উত্তর
ব্যাখ্যা
- অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার অর্জন করেন জ্যান টিনবারগেন ও র্যাগনার ফ্রিশ।
⇒ র্যাগনার ফ্রিশ ১৯৬৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি ‘অর্থনৈতিক পদ্ধতিসমূহের বিশ্লেষণের জন্য গতিশীল নকশা প্রণয়ন এবং এর উন্নয়নের জন্য এই পুরস্কার পান।
- ১৯৩৩ সালে র্যাগনার ফ্রিশ অর্থনীতিকে দুই ভাগে ভাগ করেন—ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতি। তিনি অর্থমিতি (Econometrics) চর্চার প্রবর্তনের অন্যতম পথিকৃৎ।
- তাঁর বিখ্যাত বই Econometrics and Economic Theory in the 20th Century।
অন্যদিকে,
- পল স্যামুয়েলসন ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- বিংশ শতাব্দীর প্রভাবশালী অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম ছিলেন জন এম কেইনস। অর্থনীতিতে তাঁর তত্ত্বগুলো কেইনসীয় তত্ত্ব নামে সুপরিচিত। তার মতবাদ অর্থনৈতিক চিন্তাধারায় কেইনেসিয়ান বিপ্লবের জন্ম দেয় এবং যুক্তরাজ্যকে 'গ্রেট ডিপ্রেশন' বা মহামন্দা থেকে বেরিয়ে আসার পথ দেখায়।
-কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
উৎস: Britannica.