বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা

মোট প্রশ্ন১,০৩৩এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা

PrepBank · পাতা / ১১ · ৩০১৪০০ / ১,০৩৩

৩০১.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?
  1. ৩০০০০
  2. ৩২৫০০
  3. ৩৭৫০০
  4. ৪০০০০
সঠিক উত্তর:
৩৭৫০০
উত্তর
সঠিক উত্তর:
৩৭৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৬০% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল?

সমাধান: 
নির্বাচিত প্রার্থী ভোট পেয়েছেন ৬০%।
অন্যান্য প্রার্থী বা ভোট দিয়েছেন এমন ভোটারদের জন্য বাকি থাকে (১০০% - ৬০%) = ৪০% ভোট।
যেহেতু একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৭৫০০ ভোট বেশি পেয়েছেন, এই ৭৫০০ ভোটটিই দুটি প্রার্থীর প্রাপ্ত ভোটের মধ্যেকার পার্থক্য।

সুতরাং, ৬০% - ৪০% = ২০% ভোট হলো ৭৫০০ এর সমান।

∴ ২০% ভোট = ৭৫০০
∴ ১% ভোট = ৭৫০০/২০ = ৩৭৫
∴ ১০০% ভোট = ৩৭৫ × ১০০ = ৩৭৫০০ জন।

সুতরাং, মোট ভোটার সংখ্যা ৩৭৫০০ জন।

৩০২.
একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?
  1. 10%
  2. 17%
  3. 20%
  4. 21% 
সঠিক উত্তর:
21% 
উত্তর
সঠিক উত্তর:
21% 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ১০% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান: 
ধরি, 
ব্যাসার্ধ r একক,
ক্ষেত্রফল A = πrবর্গএকক

ব্যাসার্ধ, r 10% বৃদ্ধি পেলে নতুন r1
= r  × (1 + 10/100)
= 1.1r একক

তাহলে,
নতুন ক্ষেত্রফল A1 = πr2 বর্গএকক
= π(1.1r)2
= 1.21πr2 বর্গএকক

ক্ষেত্রফল বৃদ্ধির হার = (1.21πr2 - πr2) × 100%
= 0.21πr2 × 100%
= 21%

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার 21% 

৩০৩.
৮০ এর ২৫% এর ২০% = কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ২৫% এর ২০% = কত?

সমাধান:
৮০ এর ২৫% এর ২০% = ৮০ × (২৫/১০০) × (২০/১০০)
= ৮০ × (১/৪) × (১/৫)
= ৪
৩০৪.
একটি কারখানায় ২৪০০ জন কর্মী কাজ করে। কিছুদিন পর ৬% কর্মী অবসর নিল এবং ৮% নতুন কর্মী নিয়োগ করা হলো। এর ফলে কারখানার মোট কর্মীর সংখ্যা ৩% বেড়ে গেল। বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা কত?
  1. ২৫২৮ জন
  2. ২৪৭২ জন
  3. ২৫১২ জন
  4. ২৪৯৬ জন
সঠিক উত্তর:
২৪৭২ জন
উত্তর
সঠিক উত্তর:
২৪৭২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কারখানায় ২৪০০ জন কর্মী কাজ করে। কিছুদিন পর ৬% কর্মী অবসর নিল এবং ৮% নতুন কর্মী নিয়োগ করা হলো। এর ফলে কারখানার মোট কর্মীর সংখ্যা ৩% বেড়ে গেল। বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা কত?

সমাধান:
কারখানার প্রাথমিক কর্মীর সংখ্যা = ২৪০০ জন
৬% কর্মী অবসর নেওয়ায় এবং ৮% নতুন কর্মী নিয়োগের ফলে মোট কর্মীর সংখ্যা বৃদ্ধি পায় = ৩%
∴ বর্তমানে কারখানায় মোট কর্মীর সংখ্যা = ২৪০০ + ২৪০০ এর ৩%
= ২৪০০ + ২৪০০ × (৩/১০০)
= ২৪০০ + ৭২
= ২৪৭২ জন
৩০৫.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?
  1. ৪০ শতাংশ
  2. ৩৩ শতাংশ
  3. ২৫ শতাংশ
  4. ৫০ শতাংশ
সঠিক উত্তর:
৫০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫০ শতাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার এক - তৃতীয়াংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে?

সমাধান: 
ধরি, 
২০ জন কাজটি করে = x ঘণ্টায় 
∴ ১ জন কাজটি করে = ২০x ঘণ্টায়

ক - তৃতীয়াংশ কম সময়ে = x - x/৩
=  (৩x - ২x)/৩
= ২x/৩ ঘণ্টায়

এখন, 
x ঘণ্টায় করে = ২০ জন 
∴ ১ ঘণ্টায় করে = ২০x জন 
∴ ২x/৩ ঘণ্টায় করে = (২০x × ৩)/২x জন 
= ৩০ জন 

∴ লোক বেশি লাগে = (৩০ - ২০) জন = ১০ জন 
∴ শতকরা লোক বেশি লাগে = {(১০/২০) × ১০০} 
= ৫০% ।
৩০৬.
২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?
  1. ৫.২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ এর ৫০% এর ৪০% এর ১৫% কত?

সমাধান:
= ২০০ × ৫০% × ৪০% × ১৫%
= ৬
৩০৭.
কোনো পরীক্ষায় শতকরা ৭৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৫৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২২০ জন
  2. ২৫০ জন
  3. ৩২০ জন
  4. ২৮০ জন
সঠিক উত্তর:
২২০ জন
উত্তর
সঠিক উত্তর:
২২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৭৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৫৫ জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজিতে ফেল করে = (১০০ - ৭৫) জন  
= ২৫ জন 

এখন, 
২৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০ জন
∴ ১ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = ১০০/২৫ জন 
∴ ৫৫ জন ফেল করলে পরীক্ষার্থীর সংখ্যা = (১০০ × ৫৫)/২৫ জন 
= ২২০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২০ জন।

৩০৮.
টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ১০%
  2. ২৫%
  3. ২০%
  4. ৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
টিটুর আয় = ২০x টাকা 
টিটুর ব্যয় = ১৫x টাকা
∴ টিটুর সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 

∴ শতকরা মাসিক সঞ্চয় = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় =  ২৫%।

৩০৯.
একটি জিনিস নির্মাতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ২৫% লাভে বিক্রয় করে। যদি জিনিসটির নির্মাণ খরচ ২৪০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ৪০০ টাকা 
  2. ৩১০ টাকা 
  3. ২৮০ টাকা
  4. ৩৩০ টাকা
সঠিক উত্তর:
৩৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৩০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস নির্মাতা ১০% লাভে এবং খুচরা বিক্রেতা ২৫% লাভে বিক্রয় করে। যদি জিনিসটির নির্মাণ খরচ ২৪০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

সমাধান
:
১০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ২৪০ + ২৪০ এর ১০%
= ২৪০ + ২৪ টাকা 
= ২৬৪ টাকা

আবার,
২৫% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (২৬৪ + ২৬৪ এর ২৫%)
= ২৬৪ + ২৬৪ এর ২৫/১০০
= (২৬৪ + ৬৬)
= ৩৩০ টাকা।

৩১০.
১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?
  1. ২০০
  2. ৪০০
  3. ৫০০
  4. ৬০০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%?

সমাধান:
মনেকরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% = ১৮০
⇒ ক এর (৩০/১০০) = ১৮০
⇒ ৩০ক = ১৮০০০
⇒ ক = ১৮০০০/৩০
⇒ ক = ৬০০
৩১১.
একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার-পঞ্চমাংশের মান কত? 
  1. ৮০
  2. ৯০
  3. ১২০
  4. ১৪০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা থেকে ৩৫ বিয়োগ করলে তা কমে সংখ্যাটির ৮০% এর সমান হয়। সংখ্যাটির চার-পঞ্চমাংশের মান কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x − ৩৫ = x এর ৮০% 
বা, x − ৩৫ = x × ৮০/১০০ 
বা, ১০০x − ৩৫০০ = ৮০x
বা, ১০০x − ৮০x = ৩৫০০ 
বা, ২০x = ৩৫০০ 
বা, x = ৩৫০০/২০ 
∴ x = ১৭৫ 

∴ সংখ্যাটির চার-পঞ্চমাংশ = ১৭৫ × (৪/৫) 
= ১৪০ ।
৩১২.
১০৫০ টাকার ৮% নিচের কোনটি?
  1. ৮৪ টাকা
  2. ৮৬ টাকা
  3. ৮০ টাকা
  4. ৮২ টাকা
সঠিক উত্তর:
৮৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৫০ টাকার ৮% নিচের কোনটি?

সমাধান:
১০৫০ টাকার ৮%
= ১০৫০ টাকার ৮/১০০
= ৮৪ টাকা
৩১৩.
রফিক সাহেব তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/১০ অংশ যাতায়াত, এবং ১/৫ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৫০%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৪৫%
উত্তর
সঠিক উত্তর:
৪৫%
ব্যাখ্যা

প্রশ্ন: রফিক সাহেব তার বেতনের ১/৪ অংশ বাড়িভাড়া, ১/১০ অংশ যাতায়াত, এবং ১/৫ অংশ খাদ্যে ব্যয় করেন। তাহলে তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট থাকে?

সমাধান:
ধরি, মোট বেতন = ১ অংশ

মোট ব্যয় = (১/৪) + (১/১০) + (১/৫)
= (৫ + ২ + ৪)/২০
= ১১/২০

∴ অবশিষ্ট থাকে = ১ - (১১/২০) = ৯/২০

∴ শতকরা অবশিষ্ট থাকে = (৯/২০)/১ × ১০০ 
= (৯ × ১০০)/২০ 
= (৯ × ৫)% 
= ৪৫%

৩১৪.
একটি বইয়ের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা গেল। প্রতিটি বইয়ের পূর্বমূল্য কত ছিল?
  1. ৩০ টাকা
  2. ৪০ টাকা
  3. ৫০ টাকা
  4. ৬০ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের মূল্য ২০% কমে যাওয়ায় ৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা গেল। প্রতিটি বইয়ের পূর্বমূল্য কত ছিল?

সমাধান:
২০% হ্রাসে,
বর্তমান মূল্য ৮০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য (১০০/৮০) টাকা
∴ বর্তমান মূল্য ৯৬০ টাকা হলে পূর্বমূল্য (১০০ × ৯৬০)/৮০ টাকা
= ১২০০ টাকা

৯৬০ টাকায় পূর্বের তুলনায় ৪টি বই বেশি কেনা যায়।

∴ ৪টি বইয়ের পূর্বমূল্য = (১২০০ - ৯৬০) = ২৪০ টাকা 
∴ ১টি বইয়ের পূর্বমূল্য = (২৪০/৪) = ৬০ টাকা 

∴ প্রতিটি বইয়ের পূর্বমূল্য = ৬০ টাকা।

৩১৫.
রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?
  1. ২০০০ টাকা
  2. ১৫০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ২৫০০ টাকা
সঠিক উত্তর:
১৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব তার মাসিক বেতনের ৬০% বাসা ভাড়া দেয় এবং ১০% জমায়। বাকি টাকা দিয়ে সে নভেম্বর মাসে গড়ে প্রতিদিন ১৫০ টাকা করে খরচ করে। রাকিব কত টাকা জমায়?

সমাধান:
বাসা ভাড়া ও জমানো টাকা = ৬০% + ১০% = ৭০%
বাকি রইলো = ১০০ - ৭০ = ৩০%

নভেম্বর মাসের মোট খরচ = (১৫০ × ৩০) = ৪৫০০ টাকা।

ধরি, তার মোট বেতন ক টাকা।
∴ ক এর ৩০% = ৪৫০০
বা, ক = ৪৫০০০/৩
∴ ক = ১৫০০০

জমানো টাকা = ১৫০০০ এর ১০%
= ১৫০০ টাকা
৩১৬.
আমতলী থেকে জামতলীর দূরত্ব ১৮০ কি.মি.। Royal Enfield-এর মাইলেজ ৩৬ কি.মি. প্রতি লিটার এবং Yamaha R15-এর মাইলেজ ৪৫ কি.মি. প্রতি লিটার। আমতলী থেকে জামতলী যেতে Royal Enfield এ, Yamaha R15 এর তুলনায় শতকরা কত শতাংশ তেল বেশি প্রয়োজন হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ১৭%
  4. ২৭%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: আমতলী থেকে জামতলীর দূরত্ব ১৮০ কি.মি.। Royal Enfield-এর মাইলেজ ৩৬ কি.মি. প্রতি লিটার এবং Yamaha R15-এর মাইলেজ ৪৫ কি.মি. প্রতি লিটার। আমতলী থেকে জামতলী যেতে Royal Enfield এ, Yamaha R15 এর তুলনায় শতকরা কত শতাংশ তেল বেশি প্রয়োজন হবে?

সমাধান:
Royal Enfield-এর জন্য প্রয়োজনীয় জ্বালানি = ১৮০/৩৬ = ৫ লিটার
Yamaha R15-এর জন্য প্রয়োজনীয় জ্বালানি = ১৮০/৪৫ = ৪ লিটার

Royal Enfield-এ তেল বেশি প্রয়োজন হবে = ৫ - ৪ = ১ লিটার
শতকরা হার = (তেলের পার্থক্য/Yamaha R15-এর জন্য প্রয়োজনীয় তেল) × ১০০
= (১/৪) × ১০০
= ২৫%

∴ Royal Enfield-এ Yamaha R15-এর তুলনায় ২৫% বেশি তেল প্রয়োজন হবে।
৩১৭.
কোন একটি পণ্যকে নির্মাতা ৩০% লাভে ও খুচরা বিক্রেতা ২৫% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ৪০০ টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত?
  1. ৬৯০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৮৮০ টাকা
  4. ৬৪০ টাকা
সঠিক উত্তর:
৬৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি পণ্যকে নির্মাতা ৩০% লাভে ও খুচরা বিক্রেতা ২৫% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ৪০০ টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পণ্যের নির্মাণ খরচ ৪০০ টাকা
নির্মাতা ৩০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ৪০০ + ৪০০ এর ৩০% = ৪০০ + ১২০ 
= ৫২০ টাকা

এখন,
 নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ৫২০ টাকা

আবার,
খুচরা বিক্রেতা ২৫% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ৫২০ + ৫২০ এর ২৫% = ৫২০ + ১৩০ টাকা
= ৬৫০ টাকা

∴ খুচরা মূল্য ৬৫০ টাকা।

৩১৮.
একজন ব্যক্তির মাসিক আয় ১৩৫০০ টাকা এবং মাসিক ব্যয় ৯০০০ টাকা। পরের বছর তার মাসিক আয় ১৪% বৃদ্ধি পায় এবং মাসিক ব্যয় ৭% বৃদ্ধি পায়। আগের বছরের মাসিক সঞ্চয় এবং পরের বছরের মাসিক সঞ্চয়ের মধ্যে পার্থক্য কত টাকা?
  1. ১২৬০ টাকা
  2. ৯৮০ টাকা
  3. ১১৭৫ টাকা
  4. ১৭২৫ টাকা
সঠিক উত্তর:
১২৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১২৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন ব্যক্তির মাসিক আয় ১৩৫০০ টাকা এবং মাসিক ব্যয় ৯০০০ টাকা। পরের বছর তার মাসিক আয় ১৪% বৃদ্ধি পায় এবং মাসিক ব্যয় ৭% বৃদ্ধি পায়। আগের বছরের মাসিক সঞ্চয় এবং পরের বছরের মাসিক সঞ্চয়ের মধ্যে পার্থক্য কত টাকা?
  
সমাধান: 
প্রথম বছর (আগের),
আয় = ১৩৫০০ টাকা
খরচ = ৯০০০ টাকা

∴ সঞ্চয় = ১৩৫০০ - ৯০০০ = ৪৫০০ টাকা

আবার, 
পরের বছর আয় ১৪% বৃদ্ধি পেলে,
নতুন আয় = ১৩৫০০ × (১১৪/১০০) = ১৫৩৯০ টাকা
এবং ব্যয় ৭% বৃদ্ধি পেলে নতুন খরচ = ৯০০০ × (১০৭/১০০) = ৯৬৩০ টাকা

∴ নতুন সঞ্চয় = ১৫৩৯০ - ৯৬৩০ = ৫৭৬০ টাকা

∴ পার্থক্য = নতুন সঞ্চয় - আগের সঞ্চয় = ৫৭৬০ - ৪৫০০ = ১২৬০ টাকা

সুতরাং, পরের বছরের মাসিক সঞ্চয় আগের তুলনায় ১২৬০ টাকা বেশি হবে।

৩১৯.
একটি শার্টের পূর্বমূল্য ছিলো ৫২৫ টাকা। বিশেষ মূল্যছাড়ে শার্টটির মূল্য ২০% হ্রাস করার কয়েকদিন পর আবার ২০% বৃদ্ধি করা হলো। শার্টটির বর্তমান মূল্য কত?
  1. ৫০০ টাকা
  2. ৫০৪ টাকা
  3. ৫১০ টাকা
  4. ৫৪০ টাকা
সঠিক উত্তর:
৫০৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্টের পূর্বমূল্য ছিলো ৫২৫ টাকা। বিশেষ মূল্যছাড়ে শার্টটির মূল্য ২০% হ্রাস করার কয়েকদিন পর আবার ২০% বৃদ্ধি করা হলো। শার্টটির বর্তমান মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
শার্টটির পূর্বমূল্য = ৫২৫ টাকা

এখন,
২০% হ্রাস করার পর মূল্য হয় = ৫২৫ - (৫২৫ এর ২০%)
= ৫২৫ - {৫২৫ × (২০/১০০)}
= (৫২৫ - ১০৫) টাকা
= ৪২০ টাকা

আবার ,
হ্রাসকৃত মূল্য ২০% বৃদ্ধি করা হলে বর্তমান মূল্য = ৪২০ + (৪২০ এর ২০% )
= ৪২০ + {৪২০ × (২০/১০০)}
= (৪২০ + ৮৪) টাকা 
= ৫০৪ টাকা

∴ শার্টটির বর্তমান মূল্য = ৫০৪ টাকা
৩২০.
২০% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় ৯৬০০ টাকা । প্রকৃত বেতন কত ছিলো? 
  1. ৪০০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০% বৃদ্ধির পর এক ব্যক্তির বেতন হয় ৯৬০০ টাকা । প্রকৃত বেতন কত ছিলো? 

সমাধান: 
ধরি, 
প্রকৃত বেতন = x টাকা 

প্রশ্নমতে, 
x + x এর ২০% = ৯৬০০ 
বা, x + (২০x/১০০) = ৯৬০০ 
বা, (১০০x + ২০x)/১০০ = ৯৬০০ 
বা, ১২০x = ৯৬০০ × ১০০ 
বা, x = (৯৬০০ × ১০০)/১২০ 
∴ x = ৮০০০ 

∴ প্রকৃত বেতন = ৮০০০ টাকা । 
৩২১.
পরিমল তার মাসিক আয়ের ৩০% শিক্ষার জন্য ব্যয় করেন এবং বাকি আয়ের ৫০% খাদ্যের জন্য ব্যয় করেন। সে মাসিক মেস ভাড়া হিসেবে ১০০০ টাকা প্রদান করেন। এখন তার কাছে আরও ১৮০০ টাকা থাকলে, তার মাসিক আয় কত?
  1. ৫০০০ টাকা
  2. ৬০০০ টাকা
  3. ৭০০০ টাকা
  4. ৮০০০ টাকা
  5. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল তার মাসিক আয়ের ৩০% শিক্ষার জন্য ব্যয় করেন এবং বাকি আয়ের ৫০% খাদ্যের জন্য ব্যয় করেন। সে মাসিক মেস ভাড়া হিসেবে ১০০০ টাকা প্রদান করেন। এখন তার কাছে আরও ১৮০০ টাকা থাকলে, তার মাসিক আয় কত?

সমাধান:
পরিমলের সঞ্চয় ও মেস ভাড়া বাবদ থাকে = ১০০০ + ১৮০০ টাকা = ২৮০০ টাকা

ধরি,
তার মাসিক আয় ১০০ টাকা
শিক্ষার জন্য খরচ করে ৩০ টাকা
খাদ্যের জন্য খরচ করে ৭০ টাকার ৫০% = ৩৫ টাকা

∴ সঞ্চয় ও মেস ভাড়া = (১০০ - ৩০ - ৩৫) = ১০০ - ৬৫ = ৩৫ টাকা

সঞ্চয় ও মেস ভাড়া ৩৫ টাকা হলে মাসিক আয় ১০০ টাকা
সঞ্চয় ও মেস ভাড়া ১ টাকা হলে মাসিক আয় ১০০/৩৫ টাকা
সঞ্চয় ও মেস ভাড়া ২৮০০ টাকা হলে মাসিক আয় (১০০ × ২৮০০)/৩৫ টাকা
= ৮০০০ টাকা
৩২২.
৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সমুদ্র জল থেকে ১ লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্ততা কত শতাংশ হবে?
  1. ৩.৬
  2. ৪.৮
  3. ৫.২
সঠিক উত্তর:
৪.৮
উত্তর
সঠিক উত্তর:
৪.৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৪% লবণ রয়েছে এমন ৬ লিটার সমুদ্র জল থেকে ১ লিটার পানি বাষ্পীভূত করলে তার লবণাক্ততা কত শতাংশ হবে? 

সমাধান:
১০০ লিটার সমুদ্র জলে লবণ আছে ৪ কেজি
১ লিটার সমুদ্র জলে লবণ আছে ৪/১০০ কেজি
৬ লিটার সমুদ্র জলে লবণ আছে (৪ × ৬)/১০০ কেজি
= ৬/২৫ কেজি

১ লিটার পানি বাষ্পীভূত করলে পানির পরিমাণ হবে = (৬ - ১) লিটার = ৫ লিটার

৫ লিটার পানিতে লবণ আছে ৬/২৫ কেজি 
১ লিটার পানিতে লবণ আছে ৬/(২৫ × ৫) কেজি 
১০০ লিটার পানিতে লবণ আছে (৬ × ১০০)/(২৫ × ৫) কেজি 
= ৪.৮ কেজি 
৩২৩.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭০% শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পাস করে। ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬০ জন হলে  স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা কত?
  1. ১৪০ জন
  2. ২০০ জন
  3. ২১০ জন
  4. ২৮০ জন
সঠিক উত্তর:
২০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৭০% শিক্ষার্থী ইংরেজি বিষয়ে পাস করে। ফেল করা শিক্ষার্থীর সংখ্যা ৬০ জন হলে  স্কুলে পরীক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
পাস করেছে= ৭০%
∴ ফেল করেছে = (১০০ - ৭০) = ৩০ % 

এখন,
৩০ জন ফেল করলে মোট শিক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন ফেল করে যখন মোট শিক্ষার্থী = ১০০/৩০ জন
∴ ৬০ জন ফেল করে যখন মোট শিক্ষার্থী = (১০০ × ৬০)/৩০ = ২০০ জন
৩২৪.
রহিম মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাঁটে গিয়ে ৪০ কেজি চিনি বিক্রয় করে দেখলেন যে, বিক্রয়মূল্য ৩৬ কেজি চিনির ক্রয়মূল্যের সমান। রহিম মিয়ার শতকরা কত ক্ষতি হলো?
  1. ১০%
  2. ১৫%
  3. ৮%
  4. ৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: রহিম মিয়া একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি হাঁটে গিয়ে ৪০ কেজি চিনি বিক্রয় করে দেখলেন যে, বিক্রয়মূল্য ৩৬ কেজি চিনির ক্রয়মূল্যের সমান। রহিম মিয়ার শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
ধরি, ১ কেজি চিনির ক্রয়মূল্য = x টাকা
তাহলে,
৪০ কেজি চিনির ক্রয়মূল্য = ৪০x টাকা
৩৬ কেজি চিনির ক্রয়মূল্য = ৩৬x টাকা

প্রশ্নানুসারে,
৪০ কেজি চিনির বিক্রয়মূল্য = ৩৬ কেজি চিনির ক্রয়মূল্য

∴ বিক্রয়মূল্য = ৩৬x টাকা

∴ ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ৪০x - ৩৬x = ৪x টাকা

∴ শতকরা ক্ষতি = (ক্ষতি/ক্রয়মূল্য​) × ১০০%
= (৪x/৪০x) × ১০০%
= ১০%
৩২৫.
ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো। দুই দিন পর ৯টি লিচু পচে গেল। শতকরা কতটি লিচু ভাল আছে?
  1. ৯৫%
  2. ৯০%
  3. ৮৫%
  4. ৮০%
সঠিক উত্তর:
৯৫%
উত্তর
সঠিক উত্তর:
৯৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো। দুই দিন পর ৯টি লিচু পচে গেল। শতকরা কতটি লিচু ভাল আছে?

সমাধান:
ফলের দোকান থেকে ১৮০ টি লিচু কিনে আনা হলো।
 দুই দিন পর ৯টি লিচু পচে গেল।

শতকরা লিচু পচে গেছে = (৯/১৮০) × ১০০%
= ৫%

∴ শতকরা লিচু ভালো আছে = ১০০% - ৫%
= ৯৫%
৩২৬.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 
  1. ১০০
  2. ১২০
  3. ১৫০
  4. ১৭৫
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি? 

সমাধান: 
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০ 
= ১৫০ 

আবার, 
৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০ 
= ৩০০ 

∴ বেশি = (৩০০ - ১৫০) 
= ১৫০ ।
৩২৭.
১২৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?
  1. ২০০
  2. ৩০০
  3. ৪০০
  4. ৫০০
সঠিক উত্তর:
৫০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ সংখ্যাটি কোন সংখ্যার ২৫%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ২৫% = ১২৫
⇒ ক × (২৫/১০০) = ১২৫
⇒ ক = ১২৫ × (১০০/২৫)
⇒ ক = ৫০০
৩২৮.
যদি চালের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
  1. ১২%
  2. ২০%
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চালের মূল্য ১৫% বৃদ্ধি পায় তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না?
 
সমাধান:
১৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১১৫ টাকা

১১৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ১৫/১১৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (১৫ × ১০০)/১১৫ টাকা
৩২৯.
তেলের মূল্য ১৫% হ্রাস পেলে পূর্বে যে তেলের লিটার প্রতি ১২০ টাকা ছিল, বর্তমানে ঐ তেলের মূল্য লিটার প্রতি কত?
  1. ৯৮ টাকা
  2. ১০২ টাকা
  3. ১০৮ টাকা
  4. ৯২ টাকা
সঠিক উত্তর:
১০২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের মূল্য ১৫% হ্রাস পেলে পূর্বে যে তেলের লিটার প্রতি ১২০ টাকা ছিল, বর্তমানে ঐ তেলের মূল্য লিটার প্রতি কত?

সমাধান:
মনেকরি,
পূর্বের দাম ১০০ টাকা

∴ ১৫% হ্রাসে বর্তমান দাম = ১০০ - ১৫ = ৮৫ টাকা

∴ পূর্বের দাম ১০০ টাকা হলে বর্তমান দাম = ৮৫ টাকা
∴ পূর্বের দাম ১ টাকা হলে বর্তমান দাম = ৮৫/১০০ টাকা
∴ পূর্বের দাম ১২০ টাকা হলে বর্তমান দাম = (৮৫ × ১২০)/১০০ = ১০২ টাকা

∴ বর্তমানে তেলের দাম প্রতি লিটার ১০২ টাকা।
৩৩০.
তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ২৪%
  2. ৩০%
  3. ৩২%
  4. ৩৬%
সঠিক উত্তর:
৩২%
উত্তর
সঠিক উত্তর:
৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: তেলের মূল্য পর পর দুইবার ১০% ও ২০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
১০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

আবার,
২০% বৃদ্ধিতে মূল্য = (১১০ + ১১০ এর ২০%) টাকা
= {১১০ + (১১০ × ২০)/১০০} টাকা
= (১১০ + ২২) টাকা
= ১৩২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৩২ - ১০০) টাকা
= ৩২%
৩৩১.
কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২২৫ জন
  2. ২৫০ জন
  3. ২৭৫ জন
  4. ৩০০ জন
সঠিক উত্তর:
২২৫ জন
উত্তর
সঠিক উত্তর:
২২৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৬০% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৬০)% 
= ৪০% 

৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/৪০ জন 
∴ ৯০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৯০)/৪০ জন 
= ২২৫ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২৫ জন।
৩৩২.
একটি শহরের জনসংখ্যা ১২% বৃদ্ধি পেয়ে ২২৪০ জন হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?
  1. ২০২০ জন
  2. ২০০০ জন
  3. ১৯০০ জন
  4. ১৯২০ জন
সঠিক উত্তর:
২০০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি শহরের জনসংখ্যা ১২% বৃদ্ধি পেয়ে ২২৪০ জন হলে পূর্বের জনসংখ্যা কত ছিল?

সমাধান:
১২% বৃদ্ধিতে-
বর্তমান জনসংখ্যা ১১২ জন হলে পূর্বে ছিল = ১০০ জন
∴ বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল = ১০০/১১২ জন
∴ বর্তমান জনসংখ্যা ২২৪০ জন হলে পূর্বে ছিল = (১০০ × ২২৪০)/১১২ জন
= ২০০০ জন

∴ পূর্বের জনসংখ্যা = ২০০০ জন।

৩৩৩.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো?
  1. (২৫/৩)%
  2. (৫০/৩)%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
(৫০/৩)%
উত্তর
সঠিক উত্তর:
(৫০/৩)%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চিনি খাওয়ার পরিমাণ এমনভাবে কমালো যে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পেল না। ঐ পরিবার চিনি খাওয়া বাবদ শতকরা কত কমালো? 

সমাধান: 
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০×১০০)/১২০
= ২৫০/৩ টাকা

∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো {১০০ - (২৫০/৩)}
= (৩০০ - ২৫০)/৩
= (৫০/৩)%
৩৩৪.
১৬ নিচের কোন সংখ্যার ৪% এর সমান?
  1. ২০০
  2. ৩২০
  3. ৪০০
  4. ১৬০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা

প্রশ্ন: ১৬ নিচের কোন সংখ্যার ৪% এর সমান?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪% = ১৬
⇒ ক × (৪/১০০) = ১৬
⇒ ৪ক = (১৬ × ১০০)
⇒ ক = (১৬ × ১০০)/৪
∴ ক = ৪০০

৩৩৫.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২৪% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং ৪৩% শিক্ষার্থী গণিতে ফেল করে। যদি ১৭% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে?
  1. ৩৩%
  2. ৫০%
  3. ৫৩%
  4. ৬৭%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২৪% শিক্ষার্থী ইংরেজিতে ফেল করে এবং ৪৩% শিক্ষার্থী গণিতে ফেল করে। যদি ১৭% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে থাকে তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করেছে?

সমাধান:
উভয় বিষয়ে ফেল = ১৭%
শুধুমাত্র ইংরেজিতে ফেল = ২৪% - ১৭% = ৭%
শুধুমাত্র গনিতে ফেল = ৪৩% - ১৭% = ২৬%

মোট ফেল = ১৭% + ৭% + ২৬% = ৫০%
∴ উভয় বিষয়ে পাস = ১০০% - ৫০% = ৫০%
৩৩৬.
একটি গ্রামের লোকসংখ্যা ১৮% হারে বৃদ্ধি পেয়ে ২৫৯৬ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? 
  1. ২১০০ জন
  2. ২২০০ জন
  3. ২৩০০ জন
  4. ২৪০০ জন
সঠিক উত্তর:
২২০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২২০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ১৮% হারে বৃদ্ধি পেয়ে ২৫৯৬ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল? 

সমাধান: 
১৮% বৃদ্ধিতে- 
বর্তমান লোকসংখ্যা ১১৮ জন হলে পূর্বে ছিল = ১০০ জন 
∴ বর্তমান লোকসংখ্যা ১ জন হলে পূর্বে ছিল = ১০০/১১৮ জন 
∴ বর্তমান লোকসংখ্যা ২৫৯৬ জন হলে পূর্বে ছিল = (১০০ × ২৫৯৬)/১১৮ জন 
= ২২০০ জন 

∴ পূর্বের লোকসংখ্যা = ২২০০ জন।

৩৩৭.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮০% শিক্ষার্থী পাস করে। স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলে মোট শিক্ষার্থী কতজন? 
  1. ১৮০ জন
  2. ২০০ জন
  3. ২৪০ জন
  4. ১২০ জন
সঠিক উত্তর:
২০০ জন
উত্তর
সঠিক উত্তর:
২০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮০% শিক্ষার্থী পাস করে। স্কুলের মোট ৪০ জন শিক্ষার্থী ফেল করলে ঐ স্কুলে মোট শিক্ষার্থী কতজন? 

সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন

দেওয়া আছে, 
পরীক্ষায় পাস করে = ৮০%
∴ ফেল করে = ১০০% - ৮০% = ২০%

প্রশ্নমতে,
ক এর ২০% = ৪০
বা, (ক × ২০)/১০০ = ৪০ 
বা, ক = (৪০ × ১০০)/২০ 
বা, ক = ২০০

সুতরাং ঐ স্কুলের মোট শিক্ষার্থী ২০০ জন।
৩৩৮.
20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে, পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল?
  1. 2000
  2. 1800
  3. 1600
  4. 1400
সঠিক উত্তর:
1600
উত্তর
সঠিক উত্তর:
1600
ব্যাখ্যা

প্রশ্ন: 20% কমে একটি পণ্য 1280 টাকায় বিক্রয় হলে, পণ্যটির পূর্বের বিক্রয় মূল্য কত টাকা ছিল?

সমাধান:
ধরি,
পণ্যটির পূর্বের বিক্রয়মূল্য ছিল 100%।
20% ছাড় দেওয়ায় পণ্যটির বর্তমান বিক্রয়মূল্য হলো (100% - 20%) = 80%।
প্রশ্ন অনুযায়ী, এই 80% মূল্য হলো 1280 টাকা।

সুতরাং,
80% = 1280 টাকা
1% = (1280/80) টাকা = 16 টাকা
100% = (16 × 100) টাকা = 1600 টাকা

অতএব, পণ্যটির পূর্বের বিক্রয়মূল্য ছিল 1600 টাকা।

৩৩৯.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে? 
  1. ৩৩ শতাংশ
  2. ২০ শতাংশ
  3. ৪০ শতাংশ
  4. ২৫ শতাংশ
সঠিক উত্তর:
২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৫ শতাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে? 

সমাধান: 
ধরি, 
২০ জন কাজটি করে = x ঘণ্টায় 
∴ ১ জন কাজটি করে = ২০x ঘণ্টায়
২০% কমে = x - x এর ২০% 
= {x - x × (২০/১০০)}
= x - (x/৫) 
= (৫x - x)/৫ 
= ৪x/৫
= ০.৮x ঘণ্টা 

এখন, 
x ঘণ্টায় করে = ২০ জন 
∴ ১ ঘণ্টায় করে = ২০x জন 
∴ ০.৮x ঘণ্টায় করে = ২০x/০.৮x জন 
= ২৫ জন 
∴ লোক বেশি লাগে = (২৫ - ২০) জন = ৫ জন 
∴ শতকরা লোক বেশি লাগে = {(৫/২০) × ১০০} 
= ২৫% ।
৩৪০.
একটি জিনিসের মূল্য ৫০০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা হলে, মূল্য কত শতাংশ বেড়েছে?
  1. ৩০%
  2. ৩৫%
  3. ২০%
  4. ৪৫%
সঠিক উত্তর:
৩০%
উত্তর
সঠিক উত্তর:
৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিসের মূল্য ৫০০ টাকা থেকে বেড়ে ৬৫০ টাকা হলে, মূল্য কত শতাংশ বেড়েছে?

সমাধান:
বৃদ্ধি = ৬৫০ - ৫০০ = ১৫০ টাকা

∴ শতকরা বৃদ্ধি = (১৫০/৫০০​) × ১০০% = ৩০%
৩৪১.
একটি সংখ্যার ১৫% যদি ১২ হয় তবে, সংখ্যাটির ৪০% = কত?
  1. ২৮
  2. ৩২
  3. ৩৬
  4. ৪০
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১৫% যদি ১২ হয় তবে, সংখ্যাটির ৪০% = কত?

সমাধান:
 ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ১৫% = ১২
⇒ ক × (১৫/১০০) = ১২
⇒ ক = ১২০০/১৫
∴ ক = ৮০

৮০ এর ৪০% = (৮০ × ৪০)/১০০
= ৩২
৩৪২.
কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 
  1. ৪২ টাকা 
  2. ৪৫ টাকা 
  3. ৫৪ টাকা 
  4. ৫০ টাকা 
সঠিক উত্তর:
৫০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৫০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: কমিশনের হার ২.৫০ টাকা হলে ২০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? 

সমাধান: 
১০০ টাকায় কমিশন পাওয়া যায় = ২.৫০ টাকা 
∴ ১ টাকায় কমিশন পাওয়া যায় = ২.৫০/১০০ টাকা 
∴ ২০০০ টাকায় কমিশন পাওয়া যায় = (২.৫০ × ২০০০)/১০০ টাকা 
= ৫০ টাকা 

৩৪৩.
কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে ১টি কলার দাম কত?
  1. ২ টাকা
  2. ১.২০ টাকা
  3. ১.৮০ টাকা
  4. ৩ টাকা
সঠিক উত্তর:
১.২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১.২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

সমাধান:
১২ টাকার ২০% = ১২ এর ২০/১০০টাকা = ২.৪ টাকা

২টি কলার বর্তমান দাম = ২.৪ টাকা
১টি কলার বর্তমান দাম =২.৪/২ = ১.২ টাকা
৩৪৪.
৮০ এর ৭৫% এর ২৫% = কত?
  1. ১০
  2. ১৫
  3. ২০
  4. ২৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ৭৫% এর ২৫% = কত? 

সমাধান:
৮০ এর ৭৫% এর ২৫%
= ৮০ × (৭৫/১০০) × (২৫/১০০)
= ৮০ × (৩/৪) × (১/৪)
= ১৫
৩৪৫.
রাফি বার্ষিক পরীক্ষায় মোট ১৭৩ নম্বর পেয়েও ২৭ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?
  1. ৩৫০
  2. ৪০০
  3. ৪৫০
  4. ৫০০
সঠিক উত্তর:
৪০০
উত্তর
সঠিক উত্তর:
৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি বার্ষিক পরীক্ষায় মোট ১৭৩ নম্বর পেয়েও ২৭ নম্বরের জন্য ফেল করে। পাস নম্বর ৫০% হলে, পরীক্ষার মোট নম্বর কত?

সমাধান:
দেওয়া আছে,
পাশ নম্বর = মোট নম্বরের ৫০%
একজন শিক্ষার্থীর পাশ নম্বর = ১৭৩ + ২৭ = ২০০

প্রশ্নমতে,
৫০% = ২০০
∴ ১% = ২০০/৫০
∴ ১০০% = (২০০/৫০) × ১০০
= ৪০০
৩৪৬.
২২০ এর ৩০%, p এর ৬% এর সমান। p এর মান কত?
  1. ৮০০
  2. ৯০০
  3. ১০০০
  4. ১১০০
সঠিক উত্তর:
১১০০
উত্তর
সঠিক উত্তর:
১১০০
ব্যাখ্যা

প্রশ্ন: ২২০ এর ৩০%, p এর ৬% এর সমান। p এর মান কত? 

সমাধান: 
p এর ৬% = ২২০ এর ৩০%  
বা, p × (৬/১০০) = ২২০ × (৩০/১০০)  
বা, ৬p/১০০ = (২২০ × ৩০)/১০০  
বা, ৬p × ১০০ = ২২০ × ৩০ × ১০০  
বা, p = (২২০ × ৩০ × ১০০)/(৬ × ১০০)  
∴ p = ১১০০

৩৪৭.
কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?
  1. ৬০%
  2. ৫০%
  3. ৯০%
  4. ৪০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় ৮০% শিক্ষার্থী গনিতে, ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করে এবং ১০% শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করে। কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে?

সমাধান:
গনিতে পাশ করে = ৮০%
বাংলায় পাশ করে = ৭০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ করে = মোট শিক্ষার্থী - উভয় বিষয়ে ফেল 
= ১০০% - ১০% 
= ৯০%

∴ উভয় বিষয়ে পাশ করে = (গনিতে পাশ + বাংলায় পাশ) - কমপক্ষে একটিতে পাশ 
= ৮০% + ৭০% - ৯০% 
= ১৫০% - ৯০% 
= ৬০%

৩৪৮.
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
জনির আয় = ২০x টাকা 
জনির ব্যয় =১৫x টাকা 
∴ সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 

∴ সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%।
৩৪৯.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?
  1. ২০১৬ জন
  2. ১৬৮০ জন
  3. ১৫৪০ জন
  4. ১৪৯০ জন
সঠিক উত্তর:
১৪৯০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪৯০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী হিমেল এবং জাহিদ প্রতিদ্বন্দিতা করলো। হিমেল নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ হিমেলের চেয়ে ২৯৮ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?

সমাধান:
নির্বাচনে মোট ভোট = ১০০%
হিমেল ৪০% পেলে জাহিদ পায় = (১০০ - ৪০)%
= ৬০%
এবং তাদের ভোটের পার্থক্য = (৬০ - ৪০)%
= ২০%

প্রশ্নমতে,
২০% = ২৯৮
⇒ ১% = ২৯৮/২০
∴ ১০০% = (২৯৮ × ১০০)/২০
= ১৪৯০
৩৫০.
একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ৪০%
  3. ২০%
  4. ৮%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহু ২০% বৃদ্ধি পাওয়াতে ত্রিভুজটির ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল = (√3/4)a2

20% বৃদ্ধিতে
নতুন ক্ষেত্রফল = a + a এর ২০%
= a + a এর 20/100
= a + 20a/100
= a + a/5
= 6a/5

নতুন ক্ষেত্রফল = (√3/4)(6a/5)2
= (√3/4)(36a/25)

ক্ষেত্রফল বৃদ্ধি = (√3/4)(36a2/25) - (√3/4)a2
= (√3/4){(36a2/25) - a2}
= (√3/4){(36a2 - 25a2)/25}
=(√3/4) (11a2/25)


ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পায় = {(√3/4) (11a2/25)/(√3/4)a2} × 100%
= 44%
৩৫১.
শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে?  
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৪.৫ বছর
সঠিক উত্তর:
২ বছর
উত্তর
সঠিক উত্তর:
২ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৫ টাকা সরল মুনাফায় ২০০০ টাকা কত বছরে মুনাফা-আসলে ২২০০ টাকা হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
I = 2200 - 2000 = 200 
P = 2000 
r = 5% 
n = ? 

আমরা জানি, 
I = Pnr 
n = I/Pr 
= 200/(2000 × 5%) 
= 200/100 
= 2

∴ সময় = ২ বছর।
৩৫২.
(১/১০) টাকায় (১/১০০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?  
  1. ১০% 
  2. ১৫% 
  3. ২০% 
  4. ২৫% 
সঠিক উত্তর:
১০% 
উত্তর
সঠিক উত্তর:
১০% 
ব্যাখ্যা

প্রশ্ন: (১/১০) টাকায় (১/১০০) টাকা লাভ হলে, শতকরা লাভের হার কত?  

সমাধান: 
 ১/১০ টাকায় লাভ হয় = ১/১০০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = (১/১০০)/(১/১০) = ১/১০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১)/১০ = ১০ টাকা 

সুতরাং, শতকরা লাভের হার ১০% 

৩৫৩.
মনির বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। সে পরীক্ষায় মোট ৩৫১ নম্বর পায়, মনিরের পরীক্ষার মোট নম্বর কত ?
  1. ৫০০
  2. ৪২০
  3. ৪০০
  4. ৪৫০
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪৫০
উত্তর
সঠিক উত্তর:
৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: মনির বার্ষিক পরীক্ষায় ৭৮% নম্বর পেয়েছে। সে পরীক্ষায় মোট ৩৫১ নম্বর পায়, মনিরের পরীক্ষার মোট নম্বর কত ?

সমাধান:
দেওয়া আছে,
মনির পরীক্ষায় পেয়েছে ৭৮% নম্বর ।

প্রশ্নমতে,
৭৮ % = ৩৫১
∴ ১ % = ৩৫১/৭৮
∴ ১০০ % = (৩৫১ × ১০০)/৭৮
= ৩৫১০০/৭৮
= ৪৫০

অর্থাৎ মনিরের পরীক্ষার মোট নম্বর = ৪৫০
৩৫৪.
একটি বাস্কেটবল প্রতিযোগিতায় 'সি' দল ৬০ টি খেলার মধ্যে ৪৫ টিতে পরাজিত হয়। 'সি' দলের জয়লাভের শতকরা হার কত?
  1. ২০%
  2. ২৫%
  3. ১৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বাস্কেটবল প্রতিযোগিতায় 'সি' দল ৬০ টি খেলার মধ্যে ৪৫ টিতে পরাজিত হয়। 'সি' দলের জয়লাভের শতকরা হার কত?

সমাধান:
সি দলের জয়ের সংখ্যা = ৬০ - ৪৫ টি
= ১৫ টি

৬০ টি খেলায় জয়ের সংখ্যা = ১৫ টি
১ টি খেলায় জয়ের সংখ্যা = ১৫/৬০ টি
১০০ টি খেলায় জয়ের সংখ্যা = (১৫ × ১০০)/৬০ টি
= ২৫ টি বা ২৫%
৩৫৫.
সাফিন সাহেব তার মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেন, ৪৫% বিভিন্ন খরচে ব্যয় করেন এবং অবশিষ্ট ৭০,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত?
  1. ১৬০০০০ টাকা
  2. ১৮০০০০ টাকা
  3. ১৭৫০০০ টাকা
  4. ১৯০০০০ টাকা
সঠিক উত্তর:
১৭৫০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৭৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সাফিন সাহেব তার মাসিক আয়ের ১৫% বাড়ি ভাড়া দেন, ৪৫% বিভিন্ন খরচে ব্যয় করেন এবং অবশিষ্ট ৭০,০০০ টাকা ব্যাংকে জমা রাখেন। তার মাসিক আয় কত?

সমাধান:
বাড়ি ভাড়া ও অন্যান্য খরচ বাবদ মোট ব্যয় করেন = (১৫ + ৪৫)% = ৬০%
ব্যাংকে জমা রাখেন থাকে = ১০০ - ৬০% = ৪০%

প্রশ্নমতে,
৪০% = ৭০০০০ টাকা
⇒ ১% = ৭০০০০/৪০ টাকা
⇒ ১০০% = (৭০০০০ × ১০০)/৪০ টাকা
= ১৭৫০০০ টাকা

সুতরাং, সাফিন সাহেবের মাসিক আয় ১৭৫০০০ টাকা।
৩৫৬.
একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?
  1. 21%
  2. 42.33%
  3. 44%
  4. 46%
সঠিক উত্তর:
44%
উত্তর
সঠিক উত্তর:
44%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি, ব্যাসার্ধ r একক।
ক্ষেত্রফল, A = πr2 বর্গএকক।

ব্যাসার্ধ r এর 20% বৃদ্ধি পেলে নতুন ব্যাসার্ধ, r1 = r × (1 + 20/100)
= r × (1 + 0.20)
= 1.2r একক।

তাহলে,
নতুন ক্ষেত্রফল, A1 = πr12 বর্গএকক
= π(1.2r)2
= 1.44πr2 বর্গএকক।

ক্ষেত্রফল বৃদ্ধির পরিমাণ
= (1.44πr2 - πr2)
= 0.44πr2 বর্গএকক।

ক্ষেত্রফল বৃদ্ধির হার = (বৃদ্ধির পরিমাণ/ প্রাথমিক ক্ষেত্রফল) × 100%
= (0.44πr2/πr2) × 100%
= 0.44 × 100%
= 44%।

∴ ক্ষেত্রফল বৃদ্ধির হার = 44%

৩৫৭.
একটি নির্বাচনে দুইজন প্রার্থী সাদ এবং জাহির প্রতিদ্বন্দিতা করলো। সাদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ সাদের চেয়ে ২৮০ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?
  1. ১৪০০ জন
  2. ১৪৮০ জন
  3. ১৫২০ জন
  4. ১৫৩৫ জন
সঠিক উত্তর:
১৪০০ জন
উত্তর
সঠিক উত্তর:
১৪০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্বাচনে দুইজন প্রার্থী সাদ এবং জাহির প্রতিদ্বন্দিতা করলো। সাদ নির্বাচনে প্রদত্ত ভোটের ৪০% ভোট পেলো। জাহিদ সাদের চেয়ে ২৮০ ভোট বেশি পেয়ে নির্বাচনে জয় লাভ করলো। ঐ নির্বাচনে কত জন ভোট দিয়েছিলো?

সমাধান:
নির্বাচনে মোট ভোট = ১০০%
সাদ ৪০% পেলে জাহির পায় = ( ১০০ - ৪০)
= ৬০%
এবং তাদের ভোটের পার্থক্য = (৬০ - ৪০)
= ২০%

এখন,
২০% = ২৮০
∴ ১% = ২৮০/২০
∴ ১০০% = (২৮০ × ১০০)/২০
= ১৪০০
৩৫৮.
70 জন ছাত্রের মধ্যে 49 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?
  1. 28%
  2. 27.55%
  3. 30%
  4. 24.25%
সঠিক উত্তর:
30%
উত্তর
সঠিক উত্তর:
30%
ব্যাখ্যা
প্রশ্ন: 70 জন ছাত্রের মধ্যে 49 জন পাস করলে, শতকরা ফেলের হার কত?

সমাধান:
ফেল করে = 70 - 49 = 21 জন

70 জন ছাত্রের মধ্যে ফেল করে 21 জন
1 জন ছাত্রের মধ্যে ফেল করে 21/70 জন
100 জন ছাত্রের মধ্যে ফেল করে (21 × 100)/70 জন
= 30 জন

∴ ফেলের হার = 30%
৩৫৯.
যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
  1. ২০%
  2. ১৬%
  3. ১১%
  4. ৯%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?

সমাধান:
২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫ × ১০০)/১২৫ টাকা
= ২০ টাকা
৩৬০.
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫,৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত ছিল?
  1. ৪,৭৫০ টাকা
  2. ৫,০০০ টাকা
  3. ৫,২৫০ টাকা
  4. ৫,৫৫০ টাকা
সঠিক উত্তর:
৫,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

সমাধান:
১৫% বৃদ্ধিতে,
বর্তমান বেতন = (১০০+১৫)টাকা
= ১১৫ টাকা

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা
বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন =(১০০ × ৫৭৫০)/১১৫ টাকা
= ৫০০০ টাকা
৩৬১.
কোন সংখ্যার ৮.৫ শতাংশ সমান ৬৮?
  1. ৮০০
  2. ৮৫০
  3. ৭৯৫
  4. ৯০০
সঠিক উত্তর:
৮০০
উত্তর
সঠিক উত্তর:
৮০০
ব্যাখ্যা

প্রশ্ন: কোন সংখ্যার ৮.৫ শতাংশ সমান ৬৮?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৮.৫% = ৬৮
⇒ ক × (৮.৫/১০০) = ৬৮
⇒ ক × (৮৫/১০০০) = ৬৮
⇒ ক = (৬৮ × ১০০০)/৮৫
∴ ক = ৮০০

৩৬২.
80 এর 75% এর 25% = কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
সঠিক উত্তর:
15
উত্তর
সঠিক উত্তর:
15
ব্যাখ্যা
প্রশ্ন: 80 এর 75% এর 25% = কত? 

সমাধান: 
80 এর 75% এর 25%
= (80 এর 75/100) এর 25%
= 60 এর 25%
= 60 এর 25/100
= 15
৩৬৩.
কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?
  1. ৬/৫
  2. ৫/৬
  3. ৫/৭
  4. ৭/২০
সঠিক উত্তর:
৫/৬
উত্তর
সঠিক উত্তর:
৫/৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৫% এর মান ৭/২৪?

সমাধান: 
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩৫% = ৭/২৪
বা, ক = (৭/২৪)(২০/৭)
∴ ক = ৫/৬
৩৬৪.
একটি ক্লাসে ৮৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে এবং ৭৫% শিক্ষার্থী রসায়নে পাশ করল। যদি ৬৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮৫% শিক্ষার্থী পদার্থবিজ্ঞানে এবং ৭৫% শিক্ষার্থী রসায়নে পাশ করল। যদি ৬৫% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
পদার্থবিজ্ঞানে পাশ করেছে = ৮৫%
রসায়নে পাশ করেছে = ৭৫%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬৫%

কমপক্ষে একটি বিষয়ে পাশ করেছে = (পদার্থবিজ্ঞানে পাশ) + (রসায়নে পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৮৫ + ৭৫ - ৬৫)%
= (১৬০ - ৬৫)%
= ৯৫%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৯৫)%
= ৫%

∴ উভয় বিষয়ে শতকরা ৫ জন শিক্ষার্থী ফেল করেছে।

৩৬৫.
ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?
  1. ১৬২ টাকা
  2. ২০০ টাকা
  3. ৩৬০ টাকা
  4. ৪৮০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডোনাল্ড ট্রাম্প "যুদ্ধ ও শান্তি" নামক একটি বই ১০% কমিশনে ক্রয় করে দোকানিকে ১৮০ টাকা দিল, বইটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির প্রকৃত মূল্য = ১০০ টাকা 

১০% কমিশনে ক্রয়মূল্য = ১০০ - ১০০ এর ১০% = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা 

এখন,
ক্রয়মূল্য ৯০ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে প্রকৃত মূল্য = ১০০/৯০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৮০ টাকা হলে প্রকৃত মূল্য = (১০০ × ১৮০)/৯০ টাকা = ২০০ টাকা 

অর্থাৎ বইটির প্রকৃত মূল্য = ২০০ টাকা
৩৬৬.
একজন চাকুরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ৪%
  2. ১০%
  3. ৪০%
  4. ২৫%
সঠিক উত্তর:
৪০%
উত্তর
সঠিক উত্তর:
৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরিজীবীর আয় ও ব্যয়ের অনুপাত ২৫ : ১৫ হলে, তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
ধরি,
চাকুরিজীবীর আয় = ২৫ক টাকা
চাকুরিজীবীর ব্যয় = ১৫ক টাকা

∴ চাকুরিজীবীর সঞ্চয় = (২৫ক - ১৫ক) = ১০ক টাকা

∴ শতকরা মাসিক সঞ্চয় = {(১০ক/২৫ক) × ১০০}% = ৪০%

∴ মাসিক সঞ্চয় তার আয়ের শতকরা ৪০% 
৩৬৭.
৭২ কোন সংখ্যার ৩০%?
  1. ১৮০
  2. ২০০
  3. ২৪০
  4. ২৬০
সঠিক উত্তর:
২৪০
উত্তর
সঠিক উত্তর:
২৪০
ব্যাখ্যা

প্রশ্ন: ৭২ কোন সংখ্যার ৩০%?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক
তাহলে,
ক এর ৩০% = ৭২
⇒ ক × (৩০/১০০) = ৭২
⇒ ক = ৭২ × (১০০/৩০)
⇒ ক = ২৪০

সুতরাং, সংখ্যাটি হলো ২৪০

৩৬৮.
চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ২০%
  2. ২২.৫%
  3. ২৫%
  4. ১৬.৬৭%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে গেলে, মাসিক ব্যয় অপরিবর্তিত রেখে চালের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
মাসিক ব্যয় অপরিবর্তিত রাখতে হলে চালের ব্যবহার কমাতে হবে।

২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্ব মূল্য = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্ব মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্ব মূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ১০,০০০/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমিয়েছেন = (১০০ - ৮০)%
= ২০%

৩৬৯.
যদি তেলের মূল্য ২০% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেল বাবদ খরচ হ্রাস পাবে না?
  1. ২৫%
  2. ২৪%
  3. ২০%
  4. ১০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি তেলের মূল্য ২০% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বাড়ালে তেল বাবদ খরচ হ্রাস পাবে না?

সমাধান:
২০% হ্রাসে তেলের বর্তমান মূল্য = ৮০ টাকা

৮০ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০ টাকা
১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০/৮০ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার বাড়াতে হবে (২০ × ১০০)/৮০ টাকা
= ২৫ টাকা
৩৭০.
প্রশ্নটি সমাধান করুন।
  1. ৭/৭১
  2. ১৩/৮০
  3. ১১/৮০
  4. ৯/৮০
সঠিক উত্তর:
১১/৮০
উত্তর
সঠিক উত্তর:
১১/৮০
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
৩৭১.
একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বৃদ্ধি পায় এবং পরে ২০% হ্রাস পায়। পণ্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তন-
  1. ৫% বৃদ্ধি
  2. ৫% হ্রাস
  3. ১০% হ্রাস
  4. কোন পরিবর্তন নেই
সঠিক উত্তর:
কোন পরিবর্তন নেই
উত্তর
সঠিক উত্তর:
কোন পরিবর্তন নেই
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্যের মূল্য প্রথমে ২৫% বৃদ্ধি পায় এবং পরে ২০% হ্রাস পায়। পণ্যটির মূল্যের সামগ্রিক পরিবর্তন-

সমাধান:
ধরি, পণ্যটির মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে, পণ্যটির মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

২০% হ্রাসে,
১০০ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ১০০ - ২০ = ৮০ টাকা
∴ ১ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = ৮০/১০০ টাকা
∴ ১২৫ টাকায় হ্রাস পেয়ে মূল্য দাঁড়ায় = (৮০/১০০) × ১২৫ টাকা = ১০০ টাকা

∴ পরিবর্তন = ১০০ - ১০০ = ০ টাকা

∴ কোন পরিবর্তন নেই।

৩৭২.
একটি পণ্যের মূল্য পর পর দুইবার ২০% ও ২৫% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?
  1. ৫০%
  2. ২০%
  3. ৩০%
  4. ২৫%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য পর পর দুইবার ২০% ও ২৫% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা কত বৃদ্ধি পেয়েছে?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
২০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

আবার,
২৫% বৃদ্ধিতে মূল্য = (১২০ + ১২০ এর ২৫%) টাকা
= {১২০ + (১২০ × ২৫)/১০০} টাকা
= (১২০ + ৩০) টাকা
= ১৫০ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৫০ - ১০০) = ৫০ টাকা
= ৫০%

শর্টকাট:
মোট শতকরা বৃদ্ধি = a + b + {(a × b)/​100}
= ২০ + ২৫ + {(২০ × ২৫)/১০০}
= ৪৫ + ৫ = ৫০%
৩৭৩.
কোন সংখ্যার 25% এর 40% এর মান 20 হলে, সংখ্যাটি কত?
  1. 250
  2. 400
  3. 200
  4. 220
সঠিক উত্তর:
200
উত্তর
সঠিক উত্তর:
200
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার 25% এর 40% এর মান 20 হলে, সংখ্যাটি কত?

সমাধান: 
25% = 25/100 = 1/4
40% = 40/100 = 4/10 = 2/5

∴ সংখ্যাটি = 20 × 4 × (5/2)
= 200
৩৭৪.
একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?
  1. ২০০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩৫০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ৫০০ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ৪০% হলে, ঐ স্কুলের ছাত্রসংখ্যা কত?

সমাধান:
ধরি,
ঐ স্কুলে ছাত্র সংখ্যা = ক জন 
∴ ছাত্রীসংখ্যা = (৫০০ - ক) জন

প্রশ্নমতে,
৫০০ এর ৪০% = ৫০০ - ক
বা, ৫০০ × (৪০/১০০) = ৫০০ - ক 
বা, ২০০ = ৫০০ - ক
বা, ক = ৫০০ - ২০০
বা, ক = ৩০০

অর্থাৎ ঐ স্কুলে ছাত্রসংখ্যা = ৩০০ জন 
৩৭৫.
একটি সংখ্যার ১৫% এর ৩০% যদি ৩৬ হয় তবে সংখ্যাটি কত?
  1. ৪০০
  2. ৬০০
  3. ৭০০
  4. ৮০০
সঠিক উত্তর:
৮০০
উত্তর
সঠিক উত্তর:
৮০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ১৫% এর ৩০% যদি ৩৬ হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

শর্তমতে,
ক × ১৫% × ৩০% = ৩৬
⇒ ক × (১৫/১০০) × (৩০/১০০) = ৩৬
⇒ ক = ৩৬ × (১০০/১৫) × (১০০/৩০)
∴ ক = ৮০০
৩৭৬.
একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ৪৪%
  2. ২০%
  3. ১৬%
  4. ১০%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস ২০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ব্যাসার্ধ r হলে,
ব্যাস = 2r
ক্ষেত্রফল = πr2

ব্যাস 20% বৃদ্ধিতে,
বৃত্তের নতুন ব্যাস = 2r + 2r এর 20%
= 2r + 2r এর 20/100
= 2r + 2r/5
= (10r + 2r)/5
= 12r/5

বৃত্তের নতুন ব্যাসার্ধ = 6r/5
বৃত্তের নতুন ক্ষেত্রফল = π(6r/5)2
= 36πr2/25

∴ ক্ষেত্রফল বৃদ্ধি = (36πr2/25) - πr2
= (36πr2 - 25πr2)/25
= 11πr2/25

শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি = [{(11πr2/25)/πr2} × 100]% = 44%
৩৭৭.
একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 
  1. ২৮০ জন
  2. ২৫০ জন
  3. ৩০০ জন
  4. ৩২০ জন
সঠিক উত্তর:
৩০০ জন
উত্তর
সঠিক উত্তর:
৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৫০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৪০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে? 

সমাধান: 
দেওয়া আছে, 
মোট ছাত্র-ছাত্রী = ৫০০ জন 

∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৫০০ এর ৪০% 
= ৫০০ এর ৪০/১০০ 
= ২০০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৫০০ - ২০০) জন
= ৩০০ জন।

৩৭৮.
রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?
  1. ২২০০০ টাকা
  2. ২৬০০০ টাকা
  3. ২০০০০ টাকা
  4. ২৪০০০ টাকা
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৪০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক আয় করিমের মাসিক আয়ের ২৫% কম এবং জামালের আয়ের ৩/৫ অংশ। করিমের মাসিক আয় ৮০০০ টাকা হলে তিনজনের মোট মাসিক আয় কত?

সমাধান:
দেওয়া আছে, 
করিমের মাসিক আয় = ৮০০০ টাকা
রহিমের আয় = করিমের আয়ের ২৫% কম
= ৮০০০ - (২৫% × ৮০০০)
= ৮০০০ - (২৫/১০০) × ৮০০০
= ৮০০০ - ২০০০
= ৬০০০ টাকা

∴ রহিমের আয় = জামালের আয়ের ৩/৫ অংশ
অর্থাৎ, রহিমের আয় = (৩/৫) × জামালের আয়
⇒ ৬০০০ = (৩/৫) × জামালের আয়
⇒ জামালের আয় = ৬০০০ × (৫/৩)
⇒ জামালের আয় = ২০০০ × ৫
∴ জামালের আয় = ১০০০০ টাকা

∴ তিনজনের মোট মাসিক আয় = রহিম + করিম + জামাল
= ৬০০০ + ৮০০০ + ১০০০০
= ২৪০০০ টাকা

সুতরাং, তিনজনের মোট মাসিক আয় ২৪০০০ টাকা।

৩৭৯.
পাভেল মিয়া তার সম্পত্তির ৫০% বউ এর নামে এবং ৩০% ছেলের নামে লিখে দিয়ে বাকি অংশ বিক্রি করে ৩/৪ অংশ মসজিদে দান করে দেখে তার কাছে আর ১০০০০০ টাকা আছে। তার মোট সম্পত্তির পরিমান কত টাকা?
  1. ২০০০০০ টাকা
  2. ৪০০০০০০ টাকা
  3. ২০০০০০০ টাকা
  4. ৩০০০০০০ টাকা
সঠিক উত্তর:
২০০০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পাভেল মিয়া তার সম্পত্তির ৫০% বউ এর নামে এবং ৩০% ছেলের নামে লিখে দিয়ে বাকি অংশ বিক্রি করে ৩/৪ অংশ মসজিদে দান করে দেখে তার কাছে আর ১০০০০০ টাকা আছে। তার মোট সম্পত্তির পরিমান কত টাকা?

সমাধান: 
বাকি অংশ = (১০০ - ৫০ - ৩০)%
= ২০%

মসজিদে দান করার পর বাকি রইলো = ১ - (৩/৪) = ১/৪ অংশ।
১/৪ অংশ = ১০০০০০ টাকা
সম্পূর্ণ অংশ = (১০০০০০ × ৪) = ৪০০০০০ টাকা।

তাহলে তার সম্পত্তির ২০% = ৪০০০০০ টাকা।
∴ সম্পূর্ণ সম্পত্তি = (৪০০০০০ × ১০০)/২০ টাকা
= ২০০০০০০ টাকা।
৩৮০.
একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ঐ স্কুলের কত শতাংশ ছাত্র ০৩টি খেলাই পছন্দ করে?
  1. ৩৫%
  2. ৫০%
  3. ২৫%
  4. ৩০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের ৭০% ছাত্র ফুটবল, ৭৫% ছাত্র হকি এবং ৮০% ছাত্র ক্রিকেট পছন্দ করে। ঐ স্কুলের কত শতাংশ ছাত্র ০৩টি খেলাই পছন্দ করে?

সমাধান:
ফুটবল খেলতে পছন্দ করে না = ১০০ - ৭০ = ৩০%
হকি খেলতে পছন্দ করে না = ১০০ - ৭৫ = ২৫%
ক্রিকেট খেলতে পছন্দ করে না = ১০০ - ৮০ = ২০%

একসাথে তিনটির অন্তত একটি পছন্দ করে না = ৩০ + ২৫ + ২০
= ৭৫%

∴ তিনটি খেলাই পছন্দ করে = (১০০ - ৭৫)% 
= ২৫%

৩৮১.
১০০ গ্রাম চিনির সাথে ১৫ গ্রাম লবন মিশানো হলে মিশ্রনে কত শতাংশ লবন আছে?
  1. ১৬.০৪%
  2. ১৩.৮৫%
  3. ১৩.০৪%
  4. ১১.০৪%
সঠিক উত্তর:
১৩.০৪%
উত্তর
সঠিক উত্তর:
১৩.০৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ গ্রাম চিনির সাথে ১৫ গ্রাম লবন মিশানো হলে মিশ্রনে কত শতাংশ লবন আছে?

সমাধান:
মোট মিশ্রন = ১০০ + ১৫ = ১১৫ গ্রাম

∴ লবনের পরিমান = (১৫/১১৫) × ১০০%
= ১৩.০৪%
৩৮২.
নিচের কোনটি ২৪ : ৩০ এর শতকরা প্রকাশ?
  1. ২০%
  2. ৭০%
  3. ৩০%
  4. ৮০%
সঠিক উত্তর:
৮০%
উত্তর
সঠিক উত্তর:
৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ২৪ : ৩০ এর শতকরা প্রকাশ?

সমাধান:
২৪ : ৩০ এর শতকরা প্রকাশ = (২৪/৩০) × ১০০
= ৮০%

∴ ২৪ : ৩০ এর শতকরা প্রকাশ হলো ৮০%
৩৮৩.
চালের দাম ২৫% বেড়ে যাওয়ার পরও একজন ব্যক্তি তার চাল বাবদ মোট খরচ অপরিবর্তিত রাখতে চান। এজন্য তাকে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে?
  1. ২০%
  2. ২৪%
  3. ২৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: চালের দাম ২৫% বেড়ে যাওয়ার পরও একজন ব্যক্তি তার চাল বাবদ মোট খরচ অপরিবর্তিত রাখতে চান। এজন্য তাকে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? 

সমাধান: 
২৫% বৃদ্ধিতে চালের বর্তমান মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

বর্তমান মূল্য ১২৫ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২৫ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২৫ টাকা
= ৮০ টাকা

∴ চালের ব্যবহার কমাতে হবে = (১০০ - ৮০)%
= ২০% ।
৩৮৪.
লবনের মূল্য ১০% বৃদ্ধি পাওয়ায় ৬০০ টাকায় পূর্বে যে লবন পাওয়া যেত এখন তার চেয়ে ২ কেজি লবণ কম পাওয়া যায়। প্রতি কেজি লবণের বর্তমান দাম কত?
  1. ২১ টাকা
  2. ২৪ টাকা
  3. ৩০ টাকা
  4. ৩২ টাকা
সঠিক উত্তর:
৩০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লবনের মূল্য ১০% বৃদ্ধি পাওয়ায় ৬০০ টাকায় পূর্বে যে লবন পাওয়া যেত এখন তার চেয়ে ২ কেজি লবণ কম পাওয়া যায়। প্রতি কেজি লবণের বর্তমান দাম কত?

সমাধান:
১০% বৃদ্ধিতে,
১০০ টাকার লবণের বর্তমান মূল্য = ১১০ টাকা
৬০০ টাকার লবণের বর্তমান মূল্য = (১১০ × ৬০০)/১০০ টাকা
= ৬৬০ টাকা

∴ দাম বৃদ্ধি পায় = (৬৬০ - ৬০০) টাকা
= ৬০ টাকা

সুতরাং, ২ কেজি লবণের দাম = ৬০ টাকা
১ কেজির লবণের দাম = ৩০ টাকা
৩৮৫.
একটি সংখ্যার ৪০% নিলে ২৪০ পাওয়া যায়, সংখ্যাটি কত?
  1. ৫০০
  2. ৫৫০
  3. ৬০০
  4. ৬৪০
সঠিক উত্তর:
৬০০
উত্তর
সঠিক উত্তর:
৬০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৪০% নিলে ২৪০ পাওয়া যায়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক
∴ ক এর ৪০% = ২৪০
⇒ ক × (৪০/১০০) = ২৪০
⇒ ৪০ক = ২৪০ × ১০০
⇒ ক = (২৪০ × ১০০)/৪০
∴ ক = ৬০০

∴ সংখ্যাটি = ৬০০
৩৮৬.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ৪৬০.২০ টাকা
  2. ৫৫৪.৪০ টাকা
  3. ৬২০.৬০ টাকা
  4. ৭৩০.৮০ টাকা
সঠিক উত্তর:
৫৫৪.৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৫৪.৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে? 

সমাধান:
দেওয়া আছে,
মাসিক বিল ৪২০ টাকা

১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৪২০ + ৪২০ এর ১০/১০০
= ৪৬২ টাকা

আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল
= ৪৬২ + ৪৬২ এর ২০/১০০
= ৫৫৪.৪ টাকা 

 
৩৮৭.
একজন শিক্ষকের আয় ও ব্যয়ের অনুপাত ৩০ : ২৪ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?
  1. ১৮%
  2. ২০%
  3. ১৬%
  4. ২২%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন শিক্ষকের আয় ও ব্যয়ের অনুপাত ৩০ : ২৪ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত অংশ?

সমাধান:
ধরি,
মাসিক আয় = ৩০ক টাকা
মাসিক ব্যয় = ২৪ক টাকা
তাহলে, মাসিক সঞ্চয় = (৩০ক - ২৪ক) = ৬ক টাকা

মাসিক আয় ৩০ক টাকা হলে মাসিক সঞ্চয় = ৬ক টাকা
মাসিক আয় ১ টাকা হলে মাসিক সঞ্চয় = (৬ক/৩০ক) টাকা
মাসিক আয় ১০০ টাকা হলে মাসিক সঞ্চয় = (৬ক × ১০০)/৩০ক টাকা
= ২০ টাকা বা ২০%
৩৮৮.
ডিজেলের মূল্য 25% বেড়েছে । একজন গাড়ি চালক কী পরিমাণ ডিজেলের ব্যবহার কমালে, তার খরচ অপরিবর্তিত থাকবে?
  1. 25%
  2. 20%
  3. 50%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
প্রশ্ন: ডিজেলের মূল্য 25% বেড়েছে । একজন গাড়ি চালক কী পরিমাণ ডিজেলের ব্যবহার কমালে, তার খরচ অপরিবর্তিত থাকবে?

সমাধান:
ধরি,
1 লিটার ডিজেলের মূল্য = 100 টাকা এবং ব্যবহার করত x লিটার ।
∴ মোট খরচ = 100x
মূল্য 25% বেড়েছে,
1 লিটার ডিজেলের মূল্য = 100 + 25 = 125 টাকা
তাহলে, 1 লিটারে খরচ = 125x টাকা
খরচ কমাতে হবে = 125x - 100x = 25x
∴ খরচ কমাতে হবে
=(25x/125x) × 100%                     
= 1/5 × 100%
= 20%
৩৮৯.
একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?
  1. ৮৬০০ টাকা
  2. ৮৬২৫ টাকা
  3. ৮৫০০ টাকা
  4. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮৬২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৬২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন কর্মকর্তা তার মূল বেতনের ১৫% মহার্ঘ ভাতা পান। যদি তার মূল বেতন ৭৫০০ টাকা হয় তবে তার মোট বেতন কত হবে?

সমাধান:
১০০ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫ টাকা
১ টাকায় মহার্ঘ ভাতা পান ১৫/১০০ টাকা
৭৫০০ টাকায় মহার্ঘ ভাতা পান = (১৫ × ৭৫০০)/১০০ টাকা
= ১১২৫ টাকা

∴ তার মোট বেতন = (৭৫০০ + ১১২৫) = ৮৬২৫ টাকা

৩৯০.
যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?
  1. y2/100
  2. y/100
  3. 100/y
  4. 1002/y
সঠিক উত্তর:
1002/y
উত্তর
সঠিক উত্তর:
1002/y
ব্যাখ্যা
প্রশ্ন: যদি y এর x% z এর সমান হয়, x এর মান z এর শতকরা কত অংশ?

সমাধান:
y এর x% z এর সমান।

∴ z = y এর x%
= y × x/100
= xy/100

ধরি,
শতকরা হারটি m

∴ z এর m% = x
⇒ (xy/100) × (m/100) = x
⇒ mxy = x × 100 × 100
⇒ m = (x × 100 × 100)/xy
⇒ m = 10000/y
m = 1002/y
৩৯১.
কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?
  1. ২ টাকা
  2. ২.৫০ টাকা
  3. ৩.৫০ টাকা
  4. ৪ টাকা
সঠিক উত্তর:
২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ২০ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমান একটি কলার দাম কত টাকা?

সমাধান:
২০% হ্রাসে,
বর্তমান মূল্য = ৮০ টাকা

পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ৮০ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য ৮০/১০০ টাকা
পূর্বমূল্য ২০ টাকা হলে বর্তমান মূল্য (৮০ × ২০)/ ১০০ টাকা
= ১৬ টাকা

২ টি কলার বর্তমান মূল্য = (২০ - ১৬) = ৪ টাকা
∴ ১ টি কলার বর্তমান মূল্য = ৪ ÷ ২ = ২ টাকা
৩৯২.
একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?
  1. 2 টাকা
  2. 4 টাকা
  3. 6 টাকা
  4. 8 টাকা
সঠিক উত্তর:
6 টাকা
উত্তর
সঠিক উত্তর:
6 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বইয়ের মূল্য 24 টাকা। এই মূল্য প্রকৃত মূল্যের 80%। বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন। সরকার প্রতি বইয়ে কত টাকা ভর্তুকি দেন?

সমাধান:
বাজার মূল্য = প্রকৃত মূল্যের 80%

আমরা জানি,
p = br
এখানে,
p = 24 টাকা এবং r = 80% = 80/100

∴ 24 = b × r
বা, b = 24/r
বা, b = 24/(80/100)
বা, b = (24 × 100)/80
∴ b = 30
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য 30 টাকা
∴ ভর্তুকি মূল্য = (30 - 24) = 6 টাকা।

৩৯৩.
দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২৫% এবং ৪০% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?
  1. ২৫% 
  2. ১৫% 
  3. ১০% 
  4. ২০% 
সঠিক উত্তর:
২০% 
উত্তর
সঠিক উত্তর:
২০% 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে ২৫% এবং ৪০% কম। তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কত শতাংশ কম?

সমাধান: 
ধরি,
তৃতীয় সংখ্যাটি হলো ১০০ 

প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ২৫% কম।
∴ প্রথম সংখ্যাটি = ১০০ - [(২৫/১০০) × ১০০] = ১০০ - ২৫ = ৭৫

আবার, 
দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার চেয়ে ৪০% কম। 
∴ দ্বিতীয় সংখ্যাটি = ১০০ - [(৪০/১০০) × ১০০] = ১০০ - ৪০ = ৬০

∴ প্রথম ও দ্বিতীয় সংখ্যার পার্থক্য = ৭৫ - ৬০ = ১৫ 

∴ দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার থেকে কম = (১৫/৭৫) × ১০০% = ২০% 

৩৯৪.
জুলাই মাসে চালের দাম ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চাল কেনা এমনভাবে কমালো যাতে চাল কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চাল কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?
  1. ২০%
  2. ১৬.৬৭%
  3. ২১.৩৩%
  4. ২৩.৬৭%
সঠিক উত্তর:
১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
১৬.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: জুলাই মাসে চালের দাম ২০% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার চাল কেনা এমনভাবে কমালো যাতে চাল কেনার খরচ আগের মতোই থাকে। পরিবারটি চাল কেনার পরিমাণ শতকরা কত কমিয়েছে?

সমাধান:
২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য = ১০০ টাকা
বর্তমান মূল্য ১ টাকা হলে পূর্বমূল্য = ১০০/১২০ টাকা
বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমূল্য = (১০০ × ১০০)/১২০
= ৮৩.৩৩ টাকা

∴ পরিবারটি চাল কেনা কমিয়েছে = (১০০ - ৮৩.৩৩) = ১৬.৬৭%
৩৯৫.
কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৫০
  3. ৪০
  4. ১০০
সঠিক উত্তর:
৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার অর্ধেকের সাথে ১০ যোগ করলে ঐ সংখ্যার ৭০% পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/২) + ১০ = ক এর ৭০%
বা, (ক + ২০)/২ = ৭ক/১০
বা, ১০ক + ২০০ = ১৪ক
বা, ৪ক = ২০০
বা, ক = ২০০/৪
∴ ক = ৫০
৩৯৬.
একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?
  1. ৪০০ জন
  2. ৪২০ জন
  3. ৪৫০ জন
  4. ৪৮০ জন
সঠিক উত্তর:
৪২০ জন
উত্তর
সঠিক উত্তর:
৪২০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৬০০ জন ছাত্র-ছাত্রী আছে যার মধ্যে ৩০% ছাত্র, সেই ক্লাসে ছাত্রীর সংখ্যা কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র-ছাত্রী = ৬০০ জন
∴ ক্লাসে ছাত্র সংখ্যা = ৬০০ এর ৩০%
= ৬০০ এর ৩০/১০০
= ১৮০ জন

∴ ক্লাসে ছাত্রীর সংখ্যা = (৬০০ - ১৮০) জন
= ৪২০ জন।

৩৯৭.
ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?
  1. ৫৪ টাকা
  2. ৫৬ টাকা
  3. ৬০ টাকা
  4. ৬৬ টাকা
সঠিক উত্তর:
৫৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ২৫% হ্রাস পেলে পূর্বে যে ডালের প্রতি কেজির মূল্য ৭২ টাকা ছিল বর্তমানে ঐ ডালের প্রতি কেজির মূল্য কত?

সমাধান:
২৫% হ্রাসে,
ডালের মূল্য = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫ টাকা
পূর্বমূল্য ১ টাকা হলে ডালের বর্তমান মূল্য = ৭৫/১০০ টাকা
পূর্বমূল্য ৭২ টাকা হলে ডালের বর্তমান মূল্য = (৭৫ × ৭২)/১০০ টাকা
= ৫৪ টাকা
৩৯৮.
কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮৫% ইংরেজিতে এবং ৭৫% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
শুধু ইংরেজিতে পাস করেছে = ৮৫ - ৬৫= ২০%

শুধু বাংলাতে পাস করেছে = ৭৫ - ৬৫ = ১০%

যেকোনো একটি বিষয় এবং উভয় বিষয়ে পাশ করেছে = ৬৫ + ২০ + ১০ = ৯৫%

∴ উভয় বিষয় ফেল = ১০০ - ৯৫ = ৫%
৩৯৯.
টাকায় ৯ টি দরে কমলালেবু ক্রয় করে টাকায় কয়টা কমলালেবু বিক্রয় করলে শতকরা ৫০ টাকা লাভ হবে?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ৭ টি
সঠিক উত্তর:
৬ টি
উত্তর
সঠিক উত্তর:
৬ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৯ টি দরে কমলালেবু ক্রয় করে টাকায় কয়টা কমলালেবু বিক্রয় করলে শতকরা ৫০ টাকা লাভ হবে?

সমাধান:
১ টাকায় কমলালেবু ক্রয় করা যায় = ৯ টি
∴ ১০০ টাকায় কমলালেবু ক্রয় করা যায় = ৯ × ১০০ = ৯০০ টি

ক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ করতে হবে ৫০ টাকা
অর্থাৎ, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৫০ = ১৫০ টাকা

এখন,
১৫০ টাকায় বিক্রয় করতে হবে = ৯০০ টি কমলালেবু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৯০০/১৫০ = ৬ টি কমলালেবু

অর্থাৎ, টাকায় ৬ টি দরে কমলালেবু বিক্রয় করলে শতকরা ৫০ টাকা লাভ হবে।
৪০০.
একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?
  1. ৭২%
  2. ৭৭%
  3. ৮২%
  4. ৮৫%
সঠিক উত্তর:
৮২%
উত্তর
সঠিক উত্তর:
৮২%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্যের মূল্য পর পর দুইবার ৩০% ও ৪০% বৃদ্ধি পেলে মোটের উপর মূল্য শতকরা বৃদ্ধি কত?

সমাধান:
মনে করি,
প্রাথমিক মূল্য ছিল = ১০০ টাকা
৩০% বৃদ্ধিতে মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা

আবার,
৪০% বৃদ্ধিতে মূল্য = (১৩০ + ১৩০ এর ৪০%) টাকা
= {১৩০ + (১৩০ × ৪০)/১০০} টাকা
= (১৩০ + ৫২) টাকা
= ১৮২ টাকা

∴ মোটের উপর মূল্য বাড়ল = (১৮২ - ১০০) টাকা
= ৮২%