বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১৩০ / ১৩৫ · ১২,৯০১১৩,০০০ / ১৩,৫৮৯

১২,৯০১.
প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
A
উত্তর
সঠিক উত্তর:
A
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রগুলোর মধ্যে কোনটি ব্যতিক্রম? 

সমাধান:
এখানে,
চিত্র B, C এবং D-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো কর্ণ বরাবর অবস্থিত। 
অপরদিকে, চিত্র A-তে বর্গক্ষেত্র এবং বৃত্তগুলো একটি সরল রেখায় অবস্থিত।

সুতরাং, ক) নং চিত্রটি ব্যতিক্রম। 

১২,৯০২.
একটি সংখ্যা ৫৪০ থেকে যত ছোট ৩৭২ থেকে তত বড় হলে সংখ্যাটি কত?
  1. ৪৫৬
  2. ৫২০
  3. ৪৫০
  4. ৪৮০
সঠিক উত্তর:
৪৫৬
উত্তর
সঠিক উত্তর:
৪৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৫৪০ থেকে যত ছোট ৩৭২ থেকে তত বড় হলে সংখ্যাটি কত?

সমাধান :
সংখ্যাটি হবে = ( ৫৪০ + ৩৭২)/২
= ৯১২/২
= ৪৫৬
১২,৯০৩.
একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২০ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?
  1. ২০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ২৭০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ির সেকেন্ডের কাঁটা ২০ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
১ মিনিটে সেকেন্ডের কাঁটা পুরো ঘড়ি একবার ঘুরে অর্থাৎ ৩৬০ ডিগ্রি ঘুরে। 

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৩৬০ ডিগ্রি
∴ ১ সেকেন্ডে ঘুরে = ৩৬০/৬০ = ৬ ডিগ্রি
∴ ২০ সেকেন্ডে ঘুরে = (৬ × ২০) ডিগ্রি = ১২০ ডিগ্রি 
১২,৯০৪.
২০১৮ সালের ১ অক্টোবর সোমবার হলে ৭ নভেম্বর কত তারিখ হবে?
  1. ক) বুধবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বৃহস্পতিবার
  4. ঘ) শুক্রবার
সঠিক উত্তর:
ক) বুধবার
উত্তর
সঠিক উত্তর:
ক) বুধবার
ব্যাখ্যা
অক্টোবর মাসের অবশিষ্ট ৩০ দিন + নভেম্বর মাসের ৭ দিন = ৩৭ দিন।
৩৭ কে ৭ দ্বারা ভাগ করলে ২ অবশিষ্ট থাকে।
সোমবার + ২ দিন = বুধবার।
১২,৯০৫.
চিত্রে কতটি আয়তক্ষেত্র রয়েছে?
  1. 30
  2. 26
  3. 27
  4. 25
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে কতটি আয়তক্ষেত্র রয়েছে?

সমাধান:
আয়তক্ষেত্রের মোট সংখ্যা ⇒ (1 + 2 +... ... ... R) × (1 + 2 + .. ... C)
R → সারির সংখ্যা।
C → কলামের সংখ্যা।
এই সমস্যায়, সারি এবং কলামের সংখ্যা সমান নয়।
এখানে, R = 4, C = 2

সুতরাং, এই চিত্রে আয়তক্ষেত্রের সংখ্যা = (1 + 2 + 3 + 4) × (1 + 2)
= 10 × 3
= 30

সুতরাং, '30' সঠিক উত্তর।
১২,৯০৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?
  1. ৪২
  2. ৩৮
  3. ৪৬
  4. ৬০
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
২, ৬, ১২, ২০, ৩০, ?

সমাধান:
৬ - ২ = ৪
১২ - ৬ = ৬
২০ - ১২ = ৮
৩০ - ২০ = ১০

প্রতি ধাপে ২ করে বাড়ছে।

তাহলে পরবর্তী পার্থক্য = ১০ + ২ = ১২
প্রশ্নবোধক স্থানে সংখ্যাটি = ৩০ + ১২ = ৪২
১২,৯০৭.
'?' স্থানে 25 lb ওজন দিলে লিভারটি - 
  1. ক) ভারসাম্য অবস্থায় থাকবে
  2. খ) বাম দিকে হেলে যাবে
  3. গ) ডান দিকে হেলে যাবে
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) বাম দিকে হেলে যাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) বাম দিকে হেলে যাবে
ব্যাখ্যা
প্রশ্ন: '?' স্থানে 25 lb ওজন দিলে লিভারটি - 

সমাধান:
আমরা জানি,
ভারসাম্য রক্ষার সূত্র:
প্রয়োজনীয় ওজন × ফালক্রাম থেকে দূরত্ব = (১ম ওজন × দূরত্ব) + (২য় ওজন × দূরত্ব)
⇒ প্রয়োজনীয় ওজন × 10 = (20 × 10 ) + (30 × 5 )
⇒ প্রয়োজনীয় ওজন × 10 = 200 + 150
⇒  প্রয়োজনীয় ওজন = 350/10 = 35 পাউন্ড (lb)

⇒ '?' স্থানে 35 lb ওজন দিলে লিভারটি ভারসাম্য অবস্থায় থাকবে।
⇒ কিন্তু '?' স্থানে 35 lb থেকে কম 25 lb ওজন দিলে লিভারটি বাম দিকে হেলে যাবে।
১২,৯০৮.
ক, খ, গ এবং ঘ হলো চারটি জেলা। খ জেলাটি ক এর দক্ষিণ-পশ্চিমে, গ জেলাটি ক এর দক্ষিণ-পূর্বে। ঘ জেলাটি গ এর উত্তরে ও খ, ক বরাবর অবস্থিত হলে। ক জেলাটির অবস্থান ঘ এর কোন দিকে?
  1. দক্ষিণ-পশ্চিম
  2. উত্তর-পশ্চিম
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম
ব্যাখ্যা
নিচের চিত্র দেখলে বুঝা যাবে। এখানে A = ক, B = খ, C = গ, D = ঘ।
১২,৯০৯.
হাবিব একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং পূর্ব দিকে 3 কি.মি  ভ্রমণ করে B বিন্দুতে পৌছায়। তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই 9 কি.মি ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 15 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. 15 km
  2. 21 km
  3. 18 km
  4. 16 km
সঠিক উত্তর:
15 km
উত্তর
সঠিক উত্তর:
15 km
ব্যাখ্যা
প্রশ্ন: হাবিব একটি বিন্দু A থেকে যাত্রা শুরু করে এবং পূর্ব দিকে 3 কি.মি  ভ্রমণ করে B বিন্দুতে পৌছায়। তারপরে বাম দিকে মোড় নেয় এবং C তে পৌঁছানোর জন্য সেই 9 কি.মি ভ্রমণ করে। সে আবার বাম দিকে ঘুরে এবং 15 কি.মি ভ্রমণ করে এবং তার গন্তব্য D-এ পৌঁছে। যাত্রাশুরুর স্থান থেকে তার গন্তব্য স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:

BC = 9 km
CD = 15 km
OD = (15 - 3) = 12 km

সরাসরি দূরত্ব AD = √(OD2 + OA2)
= √(122 + 92)
= √(144 + 81)
= √225
= 15 km
১২,৯১০.
আসিফের বাবা নজরুল। আসিফের দাদুর মেয়ের ছেলের একজনই মামা। আসিফের সাথে ঐ একজন মামার সম্পর্ক কী? 
  1. ভাই
  2. বাবা
  3. চাচা
  4. দাদা
সঠিক উত্তর:
বাবা
উত্তর
সঠিক উত্তর:
বাবা
ব্যাখ্যা
আসিফের দাদুর মেয়ে আসিফের ফুফু। 
ফুফুর ছেলে আসিফের ফুফাতো ভাই ,
ফুফাতো ভাইয়ের মামা মানেই হলো আসিফের বাবা।
১২,৯১১.
প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
RMB, SNC, TOD, UPE, ?
  1. VQF
  2. OQT
  3. WPS
  4. ZAR
সঠিক উত্তর:
VQF
উত্তর
সঠিক উত্তর:
VQF
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে?
RMB, SNC, TOD, UPE, ?

সমাধান:
এখানে মোট তিনটি সিরিজ আছে।

প্রথম বর্ণগুলোর সিরিজ:
R, S, T, U …
→ U এর পর হবে V

দ্বিতীয় বর্ণগুলোর সিরিজ:
M, N, O, P …
→ P এর পর হবে Q

তৃতীয় বর্ণগুলোর সিরিজ:
B, C, D, E …
→ E এর পর হবে F

অতএব, প্রশ্নবোধক স্থানে VQF বসবে।

১২,৯১২.
যদি ঘ × K = 44 হয়, তবে জ × V = ?
  1. 178
  2. 176
  3. 182
  4. 186
সঠিক উত্তর:
176
উত্তর
সঠিক উত্তর:
176
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ঘ × K = 44 হয়, তবে জ × V = ?

সমাধান:
 
 
ঘ × K = 4 × 11 = 44

একইভাবে, 
জ × V  = 8 × 22 = 176

১২,৯১৩.
সঠিক বানানটি চিহ্নিত করুন।
  1. ম্রিয়মাণ
  2. ম্রিয়মাণা
  3. ম্রিয়মাণি
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা

ম্রিয়মাণ (বিশেষণ)
১ মরণাপন্ন।
২ বিষণ্ন; দুঃখিত; খিন্ন।
ম্রিয়মাণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)।
{(তৎসম বা সংস্কৃত) □ মৃ+মান(শানচ্‌)} 

১২,৯১৪.
Which spelling is correct?
  1. Jamboree
  2. Jambore
  3. Jumboree
  4. Jumbore
সঠিক উত্তর:
Jamboree
উত্তর
সঠিক উত্তর:
Jamboree
ব্যাখ্যা
প্রশ্ন: Which spelling is correct?

সমাধান:
সঠিক বানান- Jamboree.
Jamboree - আনন্দমেলা।

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
১২,৯১৫.
৯ দ্বারা বিভাজ্য ৩ অংকবিশিষ্ট কোন সংখ্যার প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪ হলে মধ্যের অংকটি কত?
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ৭
  4. ঘ) ৯
সঠিক উত্তর:
ক) ৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩
ব্যাখ্যা
কোন সংখ্যার অংকগুলোর যোগফল যদি ৯ দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে প্রথম অংক ২ এবং তৃতীয় অংক ৪, এদের যোগফল ৬। সুতরাং, মধ্যের অংকটি ৩ হলে অংকগুলোর যোগফল ৯ হবে যা ৯ দ্বারা বিভাজ্য।
১২,৯১৬.
1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  2. ঘড়ির কাঁটার দিকে
  3. স্থির থাকবে
  4. কোনোটিই নয় 
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে, 5 নং গিয়ারটি কোন দিকে ঘুরবে?


সমাধান:
এখানে,
1 নং এবং 2 নং গিয়ার সোজা বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 1 নং ও 2 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে একই দিকে। 
2 নং এবং 3 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
3 নং ও 4 নং গিয়ার পরস্পর যুক্ত থাকায় এদের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।
4 নং ও 5 নং গিয়ার ক্রস বেল্টের মাধ্যমে যুক্ত আছে, ফলে 4 নং ও 5 নং গিয়ারের ঘূর্ণনের দিক হবে পরস্পর বিপরীত।

​অর্থাৎ 1 নং গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বাকি গিয়ারগুলোর ঘূর্ণন হবে নিম্নরূপ,
​1 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
​2 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
​3 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে) 
​4 নং গিয়ার(ঘড়ির কাঁটার দিকে) 
​5 নং গিয়ার(ঘড়ির কাঁটার বিপরীত দিকে)

১২,৯১৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. তন্বী
  2. ভস্মসাৎ
  3. সমুজ্জ্বল
  4. সমীরন
সঠিক উত্তর:
সমীরন
উত্তর
সঠিক উত্তর:
সমীরন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'সমীরন'- বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান- সমীরণ।

• 'সমীরণ' শব্দের অর্থ:
- বায়ু, বাতাস, পবন।

অপশনের অন্যান্য বানান গুলো শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১২,৯১৮.
একটি সংখ্যার অর্ধেক তার এক-তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি, সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৫
  3. গ) ১০২
  4. ঘ) ২০৩
সঠিক উত্তর:
গ) ১০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

১২,৯১৯.
চিত্র (X) এর মতো বিন্দু (ডট) স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
চিত্র (X) এর মতো বিন্দু স্থাপনের একই শর্ত পূরণ করে নিচের কোন চিত্রটি? 



সমাধান: 
চিত্র (X) এ বিন্দুটি ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে অবস্থিত ।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে গ নং অপশনে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশ বিদ্যমান। 
তাই  গ নং অপশনের চিত্রে ত্রিভুজ এবং বৃত্তের সাধারণ অংশে ডট বসালে চিত্র (X) এর শর্ত পূরণ করবে। 
১২,৯২০.
নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1
  1. 27
  2. 6
  3. 12
  4. 9
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের সিরিজের ফাঁকা যায়গায় কোন সংখ্যা হবে?
243, 81, ___ , 9, 3, 1


সমাধান: 
১ম পদ = 243
২য় পদ = 243 ÷ 3 = 81
৩য় পদ = 81 ÷ 3 = 27
৪র্থ পদ = 27 ÷ 3 = 9
৫ম পদ = 9 ÷ 3 = 3
৬ষ্ঠ পদ = 3 ÷ 3 = 1

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 

বিকল্প:
243, 81, ___ , 9, 3, 1
35, 34, 33, 32, 31, 30

অতএব, ফাঁকা যায়গায় 27 সংখ্যা হবে। 33 = 27

১২,৯২১.
Which one will replace the question mark?
  1. 115
  2. 130
  3. 135
  4. 140
সঠিক উত্তর:
130
উত্তর
সঠিক উত্তর:
130
ব্যাখ্যা
(5 x 6 x 8) + (7 x 4 x 9) = 492
এবং (7 x 5 x 4) + (6 x 8 x 9) = 572
সুতরাং, (4 x 3 x 5) + (7 x 2 x 5) = 130.
১২,৯২২.
"Electrical Energy"- কে "Mechanical Energy"- তে রূপান্তরিত করে-
  1. তড়িৎ মোটর
  2. ট্রান্সজিস্টর
  3. ডায়নামো
  4. ট্রান্সফর্মার
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
উত্তর
সঠিক উত্তর:
তড়িৎ মোটর
ব্যাখ্যা
প্রশ্ন: "Electrical Energy"- কে "Mechanical Energy"- তে রূপান্তরিত করে-

সমাধান:
- যে তড়িৎযন্ত্র তড়িৎ শক্তিকে ("Electrical Energy"- কে) যান্ত্রিক শক্তিতে ("Mechanical Energy"- তে) রূপান্তরিত করে তাকে তড়িৎ মোটর বলে।
- যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয় তাকে ট্রান্সফর্মার বলে।
- যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে ডায়নামো বা জেনারেটর বলে। তাড়িত চৌম্বক আবেশের উপর ভিত্তি করে এই যন্ত্রের মূলনীতি প্রতিষ্ঠিত।
১২,৯২৩.
৯, ২১, ১১, ২১, ১৩ …… ধারাটির ৭ম সংখ্যাটি কী হবে?
  1. ১৫
  2. ১৭
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা
এই ধারায় জোড় অবস্থানের সংখ্যাটি সবসময় ২১ এবং বিজোড় অবস্থানের সংখ্যাটি আগের বিজোড় অবস্থানের সংখ্যার চেয়ে ২ বেশি।
অর্থাৎ, বিজোড় অবস্থানের পরবর্তী সংখ্যা তথা ৭ম সংখ্যাটি হবে ১৫।
১২,৯২৪.
ঘড়িতে যখন ৫ : ১০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন  কোণের মান কত?
  1. ক) ৯০°
  2. খ) ৯৫°
  3. গ) ১০০°
  4. ঘ) ১১০°
সঠিক উত্তর:
খ) ৯৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৫ : ১০ বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন  কোণের মান কত?

সমাধান: 
│(১১×মিনিট - ৬০×ঘন্টা)/২│°
=│(১১×১০ - ৬০×৫)/২│°
=│(১১০ - ৩০০)/২│°
=│- ১৯০/২│°
= ৯৫°
১২,৯২৫.
ওজনটি ওঠাতে কত কেজি বল প্রয়োগ করতে হবে?
  1. ক) ৫০
  2. খ) ৬০
  3. গ) ১৫০
  4. ঘ) ৩০০
সঠিক উত্তর:
ক) ৫০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০
ব্যাখ্যা
ওজনটি ওঠাতে কত বল কেজি প্রয়োগ করতে হবে?

মোট বল = মোট ওজন / ঝুলন্ত রশির সংখ্যা = ৩০০/৬ = ৫০
১২,৯২৬.
S S M T W T সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে-
  1. V
  2. S
  3. F
  4. A
সঠিক উত্তর:
F
উত্তর
সঠিক উত্তর:
F
ব্যাখ্যা
প্রশ্ন: S S M T W T সিরিজের পরবর্তী বর্ণটি কি হবে- 

সমাধান:
ইংরেজি সপ্তাহের দিনের ১ম বর্ণ দিয়ে সিরিজটি হয়েছে।
Saturday, Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday

সিরিজের পরবর্তী বর্ণটি হবে- F
১২,৯২৭.
যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩ : ২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ৪
  3. গ) ৯ : ৪
  4. ঘ) ৪ : ৯
সঠিক উত্তর:
গ) ৯ : ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩ : ২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।

বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৩ : π × ২
= ৯ : ৪
১২,৯২৮.
x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. x + y + 1
  2. xy
  3. xy + 2
  4. x + y
সঠিক উত্তর:
x + y
উত্তর
সঠিক উত্তর:
x + y
ব্যাখ্যা
প্রশ্ন: x এবং y উভয়ই বেজোড় সংখ্যা হলে, কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?

সমাধান:
আমরা জানি,
সমজাতীয় দুইটি সংখ্যার (জোড় বা বিজোড়) যোগফল বা বিয়োগফল সবসময় জোড় হবে।

সুতরাং x এবং y বেজোড় সংখ্যা হওয়ায় (x + y) সবসময় জোড় সংখ্যা হবে।  
১২,৯২৯.
চিত্রের আলফানিউমেরিক কোডটিকে পানিতে কেমন দেখাবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 3
উত্তর
সঠিক উত্তর:
গ) 3
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
১২,৯৩০.
এক পরিবারে এক বৃদ্ধ দম্পতি, তাদের এক ছেলে ও তার স্ত্রী, এবং এক মেয়ে ও তার স্বামী রয়েছেন। বৃদ্ধ দম্পতির ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান থাকলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত?
  1. ১০ জন
  2. ১১ জন
  3. ১২ জন
  4. ১৩ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা

প্রশ্ন: এক পরিবারে এক বৃদ্ধ দম্পতি, তাদের এক ছেলে ও তার স্ত্রী, এবং এক মেয়ে ও তার স্বামী রয়েছেন। বৃদ্ধ দম্পতির ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান থাকলে, পরিবারের মোট সদস্য সংখ্যা কত?

সমাধান: 
বৃদ্ধ দম্পতি = ২ জন
ছেলে ও তার স্ত্রী = ২ জন
মেয়ে ও তার স্বামী = ২ জন
ছেলে ও মেয়ের প্রত্যেকের ৩ জন করে সন্তান = ৩ + ৩ = ৬ জন

∴ মোট সদস্য সংখ্যা = ২ + ২ + ২ + ৬ = ১২ জন

১২,৯৩১.
If today is Monday, which day of the week will it be after 62 days?
  1. Sunday
  2. Monday
  3. Tuesday
  4. Wednesday
  5. Thursday
সঠিক উত্তর:
Sunday
উত্তর
সঠিক উত্তর:
Sunday
ব্যাখ্যা
Question: If today is Monday, which day of the week will it be after 62 days?

Solution:
If today is Monday, then 7 days from today will also be Monday.
(7 × 9) = After 63 days, it will again be Monday.
(63 - 1) = After 62 days, it will be one day before Monday. That is Sunday.


১২,৯৩২.
খন্দকার মারুফ সাহেব একজন ব্যাংকার। তিনি তার অফিস হতে ৩ কিলোমিটার দক্ষিণে গেলেন। তারপর তিনি বামদিকে ঘুরলেন। বামদিকে ঘুরে ৪ কিলোমিটার যাবার পর তিনি টমছমব্রীজ নামক স্থানে পৌঁছালেন। তাহলে ব্যাংক হতে টমছমব্রীজের দূরত্ব কত?
  1. ক) ৬ কি.মি.
  2. খ) ৬.৬৬ কি.মি.
  3. গ) ৫.৬৬ কি.মি.
  4. ঘ) ৫ কি.মি.
সঠিক উত্তর:
ঘ) ৫ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ কি.মি.
ব্যাখ্যা
প্রদত্ত তথ্য অনুযায়ী ফিগার আঁকলে দেখা যায় যে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে যার লম্ব হবে ৩ কি.মি. এবং ভূমি হবে ৪ কি.মি.। আর অতিভুজ হবে ব্যাংক থেকে টমছমব্রীজের দূরত্ব যা পীথাগোরাসের উপপাদ্যের সাহায্যে বের করলে হয় ৫ কি.মি.।
১২,৯৩৩.
ভার 500 kg হলে, ভারটি তুলতে কত বল লাগবে?
  1. ক) 100 kg
  2. খ) 300 kg
  3. গ) 80 kg
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা

আমরা জানি, কপি কল দিয়ে ভার তোলার সময় দঁড়িতে ভাঁজ পড়ে এবং বলটা প্রতিটি ভাঁজে ভাগ হয়ে যায়।
এখানে ভাঁজ সংখ্যা আছে ৬ টি
∴ বল = ভার/দঁড়ির ভাঁজ সংখ্যা
বল = 500/6 = 83.33 kg 

১২,৯৩৪.
একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?
  1. ভাই
  2. চাচা
  3. ছেলে
  4. কোন সম্পর্ক নেই
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবি দেখিয়ে তিন্নী বললাে, ‘সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে’ ছবির ছেলেটির সাথে তিন্নীর সম্পর্ক কী?

সমাধান:
তিন্নীর দাদার একমাত্র ছেলে ⇒ তিন্নীর বাবা
তিন্নীর বাবার ছেলে ⇒ তিন্নীর ভাই

∴ দাদার একমাত্র ছেলের ছেলে - সম্পর্কে তিন্নীর ভাই।
১২,৯৩৫.
একটি ট্রেন ২/৭ সেকেন্ডে চলে ৪০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?
  1. ৩০০ ফুট
  2. ৫৬০ ফুট
  3. ৩৬০ ফুট
  4. ২৫০ ফুট
সঠিক উত্তর:
৫৬০ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৫৬০ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ২/৭ সেকেন্ডে চলে ৪০ ফুট। একই দ্রুততায় ট্রেনটি ৪ সেকেন্ডে কত ফুট চলবে?

সমাধান:
ট্রেনটি ২/৭ সেকেন্ডে চলে = ৪০ ফুট
∴ ট্রেনটি ১ সেকেন্ডে চলে = (৪০ × ৭)/২ ফুট
∴ ট্রেনটি ৪ সেকেন্ডে চলে = (৪০ × ৭ × ৪)/২ ফুট
= ৫৬০ ফুট
১২,৯৩৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নিশীথীনি
  2. অনুরূপ
  3. বিভীষীকা
  4. নিরীবিলি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
অনুরূপ
উত্তর
সঠিক উত্তর:
অনুরূপ
ব্যাখ্যা
• 'অনুরূপ'- শুদ্ধ বানান। 

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
নিশীথীনি- নিশীথিনী, 
বিভীষীকা- বিভীষিকা,
নিরীবিলি- নিরিবিলি। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২,৯৩৭.
একজন ভদ্রলোককে দেখিয়ে তানভীর বলল, 'তার একমাত্র ভাই হয় আমার মেয়ের বাবার বাবা।' ঐ ভদ্রলোক তানভীরের কী হয়?
  1. ক) ভাই
  2. খ) চাচা
  3. গ) বাবা
  4. ঘ) দাদা
সঠিক উত্তর:
খ) চাচা
উত্তর
সঠিক উত্তর:
খ) চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ভদ্রলোককে দেখিয়ে তানভীর বলল, 'তার একমাত্র ভাই হয় আমার মেয়ের বাবার বাবা।' ঐ ভদ্রলোক তানভীরের কী হয়? 
সমাধান: 
তানভীরের মেয়ের বাবা তানভীর নিজে। 
আমার মেয়ের বাবার বাবা এর অর্থ তানভীরের বাবা। 
তানভীরের বাবা যদি ঐ ভদ্রলোকের একমাত্র ভাই হয় তাহলে ভদ্রলোকটি তানভীরের চাচা। 
১২,৯৩৮.
ইংরেজি বর্ণমালায় শেষের দিক থেকে 16তম বর্ণের বামদিকে সপ্তম বর্ণ কোনটি?
  1. ক) C
  2. খ) D
  3. গ) E
  4. ঘ) F
সঠিক উত্তর:
খ) D
উত্তর
সঠিক উত্তর:
খ) D
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় ডান থেকে 16তম বর্ণ K 
বর্ণের বামদিকে সপ্তম বর্ণ D 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
১২,৯৩৯.
Book : Cover :: Painting : ?
  1. Example
  2. Wall
  3. Colour
  4. Frame
সঠিক উত্তর:
Frame
উত্তর
সঠিক উত্তর:
Frame
ব্যাখ্যা
প্রশ্ন: Book : Cover :: Painting : ?

সমাধান:
এখানে,
Book (বই) এর সাথে Cover (আবরণ) এর সম্পর্ক হলো ⇒ Cover বইয়ের বাইরের অংশ যা বইকে সুরক্ষা দেয়।

ক. Example (উদাহরণ) ⇒ সম্পর্ক নেই।
খ. Wall (দেয়াল) ⇒ দেয়াল এক ধরনের স্থলভাগ, চিত্রকর্মের অংশ না।
গ. Colour (রঙ) ⇒ চিত্রকর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু বাইরের সুরক্ষা নয়।
ঘ. Frame (ফ্রেম) ⇒ চিত্রকর্মের বাইরের কাঠামো বা সুরক্ষা, ঠিক যেমন বইয়ের কভারের মত।

সঠিক উত্তর হবে: Frame
কারণ: বইয়ের কভার বইকে সুরক্ষা দেয়, তেমনই পেইন্টিংয়ের ফ্রেম চিত্রকর্মকে ঘিরে ধরে সুরক্ষা দেয়।
১২,৯৪০.
১৮ জন শ্রমিক ৫ দিনে ৩২০ টাকা আয় করে। তবে ৬ জন শ্রমিক সমপরিমান টাকা কত দিনে আয় করবে?
  1. ক) ১০
  2. খ) ১৫
  3. গ) ১৮
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
খ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫
ব্যাখ্যা
১৮ জন আয় করে ৫ দিনে
১ জন আয় করে ১৮ × ৫ দিনে
৬ জন আয় করে (১৮ × ৫)/৬ দিনে বা ১৫ দিনে
১২,৯৪১.
একজন পোশাক নকশাকর ১৫ টি কাপড়ে নকশা করেন। কাপড়গুলোর ৪০% প্যান্ট এবং বাকিগুলো শার্ট। শার্টের সংখ্যা কত?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পোশাক নকশাকর ১৫ টি কাপড়ে নকশা করেন। কাপড়গুলোর ৪০% প্যান্ট এবং বাকিগুলো শার্ট। শার্টের সংখ্যা কত?

সমাধান:
৪০% কাপড়
শার্ট = (১০০ - ৪০)%
= ৬০%

∴শার্টের সংখ্যা = ১৫ এর ৬০%
= ১৫ × ৬০/১০০
= ৯ টি
১২,৯৪২.
একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. উত্তর-পূর্ব
  2. পূর্ব-পশ্চিম
  3. দক্ষিণ-পশ্চিম
  4. দক্ষিণ-পূর্ব
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোক উত্তর-পশ্চিম দিকে মুখ করে আছে। সে ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে, তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে এবং তারপর একই দিকে আরো ৯০° ঘুরে। এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
- লোকটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে উত্তর-পূর্ব মুখ করে ছিলো।
- তারপরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ১৮০° ঘুরে দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে ছিলো।
- তারপর একই দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে আরো ৯০° ঘুরে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে ছিলো।

সে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে আছে।
১২,৯৪৩.
নিচের কোন জোড়াটি ব্যতিক্রম?
  1. ক) 13, 169
  2. খ) 17, 269
  3. গ) 14, 196
  4. ঘ) 16, 256
সঠিক উত্তর:
খ) 17, 269
উত্তর
সঠিক উত্তর:
খ) 17, 269
ব্যাখ্যা
সমাধান: 
এখানে
 (13)2 = 169
 (17)2 = 269 ≠ 289
 (14)2 = 196
 (16)2 = 256

17, 269 হলো ব্যতিক্রম। 
১২,৯৪৪.
রাহুল বললো, 'এই ছেলেটি আমার মায়ের শাশুড়ির ছেলের ছেলে'। ছেলেটি রাহুলের সম্পর্কে কী হয়?
  1. বাবা
  2. চাচা
  3. দাদা
  4. ভাই
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: রাহুল বললো, 'এই ছেলেটি আমার মায়ের শাশুড়ির ছেলের ছেলে'। ছেলেটি রাহুলের সম্পর্কে কী হয়?

সমাধান:
মায়ের শাশুড়ি মানে → রাহুলের দাদী
দাদীর ছেলে মানে → রাহুলের বাবা
বাবার ছেলে মানে → রাহুল নিজেই (যদি একমাত্র ছেলে হয়), অথবা রাহুলের ভাই

• যেহেতু রাহুল অন্য একটি ছেলেকে দেখিয়ে বলছে,সে নিজে নয়,
তাহলে সে রাহুলের ভাই।
১২,৯৪৫.
Which number is missing?
  1. ক) 56
  2. খ) 67
  3. গ) 78
  4. ঘ) 89
সঠিক উত্তর:
ঘ) 89
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 89
ব্যাখ্যা

Here, (6×3)+(5×15) = 93
(4×8)+(18×1) = 50
(9×6)+(7×5) = 89

১২,৯৪৬.
বেলা ২টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা পরপর কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
  1. ৪৫
  2. ৫০
  3. ৬০
  4. ৭৫
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ২টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা পরপর কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ০) - (৬০ × ২)}/২|°
= |- ১২০/২|°
= |- ৬০°|
= ৬০°
 
১২,৯৪৭.
যদি GOODNESS দিয়ে HNPCODTR বোঝায়, তাহলে GREATNESS দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) ZUMHQFFRT
  2. খ) HMFRQFZUT
  3. গ) HQFZUMFRT
  4. ঘ) HMFRTQFZU
সঠিক উত্তর:
গ) HQFZUMFRT
উত্তর
সঠিক উত্তর:
গ) HQFZUMFRT
ব্যাখ্যা
প্রশ্ন: যদি GOODNESS দিয়ে HNPCODTR বোঝায়, তাহলে GREATNESS দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
এখানে 
বিজোড় স্থানের বর্ণগুলো পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে 
জোড় স্থানের বর্ণগুলো পরিবর্তিত হয়ে পূর্বের বর্ণটি বসেছে 
সে অনুযায়ী 
GREATNESS = HQFZUMFRT


১২,৯৪৮.
৫৪৩ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য। ক এর মান কত ?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা

প্রশ্নঃ ৫৪৩ক সংখ্যাটি ৯ দ্বারা বিভাজ্য । ক এর মান কত ?

সমাধানঃ
একটি সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাটির অংকগুলোর সমষ্টি ৯ দ্বারা বিভাজ্য হয় ।
৫ + ৪ + ৩ = ১২ , আর ৬ যোগ করলে ১৮ হয় যা ৯ দ্বারা বিভাজ্য। 
সুতরাং ক এর মান ৬ হবে ।

১২,৯৪৯.
যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
  1. CARIH
  2. RICHA
  3. HCRIA
  4. HACIR
সঠিক উত্তর:
HCRIA
উত্তর
সঠিক উত্তর:
HCRIA
ব্যাখ্যা

প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?

সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।

CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।

১২,৯৫০.
নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা?
  1. ক) ২৮৪
  2. খ) ৩৬১
  3. গ) ২২৬
  4. ঘ) ৩৩৬
সঠিক উত্তর:
খ) ৩৬১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩৬১
ব্যাখ্যা
এখানে, 
৩৬১ = ১৯ × ১৯, যা একটি পূর্ণবর্গ সংখ্যা।

বাকি অপশনের সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নয়।
১২,৯৫১.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
  1. ক) 16টি
  2. খ) 30টি
  3. গ) 36টি
  4. ঘ) 48টি
সঠিক উত্তর:
খ) 30টি
উত্তর
সঠিক উত্তর:
খ) 30টি
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে? 
 
যদি এ রকম প্যাটার্নে চিত্র দেয়া থাকে এবং বর্গ সংখ্যা বের করতে বলা হয় তাহলে এই সূত্র অনুসরণ করে বর্গের সংখ্যা বের করা যায় -
12 + 22 + 32 + 42
= 1 + 4 + 9 + 16
= 30টি
১২,৯৫২.
যদি Q দিয়ে যোগ (+), J দিয়ে গুণ (×) ,T দিয়ে বিয়োগ ( - ) এবং K দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে
36 K 4 Q 3 J 6 T 8 এর মান কত?
  1. 17
  2. 19
  3. 21
  4. 23
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Q দিয়ে যোগ (+), J দিয়ে গুণ (×) ,T দিয়ে বিয়োগ ( - ) এবং K দিয়ে ভাগ (÷) বোঝায়, তাহলে
36 K 4 Q 3 J 6 T 8 এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
K = ÷,  Q = +, J = ×, T = - 
এখন
36 K 4 Q 3 J 6 T 8 
= 36 ÷ 4 + 3 × 6 - 8
= 9 + 18 - 8
= 27 - 8 
= 19
১২,৯৫৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) ২
  2. খ) ৬
  3. গ) ৪
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
ক) ২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২
ব্যাখ্যা
(৪ × ৫) - (৩ × ৫) = ২০ - ১৫ = ৫
(৬ × ২) - (৩ × ৩) = ১২ - ৯ = ৩
এখানে,
ডান ও বাম পাশের সংখ্যার গুণফল থেকে উপর ও নীচের সংখ্যার গুণফল বিয়োগ করে বিয়োগফল মাঝখানে বসে।
তাহলে প্রশ্নবোধক স্থানে বসবে, (৫ × ৬) - (৪ × ৭) = ৩০ - ২৮ = ২
১২,৯৫৪.
(x + y)2 - z2 = 4, (y + z)2 - x2 = 9 এবং (z + x)2 - y2 = 36 হলে (x + y + z) এর মান কত?
  1. ক) ±11
  2. খ) ±3
  3. গ) ±5
  4. ঘ) ±7
সঠিক উত্তর:
ঘ) ±7
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ±7
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y)2 - z2 = 4, (y + z)2 - x2 = 9 এবং (z + x)2 - y2 = 36 হলে (x + y + z) এর মান কত? 

সমাধান: 
(x + y)2 - z2 = 4
(y + z)2 - x2 = 9 
(z + x)2 - y2 = 36

{(x + y)2 - z2} + {(y + z)2 - x2} + {(z + x)2 - y2} = 4 + 9 + 36
{(x + y + z)(x + y - z)} + {(x + y + z)(y + z - x)} + {(x + y + z)(x + z - y)} = 49
(x + y + z)(x + y - z + y + z - x + x + z - y ) = 49
(x + y + z)(x + y + z) = 49
(x + y + z)2 = 49
(x + y + z) = ±7
১২,৯৫৫.
পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০ বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?
  1. ৬ মিনিট
  2. ১ মিনিট
  3. ৩০ মিনিট
  4. ৫ মিনিট
সঠিক উত্তর:
৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি বিড়াল পাঁচটি ইঁদুর ধরতে সময় নেয় পাঁচ মিনিট। ৩০ বিড়াল ৩০ টি ইঁদুর ধরতে কত সময় নেবে?

সমাধান: 
৫ টি বিড়াল ৫ টি ইঁদুর ধরে ৫ মিনিটে
∴ ১ টি বিড়াল ১ টি ইঁদুর ধরে (৫ × ৫) / ৫ = ৫ মিনিটে
∴ ৩০ টি বিড়াল ৩০ টি ইঁদুর ধরে (৫ × ৩০) / ৩০ = ৫ মিনিটে
১২,৯৫৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ঘটনাবলি
  2. খ) প্রত্যুশ
  3. গ) ব্যুহ
  4. ঘ) শিরচ্ছেদ
সঠিক উত্তর:
ক) ঘটনাবলি
উত্তর
সঠিক উত্তর:
ক) ঘটনাবলি
ব্যাখ্যা
প্রত্যুশ এর সঠিক বানান প্রত্যুষ
শিরচ্ছেদ এর সঠিক বানান শিরশ্ছেদ
ব্যুহ এর সঠিক বানান ব্যূহ
১২,৯৫৭.
'WHITE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ETIHW
  2. ƎTIHM
  3. ƎTIHW
  4. ETIHM
সঠিক উত্তর:
ƎTIHW
উত্তর
সঠিক উত্তর:
ƎTIHW
ব্যাখ্যা
প্রশ্ন: 'WHITE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি?

সমাধান: 
→ 'WHITE' শব্দটির আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে গ = 3.

WHITE ⇔ ƎTIHW
১২,৯৫৮.
P, Q, R, S এবং T একটি বেঞ্চে বসে আছে। P বসেছে Q এর পাশে, R বসেছে S এর পাশে, S বসেছে T এর সাথে নয়, সে বেঞ্চের বাম প্রান্তে আছে। R ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। P হল Q এবং Tএর ডানদিকে। P এবং R এক সাথে বসে আছে। P কোন অবস্থানে বসে আছে?
  1. ক) Q এবং R এর মাঝে
  2. খ) T এবং P এর মাঝে
  3. গ) R এবং S এর মাঝে
  4. ঘ) T এবং Q এর মাঝে
সঠিক উত্তর:
ক) Q এবং R এর মাঝে
উত্তর
সঠিক উত্তর:
ক) Q এবং R এর মাঝে
ব্যাখ্যা
প্রশ্ন: P, Q, R, S এবং T একটি বেঞ্চে বসে আছে। P বসেছে Q এর পাশে, R বসেছে S এর পাশে, S বসেছে T এর সাথে নয়, সে বেঞ্চের বাম প্রান্তে আছে। R ডান দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে। P হল Q এবং Tএর ডানদিকে। P এবং R এক সাথে বসে আছে। P কোন অবস্থানে বসে আছে?

সমাধান: 
Q এবং R এর মাঝে P বসে আছে। 
১২,৯৫৯.
গাড়ির সাথে যেমন ___ এর সম্পর্ক, তেমনই খাবার এর সাথে ___ এর সম্পর্ক।
  1. ক) হেডলাইট - রান্না
  2. খ) রাস্তা - চাল
  3. গ) তেল - রান্না
  4. ঘ) রাস্তা - রান্না
সঠিক উত্তর:
ঘ) রাস্তা - রান্না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাস্তা - রান্না
ব্যাখ্যা
রাস্তা হওয়ার পর যেমন গাড়ি চালানো যায়, রান্না হওয়ার পর তেমনই খাবার খাওয়া যায়।
অতএব, গাড়ির সাথে যেমন রাস্তা এর সম্পর্ক, তেমনই খাবার এর সাথে রান্না এর সম্পর্ক।
১২,৯৬০.
৩টি ১০০ ওয়াটের ফ্যান দৈনিক ৮ ঘণ্টা করে ১০ দিন চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. ২.৪ kwh
  2. ১২ kwh
  3. ২৪ kwh
  4. ১২.৫ kwh
সঠিক উত্তর:
২৪ kwh
উত্তর
সঠিক উত্তর:
২৪ kwh
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি ১০০ ওয়াটের ফ্যান দৈনিক ৮ ঘণ্টা করে ১০ দিন চালালে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
এখানে,
ক্ষমতা, P = ৩ × ১০০ = ৩০০ W
সময়, t = ৮ × ১০ = ৮০ ঘণ্টা

আমরা জানি,
w = pt
= ৩০০ × ৮০
= ২৪০০০ wh
= ২৪০০০/১০০০ kwh
= ২৪ kwh
১২,৯৬১.

PERCEPTION শব্দটি XY সমতল দর্পণের উপর রাখলে সমাধান চিত্রের কোনটি সঠিক হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
সাধারণত,
দর্পণ প্রতিবিম্বে, বস্তুর ডান পার্শ্ব বাম হয়ে যায় এবং বাম পার্শ্ব ডান হয়ে যায়।
বস্তুর উপর ও নিচ পার্শ্ব একই থাকে।

কিন্তু আলচিত চিত্রে, দর্পন নিচে থাকবে।
তাই, এক্ষেত্রে বস্তুর উপরের অংশ নিচে এবং নিচের অংশ উপরের দিকে দেখাবে।
ডান ও বাম পাশ একই থাকবে।
১২,৯৬২.
ঘড়িতে যখন ৬ : ৩০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?
  1. ০°
  2. ৭°
  3. ১২.৫°
  4. ১৫°
সঠিক উত্তর:
১৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৬ : ৩০ বাজে, ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোণটি তখন কত ডিগ্রি থাকে?

সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ৩০) - (৬০ × ৬)}/২ |
= | (৩৩০ - ৩৬০)/২ |
= |- ৩০/২ |
= |- ১৫ |
= ১৫°
১২,৯৬৩.
 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
১ম চিত্রে,
+ ৬ = ২৫ + ৩৬ = ৬১

৩য় চিত্রে,
+ ৪ = ৮১ + ১৬ = ৯৭

∴ ২য় চিত্রে,
+ = ৪৯ + ২৫ = ৭৪
১২,৯৬৪.
ডিপথেরিয়া : Corynebacterium diptheria :: হুপিংকাশি : ?
  1. Simplex
  2. Vibrio cholerae
  3. Bordetalla pertussis
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Bordetalla pertussis
উত্তর
সঠিক উত্তর:
Bordetalla pertussis
ব্যাখ্যা
প্রশ্ন: ডিপথেরিয়া : Corynebacterium diptheria :: হুপিংকাশি : ?

সমাধান:
• ডিপথেরিয়া ব্যাকটেরিয়াঘটিত রোগ। Corynebacterium diptheria নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।
• হুপিংকাশি ব্যাকটেরিয়াঘটিত রোগ। Bordetalla pertussis নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।

- কলেরা ব্যাকটেরিয়াঘটিত রোগ। Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ সংগঠিত হয়।
- হার্পিস ভাইরাসঘটিত রোগ। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস নামক ভাইরাস দ্বারা এ রোগ সংগঠিত হয়।
১২,৯৬৫.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  3. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
  4. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
সঠিক উত্তর:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
উত্তর
সঠিক উত্তর:
অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
অপশন ‘গ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

- অপশন ক এর ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী

 - অপশনে খ এর ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল

- অপশন ঘ এর একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা
১২,৯৬৬.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. বিরাট গুরু-ছাগলের হাট
  2. বিরাট গরু ও বিরাট ছাগলের হাট
  3. গরু-ছাগলের বিরাট হাট
  4. বিরাট গবাদি পশুর হাট
সঠিক উত্তর:
গরু-ছাগলের বিরাট হাট
উত্তর
সঠিক উত্তর:
গরু-ছাগলের বিরাট হাট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বাক্যটি শুদ্ধ?

সমাধান:
ব্যাখ্যা:
"গরু-ছাগলের বিরাট হাট" বাক্যটি শুদ্ধ কারণ এখানে "গরু" ও "ছাগল" উভয়ই পশুর নাম এবং "-এর" যোগে তাদের সম্মিলিত মালিকানা বা সম্পর্ক বোঝানো হয়েছে।

"গুরু-ছাগল" শব্দগঠনটি ভুল, কারণ "গুরু" শব্দের অর্থ শিক্ষক, আর "গরু" শব্দের অর্থ প্রাণী।

"বিরাট গরু ও বিরাট ছাগলের হাট" বাক্যে "বিরাট" দুইবার ব্যবহারের প্রয়োজন নেই।

"বিরাট গবাদি পশুর হাট" বাক্যটি অর্থবোধক হলেও, নির্দিষ্টভাবে গরু ও ছাগলকে বোঝানোর জন্য "গরু-ছাগলের হাট" বেশি উপযুক্ত।
১২,৯৬৭.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 25
  2. 36
  3. 41
  4. 49
সঠিক উত্তর:
41
উত্তর
সঠিক উত্তর:
41
ব্যাখ্যা
এখানে,
5 × 3 + 4 = 19,
6 × 4 + 5 = 29
এবং 7 × 5 + 6 = 41।
১২,৯৬৮.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন খ  
১২,৯৬৯.
The fifth consonant from the beginning of this sentence is the letter-
  1. i
  2. e
  3. a
  4. t
সঠিক উত্তর:
t
উত্তর
সঠিক উত্তর:
t
ব্যাখ্যা
প্রশ্ন: The fifth consonant from the beginning of this sentence is the letter-

সমাধান:
Consonants from the beginning of the sentence are T, h, f, f, t, h.
So “t” is the fifth consonant.
১২,৯৭০.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে? 
৪, ১১, ৯, ১৪, ১৪, ১৭, ১৯, ?
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২০
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
গ) ২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০
ব্যাখ্যা
এখানে,
২টি সংখ্যা সিরিজ বিদ্যমান 
১ম সিরিজ = ৪, ৯, ১৪, ১৯, ২৪ [যা ৫ করে বাড়ছে]
২য় সিরিজ = ১১, ১৪, ১৭, ২০ [যা ৩ করে বাড়ছে]
১২,৯৭১.
একটি গাড়ির চাকার পরিধি ৬ মিটার। ২ কিলোমিটার ৪০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ৩০০ বার
  2. খ) ৩৫০ বার
  3. গ) ৪০০ বার
  4. ঘ) ২০০ বার
সঠিক উত্তর:
গ) ৪০০ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৬ মিটার। ২ কিলোমিটার ৪০০ মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
গাড়ীর চাকার পরিধি = ৬ মিটার
২ কিলোমিটার ৪০০ মিটার = (২০০০ + ৪০০) মিটার = ২৪০০ মিটার 

 ৬ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৬ বার 
২৪০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ২৪০০/৬ বার 
                                                      = ৪০০ বার
১২,৯৭২.
যদি ৩ × ৮ = ২২, ৩ × ৫ = ১৬ এবং ২ × ৭ = ১৮ তবে ৪ × ৬ = ? 
  1. ক) ১৮
  2. খ) ১৯
  3. গ) ২৪
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ঘ) ২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০
ব্যাখ্যা

প্রশ্ন: যদি ৩ × ৮ = ২২, ৩ × ৫ = ১৬ এবং ২ × ৭ = ১৮ তবে ৪ × ৬ = ? 

সমাধান: 
(৩ + ৮) × ২ = ২২
(৩ + ৫) × ২ = ১৬
(২ + ৭) × ২ = ১৮
(৪ + ৬) × ২ = ২০

১২,৯৭৩.
কোন স্বাভাবিক বর্ষের ১ জানুয়ারি শুক্রবার হলে সেই বর্ষে কতটি শুক্রবার থাকবে?
  1. ৫০ টি
  2. ৫২ টি
  3. ৫৩ টি
  4. ৫১ টি
সঠিক উত্তর:
৫৩ টি
উত্তর
সঠিক উত্তর:
৫৩ টি
ব্যাখ্যা
৩৬৫ দিন = ৫২ সপ্তাহ ১ দিন। সুতরাং বছরের প্রথম দিন শুক্রবার হলে ওই বর্ষে শুক্রবারের সংখ্যা হবে ৫২+১ = ৫৩টি।
১২,৯৭৪.
নিচের কোনটি ছোট?
  1. ক) ০.৩
  2. খ) ১/৩
  3. গ) ২/৫
  4. ঘ) √৩
সঠিক উত্তর:
ক) ০.৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ০.৩
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ছোট?

সমাধান:
০.৩
১/৩ = ০.৩৩
২/৫ = ০.৪
√৩ = ১.৭৩২
উপরিক্ত মান গুলো হতে দেখা যায় যে, ০.৩ এর মান সবচেয়ে ছোট।
১২,৯৭৫.
রাকিব এর বুদ্ধ্যঙ্ক ১৪০ এবং তার প্রকৃত বয়স ২৫ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?
  1. ২৫ বছর
  2. ৩০ বছর
  3. ৩৫ বছর
  4. ৪০ বছর
সঠিক উত্তর:
৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৩৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব এর বুদ্ধ্যঙ্ক ১৪০ এবং তার প্রকৃত বয়স ২৫ বছর হলে, তার মানসিক বয়স কত হতে পারে?

সমাধান:
আগে একটু বিস্তারিত আলোচনা করা যাক,
বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধ্যঙ্ক।
- ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধ্যঙ্ক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো
বুদ্ধ্যঙ্ক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০

এখন, 
রাকিবের ক্ষেত্রে,
বুদ্ধ্যঙ্ক (IQ) = (মানসিক বয়স/প্রকৃত বয়স) × ১০০
বা, ১৪০ = (মানসিক বয়স/২৫) × ১০০
বা, মানসিক বয়স/২৫ = ১৪০/১০০
বা, মানসিক বয়স = (১৪০ × ২৫)/১০০
∴ মানসিক বয়স = ৩৫ বছর
১২,৯৭৬.
১, ৩, ৬, ১০, ১৫,........... ধারাটির নবম পদ কত?
  1. ৫৯
  2. ৫৫
  3. ৬৫
  4. ৪৫
সঠিক উত্তর:
৪৫
উত্তর
সঠিক উত্তর:
৪৫
ব্যাখ্যা

প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫,........... ধারাটির নবম পদ কত?

সমাধান:
দেওয়া আছে, 
প্রদত্ত ধারা, ১, ৩, ৬, ১০, ১৫,...........

প্রথম পদ = ১
দ্বিতীয় পদ = ১ + ২ = ৩
তৃতীয় পদ = ৩ + ৩ = ৬
চতুর্থ পদ = ৬ + ৪ = ১০
পঞ্চম পদ = ১০ + ৫ = ১৫
ষষ্ঠ পদ = ১৫ + ৬ = ২১
সপ্তম পদ = ২১ + ৭ = ২৮
অষ্টম পদ = ২৮ + ৮ = ৩৬
নবম পদ = ৩৬ + ৯ = ৪৫

সুতরাং, ধারাটির নবম পদ হলো ৪৫।

১২,৯৭৭.
আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে?
  1. শনিবার
  2. রবিবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
রবিবার
উত্তর
সঠিক উত্তর:
রবিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ মঙ্গলবার হলে ১৪৫ দিন পর কী বার হবে? 

সমাধান: 
১৪৫ ÷ ৭ = ভাগফল ২০, ভাগশেষ ৫ 

∴ ১৪৫ দিন পর হবে, মঙ্গলবার + ৫ দিন
= রবিবার 
১২,৯৭৮.
চিত্রের '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 90
  2. 116
  3. 142
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
142
উত্তর
সঠিক উত্তর:
142
ব্যাখ্যা

প্রশ্ন: চিত্রের '?' চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?



সমাধান: 
এখানে,
১ম চিত্রে, (101 + 15) - (35 + 43) = 116 - 78
= 38 

২য় চিত্রে, (48 + 184) - (56 + 34) = 232 - 90
= 142

∴ চিত্রের '?' চিহ্নিত স্থানে 142 বসবে।

১২,৯৭৯.
যদি ANSWER দিয়ে SFXTOB বোঝায়, তাহলে 'BEHIND' দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) EIFCOJ
  2. খ) EOJIFC
  3. গ) EOFJIC
  4. ঘ) OJEIFC
সঠিক উত্তর:
খ) EOJIFC
উত্তর
সঠিক উত্তর:
খ) EOJIFC
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ANSWER দিয়ে SFXTOB বোঝায় তাহলে 'BEHIND' দিয়ে নিচের কোনটি বোঝাবে?

এখানে 
SEQUENCE এর প্রতিটি বর্ণটি উল্টা করে বসিয়ে তাদের পরবর্তী বর্ণটি বসেছে। 
ANSWER - REWSNA - SFXTOB
BEHIND - DNIHEB - EOJIFC
১২,৯৮০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
  1. 2
  2. 3
  3. 5
  4. 6
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 

সমাধান:
১ম চিত্র,
√(60 + 61) - √(45 + 55)
= √121 - √100
= 11 - 10
= 1

২য় চিত্র,
√(82 + 87) - √(49 + 32)
= √169 - √81
= 13 - 9
= 4

৩য় চিত্র,
√(79 + 65) - √(37 + 12)
= √144 - √49
= 12 - 7
= 5
১২,৯৮১.
এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১২ কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত? 
  1. ২ কি.মি./ঘণ্টা 
  2. ৪ কি.মি./ঘণ্টা 
  3. ৮ কি.মি./ঘণ্টা 
  4. ৩ কি.মি./ঘণ্টা 
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি দাঁড় বেয়ে স্রোতের প্রতিকূলে ঘণ্টায় ১২ কিলোমিটার এবং স্রোতের অনুকূলে ঘণ্টায় ১৬ কিলোমিটার যেতে পারে। স্রোতের বেগ কত? 

সমাধান: 
দাঁড়ের গতিবেগ + স্রোতের গতিবেগ = ১৬ কি.মি./ঘণ্টা 
দাঁড়ের গতিবেগ - স্রোতের গতিবেগ = ১২ কি.মি./ঘণ্টা 
(-)করে পাই,    ২ × স্রোতের গতিবেগ = ৪ কি.মি./ঘণ্টা 
⇒ স্রোতের গতিবেগ = ৪/২ কি.মি./ঘণ্টা 
∴ স্রোতের গতিবেগ = ২ কি.মি./ঘণ্টা 
১২,৯৮২.
P, Q এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ S, P এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ T, Q এর চেয়ে খাটো কিন্তু P এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে? 
  1. T
  2. R
  3. S
  4. Q
সঠিক উত্তর:
Q
উত্তর
সঠিক উত্তর:
Q
ব্যাখ্যা

প্রশ্ন: P, Q এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ S, P এর তুলনায় খাটো কিন্তু R এর চেয়ে লম্বা৷ T, Q এর চেয়ে খাটো কিন্তু P এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা কে?

সমাধান:
১ম শর্তমতে, R < P < Q
২য় শর্তমতে, R < S < P
৩য় শর্তমতে, P < T < Q

অর্থাৎ, সমন্বিতভাবে এদের উচ্চতার ক্রম হবে R < S < P < T < Q

সুতরাং, উচ্চতার দিক থেকে সবচেয়ে লম্বা Q

১২,৯৮৩.
দুই জন লোক P এবং Q একটি স্থান থেকে বিপরীত দিকে যথাক্রমে 5 কিমি/ঘন্টা এবং 6.5 কিমি/ঘন্টা গতিতে হাঁটতে শুরু করে। কত সময় পর তাদের মধ্যে দূরত্ব ৯২ কিমি হবে?
  1. ক) ৫ ঘন্টা
  2. খ) ৬ ঘন্টা
  3. গ) ৮ ঘন্টা
  4. ঘ) ১০ ঘন্টা
সঠিক উত্তর:
গ) ৮ ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮ ঘন্টা
ব্যাখ্যা
দূরত্ব = 92 কিমি 
যেহেতু তারা বিপরীত দিকে হাঁটে, সেহেতু তাদের আপেক্ষিক বেগ হবে = 5 + 6.5 = 11.5 km/h

সময় লাগবে = দূরত্ব / আপেক্ষিক বেগ =  92/11.5 = 8 h
১২,৯৮৪.
আপনি ভোর বেলায় বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার ডানে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি বামদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?
  1. দক্ষিণ
  2. পশ্চিম
  3. উত্তর-পশ্চিম
  4. পূর্ব
সঠিক উত্তর:
দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি ভোর বেলায় বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার ডানে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি বামদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

সমাধান:
ভোর বেলায় আপনি বেড়াতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার ডানে ছিল। অর্থাৎ আপনি উত্তর দিকে মুখ করে ছিলেন।
কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন অর্থাৎ আপনি পশ্চিম দিকে মুখ ফিরালেন।
এরপর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ আবার দক্ষিণ দিকে আপনার মুখ ফিরালেন।

তাই আপনার মুখ এখন দক্ষিণ” দিকে আছে।
১২,৯৮৫.
নিচের কোন তথ্যটি অসত্য নয়?
  1. বৃত্তের বৃহত্তম জ্যা'কে ব্যাসার্ধ বলে
  2. অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ
  3. বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের অর্ধেক
  4. বৃত্তের পরিধি তার ব্যাসের চেয়ে ছোট
সঠিক উত্তর:
অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ
ব্যাখ্যা
বৃত্তের ক্ষেত্রে,
- বৃত্তের বৃহত্তম জ্যা'কে ব্যাস বলে।
- অর্ধবৃত্তস্থকোণ এক সমকোণ।
- বৃত্তের কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- বৃত্তের পরিধি তার ব্যাসের চেয়ে বড়। 
১২,৯৮৬.
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. জগৎ
  2. আকাশ
  3. সমুদ্র
  4. অম্বর
সঠিক উত্তর:
জগৎ
উত্তর
সঠিক উত্তর:
জগৎ
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'ক্ষিতি' শব্দের সমার্থক শব্দ হলো-
- জগৎ, ভুবন, সংসার, ধরা, বসুন্ধরা, মর্ত্য, মহী, মেদিনী, ক্ষিতি।

অন্যদিকে,
'আকাশ' শব্দের সমার্থক শব্দ:
- গগন, নভ, ব্যোম, অম্বর, আসমান।

'সমুদ্র' শব্দের সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি, জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১২,৯৮৭.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ২৫%
  2. খ) ৩৩.৩৩%
  3. গ) ৫০%
  4. ঘ) ৬৬.৬৭%
সঠিক উত্তর:
গ) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০%
ব্যাখ্যা

৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২) - (১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%

১২,৯৮৮.
নিচের কোন বিপরীতার্থক শব্দযুগল সঠিক নয়?
  1. গৌরব - লাগব
  2. গাম্ভীর্য - চাপল্য
  3. অবিরল - বিরল
  4. আসক্ত - অনুরক্ত
সঠিক উত্তর:
আসক্ত - অনুরক্ত
উত্তর
সঠিক উত্তর:
আসক্ত - অনুরক্ত
ব্যাখ্যা
‘আসক্ত’ এর সঠিক বিপরীতার্থক শব্দ ‘বিরক্ত/অনাসক্ত’।

সুতরাং, আসক্ত - অনুরক্ত ভুল। এই দুটি প্রায় সমার্থক শব্দ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১২,৯৮৯.
FACE = 5316 হয়, তবে BHAI = ?
  1. 2819
  2. 2198
  3. 2918
  4. 9182
সঠিক উত্তর:
9182
উত্তর
সঠিক উত্তর:
9182
ব্যাখ্যা
এখানে ইংরেজি বর্ণমালাকে ক্রমিক সংখ্যায় রূপান্তর করার পর ক্রমধারা উল্টে দেওয়া হয়েছে ৷
F, A, C, E যথাক্রমে ইংরেজি বর্ণমালার 6, 1, 3, 5 নং বর্ণ৷
একে উল্টে দিলে হবে 5316।
সুতরাং B, H, A, I হবে যথাক্রমে 2, 8, 1 এবং 9 নং বর্ণ। উল্টে দিলে হচ্ছে - 9182
১২,৯৯০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. সিউল
  2. সিডনি
  3. বেইজিং
  4. কায়রো
সঠিক উত্তর:
সিডনি
উত্তর
সঠিক উত্তর:
সিডনি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
• প্রদত্ত শহরগুলোর মধ্যে ব্যতিক্রম হলো সিডনি।

সিউল — দক্ষিণ কোরিয়ার রাজধানী 
বেইজিং — চীনের রাজধানী 
কায়রো — মিশরের রাজধানী 

অন্যদিকে, সিডনি হলো অস্ট্রেলিয়ার একটি বৃহত্তম ও বিখ্যাত শহর, কিন্তু অস্ট্রেলিয়ার রাজধানীর নাম ক্যানবেরা।

১২,৯৯১.
২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা হলে ১৭ এপ্রিল কি?
  1. ক) জাতিয় শিশু দিবস
  2. খ) সংবিধান প্রণয়ন
  3. গ) মন্ত্রিসভা গঠন
  4. ঘ) প্রথম সংসদ অধিবেশন
সঠিক উত্তর:
গ) মন্ত্রিসভা গঠন
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ত্রিসভা গঠন
ব্যাখ্যা
১৯৭১ সালে ২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় আর ১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশের ১ম মন্ত্রিসভা গঠন করা হয়।
১২,৯৯২.
৪৫ মিনিট আগে সময় ছিল ২ টা বেজে ৪৫ মিনিট। ৪ টা বাজতে আর কত সময় বাকি?
  1. ক) ৩০ মিনিট
  2. খ) ২৫ মিনিট
  3. গ) ১৫ মিনিট
  4. ঘ) ৪৫ মিনিট
সঠিক উত্তর:
ক) ৩০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩০ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫ মিনিট আগে সময় ছিল ২ টা বেজে ৪৫ মিনিট। ৪ টা বাজতে আর কত সময় বাকি? 

সমাধান: 
বর্তমান সময় ২ : ৪৫ টা + ৪৫ মিনিট 
= ৩ : ৩০ টা  

৪ টা বাজতে সময় বাকি,
৪ : ০০ - ৩ : ৩০ 
= ৩০ মিনিট 
১২,৯৯৩.
যদি PAINT = 74128 এবং EXCEL = 93596 হয় তাহলে ACCEPT =?
  1. ক) 457958
  2. খ) 459758
  3. গ) 455978
  4. ঘ) 455998
সঠিক উত্তর:
গ) 455978
উত্তর
সঠিক উত্তর:
গ) 455978
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PAINT = 74128 এবং EXCEL = 93596 হয় তাহলে ACCEPT =?

সমাধান:
PAINT = 74128 
∴ P = 7
A = 4
I = 1
N = 2
T = 8

EXCEL = 93596
E = 9
X = 3
C = 5
E = 9 
L = 6

∴ ACCEPT = 455978
১২,৯৯৪.
8 থেকে 80 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা এবং 8 থেকে 80 পর্যন্ত যে সংখ্যার অংকগুলোর যোগফল 9, সে সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজানো হলে, কোন সংখ্যাটি 7তম স্থানে থাকবে?
  1. ক) 45
  2. খ) 27
  3. গ) 49
  4. ঘ) 36
সঠিক উত্তর:
ঘ) 36
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 36
ব্যাখ্যা
প্রশ্ন: 8 থেকে 80 পর্যন্ত সকল পূর্ণবর্গ সংখ্যা এবং 8 থেকে 80 পর্যন্ত যে সংখ্যার অংকগুলোর যোগফল 9, সে সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজানো হলে, কোন সংখ্যাটি 7তম স্থানে থাকবে?

সমাধান: 
8 থেকে 80 পর্যন্ত পূর্ণবর্গ সংখ্যা
9, 16, 25, 36, 49, 64,

যে সকল সংখ্যার অংকগুলোর যোগফল 9 
9, 18, 27, 36, 45, 54, 63, 72

সংখ্যাগুলোকে অধঃক্রমে সাজিয়ে পাই 
72, 64, 63, 54, 49, 45, 36, 27, 25, 18, 16, 9

 7তম স্থানে = 36
১২,৯৯৫.
কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?
  1. সারথী, নিরীহ, নীরোগ
  2.  প্রমান, অঙ্গন, দর্পণ
  3.  অনাথা, সুকণ্ঠী, অনুস্টেয় 
  4. একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
সঠিক উত্তর:
একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
উত্তর
সঠিক উত্তর:
একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী
ব্যাখ্যা

প্রশ্ন: কোন্ গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ?

সমাধান:
সঠিক উত্তর: ঘ) একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী

বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, একত্রিত, স্থায়িত্ব, অর্ধাঙ্গিনী বানানগুলো শুদ্ধ।
- একত্রিত: একত্র করা হয়েছে এমন।
- স্থায়িত্ব: স্থিতিশীলতা, স্থায়ী অবস্থা।
- অর্ধাঙ্গিনী: পত্নী, স্ত্রী, সহধর্মিণী।

অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: সারথী
- শুদ্ধ বানানগুলো হলো: সারথি, নিরীহ, নীরোগ।

অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: প্রমান
- শুদ্ধ বানানগুলো হলো: প্রমাণ, অঙ্গন, দর্পণ।

অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: অনুস্টেয়
- শুদ্ধ বানানগুলো হলো: অনাথা, সুকণ্ঠী, অনুষ্ঠেয়

উৎস: বাংলা একাডেমি অভিধান।

১২,৯৯৬.
নিচের অক্ষরগুলো সাজালে কিসের নাম পাওয়া যায়?
E M L B U G I
  1. ক) প্রাণি
  2. খ) খেলা
  3. গ) শহর
  4. ঘ) দেশ
সঠিক উত্তর:
ঘ) দেশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেশ
ব্যাখ্যা
E M L B U G I - এই অক্ষরগুলো সাজালে পাওয়া যায়- BELGIUM যা পশ্চিম ইউরোপের একটি দেশের নাম৷
১২,৯৯৭.
প্রবাদ বলতে কী বোঝায়?
  1. মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি
  2. মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি বিস্তৃত অভিব্যক্তি
  3. বস্তুকেন্দ্রিক অভিব্যক্তি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি
ব্যাখ্যা
• প্রবাদ:
- প্রবাদ লোকসাহিত্যের অন্যতম বিশিষ্ট শাখা।
- প্রবাদ বলতে বোঝায় মানুষের দীর্ঘকালের অভিজ্ঞতার একটি সংক্ষিপ্ত অভিব্যক্তি।
- ব্যক্তি ও সমাজজীবনের অভিজ্ঞতার ফলে প্রবাদের সৃষ্টি এবং নীতি ও উপদেশ বিতরণ এর লক্ষ্য।
- জীবনের বিচিত্র পরিসরে মানুষ বিভিন্ন বিষয়ে যে অভিজ্ঞতা লাভ করে থাকে পরবর্তী পর্যায়ে কাজে লাগানোর জন্য অবয়বে প্রবাদের সৃষ্টি করা হয়েছে।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১২,৯৯৮.
এক নির্দিষ্ট কারখানায় পাঁচ কর্মী A, B, C, D এবং E আছে। A একটি কাজ ৪ মিনিটে, B একটি কাজ ৫ মিনিটে, C একটি কাজ ৬ মিনিটে, D একটি কাজ ১০ মিনিটে এবং E একটি কাজ ১২ মিনিটে শেষ করতে পারে। প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পূর্ণ হয়? 
  1. ৩/২০
  2. ৪/২৫
  3. ৭/৩০
  4. ৫/২৪
সঠিক উত্তর:
৪/২৫
উত্তর
সঠিক উত্তর:
৪/২৫
ব্যাখ্যা

প্রশ্ন: এক নির্দিষ্ট কারখানায় পাঁচ কর্মী A, B, C, D এবং E আছে। A একটি কাজ ৪ মিনিটে, B একটি কাজ ৫ মিনিটে, C একটি কাজ ৬ মিনিটে, D একটি কাজ ১০ মিনিটে এবং E একটি কাজ ১২ মিনিটে শেষ করতে পারে। প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কত একক কাজ সম্পূর্ণ হয়? 

সমাধান: 
A এর প্রতি মিনিটে কাজ = ১/৪ অংশ 
B এর প্রতি মিনিটে কাজ = ১/৫ অংশ
C এর প্রতি মিনিটে কাজ = ১/৬ অংশ
D এর প্রতি মিনিটে কাজ = ১/১০ অংশ
E এর প্রতি মিনিটে কাজ = ১/১২ অংশ

∴ পাঁচজনের প্রতি মিনিটে মোট কাজ = (১/৪) + (১/৫) + (১/৬) + (১/১০) + (১/১২) অংশ
= (১৫ + ১২ + ১০ + ৬ + ৫)/৬০ অংশ
= ৪৮/৬০ অংশ
= ৪/৫ অংশ

∴ প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে কাজ = মোট গড় কাজ/কর্মীর সংখ্যা = (৪/৫)/৫ = ৪/২৫ অংশ

সুতরাং, প্রতি কর্মী দ্বারা প্রতি মিনিটে গড়ে ৪/২৫ একক কাজ সম্পূর্ণ হয়।

১২,৯৯৯.
রিফাত ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে 4 কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। রিফাত এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?
  1. পশ্চিম দিকে
  2. উত্তর দিকে 
  3. পূর্ব দিকে
  4. দক্ষিণ দিকে 
সঠিক উত্তর:
পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: রিফাত ভোরে ঘুম থেকে উঠে উত্তর দিকে 6 কি.মি. হেঁটে গেলো। এরপর বামদিকে 4 কি.মি. গিয়ে পুনরায় ডান দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো । এরপর আবার ডানদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। রিফাত এখন কোনদিকে মুখ করে দাঁড়িয়ে আছে?

সমাধান:

রিফাত উত্তর দিকে A থেকে B বিন্দুতে 6 কি.মি. হেঁটে বামদিকে B থেকে C বিন্দুতে 4 কি.মি. গেলো অর্থাৎ পশ্চিম দিকে গেলো।
সেখান থেকে ডান দিকে C থেকে D বিন্দুতে অর্থাৎ উত্তর দিকে ঘুরে 4 কি.মি. দৌড়ালো।
এরপর আবার ডান দিকে D থেকে E বিন্দুতে অর্থাৎ পূর্বদিকে ফিরে 2 কি.মি. হাঁটল এবং দাঁড়ালো। 

সুতরাং রিফাত এখন পূর্বদিকে মুখ করে দাঁড়িয়ে আছে।

১৩,০০০.
Crush a butterfly on a wheel - প্রবাদটির যথার্থ অনুবাদ:
  1. ক) মশা মারতে কামান দাগা
  2. খ) পিপীলিকার পাখা উঠে মরিবার তরে
  3. গ) বিনা মেঘে বজ্রপাত
  4. ঘ) ঝোপ বুঝে কোপ মারা
সঠিক উত্তর:
ক) মশা মারতে কামান দাগা
উত্তর
সঠিক উত্তর:
ক) মশা মারতে কামান দাগা
ব্যাখ্যা
Crush a butterfly on a wheel
- প্রবাদটির যথার্থ অনুবাদ: মশা মারতে কামান দাগা/পাতা
- to use far more force than is necessary to do something

উৎস:
১. Accessible Dictionary by Bangla Academy
২. Collins Dictionary