উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
৭৫% এর ক = ৯০
⇒ (৭৫/১০০) × ক = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
⇒ ক = ১২০
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫ / ১১ · ৪০১–৫০০ / ১,০৩৩
প্রশ্ন: ৯০ কোন সংখ্যার ৭৫%?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
৭৫% এর ক = ৯০
⇒ (৭৫/১০০) × ক = ৯০
⇒ ক = (৯০ × ১০০)/৭৫
⇒ ক = ১২০
প্রশ্ন: এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২০% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ?
সমাধান:
পুত্রের বেতন ১০০ টাকা হলে পিতার বেতন = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা
পিতার বেতন ১২০ টাকা হলে পুত্রের বেতন = ১০০ টাকা
∴ পিতার বেতন ১ টাকা হলে পুত্রের বেতন = ১০০/১২০ টাকা
∴ পিতার বেতন ১০০ টাকা হলে পুত্রের বেতন = (১০০ × ১০০)/১২০ টাকা
= ৮৩.৩৩ টাকা
প্রশ্ন: চিনির মূল্য ১০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?
সমাধান:
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
১০% কমে চিনির মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
বর্তমান মূল্য ৯০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৯০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য = (১০০ × ১০০)/৯০
= ১১১(১/৯) টাকা
∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = [(১০০০/৯) - ১০০]%
= (১০০/৯)%
= ১১.১১%
প্রশ্ন: দুইটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে ৪০% ও ২৫% কম। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির তুলনায় শতকরা কত ছোট?
সমাধান:
ধরি,
তৃতীয় সংখ্যাটি = ১০০
সুতরাং ১ম সংখ্যাটি = ১০০ - ৪০ = ৬০
এবং ২য় সংখ্যাটি = ১০০ - ২৫ = ৭৫
প্রথম সংখ্যাটি ছোট ৭৫ - ৬০ = ১৫
৭৫ তে কম ১৫
∴ ১ তে কম ১৫/৭৫
∴ ১০০ তে কম (১৫ × ১০০)/৭৫ = ২০
∴ শতকরা ছোট = ২০%
প্রশ্ন: ৭ : ৪ কে শতকরায় প্রকাশ করলে কত হবে?
সমাধান:
এখানে,
৭ : ৪
= ৭/৪
∴ শতকরায় প্রকাশ করলে,
= (৭/৪) × ১০০%
= (৭ × ২৫)%
= ১৭৫%
প্রশ্ন: লিমা ২০% কমিশনে একটি বই ক্রয় করে দোকানদারকে ১৬০ টাকা দিলো। বইটির প্রকৃত মূল্য কত?
সমাধান:
২০% কমিশনে ক্রয়মূল্য দাড়ায় = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ৮০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৮০ টাকা
বইয়ের ক্রয়মূল্য ১৬০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৬০)/৮০ টাকা
= ২০০ টাকা
প্রশ্ন: একটি কোম্পানির পুরুষ কর্মকর্তাদের ২০% এবং মহিলা কর্মকর্তাদের ৪০% বিবাহিত। যদি ঐ কোম্পানির মোট কর্মকর্তাদের ৬০% মহিলা হয়, তবে ঐ কোম্পানির শতকরা কতজন কর্মকর্তা অবিবাহিত?
সমাধান:
ধরি,
কোম্পানির মোট কর্মকর্তা = ১০০ জন
∴ মহিলা কর্মকর্তা = ৬০ জন
এবং পুরুষ কর্মকর্তা = ৪০ জন
এখন,
বিবাহিত মহিলা কর্মকর্তা = ৬০ এর ৪০%
= ৬০ × (৪০/১০০)
= ২৪ জন
বিবাহিত পুরুষ কর্মকর্তা = ৪০ এর ২০%
= ৪০ × (২০/১০০)
= ৮ জন
∴ শতকরা মোট বিবাহিত কর্মকর্তা = ২৪ + ৮ = ৩২ জন
∴ শতকরা মোট অবিবাহিত কর্মকর্তা = ১০০ - ৩২ = ৬৮ জন
প্রশ্ন: একটি গ্রামে ৫০০০ জন বাসিন্দা আছে। এদের মধ্যে ৭২% কৃষিকাজের সাথে জড়িত। গ্রামে কতজন বাসিন্দা কৃষিকাজের সাথে জড়িত নয়?
সমাধান:
মোট বাসিন্দা = ৫০০০ জন
কৃষিকাজে জড়িত = ৭২%
∴ কৃষিকাজে জড়িত আছে = ৫০০০ এর ৭২%
= ৫০০০ × (৭২/১০০)
= ৩৬০০ জন
∴ কৃষিকাজে জড়িত নয় = ৫০০০ − ৩৬০০ = ১৪০০ জন
প্রশ্ন: ৯৬ সংখ্যাটি কোন সংখ্যার ৮০%?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ৮০% = ৯৬
⇒ ক × (৮০/১০০) = ৯৬
⇒ ক × ৮০ = ৯৬ × ১০০
⇒ ক = (৯৬ × ১০০)/৮০
⇒ ক = ৯৬০/৮
∴ ক = ১২০
∴ সংখ্যাটি = ১২০
প্রশ্ন: একটি সংখ্যা 15% বৃদ্ধি করা হলো এবং তারপর 25% হ্রাস করা হলো, ফলে সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 22 কম হয়ে গেল। মূল সংখ্যাটি কত?
সমাধান:
মনে করি,
সংখ্যাটি P
সংখ্যাটি প্রথমে 15% বৃদ্ধি করা হয়,
তাহলে সংখ্যাটি = {P + P এর 15%}
= {P + (3P/20)}
= (23P/20)
এরপর প্রাপ্ত সংখ্যাটি 25% হ্রাস করা হয়
তাহলে সংখ্যাটি = {(23P/20) - (23P/20) এর 25%}
= {(23P/20) - (23P/20) × (1/4)}
= {(23P/20) - (23P/80)}
= (92P - 23P)/80
= (69P/80)
চূড়ান্ত সংখ্যাটি মূল সংখ্যার চেয়ে 22 কম হলে,
শর্তানুসারে,
P - (69P/80) = 22
⇒ (80P - 69P)/80 = 22
⇒ 11P/80 = 22
⇒ P = (80 × 22)/11
∴ P = (80 × 2) = 160
∴ সংখ্যাটি 160 ।
প্রশ্ন: একটি গ্রামে ৭২০০ জন বাসিন্দা আছে। এদের মধ্যে ৬০% কৃষি কাজের সাথে জড়িত। গ্রামে কতজন বাসিন্দা কৃষি কাজের সাথে জড়িত নয়?
সমাধান:
মোট বাসিন্দা = ৭২০০ জন
কৃষি কাজে জড়িত = ৬০%
∴ কৃষি কাজে জড়িত আছে = ৭২০০ এর ৬০%
= ৭২০০ × (৬০/১০০)
= ৪৩২০ জন
∴ কৃষি কাজে জড়িত নয় = ৭২০০ - ৪৩২০ = ২৮৮০ জন
প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
১০০ জনে ফেল করে = (১০০ - ৮৫) জন
= ১৫ জন
১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন
= ৫০০ জন
∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন ।
প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
সমাধান:
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
= ৪%
৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
= ১০০০০ জন।
প্রশ্ন: আপনার ইন্টারনেট সংযোগের মাসিক বিল এসেছে ৫৬০ টাকা। যদি ১ বছর পর ৫% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ১০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিল ৫৬০ টাকা
১ বছর পর ৫% বৃদ্ধিতে বিল = ৫৬০ + ৫৬০ এর ৫/১০০
= ৫৮৮ টাকা
আরো ৬ মাস পর, ১০% বৃদ্ধিতে বিল
= ৫৮৮ + ৫৮৮ এর ১০/১০০
= ৫৮৮ + ৫৮.৮
= ৬৪৬.৮ টাকা
প্রশ্ন: ২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
সমাধান:
ধরি, শতকরা হার = ক%
প্রশ্নমতে,
২৫০ টাকার ক% = ১০ টাকা
বা, (২৫০ × ক)/১০০ = ১০
বা, ২৫০ক = ১০০০
বা, ক = ১০০০/২৫০
বা, ক = ৪
সুতরাং, ২৫০ টাকার ৪% = ১০ টাকা
প্রশ্ন: ৩০০ টাকায় ৫ ডজন কলা কিনে প্রতিটি কলা ৭ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
৫ ডজন = ৫ × ১২ = ৬০ টি কলা
৬০টি কলার ক্রয়মূল্য = ৩০০ টাকা
∴ ১টি কলার ক্রয়মূল্য = (৩০০/৬০) = ৫ টাকা
১টি কলার বিক্রয়মূল্য = ৭ টাকা
∴ প্রতি কলায় লাভ = ৭ - ৫ = ২ টাকা
∴ শতকরা লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= (২/৫) × ১০০%
= ৪০%
∴ লাভের হার = ৪০%
প্রশ্ন: এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
সমাধান:
ধরি,
ব্যক্তির আয় = ২৫x টাকা
ব্যক্তির ব্যয় = ২০x টাকা
∴ সঞ্চয় = (২৫x - ২০x) টাকা
= ৫x টাকা
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২৫x) × ১০০}%
= ২০%
∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা ২০% ।
প্রশ্ন: শফিক সাহেবের মাসিক আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
সমাধান:
ধরি,
শফিক সাহেবের আয় = ২৫x টাকা
শফিক সাহেবের ব্যয় = ২০x টাকা
∴ শফিক সাহেবের সঞ্চয় = (২৫x - ২০x) টাকা
= ৫x টাকা
∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২৫x) × ১০০}%
= ২০%
∴ শফিক সাহেবের মাসিক সঞ্চয় আয়ের শতকরা ২০% ।
প্রশ্ন: একটি সংখ্যার ২৫% যদি ৫০ হয়, তবে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্ন অনুযায়ী,
ক এর ২৫% = ৫০
⇒ ক এর (২৫/১০০) = ৫০
⇒ ক × (১/৪) = ৫০
⇒ ক = ৪ × ৫০
∴ ক = ২০০
সুতরাং সংখ্যাটি হলো ২০০
প্রশ্ন: রিনার বেতন ২০% হ্রাস পাওয়ার পর এখন বেতন পায় ৩২,০০০ টাকা। তাহলে হ্রাসের আগের রিনার বেতন কত ছিল?
সমাধান:
ধরি, হ্রাসের আগের বেতন = ক টাকা
তাহলে ২০% হ্রাসের পর বেতন,
⇒ ক - (ক এর ২০%) = ৩২০০০
⇒ ক - (ক/৫) = ৩২০০০
⇒ (৫ক - ক)/৫ = ৩২০০০
⇒ ৪ক = ১৬০০০০
⇒ ক = ১৬০০০০/৪
∴ ক = ৪০০০০
∴ হ্রাসের আগের রিনার বেতন ছিল ৪০০০০ টাকা।
প্রশ্ন: একটি পরীক্ষায় শতকরা ৭৫ জন গনিতে পাস করেছে। গনিতে ফেলের মোট সংখ্যা ৭০ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত?
সমাধান:
১০০ জনে ফেল করে = (১০০ - ৭৫) = ২৫ জন
২৫ জন গনিতে ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০ জন
১ জন গনিতে ফেল করলে মোট পরীক্ষার্থী ১০০/২৫ জন
∴ ৭০ জন গনিতে ফেল করলে মোট পরীক্ষার্থী (১০০/২৫) × ৭০ জন
= ২৮০ জন
∴ পরীক্ষার্থীর সংখ্যা ২৮০ জন
প্রশ্ন: বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ১২০০ জন। প্রথম বছরে ১০% এবং দ্বিতীয় বছরে ২০% বৃদ্ধি পায়। তাহলে দ্বিতীয় বছর পর শিক্ষার্থীর সংখ্যা কত হবে?
সমাধান:
দেওয়া আছে,
প্রাথমিক শিক্ষার্থী সংখ্যা = ১২০০ জন
প্রথম বছর শেষে শিক্ষার্থী সংখ্যা = ১২০০ + ১২০০ এর ১০%
= ১২০০ + ১২০ = ১৩২০ জন
আবার,
দ্বিতীয় বছর শেষে শিক্ষার্থী সংখ্যা = ১৩২০ + ১৩২০ এর ২০%
= ১৩২০ + ২৬৪
= ১৫৮৪ জন
সুতরাং, দ্বিতীয় বছর শেষে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে ১৫৮৪ জন।
প্রশ্ন: রাজীব সাহেবের বেতন ২০% কমানো হয়েছে এবং পরে কমানো বেতনকে ১০% বাড়ানো হয়েছে, এতে তার মোট ক্ষতি কত?
সমাধান:
ধরি,
রাজীব সাহেবের মূল বেতন = ১০০ টাকা
২০% কমানোর পর বেতন = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ১০০ এর ২০/১০০
= ১০০ - ২০
= ৮০
আবার,
১০% বৃদ্ধিতে বেতন = ৮০ + ৮০ এর ১০%
= ৮০ + ৮০ এর ১০/১০০
= ৮০ + ৮
= ৮৮
∴ ক্ষতি = (১০০ - ৮৮)%
= ১২%
∴ রাজীব সাহেবের ১২% ক্ষতি হয়েছে।
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ২০% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ৩০০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
সমাধান:
২০% কমিশনে,
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
∴ লিখিত মূল্য ৩০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৩০০)/১০০ টাকা
= ২৪০ টাকা
∴ বইটি ক্রয় করা যাবে = ২৪০ টাকা।
প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৫ অংশ বাড়িভাড়া, ১/৪ অংশ যাতায়াত, এবং ১/৩ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ
মোট ব্যয় = ১/৫ + ১/৪ + ১/৩
= ১২/৬০ + ১৫/৬০ + ২০/৬০
= ৪৭/৬০
অবশিষ্ট = ১ - (৪৭/৬০)
= ১৩/৬০
শতকরা অবশিষ্ট = (১৩/৬০)/১ × ১০০%
= ১৩০০/৬০%
= ২১.৬৭%
প্রশ্ন: চালের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়াতে একটি পরিবার চাল খাওয়া এমনিভাবে কমালো যে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চাল খাওয়া বাবদ শতকরা কত কমালো?
সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২৫
= ৮০ টাকা
∴ঐ পরিবার চাল খাওয়া কমালো (১০০ - ৮০) = ২০%
প্রশ্ন: কোনো সংখ্যার ২৫% এর মান ৩০ হলে, সংখ্যাটির ১৫% কত?
সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
ক এর ২৫% = ৩০
⇒ ক × (২৫/১০০) = ৩০
⇒ ক × ১/৪ = ৩০
⇒ ক = ৩০ × ৪
∴ ক = ১২০
অর্থাৎ, সংখ্যাটি ১২০
এখন,
১২০ এর ১৫% = ১২০ × (১৫/১০০)
= ১২০ × (৩/২০) = ১৮
প্রশ্ন: একটি অফিসে মহিলা ও পুরুষ চাকুরীজীবীর অনুপাত ১ : ৪ । চাকুরীজীবীদের শতকরা কত ভাগ পুরুষ?
সমাধান:
মহিলা চাকুরীজীবী ১ জন হলে পুরুষ চাকুরীজীবী ৪ জন
∴ মোট চাকুরীজীবী = (১ + ৪) জন
= ৫ জন
এখন,
মোট চাকুরীজীবী ৫ জন হলে পুরুষ চাকুরীজীবী = ৪ জন
∴ মোট চাকুরীজীবী ১ জন হলে পুরুষ চাকুরীজীবী = ৪/৫ জন
∴ মোট চাকুরীজীবী ১০০ জন হলে পুরুষ চাকুরীজীবী = (৪ × ১০০)/৫ জন
= ৮০ জন
∴ শতকরা পুরুষ চাকুরীজীবী = ৮০ জন।
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ী প্রার্থী মোট ভোটের ৬০% ভোট পেয়ে পরাজিত প্রার্থী থেকে ৮০ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন। ঐ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা কত ছিল?
সমাধান:
ধরি, মোট ভোট = ১০০%
বিজয়ী প্রার্থী ভোট পান = ৬০%
∴ পরাজিত প্রার্থী ভোট পান = (১০০% - ৬০%) = ৪০%
বিজয়ী প্রার্থী বেশি ভোট পান = (৬০% - ৪০%) = ২০%
প্রশ্নমতে,
২০% = ৮০ জন
⇒ ১% = ৮০/২০ জন
∴ ১০০% = (৮০ × ১০০)/২০ জন
= ৪ × ১০০
= ৪০০ জন
∴ মোট ভোটারের সংখ্যা ৪০০ জন।
প্রশ্ন: কোন সংখ্যার ৭০% থেকে ১৪০ বিয়োগ করলে ফলাফল হবে ৭০। তবে সংখ্যাটি কত?
সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
প্রশ্নমতে,
(ক এর ৭০%) - ১৪০ = ৭০
⇒ ক × (৭০/১০০) = ১৪০ + ৭০
⇒ ৭০ক/১০০ = ২১০
⇒ ৭০ক = ২১০ × ১০০
⇒ ক = (২১০ × ১০০)/৭০
∴ ক = ৩০০
∴ সংখ্যাটি = ৩০০
প্রশ্ন: ৬ এর কত শতাংশ ৯ হবে?
সমাধান:
৬ × ক% = ৯
⇒ ৬ × ক/১০০ = ৯
⇒ ক/১০০ = ৬/৯
⇒ ক/১০০ = ১.৫
⇒ ক = ১৫০
প্রশ্ন: একটি স্কুলে মোট ৬০০ জন শিক্ষার্থী রয়েছে। মোট শিক্ষার্থীর মধ্যে ২৫% ছেলে। একটি পরীক্ষায় ৩০ জন ছেলে অনুপস্থিত ছিল। ঐ পরীক্ষায় শতকরা কতজন শিক্ষার্থীর উপস্থিত ছিল?
সমাধান:
দেওয়া আছে,
মোট শিক্ষার্থী = ৬০০ জন
∴ ছেলে আছে = ৬০০ এর ২৫% = ৬০০ × (২৫/১০০) = ১৫০ জন
∴ মেয়ে আছে = ৬০০ - ১৫০ = ৪৫০ জন
আবার,
অনুপস্থিত ছেলে আছে = ৩০ জন
∴ উপস্থিত ছেলে আছে = ১৫০ - ৩০ = ১২০ জন
∴ মোট উপস্থিত শিক্ষার্থী আছে = ৪৫০ + ১২০ = ৫৭০ জন
∴ শতকরা উপস্থিত = (উপস্থিত শিক্ষার্থী/মোট শিক্ষার্থী) × ১০০
= (৫৭০/৬০০) × ১০০ = ৯৫%
∴ পরীক্ষায় উপস্থিত শিক্ষার্থীর আছে ৯৫%