বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

মানসিক দক্ষতা

মোট প্রশ্ন১৩,৫৮৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

মানসিক দক্ষতা

PrepBank · পাতা ১০৫ / ১৩৫ · ১০,৪০১১০,৫০০ / ১৩,৫৮৯

১০,৪০১.
Wrestle : Arena :: ________ : ___________?
  1. ক) Cricket: ball
  2. খ) Farmer: Field
  3. গ) Ring: Water
  4. ঘ) Oxygen: plant
সঠিক উত্তর:
খ) Farmer: Field
উত্তর
সঠিক উত্তর:
খ) Farmer: Field
ব্যাখ্যা
এখানে Wrestle(মল্লবীর) দের ক্রীড়াস্থানকে বলে Arena।অর্থাৎ নিদিষ্ট ব্যক্তির সাথে তার কর্মক্ষেত্র কে দেখানো হয়েছে।সেক্ষেত্রে Farmer এর কার্যভূমি কৃষিক্ষেত্র(Field) হবে।
১০,৪০২.
২০১৯ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার ছিল। তাহলে ২০২১ সালের প্রথম দিন কী বার হবে?
  1. বুধবার
  2. বৃহস্পতিবার
  3. শুক্রবার
  4. শনিবার
সঠিক উত্তর:
শুক্রবার
উত্তর
সঠিক উত্তর:
শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০১৯ সালের ১লা জানুয়ারি মঙ্গলবার ছিল। তাহলে ২০২১ সালের প্রথম দিন কী বার হবে?

সমাধান:
- লিপ ইয়ার বাদে বাকি বছর গুলাতে বছরের ১ম দিন এবং শেষ দিন একই বার হয়।
- ২০১৯ একটি সাধারণ বছর, বছরটিতে ৩৬৫ দিন আছে, ২০১৯ সালের ১ম দিন মঙ্গলবার হলে শেষ দিন মঙ্গলবার ছিল।
- ২০২০ সালের প্রথম দিন ছিল বুধবার।
- ২০২০ একটি লিপ ইয়ার, তাহলে ২০২০ সালের শেষ দিন ছিল বুধবার + ১ দিন = বৃহস্পতিবার।
- অতএব, ২০২১ সালের প্রথম দিন ছিল শুক্রবার।
১০,৪০৩.
‘পড়াশুনার’ সঙ্গে ‘জ্ঞানের’ যেরকম সম্পর্ক, কাজের সঙ্গে ____ একই রকম সম্পর্ক।
  1. ক) অর্থের
  2. খ) চাকরির
  3. গ) অভিজ্ঞতার
  4. ঘ) অধ্যবসায়ের
সঠিক উত্তর:
গ) অভিজ্ঞতার
উত্তর
সঠিক উত্তর:
গ) অভিজ্ঞতার
ব্যাখ্যা
পড়াশুনা করার মাধ্যমে একজন ব্যাক্তির জ্ঞান সমৃদ্ধ হয়। তেমনি, অর্থ এবং চাকরির প্রয়োজন ছাড়াও মানুষ অনেক কাজ করে। যেকোনো কাজ করলে সেটা ব্যাক্তির অভিজ্ঞতা বাড়ায়।
১০,৪০৪.
সানি শিমুলের চেয়ে ছোট কিন্তু রিতার চেয়ে বড়। রিতা আফজালের চেয়ে বড়। শাফি রিতার থেকে বড় কিন্তু সানির থেকে ছোট। কে সর্বকনিষ্ঠ?
  1. সানি
  2. রিতা
  3. আফজাল
  4. শিমুল
সঠিক উত্তর:
আফজাল
উত্তর
সঠিক উত্তর:
আফজাল
ব্যাখ্যা
প্রশ্ন: সানি শিমুলের চেয়ে ছোট কিন্তু রিতার চেয়ে বড়। রিতা আফজালের চেয়ে বড়। শাফি রিতার থেকে বড় কিন্তু সানির থেকে ছোট। কে সর্বকনিষ্ঠ?

সমাধান: 
সানি শিমুলের চেয়ে ছোট কিন্তু রিতার চেয়ে বড়।
∴ রিতা < সানি < শিমুল

রিতা আফজালের চেয়ে বড়।
আফজাল < রিতা < সানি < শিমুল

শাফি রিতার থেকে বড় কিন্তু সানির থেকে ছোট। 
আফজাল < রিতা < শাফি < সানি < শিমুল

∴ আফজাল সর্বকনিষ্ঠ। 
১০,৪০৫.
X একটি কাজের ১/৪ অংশ ১০ দিনে শেষ করে। Y একই কাজের ১/৪ অংশ ২৫ দিনে করতে পারে। Z একই কাজের ১/৩ অংশ ১৩ দিনে করতে পারে। কে সর্বপ্রথম কাজটি করতে পারে? 
  1. ক) X
  2. খ) Y
  3. গ) Z
  4. ঘ) X ও Y
সঠিক উত্তর:
গ) Z
উত্তর
সঠিক উত্তর:
গ) Z
ব্যাখ্যা
প্রশ্ন: X একটি কাজের ১/৪ অংশ ১০ দিনে শেষ করে। Y একই কাজের ১/৪ অংশ ২৫ দিনে করতে পারে। Z একই কাজের ১/৩ অংশ ১৩ দিনে করতে পারে। কে সর্বপ্রথম কাজটি করতে পারে? 

সমাধান: 
X কাজটির ১/৪ অংশ শেষ করে ১০ দিনে 
X কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ১০ × ৪ দিনে = ৪০ দিনে 

Y  কাজটির ১/৪ অংশ শেষ করে ২৫ দিনে 
Y কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ২৫ × ৪ দিনে = ১০০ দিনে 

Z কাজটির ১/৩ অংশ শেষ করে ১৩ দিনে 
Z কাজটির ১ অংশ (সম্পূর্ণ) শেষ করে ১৩ × ৩ দিনে = ৩৯ দিনে 
১০,৪০৬.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
২য় চিত্রে:
(১৯ + ১৭)/(৩ + ৬) = ৩৬/৯ = ৪

৩য় চিত্রে:
(১৩ + ২৭)/(৬ + ২) = ৪০/৮ = ৫

১ম চিত্রে:
(১৭ + ১৩)/(২ + ৩) = ৩০/৫ = ৬
১০,৪০৭.
উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?
  1. পরিচয়
  2. ব্যক্তিত্ব
  3. সফলতা
  4. বুদ্ধি
সঠিক উত্তর:
সফলতা
উত্তর
সঠিক উত্তর:
সফলতা
ব্যাখ্যা
প্রশ্ন: উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?

সমাধান:
শ্রমের মাধ্যমে যেমন উৎপাদন সম্ভব তেমনি সফলতার মাধ্যমে খ্যাতি আসে।
১০,৪০৮.
‘Curtail’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. Detail
  2. Add
  3. Save
  4. Cure
সঠিক উত্তর:
Detail
উত্তর
সঠিক উত্তর:
Detail
ব্যাখ্যা
প্রশ্ন: ‘Curtail’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
Curtail শব্দের অর্থ সংক্ষিপ্ত।
Detail শব্দের অর্থ বিস্তারিত।
Curtail এর বিপরীত শব্দ Detail.

অপরদিকে,
Add - যুক্ত/সংযুক্ত করা, যোগ করা।
Save - বাঁচানো, রক্ষা/ত্রাণ করা, উদ্ধার করা।
Cure - চিকিৎসা, উপশম।
১০,৪০৯.
১২ জন শ্রমিক ৪ দিনে ৭২০ টাকা আয় করে। ৩ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?
  1. ১০ দিন
  2. ১২ দিন
  3. ১৪ দিন
  4. ১৬ দিন
সঠিক উত্তর:
১৬ দিন
উত্তর
সঠিক উত্তর:
১৬ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ জন শ্রমিক ৪ দিনে ৭২০ টাকা আয় করে। ৩ জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে?

সমাধান:
১২ জন শ্রমিক  ৭২০ টাকা আয় করে = ৪ দিনে
১ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে  = (১২ × ৪) দিনে = ৪৮ দিনে
∴ ৩ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে = ৪৮/৩ দিনে = ১৬ দিনে
১০,৪১০.
কোনটি ছাড়া আধুনিক জীবন অসম্ভব?
  1. ক) কম্পিউটার
  2. খ) সিমেন্ট
  3. গ) বিদ্যুৎ
  4. ঘ) জ্বালানী তেল
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিদ্যুৎ
ব্যাখ্যা
বিদ্যুৎ ছাড়া আধুনিক জীবন অসম্ভব। কম্পিউটার আধুনিক বিজ্ঞানের একটি বিষ্ময়কর আবিস্কার, তবে বিদ্যুৎ ছাড়া কম্পিউটার চলে না।
১০,৪১১.
placid শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?
  1. Tranquil
  2. Disapprove
  3. Restless
  4. Retrieve
সঠিক উত্তর:
Tranquil
উত্তর
সঠিক উত্তর:
Tranquil
ব্যাখ্যা
প্রশ্ন: placid শব্দটির সঠিক সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
placid শব্দটির অর্থ হলো - শান্ত; প্রসন্ন; সৌম্য; প্রসন্নচেতা; শান্তচিত্ত; নির্বিকার।
Tranquil শব্দটির অর্থ হলো - শান্ত; চুপচাপ।।

অর্থাৎ placid ও Tranquil শব্দ দুইটি পরস্পর সমার্থক।

অন্যদিকে,
Disapprove (অগ্রহণযোগ্য বা অনুগ্রহ না করা)
Restless (অশান্ত, অস্থির)
Retrieve (ফিরে পাওয়া)
১০,৪১২.
'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে?
  1. ক) ১০টি
  2. খ) ৬টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
গ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: 'TECHNOLOGY' শব্দটির আয়নায় গঠিত প্রতিবিম্বে কতটি বর্ণ অপরিবর্তিত থাকবে? 

সমাধান:

এখানে নীল রঙে দাগানো বর্ণগুলো অপরিবর্তিত থাকে।
মোট অপরিবর্তিত থাকে ৫টি বর্ণ। 
১০,৪১৩.
যদি ৪ × ৬ = ১০২
৩ × ৭ = ১০৪
৫ × ৬ =১১১
৬ × ৭ = ?
  1. ১২১
  2. ১৫১
  3. ১৩১
  4. ১৬১
সঠিক উত্তর:
১৩১
উত্তর
সঠিক উত্তর:
১৩১
ব্যাখ্যা
সংখ্যা দুটি একবার যোগ একবার বিয়োগ হয়ে পাশাপাশি বসছে। 
(৪ + ৬), (৬ - ৪) = ১০২
(৩ + ৭), (৭ - ৩) = ১০৪
(৫ + ৬), (৬ - ৫) = ১১১
(৬ + ৭), (৭ - ৬) = ১৩১
১০,৪১৪.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
  1. ক) OPT
  2. খ) NOON
  3. গ) SOS
  4. ঘ) OTTO
সঠিক উত্তর:
ঘ) OTTO
উত্তর
সঠিক উত্তর:
ঘ) OTTO
ব্যাখ্যা
আয়নায় প্রতিফলিত হয় না- A, H, I, M, O , T, U, V, W, X, Y মোট ১১ টি বর্ণ।
১০,৪১৫.
আপনার পরিবারের একজন বয়স্ক ব্যাক্তি করোনা ভাইরাস থেকে পরিবারকে রক্ষা করার জন্য সরকার বা প্রশাসন নির্দেশিত কোন প্রকার নির্দেশনা মেনে চলছেন না। এমতাবস্থায় আপনি কি করবেন?
  1. ক) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন।
  2. খ) তাঁকে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন।
  3. গ) তাঁকে ডেকে আন্তরিকভাবে করমর্দন করে ‘চাচা আপন প্রাণ বাঁচা’ বলে পালাবেন।
  4. ঘ) তাঁকে এটা বলে ভয় দেখাবেন যে, যদি পরিবারের কেউ মারা যায় তাহলে বয়স্ক হিসেবে তিনি নিজেই আগে মারা যাবেন।
সঠিক উত্তর:
ক) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন।
উত্তর
সঠিক উত্তর:
ক) তাঁকে শান্তভাবে নির্দেশনা মানা কেন জরুরী এটা বুঝিয়ে বলবেন।
ব্যাখ্যা
প্রবীণ ব্যক্তির সঙ্গে বেয়াদবি না করে তাঁকে বুঝিয়ে বলাই বাঞ্ছনীয়।
১০,৪১৬.
একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ২১
  3. ২২
  4. ২৩
সঠিক উত্তর:
২২
উত্তর
সঠিক উত্তর:
২২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার অর্ধেকের সাথে ৬ যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে ২৭ বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/২
সংখ্যার দ্বিগুণ = ২x

প্রশ্নমতে,
x/২ + ৬ = ২x - ২৭
⇒ x + ১২ = ৪x - ৫৪
⇒ ৩x = ৬৬
∴ x = ২২
১০,৪১৭.
নিম্নের কোনটি ব্যতিক্রম?
  1. মোগাদিসু
  2. পোর্ট অব প্রিন্স
  3. নাইরোবি
  4. ডাকার
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
উত্তর
সঠিক উত্তর:
পোর্ট অব প্রিন্স
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি ব্যতিক্রম?

সমাধান:
সোমালিয়ার রাজধানী মোগাদিসু।
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
কেনিয়ার রাজধানী নাইরোবি।
সেনেগালের রাজধানী ডাকার। 

সোমালিয়া, কেনিয়া, সেনেগাল আফ্রিকা মহাদেশের দেশ।
হাইতি উত্তর আমেরিকার দেশ।

∴ পোর্ট অব প্রিন্স ব্যতিক্রম।
১০,৪১৮.
নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৮টি
  4. ১০টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে মোট কয়টি ত্রিভুজ আছে?



সমাধান: 

চিত্রে সাধারণ ত্রিভুজ - ADE, BDF, DEF এবং EFC অর্থাৎ ৪টি।
চারটির সমন্বয়ে গঠিত ত্রিভুজ ১টি অর্থাৎ ABC।

∴মোট ত্রিভুজের সংখ্যা = ৪ + ১ = ৫ টি
১০,৪১৯.
মে মাসের ১৭ তারিখ বুধবার হলে জুন মাসের ১ তারিখ কী বার?
  1. ক) বুধবার
  2. খ) বৃহস্পতিবার
  3. গ) শুক্রবার
  4. ঘ) শনিবার
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
খ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: মে মাসের ১৭ তারিখ বুধবার হলে জুন মাসের ১ তারিখ কী বার? 

সমাধান:
মে মাস ৩১ দিনের হয়।
১৭ তারিখ থেকে ৩১ তারিখের মাঝে মোট দিন থাকে = ৩১ - ১৭ দিন 
= ১৪ দিন 
জুন মাসের ১ দিন সহ দিন হয় ১৪ + ১ দিন = ১৫ দিন 

১৫ ÷ ৭ = ভাগফল ২, ভাগশেষ ১ 

যেহেতু, ভাগশেষ ১ তাহলে জুন মাসের ১ তারিখ বার হবে বুধবার + ১ দিন অর্থাৎ, বৃহস্পতিবার। 
১০,৪২০.
Wrestle : Arena :: ________ : ___________?
  1. Cricket: ball
  2. Farmer: Field
  3. Ring: Water
  4. Oxygen: plant
সঠিক উত্তর:
Farmer: Field
উত্তর
সঠিক উত্তর:
Farmer: Field
ব্যাখ্যা
এখানে Wrestle(মল্লবীর) দের ক্রীড়াস্থানকে বলে Arena।অর্থাৎ নিদিষ্ট ব্যক্তির সাথে তার কর্মক্ষেত্র কে দেখানো হয়েছে।সেক্ষেত্রে Farmer এর কার্যভূমি কৃষিক্ষেত্র(Field) হবে।
১০,৪২১.
একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?
  1. উত্তর-পূর্ব 
  2. দক্ষিণ 
  3. দক্ষিণ-পূর্ব 
  4. দক্ষিণ-পশ্চিম 
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম 
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পশ্চিম 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি এলাকায় বাজারের অবস্থান স্কুলের সোজা পূর্বদিকে এবং মাদ্রাসার অবস্থান বাজারের সোজা উত্তরদিকে। যদি ইদ্গাহের অবস্থান স্কুলের সোজা দক্ষিণ দিকে হয় তাহলে মাদ্রাসার সাপেক্ষে ইদ্গাহের অবস্থান কোনদিকে?

সমাধান: 

ইদ্গাহের অবস্থান হবে মাদ্রাসার দক্ষিণ-পশ্চিম দিকে। 

১০,৪২২.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগ্‌ধারাটির কী অর্থ প্রকাশ করে?
  1. ক) অহংকার
  2. খ) সৌভাগ্য
  3. গ) অকৃতজ্ঞ
  4. ঘ) অপচয়
সঠিক উত্তর:
খ) সৌভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সৌভাগ্য
ব্যাখ্যা
- 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় - পোয়াবারো

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০,৪২৩.
শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?
  1. ১৮
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানের সঠিক সংখ্যাটি কত হবে?

সমাধান:
এখানে,
২ × ৩ = ৬
৫৪ ÷ ৩ = ১৮

একইভাবে,
৩ × ৩ = ৯
৮১ ÷ ৩ = ২৭
১০,৪২৪.
বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক ফ্লাইট প্রতি ৫ ঘণ্টায় ছেড়ে যায়। এখন সকাল ১১ঃ ৪৫ এবং সর্বশেষ ফ্লাইট ২৫ মিনিট আগে ছেড়ে গেছে। পরবর্তী ফ্লাইট কখন?
  1. ক) বিকাল ৫ টা ৩০ মিনিট
  2. খ) বিকাল ৪ টা ২০ মিনিট
  3. গ) বিকাল ৩ টা ২০ মিনিট
  4. ঘ) বিকাল ৪ টা ৩৫ মিনিট
সঠিক উত্তর:
খ) বিকাল ৪ টা ২০ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
খ) বিকাল ৪ টা ২০ মিনিট
ব্যাখ্যা

সর্বশেষ ফ্লাইট যায় ১১ঃ২০ মিনিটে
পরবর্তী ফ্লাইট ৫ ঘণ্টা পরে।
∴ ফ্লাইটটি যাবে ৪ টা ২০ মিনিটে।

১০,৪২৫.
প্রতি এক ঘণ্টায় কতবার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে?
  1. ক) ৪ বার
  2. খ) ৩ বার
  3. গ) ১ বার
  4. ঘ) ২ বার
সঠিক উত্তর:
গ) ১ বার
উত্তর
সঠিক উত্তর:
গ) ১ বার
ব্যাখ্যা

প্রতি এক ঘণ্টায় ১ বার ঘড়ির মিনিটের কাঁটা ও ঘণ্টার কাঁটা পরস্পর ১৮০° কোণে অবস্থান করে।
যখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে ৩০ মিনিট এর ব্যবধান থাকে তখন ১৮০° কোণে অবস্থান করে।

১০,৪২৬.
একটি ট্রেন ঘণ্টায় ৮৪ কি.মি বেগে চলে। যদি ১৩৫০ মিটার দীর্ঘ প্লাটফর্ম ১ মিনিটে অতিক্রম করে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৫০ মিটার
  4. ২০০ মিটার
সঠিক উত্তর:
৫০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫০ মিটার
ব্যাখ্যা
আমরা জানি, বেগ = দূরত্ব / সময়
সুতরাং, সময় = দূরত্ব / বেগ

এখানে, বেগ = ৮৪ কিমি / ১ ঘণ্টা
= (৮৪ × ১০০০) / (৬০ × ৬০) মিটার/সেকেন্ড
= (৮৪ × ৫/১৮) মিটার / সেকেন্ড 

প্রশ্ন অনুসারে, (১৩৫০ + ক)/(৮৪ × ৫/১৮) = ৬০
বা, ১৩৫০ + ক = ৬০ × ৫/১৮ × ৮৪ = ১৪০০
∴ ক = ৫০ মিটার।
১০,৪২৭.
প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কোন সংখ্যা হবে?
  1. ক) 36
  2. খ) 48
  3. গ) 38
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 38
উত্তর
সঠিক উত্তর:
গ) 38
ব্যাখ্যা

(0+6+4+2)-2 = 10
(2+10+8+6)-2 = 24
(14+12+10+4)-2 = 38

১০,৪২৮.
'পটল তোলা' এর সমার্থক বাগধারা কোনটি?
  1. ডুব মারা
  2. তালকানা
  3. অক্কা পাওয়া
  4. ভরাডুবি
সঠিক উত্তর:
অক্কা পাওয়া
উত্তর
সঠিক উত্তর:
অক্কা পাওয়া
ব্যাখ্যা
- 'পটল তোলা' বাগধারার অর্থ মারা যাওয়া। এর সমার্থক বাগধারাটি হচ্ছে অক্কা পাওয়া (মারা যাওয়া)।

- 'ডুব মারা' বাগধারার অর্থ পালিয়ে যাওয়া।
- 'ভরাডুবি' বাগধারার অর্থ সর্বনাশ।
- 'তালকানা' বাগধারার অর্থ কাণ্ডজ্ঞানহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১০,৪২৯.
১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ২৫
  2. খ) ২৯
  3. গ) ৩৬
  4. ঘ) ৪২
সঠিক উত্তর:
খ) ২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৪, ৭, ১১, ১৮,........... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
প্রদত্ত ধারা হতে দেখা যায় যে, পূর্ববর্তী দুইটি পদের সমষ্টি করলে পরবর্তী পদ পাওয়া যায়।
৩ + ১ = ৪
৪ + ৩ = ৭
৪ + ৭ = ১১
৭ + ১১ = ১৮

∴ পরবর্তী পদ = ১১ + ১৮ = ২৯
১০,৪৩০.
W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারী বস্তু কোনটি?
  1. X
  2. Y
  3. Z
  4. W
সঠিক উত্তর:
Z
উত্তর
সঠিক উত্তর:
Z
ব্যাখ্যা

প্রশ্ন: W বস্তু X বস্তুর চেয়ে ভারি, Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, W বস্তু Y বস্তুর চেয়ে হালকা হলে, সবচেয়ে ভারী বস্তু কোনটি?

সমাধান:
W বস্তু X বস্তুর চেয়ে ভারি, W > X

Y বস্তু Z বস্তুর চেয়ে হালকা, Z > Y

W বস্তু Y বস্তুর চেয়ে হালকা, Y > W

সবগুলো সম্পর্ক থেকে পাই, X < W < Y < Z

∴ সবচেয়ে ভারী বস্তু হবে  Z.

১০,৪৩১.
একসারি ছেলের মধ্যে একদিক থেকে মোহনের অবস্থান নবম এবং অপরদিক থেকে চতুর্দশ। সারিতে ছেলের সংখ্যা কত?
  1. ক) ২২
  2. খ) ২১
  3. গ) ২৪
  4. ঘ) ২৩
সঠিক উত্তর:
ক) ২২
উত্তর
সঠিক উত্তর:
ক) ২২
ব্যাখ্যা
বামদিক থেকে মোহনের অবস্থান নবম
মোহনের বামে আছে ৮ জন 
ডানদিক থেকে মোহনের অবস্থান  চতুর্দশ
মোহনের ডানে আছে ১৩ জন 

সারিতে ছেলেরসংখ্যা = (৮ + ১ + ১৩)
                                  = ২২ জন
১০,৪৩২.
Indifferent : Concern : :
  1. arrogant : modesty
  2. intrepid : bravery
  3. incomparable : relevancein
  4. insecure : timid
সঠিক উত্তর:
arrogant : modesty
উত্তর
সঠিক উত্তর:
arrogant : modesty
ব্যাখ্যা
প্রশ্ন: Indifferent : Concern : : 

সমাধান:
Indifferent : Concern : : Arrogant : Modesty
যারা Indifferent (উদাসীন) তাদের কোনো Concern (সচেতনতা) থাকে না এবং যারা Arrogant (অহংকারী) তাদের কোনো Modesty (ভদ্রতা) থাকে না।
১০,৪৩৩.
কোনো বয়স্ক ব্যক্তি রাস্তায় রাস্তা পার হতে কষ্ট পাচ্ছেন। আপনি কী করবেন?
  1. দূর থেকে দাঁড়িয়ে দেখবেন।
  2. তাকে উপেক্ষা করে চলে যাবেন।
  3. এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।
  4. কারো ডাকে সাড়া না দিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত থাকবেন।
সঠিক উত্তর:
এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।
উত্তর
সঠিক উত্তর:
এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বয়স্ক ব্যক্তি রাস্তায় রাস্তা পার হতে কষ্ট পাচ্ছেন। আপনি কী করবেন?

সমাধান:
সঠিক উত্তর: খ) এগিয়ে গিয়ে তাকে রাস্তা পার করাতে সাহায্য করবেন।

∗ এটি সবচেয়ে উপযুক্ত পছন্দ, কারণ এতে সহানুভূতি, দায়িত্ববোধ এবং মানবিকতা প্রকাশ পায়। বয়স্ক ব্যক্তির নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত হয়।
১০,৪৩৪.
১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?
  1. ক) ১১
  2. খ) ১২
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
সঠিক উত্তর:
ক) ১১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৪, ৭ ......... ক্রমটির পরবর্তী পদ কত?

সমাধান:
১, ২, ৪, ৭ ......... 

১ম পদ = ১
২য় পদ = ১ + ১ = ২
৩য় পদ = ২ + ২ = ৪
৪র্থ পদ = ৪ + ৩ = ৭
৫ম পদ = ৭ + ৪ = ১১
১০,৪৩৫.
০.০২, ০.০৬, ০.১৮, ০.৫৪ …… ধারাটির পরবর্তী সংখ্যাটি কি হবে?
  1. ক) ০.১৬২
  2. খ) ০.১৬৬
  3. গ) ১.৬২০
  4. ঘ) ১.১৪০
সঠিক উত্তর:
গ) ১.৬২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ১.৬২০
ব্যাখ্যা

প্রতিটি সংখ্যার সাথে ৩ গুণ করে পরবর্তী সংখ্যাটি লিখা হয়েছে। সুতরাং, ধারাটির পরবর্তী সংখ্যাটি হবে ০.৫৪×৩ = ১.৬২ বা ১.৬২০।

১০,৪৩৬.
আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৯৫°
  2. ১০৫°
  3. ১১৫°
  4. ১২৫°
সঠিক উত্তর:
৯৫°
উত্তর
সঠিক উত্তর:
৯৫°
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৬ : ৫০
= ৫ : ১০

∴ মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ১০) - (৬০ × ৫)}/২ |
= | (১১০ - ৩০০)/২ |
= | - ১৯০/২ |
= | - ৯৫ |
= ৯৫°
১০,৪৩৭.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে ?
  1. ক) ৯টি
  2. খ) ১২টি
  3. গ) ১৪টি
  4. ঘ) ১৬টি
সঠিক উত্তর:
গ) ১৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪টি
ব্যাখ্যা
বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ সমান।
চিত্রের উপরের সারির ঘরগুলোর পর্যায়ক্রমিক নাম্বার দিয়ে সেগুলোর বর্গের সমষ্টি নিলে মোট বর্গক্ষেত্রের সংখ্যা নির্ণয় করা যায়। 
সুতরাং, মোট বর্গক্ষেত্রের সংখ্যা = ১ + ২ + ৩ 
                                                 = ১ + ৪ + ৯ = ১৪ 
১০,৪৩৮.
একদল ছাত্র বনভোজনে যাওয়ার জন্য ২৪০ টাকা খাবারের খরচ হিসেবে বরাদ্দ করল। কিন্তু ২ জন ছাত্র অনুপস্থিত থাকায় প্রত্যেকের মাথাপিছু খরচ ৪ টাকা করে বৃদ্ধি পেল। বনভোজনে কতজন ছাত্র উপস্থিত ছিল?
  1. ৯ জন
  2. ১০ জন
  3. ১২ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১০ জন
উত্তর
সঠিক উত্তর:
১০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একদল ছাত্র বনভোজনে যাওয়ার জন্য ২৪০ টাকা খাবারের খরচ হিসেবে বরাদ্দ করল। কিন্তু ২ জন ছাত্র অনুপস্থিত থাকায় প্রত্যেকের মাথাপিছু খরচ ৪ টাকা করে বৃদ্ধি পেল। বনভোজনে কতজন ছাত্র উপস্থিত ছিল?

সমাধান:
মনে করি, শুরুতে মোট ছাত্রের সংখ্যা ছিল x জন।
শুরুতে প্রত্যেকের মাথাপিছু খরচ হওয়ার কথা ছিল = ২৪০/x টাকা।
২ জন অনুপস্থিত থাকায় বর্তমানে উপস্থিত ছাত্রের সংখ্যা = (x - ২) জন।

বর্তমানে প্রত্যেকের মাথাপিছু খরচ = ২৪০/(x - ২) টাকা।

প্রশ্নমতে,
{২৪০/(x - ২)} - (২৪০/x) = ৪
⇒ {৬০/(x - ২)} - (৬০/x) = ১   [৪ দিয়ে উভয় পক্ষকে ভাগ করে]
⇒ {৬০x - ৬০(x - ২)}/{x(x - ২)} = ১
⇒ {৬০x - ৬০x + ১২০}/{x - ২x} = ১
⇒ ১২০ = x - ২x
⇒ x - ২x - ১২০ = ০
⇒ x - ১২x + ১০x - ১২০ = ০
⇒ x(x - ১২) + ১০(x - ১২) = ০
⇒ (x - ১২)(x + ১০) = ০
হয়, x - ১২ = ০ ⇒ x = ১২
অথবা, x + ১০ = ০ ⇒ x = - ১০ (ছাত্রের সংখ্যা ঋণাত্মক হতে পারে না)

∴ শুরুতে ছাত্রের সংখ্যা ছিল ১২ জন।
∴ বনভোজনে উপস্থিত ছিল = (১২ - ২) = ১০ জন।

১০,৪৩৯.
নিচের কোন শব্দটিকে অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
  1. Referendum
  2. Referable
  3. Reference
  4. Refection
সঠিক উত্তর:
Refection
উত্তর
সঠিক উত্তর:
Refection
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটিকে অভিধানে আগে খুঁজে পাওয়া যাবে?
 
সমাধান:
Referendum, Referable, Reference, Refection
সবগুলো শব্দের প্রথম চার বর্ণ Refe, তারপর (Referendum, Referable, Reference) শব্দগুলোতে আসে r. কিন্তু Refection এ আসে c. 
c বর্ণটি r  এর আগে হওয়ায় Refection শব্দটি অভিধানে আগে আসবে।
১০,৪৪০.
একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট কম হবে?
  1. টেনে নেয়া ব্যক্তির
  2. দুইজনের সমান কষ্ট হবে
  3. ঠেলে নেয়া ব্যক্তির
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
টেনে নেয়া ব্যক্তির
উত্তর
সঠিক উত্তর:
টেনে নেয়া ব্যক্তির
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও একজন ঠেলে নেয় তবে কার কষ্ট কম হবে?

সমাধান:
- একটি লন রোলারকে যদি দুইজন ব্যাক্তির একজন টেনে নেয় ও অপরজন ঠেলে দেয় তবে টেনে নেওয়া ব্যক্তির কষ্ট কম হবে ও ঠেলে নেওয়া ব্যক্তির কষ্ট বেশি হবে।
- লন রোলার কে ঠেলে নেয়ার সময় বলের একটি উপাংশ অভিকর্ষজ বলের দিকে কাজ করে, ফলস্বরুপ ওজন বেড়ে যায়।
- অন্যদিকে, রোলারকে টেনে নেওয়ার সময় একটি উপাংশ অভিকর্ষজ বলের বিপরীত দিকে কাজ করে, ফলে বস্তুর ওজন কমে যায়।
∴ টানলে রোলারের ওজন কম অনুভূত হওয়ায় রোলার ঠেলা অপেক্ষা টেনে নেওয়া সহজ।
১০,৪৪১.
সজীব পূর্ব দিকে 8 কি.মি. হাঁটে এবং তারপর বাম দিকে ঘুরে 12 কি.মি. হাঁটলো । আবার সে ডানদিকে মোড় নেয় এবং 20 কি.মি. হাঁটলো। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 12 কি.মি. হেঁটে যায়। সে যাত্রাস্থান থেকে কত দূরে?
  1. ক) 24 কি.মি.
  2. খ) 28 কি.মি.
  3. গ) 30 কি.মি.
  4. ঘ) 32 কি.মি.
সঠিক উত্তর:
খ) 28 কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 28 কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: সজীব পূর্ব দিকে 8 কি.মি. হাঁটে এবং তারপর বাম দিকে ঘুরে 12 কি.মি. হাঁটলো । আবার সে ডানদিকে মোড় নেয় এবং 20 কি.মি. হাঁটলো। অবশেষে সে তার ডানদিকে মোড় নেয় এবং 12 কি.মি. হেঁটে যায়। সে যাত্রাস্থান থেকে কত দূরে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (8 + 20)
     = 28 কি.মি.


১০,৪৪২.
After : Before -এর সমতুল্য হচ্ছে-
  1. First : Second
  2. Present : Past
  3. Contemporary : Historic
  4. Successor : Predecessor
সঠিক উত্তর:
Successor : Predecessor
উত্তর
সঠিক উত্তর:
Successor : Predecessor
ব্যাখ্যা

প্রশ্ন: After : Before -এর সমতুল্য হচ্ছে-

সমাধান:
After মানে পরবর্তী বা পরবর্তীতে আসা।
Before মানে পূর্ববর্তী বা আগে আসা।

অনুরূপভাবে:
Successor = উত্তরাধিকারী বা পরবর্তী ব্যক্তি/বস্তু
Predecessor = পূর্বসূরি বা পূর্ববর্তী ব্যক্তি/বস্তু
অতএব, After : Before সম্পর্কের সঠিক সমতুল্য হলো Successor : Predecessor।

অন্যান্য বিকল্প:
First : Second → ক্রম নির্দেশ করে, কিন্তু After : Before সম্পর্কের সঠিক সমতুল্য নয়।
Present : Past → সময় নির্দেশ করে, তবে সরাসরি সমতুল্য নয়।
Contemporary : Historic → সমসাময়িক বনাম ঐতিহাসিক, সমতুল্য নয়।

১০,৪৪৩.
গ, ক-এর পুত্র এবং ঘ, ঙ-এর একমাত্র বোন। গ ও ঙ দুইভাই হলে ঘ-এর পুত্র চ সম্পর্কে ক এর কী হবে?
  1. মামা
  2. নানি
  3. ভাই
  4. নাতি
সঠিক উত্তর:
নাতি
উত্তর
সঠিক উত্তর:
নাতি
ব্যাখ্যা
প্রশ্ন: গ, ক-এর পুত্র এবং ঘ, ঙ-এর একমাত্র বোন। গ ও ঙ দুইভাই হলে ঘ-এর পুত্র চ সম্পর্কে ক এর কী হবে?

সমাধান:
ঘ, ঙ-এর একমাত্র বোন।
গ ও ঙ দুইভাই। 
গ, ক-এর পুত্র। 
চ, ঘ-এর পুত্র

∴ গ, ঘ এবং ঙ তিন ভাইবোন এবং তারা ক এর সন্তান।

অর্থাৎ চ, ক-এর নাতি।
১০,৪৪৪.
'ফরিয়াদি' এর বিপরীত শব্দ-
  1. আসামি
  2. কমতি 
  3. প্রতীচী 
  4. প্রশস্তি 
সঠিক উত্তর:
আসামি
উত্তর
সঠিক উত্তর:
আসামি
ব্যাখ্যা
→ 'ফরিয়াদি' এর বিপরীত শব্দ - আসামি
→ 'বামপন্থী' এর বিপরীত শব্দ- ডানপন্থী 
→ 'প্রাচী' এর বিপরীত শব্দ- প্রতীচী 
→ 'বাড়তি' এর বিপরীত শব্দ - কমতি 
→ 'নিন্দা' এর বিপরীত শব্দ- প্রশস্তি 
১০,৪৪৫.
ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
Read, Ready, Reaction, Reactive
  1. Ready, Read, Reaction, Reactive
  2. Reaction, Reactive, Read, Ready
  3. Reactive, Reaction, Ready, Read
  4. Reaction, Reactive, Ready, Read
সঠিক উত্তর:
Reaction, Reactive, Read, Ready
উত্তর
সঠিক উত্তর:
Reaction, Reactive, Read, Ready
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধান অনুযায়ী নিচের শব্দগুলোর সঠিক ক্রম কোনটি?
Read, Ready, Reaction, Reactive

সমাধান:
অভিধান অনুযায়ী হবে,
Reaction
Reactive
Read
Ready
১০,৪৪৬.
প্রলয় -
  1. স্মৃতি
  2. সদাচার
  3. সৃষ্টি
  4. স্তুতি
  5. .
সঠিক উত্তর:
সৃষ্টি
উত্তর
সঠিক উত্তর:
সৃষ্টি
ব্যাখ্যা
- প্রলয় এর বিপরীত শব্দ সৃষ্টি। 

অন্যদিকে: 
- স্মৃতি শব্দের বিপরীত শব্দ বিস্মৃতি।
- সদাচার এর বিপরীত শব্দ কদাচার।
- স্তুতি এর বিপরীত শব্দ নিন্দা। 
১০,৪৪৭.
X অবস্থান থেকে Y অবস্থানে যেতে, রাকেশ ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে সাইকেল চালায় এবং রবিউল ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে দৌড়ায়। কে আগে Y অবস্থানে পৌছাবে?
  1. রবিউল
  2. রাকেশ
  3. দুইজনে সমান সময়ে পৌছাবে
  4. সিদ্ধান্ত দেয়া সম্ভব নয়
সঠিক উত্তর:
দুইজনে সমান সময়ে পৌছাবে
উত্তর
সঠিক উত্তর:
দুইজনে সমান সময়ে পৌছাবে
ব্যাখ্যা
প্রশ্ন: X অবস্থান থেকে Y অবস্থানে যেতে, রাকেশ ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে সাইকেল চালায় এবং রবিউল ঘণ্টায় ৭ কিলোমিটার বেগে দৌড়ায়। কে আগে Y অবস্থানে পৌছাবে?

সমাধান:
দুইজনের বেগ সমান তাই দুইজনে সমান সময়ে পৌছাবে।
১০,৪৪৮.
নিচের বাক্যে কোন Preposition টি সঠিক?
'Many people suffer ______ sexual dysfunction due to myths.'
  1. with
  2. from
  3. by
  4. for
সঠিক উত্তর:
from
উত্তর
সঠিক উত্তর:
from
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from.
• suffer from
English meaning: to have a particular physical or emotional problem.
Bangla Meaning: ভোগা; ক্ষতিগ্রস্ত হওয়া; শান্তি/কষ্ট পাওয়া
Example: 'Many people suffer from sexual dysfunction due to myths.'

- অর্থাৎ, রোগে শোকে ভোগা অর্থ বোঝাতে suffer এরপর preposition হিসাবে for ব্যবহৃত হয়।
১০,৪৪৯.
‘সুতা’ শব্দটি কোন শব্দের সমার্থক?
  1. ক) তনয়া
  2. খ) চর্কা
  3. গ) কেশ
  4. ঘ) প্রগলভ
সঠিক উত্তর:
ক) তনয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) তনয়া
ব্যাখ্যা
সুতা শব্দের সমার্থক শব্দ- কন্যা, দুহিতা, আত্মজা, তনয়া, নন্দিনী, মেয়ে, দুলালী, স্বজা, ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১০,৪৫০.
SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?
  1. 621578
  2. 768215
  3. 576218
  4. 215768
সঠিক উত্তর:
768215
উত্তর
সঠিক উত্তর:
768215
ব্যাখ্যা
প্রশ্ন: SILVER এর কোড যদি 123456 হয় এবং PEARL এর কোড যদি 75863 হয় তাহলে, PRAISE এর কোড কী হবে?

সমাধান:
SILVER → 123456
S → 1, I → 2, L → 3, V → 4, E → 5, R → 6
PEARL → 75863
P → 7, E → 5, A → 8, R → 6, L → 3

এখন PRAISE এর জন্য আমরা আগের কোড থেকে অক্ষরগুলি ব্যবহার করব:
P → 7
R → 6
A → 8
I → 2
S → 1
E → 5
সুতরাং PRAISE → 768215
১০,৪৫১.
যদি সবগুলো ব্লকের আকৃতি একই হয় তবে চিত্রে কয়টি ব্লক আছে?
  1. ১২ টি
  2. ১৩ টি
  3. ১৪ টি
  4. ১৫ টি
সঠিক উত্তর:
১৩ টি
উত্তর
সঠিক উত্তর:
১৩ টি
ব্যাখ্যা
এখানে কয়টা ব্লক আছে তা গণনার ক্ষেত্রে X ব্লকের নিচে লুকায়িত ব্লকটিও বিবেচনায় নিতে হবে।
১০,৪৫২.
রিয়াজ দক্ষিণ দিকে 30 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো।সে আবার তার ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। সে শুরুর বিন্দু থেকে কত দূরত্বে আছে?
  1. ক) 18 মিটার
  2. খ) 30 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 25 মিটার
সঠিক উত্তর:
খ) 30 মিটার
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়াজ দক্ষিণ দিকে 30 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো।সে আবার তার ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। সে শুরুর বিন্দু থেকে কত দূরত্বে আছে?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (18 + 12) মিটার
       = 30 মিটার

১০,৪৫৩.
আপনার কাকার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কি হয়?
  1. ক) ভাইপো
  2. খ) ভাই
  3. গ) মামা
  4. ঘ) ভাতিজি
সঠিক উত্তর:
খ) ভাই
উত্তর
সঠিক উত্তর:
খ) ভাই
ব্যাখ্যা
আপনার কাকার একমাত্র বড় ভাই আপনার বাবা। তার মেযের ছোট ভাই মানে আপনার ভাই।
১০,৪৫৪.
Fill in the missing number of the series 6, 13, 28, ____, 122, 249.
  1. ক) 35
  2. খ) 48
  3. গ) 59
  4. ঘ) 79
সঠিক উত্তর:
গ) 59
উত্তর
সঠিক উত্তর:
গ) 59
ব্যাখ্যা
Fill in the missing number of the series 6, 13, 28, ____, 122, 249.

Solution: 
১ম পদ = 6
২য় পদ = 6 × 2 + 1 = 13
৩য় পদ = 13 × 2 + 2 = 28
৪র্থ পদ = 28 × 2 + 3 = 59
৫ম পদ = 59 × 2 + 4 = 122
৬ষ্ঠ পদ =122 × 2 + 5 = 249
১০,৪৫৫.
"Erratum" শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. বিবর্ধন
  2. বর্ণবৈষম্য
  3. শুদ্ধিপত্র
  4. সংলগ্ন
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
ব্যাখ্যা
প্রশ্ন: "Erratum" শব্দের বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
"Erratum" শব্দের বাংলা পরিভাষা হলো - শুদ্ধিপত্র।

অন্যদিকে,
• Amplification শব্দের বাংলা পরিভাষা হলো - বিবর্ধন। 
• Apartheid শব্দের বাংলা পরিভাষা হলো - বর্ণবৈষম্য। 
• Appended শব্দের বাংলা পরিভাষা হলো - সংলগ্ন। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১০,৪৫৬.
পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?
  1. প্রচার
  2. নির্বাচন
  3. নেটওয়ার্ক
  4. প্রতীক
সঠিক উত্তর:
প্রচার
উত্তর
সঠিক উত্তর:
প্রচার
ব্যাখ্যা

প্রশ্ন: পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?

সমাধান:
পণ্যের যেমন বিজ্ঞাপন দরকার তেমনি প্রার্থীর প্রচার প্রয়োজন।

১০,৪৫৭.
চ, খ এর চেয়ে ভারী। জ, ক এর চেয়ে হালকা। চ, জ এর চেয়ে হালকা। কোনটি সবচেয়ে হালকা?
  1. ক) চ
  2. খ) খ
  3. গ) জ
  4. ঘ) ক
সঠিক উত্তর:
খ) খ
উত্তর
সঠিক উত্তর:
খ) খ
ব্যাখ্যা
খ < চ < জ < ক
১০,৪৫৮.
একটি ছেলেকে দেখিয়ে একটি মেয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে"। ছেলেটি সম্পর্কে মেয়েটি কী হয়?
  1. মামা
  2. ভাই
  3. চাচা
  4. ভাগনে
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে একটি মেয়ে বলল, "সে আমার দাদার একমাত্র ছেলের ছেলে"। ছেলেটি সম্পর্কে মেয়েটি কী হয়?

সমাধান:
মেয়েটির দাদা = মেয়েটির পিতার পিতা 
দাদার একমাত্র ছেলে = মেয়েটির বাবা
বাবার ছেলে = মেয়েটির ভাই

সুতরাং ছেলেটি মেয়েটির ভাই। 
১০,৪৫৯.
একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ১০০টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ২০টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল?
  1. ১৫
  2. ২৫
  3. ৫০
  4. ৪০
সঠিক উত্তর:
৪০
উত্তর
সঠিক উত্তর:
৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহু নির্বাচনী প্রশ্নমালায় ১০০টি প্রশ্ন আছে। প্রতি প্রশ্নের ৪টি বিকল্প উত্তর আছে। পরীক্ষার্থী ২০টি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়। বাকি প্রশ্নগুলো অনুমান করে উত্তর দেয়। পরীক্ষার্থী ঐ পরীক্ষায় কত নম্বর পেয়েছিল?

সমাধান:
১০০টি প্রশ্ন থেকে সঠিক ২০টি। 
প্রশ্ন বাকি থাকে (১০০ - ২০)টি = ৮০টি।

যেহেতু প্রতিটি প্রশ্নের ৪টি অপশন থাকে তাই প্রতিটি প্রশ্নের উত্তর সঠিক হওয়ার সম্ভাবনা ১/৪ = ০.২৫

∴ ১টি প্রশ্নে নম্বর পাবে ০.২৫
∴ ৮০টি প্রশ্নে নম্বর পাবে ৮০ × ০.২৫ = ২০

∴ পরিক্ষার্থীর মোট নম্বর = ২০ + ২০ = ৪০
১০,৪৬০.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?
  1. 3
  2. 9
  3. 55
  4. 97
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি যথার্থ হবে?

সমাধান:
১ম চিত্রে, (27 + 54 + 105)/3 = 186/3 = 62
২য় চিত্রে, (35 + 67 + 86)/4 = 188/4 = 47
৩য় চিত্রে, (53 + 74 + ?)/5 = 26
⇒ 127 + ? = 130
⇒ ? = 130 - 127
∴ ? = 3
১০,৪৬১.
প্রিয়ার বয়স ফারিয়ার দ্বিগুণ। ফারিয়া, সিয়ামের চেয়ে ৩ বছর বড়। সিয়ামের বয়স ৫ বছর হলে, প্রিয়ার বয়স কত?
  1. ১৬ বছর
  2. ১৮ বছর
  3. ১২ বছর
  4. ২০ বছর
সঠিক উত্তর:
১৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
১৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: প্রিয়ার বয়স ফারিয়ার দ্বিগুণ। ফারিয়া, সিয়ামের চেয়ে ৩ বছর বড়। সিয়ামের বয়স ৫ বছর হলে, প্রিয়ার বয়স কত?

সমাধান:
সিয়ামের বয়স = ৫ বছর

∴ ফারিয়ার বয়স = সিয়াম + ৩ = ৫ + ৩ = ৮ বছর
∴ প্রিয়ার বয়স = ২ × ফারিয়া
= ২ × ৮
= ১৬ বছর
১০,৪৬২.
রাকিব, মনির থেকে লম্বা। নয়ন, জহির থেকে বেঁটে। রাকিব, মিরাজ থেকে বেঁটে৷ মনির, জহির থেকে লম্বা। এদের মধ্যে সবচেয়ে খাটো কে?
  1. ক) মনির
  2. খ) নয়ন
  3. গ) রাকিব
  4. ঘ) জহির
সঠিক উত্তর:
খ) নয়ন
উত্তর
সঠিক উত্তর:
খ) নয়ন
ব্যাখ্যা
রাকিব > মনির, জহির > নয়ন, মিরাজ > রাকিব, মনির > জহির৷ সুতরাং, মিরাজ > রাকিব > মনির > জহির > নয়ন। অর্থাৎ সবচেয়ে খাটো নয়ন।
১০,৪৬৩.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. 218
  2. 206
  3. 169
  4. 225
সঠিক উত্তর:
218
উত্তর
সঠিক উত্তর:
218
ব্যাখ্যা

প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম কলাম = (5)2 + (2)2 + (3)2 = 25 + 4 + 9 = 38
২য় কলাম = (8)2 + (4)2 + (7)2 = 64 + 16 + 49 = 129

একই ভাবে,
৩য় কলাম = (7)2 + (5)2 + (12)2 = 49 + 25 + 144 = 218

১০,৪৬৪.
নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?
  1. চাঁদ
  2. প্লুটো
  3. মঙ্গল
  4. পৃথিবী
সঠিক উত্তর:
চাঁদ
উত্তর
সঠিক উত্তর:
চাঁদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দটি ভিন্ন ধরনের?

সমাধান:
প্লুটো, মঙ্গল এবং পৃথিবী তিনটিই গ্রহ (Planet)।

তবে, এর মধ্যে প্লুটো "বামন গ্রহ" (Dwarf Planet)। ২০০৬ সালে প্লুটো গ্রহের মর্যাদা হারায়, বর্তমানে এটাকে বামন গ্রহ (Dwarf Planet) বলা হয়ে থাকে।
প্লুটো সহ সৌরজগতে এরিস, ম্যাকিম্যাকি ও সিরেস নামে আরো কয়েকটি বামন গ্রহ আছে৷

অন্যদিকে, চাঁদ একটি উপগ্রহ (Sattelite)। তাই, এখানে সঠিক উত্তর ক) চাঁদ।

উৎসঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পদার্থ বিজ্ঞান বোর্ড বই।
১০,৪৬৫.
লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭, __, ৩, ১।
  1. ১৫
  2. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: লুপ্ত সংখ্যাটি কত? ৮১, ২৭,_____, ৩, ১

সমাধান:
প্রথম পদ = ৮১ ÷ ৩ = ২৭
দ্বিতীয় পদ = ২৭ ÷ ৩ = ৯
তৃতীয় পদ = ৯ ÷ ৩ = ৩
চতুর্থ পদ = ৩ ÷ ৩ = ১

∴ লুপ্ত সংখ্যা = ৯

১০,৪৬৬.
৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. 127.5°
  2. 127°
  3. 122.5°
  4. 129.5°
সঠিক উত্তর:
127.5°
উত্তর
সঠিক উত্তর:
127.5°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টা ৪৫মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান: 
মধ্যবর্তী কোন = │(11m - 60h)/2│°
= │(11 × 45 -  60 × 4)/2│°
= │(495 - 240)/2│°
= │255/2│°
= 127.5°
১০,৪৬৭.
বায়ুচাপ : ব্যারোমিটার :: দুধের বিশুদ্ধতা : ?
  1. ফ্যাদোমিটার
  2. থার্মোমিটার
  3. স্পিডোমিটার
  4. ল্যাকটোমিটার
সঠিক উত্তর:
ল্যাকটোমিটার
উত্তর
সঠিক উত্তর:
ল্যাকটোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বায়ুচাপ : ব্যারোমিটার :: দুধের বিশুদ্ধতা : ?

সমাধান:
• বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
• ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
• ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
• থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
• স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০,৪৬৮.
নিচের কোনটি 'শুক্ল' এর বিপরীতার্থক শব্দ?
  1. কুৎসিত
  2. কৃষ্ণ
  3. কোমল
  4. উপরের সবগুলি
সঠিক উত্তর:
কৃষ্ণ
উত্তর
সঠিক উত্তর:
কৃষ্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 'শুক্ল' এর বিপরীতার্থক শব্দ?

সমাধান:
• 'শুক্ল' এর বিপরীতার্থক শব্দ — কৃষ্ণ। 

উল্লেখ্য, 
শুক্ল শব্দের অর্থ: শুভ্র বা শ্বেত বর্ণ।

অপশন আলোচনা:
কুৎসিত - সুন্দর, 
কোমল - কঠিন, কর্কশ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০,৪৬৯.
They gave me a form and told me to _____
  1. fill in
  2. fill into
  3. fill
  4. fell into
সঠিক উত্তর:
fill in
উত্তর
সঠিক উত্তর:
fill in
ব্যাখ্যা
প্রশ্ন: They gave me a form and told me to _____

সমাধান:
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - fill in 

• Fill in - বিস্তারিত তথ্য যুক্ত করা।
- They gave me a form and told me to fill in.
- তারা আমাকে একটি ফর্ম দিয়েছিল এবং বিস্তারিত তথ্য যুক্ত করতে বলেছিল। 

Fill in – (transitive)  means to complete a form or questionnaire with requested information.
• Fill out – (transitive) means to complete a form or questionnaire with requested information.
• Fill up– 1. (chiefly of a fuel tank) to make full. 2. to become full. 

- যথাযথ তথ্য দিয়ে ফর্ম পূরণ করার ক্ষেত্রে Fill in/Fill out সম্ভব হয়। 

Source: 
1. Phrasal verbs, British Council website.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০,৪৭০.
১, ১, ২, ৩, ৫, ৮, .............. এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?
  1. ২১
  2. ১৩
  3. ১৯
  4. ১৬
সঠিক উত্তর:
২১
উত্তর
সঠিক উত্তর:
২১
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ১, ২, ৩, ৫, ৮,.................... এই সংখ্যা পরম্পরায় অষ্টম পদ কত?

 সমাধান:
প্রথম পদ = ১
দ্বিতীয় পদ =  ১
তৃতীয় পদ = ১ + ১ = ২
চতুর্থ পদ = ১ + ২ = ৩
পঞ্চম পদ =২ + ৩ = ৫
ষষ্ঠ পদ = ৩ + ৫ = ৮
সপ্তম পদ= ৫ + ৮ = ১৩ 
অষ্টম পদ= ১৩ + ৮ = ২১
১০,৪৭১.
তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?
  1. প্রস্থ
  2. সমতল
  3. বিন্দু
  4. দৈর্ঘ্য
সঠিক উত্তর:
বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
বিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা কিসের সাথে সম্পর্কযুক্ত?

সমাধান: 
- দুইটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা (Line) উৎপন্ন হয়।
- দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায় ।
- তল রেখার সাথে সম্পর্কযুক্ত। রেখা বিন্দুর সাথে সম্পর্কযুক্ত।
১০,৪৭২.
নীল বক্সে কমপক্ষে কত কেজি ওজন হলে সেটি ডান দিকে হেলে পড়বে?
  1. ক) 25
  2. খ) 26
  3. গ) 27
  4. ঘ) 28
সঠিক উত্তর:
খ) 26
উত্তর
সঠিক উত্তর:
খ) 26
ব্যাখ্যা
নীল বক্সের ওজন 25 কেজি হলে এটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে। কিন্তু এর চেয়ে ওজন একটু বেড়ে গেলেই সেটি ডানদিকে হেলে পড়বে।
সুতরাং, প্রশ্নে প্রদত্ত অপশন থেকে উত্তর হবে 26 কেজি।
১০,৪৭৩.
১৭, ৯, ১৯, ১১, ২১, ১৩, ... ধারার পরের সংখ্যাটি কত হবে?
  1. ১৫
  2. ২৩
  3. ২২
  4. ২৫
সঠিক উত্তর:
২৩
উত্তর
সঠিক উত্তর:
২৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭, ৯, ১৯, ১১, ২১, ১৩, ... ধারার পরের সংখ্যাটি কত হবে? 

সমাধান:
এখানে,
বিজোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
১৭, ১৯, ২১,...
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ২ বেশি।

আবার,
জোড় অবস্থানের সংখ্যা গুলো নিয়ে পাই,
৯, ১১, ১৩,... 
প্রতিটি সংখ্যা পূর্বের সংখ্যার ২ বেশি।

যে সংখ্যাটি জানতে চাওয়া হয়েছে সেটি বিজোড় অবস্থানের 
তাই সংখ্যাটি হবে, ২১ + ২ = ২৩ 
১০,৪৭৪.
তানভীর পশ্চিমদিকে ৫ কি.মি গেল। তারপর বামদিকে ৩ কি.মি গেল। তারপর ডানদিকে ৯ কি.মি গেল। তারপর সে উত্তরদিকে ৩ কি.মি গেল। সে শুরুর অবস্থান থেকে এখন কত দূরে অবস্থান করছে?
  1. ক) ৫ কি.মি
  2. খ) ৩ কি.মি
  3. গ) ২০ কি.মি
  4. ঘ) ১৪ কি.মি
সঠিক উত্তর:
ঘ) ১৪ কি.মি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ কি.মি
ব্যাখ্যা

দূরত্ব সর্বদা নির্দিষ্ট দুটি বিন্দুর সরলরৈখিক দূরত্বকে বুঝায়। তাহলে তানভীরের শুরু ও শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব হবে ৫ + ৯ = ১৪ কি.মি।

১০,৪৭৫.
রাফি বাজারে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কি.মি. এবং বাড়িতে ফেরার সময় বেগ ঘণ্টায় ২ কি.মি.। বাজারে যাওয়া-আসাতে তাঁর মোট সময় লাগে ৫ ঘণ্টা। বাড়ি ও বাজারের দূরত্ব কত?
  1. ৫ কি.মি.
  2. ৬ কি.মি.
  3. ৭ কি.মি.
  4. ৮ কি.মি.
সঠিক উত্তর:
৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৬ কি.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: রাফি বাজারে যাওয়ার সময় বেগ ঘণ্টায় ৩ কি.মি. এবং বাড়িতে ফেরার সময় বেগ ঘণ্টায় ২ কি.মি.। বাজারে যাওয়া-আসাতে তাঁর মোট সময় লাগে ৫ ঘণ্টা। বাড়ি ও বাজারের দূরত্ব কত?

সমাধান:
ধরি,
দূরত্ব = ক কি.মি.

প্রশ্নমতে,
(ক/৩) + (ক/২) = ৫
⇒ (২ক + ৩ক)/৬ = ৫
⇒ ৫ক = ৩০
∴ ক = ৬ কি.মি.
১০,৪৭৬.
If two men are on a team together, who of the following must be on a team that has three members?
  1. ক) M
  2. খ) S
  3. গ) P
  4. ঘ) N
সঠিক উত্তর:
খ) S
উত্তর
সঠিক উত্তর:
খ) S
ব্যাখ্যা
Q. (29-32): Read the following passage and select the most appropriate answer.
A group of eight people is made up of three teams. Team-I consists of two women M and N, Team-II consists of three men O, P and Q and Team-III consists of three children R, S and T. Each of the people must be on one and only one of three categories formed according to the following conditions.
Each category must have either two or three members
Each team must have at least one child
M and R cannot be on the same team
P and Q cannot be on the same team
O and S must be on the same team

- If two men are on a team together, who of the following must be on a team that has three members?

Solution: 
দুইজন পুরুষ একই টিমে থাকলে, কে অবশ্যই তিনজনের টিমে থাকবে যাতে,
- প্রতি টিমে অবশ্যই এওজন বালক থাকতে হবে।
- M এবং R একই টিমে থাকতে পারবে না।
- P এবং Q একই টিমে থাকতে পারবে না।
- O এবং S অবশ্যই একই টিমে থাকবে।
তাহলে নিম্নোক্ত ভাবে টিম সাজানো যাবে।


উপরোক্ত চিত্রানুযায়ী দুই জন পুরুষ সহ একটি টিম বানানো সম্ভব যেখানে S অবশই থাকবে।
১০,৪৭৭.
একটি ঘড়িতে ৬ টার ঘন্টা ধ্বনি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫সেকেন্ড সময় লাগে, ঐ ঘড়িতে ১২ টার ঘন্টা ধ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগে?
  1. ক) ৯ সেকেন্ড
  2. খ) ১০ সেকেন্ড
  3. গ) ১১ সেকেন্ড
  4. ঘ) ১২ সেকেন্ড
সঠিক উত্তর:
গ) ১১ সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ১১ সেকেন্ড
ব্যাখ্যা

৬ টার সময় ঘন্টা ধ্বনি ৬ বার বাজে
১ম ধ্বনি---(১সে)---২য় ধ্বনি---(১সে)----৩য় ধ্বনি---(১সে)---৪র্থা ধ্বনি----(১সে)---৫ম ধ্বনি----(১সে)---৬ষ্ঠ ধ্বনি
অনুরূপভাবে, ১২ টার সময় ঘন্টা ধ্বনি ১২ বার বাজে
১ম ধ্বনি---(১সে)---২য় ধ্বনি---(১সে)----৩য় ধ্বনি---(১সে)---৪র্থা ধ্বনি----(১সে)---৫ম ধ্বনি----(১সে)---৬ষ্ঠ ধ্বনি
৭ম ধ্বনি---(১সে)---৮ম ধ্বনি---(১সে)----৯ম ধ্বনি---(১সে)---১০ম ধ্বনি----(১সে)---১১শ ধ্বনি----(১সে)---১২শ ধ্বনি = মোট ১১ সেকেন্ড (অনেক বইতে ১০ সেকেন্ড দেওয়া সেটা ভুল)

১০,৪৭৮.
পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক _____।
  1. জেনারেটরের
  2. তারের
  3. আলোর
  4. মিটারের
  5. .
সঠিক উত্তর:
তারের
উত্তর
সঠিক উত্তর:
তারের
ব্যাখ্যা
প্রশ্ন: পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক _____।

সমাধান:
পানির সাথে পাইপের যেরূপ সম্পর্ক, বিদ্যুতের সাথে সেরূপ সম্পর্ক তারের
কারণ, পানি পাইপের মাধ্যমে প্রবাহিত হয় আর বিদ্যুত তারের মাধ্যমে প্রবাহিত হয়।
১০,৪৭৯.
একটি সাংকেতিক ভাষায় ' DANGER' কে 'EDOJFU' লিখা হলে ‘SAFE’ কে কিভাবে লিখা হবে?
  1. ক) EFAS
  2. খ) TDGH
  3. গ) TDGE
  4. ঘ) VDIF
সঠিক উত্তর:
খ) TDGH
উত্তর
সঠিক উত্তর:
খ) TDGH
ব্যাখ্যা
D+1 → E
A+3 → D
N+1 → O
G+3 → J
E+1 → F
R+3 → U
1,3,1,3,1,3 এই ক্রমে অক্ষরগুলো পরিবর্তন হয়েছে।
১০,৪৮০.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 
  1. আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
  2. গড্ডালিকা, চিন্ময়, কল্যাণ
  3. গৃহন্ত, গণনা, ইদানিং
  4. আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি 
সঠিক উত্তর:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি 
উত্তর
সঠিক উত্তর:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি 
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

সমাধান:
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।
১০,৪৮১.
একজন লোকের উচ্চতা ৬ ফুট। লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে?
  1. ৩ ফুট
  2. ২ ফুট
  3. ৪ ফুট
  4. ৬ ফুট
সঠিক উত্তর:
৩ ফুট
উত্তর
সঠিক উত্তর:
৩ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একজন লোকের উচ্চতা ৬ ফুট। লোকটি আয়নায় নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে চাইলে আয়নার দৈর্ঘ্য কমপক্ষে কত হতে হবে?

সমাধান:
সমতল দর্পণে নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য দর্শকের দৈর্ঘ্যের ন্যূনতম অর্ধেক হতে হবে।

দর্পণের দৈর্ঘ্য = (১/২) × দর্শকের দৈর্ঘ্য
= (১/২) × ৬ ফুট
= ৩ ফুট
১০,৪৮২.
pen : write :: knife : ?
  1. cut
  2. sharp
  3. kitchen
  4. metal
সঠিক উত্তর:
cut
উত্তর
সঠিক উত্তর:
cut
ব্যাখ্যা

প্রশ্ন: pen : write :: knife : ?

সমাধান:
এখানে সম্পর্ক হচ্ছে যন্ত্র ও তার প্রধান কাজ (tool : primary function)।

• কলমের মূল কাজ হচ্ছে লেখা (write)।
• ছুরির মূল কাজ হচ্ছে কাটা (cut)।

অন্যান্য অপশন:
sharp —  এটি ছুরির বৈশিষ্ট্য, কাজ নয়।
kitchen — ছুরি ব্যবহারের স্থান, কাজ নয়।
metal — ছুরি তৈরির উপাদান, কাজ নয়।

১০,৪৮৩.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) পরিতোষিক
  2. খ) পারিতোষিক 
  3. গ) পারীতোসিক
  4. ঘ) পারিতসিক
সঠিক উত্তর:
খ) পারিতোষিক 
উত্তর
সঠিক উত্তর:
খ) পারিতোষিক 
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো: পারিতোষিক 

পারিতোষিক শব্দের অর্থ হলো:
১. সন্তুষ্ট হয়ে যা দান করা হয় 
২. ইনাম 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১০,৪৮৪.
শখের বসেই বন্ধুর মোটর সাইকেল চড়ে ঘুরে বেড়ালেন কিন্তু বিড়ম্বনা বাধল তখনই যখন মোটর সাইকেলটি ফেরত দেয়ার সময় দেখলেন যে প্রয়োজনীয় একটি যন্তাংশ খুলে পড়ে গেছে। তখন আপনি -
  1. ক) বিষয়টি বন্ধুকে জানিয়ে মোটর সাইকেল ফেরত দিবেন
  2. খ) বিষয়টি বন্ধুকে না জানিয়ে মোটর সাইকেল ফেরত দিবেন
  3. গ) পরে যন্ত্রাংশ কিনে দিবেন বলে অঙ্গীকার করবেন
  4. ঘ) তখনই যন্ত্রাংশটি কিনে দেয়ার জন্য বাজারে যাবেন
সঠিক উত্তর:
ক) বিষয়টি বন্ধুকে জানিয়ে মোটর সাইকেল ফেরত দিবেন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিষয়টি বন্ধুকে জানিয়ে মোটর সাইকেল ফেরত দিবেন
ব্যাখ্যা
বিষয়টি বন্ধুকে জানিয়ে মোটর সাইকেল ফেরত দেওয়া হবে সবচেয়ে ভাল কাজ, কারণ বন্ধু জানতে পারবে এবং যন্ত্রাংশটি পরে তার নিজের সময় মত ঠিক করে নিতে পারবে। বিষয়টি বন্ধুকে না জানিয়ে মোটর সাইকেল ফেরত দিলে আপনার বন্ধু আপনাকে খারাপ মনে করবে।আপনার বন্ধু আপনাকে যন্ত্রাংশ কিনে দিতে বলেনি তাই,পরে যন্ত্রাংশ কিনে দিবেন বলে অঙ্গীকার করার দরকার নেই বা কিনে দেয়ার জন্য বাজারে যাওয়ার দরকার নেই।
১০,৪৮৫.
√27 + √75 = ?
  1. 8√3
  2. 8
  3. 16√3
  4. 16
সঠিক উত্তর:
8√3
উত্তর
সঠিক উত্তর:
8√3
ব্যাখ্যা
প্রশ্ন: √27 + √75 = ?

সমাধান:
√27 + √75 
= √(9 × 3) + √(25 × 3)
= 3√3 + 5√3
= 8√3
১০,৪৮৬.
৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?
  1. ১৫৯
  2. ২২৫
  3. ২৫৬
  4. ২৭২
সঠিক উত্তর:
২২৫
উত্তর
সঠিক উত্তর:
২২৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৯, ৩৬, ৮১, ১৪৪, ....... এর পরবর্তী সংখ্যা কত?

সমাধান:
প্রতি ৩ অন্তর সংখ্যাগুলোর বর্গ আকারে ধারাটি সাজানো হয়েছে।
১ম পদ = ৩ = ৯
২য় পদ = ৬ = ৩৬
৩য় পদ = ৯ = ৮১
৪র্থ পদ = ১২= ১৪৪
৫ম পদ = ১৫ = ২২৫
১০,৪৮৭.
কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮
  1. ১০
  2. ২৯
  3. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়?
১ - ২ - ৫ - ১০ - ১৩ - ২৬ - ২৯ - ৪৮

সমাধান:
এখানে দুটি ধারা রয়েছে।
১ম ধারাটি বিজোড় স্থানের অংক নিয়ে: ১, ৫, ১৩, ২৯
ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৪, ৮,১৬

এবং
২য় ধারাটি জোড় স্থানের অংক নিয়ে: ২, ১০, ২৬, ৪৮
- দ্বিতীয় ধারাটিতে পদের অন্তর যথাক্রমে ৮, ১৬ , ৩২ কিন্তু ৪৮ হলে আমরা অন্তর ৩২ পাই না। তাই ৪৮ সংখ্যাটি এই ধারায় অন্তর্ভুক্ত নয়।
১০,৪৮৮.
নিচের কোনটি বৃহত্তম?
  1. ক) ২/৯
  2. খ) ৫/৮
  3. গ) ১/৫
  4. ঘ) ৭/১২
সঠিক উত্তর:
খ) ৫/৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৮
ব্যাখ্যা
সমাধানঃ

২/৯ = ০.২২
৫/৮ = ০.৬২৫
১/৫ = ০.২
৭/১২ = ০.৫৮

৫/৮ সংখ্যাটি বৃহত্তম
১০,৪৮৯.
একটি লিফটে একজন নতুন ব্যক্তি আসা এবং আরেকজন বেরিয়ে যাওয়ার পর লিফটে থাকা আটজন ব্যক্তির গড় ওজন ২.৫ কেজি বাড়লো। তাহলে নতুন আসা ব্যক্তির ওজন কত হবে যদি প্রস্থানকৃত ব্যক্তির ওজন ৬৫ কেজি হয়ে থাকে?
  1. ৭০ কেজি
  2. ৭৫ কেজি
  3. ৮০ কেজি
  4. ৮৫ কেজি
সঠিক উত্তর:
৮৫ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮৫ কেজি
ব্যাখ্যা
সব মিলিয়ে ওজন বাড়লো = (৮×২.৫) = ২০ কেজি।
সুতরাং, নতুন আসা ব্যাক্তির ওজন = (৬৫ + ২০) = ৮৫ কেজি
১০,৪৯০.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে. মি. এবং কর্ণ ১৩ সে. মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৬০ বর্গ সে. মি.
  2. ৮৪ বর্গ সে. মি.
  3. ৭০ বর্গ সে. মি.
  4. ৫৬ বর্গ সে. মি.
সঠিক উত্তর:
৬০ বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গ সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১২ সে. মি. এবং কর্ণ ১৩ সে. মি.। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:

দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১২ সে. মি.
কর্ণ, d =১৩ সে. মি.

আমরা জানি,
⇒ কর্ণ = দৈর্ঘ্য + প্রস্থ
⇒ প্রস্থ = √(কর্ণ - দৈর্ঘ্য)
= √(১৩ - ১২)
= √(১৬৯ - ১৪৪)
= √(২৫)
= ৫
∴ প্রস্থ = ৫ সে. মি.

আমরা জানি,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (১২ × ৫) = ৬০ বর্গ সে. মি.
১০,৪৯১.
একটি সংখ্যাকে ৫৬৭ দিয়ে ভাগ করলে ভাগশেষ ১০ থাকে। যদি ঐ সংখ্যাকে ৭ দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে?
  1. কোনটিই নয়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
সংখ্যাটিকে ৫৬৭ দিয়ে ভাগ করতে হলে সংখ্যাটি অবশ্যই ৫৬৭ এর গুণিতক হবে। 
কমপক্ষে সংখ্যাটি হতে পারে = (৫৬৭ × ১) + ১০ = ৫৭৭
এখন, ৫৭৭ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল ৮২ এবং ভাগশেষ ৩ হবে।
১০,৪৯২.
If UNIVERSITY is coded as 1234567389 then RIVER would be -
  1. ক) 62454
  2. খ) 63456
  3. গ) 62456
  4. ঘ) 63465
সঠিক উত্তর:
খ) 63456
উত্তর
সঠিক উত্তর:
খ) 63456
ব্যাখ্যা

UNIVERSITY = 1234567389 হলে, R=6, I=3, V=4, E=5, R=6.
অর্থাৎ, RIVER = 63456

১০,৪৯৩.
A lame duck organization is one which needs ____.
  1. authority
  2. staff
  3. support
  4. power
সঠিক উত্তর:
support
উত্তর
সঠিক উত্তর:
support
ব্যাখ্যা
Lame duck: 
English Meaning- An unsuccessful person, thing, or organization. 
Bengali Meaning- যে ব্যক্তি বা জাহাজকে অকর্মণ্য বা অকেজো করা হয়েছে; যে ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান অর্থনৈতিক অসুবিধায় পতিত হয়েছে।

• A lame duck Organization অর্থ হলো এমন একটি ব্যবসা বা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেটি অর্থনৈতিক অসুবিধায় পড়েছে এবং যার support প্রয়োজন।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 
১০,৪৯৪.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. সায়ত্তশাসন
  2. স্বায়ত্তশাসন
  3. শ্বায়ত্তশাসন
  4. স্বায়ত্বশাসন
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
উত্তর
সঠিক উত্তর:
স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
• বাঙলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
 শুদ্ধ বানান — স্বায়ত্তশাসন। 

• স্বায়ত্তশাসন (বিশেষ্য): 
— সংস্কৃত শব্দ, 
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 
— স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
— অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০,৪৯৫.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
ক) ৭
উত্তর
সঠিক উত্তর:
ক) ৭
ব্যাখ্যা
(6 × 6) - (8 × 2) = 20
(3 × 7) - (3 × 5) = 6
(3 × 17) - (4 × 11) = 7
১০,৪৯৬.
বিভা : কিরণ : : সুবলিত : ?
  1. সুবিদিত
  2. সুগঠিত
  3. সুবিনীত
  4. বিধিত
সঠিক উত্তর:
সুগঠিত
উত্তর
সঠিক উত্তর:
সুগঠিত
ব্যাখ্যা
প্রশ্ন: বিভা : কিরণ : : সুবলিত : ?

সমাধান:
এখানে,
'বিভা' শব্দের প্রতিশব্দ: 'কিরণ'।
'সুবলিত' শব্দের প্রতিশব্দ: 'সুগঠিত'।

অন্যদিকে,
'সুবিদিত' শব্দের অর্থ- উত্তমরূপে জ্ঞাত।
'সুবিনীত' শব্দের অর্থ- 'অত্যন্ত বিনীত'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১০,৪৯৭.
একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত?
  1. ৩৬ কি.মি./ঘণ্টা
  2. ৪৫ কি.মি./ঘণ্টা
  3. ৭২ কি.মি./ঘণ্টা
  4. ৯০ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৪৫ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪৫ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একই গতির দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসছে। ট্রেন দুটির প্রত্যেকের দৈর্ঘ্য ১৫০ মিটার। তারা পরস্পরকে ১২ সেকেন্ডে অতিক্রম করলে প্রত্যেক ট্রেনের গতিবেগ কত?

সমাধান:
আমরা জানি,১ম ট্রেনের গতিবেগ + ২য় ট্রেনটির গতিবেগ = (দুইটি ট্রেনের মোট দৈর্ঘ্য) / অতিক্রমের সময়
বা, ২ × গতিবেগ = {(১৫০ + ১৫০)/১০০০)} / (১২/৩৬০০)
বা, ২ × গতিবেগ = ৯০ কি.মি./ঘণ্টা
∴ গতিবেগ = ৪৫ কি.মি./ঘণ্টা

∴ প্রত্যেক ট্রেনের গতিবেগ ছিল = ৪৫ কি.মি./ঘণ্টা
১০,৪৯৮.
শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute
  1. 1, 3, 4, 2, 5
  2. 1, 3, 5, 4, 2
  3. 1, 4, 2, 3, 5
  4. 4, 1, 2, 3, 5
সঠিক উত্তর:
1, 4, 2, 3, 5
উত্তর
সঠিক উত্তর:
1, 4, 2, 3, 5
ব্যাখ্যা
প্রশ্ন: শব্দগুলোকে ইংরেজি ডিকশনারি ক্রমানুসারে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
1. Examine 2. Excited 3. Exclaim 4. Example 5. Execute

সমাধান:
ক্রমটি হবে -
1.Examine
4.Example
2.Excited
3.Exclaim
5.Execute

∴ সঠিক ক্রমটি হবে = 1, 4, 2, 3, 5
১০,৪৯৯.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না?
  1. M, E, M, O
  2. N, O, O, N
  3. O, P, T
  4. H, O, O, T
সঠিক উত্তর:
H, O, O, T
উত্তর
সঠিক উত্তর:
H, O, O, T
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না?

সমাধান:
- আয়নায় প্রতিফলিত হলে H, O, O, T বর্ণগুলোর কোন পরিবর্তন হবে না।
- ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
- i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
১০,৫০০.
রোকেয়া শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রোকেয়া ৭ম ছাত্রী। শ্রেণীকক্ষের প্রথম সারিতে কতজন শিক্ষার্থী বসা আছে?
  1. ১১ জন
  2. ১৩ জন
  3. ১৪ জন
  4. ১৫ জন
সঠিক উত্তর:
১৩ জন
উত্তর
সঠিক উত্তর:
১৩ জন
ব্যাখ্যা
প্রশ্ন: রোকেয়া শ্রেণীকক্ষে প্রথম সারিতে বসা আছে। ডানদিক অথবা বামদিক থেকে গণনা করলে রোকেয়া ৭ম ছাত্রী। শ্রেণীকক্ষের প্রথম সারিতে কতজন শিক্ষার্থী বসা আছে?

সমাধান:
বামদিকে (৬ জন) + রোকেয়া (৭ম) + ডানদিকে (৬ জন) = ১৩ জন