বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০৭ / ১৩৫ · ১০,৬০১১০,৭০০ / ১৩,৫৮৯

১০,৬০১.
মসজিদের শহর : ঢাকা :: বাজারের শহর : ?
  1. প্যারিস
  2. লন্ডন
  3. নিউইয়র্ক
  4. কায়রো
সঠিক উত্তর:
কায়রো
উত্তর
সঠিক উত্তর:
কায়রো
ব্যাখ্যা
মসজিদের শহর ঢাকা এবং বাজারের শহর কায়রো।
১০,৬০২.
(1/x) + (1/y) = 1/z এবং xy = z হলে, x এবং y এর গড় কত?
  1. 2
  2. 1
  3. 1/2
  4. 3
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা

প্রশ্ন: (1/x) + (1/y) = 1/z এবং xy = z হলে, x এবং y এর গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
1/x + 1/y = 1/z
বা, (y + x)/xy = 1/z
বা, (x + y)/z = 1/z
বা, x + y = 1
∴ (x + y)/2 = 1/2

১০,৬০৩.
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে, ঘড়ির সময় নিচের কোনটি হবে?
  1. ৯ : ০০
  2. ৯ : ০৯
  3. ৯ : ১৫
  4. ৯ : ৩০
সঠিক উত্তর:
৯ : ০০
উত্তর
সঠিক উত্তর:
৯ : ০০
ব্যাখ্যা
প্রশ্ন: ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ ৯০ ডিগ্রি হলে, ঘড়ির সময় নিচের কোনটি হবে? 

সমাধান: 
৯ : ০০ টার সময় মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 0 মিনিট, H = 9 ঘণ্টা ]
= ।(11 × 0 - 60 × 9) / 2। 
= । - 540/2।
= 270°
যা একটি স্থূলকোণ। 

∴ মধ্যবর্তী কোণ = 360° - 270°
= 90°
১০,৬০৪.
যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয় যেন AB = A, CD = B, ... YZ = M হয়, তাহলে নতুন বর্ণমালার ডানদিক থেকে ৫ম অক্ষর কোনটি হবে?
  1. G
  2. H
  3. I
  4. J
সঠিক উত্তর:
I
উত্তর
সঠিক উত্তর:
I
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ইংরেজি বর্ণমালার অক্ষরগুলোকে এমনভাবে লেখা হয় যেন AB = A, CD = B, ... YZ = M হয়, তাহলে নতুন বর্ণমালার ডানদিক থেকে ৫ম অক্ষর কোনটি হবে?

সমাধান:
১০,৬০৫.
১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, __ ধারাটির পরবর্তী পদটি কত?
  1. ২০২
  2. ১৯২
  3. ১৫৪
  4. ১৩৪
সঠিক উত্তর:
২০২
উত্তর
সঠিক উত্তর:
২০২
ব্যাখ্যা
প্রশ্ন: ১৬, ২২, ৩৪, ৫৮, ১০৬, __ ধারাটির পরবর্তী পদটি কত?

সমাধান:
এখানে,
১ম পদ = ১৬
২য় পদ = ১৬ + (৬ × ১) = ২২
৩য় পদ = ২২ + (৬ × ২) = ৩৪
৪র্থ পদ = ৩৪ + (৬ × ৪) = ৫৮
৫ম পদ = ৫৮ + (৬ × ৮) = ১০৬
৬ষ্ঠ পদ = ১০৬ + (৬ × ১৬) = ২০২
১০,৬০৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. জ্যোতিরিন্দ্র
  2. তিরস্কার
  3. সদ্যজাত
  4. পশ্বধম
সঠিক উত্তর:
সদ্যজাত
উত্তর
সঠিক উত্তর:
সদ্যজাত
ব্যাখ্যা
• 'সদ্যজাত'- বানানটি অশুদ্ধ। 
- এর শুদ্ধ বানান: 'সদ্যোজাত'।

• 'সদ্যোজাত' শব্দের অর্থ:
- এইমাত্র জন্মলাভ করেছে এমন,
- নবজাত।

• আরো কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান: 
- অগ্ন্যাশয়,
- পিপীলিকা,
-শিরশ্ছেদ,
- সমভিব্যাহারে, 
- যশোধন,
সরণি,
- পল্বল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা বানান অভিধান।
১০,৬০৭.
পাত্রের নীচে যখন পানি দিয়ে পূর্ণ করা হয়, তখন কোন টিউবে পানির স্তর সবচেয়ে বেশি উঠবে?
  1. A
  2. B
  3. C
  4. সবগুলোতেই সমান উচ্চতায় উঠবে
সঠিক উত্তর:
সবগুলোতেই সমান উচ্চতায় উঠবে
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোতেই সমান উচ্চতায় উঠবে
ব্যাখ্যা
প্রশ্ন: পাত্রের নীচে যখন পানি দিয়ে পূর্ণ করা হয়, তখন কোন টিউবে পানির স্তর সবচেয়ে বেশি উঠবে?


সমাধান:
পাত্রের নীচে যখন পানি দিয়ে পূর্ণ করা হয়, তখন চাপের কারণে প্রতিটি টিউবে পানির স্তর সমানভাবে উঠে। পানির স্তর সব টিউবে একই উচ্চতায় পৌঁছায়, নলের কোণ বা আকৃতি নির্বিশেষে।
১০,৬০৮.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
2, 5, 9, ?, 20, 27
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
সঠিক উত্তর:
গ) 14
উত্তর
সঠিক উত্তর:
গ) 14
ব্যাখ্যা
ধারটি + 3, + 4, + 5, + 6,..... করে বাড়ছে। 
অর্থাৎ 
2 + 3= 5
5 + 4 = 9
9 + 5 = 14
14 + 6 = 20
20 + 7 = 27
১০,৬০৯.
নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?
  1. ১০ টি
  2. ১২ টি
  3. ১৪ টি
  4. ১৬ টি
সঠিক উত্তর:
১২ টি
উত্তর
সঠিক উত্তর:
১২ টি
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে কয়টি ত্রিভুজ আছে?


সমাধান:


চিত্র হতে পাই ত্রিভুজগুলো হল:
একক ত্রিভুজ আছে = AOP, BOP, BOC, COQ, DOQ, AOD = ৬ টি
ভিতরে একটি করে লাইন আছে এমন ত্রিভুজ = AOB, COD = ২ টি
ভিতরে দুইটি করে লাইন আছে এমন ত্রিভুজ = ABC, ACD, ABD, BCD = ৪ টি

∴ মোট ত্রিভুজ সংখ্যা = (৬ + ২ + ৪) টি = ১২ টি

১০,৬১০.
আয়নাতে সময় ৩ : ৪৫ হলে, বাস্তবে কয়টা বাজে? 
  1. ক) ৮ : ৪৫ 
  2. খ) ৮ : ১৫ 
  3. গ) ৭ : ১৫ 
  4. ঘ) ৮ : ৩৫ 
সঠিক উত্তর:
খ) ৮ : ১৫ 
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮ : ১৫ 
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নাতে সময় ৩ : ৪৫ হলে, বাস্তবে কয়টা বাজে? 

সমাধান: 
আয়নাতে সময় ৩ : ৪৫

১১ : ৬০ থেকে আয়নার সময় বিয়োগ করলে প্রকৃত সময় পাওয়া যায়। 

∴ প্রকৃত সময় = ১১ : ৬০ - ৩ : ৪৫
= ৮ : ১৫
১০,৬১১.
আসিফ একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
  1. ৩√৩ কি.মি.
  2. ২√৩ কি.মি.
  3. ৯ কি.মি.
  4. ৩√২ কি.মি.
সঠিক উত্তর:
৩√২ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৩√২ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: আসিফ একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

সমাধান:
 
ধরি,
যাত্রাস্থান A.
AB = ৯ কি.মি.
BC = ৩ কি.মি.
CD = ৬ কি.মি.
DE = ৩ কি.মি.
এবং CD = BE = ৬ কি.মি.
AE = ৩ কি. মি.

ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(৩ + ৩)
= √১৮
= √(৯ × ২)
= ৩√২ কি.মি.
১০,৬১২.
3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 71
  2. 79
  3. 61
  4. 69
সঠিক উত্তর:
71
উত্তর
সঠিক উত্তর:
71
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 5, 19, 7, 41, 9, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।

বিজোড় স্থানের সংখ্যা নিয়ে ধারা: 3, 5, 7, 9 
প্রতিক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায়।

জোড় স্থানের সংখ্যা নিয়ে ধারা: 5, 19, 41, ?
22 + 1 = 4 + 1 = 5
42 + 3 = 16 + 3 = 19
62 + 5 = 36 + 5 = 41
82 + 7 = 64 + 7 = 71

∴ প্রশ্নবোধক স্থানে 71 বসবে।
১০,৬১৩.
If 4x + 12 = 36, what is the value of (x + 3)?
  1. 12
  2. 9
  3. 6
  4. 3
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: If 4x + 12 = 36, what is the value of (x + 3)?

সমাধান:
এখানে,
4x + 12 = 36
বা, 4x = 36 - 12
বা, 4x = 24
বা, x = 24/4
বা, x = 6
বা, x + 3 = 6 + 3
∴ x + 3 = 9
১০,৬১৪.
'GENEROSITY' এর বিপরীত শব্দ নিচের কোনটি?
  1. Kindness
  2. Donation
  3. Selfishness
  4. Helpfulness
সঠিক উত্তর:
Selfishness
উত্তর
সঠিক উত্তর:
Selfishness
ব্যাখ্যা
প্রশ্ন: 'GENEROSITY' এর বিপরীত শব্দ নিচের কোনটি?

সমাধান:
'Generosity' অর্থ-  উদারতা, দানশীলতা, অপরের জন্য কিছু দেওয়ার মানসিকতা।

এর বিপরীত হবে এমন মানসিকতা, যেখানে কেউ নিজের স্বার্থ ছাড়া অন্যের কথা ভাবে না -
অর্থাৎ Selfishness (আত্মকেন্দ্রিকতা)।

অন্যান্য অপশন:
Kindness (দয়া)
Donation (দান) 
Helpfulness (সহযোগিতা)
১০,৬১৫.
কোন সংখ্যাটি প্রশ্নবোধক স্থান দুটিতে বসবে?
(২৫/?) = (?/৬২৫)
  1. ক) ২৫
  2. খ) ৭৫
  3. গ) ১২৫
  4. ঘ) ২২৫
সঠিক উত্তর:
গ) ১২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২৫
১০,৬১৬.
যদি মাসের ১ম দিন শুক্রবার হয়, তবে মাসের ১৩ তম দিন কী বার হয়? 
  1. রবিবার
  2. বুধবার 
  3. বৃহস্পতিবার 
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বুধবার 
উত্তর
সঠিক উত্তর:
বুধবার 
ব্যাখ্যা

আমরা জানি,
৭ এর গুণিতকের পরের দিন একই বার হবে।  

১৫ তম দিন = শুক্রবার
১৪ তম দিন = বৃহস্পতিবার 
১৩ তম দিন = বুধবার 

১০,৬১৭.
 'MAGAZINE' শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে -
  1. 2
  2. 3
  3. 1
  4. 4
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
'MAGAZINE' শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে অপশন ( ঘ  ).
১০,৬১৮.
একটি খামারে কিছু গরু ও মুরগি আছে। মোট প্রাণী ৫০টি এবং তাদের মোট পায়ের সংখ্যা ১৪০টি। গরুর সংখ্যা কত?
  1. ২০
  2. ৩০
  3. ১৮
  4. ২৪
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খামারে কিছু গরু ও মুরগি আছে। মোট প্রাণী ৫০টি এবং তাদের মোট পায়ের সংখ্যা ১৪০টি। গরুর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
গরুর সংখ্যা = ক টি
মুরগির সংখ্যা = ৫০ - ক টি 
যেহেতু, গরুর পা = ৪টি, মুরগির পা = ২টি

শর্তমতে,
∴ ৪ক + ২(৫০ - ক) = ১৪০
বা, ৪ক + ১০০ - ২ক = ১৪০
বা, ২ক + ১০০ = ১৪০
বা, ২ক = ১৪০ - ১০০
বা, ২ক = ৪০
∴ ক = ২০

অতএব, গরুর সংখ্যা = ২০ টি।

১০,৬১৯.
R হলো A এর বাবার বোনের ছেলে। S হলো D এর ছেলে, যিনি G এর মা এবং A এর দাদি। H হলো T এর বাবা এবং R এর দাদা। D হলো H এর স্ত্রী। R, D এর কে হন?
  1. ছেলে 
  2. বাবা
  3. ভাগিনা
  4. নাতি
সঠিক উত্তর:
নাতি
উত্তর
সঠিক উত্তর:
নাতি
ব্যাখ্যা

প্রশ্ন: R হলো A এর বাবার বোনের ছেলে। S হলো D এর ছেলে, যিনি G এর মা এবং A এর দাদি। H হলো T এর বাবা এবং R এর দাদা। D হলো H এর স্ত্রী। R, D এর কে হন?

সমাধান:
প্রশ্নে বলা হয়েছে D হলো H এর স্ত্রী।
H হলো R এর দাদা।
যেহেতু H এবং D স্বামী-স্ত্রী, এবং H হলো R-এর দাদা, তাই D অবশ্যই R-এর দাদি হবেন।
অর্থাৎ, R হলো D এর নাতি।

অতএব, R হলেন D-এর নাতি। 

১০,৬২০.
প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?
  1. ৪০৫
  2. ৩৯২
  3. ৪১১
  4. ৩২৯
সঠিক উত্তর:
৪০৫
উত্তর
সঠিক উত্তর:
৪০৫
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?


সমাধান:
প্রদত্ত প্রশ্নের উপরের অংশে,
৫ × ৩ = ১৫
১৫ × ৩ = ৪৫
৪৫ × ৩ = ১৩৫
১৩৫ × ৩ = ৪০৫

∴ প্রশ্নবোধক স্থানে ৪০৫ বসবে।

১০,৬২১.
১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?
  1. ৩৪
  2. ৪৩
  3. ৪৬
  4. ৪৯
সঠিক উত্তর:
৪৬
উত্তর
সঠিক উত্তর:
৪৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৪, ১০, ১৯, ৩১, ........... তালিকার পরবর্তী সংখ্যাটি?

সমাধান: 
এখানে 
১ম পদ = ১ 
২য় পদ = ১ + ৩ = ৪ 
৩য় পদ = ৪ + ৬ = ১০ 
৪র্থ পদ = ১০ + ৯ = ১৯ 
৫ ম পদ = ১৯ + ১২ = ৩১ 
৬ষষ্ঠ পদ = ৩১ + ১৫ = ৪৬ 
১০,৬২২.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 28
  2. 26
  3. 22
  4. 18
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এটি একটি অনন্য সমাধান যেখানে প্রদত্ত সংখ্যা থেকে 12 বিয়োগ করলে সঠিক উত্তর পাওয়া যায়।
58 -12= 46
46 -12= 34
34 -12= 22

∴ প্রশ্নবোধক স্থানে 22 সংখ্যাটি বসবে।
১০,৬২৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
64 : 13 : : 36 : ?
  1. 49
  2. 25
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
64 : 13 : : 36 : ?

সমাধান:
এখানে
সম্পর্কটি হলো x2 : x + 5
82 = 64 , 8 + 5 = 13
62 = 36 , 6 + 5 = 11
১০,৬২৪.
আরিফের কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?
  1. ৫টি
  2. ১৫টি
  3. ১০টি
  4. ৩টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা

প্রশ্ন: আরিফের কাছে পাঁচটি ৫০ পয়সার মুদ্রা, ৮টি ২৫ পয়সার মুদ্রা আছে। আর কয়টি ১০ পয়সার মুদ্রা হলে মোট ৫ টাকা হবে?

সমাধান:
আমরা জানি,
১০০ পয়সা = ১ টাকা

৫০ পয়সার মুদ্রায় মোট টাকা = (৫০/১০০) × ৫ = ২.৫ টাকা
২৫ পয়সার মুদ্রায় মোট টাকা = (২৫/১০০) × ৮ = ২ টাকা

৫০ পয়সা ও ২৫ পয়সায় মোট টাকা = ২.৫ + ২ টাকা
= ৪.৫ টাকা

∴ ৫ টাকা হতে ১০ পয়সার মুদ্রা লাগবে = {৫ - ৪.৫}/০.১০
= ০.৫/০.১০
= ৫টি

১০,৬২৫.
২০২১ সালের ১ জানুয়ারিতে বাবুর জন্ম হলে, ২০২২ সালের ৩১ জানুয়ারিতে বাবুর বয়স কত দিন হবে?
  1. ৩৯৭ দিন
  2. ৩৯৬ দিন
  3. ৩৯৫ দিন
  4. ৩৯৪ দিন
সঠিক উত্তর:
৩৯৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
৩৯৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২১ সালের ১ জানুয়ারিতে বাবুর জন্ম হলে, ২০২২ সালের ৩১ জানুয়ারিতে বাবুর বয়স কত দিন হবে?

সমাধান:


১ বছর ৩০ দিন = ৩৬৫ + ৩০ = ৩৯৫ দিন
∴ বাবুর বয়স = ৩৯৫ + ১ = ৩৯৬ দিন
১০,৬২৬.
১২ বছরের মানিক তার ভাই আশিকের বয়সের তিনগুণ বড়। মানিকের বয়স যখন আশিকের বয়সের দ্বিগুণ হবে, তখন মানিকের বয়স কত হবে?
  1. ক) ১৪ বছর
  2. খ) ১৬ বছর
  3. গ) ১৮ বছর
  4. ঘ) ২১ বছর
সঠিক উত্তর:
খ) ১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬ বছর
ব্যাখ্যা

মানিকের বর্তমান বয়স ১২ বছর, আশিকের বয়স হবে ১২/৩ = ৪ বছর।
ক বছর পরে মানিকের বয়স হবে আশিকের দ্বিগুণ।
তাহলে ১২ + ক = ২(৪ + ক)
বা, ২ক - ক = ১২ - ৮
বা, ক = ৪
অর্থাৎ, তখন মানিকের বয়স হবে ১২ + ৪ = ১৬ বছর।

১০,৬২৭.
বাতেন উত্তর দিকে ৫ কিলোমিটার যাওয়ার পর বাম দিকে ঘুরে ৮ কিলোমিটার গেল। সেখান থেকে আবার বাম দিকে ঘুরে ৩ কিলোমিটার গেল, এখন যদি সে ডান দিকে ঘুরে হাঁটা শুরু করে তাহলে কোন দিকে হাঁটবে?
  1. উত্তর
  2. দক্ষিণ
  3. পূর্ব
  4. পশ্চিম
সঠিক উত্তর:
পশ্চিম
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: বাতেন উত্তর দিকে ৫ কিলোমিটার যাওয়ার পর বাম দিকে ঘুরে ৮ কিলোমিটার গেল। সেখান থেকে আবার বাম দিকে ঘুরে ৩ কিলোমিটার গেল, এখন যদি সে ডান দিকে ঘুরে হাঁটা শুরু করে তাহলে কোন দিকে হাঁটবে?

সমাধান:


সুতরাং, চিত্রে দেখানো দিক অনুযায়ী বাতেন পশ্চিম দিকে হাঁটবে।
১০,৬২৮.
যদি 10152 = JOB হয়, তাহলে 2051920 = ?
  1. MCQ
  2. TEST
  3. LITE
  4. VISE
সঠিক উত্তর:
TEST
উত্তর
সঠিক উত্তর:
TEST
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 10152 = JOB হয়, তাহলে 2051920 = ?

সমাধান:


J = 10ম বর্ণ
O = 15তম বর্ণ
B = 2য় বর্ণ
∴ 10, 15, 2 পাশাপাশি বসিয়ে পাওয়া যায় 10152।

একই নিয়ম অনুযায়ী 2051920 সংখ্যাটিকে বিশ্লেষণ করি:
20 = T
5 = E
19 = S
20 = T
∴ 2051920 = TEST।

১০,৬২৯.
বন্ধনীতে কোন সংখ্যা বসবে?
  1. 340
  2. 232
  3. 216
  4. 250
সঠিক উত্তর:
232
উত্তর
সঠিক উত্তর:
232
ব্যাখ্যা
প্রশ্ন: বন্ধনীতে কোন সংখ্যা বসবে?

সমাধান:
466 - 341 = 125 ⇒ 125 × 2 = 250
398 - 282 = 116 ⇒ 116 × 2 = 232
১০,৬৩০.
বিশিষ্ট ব্যক্তিত্বের মধ্যে কোন জন ভিন্ন ধরনের?
  1. ক) হুমায়ূন আহমেদ
  2. খ) সুনীল গঙ্গোপাধ্যায়
  3. গ) তাজউদ্দীন আহমদ
  4. ঘ) হুমায়ুন আজাদ
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
গ) তাজউদ্দীন আহমদ
ব্যাখ্যা
সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, হুমায়ুন আজাদ হলেন বিশিষ্ট সাহিত্যিক আর তাজউদ্দীন আহমদ হলেন বিশিষ্ট রাজনীতিবিদ।
১০,৬৩১.
6 × 48 = 122 এবং 36 × 64 = 1612 হলে, 123 × 8 = ?
  1. ক) 421
  2. খ) 241
  3. গ) 412
  4. ঘ) 142
সঠিক উত্তর:
খ) 241
উত্তর
সঠিক উত্তর:
খ) 241
ব্যাখ্যা
(6 ÷ 3) × (48 ÷ 4) = 2  12 = 122 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(36 ÷ 3) × (64 ÷ 4)= 12  16  = 1612 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)
(123 ÷ 3) × (8 ÷ 4) = 41  2  = 241 (ডানের সংখ্যা বামে ও বামের সংখ্যা ডানে বসিয়ে)

সংখ্যাগত দক্ষতা (যৌক্তিক সংখ্যা)
১০,৬৩২.
পৃথিবী : চাঁদ : : মঙ্গল :
  1. ক) ডিমোস
  2. খ) গ্যানিমেড
  3. গ) ক্যালিস্টো
  4. ঘ) টাইটান
সঠিক উত্তর:
ক) ডিমোস
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিমোস
ব্যাখ্যা
পৃথিবী : চাঁদ : : মঙ্গল : ডিমোস

- পৃথিবীর উপগ্রহ একমাত্র চাঁদ।
- মঙ্গলের উপগ্রহ দুইটি (ফোবস ও ডিমোস)।
- ক্যালিস্টো ও গ্যানিমেড বৃহস্পতির উপগ্রহ।
- টাইটান শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১০,৬৩৩.
বাংলা বর্ণমালায় ‘ব্যঞ্জনবর্ণ’- ‘জ’ অক্ষরটির পরের পঞ্চম অক্ষরটি কী?
  1. ক) ঠ
  2. খ) ড
  3. গ) ঢ
  4. ঘ) ণ
সঠিক উত্তর:
খ) ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ড
ব্যাখ্যা
প্রশ্ন: বাংলা বর্ণমালায় ‘ব্যঞ্জনবর্ণ’- ‘জ’ অক্ষরটির পরের পঞ্চম অক্ষরটি কী?

সমাধান: 

'জ' হলো ৮ম বর্ণ এর পরের পঞ্চম বর্ণ হলো ১৩শ বর্ণ । আর ১৩শ বর্ণ হলো 'ড'।
১০,৬৩৪.
পুষ্ট -
  1. লঘু
  2. ক্ষীণ
  3. গুপ্ত
  4. বহু
  5. .
সঠিক উত্তর:
ক্ষীণ
উত্তর
সঠিক উত্তর:
ক্ষীণ
ব্যাখ্যা
- পুষ্ট এর বিপরীত শব্দ ক্ষীণ। 

অন্যদিকে: 
- লঘু এর বিপরীত শব্দ গুরু। 
- গুপ্ত এর বিপরীত শব্দ প্রকাশিত।
- বহু এর বিপরীত শব্দ কদাচিৎ। 
১০,৬৩৫.
Which one is the correct sentence?
  1. A white and red cow are grazing in the field.
  2. A white and red cow is grazing in the field.
  3. A white and a red cow is grazing in the field.
  4. A white and red cow were grazing in the field.
সঠিক উত্তর:
A white and red cow is grazing in the field.
উত্তর
সঠিক উত্তর:
A white and red cow is grazing in the field.
ব্যাখ্যা
A white and red cow বললে একটি লাল-সাদা গরু বুঝায়, এক্ষেত্রে verb singular (is/was) হবে;
অন্যদিকে A white and a red cow বললে একটি লাল গরু এবং একটি সাদা গরু বোঝায়, এক্ষেত্রে verb plural (are/were) হবে।
তাই এখানে Correct sentence: ‘A white and red cow is grazing in the field’
১০,৬৩৬.
ক ও খ পরস্পর ভাই, গ হচ্ছে ক এর বোন, ঘ হচ্ছে ঙ এর ভাই এবং ঙ হচ্ছে ক এর কন্যা। খ, ঘ এর কী হবে?
  1. ক) চাচা
  2. খ) ভাই
  3. গ) দাদা
  4. ঘ) ফুফা
সঠিক উত্তর:
ক) চাচা
উত্তর
সঠিক উত্তর:
ক) চাচা
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ পরস্পর ভাই, গ হচ্ছে ক এর বোন, ঘ হচ্ছে ঙ এর ভাই এবং ঙ হচ্ছে ক এর কন্যা। খ, ঘ এর কী হবে?

সমাধান: 
ক ও খ পরস্পর ভাই,
গ হচ্ছে ক এর বোন
∴ ক, খ, গ হলো সহোদর। 

ঘ হচ্ছে ঙ এর ভাই,
ঙ হচ্ছে ক এর কন্যা
∴ ঘ, ঙ উভয়েই ক এর সন্তান। 

খ যেহেতু ক এর ভাই, তাহলে ক এর সন্তানদের চাচা হবে খ। 
∴ খ, ঘ এর চাচা। 
১০,৬৩৭.
M যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তবে N কোন দিকে ঘুরবে?
  1. ঘড়ির কাঁটার দিকে
  2. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  3. উভয় দিকে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
উত্তর
সঠিক উত্তর:
ঘড়ির কাঁটার বিপরীত দিকে
ব্যাখ্যা

প্রশ্ন: M যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তবে N কোন দিকে ঘুরবে?

সমাধান:
আমরা জানি,
পাশাপাশি সংযুক্ত গিয়ারগুলো পরস্পর পরস্পরের বিপরীতে ঘুরে।
এখানে,
- প্রথম গিয়ারটি অর্থাৎ 'M' ঘড়ির কাঁটার দিকে ঘুরছে।
- ১ম গিয়ারটির সাথে দ্বিতীয় গিয়ার যুক্ত থাকায় দ্বিতীয় গিয়ারটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।
- একইভাবে ৩য় গিয়ারটি ঘড়ির কাঁটার দিকে ঘুরবে।
- তাহলে চতুর্থ গিয়ারটি অর্থাৎ 'N' ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে।

১০,৬৩৮.
স্বপন বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 20 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 8 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 20 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?
  1. ক) 12 কি.মি.
  2. খ) 18 কি.মি.
  3. গ) 40 কি.মি.
  4. ঘ) 20 কি.মি.
সঠিক উত্তর:
ঘ) 20 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: স্বপন বাড়ি ছেড়ে সাইকেল চালিয়ে দক্ষিণ দিকে 20 কি.মি. তারপর ডানদিকে ঘুরল এবং 8 কি.মি. সাইকেল চালাল এবং তারপর আবার ডানদিকে ঘুরল এবং 20 কি.মি.সাইকেল চালাল। এর পর সে বাম দিকে ঘুরে 12 কি.মি. সাইকেল চালাল। তাকে কত কিলোমিটার সাইকেল চালিয়ে সোজা তার বাড়িতে পৌঁছাতে হবে?

সমাধান: 


যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান E 
নির্ণেয় দূরত্ব AE  = (12 + 8) কি.মি. 
 = 20 কি.মি.
১০,৬৩৯.
2 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  
  1. ক) 105°
  2. খ) 95°
  3. গ) 115°
  4. ঘ) 125°
সঠিক উত্তর:
ক) 105°
উত্তর
সঠিক উত্তর:
ক) 105°
ব্যাখ্যা
প্রশ্ন: 2 : 30 মিনিটে ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?  

সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 40 মিনিট, H= 2 ঘণ্টা ]
= ।(11 × 30 - 60 × 2) / 2। 
= ।330 - 120/2।
= । 210/2।
=105°
১০,৬৪০.
১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে, ২০২৪ সালের বাংলাদেশের বিজয় দিবস কী বার?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. রবিবার
সঠিক উত্তর:
সোমবার
উত্তর
সঠিক উত্তর:
সোমবার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে, ২০২৪ সালের বাংলাদেশের বিজয় দিবস কী বার?

সমাধান:
বাংলাদেশের বিজয় দিবস ১৬ই ডিসেম্বর।
 
লিপ-ইয়ার ব্যতীত অন্য বছরের প্রথম ও শেষ দিন একই বার হয়।
কিন্তু, লিপ-ইয়ার হলে ১ দিন যোগ হবে। অর্থাৎ, জানুয়ারির ১ তারিখে যে বার হবে, একই বছরের ৩১ ডিসেম্বর তার পরের দিন হবে।
২০২৪ সাল লিপ ইয়ার। তাই ১ জানুয়ারি ২০২৪ সোমবার হলে ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার।
∴ (৩১ - ৭) = ২৪ ডিসেম্বর মঙ্গলবার
(২৪ - ৭) = ১৭ ডিসেম্বর মঙ্গলবার
∴ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার।
১০,৬৪১.
নিচের কোন যন্ত্রটি তৃতীয় শ্রেণির লিভার?
  1. A
  2. B
  3. C
  4. D
সঠিক উত্তর:
D
উত্তর
সঠিক উত্তর:
D
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন যন্ত্রটি তৃতীয় শ্রেণির লিভার?

সমাধান:


লিভারের শ্রেণি নির্ধারণ করা হয় Fulcrum (আধারবিন্দু), Load (ভার) এবং Effort (প্রযুক্ত বল)-এর অবস্থানের ভিত্তিতে।

প্রথম শ্রেণির লিভারে Fulcrum মাঝখানে থাকে।
দ্বিতীয় শ্রেণির লিভারে Load মাঝখানে থাকে।
তৃতীয় শ্রেণির লিভারে Effort মাঝখানে থাকে।

প্রদত্ত যন্ত্রগুলোর ক্ষেত্রে—
কাঁচি ও প্লাস — এদের ক্ষেত্রে Fulcrum মাঝখানে থাকে। তাই এগুলো প্রথম শ্রেণির লিভার।
বোতল খোলার যন্ত্রের ক্ষেত্রে Load মাঝখানে থাকে। তাই এটি দ্বিতীয় শ্রেণির লিভার।

অন্যদিকে,
চিমটা (Tweezers)-এর ক্ষেত্রে যেখানে দুই বাহু যুক্ত থাকে সেখানে Fulcrum থাকে। মাঝখানে আঙুল দিয়ে Effort প্রয়োগ করা হয় এবং সামনের প্রান্তে Load থাকে। তাই এটি তৃতীয় শ্রেণির লিভারের উদাহরণ।

অতএব, তৃতীয় শ্রেণির লিভার হলো চিমটা।

সঠিক উত্তর: ঘ

১০,৬৪২.
A, B এর তুলনায় খাটো কিন্তু C এর চেয়ে লম্বা। D, A এর চেয়ে খাটো কিন্তু C এর চেয়ে লম্বা। E, B এর তুলনায় খাটো কিন্তু A এর চেয়ে লম্বা। উচ্চতার দিক থেকে সবচেয়ে ছোট কে?
  1. A
  2. C
  3. E
  4. D
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা

B > A > C
A > D > C
B > E > A
So, B > E > A > D > C

১০,৬৪৩.
একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
  1. ৫ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৫ টি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?  

সমাধান:
ধরি, 
বাঘের সংখ্যা x এবং উটপাখির সংখ্যা y
যেহেতু প্রতিটি প্রাণীর একটি করে মাথা থাকে এবং মোট মাথার সংখ্যা ১৫, 
∴ x + y = ১৫ ....... (১)

আবার,
বাঘের ৪টি পা এবং উটপাখির ২টি পা থাকে, এবং মোট পায়ের সংখ্যা ৫০, 
∴ ৪x + ২y = ৫০ ...... (২)  

এখন সমীকরণ (১) নং হতে পাই,
x = ১৫ - y

সমীকরণ (১) নং হতে পাই,
৪(১৫ - y) + ২y = ৫০
⇒ ৬০ - ৪y + ২y = ৫০
 ⇒ ২y = ৬০ - ৫০
 ⇒ y = ১০/২
∴ y = ৫

 ∴ উটপাখির সংখ্যা = ৫ টি।

১০,৬৪৪.
What is the synonym of 'Ugly'?
  1. Grisly
  2. Not good
  3. Unaccepted
  4. Not worst
সঠিক উত্তর:
Grisly
উত্তর
সঠিক উত্তর:
Grisly
ব্যাখ্যা
প্রশ্ন: What is the synonym of 'Ugly'?

সমাধান:
Ugly - কুৎসিত; কুদর্শন; বিশ্রী; কুরূপ; অসুন্দর; কদর্য।
Grisly - ভয়াবহ; বীভৎস।

Ugly এর synonym Grisly.
১০,৬৪৫.
"Occupation" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Pout
  2. Count
  3. Auction
  4. Nation
সঠিক উত্তর:
Nation
উত্তর
সঠিক উত্তর:
Nation
ব্যাখ্যা
প্রশ্ন: "Occupation" শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
"Nation" শব্দটি তৈরি করা সম্ভব নয়।

"Nation" শব্দটিতে দুইটি n
আর "Occupation" শব্দটিতে একটি n

এজন্য "Nation" শব্দটি তৈরি করা যাবে না।
১০,৬৪৬.
যদি কোনো মাসের ৩য় দিন মঙ্গলবার হয়, তবে ঐ মাসের ২৭ তম দিন কী বার হবে?
  1. মঙ্গলবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ৩য় দিন মঙ্গলবার হয়, তবে ঐ মাসের ২৭ তম দিন কী বার হবে?

সমাধান:
৩য় দিন = মঙ্গলবার
(৩ + ৭) ⇒ ১০ তম দিন = মঙ্গলবার
(১০ + ৭) বা ১৭ তম দিন= মঙ্গলবার
(১৭ + ৭) বা ২৪ তম দিন = মঙ্গলবার
২৫ তম দিন = বুধবার
২৬ তম দিন = বৃহস্পতিবার
২৭ তম দিন = শুক্রবার।
১০,৬৪৭.
যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 7 × 6 = ?
  1. 1412
  2. 2824
  3. 2248
  4. 2428
সঠিক উত্তর:
2824
উত্তর
সঠিক উত্তর:
2824
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2 × 3 = 812, 4 × 5 = 1620 হয় তবে 7 × 6 = ?

সমাধান:
এখানে,
2 × 4 = 8, 3 × 4 = 12; 812
4 × 4 = 16, 5 × 4 = 20; 1620

একইভাবে,
7 × 4 = 28, 6 × 4 = 28; 2824
১০,৬৪৮.

প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা

প্রশ্ন:


প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে?


সমাধান:

চিত্র-B তে চিত্র-A উপরের উপাদানকে নিচের উপাদান-এর মত করে একটি উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে
এবং প্রতিটি নিচের উপাদানকে উপরের উপাদান-এর মত করে একটি উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

একইভাবে,
চিত্র-D তে চিত্র-C উপরের উপাদানকে নিচের উপাদান-এর মত করে একটি উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে
এবং প্রতিটি নিচের উপাদানকে উপরের উপাদান-এর মত করে একটি উপাদান দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।

সুতরাং, সঠিক উত্তর হবে: চিত্র-২

১০,৬৪৯.
নিচের কোনটি ভিন্ন?
  1. Dahlia
  2. Rose
  3. Oak
  4. Tulip
সঠিক উত্তর:
Oak
উত্তর
সঠিক উত্তর:
Oak
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
ডালিয়া (Dahlia), গোলাপ (rose), এবং টিউলিপ (tulip) — এগুলো সবই ফুল।
কিন্তু ওক (Oak) একটি গাছ, ফুল নয়।
সুতরাং, ওক (Oak) অন্যগুলোর থেকে আলাদা।
১০,৬৫০.
একটি নল দিয়ে কোনো জলাধার ২ ঘণ্টায় পূর্ণ হয় ও অপর নল দিয়ে ৩ ঘণ্টায় খালি হয়। দুইটি নল এক সাথে খোলা থাকলে কত সময়ে জলাধার পূর্ণ হবে?
  1. ক) ৫ ঘণ্টা
  2. খ) ৬ ঘণ্টা
  3. গ) ৭ ঘণ্টা
  4. ঘ) ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ৬ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬ ঘণ্টা
ব্যাখ্যা

দুইটি নল এক সাথে খোলা থাকলে ১ ঘণ্টায় পূর্ণ হয় = ( ১/২ - ১/৩) = ১/৬ অংশ
১ অংশ পূর্ণ হয় ৬ ঘণ্টায়

১০,৬৫১.
একটি ট্রেন ৬০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৪০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?
  1. ৩৫ মাইল/ঘণ্টা
  2. ৩৬ মাইল/ঘণ্টা
  3. ৪৫ মাইল/ঘণ্টা
  4. ৪৬ মাইল/ঘণ্টা
সঠিক উত্তর:
৩৬ মাইল/ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৩৬ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ৬০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যায়। যদি ট্রেনটির যাওয়া ও আসায় মোট ৪০ মিনিট সময় লাগে তাহলে ট্রেনটির ফেরার গতিবেগ কত?

সমাধান:
৬০ মাইল/ঘণ্টা বেগে ১৫ মাইল যেতে সময় লাগে = ১৫/৬০ ঘণ্টা = ১/৪ ঘণ্টা = ১৫ মিনিট
∴ ফিরে আসতে সময় লাগে = (৪০ - ১৫) মিনিট = ২৫ মিনিট

২৫ মিনিটে ফিরে আসে = ১৫ মাইল
∴ ৬০ মিনিটে ফিরে আসার গতিবেগ হবে = (১৫ × ৬০)/২৫ = ৩৬ মাইল/ঘণ্টা
১০,৬৫২.
Patience is bitter but its fruit is _______.
  1. Sweet
  2. Tasteless
  3. Insipid
  4. Bad
সঠিক উত্তর:
Sweet
উত্তর
সঠিক উত্তর:
Sweet
ব্যাখ্যা
প্রশ্ন: Patience is bitter but its fruit is _______.

সমাধান:
“Patience is bitter, but its fruit is sweet.”- is an important quotation by Rousseau.
- এর সঠিক অনুবাদ হচ্ছে: সবুরে মেওয়া ফলে।
১০,৬৫৩.
আয়নার প্রতিবিম্ব শনাক্ত করুন।
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ক) 1
উত্তর
সঠিক উত্তর:
ক) 1
১০,৬৫৪.
'Manifest' এর সমার্থক শব্দ কোনটি?
  1. Obvious
  2. Apparent
  3. Marked
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
Manifest - সুস্পষ্ট; স্পষ্টত প্রতীয়মান। 

অপশন্সমূহ, 
Obvious - স্পষ্টত প্রতীয়মান; পরিষ্কার; সোজা। 
Apparent - স্পষ্ট দেখা যায় বা বোঝা যায় এমন; স্পষ্টত প্রতীয়মান। 
Marked - সুস্পষ্ট; সুচিহ্নিত; লক্ষণীয়; সুপ্রতিভাত। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, প্রতিটি অপশনই Manifest এর সমার্থক শব্দ। 
১০,৬৫৫.
২০২৩ সালের জুলাই মাসের ২০ তারিখ বৃহস্পতিবার হলে ঐ বছরের আগস্ট মাসের ১৯ তারিখ কী বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) শনিবার
  3. গ) রবিবার
  4. ঘ) বৃহস্পতিবার
সঠিক উত্তর:
খ) শনিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) শনিবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০২৩ সালের জুলাই মাসের ২০ তারিখ বৃহস্পতিবার হলে ঐ বছরের আগস্ট মাসের ১৯ তারিখ কী বার হবে?

সমাধান: 
জুলাই মাসের ২০ তারিখ থেকে ৩১ তারিখের মাঝে মোট দিন = ৩১ -২০ = ১১ দিন 
আগস্ট মাসের ১৯ দিন সহ মোট দিন = (১৯ + ১১) = ৩০ দিন 

এখন,
৩০ ÷ ৭ = ভাগফল ৪, ভাগশেষ ২।
∴ ১৯ তারিখ বার হবে বৃহস্পতিবার + ২ দিন = শনিবার
১০,৬৫৬.
একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। নার্সারিতে সর্বমোট কতটি গাছ আছে?
  1. ৪৮টি
  2. ৬৮টি
  3. ৬৪টি
  4. ৭৮টি
সঠিক উত্তর:
৬৮টি
উত্তর
সঠিক উত্তর:
৬৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নার্সারিতে ১৬ জাতের ফুল গাছ আছে। ১/৪ অংশ জাতের ৫টি করে ও ৩/৪ অংশ জাতের ৪টি করে গাছ আছে। নার্সারিতে সর্বমোট কতটি গাছ আছে?

সমাধান:
১৬ জাতের ১/৪ অংশ = (১৬ × ১/৪) = ৪টি জাত 
১৬ জাতের ৩/৪ আংশ =(১৬ × ৩/৪) = ১২টি জাত 

৪টি জাতের ৫টি করে মোট গাছ = ৪ × ৫ = ২০ টি
১২টি জাতের ৪টি করে মোট গাছ = ৪ × ১২ = ৪৮ টি

সর্বমোট গাছ সংখ্যা = (২০ + ৪৮) টি
= ৬৮টি
১০,৬৫৭.
১ থেকে ১০৪ পর্যন্ত কয়টি সংখ্যা আছে যেগুলো ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
  1. ক) ১৫ টি
  2. খ) ১৬ টি
  3. গ) ১৭ টি
  4. ঘ) ১৮ টি
সঠিক উত্তর:
গ) ১৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ টি
ব্যাখ্যা

১০৪÷৬ = ১৭.৩৩ ; অর্থাৎ ১৭ টি সংখ্যা আছে।

১০,৬৫৮.
বর্তমান বছর = কত মিনিট?
  1. ক) ৫২৭০৪০
  2. খ) ৫০২৭৪০
  3. গ) ৫৭২০৪০
  4. ঘ) ৫২৭৪০০
সঠিক উত্তর:
ক) ৫২৭০৪০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫২৭০৪০
ব্যাখ্যা
বর্তমান বছরটি লিপ ইয়ার হওয়ায় এর দিন সংখ্যা ৩৬৬ টি। সুতরাং বর্তমান বছর = ৩৬৬ × ২৪ × ৬০ = ৫২৭০৪০ মিনিট।
১০,৬৫৯.
একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ১০০
  2. ১২৫
  3. ২৭৫
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৭৫% এর সাথে ৭৫ যোগ করলে ফলাফল হিসেবে পূর্বের সংখ্যাটি পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

শর্তমতে,
ক এর ৭৫% + ৭৫ = ক
বা, ক × ৭৫/১০০ + ৭৫ = ক
বা, ৩ক/৪ + ৭৫ = ক
বা, ক - ৩ক/৪ = ৭৫
বা, (৪ক - ৩ক)/৪ = ৭৫
বা, ক = ৭৫ × ৪
⸫ ক = ৩০০
১০,৬৬০.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৪৩, ৮১, __  , ৯, ৩, ১
  1. ক) ২১
  2. খ) ২৭
  3. গ) ২৪
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
খ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
২৪৩, ৮১, __  , ৯, ৩, ১

সমাধান: 
২৪৩ ÷ ৩ = ৮১
৮১ ÷ ৩ = ২৭,
২৭ ÷ ৩ = ৯,
৯ ÷ ৩ = ৩,
৩ ÷ ৩ = ১

অতএব, লুপ্ত সংখ্যা = ২৭ 
১০,৬৬১.
logx(0.1) = - 1/2 হলে x এর মান কত?
  1. ক) 10
  2. খ) 100
  3. গ) 1000
  4. ঘ) 10000
সঠিক উত্তর:
খ) 100
উত্তর
সঠিক উত্তর:
খ) 100
ব্যাখ্যা
প্রশ্ন: logx(0.1) = - 1/2 হলে x এর মান কত? 
সমাধান: 
 logx(0.1) = - 1/2
⇒ x - 1/2 = 0.1 
⇒ 1/x1/2 = 0.1
⇒ x1/2 = 1/0.1
⇒ x1/2 = 10
⇒ x = 102
    x = 100
১০,৬৬২.
ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?
  1. 20 Kg
  2. 25 Kg
  3. 30.5Kg
  4. 33.33 Kg
সঠিক উত্তর:
25 Kg
উত্তর
সঠিক উত্তর:
25 Kg
ব্যাখ্যা

প্রশ্ন: 4ভারসাম্য রক্ষা করতে নিচের চিত্রে প্রশ্নবোধক স্থানে কত ভর রাখতে হবে?

সমাধান: 
সমাধান:
আমরা জানি,
⇒ ভারসাম্য রক্ষা করতে হলে উভয় পাশে ভর ও দৈর্ঘ্যের গুণফল সমান হতে হবে।

ধরি,
ডান দিকের ভর = x কেজি 

প্রশ্নমতে,
50 × 3 = 6 × x
⇒ 150 = 6x
⇒ x = 150/6
∴ x = 25

∴ ডানদিকে 25Kg ভর রাখতে হবে।

১০,৬৬৩.
কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. গুয়ারানি
  2. রিঙ্গিত
  3. রিয়াল
  4. ইউরো
সঠিক উত্তর:
রিয়াল
উত্তর
সঠিক উত্তর:
রিয়াল
ব্যাখ্যা
প্রশ্ন: কলম্বিয়ার সাথে পেসো যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।
- ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল।
অতএব, কলম্বিয়ার সাথে 'পেসো' যেভাবে সম্পর্কিত, ব্রাজিলের সাথে তেমনি 'রিয়েল' সম্পর্কিত।
১০,৬৬৪.
নিচের কোন বাক্যটি সঠিক?
  1. ক) কাজ না করে বনে ক্রন্দন করলে জীবনে সফল হওয়া যায় না।
  2. খ) কাজ না করে বনে রোদন করলে জীবনে সফল হওয়া যায় না।
  3. গ) কাজ না করে গাছে ক্রন্দন করলে জীবনে সফল হওয়া যায় না।
  4. ঘ) কাজ না করে অরণ্যে রোদন করলে জীবনে সফল হওয়া যায় না।
সঠিক উত্তর:
ঘ) কাজ না করে অরণ্যে রোদন করলে জীবনে সফল হওয়া যায় না।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজ না করে অরণ্যে রোদন করলে জীবনে সফল হওয়া যায় না।
ব্যাখ্যা
কাজ না করে অরণ্যে রোদন করলে জীবনে সফল হওয়া যায় না। এই ব্যকের অর্থ পূর্ণরূপে প্রকাশ পেয়েছে বাগধারার সঠিক ব্যবহারের জন্য।
১০,৬৬৫.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে? 
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ক) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫টি
ব্যাখ্যা

মোট ত্রিভুজ আছে = 1, 4, 5, 56, 1234
মোট ত্রিভুজ = 5টি 
১০,৬৬৬.
তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?
  1. ৩০
  2. ৩২
  3. ২৮
  4. ২৫
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
প্রশ্ন: তিন সদস্যের একটি বিতর্ক দলের সদস্যদের গড় বয়স ২৪ বছর। যদি কোন সদস্যের বয়সই ২১ বছরের নিচে না হয়, তাহলে তাদের কোন একজনের বয়স সর্বোচ্চ কত হতে পারে?

সমাধান: 
৩ সদস্যের গড় বয়স = ২৪ বছর 
৩ সদস্যের মোট বয়স = ২৪ × ৩ বছর 
= ৭২ বছর 

২ সদস্যের গড় বয়স = ২১ বছর 
২ সদস্যের মোট বয়স = ২১ × ২ বছর 
= ৪২ বছর 

∴ একজনের সর্বোচ্চ বয়স = (৭২ - ৪২) বছর 
= ৩০ বছর
১০,৬৬৭.
২ - ১.৯৯৯......... = কত?
  1. ক) ০
  2. খ) ০.১
  3. গ) ০.০১
  4. ঘ) অনির্ণেয়
সঠিক উত্তর:
ক) ০
উত্তর
সঠিক উত্তর:
ক) ০
ব্যাখ্যা
প্রশ্ন: ২ - ১.৯৯৯......... = কত?

সমাধান:
মনে করি,
x = ১.৯৯৯.............
∴ ১০x = ১৯.৯৯৯............

এখন,
১০x - x = ১৯.৯৯৯.......... - ১.৯৯৯...........
⇒ ৯x = ১৮
⇒ x = ২

∴  ১.৯৯৯............ এর মান = ২

∴ ২ - ১.৯৯৯......... = ০

বিকল্প সমাধান:
১.৯৯৯........... থেকে ২ এর মধ্যে কোন সংখ্যা নেই।
তাই ২ থেকে ১.৯৯৯.......... বিয়োগ করলে বিয়োগফল ০ শুন্য হবে।
১০,৬৬৮.
Choose the correctly spelt word -
  1. ক) ambevalent
  2. খ) ambeivalent
  3. গ) ambivelent
  4. ঘ) ambivalent
সঠিক উত্তর:
ঘ) ambivalent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ambivalent
ব্যাখ্যা
Ambivalent
- having two opposing feelings at the same time, or being uncertain about how you feel.
- পরস্পরের বিপরীত বা সদৃশ দুটি মূল্য, অর্থ ইত্যাদির যেকোনো একটি বা উভয়টি বিদ্যমান এমন।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১০,৬৬৯.
"N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?
  1. A musical instrument
  2. A type of fruit
  3. A kind of animal 
  4. Remedy for all diseases
সঠিক উত্তর:
Remedy for all diseases
উত্তর
সঠিক উত্তর:
Remedy for all diseases
ব্যাখ্যা

প্রশ্ন: "N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ কী?

সমাধান:
"N, A, C, P, A, E, A" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটির অর্থ হলো - A universal medicine।

• অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় সেটি হলো PANACEA.

PANACEA শব্দটির অর্থ হলো - সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।

উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১০,৬৭০.
যদি GRAPES = MXGVKY হয় তবে ORANGE = ?
  1. UGANDA
  2. UGXFDR
  3. UXGTMK ​
  4. MXFGDR
সঠিক উত্তর:
UXGTMK ​
উত্তর
সঠিক উত্তর:
UXGTMK ​
ব্যাখ্যা

প্রশ্ন: যদি GRAPES = MXGVKY হয় তবে ORANGE = ?

সমাধান:
​যদি GRAPES = MXGVKY হয় তবে ORANGE = UXGTMK

​• GRAPES শব্দটির বর্ণগুলো থেকে 6 ধাপ এগিয়ে গেলে MXGVKY শব্দটি পাওয়া যায়। অর্থাৎ,
​G(7) + 6 → M(13)
​R(18) + 6 → X(24)
​A(1) + 6 → G(7)
​P(16) + 6 → V(22)
​E(5) + 6 → K(11)
​S(19) + 6 → Y(25)

​অনুরূপভাবে,
​• ORANGE শব্দটির বর্ণগুলো থেকে 6 ধাপ এগিয়ে পাওয়া যায়,
O(15) + 6 → U(21)
​R(18) + 6 → X(24)
​A(1) + 6 → G(7)
​N(14) + 6 → T(20)
​G(7) + 6 → M(13)
​E(5) + 6 → K(11)

অর্থাৎ নির্ণেয় শব্দটি হবে UXGTMK

১০,৬৭১.
P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?
  1. T
  2. P
  3. R
  4. S
সঠিক উত্তর:
R
উত্তর
সঠিক উত্তর:
R
ব্যাখ্যা

প্রশ্ন: P এবং Q এর উচ্চতা সমান। R হলো P এর থেকে খাটো। S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা। সবার মধ্যে খাটো কে?

সমাধান:
প্রদত্ত তথ্য থেকে পাই,

P এবং Q এর উচ্চতা সমান: P = Q ..........(১)
R হলো P এর থেকে খাটো: P > R ............।(২)
S হলো T এর থেকে খাটো, কিন্তু Q এর থেকে লম্বা: T > S > Q .........(৩)
১, ২ ও ৩ নম্বর তথ্য একত্রে লিখলে পাই,
T > S > (P = Q) > R

অতএব, R হলো সবার মধ্যে সবচেয়ে খাটো।

১০,৬৭২.
Syntax : বাক্যতত্ত্ব :: Phonology : ?
  1. ক) অর্থতত্ত্ব
  2. খ) শব্দতত্ত্ব
  3. গ) অভিধানতত্ত্ব
  4. ঘ) ধ্বনিতত্ত্ব
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ধ্বনিতত্ত্ব
ব্যাখ্যা
- 'Semantics' শব্দের বাংলা পরিভাষা- অর্থতত্ত্ব,
- 'Syntax' শব্দের বাংলা পরিভাষা- বাক্যতত্ত্ব,
- 'Morphology' শব্দের বাংলা পরিভাষা- শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব
- 'Lexicography' শব্দের বাংলা পরিভাষা- অভিধানতত্ত্ব।
- 'Phonology' শব্দের বাংলা পরিভাষা- ধ্বনিতত্ত্ব,

[উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০১৯।]
১০,৬৭৩.
তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ দ্বিতীয়টির দ্বিগুণের চেয়ে ৩ বেশি। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত? 
  1. ক) ৭
  2. খ) ৯
  3. গ) ১১
  4. ঘ) ১৩
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার প্রথমটির তিনগুণ দ্বিতীয়টির দ্বিগুণের চেয়ে ৩ বেশি। দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত? 

সমাধান:
ধরি,
১ম বিজোড় সংখ্যা = ক 
২য় বিজোড় সংখ্যা = ক + ২ 
৩য় বিজোড় সংখ্যা = ক + ২ + ২ = ক + ৪

প্রশ্নমতে,
৩ক = ২(ক + ২) + ৩
বা, ৩ক = ২ক + ৪ + ৩
বা, ৩ক - ২ক = ৭ 
∴ ক  = ৭ 

∴ ২য় বিজোড় সংখ্যা  = ক + ২ = ৭ + ২ = ৯
১০,৬৭৪.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত?
  1. ক) 14
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 18
সঠিক উত্তর:
ঘ) 18
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 18
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল 90 হয়, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
3x + 2x = 90 
বা, 5x = 90 
বা, x = 90/5 
∴ x = 18 

∴ সংখ্যাটি = 18
১০,৬৭৫.
নিচের সিরিজের ৯ম সংখ্যাটি কত হবে?
০, ৩, ৮, ১৫, ২৪, ৩৫, ৪৮, __, __।
  1. ক) ৮৭
  2. খ) ৮০
  3. গ) ৭৯
  4. ঘ) ৮১
সঠিক উত্তর:
খ) ৮০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০
ব্যাখ্যা

০ + ৩ = ৩
৩ + ৫ = ৮
৮ + ৭ = ১৫
১৫ + ৯ = ২৪
২৪ + ১১ = ৩৫
৩৫ + ১৩ = ৪৮
৪৮ + ১৫ = ৬৩
৬৩ + ১৭ = ৮০(উত্তর)
(প্রতিটির সাথে পর্যায়ক্রমে বিজোড় সংখ্যা যোগ হয়েছে)

১০,৬৭৬.
একলা যেতে ভয় করবে নাতো একটু এগিয়ে দিয়ে আসব- বাক্যটির বিরামচিহ্ন সম্বলিত সঠিক রূপ কোনটি?
  1. ক) একলা যেতে ভয় করবে নাতো। একটু এগিয়ে দিয়ে আসব?
  2. খ) একলা যেতে ভয় করবে নাতো, একটু এগিয়ে দিয়ে আসব?
  3. গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
  4. ঘ) একলা যেতে ভয় করবে নাতো! একটু এগিয়ে দিয়ে আসব?
সঠিক উত্তর:
গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
উত্তর
সঠিক উত্তর:
গ) একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব?
ব্যাখ্যা
একলা যেতে ভয় করবে নাতো? একটু এগিয়ে দিয়ে আসব? - বাক্যটি বিরামচিহ্ন সম্বলিত সঠিক রূপ।
- বাক্যের মধ্যে সোজাসুজি প্রশ্ন জিজ্ঞাসা করা হলে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 
- সন্দেহ বোঝাতে বাক্যের মধ্যে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০,৬৭৭.
দীপ্তিমান : শোভমান : : ম্রিয়মাণ : ?
  1. ক) ব্যোম
  2. খ) সবিতা
  3. গ) স্তিমিত
  4. ঘ) মহি
সঠিক উত্তর:
গ) স্তিমিত
উত্তর
সঠিক উত্তর:
গ) স্তিমিত
ব্যাখ্যা
• দীপ্তিমান, শোভমান হলো উজ্জ্বল এর সমার্থক শব্দ।
- উজ্জ্বল: দীপ্তিমান, শোভমান, আলোকিত, উদ্ভাসিত, বিভাসিত।
• ম্রিয়মাণ, স্তিমিত হলো অনুজ্জ্বল এর সমার্থক শব্দ।
- অনুজ্জ্বল: ম্রিয়মাণ, স্তিমিত, নিষ্প্রভ, অপ্রভ, নিস্তেজ, ম্লান।
• ব্যোম হলো আকাশ এর সমার্থক শব্দ।
- আকাশ: নভঃ, অন্তরিক্ষ, আসমান, গগন, ব্যোম, শূন্য।
• সবিতা হলো সূর্য এর সমার্থক শব্দ।
- সূর্য: মিহির, আদিত্য, দিবাকর, প্রভাকর, ভাস্কর, রবি, তপন, সবিতা।
• মহি হলো পৃথিবী এর সমার্থক শব্দ।
- পৃথিবী: ধরা, ধরণি, ধরিত্রী, মহি, বসুন্ধরা, বসুমতী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০,৬৭৮.
বুদ্ধি × অভিজ্ঞতা = ?
  1. কৃতিত্ব
  2. সার্থকতা
  3. প্রজ্ঞা
  4. জ্ঞান
সঠিক উত্তর:
প্রজ্ঞা
উত্তর
সঠিক উত্তর:
প্রজ্ঞা
ব্যাখ্যা
প্রশ্ন: বুদ্ধি × অভিজ্ঞতা = ?

সমাধান:
বুদ্ধি বলতে বোঝায় জ্ঞান, সমঝ এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
অভিজ্ঞতা বলতে বোঝায় জ্ঞান, অভিজ্ঞতা এবং শিক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতা।

যখন এই বুদ্ধি এবং অভিজ্ঞতা মিলে যায় এবং পরিপক্কতা লাভ করে, তখন তাকে প্রজ্ঞা বলা হয়।
অর্থাৎ, প্রজ্ঞা হল বুদ্ধি এবং অভিজ্ঞতার সমন্বয়।

∴ বুদ্ধি × অভিজ্ঞতা = প্রজ্ঞা।
১০,৬৭৯.
হিল্লোল শব্দের অর্থ কী?
  1. সাহস
  2. কম্পন
  3. তরঙ্গ
  4. হাসি ঠাট্টা
সঠিক উত্তর:
তরঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গ
ব্যাখ্যা
প্রশ্ন: হিল্লোল শব্দের অর্থ কী?

সমাধান:
হিল্লোল শব্দের অর্থ- 'তরঙ্গ' 

হিল্লোল এর কয়েকটি সমার্থক শব্দ -
- ঊর্মি,
- তরঙ্গ,
- কল্লোল,
- লহর,
- বীচি ইত্যাদি 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১০,৬৮০.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
ঘ) 4
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 4
ব্যাখ্যা
Explanation:
১০,৬৮১.
নোমান নাজমুলের চেয়ে বড়।
আমেনা নোমানের চেয়ে বড়। 
আমেনা নাজমুলের চেয়ে ছোট।
প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষোক্ত উক্তিটি-
  1. ক) সত্য
  2. খ) মিথ্যা
  3. গ) অনিশ্চিত
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) মিথ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) মিথ্যা
ব্যাখ্যা
নোমান নাজমুলের চেয়ে বড়।
আমেনা নোমানের চেয়ে বড়। 
আমেনা নাজমুলের চেয়ে ছোট।
প্রথম দুটি উক্তি সত্য হলে, শেষোক্ত উক্তিটি-

প্রথম দুটি উক্তি সত্য হলে, আমেনা সবচেয়ে বড়।

∴আমেনা নাজমুলের চেয়ে ছোট। উক্তিটি মিথ্যা।
১০,৬৮২.
(5 × 1.6  - 2 × 1.4)/1.3 = কত?
  1. ক) 4
  2. খ) 0.4
  3. গ) 40
  4. ঘ) 1/4
সঠিক উত্তর:
ক) 4
উত্তর
সঠিক উত্তর:
ক) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (5 × 1.6  - 2 × 1.4)/1.3 = কত?

সমাধান:

(5 × 1.6  - 2 × 1.4)/1.3 
= (8 - 2.8)/1.3
= 5.2/1.3
= 4
১০,৬৮৩.
P, Q থেকে লম্বা। Q , R থেকে লম্বা। M, P থেকে লম্বা। কে সবচেয়ে বেশি লম্বা? 
  1. ক) P
  2. খ) Q
  3. গ) R
  4. ঘ) M
সঠিক উত্তর:
ঘ) M
উত্তর
সঠিক উত্তর:
ঘ) M
ব্যাখ্যা
প্রদত্ত শর্ত গুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
P > Q , Q > R, M > P ,  
এখানে,
M > P > Q > R

সবচেয়ে বেশি লম্বা M 
১০,৬৮৪.
'Bureaucracy' এর পরিভাষা কোনটি?
  1. সৈরতন্ত্র
  2. আমলাতন্ত্র
  3. অভিজাততন্ত্র
  4. গোষ্ঠীতন্ত্র
সঠিক উত্তর:
আমলাতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
আমলাতন্ত্র
ব্যাখ্যা
প্রশ্ন: 'Bureaucracy' এর পরিভাষা কোনটি?

সমাধান:
Bureaucracy (আমলাতন্ত্র)

Aristocracy (অভিজাততন্ত্র)
Autocracy (সৈরতন্ত্র)
Oligarchy (গোষ্ঠীতন্ত্র)
১০,৬৮৫.
যদি J × ম = ১২৫ হয়, তবে O × ঢ =?
  1. ৮৫
  2. ১১৫
  3. ১০৫
  4. ৯৫
সঠিক উত্তর:
১০৫
উত্তর
সঠিক উত্তর:
১০৫
ব্যাখ্যা
প্রশ্ন: যদি J × ম = ১২৫ হয়, তবে O × ঢ =?

সমাধান:

J × ম = ১০ × ২৫ = ২৫০ ⇒ ২৫০/২ = ১২৫

O × ঢ = ১৫ × ১৪ = ২১০ ⇒ ২১০/২ = ১০৫
১০,৬৮৬.
'Memorandum' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ঘোষণাপত্র
  2. প্রতারণা
  3. স্মারকলিপি
  4. সারগ্রন্থ
সঠিক উত্তর:
স্মারকলিপি
উত্তর
সঠিক উত্তর:
স্মারকলিপি
ব্যাখ্যা

প্রশ্ন: 'Memorandum' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান: 
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।

অন্য অপশনগুলো -
- Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।
- 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
- 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'।
- 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
- 'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১০,৬৮৭.
নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়?
  1. ক) ১৩১
  2. খ) ১৩৩
  3. গ) ১৪৯
  4. ঘ) ১৫১
সঠিক উত্তর:
খ) ১৩৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩৩
ব্যাখ্যা
১৩১, ১৪৯ এবং ১৫১ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা। ১৩৩ মৌলিক সংখ্যা নয়৷ একে ৭ এবং ১৯ দ্বারা ভাগ করা যায়৷
১০,৬৮৮.
একটি গাছের সারিতে যেকোন প্রান্ত থেকে একটি গাছ ৬ষ্ঠ। ঐ সারিতে কতটি গাছ আছে ? 
  1. ক) ৯টি
  2. খ) ১০টি
  3. গ) ১১টি
  4. ঘ) ১২টি
সঠিক উত্তর:
গ) ১১টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১টি
ব্যাখ্যা
গাছের সারিতে যেকোন প্রান্ত থেকে একটি গাছ ৬ষ্ঠ।
অর্থাৎ গাছটির ডানে আছে = ৫টি গাছ 
গাছটির বামে আছে = ৫টি গাছ 

সারিতে মোট গাছ = (৫ + ১ + ৫)টি = ১১টি
১০,৬৮৯.
N এবং R এর মাঝখানে মধ্যবর্তী অক্ষরটির ডান দিকের পঞ্চম অক্ষরের পরের অক্ষরটি কী?
  1. ক) V
  2. খ) T
  3. গ) U
  4. ঘ) W
সঠিক উত্তর:
ক) V
উত্তর
সঠিক উত্তর:
ক) V
ব্যাখ্যা
- A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
- N এবং R এর মাঝখানের অক্ষরটি হচ্ছে P
- P  অক্ষরটির ডান দিকের পঞ্চম অক্ষরটি হচ্ছে U
- U অক্ষরের পরের অক্ষরটি হচ্ছে V
১০,৬৯০.
যদি 'SCIENCE' = 58 হয়, তাহলে 'TECHNOLOGY' = কত?
  1. ক) 116
  2. খ) 112
  3. গ) 111
  4. ঘ) 124
সঠিক উত্তর:
ঘ) 124
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 124
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 'SCIENCE' = 58 হয়, তাহলে 'TECHNOLOGY' = কত? 

সমাধান: 

S + C + I + E + N + C + E
19 + 3 + 9 + 5 + 14 + 3 + 5 
= 58

অনুরূপভাবে,
T + E + C + H + N + O + L + O + G + Y
20 + 5 + 3 + 8 + 14 + 15 + 12 + 15 + 7 + 25 
= 124  
১০,৬৯১.
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
  1. ক) ১৮/৩৬
  2. খ) ৫/৩
  3. গ) ১৬/৩১
  4. ঘ) ৪/১২
সঠিক উত্তর:
ঘ) ৪/১২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪/১২
ব্যাখ্যা

এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৮/১২ = ০.৩৩৩
উত্তরঃ ঘ।

১০,৬৯২.
নিচের চিত্র গুলোর মধ্যে কোনটি অন্যদের থেকে আলাদা?
  1. ক) A
  2. খ) C
  3. গ) D
  4. ঘ) E
সঠিক উত্তর:
ঘ) E
উত্তর
সঠিক উত্তর:
ঘ) E
ব্যাখ্যা
E চিত্র ছাড়া বাকিগুলোর ভুজ বা বাহু আছে। E চিত্রে একটি অর্ধবৃত্ত আছে। যার কোন বাহু নেই।
১০,৬৯৩.
উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কী করতে হবে?
  1. ক) সামনের দিকে ঝুঁকতে হবে
  2. খ) হাঁটু কিছুটা ভাঁজ করতে হবে
  3. গ) গোড়ালি উঁচু করতে হবে
  4. ঘ) এর সবগুলো
সঠিক উত্তর:
ঘ) এর সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এর সবগুলো
ব্যাখ্যা
উঁচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে -
- সামনের দিকে ঝুঁকতে হবে
- হাঁটু কিছুটা ভাঁজ করতে হবে
- গোড়ালি উঁচু করতে হবে
১০,৬৯৪.
2, 3, 6, 11, 18, 27, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. 36
  2. 37
  3. 38
  4. 39
সঠিক উত্তর:
38
উত্তর
সঠিক উত্তর:
38
ব্যাখ্যা
প্রশ্ন: 2, 3, 6, 11, 18, 27, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
2, 3, 6, 11, 18, 27, ?

2 + 1 = 3
3 + 3 = 6
6 + 5 = 11
11 + 7 = 18
18 + 9 = 27
27 + 11 = 38
১০,৬৯৫.
ঢাকা থেকে সিলেটের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা থেকে একটি বাস সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় সিলেট পৌঁছায়। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত?
  1. ৪৫ কি.মি./ঘণ্টা
  2. ৫০ কি.মি./ঘণ্টা
  3. ৫৫ কি.মি./ঘণ্টা
  4. ৬০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫০ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫০ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: ঢাকা থেকে সিলেটের দূরত্ব ৩০০ কি.মি.। ঢাকা থেকে একটি বাস সকাল ৭ টায় ছেড়ে দুপুর ১ টায় সিলেট পৌঁছায়। ট্রেনটির গতিবেগ ঘণ্টায় কত?

সমাধান:
দেওয়া আছে,
দূরত্ব = ৩০০ কি.মি.
সময় = সকাল ৭ টা থেকে দুপুর ১ টা = ৬ ঘণ্টা

আমরা জানি,
বেগ = দূরত্ব/সময়
= ৩০০/৬
= ৫০ কি.মি./ঘণ্টা
১০,৬৯৬.
আগমন : নির্গমন : : অশন : ?
  1. ক) অমৃত
  2. খ) অনশন
  3. গ) অস্তি
  4. ঘ) অর্পণ
সঠিক উত্তর:
খ) অনশন
উত্তর
সঠিক উত্তর:
খ) অনশন
ব্যাখ্যা
• 'অশন' এর বিপরীত শব্দ- অনশন।
- অশন এর অর্থ- ভোজন, আহার, আহার্যসামগ্রী, খাদ্যদ্রব্য। 
- 'অনশন' এর অর্থ- অনাহার।
- 'আগমন' এর বিপরীত শব্দ- নির্গমন।
- 'অমৃত' এর বিপরীত শব্দ- গরল।
- 'অস্তি' এর বিপরীত শব্দ- নাস্তি।
- 'অর্পণ' এর বিপরীত শব্দ-  গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০,৬৯৭.
কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট?
  1. ৫/১৪
  2. ৩/৮
  3. ৭/২০
  4. ৪/১১
সঠিক উত্তর:
৭/২০
উত্তর
সঠিক উত্তর:
৭/২০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ভগ্নাংশটির মান সবচেয়ে ছোট?

সমাধান:
এখানে,
৫/১৪ = ০.৩৫৭
৩/৮ = ০.৩৭৫
৭/২০ = ০.৩৫০
৪/১১ = ০.৩৬৩৬
১০,৬৯৮.
'VICTORY' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: 'VICTORY' শব্দটিকে আয়নায় কেমন দেখাবে?

    সমাধান:
    ১০,৬৯৯.
    একজন ব্যক্তি প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে?
    1. ২৮ মাইল
    2. ১৭ মাইল
    3. ২০ মাইল
    4. ২১ মাইল
    সঠিক উত্তর:
    ২০ মাইল
    উত্তর
    সঠিক উত্তর:
    ২০ মাইল
    ব্যাখ্যা
    প্রশ্ন: একজন ব্যক্তি প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে?

    সমাধান:

    ED = EC + CD = AB + CD = 4 + 12 = 16 মাইল
    AE = BC = 12 মাইল

    ∴ দূরত্ব AD = √(ED2 + AE2)
    = √(162 + 122)
    = √256 + 144
    = √400
    = 20 মাইল
    ১০,৭০০.
    TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?
    1. 97862
    2. 97826
    3. 97682
    4. 69782
    সঠিক উত্তর:
    97826
    উত্তর
    সঠিক উত্তর:
    97826
    ব্যাখ্যা
    প্রশ্ন: TRAIN = 98726 হয় তবে TARIN = কত হবে?

    সমাধান:
    TRAIN = 98726 থেকে আমরা লিখতে পারি,
    T = 9, R = 8, A = 7, I = 2, & N = 6

    সুতরাং, TARIN = 97826.