ শব্দটির বানান শুদ্ধ।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি- প্রত্যয় = পরি + √কৃ+অন
- এর অর্থ - পরিশোধন।

• নাভী শব্দের সঠিক বানান - নাভি।
• আযান শব্দের সঠিক বানান - আজান।
• পরিস্কার শব্দের সঠিক বানান - পরিষ্কার।

উৎস : বাংলা বানান অভিধান- বাংলা একাডেমি।
১,৯৮০.
"জয় একদিন করবো আমরা" বাক্যটিতে কোন গুণের অভাব পরিলক্ষিত হয়?
  1. ক) আকাঙ্খা
  2. খ) যোগ্যতা
  3. গ) আসত্তি
  4. ঘ) আগ্রহ
সঠিক উত্তর:
গ) আসত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) আসত্তি
ব্যাখ্যা
যেকোন সার্থক বাক্যের গুণ তিনটি।
আকাঙ্খা
আসত্তি
যোগ্যতা

- বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য একপদের পর অন্য পদ শোনার যে আগ্রহ জাগে তাকে আকাঙ্খা বলে।
- বাক্যের ব্যবহৃত পদগুলোর মাঝে অর্থ সঙ্গতি বা মিল রাখার জন্য সুশৃঙ্খল্ভাবে পদবিন্যাসকেই বলা হয় আসত্তি।
- বাক্যস্থিত পদ গুলোর মাঝে অর্থগত ও ভাবগত মেলবন্ধন এর নামই যোগ্যতা।

"জয় একদিন করবো আমরা" বাক্যটিতে 'আসত্তি' গুণের অভাব রয়েছে। 
বাক্যটির সঠিক রূপ - 'আমরা করবো জয় একদিন'

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৯৮১.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিরহ
  2. নীরিহ
  3. নীরীহ
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান -'নিরীহ'
- এটি একটি বিশেষণ পদ।
- এটি সংস্কৃত শব্দ।
এর অর্থ:
- শান্ত,
- নিরূপদ্রব,
- নির্বিরোধ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৮২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ধুমকেতু
  2. পচ্ছন্দ
  3. হৃৎপিণ্ড
  4. শৌখীন
সঠিক উত্তর:
হৃৎপিণ্ড
উত্তর
সঠিক উত্তর:
হৃৎপিণ্ড
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- হৃৎপিণ্ড। 

• হৃৎপিণ্ড ((বিশেষ্য পদ),
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।
অর্থ:
- দেহস্থ ফাঁপা অঙ্গবিশেষ যার নিয়মিত সংকোচন ও প্রসারণের ফলে অঙ্গপ্রত্যঙ্গে রক্ত প্রবাহিত হয়। 

অন্যদিকে.
• পছন্দ (বিশেষণ পদ),
- শব্দটি ফারসি ভাষা থেকে আগত।
অর্থ:
- মনের মতো, মনঃপূত, ইচ্ছানুযায়ী মনোনীত,
- নির্বাচিত। 

পছন্দ (বিশেষ্য):
অর্থ:
- নির্বাচন,
- মনোনয়ন,
- রুচি। 
--------------
• ধূমকেতু (বিশেষ্য পদ),
- শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত।

--------------
• শৌখিন (বিশেষণ পদ),
- শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ:
- বিলাসী,
- শখ মেটায় এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।s
১,৯৮৩.
শুদ্ধ বানানগুচ্ছ কোনটি?
  1. ক) সমিচিন, বাল্মিকি
  2. খ) সমিচীন, বাল্মিকী
  3. গ) সমীচীন, বাল্মীকি
  4. ঘ) সমীচীন, বাল্মিকী
সঠিক উত্তর:
গ) সমীচীন, বাল্মীকি
উত্তর
সঠিক উত্তর:
গ) সমীচীন, বাল্মীকি
ব্যাখ্যা
• শুদ্ধ বানানগুচ্ছ: সমীচীন, বাল্মীকি

• বাল্মীকি (বিশেষ্য) সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকরি।
• সমীচীন (বিশেষণ) 
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = সম্যচ্‌+ঈন(খ)
- অর্থ =
১.সঙ্গত। 
২. যোগ্য; উপযুক্ত। 
৩. উত্তম। 
৪. যথার্থ; সত্য। 
৫. উচিত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৮৪.
নিচের কোন বানানগুচ্ছটি সঠিক?
  1. ক) বিপৎসংকুল, হৃদপিন্ড, পুণ্য
  2. খ) প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
  3. গ) ক্বচিৎ, ধুলিসাৎ, শ্রদ্ধাঞ্জলি
  4. ঘ) প্রাণীবিদ্যা, আরবী, প্রতীতি
সঠিক উত্তর:
খ) প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
ব্যাখ্যা

শুদ্ধ বানানঃ
বিপৎসংকুল, হৃৎপিণ্ড, পুণ্য
প্রকোষ্ঠ, শবদাহ, কিরীটিনী
ক্বচিৎ, ধূলিসাৎ, শ্রদ্ধাঞ্জলি
প্রাণিবিদ্যা, আরবি, প্রতীতি

উৎসঃ বাংলা একাডেমী অভিধান

১,৯৮৫.
কোনশব্দগুচ্ছের সবগুলো বানান সঠিক?
  1. ক) ন্যস্ত, ব্যস্ত, প্রস্থ
  2. খ) গ্রস্থ, সুস্থ, দুস্থ
  3. গ) অভ্যস্ত, প্রশস্ত, সভাস্ত
  4. ঘ) বিশ্বস্ত, সমস্ত, গৃহস্ত
সঠিক উত্তর:
ক) ন্যস্ত, ব্যস্ত, প্রস্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) ন্যস্ত, ব্যস্ত, প্রস্থ
ব্যাখ্যা
অপশন ভিত্তিক সঠিক বানান সমূহ- 
- ন্যস্ত, ব্যস্ত, প্রস্থ 
- গ্রস্ত, সুস্থ, দুস্থ
- অভ্যস্ত, প্রশস্ত, সভাস্থ
- বিশ্বস্ত, সমস্ত, গৃহস্থ

খেয়াল করে দেখুন, 'স্ত' যুক্ত শব্দে 'স্ত' বাদ দিলে কোনো অর্থ প্রকাশ করে না। 
কিন্তু  'স্থ' যুক্ত শব্দে 'স্থ' বাদ দিলে অন্য অর্থ প্রকাশ করে। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৮৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. প্রতিচী
  2. আকাঙ্খা
  3. চিহ্নিত
  4. উৎকর্ষতা
সঠিক উত্তর:
চিহ্নিত
উত্তর
সঠিক উত্তর:
চিহ্নিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - চিহ্নিত।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [√চিহ্ন্+ত]
অর্থ: চিহ্ন দেওয়া হয়েছে এমন।

অন্যদিকে,
• অশুদ্ধ- উৎকর্ষতা।
• শুদ্ধ - উৎকৃষ্ট শব্দে তা-প্রত্যয়যোগে উৎকৃষ্টতা।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়- [উৎ+কৃষ্+তা]
অর্থ: উওম, শ্রেষ্ঠ, উন্নত ।

শুদ্ধ বানান - আকাঙ্ক্ষা।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [আ+√কাঙ্ক্ষ্+অ+আ]
অর্থ: ইচ্ছা, বাসনা, অভিলাষ।

• বানানের শুদ্ধরূপ - প্রতীচী (বিশেষ্য),
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = [প্রত্যচ্+ঈ],
অর্থ: পশ্চিম দিক, পশ্চিম দিকে অবস্থিত দেশসমূহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৮৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) শিরচ্ছেদ
  2. খ) বাল্মিকী
  3. গ) মূহুর্ত
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - অগ্নিবীণা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = অগ্নি+√বী+ন+আ(টাপ)
অর্থ:
- রুদ্রবীণা 
- কাজী নজরুল ইসলামের গ্রন্থবিশেষ।

অন্যান্য শব্দের শুদ্ধরূপ হলো:
• মুহূর্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √হুর্চ্ছ্‌+ত
অর্থ: 
- দিবানিশির ৩০ ভাগের ১ ভাগ, আটচল্লিশ মিনিট। 
- অতি অল্প সময়। 

• বাল্মীকি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = বাল্মীক+ই 
অর্থ: রামায়ণের প্রণেতা কবি ও মুনি, আদিকবি। 

• শিরশ্ছেদ (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শিরস্‌+ছেদ 
অর্থ: মাথা কেটে ছিন্নকরণ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯৮৮.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. বিশেষণ
  2. দুর্ণীতি
  3. ত্রিনয়ন
  4. স্বতঃস্ফূর্ত
সঠিক উত্তর:
দুর্ণীতি
উত্তর
সঠিক উত্তর:
দুর্ণীতি
ব্যাখ্যা
বাংলা একডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'দুর্ণীতি ' বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ রূপ: দুর্নীতি (বিশেষ্য)।
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি- প্রত্যয়: দুঃ+√ নী+তি।
অর্থ:
- কুরীতি,
- আর্থিক অনিয়ম ও অসাধুতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৮৯.
"বিদ্যান ব্যক্তিরা বলে, আমাদের ছেলেরা অধ্যায়ন কম করে বলেই আকাঙ্খা বানান ভুল করে।" - এ বাক্যে কয়টি বানানে ভুল আছে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) ৩টি।

বাক্যের বানান বিশ্লেষণ:
"বিদ্যান ব্যক্তিরা বলে, আমাদের ছেলেরা অধ্যায়ন কম করে বলেই আকাঙ্খা বানান ভুল করে।"
 
ভুল বানানগুলো:
১. বিদ্যান- 
শুদ্ধ: বিদ্বান।

২. অধ্যায়ন-
শুদ্ধ: অধ্যয়ন।

৩. আকাঙ্খা- 
শুদ্ধ: আকাঙ্ক্ষা।

শুদ্ধ বাক্য:
"বিদ্বান ব্যক্তিরা বলে, আমাদের ছেলেরা অধ্যয়ন কম করে বলেই আকাঙ্ক্ষা বানান ভুল করে।"

উৎস: বাংলা একাডেম আধুনিক বাংলা অভিধান।

১,৯৯০.
কোনটি শুদ্ধ বানান?
  1. অন্যূন
  2. পিপিলীকা
  3. বিভিষীকা
  4. অনুরনন
সঠিক উত্তর:
অন্যূন
উত্তর
সঠিক উত্তর:
অন্যূন
ব্যাখ্যা

• ‘অন্যূন’ — শুদ্ধ বানান।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,  
‘অন্যূন’ অর্থ- অন্তত; কমপক্ষে। 

অন্যদিকে,  অপশনের বাকি বানান গুলো অশুদ্ধ।

এগুলোর শুদ্ধ বানান - 
• 'পিপিলীকা' এর সঠিক বানান 'পিপীলিকা'। 
• 'বিভিষীকা' এর সঠিক বানান 'বিভীষিকা'। 
• 'অনুরনন' এর শুদ্ধ বানান - 'অনুরণন'।

উৎস : বাংলা বানান অভিধান, বাংলা একাডেমি।

১,৯৯১.
শুদ্ধ বানান -
  1. বয়োসন্ধি
  2. মন্ত্রিত্ব
  3. জ্যোতিস্ক
  4. গন্যমান্য
সঠিক উত্তর:
মন্ত্রিত্ব
উত্তর
সঠিক উত্তর:
মন্ত্রিত্ব
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - মন্ত্রিত্ব
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মন্ত্রীর পদ বা কাজ।

অন্যদিকে,
গন্যমান্য – গণ্যমান্য, 
জ্যোতিস্ক – জ্যোতিষ্ক, 
বয়োসন্ধি – বয়ঃসন্ধি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৯৯২.
“ইতিপূর্বে” এর শুদ্ধরূপ কোনটি?
  1. ক) ইতোপূর্বে
  2. খ) ইতঃপূর্বে
  3. গ) ইতোঃপূর্বে
  4. ঘ) ইতপূর্বে
সঠিক উত্তর:
খ) ইতঃপূর্বে
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতঃপূর্বে
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুযায়ী ইতঃপূর্বে (এর আগে) বানানটি সঠিক।
১,৯৯৩.
শুদ্ধ বাক্য - 
  1. কীর্তিবাস বাংলা রামায়াণ লিখেছেন। 
  2. সুমাইয়া বুদ্ধিমান মেয়ে। 
  3. নীরোগ লোক আসলে সুখী।
  4. সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
সঠিক উত্তর:
নীরোগ লোক আসলে সুখী।
উত্তর
সঠিক উত্তর:
নীরোগ লোক আসলে সুখী।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্য: নীরোগ লোক আসলে সুখী।

অন্যদিকে, 
অশুদ্ধ বাক্য: কীর্তিবাস বাংলা রামায়াণ লিখেছেন। 
শুদ্ধ বাক্য: কৃত্তিবাস বাংলা রামায়াণ লিখেছেন।

অশুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমান মেয়ে। 
শুদ্ধ বাক্য: সুমাইয়া বুদ্ধিমতী মেয়ে।

অশুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষি দিয়েছে।
শুদ্ধ বাক্য: সে এ মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৯৯৪.
নিচের কোন বানানটি সঠিক?
  1. আকাঙ্খা
  2. বিভূতিভূষণ
  3. অভিভুত
  4. শশীভূষণ
সঠিক উত্তর:
বিভূতিভূষণ
উত্তর
সঠিক উত্তর:
বিভূতিভূষণ
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - 'বিভূতিভূষণ'।
​- এটি একটি বিশেষ্য পদ।
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: বিভূতি+ভূষণ।
এর অর্থ:
- ভস্ম যার অঙ্গের ভূষণ; শিব, ভস্মরূপ অলংকার।

​অন্যদিকে,
- ​অশুদ্ধ শব্দ: আকাঙ্খা।
- ​শুদ্ধ শব্দ: আকাঙ্ক্ষা।

​- ​অশুদ্ধ শব্দ: অভিভুত।
- ​শুদ্ধ শব্দ: অভিভূত।

​- ​অশুদ্ধ শব্দ: শশীভূষণ।
- ​শুদ্ধ শব্দ: শশিভূষণ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৯৯৫.
নিচের কোন শব্দটির বানান সঠিক নয়?
  1. দ্বেষ
  2. পুরষ্কার
  3. পরিষ্কার
  4. ভূষণ
সঠিক উত্তর:
পুরষ্কার
উত্তর
সঠিক উত্তর:
পুরষ্কার
ব্যাখ্যা

র - ধ্বনির পরে যদি অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি থাকে তবে তার পরে 'ষ' হয়।
যেমনঃ পরিষ্কার।
র - ধ্বনির পর অ, আ স্বরধ্বনি থাকলে 'স' হয়।
যেমনঃ পুরস্কার।
আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশী ভাষা থেকে আগত শব্দে ষ হয় না।
যেমনঃ জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
সংস্কৃত 'সাৎ' প্রত্যয় যুক্ত শব্দে 'ষ' হয় না।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণী।

১,৯৯৬.
কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
  1. শূণ্য
  2. ত্রিভুজ
  3. পূন্য
  4. ভূবন
সঠিক উত্তর:
ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
ত্রিভুজ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
 অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

অন্যদিকে,
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
 অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।

• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
 অর্থ:
- পৃথিবী,
- জগৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯৯৭.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই।
  2. তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
  3. বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
  4. মেয়েটি দারুণ সুবুদ্ধিমতী।
সঠিক উত্তর:
তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
উত্তর
সঠিক উত্তর:
তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
ব্যাখ্যা
• 'তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।' - বাক্যটি শুদ্ধ। 

তাছাড়া,
- 'আজকাল বিদ্বান মহিলার অভাব নেই।' বাক্যটির শুদ্ধরূপ: আজকাল বিদুষী মহিলার অভাব নেই।
- 'বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।' বাক্যটির শুদ্ধরূপ: বৃক্ষটি সমূল বা মূলসহ উৎপাটিত হয়েছে।
- 'মেয়েটি দারুণ সুবুদ্ধিমতী।' বাক্যটির শুদ্ধরূপ: মেয়েটি দারুণ বুদ্ধিমতী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
১,৯৯৮.
নিচের কোনটি ভুল বানান?
  1. ক) সমীচীন
  2. খ) উদীচী
  3. গ) শ্বাশুড়ি
  4. ঘ) প্রতীচী
সঠিক উত্তর:
গ) শ্বাশুড়ি
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্বাশুড়ি
ব্যাখ্যা
অপশন গুলোতে শ্বাশুড়ি বানানটি ভুল। এর সঠিক বানান টি হবে- শাশুড়ি। আর শ্বশুর বানানটিও সঠিক।
উৎসঃ বাংলা প্রশ্নের টীকা-ভাষ্য, অধ্যাপক ড. সৌমিত্র শেখর।
১,৯৯৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) ক্ষীনজীবী
  2. খ) ক্ষুৎপীড়িত
  3. গ) ঊর্ধ্ব
  4. ঘ) উচ্ছ্বাস
সঠিক উত্তর:
ক) ক্ষীনজীবী
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্ষীনজীবী
ব্যাখ্যা

সঠিক বানানগুলো হলো:
- ক্ষীণজীবী
- ক্ষুৎপীড়িত
- ঊর্ধ্ব
- উচ্ছ্বাস

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।

২,০০০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) আকাংখা
  2. খ) কৃতিত্ব
  3. গ) কাৰ্য্য
  4. ঘ) অহঙ্কার
সঠিক উত্তর:
খ) কৃতিত্ব
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃতিত্ব
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - কৃতিত্ব (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = কৃতিন্+ত্ব
অর্থ: কার্যদক্ষতা, নিপুণতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।