বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১২৪ / ১৩৫ · ১২,৩০১১২,৪০০ / ১৩,৫৮৯

১২,৩০১.
আপনার বাড়ির সামনে একটি ছিনতাই হচ্ছে। কোন কাজটি করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?
  1. পুলিশকে ফোন করা
  2. চুপচাপ ঘটনা পর্যবেক্ষণ করা
  3. ঘটনাটি ভিডিও করা
  4. ছিনতাইকারীর সঙ্গে সরাসরি লড়াই করা
সঠিক উত্তর:
পুলিশকে ফোন করা
উত্তর
সঠিক উত্তর:
পুলিশকে ফোন করা
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার বাড়ির সামনে একটি ছিনতাই হচ্ছে। কোন কাজটি করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?

সমাধান:
যদি আপনি দেখতে পান যে আপনার সামনে ছিনতাই হচ্ছে, তবে পুলিশকে ফোন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে এবং অপরাধীকে গ্রেফতার করতে সহায়তা করবে। ছিনতাইকারীর সঙ্গে সরাসরি লড়াই করা বা ঘটনাটি ভিডিও করা আপনার নিজের নিরাপত্তার জন্য বিপদজনক হতে পারে, কারণ ছিনতাইকারী অস্ত্রসহ হতে পারে।

চুপচাপ ঘটনা পর্যবেক্ষণ করে পুলিশের সহায়তা নিতে না পারলে, পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অতএব, আপনার বাড়ির সামনে ছিনতাই হলে প্রথমে পুলিশকে ফোন করা অধিক যুক্তিযুক্ত কাজ হবে।

১২,৩০২.
রবীন্দ্রনাথ ঠাকুর : ১২৬৮ : : কাজী নজরুল ইসলাম : ?
  1. ১৩০৬
  2. ১৮৯৯
  3. ১৮৬১
  4. ১৯৭৬
সঠিক উত্তর:
১৩০৬
উত্তর
সঠিক উত্তর:
১৩০৬
ব্যাখ্যা
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর : ১২৬৮ : : কাজী নজরুল ইসলাম : ?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসাল ১২৬৮ বঙ্গাব্দ
কাজী নজরুল ইসলামের বাংলা জন্মসাল ১৩০৬ বঙ্গাব্দ
১২,৩০৩.
৫, ১৫, ৩০, ৯০, ১৮০,.......... ধারার পরবর্তী পদ কোনটি?
  1. ৩৮০
  2. ৪২০
  3. ৪৯০
  4. ৫৪০
সঠিক উত্তর:
৫৪০
উত্তর
সঠিক উত্তর:
৫৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ১৫, ৩০, ৯০, ১৮০,.......... ধারার পরবর্তী পদ কোনটি?

সমাধান:
এখানে,

৫ × ৩ = ১৫
১৫ × ২ = ৩০
৩০ × ৩ = ৯০
৯০ × ২ = ১৮০

একইভাবে,
১৮০ × ৩ = ৫৪০
১২,৩০৪.
৩২ কে সর্বনিম্ন কত দিয়ে গুন করলে গুণফল পূর্ণ বর্গ হবে?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: ৩২ কে সর্বনিম্ন কত দিয়ে গুন করলে গুণফল পূর্ণ বর্গ হবে?

সমাধান:
আমরা জানি,
কোন সংখ্যার সূচকের মান জোড় সংখ্যক হলে সেই সংখ্যা পূর্ণবর্গ হয়। যেমন: ৫ = ৬২৫ = ২৫

এখন,
৩২
= (৮ × ৪)
= ৮ × ৪
= ৮ × (২)
= ৮ × ৪ × ২ × ৪
=  ৮ × ৪ × ২

এখানে ৮ × ৪ × ২ হলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
∴ সর্বনিম্ন ২ দিয়ে গুণ দিতে হবে।

১২,৩০৫.
চিত্র (X) কোন চিত্রে লুকায়িত আছে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
চিত্র (X) 2 নং চিত্রে লুকায়িত আছে। 
১২,৩০৬.
কোন ওজনটি ওঠানোর জন্য সবচেয়ে কম বল প্রয়োজন? 
  1. ক) A
  2. খ) B
  3. গ) দুটোরই সমান বল প্রয়োজন
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ওজনটি ওঠানোর জন্য সবচেয়ে কম বল প্রয়োজন? 


সমাধান: 
এসব প্রশ্ন সমাধানের ক্ষেত্রে শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত যতগুলো কপিকল থাকবে তার দুই পাশে দুটি ঝুলন্ত রশি বিবেচনা করতে হবে।
আর যদি শুধু প্রদত্ত ওজনের সংযুক্ত কোন কপিকল না থাকে তবে, ঝুলন্ত রশি 1 টি  বিবেচনা করতে হবে।

আমরা জানি,
প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ঝুলন্ত রশির সংখ্যা 

ওজন A এর জন্য = 18/2 = 9
∴ ওজন A এর জন্য বল প্রয়োজন 9 কেজির সমান।

ওজন B এর জন্য = 14/1 = 14
∴ ওজন B এর জন্য বল প্রয়োজন 14 কেজির সমান।
১২,৩০৭.
মতিন প্রতি মাসে ১০% হারে বর্ধিত বেতন পায়। যদি তিনবার বৃদ্ধির পর তার বেতন ১৩,৩১০ টাকা হয়, তবে প্রথমে তার বেতন কত ছিল?
  1. ক) ৯,০০০ টাকা
  2. খ) ১০,০০০ টাকা
  3. গ) ১১,০০০ টাকা
  4. ঘ) ১২,০০০ টাকা
সঠিক উত্তর:
খ) ১০,০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০,০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন- মতিন প্রতি মাসে ১০% হারে বর্ধিত বেতন পায়। যদি তিনবার বৃদ্ধির পর তার বেতন ১৩,৩১০ টাকা হয়, তবে প্রথমে তার বেতন কত ছিল?

সমাধান-
মনে করি,
প্রথমে বেতন ছিল = ক টাকা

১ম বার ১০% বৃদ্ধির পর হয় = ক এর ১১০% = ১১ক/১০
২য় বার ১০% বৃদ্ধির পর হয় = (১১ক/১০) এর ১১০% = ১২১ক/১০০
৩য় বার ১০% বৃদ্ধির পর হয় = (১২১ক/১০০) এর ১১০% = ১৩৩১ক/১০০০

প্রশ্নমতে,
১৩৩১ক/১০০০ = ১৩৩১০
⇒ ক = (১৩৩১০ × ১০০০)/১৩৩১
∴ ক = ১০০০০
১২,৩০৮.
A হল C এর পুত্র; C এবং Q বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?
  1. মামা
  2. ভাই  
  3. নানা 
  4. বাবা 
সঠিক উত্তর:
মামা
উত্তর
সঠিক উত্তর:
মামা
ব্যাখ্যা

প্রশ্ন: A হল C এর পুত্র; C এবং Q বোন; Z হল Q এর মা এবং P হল Z এর পুত্র। P, A এর সম্পর্কে কী হয়?

সমাধান:
A হল C এর পুত্র

C এবং Q বোন
অতএব, Q, A এর খালা
C, A এর মা

Z হল Q এর মা
Z হলেন A এর নানী

P হল Z এর পুত্র
অতএব, P, A এর মামা।

১২,৩০৯.
অজয় সোজা দক্ষিণমুখী হয়ে হাঁটতে শুরু করল। সে 15 মিটার হেঁটে বামদিকে মোড় নিয়ে 13 মিটার হাঁটল। তারপর ডানদিকে মোড় নিয়ে আরও 15 মিটার হাঁটল। বর্তমানে অজয় কোন দিকে মুখ করে আছে?
  1.  দক্ষিণ
  2. পশ্চিম 
  3. উত্তর 
  4. পূর্ব 
সঠিক উত্তর:
 দক্ষিণ
উত্তর
সঠিক উত্তর:
 দক্ষিণ
ব্যাখ্যা

প্রশ্ন: অজয় সোজা দক্ষিণমুখী হয়ে হাঁটতে শুরু করল। সে 15 মিটার হেঁটে বামদিকে মোড় নিয়ে 13 মিটার হাঁটল। তারপর ডানদিকে মোড় নিয়ে আরও 15 মিটার হাঁটল। বর্তমানে অজয় কোন দিকে মুখ করে আছে?

সমাধান:
 

১ম ধাপ:
অজয় প্রথমে দক্ষিণমুখী হয়ে 15 মিটার হাঁটল।
সুতরাং, মুখ দক্ষিণে।

২য় ধাপ:
দক্ষিণমুখী অবস্থায় বামদিকে মোড় নিলে দিক হবে পূর্ব।
সুতরাং, পূর্বে মুখ করে 13 মিটার হাঁটল।

৩য় ধাপ:
পূর্বমুখী অবস্থায় ডানদিকে মোড় নিলে দিক হবে দক্ষিণ।
দক্ষিণ দিকে মুখ করে আরও 15 মিটার হাঁটল।

অতএব, অজয় বর্তমানে দক্ষিণমুখী।

১২,৩১০.
১০০ ওয়াটের ৪টি এলইডি লাইট প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা করে এক মাস (৩০ দিন) চললে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
  1. ৪৮ ইউনিট
  2. ৩৮.৪  ইউনিট
  3. ৫৬ ইউনিট
  4. ৪৪.৬৭ ইউনিট
সঠিক উত্তর:
৪৮ ইউনিট
উত্তর
সঠিক উত্তর:
৪৮ ইউনিট
ব্যাখ্যা

প্রশ্ন: ১০০ ওয়াটের ৪টি এলইডি লাইট প্রতিদিন গড়ে ৪ ঘণ্টা করে এক মাস (৩০ দিন) চললে মোট কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?

সমাধান:
দেওয়া আছে,
মোট ক্ষমতা, P = ১০০ ওয়াট × ৪টি = ৪০০ ওয়াট
সময়, t = ৪ ঘণ্টা × ৩০ দিন = ১২০ ঘণ্টা
আমরা জানি,
W = Pt
= ৪০০ × ১২০
= ৪৮০০০ W-h
= ৪৮০০০/১০০০ Kw-h
= ৪৮ Kw-h (ইউনিট)

সুতরাং, মোট ৪৮ ইউনিট বিদ্যুৎ খরচ হবে।

১২,৩১১.
যদি 'FROZEN' দিয়ে 'OFAPSG'বোঝায়, তাহলে 'MOLTEN' নিচের কোনটি বোঝাবে?
  1. OFUMPN
  2. OMFUPN
  3. OFPNUM
  4. OFUMNP
সঠিক উত্তর:
OFUMPN
উত্তর
সঠিক উত্তর:
OFUMPN
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'FROZEN' দিয়ে 'OFAPSG'বোঝায়, তাহলে 'MOLTEN' নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
FROZEN → NEZORF → OFAPSG
MOLTEN → NETLOM → OFUMPN
১২,৩১২.
তানভীরের আয়ের ৩/৪ অংশ ৭৫০০ টাকা হলে, মোট আয় কত টাকা?
  1. ১০০০০ টাকা
  2. ১৫০০০ টাকা
  3. ২০৫০০ টাকা
  4. ২২৫০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীরের আয়ের ৩/৪ অংশ ৭৫০০ টাকা হলে, মোট আয় কত টাকা?

সমাধান:
ধরি,
মোট আয় ক টাকা 

প্রশ্নমতে,
(৩ক)/৪ = ৭৫০০
বা, ক = (৭৫০০ × ৪)/৩
∴ ক = ১০০০০ 

∴ মোট আয় ১০০০০ টাকা 
১২,৩১৩.
নিচের কোন উত্তরটি অন্যটির সাথে অসামঞ্জস্যপূর্ণ?
  1. ক) ইলিশ
  2. খ) কাঁঠাল
  3. গ) গোলাপ
  4. ঘ) দোয়েল
সঠিক উত্তর:
গ) গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
গ) গোলাপ
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় ফুল - শাপলা

- বাংলাদেশের জাতীয় ফল - কাঁঠাল
- বাংলাদেশের জাতীয় পাখি -  দোয়েল
- বাংলাদেশের জাতীয় মাছ - ইলিশ 

উৎস: বাংলাপিডিয়া।
১২,৩১৪.
রানা পূর্ব দিকে ১০ ফুট হেটে A থেকে B-তে গেলো৷ এরপর ডানে ঘুরে ৩ ফুট গেলো৷ আবার ডান দিকে ঘুরে ১৪ ফুট গেলে, সে A হতে কতটুকু দূরে এসেছে?
  1. ক) ৪ ফুট
  2. খ) ৫ ফুট
  3. গ) ৭ ফুট
  4. ঘ) ১১ ফুট
সঠিক উত্তর:
খ) ৫ ফুট
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ ফুট
ব্যাখ্যা

দূরত্ব = AD
= √{32 + (14 - 10)2}
= √(9 + 16) = 5
১২,৩১৫.
১ মাইল সমান ১.৬১ কি. মি. হলে ১ কি. মি. সমান কত মাইল?
  1. ক) ১.০২ মাইল
  2. খ) ০.৮৫ মাইল
  3. গ) ০.৬২ মাইল
  4. ঘ) ১.১২ মাইল
সঠিক উত্তর:
গ) ০.৬২ মাইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.৬২ মাইল
ব্যাখ্যা
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি. (প্রায়)
১ গজ = ০.৯১৪৪ মি.(প্রায়)
১ মাইল = ১.৬১ কি. মি. (প্রায়)
১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি (প্রায়)
১ কি. মি. = ০.৬২ মাইল (প্রায়)
১২,৩১৬.
সিলেট : জালালাবাদ : : ময়নামতি : ?
  1. ক) রোহিতগিরি
  2. খ) ইসলামাবাদ
  3. গ) শ্রীহট্ট
  4. ঘ) সুবর্ণগ্রাম
সঠিক উত্তর:
ক) রোহিতগিরি
উত্তর
সঠিক উত্তর:
ক) রোহিতগিরি
ব্যাখ্যা
প্রাচীনকালে ‘সুবর্ণগ্রাম’ নামে পরিচিত ছিল- সোনারগাঁও।
- ময়নামতি - রোহিতগিরি।
- চট্রগ্রাম - ইসলামাবাদ/পোর্টোগ্রান্ডে/শাতিলগঞ্জ।
- সিলেট - জালালাবাদ/শ্রীহট্ট।

তথ্যসূত্র :  বাংলাপিডিয়া।
১২,৩১৭.
যদি একটি পাইপের দ্বারা একটি চৌবাচ্চা ‘t’ ঘণ্টায় সম্পূর্ণ খালি করা যায়, তবে ৫ ঘণ্টায় চৌবাচ্চার কত অংশ খালি করা যাবে?
  1. ক) ৫t
  2. খ) ৫/t
  3. গ) t/৫
  4. ঘ) সমাধান সম্ভব নয়
সঠিক উত্তর:
খ) ৫/t
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/t
ব্যাখ্যা

t ঘন্টায় খালি হয় ১ অংশ
∴ ১ 〃    〃  〃 ১/t 〃
∴ ৫ 〃 〃 〃 ১×৫/t 〃
             = ৫/t অংশ

১২,৩১৮.
Reading : Knowledge :: Work : ?
  1. Employment
  2. Power
  3. Money
  4. Experience
সঠিক উত্তর:
Experience
উত্তর
সঠিক উত্তর:
Experience
ব্যাখ্যা
প্রশ্ন: Reading : Knowledge :: Work : ?

সমাধান:
উত্তর ঘ) Experience
১২,৩১৯.
৫০০ এর ১৩% = ?
  1. ক) ৬৫
  2. খ) ৬৭
  3. গ) ৭২
  4. ঘ) ৮৪
সঠিক উত্তর:
ক) ৬৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬৫
ব্যাখ্যা
৫০০ এর ১৩% = ৫০০ × ১৩/১০০ = ৬৫
১২,৩২০.
√০.০০০০০০০৯ = কত?
  1. ০.০০৩
  2. ০.০০০৩
  3. ০.০৩
  4. ০.০০০০৩
সঠিক উত্তর:
০.০০০৩
উত্তর
সঠিক উত্তর:
০.০০০৩
ব্যাখ্যা

√০.০০০০০০০৯ = √(০.০০০৩ × ০.০০০৩)
= √(০.০০০৩)
= ০.০০০৩

১২,৩২১.
X বিন্দু থেকে শুরু করে, জাকির পশ্চিম দিকে 15 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 15 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। X থেকে জাকির এখন কত দূরে এবং কোন দিকে আছে?
  1. ক) 16 মিটার, পশ্চিম দিকে
  2. খ) 27 মিটার, উত্তর দিকে
  3. গ) 32 মিটার, দক্ষিণ দিকে
  4. ঘ) 32 মিটার, পূর্ব দিকে
সঠিক উত্তর:
গ) 32 মিটার, দক্ষিণ দিকে
উত্তর
সঠিক উত্তর:
গ) 32 মিটার, দক্ষিণ দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: X বিন্দু থেকে শুরু করে, জাকির পশ্চিম দিকে 15 মিটার হাঁটলো। সে বাম দিকে ঘুরলো এবং 20 মিটার হাঁটলো। সে তারপর বাম দিকে ঘুরলো এবং 15 মিটার হাঁটলো। এর পরে সে ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। X থেকে জাকির এখন কত দূরে এবং কোন দিকে আছে?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান X এবং গন্তব্যস্থান D 
নির্ণেয় দূরত্ব = (20 + 12) = 32 মিটার 


১২,৩২২.
নিচে প্রদত্ত চিত্রটিকে ঘুরালে কোনটি হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
ক)
উত্তর
সঠিক উত্তর:
ক)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে একবার ঘুরানো হয়েছে।
১২,৩২৩.
এক ব্যক্তি খ্রিস্টপূর্ব ৩০ সনে জন্মগ্রহণ করে এবং ৫০ খ্রিস্টাব্দে মারা যায়। মৃত্যুকালে ব্যক্তিটির বয়স কত ছিল?
  1. ২০ বছর
  2. ৮০ বছর
  3. ৭৯ বছর
  4. ২১ বছর
সঠিক উত্তর:
৮০ বছর
উত্তর
সঠিক উত্তর:
৮০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি খ্রিস্টপূর্ব ৩০ সনে জন্মগ্রহণ করে এবং ৫০ খ্রিস্টাব্দে মারা যায়। মৃত্যুকালে ব্যক্তিটির বয়স কত ছিল?

সমাধান:
খ্রিস্টপূর্ব বলতে মূলত যিশুখ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলো নির্দেশ করে।
যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে যে বছর গণনা করা হয়, তাকেই খ্রিস্টাব্দ বলে।

সুতরাং ব্যক্তির বয়স = (৩০ + ৫০) বছর [ ৩০ যিশুখ্রিস্টের জন্মের পূর্বের বছর এবং ৫০ যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে যে বছর]
= ৮০ বছর

উৎস: [Link].
১২,৩২৪.
স্ত্রী স্বামীর চেয়ে ৫ বছরের ছোট। স্ত্রীর বয়স ছেলে বয়সের ৪গুণ। ৪ বছর পর ছেলের বয়স হবে ১১ বছর। বর্তমানে স্বামীর বয়স কত?
  1. ৪৫
  2. ৩০
  3. ৩৩
  4. ৪৮
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
৪ বছর পর ছেলের বয়স হবে ১১ বছর,
সুতরাং, বর্তমানে ছেলের বয়স (১১-৪) = ৭ বছর।
স্ত্রীর বয়স (৭×৪) = ২৮।
সুতরাং, স্বামীর বর্তমান বয়স = ৩৩
১২,৩২৫.
3 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি রয়েছে? 
  1. ক) 1
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 5
সঠিক উত্তর:
গ) 4
উত্তর
সঠিক উত্তর:
গ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3 এর বিপরীত পাশে কোন সংখ্যাটি রয়েছে? 


সমাধান: 
প্রদত্ত চিত্রে ৩ এর পাশাপাশি অবস্থান করছে 1, 2, 5, 6
3 এর বিপরীত পাশে অবস্থান করছে 4
১২,৩২৬.
যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?
  1. ৬১৯৮
  2. ৬২৮৫
  3. ৬৩২৩
  4. ৬২১৭
সঠিক উত্তর:
৬২১৭
উত্তর
সঠিক উত্তর:
৬২১৭
ব্যাখ্যা

প্রশ্ন: যদি PLAY = ৮১২৩ এবং RHYME = ৪৯৩৬৭ হয়, তাহলে MALE =?

সমাধান:
PLAY = ৮১২৩
P = ৮
L = ১
A = ২
Y = ৩

RHYME = ৪৯৩৬৭
R = ৪
H = ৯
Y = ৩
M = ৬
E = ৭

∴ MALE = ৬২১৭

১২,৩২৭.
সঠিক উত্তর কোনটি?
___ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
  1. টীকাদান কর্মসূচি
  2. সচেতনতা
  3. পুষ্টিকর খাদ্য
  4. অর্থ
সঠিক উত্তর:
সচেতনতা
উত্তর
সঠিক উত্তর:
সচেতনতা
ব্যাখ্যা
প্রশ্ন: _____ ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।

সমাধান: 
টীকাদান কর্মসূচি, ডাক্তার ও চিকিৎসা যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া রোগ প্রতিরোধ অসম্ভব।
১২,৩২৮.
যদি চ × O = 90 হয়, তবে ঝ × J = ?
  1. 110
  2. 90
  3. 88
  4. 98
সঠিক উত্তর:
90
উত্তর
সঠিক উত্তর:
90
ব্যাখ্যা

প্রশ্ন: যদি চ × O = 90 হয়, তবে ঝ × J = ?

সমাধান:


চ × O = 6 × 15 = 90 
একইভাবে, 
ঝ × J = 9 × 10 = 90

১২,৩২৯.
প্রদত্ত (X) চিত্রটি কোন চিত্রে লুকায়িত আছে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত (X) চিত্রটি 4নং চিত্রে লুকায়িত আছে। 
১২,৩৩০.
যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?
  1. 314439
  2. 463351
  3. 278894
  4. 196674
সঠিক উত্তর:
278894
উত্তর
সঠিক উত্তর:
278894
ব্যাখ্যা
প্রশ্ন: যদি STABLE = 583294 এবং LABOUR = 932716, তবে BOTTLE = ?

সমাধান:
এখানে,
S = 5
T = 8
A = 3
B = 2
L = 9
E = 4

এবং,
L = 9
A = 3
B = 2
O = 7
U = 1
R = 6

একই ভাবে,
B = 2
O = 7
T = 8
T = 8
L = 9
E = 4

∴ BOTTLE = 278894
১২,৩৩১.
কোন সংখ্যাটি ভিন্ন?
  1. ক) ১৩
  2. খ) ১৭
  3. গ) ১৯
  4. ঘ) ২১
সঠিক উত্তর:
ঘ) ২১
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২১
ব্যাখ্যা
২১ ব্যতিত অন্যগুলো মৌলিক সংখ্যা।
১২,৩৩২.
একটি পরিবার কোনটি নিয়ে গঠিত?
  1. ক) আচরণ
  2. খ) সদস্য
  3. গ) শিক্ষা
  4. ঘ) ঘর
সঠিক উত্তর:
খ) সদস্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সদস্য
ব্যাখ্যা
Family (পরিবার) গঠনের জন্য Member (সদস্য) আবশ্যক।
Manner, Education, Home পরিবার গঠনের জন্য আবশ্যক নয়।
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য Education (শিক্ষা) আবশ্যক।
ধর্মীয় প্রতিষ্ঠান থেকে Manner (আচরণ) শেখা যায়।
যে কোন প্রতিষ্ঠানে কম - বেশি house (ঘর) ব্যবহার করা হয়।
১২,৩৩৩.
একটি ছবিকে দেখিয়ে ওজায়ের নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে ওজায়ের ঐ ছেলের কী হয়?
  1. দাদা
  2. বাবা
  3. চাচা
  4. ভাই
সঠিক উত্তর:
বাবা
উত্তর
সঠিক উত্তর:
বাবা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছবিকে দেখিয়ে ওজায়ের নামের একটি ছেলে বললো, ‘সে আমার মায়ের একমাত্র ছেলের ছেলে’। সম্পর্কে ওজায়ের ঐ ছেলের কী হয়?

সমাধান:
ওজায়েরের মায়ের একমাত্র ছেলে ওজায়ের নিজে। তাহলে ওজায়েরের মায়ের একমাত্র ছেলের ছেলে হলো ওজায়েরের ছেলে।

তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো বাবা ও ছেলে। 
১২,৩৩৪.
মুনা ১৫ মিটার পশ্চিম দিকে যাওয়ার পরে ৫ মিটার দক্ষিণ দিকে হাঁটলো। তারপর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো এবং আবার বাম দিকে ঘুরে ১০ মিটার গেল। যাত্রার স্থান থেকে তার দূরত্ব কত ?
  1. ৫ মিটার এবং উত্তর দিকে
  2. ১০ মিটার এবং দক্ষিণ দিকে
  3. ১৫ মিটার এবং দক্ষিণ দিকে
  4. ২০ মিটার এবং পশ্চিম দিকে
সঠিক উত্তর:
৫ মিটার এবং উত্তর দিকে
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার এবং উত্তর দিকে
ব্যাখ্যা
প্রশ্ন: মুনা ১৫ মিটার পশ্চিম দিকে যাওয়ার পরে ৫ মিটার দক্ষিণ দিকে হাঁটলো। তারপর বামে ঘুরে ১৫ মিটার হাঁটলো এবং আবার বাম দিকে ঘুরে ১০ মিটার গেল। যাত্রার স্থান থেকে তার দূরত্ব কত এবং তার মুখ কোন দিকে ?

সমাধান:


শুরুর অবস্থান A এবং শেষ অবস্থান E
প্রথমে সে পূর্ব দিক থেকে A থেকে B তে AB = ১৫ মিটার পশ্চিম দিকে যায়।
B থেকে C তে BC = ৫ মিটার দক্ষিণ দিকে যায়।
তারপর বামে ঘুরে C থেকে D তে CD = ১৫ মিটার পূর্ব দিকে যায়।
তারপর আবার বামে ঘুরে D থেকে E তে DE = ১০ মিটার উত্তর দিকে যায়।

∴ যাত্রার স্থান থেকে তার দূরত্ব AE = ৫ মিটার
এবং তার মুখ উত্তর দিকে।
১২,৩৩৫.
পরবর্তী সংখ্যাটি কত?
৫০, ৪৫, ৩৯, ৩২, ২৪, ......
  1. ১৭ 
  2. ১৬
  3. ১৫
সঠিক উত্তর:
১৫
উত্তর
সঠিক উত্তর:
১৫
ব্যাখ্যা

প্রশ্ন: পরবর্তী সংখ্যাটি কত?
৫০, ৪৫, ৩৯, ৩২, ২৪, ......

সমাধান:
৫০ - ৪৫ = ৫
৪৫ - ৩৯ = ৬
৩৯ - ৩২ = ৭
৩২ - ২৪ = ৮

∴ পরবর্তী সংখ্যার জন্য, ২৪ - ৯ = ১৫

১২,৩৩৬.
একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ২২
  3. ২৪
  4. ২১
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x
প্রশ্নমতে,
x/2 + ৬ = 2x - 2৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২
১২,৩৩৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. assignement
  2. asignment
  3. asignement
  4. assignment
সঠিক উত্তর:
assignment
উত্তর
সঠিক উত্তর:
assignment
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান - assignment.
assignment - নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ।
He took kindly to his new assignment.
১২,৩৩৮.
নিচের কোন সংখ্যাটি ভিন্ন ধরণের?
36, 68, 121, 169
  1. 36
  2. 68
  3. 121
  4. 169
সঠিক উত্তর:
68
উত্তর
সঠিক উত্তর:
68
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ভিন্ন ধরণের?
36, 68, 121, 169

সমাধান:
36, 121 এবং 169 সংখ্যা তিনটি পূর্ণবর্গ সংখ্যা কিন্তু 68 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়।
√36 = 6
√121 = 11
√169 = 13
সুতরাং, 68 সংখ্যাটি ভিন্ন ধরণের।
১২,৩৩৯.

প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ক) 122
  2. খ) 108
  3. গ) 152
  4. ঘ) 148
সঠিক উত্তর:
গ) 152
উত্তর
সঠিক উত্তর:
গ) 152
ব্যাখ্যা
প্রশ্ন:
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখান,
(2 × 2) + 2 = 6
(6 × 2) + 3 = 15
(15 × 2) + 4 = 34
(34 × 2) + 5 = 73
(73 × 2) + 6 = 152
১২,৩৪০.
নিচের কোনটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. ক) ঘোড়া
  2. খ) সাপ
  3. গ) বাঘ
  4. ঘ) কুকুর
সঠিক উত্তর:
খ) সাপ
উত্তর
সঠিক উত্তর:
খ) সাপ
ব্যাখ্যা
সাপ অন্যগুলোর চেয়ে আলাদা। এটি বুকে ভর দিয়ে চলে।
বাকিগুলো চতুষ্পদ প্রাণি।
১২,৩৪১.
প্রদত্ত শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটির মত হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দটির পানিতে প্রতিচ্ছবি কোনটির মত হবে?

সমাধান:

১২,৩৪২.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে ফারসি শব্দ কোনটি বের করুন?
  1. ক) না স আ র
  2. খ) তা হ র ল
  3. গ) হা তে ই শ র
  4. ঘ) দ মো খো শা
সঠিক উত্তর:
ঘ) দ মো খো শা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দ মো খো শা
ব্যাখ্যা
• দ মো খো শা- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'খোশামোদ'।
- 'খোশামোদ' ফারসি শব্দ।
• না স আ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'আনারস'।
- আনারস পর্তুগিজ শব্দ।
• তা হ র ল- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'হরতাল'।
- হরতাল গুজরাটি শব্দ।
• হা তে ই শ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'ইশতেহার'।
- ইশতেহার আরবি শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২,৩৪৩.
নিচের চিত্রগুলোর কোনটি ভিন্ন?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের চিত্রগুলোর কোনটি ভিন্ন?

    সমাধান:
    অপশনের চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন ক, গ ও ঘ অভ্যন্তরের ছোট বাহু সংযুক্ত হয় নি।
    কিন্তু, অপশন খ তে দেখা যায় বাহুগুলো সংযুক্ত হয়েছে এবং অভ্যন্তরে একটি বৃত্ত রয়েছে। তাই এটি সর্বাধিক ভিন্ন।
     
    ∴ সঠিক উত্তর:  
    ১২,৩৪৪.
    'ব প হ রি'  শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'ব প হ রি'  শব্দটির সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে?

    সমাধান:
    'ব প হ রি'  শব্দটির সাথে 'ণ' বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হবে - পরিবহণ

    পরিবহণ, পরিবহন
    - স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন।
    - (বিজ্ঞান.) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন।

    উৎস:
    ১. বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
    ২. Accessible Dictionary by Bangla Academy
    ১২,৩৪৫.
    গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?
    1. আলসেমি
    2. বাবুয়ানি
    3. কপট ব্যক্তি
    4. সামান্য
    সঠিক উত্তর:
    কপট ব্যক্তি
    উত্তর
    সঠিক উত্তর:
    কপট ব্যক্তি
    ব্যাখ্যা

    প্রশ্ন: গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?

    সমাধান:
    'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা।
    'বর্ণচোরা' বাগধারাটির অর্থ - কপট ব্যক্তি।

    - ‘অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ = আলসেমি।
    - 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
    - 'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ = বাবুয়ানি।

    ১২,৩৪৬.
    ১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,.............. 
    উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1. ২৯ 
    2. ৩০ 
    3. ৩২ 
    4. ৩৪
    সঠিক উত্তর:
    ৩২ 
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩২ 
    ব্যাখ্যা

    প্রশ্ন: ১৭, ১৮, ২০, ২৩, ২৭, ?, ৩৮,.............. 
    উপর্যুক্ত অনুক্রমটির প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    নির্ণেয় সংখ্যা = ৩২

    অনুক্রমটিতে,
    প্রথম পদ + ১ = ১৭ + ১ = ১৮
    দ্বিতীয় পদ + ২ = ১৮ + ২ = ২০
    তৃতীয় পদ + ৩ = ২০ + ৩ = ২৩
    চতুর্থ পদ + ৪ = ২৩ + ৪ = ২৭
    পঞ্চম পদ + ৫ = ২৭ + ৫ = ৩২ 

    প্রতিটি সংখ্যার ব্যবধান যথাক্রমে ১, ২, ৩, ৪, ৫, ৬, ............... 

    ১২,৩৪৭.
    নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?
    1. ১২ টি 
    2. ১০ টি 
    3. ১৪ টি 
    4. ১৮ টি 
    সঠিক উত্তর:
    ১৪ টি 
    উত্তর
    সঠিক উত্তর:
    ১৪ টি 
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ রয়েছে?

    সমাধান:


    সরল ত্রিভুজ হলো- AHG, AIG, AIB, JFE, CJE, CED অর্থাৎ ৬ টি। 

    একটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো-  ABG, CFE, ACJ, EGI অর্থাৎ ৪ টি। 

    দুইটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- ACE, AGE, CFD অর্থাৎ ৩ টি। 

    তিনটি রেখা ছেদ করে এমন ত্রিভুজ হলো- AHE অর্থাৎ ১ টি।

    ∴ মোট ত্রিভুজ = ৬ + ৪ + ৩ + ১ = ১৪ টি 

    ১২,৩৪৮.
    Which is the odd one out?
    1. ক) A
    2. খ) B
    3. গ) C
    4. ঘ) D
    সঠিক উত্তর:
    ঘ) D
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) D
    ব্যাখ্যা
    D ছাড়া অন্য সবগুলোতে পঞ্চভুজের অভ্যন্তরের রেখা দুইটি যে বিন্দু তে মিলিত হয়েছে তার ডান পাশের ঘর ফাঁকা। কিন্তু D তে বামপাশের ঘর ফাঁকা।
    ১২,৩৪৯.
    কোনটি ছাড়া স্কুল কল্পনা করা অসম্ভব?
    1. ক) শ্রেণিকক্ষ
    2. খ) শিক্ষার্থী
    3. গ) শিক্ষক
    4. ঘ) ভবন
    সঠিক উত্তর:
    খ) শিক্ষার্থী
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) শিক্ষার্থী
    ব্যাখ্যা
    - শিক্ষার্থী হচ্ছে একটি স্কুলের প্রাণ।
    - শিক্ষার্থী ছাড়া একটি স্কুলের অস্তিত্ব কল্পনা করা যায় না।
    - একটি স্কুলে শিক্ষার্থীর পাশাপাশি শিক্ষক, শ্রেণিকক্ষ, ভবনও প্রয়োজন।
    - তাই এক্ষেত্রে শিক্ষার্থী অধিক গ্রহণযোগ্য উত্তর।
    ১২,৩৫০.
    যদি ২ × ৩ = ৮১২, ৪ × ৫ = ১৬২০ তবে, ৫ × ৬ =? 
    1. ২৫৩০
    2. ৩৫৩০
    3. ২০২৪
    4. ২৪৩৫
    সঠিক উত্তর:
    ২০২৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০২৪
    ব্যাখ্যা
    প্রত্যেককে ৪ দিয়ে গুণ করে পাশাপাশি লেখা হয়েছে।  
    ২ × ৩  ⇒ ২  × ৪, ৩ × ৪ = ৮১২
    ৪ × ৫ ⇒ ৪  × ৪, ৫ × ৪ = ১৬২০
     ৫ × ৬ ⇒ ৫ × ৪, ৬ × ৪ =২০২৪
    ১২,৩৫১.
    'Deceit' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
    1. সংবিধান
    2. ঘোষণাপত্র
    3. পাণ্ডুলিপি
    4. প্রতারণা
    সঠিক উত্তর:
    প্রতারণা
    উত্তর
    সঠিক উত্তর:
    প্রতারণা
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Deceit' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

    সমাধান:
    'Gazette' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = ঘোষণাপত্র।
    'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = পাণ্ডুলিপি।
    'Deceit' শব্দটির বাংলা পরিভাষা =  প্রতারণা।
    'Constitution' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = সংবিধান।
    ১২,৩৫২.
    বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের ‘ম’ অক্ষরটির পূর্বের পঞ্চম অক্ষরটি কী?

    সমাধান:
    ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।

    যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, , প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
    ১২,৩৫৩.
    E হল B এর বোন, A হল C এর পিতা, B হল C এর ছেলে, তাহলে A কীভাবে E এর সাথে সম্পর্কিত?
    1. ক) ভাই
    2. খ) বাবা
    3. গ) চাচা
    4. ঘ) দাদা
    সঠিক উত্তর:
    ঘ) দাদা
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) দাদা
    ব্যাখ্যা
    প্রশ্ন: E হল B এর বোন, A হল C এর পিতা, B হল C এর ছেলে, তাহলে A কীভাবে E এর সাথে সম্পর্কিত?

    সমাধান:
    A হল C এর পিতা
    B হল C এর ছেলে
    B এর দাদা A 

    এখন 
    E হল B এর বোন
    E এর দাদাও A
    ১২,৩৫৪.
    “UANRSU” - বর্ণগুলোকে সাজালে পাওয়া যাবে -
    1. ক) একটি দেশ
    2. খ) একটি গ্রহ
    3. গ) একটি শহর
    4. ঘ) একটি প্রাণি
    সঠিক উত্তর:
    খ) একটি গ্রহ
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) একটি গ্রহ
    ব্যাখ্যা
    Uranus is the seventh planet from the Sun, and has the third-largest diameter in our solar system. It was the first planet found with the aid of a telescope, Uranus was discovered in 1781 by astronomer William Herschel, although he originally thought it was either a comet or a star.
    Source: NASA
    ১২,৩৫৫.
       নিচের কোনটি প্রশ্নবোধক স্থানে বসবে?
    1. NJ
    2. OJ
    3. NI
    4. MI
    সঠিক উত্তর:
    MI
    উত্তর
    সঠিক উত্তর:
    MI
    ব্যাখ্যা
    প্রশ্নবোধক স্থানে MI বসবে। পার্থক্য সমূহ টেবিলের মাধ্যমে নিচে দেখানো হলঃ


    [ বানান ও ভাষা - বর্ণ সংক্রান্ত সামর্থ্য ]
    ১২,৩৫৬.
    Choose the correct spelling-
    1. Disatisified
    2. Dissatsified
    3. Dissatisfeid
    4. Dissatisfied
    সঠিক উত্তর:
    Dissatisfied
    উত্তর
    সঠিক উত্তর:
    Dissatisfied
    ব্যাখ্যা
    Dissatisfied - not content or happy with something.
    ১২,৩৫৭.
    একটি বাগানে ১০টি সাড়ি ও ১২টি কলামে আম গাছ আছে। দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব ২ মিটার এবং বাগানের চারদিকে ১ মিটার রাস্তা আছে। রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য কত?
    1. ২০ মিটার
    2. ২২ মিটার
    3. ২৪ মিটার
    4. ২৬ মিটার
    সঠিক উত্তর:
    ২৪ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ২৪ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি বাগানে ১০টি সাড়ি ও ১২টি কলামে আম গাছ আছে। দুটি গাছের মধ্যবর্তী দূরত্ব ২ মিটার এবং বাগানের চারদিকে ১ মিটার রাস্তা আছে। রাস্তাসহ বাগানের দৈর্ঘ্য কত?

    সমাধান:
    এখানে
    দৈর্ঘ্য বরাবর গাছ আছে ১২টি অর্থাৎ ১২টি গাছের মধ্যে ফাঁকা স্থান ১১টি 
    ∴ ১ম গাছ থেকে ১২ তম গাছের মধ্যবর্তী দূরত্ব = ১১ × ২ = ২২ মিটার

    রাস্তাসহ দৈর্ঘ্য = ২২ + (১ × ২) মিটার 
    = ২২ + ২ মিটার
    = ২৪ মিটার 
    ১২,৩৫৮.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
    1, 9, 25, 49, 81, ?
    1. ক) 121
    2. খ) 119
    3. গ) 117
    4. ঘ) 115
    সঠিক উত্তর:
    ক) 121
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) 121
    ব্যাখ্যা
    ধারটি ধারাবাহিক বিজোড় সংখ্যার বর্গ নিয়ে গঠিত।
    অর্থাৎ 
    12 = 1
    32 = 9
    52 = 25
    72 = 49
    92 = 81 
    112 = 121
    ১২,৩৫৯.
    প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে? 
    1. ক)
    2. খ)
    3. গ)
    4. ঘ)
    সঠিক উত্তর:
    খ)
    উত্তর
    সঠিক উত্তর:
    খ)
    ব্যাখ্যা

    ১ম চিত্র থেকে ২য় চিত্রে তীর চিহ্নের সংখ্যা এবং যোগ চিহ্নের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এবং তীর চিহ্নের দিক বিপরীত হয়ে যায়। 
    সঠিক উত্তর হবে:
    ১২,৩৬০.
    একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ২০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?  
    1. ৫৫ মাইল/ঘণ্টা
    2. ৭৫ মাইল/ঘণ্টা
    3. ৮০ মাইল/ঘণ্টা
    4. ৬৫ মাইল/ঘণ্টা
    সঠিক উত্তর:
    ৭৫ মাইল/ঘণ্টা
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৫ মাইল/ঘণ্টা
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ২০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?  

    সমাধান:
    ৫০ মাইল যায় = ৬০ মিনিটে
    ∴ ১০ মাইল যায় = (৬০ × ১০)/৫০ = ১২ মিনিটে

    ∴ ফিরে আসতে সময় লাগে = (২০ - ১২) = ৮ মিনিট

    ৮ মিনিটে ফিরে আসে = ১০ মাইল
    ∴ ৬০ মিনিটে ফিরে আসে = (১০ × ৬০)/৮ = ৭৫ মাইল/ঘণ্টা
    ১২,৩৬১.
    একটি লিভারের যান্ত্রিক সুবিধা 6। যদি ভার হয় 180 নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে? 
    1. 30 নিউটন
    2. 50 নিউটন
    3. 35.5 নিউটন
    4. 40 নিউটন
    সঠিক উত্তর:
    30 নিউটন
    উত্তর
    সঠিক উত্তর:
    30 নিউটন
    ব্যাখ্যা

    প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা 6। যদি ভার হয় 180 নিউটন, তাহলে কত নিউটন বল প্রয়োগ করতে হবে?

    সমাধান:
    এখানে,
    যান্ত্রিক সুবিধা = 6
    ভার = 180 নিউটন
    প্রযুক্ত বল = ?

    আমরা জানি,
    যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল
    ⇒ 6 = 180/প্রযুক্ত বল
    ⇒ প্রযুক্ত বল = 180/6
    ∴ প্রযুক্ত বল = 30

    ∴ 30 নিউটন বল প্রয়োগ করতে হবে।

    ১২,৩৬২.
    নিচের কোন ক্রমজোড়টি সহ-মৌলিক?
    1. (৩, ৬)
    2. (৩, ৪)
    3. (৬, ৯)
    4. (২, ৪)
    সঠিক উত্তর:
    (৩, ৪)
    উত্তর
    সঠিক উত্তর:
    (৩, ৪)
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহ-মৌলিক?
     
    সমাধান:
    দুটি সংখ্যার গ.সা.গু ১ হলে‌ অর্থাৎ ১ ভিন্ন কোন সাধারণ গুণনীয়ক না থাকলে তাদেরকে একত্রে সহ-মৌলিক সংখ্যা বলে।
    যেমন- (৩, ৪), (৮, ৯), (৬, ১৩) (৯,১৬), (১৬, ২৫) ইত্যাদি।
    এখানে,
    ৩ = ১ × ৩
    ৪ = ১ × ২ × ২
    যেহেতু ১ ভিন্ন কোনো সাধারণ উৎপাদক নেই সুতরাং (৩, ৪) পরস্পর সহ-মৌলিক।
    ১২,৩৬৩.
    নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?
    1. Y E K N I D
    2. E T A R H L
    3. V L R E I k
    4. H E D L C A
    সঠিক উত্তর:
    Y E K N I D
    উত্তর
    সঠিক উত্তর:
    Y E K N I D
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন এলোমেলো শব্দকে সাজালে মানব দেহের একটি অঙ্গ হয়?

    সমাধান:
    Y E K N I D কে সাজালে KIDNEY (বৃক্ক) পাওয়া যায়, যা মানবদেহের একটি অঙ্গ।
    ১২,৩৬৪.
    শ্রাব্যতা মাপার যন্ত্র-
    1. অ্যাটমোমিটার
    2. অডিওমিটার
    3. স্ফিগোমোম্যানোমিটার
    4. ফ্যাদোমিটার
    সঠিক উত্তর:
    অডিওমিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    অডিওমিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: শ্রাব্যতা মাপার যন্ত্র-

    সমাধান:
    - সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
    - বাষ্পীভবনের হার মাপার যন্ত্র - অ্যাটমোমিটার।
    - শ্রাব্যতা মাপার যন্ত্র - অডিওমিটার।
    - রক্ত চাপ মাপার যন্ত্র - স্ফিগোমোম্যানোমিটার।

    উৎস: ব্রিটানিকা।
    ১২,৩৬৫.
    'Good One deserves another turn' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?
    1. d
    2. e
    3. a
    4. s
    সঠিক উত্তর:
    e
    উত্তর
    সঠিক উত্তর:
    e
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'Good One deserves another turn' বাক্যটিকে সাজালে প্রথম শব্দের শেষ বর্ণ কোনটি হবে?

    সমাধান:
    প্রদত্ত বাক্যটিকে সাজালে দাঁড়ায়: 'One good turn deserves another'.
    One good turn deserves another এর বাংলারূপ: 'সাহায্য, উপকার ইত্যাদির প্রতিদান দেওয়া কর্তব্য'।

    সুতরাং, প্রথম শব্দটি 'One' যার শেষ বর্ণটি e।
    ১২,৩৬৬.
    কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৫, ৯, ১৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ?
    1. ক) ৪৫
    2. খ) ১৬৯
    3. গ) ২২৫
    4. ঘ) ১৪৪
    সঠিক উত্তর:
    গ) ২২৫
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২২৫
    ব্যাখ্যা
    প্রশ্নঃ কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা ৫, ৯ , ১৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে ? 

    সমাধানঃ

    ৫ , ৯, ১৫ এর ল সা গু = ৫ × ৩ × ৩ 
    ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা পাওয়ার জন্য ৫  দিয়ে গুণ করতে হবে = ৩  × ৫   = ২২৫
    ১২,৩৬৭.
    আপনার কাছে ৪টি আধুলি, ৭টি সিকি এবং কিছু ৫ পয়সার মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা ২০টি এবং মোট টাকার পরিমাণ ৪ টাকা ২০ পয়সা। ৫ পয়সার মুদ্রা কয়টি আছে?
    1. ১০টি
    2. ৮টি
    3. ১১টি
    4. ৯টি
    সঠিক উত্তর:
    ৯টি
    উত্তর
    সঠিক উত্তর:
    ৯টি
    ব্যাখ্যা

    প্রশ্ন: আপনার কাছে ৪টি আধুলি, ৭টি সিকি এবং কিছু ৫ পয়সার মুদ্রা আছে। মোট মুদ্রার সংখ্যা ২০টি এবং মোট টাকার পরিমাণ ৪ টাকা ২০ পয়সা। ৫ পয়সার মুদ্রা কয়টি আছে?

    সমাধান:
    দেওয়া আছে, 
    ৪টি আধুলি = ৪ × ৫০ = ২০০ পয়সা  ; [আধুলি = ৫০ পয়সা] 
    ৭টি সিকি = ৭ × ২৫ = ১৭৫ পয়সা     ; [সিকি = ২৫ পয়সা] 

    ∴ আধুলি ও সিকি থেকে মোট = ২০০ + ১৭৫ = ৩৭৫ পয়সা
    মোট টাকার পরিমাণ ৪ টাকা ২০ পয়সা = (৪ × ১০০) + ২০ = ৪২০ পয়সা    ; [১ টাকা = ১০০ পয়সা] 

    অতএব, ৫ পয়সার মুদ্রা থেকে আসতে হবে = ৪২০ - ৩৭৫ = ৪৫ পয়সা

    ∴ ৫ পয়সার মুদ্রার সংখ্যা = ৪৫/৫ = ৯টি

    সুতরাং, ৫ পয়সার মুদ্রা ৯টি আছে।

    ১২,৩৬৮.
    ইতালি : রেভেনা :: ইউক্রেন :
    1. ক) মার্সিন
    2. খ) ডানজিগ
    3. গ) মারিউপোল
    4. ঘ) রাফিনা
    সঠিক উত্তর:
    গ) মারিউপোল
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) মারিউপোল
    ব্যাখ্যা
    ইতালি এর সমুদ্র বন্দর রেভেনা। 
    ইউক্রেন এর সমুদ্র বন্দর মারিউপোল। 
    ১২,৩৬৯.
    ১২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি?
    1. ক) ৫টি
    2. খ) ৬টি
    3. গ) ৭টি
    4. ঘ) ৮টি
    সঠিক উত্তর:
    খ) ৬টি
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬টি
    ব্যাখ্যা
    ১২ থেকে ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১।
    ১২,৩৭০.
    যদি n ঋণাত্মক সংখ্যা হয় তবে নিচের কোন সংখ্যাটি ঋণাত্মক হবে?
    1. ক) n2
    2. খ) n3
    3. গ) n4
    4. ঘ) 1 / n2
    সঠিক উত্তর:
    খ) n3
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) n3
    ব্যাখ্যা
    ধরি, n = -1
    ∴ (-1)2 = 1
    (-1)3 = -1
    (-1)4 = 1
    1 / (-1)2 = 1
    ১২,৩৭১.
    ০/০ = ?
    1. ক) ০
    2. খ) ∞
    3. গ) ১
    4. ঘ) অসংজ্ঞায়িত
    সঠিক উত্তর:
    ঘ) অসংজ্ঞায়িত
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) অসংজ্ঞায়িত
    ব্যাখ্যা
    কোন কিছুকে ‘০’ দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়।
    ১২,৩৭২.
    শূন্যস্থানে কোন সংখ্যা বসবে?
    1. ক) 16
    2. খ) 18
    3. গ) 23
    4. ঘ) 24
    সঠিক উত্তর:
    গ) 23
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 23
    ব্যাখ্যা

    25 + 23 = 48 ÷ 3 = 16,
    18 + 63 = 81 ÷ 3 = 27
    এবং, 33 + 36 = 69 ÷ 3 = 23

    ১২,৩৭৩.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
    1. 13
    2. 14
    3. 15
    4. 16
    সঠিক উত্তর:
    14
    উত্তর
    সঠিক উত্তর:
    14
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

    সমাধান:
    ১ম ও ৩য় কলামের সংখ্যা গুণ করে গুণফলের সাথে ২ যোগ করে ২য় কলামের সংখ্যা পাওয়া যায়। 
    2 × 4 + 2 = 8 + 2 = 10

    3 × 5 + 2 = 15 + 2 = 17

    3 × 4 + 2 = 12 + 2 = 14
    ১২,৩৭৪.
    যখন A = ১ এবং U = ২১, তবে M + O = ?
    1. ক) ২৩
    2. খ) ২৮
    3. গ) ৩২
    4. ঘ) M + ২০
    সঠিক উত্তর:
    খ) ২৮
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ২৮
    ব্যাখ্যা
    ইংরেজি বর্ণমালার ১ম অবস্থানে থাকে A
    ইংরেজি বর্ণমালার ২১তম অবস্থানে থাকে U
    ইংরেজি বর্ণমালার ১৩তম অবস্থানে থাকে M
    ইংরেজি বর্ণমালার ১৫তম অবস্থানে থাকে O
    M + O = ১৩ + ১৫ = ২৮
    ১২,৩৭৫.
    মিনহাজ ৫০ পৃষ্ঠার একটি বই ৮ ঘণ্টায় অনুবাদ করতে পারে, যা সোনিয়া অনুবাদ করতে পারে ৬ ঘণ্টায়। তারা একত্রে কাজ করলে ৩৫০ পৃষ্ঠার একটি বই অনুবাদ করতে কতক্ষণ সময় লাগবে? 
    1. ক) ১২ ঘণ্টায়
    2. খ) ৬ ঘণ্টায়
    3. গ) ২৪ ঘণ্টায়
    4. ঘ) ১৬ ঘণ্টায়
    সঠিক উত্তর:
    গ) ২৪ ঘণ্টায়
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ২৪ ঘণ্টায়
    ব্যাখ্যা
    প্রশ্ন: মিনহাজ ৫০ পৃষ্ঠার একটি বই ৮ ঘণ্টায় অনুবাদ করতে পারে, যা সোনিয়া অনুবাদ করতে পারে ৬ ঘণ্টায়। তারা একত্রে কাজ করলে ৩৫০ পৃষ্ঠার একটি বই অনুবাদ করতে কতক্ষণ সময় লাগবে? 

    সমাধান: 
    মিনহাজ ৮ ঘণ্টায় টাইপ করে ৫০ পৃষ্ঠা
    মিনহাজ ১ ঘণ্টায় টাইপ করে ৫০/৮ পৃষ্ঠা = ২৫/৪ পৃষ্ঠা

    সোনিয়া ৬ ঘণ্টায় টাইপ করে ৫০ পৃষ্ঠা
    সোনিয়া  ১ ঘণ্টায় টাইপ করে ৫০/৬ পৃষ্ঠা = ২৫/৩ পৃষ্ঠা

    মিনহাজ + সোনিয়া ১ ঘণ্টায় টাইপ করে = {(২৫/৪) + (২৫/৩)} পৃষ্ঠা
    = (৭৫ + ১০০)/১২ পৃষ্ঠা
    = ১৭৫/১২ পৃষ্ঠা

    মিনহাজ + সোনিয়া ১৭৫/১২ পৃষ্ঠা  টাইপ করে = ১ ঘণ্টায় 
    মিনহাজ + সোনিয়া ১ পৃষ্ঠা  টাইপ করে = ১২/১৭৫ ঘণ্টায় 
    মিনহাজ + সোনিয়া ৩৫০ পৃষ্ঠা  টাইপ করে = (১২ × ৩৫০)/১৭৫ ঘণ্টায় = ২৪ ঘণ্টায়
    ১২,৩৭৬.
    Choose the correct spelling.
    1. ক) Tsunammi
    2. খ) Superseed
    3. গ) Banquet
    4. ঘ) Catelogue
    সঠিক উত্তর:
    গ) Banquet
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Banquet
    ব্যাখ্যা

    সঠিক বানানগুলো হলো -
    Banquet - সাধারণত বিশেষ উপলক্ষে আয়োজিত বক্তৃতাদিসমেত ভূরিভোজন; সম্ভোজন।
    Tsunami - সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।
    Supersede - স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।
    Catalogue - সুবিন্যস্ত তালিকা।

    ১২,৩৭৭.
    কারো বুদ্ব্যঙ্কের মান কত হলে তাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়?
    1. ক) ৯০ - ১০০
    2. খ) ৭০ থেকে বেশি কিন্তু ৮০ থেকে কম হলে
    3. গ) ১০০ এর বেশি হলে
    4. ঘ) ৭০ এর চেয়ে কম হলে
    সঠিক উত্তর:
    ঘ) ৭০ এর চেয়ে কম হলে
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৭০ এর চেয়ে কম হলে
    ব্যাখ্যা
    প্রশ্ন: কারো বুদ্ব্যঙ্কের মান কত  হলে তাকে মানসিক প্রতিবন্ধী বলা হয়?

    সমাধান: 
    • বুদ্ধিমত্তা মূল্যায়ন করার পদ্ধতি হলো বুদ্ধাঙ্ক।
    - ইংরেজিতে একে বলা হয় - Intelligence quotient বা IQ.
    - কারো IQ নির্ণয় করা বেশ কষ্টসাধ্য একটা বিষয়। স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এল. এম. টারম্যান সর্বপ্রথম ১৯১৬ সালে বুদ্ধাংক পরিমাপের গাণিতিক পদ্ধতি উদ্ভাবন করেন। যাকে তিনি নাম দেন IQ বা Intelligence Quotient.

    • তার আবিস্কৃত গানিতিক সূত্রটি হলো - 
    - বুদ্ধাংক (IQ) = (মানসিক বয়স / প্রকৃত বয়স ) × ১০০। 

    যাদের বুদ্ধ্যঙ্ক ৭০ এর কম তাদের বলা হয় মানসিক প্রতিবন্ধী। 
    ১২,৩৭৮.
    Abortive : Barren :: Abstinent : ____?
    1. ক) Sober
    2. খ) Licentious
    3. গ) Successful
    4. ঘ) Loathe
    সঠিক উত্তর:
    ক) Sober
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) Sober
    ব্যাখ্যা
    Abortive ( নিষ্ফল ) এর প্রতিশব্দ হল Barren ( নিষ্ফল ), Abstinent ( সংযমী ) এর প্রতিশব্দ হল Sober ( সংযমী )। Licentious = কামুক; Successful = সফল; Loathe = ঘৃণা করা।
    ১২,৩৭৯.
    Find the correctly spelt words.
    1. ক) Treatmeant
    2. খ) Quarentine
    3. গ) Efficient
    4. ঘ) Precepitate
    সঠিক উত্তর:
    গ) Efficient
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Efficient
    ব্যাখ্যা

    Correct Spelling of the words are:
    Efficient
    Treatment
    Quarantine
    Precipitate

    ১২,৩৮০.
    মিলি, নিহা, মিথিলা ও তিমু সারিবদ্ধভাবে বসলো। মিথিলা নিহার বামে, মিলি নিহার ডানে কিন্তু তিমুর বামে বসলো। তাহলে সবচেয়ে ডানে কে বসেছে?
    1. ক) মিলি
    2. খ) নিহা
    3. গ) মিথিলা
    4. ঘ) তিমু
    সঠিক উত্তর:
    ঘ) তিমু
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) তিমু
    ব্যাখ্যা
    প্রশ্ন: মিলি, নিহা, মিথিলা ও তিমু সারিবদ্ধভাবে বসলো। মিথিলা নিহার বামে, মিলি নিহার ডানে কিন্তু তিমুর বামে বসলো। তাহলে সবচেয়ে ডানে কে বসেছে?

    সমাধান: 
    মিথিলা নিহার বামে ⇒ মিথিলা, নিহা
    মিলি নিহার ডানে কিন্তু তিমুর বামে বসলো ⇒ নিহা, মিলি, তিমু 

    ∴ মিথিলা, নিহা, মিলি, তিমু 
    ∴ সবচেয়ে ডানে তিমু বসেছে। 
    ১২,৩৮১.
    নিচের কোনটি মূলদ সংখ্যা ? 
    1. ক) √১১/২
    2. খ) √২৩/৭
    3. গ) √৮১/১১
    4. ঘ) √৭/২
    সঠিক উত্তর:
    গ) √৮১/১১
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) √৮১/১১
    ব্যাখ্যা

     প্রশ্নঃ নিচের কোনটি মূলদ সংখ্যা ? 

    সমাধানঃ
    যে সব সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলে। 
    √৮১/১১
    = ৯/১১

    অন্যদিকে,
    √১১, √২৩, √৭ পূর্ণ সংখ্যা নয় , ফলে √১১/২ , √২৩/৭ , √৭/২ অমূলদ সংখ্যা।

    ১২,৩৮২.
    যদি ৯×৭ = ২৮৩৬ এবং ৪×৩ = ১২১৬ হয় তবে, ৬×৮ = ?
    1. ক) ২৪১৮
    2. খ) ২২৭৮
    3. গ) ৩২২৪
    4. ঘ) ৪২৩৮
    সঠিক উত্তর:
    গ) ৩২২৪
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ৩২২৪
    ব্যাখ্যা

    প্রদত্ত সমীকরণগুলিতে অনুসরণ করা প্যাটার্নঃ
    9 × 7 = 7 × 9 → (7×4)(9×4) = 2836
    4 × 3 = 3 × 4 → (3×4)(4×4) = 1216
    একইভাবে, 6 × 8 = 8 × 6 → (8×4)(6×4) = 3224

    ১২,৩৮৩.
    যদি 1.125 × 10k = 0.001125 হয়, তাহলে k এর মান কত?
    1. ক) - 2
    2. খ) - 1
    3. গ) - 3
    4. ঘ) - 4
    সঠিক উত্তর:
    গ) - 3
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) - 3
    ব্যাখ্যা
    দেয়া আছে,
    1.125 × 10k = 0.001125 
    10k = 0.001125/1.125
    10k = (1125 × 103)/(1125 × 106)
    10k = 1/103
    10k = 10- 3
    k = - 3
    ১২,৩৮৪.
    'জি ম রা নি' সাজালে অর্থ -
    1. নারাজ হওয়া
    2. প্রশংসা করা
    3. আংশিকভাবে স্বীকার করা
    4. আশীর্বাদ লাভ করা
    সঠিক উত্তর:
    আংশিকভাবে স্বীকার করা
    উত্তর
    সঠিক উত্তর:
    আংশিকভাবে স্বীকার করা
    ব্যাখ্যা
    'জি ম রা নি' সাজালে নিমরাজি পাওয়া যায় যার অর্থ আংশিকভাবে স্বীকার করা

    নিমরাজি (বিশেষণ) অর্ধেক রাজি; প্রায় সম্মত
    ১২,৩৮৫.
    ক এর বয়স খ এর চেয়ে বেশি এবং খ এর বয়স গ এর চেয়ে বেশি। তাহলে কে সবচেয়ে ছোট? 
    1. ক) ক
    2. খ) খ
    3. গ) গ
    4. ঘ) কোনটিই নয়
    সঠিক উত্তর:
    গ) গ
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) গ
    ব্যাখ্যা
    প্রশ্ন: ক এর বয়স খ এর চেয়ে বেশি এবং খ এর বয়স গ এর চেয়ে বেশি। তাহলে কে সবচেয়ে ছোট? 

    সমাধান: 
    ক এর বয়স খ এর চেয়ে বেশি ক > খ 
    খ এর বয়স গ এর চেয়ে বেশি খ > গ 
    সবচেয়ে ছোট =  ক >  খ  > গ 
    ১২,৩৮৬.
    একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে বলা হলো। কিন্তু সে আগে ৩ যোগ করে পরে ২ দ্বারা গুণ করল এবং উত্তর ২০ পেল। সংখ্যাটি কত এবং সঠিকভাবে অংকটি করলে ফলাফল কত হতো?
    1. ৭ ও ১৭
    2. ৭ ও ১১
    3. ১১ ও ১৭
    4. ৬ ও ১৩
    সঠিক উত্তর:
    ৭ ও ১৭
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭ ও ১৭
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ছাত্রকে একটি সংখ্যাকে ২ দ্বারা গুণ করে ৩ যোগ করতে বলা হলো। কিন্তু সে আগে ৩ যোগ করে পরে ২ দ্বারা গুণ করল এবং উত্তর ২০ পেল। সংখ্যাটি কত এবং সঠিকভাবে অংকটি করলে ফলাফল কত হতো?

    সমাধান:
    ধরি,
    সংখ্যাটি = ক

    ভূল হিসেবে:
    ২(ক + ৩) = ২০
    বা, ক + ৩ = ১০
    ∴ ক = ৭

    ∴ সংখ্যাটি ৭

    সঠিক হিসেবে:
    (৭ × ২) + ৩
    = ১৪ + ৩
    = ১৭
    ১২,৩৮৭.
    Which one is not a synonym for ‘efface’?
    1. ক) Erase
    2. খ) Expunge
    3. গ) rub out
    4. ঘ) Cut out
    সঠিক উত্তর:
    ঘ) Cut out
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) Cut out
    ব্যাখ্যা
    Efface এর synonym - erase, eradicate, expunge, blot out, rub out, wipe out.
    Source: Oxford
    ১২,৩৮৮.
    একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে পরিসীমা কত?
    1. ৮০ মিটার
    2. ৬৪ মিটার
    3. ৭৫ মিটার
    4. ৭০ মিটার
    সঠিক উত্তর:
    ৭০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭০ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের দেড়গুণ। এর ক্ষেত্রফল ২৯৪ বর্গমিটার হলে পরিসীমা কত?

    সমাধান:
    ধরি,
    আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার এবং
    দৈর্ঘ্য = ৩ক/২ মিটার

    প্রশ্নমতে,
    ক × (৩ক/২) = ২৯৪
    ⇒ ৩ক/২ = ২৯৪
    ⇒ ক = (২৯৪ × ২)/৩
    ⇒ ক = ১৯৬
    ∴ ক = ১৪

    আয়তাকার ঘরের প্রস্থ ১৪ মিটার
    এবং দৈর্ঘ্য = (৩ × ১৪)/২ = ২১ মিটার

    ∴ পরিসীমা = ২(দৈর্ঘ্য + প্রস্থ) = ২(২১ + ১৪) = ৭০ মিটার
    ১২,৩৮৯.
    দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৭৫ মিটার। ৩ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?
    1. ২২৫ মিটার
    2. ১৫০ মিটার
    3. ৭৫ মিটার
    4. কোনটিই নয়
    সঠিক উত্তর:
    ৭৫ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭৫ মিটার
    ব্যাখ্যা
    প্রশ্ন: দুইটি নৌকা একই গতিবেগে একই দিকে স্রোতের অনুকূলে যাচ্ছে। শুরুতে তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল ৭৫ মিটার। ৩ ঘণ্টা পর তাদের মধ্যকার দূরত্ব কত হবে?

    সমাধান: 
    যেহেতু নৌকা দুইটির গতিবেগ একই, সেহেতু তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে।

    অর্থাৎ ৩ ঘণ্টা পরও তাদের মধ্যবর্তী দূরত্ব থাকবে ৭৫ মিটার।
    ১২,৩৯০.
    ৭, ১০, ৮, ১১, ৯, ১২, ... ধারার পরের সংখ্যাটি কত হবে?
    1. ক) ৭
    2. খ) ১০
    3. গ) ১২
    4. ঘ) ১৩
    সঠিক উত্তর:
    খ) ১০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১০
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৭, ১০, ৮, ১১, ৯, ১২, ... ধারার পরের সংখ্যাটি কত হবে? 

    সমাধান: 
    এখানে,
    বিজোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
    ৭, ৮, ৯,...
    প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ১ বেশি।

    আবার,
    জোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
    ১০, ১১, ১২,... 
    প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ১ বেশি।

    যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে সেটি বিজোড় অবস্থানের 
    তাই সংখ্যাটি হবে, ৯ + ১ = ১০ 
    ১২,৩৯১.
    সেই জুটি নির্বাচন করুন যা-
    'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।
    1. Adult : Orthopedist
    2. Kidney : Nephrologist
    3. Females : Gynecologist
    4. Skin : Darmatologist
    সঠিক উত্তর:
    Females : Gynecologist
    উত্তর
    সঠিক উত্তর:
    Females : Gynecologist
    ব্যাখ্যা
    প্রশ্ন: সেই জুটি নির্বাচন করুন যা-
    'Children : pediatrician' জুটির মধ্যে প্রকাশিত সম্পর্কটির মতো একটি সম্পর্ককে সর্বোত্তমভাবে প্রকাশ করে।

    সমাধান:
    Children = শিশু
    Pediatrician = শিশুরোগ বিশেষজ্ঞ।

    Adult = প্রাপ্তবয়স্ক
    Orthopedist = হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ হাড় ও মাংসপেশি বিশেষজ্ঞ প্রাপ্তবয়স্ক ছাড়াও অন্যান্য বয়সের রোগীকেও চিকিৎসা করেন।

    Kidney = বৃক্ক
    Nephrologist = বৃক্ক রোগ বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।

    Female = মহিলা, নারী
    Gynecologist = স্ত্রীরোগ বিশেষজ্ঞ।

    Skin = চামড়া, চর্ম
    Dermatologist = চর্মরোগ বিশেষজ্ঞ।
    এটি সঠিক হবে না কারণ এটি শুধুমাত্র দেহের একটি অংশ নিয়ে কাজ করা বুঝায়।

    ➝ Children ও Female উভয়ই মানুষ এবং তাদের রোগ বিশেষজ্ঞকে বুঝানো হয়েছে।
    ➝ Children এর রোগ বিশেষজ্ঞকে Pediatrician বলে।
    ➝ Female এর রোগ বিশেষজ্ঞকে Gynecologist বলে।

    ➝ বাকি অপশনগুলো দেহের বিভিন্ন অংশ।

    ➝ সার্বিক দিক বিবেচনা করে Children : pediatrician এর সাথে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত সম্পর্ক Females : Gynecologist
    ১২,৩৯২.
    নিচের প্রশ্নবোধক স্থানে বসবে?
    2, 3, 5, 9 ?
    1. 15
    2. 17
    3. 19
    4. 21
    সঠিক উত্তর:
    17
    উত্তর
    সঠিক উত্তর:
    17
    ব্যাখ্যা

    প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে বসবে?
    2, 3, 5, 9 ?

    সমাধান:
    ধারার সংখ্যা: 2, 3, 5, 9

    প্যাটার্ন দেখি:
    2 থেকে 3 এর ব্যবধান = 1
    3 থেকে 5 এর ব্যবধান = 2
    5 থেকে 9 এর ব্যবধান = 4
    প্রতিবার যোগফল দ্বিগুণ হচ্ছে: 1 থেকে 2, 2 থেকে 4, পরেরটা হবে 8 

    এখানে যোগফলের ধারা: 1, 2, 4, …
    পরবর্তী যোগফল হবে 8

    সুতরাং পরবর্তী সংখ্যা = 9 + 8 = 17 

    ১২,৩৯৩.
    ২৯ : ৪৯৩ :: ক : ৩৪ হলে, ক = ?
    1. কোনটি নয়
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২৯ : ৪৯৩ :: ক : ৩৪

    সমাধান:
    ২৯ : ৪৯৩ :: ক : ৩৪
    বা, ২৯/৪৯৩ = ক/৩৪
    বা, ৪৯৩ক = ৯৮৬
    বা, ক = ৯৮৬/৪৯৩
    ∴ ক = ২
    ১২,৩৯৪.
    Y এর পশ্চিমে X এবং Z এর উত্তরে Y। X এর দক্ষিণে M। তাহলে M থেকে Z এর দিক কোনটি হবে?
    1. ক) পূর্ব
    2. খ) পশ্চিম
    3. গ) উত্তর
    4. ঘ) দক্ষিণ
    সঠিক উত্তর:
    ক) পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) পূর্ব
    ব্যাখ্যা
    X এর দক্ষিণে M অর্থাৎ M এর উত্তরে X,
    আবার Z এর উত্তরে Y, Y এর পশ্চিমে X,
    তাহলে Z এর পশ্চিমে M অবস্থান করে।
    তাহলে M থেকে Z এর দিক পূর্বে হবে।
    ১২,৩৯৫.
    'Desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না? 
    1. Station
    2. Institution
    3. Tension
    4. Destination
    সঠিক উত্তর:
    Institution
    উত্তর
    সঠিক উত্তর:
    Institution
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'Desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না? 

    সমাধান: 
    Institution শব্দটির একটি বর্ণ হলো u, যা প্রদত্ত শব্দটিতে নেই।
    কিন্তু,
    Station, Tension, destination শব্দগুলো 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে তৈরি করা যায়।

    সুতরাং, Institution শব্দটি তৈরি করা যায় না।

    ১২,৩৯৬.
    Muffler : Neck :: ?
    1. ক) Lace : Collar
    2. খ) Skirt : Hem
    3. গ) Belt : Waist
    4. ঘ) Elbow : Arm
    সঠিক উত্তর:
    গ) Belt : Waist
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) Belt : Waist
    ব্যাখ্যা
    Muffler পেচানো থাকে Neck( গলা ) এর চারিপাশে তেমনি, Belt পেচানো থাকে Waist এর চারিপাশে।
    ১২,৩৯৭.
    নিচের কোন বানানটি শুদ্ধ?
    1. ঈর্ষাপরায়ন
    2. অনুকুল
    3. অনিন্দ্য
    4. অনাস্তা
    সঠিক উত্তর:
    অনিন্দ্য
    উত্তর
    সঠিক উত্তর:
    অনিন্দ্য
    ব্যাখ্যা
    • 'অনিন্দ্য' - বানানটি শুদ্ধ।

    • 'অনিন্দ্য' শব্দের অর্থ:
    - নিন্দার অযোগ্য।

    অন্যান্য অপশন,
    • 'ঈর্ষাপরায়ন' এর শুদ্ধ বানান- 'ঈর্ষাপরায়ণ'। 
    • 'অনুকুল' এর শুদ্ধ বানান- 'অনুকূল'।
    • 'অনাস্তা' এর শুদ্ধ বানান- 'অনাস্থা'। 

    উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
    ১২,৩৯৮.
    প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    ৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?
    1. ১০
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
    ৩, ১৮, ৯, ১৫, ২৭, ১২, ৮১, ৯, ২৪৩, ?

    সমাধান:
    এখানে দুইটি ধারা পাশাপাশি লিখা হয়েছে।
    যেখানে আগের সংখ্যার সাথে তিন গুণ করে পরবর্তী সংখ্যা বের করা হয়েছে।
    ∴ ১ম ধারাটি : ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, …

    আবার,
    যেখানে আগের সংখ্যা থেকে ৩ বিয়োগ করে পরবর্তি সংখ্যা বের করা হয়েছে।
    ∴ ২য় ধারাটি : ১৮, ১৫, ১২, ৯, , …

    ∴ প্রশ্নবোধক স্থানে ৬ বসবে।
    ১২,৩৯৯.
    In a certain code, INSTITUTION is written as NOITUTITSNI. How is PERFECTION written in that code?
    1. NOICTEFREP
    2. NOITCEFERP
    3. NOITCEFRPE
    4. NOITCEFREP
    সঠিক উত্তর:
    NOITCEFREP
    উত্তর
    সঠিক উত্তর:
    NOITCEFREP
    ব্যাখ্যা
    এখানে বর্ণগুলো পুরোপুরি উলটে দেওয়া হয়েছে।
    ১২,৪০০.
    যদি ৭২ কিমি/ঘণ্টা গতিতে চলমান একটি ট্রেন একটি সেতু অতিক্রম করতে ১ মিনিট সময় নেয় এবং ট্রেনটির দৈর্ঘ্য ৭০০ মিটার হয়, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?
    1. ৫০০ মিটার
    2. ৬০০ মিটার
    3. ৫৫০ মিটার
    4. ৪৫০ মিটার
    সঠিক উত্তর:
    ৫০০ মিটার
    উত্তর
    সঠিক উত্তর:
    ৫০০ মিটার
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি ৭২ কিমি/ঘণ্টা গতিতে চলমান একটি ট্রেন একটি সেতু অতিক্রম করতে ১ মিনিট সময় নেয় এবং ট্রেনটির দৈর্ঘ্য ৭০০ মিটার হয়, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত মিটার?

    সমাধান: 
    দেওয়া আছে, 
    ট্রেনের দৈর্ঘ্য = ৭০০ মিটার
    এবং ট্রেনের গতি = ৭২ কিমি/ঘণ্টা
    = ৭২ × (৫/১৮) মি/সে 
    = ২০ মি/সে
    এবং, ট্রেন পুরো সেতু পার হতে সময় লাগে = ১ মিনিট = ৬০ সেকেন্ড

    ∴ ৬০ সেকেন্ডে ট্রেনের অতিক্রান্ত মোট দূরত্ব = (গতি × সময়) মিটার 
    = (২০ × ৬০) মিটার
    = ১২০০ মিটার

    আমরা জানি, 
    মোট দূরত্ব = ট্রেনের দৈর্ঘ্য + সেতুর দৈর্ঘ্য
    ⇒ সেতুর দৈর্ঘ্য = (১২০০ - ৭০০) মিটার
    ∴ সেতুর দৈর্ঘ্য = ৫০০ মিটার