উত্তর
ব্যাখ্যা
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮৪ / ১৩৫ · ৮,৩০১–৮,৪০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
সমাধান:
অশুদ্ধ বাক্য: আমি সন্তোষ হলাম।
শুদ্ধ বাক্য: আমি সন্তুষ্ট হলাম।
বাকি তিনটা শুদ্ধ বাক্য-
- অপব্যয় একটি মারাত্মক ব্যাধি।
- আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
- তুমি নির্দোষ নও।
প্রশ্ন: নিচের চিত্রটিকে ভাঁজ করলে কোনটি পাওয়া যাবে?
সমাধান:
সঠিক উত্তর- ঘ)
অর্থাৎ
প্রশ্ন: নিচের সংখ্যার সিরিজে কতগুলো 6 আছে যাদের আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 আসবে?
2 6 3 7 5 6 4 2 9 6 1 3 4 1 6 3 9 1 5 6 9 2 3 1 6 5 4 3 2 1 9 6 7 1 6 3
সমাধান:
2 6 3 7 5 6 4 2 9 6 1 3 4 1 6 3 9 1 5 6 9 2 3 1 6 5 4 3 2 1 9 6 7 1 6 3
∴ প্রদত্ত সারিতে এমন 6 আছে মোট 3টি।
প্রশ্ন: ১৫০ মিটার দীর্ঘ একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে ২১ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কি.মি./ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মি./সেকেন্ড
= ২০ মি./সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ২১ সেকেন্ডে যায় (২০ × ২১) = ৪২০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৪২০ - ১৫০ = ২৭০ মিটার
প্রশ্ন: একটি মেয়ের ছবি দেখিয়ে রাফি বললো, "সে হচ্ছে আমার মামার মায়ের ছেলের মেয়ে।" মেয়েটি রাফির সম্পর্কে কী হয়?
সমাধান:
ছবিটি একটি মেয়ের। বক্তা হচ্ছে রাফি। যেহেতু রাফি বলছে "আমার মামার মায়ের ছেলের মেয়ে"।
- মামার মা = নানি
- নানির ছেলে = মামা (রাফির মামা)
- মামার মেয়ে = মামাতো বোন
অতএব, মেয়েটি রাফির মামাতো বোন।
১ম সংখ্যা = ৮
২য় সংখ্যা = ৮ + ৩ = ১১
৩য় সংখ্যা = ১১ + ৬ = ১৭
৪র্থ সংখ্যা = ১৭ + ১২ = ২৯
৫ম সংখ্যা = ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ সংখ্যা = ৫৩ + ৪৮ = ১০১
৭ম সংখ্যা = ১০১ + ৯৬ = ১৯৭
- রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নৌকাডুবি।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেনাপাওনা, পল্লীসমাজ ও চরিত্রহীন।
সকল পেঁচাই রাতে দেখতে পায় এবং যে সকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়। এ প্রেক্ষিতে নিচের কোন উক্তিটি অবশ্যই সত্য-
• যেহেতু যেসকল পাখি রাতে দেখতে পারে তারা কালো নয়, তাই সকল পেঁচা রাতে দেখতে পারে বলে কোন পেঁচা কালো নয়।
• কালো পাখি রাতে দেখবে না।
Black ravens don't have night vision ⇒ কালো কাকদের রাতের দৃষ্টি নেই।
All owls are not black ⇒ কোন পেঁচা কালো হয় না
Birds that are black lack night vision ⇒ কালো রঙের পাখিদের রাতের দৃষ্টিশক্তির অভাব হয়
∴ সঠিক উত্তর: উপরের সবগুলো।
• এখানে ঢেঁকি, কাঁচি এবং নিক্তি—তিনটিই প্রথম শ্রেণির লিভার। কিন্তু যাঁতি হলো দ্বিতীয় শ্রেণির লিভার।
• লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।
• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।
• দ্বিতীয় শ্রেণির লিভার;
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।
• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।
প্রশ্ন: যদি PLANET = 315827 এবং NEPTUN = 823798 হয়, তাহলে TUNNEL = ?
সমাধান:
PLANET = 315827
P = 3
L = 1
A = 5
N = 8
E = 2
T = 7
এবং NEPTUN = 823798
N = 8
E = 2
P = 3
T = 7
U = 9
N = 8
একইভাবে,
TUNNEL = 798821
লিপ ইয়ার না হলে প্রতি বছর দিন বাড়ে ১ দিন করে আর লিপ ইয়ারে দিন বাড়ে ২ দিন।
চলতি বছর ২০২০ লিপ ইয়ার। তাই ২০১৭ তে ১ দিন, ২০১৮ তে ১ দিন, ২০১৯ তে ১ দিন আর ২০২০ তে ২ দিন মোট ৫ দিন বাড়ে।
∴২০১৬ সালের 1 August মঙ্গলবার হলে চলতি বছলের 1 August ৫ দিন বেড়ে হবে রবিবার।
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।
অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
প্রশ্ন: P-এর পুত্র Q-এর স্ত্রী R, যার ভাই S, Q-এর বোন T। তাহলে R এবং P-এর মধ্যকার সম্পর্ক কোনটি?
সমাধান:
P-এর পুত্র Q
Q-এর স্ত্রী R
অর্থাৎ R হচ্ছে P-এর পুত্রবধূ
R-এর ভাই S
Q-এর বোন T
তবে, R এবং P-এর সম্পর্ক পরিবর্তন হয়নি, কারণ R এখনো P-এর পুত্রবধূ
∴ R এবং P-এর মধ্যকার সম্পর্ক: শ্বশুর-পুত্রবধূ
মনে করি,
কাল বালতিতে পানি ধরে ক লিটার
তাহলে, লাল বালতিতে পানি ধরে ৩ক লিটার
∴ ড্রামের মোট ধারণ ক্ষমতা (৩ক X ৬০) = ১৮০ক লিটার
লাল ও কালো বালতি দুটি একত্রে পানি ধারণ করে (৩ক + ক) = ৪ক লিটার
∴ ড্রাম পূর্ণ করতে লাল ও কালো বালতি দুটি একত্রে ঢালতে হবে, (১৮০ক / ৪ক) = ৪৫ বার
ধরি, সংখ্যাটি x
শর্তমতে, 3x + 2x = 125
⇒ 5x = 125
⇒ x = 25
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
- শুদ্ধ বানান - অভ্যন্তরীণ।
- শব্দটি বিশেষণ।
- এটি সংস্কৃত শব্দ।
- শব্দের অর্থ:
মধ্যবর্তী, অভ্যন্তরে আছে এমন।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
প্রশ্ন:
সমাধান:
√১৬ = ৪, √২৫ = ৫, ৪ × ৫ = ২০
√২৫ = ৫, √৩৬ = ৬, ৫ × ৬ = ৩০
এখানে প্রতিক্ষেত্রে উপর ও বাম পাশের সংখ্যা দুটির বর্গমূল গুণ হয়ে গুণফল বাম পাশে বসে
তাহলে শূন্যস্থানের সংখ্যাটি হবে,
(৫৬ ÷ √৪৯)২
=(৫৬ ÷ ৭)২
= ৮২
=৬৪
প্রশ্ন: "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
সমাধান:
- "RAILGC" শব্দের বর্ণগুলোকে নতুন করে সাজালে যে শব্দ পাওয়া যায় তা হলো GARLIC.
- GARLIC (রসুন) হলো একটি মশলা যা রান্নার স্বাদ ও সুগন্ধ বাড়াতে ব্যবহৃত হয়।
ধারাটি নিম্মরূপঃ
2×1+(12)=3
3×2+(22)=10
10×3+(32)=39
39×4+(42)=172
172×5+(52)=885
প্রশ্ন: একটি বাড়িতে এক দম্পতি, তাঁদের চার পুত্র, চার পুত্রবধূ এবং প্রত্যেক পুত্রের ২ জন করে পুত্র ও ১ জন করে কন্যা আছে। আপনি ঐ বাড়িতে প্রবেশ করার পর বাড়িতে মোট কতজন ব্যক্তি উপস্থিত থাকবেন?
সমাধান:
পরিবারের সদস্যদের সংখ্যা গণনা করি:
• দম্পতি (স্বামী ও স্ত্রী) = ২ জন
• ৪ জন পুত্র = ৪ জন
• ৪ জন পুত্রবধূ = ৪ জন
• ৪ জন পুত্রের সন্তান সংখ্যা: প্রত্যেক পুত্রের ২ পুত্র ও ১ কন্যা (৩ জন সন্তান), অর্থাৎ ৪ × ৩ = ১২ জন
• আপনি নিজে (প্রবেশকারী) = ১ জন
∴ মোট উপস্থিতি = ২ + ৪ + ৪ + ১২ + ১ = ২৩ জন।
প্রশ্ন: Float : Sink :: Boat : ?
সমাধান:
এখানে প্রথম জোড়ার সম্পর্কটি হলো বিপরীতার্থক ক্রিয়া।
• Float = ভাসা এবং Sink = ডোবা– হলো একে অপরের বিপরীত।
• দ্বিতীয় জোড়ার ক্ষেত্রে,
- Boat (নৌকা) হলো এমন একটি যান যা সাধারণত পানির উপরিভাগে ভেসে চলে।
- এর বিপরীতে সাবমেরিন (Submarine) বা ডুবোজাহাজ পানির নিচে চলাচল করতে সক্ষম, তাই এটিই সঠিক সাদৃশ্য।
মেঘ শব্দের সমার্থক শব্দ হলো বারিদ, জীমূত, জলধর, জলদ, পয়োধর, তোয়দ, পয়োদ, নীরদ ইত্যাদি।
অন্যদিকে, বারিধি ও জলধি হলো সমুদ্রের সমার্থক শব্দ এবং তোয় হল পানি শব্দের সমার্থক শব্দ।
(সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর)