বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মের ইতিহাস ও অন্যান্য

মোট প্রশ্ন১,৩৪৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মের ইতিহাস ও অন্যান্য

PrepBank · পাতা / ১৪ · ৭০১৮০০ / ১,৩৪৯

৭০১.
‘The ballot is stronger than bullet’— বিখ্যাত উক্তিটি কে করেছেন?
  1. থমাস জেফারসন
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

বুলেট অপেক্ষা ব্যালট শক্তিশালী:
-​​ 'The ballot is stronger than bullet'- বিখ্যাত উক্তিটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- এটি গণতন্ত্রের গভীর শক্তি এবং নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানকে অন্তর্ভুক্ত করে।
- বল প্রয়োগের উপর ব্যালট বাক্সের শক্তিতে তার বিশ্বাস শুধু তার সময়ের ঐতিহাসিক প্রেক্ষাপটই প্রতিফলিত করে না, গণতান্ত্রিক নীতির স্থায়ী শক্তি সম্পর্কে নিরবধি জ্ঞানও প্রতিফলিত করে।

উল্লেখ্য,
- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
- ১৮৬৩ সালের ১৯ নভেম্বর লিংকন পেনসালভেনিয়ার গেটিসবার্গের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এক হৃদয়স্পর্শী ভাষণে বলেন, ‘গণতন্ত্র হলো জনগণের সরকার, জনগণের দ্বারা সরকার, জনগণের জন্য সরকার।’
- তিন মিনিটের কম সময়ের সেই ভাষণকে বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠতম ভাষণের একটি। তার বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।
- আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন। 

উৎস: History Channel.

৭০২.
'গ্লাসনস্ত' শব্দটি দ্বারা কী বুঝায়?
  1. সমাজতান্ত্রিক সংগঠন
  2. সমাজতন্ত্রের পুনঃপ্রবর্তন
  3. গণতন্ত্র ও সমাজতন্ত্রের মিল বন্ধন
  4. মুক্ত আলোচনা
সঠিক উত্তর:
মুক্ত আলোচনা
উত্তর
সঠিক উত্তর:
মুক্ত আলোচনা
ব্যাখ্যা
সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাস্তনস্ত নীতির প্রবর্তক। 
- সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।

উৎসঃ ব্রিটানিকা।
৭০৩.
সক্রেটিস সততাকে কীসের সাথে তুলনা করেছেন?
  1. সাহস
  2. জ্ঞান
  3. মধ্যপন্থা
  4. বিশ্বাস
সঠিক উত্তর:
জ্ঞান
উত্তর
সঠিক উত্তর:
জ্ঞান
ব্যাখ্যা
- সততা হলো মানব চরিত্রের স্থায়ী ও অর্জিত প্রবণতা।
- কর্তব্য করার অভ্যাসের ফলেই সততা জন্মে। নৈতিক আদর্শ অনুসারে ভালো কাজ নির্বাচন ও সম্পাদনের মাধ্যমে যে অভ্যাস গড়ে উঠে তা-ই হলো সততা।
- গ্রিক দার্শনিক সক্রেটিস সততাকে জ্ঞানের সাথে তুলনা করেছেন।
- অ্যারিস্টটলের মতে সততা হলো মধ্যপন্থা নির্বাচন করার অভ্যাস। তার মতে সততা এক ধরনের পরিমিতিবোধ যা দুটি অসদাচারের মধ্যবর্তিকা।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭০৪.
কোন মার্কিন প্রেসিডেন্ট আনবিক বোমা নিক্ষেপের সিদ্ধান্ত দিয়েছিলেন?
  1. ফ্রাংক্‌লিন রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. হ্যারি এস ট্রুম্যান
  4. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
হিরোশিমা ও নাগাসাকির ট্র্যাজেডি:
- ১৯৪৫ সালের ৮ মে জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করলেও জাপানে সম্রাট হিরোহিতোর বাহিনী ছিল নাছোড়বান্দা।
- তারা সমান তালে লড়ে যাচ্ছিল মিত্রবাহিনীর বিরুদ্ধে।
- যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলার জন্য মিত্রবাহিনীর অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভ ছিল জাপানের ওপর।
- মানুষের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনার নজির স্থাপন করে ৬ ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় লিটল বয় ও ফ্যাট ম্যান নামের দুটি ধ্বংসাত্মক আনবিক বোমা।
- ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমায় প্রথম বোমাটি নিক্ষেপ করা হলে তাৎক্ষণিক প্রাণ যায় ১ লাখ বিশ হাজার মানুষের। আর তার দ্বিগুণ মানুষ মারা যায় এর একটু পরে।
- স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান আনবিক বোমা নিক্ষেপের এ পাশবিক সিদ্ধান্ত দিয়েছিলেন
- এনোলা গে নামের বিমানটি থেকে যখন হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয় তখন থমকে গিয়েছে বিশ্ব মানবতা এর ধ্বংসযজ্ঞ দেখে।
- পরপর দুটি আঘাত সইতে না পেরেই জাপানিরা ১৫ আগস্ট এসে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়।

উৎস: ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০৫.
পেড্রো সানচেজ কোন দেশের প্রধানমন্ত্রী?
  1. ক) ইতালি
  2. খ) স্পেন
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মেক্সিকো
সঠিক উত্তর:
খ) স্পেন
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেন
ব্যাখ্যা
পেড্রো সানচেজ স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী। তিনি ২০১৮ সাল থেকে স্পেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার রাজনৈতিক দল স্পেনিশ স্যোশালিষ্ট ওয়ার্কার্স পার্টি। ইতালির বর্তমান প্রধানমন্ত্রী গিউসিপ্পি কন্তে। (সূত্রঃ স্পেনের প্রধানমন্ত্রী কার্যালয় ওয়েবসাইট এবং বিবিসি ওয়ার্ল্ড)
৭০৬.
নেলসন ম্যান্ডেলার আত্মজীবনীমূলক বই 'লং ওয়াক টু ফ্রিডম' কত সালে প্রকাশিত হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৪ সালে
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- জন্ম সাল: ১৮ জুলাই, ১৯১৮ সাল।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন ১৯৪৪ সালে।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়।
- ১৯৯৪ সালে বইটি প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৭০৭.
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন' - এটি কার উক্তি?
  1. অ্যাডলফ হিটলার
  2. বেনিতো মুসোলিনী
  3. ভ্লাদিমির পুতিন
  4. জর্জ ডব্লিউ বুশ
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
ব্যাখ্যা
'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন'- অ্যাডলফ হিটলার।

অ্যাডলফ হিটলার:
- অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে ১৮৮৯ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। 
- ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তিনি। 
- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে ‘জার্মান ওয়ার্কার্স পার্টি’।
- ১৯২০ সালে দলের নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’ করা হয়, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়।
- ১৯২১ সালে নাৎসি পার্টির নেতৃত্ব নেন হিটলার এবং ২৫ দফা ঘোষণা করেন। 
- ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি চ্যান্সেলর হন হিটলার।

উল্লেখ্য
- ১৯৩৪ সালে চ্যান্সেলর ও প্রেসিডেন্টের দায়িত্ব একাই পালন করতে শুরু করেন হিটলার।
- নিজেকে জার্মানির ‘ফুয়েরার বা সর্বোচ্চ নেতা’ ঘোষণা করেন। এভাবে চ্যান্সেলর থেকে একনায়ক হয়ে ওঠেন হিটলার।
- ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর পোল্যান্ড আক্রমণ করে জার্মান বাহিনী।
- এরপর ৩ সেপ্টেম্বর নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ব্রিটেন ও ফ্রান্স।
- এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়।
- ১৯৪৫ সালের ৩০ এপ্রিল বাংকারে নিজের কপালের ডান পাশে গুলি করে আত্মহত্যা করেন তিনি।

তথ্যসূত্র: Britannica, পত্রিকা রিপোর্ট।
৭০৮.
হিটলারের রাজনৈতিক দলের নাম কী ছিল?
  1. ফুয়েবার
  2. গেস্টাপো
  3. নাৎসী পার্টি
  4. টুপাক ইয়াৎ
সঠিক উত্তর:
নাৎসী পার্টি
উত্তর
সঠিক উত্তর:
নাৎসী পার্টি
ব্যাখ্যা
অ্যাডলফ হিটলার:
- ১৮৮৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার মৃত্যু বরণ করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

তথ্যসূত্র - Britannica.com
৭০৯.
কিতাবুল রেহেলা গ্রন্থের লেখক কে?
  1. আল বেরুনী
  2. ইবনে সিনা
  3. আল-খাওয়ারিজমি
  4. ইবনে বতুতা
সঠিক উত্তর:
ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
ইবনে বতুতা
ব্যাখ্যা

ইবনে বতুতা:
- ১৩০৪ সালে ইবনে বতুতা জন্মগ্রহণ করেন।
- ইবনে বতুতা (মরক্কো ) ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন ফখরুদ্দীন মুবারক শাহের আমলে ।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- তাঁর রচিত গ্রন্থ- ইবনে জুযাই, কিতাবুল রেহালা।
- মেগান্থিসিস প্রাচীন গ্রীসের একজন পর্যটক এবং ভূগোলবিদ।
-  ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন।
- তিনি একটানা ৩০ বছর ঘুরে বেড়ান বিশ্বের নানা প্রান্ত। এ সময় ভ্রমণ করেন প্রায় ১,২০,০০০ কিলোমিটার।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এস এস সি প্রোগ্রাম উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া ।

৭১০.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. বেনিয়ামিন নেতানিয়াহু
  2. নাফতালি বেনেট
  3. ইয়ার লাপিড
  4. রবিন রিভলিন
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
উত্তর
সঠিক উত্তর:
নাফতালি বেনেট
ব্যাখ্যা
- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেব গত ১৩ জুন ২০২১ দায়িত্বগ্রহণ করেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মাধ্যমে লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু‘র ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান হয়।
- নাফতালি বেনেট পরবর্তী দু্ই বছর দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুইবছর পর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও ইয়াশ আদিত পার্টির নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
- মনসুর আব্বাস নেতৃত্বাধীন ইসলামিক আরব লিস্ট ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৭১১.
'The Spirit of Islam' গ্রন্থটি রচনা করেন কে?
  1. সৈয়দ আমীর আলী
  2. স্যার সৈয়দ আহমদ
  3. নওয়াব আব্দুল লতিফ
  4. হাজী মুহম্মদ মুহসীন
সঠিক উত্তর:
সৈয়দ আমীর আলী
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ আমীর আলী
ব্যাখ্যা
→ 'The Spirit of Islam' গ্রন্থটি রচনা করেন সৈয়দ আমীর আলী।

• সৈয়দ আমীর আলী:

- ভারতীয় মুসলমানদের স্বার্থ সংরক্ষণে উদ্যোগী এবং ইসলামের ইতিহাস ও সমাজ বিষয়ক লেখক।
- তিনি ১৮৪৯ সালের ৬ এপ্রিল উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন।
- সৈয়দ আমীর আলী ১৯২৮ সালের ৩ আগস্ট ইংল্যান্ডে মারা যান।
- সন্তানেরা তাঁর নির্দেশানুযায়ী তাঁর ব্যক্তিগত কাগজপত্র নষ্ট করে ফেলেন।
- তাঁর ‘আত্মজীবনী ‘ইসলামিক কালচার’।
- ১৯০৮ সালে তিনি মুসলিম লীগের লন্ডন শাখা প্রতিষ্ঠা করেন এবং এর সভাপতি হন।

• তার প্রবন্ধগুলির মধ্যে:
- ‘এ ক্রাই ফ্রম দি ইন্ডিয়ান মোহামেডানস’ (১৮৮২)
-‘দি রিয়েল স্ট্যাটাস অব উইমেন ইন ইসলাম’ (১৮৯১)।
- 'The Spirit of Islam'।

অপরদিকে,
• নওয়াব আবদুল লতিফ:
- উনিশ শতকের বাংলার মুসলিম জাগরণের অগ্রদূত ও সমাজসেবক।
- ফরিদপুর জেলার রাজাপুর গ্রামে জন্ম  গ্রহন করেন। 
- ১৮৭৭ সালে ‘খানবাহাদুর’ উপাধী পায়।
- ১৮৮০ সালে ‘নওয়াব’ উপাধী পায়।
- ১৮৮৩ সালে সি.আই.ই. এবং ১৮৮৭ সালে উচ্চতর সম্মানের প্রতীক ‘নওয়াব বাহাদুর খেতাবে ভূষিত হন।

উৎস: বাংলাপিডিয়া।
৭১২.
'The Poverty of Philosoph' গ্রন্থের লেখক কে?
  1. পল সেমুয়েলসন
  2. কার্ল মার্ক্স
  3. ফ্রিড্রিখ এঙ্গেলে
  4. অ্যাডাম স্মিথ
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা
কার্ল মার্ক্স:
- কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তার রচিত গ্রন্থের মধ্যে 'দ্য কমিউনিস্ট মেনিফ্যাস্টো', 'দাস ক্যাপিটাল' সর্বাধিক প্রসিদ্ধ
- ফ্রিড্রিখ এঙ্গেলের সাথে যৌথভাবে তিনি কমিউনিস্ট মেনিফ্যাস্টো গ্রন্থটি রচনা করেন যা সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত।
- তার আরেকটি বিখ্যাত গ্রন্থ হলো ' The Poverty of Philosophy '.
- মার্ক্স তার লেখনির মাধ্যমে যে মতবাদকে তুলে ধরেন তা মার্ক্সবাদ নামে পরিচিত।
- ১৮৮৩ সালের ১৪ই মার্চ তিনি লন্ডনে মারা যান।
- মার্ক্সের ইতিহাস দর্শন ঐতিহাসিক বস্তুবাদ বলে পরিচিত।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৭১৩.
ভারতীয় বৌদ্ধ ধর্ম কোন সাম্রাজ্যের হাত ধরে মধ্য এশিয়া, চীন বিস্তার লাভ করে?
  1. কুষাণ সাম্রাজ্য
  2. পুষ্যভূতি সাম্রাজ্য
  3. বৈদিক সাম্রাজ্য
  4. গুপ্ত সাম্রাজ্য
সঠিক উত্তর:
কুষাণ সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
কুষাণ সাম্রাজ্য
ব্যাখ্যা
সাম্রাজ্যের ধর্ম:
- মৌর্য সাম্রাজ্যের পর কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা ভারতীয় সংস্কৃতি ও সভ্যতার উপর সম্পূর্ণ ভিন্ন প্রভাব বিস্তার করে।
- এ সময় ইউফ্রেটিস হতে গঙ্গা নদী পর্যন্ত ভূ-ভাগ কুষাণ শাসনাধীন হলে ভারতে এক মিশ্র সভ্যতার উদ্ভব হয়।
- কুষাণ সাম্রাজ্যকে আশ্রয় করে ভারতীয় বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়া, চীন বিস্তার লাভ করে। 
- রোম সাম্রাজ্যের সাথে ভারতের বাণিজ্য জলপথে ও স্থলপথে ব্যাপকতা লাভ করে। 
- কুষাণ সম্রাটগণ ভারতীয় সংস্কৃতিকে আশ্রয় করে বহির্দেশে তার প্রচারে ব্রতী হয়েছিলেন। 
- কুষাণ শ্রেষ্ঠ কনিষ্ক কুষাণ সাম্রাজ্যের ভারতীয়করণ সম্পন্ন করেন। 
- তিনি অন্তর্বাণিজ্য ও বহির্বাণিজ্যের বিস্তার ঘটান, প্রসার ঘটান বৌদ্ধধর্মের এবং শিক্ষা, শিল্পকলা ও সাহিত্যের পৃষ্ঠপোষক হিসেবে খ্যাতি অর্জন করেন। 
 
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয় &  বৌদ্ধ ধর্মের ইতিহাস। [লিঙ্ক]
৭১৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন কী নামে পরিচিত?
  1. ক) পেন্টাগন
  2. খ) হোয়াইট হাউজ
  3. গ) এলিসি প্রাসাদ
  4. ঘ) ক্রেমলিন
সঠিক উত্তর:
খ) হোয়াইট হাউজ
উত্তর
সঠিক উত্তর:
খ) হোয়াইট হাউজ
ব্যাখ্যা
হোয়াইট হাউজ – ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
পেন্টাগন – মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর।
ওভাল অফিস – মার্কিন প্রেসিডেন্টের অফিস।
এলিসি প্রাসাদ – ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবন।
ক্রেমলিন – রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
(সূত্র: দেশগুলোর ওয়েবসাইট)
৭১৫.
খুলাফায়ে রাশেদীনের সময়কাল -
  1. ১০ বছর
  2. ২০ বছর
  3. ৩০ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩০ বছর
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত:
- রাশিদুন খিলাফত ছিল হযরত মুহাম্মদ (সাঃ) এর মৃত্যুর পর প্রতিষ্ঠিত চারটি প্রধান খিলাফতের মধ্যে প্রথম।
- ৬৩২ সালে মহানবীর (সাঃ) এর মৃত্যুর পর এই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
- ইসলামের প্রথম চার খলিফাকে খুলাফায়ে রাশেদীন বা রাশিদুন খলিফা বলা হয়।

⇒ 'খোলাফায়ে রাশেদীন'রা হলেন:
১. হযরত আবু বকর সিদ্দিক (রা) (৬৩২-৬৩৪ খ্রি.),
২. হযরত ওমর ফারুক (রা) (৬৩৪-৬৪৪ খ্রি.),
৩. হযরত উসমান (রা) (৬৪৪-৬৫৬ খ্রি.) এবং,
৪. হযরত আলী (রা) (৬৫৬-৬৬১ খ্রি.)।

⇒ উক্ত চারজন খলিফা ছিলেন রাসূলুল্লাহর (সঃ) ঘনিষ্ঠ সহচর।
- তাঁরা নবীর (স) শিক্ষা ও আদর্শের পুঙ্খানুপুঙ্খ অনুসরণ ও বাস্তবায়ন করেছেন।
- তাঁদের শাসন ছিল ন্যায় ও ইনসাফে পরিপূর্ণ।
- এ সময় রাজধানী ছিল মদিনা।
- তাঁদের ত্রিশ বছরের খিলাফত কালই ইসলামী শাসনব্যবস্থার আদর্শ সোনালী যুগ।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১৬.
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
  1. আলবেনিয়া
  2. মেসেডোনিয়া
  3. সার্বিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
মেসেডোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
মেসেডোনিয়া
ব্যাখ্যা
মাদার তেরেসা:
- মাদার তেরেসার আসল নাম Agnes Gonxha Bojaxhiu.
- মাদার তেরেসা ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক।
- মাদার তেরেসা ১৯১০ সালের ২৭ আগস্ট অটোমান সাম্রাজ্যের আলবেনিয়া রাজ্যের স্কপিয়ে (বর্তমানে উত্তর মেসিডোনিয়া প্রজাতন্ত্রে) জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯২৮ সালে কলকাতায় আসেন।
- তিনি কলকাতায় অর্ডার স্কুলে ১৭ বছর শিক্ষকতা করেছেন।
- তিনি ৫ সেপ্টেম্বর, ১৯৯৭ সালে মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- মাদার তেরেসা প্রথম পুরস্কার পান ১৯৬২ সালে পদ্মশ্রী পুরস্কার,
- ১৯৭১ সালে পোপ জন শান্তি পুরস্কার,
- ১৯৭২ সালে জওহরলাল নেহরু পুরস্কার,
- দুস্থ মানবতার সেবায় আত্মোৎসর্গের স্বীকৃতিস্বরূপ মাদার তেরেসা ১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন,
- ১৯৮০ সালে ভারতরত্ন পুরস্কার।

উৎস: Britannica.
৭১৭.
বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ বলে আখ্যায়িত করেন কে?
  1. ইবনে বতুতা
  2. ফা হুয়ান
  3. হিউয়েন সাং
  4. আলেকজান্ডার
সঠিক উত্তর:
ইবনে বতুতা
উত্তর
সঠিক উত্তর:
ইবনে বতুতা
ব্যাখ্যা
বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ বলে আখ্যায়িত করেন ইবনে বতুতা।

ইবনে বতুতা:

- মরক্কোর পর্যটক ছিলেন ইবনে বতুতা।
- তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ।
- বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ-ই-ইয়েমেনী) দর্শন লাভ।
- ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
- এরপর তিনি ভারতে আসেন। 
- ১৩৩৪ খ্রিস্টাব্দে তিনি দিল্লিতে পৌঁছেন।
- সুলতান মুহাম্মদ বিন তুঘলক তাঁকে দিল্লির কাজী নিযুক্ত করেন।
- ইবনে বতুতা চতুর্দশ শতকে ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
- ইবনে বতুতা তাঁর ভ্রমণ কাহিনীতে বাংলাকে ‘দোজখ-ই-পুর নিয়ামত’ অর্থাৎ প্রাচুর্যপূর্ণ নরক বলে অভিহিত করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৭১৮.
“গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ” - উক্তিটি কার?
  1. মিলার
  2. এরিস্টটল
  3. অধ্যাপক গার্নার
  4. অধ্যাপক ডাইসি
সঠিক উত্তর:
অধ্যাপক ডাইসি
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক ডাইসি
ব্যাখ্যা
গনতন্ত্রের ইংরেজী প্রতি শব্দ Democracy, যা গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে উদ্ভূত।
- Demos অর্থ জনগন এবং Kratos বা Kratia শব্দের অর্থ শাসন ক্ষমতা।
- শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থহচ্ছে জনগনের শাসন ক্ষমতা।

- আব্রাহাম লিঙ্কনের মতে, "গণতন্ত্র হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণে দ্বারা পরিচালিত,জনপ্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা।"
- অধ্যাপক ডাইসি বলেন,  "গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে শাসকগণ তুলনামূলকভাবে জনসংখ্যার একটি বিরাট অংশ।"
- গ্রীক ঐতিহাসিক হেরোডোডাস এর মতে, "গনতন্ত্র এমন এক প্রকার শাসনব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা আইনত কোনো শ্রেণি বা শ্রেণিসমূহের ওপর ন্যস্ত না থেকে সমাজের সকল সদস্যদের ওপর ন্যস্ত থাকে।"

গণতন্ত্র দুই প্রকার।
১. প্রত্যক্ষ গণতন্ত্র
২. পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।

উৎসঃ উচ্চমাধ্যমিক পৌরনীতি ও সুশাসন বই (উন্মুক্ত)।
৭১৯.
আব্রাহাম চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করেন কে?
  1. বিল ক্লিনটন
  2. বারাক ওবামা
  3. ডোনাল্ড ট্রাম্প
  4. জিমি কার্টার
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
- আব্রাহাম চুক্তি হলো গত ১৫ সেপ্টেম্বর ২০২০ ওয়াশিংটনে ডিসিতে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তি। এই চুক্তি স্বাক্ষরে মধ্যস্থতা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- আব্রাহাম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত তৃতীয় আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
(তথ্যসূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তর ওয়বসাইট)
৭২০.
আধুনিক অর্থনীতির জনক -
  1. অধ্যাপক মার্শাল
  2. অ্যাডাম স্মিথ
  3. পল স্যামুয়েলসন
  4. এল রবিন্স
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
উত্তর
সঠিক উত্তর:
পল স্যামুয়েলসন
ব্যাখ্যা
 আধুনিক অর্থনীতির জনক- 'Paul Samuelson' ('পল স্যামুয়েলসন')।
 তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ।
 ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
 তিনি গণিতের মাধ্যমে অর্থনীতির অসংখ্য তত্ব ব্যাখ্যা করেন যা অর্থনীতিতে অনেক বড় অবদান রাখে।

উল্লেখ্য,
 আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
 তিনি অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন।
 অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations’
 তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

উৎস: অর্থনীতি, একাদশ দ্বাদশ শ্রেণী।
৭২১.
বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. ভ্যানগগ
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা

→ বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।

লিওনার্দো দ্য ভিঞ্চি:
- ইতালিয়ান পলিম্যাথ: শিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক, ভাস্কর, স্থপতি।
- জন্ম: ১৫ এপ্রিল ১৪৫২ সালে।
- স্থান: ভিঞ্চি, ফ্লোরেন্স রিপাবলিক (বর্তমান ইতালি)।
- পিতা: সের পিয়েরো দ্য ভিঞ্চি (আইনজীবী)।
- মাতা: কাতেরিনা (সম্ভবত একজন গ্রাম্য কৃষাণী)।

→ বিখ্যাত চিত্রকর্ম:
- মোনালিসা (Mona Lisa ) : ১৫০৩-১৫০৬ সময়ে।
- ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম।
- শেষ ভোজন (The Last Supper),
- খ্রিষ্টান ধর্মের একটি চিত্রশিল্পের মাইলফলক।
- ভিত্রুভিয়ান ম্যান ( Vitruvian Man),
- মানব শরীরের অনুপাত ও স্থাপত্যের সংযোগ।

তথ্যসূত্র - Britannica.com

৭২২.
‘গ্লাসনস্ত’ নীতি কে প্রবর্তন করেন?
  1. লিওনিদ ব্রেজনেভ
  2. নিকিতা খ্রুশ্চেভ
  3. জোসেফ স্তালিন
  4. মিখাইল গর্বাচেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া।
- ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।
- এর লক্ষ্য ছিল সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা, দুর্নীতি কমানো এবং জনগণের মাঝে মুক্ত চিন্তা ও আলোচনা উত্সাহিত করা।
- এই নীতি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের দিকে পরিচালিত হয়।

⇒ মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

উৎস: Britannica.
৭২৩.
কোন অধিকার রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা যায় না?
  1. ক) ব্যক্তিগত অধিকার
  2. খ) সামাজিক অধিকার
  3. গ) নৈতিক অধিকার
  4. ঘ) গণতান্ত্রিক অধিকার
সঠিক উত্তর:
গ) নৈতিক অধিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) নৈতিক অধিকার
ব্যাখ্যা

- নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে।
- এটি রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না।
- তাই নৈতিক অধিকারের কোনো আইনগত ভিত্তি নেই।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৭২৪.
জার্মানীর প্রথম নারী চ্যান্সেলর কে?
  1. অ্যানেগরেট ক্রাম্প
  2. লিনা হেডরিচ
  3. অ্যাঞ্জেলা মারকেল
  4. পেট্রা কেলি
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলা মারকেল
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলা মারকেল
ব্যাখ্যা
জার্মানি:
- জার্মানি ইউরোপের অন্যতম প্রধান শিল্পোন্নত দেশ।
- প্রশাসনিক নাম: Federal Republic of Germany.
- রাজধানী: বার্লিন।
- মুদ্রার নাম: ইউরো।
- রাষ্ট্রীয় ভাষা: জার্মান।

⇒ সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড।

⇒ জার্মানির প্রথম নারী চ্যান্সেলর: অ্যাঞ্জেলা মারকেল।
- তিনি ২০০৫ সালে প্রথমবার চ্যান্সেলর নির্বাচিত হন। 

⇒ ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্বের পর জার্মানি দুইটি ভাগে বিভক্ত হয়।
- দুই জার্মানিকে পৃথককারী বার্লিন প্রাচীরের নির্মাণ শুরু হয় ১৩ আগস্ট ১৯৬১ সালে এবং এর পতন ঘটে ৯ নভেম্বর ১৯৮৯ সালে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পশ্চিম ও পূর্ব জার্মানি আনুষ্টানিকভাবে পুনরায় একত্রিত হয়।

উৎস: Britannica.
৭২৫.
ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিসংশনের মুখোমুখি হওয়া কততম প্রেসিডেন্ট?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
গ) তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) তৃতীয়
ব্যাখ্যা

- ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট। তিনি ২০১৭ সালের ২০ জানুয়ারি শপথ নেন।
- যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- যুক্তরাষ্ট্রের ইতিহাসে তৃতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেন ডোনাল্ড ট্রাম্প।
- এর আগে আরো যে দুজন মার্কিন প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

সূত্রঃ বিবিসি এবং প্রথম আলো।

৭২৬.
ট্রাফালগার স্কয়ারের কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভটি কার স্মৃতিতে নির্মিত?
  1. অ্যাডমিরাল ফার্নান্দেস
  2. আর্থার ওয়েলেসলি
  3. অ্যাডমিরাল নেলসন
  4. নেপোলিয়ন বোনাপার্ট
সঠিক উত্তর:
অ্যাডমিরাল নেলসন
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডমিরাল নেলসন
ব্যাখ্যা
ট্রাফালগার স্কয়ার:
- ট্রাফালগার স্কয়ার লন্ডনের একটি বিখ্যাত স্থান।
- এটি প্রধানত অ্যাডমিরাল হোরেশিও নেলসন এর সাথে সম্পর্কযুক্ত।
- লন্ডনের ট্রাফালগার স্কয়ারে ৫২ মিটার উঁচু "নেলসনের কলাম" (Nelson's Column) স্থাপিত হয়।
- শীর্ষে তাঁর মূর্তি এবং চারপাশে ব্রোঞ্জের সিংহ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য,
- ১৮০৫ সালে অ্যাডমিরাল নেলসন ফরাসি ও স্প্যানিশ নৌবাহিনীর বিরুদ্ধে ব্রিটিশ নৌবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
- অ্যাডমিরাল নেলসন ট্রাফালগারের যুদ্ধে ফ্রান্স-স্পেনের নৌবাহিনীকে পরাজিত করেছিলেন যা ব্রিটিশ নৌশক্তির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেছিল। 
- অ্যাডমিরাল নেলসন এই যুদ্ধে মৃত্যুবরণ করেন।

⇒ ট্রাফালগারের যুদ্ধ (১৮০৫): নেলসন ব্রিটিশ নৌবাহিনীর কমান্ডার হিসেবে এই যুদ্ধে ফ্রান্স-স্পেনের যৌথ নৌবহরকে পরাজিত করেন। এটি নেপোলিয়নের ব্রিটিশ আক্রমণের পরিকল্পনা ব্যর্থ করে।

উৎস: Britannica.
৭২৭.
মহাশূন্যে কোন নভোচারী প্রথম হাটেন?
  1. ক) ইউরি গ্যাগারিন
  2. খ) অ্যালেক্সি লিওনভ
  3. গ) এড ওয়াইট
  4. ঘ) ইউজিন কার্নান
  5. ঙ) মাইকেল কলিন্স
সঠিক উত্তর:
খ) অ্যালেক্সি লিওনভ
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালেক্সি লিওনভ
ব্যাখ্যা
১৯৬৫ সালের ১৮ ই মার্চ ভস্তক-২ নভোযানে চড়ে রাশিয়ান নভোচারী অ্যালেক্সি লিওনভ প্রথম ব্যাক্তি হিসেবে মহাশূন্যে হাটেন। ইউরি গ্যাগারিন মহাশূন্যে যাওয়া প্রথম নভোচারী। এড ওয়াইট, ইউজিন কার্নান ও মাইকেল কলিন্স যথাক্রমে ২য়, ৩য় ও ৪র্থ নভোচারী হিসেবে মহাশূন্যে হাটেন। (সূত্রঃ স্পেস ডটকম ও নাসা ওয়েবসাইট)
৭২৮.
কোনটিকে পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হিসেবে অভিহিত করা হয়?
  1. ক) ম্যাগনাকার্টা
  2. খ) মদিনা সনদ
  3. গ) চার্টার অ্যাক্ট
  4. ঘ) মার্কিন সংবিধান
সঠিক উত্তর:
খ) মদিনা সনদ
উত্তর
সঠিক উত্তর:
খ) মদিনা সনদ
ব্যাখ্যা
- পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হলো মদিনা সনদ।
- মদিনা ও পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসকারী ইহুদী, খ্রিস্টান, পৌত্তলিক ও ‍মুসলমানদের মধ্যে সম্প্রীতির জন্যে হযরত ‍মুহাম্মদ (স.) ৬২২ খ্রিস্টাব্দে ‘মদিনা সনদ’ রচনা করেন।
- এতে ৪৭টি ধারা ছিলো।
(সূত্র: উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭২৯.
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
  1. হযরত ওমর (রাঃ)
  2. হযরত আবু বকর (রাঃ)
  3. হযরত আলী (রাঃ)
  4. হযরত ওসমান (রাঃ)
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রাঃ)
উত্তর
সঠিক উত্তর:
হযরত আবু বকর (রাঃ)
ব্যাখ্যা
হযরত আবু বকর (রাঃ):

- দূরদর্শিতা, অভিজ্ঞতা, ধর্মপরায়ণতা প্রভৃতি দিক দিয়ে যোগ্যতম হওয়ায় আবু বকর (রা.) ইসলামের প্রথম খলীফা হিসেবে নির্বাচিত হন। 
- হযরত আবু বকর (রা.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তায়িম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা.)-ই সর্বপ্রথম ইসলাম কবুল করেন।
- ইসলাম গ্রহণের পর মহানবী (স.) এর জীবদ্দশায় তিনি ইসলাম রক্ষায় নিজ সমুদয় সম্পদ যেমন দান করেছিলেন তেমনি খিলাফতে আসীন হয়ে অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ করেননি। একারণেই তাকে 'ইসলামের ত্রাণকর্তা' হিসেবে আখ্যায়িত করা হয়।
- তাঁর প্রচেষ্টায় অনেকেই ইসলাম কবুল করেন এবং হযরত বিলাল (রা.) সহ অনেক দাসকে তিনি শৃঙ্খলামুক্ত করেন।
- হযরত উমর (রা.) বলেন- ইসলাম ধর্ম গ্রহণ করার পর 'ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করেতে পারেনি'।
- ৬২২ খ্রিস্টাব্দের হযরত আবু বকর (রা.) মহানবী (সা.) এর সাথে মদিনায় হিজরত করেন।
- তিনি বদর, উহুদ, খন্দক ও হুনাইনের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
- ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) এর অসুস্থতার সময় তাঁর স্থলে ইমামতি করেন।
- এতে বুঝা যায় যে, নবীজী (সা.) আবু বকর (রা.) কেই তাঁর অবর্তমানে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে করতেন।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩০.
কে বয়োজ্যেষ্ঠ?
  1. প্লেটো
  2. আলেকজান্ডার
  3. এরিস্টটল
  4. সক্রেটিস
সঠিক উত্তর:
সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
সক্রেটিস
ব্যাখ্যা
গ্রিক দার্শনিক:
- সক্রেটিস ছিলেন একজন গ্রিক দার্শনিক। 
- তার শিষ্য ছিলেন প্লেটো। 
- প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।
- এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।
- তারা প্রত্যেকেই বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।

উৎস: Britannica.
৭৩১.
আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?
  1. ১৬ তম
  2. ১৮ তম
  3. ৩২ তম
  4. ১৫ তম
সঠিক উত্তর:
১৬ তম
উত্তর
সঠিক উত্তর:
১৬ তম
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন: 
- আব্রাহাম লিংকন(Abraham Lincoln), মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি।
- গৃহযুদ্ধ: ১৮৬১-১৮৬৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর ও দক্ষিণ অংশের মধ্যে সংঘটিত অভ্যন্তরীণ যুদ্ধ হয়।
- গেটিসবার্গ যুদ্ধ: ১৮৬৩ সালের জুলাই মাসে তিন দিনের একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ, যা উত্তর বাহিনীর জয়ে শেষ হয়।
- প্রদান তারিখ: 'গেটিসবার্গ ভাষণ' ১৯ নভেম্বর ১৮৬৩ সালে।
- অবস্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র।
- অনুষ্ঠানের উদ্দেশ্য: গৃহযুদ্ধে নিহত সৈনিকদের স্মরণে গেটিসবার্গ জাতীয় সমাধিক্ষেত্রের উদ্বোধন।
- গেটিসবার্গ ভাষণের বিখ্যাত আব্রাহাম লিংকন।

• ভাষণের মূল বিষয়বস্তু: 
- সব মানুষের সমান সৃষ্টি হয়েছেন"মৌলিক স্বাধীনতা ও সমতার ওপর গুরুত্বারোপ।
- যুক্তরাষ্ট্রের অবিচ্ছিন্নতা রক্ষার আহ্বান।
- যোদ্ধাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশকে নতুন জীবন দিতে প্রেরণা।
- সরকার “জনদের দ্বারা, জনদের জন্য, জনদের” চালিত থাকবে বলে প্রত্যয়।

উৎস: Britannica. 

৭৩২.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতা সংগ্রামী নেতা কে ছিলেন? 
  1. উইনস্টন চার্চিল 
  2. মার্টিন লুথার কিং জুনিয়র 
  3. জর্জ ওয়াশিংটন 
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন 
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন 
ব্যাখ্যা

• জর্জ ওয়াশিংটন
- জর্জ ওয়াশিংটন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতা সংগ্রামী নেতা।
- তিনি ১৭৩২ সালের ২২ ফেব্রুয়ারি ভার্জিনিয়ায় জন্মগ্রহণ করেন।
- আমেরিকার স্বাধীনতা সংগ্রামে তিনি কন্টিনেন্টাল আর্মির প্রধান সেনাপতি ছিলেন।
- ১৭৭৫–১৭৮৩ সালের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে পরাজিত করেন।
- স্বাধীনতা যুদ্ধের পর ১৭৮৯–১৭৯৭ সাল পর্যন্ত তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- তিনি রাষ্ট্রপতির পদে দুই মেয়াদ পূর্ণ করার পরে স্বেচ্ছায় পদত্যাগ করেন, যা গণতন্ত্রে গুরুত্বপূর্ণ নীতিমালা হিসেবে বিবেচিত হয়।
- জর্জ ওয়াশিংটনকে “জাতির পিতা (Father of the Nation)” বলা হয়।
- তিনি ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর মারা যান।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৭৩৩.
শিখদের পবিত্র স্বর্ণমন্দির কোথায় অবস্থিত?
  1. অযোধ্যা
  2. অমৃতসর
  3. চন্ডীগড়
  4. বেনারস
সঠিক উত্তর:
অমৃতসর
উত্তর
সঠিক উত্তর:
অমৃতসর
ব্যাখ্যা
স্বর্ণমন্দির:
- শিখ ধর্মের প্রধান তীর্থস্থল স্বর্ণ মন্দির।
- এটি ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে অবস্থিত। 
- স্বর্ণ মন্দির নামে প্রসিদ্ধ হলেও এটি হরমিন্দর সাহিব বা শ্রী দরবার সাহিব নামেও খ্যাত। 
- শিখ ধর্মের পঞ্চম গুরু অর্জনদেব স্বর্ণ মন্দিরের নির্মাণ শুরু করেন।
- মন্দির তৈরির সময়, এটি সোনার চাদরে মোড়া ছিল না। 
- পরে উনবিংশ শতাব্দীতে মহারাজা রঞ্জিত সিং পঞ্জাবকে বহিরাগত আক্রমণের হাত থেকে রক্ষা করেন এবং একে পুনরুদ্ধার করেন। 
- তিনিই মন্দিরের ওপরের অংশ সোনায় মুড়ে দেন। 
- স্বর্ণ মন্দির তৈরির আগে প্রথম শিখ গুরু, গুরু নানক এই স্থানে ধ্যানমগ্ন হয়েছিলেন।
- সম্পূর্ণ মন্দির শহরের সমতল থেকে নীচুতে তৈরি করা হয়েছে। 
- স্বর্ণ মন্দিরের ভাস্কর্যে মোগল ও ভারতীয় বাস্তুকলার ছাপ স্পষ্ট।
- ‘খালিস্তান' নামে শিখ ধর্মাবলম্বীদের পৃথক ও স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি দমন করতে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে ‘অপারেশন ব্লু-স্টার' নামধারী সেনা অভিযান চালানো হয়েছিল এখানে৷ 
- এর কারণ শিখদের পবিত্র স্বর্ণমন্দির চত্বরে ঘাঁটি গেড়ে সরকার বিরোধী সহিংস তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন শিখ জঙ্গি নেতা জার্নেল সিং ভিন্দ্রানওয়ালা৷

উৎস: হিন্দুস্তান টাইমস্‌ বাংলা। [লিঙ্ক]
৭৩৪.
‘Brief Answer to the Big Questions’ গ্রন্থের রচয়িতা কে? 
  1. নেলসন মেন্ডেলা
  2. স্টিফেন হকিং
  3. ভ্লাদিমির পুতিন
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
স্টিফেন হকিং
উত্তর
সঠিক উত্তর:
স্টিফেন হকিং
ব্যাখ্যা

'Brief Answers to the Big Questions' গ্রন্থের রচয়িতা হলেন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং (Stephen Hawking)। 

স্টিফেন হকিং
- স্টিফেন উইলিয়াম হকিং ১৯৪২ সালের ৮ জানুয়ারি তিনি ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন।
- তিনি অক্সফোর্ডে পদার্থবিদ্যার ওপর প্রথম শ্রেণীর ডিগ্রী অর্জন করে ক্যামব্রিজে কসমোলজির উপর স্নাতকোত্তর গবেষণা করেন।
- ১৯৬২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণার কাজ শুরু করেন।
- তাঁর গবেষণার বিষয়বস্তু ছিলো কসমোলজি এবং জেনারেল থিওরি অব রিলেটিভিটি।
- কেমব্রিজে গবেষণা করার সময় তাঁর মোটর নিউরন রোগ ধরা পরে যেটা তাকে প্রায় সম্পূর্ণভাবে অচল করে দেয়।
- আশির দশকের মাঝামাঝি সময়ে স্টিফেন হকিং গুরুতর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। 
- কম্পিউটারের মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলা রপ্ত করেন। 
- ১৯৮৮ সালে তিনি তার বই 'A Brief History of Time: From the Big Bang to Black Holes' প্রকাশ করেন।
- মহাবিশ্বের উৎপত্তি, বিকাশ এবং সম্ভাব্য পরিণতি নিয়ে খুব সহজবোধ্য ভাষায় সময়ের সংক্ষিপ্ত ইতিহাস তিনি লিখেছিলেন।
- ২০১৮ সালের ১৪ মার্চ ছিয়াত্তর বছর বয়সে এই বিজ্ঞানীর জীবনাবসান হয়।

উৎস: Britannica.

৭৩৫.
জেসি লুইস জ্যাকসন কোন দেশের প্রখ্যাত নাগরিক অধিকার আন্দোলনের নেতা ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

জেসি লুইস জ্যাকসন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলেনর প্রভাবশালী নেতা জেসি লুইস জ্যাকসন। 

• জেসি লুইস জ্যাকসন-এর নৈতিক দৃষ্টিভঙ্গি ও তেজস্বী বক্তব্য ডেমোক্রেটিক পার্টি এবং মার্কিন রাজনীতিকে নতুন রূপ দিয়েছিল।
- তিনি মার্টিন লুথার কিং জুনিয়রের সহযোগী ছিলেন এবং 'পিইউএসএইচ' (PUSH) ও 'রেইনবো কোয়ালিশন' (Rainbow Coalition) প্রতিষ্ঠা করেন।
- ১৯৮৪ এবং ১৯৮৮ সালে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী হিসেবে তিনি কৃষ্ণাঙ্গ রাজনৈতিক ক্ষমতায়ন এবং সামাজিক ন্যায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 

উল্লেখ্য, 
- ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে নাগরিক অধিকার আন্দোলনের নেতা জেসি জ্যাকসন মারা গেছেন।

উৎস: প্রথম আলো।

৭৩৬.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটি কে লিখেছেন?
  1. নেলসন ম্যান্ডেলা
  2. জর্জ ওয়াশিংটন
  3. জন এফ. কেনেডি
  4. ফিদেল কাস্ত্রো
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
উত্তর
সঠিক উত্তর:
নেলসন ম্যান্ডেলা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'লং ওয়াক টু ফ্রিডম' যা তার প্রথম জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়, ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৭৩৭.
ক্যালকুলাস আবিষ্কার করেন-
  1. নিউটন
  2. আইনস্টাইন
  3. আল খোয়ারিজিমি
  4. নেপিয়ার
সঠিক উত্তর:
নিউটন
উত্তর
সঠিক উত্তর:
নিউটন
ব্যাখ্যা
• ক্যালকুলাস আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন।

অন্যদিকে,
- আইনস্টাইন – আপেক্ষিকতার তত্ত্বের জন্য বিখ্যাত। 
- আল খোয়ারিজিমি – গাণিতিক বীজগণিত (Algebra)-এর জনক। 
- নেপিয়ার – লঘুগুণ (Logarithm) এর আবিষ্কারক।

উৎস: ব্রিটানিকা। 
৭৩৮.
"Democracy is a government of the people by the people for the people." বিখ্যাত উক্তিটি কার?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন
  3. অ্যাডলফ হিটলার 
  4. মার্টিন লুথার কিং
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন
ব্যাখ্যা

আব্রাহাম লিংকন:
-আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি এবং দাসপ্রথা বিলোপকারী নেতা।
-১৮৬১–১৮৬৫ সালে তিনি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
-তার নেতৃত্বে আমেরিকান সিভিল ওয়ার (১৮৬১–১৮৬৫) পরিচালিত হয়।
-লিংকনের নেতৃত্বে যুক্তরাষ্ট্রে সংবিধান ও সংযুক্তি অখণ্ড রাখা সম্ভব হয়। 
-১৮৬৩ সালে তিনি ক্রীতদাস প্রথা বিলুপ্ত করেন।
-আব্রাহাম লিংকনের বিখ্যাত উক্তি: "Democracy is a government of the people by the people for the people."
- তিনি ১৮৬৫ সালের ১৪ এপ্রিল জোন্স থিয়েটারে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য,
-'I Have a Dream'বিখ্যাত ভাষণটি প্রদান করেন মার্টিন লুথার কিং। 
- “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন” — উক্তিটি হিটলারের।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৭৩৯.
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান কাং কোন দেশের নাগরিক?
  1. ডেনমার্ক
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি।
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
৭৪০.
বিশ্বের বৃহত্তম মন্দির কোনটি?
  1. বোরোবুদুর [ইন্দোনেশিয়া] 
  2. শ্রীপতি মন্দির [তিরুপতি] 
  3. আংকর ওয়াট [কম্বোডিয়া]
  4. অংকোর থম [কম্বোডিয়া] 
সঠিক উত্তর:
আংকর ওয়াট [কম্বোডিয়া]
উত্তর
সঠিক উত্তর:
আংকর ওয়াট [কম্বোডিয়া]
ব্যাখ্যা

• হিন্দু ধর্ম ও মন্দির:
- মধ্য এশিয়া থেকে আগত আর্যদের ধর্ম ছিল বৈদিক ধর্ম, যা পরবর্তীকালে হিন্দুধর্মের ভিত্তি রচনা করে।
- মন্দির হলো একটি ধর্মীয় উপাসনার স্থান বা ভবন।
- এটি সাধারণত দেব-দেবীর আবাস বা পূজার জন্য নিবেদিত থাকে এবং হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈনসহ বিভিন্ন ধর্মে ব্যবহৃত হয়।
- কিন্তু হিন্দুধর্মের প্রধান উপাসনালয় হলো মন্দির।

আঙ্কর ওয়াট:
- বিশ্বের বৃহত্তম মন্দির হচ্ছে কম্বোডিয়ার আংকর ওয়াট।
- আঙ্কর ওয়াট বিষ্ণু দেবকে উৎসর্গ করে নির্মিত একটি বিশাল মন্দির।
- এটি ১২শ শতকে কম্বোডিয়ার খেমার রাজা সূর্যবর্মণ দ্বিতীয় তৈরি করেছিলেন।
 পরবর্তীতে এটি ধীরে ধীরে বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়, তাই আজ এটি হিন্দু-বৌদ্ধ উভয় ঐতিহ্য বহনকারী বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্থাপনা হিসেবে পরিচিত।
- এটি সিয়াম রিপ প্রদেশের কাছে অবস্থিত এবং বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্মৃতিস্তম্ভের মধ্যে একটি।
- মন্দিরটি খেমার স্থাপত্যের উৎকৃষ্ট নিদর্শন।
- আঙ্কর ওয়াট কম্বোডিয়ার জাতীয় প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ, যা তাদের পতাকাতেও প্রতিফলিত হয়েছে।

উৎস: Britannica.

৭৪১.
The book 'Glimpses of world History' was written by-
  1. Rabindra nath Tagore
  2. Thomas Carlyle
  3. Jawaharlal Nehru
  4. Karl Marx
সঠিক উত্তর:
Jawaharlal Nehru
উত্তর
সঠিক উত্তর:
Jawaharlal Nehru
ব্যাখ্যা
Glimpses of World History:
- Glimpses of World History বইটি জওহরলাল নেহরুর লেখা।
- এটি প্রকাশিত হয় ১৯৩৪ সালে।
- এটি মূলত ১৯৬টি চিঠির সমাহার।
- চিঠিগুলো নেহরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে ১৯৩০-১৯৩৩ সময়ে বিশ্ব ইতিহাস সম্পর্কে লিখেছিলেন।

উৎস: i) Amazon.in.
        ii) Indian Culture. [link]
৭৪২.
ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে?
  1. ড. ফখরুদ্দিন আলী আহমেদ
  2. ড. মাহমুদ হোসেন
  3. ড. জাকির হোসেন
  4. এপিজে আব্দুল কালাম
সঠিক উত্তর:
ড. জাকির হোসেন
উত্তর
সঠিক উত্তর:
ড. জাকির হোসেন
ব্যাখ্যা
ভারতের রাষ্ট্রপতিবৃন্দ:
- ড. রাজেন্দ্র প্রাসাদ : প্রথম রাষ্ট্রপতি
- ড. সর্বপল্লী রাধাকৃষ্ণন : দ্বিতীয় রাষ্ট্রপতি
- জাকির হোসাইন খান : তৃতীয় ও প্রথম মুসলিম
- শ্রী বরাহগিরি ভেঙ্কটগিরি : চতুর্থ রাষ্ট্রপতি
- ড. ফখরুদ্দিন আলী আহমেদ : দ্বিতীয় মুসলিম রাষ্ট্রপতি
- শ্রী নিলাম সঞ্জিবা রেড্ডি : ষষ্ঠ রাষ্ট্রপতি
- জিয়ানি জাইল সিং : সপ্তম রাষ্ট্রপতি
- শ্রী আর. ভেঙ্কটরমন : অষ্টম রাষ্ট্রপতি
- ড. শংকর দয়াল শর্মা : নবম রাষ্ট্রপতি
- শ্রী কে. আর. নারায়ণ : দশম রাষ্ট্রপতি
- এপিজে আব্দুল কালাম : তৃতীয় মুসলিম রাষ্ট্রপতি
- প্রতিভা দেবাসিং পাতিল : প্রথম নারী রাষ্ট্রপতি
- শ্রী. প্রণব মুখার্জী : প্রথম বাঙালি রাষ্ট্রপতি
- রামনাথ কোবিন্দ : বর্তমান ও ১৪তম রাষ্ট্রপতি।
(তথ্যসূত্র: ভারতের রাষ্ট্রপতি কার্যালয়ের ওয়েবসাইট)
৭৪৩.
ক্রিস্টোফার কলম্বাস মোট কত বার আটলান্টিক মহাসাগর পাড়ি দেন?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
চার
উত্তর
সঠিক উত্তর:
চার
ব্যাখ্যা

• ক্রিস্টোফার কলম্বাস: 
- ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন ইতালীয় নাবিক ও অভিযাত্রী।
- তিনি ১৪৫১ খ্রিস্টাব্দে ইতালির জেনোয়া শহরে জন্মগ্রহণ করেন।
- কলম্বাসের মূল উদ্দেশ্য ছিল সমুদ্রপথে পূর্ব ইন্ডিজ (ভারত ও এশিয়া) পৌঁছানো।
- ১৪৯২ খ্রিস্টাব্দে, স্পেনের রাজা ফার্দিনান্দ ও রানি ইসাবেলা-র আর্থিক সহায়তায় তিনি প্রথম সমুদ্রযাত্রা শুরু করেন।
- তাঁর নৌবহরে ছিল তিনটি জাহাজ — সান্তা মারিয়া, পিন্টা এবং নিনা।
- ১৪৯২ সালের ১২ অক্টোবর, কলম্বাস বাহামা দ্বীপপুঞ্জের এক দ্বীপে অবতরণ করেন, যা তিনি ভুলবশত “ইন্ডিজ” ভেবেছিলেন।
- বাস্তবে তিনি নতুন মহাদেশ আমেরিকা আবিষ্কার করেন — যদিও তিনি নিজে তা জানতেন না।
- ক্রিস্টোফার কলম্বাস মোট চারবার আটলান্টিক মহাসাগর পাড়ি দেন।
- প্রথম অভিযান (১৪৯২): এই অভিযানের সময় তিনি একটি বাহামিয়ান দ্বীপ খুঁজে পান এবং ভেবেছিলেন যে তিনি এশিয়ার উপকূলে পৌঁছেছেন। 
- দ্বিতীয় অভিযান (১৪৯৩): এই যাত্রায় তিনি লেসার অ্যান্টিলিস অন্বেষণ করেন। 
- তৃতীয় অভিযান (১৪৯৮): তিনি ত্রিনিদাদ এবং দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল আবিষ্কার করেন। 
- চতুর্থ অভিযান (১৫০২): তার শেষ সমুদ্রযাত্রায় তিনি মধ্য আমেরিকার পূর্ব উপকূল আবিষ্কার করেন। 
- কলম্বাস ১৫০৬ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন, তখনও তিনি বিশ্বাস করতেন যে তিনি ভারতের কাছাকাছি কোনো স্থানে পৌঁছেছিলেন।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৭৪৪.
The American General who led the revolt against the British and declared American Independence was?
  1. Abraham Lincon
  2. George Washington
  3. Robert Kenedy
  4. Richard Nixon
সঠিক উত্তর:
George Washington
উত্তর
সঠিক উত্তর:
George Washington
ব্যাখ্যা
জর্জ ওয়াশিংটন:
- তিনি ২২ ফেব্রুয়ারী ১৭৩২ সালে ওয়েস্টমোরল্যান্ডে জন্মগ্রহন করেন।
- জর্জ ওয়াশিংটন কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।
- তিনি রাষ্ট্রপতি নির্বাচনে একজন নির্দলীয় প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
- জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি আমেরিকান বিপ্লবের সময় মহাদেশীয় সেনাবাহিনীকেও কমান্ড করেছিলেন এবং মার্কিন সংবিধানের খসড়া প্রণয়নকারী কনভেনশনের সভাপতিত্ব করেছিলেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ করা হয়েছে ওয়াশিংটনের নামানুসারে।
- রাষ্ট্রপতি হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করার পর, জর্জ ওয়াশিংটন ১৭৯৭ সালে মাউন্ট ভার্ননে তার এস্টেটে অবসর গ্রহণ করেন।
- ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর রাতে ওয়াশিংটন মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৭৪৫.
সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
  1. পাকিস্তান পিপলস পাটি (PPP)
  2. পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
  3. পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
  4. জামায়াতে ইসলামী পাকিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
ব্যাখ্যা

♦ সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার:
- মুহাম্মদ ইসহাক দার একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- তিনি বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ২০২৪ সাল থেকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।
- তিনি মুসলিম লীগ এন-এর প্রধান নওয়াজ শরীফের বেয়াই।

⇒ ২৩ আগস্ট, ২০২৫ তারিখে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবতরণ করেন।
- ১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। এর আগে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি ঢাকা সফর করেছিলেন।

উল্লেখ্য,
- পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরটি যতটা কূটনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলেছেন। তাঁর সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

উৎস: i) BBC. 
ii) প্রথম আলো।

৭৪৬.
'নীল নদের সর্প' বলা হয় কাকে?
  1. ক) অক্টেভিয়াস
  2. খ) লেপিডাস
  3. গ) ক্লিওপেট্রা
  4. ঘ) হেলেনা
সঠিক উত্তর:
গ) ক্লিওপেট্রা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্লিওপেট্রা
ব্যাখ্যা
- অক্টেভিয়াস সিজার, মার্ক অন্টনি, লেপিডাস এই তিনজন মিলে রোমান সাম্রাজ্যে ত্রয়ী শাসন গড়ে তোলে।
- অক্টেভিয়াস সিজার প্রথমে পরাজিত করেন লেপিডাস কে।
- অন্টনি মিশরের রাজকণ্যা ক্লিওপেট্রাকে বিয়ে করে শক্তি সঞ্চয় করেন।
- এই ক্লিওপেট্রাকেই  নীল নদের সর্প বলা হয়।
 -অন্টনিও অক্টেভিয়াস এর হাতে পরাজিত হন।

উৎস: ব্রিটানিকা।
৭৪৭.
ডেসমন্ড টুটু কোন দেশের বর্ণবৈষম্যের বিরোধিতা করার জন্য সুপরিচিত?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. জিম্বাবুয়ে
  3. দক্ষিণ সুদান
  4. নামিবিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।

⇒ ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।

⇒ ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

উৎস: Britannica.

৭৪৮.
Who is the father of fire insurance?
  1. Elizur Wright
  2. Benjamin Franklin
  3. Frederic M. Reiss
  4. Nicholas Barbon
সঠিক উত্তর:
Nicholas Barbon
উত্তর
সঠিক উত্তর:
Nicholas Barbon
ব্যাখ্যা
অগ্নিবীমা:
- অগ্নির বিরুদ্ধে নিরাপত্তার জন্য যে বীমা করা হয় এক কথায় তাই অগ্নিবীমা।
- অগ্নি বীমার জনক নিকোলাস বারবন।

⇒ অগ্নিবীমার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো:
- এটি দুটি পক্ষের মধ্যে একটি চুক্তি, কার বীমার বিষয়বস্তু হলো সম্পদ, ইহা ক্ষতি পূরণের চুক্তি, অগ্নিজনিত কারণে ক্ষতি হতে হবে, বীমার প্রদত্ত প্রিমিয়াম হলো প্রতিদান, ক্ষতিপূরণের পরিমাণ ক্ষতির সমান বা নির্দিষ্ট সীমার মধ্যে হতে হবে এবং বীমার বিষয়বস্তু অবশ্যই নির্দিষ্ট হতে হবে।

⇒ অগ্নিবীমার তাৎপর্য হলো:
- মূলধন গঠন ও বিনিয়োগ বৃদ্ধি, শিল্পের চাকাকে সচল রাখে, আর্থিক বুনিয়াদ মজবুত করে, সামাজিক কল্যাণ সাধন করে, কর্মসংস্থান সৃষ্টি করে, সচেতনতা সৃষ্টি করে এবং অন্যান্য বীমার পরিপূরক ভূমিকা পালন করে।

⇒ অগ্নিবীমা চুক্তির অপরিহার্য উপাদান প্রধানত দু ধরনের। যথা:
ক. সাধারণ উপাদান খ. বিশেষ উপাদান।
- সাধারণ উপাদানগুলো হলো: দুটি পক্ষ, প্রস্তাব প্রদান, প্রস্তাব মূল্যায়ন, প্রস্তাব গ্রহণ, স্বীকৃতি প্রদান, পারস্পরিক দায় দায়িত্ব, প্রতিদান এবং স্বেচ্ছাসায়।
- পক্ষান্তরে অগ্নিবীমার বিশেষ উপাদান গুলো হলোঃ বীমাযোগ্য স্বার্থ, চূড়ান্ত বিশ্বাস, ক্ষতিপূরণ, স্থলাভিষিক্ততা, শর্তাবলী, প্রত্যক্ষ বা নিকটমত কারণ প্রভৃতি।

⇒ বর্তমানে প্রচলিত উল্লেখযোগ্য অগ্নি বীমাপত্র গুলো হলো:
- মূল্যায়িত বীমা পত্র, অমূল্যায়িত বীমাপত্র, গড়পরতা বীমাপত্র, সুনির্দিষ্ট বীমাপত্র, ভাসমান বীমাপত্র, বাড়তি বীমাপত্র, ঘোষণা যুক্ত বীমাপত্র, সমন্বয়যোগ্য বীমাপত্র, সার্বিক বীমাপত্র, মুনাফা হানিকর বীমা পত্র, বাট্টাকৃত বীমাপত্র, ছাউনী বীমাপত্র ও অগ্নি নিবারণী বিকল বীমাপত্র।

অন্যদিকে,
- এলিজুর রাইট লাইফ ইন্স্যুরেন্সের জনক বলে পরিচিত। 
- অগ্নি সুরক্ষার জনক বেঞ্জামিন ফ্রাঙ্কলিন।
- ক্যাপটিভ ইন্স্যুরেন্সের জনক ফ্রেডেরিক এম. রেইস। 

উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪৯.
'এলাম, দেখলাম, জয় করলাম' কথাটি বলেছেন-
  1. আলেকজান্ডার
  2. জুলিয়াস সিজার
  3. নেপোলিয়ান
  4. হিটলার
সঠিক উত্তর:
জুলিয়াস সিজার
উত্তর
সঠিক উত্তর:
জুলিয়াস সিজার
ব্যাখ্যা
জুলিয়াস সিজার:
- জুলিয়াস সিজার একজন রোমান সম্রাট।
- তিনি একজন বিখ্যাত রোমান রাজনীতিবিদ, সেনাপতি ও জনপ্রিয় রোমান সম্রাট।
- তিনি ১০০ খ্রিস্টপূর্বে ইতালির রোমে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন রোমান জেনারেল এবং রাজনীতিবিদ।
- তিনি নিজেকে রোমান সাম্রাজ্যের স্বৈরশাসক নামে অভিহিত করেছিলেন।
- রোমের নাগরিকরা গল, ব্রিটেন, মিশর এবং আফ্রিকায় সিজারের অভিযানগুলোর জন্য তাকে পছন্দ করেছিল।
- ৪৪ খ্রিস্টপূর্বে রোমীয় সিনেটে জুলিয়াস সিজারকে ছুরিকাঘাতে হত্যা করেছিল।
- এর ফলে রোমীয় প্রজাতন্ত্রের পতনের সূত্রপাত হয়।

উল্লেখ্য,
- জুলিয়াসের বিখ্যাত বানী: 'এলাম, দেখলাম, জয় করলাম'।

উৎস: Britannica.
৭৫০.
Ho Chi Minh was a struggling leader of which country?
  1. China
  2. Vietnam
  3. Cambodia
  4. Laos
  5. None of these
সঠিক উত্তর:
Vietnam
উত্তর
সঠিক উত্তর:
Vietnam
ব্যাখ্যা
হো চি মিন:
- হো চি মিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা।
- তিনি একজন বিপ্লবী নেতা কমিউনিস্ট।
- তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন।
- ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং–এর নেতৃত্ব দান করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বাহিনী জাপান ও ফরাসী সেনাদলের বিরুদ্ধে লড়াই করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হো চি মিন ভিয়েতমানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
- তিনি নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে।
- ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়।

উৎস: Britannica.
৭৫১.
যুক্তরাষ্ট্রের নিউ ডিল (New Deal) ব্যবস্থার প্রবর্তক কে?
  1. ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  2. উড্রো উইল্‌সন
  3. হ্যারি এস ট্রুম্যান
  4. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা
নিউ ডিল (New Deal):
- নিউ ডিল (New Deal) ছিল মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট কর্তৃক প্রবর্তিত একটি অর্থনৈতিক ও সামাজিক সংস্কার পরিকল্পনা।
- এর মূল উদ্দেশ্য ছিল ১৯৩০-এর দশকের মহামন্দা থেকে অর্থনীতি পুনরুদ্ধার করা এবং কর্মসংস্থান সৃষ্টি করা।

উল্লেখ্য,
- ১৯২৯ সাল থেকে পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে অর্থনৈতিক মহামন্দা (Great Depression) দেখা দেয়।
- এর ফলে শেয়ার বাজারের পতন ঘটে, ব্যাংকগুলাে অর্থনৈতিক সমস্যায় জর্জরিত হতে থাকে, বেকারত্ব বৃদ্ধি পেতে থাকে, বেতন ও মজুরি ব্যাপকভাবে কমে যায়, ফলে জীবন ধারন দুর্বিসহ হয়ে পড়ে।
- নিউ ডিল (New Deal) ১৯৩৩ থেকে ১৯৩৯ সাল পর্যন্ত চলমান ছিল।

⇒ নিউ ডিল (New Deal)-এর মূল লক্ষ্য:
- অর্থনৈতিক পুনরুদ্ধার: মন্দার কারণে সৃষ্ট সমস্যা সমাধান।
- কর্মসংস্থান সৃষ্টি: জনগণের জন্য কাজের সুযোগ বৃদ্ধি।
- ব্যাংকিং সংস্কার: ব্যাংকিং ব্যবস্থা স্থিতিশীল করা এবং জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা।

⇒ প্রধান পদক্ষেপ:
- The Federal Deposit Insurance Corporation (FDIC): ব্যাংকগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
- Civilian Conservation Corps (CCC): বেকার যুবকদের কাজ প্রদান।
- Tennessee Valley Authority (TVA): বিদ্যুৎ উৎপাদন ও কৃষকদের সাহায্য।
- ফেডারেল ইমার্জেন্সি রিলিফ অ্যাডমিনিস্ট্রেশন (FERA): দরিদ্র জনগণের জন্য সহায়তা।
- Securities and Exchange Commission (SEC): স্টক মার্কেটের নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য এসইসি প্রতিষ্ঠিত হয়, যাতে আর্থিক প্রতারণা এবং বাজারের অস্থিতিশীলতা কমানো যায়।

উৎস: Britannica.
৭৫২.
‘ডাস ক্যাপিটাল’ গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) ভি আই লেনিন
  2. খ) কার্ল মার্কস
  3. গ) ফ্রেডারিখ অ্যাঙ্গেলস
  4. ঘ) ভলতেয়ার
সঠিক উত্তর:
খ) কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্ল মার্কস
ব্যাখ্যা
- ‘ডাস ক্যাপিটাল’ হলো কার্ল মার্ক্স রচিত একটি গ্রন্থ।
কার্ল মার্ক্সের অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- দ্য কমিউনিস্ট ম্যানিফেস্টো
- ইকোনমিক এন্ড ফিরোসফিক ম্যানুস্ক্রিপ্ট
- দ্য জার্মান আইডওলজি
- ক্যাপিটাল : এ ক্রিটিক অব পলিটিক্যাল ইকোনমি প্রভৃতি।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা)
৭৫৩.
মুসলিম বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. বেনজির ভুট্টো
  2. গোল্ডা মায়ার
  3. ইন্দিরা গান্ধী
  4. শ্রীমাভো বন্দরনায়েক
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা
• বেনজির ভুট্টো:
- বেনজির ভুট্টো একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- জুলফিকার আলী ভুট্টোর মেয়ে বেনজির ভুট্টো।
- তার বাবা ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন। 
- তিনি আধুনিক ইতিহাসে কোন মুসলিম জাতির প্রথম প্রধানমন্ত্রী মহিলা হয়েছিলেন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ।
- ২০০৭ সালের ডিসেম্বরে সংসদীয় নির্বাচনের প্রচারণা চালানোর সময় ভুট্টোকে হত্যা করা হয়।
- ১৯৯০ সালের আগস্টে পাকিস্তানের রাষ্ট্রপতি গোলাম ইসহাক খান দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতির অভিযোগে তার সরকারকে বরখাস্ত করেন।

 অপরদিকে,
- গোল্ডা মায়ার: ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।   
- শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা):  বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ছিলেন।
- ইসাবেল পেরন (আর্জেন্টিনা): বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন।
- নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী: হেলেন ক্লার্ক।

উৎস: Britannica.
৭৫৪.
নিচের কোন ব্যক্তি জাতির জনক হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি?
  1. মোস্তফা কামাল আতাতুর্ক
  2. মহাত্মা গান্ধী
  3. সান ইয়েৎ সেন
  4. অটো ভন বিসমার্ক
সঠিক উত্তর:
মহাত্মা গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
মহাত্মা গান্ধী
ব্যাখ্যা
মহাত্মা গান্ধী 'জাতির জনক' হিসেবে পরিচিত কিন্তু কখনো রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়নি।

মহাত্মা গান্ধী:
- ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী।
- ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্ম নেন তিনি।
- ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য।
- তাঁর অহিংস নীতি, নৈতিক ভিত্তি, আশ্চর্যজনক নেতৃত্বের ক্ষমতা আরও বেশি মানুষকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেছিল।
- তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে হত্যা করা হয়েছিল।
- তাঁর ঘাতক ছিলেন নাথুরাম গডসে।

এছাড়াও,
- রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছিলেন।
- তিনি ৫ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, পুরস্কার পাওয়ার আগে ১৯৪৮ সালে তাঁকে হত্যা করা হয়।
- ১৯৩০ সালে, তিনি আমেরিকার টাইম ম্যাগাজিন দ্বারা ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হন।
- নেতাজি সুভাষচন্দ্র বসুই সর্বপ্রথম মহাত্মা গান্ধীকে “জাতির জনক” বলে অভিহিত করেন।
- সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে “জাতির জনক” বলে সম্মান করেছিলেন কারণ তিনি ভারতীয় স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন বিশিষ্ট নেতা ছিলেন। 

উল্লেখ্য,
- মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে।

অন্যদিকে,
- মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের জনক।
- অটো ভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।

উৎস: i) Hindustan Times.
          ii) Britannica.
৭৫৫.
বায়তুল হিকমা কে প্রতিষ্ঠা করেন?
  1. আবু আব্বাস আল সাফফাহ
  2. হারুন আল রশীদ
  3. আল মামুন
  4. হযরত আবু বকর (রা.)
সঠিক উত্তর:
আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
আল মামুন
ব্যাখ্যা
খলিফা আল মামুন:
- ৮১৩ খ্রিস্টাব্দে খলিফা হন।
- তার শাসনকাল  ছিল ইসলামের ইতিহাসের গৌরবময় যুগ।
- এই যুগে জ্ঞান-বিজ্ঞানের উৎকর্ষ পূর্ববর্তী সকল সময়কে ছাড়িয়ে যায়।
- খলিফা আল মামুন ৮৩০ খ্রিস্টাব্দে বায়তুল হিকমা প্রতিষ্ঠা করেন।
- এর ৩টি অংশ ছিল: গ্রন্থাগার, শিক্ষায়তন ও অনুবাদ বিভাগ।
- তার সময়ে মুক্তবুদ্ধির চর্চা স্বীকৃত ছিল।
- তার শাসনকাল ইসলামের ইতিহাসের স্বর্ণযুগ ছিল (The Golden Age of Islamic Civilization).
- এই যুগ ইতিহাসে ‘Augustan Age of Islam’ নামেও পরিচিত।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫৬.
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) রাজেন্দ্র প্রাসাদ
  2. খ) এ পি জে আব্দুল কালাম
  3. গ) প্রণব মুখোপাধ্যায়
  4. ঘ) পন্ডিত জওহরলাল নেহেরু
সঠিক উত্তর:
ক) রাজেন্দ্র প্রাসাদ
উত্তর
সঠিক উত্তর:
ক) রাজেন্দ্র প্রাসাদ
ব্যাখ্যা
স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রাসাদ।

এ পি জে আব্দুল কালাম ছিলেন ভারতের একাদশ রাষ্ট্রপতি এবং তাঁকে ‘ভারতের ক্ষেপণাস্ত্র মানব’ বলা হয়।

প্রণব মুখোপাধ্যায় ভারতের একমাত্র বাঙ্গালী রাষ্ট্রপতি।

স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু।
পন্ডিত জওহরলাল নেহেরু এর মেয়ে হলো ইন্দিরা গান্ধী এবং দৌহিত্র রাজিব গান্ধী।

তথ্যসূত্র: www.britannica.com
৭৫৭.
কোনটি মাইকেল অ্যাঞ্জেলো এর শিল্প কর্ম?
  1. ভার্জিন অফ দ্য রকস
  2. দ্য লাস্ট সাপার
  3. মোনা লিসা
  4. ম্যাডোনা এন্ড চাইল্ড
সঠিক উত্তর:
ম্যাডোনা এন্ড চাইল্ড
উত্তর
সঠিক উত্তর:
ম্যাডোনা এন্ড চাইল্ড
ব্যাখ্যা
মাইকেল অ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলাে (Michelangelo) ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি।
- ১৪৭৫ খ্রিষ্টাব্দের ৬ই মার্চ ইতালিতে জন্মগ্রহণ করেন।
- মাইকেল এঞ্জেলো এর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অফ দ্য স্টেপস মাইকেল এঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলার উল্লেখযোগ্য ভাস্কর্য গুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেলেঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধিসৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

এছাড়া,
- লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, ভার্জিন অফ দ্য রকস, দ্যা ভিট্রুভিয়ান ম্যান,  এবং ক্রাইস্টের ব্যাপটিজম।

উৎস: Britannica.
৭৫৮.
২০২২ সালে সাহিত্যে নোবেল পায় কোন সাহিত্যিক?
  1. ক) অ্যালেস বিয়ালিৎসি
  2. খ) এলাইন এসপেক্ট
  3. গ) জন. এফ. ক্লজার
  4. ঘ) অ্যানি এরনোক্স
সঠিক উত্তর:
ঘ) অ্যানি এরনোক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যানি এরনোক্স
ব্যাখ্যা
২০২২ সালে শান্তিতে নোবেল বিজয়ী:
(১) অ্যালেস বিয়ালিৎসি ( বেলারুশের মানবাধিকার কর্মী)
(২) মেমোরিয়াল (রাশিয়ার একটি প্রতিষ্ঠান)
(৩) সেন্টার ফর সিভিল লিবার্টিস( ইউক্রেনের একটি প্রতিষ্ঠান)।

সাহিত্যে নোবেল বিজয়ী - ফরাসি নারী সাহিত্যিক অ্যানি এরনোক্স। তিনি সাহিত্যে নোবেল পাওয়া প্রথম ফরাসি সাহিত্যিক।

উৎস: nobelprize.org .
৭৫৯.
সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে কবে?
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯১ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৩ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯১ সালে
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৫ ডিসেম্বর সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের পদত্যাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে।
এর আগে ১৯২২ সালের ৩০ ডিসেম্বর পূর্বেকার রাশিয়ান সাম্রাজ্যের সোশ্যালিস্ট রিপাবলিকগুলোর সমন্বয়ে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়।
সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে ১৫টি দেশের আত্মপ্রকাশ ঘটে।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৭৬০.
হিটলার কোন পার্টির নেতা হিসেবে ক্ষমতায় আসেন?
  1. নাৎসি পার্টি
  2. ফ্যাসিস্ট পার্টি
  3. ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
- নাৎসি পার্টির পূর্ণ নাম: ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (National Socialist German Workers' Party - NSDAP) 

দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ:

- অনেকগুলো পরস্পরবিরোধী কারণ সামনে রেখেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু।
- ১৯২০ সালের দিকে ইতালির ফ্যাসিজম, ১৯২০ সালের দিকে জাপানি সামরিকবাদের বিকাশ এবং ঠিক তার এক দশকের মাথায় ১৯৩০ সালে চীন আক্রমণকে এর জন্য দায়ী করা যেতে পারে।
- ১৯৩৩ সালে জার্মানিতে উদ্ভব ঘটে কুশলী রাষ্ট্রনায়ক হিটলারের।
- যাকে বিশ্বের বেশিরভাগ ইতিহাসবিদ ঘৃণ্যতম স্বৈরতান্ত্রিক শাসক হিসেবেই উল্লেখ করেছেন।
- হিটলার ১৯৩৩ সালের দিকে নাৎসি পার্টির নেতা হিসেবে জার্মানির শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন।
- তিনি ভার্সাই চুক্তির অপমানজনক শর্তগুলোকে পায়ে মাড়িয়ে জার্মানিকে নতুন উদ্যমে মাথা তুলে দাঁড়াতে প্রণোদিত করেন।
- ১৯৩৯ সালে জার্মান বাহিনী পোল্যান্ড আক্রমণ করে বসলে ব্রিটেন ও ফ্রান্স মিলিতভাবে যুদ্ধ ঘোষণা করে জার্মানির বিরুদ্ধে (দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু)।

নাৎসি পার্টি: 
- পূর্ণ নাম: ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (National Socialist German Workers' Party - NSDAP)
- প্রতিষ্ঠাকাল: ১৯২০ সালে (মূলত জার্মান ওয়ার্কার্স পার্টি হিসেবে ১৯১৯ সালে প্রতিষ্ঠিত)
- অ্যাডলফ হিটলার ১৯২১ সালে এর প্রধান নেতা হন।
- ১৯৩৩ সালে হিটলার জার্মান চ্যান্সেলর হন।
- এরপর ধাপে ধাপে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।

আদর্শ:
উগ্র জাতীয়তাবাদ
ইহুদি বিরোধিতা
সামরিকতন্ত্র
একনায়কতন্ত্র

উৎস: Britannica.
ইতিহাস দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬১.
বাগদাদ নগরী ধ্বংস করেন কে?
  1. ক) হালাকু খান
  2. খ) আলেকজান্ডার
  3. গ) চেঙ্গিস খান
  4. ঘ) মেংগু খান
সঠিক উত্তর:
ক) হালাকু খান
উত্তর
সঠিক উত্তর:
ক) হালাকু খান
ব্যাখ্যা
- দুর্ধর্ষ ও বর্বর মোঙ্গল নেতা হালাকু খান ১২৫৮ সালে বাগদাদ আক্রমণ করেন এবং পুরো নগরীকে ধ্বংসস্তূপে পরিণত করেন।
- তখন বাগদাদের খলিফা ছিলেন আব্বাসীয় নেতা আল মুসতাসিম বিল্লাহ।
- হালাকু খানের বাহিনী বাগাদাদ নগরীতে গণহত্যা চালিয়ে প্রায় ১০ লক্ষাধিক মানুষকে হত্যা করেন। এটি ইতিহাসের অন্যতম গণহত্যা হিসেবে চিহ্নিত।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এনসাইক্লোপিডিয়া ওয়েবসাইট)
৭৬২.
নিম্নের কোনটি প্লেটোর মৌলিক সততার অন্তর্ভুক্ত নয়?
  1. জ্ঞান
  2. সাহসিকতা
  3. আত্নপরিচয়
  4. ন্যায়পরায়ণতা
সঠিক উত্তর:
আত্নপরিচয়
উত্তর
সঠিক উত্তর:
আত্নপরিচয়
ব্যাখ্যা
- মৌলিক সততা বলতে সেসব সদগুণাবলীকে বুঝায় যা বিভিন্ন শ্রেণীর সদগুণাবলির ভিত্তি।
প্লেটোর মতে মৌলিক সততা চারটি। এগুলো হলো:
- জ্ঞান
- সাহসিকতা
- আত্মসংযম ও
- ন্যায়পরায়ণতা।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : বিএসএস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৭৬৩.
পোপ ফ্রান্সিস কোন দেশে জন্ম গ্রহণ করেন?
  1. ইতালিতে
  2. আর্জেন্টিনায়
  3. ব্রাজিলে
  4. স্পেনে
সঠিক উত্তর:
আর্জেন্টিনায়
উত্তর
সঠিক উত্তর:
আর্জেন্টিনায়
ব্যাখ্যা

পোপ ফ্রান্সিস: 
- পোপ ফ্রান্সিস জন্মগ্রহণ করেন দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনায়। 
- তিনি জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১৭ ডিসেম্বর, বুয়েনস আইরেস শহরে।
- তাঁর আসল নাম হোর্হে মারিও বেরগোগলিও।
- তিনি ছিলেন আর্জেন্টিনার আর্চবিশপ হওয়ার আগে শিক্ষক এবং ধর্মতাত্ত্বিক।
 - পোপ ফ্রান্সিস ২৬৬তম পোপ। 
- তিনিই প্রথম পোপ হিসেবে ‘ফ্রান্সিস’ নামটি ব্যবহার করছেন। 

সূত্র: প্রথম আলো ও বিবিসি বাংলা। 

৭৬৪.
সাবেক সোভিয়েত ইউনিয়নে 'পেরেস্ত্রোইকা এর প্রবর্তক ছিলেন -
  1. মিখাইল গর্বাচেভ
  2. আলেক্সান্দ্রো এফ. ক্যারেনস্কি
  3. লিওন ট্রটস্কি
  4. লিওনিদ ব্রেজনেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

উল্লেখ্য,
- গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি।
- পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।

উৎস: Britannica.
৭৬৫.
'লৌহ মানবী' নামে পরিচিত কে? 
  1. বেনজির ভুট্টো
  2. অং সান সুচি
  3. মার্গারেট থ্যাচার
  4. ইন্ধিরা গান্ধী
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

অন্যদিকে: 
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। 
- অং সান সুচি মিয়ানমারের প্রথম রাষ্ট্রীয় উপদেষ্টা এবং ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির নেত্রী।
- ইন্দিরা গান্ধী ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী এবং ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী।

সূত্র - Britannica.com
৭৬৬.
বিবর্তনবাদ তত্ত্বের জনক কে?
  1. হাইগেন
  2. ম্যাক্সওয়েল
  3. চার্লস ডারউইন
  4. ম্যাক্স প্লাঙ্ক
সঠিক উত্তর:
চার্লস ডারউইন
উত্তর
সঠিক উত্তর:
চার্লস ডারউইন
ব্যাখ্যা
বিবর্তনবাদ:

- বিবর্তনবাদ তত্ত্বের জনক চার্লস ডারউইন।
- এই থিওরি বিজ্ঞানের জগতে বৈপ্লবিক তত্ত্ব হিসেবে পরিচিত।
- এই তত্ত্বে দেখানো হয়েছে প্রাণীরা সময়ের সাথে সাথে প্রাকৃতিক নিয়মে ধীরে ধীরে কীভাবে পরিবর্তিত হয়েছে।
- বিবর্তনবাদের এই তত্ত্বটি আমাদের পৃথিবীর পশুপাখি ও উদ্ভিদ জগৎ সম্পর্কে বুঝতে বড়ো ধরনের ভূমিকা রেখেছে।
- তার এই প্রক্রিয়াকে ইংরেজিতে বলা হয় ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন যার মাধ্যমে একটি প্রাণীর জনগোষ্ঠী থেকে নতুন প্রজাতির উদয় ঘটে।
- অন দ্য অরিজিন অফ স্পেশিস নামে চার্লস ডারউইনের এই বইটি প্রকাশিত হয় ১৮৫৯ সালে।
- তার এই গ্রন্থে তিনি বিবর্তনবাদকে সংজ্ঞায়িত করতে গিয়ে বলেছেন, এটি এমন একটি প্রক্রিয়া যাতে কোনো প্রাণী ক্রমাগত অভিযোজনের ফলে আপন পরিবেশের জন্যে বিশেষায়িত হতে হতে এক সময় নতুন একটি প্রাণীতে রূপান্তরিত হয়।

তথ্যসূত্র - বিবিসি নিউজ, ২ মার্চ ২০১৯।
৭৬৭.
ইয়াসির আরাফাত ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন কত সালে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৬ সালে
ব্যাখ্যা
ইয়াসির আরাফাত:
- জন্মগ্রহণ করেন: ১৯২৯ সালে।
- তিনি একজন ফিলিস্তিনি নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাত সুয়েজ সংকটের সময় মিশরীয় সেনাবাহিনী চাকরি করেন।
- তিনি গেরিলা সংগঠন ফাতাহে প্রতিষ্ঠা করেন।
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- নোবেল পুরষ্কার লাভ করেনঃ ১৯৯৪ সালে।
- ফিলিস্তিনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন: ১৯৯৬ সালে।
- তিনি ১১ নভেম্বর ২০০৪ সালে ফ্রান্সের প্যারিসে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৭৬৮.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [জানুয়ারি, ২০২৬]
  1. শিগেরু ইশিবা
  2. ফুমিও কিশিদা
  3. শিনজো আবে
  4. সানায়ে তাকাইচি
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
উত্তর
সঠিক উত্তর:
সানায়ে তাকাইচি
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: সানায়ে তাকাইচি।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

⇒ জাপানের বর্তমান ও প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
- জাপানের শাসক দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) তাকে ২০২৫ সালের ৪ অক্টোবর নতুন নেতা হিসেবে মনোনীত করে, যার ফলে তিনি ১৫ অক্টোবর, ২০২৫ থেকে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে নিশ্চিত হয়েছেন। এর মধ্য দিয়েই প্রথম নারী হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন তিনি।
- যুক্তরাজ্যের ‘আয়রন লেডি’ খ্যাত প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার সানায়ে তাকাইচির রাজনৈতিক জীবনের আদর্শ।

উৎস: i) Worldatlas.
ii) DW.

৭৬৯.
ওআইসি’র বর্তমান মহাসচিব কে?
  1. ক) আব্দুল্লাহ শহিদ
  2. খ) নায়েফ আল হজ্জরাফ
  3. গ) হুসাইন ইব্রাহিম তাহা
  4. ঘ) আহমদ আবুল ঘেইত
সঠিক উত্তর:
গ) হুসাইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
গ) হুসাইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) বর্তমান ও ১২তম মহাসচিব হলেন শাদের নাগরিক হুসাইন ইব্রাহিম তাহা। ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে তিনি OIC এর মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।

(তথ্যসূত্র: OIC ওয়েবসাইট)
৭৭০.
Leonardo da Vinci is the painter of which country?
  1. ক) Italy
  2. খ) Germany
  3. গ) France
  4. ঘ) Spain
সঠিক উত্তর:
ক) Italy
উত্তর
সঠিক উত্তর:
ক) Italy
ব্যাখ্যা
লিওনার্দো দা ভিঞ্চি:

- লিওনার্দো দা ভিঞ্চি ইতালির চিত্রশিল্পী।
- লিওনার্দো দা ভিঞ্চি ১৪৫২ সালে জন্ম গ্রহন করেন।
- তাঁর সবচেয়ে বিখ্যাত পেইন্টিংগুলি হল - মোনা লিসা, দ্য লাস্ট সাপার, এবং ভার্জিন অফ দ্য রকস এবং ক্রাইস্টের ব্যাপটিজম।
- অন্যান্য পেইন্টিংগুলির মধ্যে রয়েছে ভার্জিন মেরি, ভার্জিন অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট অ্যান, দ্য অ্যানানসিয়েশন, ম্যাডোনা অফ দ্য কার্নেশন, জিনেভরা দে' বেঞ্চি, দ্য অ্যাডোরেশন অফ দ্য ম্যাগি (অসমাপ্ত), সেন্ট জেরোম ইন দ্য ওয়াইল্ডারনেস (অসমাপ্ত), একটি প্রতিকৃতি। মিউজিশিয়ান (অসমাপ্ত), লেডি উইথ অ্যান এর্মাইন।
- ২০১১ সালে আন্তর্জাতিক খনিজ সমিতি তার সম্মানে Davinciite খনিজ নামকরণ করে।
- ১৫১৯ সালে ৬৭ বছর বয়সে, লিওনার্দো দা ভিঞ্চি মারা যান।

তথ্যসূত্র - Worldatlas.com   
৭৭১.
সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক কে?
  1. কনফুসিয়াস
  2. কার্ল মার্কস
  3. চে গুয়েভারা
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
কার্ল মার্কস
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্কস
ব্যাখ্যা
কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তাকে সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে বিবেচনা করা হয়।
- কার্ল মার্কস ১৮৮৩ সালের ১৪ মার্চ লন্ডনে মৃত্যুবরণ করেন।

তার উল্লেখযোগ্য বই:
- The Communist Manifesto - এটি ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- Das Kapital - সমাজতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই।
- The German Ideology - ফ্রেডরিখ এঙ্গেলস-এর সঙ্গে যৌথভাবে রচিত একটি বিখ্যাত বই।

উল্লেখ্য, 
- কার্ল মার্কস ও ফ্রেডরিখ এঙ্গেলসের লেখাগুলোর সমন্বয়ে মার্কসবাদ নামে একটি তাত্ত্বিক কাঠামো গড়ে ওঠে।
- তার দার্শনিক চিন্তাধারা আধুনিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত।

তথ্যসূত্র: ব্রিটেনিকা ওয়েবসাইট।
৭৭২.
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা কে?
  1. সালমান রুশদী
  2. কুলদ্বীপ নায়ার
  3. হ্যান্স রিক্স
  4. হিলারি ক্লিনটন
সঠিক উত্তর:
হ্যান্স রিক্স
উত্তর
সঠিক উত্তর:
হ্যান্স রিক্স
ব্যাখ্যা
'ডিজ আর্মিং ইরাক' গ্রন্থটির রচয়িতা হ্যান্স রিক্স।

হ্যান্স রিক্স: 
- সুইডেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হ্যান্স ব্লিক্স।
- একজন কূটনীতিক, রাজনীতিবিদ এবং লেখক হিসেবে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। 
- ১৯৬৩-৭৬ সাল পর্যন্ত, ডক্টর ব্লিক্স সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভাগীয় প্রধান ছিলেন।
- ১৯৬১-৮১ সাল পর্যন্ত, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে সুইডেনের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।
- আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) মহাপরিচালক ছিলেন।
- তার রচিত গ্রন্থ: ডিজ আর্মিং ইরাক।

উৎস: Britannica.
৭৭৩.
‘মোনালিসা’ চিত্রটির চিত্রকর কে?
  1. মাইকেল এঞ্জেলা
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. ভিনসেন্ট ভ্যানগগ
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দ্য ভিঞ্চি:
- ইতালিয়ান পলিম্যাথ: শিল্পী, বিজ্ঞানী, প্রকৌশলী, গণিতবিদ, আবিষ্কারক, ভাস্কর, স্থপতি।
- জন্ম: ১৫ এপ্রিল ১৪৫২ সালে।
- স্থান: ভিঞ্চি, ফ্লোরেন্স রিপাবলিক (বর্তমান ইতালি)।
- পিতা: সের পিয়েরো দ্য ভিঞ্চি (আইনজীবী)।
- মাতা: কাতেরিনা (সম্ভবত একজন গ্রাম্য কৃষাণী)।

• বিখ্যাত চিত্রকর্ম:
- মোনালিসা (Mona Lisa): ১৫০৩–১৫০৬ সময়ে।
- ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম।
- শেষ ভোজন (The Last Supper),
- খ্রিষ্টান ধর্মের একটি চিত্রশিল্পের মাইলফলক।
- ভিত্রুভিয়ান ম্যান (Vitruvian Man),
- মানব শরীরের অনুপাত ও স্থাপত্যের সংযোগ।
 
অপরদিকে,
• মাইকেল এঞ্জেলা চিত্রকর্ম: 
- The Creation of Adam,
- The Last Judgment,
- The Temptation and Expulsion,
- The Prophet Isaiah, David, etc.

• পাবলো পিকাসো:
- Les Demoiselles d'Avignon,
- Guernica,
- The Weeping Woman,
- Girl Before a Mirror,
- Three Musicians.

• ভিনসেন্ট ভ্যানগগ:
- The Starry Night,
- Sunflowers,
- Café Terrace at Night,
- Irises,
- The Bedroom (at Arles).

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৭৭৪.
Which of the following is inventions of Charles Babbage?
  1. Univac-1
  2. Wireless
  3. Telephone
  4. The Analytical Engine
  5. Above all
সঠিক উত্তর:
The Analytical Engine
উত্তর
সঠিক উত্তর:
The Analytical Engine
ব্যাখ্যা
চার্লস ব্যাবেজ:
- আধুনিক কম্পিউটারের জনক হিসেবে পরিচিত চার্লস ব্যাবেজ।
- যুক্তরাজ্যের লন্ডনে জন্মগ্রহণ করা ব্যাবেজ ছিলেন একাধারে গণিতবিদ, দার্শনিক, উদ্ভাবক এবং যন্ত্র প্রকৌশলী।
- তাঁর উদ্ভাবন করা ডিজিটাল প্রোগ্রামেবল কম্পিউটারের ধারণার ওপর ভিত্তি করেই পরবর্তী সময়ে আধুনিক কম্পিউটার তৈরি করা হয়।
- জীবদ্দশায় ব্যাবেজ যান্ত্রিক কম্পিউটার (গণনাযন্ত্র) ‘ডিফারেন্স ইঞ্জিন’ ও ‘অ্যানালিটিক্যাল ইঞ্জিন’ উদ্ভাবনের জন্য পরিচিত ছিলেন।
- যদিও ব্যাবেজ এ দুই যন্ত্রের কাজ শেষ করতে পারেননি।
- তবে গাণিতিক কাজ করতে সক্ষম অ্যানালিটিক্যাল ইঞ্জিনের বিভিন্ন ধারণা আধুনিক কম্পিউটার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

উল্লেখ্য,
- ১৮৭১ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরণ করেন চার্লস ব্যাবেজ।
- তাঁর মৃত্যুর পর ডিফারেন্স ইঞ্জিন তৈরির কাজ শেষ করা হয়।

অন্যদিকে,
- মুঠোফোনের উদ্ভাবক মার্টিন কুপার।
- টেলিফোনের আবিষ্কারক আলেক্সান্ডার গ্রাহামবেল।

উৎস: Britannica.
৭৭৫.
জরথুস্ত্র ধর্মের আবির্ভাব ঘটে কোন শতকে?
  1. ক) অষ্টম শতকে
  2. খ) সপ্তম শতকে
  3. গ) দশম শতকে
  4. ঘ) ষষ্ঠ শতকে
সঠিক উত্তর:
খ) সপ্তম শতকে
উত্তর
সঠিক উত্তর:
খ) সপ্তম শতকে
ব্যাখ্যা
জরথুস্ত্র ধর্ম:

- জরথুস্ত্রের আবির্ভাব ঘটে খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
- পারস্যের প্রাচীন ধর্মের নাম ছিল জরথুস্ত্র।
- পারস্যের সাসানীয় রাজবংশের সম্রাট আরদাশিরের সময় জরথুস্ত্র ধর্ম রাজকীয় মর্যাদা লাভ করে।
- জরথুস্ত্রবাদ ছিল একেশ্বরবাদে বিশ্বাসী
- বিশ্বের অন্যান্য ধর্মের উপর জরথুস্ত্র ধর্মের বেপক প্রভাব রয়েছে।
- এদের প্রধান দেবতার নাম আছর মাজদা
- ধর্ম গ্রন্থের নাম জেন্দাবেস্তা

তথ্যসূত্র - উচ্চমাধ্যমিক ইসলামের ইতিহাস,প্রথম পত্র,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭৬.
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী-
  1. শ্রীমাভো বন্দরনায়েকে
  2. খালেদা জিয়া
  3. বেনজির ভুট্টো
  4. মেগাওয়াতি সুকর্ণপুত্রী
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
উত্তর
সঠিক উত্তর:
বেনজির ভুট্টো
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।

উল্লেখ্য,
- শ্রীমাভো বন্দরনায়েকে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। 
- মেগাওয়াতি সুকর্ণপুত্রী: তিনি ইন্দোনেশিয়ার প্রথম মহিলা রাষ্ট্রপতি।
- এবং দেশটির প্রতিষ্ঠাতা সুকর্ণের কন্যা। 
- তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

উৎস: Britannica. 
৭৭৭.
আসমানী কিতাবের সর্বমোট সংখ্যা -
  1. ১০৪
  2. ৪৭
  3. ১৯
সঠিক উত্তর:
১০৪
উত্তর
সঠিক উত্তর:
১০৪
ব্যাখ্যা
আসমানী কিতাব:
- আসমানী কিতাব হচ্ছে ঐ কিতাব যা যুগে যুগে মানবতার হিদায়াতের জন্য আল্লাহ তাঁর বাছাইকৃত নবী- রাসূলগণের ওপর নাযিল করেছেন। 
- আসমানী কিতাবই হচ্ছে একমাত্র নির্ভরযোগ্য গ্রন্থ, যা বিভ্রান্ত মানবতাকে সত্য, সুন্দর ও সৎ পথের সন্ধান দিয়ে থাকে।
- আসমানী কিতাবের সর্বমোট সংখ্যা ১০৪ খানা। 

অন্যদিকে-
- প্রধান আসমানী কিতাব ৪টি।
- মদীনা সনদে মোট শর্ত ছিল ৪৭টি।
- ‘বিসমিল্লাহির রাহমানীর রাহিম’ এতে বর্ণ আছে ১৯টি।

উৎস: আসমানী কিতাব ও মালাইকা, এসএসএইচএল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭৮.
'Great Leap Forward' ইতিহাসের এই সমালোচিত কর্মসূচির প্রবক্তা কে?
  1. মহাত্মা গান্ধী
  2. মাও সে তুং
  3. চে গুয়াভারা
  4. সানইয়াৎ সেন
সঠিক উত্তর:
মাও সে তুং
উত্তর
সঠিক উত্তর:
মাও সে তুং
ব্যাখ্যা

• মাও সে তুং:  
- Great Leap Forward  ইতিহাসের এই সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা-মাও সে তুং।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা  করেন।
- চীনের কমিউনিস্ট পার্টির নাম বললে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি মাও সে–তুং।
- ১৮৯৩ সালে মাও সে–তুং–এর জন্মের সময় চীনে চলছিল চিং রাজবংশের দুর্দশাগ্রস্ত শাসন।

অন্যদিকে,
- সানইয়াৎ সেন - চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা। তিনি চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

উৎস: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।

৭৭৯.
নূর সুলতান নাজারবায়েভ কত বছর ক্ষমতায় ছিলেন?
  1. ক) ২২ বছর
  2. খ) ২৩ বছর
  3. গ) ২৭ বছর
  4. ঘ) ২৯ বছর
  5. ঙ) ২৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ২৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৯ বছর
ব্যাখ্যা
নুর সুলতান নাজারবায়েভ কাজাখস্তান প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর থেকে ২০১৯ সালের ১৯ মার্চ পর্যন্ত টানা ২৯ বছর নুর সুলতান কাজাখস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সালের ১৯ মার্চ তিনি আকস্মিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন। সম্প্রতি তার নামে কাজাখস্তানের রাজধানীর নাম নুরসুলতান করা হয়। (সূত্রঃ কাজাখস্থানের সরকারি ওয়েবসাইট)
৭৮০.
কে প্রথম 'গ্লোবাল ভিলেজ' ধারাটির উপস্থাপন করেন?
  1. হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
  2. রবার্ট কিংসলে
  3. হেনরি জি. ম্যাকমিলান
  4. ডব্লিউ জি. পেরি
সঠিক উত্তর:
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
হার্বার্ট মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা

- 'গ্লোবাল ভিলেজ' ধারণাটি প্রথম উপস্থাপন করেন কানাডিয়ান গণযোগাযোগ বিশেষজ্ঞ মার্শাল ম্যাকলুহান।

গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম: 

- গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে।
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক 'মার্শাল ম্যাকলুহান' সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন।
- মার্শাল ম্যাকলুহান 'দি মিডিয়াম ইজ দি মেসেজ' (the medium is the message) এবং 'গ্লোবাল ভিলেজ' (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছেন।
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ 'The Gutenberg: The Making of Typographic Man' এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ 'Understanding Media' এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন।
- তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল।
- তাঁর মতে, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
- তিনি এ প্রযুক্তির বিস্তৃতিকে 'ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম' (Electronic Nervous System) নামে আখ্যায়িত করেছেন।
- পৃথিবী এ সিস্টেমের সাহায্যে সংযুক্ত হয়ে বিশ্বগ্রাম (Global village) এ রূপান্তরিত হয়েছে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।

৭৮১.
মার্টিন লুথার (Martin Luther) কার বিরুদ্ধে প্রোটেস্ট্যান্ট রিফরমেশন আন্দোলনের সূচনা করেন?
  1. কার্ল মার্কস
  2. রোমান ক্যাথলিক চার্চ
  3. ফরাসি রাজতন্ত্র
  4. অটোমান সাম্রাজ্য
সঠিক উত্তর:
রোমান ক্যাথলিক চার্চ
উত্তর
সঠিক উত্তর:
রোমান ক্যাথলিক চার্চ
ব্যাখ্যা
মার্টিন লুথার (Martin Luther):
- মার্টিন লুথার (Martin Luther) ছিলেন ১৬শ শতাব্দীর একজন জার্মান ধর্ম যাজক।
- তিনি অগাস্টনীয় ধর্মমতের অনুসারী ছিলেন। 
- তিনি রিফরমেশন আন্দোলনের সূচনা করেছিলেন।
- তিনি ক্যাথলিক চার্চের কিছু প্রথা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

উল্লেখ্য,
- মার্টিন লুথার প্রধানত রোমান ক্যাথলিক চার্চ এবং তৎকালীন পোপতন্ত্রের (বিশেষ করে পোপ লিও দশম) বিরুদ্ধে রিফরমেশন আন্দোলন শুরু করেন।
- তিনি চার্চের ইন্ডালজেন্স, ধর্মীয় কর্তৃত্বের অপব্যবহার এবং ধর্মতাত্ত্বিক বিষয়ে বাইবেলের পরিবর্তে পোপের আধিপত্যের বিরোধিতা করেন।
- ১৫১৭ সালে মার্টিন লুথার তার ৯৫টি থিসিস (Ninety-Five Theses) প্রকাশ করেন যেখানে তিনি ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্তির সমালোচনা করেন।
- এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভব ঘটায় যা ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে খ্রিস্টধর্মের একটি নতুন শাখা গঠন করে।

উৎস: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮২.
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন -
  1. ম্যাক্স ওয়েবার
  2. রুশো
  3. মন্টেস্কু
  4. লেনিন
সঠিক উত্তর:
মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
মন্টেস্কু
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগের (শাসন, আইন ও বিচার বিভাগ) মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু কে।
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৭৮৩.
প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) এডওয়ার্ড হিথ
  2. খ) ইয়ান জনসন
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) ডেভিড লয়েড
সঠিক উত্তর:
ঘ) ডেভিড লয়েড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেভিড লয়েড
ব্যাখ্যা

- প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ছিল সার্বিয়া, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জাপান, ইতালি এবং যুক্তরাষ্ট্র।
- এ সময় যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন হেনরি আসকুইথ ও ডেভিড লয়েড জর্জ।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উড্রো উইলসন।

৭৮৪.
কোন নদীর তীরে রোম নগরীর পত্তন ঘটে?
  1. টাইবার
  2. পিয়াভ
  3. আরনো
  4. দানিয়ুব
সঠিক উত্তর:
টাইবার
উত্তর
সঠিক উত্তর:
টাইবার
ব্যাখ্যা
রোমান সভ্যতা: 
- ইউরোপ মহাদেশের দক্ষিণ ভাগে ইতালী অবস্থিত।
- ইতালীর দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তরে আল্পস পর্বত পর্যন্ত বিস্তৃত ছিল।
- ইতালীর তিন দিকে সাগর। ইতালীর একটি নদীর নাম হলো টাইবার। এই টাইবার নদীর দক্ষিণ তীরে প্রাচীন যুগে বিখ্যাত রোম নগরীর পত্তন ঘটে।
- সাতটি পর্বতের মধ্যবর্তী সমতলভূমি নিয়ে রোম নগরী গঠিত হয়।
- সে সময়ে ইতালীর ভৌগোলিক অবস্থা বসবাসের জন্য তেমন অনুকূল ছিল না।
- খনিজ সম্পদ বলতে ছিল মর্মর পাথর, সামান্য কিছু তামা, সোনা এবং লোহা।
- তবে উর্বর জমি থাকায় কৃষির বিকাশের সুযোগ ছিল যথেষ্ট।
- প্রাচীন রোম ছিল অরক্ষিত ও চারদিকে উন্মুক্ত। ফলে বাইরের শক্তি সহজেই প্রবেশ করার সুযোগ পেত।
- যে কারণে রোমের আদি অধিবাসীদের সাথে অনুপ্রবেশকারীদের প্রায়ই সংঘর্ষ হতো।
- রোম নগরীর উত্থান ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর একদল মানুষ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে উত্তর ইতালীতে বসবাস করত।
- এরা ল্যাটিন নামে পরিচিত ছিল। ক্রমে এদের ভাষা ল্যাটিন ভাষা নামে পরিচিতি লাভ করে।
- কিংবদন্তি আছে যে, ল্যাটিন রাজা রোমিউলাস একটি নগর পত্তন করে।
- তাঁর নামানুসারে নগরটির নামকরণ করেন রোম। রোমিউলাস এর পর ছয়জন রাজা রোমে পর পর রাজত্ব করনে।
- রোম নগরীর পত্তনের পর হতেই রোমে ক্রমশ লোকজনের বসতি এবং ব্যবসা-বাণিজ্যের দ্রুত প্রসার ঘটতে থাকে।
- ক্রমে রোমের শাসকরা সামরিক শক্তির সাহায্যে তাঁদের কর্তৃত্ব ইতালীর অন্যান্য অঞ্চলে বিস্তারের নীতি গ্রহণ করেন।
- ফলে ইটালীর সর্বত্র এবং ভূমধ্যসাগরের কোন কোন দ্বীপে রোমের আধিপত্য প্রতিষ্ঠিত হয়।
- তবে রোম নগরী একদিনে গড়ে ওঠেনি। বহু ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এই নগরী শক্তিশালী হয়। সম্ভবত ব্যবসা-বাণিজ্যকে কেন্দ্র করে রোমের পত্তন ঘটে।
- গ্রিসে সভ্যতা যখন তার গৌরবের চূড়ান্ত পর্যায় পৌঁছেছিল তখন ইউরোপের আরেকটি অঞ্চল প্রস্তুতি নিচ্ছে নতুন করে সভ্যতা গড়ার।
- গ্রিসের উত্তর-পশ্চিমে প্রাচীন রোম নগরী ঘিরে উত্থান ঘটে এ সভ্যতার।
- ৮ম খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি থেকে ৪৭৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রোমান সভ্যতা সগৌরবে টিকে ছিল।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচ.এস.সি প্রোগ্রাম; বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮৫.
'লং ওয়াক টু ফ্রিডম' বইটি কোন দেশের নেতার আত্মজীবনী?
  1. যুক্তরাষ্ট্রের
  2. নাইজেরিয়ার
  3. পাপুয়া নিউগিনির
  4. দক্ষিণ আফ্রিকার
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকার
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা:

- 'লং ওয়াক টু ফ্রিডম' বইটি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার আত্মজীবনী।
- এটি তার প্রাথমিক জীবন এবং কারাগারে থাকা বছরগুলির বিবরণ দেয়। 
- এটি ১৯৯৪ সালে প্রকাশিত হয়েছিল।

উল্লেখ্য,
- তিনি ১৮ জুলাই ১৯১৮ সালে দক্ষিণ আফ্রিকার এমভেজোতে জন্মগ্রহণ করেছি-
- তিনি ছিলেন একজন কালো জাতীয়তাবাদী নেতা।
- ১৯৪৪ সালে তিনি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে (ANC) যোগদান করেন।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী বিচ্ছিন্নতার বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- নেলসন ম্যান্ডেলা ৫ ডিসেম্বর ২০১৩ সালে মারা যান।

তথ্যসূত্র - Britannica.com
৭৮৬.
কিউবা বিপ্লবের মহানায়ক কে ছিলেন?
  1. ফিদেল ক্যাস্ত্রো
  2. চে গুয়েভারা
  3. ফুলহেনসিও বাতিস্তা
  4. নেলসন ম্যান্ডেলা
সঠিক উত্তর:
ফিদেল ক্যাস্ত্রো
উত্তর
সঠিক উত্তর:
ফিদেল ক্যাস্ত্রো
ব্যাখ্যা
কিউবা বিপ্লব:
- কিউবার বিপ্লবী মহানায়ক ছিলেন ফিদেল কাস্ত্রো।

উল্লেখ্য,
- কিউবার তৎকালীন প্রেসিডেন্ট বাতিস্তা ও কিউবার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিপ্লবের ময়দানে সক্রিয় হন কাস্ত্রো।
- তার প্রথম পদক্ষেপ ছিল মেক্সিকো থেকে কিউবায় আক্রমণ চালানো।

⇒ ১৯৫৬ সালের ২৫ নভেম্বর তিনি ও তার বিপ্লবী সহযোগীরা কিউবার উদ্দেশে যাত্রা শুরু করেন।
- পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বাতিস্তার সেনাবাহিনীর আক্রমণে নাস্তানাবুদ হন।
- শুরুর দিকেই তাকে কারাবন্দী করে বাতিস্তা সরকার।
- এরই মধ্যে চে গুয়েভারার সঙ্গে ফিদেল কাস্ত্রোর গেরিলা যুদ্ধে পরিকল্পনা আরও বিস্তৃতি পায়।
- ফিদেল কাস্ত্রো তাকে গ্রেনেড তৈরির কারখানা, রুটি বানানোর জন্য চুল্লি প্রস্তুত এবং নিরক্ষর সঙ্গীদের লেখাপড়ার জন্য স্কুল তৈরির দায়িত্ব দেন।
- সংগঠিত হয়ে কাস্ত্রোর বিপ্লবী বাহিনী গেরিলা যুদ্ধে আরও সক্রিয় হয়ে ওঠে।
- আচমকা হামলায় বাতিস্তা সরকার পর্যুদস্ত হয়ে পড়ে।
- সিয়েরা পর্বতমালা, শহর পেরিয়ে তারা হাভানায় ঢুকে পড়লে বাতিস্তা সরকার পালিয়ে যায়।
- জয়ী হন কাস্ত্রো, জয় হয় বিপ্লবের।
- বিপ্লবের নেতা, ফিদেল কাস্ত্রো, ১৯৫৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত কিউবা শাসন করেছিলেন।

উৎস: Britannica.
৭৮৭.
আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন?
  1. ডিনামাইট
  2. বিদ্যুৎ
  3. পোলিও টিকা
  4. কয়লা
সঠিক উত্তর:
ডিনামাইট
উত্তর
সঠিক উত্তর:
ডিনামাইট
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ডিনামাইট আবিষ্কার করেন।

আলফ্রেড নোবেল:
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি।
- আলফ্রেড নোবেলের জন্ম ১৮৩৩ সালের ২১ অক্টোবর সুইডেনের স্টকহোমে।
- বাবা ইমানুয়েল নোবেল ছিলেন প্রকৌশলী।
- যুদ্ধাস্ত্র তৈরির পাশাপাশি নতুন নতুন বিস্ফোরক উদ্ভাবন করতেন তিনি।
- তার বাবার কারখানায় কাজ শিখে আলফ্রেড নোবেল।
- তিনি প্রথমে স্টকহোমে এবং পরে জার্মানিতে রাসায়নিক গবেষণাগার স্থাপন করেন।
- ১৮৬৬ সালে জার্মানির গবেষণাগারে আবিষ্কার করেন ডিনামাইট।

উল্লেখ্য,
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পর ১৮৯৭ সালে গঠিত হয় নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- ১৯০০ সালে গঠিত হয় নোবেল ফাউন্ডেশন।
- ১৯০১ সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাঁর ইচ্ছা অনুযায়ী বিশ্বমানবতার কল্যাণে কাজ করে যাঁরা পদার্থ, রসায়ন, চিকিৎসা, শান্তি ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, তাঁদেরকে নোবেল পুরস্কার দেওয়া হয়।

উৎস: Britannica.
৭৮৮.
'লৌহ মানবী' নামে পরিচিত কে?
  1. বেনজির ভুট্রো
  2. আং সান সুচী
  3. মার্গারেট থ্যাচার
  4. ইন্ধিরা গান্ধী
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- তিনি ১৩ অক্টোবর ১৯২৫ সালে ইংল্যান্ডে জন্মগ্রহন করেন।
- তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে একটি ডিগ্রী অর্জন করেন।
- তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি কনজারভেটিভ অ্যাসোসিয়েশনের প্রথম মহিলা প্রেসিডেন্টদের একজন ছিলেন।
- ১৯৭৯ সালে তিনি ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি 'লৌহ মানবী' নামে পরিচিত।
- তিনি ৮ এপ্রিল ২০১৩ সালে লন্ডনে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
৭৮৯.
‘বিয়ার হল অভ্যুত্থান’-এর নেতৃত্ব কে দিয়েছিলেন?
  1. বেনিতো মুসোলিনী
  2. অ্যাডলফ হিটলার
  3. জোসেফ স্ট্যালিন
  4. ফিসেল ক্যাস্ত্রো
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডলফ হিটলার
ব্যাখ্যা
বিয়ার হল অভ্যুত্থান:
- ‘বিয়ার হল অভ্যুত্থান’-এর নেতৃত্ব দিয়েছিলেন অ্যাডলফ হিটলার।

⇒ মিউনিখ অভ্যুত্থান বা বিয়ার হল অভ্যুত্থান ১৯২৩ সালের ৮-৯ নভেম্বর জার্মানির বাভারিয়া প্রদেশের মিউনিখে সংঘটিত হয়।
- এটি ছিল অ্যাডলফ হিটলার এবং তার ন্যাশনাল সোশালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি (নাৎসি পার্টি)-র নেতৃত্বে বাভারিয়ার সরকার উৎখাতের একটি ব্যর্থ চেষ্টা।
- অ্যাডলফ হিটলার এবং তার নাৎসি পার্টি মিউনিখের একটি বিয়ার হলে (বুর্গারব্রয়কেলার) জড়ো হয়ে বাভারিয়ার সরকারের বিরুদ্ধে এই অভ্যুত্থানের চেষ্টা চালায়।
- এই ঘটনায় হিটলারের সঙ্গে এরিখ লুডেনডর্ফের মতো অন্যান্য নেতারাও জড়িত ছিলেন।
- জার্মান পুলিশ ও সামরিক বাহিনী এই অভ্যুত্থান দমন করে।
 হিটলার গ্রেপ্তার হন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, যদিও তিনি মাত্র নয় মাস কারাভোগ করেন।
- এই সময়ে তিনি তার বিখ্যাত গ্রন্থ ‘মেইন কাম্ফ’ (Mein Kampf) লেখেন।

উল্লেখ্য,
- অস্ট্রিয়ার ব্রাউনাউ শহরে ১৮৮৯ শহরে জন্মগ্রহণ করেন অ্যাডলফ হিটলার। 
- ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন তিনি।
- প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আলোচনায় আসে ‘জার্মান ওয়ার্কার্স পার্টি’।
- ১৯১৯ সালের সেপ্টেম্বরে তিনি দলটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।
- ১৯২০ সালে দলের নাম পরিবর্তন করে ‘ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি’ করা হয়, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিতি পায়। ১৯২১ সালে নাৎসি পার্টির নেতৃত্ব নেন হিটলার এবং ২৫ দফা ঘোষণা করেন। এসব দফার মধ্যে অন্যতম ছিল ভার্সাই চুক্তি বাতিল করা।
- হিটলার ১৯৩৩ সালের ৩০ জানুয়ারি জার্মানির চ্যান্সেলর হয়েছিলেন।

উৎস: Britannica.
৭৯০.
হ্যারি পটার সিরিজের লেখিকা কে?
  1. প্রিয়াঙ্কো রাওলিং
  2. কে আর রাওলিং
  3. জে কে রাওলিং
  4. এডামি রাওলিং
সঠিক উত্তর:
জে কে রাওলিং
উত্তর
সঠিক উত্তর:
জে কে রাওলিং
ব্যাখ্যা
• হ্যারি পটার:
- ১৯৯৭ সালের ২৬ জুন প্রথম প্রকাশিত হয় ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’।
- এটিই হ্যারি পটার সিরিজের প্রথম উপন্যাস। 
- হ্যারি পটার সিরিজের মোট উপন্যাস ৭টি।
- ১৯৯৭ থেকে ২০০৭ সাল এ দশ বছরের মধ্যে প্রকাশিত হয় এসব উপন্যাস। 
- হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোস হলো ’হ্যারি পটার’ সিরিজের সপ্তম ও সর্বশেষ প্রকাশিত বই।
- জনপ্রিয় ‘হ্যারি পটার’ সিরিজের লেখিকা হলেন জে. কে. রাওলিং। 

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৭৯১.
সালভেদর ডালি কে ছিলেন?
  1. বিজ্ঞানী
  2. চিকিৎসক
  3. লেখক
  4. চিত্রশিল্পী
সঠিক উত্তর:
চিত্রশিল্পী
উত্তর
সঠিক উত্তর:
চিত্রশিল্পী
ব্যাখ্যা
- সালভাদোর ডালি ১১ মে ১৯০৪ সালে স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মগ্রহণ করেছিলেন। 
- তিনি ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর বা চিত্রশিল্পী। 
- তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory (1931)। 
- তিনি ২৩ জানুয়ারি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন। 

উৎস: ব্রিটানিকা।
৭৯২.
মার্টিন লুথারের রিফরমেশন আন্দোলনের ফলস্বরূপ কোন ধর্মীয় শাখার উদ্ভব ঘটে?
  1. অর্থডক্স খ্রিস্টধর্ম
  2. ক্যাথলিক খ্রিস্টধর্ম
  3. প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্ম
  4. লুথারান ইসলাম
সঠিক উত্তর:
প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্ম
উত্তর
সঠিক উত্তর:
প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্ম
ব্যাখ্যা

মার্টিন লুথার (Martin Luther):
- মার্টিন লুথারের সংস্কার আন্দোলনের ফলে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টধর্ম নামে একটি নতুন ধর্মীয় শাখার উদ্ভব ঘটে।
- এই আন্দোলন ১৬শ শতকে জার্মান ধর্মযাজক মার্টিন লুথারের হাত ধরে শুরু হয়েছিল এবং এর ফলে পশ্চিমা খ্রিস্টধর্মের মধ্যে রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে বিভাজন দেখা দেয়।

উল্লেখ্য,
- মার্টিন লুথার (Martin Luther) ছিলেন ১৬শ শতাব্দীর একজন জার্মান ধর্ম যাজক। তিনি রিফরমেশন আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি ক্যাথলিক চার্চের কিছু প্রথা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।
- মার্টিন লুথার প্রধানত রোমান ক্যাথলিক চার্চ এবং তৎকালীন পোপতন্ত্রের (বিশেষ করে পোপ লিও দশম) বিরুদ্ধে রিফরমেশন আন্দোলন শুরু করেন। তিনি চার্চের ইন্ডালজেন্স, ধর্মীয় কর্তৃত্বের অপব্যবহার এবং ধর্মতাত্ত্বিক বিষয়ে বাইবেলের পরিবর্তে পোপের আধিপত্যের বিরোধিতা করেন। ১৫১৭ সালে মার্টিন লুথার তার ৯৫টি থিসিস (Ninety-Five Theses) প্রকাশ করেন যেখানে তিনি ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্তির সমালোচনা করেন।
- এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভব ঘটায় যা ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে খ্রিস্টধর্মের একটি নতুন শাখা গঠন করে।

উৎস: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৭৯৩.
‘The ballot is stronger than bullet’ — উক্তিটি কে করেছেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিংকন 
  3. থমাস জেফারসন
  4. ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন 
উত্তর
সঠিক উত্তর:
আব্রাহাম লিংকন 
ব্যাখ্যা

​⇒ 'The ballot is stronger than bullet'- বিখ্যাত উক্তিটি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

আব্রাহাম লিংকন:

- মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।
- তার রাজনৈতিক দল ছিল রিপাবলিকান পার্টি।
- তাঁকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেসিডেন্ট হিসেবে বিবেচনা করা হয়।
- আব্রাহাম লিংকন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বছরের দাসপ্রথা বিলুপ্ত করেন।
- মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির আধুনিকীকরণে তিনি অসামান্য ভূমিকা পালন করেন।
- তিনি ১৮৬৩ সালে দাসপ্রথার বিলুপ্তি ঘোষণা করেন।
- এটি ছিল দাসপ্রথার বিরুদ্ধে নেওয়া পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় পদক্ষেপ।
গণতন্ত্র নিয়ে তাঁর বিখ্যাত উক্তি - '‘Government by the people, for the people, of the people’।


উৎস: History Channel.

৭৯৪.
মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. Indian liberation
  2. Indian Observer
  3. Indian Opinion
  4. Indian Happiness
সঠিক উত্তর:
Indian Opinion
উত্তর
সঠিক উত্তর:
Indian Opinion
ব্যাখ্যা
• মাহাত্ম গান্ধী:
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।
- ইন্ডিয়ান ওপিনিয়ন ১৯০৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে মহাত্মা গান্ধী এবং এমএইচ নাজার সম্পাদনা করেছিলো। 

উৎস: ব্রিটানিকা ও Gandhi Research Foundation.
৭৯৫.
প্রখ্যাত মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীর পূর্বনাম ছিল -
  1. জন কনোলি
  2. রবার্ট ব্রাউন
  3. টনি লকউড
  4. ক্যাসিয়াস ক্লে
সঠিক উত্তর:
ক্যাসিয়াস ক্লে
উত্তর
সঠিক উত্তর:
ক্যাসিয়াস ক্লে
ব্যাখ্যা
মুহাম্মদ আলী:
- ১৯৪২-এর ১৭ই জানুয়ারি আমেরিকায় কেনটাকি অঙ্গরাজ্যের লুইভিলে জন্মগ্রহণ করেন মুহাম্মদ আলী।
- তখন তাঁর নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে।
- ১২ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধ শুরু করেন এবং রোমে ১৯৬০ সালের অলিম্পিকে লাইট হেভিওয়েটে স্বর্ণপদক জয় করেন।
- ১৯৬০ সালের অক্টোবর মাসে ১৮ বছর বয়সে তিনি মুষ্টিযুদ্ধকে পেশা হিসাবে নেন।
- ১৯৬৩ সালের জুনে প্রথম পেশাদার সফরে তিনি আসের লন্ডনে।
- তার আগেই তিনি ১৮টি মুষ্টিযুদ্ধে সরাসরি লড়াইয়ে জিতেছেন।
- লন্ডনে আসার আগে তিনি বলেছিলেন ইংল্যান্ডের বিখ্যাত মুষ্টিযোদ্ধা হেনরি কুপারকে তিনি পঞ্চম রাউন্ডেই হারাবেন।

⇒ ২২ বছর বয়সে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়ানের শিরোপা জেতেন ক্লে।

⇒ সনি লিস্টনকে প্রথমবার হারানোর পর তাঁর ইসলাম ধর্মগ্রহণের ঘোষণা দেন তিনি এবং তিনি নতুন নাম নেন মুহাম্মদ আলী।

⇒ ১৯৮৪ সালে দুরারোগ্য পারকিনসন্স রোগে আক্রান্ত হন বিশ্বখ্যাত এই মুষ্টিযোদ্ধা।

উল্লেখ্য,
- ২০১৬ সালের ৩ জুন, শ্বাসনালীর সংক্রমণে মুহাম্মদ আলী মৃত্যুবরণ করেন।

উৎস: BBC.
৭৯৬.
মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের অহিংসবাদী নেতা কে?
  1. নেলসন মেন্ডেলা
  2. রবার্ট মুগাবে
  3. মার্টিন লুথার কিং
  4. এফ ডব্লিউ ডি ক্লার্ক
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
উত্তর
সঠিক উত্তর:
মার্টিন লুথার কিং
ব্যাখ্যা
মার্কিন নিগ্রো অধিকার আন্দোলনের একজন অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি ছিলেন একজন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান নাগরিক ও মানবাধিকার কর্মী। 

মার্টিন লুথার কিং:

- মার্টিন লুথার কিং ছিলেন আফ্রিকান-আমেরিকান কৃষ্ণাঙ্গ মানবাধিকার কর্মী।
- যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।
- তিনি বর্ণবৈষম্য বিলোপ, শান্তি ও নাগরিক অধিকারের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন করেছিলেন।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকানদের মৌলিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে ১৯৬৩ সালের ২৮ আগস্ট এক বিরাট মিছিলের নেতৃত্ব দেন, যা ‘1963 March on Washington’ নামে পরিচিত।
- মিছিল শেষে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল মঞ্চে তিনি এ ভাষণটি দেন তা ছিল বর্ণবৈষম্যের বিরুদ্ধে।
- তিনি বলেছিলেন, ‘I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character.’
- ভাষণটি সবাই এখন 'I have a dream' শিরোনামে জানে।
- এই ভাষণে উঠে এসেছে নিগ্রোদের প্রতি অত্যাচারের কথা, তাদের বৈষম্যের শিকার হওয়ার কথা।
- মার্টিন লুথারের ওই ভাষণের পর আমেরিকায় বর্ণবৈষম্যের বিরুদ্ধে এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনেক আইন তৈরি হয়।

উৎস: i) Britannica.
ii) BBC.
৭৯৭.
বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ______ প্রেসিডেন্ট।
  1. ৪৫তম
  2. ৪৬তম
  3. ৪৭তম
  4. ৪৮তম
সঠিক উত্তর:
৪৭তম
উত্তর
সঠিক উত্তর:
৪৭তম
ব্যাখ্যা
ডোনাল্ড ট্রাম্প:
- বর্তমানে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট।
- ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি, ২০২৫ তারিখে তিনি শপথ গ্রহণ করেন।
- শপথ গ্রহণের দিনটিকে, ২০শে জানুয়ারি ২০২৫-কে তিনি 'মুক্তির দিন' বলে বর্ণনা করেন।
- তিনি ২০২৪ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে নির্বাচনে অংশ নেন এবং প্রেসিডেন্ট নির্বাচিত হন।

এছাড়াও,
- ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি, ২০১৭ ইংরেজি যুক্তরাষ্ট্রের ৪৫তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প সবচেয়ে আলোচিত - সমালোচিত প্রেসিডেন্ট ধারা যায়।
- বিভিন্ন বিতর্কিত কাজ করে আলোচনায় থাকা ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে কংগ্রেসের নিম্ন-কক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিশংসিত হয়েছিলেন।
- অবশ্য তার আগে আরো দুইজন প্রেসিডেন্ট হাউজ অফ রিপ্রেজেন্টেটিভে অভিসংশিত হয়েছিলেন।
- তারা হচ্ছেন অ্যান্ড্রু জনসন এবং বিল ক্লিনটন।

অন্যদিকে,
- জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট।  তিনি ২০২১ সালের ২০ জানুয়ারি ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উৎস: Britannica.
৭৯৮.
'The Strategic Victory' গ্রন্থের লেখক কে?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) অরুন্ধতী রায়
  3. গ) রুশো
  4. ঘ) ফিদেল ক্যাস্ট্রো
সঠিক উত্তর:
ঘ) ফিদেল ক্যাস্ট্রো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিদেল ক্যাস্ট্রো
ব্যাখ্যা
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। 
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন। ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
- 'The Strategic Victory' গ্রন্থের লেখক - ফিদেল কাস্ত্রো। 
- My Life: A Spoken Autobiography - ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।

উৎস: বিবিসি বাংলা ও ব্রিটানিকা।
৭৯৯.
'হো চি মিন' কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
  1. চীন
  2. জাপান
  3. ভিয়েতনাম
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ভিয়েতনাম
ব্যাখ্যা
হো চি মিন:
- হো চি মিন ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা।
- তিনি একজন বিপ্লবী নেতা কমিউনিস্ট। 
- তিনি ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদে আসীন ছিলেন। 
- ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি আমৃত্যু ভিয়েত কং–এর নেতৃত্ব দান করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ বাহিনী জাপান ও ফরাসী সেনাদলের বিরুদ্ধে লড়াই করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের পরাজয়ের পর হো চি মিন ভিয়েতমানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেন।
- তিনি নিজে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৪১ সালের পরবর্তী সময়ে তার নেতৃত্বেই স্বাধীনতা সংগ্রাম বজায় থাকে।
- ১৯৪৫ সালে কমিউনিস্ট শাসিত ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র সরকার প্রতিষ্ঠা হয়। 
 
উৎস: Britannica.
৮০০.
বলকানের কসাই নামে পরিচিত কে?
  1. ফেলিক্স টিশেকেদি
  2. ইদি আমিন
  3. স্লোবেদান মিলোসেভিচ
  4. ফ্রান্সিসকো ফ্রাঙ্কো
সঠিক উত্তর:
স্লোবেদান মিলোসেভিচ
উত্তর
সঠিক উত্তর:
স্লোবেদান মিলোসেভিচ
ব্যাখ্যা
- ১৯৯১ সালে সাবেক যুগোশ্লাভিয়াভুক্ত দেশগুলোর মধ্যে জাতিগত দ্বন্দ্বে গৃহযুদ্ধের সূত্রপাত হয়। এই গৃহযুদ্ধে তিন সার্ব জাতীয়তাবাদী নেতা স্লোবেদান মিলোসেভিচ, রাদোভান কারাদজিচ এবং রাতকো স্লাদিচের নেতৃত্বে ক্রোয়েশিয়া ও বসনিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ের সবচেয়ে ভয়াবহ গণহত্যা সংঘটিত হয়।
- ক্রোট ও বসনিয়ান মুসলিম জনগোষ্ঠী এই গণহত্যার শিকার হয়। এদেরকে বলকানের কসাই নামে অভিহিত করা হয়।
- ২০০২ সালে যুদ্ধাপরাধের দায়ে জাতিসংঘ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এদের বিচার শুরু হয়। সার্বিার সাবেক রাষ্ট্রপতি স্লোবেদান মিলোসেভিচ বিচার চলাকালে ২০০৬ সালে মারা যান।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)