বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৫১ / ১৩৫ · ৫,০০১৫,১০০ / ১৩,৫৮৯

৫,০০১.
X চিত্রটি ডটেড লাইন বরাবর বাম দিকে ভাঁজ করলে কোন চিত্রে পাওয়া যায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটি ডটেড লাইন বরাবর বাম দিকে ভাঁজ করলে কোন চিত্রে পাওয়া যায়?

সমাধান:

3 নং চিত্রটি পাওয়া যাবে।
৫,০০২.
যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি মাসের ২য় দিন সােমবার হয়, তবে মাসের ১৯তম দিন কী বার হবে?

সমাধান:
২য় দিন = সোমবার
(২ + ৭) বা নবম দিন= সোমবার
(৯ + ৭) বা ১৬তম দিন= সোমবার
১৭ তম দিন = মঙ্গলবার
১৮ তম দিন = বুধবার
∴ ১৯ তম দিন = বৃহস্পতিবার
৫,০০৩.
CURATOR : ART ::
  1. functionary : administration
  2. archivist : documents
  3. referee : laws
  4. physician : research
সঠিক উত্তর:
archivist : documents
উত্তর
সঠিক উত্তর:
archivist : documents
ব্যাখ্যা

Curator - জাদুঘর-রক্ষক; জাদুঘর-পরিচালক।
Art - মূর্তরূপে সুন্দরের সৃজন বা প্রকাশ; এরূপ সৌন্দর্য প্রকাশের ক্ষমতা বা দক্ষতা; শিল্পকর্ম।

• Art এর রক্ষক হচ্ছে Curator; 
ঠিক তেমনই documents (দলিল) এর রক্ষক হচ্ছে archivist (দলিলপত্র ও মহাফেজখানার তত্ত্বাবধায়ক)। 

৫,০০৪.
বকুল ও মুকুল একটি কাজ পৃথকভাবে যথাক্রমে ২০ দিনে ও ৩০ দিনে করতে পারে। উভয়ে এক সঙ্গে কাজটি কত দিনে করতে পারবে?
  1. ১০ দিনে
  2. ১৫ দিনে
  3. ১২ দিনে
  4. ১৪ দিনে
সঠিক উত্তর:
১২ দিনে
উত্তর
সঠিক উত্তর:
১২ দিনে
ব্যাখ্যা

বকুল ১ দিনে করে ১/২০ অংশ কাজ
মুকুল ১ দিনে করে ১/৩০ অংশ কাজ
উভয়ে একত্রে ১ দিনে করে (১/২০+১/৩০) = ১/১২ অংশ
১/১২ অংশ কাজ করে ১ দিনে
∴ ১ বা সম্পূর্ণ কাজ করে ১২ দিনে।

৫,০০৫.
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করা লাগবে ?
  1. ক) 10kg
  2. খ) 20kg
  3. গ) 15kg
  4. ঘ) 30kg
সঠিক উত্তর:
খ) 20kg
উত্তর
সঠিক উত্তর:
খ) 20kg
ব্যাখ্যা
চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করা লাগবে ?
 

প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                            = 20kg/1
                            = 20kg
৫,০০৬.
৫৫০ এর ১২% কত?
  1. ক) ৩৫
  2. খ) ৬৬
  3. গ) ৪৮
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
খ) ৬৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬
ব্যাখ্যা

৫৫০ এর ১২/১০০
= ৬৬

৫,০০৭.
নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪, _____
  1. ১৯৮০
  2. ২৮৪০
  3. ৩৮৪০
  4. ৪৬২০
সঠিক উত্তর:
৩৮৪০
উত্তর
সঠিক উত্তর:
৩৮৪০
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৮৪, _____

সমাধান:
১ × ২ = ২
২ × ৪ = ৮
৮ × ৬ = ৪৮
৪৮ × ৮ = ৩৮৪
সুতরাং, ৩৮৪ × ১০ = ৩৮৪০ হবে।
৫,০০৮.
রবি ১০ মি উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে ১৫ মি হাঁটলো। তারপর ডানে ঘুরে ৫ মি হাঁটর পর আবারও ডানে ঘুরে ১৫ মি হেঁটে গেল। যাত্রা শুরুর স্থান থেকে রবির বর্তমান অবস্থা কত দূর?
  1. ক) ১০ মি
  2. খ) ৩০ মি
  3. গ) ১৫ মি
  4. ঘ) ৪৫ মি
সঠিক উত্তর:
গ) ১৫ মি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ মি
ব্যাখ্যা
নিচের চিত্রানুযায়ী, শুরুর থেকে বর্তমান অবস্থার দুরত্ব AB = (১০ + ৫) = ১৫ মিঃ
৫,০০৯.
২ ঘণ্টার একটি পরীক্ষায় ১৫০টি প্রশ্ন ছিল। এদের মধ্যে ৫০টি গাণিতিক সমস্যা ছিল। গণিতের প্রতিটি সমস্যা সমাধানের জন্য অন্য প্রতিটি সমস্যার ২ গুন সময় লাগে। গণিতের সমস্যা সমাধানে মোট কত সময় লাগে? 
  1. ক) ৫০ মিনিট 
  2. খ) ৫৫ মিনিট 
  3. গ) ৬০ মিনিট 
  4. ঘ) ৬৫ মিনিট 
সঠিক উত্তর:
গ) ৬০ মিনিট 
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ মিনিট 
ব্যাখ্যা
প্রশ্ন: ২ ঘণ্টার একটি পরীক্ষায় ১৫০টি প্রশ্ন ছিল। এদের মধ্যে ৫০টি গাণিতিক সমস্যা ছিল। গণিতের প্রতিটি সমস্যা সমাধানের জন্য অন্য প্রতিটি সমস্যার ২ গুন সময় লাগে। গণিতের সমস্যা সমাধানে মোট কত সময় লাগে?  

সমাধান: 
গণিত বাদে অন্য সমস্যা = ১৫০ - ৫০ = ১০০

ধরি,
গণিত বাদে অন্য সমস্যার প্রতিটিতে সময় লাগে x মিনিট
গণিতে সময় লাগে ২x মিনিট

প্রশ্নমতে,
(৫০ × ২x) + ১০০x = ২ × ৬০
⇒ ১০০x + ১০০x = ১২০
⇒ ২০০x = ১২০
⇒ x = ১২০/২০০
∴ x = ৩/৫

∴ গণিতে সময় লাগে = ৫০ × ২ × (৩/৫) মিনিট = ৬০ মিনিট
৫,০১০.
অনেক বছর পর আপনার এক প্রতিবেশীর সাথে দেখা হলো যার সাথে দা কুমড়া সম্পর্ক ছিল। ঐ প্রতিবেশী আপনাকে দেখে হাসলেন ও কথা বলতে চাইছেন। তখন আপনি কী করবেন?
  1. অন্যদিকে মুখ ঘুরিয়ে নেবেন।
  2. পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে হাসি বিনিময় করবেন।
  3. তাকে দেখে পুরনো সম্পর্কের কথা বলবেন।
  4. কিছুই করবেন না নিশ্চুপ দাঁড়িয়ে থাকবেন।
সঠিক উত্তর:
পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে হাসি বিনিময় করবেন।
উত্তর
সঠিক উত্তর:
পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে হাসি বিনিময় করবেন।
ব্যাখ্যা

প্রশ্ন: অনেক বছর পর আপনার এক প্রতিবেশীর সাথে দেখা হলো যার সাথে দা কুমড়া সর্ম্পক ছিল। ঐ প্রতিবেশী আপনাকে দেখে হাসলেন ও কথা বলতে চাইছেন। তখন আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: খ) পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে হাসি বিনিময় করবেন।

• সামাজিক শিষ্টাচার এবং সুস্থ মানসিকতার পরিচয় হলো ক্ষমাশীল হওয়া এবং ইতিবাচক আচরণ করা।
- যেহেতু ঐ প্রতিবেশী নিজে থেকে হাসছেন এবং কথা বলতে চাইছেন, তার মানে তিনি অতীতের তিক্ততা ভুলে সম্পর্কের উন্নয়ন ঘটাতে আগ্রহী।
- এমতাবস্থায় বুদ্ধিমান ও মার্জিত ব্যক্তির কাজ হলো পুরনো ঝগড়া বা বিবাদ (দা কুমড়া সম্পর্ক) ভুলে গিয়ে সৌজন্যমূলক আচরণ করা এবং হাসিমুখে কথা বলা।

∴ সঠিক পদক্ষেপ হলো পুরনো কথা ভুলে গিয়ে তার সাথে হাসি বিনিময় করা।

৫,০১১.
'প্রত্যূহ' শব্দের অর্থ হলো-  
  1. ক) প্রতিজন
  2. খ) বিরুদ্ধ তর্ক 
  3. গ) উদ্দীপন
  4. ঘ) অর্পিত
সঠিক উত্তর:
খ) বিরুদ্ধ তর্ক 
উত্তর
সঠিক উত্তর:
খ) বিরুদ্ধ তর্ক 
ব্যাখ্যা
'প্রত্যূহ' সংস্কৃত ভাষার শব্দ। 
 'প্রত্যূহ' শব্দের অর্থ হলো-  
১. বাধা, অন্তরায়, প্রতিবন্ধকতা 
২.বিরুদ্ধ তর্ক 

উৎস: বাংলা একাডেমি আধুনিক আধুনিক বাংলা অভিধান 
৫,০১২.
Cardiology : Heart :: Psychology : ?
  1. Drug
  2. Apology
  3. Patient
  4. Behaviour
সঠিক উত্তর:
Behaviour
উত্তর
সঠিক উত্তর:
Behaviour
ব্যাখ্যা
প্রশ্ন: Cardiology : Heart :: Psychology : ?

সমাধান:
Heart - হৃৎপিণ্ড ; হৃদ্‌যন্ত্র; রক্তাশয়
Cardiology - হৃদ্‌বিজ্ঞান।

Psychology - মনোবিদ্যা; মনোবিজ্ঞান।
Behaviour - আচরণ; স্বভাব।
Psychology is to behaviour as cardiology is to the heart.

অপরদিকে,
Drug - ওষুধ বা ওষুধ তৈরি করার কাজে ব্যবহৃত উপাদান।
Apology - দুঃখ প্রকাশ।
Patient - ধৈর্যশীল
৫,০১৩.
'ঊষর' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - 
  1. শুষ্ক
  2. গরম
  3. ঠান্ডা
  4. উর্বর
সঠিক উত্তর:
উর্বর
উত্তর
সঠিক উত্তর:
উর্বর
ব্যাখ্যা

প্রশ্ন: 'ঊষর' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - 

সমাধান:

• 'ঊষর' শব্দের বিপরীত শব্দ হচ্ছে - উর্বর। 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'ঊষর' শব্দের অর্থ:
- (বিশেষ্য) - লোনা বা ক্ষারময় অনুর্বর ভূমি।
- (বিশেষণ) - অনুর্বর, মরুময়, নোনা।

• 'ঊষর' এর বিপরীত শব্দ হলো:
- উর্বর - সর্বপ্রকার শস্যের উৎপাদক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫,০১৪.
আপনার মা আমার মায়ের ভাইয়ের নানি। আপনার সাথে আমার সম্পর্ক কী?
  1. দাদি
  2. মামা
  3. নানি
  4. ভাই
সঠিক উত্তর:
নানি
উত্তর
সঠিক উত্তর:
নানি
ব্যাখ্যা
এখানে মায়ের খালা বা মামার কথা বলা হচ্ছে। আর মায়ের খালা বা মামাকে নানি বা নানা বলা হয়।
৫,০১৫.
নিচের কোন জোড়াটি ব্যতিক্রম? 
  1. Sentence, Word
  2. Forest, Tree
  3. Time, Watch
  4. Class, Students
সঠিক উত্তর:
Time, Watch
উত্তর
সঠিক উত্তর:
Time, Watch
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন জোড়াটি ব্যতিক্রম? 

সমাধান:
সঠিক উত্তর হলো গ) Time, Watch 
এটিই অন্য তিনটির থেকে সবচেয়ে আলাদা। 
তার কারণ, প্রত্যেক জোড়ায় সম্পর্ক দেখি,
ক) Sentence, Word ⇒ Sentence গঠিত হয় Words দিয়ে। 

খ) Forest, Tree ⇒ Forest গঠিত হয় Trees দিয়ে। 

ঘ) Class, Students ⇒ Class গঠিত হয় Students দিয়ে। 

কিন্তু
গ) Time, Watch ⇒ Time এ Watch থাকে না। 

এখানে স্পষ্ট যে, Time, Watch জোড়াটিই ভিন্ন, বাকি তিনটি জোড়া থেকে। 

৫,০১৬.
যদি x = 8y হয়, তবে (x - y), x এর কত শতাংশ?
  1. 12.5%
  2. 87.5%
  3. 80%
  4. 8%
সঠিক উত্তর:
87.5%
উত্তর
সঠিক উত্তর:
87.5%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = 8y হয়, তবে (x - y), x এর কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
x = 8y

এখন, 
x - y = 8y - y
= 7y

(x - y), x এর = {(x - y)/x} × 100%
= (7y/8y) × 100%
= 87.5%
 
৫,০১৭.
কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?
  1. (২১, ১৪)
  2. (১০, ১৫)
  3. (২৭, ১২)
  4. (৯, ১৬)
সঠিক উত্তর:
(৯, ১৬)
উত্তর
সঠিক উত্তর:
(৯, ১৬)
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যা যুগল সহ-মৌলিক?

সমাধান:
আমরা জানি,
দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯, ১৬), (১৬, ২৫) ইত্যাদি।

এখানে,
৯ = ১ × ৩ × ৩
১৬ = ১ × ২ × ৮
= ৪ × ৪

যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং (৯, ১৬) পরস্পর সহ-মৌলিক।
৫,০১৮.
যদি UBCMF অর্থ “Table” হয়, তবে MJHIU অর্থ কী?
  1. Light
  2. Mango
  3. Shirt
  4. Lemon
সঠিক উত্তর:
Light
উত্তর
সঠিক উত্তর:
Light
ব্যাখ্যা

প্রশ্ন: যদি UBCMF অর্থ “Table” হয়, তবে MJHIU অর্থ কী?

সমাধান:

UBCMF অর্থ 'Table'
এখানে, প্রতিটি বর্ণ তার পূর্বের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।
U  B  C  M  F
↓   ↓  ↓   ↓   ↓
T  A  B   L   E

একইভাবে,
M  J  H  I  U
↓   ↓  ↓   ↓  ↓ 
L   i   g  h  t

৫,০১৯.
একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?
  1. ১.৫ মিনিট
  2. ২ মিনিট
  3. ২.৫ মিনিট
  4. ৩ মিনিট
সঠিক উত্তর:
২ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তাকার পথে একজন সাইকেল চালক π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে গতিশীল। বৃত্তাকার পথটি ৫ বার সম্পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগবে?

সমাধান: 
একটি বৃত্ত একবার সম্পূর্ণ ঘুরলে ২π রেডিয়ান দূরত্ব অতিক্রম হয়।
৫ বার ঘুরলে মোট অতিক্রান্ত দূরত্ব = (২π × ৫) = ১০π রেডিয়ান।

π/১২ রেডিয়ান/সেকেন্ড বেগে ১০π দূরত্ব অতিক্রম করতে সময় লাগবে = ১০π/(π/১২) সেকেন্ড
= ১২০ সেকেন্ড
= ২ মিনিট
৫,০২০.
আপনি খালি পায়ে দেয়ালে প্রচন্ড জোরে লাথি মারলে নিজের পায়ে ব্যাথা পাবেন কেন?
  1. দেয়াল শক্ত বলে
  2. পা নরম বলে
  3. দেয়ালের সমান এবং বিপরীতমুখ প্রতিক্রিয়ার জন্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দেয়ালের সমান এবং বিপরীতমুখ প্রতিক্রিয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দেয়ালের সমান এবং বিপরীতমুখ প্রতিক্রিয়ার জন্য
ব্যাখ্যা
আপনি খালি পায়ে দেয়ালে প্রচন্ড জোরে লাথি মারলে নিজের পায়ে ব্যাথা পাবেন।

এটার ব্যাখ্যা দেয় নিউটনের তৃতীয় সূত্র। একটি বস্তু অন্য একটির উপর কোনো ধরনের বল প্রয়োগ করল, সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে ৷

উৎসঃ নবম-দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই
৫,০২১.
যদি তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ২১০ হয় তাহলে তাদের যোগফলের দ্বিগুণের মান কত হবে?
  1. ক) ৩৬
  2. খ) ৩৯
  3. গ) ৩২
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
ক) ৩৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৬
ব্যাখ্যা

মনে করি সংখ্যা তিনটি যথাক্রমে ক, (ক+১), (ক+২)
প্রশ্নমতে,
ক × (ক + ১) × (ক + ২) = ২১০
বা, ক + ৩ক + ২ক - ২১০ = ০
বা, ক - ৫ক + ৮ক -৪০ক + ৪২ক -২১০ = ০
বা, ক(ক -৫) + ৮ক(ক - ৫) + ৪২(ক - ৫) = ০
বা, (ক - ৫) (ক + ৮ক + ৪২) = ০
∴ ক-৫ = ০
বা, ক = ৫
সংখ্যা তিনটি যথাক্রমে ৫, ৬ ও ৭
সংখ্যা তিনটির যোগফল =(৫ + ৬ + ৭) = ১৮
যোগফলের দ্বিগুণ = (১৮ × ২) = ৩৬

৫,০২২.
(X) চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে? 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

প্রশ্ন: (X) চিত্রটিকে আয়নায় কেমন দেখাবে? 


সমাধান: 

সঠিক উত্তর ঘ) 4 নং 

৫,০২৩.
Frailty, thy name is ______.
  1. love
  2. woman
  3. nature
  4. world
সঠিক উত্তর:
woman
উত্তর
সঠিক উত্তর:
woman
ব্যাখ্যা
প্রশ্ন: Frailty, thy name is ______.

সমাধান:
Frailty, thy name is woman. - এটি উইলিয়াম শেক্সপিয়ারের হেমলেট নাটকের একটি উক্তি।

• Famous quotation of Hamlet:
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- There is nothing either good or bad, but thinking makes it so.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Neither a borrower nor a lender be; For loan off loses both itself and friend.

Source: Hamlet, William Shakespeare & The Oxford Dictionary of Quotations
৫,০২৪.
ঘড়িতে ৬ টা বেজে ১৫ মিনিট হলে, ঘন্টা ও মিনিটের মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ক) ৯৭.৫°
  2. খ) ৯৬.৫°
  3. গ) ৯৫.৫°
  4. ঘ) ৯০.৫°
সঠিক উত্তর:
ক) ৯৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯৭.৫°
ব্যাখ্যা

মধ্যবর্তী কোণ
= |(১১×১৫ – ৬০×৬)/২|°
= |-(১৯৫/২)|°
= ৯৭.৫°

৫,০২৫.
(133 + 73)/(132 + 72 - x) = 20 হলে, x এর মান কত?
  1. ক) 13
  2. খ) 7
  3. গ) 91
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) 91
উত্তর
সঠিক উত্তর:
গ) 91
ব্যাখ্যা
(13 + 7)/(132 +  72 - 13 × 7)/(132 + 72 - x) = 20
20(132 + 72 - 91)/(132 + 72 - x) = 20
(132 + 72 - 91)/(132 + 72 - x) =1
132 + 72 - 91 = 132 + 72 - x
91 = x
৫,০২৬.
স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি./ঘণ্টা ও স্রোতের বিপরীতে নৌকার বেগ ২.৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত?
  1. ৮.৫ কি.মি./ঘণ্টা
  2. ৯.৫ কি.মি./ঘণ্টা
  3. ৪.৫ কি.মি./ঘণ্টা
  4. ৩.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৯.৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯.৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ ৬ কি.মি./ঘণ্টা ও স্রোতের বিপরীতে নৌকার বেগ ২.৫ কি.মি./ঘণ্টা হলে, স্রোতের অনুকূলে নৌকার বেগ কত?

সমাধান:
ধরি,
স্রোতের অনুকূলে নৌকার বেগ = ক কি.মি./ঘণ্টা

আমরা জানি,
স্থির পানিতে বেগ = (১/২) ×( স্রোতের অনুকূলে বেগ + স্রোতের প্রতিকূলে বেগ)
⇒ (১/২) × (ক + ২.৫) = ৬
⇒ ক + ২.৫ = ১২
∴ ক = ৯.৫ কি.মি./ঘণ্টা
৫,০২৭.
WANTON : ASCETIC -
  1. nervous : insecure
  2. fervant : furtive
  3. costly : unpaid
  4. obstreperous : shy
  5. hermetic : monkish
সঠিক উত্তর:
obstreperous : shy
উত্তর
সঠিক উত্তর:
obstreperous : shy
ব্যাখ্যা
Wanton - কৌতুকপ্রিয়; দায়িত্বজ্ঞানহীন; খেয়ালি
Ascetic - কৃচ্ছ্রব্রতী; আত্মনিরোধী; কঠোর; কঠোর তপশ্চর্যাপূর্ণ।
Obstreperous - উচ্ছৃঙ্খল; অবাধ্য
Shy - লাজুক।

Wanton (কৌতুকপ্রিয় ও Ascetic (কঠোর) পরস্পর বিপরীত।
Obstreperous (উচ্ছৃঙ্খল; অবাধ্য) ও Shy (লাজুক) পরস্পর বিপরীত।

Wanton : Ascetic - Obstreperous : Shy

৫,০২৮.
সঠিক বানানটি কোনটি?
  1. ভৌগোলিক
  2. প্রতিযোগীতা
  3. গুণীজন
  4. মধ্যাহ্ণ
সঠিক উত্তর:
ভৌগোলিক
উত্তর
সঠিক উত্তর:
ভৌগোলিক
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানানটি কোনটি?

সমাধান:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'প্রতিযোগীতা' এর শুদ্ধ বানান- 'প্রতিযোগিতা'। 
’গুণীজন’ এর শুদ্ধ বানান'গুণিজন'; যার অর্থ- 'গুণী ব্যক্তি।
’মধ্যাহ্ণ’ এর শুদ্ধ বানান'মধ্যাহ্ন'; যার অর্থ- 'দুপুর বা দিনের মাঝামাঝি সময়’। 

'ভৌগোলিক' বানানটি শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫,০২৯.
একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?
  1. ৬ ভাই, ৪ বোন
  2. ৭ ভাই, ৩ বোন
  3. ৮ ভাই, ৫ বোন
  4. ৪ ভাই, ৩ বোন
সঠিক উত্তর:
৪ ভাই, ৩ বোন
উত্তর
সঠিক উত্তর:
৪ ভাই, ৩ বোন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?

সমাধান:
ধরি,
মোট ভাইয়ের সংখ্যা B
মোট বোনের সংখ্যা S
∴ প্রতিটি ছেলের ভাইয়ের সংখ্যা B - 1 জন। [কেউ নিজেকে নিজের ভাই বলে না] এবং বোনের সংখ্যা S জন 
∴ প্রতিটি মেয়ের বোনের সংখ্যা S - 1 জন এবং ভাইয়ের সংখ্যা B জন 

আমরা পাই,
B - 1 = S .......... (1)
B = 2(S - 1) .......(2)

(1) নং ও (2) নং হতে পাই,
B = 2{(B - 1) - 1}
বা, B = 2(B - 2)
বা, B = 2B - 4
বা, B = 4 

(1) নং হতে পাই,
S = 3

∴ পরিবারে ভাইয়ের সংখ্যা 4 জন ও বোনের সংখ্যা 3 জন। 
৫,০৩০.
যদি ABCD = WXYZ হয়,  তবে BAD কী হবে?
  1. ক) XZW
  2. খ) WZX
  3. গ) XWZ
  4. ঘ) ZXW
সঠিক উত্তর:
গ) XWZ
উত্তর
সঠিক উত্তর:
গ) XWZ
ব্যাখ্যা
এখানে,
A = W
B = X
C = Y
D = Z

BAD= XWZ
৫,০৩১.
Arrange the words given below in a meaningful sequence. 1. Leaves 2. Branch 3. Tree 4. Fruit 5. Flower
  1. ক) 1, 2, 3, 4, 5
  2. খ) 3, 1, 2, 5, 4
  3. গ) 3, 2, 1, 4, 5
  4. ঘ) 3, 2, 1, 5, 4
সঠিক উত্তর:
ঘ) 3, 2, 1, 5, 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 3, 2, 1, 5, 4
ব্যাখ্যা
Arrange the words given below in a meaningful sequence.
1. Leaves 2. Branch 3. Tree 4. Fruit 5. Flower

গাছ ⇒ শাখা ⇒ পাতা ⇒ ফুল ⇒ ফল 
3 ⇒ 2 ⇒ 1 ⇒ 5 ⇒ 4 
৫,০৩২.
4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 25°
  2. 155°
  3. 110°
  4. 125°
সঠিক উত্তর:
155°
উত্তর
সঠিক উত্তর:
155°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টা 50 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = │ (11m - 60h) / 2 │°
= │(11 × 50 - 60 × 4) / 2│°
= │(550 - 240) / 2│°
= │310/ 2│°
= 155° 
৫,০৩৩.
যদি 16(4a) = 1 হয়, তাহলে a এর মান কত?
  1. - 3
  2. 2
  3. 1
  4. - 2
সঠিক উত্তর:
- 2
উত্তর
সঠিক উত্তর:
- 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 16(4a) = 1 হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
16(4a) = 1
⇒ 4a = 1/16
⇒ 4a = 1/42
⇒ 4a = 4- 2
∴ a = - 2
৫,০৩৪.
The word PERMISSIVE implies:
  1. Liberal
  2. Submissive
  3. Humble
  4. Law-abiding
সঠিক উত্তর:
Liberal
উত্তর
সঠিক উত্তর:
Liberal
ব্যাখ্যা
প্রশ্ন: The word PERMISSIVE implies:

সমাধান:
Permissive (adj) - অনুমতিদায়ক বা উদার → Liberal (adj)-স্বাধীন বা উদার
Humble (adj) - বিনয়ী
Law- abiding (adj) - আইন মান্যকারী
Submissive (adj)- অনুগত।
৫,০৩৫.
ধারাটিতে (৫৮, ৫২, ৪৬, ৪০, ৩৪,.....) পরবর্তী সংখ্যাটি কী হবে?
  1. ২৬
  2. ২৭
  3. ২৮
  4. ৩২
সঠিক উত্তর:
২৮
উত্তর
সঠিক উত্তর:
২৮
ব্যাখ্যা
এখানে প্রত্যেকটি নতুন সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার চেয়ে ৬ কম।
৫,০৩৬.
চিত্রের বাম পাশের অংশের পরবর্তী ছবি হিসেবে ডান পাশের কোনটিকে ধরা যায়?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
গ) C
উত্তর
সঠিক উত্তর:
গ) C
ব্যাখ্যা
ঘড়ির কাটার দিকে ঘুরছে আর প্রতিবার ১/৪ অংশ করে ভাগ হচ্ছে।
৫,০৩৭.
যদি CHAIR কে লেখা হয় ‘12345’, RENT কে লেখা হয় ‘5678’,তাহলে REAR কে লেখা হবে- .
  1. ক) 6521
  2. খ) 5578
  3. গ) 5635 
  4. ঘ) 8575
সঠিক উত্তর:
গ) 5635 
উত্তর
সঠিক উত্তর:
গ) 5635 
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CHAIR কে লেখাহয় ‘12345’, RENT কে লেখা হয় ‘5678’,তাহলে REAR কে লেখা হবে- .

C →  1              R →  5
H →  2              E →  6
A →  3              N → 7 
I →  4                 T →8  
R →  5


REAR → 5635
৫,০৩৮.
লিংকন 15 মিটার উত্তর দিকে হাঁটার পর বাঁয়ে ঘুরে 15 মিটার হাঁটল। ডানে ঘুরে 5 মিটার হাঁটলো এবং আবারও ডানে ঘুরে 15 মিটার হাঁটলো। যাত্রা শুরু স্থান থেকে কত দূরে লিংকনের অবস্থান?
  1. ক) 10মিটার
  2. খ) 15 মিটার
  3. গ) 20 মিটার
  4. ঘ) 25 মিটার
সঠিক উত্তর:
গ) 20 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 20 মিটার
ব্যাখ্যা
   
যাত্রাস্থান A ও গন্তব্যস্থান E 

AE = AB + BE 
      = 15 + 5 মিটার
     = 20 মিটার
৫,০৩৯.
"কেতাদুরস্থ" এর বাগধারা কী?
  1. পরিপাটি
  2. সম্পূর্নভাবে
  3. দুর্লভ বস্তু
  4. দীর্ঘসূত্রিতা
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা
প্রশ্ন: "কেতাদুরস্থ" এর বাগধারা কী?

সমাধান:
"কেতাদুরস্থ" বাগধারাটির অর্থ - পরিপাটি।

• অপশন আলোচনা:
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্নভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
- 'আকাশের চাঁদ' বাগ্‌ধারাটির অর্থ - দুর্লভ বস্তু।
৫,০৪০.
’ঐহিক’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. নির্ভীক
  2. বিনীত
  3. পারত্রিক
  4. যাযাবর
সঠিক উত্তর:
পারত্রিক
উত্তর
সঠিক উত্তর:
পারত্রিক
ব্যাখ্যা
 'ঐহিক' শব্দের বিপরীতার্থক শব্দ হলো- পারত্রিক।

'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত
‘যাযাবর’ শব্দের বিপরীতা শব্দ - গৃহী।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৫,০৪১.
Hive : Honey : : Ore : ?
  1. Clay
  2. Powder
  3. Mineral
  4. plant
সঠিক উত্তর:
Mineral
উত্তর
সঠিক উত্তর:
Mineral
ব্যাখ্যা
প্রশ্ন: Hive : Honey : : Ore : ?

সমাধান:
Honey (মধু) পাওয়া যায় Hive (মৌচাক) থেকে।

একইভাবে,
Mineral (খনিজ) পাওয়া যায় Ore (আকরিক) থেকে।
৫,০৪২.
কে সবচেয়ে শক্তিমান বালক?
B এর চেয়ে E বেশি শক্তিমান; D এর চেয়ে C বেশি শক্তিমান; B এর চেয়ে C বেশি শক্তিমান; E এর চেয়ে D বেশি শক্তিমান
  1. ক) E
  2. খ) D
  3. গ) B
  4. ঘ) C
সঠিক উত্তর:
ঘ) C
উত্তর
সঠিক উত্তর:
ঘ) C
ব্যাখ্যা
এখানে B < E, D < C, B < C, E < D, তাহলে শক্তিমানের পর্যায়াক্রম যথাক্রমে C, D, E, B।
৫,০৪৩.
20 মিটার/সেকেন্ড গতিবেগে একটি বৃত্তাকার মাঠ প্রদক্ষিণ করতে 3.1416 সেকেন্ড সময় লাগে। মাঠটির ব্যাস কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 20 মিটার/সেকেন্ড গতিবেগে একটি বৃত্তাকার মাঠ প্রদক্ষিণ করতে 3.1416 সেকেন্ড সময় লাগে। মাঠটির ব্যাস কত?

সমাধান: 
দেওয়া আছে,
গতিবেগ = 20 মিটার/সেকেন্ড
সময় = 3.1416 সেকেন্ড
মাঠের ব্যাস = ?

বৃত্তাকার পথের মোট অতিক্রান্ত দূরত্ব = বৃত্তের পরিধি

∴ 2πr = 20 × 3.1416
2r = (20 × 3.1416)/( 3.1416)
= 20 মিটার 

∴ মাঠের ব্যাস = 20 মিটার
৫,০৪৪.
নিচের ছক্কাতে ৪ এর বিপরীত পাশে কত আছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
চিত্র (i), (ii) এবং (iv) থেকে, আমরা বুঝতে পারি যে ৬, ৩, ১ ও ৫ হচ্ছে ৪ এর সংলগ্ন বিন্দু। সুতরাং, ২ হবে ৪ এর বিপরীত পাশের বিন্দু।
৫,০৪৫.
'ফুসফুসপ্রদাহ' শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Pneumonia
  2. Neumonia
  3. Neumunia
  4. Pniumonia
সঠিক উত্তর:
Pneumonia
উত্তর
সঠিক উত্তর:
Pneumonia
ব্যাখ্যা

প্রশ্ন: ''ফুসফুসপ্রদাহ' শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

সমাধান:
'ফুসফুসপ্রদাহ' শব্দের সঠিক ইংরেজি বানান Pneumonia.

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Occasion
Embarrass
Achievement
Committee

Accelerate
Unfortunate
Pneumonia

Rheumatism
Annihilate
Lieutenant

৫,০৪৬.
নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ যোগ করলে একটি বর্গক্ষেত্র পাওয়া যাবে?
  1. ৫ টি
  2. ৪ টি
  3. ৩ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৪ টি
উত্তর
সঠিক উত্তর:
৪ টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কতগুলো ত্রিভুজ যোগ করলে একটি বর্গক্ষেত্র পাওয়া যাবে?


সমাধান:
প্রদত্ত চিত্রে ৪ টি ত্রিভুজ যোগ করলে একটি বর্গক্ষেত্র পাওয়া যাবে।

অর্থাৎ প্রশ্নে প্রদত্ত চিত্রে ১, ২, ৩ এবং ৪ নং ত্রিভুজ যোগ করলে একটি

৫,০৪৭.
ললাট এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কপোল
  2. দৈব
  3. অদৃষ্ট
  4. নিয়তি
সঠিক উত্তর:
কপোল
উত্তর
সঠিক উত্তর:
কপোল
ব্যাখ্যা
ললাট (বিশেষ্য):
১. কপাল
২. ভাগ্য; অদৃষ্ট; নিয়তি; দৈব
৩. অদৃষ্টলিপি

কপোল (বিশেষ্য): গণ্ড; গাল
(আর তারই একরতি স্মৃতি তার পাণ্ডুর কপোলে পূত ম্লানিমার ঈষৎ আঁচড় কেটে রেখেছে-(কাজী নজরুল ইসলাম))।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৫,০৪৮.
যদি A > B, B > C , C > D  হয়, তাহলে কোন সম্পর্কটি সঠিক নয়?
  1. ক) A > C
  2. খ) A > D
  3. গ) B > D
  4. ঘ) D > A
সঠিক উত্তর:
ঘ) D > A
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D > A
ব্যাখ্যা
যদি A > B, B > C , C > D  হয়, তাহলে 
A সকলের চেয়ে বড়।  


৫,০৪৯.
5 থেকে 75 পর্যন্ত 3 এবং 6 (উভয়) দ্বারা বিভাজ্য সকল সংখ্যাকে ঊর্ধক্রমে  সাজালে কোন সংখ্যাটি ডান দিক থেকে ৬ষ্ঠ স্থানে থাকবে?
  1. ক) 36
  2. খ) 48
  3. গ) 42
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 42
উত্তর
সঠিক উত্তর:
গ) 42
ব্যাখ্যা
প্রশ্ন: 5 থেকে 75 পর্যন্ত 3 এবং 6 (উভয়) দ্বারা বিভাজ্য সকল সংখ্যাকে ঊর্ধক্রমে  সাজালে কোন সংখ্যাটি ডান দিক থেকে ৬ষ্ঠ স্থানে থাকবে?

সমাধান: 
5 থেকে 75 পর্যন্ত 3 এবং 6 দ্বারা বিভাজ্য সংখাগুলো: 
6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72 

 ডান দিক থেকে ৬ষ্ঠ সংখ্যাটি = 42
৫,০৫০.
4 টা 45 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 127°
  2. 122.5°
  3. 127.5°
  4. 129.5°
সঠিক উত্তর:
127.5°
উত্তর
সঠিক উত্তর:
127.5°
ব্যাখ্যা
প্রশ্ন: 4 টা 45 মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2│° 
= │(11 × 45 -  60 × 4)/2│°
= │(495 - 240)/2│°
= │255/2│°
= 127.5°
৫,০৫১.
নিচের কোনটির আ-কার নেই?
  1. চেয়ার
  2. বায়ু
  3. সোডিয়াম
  4. ব্যক্তি
সঠিক উত্তর:
ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তি
ব্যাখ্যা

ব্যক্তি লিখতে আ-কার লাগে না।
ব্যক্তি (বিশেষ্য) -
১ একক লোক; মানুষ।
২ বিশেষ; অসামান্য; ব্যষ্টি; individual।
৩ অভিব্যক্তি; প্রকাশ; প্রকটন।
ব্যক্তিক, ব্যক্তিগত (বিশেষণ) ১ নির্দিষ্ট কোনো ব্যক্তির বৈশিষ্ট্যের অন্তর্গত।
সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।

৫,০৫২.
Look at this series: V, VIII, XI, XIV, ____, XX, ... What number should fill the blank?
  1. IX
  2. XXIII
  3. XV
  4. XVII
সঠিক উত্তর:
XVII
উত্তর
সঠিক উত্তর:
XVII
ব্যাখ্যা
এটা একটা সমান্তর ধারা যার সাধারণ অন্তর ৩।
৫,০৫৩.
Select the number of choice which gives the best cause in the following statement :
Days are longer in summer than winter, because-
  1. the sun rise early and sets late
  2. part of the earth comes near the sun
  3. hot expands the day
  4. the sunrays fall directly on the earth
  5. earth moves round the sun
সঠিক উত্তর:
part of the earth comes near the sun
উত্তর
সঠিক উত্তর:
part of the earth comes near the sun
ব্যাখ্যা
প্রশ্ন: Select the number of choice which gives the best cause in the following statement :
Days are longer in summer than winter, because-

সমাধান:
পৃথিবীর যে গোলার্ধ যখন সূর্যের দিকে ঝুঁকে থাকে, ঐ গোলার্ধে তখন সূর্য দীর্ঘক্ষণ কিরণ দেয়, ফলে ঐ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। এজন্য গ্রীষ্মকালে দিন বড় হয়।
Days are longer in summer than winter, because part of the earth comes near the sun.
৫,০৫৪.
সারাদিন কিছুই না করে বসে থাকে, একেবারে ঘটিরাম।
এখানে, 'ঘটিরাম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. অপদার্থ
  2. মূর্খ
  3. লজ্জাহীন
  4. সামান্য ব্যক্তি
সঠিক উত্তর:
অপদার্থ
উত্তর
সঠিক উত্তর:
অপদার্থ
ব্যাখ্যা
প্রশ্ন: সারাদিন কিছুই না করে বসে থাকে, একেবারে ঘটিরাম।
এখানে, 'ঘটিরাম' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?

সমাধান:
• সারাদিন কিছুই না করে বসে থাকে, একেবারে ঘটিরাম।
- এখানে, 'ঘটিরাম' বাগ্‌ধারা অর্থ - অপদার্থ।
বাক্য: মুরাদ একটা ঘটিরাম, ওকে দিয়ে এ কাজ হবে না।

অন্যদিকে, 
• 'গোবর গণেশ' অর্থ - মূর্খ।
• 'চশমখোর' অর্থ - লজ্জাহীন। 
• 'চুনোপুটি' অর্থ - সামান্য ব্যক্তি। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫,০৫৫.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন৷
  1. সায়ত্তশাসন
  2. স্বায়ত্ত্বশাসন
  3. স্বায়ত্তশাসন
  4. সায়ত্ত্বশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
স্বায়ত্তশাসন (বিশেষ্য) - স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।
৫,০৫৬.
Choose the correct spelling.
  1. ক) encyclopedia
  2. খ) encyclopaedia
  3. গ) encyclopidia
  4. ঘ) both a and b
সঠিক উত্তর:
ঘ) both a and b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) both a and b
ব্যাখ্যা
encyclopedia/encyclopaedia - a book or set of books giving information on many subjects or on many aspects of one subject and typically arranged alphabetically.
৫,০৫৭.
যদি 1.12.1991 প্রথম রবিবার হয়। তাহলে 1991 সালের ডিসেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার কোন তারিখ হবে?
  1. 31.12.1991
  2. 17.12.1991
  3. 27.12.1991
  4. 24.12.1991
সঠিক উত্তর:
24.12.1991
উত্তর
সঠিক উত্তর:
24.12.1991
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 1.12.1991 প্রথম রবিবার হয়। তাহলে 1991 সালের ডিসেম্বর মাসের চতুর্থ মঙ্গলবার কোন তারিখ হবে?

সমাধান:
ডিসেম্বরের 1 তারিখ হবে প্রথম রবিবার এবং
ডিসেম্বরের 3 তারিখ হবে প্রথম মঙ্গলবার
ডিসেম্বরের 10 তারিখ হবে দ্বিতীয় মঙ্গলবার
ডিসেম্বরের 17 তারিখ হবে তৃতীয় মঙ্গলবার
ডিসেম্বরের 24 তারিখ হবে চতুর্থ মঙ্গলবার

∴ 3 সপ্তাহ পরে চতুর্থ মঙ্গলবার হবে = 3 + (3 × 7) =24 শে ডিসেম্বর
৫,০৫৮.
If the length of each of the sides of three square garden plots is increased by 50 percent by what percent is the sum of the areas of the three plots increased?
  1. 375%
  2. 200%
  3. 150%
  4. 125%
  5. 50%
সঠিক উত্তর:
125%
উত্তর
সঠিক উত্তর:
125%
ব্যাখ্যা
Question: If the length of each of the sides of three square garden plots is increased by 50 percent by what percent is the sum of the areas of the three plots increased?

Solution:
Let,
Side of a square garden = 100
So, area = (100)2 = 10000
Sum of the area of 3 square garden = 3 × 10000 = 30000
After 50% increase side of a square becomes = (100 + 50% of 100) = 150

So, area = 1502 = 22500
Area of 3 square = 22500 × 3 = 67500
Area increases = (67500 - 30000) = 37500
So, percentage of increase = (37500 × 100)/30000 = 125%
৫,০৫৯.
নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে? ৭/? = ?/৩৪৩
  1. ৬৩
  2. ১৭
  3. ৪৯
  4. ৭৭
সঠিক উত্তর:
৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের দুইটি প্রশ্নবোধ চিহ্নের জায়গায় কোন সংখ্যাটি বসবে?
৭/? = ?/৩৪৩

সমাধান:
আমরা জানি,
ক্রমিক সমানুপাতে, ১ম রাশিX৩য় রাশি= (২য় রাশি)২

∴ (২য় রাশি)২ = ৭ × ৩৪৩
বা, ২য় রাশি=√(২৪০১)
∴ ২য় রাশি = ৪৯
৫,০৬০.
একটি দেয়াল ঘড়ির দর্পণ চিত্র নিম্নরুপ-

ঘড়িতে সময় কত দেখাচ্ছে?

  1. ক) 7 : 45
  2. খ) 8 : 45
  3. গ) 7 : 15
  4. ঘ) 8 : 15
সঠিক উত্তর:
গ) 7 : 15
উত্তর
সঠিক উত্তর:
গ) 7 : 15
ব্যাখ্যা
সমাধান:
     

অতএব, সঠিক উত্তর হবে 'গ'
৫,০৬১.
একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের তিনগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১৬ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে?
  1. ৪.৫ ঘণ্টা
  2. ৫ ঘণ্টা
  3. ৩.৫ ঘণ্টা
  4. ৪ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি নৌকা স্রোতের অনুকূলে যেতে যে সময় নেয়, স্রোতের প্রতিকূলে যেতে সেই সময়ের তিনগুণ সময় লাগে। সম্পূর্ণ যাতায়াতে মোট ১৬ ঘণ্টা সময় লাগলে, স্রোতের অনুকূলে যেতে নৌকাটির কত ঘণ্টা সময় লাগে? 

সমাধান:
মনে করি,
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ৩x ঘণ্টা 

প্রশ্নমতে,
x + ৩x = ১৬
⇒ ৪x = ১৬ 
⇒  x = ১৬/৪ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।

৫,০৬২.
শামীম, সাইফুল, অপু, হান্নান এবং ইমরান একটা বেঞ্চে বসে আছে। অপু এবং এবং শামীম বসেছে বেঞ্চের দুই মাথায়। শামীম বসেছে সাইফুলের বা দিকে; ইমরান হান্নানের বা দিকে এবং সাইফুলের ডান দিকে; হান্নান বসেছে সাইফুলের ডান দিকে কিন্তু অপুর বা দিকে। সবার মাঝে বসেছে কে?
  1. ক) শামীম
  2. খ) ইমরান
  3. গ) হান্নান
  4. ঘ) সাইফুল
সঠিক উত্তর:
খ) ইমরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইমরান
৫,০৬৩.
2 : 7 :: 4 : ?
  1. 10
  2. 17
  3. 13
  4. 16
সঠিক উত্তর:
13
উত্তর
সঠিক উত্তর:
13
ব্যাখ্যা
প্রশ্ন: 2 : 7 :: 4 : ?

সমাধান:
এখানে
সাধারণ সম্পর্ক হলো 3x + 1
x = 2 হলে 3x + 1 = 3 × 2 + 1 = 7
x = 4 হলে 3x + 1 = 3 × 4 + 1 = 13
৫,০৬৪.
কোনটি মৌলিক সংখ্যা হিসেবে গণ্য হবে না?
  1. ৩৯
  2. ২৯
  3. ১৯
  4. ১১
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি মৌলিক সংখ্যা হিসেবে গণ্য হবে না?

সমাধান:
৩৯ সংখ্যাটি মৌলিক নয়।

প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১১, ১৯, ২৯ সংখ্যাগুলো মৌলিক।

অন্যদিকে,
৩৯ সংখ্যাটি মৌলিক নয়। কারন ৩৯ সংখ্যাটি ৩ এবং ১৩ দ্বারা বিভাজ্য। 

৫,০৬৫.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? 
  1. ক) ঘন
  2. খ) অভ্র
  3. গ) পণ্ড
  4. ঘ) জীমূত
সঠিক উত্তর:
গ) পণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) পণ্ড
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ - ঘন, অভ্র, জীমৃত 

'মাটি' শব্দের সমার্থক শব্দ - পণ্ড 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৫,০৬৬.
২ - ২ + ২ - ২ + ২ - .......... এই ধারার প্রথম ১০৪ টি পদের সমষ্টি কত?
  1. ক) ০
  2. খ) ২
  3. গ) ২০২৩
  4. ঘ) ১০২৪
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
প্রশ্নঃ ২ - ২ + ২ - ২ + ২ - .......... এই ধারার প্রথম  ১০৪ টি পদের সমষ্টি কত? 

সমাধানঃ
জোড় সংখ্যক পদের সমষ্টি শুন্য যেমন-
              ২ - ২ = ০
              ২ - ২ + ২  - ২ = ০
             অতএব প্রথম ১০৪ টি পদের সমষ্টি = ০
             
৫,০৬৭.
আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 
  1. ১৪৪ ফুট 
  2. ১৬২ফুট 
  3. ১৩৪ ফুট 
  4. ১২৬ ফুট
সঠিক উত্তর:
১২৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১২৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: আটটি খুঁটি পরস্পর ১৮ ফুট দূরত্বে আছে। ১ম ও শেষ খুঁটির মধ্যে দূরত্ব কত? 

সমাধান:

১ম ও ৮ম খুঁটির মধ্যে দূরত্ব হবে ৭টি খুঁটির দূরত্ব
মোট দূরত্ব = ১৮ × ৭ = ১২৬ ফুট 
৫,০৬৮.
  1. ক) ক
  2. খ) খ
  3. গ) গ
  4. ঘ) ঘ
সঠিক উত্তর:
ক) ক
উত্তর
সঠিক উত্তর:
ক) ক
ব্যাখ্যা
মূল চিত্রটি একবার ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরেছে।
৫,০৬৯.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 36
  2. খ) 32
  3. গ) 31
  4. ঘ) 40
সঠিক উত্তর:
গ) 31
উত্তর
সঠিক উত্তর:
গ) 31
ব্যাখ্যা
নিচের সারির ১ম সংখ্যা + দুই সংখ্যার পার্থক্য = উপরের সংখ্যা।
১ম চিত্রে, 30 + (30 - 15) = 45
দ্বিতীয় চিত্রে, 25 + (25 - 19) = 31
তৃতীয় চিত্রে, 28 + (28 - 21) = 35
৫,০৭০.
Disease is to cure, as grief is to _____
  1. Sorrow
  2. Console
  3. Happiness
  4. Pain
সঠিক উত্তর:
Console
উত্তর
সঠিক উত্তর:
Console
ব্যাখ্যা

প্রশ্ন: Disease is to cure, as grief is to _____

সমাধান:
সঠিক উত্তর: খ) Console

Disease অর্থ: রোগ; শারীরিক অসুস্থতা; দেহের অস্বাভাবিক অবস্থা।
Cure অর্থ: নিরাময় করা; রোগ থেকে সুস্থ করা; চিকিৎসার মাধ্যমে যন্ত্রণা দূর করা।
Grief অর্থ: গভীর দুঃখ; শোক; মানসিক যন্ত্রণা।
Console অর্থ: সান্ত্বনা দেওয়া; দুঃখ বা শোক লাঘব করা; মানসিক যন্ত্রণা কমানো।

- Disease (রোগ) হলে Cure (নিরাময়) করতে হয়। 
- তেমনি, Grief (শোক) হলে Console (সান্ত্বনা) দিতে হয়।
অর্থাৎ উভয় ক্ষেত্রে সম্পর্কটি হলো — কষ্ট বা সমস্যা এবং তা লাঘব করার প্রক্রিয়া।

৫,০৭১.
ক, চ, ট, ...... ধারার পরবর্তী অক্ষর কী হবে?
  1. ক) ম
  2. খ) ভ
  3. গ) ঠ
  4. ঘ) ত
সঠিক উত্তর:
ঘ) ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ত
ব্যাখ্যা
প্রশ্ন: ক, চ, ট, ...... ধারার পরবর্তী অক্ষর কী হবে?

সমাধান:
ক খ গ ঘ ঙ ⇒ ক হছে ক বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ চ হছে চ বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ট হছে ট বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ত হছে ত বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
অতএব, ' ক, চ, ট, ...... ' ধারার পরবর্তী অক্ষর 'ত'
৫,০৭২.
আলফি এবং শিশির পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করল। আলফি, পশ্চিম দিকে ৪ মাইল যাওয়ার পর ডানদিকে ফিরে আরও ৭ মাইল গেল। শিশির, পূর্ব দিকে ৫ মাইল যাওয়ার পর বাম দিকে ফিরে আরও ৭ মাইল গেল। আলফি ও শিশিরের মধ্যে এখন সরাসরি দূরত্ব কত?
  1. ৯ মাইল
  2. ১৪ মাইল
  3. ২৩ মাইল
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
৯ মাইল
উত্তর
সঠিক উত্তর:
৯ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: আলফি এবং শিশির পরস্পর বিপরীত দিকে যাত্রা শুরু করল। আলফি, পশ্চিম দিকে ৪ মাইল যাওয়ার পর ডানদিকে ফিরে আরও ৭ মাইল গেল। শিশির, পূর্ব দিকে ৫ মাইল যাওয়ার পর বাম দিকে ফিরে আরও ৭ মাইল গেল। আলফি ও শিশিরের মধ্যে এখন সরাসরি দূরত্ব কত?

সমাধান:

আলফি ও শিশিরের মধ্যে এখন সরাসরি দূরত্ব ৪ + ৫ = ৯ মাইল।
৫,০৭৩.
চন্দ্রদ্বীপ : বরিশাল :: সমতট : ?
  1. ক) দিনাজপুর
  2. খ) কুমিল্লা
  3. গ) সিলেট
  4. ঘ) চট্টগ্রাম
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
খ) কুমিল্লা
ব্যাখ্যা
চন্দ্রদ্বীপ
• বর্তমান বরিশাল অঞ্চলে চন্দ্রদ্বীপ নামক একটি জনপদের সৃষ্টি হয়েছিল।
• এ জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত।
অন্যদিকে,
• সমতট জনপদ বর্তমান বৃহত্তর নোয়াখালী ও কুমিল্লা অঞ্চল জুড়ে বিস্তৃত ছিলো।
• হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
• বরেন্দ্র জনপদ বর্তমান রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল জুড়ে বিরাজমান ছিলো।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৫,০৭৪.
কোনটি বৃহত্তম সংখ্যা?
  1. ২/১১
  2. ৩/১৯
  3. ০.০৩
  4. ২১/৩৪
সঠিক উত্তর:
২১/৩৪
উত্তর
সঠিক উত্তর:
২১/৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বৃহত্তম সংখ্যা?

সমাধান:
২/১১ = ০.১৮১৮
৩/১৯ = ০.১৫৭৮
০.০৩ = ০.০৩
২১/৩৪ = ০.৬১৭৬
৫,০৭৫.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) ৩০টি
  2. খ) ৩৫টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৫৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৫টি
ব্যাখ্যা
 

উক্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। 
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ + ৪ + ৫
                                                 = ১ + ৪ + ৯ + ১৬ + ২৫ 
                                                 = ৫৫ টি 
৫,০৭৬.
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০% শিক্ষার্থী পাশ করে। যদি পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন হয়, তবে স্কুলের মোট শিক্ষার্থী কতজন?
  1. ২৬০ জন 
  2. ৩৯০ জন 
  3. ৫২০ জন 
  4. ৬৫০ জন 
সঠিক উত্তর:
৬৫০ জন 
উত্তর
সঠিক উত্তর:
৬৫০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ২০% শিক্ষার্থী পাশ করে। যদি পাশকৃত শিক্ষার্থীর সংখ্যা ১৩০ জন হয়, তবে স্কুলের মোট শিক্ষার্থী কতজন?

সমাধান:
ধরি,
স্কুলের মোট শিক্ষার্থী = ক জন

প্রশ্নমতে,
ক এর ২০% = ১৩০
⇒ ২০ক/১০০ = ১৩০
⇒ ক/৫ = ১৩০
⇒ ক = ১৩০ × ৫
⇒ ক = ৬৫০ 

∴ স্কুলের মোট শিক্ষার্থী = ৬৫০ জন 

৫,০৭৭.
নিম্নের কোনটি ব্যতিক্রম?
  1. Reader
  2. Writer
  3. Publisher
  4. Reporter
সঠিক উত্তর:
Reader
উত্তর
সঠিক উত্তর:
Reader
ব্যাখ্যা
Reader ছাড়া সকলেই একটি journal, newspaper এবং magazine তৈরি ও প্রকাশনার সাথে জড়িত ব্যক্তি।
৫,০৭৮.
অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন-
  1. পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি
  2. সত্যের জয় সবসময় হয়
  3. তাহার অপরিসীম আনন্দ হইল
  4. অধ্যয়নই ছাত্রদের তপস্যা
সঠিক উত্তর:
সত্যের জয় সবসময় হয়
উত্তর
সঠিক উত্তর:
সত্যের জয় সবসময় হয়
ব্যাখ্যা
প্রশ্ন: অশুদ্ধ বাক্যটি নির্ণয় করুন-

সমাধান:
অশুদ্ধ: সত্যের জয় সবসময় হয়।
শুদ্ধ: সত্যের জয় সর্বদা হয়।
৫,০৭৯.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. ক) ঘূর্ণিঝড়
  2. খ) গুণীতক
  3. গ) গ্রামীণ
  4. ঘ) ঘৃণিত
সঠিক উত্তর:
খ) গুণীতক
উত্তর
সঠিক উত্তর:
খ) গুণীতক
ব্যাখ্যা
ঘূর্ণিঝড়:
- বায়ুমণ্ডলের চাপ হঠাৎ কমে যাওয়ার ফলে উত্তর গোলার্ধে বামার্তে এবং দক্ষিণ গোলার্ধে দক্ষির্ণাতে প্রচণ্ড বেগে পাক খেতে খেতে এগিয়ে চলে এমন ঝড়।

• ঘৃণিত:
- ঘৃণা করা হয়েছে এমন, অবজ্ঞাত, অবহেলিত, হেয়।

• গ্রামীণ:
- গ্রামজাত, গ্রাম্য, গ্রামসম্বন্ধীয়, গ্রামস্থ

• গুণিতক:
- কোন রাশিকে অন্য যে সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৫,০৮০.
বেলা ২ টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?
  1. ১৬০°
  2. ১৭৫°
  3. ১৪০°
  4. ১০০°
সঠিক উত্তর:
১৬০°
উত্তর
সঠিক উত্তর:
১৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২ টা ৪০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত ডিগ্রি?

সমাধান:
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য = (১১m - ৬০h)/২
= {(১১ × ৪০) - (৬০ × ২)}/২
= (৪৪০ - ১২০)/২
= ৩২০/২
= ১৬০°

∴ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ = ১৬০ ডিগ্রি।
৫,০৮১.
২০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি দল ৩০ দিনের মধ্যে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট শেষ করতে পারে। তারা একটি প্রজেক্ট পেয়েছে যার ডেডলাইন ৩৫ দিন। তাহলে কত দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিতে হবে যাতে প্রজেক্টটি সময়মতো সম্পন্ন হয়?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৫ দিন
সঠিক উত্তর:
১৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের একটি দল ৩০ দিনের মধ্যে একটি ডেভেলপমেন্ট প্রজেক্ট শেষ করতে পারে। তারা একটি প্রজেক্ট পেয়েছে যার ডেডলাইন ৩৫ দিন। তাহলে কত দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিতে হবে যাতে প্রজেক্টটি সময়মতো সম্পন্ন হয়?

সমাধান:
মোট কাজ = ২০ × ৩০ = ৬০০ ইউনিট

ধরা যাক, প্রথমে ৫ জন ইঞ্জিনিয়ার ছেড়ে দেওয়া হচ্ছে,
তাহলে, ১৫ জন ইঞ্জিনিয়ার ৩৫ দিনে করবে = ৩৫ × ১৫ = ৫২৫ ইউনিট কাজ।

বাকি কাজ = ৬০০ - ৫২৫ = ৭৫ ইউনিট।

∴ ৫ জন ইঞ্জিনিয়ার মোট ৭৫ ইউনিট কাজ করবে = ৭৫/৫ = ১৫ দিন।

অতএব, ১৫ দিন পর ৫ জন ইঞ্জিনিয়ারকে ছেড়ে দিলে প্রজেক্টটি সময় মত শেষ হবে।
৫,০৮২.
প্রশ্নবোধক চিহ্নিত ঘরে কোন সংখ্যাটি বসবে?





সঠিক উত্তর:

উত্তর
সঠিক উত্তর:

ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত ঘরে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
১৭ + ৮ = ২৫ ; ৫ × ৫ = ২৫

১৩ + ৭ = ২০ ; ৫ × ৪ = ২০

৬ + ১২ = ১৮ ; ৬ × ৩ = ১৮

১০ + ৬ = ১৬ ; ৪ × ৪ = ১৬ 

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত ঘরে ৪ বসবে।

৫,০৮৩.
শূন্যস্থানে কোন শব্দ বসবে?
  1. NINE
  2. PING
  3. SPIN
  4. SEND
সঠিক উত্তর:
NINE
উত্তর
সঠিক উত্তর:
NINE
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন শব্দ বসবে?

সমাধান:
বন্ধনীর ভেতরের ১ম বর্ণ ১ম শব্দের ৩য় বর্ণ
বন্ধনীর ভেতরের ২য় বর্ণ ১ম শব্দের ২য় বর্ণ
বন্ধনীর ভেতরের ৩য় বর্ণ ২য় শব্দের ৪র্থ বর্ণ
বন্ধনীর ভেতরের ৪র্থ বর্ণ ২য় শব্দের ৩য় বর্ণ

∴ শূন্যস্থানে বসবে NINE
৫,০৮৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 32
  2. 48
  3. 50
  4. 64
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
প্রথম চিত্রে,
(6 × 3) + (5 × 15) = 18 + 75 = 93

দ্বিতীয় চিত্রে,
(9 × 6) + (7 × 5) = 54 + 35 = 89

তৃতীয় চিত্রে,
(4 × 8) + (18 × 1) = 32 + 18 = 50
৫,০৮৫.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫,০৮৬.
    ২০১৯ সালের ১৫ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?
    1. সোমবার
    2. মঙ্গলবার
    3. রবিবার
    4. বুধবার
    সঠিক উত্তর:
    সোমবার
    উত্তর
    সঠিক উত্তর:
    সোমবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২০১৯ সালের ১৫ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৫ মার্চ কী বার ছিল?

    সমাধান: 
    ২০১৯ সালের ১৫ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত (৩১ - ১৫) = ১৬ + ২৮ + ১৫ = ৫৯ দিন 

    ৫৯ ÷ ৭ = ভাগফল ৮, ভাগশেষ ৩

    ∴ ১৫ মার্চ হবে = শুক্রবার + ৩ দিন = সোমবার।
    ৫,০৮৭.
    1 1 0 2 3 3 3 5 6 4 7 9 ধারাটির পরবর্তী পদ কত?
    1. ক) 4
    2. খ) 5
    3. গ) 8
    4. ঘ) 10
    সঠিক উত্তর:
    খ) 5
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 5
    ব্যাখ্যা
    প্রশ্ন- 1 1 0 2 3 3 3 5 6 4 7 9 ধারাটির পরবর্তী পদ কত?

    সমাধান-
    এখানে তিনটি ভিন্ন ধারা রয়েছে। সেগুলো হল-
     - 1 1 0 2 3 3 3 5 6 4 7 9 অর্থাৎ 1 2 3 4 5 ..........
    -  1 1 0 2 3 3 3 5 6 4 7 9 অর্থাৎ  2 করে বাড়ছে, 1 3 5 7..........
    -  1 1 0 2 3 3 3 5 6 4 7 অর্থাৎ  3 করে বাড়ছে, 0 3 6 9.........

    অর্থাৎ ধারাটির পরবর্তী পদ ১ম ধারার পরের পদ - 1 2 3 4 5 ..........
    ৫,০৮৮.
    4 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি আছে?
    1. 5
    2. 6
    3. 2
    4. 3
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
     

    এখানে
    3 সংখ্যাটি সাধারণ একই অবস্থানে রয়েছে।
    তাই 6 হল 2 এর বিপরীত এবং 5 হল 1 এর বিপরীত।
    তাই 4 হল 3 এর বিপরীত।
    ৫,০৮৯.
    বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?
    1. ট বর্গে পঞ্চম
    2. চ বর্গে তৃতীয়
    3. ত বর্গে চতুর্থ
    4. প বর্গে তৃতীয়
    সঠিক উত্তর:
    ট বর্গে পঞ্চম
    উত্তর
    সঠিক উত্তর:
    ট বর্গে পঞ্চম
    ব্যাখ্যা

    প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান কোথায়?

    সমাধান:
    বাংলা ব্যঞ্জন বর্ণমালায় বর্গ ৫ টি।
    - এগুলো হলো- ক, চ, ট, ত, প।
    প্রতিটি বর্গে ৫ টি করে বর্ণ আছে। যথা-
    - ক, খ, গ, ঘ, ঙ
    - চ, ছ, জ, ঝ, ঞ
    - ট, ঠ, ড, ঢ, ণ
    - ত, থ, দ, ধ, ন
    - প, ফ, ব, ভ, ম
    - বাংলা বর্ণবিন্যাসে 'ণ' ব্যঞ্জন বর্ণের অবস্থান ট বর্গে পঞ্চম স্থানে।

    ৫,০৯০.
    ২০১৩ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার হলে। ঐ বছরের ১২ই এপ্রিল কী বার হয়?
    1. ক) মঙ্গলবার 
    2. খ) বুধবার 
    3. গ) বৃহস্পতিবার 
    4. ঘ) শুক্রবার
    সঠিক উত্তর:
    ঘ) শুক্রবার
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) শুক্রবার
    ব্যাখ্যা
    ২০১৩ সালের ১লা জানুয়ারি থেকে ১২ই এপ্রিল পর্যন্ত = ১০২ দিন 
    আমরা জানি,
    যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
    অর্থ্যাৎ, শুক্রবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শুক্রবার পাওয়া যাবে।

    প্রশ্নে, ১০২ দিন = (১৪ × ৭) + ৪ দিন  = (৯৮ + ৪) দিন 
    ৯৯ তম দিন = মঙ্গলবার 
    ১০০ তম দিন = বুধবার 
    ১০১ তম দিন = বৃহস্পতিবার 
    ১০২ তম দিন = শুক্রবার  

    ২০১৩ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার হলে। ঐ বছরের ১২ই এপ্রিল শুক্রবার হবে।
    ৫,০৯১.
    একজন ব্যক্তি ৪ কি.মি. উত্তরে, ১২ কি.মি. পূর্বে, তারপর আবার ১২ কি.মি. উত্তরে যায়। যাত্রাশুরুর স্থান থেকে কত কি.মি. দূরে অবস্থান করছে?
    1. ক) 12 কি.মি.
    2. খ) 16 কি.মি.
    3. গ) 18 কি.মি.
    4. ঘ) 20 কি.মি.
    সঠিক উত্তর:
    ঘ) 20 কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 20 কি.মি.
    ব্যাখ্যা


     
    যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
    নির্ণেয় দূরত্ব AD = √(AE2 + DE2)
                               = √(122 + 162)
                                =√(144 + 256) 
                                   = √400 = 20 
    ৫,০৯২.
    Select the sentence with the correct punctuation and capitalization.
    1. Did you see the Eiffel Tower in paris?
    2. Did you see the Eiffel Tower in Paris!
    3. Did you see the Eiffel Tower in Paris?
    4. Did you see the eiffel tower in Paris.
    সঠিক উত্তর:
    Did you see the Eiffel Tower in Paris?
    উত্তর
    সঠিক উত্তর:
    Did you see the Eiffel Tower in Paris?
    ব্যাখ্যা
    প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

    সমাধান:
    Correct Answer: (গ) Did you see the Eiffel Tower in Paris?
    • Explanation:
    - "Eiffel Tower" একটি proper noun এবং তাই "Eiffel" এবং "Tower" দুটি শব্দই বড় হাতের অক্ষরে লিখতে হবে।
    - "Paris" একটিও proper noun এবং এটিও বড় হাতের অক্ষরে লিখতে হবে।
    - বাক্যটি প্রশ্নবোধক, তাই শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
    - বাক্যের শুরুতে "Did" শব্দের প্রথম অক্ষর বড় অক্ষরে লিখতে হবে।

    অন্য অপশন গুলো ভুল কারণ:
    (ক) "paris" এর জায়গায় "Paris" হওয়া উচিত।
    (খ) এখানে Exclamation (!) চিহ্ন থাকা উচিত না, কারণ এটি প্রশ্নবাচক বাক্য, আবেগপূর্ণ নয়।
    (ঘ) "eiffel tower" এর জায়গায় "Eiffel Tower" হওয়া উচিত।
    ৫,০৯৩.
    নিচের বর্গগুলির সাথে সমআকৃতির কয়টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?
    1. ১০ টি
    2. ১২ টি 
    3. ৮ টি 
    4. ৯ টি 
    সঠিক উত্তর:
    ১০ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০ টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের বর্গগুলির সাথে সমআকৃতির কয়টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে?

    সমাধান:
    এটি ৪ × ৪ আকারের বর্গ।
    আরও বর্গ লাগবে = ১৬ - ৬ = ১০ টি
    সুতরাং, সমআকৃতির ১০ টি ছোট বর্গ যোগে একটি বৃহত্তর বর্গ গঠন করা যাবে। 

    ৫,০৯৪.
    আমার কক্ষে আমি একাই ছিলাম। এমন সময় একজন বিধবা মহিলা তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এবং তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তানসহ প্রবেশ করলেন। মোট কতজন লোক হলো? 
    1. ১৮ জন
    2. ১৬ জন
    3. ১৯ জন
    4. ১৭ জন
    সঠিক উত্তর:
    ১৭ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৭ জন
    ব্যাখ্যা

    প্রশ্ন: আমার কক্ষে আমি একাই ছিলাম। এমন সময় একজন বিধবা মহিলা তার দুই ছেলে ও এক মেয়ে নিয়ে এবং তাদের সাথে তিন দম্পতি প্রত্যেকে দুজন করে সন্তানসহ প্রবেশ করলেন। মোট কতজন লোক হলো?

    সমাধান:
    প্রথমে কক্ষে ছিলাম শুধু আমি = ১ জন।

    এরপর, 
    প্রবেশ করলেন একজন বিধবা মহিলা + তার দুই ছেলে + এক মেয়ে = ১ + ২ + ১ = ৪ জন।

    তিন দম্পতি = ৩ × ২ = ৬ জন (বাবা-মা)।
    প্রত্যেক দম্পতির দুজন করে সন্তান = ৩ × ২ = ৬ জন সন্তান।

    ∴ মোট প্রবেশকারী = ৪ + ৬ + ৬ = ১৬ জন।

    ∴ কক্ষে মোট লোক = আমি + প্রবেশকারী = ১ + ১৬ = ১৭ জন।

    অতএব, আমার কক্ষে মোট ১৭ জন লোক হলো।

    ৫,০৯৫.
    Eye : Myopia : : Teeth : ?
    1. ক) Pyorrhoea
    2. খ) Cataract
    3. গ) Trachoma
    4. ঘ) Eczema
    সঠিক উত্তর:
    ক) Pyorrhoea
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Pyorrhoea
    ব্যাখ্যা
    Eye : Myopia : : Teeth : ?

    Myopia: দৃষ্টিক্ষীণতা; অদূরদর্শিতা।
    Pyorrhoea: দাঁতের রোগবিশেষ যাতে দাঁতের মাড়ি ফুলে যায় এবং পুঁজ নির্গত হয়, পরিণামে দাঁত আলগা হয়ে যায়।
    Cataract: চোখের ছানি।
    Trachoma: চোখের রোগবিশেষ।
    Eczema: একজিমা; চুলকানিযুক্ত চর্মরোগ; বিখাউজ।

    এখানে,
    Myopia হলো চোখের রোগ, Pyorrhoea হলো দাঁতের রোগ।

    উৎস: Accessible Dictionary.
    ৫,০৯৬.
    5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)
    1. 5 cm
    2. 2.5 cm
    3. 7 cm
    4. 10 cm
    সঠিক উত্তর:
    2.5 cm
    উত্তর
    সঠিক উত্তর:
    2.5 cm
    ব্যাখ্যা
    প্রশ্ন: 5 Kg বল প্রয়োগ করে সিরিজে যুক্ত স্প্রিং গুলোকে 10cm  সংকুচিত করা যায়। একই বল প্রয়োগ করে সমান্তরাল ভাবে যুক্ত স্প্রিংগুলো সংকুচিত করা হলে কত সে.মি. সংকুচিত হবে? (সকল স্প্রিং একই বৈশিষ্ট্য সম্পন্ন)


    সমাধান: 
    হুকের সুত্র অনুসারে,
    F = Kx

    যেখানে,
    F = প্রযুক্ত বল
    x = সংকোচন বা প্রসারণ
    এবং, K = স্প্রিং ধ্রুবক।

    চিত্রের প্রতিটি স্প্রিং যেহেতু একরকম তাই তাদের স্প্রিং ধ্রুবকও একই হবে।
    ধরে নেই,
    তাদের প্রত্যেকটির স্প্রিং ধ্রুবক = K

    সিরিজে বা শ্রেণিতে যুক্ত হলে,
    Ks = K/2 [Ks = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

    সমান্তরালে যুক্ত হলে,
    Kp = 2K [Kp = পুরো সংযোজনের স্প্রিং ধ্রুবক।]

    যেহেতু দুইক্ষেত্রেই মোট প্রযুক্ত বল সমান তাই,
    Fs = Fp
    ⇒ Ks . xs = Kp . xp
    ⇒ (K/2) . xs = 2K . xp
    ⇒ xs = 4 . xp

    দেওয়া আছে,
    xs (সিরিজে বা শ্রেণিতে যুক্ত অবস্থায় সংকোচন) = ১০ সে.মি.

    তাহলে উপরের সমীকরণ অনুসারে,
    xp (সমান্তরালে যুক্ত অবস্থায় সংকোচন) = ২.৫ সে.মি.
    ৫,০৯৭.
    সন্ধ্যা 6 : 10 মিনিট থেকে 7 : 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? 
    1. ক) 360 ডিগ্রি 
    2. খ) 580 ডিগ্রি 
    3. গ) 460 ডিগ্রি 
    4. ঘ) 540 ডিগ্রি 
    সঠিক উত্তর:
    ঘ) 540 ডিগ্রি 
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 540 ডিগ্রি 
    ব্যাখ্যা
    প্রশ্ন: সন্ধ্যা 6 : 10 মিনিট থেকে 7 : 40 মিনিট পর্যন্ত একটি সাধারণ ঘড়ির মিনিটের কাঁটা কত ডিগ্রি ঘোরে? 

    সমাধান: 
    সময়ের ব্যবধান = 7 : 40 - 6 : 10
                           = 1 : 30
                           = 3/2 

    মিনিটের কাঁটা ১ ঘণ্টায় ঘুরে 360 ডিগ্রি 
     মিনিটের কাঁটা 3/2 ঘণ্টায় ঘুরে (360 × 3)/2 ডিগ্রি 
                                                = 540 ডিগ্রি 
    ৫,০৯৮.
    একটি ট্রেন ৩০ সেকেন্ড এবং ২৪ সেকেন্ডে যথাক্রমে ৩০০ মিটার এবং ১৮০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
    1. ২০০ মিটার
    2. ২৬০ মিটার
    3. ৩০০ মিটার
    4. ২৪০ মিটার
    সঠিক উত্তর:
    ৩০০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩০০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ৩০ সেকেন্ড এবং ২৪ সেকেন্ডে যথাক্রমে ৩০০ মিটার এবং ১৮০ মিটার লম্বা দুটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান:
    ধরি,
    ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

    প্রশ্নমতে,
    (ক + ৩০০)/৩০ = (ক + ১৮০)/২৪
    ⇒ ৩০ক + ৫৪০০ = ২৪ক + ৭২০০
    ⇒ ৩০ক - ২৪ক = ৭২০০ - ৫৪০০
    ⇒ ৬ক = ১৮০০
    ∴ ক = ৩০০ মিটার
    অতএব, ট্রেনটির দৈর্ঘ্য ৩০০ মিটার।
    ৫,০৯৯.
    যদি 2×3 = 812 , 4×5 =1620 হয় তবে 6 ×7=?
    1. ক) 2428
    2. খ) 2442
    3. গ) 42
    4. ঘ) 1214
    সঠিক উত্তর:
    ক) 2428
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 2428
    ব্যাখ্যা

    2×4=8,3×4=12; 812
    4×4=16,5×4=20; 1620
    6×4=24,7×4=28; 2428

    ৫,১০০.
    ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?
    1. খালা
    2. নানি
    3. দাদী
    4. ফুফু
    সঠিক উত্তর:
    ফুফু
    উত্তর
    সঠিক উত্তর:
    ফুফু
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক, খ এর পুত্র। খ ও গ পরস্পর ভাই। ঘ হচ্ছে গ এর মা। চ, ঘ এর কন্যা। সম্পর্কে চ, ক এর কী হয়?

    সমাধান:
    ক, খ এর পুত্র এবং খ ও গ পরস্পর ভাই।
    তাই ক এর চাচা গ।

    আবার,
    ঘ হচ্ছে গ এর মা
    তাই ঘ, ক এর দাদী

    চ, ঘ এর কন্যা।
    ∴ সম্পর্কে চ, ক এর ফুফু।