বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১২৫ / ১৩৫ · ১২,৪০১১২,৫০০ / ১৩,৫৮৯

১২,৪০১.
শ্রম : উৎপাদন :: পরিশ্রম : ?
  1. ক) সফলতা
  2. খ) অবনতি
  3. গ) খ্যাতি
  4. ঘ) দক্ষতা
সঠিক উত্তর:
ক) সফলতা
উত্তর
সঠিক উত্তর:
ক) সফলতা
ব্যাখ্যা
শ্রম দিলে যেমন  উৎপাদন হয় ঠিক তেমনি পরিশ্রম করলে সফলতা আসে।
১২,৪০২.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) নেকড়ে অরণ্য
  2. খ) নীল দংশন
  3. গ) একটি কালো মেয়ের কথা
  4. ঘ) শঙ্খনীল কারাগার
সঠিক উত্তর:
ঘ) শঙ্খনীল কারাগার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শঙ্খনীল কারাগার
ব্যাখ্যা
• হুমায়ুন আহমেদের প্রথম রচিত উপন্যাস - শঙ্খনীল কারাগার।
- প্রকাশিত হয় - ১৯৭৩ সালে।
- তাঁর প্রথম প্রকাশিত উপন্যাস - নন্দিত নরকে (১৯৭২)।

অন্যদিকে, 
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস - নীল দংশন
শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হলো - নেকড়ে অরণ্য
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত সর্বশেষ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস - একটি কালো মেয়ের কথা

শঙ্খনীল কারাগার মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নয়, তাই এটি ভিন্ন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২,৪০৩.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 5
  2. 8
  3. 6
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা

 প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:

প্রথম চিত্রে,
2 × 54 = 108
6 × 18 = 108

দ্বিতীয় চিত্রে,
3 × 81 = 243
9 × 27 = 243

সুতরাং, প্রশ্নবোধক চিহ্নিত স্থানের সংখ্যাটি হলো 3.

১২,৪০৪.
"বারিচামর" শব্দের অর্থ কোনটি? 
  1. দিঘি
  2. অম্বর
  3. শৈবাল
  4. উপকূল
সঠিক উত্তর:
শৈবাল
উত্তর
সঠিক উত্তর:
শৈবাল
ব্যাখ্যা
প্রশ্ন: "বারিচামর" শব্দের অর্থ কোনটি? 

সমাধান:
"বারিচামর" শব্দের অর্থ - শৈবাল।

অন্যদিকে,
"দিঘি" শব্দের অর্থ - সরোবর 
"অম্বর" শব্দের অর্থ -আকাশ
"উপকূল" শব্দের অর্থ -নদী সমুদ্র প্রভৃতির কূলের নিকটবর্তী স্থান, বেলাভূমি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২,৪০৫.
ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত হবে?
  1. ক) ৭৫°
  2. খ) ৯০°
  3. গ) ১০৫°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত হবে?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৯)/২ |
= | - ৫৪০ /২ |
= | - ২৭০ |
= ২৭০°
= ৩৬০° - ২৭০°
= ৯০°
১২,৪০৬.
'SACRIFICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা
প্রশ্ন: 'SACRIFICE' শব্দটির আয়নায় প্রতিবিম্ব নিচের কোনটি?

সমাধান:
১২,৪০৭.
'FRIEND' যদি 'HUMJTK' হয় তাহলে 'HELLO' কী হবে?
  1. 'HJMMN'
  2. 'JHPQU'
  3. 'IJMNQ'
  4. 'GKNOP'
সঠিক উত্তর:
'JHPQU'
উত্তর
সঠিক উত্তর:
'JHPQU'
ব্যাখ্যা
প্রশ্ন: 'FRIEND' যদি 'HUMJTK' হয় তাহলে 'HELLO' কী হবে?

সমাধান:


'FRIEND' = 'HUMJTK' 
F + 2 = H
R + 3 = U
I + 4 = M
E + 5 = J
N + 6 = T
D + 7 = K

∴ HELLO এ 
H + 2 = J
E + 3 = H
L + 4 = P
L + 5 = Q
O + 6 = U

∴ 'HELLO' = 'JHPQU'
১২,৪০৮.
'রা র পা বা' বর্ণগুলোকে সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় তার সমার্থক শব্দ -
  1. ক) রত্নাকর
  2. খ) বসুন্ধরা
  3. গ) অদিতি
  4. ঘ) খলোক
সঠিক উত্তর:
ক) রত্নাকর
উত্তর
সঠিক উত্তর:
ক) রত্নাকর
ব্যাখ্যা
- 'রা র পা বা' বর্ণগুলোকে সাজিয়ে যে অর্থবোধক শব্দ গঠিত হয় সেটি হলো: পারাবার
 
- 'পারাবার' শব্দের সমার্থক শব্দ: জলধি, সমুদ্র, রত্নাকর, জলনিধি, বারিধি, অর্ণব, সাগর, সিন্ধু ইত্যাদি।
- 'আকাশ' শব্দের সমার্থক শব্দ:  খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি।
- পৃথিবী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, অদিতি, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরণি, ধরা, ভূ ইত্যাদি।
১২,৪০৯.
3, 8, 6, 14, ___, 20 শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 9
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 20
সঠিক উত্তর:
ক) 9
উত্তর
সঠিক উত্তর:
ক) 9
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 8, 6, 14, ______, 20 শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? 

সমাধান:
এখানে, দুটি ধারা বিদ্যমান। 
3, 6, 9 ; এই ধারায় সাধারণ অন্তর ৩। 
8, 14, 20; এই ধারায় সাধারণ অন্তর ৬।
১২,৪১০.
ইমন, নাঈমের চেয়ে বেশি আবেগী। সাকিব, ইমনের চেয়ে বেশি বুদ্ধিমান। সাকিবের চেয়ে বেশি বুদ্ধিমান নাঈম৷ তানভীরের চেয়ে ঈমনের আবেগ কম৷ এদের মধ্যে কে সবচেয়ে বেশি বুদ্ধিমান?
  1. ক) নাঈম
  2. খ) সাকিব
  3. গ) ঈমন
  4. ঘ) তানভীর
সঠিক উত্তর:
ক) নাঈম
উত্তর
সঠিক উত্তর:
ক) নাঈম
ব্যাখ্যা
আবগের বশবর্তী না হয়ে যুক্তি দিয়ে চলা মানুষেরা তুলনামূলকভাবে বেশি বুদ্ধিমান। প্রশ্নানুসারে আবেগের ক্রম সাজালে হয় এরকম তানভীর > ইমন > সাকিব > নাঈম। এদের মধ্যে আবেগ কম দিয়ে বুদ্ধির চর্চার করে সবচেয়ে বেশি নাঈম৷ তাই এদের মধ্যে নাঈমই সবচেয়ে বেশি বুদ্ধিমান৷
১২,৪১১.
আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনার কী হয়?
  1. ভাগ্নী
  2. ফুফু
  3. মামী
  4. খালা
সঠিক উত্তর:
ভাগ্নী
উত্তর
সঠিক উত্তর:
ভাগ্নী
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার বাবার বোনের বাবার একমাত্র ছেলের মেয়ের মেয়ে আপনার কী হয়?

সমাধান:
আপনার বাবার বোন আপনার ফুফু হয়।
ফুফুর বাবা আপনার দাদা হয়।
দাদার একমাত্র ছেলে আপনার বাবা হয়।
বাবার মেয়ে আপনার বোন হয়।
বোনের মেয়ে আপনার ভাগ্নী হয়।
১২,৪১২.
'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ কী? 
  1. তোষামুদে
  2. অনিষ্টকারী
  3. ভূমিকা
  4. গুরুভার
সঠিক উত্তর:
গুরুভার
উত্তর
সঠিক উত্তর:
গুরুভার
ব্যাখ্যা

প্রশ্ন: 'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ কী? 

সমাধান:
'জগদ্দল পাথর' বাগ্‌ধারার অর্থ - গুরুভার

• কিছু গুরুত্বপূর্ণ বাগ্‌ধারা:
​- ​ধামাধরা = তোষামুদে; 
- ​হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ;
- বিষবৃক্ষ = অনিষ্টকারী; 
- জগদ্দল পাথর = গুরুভার; 
- ​গৌরচন্দ্রিকা = ভূমিকা;

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২,৪১৩.
ব্যতিক্রম সংখ্যা কোনটি?
  1. ১৭
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যতিক্রম সংখ্যা কোনটি?

সমাধান:
৭, ৩, ১৭ সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। কিন্তু, ৯ মৌলিক সংখ্যা নয়।
তাই, ৯ ব্যতিক্রম সংখ্যা। 
১২,৪১৪.
স্ক্রু দিয়ে ঘড়ির কাঁটার ___ খুলতে হয়।
  1. ক) একই দিকে
  2. খ) বিপরীত দিকে
  3. গ) উলম্ব রেখায়
  4. ঘ) সমান্তরালে
সঠিক উত্তর:
খ) বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
খ) বিপরীত দিকে
ব্যাখ্যা
স্ক্রু লাগাতে হলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাতে হয় আর খুলতে হলে বিপরীতে।
১২,৪১৫.
রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে?
  1. ৩৬
  2. ৩৭
  3. ৩৮
  4. ৩৫
সঠিক উত্তর:
৩৭
উত্তর
সঠিক উত্তর:
৩৭
ব্যাখ্যা
প্রশ্ন: রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম হয়েছে। ঊর্ধ্বক্রমে সে কততম হয়েছে?

সমাধান:
রাকিব ক্লাসে ৫৯ জনের মধ্যে ২৩তম।

অর্থাৎ, সে ২২ জনের পর।

ঊধ্বক্রম অনুসারে সে = ৫৯ - ২২ = ৩৭ তম
১২,৪১৬.
কাঠমিস্ত্রির জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
ব্যাখ্যা
অপশনের ১) নংটি হলো কাঠমিস্ত্রির জন্য সবচেয়ে উপযুক্ত হাতিয়ার। 
১২,৪১৭.
প্যাটার্ন সমাপ্ত করতে কোন চিত্রটির প্রয়োজন? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
প্যাটার্ন সমাপ্ত করতে অপশন ঘ এর চিত্রটি প্রয়োজন।
১২,৪১৮.
নিচের চিত্রের X পেপারটি ভাজ করলে কোনটির মত হবে?
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) D
সঠিক উত্তর:
ঘ) D
উত্তর
সঠিক উত্তর:
ঘ) D
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
১২,৪১৯.
একজন ব্যক্তি একটি স্থান থেকে পশ্চিম দিকে ৩ কিমি সাইকেল চালিয়ে ডানে ঘুরে আরো ৪ কিমি গেল। তারপর পূর্ব দিকে আরো ৬ কিমি গিয়ে ডানে ঘুরে ৫ কিমি গেল। সবশেষে সে আবারো ডানে ঘুরে ৩ কিমি গিয়ে পুনরায় ডানে ঘুরে ১ কিমি গেল। যাত্রা শুরু থেকে সে বর্তমানে কত দূরে আছে?
  1. ক) ৪ কিমি
  2. খ) ১৫ কিমি
  3. গ) ৮ কিমি
  4. ঘ) ০ কিমি
সঠিক উত্তর:
ঘ) ০ কিমি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০ কিমি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি একটি স্থান থেকে পশ্চিম দিকে ৩ কিমি সাইকেল চালিয়ে ডানে ঘুরে আরো ৪ কিমি গেল। তারপর পূর্ব দিকে আরো ৬ কিমি গিয়ে ডানে ঘুরে ৫ কিমি গেল। সবশেষে সে আবারো ডানে ঘুরে ৩ কিমি গিয়ে পুনরায় ডানে ঘুরে ১ কিমি গেল। যাত্রা শুরু থেকে সে বর্তমানে কত দূরে আছে?

সমাধান:

মনে করি,
সে A স্থান থেকে সাইকেল চালানো শুরু করে B > C >D > E >  F  হয়ে পুনরায় A স্থানে ফিরে আসে।
তাহলে যাত্রা শুরু থেকে তার দূরত্ব ০ কিমি।
১২,৪২০.
যদি চ × H = ৪৮ হয়, তবে J × ত = ?
  1. ক) ৮০
  2. খ) ৭০
  3. গ) ১৪০
  4. ঘ) ১৬০
সঠিক উত্তর:
ঘ) ১৬০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: যদি চ × H  = ৪৮ হয়, তবে J × ত  = ?

চ = ৬
H = ৮
চ × H  = ৬ × ৮ = ৪৮

আবার 
J = ১০
ত = ১৬ 
J × ত  = ১০ × ১৬ = ১৬০

১২,৪২১.
If C occupies the 1st chair, who could occupy the fourth chair?
  1. ক) A
  2. খ) B
  3. গ) D
  4. ঘ) Y
সঠিক উত্তর:
গ) D
উত্তর
সঠিক উত্তর:
গ) D
ব্যাখ্যা
Question: If C occupies the 1st chair, who could occupy the fourth chair?

সমাধান:
- যদি C প্রথম অবস্থানে বসে তাহলে B অবশ্যই দ্বিতীয় অবস্থানে বসবে।
- তাছাড়া শর্তানুযায়ী Y পঞ্চম, ষষ্ঠ অথবা সপ্তম অবস্থানে বসবে।
- তাহলে D চতুর্থ অবস্থানে বসতে পারে।
- তাই সঠিক উত্তর D
১২,৪২২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. আবির্ভুত
  2. আবির্ভূত
  3. আবির্বূত
  4. অবির্ভুত
সঠিক উত্তর:
আবির্ভূত
উত্তর
সঠিক উত্তর:
আবির্ভূত
ব্যাখ্যা
শুদ্ধ বানান: আবির্ভূত

'আবির্ভূত' এর অর্থ: 
১. প্রকাশিত, উদিত 
২. অধিষ্ঠিত 
৩. অবতীর্ণ 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১২,৪২৩.
Which one is the correct spelling?
  1. Disscussion
  2. Discusion
  3. Discussion
  4. Disscusion
সঠিক উত্তর:
Discussion
উত্তর
সঠিক উত্তর:
Discussion
ব্যাখ্যা
• The correct spelling is: Discussion. 

• Discussion: 
(noun)
বাংলা অর্থ: আলোচনা; গভীরভাবে বিচার; বিতর্ক।

• Discussion এর কয়েকটি Synonyms:
- debate, 
- consultation,
- consult,
 talk,
- conversation,
- dialogue. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১২,৪২৪.
'Edition' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. সম্পাদিত
  2. সম্পাদকীয়
  3. সম্পাদনা
  4. সংস্করণ
সঠিক উত্তর:
সংস্করণ
উত্তর
সঠিক উত্তর:
সংস্করণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Edition' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ

অন্যদিকে,
'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।
 'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
১২,৪২৫.
রফিকুল শ্রেণীকক্ষে ১ম সারিতে বসে আছে। ডান দিক থেকে গণনা করলে সে নবম এবং বাম দিক থেকে গণনা করলে সে ১৫ তম। তাহলে প্রথম সারিতে মোট কতজন ছাত্র বসা আছে?
  1. ক) ২১ জন
  2. খ) ২২ জন
  3. গ) ২৩ জন
  4. ঘ) ২৪ জন
সঠিক উত্তর:
গ) ২৩ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৩ জন
ব্যাখ্যা

মোট ২৩ জন ছাত্র বসা ছিল।
১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
নিয়ম: (১৫ + ৯ -১) বা ২৩ জন।

১২,৪২৬.
৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৫০৫ = ২৫১০ হলে, ৬০৬ = কত?
  1. ২৮১৮
  2. ৩৪২২
  3. ৩৬১২
  4. ২৪২৮
সঠিক উত্তর:
৩৬১২
উত্তর
সঠিক উত্তর:
৩৬১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০৩ = ৯৬, ৪০৪ = ১৬৮ এবং ৫০৫ = ২৫১০ হলে, ৬০৬ = কত?

সমাধান:
এখানে ,
প্রথম ডিজিট = (প্রথম সংখ্যা শেষ সংখ্যা)
দ্বিতীয় ডিজিট = (প্রথম সংখ্যা শেষ সংখ্যা)

এখন,
৩০৩ (প্রথম সংখ্যা শেষ সংখ্যা) এবং (প্রথম সংখ্যা শেষ সংখ্যা)
৩০৩ = (৩ × ৩) এবং (৩+৩) = ৯৬
৪০৪ = (৪ × ৪) এবং (৪ + ৪) = ১৬৮
৫০৫ = (৫ × ৫) এবং (৫ + ৫) = ২৫১০
৬০৬ = (৬ × ৬) এবং (৬ + ৬) = ৩৬১২
১২,৪২৭.
একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট স্লো (slow) হয়, ১ ঘণ্টা স্লো হতে ঘড়িটির কত দিন লাগবে ?
  1. ক) ১২ দিন
  2. খ) ৩০ দিন
  3. গ) ৬০ দিন
  4. ঘ) ৬০ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) ৬০ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০ দিন
ব্যাখ্যা
প্রশ্ন- একটি ঘড়ি ২৪ ঘণ্টায় ১ মিনিট স্লো (slow) হয়, ১ ঘণ্টা স্লো হতে ঘড়িটির কত দিন লাগবে?

সমাধান -
২৪ ঘণ্টা = ১ দিন
১ ঘণ্টা = ৬০ মিনিট

১ মিনিট স্লো হয় ১ দিনে
৬০ মিনিট স্লো হয় ৬০ দিনে
১২,৪২৮.
BOXER কে যদি AQWGQ লিখা হয় তবে VISIT-কে কিভাবে লিখা যাবে?
  1. UKRKU
  2. UKRKS
  3. WKRKU
  4. WKRKS
সঠিক উত্তর:
UKRKS
উত্তর
সঠিক উত্তর:
UKRKS
ব্যাখ্যা
বিজোড় অবস্থানের বর্ণ এক অক্ষর পূর্বে এবং জোর অবস্থানের বর্ণ দুই অক্ষর যোগ করে লেখা হয়েছে।
সুতরাং, VISIT হবে - UKRKS
১২,৪২৯.
যদি DISPOSE দিয়ে CHRONRD বোঝায়, তবে TRIPPLE দিয়ে নিচের কোনটি হবে?
  1. ক) SOOQHKD
  2. খ) SQHOOKD
  3. গ) SQOKHOD
  4. ঘ) SQOHOKD
সঠিক উত্তর:
খ) SQHOOKD
উত্তর
সঠিক উত্তর:
খ) SQHOOKD
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DISPOSE দিয়ে CHRONRD বোঝায়, তবে TRIPPLE দিয়ে নিচের কোনটি হবে?

সমাধান: 
এখানে, 
প্রতিটি বর্ণের পূর্বের বর্ণটি বসছে।  
D →  C
I →  H
S →  R
P → O 
O → N 
S →  R
E →  D

আবার 
T → S
R → Q
I → H
P → O
P → O
L → K
E → D 

TRIPPLE → SQHOOKD
১২,৪৩০.
আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে _____ রাখিব।
  1. অনুগত
  2. নিয়োজিত
  3. আত্মনিয়োগ
  4. মুক্ত
সঠিক উত্তর:
নিয়োজিত
উত্তর
সঠিক উত্তর:
নিয়োজিত
ব্যাখ্যা
প্রশ্ন: আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে _____ রাখিব।

সমাধান:
দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) প্রাত্যহিক সমাবেশকালে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

নতুন শপথবাক্য হলো - ''আমি শপথ করছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকব। দেশের একতা ও সংহতি বজায় রাখার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করতে পারি এবং বাংলাদেশকে একটি শক্তিশালী ও আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। আমিন।''

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
১২,৪৩১.
নিচের কোনটি ভিন্ন ধরণের শব্দ?
  1. Producer
  2. Director
  3. Investor
  4. Entrepreneur
সঠিক উত্তর:
Director
উত্তর
সঠিক উত্তর:
Director
ব্যাখ্যা
পরিচালক পরিচালনা করে। বাকি সবাই টাকা খরচ বা বিনিয়োগ করে থাকে।
১২,৪৩২.
যদি Q দিয়ে যোগ (+), J দিয়ে গুণ(×) ,T দিয়ে বিয়োগ( - ) এবং K দিয়ে ভাগ(÷) বোঝায়, তাহলে
32 K 2 Q 3 J 6 T 7 এর মান কত?
  1. ক) 27
  2. খ) 28
  3. গ) 29
  4. ঘ) 26
সঠিক উত্তর:
ক) 27
উত্তর
সঠিক উত্তর:
ক) 27
ব্যাখ্যা
দেয়া আছে,
K =÷,  Q =+, J = ×, T = - 
এখন
32 K 2 Q 3 J 6 T 7 
32 ÷ 2 + 3 × 6 - 7
16 + 18 - 7
34 - 7 
27
১২,৪৩৩.
একটি দ্রব্যের ১০% লাভে বিক্রয়মূল্য, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১৫০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২১০ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের ১০% লাভে বিক্রয়মূল্য, ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, দ্রব্যটির ক্রয়মূল্য ক টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = ক + ক এর ১০%
= ক + ক × ১০/১০০
= ক + .১ক
= ১.১ক

১০% ক্ষতিতে বিক্রয়মূল্য =ক - ক এর ১০%
= ক - ০.১ক
= ০.৯ক

প্রশ্নমতে,
১.১ক - ০.৯ক = ৩০
⇒ ০.২ক = ৩০
⇒ ক = ৩০/ ০.২
= ১৫০ টাকা
১২,৪৩৪.
বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-
  1. ড্যাশ
  2. কোলন
  3. সেমিকোলন
  4. কমা
সঠিক উত্তর:
ড্যাশ
উত্তর
সঠিক উত্তর:
ড্যাশ
ব্যাখ্যা

প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-

সমাধান: 
অসম্পূর্ণ বাক্যের শেষে সাধারণত ব্যবহৃত হয় ড্যাশ (—)।
কোলন (:)- তালিকা বা ব্যাখ্যা শুরু করতে।
সেমিকোলন (;)- স্বাধীন বাক্যাংশ যুক্ত করতে।
কমা (,)- স্বল্প বিরতি। 

১২,৪৩৫.
দুটি নল একটি পুকুর যথাক্রমে ২৪ মিনিট ও ৩৬ মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খুললে পুকুরের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? 
  1. ৭ মিনিট ১২ সেকেন্ড
  2. ৮ মিনিট
  3. ৭ মিনিট
  4. ৮ মিনিট ৩০ সেকেন্ড
সঠিক উত্তর:
৭ মিনিট ১২ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
৭ মিনিট ১২ সেকেন্ড
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি নল একটি পুকুর যথাক্রমে ২৪ মিনিট ও ৩৬ মিনিটে পূর্ণ করতে পারে। দুটি নল একসাথে খুললে পুকুরের অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে?

সমাধান:
প্রথম নল দ্বারা,
২৪ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/২৪ অংশ

দ্বিতীয় নল দ্বারা,
৩৬ মিনিটে পূর্ণ হয় = ১ অংশ
∴ ১ মিনিটে পূর্ণ হয় = ১/৩৬ অংশ

দুইটি নল একসঙ্গে খুলে দিলে ১ মিনিটে পূর্ণ হয় = (১/২৪) + (১/৩৬)
= (৩ + ২)/৭২
= ৫/৭২ অংশ

এখন,
৫/৭২ অংশ পূর্ণ হয় = ১ মিনিটে
∴ ১ অংশ পূর্ণ হয় = ৭২/৫ মিনিটে 
∴ অর্ধেক বা ১/২ অংশ পূর্ণ হয় = ৭২/(৫ × ২) = ৭২/১০ = ৭.২ মিনিটে বা ৭ মিনিট ১২ সেকেন্ড

১২,৪৩৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. পরিনির্বাণ
  2. নির্নিমেষ
  3. প্রণষ্ট
  4. পাষণ্ড
সঠিক উত্তর:
প্রণষ্ট
উত্তর
সঠিক উত্তর:
প্রণষ্ট
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
"প্রণষ্ট" বানানটি অশুদ্ধ। 

শুদ্ধ বানানটি হলো - প্রনষ্ট। 
এর অর্থ হলো- সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, বিনাশপ্রাপ্ত, বিনষ্ট। 

অন্যদিকে,
 পরিনির্বাণ, নির্নিমেষ, পাষণ্ড বানান তিনটি শুদ্ধ। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১২,৪৩৭.
১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?
  1. ৫১৫১
  2. ৫৩৫৩
  3. ৫২৫২
  4. ৫০৫০
সঠিক উত্তর:
৫১৫১
উত্তর
সঠিক উত্তর:
৫১৫১
ব্যাখ্যা

প্রশ্ন: ১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [n(n + ১)]/২

∴ ১ থেকে ১০১ পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল = [১০১(১০১ + ১)]/২
= (১০১ × ১০২)/২
= ১০৩০২/২
= ৫১৫১

১২,৪৩৮.
পুটি মাছের প্রাণ : ছোটো মন :: উজানের কৈ : ?
  1. হতভাগ্য
  2. পরিপাটি
  3. অপদার্থ
  4. সহজলভ্য
সঠিক উত্তর:
সহজলভ্য
উত্তর
সঠিক উত্তর:
সহজলভ্য
ব্যাখ্যা
প্রশ্ন: পুটি মাছের প্রাণ : ছোটো মন :: উজানের কৈ : ?

সমাধান:
পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
উজানের কৈ বাগধারার অর্থ - সহজলভ্য।

অন্যদিকে,
অকালকুষ্মাণ্ড = অপদার্থ।
আট কপালে = হতভাগ্য।
কেতাদুরস্থ = পরিপাটি।
১২,৪৩৯.
Among these, which spelling is wrong?
  1. ক) Predilection
  2. খ) Discipline
  3. গ) Indigenous
  4. ঘ) Preferrable
সঠিক উত্তর:
ঘ) Preferrable
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Preferrable
ব্যাখ্যা
Preferrable will be Preferable
১২,৪৪০.
যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ৬৭%
  2. ৬৮%
  3. ৬৯%
  4. ৭০%
সঠিক উত্তর:
৬৯%
উত্তর
সঠিক উত্তর:
৬৯%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ ৩০% বৃদ্ধি পায়, তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার

আবার, 
৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ১০ + (১০ এর ৩০%) মিটার 
= ১০ + ৩ মিটার 
= ১৩ মিটার

∴ ৩০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৩ × ১৩) বর্গমিটার
= ১৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১৬৯ - ১০০) বর্গমিটার
= ৬৯ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে =৬৯%।
১২,৪৪১.
 এর মান নিচের কোনটির সমান?
  1. ৭২৯ × ৩ × ৩ 
  2. ৭২৯ × ৯ 
  3. ২১৮৭ 
  4. ২১৮৯ 
সঠিক উত্তর:
২১৮৭ 
উত্তর
সঠিক উত্তর:
২১৮৭ 
ব্যাখ্যা

প্রশ্ন: ৩ এর মান নিচের কোনটির সমান?

সমাধান:
 
= ৩ × ৩ × ৩ × ৩ × ৩ × ৩ × ৩
= ৯ × ৯ × ৯ × ৩ 
= ৭২৯ × ৩
= ২১৮৭ 

১২,৪৪২.
A এর দিক থেকে ↑ করা হলে B এর দিক কী হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: A এর দিক ↑ হলে B এর দিক কী হবে?

সমাধান:
প্রশ্নের বস্তুটিকে নির্দেশিত A উপরের দিকে (↑) ঘোরাতে হবে। এর জন্য বস্তুটিকে ঘড়ির কাঁটার দিকে ১৩৫° কোণে ঘোরাতে হবে। ফলে নিম্নের চিত্রের ন্যায় অবস্থার সৃষ্টি হবে। এখানে B এর দিক কোনো অপশনের সাথেই সম্পূর্ণ মিলছে না, তবে অপশন গ (←) সাথে অনেকটা সামঞ্জস্যপূর্ণ হওয়ায় এটি উত্তর হিসেবে নেওয়া হয়েছে।
১২,৪৪৩.
'চিন্ময়' এর বিপরীত শব্দ হলো-
  1. ক) অচেতন 
  2. খ) সাময়িক 
  3. গ) নির্বোধ 
  4. ঘ) পালক 
সঠিক উত্তর:
ক) অচেতন 
উত্তর
সঠিক উত্তর:
ক) অচেতন 
ব্যাখ্যা
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ: 
চিন্ময় - অচেতন 
চিরায়ত - সাময়িক 
চতুর - নির্বোধ 
ঘাতক - পালক 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
১২,৪৪৪.
It is __ to write a drama without plot.
  1. about to impossible
  2. easy
  3. difficult
  4. impossible
সঠিক উত্তর:
impossible
উত্তর
সঠিক উত্তর:
impossible
ব্যাখ্যা
It is impossible to write a drama without plot.
Plote অর্থ 1. The plan or main story (as of a movie or literary work)
               2. The logical arrangements of incidents যা ছাড়া নাটক রচনা করা অসম্ভব।
১২,৪৪৫.
2.3(4 - 3.1x) = 1 - 6.13x
এখানে, x এর মান কত? 
  1. 8.5
  2. 41/5
  3. 8.1
  4. -8.5
সঠিক উত্তর:
41/5
উত্তর
সঠিক উত্তর:
41/5
ব্যাখ্যা

প্রশ্ন: 2.3(4 - 3.1x) = 1 - 6.13x
এখানে, x এর মান কত? 

সমাধান: 

2.3(4 - 3.1x) = 1 - 6.13x
⇒ 9.2 - 7.13x = 1 - 6.13x
⇒ 9.2 - 7.13x + 7.13x = 1 - 6.13x + 7.13x
⇒ 9.2 = 1 + x
⇒ 9.2 - 1 = 1 + x - 1
⇒ x = 8.2
∴ x = 41/5

১২,৪৪৬.
ঘড়িতে যখন 4 টা 40 মিনিট বাজে, তখন ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
  1. 100°
  2. 120°
  3. 85°
  4. 140°
সঠিক উত্তর:
100°
উত্তর
সঠিক উত্তর:
100°
ব্যাখ্যা

প্রশ্ন: ঘড়িতে যখন 4 টা 40 মিনিট বাজে, তখন ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

সমাধান:
ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হলো:
|(60 × H - 11 × M)/2|

এখানে,
H = ঘণ্টা = 4
M = মিনিট = 40

সুতরাং, মধ্যবর্তী কোণ = |(60 × 4 - 11 × 40)/2|
= |(240 - 440)/2|
= |- 200/2|
= |- 100|
= 100°

অতএব, ঘড়ির ঘণ্টা ও মিনিট কাঁটার মধ্যবর্তী কোণ হলো 100°।

১২,৪৪৭.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. Malawi
  2. Huron
  3. Sargasso
  4. Erie
সঠিক উত্তর:
Sargasso
উত্তর
সঠিক উত্তর:
Sargasso
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
অপশন আলোচনা:
ক) Malawi
এটি একটি লেক। Lake Malawi আফ্রিকার অন্যতম বড় এবং গভীর লেক। এটি আফ্রিকার তৃতীয় বৃহত্তম লেক এবং বিশ্বের অন্যতম গভীর লেক।

খ) Huron
এটি একটি লেক। Lake Huron উত্তর আমেরিকার একটি বিশাল লেক, যা Great Lakes এর অংশ। এটি উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম লেক।

গ) Sargasso
এটি একটি সাগর (Sea)। Sargasso Sea একটি বিশেষ সমুদ্র, যা মূলত North Atlantic Ocean এর মধ্যে অবস্থিত। এটি বিশেষত তার বিশিষ্ট সাগরের শৈবাল (Sargassum) দ্বারা পরিচিত, এবং এটি অন্য সাগর বা সমুদ্রের মতো সীমাবদ্ধ নয়, বরং তার চারপাশে অন্যান্য সাগরের জল প্রবাহিত হয়।

ঘ) Erie
এটি একটি লেক। Lake Erie উত্তর আমেরিকার Great Lakes এর একটি অংশ এবং এটি বিশ্বের অষ্টম বৃহত্তম লেক। এটি খ্রিষ্টানীয় গ্রেট লেকগুলির মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে।

বিশ্লেষণ:
Malawi, Huron, এবং Erie তিনটি লেক।

কিন্তু Sargasso একটি সাগর, যা অন্যান্য তিনটির থেকে সম্পূর্ণ আলাদা।
১২,৪৪৮.
প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?
  1. 52
  2. 64
  3. 48
  4. 42
সঠিক উত্তর:
48
উত্তর
সঠিক উত্তর:
48
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
(উপর নিচ সংখ্যা দুইটির সমষ্টি) × (পাশাপাশি সংখ্যা দুইটির অন্তর) = মাঝের সংখ্যা 

১ম বৃত্তে,
(6 + 7) × (5 - 2) = 39

২য় বৃত্তে,
(8 + 6) × (4 - 1) = 42

৩য় বৃত্তে,
(10 + 2) × (6 - 2) = 48

সুতরাং, প্রশ্নবোধক স্থানে 48 সংখ্যাটি বসবে। 

১২,৪৪৯.
একটি প্রাণীর অবশ্যই থাকবে -
  1. ক) চামড়া
  2. খ) ফুসফুস
  3. গ) জীবন
  4. ঘ) পা
সঠিক উত্তর:
গ) জীবন
উত্তর
সঠিক উত্তর:
গ) জীবন
ব্যাখ্যা
জীবন না থাকলে সেটা প্রাণী হয় না। তাই একটা প্রাণীর অবশ্যই জীবন থাকবে।
১২,৪৫০.
√0.49 + √0.0049 =  ?
  1. ক) 77
  2. খ) 0.077
  3. গ) 0.77
  4. ঘ) 0.007
সঠিক উত্তর:
গ) 0.77
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.77
ব্যাখ্যা
দেওয়া আছে,
√0.49 + √0.0049
= 0.7 + 0.07
= 0.77
১২,৪৫১.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৮তম অক্ষরের বামদিকে ১০ম অক্ষর কোনটি?
  1. ক) H
  2. খ) S
  3. গ) J
  4. ঘ) G
সঠিক উত্তর:
ক) H
উত্তর
সঠিক উত্তর:
ক) H
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালার ১৮ তম অক্ষরের বামদিকের ১০ম অক্ষর মানে ৮ম অক্ষর বা H
১২,৪৫২.
একটি ঘড়িতে সকাল ৮ টা বাজে। দুপুর ২টায় ঘড়ির ঘণ্টার কাঁটাটি কত ডিগ্রি সরে আসবে? 
  1. ১৮০ ডিগ্রি
  2. ১২০ ডিগ্রি
  3. ১৪০ ডিগ্রি
  4. ১৬০ ডিগ্রি
সঠিক উত্তর:
১৮০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
১৮০ ডিগ্রি
ব্যাখ্যা
মোট সময় = ৬ ঘণ্টা 

ঘণ্টার কাঁটা ১২ ঘন্টায় ঘুরে ৩৬০ ডিগ্রি 
ঘণ্টার কাঁটা ১ ঘন্টায় ঘুরে ৩৬০/১২ ডিগ্রি 
ঘণ্টার কাঁটা ৬ ঘন্টায় ঘুরে (৩৬০×৬)/১২ ডিগ্রি 
                                       = ১৮০ ডিগ্রি
১২,৪৫৩.
'Resilience' শব্দটির সমার্থক শব্দ কোনটি?
  1. Fragility
  2. Endurance
  3. Despair
  4. Vulnerability
সঠিক উত্তর:
Endurance
উত্তর
সঠিক উত্তর:
Endurance
ব্যাখ্যা

• 'Resilience' শব্দটির সমার্থক শব্দ Endurance।

Resilience (noun) - স্থিতিস্থাপকতা; সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা; কষ্ট সহ্য করার শক্তি।
Fragility - ভঙ্গুরতা; যা সহজেই ভেঙে যায় এমন অবস্থা।
Endurance - সহনশীলতা; ধৈর্য; কোনো প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা।
Despair - নিরাশা; চরম হতাশা।
Vulnerability - অরক্ষিত অবস্থা; আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি বা দুর্বলতা।

অপশন বিবেচনায় 'Resilience' শব্দটির সমার্থক শব্দ Endurance.

১২,৪৫৪.
Study is to honor roll as _____________.
  1. rain is to flooding
  2. car is to drive
  3. branch is to tree
  4. barista is to coffee shop
সঠিক উত্তর:
rain is to flooding
উত্তর
সঠিক উত্তর:
rain is to flooding
ব্যাখ্যা

Study is to honor roll - শিক্ষার জন্য সম্মানী ব্যক্তিদের তালিকায় স্থান পাওয়া যায়। 
rain is to flooding - বৃষ্টির কারণে বন্যা হয়।

এখানে প্রশ্নে কারণ এবং এর ফলাফল দেয়া আছে। এই হিসেবে সঠিক উত্তর অপশন ক।
This analogy shows a cause/effect relationship. Studying is the cause of being on the honor roll (effect). Rain is the cause of flooding (effect).

১২,৪৫৫.
কোনটি ছাড়া নাটক লেখা অসম্ভব?
  1. ক) প্রযোজক
  2. খ) নায়ক
  3. গ) পরিচালক
  4. ঘ) প্লট
সঠিক উত্তর:
ঘ) প্লট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্লট
ব্যাখ্যা
- প্লট হচ্ছে একটি নাটক লেখার মূল বিষয়।
- প্লট ছাড়া কখনোই নাটক লেখা সম্ভব নয়।
১২,৪৫৬.
আরিফ তার বাড়ি থেকে উত্তরে 22 কি.মি. গেল। তারপর সে পশ্চিমে ঘুরে 11 কি.মি. গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে ঘুরে 11 কি.মি. অতিক্রম করলো। সে তার বাড়ি থেকে কোন দিকে আছে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পশ্চিম
  4. পূর্ব
সঠিক উত্তর:
উত্তর
উত্তর
সঠিক উত্তর:
উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ তার বাড়ি থেকে উত্তরে 22 কি.মি. গেল। তারপর সে পশ্চিমে ঘুরে 11 কি.মি. গেল। তারপর সে দক্ষিণ দিকে ঘুরে 6 কি.মি. এবং সবশেষে পূর্ব দিকে ঘুরে 11 কি.মি. অতিক্রম করলো। সে তার বাড়ি থেকে কোন দিকে আছে?

সমাধান:

আরিফর বাড়ির অবস্থান A এবং সর্বশেষ অবস্থান E 
আরিফ তার বাড়ি থেকে উত্তর দিকে আছেন।
 
১২,৪৫৭.
নিচের কোন বাক্যে যতিচিহ্নের যথাযথ প্রয়োগ হয়েছে?
  1. ক) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে? না বাড়বে?
  2. খ) তোমরা কায়িক শ্রম কর? — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
  3. গ) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
  4. ঘ) কোনো বাক্যেই যথাযথভাবে প্রয়োগ হয় নি৷
সঠিক উত্তর:
গ) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
উত্তর
সঠিক উত্তর:
গ) তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
ব্যাখ্যা
পৃথক ভাবাপন্ন একাধিক বাক্য এক বাক্যে স্থাপনের সময় ড্যাশ ব্যবহৃত হয়৷ যেমনঃ তোমরা কায়িক শ্রম কর — এতে তোমাদের সম্মান যাবে না — বাড়বে।
১২,৪৫৮.
ঘড়িতে ৩ টা ১০ বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত? 
  1. ক) 15°
  2. খ) 25°
  3. গ) 30°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
ঘ) 35°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 35°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে ৩ টা ১০ বাজলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার পার্থক্য কত? 

সমাধান: 
মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 10 মিনিট, H = 3 ঘণ্টা ]
= ।(11 × 10 - 60 × 3) / 2। 
= ।110 - 180/2।
= । -70/2।
= 35°
১২,৪৫৯.
A place where bricks are baked-
  1. Aviary
  2. Kiln
  3. Mint
  4. Elysium
সঠিক উত্তর:
Kiln
উত্তর
সঠিক উত্তর:
Kiln
ব্যাখ্যা

প্রশ্ন: A place where bricks are baked-

সমাধান: 
ইট পোড়ানোর স্থানকে ইংরেজিতে 'brick kiln' বা সংক্ষেপে 'kiln' বলা হয়, যা ইট বা মাটির জিনিসপত্র পোড়ানোর জন্য ব্যবহৃত হয়।

অন্যদিকে, 
Aviary: পাখির খাঁচা বা পাখি রাখার স্থান।
Mint: মুদ্রা তৈরির স্থান।
Elysium: পৌরাণিক স্বর্গীয় স্থান।

সঠিক উত্তর: খ) Kiln

১২,৪৬০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্বরস্বতি
  2. নীশিথীনি
  3. আদ্যাক্ষর
  4. নিরিক্ষন
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
আদ্যাক্ষর
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
আদ্যাক্ষর বানানটি শুদ্ধ। 
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। 
- 'স্বরস্বতি' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'নিরিক্ষন' এর শুদ্ধ বানানটি হচ্ছে নিরীক্ষণ।

 
উৎসঃ‌ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১২,৪৬১.
যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?
  1. 9187
  2. 9178
  3. 9718
  4. 1897
সঠিক উত্তর:
9718
উত্তর
সঠিক উত্তর:
9718
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PLAY = 8123 এবং RHYME = 49367 হয়, তাহলে HELP =?

সমাধান:
PLAY = 8123
P = 8
L = 1
A = 2
Y = 3

RHYME = 49367
R = 4
H = 9
Y = 3
M = 6
E = 7

∴ HELP = 9718
১২,৪৬২.
৫, ৭, ১০, ১৪, ......., ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
  1. ১৭
  2. ১৮
  3. ১৯
  4. ২১
সঠিক উত্তর:
১৯
উত্তর
সঠিক উত্তর:
১৯
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৭, ১০, ১৪, ......., ২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?

সমাধান:
এখানে, 
১ম পদ = ৫ 
২য় পদ = ৫ +২ = ৭
৩য় পদ = ৭ + ৩ = ১০
৪র্থ পদ = ১০ + ৪ = ১৪ 
৫ম পদ = ১৪ + ৫ = ১৯
৬ষ্ঠ পদ = ১৯ + ৬ = ২৫ 
১২,৪৬৩.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
গ)
উত্তর
সঠিক উত্তর:
গ)
ব্যাখ্যা

কালো বিন্দুটি ঘড়ির কাঁটার দিকে ৯০° কোণে ঘুরে। 
সাদা বৃত্ত তিনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° কোণে ঘুরে।
তীর চিহ্নটিও  ঘড়ির কাঁটার বিপরীত দিকে ৯০° কোণে ঘুরে।
তাই অপশন গ এর চিত্রটি সঠিক।
১২,৪৬৪.
অনেকে আকাশ পথে ভ্রমণে স্বাচ্ছন্দবোধ করেন, কারণ-
  1. ক) উড়োজাহাজের গতি ট্রেনের চেয়ে বেশি
  2. খ) সব গুরুত্বপূর্ণ ব্যক্তি আকাশ পথে ভ্রমণ করেন
  3. গ) আকাশ পথে ভ্রমণ আনন্দদায়ক
  4. ঘ) উড়োজাহাজে বিনে পয়সার খাবার পরিবেশন করা হয়
সঠিক উত্তর:
ক) উড়োজাহাজের গতি ট্রেনের চেয়ে বেশি
উত্তর
সঠিক উত্তর:
ক) উড়োজাহাজের গতি ট্রেনের চেয়ে বেশি
ব্যাখ্যা
প্রশ্ন: অনেকে আকাশ পথে ভ্রমণে স্বাচ্ছন্দবোধ করেন, কারণ-

সমাধান:
অনেকে আকাশ পথে ভ্রমণে স্বাচ্ছন্দবোধ করেন, কারণ- উড়োজাহাজের গতি ট্রেনের চেয়ে বেশি
১২,৪৬৫.
আজ যদি বৃহস্পতিবার হয় তবে ৫৭ দিন পর কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) রবিবার
  3. গ) মঙ্গলবার
  4. ঘ) বুধবার
সঠিক উত্তর:
ক) শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
ক) শুক্রবার
ব্যাখ্যা
প্রতি সাতদিন পর পর সপ্তাহের একই দিনের পুনরাবৃত্তি ঘটে৷ যদি ৫৬ দিন পর বৃহস্পতিবার হয় তবে (৮ × ৭ + ১)
অর্থাৎ আট সপ্তাহ পূর্ণ হওয়ার একদিন পরের দিন তথা শুক্রবার হবে সঠিক উত্তর।
১২,৪৬৬.
ক, চ, ট, ত - পরবর্তীতে কোন বর্ণটি আসবে?
  1. ক) ন
  2. খ) ফ
  3. গ) প
  4. ঘ) য
সঠিক উত্তর:
গ) প
উত্তর
সঠিক উত্তর:
গ) প
ব্যাখ্যা
- ক, চ, ট, ত - পরবর্তীতে 'প' বর্ণটি আসবে।
- এখানে ৪টি বর্ণ পর পরবর্তী বর্ণটি আসছে।

১২,৪৬৭.
নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ?
  1. ২০ 
  2. ২২ 
  3. ২৩ 
  4. ২৫ 
সঠিক উত্তর:
২৩ 
উত্তর
সঠিক উত্তর:
২৩ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নোক্ত অনুক্রমটির প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ৫, ৯, ১১, ১৫, ১৭, ২১, ? 

সমাধান:
নির্ণেয় সংখ্যাটি = ২৩

প্রদত্ত অনুক্রমটিতে প্রথম ও দ্বিতীয় সংখ্যার অন্তর = ২
দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অন্তর = ৪
অর্থাৎ 
৩ + ২ = ৫
৫ + ৪ = ৯
৯ + ২ = ১১
১১ + ৪ = ১৫
১৫ + ২ = ১৭
১৭ + ৪ = ২১
২১ + ২ = ২৩


১২,৪৬৮.
৩ বছর অন্তর অন্তর জন্ম নেয়া ৫টি শিশুর বয়সের যোগফল ৫০ বছর। সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) ৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪
ব্যাখ্যা

ধরি,
সবচেয়ে ছোটটির বয়স x
তাহলে,
x + (x + 3) + (x + 6) + (x + 9) + (x + 12) = 50
⇒ 5x = 20
⇒ x = 4.
∴ সবচেয়ে ছোটটির বয়স = x = 4 years.

১২,৪৬৯.
CONCEPTUALIZATION শব্দটির অক্ষর গুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?
  1. ACTUAL
  2. PETROL
  3. TOTAL
  4. PETAL
সঠিক উত্তর:
PETROL
উত্তর
সঠিক উত্তর:
PETROL
ব্যাখ্যা
প্রশ্ন: CONCEPTUALIZATION শব্দটির অক্ষর গুলো ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যাবে না?

সমাধান:
PETROL শব্দটি তৈরি করা যাবে না কারণ CONCEPTUALIZATION শব্দটিতে R  অক্ষরটি নেই।
১২,৪৭০.
সঠিক বানান কোনটি?
  1. Cerriage
  2. Carriage
  3. Cariage
  4. Carrage
সঠিক উত্তর:
Carriage
উত্তর
সঠিক উত্তর:
Carriage
ব্যাখ্যা
Carriage হল সঠিক বানান যার অর্থ হল বহন বা পরিবহন।
১২,৪৭১.
১৫ + ১৭ + ১৯ + -------------------- + ৩৯ = কত?
  1. ৩১২
  2. ৩২৫
  3. ৩৪৯
  4. ৩৫১
সঠিক উত্তর:
৩৫১
উত্তর
সঠিক উত্তর:
৩৫১
ব্যাখ্যা

39 = 1 + (n - 1)×2
n = 20
13 = 1 + (n - 1)2
n = 7
যোগফল = 202 - 72 = 400 - 49 = 351

১২,৪৭২.
নিচের শব্দগুলোর মধ্যে তিনটি সমগোত্রীয়। কোনটি আলাদা?
  1. Crystal
  2. Transparent
  3. Opaque
  4. Pellucid
সঠিক উত্তর:
Opaque
উত্তর
সঠিক উত্তর:
Opaque
ব্যাখ্যা
Transparent এর সমার্থক শব্দ হচ্ছে Crystal, Pellucid
অর্থাৎ Crystal, Pellucid, Transparent এর প্রত্যেকটির অর্থ স্বচ্ছ 
 Opaque অর্থ অস্বচ্ছ
১২,৪৭৩.
শূন্যস্থানে কোনটি বসবে?
B, D, G, K, P, ____?
  1. U
  2. V
  3. W
  4. X
সঠিক উত্তর:
V
উত্তর
সঠিক উত্তর:
V
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোনটি বসবে?
B, D, G, K, P, ____?

সমাধান:
B
B + 2 = D
D + 3 = G
G + 4 = K
K + 5 = P
P + 6 = V
১২,৪৭৪.
নিচের কোনটি শব্দটি অন্য শব্দগুলো থেকে আলাদা?
  1. কুকুর
  2. ছাগল
  3. বিড়াল
  4. শিয়াল
সঠিক উত্তর:
শিয়াল
উত্তর
সঠিক উত্তর:
শিয়াল
ব্যাখ্যা
শিয়াল ছাড়া অন্যগুলো গৃহপালিত প্রাণি।
১২,৪৭৫.
অর্ক উত্তর দিকে ১৫ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ২০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ২২ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?
  1. দক্ষিণ
  2. পশ্চিম
  3. উত্তর
  4. পূর্ব
সঠিক উত্তর:
পূর্ব
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ক উত্তর দিকে ১৫ মিটার হাঁটার পর ডান দিকে মোড় নিয়ে ২০ মিটার হাঁটালো তারপর সে বাম দিকে ঘুরে ২২ মিটার হাঁটে এবং ডান দিকে ঘুরে ১০ মিটার হাঁটে । এখন সে কোন দিকে মুখ করে আছে?

সমাধান:

প্রদত্ত চিত্র অনুসারে অর্ক এখন পূর্বদিকে মুখ করে আছে।
১২,৪৭৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Diarrohoea
  2. Antithesis
  3. Euphemissm
  4. Exhaustend
সঠিক উত্তর:
Antithesis
উত্তর
সঠিক উত্তর:
Antithesis
ব্যাখ্যা
Diarrohoea বানাটি ভুল। এর শুদ্ধরূপ হলো Diarrhoea. এর অর্থ ⇒ উদরাময়; পেটের অসুখ; ঘন ঘন পাতলা পায়খানা।

Antithesis বানাটি শুদ্ধ। এর অর্থ ⇒ বৈপরীত্যের ক্ষেত্র বা দৃষ্টান্ত; পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ, বিরোধালংকার

Euphemissm বানাটি ভুল। এর শুদ্ধরূপ হলো Euphemism. এর অর্থ ⇒ সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু’ শব্দের বদলে ‘পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার।

Exhaustend বানাটি ভুল। এর শুদ্ধরূপ হলো Exhausted. এর অর্থ ⇒ ক্লান্ত।

উৎস: Accessible Dictionary.
১২,৪৭৭.
প্রদত্ত চিত্রটিকে পানিতে কেমন দেখাবে? 
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রদত্ত চিত্রটিকে পানিতে কেমন দেখাবে? 

    সমাধান: 


    সঠিক উত্তর: গ

    ১২,৪৭৮.
    নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
    T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?
    1. 21
    2. 24
    3. A
    4. B
    সঠিক উত্তর:
    B
    উত্তর
    সঠিক উত্তর:
    B
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের ধারাবাহিকতায় প্রশ্নবোধক স্থানে কোনটি হবে?
    T → 3 → Q → 6 → N → 9 → K → 12 → H → 15 → E → 18 → ?

    সমাধান:
    এখানে,
    সংখ্যার ধারাবাহিকতা: 3 → 6 → 9 → 12 → 15 → 18
    বর্ণের ধারাবাহিকতা:
    T → Q → N → K → H → E → B
    20 → 17→14→11→ 8 → 5 → 2
    ১২,৪৭৯.
    তিনটি সংখ্যার যোগফল ১৩২ । ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যাটি ১ম সংখ্যার এক-তৃতীয়াংশ। ৩য় সংখ্যাটি কত?
    1. 24
    2. 36
    3. 72
    4. 30
    সঠিক উত্তর:
    24
    উত্তর
    সঠিক উত্তর:
    24
    ব্যাখ্যা
    প্রশ্ন: তিনটি সংখ্যার যোগফল ১৩২ । ১ম সংখ্যাটি ২য় সংখ্যার দ্বিগুণ এবং ৩য় সংখ্যাটি ১ম সংখ্যার এক-তৃতীয়াংশ। ৩য় সংখ্যাটি কত?

    সমাধান: 
    ধরি,
    ২য় সংখ্যা x
    ১ম সংখ্যা 2x 
    ৩য় সংখ্যা (2x)/3

    প্রশ্নমতে, 
    x + 2x + (2x)/3 = 132
    ⇒ (3x + 6x + 2x)/3 = 132
    ⇒ 11x = 396 
    ∴ x = 396/11 = 36 

    ∴ ৩য় সংখ্যাটি = (2 × 36)/3 = 72/3 = 24
    ১২,৪৮০.
    বীজ : ফল : : মুক্তা : ?
    1. ক) নেকলেস
    2. খ) ঝিনুক
    3. গ) আংটি
    4. ঘ) শামুক
    সঠিক উত্তর:
    খ) ঝিনুক
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ঝিনুক
    ব্যাখ্যা
    বীজ : ফল : : মুক্তা : ঝিনুক

    - ফলের ভিতর যেমন বীজ থাকে, তেমনি ঝিনুকের ভিতর মুক্তা থাকে।
    ১২,৪৮১.
    মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?
    1. ৫০ বছর
    2. ৪০ বছর
    3. ৭০ বছর
    4. ৬০ বছর
    সঠিক উত্তর:
    ৬০ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ৬০ বছর
    ব্যাখ্যা

    প্রশ্ন: মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?

    সমাধান:
    ধরি,
    তাঁর বর্তমান বয়স = ক বছর

    প্রশ্নমতে,
    {(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
    বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
    বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
    বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
    বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
    বা, ১৩ক = ৭৮০
    বা, ক = ৭৮০/১৩
    ∴ ক = ৬০

    ∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর

    ১২,৪৮২.
    যদি ICE : COLDNESS, তবে EARTH: ?
    1. Weight
    2. Jungle
    3. Sea
    4. Gravity
    সঠিক উত্তর:
    Gravity
    উত্তর
    সঠিক উত্তর:
    Gravity
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ICE : COLDNESS, তবে EARTH: ?

    সমাধান:
    Coldness যেমন Ice এর ধর্ম/গুণ, পৃথিবীরও একটি ধর্ম বা গুণ হচ্ছে এর Gravity.
    ১২,৪৮৩.
    নিচের কোনটি ভিন্ন ধরনের?
    1. ক) +
    2. খ) -
    3. গ) ,
    4. ঘ) ×
    সঠিক উত্তর:
    গ) ,
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) ,
    ব্যাখ্যা
    +, -, × হল গাণিতিক অপারেটর কিন্তু কমা (,) হল যতিচিহ্ন।
    ১২,৪৮৪.
    A contest has always -
    1. applause
    2. umpire
    3. opponent
    4. victory
    সঠিক উত্তর:
    opponent
    উত্তর
    সঠিক উত্তর:
    opponent
    ব্যাখ্যা
    Contest (noun):
    Meaning - প্রতিযোগিতা; লড়াই; জয়লাভের প্রচেষ্টা। 

    অপশনসমূহ, 
    applause - সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি। 
    umpire - খেলার নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার নির্বাচিত ব্যক্তি; আম্পায়ার।
    opponent - প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।
    victory - জয়; বিজয়।

    অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হছে opponent. 
    - কেননা, Contest এ সবসময় opponent (প্রতিদ্বন্দ্বী) থাকে। 
    ১২,৪৮৫.
    নিচের কোন শব্দটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না?
    1. ক) AUTHENTIC
    2. খ) COTTON
    3. গ) CYSTIC
    4. ঘ) SCENT
    সঠিক উত্তর:
    ক) AUTHENTIC
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) AUTHENTIC
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন শব্দটি 'PHOTOSYNTHETIC' শব্দটিতে ব্যবহৃত বর্ণ দ্বারা গঠন করা যায় না? 

    সমাধান:  
    • AUTHENTIC শব্দটির A, U বর্ণগুলো 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই। তাই এই শব্দটি তৈরি করা যাবে না।

    •  এখানে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবেনা এমন শর্ত দেয়া হয়নি। তাই CYSTIC শব্দে C দুইবার ব্যবহৃত হলেও শব্দটি গঠন করা যাবে। 
    ১২,৪৮৬.
    সমার্থক নয় এমন শব্দগুচ্ছ চিহ্নিত করুন।
    1. মঙ্গল ও কল্যাণ
    2. কেশব ও গোপাল
    3. বিভু ও সুধাংশু
    4. উপরের সবগুলো
    সঠিক উত্তর:
    বিভু ও সুধাংশু
    উত্তর
    সঠিক উত্তর:
    বিভু ও সুধাংশু
    ব্যাখ্যা
    মঙ্গল - শুভ; ভালো; উপকার; কল্যাণ

    গোপাল: হিন্দু পুরাণোক্ত শ্রীকৃষ্ণের বালক বয়সের নাম।
    কেশব: কৃষ্ণ; বিষ্ণু।

    বিভু: পরমেশ্বর; ঈশ্বর।
    চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি,কলানিধি ইত্যাদি।

    ∴ বিভু ও সুধাংশু সমার্থক নয়।
    ১২,৪৮৭.
    'অমিতব্যয়ী' ব্যক্তিকে কী বলা হয়?
    1. ক কূ ণ্ডূ ম প
    2. র দা আ পা রী ব্যা
    3. গ লু উ খা ড়া
    4. ড় উ ন্ডী চ ন
    সঠিক উত্তর:
    ড় উ ন্ডী চ ন
    উত্তর
    সঠিক উত্তর:
    ড় উ ন্ডী চ ন
    ব্যাখ্যা

    প্রশ্ন: 'অমিতব্যয়ী' ব্যক্তিকে কী বলা হয়?

    সমাধান:
    সঠিক উত্তর - গ) ড় উ ন্ডী চ ন

    'ড় উ ন্ডী চ ন' বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ উড়নচণ্ডী
     উড়নচণ্ডী শব্দটির অর্থ হলো- অমিতব্যয়ী।

    অন্যদিকে,
    ক কূ ণ্ডূ ম প → কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি
    র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি
    গ লু উ খা ড়া → উলুখাগড়া = অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা।

    উৎস:
    - প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
    - বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

    ১২,৪৮৮.
    ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ১ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?
    1. বুধবার
    2. বৃহস্পতিবার
    3. সোমবার
    4. শুক্রবার
    সঠিক উত্তর:
    বুধবার
    উত্তর
    সঠিক উত্তর:
    বুধবার
    ব্যাখ্যা
    প্রশ্ন: ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ১ জানুয়ারি ১৯৯৭ কী বার ছিল?

    সমাধান:
    আমরা জানি,
    অধিবর্ষ বাদে অন্য সকল বছরের ১ম দিন ও শেষদিন একই বার হয়।
    আর অধিবর্ষ হলে শেষ দিন হয় প্রথম দিন যে বার ছিল এর পরের বার।

    ১৯৯৬ অধিবর্ষ,
    তাই ১ জানুয়ারি ১৯৯৬, সোমবার হলে, ৩১ ডিসেম্বর ১৯৯৬ হবে মঙ্গলবার
    ∴ ১ জানুয়ারি ১৯৯৭ হবে বুধবার। 
    ১২,৪৮৯.
    শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    ১৩, ২০, ২৭, ____ , ৪১
    1. ক) ৩৪
    2. খ) ৩৫
    3. গ) ৩৬
    4. ঘ) ৩৭
    সঠিক উত্তর:
    ক) ৩৪
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ৩৪
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    ১৩, ২০, ২৭, ____ , ৪১

    সমাধান:
    ১ম পদ =  ১৩
    ২য় পদ = ১৩ + ৭ = ২০
    ৩য় পদ =২০ + ৭ = ২৭ 
    ৪র্থ পদ = ২৭ + ৭ = ৩৪ 
    ৫ম পদ = ৩৪ + ৭ = ৪১ 
    ১২,৪৯০.
    যদি SPORTS = HKLIGH হয় তাহলে CRICKET =?
    1. ক) XIRXPVG
    2. খ) XIRXPUG
    3. গ) DSJDLFU
    4. ঘ) BQHBJDS
    সঠিক উত্তর:
    ক) XIRXPVG
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) XIRXPVG
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি SPORTS = HKLIGH হয় তাহলে CRICKET =?

    সমাধান: 

    SPORTS = HKLIGH এখানে প্রতিটি বর্ণ তার অবস্থানের বিপরীত ক্রমের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়েছে।

    ∴ CRICKET = XIRXPVG
    ১২,৪৯১.
    যদি 'APPLE' = 11616125 এবং 'BANANA' = 21141141 হিসেবে কোড করা হয়। তাহলে 'GRAPE'-এর কোড কী হবে? 
    1. 718165
    2. 7181615
    3. 718116
    4. 7181165
    সঠিক উত্তর:
    7181165
    উত্তর
    সঠিক উত্তর:
    7181165
    ব্যাখ্যা

    প্রশ্ন: যদি 'APPLE' = 11616125 এবং 'BANANA' = 21141141 হিসেবে কোড করা হয়। তাহলে 'GRAPE'-এর কোড কী হবে? 

    সমাধান: 

    APPLE ⇒ A = 1, P = 16, P = 16, L = 12, E = 5
    BANANA ⇒ B = 2, A = 1, N = 14, A = 1, N = 14, A = 1

    একইভাবে, 
    GRAPE ⇒ G = 7, R = 18, A = 1, P = 16, E = 5
    GRAPE = 7181165.

    ১২,৪৯২.
    যদি ICE : COLDNESS, তবে EARTH: ?
    1. Weight
    2. Jungle
    3. Sea
    4. Gravity
    সঠিক উত্তর:
    Gravity
    উত্তর
    সঠিক উত্তর:
    Gravity
    ব্যাখ্যা
    প্রশ্ন: যদি ICE : COLDNESS, তবে EARTH: ?

    সমাধান:
    Coldness যেমন Ice এর ধর্ম/গুণ, পৃথিবীরও একটি ধর্ম বা গুণ হচ্ছে এর Gravity.
    ১২,৪৯৩.
    ৪, ৫, ৯, ১৪, ২৩, ৩৭,............ পরবর্তী সংখ্যাটি কত?
    1. ক) ৪৯
    2. খ) ৬০
    3. গ) ৫০
    4. ঘ) ৪৪
    সঠিক উত্তর:
    খ) ৬০
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৬০
    ব্যাখ্যা

    ৩৭ = ২৩ + ১৪
    ২৩ = ১৪ + ৯
    ৯ = ৫ + ৪
    প্রতিটি সংখ্যা তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল
    তাহলে,
    পরবর্তী সংখ্যাটি হবে = ৩৭ + ২৩ = ৬০

    ১২,৪৯৪.
    ৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিট, ৫টা বাজতে আর কতক্ষণ সময় বাকী আছে?
    1. ১৯ মিনিট
    2. ২০ মিনিট
    3. ২১ মিনিট
    4. ২৯ মিনিট
    সঠিক উত্তর:
    ২০ মিনিট
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০ মিনিট
    ব্যাখ্যা
    প্রশ্ন: ৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিট, ৫টা বাজতে আর কতক্ষণ সময় বাকী আছে?

    সমাধান:
    ৪১ মিনিট আগে সময় ছিল ৩টা বেজে ৫৯ মিনিটি।
    তাহলে, বর্তমান সময় ৪টা ৪০ মিনিট।

    অতএব, ৫ টা বাজতে বাকি আছে ২০ মিনিট।
    ১২,৪৯৫.
    মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-
    1. ক) সত্য
    2. খ) মিথ্যা
    3. গ) অনিশ্চিত
    4. ঘ) আংশিক সত্য
    সঠিক উত্তর:
    গ) অনিশ্চিত
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) অনিশ্চিত
    ব্যাখ্যা

    • প্রথমেই বলা রাখা ভালো, প্রশ্নটি কনফিউজিং। প্রশ্নকর্তার দৃষ্টিভঙ্গির উপর মূলত সঠিক উত্তরটি নির্ভর করছে।
    - প্রশ্নটি দুটি দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করা যায়। বিষয় দুটি নিম্নে আলোচনা করা হলো -

    ⇒ "মনে কর প্রথম দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-" প্রশ্নটি থেকে যদি আমরা "প্রথম" শব্দটি বাদ দিয়ে দেই, তাহলে প্রশ্নটি দাঁড়াচ্ছে - "মনে কর দুটি উক্তি সত্য। তবে শেষের উক্তিটি-"।
    তাহলে আর কোন কনফিউশন থাকছে না। সরাসরি দ্বিতীয় উক্তিকে সত্য বলে দেওয়া যাচ্ছে।

    ⇒ কিন্তু প্রশ্নে যেহেতু "প্রথম" শব্দটি আছে; সেহেতু দুইটির পর আরো উক্তি আছে, এটাই বুঝাচ্ছে। নাহলে, প্রথম শব্দটির ব্যবহার "বাহুল্য/অবান্তর" হয়ে যাচ্ছে। 
    যেমন কেউ নিশ্চয়ই এটা বলবেন না যে, আমার প্রথম দুটি চোখে পরিস্কার দেখতে পাই।
    কিন্তু, কেউ ১০টি আম কিনে এটা বলতে পারবেন যে, প্রথম দুটি আম বেশ মিষ্টি ছিল। 

    - প্রশ্নকর্তা সম্ভবত প্রশ্নটি ট্রিকি করার জন্য "প্রথম" শব্দটি জুড়ে দিয়েছেন।
    - সেক্ষেত্রে প্রথম দুটি উক্তি সত্য হলেও তার পরের উক্তিগুলো সত্য নাকি মিথ্যা সেটা বলা যাচ্ছে না। শেষের উক্তিটি সত্য, মিথ্যা বা যেকোন কিছুই হতে পারে।
    - তাই প্রশ্নের শর্ত বিশ্লেষণ করে এই প্রশ্নের ক্ষেত্রে উত্তর - "অনিশ্চিত" হবে।

    [আমরা অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে "অনিশ্চিত" নিয়েছি। বাকিটা প্রশ্নকর্তার উপর নির্ভর করে।]

    ১২,৪৯৬.
    কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১০ ,১২ দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে?
    1. ৮০
    2. ১২০
    3. ২৪০
    4. ৩০০
    সঠিক উত্তর:
    ১২০
    উত্তর
    সঠিক উত্তর:
    ১২০
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৮, ১০ ,১২ দিয়ে ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে?

    সমাধান:
    ৮, ১০ , ১২ এর ল .সা .গু = ১২০ 
    তাই , ১২০ সেই ক্ষুদ্রতম সংখ্যা যা ৮ , ১০ , ১২ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে।
    ১২,৪৯৭.
    Choose the correct spelling-
    1. Complisant
    2. Complisent
    3. Complaisant
    4. Compelaisent
    সঠিক উত্তর:
    Complaisant
    উত্তর
    সঠিক উত্তর:
    Complaisant
    ব্যাখ্যা
    Complaisant (adjective)

    • English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans.
    • Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী।

    • Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (স্বেচ্ছায় সাহায্য দান করে এমন; পরোপকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)।
    • Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)।

    • Other Forms:
    - Complaisantly (adverb).
    - Complaisance (noun).

    • Example Sentence:
    - She carried on passionate love affairs with the consent of her complaisant husband.
    - His comment went unchallenged by the complaisant Morgan.

    Source: Cambridge Dictionary
    ১২,৪৯৮.
    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮
    1. ক) ১
    2. খ) ১০
    3. গ) ২৯
    4. ঘ) ৪৮
    সঠিক উত্তর:
    ঘ) ৪৮
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) ৪৮
    ব্যাখ্যা

    এখানে দুটি ধারা রয়েছে।
    - ১ম ধারাটিতে ৩,৫,৭ তম পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬ এবং
    - দ্বিতীয় ধারাটিতে ৪, ৬, ৮ তম পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ ব্যবধান তাই ৪৮ সংখ্যাটি এর ধারায় অন্তর্ভুক্ত নয়।

    ১২,৪৯৯.
    আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
    1. NOON
    2. SOS
    3. OPT
    4. MOM
    সঠিক উত্তর:
    MOM
    উত্তর
    সঠিক উত্তর:
    MOM
    ব্যাখ্যা
    MOM শব্দটি সরাসরি ও আয়নায় দেখতে একই রকম দেখায়।
    কেননা, শব্দের অক্ষরগুলো বিপরীতক্রমে লিখলেও অক্ষরগুলোর আকার ও অবস্থান একই থাকে।
    ১২,৫০০.
    শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

    সমাধান:
    এখানে,
    ৯ × ৮ = ৭২
    ৭ × ৬ = ৪২
    একইভাবে,
    × ৪ = ২০