বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ৬০১৭০০ / ১৩,৫৮৯

৬০১.
একটি ৭০০ মিটার লম্বা ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা গতিতে চলছে। যদি এটি একটি টানেল পার হতে ১ মিনিট সময় নেয়, তাহলে টানেলটির দৈর্ঘ্য কত?
  1. ৩০০ মিটার
  2. ৩৫০ মিটার
  3. ৩৭৫ মিটার
  4. ৪৫০ মিটার
সঠিক উত্তর:
৩০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৭০০ মিটার লম্বা ট্রেন ৬০ কি.মি./ঘণ্টা গতিতে চলছে। যদি এটি একটি টানেল পার হতে ১ মিনিট সময় নেয়, তাহলে টানেলটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটিকে টানেল পার হতে হলে নিজের দৈর্ঘ্য ও টানেলের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে।

ধরি,
টানেলের দৈর্ঘ্য = ক মিটার 
∴ ট্রেনের অতিক্রান্ত দূরত্ব = (৭০০ + ক) মিটার 

দেওয়া আছে,
ট্রেনের গতিবেগ = ৬০ কি.মি./ঘণ্টা = (৬০ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ৫০/৩ মিটার/সেকেন্ড 

ট্রেনটি ১ সেকেন্ডে অতিক্রম করে = ৫০/৩ মিটার 
১ মিনিট বা ৬০ সেকেন্ডে অতিক্রম করে = (৫০ × ৬০)/৩ = ১০০০ মিটার 

প্রশ্নমতে,
৭০০ + ক = ১০০০
বা, ক = ১০০০ - ৭০০
বা, ক = ৩০০ 

অর্থাৎ টানেলের দৈর্ঘ্য = ৩০০ মিটার 
৬০২.
যদি 'NIGHT' দিয়ে 'PKIJV' এবং 'DARK' দিয়ে 'FCTM 'বোঝায়, তাহলে 'GREEN' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) HTGGO
  2. খ) ITFFP
  3. গ) ISFFP
  4. ঘ) ITGGP
সঠিক উত্তর:
ঘ) ITGGP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ITGGP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'NIGHT' দিয়ে 'PKIJV' এবং 'DARK' দিয়ে 'FCTM 'বোঝায়, তাহলে 'GREEN' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
'NIGHT' এর প্রতিটি বর্ণের পরবর্তী একটি বর্ণ বাদ দিয়ে পরের বর্ণটি বসেছে। 
N - O - P
I - J - K
G - H - I
H - I - J
T- U -V

এবং 
D -E - F
A - B- C
R - S -T
K - L - M

একইভাবে 
GREEN = ITGGP
৬০৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৬, ৮, ১১, ১২, ১৬, ১৬, ২১ ?
  1. ২২
  2. ২১
  3. ২০
  4. ২৩
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
এখানে
দুইটি সিরিজ আছে ।
প্রথম সিরিজ 
৬,১১,১৬,২১,...............
যা ৫ করে বাড়ছে 

দ্বিতীয় সিরিজ 
৮,১২,১৬,২০,......... 
যা ৪ করে বাড়ছে

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নের স্থানে ২০ বসবে।
৬০৪.
অঙ্কটার সবটাই ভুল হয়েছে, _____করতে হবে দেখছি।
  1. ক) খোদার খাসি
  2. খ) গোবর গণেশ
  3. গ) নাড়াবুনে
  4. ঘ) কেঁচে গণ্ডূষ
সঠিক উত্তর:
ঘ) কেঁচে গণ্ডূষ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেঁচে গণ্ডূষ
ব্যাখ্যা
কেঁচে গণ্ডূষ বাগধারার অর্থ পুনরায় আরম্ভ করা।
নেই আকড়া অর্থ একগুঁয়ে
নাড়াবুনে অর্থ মূর্খ
গোবর গণেশ অর্থ অকর্মণ্য।
খোদার খাসি-হৃষ্টপুষ্ট ব্যক্তি

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-সৌমিত্র শেখর।
৬০৫.
একজন মেয়েকে নির্দেশ করে অপর একজন মেয়ে বললেন 'তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে।' এই মেয়েটি অপর মেয়ের সঙ্গে কীভাবে সম্পর্কিত?
  1. ক) বোন
  2. খ) মা
  3. গ) চাচি
  4. ঘ) খালা 
সঠিক উত্তর:
ক) বোন
উত্তর
সঠিক উত্তর:
ক) বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মেয়েকে নির্দেশ করে, অপর একজন মেয়ে বললেন 'তার ভাইয়ের বাবা হলেন আমার দাদার একমাত্র ছেলে।' এই মেয়েটি অপর মেয়ের সঙ্গে কীভাবে সম্পর্কিত?


সমাধান: 
আমার দাদুর একমাত্র ছেলে = আমার বাবা
মেয়ের ভাইয়ের বাবা = তারও বাবা

এখন এক মেয়ের বাবা অন্য মেয়েরও বাবা হলে মেয়েটি অন্য মেয়ের বােন হবেন সম্পর্কে।
৬০৬.
অনিল ৬০% ক্ষেত্রে সত্য কথা বলে এবং নিখিল ৩০% ক্ষেত্রে মিথ্যা কথা বলে। একই ঘটনা বর্ণনা দেওয়ার সময় তাদের একই রকম উত্তর দেয়ার সম্ভাবনা কত?
  1. ক) ০.৫৬
  2. খ) ০.৬৭
  3. গ) ০.৫৯
  4. ঘ) ০.৫৪
সঠিক উত্তর:
ঘ) ০.৫৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৫৪
ব্যাখ্যা
অনিলের সত্য বলার সম্ভাবনা = ৬০% = ৬০/১০০ = ০.৬
অনিলের মিথ্যা বলার সম্ভাবনা = ১ - ০.৬ = ০.৪
নিখিলের সত্য বলার সম্ভাবনা = ১০০%-৩০% = ৭০% =৭০/১০০ = ০.৭
নিখিলের মিথ্যা বলার সম্ভাবনা =১ - ০.৭ = ০.৩
তারা দুইজন একই ঘটনা বর্ণনা করার সময় একইরকম উত্তর দিতে পারবে দুইভাবেঃ
১) দুইজনই সত্য বলবে অথবা ২) দুইজনই মিথ্যা বলবে। 

দুইজনই সত্য বলার সম্ভাবনা = ০.৬×০.৭= ০.৪২
দুইজনই মিথ্যা বলার সম্ভাবনা =০.৪×০.৩ = ০.১২
তাদের একইরকম উত্তর দেয়ার সম্ভাবনা = ০.৪২+০.১২ = ০.৫৪
৬০৭.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. অনুরোদ
  2. ঐশ্বর্য
  3. ঋণগ্রস্ত
  4. ঊর্ধ্বগ্রীব
সঠিক উত্তর:
অনুরোদ
উত্তর
সঠিক উত্তর:
অনুরোদ
ব্যাখ্যা
অনুরোদ বানানটি শুদ্ধ নয়। এর শুদ্ধ বানান হবে 'অনুরোধ'। এর অর্থ প্রার্থনা; সুপারিশ।
ঐশ্বর্য (বিশেষ্য) ⇒ ধন; সম্পত্তি; বিভব।
ঋণগ্রস্ত (বিশেষণ) ⇒ ঋণী; দেনাদার; অধমর্ণ; খাতক; কর্জদার।
ঊর্ধ্বগ্রীব (বিশেষণ) ⇒ উন্নতগ্রীবা বিশিষ্ট।

উৎস: Accessible Dictionary.
৬০৮.
যেকোনো একটি বাতি জ্বালাতে সর্বনিম্ন কত গুলো সুইচ বন্ধ করতে হবে?
  1. ২ টি
  2. ১ টি
  3. ৪ টি
  4. ৩ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: যেকোনো একটি বাতি জ্বালাতে সর্বনিম্ন কত গুলো সুইচ বন্ধ করতে হবে?

সমাধান:
এখানে, সর্বনিম্ন ২ টি সুইচ বন্ধ করলে বর্তনী পূর্ণ হবে এবং যেকোনো একটি বাতি জ্বলবে।
৬০৯.
7√2 সংখ্যা কোন ধরনের সংখ্যা?
  1. জটিল সংখ্যা
  2. মূলদ সংখ্যা
  3. বাস্তব সংখ্যা
  4. অমূলদ সংখ্যা
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
উত্তর
সঠিক উত্তর:
অমূলদ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 7√2 সংখ্যা কোন ধরনের সংখ্যা?

সমাধান:
√2 একটি অমূলদ সংখ্যা। অর্থাৎ এটির বর্গমূল যা কখনোও একটি সঠিক পূর্ণসংখ্যা বা ক্ষুদ্রভাগে প্রকাশ করা যায় না। যেহেতু 7 একটি পূর্ণসংখ্যা এবং √2​ একটি অমূলদ সংখ্যা, তাদের গুণফলও একটি অমূলদ সংখ্যা হবে।

অতএব, 7√2​ একটি অমূলদ সংখ্যা।
৬১০.
৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে:
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে:

সমাধান:
প্রদত্ত সংখ্যাগুলো = ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো = ৯,৩,৬,৩
সংখ্যাগুলোর যোগফল = ৯ + ৩ + ৬ + ৩ = ২১
২১ ÷ ৭ = ৩
ভাগশেষ = ০

৬১১.
শুদ্ধরূপে বানান কোনটি?
  1. মধ্যাকর্ষন
  2. মধ্যাকর্ষণ
  3. মাধ্যাকর্ষণ
  4. মোধ্যাকর্ষণ 
সঠিক উত্তর:
মাধ্যাকর্ষণ
উত্তর
সঠিক উত্তর:
মাধ্যাকর্ষণ
ব্যাখ্যা
শুদ্ধরূপে বানান : মাধ্যাকর্ষণ

মাধ্যাকর্ষণ: (বিশেষ্য){(তৎসম বা সংস্কৃত) মধ্য+আকর্ষণ+অ(অণ্‌)}
যে শক্তি বা আকর্ষণ পৃথিবীর যাবতীয় প্রাণী বা পদার্থকে ভুপৃষ্টে স্থির রাখে এবং পৃথিবীর কেন্দ্রের দিকে আকৃষ্ট করে, 
জড় পদার্থের পরস্পর আকর্ষণ শক্তি; ভূ-কেন্দ্রের দিকে জড়পদার্থের আকর্ষণ; অভিকর্ষ; 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি 
৬১২.
১ থেকে ১০০ পর্যন্ত গুনলে কয়টি ৫ পাওয়া যাবে?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ২০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
১ থেকে ১০০ পর্যন্ত ৫,১৫,২৫,৩৫,৪৫,৫০,৫১,৫২,৫৩,৫৪,৫৫,৫৬,৫৭,৫৮,৫৯,৬৫,৭৫,৮৫,৯৫ এই সংখ্যাগুলোতে মোট ২০ টি ৫ পাওয়া যাবে। এখানে উল্লেখ্য ৫৫ তে দুইটি ৫ হিসেব করা হয়েছে।
৬১৩.
সঠিক বানানটি চিহ্নিত করুন -
  1. ক) কৃচ্ছসাধন
  2. খ) কৃচ্ছ্বসাধন
  3. গ) কৃচ্ছ্রসাধন
  4. ঘ) কৃচ্ছ্র্যসাধন
সঠিক উত্তর:
গ) কৃচ্ছ্রসাধন
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃচ্ছ্রসাধন
ব্যাখ্যা
⇒ সঠিক বানান: কৃচ্ছ্রসাধন

কৃচ্ছ্রসাধন

অত্যন্ত কষ্টসাধ্য ব্রত বা সাধনা।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬১৪.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 
  1. ক) H
  2. খ) I
  3. গ) J
  4. ঘ) Q
সঠিক উত্তর:
ক) H
উত্তর
সঠিক উত্তর:
ক) H
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 

সমাধান:
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণ = Q  
 Q এর বামদিকে ১০ তম বর্ণ হলো = H 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
৬১৫.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. Posesion
  2. Possesion
  3. Posession
  4. Possession
সঠিক উত্তর:
Possession
উত্তর
সঠিক উত্তর:
Possession
ব্যাখ্যা
Possession - শব্দটি একটি noun এবং এর অর্থ - দখলে রাখা।
৬১৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) Triangle
  2. খ) Rectangle
  3. গ) Square
  4. ঘ) Rhombus
সঠিক উত্তর:
ক) Triangle
উত্তর
সঠিক উত্তর:
ক) Triangle
ব্যাখ্যা
Triangle ত্রিভুজ তিন বাহু নিয়ে গঠিত 
Rectangle, Square, Rhombus চার বাহু দ্বারা গঠিত। 
৬১৭.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
বৃত্তের ভিতরের প্রতিটি উপাদান ৯০° কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। 
৬১৮.
√(১৫.৬০২৫) = ?
  1. ক) ৩.৮৫
  2. খ) ৩.৭৫
  3. গ) ৩.৯৫
  4. ঘ) ৩.৬৫
সঠিক উত্তর:
গ) ৩.৯৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.৯৫
ব্যাখ্যা

√(১৫.৬০২৫) = ৩.৯৫

৬১৯.
নিম্নের কোন তিনটি শব্দগুচ্ছ যথাক্রমে 'চাঁদ', 'সিংহ' ও 'হরিণ'-এর সমার্থক?
  1. ক) মৃগাঙ্ক, মৃগেন্দ্র, মৃগ
  2. খ) মৃগ, মৃগরাজ, মৃগাঙ্ক
  3. গ) মৃগ, মৃগাঙ্ক, মৃগরাজ
  4. ঘ) মৃগেন্দ্র, মৃগ, মৃগপতি
সঠিক উত্তর:
ক) মৃগাঙ্ক, মৃগেন্দ্র, মৃগ
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃগাঙ্ক, মৃগেন্দ্র, মৃগ
ব্যাখ্যা
'চাঁদ' এর সমর্থক শব্দগুলো হল: চন্দ্র , সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি, বিধু, সোম, শীতাংশু, ইন্দু, মৃগাঙ্ক, নিশানাথ, রজনীকান্ত, তারাপতি, তারানাথ ইত্যাদি।

'সিংহ' এর সমর্থক শব্দগুলো হল: পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, মৃগপতি ইত্যাদি।

'হরিণ' এর সমর্থক শব্দগুলো হল: মৃগ, কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন, ঋষ্য, কুড়ঙ্গম। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২০.
একটি সারিতে রতন উভয়দিকে থেকে ১৯তম। ঐ সারিতে মোট কতজন রয়েছে?
  1. ২০ জন
  2. ৩৭ জন
  3. ৩৮ জন
  4. ৩৯ জন
সঠিক উত্তর:
৩৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৭ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সারিতে রতন উভয়দিকে থেকে ১৯তম। ঐ সারিতে মোট কতজন রয়েছে?

সমাধান:
এক দিক থেকে রতনের অবস্থান ১৯ তম অর্থাৎ সে সহ ১৯ জন। অপর দিক থেকে তার অবস্থান ১৯ তম অর্থাৎ সে বাদে আরও ১৮ জন আছে।
∴ ঐ সারিতে মোট ছাত্র আছে (১৯ + ১৮) জন = ৩৭ জন 
৬২১.
৩, ৬, ১২, ২৪, ........... ধারার ৯ম পদ কত?
  1. ৩৮৪
  2. ৪৫৬
  3. ৫৭৪
  4. ৭৬৮
সঠিক উত্তর:
৭৬৮
উত্তর
সঠিক উত্তর:
৭৬৮
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ১২, ২৪, ........... ধারার ৯ম পদ কত?

সমাধান:
এখানে, ৬/৩ = ২;  ১২/৬ = ২
∴ ধারাটি একটি গুণোত্তর ধারা যার,
প্রথম পদ, a = ৩
সাধারণ অনুপাত, r = ২

∴ ধারার ৯ম পদ = ar৯ - ১
= ৩ × ২
= ৩ × ২৫৬
= ৭৬৮
৬২২.
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. কোলন
  2. দাঁড়ি
  3. বিস্ময়চিহ্ন
  4. প্রশ্নচিহ্ন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

সমাধান:
• ‘কোলন’ প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন।
- এগুলো হলো:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬২৩.
নিচের কোন গুচ্ছের সবগুলো শব্দই সমার্থক শব্দ নয়?
  1. ক) প্রসূন , সুমন , কুসুম 
  2. খ) তট , ধার, নীরধর
  3. গ) বরাত, নসিব, ভাল 
  4. ঘ) ঢেউ , ঊর্মি, বীচি
সঠিক উত্তর:
খ) তট , ধার, নীরধর
উত্তর
সঠিক উত্তর:
খ) তট , ধার, নীরধর
ব্যাখ্যা
'মেঘ'  এর সমার্থক শব্দ- অভ্র, ঘন, জলধর, নীরধর 
'ফুল'  এর সমার্থক শব্দ - প্রসূন , সুমন , কুসুম 
'কপাল' এর সমার্থক শব্দ - বরাত, নসিব, ভাল 
'তীর' এর সমার্থক শব্দ -  ,শর ,তট , ধার , পাড় 

তরঙ্গ এর সমার্থক শব্দ - ঢেউ , ঊর্মি, বীচি , হিল্লোল, লহর, লহরী। 

[উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৬২৪.
'তিনি আমার - রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের -' ।
  1. সম্মান
  2. মর্যাদা
  3. পাশে
  4. কথা
সঠিক উত্তর:
কথা
উত্তর
সঠিক উত্তর:
কথা
ব্যাখ্যা
বঙ্গবন্ধু কর্তৃক ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের একটি লাইন হলো 'তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা'।
৬২৫.
একজন লোক পূর্ব দিকে 2 কিমি হাঁটার পর ডানে ঘুরে আরো 3 কিমি হাঁটল। তারপর পশ্চিমদিকে ঘুরে 4 কিমি হেঁটে উত্তরদিকে ঘুরে আরো 3 কিমি হাঁটল। সবশেষে সে পূর্বদিকে ঘুরে আরো 2 কিমি হাঁটল। যাত্রা শুরু থেকে বর্তমানে তার দূরত্ব কত?
  1. ক) 5
  2. খ) 4
  3. গ) 10
  4. ঘ) 0
সঠিক উত্তর:
ঘ) 0
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন- একজন লোক পূর্ব দিকে 2 কিমি হাঁটার পর ডানে ঘুরে আরো 3 কিমি হাঁটল। তারপর পশ্চিমদিকে ঘুরে 4 কিমি হেঁটে উত্তরদিকে ঘুরে আরো 3 কিমি হাঁটল। সবশেষে সে পূর্বদিকে ঘুরে আরো  2 কিমি হাঁটল। যাত্রা শুরু থেকে বর্তমানে তার দূরত্ব কত?

সমাধান-

মনে করি, লোকটি A থেকে শুরু করে B, C, D, E হঅয়ে পুনরায় A তে ফিরে আসে।
৬২৬.
Please put the vase ____ the table.
  1. in
  2. for
  3. on
  4. over
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
প্রশ্ন: Please put the vase ____ the table.

সমাধান:
Please put the vase on the table.
একটি জিনিসের উপর অন্য একটি জিনিস সংযুক্ত বা লেগে থাকলে preposition হিসেবে শব্দ দুটির মাঝে on বসে।
৬২৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শিরশ্ছেদ
  2. রূপায়ণ 
  3. শুশ্রুষা
  4. তিতিক্ষা
সঠিক উত্তর:
শুশ্রুষা
উত্তর
সঠিক উত্তর:
শুশ্রুষা
ব্যাখ্যা

বানান শুদ্ধিকরণ:

অশুদ্ধ বানান - 'শুশ্রুষা'।
- শব্দের শুদ্ধ বানান - 'শুশ্রূষা'। 
- শব্দটির অর্থ - 'শুশ্রূষা' শব্দের অর্থ হলো পরিচর্যা, যত্ন, সেবা, তত্ত্বাবধান।
- বিশেষত 'শুশ্রূষা' শব্দটি রোগীর পরিচর্যা বা সেবা করাকে বোঝায়।
- এর বিপরীত শব্দগুলো হলো- অবহেলা, অনাদর, উপেক্ষা, অযত্ন।
- 'শুশ্রূষা' একটি বিশেষ্য পদ। 
-----------------------------------------
অন্যদিকে,
• শিরশ্ছেদ, রূপায়ণ, তিতিক্ষা - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬২৮.
২.২, ০.০২, ও ০.০০২২ -এর সমষ্টি কত?
  1. ক) ২.২২২২
  2. খ) ২.২২২
  3. গ) ২.২০০২
  4. ঘ) ২.২২০২
সঠিক উত্তর:
ক) ২.২২২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২.২২২২
ব্যাখ্যা
প্রশ্ন: ২.২, ০.০২, ও ০.০০২২ -এর সমষ্টি কত?

সমাধান: 
২.২+ ০.০২+ ০ .০০২২ = ২.২২২২
৬২৯.
'কেতাদুরস্ত' অর্থ -
  1. ক) রুচিসম্মত
  2. খ) সামান্য
  3. গ) কপর্দক
  4. ঘ) নিতান্ত অলস
সঠিক উত্তর:
ক) রুচিসম্মত
উত্তর
সঠিক উত্তর:
ক) রুচিসম্মত
ব্যাখ্যা
কেতাদুরস্ত (বিশেষণ)
- বাহ্যিক চালচলনে নিখুঁত,
- সুশৃঙ্খল,
- পরিপাটি,
- রুচিসম্মত।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৩০.
ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
ঘ) ঘ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঘ
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান: 
ক, খ এর চেয়ে লম্বা ⇒ ক > খ 
খ, গ এর চেয়ে খাট ⇒ গ > খ 
গ, ঘ এর চেয়ে খাট ⇒ ঘ > গ 
ঘ, ক এর চেয়ে লম্বা ⇒ ঘ > ক 

∴ সবচেয়ে লম্বা ঘ।
৬৩১.
‘KADAH’বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. প্রাণি
  2. অঙ্গ
  3. শহর
  4. খেলা
সঠিক উত্তর:
শহর
উত্তর
সঠিক উত্তর:
শহর
ব্যাখ্যা
‘KADAH’বর্ণগুলো সাজালে (DHAKA) একটি শহরের নাম পাওয়া যাবে।
৬৩২.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. NOON
  2. SOS
  3. OPT
  4. OTTO
সঠিক উত্তর:
OTTO
উত্তর
সঠিক উত্তর:
OTTO
ব্যাখ্যা
OTTO শব্দটি সরাসরি ও আয়নায় দেখতে একই রকম দেখায়।
কেননা, শব্দের অক্ষরগুলো বিপরীতক্রমে লিখলেও অক্ষরগুলোর আকার ও অবস্থান একই থাকে।
৬৩৩.
৭, ২৬, ৬৩, ১২৪, ২১৫, ৩৪২, (?)
  1. ক) ৪৮১
  2. খ) ৫১১
  3. গ) ৩৯১
  4. ঘ) ৪২১
সঠিক উত্তর:
খ) ৫১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫১১
৬৩৪.
৮, ১১, ১৭, ২৯,......... পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৫৮
  2. ৭৫
  3. ৫৩
  4. ১০২
সঠিক উত্তর:
৫৩
উত্তর
সঠিক উত্তর:
৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯,......... পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
(একটি সংখ্যা × ২) - ৫ = পরবর্তী সংখ্যা
যেমন,
(৮ × ২) - ৫ = ১৬ - ৫ = ১১
(১১ × ২) - ৫ = ২২ - ৫ = ১৭
(১৭ × ২) - ৫ = ৩৪ - ৫ = ২৯
(২৯ × ২) - ৫ = ৫৮ - ৫ = ৫৩

∴ পরবর্তী সংখ্যাটি হলো - ৫৩
৬৩৫.
A, B এর বোন, C, B এর মা, D, C এর বাবা, E, D এর মা। A, D এর কী হবে?
  1. নানী
  2. নানা
  3. নাতনী
  4. মেয়ে
সঠিক উত্তর:
নাতনী
উত্তর
সঠিক উত্তর:
নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর বোন, C, B এর মা, D, C এর বাবা, E, D এর মা। A, D এর কী হবে?

সমাধান:
A, B এর বোন
∴ A একজন মেয়ে
C, B এর মা

∴ C, A এর মা

D, C এর বাবা
∴ D, A এর নানা

A , D এর নাতনী হয়
৬৩৬.
যদি ABC = ZYX হয়, তবে UIVV = ? 
  1. FREE
  2. TEER
  3. REGF
  4. TREE
সঠিক উত্তর:
FREE
উত্তর
সঠিক উত্তর:
FREE
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ABC = ZYX হয়, তবে UIVV = ? 

সমাধান:

ABC = ZYX
শুরু থেকে ১ম বর্ণ- A, শেষ থেকে ১ম বর্ণ- Z
শুরু থেকে ২য় বর্ণ- B, শেষ থেকে ২য় বর্ণ- Y
শুরু থেকে ৩য় বর্ণ- C, শেষ থেকে ৩য় বর্ণ- X

∴ অনুরুপ প্যাটার্ন মেনেই UIVV = FREE হয়।

৬৩৭.
হিল্লোল শব্দের অর্থ কী?
  1. সাহস
  2. কম্পন
  3. তরঙ্গ
  4.  হাসি ঠাট্টা
সঠিক উত্তর:
তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা

প্রশ্ন: হিল্লোল শব্দের অর্থ কী?

সমাধান:
হিল্লোল শব্দের অর্থ- 'তরঙ্গ' 

হিল্লোল এর কয়েকটি সমার্থক শব্দ -
- ঊর্মি,
- তরঙ্গ,
- কল্লোল,
- লহর,
- বীচি ইত্যাদি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 

৬৩৮.
যদি n একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
  1. n2
  2. 5(n + 2)
  3. (2n + 2)
  4. (7n + 3)
সঠিক উত্তর:
(7n + 3)
উত্তর
সঠিক উত্তর:
(7n + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি n একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?

সমাধান:
ধরি, n = 2 (জোড় সংখ্যা)
∴ n2 = 22 = 4; যা জোড় সংখ্যা

5(n + 2) = 5 × (2 + 2) = 20; যা জোড় সংখ্যা

(2n + 2) = 2 × 2 + 2 = 6; যা জোড় সংখ্যা

(7n + 3) = 7 × 2 + 3 = 17 ইহা জোড় সংখ্যা নয়।
৬৩৯.
সমান সংখ্যক ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সার মুদ্রা মিলে ১৭০ টাকা হলে, প্রতিটি মুদ্রার সংখ্যা কত?
  1. ১২০টি
  2. ১৫০টি
  3. ২০০টি
  4. ২১০টি
সঠিক উত্তর:
২০০টি
উত্তর
সঠিক উত্তর:
২০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: সমান সংখ্যক ১০ পয়সা, ২৫ পয়সা ও ৫০ পয়সার মুদ্রা মিলে ১৭০ টাকা হলে, প্রতিটি মুদ্রার সংখ্যা কত?

সমাধান:
ধরি,
প্রতিটি মুদ্রার সংখ্যা ক 

প্রশ্নমতে,
১০ক/১০০ + ২৫ক/১০০ + ৫০ক/১০০ = ১৭০
বা, ১০ক + ২৫ক + ৫০ক = ১৭০০০
বা, ৮৫ক = ১৭০০০
বা, ক = ১৭০০০/৮৫
∴ ক = ২০০ 

∴ প্রতিটি মুদ্রার সংখ্যা ২০০টি। 
৬৪০.
একটি ছেলের ছবি দেখিয়ে হাসান সাহেব বললেন, ‘সে আমার নানার মেয়ের একমাত্র ছেলের ছেলে’। ছেলেটি হাসানের কে হয়?
  1. ছেলে
  2. পিতা
  3. দাদা
  4. মামা
সঠিক উত্তর:
ছেলে
উত্তর
সঠিক উত্তর:
ছেলে
ব্যাখ্যা
হাসানের নানার মেয়ে মানে হাসানের মা, তার একমাত্র ছেলে হচ্ছে হাসান, সেই ছেলের ছেলে হচ্ছে হাসানের পুত্র।
৬৪১.
একদিন সকালে রাশেদ সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে কিছু দূর যায় আবার ডানে ঘুরে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. ক) উত্তর দিকে
  2. খ) দক্ষিণ দিকে
  3. গ) পূর্ব দিকে
  4. ঘ) পশ্চিম দিকে
সঠিক উত্তর:
ক) উত্তর দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তর দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন সকালে রাশেদ সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে কিছু দূর যায় আবার ডানে ঘুরে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করে আছে?


সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 
প্রদত্ত চিত্র অনুসারে সুজন উত্তর দিকে মুখ করে আছে।
৬৪২.
কোন ভগ্নাংশটি সবচেয়ে বড়?
  1. ৩/৭
  2. ৩/৫
  3. ৪/৯
  4. ২/৩
সঠিক উত্তর:
২/৩
উত্তর
সঠিক উত্তর:
২/৩
ব্যাখ্যা

৭, ৫, ৯, ৩ সংখ্যা গুলোর ল.সা.গু = ৩১৫
সুতরাং সংখ্যাগুলো = ৩/৭ × ৩১৫ = ৩ × ৪৫ = ১৩৫
আবার, ৩/৫ × ৩১৫ = ৩ × ৬৩ = ১৮৯
আবার, ৪/৯ × ৩১৫ = ৪ × ৩৫ = ১৪০
এবং ২/৩ × ৩১৫ = ২ × ১০৫ = ২১০
সুতরাং সবচেয়ে বড় ভগ্নাংশটি হচ্ছে = ২/৩।

৬৪৩.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
চিত্রটি 90° ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এবং এর কালো উল্টানো চিত্রটি এটির উপরে স্থাপিত হয়েছে।

অপশন খ এর চিত্রটি উক্ত শর্তের সাথে মিলে।  
তাই অপশন খ সঠিক উত্তর।
৬৪৪.
আলফি একটি মেয়েকে দেখে তার বন্ধু হাবিবকে জিজ্ঞেস করলো 'মেয়েটি কে?' হাবিব বললো, 'মেয়েটির মা আমার দাদীর একমাত্র মেয়ে।' হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কী?
  1. হাবিবের ফুফাতো বোন
  2. হাবিবের সহোদর বোন
  3. হাবিবের খালাতো বোন
  4. হাবিবের মামাতো বোন
সঠিক উত্তর:
হাবিবের ফুফাতো বোন
উত্তর
সঠিক উত্তর:
হাবিবের ফুফাতো বোন
ব্যাখ্যা
প্রশ্ন:  আলফি একটি মেয়েকে দেখে তার বন্ধু হাবিবকে জিজ্ঞেস করলো 'মেয়েটি কে?' হাবিব বললো, 'মেয়েটির মা আমার দাদীর একমাত্র মেয়ে।' হাবিবের সাথে মেয়েটির সম্পর্ক কী?

সমাধান:
হাবিবের দাদীর একমাত্র মেয়ে হলো হাবিবের ফুফু।
ফুফুর মেয়ে হবে ফুফাতো বোন।
৬৪৫.
একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত ৭ : ৩। যদি স্কুলে মেয়ের সংখ্যা ২১০ হয় তবে ছেলের সংখ্যা কত?
  1. ক) ১৪৭
  2. খ) ৬৩
  3. গ) ৪৯০
  4. ঘ) ২৭০
সঠিক উত্তর:
গ) ৪৯০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত ৭ : ৩। যদি স্কুলে মেয়ের সংখ্যা ২১০ হয় তবে ছেলের সংখ্যা কত?

সমাধান-
মনে করি,
ছেলে এবং মেয়ের সংখ্যা যথাক্রমে ৭ক এবং ৩ক

প্রশ্নমতে,
৩ক = ২১০
⇒ ক = ৭০

 ছেলের সংখ্যা = ৭ × ৭০ = ৪৯০ জন
৬৪৬.
ZA, XC, VE, ..... সিরিজটির পরবর্তী পদ কোনটি?
  1. TG
  2. SF
  3. UH
  4. KL
সঠিক উত্তর:
TG
উত্তর
সঠিক উত্তর:
TG
ব্যাখ্যা
প্রশ্ন: ZA, XC, VE, ..... সিরিজটির পরবর্তী পদ কোনটি?

সমাধান:


প্রতিটি পদের ১ম বর্ণ: Z, X, V এখানে প্রতিবারে ১টি বর্ণ বাদ দিয়ে পেছনের দিকে যায়।
∴ V এর পর আসবে T.

প্রতিটি পদের ২য় বর্ণ: A, C, E এখানে প্রতিবারে ১টি বর্ণ বাদ দিয়ে সামনের দিকে যায়।
∴ E এর পর আসবে G. 

∴ পরবর্তী পদ হবে TG.
৬৪৭.
২, ৫, ৩, ৮, ৪, ১১, ৫,……….. পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ক) ১৬
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
খ) ১৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪
ব্যাখ্যা

এখানে, দুটি সিরিজ বিদ্যমান।

১ম সিরিজ = ২, ৩, ৪, ৫
ব্যবধান = ১

২য় সিরিজ = ৫, ৮, ১১,
ব্যবধান = ৩

∴ পরবর্তী সংখ্যা = ১১ + ৩ = ১৪

৬৪৮.
কোনো একটি সাংকেতিক ভাষায় STUDENT কে HHGXWNG লিখা হলে, TEACHER কে কী লিখা হবে?
  1. HWAYTWJ
  2. KFDOPFV
  3. GWAYTWI
  4. PFDOPFR
সঠিক উত্তর:
GWAYTWI
উত্তর
সঠিক উত্তর:
GWAYTWI
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি সাংকেতিক ভাষায় STUDENT কে HHGXWNG লিখা হলে, TEACHER কে কী লিখা হবে?

সমাধান:

এখানে ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে তার পরের বর্ণটি নিয়ে পাই [Ascending ও Descending অর্ডারে সাজানোর পর ১ম ও শেষ বর্ণটি স্থির থাকবে।]
STUDENT ⇒ HGFWVMG = HHGXWNG

TEACHER ⇒ GVZXSVI = GWAYTWI
৬৪৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
  1. 22
  2. 15
  3. 33
  4. 40
সঠিক উত্তর:
33
উত্তর
সঠিক উত্তর:
33
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান: 
এখানে,
প্রত্যেক পরবর্তী সংখ্যা = (আগের সংখ্যা × ক্রমিক সংখ্যা) + ক্রমিক সংখ্যা ; [ঘড়ির কাঁটা বিপরীতে] 

১ম বৃত্তে, 
১ম সংখ্যা = 8
২য় সংখ্যা = 8 × 1 + 1 = 9
৩য় সংখ্যা = 9 × 2 + 2 = 20
৪র্থ সংখ্যা = 20 × 3 + 3 = 63

একইভাবে, 
২য় বৃত্তে, 
১ম সংখ্যা = 3
২য় সংখ্যা = 3 × 1 + 1 = 4
৩য় সংখ্যা = 4 × 2 + 2 = 10
৪র্থ সংখ্যা = 10 × 3 + 3 = 33

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 33 সংখ্যাটি বসবে। 

৬৫০.
নিচের কোনটি ভিন্ন?
  1. বাদাম
  2. কমলা
  3. তরমুজ
  4. আম
সঠিক উত্তর:
বাদাম
উত্তর
সঠিক উত্তর:
বাদাম
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
 বাদাম নীরস ফল এবং অন্যগুলো রসালো ফল। তাছাড়া বাদাম মাটির নিচে জন্মে এবং অন্যগুলো মাটির উপরে জন্মে।
৬৫১.
একটি গরুর পালে গরুর পায়ের সংখ্যা, মাথার সংখ্যার দ্বিগুণের থেকে 14 বেশি। ঐ পালে কতগুলো গরু ছিল? 
  1. 13
  2. 11
  3. 9
  4. 7
সঠিক উত্তর:
7
উত্তর
সঠিক উত্তর:
7
ব্যাখ্যা
মনেকরি, 
গরুর পালে গরুর সংখ্যা = x টি 
গরুর পায়ের সংখ্যা = 4x
মাথার সংখ্যা = x 

প্রশ্নমতে,
4x - 2x = 14 
2x = 14 
x = 7
৬৫২.
ময়ূর : বর্হী :: মৌমাছি : ?
  1. ক) পুষ্পলিহ
  2. খ) গজ
  3. গ) সুনয়ন
  4. ঘ) কুণ্ডলী
সঠিক উত্তর:
ক) পুষ্পলিহ
উত্তর
সঠিক উত্তর:
ক) পুষ্পলিহ
ব্যাখ্যা
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'মৌমাছি' শব্দের সমার্থক শব্দ -মধুপ , আর্ঘা , পুষ্পলিহ। 
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল।
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন। 

তথ্যসূত্র:- ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৫৩.
মানবদেহে কতখানা হাড় আছে?
  1. ২০২ খানা
  2. ২২০ খানা
  3. ২২৫ খানা
  4. ২০৬ খানা
সঠিক উত্তর:
২০৬ খানা
উত্তর
সঠিক উত্তর:
২০৬ খানা
ব্যাখ্যা
মানবদেহ
- মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা ২০৬ টি
- করোটিতে অস্থির সংখ্যা ২৯ টি।
- মানবদেহে মোট কশেরুকার সংখ্যা ৩৩ টি।
- মানবেদেহে সাধারণত ক্রোমোজোম থাকে ২৩ জোড়া। 
- মানবদেহের প্রতিটি কোষে ২৩ জোড়া বা ৪৬টি ক্রোমোজোম থাকে।
- এ ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ক্রোমোজোমকে বলা হয় অটোজোম।
- মানবদেহের রক্তে প্লাজমার পরিমাণ ৫৫%। 
- মানবদেহের রক্তে রক্তকণিকার পরিমাণ ৪৫%।
৬৫৪.
পরিমল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং পরিমল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?
  1. ৭/২২ দিন
  2. ৪/৫ দিন
  3. ৫/৪ দিন
  4. ২২/৭ দিন
সঠিক উত্তর:
৫/৪ দিন
উত্তর
সঠিক উত্তর:
৫/৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: পরিমল একদিনে ৭ একর জমির ঘাস কাটতে পারে। শরিফ এবং পরিমল একসাথে কাজ করলে ২২ একর জমির ঘাস কাটতে ২ দিন লাগে। শরিফ একা কাজ করলে ৫ একর জমির ঘাস কাটতে কত দিন সময় লাগবে?

সমাধান:
পরিমল একদিনে কাটে ৭ একর
∴ পরিমল ২ দিনে কাটে (৭ × ২) একর = ১৪ একর

∴ শরিফ ২ দিনে কাটে (২২ - ১৪) একর = ৮ একর

শরিফ একা ৮ একর কাটে ২ দিনে
শরিফ একা ১ একর কাটে ২/৮ দিনে
শরিফ একা ৫ একর কাটে (২ × ৫)/৮ দিনে
= ৫/৪ দিনে
৬৫৫.
চিত্রে DE || BC একটি ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল DECB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অর্ধেক হলে AE : AC কত হবে?
  1. 1 : 2
  2. 1 : 3
  3. 1 : √2
  4. 1 : √3
সঠিক উত্তর:
1 : √3
উত্তর
সঠিক উত্তর:
1 : √3
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে DE || BC একটি ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল DECB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের অর্ধেক হলে AE : AC কত হবে?


সমাধান:

ADE ত্রিভুজের ক্ষেত্রফল = 1/2 × DECB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল
DECB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = 2 × ADE ত্রিভুজের ক্ষেত্রফল 

অতএব,
ABC ত্রিভুজের ক্ষেত্রফল = ADE ত্রিভুজের ক্ষেত্রফল + DECB ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 

এখন আমরা পাই,
 ABC ত্রিভুজের ক্ষেত্রফল = ADE ত্রিভুজের ক্ষেত্রফল + 2 × ADE ত্রিভুজের ক্ষেত্রফল  

বা, ABC ত্রিভুজের ক্ষেত্রফল = 3 × ADE ত্রিভুজের ক্ষেত্রফল 

তাহলে আমরা পাই,
 ADE ত্রিভুজের ক্ষেত্রফল/ABC ত্রিভুজের ক্ষেত্রফল = 1/3 ------- (1)

আবার,
ABC ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে ADE ত্রিভুজের তিনটি কোণ সমান।
সুতরাং, ΔABC ও ΔABC পরস্পর সদৃশ। 

 দুইটি সদৃশ ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত এদের যেকোনো দুই অনুরূপ বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলদ্বয়ের অনুপাতের সমান।
 
ADE ত্রিভুজের ক্ষেত্রফল/ABC ত্রিভুজের ক্ষেত্রফল  = AE2/AC2

 (1)নং থেকে পাই,
AE2/AC2 = 1/3

উভয়পক্ষে বর্গমূল করে পাই,
AE/AC = 1/√3
AE : AC =  1 : √3
৬৫৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রোচিত
  3. ভদ্রচিত
  4. ভদ্রাচিত
সঠিক উত্তর:
ভদ্রোচিত
উত্তর
সঠিক উত্তর:
ভদ্রোচিত
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানান হলো - ভদ্রোচিত
অন্য বানান গুলো ভুল।
৬৫৭.
প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোনটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক (?) স্থানে নিচের কোনটি বসবে?


    সমাধান:
    সঠিক উত্তর: খ)

    কালো বিন্দু:
    প্রতি ধাপে ১টি করে বাড়ে এবং তারা পর্যায়ক্রমে উপরে ও নিচে তাদের অবস্থান পরিবর্তন করে।
    সাদা বিন্দু: প্রতি ধাপে ১টি করে কমে এবং তারা পর্যায়ক্রমে নিচে ও উপরে তাদের অবস্থান পরিবর্তন করে।

    ৬৫৮.
    Which sentence is wrong?
    1. He has no desire for fame
    2. This is a unique case.
    3. Why have you done this?
    4. The train is running in time.
    সঠিক উত্তর:
    The train is running in time.
    উত্তর
    সঠিক উত্তর:
    The train is running in time.
    ব্যাখ্যা
    The train is running in time. বাকটি ভুল।
    সঠিক বাকটি The train is running on time.
    ৬৫৯.
    যদি BANK এর কোড gfsp হয়, তাহলে GOVT এর কোড কী হবে?
    1. upst
    2. ltay
    3. dgkr
    4. edck
    সঠিক উত্তর:
    ltay
    উত্তর
    সঠিক উত্তর:
    ltay
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি BANK এর কোড gfsp হয়, তাহলে GOVT এর কোড কী হবে?

    সমাধান:

    BANK এর ক্ষেত্রে,
    B + 5 = g
    A + 5 = f
    N + 5 = s
    K + 5 = p

    GOVT এর ক্ষেত্রে,
    G + 5 = l
    O + 5 = t
    V + 5 = a
    T + 5 = y
    ৬৬০.
    আসিফ ভোরবেলায় বেড়াতে বের হলো। তখন সূর্য তার সামনে ছিল। কিছুক্ষণ পর সেই বামদিকে ঘুরল, কয়েক মিনিট পর আবার  ডানদিকে ঘুরল। এখন আসিফের মুখ কোনদিকে?
    1. উত্তর দিকে
    2. পশ্চিম দিকে
    3. দক্ষিণ দিকে
    4. পূর্ব দিকে
    সঠিক উত্তর:
    পূর্ব দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    পূর্ব দিকে
    ব্যাখ্যা
    প্রশ্ন: আসিফ ভোরবেলায় বেড়াতে বের হলো। তখন সূর্য তার সামনে ছিল। কিছুক্ষণ পর সেই বামদিকে ঘুরল, কয়েক মিনিট পর আবার  ডানদিকে ঘুরল। এখন আসিফের মুখ কোনদিকে?

    সমাধান:
    আসিফ ভোরবেলায় বেড়াতে বের হয়, এবং সূর্য তার সামনে ছিল।
    অর্থাৎ আসিফের পূর্ব দিকে মুখ করে আছে।

    আবার,
    আসিফ বামদিকে ঘুরল।
    যদি আসিফ পূর্ব দিকে মুখ করে থাকে, তাহলে বামদিকে ঘুরলে তার মুখ হবে উত্তর দিকে।

    সে আবার ডানদিকে ঘুরল।
    উত্তর দিক থেকে ডানদিকে ঘুরলে তার মুখ হবে পূর্ব দিকে।
    ৬৬১.
    ঘড়িতে যখন ৭ : ৪০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
    1. ৮.৫°
    2. ১৫°
    3. ১০°
    4. ৭.৫°
    সঠিক উত্তর:
    ১০°
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঘড়িতে যখন ৭ : ৪০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

    সমাধান:
    মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
    = | {(১১ × ৪০) - (৬০ × ৭)}/২ |
    = | (৪৪০ - ৪২০)/২ |
    = | ২০/২ |
    = | ১০ |
    = ১০°
    ৬৬২.
    'Civil disobedience' এর বাংলা পরিভাষা কোনটি?
    1. দেওয়ানি আদালত
    2. দেওয়ানি মামলা
    3. আইন অমান্য
    4. প্রশাসনিক কর্মচারী
    সঠিক উত্তর:
    আইন অমান্য
    উত্তর
    সঠিক উত্তর:
    আইন অমান্য
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Civil disobedience' এর বাংলা পরিভাষা কোনটি?

    সমাধান:
    'Civil disobedience' এর বাংলা পরিভাষা - আইন অমান্য।

    অন্যদিকে,
    'Civil court' এর বাংলা পরিভাষা - দেওয়ানি আদালত।
    'Civil action' এর বাংলা পরিভাষা - দেওয়ানি মামলা।
    'Civil servant' এর বাংলা পরিভাষা - প্রশাসনিক কর্মচারী

    উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
    ৬৬৩.
    নিচের সার্কিটের ক্ষেত্রে কোন বাক্যটি সত্য নয়?
    1. ক) সবার উপরের বাতি না জ্বললে কোন বাতিই জ্বলবে না।
    2. খ) শুধুমাত্র একটি সুইচ চাপলে কোন বাতি জ্বলবে না।
    3. গ) সর্বনিম্ন দুইটি বাতি একসাথে জ্বালানো যাবে।
    4. ঘ) সবগুলো বাতি একসাথে জ্বলবে না।
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো বাতি একসাথে জ্বলবে না।
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো বাতি একসাথে জ্বলবে না।
    ব্যাখ্যা
    কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
    ৬৬৪.
    Which group of letters should replace the question mark ( ? ) in the sequence?
    STR, PQO, MNL, JKI, ? , DEC
    1. GHF 
    2. GFE
    3. HGF
    4. FGH
    সঠিক উত্তর:
    GHF 
    উত্তর
    সঠিক উত্তর:
    GHF 
    ব্যাখ্যা

    Question: Which group of letters should replace the question mark ( ? ) in the sequence?
    STR, PQO, MNL, JKI, ? , DEC

    Solution:
    GHF

    From the right side, each word contains 3 letters. Replacing the letters with numbers, we get  (16)(17)(15), (13)(14)(12), (10)(11)(9), ???, (4)(5)(3). So, the numbers are (7)(8)(6). Now going back to letters we can see it is GHF

    ∴ GHF will replace the ? mark.

    ৬৬৫.
    একটি মিশ্রণে ৪০ লিটার দুধ এবং ১০ লিটার পানি আছে। এতে কত লিটার পানি মেশালে দুধের শতকরা পরিমাণ ৫০% হবে?
    1. ১৮ লিটার
    2. ২৫ লিটার
    3. ৩০ লিটার
    4. ২০ লিটার
    সঠিক উত্তর:
    ৩০ লিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩০ লিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি মিশ্রণে ৪০ লিটার দুধ এবং ১০ লিটার পানি আছে। এতে কত লিটার পানি মেশালে দুধের শতকরা পরিমাণ ৫০% হবে?

    সমাধান:
    দুধ = ৪০ লিটার
    পানি = ১০ লিটার

    ধরি,
    আরও x লিটার পানি মেশানো হলো।
    তাহলে মোট মিশ্রণের পরিমাণ = ৪০ + ১০ + x = ৫০ + x লিটার

    এখন শতকরা দুধের পরিমাণ হবে,
    ⇒ ৪০/(৫০ + x) = ৫০%
    ⇒ ৪০/(৫০ + x) = ৫০/১০০
    ⇒ ৪০/(৫০ + x) = ১/২
    ⇒ ৫০ + x = ৮০
    ⇒ x = ৮০ - ৫০
    ∴ x = ৩০

    ∴ আরও ৩০ লিটার পানি মেশালে মিশ্রণে দুধের শতকরা পরিমাণ ৫০% হবে।
    ৬৬৬.
    a0 = কত?
    1. 0
    2. 1
    3. 2
    4. 3
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    প্রশ্ন: a0 = কত?

    সমাধান:
    যদি a ≠ 0 হয় তবে a° = 1
    ৬৬৭.
    ৮, ২৭, ৬৪, ১০০, ১২৫, ২১৬ এগুলোর মাঝে কোনটি ব্যতিক্রম?
    1. ক) ৬৪
    2. খ) ১০০
    3. গ) ১২৫
    4. ঘ) ২১৬
    সঠিক উত্তর:
    খ) ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৮, ২৭, ৬৪, ১০০, ১২৫, ২১৬ এগুলোর মাঝে কোনটি ব্যতিক্রম? 

    সমাধান: 
    ৮ = ২
    ২৭ = ৩
    ৬৪ = ৪
    ১০০ = ১০
    ১২৫ = ৫
    ২১৬ = ৬
     
    এখানে, ব্যতিক্রম ১০০
    ৬৬৮.
    নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
    (১) Journey (২) Justice (৩) Jungle (৪) Jewel (৫) Jacket
    1. ৪৫৩১২
    2. ১৫৪৩২
    3. ৫৩৪১২
    4. ৫৪১৩২
    সঠিক উত্তর:
    ৫৪১৩২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫৪১৩২
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
    (১) Journey (২) Justice (৩) Jungle (৪) Jewel (৫) Jacket

    সমাধান:
    ১ম বর্ণ J যা সবগুলো শব্দের মধ্যে আছে।

    অভিধানের ক্রম
    (৫) Jacket এর ২য় বর্ণ a, যা অভিধানে সবার প্রথমে আসে;
    (৪) Jewel এর ২য় বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
    (১) Journey এর ২য় বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
    (৩) Jungle বর্ণ un, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
    (২) Justice বর্ণ us, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

    সঠিক ক্রম হবে = ৫৪১৩২
    ৬৬৯.
    আপনার বিসিএস পরীক্ষার আগেরদিন শুনলেন লটারিতে বিশ লক্ষ টাকা পেলেন। এখন আপনি কী করবেন?
    1. ক) ওইদিনই একটি গাড়ি কিনবেন
    2. খ) সবাইকে ট্রিট দিবেন খুশিতে
    3. গ) লটারি আসলেই জিতেছেন কিনা সেটার ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য কাজ করবেন
    4. ঘ) মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
    সঠিক উত্তর:
    ঘ) মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) মাথা ঠান্ডা রেখে পরেরদিন পরীক্ষার প্রস্তুতি নিবেন
    ব্যাখ্যা
    বিসিএস পরীক্ষা শুধু বিশ লক্ষ টাকার চেয়েও মূল্যবান। এখানে যেমন সম্মান আছে, স্বাচ্ছন্দ্যে জীবন যাপনেরও ব্যাবস্থা হয় এতে৷ বিশ লক্ষ টাকার কাছে এতদিনের কষ্ট ফেলনা না৷
    ৬৭০.
    A, B-এর ভাই; C, A-এর বোন; D, E-এর ভাই; E, A-এর কন্যা এবং D ও F দুই ভাই। F এর চাচা কে?
    1. D
    2. E
    3. B
    4. C
    সঠিক উত্তর:
    B
    উত্তর
    সঠিক উত্তর:
    B
    ব্যাখ্যা

    প্রশ্ন: A, B-এর ভাই; C, A-এর বোন; D, E-এর ভাই; E, A-এর কন্যা এবং D ও F দুই ভাই। F এর চাচা কে?

    সমাধান:
    দেওয়া আছে,
    A, B-এর ভাই
    C, A-এর বোন
    D, E-এর ভাই
    E, A-এর কন্যা
    D ও F দুই ভাই

    A (পিতা) - B (চাচা) - C (ফুফু) ( পরস্পর ভাইবোন )


    E (মেয়ে) - D (ছেলে) - F (ছেলে) ( পরস্পর ভাইবোন )

    অতএব, F-এর চাচা হলো B।

    ৬৭১.
    A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A, B এর পাশে বসেছে, C, D এর বাম পাশে বসেছে, D, E এর সাথে বসে নি। E বেঞ্চের বাম প্রান্তে বসেছে। C ডানদিক থেকে ২য় অবস্থানে আছে। B এবং E এর ডানপাশে আছে A। A কোন অবস্থানে বসেছে?
    1. C এর ডান পাশে
    2. B ও C এর মাঝে
    3. B ও E এর মাঝে
    4. C ও D এর মাঝে
    সঠিক উত্তর:
    B ও C এর মাঝে
    উত্তর
    সঠিক উত্তর:
    B ও C এর মাঝে
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A, B এর পাশে বসেছে, C, D এর বাম পাশে বসেছে, D, E এর সাথে বসে নি। E বেঞ্চের বাম প্রান্তে বসেছে। C ডানদিক থেকে ২য় অবস্থানে আছে। B এবং E এর ডানপাশে আছে A। A কোন অবস্থানে বসেছে?

    সমাধান:
    E  B  A  C  D
    A  এর অবস্থান B ও C এর মাঝে।
    ৬৭২.
    আজ সুজনের জন্মদিন। তার জন্মদিনের ৫৮ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে সুজনের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে? 
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    সঠিক উত্তর:
    গ) সোমবার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ সুজনের জন্মদিন। তার জন্মদিনের  ৫৮ দিন পর তার বাবার জন্মদিন পালিত হয়। আজ শনিবার হলে সুজনের বাবার জন্মদিন কোন দিন পালিত হবে? 

    সমাধান: 
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

    ৫৮ দিনের পরের দিন = ৫৯তম দিন 
    ৫৯ দিন = (৮ × ৭) + ৩দিন 

    ৫৭ তম দিন = শনিবার  
    ৫৮ তম দিন = রবিবার 
    ৫৯ তম দিন = সোমবার
    ৬৭৩.
    নিচের কোন এলোমেলো বর্ণগুলোকে সাজালে মানবদেহের অঙ্গ হয়?
    1. LDSRHOEU
    2. EYWVEBR
    3. FIGNERL
    4. SHMOACTI
    সঠিক উত্তর:
    LDSRHOEU
    উত্তর
    সঠিক উত্তর:
    LDSRHOEU
    ব্যাখ্যা

    অপশন ক) - এর বর্ণগুলো সাজিয়ে SHOULDER পাওয়া যায়।
    অপশন খ, গ এবং ঘ এর মূল শব্দের সাথে অতিরিক্ত V, L, I যুক্ত আছে৷ না থাকলে EYEBROW, FINGER, STOMACH পাওয়া যেতো।

    ৬৭৪.
    আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল?
    1. বুধবার
    2. বৃহস্পতিবার
    3. শুক্রবার
    4. শনিবার
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    বৃহস্পতিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: আজ রবিবার হলে গত পরশু দিনের আগের দিন কী বার ছিল? 

    সমাধান:
    - গত পরশু দিনের আগের দিন(বৃহস্পতিবার)
    - গত পরশু (শুক্রবার) 
    - গতকাল (শনিবার) 
    - আজ (রবিবার)
    ৬৭৫.
    The angle between the long hand and the short hand of a clock when the time is 4.20, is:
    1. 20°
    2. 15°
    3. 5°
    4. 10°
    সঠিক উত্তর:
    10°
    উত্তর
    সঠিক উত্তর:
    10°
    ব্যাখ্যা
    Question: The angle between the long hand and the short hand of a clock when the time is 4.20, is:

    Solution:

    Here,
    Long hand = Minute hand = 20 minutes
    Short hand = Hour hand = 4 hours

    Formula = ( 30 × Hours - 11/2 minutes)
    = 30 × 4 - (11/2) × 20
    = 120 - 110
    = 10° 

    ∴ The angle between the long hand and the short hand of a clock when the time is 4.20, is: 10°
    ৬৭৬.
    নিচের চিত্র অনুসারে উত্তর-পূর্ব কোনটি?
    1. ক) A
    2. খ) B
    3. গ) C
    4. ঘ) D
    সঠিক উত্তর:
    ঘ) D
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) D
    ব্যাখ্যা
    উত্তর দিকে মুখ করলে ডানে পূর্ব থাকে।
    ৬৭৭.
    একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে। এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ৩ সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায়। শব্দের গতি প্রতি সেকেন্ডে ১১০০ ফুট। লক্ষ্য বস্তুর দূরত্ব কত?
    1. ক) ১৭৯৮ ফুট
    2. খ) ১৯২৫ ফুট
    3. গ) ১৮৯০ ফুট
    4. ঘ) ১৭৯১ ফুট
    সঠিক উত্তর:
    খ) ১৯২৫ ফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১৯২৫ ফুট
    ব্যাখ্যা

    ধরি,
    লক্ষবস্তুর দূরত্ব = x মিটার
    x মিটার যেতে বুলেটের সময় লাগে x/১৫৪০ সেকেন্ড
    x মিটার আসতে বুলেটের সময় লাগে x/১১০০ সেকেন্ড
    প্রশ্নমতে,
    x/১৫৪০ + x/১১০০ = ৩
    বা, (৫x + ৭x)/৭৭০০ = ৩
    বা, ১২x = ৩ × ৭৭০০ = ২৩১০০
    বা, x = ১৯২৫

    ৬৭৮.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. অনুর্ধ্ব
    2. অণ্বেষণ
    3. বাঞ্চনীয়
    4. অন্যমনস্ক
    সঠিক উত্তর:
    অন্যমনস্ক
    উত্তর
    সঠিক উত্তর:
    অন্যমনস্ক
    ব্যাখ্যা
    • বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
    'অন্যমনস্ক' - শুদ্ধ বানান।

    অন্য অপশনের শুদ্ধ বানান,
    • অনুর্ধ্ব – অনূর্ধ্ব;
    • অণ্বেষণ – অন্বেষণ;
    • বাঞ্চনীয় – বাঞ্ছনীয়।

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ৬৭৯.
    নিচের কোন সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিন?
    1. ক) ২০২৩
    2. খ) ২০২৪
    3. গ) ২০২৫
    4. ঘ) ২০২৬
    সঠিক উত্তর:
    খ) ২০২৪
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২০২৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন সালের ফেব্রুয়ারী মাস ২৯ দিন?

    সমাধান: 
    লিপ ইয়ার হওয়ায় ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস হবে ২৯ দিনে হবে।
    ৬৮০.
    একজন লোক ১২ মিটার পূর্বদিকে যাওয়ার পর ৫ মিটার দক্ষিণে গেল। লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব কত?
    1. ১২
    2. ১৩
    সঠিক উত্তর:
    ১৩
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৩
    ব্যাখ্যা
    লোকটির আদি অবস্থান হতে শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব = √(১২ + ৫) = ১৩ মিটার।

    [স্থানাঙ্ক সম্পর্ক (দিক ও দূরত্ব নির্ণয়) বিষয়ক]
    ৬৮১.
    ৪১ জন ছাত্রছাত্রীর ক্লাসে উপর দিক থেকে হিমেল ও রাজীবের অবস্থান যথাক্রমে ৫ম ও ৯ম। নিচের দিক থেকে তাদের অবস্থান যথাক্রমে কত? 
    1. ক) ৩৮ তম এবং ৩৩ তম
    2. খ) ৩৭ তম এবং ৩২ তম
    3. গ) ৩৭ তম এবং ৩৩ তম
    4. ঘ) ৩৬ তম এবং ৩২ তম
    সঠিক উত্তর:
    গ) ৩৭ তম এবং ৩৩ তম
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩৭ তম এবং ৩৩ তম
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪১ জন ছাত্রছাত্রীর ক্লাসে উপর দিক থেকে হিমেল ও রাজীবের অবস্থান যথাক্রমে ৫ম ও ৯ম। নিচের দিক থেকে তাদের অবস্থান যথাক্রমে কত? 

    সমাধান:
    ক্লাসে হিমেলের পিছনে অবস্থান = (৪১ - ৫) = ৩৬ জনের
    অর্থাৎ শেষের দিক থেকে হিমেলের অবস্থান = (৩৬ + ১) = ৩৭ তম

    আবার,
    ক্লাসে রাজীবের পিছনে অবস্থান = (৪১ - ৯) = ৩২ জনের
    অর্থাৎ শেষের দিক থেকে রাজীবের অবস্থান = (৩২ + ১) = ৩৩ তম  
     
    ∴ নিচের দিক থেকে তাদের অবস্থান যথাক্রমে ৩৭ তম এবং ৩৩ তম।
    ৬৮২.
    ‘অবিবাহিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. প্রৌঢ়
    2. নিগূঢ়
    3. গার্হস্থ্য
    4. অব্যূঢ়
    সঠিক উত্তর:
    অব্যূঢ়
    উত্তর
    সঠিক উত্তর:
    অব্যূঢ়
    ব্যাখ্যা

    প্রশ্ন: ‘অবিবাহিত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

    সমাধান:
    • অব্যূঢ় শব্দের অর্থ হলো:  ‘অবিবাহিত’।

    অন্যদিকে,
    - প্রৌঢ় শব্দের অর্থ হলো: যৌবন ও বার্ধক্যের মধ্যবর্তী বয়ঃপ্রাপ্ত ব্যক্তি, প্রবীণ। 
    - নিগূঢ় শব্দের অর্থ হলো: গোপন, জটিল, অত্যন্ত গভীর।
    - গার্হস্থ্য শব্দের অর্থ হলো: গৃহস্থের কর্তব্য বা ধর্ম, গৃহস্থালি বিষয়ক।

    উৎস: বাংলা একাডেমি অভিধান।

    ৬৮৩.
    'দৈন্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ? 
    1. বানানজনিত
    2. সন্ধিজনিত
    3. প্রত্যয়জনিত
    4. কোনোটিই নয়
    সঠিক উত্তর:
    প্রত্যয়জনিত
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রত্যয়জনিত
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'দৈন্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ?

    সমাধান:
    • 'দৈন্যতা'- প্রত্যয়জনিত অপপ্রয়োগের উদাহরণ।
    - এর শুদ্ধ প্রয়োগ হবে: 'দীনতা/দৈন্য'।

    ⇒ তা- প্রত্যয়ের শুদ্ধ- অশুদ্ধ প্রয়োগ: 
    • তা, ত্ব প্রত্যয় বিশেষ্যবাচক প্রত্যয়। 
    • এই প্রত্যয় কেবল বিশেষণকে বিশেষ্য করে 
    • তাই বিশেষ্য শব্দের সঙ্গে তা বা ত্ব প্রত্যয় প্রয়োগ অশুদ্ধ।
    • বিশেষ্য শব্দের সঙ্গে বিশেষ্যবাচক 'তা' প্রত্যয়ের ব্যবহার হলে তা অপপ্রয়োগ।

     এ ধরনের অপপ্রয়োগের উদাহরণ: 
    মাধুর্যতা, প্রাচুর্যতা, প্রাব্যল্যতা, উৎকর্ষতা, সখ্যতা ইত্যাদি।

    ৬৮৪.
    গ সপ্তাহ এবং ১৩গ দিনে মোট কতদিন হয়?
    1. ৭গ দিন
    2. ১৫গ দিন
    3. ১১গ দিন
    4. ২০গ দিন
    সঠিক উত্তর:
    ২০গ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০গ দিন
    ব্যাখ্যা

    প্রশ্ন: গ সপ্তাহ এবং ১৩গ দিনে মোট কতদিন হয়?

    সমাধান: 
    গ সপ্তাহে মোট দিন = ৭গ দিন

    তাহলে, 
    গ সপ্তাহ এবং ১৩গ দিনে মোট দিন = (৭গ + ১৩গ) দিন
    = ২০গ দিন

    ৬৮৫.
    X চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা

    প্রশ্ন: X চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে?


    সমাধান: 


    সঠিক উত্তর ক) 1 নং 

    ৬৮৬.
    Which one of the four below is most unlike the other three?
    1. London
    2. Canberra
    3. New York
    4. Paris
    সঠিক উত্তর:
    New York
    উত্তর
    সঠিক উত্তর:
    New York
    ব্যাখ্যা
    প্রশ্ন: Which one of the four below is most unlike the other three?

    সমাধান:
    London – যুক্তরাজ্যের রাজধানী
    Canberra – অস্ট্রেলিয়ার রাজধানী
    New York – যুক্তরাষ্ট্রের একটি বড় শহর, কিন্তু রাজধানী নয়।
    Paris – ফ্রান্সের রাজধানী

    New York হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ও বিখ্যাত শহর, কিন্তু রাজধানী নয় (যুক্তরাষ্ট্রের রাজধানী হলো Washington, D.C.)।
    ৬৮৭.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
    JAK, KBL, LCM, MDN, ? 
    1. EON
    2. NEO
    3. MEN
    4. NEM
    সঠিক উত্তর:
    NEO
    উত্তর
    সঠিক উত্তর:
    NEO
    ব্যাখ্যা
    এখানে, 
    ১ম বর্ণ সিরিজ =J, K, L, M, N
    ২য় বর্ণ সিরিজ = A, B, C, D, E
    ৩য় বর্ণ সিরিজ = K, L, M, N, O
    ৬৮৮.
    জাপানের নাগাসাকিতে আমেরিকা কোন সালে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে?
    1. ১৯৪০
    2. ১৯৪২
    3. ১৯৪৫
    4. ১৯৫০
    সঠিক উত্তর:
    ১৯৪৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯৪৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: জাপানের নাগাসাকিতে আমেরিকা কোন সালে দ্বিতীয় আণবিক বোমা নিক্ষেপ করে?

    সমাধান:
    - ২য় বিশ্বযুদ্ধের শেষ সময়ে পশ্চিমে জার্মানদের সাথে তাল মিলিয়ে এশিয়ার রণাঙ্গণে একাই লড়ে যাচ্ছিল জাপানি রাজকীয় বাহিনীর দুর্ধর্ষ সৈন্যরা। - এদিকে যুক্তরাষ্ট্রের পার্ল হারবারে হামলার জন্য মিত্রবাহিনীর অন্যতম অংশীদার যুক্তরাষ্ট্রের চরম ক্ষোভ ছিল জাপানের ওপর। 
    - কিন্তু যে ক্ষোভের বহিঃপ্রকাশ যে এতটা নির্মম ও জঘন্য হবে তা কেউ চিন্তা করতে পারেনি।
    -  মানুষের ইতিহাসে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনার নজির স্থাপন করে ৬ ও ৯ আগস্ট যথাক্রমে হিরোশিমা ও নাগাসাকিতে নিক্ষেপ করা হয় লিটল বয় ও ফ্যাট ম্যান নামের দুটি ধ্বংসাত্মক আনবিক বোমা। 
    - ৬ আগস্ট সকাল ৮টা ১৫ মিনিটে হিরোশিমায় প্রথম বোমাটি নিক্ষেপ করা হলে তাৎক্ষণিক প্রাণ যায় ১ লাখ বিশ হাজার মানুষের। আর তার দ্বিগুণ মানুষ মারা যায় এর একটু পরে। 
    - স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান আনবিক বোমা নিক্ষেপের এ পাশবিক সিদ্ধান্ত দিয়েছিলেন। 
    - এনোলা গে নামের বিমানটি থেকে যখন হিরোশিমায় প্রথম পারমাণবিক বোমাটি নিক্ষেপ করা হয় তখন থমকে গিয়েছে বিশ্ব মানবতা এর ধ্বংসযজ্ঞ দেখে। 
    - অন্তত পরপর দুটি আঘাত সইতে না পেরেই জাপানিরা ১৫ আগস্ট এসে নিঃশর্ত আত্মসমর্পণে বাধ্য হয়। 
    - ১৯৪৫ সালের ৮ মে জার্মানি যুদ্ধে আত্মসমর্পণ করলেও জাপানে সম্রাট হিরোহিতোর বাহিনী ছিল নাছোড়বান্দা। 
    - তারা সমান তালে লড়ে যাচ্ছিল মিত্রবাহিনীর বিরুদ্ধে, কিন্তু তাদের দুটি সমৃদ্ধ শহরের এমন করুণ পরিণতি তাদের থমকে দেয় সেখানেই; জাপানিরাও বাধ্য হয় আত্মসমর্পণে।
    ৬৮৯.
    ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০, ১১, ?
    1. ক) ১৯
    2. খ) ১৮
    3. গ) ১৭
    4. ঘ) ২০
    সঠিক উত্তর:
    খ) ১৮
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১৮
    ব্যাখ্যা
    সিরিজটির বিজোড় অবস্থান অর্থাৎ ১ম, ৩য়, ৫ম ও ৭ম সংখ্যা এবং সিরিজটির জোড় অবস্থান অর্থাৎ ২য়, ৪র্থ, ৬ষ্ঠ সংখ্যায় পর্যায়ক্রমে ২ করে কমেছে।
    তাই, সিরিজটির পরবর্তী তথা ৮ম সংখ্যা হবে ২০ - ২ = ১৮
    ৬৯০.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
    1. ক) ১৬০
    2. খ) ১২১
    3. গ) ১৬২
    4. ঘ) ১৪৪
    সঠিক উত্তর:
    গ) ১৬২
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ১৬২
    ব্যাখ্যা

    ১১² x ৬ ÷ ৩ = ২৪২
    ১৩² x ৪ ÷ ২ = ৩৩৮
    ৯² x ৬ ÷ ৩ = ১৬২

    ৬৯১.
    একটি মেয়ের দিকে ইশারা করে আশিক বলল, "এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।" আশিকের ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক কী?
    1. মা
    2. বোন
    3. চাচী
    4. ফুফু
    সঠিক উত্তর:
    বোন
    উত্তর
    সঠিক উত্তর:
    বোন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি মেয়ের দিকে ইশারা করে আশিক বলল, "এই মেয়েটি আমার বাবার একমাত্র সন্তানের মেয়ে।" আশিকের ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক কী?

    সমাধান:
    “আমার বাবার একমাত্র সন্তান” মানে হলো আশিক নিজেই। এর অর্থ, মেয়েটি আশিকেরই কন্যা। অতএব, মেয়েটি হলো আশিকের ছেলের বোন।

    ৬৯২.
    ঔদ্ধত্য : বিনয় :: করাল : ?
    1. ঔদার্য
    2. উজ্জ্বল
    3. নির্মল
    4. সৌম্য
    সঠিক উত্তর:
    সৌম্য
    উত্তর
    সঠিক উত্তর:
    সৌম্য
    ব্যাখ্যা
    প্রশ্ন: ঔদ্ধত্য : বিনয় :: করাল : ?

    সমাধান:
    প্রদত্ত প্রশ্নে ’ঔদ্ধত্য’ এর বিপরীত শব্দ: বিনয়।
    একইভাবে- 'করাল' এর বিপরীতার্থক শব্দ: 'সৌম্য'।

    অন্যান্য অপশন আলোচনা:
    - ’ঔদার্য' এর বিপরীতার্থক শব্দ 'কার্পণ্য'। 
    - ’উজ্জ্বল' এর বিপরীতার্থক শব্দ 'ম্লান'। 
    - 'নির্মল' এর বিপরীতার্থক শব্দ 'পঙ্কিল'।

    উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ৬৯৩.
    যদি 512 সংখ্যাটি PEN, 643 সংখ্যাটিকে COT লিখা হয়, তাহলে 5413 এই সংখ্যাটিকে কী লিখা হবে?
    1. NOTE
    2. POET
    3. TONE
    4. COAT
    সঠিক উত্তর:
    POET
    উত্তর
    সঠিক উত্তর:
    POET
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি 512 সংখ্যাটি PEN, 643 সংখ্যাটিকে COT লিখা হয়, তাহলে 5413 এই সংখ্যাটিকে কী লিখা হবে?

    সমাধান:
    512 = PEN
    5 = P
    1 = E
    2 = N

    643 = COT
    6 = C
    4 = O
    3 = T

    5413 = POET
    ৬৯৪.
    হৃদয় A থেকে 12 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 6 ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 20 ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?
    1. ক) 8 ফুট 
    2. খ) 10 ফুট 
    3. গ) 12 ফুট 
    4. ঘ) 32 ফুট
    সঠিক উত্তর:
    খ) 10 ফুট 
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 10 ফুট 
    ব্যাখ্যা
    প্রশ্ন: হৃদয় A থেকে 12 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 6ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 20ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?

    সমাধান: 
    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D .
    সরাসরি দূরত্ব AD = √{62 + (20 - 12)2}
    = √{36 + 64}
    =√100
    = 10 ফুট 

    ৬৯৫.
    সিকিম বাংলাদেশের কোন দিকে?
    1. পূর্ব
    2. উত্তর
    3. পশ্চিম
    4. দক্ষিণ
    সঠিক উত্তর:
    উত্তর
    উত্তর
    সঠিক উত্তর:
    উত্তর
    ব্যাখ্যা
    প্রশ্ন: সিকিম বাংলাদেশের কোন দিকে?

    সমাধান:
    - সিকিম ভারতের উত্তর-পূর্ব অংশে অবস্থিত একটি রাজ্য।
    - সিকিম রাজ্য বাংলাদেশের উত্তর দিকে অবস্থিত।  এটি ভারত-চীন সীমান্তে অবস্থিত এবং হিমালয়ের পাদদেশে অবস্থিত।
    - বাংলাদেশের পূর্বদিকে ভারতের ত্রিপুরা, মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচল রাজ্য অবস্থিত। এছাড়া উত্তর-পূর্বে আসাম রাজ্য অবস্থিত।
    - সিকিমের সাথে বাংলাদেশের কোন সীমান্ত সংযোগ নেই।
     
    ৬৯৬.
    ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ তাদের সমষ্টি কত?
    1. ক) ১৬৮
    2. খ) ১৯৫
    3. গ) ২২৫
    4. ঘ) ২৫২
    সঠিক উত্তর:
    ক) ১৬৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১৬৮
    ব্যাখ্যা
    ১০ থেকে ৭০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৭ সেগুলোর সমষ্টি হলোঃ
    (১৭ + ৩৭ + ৪৭ + ৬৭) = ১৬৮
    ৬৯৭.
    একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি. । ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ  অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?
    1. ৩০ সেকেন্ড
    2. ৩৬ সেকেন্ড
    3. ৪২ সেকেন্ড
    4. ৬০ সেকেন্ড
    সঠিক উত্তর:
    ৩৬ সেকেন্ড
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৬ সেকেন্ড
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৩৬ কি.মি. । ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার হলে ট্রেনটি ১৬০ মিটার দীর্ঘ  অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করতে কত সময় লাগবে?

    সমাধান:
    ট্রেনটি অপর একটি স্থির ট্রেনকে অতিক্রম করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য ও অপর ট্রেনের দৈর্ঘ্যের সমান দূরত্ব অতিক্রম করবে।

    ∴ ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = (২০০ + ১৬০) মিটার = ৩৬০ মিটার 

    দেওয়া আছে,
    ট্রেনের গতিবেগ = ৩৬ কি.মি./ঘণ্টা = (৩৬ × ১০০০)/(৬০ × ৬০) মিটার/সেকেন্ড = ১০ মিটার/সেকেন্ড

    এখন,
    ট্রেনটি ১০ মিটার অতিক্রম করে = ১ সেকেন্ডে 
    ∴ ১ মিটার অতিক্রম করে = ১/১০ সেকেন্ডে
    ∴ ৩৬০ মিটার অতিক্রম করে = (৩৬০/১০) সেকেন্ডে = ৩৬ সেকেন্ডে

    অর্থাৎ ট্রেনটির সময় লাগবে = ৩৬ সেকেন্ড 
    ৬৯৮.
    Giant is to dwarf, as ocean is to-
    1. sea
    2. river
    3. pond
    4. lake
    সঠিক উত্তর:
    pond
    উত্তর
    সঠিক উত্তর:
    pond
    ব্যাখ্যা
    প্রশ্ন: Giant is to dwarf, as ocean is to-

    সমাধান:
    Giant -  দৈত্য; দানব।
    Dwarf - বামন; ক্ষুদ্রাকৃতির মানব। 

    সম্পর্ক: Giant হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে বৃহৎ মানব এবং Dwarf হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র। 

    Ocean - মহাসমুদ্র।
    Pond - পুকুর; ডোবা; পল্বল।

    সম্পর্ক: Ocean হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে বৃহৎ জলাধার এবং Pond হচ্ছে আকারের দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্র। 

    তাই,  Giant is to dwarf, as ocean is to pond.
    ৬৯৯.
    [২ - ৩ × (২ - ৩)- ১]- ১ এর মান নির্ণয় করুন।
    1. - ৫
    2. - ১/৫
    3. ১/৫
    সঠিক উত্তর:
    ১/৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ১/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: [২ - ৩ × (২ - ৩)- ১]- ১ এর মান নির্ণয় করুন।

    সমাধান:
    [২ - ৩ × (২ - ৩)- ১]- ১
    = [২ - ৩ × ( - ১)- ১]- ১
    = [২ - ৩ × {১/(- ১)}]- ১
    = [২ - ৩ × (- ১)]- ১
    = [ ২ + ৩]- ১
    = ৫- ১
    = ১/৫ 
    ৭০০.
    ৫, ৭, ১০, ১৪, ......... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
    1. ১৭
    2. ১৮
    3. ১৯
    4. ২১
    সঠিক উত্তর:
    ১৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৫, ৭, ১০, ১৪, ......... ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত? 

    সমাধান:
    এখানে, 

    ১ম পদ = ৫ 
    ২য় পদ = ৫ +২ = ৭
    ৩য় পদ = ৭ + ৩ = ১০
    ৪র্থ পদ = ১০ + ৪ = ১৪ 
    ৫ম পদ = ১৪ + ৫ = ১৯
    ৬ষ্ঠ পদ = ১৯ + ৬ = ২৫