বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০৬ / ১৩৫ · ১০,৫০১১০,৬০০ / ১৩,৫৮৯

১০,৫০১.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
অ,ঘ - আ,ঝ - ই,ঢ - ?
  1. ঈ,ভ
  2. ঈ,দ
  3. ঈ,ড
  4. ঈ,ধ
সঠিক উত্তর:
ঈ,ধ
উত্তর
সঠিক উত্তর:
ঈ,ধ
ব্যাখ্যা

অ,ঘ ⇒ স্বরবর্ণের প্রথম বর্ণ + ব্যঞ্জনবর্ণের প্রথম বর্গের চতুর্থ বর্ণ ।
আ,ঝ ⇒ স্বরবর্ণের দ্বিতীয় বর্ণ + ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় বর্গের চতুর্থ বর্ণ ।
ই,ঢ ⇒ স্বরবর্ণের তৃতীয় বর্ণ + ব্যঞ্জনবর্ণের তৃতীয় বর্গের চতুর্থ বর্ণ ।
সুতরাং, স্বরবর্ণের চতুর্থ বর্ণ + ব্যঞ্জনবর্ণের চতুর্থ বর্গের চতুর্থ বর্ণ = ঈ,ধ

[ Topic - বানান ও ভাষা ( বর্ণ সংক্রান্ত সামর্থ্য) ]
১০,৫০২.
B এর চেয়ে ছোট A, C এর চেয়ে ছোট B, D এর চেয়ে বড় C এবং B এর চেয়ে D বড়। সবচেয়ে ছোট কে? 
  1. ক) A
  2. খ) D
  3. গ) B
  4. ঘ) C
সঠিক উত্তর:
ক) A
উত্তর
সঠিক উত্তর:
ক) A
ব্যাখ্যা
প্রদত্ত তথ্যগুলোকে অসমতার সাহায্যে প্রকাশ করে পাই,
A < B , B < C , C > D , D > B 
উপরের অসমতাটির ক্রম হবে 
A < B < D < C 

অতএব, সবচেয়ে ছোট A
১০,৫০৩.
৯৫, ৮৭, ৮০, ৭৪, ... ধারাটির অষ্টম পদ হবে-
  1. ৬০
  2. ৬১
  3. ৬২
  4. ৬৩
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫, ৮৭, ৮০, ৭৪, ... ধারাটির অষ্টম পদ হবে-

সমাধান:
১ম পদ = ৯৫
২য় পদ = ৯৫ - ৮ = ৮৭ 
৩য় পদ = ৮৭ - ৭ = ৮০ 
৪র্থ পদ = ৮০ - ৬ = ৭৪ 
৫ম পদ = ৭৪ - ৫ = ৬৯ 
৬ষ্ঠ পদ = ৬৯ - ৪ = ৬৫ 
৭ম পদ = ৬৫ - ৩ = ৬২ 
৮ম পদ = ৬২ - ২ = ৬০ 
১০,৫০৪.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৫৮
  2. ৬০
  3. ৬২
  4. ৬৮
সঠিক উত্তর:
৫৮
উত্তর
সঠিক উত্তর:
৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?


সমাধান: 
১ম চিত্রে,
(৯ × ৫) - ৩
= ৪৫ - ৩
= ৪২

২য় চিত্রে,
(৮ × ৭) - ৪
= ৫৬ - ৪
= ৫২

৩য় চিত্রে,
(৭ × ৯) - ৫
= ৬৩ - ৫
= ৫৮

∴ প্রশ্নবোধক স্থানে ৫৮ বসবে। 
১০,৫০৫.
২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ১০৫°
  2. ৯০°
  3. ১১৫°
  4. ১১০°
সঠিক উত্তর:
১০৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: ২টা ৩০মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = │(11m - 60h)/2 │°
= │(11 × 30 -  60 × 2)/2│°
= │(330 - 120)/2│°
= │210/2│°
= 105°
১০,৫০৬.
নিচের কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা?
  1. Cease
  2. Launch
  3. Initiate
  4. Commence
সঠিক উত্তর:
Cease
উত্তর
সঠিক উত্তর:
Cease
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি অন্যগুলোর থেকে আলাদা?
 
সমাধান:
Cease - স্থগিত রাখা, বন্ধ 
Launch - শুরু করা
Initiate - আরম্ভ করা, সূচনা করা
Commence - আরম্ভ করা, শুরু করা

∴ Cease শব্দটি অন্যগুলোর চেয়ে আলাদা।
১০,৫০৭.
নীচের কোন বানানটি সঠিক?
  1. ক) চুর্ণবিচূর্ণ
  2. খ) চুর্ণবিচুর্ণ
  3. গ) চুর্নবিচুর্ণ
  4. ঘ) চূর্ণবিচূর্ণ
সঠিক উত্তর:
ঘ) চূর্ণবিচূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চূর্ণবিচূর্ণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
চূর্ণবিচূর্ণ(বিশেষণ)
অর্থ:
- সম্পূর্ণ চূর্ণিত।
- আলংকরিক অর্থ: সম্পূর্ণ বিনষ্ট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০,৫০৮.
তিনটি একই রকমের মোমবাতিকে জ্বালিয়ে দিয়ে তিনটি ভিন্ন ভিন্ন ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো। কোন মোমবতিটি আগে নিভে যাবে?
  1. ক) A মোমবাতিটি একটি বদ্ধ ছোট ঢাকনা দ্বারা ঢাকা
  2. খ) B মোমবাতিটি একটি বদ্ধ বড় ঢাকনা দ্বারা ঢাকা
  3. গ) C মোমবাতিটি ছিদ্র যুক্ত ছোট ঢাকনা দ্বারা ঢাকা
  4. ঘ) সবগুলো একসাথে নিভে যাবে
সঠিক উত্তর:
ক) A মোমবাতিটি একটি বদ্ধ ছোট ঢাকনা দ্বারা ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) A মোমবাতিটি একটি বদ্ধ ছোট ঢাকনা দ্বারা ঢাকা
ব্যাখ্যা
যার মধ্যে বাতাস থাকবে সেটি বেশী সময় ধরে জ্বলবে। A মোমবাতিটির মধ্যে বাতাস সবথেকে কম থাকায় এটি সবার আগে নিভে যাবে।
১০,৫০৯.
রহিম দক্ষিণ দিকে মুখ করে আছে, সে ঘড়ির কাটার বিপরীত দিকে এক সমকোণে ঘুরল এবং ৩০ মিটার এগিয়ে গেল। তারপর সে উত্তর দিকে ঘুরে ৪০ মিটার গেল। তারপরে, পশ্চিম দিকে ঘুরে ৬০ মিটার গেল। তারপরে বামে ঘুরে ৮০ মিটার গেল। রহিম যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখান থেকে এখন কত দুরত্বে আছে?
  1. ক) ৩০ মিটার
  2. খ) ৪০ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ২১০ মিটার
সঠিক উত্তর:
গ) ৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫০ মিটার
ব্যাখ্যা

PQ = √(402 + 302)
= √(1600 - 900)
= √2500
= 50

১০,৫১০.
শাকিল উত্তর দিকে 20 কি.মি. হাঁটছেন। তিনি বাম দিকে ঘুরে 40 কি.মি. হাঁটেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 20 কি.মি. হাঁটলেন। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর ২০ কি.মি.হাঁটেন। তিনি তার শুরু অবস্থান থেকে কত দূরে?
  1. 20 কি.মি.
  2. 35 কি.মি.
  3. 25 কি.মি.
  4. 15 কি.মি.
সঠিক উত্তর:
20 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
20 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: শাকিল উত্তর দিকে 20 কি.মি. হাঁটছেন। তিনি বাম দিকে ঘুরে 40 কি.মি. হাঁটেন। তিনি আবার বাম দিকে ঘুরলেন এবং 20 কি.মি. হাঁটলেন। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর ২০ কি.মি.হাঁটেন। তিনি তার শুরু অবস্থান থেকে কত দূরে?

সমাধান:

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E
AE = 40 - 20 কি.মি
= 20 কি.মি.
১০,৫১১.
(০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?
  1. ৮২
  2. ৮০
  3. ৭৫
  4. ৭০
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: (০.২ × ০.৩ × ০.৫)/(০.১ × ০.২ × ০.০২) এর মান কত?

সমাধান:
০.২ × ০.৩ × ০.৫/০.১ × ০.২ × ০.০২
= ০.০৩০/০.০০০৪ 
= ৩০০/৪ 
= ৭৫
১০,৫১২.
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন।
  1. 8 টি
  2. 10 টি
  3. 12 টি
  4. 13 টি
সঠিক উত্তর:
10 টি
উত্তর
সঠিক উত্তর:
10 টি
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান: 


 

একটি করে নিয়ে = 1, 2, 3, 4, 5 = 5 টি
তিনটি করে নিয়ে = (1, 6, 3), (1, 6, 4), (2, 6, 5), (2, 6, 4), (3, 6, 5) = 5 টি
∴ মোট = 5 + 5 = 10 টি

১০,৫১৩.
নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?
  1. পাবক
  2. তুরগ
  3. সর্বভুক
  4. বায়ুসখা
সঠিক উত্তর:
তুরগ
উত্তর
সঠিক উত্তর:
তুরগ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?

সমাধান:
পাবক, সর্বভুক ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ। অন্যদিকে তুরগ হলো ঘোড়ার সমার্থক শব্দ। এদিক থেকে এটি ভিন্ন।

• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ:
- তুরগ, ঘোড়া, ঘোটক, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০,৫১৪.
৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?
  1. ৭৫
  2. ১০০
  3. ১৫০
  4. ১৮০
সঠিক উত্তর:
১৫০
উত্তর
সঠিক উত্তর:
১৫০
ব্যাখ্যা
 
প্রশ্ন: ৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৩২% এর সমান?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি x 

প্রশ্নমতে,
x এর ৩২% = ৪৮ 
বা, ৩২x/১০০ = ৪৮
বা, ৩২x = ৪৮০০
বা, x = ৪৮০০/৩২
∴ x = ১৫০ 

∴ সংখ্যাটি ১৫০
১০,৫১৫.
Recess শব্দের পরিভাষা কোনটি?
  1. ক) অবকাশ-কাল
  2. খ) মুলতবি
  3. গ) পদত্যাগ
  4. ঘ) অধিবেশন
সঠিক উত্তর:
ক) অবকাশ-কাল
উত্তর
সঠিক উত্তর:
ক) অবকাশ-কাল
ব্যাখ্যা
Recess : অবকাশ-কাল
পার্লামেন্টের এক অধিবেশন শেষ হওয়া এবং নতুন অধিবেশন শুরু হওয়ার মধ্যবর্তী সময়।
কোনো কোনো সময় পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর থেকে নতুন পার্লামেন্ট বসার পূর্ব পর্যন্ত সময়কে ভুলবশত recess মনে করা হয়।
সাধারণভাবে পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে আবার শুরুর মধ্যবর্তী সময় recess. দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ই recess. একটি পার্লামেন্ট বছরে ক’বার অধিবেশনে বসবে এবং কোন সময় অধিবেশন শুরু ও শেষ হবে তা সুনির্দিষ্ট থাকলে অবকাশ কাল নির্ধারণ করা সহজ হয়।

সূত্রঃ পার্লামেন্টারি শব্দকোষ, জালাল ফিরোজ 
১০,৫১৬.
নিচের অক্ষরগুলো ব্যবহার করে গঠিত সঠিক অর্থবোধক শব্দ কোনটি?
অক্ষরসমূহ: প নি শ বে উ
  1. উপবেশন
  2. নিউবেশপ
  3. উপনিবেশ
  4. পনিউশব
সঠিক উত্তর:
উপনিবেশ
উত্তর
সঠিক উত্তর:
উপনিবেশ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো ব্যবহার করে গঠিত সঠিক শব্দ কোনটি?
অক্ষরসমূহ: প নি শ বে উ

সমাধান:
প নি শ বে উ - অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - উপনিবেশ।
উপনিবেশ - বিদেশি শাসক কর্তৃক অধিকৃত অন্য দেশ বা অঞ্চল।

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক শব্দ -
হা সা র ম গ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - মহাসাগর।
শা খু ড় ড়ি, শু অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - খুড়শাশুড়ি।
র তা ঘ সে র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - তাসের ঘর।
ধ নি রা প র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ -  নিরপরাধ।
১০,৫১৭.
Recipient - এর সমার্থক শব্দ কোনটি?
  1. beneficiary
  2. doner
  3. vender
  4. none of these
সঠিক উত্তর:
beneficiary
উত্তর
সঠিক উত্তর:
beneficiary
ব্যাখ্যা
প্রশ্ন: Recipient - এর সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• Recipient এর সমার্থক শব্দ Beneficiary
Recipient (noun) অর্থ- সুবিধা গ্রহণকারী, গ্রহীতা; প্রাপক।
Beneficiary অর্থ- গ্রহণকারী।

doner - দাতা
vender - বিক্রেতা

উৎস: Accessibledictionary by Bangla Academy
১০,৫১৮.
Which one is in the third position?
A is smaller than B
C is bigger than A
D is bigger than C
B is smaller than E
C is bigger than B
E is smaller than C
  1. ক) A
  2. খ) B
  3. গ) C
  4. ঘ) E
সঠিক উত্তর:
ঘ) E
উত্তর
সঠিক উত্তর:
ঘ) E
ব্যাখ্যা

বড় থেকে ছোট অনুসারে সাজালে -
D > C > E > B > A
অর্থাৎ, third position এ রয়েছে E.

১০,৫১৯.
একটি নল ১২ মিনিটে একটি খালি চৌবাচ্চা পূর্ণ করতে পারে। অপর একটি নল প্রতি মিনিটে ১৪ লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি ৯৬ মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে?
  1. ১৪৪ লিটার
  2. ১৯২ লিটার
  3. ২১৬ লিটার
  4. ১৫০ লিটার
সঠিক উত্তর:
১৯২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
১৯২ লিটার
১০,৫২০.
যদি PENCIL = 59 হয়, তাহলে ERASER = কত?
  1. 59
  2. 60
  3. 66
  4. 55
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: যদি PENCIL = 59 হয়, তাহলে ERASER = কত?

সমাধান:

প্রথমে PENCIL শব্দের প্রতিটি অক্ষরের মান বের করি:
এখানে, P = 16, E = 5, N = 14, C = 3, I = 9, L = 12
∴ P + E + N + C + I + L = 16 + 5 + 14 + 3 + 9 + 12 = 59

এখন ERASER এর জন্য একই নিয়মে প্রতিটি অক্ষরের মান বের করি:
এখানে, E = 5, R = 18, A = 1, S = 19, E = 5, R = 18
∴ E + R + A + S + E + R = 5 + 18 + 1 + 19 + 5 + 18 = 66
১০,৫২১.
ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 
  1. T
  2. V
  3. U
  4. S
সঠিক উত্তর:
U
উত্তর
সঠিক উত্তর:
U
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ কোনটি? 

সমাধান: 
ইংরেজি বর্ণমালার ডানদিক থেকে ১২তম বর্ণ = O 
O বর্ণের ডানদিকের ষষ্ঠ বর্ণ = U 
A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z
১০,৫২২.
একটি শ্রেণিকক্ষে ৯০ জন শিক্ষার্থী আছে। সালমার অবস্থান শুরু থেকে ২৫তম। তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত?
  1. 66
  2. 60
  3. 65
  4. 55
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিকক্ষে 90 জন শিক্ষার্থী আছে। সালমার অবস্থান শুরু থেকে 25 তম। তাহলে শেষের দিক থেকে তার অবস্থান কত?

সমাধান:
শেষ দিক থেকে অবস্থান = মোট শিক্ষার্থী - শুরু দিক থেকে অবস্থান + 1
 = 90 - 25 + 1 = 66 তম

সুতরাং, সালমার অবস্থান শেষের দিক থেকে 66 তম।
১০,৫২৩.
What is antonym of 'Ambiguous'-
  1. Complex
  2. Clear
  3. Vague
  4. Obscure
সঠিক উত্তর:
Clear
উত্তর
সঠিক উত্তর:
Clear
ব্যাখ্যা

Ambiguous = অস্পষ্ট/দ্ব্যর্থবোধক
Clear = স্পষ্ট/পরিষ্কার
- যা পুরোপুরি বিপরীত অর্থ প্রকাশ করে।

অন্য অপশনগুলো:
ক) Complex = জটিল 
গ) Vague = অস্পষ্ট 
ঘ) Obscure = অস্পষ্ট/অন্ধকারাচ্ছন্ন

১০,৫২৪.
লিভারের ভারসাম্য ঠিক রাখতে কত দূরে 9 কেজি ওজন রাখতে হবে? 
  1. ক) 4 m
  2. খ) 5 m
  3. গ) 7 m
  4. ঘ) 8 m
সঠিক উত্তর:
খ) 5 m
উত্তর
সঠিক উত্তর:
খ) 5 m
ব্যাখ্যা
প্রশ্ন: লিভারের ভারসাম্য ঠিক রাখতে কত দূরে 9 কেজি ওজন রাখতে হবে? 


সমাধান: 
ধরি,
বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব L1 = 3 m
বামদিকের বস্তুর ওজন W1 = 15 Kg 
ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব L2 = ?
ডানদিকের বস্তুর ওজন W2 = 9 Kg

এখন,
L1 × W1 = L2 × W2
⇒ 15 × 3 = L2 × 9
⇒ L2 = 45/9
∴ L2 = 5 

অতএব,
5 মিটার দূরে 9 কেজি ওজন রাখতে হবে।
১০,৫২৫.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ 
১০,৫২৬.
১ থেকে ৭১ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের সমষ্টি কত?
  1. ৩২৬৬
  2. ২৩৮০
  3. ১৮৯০
  4. ২৫৫৬
সঠিক উত্তর:
২৫৫৬
উত্তর
সঠিক উত্তর:
২৫৫৬
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৭১ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাসমূহের সমষ্টি কত?

সমাধান:
আমরা জানি,
১ থেকে n পর্যন্ত সংখ্যার সমষ্টি = n(n + 1)/2

∴ সমষ্টি = ৭১(৭১ + ১)/২    ;[n = ৭১]
= (৭১ × ৭২)/২
= ৭১ × ৩৬
= ২৫৫৬

∴ ১ থেকে ৭১ পর্যন্ত সংখ্যাসমূহের সমষ্টি = ২৫৫৬
১০,৫২৭.
কোন পদার্থটি বোতলে রেখে দিলে সম্পূর্ণ বোতল জুড়ে থাকবে?
  1. পানি
  2. চিনি
  3. সেন্ট
  4. দুধ
সঠিক উত্তর:
সেন্ট
উত্তর
সঠিক উত্তর:
সেন্ট
ব্যাখ্যা
বায়বীয় পদার্থ সবসময়ই যে পাত্রে রাখা হয় সে পাত্রজুড়ে অবস্থান করে৷ অর্থাৎ, একই পরিমাণ গ্যাস যদি একটি বড় সিলিন্ডারে এবং আরেকটি ছোটো সিলিন্ডারে রাখা হয় তাহলে সেই গ্যাস পুরোটা জুড়ে থাকবে৷
প্রশ্নের প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র সেন্টই এই শর্ত পূরণ করতে পারে যেহেতু এটা গ্যাসীয় পদার্থ৷
উৎসঃ বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি
১০,৫২৮.
36, 34, 30, 28, 24, ... পরবর্তী সংখ্যা কত?
  1. 26
  2. 23
  3. 22
  4. 20
সঠিক উত্তর:
22
উত্তর
সঠিক উত্তর:
22
ব্যাখ্যা
প্রশ্ন: 36, 34, 30, 28, 24, ... পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
36 - 34 = 2
34 - 30 = 4
30 - 28 = 2
28 - 24 = 4

এখানে প্রথমে ২ কমে পরে ৪ কমে। আবার ২ কমে পরে ৪ কমে। এভাবে চলতে থাকে। 
সেই হিসেবে 24 এর পরের সংখ্যাটি ২ কমবে।
∴ সংখ্যাটি হবে 24 - 2 = 22
১০,৫২৯.
নিচের কোন বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?
  1. ন্দ্রি, চ, গু, কা, র
  2. ন, র্চ, অ 
  3. ণ, ক, ঠা
  4. রা, গো, ব, চা
সঠিক উত্তর:
ন, র্চ, অ 
উত্তর
সঠিক উত্তর:
ন, র্চ, অ 
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে একটি অর্থবোধক শব্দ পাওয়া যায়?

সমাধান:
"ন, র্চ, অ" বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে যে শব্দ পাওয়া যায় সেটি হলো- অর্চন, যা একটি অর্থবোধক শব্দ।
অর্চন শব্দটির অর্থ হলো- উপাসন, পূজন।

অন্যদিকে,
ন্দ্রি, চ, গু, কা, র
রা, গো, ব, চা
ণ, ক, ঠা
উপর্যুক্ত বর্ণগুলোকে পুনর্বিন্যাস করলে কোন অর্থবোধক শব্দ পাওয়া যায় না,

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১০,৫৩০.
স্রোতের বিপরীতে একটি নৌকা ৫ ঘণ্টায় ২০ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?
  1. ১ কি.মি./ঘণ্টা
  2. ২ কি.মি./ঘণ্টা
  3. ৩ কি.মি./ঘণ্টা
  4. ৪ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
২ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের বিপরীতে একটি নৌকা ৫ ঘণ্টায় ২০ কি.মি. যায়। যদি স্থির পানিতে ঐ নৌকার গতিবেগ ঘণ্টায় ৬ কি.মি. হয়, তবে নদীর স্রোতের গতিবেগ কত?

সমাধান:
স্রোতের বিপরীতে ৫ ঘণ্টায় নৌকা যায় = ২০ কি.মি.
স্রোতের বিপরীতে ১ ঘণ্টায় নৌকা যায় = ২০/৫ = ৪ কি.মি.

নৌকার স্থির পানির বেগ − স্রোতের বেগ = ৪ কি.মি.
নৌকার বেগ = ৬ কি.মি.

∴ স্রোতের বেগ = ৬ − ৪ = ২ কি.মি.
১০,৫৩১.
সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?
  1. ১৮
  2. ২০
  3. ১১
  4. ১৬
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা
প্রশ্ন: সংখ্যা সিরিজের প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে?
১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ?

সমাধান:
প্রথম সিরিজ (বিজোড় পজিশন)-
১৯, ১৭, ১৫, ১৩ →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ১৩ - ২ = ১১

আবার,
দ্বিতীয় সিরিজ (জোড় পজিশন)-

২৬, ২৪, ২২, ? →প্রতিবার ২ করে কমছে।

∴ পরবর্তী সংখ্যা = ২২ - ২ = ২০

∴ এখন পুরো সিরিজটি হবে = ১৯, ২৬, ১৭, ২৪, ১৫, ২২, ১৩, ২০
১০,৫৩২.
আবার আসিব ফিরে : জীবনানন্দ দাশ :: প্রতিদান : ?
  1. সুকুমার রায়
  2. আল মাহমুদ
  3. জসীমউদ্দীন
  4. অতুল প্রসাদ সেন
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্দীন
ব্যাখ্যা
প্রশ্ন: "আবার আসিব ফিরে" : জীবনানন্দ দাশ :: "প্রতিদান" : ?

সমাধান:
কবি জসীমউদ্দীন রচিত কবিতা 'প্রতিদান'।

জীবনানন্দ দাশ রচিত কবিতা 'আবার আসিব ফিরে'।
১০,৫৩৩.
চিত্রে মোট কয়টি বর্গক্ষেত্র রয়েছে?
  1. ক) ১৬
  2. খ) ২০
  3. গ) ২৪
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা

উক্ত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান। তাই চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যাবে।
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ + ৪
= ১ + ৪ + ৯ + ১৬
= ৩০

১০,৫৩৪.
65 থেকে কোন সংখ্যাকে বিয়োগ করলে বিয়োগফল সংখ্যা অপেক্ষা 5 বেশি হবে? 
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 30
  4. ঘ) 45
সঠিক উত্তর:
গ) 30
উত্তর
সঠিক উত্তর:
গ) 30
ব্যাখ্যা
মনেকরি 
সংখ্যাটি x
প্রশ্নমতে
65 - x = x + 5
x + x = 65 - 5
2x = 60
x = 30
১০,৫৩৫.
মারে ঠাকুর না মারে_____
  1. ক) কুকুর
  2. খ) বিড়াল
  3. গ) শিয়াল
  4. ঘ) হাতি
সঠিক উত্তর:
ক) কুকুর
উত্তর
সঠিক উত্তর:
ক) কুকুর
ব্যাখ্যা
'সবলকে সমীহ ও দুর্বলের প্রতি নির্মম' অর্থে ব্যবহৃত প্রবাদ-প্রবচন = মারে ঠাকুর না মারে কুকুর।
১০,৫৩৬.
LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা

    প্রশ্ন: LOADSHEDDING শব্দটির সমতল দর্পণের প্রতিবিম্ব কোনটি? 

    সমাধান: 

    ১০,৫৩৭.
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?
    1. ক) ৮
    2. খ) ৯
    3. গ) ১৫
    4. ঘ) ১৬
    সঠিক উত্তর:
    খ) ৯
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ৯
    ব্যাখ্যা
    প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসাতে হবে?

    সমাধান-
    ১৫ ÷ ৩ = ৫ × ৮ = ৪০
    ৪৫ ÷ = ৫ × ১০ = ৫০
    ১০,৫৩৮.
    প্রদত্ত (X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
    1. ক) 1
    2. খ) 2
    3. গ) 3
    4. ঘ) 4
    সঠিক উত্তর:
    ঘ) 4
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 4
    ব্যাখ্যা
    প্রদত্ত (X) চিত্রটি পানিতে দেখানো প্রতিবিম্ব অপশন ঘ 
    ১০,৫৩৯.
    প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?


    সমাধান:
    ১ম চিত্রে, √(১ + ৬ + ৮ + ১০) = √২৫ = ৫

    ২য় চিত্রে, √(২ + ২৩ + ৭ + ১৭) = √৪৯ = ৭

    ৩য় চিত্রে, √(৩ + ৫ + ৪ +) = √১৬ = ৪
    ১০,৫৪০.
    এক ব্যক্তি খ্রিস্টপূর্ব ৩০ সনে জন্মগ্রহণ করে এবং ৫০ খ্রিস্টাব্দে মারা যায়। মৃত্যুকালে ব্যক্তিটির বয়স কত ছিল?
    1. ৮০ বছর
    2. ৭৯ বছর
    3. ২১ বছর
    4. ২০ বছর
    সঠিক উত্তর:
    ৮০ বছর
    উত্তর
    সঠিক উত্তর:
    ৮০ বছর
    ব্যাখ্যা
    প্রশ্ন: এক ব্যক্তি খ্রিস্টপূর্ব ৩০ সনে জন্মগ্রহণ করে এবং ৫০ খ্রিস্টাব্দে মারা যায়। মৃত্যুকালে ব্যক্তিটির বয়স কত ছিল?

    সমাধান:
    খ্রিস্টপূর্ব বলতে মূলত যিশুখ্রিস্টের জন্মের পূর্বের বছরগুলো নির্দেশ করে।
    যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে যে বছর গণনা করা হয়, তাকেই খ্রিস্টাব্দ বলে।

    সুতরাং ব্যক্তির বয়স = (৩০ + ৫০) বছর [ ৩০ যিশুখ্রিস্টের জন্মের পূর্বের বছর এবং ৫০ যিশুখ্রিস্টের জন্মের বছর থেকে যে বছর]
    = ৮০ বছর

    উৎস: [Link].
    ১০,৫৪১.
    নিচের কোন বানানটি সঠিক?
    1. Exausted
    2. Intelligent
    3. Equaly
    4. Amigrate
    সঠিক উত্তর:
    Intelligent
    উত্তর
    সঠিক উত্তর:
    Intelligent
    ব্যাখ্যা
    প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

    সমাধান:
    সঠিক বানান:
    Intelligent(adjective): Showing intelligence, or able to learn and understand things easily.

    অন্য বানানগুলো হলোঃ
    Exhausted(adjective): Extremely tired.
    Equally(adverb): Fairly and in the same way.
    Emigrate(verb): To leave a country permanently and go to live in another one.
    ১০,৫৪২.
    প্রশ্নবোধক স্থানে কত হবে?
    1. 85
    2. 82
    3. 81
    4. 79
    সঠিক উত্তর:
    79
    উত্তর
    সঠিক উত্তর:
    79
    ব্যাখ্যা
    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কত হবে?

    সমাধান:
    14 + 9 = 23
    23 + 11 = 34
    34 + 13 = 47
    47 + 15 = 62
    62 + 17 = 79

    ∴ প্রশ্নবোধক স্থানে 79 হবে।
    ১০,৫৪৩.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
            17  (112)  39
            28   ( ? )   49
    1. 84
    2. 96
    3. 148
    4. 154
    সঠিক উত্তর:
    154
    উত্তর
    সঠিক উত্তর:
    154
    ব্যাখ্যা

    প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
            17  (112)  39
            28   ( ? )   49

    সমাধান:
    বন্ধনীর দুই পাশের সংখ্যার যোগফলের দ্বিগুণ বন্ধনীতে বসবে।
    17 + 39 = 56 ⇒ 56 × 2 = 112
    28 + 49 = 77 ⇒ 77 × 2 = 154

    ১০,৫৪৪.
    চিত্রে x = 2y/7 হলে, y° = কত?
    1. 100°
    2. 120°
    3. 140°
    4. 150°
    সঠিক উত্তর:
    140°
    উত্তর
    সঠিক উত্তর:
    140°
    ব্যাখ্যা

    প্রশ্ন: চিত্রে x = 2y/7 হলে, y° = কত?

    সমাধান:
    আমরা জানি, একটি সরলরেখার ওপর উৎপন্ন কোণদ্বয়ের সমষ্টি 180°।
    চিত্রানুসারে, x + y = 180 ...............(1)

    দেওয়া আছে, x = 2y/7
    সমীকরণ (1)-এ x এর মান বসিয়ে পাই,
    (2y/7) + y = 180 
    ⇒ (2y + 7y)/7 = 180
    ⇒ 9y/7 = 180
    ⇒ 9y = 180 × 7
    ⇒ 9y = 1260
    ⇒ y = 1260/9 
    ∴ y = 140°

    ১০,৫৪৫.
    আপনার প্রতিবেশী দুটি ছেলেকে আপনি মার্কেটের একটি দোকান থেকে চুরি করতে দেখলেন। তখন আপনি কি করবেন?
    1. ক) ছেলে দুটি কে পুলিশের হাতে ধরিয়ে দিবেন
    2. খ) না দেখার ভান করে চলে যাবেন
    3. গ) চুরি করা মাল ফেরত দিতে বলবেন
    4. ঘ) দোকানদারকে সে সম্পর্কে অবগত করবেন
    সঠিক উত্তর:
    গ) চুরি করা মাল ফেরত দিতে বলবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) চুরি করা মাল ফেরত দিতে বলবেন
    ব্যাখ্যা

    প্রতিবেশী হিসেবে প্রথমে ছেলে দুটিকে চুরি করা মাল ফেরত দেয়ার কথা বলাই সব থেকে যুক্তিযুক্ত।

    ১০,৫৪৬.
    গণিত করার সময় সতর্ক থাকতে হয়, নইলে _____ পারে।
    1. খোদার খাসি
    2. কায়দা হয়ে যেতে
    3. কেঁচে যেতে
    4. উড়নপেকে
    সঠিক উত্তর:
    কেঁচে যেতে
    উত্তর
    সঠিক উত্তর:
    কেঁচে যেতে
    ব্যাখ্যা
    কেঁচে যাওয়া - পণ্ড হয়ে যাওয়া।
    উড়নপেকে - অপব্যয়ী।
    কায়দা হওয়া - বশে আসা।
    শূন্যস্থানে বাক্যের Context অনুযায়ী 'কেঁচে যেতে' ব্যবহৃত হবে।
    ১০,৫৪৭.
    Which of the following is not a prime number?
    1. ক) 241
    2. খ) 337
    3. গ) 391
    4. ঘ) 571
    সঠিক উত্তর:
    গ) 391
    উত্তর
    সঠিক উত্তর:
    গ) 391
    ব্যাখ্যা

    Clearly, 162 > 241.
    ∴ 16 > √241
    Now,
    Prime numbers less than 16 are 2, 3, 5, 7, 11, 13.
    241 is not divisible by any of them. 
    ∴ 241 is a prime number
    In that same fashion,
    337 and 571 are also prime numbers.

    Now, 391
    clearly, 202 > 391
    ∴ 20 > √391
    Now, Prime numbers less than 20 are 2, 3, 5, 7, 11, 13, 17, 19
    Here, 391 is divisible by 17.
    ∴ 391 is not a prime number.

    ১০,৫৪৮.
    উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?
    1. 9 kg
    2. 10 kg
    3. 7 kg
    4. 6 kg
    সঠিক উত্তর:
    9 kg
    উত্তর
    সঠিক উত্তর:
    9 kg
    ব্যাখ্যা

    প্রশ্ন: উভয় পাশে ভারসাম্য রক্ষা করতে হলে '?' চিহ্নিত বস্তুর ভর কত হতে হবে?


    সমাধান:
    ভারসাম্য রক্ষার ক্ষেত্রে উভয় পাশের দূরত্ব ও ভরের মোট গুণফল সমান হতে হয়।
    তাহলে,
    (7 + ?) × 9 = 12 × 12
    ⇒ 7 + ? = 144/9
    ⇒ 7 + ? = 16
    ⇒ ? = 16 - 7
    ⇒ ? = 9

    ∴ বস্তুর ভর 9 কেজি হতে হবে।

    ১০,৫৪৯.
    যদি 8 × 3 = 4015 , 4 × 5 = 2025 হয় তবে, 6 × 7 =কত?
    1. ক) 2435
    2. খ) 3028
    3. গ) 2428
    4. ঘ) 3035 
    সঠিক উত্তর:
    ঘ) 3035 
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 3035 
    ব্যাখ্যা
    প্রত্যেকটিকে ৫ দ্বারা গুণ করে পাশাপাশি লেখা হলো 
    8 × 3 = 4015 ,
    4 × 5 = 2025 ,
    6 × 7 =3035 
    ১০,৫৫০.
    উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
    1. সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
    2. শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
    3. শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
    4. আহা! কী চমৎকার দৃশ্য।
    সঠিক উত্তর:
    শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
    উত্তর
    সঠিক উত্তর:
    শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
    ব্যাখ্যা
    প্রশ্ন: উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?

    সমাধান:
    • উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।

    উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
    ১. কথোপকথন ও সংলাপে।
    ২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
    ৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।

    - আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
    - শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
    - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।
    ১০,৫৫১.
    চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?
    1. সহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করবেন
    2. পদত্যাগ করে অন্য চাকরিতে চলে যাবেন
    3. কৌশলে ভুলগুলো অন্য কারো উপর চাপিয়ে দেবেন
    4. ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন
    সঠিক উত্তর:
    ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন
    উত্তর
    সঠিক উত্তর:
    ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন
    ব্যাখ্যা

    প্রশ্ন: চাকরি ক্ষেত্রে আপনি যদি আপনার কাজে একাধিক ভুল করেন, তবে আপনি কী করবেন?

    সমাধান:
    সঠিক উত্তর: খ) ভুলগুলো স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেবেন।

    • পেশাদারিত্বের মূল নীতি হলো দায়িত্ববোধ ও সততা।
    ভুল স্বীকার করে তা সংশোধন করার চেষ্টা করাই একজন পেশাদারের বৈশিষ্ট্য।
    যখন কোনো ভুল হয়, তখন সেটি স্বীকার করে সংশোধন করার উদ্যোগ নেওয়া উচিত, যাতে ভবিষ্যতে ভালো কাজ করা যায় এবং একই ভুল আবার না হয়।

    ১০,৫৫২.
    শ্যামদেশ : থাইল্যান্ড :: ক্যাথে : ?
    1. ক) শ্রীলঙ্কা
    2. খ) চীন
    3. গ) জর্ডান
    4. ঘ) ইন্দোনেশিয়া
    সঠিক উত্তর:
    খ) চীন
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) চীন
    ব্যাখ্যা
    বিভিন্ন দেশসমূহের পূর্বনাম :
    ইরাক - মেসোপটেমিয়া
    ইরান - পারস্য
    জর্ডান - ট্রান্সজর্ডান
    মিয়ানমার - বার্মা (১৯৮৯ সাল পর্যন্ত), ব্রহ্মদেশ
    শ্রীলঙ্কা - সিলন
    থাইল্যান্ড - শ্যামদেশ (Siam)
    জাপান - নিপ্পন
    চীন - ক্যাথে
    তাইওয়ান - ফরমোজা
    সিঙ্গাপুর - তুমাসিক
    ইন্দোনেশিয়া - ডাচ ইস্ট ইন্ডিজ 

    উৎস : ব্রিটানিকা  
    ১০,৫৫৩.
    ২টা ১৫ মিনিটের সময় ঘণ্টায় কাঁটা ও মিনিটির কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
    1. ২০°
    2. ২২.৫°
    3. ২৩°
    4. ২৩.৫°
    সঠিক উত্তর:
    ২২.৫°
    উত্তর
    সঠিক উত্তর:
    ২২.৫°
    ব্যাখ্যা
    প্রশ্ন: ২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

    সমাধান:
    কাঁটার মধ্যবর্তী কোণ = ।(১১ × ১৫ - ৬০ × ২)/২।°
    = ।(১৬৫ - ১২০)/২।°
    =।৪৫/২।°
    = ২২.৫°
    ১০,৫৫৪.
    একটি ঘড়িতে যখন সকাল ১০ টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
    1. ক) ৯৬°
    2. খ) ১২৬°
    3. গ) ১২৪°
    4. ঘ) ১১২°
    সঠিক উত্তর:
    খ) ১২৬°
    উত্তর
    সঠিক উত্তর:
    খ) ১২৬°
    ব্যাখ্যা
    প্রশ্ন: একটি ঘড়িতে যখন সকাল ১০ টা ১২ মিনিট তখন ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

    সমাধান: 
    আমরা জানি,
    ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(১১m - ৬০h)/২|°
    = |{(১১ × ১২) - (৬০ × ১০)}/২|°
    = |(১৩২ - ৬০০)/২|°
    = |- ৪৬৮/২|°
    = |- ২৩৪|°
    = ২৩৪°

    যেহেতু এটি একটি প্রবদ্ধকোণ।

    নির্ণেয় কোণ = ৩৬০° - ২৩৪° = = ১২৬°
    ১০,৫৫৫.
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    2, 5, 10, 17, 26, 37, 50, ?
    1. ক) 56
    2. খ) 58
    3. গ) 62
    4. ঘ) 65
    সঠিক উত্তর:
    ঘ) 65
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) 65
    ব্যাখ্যা
    প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 
    2, 5, 10, 17, 26, 37, 50, ?

    সমাধান:
    ১ম পদ = 12 + 1 = 2
    ২য় পদ = 22 + 1 = 5
    ৩য় পদ =  32 + 1 = 10
    ৪র্থ পদ =42 + 1 = 17
    ৫ম পদ = 52 + 1 = 26
    ৬ষ্ঠ পদ = 62 + 1 = 37
    ৭ম পদ = 72 + 1 = 50
    ৮ম পদ = 82 + 1 = 65
    ১০,৫৫৬.
    নিচের কোন বছর লিপ ইয়ার নয়?
    1. ৭০০
    2. ৮০০
    3. ১২০০
    4. ২০০০
    সঠিক উত্তর:
    ৭০০
    উত্তর
    সঠিক উত্তর:
    ৭০০
    ব্যাখ্যা
    অপশনের যে শতাব্দিকে ৪০০ দ্বারা ভাগ করা যায় না সেটি লিপ ইয়ার হবে না। ৭০০ কে ৪০০ দ্বারা ভাগ করা যায় না, তাই এটি লিপ ইয়ার না।
    ১০,৫৫৭.
    রাকিব A স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৬ কি.মি. পূর্ব দিকে গেল। রাকিব A স্থান থেকে কত দূরে আছে?
    1. ১০ কি.মি.
    2. ১২ কি.মি.
    3. ১৪ কি.মি.
    4. ১৬ কি.মি.
    সঠিক উত্তর:
    ১০ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ১০ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: রাকিব A স্থান থেকে যাত্রা শুরু করে ৮ কি.মি. উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৬ কি.মি. পূর্ব দিকে গেল। রাকিব A স্থান থেকে কত দূরে আছে?

    সমাধান:

    AC = √(৮ + ৬)
    = √(৬৪ + ৩৬)
    = √(১০০)

    = ১০ কি.মি. 
    ১০,৫৫৮.
    নিচের কোন বানানটি অশুদ্ধ?
    1. সুকেশীনী
    2. শাশ্বত
    3. প্রজ্বলিত
    4. জাজ্বল্যমান
    সঠিক উত্তর:
    সুকেশীনী
    উত্তর
    সঠিক উত্তর:
    সুকেশীনী
    ব্যাখ্যা
    • 'সুকেশীনী'- বানানটি অশুদ্ধ। 
    - সুকেশী, সুকেশা, সুকেশিনী- তিনটিই শুদ্ধ। 
    -------------------
    অন্যদিকে,  
    • 'জাজ্জ্বল্যমান' এর শুদ্ধ বানান- জাজ্বল্যমান। 
    • 'প্রোজ্বলিত' এর শুদ্ধ বানান- প্রজ্বলিত।
    • 'শ্বাশত' এর শুদ্ধ বানান- শাশ্বত।

    উৎস: বাংলা একাডেমি বাংলা বানান- অভিধান। 
    ১০,৫৫৯.
    ফারুক একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?
    1. ৩√২ কি.মি.
    2. ২√৩ কি.মি.
    3. ৩√৩ কি.মি.
    4. ৬ কি.মি.
    সঠিক উত্তর:
    ৩√২ কি.মি.
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩√২ কি.মি.
    ব্যাখ্যা
    প্রশ্ন: ফারুক একটি নির্দিষ্ট স্থান থেকে ৯ কি. মি. দক্ষিণে গেল। এরপর ৩ কি. মি. পূর্বে গেল। সেখান থেকে উত্তর দিকে ৬ কি. মি. হেঁটে যাত্রা শেষ করলো। যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের সরাসরি দূরত্ব কত?

    সমাধান:
     
    এখানে,
    AB = ৯ কি.মি.
    BC = ৩ কি.মি.
    CD = ৬ কি.মি.
    DE = ৩ কি.মি.
    এবং CD = BE = ৬ কি.মি.
    AE = ৩ কি. মি.

    ΔAED এ যাত্রাস্থান থেকে সর্বশেষ স্থানের দূরত্ব, AD = √(AE2 + DE2)
    = √(৩ + ৩)
    = √১৮
    = √(৯ × ২)
    = ৩√২ কি.মি.
    ১০,৫৬০.
    উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠতে কি করতে হয়?
    1. ক) সামনের দিকে ঝুকতে হয়
    2. খ) হাটু কিছুটা ভাজ করতে হয়
    3. গ) গোড়ালী উচু করতে হয়
    4. ঘ) সবগুলো
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো
    উত্তর
    সঠিক উত্তর:
    ঘ) সবগুলো
    ব্যাখ্যা

    উচু রাস্তার পাদদেশ থেকে রাস্তার উপরে উঠার সময় -
    - সামনের দিকে ঝুকতে হয়
    - হাটু কিছুটা ভাজ করতে হয়
    - গোড়ালী উচু করতে হয়
    এতে পরিশ্রম কম হয়।

    ১০,৫৬১.
    TABLECLOTH : TABLE : :
    1. tent : ground
    2. shirt : hanger
    3. window : grill
    4. sheet : mattress
    সঠিক উত্তর:
    sheet : mattress
    উত্তর
    সঠিক উত্তর:
    sheet : mattress
    ব্যাখ্যা

    Tablecloth (noun) - টেবিল-চাদর।
    Table - টেবিল। 

    সম্পর্ক: Table এর উপর Tablecloth বিছানো হয়। 
    ঠিক তেমনই mattress (তোশক) এর উপর sheet (চাদর) বিছানো হয়। 

    ১০,৫৬২.
    একটি সারিতে রাফসান ডানদিক হতে দ্বাদশ এবং বামদিক হতে ৪র্থ। আর কত জন বালক যোগ দিলে সারিতে ২৮ জন হবে? 
    1. ক) ১৩জন 
    2. খ) ১২জন 
    3. গ) ১৪জন 
    4. ঘ) ১৫জন 
    সঠিক উত্তর:
    ক) ১৩জন 
    উত্তর
    সঠিক উত্তর:
    ক) ১৩জন 
    ব্যাখ্যা
    সারিতে বালকের সংখ্যা = ১১ + ১ + ৩ = ১৫ জন
    আরও বালক লাগবে = (২৮ - ১৫)
                                   = ১৩ জন
    ১০,৫৬৩.
    ছাত্রদের সারিতে সিফাত বামদিক থেকে ১৫তম এবং ডানদিক থেকে ১৭তম । ঐ সারিতে কতজন ছাত্র আছে?
    1. ২৯ জন
    2. ৩০ জন
    3. ৩১ জন
    4. ৩২ জন
    সঠিক উত্তর:
    ৩১ জন
    উত্তর
    সঠিক উত্তর:
    ৩১ জন
    ব্যাখ্যা
    প্রশ্ন: ছাত্রদের সারিতে সিফাত বামদিক থেকে ১৫তম এবং ডানদিক থেকে ১৭তম । ঐ সারিতে কতজন ছাত্র আছে?

    সমাধান:
    বামদিক থেকে ১৫তম , অর্থাৎ তার বামদিকে ১৪ জন ছাত্র আছে ।
    ডানদিক থেকে ১৭তম , অর্থাৎ তার ডানদিকে ১৬ জন ছাত্র রয়েছে।

    ∴ মোট ছাত্র = ১৪ + ১৬ + ১ = ৩১ জন
    ১০,৫৬৪.
    চার বন্ধু A, B, C, D একই এলাকায় তাদের ঘর৷ B'র ঘর A'র ঘরের পূর্বে কিন্তু C'র ঘরের উত্তরে৷ C'র ঘর আবার D'র ঘরের পশ্চিমে। তাহলে D'র ঘর A'র ঘরের কোনদিকে অবস্থিত?
    1. উত্তর
    2. দক্ষিণ
    3. দক্ষিণ-পূর্ব
    4. পশ্চিম-দক্ষিণ
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    উত্তর
    সঠিক উত্তর:
    দক্ষিণ-পূর্ব
    ব্যাখ্যা


    সুতরাং, D’র ঘর A’র ঘরের দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত।
    ১০,৫৬৫.
    'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কেমন হবে?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'NUMERICAL' শব্দটির পানিতে প্রতিচ্ছবি কেমন হবে?

      সমাধান:
      ১০,৫৬৬.
      ইয়াসিন সকালে সূর্যের বিপরীতে 2 কিমি হেঁটে ডানদিকে ঘুরে আরো 4 কিমি হেঁটে পূর্বদিকে ঘুরে আরো 3 কিমি গেল। তারপর আবার বামদিকে ঘুরে 3 কিমি গেল । বর্তমানে তার মুখ কোন দিকে আছে?
      1. ক) উত্তর
      2. খ) দক্ষিণ
      3. গ) পূর্ব
      4. ঘ) পশ্চিম
      সঠিক উত্তর:
      ক) উত্তর
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) উত্তর
      ব্যাখ্যা
      প্রশ্নঃ ইয়াসিন সকালে সূর্যের বিপরীতে 2 কিমি হেঁটে ডানদিকে ঘুরে আরো 4 কিমি হেঁটে পূর্বদিকে ঘুরে আরো 3 কিমি গেল। তারপর আবার বামদিকে ঘুরে 3 কিমি গেল । বর্তমানে তার মুখ কোন দিকে আছে?

      সমাধানঃ


      মনে করি, ইয়াসিন A থেকে যাত্রাশুরু করে পর্যায়ক্রমে E বিন্দুতে যায়। তাহলে সে বর্তমানে উত্তর দিকে মুখ করে আছে।
      ১০,৫৬৭.
      কোনটি শুদ্ধ বানান?
      1. স্বায়ত্তশাসন
      2. শ্বায়ত্তশাসন
      3. স্বায়ত্বশাসন
      4. স্মায়ত্বশাসন
      সঠিক উত্তর:
      স্বায়ত্তশাসন
      উত্তর
      সঠিক উত্তর:
      স্বায়ত্তশাসন
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

      সমাধান:
      - শুদ্ধ বানান = স্বায়ত্তশাসন। 

      • স্বায়ত্তশাসন (বিশেষ্য), 
      - সংস্কৃত শব্দ, 
      - প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত + শাসন, 
      অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

      - স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
      - অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়। 

      উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
      ১০,৫৬৮.
      1. ১০
      2. ১১
      3. ১২
      সঠিক উত্তর:
      ১২
      উত্তর
      সঠিক উত্তর:
      ১২
      ব্যাখ্যা
      প্রশ্ন:

      সমাধান: 
      ১০,৫৬৯.
      নিচের কোনটি ব্যতিক্রম?
      1. ক) চোখ কৃমি
      2. খ) গোল কৃমি
      3. গ) গুঁড়া কৃমি
      4. ঘ) ফিতা কৃমি
      সঠিক উত্তর:
      ঘ) ফিতা কৃমি
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) ফিতা কৃমি
      ব্যাখ্যা
      Loa loa (চোখ কৃমি), Ascaris lumbricodes (গোল কৃমি), Enterobius vermicularis (গুঁড়া কৃমি) এগুলো সব নেমাটোডা পর্বের প্রাণী।

      Taenia solium (ফিতা কৃমি) এটি প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। 

      প্রাণীজগৎ এ মুুুখ্য পর্ব মোট ৯টি।এগুলো হল:

      পরিফেরা - (Porifera)
      নিডারিয়া - (Nidaria)
      প্লাটিহেলমিনথেস - (Platyhelminthes)
      নেমাটোডা - (Nematoda)
      অ্যানেলিডা - (Annelida)
      আর্থ্রোপোডা - (Arthropoda)
      মলাস্কা - (Mollusca)
      একাইনোডারমাটা - (Echinodermata)
      কর্ডাটা - (Chordata)    

      উৎস: জীববিজ্ঞান-২য় পত্র, গাজী আজমল, গাজী আসমত।
      ১০,৫৭০.
      গাড়িটি কোন ধার ঘেঁষে গেলে সুবিধাজনক হবে?
      1. ক) A
      2. খ) B
      3. গ) যেকোন এক ধার ঘেঁষে
      4. ঘ) কোনটিই নয়
      সঠিক উত্তর:
      খ) B
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) B
      ব্যাখ্যা
      প্রশ্ন: গাড়িটি কোন ধার ঘেঁষে গেলে সুবিধাজনক হবে?

      সমাধান:
      গাড়িটি B ধার ঘেঁষে গেলে সুবিধাজনক হবে।
      ১০,৫৭১.
      হাতলযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বক্সটির ঢাকনাটির কী অবস্থা হবে?
      1. আরও খুলবে
      2. বন্ধ হবে
      3. একবার খুলবে একবার বন্ধ হবে
      4. যেভাবে আছে সেভাবেই থাকবে
      সঠিক উত্তর:
      আরও খুলবে
      উত্তর
      সঠিক উত্তর:
      আরও খুলবে
      ব্যাখ্যা
      প্রশ্ন: হাতলযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার দিকে ঘুরলে বক্সটির ঢাকনাটির কী অবস্থা হবে?
       

      সমাধান:
       
      বেল্ট দ্বারা যুক্ত চাকাসংক্রান্ত সমস্যা:

      পরস্পর সংযুক্ত দুটি চাকা ক্রস-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।
      আর সমান্তরাল-বেল্ট দ্বারা যুক্ত থাকলে একই দিকে ঘুরবে।

      আবার দুটি চাকা পরস্পর সংলগ্নভাবে সংযুক্ত থাকলে একটি অপরটির বিপরীত দিকে ঘুরবে।

      উল্লিখিত তথ্যানুযায়ী,
      লাল দাগ দ্বারা চিহ্নিত চাকাগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে।

      বাক্সের সাথে সংযুক্ত চাকাটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। তাহলে বাক্সের ঢাকনাটি আরও খুলবে।
      ১০,৫৭২.
      আপনি এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন তারপর আপনি ডানদিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর বাম দিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুরলেন এবং 60 মিটার হাঁটলেন। আপনি শুরুর বিন্দু থেকে কোন দিকে আছেন?
      1. ক) দক্ষিণ-পূর্ব
      2. খ) উত্তর-পশ্চিম
      3. গ) উত্তর-পূর্ব
      4. ঘ) দক্ষিণ-পশ্চিম
      সঠিক উত্তর:
      গ) উত্তর-পূর্ব
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) উত্তর-পূর্ব
      ব্যাখ্যা
      প্রশ্ন: আপনি এখন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। আপনি ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন তারপর আপনি ডানদিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর বাম দিকে ঘুরলেন এবং 10 মিটার হাঁটলেন। তারপর ডানদিকে ঘুরলেন এবং 20 মিটার হাঁটলেন। তারপরে আপনি আবার ডানদিকে ঘুরলেন এবং 60 মিটার হাঁটলেন। আপনি শুরুর বিন্দু থেকে কোন দিকে আছেন?

      সমাধান:
      যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান F 
      চিত্র থেকে বুঝা যায় 
       আপনি শুরুর বিন্দু থেকে উত্তর- পূর্ব দিকে অবস্থান করছেন। 

      ১০,৫৭৩.
      একদিন সকালে রাকিব সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?
      1. পূর্ব
      2. পশ্চিম
      3. উত্তর
      4. দক্ষিণ
      সঠিক উত্তর:
      উত্তর
      উত্তর
      সঠিক উত্তর:
      উত্তর
      ব্যাখ্যা
      প্রশ্ন: একদিন সকালে রাকিব সূর্যের দিকে মুখ করে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে ঘুরল এবং কিছুক্ষণ হাঁটল, কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নিল। সর্বশেষ সে কোন দিকে মুখ করে ছিল?

      সমাধান:

      যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 
      প্রদত্ত চিত্র অনুসারে রাকিব উত্তর দিকে মুখ করে আছে।  
      ১০,৫৭৪.
      ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?
      1. ক) ৩৫
      2. খ) ৩৮
      3. গ) ৪২
      4. ঘ) ৪৮
      সঠিক উত্তর:
      খ) ৩৮
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) ৩৮
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৩, ৬, ১১, ১৮, ২৭ এর পরবর্তী সংখ্যাটি কত?

      সমাধান: 
      ১ম পদ = ৩
      ২য় পদ = ৩ + ৩ = ৬
      ৩য় পদ = ৬ + ৫ = ১১
      ৪র্থ পদ = ১১ + ৭ = ১৮
      ৫ম পদ = ১৮ + ৯ = ২৭ 
      ৬ষ্ঠ পদ = ২৭ + ১১ = ৩৮ 
      ১০,৫৭৫.
      নিচের কোন বানানটি শুদ্ধ?
      1. বয়োজ্যেষ্ঠ
      2. অন্যমনষ্ক
      3. অন্যপুর্বা
      4. প্রোজ্বলিত
      সঠিক উত্তর:
      বয়োজ্যেষ্ঠ
      উত্তর
      সঠিক উত্তর:
      বয়োজ্যেষ্ঠ
      ব্যাখ্যা
      প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

      সমাধান:
      • শুদ্ধ বানান - 'বয়োজ্যেষ্ঠ' [বিশেষণ পদ]
      অর্থ: বয়সে বড়।

      • অন্যমনষ্ক এর শুদ্ধ বানান - অন্যমনস্ক।
      • প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
      • অন্যপুর্বা এর শুদ্ধ বানান - অন্যপূর্বা।
      ১০,৫৭৬.
      পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য ____
      1. সাবান
      2. পানি
      3. পরিকল্পনা
      4. সচেতনতা
      সঠিক উত্তর:
      সচেতনতা
      উত্তর
      সঠিক উত্তর:
      সচেতনতা
      ব্যাখ্যা
      প্রশ্ন: পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য ____

      সমাধান:
      পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষার জন্য সচেতনতা সবার আগে প্রয়োজন।
      কারণ, সচেতন না হলে, মানুষের যতই পরিকল্পনা থাকে বা সাবান থাকে না কেনো পরিষ্কার - পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য রক্ষা সম্ভব নয়।
       
      ১০,৫৭৭.
      প্রত্যেক ঘণ্টায় একটি এনালগ ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা কয়বার পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
      1. ক) ১ বার
      2. খ) ২ বার
      3. গ) ৩ বার
      4. ঘ) ৪ বার
      সঠিক উত্তর:
      ক) ১ বার
      উত্তর
      সঠিক উত্তর:
      ক) ১ বার
      ব্যাখ্যা
      যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিটের ব্যবধান থাকে তখন এরা ১৮০° কোণে অবস্থান করে। এটা প্রতি এক ঘণ্টায় ১ বারই ঘটে৷
      ১০,৫৭৮.
      ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?
      1. 90°
      2. 120°
      3. 150°
      4. 180°
      সঠিক উত্তর:
      150°
      উত্তর
      সঠিক উত্তর:
      150°
      ব্যাখ্যা
      প্রশ্ন: ঘড়িতে যখন ৭টা বাজে তখন ঘণ্টা ও মিনিটের কাঁটা দুটির মধ্যবর্তী কোণ কত ডিগ্রি?

      সমাধান:
      মধ্যবর্তী কোণ = ।(11M - 60H)/2।   [এখানে, M = 00 মিনিট, H = 7 ঘণ্টা ]
      = ।(11 × 00) - (60 × 7)/2। 
      = ।- 420/2।
      = 210° [যা ১৮০° থেকে বড়, তাই ৩৬০° থেকে বিয়োগ করতে হবে]

      মধ্যবর্তী কোণ = (360 - 210)° = 150°
      ১০,৫৭৯.
      B এর চেয়ে A বেশি বুদ্ধিমান, B এর চেয়ে C বেশি বুদ্ধিমান আবার A এর চেয়েও C বেশি বুদ্ধিমান, B এর চেয়ে T কম বুদ্ধিমান। সবচেয়ে বুদ্ধি কার বেশি?
      1. ক) A
      2. খ) B
      3. গ) C
      4. ঘ) T
      সঠিক উত্তর:
      গ) C
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) C
      ব্যাখ্যা
      প্রদত্ত তথ্যগুলোকে অসমতা আকারে প্রকাশ করে পাই,
      A > B , B < C , A < C , T < B 
      অসমতার ক্রমটি হবে-
      T < B < A < C 
      সবচেয়ে বুদ্ধি C এর বেশি।
      ১০,৫৮০.
      যদি ALLAY-কে লেখা হয় 57751, এবং BUILT-কে লেখা হয় 34278, তাহলে ABILITY-এর কোড কত?
      1. 4327182
      2. 7182432
      3. 5327281
      4. 2432718
      সঠিক উত্তর:
      5327281
      উত্তর
      সঠিক উত্তর:
      5327281
      ব্যাখ্যা
      প্রশ্ন: যদি ALLAY-কে লেখা হয় 57751, এবং BUILT-কে লেখা হয় 34278, তাহলে ABILITY-এর কোড কত?

      সমাধান
      A ⇒ 5
      L ⇒ 7
      L ⇒ 7
      A ⇒ 5
      Y ⇒ 1

      B ⇒ 3
      U ⇒ 4
      I ⇒ 2
      L ⇒ 7
      T ⇒ 8

      সুতরাং ABILITY = 5327281
      ১০,৫৮১.
      'যুদ্ধ থেকে যে বীর পালায় না' তাকে এক কথায় কী বলে?
      1. যুযুৎসা
      2. সংশপ্তক
      3. যুধিষ্ঠির
      4. সৌপ্তিক
      সঠিক উত্তর:
      সংশপ্তক
      উত্তর
      সঠিক উত্তর:
      সংশপ্তক
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'যুদ্ধ থেকে যে বীর পালায় না' তাকে এক কথায় কী বলে?

      সমাধান
      'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ = সংশপ্তক 

      অন্যদিকে, 
      'যুদ্ধের জন্য ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = যুযুৎসা
      যিনি যুদ্ধে স্থির থাকে = যুধিষ্ঠির 
      রাত্রিকালীন যুদ্ধ = সৌপ্তিক
      ১০,৫৮২.
      'Y G E T P' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
      1. একটি শহর
      2. একটি দেশ
      3. একটি মহাসাগর
      4. একটি প্রাণী
      সঠিক উত্তর:
      একটি দেশ
      উত্তর
      সঠিক উত্তর:
      একটি দেশ
      ব্যাখ্যা
      প্রশ্ন: 'Y G E T P' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

      সমাধান:
      'Y G E T P' বর্ণগুলোকে নতুন করে সাজালে পাওয়া যাবে EGYPT (মিশর), যা একটি দেশের নাম।
      ১০,৫৮৩.
      যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
      1. 23918522
      2. 161816225
      3. 171916225
      4. 171917235
      সঠিক উত্তর:
      171916225
      উত্তর
      সঠিক উত্তর:
      171916225
      ব্যাখ্যা

      প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?

      সমাধান:
      যদি DRIVE = 51910236 হয় তবে ​PROUD = 171916225

      DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
      ​D(4) + 1 = 5, 
      ​R(18) + 1 = 19, 
      ​I(9) + 1 = 10, 
      ​V(22) + 1 = 23, 
      ​E(5) + 1 = 6 

      ​অর্থাৎ DRIVE = 51910236

      ​অনুরূপভাবে,
      ​PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
      ​P(16) + 1 = 17 
      ​R(18) + 1 = 19 
      ​O(15) + 1 = 16 
      ​U(21) + 1 = 22 
      ​D(4) + 1 = 5

      ​∴ PROUD = 171916225

      ১০,৫৮৪.
      বুলেটের চেয়ে _______ অনেক শক্তিশালী।
      1. বন্দুক
      2. কামান
      3. মানুষ
      4. ব্যালট
      সঠিক উত্তর:
      ব্যালট
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যালট
      ব্যাখ্যা
      মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের বিখ্যাত একটি উক্তি, 'বুলেটের চেয়ে ব্যালট অনেক শক্তিশালী।
      ১০,৫৮৫.
      তানভীর একটি সারিতে সামনে ও পিছন উভয় দিক থেকে ২৫তম অবস্থানে রয়েছে। সারিতে মোট কতজন লোক আছে?
      1. ক) ৫০ জন
      2. খ) ৪৮ জন
      3. গ) ৪৯ জন
      4. ঘ) ৫১ জন
      সঠিক উত্তর:
      গ) ৪৯ জন
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) ৪৯ জন
      ব্যাখ্যা
      প্রশ্ন: তানভীর একটি সারিতে সামনে ও পিছন উভয় দিক থেকে ২৫তম অবস্থানে রয়েছে। সারিতে মোট কতজন লোক আছে?

      সমাধান:
      সামনে থেকে তানভীরসহ আছে ২৫ জন।
      পেছন থেকে তানভীরসহ আছে ২৫ জন।

      মোট লোক আছে = ২৫ + ২৫ - ১ জন = ৪৯ জন
      এখানে তানভীরকে দুইবার গণনা করা হয়েছে তাই ১ বিয়োগ দেওয়া হয়েছে।
      ১০,৫৮৬.
      প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
      1. ক) 8টি 
      2. খ) 9টি 
      3. গ) 10টি 
      4. ঘ) 11টি 
      সঠিক উত্তর:
      গ) 10টি 
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) 10টি 
      ব্যাখ্যা



      ২টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = IJQP, JKLQ, QLMN এবং PQNO =  4টি 
      ৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = ABQH, BCDQ, QDEF এবং HQFG = 4টি 
      ৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = IKMO = 1টি  
      ১৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে  = ACEG = 1টি 
      মোট বর্গক্ষেত্র আছে = (4 + 4 + 1 + 1)টি = 10টি 
      ১০,৫৮৭.
      ১২ দিন আগে শিবলু বলেছিল যে তার জন্মদিন "পরশু"। আজ ২০ তারিখ হলে, তার জন্মদিন কোন তারিখে?
      1. ৮ তারিখ
      2. ৯ তারিখ
      3. ১০ তারিখ
      4. ১১ তারিখ
      সঠিক উত্তর:
      ১০ তারিখ
      উত্তর
      সঠিক উত্তর:
      ১০ তারিখ
      ব্যাখ্যা
      প্রশ্ন: ১২ দিন আগে শিবলু বলেছিল যে তার জন্মদিন "পরশু"। আজ ২০ তারিখ হলে, তার জন্মদিন কোন তারিখে?

      সমাধান:
      - আজ (২০ তারিখ) থেকে ১ দিন আগে গেলে হবে গতকাল (১৯ তারিখ)।
      - এরপর আরও ১১ দিন আগে গেলে, ৮ তারিখ হবে (কারণ ১৯ - ১১ = ৮)।
      - সুতরাং, ১২ দিন আগে শিবলু বলেছিল তার জন্মদিন "পরশু", অর্থাৎ ৮ তারিখে বলেছিল তার জন্মদিন পরশু।

      ∴ শিবলুর জন্মদিনের তারিখ = ৮ তারিখ + ২ দিন = ১০ তারিখ
      ১০,৫৮৮.
      একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। এটি দিয়ে ৪০ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?
      1. ১০০ নিউটন
      2. ৪০০ নিউটন
      3. ২০০ নিউটন
      4. ৮০০ নিউটন
      সঠিক উত্তর:
      ২০০ নিউটন
      উত্তর
      সঠিক উত্তর:
      ২০০ নিউটন
      ব্যাখ্যা
      প্রশ্ন: একটি লিভারের যান্ত্রিক সুবিধা ৫। এটি দিয়ে ৪০ নিউটন বল প্রয়োগ করে কতটুকু ভার তোলা যায়?

      সমাধান:
      লিভার হলো এমন একটি দণ্ড বা অবলম্বন, যা কোনো বস্তুর ওপর ভর করে মুক্তভাবে ওঠানামা করে।
      লিভারের যান্ত্রিক সুবিধা নির্ণয়ের সূত্রটি হলো: যান্ত্রিক সুবিধা = ভার/প্রযুক্ত বল

      এখানে,
      যান্ত্রিক সুবিধা ৫
      প্রযুক্ত বল ৪০ নিউটন
      ⇒ ৫ = ভার/৪০
      ⇒ ভার = ২০০

      ∴ ৪০ নিউটন বল প্রয়োগ করে ২০০ নিউটন ভার তোলা যাবে।
      ১০,৫৮৯.
      ::::
      1. ক) দ
      2. খ) ট
      3. গ) প
      4. ঘ) ন
      সঠিক উত্তর:
      গ) প
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) প
      ব্যাখ্যা
      ক বর্গের পরে চ বর্গ 
      ত বর্গের পরে প বর্গ
      ১০,৫৯০.
      একটি খামারে হাঁস ও গরু আছে। মোট প্রাণী 45টি এবং মোট পা 128টি হলে, ঐ খামারে কয়টি হাঁস আছে?
      1. 26টি
      2. 19টি
      3. 28টি
      4. 21টি
      সঠিক উত্তর:
      26টি
      উত্তর
      সঠিক উত্তর:
      26টি
      ব্যাখ্যা

      প্রশ্ন: একটি খামারে হাঁস ও গরু আছে। মোট প্রাণী 45টি এবং মোট পা 128টি হলে, ঐ খামারে কয়টি হাঁস আছে?

      সমাধান:
      ধরি, 
      হাঁসের সংখ্যা = x
      গরুর সংখ্যা = y

      প্রশ্নমতে, 
      x + y = 45
      ⇒ y = 45 - x ......(1) 
      এবং 
      2x + 4y = 128  ; [হাঁসের পা = 2, গরুর পা = 4, মোট পা = 128] 
      ⇒ 2x + 4(45 - x) = 128
      ⇒ 2x + 180 - 4x = 128
      ⇒ - 2x + 180 = 128
      ⇒ - 2x = 128 - 180
      ⇒ - 2x = - 52
      ∴ x = 26

      সুতরাং, ঐ খামারে 26টি হাঁস আছে। 

      ১০,৫৯১.
      All the sparrows are birds. Some animals are not birds. Then, which one of the following choices right?
      1. Some animal are not sparrows
      2. All animals are birds
      3. All birds are sparrows
      4. None of the above is necessarily correct
      5. .
      সঠিক উত্তর:
      Some animal are not sparrows
      উত্তর
      সঠিক উত্তর:
      Some animal are not sparrows
      ব্যাখ্যা
      - All sparrows are birds.
      - Some animals are not birds.
      From this, we can infer that some animals are not sparrows because all sparrows are birds, but some animals are not birds.
      So, Some animals are not sparrows is correct.
      ১০,৫৯২.
      চিত্রে প্রদর্শিত Weight টি উত্তোলন করতে ন্যূনতম কত ওজন প্রয়োগ করতে হবে? 
      1. ক) 60kg
      2. খ) 50kg
      3. গ) 100kg
      4. ঘ) 75kg
      সঠিক উত্তর:
      খ) 50kg
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) 50kg
      ব্যাখ্যা
      প্রয়োজনীয় ওজন = প্রদত্ত ওজন/ওজনটির ঝুলন্ত রশির শাখা 
                                  = 300kg/6
                                  = 50kg
      ১০,৫৯৩.
      রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?
      1. রিশাদ
      2. রাজু
      3. মিনা
      4. করিম
      সঠিক উত্তর:
      রিশাদ
      উত্তর
      সঠিক উত্তর:
      রিশাদ
      ব্যাখ্যা
      প্রশ্ন: রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো। রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো। এদের মধ্যে সবচেয়ে লম্বা কে?

      সমাধান:
      রাজু মিনার থেকে লম্বা কিন্তু রিশাদের থেকে খাটো।
      রিশাদ > রাজু > মিনা

      রিনা করিমের থেকে লম্বা কিন্তু মিনার থেকে খাটো।
      মিনা > রিনা > করিম

      ∴ রিশাদ > রাজু > মিনা > রিনা > করিম
      ∴ সবচেয়ে লম্বা রিশাদ।
      ১০,৫৯৪.
      Antonym of Equanimity.
      1. ক) Equality
      2. খ) Propensity
      3. গ) Disparity
      4. ঘ) Agitation
      সঠিক উত্তর:
      ঘ) Agitation
      উত্তর
      সঠিক উত্তর:
      ঘ) Agitation
      ব্যাখ্যা
      Equanimity-- মনের প্রশান্তি, Equality--সমতা, Propensity-- প্রবণতা, Disparity--বৈষম্য, Agitation--আলোড়ন।
      ১০,৫৯৫.
      কোনটির অর্থ ভিন্ন?
      1. মনিকাঞ্চন যোগ
      2. আম-দুধে মেশা
      3. আদায় কাঁচ কলায়
      4. সোনায় সোহাগা
      সঠিক উত্তর:
      আদায় কাঁচ কলায়
      উত্তর
      সঠিক উত্তর:
      আদায় কাঁচ কলায়
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোনটির অর্থ ভিন্ন?

      সমাধান:
      আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা।

      অন্যদিকে,
      মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
      আম-দুধে মেশা - চমৎকার সম্মিলন
      সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
      ১০,৫৯৬.
      Choose the word which is different from the rest.
      1. ক) Spectacles
      2. খ) Binoculars
      3. গ) Microphone
      4. ঘ) Telescope
      সঠিক উত্তর:
      গ) Microphone
      উত্তর
      সঠিক উত্তর:
      গ) Microphone
      ব্যাখ্যা
      All except Microphone are used for providing assistance to eye.
      ১০,৫৯৭.
      ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
      1. ১৫ মিনিট
      2. ২৫ মিনিট
      3. ১৮ মিনিট
      4. ৫ মিনিট
      সঠিক উত্তর:
      ১৫ মিনিট
      উত্তর
      সঠিক উত্তর:
      ১৫ মিনিট
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

      সমাধান: 
      ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৫৫ মিনিটি।
      তাহলে, বর্তমান সময় ৫টা ৪৫মিনিট।

      অতএব, ৬ টা বাজতে বাকি আছে ১৫ মিনিট।
      ১০,৫৯৮.
      x2 + (1/x2) = 8 হলে, (x + 1/x)2 এর মান কত?
      1. ক) 8
      2. খ) 10
      3. গ) 12
      4. ঘ) 14
      সঠিক উত্তর:
      খ) 10
      উত্তর
      সঠিক উত্তর:
      খ) 10
      ব্যাখ্যা
      প্রশ্ন: x2 + (1/x2) = 8 হলে, (x + 1/x)2 এর মান কত?

      সমাধান:
      x2 + (1/x2) = 8
      ⇒ (x + 1/x)2 - 2.x.1/x = 8
      ⇒ (x + 1/x)2 - 2 = 8
      ∴(x + 1/x)2 = 10
      ১০,৫৯৯.
      ৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
      1. ২৮
      2. ৩০
      3. ৩২
      4. ৩৩
      সঠিক উত্তর:
      ৩৩
      উত্তর
      সঠিক উত্তর:
      ৩৩
      ব্যাখ্যা
      প্রশ্ন: ৬৪, ৪৮, ৪০, ৩৬, ৩৪, ?
      প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

      সমাধান:
      ৬৪ - ২ = ৬৪ - ১৬ = ৪৮
      ৪৮ - ২ = ৪৮ - ৮ = ৪০
      ৪০ - ২ = ৪০ - ৪ = ৩৬
      ৩৬ - ২ = ৩৬ - ২ = ৩৪
      ৩৪ - ২ = ৩৪ - ১ = ৩৩
      ১০,৬০০.
      নিচের কোন বানানটি সঠিক?
      1.  Conscientous
      2. Conscienstious
      3. Conscentious
      4. Conscientious
      সঠিক উত্তর:
      Conscientious
      উত্তর
      সঠিক উত্তর:
      Conscientious
      ব্যাখ্যা

      প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

      সমাধান: 
      সঠিক বানান ঘ)  Conscientious
      যার অর্থ, 
      Conscientious = কর্তব্যনিষ্ঠ, মনোযোগী, সচেতন বা বিবেকবান।