বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৮৫ / ১৩৫ · ৮,৪০১৮,৫০০ / ১৩,৫৮৯

৮,৪০১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

  1. 112
  2. 104
  3. 84
  4. 92
সঠিক উত্তর:
92
উত্তর
সঠিক উত্তর:
92
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান: 
(২য়  কলাম × ৩য় কলাম) - ১ম কলাম = ৪র্থ কলাম

(6 × 10) - 2 = 60 - 2 = 58
(7 × 11) - 3 = 77 - 3 = 74
(8 × 12) - 4 = 96 - 4 = 92

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 92 সংখ্যাটি বসবে। 

৮,৪০২.
প্রশ্নবোধক স্থান দুটিতে কোন কোন সংখ্যা বসবে?
  1. 55, 100
  2. 57, 100
  3. 67, 100
  4. 54, 100
সঠিক উত্তর:
55, 100
উত্তর
সঠিক উত্তর:
55, 100
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থান দুটিতে কোন কোন সংখ্যা বসবে?

সমাধান:
বন্ধনীর ডান পাশের সংখ্যাটি বন্ধনীর বাম পাশের সংখ্যার বর্গ।
বন্ধনীর মাঝের সংখ্যাটি বন্ধনীর উভয় পাশের সংখ্যার সমষ্টির অর্ধেক।

∴ বন্ধনীর ডান পাশের সংখ্যাটি হবে 102 = 100
বন্ধনীর মাঝের সংখ্যাটি হবে = (10 + 100)/2 = 110/2 = 55
৮,৪০৩.
মনি একটি ছেলেকে দেখিয়ে বলল, 'তার সন্তানের চাচার বাবা আমার শ্বশুর'। মনি ছেলেটির কি হয়?
  1. ক) স্ত্রী
  2. খ) মা
  3. গ) বোন
  4. ঘ) চাচী
সঠিক উত্তর:
ক) স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ক) স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: মনি একটি ছেলেকে দেখিয়ে বলল, 'তার সন্তানের চাচার বাবা আমার শ্বশুর'। মনি ছেলেটির কি হয়?

সমাধান:
- ছেলেটির সন্তানের চাচা ছেলেটির নিজের ভাই।
- সন্তানের চাচার বাবা ছেলেটির নিজের বাবা।
- ছেলেটির বাবা যদি মনির শ্বশুর হয়, তাহলে মনি ছেলেটির স্ত্রী হবে।
৮,৪০৪.
প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি নির্ণয় করুন।
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 5
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 4
উত্তর
সঠিক উত্তর:
খ) 4
ব্যাখ্যা
ত্রিভুজের বাইরের তিনটি সংখ্যার সমষ্টিকে ২ দ্বারা ভাগ করলে ত্রিভুজের কেন্দ্রের সংখ্যাটি পাওয়া যাবে।
সুতরাং, সংখ্যাটি হবে (২ × ৬) - (৩ + ৫) = ৪
৮,৪০৫.
সুজনা একটি শ্রেণিতে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে, শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?
  1. ৪৫ জন
  2. ৪৪ জন
  3. ৪২ জন
  4. ৪৬ জন
সঠিক উত্তর:
৪৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৪ জন
ব্যাখ্যা
প্রশ্ন: সুজনা একটি শ্রেণিতে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে, শ্রেণিতে শিক্ষার্থী সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
মোট সংখ্যা = (সামনে থেকে তম + পিছন থেকে তম) - ১ জন
= (৯ + ৩৬) - ১
= ৪৫ - ১
= ৪৪

∴ শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।
৮,৪০৬.
‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 
  1.  দ্যুতি
  2. আভা
  3.  দীপ্ত 
  4. ময়ূখ
সঠিক উত্তর:
 দীপ্ত 
উত্তর
সঠিক উত্তর:
 দীপ্ত 
ব্যাখ্যা

প্রশ্ন: ‘আলো’ এর সমার্থক নয় নিচের কোন শব্দটি? 

সমাধান:
- দীপ্ত
অর্থ প্রজ্বলিত; জ্বলছে এমন।
- দীপ্ত শব্দটি ‘আলো’ এর সমার্থক নয়। 

• 'আলো' এর সমার্থক শব্দ:
- আলোক, প্রভা, অংশু, দ্যুতি, ঔজ্জ্বল্য, কর, দীপ্তি, আভা, বিভা, ময়ূখ, ভাতি, জেল্লা, জৌলুস, নুর ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন ও অভিগম্য অভিধান।

৮,৪০৭.
২০২৫ সালে রহিমের বয়স ১২ বছর এবং তার বড় ভাইয়ের বয়স ২৭ বছর। কত বছর পর বড় ভাইয়ের বয়স রহিমের বয়সের ঠিক দ্বিগুণ হবে?
  1. ৮ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ৪ বছর
সঠিক উত্তর:
৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ২০২৫ সালে রহিমের বয়স ১২ বছর এবং তার বড় ভাইয়ের বয়স ২৭ বছর। কত বছর পর বড় ভাইয়ের বয়স রহিমের বয়সের ঠিক দ্বিগুণ হবে?

সমাধান: 
দেওয়া আছে,
২০২৫ সালে রহিম বয়স = ১২ বছর এবং তার বড় ভাই বয়স = ২৭ বছর

ধরি,
ক বছর পর বড় ভাইয়ের বয়স = রহিমের বয়সের দ্বিগুণ
সুতরাং, বড় ভাই = ২৭ + ক
রহিম = ১২ + ক

শর্তমতে, 
২৭ + ক = ২ × (১২ + ক)
⇒ ২৭ + ক = ২৪ + ২ক
⇒ ২৭ - ২৪ = ২ক - ক
⇒ ৩ = ক
∴ ক = ৩

সুতরাং, ৩ বছর পর বড় ভাইয়ের বয়স রহিমের বয়সের ঠিক দ্বিগুণ হবে। 

৮,৪০৮.
দেয়ালঘড়িতে রাত ১০ : ০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৬০°
  2. ৭৫°
  3. ৫৫°
  4. ৯০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: দেয়ালঘড়িতে রাত ১০ : ০০ বাজলে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
ঘণ্টা ও কাঁটার মধ্যবর্তী কোণ = {(১১ × মিনিট) - (৬০ × ঘণ্টা)}/২
= ।(১১ × ০) - (৬০ × ১০)।/২
= ।- ৬০০।/২
= ৩০০°

∴ নির্ণেয় কোণ = ৩৬০° - ৩০০° = ৬০°
সুতরাং, রাত ১০ : ০০-এ ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = ৬০°

৮,৪০৯.
Marathon : Race : : Hibernation : ?
  1. Winter
  2. Bear
  3. Dream
  4. Sleep
সঠিক উত্তর:
Sleep
উত্তর
সঠিক উত্তর:
Sleep
ব্যাখ্যা
প্রশ্ন: Marathon : Race : : Hibernation : ?

সমাধান:
Marathon হলো দীর্ঘ সময় দৌড় (Race) এর প্রতিযোগিতা।
Hibernation হলো দীর্ঘ সময় ঘুমানো (Sleep)।
৮,৪১০.
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. ক) 26
  2. খ) 30
  3. গ) 28
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 28
উত্তর
সঠিক উত্তর:
গ) 28
ব্যাখ্যা
  
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলো হলো= 1, 3, 5, 9, 10

সংখ্যাগুলোর যোগফল = 1 + 3 + 5 + 9 + 10 = 28
৮,৪১১.
একটি ছাত্রাবাসে প্রথমে ৩৫ জন ছাত্র ছিল। ছাত্র সংখ্যা ৭ জন বেড়ে গেলে প্রতিদিনের মোট মেস খরচ ৪২ টাকা বৃদ্ধি পায়, কিন্তু প্রতি ছাত্রের গড় খরচ ১ টাকা কমে যায়। তাহলে পূর্বে দিনপ্রতি মেস খরচ কত ছিল? 
  1. ৩২০ টাকা
  2. ৫৪০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৪২০ টাকা
সঠিক উত্তর:
৪২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ছাত্রাবাসে প্রথমে ৩৫ জন ছাত্র ছিল। ছাত্র সংখ্যা ৭ জন বেড়ে গেলে প্রতিদিনের মোট মেস খরচ ৪২ টাকা বৃদ্ধি পায়, কিন্তু প্রতি ছাত্রের গড় খরচ ১ টাকা কমে যায়। তাহলে পূর্বে দিনপ্রতি মেস খরচ কত ছিল? 

সমাধান: 
ধরি, পূর্বে দিনপ্রতি মোট মেস খরচ = ক টাকা
পূর্বে ছাত্র সংখ্যা = ৩৫ জন
∴ পূর্বে মাথাপিছু খরচ = ক/৩৫ টাকা

আবার, 
ছাত্র সংখ্যা বেড়ে = ৩৫ + ৭ = ৪২ জন
নতুন দিনপ্রতি মোট খরচ = (ক + ৪২) টাকা
∴ নতুন মাথাপিছু খরচ = (ক + ৪২)/৪২ টাকা

প্রশ্নমতে, 
(ক/৩৫) - (ক + ৪২)/৪২ = ১ 
⇒ {৬ক - ৫(ক + ৪২)/২১০ = ১ 
⇒ ৬ক - ৫ক - ২১০ = ২১০ 
⇒ ক = ২১০ + ২১০ 
∴ ক = ৪২০ টাকা 

সুতরাং, পূর্বে দিনপ্রতি মেস খরচ ছিল ৪২০ টাকা।

৮,৪১২.
A ও B দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 45 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?
  1. A এর জন্য
  2. B এর জন্য
  3. উভয়ের জন্যই সহজ হবে
  4. কারো জন্যই সহজ হবে না
সঠিক উত্তর:
A এর জন্য
উত্তর
সঠিক উত্তর:
A এর জন্য
ব্যাখ্যা

প্রশ্ন: A ও B দুইজন সমান শক্তিসম্পন্ন ব্যক্তি হলে কার জন্য 45 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে?


সমাধান:
• A এর জন্য 45 কেজি ওজন সম্বলিত বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।

আমরা জানি, লিভারের ক্ষেত্রে প্রযুক্ত ওজন ফালক্রামের যত কাছাকাছি থাকবে, লিভারের অন্য প্রান্তে তত কম ভারী অনুভূত হবে।

A এর ক্ষেত্রে ওজনটি ফালক্রামের কাছে অবস্থিত। A থেকে ওজনটির দূরত্ব বেশি হওয়ায় A এর জন্য বারটি ধরে রাখা তুলনামূলক সহজ হবে।

B এর ক্ষেত্রে ওজনটি ফালক্রাম থেকে দূরে এবং B এর কাছাকাছি অবস্থিত হওয়ায় B এর কাছে বারটির ওজন বেশি মনে হবে। ফলে বারটি ধরে রাখা B এর জন্য কষ্টকর হবে।

৮,৪১৩.
নিচের কোনটি শুদ্ধ বানানে লেখা?
  1. ক) দিধিতি
  2. খ) দিধীতি
  3. গ) দীধিতি
  4. ঘ) দীধিতী
সঠিক উত্তর:
গ) দীধিতি
উত্তর
সঠিক উত্তর:
গ) দীধিতি
ব্যাখ্যা
দীধিতি সংস্কৃত ভাষার শব্দ 
শব্দের অর্থ হলো- 
১. কিরণ 
২. প্রভা 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]
৮,৪১৪.
প্রদত্ত শব্দটি পানি দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানি দেখানো প্রতিবিম্ব হবে অপশন ক 
৮,৪১৫.
আগামী পরশু মাহির জন্ম দিন। পরের সপ্তাহের সেই দিনে একটি অনুষ্ঠান আছে। আজ সোমবার হলে অনুষ্ঠানের পরের দিন কি বার হবে?
  1. ক) শনিবার
  2. খ) রবিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
আজ সোমবার হলে আগামী পরশু হবে বুধবার। পরের সপ্তাহের বুধবার অনুষ্ঠান হবে আর অনুষ্ঠানের পরের দিন হল বৃহস্পতিবার।
৮,৪১৬.
Patron : Support : : ?
  1. Spouse : Divorce
  2. Artist : Imitation
  3. Counsellor : Advice
  4. Host : Hostility
সঠিক উত্তর:
Counsellor : Advice
উত্তর
সঠিক উত্তর:
Counsellor : Advice
ব্যাখ্যা
প্রশ্ন: Patron : Support : : ?

সমাধান:
Patron : Support : : Counsellor : Advice 

• Patron শব্দের অর্থ - পৃষ্ঠপোষক।
Support শব্দের অর্থ - সাহায্য প্রদান, পৃষ্ঠপোষকতা। 
Patron, Support প্রদান করেন।
অর্থাৎ শব্দদ্বয় পরস্পর সম্পর্কিত।

অনুরূপভাবে,
• Counsellor শব্দের অর্থ - পরামর্শক। 
Advice শব্দের অর্থ - উপদেশ/পরামর্শ প্রদান।
Counsellor, Advice প্রদান করেন।
অর্থাৎ শব্দদ্বয় পরস্পর সম্পর্কিত।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
৮,৪১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. কনীয়সী
  2. নুরানি
  3. নৈঋত
  4. প্রবহণ
  5. অন্তরিন
সঠিক উত্তর:
নৈঋত
উত্তর
সঠিক উত্তর:
নৈঋত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নৈঋত' - অশুদ্ধ বানান।
  
• 'নৈঋত' এর শুদ্ধ বানান - নৈর্ঋত।

• 'নৈর্ঋত' শব্দের অর্থ: 
- দক্ষিণ ও পশ্চিম দিকের মধ্যবর্তী কোণ,
- রাক্ষস।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮,৪১৮.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) 15টি 
  2. খ) 20টি 
  3. গ) 24টি 
  4. ঘ) 18টি 
সঠিক উত্তর:
ঘ) 18টি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18টি 
ব্যাখ্যা
 
১টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AHB, GHI, BJC, GFE, GIE, IJE, CEJ এবং  CDE = 8টি 
২টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = HEG, BEC, HBE, JGE এবং  ICE =. 5টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = FHE, GCE এবং BED = 3টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AGC = 1টি 
৯টি ফাঁকা স্থান নিয়ে ত্রিভুজ আছে = AFD = 1টি 

মোট ত্রিভুজ =(8 + 5 + 3 + 1 + 1) টি 
                       = 18টি
৮,৪১৯.
A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?
  1. WEST
  2. EAST
  3. SOUTH
  4. NORTH
  5. .
সঠিক উত্তর:
WEST
উত্তর
সঠিক উত্তর:
WEST
ব্যাখ্যা
প্রশ্ন: A is west of B who is west of C. D is east of A. Which direction is D of C?

সমাধান:
D যেহেতু B এর পশ্চিমে আর A এর পূর্বে তারমানে D, A এবং B এর মাঝে অবস্থিত।
অপরদিকে A, B এর পশ্চিমে আর B,C এর পশ্চিমে।
তারমানে C এর সাপেক্ষে সবাই পশ্চিমে অর্থাৎ D,C এর পশ্চিমে।
৮,৪২০.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৪১
  2. ২৬৩
  3. ২৩৩
  4. ২৫৩
সঠিক উত্তর:
২৫৩
উত্তর
সঠিক উত্তর:
২৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
 
সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।

২৪১: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৪১ দ্বারা বিভাজ্য।

২৬৩: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৬৩ দ্বারা বিভাজ্য।

২৩৩: এটি একটি মৌলিক সংখ্যা কারণ এটি শুধুমাত্র ১ এবং ২৩৩ দ্বারা বিভাজ্য।

২৫৩: এটি মৌলিক সংখ্যা নয় কারণ এটি ১ এবং ২৫৩ ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য। বিশেষভাবে, ২৫৩ কে ১, ১১, ২৩ এবং ২৫৩ দ্বারা ভাগ করা যেতে পারে।
৮,৪২১.
চিত্রের উপরের গিয়ারটি নির্দেশিত দিকে ঘুরলে নিচের গিয়ারটি কোনদিকে ঘুরবে?
  1. উপরের কাঁটার বিপরীত দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. ক ও খ উভয়ই
  4. কোনদিকেই ঘুরবে না
সঠিক উত্তর:
উপরের কাঁটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
উপরের কাঁটার বিপরীত দিকে
ব্যাখ্যা
উপরের গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে মাঝের কাটাওয়ালা বারটি ডান দিকে যেতে থাকবে। ফলে নিচের গিয়ার ঘড়ির কাঁটার দিকে ঘুরবে অর্থাৎ উপরের কাঁটার বিপরীত দিকে।
৮,৪২২.
√(2x) = 16 হলে n এর মান কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 10
  4. ঘ) 8
সঠিক উত্তর:
ঘ) 8
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: √(2x) = 16 হলে n এর মান কত?

সমাধান: 
√(2x) = 16
⇒ (2x)1/2 = 16
⇒ 2x/2 = 24
⇒ x/2 = 4
 x = 8
৮,৪২৩.
নিচের কোনটি দ্বিতীয় শ্রেণির লিভার?
  1. চিমটা
  2. নিক্তি
  3. যাঁতি
  4. ঢেঁকি
সঠিক উত্তর:
যাঁতি
উত্তর
সঠিক উত্তর:
যাঁতি
ব্যাখ্যা
সরল যন্ত্র:
যেসব যন্ত্রের সাহায্যে বিশেষ কৌশল অবলম্বন করে কম বল প্রয়োগে অধিক কাজ করা সম্ভব হয়, তাদের সরল যন্ত্র বলে।
 
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
 
- লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
 

চিত্র: লিভার
 
লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।
 
লিভারের নীতি মালা;
বল × বলবাহুর দৈর্ঘ্য = ভার × ভারবাহুর দৈর্ঘ্য
বা, ভার/বল = বলবাহুর দৈর্ঘ্য/ ভারবাহুর দৈর্ঘ্য
 
• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
 
প্রথম শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।
 
দ্বিতীয় শ্রেণির লিভার;
এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে। যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।
 
তৃতীয় শ্রেণির লিভার:
এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়। ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে। যেমন: চিমটা।
৮,৪২৪.
যদি NBOHP এর অর্থ MANGO হয়, তবে MFNPO এর অর্থ কী?
  1. LIGHT
  2. LEMON
  3. TABLE
  4. SHIRT
সঠিক উত্তর:
LEMON
উত্তর
সঠিক উত্তর:
LEMON
ব্যাখ্যা
প্রশ্ন: যদি NBOHP এর অর্থ MANGO হয়, তবে MFNPO এর অর্থ কী?

সমাধান:
NBOHP = MANGO
N = M
B = ‍A
O = N
H = G
P = O
অর্থাৎ, প্রতিটি বর্ণকে তার আগের বর্ণে রূপান্তর করা হয়েছে।

একইভাবে,
M = L
F = E
N = M
P = O
O = N

∴ MFNPO = LEMON
৮,৪২৫.
নিচের চিত্রে কয়টি বর্গ আছে?
  1. 49 টি
  2. 61 টি
  3. 55 টি
  4. 50 টি
সঠিক উত্তর:
55 টি
উত্তর
সঠিক উত্তর:
55 টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি বর্গ আছে?

সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায়।
মোট বর্গক্ষেত্রের সংখ্যা = 52 + 42 + 32 + 22 + 12
= 25 + 16 + 9 + 4 + 1
= 55 টি

৮,৪২৬.
What is the antonym of 'conceal'?
  1. ক) Hide
  2. খ) Divulge
  3. গ) Keep from sight
  4. ঘ) Ravine
সঠিক উত্তর:
খ) Divulge
উত্তর
সঠিক উত্তর:
খ) Divulge
ব্যাখ্যা
Conceal - keep from sight, hide, cover up
Divulge - make known, uncover
৮,৪২৭.
স্রোতের প্রতিকূলে একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতিঘণ্টায় ৯ কি.মি. হলে, স্রোতের গতিবেগ প্রতিঘণ্টায় কত
  1. ৭ কি.মি./ঘণ্টা 
  2. ৫ কি.মি./ঘণ্টা 
  3. ৩ কি.মি./ঘণ্টা 
  4. ২ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে। স্থির পানিতে জাহাজের গতিবেগ প্রতিঘণ্টায় ৯ কি.মি. হলে, স্রোতের গতিবেগ প্রতিঘণ্টায় কত?

সমাধান: 
স্রোতের প্রতিকূলে, একটি জাহাজ ১১ ঘণ্টায় ৭৭ কি.মি. পথ অতিক্রম করে।

স্রোতের প্রতিকূলে, একটি জাহাজ ১ ঘণ্টায় যায় ৭৭/১১ কি.মি.
= ৭ কি.মি.

স্থির পানিতে জাহাজের গতিবেগ - স্রোতের গতিবেগ = ৭
⇒ ৯ - স্রোতের গতিবেগ = ৭
⇒ স্রোতের গতিবেগ = ৯ - ৭
= ২ কি.মি./ঘণ্টা
৮,৪২৮.
পূর্বদিকে ৭ কিলোমিটার হাঁটার পর রাজীব বামদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটলো। তারপর আবার বামদিকে ঘুরে ৪ কিলোমিটার হাঁটলো। সবশেষে সে কোন দিকে হাঁটছিল?
  1. উত্তর
  2. পশ্চিম
  3. পূর্ব
  4. দক্ষিণ
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: পূর্বদিকে ৭ কিলোমিটার হাঁটার পর রাজীব বামদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটলো। তারপর আবার বামদিকে ঘুরে ৪ কিলোমিটার হাঁটলো। সবশেষে সে কোন দিকে হাঁটছিল?

সমাধান:

ধরি,
AB = 7 কি.মি. হাঁটার পর বামদিকে ঘুরে BC = ৩ কিলোমিটার হাঁটলো।
আবার বামদিকে ঘুরে CD = ৪ কিলোমিটার হাঁটলো।

∴ সবশেষে সে পশ্চিম দিকে হাঁটছিল।
৮,৪২৯.
প্রশ্ন বোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. ক) 118
  2. খ) 128
  3. গ) 108
  4. ঘ) 98
সঠিক উত্তর:
গ) 108
উত্তর
সঠিক উত্তর:
গ) 108
ব্যাখ্যা
13 + 15 = 28
36 + 54 = 90
45 + 63 = 108
৮,৪৩০.
এক সারিতে, বিদ্যা বামদিক থেকে 17-তম এবং কিরণ ডানদিক থেকে 21-তম। যদি তারা তাদের অবস্থান বিনিময় করে, বিদ্যা বাম দিক থেকে 28-তম অবস্থানে পৌঁছায়। এখন, ডান দিক থেকে কিরণের অবস্থান কত হবে?
  1. 32 তম
  2. 40 তম
  3. 25 তম
  4. 36 তম
সঠিক উত্তর:
32 তম
উত্তর
সঠিক উত্তর:
32 তম
ব্যাখ্যা

প্রশ্ন: এক সারিতে, বিদ্যা বামদিক থেকে 17-তম এবং কিরণ ডানদিক থেকে 21-তম। যদি তারা তাদের অবস্থান বিনিময় করে, বিদ্যা বাম দিক থেকে 28-তম অবস্থানে পৌঁছায়। এখন, ডান দিক থেকে কিরণের অবস্থান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
বাম দিক থেকে বিদ্যার অবস্থান = 17
ডান দিক থেকে কিরণের অবস্থান = 21
এবং তাদের অবস্থান বিনিময় করার পরে বিদ্যা বামদিক থেকে 28তম স্থানে এসেছেন।

মোট = (21 + 28) - 1 = 48 

এখন কিরণ এবং বিদ্যা তাদের অবস্থান বিনিময় করে এইভাবে কিরণ বামদিক থেকে 17তম স্থানে এসেছেন।
এভাবে ডানদিক থেকে কিরণের অবস্থান = (48 - 17) + 1 = 32

সুতরাং, ডান দিক থেকে কিরণের বর্তমান অবস্থান 32-তম

৮,৪৩১.
BC, EF, IJ, NO, ? - পরবর্তীতে কোনটি আসবে?
  1. ক) ST
  2. খ) RS
  3. গ) TU
  4. ঘ) UV
সঠিক উত্তর:
গ) TU
উত্তর
সঠিক উত্তর:
গ) TU
ব্যাখ্যা
প্রশ্ন- BC, EF, IJ, NO, ? - পরবর্তীতে কোনটি আসবে?

সমাধান- A BC D EF G H IJ K L M NO P Q R S TU V W X Y Z
৮,৪৩২.
বাম দিকে প্রদত্ত চিত্র (x) এ দেখানো কাগজের শীটটি একটি বাক্স তৈরি করতে ভাঁজ করা হয়। এখন (1), (2), (3) এবং (4), এর মধ্যে কোনটি সঠিক ভাঁজ করা কাগজের বাক্স গঠিত হবে?
  1. ক) 4
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা

চিত্রটি উপরের চিত্রের অনুরূপ, সুতরাং একে ভাঁজ করলে 1 আসে 6 এর বিপরীত পাশে, 2 আসে 4 এর বিপরীত পাশে এবং 3 আসে 5 এর বিপরীত পাশে।যখন চিত্র (X) শীটটি ঘনক্ষেত্র গঠনের জন্য ভাঁজ করা হয়, তখন দুটি অর্ধ-ছায়াযুক্ত মুখগুলি একে অপরের বিপরীতে থাকে, একটি বর্গক্ষেত্রযুক্ত মুখ দুটি ফাঁকা মুখের একটির বিপরীতে থাকে এবং বৃত্ত মুখটি অন্য ফাঁকা মুখের বিপরীতে থাকে।সুতরাং, চিত্রগুলিতে দেখানো ঘনক্ষেত্রগুলি (2) এবং (3) যার একে অপরের সাথে সংলগ্ন দুটি অর্ধ-ছায়াযুক্ত মুখ রয়েছে, সুতরাং চিত্র গুলিতে প্রদর্শিত শীটটি ভাঁজ করে তৈরি করা যায় না। (4) চিত্র যুক্তি পূর্ণ নয়। সুতরাং (1) সঠিক চিত্র।
৮,৪৩৩.
ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -
  1. সময় দ্রুত চলছে
  2. সময় আস্তে চলছে
  3. সময় ঠিকমত চলছে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সময় ঠিকমত চলছে
উত্তর
সঠিক উত্তর:
সময় ঠিকমত চলছে
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়ির কাঁটা স্বাভাবিকের তুলনায় দ্রুত চললে বুঝাবে -

সমাধান:
একটা প্রবাদ বাক্য আছে, “সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না”।
যেমনটি করোনা ভাইরাসের এই সংকটকালে আমি আপনি আমরা সবাই ঘরে বসে আছি, পুরো পৃথিবী থমকে গেছে। কিন্তু সময়কে আটকানো যায়নি, যাবে না।  
সময় তার স্বাভাবিক গতিতে চলতে থাকে। তাহলে একটা ঘড়ির কাঁটা দ্রুত চললো কি ধীরে চললো তাতে সময়ের কি আসে যায়? ঘড়ির কাঁটা যেমনই চলুক সময় ঠিকমতো চলবে। ঘড়ির কাঁটা চলার উপর সময় নির্ভর করে না।
৮,৪৩৪.
যদি s একটি মৌলিক সংখ্যা হয় তবে √s একটি -
  1. একটি অমূলদ সংখ্যা
  2. একটি মূলদ সংখ্যা
  3. একটি পূর্ণ সংখ্যা
  4. একটি স্বাভাবিক সংখ্যা
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: যদি s একটি মৌলিক সংখ্যা হয় তবে √s একটি -

সমাধান:
 - যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
- পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন, √2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।

- কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।
- s একটি মৌলিক সংখ্যা হয় তবে √s অমূলদ সংখ্যা।
৮,৪৩৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বীনাপাণি
  2. খ) বীণাপানি
  3. গ) বীণাপাণি
  4. ঘ) বিণাপাণি
সঠিক উত্তর:
গ) বীণাপাণি
উত্তর
সঠিক উত্তর:
গ) বীণাপাণি
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো- বীণাপাণি।
৮,৪৩৬.
Which of the following words is spelled correctly?
  1. Deteoriorate
  2. Deteriorate
  3. Deteraorate
  4. Detteriorate
সঠিক উত্তর:
Deteriorate
উত্তর
সঠিক উত্তর:
Deteriorate
ব্যাখ্যা

Correct answer: খ) Deteriorate.

• Deteriorate (verb):
- Bangla Meaning: অবনতি ঘটা বা ঘটানো।
- English Meaning: To become progressively worse; to decline in quality or condition over time. to make inferior in quality or value.

Synonyms:
Worsen - খারাপ হওয়া; দুর্বল হওয়া।
Decline - ক্রমশ ক্ষুদ্রতর/দুর্বলতর/নিম্নতর হওয়া; হ্রাস পাওয়া; ক্ষীণতর/অপচিত হওয়া।
Degenerate - পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া।

Antonyms:
Improve - উন্নতিসাধন/উন্নতি বিধান/শ্রীবৃদ্ধি/উৎকর্ষবিধান করা; উন্নতি বা উৎকর্ষ লাভ করা।
Enhance - বাড়ানো; বৃদ্ধি করা (যেমন মূল্য, আকর্ষণ, শক্তি ইত্যাদি)।
Strengthen - শক্তিশালী হওয়া বা করে তোলা।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Live MCQ lecture.

৮,৪৩৭.
শ্রীকান্ত : শরৎচন্দ্র চট্টোপাধ্যায় : : কাবিলের বোন : ?
  1. ক) আল মাহমুদ
  2. খ) এস ওয়াজেদ আলী
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আনোয়ার পাশা
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
উত্তর
সঠিক উত্তর:
ক) আল মাহমুদ
ব্যাখ্যা
শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আত্মজৈবনিক উপন্যাস। 

আল মাহমুদ রচিত রচিত উপন্যাস:
- ডাহুকী, 
- উপমহাদেশ, 
- আগুনের মেয়ে, 
- চেহারার চতুরঙ্গ, 
- কাবিলের বোন ইত্যাদি 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৮,৪৩৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 28
  2. 30
  3. 24
  4. 25
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১ম চিত্র,
6 + 4 + 8 = 18 ⇒ 18 + 2 = 20

২য় চিত্র,
7 + 9 + 8 = 24 ⇒ 24 + 2 = 26

৩য় চিত্রে,
6 + 5 + 12 = 23 ⇒ 23 + 2 = 25
৮,৪৩৯.
প্রশ্নবোধক স্থানে কী হবে?
  1. L10
  2. K15
  3. I15
  4. K8
সঠিক উত্তর:
K8
উত্তর
সঠিক উত্তর:
K8
ব্যাখ্যা

পরবর্তী বর্ণ পাওয়ার প্রক্রিয়া

এবং সংখ্যা পাওয়ার জন্য প্রতিটি কলামের নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা বিয়োগ করলে মাঝের সংখ্যাটি পাওয়া যায়। সুতরাং, সংখ্যাটি হবে = 14 - 6 = 8
অথবা প্রতি সারির প্রথম দুটো সংখ্যা যোগ করলেও ৩য় সংখ্যাটি পাওয়া যাবে

 
৮,৪৪০.
একটি ক্লাবের ৩০ জন সদস্যের মধ্যে ১৮ জন ক্রিকেট খেলে এবং ১৪ জন ফুটবল খেলে। ৭ জন উভয় খেলাই খেলে। কতজন সদস্য কোন খেলাই খেলে না?
  1. ৪ জন
  2. ৫ জন
  3. ৬ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্লাবের ৩০ জন সদস্যের মধ্যে ১৮ জন ক্রিকেট খেলে এবং ১৪ জন ফুটবল খেলে। ৭ জন উভয় খেলাই খেলে। কতজন সদস্য কোন খেলাই খেলে না?

সমাধান:
ধরি,
ক জন কোন খেলাই খেলে না।

প্রশ্নমতে,
(১৮ - ৭) + (১৪ - ৭) + ৭ + ক = ৩০
বা, ১১ + ৭ + ৭ + ক = ৩০
বা, ক + ২৫ = ৩০
বা, ক = ৩০ - ২৫
∴ ক = ৫
৮,৪৪১.
A, B, C, D, E এবং F সারিবদ্ধভাবে বসেছে। E ও  F মাঝে এবং A ও B দুই প্রান্তে বসেছে। C, A এর বামপাশে বসেছে। D এর বামপাশে B বসেছে। F এর ডান পাশে C বসেছে। E এর বাম পাশে কে বসেছে?
  1. A
  2. C
  3. D
  4. F
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D, E এবং F সারিবদ্ধভাবে বসেছে। E ও  F মাঝে এবং A ও B দুই প্রান্তে বসেছে। C, A এর বামপাশে বসেছে। D এর বামপাশে B বসেছে। F এর ডান পাশে C বসেছে। E এর বাম পাশে কে বসেছে? 

সমাধান: 
A, B, C, D, E এবং F সারিবদ্ধভাবে বসেছে।
E ও  F মাঝে এবং A ও B দুই প্রান্তে বসেছে।
C, A এর বামপাশে বসেছে। 
D এর বামপাশে B বসেছে ।
F এর ডান পাশে C বসেছে।
∴ B D E F C A

∴  E এর বামপাশে D বসেছে।
৮,৪৪২.
প্রশ্ন চিহ্নিত ঘরে কোন সংখ্যা বসবে?
১৭    ৮    ৫    ৫
১৩    ৭    ৫    ৪
৬    ১২   ৬    ৩
১০    ৬    ৪     ?
  1. ক) ৪
  2. খ) ৫
  3. গ) ৬
  4. ঘ) ৭
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা
১৭ + ৮ = ৫ × ৫
১৩ + ৭ = ৫ × ৪
৬  + ১২ = ৬ × ৩
১০  + ৬ = ৪  × ৪
প্রশ্নবোধক স্থানে ৪ বসবে।
৮,৪৪৩.
A এর 60% সমান B এর 3/4 ভাগ হয়, তাহলে A : B সমান কত? 
  1. 8 : 7
  2. 20 : 9
  3. 4 : 5
  4. 5 : 4 
সঠিক উত্তর:
5 : 4 
উত্তর
সঠিক উত্তর:
5 : 4 
ব্যাখ্যা
A এর 60% =  B এর 3/4
A এর 60/100 = 3B/4
3A/5 = 3B/4
A/5 = B/4
A/B = 5/4
A : B = 5 : 4
৮,৪৪৪.
(4.41 × 0.16)/(2.1× 1.6× 0.21 ) = কত? 
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1
  4. ঘ) 0.1
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
= (4.41 × 0.16)/(2.1× 1.6× 0.21 )
= (441 × 10 ×10 × 100 × 16)/(21 × 16× 21× 100 × 100)
= (441× 16)/(441 × 16)
= 1
৮,৪৪৫.
In a certain language, 36492 is written as SMILE and 058 is written as RUN. How is the figure 3425 coded in that language?
  1. ক) SEIU
  2. খ) SIUE
  3. গ) RUSI
  4. ঘ) SIEU
সঠিক উত্তর:
ঘ) SIEU
উত্তর
সঠিক উত্তর:
ঘ) SIEU
ব্যাখ্যা
The code for 3 is S, 4 is I, 2 is E, 5 is U. Thus 3425 is coded as SIEU.
৮,৪৪৬.
A, B, C ও D হলো চারটি ভাঁজ করা কাগজ। প্রত্যেকটা কাগজে কিছু ছিদ্র করা হলো। কোন কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C ও D হলো চারটি ভাঁজ করা কাগজ। প্রত্যেকটা কাগজে কিছু ছিদ্র করা হলো। কোন কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে?

সমাধান:

D কাগজটির ভাঁজ খুললে F এর অনুরূপ কাগজ পাওয়া যাবে।
৮,৪৪৭.
১২ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৭ গুণ কাজ করতে কতদিন লাগবে? 
  1. ১৮৮০ দিন 
  2. ১৪১০ দিন 
  3. ১৩২০ দিন
  4. ১৩৪৪ দিন
সঠিক উত্তর:
১৩৪৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৩৪৪ দিন
ব্যাখ্যা

প্রশ্ন: ১২ দিনে একটি কাজের ১/১৬ অংশ হলে, ঐ কাজের ৭ গুণ কাজ করতে কতদিন লাগবে?

সমাধান: 
১/১৬ অংশ কাজ হয় ১২ দিনে
১ অংশ কাজ হয় (১২ × ১৬) = ১৯২ দিনে

∴ ঐ কাজের ৭ গুণ কাজ করতে লাগবে = ১৯২ × ৭ = ১৩৪৪ দিন

অতএব, ৭ গুণ কাজ সম্পূর্ণ করতে লাগবে ১৩৪৪ দিন।

৮,৪৪৮.
সামি, শফিক ও রাকিব একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে একত্রে ৩ দিন কাজ করার পর কতটুকু কাজ শেষ হবে?
  1. এক-তৃতীয়াংশ
  2. তিন-চতুর্থাংশ
  3. দুই-তৃতীয়াংশ
  4. অর্ধেক
সঠিক উত্তর:
তিন-চতুর্থাংশ
উত্তর
সঠিক উত্তর:
তিন-চতুর্থাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: সামি, শফিক ও রাকিব একা একা একটি কাজ যথাক্রমে ১০, ১২ ও ১৫ দিনে করতে পারে। তারা, প্রত্যেকে একত্রে ৩ দিন কাজ করার পর কতটুকু কাজ শেষ হবে?

সমাধান:
সামি, শফিক ও রাকিব একত্রে ১ দিনে করে কাজটির = (১/১০) + (১/১২) + (১/১৫) অংশ
= (৬ + ৫ + ৪)/৬০ অংশ
= ১/৪ অংশ

∴ সামি, শফিক ও রাকিব একত্রে ৩ দিনে করে কাজটির = ৩ × (১/৪) = ৩/৪ অংশ
অতএব, তারা, প্রত্যেকে একত্রে ৩ দিন কাজ করার পর কাজটির তিন-চতুর্থাংশ শেষ হবে।
৮,৪৪৯.
প্রশ্নে প্রদত্ত চিত্রটি আয়নাতে কি রকম দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
৮,৪৫০.
আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ের ভাই আপনার কী হয়?
  1. মামা
  2. ভাগিনা
  3. ফুফা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাগিনা
উত্তর
সঠিক উত্তর:
ভাগিনা
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ের ভাই আপনার কী হয়?

সমাধান: 
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।

দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার মেয়ে আপনার বোন হয়।

বোনের মেয়ে আপনার ভাগ্নী হয়।
বোনের মেয়ের ভাই ভাগিনা হয়।
৮,৪৫১.
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Expense 2. Expensive 3. Expand 4. Expanded 5. Extra
  1. ক) 3, 2, 5, 4, 1
  2. খ) 3, 4, 5, 1, 2
  3. গ) 3, 5, 4, 1, 2
  4. ঘ) 3, 4, 1, 2, 5
সঠিক উত্তর:
ঘ) 3, 4, 1, 2, 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3, 4, 1, 2, 5
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে? 
1. Expense 2. Expensive 3. Expand 4. Expanded 5. Extra

প্রদত্ত শব্দগুলোকে ইংরেজি অভিধান অনুসারে সাজালে পাওয়া যাবে
3) Expand
4) Expanded
1) Expense
2) Expensive
5) Extra

 ক্রমটি হলো=3,4,1,2,5
৮,৪৫২.
চিত্রে m1 ও m2  ভারদ্বয় ভারসাম্য অবস্থায় আছে। যদি m1 : m2 = 3 : 2 হয়, তাহলে x : y = কত?
  1. 2 : 3
  2. 1 : 2
  3. 3 : 2
  4. 3 : 4
সঠিক উত্তর:
2 : 3
উত্তর
সঠিক উত্তর:
2 : 3
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে m1 ও m2  ভারদ্বয় ভারসাম্য অবস্থায় আছে। যদি m1 : m2 = 3 : 2 হয়, তাহলে x : y = কত?

সমাধান:
ধরি,
m1 = 3a
m2 = 2a
ভারসাম্য অবস্থায় থাকলে,
3a × x = 2a × y
বা, x/y = (2a)/(3a)
বা, x/y = 2/3
∴ x : y = 2 : 3
৮,৪৫৩.
ডান পাশে ফালক্রাম থেকে ওজনের দূরত্ব কত হলে লিভারটি ভারসাম্য অবস্থায় থাকবে?
  1. ক) 5 ft
  2. খ) 6 ft
  3. গ) 7 ft
  4. ঘ) 8 ft
সঠিক উত্তর:
খ) 6 ft
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 ft
ব্যাখ্যা
প্রশ্ন: ডান পাশে ফালক্রাম থেকে ওজনের দূরত্ব কত হলে লিভারটি ভারসাম্য অবস্থায় থাকবে?

সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র:
ডান পাশের ওজন × ফালক্রাম থেকে দূরত্ব = বাম পাশের ওজন × ফালক্রাম থেকে  দূরত্ব
⇒ 15 × ফালক্রাম থেকে দূরত্ব = 10 × 9
⇒ ফালক্রাম থেকে দূরত্ব = 90/15 = 6 ft
৮,৪৫৪.
২০০৩ সালের কাছাকাছি কোন বছরের ক্যালেন্ডার ২০০৩ সালের ক্যালেন্ডারের মত হবে?
  1. ক) ১৯৯৮
  2. খ) ২০০৮
  3. গ) ২০১৪
  4. ঘ) ২০১৫
সঠিক উত্তর:
গ) ২০১৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০১৪
ব্যাখ্যা
২০০৩ কে ৪ দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে ৩। যখন ভাগশেষ ৩ হয় তখন এর সাথে ১১ যোগ করলে প্রত্যাশিত ফল পাওয়া যায়। তাই, ২০০৩ + ১১ = ২০১৪ সালের ক্যালেন্ডার ২০০৩ সালের ক্যালেন্ডারের মত হবে।
৮,৪৫৫.
১, ৫, ১৩, ২৯, ৬১ ক্রমটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৭৬
  2. ১০২
  3. ১০৬
  4. ১২৫
সঠিক উত্তর:
১২৫
উত্তর
সঠিক উত্তর:
১২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৫, ১৩, ২৯, ৬১ ক্রমটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
ক্রমটিতে ,
৫ - ১ = ৪
১৩ - ৫ = ৮
২৯ - ১৩ = ১৬
৬১ - ২৯ = ৩২

ক্রমটিতে সংখ্যাগুলো ৪ এর গুণিতক হারে বৃদ্ধি পেয়েছে।
সুতরাং পরবর্তী সংখ্যাটি হবে  = ৬১ + ৬৪ = ১২৫
৮,৪৫৬.
যদি ৩ × ৪ = ২৭৬৪, ২ × ৩ = ৮২৭ , ৩ × ৫ = ২৭১২৫ তবে, ৪ × ৬ =কত?
  1. ক) ৪২১৬৬
  2. খ) ৬১৬৪২
  3. গ) ৬৪২১৬
  4. ঘ) ৬৬৪২১
সঠিক উত্তর:
গ) ৬৪২১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৪২১৬
ব্যাখ্যা
এখানে,
প্রতিটি সংখ্যা ঘন করে পাশাপাশি লেখা হয়েছে।
৩ × ৪ = ২৭৬৪  [৩ এর ঘন ২৭ এবং ৪ এর ঘন ৬৪]
২ × ৩ = ৮২৭  [২ এর ঘন ৮ এবং ৩ এর ঘন ২৭]
৩ × ৫ = ২৭১২৫  [৩ এর ঘন ২৭ এবং ৫ এর ঘন ১২৫]
৪ × ৬ = ৬৪২১৬  [৪ এর ঘন ৬৪ এবং ৬ এর ঘন ২১৬]
৮,৪৫৭.
এককথায় প্রকাশ করুন- 'যে নারীর হাসি কুটিলতাবর্জিত'
  1. সুস্মিতা
  2. অনসূয়া
  3. শুচিস্মিতা
  4. রামা
সঠিক উত্তর:
শুচিস্মিতা
উত্তর
সঠিক উত্তর:
শুচিস্মিতা
ব্যাখ্যা

প্রশ্ন: এককথায় প্রকাশ করুন- 'যে নারীর হাসি কুটিলতাবর্জিত'

সমাধান:
যে নারীর হাসি কুটিলতাবর্জিত = শুচিস্মিতা।

অন্য অপশনগুলো হলো-
- যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা/সুহাসিনী।
- নারীর অসূয়া (হিংসা) নেই = অনসূয়া।
- যে নারী সুন্দরী = রামা


কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
- যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।
- যে নারীর স্বামী ও পুত্র জীবিত = বীরা বা পুরন্ধ্রী।
- যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ।
- যে নারী বীর = বীরাঙ্গনা।
- যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা।
- যে নারী অন্য কারও প্রতি আসক্ত হয়না = অনন্যা।
- যে নারী কখনো সূর্যকে দেখে নাই = অসূর্যম্পশ্যা।
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

৮,৪৫৮.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?
  1. ৮টি
  2. ১২টি
  3. ১৬টি
  4. ১৮টি
সঠিক উত্তর:
১৬টি
উত্তর
সঠিক উত্তর:
১৬টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ রয়েছে?

সমাধান:

চিত্রে ১টি করে ঘর নিয়ে ত্রিভুজ আছে ৮টি।
চিত্রে ২টি করে ঘর নিয়ে ত্রিভুজ (২৩, ৪৫, ৬৭, ৮১) আছে ৪টি।
চিত্রে ৪টি করে ঘর নিয়ে ত্রিভুজ (২৩৪৫, ৪৫৬৭, ৬৭৮১, ৮১২৩) আছে ৪টি 

∴ মোট ত্রিভুজ আছে = ৮ + ৪ + ৪ = ১৬টি 

৮,৪৫৯.
দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান? 
  1. ৩.০৮ সেন্টিমিটার
  2. ৫.০৮ সেন্টিমিটার
  3. ৬.০৮ সেন্টিমিটার
  4. ৩.৯০ সেন্টিমিটার
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
৫.০৮ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুই ইঞ্চি কত সেন্টিমিটারের সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার 
∴ ২ ইঞ্চি = (২.৫৪ × ২) সেন্টিমিটার 
= ৫.০৮ সেন্টিমিটার।
৮,৪৬০.
আকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের মেয়ের ছবি' ছবির ব্যক্তিটি আকাশের কী হয়?
  1. মামী
  2. খালা
  3. মা
  4. বোন 
সঠিক উত্তর:
বোন 
উত্তর
সঠিক উত্তর:
বোন 
ব্যাখ্যা

প্রশ্ন: আকাশ একটি ছবি দেখিয়ে বলল যে 'এটি তার ভাইয়ের মেয়ের মায়ের শ্বশুরের বউয়ের মেয়ের ছবি' ছবির ব্যক্তিটি আকাশের কী হয়?

সমাধান:
ভাইয়ের মেয়ে = ভাতিজি
ভাতিজির মা = ভাবি
ভাবির শ্বশুর = বাবা
বাবার বউ = মা
মায়ের মেয়ে = বোন 

তাহলে, ছবির ব্যক্তিটি আকাশের বোন হয়।

৮,৪৬১.
আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?
  1. ফুফাতো বোন
  2. চাচাতো বোন
  3. খালা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ফুফাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
ফুফাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার মায়ের স্বামীর প্রথম স্ত্রীর মেয়ের মেয়ে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার মা ⇒ আপনার দাদী
দাদীর স্বামী ⇒ আপনার দাদা
দাদার প্রথম স্ত্রী ⇒ আপনার দাদী/সৎ-দাদী
দাদী/সৎ-দাদীর মেয়ে ⇒ আপনার বাবার বোন/সৎ-বোন (আপনার ফুফু)
ফুফুর মেয়ে ⇒ আপনার ফুফাতো বোন
৮,৪৬২.
যদি SOUND = UQWPF হয়, তাহলে MUSIC = ?
  1. OWUJE
  2. OWTKE
  3. OWUKD
  4. OWUKE
সঠিক উত্তর:
OWUKE
উত্তর
সঠিক উত্তর:
OWUKE
ব্যাখ্যা

প্রশ্ন: যদি SOUND = UQWPF হয়, তাহলে MUSIC = ?

সমাধান:
যদি SOUND = UQWPF হয়, তাহলে MUSIC = OWUKE

SOUND শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
S(19) + 2 → U(21)
O(15) + 2 → Q(17)
U(21) + 2 → W(23)
N(14) + 2 → P(16)
D(4) + 2 → F(6)
∴ SOUND = UQWPF

অনুরূপভাবে,
MUSIC শব্দটির বর্ণগুলোর অবস্থান থেকে 2 ধাপ এগিয়ে,
M(13) + 2 → O(15)
U(21) + 2 → W(23)
S(19) + 2 → U(21)
I(9) + 2 → K(11)
C(3) + 2 → E(5)

∴ MUSIC = OWUKE

৮,৪৬৩.
রাফি A স্থান থেকে পূর্ব দিকে ১৪ কিমি হাঁটার পর ডানে ঘুরে ৬ কিমি হাঁটল, তারপর আবার ডানে ঘুরে আরো ৬ কিমি হেঁটে B স্থানে পৌঁছায়। সে তার পূর্বের অবস্থান A তে ফিরে যেতে আরো কত কিমি হাঁটতে হবে?
  1. ক) ৮ কিমি
  2. খ) ১০ কিমি
  3. গ) ১২ কিমি
  4. ঘ) ১৪ কিমি
সঠিক উত্তর:
খ) ১০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন- রাফি A স্থান থেকে পূর্ব দিকে ১৪ কিমি হাঁটার পর ডানে ঘুরে ৬ কিমি হাঁটল, তারপর আবার ডানে ঘুরে আরো ৬ কিমি হেঁটে B স্থানে পৌঁছায়। সে তার পূর্বের অবস্থান A তে ফিরে যেতে আরো কত কিমি হাঁটতে হবে?

সমাধান:


মনে করি,
রাফি A স্থান P > Q > R হয়ে B স্থানে পৌঁছায়।
তাহলে, AB = √(82 + 62) = √100 = 10
৮,৪৬৪.
A, B এর বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। E, C এর  কী হয়?
  1. মা
  2. ফুফু
  3. দাদী
  4. খালা
সঠিক উত্তর:
দাদী
উত্তর
সঠিক উত্তর:
দাদী
ব্যাখ্যা

প্রশ্ন: A, B এর বোন। C, B এর মা। D, C এর বাবা। E, D এর মা। E, C এর  কী হয়?

সমাধান:
A, B এর বোন। ⇒ A একজন মেয়ে।
C, B এর মা।
∴ C, (A ও B এর মা)

E, D এর মা।
∴ E, C এর দাদী।

৮,৪৬৫.
ক এর চেয়ে গ খাটো, গ এর চেয়ে ঙ লম্বা, ঘ এর চেয়ে গ লম্বা, ঙ এর চেয়ে খ লম্বা, খ এর চেয়ে ক খাটো।
কে সবচেয়ে লম্বা?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) ঙ
  4. ঘ) গ
সঠিক উত্তর:
খ) খ
উত্তর
সঠিক উত্তর:
খ) খ
ব্যাখ্যা
সম্পর্কগুলো -
ক > গ
ঙ > গ
ঘ > গ 
খ > ঙ
খ > ক

এক সারিতে সাজিয়ে পাই - খ > ক > ঙ > গ > ঘ। 
সুতরাং সবচেয়ে লম্বা - খ। 
৮,৪৬৬.
কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ১৩
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি ভিন্ন?
 
সমাধান:
২১ ব্যতিত অন্যগুলো মৌলিক সংখ্যা।
৮,৪৬৭.
রহিম পূর্বদিকে ২০ মিটার যাওয়ার পর তার বাঁ দিকে ঘুরে ১৫ মিটার গেলো। এরপর সে ডানে ঘুরে ২৫ মিটার গেলো। এরপর আবার ডানে ঘুরে আরো ১৫ মিটার গেলো৷ তার অতিক্রান্ত দূরত্ব-
  1. যেখান থেকে শুরু করেছিলো সেখানেই ফিরে এসেছে
  2. ১৫ মিটার
  3. ২৫ মিটার
  4. ৪৫ মিটার
সঠিক উত্তর:
৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪৫ মিটার
ব্যাখ্যা
রহিমের চলাচলের রাস্তাঃ

সুতরাং, পথ চলার শুরুর পর তার অতিক্রান্ত দূরত্ব,
= ২০ + ২৫
= ৪৫ মিটার
৮,৪৬৮.
একজন ব্যাক্তি ভ্রমণে ৪ মাইল উত্তরে , ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে ?
  1. ক) ১৭
  2. খ) ২৮
  3. গ) ২০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা


পিথাগোরাসের উপাদ্য অনুসারে,
(ac)2 = (bc)2 + (ab)2
= ১২ + ১৬
= ১৪৪ + ২৫৬
= ৪০০
∴ ac = ২০

৮,৪৬৯.
'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?
  1. অকুতোভয়
  2. অশ্রুতপূর্ব
  3. প্রত্যুৎপন্নমতি
  4. অনাহুত
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
প্রশ্ন: 'যার উপস্থিত বুদ্ধি আছে'- তাকে এক কথায় কী বলা হয়?

সমাধান:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি ৷

• ‘যা আহুত (ডাকা) হয় নি’ এর এক কথায় প্রকাশ - অনাহুত।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয় ৷
• ’যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
৮,৪৭০.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) কেবলমাত্র তুমি যাবে
  2. খ) বিবিধ জিনিস কিনলাম
  3. গ) এতে আশ্চর্য হলাম
  4. ঘ) এ সংবাদে সন্তোষ হলাম
সঠিক উত্তর:
খ) বিবিধ জিনিস কিনলাম
উত্তর
সঠিক উত্তর:
খ) বিবিধ জিনিস কিনলাম
ব্যাখ্যা
কেবলমাত্র তুমি যাবে বাক্যটির শুদ্ধরূপ কেবল তুমি যাবে।
- এতে আশ্চর্য হলাম বাক্যটির শুদ্ধরূপ এতে আশ্চর্যান্বিত হলাম।
- এ সংবাদে সন্তোষ হলাম বাক্যটির শুদ্ধ রূপ এ সংবাদে সন্তুষ্ট হলাম।
৮,৪৭১.
৪৫ কি.মি./ঘণ্টা গতিতে চলমান ১৩০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত?
  1. ক) ২৪৫ মিটার
  2. খ) ৩১০ মিটার
  3. গ) ২৫.৫ কিলোমিটার
  4. ঘ) ২৫৫ মিটার
সঠিক উত্তর:
ক) ২৪৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ কি.মি./ঘণ্টা গতিতে চলমান ১৩০ মিটার লম্বা একটি ট্রেন ৩০ সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটির দৈর্ঘ্য কত?

সমাধান: 
ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪৫০০০/৩৬০০ মিটার 
= ১২.৫ মিটার

ট্রেনটি ৩০ সেকেন্ডে অতিক্রম করে = (৩০ × ১২.৫) = ৩৭৫ মিটার 

ব্রিজের দৈর্ঘ্য = (৩৭৫ - ১৩০) মিটার
= ২৪৫ মিটার
৮,৪৭২.
তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট?
  1. তপু
  2. হাফসা
  3. তাজিন
  4. জান্নাত
সঠিক উত্তর:
হাফসা
উত্তর
সঠিক উত্তর:
হাফসা
ব্যাখ্যা
প্রশ্ন: তপু, তাজিন থেকে লম্বা, তাজিন, হাফসা থেকে লম্বা। তাসনিয়া, জান্নাত থেকে লম্বা। জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা। কে সব থেকে খাট?

সমাধান: 
তপু, তাজিন থেকে লম্বা ⇔ তপু > তাজিন 
তাজিন, হাফসা থেকে লম্বা ⇔ তাজিন > হাফসা 
∴ তপু > তাজিন > হাফসা 

তাসনিয়া, জান্নাত থেকে লম্বা ⇔ তাসনিয়া > জান্নাত 
জান্নাত, তাজিন অপেক্ষা লম্বা ⇔ জান্নাত > তাজিন 
∴ তাসনিয়া > জান্নাত > তাজিন 

∴ তপু > তাসনিয়া > জান্নাত > তাজিন > হাফসা

∴ হাফসা সব থেকে খাট।  
৮,৪৭৩.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. চৈতালী
  2. মালঞ্চ
  3. পুনশ্চ
  4. ক্ষণিকা
সঠিক উত্তর:
মালঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
মালঞ্চ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• চৈতালী, পুনশ্চ ও ক্ষণিকা - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ।

• মালঞ্চ - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
৮,৪৭৪.
ঘড়িতে যখন ৯ টা ৩০ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 
  1. ৯০°
  2. ১০৫°
  3. ১১৫°
  4. ১০০.৫°
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন ৯ টা ৩০ মিনিট বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? 

সমাধান:
এখানে, H = ৯, M = ৩০

মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ৩০ - ৬০ × ৯)/২ |
= | (৩৩০ - ৫৪০)/২ |
= | - ২১০/২ | 
= | - ১০৫ | 
= ১০৫°

সুতরাং, ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = ১০৫°

৮,৪৭৫.
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -
  1. মিথ্যা
  2. সত্য
  3. অনিশ্চিত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
মিথ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়।
যদি প্রথম দুটি উক্তি সত্য হয়, তবে শেষ উক্তিটি -

সমাধান:
রাইতুল মুসার চেয়ে দ্রুত দৌড়ায়।
রাইতুল > মুসা

সানি রাইতুলের চেয়ে দ্রুত দৌড়ায়।
সানি > রাইতুল

উক্তি দুটি সত্য,
তাই, সানি সবচেয়ে দ্রুত দৌড়ায়।

মুসা সানির চেয়ে দ্রুত দৌড়ায়। এই উক্তিটি মিথ্যা।
৮,৪৭৬.
আসিফ 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে আসিফ কত কি.মি. দূরত্বে আছে?
  1. 35 কি.মি.
  2. 15 কি.মি.
  3. 20 কি.মি.
  4. 25 কি.মি.
সঠিক উত্তর:
25 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
25 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আসিফ 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে আসিফ কত কি.মি. দূরত্বে আছে?

সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

এখানে, DE = DC + CE
= 10 + 10
= 20 কি.মি.

এখন, 
যাত্রাস্থান থেকে মালিহার দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202)
= √625
= 25 কি.মি.
৮,৪৭৭.
প্রদত্ত চিত্রটিতে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 
  1. 30টি
  2. 25টি
  3. 22টি
  4. 20টি
সঠিক উত্তর:
30টি
উত্তর
সঠিক উত্তর:
30টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রটিতে বর্গক্ষেত্রের সংখ্যা কয়টি? 


সমাধান:
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30টি
৮,৪৭৮.
চৈত্র : বৈশাখ :: হেমন্ত : ? 
  1. ক) শীত
  2. খ) বর্ষা
  3. গ) শরৎ
  4. ঘ) গ্রীষ্ম
সঠিক উত্তর:
ক) শীত
উত্তর
সঠিক উত্তর:
ক) শীত
ব্যাখ্যা
চৈত্রের পর বৈশাখ আসে।  
হেমন্তের পর শীত আসে।  
৮,৪৭৯.
Car : Garage :: Airplane : ?
  1. Runway
  2. Hanger
  3. Terminal
  4. Sky
সঠিক উত্তর:
Hanger
উত্তর
সঠিক উত্তর:
Hanger
ব্যাখ্যা

প্রশ্ন: Car : Garage :: Airplane : ?

সমাধান: Car Garage-এ পার্ক করা বা রাখা হয়, তেমনি Airplane Hanger-এ রাখা হয়। (সঠিক বানান- Hangar)
Runway - উড্ডয়ন/অবতরণের পথ।
Terminal - যাত্রীদের ভবন।
Sky - আকাশ, উড়ার স্থান।

৮,৪৮০.
প, ন্যা, ক, সি এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প, ন্যা, ক, সি এর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

সমাধান:
প, ন্যা, ক, সি এর সাথে ঔ বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে। 
শব্দটি হবে 'ঔপন্যাসিক'।
৮,৪৮১.
২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২১ সালের জানুয়ারি মাসের প্রথম দিন শুক্রবার হলে, ডিসেম্বর মাসের ৩০ তারিখ কী বার হবে?

সমাধান:
লিপইয়ার ছাড়া অন্য বছরগুলোর বছরের প্রথম দিন এবং শেষ দিন একই বার হয়।
যেহেতু, ২০২১ লিপইয়ার নয় এবং বছরের প্রথম দিন শুক্রবার তাই, শেষ দিন বা ৩১ ডিসেম্বর হবে শুক্রবার।

∴ ৩১ ডিসেম্বর এর আগেরদিন বা ৩০ ডিসেম্বর হবে বৃহস্পতিবার।
৮,৪৮২.
দুই অঙ্কবিশিষ্ট যে সকল সংখ্যার অংকগুলোর অংকের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয়না তাদের গড় কত? 
  1. ক) 33
  2. খ) 44
  3. গ) 55
  4. ঘ) 66
সঠিক উত্তর:
গ) 55
উত্তর
সঠিক উত্তর:
গ) 55
ব্যাখ্যা
দুই অঙ্কবিশিষ্ট যে সকল সংখ্যার অংকগুলোর অংকের স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয়না এমন সংখ্যাগুলো হলো 
11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99 

গড় = (11 + 22 + 33 + 44 + 55 + 66 + 77 + 88 + 99)/9
       = 495/9 
        = 55
৮,৪৮৩.
যদি BLACK দিয়ে 58301 এবং WHITE দিয়ে 42697 বোঝায়, তাহলে CHALK দিয়ে কোনটি বোঝাবে?
  1. 03285
  2. 02761
  3. 02381
  4. 02924
সঠিক উত্তর:
02381
উত্তর
সঠিক উত্তর:
02381
ব্যাখ্যা

প্রশ্ন: যদি BLACK দিয়ে 58301 এবং WHITE দিয়ে 42697 বোঝায়, তাহলে CHALK দিয়ে কোনটি বোঝাবে?

সমাধান:
প্রথমে প্রতিটি অক্ষরের সংখ্যা কোড বের করি:
B = 5
L = 8
A = 3
C = 0
K = 1

এবং,
W = 4
H = 2
I = 6
T = 9
E = 7

এখন, CHALK কোডটি সাজালে পাই:
C = 0
H = 2
A = 3
L = 8
K = 1

∴ CHALK দিয়ে 02381 বোঝায়।

৮,৪৮৪.
কোনগুলো সমার্থক শব্দ নয়?
  1. পাথার, সায়র, লহরী
  2. কলাপী, শিখী, বর্হী
  3. বিধিলিপি, ভাগ্য, ললাট
  4. কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক
সঠিক উত্তর:
পাথার, সায়র, লহরী
উত্তর
সঠিক উত্তর:
পাথার, সায়র, লহরী
ব্যাখ্যা
প্রশ্ন: কোনগুলো সমার্থক শব্দ নয়?

সমাধান:
'সমুদ্র' এর সমার্থক শব্দ: পাথার, সায়র, লহরী সমার্থক শব্দ নয়।
- 'ঢেউ' এর সমার্থক: লহরী।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'ময়ূরের' সমার্থক শব্দ: কলাপী, শিখী, বর্হী।
- 'কপাল' এর সমার্থক শব্দ: বিধিলিপি, ভাগ্য, ললাট।
- 'সিংহ' এর সমার্থক শব্দ: কেশরী, মৃগেন্দ্ৰ, দ্বিরদান্তক ইত্যাদি।
৮,৪৮৫.
Milk is a __ food for the children.
  1. adequate
  2. some
  3. whole
  4. wholesome
সঠিক উত্তর:
wholesome
উত্তর
সঠিক উত্তর:
wholesome
ব্যাখ্যা
wholesome অর্থ উপকারী, স্বাস্থ্যকর
Adequate অর্থ পর্যাপ্ত
some অর্থ কিছু
Whole অর্থ সম্পূর্ণ
৮,৪৮৬.
Year, Hour, Month, Night, Time, Day
  1. ক) THMNDY
  2. খ) MNYHDT
  3. গ) YHMNTD
  4. ঘ) YMNHTD
সঠিক উত্তর:
গ) YHMNTD
উত্তর
সঠিক উত্তর:
গ) YHMNTD
ব্যাখ্যা
প্রশ্ন: Year, Hour, Month, Night, Time, Day 

সমাধান: 
Year, Hour, Month, Night, Time, Day  শব্দগুলোর প্রথম বর্ণ গুলো নিলে হয়, YHMNTD
৮,৪৮৭.
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে। ১৫ টি বিড়াল ১৫টি ইঁদুর কত সময়ে ধরবে?
  1. ক) ১ মিনিটে
  2. খ) ৫ মিনিটে
  3. গ) ১০ মিনিটে
  4. ঘ) ১৫ মিনিটে
সঠিক উত্তর:
খ) ৫ মিনিটে
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ মিনিটে
ব্যাখ্যা

৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ 〃 〃    ১ 〃 〃    〃 (৫×৫)/৫ 〃
∴১৫〃 〃   ১৫〃〃    〃 (৫×৫×১৫)/৫×১৫〃
                            = ৫ মিনিটে

৮,৪৮৮.
আলো শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) আভা
  2. খ) শর্বর
  3. গ) ভাতি
  4. ঘ) প্রভা
সঠিক উত্তর:
খ) শর্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) শর্বর
ব্যাখ্যা
আলো শব্দের সমার্থক শব্দ - আভা, ভাতি, প্রভা, জ্যোতি
শর্বর অন্ধকার শব্দের সমার্থক শব্দ।
৮,৪৮৯.
ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?
  1. একটি কোণ স্থূলকোণ থাকা
  2. দুইটি সূক্ষ্মকোণ থাকা
  3. তিনটি সূক্ষ্মকোণ থাকা
  4. একাধিক সমকোণ থাকা
সঠিক উত্তর:
একাধিক সমকোণ থাকা
উত্তর
সঠিক উত্তর:
একাধিক সমকোণ থাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের পক্ষে কোনটি অসম্ভব?

সমাধান:
ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ হতে পারে, দুইটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে এবং তিনটি কোণ সূক্ষ্মকোণ হতে পারে ।

কিন্তু ত্রিভুজে কেবল একটি সমকোণ থাকতে পারে । 
অর্থাৎ একাধিক সমকোণ থাকতে পারে না। 
৮,৪৯০.
[{- 1 + √(- 3)}/2] × [{- 1 - √(- 3)}/2] = কত?
  1. 1
  2. 2
  3. - 4
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
[{- 1 + √(- 3)}/2] × [{- 1 - √(- 3)}/2]
= (1/4)[(- 1)2 - {√(- 3)}2]
= (1/4){1 - (- 3)}
= (1/4)(1 + 3)
= (1/4) × 4
= 1
৮,৪৯১.
যদি ANXIOUS দিয়ে AUOIXNS বোঝায়, তাহলে ARCHIVE দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) AIHVCRE
  2. খ) AVIHRCE
  3. গ) AHVICRE
  4. ঘ) AVIHCRE
সঠিক উত্তর:
ঘ) AVIHCRE
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AVIHCRE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ANXIOUS দিয়ে AUOIXNS বোঝায়, তাহলে ARCHIVE দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
এখানে প্রথম বর্ণ ও শেষের বর্ণটি একই অবস্থানে রয়েছে। 
বাকি বর্ণ গুলো বিপরীত ক্রমে বসেছে। 
ANXIOUS - AUOIXNS
ARCHIVE - AVIHCRE
৮,৪৯২.
একজন মহিলার দিকে ইঙ্গিত করে রাজু বলেন, 'তার নাতনি আমার ভাইয়ের একমাত্র মেয়ে।' রাজুর সঙ্গে ঐ মহিলার সম্পর্ক কেমন?
  1. ক) বোন
  2. খ) মা
  3. গ) ভাবি
  4. ঘ) নানি
সঠিক উত্তর:
খ) মা
উত্তর
সঠিক উত্তর:
খ) মা
ব্যাখ্যা
রাজুর ভাইয়ের মেয়ে → রাজুর ভাতিজি। এভাবে মহিলার নাতনি হলেন রাজুর ভাতিজি।
তাই ওই মহিলা রাজুর মা।
৮,৪৯৩.
200 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রাসেল 48 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রাসেলকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?
  1. 750 পাউন্ড
  2. 80 পাউন্ড
  3. 320 পাউন্ড
  4. 50 পাউন্ড
সঠিক উত্তর:
50 পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
50 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: 200 পাউন্ড ওজনের একটি বলকে 12 ফুট উঁচুতে তোলার জন্য রাসেল 48 ফুট লম্বা একটি হেলানো তল ব্যবহার করল। বলটিকে তোলতে রাসেলকে কমপক্ষে কী পরিমাণ বল প্রয়োগ করতে হবে?

সমাধান:

হেলানো তলের যান্ত্রিক সুবিধা = ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য / হেলানো তলের উচ্চতা
ভার/বল = হেলানো তলের দৈর্ঘ্য/হেলানো তলের উচ্চতা
⇒ বল/ভার = হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য
⇒ বল = (হেলানো তলের উচ্চতা/হেলানো তলের দৈর্ঘ্য) × ভার
= (12/48) × 200
= 50 পাউন্ড

∴ রাসেলকে কমপক্ষে 50 পাউন্ড বল প্রয়োগ করতে হবে।
৮,৪৯৪.
আবির, নাহিদের-এর তুলনায় তিন গুণ দক্ষ। আবির যে কাজ নাহিদের-এর চেয়ে ৪০ দিন কমে শেষ করতে পারে, ঐ একই কাজ একসঙ্গে করলে, তারা কত দিনে শেষ করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ১০ দিনে
  4. ১৫ দিনে
সঠিক উত্তর:
১৫ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: আবির, নাহিদের-এর তুলনায় তিন গুণ দক্ষ। আবির যে কাজ নাহিদের-এর চেয়ে ৪০ দিন কমে শেষ করতে পারে, ঐ একই কাজ একসঙ্গে করলে, তারা কত দিনে শেষ করতে পারবে?

সমাধান:
ধরি,
নাহিদ একা ঐ কাজটি করতে সময় নেয় = ”ক” দিন
যেহেতু, আবির নাহিদের তুলনায় ৩ গুণ দক্ষ,
∴ আবির একা ঐ কাজটি করতে সময় নেয় = ক/৩​ দিন।

প্রশ্নমতে,
ক - ক/৩ = ৪০ 
⇒ (৩ক - ক)/৩ = ৪০
⇒ ২ক = ১২০
⇒ ক = ১২০ ÷ ২
∴ ক = ৬০

অর্থাৎ নাহিদ একা ঐ কাজটি করতে সময় নেয় = ৬০ দিন
∴ নাহিদ ১ দিনে করে ১/৬০ অংশ

এবং
আবির একা ঐ কাজটি করতে সময় নেয় = ৬০/৩​ দিন।
= ২০ দিন
∴ আবির ১ দিনে করে ১/২০ অংশ

∴ আবির ও নাহিদ একত্রে ১ দিনে করতে পারে = (১/৬০ + ১/২০) অংশ
= (১ + ৩)/৬০ অংশ
= ৪/৬০ অংশ
= ১/১৫ অংশ

আবির ও নাহিদ একত্রে ১/১৫ অংশ করতে পারবে ১ দিনে
∴ আবির ও নাহিদ একত্রে সম্পূর্ণ অংশ করতে পারবে (১ ÷ ১/১৫) দিনে
= ১৫ দিনে
৮,৪৯৫.
২০০৯ সালের ২৯ আগস্ট শনিবার হলে, ঐ বছরের ২ অক্টোবর কী বার হবে? 
  1. ক) শুক্রবার 
  2. খ) শনিবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) রবিবার
সঠিক উত্তর:
ক) শুক্রবার 
উত্তর
সঠিক উত্তর:
ক) শুক্রবার 
ব্যাখ্যা
আমরা জানি,
৭ দিন পর পর একই বার পাওয়া যায়
২৯ আগস্ট থেকে ২ অক্টোবর = ৩ + ৩০ + ২ = ৩৫ দিন 
৩৬তম দিন = শনিবার
৩৫ তম দিন = শুক্রবার 
৮,৪৯৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সায়ত্ত্ব
  2. খ) স্বায়ত্ত
  3. গ) স্বায়ত্ত্ব
  4. ঘ) স্বায়ত্ব
সঠিক উত্তর:
খ) স্বায়ত্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) স্বায়ত্ত
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো স্বায়ত্ত বা স্বায়ত্তশাসন।
৮,৪৯৭.
— যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই — এর সাথে সম্পর্কিত।
  1. অভিযোগ - টিকে থাকা
  2. অভিযোগ - অপরিণত অবস্থা
  3. যুক্তি - অপরিণত অবস্থা
  4. যুক্তি - টিকে থাকা
সঠিক উত্তর:
অভিযোগ - টিকে থাকা
উত্তর
সঠিক উত্তর:
অভিযোগ - টিকে থাকা
ব্যাখ্যা
প্রশ্ন: — যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই — এর সাথে সম্পর্কিত।

সমাধান:
অভিযোগ যেমন তির্যের সাথে সম্পর্কিত, স্থায়ীত্ব তেমনই টিকে থাকা এর সাথে সম্পর্কিত।
৮,৪৯৮.
(64)2 - (36)2 = 20x হলে, x/2 এর মান কত?
  1. ক) 140
  2. খ) 70
  3. গ) 210
  4. ঘ) 105
সঠিক উত্তর:
খ) 70
উত্তর
সঠিক উত্তর:
খ) 70
ব্যাখ্যা
প্রশ্ন: (64)2 - (36)2 = 20x হলে, x/2 এর মান কত?

সমাধান:
20x = (64 + 36)(64 - 36) = 
20x = 100 × 28
x = (100 × 28)/20
x = 140
x/2 = 140/2
x/2 = 70
৮,৪৯৯.
অত্যাচার এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. দেদার
  2. উপদ্রব
  3. পীড়ন
  4. নিগ্রহ
সঠিক উত্তর:
দেদার
উত্তর
সঠিক উত্তর:
দেদার
ব্যাখ্যা
প্রশ্ন: অত্যাচার এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• অত্যাচার এর সমার্থক শব্দ: নির্যাতন, নিষ্পেষণ, লাঞ্ছনা, পীড়ন, উৎপীড়ন, নিপীড়ন, নিগ্রহ, জুলুম, জবরদস্তি, উৎপাত, উপদ্রব

• দেদার হলো 'অতিরিক্ত' এর সমার্থক শব্দ।
৮,৫০০.
জিহাদের চেয়ে সিয়াম বড় কিন্তু সাগর ছোট , রাজুর চেয়ে রিমা বড়, সাগরের চেয়ে রিমা ছোট । সবচেয়ে ছোট কে? 
  1. জিহাদ
  2. সাগর
  3. রাজু
  4. রিমা
সঠিক উত্তর:
রাজু
উত্তর
সঠিক উত্তর:
রাজু
ব্যাখ্যা
প্রশ্ন: জিহাদের চেয়ে সিয়াম বড় কিন্তু সাগর ছোট , রাজুর চেয়ে রিমা বড়, সাগরের চেয়ে রিমা ছোট । সবচেয়ে ছোট কে? 

সমাধান: 
প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই 
জিহাদের চেয়ে সিয়াম বড় = সিয়াম > জিহাদ > সাগর
রাজুর চেয়ে রিমা বড় = রিমা > রাজু
সাগরের চেয়ে রিমা ছোট = সাগর > রিমা

অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই
সিয়াম > জিহাদ > সাগর > রিমা > রাজু

∴ সবচেয়ে ছোট রাজু