উত্তর
ব্যাখ্যা
B ও C এর মধ্যে দূরত্ব = √(৫২ + ৪২) = √৪১ মিটার
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৫০ / ১৩৫ · ৪,৯০১–৫,০০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: কোন জোড়াটি ব্যতিক্রম?
সমাধান:
সঠিক উত্তর: ঘ) Humidity : Hygrometer
• ক, খ, এবং গ অপশনে প্রতিটি জোড়ার দ্বিতীয়টি হলো প্রথমটি পরিমাপের একক (Unit)।
- ভরের (Mass) আন্তর্জাতিক বা SI একক হলো কিলোগ্রাম (kg)।
- বৈজ্ঞানিক পরিমাপে তাপমাত্রার (Temperature) একক হিসেবে কেলভিন (K) ব্যবহার করা হয়।
- বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট পরিমাপের একক হলো অ্যাম্পিয়ার (A)।
• অন্যদিকে, অপশন ঘ জোড়ার দ্বিতীয়টি (Hygrometer) হলো প্রথমটি (Humidity) পরিমাপের যন্ত্র (Instrument)।
- তাই এ জোড়াটি ব্যতিক্রম।
প্রশ্ন: আপনার পিতার বোনের পিতার ছেলের মেয়ে আপনার কী হবে?
সমাধান:
সঠিক উত্তর- বোন।
কারণ-
আপনার পিতার বোন → তিনি আপনার ফুফু।
- আপনার পিতার বোনের পিতা → অর্থাৎ আপনার দাদা।
- আপনার দাদার ছেলে → অর্থাৎ আপনার বাবা।
- আপনার বাবার মেয়ে → অর্থাৎ আপনি বা আপনার বোন।
এখানে, K = 11, I = 9, T = 20, E = 5
So, KITE = 11+9+20+5 = 45
সুতরাং, LIKE = 12+9+11+5 = 37
এখানে ধারটির বিজোড় স্থানে যে সংখ্যা গুলো আছে তারা ২ করে কমে যাচ্ছে
২৭ - ২ = ২৫
২৫ - ২ = ২৩
২৩ - ২ = ২১
শূন্যস্থানের বিজোড় স্থানের সংখ্যাটি হবে ২১ - ২ = ১৯
আবার ধারাটির জোড় স্থানের যে সংখ্যা গুলো আছে তারা ৩ করে বৃদ্ধি পাচ্ছে
৫ + ৩ = ৮
৮ + ৩ = ১১
তাই শূন্যস্থানের জোড় স্থানের সংখ্যাটি হবে ১১ + ৩ = ১৪
• এখানে অপশন (গ) ব্যতিত বাকি অপশনগুলো সমার্থক শব্দের জোড়া।
- অপশন (গ) 'আদিত্য' সূর্য শব্দের সমার্থক শব্দ এবং 'মহীধর' পাহাড় এর সমার্থক শব্দ।
_______________________
• আগুনের সমার্থক শব্দ: অনল, অগ্নি, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, বায়ুসখা, শুচি, জ্বলন, পিঙ্গল, সপ্তাংশু প্রভৃতি।
• সূর্য শব্দের সমার্থক শব্দ: অর্ক, তপন, আদিত্য, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা প্রভৃতি।
• পাহাড় এর সমার্থক শব্দ: নগ, পর্বত, অচল, গিরি, ভূধর, শৈল, মহীধর, শৃঙ্গী প্রভৃতি।
• সাপ শব্দের সমার্থক শব্দ: সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর প্রভৃতি।
সূত্র:
১. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
২. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: AC = BC হলে নিচের চিত্রে x এর মান কত?
সমাধান:
চিত্রে, ∠CAB = 180° - x
দেওয়া আছে,
AC = BC
∴ ∠ABC = 180° - x
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°
∴ 180° - x + 180° - x + 40° = 180°
⇒ 400° - 2x = 180°
⇒ - 2x = 180° - 400°
⇒ - 2x = - 220°
⇒ x = (- 220°)/(- 2)
∴ x = 110°
সমাধান:
প্রদত্ত 'X' চিত্রটির দর্পণে প্রতিবিম্ব হবে-
প্রশ্ন: 3, 4, 7, 8, 11, 12, ... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
সমাধান:
দেওয়া আছে,
3, 4, 7, 8, 11, 12, ...
এখানে, দুইটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা (১ম, ৩য়, ৫ম, ... অবস্থান):
3, 7, 11, ...
প্রতিবার 4 করে বাড়ছে।
∴ পরবর্তী সংখ্যাটি = 11 + 4 = 15
আবার,
দ্বিতীয় ধারা (২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ... অবস্থান):
4, 8, 12, ...
প্রতিবার 4 করে বাড়ছে।
∴ পরবর্তী সংখ্যাটি = 12 + 4 = 16
পরবর্তী সংখ্যাটি বিজোড় অবস্থানে আছে।
সুতরাং পরবর্তী সংখ্যা = 15
প্রশ্ন: নিচের অক্ষরজোড়াগুলোর মধ্যে কোনটি ভিন্ন?
সমাধান:
ইংরেজি বর্ণমালায় অক্ষরগুলোর অবস্থান দেখি—
X (24), T (20) ⇒ পার্থক্য = 4
R (18), L (12) ⇒ পার্থক্য = 6
J (10), F (6) ⇒ পার্থক্য = 4
P (16), L (12) ⇒ পার্থক্য = 4
এখানে XT, JF এবং PL — এই তিনটি জোড়ায় অক্ষরগুলোর অবস্থানগত পার্থক্য 4
কিন্তু RL-এ পার্থক্য 6, যা অন্যদের সাথে মিলছে না।
∴ RL ভিন্ন।
মনে করি
'ক' বছর পর আরিফের বাবার বয়স আরিফের দ্বিগুণ হবে।
শর্তমতে,
২(ক + ১২) = ক + ৪০
বা, ২ক + ২৪ = ক + ৪০
বা, ২ক - ক = ৪০ - ২৪
বা, ক = ১৬ বছর।
P is shorter than N that means N>P
R is shorter than P that means P>R
S is taller than R that means S>R
F is taller than N that means F>N
N is taller than S that means N>S
P>R and S>R
Both P & S are taller than R.
N>P and N>S
N is taller than both P & S.
F>N
F is taller than N.
So, F is the tallest man.
Shortly
P>R and S>R; N>P and N>S; F>N. Therefore, F is the tallest man
• গ্যালাক্সির স্পেকট্রাল রেখার রেডশিফট (Redshift):
- রেডশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে একটি গ্যালাক্সি বা আকাশীয় বস্তুর আলো দীর্ঘতর তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিক থেকে দূরে সরে যাচ্ছে।
- এটি মহাবিশ্বের সম্প্রসারণের প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়।
- রেডশিফটের মাধ্যমে আমরা জানতে পারি যে কোন গ্যালাক্সি আমাদের থেকে কত দ্রুত দূরে সরে যাচ্ছে।
- রেডশিফটের কারণ: গ্যালাক্সির গতিবেগ এবং মহাবিশ্বের সম্প্রসারণ।
- ডপলার ইফেক্টের মতো, আলোও তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন দেখায়, কিন্তু গ্যালাক্সির আপাত অবস্থান পরিবর্তিত হয় না।
• গ্যালাক্সির ব্লুশিফট (Blueshift):
- ব্লুশিফট হলো সেই প্রক্রিয়া যেখানে গ্যালাক্সির আলো ছোট তরঙ্গদৈর্ঘ্যে স্থানান্তরিত হয়।
- এর মানে হলো, গ্যালাক্সিটি পর্যবেক্ষকের দিকে ধাবিত হচ্ছে।
- এটি গ্যালাক্সির আপেক্ষিক গতিবেগ নির্ণয়ে সহায়ক।
• গ্যালাক্সির ঘূর্ণন:
- একটি গ্যালাক্সি নিজ অক্ষে ঘূর্ণায়মান হতে পারে।
- তবে এর ফলে সাধারণভাবে রেডশিফট বা ব্লুশিফট দেখা যায় না।
- ঘূর্ণন শুধুমাত্র গ্যালাক্সির অভ্যন্তরীণ গ্যাস বা তারা গতির পরিবর্তন ঘটায়।
- সুতরাং, গ্যালাক্সির স্পেকট্রাল রেখাগুলি রেডশিফটেড হলে বোঝায় যে গ্যালাক্সিটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
- সঠিক উত্তর: খ) পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে।
সূত্র: NASA [link]
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূরণ হতে একটি পাম্পের ৩০ মিনিট সময় লাগে। বাকি অংশ পূরণ করতে পাম্পটির কত সময় লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
৩০ মিনিটে পূরণ হয় = ৩/৫ অংশ
অবশিষ্ট অংশ = ১ - (৩/৫) = (৫ - ৩)/৫ = ২/৫ অংশ
পাম্পটির,
৩/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ৩০ মিনিট
∴ ১ অংশ পূরণ করতে সময় লাগে = ৩০/(৩/৫) = ৫০ মিনিট
∴ ২/৫ অংশ পূরণ করতে সময় লাগে = ৫০ × (২/৫) = ২০ মিনিট
• বিরাম চিহ্ন:
- মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।
• যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
উৎপন্ন কোণ = |(11M - 60H) / 2|°
= |(11×2 - 60×9) / 2|°
= |(22 - 540) / 2|°
= 259°
কিন্তু ৯ঃ০২ মিনিটের ঘড়ির ডায়ালের দিকে তাকালে বুঝা যাবে যে এটা উত্তর না।
∴ উৎপন্ন কোণ হবে = (360 - 259)°
= 101°
প্রশ্ন: M এবং N এর উচ্চতা সমান। O হলো N এর থেকে লম্বা। P হলো O এর থেকে খাটো, কিন্তু M এর থেকে লম্বা। সবার মধ্যে লম্বা কে?
সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,
১. M এবং N এর উচ্চতা সমান: M = N
২. O হলো N এর থেকে লম্বা: O > N
৩. P হলো O এর থেকে খাটো, কিন্তু M এর থেকে লম্বা: O > P > M
১, ২ এবং ৩ একত্রিত করলে আমরা পাই,
O > P > (M = N)
সুতরাং সবার মধ্যে সবচেয়ে লম্বা হলো O
∴ সঠিক উত্তর: ঘ) O
1, 50, 6, 45, 11, 40, 16, 35, 21, ?, ?
দুইটি সিরিজ একসাথে আছে।
1 6 11 16 21 ? -- ৫ করে যোগ
এবং, 50 45 40 35 ? -- ক করে বিয়োগ
তাই, সঠিক উত্তর ৩০ এবং ২৬
প্রশ্ন: একটি গিয়ারে 50টি দাঁত রয়েছে এবং এটি একটি 25 দাঁতের গিয়ারের সঙ্গে যুক্ত। যদি বড় গিয়ারটি প্রতি মিনিটে 32 বার ঘোরে, তবে ছোট গিয়ারটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
সমাধান:
দুইটি গিয়ার পরস্পরের সাথে যুক্ত থাকলে,
ছোট গিয়ারের ঘূর্ণন সংখ্যা= (বড় গিয়ারের দাঁত সংখ্যা × বড় গিয়ারের ঘূর্ণন সংখ্যা)/ ছোট গিয়ারের দাঁত সংখ্যা
= (50 × 32)/25 = 64 বার
সুতরাং, ছোট গিয়ার প্রতি মিনিটে 64 বার ঘুরবে।
প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১৫ কি.মি ও ৫ কি.মি । স্রোতের অনুকূলে ৮০ কি.মি পথ অতিক্রম করে পুনরায় স্রোতের প্রতিকূলে ফিরে আসতে নৌকাটির মোট কত সময় লাগবে?
সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১৫ কি.মি/ঘণ্টা
স্রোতের বেগ = ৫ কি.মি/ঘণ্টা
∴ স্রোতের অনুকূলে নৌকার বেগ = (১৫ + ৫) = ২০ কি.মি/ঘণ্টা
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১৫ - ৫) = ১০ কি.মি/ঘণ্টা
৮০ কি.মি পথ অতিক্রম করতে সময় লাগবে = ৮০/২০ = ৪ ঘণ্টা
এবং
৮০ কি.মি পথ পুনরায় ফিরে আসতে সময় লাগবে = ৮০/১০ = ৮ ঘণ্টা
∴ মোট সময় লাগবে = ৪ + ৮ = ১২ ঘণ্টা
Ingenious = (of a person) clever, original, and inventive.
Synonym: Inventive, creative, imaginative, original, innovative, resourceful, enterprising, insightful, inspired, perceptive, intuitive etc.
Antonym: Unimaginative, incompetent
প্রশ্ন: ঘড়িতে ৩ : ৪০ মিনিট বাজার সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
সমাধান:
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ,
= (১১ × M - ৬০ × H)/২
= (১১ × ৪০ - ৬০ × ৩)/২
= (৪৪০ - ১৮০)/২
= ২৬০/২
= ১৩০°
এখানে, রশির শাখা তিনটি
সুতরাং, ৩×২০ = ৬০ ফুট
প্রশ্ন: চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি কোনদিকে ঘুরবে?
সমাধান:
চিত্রে প্রদর্শিত দ্বিতীয় গিয়ার টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পঞ্চম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
আমরা জানি,
পরস্পর সংযুক্ত দুইটি গিয়ার একটি অন্যটির বিপরীত দিকে ঘুরে।
দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে পরবর্তী গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ-
৩য় গিয়ার (ঘড়ির কাঁটার দিকে) - ৪র্থ গিয়ার (ঘড়ির কাঁটার বিপরীতে) - ৫ম গিয়ার (ঘড়ির কাঁটার দিকে)
প্রশ্ন: রাজপ্রাসাদের গম্বুজে ছিল পিঙ্গল ধাতুর আবরণ, যা সূর্যের আলোয় চকচক করত।
- 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ কোনটি?
সমাধান:
• 'পিঙ্গল' এর সঠিক প্রতিশব্দ - হলুদ আভা-যুক্ত নীল রঙ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।