বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৯৯ / ১৩৫ · ৯,৮০১৯,৯০০ / ১৩,৫৮৯

৯,৮০১.
√০.৪৯ + √০.০০৪৯ = কত?
  1. ০.৭৭
  2. ০.০০৭৭
  3. ০.০০৭
  4. ০.৭০০
সঠিক উত্তর:
০.৭৭
উত্তর
সঠিক উত্তর:
০.৭৭
ব্যাখ্যা
প্রশ্ন: √০.৪৯ + √০.০০৪৯ = কত?

সমাধান:
√০.৪৯ + √০.০০৪৯ 
= ০.৭ + ০.০৭
= ০.৭৭
৯,৮০২.
যদি মাসের ২য় দিন রবিবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?
  1. বৃহস্পতিবার
  2. বুধবার
  3. শুক্রবার
  4. মঙ্গলবার 
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ২য় দিন রবিবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?

সমাধান:
২য় দিন = রবিবার
আমরা জানি,
প্রতি ৭ দিন পর একই বার আবার ফিরে আসে।
∴ (২ + ৭) বা নবম দিন = রবিবার
(৯ + ৭) বা ১৬তম দিন = রবিবার
১৭ তম দিন = সোমবার 
১৮ তম দিন = মঙ্গলবার 
∴ ১৯ তম দিন = বুধবার।
৯,৮০৩.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ৭৯
  2. ৮১
  3. ৮৫
  4. ৯৯
সঠিক উত্তর:
৭৯
উত্তর
সঠিক উত্তর:
৭৯
৯,৮০৪.
যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে-
14 B 20 C 24 A 8 D 9 = ?
  1. 7
  2. 3
  3. 11
  4. 9
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A অর্থ ÷, B অর্থ +, C অর্থ - এবং D অর্থ × হয়, তাহলে-
14 B 20 C 24 A 8 D 9 = ?

সমাধান:
14 B 20 C 24 A 8 D 9
= 14 + 20 - 24 ÷ 8 × 9
= 14 + 20 - 3 × 9
= 34 - 27
= 7
৯,৮০৫.
১২০ টি এক টাকার মুদ্রা ও দুই টাকার মুদ্রায় মোট ১৯০ টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কতটি?
  1. ৫০ টি
  2. ৬০ টি
  3. ৭০ টি
  4. ৮০ টি
সঠিক উত্তর:
৭০ টি
উত্তর
সঠিক উত্তর:
৭০ টি
ব্যাখ্যা

মনে করি, এক টাকার মুদ্রা সংখ্যা 'ক' টি।
তাহলে দুই টাকার মুদ্রার সংখ্যা (১২০-ক) টি।
প্রশ্নমতে, ক × ১ + (১২০-ক) × ২ = ১৯০
বা, ক + ২৪০ - ২ক = ১৯০
বা, ক = ২৪০-১৯০
বা, ক = ৫০
সুতরাং এক টাকার মুদ্রা সংখ্যা ৫০ টি এবং দুই টাকার মুদ্রার সংখ্যা (১২০-৫০) বা, ৭০ টি।

৯,৮০৬.
কোন সমার্থক শব্দ গুচ্ছটি অশুদ্ধ?
  1. গাঁ, তনু
  2. নভোমন্ডল, ব্যোম
  3. উত্তর, উদীচী
  4. খবর, সন্দেশ
সঠিক উত্তর:
গাঁ, তনু
উত্তর
সঠিক উত্তর:
গাঁ, তনু
ব্যাখ্যা

গাঁ - গ্রাম , পল্লী
অঙ্গ - গা, গাত্র, তনু,
আকাশ - গগন, নভোমণ্ডল, ব্যোম
উত্তর - জবাব, প্রতিবাক্য, উদীচী
খবর - বিবরণ, বার্তা, সন্দেশ, বৃত্তান্ত

৯,৮০৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 40
  2. খ) 42
  3. গ) 44
  4. ঘ) 36
সঠিক উত্তর:
খ) 42
উত্তর
সঠিক উত্তর:
খ) 42
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
১ম চিত্রে, 4 + 5 + 6 = 15 × 2 = 30
৩য় চিত্রে, 8 + 9 + 10 = 27 × 2 = 54

একইভাবে,
২য় চিত্রে, 6 + 7 + 8 = 21 × 2 = 42
৯,৮০৮.
Antonym of EXODUS is -
  1. ক) Influx
  2. খ) Home-coming
  3. গ) Return
  4. ঘ) Restoration
সঠিক উত্তর:
ক) Influx
উত্তর
সঠিক উত্তর:
ক) Influx
ব্যাখ্যা

EXODUS - a mass departure of people; withdrawal; evacuation
Influx - an arrival or entry of large numbers of people or things; inrush
Antonym of Exodus is Influx

৯,৮০৯.
রাকেশ ৫ কিমি দক্ষিণ দিকে হেঁটে বামে ঘুরে ৩ কি.মি. হাঁটলেন। তারপর আবার বামে ঘুরে ৫ কি.মি. হাঁটার পর শেষে ডানে ঘুরে ৪ কি.মি. হাঁটলেন। যাত্রা স্থান থেকে রাকেশ কত দূরে আছে? 
  1. ক) 4 কি.মি.
  2. খ) 5 কি.মি.
  3. গ) 7 কি.মি.
  4. ঘ) 10 কি.মি.
সঠিক উত্তর:
গ) 7 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 7 কি.মি.
ব্যাখ্যা
যাত্রা স্থান A এবং গন্তব্য স্থান E 
AE = (3 + 4) কি.মি. = 7 কি.মি.
৯,৮১০.
Choose the correct spelling.
  1. ক) ASSASSINAITON
  2. খ) ASSASSINAITION
  3. গ) ASSASSINATION
  4. ঘ) ASSASINATION
সঠিক উত্তর:
গ) ASSASSINATION
উত্তর
সঠিক উত্তর:
গ) ASSASSINATION
ব্যাখ্যা
ASSASSINATION - the murder of someone famous or importan
৯,৮১১.
চারজন মেয়ে খেলা জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?
  1. রিমা
  2. জারিন
  3. মালিহা
  4. মিম
সঠিক উত্তর:
মিম
উত্তর
সঠিক উত্তর:
মিম
ব্যাখ্যা
প্রশ্ন: চারজন মেয়ে খেলা জন্য বসে আছে। মিমের বামে রিমা এবং ডানে জারিন। মিম ও জারিনের মাঝে মালিহা বসে আছে। কে বাম দিক থেকে দ্বিতীয়?

সমাধান:
প্রদত্ত তথ্যটিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করে পাই,

মিমের বামে রিমা এবং ডানে জারিন।
মিম ও জারিনের মাঝে মালিহা।
অর্থাৎ, রিমা, মিমি, মালিহা, জারিন এই ক্রমে বসে আছে।
বাম দিক থেকে দ্বিতীয় মিম
৯,৮১২.
পদ্মা নদীর সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'ইয়াংসিকিয়াং নদী' এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. দক্ষিণ কোরিয়া
  2. উত্তর কোরিয়া
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
প্রশ্ন: "পদ্মা নদী" এর সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে "ইয়াংসিকিয়াং নদী" এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
• পদ্মা নদী বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী,
- ঠিক তেমনি "ইয়াংসিকিয়াং নদী" এর সাথে চীনের একটি গুরুত্বপূর্ণ ও প্রধান নদী।
৯,৮১৩.
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন:


    সমাধান:
    1
    1 + 2 = 3
    3 + 2 = 5
    5 + 2 = 7

    A এর ১ বর্ণ পর C
    C এর ১ বর্ণ পর E
    E এর ১ বর্ণ পর G

    ∴ সঠিক উত্তর 7/G.
    ৯,৮১৪.
    3, 6, 11, 17, 27, 38 ধারাটির কোন পদটি ভুল?
    1. ক) 11
    2. খ) 17
    3. গ) 6
    4. ঘ) 27
    সঠিক উত্তর:
    খ) 17
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 17
    ব্যাখ্যা
    - এখানে ধারাটি 3, 5, 7, 9, 11 এভাবে বাড়ছে।
    - সঠিক ধারাটি হবে: 3, 6, 11, 18, 27, 38
    ৯,৮১৫.
    এলোমেলো অক্ষরগুলো থেকে সেই শব্দটি বের করুন যা পর্তুগীজ ভাষার নয়।
    1. লে তো য়া
    2. রাঁ রে স্তো
    3. স আ র না
    4. বি চা
    সঠিক উত্তর:
    রাঁ রে স্তো
    উত্তর
    সঠিক উত্তর:
    রাঁ রে স্তো
    ব্যাখ্যা

    প্রশ্ন: এলোমেলো অক্ষরগুলো থেকে সেই শব্দটি বের করুন যা পর্তুগীজ ভাষার নয়।

    সমাধান:
    'রেস্তোরাঁ' ফরাসি শব্দ। আর 'চাবি, আনারস, আলপিন, তোয়ালে' পর্তুগীজ শব্দ।

    ৯,৮১৬.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?  
    1. 0
    2. 1
    3. 4
    4. 6
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?  

    সমাধান: 
    √(বৃত্তের চার পাশের সংখ্যার সমষ্টি) = বৃত্তের মাঝের সংখ্যা

    ১ম বৃত্তে, 
    √(17 + 33 + 16 + 15) = √(81) = 9

    ২য় বৃত্তে,
    √(29 + 41 + 11 + 19) = √(100) = 10

    ৩য়  বৃত্তে,
    √(42 + 23 + x + 15) = 9
    ⇒ 80 + x = 81  ; [বর্গ করে] 
    ⇒ x = 81 - 80
    ∴ x = 1

    সুতরাং, প্রশ্নবোধক স্থানে 1 সংখ্যাটি বসবে। 

    ৯,৮১৭.
    রোহিত দক্ষিণ দিকে 25 মিটার হাঁটলেন। তারপর তিনি তার বাম দিকে ঘুরে 20 মিটার হাঁটলেন। তারপরে তিনি তার বাম দিকে ঘুরলেন এবং 25 মিটার হাঁটলেন। তিনি আবার তার ডানদিকে ঘুরে 15 মিটার হাঁটলেন। তিনি শুরু বিন্দু থেকে কত দূরত্বে অবস্থান করছেন?
    1. 25 মিটার
    2. 30 মিটার
    3. 35 মিটার
    4. 40 মিটার
    সঠিক উত্তর:
    35 মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    35 মিটার
    ব্যাখ্যা
     
    যাত্রা স্থান A এবং গন্তব্যস্থান E 

    দূরত্ব AE = (20 + 15) মিটার 
                  =35 মিটার
    ৯,৮১৮.
    একজন লোক দক্ষিণ দিকে 50 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 30 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 20  মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে? 
    1. উত্তর দিকে
    2. দক্ষিণ দিকে
    3. পূর্ব দিকে
    4. পশ্চিম দিকে
    সঠিক উত্তর:
    পূর্ব দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ব দিকে
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন লোক দক্ষিণ দিকে 50 মিটার হাঁটাহাঁটি করে এবং তারপর ডান দিকে মোড় নিয়ে 30 মিটার হাঁটার পর সে বাম দিকে ঘুরে 50 মিটার হাঁটে এবংবাম দিকে ঘুরে 20  মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে? 

    সমাধান: 
     
    যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
    প্রদত্ত চিত্র অনুসারে সে এখন পূর্বদিকে আছে।
    ৯,৮১৯.
    একটি ছবির দিকে ইঙ্গিত করে মাসুদ বললেন, “তিনি আমার ভাইয়ের পিতার একমাত্র কন্যার ছেলে। সম্পর্কে মাসুদ ছবিতে থাকা ব্যক্তির কী হয়?
    1. চাচা
    2. খালু
    3. মামা
    4. ভাই
    সঠিক উত্তর:
    মামা
    উত্তর
    সঠিক উত্তর:
    মামা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ছবির দিকে ইঙ্গিত করে মাসুদ বললেন, “তিনি আমার ভাইয়ের পিতার একমাত্র কন্যার ছেলে। সম্পর্কে মাসুদ ছবিতে থাকা ব্যক্তির কী হয়?

    সমাধান:
    সম্পর্কে মাসুদ ছবিতে থাকা ব্যক্তির মামা হয়। 

    মাসুদের ভাইয়ের পিতা হলেন মাসুদেরও পিতা।
    তাদের পিতার একমাত্র কন্যা হলো তাদের বোন।
    বোনের ছেলে হলো তাদের ভাগনে।

    অর্থাৎ মাসুদ ছবিতে থাকা ব্যক্তির মামা হয়।
    ৯,৮২০.
    C, B এর চেয়ে হালকা; A, D এর চেয়ে ভারী; D, E এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; E, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?
    1. D
    2. A
    3. E
    4. B
    সঠিক উত্তর:
    A
    উত্তর
    সঠিক উত্তর:
    A
    ব্যাখ্যা

    প্রশ্ন: C, B এর চেয়ে হালকা; A, D এর চেয়ে ভারী; D, E এর চেয়ে ভারী; B, D এর চেয়ে হালকা; E, B এর চেয়ে ভারী হলে সবচেয়ে ভারী কে?

    সমাধান:
    C, B এর চেয়ে হালকা
    R < B

    A, D এর চেয়ে ভারী
    D < A

    D, E এর চেয়ে ভারী
    E < D

    B, D এর চেয়ে হালকা
    B < D

    E, B এর চেয়ে ভারী
    B < E

    অর্থাৎ, C < B < E < D < A
    সুতরাং সবচেয়ে ভারী হচ্ছে - A

    ৯,৮২১.
    একটি সারিতে সামির ক্রম যদি উভয়দিক থেকেই ২১ হয়, তাহলে উক্ত সারির সদস্যসংখ্যা কত?
    1. ৩৭ 
    2. ৪২ 
    3. ৩৮ 
    4. ৪১ 
    সঠিক উত্তর:
    ৪১ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪১ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি সারিতে সামির ক্রম যদি উভয়দিক থেকেই ২১ হয়, তাহলে উক্ত সারির সদস্যসংখ্যা কত?

    সমাধান:
    কোনো একটি সারিতে যদি কোনো ব্যক্তির অবস্থান উভয় প্রান্ত (বাম ও ডান) থেকে জানা থাকে, তবে সারির মোট সদস্য সংখ্যা নির্ণয়ের সূত্র:

    মোট সদস্য সংখ্যা = (বাম দিক থেকে অবস্থান) + (ডান দিক থেকে অবস্থান) - ১

    ∴ সারির সদস্য সংখ্যা = (২১ + ২১) - ১
    = ৪১ 

    ৯,৮২২.
    ৭ এর কত শতাংশ ১৭.৫ হবে?
    1. ক) ১৫০
    2. খ) ২০০
    3. গ) ২২৫
    4. ঘ) ২৫০
    সঠিক উত্তর:
    ঘ) ২৫০
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২৫০
    ব্যাখ্যা

    ধরি, নির্ণেয় শতাংশ = x
    প্রশ্নমতে,
    ৭ এর x% = ১৭.৫
    ⇒ ৭ এর x/১০০ = ১৭.৫
    ⇒ x = (১৭.৫ × ১০০) / ৭
    ∴ x = ২৫০

    ৯,৮২৩.
    ০.৪ × ০.০৪ × ০.০০৪ = ?
    1. ০.০০০০৬৪
    2. ০.০৬৪
    3. ০.০০০৬৪
    4. ০.০০০০০৬৪
    সঠিক উত্তর:
    ০.০০০০৬৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০০০৬৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: ০.৪ × ০.০৪ × ০.০০৪ = ?

    সমাধান:
    ০.৪ × ০.০৪ × ০.০০৪ = ০.০০০০৬৪

    যে সংখ্যাগুলো গুণ করতে হবে সেসব সংখ্যায় দশমিকের পর মোট যত ঘর আছে গুণফলেও দশমিকের পর ঠিক তত ঘর থাকবে।

    ৯,৮২৪.
    একটি দৌড় প্রতিযোগিতায় সুমন দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাক্তিকে পিছনে ফেলল এখন তার অবস্থান কত?
    1. প্রথম
    2. দ্বিতীয়
    3. তৃতীয়
    4. চতুর্থ
    সঠিক উত্তর:
    দ্বিতীয়
    উত্তর
    সঠিক উত্তর:
    দ্বিতীয়
    ব্যাখ্যা
    দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাক্তিকে পিছনে ফেলে সে দ্বিতীয় অবস্থানে চলে এসেছে।
    ৯,৮২৫.
    গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকেঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
    1. ক) দক্ষিণ
    2. খ) পূর্ব
    3. গ) পশ্চিম
    4. ঘ) উত্তর
    সঠিক উত্তর:
    গ) পশ্চিম
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) পশ্চিম
    ব্যাখ্যা
    প্রথমে ছিলেন আপনি পশ্চিমদিকে।
    বামে ঘুরলে আপনি দক্ষিণ দিকে, এরপর ডানে ঘুরলে আপনি আবার পশ্চিমদিকে।
    ৯,৮২৬.
    যদি PROSE শব্দটিকে PPOQE হিসেবে কোড করা হয়, তবে একই কোডে LIGHT শব্দটিকে কীভাবে লেখা হবে?
    1. LIGFT
    2. LGGFT
    3. LGGHT
    4. LLGFE
    সঠিক উত্তর:
    LGGFT
    উত্তর
    সঠিক উত্তর:
    LGGFT
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি PROSE শব্দটিকে PPOQE হিসেবে কোড করা হয়, তবে একই কোডে LIGHT শব্দটিকে কীভাবে লেখা হবে?

    সমাধান:

    PROSE → PPOQE
    P R O S E
    P P O Q E
    ১ম, ৩য় ও ৫ম অক্ষর অপরিবর্তিত রাখা হয়েছে → (P, O, E)।
    ২য় ও ৪র্থ অক্ষর দু’টিকে দু’ধাপ পিছিয়ে দেওয়া হয়েছে। 

    একইভাবে, 
    L I G H T
    ১ম, ৩য় ও ৫ম অক্ষর অপরিবর্তিত রাখা হয়েছে → (L, G, T)।
    ২য় ও ৪র্থ অক্ষর দু’টিকে দু’ধাপ পিছিয়ে দেওয়া হয়েছে।
    সুতরাং LIGHT কোড হবে LGGFT। 

    ৯,৮২৭.
    আনোয়ার এবং বাদল পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করল। আনোয়ার, পশ্চিম দিকে ৩ মাইল যাওয়ার পর ডানদিকে ফিরে আরও ৪ মাইল গেল। বাদল, পূর্ব দিকে ৪ মাইল যাওয়ার পর বাম দিকে ফিরে আরও ৪ মাইল গেল। আনোয়ার ও বাদলের মধ্যে এখন সরাসরি দূরত্ব কত?
    1. ৪ মাইল
    2. ৬ মাইল
    3. ৭ মাইল
    4. ৮ মাইল
    সঠিক উত্তর:
    ৭ মাইল
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭ মাইল
    ব্যাখ্যা
    প্রশ্ন: আনোয়ার এবং বাদল পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করল। আনোয়ার, পশ্চিম দিকে ৩ মাইল যাওয়ার পর ডানদিকে ফিরে আরও ৪ মাইল গেল। বাদল, পূর্ব দিকে ৪ মাইল যাওয়ার পর বাম দিকে ফিরে আরও ৪ মাইল গেল। আনোয়ার ও বাদলের মধ্যে এখন সরাসরি দূরত্ব কত?

    সমাধান:


    আনোয়ার ও বাদলের মধ্যে এখন সরাসরি ৩ + ৪ = ৭ মাইল।
    ৯,৮২৮.
    প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?

    সমাধান:

    সঠিক উত্তর ২নং
    ৯,৮২৯.
    ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮-তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
    1. ক) H
    2. খ) S
    3. গ) F
    4. ঘ) J
    সঠিক উত্তর:
    ক) H
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) H
    ব্যাখ্যা
    ইংরেজি বর্ণমালার আঠারোতম অক্ষর R, এর বামদিকের ১০ম অক্ষর হবে H।
    ৯,৮৩০.
    Salma's average (arithmetic mean) on 4 tests is 80. What does she need on her fifth test to raise her average to 84?
    1. 82
    2. 84
    3. 92
    4. 100
    সঠিক উত্তর:
    100
    উত্তর
    সঠিক উত্তর:
    100
    ব্যাখ্যা
    প্রশ্ন: Salma's average (arithmetic mean) on 4 tests is 80. What does she need on her fifth test to raise her average to 84?

    সমাধান:
    Total score on 4 tests = 80 × 4 = 320
    Total score on 5 tests = 84 × 5 = 420

    The score in the fifth test is = 420 - 320
    = 100
    ৯,৮৩১.
    X বক্সের জ্যামিতিক গঠনগুলো দিয়ে কোন প্যাটার্ণটি তৈরি করা যায়?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: X বক্সের জ্যামিতিক গঠনগুলো দিয়ে কোন প্যাটার্ণটি তৈরি করা যায়?

    সমাধান:
    ৯,৮৩২.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    81 : 10 :: 25 : ?
    1. 5
    2. 7
    3. 6
    4. কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    6
    উত্তর
    সঠিক উত্তর:
    6
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    81 : 10 :: 25 : ?

    সমাধান: 
    এখানে 
    সম্পর্কটি হলো x2 : x + 1
    92 = 81 ,  9 + 1 = 10
    52 = 25 , 5 + 1 = 6
    ৯,৮৩৩.
    ‘নিশীথিনী’-র সমার্থক শব্দটি চিহ্নিত করুন।
    1. অন্ধকার
    2. রজনী
    3. জননী
    4. আলো
    সঠিক উত্তর:
    রজনী
    উত্তর
    সঠিক উত্তর:
    রজনী
    ব্যাখ্যা
    নিশীথিনী (বিশেষ্য) রাত্রি; রজনী (মধুর হল বিধুর হল মাধবী নিশীথিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)।
    ৯,৮৩৪.
    যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কি বার হবে?
    1. সোমবার
    2. মঙ্গলবার
    3. রবিবার
    4. বুধবার
    সঠিক উত্তর:
    রবিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    রবিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি গতকালের ৩ দিন আগে রবিবার হয়ে থাকে, তাহলে আগামীকালের ২ দিন পর কি বার হবে?

    সমাধান:
    ৩ দিন আগে ⇒ রবিবার।
    ২ দিন আগে ⇒ সোমবার।
    ১ দিন আগে ⇒ মঙ্গলবার।
    গতকাল ⇒  বুধবার।
    আজ ⇒ বৃহস্পতিবার।
    আগামীকাল ⇒ শুক্রবার।
    ১ দিন পর ⇒ শনিবার।
    ২ দিন পর ⇒ রবিবার।

    অর্থাৎ গতকালের ৩ দিন আগে রবিবার হলে আগামীকালের ২ দিন পর রবিবার হবে।
    ৯,৮৩৫.
    22n - 1 = 1/(8n - 3) হলে n এর মান কত?
    1. 2
    2. - 2
    3. 1
    4. - 2
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    22n - 1 = 1/(8n - 3
    22n - 1 =8 - (n - 3)
    22n - 1 = (23)- (n - 3)
    22n - 1 =2- 3(n - 3)
    2n - 1 = - 3(n - 3)
    2n - 1 = - 3n + 9 
    2n + 3n = 9 + 1
    5n = 10
    n = 2
    ৯,৮৩৬.
    ২০ টনের দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য A ও B দুইটি কপিকল ব্যবহার করা হলো। A কপিকলে দুইটি চাকা ও B কপিকলে চারটি চাকা ব্যবহার করা হলে নিচের কোনটি সত্য?
    1. B কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
    2. A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
    3. উভয় কপিকলে সমান বল প্রয়োগ করতে হবে।
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
    উত্তর
    সঠিক উত্তর:
    A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০ টনের দুইটি আলাদা কন্টেইনার উত্তোলনের জন্য A ও B দুইটি কপিকল ব্যবহার করা হলো। A কপিকলে দুইটি চাকা ও B কপিকলে চারটি চাকা ব্যবহার করা হলে নিচের কোনটি সত্য?

    সমাধান: 
    - কপিকলে সংযুক্ত চাকা বেশি থাকলে বল কম প্রয়োগ করতে হয়।
    - A কপিকলে চাকা আছে দুইটি এবং B কপিকলে চাকা আছে চারটি।
    - উভয় কপিকলে সমান ভরের বস্তু থাকায়, বস্তুটি উঠাতে B কপিকল অপেক্ষা A কপিকলে বেশি বল প্রয়োগ করতে হবে।
    ৯,৮৩৭.
    আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 8 : 30 বাজে। প্রকৃত সময় কত?
    1. 2 : 30
    2. 3 : 30
    3. 4 : 30
    4. 5 : 30
    সঠিক উত্তর:
    3 : 30
    উত্তর
    সঠিক উত্তর:
    3 : 30
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নার মধ্য দিয়ে দেখলে একটি অ্যানালগ ঘড়িতে 8 : 30 বাজে। প্রকৃত সময় কত?

    সমাধান:
    আয়নায়  দেখানো সময় 8 : 30

    আমরা জানি,
    প্রকৃত সময় = 11 : 60 - আয়নায় সময়
    = 11 : 60 - 8 : 30
    = 3 : 30
    ৯,৮৩৮.
    পাহাড়ি রাস্তা সাধারনত আঁকাবাঁকা ও উঁচুনিচু হয়। গাড়ি চালানোর সময় প্রায় সমকোণে বাঁক নেওয়ার জন্য বাঁকগুলোতে কত ডিগ্রি কোণে বড় আকারের সমতল আয়না বসানো থাকে?
    1. ক) ৩০°
    2. খ) ৪৫°
    3. গ) ৬০°
    4. ঘ) ৯০°
    সঠিক উত্তর:
    খ) ৪৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪৫°
    ব্যাখ্যা
    পাহাড়ি রাস্তা সাধারনত আঁকাবাঁকা হয় ও একই সাথে উঁচুনিচু হয়। শুধু তাই নয় অনেক সময়ই রাস্তার একপাশে উঁচু পাহাড় ও অন্যপাশে গভীর খাঁদ থাকে।
    কাজেই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানোর সময় অনেক সতর্ক থাকতে হয়। বিশেষ করে যখন প্রায় সমকোণে বাঁক নিতে হয় তখন রাস্তার অন্য পাশ দিয়ে কি আসছে সেটা জানার উপায় থাকেনা।
    এরকম অবস্থায় গাড়ি চালানোর সময় প্রায় সমকোণে বাঁক নেওয়ার জন্য বাঁক গুলোতে ৪৫° কোণে বড় আকারের সমতল আয়না বসানো থাকে।
    ৯,৮৩৯.
    ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
    1. ক) ১৫০
    2. খ) ১০৫
    3. গ) ১০১
    4. ঘ) ৭৫
    সঠিক উত্তর:
    গ) ১০১
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১০১
    ব্যাখ্যা
    প্রশ্ন:  ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

    সমাধান: 
    ১ম পদ = ৮
    ২য় পদ,  ৮ + ৩ = ১১
    ৩য় পদ, ১১ + ৬ = ১৭
    ৪র্থ পদ, ১৭ + ১২ = ২৯
    ৫ম পদ, ২৯ + ২৪ = ৫৩
    ৬ষ্ঠ পদ, ৫৩ + ৪৮ = ১০১
    ৯,৮৪০.
    নিচের কোন বানানটি সঠিক?
    1. ক্ষতিগ্রস্থ
    2. ক্ষতিপুরণ
    3. ক্ষতচিহ্ণ
    4. ক্ষণজন্মা
    সঠিক উত্তর:
    ক্ষণজন্মা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক্ষণজন্মা
    ব্যাখ্যা
    • সঠিক বানান: ক্ষণজন্মা,
    - এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
    এর অর্থ: শুভক্ষণে জন্মেছে এমন, সৌভাগ্যবান, বিরল ভাগ্যযুক্ত, মহামানব।

    অন্যান্য শব্দগুলোর শিুদ্ধ বানান হলো:
    • সঠিক বানান: ক্ষতিগ্রস্ত,
    - এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
    অর্থ: ক্ষতি হয়েছে এমন, অপকৃত।

    • সঠিক বানান: ক্ষতিপূরণ,
    - এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
    অর্থ: লোকসানের জন্য মূর‌্যদান, খেসারত।

    • সঠিক বানান: ক্ষতচিহ্ন,
    - এটি সংস্কৃত থেকে আগত শব্দ।
    অর্থ: ক্ষতস্থান শুকিয়ে যাওয়ার পরেও যে দাগ থেকে যায়, আঘাতের দাগ।

    উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
    ৯,৮৪১.
    ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১,.........................ধারার ১০ম পদটি কত?
    1. ৩৪
    2. ৫৫
    3. ৪৮
    4. ৬৪
    সঠিক উত্তর:
    ৫৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ......................... ধারার ১০তম পদ কত?

    সমাধান:
    এখানে,
    ধারাটির প্রতিটি পদ তার পূর্বের দুটি পদের সমষ্টির সমান। অর্থাৎ, ধারাটি একটি ফিবোনাচ্চি ধারা।
    ১ম পদ = ১
    ২য় পদ = ১
    ৩য় পদ =১ + ১ = ২
    ৪র্থ পদ =২ + ১ = ৩
    ৫ম পদ =৩ + ২ = ৫
    ৬ষ্ঠ পদ =৫ + ৩ = ৮
    ৭ম পদ =৮ + ৫ = ১৩
    ৮ম পদ =১৩ + ৮ = ২১
    ৯ম পদ =২১ + ১৩ = ৩৪
    ১০ম পদ =৩৪ + ২১ = ৫৫

    ∴ ধারার ১০তম পদ = ৫৫
    ৯,৮৪২.
    যদি, ৬ × ৯ = ৪৫৩০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয় তবে, ৪ × ৮ = ?
    1. ৩২১২
    2. ৪০২০
    3. ৪৮৩২
    4. ৪৫৩০
    সঠিক উত্তর:
    ৪০২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০২০
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি, ৬ × ৯ = ৪৫৩০ এবং ৫ × ৭ = ৩৫২৫ হয় তবে, ৪ × ৮ = ?

    সমাধান:
    ৬ × ৯ = ৪৫৩০ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]
    ৫ × ৭ = ৩৫২৫ [প্রথমে ২য় সংখ্যার ৫ গুণ তারপর ১ম সংখ্যার ৫ গুণ বসেছে]

    ∴ ৪ × ৮ = ৪০২০

    ৯,৮৪৩.
    দুইজন ছাত্রের পরীক্ষার ফল দিয়েছে। একজন অন্যজনের চেয়ে ৯ নাম্বার বেশি পেয়েছে৷ এবং যে ৯ নাম্বার বেশি পেয়েছে তার প্রাপ্ত নাম্বার দুইজনের মোট নাম্বারের ৫৬%। উভয়ের প্রাপ্ত নাম্বার কত?
    1. ক) ৩৯, ৩০
    2. খ) ৪২, ৩৩
    3. গ) ৪৩, ৩৪
    4. ঘ) ৪৫, ৩৬
    সঠিক উত্তর:
    খ) ৪২, ৩৩
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৪২, ৩৩
    ব্যাখ্যা
    ধরি তাদের নাম্বার যথাক্রমে (ক + ৯) এবং ক।
    তাহলে, ক + ৯ = ৫৬/১০০(ক + ৯ + ক)
    ⇒ ২৫(ক + ৯) = ১৪(২ক + ৯)
    ⇒ ২৫ক + ২২৫ = ২৮ক + ১২৬
    ⇒ ৩ক = ৯৯
    ⇒ ক = ৩৩
    সুতরাং, তাদের প্রাপ্ত নাম্বার যথাক্রমে ৪২ এবং ৩৩
    ৯,৮৪৪.
    ‘L’ আকৃতির ঘরটির ক্ষেত্রফল কত বর্গ একক?
    1. ক) ৪০
    2. খ) ৫০
    3. গ) ৬০
    4. ঘ) ৭০
    সঠিক উত্তর:
    গ) ৬০
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৬০
    ব্যাখ্যা

    (১০ x ৪) + (৪ x ৫) = ৪০ + ২০ = ৬০
    ৯,৮৪৫.
    নিচের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে থাকবে সেভাবে তালিকা করুন।
    (১) Protect (২) Pragmatic (৩) Pastel (৪) Postal (৫) Pebble
    1. ৪৩৫২১
    2. ৩৫৪২১
    3. ৩৪৫১২
    4. ৪৩৫১২
    সঠিক উত্তর:
    ৩৫৪২১
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৫৪২১
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে থাকবে সেভাবে তালিকা করুন।
    (১) Protect (২) Pragmatic (৩) Pastel (৪) Postal (৫) Pebble

    সমাধান:
    ১ম বর্ণ P যা সবগুলো শব্দের মধ্যে আছে।

    অভিধানের ক্রম
    (৩) Pastel বর্ণ ‍a, যা অভিধানে সবার প্রথমে আসে;
    (৫) Pebble বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
    (8) Postal বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
    (২) Pragmatic বর্ণ ra, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
    (১) Protect বর্ণ ro, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

    সঠিক উত্তর ৩৫৪২১
    ৯,৮৪৬.
    নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?
    1. ১৬টি
    2. ১৫টি
    3. ১৭টি
    4. ১৪টি
    সঠিক উত্তর:
    ১৬টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৬টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রে মোট কতটি ত্রিভুজ আছে?

     
    সমাধান:
     
    চিত্রে, সাধারণ ত্রিভুজ- AFO, AEO, FOB, EOC, BOD এবং COD অর্থাৎ ৬টি।
    যুগ্মজবে ত্রিভুজ- AOB, AOC এবং BOC অর্থাৎ ৩টি।
    তিনটির সমন্বয়ে ত্রিভূজ- ABD, ACD, ABE CBE, AFC এবং CFB অর্থাৎ ৬টি।
    ছয়টির সমন্বয়ে গঠিত ত্রিভূজ ১টি অর্থাৎ ABC।

    ∴ মোট ত্রিভুজ = ৬ + ৩ + ৬ + ১ = ১৬টি।
    ৯,৮৪৭.
    X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

     
    সমাধান:

    2 নং প্যাটার্ন তৈরি হবে।
    ৯,৮৪৮.
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    গ) 3
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 3
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন গ 

    ৯,৮৪৯.
    আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে?
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    সঠিক উত্তর:
    খ) রবিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) রবিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে? 

    সমাধান: 
    ১৪৫ ÷ ৭ = ভাগফল ২০, ভাগশেষ ৫ 

    ∴ ১৪৫ দিন পর হবে, মঙ্গলবার + ৫ দিন
    = রবিবার 
    ৯,৮৫০.
    নিচের কোনটি ভিন্ন ধরনের?
    1. ক) ভাত
    2. খ) আলু
    3. গ) রুটি
    4. ঘ) ডাল
    সঠিক উত্তর:
    ঘ) ডাল
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ডাল
    ব্যাখ্যা
    ভাত, আলু, রুটি ইত্যাদি খাবার শর্করা জাতীয় খাদ্য।কিন্তু ডাল, মাছ, মাংস প্রোটিন জাতীয় খাদ্য।
    ৯,৮৫১.
    কোন সংখ্যার ৯ গুন থেকে ১৫ গুন ৫৪ বেশী?
    1. ক) ৯
    2. খ) ১০
    3. গ) ৫
    4. ঘ) ৭
    সঠিক উত্তর:
    ক) ৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৯
    ব্যাখ্যা

    ধরি, সংখ্যাটি = x
    প্রশ্নমতে,
    15x = 9x + 54
    বা, 15x - 9x = 54
    বা, 6x = 54
    বা, x = 9

    ৯,৮৫২.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
     
    1. 2116
    2. 984
    3. 672
    4. 2015
    সঠিক উত্তর:
    2116
    উত্তর
    সঠিক উত্তর:
    2116
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
     
    সমাধান:
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে 2116 বসবে
    U = 21
    P = 16
    U হচ্ছে বর্ণমালার ২১তম বর্ণ
    P হচ্ছে বর্ণমালার ১৬তম বর্ণ
    ৯,৮৫৩.
    'U T E D B' the arranged word of the jumble letters means-
    1. Contradiction
    2. Conclusion
    3. First appearance
    4. Gracious response
    সঠিক উত্তর:
    First appearance
    উত্তর
    সঠিক উত্তর:
    First appearance
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'U T E D B' the arranged word of the jumble letters means-

    সমাধান:
    U T E D B সাজালে হয় DEBUT. এর অর্থ ⇒ প্রথম আবির্ভাব ⇒ First appearance
    ৯,৮৫৪.
    একটি পাখা প্রতি মিনিটে ৩০ বার ঘুরলে ৮ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরবে?
    1. ১২২০°
    2. ৮৮০°
    3. ১৪৪০°
    4. ৭২০°
    সঠিক উত্তর:
    ১৪৪০°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৪৪০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি পাখা প্রতি মিনিটে ৩০ বার ঘুরলে ৮ সেকেন্ডে পাখাটি কত ডিগ্রি ঘুরবে?

    সমাধান:
    দেওয়া আছে,
    পাখাটি ১ মিনিটে বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৩০ বার
    ∴ পাখাটি ৮ সেকেন্ডে ঘুরে = {(৩০/৬০) × ৮} বার
    = ৪ বার

    ১ বার ঘুরলে পাখাটি ঘুরে = ৩৬০°
    ∴ ৪ বার ঘুরলে পাখাটি ঘুরে = ৩৬০° × ৪
    = ১৪৪০°

    ∴ পাখাটি ৮ সেকেন্ডে ১৪৪০° ঘুরবে।
    ৯,৮৫৫.
    জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা। আবার দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
    1. তাসমিন
    2. জলি
    3. আনিকা
    4. দিনা
    সঠিক উত্তর:
    জলি
    উত্তর
    সঠিক উত্তর:
    জলি
    ব্যাখ্যা
    প্রশ্ন: জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা। আবার দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

    সমাধান:
    জসিম হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু আনিকার থেকে লম্বা।
    ∴ আনিকা < জসিম < জলি

    দিনা হচ্ছে জসিমের থেকে খাঁটো। 
    ∴ দিনা < জসিম 

    মালেক হচ্ছে জলির থেকে খাঁটো কিন্তু তাসমিনের এর থেকে লম্বা।
    ∴ তাসমিন < মালেক < জলি 

    ∴ সবচেয়ে লম্বা জলি। 
    ৯,৮৫৬.
    Complete the word by adding the missing letters.
    1. S, T
    2. P, I
    3. O, Q
    4. G, T
    সঠিক উত্তর:
    P, I
    উত্তর
    সঠিক উত্তর:
    P, I
    ব্যাখ্যা
    প্রশ্ন: Complete the word by adding the missing letters.

    সমাধান:
    শূন্যস্থানে P এবং I বসালে - DEPOSITS হবে।


    DEPOSITS এর অর্থ ⇒ আমানত রাখা; অপরের প্রাপ্য অর্থ আংশিক শোধ করা; জমা দেওয়া।
    ৯,৮৫৭.
    রাশিদা সমতা এর কন্যা। সমতা ও আছিয়া পরস্পর বোন। জাহিদা আছিয়ার মা, মতিয়ার জাহিদার পুত্র। মতিয়ার এর সাথে রাশিদার কি সম্পর্ক?
    1. ক) রাশিদা মতিয়ার এর মেয়ে
    2. খ) রাশিদা মতিয়ার এর মা
    3. গ) রাশিদা এর মামা মতিয়ার
    4. ঘ) রাশিদা মতিয়ারের খালা
    সঠিক উত্তর:
    গ) রাশিদা এর মামা মতিয়ার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) রাশিদা এর মামা মতিয়ার
    ব্যাখ্যা

    জাহিদার দুই মেয়ে সমতা ও আছিয়া এবং এক ছেলে মতিয়ার। আবার, সমতার মেয়ে রাশিদা। সুতরাং, রাশিদার মামা মতিয়ার।
    ৯,৮৫৮.
    ব্যতিক্রম চিত্র কোনটি?
    1. ক) (1) & (3)
    2. খ) (2)
    3. গ) (4)
    4. ঘ) (5)
    সঠিক উত্তর:
    খ) (2)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) (2)
    ব্যাখ্যা
    (2) নং চিত্র ব্যতীত বাকি সবগুলো চিত্রে বৃত্তের বাইরে অঙ্কিত রেখাগুলো সমান দূরত্বে অবস্থান করছে।
    ৯,৮৫৯.
    "তু, য়া, ভা" বর্ণগুলোর সাথে নিচের কোনটি যোগ করে বিন্যাস করলে একটি দেশের নাম পাওয়া যাবে?
    1. সু 
    2. ভা
    3. নু

    সঠিক উত্তর:
    নু
    উত্তর
    সঠিক উত্তর:
    নু
    ব্যাখ্যা

    প্রশ্ন: "তু, য়া, ভা" বর্ণগুলোর সাথে নিচের কোনটি যোগ করে বিন্যাস করলে একটি দেশের নাম পাওয়া যাবে?

    সমাধান:
    "তু, য়া, ভা" বর্ণগুলোর সাথে "নু" বর্ণটি যোগ করে বিন্যাস করলে "ভানুয়াতু" শব্দটি পাওয়া যায়।

    • ভানুয়াতু:
    - ভানুয়াতু হলো দক্ষিণ-প্যাসিফিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ রাষ্ট্র।
    - এটি প্রায় ৮০টি ছোট-বড় দ্বীপ নিয়ে গঠিত।
    - রাজধানী হলো পোর্ট ভিলা।
    - দেশটির প্রধান ভাষা হলো বিসলামা, ইংরেজি ও ফরাসি।

    • মেলানেশিয়া:
    - মেলানেশিয়া হলো দক্ষিণ-প্যাসিফিকের একটি দ্বীপসমূহের অঞ্চল।
    - প্রধান দেশগুলো হলো পাপুয়া নিউ গিনি, ফিজি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু, ও নিউ ক্যালিডোনিয়া।
    - নামের অর্থ হলো “কালো দ্বীপসমূহ” (মেলা = কালো, নেশিয়া = দ্বীপ)।
    - এখানে মূলত আফ্রো-প্যাসিফিক জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে।

    উৎস: World Atlas.

    ৯,৮৬০.
    ANARCHY :
    1. courtesy
    2. hope
    3. order
    4. neutrality
    সঠিক উত্তর:
    order
    উত্তর
    সঠিক উত্তর:
    order
    ব্যাখ্যা

    ANARCHY - নৈরাজ্য; অরাজকতা; বিশৃঙ্খলা।

    অপশনসমূহ, 
    courtesy - শিষ্টাচার।
    hope - আশা। 
    order - শৃঙ্খলা। 
    neutrality - সশস্ত্র নিরপেক্ষতা।

    অপশনসমূহ বিবেচনায় সঠিক antonym হচ্ছে order

    ৯,৮৬১.
    80 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
    1. 60 পাউন্ড
    2. 45 পাউন্ড
    3. 30 পাউন্ড
    4. 90 পাউন্ড
    সঠিক উত্তর:
    60 পাউন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    60 পাউন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: 180 পাউন্ড ওজনের একটি বলকে 15 ফুট উঁচুতে তোলার জন্য সেজান 45 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে সেজানকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

    সমাধান:

    হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
    ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
    ⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য 
    ⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
    = (15/45) × 180
    = 60 পাউন্ড
    ৯,৮৬২.
    একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের পাঁচগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগে। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে? 
    1. ২ ঘণ্টা
    2. ৩ ঘণ্টা 
    3. ৪ ঘণ্টা
    4. ৫ ঘণ্টা
    সঠিক উত্তর:
    ২ ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ২ ঘণ্টা
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের পাঁচগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১২ ঘণ্টা সময় লাগে। স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?

    সমাধান:
    মনে করি,
    স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
    ∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৫x ঘণ্টা

    ∴ মোট যাতায়াতের সময় = x + ৫x = ১২
    ⇒ ৬x = ১২
    ⇒ x = ১২ ÷ ৬
    ∴ x = ২ ঘণ্টা

    ∴ স্রোতের অনুকূলে যেতে নৌকাটির ২ ঘণ্টা সময় লাগে।

    ৯,৮৬৩.
    ২০০০ সালের প্রথম দিন যদি শনিবার হয় তাহলে শেষের দিন কি বার হবে?
    1. ক) শুক্রবার
    2. খ) শনিবার
    3. গ) রবিবার
    4. ঘ) সোমবার
    সঠিক উত্তর:
    গ) রবিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) রবিবার
    ৯,৮৬৪.
    ১২০০ জনের একটি দলে দলনেতাসহ সৈন্যরা ট্রেনে ভ্রমণ করছে। প্রতি ১৫ জন সৈন্যের জন্য একজন দলনেতা থাকলে দলে মোট কতজন দলনেতা আছে?
    1. ৬০ জন
    2. ৭৫ জন
    3. ৮০ জন
    4. ৭০ জন
    সঠিক উত্তর:
    ৭৫ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৫ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১২০০ জনের একটি দলে দলনেতাসহ সৈন্যরা ট্রেনে ভ্রমণ করছে। প্রতি ১৫ জন সৈন্যের জন্য একজন দলনেতা থাকলে দলে মোট কতজন দলনেতা আছে? 

    সমাধান: 
    দেওয়া আছে, 
    প্রতি ১৫ জন সৈন্যের জন্য ১ জন দলনেতা থাকে।

    ধরি, দলনেতার সংখ্যা = ক জন
    তাহলে সৈন্যের সংখ্যা = ১৫ক জন ; [কারণ প্রতি ১৫ সৈন্যে ১ দলনেতা]

    মোট লোক = সৈন্য + দলনেতা
    ⇒ ১২০০ = ১৫ক + ক 
    ⇒ ১৬ক = ১২০০
    ⇒ ক = ১২০০/১৬
    ∴ ক = ৭৫

    সুতরাং, দলে মোট ৭৫ জন দলনেতা আছে।

    ৯,৮৬৫.
    বাংলাদেশে যখন সময় দুপুর ১২ টা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সময় রাত ০১ টা, কারণ
    1. পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
    2. পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
    3. এক্ষেত্রে ঘূর্ণনের কোন প্রভাব নেই
    4. অন্য কোনো কারণ আছে
    সঠিক উত্তর:
    পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
    উত্তর
    সঠিক উত্তর:
    পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
    ব্যাখ্যা
    বাংলাদেশে যখন সময় দুপুর ১২ টা তখন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে সময় রাত ০১ টা, কারণ পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে।
    ৯,৮৬৬.
    বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের সপ্তম অক্ষরটি কী?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাংলা ‘ব্যঞ্জনবর্ণ’-মালায় ‘ম’ অক্ষরটির পূর্বের সপ্তম অক্ষরটি কী?

    সমাধান:
    ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

    যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, , ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
    ৯,৮৬৭.
    আপনার ঘড়িতে ১০ঃ৩০ বাজলে, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে মিনিটের পার্থক্য কত?
    1. ক) ১২.৫
    2. খ) ১৭.৫
    3. গ) ২২.৫
    4. ঘ) ২৭.৫
    সঠিক উত্তর:
    গ) ২২.৫
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২২.৫
    ব্যাখ্যা
    মিনিটের কাঁটা ৬ টায় অবস্থান করে এবং ঘণ্টার কাঁটা ১০ ও ১১ এর মাঝামাঝি থাকে। 
    ৬ টা থেকে ১০ টা পর্যন্ত ২০ মিনিট ও ১০ টা থেকে ১১ টা এর মাঝামাঝি ২.৫ মিনিট। 
    অতএব, ঘণ্টা ও মিনিটের কাঁটার ব্যবধান = ২০ মিনিট + ২.৫ মিনিট = ২২.৫ মিনিট
    ৯,৮৬৮.
    ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ........... ধারাটির দশম পদ হবে-
    1. ১৭
    2. ১৪
    সঠিক উত্তর:
    ১৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ........... ধারাটির দশম পদ হবে-

    সমাধান:
    এখানে
    ২টি ধারা বিদ্যমান
    ১ম ধারা/বিজোড় স্থানের পদের ধারা: ৩, ৪, ৫, ৬, ...............
    যা ৩ থেকে শুরু করে স্বাভাবিক সংখ্যা ।

    ২য় ধারা/জোড় স্থানের পদের ধারা: ৫, ৮, ১১,...............
    যা ৩ করে বাড়ছে
    ৮ম পদ = ১১ + ৩ = ১৪
    ১০ম পদ = ১৪ + ৩ = ১৭
    ৯,৮৬৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪, (?)
    1. ক) ২
    2. খ) ১৬২
    3. গ) ২৪৩
    4. ঘ) ৩১২
    সঠিক উত্তর:
    গ) ২৪৩
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২৪৩
    ব্যাখ্যা

    এখানে দুটি ধারা আছে,
    একটি ১০, ৮, ৬, ৪, ২ অর্থাৎ পূর্বের সংখ্যা থেকে পরের সংখ্যাটি ২ কমছে।
    আরেকটি ধারা হচ্ছে ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, অর্থাৎ পূর্বের সংখ্যাটির সাথে ৩ গুণ করলে পরের সংখ্যাটি পাওয়া যাচ্ছে।
    সুতরাং সঠিক উত্তর হবে ২৪৩।

    ৯,৮৭০.
    জিহাদ উত্তর দিকে ১০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ৬ মিটার হাঁটালো তারপর সে আবার ডান দিকে ঘুরে ২ মিটার হাঁটে। যাত্রার স্থান থেকে তাঁর সরাসরি দূরত্ব কত?
    1. ১০ মিটার
    2. ১২ মিটার
    3. ১৫ মিটার
    4. ১৬ মিটার
    সঠিক উত্তর:
    ১০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: জিহাদ উত্তর দিকে ১০ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ৬ মিটার হাঁটালো তারপর সে আবার ডান দিকে ঘুরে ২ মিটার হাঁটে। যাত্রার স্থান থেকে তাঁর সরাসরি দূরত্ব কত?

    সমাধান:

    যাত্রার স্থান A এবং সর্বশেষ অবস্থান D
    ∴ সরাসরি দূরত্ব AD = √(AE2 + DE2)
    = √(৬ + ৮)
    = √(৩৬ + ৬৪)
    = √(১০০)
    = ১০ মিটার
    ৯,৮৭১.
    একটি বাস ৮০ কি.মি. পথ ঘণ্টায় ৪০ কি.মি. বেগে অতিক্রম করে এবং ১ ঘণ্টা বিশ্রাম নিয়ে ফেরার পথে ঘণ্টায় ৮০ কি.মি. বেগে চলে। সম্পূর্ণ যাত্রার গড় বেগ কত?
    1. ৫০ কি.মি./ঘণ্টা
    2. ৫৩ কি.মি./ঘণ্টা
    3. ৪৫ কি.মি./ঘণ্টা
    4. ৪০ কি.মি./ঘণ্টা
    সঠিক উত্তর:
    ৪০ কি.মি./ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০ কি.মি./ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাস ৮০ কি.মি. পথ ঘণ্টায় ৪০ কি.মি. বেগে অতিক্রম করে এবং ১ ঘণ্টা বিশ্রাম নিয়ে ফেরার পথে ঘণ্টায় ৮০ কি.মি. বেগে চলে। সম্পূর্ণ যাত্রার গড় বেগ কত?

    সমাধান:
    যাওয়ার ক্ষেত্র,
    দূরত্ব = ৮০ কি.মি.
    বেগ = ৪০ কি.মি./ঘণ্টা

    আমরা জানি,
    সময় = দূরত্ব/গতিবেগ
    = ৮০/৪০ = ২ ঘণ্টা

    আবার,
    ফেরার ক্ষেত্র,
    দূরত্ব = ৮০ কি.মি.
    বেগ = ৮০ কি.মি./ঘণ্টা

    আমরা জানি,
    সময় = দূরত্ব/গতিবেগ
    = ৮০/৮০ = ১ ঘণ্টা

    এবং বিশ্রামের সময় = ১ ঘণ্টা

    ∴ মোট সময় = ২ + ১ + ১ = ৪ ঘণ্টা
    এবংমোট দূরত্ব = ৮০ + ৮০ = ১৬০ কিমি

    ∴ গড় বেগ = মোট দূরত্ব/মোট সময় = ১৬০/৪ = ৪০ কি.মি./ঘণ্টা
    ৯,৮৭২.
    একটি মিনিটের কাঁটা ১৩ মিনিটে কত ডিগ্রি ঘুরে?
    1. ক) ২৬°
    2. খ) ৩৬°
    3. গ) ৭২°
    4. ঘ) ৭৮°
    সঠিক উত্তর:
    ঘ) ৭৮°
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৭৮°
    ব্যাখ্যা
    ৬০ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে ৩৬০°
    ১৩ মিনিটে মিনিটের কাঁটা ঘুরে {(৩৬০×১৩)/৬০} = ৭৮°
    ৯,৮৭৩.
    প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
    ৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____
    1. ২২১
    2. ২৫৫
    3. ২৬৭
    4. ২৭৫
    সঠিক উত্তর:
    ২৫৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৫৫
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
    ৭, ১৫, ৩১, ৬৩, ১২৭, ____

    সমাধান:
    ১ম পদ = ৭
    ২য় পদ = ৭ × ২ + ১ = ১৫
    ৩য় পদ = ১৫ × ২ + ১ = ৩১
    ৪র্থ পদ = ৩১ × ২ + ১ = ৬৩
    ৫ম পদ = ৬৩ × ২ + ১ = ১২৭
    ৬ষ্ঠ পদ =১২৭ × ২ + ১ = ২৫৫

    ৯,৮৭৪.
    শান্তা তার বাড়ি থেকে দক্ষিণ দিকে ১০ মিটার হাটার পর বামদিকে ঘুরে ২০ মিটার হেঁটে স্কুলে পৌছালো। সেখান থেকে বামদিকে ঘুরে ২৫ মিটার হেঁটে গেলো। এখন যদি শান্তা তার বাড়ির দিকে হাঁটা শুরু করে তবে, কোন দিকে হাঁটতে হবে?
    1. দক্ষিণ-পূর্ব
    2. উত্তর-পশ্চিম
    3. উত্তর-পূর্ব
    4. দক্ষিণ-পশ্চিম
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পশ্চিম
    ব্যাখ্যা
    প্রশ্ন: শান্তা তার বাড়ি থেকে দক্ষিণ দিকে ১০ মিটার হাটার পর বামদিকে ঘুরে ২০ মিটার হেঁটে স্কুলে পৌছালো। সেখান থেকে বামদিকে ঘুরে ২৫ মিটার হেঁটে গেলো। এখন যদি শান্তা তার বাড়ির দিকে হাঁটা শুরু করে তবে, কোন দিকে হাঁটতে হবে?


    সমাধান:


    তথ্য অনুসারে চিত্র অঙ্কনের পর বুঝা যায় এখন যদি শান্তা বাড়ির দিকে হাঁটা শুরু করে তাহলে দক্ষিণ-পশ্চিম দিকে হাঁটতে হবে।
    ৯,৮৭৫.
    কোন বৃত্তের ব্যাসার্ধ 10% কমলে বৃত্তের ক্ষেত্রফল কত % কমবে?
    1. ক) 19
    2. খ) 10
    3. গ) 20
    4. ঘ) 15
    সঠিক উত্তর:
    ক) 19
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 19
    ব্যাখ্যা

    বৃত্তের ব্যাসার্ধ, r = 10 হলে ক্ষেত্রফল, πr² = 10²π = 100π
    ব্যাসার্ধ 10% কমলে ক্ষেত্রফল, 9²π = 81π
    ∴ ক্ষেত্রফল হ্রাস পায় 19%।

    ৯,৮৭৬.
    পরপর তিনটি সংখ্যার গুণফল ৫০৪ হলে, তাদের সমষ্টি হবে:
    1. ১৬
    2. ২৪
    3. ৩৬
    4. ১৮
    সঠিক উত্তর:
    ২৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪
    ব্যাখ্যা

    প্রশ্ন: পরপর তিনটি সংখ্যার গুণফল ৫০৪ হলে, তাদের সমষ্টি হবে:

    সমাধান:
    এখানে,
    ৫০৪ = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৭
    = ৭ × ৮ × ৯ 

    সুতরাং,
    সংখ্যা তিনটি ৭, ৮, ৯ 

    ∴ তাদের সমষ্টি = ৭ + ৮ + ৯ = ২৪ 

    ৯,৮৭৭.
    নিচের কোনটি ব্যতিক্রম?
    1. জাভা
    2. সুমাত্রা
    3. মাদেইরা
    4. আন্দামান ও নিকোবর
    সঠিক উত্তর:
    মাদেইরা
    উত্তর
    সঠিক উত্তর:
    মাদেইরা
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

    সমাধান:
    প্রদত্ত দ্বীপগুলোর মধ্যে "মাদেইরা" ব্যতিক্রম। 

    প্রদত্ত দ্বীপগুলোর মধ্যে "মাদেইরা" দ্বীপটি পর্তুগালের অন্তর্গত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি দ্বীপ।

    অন্যদিকে,
    "জাভা", "সুমাত্রা" ও "আন্দামান ও নিকোবর" দ্বীপগুলো ভারত মহাসাগরের দ্বীপ।

    উৎস:
    - World Atlas.
    ৯,৮৭৮.
    নিচের চিত্রে ভারসাম্য রক্ষা করতে হলে প্রশ্নবোধক স্থানে কত কেজির ভর রাখতে হবে?
    1. ক) 4
    2. খ) 10
    3. গ) 6
    4. ঘ) 8
    সঠিক উত্তর:
    ঘ) 8
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 8
    ব্যাখ্যা
    m1 × d1 = m2 × d2
    ⇒ 4 × 4 = m2 × 2
    ∴ m2 = 8
    ৯,৮৭৯.
    ৫, ১৩, ৭, ১৫, ৯, ১৭, ১১, ?
    প্রশ্নবোধক চিহ্নের পরের সংখ্যা কোনটি?
    1. ক) ১৩
    2. খ) ১৯
    3. গ) ২০
    4. ঘ) ২১
    সঠিক উত্তর:
    ক) ১৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১৩
    ব্যাখ্যা

    এখানে দুটি ধারা আছে
    ১ম ধারাঃ ৫, ৫+২ = ৭, ৭+২ = ৯, ৯+২ = ১১
    ২য় ধারাঃ ১৩, ১৩+২ = ১৫, ১৫+২ = ১৭, ১৭+২ = ১৯ হবে।
    অর্থাৎ, প্রশ্নবোধক চিহ্নে হবে ১৯ এবং এর পরের সংখ্যাটি ১৩।

    ৯,৮৮০.
    নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
    ৭/? = ?/৩৪৩
    1. ৭৭
    2. ৪৯
    3. ৩৪৩
    সঠিক উত্তর:
    ৪৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
    ৭/? = ?/৩৪৩

    সমাধান: 
    আমরা জানি,
    ক্রমিক সমানুপাতে, ১ম রাশিX৩য় রাশি= (২য় রাশি)২

    ∴ (২য় রাশি) = ৭ × ৩৪৩
    বা, ২য় রাশি=√(২৪০১)
    ∴ ২য় রাশি=৪৯
    ৯,৮৮১.
    The L.C.M and ratio of four numbers are 630 and 2:3 and their 2:3:5:7 respectively. The difference between the greatest and least number is:
    1. ক) 6
    2. খ) 14
    3. গ) 15
    4. ঘ) 21
    সঠিক উত্তর:
    গ) 15
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 15
    ব্যাখ্যা

    Let the numbers be 2x, 3x, 5x and 7x respectively.
    Then, their L.C.M = (2 × 3 × 5 × 7)x = 210x
    [∵ 2, 3, 5, 7 are prime numbers ]
    So, 20x = 630
    or x = 3
    ∵ The numbers are 6, 9, 15 and 21.
    Required difference = 21 - 6 = 15.
    Answer : 15

    ৯,৮৮২.
    'সিঁদুরে মেঘ' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
    1. বিপদের আশঙ্কা
    2. হতভাগ্য
    3. অপদার্থ 
    4. কু-দৃষ্টি
    সঠিক উত্তর:
    বিপদের আশঙ্কা
    উত্তর
    সঠিক উত্তর:
    বিপদের আশঙ্কা
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'সিঁদুরে মেঘ' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

    সমাধান:
    'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ- বিপদের আশঙ্কা। 

    অন্যান্য অপশন আলোচনা:
    'হাড় হাভাতে' বাগধারাটির অর্থ- হতভাগ্য।
    'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ- অপদার্থ।
    'শনির দৃষ্টি' বাগধারাটির অর্থ- কু-দৃষ্টি।

    ৯,৮৮৩.
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) ঘ
    সঠিক উত্তর:
    খ) খ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) খ
    ব্যাখ্যা
    বৃত্তের অভ্যন্তরের (+) চিহ্নটি ৯০° কোণে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়।
    ৯,৮৮৪.
    331, 482, 551, 263, 383, 362, 284 - এখানে কোন সংখ্যাটি বেমানান?
    1. 263
    2. 383
    3. 331
    4. 551
    সঠিক উত্তর:
    383
    উত্তর
    সঠিক উত্তর:
    383
    ব্যাখ্যা
    383 ছাড়া বাকি সংখ্যাগুলোর মাঝের সংখ্যা সমান প্রথম এবং শেষ অঙ্কের গুণফল।
    ৯,৮৮৫.
    প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    4
    উত্তর
    সঠিক উত্তর:
    4
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত কোডটিকে আয়নায় কেমন দেখাবে?

    সমাধান:
    ৯,৮৮৬.
    নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    FL, IO, LR, ?, RX
    1. MY
    2. PS
    3. OU
    4. NO
    সঠিক উত্তর:
    OU
    উত্তর
    সঠিক উত্তর:
    OU
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    FL, IO, LR, ?, RX

    সমাধান:
    এখানে দুটি ধারা বিদ্যমান।

    প্রথম ধারা- F, I, L, ?, R
    F এর পরে তৃতীয় বর্ণ I
    I এর পরে তৃতীয় বর্ণ L
    L এর পরে তৃতীয় বর্ণ O
    O এর পরে তৃতীয় বর্ণ R

    দ্বিতীয় ধারা L, O, R, ?, X
    L এর পরে তৃতীয় বর্ণ O
    O এর পরে তৃতীয় বর্ণ R
    R এর পরে তৃতীয় বর্ণ U
    U এর পরে তৃতীয় বর্ণ X

    ∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।

    ৯,৮৮৭.
    Virtue thrives best in -
    1. ক) Safety
    2. খ) Adversity
    3. গ) Reward
    4. ঘ) Dangers
    সঠিক উত্তর:
    খ) Adversity
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) Adversity
    ব্যাখ্যা
    প্রশ্ন: Virtue thrives best in -

    সমাধান: 
    Virtue thrives best in adversity.

    প্রশ্নে প্রদত্ত প্রবাদ বাক্যটির বঙ্গানুবাদ - 'বিপদের মধ্যেই গুণের পরীক্ষা হয়'।
    ৯,৮৮৮.
    দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?
    1. ১১ সেকেন্ড
    2. ৭ সেকেন্ড
    3. ৯ সেকেন্ড
    4. ১৩ সেকেন্ড
    সঠিক উত্তর:
    ৯ সেকেন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে ২৫০ মি. এবং ২০০ মি.। তারা পরস্পর বিপরীত দিক থেকে যথাক্রমে ১০৮ কি.মি./ঘণ্টা এবং ৭২ কি.মি./ঘণ্টা বেগে পরস্পর পরস্পরকে অতিক্রম করে। অতিক্রম করতে কত সময় লাগবে?

    সমাধান: 
    যেহেতু ট্রেন দুইটি বিপরীত দিক থেকে আসছে তাই তাদের লব্দি বেগ হবে তাদের বেগের সমষ্টির সমান।
    ∴ বেগ = ১০৮ + ৭২ = ১৮০ কি.মি./ঘণ্টা
    = ১৮০/৩.৬ মি./সে.
    = ৫০ মি./সে.

    মোট দূরত্ব = ২৫০ + ২০০ = ৪৫০ মি.

    ∴ সময় = ৪৫০/৫০ সে।
    = ৯ সেকেন্ড।
    ৯,৮৮৯.
    একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
    1. ২৫০ মিটার
    2. ১০০ মিটার
    3. ১৫০ মিটার
    4. ২০০ মিটার
    সঠিক উত্তর:
    ১০০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ২৫ সেকেন্ড ও ২০ সেকেন্ডে যথাক্রমে ২০০ মিটার ও ১৪০ মিটার লম্বা দুটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান:
    ধরি,
    ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

    প্রশ্নমতে,
    (ক + ২০০)/২৫ = (ক + ১৪০)/২০
    ⇒ ২০(ক + ২০০) = ২৫(ক + ১৪০)
    ⇒ ২০ক + ৪০০০ = ২৫ক + ৩৫০০
    ⇒ ২৫ক - ২০ক = ৪০০০ - ৩৫০০
    ⇒ ৫ক = ৫০০
    ⇒ ক = ৫০০/৫
    ∴ ক = ১০০ মিটার

    ∴ ট্রেনটির দৈর্ঘ্য ১০০ মিটার।
    ৯,৮৯০.
    কোনো যন্ত্রের কর্মদক্ষতা 57% বলতে কী বোঝায়?
    1. ঐ যন্ত্রে 57% শক্তি সম্পূর্ণরূপে নষ্ট হয়
    2. ঐ যন্ত্রে 43% শক্তির অপচয় হয়
    3. ঐ যন্ত্রে 157% শক্তি সরবরাহ হয়
    4. খ ও গ উভয়ই সঠিক
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রে 43% শক্তির অপচয় হয়
    উত্তর
    সঠিক উত্তর:
    ঐ যন্ত্রে 43% শক্তির অপচয় হয়
    ব্যাখ্যা

    প্রশ্ন: কোনো যন্ত্রের কর্মদক্ষতা 57% বলতে কী বোঝায়?

    সমাধান:
    • কর্মদক্ষতা:
    - কোন যন্ত্রের কর্মদক্ষতা হচ্ছে যন্ত্রটির কার্যকর শক্তি ও প্রদত্ত মোট শক্তির অনুপাত।
    - যন্ত্রের কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি হিসাব করে যন্ত্রের কর্মদক্ষতা পরিমাপ করা যায়।
    - যন্ত্রের কর্মদক্ষতাকে η (ইটা) দ্বারা প্রকাশ করা হয়।
    - কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়।

    • কোন যন্ত্রের কর্মদক্ষতা 57% বলতে বোঝায় যন্ত্রটিতে 100 একক শক্তি সরবরাহ করলে তার 57 একক শক্তি কার্যকররূপে পাওয়া যায়, বাকী 43 একক শক্তি অপচয় হয়।
    ∴ কর্মদক্ষতা, η = কার্যকর শক্তি/মোট প্রদত্ত শক্তি
    = কার্যকর ক্ষমতা/মোট প্রদত্ত ক্ষমতা
    = {(E1 - E2)/E1} × 100%

    ৯,৮৯১.
    Arc : Circle : :
    1. ক) Segment : Line
    2. খ) Pie : Slice
    3. গ) Number : Count
    4. ঘ) Fraction : Percentage
    সঠিক উত্তর:
    ক) Segment : Line
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Segment : Line
    ব্যাখ্যা
    Arc : Circle : : Segment : Line
    - বৃত্তের একটি অংশ হচ্ছে বৃত্তচাপ, তেমনি রেখার একটি অংশ হচ্ছে সেগমেন্ট।
    ৯,৮৯২.
    Calm শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?
    1. Condemn
    2. Plane
    3. Aloof 
    4. Recover
    সঠিক উত্তর:
    Aloof 
    উত্তর
    সঠিক উত্তর:
    Aloof 
    ব্যাখ্যা
    প্রশ্ন: Calm শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    Calm শব্দটির অর্থ হলো শান্ত বা অনুত্তেজিত। 
    Aloof শব্দটির অর্থ হলো নির্লিপ্ত বা নিরুত্তাপ।

    অর্থাৎ Calm ও Aloof শব্দ দুইটি পরস্পর সমার্থক। 

    অন্যদিকে,
    Condemn শব্দটির অর্থ হলো নিন্দা করা। 
    Plane শব্দটির অর্থ হলো সমতল। 
    Recover শব্দটির অর্থ হলো পুনরুদ্ধার বা আরোগ্যলাভ করা।

    উৎস: Accessible Dictionary by Bangla Academy.
    ৯,৮৯৩.
    যখন A = 1 এবং U = 21 হয় তখন M + O = ?
    1. 29
    2. 25
    3. 28
    4. 27
    সঠিক উত্তর:
    28
    উত্তর
    সঠিক উত্তর:
    28
    ব্যাখ্যা
    ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে A = 1, U = 21, M = 13, O = 15
    সুতরাং, M + O = 13 + 15 = 28
    ৯,৮৯৪.
    প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪,(?)
    1. ক) ২৪৩
    2. খ) ১৪৩
    3. গ) ৭২৯
    4. ঘ) ২
    সঠিক উত্তর:
    ক) ২৪৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ২৪৩
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে (?) কোনটি বসবে?
    ৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, ৪,(?)

    সমাধান: 
    এখানে বিজোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা ১টি ধারা এবং জোড় স্থানীয় সংখ্যাগুলো দ্বারা অন্য একটি ধারা বুঝানো হয়েছে।

    বিজোড় স্থানীয় ধারা,
    ৩, ৯, ২৭, ৮১, (?)
    প্রতি ক্ষেত্রে প্রতিটি পদ তার পূর্ব পদের ৩ গুণ 
    ∴ প্রশ্নবোধক স্থানে হবে, ৮১ × ৩ = ২৪৩ 

    অপর দিকে জোড় স্থানীয় ধারা,
    ১০, ৮, ৬, ৪
    ৯,৮৯৫.
    STRANGE-এর বিপরীত------
    1. Similar
    2. Familiar
    3. Peculiar
    4. Obstinate
    সঠিক উত্তর:
    Familiar
    উত্তর
    সঠিক উত্তর:
    Familiar
    ব্যাখ্যা

    প্রশ্ন: STRANGE-এর বিপরীত------

    সমাধান:

    STRANGE অর্থ - অচেনা, অজানা, অস্বাভাবিক।
    এর বিপরীতার্থক শব্দ হলো FAMILIAR, যার অর্থ - পরিচিত, জানা।

    Similar অর্থ - সদৃশ বা মিল আছে।
    Peculiar অর্থ - অদ্ভুত। 
    Obstinate অর্থ - একগুঁয়ে। 

    ৯,৮৯৬.
    P পাত্রের ধারনক্ষমতা, Q পাত্রের তিনগুণ। একটি খালি ড্রাম P পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়। যদি P ও Q উভয় দ্বারা একসাথে ড্রামটি পূর্ণ করতে হয়, তবে কত বারে সেটি পূর্ণ হবে?
    1. 40 বার
    2. 45 বার
    3. 55 বার
    4. 15 বার
    সঠিক উত্তর:
    45 বার
    উত্তর
    সঠিক উত্তর:
    45 বার
    ব্যাখ্যা

    প্রশ্ন: P পাত্রের ধারনক্ষমতা, Q পাত্রের তিনগুণ। একটি খালি ড্রাম P পাত্র দ্বারা 60 বারে পূর্ণ হয়। যদি P ও Q উভয় দ্বারা একসাথে ড্রামটি পূর্ণ করতে হয়, তবে কত বারে সেটি পূর্ণ হবে?

    সমাধান: 
    ধরি,
    Q পাত্রের ধারণক্ষমতা x একক।
    ∴ P পাত্রের ধারণক্ষমতা 3x একক। 

    ∴ ড্রামটির মোট আয়তন = P পাত্রের ধারণক্ষমতা × 60 বার
    = 3x × 60
    = 180x একক

    এবং, P ও Q পাত্র দুটি একত্রে একবার ব্যবহার করলে মোট পানি ধরে = (3x + x) = 4x একক। 
     
    ∴ উভয় পাত্র দ্বারা ড্রামটি পূর্ণ করতে সময় লাগবে = মোট আয়তন/একত্রে ধারণক্ষমতা
    = 180x/4x
    = 45 বার

    সুতরাং, উভয় পাত্র দ্বারা ড্রামটি পূর্ণ করতে 45 বার লাগবে।

    ৯,৮৯৭.
    কোন বানানটি শুদ্ধ?
    1. ক) Buerau
    2. খ) Buraue
    3. গ) Buraeu
    4. ঘ) Bureau
    সঠিক উত্তর:
    ঘ) Bureau
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) Bureau
    ব্যাখ্যা

    Bureau (noun) (plural bureaux, bureaus):
    (১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
    (২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau.
    (৩) [America(n)] (সাধারণত আয়নাসহ) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।

    ৯,৮৯৮.
    'হালনাগাদ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
    1. Submission
    2. Up-to-date
    3. Filing
    4. Surrender
    সঠিক উত্তর:
    Up-to-date
    উত্তর
    সঠিক উত্তর:
    Up-to-date
    ব্যাখ্যা
    প্রশ্ন:  'হালনাগাদ' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?

    সমাধান:
    Up-to-date = হালনাগাদ।
    Submission = পেশ, দাখিল।
    Filing = নথিভুক্তি, নথিভুক্তকরণ।
    Surrender = সমর্পণ; ত্যাগ, ইস্তফা।
    ৯,৮৯৯.
    যদি কোনো বছরের জানুয়ারি মাসের ৩ তারিখ রবিবার হয়, তবে ঐ মাসে মোট কতটি সোমবার হবে?
    1. ৫টি
    2. ৬টি
    3. ৪টি
    4. ৭টি
    সঠিক উত্তর:
    ৪টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি কোনো বছরের জানুয়ারি মাসের ৩ তারিখ রবিবার হয়, তবে ঐ মাসে মোট কতটি সোমবার হবে?
     
    সমাধান: 
    ৩ তারিখ রবিবার হলে, পরের দিন অর্থাৎ ৪ তারিখ হবে প্রথম সোমবার।
    প্রতি ৭ দিন অন্তর একই বার ফিরে আসে। সেই অনুযায়ী সোমবারগুলো হলো, 
    ১ম সোমবার =  ৪ তারিখ
    ২য় সোমবার = ৪ + ৭ = ১১ তারিখ
    ৩য় সোমবার = ১১ + ৭ = ১৮ তারিখ
    ৪র্থ সোমবার = ১৮ + ৭ = ২৫ তারিখ
    ৫ম সোমবার = ২৫ + ৭ = ৩২ তারিখ 

    যেহেতু জানুয়ারি মাস ৩১ দিনের হয়, তাই ৩২ তারিখ এই মাসের অন্তর্ভুক্ত নয়।

    সুতরাং, জানুয়ারি মাসের ৩ তারিখ রবিবার হলে, ঐ মাসে মোট ৪টি সোমবার হবে।

    ৯,৯০০.
    একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে যোগফল সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?
    1. ক) ৫
    2. খ) ১০
    3. গ) ১৫
    4. ঘ) ২৫
    সঠিক উত্তর:
    গ) ১৫
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সংখ্যার ৪ গুণের সাথে ১০ যোগ করা হলে যোগফল সংখ্যাটির ৫ গুণ অপেক্ষা ৫ কম। সংখ্যাটি কত?

    সমাধান: 
    মনে করি, 
    সংখাটি = ক 

    প্রশ্নমতে 
    ৪ক + ১০ = ৫ক - ৫
    বা, ১০ + ৫ = ৫ক - ৪ক 
    বা, ১৫ = ক 
    ∴ ক = ১৫