বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ৪১ / ১৩৫ · ৪,০০১৪,১০০ / ১৩,৫৮৯

৪,০০১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
1, 1, 4, 8, 9, 27, 16, ?
  1. 128
  2. 64
  3. 81
  4. 125
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
1, 1, 4, 8, 9, 27, 16, ?

সমাধান: 
সিরিজটি স্বাভাবিক সংখ্যার বর্গ ও ঘনের সমন্বয়ে গঠিত। 
1, 1, 4, 8, 9, 27, 16..
= 12, 13, 22, 23, 32, 33, 42, ..

∴ প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি হবে = 43 = 64

৪,০০২.
কুরঙ্গ : হরিণ :: শুক্তি : _____
  1. ক) ময়ূর
  2. খ) ঝিনুক
  3. গ) সাপ
  4. ঘ) হাতি
সঠিক উত্তর:
খ) ঝিনুক
উত্তর
সঠিক উত্তর:
খ) ঝিনুক
ব্যাখ্যা
- 'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ, সারঙ্গ, সুনয়ন। 

'শুক্তি'
শব্দের অর্থ -
১. দুই ভাগে বিভক্ত কালচে সাদা প্রভৃতি রঙের শক্ত খোলাসাবৃত মলাস্কা পর্বের কোমল দেহ বিশিষ্ট অমেরুদণ্ডী জলজ প্রাণী, ঝিনুক 
২. শিশুদের  খাওয়ানোর জন্য ব্যবহৃত ঝিনুকের খোলস।  

---------------------------
- 'ময়ূর' শব্দের সমার্থক শব্দ - কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।
- 'সাপ' শব্দের সমার্থক শব্দ -অহি, উরগ, পন্নগ, কুণ্ডলী। 
- 'হাতি' শব্দের সমার্থক শব্দ -গজ , দ্বিপ , নাগ , পিল।

তথ্যসূত্র: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ; আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৪,০০৩.
ঘড়িতে ৫ : ৩০ বাজলে আয়নায় কতটা দেখাবে?
  1. ৮ : ৩০
  2. ৭ : ৩০
  3. ৬ : ৩০
  4. ৫ : ৩০
সঠিক উত্তর:
৬ : ৩০
উত্তর
সঠিক উত্তর:
৬ : ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৫ : ৩০ বাজলে আয়নায় কতটা দেখাবে?

সমাধান:
আয়নায় সময় = ১১ : ৬০ - প্রকৃত সময়
= ১১ : ৬০ - ৫ : ৩০
= ৬ : ৩০
৪,০০৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. আকন্ঠ ভোজন ভালো নয়।
  2. ক্ষমা একটি মহৎ গুণ।
  3. আশাকরি তুমি আরোগ্য লাভ করিয়াছ।
  4. অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
সঠিক উত্তর:
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
উত্তর
সঠিক উত্তর:
অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য- অন্নাভাবে প্রতি ঘরে ঘরে হাহাকার।
বাক্যটিতে বাহুল্যদোষ রয়েছে।
বাক্যটির শুদ্ধরূপ: অন্নাভাবে প্রতি ঘরে হাহাকার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৪,০০৫.
311920125 যদি Castle হয়, তবে 12151516 -
  1. Lead
  2. Loop
  3. Love
  4. Peace
সঠিক উত্তর:
Loop
উত্তর
সঠিক উত্তর:
Loop
ব্যাখ্যা
প্রশ্ন: 311920125 যদি Castle হয়, তবে 12151516 -

সমাধান:
এখানে
ইংরেজি বর্ণগুলোর অবস্থানগত সাংখ্যিক মান হিসেবে নেয়া হয়েছে।

3 - C, 1 - A, 19 - S, 20 - T, 12 - L, 5 - E
একইভাবে,
12 - L, 15 - O, 15 - O, 16 - P

∴ 12151516 = Loop
৪,০০৬.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি। তাহলে ৬ টা বাজতে আর কতসময় বাকি আছে?
  1. ক) ১০ মিনিট
  2. খ) ২০ মিনিট
  3. গ) ২৫ মিনিট
  4. ঘ) ৩০ মিনিট
সঠিক উত্তর:
গ) ২৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫ মিনিট
ব্যাখ্যা
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি। তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট। অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
৪,০০৭.
1 : 5 : :  17 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 51
  2. 53
  3. 55
  4. 57
সঠিক উত্তর:
53
উত্তর
সঠিক উত্তর:
53
ব্যাখ্যা
প্রশ্ন: 1 : 5 : :  17 : ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
এখানে 
সাধারণ লজিক হলো
3x + 2
x = 1 হলে, 3x + 2 = (1 × 3) + 2 = 5

অনুরূপভাবে,
(17 × 3) + 2 = 53
৪,০০৮.
স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, নৌকাটির ৩৬ কি.মি. যেতে এবং সমপরিমাণ পথ ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৯ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, নৌকাটির ৩৬ কি.মি. যেতে এবং সমপরিমাণ পথ ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ
স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি.
∴ নৌকার বেগ = (৩ × ৩) = ৯ কি.মি/ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে কার্যকরী বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ) = (৯ + ৩) = ১২ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ) = (৯ - ৩) = ৬ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে ৩৬ কি.মি. যেতে সময় লাগবে = ৩৬/১২ ঘণ্টা = ৩ ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৩৬ কি.মি. যেতে সময় লাগবে = ৩৬/৬ ঘণ্টা = ৬ ঘণ্টা

∴ মোট সময় লাগে = (৩ + ৬) ঘণ্টা = ৯ ঘণ্টা
৪,০০৯.
'অবকাশ' শব্দের সমার্থক হিসেবে কোন শব্দটিকে চিহ্নিত করা যায়?
  1. সুযোগ
  2. আয়েশ
  3. সময়
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা
অবকাশঃ সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
৪,০১০.
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?
  1. সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য
  2. অতীত সম্পর্কে চিন্তা করার জন্য
  3. দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
  4. ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
উত্তর
সঠিক উত্তর:
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
ব্যাখ্যা

প্রশ্ন: উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

সমাধান:
উপস্থিত বুদ্ধি মানে হলো যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

তাই সঠিক উত্তর হলো-
গ) দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য।

৪,০১১.
"Morocco"-র সাথে "Rabat" যেভাবে সম্পর্কিত, "Ghana"-র সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. Asmara
  2. Malabo
  3. Cairo
  4. Accra
সঠিক উত্তর:
Accra
উত্তর
সঠিক উত্তর:
Accra
ব্যাখ্যা
প্রশ্ন: "Morocco"-র সাথে "Rabat" যেভাবে সম্পর্কিত, "Ghana"-র সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
• "Morocco"-র রাজধানীর নাম Rabat.
- একইভাবে "Ghana"-র রাজধানীর নাম Accra.

অন্যদিকে,
- "Eritrea"-র রাজধানীর নাম Asmara.
- "Equatorial Guinea "-র রাজধানীর নাম Malabo.
- "Egypt"-র রাজধানীর নাম Cairo.
৪,০১২.
  1. ক) 25
  2. খ) 37
  3. গ) 41
  4. ঘ) 47
সঠিক উত্তর:
গ) 41
উত্তর
সঠিক উত্তর:
গ) 41
ব্যাখ্যা

(5 × 3) + 4 = 19
এবং, (6 × 4) + 5 = 29
(7 × 5) + 6 = 41

৪,০১৩.
A চিত্রটিকে XY আয়নায় কেমন দেখা যাবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: A চিত্রটিকে XY আয়নায় কেমন দেখা যাবে?

সমাধান:
৪,০১৪.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. অদম্য, অদ্যাপি, অদৃশ্য, অদৃষ্ট
  2. অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
  3. অদৃশ্য, অদৃষ্ট, অদম্য, অদ্যাপি
  4. অদৃষ্ট, অদ্যাপি, অদম্য, অদৃশ্য
সঠিক উত্তর:
অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
উত্তর
সঠিক উত্তর:
অদম্য, অদৃশ্য, অদৃষ্ট, অদ্যাপি
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
বাংলা একাডেমি অভিধান অনুসারে, বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই:
অদম্য
অদৃশ্য
অদৃষ্ট
অদ্যাপি

অতএব সঠিক উত্তর: খ)

৪,০১৫.
রাহাতের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি হলে। তার জন্মদিনের উৎসব নিচের কোন সালে হতে পারে?
  1. ক) ২০৩৪
  2. খ) ২০২৪
  3. গ) ২০২২
  4. ঘ) ২০২৬
সঠিক উত্তর:
খ) ২০২৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০২৪
ব্যাখ্যা
প্রশ্ন: রাহাতের জন্মদিন ২৯ ফেব্রুয়ারি হলে। তার জন্মদিনের উৎসব নিচের কোন সালে হতে পারে?

সমাধান: 
রাহাতের জন্মদিনের উৎসব যেকোনো লিপইয়ারে পালন করতে হবে।
যে সকল সাল ৪ দ্বারা নিঃশেষ বিভাজ্য হয় তারা লিপ ইয়ার।
অপশনের মধ্যে লিপইয়ার হচ্ছে ২০২৪ সাল।
৪,০১৬.
সে কঠিন পরীক্ষায় ______ হয়েছে।
  1. উর্ত্তীন
  2. উত্তীর্ণ
  3. উর্ত্তির্ন
  4. উত্তির্ণ
সঠিক উত্তর:
উত্তীর্ণ
উত্তর
সঠিক উত্তর:
উত্তীর্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: সে কঠিন পরীক্ষায় ______ হয়েছে।

সমাধান:
• এখানে "উত্তীর্ণ" শব্দটি সঠিক বানান এবং এর অর্থ হলো সফলভাবে কোনো ধাপ, পরীক্ষা বা বাধা অতিক্রম করা।
যা বাক্যের প্রেক্ষিতে পুরোপুরি মানানসই।

• তাই বাক্যটি হবে- 
- সে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অন্যদিকে:
উর্ত্তীন, উর্ত্তির্ন, উত্তির্ণ – এগুলো বানানগত অশুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,০১৭.
একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৮। এটি দিয়ে ৪৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?
  1. ৩৬০ নিউটন
  2. ৪০০ নিউটন
  3. ৫২০ নিউটন
  4. ৬০০ নিউটন
সঠিক উত্তর:
৩৬০ নিউটন
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ নিউটন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৮। এটি দিয়ে ৪৫ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?

সমাধান:
লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো:
যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

এখানে,
যান্ত্রিক সুবিধা ৮
প্রযুক্ত বল ৪৫ নিউটন
সূত্রানুসারে,
⇒ ৮ = ভার/৪৫
⇒ ভার = ৮ × ৪৫
⇒ ভার = ৩৬০

∴ ৪৫ নিউটন বল প্রয়োগ করে ৩৬০ নিউটন ভার তোলা যাবে।

৪,০১৮.
নিমোক্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৮টি
  3. গ) ২০টি
  4. ঘ) ২১টি
সঠিক উত্তর:
গ) ২০টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিমোক্ত চিত্রে কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:

ΔABC, ΔADF, ΔBDE, ΔCEF, ΔDEF, ΔDEO, ΔFEO, ΔBDO, ΔBEO, ΔBDP, ΔODP, ΔBEP, ΔOEP, ΔCFO, ΔCEO, ΔOFQ, ΔCFQ, ΔOEQ, ΔCEQ, ΔBOC

সুতরাং, মোট ত্রিভুজ ২০টি।

 
৪,০১৯.
একটি ঘড়িতে আয়না দেখানো সময় ৯ : ২৪ মিনিট। তখন প্রকৃত সময় কত? 
  1. ক) ৯ : ২৪
  2. খ) ২ : ৩৬
  3. গ) ৬ : ৩৬
  4. ঘ) ৮ : ২৪
সঠিক উত্তর:
খ) ২ : ৩৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ : ৩৬
ব্যাখ্যা
প্রকৃত সময় = ১১ : ৬০ – আয়নার দেখা সময়
                    = ১১ : ৬০ - ৯ : ২৪
                    =  ২ : ৩৬
৪,০২০.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৭০০ মি. দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৪৫০ মিটার
  2. ৫০০ মিটার
  3. ৬০০ মিটার
  4. ৬২০ মিটার
সঠিক উত্তর:
৫০০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি. মি. বেগে চলে। ট্রেনটি ৭০০ মি. দীর্ঘ একটি প্লাটফরম ১ মিনিটে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ কিলোমিটার = ১০০০ মিটার।
৭২ কিলোমিটার = ৭২ × ১০০০ = ৭২০০০ মিটার

১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৭২০০০/৩৬০০ = ২০ মিটার
১ মিনিট বা ৬০ সেকেন্ড অতিক্রম করে = (২০ × ৬০) = ১২০০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার = ৫০০ মিটার।

সুতরাং, ট্রেনের দৈর্ঘ্য ৫০০ মিটার।

৪,০২১.
৬৮০ এর ১২.৫% = ?
  1. ক) ৬৪
  2. খ) ৮৫
  3. গ) ৯২
  4. ঘ) ৯৬
সঠিক উত্তর:
খ) ৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৫
ব্যাখ্যা
৬৮০ এর ১২.৫%
= ৬৮০ × (১২.৫/১০০)
= ৬৮০ × (১/৮)
= ৮৫
৪,০২২.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১২টি
  2. ২১টি
  3. ২৩টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?

সমাধান:
উপরোক্ত বৃহৎ ত্রিভুজে মোট কতটি ত্রিভুজ আছে 
= pn(n - 1) ÷ 2
= 4 × 4(4 - 1) ÷ 2
= 24

এখানে p = আনুভূমিক রেখার সংখ্যা 
n = লম্বালম্বি বা তির্যক রেখার সংখ্যা
৪,০২৩.
L.C.M of two prime numbers x and y (x > y) is 161.The value of 3y - x is:
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
ক) -2
উত্তর
সঠিক উত্তর:
ক) -2
ব্যাখ্যা

H.C.F of two prime numbers is 1.
Product of numbers = (1 × 161) = 161.
Let the numbers be a and b.
Then, ab = 161.
Now, co - primes with product 161 are (1, 161) and (7, 23).
Since x and y are prime numbers and x > y, we have x = 23 and y = 7
∴ 3y -x = (3 × 7) - 23 = -2
Answer is : -2

৪,০২৪.
একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?
  1. ২৩ বছর
  2. ৩৪ বছর
  3. ৪৫ বছর
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৪৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলা বলছেন, 'আপনি যদি আমার নিজের বয়সকে উল্টে দেন তাহলে তা আমার স্বামীর বয়সকে নির্দেশ করে। তিনি আমার থেকে বয়সে বড় এবং আমাদের বয়সের পার্থক্য আমাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ।' মহিলার বয়স কত?

সমাধান:
অপশন টেস্ট করে সমাধান করা অধিক সহজতর।
অপশন গ হতে- ৪৫ বছর।

ধরি,
মহিলার বয়স ৪৫ বছর।
মহিলার বয়সকে উল্টে দিলে তা তাঁর স্বামীর বয়সকে নির্দেশ করে। অর্থাৎ স্বামীর বয়স ৫৪ বছর।

শর্তমতে,
৫৪ বছর > ৪৫ বছর

তাদের বয়সের পার্থক্য = ৫৪ - ৪৫ = ৯ বছর।
তাদের বয়সের যোগফল = ৫৪ + ৪৫ = ৯৯ বছর।

তাদের বয়সের পার্থক্য/তাদের বয়সের যোগফল = ৯/৯৯ = ১/১১
যা তাদের মোট বয়সের যোগফলের এগারো ভাগের একভাগ। 

∴ মহিলার বয়স ৪৫ বছর।
৪,০২৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

  1. ৩৫
  2. ৩৯
  3. ৪২
  4. ৪৯
সঠিক উত্তর:
৪৯
উত্তর
সঠিক উত্তর:
৪৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
১ম পদ = ৯
২য় পদ = ৯ + ৬ = ১৫
৩য় পদ = ১৫ + ৭ = ২২
৪র্থ পদ = ২২ + ৮ = ৩০ 
৫ম পদ = ৩০ + ৯ = ৩৯
৬ষ্ঠ পদ = ৩৯ + ১০ = ৪৯
৪,০২৬.
"পীপিলিকা আর মরিচীকার পিছু ধাওয়া করা একই কথা" বাক্যটিতে কয়টি ভুল বানান রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
• "পীপিলিকা আর মরিচীকার পিছু ধাওয়া করা একই কথা" বাক্যটিতে দুটি ভুল বানান রয়েছে:

• পীপিলিকা - শুদ্ধ বানান হবে পিপীলিকা।
• মরিচীকার - শুদ্ধ বানান হবে মরীচিকার।

তাহলে, এই বাক্যটিতে দুটি ভুল বানান রয়েছে।

শুদ্ধ বাক্য: 
"পিপীলিকা আর মরীচিকার পিছু ধাওয়া করা একই কথা"।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪,০২৭.
৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ = কত?
  1. ১৫৯
  2. ৮১৬
  3. ১৫৫
  4. ৯১৫
সঠিক উত্তর:
৯১৫
উত্তর
সঠিক উত্তর:
৯১৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫ + ৩ = ২৮, ৮ + ৭ = ১১৫, ১০ + ৫ = ৫১৫ হয়, তবে ১২ + ৩ = কত?

সমাধান:
এখানে
৫ + ৩ = ২৮ ⇒ ৫ - ৩ = ২, ৫ + ৩ = ৮
৮ + ৭ = ১১৫ ⇒ ৮ - ৭ = ১, ৮ + ৭ = ১৬
১০ + ৫ = ৫১৫ ⇒ ১০ - ৫ = ৫, ১০ + ৫ = ১৫

​একইভাবে,
১২ - ৩ = ৯, ১২ + ৩ = ১৫
সুতরাং, ১২ + ৩ = ৯১৫

৪,০২৮.
প্রশ্নবোধক স্থানে কী বসবে?
  1. ১২৬
  2. ৭৬
  3. ৯৬
  4. ২২৬
সঠিক উত্তর:
১২৬
উত্তর
সঠিক উত্তর:
১২৬
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কী বসবে?

সমাধান:
প্রথম কলামে,
+ ১ = ১০
+ ১ = ২৮

দ্বিতীয় কলামে,
+ ১ = ৩৭
+ ১ = ২১৭

তাহলে তৃতীয় কলামে,
+ ১ = ২৬
+ ১ = ১২৬
৪,০২৯.
3, 10, 17, 24, 31,.....সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা কি কি?
  1. ক) 45,38
  2. খ) 38,45
  3. গ) 35,42
  4. ঘ) 42,35
সঠিক উত্তর:
খ) 38,45
উত্তর
সঠিক উত্তর:
খ) 38,45
ব্যাখ্যা
এখানে 10 - 3 = 7, 17 - 10 = 7, 24 - 17 = 7, 31 - 24 = 7 অর্থাৎ পর পর দুটি সংখ্যার মাঝে পার্থক্য 7। তাহলে পরবর্তী সংখ্যা দুটি হবে (31 + 7) = 38 এবং (38 + 7) = 45.
৪,০৩০.
যদি D = 17 এবং E = 26 হয়, তাহলে G = ?
  1. ক) 41
  2. খ) 33
  3. গ) 37
  4. ঘ) 50
সঠিক উত্তর:
ঘ) 50
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 50
ব্যাখ্যা

D = 42 + 1 = 16 + 1 = 17
E = 52 + 1 = 25 + 1 = 26

অনুরূপভাবে, 
G = 72 + 1 = 49 + 1 = 50

৪,০৩১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 13
  2. 144
  3. 105
  4. 85
সঠিক উত্তর:
85
উত্তর
সঠিক উত্তর:
85
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান: 
১ম ক্ষেত্রে, 
42 + 52 = 16 + 25 = 41

২য় ক্ষেত্রে, 
12 + 22 = 1 + 4 = 5

৩য় ক্ষেত্রে, 
62 + 72 = 36 + 49 = 85

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 85 সংখ্যাটি বসবে। 

৪,০৩২.
প্রশ্ন: যদি 3 × 4 = 1824 এবং 2 × 6 = 1236 হয় তবে 5 × 7 = কত?
  1. 3035
  2. 3549
  3. 3042
  4. 4048
সঠিক উত্তর:
3042
উত্তর
সঠিক উত্তর:
3042
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্ন: যদি 3 × 4 = 1824 এবং 2 × 6 = 1236 হয় তবে 5 × 7 = কত?

সমাধান:
এখানে,
3 ×6 = 18, 4 × 6 = 24, ∴ 3 × 4 = 1824
2 × 6 = 12, 6 × 6 = 36 ∴ 2 × 6 = 1236

একইভাবে,
5 × 6 = 30, 7 × 6 = 42, ∴ 5 × 7 = 3042
৪,০৩৩.
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৭ কি.মি. যায় ৪২ মিনিটে৷ স্রোতের বেগ ৩কি.মি./ঘন্টা হলে স্থির পানিতে নৌকার বেগ কত?
  1. ক) ১০ কি.মি./ঘন্টা
  2. খ) ১২ কি.মি./ঘন্টা
  3. গ) ১৩ কি.মি./ঘন্টা
  4. ঘ) ১৩(১/৩) কি.মি./ঘন্টা
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (৭/৪২×৬০) = ১০কি.মি./ঘন্টা
স্রোতের বেগ ৩ কি.মি./ঘন্টা
ধরি,
স্থির পানিতে নৌকার বেগ ক কি.মি./ঘন্টা
তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (ক-৩) কি.মি./ঘন্টা
∴, ১০কি.মি./ঘন্টা = (ক-৩)কি.মি./ঘন্টা
বা, ক = ১৩ কি.মি./ঘন্টা
৪,০৩৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. মরীচীকা
  2. মনঃপূত
  3. ভূবন
  4. বুৎপত্তি
সঠিক উত্তর:
মনঃপূত
উত্তর
সঠিক উত্তর:
মনঃপূত
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'মনঃপূত' - শুদ্ধ বানান।

অন্য অপশনের শুদ্ধ বানান,
• মরীচীকা – মরীচিকা;
• ভূবন – ভুবন;
• বুৎপত্তি – ব্যুৎপত্তি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৪,০৩৫.
একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে।
  1. ১৫৮
  2. ১৬২
  3. ১৭০
  4. ১৬৬
সঠিক উত্তর:
১৭০
উত্তর
সঠিক উত্তর:
১৭০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যাটসম্যানের আটটি ওয়ানডে -তে এভারেজ ৭৫। পরবর্তী ২ ম্যাচে কত রান করলে এভারেজ ৭৭ হবে। 

সমাধান:
একজন ব্যাটসম্যান ওয়ানডে ম্যাচ খেলেছে = ৮টি 
পরে ম্যাচ খেলবে = ২টি 
∴ মোট ম্যাচ = (৮ + ২) = ১০টি 

৭৭ এভারেজে ১০ টি ম্যাচে মোট রান হবে = ৭৭ × ১০ = ৭৭০
৭৫ এভারেজে ৮টি ম্যাচে মোট রান হবে = ৭৫ × ৮ = ৬০০

∴ পরবর্তী ২ ম্যাচে রান করতে হবে = ৭৭০ - ৬০০
= ১৭০
৪,০৩৬.
নিচের কোনটি COMPASS-এর সাথে সর্বদা সম্পর্কিত?
  1. দিক
  2. দূরত্ব
  3. সময়
  4. গতি
সঠিক উত্তর:
দিক
উত্তর
সঠিক উত্তর:
দিক
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি COMPASS-এর সাথে সর্বদা সম্পর্কিত?

সমাধান:
COMPASS হলো একটি নেভিগেশন এবং দিকনির্দেশনার সরঞ্জাম, যা সর্বদা চৌম্বকীয় উত্তর দিকে নির্দেশ করে।

১. দিক – কম্পাস দিক নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।
২. দূরত্ব – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৩. সময় – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৪. গতি – সরাসরি কম্পাসের সাথে সম্পর্কিত নয়।
৪,০৩৭.
ANS43Q12 এর দর্পণ প্রতিবিম্ব কেমন হবে?
  1. ক) 1
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2
৪,০৩৮.
"COMET" শব্দটির বাংলা পরিভাষা কী?
  1. পদালি
  2. পণ্য
  3. ধূমকেতু
  4. অঙ্গীকারবদ্ধ
সঠিক উত্তর:
ধূমকেতু
উত্তর
সঠিক উত্তর:
ধূমকেতু
ব্যাখ্যা
প্রশ্ন: "COMET" শব্দটির বাংলা পরিভাষা কী?

সমাধান:
"COMET" শব্দটির বাংলা পরিভাষা হলো - ধূমকেতু। 

অন্যদিকে,
"CADRE" শব্দটির বাংলা পরিভাষা হলো - পদালি। 
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা হলো - পণ্য। 
"COMMITTED" শব্দটির বাংলা পরিভাষা হলো - অঙ্গীকারবদ্ধ। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.
৪,০৩৯.
The antonym of 'Obstinate'
  1. Stubborn
  2. Rigid
  3. Flexible
  4. Adamant
সঠিক উত্তর:
Flexible
উত্তর
সঠিক উত্তর:
Flexible
ব্যাখ্যা

প্রশ্ন: The antonym of 'Obstinate'

সমাধান:
সঠিক উত্তর: গ) Flexible

কারণ,
Obstinate = একগুঁয়ে, জেদি, অবাধ্য। 

আর, Flexible = নমনীয়, অভিযোজনযোগ্য, সহজে পরিবর্তনশীল। এটিই সঠিক বিপরীতার্থক।

অন্য অপশনগুলো:
ক) Stubborn ⇒ synonym (একগুঁয়ে)
খ) Rigid ⇒ synonym (কঠোর, অনমনীয়)
ঘ) Adamant ⇒ synonym (দৃঢ়প্রতিজ্ঞ, অটল)

সুতরাং, Obstinate-এর বিপরীত হলো Flexible।

৪,০৪০.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, ঐ পুরুষের বোনের পিতার নাতি আমাকে মামী বলে ডাকে। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
  1. ক) জামাই
  2. খ) ভাই
  3. গ) স্বামী
  4. ঘ) চাচা
সঠিক উত্তর:
গ) স্বামী
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বামী
ব্যাখ্যা
পুরুষের বোনের পিতার নাতি হলো ঐ পুরুষের বোনের ছেলে অর্থাৎ ভাগিনা। সে হিসেবে ঐ ছেলে পুরুষকে মামা বলে ডাকবে এবং এবং তার স্ত্রী কে মামী বলে ডাকবে। সুতরাং, পুরুষটি মহিলার স্বামী।
৪,০৪১.
করিম প্রথমে উত্তর দিকে 12 কি.মি. পথ দৌড়ায়। সেখান থেকে পুনরায় দক্ষিণ দিকে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে 8 কি.মি. দৌড়ায়। বর্তমানে শুরুর স্থান থেকে তিনি কোন দিকে এবং কত দূরত্বে অবস্থান করছেন? 
  1. উত্তর-পূর্ব দিকে এবং 8 কি.মি. দূরে
  2. পূর্ব দিকে এবং 12 কি.মি.দূরে
  3. উত্তর দিকে এবং 6 কি.মি.দূরে
  4.  উত্তর-পূর্ব দিকে এবং 10 কি.মি. দূরে
সঠিক উত্তর:
 উত্তর-পূর্ব দিকে এবং 10 কি.মি. দূরে
উত্তর
সঠিক উত্তর:
 উত্তর-পূর্ব দিকে এবং 10 কি.মি. দূরে
ব্যাখ্যা

প্রশ্ন: করিম প্রথমে উত্তর দিকে 12 কি.মি. পথ দৌড়ায়। সেখান থেকে পুনরায় দক্ষিণ দিকে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে 8 কি.মি. দৌড়ায়। বর্তমানে শুরুর স্থান থেকে তিনি কোন দিকে এবং কত দূরত্বে অবস্থান করছেন?

সমাধান: 

তিনি উত্তরে 12 কি.মি. গিয়ে আবার দক্ষিণে 6 কি.মি. ফিরে আসায়। 
শুরুর স্থান থেকে তিনি উত্তরে আছেন = 12 - 6 = 6 কি.মি.
এরপর তিনি 8 কি.মি. পূর্বে গেলেন।

এখন, পিথাগোরাসের সূত্রানুযায়ী, 
অতিভুজ2 = লম্ব2 + ভূমি2
অতিভুজ = √(লম্ব2 + ভূমি2
= √(82 + 62)
= √(64 + 36)
= √(100)
∴ অতিভুজ = 10

সুতরাং, তিনি শুরুর স্থান থেকে 10 কি.মি. দূরে। 
এবং শুরুর স্থান থেকে উত্তর-পূর্ব (North-East) দিকে অবস্থান করছেন। 

৪,০৪২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) মনিকাঞ্চন যোগ
  2. খ) সোনায় সোহাগা
  3. গ) আদায় কাঁচকলায়
  4. ঘ) আম-দুধে মেশা
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
উত্তর
সঠিক উত্তর:
গ) আদায় কাঁচকলায়
ব্যাখ্যা
আদায় কাঁচ কলায় - বাগধারাটির অর্থ এখানে ভিন্নার্থক। যার অর্থ - শত্রুভাবাপন্ন। অন্যদিকে, আম-দুধে মেশা = চমৎকার সম্মিলন; মনিকাঞ্চন যোগ = উপযুক্ত মিলন ও সোনায় সোহাগা = সুন্দর মিল। [উৎসঃ ভাষা-শিক্ষা--ড.হায়াৎ মামুদ]
৪,০৪৩.
___ এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি ___ এর সাথে বরিশালের সম্পর্ক।
  1. ক) পদ্মা-কুশিয়ারা
  2. খ) গড়াই-কীর্তনখোলা
  3. গ) গড়াই-সুরমা
  4. ঘ) গড়াই-কপোতাক্ষ
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
উত্তর
সঠিক উত্তর:
খ) গড়াই-কীর্তনখোলা
ব্যাখ্যা
প্রদত্ত নদী জোড়াগুলোর মধ্যে গড়াই নদী কুষ্টিয়ায় এবং কীর্তনখোলা নদী বরিশালে অবস্থিত। তাই, গড়াই-এর সাথে কুষ্টিয়ার যেমন সম্পর্ক, তেমনি কীর্তনখোলা-এর সাথে বরিশালের সম্পর্ক।
৪,০৪৪.
চিত্রের A বারটিকে একটি নির্দিষ্ট গতিতে ডান দিকে টান দিলে B বারটি -
  1. বামে অধিক গতিতে যাবে
  2. ডানে অধিক গতিতে যাবে
  3. বাামে একই গতিতে যাবে
  4. ডানে একই গতিতে যাবে
সঠিক উত্তর:
ডানে একই গতিতে যাবে
উত্তর
সঠিক উত্তর:
ডানে একই গতিতে যাবে
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রের A বারটিকে একটি নির্দিষ্ট গতিতে ডান দিকে টান দিলে B বারটি -



সমাধান:
- দুটি বার A ও B একই গতিতে চলবে কারণ বার দুটির দাঁতগুলোর সংখ্যা এবং আকার একই।
- বার A ডানদিকে সরে গিয়ে প্রথম গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে চলে যাবে।
- দ্বিতীয় গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে। তৃতীয় গিয়ারটি ক্লকওয়াইজ এবং চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে।
- যেহেতু, চতুর্থ গিয়ারটি অ্যান্টি-ক্লকওয়াইজ ঘুরবে তাই B বারটি ডানদিকে একই গতিতে যাবে।

[গিয়ার সম্পর্কে কিছু সাধারণ নিয়ম:
- যখন একটি গিয়ার ঘুরবে, তখন সংলগ্ন গিয়ারগুলি বিপরীত দিকে ঘুরবে।
- সমান সংখ্যক দাঁতযুক্ত গিয়ারগুলি একই গতিতে ঘুরবে।।
- যদি অসম সংখ্যক দাঁত থাকে তবে কম দাঁতযুক্ত গিয়ারটি দ্রুত ঘুরবে।
- তবে, এই প্রশ্নে গিয়ারগুলোর আকার কি সেটা অপ্রাসঙ্গিক। এই ধরণের সমস্যার ক্ষেত্রে A এবং B বার দুটির দাঁতের আকার এবং সংখ্যা সমান কিনা সেটাই বিবেচ্য বিষয়।]
৪,০৪৫.
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটির পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 

৪,০৪৬.
শুদ্ধ বানান কোনটি? 
  1. অধোগতি
  2. অধঃগতি
  3. অধগতি
  4. অধোঃগতি
সঠিক উত্তর:
অধোগতি
উত্তর
সঠিক উত্তর:
অধোগতি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
অধোগতি বানানটি শুদ্ধ। এর অর্থ ⇒ নিম্নগতি; নিচের দিকে যাওয়া।

উৎস: Accessible Dictionary.
৪,০৪৭.
নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.। নদী পথে ৭৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে মোট কত ঘণ্টা সময় লাগবে?
  1. ১২ ঘণ্টা
  2. ১৬ ঘণ্টা
  3. ১৮ ঘণ্টা
  4. ২০ ঘণ্টা
সঠিক উত্তর:
২০ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২০ ঘণ্টা
ব্যাখ্যা

প্রশ্ন: নৌকা ও স্রোতের বেগ ঘণ্টায় যথাক্রমে ১০ ও ৫ কি. মি.। নদী পথে ৭৫ কি. মি. দীর্ঘ পথ একবার অতিক্রম করে ফিরে আসতে মোট কত ঘণ্টা সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
নৌকার বেগ = ১০ কি. মি./ঘণ্টা
স্রোতের বেগ = ৫ কি. মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে নৌকার কার্যকর গতিবেগ = (১০ + ৫) = ১৫ কি. মি./ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকর গতিবেগ = (১০ - ৫) = ৫ কি. মি./ঘণ্টা

এখন,
স্রোতের অনুকূলে যেতে সময় = দূরত্ব/গতিবেগ
= ৭৫/১৫
= ৫ ঘণ্টা

আবার,
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় = দূরত্ব/গতিবেগ
= ৭৫/৫
= ১৫ ঘণ্টা

∴ মোট সময় = (৫ + ১৫) = ২০ ঘণ্টা

৪,০৪৮.
যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?
  1. PIGRTS
  2. TOVEGT
  3. SKRVD
  4. YIRTSG
সঠিক উত্তর:
YIRTSG
উত্তর
সঠিক উত্তর:
YIRTSG
ব্যাখ্যা
প্রশ্ন: যদি SMART কে HNZIG হিসেবে কোড করা হয়, তাহলে BRIGHT কে কীভাবে কোড করা হবে?

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
SMART → HNZIG
BRIGHT → YIRTSG
৪,০৪৯.
চিত্রটির বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করুন।
  1. ৩৪
  2. ০৪
  3. ১৪
  4. ২৪
সঠিক উত্তর:
২৪
উত্তর
সঠিক উত্তর:
২৪
ব্যাখ্যা

বর্গক্ষেত্রগুলো হচ্ছে - BNQM, CORN, DPSO, MQTL, NRUQ, OSVR, PFWS, QUJT, RVIU, SWHV, ABQL, BCRQ, CDSR, DEFS, LQJK, QRIJ, RSHI, SFGH, BRJL, CSIQ, DFHR, ACIK, BDHJ, CEGI.
সর্বমোট বর্গক্ষেত্র আছে ২৪ টি।
৪,০৫০.
প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার সমষ্টি কত?
  1. ক) ১৭
  2. খ) ১৯
  3. গ) ২৬
  4. ঘ) ২৮
সঠিক উত্তর:
ঘ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮
ব্যাখ্যা
মনে রাখতে হবে যে ১ কোনো মৌলিক সংখ্যা নয়৷
নির্ণেয় সমষ্টি = (২ + ৩ + ৫ + ৭ + ১১) = ২৮
৪,০৫১.
Aggrandize, Dwindle এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত?
  1. না এক না ভিন্ন অর্থে
  2. বিপরীতার্থক অর্থে
  3. সমার্থক অর্থে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিপরীতার্থক অর্থে
উত্তর
সঠিক উত্তর:
বিপরীতার্থক অর্থে
ব্যাখ্যা
প্রশ্ন: Aggrandize, Dwindle এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত?

সমাধান:
Aggrandize শব্দের অর্থ - মহিমান্বিত করা, প্রভাব বা ক্ষমতা বৃদ্ধি করা, বা অতিরঞ্জিতভাবে বর্ণনা করা।

Dwindle শব্দের অর্থ - কমে যাওয়া, হ্রাস পাওয়া, বা ক্রমশ ক্ষীণ হয়ে যাওয়া।

∴ Aggrandize, Dwindle এই শব্দগুলো - বিপরীতার্থক অর্থে - ব্যবহৃত।
৪,০৫২.
নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
?/১৮ = ৭২/?
  1. ২৪
  2. ৪২
  3. ২৮
  4. ৩৬
সঠিক উত্তর:
৩৬
উত্তর
সঠিক উত্তর:
৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি যথার্থ?
?/১৮ = ৭২/?

সমাধান:
মনে করি,
প্রশ্নবোধক চিহ্নের স্থানের সংখ্যাটি হলো ’ক’

এখন,
ক/১৮ = ৭২/ক
⇒ ক = ৭২ × ১৮
⇒ ক = ১২৯৬
⇒ ক = √(১২৯৬)
∴ ক = ৩৬
৪,০৫৩.
  1. 10%
  2. 70%
  3. 1000%
  4. 100%
সঠিক উত্তর:
1000%
উত্তর
সঠিক উত্তর:
1000%
ব্যাখ্যা

প্রশ্ন:


সমাধান:

৪,০৫৪.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ১২০
  2. ১৩০
  3. ১৪০
  4. ১৫০
সঠিক উত্তর:
১৪০
উত্তর
সঠিক উত্তর:
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক শতাংশ ৭ হবে।
প্রশ্নানুসারে,
৭/৫ = ক/১০০
∴ ক = (৭/৫) × ১০০
= ১৪০
৪,০৫৫.
একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে ৫৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ক) ৫৫০ মিটার
  2. খ) ৪৫০ মিটার
  3. গ) ৪০০ মিটার
  4. ঘ) ৩৬০ মিটার
সঠিক উত্তর:
খ) ৪৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৫০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৬০ কি.মি. বেগে চলে ৫৫০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করল। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ কিলোমিটার = ১০০০ মিটার।
৬০ কিলোমিটার = ৬০ × ১০০০ মিটার = ৬০০০০ মিটার

১ ঘণ্টা বা ৩৬০০ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০ মিটার
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৬০০০০/৩৬০০ মিটার
১ মিনিট বা ৬০ সেকেন্ড অতিক্রম করে = (৬০০০০ x ৬০)/৩৬০০ মিটার 
= ১০০০ মিটার

∴ ট্রেনের দৈর্ঘ্য = (১০০০ - ৫৫০ ) মিটার = ৪৫০মিটার। 
৪,০৫৬.
Eye : Myopia :: Teeth : ? 
  1. Pyorrhoea
  2. Cataract
  3. Trachoma
  4. Glaucoma
সঠিক উত্তর:
Pyorrhoea
উত্তর
সঠিক উত্তর:
Pyorrhoea
ব্যাখ্যা

• এখানে প্রথম শব্দজোড় 'Eye' (চোখ) এবং 'Myopia' (মায়োপিয়া) এর মধ্যে সম্পর্ক হলো 'অঙ্গ : সেই অঙ্গের রোগ'।

মায়োপিয়া চোখের একটি দৃষ্টিজনিত সমস্যা।
- একইভাবে, বিকল্পগুলোর মধ্যে 'Teeth' (দাঁত) এর সাথে সরাসরি সম্পর্কিত রোগটি হলো 'Pyorrhoea' (পায়োরিয়া), যা মাড়ি ও দাঁতের ক্ষয় ঘটায়।

অন্যান্য অপশন:
- Cataract (ছানি): এটি চোখের একটি রোগ যেখানে লেন্স ঘোলা হয়ে যায়।
- Trachoma (ট্রাকোমা): এটি চোখের একটি সংক্রামক রোগ।
- Glaucoma (গ্লুকোমা): এটি চোখের একটি রোগ যেখানে অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়।

৪,০৫৭.
১ : ৫০ মিনিটে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১৪৫°
  2. ১১৫°
  3. ১০৫°
  4. ১৩৫°
সঠিক উত্তর:
১১৫°
উত্তর
সঠিক উত্তর:
১১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ১ : ৫০ মিনিটে ঘড়ির ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2│°
= │(11 × 50 - 60 × 1)/2│°
= │(550 - 60)/2│°
= │490/2│°
= 245°
≅ 360° - 245° = 115° [প্রবৃদ্ধ কোণ আসলে ৩৬০° থেকে বিয়োগ করে মান বের করতে হয়]
৪,০৫৮.
নিচের কোনটি সঠিক?
  1. ক) ভূমিষাৎ
  2. খ) চাতুর্য
  3. গ) কামাক্ষ্যা
  4. ঘ) ঐকমত্য
সঠিক উত্তর:
খ) চাতুর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) চাতুর্য
ব্যাখ্যা
সঠিক শব্দ গুলো হল- ভূমিসাৎ, চতুরতা/চাতুর্য, কামাখ্যা, ঐক্য/একতা।
৪,০৫৯.
ঢাকা থেকে হংকং হয়ে প্লেন নিউইয়র্কে যাওয়ার সময় দিনের সময়কালকে অপেক্ষাকৃত ছোট মনে হয়, কেন?
  1. ক) পৃথিবী পশ্চিম দিকে ঘুরছে বলে
  2. খ) পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে বলে
  3. গ) এক্ষেত্রে এসব ঘূর্ণনের কোন প্রভাব নেই
  4. ঘ) অন্য কোন কারণ আছে
সঠিক উত্তর:
ঘ) অন্য কোন কারণ আছে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অন্য কোন কারণ আছে
ব্যাখ্যা
উত্তর ক হবে না কারণ, পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে।
৪,০৬০.
২/৩ এর ২% কত?
  1. ০.২৬৭
  2. ০.০১৩৩
  3. ০.০৪৪
  4. ০.৫০১
সঠিক উত্তর:
০.০১৩৩
উত্তর
সঠিক উত্তর:
০.০১৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩ এর ২% কত?

সমাধান:
২/৩ এর ২%
= ২/৩ এর (২/১০০)
= (২/৩) × (২/১০০)
= ৪/৩০০
= ০.০১৩৩
৪,০৬১.
যদি SHIFT দিয়ে RGHES বোঝায় তবে PEOPLE দিয়ে নিচের কোনটি বোঝায়? 
  1. ক) OENOKD
  2. খ) ODNDKD
  3. গ) ODPOKD
  4. ঘ) ODNOKD
সঠিক উত্তর:
ঘ) ODNOKD
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ODNOKD
ব্যাখ্যা
SHIFT  এর প্রতিটি বর্ণের পূর্ববর্তী বর্ণ নিয়ে RGHES হয়েছে।  
একইভাবে, 
 PEOPLE দিয়ে হবে ODNOKD
৪,০৬২.
উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?
  1. ৯০° 
  2. ১২০° 
  3. ১৮০° 
  4. ২৭০° 
সঠিক উত্তর:
২৭০° 
উত্তর
সঠিক উত্তর:
২৭০° 
ব্যাখ্যা

প্রশ্ন: উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে মোড় নিয়ে কত ডিগ্রি ঘুরলে তা সোজা পশ্চিম দিকে চলবে?

সমাধান:

উত্তর দিকগামী একটি জাহাজ ডানদিকে ৯০° ঘুরলে সেটির দিক হবে পূর্বমুখী। 

আবার, সেটি ৯০° ঘুরলে সেটির দিক হবে দক্ষিণমুখী।
আবার, সেটি  ৯০° ঘুরলে সেটির দিক হবে সোজা পশ্চিম দিকে। 

অর্থাৎ জাহাজটি (৯০° + ৯০° + ৯০°) বা ২৭০° ঘুরলে সেটি সোজা পশ্চিম দিকে চলবে।

৪,০৬৩.
একজন লোক ১৫ টি গরু এবং মহিষ কিনেছিলেন ৩৩০০০ টাকা দিয়ে। প্রতিটি গরুর দাম ২০০০ টাকা এবং মহিষের দাম ২৫০০ টাকা হলে লোকটি কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিলেন?
  1. ৯টি গরু এবং ৬টি মহিষ
  2. ৮টি গরু এবং ৭টি মহিষ
  3. ৫টি গরু এবং ১০টি মহিষ
  4. ১২টি গরু এবং ৩টি মহিষ
সঠিক উত্তর:
৯টি গরু এবং ৬টি মহিষ
উত্তর
সঠিক উত্তর:
৯টি গরু এবং ৬টি মহিষ
ব্যাখ্যা

প্রশ্ন: একজন লোক ১৫ টি গরু এবং মহিষ কিনেছিলেন ৩৩০০০ টাকা দিয়ে। প্রতিটি গরুর দাম ২০০০ টাকা এবং মহিষের দাম ২৫০০ টাকা হলে লোকটি কয়টি গরু এবং কয়টি মহিষ কিনেছিলেন?

সমাধান:
ধরি,
গরুর সংখ্যা = x টি
মহিষের সংখ্যা = y টি

শর্তমতে, 
x + y = ১৫ 
∴ x = ১৫ - y ........(১)

আবার, 
২০০০x + ২৫০০y = ৩৩০০০
⇒ ২০০০(১৫ - y) + ২৫০০y = ৩৩০০০
⇒ ৩০০০০ - ২০০০y + ২৫০০y = ৩৩০০০
⇒ ৫০০y = ৩৩০০০ - ৩০০০০
⇒ ৫০০y = ৩০০০ 
⇒ y = ৩০০০/৫০০ 
∴ y = ৬ 

(১) নং হতে পাই, 
x = ১৫ - ৬ 
∴ x = ৯ 

∴ লোকটি ৯টি গরু এবং ৬টি মহিষ কিনেছিলেন।

৪,০৬৪.
১৮, ৩২, ৫০, ৭২, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ৯৬
  2. খ) ৯৭
  3. গ) ৯৮
  4. ঘ) ৯৯
সঠিক উত্তর:
গ) ৯৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ৩২, ৫০, ৭২, ....... ধারার পরবর্তী সংখ্যাটি কত? 

সমাধান: 
৩২ - ১৮ = ১৪,
৫০ - ৩২ = ১৮,
৭২ - ৫০ = ২২

∴ পরবর্তী সংখ্যা = ৭২ + ২৬
= ৯৮ 
৪,০৬৫.
১১, ১২, ১৪, ?, ২৬, ৪২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ১৮
  2. ১৬
  3. ২০
  4. ২২
সঠিক উত্তর:
১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১২, ১৪, ?, ২৬, ৪২
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
১১ × ২ = ২২ ⇒ ২২ - ১০ = ১২
১২ × ২ = ২৪ ⇒ ২৪ - ১০ = ১৪
১৪ × ২ = ২৮ ⇒ ২৮ - ১০ = ১৮
১৮ × ২ = ৩৬ ⇒ ৩৬ - ১০ = ২৬
২৬ × ২ = ৫২ ⇒ ৫২ - ১০ = ৪২
৪,০৬৬.
টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ১০%
  2. ২৫%
  3. ২০%
  4. ৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: টিটুর আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ? 

সমাধান: 
ধরি, 
টিটুর আয় = ২০x টাকা 
টিটুর ব্যয় = ১৫x টাকা
∴ টিটুর সঞ্চয় = (২০x - ১৫x) টাকা 
= ৫x টাকা 

∴ শতকরা মাসিক সঞ্চয় = {(৫x/২০x) × ১০০}% 
= ২৫% 

∴ তার মাসিক সঞ্চয় =  ২৫%।

৪,০৬৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোনটি বসবে?


সমাধান:
সঠিক উত্তর: গ) 3
"চিত্রটি ৯০ ডিগ্রি ঘড়ির কাটার বিপরীত দিকে (ACW) ঘোরে এবং এর একটি কালো উল্টানো প্রতিচ্ছবি এর উপরে বসানো হয়।"

৪,০৬৮.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত?
  1. ক) ৪৩
  2. খ) ৪৭
  3. গ) ৫২
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
ক) ৪৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৩
ব্যাখ্যা
প্রশ্ন- একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে তত কম। সংখ্যাটি কত?

সমাধান-
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - 31 = 55 - x
⇒ 2x = 86
⇒ x = 43
৪,০৬৯.
একটি বৃত্তাকার মাঠের কেন্দ্রের কাছে A বিন্দুতে একটি লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছে। বৃত্তাকার মাঠের পরিধির কাছে B বিন্দুতে অপর লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছেএবং বৃত্তাকার মাঠের কেন্দ্র ও পরিধির মাঝামাঝি অবস্থানে তৃতীয় একজন লোক দৌড়ানোর জন্য দাড়িয়ে আছে। ১৫ সেকেন্ডে কোন লোকটি সর্বাধিক দূরত্ব অতিক্রম করবে?
  1. ক) A বিন্দুতে অবস্থানকারী লোকটি
  2. খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
  3. গ) C বিন্দুতে অবস্থানকারী লোকটি
  4. ঘ) A ও C বিন্দুতে অবস্থানকারী লোকটি
সঠিক উত্তর:
খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
উত্তর
সঠিক উত্তর:
খ) B বিন্দুতে অবস্থানকারী লোকটি
ব্যাখ্যা
একই পরিমাপের সরলরেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করা যায় বক্ররেখা বরাবর তার চেয়ে কম দূরত্ব অতিক্রম করা যায়।
A বিন্দুর ঘূর্ণন পথ এর তুলনায় B বিন্দুর ঘূর্ণন পথ তুলনামুলক কম বাঁকা।
তাই B বিন্দুতে অবস্থানকারী লোকটি সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করতে পারবে।
৪,০৭০.
প্রশ্নবোধক স্থানে কত সংখ্যা হবে?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 8
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ঘ) 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10
ব্যাখ্যা

বাম হাতের বৃত্তের ভাগ গুলির সংখ্যা, দুটি ডান হাতের বৃত্তের সাথে সম্পর্কিত ভাগ গুলির বিয়োগফলের সমান।
14 - 4 = 10
2 - 1 = 1
11 - 1 = 10
9 - 4 = 5
9 - 2 = 7
∴ 16 - 6 = 10 হবে।

৪,০৭১.
Liability : Immunity, then ? : ?
  1. Real estate : Property
  2. Debit : Credit
  3. Fidelity : Honesty
  4. Pardon : Amnesty
সঠিক উত্তর:
Debit : Credit
উত্তর
সঠিক উত্তর:
Debit : Credit
ব্যাখ্যা

সম্পর্ক: Liability ও Immunity পরস্পর বিপরীত সম্পর্ক প্রকাশ করে। 
Liability
(noun) - দায়; দায়িত্ব; বাধ্যবাধকতা। 
Immunity (noun) - (কর, শুল্ক ইত্যাদি থেকে) রেহাই; মাফ। 

অপশনসমূহের মধ্যে শুধুমাত্র Debit এর বিপরীত হচ্ছে Credit
Debit শব্দের বাংলা অর্থ খরচ। Credit শব্দের বাংলা অর্থ জমা। 

বাকি অপশনসমূহ সমার্থক শব্দ। 

৪,০৭২.
ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 
  1. ক) 2টি 
  2. খ) 3টি 
  3. গ) 4টি 
  4. ঘ) 5টি 
সঠিক উত্তর:
খ) 3টি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 3টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 

সমাধান:
ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ (Vowel) - গুলো হলো: A, E, I, O, U
১ম স্বরবর্ণ = A 
২য় স্বরবর্ণ = E  
A থেকে E পর্যন্ত বর্ণগুলো হলো = A, B, C, D, E
∴ A ও E - এর মাঝে বর্ণ রয়েছে - ৩টি।
৪,০৭৩.
What is this tool used for?
  1. To smooth surfaces by abrasion with sandpaper
  2. To grind metal and cut tile, stucco, and pavers, rout out mortar
  3. For light cutting, grinding, and cleaning tasks
  4. To reduce the thickness of a rough piece of lumber
সঠিক উত্তর:
To smooth surfaces by abrasion with sandpaper
উত্তর
সঠিক উত্তর:
To smooth surfaces by abrasion with sandpaper
ব্যাখ্যা
প্রশ্ন: What is this tool used for?

সমাধান:
This power tool is a sander.
Sander, portable power tool used for smoothing, polishing, or cleaning a surface, as of wood, plastic, or metal. Sanders are also used to roughen surfaces in preparation for finishing.


৪,০৭৪.
একটি বইয়ের প্রয়োজনীয় অংশ কোনটি?
  1. ক) কল্পকাহিনী
  2. খ) পৃষ্ঠা
  3. গ) ছবি
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
খ) পৃষ্ঠা
ব্যাখ্যা

একটি বইয়ের প্রয়োজনীয় অংশটি এর পৃষ্ঠাগুলি।
পৃষ্ঠা ছাড়া কোন বই নেই। সমস্ত বই কল্পনা নয় এবং সমস্ত বইয়ের ছবি নেই।

৪,০৭৫.
যদি 0.75 : x :: 5 : 8 হয় তাহলে x এর মান কত হবে?
  1. ক) 0.80
  2. খ) 1.20
  3. গ) 1.30
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) 1.20
উত্তর
সঠিক উত্তর:
খ) 1.20
ব্যাখ্যা
Here, 0.75/x = 5/8
⇒ (x × 5) = (0.75 × 8)
⇒ x = 6/5
= 1.20
৪,০৭৬.
যদি ৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সাজানো হয়, তাহলে শেষের দিক থেকে দশম সংখ্যাটি কত?
  1. ৪৯
  2. ৫৬
  3. ৬৩
  4. ৭০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সাজানো হয়, তাহলে শেষের দিক থেকে দশম সংখ্যাটি কত?

সমাধান:
৫ থেকে ১০৫ পর্যন্ত যে সংখ্যাগুলো ৭ দ্বারা বিভাজ্য তাদেরকে অধঃক্রমে সাজালে হয়,
১০৫, ৯৮, ৯১, ৮৪, ৭৭, ৭০, ৬৩, ৫৬, ৪৯, ৪২, ৩৫, ২৮, ২১, ১৪, ৭

শেষের দিক থেকে দশম সংখ্যাটি হলো ৭০।
৪,০৭৭.
My father lived _____ honest means.
  1. by
  2. on
  3. through
  4. upon
সঠিক উত্তর:
by
উত্তর
সঠিক উত্তর:
by
ব্যাখ্যা

প্রশ্ন: My father lived _____ honest means.

সমাধান: 
ইংরেজি ব্যাকরণ অনুযায়ী, কোনো উপায়ে বা পদ্ধতিতে জীবনধারণ করা বোঝাতে 'live by' হিসেবে ব্যবহৃত হয়।
Live by: কোনো উপায় বা উপার্জনের মাধ্যমে বেঁচে থাকা (যেমন: Live by honest means/honest labor)।

Live on: কোনো নির্দিষ্ট খাদ্যের ওপর নির্ভর করে বেঁচে থাকা (যেমন: Cow lives on grass)।

সুতরাং, সম্পূর্ণ বাক্যটি হবে- My father lived by honest means. (আমার বাবা সৎ উপায়ে জীবনধারণ করতেন।)

৪,০৭৮.
ছেলেদের একটি সারিতে রাকিব বাম দিক থেকে ২৪ তম এবং ডান দিক থেকে ১৮ তম হলে ঐ সারিতে কতজন ছেলে আছে?
  1. ৩৫ জন
  2. ৩৭ জন
  3. ৩৯ জন
  4. ৪১ জন
সঠিক উত্তর:
৪১ জন
উত্তর
সঠিক উত্তর:
৪১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ছেলেদের একটি সারিতে রাকিব বাম দিক থেকে ২৪ তম এবং ডান দিক থেকে ১৮ তম হলে ঐ সারিতে কতজন ছেলে আছে?

সমাধান: 
রাকিবের বাম দিকে আছে ২৩ জন এবং ডান দিকে আছে ১৭ জন।
∴ ঐ সারিতে বালকের সংখ্যা (২৩ + ১ + ১৭) = ৪১ জন
৪,০৭৯.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অহোরাত্র
  2. বাল্মীকি
  3. অগ্ন্যুৎপাত
  4. প্রতিধন্দ্বীতা
সঠিক উত্তর:
প্রতিধন্দ্বীতা
উত্তর
সঠিক উত্তর:
প্রতিধন্দ্বীতা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
প্রশ্নে উল্লিখিত অপশনগুলোর মধ্যে প্রতিধন্দ্বীতা বানানটি ভুল।
প্রতিধন্দ্বীতা বানানটির শুদ্ধ বানান প্রতিদ্বন্দ্বিতা।
৪,০৮০.
একটি এডুকেশন অ্যাপ প্রথম মাসে ২০% ব্যবহারকারী হারিয়েছে, নতুন করে অফার প্রদান করায় পরের মাসে আবার ২৫% ব্যবহারকারী বেড়েছে। শেষে ব্যবহারকারীর শতকরা বৃদ্ধি বা হ্রাস কত?
  1. ৫% বৃদ্ধি
  2. ০% পরিবর্তন
  3. ১০% হ্রাস
  4. ২০% হ্রাস
সঠিক উত্তর:
০% পরিবর্তন
উত্তর
সঠিক উত্তর:
০% পরিবর্তন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি এডুকেশন অ্যাপ প্রথম মাসে ২০% ব্যবহারকারী হারিয়েছে, নতুন করে অফার প্রদান করায় পরের মাসে আবার ২৫% ব্যবহারকারী বেড়েছে। শেষে ব্যবহারকারীর শতকরা বৃদ্ধি বা হ্রাস কত?

সমাধান:
ধরি,
শুরুতে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা ছিল = ১০০ জন।

প্রথম মাসে ২০% হ্রাসে ব্যবহারকারীর সংখ্যা = (১০০ - ২০) জন
= ৮০ জন

পরের মাসে ২৫% বৃদ্ধিতে ব্যবহারকারী সংখ্যা = ৮০ + (৮০ এর ২৫%) জন
= ৮০ + (৮০ এর ২৫/১০০) জন
= (৮০ + ২০) জন
= ১০০ জন

যেহেতু, শুরুতে ও শেষে ব্যবহারকারীর সংখ্যা সমান
∴ কোন বৃদ্ধি বা হ্রাস হয়নি।
৪,০৮১.
an = bn, a = b এর শর্তগুলো কি কি?
  1. ক) a > 0
  2. খ) b > 0
  3. গ) n ≠ 0
  4. ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর:
ঘ) সবগুলো সঠিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো সঠিক
ব্যাখ্যা

an = bn, a = b এর শর্তগুলো হলো a > 0, b > 0এবং n ≠ 0

৪,০৮২.
কোন বানানটি সঠিক?
  1. ক) Renaiissance
  2. খ) Renaissance
  3. গ) Renaissanc
  4. ঘ) Renaisance
সঠিক উত্তর:
খ) Renaissance
উত্তর
সঠিক উত্তর:
খ) Renaissance
ব্যাখ্যা
- Renaissance is a French word.
- The meaning of this word is 'rebirth.'
- It refers to a period in European civilization that was marked by a revival of Classical learning and wisdom.
- Renaissance শব্দটির বাংলা অর্থ নবজাগরণ।
৪,০৮৩.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) Aoathy
  2. খ) Apathy
  3. গ) Apethy
  4. ঘ) Apithy
সঠিক উত্তর:
খ) Apathy
উত্তর
সঠিক উত্তর:
খ) Apathy
ব্যাখ্যা
সঠিক বানান হল Apathy যার অর্থ উদাসীনতা।
৪,০৮৪.
আকাশ : পাখি : : সমুদ্র : ?
  1. জাহাজ
  2. ট্রলার
  3. মাছ
  4. নাবিক
সঠিক উত্তর:
মাছ
উত্তর
সঠিক উত্তর:
মাছ
ব্যাখ্যা
আকাশে সাধারণত পাখি উড়ে।
সমুদ্রে সাধারণত মাছ বিচরণ করে।
৪,০৮৫.
Choose the correct spelling-
  1. Pharmaceutical
  2. Farmaceutical
  3. Pharmacitical
  4. Pharmaceuticle
সঠিক উত্তর:
Pharmaceutical
উত্তর
সঠিক উত্তর:
Pharmaceutical
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correct spelling-

সমাধান:
Correct spelling- Pharmaceutical

Pharmaceutical অর্থ ওষুধ প্রস্তুতসংক্রান্ত
৪,০৮৬.
যদি THANKS দিয়ে SKNTHA বোঝায়, তাহলে DESIGN দিয়ে নিচের কোনটি বোঝাবে? 
  1. ক) NDGIES
  2. খ) NEGIDS
  3. গ) NGIDES
  4. ঘ) NGIESD
সঠিক উত্তর:
গ) NGIDES
উত্তর
সঠিক উত্তর:
গ) NGIDES
ব্যাখ্যা
প্রশ্ন: যদি THANKS দিয়ে SKNTHA বোঝায়, তাহলে DESIGN দিয়ে নিচের কোনটি বোঝাবে? 

সমাধান: 
THANKS শব্দের প্রথম তিনটি বর্ণ THA শেষে বসেছে। 
THANKS শব্দের শেষ তিনটি বর্ণ NKS পরিবর্তিত হয়ে SKN হয়েছে এবং প্রথমে বসেছে।
THANKS → SKNTHA 

DESIGN → NGIDES
৪,০৮৭.
’বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. নীর
  3. ক্ষিতি
  4. অদিতি
সঠিক উত্তর:
নীর
উত্তর
সঠিক উত্তর:
নীর
ব্যাখ্যা
’বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ নয় - নীর।

• নীর এর সমার্থক শব্দ - পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

• বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ: অদিতি, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ।
৪,০৮৮.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তটিনী
  2. স্রোতস্বিনী
  3. তুরঙ্গ
  4. তরঙ্গিণী
সঠিক উত্তর:
তুরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তুরঙ্গ
ব্যাখ্যা

প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- সরিৎ
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী
- তরঙ্গিণী
- নদ
- নদনদী
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী ইত্যাদি।

- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

৪,০৮৯.
নিচের চিত্রের (X) পেপারটি ভাজ করলে কোনটির মত হবে?
  1. ক) (1)
  2. খ) (2)
  3. গ) (3)
  4. ঘ) (4)
সঠিক উত্তর:
ঘ) (4)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (4)
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৪,০৯০.
রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটে, তারপর তার বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে। সে আবার বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। আবার সে বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থান থেকে সে কত কিলোমিটার দূরে? 
  1. 1 Km
  2. 3 Km
  3. 2 Km
  4. 4 Km
সঠিক উত্তর:
1 Km
উত্তর
সঠিক উত্তর:
1 Km
ব্যাখ্যা

প্রশ্ন: রোহন উত্তর দিকে 3 কিলোমিটার হাঁটে, তারপর তার বাঁদিকে ঘুরে 2 কিলোমিটার হাঁটে। সে আবার বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। আবার সে বাঁদিকে ঘুরে 3 কিলোমিটার হাঁটে। শুরুর স্থান থেকে সে কত কিলোমিটার দূরে?

সমাধান:  

প্রদত্ত চিত্র থেকে স্পষ্ট যে, OD = CD - OC = 3 - 2 = 1

সুতরাং, শুরুর স্থান থেকে সোজা দূরত্ব 1 Km.

৪,০৯১.
নিচের নাম্বার সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৪, ৪৪
  1. ২০
  2. ১৪
  3. ৩৪
  4. ৪৪
সঠিক উত্তর:
৩৪
উত্তর
সঠিক উত্তর:
৩৪
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের নাম্বার সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সংখ্যাটি কত?
২, ৫, ৯, ১৪, ২০, ২৭, ৩৪, ৪৪

সমাধান:
সিরিজের সংখ্যাগুলো যেভাবে গঠিত হয়েছে-
২ + ৩ = ৫
৫ + ৪ = ৯
৯ + ৫ = ১৪
১৪ + ৬ = ২০
২০ + ৭ = ২৭
২৭ + ৮ = ৩৫
৩৫ + ৯ = ৪৪

সে অনুসারে সংখ্যাটি ২৭ + ৮ = ৩৫ হওয়া উচিত ছিলো।
∴ ৩৪ সংখ্যাটি ভুল।

৪,০৯২.
সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪
  1. ৩৬
  2. ৪৮
  3. ৫২
  4. ৫৬
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
৪, ১৮, ?, ১০০, ১৮০, ২৯৪

সমাধান:
- ২ = ৮ - ৪ = ৪
- ৩ = ২৭ - ৯ = ১৮
- ৪ = ৬৪ - ১৬ = ৪৮
- ৫ = ১২৫ - ২৫ = ১০০
- ৬ = ২১৬ - ৩৬ = ১৮০
- ৭ = ৩৪৩ - ৪৯ = ২৯৪
৪,০৯৩.
একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে এবং প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ১২ সেকেন্ড
  3. গ) ১১ সেকেন্ড
  4. ঘ) ১৩ সেকেন্ড
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৩ সেকেন্ড
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বানর ১৪ মিটার উঁচু পিচ্ছিল বাঁশের মাথায় উঠতে এবং প্রথম সেকেন্ডে ৩ মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে ১ মিটার নেমে আসে। বাঁশের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে?

সমাধান:
১ম সেকেন্ডে উঠে ৩ মিটার
২য় সেকেন্ডে নামে ১ মিটার
∴ ২ মিটার উঠবে ২ সেকেন্ডে
 
২ সেকেন্ডে উঠবে ২ মিটার 
৩ সেকেন্ডে উঠবে ২ + ৩ = ৫ মিটার 

 প্যাটার্ন অনুসারে, 
১,৩,৫,৭,৯,১১তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ৩,৫,৭,৯,১১,১৩ মিটার 
২,৪,৬,৮,১০, ১২তম সেকেন্ডে অতিক্রম করবে যথাক্রমে ২,৪,৬,৮,১০,১২ মিটার
 
অর্থাৎ, ১১তম সেকেন্ডে ১৩ মিটার উঠার পর ১২তম সেকেন্ডে অতিক্রম করবে ১২ মিটার।  
এর পরের ৩ মিটার উঠতে সময় লাগবে ১ সেকেন্ডে 
∴পরের ২ মিটার উঠতে সময় লাগবে ২/৩ সেকেন্ড 
সুতরাং, ১৪ মিটার উঠতে মোট সময় লাগবে = (১২ + ২/৩) সেকেন্ড =১২.৬৭ সেকেন্ড 
 
অতএব, প্রাপ্ত উত্তর ১৩ সেকেন্ড এর কাছাকাছি হওয়ায় একে সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 
৪,০৯৪.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নাইরোবি
  2. মোগাদিসু
  3. পোর্ট অব প্রিন্স
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
- সোমালিয়ার রাজধানী মোগাদিসু।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কেনিয়ার রাজধানী নাইরোবি।
- সেনেগালের রাজধানী ডাকার।

• সোমালিয়া, কেনিয়া, সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ।
• হাইতি উত্তর আমেরিকার দেশ।

∴ পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।

৪,০৯৫.
নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
  1. ১৯৪৮
  2. ১৯৫৪
  3. ২০০৪
  4. ২০২০
সঠিক উত্তর:
১৯৫৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৫৪
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বছর লিপ ইয়ার নয়?

সমাধান:
- ২০০৪, ২০২০, ১৯৪৮ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু ১৯৫৪ সাল ৪ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়।
- তাই ১৯৫৪ লিপ ইয়ার নয়।

[গ্রেগরীয় অ্যালগরিদম অনুযায়ী, কোনো বছর ৪ দ্বারা বিভাজ্য এবং ১০০ দ্বারা বিভাজ্য না হলে তবে সেই বছর অধিবর্ষ হবে।
কিন্তু ১০০ দ্বারা বিভাজ্য হলে সেই বছর অধিবর্ষ হবে না যদি ঐ বছর ৪০০ দ্বারা বিভাজ্য না হয়।]
৪,০৯৬.
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ-
  1. ক) নির্বাপণ 
  2. খ) ব্যক্ত
  3. গ) প্রতীচী 
  4. ঘ) প্রস্থিত 
সঠিক উত্তর:
খ) ব্যক্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যক্ত
ব্যাখ্যা
'প্রজ্বলন' এর বিপরীত শব্দ- নির্বাপণ 
'প্রচ্ছন্ন'এর বিপরীত শব্দ- ব্যক্ত 
'প্রাচী' এর বিপরীত শব্দ-  প্রতীচী 
'প্রবিষ্ট'এর বিপরীত শব্দ- প্রস্থিত 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৪,০৯৭.
৪০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?
  1. ২৪ ফুট
  2. ১৮ ফুট
  3. ১২ ফুট
  4. ১৬ ফুট
সঠিক উত্তর:
১৬ ফুট
উত্তর
সঠিক উত্তর:
১৬ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ফুট লম্বা একটি দণ্ড এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশটি বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
বড় অংশটি ক ফুট
∴ ছোট অংশটি ২ক/৩ ফুট 

প্রশ্নমতে,
ক + ২ক/৩ = ৪০
বা, (৩ক + ২ক)/৩ = ৪০
বা, ৫ক = ১২০
∴ ক = ২৪ 

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ২৪)/৩ = ১৬ ফুট
৪,০৯৮.
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ১৫ মিনিট
  2. ২০ মিনিট
  3. ২৫ মিনিট
  4. ৩০ মিনিট
সঠিক উত্তর:
২৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান:
৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিটি।
তাহলে, বর্তমান সময় ৫টা ৩৫মিনিট।

অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
৪,০৯৯.
প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে A চাকাটি কোন দিকে ঘুরবে? 
  1. ক) ঘড়ির কাঁটার দিকে
  2. খ) ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. গ) স্থির থাকবে
  4. ঘ) যেকোনো দিকে
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘড়ির কাঁটার দিকে
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক অনুসারে ঘুরলে A চাকাটি কোন দিকে ঘুরবে? 


প্রদত্ত চিত্রে D চাকাটি নির্দেশিত দিক হলো ঘড়ির কাঁটার বিপরীত দিক
A চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। 
৪,১০০.
যদি HARD শব্দটির কোড হয় 1357 এবং SOFT শব্দটির কোড হয় 2468, তাহলে 21448 কোন শব্দটির কোড?
  1. SCOOL
  2. SHOOP
  3. SHOOT
  4. SHOOL
সঠিক উত্তর:
SHOOT
উত্তর
সঠিক উত্তর:
SHOOT
ব্যাখ্যা

প্রশ্ন: যদি HARD শব্দটির কোড হয় 1357 এবং SOFT শব্দটির কোড হয় 2468, তাহলে 21448 কোন শব্দটির কোড?

সমাধান: 
দেওয়া আছে, 
H A R D = 1 3 5 7
এবং
S O F T = 2 4 6 8

তাহলে, 
2 1 4 4 8 = S H O O T

সুতরাং, 21448 = SHOOT