বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মের ইতিহাস ও অন্যান্য

মোট প্রশ্ন১,৩৪৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মের ইতিহাস ও অন্যান্য

PrepBank · পাতা / ১৪ · ৮০১৯০০ / ১,৩৪৯

৮০১.
নেপালের সর্বশেষ রাজা ছিলেন-
  1. রাজা ধীরেন্দ্র
  2. রাজা জ্ঞানেন্দ্র
  3. রাজা বীরেন্দ্র
  4. রাজা মহেন্দ্র
সঠিক উত্তর:
রাজা জ্ঞানেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
রাজা জ্ঞানেন্দ্র
ব্যাখ্যা
• নেপালের সর্বশেষ রাজা ছিলেন- রাজা জ্ঞানেন্দ্র। 
--------------- 
• 'নেপাল' সম্পর্কে কিছু তথ্য: 
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র।
- তাঁর পুরো নাম - জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। 
- তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন। 
- তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
- এ অধিবেশনে নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে ঘোষণা করে এবং রাজতন্ত্রের বিলুপ্তি ঘোষণা করে।
- এর মাধ্যমে নেপালে ১৭৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া ২৩৯ বছরের রাজতন্ত্রের পতন ঘটে।

উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৮০২.
জেরুজালেম কোন ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ স্থান?
  1. মুসলমান
  2. খ্রিস্টান
  3. ইহুদি
  4. বর্ণিত সবাই
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবাই
ব্যাখ্যা
জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ।
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
- এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
- যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.
৮০৩.
ESA কোন দেশের মহাকাশ গবেষণা সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. ইউরোপ
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইউরোপ
উত্তর
সঠিক উত্তর:
ইউরোপ
ব্যাখ্যা
ESA:
- ইউরোপীয় মহাকাশ সংস্থা ESA।
- ESA এর পূর্ণরূপ: European Space Agency।
- ইউরোপীয় মহাকাশ সংস্থার সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ESA) মহাকাশে ইউরোপের প্রবেশদ্বার।
- ESA-এর কাজ হল ইউরোপীয় মহাকাশ প্রোগ্রাম তৈরি করা এবং তা বহন করা।

অন্যদিকে -
- ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম ISRO।
- রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থার নাম ROSCOSMOS।
- যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাম NASA।
- যুক্তরাজ্যের মহাকাশ গবেষণা সংস্থার নাম UKSA।
- কানাডার মহাকাশ গবেষণা সংস্থার নাম CSA।
- জাপানের মহাকাশ গবেষণা সংস্থার নাম JAXA।

উৎস: Britannica.
৮০৪.
কোন পর্তুগিজ নাবিক প্রথম ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতে পৌঁছান?
  1. ক্রিস্টোফার কলম্বাস
  2. ফার্ডিনান্ড ম্যাজেলান
  3. ভাস্কো দা গামা
  4. প্রিন্স হেনরি দ্য নেভিগেটর
সঠিক উত্তর:
ভাস্কো দা গামা
উত্তর
সঠিক উত্তর:
ভাস্কো দা গামা
ব্যাখ্যা

- ভাস্কো দা গামা ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী তিনি প্রথম ইউরোপ থেকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে সমুদ্রপথে ভারতে পৌঁছান। তার এই যাত্রা ইউরোপ ও এশিয়ার মধ্যে সরাসরি সামুদ্রিক বাণিজ্যের পথ খুলে দেয়।

ইউরোপীয়দের আগমন:
- ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল তুর্কিরা দখল করে নেয়।
- ফলে ভারতীয় উপমহাদেশের সাথে জলপথে ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যায়।
- সুতরাং প্রাচ্যের সাথে পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের জন্য ভিন্ন জলপথ আবিষ্কারের প্রয়োজন হয়ে পড়ে।
- মূলত এ কারণেই ইউরোপীয় শক্তিগুলো সমুদ্রপথে উপমহাদেশে আসার অভিযান শুরু করে।
- পর্তুগিজদের মধ্যে যে দুঃসাহসী নাবিক প্রথম সমুদ্রপথে এদেশে আসেন, তাঁর নাম ভাস্কো-ডা-গামা।
- তিনি ১৪৯৮ সালের ২৭শে মে ভারতের পশ্চিম-উপকূলের কালিকট বন্দরে এসে উপস্থিত হন।
- উপমহাদেশে তাঁর এ আগমন ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগ ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করে।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।

৮০৫.
বৈজ্ঞানিক ইতিহাসের জনক কে?
  1. ক) হেরোডেটাস
  2. খ) সক্রেটিস
  3. গ) ফিদিয়াস
  4. ঘ) থুকিডাইডিস
সঠিক উত্তর:
ঘ) থুকিডাইডিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) থুকিডাইডিস
ব্যাখ্যা
ইতিহাসের জনক - হেরোডেটাস;
দর্শনের জনক - সক্রেটিস
গ্রীক সভ্যতার সবচেয়ে খ্যাতিমান ভাস্কর - ফিদিয়াস ও
বৈজ্ঞানিক ইতিসের জনক - থুকিডাইডিস।
নবম - দশম শ্রেণীর ইতিহাস ও বিশ্বসভ্যতা বই (উন্মুক্ত)।
৮০৬.
ইরাকের সাদ্দাম হোসেনকে কত সালে ফাঁসি দেওয়া হয়?
  1. ডিসেম্বর, ২০০৩ সালে
  2. ডিসেম্বর, ২০০৪ সালে
  3. ডিসেম্বর, ২০০৫ সালে
  4. ডিসেম্বর, ২০০৬ সালে
সঠিক উত্তর:
ডিসেম্বর, ২০০৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ডিসেম্বর, ২০০৬ সালে
ব্যাখ্যা
সাদ্দাম হোসেন:
- সাদ্দাম হোসেন ছিলেন ইরাকের বাথ পার্টির নেতা।
- তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি।
- সাদ্দাম হোসেন আরব জাতীয়তাবাদের ভিত্তিতে ধর্ম নিরপেক্ষ ও আধুনিক ইরাক গড়ে তুলতে প্রয়াস নেন।
- এ সময়ই সাদ্দাম ইরানের সাথে ৯ বছরের যুদ্ধে জড়িয়ে পরেন।
- ইরাক-ইরান যুদ্ধের পরে ১৯৯১ এ সাদ্দাম হোসেন কুয়েত দখল করে উপসাগরীয় যুদ্ধে জড়িয়ে পড়েন।

উল্লেখ্য,
- ২০০৩ সালে যুক্তরাজ্যের নেতৃত্বে কতিপয় আন্তর্জাতিক রাষ্ট্র ইরাক আক্রমণ করে।
- ২০০৩ সালে সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের কাছে ধরা পড়েন।
- পরবর্তিতে আমেরিকা ইরাকি সরকারের হাতে সাদ্দাম হোসেনের বিচার করে।
- সাদ্দামের বিরুদ্ধে ছিল মানবতার বিরুদ্ধে অপরাধ।
- ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ইরাকি সময় সকাল ৬.০৬ মিনিটে ইরাকে সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর হয়।

উৎস: i) Britannica.
         ii) ১৩ মার্চ, ২০২৩, Al Jazeera.
৮০৭.
'A Doctor in the house' গ্রন্থের লেখক কে?
  1. অং সান সুচি
  2. ইয়াসির আরাফাত
  3. মাহাথির মোহাম্মদ
  4. মার্গারেট থ্যাচার
সঠিক উত্তর:
মাহাথির মোহাম্মদ
উত্তর
সঠিক উত্তর:
মাহাথির মোহাম্মদ
ব্যাখ্যা
- ৯৯ বছর বয়সী মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
- বিশ্বের সবচেয়ে বয়স্ক রাজনীতিবিদ। 
- ১৯২৫ সালের ১০ জুলাই ব্রিটিশ কলোনিভুক্ত মালয়ের কেদাহ অঞ্চলের সেতার নামক গ্রামে সাধারণ এক স্কুলশিক্ষকের ঘরে জন্ম নেন মাহাথির। 
- এমবিবিএস পাসের পর মালয়েশিয়ার একটি সরকারি হাসপাতালে যোগ দেন মাহাথির।
- চিকিৎসক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান মাহাথির। বাড়তে থাকে তার গণসম্পৃক্ততা।
- ' A Doctor in the house' আত্নজীবনীমূলক গ্রন্থের রচয়িতা তিনি। 
 - ১৯৬৪ সালে মাত্র ৩৯ বছর বয়সে সংসদ সদস্য নির্বাচিত হন মাহাথির। পুনরায় নির্বাচিত হন ১৯৬৯ সালেও।
- নিজ দলের প্রধান এবং মালয়েশিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী টেংকু আবদুর রহমানের সঙ্গে মতবিরোধের জেরে ৩ বছর রাজনীতি থেকে অবসরে ছিলেন।
- ১৯৬৯ সালের ৩০ মে সংঘটিত চীনা ও মালয়ীদের মধ্যকার দাঙ্গার জন্য টেংকু আবদুর রহমানকে দায়ি করেছিলেন মাহাথির।
- অবশেষে ১৯৭২ সালে আবার রাজনীতিতে ফিরে আসেন মাহাথির।
- সিনেটর হিসেবে নির্বাচিত হন। ১৯৭৪ সালের নির্বাচনে জয়লাভের পর শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পান তিনি।
- প্রধানমন্ত্রী তুন হোসেন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান ১৯৭৬ সালে।
- ১৯৮১ সালের নির্বাচনে দেশটির চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন মাহাথির বিন মোহাম্মদ।
- দীর্ঘ ২২ বছর প্রধানমন্ত্রী থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা থেকে সরে আসেন মাহাথির বিন মোহাম্মদ।
- তাকে বলা হয়, আধুনিক মালয়েশিয়ার জনক।

উৎস: ব্রিটানিকা। 
৮০৮.
জর্জ হ্যারিসন কোন দেশের নাগরিক?
  1. ক) জর্মানি
  2. খ) বৃটেন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) বৃটেন
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃটেন
ব্যাখ্যা
জর্জ হ্যারিসন লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টিতে বিদেশি সংগীতশিল্পী হিসেবে ভূমিকা রেখেছিলেন। যুক্তরাষ্ট্রের ম্যাডিসন স্কয়ারে জর্জ হ্যারিসন কনসার্ট আয়োজন করেন। কনসার্ট এর নাম: কনসার্ট ফর বাংলাদেশ- ১ আগস্ট, ১৯৭১।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৮০৯.
উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। 
- উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উৎস: Britannica.
৮১০.
'The Light We Carry' গ্রন্থের লেখক কে?
  1. মিশেল ওবামা
  2. কমলা হ্যারিস
  3. বারাক ওবামা
  4. অমর্ত্য সেন
সঠিক উত্তর:
মিশেল ওবামা
উত্তর
সঠিক উত্তর:
মিশেল ওবামা
ব্যাখ্যা
• গ্রন্থ:
- The Light We Carry গ্রন্থের লেখক মিশেল ওবামা।
- এটি মিশেল ওবামার লেখা একটি ননফিকশন বই।
- ১৫ নভেম্বর, ২০২২ সালে এ ক্রাউন পাবলিশিং দ্বারা প্রকাশিত।

এছাড়া,
- বারাক ওবামার আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land।
- কমলা হ্যারিসের ‘দ্য ট্রুথস উই হোল্ড-অ্যান আমেরিকান জার্নি’ বইটি তার নিজ জীবন, চিন্তা ও আদর্শের প্রতিচ্ছবি।সমস্যা-সমাধান, সঙ্কট ব্যবস্থাপনা, চ্যালেঞ্জিং সময়ে নেতৃত্ব-পদ্ধতিসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে এই বইয়ে।
- দি আইডিয়া অব জাস্টিস' হল নোবেল বিজয়ী অমর্ত্য সেনের একটি বিখ্যাত গ্রন্থ। তিনি এই গ্রন্থে নীতি এবং ন্যায়ের পার্থক্য সম্পর্কে বিশদ বিচার-বিশ্লেষণ করেছেন।

উৎস: ওয়াশিংটন পোস্ট এবং নিউইয়র্ক টাইমস এবং পৌরনীতি ও সুশাসন - প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮১১.
“জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্ধুদ্ধ জনসমাজ, যারা নিজেদেরকে বাকি মানব সমাজ হতে পৃথক মনে করে।” –জাতীয়তাবাদ সম্পর্কে এটি কার ভাষ্য?
  1. এম. ডব্লিউ পামফ্রে
  2. জন স্টুয়ার্ট মিল
  3. হ্যারল্ড লাস্কি
  4. আর. এম. ম্যাকাইভার
সঠিক উত্তর:
হ্যারল্ড লাস্কি
উত্তর
সঠিক উত্তর:
হ্যারল্ড লাস্কি
ব্যাখ্যা
- জাতীয়তাবাদ সম্পর্কে অধ্যাপক হ্যারল্ড লাস্কি এর ভাষ্য হলো,
“জাতীয়তাবাদ হলো এক প্রকার মানসিক ঐক্যবোধে উদ্ধুদ্ধ জনসমাজ, যারা নিজেদেরকে বাকি মানব সমাজ হতে পৃথক মনে করে।”
- জাতীয়তাবাদ হলো কোন জনসমাজের মধ্যকার মানসিক অনুভূতি ও পারস্পরিক বন্ধনের চেতনা। এই চেতনার ফলেই একটি জনসমাজ নিজেদেরকে অভিন্ন সত্ত্বার অধিকারী এবং অন্যদের থেকে স্বতন্ত্র বলে মনে করে।
- ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা, ধর্ম, ঐতিহ্য চেতনা, রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রভৃতি জাতীয়তাবাদের উপাদান।
(তথ্যসূত্র: সিভিক এডুকেশন-১ : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৮১২.
উইকিলিকস এর প্রতিষ্ঠাতা হচ্ছেন -
  1. জুলিয়ান ফ্রেডরিক
  2. এডওয়ার্ড স্নোডেন
  3. এডওয়ার্ড ওয়েলস
  4. জুলিয়ান অ্যাসাঞ্জ
সঠিক উত্তর:
জুলিয়ান অ্যাসাঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
জুলিয়ান অ্যাসাঞ্জ
ব্যাখ্যা
WikiLeaks:
- জুলিয়ান পল অ্যাসাঞ্জ অস্ট্রেলীয় কম্পিউটার প্রোগ্রামার এবং হ্যাকার।
- উইকিলিকস হলো একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা যা বিভিন্ন গোপন নথিপত্র ফাঁসের জন্যে আলোচিত।
- কিশোর বয়সে, তিনি কম্পিউটারের সাথে একটি অদ্ভুত দক্ষতা প্রদর্শন করেছিলেন, এবং হ্যাকিং ডাকনাম "মেন্ডাক্স" ব্যবহার করে তিনি NASA এবং পেন্টাগন সহ বেশ কয়েকটি সুরক্ষিত সিস্টেমে অনুপ্রবেশ করেছিলেন।
- ১৯৯১ সালে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ তাকে ৩১ টি সাইবার অপরাধের অভিযোগে অভিযুক্ত করে
- ২০০৬ সালে অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকস প্রতিষ্ঠা করেন।
- ২০০৭ সালে এটি অফিসিয়ালি চালু হয়।
- ২০১২ সালের জুনে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন।
 
উৎস: ব্রিটানিকা & সিএনএ পত্রিকা রিপোর্ট।
৮১৩.
'Leviathan' গ্রন্থটির লেখক কে?
  1. ইমানুয়েল কান্ট
  2. বার্টান্ড রাসেল
  3. থমাস হবস
  4. অগাস্ট কোৎ
সঠিক উত্তর:
থমাস হবস
উত্তর
সঠিক উত্তর:
থমাস হবস
ব্যাখ্যা
Leviathan:
- Leviathan গ্রন্থটির লেখক থমাস হবস।
- ১৬৫১ সালে প্রথম প্রকাশিত।
- বইটি 'Social Contract' বা সামাজিক চুক্তি নিয়ে লেখা।

উৎস: ব্রিটানিকা।
৮১৪.
প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. জন এফ. কেনেডি
  2. ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. থিওডোর রুজভেল্ট
  4. উড্রো উইলসন
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধের সময়কালীন বিভিন্ন দেশের রাষ্ট্র/সরকার প্রধান:
- মার্কিন প্রেসিডেন্ট: উড্রো উইলসন।
- ব্রিটিশ প্রধানমন্ত্রী: জর্জ লয়েড।
- জার্মান চ্যান্সেলর: থিওবাল্ড ভন বেথমান হলওয়েগ, জর্জ মিখাইল, জর্জ ভন হার্টলিং, ফ্রেডেরিখ অ্যাবেট।
- জার্মান কাইজার: দ্বিতীয় উইলিয়ম।
- রাশিয়ার জার: দ্বিতীয় নিকোলাস।
- জাপানের সম্রাট: যুসোহিতো।
- ইতালির প্রধানমন্ত্রী: ভিট্টোরিও অরল্যান্ডো।
- অটোমান সুলতান: ষষ্ঠ মেহমুদ।

⇒ উড্রো উইলসন:
- যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় একটি বক্তব্য প্রদান করেন।
- তাতে ছিল ইউরোপে শান্তি প্রতিষ্ঠার ও জাতিপুঞ্জ গঠনের আহ্বান।
- এ বক্তব্যটি ছিল ১৪ দফা বিশিষ্ট।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।

উৎস: History.com
৮১৫.
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন? 
  1. ২১ বছর
  2. ২২ বছর
  3. ২৪ বছর
  4. ২৫ বছর
সঠিক উত্তর:
২৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৪ বছর
ব্যাখ্যা
মাহাথির মোহাম্মদ:
- ডাঃ মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
- তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে।
- অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে।

⇒ মাহাথির মোহাম্মদ একুশ বছর বয়সে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন নামে একটি রাজনৈতিক দলে যোগ দেন, যেটির সংক্ষিপ্ত রূপ ইউএমএনও।
- দলটি আমনো নামে বেশি পরিচিত।
- সে সময় ডাক্তারি পেশায় ছিলেন তিনি।
- রাজনীতির পাশাপাশি নিজের এলাকায় সাত বছর ধরে ডাক্তারি পেশার চর্চ্চা করেন তিনি।
- ১৯৬৪ সালে তিনি পার্লামেন্ট সদস্য হন।
- ১৯৬৯ সালে তিনি তার আসন হারান এবং তাকে দল থেকে বরখাস্ত করা হয়।

⇒ মাহাথির মোহাম্মদ ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
- ১৯৮০ এর দশকে মালয়েশিয়ার ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন এবং রূপান্তরের জন্য তাকেই কৃতিত্ব দেয়া হয়।
- পরবর্তীতে দীর্ঘ বিরতির পর তিনি ২০১৮ সালে পুনরায় নির্বাচনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- মাহাথির মোহাম্মদ-এর রাজনৈতিক জোট পাকাতান হারাপান।

⇒ ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন।
- তিনি ২ দফায় মোট ২৪ বছর মালয়শিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
- তিনি মালয়েশিয়ার রাজনীতির 'টাইটানিক' নামে পরিচিত।

উৎস: Britannica.
৮১৬.
আধুনিক অর্থশাস্ত্রের জনক কে?
  1. কার্ল মার্কস
  2. জন স্টুয়ার্ট মিল
  3. অ্যাডাম স্মিথ
  4. আলফ্রেড মার্শাল
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
ব্যাখ্যা

অ্যাডাম স্মিথ:
- আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
- এডাম স্মিথ গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।
- গ্লাসগো বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করার সময়ে তিনি দ্য থিওরি অব মোরাল সেন্টিমেন্টস নামের বইটি লেখেন।
- ক্ল্যাসিকাল অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি ও অর্থনৈতিক উদারতার প্রবর্তক এডাম স্মিথ ।
- সর্বপ্রথম তিনি অদৃশ্য হস্ত কথাটি ব্যবহার করেন।
- এডাম স্মিথ ১৭৭৬ সালে তাঁর বিখ্যাত গ্রন্থ 'An enquiry into the nature and causes of the wealth of Nations' রচনা করেন।
- এই বইয়ে তিনি অর্থনীতির মূল বিষয়গুলো সম্পর্কে ধারণা দেন ৷
- এই বইকে ‘বাইবেল অব ইকোনমিকস’ও বলা হয়।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো।

৮১৭.
জৈনধর্মের সর্বশেষ তীর্থঙ্কর ছিলেন -
  1. ঋষভনাথ
  2. শ্রীনিষ্কাশয়
  3. মহাবীর
  4. সম্ভবনাথ
সঠিক উত্তর:
মহাবীর
উত্তর
সঠিক উত্তর:
মহাবীর
ব্যাখ্যা

জৈনধর্ম:
- জৈনধর্ম হলো ভারতীয় উপমহাদেশের একটি প্রাচীন ধর্ম।
- এই ধর্ম বিশ্বের প্রাচীনতম ধর্মমতগুলোর অন্যতম।
- জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন শব্দ থেকে। সংস্কৃতিতে জিন অর্থ জয়ী।
-  জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম দ্ব্বাদশ অঙ্গ। জৈনদের দুটি প্রধান সমপ্রদায়ের নাম শ্বেতাম্বর ও দিগম্বর।

⇒ যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছে, তাকে জিন বলা হয়।
- জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন।
- এরা তাদের প্রধান ধর্মগুরুকে বলতেন তীর্থঙ্কর।
- জৈনরা তাদের ইতিহাসে চব্বিশজন তীর্থঙ্করের কথা উল্লেখ করেছেন।
- এঁদের শিক্ষাই জৈনধর্মের মূল ভিত্তি।
- প্রথম তীর্থঙ্করের নাম ঋষভনাথ এবং সর্বশেষ তীর্থঙ্করের নাম মহাবীর।

⇒ খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে জৈনধর্মের সর্বাধিক প্রভাবশালী প্রচারক ছিলেন মহাবীর। তিনি জৈনধর্মের ২৪তম তীর্থঙ্কর। মহাবীরকে অনেক সময় ভুলবশত জৈনধর্মের প্রবর্তক মনে করা হয়। প্রকৃতপক্ষে জৈনধর্ম তাঁর আগে থেকে প্রচলিত ছিল এবং তিনি গোড়া থেকেই এই ধর্মের অনুগামী ছিলেন।
- মহাবীরের পূর্বসূরি ২৩তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ।
- ২২তম তীর্থঙ্কর নেমিনাথ ছিলেন পার্শ্বনাথের পূর্বসূরি। 

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ষষ্ঠ শ্রেণি। 

৮১৮.
'A Promised Land' বইটির লেখক কে?
  1. কেনেডি
  2. জর্জ ওয়াশিংটন
  3. বারাক ওবামা
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
বারাক ওবামা
ব্যাখ্যা
⇒ - 'A Promised Land' ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার আত্মজীবনী ও রাজনৈতিক স্মৃতিকথামূলক গ্রন্থ।

বারাক ওবামা:

- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

তথ্যসূত্র - Britannica.com
৮১৯.
বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
  1. মাইকেল অ্যাঞ্জেলো
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো
  4. ভ্যানগগ
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা

মোনালিসা:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।

• ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।
- ছবিটি আঁকতে তার প্রায় চারবছর সময় লাগে।
- মোনালিসার এই ছবিটির মূল্য নির্ধারণ করা হয় প্রায় ৮৩০ মিলিয়ন ডলার।
- অনেক শিল্প গবেষক পোর্ট্রেটের এই বিখ্যাত নারীকে ফ্লোরেন্টাইনের বণিক ফ্রান্সিসকো দ্য গিওকন্ডোর (Gioconda) স্ত্রী লিসা গেরাদিনি বলে সনাক্ত করেছেন।
- আবার অনেকে প্রায় লোমহীন মুখটায় অনেকে দাড়ি লাগিয়ে স্বয়ং লিওনার্দোকেই আবিষ্কার করে ফেলেন, অর্থাৎ তারা দাবি করেন, মোনা লিসা চরিত্রটি লিওনার্দো দ্য ভিঞ্চির নারীসত্ত্বা (এক্ষেত্রে ড্যান ব্রাউন এর দ্য ভিঞ্চি কোড বইটিতেও কিছুটা বলা হয়েছে)।

উল্লেখ্য,
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন।
- লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।
- তাঁর বিখ্যাত শিল্পকর্ম: The Last Supper, Mona Lisa, The Vitruvian Man, The Portrait of a Lady with an Ermine, The Virgin of the Rocks, The Baptism of Christ, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), The Madonna and Child with St. Anne, The Madonna and Child with a Cat, Portrait of Ginevra de' Benci (1474-1476)।

উৎস: Britannica.

৮২০.
বেনজির ভুট্টো কে ছিলেন?
  1. বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট
  2. বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
  3. মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট
  4. মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
বেনজির ভুট্টো:
- মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।
- বেনজির ভুট্টোর জন্ম ১৯৫৩ সালের ২১ জুন, করাচিতে।
- বেনজির ভুট্টো ছিলেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা।
- জুলফিকার আলি ভুট্টো ১৯৭১ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত পাকিস্তানের নেতা ছিলেন।
- প্রতিপক্ষের এক নেতাকে খুনের অভিযোগে ১৯৭৯ সালে জুলফিকার আলী ভুট্টোর মৃত্যুদণ্ড কার্যকর হলে বেনজির ভুট্টো মাত্র ২৬ বছর বয়সে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৮ সালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন পিপিপি জয়ী হলে তিনি মাত্র ৩৫ বছর বয়সে প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
- তিনি ১৯৮৮-৯০ এবং ১৯৯৩-৯৬ সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে দুটি মেয়াদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- ২০০৭ সালের ২৭ ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির ভুট্টো নিহত হন।

অন্যদিকে -
- বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট মেঘবর্তী সুকর্নপুত্রী।
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরানায়েক।

উৎস: Britannica.
৮২১.
‘চিত্রা নদীর পাড়ে’ চলচ্চিত্র কোন পটভূমিতে নির্মিত?
  1. ক) ১৯৪৭ সালের দেশভাগ
  2. খ) ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  3. গ) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ
  4. ঘ) ১৯০৫ সালের বঙ্গভঙ্গ
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালের দেশভাগ
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৪৭ সালের দেশভাগ
ব্যাখ্যা
'চিত্রা নদীর পাড়ে' চলচ্চিত্রটি ১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত। এটির পরিচালক তানভীর মোকাম্মেল। ছবিটি ১৯৯৮ সালে মুক্তি পায়। শ্রেষ্ঠ সিনেমা ও শ্রেষ্ঠ পরিচালকসহ মোট সাতটি ক্যাটাগরিতে এটি ১৯৯৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
(সূত্রঃ বাংলা ট্রিবিউন এবং চিত্রা নদীর পাড়ে চলচ্চিত্র)
৮২২.
কাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা কে?
  1. ভলতেয়ার
  2. ম্যাকিয়াভেলি
  3. মন্টেস্কু
  4. স্টুয়ার্ট মিল
সঠিক উত্তর:
মন্টেস্কু
উত্তর
সঠিক উত্তর:
মন্টেস্কু
ব্যাখ্যা
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি হলো সরকারের তিনটি বিভাগ যথা: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের মধ্যে ক্ষমতা ও কাজকে পৃথক বা স্বতন্ত্র করে দেওয়া।
- ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির শ্রেষ্ঠ প্রবক্তা বলা হয় ফরাসি দার্শনিক মন্টেস্কু কে।
- তিনি ১৭৪৮ সালে সর্বপ্রথম তার The Spirit of Laws বইয়ে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির আধুনিক ব্যাখ্যা প্রদান করেন।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৮২৩.
Who is the author of the book 'The country of First boys'?
  1. Leo Tolstoy
  2. Amartya Sen
  3. Vikram Seth
  4. Rudyard Kipling
সঠিক উত্তর:
Amartya Sen
উত্তর
সঠিক উত্তর:
Amartya Sen
ব্যাখ্যা
অমর্ত্য সেন:
- অমর্ত্য সেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বাঙালী অর্থনীতিবিদ ও দার্শনিক। 
- তিনি ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন।

⇒ দারিদ্র এবং দুর্ভিক্ষ নিয়ে গবেষণার জন্য পৃথিবী জুড়েই তিনি শ্রদ্ধা অর্জন করেছেন।
- তিনি হার্ভার্ড সোসাইটি অফ ফেলোস, ট্রিনিট্রি কলেজ, অক্সব্রিজ এবং ক্যামব্রিজের একজন সিনিয়র ফেলো।
- এছাড়াও তিনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ক্যামব্রিজের ট্রিনিটি কলেজের মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
- তিনি ইকোনমিস্ট ফর পিস অ্যান্ড সিকিউরিটির একজন ট্রাষ্টি।
- তিনিই প্রথম ভারতীয় শিক্ষাবিদ যিনি একটি অক্সব্রিজ কলেজের প্রধান হন।
- এছাড়াও তিনি প্রস্তাবিত নালন্দা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবেও কাজ করেছেন।
- ২০০৬ সালে টাইম ম্যাগাজিন তাকে অনূর্ধ্ব ষাট বছর বয়সী ভারতীয় বীর হিসেবে চিহ্নিত করেছে।
- ২০১০ সালে তাকে বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান দেওয়া হয়।

উল্লেখ্য,
- অমর্ত্য সেনের লেখা গ্রন্থাবলি ৩০টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে।
- The Idea Of Justice-গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন।
- বইটি মূলত জন রলসের 'A Theory of Justice' (1971)-এর মৌলিক ধারণাগুলির একটি সমালোচনা এবং সংশোধন।

এছাড়াও,
- 'The country of First boys' গ্রন্থের রচয়িতা অমর্ত্য সেন।

উৎস: Britannica.
৮২৪.
’সালভেদর ডালি’ কোন দেশের চিত্রকর? 
  1. ইতালি
  2. স্পেন
  3. নেদারল্যান্ড
  4. জার্মানি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা

সালভাদোর ডালি:
-  তিনি জন্মগ্রহন করেন: ১১ মে ১৯০৪ সালে।
- স্থান: স্পেনের কাতালোনিয়া অঞ্চলের ফিগুয়েরেসে জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন একজন খ্যাতিমান স্পেনীয় পরাবাস্তববাদী (Surrealist) চিত্রকর।
- তাঁর উল্লেখযোগ্য চিত্রকর্ম The Persistence of Memory (1931)।
- তিনি ২৩ জানুয়ারি ১৯৮৯ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: ব্রিটানিকা।

৮২৫.
’The prince’ গ্রন্থের রচয়িতা কে? 
  1. নিকোলো ম্যাকিয়াভেলি
  2. প্লেটো
  3. কার্ল মার্কস 
  4. এরিস্টটল
সঠিক উত্তর:
নিকোলো ম্যাকিয়াভেলি
উত্তর
সঠিক উত্তর:
নিকোলো ম্যাকিয়াভেলি
ব্যাখ্যা

- নিকোলো ম্যাকিয়াভেলি লেখা বিখ্যাত গ্রন্থের নাম The Prince.

অন্যদিকে,
- কার্ল মার্কস বিখ্যাত বই ডাস ক্যাপিটাল।
- টমাস হবসের গ্রন্থের নাম Leviathan.
- প্লেটোর বিখ্যাত বইয়ের নাম The Republic.
- বার্ট্রান্ড রাসেলের বিখ্যাত গ্রন্থের নাম Power: A New Social Analysis.
- রুশোর বিখ্যাত গ্রন্থের নাম The Social Contract.
- এরিস্টটলের বিখ্যাত গ্রন্থ দ্যা পলিটিক্স।

উৎস ব্রিটানিকা ওয়েবসাইট।

৮২৬.
“নীতিশাস্ত্রের ধারণা রাজনৈতিক মতবাদ ছাড়া অসম্পূর্ণ এবং নীতিশাস্ত্রের ধারণা প্রতিফলিত না হলে রাজনৈতিক মতবাদ অর্থহীন।”− উক্তিটি কে করেছেন?
  1. আর এম ম্যাকাইভার
  2. এরিস্টটল
  3. থমাস হবস
  4. আইভর ব্রাউন
সঠিক উত্তর:
আইভর ব্রাউন
উত্তর
সঠিক উত্তর:
আইভর ব্রাউন
ব্যাখ্যা
পৌরনীতি ও সুশাসন এবং নীতিশাস্ত্র পরস্পর নির্ভরশীল। উভয় শাস্ত্রের মূল লক্ষ্য নৈতিকতা ও সুনাগরিকতার জ্ঞানের মাধ্যমে জনগণের কল্যাণ সাধন।
এ প্রসঙ্গে আইভর ব্রাউন (Ivor Brown) বলেন,
“নীতিশাস্ত্রের ধারণা রাজনৈতিক মতবাদ ছাড়া অসম্পূর্ণ এবং নীতিশাস্ত্রের ধারণা প্রতিফলিত না হলে রাজনৈতিক মতবাদ অর্থহীন।”
উৎসঃ একাদশ -দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন (১ম-পত্র) বই (উন্মুক্ত)।
৮২৭.
'সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়।' সংজ্ঞাটি কার?
  1. কউফম্যান
  2. মার্টিন মিনোগ
  3. সক্রেটিস
  4. ম্যাককরনী
সঠিক উত্তর:
ম্যাককরনী
উত্তর
সঠিক উত্তর:
ম্যাককরনী
ব্যাখ্যা

- সুশাসন সম্পর্কে একটি সুন্দর ও গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককরনী।
- তাঁর মতে, ''সুশাসন বলতে রাষ্ট্রের সাথে সুশীল সমাজের, সরকারের সাথে শাসিত জনগণের, শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়''।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৮২৮.
ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট কোন অঞ্চলে তৎপর সশ্বস্ত্র গোষ্ঠী?
  1. ক) দক্ষিণ তুরস্কের পূর্বাঞ্চল
  2. খ) চীনের জিনজিয়াং
  3. গ) ইরানের উত্তরাঞ্চল
  4. ঘ) উজবেকিস্তান
সঠিক উত্তর:
খ) চীনের জিনজিয়াং
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনের জিনজিয়াং
ব্যাখ্যা
- ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট (ETIM) হলো চীনের জিনজিয়াং প্রদেশে তৎপর একটি সশ্বস্ত্র গোষ্ঠী।
- ETIM তুর্কিভাষী উইঘুর মুসলিম অধ্যুষিত চীনের জিনজিয়াং প্রদেশকে চীন থেকে বিচ্ছিন্ন করে একটি ‍মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।
(তথ্যসূত্র: কাউন্সিল অন ফরেন রিলেশন ওয়েবসাইট)
৮২৯.
Who is the father of Geometry?
  1. Euclid
  2. Archimedes
  3. Pythagoras
  4. Thales
  5. René Descartes
সঠিক উত্তর:
Euclid
উত্তর
সঠিক উত্তর:
Euclid
ব্যাখ্যা
ইউক্লিড:
- প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিড।
- তিনি জ্যামিতি শাস্ত্রের জনক হিসেবে পরিচিত।
- তিনি বেঁচে ছিলেন প্রায় খ্রিস্টপূর্ব ৩০০ সাল পর্যন্ত।
- তিনি প্লেটোর ছাত্র ছিলেন।
- গণিতের বিভিন্ন শাখায় তাঁর অবদান রয়েছে।

উল্লেখ্য,
- তাঁর লেখা গ্রন্থগুলোর মধ্যে বিখ্যাত বই এলিমেন্টস।
- ইটি প্রকাশিত হয় মোট ১৩ খণ্ডে।
- খ্রিস্টপূর্ব ৩০০ সালে রচিত বইটিতে রয়েছে সংজ্ঞা, স্বতঃসিদ্ধ, সূত্র ও অনুসিদ্ধান্ত এবং বিভিন্ন প্রস্তাবনার গাণিতিক প্রমাণ।
- ১৩টি বইয়ে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্লিডীয় জ্যামিতি এবং প্রাথমিক সংখ্যাতত্ত্ব।

অন্যদিকে,
- René Descartes-কে সাধারণত বিশ্লেষণাত্মক জ্যামিতির জনক বলা হয়।
- গণিতের জনক আর্কিমিডিস।

উৎস: Britannica.
৮৩০.
'স্ট্যাচু অব লিবার্টি'-এর স্থপতি কে ছিলেন?
  1. ফ্রেডেরিক বার্থোলডি
  2. রেম কুলহাস
  3. মাইস ভ্যান ডের রোহে
  4. মাইকেল গ্র্যাভস
সঠিক উত্তর:
ফ্রেডেরিক বার্থোলডি
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডেরিক বার্থোলডি
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি’।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে ‘স্ট্যাচু অব লিবার্টি’।
- মূর্তিটি একজন নারীর রূপে স্বাধীনতার মূর্তি।
- সে তার উত্থিত ডান হাতে একটি টর্চ ধরেছে এবং তার বাম হাতে একটি ট্যাবলেট ধরেছে।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।

উল্লেখ্য,
 - স্ট্যাচু অব লিবার্টি ১৮৭৫ এবং ১৮৮৪ সালের মধ্যে ফ্রান্সে নির্মিত হয়েছিল।
- ভাস্কর্যটি তৈরির জন্য পৃথকভাবে ৩৫০টি অংশ বানানো হয়।
- স্টাচু অব লিবার্টির সেই অংশগুলো নিয়ে ফ্রান্স থেকে একটি জাহাজ ১৮৮৫ সালের ১৭ জুন নিউইয়র্কে পৌঁছায়।
- পরে পৃথক অংশগুলো একে একে যুক্ত করে পুরো ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

উৎস: Britannica.
৮৩১.
ভিয়েতনাম স্বাধীনতার অগ্রনায়ক ছিলেন -
  1. ক) Ho Chi Minh
  2. খ) Ngo Dinh Diem
  3. গ) Vo Nguyen Giap
  4. ঘ) Mao Zedong
সঠিক উত্তর:
ক) Ho Chi Minh
উত্তর
সঠিক উত্তর:
ক) Ho Chi Minh
ব্যাখ্যা
- হো চি মিন ভিয়েতনামকে স্বাধীন করার জন্য দীর্ঘ ও  শেষ পর্যন্ত সফল প্রচারণার নেতৃত্ব দেন।
- তিনি ১৯৪৫ থেকে 1969 সাল পর্যন্ত উত্তর ভিয়েতনামের রাষ্ট্রপতি ছিলেন এবং তিনি ২০ শতকের সবচেয়ে প্রভাবশালী কমিউনিস্ট নেতাদের একজন ছিলেন।
- ভিয়েতনামের বৃহত্তম শহরটি তার নামে নামকরণ করা হয়।
 
Ho Chi Minh led a long and ultimately successful campaign to make Vietnam independent. 
He was president of North Vietnam from 1945 to 1969, and he was one of the most influential communist leaders of the 20th century. 
His seminal role is reflected in the fact that Vietnam’s largest city is named for him.
 
উৎস: ব্রিটানিকা 

৮৩২.
মিশরকে 'নীলনদের উপহার' নামে কে সম্মানিত করেছেন?
  1. থুসিডিডিস
  2. আর্কিমিডিস
  3. হেরোডোটাস
  4. লিওপোল্ড ভন্ র‍্যাংকে
সঠিক উত্তর:
হেরোডোটাস
উত্তর
সঠিক উত্তর:
হেরোডোটাস
ব্যাখ্যা

হেরোডোটাস:
- ইতিহাসের জনক হিসেবে খ্যাত হেরোডোটাস।
- তিনি পারস্য সাম্রাজ্যে (বর্তমান তুরস্ক) জন্মগ্রহণ করেছিলেন।
- তিনি ছিলেন থুসিডাইডিস, সক্রেটিস ও ইউরিপিডিসের সমসাময়িক।
- মিশরকে "নীলনদের দান" বা "নীলনদের উপহার" হিসেবে সম্মানিত করেছেন গ্রীক ইতিহাসবিদ হেরোডোটাস। তিনি তার লেখায় (Histories) উল্লেখ করেন যে নীলনদের পলিমাটি ও জলসম্পদ মিশরের কৃষি, সভ্যতা ও সমৃদ্ধির মূল ভিত্তি।

⇒ হেরোডোটাস সর্বপ্রথম গ্রিক হিস্টরিয়া (Historia) শব্দটি ব্যবহার করেন।
- তার মতে ইতিহাস হলো যা সত্যিকার অর্থে ছিলো বা সংঘটিত হয়েছিলো তা অনুসন্ধান করা ও লেখা।
- হেরোডোটাস রচিত ইতিহাস-সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে।

উল্লেখ্য,
- বিশ্বের দীর্ঘতম নদ নীলনদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল মিসরীয় সভ্যতা। 
- গ্রিক কবি হোমার তাঁর লেখা মহাকাব্য ‘ওডিসি’তে নিল নদকে ইজিপ্টাস নামে অভিহিত করেছেন।
- মিসরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নিলের ওপর নির্ভরশীল।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি। 
ii) Britannica.

৮৩৩.
কোনটি হিজরি বর্ষপঞ্জির মাসের নাম নয়?
  1. মুহররম
  2. জমাদিউল আউয়াল
  3. জমাদিউল সাবান
  4. সফর
সঠিক উত্তর:
জমাদিউল সাবান
উত্তর
সঠিক উত্তর:
জমাদিউল সাবান
ব্যাখ্যা
হিজরি বর্ষপঞ্জি:
- চন্দ্র নির্ভর বর্ষপঞ্জি।
- ৬৩৮- হযরত ওমর কর্তৃক হিজরি বর্ষপঞ্জি (ইসলামি বর্ষপঞ্জি) প্রবর্তন।
- ৬২২ থেকে সন গণনা শুরু [ হযরত মুহাম্মদ (সা.) এর মক্কা থেকে মদীনা হিযরতের দিন থেকে]।
- ৩৫৪/৩৫৫ দিনে বছর গণনা।
-মোট মাস ১২ টি।
- মুহররম,
- সফর, 
- রবিউল আউয়াল,
- রবিউস সানি,
- জমাদিউল আউয়াল,
- জমাদিউস সানি,
- রজব,
- শাবান,
- রমজান,
-  শাওয়াল,
- জ্বিলকদ,
- জ্বিলহজ্জ।

উৎস: ব্রিটানিকা।
৮৩৪.
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির ইতিহাসে প্রথম নারী সভাপতি কে?
  1. ফাতমা সাম্বা দিউফ সামৌরা
  2. ক্রিস্টি কভেন্ট্রি
  3. ক্লেয়ার কনোর
  4. বিলি জিন কিং
সঠিক উত্তর:
ক্রিস্টি কভেন্ট্রি
উত্তর
সঠিক উত্তর:
ক্রিস্টি কভেন্ট্রি
ব্যাখ্যা
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি: 
- আগামী আট বছরের জন্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভাপতি নির্বাচিত হয়েছেন ক্রিস্টি কভেন্ট্রি।
- তিনি আইওসির ১৩১ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি, প্রথম আফ্রিকানও।
- আইওসি নির্বাচনের নিয়ম অনুযায়ী প্রদত্ত ভোটের পঞ্চাশ শতাংশের বেশি কেউ না পেলে দ্বিতীয় রাউন্ডে ভোট হয়।
- সে ক্ষেত্রে কম ভোট পাওয়া প্রার্থী দ্বিতীয় রাউন্ড থেকে বাদ পড়েন।
- এভাবে কেউ অর্ধেকের বেশি সমর্থন না পাওয়া পর্যন্ত ভোটাভুটি চলতে থাকে।
- তবে আজকের নির্বাচনে কভেন্ট্রি প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে যান প্রথম রাউন্ডেই।
- নির্বাচনে ৯৭ ভোটের মধ্যে ৪৯টিই পড়ে কভেন্ট্রির পক্ষে।
- কভেন্ট্রি আগামী ২৩ জুন অলিম্পিক দিবসে বর্তমান প্রধান টমাস বাখের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন।

উল্লেখ্য, 
- ফাতমা সাম্বা দিউফ সামৌরা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো কর্তৃক ফিফার প্রথম মহিলা মহাসচিব হিসেবে নিযুক্ত হন।
- ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) ২৩৪ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট ক্লেয়ার কনোর।
- মহিলা টেনিস অ্যাসোসিয়েশনের প্রথম সভাপতি বিলি জিন কিং। 

উৎস: প্রথম আলো (২০ মার্চ ২০২৫)
৮৩৫.
জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে?
  1. গৌতম বুদ্ধ
  2. শ্রী চৈতন্য
  3. মহাবীর
  4. ভগৎ সিং
সঠিক উত্তর:
মহাবীর
উত্তর
সঠিক উত্তর:
মহাবীর
ব্যাখ্যা
• জৈন ধর্ম:
- মহাবীর ও গৌতম বুদ্ধ দু'জনেই ছিলেন একই সময়ের।
- দু'জনের জন্ম ক্ষত্রিয় গোত্রে।
- দু'জনেই ব্রাহ্মণদের গোঁড়ামির বিরুদ্ধে নতুন ধর্ম প্রচার করেন।
- প্রচলিত ধারণা মতে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন মহাবীর।
- তবে, জৈনদের বিশ্বাস জৈন ধর্মের অনেক গুরু বা তীর্থঙ্কর ছিলেন।
- মহাবীর হলেন শেষ তীর্থঙ্কর।
- প্রথম তীর্থঙ্কর এর নাম ঋষভদেব বা আদিনাথ।
- জৈন সাহিত্যে মোট ২৩ জন তীর্থঙ্করের নাম পাওয়া যায়।

উল্লেখ্য,
- ৫৪০ খ্রিস্টপূর্বাব্দে উত্তর বিহারের বৈশালীর কাছে মহাবীরের জন্ম বলে অনুমান করা হয়।
- তাঁর পিতা সিদ্ধার্থ ছিলেন গোত্র প্রধান।
- তাঁর গোত্রের নাম 'জ্ঞাতৃক'।
- মহাবীরের আসল নাম বর্ধমান।

উৎস: ইতিহাস ১ম পত্র,  এইচ এস এসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩৬.
কোয়ামে নক্রুমা কোন দেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি ছিলেন?
  1. ঘানা
  2. নাইজেরিয়া
  3. কেনিয়া
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা
কোয়ামে নক্রুমা:
- আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ড. কোয়ামে নক্রুমা।
- তিনি একাধারার শিক্ষক, লেখক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক ছিলেন।
- কোয়ামে নক্রুমা ছিলেন ঘানার স্বাধীনতা আন্দোলনের স্থপতি।
- নক্রুমা ছিলেন ঘানা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপাতি।
- তিনি ১৯৫৭ সালে ঘানাকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার দিকে নিয়ে যান এবং দেশটির প্রথম প্রধানমন্ত্রী ও পরে রাষ্ট্রপতি হন।
- তিনি প্যান-আফ্রিকানিজমেরও একজন প্রধান প্রবক্তা ছিলেন।

উৎস: Britannica.
৮৩৭.
চাঁদের মাটিতে প্রথম পা রাখেন-
  1. ক) ইউরি গ্যাগারিন
  2. খ) মাইকেল কলিন্স
  3. গ) এডউইন-ই-অলড্রিন
  4. ঘ) নীল আর্মস্ট্রং
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নীল আর্মস্ট্রং
ব্যাখ্যা
চন্দ্রাভিযান:

- চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক।
- এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
- এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৮৩৮.
সম্রাট বাবরের সমাধি কোথায় অবস্থিত?
  1. ইয়াঙ্গুন
  2. সিকান্দ্রা
  3. কাবুল
  4. আগ্রা
সঠিক উত্তর:
কাবুল
উত্তর
সঠিক উত্তর:
কাবুল
ব্যাখ্যা

- সম্রাট বাবর আফগানিস্তানের কাবুল জয় করেছিলেন ১৫০৫ খ্রিস্টাব্দে।
- তারপর তিনি জয় করেন ভারত। 
- বাবরের মৃত্যু ঘটে আগ্রায় ১৫৩০ সালে। 
- তার শেষ ইচ্ছা ছিল কাবুলে তিনি যে ১০টি অনিন্দ্য সুন্দর বাগান তৈরি করেছিলেন তাকে সেখানেই সমাহিত করা হোক।
- তার সেই ইচ্ছা অনুসারে তার বিধবা স্ত্রী ১৫৪৪ সালে আগ্রা থেকে তার সমাধি সরিয়ে নিয়ে কাবুলে পাঠান। তাকে আবার সমাহিত করা হয় তার তৈরি সেই বাগানে।
- বাবরের আত্মজীবনীর অনেকটা অংশজুড়ে আছে কাবুলের মতো রুক্ষ ও শুষ্ক ভূমিতে তিনি কীভাবে বাগান তৈরি করেছিলেন।
- নিরেট পাথরে ফুটিয়েছিলেন রংবেরঙের ফুল। 
- তিনি তার বইতে লিখেছেন, ‘কাবুল দেশটা পাথুরে। বিদেশি কিংবা শত্রুর পক্ষে এ দেশ দুর্গম। এর উষ্ণ ও শীতপ্রধান অঞ্চলগুলো পাশাপাশি। 

উল্লেখ্য,
- জহিরুদ্দিন মুহাম্মদ বাবর (১৪৮৩-১৫৩০)  ভারতে মুগল বংশের প্রতিষ্ঠাতা।
- পিতার দিক থেকে আমীর তৈমুর (১৩৩৬-১৪০৫ খ্রি.) এবং মায়ের দিক থেকে চেঙ্গিজ খানের সঙ্গে সম্পর্কযুক্ত।
- ১৪৮৩ খ্রিস্টাব্দে বাবুর তুর্কিস্তানের খোকন্দে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতা উমর শেখ মির্জা ফরগানার অধিপতি ছিলেন।
- ১৪৯৪ খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর বাবুর অল্প বয়সে ক্ষমতা লাভ করেন।
- বারবার রাজ্যহারা হয়ে তিনি মধ্যএশিয়া ত্যাগ করেন এবং ১৫০৪ খ্রিস্টাব্দে কাবুল দখল করেন।
- ১৫০৮ খ্রিস্টাব্দে তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন।
- ১৫১১ খ্রিস্টাব্দের মধ্যে বাবুর প্রায় সমগ্র মধ্য এশিয়ার শাসকে পরিণত হন।
- উজবেকগণ কর্তৃক বিতাড়িত হয়ে তিনি ১৫১৪ খ্রি. কাবুলে ফিরে আসেন।
- ভারতীয় উপমহাদেশ অধিকারের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে বাবুর ১৫১৫ খ্রিস্টাব্দে বাজাউর, সোয়াত, ইউসুফজাই উপজাতিদের পরাজিত করেন ও ১৫১৯-২০ খ্রি. ভিরা, শিয়ালকোট, সাঈদপুর এবং ১৫২২ খি. কান্দাহার দখল করেন।
- সর্বপরি বাবুর ১৫২৬ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের সুলতান ইবরাহিম লোদীকে পরাজিত করে ভারতে মুগল শাসনের সূচনা করেন।

উৎস: 
i) বাংলাপিডিয়া।
 ii) ব্রিটানিকা।
iii) বাংলাদেশ প্রতিদিন।

৮৩৯.
বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা 'আর্চবিশপ ডেসমন্ড টুটু' কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. রুয়ান্ডা
  2. ঘানা
  3. দক্ষিণ আফ্রিকা
  4. নাইজেরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন।
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।

⇒ ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।

⇒ ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

উৎস: Britannica.
৮৪০.
কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দান করেন?
  1. ক) মার্কাস ওরেলস
  2. খ) অগাষ্টাস সিজার
  3. গ) কনষ্টানটাইন
  4. ঘ) জুলিওক্লাওডিয়ান
সঠিক উত্তর:
গ) কনষ্টানটাইন
উত্তর
সঠিক উত্তর:
গ) কনষ্টানটাইন
ব্যাখ্যা
রোমীয় ধর্মে গ্রীকদের প্রভাব পরিলক্ষিত হয়। 
রোমে বহু ধর্ম মন্দির নির্মিত হয়েছিল। 
রোমবাসীদের প্রধান দেবতার নাম জুপিটার। 
নেপচুন, ভেনাস, মিনার্ভা তাদের অন্যতম দেব-দেবী ছিল। 
অগাষ্টাস সিজারের সময়কাল থেকে সম্রাটদের ঈশ্বর বলে পূজা করা হত। 
শেষের দিকে রোমে খ্রিস্ট ধর্ম প্রসার লাভ করে। 
খ্রিস্টধর্ম সম্রাট পূজা সমর্থন করে না। ফলে প্রথম দিকে রোমান শাসকেরা খ্রিস্ট ধর্মের বিরোধী ছিল। 
দরিদ্র কৃষক, কারিগর ও দাসগণ খ্রিস্টধর্মকে জীবন ধারণের এক অবলম্বন মনে করে এবং রোম সাম্রাজ্যে খ্রিস্টধর্মের প্রসার লাভ করে। 
সমাজে বিশৃঙ্খলা নিরসনের জন্যে অবশেষে সম্রাট কনষ্টানটাইন খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দান করেন।

উৎস: বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৮৪১.
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
  1. হযরত ওমর ইবনে আল খাত্তাব(রা.)
  2. হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
  3. হযরত উসমান ইবনে আফফান (রা.)
  4. হযরত আবুবকর সিদ্দিক (রা.)
সঠিক উত্তর:
হযরত আবুবকর সিদ্দিক (রা.)
উত্তর
সঠিক উত্তর:
হযরত আবুবকর সিদ্দিক (রা.)
ব্যাখ্যা
রাশিদুন খিলাফত (৬৩২ খ্রি. – ৬৬১ খ্রি.):
- ইসলামের চার খলিফার শাসনকাল।

⇒ হযরত আবুবকর সিদ্দিক (রা.)
- শাসন কাল (৬৩২ খ্রি. - ৬৩৪ খ্রি.)।
- ইসলামের প্রথম খলিফা (৬৩২ খ্রি.)।

⇒ হযরত ওমর ইবনে আল খাত্তাব (রা.)
- শাসন কাল (৬৩৪ খ্রি. - ৬৪৪ খ্রি.)।
- "ওমর দ্য গ্রেট" বলা হয় (ন্যায়পরায়ণতার জন্য )।

⇒ হযরত উসমান ইবনে আফফান (রা.)
- শাসন কাল ( ৬৪৪ খ্রি. - ৬৫৬ খ্রি.)।
- সর্ব প্রথম ইসলামী মুদ্রার প্রচলন।

⇒ হযরত আলী ইবনে আবু তালিব (রা.)
- শাসন কাল (৬৫৬ খ্রি. - ৬৬১ খ্রি.)।
- খোলাফায়ে রাশেদীনের সর্বশেষ খলিফা।
- আসাদুল্লাহ (আল্লাহর সিংহ) উপাধি লাভ।

উৎস: i) Britannica.
ii) ইসলামের ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪২.
'My Life' কার আত্মজীবনীমূলক গ্রন্থ?
  1. বিল ক্লিনটন
  2. ফিদেল ক্যাস্ট্রো
  3. এপিজে আবুল কালাম
  4. ডোনাল্ড ট্রাম্প
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
উত্তর
সঠিক উত্তর:
বিল ক্লিনটন
ব্যাখ্যা
বিল ক্লিনটন:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
- তিনি ১৯ আগস্ট, ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের আরকানসাসে জন্ম গ্রহন করেন।
- তিনি দুই মেয়াদে (১৯৯৩-২০০১) আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন।
- তাঁর রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টি।
- তিনি নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটর হিলারি ক্লিনটনের স্বামী।

⇒ তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ:
- My Life (2004).

উল্লেখ্য,
- তার লিখা আরও কিছু বইসমূহ,
• Giving: How Each of Us Can Change the World (2007).
• Back to Work: Why We Need Smart Government for a Strong Economy (2011).
• The President's Daughter (2021).
• The President is Missing (Novel).

অন্যদিকে,
- Wings of Fire ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালামের আত্মজীবনীমূলক বই।
- My Life: A Spoken Autobiography: ফিদেল ক্যাস্ট্রোর আত্মজীবনীমূলক বই।
- ডোনাল্ড ট্রাম্পের আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

উৎস: Britannica.
৮৪৩.
বিশ্বখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর কে? 
  1. মাইকেল অ্যাঞ্জেলো 
  2. লিওনার্দো দ্য ভিঞ্চি
  3. পাবলো পিকাসো 
  4. ভ্যানগগ
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
লিওনার্দো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
লিওনার্দো দ্য ভিঞ্চি:
- লিওনার্দো দ্য ভিঞ্চি একজন ইতালীয় রেনেসাঁ পলিমাথ, চিত্রশিল্পী, ভাস্কর, স্থপতি, সংগীতশিল্পী, বিজ্ঞানী, গণিতবিদ, প্রকৌশলী, উদ্ভাবক, অ্যান্টোনিস্ট, ভূতত্ত্ববিদ, ম্যাগাজিনর, উদ্ভিদবিদ এবং লেখক।
- তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবতার একজন।
- লিওনার্দো ফ্লোরেন্স কাছাকাছি Tuscany, ছোট শহরে ভ্যানি মধ্যে জন্মগ্রহণ করেন।

⇒ তাঁর বিখ্যাত শিল্পকর্ম:
- The Last Supper, Mona Lisa, The Vitruvian Man, The Portrait of a Lady with an Ermine, The Virgin of the Rocks, The Baptism of Christ, The Adoration of the Magi (1481), The Virgin and Child with St Anne (1510), The Madonna and Child with St. Anne, The Madonna and Child with a Cat, Portrait of Ginevra de' Benci (1474-1476)।

⇒ Mona Lisa:
- বিশ্ববিখ্যাত 'মোনালিসা' চিত্রটির চিত্রকর লিওনার্দো দ্য ভিঞ্চি।
- ধারণা করা হয় ১৫০৩ থেকে ১৫০৬ সালের মধ্যে তিনি এ ছবিটি এঁকেছিলেন।
- শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভর জাদুঘরে সংরক্ষিত আছে।
- ল্যুভর জাদুঘরের তথ্যমতে প্রায় ৮০% পর্যটক শুধু মোনালিসার চিত্র টি দেখার জন্য আসে।

উৎস: Britannica.
৮৪৪.
“স্বাধীনতা ও আইনের বিরোধ নেই”- উক্তিটি কার?
  1. এরিস্টটল
  2. লর্ড অ্যাকটন
  3. আর্নেস্ট বার্কার
  4. উড্রো উইলসন
সঠিক উত্তর:
আর্নেস্ট বার্কার
উত্তর
সঠিক উত্তর:
আর্নেস্ট বার্কার
ব্যাখ্যা
- আইন ও স্বাধীনতা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। একটি ছাড়া অন্যটি অর্থহীন।
- তবে আইন সবসময় স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। কেবল জনগণের জন্য, জনগণের দ্বারা প্রণীত আইনই স্বাধীনতা রক্ষা করতে পারে। স্বেচ্ছাচারী ও
স্বৈরাচার কর্তৃক প্রণীত আইন সব সময়ই স্বাধীনতা বিরোধী। যেমন- সামরিক আইন, স্বৈরাচার প্রণীত আইন স্বাধীনতা খর্ব
করে।
- তাই আর্নেস্ট বার্কারের ভাষায় বলা যায় “স্বাধীনতা ও আইনের বিরোধ নেই” (Liberty and law do not quarrel). 

তথ্যসূত্র:- পৌরনীতি ও নাগরিকতা , এস এস সি প্রোগ্রাম।
৮৪৫.
Voice of the people, is the voice of God- উক্তিটি কার?
  1. হবক্স
  2. অক্টিন
  3. রুশো
  4. লক
সঠিক উত্তর:
রুশো
উত্তর
সঠিক উত্তর:
রুশো
ব্যাখ্যা
জ্যাক রুশো:
- রুশো সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণকারী ফরাসি দার্শনিক, লেখক এবং রাজনৈতিক তাত্ত্বিক।

⇒ তাঁর সবচেয়ে বিখ্যাত বই - The Social Contract.

⇒ তাঁর আরো কয়েকটি উল্লেখযোগ্য বই -
- Emile, Or Treatise on Education
- Discourse on Inequality
- Confessions
- Reveries of a Solitary Walker
- Discourse on the Arts and Sciences
- Political and Economic Guiding Principles in the Government of the State ইত্যাদি।

⇒ তাঁর বিখ্যাত উক্তি:
→  মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বত্রই তাকে শৃঙ্খলিত অবস্থায় দেখতে পাওয়া যায়।
→  যে অল্প জানে সে বেশি কথা বলে, অন্যদিকে যে বেশি জানে সে চুপ থাকে।
→  দাসত্বময় শান্তির চেয়ে বিপদসংকুল স্বাধীনতা অনেক ভালো।
→  বাস্তবতার পৃথিবী সীমাবদ্ধ, কিন্তু কল্পনার জগৎ অসীম।
→  আমি অন্য কারও মতো নই। তবে আমি বিশ্বাস করি, অন্যদের চেয়ে ভালো না-হতে পারি- তবে, আলাদা।
→  দুর্বল দেহ মনকে দুর্বল করে দেয়।
→  মানুষের জীবনে শৈশব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
→ Voice of the people, is the voice of God.

সূত্র: ব্রিটানিকা, JSTOR Journal এবং যুগান্তর।
৮৪৬.
জেফ বেজোস নিচের কোনটির প্রতিষ্ঠাতা?
  1. টেসলা
  2. অ্যামাজন
  3. ফেসবুক
  4. অ্যাপল কম্পিউটার
সঠিক উত্তর:
অ্যামাজন
উত্তর
সঠিক উত্তর:
অ্যামাজন
ব্যাখ্যা
জেফ বেজোস অ্যামাজনের প্রতিষ্ঠাতা।

জেফ বেজোস:
- মার্কিন ব্যবসায়ী, গণমাধ্যমের স্বত্বাধিকারী ও বিনিয়োগকারী জেফরি প্রেসটন জেফ বেজোস।
- বিশ্বের সবচেয়ে বড় ই–কমার্স সাইট ও ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি।
- জেফ বেজোস বর্তমানে অ্যামাজনের নির্বাহী চেয়ারম্যান।
- তিনি ব্লু অরিজিন, বেজোস এক্সপেডিশনস ও বেজোস একাডেমির প্রতিষ্ঠাতা।
- এ ছাড়াও জেফ বেজোস সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট–এর স্বত্বাধিকারী ও বেজোস আর্থ ফান্ডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য,
- বেজোস ২০০০ সালে মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান ব্লু অরিজিন প্রতিষ্ঠা করেন।
- প্রতিষ্ঠানটি কক্ষপথে মহাকাশযানে ভ্রমণের সেবাও দিয়ে থাকে।
- ব্লু অরিজিনের নতুন শেপার্ড ভেহিকল ২০১৫ সালে মহাকাশযাত্রা করে এবং পরে সফলভাবে পৃথিবীতে অবতরণ করে।
- জেফ বেজোস ব্লু অরিজিনের এনএস–১৬ নভোযানে ২০২১ সালে মহাকাশ ভ্রমণ করেন।

অন্যদিকে -
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।
- Apple Inc. কোম্পানির প্রতিষ্ঠাতা স্টিভ জবস।

উৎস: Britannica.
৮৪৭.
কে মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন?
  1. ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. খ) আতাউল গণি ওসমানী
  3. গ) সৈয়দ নজরুল ইসলাম
  4. ঘ) তাজউদ্দিন আহমদ
  5. ঙ) লে. কর্ণেল (অব.) আবদুর রব
সঠিক উত্তর:
গ) সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি/সরকার প্রধান/মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি পাকিস্তানে বন্দী থাকার কারনে অস্থায়ী/ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন - উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। তিনি পদাধিকারবলে সেনাবাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন - আতাউল গণি ওসমানী।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -১ম পত্র বই।
৮৪৮.
কাকে আয়রন লেডি বলা হতো?
  1. ইন্দিরা গান্ধী
  2. মার্গারেট থ্যাচার
  3. মাদার তেরেসা
  4. অ্যাঞ্জেলা মার্কেল
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
উত্তর
সঠিক উত্তর:
মার্গারেট থ্যাচার
ব্যাখ্যা
মার্গারেট থ্যাচার:
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া প্রথম নারী ছিলেন মার্গারেট থ্যাচার।
- তিনি ইউরোপের ইতিহাসে এই ধরনের পদে অধিষ্ঠিত প্রথম নারীও ছিলেন। 
- ১৮২০-এর পর প্রথম প্রধানমন্ত্রী যিনি টানা তিনটি নির্বাচনে জয়লাভ করেছিলেন।
- থ্যাচারের ঘোষিত উদ্দেশ্য ছিল "সমাজতন্ত্রকে ধ্বংস করা।"
- তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে তাকে আয়রন লেডি বলা হতো। 

উৎস: Britannica.
৮৪৯.
ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
  1. মাহমুদ আব্বাস
  2. মোহাম্মদ মুস্তাফা
  3. ইয়াসির আরাফাত
  4. আহমেদ শুকেইরি
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
উত্তর
সঠিক উত্তর:
ইয়াসির আরাফাত
ব্যাখ্যা

ইয়াসির আরাফাত:
- ফিলিস্তিনের প্রথম প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত।

⇒ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা ও ফিলিস্তিনি মুক্তিসংগ্রামের মহান নেতা ইয়াসির আরাফাত।
- ইয়াসির আরাফাত একজন ফিলিস্তিনি রাজনৈতিক নেতা ছিলেন।
- ইয়াসির আরাফাতের জন্ম ১৯২৯ সালে মিশরের কায়রোতে। 
- তিনি ১৯৬৯-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর চেয়ারম্যান এবং ১৯৯৬-২০০৪ সাল পর্যন্ত প্যালেস্টাইন অথরিটির (PA) সভাপতি ছিলেন।
- ১৯৯৩ সালে তিনি ইসরায়েলি সরকারের সাথে শান্তি চুক্তিতে পিএলওকে নেতৃত্ব দেন।
- ১৯৯৪ সালে আরাফাত এবং ইজহাক রাবিন এবং ইসরায়েলের শিমন পেরেস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।

⇒ ১৯৫০ সালে ফিলিস্তিনকে মুক্ত করার আকাঙ্ক্ষা নিয়ে যোগ দেন রাজনীতিতে।
- ১৯৫৯ সালে কুয়েতে নির্বাসিতকালে ফিলিস্তিনি জাতীয়তাবাদী আন্দোলনের মুক্তির সংগঠন ‘ফাতাহ’ গঠন করেন। পরবর্তী সময়ে এই সংগঠনের নাম হয় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও)।
- ১৯৬৯ সালে তিনি নির্বাচিত হন পিএলওর চেয়ারম্যান হিসেবে।
- ১৯৮৮ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত মেনে নিয়ে ইয়াসির আরাফাত নিজের অবস্থান পরিবর্তন করেন।
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে ১৯৯১ সালে মাদ্রিদ সম্মেলন, ১৯৯৩ সালে অসলো চুক্তি এবং ২০০০ সালে ক্যাম্পডেভিড সম্মেলনের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের সংঘাতের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি।
- এই সময় হামাস ও অন্যান্য সংগঠনের উত্থান ঘটে, যারা ইয়াসির আরাফাতের ভিত্তি দুর্বল করে দিয়ে ফিলিস্তিনের বিভিন্ন এলাকায় রাজনৈতিক ক্ষমতা দখল করে নেয়।
- ইসরায়েলি সেনাবাহিনী ২০০২ সাল থেকে ইয়াসির আরাফাতকে পশ্চিম তীরের রামাল্লায় তাঁর সদর দপ্তরে অবরুদ্ধ করে রাখে।

উল্লেখ্য,
- জীবনের শেষ দিনগুলোতে ইসরায়েলের সেনাবাহিনী তাঁকে গৃহবন্দী করে রাখে।
- গৃহবন্দী থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁর মৃত্যু হয়।

উৎস: Britannica.

৮৫০.
কে গ্লাসনস্ত নীতি প্রবর্তন করেন?
  1. জোসেফ স্ট্যালিন
  2. ভ্লাদিমির পুতিন 
  3. ভ্লাদিমির লেনিন
  4. মিখাইল গর্বাচেভ
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
উত্তর
সঠিক উত্তর:
মিখাইল গর্বাচেভ
ব্যাখ্যা
গ্লাসনস্ত: 
- গ্লাসনস্ত (Glasnost) ছিল সোভিয়েত ইউনিয়নের একটি নীতি, যার মাধ্যমে রাজনৈতিক ও সামাজিক বিষয়াবলির ওপরে উন্মুক্ত আলোচনা উৎসাহিত করা হয়।
- ১৯৮০-এর দশকের শেষভাগে সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ গ্লাসনস্ত নীতিটি প্রবর্তন করেন।
- এই নীতির ফলে সোভিয়েত ইউনিয়নের গণতান্ত্রিকীকরণের সূচনা ঘটে।
- এর পরিণতিতে সোভিয়েত রাজনৈতিক কাঠামোতে মৌলিক পরিবর্তন আসে।
- কমিউনিস্ট পার্টির একক কর্তৃত্ব হ্রাস পায় এবং বহুপদপ্রার্থী নির্বাচন অনুষ্ঠিত হয়।
- গ্লাসনস্ত সরকারের কর্মকর্তা ও প্রশাসনের সমালোচনার সুযোগ সৃষ্টি করে এবং সংবাদমাধ্যমকে আরও স্বাধীনভাবে তথ্য প্রচারের অনুমতি দেয়।

উৎস: Britannica.
৮৫১.
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
  1. প্যালেস্টাইন
  2. জেরুজালেম
  3. জেদ্দা
  4. তায়েফ
সঠিক উত্তর:
জেরুজালেম
উত্তর
সঠিক উত্তর:
জেরুজালেম
ব্যাখ্যা
পবিত্র ভূমি বলা হয় জেরুজালেমকে।

জেরুজালেম:
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- তিনটি ধর্মের মধ্যম এই শহর।
- ইসরায়েল এবং ফিলিস্তিন উভয়ই জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে দাবি করে।
- ফলে জেরুজালেম এখন দুই রাষ্ট্র তথা মধ্যপ্রাচ্য সংকটের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 
- জেরুজালেমকে নিয়ে স্বন্দের কেন্দ্রবিন্দু টেম্পল মাউন্ট।
- এখানেই আছে তিন ধর্মের পবিত্র স্থাপনা, যেমন: ওয়েস্টার্ন ওয়াল, চার্চ অব দি হলি সেপালচার, দি ডোম অব দি রক, আল আকসা মসজিদ। 
- তাই জেরুজালেমকে পবিত্র ভূমি বলা হয়।

⇒ মুসলিমদের জন্য:
- আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- মক্কা ও মদিনার পরে জেরুজালেমের আল-আকসা মসজিদকে ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান হিসেবে বিবেচনা করা হয়।
- এ মসজিদটি ফিলিস্তিনের প্রাণকেন্দ্র পবিত্র জেরুজালেম নগরীতে অবস্থিত।

⇒ ইহুদিদের জন্য:
- Western wall জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেমের পুরাতন শহরে, ইহুদি জনগণের কাছে এটি প্রার্থনা এবং তীর্থযাত্রার স্থান।
- ইহুদিদের বেলায় এই আল-আকসা মসজিদের কম্পাউন্ড টেম্পল মাউন্ট নাম পরিচিত।
- প্রথম মন্দিরটি ৫৮৭-৫৮৬ খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলনীয়রা ধ্বংস করেছিল এবং দ্বিতীয় মন্দিরটি ৭০ খ্রিস্টাব্দে রোমানরা ধ্বংস করেছিল।
- টেম্পল মাউন্টকে ঘিরে থাকা ‘ওয়েস্টার্ন ওয়াল’ ইহুদিদের কাছে ‘পৃথিবীর ভিত্তিপ্রস্তর’ হিসেবে স্বীকৃত ও পবিত্র স্থান।
- চুনাপাথর দিয়ে বানানো প্রাচীন এই দেয়ালটি 'প্লেস অফ উইপিং' বা 'কান্নার জায়গা' নামেও পরিচিত।

⇒ খ্রিস্টানদের জন্য:
- যীশু খ্রিস্টের জন্মস্থান বেথলেহেম জেরুজালেম শহরে।
- এই ছোট শহরেই যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়।
- যীশুর সমাধিস্থানও এখানেই।

উৎস: Britannica.
৮৫২.
'The Art of War' গ্রন্থের রচয়িতা-
  1. ক্লজউইজ
  2. আলফ্রেড মাহান
  3. সুন জু
  4. কৌটিল্য
সঠিক উত্তর:
সুন জু
উত্তর
সঠিক উত্তর:
সুন জু
ব্যাখ্যা
• The Art of War' গ্রন্থের রচয়িতা সুন জু।

• 'The Art of War' গ্রন্থ: 
- The Art of War' গ্রন্থের রচয়িতা সুন জু।
- খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে চীনের সামরিক বাহিনীর কৌশলবিদ সুন জু যুদ্ধের কৌশল নিয়ে রচনা করেন তাঁর এই গ্রন্থটি।
- তিনি সীমিত সম্পদ, কৌশল ও সুযোগের ভিত্তিতে যুদ্ধের কৌশলের বর্ণনা করেন। তাঁকে মাস্টার সান বলা হতো।

অপরদিকে,
• রাষ্ট্রশাসন ও কূটনীতি কৌশলের বাইবেল বলা হয় চন্দ্রগুপ্তের সভাকবি কৌটিল্যের 'অর্থশাস্ত্র' কে। - কৌটিল্যের আসল নাম চাণক্য বা বিষ্ণুগুপ্ত।

• কার্ল ভন ক্লজউইজ হলেন রাশিয়ার সামরিক তাত্ত্বিক। তাঁর বিখ্যাত গ্রন্থ হলো On War।
- লিও টলস্টয়ের শ্রেষ্ঠ উপন্যাস- 'War and Peace'।

• আলফ্রেড মাহান ছিলেন একজন আমেরিকান নৌ অফিসার এবং ইতিহাসবিদ। 'ইতিহাসের উপর সমুদ্র শক্তির প্রভাব' নামক বিখ্যাত একটা বই রয়েছে। বইতে তিনি জাতীয় ঐতিহাসিক আধিপত্যে সমুদ্র শক্তির সর্বাধিক গুরুত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন।
---------------------- 
• প্রাচীন চৈনিক সভ্যতা সম্পর্কে কিছু তথ্য:
- হোয়াংহো (পীত বা হলুদ) নদী কেন্দ্রীক, ইয়াংজেকিয়াং নদী কেন্দ্ৰীক, দক্ষিণ চীনের মূল ভূখন্ডে।
- ব্রোঞ্জের যুগে এ সভ্যতা গড়ে উঠে।
- চীনের আদি মানব – পিকিং মানব।
- শাং ও চৌ রাজাদের সময়ে গড়ে উঠে

• দার্শনিক:
- লাওৎসে  – প্রাচীনতম দার্শনিক।
- কনফুসিয়াস – প্রভাবশালী দার্শনিক।
- সুন জু (Sun Tzu) – সমরনায়ক, দার্শনিক।
- The Art of War বা রণকৌশল বইয়ের রচয়িতা - সান জু।

সূত্র: Sergio Caredda and Britannica (link).
৮৫৩.
The fresco The Last Judgment was painted by Michelangelo on the wall of-
  1. Florence Baptistery 
  2. St. Peter's Basilica
  3. Sistine Chapel
  4. Doge's Palace 
সঠিক উত্তর:
Sistine Chapel
উত্তর
সঠিক উত্তর:
Sistine Chapel
ব্যাখ্যা

মাইকেল এঞ্জেলাে (Michelangelo):
- মাইকেল এঞ্জেলাে ছিলেন রেনেসাঁস যুগের একজন ইতালিয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি। 
- জন্ম ১৪৭৫ সালের ৬ই মার্চ ইতালিতে।
- মাইকেল অ্যাঞ্জেলোর শ্রেষ্ঠ মূর্তি মা মেরীর কোলে যীশুর মূর্তি।
- ম্যাডোনা অব দ্য স্টেপস মাইকেল অ্যাঞ্জেলোর প্রথম উল্লেখযোগ্য কীর্তি।
- মাইকেল অ্যাঞ্জেলোর উল্লেখযোগ্য ভাস্কর্যগুলো হলো ম্যাডোনা এন্ড চাইল্ড, নাইট, মোজেস, পিয়েটা, স্লেইভ ইত্যাদি।
- মাইকেল অ্যাঞ্জেলোর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো পোপ দ্বিতীয় জুলিয়াসের সমাধি সৌধের ভাস্কর্য। 
- ১৫৬৪ সালের ১৮ ই ফেব্রুয়ারি এই বিশ্ববিখ্যাত মহান শিল্পী পরলােকগমন করেন।

⇒ মাইকেলেঞ্জেলো কর্তৃক আঁকা 'The Last Judgment' ফ্রেস্কোটি ইতালীয় রেনেসাঁর সময়ে ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের বেদি সংলগ্ন দেয়ালে আঁকা হয়েছিল।

উল্লেখ্য,
- রোমের সিস্টিন চ্যাপেলের বেদীর পেছনে দেওয়ালে ফ্রেস্কো (একটি ম্যুরাল আর্টওয়ার্ক)-এর শিরোনাম দ্য লাস্ট জাজমেন্ট।
- এটিকে বিবেচনা করা হয় খ্রিষ্টধর্মের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সবচেয়ে শক্তিশালী চিত্রগুলোর মধ্যে একটি।
- দেওয়াল প্রাচীরের প্রান্ত ৩০০টিরও বেশি পেশীবহুল শরীর দিয়ে ছেয়ে আছে প্রদর্শিত হচ্ছে অগণিত গতিশীল ভঙ্গিমা।
- 'দ্য লাস্ট জাজমেন্ট'-কে সাধারণ ছবির মতো কোনো সীমানা এঁকে শেষ করা হয়নি বরং দেয়াল আর ছাদের এসব দৃশ্যই এর সীমানা। এটি খ্রিষ্টের দ্বিতীয় আবির্ভাব এবং সমস্ত মানবজাতির সঙ্গে ঈশ্বরের চূড়ান্ত এবং চিরন্তন বিচারকে প্রতিফলিত করে।

উৎস: Britannica.

৮৫৪.
'অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান'-------- এ সংজ্ঞাটি কে দিয়েছেন?
  1. ডেভিড রিকার্ডো
  2. কার্ল মার্কস
  3. অ্যাডাম স্মিথ
  4. এল রবিনসন
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
উত্তর
সঠিক উত্তর:
অ্যাডাম স্মিথ
ব্যাখ্যা
অ্যাডাম স্মিথ:
- অ্যাডাম স্মিথ অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলেছেন।
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations'.
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

অপরদিকে,
-অধ্যাপক মার্শাল অর্থনীতিকে 'কল্যাণের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন।
- তাঁর বিখ্যাত গ্রন্থ ÖPrinciple of Economics |
- তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।

তথ্যসূত্র - অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণি।
৮৫৫.
নিম্নোক্ত কোন দার্শনিক বয়োজ্যেষ্ঠ হিসেবে পরিচিত?
  1. সক্রেটিস
  2. এরিস্টটল
  3. আলেকজান্ডার
  4. প্লেটো
সঠিক উত্তর:
সক্রেটিস
উত্তর
সঠিক উত্তর:
সক্রেটিস
ব্যাখ্যা

গ্রিক দার্শনিক:
- সক্রেটিস একজন গ্রিক দার্শনিক।
- তার শিষ্য প্লেটো।
- প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল।
- এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।
- তারা প্রত্যেকেই বিখ্যাত গ্রিক দার্শনিক ছিলেন।

উৎস: Britannica.

৮৫৬.
‘বাড়ির কাছে আরশী নগর’ গানটি কার সৃষ্টি?
  1. লালন শাহ
  2. ফিরোজ সাঁই
  3. শাহ আবুল করিম
  4. পবন দাস
সঠিক উত্তর:
লালন শাহ
উত্তর
সঠিক উত্তর:
লালন শাহ
ব্যাখ্যা
লালন শাহ:

- ১১৭৯ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭৭২) ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে তাঁর জন্ম। মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রণ করেন।
- লালনের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, কিন্তু নিজ সাধনাবলে তিনি হিন্দু-মুসলমান উভয় ধর্মের শাস্ত্র সম্পর্কে গভীর জ্ঞান লাভ করেন। তাঁর রচিত গানে সেই জ্ঞানের পরিচয় পাওয়া যায়।
- আধ্যাত্মিক ভাবধারায় তিনি প্রায় দুহাজার গান রচনা করেন।
- তাঁর গান মরমি ব্যঞ্জনা ও শিল্পগুণে সমৃদ্ধ।
- সহজ-সরল শব্দময় অথচ গভীর তাৎপর্যপূর্ণ ও মর্মস্পর্শী তাঁর গানে মানব জীবনের আদর্শ, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি প্রকাশ পেয়েছে।
- ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘বাড়ির কাছে আরশী নগর’, ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’, 'আমার মনের মানুষেরই সনে', 'সময় গেলে সাধন হবে না' ইত্যাদি তাঁর বিখ্যাত গান।
- ১২৯৭ বঙ্গাব্দের ১ কার্তিক (১৭ অক্টোবর, ১৮৯০) ছেউড়িয়ায় লালন পরলোক গমন করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৮৫৭.
'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ছিলেন-
  1. রাজা রামমোহন
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. ডিরোজিও
  4. মহাত্মা গান্ধী
সঠিক উত্তর:
ডিরোজিও
উত্তর
সঠিক উত্তর:
ডিরোজিও
ব্যাখ্যা
ডিরোজিও ও ইয়ং বেঙ্গল মুভমেন্ট:

- 'ইয়ং বেঙ্গল' আন্দোলনের প্রবক্তা ডিরোজিও।
- উনিশ শতকের প্রথমার্ধ জুড়ে ছিল রাজা রামমোহন রায়ের আন্দোলনের ধারা। দৃঢ়ভাবে সে ধারাকে বাঁচিয়ে রেখেছিল হিন্দু কলেজের প্রতিভাবান ছাত্রবৃন্দ ইয়াং বেঙ্গল আন্দোলনের মাধ্যমে। যার নেতৃত্বে ছিলেন হিন্দু কলেজের তরুণ অধ্যাপক হেনরি লুইস ডিরোজিও।
- তিনি তাঁর ছাত্র-অনুসারীদের স্বাধীন মতামত ব্যক্ত করার শিক্ষা দেন।
- ডিরোজিও ১৮০৯ খ্রিস্টাব্দে কলকাতা শহরে জন্ম গ্রহণ করেন। - ডিরোজিও তাঁর স্কুল শিক্ষক ডেভিড ড্রামন্ডের প্রগতিবাদী, সংস্কারমুক্ত, অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ মানবতাবাদী চিন্তাধারা দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন।
- বাংলার 'রেনেসাঁস' যুগের এই প্রতিভাবান তরুণ মাত্র তেইশ বছর বয়সে ১৮৩১ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন।
- তাঁর মৃত্যুর পরও তাঁর হাতে গড়া অনুসারী, ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে থাকেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, রামতনু লাহিড়ী, রাধানাথ সিকদার, প্যারিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন ব্যনার্জি প্রমুখ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৫৮.
দালাইনামা কোন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা?
  1. মঙ্গোলিয়া
  2. তিব্বত
  3. কঙ্গো
  4. ভ্যাটিকান সিটি
সঠিক উত্তর:
তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
তিব্বত
ব্যাখ্যা
দালাই লামা
- তিব্বতের বৌদ্ধধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদবি হলো দালাইলামা।
- ছয় দশকের বেশি সময় ধরে বর্তমান দালাইলামা তেনজিন গিয়াৎসু নিজের জন্মভূমি ছেড়ে ভারতে নির্বাসিত জীবন যাপন করছেন।
- চীন সরকারের কাছ থেকে মাতৃভূমি তিব্বতের স্বায়ত্তশাসন আদায়ের আশায় তিনি সংঘাতে জড়ানোর পরিবর্তে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছেন সমঝোতা ও অহিংসার বাণী।
- ১৯৮৯ সালের  তিনি শান্তিতে নোবেল জয় করেন।
- তিব্বতে বৌদ্ধধর্মের ‘গেলুগ’ নামের শাখাটির প্রধান ধর্মগুরুকে দালাইলামা নামে অভিহিত করা হয়।
- দালাইলামা শব্দের অর্থ এমন একজন দীক্ষাদাতা, যাঁর জ্ঞান, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা সমুদ্রের মতো গভীর।
- তিব্বতিদের কাছে তিনি শুধু প্রধান ধর্মগুরুই নন, তাঁদের আধ্যাত্মিক নেতা এবং শাসনতন্ত্রের শীর্ষ পদাধিকারী।
- তিব্বতি বিশ্বাস অনুসারে দালাইলামা হলেন স্বয়ং বুদ্ধের অবতার।
- ত্রয়োদশ দালাই লামা মৃত্যুবরণ করলে পরবর্তী দালাই লামার খোঁজে দ্বিতীয় প্রধান আধ্যাত্মিক গুরু পানচেন লামার নেতৃত্বে প্রধান লামারা সাড়ে ১৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লামাও লা সো হ্রদের ধারে ধ্যান শুরু করেন।
- বলা হয়, দীর্ঘ চার বছর ধ্যান করে তাঁরা উত্তর-পূর্ব তিব্বতের একটি গ্রামে শিশু লামো থোনদুপকে খুঁজে পান।
- আর ওই শিশুকেই ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম অর্থাৎ চতুর্দশ দালাই লামা বলে ঘোষণা করা হয়।
- দালাই লামা নির্বাচিত হওয়ার পর শিশুটির নাম রাখা হয় তেনজিন গিয়াৎসু।
- ছয় বছর বয়সে তাঁকে তিব্বতের রাজধানী লাসায় নিয়ে যাওয়া হয় এবং প্রধান লামাদের অধীনে শুরু হয় শিক্ষাজীবন।
- ২৪ বছর বয়সে নতুন দালাই লামা বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ শিক্ষা সম্পন্ন করেন।
- তিব্বতের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে চীনারা বেশ কয়েকবার শান্তিপ্রিয় তিব্বতিদের ওপর আক্রমণ করে।
- চীনারা তিব্বতিদের সম্পদ লুট করে এবং বহুসংখ্যক মঠ ধ্বংস করে।
- ১৯৫০ সালে চীনা কমিউনিস্ট বাহিনী তিব্বত আক্রমণের মধ্য দিয়ে সমগ্র তিব্বত দখল করে নেয়।
- ১৯৫৯ সালে তিব্বতের জনগণ স্বায়ত্তশাসনের জন্য চীনা শাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ করেন এবং চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
- তখন দালাই লামাকে তাঁর বাসভবন পোতালা প্রাসাদ থেকে উৎখাত করা হলে তিনি তাঁর কিছু অনুগামীসহ ভারতে পাড়ি জমান।
- ভারত সরকারের একজন সম্মানিত অতিথি হিসেবে হিমালয়ের পাদদেশ ধর্মশালায় বসতি স্থাপন করেন তিনি।

সূত্র- ব্রিটানিকা।
৮৫৯.
'Hate is more lasting than dislike', said by -
  1. Mussolini
  2. Adolf Hitler
  3. Otto von Bismarck
  4. Joseph Stalin
  5. Vladimir Lenin
সঠিক উত্তর:
Adolf Hitler
উত্তর
সঠিক উত্তর:
Adolf Hitler
ব্যাখ্যা
এডলফ হিটলার:
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা।
- এডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।

উল্লেখ্য,
- 'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি' -উক্তিটি এডলফ হিটলার-এর।
- Hate is more lasting than dislike. — Adolf Hitler।

⇒ নাৎসিবাদ:
- নাৎসিবাদ হচ্ছে হিটলার ও তার দল নাৎসি পার্টি কর্তৃক শাসনব্যবস্থা।
- ১৯৩২ সালে দেশের রাষ্ট্রপতি পদে নির্বাচন প্রার্থী হয়ে হিনডেনবার্গের কাছে হিটলার পরাজিত হন।
- ১৯৩৩ সালে হিনডেনবার্গ হিটলারকে তাঁর চ্যান্সেলার নিযুক্ত করেন।
- কিছুদিনের মধ্যেই হিটলার সকল ক্ষমতা নিজের হাতে নিয়ে দেশে নাৎসি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।

উৎস: Britannica.
৮৬০.
’Philosophical Notebooks’-গ্রন্থের রচয়িতা কে?
  1. ফ্রিডরিখ এঙ্গেলস
  2. হেগেল
  3. কার্ল মার্ক্স
  4. ভ্লাদিমির লেলিন
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেলিন
উত্তর
সঠিক উত্তর:
ভ্লাদিমির লেলিন
ব্যাখ্যা

’Philosophical Notebooks’-গ্রন্থের রচয়িতা : ভ্লাদিমির লেলিন।

ভ্লাদিমির লেলিন

- ভ্লাদিমির লেলিনের জন্ম ১৮৭০ সালে ভলগা নদীর তীরের রাশিয়ার ছোট শহর সিমবির্স্কে।
- তারঁ জন্ম মধ্যবিত্ত পরিবারে, বড় ভাই আলেকজান্ডার প্রভাবিত ছিলেন (১৮৮৭ সালে জারকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ফাঁসি)
- শিক্ষা: আইন অধ্যয়ন, ১৮৮৯ সালে আইন অনুশীলনকালে মার্কসবাদী হয়ে ওঠেন।

- ১৯০৩ সালে লন্ডনে রাশিয়ান সোশ্যাল-ডেমোক্র্যাটিক ওয়ার্কার্স পার্টির সভায় বলশেভিক উপদলের নেতা।
- বিপ্লবী সংবাদপত্র প্রতিষ্ঠা ও সম্পাদনা: দলকে সর্বহারা শ্রেণীর অগ্রদূত, পেশাদার বিপ্লবীদের কেন্দ্রীভূত সংগঠন হিসেবে উপস্থাপন।
- তত্ত্ব: পরবর্তীতে লেনিনবাদ নামে পরিচিত, যা কার্ল মার্ক্সের তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে মার্কসবাদ-লেনিনবাদ গঠন করে এবং কমিউনিস্ট বিশ্বদৃষ্টিতে রূপান্তরিত হয়।
- তিনি ১৯০৫ সালের রুশ বিপ্লবের সময় রাশিয়ায় ফিরে আসেন।
- ১৯০৭ সালে আবার নির্বাসন শুরু, পরবর্তী ১০ বছর ধরে আন্দোলন চালান।
- ১৯১৭ সালের রুশ বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন, যা অস্থায়ী সরকার উৎখাত করে
সোভিয়েত রাষ্ট্রের নেতা হিসেবে জার্মানির সঙ্গে ব্রেস্ট-লিটোভস্ক চুক্তি স্বাক্ষর (১৯১৮) করেন।
- ১৯১৯ সালে কমিন্টার্ন (কমিউনিস্ট ইন্টারন্যাশনাল) প্রতিষ্ঠা করেন।
- অর্থনৈতিক বিপর্যয় রোধের জন্য নতুন অর্থনৈতিক নীতি (NEP) চালু করেন।

ভ্লাদিমির লেনিন রচিত বই:
- State and Revolution.
- Imperialism, the Highest Stage of Capitalism.
- Philosophical Notebooks.
- Materialism and Empirio-criticism.

উৎস: ব্রিটানিকা।

৮৬১.
Nelson Mandela served as the president of -
  1. Freedom Party
  2. African Nationalist Party
  3. Nationalist Party
  4. African National Congress
  5. African Socialist Party
সঠিক উত্তর:
African National Congress
উত্তর
সঠিক উত্তর:
African National Congress
ব্যাখ্যা
নেলসন মেন্ডেলা:
- নেলসন ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- ১৯৪২ সাল থেকে ক্রমবর্ধমান রাজনৈতিকভাবে জড়িত থাকাকালীন, ১৯৪৪ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেন।
- তখন তিনি ANC যুব লীগ (ANCYL) গঠনে সহায়তা করেন।
- তিনি ছিলেন প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট।
- এফ ডব্লিউ ডি ক্লার্ক দেশের বর্ণবাদী ব্যবস্থার অবসান ঘটাতে সাহায্য করেছিলেন এবং সংখ্যাগরিষ্ঠ শাসনে শান্তিপূর্ণ পরিবর্তনের সূচনা করেছিলেন।
- ম্যান্ডেলা এবং ডি ক্লার্ক যৌথভাবে তাদের প্রচেষ্টার জন্য ১৯৯৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- তার মৃত্যু ৫ ডিসেম্বর ২০১৩, জোহানেসবার্গ- এ।

উৎস: Britannica.
৮৬২.
'বেলফোর ঘোষণা'র মূল প্রতিপাদ্য কী ছিল?
  1. অটোমানদের রাজ্য অধিকার
  2. ইহুদিদের জন্য একটি সমাজ প্রণয়ন
  3. জার্মানির বিরুদ্ধে মিত্রশক্তির নতুন কৌশল
  4. ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা
ব্যাখ্যা
বেলফোর ঘোষণা:
- বেলফোর ঘোষণা হলো ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন নেতা ব্যারন রথচাইল্ডের কাছে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব আর্থার জেমস বেলফোরের লেখা একটি চিঠি।
- বেলফোর ঘোষণার সাথে আজকের ইহুদী রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠা সরাসরিভাবে জড়িত।
- ১৯১৭ সালের ২ নভেম্বর তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্র সচিব এ জে বেলফো ব্রিটিশ জায়নিষ্ঠ ফেডারেশনের সভাপতি লর্ড রথচাইল্ডকে একটি চিঠি দেন।
- তিনি ফিলিস্তিনে একটি আলাদা রাষ্ট্র তৈরির প্রস্তাব দেন।
- ঐ চিঠির উদ্দেশ্য ছিল ইহুদিদের জন্য একটি জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা।
- ইতিহাসে এটি বেলফোর ঘোষণা হিসেবে পরিচিত।

উৎস: Britannica এবং  আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৮৬৩.
'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি'-উক্তিটি কার?
  1. এডলফ হিটলার
  2. মুসোলিনী
  3. ভ্লাদিমির লেনিন
  4. আব্রাহাম লিংকন
সঠিক উত্তর:
এডলফ হিটলার
উত্তর
সঠিক উত্তর:
এডলফ হিটলার
ব্যাখ্যা
এডলফ হিটলার: 
- এডলফ হিটলার ছিলেন নাৎসি পার্টির প্রধান নেতা। 
- এডলফ হিটলার অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ।
- তিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন।
- হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর ছিলেন।

উল্লেখ্য,
- 'অপছন্দের চেয়ে ঘৃণার স্থায়িত্ব বেশি' -উক্তিটি এডলফ হিটলার-এর।
- Hate is more lasting than dislike. — Adolf Hitler।

উৎস: Britannica.
৮৬৪.
আর্চবিশপ ডেসমন্ড টুটু কোন দেশের বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন?
  1. কেনিয়া
  2. নাইজেরিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ঘানা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
আর্চবিশপ ডেসমন্ড টুটু:
- আর্চবিশপ ডেসমন্ড টুটু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনবিরোধী আন্দোলনের নেতা ছিলেন
- দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সমসাময়িক ছিলেন তিনি।
- ১৯৪৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশটিতে যে বর্ণবাদবিরোধী আন্দোলন চলেছে, তাতে অন্যতম চালকের আসনে ছিলেন তিনি।
- বর্ণবাদবিরোধী আন্দোলনে বিশেষ অবদানের জন্য ১৯৮৪ সালে শান্তির নোবেল পুরস্কারও পান এই ধর্মযাজক।

⇒ ১৯৬০ সালে ধর্মযাজক হিসেবে স্বীকৃতি পান ডেসমন্ড টুটু।
- ১৯৭৬ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার প্রতিবেশী দেশ লেসোথোর যাজক (বিশপ) হিসেবে কর্মরত ছিলেন।
- তারপর জোহানেসবার্গে ফিরে আসেন তিনি।
- ১৯৮৫ সালে উচ্চতর যাজক (আর্চবিশপ) পদ লাভ করেন ডেসমন্ড টুটু।
- তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ আর্চবিশপ।

⇒ ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হওয়ার পর দেশটিতে শেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে সুসম্পর্ক জোরদার করতে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করেছিলেন, তার প্রধান ছিলেন ডেসমন্ড টুটু।

উৎস: Britannica.
৮৬৫.
হিউয়েন সাঙ কোন শতাব্দীতে বাংলায় আসেন?
  1. ষষ্ঠ শতাব্দী
  2. সপ্তম শতাব্দী
  3. অষ্টম শতাব্দী
  4. পঞ্চম শতাব্দী
সঠিক উত্তর:
সপ্তম শতাব্দী
উত্তর
সঠিক উত্তর:
সপ্তম শতাব্দী
ব্যাখ্যা
- হিউয়েন সাঙ একজন বিখ্যাত চীনা বৌদ্ধ তীর্থযাত্রী। তিনি সপ্তম শতাব্দীতে ৬২৯ খ্রিস্টাব্দে ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন।
- ভারতে তিনি প্রায় পনের বছর অতিবাহিত করেন। এর অনেকটা সময় তিনি বিহারে অবস্থিত প্রাচীন ভারতের বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র নালন্দা মহাবিহারে অতিবাহিত করেন।
- তখন নালন্দা বিহারের অধ্যক্ষ ছিলেন বাঙালি বৌদ্ধ পন্ডিত শীলভদ্র। হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা গ্রহণ করেন।
- ৬৪৫ খ্রিস্টাব্দে হিউয়েন সাঙ চীনে ফিরে যান।
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮৬৬.
অটো ভন বিসমার্ক কোন সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর ছিলেন?
  1. ব্রিটিশ সাম্রাজ্য
  2. জার্মান সাম্রাজ্য
  3. অটোমান সাম্রাজ্য
  4. জাপান সাম্রাজ্য
সঠিক উত্তর:
জার্মান সাম্রাজ্য
উত্তর
সঠিক উত্তর:
জার্মান সাম্রাজ্য
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- অটো ভন বিসমার্ক ছিলেন জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর (১৮৭১–৯০ সাল)।
- তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।
- তিনি ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী।
- তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।
- বিসমার্কের কূটনীতির অন্যতম প্রধান কৌশল ছিল "রক্ত ও লোহা" (Blood and Iron) নীতি, যার মাধ্যমে তিনি যুদ্ধের মাধ্যমে জার্মানির একীভূতকরণকে এগিয়ে নেন।
- তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়। 
- সাম্রাজ্য প্রতিষ্ঠার পর বিসমার্ক শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করেন।
- তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে তিনি প্রায় দুই দশক ধরে ইউরোপে শান্তি বজায় রাখতে সক্ষম হন।

তথ্যসূত্র: Britannica.
৮৬৭.
গ্রিকবীর আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করে কত খ্রিস্টপূর্বাব্দে?
  1. ৩২৩ খ্রিস্টপূর্বাব্দে
  2. ৩২৭ খ্রিস্টপূর্বাব্দে
  3. ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে
  4. ৩৫৬ খ্রিস্টপূর্বাব্দে
সঠিক উত্তর:
৩২৭ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর
সঠিক উত্তর:
৩২৭ খ্রিস্টপূর্বাব্দে
ব্যাখ্যা
- গ্রিকবীর আলেকজান্ডার ছিলেন প্রাচীন গ্রিসের ম্যাসিডোন রাজ্যের সম্রাট। তিনি খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে ভারতবর্ষ আক্রমণ করেন।
- ভারতের উত্তর-পশ্চিমাঞ্চল জয়ের পর ৩২৬ খ্রিস্টপূর্বাব্দে গ্রিকরা ভারতের মূল ভূখণ্ডে প্রবেশ করেন।
- ভারত অভিযান শেষে ফিরে যাবার পথে খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দের ১৩ জুন ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু হয়।
- আলেকজান্ডার খ্রিস্টপূর্ব ৩৫৬ অব্দে ম্যাসিডোনের রাজধানী পেলা শহরে জন্মগ্রহণ করেন এবং ৩৩৬ খ্রিস্টপূর্বাব্দে ম্যাসিডোনের সিংহাসনে বসেন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৬৮.
পিসার হেলানো মিনার কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. লুক্সেমবার্গ
  3. সিরিয়া
  4. গ্রিস
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
পিসার হেলানো মিনার: 
- ইতালির পিসা শহরের ক্যাথিড্রাল স্কয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনার একটি পিসার হেলানো টাওয়ার।
-  এর উচ্চতা ১৮৩ ফুট।
- মূলত রোমান ক্যাথলিকদের ঘণ্টা স্থাপনের উদ্দেশ্যেই এই টাওয়ারটি নির্মাণের পরিকল্পনা করা হয়। 
- ১৪ আগস্ট ১১৭৩ সালে এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। 
- প্রথম থেকে এই টাওয়ারটিকে হেলানোভাবে তৈরি করা হয়নি। তিন তলা পর্যন্ত সম্পন্ন হওয়ার পর থেকেই টাওয়ারটিকে ঘিরে ঘটে অদ্ভুত এক ঘটনা। 
- হঠাৎই হেলতে শুরু করে টাওয়ারটি।
- নির্মাণ কাজ শেষ হলেও টাওয়ারের হেলে পড়া বন্ধ করতে পারেননি প্রকৌশলীরা। 
- ১৯৯০ সালের দিকে এই টাওয়ার ১৫ ফুট পর্যন্ত হেলে পড়ে। 
- শত চেষ্টার পরেও প্রতি বছর ১.২ মিলিমিটার করে হেলতে থাকে স্থাপনাটি। ফলে কিছু সময়ের জন্য টাওয়ারটি পরিদর্শন বন্ধ রাখা হয়।
- বর্তমানে টাওয়ারটির হেলে পড়া বন্ধ হয়েছে এবং ৪০ সেন্টিমিটারেরও বেশি হেলানো অবস্থা থেকে সোজা অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। 
- তবে কয়েকশ বছর ধরে হেলে পড়তে পড়তে এখনো প্রায় স্বাভাবিকের চেয়ে ৩.৯৯ ডিগ্রি কোণে হেলে আছে টাওয়ারটি।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৮৬৯.
ব্রেইল লিপি মূলত কাদের জন্য?
  1. দৃষ্টি প্রতিবন্ধীদের
  2. বৃদ্ধদের 
  3. বধিরদের 
  4. শিশুদের
সঠিক উত্তর:
দৃষ্টি প্রতিবন্ধীদের
উত্তর
সঠিক উত্তর:
দৃষ্টি প্রতিবন্ধীদের
ব্যাখ্যা

লুই ব্রেইল: 
- লুই ব্রেইল ছিলেন একজন ফরাসি শিক্ষাবিদ ও উদ্ভাবক 
- তিনি ১৮০৯ সালের ৪ জানুয়ারি, কুইনসে, ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
- তিন বছর বয়সে একটি দুর্ঘটনায় তার চোখের আঘাত লাগে এবং সম্পূর্ণ অন্ধ হয়ে যান।
- দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল লিপি উদ্ভাবন করেন। 
- ব্রেইল লিপি: ৬টি উঁচু বিন্দুর সমন্বয়ে অক্ষর ও সংখ্যা লেখা হয়।
- লুই ব্রেইল এর উদ্ভাবন দৃষ্টি প্রতিবন্ধীদের শিক্ষার ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করে।
- তিনি ১৮৫২ সালে মৃত্যুবরণ করেন।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টরি.কম ওয়েবসাইট। 

৮৭০.
কোন ধর্ম গ্রন্থের অপর নাম ‘শ্রুতি’?
  1. ক) বেদ
  2. খ) ত্রিপিটক
  3. গ) বাইবেল
  4. ঘ) পুরাণ
সঠিক উত্তর:
ক) বেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) বেদ
ব্যাখ্যা
বেদ হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। ‘বেদ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ জ্ঞান। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বেদকে অপৌরুষেয় অর্থাৎ ঈশ্বরের বাণী বলে মনে করা হয়। বেদের এক নাম শ্রুতি। এর কারণ, লিপিবদ্ধ হওয়ার আগে দীর্ঘকাল বেদ ছিল মানুষের স্মৃতিতে বিধৃত। গুরুশিষ্য পরম্পরায় শ্রুতি অর্থাৎ শ্রবণ প্রক্রিয়ার মাধ্যমে বেদ আয়ত্ত করা হতো। যেহেতু শোনা বা শ্রুতির মাধ্যমে প্রক্রিয়াটি ঘটত তাই এ থেকে বেদের এক নাম হয় শ্রুতি। সূত্র- বাংলাপিডিয়া।
৮৭১.
Which politician won the Nobel Prize in Literature?
  1. Woodrow Wilson
  2. Winston Churchill
  3. Theodore Roosevelt
  4. Anwar Sadat
  5. Yasser Arafat
সঠিক উত্তর:
Winston Churchill
উত্তর
সঠিক উত্তর:
Winston Churchill
ব্যাখ্যা
উইনস্টন চার্চিল:
- উইনস্টন চার্চিল একজন রাজনীতিবিদ ও লেখক।
- উইনস্টন চার্চিল ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
- ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসাবে তাঁর অবদানের জন্য চিরকাল স্মরণীয়।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক সনদে স্বাক্ষর করেন।
- উইনস্টন চার্চিল উগান্ডার সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।

অন্যদিকে -
- ইয়াসির আরাফাত, আনোয়ার সাদাত, থিওডোর রোজভেল্ট এবং উড্রো উইলসন শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Britannica.
৮৭২.
মার্টিন লুথারের আন্দোলনের ফলে কোন খ্রিস্টান ধর্ম শাখার উদ্ভব হয়?
  1. ক্যাথলিক
  2. অর্থোডক্স
  3. প্রোটেস্ট্যান্ট
  4. অ্যাংলিকান
সঠিক উত্তর:
প্রোটেস্ট্যান্ট
উত্তর
সঠিক উত্তর:
প্রোটেস্ট্যান্ট
ব্যাখ্যা

মার্টিন লুথার (Martin Luther):
- মার্টিন লুথার (Martin Luther) ছিলেন ১৬শ শতাব্দীর একজন জার্মান ধর্ম যাজক।
- তিনি রিফরমেশন আন্দোলনের সূচনা করেছিলেন।
- তিনি ক্যাথলিক চার্চের কিছু প্রথা ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।

উল্লেখ্য,
- মার্টিন লুথার প্রধানত রোমান ক্যাথলিক চার্চ এবং তৎকালীন পোপতন্ত্রের (বিশেষ করে পোপ লিও দশম) বিরুদ্ধে রিফরমেশন আন্দোলন শুরু করেন।
- তিনি চার্চের ইন্ডালজেন্স, ধর্মীয় কর্তৃত্বের অপব্যবহার এবং ধর্মতাত্ত্বিক বিষয়ে বাইবেলের পরিবর্তে পোপের আধিপত্যের বিরোধিতা করেন।
- ১৫১৭ সালে মার্টিন লুথার তার ৯৫টি থিসিস (Ninety-Five Theses) প্রকাশ করেন যেখানে তিনি ক্যাথলিক চার্চের দুর্নীতি ও ভ্রান্তির সমালোচনা করেন।
- এই আন্দোলন প্রোটেস্ট্যান্ট ধর্মের উদ্ভব ঘটায় যা ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে খ্রিস্টধর্মের একটি নতুন শাখা গঠন করে।

উৎস: i) Britannica.
ii) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৭৩.
হরদীপ সিং কোন সংগঠনের নেতা ছিলেন?
  1. পাকিস্তান টাইগার ফোর্স
  2. খালিস্তান টাইগার ফোর্স
  3. তেহরিক-ই-পাকিস্তান
  4. লিবারেশন টাইগার্স ফোর্স
সঠিক উত্তর:
খালিস্তান টাইগার ফোর্স
উত্তর
সঠিক উত্তর:
খালিস্তান টাইগার ফোর্স
ব্যাখ্যা
‘খালিস্তান টাইগার ফোর্স’: 
- হরদীপ সিং নিজ্জর খালিস্তানপন্থি সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কেটিএফের নেতা ছিলেন।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের পৃথক রাষ্ট্র খালিস্তান বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেন ভারতীয় শিখদের একাংশ।
- সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের মাঝামাঝি সময়ে ভারতের অভ্যন্তরে সেই আন্দোলন দমনে সফল হয় দেশটির কেন্দ্রীয় সরকার।
- তবে ভারতে থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে গিয়ে স্থায়ী হওয়া খালিস্তানপন্থি শিখরা  আন্দোলন জারি রেখেছেন।
- হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার খালিস্তানপন্থি শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা।
- ১৯৭৭ সালে তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে দেশটিতে গিয়েছিলেন, পরে সেখানাকার নাগরিকত্বও অর্জন করেন।

সূত্র- বিবিসি।  
৮৭৪.
মিসরের ইতিহাসে একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) জামাল আবদেল নাসের
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) হোসনি মুবারক
  4. ঘ) মোহাম্মদ মুরসি
  5. ঙ) আবদেল ফাত্তাহ সিসি
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ মুরসি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মোহাম্মদ মুরসি
ব্যাখ্যা
মিসরের ইতিহাসে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১২ সালের ৩০ জুন। এতে রাষ্ট্রপতি নির্বাচিত হন মোহাম্মদ মুরসি। তবে তাকে ২০১৩ সালের ৩ জুলাই সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে এবং প্রহসনের বিচারে মৃত্যুদণ্ড প্রদান করে। বিচার চলাকালেই ২০১৯ সালের ১৭ জুন তিনি আদালতে মারা যান। মিসরের অন্যান্য শাসকেরা অভ্যুথানের মাধ্যমে ক্ষমতা দখল করে। (সূত্রঃ আল জাজিরা)
৮৭৫.
খলিফা আবু বকর (রা) ভন্ড নবীদের বিরুদ্ধে কোন যুদ্ধ পরিচালনা করেছিলেন?
  1. আজনাদাইনের যুদ্ধ
  2. রিদ্দার যুদ্ধ
  3. কাদেসিয়ার যুদ্ধ
  4. সেতুর যুদ্ধ
সঠিক উত্তর:
রিদ্দার যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
রিদ্দার যুদ্ধ
ব্যাখ্যা
রিদ্দা যুদ্ধ:
- খলিফা আবু বকরের শাসনামলে যে যুদ্ধ সংঘটিত হয় তাকে বলে রিদ্দার যুদ্ধ।
- এটি একটি ধর্মযুদ্ধ।

উল্লেখ্য,
- 'রিদ্দা' আরবী শব্দ।
- এর অর্থ প্রত্যাবর্তনকরণ বা পূর্বের অবস্থায় ফিরে যাওয়া।
- মহানবী (স.) এর মৃত্যুর পর এক শ্রেণির মুসলিম ইসলাম ধর্মকে বর্জন করে, তাদের পৌত্তলিকতায় প্রত্যাবর্তন করে।
- ইসলাম প্রচারের পর মক্কা ও মদীনা কেন্দ্রীক ইসলাম ধর্ম সীমাবদ্ধ হয়ে রইল।
- এই সময় মহানবীর মৃত্যুর পরে কতিপয় ভণ্ডনবীর আবির্ভাব ঘটল, কেউ কেউ পৌত্তলিকতায় ফিরে গেল।
- সমগ্র আরব উপদ্বীপের বিভিন্ন গোত্রের মধ্যে অর্ন্তদ্বন্দ্ব সৃষ্টি হল।
- ইসলামের প্রথম খলীফা এই সকল স্বধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন, যা ইতিহাসে 'রিদ্দার যুদ্ধ' হিসেবে পরিচিত।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৬.
কোয়ামে নক্রুমা-এর সাথে কোন দেশের নাম জড়িত?
  1. ঘানা
  2. নাইজেরিয়া
  3. নাইজার
  4. কিউবা
সঠিক উত্তর:
ঘানা
উত্তর
সঠিক উত্তর:
ঘানা
ব্যাখ্যা
কোয়ামে নক্রুমা-এর সাথে ঘানার নাম জড়িত।

কোয়ামে নক্রুমা
:
- আফ্রিকার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন ড. কোয়ামে নক্রুমা।
- তিনি ঘানার স্বাধীনতা আন্দোলনের স্থপতি।
- নক্রুমা ছিলেন ঘানা প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপাতি।
- যিনি একাধারার শিক্ষক, লেখক, দার্শনিক, রাজনীতিবিদ, শাসক ছিলেন।

⇒ ঘানা:
- ঘানা হল পশ্চিম আফ্রিকার দেশ।
- দেশটি গিনি উপসাগরের উপকূলে অবস্থিত।
- দেশটি ১৯৫৭ সালে স্বাধীনতা লাভ করে।
- রাজধানী: আক্রা।
- মুদ্রা: ঘানাইয়ান সেডি।
- ঘানার প্রথম রাষ্ট্রপতি কোয়ামে নক্রুমা।

উৎস: Britannica.
৮৭৭.
গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস-
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) রাষ্ট্রপতি
  3. গ) আমলাগণ
  4. ঘ) জনগণ
সঠিক উত্তর:
ঘ) জনগণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনগণ
ব্যাখ্যা

- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।
- গণতন্ত্র দুই প্রকার। যথাঃ একটি প্রত্যক্ষ গণতন্ত্র এবং অপরটি পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রত্যক্ষ গণতন্ত্রে নাগরিকগণ রাষ্ট্রীয় কার্যাবলীতে সরাসরি বা প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে থাকে।
- প্রাচীন আমলে গ্রিসে এবং বর্তমানে সুইজারল্যান্ডে প্রত্যক্ষ গণতন্ত্র বিদ্যমান রয়েছে।

৮৭৮.
HDI (Human Development Index) প্রবর্তনের অগ্রদূত বলা হয় কাকে?
  1. ক) মিল্টন ফ্রেইডম্যান
  2. খ) অমর্ত্য সেন
  3. গ) ডেভিড রিকার্ডো
  4. ঘ) আলফ্রেড মার্সেল
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অমর্ত্য সেন
ব্যাখ্যা
- UNDP (United Nations Development Programme) প্রতিবছর Human Development Index বা মানব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে থাকে।
- ১৯৯০ সাল থেকে UNDP এই রিপোর্ট প্রকাশ করে আসছে।
- অধ্যাপক অমর্ত্য সেনকে HDI (Human Development Index) প্রবর্তনের অগ্রদূত বলা হয়। 
- অধ্যাপক অমর্ত্য সেনের  HDI (Human Development Index) প্রবর্তনের পর থেকে উন্নতবিশ্ব মানুষের মৌলিক চাহিদার স্থায়ী পূরণের দিকে নজর দিয়েছে। 
- এ উদ্দেশ্যে এসব দেশ সাধারণ নাগরিকের খাদ্য, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি প্রদান নিশ্চিত করেছে। শিক্ষার হার বৃদ্ধি, দ্রব্যমূল্যের স্থিতিশীলতা, মানুষের গড় আয়ু বৃদ্ধি, বেকার সমস্যা নিম্ন পর্যায়ে নামিয়ে আনা, বাসস্থান সমস্যার সমাধান, জনগণের মুক্ত ও স্বাধীনভাবে মতামত রাখার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা ও মানুষকে নিরাপদ জীবনযাপনে সক্ষম করে তোলার ব্যবস্থা করেছে।
 
উৎস: ইউএনডিপি ওয়েবসাইট, শিক্ষা ও উন্নয়ন, স্কুল অব এডুকেশন; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭৯.
'জিগগুরাট' কাদের ধর্মীয় মন্দিরের নাম ছিল?
  1. ক) সুমেরীয়দের
  2. খ) মিশরীয়দের
  3. গ) ক্যালেডীয়দের
  4. ঘ) গ্রিকদের
সঠিক উত্তর:
ক) সুমেরীয়দের
উত্তর
সঠিক উত্তর:
ক) সুমেরীয়দের
ব্যাখ্যা
সুমেরীয় শ্রেষ্ঠ স্থাপত্যকীর্তি ‘জিগগুরাট’ নামক ধর্মমন্দির।
পশ্চিম এশিয়ায় অবস্থিত সুমেরীয় সভ্যতার সাথে আফ্রিকার মিসরীয় সভ্যতার অনেক মিল রয়েছে। নতুন পাথরের যুগ পার হয়ে ব্রোঞ্জ (তামা) যুগেই উভয় সভ্যতার সৃষ্টি হয়। এখানে তামা বা ধাতু ব্যবহারের ফলে উৎপাদন ক্ষমতা ও হাতিয়ারের ব্যবহার বৃদ্ধি পায়। মিসরীয়দের মতো সুমের অঞ্চলেও রাজা, পুরোহিত, সামরিককর্তা এরূপ বিভাজন দেখা যায়। মেসোপটেমীয় সভ্যতার বিকাশ এবং নিত্য নতুন আবিষ্কারের মূলে সুমেরীয়দের অবদানই অধিক ছিল। 

উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
৮৮০.
এভারেস্ট বিজয়ী বিশ্বের প্রথম নারী -
  1. নিশাত মজুমদার
  2. ভ্যালেন্টিনা তেরেশকোভা
  3. জুনকো তাবেই
  4. বাচেন্দ্রী পাল
সঠিক উত্তর:
জুনকো তাবেই
উত্তর
সঠিক উত্তর:
জুনকো তাবেই
ব্যাখ্যা
এভারেস্ট বিজয়ী বিশ্বের প্রথম নারী:
- এভারেস্ট বিজয়ী বিশ্বের প্রথম নারী জুনকো তাবেই।
- হিমালয়ান ডেটাবেইস বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের মে মাস পর্যন্ত নারী আরোহণের সংখ্যা ৯৬২, যেখানে পুরুষের সংখ্যা ১১ হাজার ৯৫৫।

⇒ ১৯৭৫ সালের ১৬ মে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন জাপানের জুনকো তাবেই, ইতিহাসে তিনিই প্রথম নারী যিনি পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জয় করেন।
- ১৯৯২ সালে প্রথম নারী হিসেবে তিনি বিশ্বের সাতটি মহাদেশের সাতটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণের গৌরব অর্জন করেন।
- ২০০০ সাল নাগাদ জুনকো ৫৬টি দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গগুলো আরোহণ সম্পন্ন করেন।
- জাপানের ফুকুশিমায় জন্মগ্রহণকারী জুনকো মাত্র ১০ বছর বয়সে টোচিগির নাসু পর্বতের চূড়ায় ওঠে পর্বতারোহী হিসেবে অভিষিক্ত হন।

অন্যদিকে।
- বাচেন্দ্রী পাল এভারেস্ট পর্বতশৃঙ্গ বিজয়ী প্রথম ভারতীয় মহিলা ও পঞ্চম মহিলা।
- এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদার।

উৎস: CNN.
৮৮১.
নালন্দা মহাবিহারের অধ্যক্ষ ছিলেন কে?
  1. চৈতন্য পাল
  2. শীলভদ্র
  3. ভবানী পাঠক
  4. অতীশ দীপঙ্কর
সঠিক উত্তর:
শীলভদ্র
উত্তর
সঠিক উত্তর:
শীলভদ্র
ব্যাখ্যা
- ভারতের বিহারে অবস্থিত নালন্দা মহাবিহার প্রাচীন ভারতের একটি বিখ্যাত বৌদ্ধ শিক্ষাকেন্দ্র।
- এটিকে পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় বিবেচনা করা হয়।
- বাঙালি বৌদ্ধ পণ্ডিত শীলভদ্র ৬৩৫ সালে নালন্দা মহাবিহারের অধ্যক্ষ নিযুক্ত হন।
- বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ শীলভদ্রের নিকট শিক্ষা লাভ করেন।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৮৮২.
বাবরি মসজিদ এর নির্মান কাল -
  1. ক) ১৫২৬ খ্রিস্টাব্দ
  2. খ) ১৫২৮ খ্রিস্টাব্দ
  3. গ) ১৬২৫ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৬২৭ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
খ) ১৫২৮ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫২৮ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
১৫২৮ সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। [সূত্র: যুগান্তর]
৮৮৩.
'চৌদ্দদফা প্রস্তাবনা' (Fourteen Points) পেশ করেন কে?
  1. থিওডর রুজভেল্ট
  2. উড্রো উইলসন
  3. আব্রাহাম লিংকন
  4. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
সঠিক উত্তর:
উড্রো উইলসন
উত্তর
সঠিক উত্তর:
উড্রো উইলসন
ব্যাখ্যা

- ২৮তম মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন ১৯১৮ সালের ৮ জানুয়ারি মার্কিন কংগ্রেসে প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে শান্তি প্রতিষ্ঠায় চৌদ্দদফা প্রস্তাবনা (Fourteen Points) পেশ করেন।
- এই প্রস্তাবনার ১৪ নং পয়েন্টে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)

৮৮৪.
যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে নিয়োগ দেন -
  1. প্রধানমন্ত্রী কমন্স
  2. এক্সেশন কাউন্সিল
  3. হাউজ অব কমন্স
  4. হাউজ অব লর্ডস
সঠিক উত্তর:
এক্সেশন কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
এক্সেশন কাউন্সিল
ব্যাখ্যা
চার্লস ফিলিপ আর্থার জর্জ:
- যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস পুরো নাম চার্লস ফিলিপ আর্থার জর্জ।
- জন্ম:- ১৪ নভেম্বর, ১৯৪৮ (বাকিংহাম প্রাসাদ, লন্ডন)
- চার্লসকে রাজা হিসেবে নিয়োগ দেয় 'এক্সেশন কাউন্সিল’।
- ব্রিটেনের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এই কাউন্সিল গঠন করা হয়।
- রাজপরিবারের জেষ্ঠ্য সদস্য, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এ কাউন্সিল গঠিত।  
- রানীর মৃত্যুর পর যুক্তরাজ্যসহ কমনওয়েলথভূক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হয়। 
- চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে – ‘অপারেশন মেনাই ব্রিজ’। 

 উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৮৮৫.
চাঁদের বুকে প্রথম পদার্পণ করেন কে?
  1. ইউরি গ্যাগারিন
  2. মাইকেল কলিন্স
  3. বাজ অলড্রিন
  4. নিল আর্মস্ট্রং
সঠিক উত্তর:
নিল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
নিল আর্মস্ট্রং
ব্যাখ্যা
- ১৯৬৯ সালের ১৬ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসা চাঁদের উদ্দেশ্যে অ্যাপোলো-১১ মিশন প্রেরণ করে। এই মিশনে নভোচারী ছিলো তিনজন।
এরা হলেন:
- নিল আর্মস্ট্রং
- বাজ অলড্রিন এবং
- মাইকেল কলিন্স।
- ২০ জুলাই প্রথমে নিল আর্মস্ট্রং এবং তার কিছুক্ষণ পর বাজ অলড্রিন চন্দ্রপৃষ্ঠে অবতরণ করেন।
- মাইকেল কলিন্স কমান্ড মডিউল কলম্বিয়ায় অবস্থান করছিলেন।
- ২৪ জুলাই এরা পৃথিবীতে ফিরে আসেন।
(তথ্যসূত্র: প্রথম আলো)
৮৮৬.
গ্রিক পুরাণে 'ভালোবাসা ও সৌন্দর্যের দেবী' কে ছিলেন?
  1. আফ্রোডাইট
  2. এরিস
  3. হেরা
  4. এথেনা
সঠিক উত্তর:
আফ্রোডাইট
উত্তর
সঠিক উত্তর:
আফ্রোডাইট
ব্যাখ্যা
• গ্রিক সভ্যতা: 
- গ্রিকদের ১২ টি দেবদেবী ছিলো।
- জিউস ছিলো দেবতাদের রাজা।
- ভালোবাসা ও সৌন্দর্যের দেবী - আফ্রোডাইট। 
- গ্রিকদের বিশ্বাস ছিলো দেবদেবীরা বাস করতেন অলিম্পাস পর্বতের চূড়ায়।
- হেরা -  জিউসের স্ত্রী।
- এরিস - যুদ্ধদেবতা।
- এথেনা - জিউসের কন্যা।

সূত্র: ব্রিটানিকা।
৮৮৭.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে মহাত্মা গান্ধী ভারতবর্ষে কোন আন্দোলনের ডাক দেন?
  1. ক) অসহযোগ আন্দোলন
  2. খ) ভারত ছাড় আন্দোলন
  3. গ) আইন অমান্য আন্দোলন
  4. ঘ) স্বদেশী আন্দোলন
সঠিক উত্তর:
খ) ভারত ছাড় আন্দোলন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত ছাড় আন্দোলন
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪২ সালের আগস্টে মহাত্মা গান্ধী ভারত ছাড় আন্দোলনের ডাক দেন।
- ক্রিপস মিশনের ব্যর্থতা, সম্ভাব্য জাপানি আক্রমণের আশঙ্কা, ভারতকে ব্রিটিশ ডোমিনিয়নের মর্যাদা প্রদানের দাবী ইত্যাদি ইস্যুতে ১৯৪২ সালের ৮ আগস্ট নিখিল ভারত কংগ্রেসের বোম্বাই অধিবেশনে ভারত ছাড় আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়।

- ব্রিটিশ সরকার এই আন্দোলনকে কঠোরভাবে দমন করে। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, আবুল কালাম আজাদ প্রমুখ শীর্ষ কংগ্রেস নেতৃবৃন্দকে গ্রেফতার করে। কিন্তু তা সত্ত্বেও এই আন্দোলন ভারতের সর্বত্র ছড়িযে পড়ে।

অন্যদিকে,

- বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কংগ্রেসের আহবানে ১৯০৫ সালে স্বদেশী আন্দোলনের সূত্রপাত ঘটে।
- মহাত্মা গান্ধীর ডাকে অহিংস অসযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে।
- আইন অমান্য আন্দোলন সংঘটিত হয় ১৯৩০ সালে।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া)
৮৮৮.
অটো ভন বিসমার্কের বিখ্যাত নীতি কোনটি?
  1. লবণ নীতি
  2. রক্ত ও লৌহ নীতি
  3. লেসেজ-ফেয়ার নীতি
  4. উপনিবেশবাদ
সঠিক উত্তর:
রক্ত ও লৌহ নীতি
উত্তর
সঠিক উত্তর:
রক্ত ও লৌহ নীতি
ব্যাখ্যা
অটো ভন বিসমার্ক:
- জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর অটো ভন বিসমার্ক।
- তিনি ছিলেন জার্মান সাম্রাজ্যের স্থপতি।
- তাকে আধুনিক জার্মানির জনকও বলা হয়।

⇒ তিনি ছিলেন প্রুশিয়ান সেনাবাহিনীর একজন সামরিক কর্মকর্তা এবং ভূস্বামী।
- তিনি ১৮৬২-১৮৭১ পর্যন্ত প্রুশিয়ার প্রধান মন্ত্রী ছিলেন, পরে ১৮৭১-১৮৯০ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- অটো ভন বিসমার্কের সবচেয়ে বিখ্যাত নীতি হলো "রক্ত এবং লোহা" (Blut und Eisen) নীতি।
- ১৮৬২ সালে তিনি ঘোষণা করেন: "জার্মানির ঐক্য রক্ত ও লৌহের মাধ্যমে অর্জিত হবে" (সামরিক শক্তি ও যুদ্ধের মাধ্যমে)।
- তার নেতৃত্বে প্রুশিয়া ১৮৭০-৭১ সালে ফ্রেঞ্চ-প্রুশিয়ান যুদ্ধ জয়লাভ করে এবং এর ফলে ১৮৭১ সালে জার্মান সাম্রাজ্যের সৃষ্টি হয়।
- তিনি ত্রিশক্তি জোট (জার্মানি-অস্ট্রিয়া-ইতালি) গঠন করে ফ্রান্সকে শক্তিশালী জোট গঠনে বাধা দেন।

⇒ দ্বিতীয় উইলহেলমের সাথে মতবিরোধের পর বিসমার্ক জার্মানির প্রধানমন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান ১৮৯০ সালে।
- তাঁর এই বিদায় নেওয়ার ঘটনাটি আজও ইতিহাসে ‘ড্রপিং দি পাইলট’ (Dropping the Pilot) নামে বিখ্যাত হয়ে আছে।

উৎস: i) Britannica.
ii) BBC.
৮৮৯.
জন লক কোন দেশের দার্শনিক?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. ব্রিটেন
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
ব্রিটেন
উত্তর
সঠিক উত্তর:
ব্রিটেন
ব্যাখ্যা
- জন লক একজন বিখ্যাত ব্রিটিশ দার্শনিক ও রাজনৈতিক তাত্ত্বিক।
- তিনি ১৬৩২ সালের ২৯ আগস্ট যুক্তরাজ্যের সমারসেটের রিংটনে জন্মগ্রহণ করেন।
- জন লক রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তির জন্যে বিখ্যাত।
- এছাড়া ইউরোপিয়ান এনলাইটেনমেন্ট এবং মার্কিন সংবিধান রচনার ক্ষেত্রে জন লকের দর্শন গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেছিলো।
- জন লক ১৭০৪ সালের ২৮ অক্টোবর মারা যান।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৮৯০.
বলিভিয়ার স্বঘোষিত প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) গুইদাদো
  2. খ) জানিন অ্যানেজ
  3. গ) জেইর বলসোনারো
  4. ঘ) ইভো মোরালেস
সঠিক উত্তর:
খ) জানিন অ্যানেজ
উত্তর
সঠিক উত্তর:
খ) জানিন অ্যানেজ
ব্যাখ্যা
ব্যাপক বিক্ষোভের মুখে ১০ নভেম্বর ২০১৯ বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস পদত্যাগ করলে দেশটির পার্লামেন্টের বিরোধী দলীয় সিনেটর জানিন অ্যানেজ নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অনেক দেশ সমর্থন দেয়। ইভো মোরালেস ছিলেন বলিভিযার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট। (সূত্র: দৈনিক ইত্তেফাক)
৮৯১.
নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য?
  1. ক) জননী ও গর্বিত বর্ণমালা
  2. খ) মা ও শিশু
  3. গ) স্বোপার্জিত স্বাধীনতা
  4. ঘ) ক্যাকটাস
সঠিক উত্তর:
ক) জননী ও গর্বিত বর্ণমালা
উত্তর
সঠিক উত্তর:
ক) জননী ও গর্বিত বর্ণমালা
ব্যাখ্যা
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক। এটি অবস্থিত শাহবাগের পরীবাগে। এর ভাস্কর মৃণাল হক। মা ও শিশু, স্বোপার্জিত স্বাধীনতা ও ক্যাকটাস ভাস্কর্য গুলোর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
উৎসঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট।
৮৯২.
ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সম্রাট হুমায়ুন
  2. খ) সম্রাট বাবর
  3. গ) সম্রাট আকবর
  4. ঘ) সম্রাট জাহাঙ্গীর
সঠিক উত্তর:
খ) সম্রাট বাবর
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্রাট বাবর
ব্যাখ্যা
- ১৫২৬ সালের এপ্রিল মাসে পানিপথের প্রথম যুদ্ধে লোদী বংশের শাসক ইব্রাহিম লোদীকে পরাজিত করে জহির উদ্দিন মুহাম্মদ বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
- পানিপথ ভারতের বর্তমান হরিয়ানা রাজ্যে অবস্থিত।
- ভারতে মুঘল সাম্রাজ্য স্থিতিশীলতা লাভ করে সম্রাট আকবরের শাসনামলে।
(তথ্যসূত্রঃ উচ্চ মাধ্যমিক ইতিহাস : দ্বিতীয়পত্র)
৮৯৩.
হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন কোন ব্যক্তি?
  1. রিচার্ড নিক্সন
  2. রোনাল্ড রিগ্যান
  3. আইজেনহাওয়ার
  4. জন এফ কেনেডি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
আইজেনহাওয়ার
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
- যুক্তরাষ্ট্রের প্রধান নির্বাহী হলেন রাষ্ট্রপতি।
- তিনি নির্বাচনী কলেজের মাধ্যমে পরোক্ষভাবে জনগণ কর্তৃক নির্বাচিত হন।
- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি একাধারে রাষ্ট্র প্রধান ও সরকার প্রধান।
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়াদকাল ৪ বছর।

উল্লেখ্য,
⇒ ডোয়াইট ডি. আইজেনহাওয়ার:
- মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৪তম প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- আইজেনহাওয়ারই একমাত্র রাষ্ট্রপতি যিনি প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উভয়েই দায়িত্ব পালন করেছিলেন। 
- ডোয়াইট ডি. আইজেনহাওয়ার প্রথম দক্ষিণ পূর্ব এশিয়ায় 'ডমিনো তত্ত্বটি' প্রয়োগ করেন।

⇒ ৩৩তম প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন ডোয়াইট ডি. আইজেনহাওয়ার।

অন্যদিকে,
- রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট।
- রোনাল্ড রিগ্যান মার্কিন যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট।
- জন এফ কেনেডি মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট। 

উৎস: Britannica.
৮৯৪.
বেনিতো মুসোলিনি ফ্যাসিস্ট নেতা ছিলেন-
  1. ফ্রান্সের
  2. ইতালির
  3. রাশিয়া
  4. জার্মানির
সঠিক উত্তর:
ইতালির
উত্তর
সঠিক উত্তর:
ইতালির
ব্যাখ্যা
• বেনিতো মুসোলিনী: 
- পুরো নাম: Benito Amilcare Andrea Mussolini. 
- জন্মস্থান: ইতালি।
- রাজনৈতিক আদর্শ: ফ্যাসিবাদ (Fascism) একনায়কতান্ত্রিক, সামরিকতান্ত্রিক ও জাতীয়তাবাদী মতবাদ।
- প্রতিষ্ঠাতা: ইতালির ফ্যাসিস্ট পার্টির প্রতিষ্ঠাতা, ১৯১৯ সালে।
- ক্ষমতায় অধিষ্ঠিত: ইতালির প্রধানমন্ত্রী হিসেবে: ১৯২২-১৯৪৩।
- শাসনব্যবস্থা: একদলীয় একনায়কতন্ত্র; সংসদীয় গণতন্ত্র ধ্বংস করে ফ্যাসিস্ট একনায়ক হিসেবে আত্মপ্রকাশ
- মূল দর্শন: রাষ্ট্রের ঊর্ধ্বে কিছু নেই, সবকিছু রাষ্ট্রের অধীনে। 
- জোট: অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির সাথে মিত্রতা গড়ে তোলেন।
- যুদ্ধ অংশগ্রহণ: দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-১৯৪৫) ফ্যাসিস্ট জোটের পক্ষে ইতালিকে নেতৃত্ব দেন।
- পতন: ১৯৪৩ সালে মিত্রবাহিনীর আক্রমণের মুখে মুসোলিনির সরকার পতন ঘটে।
- মৃত্যু: ২৮ এপ্রিল, ১৯৪৫ সালে ইতালির উত্তরাঞ্চলে গণবিক্ষোভের মধ্যে তিনি ও তার প্রেমিকা ক্লারেটা পেতাচিকে গুলি করে হত্যা করা হয়। 

উৎস: Britannica.
৮৯৫.
সার্কের প্রথম মহাসচিব ছিলেন-
  1. ক) এমন শহিদুল ইসলাম
  2. খ) শওকত আজিজ
  3. গ) এসেলা ওয়েরাকুন
  4. ঘ) আবুল আহসান
সঠিক উত্তর:
ঘ) আবুল আহসান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল আহসান
ব্যাখ্যা
বাংলাদেশের আবুল হাসান ছিলেন সার্কের প্রথম মহাসচিব (১৬ জানুয়ারি, ১৯৮৭ - অক্টোবর, ১৯৮৯)। আর সার্কের বর্তমান মহাসচিব শ্রীলংকার এসেলা ওয়েরাকুন।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।
৮৯৬.
সানফ্লাওয়ার কার বিখ্যাত চিত্রকর্ম?
  1. ভিনসেট ভ্যানগগ
  2. পাবলো পিকাসো
  3. লিওনার্দ দ্যা ভিঞ্চি
  4. মাইকেল এঞ্জালো
সঠিক উত্তর:
ভিনসেট ভ্যানগগ
উত্তর
সঠিক উত্তর:
ভিনসেট ভ্যানগগ
ব্যাখ্যা
‘সানফ্লাওয়ার’ ডাচ চিত্রকর ভ্যান গগ এর বিখ্যাত চিত্রকর্ম। তিনি নিজেও তার এই চিত্রকর্মের নিয়ে সবচেয়ে বেশি গর্বিত ছিলেন।
সানফ্লাওয়ার চিত্রকর্মটিকে ‘সিম্বল অব হ্যাপিনেস’ বা আনন্দের প্রতীক বলা হয়।
তিনি পৃথিবীর অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী হয়েছিলেন ঠিকই, তবে তার মৃত্যুর পর।
Source: biography.com
৮৯৭.
ডা. মাহাথির বিন মোহাম্মদের বিখ্যাত বই কোনটি?
  1. দ্য সোশ্যাল কন্ট্রাক্ট
  2. দ্য প্রিন্স
  3. এ ডক্টর ইন দ্যা হাউজ
  4. দ্য আর্ট অফ দ্য ডিল
সঠিক উত্তর:
এ ডক্টর ইন দ্যা হাউজ
উত্তর
সঠিক উত্তর:
এ ডক্টর ইন দ্যা হাউজ
ব্যাখ্যা
ড. মাহাথির মোহাম্মদ:
-  ড. মাহাথির মোহাম্মদ আধুনিক মালয়েশিয়ার স্থপতি।
- যিনি প্রথম দফায় ১৯৮১–২০০৩।
- দীর্ঘ ২২ বছর সফলভাবে দেশটির নেতৃত্ব দিয়েছেন।
- ড. মাহাথির চল্লিশের দশকে সিঙ্গাপুরে চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করেন। 
- দ্বিতীয় দফায় (২০১৮–২০২০) রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন ৯৪ বছর বয়সে। 

তার দুটি বিখ্যাত বই যথা:
- দ্য মালয় ডিলে মা,
- এ ডক্টর ইন দ্যা হাউজ। 

অপরদিকে,
- দ্য সোশ্যাল কন্ট্রাক্ট: বইয়ের লেখক জিন-জ্যাক রুশো।
- দ্য প্রিন্স: বইয়ের লেখক নিকোলো ম্যাকিয়াভেলি।
- দ্য আর্ট অফ দ্য ডিল: ডোনাল্ড ট্রাম্প।

উৎস: Britannica.
৮৯৮.
ওয়াটার লু যুদ্ধে পরাজিত হন কে?
  1. ক) আর্থার ওয়েলেসলি
  2. খ) নেপোলিয়ন বোনাপার্ট
  3. গ) অ্যাডমিরাল নেলসন
  4. ঘ) জোয়ান অব আর্ক
সঠিক উত্তর:
খ) নেপোলিয়ন বোনাপার্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) নেপোলিয়ন বোনাপার্ট
ব্যাখ্যা
১৮১৫ সালে ব্রিটিশ সেনাপতি ডিউক অব ওয়েলিংটন আর্থার ওয়েলেসলি এবং সাথে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের মধ্যে ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়। এতে নেপোলিয়ান পরাজিত হন।
তাকে আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয় এবং সেখানেই ১৮২১ সালে নেপোলিয়ান মারা যান।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
৮৯৯.
কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ে চিরস্থায়ী নাম-
  1. ক) কাশাভুবু
  2. খ) প্যাট্রিক লুমুম্বা
  3. গ) শোম্বে
  4. ঘ) মবুতু
সঠিক উত্তর:
খ) প্যাট্রিক লুমুম্বা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্যাট্রিক লুমুম্বা
ব্যাখ্যা
কঙ্গোকে বিদেশী শাসন থেকে মুক্ত করার লড়াইয়ের চিরস্থায়ী নাম প্যাট্রিক লুমুম্বা।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। সংক্ষেপে ডিআরসি অথবা ডিআর কঙ্গো।
রাজধানী কিনসাসা। ১
৯৬০ সালে ডিআর কঙ্গো ৭৫ বছরের বেলজিয়াম উপনিবেশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে।

উৎসঃ www.history.com
৯০০.
টেলিভিশন আবিষ্কার করেন-
  1. আলবার্ট আইনস্টাইন
  2. রোজেনবার্গ
  3. অটোহ্যান
  4. লজি বেয়ার্ড
সঠিক উত্তর:
লজি বেয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
লজি বেয়ার্ড
ব্যাখ্যা
টেলিভিশন:

- টেলিভিশন শব্দের অর্থ দূরদর্শন।
- ১৯২৬ সালে স্কটিশ বিজ্ঞানী লজি বেয়ার্ড টেলিভিশন আবিষ্কার করেন।
- টেলিভিশনে শব্দ ও ছবি প্রেরণের জন্য প্রয়োজন একটি প্রেরক ষ্টেশনের।
- এ প্রেরক ষ্টেশনে থাকে শব্দ ও ছবি প্রেরণের জন্য দুটো পৃথক প্রেরক যন্ত্র।
- একটি প্রেরক যন্ত্রের সাহায্যে শব্দকে তাড়িতচৌম্বক তরঙ্গে রূপান্তরিত করে প্রেরণ করা হয় এবং অন্য প্রেরক যন্ত্রের সাহায্যে ছবিকে তড়িৎ-সংকেতে রূপান্তরিত করে তা তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে প্রেরণ করা হয়।

তথ্যসূত্র - বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।