বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা / ১৩৫ · ৫০১৬০০ / ১৩,৫৮৯

৫০১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) H2SO4
  2. খ) HNO3
  3. গ) Ca(OH)
  4. ঘ) H3PO4
সঠিক উত্তর:
গ) Ca(OH)
উত্তর
সঠিক উত্তর:
গ) Ca(OH)
ব্যাখ্যা
H2SO4, HNO3, H3PO4 এগুলো এসিড 

Ca(OH)হলো ক্ষারক 
৫০২.
নিচের চিত্রে A এবং B এর ভরের ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ক) A > B
  2. খ) B > A
  3. গ) A = B
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) A > B
উত্তর
সঠিক উত্তর:
ক) A > B
ব্যাখ্যা

নিক্তি সমান হলে উভয় পাশের দূরত্ব × ভর সমান হবে। বাম পাশের দূরত্ব যেহেতু ডান পাশের দূরত্ব অপেক্ষা কম, তাই A এর ভর B অপেক্ষা বেশি হবে।
অর্থাৎ, A > B

৫০৩.
'সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল' বাক্যটি একটি-
  1. ক) জটিল বাক্য
  2. খ) সরল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) খন্ড বাক্য
সঠিক উত্তর:
গ) যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যৌগিক বাক্য
ব্যাখ্যা
যৌগিক বাক্য: 
দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে।
এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে।
কমা (,), সেমিকোলন ( ;), কোলন (:), ড্যাশ (-) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে।
যেমন- হামিদ বই পড়ছে, আর সীমা রান্না করছে।
সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসল ।
অন্ধকার হয়ে এসেছে – বন্ধুরাও মুখ ভার করে রইল।
- তোমরা চেষ্টা করেছ, কিন্তু আশানুরূপ ফল পাওনি – এতে দোষের কিছু নেই ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি 
৫০৪.

উপরের লিভারের ক্ষেত্রে, যদি আলম্ব ভারের প্রান্তের কাছে আনা হয় তাহলে ---- বল প্রয়োগ করতে হবে।
  1. ক) কম
  2. খ) বেশি
  3. গ) সমান
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) কম
উত্তর
সঠিক উত্তর:
ক) কম
ব্যাখ্যা
উপরের লিভারের ক্ষেত্রে, 
যদি আলম্ব ভারের প্রান্তের কাছে আনা হয় তাহলে কম বল প্রয়োগ করতে হবে। 
কারণ আলম্ব ভারের প্রান্তের কাছে আনা হলে দূরত্ব কমে যাবে ফলে বলের প্রয়োগ বিন্দু হলে আলম্বের দূরত্ব বেড়ে যাবে বিধায় কম বল প্রয়োগ করতে হবে।
৫০৫.
যদি 'TEARS' দিয়ে 'UGDVX', তবে 'SMILE' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) TOLKP
  2. খ) TOPLK
  3. গ) TOLPJ
  4. ঘ) TOPJL
সঠিক উত্তর:
গ) TOLPJ
উত্তর
সঠিক উত্তর:
গ) TOLPJ
ব্যাখ্যা
যদি 'TEARS' দিয়ে 'UGDVX', তবে 'SMILE' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

T +1​ = U
E +2​  = G
A +3​ = D
R +4​  = V
S +5​ = X


S +1​ =  T
M +2 =​ O
I +3​ = L
L +4 =​ P
E +5 =​ J


SMILE = TOLPJ
৫০৬.
A, B এবং C ৫২৯ টাকায় একটি কাজ করতে নিযুক্ত করা হল। A এবং C একত্রে ১৯/২৩ অংশ কাজ শেষ করে বাকী কাজ B করে। B কত টাকা পাবে?
  1. ক) ৫৯ টাকা
  2. খ) ১০০ টাকা
  3. গ) ৯২ টাকা
  4. ঘ) ১২২ টাকা
সঠিক উত্তর:
গ) ৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯২ টাকা
ব্যাখ্যা

A এবং C একত্রে ১৯/২৩ অংশ কাজ শেষ করার পরে
বাকী কাজ থাকে(১ - ১৯/২৩) = ৪/২৩ অংশ যা B করে
মোট টাকা ৫২৯ 
∴ B পাই = (৫২৯ এর (৪/২৩)) = ৯২ টাকা

৫০৭.

কোন শব্দের আয়নায় দেখানো প্রতিফলন?
  1. ক) TIVEFEFEC
  2. খ) EFTIVEFEC
  3. গ) EFFECTIVE
  4. ঘ) EFTFECIVE
সঠিক উত্তর:
গ) EFFECTIVE
উত্তর
সঠিক উত্তর:
গ) EFFECTIVE
ব্যাখ্যা
EFFECTIVE শব্দের আয়নায় দেখানো প্রতিফলন 


৫০৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
8 : 32 :: 6 : ?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 26
সঠিক উত্তর:
খ) 18
উত্তর
সঠিক উত্তর:
খ) 18
ব্যাখ্যা
এখানে 
সম্পর্কটি হলো : x : x2/2
8 : 82/2
= 8 : 32

তেমনিভাবে, 
6 : 62/2
= 6 : 18
৫০৯.
J × ট = ১১০ হলে, G × চ =? 
  1. ক) ৪২
  2. খ) ৪০
  3. গ) ৫৬
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ক) ৪২
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: J × ট = ১১০ হলে, G × চ =? 

সমাধান: 



J × ট = ১০ × ১১ = ১১০ 

∴ G × চ = ৭ × ৬ = ৪২ 
৫১০.
রিফাত পূর্ব দিকে 4 কি.মি. হাঁটে, তারপর সে দক্ষিণে ঘুরে 6 কি.মি. হাঁটে। সে আবার পূর্ব দিকে মোড় নেয় এবং 4 কি.মি. হেঁটে যায়। তারপর সে উত্তর দিকে ঘুরে 12 কি.মি. হাঁটে। সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে?
  1. ক) 8 কি.মি.
  2. খ) 10 কি.মি.
  3. গ) 12 কি.মি.
  4. ঘ) 16 কি.মি.
সঠিক উত্তর:
খ) 10 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 10 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রিফাত পূর্ব দিকে 4 কি.মি. হাঁটে, তারপর সে দক্ষিণে ঘুরে 6 কি.মি. হাঁটে। সে আবার পূর্ব দিকে মোড় নেয় এবং 4 কি.মি. হেঁটে যায়। তারপর সে উত্তর দিকে ঘুরে 12 কি.মি. হাঁটে। সে শুরুর বিন্দু থেকে কত দূরে আছে?

সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
AF = 4 + 4 = 8 কি.মি.
EF = 12 - 6 = 6 কি.মি.

AE2 = AF2 + EF2
AE2 = 82 + 62 
AE2= 64 + 36 
AE2= 100
AE2= 102
 AE = 10
৫১১.
৫ জন শিক্ষক ও ১০ জন ছাত্রের মাসিক খরচের গড় ২০ হাজার টাকা। ১ জন শিক্ষকের খরচ ২ জন ছাত্রের খরচের সমান হলে ১ জন শিক্ষকের খরচ কত?
  1. ২৫,০০০ টাকা
  2. ৩৫,০০০ টাকা
  3. ২০,০০০ টাকা
  4. ৩০,০০০ টাকা
সঠিক উত্তর:
৩০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ জন শিক্ষক ও ১০ জন ছাত্রের মাসিক খরচের গড় ২০ হাজার টাকা। ১ জন শিক্ষকের খরচ ২ জন ছাত্রের খরচের সমান হলে ১ জন শিক্ষকের খরচ কত?

সমাধান:
২ জন ছাত্র = ১ জন শিক্ষক
১ জন ছাত্র = ১/২ জন শিক্ষক
১০ জন ছাত্র = ১০/২ জন শিক্ষক
= ৫ জন শিক্ষক

৫ জন শিক্ষক ও ১০ জন ছাত্র = (৫ + ৫) জন শিক্ষক
= ১০ জন শিক্ষক

৫ জন শিক্ষক ও ১০ জন ছাত্রের মোট খরচ = ২০,০০০ × ১৫ = ৩,০০,০০০ টাকা
১০ জন শিক্ষকের মোট খরচ = ৩,০০,০০০ টাকা
১ জন শিক্ষকের খরচ = ৩,০০,০০০/১০ টাকা
= ৩০,০০০ টাকা
৫১২.
একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
  1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে
  3. গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
উত্তর
সঠিক উত্তর:
গ) দু'টিকে একই সংখ্যকবার ঘুরাতে হবে
ব্যাখ্যা
কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।
দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন। নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।
৫১৩.
'Export duty' এর বাংলা পরিভাষা -
  1. রপ্তানি শুল্ক
  2. বহির্বাণিজ্য
  3. রপ্তানি বাণিজ্য
  4. রপ্তানিকারক
সঠিক উত্তর:
রপ্তানি শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
রপ্তানি শুল্ক
ব্যাখ্যা

প্রশ্ন: 'Export duty' এর বাংলা পরিভাষা -

সমাধান:
• 'Export duty' এর বাংলা পরিভাষা - রপ্তানি শুল্ক।

অন্যদিকে,
External trade - বহির্বাণিজ্য।
Export trade- রপ্তানি বাণিজ্য।
Exporter- রপ্তানিকারক।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৫১৪.
কোনো ঘড়ির সময় আয়নায় ৩ : ৫৭ টা দেখালে প্রকৃত সময় কত?
  1. ৭ : ০৩
  2. ৮ : ০৩
  3. ৭ : ৫৭
  4. ৮ : ৫৭
সঠিক উত্তর:
৮ : ০৩
উত্তর
সঠিক উত্তর:
৮ : ০৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ঘড়ির সময় আয়নায় ৩ : ৫৭ টা দেখালে প্রকৃত সময় কত?

সমাধান:
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৩ : ৫৭
= ৮ : ০৩
৫১৫.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 40
  2. 56
  3. 60
  4. 58
সঠিক উত্তর:
56
উত্তর
সঠিক উত্তর:
56
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান:
বৃত্তাকার ঘরগুলোর সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা আর এদের বর্গমূলগুলোর গুণফলটি বসেছে আয়তাকার ঘরটিতে।
√16 × √25 = 4 × 5 = 20
√25 × √36 = 5 × 6 = 30
√64 × √49 = 8 × 7 = 56

∴প্রশ্নবোধক চিহ্নিত 56 বসবে
৫১৬.
'4 C 18 A 2 D 4 B 8' এখানে যদি 'A' দ্বারা '÷' বুঝায়, 'B' দ্বারা '-', 'C' দ্বারা '+' এবং D দ্বারা '×' বােঝায় , তাহলে কোনটি সঠিক হবে?
  1. 32
  2. 38
  3. 42
  4. 49
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্নমতে, 4 + 18 ÷ 2 × 4 - 8
= 4 + 9 × 4 - 8
= 4 + 36 - 8
= 32
৫১৭.
G, J, M, B, R, Z  বর্ণগুলোর মধ্যে কয়টি বর্ণকে আয়নায় প্রতিবিম্ব একই দেখাবে?
  1. একটিও না
  2. একটি
  3. দুইটি
  4. তিনটি
সঠিক উত্তর:
একটি
উত্তর
সঠিক উত্তর:
একটি
ব্যাখ্যা
প্রশ্ন: G, J, M, B, R, Z  বর্ণগুলোর মধ্যে কয়টি বর্ণকে আয়নায় প্রতিবিম্ব একই দেখাবে?

সমাধান:
• উল্লিখিত বর্ণগুলোর মধ্যে M বর্ণকে আয়নায় প্রতিবিম্ব একই দেখাবে।
বড় হাতের অক্ষরগুলো সমতল দর্পণ বা আয়নার সামনে প্রতিফলিত হলে, ১৫ টি বর্ণ ( B, C, D, E, F, G, J, K, L, N, P, Q, R, S, Z) ভিন্ন দেখায় এবং ১১ টি বর্ণ (A, H, I, M, O, T, U, V, W, X, Y) একই দেখায়।
৫১৮.
যদি 'BEHOLD’ দিয়ে 'BDEHLO' এবং 'INDEED' দিয়ে 'DDEEIN বোঝায়, তাহলে 'COURSE' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. CRSEOU
  2. CEORSU
  3. CESUOR
  4. OCERSU
সঠিক উত্তর:
CEORSU
উত্তর
সঠিক উত্তর:
CEORSU
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'BEHOLD’ দিয়ে 'BDEHLO' এবং 'INDEED' দিয়ে 'DDEEIN বোঝায়, তাহলে 'COURSE' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
B→2, E→ 5, H →8, O →15, L→12, D →4
এখানে 
বর্ণগুলোর অবস্থানগত মানকে মানের ঊর্ধক্রমে সাজিয়ে পাই 
B→2, D →4, E→ 5, H →8, L→12, O →15 
BEHOLD = BDEHLO
একইভাবে 
INDEED = DDEEIN

C→3, O →15, U →21, R →18, S →19, E → 5
C→3, E → 5,  O →15, R →18, S →19, U →21
COURSE = CEORSU



৫১৯.
তিনটি সংখ্যার সমষ্টি ১৩৬। যদি প্রথম দুটি সংখ্যার অনুপাত ২ : ৩ এবং শেষের দুটি সংখ্যার অনুপাত ৫ : ৩ হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত? 
  1. ৪০
  2. ৩৬
  3. ৬০
  4. ৪৬
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
১ম সংখ্যা : ২য় সংখ্যা = ২ : ৩ = ১০ : ১৫
২য় সংখ্যা : ৩য় সংখ্যা = ৫ : ৩  = ১৫ : ৯ 

১ম সংখ্যা : ২য় সংখ্যা : ৩য় সংখ্যা = ১০ : ১৫ : ৯ 
    অনুপাতের রাশির যোগফল = (১০ + ১৫ + ৯) = ৩৪ 


২য় সংখ্যাটি = ১৩৬ এর ১৫/৩৪
                    = ৬০
৫২০.
কোন বানানটি সঠিক নয়?
  1. প্রত্যুষ
  2. প্রবহমান
  3. মুমূক্ষু
  4. যদ্যপি
সঠিক উত্তর:
মুমূক্ষু
উত্তর
সঠিক উত্তর:
মুমূক্ষু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান অনুসারে, 
মুমূক্ষু - বানানটি ভুল।
এর শুদ্ধ বানান- মুমুক্ষু

• মুমুক্ষু' শব্দের অর্থ: 
- মোক্ষকামী;
- মুক্তিলাভেচ্ছু। 

অন্যদিকে, প্রত্যুষ, প্রবহমান, যদ্যপি- বানানগুলো শুদ্ধ।

• প্রত্যুষ শব্দের অর্থ:- ভোর; প্রভাত; উষাকাল। 
• প্রবহমান শব্দের অর্থ:- বয়ে যাচ্ছে এমন।
 • যদ্যপি শব্দের অর্থ:- যদিও, একান্তই; যদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংল অভিধান। 
৫২১.
কিছু টাকা ক, খ এবং গ এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যেখানে মোট টাকার 3/16 অংশ ক পায় এবং 1/4 অংশ খ পায়। যদি গ এর টাকার পরমাণ 81 টাকা হয় , তবে খ কত টাকা পাবে? 
  1. ক) 32 টাকা 
  2. খ) 40 টাকা 
  3. গ) 144 টাকা 
  4. ঘ) 36 টাকা 
সঠিক উত্তর:
ঘ) 36 টাকা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 36 টাকা 
ব্যাখ্যা
মনেকরি 
মোট  টাকা x 
ক পায় = 3x /16 
খ পায় = x /4 

প্রশ্নমতে,
x - {(3x/16) + (x/4)} = 81 
x - (3x/16) - (x/4) = 81 
(16x - 3x - 4x)/16 = 81 
9x/16 = 81 
x = (81 × 16) /9
x = 144

খ পায় =144 /4 = 36 টাকা
৫২২.
দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ২৫ ও ৩০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?
  1. (১৫০/১১) ঘণ্টায় 
  2. (১১/১৫০) ঘণ্টায় 
  3. (১৩০/১৭) ঘণ্টায় 
  4. (১১০/১৭) ঘণ্টায় 
সঠিক উত্তর:
(১৫০/১১) ঘণ্টায় 
উত্তর
সঠিক উত্তর:
(১৫০/১১) ঘণ্টায় 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ২৫ ও ৩০ ঘণ্টায় পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি দ্বারা পূর্ণ হবে?

সমাধান: 
১ম নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/২৫ অংশ
২য় নল দ্বারা ১ ঘণ্টায় পূর্ণ হয় ১/৩০ অংশ

∴ দুটি নল দ্বারা একত্রে এক ঘণ্টায় পূর্ণ হয়= (১/২৫ + ১/৩০) অংশ
= (৬ + ৫)/১৫০ অংশ
= ১১/১৫০ অংশ
= ১/৬ অংশ

১১/১৫০ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
∴ ১ বা সম্পূর্ণ অংশ পূর্ণ হয় = (১৫০/১১) ঘণ্টায় 

∴ নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি (১৫০/১১) ঘণ্টায় পানি দ্বারা পূর্ণ হবে।

৫২৩.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা?
  1. ক) তুরঙ্গ
  2. খ) বড়বা
  3. গ) ঘোটকী
  4. ঘ) তরঙ্গ 
সঠিক উত্তর:
ঘ) তরঙ্গ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তরঙ্গ 
ব্যাখ্যা
'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-
- ঘোড়া,
- ঘোটক,
- হয়,
- বাহ,
- বাজী,
- তুরঙ্গ,
- মতুরগ,
- সৈন্ধব,
- বাহনশ্রেষ্ঠ,
- হ্রেষী,
- মরুদ্রথ,
- ঘোটকী,
- তুরঙ্গ,
- বামী,
- টাঙ্গন,
- বড়বা ইত্যাদি।]

'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ- তরঙ্গ 


[উৎস:ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মাহমুদ]
৫২৪.
বন : মরুভূমি : : লোকালয় :?
  1. জলাশয়
  2. নির্জন
  3. মরুদ্যান
  4. গ্রাম
সঠিক উত্তর:
নির্জন
উত্তর
সঠিক উত্তর:
নির্জন
ব্যাখ্যা
প্রশ্ন: বন : মরুভূমি : : লোকালয় :?

সমাধান:
বন ও মরুভূমি দুটি বিপরীত অর্থে সম্পর্কিত।
তেমনি লোকালয় ও নির্জন বিপরীত অর্থে সম্পর্কিত।
৫২৫.
১ম ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ৩৬
  2. ২৪
  3. ৪১
  4. ৩৩
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১ম ত্রিভুজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি হবে?


সমাধান:
এখানে,
২য় ত্রিভুজে, ৭ × ৩ = ২১, ২১ + ৬ = ২৭
৩য় ত্রিভুজে, ৯ × ২ = ১৮, ১৮ + ১১ = ২৯

∴ ১ম ত্রিভুজে, ৫ × ৪ = ২০, ২০ + ১৩ = ৩৩
৫২৬.
কোন বর্ণটি আয়নায় প্রতিফলিত হয় না?
  1. ক) K
  2. খ) W
  3. গ) Q
  4. ঘ) R
সঠিক উত্তর:
খ) W
উত্তর
সঠিক উত্তর:
খ) W
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
৫২৭.
ফারাজের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?
  1. ১৯৭০
  2. ১৯৭২
  3. ১৯৭৪
  4. ১৯৭৮
সঠিক উত্তর:
১৯৭২
উত্তর
সঠিক উত্তর:
১৯৭২
ব্যাখ্যা
প্রশ্ন: ফারাজের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি। তার জন্মগ্রহণের সালটি কত হতে পারে?

সমাধান:
- ফেব্রুয়ারি মাস ২৯ দিনে হয় যখন বছরটি লিপ ইয়ার হয়।
- অপশনে প্রদত্ত সালগুলোর মধ্যে শুধুমাত্র ১৯৭২ হচ্ছে লিপ-ইয়ার।
- সুতরাং ফারাজের জন্মগ্রহণের সালটি হতে পারে ১৯৭২। 
৫২৮.
৬০ ওয়াট লেখা একটি বাল্ব ১০ ঘণ্টা জ্বালালে কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হবে?
  1. ০.০০৬
  2. ০.০৬
  3. ০.৬
সঠিক উত্তর:
০.৬
উত্তর
সঠিক উত্তর:
০.৬
ব্যাখ্যা
বিদ্যুৎ খরচের একক = কিলো ওয়াট ঘণ্টা = kWh

বিদ্যুৎ খরচ হবে
= ৬০ ওয়াট × ১০ ঘণ্টা
= ৬০০ ওয়াট ঘণ্টা
= ৬০০ কিলো ওয়াট ঘণ্টা / ১০০০
= ০.৬ কিলো ওয়াট ঘণ্টা
৫২৯.
কোনটি ‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ?
  1. ক) স্মারকলিপি
  2. খ) সংস্করণ
  3. গ) শিক্ষানবিশ
  4. ঘ) সারগ্রন্থ
সঠিক উত্তর:
ক) স্মারকলিপি
উত্তর
সঠিক উত্তর:
ক) স্মারকলিপি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ?

সমাধান
‘Memorandum’ শব্দের বাংলা পারিভাষা শব্দ - স্মারকলিপি

অন্যদিকে,
- ‘Edition’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সংস্করণ।
- ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।
- ‘Manual’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - সারগ্রন্থ।

উৎস : বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৩০.
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?
  1. নির্জীব
  2. নিতান্ত অলস
  3. শ্রমবিমুখ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নির্জীব
উত্তর
সঠিক উত্তর:
নির্জীব
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ কি?

সমাধান:
'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার

অন্যদিকে:
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।
- 'ননীর পুতুল' বাগধারার অর্থ - শ্রমবিমুখ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৩১.
মিঃ তাপস জানেন না ____ নষ্ট চাকা বদলাতে হয়।
  1. ক) কখন
  2. খ) কোথায়
  3. গ) কেন
  4. ঘ) কিভাবে
সঠিক উত্তর:
ঘ) কিভাবে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কিভাবে
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ হয়নি।
৫৩২.
২ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. (৪৭/২)°
  2. ২০°
  3. ২৩°
  4. (৪৫/২)°
সঠিক উত্তর:
(৪৫/২)°
উত্তর
সঠিক উত্তর:
(৪৫/২)°
ব্যাখ্যা

প্রশ্ন: ২ টা ১৫ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান: 
উৎপন্ন কোণ = ।(11 M - 60 H)/2।°   [এখানে, M=30 মিনিট, H= 2 ঘণ্টা ]
= । (১১ × ১৫ - ৬০ × ২)/২।°
= ।(১৬৫ - ১২০)/২।°
=।৪৫/২।°
= (৪৫/২)°

৫৩৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) যোগাযোগ
  2. খ) শেষের কবিতা
  3. গ) গোরা
  4. ঘ) ভাঙ্গার গান
সঠিক উত্তর:
ঘ) ভাঙ্গার গান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভাঙ্গার গান
ব্যাখ্যা
যোগাযোগ, শেষের কবিতা, গোরা  এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লিখা। 

 ভাঙ্গার গান কাজী নজরুল ইসলামের লিখা। 
৫৩৪.
প্রদত্ত চিত্রে কতটি সামান্তরিক আছে? 
  1. ক) 17টি
  2. খ) 18টি
  3. গ) 19টি
  4. ঘ) 20টি
সঠিক উত্তর:
খ) 18টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 18টি
ব্যাখ্যা
 
১টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে = ABFE, BCGF, CDHG, EFJI, FGKJ এবং GHLK. = 6টি 
২টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ACGE, BDHF, EGKI, FHLJ, ABJI, BCKJ এবং CDLK = 7 টি 
৩টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ADHE এবং EHLI = 2টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে =ACKI এবং  BDLJ = 2টি 
৬টি ফাঁকা স্থান নিয়ে সামান্তরিক আছে = ADLI.= 1টি 

মোট সামান্তরিক আছে = 6 + 7 + 2 + 2 + 1 = 18টি 
৫৩৫.
স্রোতের অনুকূলে একটি নৌকা ৬ ঘণ্টায় ৩৬ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ২ কি.মি.
  2. ৯ কি.মি.
  3. ৩.৫ কি.মি.
  4. ৬ কি.মি.
সঠিক উত্তর:
২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের অনুকূলে একটি নৌকা ৬ ঘণ্টায় ৩৬ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৪ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের অনুকূলে ৬ ঘণ্টায় নৌকা যায় = ৩৬ কি.মি.
স্রোতের অনুকূলে ১ ঘণ্টায় নৌকা যায় = ৩৬/৬ = ৬ কি.মি.

স্রোতের বেগ + নৌকার বেগ = ৬ কি.মি.
নৌকার বেগ   = ৪ কি.মি.
∴ স্রোতের বেগ = ৬ - ৪ = ২ কি.মি.
৫৩৬.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?
  1. Mouse
  2. Mouth
  3. Move
  4. Mountain
সঠিক উত্তর:
Move
উত্তর
সঠিক উত্তর:
Move
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে সবার শেষে আসবে?

সমাধান:
সবগুলো শব্দের শুরুতে 'Mou' বা 'Mo' দিয়ে শুরু।

∴ তালিকাভুক্ত ক্রম হবে- Mountain, Mouse, Mouth, Move
∴ 'v' সবার পরে আসবে।

৫৩৭.
Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)
  1. ×, +
  2. ÷, -
  3. +, -
  4. none of the above
সঠিক উত্তর:
×, +
উত্তর
সঠিক উত্তর:
×, +
ব্যাখ্যা
প্রশ্ন: Insert the arithmetical signs, if (25 ? 3 ? 6 ÷ 2 = 78)

সমাধান:
25 × 3 + 6 ÷ 2
= 25 × 3 + 3
= 75 + 3
= 78
৫৩৮.
নিচের চিত্রের Weight টি উত্তোলন করতে সর্বনিম্ন কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?
  1. 48 পাউন্ড
  2. 16 পাউন্ড
  3. 24 পাউন্ড
  4. 12 পাউন্ড
সঠিক উত্তর:
24 পাউন্ড
উত্তর
সঠিক উত্তর:
24 পাউন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রের Weight টি উত্তোলন করতে সর্বনিম্ন কত পাউন্ড ওজন স্থাপন করতে হবে?

সমাধান: 
প্ৰয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির শাখা 
= 48/2 = 24 পাউন্ড
৫৩৯.
রায়হান একজন নারীকে ইশারা করে বললেন, "তার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।" রায়হানের সঙ্গে ঐ নারীর সম্পর্ক কেমন? 
  1. শ্বাশুড়ি
  2. দাদী
  3. মা
  4. বোন
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা

প্রশ্ন: রায়হান একজন নারীকে ইশারা করে বললেন, "তার পৌত্রী হলো আমার ভাইয়ের একমাত্র কন্যা।" রায়হানের সঙ্গে ঐ নারীর সম্পর্ক কেমন?

সমাধান:
নারীর পৌত্রী অর্থাৎ ছেলের মেয়ে হলো রায়হানের ভাইয়ের মেয়ে।
অর্থাৎ রায়হানের ভাই ঐ নারীর ছেলে।
সুতরাং, রায়হানও ঐ নারীর ছেলে।

∴ নারীটি রায়হানের মা।

৫৪০.
আয়নাতে ছবির শব্দটিকে কেমন দেখাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫৪১.
নিচের কোন শব্দের বানান ভুল হয়েছে? 
  1. হাঙ্গেরী
  2. মালদ্বীপ
  3. গ্রিস
  4. শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
হাঙ্গেরী
উত্তর
সঠিক উত্তর:
হাঙ্গেরী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন শব্দের বানান ভুল হয়েছে?
 

সমাধান:
• অশুদ্ধ বানান - হাঙ্গেরী।
- শুদ্ধ বানান - হাঙ্গেরি।

নিয়ম:
যে কোন দেশ, জাতি ও ভাষার নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে ই-কার ব্যবহৃত হবে।
যেমন-
• দেশ: গ্রিস, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
[ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা]

• জাতি: বাঙালি, জার্মানি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।
• ভাষা: হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।

৫৪২.
১/২ এর শতকরা কত ১/৪ হবে?
  1. ৮০%
  2. ৫০%
  3. ১৫০%
  4. ৬০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ১/৪ হবে?

সমাধান:
১/২ এর ক% = ১/৪
⇒ ১/২ × ক/১০০ = ১/৪
⇒ ক/২০০ = ১/৪
⇒ ক = ২০০ × ১/৪
∴ ক = ৫০
৫৪৩.
যদি a ও b দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং a - b একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে?
  1. a ও b উভয়ই জোড়
  2. a ও b উভয়ই বিজোড়
  3. একটি জোড় এবং একটি বিজোড়
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a ও b দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং a - b একটি জোড় সংখ্যা হয়, তাহলে নিচের কোনটি সত্য হবে?

সমাধান:
দেওয়া আছে,
a - b একটি জোড় সংখ্যা।
∴ সংখ্যা দুটি উভয়ই জোড় সংখ্যা হবে অথবা উভয়ই বিজোড় সংখ্যা হবে। একটি জোড় এবং একটি বিজোড় এমন হওয়া সম্ভব নয়।

যেমন,
a = 5, b= 4 হলে,
a - b = 5 - 4 = 1, যা বিজোড় সংখ্যা

a = 5, b = 3 হলে,
a - b = 5 - 3 = 2, যা জোড় সংখ্যা

a = 6, b = 2 হলে,
a - b = 6 - 2 = 4, যা জোড় সংখ্যা
৫৪৪.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কী বলে?
  1. পুরাতাত্ত্বিক
  2. পঙ্কজ
  3. অপেয়
  4. পরশ্রীকাতর
সঠিক উত্তর:
পরশ্রীকাতর
উত্তর
সঠিক উত্তর:
পরশ্রীকাতর
ব্যাখ্যা
প্রশ্ন: “পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কী বলে?

সমাধান: 
“পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর

কিছু গুরত্ব এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫৪৫.
"ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ কী?
  1. বিদ্রোহ
  2. বিপ্লব
  3. আন্দোলন
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: "ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ কী?

সমাধান: 
"ইনকিলাব জিন্দাবাদ।" - এখানে, 'ইনকিলাব' শব্দের অর্থ-

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে:
• 'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।
• 'ইনকিলাব' বিশেষ্য।
• 'ইনকিলাব' আরবি শব্দ।
• 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৫৪৬.
নিচের কোনটিকে কম বল প্রয়োগ করে উপরে উঠানো যাবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) ক্ষেত্র বিশেষে কখনো A কখনো B
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) B
উত্তর
সঠিক উত্তর:
খ) B
ব্যাখ্যা
A কপিকলে একটি চাকা এবং B কপিকলে দুইটি চাকা থাকায় সমান ভরের বস্তু উপরে উঠাতে A কপিকল অপেক্ষা B কপিকলে কম বল প্রয়োগ করতে হবে।
৫৪৭.
ভাগ করুন:
(২.২৫/.৭৫) = ?
  1. ০.০০৩
  2. ০.০৩
  3. ০.৩৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ভাগ করুন:
(২.২৫/.৭৫) = ?

সমাধান:
২.২৫/.৭৫ = (২২৫ × ১০০)/(৭৫ × ১০০)
= ৩
৫৪৮.
অট্টালিকাঃসোপানঃঃজ্ঞানঃ ?
  1. ঐশ্বর্য
  2. আলো
  3. অর্থ
  4. শিক্ষা
সঠিক উত্তর:
শিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষা
ব্যাখ্যা
সোপানের মাধ্যমে অট্টালিকায় উঠা যায় এবং শিক্ষার মাধ্যমে জ্ঞান লাভ করা যায়।
৫৪৯.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Consultation 2. Illness 3. Doctor
4. Treatment 5. Recovery
  1. 2, 3, 4, 1, 5
  2. 4, 3, 1, 2, 5
  3. 5,1, 4, 3, 2
  4. 2, 3, 1, 4, 5
সঠিক উত্তর:
2, 3, 1, 4, 5
উত্তর
সঠিক উত্তর:
2, 3, 1, 4, 5
ব্যাখ্যা
এখানে শব্দগুলােকে নিম্নলিখিত ক্রমে সাজালে তা অর্থপূর্ণ হয় ,
Illness > Doctor > Consultation > Treatment > Recovery
কারণ, আমরা অসুস্থ হলে ডাক্তারের পরামর্শে চিকিৎসা গ্রহণ করে আরোগ্য লাভ করি।
৫৫০.
যদি জ × I = ৭২ হয়, তবে F × ণ = ?
  1. ৬৪
  2. ৮০
  3. ৮৪
  4. ৯০
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি জ × I = ৭২ হয়, তবে F × ণ = ?

সমাধান: 



জ × I = ৮ × ৯ = ৭২
এবং F × ণ = ৬ × ১৫ = ৯০

৫৫১.
দিদার ৮ দিনে একটি কাজের ১/৩ অংশ করে চলে যায়। এরপর মামুনকে নেয়া হলে ৪ দিন কাজ করে সেও চলে যায়। পরে দিদার আবার এসে বাকি কাজ ১২ দিনে শেষ করে। মামুন একা করলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে?
  1. ২০ দিনে 
  2. ২৪ দিনে 
  3. ২৮ দিনে
  4. ৩২ দিনে
সঠিক উত্তর:
২৪ দিনে 
উত্তর
সঠিক উত্তর:
২৪ দিনে 
ব্যাখ্যা
প্রশ্ন: দিদার ৮ দিনে একটি কাজের ১/৩ অংশ করে চলে যায়। এরপর মামুনকে নেয়া হলে ৪ দিন কাজ করে সেও চলে যায়। পরে দিদার আবার এসে বাকি কাজ ১২ দিনে শেষ করে। মামুন একা করলে কাজটি শেষ হতে কতদিন সময় লাগবে?

সমাধান:
দিদার ৮ দিনে করে কাজটির = ১/৩ অংশ
দিদার ১ দিনে করে কাজটির = ১/(৩ × ৮) অংশ
দিদার ১২ দিনে করে কাজটির = ১২/(৩ × ৮) অংশ
= ১/২ অংশ

দিদারের মোট কাজ = (১/৩) + (১/২) = (২ + ৩)/৬ = ৫/৬
মামুন করে কাজটির = ১ - (৫/৬) অংশ = ১/৬ অংশ

মামুন ১/৬ অংশ কাজ করে = ৪ দিনে
∴ মামুন ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = ৪ × ৬ দিনে
= ২৪ দিনে 
৫৫২.
নিচের কোনটি অন্যটির চেয়ে আলাদা?
  1. গো, ধেনু
  2. কুন্তল, চিকুর
  3. কর, ভুজ
  4. অসি, ফণী
সঠিক উত্তর:
অসি, ফণী
উত্তর
সঠিক উত্তর:
অসি, ফণী
ব্যাখ্যা
অপশন ক, খ এবং গ এর শব্দগুলো পরস্পর সমার্থক শব্দ।
কিন্তু, অপশন ঘ এর অসি (তরবারি) এবং ফণী (সাপ) সমার্থক শব্দ নয়।
৫৫৩.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 

    সমাধান: 
    চিত্রে ভাগের সংখ্যা এক করে বৃদ্ধি পায়। 
    এই নিয়ম অনুসারে অপশন গ এর চিত্রটি সঠিক।

    ৫৫৪.
    ১, ৩, ৬, ১০, ১৫, ২১,................ ধারাটির দশম পদ কত?
    1. ৪৫
    2. ৫৫
    3. ৬২
    4. ৬৫
    সঠিক উত্তর:
    ৫৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, ২১.............ধারাটির দশম পদ কত? 

    সমাধান: 
    ধারাটির - 
    ১ম পদ = ১
    ২য় পদ = ১ + ২ = ৩ 
    ৩য় পদ = ৩ + ৩ = ৬
    ৪র্থ পদ = ৬ + ৪ = ১০ 
    ৫ম পদ = ১০ + ৫ = ১৫
    ৬ষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
    ৭ম পদ = ২১ + ৭ = ২৮
    ৮ম পদ = ২৮ + ৮ = ৩৬
    ৯ম পদ = ৩৬ + ৯ = ৪৫
    ∴ ১০ ম পদ = ৪৫ + ১০ = ৫৫ 
    ৫৫৫.
    রাশেদ ও রানা দুই ভাই। মিনা রাশেদের মেয়ে। মিনার দাদির একমাত্র মেয়ে রিনা। রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই। মিনার চাচাতো ভাই জ্যাকব, সম্পর্কে রিনার কী হবে?
    1. চাচাতো ভাই
    2. মামাতো ভাই
    3. ছেলে
    4. ভাতিজা
    সঠিক উত্তর:
    ভাতিজা
    উত্তর
    সঠিক উত্তর:
    ভাতিজা
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাশেদ ও রানা দুই ভাই। মিনা রাশেদের মেয়ে। মিনার দাদির একমাত্র মেয়ে রিনা। রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই। মিনার চাচাতো ভাই জ্যাকব, সম্পর্কে রিনার কী হবে?

    সমাধান:
    জ্যাকব সম্পর্কে রিনার ভাতিজা। 

    রাশেদ ও রানা দুইভাই। রাশেদের মেয়ে মিনার দাদির একমাত্র মেয়ে রিনা।
    এবং রিনার ছেলে আকাশের মামারা দুই ভাই।

    অর্থাৎ রাশেদ, রানা ও রিনা তিন ভাইবোন। 
    মিনার চাচাতো ভাই জ্যাকব হলো রানার ছেলে। 
    অর্থাৎ জ্যাকব হলো রিনার ভাতিজা
    ৫৫৬.
    P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
    1. T
    2. P
    3. R
    4. S
    সঠিক উত্তর:
    T
    উত্তর
    সঠিক উত্তর:
    T
    ব্যাখ্যা
    প্রশ্ন: P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?

    সমাধান:
    প্রদত্ত তথ্য থেকে পাই,
    1. P এবং Q এর উচ্চতা সমান: P = Q
    2. R হলো P এর থেকে খাটো: P > R
    3. S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা: T > S > Q

    1, 2 এবং 3 একত্রিত করলে আমরা পাই,
    T > S > (P = Q) > R

    অতএব, T হলো সবথেকে লম্বা।
    ৫৫৭.
    (০.০৩ × ০.০০২ × ০.৪) × ১০০০ =?
    1. ০.০০২৪
    2. ০.০২৪০
    3. ০.০২৪
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ০.০২৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০২৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: (০.০৩ × ০.০০২ × ০.৪) × ১০০০ =?

    সমাধান:
    (০.০৩ × ০.০০২ × ০.৪) × ১০০০
    = ০.০০০০২৪ × ১০০০
    = ০.০২৪
    ৫৫৮.
    'QUALITY' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কেমন হবে?
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    খ)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ)
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'QUALITY' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কেমন হবে?

    সমাধান: 


    ৫৫৯.
    বর্তনীর প্রবাহ কত?
    1. 1A
    2. 1.25A
    3. 1.5A
    4. 2A
    সঠিক উত্তর:
    2A
    উত্তর
    সঠিক উত্তর:
    2A
    ব্যাখ্যা
    বর্তনীর প্রবাহ কত?

    সমাধান:
    সমান্তরালে অবস্থিত দুইটি রোধের তুল্য রোধ 1/Rp = 1/5 + 1/5
    1/Rp = 2/5
    Rp = 2.5Ω

    ∴ মোট তুল্য রোধ = 5 + 2.5 = 7.5Ω

    প্রবাহ = বিভব/রোধ
    = 15/7.5 A
    = 2 A
    ৫৬০.
    ০.০০০০১০২৪ এর বর্গমূল কত? 
    1. ক) ০.০৩২
    2. খ) ০.০০৩২
    3. গ) ০.০০০০০০৩২
    4. ঘ) ০.৩২
    সঠিক উত্তর:
    খ) ০.০০৩২
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ০.০০৩২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.০০০০১০২৪ এর বর্গমূল কত? 
     
    সমাধান:
    ০.০০০০১০২৪ এর বর্গমূল = √(০.০০০০১০২৪)
    = ০.০০৩২
    ৫৬১.
    যদি লাল সুইচটি চালু করা হয় তাহলে কোন বাল্বটি জ্বলবে?
    1. A
    2. B
    3. উভয়টি জ্বলবে
    4. কোনটিই জ্বলবে না
    সঠিক উত্তর:
    উভয়টি জ্বলবে
    উত্তর
    সঠিক উত্তর:
    উভয়টি জ্বলবে
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি লাল সুইচটি চালু করা হয় তাহলে কোন বাল্বটি জ্বলবে?

    সমাধান:
    সুইচ চালু করলে A ও B বাল্ব দুটিই বর্তনীপূর্ণ হবে এবং দুটির মাঝে দিয়েই বিদ্যুৎ প্রবাহিত হতে পারবে। তাই দুটি বাল্বই জ্বলবে।
    ৫৬২.
    একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু-ডাইভার দিয়ে একই মাপের দু'টি স্ক্রু-কে কাঠবোর্ডের ভিতরে সমান গভীরতার প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে?
    1. ক) মোটা হাতলের ড্রাইভারকে বেশীবার ঘুরাতে হবে
    2. খ) চিকন হাতলের ড্রাইভারকে বেশী বার ঘুরাতে হবে
    3. গ) দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    গ) দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) দু'টির একই সংখ্যকবার ঘুরাতে হবে
    ব্যাখ্যা
    কিছু গাইডে ভুল উত্তর দেয়া আছে।
    দুটিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে। ছবিটি দেখুন। নিচের দিকে স্ক্রু একবার ঘুরলে উপরে ড্রাইভারও একবারই ঘুরবে।
    ৫৬৩.
    কোন টুকরাগুলো নিয়ে একটি বর্গক্ষেত্র তৈরি করা যাবে?
    1. ক) 134
    2. খ) 345
    3. গ) 234
    4. ঘ) 135
    সঠিক উত্তর:
    গ) 234
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 234
    ব্যাখ্যা

    2, 3, 4 নং টুকরা জুড়ে দিলে বর্গক্ষেত্র পাওয়া যাবে।
    ৫৬৪.
    কোন সংখ্যাটি ভিন্ন রকম?
    51, 144, 64, 121, 256
    1. ক) 51
    2. খ) 121
    3. গ) 144
    4. ঘ) 256
    সঠিক উত্তর:
    ক) 51
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 51
    ব্যাখ্যা
    51 ছাড়া বাকি গুলো পূর্ণবর্গ সংখ্যা। 
    8 এর বর্গ  = 64 
    11 এর বর্গ = 121
    12 এর বর্গ = 144
    16 এর বর্গ = 256
    ৫৬৫.
    প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
    1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci
    1. ক) 2, 3, 5, 1, 4
    2. খ) 2, 5, 1, 4, 3
    3. গ) 2, 5, 3, 1, 4
    4. ঘ) 2, 4, 3, 5, 1
    সঠিক উত্তর:
    গ) 2, 5, 3, 1, 4
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 2, 5, 3, 1, 4
    ব্যাখ্যা
    প্রদত্ত শব্দগুলোকে সঠিক ক্রমানুসারে সাজালে কোন ক্রমটি হবে?
    1. Hecto, 2. Centi, 3. Deca, 4. Kilo, 5. Deci

    সমাধান: 
    Centi, Deci, Deca, Hecto, Kilo
    2,         5,       3,        1,     4
    ৫৬৬.
    আমার মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে আমার- 
    1. ক) ফুফি
    2. খ) চাচী
    3. গ) বোন
    4. ঘ) মামি
    সঠিক উত্তর:
    গ) বোন
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) বোন
    ব্যাখ্যা
    প্রশ্ন: আমার মায়ের বোনের ছেলের একমাত্র খালার মেয়ে আমার- 

    সমাধান: 
    আমার মায়ের বোন - আমার খালা
    আমার মায়ের বোনের ছেলে - আমার খালাতো ভাই
    আমার মায়ের বোনের ছেলের একমাত্র  খালা - আমার মা 
    আমার মায়ের বোনের ছেলের খালার মেয়ে - আমার বোন 
    ৫৬৭.
    আয়নাতে ২ : ৩০ বাজলে বাস্তবে কয়টা বাজবে?
    1. ২ : ৩০ টা
    2. ৮ : ৩০ টা
    3. ১০ : ৩০ টা
    4. ৯ : ৩০ টা
    সঠিক উত্তর:
    ৯ : ৩০ টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ : ৩০ টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: আয়নাতে ২ : ৩০ বাজলে বাস্তবে কয়টা বাজবে? 

    সমাধান: 
    আয়নাতে সময় ২ : ৩০

    ১১ : ৬০ থেকে আয়নার সময় বিয়োগ করলে প্রকৃত সময় পাওয়া যায়। 

    ∴ প্রকৃত সময় = ১১ : ৬০ - ২ : ৩০ 
    = ৯  : ৩০
     
    ৫৬৮.
    একটি ৫০০ পাতার বইয়ের উচ্চতা ১৫০০ মিলিমিটার হলে, বইটির ৫০০ পৃষ্ঠার উচ্চতা কত হবে?
    1. ক) ১৫০০ মিলিমিটার
    2. খ) ৩০০০ মিলিমিটার
    3. গ) ৭৫০ মিলিমিটার
    4. ঘ) ৫০০ মিলিমিটার
    সঠিক উত্তর:
    গ) ৭৫০ মিলিমিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৭৫০ মিলিমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ৫০০ পাতার বইয়ের উচ্চতা ১৫০০ মিলিমিটার হলে, বইটির ৫০০ পৃষ্ঠার উচ্চতা কত হবে? 

    সমাধান: 
    আমরা জানি,
    ১ পাতা = ২ পৃষ্ঠা 
    ∴ ৫০০ পাতা = (৫০০ × ২) পৃষ্ঠা = ১০০০ পৃষ্ঠা 
     
    ১০০০ পৃষ্ঠার উচ্চতা ১৫০০ মিলিমিটার 
    ∴ ৫০০ পৃষ্ঠার উচ্চতা (১৫০০ × ৫০০)/১০০০ মিলিমিটার 
    = ৭৫০ মিলিমিটার  
    ৫৬৯.
    একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?
    1. ৩৮ মিনিট
    2. ৩৯ মিনিট
    3. ৪০ মিনিট
    4. ৩৫ মিনিট
    সঠিক উত্তর:
    ৩৯ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৯ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বানর ৪১ মিটার উঁচু খুঁটির উপর চড়ার সময় প্রথম মিনিটে ৩ মিটার ওঠে এবং পরের মিনিটে ১ মিটার নিচে নামে। খুঁটির শীর্ষে পৌঁছাতে তার কত সময় লাগবে?

    সমাধান: 
    ২ মিনিটে বানরটি মোট অতিক্রম করে = ৩ - ১ = ২ মিটার
    ∴ ১ মিনিটে অতিক্রম করে = ২/২ = ১ মিটার

    তাহলে,
    ৩৬ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ মিটার।
    ৩৭ মিনিটে মোট অতিক্রান্ত দূরত্ব = ৩৬ + ৩ = ৩৯ মিটার
    ৩৮ মিনিটে অতিক্রান্ত দূরত্ব = ৩৯ - ১ = ৩৮ মিটার
    ৩৯ মিনিটে তার অতিক্রান্ত দূরত্ব = ৩৮ + ৩ = ৪১ মিটার

    অর্থাৎ ৩৯ মিনিটে বানরটি খুঁটির উপর উঠাতে পারবে।
    ৫৭০.
    Religion : ritual : : society : ?
    1. obligation
    2. law
    3. custom
    4. tradition
    সঠিক উত্তর:
    custom
    উত্তর
    সঠিক উত্তর:
    custom
    ব্যাখ্যা
    প্রশ্ন: Religion : ritual : : society : ?

    সমাধান:
    ধর্মের (Religion) রয়েছে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান (ritual) এবং সমাজের (society) রয়েছে বিভিন্ন সামাজিক প্রথা বা অনুষ্ঠান(Custom)।

    অপরদিকে,
    obligation - নৈতিক বা আইনগত বাধ্যবাধকতা।
    law - বিধি, বিধান।
    tradition - ঐতিহ্য।
    ৫৭১.
    DFH, FHJ, ____, JLN, LNP. শূন্যস্থানে কোনটি বসবে?
    1. GIK
    2. IKL
    3. HJL
    4. HJK
    সঠিক উত্তর:
    HJL
    উত্তর
    সঠিক উত্তর:
    HJL
    ব্যাখ্যা

    প্রশ্ন: DFH, FHJ, ____, JLN, LNP. শূন্যস্থানে কোনটি বসবে?

    সমাধান:

    এখানে তিনটি বর্ণানুক্রমিক সিরিজ রয়েছে এবং প্রতিটি সিরিজে + 2 করে বাড়ছে। 
    প্রথম সিরিজ: D → F → H → J → L
    দ্বিতীয় সিরিজ: F → H → J → L → N
    তৃতীয় সিরিজ: H → J → L → N → P

    ∴ শূন্যস্থানে HJL বসবে।

    ৫৭২.
    রমিজ সাহেব বাড়ী থেকে বের হয়ে ২ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি.মি. গেলেন। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি. গেলেন। রমিজ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?
    1. ক) বাড়ি থেকে ৩ কি.মি. পূর্বে
    2. খ) বাড়ি থেকে ২ কি.মি. দক্ষিণে
    3. গ) বাড়ি থেকে ২ কি.মি.পূর্বে
    4. ঘ) নিজ বাড়িতেই
    সঠিক উত্তর:
    ঘ) নিজ বাড়িতেই
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) নিজ বাড়িতেই
    ব্যাখ্যা
    প্রশ্ন: রমিজ সাহেব বাড়ী থেকে বের হয়ে ২ কি.মি. দক্ষিণে গিয়ে বাম দিকে ৩ কি.মি. গেলেন। এরপর বামদিকে ২ কি.মি. গিয়ে তিনি পুনরায় বামে ঘুরে ৩ কি.মি. গেলেন। রমিজ সাহেব বর্তমানে কোথায় অবস্থান করছেন?

    সমাধান:
    প্রদত্ত তথ্যটিকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

     
    বাড়ী থেকে বের হয়ে AB = ২ কি.মি. দক্ষিণে
    বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে BC = ৩ কি.মি.
    পুনরায় বামে ঘুরে অর্থাৎ উত্তর দিকে CD = ২ কি.মি.
    এবং বামে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে DA = ৩ কি.মি. গেলেন।
    অর্থাৎ বর্তমানে যাত্রাস্থানে অবস্থান করছেন।

    ∴ রমিজ সাহেব বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন।
    ৫৭৩.
    x, x + 2, x + 4 ,x + 6 এবং x + 8 এর গড় 11 হলে, শেষের তিনটি সংখ্যার গড় কত? 
    1. 9
    2. 11
    3. 13
    4. 15
    সঠিক উত্তর:
    13
    উত্তর
    সঠিক উত্তর:
    13
    ব্যাখ্যা
    এখানে, 
    {x + (x + 2)+ (x + 4) +( x + 6) + (x + 8)}/5 =  11
    x + x + 2 + x + 4 + x + 6 + x + 8 = 55 
    5x + 20 = 55
    5x = 55 - 20
    5x = 35 
    x = 35/5
    x = 7 

    শেষের তিনটি সংখ্যা = 7 + 4 ,7 + 6 এবং 7 + 8
                                    = 11,13 এবং 15 

    শেষের তিনটি সংখ্যার গড় = (11 + 13 +15)/3 
                                             = 39/3 
                                              = 13
    ৫৭৪.
    একটি বিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থী ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি ম্যাচে একজন করে শিক্ষার্থী বাদ যায়। চ্যাম্পিয়ন শিক্ষার্থী নির্ধারন করতে কতটি ম্যাচ আয়োজন করতে হবে?
    1. ১২০
    2. ১২১
    3. ১২৩
    4. ১২৭
    সঠিক উত্তর:
    ১২৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বিদ্যালয়ের ১২৮ জন শিক্ষার্থী ক্যারাম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতি ম্যাচে একজন করে শিক্ষার্থী বাদ যায়। চ্যাম্পিয়ন শিক্ষার্থী নির্ধারন করতে কতটি ম্যাচ আয়োজন করতে হবে?

    সমাধান:
    ১২৮ ÷ ২ = ৬৪
    ৬৪ ÷ ২ = ৩২
    ৩২ ÷ ২ = ১৬
    ১৬ ÷ ২ = ৮
    ৮ ÷ ২ = ৪
    ৪ ÷ ২ = ২
    ২ ÷ ২ = ১

    ∴ মোট ম্যাচের সংখ্যা ৬৪ + ৩২ + ১৬ + ৮ + ৪ + ২ + ১
    = ১২৭
    ৫৭৫.
    প্রশ্নবোধক স্থানে সঠিক বর্ণ কি হবে?
    AD, EH, IL, ? , QT
    1. LM
    2. MN
    3. MP
    4. OM
    সঠিক উত্তর:
    MP
    উত্তর
    সঠিক উত্তর:
    MP
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে সঠিক বর্ণ কি হবে?
    AD, EH, IL, ? , QT

    সমাধান:
    প্রতিটি পদের দুই বর্ণের মাঝে ২টি বর্ণ নাই।
    ১ম পদের শেষ বর্ণের ঠিক পরের বর্ণ দিয়ে ২য় পদ শুরু 
    B C D 
    F G H 
    J K L 
    N O P 
    R S T
    ৫৭৬.
    He died ___ the battle field.
    1. over
    2. in
    3. about
    4. by
    সঠিক উত্তর:
    in
    উত্তর
    সঠিক উত্তর:
    in
    ব্যাখ্যা
    প্রশ্ন: He died ___ the battle field.

    সমাধান:
    ♦ Prepositions with die
    ১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
    - He died in the battle field.
    - His uncle died in sleep.
    - His mother died in peace.

    ২। কোন accident এ মারা গেলে in বসে । Many people die in an accident.He died in a car crash.
    এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

    ৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
    - Many men died in 1971 for our freedom.

    ৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
    - The man died from cancer/cholera.

    ৫। অবহেলায় মারা গেলে die through বসে।
    - He died through negligence.

    ৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
    The cyclist died from his injuries.

    Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
    ৫৭৭.
    A ২০ দিনে একটি কাজের পাঁচ ভাগের চার অংশ সম্পন্ন করে। এরপর B এর সহযোগিতায় বাকি কাজ ৩ দিনে সম্পন্ন হয়। তাহলে B কাজটি কত দিনে করতে পারে? 
    1. ক) ৪৫/২ দিন
    2. খ) ৬৫/২ দিন
    3. গ) ৭৫/২ দিন
    4. ঘ) ৫৫/২ দিন
    সঠিক উত্তর:
    গ) ৭৫/২ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৭৫/২ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: A ২০ দিনে একটি কাজের পাঁচ ভাগের চার অংশ সম্পন্ন করে। এরপর B এর সহযোগিতায়  বাকি কাজ ৩ দিনে সম্পন্ন হয়। তাহলে B কাজটি কত দিনে করতে পারে? 

    সমাধান: 
    A এর সম্পুর্ন কাজ করতে সময় লাগে = 20 × (5/4) দিন 
                                                              = 25 দিন 

    বাকি কাজ = (1 - 4/5) অংশ 
                     = (5 - 4)/5
                      = 1/5
     
    A ও  B ১/৫ অংশ কাজ করে = ৩ দিনে 
    A ও  B ১ অংশ (সম্পূর্ণ) কাজ করে = (৩ × ৫)/১ দিনে 
                                                           = ১৫ দিনে 

    A এর ১ দিনের কাজ = ১/২৫  অংশ 
    A ও  B এর ১ দিনের কাজ = ১/১৫  অংশ 

    B  এর ১ দিনের কাজ = (১/১৫) - (১/২৫)
                                     = (৫ - ৩)/৭৫
                                     = ২/৭৫
    B ২/৭৫ অংশ কাজ করে = ১ দিনে 
    B ১ অংশ (সম্পূর্ণ ) কাজ করে = ৭৫/২  দিনে
    ৫৭৮.
    MATH = 42 হলে, ENGLISH = ?
    1. 56
    2. 62
    3. 74
    4. 84
    সঠিক উত্তর:
    74
    উত্তর
    সঠিক উত্তর:
    74
    ব্যাখ্যা
    প্রশ্ন: MATH = 42 হলে, ENGLISH = ?

    সমাধান:


    MATH = 13 + 1 + 20 + 8 = 42
    ENGLISH = 5 + 14 + 7 + 12 + 9 + 19 + 8 = 74
    ৫৭৯.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    1. ক) 26
    2. খ) 28
    3. গ) 30
    4. ঘ) 36
    সঠিক উত্তর:
    ক) 26
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 26
    ব্যাখ্যা
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
     
    সমাধান: 
    (2)2 + (4)2 = 20
    (3)2 + (9)2 = 90
    (1)2 + (5)2 = 26
    ৫৮০.
    শূন্যস্থানে কোনটি বসবে: ৪, ১৫, ৮, ১৩, ১৬, ১১, ৩২, ?, ৬৪
    1. ৭ 
    2. ৪৮ 
    3. ১২৮
    4. ৯ 
    সঠিক উত্তর:
    ৯ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে: ৪, ১৫, ৮, ১৩, ১৬, ১১, ৩২, ?, ৬৪

    সমাধান:
    এখানে দুটি ধারা বিদ্যমান 
    বিজোড় স্থানের ধারাটি হলো, 
    ৪, ৮, ১৬, ৩২, ৬৪
    ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে 

    এবং 
    জোড় স্থানের ধারাটি হলো,
    ১৫, ১৩, ১১, ৯... 
    ২ করে হ্রাস পাচ্ছে। 

    সুতরাং, শূন্যস্থানে ৯ সংখ্যাটি বসবে। 

    ৫৮১.
    যদি CAT = 3120 হয়, তাহলে DOG = ?
    1. 4140
    2. 6130
    3. 5230
    4. 4157
    সঠিক উত্তর:
    4157
    উত্তর
    সঠিক উত্তর:
    4157
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি CAT = 3120 হয়, তাহলে DOG = ?

    সমাধান:

    ইংরেজি বর্ণমালার অবস্থান অনুসারে, CAT = 3120
    একইভাবে DOG = 4157
    ৫৮২.
    চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
    এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ কী?
    1. অসৌখিন ব্যক্তি
    2. বাইরে পরিপাটি
    3. প্রভাবশালী ব্যক্তি
    4. চৌকষ ব্যক্তি
    সঠিক উত্তর:
    বাইরে পরিপাটি
    উত্তর
    সঠিক উত্তর:
    বাইরে পরিপাটি
    ব্যাখ্যা
    প্রশ্ন: চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
    এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ কী?

    সমাধান:
    চাকরির ইন্টারভিউতে ছেলেটি খুব স্মার্টলি এসেছিল, কিন্তু প্রশ্নের উত্তরে বোঝা গেল - সবই লেফাফা দুরস্ত।
    এখানে, "লেফাফা দুরস্ত" - বাগধারাটির অর্থ - বাইরে পরিপাটি।

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) , বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
    ৫৮৩.
    নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
    1. র বা ধী প নি
    2. দ্র তা রি দা
    3. অ ধ্যা সা ব ব
    4. ক ই চ তি বা
    সঠিক উত্তর:
    ক ই চ তি বা
    উত্তর
    সঠিক উত্তর:
    ক ই চ তি বা
    ব্যাখ্যা
    অপশনের ঘ) এর অক্ষরগুলো পুনর্বিন্যাস করলে দ্বারায় 'ইতিবাচক' যা অর্থবোধক শব্দ।
    ক), খ) ও গ) অপশনের অক্ষরগুলো পুনর্বিন্যাস করে কোনো অর্থবোধক শব্দ তৈরি করা যায় না।
    ৫৮৪.
    পদ্মা ও যমুনা মিলনস্থান যদি গোয়ালন্দ তাহলে পদ্মা ও মেঘনার মিলনস্থান কোনটি হবে?
    1. ক) আজমিরীগঞ্জ
    2. খ) চাঁদপুর
    3. গ) বগুড়া
    4. ঘ) খুলনা
    সঠিক উত্তর:
    খ) চাঁদপুর
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) চাঁদপুর
    ব্যাখ্যা
    নদীর মিলিত স্থান :
    - পদ্মা + যমুনা = গোয়ালন্দ
    - পদ্মা + মেঘনা = চাঁদপুর,
    - সুরমা + কুশিয়ারা = আজমিরীগঞ্জ (কালনী নাম),
    - পুরাতন ব্রহ্মপুত্র + মেঘনা = ভৈরববাজার,
    - যমুনা + বাঙ্গালী = বগুড়া,
    - রুপসা + ভৈরব = খুলনা।

    তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
    ৫৮৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ২, ৬, ৩, ১৩, ৪, ২০, ৫, ২৭, ৬, ?
    1. ৩২
    2. ৩৪
    3. ৩৬
    4. ৩৮
    সঠিক উত্তর:
    ৩৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ২, ৬, ৩, ১৩, ৪, ২০, ৫, ২৭, ৬, ? 

    সমাধান:
    এখানে 
    ২টি ধারা বিদ্যমান। 
    ১ম সিরিজ = ২, ৩, ৪, ৫, ৭ [যা ১ করে বাড়ছে ]
    ২য় সিরিজ = ৬, ১৩, ২০, ২৭, ৩৪ [যা ৭ করে বাড়ছে ]
    ৫৮৬.
    ২, ৫, ৭, ১২, ১৯, --------- ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
    1. ক) ২৩
    2. খ) ২৫
    3. গ) ২৯
    4. ঘ) ৩১
    সঠিক উত্তর:
    ঘ) ৩১
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৩১
    ব্যাখ্যা
    এটি একটি ফিবোনাক্কি সিরিজ। যে সিরিজে পরপর দুটি সংখ্যা যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যায় তাকে ফিবোনাক্কি সিরিজ বলে। 
    ২ + ৫ = ৭
    ৫ + ৭ = ১২
    ৭ + ১২ = ১৯
    ১২ + ১৯ = ৩১
    সুতরাং ২, ৫, ৭, ১২, ১৯, --------- ধারাটির পরবর্তী সংখ্যাটি = ৩১
    ৫৮৭.
    Each of the following questions relates to a sentence from which two words have been omitted. Read the five pairs of words beneath each sentence and choose the pair which best fits the meaning of the sentence as a whole. (48 - 50)
    Although the teenage boys grew ____ under the boarding school's new discipline policy, the girls seemed ___ by it.
    1. anxious : intimidated
    2. argumentative : frustrated
    3. restive : unperturbed
    4. remorseful : enchanted
    5. taciturn : attracted
    সঠিক উত্তর:
    restive : unperturbed
    উত্তর
    সঠিক উত্তর:
    restive : unperturbed
    ব্যাখ্যা
    Although the teenage boys grew restive under the boarding school's new discipline policy, the girls seemed unperturbed by it.
    যদিও কিশোর ছেলেরা বোর্ডিং স্কুলের নতুন শৃঙ্খলা নীতির অধীনে অস্থির হয়ে উঠেছিল, তবে মেয়েরা এতে অস্বস্তিকর বলে মনে হয়েছিল।
    ৫৮৮.
    যদি ছ × L = 84 হয়, তবে ঠ × O = ?
    1. 110
    2. 96
    3. 120
    4. 180
    সঠিক উত্তর:
    180
    উত্তর
    সঠিক উত্তর:
    180
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ছ × L = 84 হয়, তবে ঠ × O = ?

    সমাধান:


    ছ × L = 7 × 12 = 84
    এবং ঠ × O = 12 × 15 = 180
    ৫৮৯.
    Of the four things following, three are alike in a certain way. Which one is not alike among these?
    1. tar
    2. snow
    3. ebony
    4. coal
    সঠিক উত্তর:
    snow
    উত্তর
    সঠিক উত্তর:
    snow
    ব্যাখ্যা
    প্রশ্ন: Of the four things following, three are alike in a certain way. Which one is not alike among these?

    সমাধান:
    এখানে, tar - আলকাতরা।
    snow - তুষার; বরফ
    ebony - আবলুস কাঠের মতো কালো।
    coal - কয়লা

    দেখা যায় যে, tar, ebony, coal সবগুলো কালো বর্ণের। কিন্তু, snow (তুষার; বরফ) সাদা বর্ণের।
    তাই snow ব্যতিক্রম।
    ৫৯০.
    নিচের কোন বানানটি সঠিক নয়? 
    1. Diaphragm
    2. Rheumatism
    3. Pshycology
    4. Anaesthesia
    সঠিক উত্তর:
    Pshycology
    উত্তর
    সঠিক উত্তর:
    Pshycology
    ব্যাখ্যা

    • অশুদ্ধ বানান হলো: গ) Pshycology
    - এর সঠিক বানান - Psychology

    • Psychology:
    - English meaning: the scientific study of the human mind and its functions, especially those affecting behavior in a given context.
    - Bangla meaning: মনোবিজ্ঞান; মনস্তত্ত্ব।

    অন্য শুদ্ধ বানান গুলোর অর্থ -
    ক) Diaphragm:
    - English meaning: a dome-shaped, muscular partition separating the thorax from the abdomen in mammals.
    - Bangla meaning: মধ্যচ্ছদা; বুক ও পেটের মধ্যবর্তী মাংসপেশি।

    খ) Rheumatism:
    - English meaning: any disease marked by inflammation and pain in the joints, muscles, or fibrous tissue.
    - Bangla meaning: বাত; গাঁটের ব্যথা বা বাতব্যাধি।

    ঘ) Anaesthesia [UK]: [US anesthesia]
    - English meaning: insensitivity to pain, especially as artificially induced by the administration of gases or the injection of drugs before surgical operations.
    - Bangla meaning: অনুভূতিবিলোপ; অস্ত্রোপচারের পূর্বে ঔষধ প্রয়োগে অবশকরণ।

    Source: Oxford & Cambridge Dictionary.

    ৫৯১.
    ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার ছিলো। ২০২৪ সালের ৩১ মার্চ কী বার ছিলো?
    1. শনিবার
    2. রবিবার
    3. সোমবার
    4. মঙ্গলবার
    সঠিক উত্তর:
    রবিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    রবিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০২৪ সালের ১ জানুয়ারি সোমবার ছিলো। ২০২৪ সালের ৩১ মার্চ কী বার ছিলো?

    সমাধান:
    ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ এর মাঝে মোট দিন (৩০ + ২৯ + ৩১) = ৯০ দিন [২০২৪ অধিবর্ষ তাই ফেব্রুয়ারি মাস ২৯ দিনের]
    ৯০ ÷ ৭ = ১২, ভাগশেষ ৬

    ∴ ২০২৪ সালের ৩১ মার্চ হবে সোমবার + ৬ দিন = রবিবার
    ৫৯২.
    বাস্তবিক ক্ষেত্রে নিম্নের কোন ছবিটি সঠিক?
    1. C
    2. D
    3. B
    4. A
    সঠিক উত্তর:
    B
    উত্তর
    সঠিক উত্তর:
    B
    ব্যাখ্যা
    চাপ যত বেশী হবে ট্যাংক থেকে পানি পড়ার বেগও বেশী হবে। সেক্ষেত্রে উপরের ছিদ্র দিয়ে সবথেকে কম বেগে্ এবং নিচের ছিদ্র দিয়ে সবথেকে বেশীবেগে পানি পড়বে। এজন্য B সঠিক।
    ৫৯৩.
    X চিত্রের টুকরা গুলো দিয়ে কোন চিত্রটি গঠন করা যায়?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রের টুকরা গুলো দিয়ে কোন চিত্রটি গঠন করা যায়?

    সমাধান:
    প্রতিটি টুকরোর বৃহত্তম শীর্ষকোণের বিন্দুগুলো একবিন্দুতে রাখলে 2নং চিত্রটি তৈরি হয়। 
    ৫৯৪.
    একজন ব্যক্তি A থেকে 15 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 8 ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 21 ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?
    1. ক) 10 ফুট 
    2. খ) 12 ফুট 
    3. গ) 18 ফুট 
    4. ঘ) 24 ফুট 
    সঠিক উত্তর:
    ক) 10 ফুট 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 10 ফুট 
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি A থেকে 15 ফুট পূর্বদিকে হেঁটে B তে গেলো। এরপর ডানদিকে ঘুরে 8 ফুট হাঁটার পর আবার ডানে ঘুরে 21 ফুট হাঁটলো। সে A থেকে কত দূরে আছে?

    সমাধান: 
    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D .
    সরাসরি দূরত্ব AD = √{82 + (21 - 15)2}
    = √{64 + 36}
    =√100
    = 10 ফুট 
    ৫৯৫.
    বাড়িতে মেহমান এলে শামিমের সালাম দেওয়া দেখে ছোট ভাই হামিমও সালাম দেয়। এটি কোন শিক্ষণের অন্তর্গত?
    1. প্রাসঙ্গিক
    2. সুপ্ত
    3. অণুকরণ বা মডেলিং
    4. অন্তর্দৃষ্টিমূলক
    সঠিক উত্তর:
    অণুকরণ বা মডেলিং
    উত্তর
    সঠিক উত্তর:
    অণুকরণ বা মডেলিং
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাড়িতে মেহমান এলে শামিমের সালাম দেওয়া দেখে ছোট ভাই হামিমও সালাম দেয়। এটি কোন শিক্ষণের অন্তর্গত?

    সমাধান: 
    সঠিক উত্তর গ) অনুকরণ ও মডেলিং

    অনুকরণ ও মডেলিং: মনোবিজ্ঞানী আলবার্ট বান্দুরার সামাজিক শিখন তত্ত্ব অনুযায়ী, যখন কেউ অন্যকে কোনো কাজ করতে দেখে নিজে তা শেখে বা পুনরায় করে, তখন তাকে অনুকরণ বা মডেলিং (Modeling) বলা হয়। এখানে হামিম তার বড় ভাই শামিমকে 'মডেল' হিসেবে দেখে তার আচরণটি অনুকরণ করছে।

    অন্য অপশনগুলো ভুল। 

    উৎস: এইচ.এস.সি মনোবিজ্ঞান ১ম পত্র

    ৫৯৬.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    গ)
    উত্তর
    সঠিক উত্তর:
    গ)
    ব্যাখ্যা
    প্রতিটি উপাদান ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। 
    সঠিক উত্তর: গ 
    ৫৯৭.
    নিচের কোন শব্দটির আয়নায় প্রতিফলন -
    1. NEGATIVL
    2. NECKLACL
    3. NATIONAL
    4. NARRATOL
    সঠিক উত্তর:
    NATIONAL
    উত্তর
    সঠিক উত্তর:
    NATIONAL
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের কোন শব্দটির আয়নায় প্রতিফলন -

    সমাধান:

    ৫৯৮.
    নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?
    1. ৩/৫
    2. ৪/১৫
    3. ২/২০
    4. ৭/২৫
    সঠিক উত্তর:
    ৩/৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩/৫
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি বৃহত্তম?

    সমাধান:
    ৩/৫  = ০.৬
    ৪/১৫ = ০.২৬৬
    ২/২০ = ০.১
    ৭/২৫ = ০.২৮

    ∴ বৃহত্তম সংখ্যা ৩/৫
    ৫৯৯.
    ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৭ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
    1. ৯ বার
    2. ১৯ বার
    3. ২০ বার
    4. ২২ বার
    সঠিক উত্তর:
    ২০ বার
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০ বার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৭ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
     
    সমাধান:
    ১ থেকে ১০০ পযন্ত লিখতে ৭ সংখ্যাটি ব্যবহৃত হয় ৭, ১৭, ২৭, ৩৭, ৪৭, ৫৭, ৬৭, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮৭,  ৯৭;
    ৭ সংখ্যাটি ৭৭ এ দুইবারসহ মোট ২০ বার ব্যবহৃত হয়। 
    ৬০০.
    যদি RAT = UDW হয়, তবে DOG = ?
    1. GJR
    2. GRJ
    3. JRG
    4. RJG
    সঠিক উত্তর:
    GRJ
    উত্তর
    সঠিক উত্তর:
    GRJ
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি RAT = UDW হয়, তবে DOG = ?

    সমাধান:
    R + 3 = U
    A + 3 = D
    T + 3 = W

    তাহলে,
    D + 3 = G
    O + 3 = R
    G + 3 = J

    ∴ DOG = GRJ