বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪২ / ১৩৫ · ৪,১০১৪,২০০ / ১৩,৫৮৯

৪,১০১.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
চিত্রের উপরের অংশটি লাইন বরাবর আলাদা হয়ে যায় এবং পরের চিত্রে বাদ হয়ে যায়। 
অপশন ক সঠিক উত্তর।
৪,১০২.
যদি a = 8b হয়, তবে (a - b), a এর কত শতাংশ?
  1. 80%
  2. 12.5%
  3. 87.5%
  4. 8%
সঠিক উত্তর:
87.5%
উত্তর
সঠিক উত্তর:
87.5%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a = 8b হয়, তবে (a - b), a এর কত শতাংশ?

সমাধান:
দেওয়া আছে,
a = 8b

এখন, 
a - b = 8b - b
= 7b

(a - b), a এর = {(a - b)/a} × 100%
= (7b/8b) × 100%
= 87.5%
৪,১০৩.

চিত্রটিকে সম্পূর্ণ করবে কোন প্যাটার্নটি? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
প্রশ্ন:

চিত্রটিকে সম্পূর্ণ করবে কোন প্যাটার্নটি? 


সমাধান: 

৪,১০৪.
‘RAPIS' শব্দটি সাজালে হয় :
  1. ক) মহাসাগর
  2. খ) শহর
  3. গ) দেশ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) শহর
উত্তর
সঠিক উত্তর:
খ) শহর
ব্যাখ্যা
RAPIS শব্দ থেকে PARIS পাওয়া যায় যা একটি শহরের নাম।
প্যারিস ফ্রান্সের রাজধানী।
৪,১০৫.
The end justifies the_________.
  1. ক) makes
  2. খ) means
  3. গ) talks
  4. ঘ) rights
সঠিক উত্তর:
খ) means
উত্তর
সঠিক উত্তর:
খ) means
ব্যাখ্যা
The end justifies the means (প্রবাদ)

- সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।
- used to say that a desired result is so good or important that any method, even a morally bad one, may be used to achieve it.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy 
2. https://www.merriam-webster.com/
৪,১০৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. প্রতিযোগিতা
  2. প্রতিযোগীতা
  3. প্রতীযোগিতা
  4. প্রতিজোগিতা
সঠিক উত্তর:
প্রতিযোগিতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিযোগিতা
ব্যাখ্যা

 • শুদ্ধ বানান - প্রতিযোগিতা। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা। 

অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৪,১০৭.
তানভীর তোমার বাবার মায়ের নাতির ছেলে। তানভীর তোমার কী হয়?
  1. ক) ভাই
  2. খ) ভাতিজা
  3. গ) কাকা
  4. ঘ) ভাগ্নে
সঠিক উত্তর:
খ) ভাতিজা
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাতিজা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর তোমার বাবার মায়ের নাতির ছেলে। তানভীর তোমার কী হয়? 

তোমার বাবার মা ⇒ তোমার দাদী
দাদীর নাতি ⇒ তোমার ভাই 
ভাইয়ের ছেলে ⇒ তোমার ভাতিজা
৪,১০৮.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ২৬৩
  2. ২৩৩
  3. ২৫৩
  4. ২৪১
সঠিক উত্তর:
২৫৩
উত্তর
সঠিক উত্তর:
২৫৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

২০০ থেকে ৩০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হচ্ছে : 
২১১, ২২৩, ২২৭, ২২৯, ২৩৩, ২৩৯, ২৪১, ২৫১, ২৫৭, ২৬৩ ২৬৯, ২৭১, ২৭৭, ২৮১, ২৮৩ ও ২৯৩।

২৫৩ সংখ্যাটি মৌলিক নয়।
২৫৩ = ১১ × ২৩
৪,১০৯.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) গার্হস্থ্য 
  2. খ) দ্ব্যার্থ
  3. গ) স্বান্তনা
  4. ঘ) গণ্ডষ
সঠিক উত্তর:
ক) গার্হস্থ্য 
উত্তর
সঠিক উত্তর:
ক) গার্হস্থ্য 
ব্যাখ্যা
• গণ্ডূষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √গণ্ড্‌+ঊষ
অর্থ:
- মুখে বা হাতের কোষে যে পরিমাণ ধরে।
- এক মুখ বা এক অঞ্জলি পরিমাণ জল।
- হাতের কোষ।
- অত্যন্ত অল্প পরিমাণ।

• দ্ব্যর্থ(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = দ্বি+অর্থ 
অর্থ: দুই রকম অর্থ

• সান্ত্বনা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন+আ  
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরন, প্রবোধদান

• গার্হস্থ্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = গৃহস্থ+য
অর্থ: গৃহস্থের কর্তব্য বা ধর্ম ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,১১০.
Bell : Sound : : Lamp :
  1. oil
  2. wick
  3. light
  4. flame
সঠিক উত্তর:
light
উত্তর
সঠিক উত্তর:
light
ব্যাখ্যা
প্রশ্ন: Bell : Sound : : Lamp :

সমাধান:
Bell (ঘণ্টা)- এর কাজ Sound (শব্দ) করা এবং Lamp (বাতি)- এর কাজ (Light) আলো দেয়া।
৪,১১১.
ঘড়িতে ৩টা ১০ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?
  1. ৭০°
  2. ৬৫.৫°
  3. ৩৫°
  4. ৩৭.৫°
সঠিক উত্তর:
৩৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৩টা ১০ মিনিট বাজলে ঘণ্টার ও মিনিটের কাঁটার মাঝে কত ডিগ্রি কোণ তৈরি হয়?

সমাধান:
মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2। [এখানে, M = ১০ মিনিট, H = ৩ ঘণ্টা ]
= ।(১১ × ১০) - (৬০ × ৩)/২।
= ।১১০ - ১৮০/২।
= ৭০/২
= ৩৫°
৪,১১২.
পথিকদের আহারাদি করার গৃহ-
  1. ক) দো য়া ব 
  2. খ) পা ন্থ শা লা 
  3. গ) পাঁ চ ফো ড় ন
  4. ঘ) অ লো লি কা
সঠিক উত্তর:
খ) পা ন্থ শা লা 
উত্তর
সঠিক উত্তর:
খ) পা ন্থ শা লা 
ব্যাখ্যা
পথিকদের আহারাদি করার গৃহ- পান্থশালা 
উলু উলু ধ্বনি - অলোলিকা
দুই নদীর মধ্যবর্তী স্থান - দোয়াব 
পাঁচ মিশালী মসলা - পাঁচফোড়ন 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
৪,১১৩.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. প্লুটো
  2. মঙ্গল
  3. পৃথিবী
  4. চাঁদ
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
- প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটিই গ্রহ (Planet)।
- ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, বর্তমানে এটাকে বামন গ্রহ (Dwarf Planet) বলা হয়ে থাকে।
প্লুটো সহ সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে আরো কয়েকটি বামন গ্রহ আছে৷

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।

অন্যদিকে, চাঁদ একটি উপগ্রহ (Sattelite)। তাই, এখানে সঠিক উত্তর ক) চাঁদ।
৪,১১৪.
যদি কোন সাংকেতিক ভাষায়, GARDEN কে HCUHJT লিখা হয়, তাহলে MARKET কে কী লিখা হবে?
  1. LBTOKX
  2. MBTQJY
  3. NBTPIY
  4. NCUOJZ
সঠিক উত্তর:
NCUOJZ
উত্তর
সঠিক উত্তর:
NCUOJZ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, GARDEN কে HCUHJT লিখা হয়, তাহলে MARKET কে কী লিখা হবে?

সমাধান:

GARDEN → HCUHJT, তাহলে MARKET কী হবে?

GARDEN
G + 1 = H
A + 2 = C
R + 3 = U
D + 4 = H
E + 5 = J
N + 6 = T
GARDEN = HCUHJT

MARKET
M + 1 = N
A + 2 = C
R + 3 = U
K + 4 = O
E + 5 = J
T + 6 = Z
∴ MARKET = NCUOJZ
৪,১১৫.
'Lexicography'এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাক্যতত্ত্ব
  2. অভিধানতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. ভাষাতত্ত্ব
সঠিক উত্তর:
অভিধানতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
অভিধানতত্ত্ব
ব্যাখ্যা

প্রশ্ন: 'Lexicography'এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Lexicography' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ অভিধানতত্ত্ব।

• অন্য অপশন গুলো হলো-
- Syntax - বাক্যতত্ত্ব
- Semantics - অর্থতত্ত্ব। 
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৪,১১৬.
ঘড়িতে এখন ৮ টা ৪৫ বাজে। ঘণ্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৯.৫°
  2. ৫৫°
  3. ৭৫°
  4. ৭.৫°
সঠিক উত্তর:
৭.৫°
উত্তর
সঠিক উত্তর:
৭.৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে এখন ৮ টা ৪৫ বাজে। ঘণ্টার এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ৪৫ - ৬০ × ৮)/২ |
= (৪৯৫ - ৪৮০)/২
= ১৫/২
= ৭.৫°
৪,১১৭.
৫৬ মিটার লম্বা একটি দণ্ড এমনভাবে ভাগ করা হলো, যাতে ছোট অংশটি বড় অংশের ৩/৪​ হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৪ মিটার
  2. ৩০ মিটার
  3. ২৬ মিটার
  4. ৩২ মিটার
সঠিক উত্তর:
২৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৬ মিটার লম্বা একটি দণ্ড এমনভাবে ভাগ করা হলো, যাতে ছোট অংশটি বড় অংশের ৩/৪​ হয়। তাহলে ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
মনে করি,
বড় অংশ = 'ক' মি.

∴ ছোট অংশ = (ক এর ৩/৪)
= (৩ক/৪) মি.

প্রশ্নমতে,
⇒ ক + (৩ক/৪) = ৫৬
⇒ (৪ক + ৩ক)/৪ = ৫৬
⇒ ৭ক = (৫৬ × ৪)
⇒ ক = (৫৬ × ৪)/৭
∴ ক = ৩২

∴ বড় অংশের দৈর্ঘ্য = ৩২ মিটার
∴ ছোট অংশের দৈর্ঘ্য = (৩ × ৩২)/৪ = ২৪ মিটার
৪,১১৮.
It is impossible to anticipate success-
  1. without incessant effort 
  2. without family support
  3. without mentor guidance
  4. without degree
সঠিক উত্তর:
without incessant effort 
উত্তর
সঠিক উত্তর:
without incessant effort 
ব্যাখ্যা

প্রশ্ন: It is impossible to anticipate success-

সমাধান:
সঠিক উত্তর ক) without incessant effort

• "It is impossible to anticipate success without incessant effort" (নিরন্তর প্রচেষ্টা ছাড়া সফলতা আশা করা অসম্ভব)।
- Incessant effort অর্থ হলো নিরলস/অবিরাম/ক্রমাগত পরিশ্রম। এটি সফলতার সবচেয়ে মৌলিক এবং অপরিহার্য শর্ত।

অন্যান্য অপশন:
খ) without family support - পারিবারিক সহায়তা গুরুত্বপূর্ণ হলেও অনেকে এটি ছাড়াই সফল হয়েছেন
গ) without mentor guidance - মেন্টর থাকলে ভালো, কিন্তু স্ব-শিক্ষিত (self-taught) হয়েও অনেকে সফল হয়েছেন
ঘ) without degree - ডিগ্রি ছাড়াই বিশ্বের অনেক সফল উদ্যোক্তা ও ব্যক্তিত্ব রয়েছেন (যেমন: Bill Gates, Steve Jobs, Mark Zuckerberg)।

৪,১১৯.
  1. ২১
  2. ২৫
  3. ২৪
  4. ৩০
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা
১৫×১ = ১৫ ,১৫×২ = ৩০ , ১৫×৩ = ৪৫
৭×২ = ১৪, ৭×৩ = ২১, ৭×৪ = ২৮
৪×৪ = ১৬, ৪×৫ = ২০, ৪×৬ = ২৪
৪,১২০.
প্রদত্ত সার্কিটের মোট রোধ কত?
  1. 360 Ω
  2. 1/24 Ω
  3. 24 Ω
  4. 240 Ω
সঠিক উত্তর:
24 Ω
উত্তর
সঠিক উত্তর:
24 Ω
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত সার্কিটের মোট রোধ কত?

 
সমাধান:
এখানে,
রোধগুলো পরস্পর সমান্তরাল সংযোগে সংযুক্ত।
∴ 1/Rp = 1/240 + 1/40 + 1/80
= (1 + 6 + 3)/240
= 10/240
= 1/24

∴ Rp = 24 Ω
৪,১২১.
নিচের A চিত্রটিকে দর্পণে দেখলে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
চিত্রটিকে দর্পনে দেখলে ২ নং এর মতো দেখাবে।
৪,১২২.
৪০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
  1. ৮ ফুট
  2. ১২ ফুট
  3. ১৬ ফুট
  4. ২৪ ফুট
সঠিক উত্তর:
১৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

সমাধান:
ধরি,
বড় অংশের দৈর্ঘ্য x ফুট 
ছোট অংশের দৈর্ঘ্য ২x/৩ ফুট।

প্রশ্নমতে,
x + (২x/৩) = ৪০
বা, (৩x + ২x)/৩ = ৪০
বা, ৫x = ১২০
∴ x = ২৪

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ২৪)/৩ = ১৬ ফুট।
৪,১২৩.
X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?
  1. ভাই-বোন
  2. স্বামী-স্ত্রী
  3. বাবা-মেয়ে
  4. কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী-স্ত্রী
ব্যাখ্যা
প্রশ্ন: X এবং Y দুই বন্ধু; R, X- এর বোন; S, Y- এর ভাই; R- এর মেয়ের ভাইয়ের পিতা S হলে, S এবং R- এর সম্পর্ক কী?

সমাধান:
- Y এর ভাই হচ্ছে S
- X এর বোন হচ্ছে R
- R এর মেয়ের ভাইয়ের পিতা S, অর্থাৎ S হচ্ছে R এর স্বামী।

∴ S এবং R এর সম্পর্ক স্বামী-স্ত্রী।
৪,১২৪.
করিম সাহেবের জীবনের ১/২​ অংশ কাটিয়েছেন গ্রামে, ১/৩​ অংশ কাটিয়েছেন শহরে এবং বাকি ১০ বছর কাটিয়েছেন বিদেশে। তাঁর বর্তমান বয়স কত?
  1. ৭২ বছর
  2. ৮০ বছর
  3. ৪৫ বছর
  4. ৬০ বছর
সঠিক উত্তর:
৬০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৬০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেবের জীবনের ১/২​ অংশ কাটিয়েছেন গ্রামে, ১/৩​ অংশ কাটিয়েছেন শহরে এবং বাকি ১০ বছর কাটিয়েছেন বিদেশে। তাঁর বর্তমান বয়স কত?

সমাধান:
ধরি,
তাঁর বর্তমান বয়স = ক বছর

প্রশ্নমতে,
(ক/২) + (ক/৩) + ১০ = ক
⇒ (৩ক + ২ক + ৬০)/৬ = ক
⇒ ৫ক + ৬০ = ৬ক
⇒ ৬ক - ৫ক = ৬০ 
∴ ক = ৬০

∴ করিম সাহেবের বর্তমান বয়স = ৬০ বছর।

৪,১২৫.
২, ৪, ৯ এবং A এর যোগফল ৫২ হলে, তাদের গড় -
  1. ১০
  2. ১১
  3. ১২
  4. ১৩
সঠিক উত্তর:
১৩
উত্তর
সঠিক উত্তর:
১৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৪, ৯ এবং A এর যোগফল ৫২ হলে, তাদের গড় -

সমাধান:
এখানে,
২ + ৪ + ৯ + A = ৫২
বা, ১৫ + A = ৫২
বা, A = ৫২ - ১৫
∴ A = ৩৭

∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৯ + ৩৭)/৪
= ১৩
৪,১২৬.
৮, ৫, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ উপরের সংখ্যার তালিকা থেকে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৫ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?
  1. ক) ৪
  2. খ) ১
  3. গ) ০
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা
তালিকাটিতে ৩ দ্বারা বিভাজ্য এমন সংখ্যাগুলো হলোঃ ৯ , ৩, ৬, ৩
সংখ্যাগুলোর যোগফল = ৯ + ৩ + ৬ + ৩ = ২১
এখন ২১ ÷ ৫ = ৪, ভাগশেষ ১
৪,১২৭.
প্রদত্ত চিত্রে কোন কোন জোড়া চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে? 
  1. ক) A এবং D
  2. খ) B এবং C
  3. গ) A এবং B
  4. ঘ) A এবং C
সঠিক উত্তর:
ক) A এবং D
উত্তর
সঠিক উত্তর:
ক) A এবং D
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কোন কোন জোড়া চুম্বক পরস্পরকে বিকর্ষণ করবে? 


চুম্বকের ধর্ম: চুম্বকের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে।
B এবং C চুম্বক জোড়া গুলো পরস্পরকে আকর্ষণ করবে
৪,১২৮.
মিনার পূর্ব দিকে ২০ মিটার দৌড়ে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো ১০ মিটার গেলো। এরপর ডান দিকে ঘুরে ৯ মিটার যাওয়ার পর আবার ডানে ঘুরে ৫ মিটার গেলো। এরপর সে বাঁ দিকে ঘুরে ১২ মিটার যাওয়ার পর শেষবারের মত ডানদিকে ঘুরে ৬ মিটার গেলো। মিনার এখন কোনদিকে মুখ করে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: মিনার পূর্ব দিকে ২০ মিটার দৌড়ে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরো ১০ মিটার গেলো। এরপর ডান দিকে ঘুরে ৯ মিটার যাওয়ার পর আবার ডানে ঘুরে ৫ মিটার গেলো। এরপর সে বাঁ দিকে ঘুরে ১২ মিটার যাওয়ার পর শেষবারের মত ডানদিকে ঘুরে ৬ মিটার গেলো। মিনার এখন কোনদিকে মুখ করে আছে?

সমাধান:
উপরের তথ্যের আলোকে পাই,


উপরের চিত্র থেকে বুঝা যাচ্ছে যে সে উত্তর দিকে মুখ করে আছে এখন।
৪,১২৯.
একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?
  1. Vertical
  2. In square inches
  3. Horizontal
  4. Diagonal
সঠিক উত্তর:
Diagonal
উত্তর
সঠিক উত্তর:
Diagonal
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টিভির আকৃতি কিভাবে পরিমাপ করা হয়?

সমাধান:
টিভির আকৃতি সাধারণত স্ক্রিনের কর্ণ (Diagonal) অনুযায়ী পরিমাপ করা হয়। অর্থাৎ, স্ক্রিনের এক কোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত দূরত্বকে ইঞ্চি এককে প্রকাশ করা হয়।
৪,১৩০.
যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তবে
১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = ?
  1. - ২
  2. - ১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: যদি '+' অর্থ '÷', '÷' অর্থ '-', '-' অর্থ '×', '×' অর্থ '+' হয় তবে
১২ + ৬ ÷ ৩ - ২ × ৮ = ?

সমাধান:
১২ + ৬ ÷ ৩ - ২ × ৮
পরিবর্তিত রূপ হবে,
১২ ÷ ৬ - ৩ × ২ + ৮
= ২ - ৬ + ৮
= ১০ - ৬
= ৪
৪,১৩১.
২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার হলে, ঐ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. সোমবার
  3. রবিবার
  4. শনিবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার হলে, ঐ বছরের ৩১ ডিসেম্বর কী বার হবে? 

সমাধান:
- সাধারণত বছরের শুরু ও শেষ দিন একই বার হয় লিপ ইয়ার ছাড়া।
- লিপ ইয়ার হলে একদিন বেশি হবে।

- যেহেতু ২০২৪ সালের ১লা জানুয়ারি সোমবার,
সুতরাং, ৩১ ডিসেম্বর মঙ্গলবার হবে।
৪,১৩২.
যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?
  1. CGFKFAP
  2. DGQKFLP
  3. CGQKFRP
  4. PGQIFRC
সঠিক উত্তর:
CGQKFRP
উত্তর
সঠিক উত্তর:
CGQKFRP
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন সাংকেতিক ভাষায়, ENGLISH কে FPJPNYO লিখা হয়, তাহলে BENGALI কে কী লিখা হবে?

সমাধান:

ENGLISH
E + 1 = F
N + 2 = P
G + 3 = J
L + 4 = P
I + 5 = N
S + 6 = Y
H + 7 = O
ENGLISH = FPJPNYO

BENGALI
B + 1 = C
E + 2 = G
N + 3 = Q
G + 4 = K
A + 5 = F
L + 6 = R
I + 7 = P
BENGALI = CGQKFRP
৪,১৩৩.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. 4টি
  2. 5টি
  3. 6টি
  4. 7টি
সঠিক উত্তর:
6টি
উত্তর
সঠিক উত্তর:
6টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?

সমাধান:
 
২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BKOJ, KDFO, OFGH এবং JOHI = 4টি 

৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে =CDOB = 1টি
৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে =BDGI = 1টি 

মোট বর্গ আছে = 4 + 1 +  1 = 6টি
৪,১৩৪.
ভরটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?
  1. 55 lb
  2. 57.5 lb
  3. 62 lb
  4. 58.5 lb
সঠিক উত্তর:
55 lb
উত্তর
সঠিক উত্তর:
55 lb
ব্যাখ্যা

প্রশ্ন: ভরটি উঠাতে কত বল প্রয়োগ করতে হবে?


সমাধান:
আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা
এখানে, 220 lb ওজনের সাথে সংযুক্ত কপিকল আছে 2 টি, তাই ঝুলন্ত রশির সংখ্যা হবে 4.

তাই প্রদত্ত ওজনটি উত্তোলন করতে প্রয়োজনীয় ওজন = 220/4
= 55 lb

৪,১৩৫.
A, B, C, D এবং E একটি বেঞ্চে বসে আছে। A বসেছে B এর পাশে, C বসেছে D এর পাশে, D বসেছে E এর সাথে নয় বরং বেঞ্চের বাম প্রান্তে আছে। C ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। A হল B এবং E এর ডানদিকে। A এবং C একসাথে বসে আছে। A কোন অবস্থানে বসে আছে?
  1. B এবং D এর মধ্যে
  2. B এবং C এর মধ্যে
  3. E এবং D এর মধ্যে
  4. C এবং E এর মধ্যে
সঠিক উত্তর:
B এবং C এর মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
B এবং C এর মধ্যে
ব্যাখ্যা
A বসেছে B এবং C এর মাঝে

৪,১৩৬.
কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৩/?) = (?/২৭)
  1. ১২
  2. ১৫
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিচের প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বসবে?
(৩/?) = (?/২৭)

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩/ক) = (ক/২৭)
বা, ক = ২৭ × ৩
বা, ক = ৮১
বা, ক = ৯
∴ ক = ৯
৪,১৩৭.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) গণিত খুব কঠিন
  2. খ) গণিত খুব জটিল
  3. গ) বানান ভুল দোষণীয়
  4. ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
সঠিক উত্তর:
খ) গণিত খুব জটিল
উত্তর
সঠিক উত্তর:
খ) গণিত খুব জটিল
ব্যাখ্যা

‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।

৪,১৩৮.
একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?
  1. A
  2. B
  3. দুইটি একসাথে
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ১০ তলা বিল্ডিংয়ের ছাদ থেকে একসাথে ছাড়লে কোন বলটি আগে মাটিতে পড়বে?


সমাধান:
বিনা বাধায়, মুক্তভাবে পড়ন্ত বস্তু যেহেতু বলা হয়নি তাহলে গ্যালিলিও এর সূত্র প্রযোজ্য হবে না।
এখানে বল দুটির একটি লোহার হলেও দুটি বলের ভর জানা নেই। তাই সঠিক ভাবে বলা যাবে না কোনটি আগে পড়বে আর কোনটি পরে।
তাই সঠিক উত্তর কোনটিই নয়।
৪,১৩৯.
The girl______ her mother.
  1. takes to
  2. stands against
  3. turns out
  4. takes after
সঠিক উত্তর:
takes after
উত্তর
সঠিক উত্তর:
takes after
ব্যাখ্যা

প্রশ্ন: The girl______ her mother.

সমাধান: 
takes after এর অর্থ কারো চরিত্র, অভ্যাস বা চেহারায় কারো মত হওয়া।
বাক্যে 'The girl ______ her mother'
বলতে সাধারণত মেয়েটির তার মায়ের সাথে চেহারা বা আচরণে সাদৃশ্য বোঝায়। এজন্য takes after সবচেয়ে উপযুক্ত।

সঠিক উত্তর ঘ) takes after

৪,১৪০.
নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? 
  1. ক) 180
  2. খ) 109
  3. গ) 126
  4. ঘ) 207
সঠিক উত্তর:
খ) 109
উত্তর
সঠিক উত্তর:
খ) 109
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ব্যতিক্রম? 

সমাধান: 
109 বাদে সবগুলো 3 দ্বারা বিভাজ্য।
৪,১৪১.
In a certain code CIRCLE is written as RICELC. How SQUARE is written in that code?
  1. ক) QSUERA
  2. খ) QUSERA
  3. গ) UQSERA
  4. ঘ) UQSAER
সঠিক উত্তর:
গ) UQSERA
উত্তর
সঠিক উত্তর:
গ) UQSERA
ব্যাখ্যা
CIRCLE শব্দের প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ C, R এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ C, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় RICELC
তাহলে SQUARE এর প্রথম ও তৃতীয় স্থানের বর্ণ S, U এবং চতুর্থ ও ষষ্ঠ স্থানের বর্ণ A, E এরা পরস্পর স্থান বিনিময় করলে পাওয়া যায় - UQSERA
৪,১৪২.
একটি পূর্ণ সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ ৩ হয়। সংখ্যাটির দ্বিগুণকে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হবে?
  1. কোন ভাগশেষ থাকবে না
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

ধরি,
সংখ্যাটি n
এখন ৪ দিয়ে ভাগ করলে ভাগফল x
তাহলে,
n = 4x + 3
অর্থাৎ,
2n = 8x + 6
= 4(2x + 1) + 2

যেহেতু, x অবশ্যই একটি পূর্ণ সংখ্যা তাই 4(2x + 1)ও একটি পূর্ণ সংখ্যা।
অর্থাৎ, 2n কে ৪ দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে ২।

৪,১৪৩.
225, 169, 121, 81, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
  1. 64
  2. 49
  3. 36
  4. 25
সঠিক উত্তর:
49
উত্তর
সঠিক উত্তর:
49
ব্যাখ্যা
প্রশ্ন: 225, 169, 121, 81, ..... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
এখানে,
15 × 15 = 225
13 × 13 = 169
11 × 11 = 121
9 × 9 = 81
7 × 7 = 49

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 49
৪,১৪৪.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?
  1. ক) ২.৫ মিটার
  2. খ) ৫ মিটার
  3. গ) ১০ মিটার
  4. ঘ) ১১ মিটার
সঠিক উত্তর:
গ) ১০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে বাম দিকের দূরত্ব কত হতে হবে?

সমাধান: 
ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয়পাশের দূরত্ব ও ভরের গুণফল সমান হতে হবে।
তাহলে,
বাম পাশের দূরত্ব × ভর = ডান পাশের দূরত্ব × ভর 
বা, বাম পাশের দূরত্ব × ৮.৫ = ৫ × ১৭
বা, বাম পাশের দূরত্ব = ৮৫ ÷ ৮.৫
∴ বাম পাশের দূরত্ব = ১০ মিটার
৪,১৪৫.
ঘড়িতে ১০ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে? 
  1. ৫ টা ১০ মিনিট
  2. ৩ টা ১৫ মিনিট
  3. ২ টা ১৫ মিনিট
  4. ১ টা ৫০ মিনিট
সঠিক উত্তর:
১ টা ৫০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
১ টা ৫০ মিনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে ১০ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে কয়টা বাজতে দেখা যাবে? 

সমাধান: 
আমরা জানি, 
আয়নার সময় = ১১ : ৬০  - প্রকৃত সময় 
= ১১ : ৬০  - ১০ : ১০ 
= ১ : ৫০ 

সুতরাং, ঘড়িতে ১০ টা ১০ মিনিট বাজলে আয়নার প্রতিবিম্বে ১ টা ৫০ মিনিট বাজতে দেখা যাবে। 

৪,১৪৬.
'FBI'-এর সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'FSB'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. জার্মানি
  2. ইসরায়েল
  3. রাশিয়া
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
প্রশ্ন: 'FBI'-এর সাথে যুক্তরাষ্ট্র যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে 'FSB'-এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
FBI হলো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
FSB হলো রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
৪,১৪৭.
যদি একটি গাড়ীর গতি তিনগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?
  1. ১২ গুণ
  2. ১.৫ গুণ
  3. ৪.৫ গুণ
  4. ৯ গুণ
সঠিক উত্তর:
৯ গুণ
উত্তর
সঠিক উত্তর:
৯ গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: যদি একটি গাড়ীর গতি তিনগুণ করা হয়, তবে গাড়ীটির গতিশক্তি পূর্বের গতিশক্তির কতগুণ হবে?

সমাধান:
আমরা জানি, 
গতিশক্তির, K.E = (1/2)mv2
গতি তিনগুণ করলে, নতুন গতি হবে, vnew = 3v

∴ নতুন গতিশক্তি: K.Enew = (1/2)m(3v)2
= (1/2)m × 9v2
= 9 × [(1/2)mv2)]
= 9 × K.E

অর্থাৎ, নতুন গতিশক্তি পুরনো গতিশক্তির ৯ গুণ হবে। 

৪,১৪৮.
আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেক একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
  1. ক) ১০ জন
  2. খ) ১৫ জন
  3. গ) ১২ জন
  4. ঘ) ১৬ জন
সঠিক উত্তর:
খ) ১৫ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেক একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?

সমাধান: 
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।

আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
৪,১৪৯.
AFL, BGM, CHN, DIO, ____?
  1. ক) PQR
  2. খ) EJP
  3. গ) IPE
  4. ঘ) JNR
সঠিক উত্তর:
খ) EJP
উত্তর
সঠিক উত্তর:
খ) EJP
ব্যাখ্যা
প্রতিটি সেটের বর্ণগুলো অবস্থান অনুযায়ী ক্রমবর্ধমান ভাবে অগ্রসর হয়েছে ইংরেজি বর্ণমালাতে এদের অবস্থান অনুসারে। যেমন সকল সেটের প্রথম বর্ণগুলো A,B,C,D,E ; সকল সেটের দ্বিতীয় অবস্থানের বর্ণগুলো F,G,H,I,J এবং সকল সেটের তৃতীয় অবস্থানের বর্ণগুলো L,M,N,O,P ।
৪,১৫০.
নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?
  1. নিক্তি
  2. কাঁচি
  3. চিমটা
  4. এক চাকার ঠেলা গাড়ি
সঠিক উত্তর:
চিমটা
উত্তর
সঠিক উত্তর:
চিমটা
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি তৃতীয় শ্রেণির লিভার?

সমাধান:
লিভার যন্ত্র:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
• লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
- লিভারের দন্ডটি যে বিন্দুতে ওঠানামা করে তাকে ফালক্রাম বলে।
- বল যে বিন্দুতে প্রযুক্ত হয় তা থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো বলবাহুর দৈর্ঘ্য।
- ভার থেকে ফালক্রাম পর্যন্ত দূরত্ব হলো ভারবাহুর দৈর্ঘ্য।

• প্রযুক্ত বল, ভার ও ফালক্রামের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিন ভাগে ভাগ করা যায়। যথা:-
• প্রথম শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে ফালক্রামের অবস্থান প্রযুক্ত বল ও ভারের মাঝখানে থাকে।
- যেমন: কাঁচি, সাঁড়াশি, নিক্তি, নলকূপের হাতল, পানি সেচের দোন, ঢেঁকি ইত্যাদি।

• দ্বিতীয় শ্রেণির লিভার;
- এই ক্ষেত্রে ভার থাকে মাঝখানে এবং প্রযুক্ত বল ও ফালক্রাম দুই প্রান্তে অবস্থান করে।
- যেমন: যাঁতি, এক চাকার ঠেলা গাড়ি, বোতল খোলার যন্ত্র ইত্যাদি।

• তৃতীয় শ্রেণির লিভার:
- এই ক্ষেত্রে প্রযুক্ত বলটি মাঝখানে কার্যকর হয়।ভার ও ফালক্রাম থাকে দুই প্রান্তে।
- যেমন: চিমটা।

৪,১৫১.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Vice-President 2. President 3. Speaker 4. Prime minister 5. Member of Parliament
  1. ক) 4, 2, 1, 3, 5
  2. খ) 2, 3, 4, 5, 1
  3. গ) 5, 1, 2, 3, 4
  4. ঘ) 2, 1, 4, 3, 5
সঠিক উত্তর:
ঘ) 2, 1, 4, 3, 5
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2, 1, 4, 3, 5
ব্যাখ্যা
রাজনৈতিক শ্রেণিবিন্যাসে রাষ্ট্রপতি প্রথমে আসে।
রাষ্ট্রপতির পর উপ-রাষ্ট্রপতি।
উপ-রাষ্ট্রপতির পরেই প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পরেই স্পিকার।
স্পিকারকে অনুসরণ করে একজন সংসদ সদস্য।
সঠিক যৌক্তিক ক্রম হল, 2) রাষ্ট্রপতি → 1) উপ-রাষ্ট্রপতি → 4) প্রধানমন্ত্রী → 3) স্পিকার → 5) সংসদ সদস্য
তাই, "2, 1, 4, 3, 5" সঠিক উত্তর
৪,১৫২.
প্রদত্ত কোডটি পানিতে কেমন দেখাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত কোডটি পানিতে কেমন দেখাবে?

সমাধান:
৪,১৫৩.
চিত্রের বারটির ভারসাম্য বজায় না রেখে ডান পাশে হেলিয়ে রাখতে প্রশ্নবোধক এর স্থলে কোন ভরটি ব্যবহার করতে হবে?
  1. ক) ৮
  2. খ) ১০
  3. গ) ৭
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ঘ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৫
ব্যাখ্যা
১০ দিলে ভারসাম্য বজায় রাখবে। তাই, ডানে হেলিয়ে রাখতে হলে ১০ এর উপরে অর্থাৎ ১৫ লাগবে।
৪,১৫৪.
যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?
  1. ২০
  2. ৩৪
  3. ১৮
  4. ২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা

প্রশ্ন: যদি '+' দ্বারা গুণ, '÷' দ্বারা বিয়োগ, '-' দ্বারা যোগ, '×' দ্বারা ভাগ বুঝায় তাহলে, 
​৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ = কত?

সমাধান:
৫৫ × ৫ + ২ - ৯ ÷ ৬ কে লিখতে হবে,
৫৫ ÷ ৫ × ২ + ৯ - ৬
= ১১ × ২ + ৯ - ৬
= ২২ + ৯ - ৬
= ৩১ - ৬
= ২৫

৪,১৫৫.
কোন সংখ্যাটি বৃহত্তম?
  1. ক) ০.৫
  2. খ) ১/৫
  3. গ) √০.৫
  4. ঘ) ১/০.৫
সঠিক উত্তর:
ঘ) ১/০.৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/০.৫
ব্যাখ্যা

০.৫
১/৫ = ০.২
√০.৫ = ০.৭০৭
১/০.৫ = ২
অর্থাৎ, বৃহত্তম সংখ্যাটি ১/০.৫

৪,১৫৬.
আমি জন্মেছি বাংলায়, আমি _____ কথা বলি।
  1. ক) বাংলায়
  2. খ) ইংরেজিতে
  3. গ) আরবিতে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) বাংলায়
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলায়
ব্যাখ্যা

মানুষ তার মাতৃ ভূমির মাতৃভাষায় কথা বলে, যেহেতু আমার জন্মভূমি বাংলাদেশ তাই আমি বাংলাতে কথা বলি।
আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি।

৪,১৫৭.
কোন যান্ত্রিক গেয়ারের চাকা ছোট হলে বড়টির চেয়ে(সংযুক্ত অবস্থায়)-
  1. ক) আস্তে চলবে
  2. খ) একইভাবে চলবে
  3. গ) জোরে চলবে
  4. ঘ) এর কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) জোরে চলবে
উত্তর
সঠিক উত্তর:
গ) জোরে চলবে
ব্যাখ্যা
যান্ত্রিক গেয়ারে বড় চাকার চেয়ে ছোট চাকা অধিক জোরে চলে।
৪,১৫৮.
TRACTABLE :
  1. distraught
  2. irritating
  3. ruthless
  4. headstrong
  5. lazy
সঠিক উত্তর:
headstrong
উত্তর
সঠিক উত্তর:
headstrong
ব্যাখ্যা

TRACTABLE - সহজে নিয়ন্ত্রণযোগ্য।

headstrong - একগুয়ে; গোঁয়ার; একরোখা; স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী।

অর্থাৎ, TRACTABLE ও headstrong হচ্ছে পরস্পর বিপরীত। 

৪,১৫৯.
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?
  1. TOXIC
  2. STONE
  3. OPTIC
  4. PRONE
সঠিক উত্তর:
OPTIC
উত্তর
সঠিক উত্তর:
OPTIC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = ?

সমাধান:
যদি 31821512 = CRUEL হয় তাহলে 15162093 = OPTIC

CRUEL শব্দটিতে,
3 = C
18 = R
21 = U
5 = E
12 = L

অনুরূপভাবে,
15 = O
16 = P
20 = T
9 = I
3 = C

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে = OPTIC.
৪,১৬০.
নিচের কোন চিত্রটি ভিন্ন?
  1. ক) A
  2. খ) C
  3. গ) E
  4. ঘ) D
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
A চিত্রে কোন বাহু নেই। অন্য সবগুলোতে বাহু আছে।
৪,১৬১.
দুইটি পাইপ ক এবং খ একটি চৌবাচ্চা যথাক্রমে ৪০ মিনিট ও ৬০ মিনিটে পানিপূর্ণ করতে পারে। দুটি পাইপ একসাথে চালু করলে, চৌবাচ্চাটির সম্পূর্ণ পানি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?
  1. ৩২ মিনিট
  2. ৩০ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ২৪ মিনিট
সঠিক উত্তর:
২৪ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২৪ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি পাইপ ক এবং খ একটি চৌবাচ্চা যথাক্রমে ৪০ মিনিট ও ৬০ মিনিটে পানিপূর্ণ করতে পারে। দুটি পাইপ একসাথে চালু করলে, চৌবাচ্চাটির সম্পূর্ণ পানি পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে?

সমাধান:
পাইপ ক প্রতি মিনিটে ট্যাংকের ১/৪০ অংশ পূর্ণ করতে পারে
পাইপ খ প্রতি মিনিটে ট্যাংকের ১/৬০ অংশ পূর্ণ করতে পারে

∴ পাইপ ক ও খ একত্রে প্রতি মিনিটে পূর্ণ করতে পারে ট্যাংকের (১/৪০ + ১/৬০) অংশ
= (৩ + ২)/১২০ অংশ
= ৫/১২০ অংশ
= ১/২৪ অংশ

∴ চৌবাচ্চাটির সম্পূর্ণ পানি পূর্ণ হতে ২৪ মিনিট সময় লাগবে।
৪,১৬২.
যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তবে PEARLY = ?
  1. 413278
  2. 314276
  3. 831427
  4. 872413
সঠিক উত্তর:
872413
উত্তর
সঠিক উত্তর:
872413
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তবে PEARLY = ?

 সমাধান:
P - 8
L - 1
A - 2
Y - 3

R - 4
H - 9
Y - 3
M -6
E - 7

সুতরাং, PEARLY = 872413
৪,১৬৩.
0, 2, 24, 252, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 620
  2. 1040
  3. 3120
  4. 5430
সঠিক উত্তর:
3120
উত্তর
সঠিক উত্তর:
3120
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 2, 24, 252, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
11 - 1 = 1 - 1 = 0
22 - 2 = 4 - 2 = 2
33 - 3 = 27 - 3 = 24
44 - 4 = 256 - 4 = 252
55 - 5 = 3125 - 5 = 3120
৪,১৬৪.
কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?
  1. Drill
  2. Chisel
  3. Utility knife
  4. File
সঠিক উত্তর:
File
উত্তর
সঠিক উত্তর:
File
ব্যাখ্যা

প্রশ্ন: কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার জন্য কোন টুলটি ব্যবহৃত হয়?

সমাধান:
সঠিক উত্তর ঘ) File
কারণ, 
File(ফাইল) একটি হাতিয়ার যা কাঠ, ধাতু বা অন্যান্য উপাদানের উপরিতল মসৃণ বা ফিনিশিং করার কাজে ব্যবহৃত হয়।
এটির গায়ে ছোট ছোট দাঁত থাকে, যা উপাদানের ক্ষুদ্র অংশ ঘষে তুলে দেয় এবং পৃষ্ঠকে সমান করে।

অন্য অপশনগুলো:
Drill (ড্রিল): ছিদ্র করার জন্য ব্যবহৃত হয়।
Chisel (ছেনি): কাঠ বা ধাতু কাটার বা আকার দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
Utility knife (ইউটিলিটি নাইফ): কাগজ, প্লাস্টিক ইত্যাদি কাটার কাজে ব্যবহৃত হয়।

৪,১৬৫.
It is impossible to make profit without-
  1. machinery
  2. investment
  3. advice
  4. joint venture
সঠিক উত্তর:
investment
উত্তর
সঠিক উত্তর:
investment
ব্যাখ্যা
প্রশ্ন: It is impossible to make profit without-

সমাধান:
বিনিয়োগ করা ছাড়া মুনাফা অর্জন করা যায় না।
∴ It is impossible to make profit without- investment.
৪,১৬৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. অহর্নিশ
  2. বাচস্পতি
  3. পরস্পর
  4. অতএব
সঠিক উত্তর:
পরস্পর
উত্তর
সঠিক উত্তর:
পরস্পর
ব্যাখ্যা
• উপর্যুক্ত শব্দগুলোর মধ্যে - পর+পর = পরস্পর, নিপাতনে সিদ্ধ সন্ধি।
- বাকীগুলো বিসর্গ সন্ধি। 

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ,
- অতঃ + এব= অতএব ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪,১৬৭.
'অশ্ম' শব্দের অর্থ কী?
  1. ঘোড়া
  2. পাথর
  3. হাতি
  4. উপর
সঠিক উত্তর:
পাথর
উত্তর
সঠিক উত্তর:
পাথর
ব্যাখ্যা
অশ্ম
১ প্রস্তর; শিলা; পাষাণ; ২ শিলাজতু; bitumen
অশ্মমণ্ডল (বিশেষ্য ) পৃথিবীর প্রস্তরময় স্তর।
অশ্মর (বিশেষণ) ১ পাথুরে; প্রস্তরময়।

২ শিলা সম্বন্ধীয়।
অশ্ম রী (বিশেষ্য) পাথুরি নামক রোগ।
অশ্মীভূত (বিশেষণ) প্রস্তরীভূত; প্রস্তরে পরিণত; শিলীভূত; fossilized ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
৪,১৬৮.
বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।
  1. মানুষ
  2. কামান
  3. ব্যালট
  4. কলম
সঠিক উত্তর:
ব্যালট
উত্তর
সঠিক উত্তর:
ব্যালট
ব্যাখ্যা
প্রশ্ন: বুলেটের থেকে_____ অনেক শক্তিশালী।

সমাধান:
''বুলেটের থেকে ব্যালট অনেক শক্তিশালী''।
প্রশ্নে প্রদত্ত লাইনটি মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডন্ট আব্রাহাম লিংকনের একটি অমর উক্তি।

তাঁর আরও কিছু উক্তিঃ
১। “Government of the people, by the people, for the people, shall not perish from the Earth.”
(গেটিসবার্গ ভাষণ থেকে – জনগণের সরকার, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের জন্য প্রতিষ্ঠিত – পৃথিবী থেকে তা কখনো বিলীন হবে না।)

২। “Those who deny freedom to others deserve it not for themselves.”
(যারা অন্যের স্বাধীনতা অস্বীকার করে, তারা নিজেরাও স্বাধীনতা পাওয়ার যোগ্য নয়।)

৩। “I am a slow walker, but I never walk back.”
(আমি ধীরে হাঁটি, কিন্তু কখনো পেছনে হাঁটি না।)
৪,১৬৯.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি যথার্থ?

    সমাধান: 
    প্রদত্ত সমস্যা প্যার্টানে দুইটি সিরিজ আছে।
    - প্রথম ও তৃতীয় চিত্রে যথাক্রমে প্রথম বন্ধনী এবং ছোট ও বড় চিহ্ন সম্বলিত।
    - দ্বিতীয় ও চতুর্থ চিত্রে যথাক্রমে তৃতীয় বন্ধনী চিহ্ন সম্বলিত।

    প্রথম প্যার্টানে দুইটি প্রথম বন্ধনী চিহ্ন বিপরীতমুখী অবস্থানে, দ্বিতীয় প্যার্টানে দুইটি তৃতীয় বন্ধনী চিহ্নের মুখোমুখি অবস্থান, তৃতীয় প্যার্টানে ছোট ও বড় চিহ্নের বিপরীতমুখী অবস্থান এবং চতুর্থ প্যার্টানে দুইটি তৃতীয় বন্ধনী চিহ্নের মুখোমুখি অবস্থান।

    পঞ্চম প্যার্টানটি হবে প্রথম বন্ধনী চিহ্ন সম্বলিত এবং পরস্পর মুখোমুখি অবস্থানের। 
     
    সঠিক উত্তর হবে
    ৪,১৭০.
    ৫ জন বালক এবং ৫ জন বালিকার মধ্যে ৪ জন শিশুকে কত উপায়ে বাছাই করা যায়?
    1. ক) ২১০
    2. খ) ২০১
    3. গ) ৩৪৯
    4. ঘ) ১২০
    সঠিক উত্তর:
    ক) ২১০
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ২১০
    ব্যাখ্যা

    নির্ণেয় উপায় সংখ্যা = ১০C = ২১০

    ৪,১৭১.
    নিচের কোনটি ভিন্ন?
    1. H2SO4
    2. HNO3
    3. Ca(OH)2
    4. H3PO4
    সঠিক উত্তর:
    Ca(OH)2
    উত্তর
    সঠিক উত্তর:
    Ca(OH)2
    ব্যাখ্যা
    H2SO4, HNO3, H3PO4 এগুলো এসিড 

    Ca(OH)2 হলো ক্ষারক 
    ৪,১৭২.
    Which of the following novels was written by Charles Dickens?
    1. The Vicar of Wakefield
    2. The Tower of London
    3. The old Curiosity Shop
    4. The Mayor of Casterbridge
    5. The Country House
    সঠিক উত্তর:
    The old Curiosity Shop
    উত্তর
    সঠিক উত্তর:
    The old Curiosity Shop
    ব্যাখ্যা
    The old Curiosity Shop উপন্যাসের রচয়িতা Charles Dickens.
    Charles Dickens's other famous novels - 
    - A Tale of Two Cities
    - David Copperfield
    - Bleak House
    - Great Expectations

    অন্যদিকে,
    "The Vicar of Wakefield" was written by Oliver Goldsmith.
    "The Tower of London" was written by William Harrison Ainsworth.
    "The Mayor of Casterbridge " was written by Thomas Hardy.
    ৪,১৭৩.
    একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য ____।
    1. ৩৫ মিলিমিটার
    2. ৪০ মিলিমিটার
    3. ৪৫ মিলিমিটার
    4. ৫০ মিলিমিটার
    5. .
    সঠিক উত্তর:
    ৪০ মিলিমিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০ মিলিমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার হলে এর একটি বাহুর দৈর্ঘ্য ____।

    সমাধান:
    একটি বর্গক্ষেত্রের পরিসীমা ১৬০ মিলিমিটার
    ∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১৬০/৪ = ৪০ মিলিমিটার
    ৪,১৭৪.
    ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনের দিকে ছিল। কিছুক্ষণ পর আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোন দিকে?
    1. ক) পূর্ব দিকে
    2. খ) পশ্চিম দিকে
    3. গ) উত্তর দিকে
    4. ঘ) দক্ষিণ দিকে
    সঠিক উত্তর:
    ক) পূর্ব দিকে
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) পূর্ব দিকে
    ব্যাখ্যা

    অর্থাৎ, মুখ পূর্বদিকে থাকবে।
    ৪,১৭৫.
    তিনটি ক্রমিক সংখ্যার যোগফল ৩৬ হলে, পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল কত?
    1. ক) ৩৬
    2. খ) ৩৯
    3. গ) ৪২
    4. ঘ) ৪৫
    সঠিক উত্তর:
    ঘ) ৪৫
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৪৫
    ব্যাখ্যা
    পরের তিনটি ক্রমিক সংখ্যার যোগফল = ৩৬ + (৩ × ৩) = ৪৫
    ৪,১৭৬.
    প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
    1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand
    1. 3, 4, 7, 9, 2, 5, 8, 10, 6, 1
    2. 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
    3. 2, 4, 7, 10, 1, 5, 8, 9, 6, 3
    4. 4, 7, 10, 1, 9, 6, 2, 5, 8, 3
    সঠিক উত্তর:
    3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
    উত্তর
    সঠিক উত্তর:
    3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোর আলোকে যৌক্তিক ক্রম কোনটি?
    1. Heel 2. Shoulder 3. Skull 4. Neck 5. Knee 6. Chest 7. Thigh 8. Stomach 9. Face 10. Hand

    সমাধান:
    সঠিক ক্রম হবে:
    Skull - 3
    Face - 9
    Neck - 4
    Shoulder - 2
    Hand - 10
    Chest - 6
    Stomach - 8
    Thigh - 7
    Knee - 5
    Heel - 1
    ∴ 3, 9, 4, 2, 10, 6, 8, 7, 5, 1
    ৪,১৭৭.
    কোনো মাসের ৪ তারিখ মঙ্গলবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?
    1. ক) শনিবার
    2. খ) রবিবার
    3. গ) সোমবার
    4. ঘ) মঙ্গলবার
    সঠিক উত্তর:
    খ) রবিবার
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) রবিবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোনো মাসের ৪ তারিখ মঙ্গলবার হলে, ঐ মাসের ৩০ তারিখ কী বার হবে?


    সমাধান:   
    ৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
    তাই মাসের ১ম দিন রবিবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন রবিবার হবে।

    ৪ তারিখ = মঙ্গলবার
    ৩ তারিখ = সোমবার 
    ২ তারিখ = রবিবার 
    ১ তারিখ =  শনিবার 

    ঐ মাসের ২৯ তারিখ শনিবার 
    ঐ মাসের ৩০ তারিখ রবিবার
    ৪,১৭৮.
    Choose the word which has similar meaning as ‘Scavenge’ -
    1. Search
    2. Read
    3. Lax
    4. Revenge
    সঠিক উত্তর:
    Search
    উত্তর
    সঠিক উত্তর:
    Search
    ব্যাখ্যা
    Scavenge - search for and collect (anything usable) from discarded waste.
    Synonyms: rummage, search, hunt, look, forage.
    ৪,১৭৯.
    'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
    1. ক) নিদ
    2. খ) নলিন 
    3. গ) নিলয় 
    4. ঘ) সলিল 
    সঠিক উত্তর:
    গ) নিলয় 
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) নিলয় 
    ব্যাখ্যা
    'নিকেতন' শব্দের সমার্থক শব্দ : 
    - গৃহ 
    - আলয়
    - ভবন 
    - নিলয় 
    - সদন
    - আগার 
    - বাড়ি 
    - আবাস 
    - বাটি 
    - বটিকা 
    - গেহ 
    - নিকেত 

    অন্যদিকে,
    'নিদ্রা' শব্দের সমার্থক শব্দ - নিদ
    'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - নলিন 
    'পানি' শব্দের সমার্থক শব্দ - সলিল 

    [উৎস: ভাষা -শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
    ৪,১৮০.
    8, 6, 13, 9, 18, 12, 23, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
    1. 15
    2. 18
    3. 28
    4. 21
    সঠিক উত্তর:
    15
    উত্তর
    সঠিক উত্তর:
    15
    ব্যাখ্যা
    প্রশ্ন: 8, 6, 13, 9, 18, 12, 23, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

    সমাধান:
    এখানে দুটি ধারা রয়েছে,
    বিজোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
    8, 13, 18, 23, .....
    যা প্রতিবারে 5 করে বৃদ্ধি পায়

    জোড় স্থানের সংখ্যাগুলো নিয়ে ধারা,
    6, 9, 12
    যা প্রতিবারে 3 করে বৃদ্ধি পায়

    যা সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে তা জোড় স্থানের রয়েছে
    ∴ সংখাটি 12 + 3 = 15
    ৪,১৮১.
    'Memorandum' এর বাংলা পরিভাষা কোনটি?
    1. ঘোষণাপত্র
    2. স্মারকলিপি
    3. পাণ্ডুলিপি
    4. ইশতেহার
    সঠিক উত্তর:
    স্মারকলিপি
    উত্তর
    সঠিক উত্তর:
    স্মারকলিপি
    ব্যাখ্যা

    • 'Memorandum'-এর বাংলা পরিভাষা স্মারকলিপি।

    • কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
    - Agenda - আলোচ্যসূচি।
    - Constitution - সংবিধান।
    - Manifesto - ইশতেহার।
    - Manuscript - পাণ্ডুলিপি।
    - Edition - সংস্করণ।
    - Manual - সারগ্রন্থ।
    - Gazette ঘোষণাপত্র।

    উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

    ৪,১৮২.
    X চিত্রটি ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    4
    উত্তর
    সঠিক উত্তর:
    4
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রটি ডটেড লাইন বরাবর ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

    সমাধান:

    4 নং চিত্রটি পাওয়া যাবে।
    ৪,১৮৩.
    একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?
    1. ক) ৭
    2. খ) ৮
    3. গ) ৬
    4. ঘ) ৯
    সঠিক উত্তর:
    ঘ) ৯
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৯
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি কত?

    সমাধান
    ৯ এর বর্গ = ৯ = ৮১
    ৯ এর বর্গমূল = √৯ = ৩

    সুতরাং বর্গ তার বর্গমূলের চেয়ে (৮১ - ৩) = ৭৮ বেশি।
    তাই সঠিক উত্তর হবে ৯
    ৪,১৮৪.
    ফিউজের প্রধান কাজ কী?
    1. বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করা
    2. সার্কিটে অতিরিক্ত শক্তি যোগ করা
    3. শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করা
    4. বৈদ্যুতিক প্রবাহের মাত্রা বৃদ্ধি করা
    সঠিক উত্তর:
    শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করা
    উত্তর
    সঠিক উত্তর:
    শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করা
    ব্যাখ্যা
    প্রশ্ন: ফিউজের প্রধান কাজ কী?

    সমাধান:
    ফিউজ অতিরিক্ত প্রবাহ বা শর্ট সার্কিট থেকে সুরক্ষা প্রদান করতে কাজ করে।

    ফিউজের ব্যবহার:
    • বাড়ির বৈদ্যুতিক সরঞ্জাম: ওভারলোড বা শর্ট সার্কিট রোধ করতে।
    • গাড়ি: বৈদ্যুতিক সার্কিট সুরক্ষিত করতে।
    • শিল্পক্ষেত্র: ভারী যন্ত্রপাতি রক্ষা করতে।
    ৪,১৮৫.
    প্রদত্ত শব্দগুলোকে যুক্তিযুক্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন ক্রমটি সঠিক হবে?
    1. House 2. Street 3. Room 4. Town 5. District
    1. 3, 2, 1, 4, 5
    2. 3, 1, 4, 2, 5
    3. 3, 1, 2, 4, 5
    4. 3, 1, 2, 5, 4
    সঠিক উত্তর:
    3, 1, 2, 4, 5
    উত্তর
    সঠিক উত্তর:
    3, 1, 2, 4, 5
    ব্যাখ্যা
    দেয়া আছে 
    1. House 2. Street 3. Room 4. Town 5. District

    সঠিক ক্রম 
     Room House Street Town District
      3            1         2        4       5
    ৪,১৮৬.
    একটি কাজ করতে ১৫ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি  কাজ করতে ৯ জন শ্রমিকের কতদিন লাগবে?
    1. ৫০ দিন
    2. ২০ দিন
    3. ৪০ দিন
    4. ৩২ দিন
    সঠিক উত্তর:
    ৪০ দিন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪০ দিন
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি কাজ করতে ১৫ জন শ্রমিকের ১২ দিন সময় লাগে। এমন দুইটি  কাজ করতে ৯ জন শ্রমিকের কতদিন লাগবে?

    সমাধান: 
    ১৫ জন শ্রমিকের ১টি কাজ করতে সময় লাগে = ১২ দিন
    ১৫ জন শ্রমিকের ১টি কাজ করতে সময় লাগে = (১৫ × ১২) দিন
    ৯ জন শ্রমিকের ১টি কাজ করতে সময় লাগবে = (১৫ × ১২)/৯ দিন
    = ২০ দিন

    তাহলে ২টি কাজ করতে সময় লাগবে = ২০ × ২ = ৪০ দিন

    ∴ ৯ জন শ্রমিকের এমন দুইটি কাজ করতে ৪০ দিন সময় লাগবে।

     
    ৪,১৮৭.
    (X) চিত্রের অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি পাওয়া যাবে?
    1. 1 নং
    2. 2 নং
    3. 3 নং
    4. 4 নং
    সঠিক উত্তর:
    3 নং
    উত্তর
    সঠিক উত্তর:
    3 নং
    ব্যাখ্যা
    প্রশ্ন: (X) চিত্রের অংশগুলি জোড়া দিলে কোন চিত্রটি পাওয়া যাবে?

    সমাধান:

    (X) চিত্রের অংশগুলি জোড়া দিলে 3 নং চিত্রটি পাওয়া যাবে
    ৪,১৮৮.
    √০.০০০০০৯৬১ = কত?
    1. ক) ০.০০২৯
    2. খ) ০.০০৩৩
    3. গ) ০.০০৪১
    4. ঘ) ০.০০৩১
    সঠিক উত্তর:
    ঘ) ০.০০৩১
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ০.০০৩১
    ব্যাখ্যা

    √০.০০০০০৯৬১ = √(০.০০৩১ × ০.০০৩১)
    = √(০.০০৩১)
    = ০.০০৩১

    ৪,১৮৯.
    কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
    1. ৫/২১
    2. ৭/৩১
    3. ১১/৪৫
    4. ৭/৯
    সঠিক উত্তর:
    ৭/৩১
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭/৩১
    ব্যাখ্যা
    ৫/২১ ⇔ ৭/৩১ ⇒ ১৫৫ ⇔ ১৪৭ ⇒ ৫/২১ > ৭/৩১
    ৭/৩১ ⇔ ১১/৪৫ ⇒ ৩১৫ ⇔ ৩৪১ ⇒ ৭/৩১ < ১১/৪৫
    ৭/৩১ ⇔ ৭/৯ ⇒ ৬৩ ⇔ ১২৭ ⇒ ৭/৩১ < ৭/৯
    ৭/৩১ সংখ্যাটি ক্ষুদ্রতম।
    ৪,১৯০.
    একটি ট্রেন ১/৪ সেকেন্ডে চলে ৩০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৫ সেকেন্ডে কত ফুট চলবে?
    1. ৬০০ ফুট
    2. ৪৫০ ফুট
    3. ৭৫০ ফুট
    4. ৩৮০ ফুট
    সঠিক উত্তর:
    ৬০০ ফুট
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০০ ফুট
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ১/৪ সেকেন্ডে চলে ৩০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৫ সেকেন্ডে কত ফুট চলবে?

    সমাধান:
    ট্রেনটি ১/৪ সেকেন্ডে চলে ৩০ ফুট
    ট্রেনটি ১ সেকেন্ডে চলে (৩০ × ৪)/১ ফুট
    ট্রেনটি ৫ সেকেন্ডে চলে (৩০ × ৫ × ৪) ফুট
    = ৬০০ ফুট
    ৪,১৯১.
    ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ?
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
    1. ২০
    2. ২২
    3. ২৫
    4. ২৭
    সঠিক উত্তর:
    ২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০
    ব্যাখ্যা

    প্রশ্ন: ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ?
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    প্রদত্ত ধারাটি:
    ৭, ১১, ১২, ১৪, ১৭, ১৭, ২২, ?

    এখানে দুইটা আলাদা ধারা আছে, জোড় ও বিজোড় অবস্থানে:

    বিজোড় অবস্থানের পদগুলো: ১ম, ৩য়, ৫ম, ৭ম
    ৭, ১২, ১৭, ২২ → প্রতি বার +৫ করে বাড়ছে।

    জোড় অবস্থানের পদগুলো: ২য়, ৪র্থ, ৬ষ্ঠ, ৮ম
    ১১, ১৪, ১৭, ? → প্রতি বার +৩ করে বাড়ছে।
    তাই ৮ম পদ হবে ১৭ + ৩ = ২০

    অতএব প্রশ্নবোধক স্থানে বসবে = ২০

    ৪,১৯২.
    নিচের ধারার প্রশ্নবোধক স্থানে(?) কোনটি বসবে?
    4, 18, ?, 100, 180, 294, 448
    1. 48
    2. 50
    3. 58
    4. 60
    সঠিক উত্তর:
    48
    উত্তর
    সঠিক উত্তর:
    48
    ব্যাখ্যা

    23 - 22 = 8 - 4 = 4
    33 - 32 = 27 - 9 = 18 
    43 - 42 = 64 - 16 = 48
    53 - 52 = 125 - 25 = 100
    63 - 62 = 216 - 36 = 180 
    73 - 72 = 343 - 49 = 294 
    83 - 82 = 512 - 64 = 448

    ৪,১৯৩.
    ০.৮, ০.৩২, ০.১২৮, ?
    1. ০.৫১২
    2. ০.০০৫১২
    3. ৫.১২
    4. ০.০৫১২
    সঠিক উত্তর:
    ০.০৫১২
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০৫১২
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.৮, ০.৩২, ০.১২৮, ?

    সমাধান:
    এখানে,
    ০.৩২ ÷ ০.৮ = ০.৪
    অতএব পদগুলো ০.৪ গুণ হারে বৃদ্ধি পাচ্ছে।

    ১ম পদ = ০.৮
    ২য় পদ = ০.৮ × ০.৪ =০.৩২
    ৩য় পদ = ০.৩২ × ০.৪ = ০.১২৮
    ৪র্থ পদ = ০.১২৮ × ০.৪ = ০.০৫১২
    ৪,১৯৪.
    A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। C সবার ছোট। D, A থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। কে সবচেয়ে লম্বা?
    1. ক) E
    2. খ) D
    3. গ) A
    4. ঘ) B
    সঠিক উত্তর:
    ক) E
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) E
    ব্যাখ্যা
    প্রশ্ন: A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট। C সবার ছোট। D, A থেকে লম্বা কিন্তু E  থেকে ছোট। কে সবচেয়ে লম্বা?

    সমাধান: 
    A, B থেকে লম্বা কিন্তু E থেকে ছোট
    E > A > B

    D, A থেকে লম্বা কিন্তু E  থেকে ছোট
    E > D > A
    C সবার ছোট।

    অসমতাগুলোকে ক্রমানুসারে সাজিয়ে পাই 
     E > D > A > B > C

    সবচেয়ে লম্বা E
    ৪,১৯৫.
    বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
    1. ২৯ ও ৮ টি
    2. ২৭ ও ৭ টি
    3. ২৯ ও ৭ টি
    4. ২৮ ও ৭ টি
    সঠিক উত্তর:
    ২৯ ও ৭ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৯ ও ৭ টি
    ব্যাখ্যা
    ⇒  বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা - স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

    • মৌলিক স্বরধ্বনি - ৭টি।
    • মৌলিক ব্যঞ্জনধ্বনি - ৩০টি।

    [প্রশ্নটি বিসিএস জব সল্যুশনের হওয়ায় কাছাকাছি উত্তর হিসেবে গ) ২৯ ও ৭ নেওয়া হয়েছে।]

    উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
    ৪,১৯৬.
    যদি ৬ + ২ = ৪১২, ৯ + ২ = ৭১৮, হয়, তবে ৮ + ৪ = ?
    1. ৯২০
    2. ৪৩২
    3. ৫৬৮
    4. ৬৪৮
    সঠিক উত্তর:
    ৪৩২
    উত্তর
    সঠিক উত্তর:
    ৪৩২
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ৬ + ২ = ৪১২, ৯ + ২ = ৭১৮, হয়, তবে ৮ + ৪ = ?

    সমাধান:
    এখানে
    ৬ + ২ = ৪১২ ⇒ ৬ - ২ = ৪, ৬ × ২ = ১২
    ৯ + ২ = ৭১৮ ⇒ ৯ - ২ = ৭, ৯ × ২ = ১৮

    ∴ ৮ + ৪ এর ক্ষেত্রে,
    ৮ - ৪ = ৪, ৮ × ৪ = ৩২ ⇒ ৮ - ৪ = ৪৩২
    ৪,১৯৭.
    ১৪৪, ৮১, ৩৬, .......... এর পরবর্তী সংখ্যা কোনটি?
    1. ১৮
    2. ১২
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১৪৪, ৮১, ৩৬, .......... এর পরবর্তী সংখ্যা কোনটি?

    সমাধান:
    দেওয়া আছে, 
    ১৪৪, ৮১, ৩৬, ....

    এখন, 
    ১৪৪ = ১২
    ৮১ = ৯
    ৩৬ = ৬
    ৯ = ৩

    ∴ পরবর্তী সংখ্যাটি = (৩)= ৯

    ৪,১৯৮.
    ১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
    1. ২০ টি
    2. ২৫ টি
    3. ১৫ টি
    4. ২১ টি
    সঠিক উত্তর:
    ২১ টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ২১ টি
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

    সমাধান:
    ১০০ এর ঠিক পরে যে সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য তা হলো ১০৫
    এবং,
    ২৫০ এর ঠিক আগে যে সংখ্যা ৭ দ্বারা বিভাজ্য তা হলো ২৪৫

    ∴ ১০০ থেকে ২৫০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = {(২৪৫ - ১০৫)/৭} + ১
    = (১৪০/৭) + ১
    = ২০ + ১
    = ২১ টি
    ৪,১৯৯.
    √27 + √75 = কত?
    1. ক) 4√3
    2. খ) 8
    3. গ) 8√3
    4. ঘ) 16√3
    সঠিক উত্তর:
    গ) 8√3
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 8√3
    ব্যাখ্যা
    প্রশ্ন: √27 + √75 = কত?

    সমাধান:
    √27 + √75
    = √(3 × 9) + √(25 × 3)
    = 3√3 + 5√3
    = 8√3
    ৪,২০০.
    একটি যোগে করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কত কোটি যোগ করতে পারবে?
    1. ক) ৫
    2. খ) ৪
    3. গ) ৩
    4. ঘ) ২
    সঠিক উত্তর:
    ঘ) ২
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ২
    ব্যাখ্যা
    ১ সেকেন্ড =১০০০০০০০০০ ন্যানোসেকেন্ড । ৫০ ন্যানোসেকেন্ডে একটি অংক করা গেলে ১০০০০০০০০০ সেকেন্ডে অংক করা যায় ১০০০০০০০০০/৫০ = ২০০০০০০০ টি।