বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০০ / ১৩৫ · ৯,৯০১১০,০০০ / ১৩,৫৮৯

৯,৯০১.
শাকিল X স্থান থেকে ১৫ মিটার পশ্চিম দিকে হাঁটলো। সে বাম দিকে ঘুরে ২০ মিটার হাঁটলো। তারপর সে বাম দিকে ঘুরে ১৫ মিটার হাঁটলো। এবং সবশেষে ডানে ঘুরে ১২ মিটার হাঁটলো ৷ সে যাত্রাস্থান X থেকে কোনদিকে এবং কতটুকু দূরত্ব অতিক্রম করেছে?
  1. 32 মিটার, পশ্চিমে
  2. 32 মিটার, দক্ষিণে
  3. 22 মিটার, পূর্বে
  4. 42 মিটার, উত্তরে
সঠিক উত্তর:
32 মিটার, দক্ষিণে
উত্তর
সঠিক উত্তর:
32 মিটার, দক্ষিণে
ব্যাখ্যা



মোট দূরত্ব = 20 + 12= 32 মিটার
৯,৯০২.
'ঢেঁকির কুমির' বাগধারার অর্থ হচ্ছে-
  1. অপদার্থ
  2. দুরন্ত
  3. মোসাহেব
  4. নাছোড়বান্দা
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা

• 'ঢেঁকির কুমির' বাগধারার অর্থ - অপদার্থ। 

অন্যদিকে:
- 'ডাকাবুকো' বাগধারার অর্থ - দুরন্ত। 
- 'ঢাকের কাঠি' বাগধারার অর্থ - মোসাহেব।
- 'চিনে জোঁক' বাগধারার অর্থ - নাছোড়বান্দা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৯,৯০৩.
নিচের কোন সংখ্যাটি অন্য রকম?
  1. ১৪৩
  2. ৯৭
  3. ১৩
  4. ৩১
সঠিক উত্তর:
১৪৩
উত্তর
সঠিক উত্তর:
১৪৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি অন্য রকম?

সমাধান:
১৪৩ যৌগিক সংখ্যা। ∴ ১৪৩ = ১১ × ১৩
আর,
৯৭, ৬১, ৩১তিনটিই মৌলিক সংখ্যা।

∴ ১৪৩ সংখ্যাটি অন্য রকম।
৯,৯০৪.
আপনার পিতামহের একমাত্র মেয়ে আপনাকে একটি ছবি দেখিয়ে বললো এটি তাঁর একমাত্র ভাইয়ের মেয়ের ছবি। ছবির মেয়েটির মা আপনার কী হয়?
  1. মা
  2. চাচী
  3. খালা
  4. ফুফু
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার পিতামহের একমাত্র মেয়ে আপনাকে একটি ছবি দেখিয়ে বললো এটি তাঁর একমাত্র ভাইয়ের মেয়ের ছবি। ছবির মেয়েটির মা আপনার কী হয়?

সমাধান:
আপনার পিতামহের একমাত্র মেয়ে ⇒ আপনার ফুফু
আপনার ফুফুর একমাত্র ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন/আপনি নিজে
আপনার বোনের/আপনার মা ⇒ আপনার মা
৯,৯০৫.
প্রদত্ত চিত্রে মোট কতটি চতুর্ভুজ রয়েছে?
  1. ২৬টি
  2. ২৮টি
  3. ৩০টি
  4. ৩২টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে মোট কতটি চতুর্ভুজ রয়েছে?

সমাধান:

১টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯) মোট ৯টি।
২টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (২৩, ৩৪, ১৩, ৩৭, ২৬, ৪৮, ৫৬, ৬৭, ৭৮, ৮৯) মোট ১০টি
৩টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (১৩৭, ২৩৪, ৫৬৭, ৬৭৮, ৭৮৯) মোট ৫টি
৪টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (৫৬৭৮, ৬৭৮৯, ২৩৬৭, ৩৪৭৮) মোট ৪টি
৫টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (৫৬৭৮৯) ১টি
৬টি করে ঘর নিয়ে চতুর্ভুজ (২৩৪৬৭৮) ১টি

∴ মোট চতুর্ভুজ ৯ + ১০ + ৫ + ৪ + ১ + ১ = ৩০টি
৯,৯০৬.
যদি জ × E = 40 হয়, তাহলে ট × C = কত?
  1. 20
  2. 30
  3. 41
  4. 33
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা
প্রশ্ন: যদি জ × E = 40 হয়, তাহলে ট × C = কত?

সমাধান:


জ × E = 8 × 5 = 40

∴ ট × C = 11 × 3 = 33
৯,৯০৭.
৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-
  1. ১৮
  2. ৩২
  3. ৩৬
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে-

সমাধান:
৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা = ৮৯
৫০ থেকে ৯০ মধ্যবর্তী ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩

৫০ থেকে ৯০ মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে,
৮৯ - ৫৩
= ৩৬
৯,৯০৮.
কোন শব্দযুগলটি ভিন্ন?
  1. Abundance, Profusion
  2. Truthful, Honest
  3. Veracious, Mendacious
  4. Blabby, Chatty
সঠিক উত্তর:
Veracious, Mendacious
উত্তর
সঠিক উত্তর:
Veracious, Mendacious
ব্যাখ্যা
• Abundance, Profusion প্রাচুর্য অর্থে ব্যবহৃত হয়।
• Truthful, Honest সৎ অর্থে ব্যবহৃত হয়। 
• Blabby, Chatty বাচাল অর্থে ব্যবহৃত হয়
• Veracious অর্থ সত্যবাদী ও Mendacious অর্থ মিথ্যাবাদী
৯,৯০৯.
উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের  চার জন বালক তিন সারিতে বসে আছে।  A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?
  1. ক) উত্তর- পশ্চিম
  2. খ) উত্তর - পূর্ব
  3. গ) দক্ষিণ - পশ্চিম
  4. ঘ) দক্ষিণ - পূর্ব
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ - পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ - পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: উত্তর দিকে মুখ করে A, P, Q, R নামের  চার জন বালক তিন সারিতে বসে আছে।  A মাঝের সারিতে বসে আছে । P হল A এর ডানদিকে এবং একই সারিতে বসে আছে । Q, P এর ঠিক পিছনে শেষের সারিতে আর R, A এর ঠিক উত্তরে প্রথম সারিতে বসে আছে । R এর কোন দিকে Q অবস্থান করছে?

সমাধান:
প্রদত্ত তথ্য অনুসারে সাজালে আমরা পাই 
R এর দক্ষিণ - পূর্ব দিকে Q অবস্থান করছে। 
৯,৯১০.
3 × 0.3 × 0.03 × 0.003 × 30 = ? 
  1. ক) 0.0243 
  2. খ) 0.000243 
  3. গ) 0.00243 
  4. ঘ) 0.243 
সঠিক উত্তর:
গ) 0.00243 
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.00243 
ব্যাখ্যা
 প্রশ্ন: 3 × 0.3 × 0.03 × 0.003 × 30 = ? 

সমাধান: 
3 × 0.3 × 0.03 × 0.003 × 30 = 0.00243 
৯,৯১১.
যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে ​
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?
  1. ৪৫
  2. ৬০
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে 
​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?

সমাধান:
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬
= ১১ × ২ + ৯ - ৬
= ২২ + ৯ - ৬
= ৩১ - ৬
= ২৫

৯,৯১২.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. Exaggerate
  2. Consistensy
  3. Occurrence
  4. Conscientious
সঠিক উত্তর:
Consistensy
উত্তর
সঠিক উত্তর:
Consistensy
ব্যাখ্যা
Exaggerate শুদ্ধ বানান। এর অর্থ ⇒ অতিরঞ্জিত করা; অত্যুক্তি করা; বাড়িয়ে বলা।
Consistensy অশুদ্ধ বানান। এর শুদ্ধরূপ Consistency. এর অর্থ ⇒ ধারাবাহিকতা; পূর্বাপর মিল; সঙ্গতি; চিন্তা বা কাজে সর্বদা একই নীতির অনুসরণ।
Occurrence শুদ্ধ বানান। এর অর্থ ⇒ ঘটনা।
Conscientious শুদ্ধ বানান। এর অর্থ ⇒ বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।

উৎস: Accessible Dictionary.
৯,৯১৩.
Author : Manuscripts :: ?
  1. ক) Engineer : Bridge
  2. খ) Optician : Spectacles
  3. গ) Doctor : Stethoscope
  4. ঘ) Architect : Blueprint
সঠিক উত্তর:
ঘ) Architect : Blueprint
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Architect : Blueprint
ব্যাখ্যা
Author's prepare manuscripts, architect blueprint.
৯,৯১৪.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 19টি 
  3. গ) 21টি 
  4. ঘ) 23টি 
সঠিক উত্তর:
গ) 21টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) 21টি 
ব্যাখ্যা


১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABI, BIC, AIJ, CIJ, AHJ, CDJ, JHG, JDE, GJF এবং EJF = 10টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ABC, BCJ, ACJ, BAJ, AJG, CJE এবং GJE = 7টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = ACG, ACE, CGE এবং AGE = 4 টি 

মোট ত্রিভুজ আছে  = 10 + 7 + 4 = 21টি 
৯,৯১৫.
নিচের কোন চিত্রটি ভিন্ন ধরণের?
  1. চিত্র- 1
  2. চিত্র- 2
  3. চিত্র- 3
  4. চিত্র- 4
সঠিক উত্তর:
চিত্র- 2
উত্তর
সঠিক উত্তর:
চিত্র- 2
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন চিত্রটি ভিন্ন ধরণের?

সমাধান:
চিত্র- 2 এর বর্ণটি ছাড়া বাকি তিনটি বর্ণ Vowel, তাই চিত্র- 2 অন্য চিত্রগুলো থেকে ভিন্ন।
৯,৯১৬.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৪৯৯৯
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫০০১
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
৯,৯১৭.
প্রদত্ত চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে নিচের কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে  অপশন ক এর চিত্রটি পাওয়া যাবে। 
৯,৯১৮.
A man starts climbing hill. Every minutes he ascends 20 yards but slips down 5 yards. How long will he take to touch a point 80 yards height?
  1. 5 minutes
  2. 5 minutes 20 seconds
  3. 6 minutes
  4. 5 minutes 10 seconds
  5. .
সঠিক উত্তর:
5 minutes
উত্তর
সঠিক উত্তর:
5 minutes
ব্যাখ্যা
প্রশ্ন: A man starts climbing hill. Every minutes he ascends 20 yards but slips down 5 yards. How long will he take to touch a point 80 yards height?

সমাধান:
Man climbs 20 yards and slips down 5 yards in one minute
He climbs (20 - 5) = 15 yards in one minute.
But in the last minute, he will be climbing 20 yards as he gets on the top so no slip.
Time taken to climb 80 yards = (60/15) + 1 = 5 minutes.

He climbs the hill in 5 minutes.
৯,৯১৯.
Author : Copyright :: Inventor : ?
  1. ক) Machine
  2. খ) Reward
  3. গ) Factory
  4. ঘ) Patent
সঠিক উত্তর:
ঘ) Patent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Patent
ব্যাখ্যা
একজন Author তার লিখিত সব লেখার Copyright সংরক্ষণ করেন, অনুরূপ ভাবে Inventor তার কাজের Patent সংরক্ষণ করেন।
৯,৯২০.
৫০ লিটার কেরোসিন ও পেট্রোলে মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?
  1. ১২ লিটার 
  2. ১৫ লিটার 
  3. ২৫ লিটার 
  4. ৪০ লিটার 
সঠিক উত্তর:
২৫ লিটার 
উত্তর
সঠিক উত্তর:
২৫ লিটার 
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ লিটার কেরোসিন ও পেট্রোলে মিশ্রণের অনুপাত ৭ : ৩ । ঐ মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত ৭ : ৮ হবে?

সমাধান:
দেওয়া আছে,
​মিশ্রণের অনুপাত = ৭ : ৩
​মোট অংশ = ৭ + ৩ = ১০

​মিশ্রণে কেরোসিনের পরিমাণ = ৫০ এর (৭/১০) = ৩৫ লিটার
​পেট্রোলের পরিমাণ = ৫০ এর (৩/১০) = ১৫ লিটার 

​ধরি,
​পেট্রোল মেশাতে হবে = ক লিটার 

​প্রশ্নমতে,
​৩৫/(১৫ +ক) = ৭/৮
⇒ ​৭(১৫ + ক) = ৩৫ × ৮
​ ⇒ ১০৫ + ৭ক = ২৮০
​ ⇒ ৭ক = ২৮০ - ১০৫
 ⇒ ​৭ক = ১৭৫
 ⇒ ​ক = ১৭৫/৭ 
​ ⇒ ক = ২৫ 

​∴ পেট্রোল মেশাতে হবে = ২৫ লিটার 

৯,৯২১.
Choose the correct plural form of 'Appendix'.
  1. Appendics
  2. Appendiecs
  3. Appendices
  4. Appendixse
সঠিক উত্তর:
Appendices
উত্তর
সঠিক উত্তর:
Appendices
ব্যাখ্যা
• Appendix
English Meaning: supplementary material usually attached at the end of a piece of writing.
Bangla Meaning: বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।

• শব্দটি singular এবং এর দুইটি plural form হয়।
- যথা:
1. Appendices,
2. Appendixes.

Source: Merriam-Webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৯,৯২২.
A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে?
  1. ক) পূর্ব
  2. খ) পশ্চিম
  3. গ) উত্তর
  4. ঘ) দক্ষিণ
সঠিক উত্তর:
খ) পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
খ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন- A পূর্ব দিকে ৫ কিলোমিটার হাঁটার পর বামদিকে ৩ কিলোমিটার হাঁটলেন। আবার বামে ২ কিলোমিটার হাঁটলেন। এবারে তাঁর মুখ কোন দিকে?

সমাধান-

মনে করি, সে A থেকে হাঁটা শুরু করে D তে পৌঁছাল।
তাহলে বর্তমানে পশ্চিম দিকে মুখ করে আছে।
৯,৯২৩.
P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. R
  2. P
  3. T
  4. S
সঠিক উত্তর:
S
উত্তর
সঠিক উত্তর:
S
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q, R, S এবং T এর মধ্যে P, Q থেকে লম্বা। R, T থেকে খাটো। P, S থেকে খাটো। Q, T থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
P > Q
T > R
S > P
Q > T

∴ S > P > Q > T > R
অতএব, সবচেয়ে লম্বা S.
৯,৯২৪.
'নু ,ক, অ, র' এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়? 
  1. ক) ত
  2. খ) ত
  3. গ) ণ
  4. ঘ) ন
সঠিক উত্তর:
গ) ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ণ
ব্যাখ্যা
'নু ,ক, অ, র' এর সাথে  'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়।
  অর্থবোধক শব্দটি হলো: অনুকরণ 

অনুকরণ শব্দের অর্থ:
১. নকল, সদৃশীকরণ 
২. অনুসরণ 
৩. অনুরূপ আচরণ 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
৯,৯২৫.
নিচের কোন শব্দটি উৎপত্তিস্থল হিসাবে আলাদা?
  1. ক) পিয়াঁজ
  2. খ) টমেটো
  3. গ) আলু
  4. ঘ) গাজর
সঠিক উত্তর:
খ) টমেটো
উত্তর
সঠিক উত্তর:
খ) টমেটো
ব্যাখ্যা
পিঁয়াজ, আলু, গাজর মাটির নিচে জন্মে কিন্তু টমেটো গাছের ডালে জন্মে।
৯,৯২৬.
Indifferent : Concern : : ?
  1. intrepid : bravery
  2. arrogant : modesty
  3. cowardly : timid
  4. flexible : pliable
সঠিক উত্তর:
arrogant : modesty
উত্তর
সঠিক উত্তর:
arrogant : modesty
ব্যাখ্যা

প্রশ্ন: Indifferent : Concern : : 

সমাধান:
Indifferent (উদাসীন) এর বিপরীত শব্দ হলো Concern (উদ্বেগ বা গুরুত্ব দেওয়া)।
একইভাবে, Arrogant (অহঙ্কারী) এর বিপরীত শব্দ হলো Modesty (বিনয় বা নম্রতা)।

• যারা Indifferent (উদাসীন) তাদের কোনো Concern (সচেতনতা) থাকে না এবং যারা Arrogant (অহংকারী) তাদের কোনো Modesty (ভদ্রতা) থাকে না।

অন্যান্য অপশন:
- intrepid : bravery: 'Intrepid' মানে নির্ভীক এবং 'Bravery' মানে বীরত্ব। এ দুটি সমার্থক শব্দ (Synonym), তাই এটি ভুল।
- cowardly : timid: 'Cowardly' মানে ভীতু  বা যার আত্মবিশ্বাসের অভাব রয়েছে এবং 'Timid' মানে ভীতু। এ দুটি রস্পর সমার্থক শব্দ।
- flexible : pliable: 'Flexible' (নমনীয়) এবং 'Pliable' (নমনীয়/সহজে বাঁকানো যায় এমন) পরস্পর সমার্থক শব্দ।

৯,৯২৭.
সামি একটি স্থান থেকে সোজা ২ কি.মি. যাওয়ার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ৪ কি.মি. গেল। সামি বামদিকে আরো ৩ কি.মি. গেলে তার স্কুলে পৌঁছাবে। প্রথম স্থান থেকে স্কুলের দূরত্ব কত?
  1. ১২ কি.মি.
  2. ৮ কি.মি.
  3. ৪ কি.মি.
  4. ২ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সামি একটি স্থান থেকে  সোজা ২ কি.মি. যাওয়ার পর বামদিকে ৩ কি.মি. এবং তারপর আবার বামদিকে ৪ কি.মি. গেল। সামি বামদিকে আরো ৩ কি.মি. গেলে তার স্কুলে পৌঁছাবে। প্রথম স্থান থেকে স্কুলের দূরত্ব কত?

সমাধান:


∴ সামির প্রথমস্থান (যাত্রাস্থান) থেকে স্কুলের দূরত্ব ২  কি.মি.।
৯,৯২৮.
A একটি কাজ B এর দ্বিগুণ সময়ে অথবা C এর তিনগুণ সময়ে করতে পারে। তারা সবাই একত্রে কাজটি দুই দিনে সম্পন্ন করতে পারলে B একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) 4 দিন
  2. খ) 6 দিন
  3. গ) 8 দিন
  4. ঘ) 9 দিন
সঠিক উত্তর:
খ) 6 দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 দিন
ব্যাখ্যা
প্রশ্ন- A একটি কাজ B এর দ্বিগুণ সময়ে অথবা C এর তিনগুণ সময়ে করতে পারে। তারা সবাই একত্রে কাজটি দুই দিনে সম্পন্ন করতে পারলে B একা কাজটি কত দিনে করতে পারবে?

সমাধান-
মনে করি,
A কাজটি করে = 6x দিনে [2 এবং 3 এর লসাগু 6, বিধায় 6x ধরা হয়েছে সমীকরণ সহজ করার জন্য]
তাহলে, B কাজটি করে = 6x/2 = 3x দিনে
এবং C কাজটি করে = 6x/3 = 2x দিনে

প্রশ্নমতে, 
1/6x + 1/3x + 1/2x = 1/2
⇒ (1 + 2 + 3)/6x = 1/2
⇒ 6/6x = 1/2
⇒ 6x  = 12
⇒ x = 2

B কাজটি করে = 3 × 2 = 6 দিনে

৯,৯২৯.
১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ হবে। বর্তমানে পিতার বয়স কত?
  1. ২৮ বছর
  2. ৩২ বছর
  3. ৩৮ বছর
  4. ৪৮ বছর
সঠিক উত্তর:
৩৮ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল। ৪ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের ২ গুণ হবে। বর্তমানে পিতার বয়স কত?

সমাধান:
মনেকরি,
১০ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ক বছর
১০ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৪ক

∴ বর্তমান পুত্রের বয়স = ক + ১০ বছর
∴ বর্তমান পিতার বয়স = ৪ক + ১০ বছর

প্রশ্নমতে,
৪ক + ১০ + ৪ = ২(ক + ১০ + ৪)
⇒ ৪ক + ১৪ = ২(ক + ১৪)
⇒ ৪ক + ১৪ = ২ক + ২৮
⇒ ৪ক - ২ক = ২৮ - ১৪
⇒ ২ক = ১৪
∴ x = ৭

∴ বর্তমানে পুত্রের বয়স = ৭ + ১০ = ১৭ বছর
এবং বর্তমানে পিতার বয়স = (৪ × ৭) + ১০ = ২৮ + ১০ = ৩৮ বছর
৯,৯৩০.
একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?
  1. ২১০
  2. ১০৫
  3. ২২৫
  4. ১৯৬
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সভায় ১৫ জন লোক রয়েছে এবং তারা সকলেই সভা শেষে একে অপরের সাথে করমর্দন করে। মোট কতটি করমর্দন হবে?

সমাধান:
সভায় লোক আছে, n = 15 জন

আমরা জানি, 
করমর্দন সংখ্যা = nC2

∴ সভা শেষে মোট করমর্দন সংখ্যা = 15C2
= 15!/(15 - 2)! × 2!
= (15 × 14)/2
= 105 টি
৯,৯৩১.
নিম্নের এলোমেলো বর্ণগুলোর সঠিক বিন্যাসে যে শব্দটি পাওয়া যায়, তা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?
"A, L, I, A, M"
  1. Autobiography
  2. Essay 
  3. Poem
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
Poem
উত্তর
সঠিক উত্তর:
Poem
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের এলোমেলো বর্ণগুলোর সঠিক বিন্যাসে যে শব্দটি পাওয়া যায়, তা কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত?
"A, L, I, A, M"

সমাধান:
প্রদত্ত বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো- LAMIA 

LAMIA হলো John Keats এর একটি Poem/কবিতা। 

৯,৯৩২.
১ + ০.৫ + ৩/০ = ?
  1. ক) ১.৫
  2. খ) ৪.৫
  3. গ) ০
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
ঘ) ∞
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ∞
ব্যাখ্যা
১ + ০.৫ + ৩/০ = ∞
কারণ - 
১ + ০.৫ + ৩/০
= ১.৫ + ৩/০
= ১.৫ + ∞ [ ৩/০ = ∞ অর্থাৎ অসীম সংখ্যার সাথে যাই যোগ করা হোক না কেন তা সর্বদা অসীম হয় ]
= ∞
৯,৯৩৩.
যদি একটি বছরের আগস্ট মাসের ২৩ তম দিন মঙ্গলবার হয় তাহলে ঐ মাসে মোট কতটি সোমবার হবে?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি বছরের আগস্ট মাসের ২৩ তম দিন মঙ্গলবার হয় তাহলে ঐ মাসে মোট কতটি সোমবার হবে?

সমাধান:
আগস্ট মাসের ২৩ তম দিন মঙ্গলবার হলে ২২ তম দিন হবে সোমবার।

২২ তম দিন সহ মাসের বাকি সোমবার গুলো হবে ,
২২ + ৭ = ২৯ তম দিন 
২২ - ৭ = ১৫ তম দিন,
১৫ - ৭ = ৮ম দিন 
৮ - ৭ = ১ম দিন 

∴ ঐ মাসে সোমবার হবে মাসের ১ম দিন, ৮ম দিন, ১৫ তম দিন, ২২ তম দিন, ২৯ তম দিন অর্থাৎ মোট ৫ টি সোমবার হবে। 
৯,৯৩৪.
'অতিক্রমের যোগ্য' এক কথায় কী বলে?
  1. অতিক্রমণীয়
  2. অরিন্দম
  3. অগ্রবর্তী
  4. অগ্রজ
সঠিক উত্তর:
অতিক্রমণীয়
উত্তর
সঠিক উত্তর:
অতিক্রমণীয়
ব্যাখ্যা
প্রশ্ন: 'অতিক্রমের যোগ্য' এক কথায় কী বলে?

সমাধান:
'অতিক্রমের যোগ্য' এক কথায় -  অতিক্রমণীয়

অন্য অপশন গুলো-
- অরিন্দম - যার অর্থ অপরাজেয়, যাকে জয় করা যায় না।
- অগ্রবর্তী - অগ্রে বর্তমান থাকে যে।
- অগ্রজ - অগ্রে জন্মগ্রহণ করেছে যে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৯,৯৩৫.
একজন লোক ৪ ফিট লাফ দিতে পারে। সে একটি নৌকা থেকে তীরের উদ্দেশ্যে লাফ দিল। তখন নৌকাটি তীর থেকে ৩ ফিট দূরে ছিল। সে কোথায় পৌছাবে?
  1. নদীর তীরে ১ ফিট ভেতরে
  2. ঠিক কিনারে
  3. পানিতে
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
উপরের কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক ৪ ফিট লাফ দিতে পারে। সে একটি নৌকা থেকে তীরের উদ্দেশ্যে লাফ দিল। তখন নৌকাটি তীর থেকে ৩ ফিট দূরে ছিল। সে কোথায় পৌছাবে?

সমাধান:
একজন লোক লাফ দিতে পারে ৪ ফিট।
নৌকা ও তীরের মধ্যবর্তী দূরুত্ব ৩ ফিট

এ প্রশ্নের উত্তর নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। 
লাফ দিয়ে কোথায় পৌঁছাবে তা নির্ভর করে ভর, বেগ, প্রতিক্রিয়া বলের উপর। 

তাই, সঠিক উত্তর - ঘ) উপরের কোনটিই নয়। 
৯,৯৩৬.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
4 নং চিত্রের সমান্তরাল রেখার প্রান্ত বিন্দুতে বর্ধিত অংশ একই দিকে নির্দেশ করছে।
৯,৯৩৭.
Choose the correct spelling.
  1. ক) Intransigance
  2. খ) Intransigense
  3. গ) Intransigence
  4. ঘ) Intransegance
সঠিক উত্তর:
গ) Intransigence
উত্তর
সঠিক উত্তর:
গ) Intransigence
ব্যাখ্যা
Intransigence - refusal to change one's views or to agree about something.
৯,৯৩৮.
একটি ঘড়িতে ৯টা ২০ মিনিট বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রী?
  1. ১৬০°
  2. ১৪০°
  3. ১৫০°
  4. ১৭২°
সঠিক উত্তর:
১৬০°
উত্তর
সঠিক উত্তর:
১৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়িতে ৯টা ২০ মিনিট বাজে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত ডিগ্রী?

সমাধান:
ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ (θ) নির্ণয়ের সূত্রটি হলো: ম
ধ্যবর্তী কোণ, θ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ২০ - ৬০ × ৯)/২ |
= | (২২০ - ৫৪০)/২ |
= | -৩২০/২ |
= | -১৬০ |
= ১৬০°

অতএব, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো ১৬০°।

৯,৯৩৯.
মেরিকালচার বলতে কী বুঝায়?
  1. ক) সামুদ্রিক মাছ চাষ
  2. খ) ফুল চাষ
  3. গ) চিংড়ি চাষ
  4. ঘ) রেশম চাষ
সঠিক উত্তর:
ক) সামুদ্রিক মাছ চাষ
উত্তর
সঠিক উত্তর:
ক) সামুদ্রিক মাছ চাষ
ব্যাখ্যা
সমুদ্রের পানিতে মাছ ও অন্যান্য জলজ জীবকে  অর্থনৈতিক  লাভবানের জন্য বাণিজ্যিক ভিত্তিতে  চাষাবাদ করাকে  সামুদ্রিক মৎস চাষ বা মেরিকালচার বলে।

ফুল চাষ ⇔ ফ্লোরিকালচার

চিংড়ি চাষ ⇔ প্রণকালচার

রেশম চাষ ⇔ সেরিকালচার
৯,৯৪০.
'আষাঢ়ে মেঘ থেকে আসার নামে' - এ বাক্যে 'আসার' শব্দের অর্থ কি ?
  1. ক) জলধারা
  2. খ) জলকণা
  3. গ) জলধর
  4. ঘ) জলঝড়
সঠিক উত্তর:
খ) জলকণা
উত্তর
সঠিক উত্তর:
খ) জলকণা
ব্যাখ্যা
আসার (বিশেষ্য)
১ প্রবল বৃষ্টিপাত; প্রচুর বারিপাত।
২ জলকণা; জলস্রাব 

উৎস: বাংলা একাডেমি অভিধান। 
৯,৯৪১.
20 ওয়াটের একটি এলইডি বাল্ব দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে?
  1. 32 Kw-h
  2. 3.2 Kw-h
  3. 0.32 Kw-h
  4. 0.032 Kw-h
সঠিক উত্তর:
0.32 Kw-h
উত্তর
সঠিক উত্তর:
0.32 Kw-h
ব্যাখ্যা

প্রশ্ন: 20 ওয়াটের একটি এলইডি বাল্ব দৈনিক 8 ঘণ্টা চললে 2 দিনে কী পরিমাণ বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
ক্ষমতা, P = 20 ওয়াট
সময়, t = 8 × 2 = 16 ঘণ্টা

আমরা জানি,
W = Pt
= 20 × 16
= 320 W-h
= 320/1000 Kw-h
= 0.32 Kw-h

৯,৯৪২.
বাম থেকে ডানদিকে পরবর্তী চিত্রটি কত নং চিত্রের অনুরূপ হবে?
  1. 1 নং
  2. 2 নং
  3. 3 নং
  4. 4 নং
সঠিক উত্তর:
4 নং
উত্তর
সঠিক উত্তর:
4 নং
ব্যাখ্যা
প্রশ্ন: বাম থেকে ডানদিকে পরবর্তী চিত্রটি কত নং চিত্রের অনুরূপ হবে?


সমাধান:
এখানে দুইটি প্যাটার্ণে পরিবর্তন হচ্ছে।
প্রথম প্যাটার্ণ: ছায়াঘেরা অংশটি ক্লক ওয়াইজ পরিবর্তন চচ্ছে। অর্থাৎ প্রতি চিত্রে যেই ঘরটি প্রথমে ছায়া দিয়ে ঘেরা পরবর্তী চিত্রের তার পরবর্তী ঘরটি ছায়া দায়া ঘিরে দিচ্ছে।

দ্বিতীয় প্যাটার্ণ: ছায়াঘেরা অংশ ছাড়া বাকি যেই চারটি ঘর আছে, সেই চারটি ঘরে চারটি সাইনের চিত্র আছে এবং প্রতি চিত্রে এই সাইনগুলো এন্টিপরিবর্তন চচ্ছে।

এই দুইটি প্যাটার্ণ অনুযায়ী পরবর্তী চিত্রটি হবে 4 নং চিত্রের অনুরূপ।
৯,৯৪৩.
শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে সঠিক অঙ্কটি কত হবে?


সমাধান:
এখানে,
১ম কলামে, (1 + 4 + 2)2 = 72 = 49
২য় কলামে, (4 + 2 + 2)2 = 82 = 64
৩য় কলামে, (x + 5 + 3)2 = 169
বা, (x + 5 + 3)2 = 132
বা, x + 8 = 13
∴ x = 5
৯,৯৪৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ২৬
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩২
সঠিক উত্তর:
ক) ২৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৬
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
(2)2 + (4)2 = 20
(3)2 + (9)2 = 90
(1)2 + (5)2 = 26
৯,৯৪৫.
যখন গ্রিনিচ মান সময় (GMT) রাত ৮ : ০০ টা, তখন ৬০° দক্ষিণ অক্ষাংশে স্থানীয় মান কত?
  1. দুপুর ১২ টা
  2. সকাল ৮ টা
  3. রাত ৮ টা
  4. ভোর ৪ টা
সঠিক উত্তর:
রাত ৮ টা
উত্তর
সঠিক উত্তর:
রাত ৮ টা
ব্যাখ্যা

প্রশ্ন: যখন গ্রিনিচ মান সময় (GMT) রাত ৮:০০ টা, তখন ৬০° দক্ষিণ অক্ষাংশে স্থানীয় মান কত?

সমাধান:
 
স্থানীয় মান সময় (Local Mean Time, LMT) নির্ভর করে অক্ষাংশে নয়, দেশের দ্রাঘিমাংশে (longitude)।
কিন্তু এখানে শুধুমাত্র ৬০° দক্ষিণ অক্ষাংশ বলা হয়েছে, কোন দ্রাঘিমাংশের তথ্য নেই। অতএব, দক্ষিণ বা উত্তর অক্ষাংশ দ্বারা GMT-এর সাথে সময়ের পার্থক্য নির্ধারণ করা যায় না। তাই সেখানেও একই সময় নির্দেশ করবে। অর্থাৎ  রাত ৮ : ০০ টা।

৯,৯৪৬.
প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
JAD, KBE, LCF, MDG, ?
  1. EHN
  2. NEH
  3. ENH
  4. OFI
সঠিক উত্তর:
NEH
উত্তর
সঠিক উত্তর:
NEH
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
JAD, KBE, LCF, MDG, ?
 
সমাধান:
১ম বর্ণ সিরিজ: J, K, L, M, N,
২য় বর্ণ সিরিজ: A, B, C, D, E
৩য় বর্ণ সিরিজ: D, E, F, G, H
৯,৯৪৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. Snow
  2. Tar
  3. Ebony
  4. Coal
সঠিক উত্তর:
Snow
উত্তর
সঠিক উত্তর:
Snow
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
এখানে,
tar - আলকাতরা।
snow - তুষার; বরফ
ebony - আবলুস কাঠের মতো কালো।
coal - কয়লা

দেখা যায় যে, tar, ebony, coal সবগুলো কালো বর্ণের। কিন্তু, snow (তুষার; বরফ) সাদা বর্ণের।
তাই snow ব্যতিক্রম।
৯,৯৪৮.
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?
  1. R
  2. S
  3. Q
  4. P
সঠিক উত্তর:
Q
উত্তর
সঠিক উত্তর:
Q
ব্যাখ্যা

প্রশ্ন: P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, R বস্তু S বস্তুর চেয়ে হালকা, P বস্তু R বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে হালকা বস্তু কোনটি?

সমাধান:
P বস্তু Q বস্তুর চেয়ে ভারি, P > Q
R বস্তু S বস্তুর চেয়ে হালকা, S > R
P বস্তু R বস্তুর চেয়ে হালকা, R > P
সবগুলো সম্পর্ক থেকে পাই, Q < P < R < S
∴ সবচেয়ে হালকা বস্তু হবে Q.

৯,৯৪৯.
নিচের কোনটি ব্যতিক্রমী?
  1. ক) Abu Dhabi
  2. খ) Barcelona
  3. গ) Bern
  4. ঘ) Wellington
সঠিক উত্তর:
খ) Barcelona
উত্তর
সঠিক উত্তর:
খ) Barcelona
ব্যাখ্যা
Abu Dhabi, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী
Wellington, নিউজিল্যান্ডের রাজধানী
Bern, সুইজারল্যান্ডের রাজধানী
Madrid, স্পেনের রাজধানী।
Barcelona, স্পেনের কাতালুনীয়ার রাজধানী (অর্থাৎ এটি স্বাধীন কোনো দেশের রাজধানী নয়।)
৯,৯৫০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. শুশ্রুষা
  2. ক্রটি
  3. মরুদ্যান
  4. জাগরূক
সঠিক উত্তর:
জাগরূক
উত্তর
সঠিক উত্তর:
জাগরূক
ব্যাখ্যা
জাগরূক বানানটি শুদ্ধ
অর্থ: জাগ্রত; জাগরণশীল; সজাগ

অন্যান্য বানানের শুদ্ধরূপ হলো:
• অশুদ্ধ -‘শুশ্রুষা’
• শুদ্ধ বানান - শুশ্রূষা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [শুশ্রূষা+√কৃ+ইন্+ঈ]
অর্থ: পরিচর্যা, সেবা।

• অশুদ্ধ - মরুদ্যান
• শুদ্ধ বানান - মরূদ্যান
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = মরু+উদ্যান
অর্থ: মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষদিপূর্ণ স্থান।

• অশুদ্ধ - ক্রটি
• শুদ্ধ বানান - ত্রুটি
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = √ত্রুট্+ই
অর্থ: অপরাধ, দোষ, অভাব, ঘাটতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯,৯৫১.
মেহেরের একাধিক শাড়ি পছন্দ হবার কারণে সে _______ ভুগছিল।
  1. ক) অনিশ্চয়তায়
  2. খ) নিরাপত্তাহীনতায়
  3. গ) সিদ্ধান্তহীনতায়
  4. ঘ) অসুস্থ
সঠিক উত্তর:
গ) সিদ্ধান্তহীনতায়
উত্তর
সঠিক উত্তর:
গ) সিদ্ধান্তহীনতায়
ব্যাখ্যা
মেহেরের একাধিক শাড়ি পছন্দ হবার কারণে সে সিদ্ধান্তহীনতায় ভুগছিল। শাড়ি পছন্দ হবার কারণে অনিশ্চয়তায়, নিরাপত্তাহীনতায় বা অসুস্থতায় ভোগার কারণ নেই।
৯,৯৫২.
একটি ট্রেনের গতি সেকেন্ডে ৩০ মিটার হলে, গাড়িটির ঘন্টার গতি বেগ কত?
  1. ৯৮ কি.মি./ঘণ্টা
  2. ১০২ কি.মি./ঘণ্টা
  3. ১০৪ কি.মি./ঘণ্টা
  4. ১০৮ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
১০৮ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেনের গতি সেকেন্ডে ৩০ মিটার হলে, গাড়িটির ঘন্টার গতি বেগ কত?

সমাধান: 
দেওয়া আছে,
গাড়ির গতি = ৩০ মিটার/সেকেন্ড
= ৩০ × (১৮/৫) কিমি/ঘণ্টা
= (৩০ × ১৮)/৫
= ১০৮ কি.মি./ঘণ্টা

সুতরাং, গাড়িটির ঘন্টায় গতিবেগ ১০৮ কি.মি. প্রতি ঘণ্টা।

৯,৯৫৩.
যদি RBHDMBD = SCIENCE হয়, DMFKHRG = কী হবে?
  1. PHYSICS
  2. ENGLISH
  3. COMMERCE
  4. AMERICA
সঠিক উত্তর:
ENGLISH
উত্তর
সঠিক উত্তর:
ENGLISH
ব্যাখ্যা
প্রশ্ন: যদি RBHDMBD = SCIENCE হয়, DMFKHRG = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
RBHDMBD = SCIENCE
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ DMFKHRG = ENGLISH
৯,৯৫৪.
একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে যুক্ত করতে মাঝখানে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়? 
  1. সেমিকোলন
  2. হাইফেন
  3. কোলন
  4. কমা
সঠিক উত্তর:
সেমিকোলন
উত্তর
সঠিক উত্তর:
সেমিকোলন
ব্যাখ্যা

প্রশ্ন: একাধিক স্বাধীন বাক্যকে একটি বাক্যে যুক্ত করতে মাঝখানে কোন বিরামচিহ্ন ব্যবহার করা হয়?

সমাধান: 
সেমিকোলন (;)-
যখন দুটি স্বাধীন বাক্য একে অপরের সাথে অর্থগতভাবে সম্পর্কিত থাকে কিন্তু সেগুলোকে আলাদা না রেখে একটি দীর্ঘ বাক্যে প্রকাশ করতে হয়, তখন তাদের মাঝখানে সেমিকোলন বসে।
- কমা অপেক্ষা বেশি কিন্তু দাঁড়ির চেয়ে কম সময়ের বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
- একাধিক স্বাধীন বাক্যকে একবাক্যে লিখতে মাঝখানে সেমিকোলন হয়।
- সাধারণত বাক্যাংশের পরে বসে।
 
যেমন: 'তিনি দরিদ্র; কিন্তু তাঁর হৃদয় অনেক বড়।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৯,৯৫৫.
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫ ........ ধারাটির দশম পদ কত?
  1. ৯৯
  2. ১২০
  3. ৭৯
  4. ৮৯
সঠিক উত্তর:
৯৯
উত্তর
সঠিক উত্তর:
৯৯
ব্যাখ্যা
প্রশ্ন: ০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫ ........ ধারাটির দশম পদ কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ০
২য় পদ = ০ + ৩ = ৩
৩য় পদ = ৩ + ৫ = ৮
৪র্থ পদ = ৮ + ৭ = ১৫
৫ম পদ = ১৫ + ৯ = ২৪
৬ষ্ঠ পদ = ২৪ + ১১ = ৩৫
৭ম পদ = ৩৫ + ১৩ = ৪৮
৮ম পদ = ৪৮ + ১৫ = ৬৩
৯ম পদ = ৬৩ + ১৭ = ৮০
১০ ম পদ = ৮০ + ১৯ = ৯৯
৯,৯৫৬.
৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ১২৬ ফুট
  2. ১৪৪ ফুট
  3. ১৪০ ফুট
  4. ১৩২ ফুট
সঠিক উত্তর:
১২৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত?  

সমাধান:
১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 
৯,৯৫৭.
গণতন্ত্র : ভারত : : রাজতন্ত্র : 
  1. চীন 
  2. ফ্রান্স 
  3. সৌদি আরব 
  4. ভারত 
সঠিক উত্তর:
সৌদি আরব 
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব 
ব্যাখ্যা

প্রশ্ন: গণতন্ত্র : ভারত : : রাজতন্ত্র : 

সমাধান: 
ভারতে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রচলিত আর সৌদি আরবে রাজতন্ত্র প্রচলিত। 
তেমনে ফ্রান্স, ভারত এ গণতন্ত্র এবং চীনে সমাজতন্ত্র প্রচলিত। 

রাজতন্ত্র: এখনও অনেক দেশে প্রচলিত, যার মধ্যে উল্লেখযোগ্য হলো যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব এবং থাইল্যান্ড। তবে রাজতন্ত্রের ধরন ভিন্ন হতে পারে, যেমন কিছু দেশে সাংবিধানিক রাজতন্ত্র (যেমন যুক্তরাজ্য, জাপান) এবং কিছু দেশে নিরঙ্কুশ রাজতন্ত্র (যেমন সৌদি আরব, ব্রুনেই) প্রচলিত আছে। 

৯,৯৫৮.
x ∗ y = x2 + y2 - xy হলে 7 ∗ 9  = কত?
  1. ক) 63
  2. খ) 81
  3. গ) 67 
  4. ঘ) 49
সঠিক উত্তর:
গ) 67 
উত্তর
সঠিক উত্তর:
গ) 67 
ব্যাখ্যা
x ∗ y = x2 + y2 - xy হলে 7 ∗ 9  = কত? 

দেওয়া আছে
x ∗ y = x2 + y2 - xy 
7 ∗ 9 = 72 + 92 - 7 × 9
         = 49 + 81 - 63 
         = 130 - 63 
         = 67 
৯,৯৫৯.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৮০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?
  1. ৪৫ মিলিমিটার
  2. ৪০ মিলিমিটার
  3. ৬০ মিলিমিটার
  4. ৪২ মিলিমিটার
সঠিক উত্তর:
৪৫ মিলিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিলিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৮০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গের বাহুর দৈর্ঘ্য = পরিসীমা/৪ = ১৮০/৪ = ৪৫ মিলিমিটার।
৯,৯৬০.
শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে ‘বধ্যভূমি’ কী?
  1. মহান মুক্তিযুদ্ধ
  2. ঊনসত্তরের গণআন্দোলন
  3. বাংলা ভাষা
  4. বুদ্ধিজীবী হত্যা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা
প্রশ্ন: শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে ‘বধ্যভূমি’ কী?

সমাধান:
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি তৈরি হয়েছিল।
৯,৯৬১.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. আরবি
  2. বাংলা
  3. দিনার
  4. ফার্সি
সঠিক উত্তর:
দিনার
উত্তর
সঠিক উত্তর:
দিনার
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
- আরবি, বাংলা এবং ফার্সি সবগুলোই ভাষা, কিন্তু দিনার হলো একটি মুদ্রার নাম (যা বিভিন্ন আরব ও মুসলিম দেশে ব্যবহৃত হয়)।

অতএব, দিনার অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয় কারণ এটি ভাষা নয়, বরং মুদ্রা।

৯,৯৬২.
নিচের কোন অক্ষরগুলাে পুনর্বিন্যাস করে একটি অর্থবােধক শব্দ তৈরি করা যায়?
  1. ক) রা ত্র হো অ
  2. খ) র বা ধী প নি
  3. গ) দ্র তা রি দা
  4. ঘ) সা ব ব অ ধ্যা
সঠিক উত্তর:
ক) রা ত্র হো অ
উত্তর
সঠিক উত্তর:
ক) রা ত্র হো অ
ব্যাখ্যা

অহোরাত্র (অব্যয়)
দিবারাত্র; সর্বক্ষণ
- এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় - রবীন্দ্রনাথ ঠাকুর

(ক্রিয়া বিশেষণ) এক সূর্যোদয় পর্যন্ত ২৪ ঘন্টা।

{(তৎসম বা সংস্কৃত) অহন্=অহঃ + রাত্রি= অহোরাত্র; দ্বন্দ্বসমাস}

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

৯,৯৬৩.
একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। একবারও টেল না আসার সম্ভাবনা কত? 
  1. 1/2
  2. 7/8
  3. 2/3
  4. 1/8
সঠিক উত্তর:
1/8
উত্তর
সঠিক উত্তর:
1/8
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। একবারও টেল না আসার সম্ভাবনা কত? 

সমাধান: 
মুদ্রা নিক্ষেপ করলে প্রতিবার ২টি ফলাফল হয়: H বা T 
∴ তিনবার নিক্ষেপে মোট ফলাফল = 23 = 8 (HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT) 
∴ মোট ফলাফল = 8 টি 

এখন, 
একবারও টেল না আসা মানে তিনবারই হেড আসা অর্থাৎ, HHH
∴ অনুকূল ফলাফল = 1 টি

∴ একবারও টেল না আসার সম্ভাবনা = 1/8

৯,৯৬৪.
E এবং Q এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি? 
  1. ক) K
  2. খ) L
  3. গ) M
  4. ঘ) J
সঠিক উত্তর:
খ) L
উত্তর
সঠিক উত্তর:
খ) L
ব্যাখ্যা
প্রশ্ন: E এবং Q এর মধ্যবর্তী বর্ণের পরের বর্ণ কোনটি? 

সমাধান: 
E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q
E এবং Q এর মধ্যবর্তী বর্ণ = K
বর্ণের পরের বর্ণ = L
৯,৯৬৫.
কোন সংখ্যাটি ভিন্ন?
6, 9, 15, 21, 24, 28, 30
  1. ক) 24
  2. খ) 9
  3. গ) 28
  4. ঘ) 21
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
28 সংখ্যাটি ছাড়া প্রতিটি সংখ্যাই 3-এর গুণিতক
৯,৯৬৬.
মণিপুরী : সিলেট : : সাঁওতাল :?
  1. সিলেট
  2. দিনাজপুর
  3. পটুয়াখালী
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
দিনাজপুর
ব্যাখ্যা
প্রশ্ন: মণিপুরী : সিলেট : : সাঁওতাল :?

সমাধান:
• মণিপুরী (The Manipuris)  বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়। প্রাচীনকালের সার্বভৌম রাষ্ট্র এবং এখনকার ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এদের আদি বাসস্থান।
- বর্তমানে মণিপুরীরা বৃহত্তর সিলেটে বসবাস করছে। সিলেট শহর ও শহরতলি, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া ও বড়লেখা থানা, হবিগঞ্জের চুনারঘাট এবং সুনামগঞ্জের ছাতকে এদের বসবাস লক্ষ্য করা যায়।

সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী। তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।

উৎস: বাংলাপিডিয়া।
৯,৯৬৭.
এখন জুন মাস হলে এখন থেকে ৫০ মাস পর কোন মাস হবে?
  1.  অক্টোবর
  2. মে
  3. আগস্ট
  4. সেপ্টেম্বর
সঠিক উত্তর:
আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
আগস্ট
ব্যাখ্যা

প্রশ্ন: এখন জুন মাস হলে এখন থেকে ৫০ মাস পর কোন মাস হবে?

সমাধান:
বর্তমান মাস = জুন

যে কোনো মাস হতে ১২ মাস পর পর (১৩তম মাসে) একই মাস পাওয়া যায়।
অর্থাৎ আগামী ১৩, ২৫, ৩৭ এবং ৪৯তম মাস হবে জুন মাস।

৪৯ তম মাস হবে জুন।
৫০ তম মাস হবে জুলাই।
৫১ তম মাস হবে আগস্ট।

সুতরাং ৫০ মাস পর হবে আগস্ট মাস।

৯,৯৬৮.
যদি '×' অর্থ ভাগ, '-' অর্থ গুণ, '÷' অর্থ যোগ এবং '+' অর্থ বিয়োগ হয়, তবে (৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬ = ?
  1. ১৮
  2. ৩৬
  3. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '×' অর্থ ভাগ, '-' অর্থ গুণ, '÷' অর্থ যোগ এবং '+' অর্থ বিয়োগ হয়, তবে (৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬ = ?

সমাধান:
প্রদত্ত রাশি,
(৩ - ১৫ ÷ ১৯) × ৮ + ৬

'×' অর্থ ভাগ (÷),
'-' অর্থ গুণ (×),
'÷' অর্থ যোগ (+),
'+' অর্থ বিয়োগ (-)

এখন, প্রকৃত চিহ্ন বসিয়ে পাই,
= (৩ × ১৫ + ১৯) ÷ ৮ - ৬
= (৪৫ + ১৯) ÷ ৮ - ৬
= ৬৪ ÷ ৮ - ৬
= ৮ - ৬
= ২
৯,৯৬৯.
নুসরাত শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে নুসরাতের অবস্থান ১১ তম। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন বসা আছে?
  1. ১৯ জন
  2. ২০ জন
  3. ২১ জন
  4. ২২ জন
সঠিক উত্তর:
২১ জন
উত্তর
সঠিক উত্তর:
২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: নুসরাত শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে নুসরাতের অবস্থান ১১ তম। শ্রেণিকক্ষের প্রথম সারিতে মোট কতজন বসা আছে?

সমাধান:
নুসরাত ডানদিকে আছে = ১০ জন
নুসরাত বামদিকে আছে = ১০ জন
মোট = ১০ + ১ + ১০ = ২১ জন
৯,৯৭০.
অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন —— করা ছাড়া উপায় কী?
  1. বিদায় করা
  2. খোদার খাসি
  3. কেঁচে গণ্ডুষ
  4. একাদশে বৃহস্পতি
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
উত্তর
সঠিক উত্তর:
কেঁচে গণ্ডুষ
ব্যাখ্যা

প্রশ্ন: অঙ্কটার বিসমিল্লায়ই গলদ, এখন —— করা ছাড়া উপায় কী?

সমাধান:
- বিসমিল্লায় গলদ - শুরুতেই ভুল।
- কেঁচে গন্ডুষ বাগধারার অর্থ নতুন করে/পুনরায় শুরু করা।

অঙ্কটার শুরুতেই ভুল, এখন নতুন করে করা ছাড়া উপায় কী?

অপরদিকে,
'খোদার খাসি' বান্ধারার অর্থ = ভাবনাচিন্তাহীন।
'একাদশে বৃহস্পতি' বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় বা মহাসৌভাগ্য।

৯,৯৭১.
বিদ্যমান : অন্তর্হিত :: প্রাখর্য : ?
  1. স্নিগ্ধতা
  2. পঙ্কিল
  3. নৈর্ঋত
  4. সংক্ষিপ্ত
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
উত্তর
সঠিক উত্তর:
স্নিগ্ধতা
ব্যাখ্যা
প্রশ্ন: বিদ্যমান : অন্তর্হিত :: প্রাখর্য : ?

সমাধান:
- 'প্রাখর্য' এর বিপরীতার্থক শব্দ'- 'স্নিগ্ধতা'।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ - 'পঙ্কিল'।
- 'ঈশান' এর বিপরীতার্থক শব্দ - 'নৈর্ঋত'।
- 'বিস্তৃত' এর বিপরীতার্থক শব্দ - 'সংক্ষিপ্ত'।
৯,৯৭২.
P>R
Q<R
R>S
S>Q
নিচের কোনটি সবচেয়ে বড়?
  1. ক) Q
  2. খ) P
  3. গ) R
  4. ঘ) S
সঠিক উত্তর:
খ) P
উত্তর
সঠিক উত্তর:
খ) P
ব্যাখ্যা

প্রশ্নের উল্লেখিত সম্পর্ক গুলোকে আমরা P>R>S>Q প্রকাশ করতে পারি।
∴ P>R>S>Q দেখা যায় P সবচেয়ে বড়।

৯,৯৭৩.
168 × 32 = 5376 হলে 5.376 ÷ 16.8 = কত? 
  1. ক) 3.2 
  2. খ) 0.32 
  3. গ) 32
  4. ঘ) 0.032
সঠিক উত্তর:
খ) 0.32 
উত্তর
সঠিক উত্তর:
খ) 0.32 
ব্যাখ্যা
 প্রশ্ন: 168 × 32 = 5376 হলে 5.376 ÷ 16.8 = কত? 

সমাধান:
168 × 32 = 5376
 32 = 5376/168

এখন 
5.376 ÷ 16.8 
= 5.376/16.8 
= (5376 × 10)/(168 × 1000)
= (5376/168) × (1/100)
= 32/100
= 0.32 
৯,৯৭৪.
নিপু, মমি, নাহিদ, বরুন ও জাফর এর মধ্যে নিপু, মমি থেকে লম্বা। নাহিদ, জাফর থেকে বেঁটে। নিপু বরুন থেকে বেঁটে। মমি, জাফর থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরেই কে?
  1. নাহিদ
  2. নিপু
  3. জাফর
  4. বরুন
সঠিক উত্তর:
নিপু
উত্তর
সঠিক উত্তর:
নিপু
ব্যাখ্যা
প্রশ্ন: নিপু, মমি, নাহিদ, বরুন ও জাফর এর মধ্যে নিপু, মমি থেকে লম্বা। নাহিদ, জাফর থেকে বেঁটে। নিপু বরুন থেকে বেঁটে। মমি, জাফর থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরেই কে?

সমাধান:
লম্বা থেকে বেঁটে অনুক্রমে সাজিয়ে পাই, বরুণ > নিপু > জাফর > নাহিদ।
সবচেয়ে লম্বার ঠিক পরেই আছে নিপু।
৯,৯৭৫.
দলছাড়াটি শনাক্ত করুন?
  1. ক) কালো
  2. খ) নীল
  3. গ) বেগুনি
  4. ঘ) আসমানী
সঠিক উত্তর:
ক) কালো
উত্তর
সঠিক উত্তর:
ক) কালো
ব্যাখ্যা
নীল, বেগুনি ও আসমানী রং গুলো কাছাকাছি প্রকৃতির কিন্তু কালো রং এই গুলো থেকে ভিন্ন প্রকৃতির।
৯,৯৭৬.
একটি ক্রিকেট ম্যাচে একটি দলের ১১ জন ব্যাটসম্যানের প্রত্যেকে নিজের প্রথম বলেই বোল্ড আউট হয়েছে। ওভারপ্রতি ৬ বল ধরা হলো। একমাত্র নট-আউট ব্যাটসম্যান কোন নম্বর ব্যাটসম্যান?
  1. ২য় ব্যাটসম্যান
  2. ৭ম ব্যাটসম্যান
  3. ৮ম ব্যাটসম্যান
  4. ১১-তম ব্যাটসম্যান
সঠিক উত্তর:
৮ম ব্যাটসম্যান
উত্তর
সঠিক উত্তর:
৮ম ব্যাটসম্যান
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্রিকেট ম্যাচে একটি দলের ১১ জন ব্যাটসম্যানের প্রত্যেকে নিজের প্রথম বলেই বোল্ড আউট হয়েছে। ওভারপ্রতি ৬ বল ধরা হলো। একমাত্র নট-আউট ব্যাটসম্যান কোন নম্বর ব্যাটসম্যান?

সমাধান:
১ম ওভারে আউট হবে- ১ম, ৩য়, ৪র্থ, ৫ম , ৬ষ্ঠ, ৭ম ব্যাটসম্যান।
​২য় ওভারে আউট হবে- ২য়, ৯ম, ১০ম, ১১তম ব্যাটসম্যান। 

∴ ​একমাত্র নটআউট ব্যাটসম্যান = ৮ম ব্যাটসম্যান। 

৯,৯৭৭.
'a f n t o m l u c i n' ইংরেজি অক্ষরগুলি নিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) Turmoil
  2. খ) Malfunction
  3. গ) Malnutrition
  4. ঘ) Imitation
সঠিক উত্তর:
খ) Malfunction
উত্তর
সঠিক উত্তর:
খ) Malfunction
ব্যাখ্যা
সমাধান a f n t o m l u c i n' ইংরেজি অক্ষরগুলি নিয়ে গঠিত শব্দ 'Malfunction'
৯,৯৭৮.
পরস্পর সংলগ্ন বৃত্তগুলোর কেন্দ্র অনুভূমিক এবং উল্লম্ব রেখা দ্বারা সংযুক্ত করা হলে কয়টি বর্গক্ষেত্র পাওয়া যাবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ঘ) ৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮
ব্যাখ্যা

বৃত্তগুলোর কেন্দ্র সংযুক্ত করে ABED, BCFE, DEHG, EFIH, GHKJ, HILK, ACIG এবং DFLJ এই আটটি বর্গক্ষেত্র পাওয়া যাবে।
৯,৯৭৯.
সাফিন বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 10 কি.মি. গেল। তারপর ডানদিকে ঘুরে 5 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরে 10 কি.মি. গেল। এরপরে তিনি বাম দিকে ঘুরে 10 কি.মি. সাইকেল চালালো। গন্তব্যস্থান থেকে সাফিনের বাড়ির সরাসরি দূরত্ব কত কি.মি.? 
  1. ক) 10 কি.মি.
  2. খ) 20 কি.মি.
  3. গ) 15 কি.মি.
  4. ঘ) 25 কি.মি.
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 15 কি.মি.
ব্যাখ্যা
 

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E 
নির্ণেয় দূরত্ব =AE 
                   = (10 + 5) 
                    = 15 কি.মি.
৯,৯৮০.
মি জামাল উত্তর দিকে ২০ কিমি হাটার পর বাঁ দিকে মোড় নিয়ে আরো ৪০ কিমি গেলো। আবার বাঁ দিকে ঘুরে ২০ কিমি হাটলো। সর্বশেষ বাঁ দিকে পুনরায় ঘুরার পর ২০ কিমি হাটলে সে তার যাত্রা শুরুর স্থান থেকে কতটুকু দূরত্বে অবস্থান করছে?
  1. ২০ কিমি
  2. ২৫ কিমি
  3. ৩০কিমি
  4. ৩৫ কিমি
সঠিক উত্তর:
২০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
২০ কিমি
ব্যাখ্যা
অতিক্রান্ত দূরত্ব = ৪০ - ২০ = ২০ কিমি

৯,৯৮১.
শুদ্ধ বানান কোনটি?
  1. বিশৃঙ্খল
  2. বৃিশিঙ্খল
  3. বিশৃঙ্ক্ষল 
  4. বৃশিঙ্খল
সঠিক উত্তর:
বিশৃঙ্খল
উত্তর
সঠিক উত্তর:
বিশৃঙ্খল
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:

• শুদ্ধ বানান: বিশৃঙ্খল। 
- শব্দটি বিশেষণ পদ হিসেবে ব্যবহৃত হয়। 
- এটি সংস্কৃত ভাষার শব্দ। 
অর্থ:
- অরাজক,
- নিয়মহীন।
- বিপর্যস্ত।
- উচ্ছৃঙ্খল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৯,৯৮২.
শহীদ মিনারঃ ভাষা আন্দোলনঃঃ বধ্যভূমিঃ ?
  1. মুক্তিযুদ্ধ
  2. বুদ্ধিজীবী হত্যা
  3. স্বাধীকার আন্দোলন
  4. বাংলা ভাষা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যা
ব্যাখ্যা
ভাষা আন্দোলনের ফলে গড়ে উঠেছিলো শহীদ মিনারের, বুদ্ধিজীবী হত্যার ফলে বধ্যভূমি গঠিত হয়ছে।
৯,৯৮৩.
log8a = 25 এবং log2b = 5 হলে, নিচের কোনটি সঠিক হবে?
  1. ক) a = b15
  2. খ) b = a15
  3. গ) a = b5
  4. ঘ) b = a5
সঠিক উত্তর:
ক) a = b15
উত্তর
সঠিক উত্তর:
ক) a = b15
ব্যাখ্যা
প্রশ্ন: log8a = 25 এবং log2b = 5 হলে, নিচের কোনটি সঠিক হবে? 

সমাধান: 
log8a = 25 এবং log2b = 5 
a = 825 এবং b = 25 
a = (23)25 
a = 275
a = (25)15
a = b15 
৯,৯৮৪.
আপনার কাছে ৫টি আধুলি ও ১৪টি সিকি আছে। আর কয়টি দশ পয়সার মুদ্রা নিলে ৯ টাকা হবে?
  1. ৩০টি
  2. ১৫টি
  3. ১০টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৩০টি
উত্তর
সঠিক উত্তর:
৩০টি
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার কাছে ৫টি আধুলি ও ১৪টি সিকি আছে। আর কয়টি দশ পয়সার মুদ্রা নিলে ৯ টাকা হবে?

সমাধান:
৫টি আধুলি = ৫ × ০.৫০ = ২.৫০ টাকা

১৪টি সিকি = ১৪ × ০.২৫ = ৩.৫০ টাকা

বাকি থাকে = ৯ - (২.৫০ + ৩.৫০) = ৩ টাকা

∴ ১০ পয়সার মুদ্রা লাগবে = ৩/০.১০ = ৩০টি
৯,৯৮৫.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Wall 2. Clay 3. House 4. Room 5. Bricks
  1. 5, 2, 1, 4, 3
  2. 2, 5, 4, 1, 3
  3. 2, 5, 1, 4, 3
  4. 1, 2, 3, 4, 5
সঠিক উত্তর:
2, 5, 1, 4, 3
উত্তর
সঠিক উত্তর:
2, 5, 1, 4, 3
ব্যাখ্যা
শব্দগুলােকে অর্থপূর্ণভাবে সাজালে হবে

Clay Bricks Wall Room House
2        5        1       4        3
৯,৯৮৬.
রিয়াদ ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর ডানে ঘুরে ২০ মিটার হাঁটল। তারপর বামদিকে ঘুরে ১৫ মিটার হাঁটার পর আবারো বামে ঘুরে ২০ মিটার হাঁটল। যাত্রা শুরুর স্থান থেকে রিয়াদের বর্তমান অবস্থান কত মিটার দূরে?
  1. ক) ৫৫
  2. খ) ৫০
  3. গ) ৪৫
  4. ঘ) ৬৫
সঠিক উত্তর:
খ) ৫০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫০
ব্যাখ্যা
রিয়াদ ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর ডানে ঘুরে ২০ মিটার হাঁটল অর্থাৎ সে ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর উত্তরদিকে ২০ মিটার হাঁটল।
তারপর বামদিকে ঘুরে ১৫ মিটার হাঁটল অর্থাৎ পশ্চিমদিকে  ১৫ মিটার হাঁটল।
আবার সে বামে ঘুরে ২০ মিটার হাঁটল অর্থাৎ দক্ষিণে ২০ মিটার হাঁটল।
সুতরাং  ৩৫ মিটার পশ্চিমে হাঁটার পর তিনি আরও ১৫ মিটার পশ্চিমে হাঁটলেন।
যাত্রা শুরুর স্থান থেকে রিয়াদের বর্তমান অবস্থান (৩৫ + ১৫) মিটার বা ৫০ মিটার দূরে।


৯,৯৮৭.
১, ৪, ৯, ১৬, ২৫,..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৬৬
  2. ৪৯
  3. ৩৬
  4. ৩৪
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ৯, ১৬, ২৫,..............অনুক্রমটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
প্রদত্ত অনুক্রম- ১, ৪, ৯, ১৬, ২৫,.......
= ১, ২, ৩, ৪, ৫, .......

অর্থাৎ, এই অনুক্রমটি হলো স্বাভাবিক সংখ্যার বর্গের অনুক্রম।
সুতরাং, পরবর্তী সংখ্যাটি = ৬ = ৩৬
৯,৯৮৮.
সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?
  1. পশ্চিম
  2. দক্ষিণ
  3. পুর্ব
  4. উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: সাকিব তার বাড়ি থেকে রওয়ানা করে ৭ কি.মি. পূর্বে যায়। এরপর বামে ঘুরে ৪ কি.মি. যায় ও পরে আবার বামে ঘুরে ৩ কি.মি. যায়। এখন বাম দিকে ঘুরে হাঁটলে, কোন দিকে হাঁটবে?

সমাধান:

বাম দিকে ঘুরে হাঁটলে, দক্ষিণ দিকে হাঁটবে।
৯,৯৮৯.
নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?
  1. P
  2. Q
  3. R
  4. S
সঠিক উত্তর:
P
উত্তর
সঠিক উত্তর:
P
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন চাকাটি সবচেয়ে ধীরে ঘুরবে?


সমাধান:
ছবিতে যথাক্রমে P, Q, R এবং S চিহ্নিত চারটি পুলি আছে।
- পুলির বৃত্তাকার ব্যাস যতো বড় হবে, পুলিটি তত ধীরে ঘুরবে কারণ একটি সম্পূর্ণ ঘূর্ণণের জন্য বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
- অর্থাৎ, বড় পুলি ধীরে ঘুরবে, ছোট পুলি দ্রুত ঘুরবে।

এখানে,
- পুলি P সবচেয়ে বড়। পুলি S সবচেয়ে ছোট।
সুতরাং,
- পুলি P সবচেয়ে ধীরে ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে বড়।
- পুলি S সবচেয়ে দ্রুত ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে ছোট।
অর্থাৎ,
- পুলি P সবচেয়ে ধীরে ঘুরবে।

৯,৯৯০.
A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?
  1. A
  2. B
  3. দুইজনই সমান ভার অনুভব করবে 
  4. কেউই কোনো ভার অনুভব করবে না 
সঠিক উত্তর:
B
উত্তর
সঠিক উত্তর:
B
ব্যাখ্যা

প্রশ্ন: A ও B এর মধ্যে কে সবচেয়ে বেশি ভার বহন করছে?


সমাধান:
A ও B এর মধ্যবর্তী ভারবহনকারী দণ্ডটিকে লিভার ধরে নিলে দেখা যাচ্ছে যে ভার টি লিভারের মধ্যবর্তী স্থান হতে B এর বেশি কাছাকাছি অবস্থান করছে।
এর ফলে A এর তুলনায় B এর কাছে ভারটির প্রতিক্রিয়া বল বেশি হবে। 
অর্থাৎ A ও B এর মধ্যে B সবচেয়ে বেশি ভার বহন করছে

৯,৯৯১.
‘ঔ’ বর্ণের শুদ্ধ উচ্চারণ হচ্ছে - 
  1. ওউ্
  2. ওঊ্
  3. ওই্
  4. ওঈ্
সঠিক উত্তর:
ওউ্
উত্তর
সঠিক উত্তর:
ওউ্
ব্যাখ্যা

প্রশ্ন: ‘ঔ’ বর্ণের শুদ্ধ উচ্চারণ হচ্ছে - 

সমাধান:

• ‘ঔ’ বর্ণের শুদ্ধ উচ্চারণ হচ্ছে - ওউ্
• ‘ঔ’ বর্ণের উচ্চারণ [ওউ্]: ঔষধ [ওউ্শধ্], মৌমাছি [মোউ্মাছি]।

এরূপ কিছু বর্ণের শুদ্ধ উচ্চারণ হলো:
• ‘ঐ’ বর্ণের উচ্চারণ [ওই্]: ঐকিক [ওইকিক্], তৈল [তোই্লো]।
• ‘ও’ বর্ণের উচ্চারণ [ও]: ওল [ওল্], বোধ [বোধ্]।

• এ বর্ণের উচ্চারণ দুই রকম: [এ] এবং [অ্যা]। সাধারণ উচ্চারণ [এ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো [অ্যা] উচ্চারিত হয়। ‘এ’ বর্ণের স্বাভাবিক উচ্চারণ: দেশ [দেশ্], এলো [এলো]। ‘এ’ বর্ণের [অ্যা] উচ্চারণ: বেলা [ব্যালা], খেলা [খ্যালা]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০২১)।

৯,৯৯২.
রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?
  1. সোহরাব
  2. ইকবাল
  3. তানভীর
  4. রাকিব
সঠিক উত্তর:
ইকবাল
উত্তর
সঠিক উত্তর:
ইকবাল
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ও হিমেল একটি টেবিলের দুই প্রান্তে বসেছে। তানভীরের ডানে রাকিব এবং সোহরাবের বামে হিমেল বসেছে। তানভীরের যে পাশে রাকিব বসেছে তার বিপরীত পাশে ইকবাল বসেছে। টেবিলের মাঝ বরাবর কে বসেছে?

সমাধান:
প্রদত্ত তথ্যের আলোকে আমরা পাই,

হিমেল ⇒ সোহরাব ⇒ ইকবাল ⇒ তানভীর ⇒ রাকিব 

∴ ইকবাল মাঝ বরাবর বসেছে।
৯,৯৯৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Guarilla
  2. Gurrilla
  3. Guerila
  4. Guerrilla
সঠিক উত্তর:
Guerrilla
উত্তর
সঠিক উত্তর:
Guerrilla
ব্যাখ্যা

প্রশ্ন:  নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানান হলো ঘ) Guerrilla
'Guerrilla' অর্থ ছোট যুদ্ধ বা little war
অর্থাৎ, ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রুপক্ষের বিরুদ্ধে অতর্কিত আক্রমণ, নাশকতা, এবং গুপ্ত অভিযানের মাধ্যমে যুদ্ধ করে। 

৯,৯৯৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. খ্রিস্টাব্দ
  2. পরিপন্থি
  3. চত্ত্বর
  4. প্রণামী
সঠিক উত্তর:
পরিপন্থি
উত্তর
সঠিক উত্তর:
পরিপন্থি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'পরিপন্থি' — শুদ্ধ বানান। 

• 'পরিপন্থি' শব্দের অর্থ:
- প্রতিকূল, বিরোধী। 

অন্য অপশন,

অশুদ্ধ বানান — শুদ্ধ বানান: 
খ্রিস্টাব্দ — খ্রিষ্টাব্দ, 
চত্ত্বর — চত্বর, 
প্রণামী — প্রণামি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৯,৯৯৫.
একটি দেওয়াল ঘড়িতে সাড়ে চারটা বাজলে ঘণ্টার কাটাঁ ও মিনিটের কাটাঁর মধ্যে উৎপন্ন কোণ কত?
  1. ক) 22.5°
  2. খ) 105°
  3. গ) 75°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
ঘ) 45°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন- একটি দেওয়াল ঘড়িতে সাড়ে চারটা বাজলে ঘণ্টার কাটাঁ ও মিনিটের কাটাঁর মধ্যে উৎপন্ন কোণ কত?

সমাধান-
উৎপন্ন কোণ = Ι (11M - 60H)/2 Ι
= Ι (11 × 30 -  60 × 4)/2 Ι
= Ι (330 - 240) / 2 Ι
= Ι 90 / 2Ι
= 45°
৯,৯৯৬.
নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম?
  1. ক) ৯
  2. খ) ৩৬
  3. গ) ৪৫
  4. ঘ) ১২১
সঠিক উত্তর:
গ) ৪৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৫
ব্যাখ্যা
প্রশ্নঃ নিম্নের কোন সংখ্যাটি ব্যতিক্রম? 

সমাধানঃ
৯, ৩৬ , ১২১ সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা । ৪৫ পূর্ণবর্গ সংখ্যা নয় ।
৯,৯৯৭.
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word and the word means-
  1. ক) Accessories
  2. খ) Retrieve
  3. গ) Ascertain
  4. ঘ) Indispensable
সঠিক উত্তর:
ঘ) Indispensable
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Indispensable
ব্যাখ্যা
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word is- Necessity আবশ্যকতা
and the word means- Indispensable  অপরিহার্য;
Necessity এর বাংলা অর্থ- আবশ্যকতা
Indispensable এর বাংলা অর্থ- অপরিহার্য;

তাছাড়া, 
 Accessories) অর্থ- সহায়ক বস্তু; আনুষঙ্গিক উপকরণ:
Retrieve  ফিরে পাওয়া: শুদ্ধ করা; উদ্ধার করা।
Ascertain নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা: 
৯,৯৯৮.
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদির ব্যবহার সর্বপ্রথম কে করেন?

সমাধান:
বাংলা সাহিত্যে দাঁড়ি, কমা, কোলন ইত্যাদি চিহ্নের ব্যবহার বা বাক্যছন্দে যতিচিহ্ন ব্যবহারের সূচনা করেন -  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর



৯,৯৯৯.
তোফায়েল একটি লন রোলার ঠেলছে, হিমেল লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?
  1. হিমেলের
  2. তোফায়েলের
  3. উভয়ের সমান কষ্ট হবে
  4. কারও কোন কষ্টই হবে না
সঠিক উত্তর:
তোফায়েলের
উত্তর
সঠিক উত্তর:
তোফায়েলের
ব্যাখ্যা
প্রশ্ন: তোফায়েল একটি লন রোলার ঠেলছে, হিমেল লন রোলারটি টানছে। কার বেশি কষ্ট হবে?

সমাধান:
টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে। 

যেহেতু তোফায়েল লন রোলার ঠেলছে তার কষ্ট বেশি হবে।
১০,০০০.
Choose the correct Spelling is-
  1. Vulaptous
  2. Volaptuous
  3. Volaptuose
  4. Voluptuous
সঠিক উত্তর:
Voluptuous
উত্তর
সঠিক উত্তর:
Voluptuous
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correct Spelling is-

সমাধান: 
The correct Spelling is - Voluptuous
"Voluptuous" শব্দের অর্থ হলো ইন্দ্রিয়গ্রাহ্য সৌন্দর্য, কোমল, ও আকর্ষণীয় গঠন বোঝাতে ব্যবহৃত হয়।