উত্তর
ব্যাখ্যা
সমাধান:
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান G
চিত্র থেকে বুঝা যায় যে, রাফসান উত্তর দিকে মুখ করে আছে
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ১২৯ / ১৩৫ · ১২,৮০১–১২,৯০০ / ১৩,৫৮৯
প্রশ্ন: '?' চিহ্নযুক্ত স্থানে বস্তুটির ভর কত হলে পাট্টা বা ভারসাম্য ঠিক থাকবে?
সমাধান:
ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে হয়।
তাহলে,
(8.5 + ?) × 6 = 12 × 9
⇒ 8.5 + ? = 108/6
⇒ 8.5 + ? = 18
⇒ ? = 18 - 8.5
⇒ ? = 9.5
∴ বস্তুর ভর 9.5 kg হতে হবে।
প্রশ্ন: If MENTAL is coded as NVMGZO then ABILITY is coded as-
সমাধান:
ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
MENTAL = NVMGZO
∴ ABILITY = ZYRORGB
প্রশ্ন: আপনার সহকর্মী ভুল করে ফেলেছে, যার কারণে পুরো টিম ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি কী করবেন?
সমাধান:
একজন পেশাদার কর্মী শুধু দোষ খোঁজে না, বরং সমস্যা সমাধানে দলকে সহায়তা করে।
ভুল যেহেতু হয়ে গেছে, এখন সেটি গঠনমূলকভাবে সামলানো ও সমাধান করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
তাই, সঠিক সিদ্ধান্ত হলো: দলীয় মনোভাব নিয়ে সমস্যার সমাধান করা।
- এটি একটি গঠনমূলক পদ্ধতি। এর মাধ্যমে দলের সবার সহযোগিতা নিশ্চিত করা যায়, ভুল থেকে শেখা যায় এবং ভবিষ্যতে একই ভুল এড়ানোর জন্য পদক্ষেপ নেওয়া যায়।
প্রশ্ন: একটি চৌবাচ্চার দৈর্ঘ্য 0.4 মিটার, প্রস্থ 0.05 মিটার ও উচ্চতা 0.2 মিটার। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরবে?
সমাধান:
দেওয়া আছে,
চৌবাচ্চার দৈর্ঘ্য = 0.4 মিটার,
চৌবাচ্চার প্রস্থ = 0.05 মিটার
এবং চৌবাচ্চার উচ্চতা = 0.2 মিটার
∴ চৌবাচ্চার আয়তন = (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ঘন একক
= (0.4 × 0.05 × 0.2) ঘনমিটার
= 0.004 ঘনমিটার
∴ চৌবাচ্চাটিতে পানি ধরবে = 0.004 ঘনমিটার
= (0.004 × 1000) লিটার [১ ঘনমিটার = ১০০০ লিটার]
= 4 লিটার
প্রশ্ন: কোন সংখ্যার বর্গফলের সাথে ১২ যোগ করলে যোগফল ৪৮ হয়?
সমাধান:
ধরি, সংখ্যাটি ক
ক২ + ১২ = ৪৮
⇒ ক২ = ৪৮ - ১২
⇒ ক২ = ৩৬
⇒ ক = ৬
প্রশ্ন: প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।'- এর সঠিক ইংরেজি কোনটি?
সমাধান:
প্রবাদ বাক্য 'তেল মাথায় তেল দেওয়া।'- এর সঠিক ইংরেজি - Carry coals to Newcastle.
অন্য অপশন গুলোর মধ্যে -
Care kills the cat - অতি যত্নে মরণফাঁদ।
Constant dripping wears away a stone -লেগে থাকলে কাজ হয়।
Cast pearls before swine - উলু বনে মুক্তা ছড়ানো।
প্রশ্ন: যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন, তাহলে A হলেন D-এর দাদি।
কারণ,
A, B-এর মা, এর মানে হলো A হলেন B-এর জন্মদাত্রী।
B, D-এর বাবা, এর মানে হলো B হলেন D-এর জন্মদাতা।
সুতরাং, A হলেন D-এর বাবার মা, অর্থাৎ দাদি।
প্রশ্ন: প্রদত্ত চিত্রটির AB অবস্থানে আয়না ধরলে কোন প্রতিবিম্বটি পাওয়া যাবে?
সমাধান:
সঠিক উত্তর: খ) 2
Manifest - সুস্পষ্ট; স্পষ্টত প্রতীয়মান।
অপশন্সমূহ,
obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা।
apparent - স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান।
marked - সুস্পষ্ট; সুচিহ্নিত; লক্ষণীয়; সুপ্রতিভাত।
অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, প্রতিটি অপশনই Manifest এর সমার্থক শব্দ।
এখানে,
T = 9,
R = 8,
A = 7,
I = 2,
N = 6
সুতরাং TARIN = 97826
প্রশ্ন: A person who lives by himself_____.
সমাধান:
Recluse - যিনি একা থাকতে পছন্দ করেন, সমাজ থেকে দূরে থাকেন এবং সাধারণত নিজের মতো করে একা জীবনযাপন করেন।
'A person who lives by himself' বা 'যিনি একা থাকেন' - এর জন্য recluse সবচেয়ে উপযুক্ত ও সঠিক শব্দ।
বাকি অপশনগুলো-
ক) Apostle — ধর্মপ্রচারক।
খ) Insolvent — দেউলিয়া, যার ঋণ পরিশোধ করার ক্ষমতা নেই।
ঘ) Philatelist — ডাকটিকিট সংগ্রাহক।
সুতরাং, সঠিক উত্তর গ) recluse
বুলবুল ৭ দিনে করে ১ টি কাজ
∴ বুলবুল ১ দিনে করে ১/৭ অংশ কাজ
আবার,
জনি ১৪ দিনে করে ১ টি কাজ
∴ জনি ১ দিনে করে ১/১৪ অংশ কাজ
∴ দুই জনে মিলে ১ দিনে করে (১/৭ + ১/১৪) অংশ কাজ
= (২+১)/১৪
= ৩/১৪
প্রশ্ন: The antonym of 'Scarce' is –
সমাধান:
Scarce এর অর্থ দুষ্প্রাপ্য, কম, অপর্যাপ্ত (not enough, in short supply, rare in quantity)
উদাহরণ: Water is scarce in the desert.
Scarce এর বিপরীত হবে এমন শব্দ যা বোঝায় প্রচুর পরিমাণে থাকা বা সহজলভ্য হওয়া।
Plentiful = প্রচুর পরিমাণে থাকা
অন্য অপশনগুলো-
Rare এর অর্থ বিরল ঘটনা/জিনিস যা খুব কম দেখা যায়
Limited এর অর্থ সীমিত, অল্প
Few এর অর্থ অল্প
সুতরাং, সঠিক উত্তর ক) Plentiful
প্রশ্ন: নিচের কোন চাকাটি সবচেয়ে দ্রুত ঘুরবে?
সমাধান:
ছবিতে যথাক্রমে P, Q, R এবং S চিহ্নিত চারটি পুলি আছে।
- পুলির বৃত্তাকার ব্যাস যতো বড় হবে, পুলিটি তত ধীরে ঘুরবে কারণ একটি সম্পূর্ণ ঘূর্ণণের জন্য বেশি দূরত্ব অতিক্রম করতে হয়।
- অর্থাৎ, বড় পুলি ধীরে ঘুরবে, ছোট পুলি দ্রুত ঘুরবে।
এখানে,
- পুলি P সবচেয়ে বড়। পুলি S সবচেয়ে ছোট।
সুতরাং,
- পুলি P সবচেয়ে ধীরে ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে বড়।
- পুলি S সবচেয়ে দ্রুত ঘুরবে কারণ তার ব্যাস সবচেয়ে ছোট।
অর্থাৎ,
- পুলি S সবচেয়ে দ্রুত ঘুরবে।
প্রশ্ন: ২.৩ × ০.১৫ × ৪০০ = কত?
সমাধান:
২.৩ × ০.১৫ × ৪০০
= (২৩/১০) × (১৫/১০০) × ৪০০
= ১৩৮
প্রশ্ন: X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
সমাধান:
∴ 4 নং প্যাটার্নটি তৈরি হবে।
প্রশ্ন: A fixed orbit in space in relation to Earth-
সমাধান:
Geo-stationary → উপগ্রহ এমন একটি উপগ্রহ যা পৃথিবীর প্রদক্ষিণ গতির সাথে মিল রেখে একই স্থানে থাকে। এটি পৃথিবীর উপরের নির্দিষ্ট অবস্থানে স্থির থাকে এবং পৃথিবী থেকে দেখলে ঘূর্ণমান নয়।
অন্য অপশনের ব্যাখ্যা:
Geological → ভূ-তাত্ত্বিক বিষয় বা পৃথিবীর ভূ-গঠন সম্পর্কিত।
Geo-centric → পৃথিবীকে কেন্দ্র ধরে বস্তু বা সিস্টেম।
Geo-synchronous → পৃথিবীর ঘূর্ণনের সাথে সময়সীমা মিলিয়ে চলে, কিন্তু স্থির নাও থাকতে পারে।
অতএব, স্থির কক্ষপথের জন্য সঠিক উত্তর হলো Geo-stationary।
প্রশ্ন: 'ক, ন্যা, সি, প' বর্ণগুলো সাজিয়ে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?
সমাধান:
- বর্ণগুলো: ক + ন্যা + সি + প
- সঠিক মিলিয়ে সাজানো: ঔপন্যাসিক
ঔপন্যাসিক - অর্থ: যে ব্যক্তি উপন্যাস রচনা করে।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
মনে করি,
গাড়ির গতি ক মিটার
তাহলে, ট্রেনের গতি = ১.৫ক মিটার
এবং, ১২.৫ মিনিট = ৫/২৪ ঘন্টা
প্রশ্নমতে,
(৭৫/ক ) - (৭৫/১.৫ক) = ৫/২৪
সমধান করে পাই,
ক = ১২০ কিমি/ঘণ্টা।
প্রশ্ন: একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটির মাধ্যমে সবচেয়ে সহজে কাজটি করা যাবে?
সমাধান:
একই মাপের দুটি স্ক্র- কে কাঠের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করালে মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভার দিয়ে কাজটি সহজে করা যাবে।
কারন,
মোটা হাতলওয়ালা স্ক্র- ড্রাইভারের হাতল মোটা হওয়ায় এটি দিয়ে স্ক্র ঘোরানোর সময় অল্প বল প্রয়োগে বেশি ঘূর্ণন বল বা টর্ক তৈরি হয়। এর ফলে সহজেই স্ক্র কে আটকানো যায়।
অন্যদিকে,
চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র ঘোরানোর সময় একই পরিমান ঘূর্ণন বল বা টর্ক তৈরি করতে হলে মোটা হাতলওয়ালা স্ক্র-ড্রাইভারের প্রযুক্ত বলের তুলনায় বেশি পরিমান বল প্রয়োগ করতে হয়।
এর ফলে চিকন হাতলওয়ালা স্ক্র-ড্রাইভার দিয়ে স্ক্র কে আটকাতে তুলনামূলক কষ্ট হয়।
112 = 121
122 = 144
132 = 169
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
1, 2, 3, 6, 9, 18, ?, 54
সমাধান:
ধারাটি লক্ষ্য করি,
1 × 2 = 2
2 × 1.5 = 3
3 × 2 = 6
6 × 1.5 = 9
9 × 2 = 18
18 × 1.5 = 27
27 × 2 = 54
অর্থাৎ, পর্যায়ক্রমে 2 দিয়ে গুণ এবং 1.5 দিয়ে গুণ করা হচ্ছে।
∴ প্রশ্নবোধক চিহ্নিত স্থানে 27 বসবে।
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
সারি বরাবর অংক দুইটির বর্গের সমষ্টি - কলাম বরাবর অংক দুইটির গুণফল = মাঝখানের সংখ্যা
এখানে,
১ম চিত্রে,
(62 + 22) - (3 × 4)
= (36 + 4) - 12
= 40 - 12
= 28
২য় চিত্রে,
(62 + 52) - (5 × 2)
= (36 + 25) - 10
= 61 - 10
= 51
৩য় চিত্রে
(92 + 32) - (5 × 5)
= (81 + 9) - 25
= 90 - 25
= 65
সুতরাং, প্রশ্নবোধক স্থানে 51 বসবে।
প্রশ্ন: সামিয়ার বয়স ১৬ বছর। তার বয়স তার ভাইয়ের বয়সের ৪গুণ। সামিয়ার বয়স যখন তার ভাইয়ের বয়সের ২গুণ হবে তখন সামিয়ার বয়স কত হবে?
সমাধান:
সামিয়ার বয়স ১৬ বছর
∴ ভাইয়ের বয়স = ১৬/৪ বছর = ৪ বছর
ধরি,
ক বছর পর সামিয়ার বয়স তার ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে।
∴ ১৬ + ক = ২(৪ + ক)
বা, ১৬ + ক = ৮ + ২ক
বা, ক = ৮
∴ ভাইয়ের বয়সের দ্বিগুণ হবে যখন সামিয়ার বয়স = ১৬ + ৮ = ২৪ বছর হবে।