বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ২৪ / ১৩৫ · ২,৩০১২,৪০০ / ১৩,৫৮৯

২,৩০১.
১৮, ১০, ৬, ৪, ......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ১০, ৬, ৪, ......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
১৮ - ১০ = ৮ = ২
১০ - ৬ = ৪ = ২
৬ - ৪ = ২ = ২

∴ পরের সংখ্যা হবে = ৪ - ২ = ৪ - ১ = ৩
২,৩০২.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 
  1. ৯ টি 
  2. ৮ টি 
  3. ১০ টি 
  4. ৭ টি 
সঠিক উত্তর:
৮ টি 
উত্তর
সঠিক উত্তর:
৮ টি 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? 

সমাধান:

একটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1, 2, 3 = ৩ টি 
দুইটি করে ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 12, 13, 24, 34 =  ৪ টি 
সবগুলো ফাঁকা ঘর নিয়ে ত্রিভুজ আছে - 1234 = ১ টি 

∴ মোট ত্রিভুজ আছে = ৩ + ৪ + ১ = ৮ টি 

২,৩০৩.
এক ব্যক্তি প্রথমে উত্তর দিকে ৮ মাইল তারপর পূর্বদিকে ১২ মাইল এবং শেষে উত্তর দিকে ৮ মাইল গেল। প্রথম অবস্থান থেকে সে সোজা কতদূর গেল?
  1. ১৭ মাইল
  2. ২০ মাইল
  3. ২৭ মাইল
  4. ৪১ মাইল
সঠিক উত্তর:
২০ মাইল
উত্তর
সঠিক উত্তর:
২০ মাইল
ব্যাখ্যা

উত্তর + উত্তর = ৮ + ৮ = ১৬ মাইল, পূর্বদিকে = ১২ মাইল।
সুতরাং তাঁর সোজাসুজি দূরত্ব = √(১৬ + ১২)
= √(২৫৬ + ১৪৪)
= √৪০০
= ২০ মাইল।

২,৩০৪.
কোন বর্ণটিকে আয়নায় ও বাস্তবে একই দেখায় না?
  1. A
  2. M
  3. W
  4. Z
সঠিক উত্তর:
Z
উত্তর
সঠিক উত্তর:
Z
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বর্ণটিকে আয়নায় ও বাস্তবে একই দেখায় না? 

সমাধান:
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।

∴ Z আয়নায় ও বাস্তবে একই দেখায় না।
২,৩০৫.
আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?
  1. মঙ্গলবার
  2. বুধবার
  3. বৃহস্পতিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশুর পরের দিন যদি সোমবার হয় তবে, গতকালের আগের দিন কী বার ছিল?

সমাধান:
আগামী পরশুর পরের দিন ⇒ সোমবার
আগামী পরশু ⇒ রবিবার
আগামীকাল ⇒ শনিবার
আজ ⇒ শুক্রবার
গতকাল ⇒ বৃহস্পতিবার
গতকালের আগের দিন ⇒ বুধবার
২,৩০৬.
যদি ঞ × Q = 170 হয়, ম × E = কত হবে?
  1. ক) 125
  2. খ) 145
  3. গ) 187
  4. ঘ) 90
সঠিক উত্তর:
ক) 125
উত্তর
সঠিক উত্তর:
ক) 125
ব্যাখ্যা

ঞ বাংলা ব্যঞ্জন বর্ণের ১০ম বর্ণ
Q ইংরেজি বর্ণের ১৭তম বর্ণ
∴10 × 17 = 170
ম বাংলা ব্যঞ্জন বর্ণের ২৫ তম বর্ণ
E ইংরেজি বর্ণের ৫ম বর্ণ
∴25 × 5 = 125

২,৩০৭.
৮, ১১, ১৭, ২৯, ৫৩, ____ পরবর্তী সংখ্যাটি কত হবে?
  1. ১০৬
  2. ১০৭
  3. ৯৯
  4. ১০১
সঠিক উত্তর:
১০১
উত্তর
সঠিক উত্তর:
১০১
ব্যাখ্যা
প্রশ্ন: ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ____ পরবর্তী সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে ধারাটির পরবর্তী পদের সাথে পূর্ববর্তী পদের পার্থক্যগুলো হলো : ৩, ৬, ১২, ২৪...। অর্থাৎ পার্থক্যগুলো ২ গুণ করে বৃদ্ধি পাচ্ছে।
সুতরাং ৫৩ এর সাথে ২৪ × ২ = ৪৮ যোগ করে পরবর্তী সংখ্যা ১০১।
২,৩০৮.
১৪৬৪৫ জন সৈন্যকে বর্গাকারে সাজালে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?
  1. ক) ১২০ জন
  2. খ) ১২১ জন
  3. গ) ১১৫ জন
  4. ঘ) ১১২ জন
সঠিক উত্তর:
খ) ১২১ জন
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২১ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১৪৬৪৫ জন সৈন্যকে বর্গাকারে সাজালে ৪ জন অতিরিক্ত হয়। প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত?

সমাধান: 
যেহেতু ৪ জন অতিরিক্ত সৈন্য আছে। মোট সৈন্য থেকে চার জন সৈন্য বাদ দিলে যে সংখ্যাটি পাওয়া যাবে তার বর্গমূলই হবে প্রতি সারির সৈন্য সংখ্যা।
১৪৬৪৫ - ৪ = ১৪৬৪১

∴ ১৪৬৪১ এর বর্গমুল = √১৪৬৪১ = ১২১ 
২,৩০৯.
একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?
  1. ১৮টি
  2. ১৫টি
  3. ১৪টি
  4. ১২টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে মোট ৩০টি ভেড়া ও রাজহাঁস রয়েছে। যদি প্রাণীগুলোর মোট ৮৪টি পা থাকে, তাহলে ঐ খামারে মোট কতটি ভেড়া আছে?

সমাধান:
ধরি,
ভেড়া আছে ক টি
∴ রাজহাঁস আছে ৩০ - ক টি

প্রশ্নমতে,
৪ক + ২(৩০ - ক) = ৮৪
বা, ৪ক + ৬০ - ২ক = ৮৪
বা, ২ক = ২৪
∴ ক = ১২

∴ খামারে মোট ১২টি ভেড়া আছে।

২,৩১০.
P, Q এর চেয়ে লম্বা; R, S এর চেয়ে খাটো; S, T এর চেয়ে খাটো; Q, S এর চেয়ে লম্বা; T, Q এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?
  1.  P
  2. R
  3. T
  4. S
সঠিক উত্তর:
 P
উত্তর
সঠিক উত্তর:
 P
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q এর চেয়ে লম্বা; R, S এর চেয়ে খাটো; S, T এর চেয়ে খাটো; Q, S এর চেয়ে লম্বা; T, Q এর চেয়ে খাটো হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান:
P, Q এর চেয়ে লম্বা → Q < P
R, S এর চেয়ে খাটো → R < S
S, T এর চেয়ে খাটো → S < T
Q, S এর চেয়ে লম্বা → S < Q
T, Q এর চেয়ে খাটো → T < Q

এখন সবগুলো তথ্য একসাথে সাজাই:
R < S < T < Q < P

সুতরাং সবচেয়ে লম্বা হচ্ছে - P

২,৩১১.
একটি দৌড় প্রতিযোগিতায় কামালের অবস্থান প্রথম এবং জসিমের অবস্থান পঞ্চম। জামালের অবস্থান কামাল ও জসিমের মাঝে। রহিম, রোহানের থেকে এগিয়ে আছে এবং রোহানের অবস্থান জামালের ঠিক পেছনে। প্রতিযোগিতায় কে দ্বিতীয় অবস্থানে রয়েছে?
  1. রহিম
  2. জামাল
  3. কামাল
  4. রোহান
সঠিক উত্তর:
রহিম
উত্তর
সঠিক উত্তর:
রহিম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দৌড় প্রতিযোগিতায় কামালের অবস্থান প্রথম এবং জসিমের অবস্থান পঞ্চম। জামালের অবস্থান কামাল ও জসিমের মাঝে। রহিম, রোহানের থেকে এগিয়ে আছে এবং রোহানের অবস্থান জামালের ঠিক পেছনে। প্রতিযোগিতায় কে দ্বিতীয় অবস্থানে রয়েছে? 

সমাধান:
​প্রতিযোগিতায় দ্বিতীয় অবস্থানে রয়েছে রহিম।
​ 
দেওয়া আছে,
​কামালের অবস্থান প্রথম
​জসিমের অবস্থান পঞ্চম
​জামালের অবস্থান কামাল ও জসিমের মাঝে
​রহিমের অবস্থান রোহানের সামনে
​রোহানের অবস্থান জামালের ঠিক পেছনে 

​১ম থেকে ৫ম অবস্থান পর্যন্ত সাজিয়ে পাওয়া যায়,
​কামাল > রহিম (২য়) > জামাল > রোহান > জসিম

২,৩১২.
Five bells begin to toll together and toll respectively at intervals of 6, 5, 7, 10 and 12 seconds. How many times will they toll together in one hour including the one at the start ?
  1. ক) 7 times
  2. খ) 8 times
  3. গ) 9 times
  4. ঘ) 11 times
সঠিক উত্তর:
গ) 9 times
উত্তর
সঠিক উত্তর:
গ) 9 times
ব্যাখ্যা

L.C.M. of 6, 5, 7, 10 and 12 is 420.
So, the bells will toll together after every 420 seconds i.e. 7 minutes.
Now, 7 × 8 = 56 and 7 × 9 = 63.
Thus, in 1 hour (or 60 minutes), the bells will toll together 8 + 1 = 9 times, including the one at the start.

২,৩১৩.
যদি ২০২১ সালের মার্চ মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে এপ্রিল মাসের ৩ তারিখ কী বার হবে?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
ঘ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ২০২১ সালের মার্চ মাসের ১ তারিখ সোমবার হয়, তাহলে এপ্রিল মাসের ৩ তারিখ কী বার হবে?

সমাধান:   
৭ দিন পর ৮ম দিনে পুনরায় একই বার আসে।
তাই মার্চ মাসের ১ম দিন সোমবার হলে ৮ম, ১৫তম, ২২তম, ২৯তম দিন সোমবার হবে।
 
মার্চ মাসের ৩০ তারিখ হবে মঙ্গলবার।
মার্চ মাসের ৩১ তারিখ হবে বুধবার।
এপ্রিল মাসের ১ তারিখ হবে বৃহস্পতিবার।
এপ্রিল মাসের ২ তারিখ হবে শুক্রবার।
এপ্রিল মাসের ৩ তারিখ হবে শনিবার।
২,৩১৪.
যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, [৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬] ÷ [৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬] = ? 
  1. ৪৪
  2. ১৯৩৬
  3. ১৮৯২
  4. ৮৩৮
সঠিক উত্তর:
১৮৯২
উত্তর
সঠিক উত্তর:
১৮৯২
ব্যাখ্যা

প্রশ্ন: যদি যোগ অর্থ গুণ, বিয়োগ অর্থ যোগ, ভাগ অর্থ বিয়োগ এবং গুণ অর্থ ভাগ হয় তবে, [৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬] ÷ [৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬] = ?

সমাধান:
[৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬] ÷ [৪ + ৯৬ × ৮ - ২ ÷ ৬]

প্রদত্তশর্তে,
[৪ × ৯৬ ÷ ৮ + ২ - ৬] - [৪ × ৯৬ ÷ ৮ + ২ - ৬]
= [৪ × ১২ + ২ - ৬] -  [৪ × ১২ + ২ - ৬]
= [৪৮ + ২ - ৬]- [৪৮ + ২ - ৬]
= [৪৪] - ৪৪
= ১৯৩৬ - ৪৪
= ১৮৯২

২,৩১৫.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. ঘরে বাইরে
  2. চোখের বালি
  3. শেষ প্রশ্ন
  4. নৌকাডুবি
সঠিক উত্তর:
শেষ প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
শেষ প্রশ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
• "শেষ প্রশ্ন" অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 
কারণ "শেষ প্রশ্ন" শরৎচন্দ্র চট্টোপাধ্যাযয়ের রচিত উপন্যাস।

ঘরে বাইরে, চোখের বালি, নৌকাডুবি এইগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
২,৩১৬.
যদি x = 5, y = 3 এবং z = 2 হলে, x(y - z)/y(x + y + z) এর মান কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/3
  3. গ) 1/6
  4. ঘ) 1/10
সঠিক উত্তর:
গ) 1/6
উত্তর
সঠিক উত্তর:
গ) 1/6
ব্যাখ্যা
দেয়া আছে, 
x = 5, y = 3 এবং z = 2 

x(y - z)/y(x + y + z) = 5(3 - 2)/3(5 + 3 + 2)
                                =5/(3 × 10)
                                = 1/6
২,৩১৭.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
DE (............) ROY
  1. NY
  2. PT
  3. VICE
  4. VIDE
সঠিক উত্তর:
VICE
উত্তর
সঠিক উত্তর:
VICE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
DE (............) ROY

সমাধান:
VICE শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় DEVICE এবং দ্বিতীয় শব্দটি শুরু VICEROY হয়।
DEVICE - যন্ত্র; পরিকল্পনা; ফন্দি; কৌশল।
VICEROY - কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ); উপরাজ।
২,৩১৮.
'INTREPID' শব্দের অর্থ কি?
  1. Belligerent
  2. Timid
  3. Arrogant
  4. Fearless
সঠিক উত্তর:
Fearless
উত্তর
সঠিক উত্তর:
Fearless
ব্যাখ্যা
প্রশ্ন: 'INTREPID' শব্দের অর্থ কি?

সমাধান:
'INTREPID' শব্দের অর্থ হলো নির্ভীক, অতুলনীয় সাহসী বা অপরাজেয়।

আবার,
Fearless অর্থ 'নির্ভীক'

'INTREPID' শব্দের সমর্থক শব্দ হলো -
Brave (সাহসী)
Fearless (নির্ভীক)
Bold (দুঃসাহসী)
Courageous (বীরত্বপূর্ণ)
Daring (ঝুঁকিপূর্ণ কাজে সাহসী)

"Arrogant" শব্দের অর্থ হলো অহংকারী, দাম্ভিক বা অহংভাবপূর্ণ।
"Belligerent" শব্দের অর্থ হলো যুদ্ধপরায়ণ, আক্রমণাত্মক বা ঝগড়াটে।
"Timid" শব্দের অর্থ হলো ভীতু, লাজুক বা সংকোচপ্রবণ।
২,৩১৯.
একটি থলেতে ৪টি লাল বল, ৩টি সবুজ বল এবং ২টি নীল বল আছে। যদি একটি বল দৈবভাবে তোলা হয়, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত?
  1. ৫/৯
  2. ১/২
  3. ৪/৯
  4. ৪/৭
সঠিক উত্তর:
৪/৯
উত্তর
সঠিক উত্তর:
৪/৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলেতে ৪টি লাল বল, ৩টি সবুজ বল এবং ২টি নীল বল আছে। যদি একটি বল দৈবভাবে তোলা হয়, বলটি লাল হওয়ার সম্ভাবনা কত?

সমাধান:
থলেতে মোট বল আছে = (৪ + ৩ + ২) = ৯টি
মোট লাল বল আছে = ৪টি 

∴ বলটি লাল হওয়ায় সম্ভাবনা ৪/৯
২,৩২০.
আবির উত্তর দিকে ২০ মিটার হাঁটলো। তারপর সে ডানদিকে ঘুরলো এবং 30 মিটার হাঁটলো। তারপরে সে ডানদিকে ঘুরে 35 মিটার হাঁটলো। তারপর সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে। অবশেষে সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলো। শুরুর অবস্থান থেকে সে কোন দিকে এবং কত দূরে আছে?
  1. ক) 45 মি. উত্তরে
  2. খ) 45 মি. দক্ষিণে
  3. গ) 45 মি. পশ্চিমে
  4. ঘ) 45 মি. পূর্বে
সঠিক উত্তর:
ঘ) 45 মি. পূর্বে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 45 মি. পূর্বে
ব্যাখ্যা
প্রশ্ন: আবির উত্তর দিকে ২০ মিটার হাঁটলো। তারপর সে ডানদিকে ঘুরলো এবং 30 মিটার হাঁটলো। তারপরে সে ডানদিকে ঘুরে 35 মিটার হাঁটলো। তারপর সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটে। অবশেষে সে বাম দিকে ঘুরে 15 মিটার হাঁটলো। শুরুর অবস্থান থেকে সে কোন দিকে এবং কত দূরে আছে?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
AF = (30 + 15) মি. 
       = 45 মি. 
২,৩২১.
সূর্যাস্তের আগে এক সন্ধ্যায় রেখা ও হেমা মুখোমুখি কথা বলছিলেন। হেমার ছায়া যদি হেমার ডানদিকে থাকে, তাহলে রেখা কোন দিকে মুখ করে ছিল?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
খ) দক্ষিণ
ব্যাখ্যা
সন্ধ্যায় সূর্য পশ্চিমে অস্ত যায়। অত:পর যে কোন ছায়া পূর্বে পড়ে। যেহেতু হেমার ছায়া ছিল হেমার ডানদিকে। তাই দক্ষিণ দিকে মুখ করে ছিলেন রেখা


২,৩২২.
কোন চিত্রটি অন্যগুলোর সাথে মানানসই নয়?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
C ব্যতীত অন্যসব চিত্রের বাহির এবং ভেতরের আকার ভিন্ন ভিন্ন, কিন্তু এটাতে দুইটা চিত্রই ত্রিভুজ।
২,৩২৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্বশাসন
  3. গ) সায়ত্তশাসন
  4. ঘ) স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
শুদ্ধ বানান -স্বায়ত্তশাসন
স্বায়ত্তশাসন (বিশেষ্য): স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।

উৎস: Accessible Dictionary
২,৩২৪.
একটি লিফটে একজন নতুন ব্যক্তি আসা এবং আরেকজন বেরিয়ে যাওয়ার পর লিফটে থাকা আটজন ব্যক্তির গড় ওজন ২.৫ কেজি বাড়লো। তাহলে নতুন আসা ব্যক্তির ওজন কত হবে যদি প্রস্থানকৃত ব্যক্তির ওজন ৬৫ কেজি হয়ে থাকে?
  1. ৭০ কেজি
  2. ৭৫ কেজি
  3. ৮০ কেজি
  4. ৮৫ কেজি
সঠিক উত্তর:
৮৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮৫ কেজি
ব্যাখ্যা
সব মিলিয়ে ওজন বাড়লো = (৮×২.৫) = ২০ কেজি।
সুতরাং, নতুন আসা ব্যাক্তির ওজন = (৬৫ + ২০) = ৮৫ কেজি
২,৩২৫.
নিচের তিনটি চিত্রের মাঝে কোনটি সঠিকভাবে বর্ণিত আছে? (পাত্রগুলোতে পানি রয়েছে)
  1. A
  2. B
  3. C
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের তিনটি চিত্রের মাঝে কোনটি সঠিকভাবে বর্ণিত আছে? (পাত্রগুলোতে পানি রয়েছে)
সমাধান:
A চিত্রে,
বাম পাশে পানি বেশি ডান পাশে কম, তাই বাম পাশের পানির চাপে মাঝের বাধাটি ডানদিকে বাঁকা হবে।

B চিত্রে,
বাম পাশে পানি বেশি ডান পাশে কম, তাই বাম পাশের পানির চাপে মাঝের বাধাটি ডানদিকে বাঁকা হবে। কিন্তু এখানে বাধাটি সোজা দেখানো আছে

C চিত্রে,
বাম ও ডান পাশে সমান পানি রয়েছে, তাই চাপ সমান থাকবে এবং বাধাটি সোজা থাকবে। কিন্তু এখানে সোজা নয়।
২,৩২৬.
৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ক) 127°
  2. খ) 122.5°
  3. গ) 127.5°
  4. ঘ) 129.5°
সঠিক উত্তর:
গ) 127.5°
উত্তর
সঠিক উত্তর:
গ) 127.5°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
= │(11 × 45 -  60 × 4)/2│°
= │(495 - 240)/2│°
= │255/2│°
= 127.5°
২,৩২৭.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?
  1. ২৮
  2. ২৯
  3. ৩০
  4. ৩১
সঠিক উত্তর:
২৯
উত্তর
সঠিক উত্তর:
২৯
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি হবে?

সমাধান:
তরঙ্গটির উপরে ও নিচে দুইটি সমান্তর ধারা রয়েছে। উপরের ধারাতে সাধারণ অন্তর ৭ এবং নিচের ধারাতে সাধারণ অন্তর ৬.

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে হবে (২২ + ৭) = ২৯
২,৩২৮.
যদি SEVEN + EIGHT= 114 হয় তাহলে, SEVEN - EIGHT  =?
  1. - 1
  2. 1
  3. 14
  4. 16
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি SEVEN + EIGHT= 114 হয় তাহলে, SEVEN - EIGHT  =?

সমাধান:
 

∴ S + E + V + E + N
= 19 + 5 + 22 + 5 + 14
= 65

∴ E + I + G + H + T
= 5 + 9 + 7 + 8 + 20 
= 49

∴ SEVEN + EIGHT = 65 + 49 = 114
∴ SEVEN - EIGHT = 65 - 49 = 16

২,৩২৯.
৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে রাকিবের অবস্থান ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?
  1. ক) ৬১ তম
  2. খ) ৬২ তম
  3. গ) ৬৭ তম
  4. ঘ) ৬৯ তম
সঠিক উত্তর:
খ) ৬২ তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬২ তম
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮ জন ছাত্রছাত্রীর মধ্যে রাকিবের অবস্থান ১৭ তম। শেষের দিক থেকে তার অবস্থান কত?

সমাধান:
ক্লাসে রাকিবের অবস্থানের পিছনে আছে ( ৭৮ - ১৭ ) = ৬১ জন 
অতএব রাকিবের অবস্থান শেষের দিক থেকে ( ৬১ + ১ ) = ৬২ তম
২,৩৩০.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ১০
  2. ১৬
  3. ২৫
  4. ৩০
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে মোট ৩০ টি ত্রিভুজ আছে।
ঢালু বরাবর ৫ টি রেখা আছে যা দ্বারা ৪ টি ত্রিভুজ উৎপন্ন হয়
এক্ষেত্রে, ত্রিভুজ সংখ্যা = ১ + ২ + ৩ + ৪ = ১০ টি 
আনুভুমিক বরাবর ৩ টি রেখা আছে। তাই মোট ত্রিভুজ সংখ্যা = ৩ × ১০ = ৩০ টি
২,৩৩১.
যদি HOLY = SLOB হয়, তাহলে LOW =?
  1. ONE
  2. OLD
  3. GLOW
  4. BOW
সঠিক উত্তর:
OLD
উত্তর
সঠিক উত্তর:
OLD
ব্যাখ্যা
প্রশ্ন: যদি HOLY = SLOB হয়, তাহলে LOW =?

সমাধান:

 HOLY = SLOB
∴ LOW = OLD
২,৩৩২.
৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 127°
  2. 122.5°
  3. 127.5°
  4. 129.5°
সঠিক উত্তর:
127.5°
উত্তর
সঠিক উত্তর:
127.5°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
= │(11 × 45 -  60 × 4)/2│°
= │(495 - 240)/2│°
= │255/2│°
= 127.5°
২,৩৩৩.
উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
  1. ক) আহা! কী চমৎকার দৃশ্য।
  2. খ) শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
  3. গ) শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
  4. ঘ) সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
সঠিক উত্তর:
গ) শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
উত্তর
সঠিক উত্তর:
গ) শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
ব্যাখ্যা
• উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
- উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।
• আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
• শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
• সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৩৪.
যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 কী হবে?
  1. THERE
  2. THEER
  3. THREE
  4. TEHER
সঠিক উত্তর:
THERE
উত্তর
সঠিক উত্তর:
THERE
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 কী হবে?

সমাধান:
যদি 31518 = COR এবং 751212 = GELL হয় তাহলে 2085185 হবে THERE

ইংরেজি বর্ণমালার অবস্থান (A = 1, B = 2,..., Z = 26) বিবেচনা করে দেখা যায়-
COR শব্দটিতে
3 = C,
15 = O,
18 = R
এবং
GELL শব্দটিতে
7 = G
5 = E
12 = L
12 = L

অনুরূপভাবে,
20 = T
8 = H
5 = E
18 = R
5 = E

∴ নির্ণেয় শব্দটি = THERE
২,৩৩৫.
গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা, মধুমতি, গোমতি  
  1. ক) প য গ মে ম গো 
  2. খ) গ য প মে ম গো 
  3. গ) গ য প গো ম মে
  4. ঘ) গো য প মে ম গ  
সঠিক উত্তর:
খ) গ য প মে ম গো 
উত্তর
সঠিক উত্তর:
খ) গ য প মে ম গো 
ব্যাখ্যা
প্রশ্ন: গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা, মধুমতি, গোমতি  

সমাধান: 
গঙ্গা, যমুনা, পদ্মা, মেঘনা, মধুমতি, গোমতি শব্দগুলোর প্রথম অক্ষরগুলো নিলে হয়: গ য প মে ম গো 
২,৩৩৬.
কোনটি শুদ্ধ শব্দ?
  1. ক) প্রানি
  2. খ) প্রানী
  3. গ) প্রাণি
  4. ঘ) প্রাণী
সঠিক উত্তর:
ঘ) প্রাণী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রাণী'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- শিরশ্ছেদ, 
- আকাঙ্ক্ষা, 
- ন্যূনতম,
- অপরাহ্ণ,
- জ্ঞানভূষিত, 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
২,৩৩৭.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে দূরত্ব কত হবে? 
  1. 15 cm
  2. 2.25 cm
  3. 1.5 cm
  4. 0.15 cm
সঠিক উত্তর:
1.5 cm
উত্তর
সঠিক উত্তর:
1.5 cm
ব্যাখ্যা

প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রের ডানদিকে দূরত্ব কত হবে? 

সমাধান:
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d1 = 2.7 cm
বামদিকের বস্তুর ওজন w1 = 10 kg
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব d2 = ?
ডানদিকের বস্তুর ওজন w2 = 18 kg

এখন,
d1 × w1 = d2 × w2
⇒ 2.7 × 10 = d2 × 18
⇒ 27 = d2 × 18
⇒ d2 = 27/18
∴ d2 = 1.5

∴ দূরত্ব হবে = 1.5 cm

২,৩৩৮.
A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?
  1. ভাই - বোন
  2. ননদ - ভাই
  3. স্বামী - স্ত্রী
  4. বাবা - মা
সঠিক উত্তর:
স্বামী - স্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী - স্ত্রী
ব্যাখ্যা

প্রশ্ন: A এবং B দুই বন্ধু, S হলো A - এর বোন, P হলো B - এর ভাই। S এর মেয়ের ভাইয়ের পিতা P হলে P এবং S - এর সম্পর্ক কী?

সমাধান:
- B এর ভাই হচ্ছে P
- A এর বোন হচ্ছে S
- S এর মেয়ের ভাইয়ের পিতা P, অর্থাৎ P হচ্ছে S এর স্বামী।
- P এবং S এর সম্পর্ক স্বামী - স্ত্রী।

২,৩৩৯.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        18  (116) 40
        26  (  ? ) 48
  1. 148
  2. 126
  3. 162
  4. 156
সঠিক উত্তর:
148
উত্তর
সঠিক উত্তর:
148
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
        18  (116) 40
        26  (  ? ) 48

সমাধান:
বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
18 + 40 = 58 ⇒ 58 × 2 = 116
26 + 48 = 74 ⇒ 74 × 2 = 148
২,৩৪০.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?
  1. ক) পরশ্রীকাতর
  2. খ) অপেয়
  3. গ) পঙ্কজ
  4. ঘ) পুরাতাত্ত্বিক
সঠিক উত্তর:
ক) পরশ্রীকাতর
উত্তর
সঠিক উত্তর:
ক) পরশ্রীকাতর
ব্যাখ্যা
প্রশ্ন: “পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?

সমাধান
“পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর।

কিছু গুরত্ব এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৪১.
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ১ ডিসেম্বর কী বার ছিল?
  1. বৃহস্পতিবার
  2. বুধবার
  3. শনিবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে, ১৯৯৫ সালের ১ ডিসেম্বর কী বার ছিল?

সমাধান:
১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর, ১৫ ডিসেম্বর, ২২ ডিসেম্বর, ২৯ ডিসেম্বর ⇒ বৃহস্পতিবার
∴ ১৯৯৪ সালের ৩১ ডিসেম্বর ⇒ শনিবার

১৯৯৫ সালের ১ জানুয়ারি ⇒ রবিবার
১৯৯৫ সাল অধিবর্ষ নয়। সুতরাং, ১৯৯৫ সালের ৩১ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২৪ ডিসেম্বর, ১৭ ডিসেম্বর, ১০ ডিসেম্বর, ৩ ডিসেম্বর ⇒ রবিবার
∴ ১৯৯৫ সালের ২ ডিসেম্বর ⇒ শনিবার
∴ ১৯৯৫ সালের ১ ডিসেম্বর ⇒ শুক্রবার
২,৩৪২.
আজ শনিবার হলে ৬৫ দিন পর কী বার হবে? 
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার 
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
সোমবার 
উত্তর
সঠিক উত্তর:
সোমবার 
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শনিবার হলে ৬৫ দিন পর কী বার হবে? 

সমাধান: 
আমরা জানি,
যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
অর্থ্যাৎ, শনিবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার শনিবার পাওয়া যাবে।

৬৫ দিনের পরের দিন = ৬৬তম দিন 
৬৬ দিন = (৯ × ৭) + ৩ দিন 

৬৪ তম দিন = শনিবার 
৬৫তম দিন = রবিবার 
৬৬ তম দিন = সোমবার 
২,৩৪৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রাচিতো
  3. ভদ্রোচিত
  4. ভদ্রোতাচিত
সঠিক উত্তর:
ভদ্রোচিত
উত্তর
সঠিক উত্তর:
ভদ্রোচিত
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানটি হচ্ছে- ভদ্রোচিত।
অর্থ - অভিজাত, শিষ্ট।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

২,৩৪৪.
QRDF = 9285 এবং GIYE = 1346 হলে FRIDGE = ?
  1. ক) 526812
  2. খ) 526836
  3. গ) 523814
  4. ঘ) 523816
সঠিক উত্তর:
ঘ) 523816
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 523816
ব্যাখ্যা
প্রশ্ন- QRDF = 9285 এবং GIYE = 1346 হলে FRIDGE = ?

সমাধান-
এখানে,
F = 5
R = 2
I = 3
D = 8
G = 1
E = 6

তাই FRIDGE = 523816
২,৩৪৫.
If no cloth-bound book is next to another cloth-bound book, which one can be a paperback book?
  1. ক) the fifth
  2. খ) the ninth
  3. গ) the third
  4. ঘ) the sixth
সঠিক উত্তর:
গ) the third
উত্তর
সঠিক উত্তর:
গ) the third
ব্যাখ্যা
Questions (28-32): Read the following passage and select the most appropriate answer.
Nine books are to be arranged from the left to right on a shelf. Of these, four books are leather-bounds, three are cloth-bounds and remaining books are paperbacks. The leather bound books must be together. The paperback books must also be together. The clothbound books need not to be together.

- If no cloth-bound book is next to another cloth-bound book, which one can be a paperback book?

Solution:

কাপড় মোড়ানো বইগুলোকে একসাথে না রাখলে উপরোক্ত ভাবে সাজানো যাবে।
যেখানে কাগজে মোড়ান বইগুলো ২য়, ৩য়, ৭ম, ৮ম অবস্থানে থাকতে পারবে।
২,৩৪৬.
'ঞ্চ' যুক্তবর্ণ = ?
  1. ছ্ + ঞ
  2. চ্ + ঞ
  3. ঞ্ + চ
  4. ঞ্ + ছ
সঠিক উত্তর:
ঞ্ + চ
উত্তর
সঠিক উত্তর:
ঞ্ + চ
ব্যাখ্যা

প্রশ্ন: 'ঞ্চ' যুক্তবর্ণ = ?

সমাধান:

• 'ঞ্চ' যুক্তবর্ণ = ঞ্ + চ
• 'ঞ্চ' যুক্তবর্ণটি 'ঞ্ + চ' বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে।

গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- হ্ + ম = হ্ম,
- হ্ + উ = হু,
- হ্ + ঋ = হৃ,
- হ্ + ন = হ্ন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০২১)।

২,৩৪৭.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ক) 4টি
  2. খ) 7টি
  3. গ) 8টি
  4. ঘ) 6টি
সঠিক উত্তর:
খ) 7টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 7টি
ব্যাখ্যা

২টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = MGNH, NIOJ OKPL = 3টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গ আছে = BGHA, GIJH, IKLJ এবং KDEL = 4টি 

মোট বর্গ = 3 + 4 = 7টি 
২,৩৪৮.
১৯৯৪ সালের ৩ ডিসেম্বর শনিবার হলে, ১৯৯৫ সালের ২ ডিসেম্বর কি বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
শনিবার
উত্তর
সঠিক উত্তর:
শনিবার
ব্যাখ্যা
ক সালের খ তারিখে যে বার হবে পরের সালের খ তারিখে ঐ বারের সাথে ১ দিন যোগ হবে। 
পরের সাল লিপ ইয়ার হলে ২ দিন যোগ হবে। 

১৯৯৪ সালের ৩ ডিসেম্বর শনিবার
১৯৯৫ সালের ৩ ডিসেম্বর = শনিবার + ১ দিন = রবিবার
১৯৯৫ সালের ২ ডিসেম্বর  শনিবার
২,৩৪৯.
যদি কোনো মাসের ৫ তারিখ সোমবারের ১ দিন পরে হয়, তবে মাসটির ১৯ তারিখের পরের দিন কী বার হবে?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার
উত্তর
সঠিক উত্তর:
বুধবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ৫ তারিখ সোমবারের ১ দিন পরে হয়, তবে মাসটির ১৯ তারিখের পরের দিন কী বার হবে?

সমাধান:
দেওয়া আছে,
৫ তারিখ = সোমবারের ১ দিন পরে
∴ ৫ তারিখ = মঙ্গলবার

আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।

সুতরাং,
৫ তারিখ = মঙ্গলবার
১২ তারিখ = মঙ্গলবার
১৯ তারিখ = মঙ্গলবার

∴ ২০ তারিখ = বুধবার
২,৩৫০.
কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 
  1. জ্যেষ্ঠ, কন্টক, দূষণীয়
  2. প্রমান, অঙ্গন, অর্ধাঙ্গিনী
  3. সৌজন্য, সত্ব, ইতিপূর্বে
  4. কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল
সঠিক উত্তর:
কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল
উত্তর
সঠিক উত্তর:
কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 

সমাধান:
সঠিক উত্তর: ঘ) কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল

• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল বানানগুলো শুদ্ধ।
- কেঁউকেঁউ: আহত ও পলায়নপর কুকুরের ডাক।
- প্রতীতি: বিশ্বাস, প্রত্যয়।
- শঙ্কাকুল: ভয়ার্ত, ভয়যুক্ত।

অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: কন্টক
- শুদ্ধ বানানগুলো হলো: জ্যেষ্ঠ, কণ্টক, দূষণীয়

অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: প্রমান
- শুদ্ধ বানানগুলো হলো: প্রমাণ, অঙ্গন, অর্ধাঙ্গিনী

অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: সত্ব
- শুদ্ধ বানানগুলো হলো: সৌজন্য, সত্ত্ব, ইতিপূর্বে

উৎস: বাংলা একাডেমি অভিধান।

২,৩৫১.
১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৪৯৯৯
  2. ৫৫০১
  3. ৫০৫০
  4. ৫০০১
সঠিক উত্তর:
৫০৫০
উত্তর
সঠিক উত্তর:
৫০৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
ধারাটির প্রথম পদ, a = 1
সাধারণ অন্তর, d = 1
শেষ পদ = 100

আমরা জানি,
1 থেকে n  পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল = n(n + 1)/2

∴ ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল = {১০০ × (১০০ + ১)}/২
= (১০১ × ১০০)/২
= ১০১ × ৫০
= ৫০৫০
২,৩৫২.
দুপুর ২টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি?
  1. ৬০°
  2. ৯০°
  3. ৪৫°
  4. ৪০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: দুপুর ২টায় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণের মান কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ০) - (৬০ × ২)}/২|°
= |- ১২০/২|°
= |- ৬০°|
= ৬০°

২,৩৫৩.
8, 12, 24, 60, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 162
  2. 164
  3. 165
  4. 168
সঠিক উত্তর:
168
উত্তর
সঠিক উত্তর:
168
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 12, 24, 60, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
8
8 × 3 - 12 = 24 - 12 = 12
12 × 3 - 12 = 36 - 12 = 24
24 × 3 - 12 = 72 - 12 = 60
60 × 3 - 12 = 180 - 12 = 168
২,৩৫৪.
মালিহা একটি বালিকা লাইনের যেকোন প্রান্ত থেকে দ্বাদশ অবস্থানে রয়েছে। ঐ লাইনে কতজন বালিকা আছে?
  1. ২৪ জন
  2. ২২ জন
  3. ২৫ জন
  4. ২৩ জন
সঠিক উত্তর:
২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
২৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: মালিহা একটি বালিকা লাইনের যেকোন প্রান্ত থেকে দ্বাদশ অবস্থানে রয়েছে। ঐ লাইনে কতজন বালিকা আছে?

সমাধান: 
মালিহা সামনের দিক এবং পিছনের দিক উভয় দিক থেকেই ১২তম অবস্থানে রয়েছে।

ঐ শ্রেণিতে বালিকা আছে = ১১ + ১ + ১১ = ২৩ জন
২,৩৫৫.
16 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অভ্যন্তরে একটি বৃত্ত যা বর্গটির প্রতিটি বাহুকে স্পর্শ করে। বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 2 মি
  2. খ) 4 মি
  3. গ) 8 মি
  4. ঘ) 16 মি
সঠিক উত্তর:
ক) 2 মি
উত্তর
সঠিক উত্তর:
ক) 2 মি
ব্যাখ্যা
প্রশ্ন- 16 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের অভ্যন্তরে একটি বৃত্ত যা বর্গটির প্রতিটি বাহুকে স্পর্শ করে। বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান-

বর্গটির বাহু = (√16) মি= 4 মি

∴ বৃত্তটির ব্যাস = বর্গটির বাহু = 4 মি
∴ বৃত্তটির ব্যাসার্ধ = 4/2 = 2 মি
২,৩৫৬.
বারি : পানি : : বারিদ : ?
  1. সমুদ্র
  2. বালু
  3. মেঘ
  4. আকাশ
সঠিক উত্তর:
মেঘ
উত্তর
সঠিক উত্তর:
মেঘ
ব্যাখ্যা

• 'বারি' শব্দের অর্থ - জল, পানি, বৃষ্টি।
• 'বারিদ' শব্দের অর্থ - জলদ, মেঘ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২,৩৫৭.
How many times the digit 9 will appear if one counts from 1 to 100?
  1. 20
  2. 19
  3. 18
  4. 17
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: How many times the digit 9 will appear if one counts from 1 to 100?

সমাধান:
১ থেকে ১০০ পযন্ত লিখতে ৯ সংখ্যাটি ব্যবহৃত হয় ৯, ১৯, ২৯, ৩৯, ৪৯, ৫৯, ৬৯, ৭৯, ৮৯, ৯০, ৯১, ৯২, ৯৩, ৯৪, ৯৫, ৯৬, ৯৭, ৯৮, ৯৯;
৯ সংখ্যাটি ৯৯ এ দুইবারসহ মোট ২০ বার ব্যবহৃত হয়।
২,৩৫৮.
‘উর্বী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. বসুন্ধরা
  2. রাতুল
  3. আফতাব
  4. অর্ণব
সঠিক উত্তর:
বসুন্ধরা
উত্তর
সঠিক উত্তর:
বসুন্ধরা
ব্যাখ্যা
উর্বি শব্দের সঠিক প্রতিশব্দ - পৃথিবী।
এর আরো কয়েকটি প্রতিশব্দ -
ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২,৩৫৯.
What would be the most useful thing to do, first of all, if you see your neighbor's house on fire?
  1. Run away for personal safety
  2. Shout 'Help, help'
  3. Telephone for the fire brigade and meanwhile help the inmates out
  4. Don't involve yourself unnecessarily for the fire is not likely to spread to your house
  5. .
সঠিক উত্তর:
Telephone for the fire brigade and meanwhile help the inmates out
উত্তর
সঠিক উত্তর:
Telephone for the fire brigade and meanwhile help the inmates out
ব্যাখ্যা
প্রশ্ন: What would be the most useful thing to do, first of all, if you see your neighbor's house on fire?

সমাধান:
প্রতিবেশির বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসকে কল দিয়ে জানানো ও সহায়তা চাওয়ায়ই যুুক্তিযুক্ত।
Telephone for the fire brigade and meanwhile help the inmates out be the most useful thing to do, first of all, if you see your neighbour's house on fire.
২,৩৬০.
8, 43, 11, 41, ____, 39, 17
  1. ক) 8
  2. খ) 14
  3. গ) 43
  4. ঘ) 44
সঠিক উত্তর:
খ) 14
উত্তর
সঠিক উত্তর:
খ) 14
ব্যাখ্যা
বিজোড় অবস্থানের সংখ্যায় প্রত্যেকবার ৩ করে যোগ হচ্ছে, জোড় অবস্থানের সংখ্যা থেকে প্রত্যেকবার ২ করে বিয়োগ হচ্ছে।
২,৩৬১.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
9 : 17 : : 36 : ?
  1. 33
  2. 37
  3. 50
  4. 41
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
9 : 17 : : 36 : ?

সমাধান: 
9 : 17 = 32 : (3 + 1)2 + 1

এখানে 
সম্পর্কটি হলো x2 : (x + 1)2 + 1

একই নিয়মে = 62 : (6 + 1)2 + 1 
= 36 : 50
২,৩৬২.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 28টি
  2. খ) 30টি
  3. গ) 36টি
  4. ঘ) 40টি
সঠিক উত্তর:
খ) 30টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 30টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 


যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30টি


২,৩৬৩.
নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
  1. লহরী
  2. অনল
  3. বিধু
  4. কবরী
সঠিক উত্তর:
কবরী
উত্তর
সঠিক উত্তর:
কবরী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -

সমাধান:
'কেশ' এর প্রতিশব্দ- 'কবরী'।
’কেশ’ এর আরো কিছু প্রতিশব্দ : চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে,
'লহরী' শব্দের প্রতিশব্দ- ঢেউ।
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অনল' হচ্ছে 'আগুন' শব্দের প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২৫ সংস্করণ)।

২,৩৬৪.
কোন সংখ্যাটি 3 নম্বরের বিপরীতে অবস্থান করছে?

  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
 


এখানে 3 নম্বর সাধারণ একই অবস্থানে রয়েছে।
তাই 6 হল 2 এর বিপরীত এবং 5 হল 1 এর বিপরীত।
তাই 4 হল 3 এর বিপরীত।
২,৩৬৫.
যদি ACMIE কে EIMCA লিখা হয়, তবে FANTA কিভাবে লেখা যাবে ?
  1. ATANF
  2. ATNNF
  3. ANTFA
  4. ATNAF
সঠিক উত্তর:
ATNAF
উত্তর
সঠিক উত্তর:
ATNAF
ব্যাখ্যা
প্রশ্ন : যদি ACMIE কে EIMCA লিখা হয়, তবে FANTA কিভাবে লেখা যাবে ?

সমাধান :
এখানে,
ACMIE কে বিপরীত করে লিখা হয় = EIMCA

∴  FANTA কে বিপরীত করে লিখলে হবে =ATNAF
২,৩৬৬.
চিত্র ভিত্তিক ধারার পরবর্তী চিত্রটি কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)
ব্যাখ্যা
এক ধাপে, চিত্রটি পার্শ্বীয়ভাবে উল্টে যায় এবং চিত্রের ডান পাশের অংশের উপরের প্রান্ত থেকে একটি লাইনের অংশ হারিয়ে যায়। পরবর্তী ধাপে, চিত্রটি পার্শ্বীয়ভাবে উল্টে যায় এবং চিত্রের বাম পাশের  অংশের উপরের প্রান্ত থেকে একটি লাইনের অংশ হারিয়ে যায়।
এভাবে অপশন খ সঠিক উত্তর।  
২,৩৬৭.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  2. তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  3. মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  4. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
ব্যাখ্যা
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে। এই বাক্যটি সঠিক।

তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে। বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ - তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী। বাক্যে সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়। বাক্যটির শুদ্ধরূপ: মেয়েটি দারুণ বুদ্ধিমতী। 
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই। বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ।  বাক্যটির শুদ্ধরূপ:  আজকাল বিদুষী মহিলার অভাব নেই। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২,৩৬৮.
ঘড়িতে যখন 7 : 25 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 67.5°
  2. 75°
  3.  72.5°
  4. 82.5° 
সঠিক উত্তর:
 72.5°
উত্তর
সঠিক উত্তর:
 72.5°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন 7 : 25 বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 

সমাধান: 
উৎপন্ন কোণ = [|11M - 60H|]/2
= [| (11 × 25) - (60 × 7) |]/2
= [|275 - 420 |]/2
= [| - 145 |]/2
= 145/2
= 72.5

∴ ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ = 72.5°

২,৩৬৯.
A, B, C, D, E এবং F বৃত্তাকারে বসে আছে। F ও C এর মাঝে B এবং E ও D এর মাঝে A আছে। D ও F পাশাপাশি বসে আছে। A ও F এর মাঝে কে বসে আছে? 
  1. ক) D
  2. খ) E
  3. গ) F
  4. ঘ) B
সঠিক উত্তর:
ক) D
উত্তর
সঠিক উত্তর:
ক) D
ব্যাখ্যা
A ও F এর মাঝে D বসে আছে

২,৩৭০.
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
  1. Crescograph
  2. Fathometer
  3. Tachometer
  4. Odometer
সঠিক উত্তর:
Tachometer
উত্তর
সঠিক উত্তর:
Tachometer
ব্যাখ্যা
প্রশ্ন: উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি?
 
সমাধান:
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র - ট্যাকোমিটার (Tachometer)।
সমুদ্রের গভীরতা পরিমাপক যন্ত্র - ফ্যাদোমিটার (Fathometer)।

মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র - ওডোমিটার (Odometer)।
দুধের বিশুদ্ধতা পরিমাপক যন্ত্র - ল্যাকটোমিটার (Tachometer)।

উৎস: ব্রিটানিকা।
২,৩৭১.
Architect : Building : : Sculptor :?
  1. Statue
  2. Museum
  3. Stone
  4. Chisel
সঠিক উত্তর:
Statue
উত্তর
সঠিক উত্তর:
Statue
ব্যাখ্যা
♦ Architect: স্থপতি; নির্মাতা; নির্মাণকারী। 
Building: অট্রালিকা। 
Sculptor: ভাস্কর। 

• Options,
- Statue: ভাস্করের সৃষ্ট ধাতু পাথর বা কাঠের মূর্তি। 
- Museum: জাদঘুর। 
- Stone: পাথর, শিলা; মূল্যবান পাথর বা মণিরত্ন। 
- Chisel: বাটালি। 

• সুতরাং, অপশনে উল্লেখিত শব্দ বিশ্লেষণ করলে বোঝা যাচ্ছে, Architect : Building : : Sculptor : Statue.
- Relation: Architect constructs Building and Sculptor constructs Statue.
- স্থপতি ভবন নির্মাণ করেন এবং ভাস্কর মূর্তি নির্মাণ করেন।
২,৩৭২.
একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে 12 মিটার, অত:পর বামদিকে 25 মিটার, তারপর বামদিকে 30 মিটার এবং সবশেষে বামদিকে 25 মিটার গিয়ে E অবস্থানে পৌঁছাল। A ও E এর মধ্যকার দূরত্ব কত মিটার?
  1. ক) 30 মিটার
  2. খ) 25 মিটার
  3. গ) 18 মিটার
  4. ঘ) 12 মিটার
সঠিক উত্তর:
গ) 18 মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) 18 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক A অবস্থান থেকে হেঁটে ডান দিকে 12 মিটার, অত:পর বামদিকে 25 মিটার, তারপর বামদিকে 30 মিটার এবং সবশেষে বামদিকে 25 মিটার গিয়ে E অবস্থানে পৌঁছাল। A ও E এর মধ্যকার দূরত্ব কত মিটার?

সমাধান:

এখানে,
যাত্রাস্থান A হতে যাত্রা শুরু করে গন্তব্যস্থান E।

A ও E এর মধ্যকার দূরত্ব = (30 - 12) = 18 মিটার।
২,৩৭৩.
Select the correctly spelt word is-
  1. Questionere
  2. Questinnaire
  3. Questionaire
  4. Questionnaire
সঠিক উত্তর:
Questionnaire
উত্তর
সঠিক উত্তর:
Questionnaire
ব্যাখ্যা
প্রশ্ন: Select the correctly spelt word is-

সমাধান:
'Questionnaire' অর্থ - প্রশ্নপত্র বা জরিপ ফর্ম।
২,৩৭৪.
Choose the correct Spelling -
  1. ক) Velnerable
  2. খ) Vulnarable
  3. গ) Vulnerable
  4. ঘ) Valnerable
সঠিক উত্তর:
গ) Vulnerable
উত্তর
সঠিক উত্তর:
গ) Vulnerable
ব্যাখ্যা

Vulnerable:
Able to be easily physically, emotionally, or mentally hurt, influenced, or attacked.

Source: Cambridge.

২,৩৭৫.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান: 
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
২,৩৭৬.
আসিফ ও রাসেল একত্রে একটি কাজ করে ৯ দিনে। আসিফ একা কাজটি ১৮ দিনে করতে পারে, রাসেল একা কতদিনে কাজটি করতে পারবে?
  1. ১৮ দিন
  2. ২১ দিন
  3. ১২ দিন
  4. ১৫ দিন
সঠিক উত্তর:
১৮ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৮ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আসিফ ও রাসেল একত্রে একটি কাজ করে ৯ দিনে। আসিফ একা কাজটি ১৮ দিনে করতে পারে, রাসেল একা কতদিনে কাজটি করতে পারবে? 

সমাধান: 
আসিফ ও রাসেল  একত্রে ৯ দিনে করতে পারে ১ টি কাজ
আসিফ ও রাসেল একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/৯ অংশ

আসিফ একা ১৮ দিনে করতে পারে ১ টি কাজ
আসিফ একা ১ দিনে করতে পারে কাজটির ১/১৮ অংশ

রাসেল একা ১ দিনে করতে পারবে = (১/৯ - ১/১৮) অংশ
= (২ - ১)/১৮ অংশ
= ১/১৮ অংশ

রাসেল একা ১/১৮ অংশ করতে পারে ১ দিনে
রাসেল একা সম্পূর্ণ অংশ করতে পারে ১৮ দিনে
২,৩৭৭.
'Ombudsman' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ন্যায়পাল
  2. রাষ্ট্রদূত
  3. ধ্বনিবিদ্যা
  4. মজুরী
সঠিক উত্তর:
ন্যায়পাল
উত্তর
সঠিক উত্তর:
ন্যায়পাল
ব্যাখ্যা

প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ন্যায়পাল

অন্যদিকে,
Ambassador শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো রাষ্ট্রদূত।
Phonetics শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ধ্বনিবিদ্যা।
Wages বা Salary শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।


উৎস:- Accessible Dictionary by Bangla Academy.

২,৩৭৮.
কোনটি অপরগুলো অপেক্ষা বিপরীতার্থক শব্দ?
  1. ক) স্থূল
  2. খ) কৃষ
  3. গ) তীক্ষ্ণ
  4. ঘ) সূক্ষ্ম
সঠিক উত্তর:
ক) স্থূল
উত্তর
সঠিক উত্তর:
ক) স্থূল
ব্যাখ্যা
'স্থূল' এর বিপরীতার্থক শব্দ = কৃষ/তীক্ষ্ণ/সূক্ষ্ম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২,৩৭৯.
দেয়ালঘড়িতে ৩টা ৩০ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?
  1. ৭০.৫°
  2. ৭৫°
  3. ৭৮°
  4. ৮০°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা

প্রশ্ন: দেয়ালঘড়িতে ৩টা ৩০ মিনিটে ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে?

সমাধান:
এখানে,
ঘণ্টা = ৩
মিনিট = ৩০

আমরা জানি,
θ = |(১১ × মিনিট - ৬০ × ঘণ্টা)/২|
= |(১১ × ৩০ - ৬০ × ৩)/২|
= |(৩৩০ - ১৮০)/২|
= |১৫০/২|
= ৭৫°

∴ নির্ণেয় কোণ = ৭৫°

২,৩৮০.
১৫ গজ কাপড় মামুন ও সুমনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মামুন সুমনের অংশের দুই তৃতীয়াংশ পায়। মামুন কত গজ কাপড় পাবে?
  1. ৩ গজ
  2. ৬ গজ
  3. ৫ গজ
  4. ৪ গজ
সঠিক উত্তর:
৬ গজ
উত্তর
সঠিক উত্তর:
৬ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ গজ কাপড় মামুন ও সুমনের মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যাতে মামুন সুমনের অংশের দুই তৃতীয়াংশ পায়। মামুন কত গজ কাপড় পাবে?

সমাধান:
ধরি,
মামুন পায় = ২x
তাহলে সুমন পায় = ৩x

শর্তমতে,
২x + ৩x = ১৫
বা, ৫x = ১৫
বা, x = ৩

তাহলে মামুন পায় = ২ × ৩ = ৬ গজ।
২,৩৮১.
'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?
  1. বোন
  2. মা
  3. ভাই
  4. চাচি
সঠিক উত্তর:
মা
উত্তর
সঠিক উত্তর:
মা
ব্যাখ্যা

প্রশ্ন: 'ম', ল এর মা। 'ল', শ এর ভাই। 'ম', শ এর কী হয়?

সমাধান:
'ম' ল এর মা

'ল' শ সহোদর বা ভাই

সুতরাং 'ম' শ এর মা। 

২,৩৮২.
আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন আপনার কী করা উচিত হবে?
  1. ক) ভাড়া দিতে অস্বীকৃতি জানাবেন।
  2. খ) রিকশাওয়ালাকে ঘটনাটা জানিয়ে রিকশাভাড়া না নিতে বলবেন।
  3. গ) রিকশাভাড়ার বদলে নিজের আপনার হাত ঘড়িটি দিয়ে দিবেন।
  4. ঘ) পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
সঠিক উত্তর:
ঘ) পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
ব্যাখ্যা
আপনি রিকশায় করে অফিসে যাওয়ার মাঝপথে হঠাৎ লক্ষ্য করে দেখলেন আপনার পকেটের মানিব্যাগ ভুলে বাসায় ফেলে এসেছেন। তখন পুনরায় রিকশা ঘুরিয়ে বাসায় ফেরত যাবেন।
২,৩৮৩.
(0.125)-2/3 = কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (0.125)-2/3 = কত? 

সমাধান: 
(0.125)-2/3 
= {(0.5)3}-2/3 
= (0.5)- 2
= 1/(0.5)2
= 1/.25
= 4
২,৩৮৪.
ছাত্রদের সারিতে কামাল বামদিক থেকে ২০তম এবং ডানদিক থেকে ১৬তম। ঐ সারিতে কতজন ছাত্র আছে ?
  1. ক) ৩০
  2. খ) ৩৫
  3. গ) ৪০
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
খ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৫
ব্যাখ্যা
প্রশ্নঃ ছাত্রদের সারিতে কামাল বামদিক থেকে ২০তম এবং ডানদিক থেকে ১৬তম । ঐ সারিতে কতজন ছাত্র আছে ? 

সমাধানঃ
বামদিক থেকে ২০তম , অর্থাৎ তার বামদিকে ১৯ জন ছাত্র আছে ।
ডানদিক থেকে ১৬তম , অর্থাৎ তার ডানদিকে ১৫ জন ছাত্র রয়েছে।
মোট ছাত্র = ১৯ + ১৫ + ১ = ৩৫জন
২,৩৮৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) জাজ্জ্বল্যমান
  2. খ) ন্যূনাধিক
  3. গ) প্রোজ্বলিত
  4. ঘ) শ্বাশত
সঠিক উত্তর:
খ) ন্যূনাধিক
উত্তর
সঠিক উত্তর:
খ) ন্যূনাধিক
ব্যাখ্যা
ন্যূনাধিক বানানটি সঠিক।
ন্যূনাধিক (বিশেষণ) শব্দের অর্থ- কমবেশি; বেশিকম। 

জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান- জাজ্বল্যমান। 
প্রোজ্বলিত এর শুদ্ধ বানান- প্রজ্বলিত।
শ্বাশত এর শুদ্ধ বানান- শাশ্বত। 


উৎস: বাংলা একাডেমি বাংলা বানান- অভিধান। 
২,৩৮৬.

উপরোক্ত শব্দটির আয়নায় প্রতিফলিত রূপ কোনটি? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন:
    উপরোক্ত শব্দটির আয়নায় প্রতিফলিত রূপ কোনটি? 

    সমাধান:
    উপরোক্ত শব্দটির আয়নায় প্রতিফলিত রূপ হলো:




    সঠিক উত্তর: খ

    ২,৩৮৭.
    Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষ পর্যন্ত Y কোন দিকে মুখ করে ছিল?
    1. উত্তর
    2. পূর্ব
    3. পশ্চিম
    4. দক্ষিণ
    সঠিক উত্তর:
    দক্ষিণ
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ
    ব্যাখ্যা

    প্রশ্ন: Y দক্ষিণ দিকে মুখ করে ৪ কি. মি. হাঁটার পর বামদিকে ঘুরল এবং ৫ কি. মি. হাঁটল। আবার ডানদিকে ঘুরে ৬ কি. মি. হাঁটল। শেষ পর্যন্ত Y কোন দিকে মুখ করে ছিল?

    সমাধান:
    প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,

    ∴ শেষের দিকে Y দক্ষিণ দিকে মুখ করে হাঁটছিল।

    ২,৩৮৮.
    X চিত্রটি কত নং চিত্র দ্বারা সম্পূর্ণ হয়-
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    1
    উত্তর
    সঠিক উত্তর:
    1
    ব্যাখ্যা
    প্রশ্ন: X চিত্রটি কত নং চিত্র দ্বারা সম্পূর্ণ হয়-

    সমাধান:
    1 নং এর চিত্রটি দ্বারা X চিত্রটি সম্পূর্ণ হয়
    ২,৩৮৯.
    প্রশ্নবোধক চিহ্নটি কোন প্রতীক দ্বারা প্রতিস্থাপিত হলে ভারসাম্য বজায় থাকবে?
    1. 1
    2. 2
    3. 3
    4. 4
    সঠিক উত্তর:
    3
    উত্তর
    সঠিক উত্তর:
    3
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নটি কোন প্রতীক দ্বারা প্রতিস্থাপিত হলে ভারসাম্য বজায় থাকবে?

    সমাধান:
    ধরি,
    ক্রস  (X) চিহ্ন = ক
    বৃত্ত চিহ্ন = খ 
    বর্গ চিহ্ন = গ 

    চিত্রানুসারে,
    ক + খ = গ
    ∴ খ = গ - ক ............(১)

    ২গ = ৭ক
    বা, গ = ৭ক/২

    ১নং হতে পাই,
    খ = ৭ক/২ - ক = (৭ক - ২ক)/২ = ৫ক/২

    ∴ ক : খ : গ = ক : ৫ক/২ : ৭ক/২ = ২ : ৫ : ৭ 

    ∴ প্রশ্নবোধকযুক্ত দণ্ডে 
    বাম পাশে আছে ৬টি ক্রস  (X) চিহ্ন অর্থাৎ ৬ × ২ = ১২ একক ভর
    তাহলে ডানপাশেও ১২ একক ভর হতে হবে।
    ∴ ? + খ = ১২
    বা, ? + ৫ = ১২
    ∴ ? = ৭
    ∴ ? = গ
     গ = বর্গ চিহ্ন

    ∴ সঠিক উত্তর হবে 3 নং অর্থাৎ বর্গ চিহ্ন।
    ২,৩৯০.
    আকাশের বাবার বাবা এবং মেঘের বাবা হলো ভাই। মেঘের বাবার বোন আকাশের কী হবে?
    1. ক) খালা
    2. খ) বোন
    3. গ) দাদী
    4. ঘ) ফুফু
    সঠিক উত্তর:
    গ) দাদী
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) দাদী
    ব্যাখ্যা
    প্রশ্ন: আকাশের বাবার বাবা এবং মেঘের বাবা হলো ভাই। মেঘের বাবার বোন আকাশের কী হবে? 

    সমাধান: 
    আকাশের বাবার বাবা হলো আকাশের দাদা।
    আকাশের দাদা এবং মেঘের বাবা পরস্পর ভাই, তাহলে মেঘের বাবাও আকাশের দাদা হবে।
    মেঘের বাবার বোন আকাশের দাদারও বোন হবে।
    দাদার বোনকে দাদী ডাকা হয়।
    সুতরাং, মেঘের বাবার বোন আকাশের দাদী হবে 
    ২,৩৯১.
    √4 × i4 এর মান নির্ণয় করুন।
    1. - 2
    2. 2
    3. 1
    4. - 4
    সঠিক উত্তর:
    2
    উত্তর
    সঠিক উত্তর:
    2
    ব্যাখ্যা

    প্রশ্ন: √4 × i4 এর মান নির্ণয় করুন।

    সমাধান: 
    এখানে, √4 = √(2)2 
    = 2
    এবং i4 = (i2)2
    = (- 1)2            [∵ i2 = -1]
    = 1

    প্রদত্ত রাশি, √4 × i4 = 2 × 1 = 2

    ২,৩৯২.
    If a = 3b + c, what is the value of b when a = 17 and c = 2?
    1. 5
    2. 19/3
    3. 12
    4. 15
    সঠিক উত্তর:
    5
    উত্তর
    সঠিক উত্তর:
    5
    ব্যাখ্যা
    প্রশ্ন: If a = 3b + c, what is the value of b when a = 17 and c = 2?

    সমাধান:
    দেওয়া আছে,
     a = 17, c = 2

    এখন, a = 3b + c
    17 = 3b + 2
    বা, 3b = 17 - 2
    বা, 3b = 15
    ∴ b = 5
    ২,৩৯৩.
    ০.২ × ০.০০৩ × .৩ = ?
    1. ০.০০০১৮
    2. ০.০০১৮
    3. ০.০১৮
    4. ০.১৮
    সঠিক উত্তর:
    ০.০০০১৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ০.০০০১৮
    ব্যাখ্যা
    ০.২ × ০.০০৩ × .৩ = ০.০০০১৮
    ২,৩৯৪.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ৫, ৩, ৯, ০, ১৩, - ৩, ১৭, ?
    1. ক) ২১
    2. খ) - ৬
    3. গ) ০
    4. ঘ) - ২
    সঠিক উত্তর:
    খ) - ৬
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) - ৬
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    ৫, ৩, ৯, ০, ১৩, - ৩, ১৭, ?

    সমাধান: 
    ৫, ৩, ৯, ০, ১৩, - ৩, ১৭, ?
    ১ম সিরিজ = ৫, ৯, ১৩, ১৭, ২১, ...... [যা ৪ করে বাড়ছে]
    ২য় সিরিজ = ৩, ০,- ৩, - ৬, ........ [যা ৩ করে কমছে]
    ২,৩৯৫.
    125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?
    1. 0
    2. 5
    3. 10
    4. 15
    সঠিক উত্তর:
    5
    উত্তর
    সঠিক উত্তর:
    5
    ব্যাখ্যা
    প্রশ্ন: 125, 80, 45, 20, ......... ধারার পরের সংখ্যাটি কত?

    সমাধান:
    125 - 80 = 45
    80 - 45 = 35
    45 - 20 = 25
    প্রতিক্ষেত্রে পার্থক্য আগের পার্থক্যের চেয়ে 10 কমে।

    20 এর পরের সংখ্যার সাথে তার পার্থক্য হবে 25 - 10 = 15

    20 এর পরের সংখ্যা হবে,
    20 - 15 = 5
    ২,৩৯৬.
    1. ক) 20
    2. খ) 26
    3. গ) 25
    4. ঘ) 75
    সঠিক উত্তর:
    খ) 26
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) 26
    ব্যাখ্যা

    (2)2 + (4)2 = 20
    (3)2 + (9)2 = 90
    ∴ (1)2 + (5)2 = 26

    ২,৩৯৭.
    একটি ছবির দিকে তাকিয়ে ফয়সাল বললো, "তিনি হলেন আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।" ফয়সাল ছবির লোকটির সম্পর্কে কী হয়?
    1. ভাতিজা
    2. ভাই
    3. বাবা
    4. মামা
    সঠিক উত্তর:
    মামা
    উত্তর
    সঠিক উত্তর:
    মামা
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি ছবির দিকে তাকিয়ে ফয়সাল বললো, "তিনি হলেন আমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ের ছেলে।" ফয়সাল ছবির লোকটির সম্পর্কে কী হয়?

    সমাধান:
    - "আমার ভাইয়ের বাবা" বলতে ফয়সালের নিজের বাবাকে বোঝানো হয়েছে।
    - "বাবার একমাত্র মেয়ে" অর্থাৎ, ফয়সালের নিজের বোনকে বোঝানো হয়েছে।
     - "একমাত্র মেয়ের ছেলে" অর্থাৎ, ফয়সালের বোনের ছেলে।
    - যেহেতু ছবিতে থাকা ব্যক্তিটি ফয়সালের বোনের ছেলে, সুতরাং ফয়সাল ঐ ব্যক্তির মামা

    ২,৩৯৮.
    যদি 8a = 9b হয়, তাহলে a/9 : b/8 সমান কত?
    1. 1 : 2
    2. 2 : 1
    3. 1 : 1
    4. 64 : 81
    সঠিক উত্তর:
    1 : 1
    উত্তর
    সঠিক উত্তর:
    1 : 1
    ব্যাখ্যা
    দেয়া আছে,
    8a = 9b
    a =9b/8

    a/9 : b/8 = (9b/8)/9 : b/8 
                  = (9b/8) × (1/9) : b/8 
                  = b/8 : b/8 
                 = 1 : 1
    ২,৩৯৯.
    In this question you will observe that (1) and (2) has some affinity with each other. Find out similar relationship between (3) and the alternatives given below:
    (1) Mother (2) child (3) Nurse
    1. uniform
    2. injections
    3. patient
    4. boy friend
    সঠিক উত্তর:
    patient
    উত্তর
    সঠিক উত্তর:
    patient
    ব্যাখ্যা
    প্রশ্ন: In this question you will observe that (1) and (2) has some affinity with each other. Find out similar relationship between (3) and the alternatives given below:
    (1) Mother (2) child (3) Nurse

    সমাধান:
    মা যেমন তার সন্তানকে যত্ন করে, তেমনি একজন সেবিকা ও তার রোগীকে যত্ন করেন।
    Mother, child এর যেরূপ সম্পর্ক, তেমনি Nurse, paitnet এর সেরূপ সম্পর্ক।
    ২,৪০০.
    ০.০০০১ এর সাথে কত গুণ করলে ০.০১ হবে?
    1. ০.০০০০০১
    2. ১০০
    3. ০.১
    4. ১০
    সঠিক উত্তর:
    ১০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ০.০০০১ এর সাথে কত গুণ করলে ০.০১ হবে?

    সমাধান:
    ধরি, সংখ্যাটিকে x দিয়ে গুণ করতে হবে।

    প্রশ্নমতে,
    x × ০.০০০১ = ০.০১
    ⇒ x = ০.০১/০.০০০১
    ⇒ x = (১ × ১০০০০)/(১ × ১০০)
    ∴ x = ১০০